id stringlengths 1 4 | title stringlengths 1 362 | author stringclasses 40
values | poem stringlengths 30 15.4k | label int64 0 10 | label_name stringclasses 11
values |
|---|---|---|---|---|---|
1556 | ফিরে এসো | জীবনানন্দ দাশ | ফিরে এসো সমুদ্রের ধারে, ফিরে এসো প্রান্তরের পথে; যেইখানে ট্রেন এসে থামে আম নিম ঝাউয়ের জগতে ফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন; আজও্তারা শিশিরে নীরব; পাখির ঝর্না হয়ে কবে আমারে করিবে অনুভব। | 1 | Love |
1255 | লিরিকগুচ্ছ - ০১ | মহাদেব সাহা | আমি নিরিবিলি একলা বকুল তাতে কার ক্ষতি সামান্য ফুল যদি ঝরে যাই! ভালোবেসে তবু এই উপহার ঝরা বকুলের ঝরা সংসার যেন রেখে যাই! | 1 | Love |
1566 | সীবন-রতা | জসীম উদ্দীন | সেলাই করিছে মেয়ে, জাম-দানী শাড়ী রেখায় হাসিছে সোনার অঙ্গ ছেয়ে। এক পাশ হইতে দেখিতেছি তারে, বাঁকাধনু নাসিকায় ভূরু-তীর দুটি সদা উদ্যত বধিতে কে অজানায়। আঁখি সরোবর স্তব্ধ নিঝুম, মৃদু পলকের ঘায়ে, ঢেউ-হংসীরা বিরাম লভিছে কাজল রেখায় গাঁয়ে। অধরখানিতে যুগল ঠোঁটের রঙিন বাঁধন খুলি, মাঝে মাঝে মৃদু হাসিটে ফুটিছে সুমধুর সুখে দ... | 1 | Love |
227 | শাসকের প্রতি | জয় গোস্বামী | আপনি যা বলবেন আমি ঠিক তাই কোরবো তাই খাবো তাই পরবো তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো কথাটি না বলে বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত তাই থাকবো পরদিন যখন বলবেন এবার নেমে এসো তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে একা একা নামতো পারবো না ও টুকু পারি নি বলে অপরাধ নেবেন না যেন | 4 | Humanity |
1565 | অচল প্রেমের পদ্য - ১১ | হেলাল হাফিজ | যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়। হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি, নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে না পারার কষ্ট কি আমারই কম! মনে হয় মরণের পাখা গজিয়েছে। | 1 | Love |
1119 | ব্যস্ততা | তসলিমা নাসরিন | তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, যা কিছুই অর্জন-উপার্জন ! এখন দেখ না ভিখিরির মতো কেমন বসে থাকি ! কেউ ফিরে তাকায় না। তোমার কেন সময় হবে তাকাবার ! কত রকম কাজ তোমার ! আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম। | 1 | Love |
1127 | যদি বাসোই | তসলিমা নাসরিন | তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি বাসো, তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো! আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস! যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না যে ভালোবাসো! ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে একবারও তো বললো না যে ভালোবাসো! এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার সামনেই নাচো! এরকম তো... | 1 | Love |
630 | যাও সঙ্গমে সৎকারে, প্রেমে | মহাদেব সাহা | সঙ্গমে সৎকারে নেমে মানুষের দূরে আরো এক অতিদূরে চলে যেতে হয় আরো এক বিশুদ্ধ জল তুলে নিয়ে আপাদমস্তক সিক্ত করে নিতে হয়। অতৃপ্ত তৃষ্ণা ক্লান্ত, সুখী, শোকমগ্ন কিংবা শিহরনস্নাত মুখ শিশুদের মতন নিরীহ তোমরা মানুষ, এই মায়া তোমাকে সম্ভব। এই প্রেমে, এই তৃষ্ণা, এই সফলতা, এইভাবে একে একে সংজ্ঞাহীন অবগাহনে গমন। কোনো একদিন এই মায়া... | 0 | Miscellaneous |
1781 | আমারে যদি জাগালে আজি নাথ | রবীন্দ্রনাথ ঠাকুর | আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বন-শাখার 'পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে, বাদলভরা আলসভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা-জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দু... | 2 | Metaphor |
590 | গুরু যা বলেন | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | মস্ত বড় মিরগেলটাকে বঁড়শিতে গাঁথবার জন্যে ফাতনার উপরে চোখ রেখে শ্রীমন্ত সেই সকাল থেকে ঘাটের রানায় বসে আছে। আসলে ওই মাছটাই যে তাকে টোপ গিলিয়ে গেঁথে রেখেছে, শ্রীমন্ত তা জানে না। সকাল ছ’টা অব্দি খুনের আসামি রামদেও কাহারকে পাহারা দেবার জন্যে রাত-দশটায় যে-লোকটা থানা-হাজতের দায়িত্ব বুঝে নিয়েছিল, পাথুরে করিডরে যতই না কে... | 0 | Miscellaneous |
827 | কুর্মিটোলা, জেহানাবাদ, ১৯৮৯, সন্ধ্যা | মলয় রায়চৌধুরী | মা শুকনো কচুরিপানার মাঝে, রান্নাঘরে, সায়াপরা অবস্হায়, পুলিশের হাতে ধরা পড়লেন, চুল খোলা ছিল শীত-মিশেল হেমন্তে বাঁ হাতে ভাঙা বয়ামে উড়ন্ত ঘোড়া, আঁচলগিঁটে মেঘ-ভেজা উল্কার হলুদ টুকরো থেকে খড়ের নৌকো ভাসালেন, উদাস, বালকদের হল্লায় কুর্চিকুসুম এবার ওনার কী দশা হবে জানি আবদুল, গফুরের ভাই, খবরটা প্রথম দিল কিন্তু মা হাল ছে... | 0 | Miscellaneous |
1908 | কবিতার কসম খেলাম | হেলাল হাফিজ | আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হবো না, আর শুধু আহত হবো না। বৃক্ষ হারালে তার সবুজ পি... | 2 | Metaphor |
19 | হিন্দু-মুসলমান | জীবনানন্দ দাশ | মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে! আহ্নিক হেথা শুরু হয়ে যায় আজান বেলার মাঝে, মুয়াজ্জেনের উদাস ধ্বনিটি গগনে গগনে বাজে, জপে ঈদগাতে তসবি ফকির, পূজারী মন্ত্র পড়ে, সন্ধ্যা-উষার বেদবাণী যায় মিশে কোরানের স্বরে; সন্ন্যাসী আর পীর মিলে গেছে হেথা,-মিশে গেছে হেথা মসজিদ , মন্দির! কে বলে হ... | 7 | Policy |
1447 | জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই | রবীন্দ্রনাথ ঠাকুর | জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা-সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা ফেলিয়া দিতে পারি না যে। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া মরণ আনে রাশি রাশি, আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবা... | 1 | Love |
1845 | তিনি | হুমায়ূন আহমেদ | এক জরাগ্রস্থ বৃদ্ধ ছিলেন নিজ মনে আপন ভুবনে। জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক। বাতাসে বৃক্ষের পাতা কাঁপে তাঁর কাঁপে হাতের আঙ্গুল। বৃদ্ধের সহযাত্রী জবুথবু- পা নেই,শুধু পায়ের স্মৃতি পড়ে আছে। সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে। জরাগ্রস্থ বৃদ্ধ ভাবে চাদরের রঙটা নীল হলে ভাল ছিল। স্মৃতির রং সব সময় নীল। | 2 | Metaphor |
77 | উমর ফারুক | কাজী নজরুল ইসলাম | তিমির রাত্রি - 'এশা'র আযান শুনি দূর মসজিদে। প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয়ে বিঁধে! আমির-উল-মুমেনিন, তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তকবির শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই-উঠিয়াছে কি-রে গগনে মরুর শশী? ও-আযান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকোরীর গান? মুয়াজ্জিনের কন্ঠে ও কি ও তোম... | 8 | Religious |
516 | বার্মিংহামের বুড়ো | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | “ফুলেও সুগন্ধ নেই। অন্ততঃ আমার যৌবনবয়সে ছিল যতখানি, আজ তার অর্ধেক পাই না। এখন আকাশ পাংশু, পায়ের তলায় ঘাস অর্ধেক সবুজ, নদী নীল নয়। তা ছাড়া দেখুন, স্ট্রবেরি বিস্বাদ, মাংস রবারের মতো শক্ত। ভীষণ সেয়ানা গোরুগুলি। বালতি ভরে দুধ দেয় বটে, কিন্তু খুব জোলো দুধ। নির্বোধ পশুও দুগ্ধের ঘনতা আজ চুরি করে কী অবলীলায়। এদিকে মদ্য... | 0 | Miscellaneous |
243 | চিরদিনের | সুকান্ত ভট্টাচার্য | এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দীঘি, তার পাড়েতে তালের সারি দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া, পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষাণপাড়া। এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায়... | 9 | Nature |
1627 | ওই কালস্রোত | জয় গোস্বামী | ওই কালস্রোত। আমি সিমেন্ট বাঁধানো পাড় থেকে হাত ডোবাই। আমার আঙুল গলে যায়। কব্জি, বাহু গলে যায়। ঘাড়ের উপরে মুণ্ডু নিয়ে আমি হাত-পা-কাটে জগন্নাথ নদী-নালা আঁকা এক ঘুরন্ত বলের পিঠে বসে থাকি। শূন্যে পাক খাই। | 2 | Metaphor |
310 | দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন | রবীন্দ্রনাথ ঠাকুর | দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন, ওরে উদাসীন-- ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহ্নিবন্যা-তরঙ্গের বেগ, বিষশ্বাস-ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল-করা মরণে মরণে আলিঙ্গন; ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্রতীরে তরী নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কাণ্ডারী এসেছে আদেশ-- বন্দরে বন্ধনকাল এবারের মতো... | 0 | Miscellaneous |
391 | সুন্দরের পাশে | সুনীল গঙ্গোপাধ্যায় | সে এত সুন্দর, তাই তার পাশে বসি রূপের বিভায় আমি সেরে নিই লঘু আচমন রূপের ভিতর থেকে উঠে আসে বুকভরা ঘুম আমি তার চোখ থেকে তুলে নিই মিহিন ফুলের পাপড়ি। গন্ধ শুঁকি, পুনরায় ঘুম থেকে জাগি উজ্জল দাঁতের আলো রক্তিম ওষ্ঠকে বহু দূরে নিয়ে যায় রূপের সুদূরতম দেশে চলে যাবে এই ভয়ে আমি দ্রুত সিঁড়ি গিয়ে নেমে… সে এত সুন্দর তাই তার পা... | 0 | Miscellaneous |
614 | সংসার | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সংসার ছড়িয়ে গেছে ইস্টিশানে, পথে ও ফুটপাতে, আমরা আসতে-যেতে দেখতে পাই। আকাশে গোধূলি-লগ্নে বর্ণের সানাই বেজে যায়। মাঝে-মাঝে মধ্যরাতে জানালায় মুখ রেখে ভাবি যে, ভাষায় ফোটাতে পারিনি কোনো-কিছু। এবং দেখি যে, কাঁথাখানিতে নিজেকে ঢেকে নিয়ে সংসার চলেছে তার চৌহদ্দি ছাড়িয়ে। মানুষ চলেছে পিছু-পিছু। | 0 | Miscellaneous |
1354 | চাবি | শক্তি চট্টোপাধ্যায় | আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি কেমন করে তোরংগ আজ খোলো? থুতনিপরে তিল তো তোমার আছে এখন? ও মন নতুন দেশে যাবি? চিঠি তোমায় হঠাত্ লিখতে হলো । চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম, আজই সময় হলো - লিখিও, উহা ফিরত্ চাহো কিনা? অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু-ঝলোমলো লিখিও, উহা ফিরত্ চাহো কি না? | 1 | Love |
297 | তুই কোথায় শেফালি | তসলিমা নাসরিন | আমার খুব দেখতে ইচ্ছে করছে তুই কোথায় আমার খুব তোকে স্পর্শ করতে ইচ্ছে করছে তোর সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে কথা, সারাদিন ধরে কথা, সারারাত ধরে কথা আমার জানতে ইচ্ছে করছে অনেক কিছু আমাকে একটু একটু করে, আমার খুব কাছে বসে, চোখে তাকিয়ে চোখে না তাকিয়ে, হেসে, না হেসে, চুলে বিলি কেটে কেটে না কেটে কেটে তুই বল... | 0 | Miscellaneous |
14 | বিদ্রোহের গান | সুকান্ত ভট্টাচার্য | বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক। উঠুক তুফান মাটিতে পাহাড়ে জ্বলুক আগুন গরিবের হাড়ে কোটি করাঘাত পৌঁছোক দ্বারে ভীরুরা থাক। মানবো না বাধা, মানবো না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্য কার? রুটি দেবে নাকো? দেবে না অন্ন? এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন? ... | 7 | Policy |
1612 | নিত্য তোমার পায়ের কাছে | রবীন্দ্রনাথ ঠাকুর | নিত্য তোমার পায়ের কাছে তোমার বিশ্ব তোমার আছে কোনোখানে অভাব কিছু নাই। পূর্ণ তুমি, তাই তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে। তাই তো একে একে যা-কিছু ধন তোমার আছে আমার ক'রে লবে। এমনি করেই হবে এ ঐশ্বর্যে তব তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব। এমনি করেই দিনে দিনে আমার চোখে লও যে কিনে তোমার সূর্যোদয়। এমনি করেই দিনে দিনে আপন প্র... | 2 | Metaphor |
728 | একমুঠো জোনাকী | পূর্ণেন্দু পত্রী | একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। একমুঠো জোনাকীর আলো পেয়ে এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড় যুবতীরা সুবর্ণরেখা। সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী। একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। ময়দানের মঞ্চে এ... | 0 | Miscellaneous |
1799 | তুমি বলেছিলে | শামসুর রাহমান | দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট, কাঠ, লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি। পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর... | 2 | Metaphor |
2075 | ষোল আনাই মিছে | সুকুমার রায় | বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?'' বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।'' খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? ... | 5 | Children |
214 | ইশতেহার | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি । ভুমির কোনো মালিকানা হয়নি তখনো । তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান । অরন্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি । আমরা ভূমিকে কর্ষন করে শস্য জন্মাতে শিখেছি । আমরা বিশল্যকরনীর চিকিৎসা জানি আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরের । আমরা তখন ... | 4 | Humanity |
118 | প্রভু তোমা লাগি আঁখি জাগে | রবীন্দ্রনাথ ঠাকুর | প্রভু তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পাই, পথ চাই, সেও মনে ভালো লাগে। ধুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে। কৃপা নাই পাই, শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগত-মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে। সাথি নাই পাই, তোমায় চাই, সেও মনে ভালো লাগে। চারি দিকে সুধাভরা ব্যাকুল শ্যামল ধরা কাঁদায় রে অনুরাগে। ... | 8 | Religious |
68 | একা হয়ে যাও | মহাদেব সাহা | একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতো নির্জন নদীর মতো, তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও খণ্ড খণ্ড ইওরোপের মানচিত্রের মতো; একা হয়ে যাও সব সঙ্গ থেকে, উন্মাদনা থেকে আকাশের সর্বশেষ উদাস পাখির মতো, নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো একা হয়ে যাও। এতো দূরে যাও যাতে কারো ড... | 8 | Religious |
992 | যা হারিয়ে যায় তা আগলে বসে | রবীন্দ্রনাথ ঠাকুর | যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। আছি রাত্রিদিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বারে। তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও, রাখতে যা চাই রয় না তাও ধুলায় একাক... | 0 | Miscellaneous |
770 | স্থির হয়ে বসে আছি | পূর্ণেন্দু পত্রী | স্থির হয়ে বসে আছি, তবু কলরোল। মাছি জানে, ছাই-হওয়া সিগারেট জানে, কতখানি স্থির। করতলে ভাগ্যরেখা, ইতিহাসে রাজার গৌরব, মাটিতে সমাধি জলের ভিতরে গুড় আত্মহত্যা শুয়ে থাকে যতখানি স্থির, মানুষের ছা-পোষা সংসারে বদ্ধমূল নানাবিধ ভ্রানি-র মতন স্থির হয়ে বসে আছি, তবু কলরোল। কাউকে দেখিনা, শুধু জনশূণ্য পথে একা হাওয়া হাঁটে, গাছ মাথ... | 0 | Miscellaneous |
1319 | প্রত্যাখ্যান | রবীন্দ্রনাথ ঠাকুর | অমন দীননয়নে তুমি চেয়ো না। অমন সুধা করুণ সুরে গেয়ো না। সকালবেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারি এই আঙিনা দিয়ে যেয়ো না। অমন দীননয়নে তুমি চেয়ো না। মনের কথা রেখেছি মনে যতনে, ফিরিছ মিছে মাগিয়া সেই রতনে। তুচ্ছ অতি, কিছু সে নয়, দু চারি ফোঁটা অশ্রু ময় একটি শুধু শোণিত-রাঙা বেদনা। অমন দীননয়নে তুমি চেয়ো না। কাহার আশে দুয়ারে ক... | 1 | Love |
1815 | আশ্চর্য কবিতা | সুকুমার রায় | চণ্ডীপুরের ইংরাজি স্কুলে আমাদের ক্লাশে একটি নূতন ছাত্র আসিয়াছে। তার বয়স বারো-চোদ্দোর বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, “আমি পোইট্রি লিখতে পারি!” এ কথা শুনিয়া ক্লাশসুদ্ধ সকলে অবাক হইয়া গেল; কেবল দু-একজন হিংসা করিয়া বলিল, “আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি।” নূতন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল, সে ... | 2 | Metaphor |
1043 | তাহলে কি ঢেকে যাবে পৃথিবীর মুখ | মহাদেব সাহা | ভীষণ তুষার-ঝড় বয়ে যায় পৃথিবীর মানচিত্রে আজ এই শতকের শেষে নামে শৈত্য, হিমপ্রবাহ এখানে এশিয়া ও ইওরোপ কাঁপে শীতে, বৃক্ষপত্র ঝরে যায় ইতিহাস থেকে টুপটাপ খরেস পড়ে পাতা; এই ভয়ানক দুঃসময়ে কার দিকে বাড়াই বা হাত বন্ধুরাই শত্রু এখন, হৃদয়েও জমেছে বরফ। পরফে পড়েছে ঢাকা বার্চবন, তৃনভূমি, বার্লিনের ব্যতিত আকাশ, মানুষের কীর্... | 0 | Miscellaneous |
925 | চলছি উধাও | জীবনানন্দ দাশ | চলছি উধাও, বল্গাহারা,- ঝড়ের বেগে ছুটি ! শিকল কে সে বাঁধছে পায়ে! কোন্ সে ডাকাত ধরছে চেপে টুটি! -আঁধার আলোর সাগর-শেষে প্রেতের মতো আসছে ভেসে! আমার দেহের ছায়ার মতো, জড়িয়ে আছে মনের সনে, যেদিন আমি জেগেছিলাম, -সে-ও জেগেছে আমার মনে! আমার মনের অন্ধকারে ত্রিশূলমূলে,-দেউলদ্বারে কাটিয়েছে সে দুরন্ত কাল ব্যর্থ- পূজার পুষ্প ঢে... | 0 | Miscellaneous |
941 | শায়ক-বেঁধা পাখী | কাজী নজরুল ইসলাম | রে নীড়-হারা, কচি বুকে শায়ক-বেঁধা পাখী! কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? কোথায় রে তোর কোথায় ব্যথা বাজে? চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে? ওরে মাণিক! এ অভিমান আমায় নাহি সাজে- তোর জুড়াই ব্যথা আমার ভাঙা বক্ষপুটে ঢাকি’। ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী, কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি? বক্ষে বিঁধে... | 0 | Miscellaneous |
1605 | অনির্বচনীয় | পূর্ণেন্দু পত্রী | নীল তারার আকাশে কত গান যে গায় পাখি কত যে পাখি সাগর-ছোঁয়া ডানায় রোদ ভরে এখানে আসে-আমার কাছে আমার উঠোনেই বধূর মতো কোমল দুটি করুণ চোখ তুলে। বধূও আসে কাজল রাতে কাজলদিঘী জল যখন ঢাকে চাঁদের মুখ কলমীবন ছুয়ে, তখন আমি তাকাই শুধু তাকাই বহু দূর তখন এই হৃদয় যেন হৃদয় কোনো গানের। কেন যে গান-কেন যে সুর- কেন যে মন, হায়, হাওয়ার... | 1 | Love |
2114 | অতীতের ছবি - পর্ব ২ | সুকুমার রায় | কালচক্রে হায় এমন দেশে ঘোর দুঃখদিন আসিল শেষে। দশদিকে হতে আঁধার আসি ভারত আকাশ ফেলিল গ্রাসি। কোথা সে প্রাচীন জ্ঞানের জ্যোতি, সত্য অন্বেষণে গভীর মতি ; কোথা ব্রহ্মজ্ঞান সাধন ধন, কোথা ঋষিগণ ধ্যানে মগন; কোথা ব্রহ্মচারী তাপস যত, কোথা সে ব্রাহ্মণ সাধনা রত? একে একে সবে মিলাল কোথা, আর নাহি শুনি প্রাচীন কথা। মহামূল্য নিধি ঠেলিয়া... | 5 | Children |
158 | রণ-ভেরী | কাজী নজরুল ইসলাম | ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়– ওরে আয়! ঐ ইস্লাম ডুবে যায়! যত শয়তান সারা ময়দান জুড়ি খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায়! আজ শখ করে জুতি-টক্করে তোড়ে শহীদের খুলি দুশ্মন পায় পায়– ওরে আয়! তোর জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়! ধরে ঝন্ঝার ঝুঁটি দাপটিয়া শুরু মুস্লিম-পঞ্জায... | 10 | War |
927 | মরীচিকার পিছে | জীবনানন্দ দাশ | ধূম্র তপ্ত আঁধির কুয়াশা তরবারি দিয়ে চিরে সুন্দর দূর মরীচিকাতটে ছলনামায়ার তীরে ছুটে যায় দুটি আঁখি! -কত দূর হায় বাকি! উধাও অশ্ব বগ্লাবিহীন অগাধ মরুভূ ঘিরে, পথে পথে তার বাধা জ’মে যায়,-তবু সে আসে না ফিরে! দূরে,-দূরে,- আরো দূরে,-আরো দূরে, অসীম মরুর পারাবার-পারে আকাশ- সীমানা জুড়ে ভাসিয়াছে মরুতৃষা! -হিয়া হারায়েছে দি... | 0 | Miscellaneous |
1817 | গোলামের গর্ভধারিণী | হুমায়ুন আজাদ | আপনাকে দেখিনি আমি; তবে আপনি আমার অচেনা নন পুরোপুরি, কারণ বাঙলার মায়েদের আমি মোটামুটি চিনি, জানি। হয়তো গরিব পিতার ঘরে বেড়ে উঠেছেন দুঃক্ষিণী বালিকারূপে ধীরেধীরে; দুঃক্ষের সংসারে কুমড়ো ফুলের মতো ফুটেছেন ঢলঢল, এবং সন্ত্রস্ত ক’রে তুলেছেন মাতা ও পিতাকে। গরিবের ঘরে ফুল ভয়েরই কারণ। তারপর একদিন ভাঙা পালকিতে চেপে দিয়েছেন প... | 2 | Metaphor |
573 | পাতাগুলি | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | পাতাগুলি উল্টেপাল্টে নিজেকে দেখায় যখনই বাতাস এসে নাড়া দিয়ে যায় বৃক্ষের বাড়িতে অশ্বত্থের পাতা এক্ষুনি সবুজ, কিন্তু পরক্ষণে সাদা। হাক্লান্ত দৌড়চ্ছে গাড়ি, মস্ত একটা ফিতে খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ, রোদ্দুরে ঝিমোচ্ছে শক্ত লালমাটির ঢেউ দিগন্ত অবধি। এইবারে কপালক্রমে রোগা ও তিরতিরে একটা নদী পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হ... | 0 | Miscellaneous |
469 | এই শেষ পায়রা | জয় গোস্বামী | এই শেষ পায়রা। এই শেষ শান্তির পতাকা। ঘাড়ে পোঁতা। কিন্তু তার ছুঁচালো লোহার দণ্ড ঘাড়ে ঢুকে থামে না--এগোয়। খোঁজে শিরদাঁড়া--ইলেকট্রোড। পায়। ছোঁয়। গর্ত করে আর দিন চলে যায় শতলক্ষ বছরের পার তারপর যারা আসে, তারা দেখে বসে আছে একটু মনুষ্যমূর্তি, কাঁধে পাখি-- দুজনই অঙ্গার! | 0 | Miscellaneous |
344 | সকল ছন্দের মধ্যে আমিই গায়ত্রী | সুনীল গঙ্গোপাধ্যায় | ছিলাম বাসনা-লঘু, ছন্দ এসে আমাকে সুসি’র হতে বলে প্রিয় বয়স্যের মতো তার দন্তপঙ্ক্তি আমি তাকে দূর হয়ে যেতে বলি নতুন বন্ধুর খোঁজে আমি ছন্দহীন হতে হতে ক্রমশ ধর্মদ্রোহী আগোপন পাষন্ড হয়ে যাই। তবু সে দরজার কাছে মুখ চুন, আমি তাকে পালঙ্কের নিচ থেকে জুতো মুখে করে আনতে হুকুম করেছি! দ্বিধা নেই, সে এনেছে, সমালোচকের কানে মেরেছে চ... | 0 | Miscellaneous |
1339 | সে | দেওয়ান মমিনুল মউজদীন | খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে বাড়িয়ে দিলাম হাত আকাশ বললো , নেই অন্ধকারের জঠর ছিঁড়ে বেরিয়ে এলাম যেই দিবস বললো , নেই নদীও বললো, নেই পথও বললো , নেই হঠাৎ দেখি বুকের ভিতর নকশা কাটা মেঘের ভিতর তার দু’ডানায় দাঁড়িয়ে আছে কালো চুলের কে অই ! | 1 | Love |
362 | অসুখের ছড়া | সুনীল গঙ্গোপাধ্যায় | একলা ঘরে শুয়ে রইলে কারুর মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না চিঠি লিখবো কোথায়, কোন মুন্ডহীন নারীর কাছে? প্রতিশ্রুতি মনে পড়ে না চোখের আলো মনে পড়ে না ব্লেকের মতো জানলা খুলে মুখ দেখবো ঈশ্বরের? বৃষ্টি ছিল রৌদ্র ছায়ায়, বাতাস ছিল বিখ্যাত করমচার সবুজ ঝোপে পূর্বকালের গন্ধ ছিল কত পাখির ডাক থামে... | 0 | Miscellaneous |
1455 | আমার একলা ঘরের আড়াল ভেঙে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে। প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধেয়ে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। নিখিল আশা-আকাঙক্ষা-ময় দুঃখে সুখে, ঝাঁপ দিয়ে তার তরঙ্গপাত ধরব বুকে। মন্দভালোর আঘাতবেগে, তোমার বুকে উঠব জেগে, শুনব বাণী বিশ্বজনের কলরবে। প্রাণের রথে ... | 1 | Love |
1972 | দূরের মানুষ | দেওয়ান মমিনুল মউজদীন | দূরের মানুষ দুরেই থাকা ভালো সাইবেরিয়ান হাঁসের মতো দূরে কাছে এলে দূরত্বটাই বাড়ে দূরে গেলে বিরহের উত্তাপে নির্বাপিত তৃষ্ণা আবার জাগে । দূরের মানুষ দূরেই থাকা ভালো কখনো যদি প্রশ্ন জাগে মনে দূরের মানুষ কাছে কেন এলে ? ভালোবাসা খুদ-কুঁড়ো জল চেয়ে কাটলো অনেক বছর অনেক মাস কালো গোলাপ আর পারি না যে দশ বছরের তৃষ্ণা বুকের মাঝে এবার... | 3 | Separation |
1179 | মায়া | সুনীল গঙ্গোপাধ্যায় | মায়া যেন সশরীর, চুপে-চুপে মশারির প্রান্তে এসে জ্বালছে দেশলাই ভেতরে ঘুমন্ত আমি- বাতাস ও নিস্তব্ধতা এখন দর্শক রাত্রি এত স্নিগ্ধ, এত পরিপূর্ণ, যেন নদী নয়, স্বপ্ন নয়। স্বয়ং মায়ার হাত আমাকে আদর করে ঘুম পাড়ালো! আবার কৌতুকে মেতে মশারিতে জ্বালাবে আগুন সমস্ত জানলা বন্ধ, দরোজায় চাবি আহা কী মধুর খেলা, সশস্ত্র সুন্দর! আমাকে জাগাও ... | 1 | Love |
859 | পরিখা | সুকান্ত ভট্টাচার্য | স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন, উষ্ণ নিবিড় ধুলিদাপটের মরুচ্ছায়ায় ঘনায় নীল। ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসে তাই শেষ সম্বল তোলো পাঁচিল। ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়েই নিত্য তোমার দাদন শোধ? শ্রান্ত দেহ কি ভীরু বেদনার অন্ধকূপে ডুবে যেতে কাঁদে মুক্তি মায়ায় ইতস্তত; কত শিখণ্ডী জন্ম নিয়েছে নূতন রূপ... | 0 | Miscellaneous |
1913 | অশ্লীল সভ্যতা | হেলাল হাফিজ | নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না ! | 2 | Metaphor |
1675 | হালুম | পূর্ণেন্দু পত্রী | মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলেন ব্রেক ... | 2 | Metaphor |
171 | দরিদ্রা | রবীন্দ্রনাথ ঠাকুর | দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসি হে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভালো লাগে, বেদনাকাতর মুখে সকরুণ হাসি, দেখে মোর মর্ম-মাঝে বড়ো ব্যথা জাগে। আপনার বক্ষ হতে রস-রক্ত নিয়ে প্রাণটুকু দিয়েছিস সন্তানের দেহে, অহর্নিশি মুখে তার আছিস তাকিয়ে, অমৃত নারিস দিতে প্রাণপণ স্নেহে। কত যুগ হতে তুই বর্ণগন্ধগীতে সৃজন করিতেছিস আনন্দ-আবাস, আজো ... | 4 | Humanity |
1930 | একদিন খুঁজেছিনু যারে- | জীবনানন্দ দাশ | একদিন খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে, মালতীলতার বনে,- কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে! -যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিনু ঝরোঝরো কামিনীর ব্যথার শিয়রে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা ব... | 3 | Separation |
1919 | বিদ্রোহী | কাজী নজরুল ইসলাম | বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির উন্নত শির! আমি চিরদূর... | 2 | Metaphor |
913 | সংযুক্তা | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ১। স্বপ্ন ১ নিশীথে শুইয়া, রজত পালঙ্কে পুষ্পগন্ধি শির, রাখি রামা অঙ্কে, দেখিয়া স্বপন, শিহরে সশঙ্কে, মহিষীর কোলে, শিহরে রায়। চমকি সুন্দরী, নৃপে জাগাইল, বলে প্রাণনাথ, এ বা কি হইল, লক্ষ যোধ রণে, যে না চমকিল মহিষীর কোলে সে ভয় পায়! ২ উঠিয়া নৃপতি কহে মৃদু বাণী যে দেখিনু স্বপন, শিহরে পরাণি, স্বর্গীয়া জননী চৌহনের রাণী বন... | 0 | Miscellaneous |
463 | কূর্ম চলেছেন | জয় গোস্বামী | কূর্ম চলেছেন। তাঁর পিঠ থেকে হঠাৎ পৃথিবী গড়িয়ে পড়ে যায় শূন্যে সে-গোলক ধরতে, ঘুম ভেঙে, শশক লাফায় আকাশ ঝকঝক করে ওঠে শ্বেতশুভ্র একটি উল্কায় | 0 | Miscellaneous |
436 | শান্তি শান্তি শান্তি শান্তি যখন সোনালী পাগলিনী | জয় গোস্বামী | শান্তি শান্তি শান্তি শান্তি যখন সোনালী পাগলিনী তীরে বসে বসে খায় সূর্যাস্ত একের পর এক হা সমুদ্র জলরাশি শুকিয়ে রক্তাভ বালিখাত পিছনে শহর মরা ইটকাঠ ইটকাঠ স্তূপ ভোর দ্বিপ্রহর ধ্বংস, সন্ধ্যা বা নিশীথকাল শেষ বাতাসে গর্জনশীল সোনাগুঁড়ো বালিগুঁড়ো শুষে শান্তি শান্তি শান্তি ডাকে তীরে যে-সহিংস পাগলিনী সূর্যেরা কেবলই অস্তে চলে ত... | 0 | Miscellaneous |
1010 | পরিণয় উপলক্ষে | পূর্ণেন্দু পত্রী | এইখানে সব আছে। স্তব্ধতার মুখে শুনতে পাবে অবিরল সলজ্জ সংলাপ দৃষ্টি যদি ডুবে যায় তরল আঁধারে তবু কারো নিংশ্বাসের উজ্জল উত্তাপ। তোমাকে রঙিন করে দেবে স্পর্শ সুখে। নিয়ে এসো দিনাস্তের অসংখ্য বিলাপ কে তাকে উড়িয়ে দেবে গানের পাখির পাখনায় বেঁধে ব্যাপ্ত অসীমের বুকে। যেখানেই হাত ছোঁবে সে নদী-গিরির অজ্ঞাত শিল্পীর আঁকা দৃশ্যের ব... | 0 | Miscellaneous |
976 | ও বাবু সেলাম বারে বার | জসীম উদ্দীন | ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু, বাড়ি পদ্মা পার। মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা পঙ্কি বেইচা খাই- মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মণি লয়ে মোরা করি যে কারবার। এক ঘাটেতে রান্ধি-বাড়ি মোরা আরেক ঘাটে খাই, মোদের বাড়ি ঘর নাই; সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই; মোরা, সেই ভায়েরে তালাশ করি আজি ফিরি দ্ব... | 0 | Miscellaneous |
322 | ওরে তোদের ত্বর সহে না আর? | রবীন্দ্রনাথ ঠাকুর | ওরে তোদের ত্বর সহে না আর? এখনো শীত হয় নি অবসান। পথের ধারে আভাস পেয়ে কার সবাই মিলে গেয়ে উঠিস গান? ওরে পাগল চাঁপা, ওরে উন্মত্ত বকুল, কার তরে সব ছুটে এলি কৌতুকে আকুল। মরণপথে তোরা প্রথম দল, ভাবলি নে তো সময় অসময়। শাখায় শাখায় তোদের কোলাহল গন্ধে রঙে ছড়ায় বনময়। সবার আগে উচ্চে হেসে ঠেলাঠেলি করে উঠলি ফুটে, রাশি রাশি পড... | 0 | Miscellaneous |
749 | আত্মচরিত | পূর্ণেন্দু পত্রী | আমার বয়স ৪৮। আমার মাথার প্রথম পাকা চুলের বয়স ২০। এবং আমার স্নায়ুতন্ত্রীর ভিতরে স্তবকে স্তবকে সাজানো যে-সব স্মৃতি তারা খ্রীষ্টপূর্ব ১০০০০ বছরের চেয়ে পুরনো। সর্বক্ষণ পাঁজবার আড়ালে মুখ লুকিয়ে থাকে যে-বিষাদ একদিন তাকে জিজ্ঞেস করেছিলুম, কত বয়স হলো হে? বললে, ২০০৬ এর কাছাকাছি এলে কানায় কানায় ৭০০ বছর। কেননা দীর্ঘ বিদী... | 0 | Miscellaneous |
806 | আগুনে আঙুল রেখে | পূর্ণেন্দু পত্রী | আগুনে আঙুল রেখে ঠায় বসে আছি কেউ ডাকলে যাতে সাড়া পায়। ঘরের বাইরে গোল সার্কাসের মাঠ। নিরাপত্তা-বিধায়ক যথারীতি ভেজানো কপাট। কবে বৃষ্টি হয়েছিল তারই বাসি গন্ধ শোঁকে মাটি। বুদ্ধিজীবী বাতাসের চতুষ্পাঠী চেপেছে নিলামে। মুখ-আঁটা গোপনীয় খামে চিঠি চালাচালি চলে সন্ধি ও সংগ্রামে। ছুঁচের সেলাই ছেঁড়া শার্ট দুমড়ে মুচড়ে যেভাবে ... | 0 | Miscellaneous |
1172 | জন্ম হয় না, মৃত্যু হয় না | সুনীল গঙ্গোপাধ্যায় | আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না- কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্ত্যধীমে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়ায় অন্ধকারে মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু’চোখে হাজার ছি... | 1 | Love |
1553 | অপরাহ্নে | সুনীল গঙ্গোপাধ্যায় | তোমার মুখের পাশে কাঁটা ঝোপ, একটু সরে এসো এ-পাশে দেয়াল, এত মাকড়সার জাল! অন্যদিকে নদী, নাকি ঈর্ষা? আসলে ব্যস্ততাময় অপরাহ্নে ছায়া ফেলে যায় বাল্যপ্রেম মানুষের ভিড়ে কোনো মানুষ থাকে না অসম্ভব নির্জনতা চৌরাস্তায় বিহ্বল কৈশোর এলোমেলো পদক্ষেপ, এতদিন পরে তুমি এলে? তোমার মুখের পাশে কাঁটা ঝোঁপ, একটু সরে এসো! | 1 | Love |
2160 | নিমন্ত্রণ | জসীম উদ্দীন | তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া, কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া; ঘাটে... | 6 | Patriotic |
949 | ১৪০০ সাল | কাজী নজরুল ইসলাম | আজি হ’তে শত বর্ষ আগে! কে কবি, স্মরণ তুমি ক’রেছিলে আমাদেরে শত আনুরাগে, আজি হ’তে শত বর্ষ আগে। ধেয়ানী গো, রহস্য-দুলাল! উতারি’ ঘোমটাখানি তোমার আঁখির আগে কবে এল সুদূর আড়াল? আনাগত আমাদের দখিন-দূয়ারী বাতায়ন খুলি তুমি, হে গোপন হে স্বপ্ন-চারী, এসেছিলে বসন্তের গন্ধবহ-সাথে, শত বর্ষ পরে যেথা তোমার কবিতাখানি পড়িতেছি রাতে। নেহা... | 0 | Miscellaneous |
853 | সূচনা | সুকান্ত ভট্টাচার্য | ভারতবর্ষে পাথরের গুরুভারঃ এহেন অবস্থাকেই পাষাণ বলো, প্রস্তরীভুত দেশের নীরবতার একফোঁটা নেই অশ্রুও সম্বলও। অহল্যা হল এই দেশ কোন্ পাপে ক্ষুদার কান্না কঠিন পাথরে ঢাকা, কোনো সাড়া নেই আগুনের উত্তাপে এ নৈঃশব্দ্য বেঙেছে কালের চাকা। ভারতবর্ষ! কার প্রতীক্ষা করো, কান পেতে কার শুনছ পদধ্বনি? বিদ্রোহে হবে পাথরেরা থরোথরো, কবে দেখা দ... | 0 | Miscellaneous |
1205 | পূর্বরাগ | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | আরও কত কাল এ-ভাবে কলম ঠেলতে বলো, আরও কত কাল সন্ধ্যাসকাল লেখা-লেখা খেলতে বলো? কত কাল, বলো, আরও কত কাল দূরে থেকে আমি দেখব লুকিয়ে রাতের প্রগাঢ় পর্দা সরিয়ে উঁকিঝুঁকি মারে সোনালি সকাল, হিজলের ফ্রেমে ফুটে ওঠে শিশুসূর্যের মুখ? আলোর স্নিগ্ধ ঘ্রাণে উন্মন দু-একটা ছোট পাখি উড়ে যাউ মৃদু উৎসুক চঞ্চল দুটি ছোট পাখা নেড়ে; মানুষেরা নাম... | 1 | Love |
258 | বর্ষা-বিদায় | কাজী নজরুল ইসলাম | ওগো বাদলের পরী! যাবে কোন্ দূরে ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরী! ওগো ও ক্ষণিকায়, পুব-অভিসার ফুরাল কি আজ তব? পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন্ দেশ অভিনব? তোমার কপোল-পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া-রেণু/ তোমারে স্মরিয়া ভাদরের ভরা নদীতটে কাঁদে বেনু। কুমারী ভীরু-বেদনা-বিধূর প্রণয়-অশ্র“ সম। ঝরিছে শিশির-সিক্ত সেফালী নিশি-ভোরে অনুপম। ... | 9 | Nature |
2175 | জন্মভূমি | গোবিন্দচন্দ্র দাস | জননী গো জন্মভূমি তোমারি পবন দিতেছে জীবন মোরে নিশ্বাসে নিশ্বাসে! সুন্দর শশাঙ্কমুখ, উজ্জ্বল তপন, হেরেছি প্রথমে আমি তোমারি আকাশে। ত্যাজিয়ে মায়ের কোল, তোমারি কোলেতে শিখিয়াছি ধূলি‐খেলা, তোমারি ধূলিতে। তোমারি শ্যামল ক্ষেত্র অন্ন করি দান শৈশবের দেহ মোর করেছে বর্ধিত। তোমারি তড়াগ মোর রাখিয়াছে প্রাণ, দিয়ে বারি, জননীর স্তন্... | 6 | Patriotic |
1806 | প্রতিযোগিতা | তানভীর মুহাম্মদ ত্বকী | মানব না এই প্রতিযোগিতা, বিষম খেলা অসুস্থতা, স্কুলে কেবল ফার্স্ট হওয়া নয় শেষ কথা | 2 | Metaphor |
909 | দুর্গোৎসব | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | দুর্গোৎসব ১ বর্ষে বর্ষে এসো যাও এ বাঙ্গালা ধামে কে তুমি ষোড়শী কন্যা, মৃগেন্দ্রবাহিনি? চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে, দুর্গতির একমাত্র সংহারকারিণী || মাটি দিয়ে গড়িয়াছি, কত গেল খড় কাছি, সৃজিবারে জগতের সৃজনকারিণী। গড়ে পিটে হলো খাড়া, বাজা ভাই ঢোল কাড়া, কুমারের হাতে গড়া ঐ দীনতারিণী। বাজা-ঠমকি ঠমকি ঠিকি... | 0 | Miscellaneous |
1795 | একটি ফটোগ্রাফ | শামসুর রাহমান | এই যে আসুন, তারপর কী খবর? আছেন তো ভাল? ছেলেমেয়ে?’ কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে– ‘এই যে আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।’ কী সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা এতটুকু, বুক চিরে বেরুলো না দীর্... | 2 | Metaphor |
1327 | বৈষ্ণব কবিতা | রবীন্দ্রনাথ ঠাকুর | শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান! পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান, অভিসার, প্রেমলীলা, বিরহ-মিলন, বৃন্দাবনগাথা-- এই প্রণয়-স্বপন শ্রাবণের শর্বরীতে কালিন্দীর কূলে, চারি চক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে শরমে সম্ভ্রমে-- এ কি শুধু দেবতার! এ সংগীতরসধারা নহে মিটাবার দীন মর্তবাসী এই নরনারীদের প্রতিরজনীর আর প্রতিদিবসের তপ্ত প্রেমতৃষা? এ... | 1 | Love |
1963 | নেলকাটার | পূর্ণেন্দু পত্রী | সুখ নেইকো মনে নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে দশ বছর আগে শেষ ছুয়েছি পাহাড়ের স্তনচূড়া মাদল বাজিয়ে কতবার ডেকেছে হৈ-হল্লার জঙ্গল, যাইনি। আলজিভে উপুড় করে দিয়েছে মাতাল-হওয়ার কলসী, খাইনি। যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচী হাজার বছর পরে আবার দেখা যক্ষিনীদের সঙ্গে, হাসি ... | 3 | Separation |
1170 | বহুদিন লোভ নেই | সুনীল গঙ্গোপাধ্যায় | বহুদিন লোভ নেই, শব্দে শিহরণ স্বপ্নে শিহরণ, ঘুম শরীরে দুপুর এলো, যেন বহুদিন লোভ নেই বহুদিন লোভ নেই, শ্মশানের পাশে গিয়ে বিকেলে বসিনি; এবার তোমার কাছে চলে যাবো, ‘তুমি’ বহু গ্রন’ থেকে চুরি এ-রকম যেতে হয়, বিকেলে মন খারাপ হলে তোমার ছায়ায় না গেলে মানায় না, কিংবা চিঠি, বহু পুরোনো ভুলের শোক থেকে ছায়ার ভিতরে জ্যোৎস্না, অথাবা জ্য... | 1 | Love |
1920 | চিত্ত তোমায় নিত্য হবে | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে - ওগো সত্য, আমার এখন সুদিন। ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে - সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে। তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে। কী যে কান্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে, সত্য, তোমায় সত্... | 2 | Metaphor |
300 | শেষ পর্যন্ত | তসলিমা নাসরিন | না, কলকাতা শেষপর্যন্ত তুমিও আমার কোনও সমাধান নও তুমিও আমার প্রশ্নগুলোর কোনও উত্তর নও। বিশ্বাস কী, তুমিও যে কোনও মুহূর্তে হয়ে উঠতে পারো যে কোনও শহরের মত লম্পট, কপট। যে কোনও মুহূর্তে বেছে নিতে পারো হার্দিক চারদিক ছেড়ে অমানবিক পারমাণবিক দিক। বিশ্বাস কী, মঞ্চে মঞ্চে তোমার ওই নাটক হয়ত নাটকই কৃচ্ছসাধনের দিকে ভালো করে তাকা... | 0 | Miscellaneous |
1178 | ইচ্ছে হয় | সুনীল গঙ্গোপাধ্যায় | এমনভাবে হারিয়ে যাওয়া সহজ নাকি ভিড়ের মধ্যে ভিখারী হয়ে মিশে যাওয়া? এমনভাবে ঘুরতে ঘুরতে স্বর্গ থেকে ধুলোর মর্ত্যে মানুষ সেজে এক জীবন মানুষ নামে বেঁচে থাকা? রূপের মধ্যে মানুষ আছে, এই জেনে কি নারীর কাছে রঙের ধাঁধা খুঁজতে খুঁজতে টনটনায় চক্ষু-স্নায়ু কপালে দুই ভুরুর সন্ধি, তার ভিতরে ইচ্ছে বন্দী আমার আয়ু, আমার ফুল ছেঁড়ার নেশা ন... | 1 | Love |
660 | মানুষের মধ্যে কিছু অভিমান থাকে | মহাদেব সাহা | সব মানুষেরই মধ্যে কিছু অভিমান থাকে, এইটুকু থাক, এইটুকু থাকা ভালো এই অভিমান জমে জমে মানুষের বুকে হবে নক্ষত্রের জল। মমতা মমতা বলো অভিমান তারই তো আকার তারই সে চোখের আঠালো টিপ, জড়োয়া কাতান, মমতা মমতা বলো অভিমান তারই একনাম একদিন অভিমান জমে জমে সব বুকে স্বর্ণখনি হবে ; মানুষের মধ্যে কিছু অভিমান থাকে, চোখের ভিতরে থাকে, হৃৎপি... | 0 | Miscellaneous |
1110 | পরানের গহীন ভিতর-৮ | সৈয়দ শামসুল হক | আমারে তলব দিও দ্যাখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধায়া কেউ অন্যখানে যাইবার চায় মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন, অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়? নদীরে জীবন কই, সেই নদী জল্লাদের মতো ক্যান শস্য বাড়িঘর জননীর শিশুরে ডুবায়? যে তারে পরান কই, সেই ব্যাক্তি পাইকের মতো আমার উঠানে ক্যান নিলামের ঢোলে বাড়ি দ্যায়... | 1 | Love |
126 | বিপদে মোরে রক্ষা করো | রবীন্দ্রনাথ ঠাকুর | বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আ... | 8 | Religious |
685 | কবির কী চাওয়ার আছে | মহাদেব সাহা | কবির কী চাওয়ার আছে এই রুক্ষ মরুর নিকট কী আছে চাওয়ার তার অস্ত্র আর বারুদের কাছে। নেকড়ের চোখের মতো হিংসা ও লোভের কাছে কী তার চাওয়ার থাকতে পারে, বলো, নিষ্পত্র বৃক্ষের কাছে কী তার চাওয়ার আছে কী আছে চাওয়ার তার অনুভুতিহীন এইসব হৃদয়ের কাছে; তেজস্ক্রিয়তার মেঘে ঢাকা এই আকাশের কাছে কী সে প্রত্যাশা করে বলো। কী সে চাইবে এই... | 0 | Miscellaneous |
1836 | আকাশে অনেক মুখ | শামসুর রাহমান | এ কেমন সন্ধ্যা ঘিরে ধরেছে আমার প্রিয় এই শহরকে আজ। চতুর্দিকে গুঁড়িয়ে পড়ছে ঘরবাড়ি। নরনারী, শিশুদের বুকফাটা কান্নায় কাঁপছে পথঘাট, গাছপালা। এই তো নিজেকে আমি ইট, পাথরের স্তূপ থেকে আহত শরীর তুলে দেখি আশেপাশে, সবদিকে অগণিত লাশ, কোনও কোনও স্থানে ভাঙা পুতুল-জড়ানো হাতে নিষ্প্রাণ বালিকা। আমাদের ছোট ঘরবাড়ি খুঁজে খুঁজে আখের... | 2 | Metaphor |
1161 | প্রেমহীন | সুনীল গঙ্গোপাধ্যায় | শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে এখন হৃদয় শূন্য, যেমন রাত্রি রাজপথ ঝকমক করে কঠিন সড়ক, আলোয় সাজানো, প্রত্যেক বাঁকে বাঁকে প্রতীক্ষা আছে আঁধারে লুকানো তবু জানি চিরদিন এ-পথ্ থাকবে এমনি সাজানো, কেউ আসবে না, জনহীন, প্রেমহীন শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে! রূপ দেখে ভুলি কী রূপের বান, তোমার রূপের তুলনা কে ... | 1 | Love |
523 | তর্জনী | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | তর্জনী দেখিয়ে কেন কথা বলো…কখনও বলবে না… কাকে…তুমি ভয় দেখাও কাকে… আমি অনায়াসে সব ভেঙে ফেলতে পারি… মুহূর্তে তছনছ করে দিতে পারি সবকিছু… বাঁ পায়ের নির্দয় আঘাতে আমি সব মুছে ফেলতে পারি… তর্জনী দেখিয়ে কেন কথা বলো…কখনও বলবে না… ভীষণ চমকিয়ে দিয়ে দশটার এক্সপ্রস চলে গেল। পরক্ষণে পৃথিবী নীরব। তারের উপরে বাজে হাওয়ার শাণিত ... | 0 | Miscellaneous |
1716 | সবিতা | জীবনানন্দ দাশ | সবিতা, মানুষজন্ম আমরা পেয়েছি মনে হয় কোনো এক বসন্তের রাতে: ভূমধ্যসাগর ঘিরে সেই সব জাতি, তাহাদের সাথে সিন্ধুর আঁধার পথে করেছি গুঞ্জন; মনে পড়ে নিবিড় মেরুন আলো, মুক্তার শিকারী, রেশম, মদের সার্থবাহ, দুধের মতন শাদা নারী। অন্তত রৌদ্রের থেকে তারা শাশ্বত রাত্রির দিকে তবে সহসা বিকেলবেলা শেষ হয়ে গেলে চলে যেত কেমন নীরবে। চারি দিকে... | 2 | Metaphor |
642 | যদি কবিতা না লিখি | মহাদেব সাহা | যদি এক পঙ্ক্তি কবিতা না লিখি আমি আজ তাহলে হয়তো কাল অমন সুন্দর রাঙা ভোর এসে দাঁড়াবে না তোমাদের ঘরে ফুটবে না অভিমানে কোনো জুঁই, শিউলি, বকুল! হয়তো আকাশ কালো কুয়াশায় রাখবে নিজের মুখ ঢেকে দেখা যাবে হাঁটুর ভিতরে তারা মাথা গুঁজে মনঃক্ষুন্ন বসে আছে গাছ, সারারাত একফোঁটা ঝরেনি শিশির ভীষণ তৃষিত তৃণ, লতাগুল্ম বিষণ্ন সবাই কার... | 0 | Miscellaneous |
1444 | সংসারেতে আর-যাহারা | রবীন্দ্রনাথ ঠাকুর | সংসারেতে আর-যাহারা আমায় ভালোবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে। তোমার প্রেম যে সবার বাড়া তাই তোমারি নূতন ধারা, বাঁধ নাকো, লুকিয়ে থাক' ছেড়েই রাখ দাসে। আর-সকলে, ভুলি পাছে তাই রাখে না একা। দিনের পরে কাটে যে দিন, তোমারি নেই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুশি তাই নিয়ে থাকি; তোমার খুশি চেয়ে আছে আমার খুশির আশে। | 1 | Love |
1540 | উল্টো ঘুড়ি | রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | এতো সহজেই ভালোবেসে ফেলি কেন! বুঝি না আমার রক্তে কি আছে নেশা- দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত? সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোব... | 1 | Love |
1367 | সেই হাত | শক্তি চট্টোপাধ্যায় | অভিনব দুটি হাতে দেয়াল দরোজা খুলে দাও। ততক্ষণে রোদ্দুর পৌচেছে গোটারাত ঘুরে ঘুরে রোদ্দুর পৌঁচেছে ঘরে। কিছুটা নড়বড়ে ছিলো ঘর। এককোণে পাথর তেমন সন্তুষ্ট নয়, ‘দখল দখল শব্দ করে। দাবি তার ঘরটি ভরাবে মানুষের মাথায় চড়াবে তার ভার। আর যদি পারে গিলে খাবে মানুষের স্বপ্ন নিয়ে বাঁচা অন্ধকারে! তা কি হয়? রোদ্দুরের ফুল ফোটে ঘরে যে-হাতে দ... | 1 | Love |
57 | ছাড়পত্র | সুকান্ত ভট্টাচার্য | যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। ... | 7 | Policy |
877 | দিন যায় | শক্তি চট্টোপাধ্যায় | সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে শুধু ঝড় থমকে আছে গাছের মাথায় আকাশমনির । ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয় ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি চন্দ্রমল্লিকার । জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর সুখের চট্ কা ভাঙে গৈরিক আবা... | 0 | Miscellaneous |
1819 | স্বপ্নের বিছানা | পূর্ণেন্দু পত্রী | রাত্রিবেলা বুকের মধ্যে একগোছা বৈদ্যুতিক তার আর নীল রঙের একটা বালব টাঙিয়ে রাখা ভালো। অন্ধকারে গায়ে নীল রঙের জামা পরিয়ে দিলে স্বপ্ন দেখার দরজা খুলে দেয় সে। মানুষের নিত্যনৈমিত্তিক খাটে স্বপ্ন দেখার আলাদা কোনো বিছানা-বালিশ নেই। অবিকল স্বপ্নের মতো নারীরও শুয়ে নেই কোনো খাটে। স্বপ্নের মধ্যে ছাড়া আর কোথায় আকাশময় উলুউলু... | 2 | Metaphor |
833 | ভোরের ভিমরুল | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | রাগী ভিমরুলের মতো কয়েকটি বালক ওই দৌড়ে চলে যায়। কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছিল। এখন আকাশে মেঘমুক্ত, তার কোত্থাও দেখি না কোনো কলঙ্কের দাগ, চিল অনেকটা উঁচুর নীলে ফিরে গিয়ে ডানা ছড়িয়েছে। এমন সুন্দর ভোর শ্রাবণে ও ভাদ্রে মাঝে-মাঝে অলীক দৃশ্যের মতো দেখা দেয়। দেখা দিলে আবার নতুন করে নিজস্ব নিয়মে বাঁচতে সাধ জাগে। সকলে ... | 0 | Miscellaneous |
421 | মানস ভ্রমণ | সুনীল গঙ্গোপাধ্যায় | ইচ্ছে তো হয় সারাটা জীবন এই পৃথিবীকে এ-ফোঁড় ওফোঁড় করে যাই দুই পায়ে হেঁটে হেঁটে অথবা বিমানে। কিংবা কী নেবে লোহা শুঁয়ো পোকা? অথবা সওদাগরের, নৌকো, যার গলুইয়ের দু‘পাশে দু‘খানি রঙিন চক্ষু, অথবা তীর্থ যাত্রীদলের, সার্থবাহের সঙ্গী হবো কি? চৌকো পাহাড়, গোল অরণ্যে মায়ার আঙুলে হাতছানি দেয় লাল সমুদ্র, নীল মরুভূমি, অচেনা দে... | 0 | Miscellaneous |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.