image
imagewidth (px)
594
2.1k
text
stringlengths
1
3.36k
মুক্তি ৪৫ লেখক-পরিচিতি আলেক্স হ্যালি একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক। তিনি জন্মেছেন ১৯২১ খ্রিষ্টাব্দে। ‘Roots’ বইটির জন্যই মূলত তাঁর বিশ্বজুড়ে খ্যাতি। এই উপন্যাসের গল্প নিয়েই পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও টিভি সিরিজ। হ্যালি মারা যান ১৯৯২ খ্রিষ্টাব্দে। অনুবাদক-পরিচিতি গীতি সেনের জন্ম কুমিল্ল...
৪৬ আনন্দপাঠ
ফিলিস্তিনের চিঠি ঘাসান কানাকানি অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রিয় মুস্তাফা এক্ষুনি ভোর চিঠি পেলাম। ভাতে তুই আমায় লিখেছিস যে, তোর ওখানে থাকবার জন্য যা যা করা জরুরি ছিল, সব তুই করে ফেলেছিস। আমি এই খবরও পেয়েছি যে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইনজিনিয়ারিং বিভাগে আমাকে নেওয়া হয়েছে। তুই আমার জন্যে যা ক...
৪৮ আনন্দপাঠ তুই বলছিলি, ‘উড়োজাহাজ ছাড়বার আগে আরো পনেরো মিনিট সময় আছে হাতে। অমনভাবে হা করে আকাশে তাকিয়ে থাকিস না। শোন। পরের বছর তুই কুয়েত যাবি। মাইনে যা পাবি তা থেকে যথেষ্ট টাকা বাঁচাতে পারবি। ফিলিস্তিনের মাটি থেকে শেকড় ওপড়াতে তাই যথেষ্ট। তারপর ক্যালিফোর্নিয়া গিয়ে নতুন করে শেকড় পুঁতবি। আমরা একসঙ্গে ...
ফিলিস্তিনের চিঠি ৪৯ যখন আমি জুন মাসে ছুটিতে গেলাম। আমার যাবতীয় পার্থিব সম্পত্তি জড়ো করলাম এক জায়গায়। মধুর পলায়নের জন্যে উদ্‌বেল হয়ে উঠলাম । কিন্তু কী সেই অস্পষ্ট আবছায়া যা কোনো লোককে তার পরিবারের কাছে টেনে নিয়ে আসে? মুস্তাফা, আমি জানি না। আমি শুধু জানি-আমি আম্মার কাছে গিয়েছি, আমাদের বাড়িতে সেদিন সকা...
৫০ আনন্দপাঠ সে তার ডাগর চোখ দুটি তুলে আমার দিকে তাকাল। কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থতমত খেয়ে থেমে গেল ৷ তারপর দাঁতে দাঁত চাপল । আমি তার গলা শুনতে পেলাম আবার। অনেক দূর থেকে ভেসে আসছে। ‘চাচা !’ সে তার হাত বাড়িয়ে দিল। আঙুল দিয়ে তুলে ধরল গায়ের সাদা চাদর। আঙুল তুলে দেখাল তার পা, উরুর কাছ থেকে কেটে বাদ দেওয়া। ...
ফিলিস্তিনের চিঠি ৫১ অনুবাদক-পরিচিতি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। তাঁর জন্ম ১৯৩৮ খ্রিষ্টাব্দে সিলেটে। লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তাঁর অনুবাদে প্রকাশিত হয়েছে হুয়ান রুলফো, গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজ প্রমুখের গল্প-উপন্যাস। অনুবাদ সাহিত্যের জন...
৫২ আনন্দপাঠ
তিরন্দাজ যোগীন্দ্রনাথ সরকার সেকালে দিল্লির কাছে হস্তিনা নামে এক নগর ছিল। শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করিতেন। একদিন শান্তনু যমুনার তীরে বেড়াইতে গিয়া অপরূপ সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। এই কন্যার নাম সত্যবতী। শিশুকাল হইতে এক ধীবর তাঁহাকে পালন করিয়াছিল। রাজা ধীবরের কাছে গিয়া তাঁহার পালিত কন্যাটিকে বিবাহ করিতে চাহ...
৫৪ আনন্দপাঠ অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র পিতার মৃত্যুর পর রাজা হইতে পারিলেন না। দেশের লোক পাণ্ডুকেই সিংহাসনে বসাইল। ইহাতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হইলেন। পাণ্ডুর বড়ো ছেলের নাম যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামে তাঁহার আরও চারি পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি একশত ছেলে আর দুঃশলা নামে এক...
তিরন্দাজ ৫৫ আচার্যের কথা শুনিয়া আর সকলেই চুপ করিয়া রহিলেন। কেবল অর্জুন বলিলেন, ‘বলুন কী করতে হবে? আপনার আদেশ কখনও অমান্য করিব না।' অর্জুনের কথায় প্রীত হইয়া দ্রোণ তাঁহাকে বুকে টানিয়া লইয়া আদর করিলেন। তারপর চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, ‘সে কথা পরে বলিব।' সেইদিন হইতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ...
৫৬ আনন্দপাঠ আর একদিন দ্রোণকে কুমিরে ধরিয়াছিল। তিনি ইচ্ছা করিলেই কুমিরকে মারিতে পারিতেন, কিন্তু তাহা না-করিয়া যেন মহাবিপদেই পড়িয়াছেন, এইরূপ ভান করিয়া চিৎকার করিতে লাগিলেন। কুমারেরা ভয়ে একেবারে জড়সড়, কিন্তু অর্জুনের মনে ভয়ের লেশমাত্র নেই। তিনি তখনই কয়েকটা বাণ মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন।...
তিরন্দাজ ৫৭ লেখক-পরিচিতি যোগীন্দ্রনাথ সরকার ১৮৬৬ খ্রিষ্টাব্দে অবিভক্ত বাংলার চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন শিক্ষক ও প্রকাশক, কিন্তু শিশুসাহিত্য রচনা ছিল তাঁর সারা জীবনের লক্ষ্য। তরুণ বয়সেই 'সখা', 'সখী', ‘মুকুল', 'বালকবন্ধু', 'বালক' প্রভৃতি শিশুপত্রিকায় লিখে খ্যাতি লাভ করেন। তাঁর উদ্...
৫৮ আনন্দপাঠ
নাটক মানসিংহ ও ঈসা খাঁ ইব্রাহীম খাঁ [স্থান : এগারোসিন্ধুর পরপারে মহারাজ মানসিংহের শিবির। চরিত্র : মানসিংহ, দুর্জয়সিংহ ও দূত]
৬০ আনন্দপাঠ
নাটক: মানসিংহ ও ঈসা খাঁ ৬১
৬২ আনন্দপাঠ লেখক-পরিচিতি ইব্রাহীম খাঁ-র জন্ম ১৮৯৪ খ্রিষ্টাব্দে, টাঙ্গাইলের এক কৃষক পরিবারে। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ নামে পরিচিত। অসাধারণ অনেক ছোটোগল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ-কাহিনি ও শিশুসাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। তাঁর উল্...
নাটক: মানসিংহ ও ঈসা খাঁ ৬৩ শব্দার্থ ও টীকা
ভ্রমণ-কাহিনি কাবুলের শেষ প্রহরে সৈয়দ মুজতবা আলী সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল, আবদুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। রুটি, মামলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কী মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে, মাথাপিছু দশ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দেবে। কী রাখি...
ভ্রমণ-কাহিনি: কাবুলের শেষ প্রহরে ৬৫ অবশ্য জামা-কাপড় পরে নিলুম একগাদা । মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আবদুর রহমান বসবার ঘরে প্রাণভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে। আবদুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, 'আবদুর রহমান, তোমার ওপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিয়ো।' আব...
৬৬ আনন্দপাঠ দেখি স্যার ফ্রান্সিস। নিতান্ত সামনে, বয়সে বড়ো, তাই একটা ছোটাসে ছোটা নড় করলুম। সায়েব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, 'গুড মর্নিং আই উইশ এ গুড জার্নি।' আমি ধন্যবাদ জানালুম ৷ সায়েব বললেন, , 'ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি, ভারতবর্ষে সে কথাটি আ...
ভ্রমণ-কাহিনি: কাবুলের শেষ প্রহরে ৬৭ লেখক-পরিচিতি সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রিষ্টাব্দে সিলেটের করিমগঞ্জ (বর্তমান ভারতের কাছাড়) শহরে জন্মগ্রহণ করেন । তিনি সিলেট সরকারি স্কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবং আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন ৷ ১৯৩২ খ্রিষ্টাব্দে জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ...
৬৮ আনন্দপাঠ সমাপ্ত
প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থজীবন সুস্থ জীবন সকলেরই কাম্য। সুখী ও সুন্দর জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা। শারীরিক সক্ষমতা অর্জনের জন্য আমরা নানা ধরনের ব্যায়াম করে থাকি। ব্যায়াম করার ফলে দেহ ও মনের উন্নয়ন সাধিত হয়। প্রতিদিন নিয়মিত ও পরিমিত ব্যায়াম করলে দেহ কাঠামো সুদৃঢ় ও সবল হয়। ব্যায়াম একাকী বা দলগতভাবে...
২ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পাঠ - ১ : শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব : শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। শরীরচর্চায় দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের উন্নতি হয়। দেহ ভা...
৩ শরীরচর্চা ও সুস্থজীবন খ. হাঁটু ভেঙ্গে সিট আপ: শরীরের অবস্থান সিট আপের মতো, শুধু হাঁটু ভেঙে রেখে শরীরের উপরের অংশ উঠানামা করাতে হবে। এভাবে যত বেশি সিটআপ দেওয়া যাবে, তত বেশি পেটের উপকার হবে। হাঁটু ভেঙে সিট আপ গ. দুই পা শূন্যে ধরে রাখা : চিৎ হয়ে শুয়ে দুই পা একত্রে ৮ ইঞ্চি শূন্যে তুলে রাখতে হবে। এক মিনিট পর্যন্ত রাখার...
৪ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য হেড স্ট্যান্ড (মাথার উপর ভর করে দাঁড়ানো) : কপাল একটু সামনে ও দুই হাতের তালু কাঁধ বরাবর একটু পিছনে মেঝেতে স্থাপন কর। দুই হাতের তালু ও কপালকে একটি ত্রিভুজের মতো কর। এবার কোমর সামনের দিকে টেনে কোমরসহ দুই পা উপরে তুলে দাও। দুই পা সোজা করে পায়ের মাথা সোজা (পয়েন্টেড) রাখ। কপাল ও দুই হা...
শরীরচর্চা ও সুস্থজীব ৫ করে দুই পা একত্র করে ল্যান্ডিং করতে হবে। যেহেতু মাথা লাগিয়ে এ ব্যায়ামটি করতে হয়, সেজন্য এর নাম হেড স্প্রিং। যখন হাত দ্বারা পুশ দিবে, তখন সাহায্যকারী প্রয়োজন হলে সাহায্য করবে। কারণ ঐ সময় হাত পিছলে মাথা নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে একের পর এক সারিবদ্ধভাবে দৌড়ে এসে এ ব্যায়ামটি ...
৬ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ২. বল পাসিং : খেলোয়াড়ের সংখ্যা অনুসারে কয়েকটি সারিতে দাঁড় করাতে হবে। প্রত্যেক সারিতে সমান সংখ্যক খেলোয়াড় থাকবে। সকল খেলোয়াড় পা ফাঁক করে দাঁড়াবে। সারির সম্মুখের খেলোয়াড়ের নিকট বল থাকবে। সংকেতের সাথে সাথে দুই পায়ের ফাঁক দিয়ে বল পিছনে দিবে। এভাবে বলটি সারির পিছনের খেলোয়াড...
শরীরচর্চা ও সুস্থজীবন ৭ স্থানগুলো ভ্রমণ করে শিক্ষার্থীরা চিত্তবিনোদনের সাথে সাথে জ্ঞান অর্জন করে থাকে। কাজ - ১ : ঘুম ও বিশ্রামের প্রয়োজনীয়তা বর্ণনা কর। পাঠ ৭ : বয়স ও শারীরিক গঠন অনুসারে বিশ্রাম ও ঘুমের চাহিদা : বয়স ও শারীরিক গঠনের উপর বিশ্রাম ও ঘুমের চাহিদার তারতম্য হয়ে থাকে। যারা শিশু, তাদের বিশ্রাম ও ঘ...
৮ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ৩. নৌকাবাইচ : ১ম সংকেতে বাজনা বাজতে শুরু করবে। ২য় সংকেতে খেলোয়াড়রা ডান হাত দ্বারা লড়ির মাথা ধরে একটানে ডান দিক দিয়ে ঘুরিয়ে কাঠি পিঠের উপর রাখবে। বাম হাত দিয়ে কাঠির নিচ প্রান্ত ধরে কাঠির সাহায্যে পিঠে চাপ দিবে। ৩য় সংকেতে ছোট লাফ সহকারে বাম পা সামনে ও ডান পা পিছনে যাবে। উভয় হাঁ...
শরীরচর্চা ও সুস্থজীবন ৯ শরীরচর্চা ও সুস্থজীবন ১. জারি গান আরে ভালো ভালো ভালোরে ভাই আরে ও ও আহা বেশ ভাই আমরা আল্লার নামটি লইয়ারে ভাই আমরা নাইচা নাইচা সবাই যাই আরে শোন ক্যান শোন ক্যান মোমিন ভাই আমরা বেয়াদপির মাপটি চাই ॥ ২. সারি গান ও কাইয়ে ধান খাইলরে খেদানের মানুষ নাই খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেল...
১০ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন ১. কোন ব্যায়াম করতে হলে সরঞ্জামের প্রয়োজন হয়? ক. হেড স্ট্যান্ড গ. হেড স্প্রিং খ. হ্যান্ড স্প্রিং ঘ. হ্যান্ড স্প্রিং ২. কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারীর প্রয়োজন ? ক. হেড স্প্রিং গ. হেড স্ট্যান্ড খ. হ্যান্ড স্প্রিং ঘ. হ্যান্ড স্ট্যান্ড...
শরীরচর্চা ও সুস্থজীবন ১১ নিচের কোনটি সঠিক? ক. i. ও ii গ. ii ও iii খ. i ও iii ঘ. i, ii ও iii ৮. মেধার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি ? ক. পুষ্টিকর খাবার গ. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম খ. নিয়মিত শরীরচর্চা ঘ. সহপাঠিদের সাথে খেলাধুলা নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও। প্রধান শিক্ষক জামাল ...
দ্বিতীয় অধ্যায় স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্কাউটিং ও গার্ল গাইডিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। পৃথিবীর প্রায় সব দেশেই স্কাউটিং ও গার্ল গাইডের কার্যক্রম প্রচলিত। বৃটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট ফেনারেল রবার্ট স্টিফেনশন সিব লর্ড ব্যাডেন পাওয়েল ১৯০৭ সালে স্কা...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৩ পাঠ-১ : হাইকিং ও প্রজেক্ট তৈরি : হাইকিং শব্দের অর্থ উদ্দেশ্যমূলক ভ্রমণ। যেকোনো পথ নির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে স্কাউট ও গার্ল গাইড পায়ে হেঁটে ভ্রমণ এবং ভ্রমণকালে পথিমধ্যে আশপাশের পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবে। সাধারণত একাকী, দুইজন ...
১৪ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি প্রণয়ন : হাইকিংয়ের মান সম্পূর্ণভাবে পরিকল্পনার উপর নির্ভর করে। উপদল (পেট্রোলের) মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে হাইকিংয়ের আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মসূচি প্রণয়ন করা উচিত। উপদল (পেট্রোলের) নেতাকে পরিষদের সিদ্ধান্ত অনুসারে গ্রুপ স্কাউট বা গাইড কাউন্সিলের সুপারিশক্রমে হাই...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৫ গ্যাজেটের ছবি কাজ – ১ : হাইকিং ও প্রজেক্ট তৈরির কর্মসূচি লেখ। কাজ – ২ : শ্রেণিকক্ষে একজন গাইড বা স্কাউট দড়ির সঠিক গেরো ব্যবহার করে বাঁশ ও কাঠের টুকরা দিয়ে গ্যাজেট তৈরি করে দেখাও । পাঠ-৩ : নেতৃত্বদান ও মানবসেবায় স্কাউটিং ও গার্ল গাইডিং : মানুষ পৃথিবীর যে...
১৬ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য স্কাউটিং এবং গার্ল গাইডের মূলমন্ত্রই হচ্ছে ‘সেবা’। এই সেবা হতে পারে আত্মসেবা, সমাজসেবা ও মানবসেবা। আত্মসেবার অর্থ একজন আত্মনির্ভরশীল মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা। শ্রম, বুদ্ধিমত্তা ও চেষ্টায় নিজেকে সুপ্রতিষ্ঠিত ও উপযুক্ত করে গড়ে তোলাই আত্মসেবার মূল লক্ষ্য। নিজে আত্মনির্ভরশীল না...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৭ মুসল্লিদের ওযুর পানি এনে দেওয়া। মসজিদ ধুয়ে দেওয়া । পথচারীকে পথ দেখিয়ে দেওয়া। কাউকে বাসা খুঁজে পেতে সাহায্য করা। ঝগড়া-বিবাদ থামিয়ে দেওয়া । কেউ আহত হলে হাসপাতালে নেওয়া। লাশ দাফনে সাহায্য করা। কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া । পশু-পাখিকে অত্যাচার থেকে ...
১৮ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামে পরিচিত। পরবর্তীতে এই কমিটির নাম পরিবর্তিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি নামে পরিচিত হয়। একই বছর এই কমিটি ১৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে। সম্মেলনে ডুনান্টের মহতি প্রস্তাবগুলো গৃহীত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে রেড ক্রস জন্মলাভ করে। জিন হে...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯ লিগ অব রেড ক্রসের সদস্য পদ লাভ করে। পরবর্তীতে ১৯৮৮ সালে ৪ঠা এপ্রিল রাষ্ট্রপতির আদেশের সংশোধনীবলে বাংলাদেশ রেড ক্রস সোসাইটির নাম পরিবর্তন করে ‘রেড ক্রিসেন্ট’ করা হয়। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতীক : সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসসহ যুদ্ধক্ষেত্রে নি...
২০ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য রুগ্‌ণ ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষকে উদ্ধার ও সহযোগিতা করাই এর মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য। এ ছাড়া রয়েছে ব্লাড ব্যাংকের রক্ষণাবেক্ষণসহ পানির বিশুদ্ধতা রক্ষা এবং প্রাথমিক চিকিৎসা-সংক্রান্ত প্রশিক্ষণ দান। এ সেবা সংস্থাটি ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার পায়। কাজ-১ : মান...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২১ ৫। ক্ষতস্থানে বড় কিছু ঢুকে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। ৬। ক্ষতস্থান জীবাণুনাশক ওষুধের সাহায্যে পরিষ্কার করে ড্রেসিং করতে হবে। ড্রেসিং : ক্ষতস্থানকে জীবাণুমুক্ত বা পরিষ্কার করার জন্য যে প্রক্রিয়া তাকে ড্রেসিং বলে। ড্রেসিং এর জন্য...
২২ শারীরিক শিক্ষা ও সাস্থ্য ৪। সাধারণ ক্ষেত্রে শক্ত কাপড়ের ব্যান্ডেজই ব্যবহার করা ভালো। ৫। বিশেষ বিশেষ ক্ষেত্রে ইলাস্টিক (Elastic) ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ব্যান্ডেজ তিন প্রকার : ১। ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ (Traiangular Bandage ২। রোলার ব্যান্ডেজ (Rollar Bandage) ৩। বিশেষ ব্যান্ডেজ- যে...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২৩ মাথার ব্যাভেজ (Skull Bandage) : মাথার খুলিতে আঘাত লাগলে ক্ষতস্থানে রিং প্যাড দিয়ে ঢেকে একটা ত্রিকোণ ব্যান্ডেজ নিয়ে মাথার চারদিকে ঘুরিয়ে কপালের উপর বাঁধতে হবে। ১ ২ ৩ মাথার ব্যান্ডেজ ১। মাথায় চওড়া ব্যান্ডেজ ব্যবহার করতে হয়। ২। কপালের ক্ষতস্থান থেকে ...
২৪ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কাজ-১ : ব্যান্ডেজ করার সময় কী কী জিনিস মনে রাখতে হবে তা লেখ । কাজ-২ : স্কাল ও জ ব্যান্ডেজ কীভাবে বাঁধতে হয় তা শ্রেণিকক্ষে অনুশীলন করে দেখাও। পাঠ-৭ : আর্ম সিং ও কলার এন্ড কাফ স্লিং : হাতের কোনো হাড় ভেঙে গেলে বা হাতে জোরে আঘাত লাগলে তাকে অনড় করে ঝুলিয়ে রাখা হয়। এই ঝুলিয়ে রাখার...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২৫ অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন ১. হাইকিং কোন ধরনের কর্মসূচি ? ক. রাজনৈতিক গ. শিক্ষামূলক খ. সামাজিক ঘ. উন্নয়নমূলক ২. প্রাথমিক চিকিৎসার কথা সর্বপ্রথম কে বলেছেন? ক. ডা. ফেড্রিক এজমার্ক গ. জিন হেনরি ডুনান্ট খ. ড. জেমস নেইসমিথ ঘ. লর্ড ব্যাডেন পাওয়েল ৩. হ...
২৬ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : রানু ছোট বেলা হতেই পরোপকারী। মানুষের কষ্ট তার ভালো লাগে না। কীভাবে সে মানুষকে তাদের বিপদে আপদে সাহায্য করবে প্রায়ই এ বিষয়ে বাবা মাকে প্রশ্ন করে। বাবা বললেন, তোমাদের বিদ্যালয়েই অনেক সেবামূলক সংগঠন আছে। শিক্ষকদের সাথে পরামর্শ করে য...
স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২৭ নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : আরিক তার বিদ্যালয়ের একটি সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা। সংগঠনটি সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সংগঠনটির কর্মকান্ডের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থ...