id
stringlengths
1
4
title
stringlengths
1
55
author
stringclasses
125 values
poem
stringlengths
4
14.6k
label
int64
0
11
label_name
stringclasses
12 values
943
নিজেকে নিয়মে ক্ষয়
জীবনানন্দ দাশ
নিজেকে নিয়মে ক্ষয় ক’রে ফেলে রোজই চ’লেছে সময়; তবুও স্থিরতা এক র’য়ে গেছে, সময় ক্ষয়ের মতো নয়। অঘ্রাণের সকালের আব্‌ছা আভার মতন অসংখ্য কুয়াশায়, আশ্বিনে আকাশ রোদ মাঠের ভিতরে, নদীর বিস্তীর্ণ জলে, অথবা ঝড়ের বড় ভোরে, শীতকালে সুস্থির বিকেলে, মনে হয় আজ পৃথিবী অনেক মূল্য, সত্য ভুলে গেছে; সত্যে স্থির হয়ে আছে টের পাই তবুঃ তোমার আমার...
1
চিন্তামূলক
3195
মুক্তপথে
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁকাও ভুরু দ্বারে আগল দিয়া, চক্ষু করো রাঙা, ঐ আসে মোর জাত-খোয়ানো প্রিয়া ভদ্র-নিয়ম-ভাঙা। আসন পাবার কাঙাল ও নয় তো আচার-মানা ঘরে- আমি ওকে বসাব হয়তো ময়লা কাঁথার 'পরে। সাবধানে রয় বাজার-দরের খোঁজে সাধু গাঁয়ের লোক. ধুলার বরন ধূসর বেশে ও যে এড়ায় তাদের চোখ। বেশের আদর করতে গিয়ে ওরা রূপের আদর ভোলে- আমার পাশে ও মোর মন...
0
প্রেমমূলক
3504
অবশেষে তোমাকে হারাতে চাইনি
রেদোয়ান মাসুদ
তোমার ডাকে সাড়া দিতে চাইনি তবুও দিয়েছি। তোমার কাছে আসতে চাইনি তবুও এসেছি। তোমাকে কখনও ডাকতে চাইনি তবুও ডেকেছি। তোমার মায়ায় জড়াতে চাইনি তবুও জড়িয়েছি। তোমার বুকে মাথা গুঁজতে চাইনি তবুও গুঁজেছি। তোমার হাসিতে হাসতে চাইনি তবুও হেসেছি। তোমার কান্নায় কাঁদতে চাইনি তবুও কেদেছি। তোমায় ভালবাসতে চাইনি তবুও ভালবেসেছি। অবশেষে তোমাকে...
0
প্রেমমূলক
3843
এক ধরনের জিকির
শামসুর রাহমান
এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, গাছের পাতা বলেছে, গৌরী। আমার ঘরের জানলার পর্দা দুলিয়ে হাওয়া বলে যায়, গৌরী। ভাশমান মেঘমালা মেদুর স্বরে বলে, গৌরী। আসমান-পেরুনো পাখির ঝাঁক নীলিমার কানে কানে আওড়ায়, গৌরী। পাশের বাড়ির বাগানে ফুল ফুটেই জপে, গৌরী।আমার বারান্দার ঝুলন্ত ফুলের টবে এসে বসা প্রজাপতি বলে, গৌরী। আমার বুক শেলফের বইগুলো...
0
প্রেমমূলক
2520
একটি শিশির বিন্দু
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু দিন ধরে' বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি,বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু।      দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।(স্ফুলিঙ্গ হতে সংগৃহীত)
6
স্বদেশমূলক
3635
সন্ধ্যায় দিলো না পাখি
শক্তি চট্টোপাধ্যায়
শালিখের ডাকে আমি হয়েছি বাহির রোজ ঘর থেকে পাতায় লুকায় সে যে ডেকে জনশূন্য অথচ নিবিড় এ-উঠানে শালিখেরই ভিড়!দুপুরে শালিখের হাতে ভাসিয়ে দিয়েছি অকস্মাতে চেতনার পাখা– ডাকের আড়ালে তার বেদনাই রাখা।সন্ধ্যায় দিলো না আর প্রতি ডাকে সারা শালিখের দল আমার জীবন যেন শ্রুতির নিষ্ফল প্রবাসের পাড়া সন্ধ্যায় দিলো না পাখি প্রতি ডাকে সাড়া।
1
চিন্তামূলক
1097
সূর্য রাত্রি নক্ষত্র
জীবনানন্দ দাশ
এইখানে মাইল-মাইল ঘাস ও শালিখ রৌদ্র ছাড়া কিছু নেই। সূর্যালোকিত হ'য়ে শরীর ফসল ভালোবাসি আমারি ফসল সব- মীনকন্যা এসে ফলালেই বৃশ্চিক কর্কট তুলা মেষ সিংহ রাশি বলয়িত হ'য়ে উঠে আমাকে সূর্যের মতো ঘিরে নিরবধি কাল নীলাকাশ হ'য়ে মিশে গেছে আমার শরীরে। এই নদী নীড় নারী কেউ নয়; -মানুষের প্রাণের ভিতরে এ-পৃথিবী তবুও তো সব অধিক গভীরভাবে মান...
1
চিন্তামূলক
3846
একজন পাইলট
শামসুর রাহমান
আকাশকে ধন্যবাদ। এ শূন্যতা, এই নীল আমাকে বাঁচায়, রইলাম চিরঋণী। এনামেল-মসৃণ উধাও মেঘদল ছুঁয়ে যায় এরোপ্লেন; ক্রমাগত উঠছি উপরে, যাচ্ছি চলে দূরে ফেলে বিন্দু বিন্দু মাঠ, গাছ পালা, সরু নদী, দপ্‌দপে লোকালয়, সব কিছু দূরে ফেলে। আমার সত্তায় বাজে নীলিমার স্তব; আকাশের অকূল সাহারা চষে চষে কী বেল কী জুঁই প্রত্যহ ফোটাতে চাই বুঝি না কি...
1
চিন্তামূলক
798
রূপ
জসীম উদ্‌দীন
রূপেরে কহিনু ডাকি হায় রূপ! তুমি কেন চলে যাও, তুমি কেন একখানে স্থির হয়ে রহিতে না পাও! তুমি কি জান না রূপ, আঁখিতে কাজল-লতা একেঁ, তরুণীরা তোমারে ধরিতে পাতে ফাঁদ- দশন মুকুতা মালা দিয়ে জড়ায়ে হাসির রাঙা চাঁদ তুমি কি জান না রূপ, বাহুর বিজলী লতা দুটি, বাহুরে ছাড়িয়া যদি যায়; লহর পহর জাগে বসি শাড়ীর সুনীল দরিয়ায়। তুমি কি জান না ...
1
চিন্তামূলক
1407
কবিতা কল্পনালতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ভালবাসলে শান্তি হয়, কিন্তু আমি কাকে আজ ভালবাসতে পারি? কবিতাকে? কবিতার অর্থ কী? কবিতা বলতে কি এখনও আমি কল্পনালতার ছবি দেখে যাব? যে-ছবি সকলে দেখে, যে-ছবি দেখবার জন্যে অনেকে এখনও, এখনও অর্থাৎ এই উনিশ শো পঁয়ষট্টি সনে হরেক অদ্ভুত কর্মে সারা দিন আঙুল বাঁকিয়ে তবু বসে থাকে অচিরে কুয়াশা কাটবে এই নাবালক প্রতীক্ষায়? আমিও কি বসে থ...
1
চিন্তামূলক
878
কুড়ি বছর পরে–জীবনান্দ দাশ
জীবনানন্দ দাশ
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে- হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে- তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী
0
প্রেমমূলক
699
যে-ছাত্রীটি
জয় গোস্বামী
কী বুঝেছে সে-মেয়েটি ? সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।কী শুনেছে সে-মেয়েটি ? সে শুনেছে মায়ের শীৎকার।কী পেয়েছে সে-মেয়েটি ?–সে পেয়েছে জন্মদিন ? চুড়িদার, আলুকাবলি–কু-ইঙ্গিত মামাতো দাদার।সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন– সে ঠেলেছে বইয়ের পাহাড়পরীক্ষা, পরীক্ষা সামনে–দিনে পড়া, রাতে পড়া– ও পাশের ঘর অন্ধকারঅন্ধকারে সে শুনেছে চাপা ঝগ...
2
মানবতাবাদী
2087
রবীন্দ্রোত্তর আমারা কজন যুবা
মহাদেব সাহা
শুনুন রবীন্দ্রনাথ এ যুগে ভীষণ দায় বাঁচা, বড়ো অসহায় আমারা কজন যাবা আপনার শান্তিনিকেতনে প্রত্যহ প্রার্থনা করি হে ঈশ্বর, আমাদের শান্তি দাও, প্রত্যহ প্রার্থনা করি মঠে ও গির্জায় আমাদের শান্তি দাও, দাও মহান ঈশ্বর, তবু সর্বত্র আজ অনাবৃষ্টি, রৌদ্রে পোড়ে মাঠ, বোমায় শহর পোড়ে, লোকালয় উচ্ছন্নে যায় মারী ও মড়কে কাঁপে দেশ, শুনুন রবীন...
3
ভক্তিমূলক
1939
একটি ভ্রমর তার সাতটি পরান
মহাদেব সাহা
উহারও ভিতরে আছে প্রাণ, আহা ও কালো কুঠার, ঘাতকের বিষমাখা ফলা, আহা এ বড়ো নিঠুর, উহাদের করো না আঘাত উহারও ভিতরে আছে প্রাণ জলেরও ভিতরে আছে, মাটিতেও আছে, জড়ত্বেও আছে এ প্রাণের বীজ অগ্নিমন্ত্র, এই গুচ্ছ গুচ্ছ প্রাণ, মধ্যমার সনাতন সখা বৃক্ষেও আছেন প্রাণ, শিলায়ও আছেন সমুদ্র তাহারও কন্ঠের কাছে ধিকি ধিকি জ্বলে যে আগুন সেই শিখাটি...
1
চিন্তামূলক
547
নিবেদন
কায়কোবাদ
১ আঁধারে এসেছি আমি আধারেই যেতে চাই ! তোরা কেন পিছু পিছু আমারে ডাকিস্‌ ভাই ! আমিতো ভিখারী বেশে ফিরিতেছি দেশে দেশে নাহি বিদ্যা, নাহি বুদ্ধি গুণ তো কিছুই নাই ! ২ আলো তো লাগে না ভাল আধারি যে ভালবাসি ! আমিতো পাগল প্রাণে কভূ কাঁদি, কভূ হাসি ! চাইনে ঐশ্বর্য-ভাতি, চাইনে যশের খ্যাতি আমিযে আমারি ভাবে মুগ্ধ আছি দিবানিশি ! ৩ অনাদা...
1
চিন্তামূলক
588
আমরা তো অল্পে খুশি
জয় গোস্বামী
আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে রাত্তিরে দুভায়ে মিলে টান দিই গঞ্জিকাতে। সবদিন হয়না বাজার, হলে হয় মাত্রাছাড়া - বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। আমরা তো অল...
2
মানবতাবাদী
3742
আবুল হোসেন শ্রদ্ধাস্পদেষু
শামসুর রাহমান
মনে পড়ে, সুদূরকালে এক সতেজ সকালে নাজিমুদ্দিন রোডে বেতার ভবনে আমার সদ্য লেখা কবিতা নিয়ে আপনার টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম কবিতা পাঠের আমন্ত্রণে। আগেই আপনার, আহসান হাবীব আর ফররুখ আহমদের নানা কবিতার সঙ্গে ছিল পরিচয়।কী করে ভুলব স্নেহময় সেই ডাক যা আমাকে নিয়ে গিয়েছিল আজিমপুর কলোনির ঝকঝকে ফ্ল্যাটে, যেখানে ছিল আপনার জীবনযাত্রার...
1
চিন্তামূলক
79
নিঝুমদ্বীপের মৎস্যকন্যা কাঁদে
আবিদ আনোয়ার
নিঝুমদ্বীপের মৎস্যকন্যা কেঁদে কেঁদে অবিরল ঊর্মিমুখর উপসাগরের বাড়িয়ে চলেছে জল। হয়তো কোথাও ঘটে গেছে কোনো সমূহ সর্বনাশ! তা নাহলে কেন উপকূলে ভাসে তরুণ তিমির লাশ?নিঝুমদ্বীপের নিঝুমতা খাবে আধুনিক নৌঘাঁটি এত বিক্ষোভে ফুুঁসে ওঠে তাই কাটা-পাহাড়ের মাটি! আন্তঃদেশীয় প্রপেলার খাবে দরিয়ার ঘন নীল কান্নার মতো করুণ কণ্ঠে কী বলে শঙ্খচিল...
5
প্রকৃতিমূলক
3774
আমার যা বলার
শামসুর রাহমান
যা কিছু দেখার দেখি আশপাশে যা কিছু দেখার একা ঘরে খাটে শুয়ে কিংবা পথেঘাটে হেঁটে যেতে যেতে দেখি, যা কিছু শোনার শুনি, সকালেও চা খেতে খেতে, গ্রন্থাগারে ঠান্ডা এক কোণে সেই কবেকার পুরোনো নইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে, অস্থিসার বস্তিটার অভ্যন্তরে, রেস্তোঁরায় খোশগল্পে মেতে কত কী-যে শুনি এলেবেলে আর মগজের ক্ষেতে সুনীল ফসল নিয়ে বলি এ...
2
মানবতাবাদী
1015
মহাত্মা গান্ধী
জীবনানন্দ দাশ
অনেক রাত্রির শেষে তারপর এই পৃথিবীকে ভালো ব’লে মনে হয়;—সময়ের অমেয় আঁধারে জ্যোতির তারণকণা আসে, গভীর নারীর চেয়ে অধিক গভীরতর ভাবে পৃথিবীর পতিতকে ভালোবাসে, তাই সকলেরই হৃদয়ের ’পরে এসে নগ্ন হাত রাখে; আমরাও আলো পাই—প্রশান্ত অমল অন্ধকার মনে হয় আমাদের সময়ের রাত্রিকেও।একদিন আমাদের মর্মরিত এই পৃথিবীর নক্ষত্র শিশির রোদ ধূলিকণা মানু...
3
ভক্তিমূলক
599
উপহার
জয় গোস্বামী
এই লেখা বুক ভেঙে লিখিতুমি তা বুঝবে না।জানি।ঠিকই।এখন তোমার চতুর্দিক সদ্য পাওয়া প্রেমিকের আনন্দে উন্মাদ!তোমার কথার আলতো ঠেলা আমাকে উপহার দিয়ে গেছে কালো এক অন্ধকার খাদ।
0
প্রেমমূলক
2527
একাল ও সেকাল
রবীন্দ্রনাথ ঠাকুর
বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী। গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনহীন, দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী। আজিকে এমন দিনে শুধু পড়ে মনে সেই দিবা-অভিসার পাগলিনী রাধিকার, না জানি সে কবেকার দূর বৃন্দাবনে। সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া। এমনি অশ্রান্ত বৃষ্টি, তড়িৎচকিত দৃষ্টি, এমনি কাতর হায় রমণীর হিয়া। বিরহিণী মর্...
5
প্রকৃতিমূলক
4427
রক্ত খেকোদের সামনে
শামসুর রাহমান
চা খেতে-সংবাদপত্র পড়ি।স্থুলাক্ষরের হেডলাইন সন্ত্রাসীর মতো চোখ রাঙিয়ে দাঁত খিঁচিয়ে আমাকে তাড়া করে, আমার দিকে উঁচিয়ে ধরে স্টেনগান। বিপন্ন উদ্বাস্তুর মতো ব’সে থাকি খোলা আকাশের নিচে, ভূমিকম্পে ধসে-পড়া আমার হাত একটি অস্পষ্টস্মৃত কাহিনীর সূচনা এবং সমাপ্তি।বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে একটু জিরিয়ে নেব, স্বপ্নের ডানার নিচে নিদ্রাশ...
2
মানবতাবাদী
2021
তোমার হাতের জল
মহাদেব সাহা
তোমার হাতের জল পেলে শুধু এই তৃষ্ণা যাবে না হলে যাবার নয় এই তৃষ্ণা, এই গ্রীষ্মকাল। তোমার হাতের জল ছাড়া ভিজবে না পোড়া জমি এই পোড়ামাটির মানুষ; তোমার হাতের জল পেলে তাই ফিরে পাবো এ জীবনে ফের সুসময় সমস্ত অসুখ থেকে আবার উঠবো হয়ে ভলো। তোমার হতের জল ছাড়া এই চারা কিসে বাঁচে, কিসে পল্লবিত হয় বলো এই শষ্ক ডালপালা? তোমার হাত...
0
প্রেমমূলক
3128
বেলা আটটার কমে
রবীন্দ্রনাথ ঠাকুর
বেলা আটটার কমে খোলে না তো চোখ সে। সামলাতে পারে না যে নিদ্রার ঝোঁক সে। জরিমানা হলে বলে,– “এসেছি যে মা ফেলে, আমার চলে না দিন মাইনেটা না পেলে। তোমার চলবে কাজ যে ক’রেই হোক সে, আমারে অচল করে মাইনের শোক সে।’   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
4130
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা[২]
শামসুর রাহমান
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনত...
6
স্বদেশমূলক
3095
বিদেশী ফুলের গুচ্ছ – ৭
রবীন্দ্রনাথ ঠাকুর
বেঁচেছিল, হেসে হেসে খেলা করে বেড়াত সে– হে প্রকৃতি, তারে নিয়ে কী হল তোমার! শত রঙ-করা পাখি, তোর কাছে ছিল না কি– কত তারা, বন, সিন্ধু, আকাশ অপার! জননীর কোল হতে কেন তবে কেড়ে নিলি! লুকায়ে ধরার কোলে ফুল দিয়ে ঢেকে দিলি! শত-তারা-পুষ্প-ময়ী মহতী প্রকৃতি অয়ি, নাহয় একটি শিশু নিলি চুরি ক’রে– অসীম ঐশ্বর্য তব তাহে কি বাড়িল নব? নূতন আন...
9
শোকমূলক
3208
মোর কিছু ধন আছে সংসারে
রবীন্দ্রনাথ ঠাকুর
মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে নিভৃতস্বপনে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশচকিত, কোথা গো স্বপনবিহারী। তুমি এসো এসো গভীর গোপনে, এসো গো নিবিড় নীরব চরণে বসনে প্রদীপ নিবারি, এসো গো গোপনে। মোর কিছু ধন আছে সংসারে বাকি সব আছে স্বপনে নিভৃত স্বপনে।রাজপথ দিয়ে আসিয়ো না তুমি, পথ ভরিয়াছে আলোকে প্রখর আলোকে। সবার...
0
প্রেমমূলক
4722
মণিপুর
সুকান্ত ভট্টাচার্য
এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধ'রে এসে আমি জানি পরিপাটি, জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তি কথা কয় কানে, যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে! যে চাষী কেটেছে ধন, এ মাটিতে নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আসে ...
6
স্বদেশমূলক
4690
নিবৃত্তির পূর্বে
সুকান্ত ভট্টাচার্য
দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে, মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ; অবরুদ্ধ বে তার উন্মাদ তড়িৎ; নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ।ভয়ার্ত শোণিত-চক্ষে নামে কালোছায়া, রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণ দিক্প্রান্তে শোকাতুরা হাসে ক্রূর হাসি, রোগগ্রস্ত সন্তানের অদ্ভুত মরণ।দৃষ্টিহীন আকাশের নিষ্ঠুর সান্ত্বনাঃ ধূ-ধূ করে চেরাপুঞ্জি-...
2
মানবতাবাদী
335
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম
আমি     যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই     স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! সাত      সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে, মম       ধূম-কুণ্ডুলি করেছে শিবের ত্রিনয়ন ঘর ঘোলাটে! আমি     অশিব তিক্ত অভিশাপ, আমি     স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার– আর    মর্তে সাহারা-গোবি-ছাপ, আমি   অশিব তিক্ত অভিশাপ!আমি   ...
2
মানবতাবাদী
1522
যুদ্ধক্ষেত্রে, এখনও সহজে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাত্রিগুলি এখনও বাঘের মতো পিছু নেয়। স্বপ্নগুলি এখনও নিদ্রার পিঠে ছুরি মেরে হেসে ওঠে। সতর্ক ছিলাম, তবু কিছু চিহ্ন এখানে-ওখানে থেকে গিয়েছিল। পেট্রোলে-ভিজোনো ন্যাকড়া, দেশলাই-কাঠির টুকরো, এইসব। স্মৃতিগুলি তারই সূত্র ধ’রে হাওয়া শুঁকতে শুঁকতে, পা টিপে পা টিপে হেঁটে আসে; জানালার ধারে নিঃশব্দে দাঁড়ায়। অতর্কিতে হো-হো শব্দ ছুটে ...
1
চিন্তামূলক
3583
আনন্দ ভৈরবী
শক্তি চট্টোপাধ্যায়
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিলনা আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল আনন্দ ভৈরবী।আজ সেই গোঠে আসেনা রাখাল ছেলে কাঁদেনা মোহনবাঁশিতে বটের মূল এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ-রেখা মেলে।সে কি জানিতনা এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিতনা হৃদয়ের অপচয় কৃপণের বামমুঠি।সে কি জানিতনা যত বড় রাজধান...
5
প্রকৃতিমূলক
2878
নব বৎসরে করিলাম পণ
রবীন্দ্রনাথ ঠাকুর
নব বৎসরে করিলাম পণ– লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে হে ভারত, লব শিক্ষা। পরের ভূষণ পরের বসন তেয়াগিব আজ পরের অশন; যদি হই দীন, না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা। নব বৎসরে করিলাম পণ– লব স্বদেশের দীক্ষা।না থাকে প্রাসাদ, আছে তো কুটির কল্যাণে সুপবিত্র। না থাকে নগর, আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র। তোমা হতে যত দূরে গেছি সরে ...
6
স্বদেশমূলক
2445
আমি যে বেসেছি ভালো এই জগতেরে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যে বেসেছি ভালো এই জগতেরে; পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে; প্রভাত-সন্ধ্যার আলো-অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে; অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসিয়াছি এই জগতের আলো জীবনেরে তাই বাসি ভালো। তবুও মরিতে হবে এও সত্য জানি। মোর বাণী একদিন এ-বাতাসে ফুটিবে না, মোর আঁখি এ-আলোকে লুটিবে না, মোর ...
1
চিন্তামূলক
445
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
কাজী নজরুল ইসলাম
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম মোরা ঝর্ণার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত স্বচ্ছল।। মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল।। মোরা সিন্ধু জোঁয়ার কলকল মোরা পাগলা জোঁয়ার ঝরঝর। কল-কল-কল, ছল-ছল-ছল মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহীধর। হাসি গান শ্যাম উ...
2
মানবতাবাদী
3651
ফুলবাজার
শঙ্খ ঘোষ
পদ্ম, তোর মনে পড়ে খালযমুনার এপার ওপার রহস্যনীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল? স্পষ্ট নৌকো, ছৈ ছিল না, ভাঙা বৈঠা গ্রাম হারানো বন্য মুঠোয় ডাগর সাহস, ফলপুলন্ত নির্জনতা আড়ালবাঁকে কিশোরী চাল, ছিটকে সরে মুখের জ্যোতি আমরা ভেবেছিলাম এরই নাম বুঝি বা জন্মজীবন | কিন্তু এখন তোর মুখে কী মৃণালবিহীন কাগজ-আভা সেদিন যখন হেসেছিলি ...
1
চিন্তামূলক
571
এ ঘোর রজনী
চণ্ডীদাস
এ ঘোর রজনী, মেঘের ঘটা, কেমনে আইল বাটে? আঙ্গিনার কোণে তিতিছে বঁধুয়া, দেখিয়া পরাণ ফাটে। সই, কি আর বলিব তোরে, বহু পুণ্যফলে সে-হেন বঁধুয়া আসিয়া মিলল মোরে। ঘরে গুরুজন, ননদী দারুণ, বিলম্বে বাহির হৈনু – আহা মরি মরি, সংকেত করিয়া
0
প্রেমমূলক
3325
শ্রাবণের কালো ছায়া
রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রাবণের কালো ছায়া নেমে আসে তমালের বনে যেন দিক্ললনার গলিত-কাজল-বরিষনে।   (স্ফুলিঙ্গ)
5
প্রকৃতিমূলক
1760
স্রোতস্বিনী
পূর্ণেন্দু পত্রী
তুমি বললে, রৌদ্র যাও, রৌদ্রে তো গেলাম তুমি বললে, অগ্নিকুণ্ড জ্বালো, জ্বালালাম। সমস্ত জমানো সুখ-তুমি বললে, বেচে দেওয়া ভালো ডেকেছি নীলাম। তবু আমি একা। আমাকে করেছ তুমি একা। একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে-স্থলে। তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি, ছুঁড়েছি। যে অরণ্য দেখিয়েছ, তারই ড...
0
প্রেমমূলক
1694
পোশাক-পরিচ্ছদ
পূর্ণেন্দু পত্রী
নতুন জামা-জুতো পরলে পরিচয়হীন অন্যলোক হয়ে যাই আমি। তখন নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে, কেমন আছেন ? ভালো? একবার বিদেশে গিয়েছিলাম অন্য লোকের ওভারকোট পরে সকালসন্ধে সেই ওভারকোট পরা মানুষটাকে দেখে মনে হতো মিলিটারি-কামড়ানো কোন রাজ্যের পলাতক রাষ্ট্রপতি। এইসব দেখেশুনেই আমার ধারণা, মানুষের কোন ধরা-বাঁধা পোশাক না থাকাই ভালো। স্বাধ...
4
রূপক
4568
হে শহর, হে অন্তরঙ্গ আমার
শামসুর রাহমান
হে শহর, হে প্রিয় শহর, হে অন্তরঙ্গ আমার, তুমি কি আমাকে পাঠাতে চাও বনবাসে? নইলে কেন এই উত্তেজনা তোমার সমগ্র সত্তা জুড়ে? কেন এই আয়োজন, দাঁতে-দাঁত-ঘষা আয়োজন প্রহরে প্রহরে? হে শহর, তুমি কি বাস্তবিকই নির্বাসন বরাদ্দ করেছ আমার জন্যে?হে শহর, হে প্রিয় শহর, হে মোহিনী আমার, দেখি এখন তুমি আমার চোখে চোখ রেখে তাকাতে পারো কি না। এই ত...
6
স্বদেশমূলক
4310
বারবার ফিরে আসে (সংক্ষিপ্ত)
শামসুর রাহমান
বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। ‘আবার আসবো ফিরে’ ব’লে সজীব কিশোর শার্টের আস্তিন দ...
6
স্বদেশমূলক
4337
ভয় হয়
শামসুর রাহমান
মনে হয়, কতকাল প্রেরণার আলোড়ন নেই মনের গহনে, স্থবিরতা বসে আছে মুখোমুখি, শব্দেরা গুঞ্জন তুলে চকিতে উধাও। কবিতার খাতার উম্মুখ পাতা বিধবার শাদা থানের মতোই থাকে। হঠাৎ তোমার মুখ জেগে ওঠে, যেন তুমি এলে হৃদয়ে তরঙ্গ তুলে অলৌকিক কোন হেমবর্ণ দ্বার খুলে। কী আশ্চর্য আমার সম্মুখে উম্মোচিত কবিতার স্তন, নাভিমূল। ভয় হয়, যদি সে হারিয়ে য...
0
প্রেমমূলক
145
বারবারা বিডলারকে
আসাদ চৌধুরী
বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি- তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে-করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোরজন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম, তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড়ো জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছ ? নিশ্চয়...
6
স্বদেশমূলক
2042
ফিরে দাও রাজবংশ
মহাদেব সাহা
দূতাবাসে উড়ছে পতাকা অর্থাৎ স্বাধীন আমরা এ-কথা মানতেই হয়, রাষ্ট্রীয় সনদ আছে দেশে দেশে আমরা স্বাধীন; তবু মনে হয় এ যুগে কোথাও কোনো স্বাধীনতা নেই, বরং এ যুগে মানুষ যেন পোষমানা দুর্বল মহিষ, নিজের যৌবন আজ তার কাছে সবচেয়ে বড়ো অপরাধ, নিজের বিরেক আজ তার সবচেয়ে বিদগ্ধ কসাই; যেখানেই বলো না কেন আমাদের আজ কোনো স্বাধীনতা নেই, না কথা...
1
চিন্তামূলক
4798
নন্দগুপি
সুকুমার রায়
হঠাৎ কেন দুপুর রোদে চাদর দিয়ে মুড়ি, চোরের মত নন্দগোপাল চলছে গুড়ি গুড়ি? লুকিয়ে বুঝি মুখোশখানা রাখছে চুপি চুপি? আজকে রাতে অন্ধকারে টেরটা পাবেন গুপি!         আয়না হাতে দাঁড়িয়ে গুপি হাসছে কেন খালি? বিকট রকম পোশাক করে মাখছে মুখে কালি! এম্মি করে লম্ফ দিয়ে ভেংচি যখন দেবে নন্দ কেমন আঁৎকে যাবে -হাস্‌ছে সে তাই ভেবে।আঁধা...
8
হাস্যরসাত্মক
1492
বাবুর বাগান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যে যেখানে পারে, সেইখানে থোয় কেড়েকুড়ে আনে যা সে, কিছু থাকে তার হাতের মুঠোয়, কিছু ঝরে যায় ঘাসে। যে সে রেখেছিল লোহার খাঁচায়, হয়েছে পাখির দানা কিছুটা মোরগে ঠুকরিয়ে খায়, কিছু শালিখের ছানা। সিঁদকাঠি হাতে গর্ত খুঁড়ছে এই রাত্রে যে, তার জানা নেই তারই পিছনে ঘুরছে তিন জোড়া বাটপার। যে সেখানে পারে, রাখে সেইখানে কেড়ে-আনা টাকাকড়ি, ত...
4
রূপক
2579
কাছের রাতি দেখিতে পাই
রবীন্দ্রনাথ ঠাকুর
কাছের রাতি দেখিতে পাই মানা। দূরের চাঁদ চিরদিনের জানা।   (স্ফুলিঙ্গ)
4
রূপক
4795
ট্যাঁশ গরু
সুকুমার রায়
ট্যাঁশ্ গরু গরু নয়, আসলেতে পাখি সে; যার খুশি দেখে এস হারুদের আফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখান মস্ত, ফিট্‌ফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত। তিন-বাঁকা শিং তার ল্যাজখানি প্যাঁচান- একটুকু ছোঁও যদি, বাপরে কি চ্যাঁচান! লট্খটে হাড়গোড় খট্‌খট্ ন'ড়ে যায়, ধম্‌কালে ল্যাগ্‌ব্যাগ চমকিয়ে প'ড়ে যায়। বর্ণিতে রূপ গুণ সাধ্য কি কবিতার...
8
হাস্যরসাত্মক
5073
আমার অশ্রু
হুমায়ুন আজাদ
মূলঃ হেনরিক হাইনে আমার অশ্রু এবং কষ্টরাশি থেকে ফুটে উঠে ফুল থরে থরে অফুরান, এবং আমার দীর্ঘশ্বাসে বিকশিত হয় নাইটিংগেলের গান । বালিকা, আমাকে যদি তুমি ভালোবাসো, তোমার জন্য সে ফুল আনবো আমি— এবং এখানে তোমার দ্বারের কাছে নাইটিংগেলেরা গান গাবে দিবাযামি ।
0
প্রেমমূলক
2116
স্পর্শ
মহাদেব সাহা
তোমার শরীরে হাত আকাশ নীলিমা স্পর্শ করে ভূমণ্ডল ছেয়ে যায় মধ্যরাতে বৃষ্টির মতন মুহূর্তে মিলায় দুঃখ, দুঃখ আমাকে মিলায় জলের অতল থেকে জেগে ওঠে মগ্ন চরাচর দেশ হয় দেশ, নদী হয় পূনর্বার নদী নৈঃশব্দ্য নিরুণ হাতে করতালি দেয় নিসর্গ উন্মুক্ত করে সারাদেহে নগ্ন শরীর কোন খানে রাখি তুলে দেহের বিস্তার তোমার শরীরে হাত দীর্ঘতর আমার শরীর; ...
0
প্রেমমূলক
4571
হোমারের স্বপ্নময় হাত
শামসুর রাহমান
এখন আমার আশে-পাশে কেউ নেই। ঘর অন্ধকার নয়, একটা বাতি জ্বলছে। অনুগ্র আলো যেন জাল; আমি স্বেচ্ছা- বন্দি হয়ে আছি সেই জালে। কেউ নেই আমার পাশে, মুখোমুখি দাঁড়িয়ে নেই কাউ। কেউ আমার সঙ্গে কথা বলছে না এই মুহূর্তে। মুহূর্তেগুলো থেমে আসা বৃষ্টির ফোঁটার মতো ঝরছে আমার ওপর। সময় বয়ে চলেছে একটানা, আমার আয়ুর পুঁজি ক্ষইয়ে দিয়ে। এখন কোনো ব...
1
চিন্তামূলক
621
ক্ষণস্থায়ী
জয় গোস্বামী
তোমার হাসির শুভ্র রঙের বাতাসে নিজেই তো আলো হয়ে উঠেছে একজনসে বোঝেনি ওই রং এত ক্ষণস্থায়ী হতে পারেআলো হতে পারে এত দ্রুত অস্তগামীপরাজয়,পতন ও অনিশ্চয়তার হাতে ধরা পড়ে সেইজন চেয়ে আছে সম্পর্কের ভাঙন-নিশীথেযে-সম্পর্ক ফিরে আসবে না কোনও বর্ষা,কোনও গ্রীষ্ম,শীতে...
0
প্রেমমূলক
352
পথিক বঁধু
কাজী নজরুল ইসলাম
আজ   নলিন-নয়ান মলিন কেন বলো সখী বলো বলো! পড়ল মনে কোন্ পথিকের বিদায়-চাওয়া ছলছল? বলো সখী বলো বলো!!      মেঘের পানে চেয়ে চেয়ে বুক ভিজালে চোখের জলে, ওই সুদূরের পথ বেয়ে কি চেনা-পথিক গেছে চলে ফিরে আবার আসব বলে গো? স্বর শুনে কার চমকে ওঠ (আহা), ওগো ওযে বিহগ-বেহাগ, নির্ঝরিণীর কলকল। ও নয় গো তার পায়ের ভাষা (আহা) শীতের শেষের শুকনো...
0
প্রেমমূলক
4520
সেই কখন থেকে খুঁজছি
শামসুর রাহমান
সেই কখন থেকে খুঁজছি নিজের বাড়ি, দুপুর গড়িয়ে বিকেল হল, গোধূলি ছুঁল সন্ধ্যাকে, তবু খুঁজে পাচ্ছি না আপনকার বাড়ি। পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়ির কলিংবেল টিপে, অথবা দরজার কড়া নেড়ে ব্যাকুল জিগ্যেশ করি, বলতে পারেন এই বাড়িটি কার? অমুক আমি, এটা কি আমার নিবাস?বাড়ির মালিক অথবা ভাড়াটে সবাই ভ্যাবাচ্যাকা দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে চকিতে দ...
2
মানবতাবাদী
1688
পরিণয় উপলক্ষে
পূর্ণেন্দু পত্রী
এইখানে সব আছে। স্তব্ধতার মুখে শুনতে পাবে অবিরল সলজ্জ সংলাপ দৃষ্টি যদি ডুবে যায় তরল আঁধারে তবু কারো নিংশ্বাসের উজ্জল উত্তাপ। তোমাকে রঙিন করে দেবে স্পর্শ সুখে। নিয়ে এসো দিনাস্তের অসংখ্য বিলাপ কে তাকে উড়িয়ে দেবে গানের পাখির পাখনায় বেঁধে ব্যাপ্ত অসীমের বুকে। যেখানেই হাত ছোঁবে সে নদী-গিরির অজ্ঞাত শিল্পীর আঁকা দৃশ্যের...
0
প্রেমমূলক
80
নূহ নবীর কাছে একটি সওয়াল
আবিদ আনোয়ার
আপনিও আল্লা’র নবী, মানব কল্যাণহেতু প্রেরিত পুরুষ-- যতক্ষণ এই দেহে প্রাণ আছে, না-হারাই হুঁশ আপনার মর্যাদাহানি করতে পারি নই আমি তেমন মুরতাদ, একটি শুধু সওয়ালের জওয়াব জানতে জাগে বড়ো সাধ। এজতেহাদে সত্য মিলে বলেছেন স্বয়ং মা’বুদ-- রুহের কন্দর থেকে অহরহ ওঠে তাই প্রশ্নের বুদবুদ।সেই কবে পৃথিবীতে এসেছিলো গজবের বান, আপনার কিস্তিতে...
1
চিন্তামূলক
3253
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে
রবীন্দ্রনাথ ঠাকুর
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে। তুই যে পারিস কাঁটাগাছের উচ্চ ডালের 'পরে পুচ্ছ নাচাতে। তুই পথহীন সাগরপারের পান্থ, তোর ডানা যে অশান্ত অক্লান্ত, অজানা তোর বাসার সন্ধানে রে অবাধ যে তোর ধাওয়া; ঝড়ের থেকে বজ্রকে নেয় কেড়ে তোর যে দাবিদাওয়া। যৌবন রে, তুই কি কাঙাল, আয়ুর ভিখারী। মরণ-বনের অন্ধকারে গহন কাঁটাপথে তুই যে শিকারি। মৃ...
1
চিন্তামূলক
1228
আমার ডুগডুগি
তারাপদ রায়
আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন আমি স্মৃতি থেকে তুলে এনেছিলাম অভিমান আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা তুমি কোনোদিন কিছুই খেয়াল করোনি আমি বিষাদসিন্ধুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম তুমি সেই বাঁদরনাচের বাজনা শুনতে পাওনি। উত্তরের অনন্ত বাতাসে ঝরা ...
0
প্রেমমূলক
2586
কী কথা বলিব বলে
রবীন্দ্রনাথ ঠাকুর
কী কথা বলিব বলে বাহিরে এলেম চলে, দাঁড়ালেম দুয়ারে তোমার– ঊর্ধ্বমুখে উচ্চরবে বলিতে গেলেম যবে কথা নাহি আর। যে কথা বলিতে চাহে প্রাণ সে শুধু হইয়া উঠে গান। নিজে না বুঝিতে পারি, তোমারে বুঝাতে নারি, চেয়ে থাকি উৎসুক-নয়ান।তবে কিছু শুধায়ো না– শুনে যাও আনমনা, যাহা বোঝ, যাহা নাই বোঝ। সন্ধ্যার আঁধার-পরে মুখে আর কণ্ঠস্বরে বাকিটুকু খো...
3
ভক্তিমূলক
3331
সজনি সজনি রাধিকালো
রবীন্দ্রনাথ ঠাকুর
সজনি সজনি রাধিকালো দেখ অবহুঁ চাহিয়া, মৃদুল গমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া। পিনহ ঝটিত কুমুম হার, পিনহ নীল আঙিয়া। সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করছ রাঙিয়া। সহচরি সব নাচ নাচ মধুর গীত গাওরে, চঞ্চল মঞ্জীর রাব কুঞ্জ গগন ছাওরে।সজনি অব উজার মঁদির কনক দীপ জ্বালিয়া, সুরভি করছ কুঞ্জ ভবন গন্ধ সলিল ঢালিয়া । মল্লিকা চমেলি বেলি ...
3
ভক্তিমূলক
2855
দেওয়া-নেওয়া -সানাই
রবীন্দ্রনাথ ঠাকুর
বাদল দিনের প্রথম কদমফুলআমায় করেছ দান,আমি তো দিয়েছি ভরা শ্রাবণেরমেঘমল্লারগান।সজল ছায়ার অন্ধকারেঢাকিয়া তারেএনেছি সুরের শ্যামল খেতেরপ্রথম সোনার ধান।আজ এনে দিলে যাহাহয়তো দিবে না কাল,রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।স্মৃতিবন্যার উছল প্লাবনেআমার এ গান শ্রাবণে শ্রাবণেফিরিয়া ফিরিয়া বাহিবে তরণীভরি তব সম্মান।
5
প্রকৃতিমূলক
2230
বদলে যাওয়া ছড়া
মোহাম্মদ রফিকউজ্জামান
ঘুমপাড়ানি মাসি পিসি খালা ফুপুর দল জেগে ওঠা বাচ্চাদেরে সঙ্গে নিয়ে চল মানবি কেন ঘুমপাড়িয়ে শান্ত রাখার ছল মা বাবারও ঘুম ভাঙিয়ে সঙ্গে যেতে বল খোকা-খুকুর ভয় ভেঙেছে, তাদের কিসের ভয় মা বাবারা সামনে গেলেই দেশের হবে জয় যারা দেখায় ধান ভেনে তার কুড়ো পাবার লোভ তাদের উপর খোকা-খুকুর আজকে বড় ক্ষোভ চক্ষু পেতে আর বসা নয়, বোঝ না ওদের মন...
2
মানবতাবাদী
3640
হেমন্ত যেখানে থাকে
শক্তি চট্টোপাধ্যায়
হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে সাড়া থাকে, সচ্ছলতা থাকে। মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা গাছেদের কাছে নেই হেমন্ত বার্ধক্য নিতে আসে খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কুটে বাকল এইসব। হেমন্ত দরোজা ভেঙে নিয়ে আসে সবুজ নিশ্বাস… মানুষের মতো নয় রক্তে পিত্তে সৌভাগ্য সরল শিশুটির মতো রাঙা ক্রন্দন ছিটিয়ে চারিপাশে হেমন...
5
প্রকৃতিমূলক
4728
মুক্ত বীরদের প্রতি
সুকান্ত ভট্টাচার্য
তোমরা এসেছ, বিপ্লবী বীর! অবাক অভ্যুদয়। যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়। তবু দেখ আজ রক্তে রক্তে সাড়া- আমরা এসেছি উদ্দাম ভয়হারা। আমরা এসেছি চারিদিক থেকে, ভুলতে কখনো পারি! একসূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন্ যুগে নাড়ী। আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দ্বারে দ্বারে, মিছিলে মিছিলে সভায় সভায়...
2
মানবতাবাদী
285
চল্ চল্ চল্
কাজী নজরুল ইসলাম
চল্ চল্ চল্ ঊর্দ্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটিব তিমির রাত বাঁধার বিন্ধ্যা চল।। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশশ্মান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল।। চলরে নওজোয়ান শোনরে পাতিয়া কান- মৃত্যু-তোরণ-...
2
মানবতাবাদী
2188
হে স্বদেশ হে আমার বাংলাদেশ
মোহাম্মদ রফিক
তোমার দেহের মতো খর-কৃপাণের মতো দীর্ঘ ও উদ্যত ঋজু সারি সারি শাল-তরু শ্রেণী দাঁড়িয়ে রয়েছে দুই পাশে; দীর্ঘ প্রতীক্ষার পর চুমু খেলে ভয়ে ও বিহ্বলতায় যেমন কম্পন জাগে তোমার দু’গালে ঠোঁটে, আজকে রাত্রেও তেমনি উদগ্রীব অপেক্ষার রুদ্ধ শিহরন সাড়া শাখে শাখে; শকুনের ডানার ঝাপটে যেন ঢেউ উঠে ভয়াল সাগরে; তোমার গায়ের রং যেন তপ্ত ...
6
স্বদেশমূলক
2224
পরিমার্জন বাকি
মোহাম্মদ রফিকউজ্জামান
ভালোবাসার আর একটা নাম কষ্ট কষ্ট আমার বড় আপন - ভালোবাসা পর ভালোবাসা বাইরে থাকে, কষ্ট নিয়ে বাঁচে এ অন্তর ।।মেঘের কাঁদন ফুরালে হয় আকাশটা উজ্জ্বল । হৃদয় কাঁদলে কেউ দেখে না ভালোবাসা বাইরে থেকে মোছে চোখের জল । অন্তরের আকাশে আমার মেঘ বেঁধেছে চিরদিনের ঘর ।।সুখী সুখী মুখে যাদের ভালোবাসা-বাসি ধন্য বলে মানতে গিয়ে দেখি --- অন্তর ঢ...
0
প্রেমমূলক
2875
নদীপথে
রবীন্দ্রনাথ ঠাকুর
গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে। পবন বহে খর বেগে। তীরেতে তরুরাজি দোলে আকুল মর্মর-রোলে। চিকুর চিকিমিকে চকিয়া দিকে দিকে তিমির চিরি যায় চলে। তীরেতে তরুরাজি দোলে। ঝরিছে বাদলের ধারা বিরাম-বিশ্রামহারা। বারেক থেমে আসে, দ্বিগুণ উচ্ছ্বাসে আবার পাগলের পারা ঝরিছে বাদলের ধারা। মেঘেতে ...
5
প্রকৃতিমূলক
4640
আঠারো
সুকান্ত ভট্টাচার্য
আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়– আঠারো বছর বয়স জানে না কাঁদা।এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্ম...
2
মানবতাবাদী
1697
প্রশ্ন
পূর্ণেন্দু পত্রী
ছটাক খানেক বুকে, একটা গোটা আকাশ এবং জলের স্থলের গা ভর্তি রং সব পড়েছে ঝুঁকে। কাকে কোথায় রাখি? বুকের মধ্যে হেসে উঠল শিকল-পরা পাখি। কতটা গভীর হলে নিরন্তর বেগবান নদী হওয়া যায়। তুমি তার মাপ জানো নাকি? মহান বৃক্ষের কাছে একটি মানুষ এসে একদিন প্রশ্ন করেছিল। কতটা আগুন লাগে নিখিলদহনে পুড়ে পরিশুদ্ধ মানুষের অবয়ব পেতে তুমি তার পরি...
1
চিন্তামূলক
657
নিজের মুখ
জয় গোস্বামী
নিজের মুখের দিকে তাকাতে পারিনা আয়নায়... এ মুখ সে দেখেছিল।একদা দিনের পর দিন এই মুখ চোখ মেলে তাকিয়ে থেকেছে তার দিকেআজ কেউ এই মুখ অ্যাসিডে গলিয়ে দিয়ে যাকযেন আর চেনাই না যায়।
0
প্রেমমূলক
883
কোহিনূর
জীবনানন্দ দাশ
তোমারে ঘেরিয়া জাগে কত স্বপ্ন–স্মৃতির শ্মশান, ভুলুণ্ঠিত লুব্ধ অভিযান; সাম্রাজ্যের অশ্রু, রক্ত, সমাধি, পতন হে হীরক, একে একে করেছ চুম্বন! স্পর্শে তব অনাদি অতীত যেন নিরন্তর মর্মে ওঠে ধ্বনি! মাধবের বক্ষে তুমি ছিলে কি গো স্যমন্তক মণি! শ্ৰীহরির বনমালা চুমি দিব্য গন্ধে অকলঙ্ক অঙ্ক তব ভরেছিলে তুমি ওগো কোহিনূর। হৃদে তব আজও বুঝি ...
3
ভক্তিমূলক
3216
যখন আমায় হাতে ধরে
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন আমায় হাতে ধরে আদর করে ডাকলে তুমি আপন পাশে, রাত্রিদিবস ছিলেম ত্রাসে পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই, চলতে গিয়ে নিজের পথে যদি আপন ইচ্ছামতে কোনো দিকে এক পা বাড়াই, পাছে বিরাগ-কুশাঙ্কুরের একটি কাঁটা একটু মাড়াই। মুক্তি, এবার মুক্তি আজি উঠল বাজি অনাদরের কঠিন ঘায়ে, অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গাঁয়ে। ওরে ছুটি, এবা...
1
চিন্তামূলক
438
মুক্ত-পিঞ্জর
কাজী নজরুল ইসলাম
ভেদি দৈত্য-কারা উদিলাম পুন আমি কারা-ত্রাস চির-মুক্ত বাধাবন্ধ-হারা উদ্দামের জ্যোতি-মুখরিত মহা-গগন-অঙ্গনে – হেরিনু, অনন্তলোক দাঁড়াল প্রণতি করি মুক্ত-বন্ধ আমার চরণে। থেমে গেল ক্ষণেকের তরে বিশ্ব-প্রণব-ওংকার, শুনিল কোথায় বাজে ছিন্ন শৃঙ্খলে কার আহত ঝংকার! কালের করাতে কার ক্ষয় হল অক্ষয় শিকল, শুনি আজি তারই আর্ত জয়ধ্বনি ঘোষিল ...
6
স্বদেশমূলক
1118
স্মৃতি
জীবনানন্দ দাশ
থমথমে রাত,- আমার পাশে বসল অতিথি,- বললে,- আমি অতীত ক্ষুধা,-তোমার অতীত স্মৃতি! -যে দিনগুলো সাঙ্গ হ’ল ঝড়বাদলের জলে, শুষে গেল মেরুর হিমে,- মরুর অনলে, ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে; তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে! কাঁদছে তোমার মনের খাকে,- চাপা ছাইয়ের তলে, কাঁদছে তোমার স্যাঁতস্যাঁতে শ্বাস-ভিজা চোখের জলে, কাঁদ...
1
চিন্তামূলক
2641
গহন কুসুমকুঞ্জ-মাঝে
রবীন্দ্রনাথ ঠাকুর
গহন কুসুমকুঞ্জমাঝে মৃদুল মধুর বংশি বাজে , বিসরি ত্রাস - লোকলাজে সজনি , আও আও লো । অঙ্গে চারু নীল বাস , হৃদয়ে প্রণয়কুসুমরাশ , হরিণনেত্রে বিমল হাস , কুঞ্জবনমে আও লো । ঢালে কুসুম সুরভভার , ঢালে বিহগ সুরবসার , ঢালে ইন্দু অমৃতধার বিমল রজত ভাতি রে । মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে , অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে , ফুটল সজনি , পুঞ্জে পুঞ...
3
ভক্তিমূলক
3777
আমার সময় চাই
শামসুর রাহমান
পরিণামদর্শী ছিলাম না কোনোকালে, তা বলে এমন সাজা পেতে হবে, ভাবি নি কখনো। নিজকে তখনো এরকম অনাশ্রিত, অসহায় আমার হয় নি মনে। অপরাধ করি নি, তবুও অপরাধী বলে শক্রদল তর্জনী উঁচিয়ে খোলা রাস্তায় আমাকে নিয়ে সার্কাস বানাবে।শেষ অব্দি আমাকে নিয়েই যাবে, জানি। তার আগে আত্মজের শিশু কন্যাটিকে আরো কিছু কাল আদর করতে দাও; মায়ের মমতা, আরো যার...
1
চিন্তামূলক
669
প্রীতি
জয় গোস্বামী
ও প্রীতি, দীর্ঘ ঈ, হস্ব্র ই-কারের ডানা দুদিকে অর্ধেক মোড়া চিঠিতে বসেছ, নিতে বলেছ। নেবো না। ডানা মেলে উড়ে যাও, প্রীতি দূরে দীর্ঘ ঐ জল পার হয়েএকপিঠ ডাঙা ঐ যে উঠেছে, চর জানা বা অজানা কত সব পরিবার ঘর ছাইবে, ঘর ছাইল, যাও, ঐ চরে গিয়ে নামো, হাত লাগাও বসতির কাজে, আমিও তোমার পিছে উড়ে যাই সকলের সঙ্গে গিয়ে বসি পুরোনো পাড়ার...
2
মানবতাবাদী
4119
তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও
শামসুর রাহমান
না, কোনো লুকোছাপা নেই, কখনো কখনো আমার কোনো কোনো অব্যক্ত ভাবনা দূর শতাব্দীর আফ্রিকার অন্ধকারের মতো গুমরে ওঠে, যেন বোবার গোঙানি। বহু নিশুত রাতের মদিরা আমার শিরায় শিরায় জমতে থাকে; রোমকূপ ফুঁড়ে প্রবাহিত হ’তে চায় দিন-দুপুরে, অথচ কোনো বিস্ফোরণ ঘটে না। কে যেন শরবিদ্ধ প্রাণীর মতো সারাক্ষণ ভাষাহীন আর্ত স্বর হ’য়ে আহত উন্মত্ততায় ...
0
প্রেমমূলক
5128
কে
হেলাল হাফিজ
বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে, দুর্বিনীত ধ্রুপদী টংকার তুলে লন্ডভন্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে, পথে প্রচলিত রীতি-নীতি কিচ্ছু মানে না। আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি। এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকের অনেক অবর্ণনীয় অভিমান থাকে, টসটসে রসাল ফলের মতো ক্ষত আর ব্যক্তিগত ক্ষয়-ক্ষতি থাকে। তাকে তুমুল শাসায...
1
চিন্তামূলক
4501
সমাধিফলক ছুঁয়ে
শামসুর রাহমান
[মতিউল ইসলামকে স্মরণে রেখে]বার্ধক্যের ভগ্ন স্বর, মাঝে-মধ্যে শ্বাসকষ্ট, কখনো আবার পিত্তশূল, আর কখনো-বা মনোভার নিয়ে কাটিয়েছো বেলা। কখনো কি হয়েছে সংশিত সাধ ভেলা ভাসাতে অলক্ষ্যে রাতে তিতাসের জলে? কিংবা ঘুম ভেঙে গেলে কোকিলের আহ্বানে নিঝুম হয়েছে কি মনে পৃথিবীকে বড় বেশি? হঠাৎ গোপনে খুলেছিলে কবিতার ধূলিম্লান খাতা? কত কথা দিয়েছ...
3
ভক্তিমূলক
3044
বশীরহাটেতে বাড়ি
রবীন্দ্রনাথ ঠাকুর
বশীরহাটেতে বাড়ি বশ-মানা ধাত তার, ছেলে বুড়ো যে যা বলে কথা শোনে যার-তার। দিনরাত সর্বথা সাধে নিজ খর্বতা, মাথা আছে হেঁট-করা, সদা জোড়-হাত তার, সেই ফাঁকে কুকুরটা চেটে যায় পাত তার।   (খাপছাড়া কাব্যগ্রন্থ)
8
হাস্যরসাত্মক
1902
আমার সবুজ গ্রাম
মহাদেব সাহা
কতেদিন হয়নি যাওয়া আমার সবুজ গ্রামে সোনাবিল, পদ্মাদিঘি, উত্তরকঙ্গের সেই ধুলোওড়া পথ, বিষণ্ন পাথার, আখ মাড়াইয়ের দৃশ্য, ক্লান্ত মহিস কতেদিন হয়নি দেখা; কতেদিন হয়নি শোনা দুপুরে ঘুঘুর ডাক, হুতোম পেঁচার শব্দ ঃ হয়তো এখনো হাতছানি দিয়ে ডাকে প্রায় শুকিয়ে যাওয়া গ্রামের নদীটি, কখনো শহরে সবুজের সমারোহ দেখে এই প্রিয় গ্রামটিকে মনে পড়ে ...
5
প্রকৃতিমূলক
3901
কড়া নেড়ে যাবে
শামসুর রাহমান
মারী ও মড়কে পুড়ে-পুড়ে হাড় কালি হলো আর জটিল সড়কে হেঁটে হেঁটে পায়ে ক্ষত বেড়ে যায়; দান্তের মতো নরকে ভ্রমণ অব্যাহত।খাঁ-খাঁ জ্যোৎস্নায় নগ্নিকা দেখি শুকোতে দিচ্ছে ছেঁড়া শাড়ি তার। বিশীর্ণ শিশু ঘন-ঘন করে মায়ের শূন্য হাতের তালুতে দৃষ্টিপাত।চরাচরব্যাপী হাহাকার শুনে, অধিবাস্তব পালা দেখে আজ রাত্তিলোভী চাঁদ ওঠে না তো রোগা কেরানির আ...
2
মানবতাবাদী
405
বিধুরা পথিকপ্রিয়া
কাজী নজরুল ইসলাম
আজ   নলিন-নয়ান মলিন কেন বলো সখী বলো বলো। পড়ল মনে কোন্ পথিকের বিদায় চাওয়া ছলছল? বলো সখী বলো বলো মেঘের পানে চেয়ে চেয়ে বুক ভিজালে চোখের জলে, ওই সুদূরের পথ বেয়ে কি দূরের পথিক গেছে চলে – আবার ফিরে আসবে বলে গো? স্বর শুনে কার চমকে ওঠ? আ-হা! ও লো ও যে বিহগ-বেহাগ নির্ঝরিণীর কল-কল। ও নয় লো তার পায়ের ভাষা, আ-হা, শীতের শেষের ঝরা...
0
প্রেমমূলক
1311
আমাকে কী মাল্য দেবে, দাও
নির্মলেন্দু গুণ
তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কী মাল্য দেবে, দাও।এই নাও আমার যৌতুক, এক-বুক রক্তের প্রতিজ্ঞা। ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে, আমিও প্লাবন হব, শুধু চন্দনচর্চিত হাত একবার বোলাও কপালে। আমি জলে-স্থলে-অন্তরীক্ষে উড়াব গাণ্ডীব, তোমার পায়ের কাছে নামাব পাহাড়। আমিও অমর হব, আমাকে কী মাল্য দেবে, দাও।পায়ের আঙুল হয়ে সা...
0
প্রেমমূলক
1302
দুঃসাধ্য
নাজিম মাহমুদ
বড় বড় ত্যাগ যতো সহজ ছোটো ছোটো ত্যাগ ততোই কঠিন বড় ত্যাগে এক ধরনের অহম আছে ছোটো ছোটো ত্যাগে কোনো ঘোষনা নেই বড় ত্যাগ প্রত্যাশা করে সহস্র সাধুবাদ মানুষের করতালি ইতিহাসে স্বাক্ষর ছোটো ছোটো ত্যাগ কিছুই চায় না সহজাত সে এক প্রবৃত্তি দারুন গরমে ট্রেনে জানলার সীট প্রচণ্ড ভীড়ে বাসের আসন দীর্ঘ কিউতে নিজ স্থান অনায়াসে সে...
1
চিন্তামূলক
3261
রাজবিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
বিপ্র কহে, রমণী মোর আছিল যেই ঘরে নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ-তরে। বেঁধেছি তারে, এখন কহো চোরে কী দেব সাজা।' 'মৃত্যু' শুধু কহিলা তারে রতনরাও রাজা। ছুটিয়া আসি কহিল দূত, 'চোর সে যুবরাজ-- বিপ্র তাঁরে ধরেছে রাতে, কাটিল প্রাতে আজ। ব্রাহ্মণেরে এনেছি ধরে, কী তারে দিব সাজা?' 'মুক্তি দাও' কহিলা শুধু রতনরাও রাজা।৪ কার্তিক, ১৩০৬
7
নীতিমূলক
1627
একটি মৃত্যুর শোকে
পূর্ণেন্দু পত্রী
একটি মৃত্যুর শোকে আজকের ভোরবেলা ভরে গেল স্মরনীয়তায়। অনেক দিনের পরে রৌদ্রকেও মনে হল শিল্পসচেতন। ঝাউবনে হাওয়ার বিলাপ: শুনেছো তো, মানুষটি জ্বরে ঘুমোতে গিয়েছে? এতদিন আমাদের নাড়ী ও নক্ষত্রে মিলেমিশে এতদিন আমদের পরবাস-যাপনের অলৌকিক পুরাণ শুনিয়ে এতদিন প্রিয়মুখস্মৃতিগুলি সরু টানে এঁকে দেবতার দুহিতাকে আমাদের রোজকার বৌ-ঝির সিঁথ...
9
শোকমূলক
3969
কেন তুমি অভিমানে
শামসুর রাহমান
কেন তুমি অভিমানে এমন বিষণ্ন আলা ছড়াও আমাকে ম্লান করে যখন তখন? কেন যে সরিয়ে নাও হাত নানা ছলে, বুঝি না কিছুই। এরকম দৃষ্টি দাও যদি, তাহলে আমার সত্তা জমে নিথর পাথর হ’য়ে যাবে, মগজ বেবাক খড়ে যাবে ভরে, আমি শুধু দম দেয়া পুতুলের মতো একাকী ঘুরবো দিগ্ধিদিক।তোমার চুম্বন থেকে, আলিঙ্গন থেকে বহুদূরে পড়ে আছি একা শ্বাসকষ্ট হয় রাত্রিদিন...
0
প্রেমমূলক
1711
বুকে লেবুপাতার বাগান
পূর্ণেন্দু পত্রী
গত মাসের কাগজে আমাকে ঘোষণা করা হয়েছে মৃত। একাধিক ময়না তদন্তের রিপোর্ট ঘেটে ঘেটে ওরা খুজেছে লেবুপাতার গন্ধ আর রুপোলী ডট পেন। যেহেতু লেবুপাতার গন্ধেই আমি প্রথম পেয়েছিলাম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ। আর ঐ রুপোলী ডট্ পেন আমাকে শিখিয়েছিল অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয় শাখা-প্রশাখাময় জীবন। গত মাসের কাগজে মৃত ঘোষনার পরেও ওরা ক...
4
রূপক
2327
অপরিহরণীয়
রবীন্দ্রনাথ ঠাকুর
মৃত্যু কহে, পুত্র নিব; চোর কহে ধন। ভাগ্য কহে, সব নিব যা তোর আপন। নিন্দুক কহিল, লব তব যশোভার। কবি কহে, কে লইবে আনন্দ আমার?  (কণিকা কাব্যগ্রন্থ)
7
নীতিমূলক
3753
আমার আঙুল কামড়ে ধরে
শামসুর রাহমান
ব্যাপারটা কিছুতেই আর লুকিয়ে রাখা যাচ্ছে না খুলে বলাই ভাল ইদানীং আমি আমার একটা আঙুল নিয়ে খুব মুশকিলে পড়েছি হতো যদি অনামিকা কড়ে কিংবা বুড়ো আঙুল তাহলে তেমন ক্ষতি ছিল না আসলে আমি আমার তর্জনী সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন কেননা একটা সিগারেট ধরাতে কিংবা কলম ধরতে পর্যন্ত আমার ভারি কষ্ট হচ্ছে আজকালভাল কথা নিজের বিষয়ে একটা জরুরি তথ্য ...
4
রূপক
107
রক্তের মুখ
আবুল হাসান
আহত শাবক শেষে আউড়ে নিল রক্তের ক্লিষ্ট ধ্রুপদী নিহত রক্তের স্রোতে শেষবার দেখে নিল পৃথিবীর মুখ উত্তপ্ত দেহের গায়ে এঁকে নিয়ে স্থিতির সুখ প্রার্থনায় আওড়ালে, ওহে প্রভু আর একটু বেচে থাকি যদি…আর বানরের শেষ দৃশ্যে বনমোরগের দুটো পাখা উড়ন্ত বিলাসে তার নায়কের কথা তুলে নিয়ে প্রত্যুত্তরে জানালো সে প্রতিবাদে, কেঁপে গেল জারুল...
1
চিন্তামূলক
3063
বাণীর মুরতি গড়ি
রবীন্দ্রনাথ ঠাকুর
বাণীর মুরতি গড়ি একমনে নির্জন প্রাঙ্গণে পিণ্ড পিণ্ড মাটি তার যায় ছড়াছড়ি, অসমাপ্ত মূক শূন্যে চেয়ে থাকে নিরুৎসুক। গর্বিত মূর্তির পদানত মাথা করে থাকে নিচু, কেন আছে উত্তর না দিতে পারে কিছু বহুগুণে শোচনীয় হায় তার চেয়ে এক কালে যাহা রূপ পেয়ে কালে কালে অর্থহীনতায় ক্রমশ মিলায়। নিমন্ত্রণ ছিল কোথা শুধাইলে তারে উত্তর কিছ...
1
চিন্তামূলক
4115
তিনি এসেছেন ফিরে
শামসুর রাহমান
লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর মধুমতি নদীটির বুক থেকে বেদনাবিহ্বল ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু তাঁরই কথা বলে; মেঘনা নদীর মাঝি যখন নদীতে ভাটিয়ালী সুর তোলে, তার পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস, যখন কৃষক কাস্তে হাতে ফসলের যৌবনের উদ্ভিন্ন উ...
2
মানবতাবাদী
965
পৃথিবী আজ
জীবনানন্দ দাশ
প্রকৃতি থেকে ফসল নীলকন্ঠ এলো; সময়পাপচক্র থেকে বাহির হলো ব্যথিত নিঃসহায়। সবের পথে শতাব্দীর এই রাত্রি ব্যাপকতা প্রশান্তি নয়- ক্রমেই বেশি স্পষ্টতা জাগায়।সময় এখন চারদিকেতে ঘনান্ধকার দেখে বলছে: নগর নরক ব্যধি সন্ধি ফলাফল জীবনের এই ত্যক্ত সন্ততিদের প্রলাপ আলাপে পরিণত হ'লো কি প্রায়? -নক্ষত্র নির্মল?হয়তো হলো:- অন্তত আজ রাত্রি এ...
1
চিন্তামূলক
4459
শহুরে জ্যোৎস্নায়
শামসুর রাহমান
সেদিন এক ফালি জ্যোৎস্না দেখে চমকে উঠেছিলাম, যেমন সাপের চকচকে চোখ দেখে পথচারী। জ্যোৎস্না যে-কোনো স্থানে তন্বীর সুরের মতো গুঞ্জরিত হতে পারে- নৈসর্গিক যে কোনো বস্তুতে, যে-কোনো প্রতিষ্ঠানে। ডিমভরা পাখির বাসায় টলটলে জ্যোৎস্নাঃ শৈশব। হরিণের পিঠে কিংবা চিতাবাঘের জ্বলজ্বলে চোখে জ্যোৎস্নাঃ যৌবন। বারান্দায় হেলান-দিয়ে-থাকা লাঠি আ...
2
মানবতাবাদী