Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
title
stringlengths
7
95
content
stringlengths
45
2.49k
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালীপাড়া গ্রামের মৃত্যু হাতেম হাওলাদারের স্ত্রী রিজিয়া বেগম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রিজিয়ার বর্তমান বয়স ৮১ বছর ৫ মাস। বয়সের ভারে নুয়ে পড়লেও এখন পর্যন্ত তার কপালে জোটেনি কোনো সরকারি ভাতা বা সাহায্য। বৃদ্ধ রিজিয়া প্রশ্ন আর কত বছর বয়স হলে তিনি ভাতা পাবেন
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
গত ১৪ বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর বড় ছেলে হাবিল হাওলাদারের সংসারে থাকতেন রিজিয়া বেগম। তিন ছেলের মধ্যে গত বছর হাবিল হাওলাদার মারা যাওয়ার পর অভাবের সংসারে টানাপড়েনে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তার। অন্য দুই ছেলে মাইন উদ্দীন ও শহিদুল ইসলাম দিনমজুরের কাজ করে কোনো রকমে তাদের সংসার চালায়।বয়সের ভারে লাঠি ভর দিয়ে মোটামুট...
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে রোগে বাসা বাঁধছে। দুই হাতের আঙ্গুলগুলোও বাঁকা হয়ে গেছে। যার কারণে খাবার-দাবারও তিনি হাত দিয়ে খেতে পারে না। বড় ছেলে হাবিল মারা যাওয়ার পরে সংসারের হাল ধরতে পুত্রবধূ জেসমিন বেগম
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
বাড়ির পাশে একটি চা- বিস্কুটের দোকান দেয়। ওই দোকানেই সবসময় বসে থাকেন বৃদ্ধ রিজিয়া।এই দোকানের আয় দিয়েই কোনো রকমের সংসার চালালেও মহামারী করোনাভাইরাসের কারণে দোকান বন্ধ। এখন অনাহারে মানবেতর জীবন যাপন করছেন তারা
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
অথচ এই বয়সে এসেও তার কপালে একটি বয়স্ক ও বিধবা ভাতার কার্ড জোটেনি।বৃদ্ধ রিজিয়া বেগম আক্ষেপ করে বলেন, আগে বাড়িতে বসে কাম-কাজ করে চলতে পারতাম, এখন পারি না। শরীরে বল শক্তি পাই না, হাতের আঙ্গুলগুলোও বাকা হয়ে গেছে।তিনি আরো বলেন, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ অসহায় মানুষের জন্য দেওয়া সরকারের কোনো সুযোগ-সুবিধা আমি পাই না
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
বারবার সাহায্য চেয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও তারা আমাকে একটি ভাতার কার্ড করে দেয় নাই। “আল্লার কাছে বিচার দিছি, যদি কারো দয়া হয়। ”বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আলম মুন্সী বলেন, রিজিয়ার মত এমন অনেক বৃদ্ধা নারী আছে যারা বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু এলাকার মেম্বারদের স্বজনপ্রী...
৮১ বছরেও জোটেনি ভাতা, আল্লাহর কাছে বিচার দিলেন রিজিয়া
বর্তমানে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। ভাতা দেওয়ার কাজ শুরু হলে বিষয়টি আমি দেখবো।তালতলী সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম বলেন, বর্তমানে বিধবা ও বয়স্ক ভাতা নেওয়া হচ্ছে না। বৃদ্ধা রিজিয়া বেগমের আইডি কার্ড আমার অফিসে জমা দিয়ে গেলে পরবর্তীতে বয়স্ক ও বিধবা ভাতার নাম নেওয়া শুরু হলে তার আইডি কার্ড দেখে যাচাই পূর্বক ত...
চুরির অভিযোগে ঘুম থেকে তুলে গাছে বেঁধে নির্যাতন
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে জল মটর চুরির অভিযোগে তিনজনকে ঘুম থেকে তুলে নিয়ে গাছে সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এ সময় বাধা দেওয়ায় তার মা-বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এক আমবাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেঁধে তাদের নির্যাত...
চুরির অভিযোগে ঘুম থেকে তুলে গাছে বেঁধে নির্যাতন
পরে আযুব আলীর আমবাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় তাদের নির্যাতন করার দৃশ্য এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে দেখছিল। কিন্তু নির্যাতনকারীদের ভয়ে কেউ তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। তাদের শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে
চুরির অভিযোগে ঘুম থেকে তুলে গাছে বেঁধে নির্যাতন
জানা যায়, উপজেলার মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর বাড়ির আঙিনায় জল মটর বসানো ছিল। এই জল মটরটি তিন দিন আগে (বুধবার) রাতে চুরি হয়। চুরির অভিযোগে শনিবার ভোর রাতে ঘুম থেকে তুলে এনে এ নির্যাতন চালায় আযুব আলী ও তার সহযোগীরা।এ বিষয়ে আযুব আলী জানান, আমার বাড়ির আঙিনা থেকে দুলু, মাইদুল, সাইদুল রাতে জল মটর চুরি করে নিয়ে...
চুরির অভিযোগে ঘুম থেকে তুলে গাছে বেঁধে নির্যাতন
জল মটরটি স্থানীয় ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। গোপনে তথ্য সংগ্রহ করে শনিবার সকালে তাদের ধরে এনে মেহগনি গাছের সাথে শুধু বেঁধে রাখা হয়। তাদের মারপিট করা হয়নি।মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় সাংবাদিকরা অবগত করলে চৌকিদার পাঠিয়ে আমার কার্যালয়ে আনা হয়
চুরির অভিযোগে ঘুম থেকে তুলে গাছে বেঁধে নির্যাতন
বিষয়টি নিয়ে ইউপি মেম্বর ও স্থানীয়দের নিয়ে সমঝোতার জন্য চেষ্টা করা হচ্ছে।বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তারা অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে
শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা জানান, এক দিকে লকডাউন অন্যদিকে রমজানের কারণে শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া মধ্য বাজারে লোকজন ছিল একেবারেই কম। এরই মধ্যে সোলায়মানের লেপতোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু দোকান বন্ধ থাকায় কেউ দোকানে প্রবেশ করতে পারেনি। পরে ওই দোকানের আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে
শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
আগুনে পুড়ে ভস্মীভূত হয় ২০টি দোকান। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন নিজাম উদ্দিন, ছামিউল হক, এরশাদ আলী, রবিন মিয়া, ইব্রাহিম মিয়া, আব্দুল মালেক, দাউস আলী, সোলায়মান, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, ফরহাদ আলী, কুদ্দুস মিয়া, মিষ্টার মিয়া, নুর ইসলাম, শাহিন মিয়া, ছামিউল হকসহ ২০ জন।শ্রীবরদী ফায়ার সা...
অবৈধভাবে হাট বসিয়ে রাজস্ব ফাঁকি ও অতিরিক্ত খাজনা আদায়
বরগুনার আমতলীর চুনাখালী হাট-বাজারের ইজারাদার কর্তৃক হাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্যত্র হাট-বাজার বসিয়ে অতিরিক্ত খাজনা আদায় ও সরকারের লাখো টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী চুনাখালী হাট-বাজারের জন্য বাংলা ১৪২৭ বঙ্গাব্দের জন্য ইজারাপ্রাপ্ত হন মাওলানা মো. ফজলুল হক। ইজারাপ্রাপ্ত ওই...
অবৈধভাবে হাট বসিয়ে রাজস্ব ফাঁকি ও অতিরিক্ত খাজনা আদায়
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ধান ও ডাল ব্যবসায়ী বলেন, যেখানে বিক্রেতার খাজনা পরিশোধ করার কথা সেখানে আমরা যারা ক্রয় করতে আসি ইজারাদার আমাদের কাছ থেকেও খাজনা আদায় করে থাকেন। খাজনা না দিলে আমাদেরকে ওই হাট-বাজারে বসতে দেওয়া হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক আরো এক ব্যবসায়ী বলেন, ধানের বস্তা ...
অবৈধভাবে হাট বসিয়ে রাজস্ব ফাঁকি ও অতিরিক্ত খাজনা আদায়
স্থানীয় মো. খোকন হাওলাদার অভিযোগ করে বলেন, প্রতি শনিবার মহিষকাটা বাসস্ট্যান্ডে প্রায় ২ হাজার মণ ধান ও ডাল ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখানে হাট বসিয়ে ইজারাদার অবৈধভাবে খাজনা আদায় করেন এবং সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে থাকেন। স্থানীয় ও ব্যবসায়ীরা হাটের নির্ধারিত স্থানে ধান, চাল ও ডালের বাজার বসানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানায়।...
অবৈধভাবে হাট বসিয়ে রাজস্ব ফাঁকি ও অতিরিক্ত খাজনা আদায়
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে তিনি আরো বলেন, প্রতি শনিবার চাল, ডাল ও ধানের বাজার বিট দিয়ে থাকি। যারা বিট নিয়ে খাজনা আদায় করে তারা অতিরিক্ত খাজনা আদায় করলে তাদের আর বিট দেওয়া হবে না।এ বিষয়ে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিধি...
কৃষকের ধান কেটে দিলেন ২ নারী সংসদ সদস্য
সুনামগঞ্জ শহরতলির নীলপুরে হাফিজুর রহমান নামের এক কৃষকের বোরো জমির পাকা ধান কেটে দিয়েছেন আওয়ামী লীগের দুই মহিলা সংসদ সদস্য। এ সময় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি এবং সুনামগঞ্জ জেলা, উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে সুনামগঞ্জের দেখার হাওরে গিয়ে ধান কেটে দেন তারা।কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমী...
কৃষকের ধান কেটে দিলেন ২ নারী সংসদ সদস্য
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপিও ছিলেন।কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন এবং তার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে এসে দাঁড়িয়...
কৃষকের ধান কেটে দিলেন ২ নারী সংসদ সদস্য
আমরা কৃষকের পাশে থাকতে চাই।সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, আমি নেতৃবৃন্দকে নিয়ে এর আগে জামালগঞ্জ ও তাহিরপুরে ধান কেটেছি। আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দও আমাদের হাওরে এসে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আমাদের কৃষিবান্ধব সরকার কৃষকের পাশে সবধরনের সহযোগিতা নিয়ে থাকবে।ধানকাটার সময় উপস্থিত ছিলেন কৃষক ...
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা, স্যালাইনে বিষ!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে কাকলী খাতুন নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সাড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে মাসুদ রানার মা মমতাজ খাতুন বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে...
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা, স্যালাইনে বিষ!
বিয়ের পরেই সাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার উসমান মোল্লার ছেলে মুকুলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কাকলী। পরে কাকলী ও মুকুল মিলে মাসুদকে হত্যা করার পরিকল্পনা করে।গতকাল শুক্রবার দুপুরে মাসুদ কৃষিকাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরে কাকলী খাতুনের কাছে পানি চায়। পরে স্যালাইনের সাথে ঘুমের ওষুধ ও বিষ মিশিয়ে স্বামী মাসুদকে ...
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা, স্যালাইনে বিষ!
মুমূর্ষু অবস্থায় স্বামী মাসুদ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, মাসুদের অবস্থা আশঙ্কাজনক। তাকে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, রাতে মাসুদ রানার মা বা...
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা, স্যালাইনে বিষ!
পরে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে কাকলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে কাকুলী খাতুন।তিনি বলেন, আজ বেলা ১১টায় কাকলী খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত পরিকল্পনাকারী প্রেমিক মুকুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
মির্জাপুরে মধ্যরাতে আগুনে পুড়ল তিন দোকান
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা
মির্জাপুরে মধ্যরাতে আগুনে পুড়ল তিন দোকান
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালীয়া এলাকার আবুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্র ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় মার্কেটের ব্যবসায়ীরা সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে ছবুর মিয়ার হার্ডওয়ারের দোকানে প্রথমে আগুন জ্...
মির্জাপুরে মধ্যরাতে আগুনে পুড়ল তিন দোকান
আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে তিনটি দোকান ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।মার্কেটের হার্ডওয়্যার দোকানের মালিক ছবুর মিয়া জানান, দোকানঘর ও মালামালসহ তার প্রায় ২০ লাখ, মুদি দোকান মালিক খলিল মিয়ার...
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : আরো সাতজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত আরো সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলা পুলিশের বিশেষ অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হেফাজতের কর্মী বলে দাবি করেছে পুলিশ।এ নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৫৩ জনে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : আরো সাতজন গ্রেপ্তার
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলা হয়েছে ৫৬টি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশু...
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : আরো সাতজন গ্রেপ্তার
এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, হেফাজতের তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে গত ২৬ থ...
মাদক বিক্রির টাকার বিরোধে খুন হয় রুবেল
গত ৩ এপ্রিল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জেলখানা চর বেড়িবাঁধ থেকে দিদারুল ইসলাম রুবেল (৩০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত রুবেল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবওলা গ্রামের মো. মোখলেছুর রহমানের পুত্র। এ ঘটনায় পরদিন রুবেলের পিতা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্...
মাদক বিক্রির টাকার বিরোধে খুন হয় রুবেল
তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের শরাফ উদ্দিনের পুত্র মো. সুমন মিয়া (২৫) ও একই গ্রামের আ. রশিদের পুত্র মো. খোকন ওরফে খোকা (২৫)।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, রুবেলের কাছ...
বাড়ির পানি নিষ্কাশন নিয়ে গণ্ডগোল, খুন হয়ে গেলেন কৃষক
জয়পুরহাট সদর উপজেলার পলি কাদোয়া গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল ইসলাম (৩৫) নামের এক কৃষক গুরুতর আহত অবস্থায় আজ সকালে বগুড়ার শজিমেক হাসপাতালে মারা গেছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।গ্রামবাসী ও পুলিশ জানায়, বাড়ির পানি নিষ্কাশনের নালা বন্ধ করা নিয়ে গতকাল শুক্রবার বিকেলে ...
বাড়ির পানি নিষ্কাশন নিয়ে গণ্ডগোল, খুন হয়ে গেলেন কৃষক
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রেজাউল মারা যান।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন, বাড়ির পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গতকাল নিহতের বড় ভাই মোস্তাফিজুর রহমান মারামারির মামলা করলেও রেজাউল নিহত হওয়ায় এটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।
ভালুকায় ব্যবসায়ী আসাদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলাম (৪৮) হত্যা মামলার প্রধান আসামি পলাতক মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার ৫ দিনের রিমান্ড আবেদনে আজ শনিবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সিলেট কোতোয়ালি থানাধীন লাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভালুক...
ভালুকায় ব্যবসায়ী আসাদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে ছুরিকাঘাতে পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলামকে হত্যা করা হয়। আসাদুল উপজেলার ভাওয়ালিয়াবাজু গ্রামের শামছুদ্দিনের ছেলে। তিনি ভাওয়ালিয়াবাজু বাজারে পোল্ট্রি খাদ্যের ব্যবসা করতেন।থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা ...
ভালুকায় ব্যবসায়ী আসাদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আসাদুলের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং আসাদুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ আসাদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেড...
ভালুকায় ব্যবসায়ী আসাদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মামলায় উপজেলার ধীতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মেহেদী হাসান আরাফত ওরফে কালা মিয়া (২১), ঝন্টু মীরের ছেলে রবিন (১৭) ও তাজুল ইসলামের ছেলে সাব্বীর আহাম্মেদকে (১৭) আসামি করা হয়। এদিকে, মামলা দায়েরের পর পরই থানা পুলিশ তৎপর হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার এবং মামলার এজাহার নামীয় দুই আসামি রবিন ও সাব্বীর আহাম্মেকে গ্রেপ্...
আমবাগানে নিয়ে শিশুকে বলাৎকার, লম্পট গ্রেপ্তার
নওগাঁর মান্দায় ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামুনুর রশিদ (৪০) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।ভিকটিম শিশুটির বাবা জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার ছেলে বাড়ির অদূরে ফাঁকা জমিতে খেলাধূলা করতে যায়। কিন্তু সন...
আমবাগানে নিয়ে শিশুকে বলাৎকার, লম্পট গ্রেপ্তার
একপর্যায়ে তাদের ছেলে বাড়ি ফিরে আসে।জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে গ্রামের মমতাজুর রহমানের আমবাগানে নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে।মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, শিশুটির বাবা এ ঘটনায় গত শুক্রবার (২৩ এপ্রিল) থানায় মামলা দায়ে করেন। এরপর অভিযান চালিয়ে আ...
গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল পুলিশ
চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ফুটপাত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন নামের এক ব্যক্তি বাসার নিচে শিশুর কান্না...
গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল পুলিশ
বর্তমানে নবজাতকটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, রাত পৌনে ২টার দিকে নবজাতককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর সময় প্রায় এক কেজি সাত শ গ্রাম ওজনের শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। ভোর ৪টার দিকে অব...
গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল পুলিশ
তিনি আরো জানান, 'আমরা নবজাতকের যত্ন নিচ্ছি। যা প্রয়োজন হচ্ছে, সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। ২৪ ঘণ্টা চিকিৎসকের অবজারভেশনে রাখার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যারা নবজাতককে ফুটপাতে রেখে গেছে তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে'
গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল পুলিশ
উল্লেখ্য, এর আগে গত ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় আকবরশাহ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিন থেকে আরো একটি নবজাতক উদ্ধার করেছিলেন। একুশের প্রথম প্রহরের আগে শিশুটিকে উদ্ধার করার কারণে নাম রাখা হয়েছিল 'একুশ'। পরে আদালতের মাধ্যমে একুশকে এক দম্পতির হাতে তুলে দেওয়া...
ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
কক্সবাজারের পেকুয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে বাড়িতে ঢুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে এক কাঠ ব্যবসায়ীকে। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্...
ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
তিনি ওই এলাকার মৃত শাব্বির আহমদের পুত্র।নিহতের স্ত্রী শামিনা বেগম অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সন্ত্রাসী শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তাঁর স্বামী নেজাম উদ্দিনকে কুপি...
ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
এলাকাবাসী জানায়, ওই এলাকার ইউপি সদস্য খুনসহ ডাকাতি, বনদস্যুতাসহ বহু মামলার আসামি ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার সিএনজিচালক রহিম দাদের। নিহত নেজাম উদ্দিন রহিম দাদের ভাগ্নি জামাতা এবং জায়গা জমির বিরোধের ঘটনায় রহিম দাদের পক্ষে থাকায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।পে...
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন করোনা উপসর্গ থাকা রোগীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে জনপ্রতি ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ সংগ্রহকৃত নমুনার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার নির্ধারিত ফি ১০০ টাকা করে জমা দিচ্ছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। এ নিয়ে...
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা উপসর্গ থাকা রোগীরা নমুনা দিলে ১০০ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা রোগীর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৩০০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ল্যাব) মো. জুয়েল হোসেন কমপ্লেক্সে সপ্তাহের রবি, ম...
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
গত ১৩ এপ্রিল কুমুদিনী হাসপাতাল ছয়জন, ১৮ এপ্রিল পাঁচজন ও ২২ এপ্রিল ১০ জন রোগীর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নমুনার সাথে প্রত্যেকের ১০০ টাকা করে ফি জমা দেওয়া হয়। বাকি ৪০০ টাকা করে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ খরচের জন্য রেখে দেন বলে জানা গেছে। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উয়ার্শী ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের আমেনা আক্তারের মেয়ের জামাই মো. মনির হোসেন জানান, তার শাশুড়ির করোনা পরীক্ষার জন্য কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ ৫০০ টাকা ফি নিয়েছেন।কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন বাসাইল উপজেলার করটিয়া এলাকার সুমিতা রানীর ছেলে সন্তোষ জানান, তার মা হার্টের সমস্যা নিয়ে...
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
একই উপজেলার ভাদগ্রামের জুসুদা রানীর ছেলে বিকাশ জুহানী ও জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের হাসনা বেগমের ছেলে আব্দুর রহমান জানান, তাদেরকে ৪/৫ দিন আগে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ গত বুধবার তাদেরসহ ১০ জন রোগীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রত্যেক...
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
বাকি টাকা কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ খরচের জন্য রেখে দেন বলে জানা গেছে।কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশনস) অনিমেষ ভৌমিক বলেছেন, করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহের কাজে কেউ আগ্রহ দেখান না। এ ছাড়া যাতায়াত খরচের বিষয়ও আছে। ৫০০ টাকা করে নেওয়া হলেও নমুনার সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ টাকা করে ফি জমা দেওয়া হয়
১০০ টাকা করোনা পরীক্ষা, বাকি ৪০০ 'খরচ' হিসেবে নেয় কুমুদিনী হাসপাতাল
বাকি টাকা নমুনা সংগ্রহ ও যাতায়াত খরচের জন্য রাখা হয় বলে তিনি জানান।কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সঙ্গে কথা হলে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ৫০০ টাকার পরিবর্তে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খানের সঙ্গে কথ...
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
নারায়ণগঞ্জের রিসোর্টকাণ্ডসহ দেশব্যাপী ভাঙচুর, হামলা এবং নাশকতার ঘটনায় কারাগারে আটক হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট প্রদানের অভিযোগে কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস আপনের মুক্তি দাবি করেছেন গ্রামবাসী। একই সঙ্গে হামলাকারীরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না ব...
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
তারা ৮৮টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ৬টি পারিবারিক মন্দির ভাঙচুর করে। এ ঘটনায় ৭২ জনের নাম উল্লেখসহ তিনটি মামলায় অন্তত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঝুমনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।গত ২২ এপ্রিল নোয়াগাঁও গিয়ে দেখা যায়- হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত গ্রামে প্রশাসন প্রদত্ত নতুন টিন দিয়ে ভাঙাঘর সংস্...
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
বর্তমানে বোরো মৌসুম থাকায় নারী-পুরুষ সবাই হাওরে কাজ করছেন। শিশুরা দৌড়াদৌড়ি করছে গ্রামে। পাশের স্কুলে আটজনের পুলিশ দল ঘটনার পর থেকেই অবস্থান করছে। ঝুমন দাস আপনের ঘরে প্রবেশ করে দেখা গেল ঝুমনের ৭ মাস বয়সী শিশু সন্তান ঈষান দাস সৌম্যকে কোলে নিয়ে বসে আছেন তার মা নিভা রাণী দাস
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
স্ত্রী সুইটি রাণী দাসের হাত ভেঙে দিয়েছিল হামলাকারীরা। এখনো স্বাভাবিক হননি তিনি। বিছানায় বসে দুশ্চিন্তারত।নিভা রাণী দাস বলেন, আমার ছেলে ঝুমন কোনো অপরাধ করেনি
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
বিনা অপরাধে জেলে আছে। তার শিশুপুত্র ও স্ত্রী তার চিন্তায় অস্থির। আমরা এখনো হুমকি-ধমকির মধ্যে আছি। চলতে ফিরতেও আমাদের সমস্যা হচ্ছে
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
আমরা ঝুমনের মুক্তি চাই।নোয়াগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস বলেন, 'ঝুমন কোনো ধর্ম, রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেয় নাই। সে একজন ব্যক্তির সমালোচনা করেছে। এ কারণে তাকে তথ্য-প্রযুক্তি মামলা দিয়ে জেলা রাখা যুক্তিসঙ্গত নয়
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
আমরা তার মুক্তি চাই এবং যারা আমাদের গ্রামে হামলা ও লুটপাট করেছিল সবার গ্রেপ্তার চাই। পুলিশ সবাইকে গ্রেপ্তার না করায় আমরা এখনো আতঙ্কে আছি'।গত ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে সংখ্যালঘুসহ বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্নক বক্তব্য দেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন ঝমুন দাস আপন
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
১৬ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতেই দিরাই উপজেলার নাচনি, চণ্ডিপুর, সরমঙ্গল, সন্তোষপুর, ধনপুর এবং শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মসজিদে ধর্ম অবমানার অভিযোগ এনে আন্দোলনের ডাক দেন হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ। রাতে তারা নোয়াগাঁও গ্রামে হামলা করতে উদ্যত হলে প্রশাসন তাদের নিবৃত করে। পরদিন ১৭ মার্চ সকালে ৬টি মসজিদ...
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
৬টি গ্রামের হাজারো মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকালে হামলা করে নোয়াগাঁও গ্রামে। হামলাকারীরা ফেসবুকে লাইভ দিয়ে হামলায় অংশ নেয় এবং হাজারো মানুষের উপস্থিতি দেখায়। তারা মামুনুল, বাবুনগরী ও হেফাজতের অ্যাকশন বলে স্লোগান দিয়ে হামলায় অংশ নেয়। যা এখনো প্রশাসন ও স্থানীয়দের সংরক্ষণে আছে
ঝুমন দাসের মুক্তি চান গ্রামের লোকজন
এ ঘটনায় আজ ২৩ এপ্রিল শনিবার সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।শাল্লা থানার ওসি মো. নূর আলম বলেন, আমরা এ ঘটনায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছি। এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা যারা ছিল তাদের তথ্যও সংগ্রহ করছি। আজ ডিআইজি স্যার আবারও গ্রামে এসেছেন।
ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা শিক্ষক নিহত
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো এক শিক্ষক। শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদরাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন
ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা শিক্ষক নিহত
আহত অপর শিক্ষকের নাম আব্দুল হামিদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদরাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাটসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাদরাসা শিক্ষক খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান
ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা শিক্ষক নিহত
আহত হন অপর শিক্ষক আব্দুল হামিদ।খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
সাড়ে ১০ লাখ টাকার কাজ লাখ টাকাতেই শেষ!
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকোনিয়া হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকা ৬ নম্বর উপপ্রকল্পের বাঁধ মেরামত কাজে ১০ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সেখানে মাত্র ১ লাখ টাকার মাটি কেটেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়েছে বলে প্রকল্প সভাপতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।স্থানীয়দের অ...
সাড়ে ১০ লাখ টাকার কাজ লাখ টাকাতেই শেষ!
এর বিপরীতে পাউবো এবার ৩৩ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। উক্ত প্রকল্পের কাজ গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও পিআইসি কমিটি যথাসময়ে বাঁধের কাজ শেষ করতে না পারায় পাউবো থেকে বাঁধ মেরামত কাজে আরো দুই দফায় সময়ও বাড়ানো হয়। কিন্তু অনেক পিআইসিরাই পুরাতন বাঁধের মাটি এসকাভ...
সাড়ে ১০ লাখ টাকার কাজ লাখ টাকাতেই শেষ!
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে উপজেলার ধানকোনিয়া হাওরের ফসলরক্ষা বাঁধের ৬ নম্বর উপপ্রকল্পে গিয়ে দেখা যায়, প্রায় ১ কিলোমিটার উঁচু কান্দার ওপর পুরনো একটি বাঁধ রয়েছে। ওই অপ্রয়োজনীয় বাঁধটিতেই এবার উপপ্রকল্পের নামে ১০ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয় পাউবো। আর উক্ত প্রকল্পের সভাপতি করা হয় উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউন...
সাড়ে ১০ লাখ টাকার কাজ লাখ টাকাতেই শেষ!
এ ছাড়াও তিনি বাঁধের কিছু কিছু স্থানে নামমাত্র মাটি কাটলেও উঁচু সবটুকু পুরনো বাঁধের মাটি এসকাভেটর দিয়ে খুঁড়ে তা কম্পেশন করে দুই পাশে দুর্বাঘাস লাগিয়ে প্রায় ১ লাখ টাকার মতো খরচ করে বাঁধের কাজ সম্পন্ন করেছেন বলে স্থানীয় কৃষকরা জানান।উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কৃষক মো. ইসহাক মিয়া বলেন, 'ধানকোনিয়া হাওরের এ বাঁধটি সম্পূর্...
সাড়ে ১০ লাখ টাকার কাজ লাখ টাকাতেই শেষ!
ধানকোনিয়া হাওরের ৬ নম্বর উপপ্রকল্পের সভাপতি সিদ্দিক মিয়া বাঁধ মেরামত কাজ নিয়ে তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, 'এ বাঁধ মেরামত কাজে আমি প্রায় সাড়ে তিন লাখ টাকা মাটি কাটা বাবদ খরচ করেছি। আর এসকাভেটর দিয়ে মাটি কম্পেশন ও বাঁধের দুই পাশে দুর্বাঘাস লাগানো বাবদ আরো প্রায় ৫ লাখ টাকার...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের রংপুর বিভাগের নিজস্ব প্রতিবেদক আনজারুল ইসলাম জুয়েল (জুয়েল আহমেদ) ও তাঁর ছেলে নিবিড় আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জুয়েল আহমেদ বাদী হয়ে মুমিনুর রহমান রতন ওরফে রতন সরকার নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
তিনি রংপুর নগরীর ডিসির মোড়সংলগ্ন বর্ধনকুঠিতে পরিবার নিয়ে বসবাস করেন। পেশাগত কারণে নীলফামারী পৌরসভার প্রগতিপাড়া মহল্লার আবুল হাসান ইলিয়াসের ছেলে রংপুর নগরীর আর কে রোড এলাকার বাসিন্দা মুমিনুর রহমান রতন ওরফে রতন সরকারের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।এই সম্পর্ককে কাজে লাগিয়ে রতন সরকার সংবাদ প্রক...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
এ ছাড়া মাদক ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবনসহ রতনের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেন জুয়েল আহমেদ। একই এলাকার ছেলে হিসেবে তাঁকে অপকর্ম থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। এতে রতন সরকার ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও জুয়েলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।ঘটনার দিন গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর সিটি করপোরেশন ...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
কাজ শেষে দুপুর দেড়টার দিকে সিটি বাজারে সবজি কেনার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। তিনি সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আসামি মুমিনুর রহমান রতন ওরফে রতন সরকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। তারা জুয়েলকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তিনি প্রাণভয়ে সিঁড়ির নিচে নেমে চলে আসার সময় আবারো রতন সরকার তার হাতে থাক...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
আঘাতটি জুয়েলের মাথায় না লেগে সিঁড়ির রেলিংয়ে লাগলে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।রতনের সহযোগীরা জুয়েলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। তিনি মাটিতে পড়ে গেলে আসামি রতন সরকার আবারো হামলা চালানোর চেষ্টা করলে তিনি দৌড়ে বাংলা ভিশনের অফিসে গিয়ে আশ্রয় নেন। এ সময় দলবলসহ রতন তাঁকে অফিস থেকে বের করে রাস্তায় আনার চেষ্টা করেন
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
এদিকে, জুয়েলের বড় ছেলে রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র নিবিড় আহমেদ (১৭) জুয়েলের সঙ্গে দেখা করে বাজার নিয়ে যাওয়ার জন্য আসলে আসামি রতনের হুকুমে অজ্ঞাত আসামিরা তাকেও এলোপাতাড়ি মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন নিবিড়। এ সময় আসামি রতন সরকার ছেলের গলায় পা তুলে দিয়ে চেপে ধরেন এবং তাকে শ...
ছেলেসহ সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় মামলা
পরে নিজের জীবন রক্ষার জন্য মার্কেটের দোতলা থেকে পালিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানের কক্ষে গিয়ে আশ্রয় নেন জুয়েল।এদিকে, খবর পেয়ে আসামিরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তাঁকে হত্যার হুমকি দিতে থাকেন। পরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সাংবাদিকদের সহায়তায় কোনো রকমে সেখান থেকে বেরিয়ে বাসায় চল...
দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট, চালকও নেই!
স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নিয়ে আসা হয় মো. হুরণ মিয়াকে। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করতে পেরে সেখানেই প্রাণ যায় হুরণ মিয়ার।শুধু পৌর এলাকার মসজিদ পাড়ার হুরণ মিয়া নয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে...
দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট, চালকও নেই!
কেননা, হাসপাতালটিতে থাকা দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট। এ ছাড়া কোনো অ্যাম্বুলেন্সের জন্যই চালক নেই। যে কারণে করোনাকালীন রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। ব্যাহত হচ্ছে করোনা রোগীদের নুমনা সংগ্রহের কাজসহ হাসপাতাল সংশ্লিষ্ট অন্যান্য কাজও
দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট, চালকও নেই!
প্রায় এক মাসের বেশি সময় ধরে এ অবস্থা চলতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাবাসীর ভরসা এ হাসপাতালটিতে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স। এর মধ্যে একটি নতুন ও আরেকটি পুরাতন
দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট, চালকও নেই!
দুটি অ্যাম্বুলেন্স থাকলেও একজন চালক দিয়েই কার্যক্রম চালানো হতো। কয়েকমাস আগে ওই চালক অবসরজনিত ছুটিতে (পিআরএল) যান। এতেই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে জরুরি প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) চালক দিয়ে অ্যাম্বুলেন্স চালানো হতো
দুটি অ্যাম্বুলেন্সই নষ্ট, চালকও নেই!
কিন্তু এখন অ্যাম্বুলেন্স দুটি নষ্ট থাকায় রোগী সেবা থেকে পুরোপুরি বঞ্চিত।আখাউড়া উপজেলা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান আহমেদ খলিফা জানান, প্রায় দুই সপ্তাহ আগে তাঁর এক ভাই অসুস্থ হলে অ্যাম্বুলেন্স চাইলে নষ্ট বলে জানানো হয়।আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)...
ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!
ভাইয়ের ধর্ষণে ছোট বোন (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। ঘটনায় মামলা দায়েরের একমাস পর অভিযুক্ত বড় ভাই বাহারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাহারকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। ৭...
ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!
পরে তাকে কারাগারে পাঠানো হয়।কবিরহাট থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কিশোরীটির মা নেই। বাবা শারীরিক প্রতিবন্ধী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন
ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!
কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাহার গত ৩-৪ বছর ধরে ছোট বোনকে ধর্ষণ করেছেন। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৩ মার্চ তার চাচি তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে
ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!
কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত ২৪ মার্চ বাহারের বিরুদ্ধে কবির হাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, মামলা দায়েরের পর বাহার পলাতক ছিল। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাহারকে ইটভাটা...
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেই কৃষক দম্পতিকে খুন!
মাদারীপুরের কালকিনিতে আলোচিত স্বামী-স্ত্রী খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি আশরাফুল মোল্লা (৩৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনের আদালতে জবানবন্দি দেয় আশরাফুল। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকে...
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেই কৃষক দম্পতিকে খুন!
গ্রেপ্তার আশরাফুল নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী এলাকার আকবর মোল্লার ছেলে।পিবিআই গোপালগঞ্জ জেলার এসআই শেখ আল আমিন জানান, সম্প্রতি কৃষি কাজ করতে অপরিচিত কয়েকজন যুবক কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের স্বস্থলা গ্রামে আসে। পরে ওই এলাকার কৃষকের মেয়ের দিকে কুনজর পড়ে আশরাফুলের। এতে বাধা দেন কৃষক দম্পতি
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেই কৃষক দম্পতিকে খুন!
পরবর্তীতে তাদের হত্যার পরিকল্পনা করে আশরাফুল। গত ৪ এপ্রিল প্রথম ওই কৃষককে ডেকে নিয়ে তোয়ালে দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। পরে তার স্ত্রীকে মোবাইলে ডেকে নিয়ে একই ভাবে শ্বাস রোধ করে হত্যা করে আশরাফুল।পরে কৃষক দম্পতির পরিবারের লোকজন নিখোঁজ দাবি করে কালকিনি থানায় একটি অপহরণ মামলা করেন
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেই কৃষক দম্পতিকে খুন!
নিখোঁজের ৪ দিন পর গত ৯ এপ্রিল রাজারচরের শুকিয়ে যাওয়া একটি খালের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটির দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তথ্য-প্রযুক্তির সহয়তায় ঘটনার ১৩ দিন পর নড়াইল থেকে এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী আশরাফুলকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় নিহত স্বামী-স্ত্রীর ব্য...
মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেই কৃষক দম্পতিকে খুন!
পিবিআই জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করে দেশের বিভিন্ন স্থানে একাধিক অপরাধ করে আশরাফুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলাও রয়েছে। কৃষক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনা শুধুমাত্র তাদের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য করা হয়। স্বামী-স্ত্রী হত্যার পরে র...
মাথায় মর্টার শেল নিয়ে ৫০ বছর বেঁচে আছেন তিনি!
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর ছোড়া মর্টার শেলে আহত হন নূরজাহান বেগম (৭০) নামের এক নারী ও তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরু মিয়া। সে সময় তিনি ও তাঁর স্বামী কাকতালীয়ভাবে বেঁচে যান। কিন্তু নূরজাহানের মস্তিষ্কের ভেতরে রয়ে যায় মর্টার শেলের একটি টুকরো। সেই টুকরো নিয়ে তিনি ৫০ বছর ধরে বেঁচে আছেন,...
মাথায় মর্টার শেল নিয়ে ৫০ বছর বেঁচে আছেন তিনি!
বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যার কারণে নূরজাহানের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, মস্তিষ্কে মর্টার শেলের একটি টুকরো রয়ে যাওয়ায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। এতে তাঁর এ সমস্যা দেখা দিয়েছে।তাঁকে ভালো চিকিৎসা করাতে সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন কুলাউড়...
মাথায় মর্টার শেল নিয়ে ৫০ বছর বেঁচে আছেন তিনি!
এর সূত্র ধরে কালের কণ্ঠের এ প্রতিবেদক তাঁর সঙ্গে যোগাযোগ করে নূরজাহানের খোঁজে তাঁদের বাড়িতে ছুটে যান।২২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে কুলাউড়ার টিলাগাঁওয়ের লংলা খাস এলাকায় ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, নূরজাহান বসতঘরের বারান্দায় একটি চেয়ারে বসে আছেন। এ সময় পরিবারের স্বজনদের দিকে তিনি নির্বাক হয়ে তাকিয়ে রয়েছেন। তবে কারও ...
মাথায় মর্টার শেল নিয়ে ৫০ বছর বেঁচে আছেন তিনি!
নূরজাহানের মূল বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায়। বর্তমানে তাঁদের পরিবার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসের নতুন বস্তি এলাকায় বসবাস করছে।জানা যায়, দেশমাতৃকার টানে নূরজাহানের স্বামী নুরু মিয়া মুক্তিযুদ্ধে চলে যান। বাড়িতে ছিলেন স্ত্রী নূরজাহান বেগমসহ পরিবারের অন্য সদস্যরা
মাথায় মর্টার শেল নিয়ে ৫০ বছর বেঁচে আছেন তিনি!
একপর্যায়ে পাকিস্তানি বাহিনী সীমান্তঘেঁষা আমোদাবাদ এলাকায় হামলা চালায়। এ সময় মর্টার শেলের আঘাতে নূরজাহানের পিতা আনছার আলী, ছোট ভাই নূর ইসলাম (১২), বোন জাহেরা খাতুন (১৬) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া মর্টার শেলের আঘাতে নূরজাহানসহ তাঁর মাতা ফুলজান বেগম গুরুতর আহত হন। নূরজাহানের মস্তিষ্ক, বাম হাত ও বাম পায়ের উরুতে মর্টার শ...
End of preview. Expand in Data Studio

Dataset Card for "text_summarization_dataset6"

More Information needed

Downloads last month
9