content
stringlengths
0
129k
এখন ইস্তিগফার হতে পারে তোতা পাখিরমতো জপ করা, অথবা হতে পারে মনের গভীরের উপলব্ধি
মানুষ মুলত নিন্দা সহ্য করতে পারে না
আমি যদি আপনার কোন ত্রুটি ধরিয়ে দিয়ে বলি, শুনলাম আপনি এটা বলেছেন
আপনি কেন এমন বললেন? তখন আপনি বলবেন, " আমি এভাবে বলিনি
তুমি বুঝবে না আমার সমস্যা
না বুঝে কথা বলো না
তুমি পুরো ব্যাপারটাই জানো না
অথবা বললাম, আমি দেখলাম তুমি এটা এটা করেছ
সাথে সাথে আপনি রেগে যাবেন
৭৫:১৪-১৫ (বালিল ইনছা-নু আলা - নাফছিহি বাসীরাহ
ওয়া লাও আকলা- মা আ-যীরাহ)
" বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান
যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আপনাকে একটা সময় বের করতে হবে
আপনি আরবি না জানলেও ক্ষতি নেই
আপনি যদি শুধু বাংলা জানেন, শুধু ইংরেজি বা শুধু উর্দু জানেন সমস্যা নেই
আল্লাহর সাথে নিজের ভাষায় কথা বলুন এবং মন থেকে আপনার গুনাহগুলো স্বীকার করুন
আর কোন অজুহাত দিবেন না
এটা করা খুব কঠিন
কারণ মানুষ যখন নিজেকে আয়নাতে দেখে তখন নিজেকেও মিথ্যা বলে
নিজেকে বলে আমি অতটাও খারাপ না
আমি যা করেছি তার পেছনে কারন আছে
আমি অনেক কষ্টে ছিলাম
কিন্তু যখন আপনি আল্লাহর সামনে দাড়াবেন তখন অজুহাত দেবার কথা ভুলে যান
কারন আপনার সব অজুহাত তিনি আগে থেকেই জানেন
তিনি জানেন আপনি কী কষ্ট সহ্য করেছেন
তিনি আপনার সমস্যাগুলোর কথা জানেন
" ইয়া রব আমি অনেক মানসিক চাপে ছিলাম তাই মদ খেয়েছি
এই ধরনের মা কৈফিয়ত তাকে দিবেন না
কারন তিনি এসবের ব্যাপারে আপনার থেকেও ভালো জানেন
তার সামনে আপনাকে আসতে হবে সম্পুর্ন আত্নসমর্পন করে
কোন ঢাল বর্ম ছাড়া
সব দ্বীধা, লজ্জা ও অস্বত্তি ফেলে
আপনি অন্য কারো কাছে স্বীকার করতেও লজ্জাপাবেন যতক্ষন না আপনি একেবারে খোলাখুলিভাবে আল্লাহর কাছে সব স্বীকার করবেন
আপনি যেসব খারাপ কাজ করেছেন, যেসব ভূল করেছেন
আর আমি আপনাকে বলছি যখন আপনি আপনার অন্তরের ময়লাগুলোকে শব্দে পরিনত করবেন তখন আপনার গালবেয়ে কান্না ঝরতে বাধ্য
মানুষ যখন কারো সামনে মনের সব ঢাল বর্ম খুলে ফেলে বিশেষ করে আল্লাহর সামনে তখন তার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে
কারন সেটা খুব দুর্বল একটি মুহুর্ত
দুনিয়াকে আপনি দেখাতে আপনি কতটা শক্তিশালী আর আত্নবিশ্বাসী
আপনি কতটা ভালো আছেন
যেই আপনাকে দেখে আর ভাবে সব ঠিক আছে
কিন্তু একমাত্র যিনি জানেন যে সব ঠিক নেই অনেক সমস্যা আছে তিনি হচ্ছেন আল্লাহ
আপনাকে তার কাছে সব খুলে বলতে হবে
তখনই আপনি সত্যিকারের ক্ষমা চাওয়ার পর্যায়ে যাবেন
তখনই আপনি সিজদায় ভিক্ষা চাইবেন
আর তখন আইসতাগফিরুল্লাহ, আইসতাগফিরুল্লাহ, শুধুই কতগুলো শব্দ হবে না
তখন সেটা হবে আল্লাহর সাথে সত্যিকারের একটা কথোপকথন
আল্লাহর কাছে সত্যিকারের স্বীকারোক্তি এটা যে, কতটা কার্যকরি সেটা নিজে করে দেখুন
আপনার একান্ত নিজের জন্য একটা সময় বের করতে হবে
আর কেউ যেন কিছু শুনতে না পায়
হয়তো মধ্যরাতও আপনার জন্য সঠিক সময় না যদি এমন হয় আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে সব শুনতে পাচ্ছে
হয়তো আপনি যখন একাকি গাড়িতে বসে আছেন সেটাই সময়
একা হওয়াটাই জরুরি
এটা আপনার আল্লাহর সাথে একান্ত সময়
এবং কথাগুলো উচ্চারণ করুন
নিজেকে বলতে শুনুন
ফিসফিস করে বলবেন না
আর যদি আপনি কয়েকটা দোয়া আরবিতে মুখস্থ করে তোতাপাখির মতো আওড়াতে থাকেন যেগুলোর অর্থও আপনার অজানা সেই দোয়াগুলো অনেক সুন্দর ও জোড়ালো
আপনি সেগুলো আওড়াচ্ছেন অথচ আপনার মন সেগুলো বলছে না
শুধু আপনার জিভ বলছে
তাহলে আপনি ইস্তেগফার চাওয়া শুরুই করেননি
আপনি যে আরবি দোয়াগুলো পড়ছেন তার জন্য আল্লাহ আপনাকে প্রতিদান দিক
কিন্তু এটাকে ইস্তিগফার বলে না
ইস্তিগফার অন্য জিনিস
এবং যখন অশ্রু ঝরে ও মনের দ্বীধা খুলে যায় তখন প্রাচুর্যের দরজা খুলে যায়
← প্রয়োজনের চেয়ে বেশি খরচ
সত্যকে খুঁজে বেড়াই
সত্যকে আঁকড়ে ধরে থাকি
আর তা অন্যদেরকে অনুপ্রেরণা দেবার চেষ্টা করি
. *
আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য ?
প্রয়োজনের চেয়ে বেশি খরচ
করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন
নোমান আলী খানের বাংলা লেকচার
করোনা ভাইরাস (-19) এর উৎপত্তি, উপসর্গ, প্রতিকার
একটি বিভাগ নির্বাচন করুন
একটি বিভাগ নির্বাচন করুন অডিও (1) আকীদা (1) আখলাক (3) আখিরাত (1) আমল (2) আস্তিকতা (3) ইবাদত (2) ইসলামি জীবন যাপন (2) ইসলামি বই (10) ইসলামিক নাম (1) ইসলামিক বই ডাউনলোড (3) কুরআন তিলাওয়াত 3 (2) কুরবানি (2) কোরান ও তাফসির (3) কোরান ও বিজ্ঞান (5) জান্নাত (1) তাহারাত (1) নারি (1) নোমান আলী খান (2) প্রশ্নোত্তর (2) বিবর্তন তত্ত্ব (1) ভিডিও (3) ভিডিও ওয়াজ/বক্তৃতা (2) রোগ প্রতিরোধ (1) শবে কদর (1) সাওম বা রোজা (7) সালাত (6) হজ্জ (1) হাদিস (3)
ইসলামিক বই তাফসির সহ ৫১০টি
তাফসীর ইবনে কাসীর ডাউনলোড
ইসলামিক বই : ইসলামি বই সমাহার
ইসলামিক বই তাফসির সহ ৫১০টি
ইসলামিক বই : ইসলামি বই সমাহার
2021 (2) 2021 (1) 2020 (2) 2020 (1) 2020 (3) 2019 (2) 2019 (3) 2019 (1) 2019 (1) 2019 (2) 2018 (2) 2018 (1) 2018 (1) 2018 (3) 2018 (1) 2018 (6) 2018 (3) 2017 (3) 2017 (5) 2017 (9) 2017 (4)
ইসলামিক বই ডাউনলোড
তাফসীর ইবনে কাসীর ডাউনলোড
29, 2017 23, 2019 3
তাফসীর ইবনে কাসীর পিডিএফ ডাউনলোড করুন
আল কোরআনের ব্যাখ্যামূলক গ্রন্থগুলোর মধ্যে তাফসীর ইবনে কাসীর অন্যতম বিশুদ্ধ গ্রন্থ
মুসলিম বিশ্বে সকল
ইসলামিক বই ডাউনলোড
ইসলামিক বই তাফসির সহ ৫১০টি
18, 2017 2, 2021 59
ইসলামিক বই ডাউনলোড
ইসলামিক বই ডাউনলোড করুন
6, 2017 5, 2019 17
নামাজ আদায়ের নিয়ম