title
stringlengths
9
97
content
stringlengths
48
3.94k
করোনায় আরো ২২৫ জনের মৃত্যু, শনাক্তও বেড়েছে
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।এর আগে গতকাল দেশে করোনাভাইরাসে ২০৪ জনের মৃত্যু হয়। গতকাল দেশে করোনা শনাক্ত হয় আট হাজার ৪৮৯ জনের। ফলে গতকালের চেয়ে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই বেড়েছে দেশে।
মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারি সাময়িক বরখাস্ত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারি মোঃ জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।আজ এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।গত বৃহস্পতিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসি'র নবনির্ম...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
জমিয়তের একাংশের চলে যাওয়া সরকারের প্রচণ্ড চাপে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পারস্পরিক আস্থা ২০ দলের মধ্যে চমৎকার।আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের ২০ দল ছেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
এই কথা বললেই তো হয়- প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না। মামলা-মোকাদ্দমায় ভীষণভাবে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। সেটা না বলে কোনো ব্যক্তি বা কোনো দলকে দোষারোপ করা- এটা সঠিক কাজ নয়। ”তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল আ...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”গত ১৪ জুলাই সংবাদ সম্মেলন করে ২০ দল ছাড়ার ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। এই অংশটি প্রয়াত আল্লামা নুর হোসেইন কাশেমীর অনুসারী।সে সময় বাহাউদ্দীন জাকারিয়া বলেন, “সম্প্রতি শরিক দলগুলোর সাথে পরামর্শ ও মতামত না নিয়ে বিএনপির একতরফাভাবে নির্বাচনের বর্জনের ঘোষণা দেয়া, ব...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”প্রয়াত আল্লামা নুর হোসেন কাশেমীর নেতৃত্বাধীন অংশটি ২০ দল ছেড়ে গেলেও প্রয়াত মুফতি ওয়াক্কাসের অংশটি জোটে রয়েছে।শরীয়া আইন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শরীয়া আইনের ব্যাপারেও উনারা বলেছেন যে, আমরা শরীয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠনের গঠনতন্ত্র পড়লে দেখবেন, শরীয়া আইনের বিশ্বাসের ব্যাপারটা নাই কোথাও। ”তিনি...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
আমরা সরকারে ছিলাম কোনো আইন পাস করি নাই। কিন্তু এই কথা বলা যায় কী যে, আমি শরীয়া আইনের বিরোধিতা করেছি? ইসলামী মূল্যবোধের বিরোধিতা। এসব কথা বলার অর্থ হচ্ছে যে, ব্যক্তিগত আক্রমণ করা। যেটা আমি মনে করি যে, উনারা ভালো কাজ করেনি
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
”মির্জা ফখরুল বলেন, “উনারদের সাথে আমাদের কোনো সমস্যাই হয়নি। আপনারা দেখবেন, ২০ দলের যে ঘোষণাপত্র ছিলো যেটাতে বলা হয়েছিলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার জন্য একটা জোট এবং সেইভাবে এই আন্দোলন করেই নির্বাচনে যাওয়ার একটা ব্যাপার ছিলো। সেখানে কিন্তু শরিক যেকোনো দল তার নিজস্ব রাজনীতি করবে, তার নিজস্ব কথা ব...
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
সেখানে তারা (জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ) যে কথাগুলো বলেছেন তার একটাও সত্য নয়। উনারা বলেছেন, যে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা নুর হোসেইন কাশেমী সাহেব অত্যন্ত শ্রদ্বেয় মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম, একজন সত্যিকার অর্থে গণতান্ত্রিক লোক বলতে যা বুঝায় তিনি ছিলেন। বড় আলেম, ইসলামী চিন্তাবিদও ছিলেন
সরকারের প্রচণ্ড চাপে জমিয়তের একাংশ চলে গেছে: মির্জা ফখরুল
উনি মারা যাওয়াতে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এ ব্যাপারে সন্দেহ নাই। ”নুর হোসেইন কাশেমীর মৃত্যুর সাথে সাথে শোকবানী প্রদান ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় সফরকে কেন্দ্র করে আলেম-উলামাদের গ্রেপ্তার মামলা দায়ের ঘটনার পরপরই বিবৃতি প্রদান ও বিশেষ সংবাদ সম্মেলন বিএনপি একাধিকবার করেছে বলে মন্তব্য করেন মির্জা ...
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
গ্রামাঞ্চলের সকল মানুষের করোনা টেস্ট ও বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সরকার সময়মতো উদ্যোগ না নেওয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। এতে স্বাস্থ্য ও চিকিৎসা...
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
রবিবার সংগঠনের উদ্যোগে দেশাব্যাপী জেলায় সিভিল সার্জন ও উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে...
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
স্মারকলিপিতে উল্লিখিত ৭ দফা দাবিতে বলা হয়, জরুরি ভিত্তিতে গ্রাম পর্যায়ে বিনামূল্যে সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যুদ্ধকালীণ পরিস্থিতি বিবেচনা করে ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় করোনা চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে। গ্রামের কৃষক ক্ষেতমজুরসহ প্রাপ্তবয়স্ক সকলকে দ্রুত টিকা দেওয়ার ব...
গ্রামের সবার করোনা টেস্টসহ ৭ দাবি সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের
গ্রাম-শহরের শ্রমজীবী দরিদ্রদের এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দিতে হবে। দৈনিক কমপক্ষে এক লক্ষ করোনা টেস্ট, কন্ট্রাক্ট ট্রেসিং ও আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে সকল নাগরিকের করোনা চিকিৎসা এবং করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।স্মারকলিপিতে বলা হয়, এবারে সংক্রমিত রোগীর ...
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার নেগেটিভ সনদ হাতে পেয়ে আমেরিকার উদ্দেশ্যে আগামীকাল সোমবার ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের পুত্রবধূ ও দুই নাতনি। আজ রবিবার ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক এ তথ্য জানান। একটি প্রতিষ্ঠানের ভুয়া করোনার সনদের কারণে গত ৯ জুলাই ওই তিনজনের আমেরিকা যাত্রা ...
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এজন্য গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে প্রাভা হেলথ নামের একটি প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্টের সনদ নিতে তিনজনের নমুনা জমা দেওয়া হয়। ওই দিন রাত ১২টার দিকে ফোনে ম্যাসেজ দিয়ে জানানো হয় তারা তিনজনই করোনা পজেটিভ। ওদের কোনোধরনের উপসর্গ না থাকায় সন্দেহ হয়। এরপর তারা ওই দিন রাত দেড়টার দিকে গ্রীন লাইফ হাসপাতালে নমুনা দেন
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
সেখান থেকে রিপোর্ট নেগেটিভ আসে। পরদিন ৮ জুলাই আইইডিসিআর তাদের বাড়ি থেকে পরিবারের সকল সদস্যসহ মোট ২০ জনের নমুনা নিয়ে যায়। ৯ জুলাই রাত ১২টায় ইমেইলে রিপোর্ট পাঠানো হয়। সেখানের পরীক্ষায়ও সবার রিপোর্ট নেগেটিভ আসে
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এই ভুল রিপোর্টের কারণে তিনজন আর যুক্তরাষ্ট্র যেতে পারেননি।বিষয়টি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী ও সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং র্যাব মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি বিষয়টি তদন্ত করছে
ভোরে দেশ ছাড়ছেন সাবেক আইনমন্ত্রীর পুত্রবধূ ও দুই নাতনি
এরইমধ্যে আইইডিসিআর এর পক্ষ থেকে ১৭ জুলাই শুক্রবার নতুন করে তাদের নমুনা নেয়। এবারও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সনদ নিয়ে সাবেক আইনমন্ত্রীর পরিবারের সদস্যরা আজ ভোর সাড়ে চারটায় একই এয়ারলাইনসের বিমানে আমেরিকা যাচ্ছেন।
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
শতাধিক দুস্থ, হতদরিদ্র মানুষের ঘরে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঘুরে ঘুরে মানুষের ঘরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর দক...
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধিদের জন্য কাজ করে যাচ্ছেন দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্...
‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যুবলীগ’
এছাড়াও রমজান মাসে পথবাসী মানুষের জন্য প্রতিনিয়ত ইফতার ও সেহেরি হিসেবে রান্না করা খাবার বিতরণ করেছি।তিনি আরও বলেন, করোনার ২য় ধাপেও ইতোমধ্যে আমি প্রায় ২ হাজার অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, ‘জয়িতা ফুড কোর্ট রাজধানীবাসীর জন্য গুণগত মানসম্পন্ন, সুস্বাদু ও পুষ্টিকর খাবার নিশ্চিত করবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক কর্মকান্ড আরো বেশী প্রসারিত হবে। অন্য দশটা শিল্পের মত রান্নাও একটি শিল্প। এর পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, মেধা, মমতা ও নান্দনিক উপস্থাপ...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
মমতার এ শিল্পই হয়ে উঠতে পারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি বড় হাতিয়ার’।তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে “ক্যাফে জয়িতা” নামে জয়িতার ব্র্যান্ডে একটি ক্যাফেটেরিয়া চালু রয়েছে, যেটি সম্পূর্ণভাবে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়েও জয়িতার ব্র্যান্ডে একটি ক্যাফেটেরিয়া স্থাপনের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ ...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আরো বেশী কর্মক্ষম করে গড়ে তোলা এবং অর্থনীতিতে নারীর ভূমিকা নিশ্চিত করতে জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বহুমূখী ব্যবসা পরিচালনার জন্য নারী উদ্যোক্তাদের ঋণ ...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত পণ্য এবং সেবা দেশের বাইরেও চাহিদা সৃষ্টি করেছে। ’প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকাশ সাধনের জন্য ধানমন্ডিতে এক বিঘা জমির ওপর সর্বাধুনিক সুবিধাদি সম্বলিত ১২ তলা বিশিষ্ট ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। ভবনটির ন...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
এখানে সুস্বাদু খাবারের সাথে বাঙালির গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে অনুভব করা যাবে। জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য ই-জয়িতা প্লাটফর্ম বাস্তবায়ন করা হবে’।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচাল...
‘জয়িতা ফুড কোর্ট মানসম্পন্ন ও সুস্বাদু খাবার নিশ্চিত করবে’
রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার পঞ্চম তলায় জয়িতা ফুড কোর্টে রয়েছে ১৪টি খাবারের দোকান। এখানে রয়েছে দেশীয় ও আঞ্চলিক খাবার, পিঠা - পুলি, মন্ডা-মিঠাই, মোঘলাই খাবার এবং ড্রাই ফুডের সমাহার। সবগুলো দোকানই নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত। এরই মধ্যে এসব তৈরি খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ই...
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
বাংলাদেশ আওয়ামী মৎস‍্যজীবী লীগের উদ্যোগে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।বিশেষ অতিথি হিসেবে...
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী মহামারির মধ্যেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন জননেত্রী।আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মৎস‍্যজীবী লীগের নেতাকর্মীরা ধান কেটেছে, ত...
‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না’
আমি আশা করবো প্রত‍্যেকটা সংগঠন মৎস‍্যজীবী লীগের মতো সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মৃত‍্যকে ভয় না পেয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে ঠিক তখনই বিএনপির নেতারা এয়ারকন্ডিশনে বসে সরকারের সমালোচনায় ব‍্যস্ত।ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান...
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
করোনাভাইরাসের টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটির সভা মনে করে যে বর্তমান করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।আজ রবিবার দুপুরে দলের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে ব...
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
করোনা টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা পরিস্থিতিকে লেজেগোবরে করে ফেলেছে। এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউট, চীনের সিনোফার্ম ও কোভ্যাক্স প্ল্যাটফর্ম থেকে মোট ১ কোটি ১৬ লাখ ৬২০ ডোজ টিকা সংগ্রহ করেছে। 'তিনি বলেন, 'কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘আকুল আহ্বান’ ে দেড় কোটি ডোজ টিকা সংগ্রহের কথা বলায় প্রমাণিত হয়...
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
'মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'দেশের জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হলে ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন। গড়ে প্রতি মাসে এক কোটি টিকা দিলেও দুই বছর দুই মাস লাগবে। অথচ এখন পর্যন্ত টিকাপ্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না অথবা টিকাপ্রাপ্তির উৎস সম্পর্কে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। 'তিনি বলেন, 'সরকারের...
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
উপরন্তু মিথ্যাচারের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে প্রতিনিয়ত। প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রেও একইভাবে প্রতারণা করা হচ্ছে। অযোগ্যতা ও দুর্নীতিপরায়ণতা এই ব্যর্থতার জন্য দায়ী। এসব দায় সরকারকেই বহন করতে হবে
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
শুধু মিথ্যাচার করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই। 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের লকডাউন লকডাউন খেলা আর মর্মান্তিক তামাশা। প্রথমে লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন ঈদের ১ দিন পর থেকে আরো কঠোর লকডাউন, শিল্প কলকারখ...
করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : মির্জা ফখরুল
বিএনপির বারবার এসব মানুষের জন্য এককালীন ১৫ হাজার টাকা অনুদান প্রদানের আহ্বান জানিয়েছিল, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিএনপি আবারও দাবি জানাচ্ছে- এসব মানুষের জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হোক, ছোট ব্যবসায়ীদের পুঁজির ব্যবস্থা করা এবং দিন আনে দিন খায় মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা হোক। ”দেশের জে...
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে।আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন...
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
কিন্তু গণমাধ্যমের খবরে প্রকাশ, পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই বললেই চলে। আবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ দুঃসংবাদ : জিএম কাদের
সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছে মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ঈদের পর দুই দিনে আবারও কর্মস্থলে ফিরবেন সবাই। সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্...
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার মামলায় আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আদালতে মামলার তদ...
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।গত ৫ জুলাই রাজধানীর শাহবাগ থানায় ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আসামি তানভীর আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর আদালত মামলার এজাহার গ্রহণ কর...
গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জুলাই দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।পরদিন ৪ জুলাই ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাঁদের জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন : পাসপোর্ট অধিদপ্তরের মোতালেব স্ত্রীসহ কারাগারে
পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুদকের করা মামলায় তাঁদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন আদালত।আজ রবিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমর...
অবৈধ সম্পদ অর্জন : পাসপোর্ট অধিদপ্তরের মোতালেব স্ত্রীসহ কারাগারে
এদিন দুই আসামি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপপরি...
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।আজ রবিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। করোনা মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতী...
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
বুধবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জিলহজ মোতাবেক ২১ জুলাই সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠ...
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম, মোকাব্বির হবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
এই জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।পঞ্চম ও শেষ জামাত হবে সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহীদুল্লাহ।উল্লেখিত জামাতগুলোতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক...
ট্রেনে চেপে ঢাকায় এলো কোরবানির ৮০০ গরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য 'ক্যাটল স্পেশাল ট্রেন' সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।এই বিশেষ ট্রেনে চেপে আজ রবিবার (১৮ জুলাই) ভোর থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ঢাকায় পৌঁছেছে ৮০০ গরু।রেলপথ মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত ...
ট্রেনে চেপে ঢাকায় এলো কোরবানির ৮০০ গরু
এতে ভাড়া বাবদ রেলওয়ের আয় হয় ৬৮ হাজার ৩৮০ টাকা। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে ঢাকায় আসে আরো একটি বিশেষ ট্রেন।এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্ট...