title stringlengths 3 100 | content stringlengths 32 5.79k |
|---|---|
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আদেশ ১৬ নভেম্বর | সম্প্রতি যুক্তরাজ্যে ভ্রমণরত অবস্থায় বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নালিশী মামলায় কোন আদেশ হয়নি। এ মামলাটি রক্ষনীয় কিনা সে বিষয়ে আদেশের জন্য আগামি ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।গতকাল ... |
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আদেশ ১৬ নভেম্বর | দণ্ডবিধির ১২১(ক)/১২৪(ক)/১২৫ ধারায় দায়ের করা নালিশী এ মামলার আরজিতে বলা হয়, চিকিৎসা ও লন্ডনে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গত ১৫ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়ে তিন মাস পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপি নেত্রী খালেদা। গত ১৮ জুলাই থেকে চলমান সময় পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বসে দেশের অপশক্তিসহ পলাত... |
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আদেশ ১৬ নভেম্বর | আরজিতে আরও বলা হয়, লন্ডনের সেইন্ট হোটেল বসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেন। এ ছাড়া খালেদা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও লুণ্ঠন পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দু’দেশের মধ্যে বৈরি সম্পর্ক এবং যুদ্ধের ... |
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আদেশ ১৬ নভেম্বর | বলা হয়, গণমাধ্যমে খবর আসার পর ‘দীর্ঘসময় ধরে’ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বৈঠকের বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। মামলার অভিযোগ আমলে নিয়ে খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।মামলায় বাংলাদেশের দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক, পূর্ব পশ্চিম ডট বিডিডটকম ও যুক্তরাষ্... |
রাজধানীতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৯৫ কেজি গাঁজা উদ্ধার | রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া পানির পাম্পের কাছে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে ৯৫ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে ৬টি বস্তায় ৯৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. সবুজ (২৫), মো. মিলন (২৮) ও মো. জাহিদ হাসান (২৪)।ডিবি দক্ষিণের সহকা... |
রাজধানীতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৯৫ কেজি গাঁজা উদ্ধার | গোয়েন্দা পুলিশ থামার সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে দ্রুত চলে যায়। এরপর গোয়েন্দারা তাদের অনুসরণ করে। এক পর্যায়ে তাদের হারিয়ে ফেললেও অনুসন্ধান চালিয়ে অ্যাম্বুলেন্সটি মোহাম্মদপুর এলাকায় যাওয়ার কথা জানা যায়। পরে ওই এলাকার টিক্কাপাড়া পানির পাম্পের কাছে সেটি আটক করা হয়। |
বেরোবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ ১০ নভেম্বর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসন্ন স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ কোর্সে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১০ নভেম্বর (শুক্রবার)।ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের এই ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। যেকোনো মোবাইলের টেলি... |
বেরোবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ ১০ নভেম্বর | গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.brur.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বাংলাদেশ তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত | ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো। নির্বাচনে ... |
বাংলাদেশ তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত | ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলন উপলক্ষে ইউনেস্কোর সদর দপ্তরে অবস্থানরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়টি অবহিত করেন। শিক্ষামন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও ৩৯তম সাধার... |
নূর হোসেনের স্মৃতির প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন | আগামীকাল শহীদ নূর হোসেন দিবস। এ উপলক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শ্রদ্ধা জানান |
নূর হোসেনের স্মৃতির প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন | বিএনপি চেয়ারপাসন বলেন, নূর হোসেনের সে অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ‘৯০ এর গণঅভ্যূত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র। যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করে ছিলেন নুর হোসেন, তার সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি। স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত্র রুখতে হবে যে কোনো মূল্যে।এদিকে দিবসটি উপলক্ষে শহীদ ন... |
বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র্যাব | বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮.৩০ এর দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর কয়েকঘন্টা আগে তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয় |
বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র্যাব | র্যাব-১ এর কমান্ডিং অফিসার কাওসার বিন কাশেম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে র্যাব-১ এর সদস্যরা হাবিবুল আলমকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। বিদেশে বেআইনীভাবে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ’‘আমরা জানতে পারি যে, তিনি বাংলাদেশে বসবাসরত কয়েকজন ক্যামেরুন না... |
বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র্যাব | ’তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি র্যাবের সদস্যদের কাছ থেকে।১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন হাবিবুল আলম।সেক্টর-২ এবং কে-ফোর্স এর অধীনে মুক্তিযুদ্ধ করেন তিনি।১৭ জন তরুণ মুক্তিযোদ্ধার যে দলটি ঢাকা শহরে প্রথম প্রবেশ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করার সাহস... |
বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র্যাব | বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অমর বীরত্বের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছিল।হাবিবুল আলম এখন একজন ব্যবসায়ী এবং সক্রিয় স্কাউটার। তিনি একবার ওয়ার্ল্ড স্কাউট কমিটির সহসভাপতিও ছিলেন। |
'কর বাহাদুর' সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান | করদাতাদের উৎসাহিত করতে ১৪১ দীর্ঘমেয়াদি করদাতাসহ সারা দেশের ৫১৭ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ কর প্রদানকারী ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে, যার প্রথম দিকেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোব... |
'কর বাহাদুর' সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান | বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উপস্থিত ছিলেন।সারা দেশের ৬৪ জেলা থেকে যাচাই-বাছাই করে শীর্ষ ব্যবসায়ী, শিল্পী, খেলোয়াড়, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শীর্ষ কর... |
'কর বাহাদুর' সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান | ‘কর বাহাদুর’ হিসেবে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের পক্ষে এবং সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসেন খান। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দীর্ঘদিন থেকে নিয়মিত রাজস্ব পরিশোধ করার স... |
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখুন | রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নূর হোসেনের মতো সকল সাহসী মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি ‘শহীদ নূর হোসেন দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান।রাষ্ট্রপতি বলেন, ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্... |
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখুন | এ দিনে শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ।তিনি আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে।আবদুল হামিদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ... |
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখুন | উত্থান ঘটে স্বৈরশাসনের।রাষ্ট্রপতি বলেন, ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক নূর হোসেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই স্লোগান শরীরে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দ... |
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন | প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন।তিনি বলেন, ১৯৮৭ সালের এই দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল।আগামীকাল ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর... |
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন | তিনি বলেন, মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিতে নূর হোসেনের বুক ঝাঁঝরা হয়ে যায়। এ ছাড়া যুবলীগ নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের এ আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোল... |
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন | শেখ হাসিনা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ আরো নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। অবশেষে স্বৈরশাসকের পতনের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ভোট ও ভাতের অধিকার ফিরে পায় জনগণ।প্রধানমন্ত্রী বাণীতে নূর হোসেনসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্র... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.