id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
1575
প্রশ্নের বই থেকে ৩
পাবলো নেরুদা
অনুবাদ: সমর গোসাইবলো আমাকে গোলাপ কি নগ্ন নাকি নগ্নতাই তার পোশাক ? কেন গাছেরা লুকায় মুলে মুলে দীপ্ত প্রভা ? কে শোনে হতাশার বাণী চোরের মত ছুটে চলা অটোমোবাইলের ? এর চেয়ে দু:খের কি কিছু দেখছ এ জগতে বৃষ্টিতে ভিজতে থাকা রেল গাড়ি ?
1
চিন্তামূলক
3367
সারাবেলা
রবীন্দ্রনাথ ঠাকুর
হেলাফেলা সারাবেলা এ কী খেলা আপন - সনে ! এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে ! আঁখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি ! দুটি ফোঁটা নয়নসলিল রেখে যায় এই নয়ন কোণে । কোন্ ছায়াতে কোন্ উদাসী দূরে বাজায় অলস বাঁশি , মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে । সারাদিন গাঁথি গান কারে চাহে , গাহে প্রাণ , তরুতলের ছায়ার...
0
প্রেমমূলক
861
একটি কবিতা
জীবনানন্দ দাশ
আমার আকাশ কালো হ'তে চায় সময়ের মির্মম আঘাতে জানি, তবু ভোরে রাত্রে, এই মহাসময়ের কাছে নদী খেত বনানীর ঝাউয়ের ঝরা সোনার মতন সূর্য তারাবীথির সমস্ত অগ্নির শক্তি আছে। হে সুবর্ণ, হে গভীর গতির প্রবাহ, আমি মন সচেতন;- আমার শরীর ভেঙ্গে ফেলে নতুন শরীর করো -নারীকে যে উজ্জ্বল প্রাণনে ভালোবেসে আভা আলো শিশিরের উৎসের মতন সজ্জন স্বর্ণের ম...
0
প্রেমমূলক
248
এস হে সজল
কাজী নজরুল ইসলাম
এস হে সজল শ্যাম ঘন দেয়া বেণুকুঞ্জ ছায়ায় এস তাল তমাল বনে এস শ্যামল ফুটাইয়া যূঁথী-কুন্দ-নীপ-কেয়া।বারিধারে এস চারিধার ভাসায়ে বিদ্যুৎ-ইঙ্গিতে দশ দিক হাসায়ে বিরহী মনে জ্বালায়ে আশা আলেয়া ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া।শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে এস নব ঘনশ্যাম নূপুর শোনায়ে হিজল তমাল ডালে ঝুলন ঝুলায়ে তাপিতা ধরার চোখে অঞ...
5
প্রকৃতিমূলক
1221
শেখো
তসলিমা নাসরিন
দুদিনের জীবন নিয়ে আমাদের কত রকম ঢঙ কিছুক্ষণ পরই তো ঢঙ ঢঙ ঘণ্টা বাজবে! চোখে তখন আর রঙ নেই, সব সাদা কালো, জঙ ধরা ত্বকে জাঁকালো অসুখ হাঁটবে, অসুখ তো নয়, সঙ। কিছুতে কি আর ফিরে পাবো চোখে, চোখের আলো! বাদ দাও না ওইসব অহেতুক অহং, যতদিন বাঁচো, ভালোবাসো। ভালো। যতসব বোমা আর ভড়ং প্রজাতি কি কোনওকালে টিকেছে এভাবে! হলে আস্ত মানুষখেকো...
7
নীতিমূলক
2995
প্রলাপ ১
রবীন্দ্রনাথ ঠাকুর
১ গিরির উরসে নবীন নিঝর, ছুটে ছুটে অই হতেছে সারা। তলে তলে তলে নেচে নেচে চলে, পাগল তটিনী পাগলপারা।  ২ হৃদি প্রাণ খুলে ফুলে ফুলে ফুলে, মলয় কত কী করিছে গান। হেতা হোতা ছুটি ফুল-বাস লুটি, হেসে হেসে হেসে আকুল প্রাণ।৩ কামিনী পাপড়ি ছিঁড়ি ছিঁড়ি ছিঁড়ি, উড়িয়ে উড়িয়ে ছিঁড়িয়ে ফেলে। চুপি চুপি গিয়ে ঠেলে ঠেলে দিয়ে, জাগায়ে ...
0
প্রেমমূলক
3834
এ রকমই হয়
শামসুর রাহমান
এ রকমই হয়, দিব্যি হয়ে আসছে অনেককাল থেকে। যুগে যুগে গ্রাম ও শহর বাদুড়ের পাখার মতন অন্ধকারে যায় ঢেকে অকস্মাৎ। জাহাজের সম্পন্ন বহর সন্ত্রস্ত বন্দর ছেড়ে ছোটে আর্তরবে মধ্য-সমুদ্রের গাঢ় নীলিমায়, পারে না এড়াতে ভরাডুবি; এরকমই হয়, বারবার হবে।দ্বৈপায়ন বণিক বেড়াতে এসে দূর দেশে মশলার ঘ্রাণে গড়ে রাজ্যপাট। দ্বিগ্ধিজয়ী বীরের অশ্বের প...
2
মানবতাবাদী
4162
দুপুর, একটি পাণ্ডুলিপি
শামসুর রাহমান
সেদিন দুপুরে, নিরালায়, যা প্রান্তর, লীলায়িত সুনসান, সহজে তোমাকে ছুঁতে পারতাম যে কোনো ছুঁতোয়। তোমার আঙুলগুলো টেবিলের কাছে ফুটেছিল, আমি সৌন্দর্যের ডাগরতা পারতাম ছুঁতে। তুমি যে স্পন্দিত পাণ্ডুলিপি থেকে জ্যোৎস্নাচর অক্ষরের পাখি, ঝাঁক-ঝাঁক, কোমল দিচ্ছিলে ছেড়ে ক্রমাগত, আমি তা পরখ করার ছলে প্রথম তোমার করস্পর্শে শিহরিত হতে পার...
1
চিন্তামূলক
4621
ইউলিসিস
সলিল চৌধুরী
এক বড় ঝড়কে পোষ মানিয়ে হাতপাখা নাম দিয়ে ঘরে এনেছি দুরন্ত বন্যাকে কোণঠাসা করে একটি গেলাসে তাকে পান করেছি সূর্যের পিঠে আমি হাত বুলিয়ে কিছু তার তেজ এনে আলো জ্বেলেছি তারা ভরা বিশ্বকে অক্ষর করে ছোট এক বই লিখে পড়ে ফেলেছি
4
রূপক
3311
শেষ বেলা
রবীন্দ্রনাথ ঠাকুর
এল বেলা পাতা ঝরাবারে; শীর্ণ বলিত কায়া, আজ শুধু ভাঙা ছায়া মেলে দিতে পারে। একদিন ডাল ছিল ফুলে ফুলে ভরা নানা-রঙ-করা। কুঁড়ি ধরা ফলে কার যেন কী কৌতূহলে উঁকি মেরে আসা খুঁজে নিতে আপনার বাসা। ঋতুতে ঋতুতে আকাশের উৎসবদূতে এনে দিত পল্লবপল্লীতে তার কখনো পা টিপে চলা হালকা হাওয়ার, কখনো-বা ফাল্গুনের অস্থির এলোমেলো চাল জোগাইত নাচন...
1
চিন্তামূলক
5032
প্রস্তাব ১৯৪০
সুভাষ মুখোপাধ্যায়
প্রভু, যদি বলো অমুক রাজার সাথে লড়াই কোনো দ্বিরুক্তি করব না, নেব তীরধনুক। এমনি বেকার, মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে, চলবে তোমার কড়া চাবুক। হা-ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর-বাহির। হে প্রভু, তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল- তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর, ফলে নেই লোভ, তোমার গোলায় তুলি ফসল। হে সওদাগর, সেপাই-সান্ত্রী সব তোম...
2
মানবতাবাদী
3201
মৃত্যু
রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো মৃত্যু, তুমি যদি হতে শূন্যময় মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়। তুমি পরিপূর্ণ রূপ, তব বক্ষে কোলে জগৎ শিশুর মতো নিত্যকাল দোলে।   (কণিকা কাব্যগ্রন্থ)
1
চিন্তামূলক
924
তোমায় আমি দেখেছিলাম
জীবনানন্দ দাশ
তোমায় আমি দেখেছিলাম ঢের শাদা কালো রঙ্গের সাগরের কিনারে এক দেশে রাতের শেষে–দিনের বেলার শেষে।এখন তোমায় দেখি না তবু আর সাতটি সাগর তেরো নদীর পার যেখানে আছে পাঁচটি মরুভূমি তার ওপারে গেছ কি চ’লে তুমি ঘাসের শান্তি শিশির ভালোবেসে!বটের পাতায় সে কার নাম লিখে (গভীরভাবে) ভালোবেসেছিল সে নামটিকে হরির নাম নয় সে আমি জানি, জল ভাসে আর স...
0
প্রেমমূলক
1804
করবী তরুতে
বিনয় মজুমদার
করবী তরুতে সেই আকাঙ্ক্ষিত গোলাপ ফোটে নি । এই শোকে ক্ষিপ্ত আমি ; নাকি ভ্রান্তি হয়েছে কোথাও? অবশ্য অপর কেউ, মনে হয়, মুগ্ধ হয়েছিল, সন্ধানপর্বেও দীর্ঘ, নির্নিমেষ জ্যোৎস্না দিয়ে গেছে । আমার নিদ্রার মাঝে, স্তন্যপান করার মতন ব্যবহার ক’রে বলেশিহরিত হৃদয়ে জেগেছি । হায় রে বাসি না ভালো, তবু এও ধন্যসার্থকতা, এই অভাবিত শান্তি, মূল্...
0
প্রেমমূলক
2988
প্রবীণ ও নবীন
রবীন্দ্রনাথ ঠাকুর
পাকা চুল মোর চেয়ে এত মান্য পায়, কাঁচা চুল সেই দুঃখে করে হায়-হায়। পাকা চুল বলে, মান সব লও বাছা, আমারে কেবল তুমি করে দাও কাঁচা।  (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
936
নব নবীনের লাগি
জীবনানন্দ দাশ
-নব নবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমার রয়েছি জাগি! ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে, নব আকাঙক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে, দেবতার দ্বারে নবীন বিধান-নতুন ভিক্ষা মেগে দাঁড়ায়েছি মোরা তরুণ প্রাণের অরুণের অনুরাগী! ঝড়ের বাতাস চাই। -চারিদিক ঘিরে শীতের কুহেলি, -শ্মশানপথের ছাই, ছড়ায়ে রয়েছে পাহাড় প্রমাণ মৃতের...
2
মানবতাবাদী
3018
ফুলদানি হতে একে একে
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুলদানি হতে একে একে আয়ুক্ষীণ গোলাপের পাপড়ি পড়িল ঝরে ঝরে। ফুলের জগতে মৃত্যুর বিকৃতি নাহি দেখি। শেষ ব্যঙ্গ নাহি হানে জীবনের পানে অসুন্দর। যে মাটির কাছে ঋণী আপনার ঘৃণা দিয়ে অশুচি করে না তারে ফুল, রূপে গন্ধে ফিরে দেয় ম্লান অবশেষ। বিদায়ের সকরুণ স্পর্শ আছে তাহে; নাইকো ভর্ৎসনা। জন্মদিনে মৃত্যুদিনে দোঁহে যবে করে মুখোমুখি...
1
চিন্তামূলক
722
স্বেচ্ছা
জয় গোস্বামী
ওরা তো জমি দিয়েছে স্বেচ্ছায় ওরাতো ঘর ছেড়েছে স্বেচ্ছায় লাঠির নিচে ওরা তো স্বেচ্ছায় পেতেছে পিঠ, নীচু করেছে মাথা তোমরা কেন দেখতে পাও না তা দেখেছি, সবই দেখেছি স্বেচ্ছায় বাধ্য হয়ে দেখেছি স্বেচ্ছায় মানব অধিকারের শবদেহ বানের জলে দেখেছি ভেসে যায় রাজ-আদেশে হাতকড়া-পড়ানো রক্তঝরা গণতন্ত্রটিকে প্রহরীদল হাঁটিয়ে নিয়ে যায় প্রহরীদল ...
2
মানবতাবাদী
1681
দৈববাণী
পূর্ণেন্দু পত্রী
বৃক্ষ হবো চারপাশে আলোকিত জলের বাঁক জলের গভীরে নারীর সাজবদলের মতো দৃশ্য দৃশ্যের গভীরে সুগম্ভীর ঘন্টাধ্বনি মাতৃজঠর থেকে আমরা শুনে আসছি এই সব দৈববাণী। ব্রাক্ষ্ম মুহুর্তের রাঙা আবীরের মতো আমাদের ভ্রমণ হবে ভূ-পৃষ্ঠময় ঋষিকুমারের মতো আমরা খচিত হবো দুর্লভ প্রবালে নানা রকমের লাল দেয়ালে কালো অক্ষরে নানা রকমের কালো দেয়ালে লাল অক্...
1
চিন্তামূলক
730
হোটেলের
জয় গোস্বামী
তোরা সব উঠে গেলি পাহাড়ে ঝোলানো সরু ব্রীজে- তোদের ধূসর জামা, ছেঁড়া-ছেঁড়া নীল-সাদা টুপি ভেসে ভেসে এলো আর হোটেলের সারাঘর ভিজে- প্যাগোডার মতো ছাদ – তার পাশ দিয়ে চুপি চুপিএমন বিব্রত, সিক্ত ঘরখানি লক্ষ করে তিনখানি ঝাউ । সার বেঁধে উঠে যাওয়া পাইনের সবুজ রিবনে যে-কটি জলের কণা ছিল, তারা হাওয়া লেগে বাতাসে উধাও … এমন বাতাস যার কোন...
4
রূপক
3953
কী ক’রে আমরা
শামসুর রাহমান
কী ক’রে আমরা হয়েছি দুপুর বেলা পরস্পরের এরকম মুখোমুখি? নষ্ট তারার ভস্ম কণার কাছে ঋণী হ’য়ে আজ তোমার দিকেই ঝুঁকি।কখনো হয়তো ব্যাপ্তির দূর টানে সূর্যের মুখ, লাল দৈত্যের মুখ, কাছের সকল গ্রহকেই গিলে খাবে; হবে সে বামন ভীষণ শৈত্যভুক।সুপার নোভার হঠাৎ বিষ্ফোরণ প্রাচীন স্মৃতিতে কখনো বাঁধেনি বাসা; ভাবি না কী হবে পৃথিবীর পরিণতি; মনে...
1
চিন্তামূলক
2377
আজ বারি ঝরে ঝর ঝর
রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বারি ঝরে ঝর ঝর ভরা বাদরে। আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের ‘পরে। আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে ওই ঝড়ে, বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে। অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল, হৃদয়-মাঝে জাগল পা...
5
প্রকৃতিমূলক
2863
ধরণীর খেলা খুঁজে
রবীন্দ্রনাথ ঠাকুর
ধরণীর খেলা খুঁজে শিশু শুকতারা তিমিররজনীতীরে এল পথহারা। উষা তারে ডাক দিয়ে ফিরে নিয়ে যায়, আলোকের ধন বুঝি আলোকে মিলায়।   (স্ফুলিঙ্গ)
1
চিন্তামূলক
4458
শহীদ মিনারকে ওরা গ্রেপ্তার করেছে
শামসুর রাহমান
দাগী অপরাধী ঠাউরে নিয়ে শহীদ মিনারকে ওরা গ্রেপ্তার করেছে, গোঁয়ার শেকলে বেঁধেছে কোমর বজ্র-আঁটুনিতে, আক্রোশে পরিয়েছে হাতকড়া।যেখানে এখন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউলগুরু লালনের গান নয়, নয় প্রতিবাদী কবিকণ্ঠে উচ্চারিত পঙ্‌ক্তিমালা, তেজী বক্তাদের আগুন-ঝরানো ভাষণ, শান্তির বাণী।এখন দিনরাত শহীদ মিনার ঘিরে ধ্বনিত অগণিত বুটের ক...
6
স্বদেশমূলক
3699
অপরূপ হাত
শামসুর রাহমান
প্রিয় এই শহরের কোনও পথ দিয়ে হেঁটে যাই যখন একাকী ভোরবেলা হাওয়ার আদর উপভোগ করতে করতে আর বিরান বাগান ব’লে মনে হয় পরিবেশ, আর কেন যেন হাহাকার হু হু ক’রে জেগে ওঠে বারবার; নিজেকে কবরস্তানে অনুভব করি।কিছুক্ষণ পরে রোদ শিশুর হাসির মতো জেগে উঠে চুমো খায় সঙ্গীহীন এই পথচ্চারীটিকে। ভাবনার গোরস্তান দ্রুত উবে যায়, মানুষের সাড়া জাগে না...
1
চিন্তামূলক
559
মনুষ্যত্ব
কুসুমকুমারী দাশ
একদিন লিখেছিনু আদর্শ যে হবে “কথায় না বড় হয়ে কাজে বড় হবে” | আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে ? মানুষ গড়িয়া ওঠে কোন্ উপাদানে ; বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে— পুঁথি হাতে পাঠ শেখা—দু-চারটে পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস, চাই শৌর্য, চাই বীর্য, তেজে ভরা মন “মানুষ হইতে হবে” হবে এই পণ— ...
2
মানবতাবাদী
3579
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন শাহ
সব লোকে কয় লালন কী জাত সংসারে ।। লালন কয় জাতের কী রূপ আমি দেখলাম না দুই নজরে। সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।কেউ মালা’য় কেউ তছবি গলায়, তাইতে যে জাত ভিন্ন বলায় যাওয়া কিম্বা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে সব লোকে কয় লালন কী জাত সংসারে ।।যদি ছুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামণ চিনি পৈতা প্রমাণ, বামণি...
2
মানবতাবাদী
3880
এখানে রেখেছি লিখে
শামসুর রাহমান
আমার স্বপ্নের ঘাটে বৃষ্টি পড়ে, টগবগে সাদা ঘোড়া পা ঠোকে পিছল মাটিতে, যদি সে পড়ে যায় মুখ থুবড়ে, পাতাগুলি সসম্ভ্রমে ঢেকে দেবে তাকে। বজরায় কে বধূ রয়েছে ব’সে সালংকারা? তার মনোভার পারে না সরিয়ে দিতে স্তব্ধ নিশীথের জলধারা।আমার স্বপ্নের ঘাটে ঈশ্বর পুত্রের আংরাখা বুকে চেপে নারী করে অশ্রুপাত, তার ওপর নক্ষত্র ঝরে, দেবদূত ওড়ে আর চ...
2
মানবতাবাদী
4671
জনতার
সুকান্ত ভট্টাচার্য
কত যুগ, কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী; আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানাকানি। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালাল আজ। দিন ও রাত্রি হল অস্থির কাজ, আর শুধু কাজ! জনসিংহের ক্ষুদ্ধ নখর হয়েছে তীক্ষ্ণ, হয়েছে প্রখর ওঠে তার গর্জন- প্রতিশোধ, প্রতিশোধ!হাজার হাজার শহীদ ও বীর স্বপ্নে নিবিড় স্মরণে গভী...
6
স্বদেশমূলক
3280
রোম্যাণ্টিক
রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে বলে যে ওরা রোম্যাণ্টিক। সে কথা মানিয়া লই রসতীর্থ-পথের পথিক। মোর উত্তরীয়ে দুয়ার-বাহিরে তব আসি যবে সুর করে ডাকি আমি ভোরের ভৈরবে। বসন্তবনের গন্ধ আনি তুলে রজনীগন্ধার ফুলে নিভৃত হাওয়ায় তব ঘরে। কবিতা শুনাই মৃদুস্বরে, ছন্দ তাহে থাকে, তার ফাঁকে ফাঁকে শিল্প রচে বাক্যের গাঁথুনি-- তাই শুনি নেশা লাগে তোমার হাসিতে। আমার ...
1
চিন্তামূলক
3039
বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে; ঘনিয়েছে সার-বাঁধা তালের চূড়ায়, রোমাঞ্চ দিয়েছে বাঁধের কালো জলে। বর্ষা নামে হৃদয়ের দিগন্তে যখন পারি তাকে আহ্বান করতে। কিছুকাল ছিলেম বিদেশে। সেখানকার শ্রাবণের ভাষা আমার প্রাণের ভাষার সঙ্গে মেলেনি। তার অভিষেক হল না আমার অন্তরপ্রাঙ্গণে। সজল মেঘ-শ্যামলের সঞ্চরণ থেকে বঞ্চিত জীবনে কিছু ...
1
চিন্তামূলক
4343
ভালো থেকো, সুখে থেকো
শামসুর রাহমান
ফেলতে চায় না কেউ, তবু ফেলে দিতে হয় অনেক কিছুই, দিতে হয় অসহায় সূর্যোদয়ে অথবা সূর্যাস্তে। এ বিজনে এমন কারুর সঙ্গে অকস্মাৎ দেখা হয়ে যায়, যার সাথে সারাদিন সারারাত সময় যাপন করে সুখ পেতে সাধ হয়, তাকে ছেড়ে মন চায় না কস্মিনকালে, তবু মৃত্যুর শীতল স্বাদ জিভে নিয়ে সন্ধ্যেবেলা চলে যেত হয়।আমার চোখের মধ্যে যে রূপালি নিঝুম শহর আছে এক...
0
প্রেমমূলক
759
কে যাসরে রঙিলা মাঝি
জসীম উদ্‌দীন
কে যাসরে রঙিলা মাঝি! সামের আকাশরে দিয়া; আমার বাজানরে বলিস খবর নাইওরের লাগিয়ারে। অভাগিনীর বুকের নিশ্বাস পালে নাও ভরিয়া, ছয়মাসের পন্থ যাইবা একদন্ডে উড়িয়া; গলুইতে লিখিলাম লেখন সিন্তার সিন্দুর দিয়া, আমার বাপের দেশে দিয়া আইস গিয়ারে। পরবাসে পাঠাইল বাজান যারে সঁইপা দিয়া, সে যে শিশিরের গয়না দিল দূর্বাশীষে নিয়া; কুয়াশার শাড়ী দ...
2
মানবতাবাদী
2652
গানগুলি মোর বিষে ঢালা
রবীন্দ্রনাথ ঠাকুর
গানগুলি মোর বিষে ঢালা কী হবে আর তাহা বই? ফুটন্ত এ প্রাণের মাঝে বিষ ঢেলেছে বিষময়ী! গানগুলি মোর বিষেঢালা, কী হবে আর তাহা বই? বুকের মধ্যে সর্প আছে, তুমিও সেথা আছে অয়ি!Heinrich Hein (অনুবাদ কবিতা)
0
প্রেমমূলক