id
stringlengths
1
4
title
stringlengths
1
362
author
stringclasses
40 values
poem
stringlengths
30
15.4k
label
int64
0
10
label_name
stringclasses
11 values
1309
জ্যোৎস্নারাতে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমি বললুম, সুন্দর। এই আশ্বিন মাসে রহস্য তার লেগেছে অপার বিমুক্ত নীলাকাশে। আমি বললুম, এসো। সে তবু আসে না কাছে। মায়া দিয়ে গড়া জ্যোৎস্না অধরা দুয়ারে দাঁড়িয়ে আছে। আমি ভাবি, এ কি বিভ্রম? দাঁতে ঠোঁট চেপে হেসে তখুনি সে ঘরে ধুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল এসে।
1
Love
1678
মানুষের কথা ভেবে
পূর্ণেন্দু পত্রী
মানুষের কথা ভেবে গাছ দীর্ঘ হয়। মানুষের সমাজের ধুরন্ধর নাচা-কোঁদা দেখে মানুষের স্বভাবের মড়ক দুর্ভিক্ষ দেখে দেখে মানুষের চেতনায় খঙ্গের আঘাত দেখে দেখে অবোধ শিশুর মতো বহু প্রশ্ন গাছগুলি নিজেদের দীর্ণ করেছিল ভীষণ লজ্জিত হয়ে গাছগুলি নুয়ে পড়েছিল গাছের সমস্ত পাতা জলের ফোঁটার মতো ঝরে গাছের সমস্ত ছাল বেদনায় ফেটে গিয়েছিল। আকাশের ...
2
Metaphor
1547
সেই প্রজাপতি
নির্মলেন্দু গুণ
ফুলের মতো দেয়ালটাতে একটি প্রজাপতি, দুঃসাহসে বসলো এসে আলোর মুখোমুখি; চিত্রিত নয় কালো রঙের পাখনা দু'টি মেলে । এবার বুঝি এলে ? দেয়াল জুড়ে লাগল তার ঘরে ফেরার কাঁপন, প্রাণের মাছে ফিরল বুঝি চিরকালের আপন । ভালোবাসার অর্ঘ্য দিয়ে মৃত্যুখানি কেনা, শেষ করেছি প্রথম দিনে হয়নি শুধু চেনা! চোখের পাশে দেয়ালটিতে বসলে তুমি যেই, হঠ...
1
Love
1664
নারীর মুখের যোগ্য শোভা নেই
মহাদেব সাহা
কী করে বলো না করি অস্বীকার এখনো আমার কাছে একটি নারীর মুখই পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনীয়, তার চেয়ে অধিক সুন্দর কিছু অদ্যাবধি দেখিনি কোথাও; অন্তত আমার কাছে নারীর মুখের চেয়ে অনবদ্য শিল্প কিছু নেই তাই নারীর মুখের দিকে নির্বোধের মতো চেয়ে রই, মাঝে মাঝে বিসদৃশ লাগে তবু চোখ ফেরাতে পারি না নিতান্ত হ্যাংলা ভেবে পাছে করে নীরব ভর্ৎসনা ত...
2
Metaphor
1798
বাইবেলের কালো অক্ষরগুলো
শামসুর রাহমান
জো, তুমি আমাকে চিনবে না। আমি তোমারই মতো একজন কালো মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতুবন্ধের গান, যে গানে তোমার দিলখোলা সুরও লাগছে। জো, যখন ওরা তোমার চামড়ায় জ্বালা-ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, যখন ওরা বুটজুতোমোড়া পায়ে মারে তোমাকে, তখন ধূলায় মুখ থুবড়ে পড়ে মানবতা। জো, যখন ওরা তোমাকে হাত পা বেঁধে ...
2
Metaphor
217
আঠারো বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য
আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- আঠারো বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে ন...
4
Humanity
1258
তুমি
মহাদেব সাহা
আমার মাথায় জলভরা একটি আকাশ তার নাম তুমি, খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ তুমি তার নাম; ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ একমাত্র তুমি- দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা তুমি, তুমি, তুমি; মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান তুমি তার নাম, আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি ...
1
Love
1880
আলাপ
জসীম উদ্‌দীন
ঘুমপাড়ানী ঘুমের দেশে ঘুমিয়ে দুটি আঁখি, মুখেতে তার কে দিয়েছে চাঁদের হাসি মাখি। পা মেজেছে চাঁদের চুমোয়, হাতের ঘুঠোয় চাঁদ, ঠোঁট দুটিতে হাসির নদীর ভাঙবে বুঝি বাঁধ। মাথায় কালো চুলের লহর পড়ছে এসে মুখে, ঝাঁকে ঝাঁকে ভোমর যেন উড়ছে ফুলের বুকে। এই খুকীটির সঙ্গে আমার আলাপ যদি হয়, সাগর-পারের ঝিনুক হয়ে ভাসব সাগরময় ; রঙিন ...
2
Metaphor
1837
উত্তম ও অধম
সত্যেন্দ্রনাথ দত্ত
মূলঃ শেখ সাদী কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায় কামড়ের চোটে বিষদাঁত ফুটে বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিয়রের আগে। বাপেরে সে বলে র্ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাতঁ? কষ্টে হাসিয়া আর্ত কহিল “তুই রে হাস...
2
Metaphor
1326
দুই পাখি
রবীন্দ্রনাথ ঠাকুর
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে। খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয় খাঁচায় থাকি নিরিবিলে।' বনের পাখি বলে-- "না, আমি শিকলে ধরা নাহি দিব।' খাঁচার পাখি বলে-- "হায়, আমি কেমনে বনে বাহিরিব!' বনের পাখি গাহে বা...
1
Love
1608
তিন চার পাঁচ
তসলিমা নাসরিন
লোকটি বেরোলো ঘর থেকে, মুখে স্মিত হাসি, পাড়ায় বলাবলি হয়, হাসিটি বেশ মানায় ও মুখে, বয়স ষাট পেরিয়েছে কেউ বলবে না, স্ত্রীটিরও বেশ চোখ কাড়া রূপ। আজ দুপুরবেলা লোকটি একাই বেরোলো, একাই সে ভাবলো আজ ও বাড়িতে যাবে, ও বাড়ির যুবতীটি কদিন ধরে কেমন কেমন চোখে যেন তাকাচ্ছে! হাত ধরলেই যুবতী গলে যাবে, লোকটি নিশ্চিত, মোম যেমন আগুন পেলেই গ...
2
Metaphor
1359
স্টেশন ভাসিয়ে বৃষ্টি
শক্তি চট্টোপাধ্যায়
মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধ’রে ক্রমাগত সাইকেল ঘন্টির মতো চলে গেছে, পথিক সাবধান… শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি যেতে-যেতে ফিরে চায়, কুড়োতে-কুড়োতে দেয় ফেলে যেন তুমি, আলস্যে এলে না কাছে, নিছক সুদূর হয়ে থাকলে নিরাত্মীয় ; কিন্তু কেন? কেন, তা জানো না। মনে পড়বার জন্য? হবেও বা । স্বাধীনতাপ্রিয় ব’লে কি ...
1
Love
1515
প্রত্যাশা
তসলিমা নাসরিন
কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল। আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে। তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ খ...
1
Love
242
জাহাজের মতো
মহাদেব সাহা
জাহাজ যেমন ডাকে সেইভাবে ডাক দিও তুমি তোমার ছাড়ার আগে একবার হর্নখানি দিও সকল বন্ধন ছিঁড়ে তোমার বন্ধন তুলে নেবো, একটি সামান্য ব্যাগ কিংবা তাও ফেলে দিতে পারি। তুমি তো জাহাজ নও জলের টিকিট কেন নেবে অধিক ইলিশপ্রিয় ছিলে যদি জলে বাসই ভালো তবুও পারো না তুমি, দূরের জাহাজখানি পারে। আমার জন্মের আগে জল ছিলো জাহাজও কি ছিলো? হয়তো...
9
Nature
929
স্বপ্নের হাত
জীবনানন্দ দাশ
পৃথিবীর বাধা- এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে;- স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই ! যেইসব ছায়া এসে পড়ে দিনের – রাতের ঢেউয়ে ,- তাহাদের তরে জেগে আছে আমার জীবন ; সব ছেড়ে আমাদের মন ধরা দিত যদি এই স্বপনের হাতে ! পৃথিবীর রাত আর দিনের আঘাতে বেদনা পেত না তবে কেউ আর ,- থাকিত না হৃদয়ের জরা ,- সবাই স্বপ্নের হাতে...
0
Miscellaneous
1345
অচেনা পথ
দেওয়ান মমিনুল মউজদীন
নিশাপুর কত দূর সেখানে কি হেঁটে যেতে হয় ? নাকি ট্রেনে ? লঞ্চে ? বাসে ? আমার কিছুই নেই, আমি কী করে সেখানে যাবো ! বসন্ত বাতাস যদি নিয়ে যায় যাবো শ্রাবণের উতলা নদীও যদি নেয় যাবো আশ্বিনের কিশোর মেঘেরা যদি নেয় যাবো তুমি যদি হাত ধরে নিয়ে যাও যাবো । নিশাপুর কত দূর সেখানে কী করে যেতে হয় আমি তা জানিনা ।
1
Love
1225
শহরে, এই বৃষ্টিতে
মহাদেব সাহা
ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন, মাধবী এখন তুমি বাইরে যেও না এই করুণ বৃষ্টিতে তুমি ভিজে গেলে বড়ো ম্লান হয়ে যাবে তোমার শরীর এই বৃষ্টিতে ঝরে যদি কারো হিমে তোমার কোমল দেহের আদল মাধবী বৃষ্টিতে তুমি বাইরে গেও না। মাধবী তুষারপাতে বাইরে যেও না। এ শহরে বৃষ্টি এলে আমি ভেসে যাই কান্নার করুণ ভেলায় হাতে নিয়ে তোমার একদা দেয়া উপহারের গোপন ...
1
Love
569
তখনও দূরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
রাস্তা পেরোলেই বাড়ি কিন্তু বাড়ি তখনও অনেক দূর। বাবা তাঁর কাজের টেবিলে মগ্ন, এ-ঘরের থেকে অন্য ঘরে দিদির চঞ্চল ছায়া সরে যায়, রেলিঙে মায়ের নীল শাড়ি। দৃশ্যগুলি একে-একে ভেসে উঠছে চোখের উপরে। যেন সব হাতের মুঠোয়। চতুর্দিকে শব্দ, গন্ধ, রঙের ফোয়ারা, ফুল, লতা, অগ্নিবর্ণ পাখির পালক, ফুটপাথের ঝক্‌ঝকে রোদ্দুর, অর্থাৎ যা-কিছ...
0
Miscellaneous
1101
তুমি নব নব রূপে এসো প্রাণে
রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি নব নব রূপে এসো প্রাণে । এসো গন্ধে বরনে , এসো গানে । এসো অঙ্গে পুলকময় পরশে , এসো চিত্তে অমৃতময় হরষে , এসো মুগ্ধ মুদিত দু নয়ানে । তুমি নব নব রূপে এসো প্রাণে । এসো নির্মল উজ্জ্বল কান্ত , এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত , এসো এসো হে বিচিত্র বিধানে । এসো দুঃখে সুখে , এসো মর্মে , এসো নিত্য নিত্য সব কর্মে ; এসো সকল-কর্ম-অ...
0
Miscellaneous
241
শেখো
তসলিমা নাসরিন
দুদিনের জীবন নিয়ে আমাদের কত রকম ঢঙ কিছুক্ষণ পরই তো ঢঙ ঢঙ ঘণ্টা বাজবে! চোখে তখন আর রঙ নেই, সব সাদা কালো, জঙ ধরা ত্বকে জাঁকালো অসুখ হাঁটবে, অসুখ তো নয়, সঙ। কিছুতে কি আর ফিরে পাবো চোখে, চোখের আলো! বাদ দাও না ওইসব অহেতুক অহং, যতদিন বাঁচো, ভালোবাসো। ভালো। যতসব বোমা আর ভড়ং প্রজাতি কি কোনওকালে টিকেছে এভাবে! হলে আস্ত মানুষখ...
9
Nature
946
জাগরণী
কাজী নজরুল ইসলাম
কোরাস্:— ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও! জাগো গো,জাগো গো, তন্দ্রা-অলস জাগো গো, জাগো রে! জাগো রে! ১ মুক্ত করিতে বন্দিনী মা'য় কোটি বীরসুত ঐ হেরো ধায় মৃত্যু-তোরণ-দ্বার-পানে— কার টানে? দ্বার খোলো দ্বার খোলো! একবার ভুলে ফিরিয়া চাও। কোরাস্:— ভিক্ষা দাও... ২ জননী আ...
0
Miscellaneous
1883
নাস্তিক
নির্মলেন্দু গুণ
নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়, অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷ চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে, তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার অপ্রত্যক্ষ শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ্যে, দেবতার বরে৷ আমার জগত্ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা, তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য, অতীন্দ্রিয় নয়৷ অন্ধতার বধ্যভূমি আমার হদৃ...
2
Metaphor
2044
প্রত্যাবর্তন
হেলাল হাফিজ
প্রত্যাবর্তনের পথে কিছু কিছু ‘কস্ট্‌লি’ অতীত থেকে যায়। কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না। কেউ ফিরে এসে কিছু পায়, মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায়। তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়। প্রত্যাবর্তনের প্তহে পিতার প্রস্থান থেকে, থাকে প্রণয়ের প্রাথমিক স্কুল, মাতার মলি...
3
Separation
1952
মনে পড়ে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ভুলে গেলে ভাল হত, তবু ভোলা গেল না এখনও। পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে, তবু কোনো-কোনো মুহূর্তে তোমাকে মনে পড়ে। স্রোতের গোপন টানে ভেসে যায় পিতলের ঘড়া। অথচ বেদনা তার থেকে যায়। তাই বসুন্ধরা কেঁপে ওঠে ফাল্গুনের ঝড়ে। মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে মনে পড়ে।
3
Separation
212
কনসেন্ট্রেশন ক্যাম্প
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
তাঁর চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁটজোড়া লালা-রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা...মাগ... চেঁচিয়ে উঠলো সে। পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ-খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটে...
4
Humanity
1156
যখন আমায় হাতে ধরে
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন আমায় হাতে ধরে আদর করে ডাকলে তুমি আপন পাশে, রাত্রিদিবস ছিলেম ত্রাসে পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই, চলতে গিয়ে নিজের পথে যদি আপন ইচ্ছামতে কোনো দিকে এক পা বাড়াই, পাছে বিরাগ-কুশাঙ্কুরের একটি কাঁটা একটু মাড়াই। মুক্তি, এবার মুক্তি আজি উঠল বাজি অনাদরের কঠিন ঘায়ে, অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গাঁয়ে। ওরে ছুটি, এবার...
1
Love
1961
লিরিকগুচ্ছ - ০৭
মহাদেব সাহা
আর যে-ই হোক, ভালোবাসা, আমি তোমার যোগ্য নই- তুমি যে বিমুখ সে-দুঃখ তাই নিজেই নীরবে সই।
3
Separation
2056
টেলিফোন
মুহম্মদ জাফর ইকবাল
-হ্যালো, কে বলছ? -আমি। -আমি কে? -আমি রাজিব। -আজিব? -আজিব না রাজিব। র আকার রা জ ইকারে জি- -র আকারে রা, গ ইকারে গি? -না না। গ ইকারে গি না জ ইকারে জি। জিলাপির জি। -খিলাপীর খি? -খিলাপীর খি না, জিলাপীর জি। জ ইকারে জি, ল আকারে লা- -জ ইকারে জি, ম আকারে মা? -না না। ম আকারে মা না। ল আকারে লা। লাটাইয়ের লা।– -ঘাটাইয়ের ঘা? -ঘাটাইয়...
5
Children
252
বুনো হাঁস
জীবনানন্দ দাশ
পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে- জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার; এক-দুই-তিন- চার-অজস্র-অপার- রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁ...
9
Nature
1790
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
রবীন্দ্রনাথ ঠাকুর
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হল ধন্য হল মানবজীবন। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি। গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি। এখন সময় হয়েছে কি। সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন।
2
Metaphor
2009
বিদায়
জসীম উদ্‌দীন
কিছুদিন বাদে আদিল কহিল, “গান ত হইল শেষ, সোনার বরণী সকিনা আমার চল আজ নিজ দেশ। তোমার জীবনে আমার জীবনে দুখের কাহিনী যত, শাখায় লতায় বিস্তার লভি এখন হয়েছে গত। চল, ফিরে যাই আপনার ঘরে শূন্য শয্যা তথা, শুষ্ক ফুলেরা ছাড়িছে নিশ্বাস স্মরিয়া তোমার কথা।” শুনিয়া সকিনা ফ্যাল ফ্যাল করি চাহিল স্বামীর পাানে, সে যেন আরেক দেশের মানু...
3
Separation
254
ঘাস
জীবনানন্দ দাশ
কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা; কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ – হরিনেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে ! আমারো ইচ্ছা করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি, এই ঘাসের শরীর ছানি- চোখে ঘসি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মা...
9
Nature
311
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
রবীন্দ্রনাথ ঠাকুর
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে; অন্ধকার গিরিতটতলে দেওদার তরু সারে সারে; মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। সহসা ...
0
Miscellaneous
914
পুষ্পনাটক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
যূথিকা। এসো, এসো, প্রাণনাথ এসো ; আমার হৃদয়ের ভিতর এসো ; আমার হৃদয় ভরিয়া যাউক। কত কাল ধরিয়া তোমার আশায় ঊর্দ্ধমুখী হইয়া বসিয়া আছি, তা কি তুমি জান না? আমি যখন কলিকা, তখন ঐ বৃহৎ আগুনের চাকা-ঐ ত্রিভুবনশুষ্ককর মহাপাপ, কোথায় আকাশের পূর্ব্বদিকে পড়িয়াছিল! তখন এমন বিশ্বপোড়ান মূর্ত্তিও ছিল না। তখন এর তেজের এত জ্বালাও ছ...
0
Miscellaneous
1825
বাকী থেকে যায়
পূর্ণেন্দু পত্রী
ফুলের আলোয় রাঙা দিগন্তে দুয়ারহীন ছুটে অভ্রের কুচির মতো সফলতা মাটি থেকে খুঁটে অমল-বরণ রাতে সকল অমরাবতী লুটে মানুষ কত কী পায় রৌদ্রে ও জ্যোৎস্নায় সমস্ত পাওয়ার পরও তবু তার বাকী থেকে যায় একটি চুম্বন। কন্ঠে, কর্ণে, নির্বাচিত মুক্তামালা গাঁথা শিরোপরে স্বর্ণময় ছাতা কে বসেছ রাজার আসনে? পৃথিবীর ঘাসে ঘাসে অবিরত ক্ষত খুঁড়ে...
2
Metaphor
1484
চলে যাওয়া মানে প্রস্থান নয়
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়! বিদা...
1
Love
1966
শূন্যের ভিতরে ঢেঊ
শঙ্খ ঘোষ
বলিনি কখনো? আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই। কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয় সেকথা ...
3
Separation
1188
কবির দুঃখ
সুনীল গঙ্গোপাধ্যায়
শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল গোপনে শব্দ তার প্রতিবিম্ব আমাকে দেখাবে বলেছিল। শব্দ ভেঙে গেল যেন শৃঙ্খলের মতো শব্দ হয় পাহাড়ের চূড়া থেকে খসে পড়া রূপালি পাতার মতো সন্ধ্যায় সূর্যকে দীপ্ত দেখে লক্ষ বৎসরের পর এক মুহূর্তের জন্য দুর্লভ স্বরাজ বুকের ভিতর যেন তোমার মুখের মতো প্রতি...
1
Love
1485
ভালবাসার সময় তো নেই
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালবাসার সময় তো নেই ব্যস্ত ভীষন কাজে, হাত রেখো না বুকের গাড় ভাজে। ঘামের জলে ভিজে সাবাড় করাল রৌদ্দুরে, কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে। কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল। নদী আমার বয় না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে গেরস্থালির লেই। তোমার দিকে ফিরবো কখন বন্দী আমার চোখ পাহারা দেয় খল স...
1
Love
2194
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’ এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷ তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তা হলে...
6
Patriotic
891
পথহাঁটা
জীবনানন্দ দাশ
কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে; তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে: সারারাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে। কেউ ভুল করে নাকো-ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। একা এক...
0
Miscellaneous
1749
পল্লী জননী
জসীম উদ্‌দীন
রাত থম থম স্তব্ধ, ঘোর-ঘোর-আন্ধার, নিশ্বাস ফেলি, তাও শোনা যায়, নাই কোথা সাড়া কার। রুগ্ন ছেলের শিয়রে বিসয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারি সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন্ ভন্ ভন্ জমাট বেঁধেছে বুনো মশকের গান, এঁদো ডোবা হতে বহিছে কঠ...
2
Metaphor
777
ক্রেমলিনে হঠাৎ বৃষ্টি
পূর্ণেন্দু পত্রী
অপর দেশের রোদে ভেসে আছি বিহবল বাতাসে অকস্মাৎ ক্রেমলিনের চুড়ো থেকে বৃষ্টি ছুটে আসে। সুতীব্র শীতের ঢাল, শত শত তীর, পথে হঠাৎ ঘেরাও। কে তুমি হে? কোন দেশী? জারের প্রাসাদ ভেঙে কোথা যেতে চায়? আমি গুপ্তচর নই, বৃষ্টিকে বোঝাই কানে কানে; ওরে তোর অস্ত্রশস্ত্র থামা, উৎসুক অতিথি, যদি তুলে নিস হুকুমৎনামা একটু ভিতরে যাই পাথরের পাহার...
0
Miscellaneous
2112
অতীতের ছবি - পর্ব ৪
সুকুমার রায়
ধনী যুবা এক শ্মশান ঘাটে একা বসি তার রজনী কাটে। অদূরে অন্তিম শয়নোপরি দিদিমা তাহার আছেন পড়ি, সম্মুখে পূর্ণিমা গগনতলে পিছনে শ্মশানে আগুন জ্বলে, তাহারি মাঝারে নদীর তীরে হরিনাম ধ্বনি উঠিছে ধীরে। একাকী যুবক বসিয়া কুলে সহসা কি ভাবি আপনা ভুলে। প্রসন্ন আকাশ চাঁদিম রাতি ধরিল অপূর্ব নতুন ভাতি, তুচ্ছ বোধ হল ধন - বিভব বিলাস বাসন...
5
Children
812
গোলাপসুন্দরী পড়ে
পূর্ণেন্দু পত্রী
তোমাদের মনে হতে পারে ছেলেখেলা, ইয়ার্কি ফাজলেমির নশ্বরতাও হয়তো বা, কিন্তু এই বুদবুদগুলো প্রকৃতপক্ষে আমার নিজস্ব অহঙ্কার! হাওয়া, যে-কোনো ওড়াউড়িময় সৃষ্টির সম্পর্কে বিরুদ্ধতার জন্যে যে বিখ্যাত, সরাসরি তার সঙ্গে এক গোপন পাঞ্জার লড়াইও বলতে পারো এটাকে। সেই কারণেই আমার হাতের এনামেল বাটিতে সাবান জল আর এখন আমি এই পাহাড়-স...
0
Miscellaneous
2154
ভালোবাসার শহর
দেওয়ান মমিনুল মউজদীন
এ শহর ছেড়ে আমি পালাবো কোথায় যেদিকে তাকাই দেখি সারাটি ভুবনময় আলো আর মৃত্তিকার বুকের ভিতর তোমার দু’চোখ সুরভিত শস্যময় সজল দু’চোখ । কখনো বৈশাখ আসে প্রমত্ত ঝরের চিঠি নিয়ে আবার ফাল্গুন এলে একগুচ্ছ কুমারীর কলহাস্য ঝরে পড়ে শহরের আনাচে কানাচে মৃত্যু- ক্ষুধা- ভালোবাসা খেলা করে উত্তর হাওয়ায় । হাওয়ায় হাওয়ায় উড়ে রাতের আকাশ প্লাবনের...
6
Patriotic
715
হালুম
পূর্ণেন্দু পত্রী
মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলে...
0
Miscellaneous
593
বন্ধুর স্মরণে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ওকে বড় সুন্দর দেখাচ্ছে, ওকে আজ শ্বেতচন্দনের ফোঁটা দাও, ওকে পট্টবসনে সাজাও; ওকে বলো, এইখানে সমাপ্ত ওর কাজ, ও এখন যেতে পারে। ও যাবে কোথায়, কার উদ্যানের ঝাড়ে ওর জন্যে ফুটেছে গোলাপ? এর মধ্যে উঠল কেন গোলাপের কথা? ও খুব ভালই জানে, কারও উদ্যানে গোলাপ নেই, আছে তার ধারণা কেবল; আছে মাটি, আছে রৌদ্র, এবং আঁজলায় কিছু জল। তা হলে...
0
Miscellaneous
179
আশীর্বাদ
কাজী নজরুল ইসলাম
আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। অনাত্বীয়রে আত্বীয় করো, তোমার বিরাট প্রাণ করে না কো যেন কোনোদিন কোনো মানুষে অসম্মান। সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে।
4
Humanity
23
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
কাজী নজরুল ইসলাম
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম মোরা ঝর্ণার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত স্বচ্ছল।। মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল।। মোরা সিন্ধু জোঁয়ার কলকল মোরা পাগলা জোঁয়ার ঝরঝর। কল-কল-কল, ছল-ছল-ছল মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহীধর। হাসি গান শ্যাম উ...
7
Policy
2181
বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত
রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। প্রবাসে দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে? কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে! ...
6
Patriotic
912
বায়ু
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ জন্ম মম সূর্য্য-তেজে, আকাশ মণ্ডলে। যথা ডাকে মেঘরাশি, হাসিয়া বিকট হাসি, বিজলি উজলে || কেবা মম সম বলে, হুহুঙ্কার করি যবে, নামি রণস্থলে। কানন ফেলি উপাড়ি, গুঁড়াইয়া ফেলি বাড়ী, হাসিয়া ভাঙ্গিয়া পাড়ি, অটল অচলে। হাহাকার শব্দ তুলি এ সুখ অবনীতলে || ২ পর্ব্বতশিখরে নাচি, বিষম তরসে, মাতিয়া মেঘের সনে, পিঠে করি বহি ঘনে, সে ...
0
Miscellaneous
1374
হাজার বছর শুধু খেলা করে
জীবনানন্দ দাশ
হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো; চারিদিকে চিরদিন রাত্রির নিধান; বালির উপরে জ্যোৎস্না — দেবদারু ছায়া ইতস্তত বিচূর্ণ থামের মতো: দ্বারকার; — দাঁড়ায়ে রয়েছে নত, ম্লান। শরীরে ঘুমের ঘ্রাণ আমাদের ঘুচে — গেছে জীবনের সব লেনদেন; ‘মনে আছে?’ শুধালো সে — শুধালাম আমি শুধু, ‘বনলতা সেন?’
1
Love
216
হে মহাজীবন
সুকান্ত ভট্টাচার্য
হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন, কঠোর গদ্যে আনো, পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো! প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা- কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি।।
4
Humanity
353
জ্বলন্ত জিরাফ
সুনীল গঙ্গোপাধ্যায়
শেষ কবে নারীহত্যা করেছি আমার ব্যক্তিগত স্বর্গে? বাথরুমে- ছ’মাস আগে, সেই থেকে চোখে ভালো দেখতে পাই না। সাতদিন পর্যন্ত আয়নায় হাসির প্রমাণ লেগেছিল- এছাড়া চোষের জল জমিয়ে রেখেছিলাম বেসিনে। সেই ঠান্ডা চোখের জলে রোজ মুখ ধুতাম ও কুলকুচোঁ করেছি জানালা দিয়ে। প্রতিবেশী এসে বিরাট আপত্তি জানালোঃ এতদিন পেচ্ছাপ করা সহ্য করেছি, তা...
0
Miscellaneous
275
সে
জীবনানন্দ দাশ
আমাকে সে নিয়েছিলো ডেকে; বলেছিলো: ‘এ নদীর জল তোমার চোখের মত ম্লান বেতফল: সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি; এই নদী তুমি।’ ‘এর নাম ধানসিঁড়ি বুঝি?’ মাছরাঙাদের বললাম; গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম। আজো আমি মেয়েটিকে খুঁজি; জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। সময়ের অবিরল শাদা আর কালো বনানীর বুক থ...
9
Nature
1067
স্থবির যৌবন
জীবনানন্দ দাশ
তারপর একদিন উজ্জ্বল মৃত্যুর দূত এসে কহিবে: তোমারে চাই-তোমারেই, নারী; এই সব সোনা রুপা মসলিন যুবাদের ছাড়ি চলে যেতে হবে দূর আবিষ্কারে ভেসে। বলিলাম; শুনিল সে: তুমি তবু মৃত্যুর দূর নও-তুমি-’ নগর-বন্দরে ঢের খুঁজিয়াছি আমি; তারপর তোমার এ জানালায় থামি ধোঁয়া সব; তুমি যেন মরীচিকা-আমি মরুভূমি-’ শীতের বাতাস নাকে চলে গেল জানালার...
0
Miscellaneous
345
শুধু কবিতার জন্য
সুনীল গঙ্গোপাধ্যায়
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক; শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এতো রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু...
0
Miscellaneous
2034
তুলনামূলক হাত
নির্মলেন্দু গুণ
তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷ তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে; আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে, তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷ তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো হার, সেখানেই শরীর ...
3
Separation
2111
অতীতের ছবি - পর্ব ৫
সুকুমার রায়
সমাজে সুদিন এল আবার, ক্রমে প্রসারিল জীবন তার। কেশব আপন প্রতিভা বলে যতনে গঠিল যুবকদলে। নগরে নগরে হল প্রচার- "ধর্ম রাজ্যে নাহি জাতিবিচার; নাহি ভেদ হেথা নারী ও নরে, ভক্তি আছে যার সে যায় ত'রে। জাতিবর্ণ- ভেদ কুরীতি যত ভাঙি দাও চিরদিনের মত। দেশ দেশান্তরে ধাঊক মন, সর্বধর্মবাণী কর চয়ন; ধর্মে ধর্মে নাহি বিরোধ রবে, মহা সমম্বয়...
5
Children
2134
তোমার দূরত্ব
মহাদেব সাহা
তোমার ভালোবাসার দূরত্বের চেয়ে এমন আর কি দূরত্ব আছে আমার, এমন আর কি মাইল মাইল দূরত্ব সে তো একখানি মাত্র টিকিটের ব্যবধান তারপরই উষ্ণ অভর্থ্যনা, তোমার আঁচলে ঘাম মুছে ফেলা। সে-কথা জানি বলেই তো তোমার ভালোবাসার দূরত্বকেই কেবল বলি বিচ্ছেদ। না হলে যতো দূরেই বলো যেতে পারি মাইল মাইল নীলিমা, মাইল মাইল সমুদ্র- তার আগে শুধু সঙ্গে ন...
6
Patriotic
763
কাঠঠোকরা
পূর্ণেন্দু পত্রী
কুড়োলে কাটার বয়স হয়ে এল। এবার চোখে ছানি, চুলে পাক। এখনো তোর ক্ষিধে মিটল না হারামজাদা? আমি কি গাছ আছি সেই আগের মতো? ছাল ফেটে আটখানা, হাজারটা ক্ষত হাড়ে-মাংসে এ-ফোঁড় ও-ফোঁড় সেলাই। সুতোটা রঙিন, তাই রক্ষে ফোঁপরা ভেতরটা এড়িয়ে যায় দশজনের চক্ষে। যখন বয়স ছিল, দিয়েছি, যখন যা চেয়েছিস। ঠুকরে খেয়েছিস। চাইলি নদীর মতো শর...
0
Miscellaneous
1927
কুড়ি বছর পরে
জীবনানন্দ দাশ
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে- হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে- তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী নরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে! অথবা নাইকো ধান ক্ষেতে আর, ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল! জীবন গিয়েছে চলে আ...
3
Separation
745
কথা ছিল না
পূর্ণেন্দু পত্রী
কাল রাত্তিরে সূর্যের মুখে ফুটে উঠেছিল হো চি-মিনের হাসি। অথচ কাল রাত্তিরে সূর্য ওঠার কথা ছিল না। পরশু বিকেলে সাত বছরের কালো গোলাপটা থেতলে গেল ইস্পাতের লরীতে। অথচ কালো গোলাপটার ফুটপাথে ফোটার কথা ছিল না। আজ সকালে বন্দুকের শব্দে সাদা হয়ে গেল সবুজ বন। অথচ মানুষের মুঠোয় বন্দুক থাকার কথা ছিল না।
0
Miscellaneous
349
প্রত্যেক তৃতীয় চিন্তা
সুনীল গঙ্গোপাধ্যায়
মানুষের মতো চোখ, বিস্ফোরণ, সমাধির মতো শূন্যে প্রচ্ছন্ন কপাল পদচুম্বনের মতো ভালোবাসা ভিতরে রয়েছে ভালোবাসা তিনশো মাইল দূরে গিয়ে আলিঙ্গন করে দূর থেকে ভালোবাসা দেখে যেতে লোভ হয়, শরীর লুকোতে চায় জ্যোৎস্নালোকে, তবুও জ্যোৎস্নায় স্পষ্ঠ ছাড়া পড়ে এত স্পর্শকাতরতা। গোলাপের মতো এক ধানক্ষেত, পুরুষ নামের সব নদী বড় চেনা লাগে, ...
0
Miscellaneous
1120
ব্যক্তিগত ব্যাপার
তসলিমা নাসরিন
ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে, এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি এ আমার জীবন, তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিয়ে না কোনওদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে, যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুম...
1
Love
1056
অতীতের ছবি - পর্ব ১
সুকুমার রায়
ছিল এ ভারতে এমন দিন মানুষের মন ছিল স্বাধীন ; সহজ উদার সরল প্রাণে বিস্ময়ে চাহিত জগত পানে। আকাশে তখন তারকা চলে, নদী যায় ভেসে, সাগর টলে, বাতাস ছুটিছে আপন কাজে, পৃথিবী সাজিছে নানান সাজে ; ফুলে ফলে ছয় ঋতুর খেলা, কত রূপ কত রঙের মেলা; মুখরিত বন পাখির গানে, অটঁল পাহাড় মগন ধ্যানে; নীলকাশে গন মেঘের ঘটাঁ, তাহে ইন্দ্রধনু বিজলী...
0
Miscellaneous
1001
ইতালি
মাইকেল মধুসূদন দত্ত
ইতালি, বিখ্যাত দেশ, কাব্যের কানন, বহুবিধ পিক যথা গায় মধুস্বরে, সঙ্গীত‐সুধার রস করি বরিষণ, বাসন্ত আমোদে আমোদ মন পূরি নিরন্তরে;— সে দেশে জনম পূর্বে করিলা গ্রহণ ফ্রাঞ্চিস্কো পেতরাকা কবি; বাক্‌‍দেবীর বরে বড়ই যশস্বী সাধু, কবি‐কুল‐ধন, রসনা অমৃতে সিক্ত, স্বর্ণ বীণা করে। কাব্যের খনিতে পেয়ে এই ক্ষুদ্র মণি, স্বমন্দিরে প্রদানি...
0
Miscellaneous
1928
নিখিল আমার ভাই
জীবনানন্দ দাশ
নিখিল আমার ভই, -কীটের বুকেতে যেই ব্যথা জাগে আমি সে বেদনা পাই; যে প্রাণ গুমরি কাঁদিছে নিরালা শুনি যেন তার ধ্বনি, কোন্‌ ফণী যেন আকাশে বাতাসে তোলে বিষ- গরজনি! কী যেন যাতনা মাটির বুকেতে আনিবার ওঠে রণি, আমার শস্য-স্বর্ণসরা নিমেষে হয় যে ছাই! -সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই। আকাশ হতেছে কালো, কাহাদের যেন ছায়াপাতে হায়, ন...
3
Separation
1164
নীরা তোমার কাছে
সুনীল গঙ্গোপাধ্যায়
সিঁড়ির মুখে কারা অমন শান্তভাবে কথা বললো? বেরিয়ে গেল দরজা ভেজিয়ে, তবু তুমি দাঁড়িয়ে রইলে সিঁড়িতে রেলিং-এ দুই হাত ও থুত্‌নি, তোমায় দেখে বলবে না কেউ থির বিজুরি তোমার রঙ একটু ময়লা, পদ্মপাতার থেকে যেন একটু চুরি, দাঁড়িয়ে রইলে নীরা, তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়লো। নীরা, তোমায় দেখি আমি সারা বছর মাত্র দু’দিন দোল ও সরস্বতী পূ...
1
Love
2199
নাম ভূমিকায়
হেলাল হাফিজ
তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে। আমি মানুষের ব্যকরণ জীবনের পুষ্পিত বিজ্ঞান আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে তাকালেই চিনবে আমাকে। আমাকে না চেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে না চেনা। আমাকে না চেনা মানে সকালের শিশির না চেনা, ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিত না চেনা। গাভিন ক্ষেতের ঘ্রাণ, ...
6
Patriotic
276
ভাওয়াল
গোবিন্দচন্দ্র দাস
ভাওয়াল আমার অস্থিমজ্জা ভাওয়াল আমার প্রাণ! তাহার শ্যামল বন, মরকত-নিকেতন, চরে কত পশুপাখী নিশি দিনমান, মহিষ ভল্লুক বাঘ, প্রজ্জ্বলিত হিংসারাগ কঙ্করে নখর শৃঙ্গ ক্ষুরে দেয় শাণ। তার সে পিকের ডাকে, জোস্না জমিয়া থাকে, যামিনী মূরছা যায় শ্যামা ধরে তান! খঞ্জন খঞ্জনী নাচে, বনদেবতার কাছে, পাপিয়া দোয়েল করে মধুমাখা গান।
9
Nature
2155
ছড়ার আমি ছড়ার তুমি
শক্তি চট্টোপাধ্যায়
ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুণে দুই ছড়ার বুকের মদ্দিখানে পান্‌সি পেতে শুই। ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই ছড়ার রাজা রবিন ঠাকুর, আর রাজা মিঠাই। আরেক রাজা রায় সুকুমার, আছেন তো স্মরণে? আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে। ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই ছড়া তো নয় পালকি, বাপা, ছজন কাহার চাই! ছড়া নিজেই বইতে পারে কইতে পারে, ...
6
Patriotic
1656
আমার কবিতার জন্যে
মহাদেব সাহা
আমি কবিতা লিখবো বলে এই আকাশ পরেছে নক্ষত্রমালা, পরেছে রঙধনু-পাড় শাড়ি, অপরূপ চন্দ্রহার নদীর গহনা পরে আছে গ্রামগুলি, শুধু আমি কবিতা লিখবো তাই এই প্রকৃতি পরেছে পুষ্পশোভা, কানে পরেছে ফুলের দুল, হাতে ঝিনুকের চুড়ি। মন হুহু-করা এমন উদাস বাতাস, এমন স্নিগ্ধ বৃষ্টিধারা এই ঝর্নার মুখর গান, ফুলের সৌরভ কেবল আমার কবিতার মধ্যে, আমি কব...
2
Metaphor
1950
আংটিটা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আংটিটা ফিরিয়ে দিও ভানুমতী, সমস্ত সকাল দুপুর বিকেল তুমি হাতে পেয়েছিলে। যদি মনে হয়ে থাকে, আকাশের বৃষ্টিধোয়া নীলে দুঃখের শুশ্রূষা নেই, যদি উন্মত্ত হাওয়ার মাঠে কিংশুকের লাল পাপড়িও না পেরে থাকে রুগ্‌ণ বুকে সাহস জাগাতে, অথবা সান্ত্বনা দিতে বৈকালের নদী,– আংটিটা ফিরিয়ে দিও সন্ধ্যার সহিষ্ণু শান্ত হাতে। আংটিটা ফিরিয়ে দিও, এ-আংটি...
3
Separation
1793
মূর্খ মাছি
সুকুমার রায়
মাকড়সা সান্‌-বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাশ পাতা দেখবি কেমন খাসা! মাছি থাক্‌ থাক্‌ থাক্‌ আর বলে না, আন্‌কথাতে মন গলে না- ব্যবসা তোমার সবার আছে জানা। ঢুক্‌লে তোমার জালের ঘেরে কেউ কোনদিন আর কি ফেরে? বাপ্‌রে! সেথায় ঢুক্‌তে মোদের মানা। ...
2
Metaphor
1138
এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে
তসলিমা নাসরিন
কী হচ্ছে আমার এসব! যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই, কোনও কবি নেই, কোনও পুরুষ নেই, কোনও প্রেমিক নেই, কোনও হৃদয় নেই! আমার বুঝি খুব মন বসছে সংসারকাজে? বুঝি মন বসছে লেখায় পড়ায়? আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে? সভা সমিতিতে যেতে? অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য ক...
1
Love
318
আমার কাছে রাজা আমার রইল অজানা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার কাছে রাজা আমার রইল অজানা। তাই সে যখন তলব করে খাজানা মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি, রাখব দেনা বাকি। যেখানেতেই পালাই আমি গোপনে দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে, তলব তারি আসে নিশ্বাসে নিশ্বাসে। তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা। তাই জেনেছি ঋণের দায়ে ডাইনে বাঁয়ে বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা। তাই ভেবেছি জীবন-...
0
Miscellaneous
50
সেপ্টেম্বর '৪৬
সুকান্ত ভট্টাচার্য
কলকাতায় শান্তি নেই। রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে প্রতিটি সন্ধ্যায়। হৃৎস্পন্দনধ্বনি দ্রুত হয়ঃ মূর্ছিত শহর। এখন গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ; স্তম্ভিত আলোকস্তম্ভ আলো দেয় নিতান্ত সভয়ে। কোথায় দোকানপাট? কই সেই জনতার স্রোত? সন্ধ্যার আলোর বন্যা আজ আর তোলে নাকো জনতরণীর পাল শহরের পথে। ট্রাম নেই, বাস নেই- সাহসী প...
7
Policy
263
শরতে আজ কোন্‌ অতিথি
রবীন্দ্রনাথ ঠাকুর
শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে। নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্যখেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখ্‌ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা র...
9
Nature
361
আমার কয়েকটি নিজস্ব শব্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
পরিত্রাণ, তুমি শ্বেত, একটুও ধূসর নও, জোনাকির পিছনে বিদ্যুৎ, যেমন তোমার চিরকাল জোনাকির চিরকাল; স্বর্গ থেকে পতনের পর তোমার অসুখ হলে ভয় পাই, বহু রাত্রি জাগরণ- প্রাচীন মাটিতে তুমি শেষ উত্তরাধিকার। একাদশী পার হলে-তোমার নিশ্চিত পথ্য হবে। আমার সঙ্গম নয় কুয়াশায় সমুদ্র ও নদী; ঐ শব্দ চতুষ্পদ, দ্বিধঅ, কিছুটা উপরে, সার্থকতা যদ...
0
Miscellaneous
910
মন এবং সুখ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১ এই মধুমাসে, মধুর বাতাসে, শোন লো মধুর বাঁশী। এই মধু বনে, শ্রীমধুসূদনে, দেখ লো সকলে আসি || মধুর সে গায়, মধুর বাজায়, মধুর মধুর ভাষে। মধুর আদরে, মধুর অধরে, মধুর মধুর হাসে || মধুর শ্যামল, বদন কমল, মধুর চাহনি তায়। । কনক নূপুর, মধুকর যেন, মধুর বাজিছে পায় || মধুর ইঙ্গিতে, আমার সঙ্গেতে, কহিল মধুর বাণী। সে অবধি চিতে, মাধুর...
0
Miscellaneous
920
মিশর
জীবনানন্দ দাশ
‘মমী’র দেহ বালুর তিমির জাদুর ঘরে লীন,- ‘স্ফীঙ্ক্‌স’-দানবীর অরাল ঠোঁটের আলাপ আজি চুপ! ঝাঁ ঝাঁ মরুর ‘লু’য়ের ‘ফুঁ’য়ে হছে বিলীন-ক্ষীণ মিশর দেশের কাফন্‌ পাহাড়-পিরামিডের স্তূপ! নিভে গেছে ‘ঈশিশে’রি বেদীর থেকে ধূমা, জুড়িয়ে গেছে লক্‌লকে সেই রক্তজিভার চুমা! এদ্দিনেতে ফুরিয়ে গেছে কুমিরপূজার ঘটা, দুলছে মরুমশান- শিরে মহাকালের...
0
Miscellaneous
943
মিলন-গান
কাজী নজরুল ইসলাম
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান। (সেদিন)দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান॥ (তোরা)স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান। (তাই) কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান॥ (যত) মাদি তোরা বাঁদি-বাচ্চা দাস-মহলের খাস গোলাম। (হায়) মাকে খুঁজিস? চাকরানি সে, জেলখানাতে ভানছে ধান॥ (মা’র) বন্ধ ঘরে কেঁ...
0
Miscellaneous
2152
বিক্ষোভ
সুকান্ত ভট্টাচার্য
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে, কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দায়ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি, অনেকে বিরূপ...
6
Patriotic
282
শহর
জীবনানন্দ দাশ
হৃদয়, অনেক বড়ো বড়ো শহর দেখেছ তুমি; সেই সব শহরের ইটপাথর, কথা, কাজ, আশা, নিরাশার ভয়াবহ হদত চক্ষু আমার মনের বিস্বাদের ভিতর পুড়ে ছাই হয়ে গেছে। কিমও তবুও শহরের বিপুল মেঘের কিনারে সূর্য উঠতে দেখেছি; বন্দরের নদীর ওপারে সূর্যকে দেখেছি মেঘের কমলারঙের ক্ষেতের ভিতর প্রণয়ী চাষার মতো বোঝা রয়েছে তার; শহরের গ্যাসের আলো ও উঁচু...
9
Nature
1406
পলাতকা
কাজী নজরুল ইসলাম
কোন্‌ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্‌ ওরে চখা? ওরে আমার পলাতকা! তোর প’ড়লো মনে কোন্‌ হারা-ঘর, স্বপন-পারের কোন্‌ অলকা? ওরে আমার পলাতকা! তোর জল ভ’রেছে চপল চোখে, বল্‌ কোন্‌ হারা-মা ডাকলো তোকে রে? ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায় হাতছানি দেয় নিবিড় মায়ায়- উতল পাগল! চিনিস্‌ কি তুই চিনিস্‌ ওকে রে? যেন বুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে ...
1
Love
855
প্রিয়তমাসু
সুকান্ত ভট্টাচার্য
সীমান্তে আজ আমি প্রহরী। অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে আজ এখানে এসে থমকে দাড়িয়েছি- স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী, স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে; - ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে...
0
Miscellaneous
1789
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
রবীন্দ্রনাথ ঠাকুর
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব। তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ, চিরজনম এমন করে ভুলিয়ো নাকো, অসম্মানে আনো টেনে পায়ে তব। তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব। আমি তোমার যাত্রীদলের রব পিছে, স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে। প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে; সবার শেষে বাকি য...
2
Metaphor
1903
দুঃসময়ে আমার যৌবন
হেলাল হাফিজ
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই।
2
Metaphor
1744
রজনী গন্ধার বিদায়
জসীম উদ্‌দীন
শেষ রাত্রের পান্ডুর চাঁদ নামিছে চক্রবালে, রজনী গন্ধা রূপসীর আঁখি জড়াইছে ঘুম-জালে। অলস চরণে চলিতে চলিতে ঢলিয়া ঢলিয়া পড়ে, শিথিল শ্রানি- চুমিছে তাহার সারাটি অঙ্গ ধরে! উতল কেশেরে খেলা দিতে শেষ উতল রাতের বায়ু: ঘুমাতে ঘুমাতে কাঁপিয়া উঠিছে স্মরিয়া রাতের আয়ু। রজনী- গন্ধা রাতের রূপসী ঝুমিছে শ্রানি-ভরে, অঙ্গ হইতে ঝরিছে কুসুম একট...
2
Metaphor
1762
আমার চিত্ত তোমায় নিত্য হবে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে-- ওগো সত্য,আমার এমন সুদিন ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে, সত্য, তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে। তোমায় দূরে সরিয়ে, মরি আপন অসত্যে। কী যে কাণ্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে, সত্য, তোমায় সত্য হব বা...
2
Metaphor
512
মাটির মুরতি
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তার মূর্তিখানি আজ গলে যায় রক্তের ভিতরে। কাদায় বানানো মূর্তি; ললাট, নাসিকা, চোয়াল, ওষ্ঠের ডৌল, নাভিমূল ধীরে গলে যায়। চক্ষু গলে যায়। সব নির্মাণের জোড় একে-একে আজ খুলে আসে। দম্ভের, ক্ষমার, চতুর ফন্দির, শান্ত করুণার, হিংসার, প্রেমের সমস্ত কড়ি ও বর্গা খসে পড়ে। যতনে যোজিত উপাদানগুলি আজ পাতালগঙ্গায় ভেসে যেতে থাকে। তার...
0
Miscellaneous
129
প্রার্থনা
সুফিয়া কামাল
তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কন্ঠে গান সকলি তোমার দান৷ মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ৷ তাই যেন মোরা তোমারে না ভলি সরল সহজ সত্‍ পথে চলি কত ভাল তমি, কত ভালোবাস গেয়ে যাই এই গান৷
8
Religious
446
বালি খোঁড়ে আমার বৃশ্চিক
জয় গোস্বামী
বালি খোঁড়ে আমার বৃশ্চিক– রৌদ্রে তার অসুবিধা হয়। হাওয়ার, লোকের চাপে, বালি সরলে সে বেরিয়ে আসে। কাঁপাকাঁপা পায়ে তটের পাথর খুঁজে তার নীচে সুড়ঙ্গ বানায় শুধু রাত্রিবেলা তার আদিগন্ত ছড়ানো শরীর ভেসে ওঠে সমুদ্রের উপর-আকাশে তারকা নির্মিত দাড়া, অগ্নিময় দুটি পুচ্ছ-হুল খেয়ালখুশিতে সে নাড়ায় বসতি ঘুমোয়, শুধু জগতের সকল স...
0
Miscellaneous
2141
তোমার বাড়ি
মহাদেব সাহা
এই বাড়িটি একলা বাড়ি কাঁপছে এখন চোখের জলে ভালোবাসার এই বাড়িতে তুমিও নেই, তারাও নেই! এই বাড়িটি সন্ধ্যা-সকাল তাকিয়ে আছে নগ্ন দুচোখ একলা বাড়ি ধূসর বাড়ি তোমার স্মৃতি জড়িয়ে বুকে অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়ে থাকে, কেউ জানে না এই বাড়িটি ঘুমায় কখন, কখন জাগে স্তব্ধ লেকের কান্নাভেজা এই বাড়িটি রক্তমাখা! এই বাড়িতে সময় এসে হঠাৎ...
6
Patriotic
2026
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
তসলিমা নাসরিন
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়- প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে। এখনো কেমন যেন কল কল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে- ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভ...
3
Separation
12
মহাত্মাজীর প্রতি
সুকান্ত ভট্টাচার্য
চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন, হাঠাৎ ঘোষণা শুনেছি; আমার জীবনে শুভক্ষণ এসেছে, তখনি মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি। রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজী। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, এ মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার। এসেছে বন্যা, এসেছে মৃত্যু, পরে যুদ্ধের ঝড়, মন্বন্তর রেখে গেছে তার পথে পথে স...
7
Policy
717
ভাঙাভাঙি
পূর্ণেন্দু পত্রী
সে এসে সমস্ত ভেঙে দিয়ে গেল বিকেল বেলায়। ইটের পাঁজার মতো থরে থরে সাজানো সুখের সাঁচীসত’প ভেঙে দিয়ে গেল। বুকের নিভৃত কোণে স্থাপত্যের এবং সি’তির কোনারক ভেঙে দিয়ে গেল। চুরমার শব্দে পাখি উড়ে গেল বৃক্ষলতা ছেড়ে নদী মুখ লুকোলো বালিতে। এত ভাঙাভাঙি এত টুকরো টুকরো কাঁচ, রক্তকণা কুঁচি কুঁচি ছেঁড়া পাপড়ি, পেরেক, আলপিন আমি একা...
0
Miscellaneous
359
আমি ও কলকাতা
সুনীল গঙ্গোপাধ্যায়
কলকাতা আমার বুকে বিষম পাথর হয়ে আছে আমি এর সর্বনাশ করে যাবো- আমি একে ফুসয়িয়ে নিয়ে যাবো হলদিয়া বন্দরে নারকোল নাডুর সঙ্গে সেঁকো বিষ মিশিয়ে খাওয়াবো- কলকাতা আমার বুকে বিষম পাথর হয়ে আছে। কলকাতা চাঁদের আলো জাল করে, চুম্বনে শিয়ালকাঁটা অথবা কাঁকর আজ মেশাতে শিখেছে, চোখের জলের মতো চায়ে তুমি চিনি দিতে ভুলে যাও এত উপপতি ত...
0
Miscellaneous