zarifmahir21/whisper-medium-bangla
Automatic Speech Recognition • 0.8B • Updated
• 378
file_name string | transcript string | duration float32 | audio audio |
|---|---|---|---|
train_001.wav_chunk_0.96-28.90 | গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যান্য পড়ছি এর চতুর্থ পর্ব রঙিলা নটিবাড়ি সোহাগঞ্জ বাজারের শেষ মাথায় মাছের আড়ত পার হয়েও আট দশ মিনিট হাঁটতে হয় রাস্তার দুপাশে আপনাতে গজিয়ে ওঠা বেশ কিছু শিমুল গাছ যে কেউ দেখে ভাববে কোন এক বৃক্ষপ্রেমী চিন্তা ভাবনা করে | 27.940001 | |
train_001.wav_chunk_29.36-57.18 | শিমুলের শাড়ি লাগিয়েছেন চৈত্র মাসে শিমুলের টকটকে লাল ফুল ফোটে দেখতে ভালো লাগে মনে হয় চৈত্রের তীব্র উত্তাপে গাছের মাথায় আগুন লেগে গেছে মূলবাড়ি কাঠের উপরে টিন মূলবাড়ি ঘিরে এক রুমের বেশ কিছু ছোট ছোট ঘর কাঠের মূল বাড়িটা দর্শনীয় উচ্চতায় প্রায় দোতলা বাড়ি সমান দরজা এবং পাল্লায় ফুল লতাপাতা | 27.82 | |
train_001.wav_chunk_57.24-84.86 | আঁকা টিনের চৌচালাতেও কাটা লখনৌ এর বাইজি আঙ্গুরি অনেক টাকা-পয়সা খরচ করে মূল বাড়ি তৈরি করে এই বাড়িতে তার একটা কন্যা সন্তান হয় তার নাম বেদানা তিন বছর বয়সে বেদানা পানিতে ডুবে মারা যায় বেদানার মৃত্যুর পর আঙ্গুরির আর কোন খোঁজ পাওয়া যায়নি কেউ বলে আঙ্গুরিও মেয়ের মত পানিতে ডুবে গেছে আবার কারো কারো মতে আঙ্গুরি দেশান্তরী হয়েছে | 27.620001 | |
train_001.wav_chunk_86.70-114.58 | দেশান্তরী শব্দটা এলাকার মানুষের অতি প্রিয় সঙ্গে ঝগড়া হলেই স্বামীরা বলে দেশান্তরী হব আসাম চলে যাব দেশান্তরী হয়ে আসাম চলে যাবার বাসনা কারণ আসাম খুব দূরের দেশ না বন জঙ্গল পাহাড়-পর্বতের অঞ্চল সেখানেই আছে কামরুক কামাখ্যা জাদুবিদ্যার দেশ কামরুক কামাখ্যা অতি রূপবতী নারীরা পুরুষদের বশ করে চিরদিনের জন্য রেখে দিতে পছন্দ করে দেশান্তরী হয়ে আসামে চলে | 27.879999 | |
train_001.wav_chunk_114.66-142.60 | গেলে ফেরা হয় না সেই কারণেই জুলেখা রঙ্গিলা বাড়িতে আনন্দে আছে জায়গাটা তার পছন্দ হয়েছে অনেক উঁচু প্রায় টিলার মতো বর্ষাকালে সোহাগঞ্জ বাজারের অনেকটা ডুবে যায় রঙিলা বাড়ি শুধু ভেসে থাকে দূর থেকে দেখা যায় পানির উপর নকশা কাটা কাঠের একটা বাড়ি ভাসছে বাড়ির চারদিকে টিনের ছোট ছোট ঘরের চাল থেকে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে ঝলমল | 27.940001 | |
train_001.wav_chunk_142.70-169.84 | করে সন্ধ্যাবেলা হারমোনিয়াম এবং সারেঙ্গি শব্দ ভেসে আসে বড়ই রহস্যময় লাগে রহস্যময় জায়গায় লোকজনকে আসতে হয় নৌকায় বেশিরভাগ খদ্দের ভাট্টি অঞ্চলের পয়সাওয়ালা সৌখিনদার হাওড়ের মাঝ বিক্রির কাঁচা টাকা নিয়ে এরা আসে কোমরে টাকার থুলি বাঁধা থাকে একটু নড়াচড়া করলেই ঝনঝন শব্দ হয় নোটি মেয়েদের কাঁচা রুপার টাকা নজরানা দেয়া দোস্তর | 27.139999 | |
train_001.wav_chunk_170.60-198.48 | ময়লা কাগজে নোটে সৌখিদারী প্রকাশ পায় না রঙিলা বাড়ির ঘাটে যখন নৌকা ভিড়ে তখন তারা চারদিকে তাকিয়ে বোকার মতো হাসে তাদের বড়ই অস্থির মনে হয় পরিচিত কেউ দেখে ফেলল কিনা এই চিন্তাতেই তারা অস্থির অতিরিক্ত পয়সাওয়ালা শরীফ আদমীদের মধ্যে অস্থিরতা থাকে না তারা বজরা নিয়ে আসে বজরা থেকে নামে না তাদের সঙ্গে মাহফিল করতে রঙিলা বাড়ির মেয়েদের বজরায় যেতে | 27.879999 | |
train_001.wav_chunk_198.54-226.42 | হয় তবে তারা হিসেবী টাকা-পয়সা খরচের ব্যাপারে সাবধানী হিসাব ছাড়া খরচ করে ভাটি অঞ্চলের বেকুবরা এরা সব টাকা শেষ করে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে যায় তখনও তাদের মধ্যে হাসি থাকে সেই হাসি অন্যরকম যেন তারা একটা কাজের কাজ করেছে জুলেখার রঙিলা বাড়িতে ভর্তি হয়ে নতুন নাম নিয়েছে চান বিবি নতুন নাম নেয়াই দোস্তর অতীত | 27.879999 | |
train_001.wav_chunk_226.50-254.46 | পেছনে ফেলে আসতে হবে যা গেছে তা গেছে অতীত নিয়ে চিন্তার কিছু নেই এও এক ধরনের সংসার প্রতি রাতে স্বামী বদলের সংসার এটাই মন্দ কি চান বিবি একটা টিনের ঘর পেয়েছে ঘরটা তার বড়ই পছন্দের সামনেই বড় গাং ঘরের বারান্দায় বসে থাকলে বড় গাং ছাড়িয়ে দৃষ্টি অনেক দূর চলে যায় তখন খুব উদাস লাগে ঘরের সামনেই বিশাল | 27.959999 | |
train_001.wav_chunk_254.52-282.52 | এক কামরাঙ্গা গাছ এই গাছে সারা বছরই কামরাঙ্গা হয় ভয়ঙ্কর টক কাক দেশান্তরী জাতের কামরাঙ্গা কাক দেশান্তরী যে টক ফল খেলে কাক দেশান্তরে পালিয়ে যায় এই গাছটাও চান বিবির পছন্দ গাছের নিচে বসলে চিরল চিরল পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে গায়ে পড়ে এত ভালো লাগে চান বিবি ঠিক করেছে তার যদি কিছু টাকা-পয়সা হয় তাহলে সে | 28 | |
train_001.wav_chunk_282.62-310.38 | কামড়ানো গাছের তলাটা নিজ খরচে বাঁধিয়ে দেবে বাঁধানো ঘাটে শীতল পাটি বিছানো থাকবে শীতল পাটির উপরে পরিষ্কার ফুলতলা বালিশ কখনো সে বালিশে শুয়ে আকাশ দেখবে আবার কখনো গাছে হেলান দিয়ে অতি দূরের গ্রামের সীমানা দেখবে চান বেবির ফুটফর্মাস খাটার জন্যে তাকে সাত আট বছরের একটা মেয়ে দেয়া হয়েছে মেয়েটার নাম হাসুন চান বেবি হাসুনকে নিজের মেয়ের মত যত্ন | 27.76 | |
train_001.wav_chunk_310.48-337.36 | করে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেয় সপ্তাহে একদিন জলে ভাষা সাবান দিয়ে তার গা ডলে দেয় হাসুন চান বেবিকে মা ডাকে সারাদিনই সে ঘর পরিষ্কার করে সন্ধ্যাবেলা কার্তিকের মূর্তিতে প্রদীপ জেলে দেয় ধূপদানে ধূপ জ্বালে রঙিলা বাড়ির প্রতিটি ঘরেই কার্তিকের মূর্তি আছে কার্তিক পতিতাদের দেবতা পতিতা হিন্দু হোক মুসলমান হোক তার ঘরে কার্তিকের মূর্তি থাকবেই | 26.879999 | |
train_001.wav_chunk_339.86-367.82 | রঙিলা বাড়ির মালেকাইন হিন্দুস্থানি নাম সূর্যবালা এই হিন্দুস্থানি মালেকাইন কেও চান বিবির পছন্দ বয়স 50 এর উপরে গায়ের রং পাকা ডালিমের মতো সন্ধ্যাবেলা তিনি যখন চোখে কাজল দিয়ে সারিঙ্গি নিয়ে বসেন তখন তাকে দেখলে চান বিবির অদ্ভুত লাগে তার কাছে মনে হয় এ মহিলা পৃথিবীর কেউ না অন্য কোন জগতের তার গানের গলাও চমৎকার মীরার ভজন গাওয়ার | 27.959999 | |
train_001.wav_chunk_367.88-395.66 | সময় সূর্যবালার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে এই দৃশ্য দেখেও চানবি মুগ্ধ রঙিলা বাড়িতে প্রথম ঢোকার পর মালেকাইন তাকে সামনে বসিয়ে গায়ে হাত রেখে যে কথাগুলি বলেন সে কথাগুলি চান বিবির মনে গেঁথে আছে তিনি কথা বলেন বাংলা এবং হিন্দুস্থানে মিশিয়ে এই কথাও চান বিবির গানের মতো লাগে শোনো জুলেখা তুমি রূপ | 27.780001 | |
train_001.wav_chunk_395.78-423.52 | নিয়ে দুনিয়াতে আসছো গরীব ঘরের মেয়ে এইটাই তোমার পাপ যে নিজেই পাপ তার কপালে পাপ ছাড়া আর কি থাকবে সে তো পাপের বাড়িতেই ঢুকবে এই বাড়িতে পাপ কাটার ব্যবস্থা কিন্তু আছে যে পুরুষ তোমার কাছে আসবে সে যদি তোমার সেবায় সন্তুষ্ট হয় তাহলে তোমার কিছু পাপ কাটা যাবে কারণ মানুষ ভগবান মানুষকে তুষ্ট করা ভগবানকে তুষ্ট | 27.74 | |
train_001.wav_chunk_423.58-451.04 | করা একই জিনিস তোমার রূপ আছে সেই রূপ ধরে রাখতে হয় রূপ ধরে রাখার নিয়ম কানুন আছে আমি তোমাকে শেখাবো তোমার যদি গানের গলা থাকে আমি তোমাকে গান শেখাবো নাচ শেখাবো যদি তোমার কপালে থাকে তুমি বহু টাকা উপার্জন করবে যারা তোমার কাছে আসবে তাদের মধ্যে কারো সঙ্গে যদি আশনাই হয় তাকে বিবাহ করতে পারো আমার কোন | 27.459999 | |
train_001.wav_chunk_451.20-478.56 | অসুবিধা নাই খাওয়া খাদ্যের মধ্যে নিরামিষ খাবে নিরামিষ শরীর ঠিক রাখবে শরীরই আমাদের সম্পদ এটা মাথায় ডান্স মাস্টার তোমাকে নাচ শেখাবে শরীরের ভেতরে যদি নাচ থাকে তাহলে নাচ শিখতে পারবে যদি না থাকে তাহলে শিখতে পারবে না তারপরও ডান্স মাস্টার তোমাকে নাচ শেখাবে নাচ করলে শরীর ঠিক থাকবে ঠিকমত নাচ করলে মন ঠিক থাকে | 27.360001 | |
train_001.wav_chunk_479.38-506.86 | সেবা মন্দিরে দেবতার সামনে নাচ করে শরীর এবং মন দুটাই ঠিক রাখে আমাদের এই বাড়িটাও মন্দির যেসব পুরুষ এই বাড়িতে আনন্দের খোঁজে আসে তারা দেবতা কখনো নিলাজ হবে না পুরুষ মানুষ নটি বেটির কাছেও লজ্জা আশা করে কোন যক্ষা রোগীকে ঘরে নিবে না যত টাকাই সেদিক তারে ঘরে নেয়া যাবে না যক্ষা রোগী চেনার উপায় আছে আমি তোমাকে শিখায় দেব | 27.48 | |
train_001.wav_chunk_507.80-535.78 | তোমার স্বামী স্বামীর দিকে রাত আত্মীয় কাউকে ঘরে নিবে না স্বামীকে কোন অবস্থাতেই না খদ্দের কারো কারো স্ত্রীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে তাদের সঙ্গে কখনো কোন অবস্থায় দেখা করবে না খদ্দের আমাদের দেবতা খদ্দেরের স্ত্রীরা উপদেবতা উপদেবতারা ভয়ঙ্কর তাদের কাছ থেকে দূরে দূরে থাকতে হয় যদি কখনো মনে করো এই জায়গা এই জীবন তোমার পছন্দ না | 27.98 | |
train_001.wav_chunk_536.38-564.36 | তুমি চলে যেতে চাও তাহলে চলে যাবে কেউ তোমাকে আটকাবে না আমি জেলখানা খুলে বসি নাই দুঃখী মানুষের জন্য আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছি মানুষকে আনন্দ দেয়ার মধ্যে পূর্ণ আছে তুমি নিজেও আনন্দে থাকার চেষ্টা করবে চান বিবি আনন্দে থাকার চেষ্টা ছাড়াই আনন্দে আছে নতুন জীবনের শুরুতে প্রথম পুরুষটিকে তার বেশ পছন্দ হয়েছে ভাটি অঞ্চলের বোকাশোকা চেহারার একজন | 27.98 | |
train_001.wav_chunk_564.46-592.34 | মধ্যবয়স্ক মানুষ ফর্সা লম্বা চোখে মুখে দিশাহারা ভাব সে খুব ভয়ে ভয়ে বিছানায় পেতে রাখা শীতল পাটিতে বসলো পকেট থেকে ফুলতলা ময়লার রুমাল বের করে কপালের ঘাম মুছলো বিড়বিড় করে বলল পানি খাবো চান বেবি ঝকঝকে কাসার গ্লাসে পানি এনে দিল লোকটা এক চুমুক পানি খেয়েই গ্লাস নামিয়ে রাখতে রাখতে মাটির দিকে তাকিয়ে বলল খুবই গরম চান বিবি | 27.879999 | |
train_001.wav_chunk_592.42-620.26 | বলল বাতাস করবো না বাতাস লাগবে না দরজার আড়ালে হাসুন উকি ঝুঁকি দিচ্ছিল চান বিবি তাকে ইশারা করতেই সে তালপাতার পাখা দিয়ে বাতাস শুরু করল লোকটি বিষিত হয়ে বলল আপনার মেয়ে চান বিবি বলল আমার মেয়ে না তবে মেয়ের মতোই আমাকে আপনি আপনি বলতেছেন কি কারণে আমি বয়সে আপনার ছোট লোকটি চট করে উঠে দাঁড়িয়ে বলল যাই | 27.84 | |
train_001.wav_chunk_621.16-648.26 | চান বিবি বলল চলে যাবেন কিছুক্ষণ জিরান বাতাস খান শরীর ঠান্ডা করেন মন ঠান্ডা করেন আসেন গল্প করি লোকটা সঙ্গে সঙ্গে বসলো আবার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলো তবে এবার রুমালটা পকেটে ঢুকালো না হাতে নিয়ে বসে রইল চান বিবি বলল রুমালে সুন্দর ফুলের কাজ কে করেছে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে আছে | 27.1 | |
train_001.wav_chunk_649.30-676.96 | দুই মেয়ে তারা দেখতে সুন্দর আপনার স্ত্রীর চেহারা কেমন সুন্দর আমার চেয়েও সুন্দর না আপনি কি কিছু খাবেন শরবত বানায় দিব না ঘরে মিষ্টি আছে মিষ্টি দিব বেগমগঞ্জের লাড্ডু না আপনার স্ত্রীর নাম কি বলতে না চাইলে বলতে হবে না বলতে ইচ্ছা করলে | 27.66 | |
train_001.wav_chunk_677.02-704.78 | বলেন মেয়ে দুটার নাম কি বলতে না চাইলে বলতে হবে না বলতে ইচ্ছা করলে বলেন বড় মেয়ের নাম শরিফা ছোট মেয়ের নাম তুলা তুলা নাম রেখেছেন কেন জন্মের সময় খুব হালকা ছিল হুম সাত মাসে হয়েছে বাঁচার আশা ছিল না হালিমা তাকে শিমুল তুলার বস্তায় ভরে বাঁচায় রেখেছিল এখন তুলার স্বাস্থ্য খুবই ভালো সারাদিন মারামারি করে কামড় দেয়া শিখেছে | 27.76 | |
train_001.wav_chunk_705.48-733.14 | কামড় দিয়ে রক্ত বের করে দেয় আপনার স্ত্রীর নাম হালিমা নাম বলে ফেলেছেন এখন কি আপনার খারাপ লাগছে লোকটা চুপ করে রইল প্রসঙ্গ পাল্টে জুলেখা বলল আপনার মেতু আপনাকে কামড়ায় অনেকবার আমার সারা গায়ে তার কামড়ের দাগ সে শুধু তার মারে কামড়ায় না চান বিবি বলল আপনার মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে লোকটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল | 27.66 | |
train_001.wav_chunk_733.76-761.18 | কয়েকবার ঢোক গিলে পাঞ্জাবির পকেট থেকে কালো কাপড়ের ছোট্ট থুলি বের করে পাশে রাখতে রাখতে বলল এখানে দশটা রুপার টাকা আছে টাকার পরিমাণ কি ঠিক আছে চান বিবি হ্যাঁ চোখ মাথা নাড়লো লোকটা উঠে দাঁড়ালো বিবি বলল চলে যাবেন হুম বিশ্রাম করেন রাতটা থাকেন সকালে যান না তাহলে আরেকদিন আসেন সেদিন টাকা ছাড়াই আসেন | 27.42 | |
train_001.wav_chunk_762.24-789.44 | আমি আর আসবো না আমার উপর কোন কারণে কি আপনি নারাজ হয়েছেন না তুমি ভালো মেয়ে আপনার স্ত্রীর চেয়েও কি ভালো লোকটার চেহারা সামান্য ক্ষণের জন্য কঠিন হয়ে গেল চান বিবি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কঠিন মুখভঙ্গি সহজ হলো লোকটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল না রুপার টাকার থলেটা চানবি সূর্যবালার কাছে পাঠিয়ে দিল এটাই নিয়ম | 27.200001 | |
train_001.wav_chunk_790.08-816.54 | সূর্যবালা সেখান থেকে নিজের অংশ রেখে ফেরত পাঠাবেন চান বিবির পুরো টাকায় সূর্যবালা ফেরত পাঠালেন প্রথম রোজগারে ভাগ বসাবেন না চান বিবি প্রথম রোজগারের টাকায় তার ছেলে জহিরের জন্য জামা জুতা কিনলো বান্ধবপুর জুম্মা মসজিদের ইমাম সাহেবের জন্য একটা তুর্কি ফেস টুপি কিনলো শশি মাস্টারের জন্য কিনলো নকশী করা সিলেটের শীতল পার্টি জিনিসগুলি হাতে নিয়ে সে কিছুক্ষণ কাঁদলো | 26.459999 | |
train_001.wav_chunk_819.80-847.80 | ভদ্রঘরের একটি মেয়ের স্থান হয়েছে রঙিলা বাড়িতে এই ঘটনা বান্ধবপুরে কোন আড়ন তুলল না অনেকদিন এই বিষয়টা কেউ জানলো না সুলেমান সবাইকে বলল স্ত্রীকে সে তালাক দিয়েছে স্ত্রী চলে গেছে তার বাপ ভাইয়ের কাছে মুসলমান সমাজে স্ত্রীকে তালাক দেয়া এবং স্ত্রীর বাপ ভাইয়ের কাছে চলে যাওয়া স্বাভাবিক ঘটনা এক স্ত্রী চলে যাবে অন্য স্ত্রী আসবে স্ত্রী একা আসবে না সঙ্গে দাসী নিয়ে আসবে স্ত্রীর গর্ভে | 28 | |
train_001.wav_chunk_847.88-875.62 | যেমন সন্তান হবে দাসীর গর্ভেও হবে স্ত্রীর গর্ভে সন্তানরা সম্পত্তির ভাগ পাবে বান্দির গর্ভে সন্তানরা পাবে না তারা কামলা খাটবে তাদের বিয়ে শাদী হবে তাদের মতোই বান্দি বংশের লোকজনের সঙ্গে সহজ হিসাব তখনকার ব্যবস্থায় রঙিলা বাড়ি এমন কিছু খারাপ জায়গা না পুরুষ মানুষদের আমদ ফুর্তির অধিকার আছে তারা খাটাখাটনি করে অর্থ উপার্জন করে সেই অর্থের খানিকটা যদি নিজের | 27.74 | |
train_001.wav_chunk_875.72-902.68 | আনন্দের জন্য ব্যয় করে তাতে ক্ষতি কি পুরুষ মানুষ দিন-রাত স্ত্রীর আঁচলে বাঁধা থাকলে ধরতে হবে সে পুরুষ মানুষই না তার কোন সমস্যা আছে ক্ষমতাবান পুরুষদের হতে হবে শখিনদার তারা বন্দুক দিয়ে পাখি শিকার করবে রঙিলা বাড়িতে যাবে কিছুদিনের জন্য বাড়িতে খাটু গানের ছেলে নিয়ে আসবে ঘাটু গানের এসব ছেলে নৃত্যবিদ্যা এবং সংগীতে পারদর্শী সখিন্দার পুরুষদের নানান নামদার এরা মিটাবে | 26.959999 | |
train_001.wav_chunk_903.62-931.50 | এসব কর্মকাণ্ডে স্ত্রীদের মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নাই ঘাটু ছেলেরা তাদের সতিন না এরা কিছুদিনের জন্য এসেছে সতিনের মত চিরস্থায়ী সত্য নিয়ে আসেনি বান্ধবপুর সেই সময় অতি বর্ধিষ্ণ অঞ্চল রমরমা পাটের ব্যবসা লবণের ব্যবসা মাছের ব্যবসা নতুন লঞ্চঘাট হয়েছে দিন-রাত লঞ্চের ভোষণা যায় বরফ ফল বসেছে পেট্রায় বরফ ভর্তি হয়ে দৈত্যাকৃতির মা চলে | 27.879999 | |
train_001.wav_chunk_931.58-958.42 | যায় নারায়ণগঞ্জ কলকাতায় জলমহাল নিয়ে মারামারি খুনাখুনি হয় সাহেব পুলিশ অফিসার হাতিতে করে তদন্তে আসেন তদন্ত শেষে পাখি শিকার করেন সন্ধ্যার পর তাবুতে রঙিলা উৎসব হয় নর্তকীরা নাচ গান করে ঘাট ছেলেরা বুকে নারিকেলের মালা বেঁধে ঠোঁটের রং দিয়ে অশ্লীল ভঙ্গিমায় অতি নোংরা গান ধরে সাহেবরা ঘন ঘন মাথা নেড়ে বলেন নট ব্যাড নট ব্যাড এট অল | 26.84 | |
train_001.wav_chunk_960.16-987.92 | এই বিপুল কর্মকাণ্ডে আমাদের জুলেখা অতি নগণ্য একজন আপাতত তার কথা থাকুক আমরা চলে যাই হরিচরণের স্কুলে স্কুলের ছাত্রের সংখ্যা নয় নয় জনের মধ্যে একজন মাত্র মুসলমান তার নাম জহিদ এই ছেলেটা পড়াশোনায় ভালো শুধু ভালো বললে কম বলা হবে অতিরিক্ত ভালো স্মরণশক্তি অসাধারণ একবার কিছু পড়লেই তার মনে থাকে শশি মাস্টার তার এই ছাত্রটিকে কোন এক | 27.76 | |
train_001.wav_chunk_987.98-1015.72 | বিচিত্র কারণে সহ্য করতে পারে ব্রিটিশ সরকার সে সময় একটি বৃত্তি চালু করেছিলেন সমগ্র ভারতে ক্লাস টু ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বৃত্তি দেয়া হতো মাসিক দু টাকা হারে এক বছরের জন্য বৃত্তি সুলেমানের ছেলে জহির এই বৃত্তি পেয়ে সবাইকে চমকে দিল জেলা শিক্ষা অফিসার আলহাজ্ব রমিজউদ্দিন সাহেব বৃত্তির খবর নিয়ে বান্ধবপুরে উপস্থিত হলেন জহিরের মাথায় হাত | 27.74 | |
train_001.wav_chunk_1015.84-1043.84 | রেখে চোখ বন্ধ করে দোয়া করলেন তারপর জহিরকে কাছে টেনে গলা নামিয়ে বললেন তোমার মা নাকি তোমাদের সঙ্গে থাকে না এটা কি সত্য জহির বলল সত্য সে থাকে কোথায় জহির চুপ করে রইল জবাব দিল না কোথায় থাকে জানো না জহির এই প্রশ্নেরও জবাব দিল না আলহাজ্ব রমিজউদ্দিন গলা আরো খাদে নামিয়ে বললেন লোকমুখে শুনলাম তোমার মা | 28 | |
train_001.wav_chunk_1043.96-1071.54 | রঙিলা নটিবাড়িতে থাকে এটা কি সত্য সত্য ঠিক আছে ঠিক আছে যা হয় সবই আল্লাহ পাকের হুকুমেই হয় উনার হুকুম বিনা কিছু হয় না তুমি নিজের মত লেখাপড়া চালিয়ে যাবে তোমার মা কোথায় থাকে কি সমাচার তা নিয়ে মাথা ঘামাবে না ঠিক আছে না বলো জিয়া আচ্ছা জনাব এসব সহি আদব শুধু লেখাপড়া শিখলে হবে না আদবও শিখতে হবে | 27.58 | |
train_001.wav_chunk_1072.14-1099.66 | বলো জিয়া আসা জনাব জিয়া আসা জনাব আলহাজ্ব রমিজউদ্দিন জহিরকে একটা ফাউন্টেন পেন উপহারে হিসেবে দিয়ে গেলেন ফাউন্টেন পেনের নাম রাইটার শশি মাস্টারের কাছে জুলেখার শীতল পার্টি পৌঁছেছে যে নিয়ে এসেছে তার নাম শামসু সওদাগর মিশাখালী বাজারে তার পাটের আরত শশি মাস্টার বললেন পার্টি কে দিয়েছে শামসু | 27.52 | |
train_001.wav_chunk_1099.74-1126.92 | সওদাগর বললেন রঙিলা নটি বাড়ির এক নোটি দিয়েছে রাখলে রাখেন না রাখলে ফেলে দেন নোটির নাম সানবি চান বিবি নামে কে আমি চিনি না আপনি মাস্টার মানুষ আপনার না চেনাই ভালো তার আরেক নাম জুলেখা জুলেখা শামসু সদাগর বললেন এখন কি চিনেছেন হ্যাঁ চিনেছি পরিচয় ছিল আপনার সাথে ছিল | 27.18 | |
train_001.wav_chunk_1128.06-1156.04 | সাইফাজান কাউরে কবেন না মাস্টার সাব উঠি শশি মাস্টার সারা দুপুর ঝিম ধরে বসে রইলেন সন্ধ্যার পর কলের গান ছেড়ে জাম গাছের নিচে গভীর রাত পর্যন্ত বসে রইলেন মাওলানা ইদ্রিসের কাছে জুলেখার পাঠানো তুর্কি টুপি পৌঁছেছে শামসু সদাগরী নিয়ে গেছে মাওলানা বললেন আপনারে তো চিনলাম না শামসু সদাগর বললেন আমারে চেনার | 27.98 | |
train_001.wav_chunk_1156.10-1184.04 | প্রয়োজন নাই আপনার কাছে একটা জিনিস পৌঁছায় দেওয়ার কথা দিলাম জিনিসটা দিয়েছে কি সান বিবি দিয়েছে সান বিবিকে তো চিনি না শামসু সদাগর উদাস গলায় বললেন এখন তারে না চেনাই ভালো সময় চেনা সময় না চেনা বুদ্ধিমান মানুষের লক্ষণ আপনি বুদ্ধিমান মাওলানা ইদ্রিস বললেন একজন এত সুন্দর একটা ডুব্বি পাঠাইছে তারে চিনবো না এটা কেমন কথা | 27.940001 | |
train_001.wav_chunk_1185.00-1212.68 | শামসু বলল চিনতে হইলে রঙিলা নটি বাড়িতে যান ওই মেয়ে রঙিলা বাড়ির নটি মাওলানা হতভম্ব গলায় বললেন এইটা কি কথা সত্য কথা নটি বেটি আপনারে টুপি পাঠাইছে বড়ই সৌন্দর্য মেয়ে বেহেশতের পুর বরাবর সুন্দর তার টুপি আপনি মাথায় দিয়ে জুম্মার নামাজ পড়বেন না গাঙের পানিতে ফেলবেন এটা আপনার বিবেচনা আমি উঠলাম তুর্কি ফেস টুপিটা টিনের ট্রাঙ্কের উপর | 27.68 | |
train_001.wav_chunk_1212.76-1240.58 | রাখা টুপিটা কোত্থেকে এসেছে মাওলানা এখন বুঝতে পারছেন এই টুপি মাথায় দেয়ার প্রশ্নই আসে না গাঙে পানিতে ফেলে দিয়ে আসতে হবে টুপির মত পবিত্র একটি বস্তু পানিতে ফেলে দেওয়া কি ঠিক এ বিষয়ে হাদিস কোরআনের পরিষ্কার ব্যাখ্যা কি তাও তিনি জানেন কাউকে যে জিজ্ঞেস করবেন তাও সম্ভব হচ্ছে না হাদিস কোরআন জানার লোক আশেপাশে কেউ নেই তার খুবই ইচ্ছা দেওবন্দ মাদ্রাসায় যাওয়া তার মনে অনেক প্রশ্ন | 27.82 | |
train_001.wav_chunk_1240.64-1268.64 | আছে তিনি হাতির ছবি আঁকা একটা দু নম্বরী খাতায় প্রশ্নগুলি লিখে রেখেছেন যেমন রোজার সময় ধূমপান করলে কি রোজা ভাঙ্গে চিংড়ি মাছ খাওয়া মুখরুখ কাঁকড়া খাওয়া কি মুখরুখ মাওলানা টুপি বিষয়ক একটি প্রশ্ন খাতায় লিখলেন কোন ব্যক্তি পুরুষ বা মহিলা যদি অসৎ পথে উপার্জন করা অর্থের বিনিময়ে কাউকে টুপি তসবি কিংবা জায়নামাজ দেয় তখন সেই | 28 | |
train_001.wav_chunk_1268.72-1296.52 | টুপি তসবি জায়নামাজ ব্যবহার করা কি জায়েজ আছে টুপিটা ঘরে আসার পর থেকে মাওলানা ভালো সমস্যায় আছেন প্রায় রাতেই জুলেখাকে স্বপ্ন দেখছেন স্বপ্নের ধরণ দেখে তিনি নিশ্চিত স্বপ্নগুলি ইবলিশ শয়তান দেখাচ্ছে একটি স্বপ্নে তিনি দেখলেন জুলেখা তার স্ত্রী নাউজুবিল্লাহ সে তার বাড়িতেই থাকে ঘরোয়ার ঠিকঠাক রাখে রান্না করে রাতে সব কাজকর্ম শেষ করে | 27.799999 | |
train_001.wav_chunk_1296.82-1324.18 | বানানো পান হাতে নিয়ে তার সঙ্গে ঘুমোতে আসে নাউজুবিল্লাহ এর চেয়েও খারাপ স্বপ্ন একবার দেখলেন এমন স্বপ্ন যা কাউকে বলা যাবে না তার অত্যন্ত মন খারাপ হলো ইবলিশ শয়তান কোন এক জটিল খেলা শুরু করেছে এ বিষয়ে তিনি নিশ্চিত তার মত নাদান মানুষ কিভাবে শয়তানের হাত থেকে বাঁচবেন তার কতটুকুই বা ক্ষমতা হযরত আদমের মত মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারেন নাই | 27.360001 | |
train_001.wav_chunk_1325.06-1352.88 | এমনকি একবার আমাদের নবীজিকেও শয়তান ধোঁকা দিয়েছিল নবীজির মুখ দিয়ে ওহী হিসেবে মিথ্যা আয়াত বলিয়েছিল এখানে একটা টিকা আছে টিকাটা পড়ে নেই এখানে একটা টিকা আছে টিকা হলো স্যাটেনিক ভার্সেস স্যাটেনিক ভার্সেস নিয়ে আসলে অনেক মতানৈক্য আছে যা হোক এখানে যা আছে আমি সে সেটাই পড়লাম গভীর রাতে ইবলিশ | 27.82 | |
train_001.wav_chunk_1352.94-1379.94 | শয়তান কিংবা তার সাঙ্গপাঙ্গ যে তার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে গাছের ডাল নড়ায় এটা তিনি পরিষ্কার বুঝতে পারেন বাতাস নেই কিছু নেই গাছের ডাল নড়ছে একবার রাতে তসবি পড়ছিলেন হঠাৎ পেছনের জানলা আপনা আপনি বন্ধ হয়ে গেল আবার খুলল আরেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন অযু করার জন্য বারান্দায় রাখা জলচৌকিতে বসেছেন ওযুর দোয়া পড়ে শেষ করলেন অর্থ | 27 | |
train_001.wav_chunk_1380.62-1408.34 | নাপাকি দূর করিবার নামাজ শুদ্ধভাবে পড়িবার এবং আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি অযু করিতেছি ওযুর দোয়া শেষ করা মাত্র তার মনে হলো কেউ একজন তার ঘাড়ে ফুঁ দিয়েছে গরম বাতাস তিনি প্রচন্ড ভয় পেলেও পেছন ফিরে তাকালেন না অজু শেষ করলেন তখন কেউ একজন পেছন থেকে হেসে উঠলো মেয়ে মানুষের গলা তিনি চমকে পেছনে ফিরলেন কাউকে দেখলেন না তবে | 27.719999 | |
train_001.wav_chunk_1408.62-1436.48 | তার হাতের ধাক্কা লেগে পিতলের বদনা জলচোখি থেকে নিচে পড়ে গেল বদনা উঠাতে গিয়ে দেখেন বদনার ভেতর একটা ইঁদুরের বাচ্চা মরে পড়ে আছে ইবলিশ শয়তান ওযু নষ্ট করার জন্য একটা ইঁদুরের বাচ্চা বদনার পানিতে রেখে দিয়েছিল এশার নামাজ শেষ করে মাওলানা বাড়িতে ফিরে রান্না বসিয়েছেন চাল ডালের খিচুড়ি এক চামচ ঘি দিয়েছেন সুন্দর গন্ধ ছেড়েছে এমন সময় হঠাৎ তার | 27.860001 | |
train_001.wav_chunk_1436.54-1463.92 | কাছে মনে হলো শুকনা পাতায় খসখস কেউ একজন আসছে মাওলানা দীর্ঘশ্বাস ফেললেন শয়তানের উপদ্রব আবার শুরু হয়েছে মাওলানা আয়াতুল কুরসি পাঠ করে হাততালি দিলেন তখন মনে হলো উঠানে কে একজন কাসছে মাওলানা ভীতগল্লায় বললেন কে কে আমি কে আমি কে মাওলানা হারিকেন হাতে বের হয়ে এলেন | 27.379999 | |
train_001.wav_chunk_1464.48-1491.62 | চাদর গায়ে হরিচরণ দাঁড়িয়ে আছেন এক হাতে বেতের একটা লাঠি অন্য হাতে হারি কেন সঙ্গে আর কেউ নেই কেমন আছেন মাওলানা সাহেব জি জনাব ভালো আপনি এত রাতে রাত তো বেশি হয় নাই আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন মাওলানা বললেন সামান্য ভয় পেয়েছি আমার কাছে কোন কারণে কি এসেছেন হরিচরণ বললেন ছোট্ট একটা কারণ আছে | 27.139999 | |
train_001.wav_chunk_1492.46-1519.74 | শুনেছি আপনি পুরো কোরআন শরীফ মুখস্ত করেছেন এটা কি সত্য মাওলানা হ্যাঁ সূচক মাথা নাড়লেন লজ্জিত গলায় বললেন হাফেজ টাইটেলটা এখনো পাই নাই কোন বড় মাদ্রাসায় গিয়ে পরীক্ষা দিতে হবে যেমন ধরেন দেওবন্দ মাদ্রাসা পরীক্ষা দিতে যান না কেন খরচপাতি আছে আমি দরিদ্র মানুষ অর্থের সংস্থান নাই হরিচরণ বললেন আমি খরচ দিলে কি যাবেন | 27.280001 | |
train_001.wav_chunk_1520.76-1548.32 | মাওলানা চুপ করে রইলেন হরিচরণ বললেন আপনাদের ধর্মে কি আছে যে অমুসলমানের সাহায্য নেয়া যাবে না এরকম কিছু নাই তাহলে আমার সাহায্য নিন দেওবন থেকে ঘুরে আসুন জিসা বহুত শুকরিয়া হরিচরণ সামান্য ইতস্থত করে বললেন যদি কিছু মনে না করেন একটা অনুরোধ কি করতে পারি মাওলানা বললেন অবশ্যই আপনার মুখস্ত বিদ্যার একটা নমুনা কি | 27.559999 | |
train_001.wav_chunk_1548.54-1576.54 | আমাকে শোনাবেন মাওলানা বললেন অবশ্যই অযু করে আসি অযু করতে হবে জি নাপাক অবস্থায় কোরআন মজিদ আবৃত্তি করা ঠিক না হরিচরণ অবাক হয়ে তাকিয়ে আছেন মাওলানা ইদ্রিস জায়নামাজে বসে কোরআন আবৃত্তি করছেন তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে একসময় কোরআন পাঠ শেষ হলো মাওলানা বললেন খিচুড়ি পাক করেছি আপনি কি আমার সঙ্গে | 28 | |
train_001.wav_chunk_1576.62-1604.26 | খানা খাবেন অমুসলিমকে খানা খাওয়াতে আপনাদের কোন সমস্যা নাই জি না সমস্যা কি জন্য থাকবে আপনাদের ধর্মের এই জিনিসটা ভালো আমি আগ্রহের সঙ্গেই খানা খাবো একজনের জন্য রেঁধেছেন দুজনের কি হবে বেশি করে রেঁধেছি যেটা বাঁচে সেটা দিয়ে সকালের নাস্তা করি হরিচরণ তৃপ্তির সঙ্গে খেলেন হাত ধুতে ধুতে বললেন আরাম করে | 27.639999 | |
train_001.wav_chunk_1604.30-1631.56 | খেয়েছি ধন্যবাদ মাওলানা বললেন ধন্যবাদ কেন আপনার দোয়া আজ রাতে আমার এখানে খাওয়ার কথা সব আগে থেকে ঠিক করা হরিচরণ বিস্মিত হয়ে বললেন কে ঠিক করেছে আল্লাহপাক ঠিক করেছেন মানুষ পশুপাখি সবার রিজিক আল্লাহপাক নিজে ঠিক করে রাখেন কে কবে কোথায় খানা খাবে সেটা তার জন্মের সময় ঠিক করা উটানের কাঁঠাল গাছের ডাল নাড়ছে | 27.26 | |
train_001.wav_chunk_1632.06-1659.98 | টিনের চালে শব্দ হচ্ছে মাওলানা দুঃখিত গলায় বললেন একটা শয়তান কিছুদিন ধরে বড়ই ত্যাক্ত করছে হরিচরণ বললেন কি বলছেন এসব হরিচরণের কথা শেষ হবার আগেই বিকট শব্দে জানলার পাল্লা বন্ধ হলো হরিচরণ চমকে উঠলো মাওলানা বললেন চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি একা যেতে পারবেন না ভয় পাবেন হরিচরণ উঠে দাঁড়ালেন মাওলানা হারিকেন | 27.92 | |
train_001.wav_chunk_1660.06-1687.56 | হাতে আগে আগে যাচ্ছেন পেছনে পেছনে হরিচরণ তিনি বেশ ভয় পাচ্ছেন হরিচরণ বললেন আপনি একা বাস করেন ভয় পান না পাই তবে দোয়া কালাম আছে দোয়া কালাম পাঠ করি আপনার একা একা থাকা ঠিক না একটা বিবাহ করেন জি বিবাহ করবো আমাদের ধর্মেই সংসার করার নির্দেশ আছে কন্যাকে ঠিক করেছেন জি না আল্লাহপাক ব্যবস্থা করে দিবেন | 27.5 | |
train_001.wav_chunk_1688.30-1716.08 | যথাসময়ে শুভকার্য সমাধা হবে রিজিকের মত বিবাহ উনার নির্দেশে হয় হরিচরণ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন সেই অর্থে সবকিছুই তার নির্দেশে হওয়ার কথা মাওলানা বললেন পাঁচটা বিষয় আলাদা করে বলা আছে হায়াত মউত বিবাহ রিজিক এবং দৌলত হরিচরণ বললেন আপনাকে আর আসতে হবে না এখন যেতে পারবো এক কাজ করলে কেমন | 27.780001 | |
train_001.wav_chunk_1716.18-1743.06 | হয় এখন আমি আপনাকে এগিয়ে দেই তারপর আবার আপনি আসবেন এই করতে করতে রাত কাবার মাওলানা হাসছেন হাসির স্বরগ্রাম বেশ উঁচু তিনি জানেন এইভাবে উচ্চ শব্দে হাসা ঠিক না নবী করিম উচ্চস্বরে হাসতেন না সমস্যা হলো মানুষের নিজের উপর সবসময় দখল থাকে না পরিচরণ বাড়িতে ঢুকলেন দেখির বাঁধানো ঘাটে বসে রইলেন | 26.879999 | |
train_001.wav_chunk_1743.92-1771.66 | মালালার বাড়িতে ভয় ভয় লাগছিল এখানে লাগছে না যদিও এই জায়গাটাও নির্জন এবং জঙ্গুলে দেখির চারদিকের ঘাস মানুষ সমান উঁচু হয়েছে মাঝে মাঝে ঝুপড়ি ভাটগাছ ভাটফুল গন্ধবিহীন হলেও রাতে হালকা নেশা ধরানো গন্ধ ছাড়ে পাকা বাড়ির সামনে কামিনী ফুলের ঝাড় কামিনী ফুলের সুবাসও রাতে পাওয়া যায় পূজার ব্যবহারের জন্য রক্ত জবার বেশ কিছু গাছ নানান দিকে | 27.74 | |
train_001.wav_chunk_1771.76-1798.12 | লাগানো আছে জবা ফুল গন্ধবিহীন কিন্তু হরিচরণের মাঝে মাঝে মনে হয় তিনি জবা ফুলের গন্ধ পান এটা এক ধরনের ভ্রান্তি তিনি জানেন মানুষকে সারাজীবনই নানান ভ্রান্তির ভেতর দিয়ে যেতে হয় বয়সের সঙ্গে সঙ্গে ভ্রান্তির পরিমাণ বাড়তে থাকে হরিচরণের মা গোলাপ দাসীর ক্ষেত্রে এরকম হয়েছিল শেষ বয়সে তার কাছে মনে হয়েছিল দিঘিটা গঙ্গার অংশ | 26.360001 | |
train_001.wav_chunk_1799.48-1826.68 | গঙ্গায় তর্পণের ভঙ্গিতে তিনি দিঘিতে প্রায়ই এটা সেটা দিতেন ফুল মিষ্টি দেবতার ভোগ শেষের দিকে পিতলের হাড়ি বাসন সোনাদানা ফেলতে লাগলেন হরিচরণের ধারণা দিঘির জল সেঁচে ফেললে অনেক জিনিসপত্র পাওয়া যাবে বিষার দিঘির জল সিঞ্জন সহজ ব্যাপার না তারপরেও একবার চেষ্টা নেয়া যেতে পারে হরিচরণ গায়ের চাদর বিছিয়ে শ্বেত পাথরের ঘাটে শুয়ে পড়লেন | 27.200001 | |
train_001.wav_chunk_1827.32-1854.84 | কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ঠান্ডা হাওয়ায় তার সুনিদ্রা হলো বান্ধবপুরের বর্তমান আলোচনার বিষয় মাওলানা ইদ্রিসের বাড়িতে হরিচরণ গো মাংস খেয়েছেন বিষয়টা নিয়ে হইচয় শুরু করেছেন অম্বিকা ভট্টাচার্য বিভিন্ন দিকে নানা দেন দরবার করছেন হরিচরণ আগেই জাতিচ্যুত হয়েছেন গোমাংস ভক্ষণজনিত গুরুতর অপরাধে নতুন করে কিছু হবার কথা না | 27.52 | |
train_001.wav_chunk_1855.58-1883.22 | তারপরেও অম্বিকা ভট্টাচার্য যথেষ্ট ঘোট পাকিয়ে ফেলেছেন হরিচরণ এবং মাওলানা ইদ্রিস দুজনেই গুরুতর অপরাধ করেছে একজন গোমাংস খেয়েছে আরেকজন ধর্ম নষ্ট করার জন্য খাইয়েছে এই দুজনকেই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত বান্ধবপুরের সীমান্তের জাগ্রত বটগাছের নিচে যে বটখালী মন্দির সেই মন্দিরের মূর্তি মাথা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে অম্বিকা ভট্টাচার্য নিশ্চিত এই | 27.639999 | |
train_001.wav_chunk_1883.30-1910.76 | ভয়াবহ অন্যায়কার্যের পেছনেও আছে মাওলানা ইদ্রিস কারণ কয়েকদিনই তাকে এই রাস্তা যাতায়াত করতে দেখা গেছে তাছাড়া মা কালী স্বপ্নে দেখা দিয়ে ইশারায় তাকে বলেছেন মূর্তি যে ভেঙেছে তার মুখ ভর্তি দাড়ি শালার দশানী মুসলমান জমিদার নিয়ামত হোসেন বালানে ইদ্রিসকে ডেকে বলেছেন আপনি কি শুরু করেছেন গো মাংস রেঁধে রেঁধে খাওয়াচ্ছেন ইদ্রিস বিনীত ভঙ্গিতে বললেন | 27.459999 | |
train_001.wav_chunk_1911.56-1938.84 | গো মাংস কোথায় পাবো বলেন বান্ধব পড়ে গরু জবে হয় না কথা কম বলেন লম্বা দাড়ির মানুষ কথা বেশি বলে আপনার দাড়ি লম্বা জলে বাস করলে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না বাস করেন হিন্দু অঞ্চলে হিন্দুরা এখানে কুমির কিছু বুঝেছেন জি বুঝেছি কিছুই বুঝেন নাই আপনি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চান এটা এখন পরিষ্কার কোন সাহসে আপনি কালীমূর্তি ভাঙলেন | 27.280001 | |
train_001.wav_chunk_1939.94-1967.84 | জনাব আমি এই কাজ করি নাই আপনি না করলেও আপনার নির্দেশে হয়েছে এই বিষয়ে আমার কাছে খবর আছে রঙ্গিলা বাড়িতেও আপনি কয়েকবার গিয়েছেন চাদর দিয়ে মুখ ঢেকে গিয়েছেন এ বিষয়ে আমার কাছে খবর আছে মাওলানার চোখ দিয়ে পানি পড়তে লাগলো তিনি পাঞ্জাবির আস্তিনে ঘন ঘন চোখ মুছলেন তার শরীর কেঁপে কেঁপে উঠছে এই দৃশ্য নিয়ামত হোসেনকে মোটে স্পর্শ করল না তিনি কঠিন | 27.9 | |
train_001.wav_chunk_1967.90-1995.38 | গলায় বললেন আপনার মাসিক বৃত্তি আজ থেকে আমার স্ট্যাটার দিবে না আপনি অন্য কোথাও চলে যান আপনার কারণে হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা বুঝেছেন জি জনাব নানান জায়গায় হিন্দু মুসলিম হাঙ্গামা হুজ্জত হচ্ছে আমি আমার অঞ্চলে এটা হতে দেবো না ম্যাজিস্ট্রেট সাহেব এই বিষয়ে আমাকে পত্র দিয়েছেন জনাব আমার কাঁধের দুই ফেরেশতা কেরামন কাতেমিন সাক্ষী | 27.48 | |
train_001.wav_chunk_1996.10-2024.04 | আমি কিছুই করি নাই আপনি দুই ফেরেশতাকে সাক্ষী মেনেছেন খুবই ভালো কথা এরা কোর্টে উকিলের জেরার জবাব দিবে না এটা বোঝার মতো বুদ্ধি কি আপনার আছে আমার তো মনে হয় নাই এখন বিদায় হন অনেক কথা বলে ফেলেছি মুর্শিদের কাজ কি তাহলে আর করবো না না তবে যদি সব অপরাধ স্বীকার করে সবার কাছে ক্ষমা চান তাহলে বিবেচনা করে দেখব যে | 27.940001 | |
train_001.wav_chunk_2024.18-2051.78 | অপরাধ করি নাই সেই অপরাধ কিভাবে স্বীকার করব আপনি বুরবাক এখন বিদায় হন বুরবাকের সাথে কথা বলতে নাই বুরবাকের সঙ্গে কথা বললে আয়ও ক্ষয় হয় অনেকদিন এই অঞ্চলে আছি একটা মায়া পড়ে গেছে আপনার অন্তর্ভূত মায়া এত মায়া নিয়ে এক জায়গায় থাকা ঠিক না বিভিন্ন জায়গায় যান মায়া দিতে থাকেন মায়ার চাষ করেন মাওলানা চলে এলেন | 27.6 | |
train_001.wav_chunk_2052.32-2079.24 | বাড়িতে না গিয়ে মসজিদের দিকে রওনা হলেন আজ সারাদিন এবাদত বন্দেগী করবেন তার ধারণা নিজের অজান্তে তিনি কোন একটা অপরাধ করেছেন বলেই আল্লাহপাক তাকে এই শাস্তি দিচ্ছেন শরীরকে শুদ্ধ রাখার জন্য কয়েকটা নফল রোজা রাখতে হবে রোজা শুদ্ধ রাখার মহষধ শরীর শুদ্ধ হলেই মন শুদ্ধ হবে নেয়ামত হোসেনের কথা শুনে মন অশান্ত হয়েছে মনকে শান্ত করতে হবে | 26.92 | |
train_001.wav_chunk_2080.08-2107.26 | রিজিক নিয়ে তিনি বেশি চিন্তা করছেন আল্লাহপাকের উপর ভরসা করছেন না এটা একটা নাফরমানি তিনি যে ব্যবস্থা করে রেখেছেন তাই হবে তার সমস্ত সিদ্ধান্তই মেনে নিতে হবে এর নাম ঈমান মসজিদের বারান্দায় সুলেমানের ছেলেটা বসে আছে তার চোখে মুখে দিশাহারা ভাব দূর থেকে দেখেই মনে হচ্ছে সে বড় কোন সমস্যায় পড়েছে মাওলানা বললেন তোর কি হয়েছে | 27.18 | |
train_001.wav_chunk_2108.32-2136.32 | ছেলে জবাব দিল না অন্যদিকে তাকিয়ে বসে রইল তার চোখ মুখ কঠিন মাওলানা বললেন আমারে কিছু বলবি জহির উঠে চলে গেল ছেলেটা অল্প সময় কয়েকটা বেয়াদবি করে ফেলেছে মুরুব্বি মানুষকে দেখেও সালাম দেয় নাই প্রশ্নের জবাব না দিয়ে উঠে চলে গেছে মাওলানার উচিত রাগ করা তিনি রাগ করতে পারছেন না মানসিক কষ্টের সময় মানুষ ভুলভ্রান্তি করে সেই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখতে হয় | 28 | |
train_001.wav_chunk_2137.08-2164.92 | সুলেমান দ্বিতীয়বার বিবাহ করেছে সেই কারণেই হয়তো ছেলেটা কষ্টে আছে মাগরিব এবং এশার নামাজ শেষ করে মাওলানা বাড়ি ফিরে গেলেন সঙ্গে টর ছিল না তাতে সমস্যা হলো না ফকফোকা চাননি জঙ্গলের মাথার উপর বিশাল চাঁদ পূর্ণিমার রাতে জিনভূত থাকে না ওদের কর্মকাণ্ড অমাবস্যায় চাঁদের হিসাবে তাদের চলাচল তারপরও মাওলানা আয়াতুল কুরসি | 27.84 | |
train_001.wav_chunk_2165.02-2192.68 | পড়তে পড়তে এগুচ্ছেন বেচোপের পাশে তার গা ছমছম করতে লাগলো এই জায়গাটা সবচেয়ে খারাপ এখান থেকে নদীর পাড়ে শ্মশান ঘাট দেখা যায় শ্মশান ঘাটে প্রতিদিনই একটা দুটা মরা পোড়ানো হয় মাংস পোড়া গন্ধ এবং কাঠকয়লার গন্ধে বাতাস ভারী হয়ে থাকে শরীরগুলায় আজও মরা পোড়ানো হচ্ছে তবে মরা পোড়ানোর গন্ধ আসছে না উত্তরে বাতাস বুইতে শুরু করেছে গন্ধ ভেসে যাচ্ছে | 27.66 | |
train_001.wav_chunk_2192.76-2220.68 | দক্ষিণে মাওলানা বাড়ি ফিরে অবাক হলেন উঠানে জহির বসে আছে তার সঙ্গে টিনের ট্রাঙ্ক সে বসে আছে ট্রাঙ্কের উপর তার গায়ে চাঁদের আলো পড়েছে টিনের ট্রাঙ্কটা নতুন চাঁদের আলোতে ট্রাঙ্ক ঝলমল করছে মাওলানা বললেন তোর ঘটনা কি জহির অন্যদিকে তাকিয়ে বলল আইস থাইকা আপনার লগে থাকবো মাওলানা বললেন তুই যে এখানে তোর বাপ | 27.92 | |
train_001.wav_chunk_2220.76-2248.74 | জানে জহির হ্যাঁ সূচক মাথা নাড়লো দুপুরে খাওয়া হয়েছে জহির জবাব দিল না মাওলানা বললেন আয় খাওয়া খাদ্যের ব্যবস্থা করি বেগুন পোড়া ডাইল ভাত চলবো হুম ঘরে ডিমের সালুন আছে ডিমের সালুন খাইতে চাস মাওলানা রাখতে বসলেন জহির তার সামনে বসে আছে তার বসে থাকার ভঙ্গিতেই মনে হচ্ছে সে ক্ষুধায় কাতর | 27.98 | |
train_001.wav_chunk_2249.54-2276.38 | রান্না শেষ না হওয়া পর্যন্ত গল্প গুজব করে ছেলেটাকে ভুলিয়ে রাখতে হবে নতুন মার নাম কি হালিমা বড় ভালো নাম নেক নাম বিবি হালিমার নাম শুনছোস না কস কিরে পোলা বিবি হালিমা নবীজির দুধ মা হারিস হইলেও উনার দুধ পিতা স্মরণে রাখিস হুম তোর নতুন মা তোরে কষ্ট দেয় নাকি রে না | 26.84 | |
train_001.wav_chunk_2277.34-2305.04 | মারধর করে না তাইলে তুই আমার কাছে থাকতে আসছোস ঘটনা কি জহির জবাব দিল না মাওলানা বললেন আমার এই বাড়ি খারাপ জিনের আনাগোনা আপনা আপনি জানলা বন্ধ হয় জানলা খুলে গাছের ডাল নড়ে তুই ভয়ে মইরা যাবি জহির মাথা নিচু করে হাসছে মাওলানা অবাক হয়ে বললেন হাস কেন জহির বলল আপনার বাড়িত বান্দর আছে | 27.700001 | |
train_001.wav_chunk_2305.40-2332.70 | বান্দরে ত্যাক্ত করে তুই জানোস কেমনে আমি দেখছি বান্দরের জানলা টানাটানি করে দুইটা বান্দর মাওলানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাড়িতে জিন ভূতের এত সহজ ব্যাখ্যা তার মাথায় আসেনি পোলা তোর বুদ্ধি তো ভালো জহির মাথা নিচু করে হাসলো হাত মুখ ধুয়ে আয় খানা হইছে জহির অতি দ্রুত খাচ্ছে মাওলানা খাওয়া বন্ধ করে তাকিয়ে আছেন | 27.299999 | |
train_001.wav_chunk_2333.48-2361.30 | ক্ষুধার্ত একটি শিশু আগ্রহ করে খাচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে কি আছে হরিচরণের বাড়িতেও একজন খেতে বসেছেন তিনিও খুব আগ্রহ নিয়ে খাচ্ছেন তার নাম শশাঙ্ক পাল এই অঞ্চলের প্রাক্তন জমিদার আজ তার হতদৈন্য দশা গায়ের কাশ্মীরি শালটা অবশ্যই দামি শালের নিচে রুপার থালা দুটো দামি তিনি এসেছেন থালা দুটা হরিচরণকে দিয়ে | 27.82 | |
train_001.wav_chunk_2361.44-2389.04 | কিছু টাকা নিতে খুব বেশি না 50 টা রুপার টাকা হরিচরণ থালা রাখেননি তবে 50 টাকা দিয়েছেন শশাঙ্ক পাল বললেন তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি হাতি গর্তে পড়লে সবাই খারাপ ব্যবহার করে তুমি তা করোনি মানুষ হিসেবে তুমি উত্তম হরিচরণ বললেন আপনাকে দেখে মনে হচ্ছে ক্ষুধার্থ আপনি কি আমার এখানে খানা খাবেন শশাঙ্ক গোপাল বললেন | 27.6 | |
train_001.wav_chunk_2389.64-2417.30 | খাবো পোলাও খেতে ইচ্ছা করছে পোলাও খাবো মুরগির মাংস খাবো ঝাল দিয়ে রাখতে বলো ইদানিং ঝাল ছাড়া মুখে কিছু রুচে না শরীর পুরোপুরি গেছে রুচি নষ্ট হয়ে গেছে একদিক দিয়ে ভালো খাওয়া জোটে না কলিকাতা চলে যান না কেন শুনেছি সেখানে আপনার বড় বড় আত্মীয়-স্বজন আছে ঠিকই শুনেছো যাইনা ওদের মুখ দেখাবো কিভাবে আপনার যে | 27.66 | |
train_001.wav_chunk_2417.42-2444.96 | অবস্থা এত কিছু ভাবেন কেন তাও ঠিক মুরগির মাংসের সঙ্গে ডিমের ভুনা করতে বলো বেশি করে পেঁয়াজ দিতে বলবে যখন কষা কষা হবে তখন চায়ের চামচে আধা চামচ চিনি দেবে ত্রিপুরার মহারাজার পূর্ণার সময় একবার উনার নিমন্ত্রণে ত্রিপুরা গিয়েছি নির্মহলে দুই রাত থেকেছিলাম তখন ডিমের এই রান্না খেয়েছি আপনার যখন ভালো কিছু খেতে ইচ্ছা করে আমাকে | 27.540001 | |
train_001.wav_chunk_2445.02-2472.88 | জানাবেন আমি ব্যবস্থা করব বললেই তো ব্যবস্থা করতে পারবে না ময়ূরের মাংস খেতে ইচ্ছা করে গৌরীপুরের মহারাজার বাড়িতে খেয়েছিলাম তিনি ময়ূর আনেছিলেন রাজস্থান থেকে বাবরীও রাজস্থান থেকে এসেছিল ময়ূরের মাংস খেয়ে এত আনন্দ পেয়েছিলাম যে বাবুর্চিকে 20 টা রুপার টাকা দিয়েছিলাম ময়ূরের মাংস খাওয়াতে পারবো না পারবা না জানি কি আর করা ঘটনা শুনেছো কি | 27.860001 | |
train_001.wav_chunk_2472.94-2500.78 | ঘটনা মসজিদের যে মাওলানা তার পাছায় লাথি দিয়ে তাকে অঞ্চল ছাড়ার ব্যবস্থা করেছেন কে করেছেন তারই স্বজাতি শালার জমিদার মাওলানা ধরা খেয়েছে তার সজাতির কাছে আপনি মনে হয় খুশি শশাঙ্ক পাল হাই তুলতে তুলতে বললেন অবশ্যই আমি খুশি কাউরে বিপদে পড়তে দেখলে আমার খুশি লাগে হরিচরণ বললেন মাওলানা ভালো মানুষ আমি তাকে বিপদে পড়তে | 27.84 | |
train_001.wav_chunk_2500.84-2528.16 | দেবো না শশাঙ্ক গোপাল বললেন একমাত্র তুমি এখন তাকে রক্ষা করতে পারবে তোমার ক্ষমতা আছে এই দুনিয়ায় ক্ষমতাই সব জমিদারি কেমন চলছে ভালো আপনার পুরনো কর্মচারী কাজকর্ম দেখছে তাদের সঙ্গে আছে শশী মাস্টার শশী মাস্টার নাকি পাগল ভাবের মধ্যে তাকে তবে পাগল না ভাবের পাগল কিন্তু বড় পাগল এটা খেয়াল রাখবা | 27.32 | |
train_001.wav_chunk_2529.06-2557.02 | আচ্ছা খেয়াল রাখবো খাওয়া শেষ করে শশাঙ্ক পাল হরিচরণের বৈঠকখানাতে শুয়ে পড়লেন তার হাঁপানির টান উঠেছে এই অবস্থায় হেঁটে কোথাও যাওয়া সম্ভব না শশাঙ্ক পাল আজ শোয়া হয়ে পালঙ্কে বসে আছেন তার মুখ ভর্তি পান ঠোঁট বেয়ে পানের রস গড়াচ্ছে এদিকে তা খেয়াল নেই হরিচরণ তার সামনে দাঁড়িয়ে আছেন শশাঙ্ক পাল বললেন তুমি কি জোড়াসা ঠাকুর রবি ঠাকুরের নাম | 27.959999 | |
train_001.wav_chunk_2557.10-2584.68 | শুনেছো শুনেছি গান লেখে গান গায় তার গান জোড়া ঠাকুর বাড়িতে শুনেছি মধুর গলা তার কথা হঠাৎ উঠলো কেন উনি বিরাট পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার তার অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো গান কবিতা আমিও লিখতাম ট্রাঙ্ক ভর্তি লেখা ছিল সবই নিয়তি সময় 1913 সন উপন্যাসিক টমাস হার্ডি | 27.58 | |
train_001.wav_chunk_2584.98-2612.44 | সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন এই বিষয়ে সবাই যখন নিশ্চিত তখন হঠাৎ নোবেল কমিটি মত পাল্টালেন বাংলাভাষী এই কবিকে এই পুরস্কার দিয়ে দিলেন আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যান্য পড়ছিলাম এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন | 27.459999 | |
train_001.wav_chunk_2613.10-2618.28 | সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প তুরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ | 5.18 | |
train_002.wav_chunk_0.94-28.94 | গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যান্য আজ পড়ছি এর ষষ্ঠ পর্ব হরিচরণ টিনের চালাঘরে খাটের উপর বসেছিলেন বাইরে বৃষ্টি হচ্ছে টিনের চালায় বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে রাত অনেক হয়েছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তিনি ঘুমোতে যাচ্ছেন না চোখে প্রবল ঘুম | 28 | |
train_002.wav_chunk_29.06-56.88 | নিয়ে জেগে থাকার আনন্দ আছে তার কোলের উপর লালশালো কাপড়ে বাঁধানো খাতা এবং ঝর্ণা কলম সন্ধ্যায় খাতায় অনেক কিছু লিখেছেন আরো লেখার ইচ্ছা হচ্ছে কিন্তু আলসি লাগছে বৃষ্টির শব্দ মানুষকে অলস করে দেয় হরিচরণ খাতার পাতা উল্টালেন অদ্য ঠাকুর অম্বিকা ভট্টাচার্যের ধর্মান্তরের দৃশ্য প্রত্যক্ষ করিলাম তাহাকে ভুলত বিষাদ বৃক্ষের মত মনে হইল তাহার দীর্ঘ দেহ ছটফট | 27.82 | |
train_002.wav_chunk_56.94-84.62 | করিতে ছিল এক পর্যায়ে তিনি জলজল বলিয়া চিৎকার করিলেন তখন আসরে উপস্থিত ধনু শেখ বলিল জল কবেন না এখন থাইকা পানি কবেন অম্বিকা ভট্টাচার্য বিড়বিড় করিয়া বললেন পানি পানি হরিচরণকে লেখা বন্ধ করতে হলো টিনের দরজা নাড়া শব্দ হচ্ছে রাত অনেক হয়েছে বাইরে দুর্যোগ এই দুর্যোগে কে আসবে তার কাছে অরি | 27.68 | |
train_002.wav_chunk_85.18-113.06 | দরজা খোলো আমি শশাঙ্ক অরিচরণ দরজা খুলে বিস্মিত হলেন শশাঙ্ক পাল কাঁদায় পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছেন চোখ রক্তবর্ণ শীতে থরথর করে কাঁপছেন পরি 20 টা কাঁচা রুপার টাকা দিতে পারো বায়না হিসেবে দাও কিসের বায়না কলিকাতা শহরে আমার একটা দোতলা বাড়ি আছে ওই বাড়ি আমি লেখাপড়া করে তোমাকে দিয়ে দিব ভগবান সাক্ষী কথার অন্যথা হবে | 27.879999 | |
train_002.wav_chunk_113.16-140.38 | না হরিচরণ বললেন আপনি ঘরে এসে বসুন আপনাকে সোনাটা কাপড় দেই তো মাথা মুছে আগুন করে দেই আগুনের পাশে বসেন আমার এখনই যেতে হবে বিশেষ প্রয়োজন তুমি 20 টা টাকা দাও দিতে পারবা ঘরে টাকা আছে তাহলে আরেকটা কাজ করো তোমার হাতিটা আমাকে কিছুক্ষণের জন্য ধার দাও আমি হাতির পিঠে করে এক জায়গায় যাব | 27.219999 | |
train_002.wav_chunk_141.34-168.86 | কোথায় যাবেন কোথায় যাব তোমার জানার প্রয়োজন নেই অনেকদিন হাতির পিঠে চড়ি না হাতির পিঠে চড়তে ইচ্ছা করতেছে চরণ বললেন আপনার শরীর ভালো না দেখে মনে হয় জ্বর এসেছে রাতটা আমার এখানে থাকেন হাতিতে চড়ে সকালে যেখানে যাবার যাবেন হরিচরণ আমার এখনই যেতে হবে আমি যেখানে যাব সেখানে দিনের আলোয় কেউ যায় না ঠিক আছে তোমারে খোলাসা করে বলি | 27.52 |