input
stringlengths
80
349
output
stringlengths
30
320
Translate the following English sentence to Bengali Elements and compounds can move from one state to another and not change.
উপাদান এবং যৌগগুলি এক অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যেতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে।
Translate the following English sentence to Bengali Nitrogen as a gas still has the same properties as liquid nitrogen. The liquid state is denser but the molecules are still the same.
বায়বীয় অবস্থায় নাইট্রোজেনের বৈশিষ্ট্য তরল নাইট্রোজেনের মতোই। তরল অবস্থায় ঘনত্ব বেশি হলেও অণুগুলি একই থাকে।
Translate the following English sentence to Bengali Water is another example. The compound water is made up of two hydrogen atoms and one oxygen atom.
আরেকটি উদাহরণ জল। যৌগিক জল 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত।
Translate the following English sentence to Bengali It has the same molecular structure whether it is a gas, liquid, or solid.
এটার আণবিক গঠন একই থাকে গ্যাসীয়, তরল, অথবা কঠিন অবস্থায়।
Translate the following English sentence to Bengali Although its physical state may change, its chemical state remains the same.
এর বাহ্যিক অবস্থা পরিবর্তিত হলেও এর রাসায়নিক অবস্থা একই থাকে।
Translate the following English sentence to Bengali Time is something that is all around us, and affects everything we do, yet is difficult to understand.
সময় হলো এমন একটি জিনিস যেটি সব সময় আমাদের চারপাশে আছে, এবং আমরা যা কিছু করি তা সব প্রভাবিত করে, তবুও এটি বোঝা কঠিন।
Translate the following English sentence to Bengali Time has been studied by religious, philosophical, and scientific scholars for thousands of years.
সময় হাজার হাজার বছর ধরে ধর্মীয়, দার্শনিক এবং বৈজ্ঞানিক পণ্ডিতদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে।
Translate the following English sentence to Bengali We experience time as a series of events passing from the future through the present to the past.
আমরা ভবিষ্যত থেকে বর্তমানের মধ্য দিয়ে অতীতে চলে যাওয়ার ধারাবাহিক ঘটনাসমূহ হিসাবে সময়টি অনুভব করি।
Translate the following English sentence to Bengali Time is also how we compare the duration (length) of events.
সময় আরও হলো কীভাবে আমরা ঘটনাসমূহের কার্যকাল (দৈর্ঘ্য) তুলনা করি।
Translate the following English sentence to Bengali You can mark the passing of time yourself by observing the repetition of a cyclical event. A cyclical event is something that happens again and again regularly.
আপনি একটি চক্রাকার ঘটনার পুনরাবৃত্তি পর্যবেক্ষণ করে নিজেই সময়ের অতিবাহিত হওয়ার ব্যাপারটা খেয়াল করতে পারেন। একটি চক্রাকার ঘটনা এমন কিছু যা নিয়মিতভাবে বার বার ঘটে।
Translate the following English sentence to Bengali Computers today are used to manipulate pictures and videos.
আজকের দিনে ছবি ও ভিডিও নিপূনভাবে ব্যবহার করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়।
Translate the following English sentence to Bengali Sophisticated animations can be constructed on computers, and this kind of animation is increasingly being used in television and films.
পরিশীলিত অ্যানিমেশনগুলো কম্পিউটারে তৈরি করা যেতে পারে এবং এইধরণের অ্যানিমেশনগুলোর ব্যবহার টেলিভিশন এবং চলচ্চিত্রের ক্ষেত্রে ক্রমশবেড়ে চলেছে।
Translate the following English sentence to Bengali Music is often recorded using sophisticated computers to process and mix sounds together.
সঙ্গীত একসাথে প্রক্রিয়া এবং মিশ্রণ করতে জন্য প্রায়ই স্পফিস্টিক কম্পিউটার ব্যবহার করে রেকর্ড করা হয়।
Translate the following English sentence to Bengali For a long time during the nineteenth and twentieth centuries, it was believed the first inhabitants of New Zealand were the Maori people, who hunted giant birds called moas.
‌উনিশ এবং কুড়ি শতকের দীর্ঘ সময় ধরে এটা বিশ্বাস করা হয়ে আসছিল যে, নিউজিল্যান্ডের প্রথম জনজাতি ছিল মাওরা সম্প্রদায়ের মানুষ, যাঁরা মোয়া নামে এক দৈত্যাকার পাখি শিকার করে খেত।
Translate the following English sentence to Bengali The theory then established the idea that the Maori people migrated from Polynesia in a Great Fleet and took New Zealand from the Moriori, establishing an agricultural society.
তত্ত্বটি এই ধারণাটি স্থাপন করে যে মাওরির মানুষ পলিনেশিয়া থেকে একটি গ্রেট ফ্লিটে সরে এসে মরিরি থেকে সরিয়ে নিউজিল্যান্ডকে নিয়ে যায় এবং এক কৃষি সমাজ স্থাপন করে।
Translate the following English sentence to Bengali However, new evidence suggests that the Moriori were a group of mainland Maori who migrated from New Zealand to the Chatham Islands, developing their own distinctive, peaceful culture.
তবে নতুন প্রমাণ থেকে জানা যায়, মরিওরি সমুদায়টি মাওরির মূল ভূখণ্ডের বাসিন্দা, যারা নিউজিল্যান্ড থেকে চাথাম দ্বীপপুঞ্জে পরিযায়ী হিসাবে গিয়েছিলেন এবং সেখানে নিজস্ব স্বতন্ত্র, শান্তিপূর্ণ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিলেন।
Translate the following English sentence to Bengali There was also another tribe on the Chatham islands these were Maori who migrated away from New Zealand.
চাথাম দ্বীপপুঞ্জের মাওরি নামে আরও একটি উপজাতি ছিল যারা নিউজিল্যান্ড থেকে স্থানান্তরিত হয়ে এসেছিল।
Translate the following English sentence to Bengali They called themselves the Moriori there were a few skirmishes and in the end, the Moriori were wiped out
তারা নিজেদেরকে মরিরি বলে অভিহিত করেছিল সেখানে কয়েকটি সংঘাতের পরে শেষ পর্যন্ত মরিরি মুছে গিয়েছিল
Translate the following English sentence to Bengali Individuals who had been involved for several decades helped us appreciate our strengths and passions while candidly assessing difficulties and even failures.
যারা বেশ কয়েক দশক ধরে জড়িত ছিলেন তারা অকপটে আমাদের অসুবিধা এবং এমনকি ব্যর্থতাগুলিকে বিচার করে আমাদের শক্তি এবং ভাবাবেগের প্রশংসা করতে সাহায্য করেছিলেন।
Translate the following English sentence to Bengali While listening to individuals share their individual, family, and organizational stories, we gained valuable insight into the past and some of the personalities who influenced for good or ill the culture of the organization.
মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সাংগঠনিক অভিজ্ঞতার কথা শুনতে শুনতে আমাদের অতীত সম্পর্কে এক মূল্যবান অন্তঃদৃষ্টি তৈরি হয় এবং সাংগঠনিক সংস্কৃতির কল্যাণ বা অকল্যাণের উপর প্রভাব বিস্তারকারী কিছু ব্যক্তিত্বের কথাও আমরা জানতে পারি।
Translate the following English sentence to Bengali While understanding one’s history does not assume understanding of culture, it does at least help people gain a sense of where they fall within the history of the organization.
যদিও কোন কিছুর ইতিহাস সম্পর্কে বোঝা মানেই সংস্কৃতি সম্পর্কে বোঝার ধারনা তৈরি করে না, এটি কমপক্ষে সংগঠনের ইতিহাসের মধ্যে আসে কিনা সেই সম্পর্কে মানুষের একটি ধারণা অর্জনে সহায়তা করে।
Translate the following English sentence to Bengali While assessing the successes and becoming aware of failures, individuals and the whole of the participating persons discover more deeply the values, mission, and driving forces of the organization.
সংস্থার সাফল্যের মূল্যায়ন এবং তার ব্যর্থতা সম্পর্কে সচেতন হতে হতে একটি সংগঠনের অন্তর্গত একজন ব্যক্তি থেকে শুরু করে এই মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটা ব্যক্তিই সেই সংগঠনের মূল্যবোধ, উদ্দেশ্য এবং তার চালিকাশক্তিকে আরও গভীর ভাবে উপলব্ধি করে।
Translate the following English sentence to Bengali In this instance, recalling previous instances of entrepreneurial behavior and resulting successes helped people to be open to new changes and new direction for the local church.
এই উদাহরণে, উদ্যোগমূলক ব্যবহারের আগের দৃষ্টান্তগুলো মনে করা এবং তার ফলস্বরূপ সাফল্যগুলো মানুষকে স্থানীয় গির্জার জন্য নতুন পরিবর্তন এবং নতুন দিক খুলে দিতে সাহায্য করেছিল।
Translate the following English sentence to Bengali Such success stories lessened the fears of change, while creating positive inclinations toward change in the future.
এইধরনের সাফল্যের কাহিনী পরিবর্তন সম্পর্কে ভীতিকে কমিয়ে, ভবিষ্যতে পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করে।
Translate the following English sentence to Bengali Convergent thinking patterns are problem solving techniques that unite different ideas or fields to find a solution.
একমুখী চিন্তাধারাগুলো হল সমস্যা সমাধানের কৌশলগুলো যেগুলো একটি সমাধান খুঁজতে বিভিন্ন ধারণা বা ক্ষেত্রকে একীভূত করে দেয়।
Translate the following English sentence to Bengali The focus of this mindset is speed, logic and accuracy, also identification of facts, reapplying existing techniques, gathering information.
এই মানসিকতার কেন্দ্রে হল গতি, যুক্তি, নির্ভুলতা, এছাড়াও তথ্যগুলির সনাক্তকরন, উপস্থিত কৌশলগুলো আবার প্রয়োগ করা, তথ্য সংগ্রহ করা।
Translate the following English sentence to Bengali The most important factor of this mindset is: there is only one correct answer. You only think of two answers, namely right or wrong.
এই মানসিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছেঃ শুধুমাত্র ১টি সঠিক উত্তর রয়েছে। আপনি কেবল ২টি উত্তর ভাবেন, যার একটি সঠিক, অপরটি ভুল।
Translate the following English sentence to Bengali This type of thinking is associated with certain science or standard procedures.
এই ধরণের চিন্তাভাবনাগুলি নি:সন্দেহে বিজ্ঞান বা নির্দিষ্ট পদ্ধতির সাথে জড়িত।
Translate the following English sentence to Bengali People with this type of thinking have logical thinking, are able to memorize patterns, solve problems and work on scientific tests.
এই ধরণের চিন্তাযুক্ত লোকেরা যৌক্তিক চিন্তাভাবনা করে, প্যাটার্ন মনে রাখতে, সমস্যা সমাধান করতে এবং বৈজ্ঞানিক বিষয়ে কাজ করতে সক্ষম হয়।
Translate the following English sentence to Bengali Humans are by far the most talented species in reading the minds of others.
মানুষরা হচ্ছে অপরের মন পড়তে পারায় এখন পর্যন্ত সবচেয়ে দক্ষ প্রজাতি।
Translate the following English sentence to Bengali That means we are able to successfully predict what other humans perceive, intend, believe, know or desire.
এর অর্থ হলো, অন্য মানুষরা কি ভাবে, চায়, বিশ্বাস করে, জানে অথবা আশা করে সে সম্পর্কে আমরা সফলভাবে ধারণা করতে পারি।
Translate the following English sentence to Bengali Among these abilities, understanding the intention of others is crucial. It allows us to resolve possible ambiguities of physical actions.
এই ক্ষমতাগুলির মধ্যে অন্যের উদ্দেশ্য বুঝতে পারা খুব কঠিন।এটি আমাদের শারীরিক কার্যকলাপের সম্ভাব্য অস্পষ্ট বিষয়গুলি সমাধান করতে সাহায্য করে।
Translate the following English sentence to Bengali For example, if you were to see someone breaking a car window, you would probably assume he was trying to steal a stranger’s car.
উদাহরণ হিসাবে বলতে হয়, আপনি কারও গাড়ির জানালা ভাঙতে দেখলে সম্ভবত ধরে নেবেন যে সে কোনও অপরিচিত ব্যক্তির গাড়ি চুরির চেষ্টা করছে।
Translate the following English sentence to Bengali He would need to be judged differently if he had lost his car keys and it was his own car that he was trying to break into.
যদি সে তার গাড়িব চাবি হারিয়ে ফেলে আর সে তার নিজের গাড়ি ভেঙে প্রবেশ করতে চায় তাহলে তাকে ভিন্নভাবে বিচার করা প্রয়োজন।
Translate the following English sentence to Bengali MRI is based on a physics phenomenon called nuclear magnetic resonance (NMR), which was discovered in the 1930s by Felix Bloch (working at Stanford University) and Edward Purcell (from Harvard University).
এমআরআই হল পারমাণবিক চৌম্বকীয় অনুরণন (এনএমআর) নামে একটি পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে, যা ১৯৩০ এর দশকে ফেলিক্স ব্লখ (স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত) এবং এডওয়ার্ড পার্সেল (হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে) আবিষ্কার করেছিলেন।
Translate the following English sentence to Bengali In this resonance, magnetic field and radio waves cause atoms to give off tiny radio signals.
চৌম্বকীয় ক্ষেত্র এবং রেডিও তরঙ্গগুলোর জন্য পরমাণুগুলোর এই রেসোনান্সে ছোট ছোট রেডিও সংকেত পাঠায়।
Translate the following English sentence to Bengali In the year 1970, Raymond Damadian, a medical doctor and research scientist, discovered the basis for using magnetic resonance imaging as a tool for medical diagnosis.
1970 সালে, চিকিৎসক এবং গবেষণা বিজ্ঞানী, রেমন্ড দামাদিয়ান চিকিৎসায় রোগ নির্ণয়ের একটি পদ্ধতি হিসাবে ম্যাগনেটিং রেসোনেন্স ইমেজিং ব্যবহারের ভিত্তি আবিষ্কার করেছিলেন।
Translate the following English sentence to Bengali Four years later a patent was granted, which was the world's first patent issued in the field of MRI.
চার বছর পরে একটি পেটেন্টের মঞ্জুরি দেওয়া হয়, যা ছিল MRI-এর ক্ষেত্রে বিশ্বের প্রথম পেটেন্ট।
Translate the following English sentence to Bengali In 1977, Dr. Damadian completed the construction of the first “whole-body” MRI scanner, which he called the ”Indomitable”.
"১৯৭৭ সালে, ডাঃ ডামাডিয়ান ""পুরো-শরীর"" এমআরআই স্ক্যানার এর তৈরী সম্পন্ন করেছিলেন, যাকে তিনি বলতেন ""ইনডোমিটেবল""। "
Translate the following English sentence to Bengali Asynchronous communication encourages time for reflection and reaction to others.
অসমনিয়ত যোগাযোগ প্রতিফলনের জন্য এবং অন্যদের প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য সময় দেয়।
Translate the following English sentence to Bengali It allows students the ability to work at their own pace and control the pace of instructional information.
এটি শিক্ষার্থীদের নিজস্ব গতিতে কাজ করার এবং নির্দেশমূলক তথ্যের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়।
Translate the following English sentence to Bengali In addition, there are fewer time restrictions with the possibility of flexible working hours. (Bremer, 1998)
তাছাড়া, মানানসই কর্ম ঘন্টার সম্ভাবনাসহ সময়ের বাধ্যবাধকতা অনেক কম রয়েছে। (ব্রেমার, ১৯৯৮)
Translate the following English sentence to Bengali The use of the Internet and the World Wide Web allows learners to have access to information at all times.
ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যবহার শিক্ষার্থীদের সর্বদা তথ্যের অধিগম্যতা প্রদান করে।
Translate the following English sentence to Bengali Students can also submit questions to instructors at any time of day and expect reasonably quick responses, rather than waiting until the next face-to-face meeting.
শিক্ষাথীরা দিনের যেকোনো সময় প্রশিক্ষকদের কাছে প্রশ্ন জমা দিতে পারে এবং তাড়াতাড়ি তার জমা দেওয়া প্রশ্নের প্রতিক্রিয়া আশা করতে পারে পরবর্তী মুখোমুখি সাক্ষাতের আগেই।
Translate the following English sentence to Bengali The postmodern approach to learning offers the freedom from absolutes. There is no one good way to learn.
শিক্ষার আধুনিক পদ্ধতি চূড়ান্ত বিষয়গুলি থেকে মুক্তির প্রস্তাব দেয়। শেখা ছাড়া কোন ভালো উপায় নেই।
Translate the following English sentence to Bengali In fact, there is not one good thing to learn.Learning takes place in the experience between the learner and the knowledge presented.
প্রকৃতপক্ষে, শেখার মতো কেবল একটি ভাল জিনিস নেই। শিক্ষার্থী এবং উপস্থাপিত জ্ঞানের মধ্যে যে অভিজ্ঞতা তার মধ্যেই শিক্ষার প্রয়োগ ঘটে।
Translate the following English sentence to Bengali Our current experience with all the do-it-yourself and information presenting, learning-based television shows illustrates this point.
সমস্ত বিষয়ে আমাদের নিজস্বকরণ এবং তথ্য উপস্থাপন, শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠানগুলির সাথে আমাদের বর্তমান অভিজ্ঞতার এই বিষয়টিকে ব্যাখ্যা করে।
Translate the following English sentence to Bengali So many of us find ourselves watching a television show that informs us of a process or experience in which we will never participate or apply that knowledge.
আমাদের মধ্যে অনেকে এমন টেলিভিশন অনুষ্ঠান দেখে থাকি যা এমন পদ্ধতি বা অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানায় যে আমরা কখনও ওই অভিজ্ঞতায় অংশ নেব না বা প্রয়োগ করব না।
Translate the following English sentence to Bengali We will never overhaul a car, build a fountain in our backyard, travel to Peru to examine ancient ruins, or remodel our neighbour's house.
আমরা কখনই আমাদের গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করব না, বাড়ির পিছনে ঝর্ণা বানাব না, প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে পেরু ভ্রমণে যাব বা আমাদের প্রতিবেশীর বাড়ি পুনর্নিমাণ করব না।
Translate the following English sentence to Bengali Thanks to undersea fiber optic cable links to Europe and broadband satellite, Greenland is well connected with 93% of the population having internet access.
ইউরোপ এবং ব্রডব্যান্ড স্যাটেলাইট সংযোগকারী সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল লিঙ্কগুলিকে ধন্যবাদ, গ্রীনল্যান্ড তার ৯৩% জনগোষ্ঠীর সাথে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভালভাবে জড়িত।
Translate the following English sentence to Bengali Your hotel or hosts (if staying in a guesthouse or private home) will likely have wifi or an internet connected PC, and all settlements have an internet cafe or some location with public wifi.
আপনার হোটেল বা অতিথিসেবকের (যদি কোন অতিথিশালা বা ব্যক্তিগত বাড়িতে থাকেন) সম্ভবত ওয়াইফাই বা ইন্টারনেট সংযুক্ত পিসি থাকবে, এবং সকল বসতিতে একটি ইন্টারনেট ক্যাফে বা কিছু এলাকায় পাবলিক ওয়াইফাই আছে।
Translate the following English sentence to Bengali As mentioned above, though the word "Eskimo" remains acceptable in the United States, it is considered pejorative by many non-U.S. Arctic peoples, especially in Canada.
"উপরে উল্লিখিত হিসাবে, যদিও ""এস্কিমো"" শব্দটির গ্রহনযোগ্যতা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তবে অনেক অমার্কিন আর্কটিক মানুষের জন্য এটা নিন্দাকর, বিশেষ করে কানাডায়।"
Translate the following English sentence to Bengali While you may hear the word used by Greenlandic Natives, its use should be avoided by foreigners.
আপনি হয়তো শুনে থাকবেন যে শব্দটি গ্রীনল্যান্ডের অধিবাসীরা ব্যবহার করেন, কিন্তু এর ব্যবহার বিদেশীদের পরিহার করা উচিত।
Translate the following English sentence to Bengali The native inhabitants of Greenland call themselves Inuit in Canada and Kalaalleq (plural Kalaallit), a Greenlander, in Greenland.
গ্রিনল্যান্ডের আদিবাসীরা নিজেদের কানাডা ও কালালাইক ইনুইট এবং গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডার (বহুবচনে কালালিত) বলেন।
Translate the following English sentence to Bengali Crime, and ill-will toward foreigners in general, is virtually unknown in Greenland. Even in the towns, there are no "rough areas."
"অপরাধ এবং সাধারণভাবে বিদেশীদের প্রতি খারাপ ব্যবহারের বিষয়টি কার্যত গ্রিনল্যান্ডে অপরিচিত। এমনকি শহরেও কোনও ""খারাপ স্থান"" নেই।"
Translate the following English sentence to Bengali Cold weather is perhaps the only real danger the unprepared will face.
অপ্রস্তুতদের সম্ভবত ঠাণ্ডা আবহাওয়ার মতো একমাত্র বাস্তব বিপদের মুখোমুখি হতে হবে।
Translate the following English sentence to Bengali If you visit Greenland during cold seasons (considering that the further north you go, the colder it will be), it is essential to bring warm enough clothing.
আপনি যদি শীত মৌসুমে গ্রিনল্যান্ডে যান (আপনি যত বেশি উত্তরের দিকে যাবেন, শীতকালে এটি আরও শীতল হবে), পর্যাপ্ত উষ্ণ পোশাক আনা আবশ্যিক।
Translate the following English sentence to Bengali The very long days in the summer can lead to problems getting sufficient sleep and associated health issues.
গ্রীষ্মকালে লম্বা দিনে অপর্যাপ্ত ঘুম সহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা হতে পারে।
Translate the following English sentence to Bengali During the summer, also watch out for the Nordic mosquitoes. Although they do not transmit any diseases, they can be irritating.
গরম কালে নর্ডিক মশার ওপরও নজর দিন। তারা কোনও রোগ না ছড়ালেও বিরক্তিকর হতে পারে।
Translate the following English sentence to Bengali While San Francisco's economy is linked to it being a world-class tourist attraction, its economy is diversified.
স্যান ফ্রান্সিসকো'র অর্থনীতি বিচিত্র, যদিও তা জড়িয়ে আছে তার বিশ্ব-মানের পর্যটন আকর্ষণ হওয়া নিয়ে।
Translate the following English sentence to Bengali The largest employment sectors are professional services, government, finance, trade, and tourism.
সবথেকে বেশি কর্মনিয়োগের বিভাগগুলি হল পেশাদার পরিষেবা, সরকারি, অর্থ, বাণিজ্য এবং পর্যটন।
Translate the following English sentence to Bengali Its frequent portrayal in music, films, literature and popular culture has helped make the city and its landmarks known throughout the world.
সংগীত, ছায়াছবি, সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে এর ক্রমাগত বর্ণনা শহরটি এবং এর পরিচিত স্থানসমূহ বিশ্বজুড়ে পরিচিতপ্রাপ্ত হতে সাহায্য করছে।
Translate the following English sentence to Bengali San Francisco has developed a large tourist infrastructure with numerous hotels, restaurants, and top-notch convention facilities.
সান ফ্রান্সিসকো অসংখ্য হোটেল, রেস্তোঁরা এবং উচ্চমানের রীতিনীতির সুবিধাযুক্ত একটি বিশাল পর্যটন পরিকাঠামো গড়ে তুলেছে।
Translate the following English sentence to Bengali San Francisco is also one of the best places in the nation for other Asian cuisine: Korean, Thai, Indian, and Japanese.
অন্যান্য এশিয়ান খাবার যেমন: কোরিয়ান, থাই, ভারতীয় এবং জাপানি প্রভৃতির জন্য সান ফ্রান্সিসকোও রাষ্ট্রটির অন্যতম সেরা জায়গা।
Translate the following English sentence to Bengali Traveling to Walt Disney World represents a major pilgrimage for many American families.
অনেক আমেরিকান পরিবারের জন্য ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণ একটি প্রধান তীর্থস্থান ভ্রমণ হিসেবে প্রতিনিধিত্ব করে।
Translate the following English sentence to Bengali The "typical" visit involves flying into Orlando International Airport, busing to an on-site Disney hotel, spending about a week without leaving Disney property, and returning home.
এক্ষেত্রে আদর্শ ভ্রমণের মধ্যে থাকে অরল্যান্ডো বিমানবন্দরে নামা, বাসে করে ডিজনির কোনো হোটেলে পৌঁছনো, ডিজনির সীমানার বাইরে না গিয়ে সপ্তাহখানেক কাটানো আর তারপর বাড়ি ফিরে যাওয়া।
Translate the following English sentence to Bengali There are infinite variations possible, but this remains what most people mean when they talk of "going to Disney World".
"অসীম বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, তবে এটি একই থাকে যখন বেশিরভাগ লোকেরা ""ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার"" কথা বলেন।"
Translate the following English sentence to Bengali Many tickets sold online through auction websites such as eBay or Craigslist are partially used multi-day park-hopper tickets.
ইবে বা ক্রেগলিস্টের মতো নিলাম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিক্রি হওয়া অনেক টিকিট আংশিকভাবে মাল্টি-ডে পার্ক-হপার ব্যবহৃত টিকিট ।
Translate the following English sentence to Bengali While this is a very common activity, it is prohibited by Disney: the tickets are non-transferable.
যেহেতু এটা খুব সাধারণ একটা কাজ, তাই ডিজনি দ্বারা এটি নিষিদ্ধঃ টিকিটগুলি অফেরৎযোগ্য।
Translate the following English sentence to Bengali Any camping below the rim in Grand Canyon requires a backcountry permit.
গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যেকোন ধরনের ক্যাম্পিং এর জন্য প্রয়োজন হয় ব্যাককান্টরি অনুমতির।
Translate the following English sentence to Bengali Permits are limited to protect the canyon, and become available on the 1st day of the month, four months prior to the start month.
খাদ বাঁচানোর জন্য কম অনুমোদন পাওয়া যায় এবং মাসের প্রথম দিনে পাওয়া যায় যার জন্য চার মাস আগে মাসের শুরুতে জানাতে হয়।
Translate the following English sentence to Bengali Thus, a backcountry permit for any start date in May becomes available on 1 Jan.
এইভাবে, মে মাসে যে কোনো তারিখে শুরু হওয়া একটি লোকালয়ের বাইরের অনুমতি ১ জানুয়ারি থেকে ব্যবহারযোগ্য হয়।
Translate the following English sentence to Bengali Space for the most popular areas, such as the Bright Angel Campground adjacent to Phantom Ranch, generally fill up by the requests received on first date they are opened to reservations.
ফ্যান্টম রাঞ্চ সংলগ্ন ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড হিসাবে সর্বাধিক জনপ্রিয় স্থান সাধারণত সংরক্ষণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম তারিখেই প্রাপ্ত অনুরোধগুলি পূরণ হয়ে যায়।
Translate the following English sentence to Bengali There are a limited number permits reserved for walk-in requests available on a first come, first served basis.
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিছু অনুমতিপত্র দেয়া হয়, যেগুলো সরাসরি আগমনের অনুরোধের জন্য বরাদ্দ থাকে।
Translate the following English sentence to Bengali Entering Southern Africa by car is an amazing way to see all the region's beauty as well as to get to places off the normal tourist routes.
গাড়িতে করে দক্ষিণ আফ্রিকা প্রবেশ করা ঐ অঞ্চলের সৌন্দর্য্য দেখার পাশাপাশি সাধারণ ভ্রমণ পথে যাত্রার এক চমৎকার পন্থা।
Translate the following English sentence to Bengali This can be done in a normal car with careful planning but a 4x4 is highly advised and many locations are only accessible with a high wheel base 4x4.
এটি সাধারণ গাড়িতে সতর্কতার সাথে করা যেতে পারে তবে সম্পূর্ণভাবে একটি 4x4 চাকার গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং অনেক স্থানা কেবল 4x4 বেসের উঁচু চাকা দিয়েই প্রবেশযোগ্য।
Translate the following English sentence to Bengali Keep in mind while planning that although Southern Africa is stable not all neighboring countries are.
পরিকল্পনা করার সময় মাথায় রাখবেন যে দক্ষিণ আফ্রিকা নিরাপদ হলেও সমস্ত প্রতিবেশী দেশ নয়।
Translate the following English sentence to Bengali Visa requirements and costs vary from nation to nation and are affected by the country you come from.
আপনি কোন দেশ থেকে আসছেন তার উপর ভিসার প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ নির্ভর করে।
Translate the following English sentence to Bengali Each country also has unique laws requiring what emergency items need to be in the car.
গাড়িতে কোন ধরণের জরুরি জিনিসগুলি থাকা দরকার তার জন্য প্রতিটি দেশে আলাদা আলাদা আইন রয়েছে।
Translate the following English sentence to Bengali Victoria Falls is a town in the western portion of Zimbabwe, across the border from Livingstone, Zambia, and near Botswana.
জিম্বাবুয়ের পশ্চিমাংশে অবস্থিত ভিক্টোরিয়া ফল শহরটি লিভিংস্টোন, জাম্বিয়া এবং বোতসওয়ানার কাছাকাছি সীমানা জুড়ে বিস্তৃত।
Translate the following English sentence to Bengali The town lies immediately next to the falls, and they are the major attraction, but this popular tourist destination offers both adventure seekers and sightseers plenty of opportunities for a longer stay.
জলপ্রপাতের ঠিক পাশেই শহরটি অবস্থিত, এবং এটিই এর প্রধান আকর্ষণ, তবে দুঃসাহসিক অভিযাত্রী এবং দর্শনার্থীদের উভয়েই এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে দীর্ঘসময় ধরে থাকতে পারে।
Translate the following English sentence to Bengali In the rainy season (November to March), the water volume will be higher and the Falls will be more dramatic.
বৃষ্টির মরশুমে (নভেম্বর থেকে মার্চ), জলের মাত্রা অনেক উঁচু থাকে এবং জলপ্রপাতগুলি আরও নাটকীয় মনে হবে।
Translate the following English sentence to Bengali You are guaranteed to get wet if you cross the bridge or walk along the trails winding near the Falls.
যদি আপনি ব্রিজটি পার হয়ে যান বা জলপ্রপাতের কাছাকাছি পথগুলি দিয়ে হাঁটেন, তবে আপনি অবশ্যই ভিজে যাবেন।
Translate the following English sentence to Bengali On the other hand, it is precisely because the volume of water is so high that your viewing of the actual Falls will be obscured—by all the water!
অন্যদিকে, এটি স্পষ্টতই কারণ পানির পরিমাণ এত বেশি যে আপনার দেখা আসল ঝর্না অস্পষ্ট হয়ে যাবে-সমস্ত পানির কারনে!
Translate the following English sentence to Bengali Tomb of Tutankhamun (KV62). KV62 may be the most famous of the tombs in the Valley, the scene of Howard Carter's 1922 discovery of the almost intact royal burial of the young king.
তুতেনখামেনের সমাধি (KV62)। KV62 সম্ভবত উপত্যকার সমাধিগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত যা ১৯২২ সালে হাওয়ার্ড কার্টার আবিষ্কৃত যুবক রাজার প্রায় অক্ষত রাজকীয় সমাধিক্ষেত্র।
Translate the following English sentence to Bengali Compared to most of the other royal tombs, however, the tomb of Tutankhamun is barely worth visiting, being much smaller and with limited decoration.
অন্যান্য রাজকীয় সমাধিসৌধগুলির তুলনায়, তুতানখামুনের সমাধিসৌধটি অনেক ছোট এবং সীমিত সজ্জা সহকারে কোনোমতে দেখানোর জন্য উপযুক্ত।
Translate the following English sentence to Bengali Anyone interested in seeing evidence of the damage to the mummy done during attempts to remove it from the coffin will be disappointed as only the head and shoulders are visible.
কফিন থেকে মমিটির অপসারণের চেষ্টা করার সময় এটির ক্ষতির প্রমাণ দেখতে আগ্রহী যে কেউ শুধুমাত্র মাথা এবং কাঁধ দেখতে পেয়ে হতাশ হবেন।
Translate the following English sentence to Bengali The fabulous riches of the tomb are no longer in it, but have been removed to the Egyptian Museum in Cairo.
সমাধির মধ্যে থাকা বিপুল ধনসম্পদ এখন আর এতে নেই, তা কায়রোর মিশরীয় যাদুঘরে সরিয়ে দেওয়া হয়েছে।
Translate the following English sentence to Bengali Visitors with limited time would be best to spend their time elsewhere.
সীমিত সময়ের জন্য আসা দর্শকদের অন্যত্র সময় কাটানোই ভালো।
Translate the following English sentence to Bengali Phnom Krom, 12 km southwest of Siem Reap. This hilltop temple was built at the end of the 9th century, during the reign of King Yasovarman.
সিয়েম রিপের 12 কিমি দক্ষিণ-পশ্চিমে ফোম ক্রোম অবস্থিত। নবম শতাব্দীর শেষদিকে রাজা যশোবর্মনের আমলে এই পাহাড়ের চূড়ার মন্দিরটি নির্মিত হয়েছিল।
Translate the following English sentence to Bengali The gloomy atmosphere of the temple and the view over the Tonle Sap lake make the climb to the hill worthwhile.
মন্দিরের মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং টোনলে স্যাপ হ্রদের দৃশ্য পাহাড়ে ওঠাকে সার্থক করে তোলে।
Translate the following English sentence to Bengali A visit to the site can be conveniently combined with a boat trip to the lake.
স্থানটিতে পরিদর্শন করার সাথে সুবিধাজনকভাবে হ্রদটিতে একটি নৌকা ভ্রমণ যোগ করা যেতে পারে।
Translate the following English sentence to Bengali The Angkor Pass is needed to enter the temple so do not forget to bring your passport along when heading to Tonle Sap.
মন্দিরে ঢুকতে গেলে অ্যাঙ্গকোর পাসের প্রয়োজন হয় তাই টনলে স্যাপ গেলে আপনার পাসপোর্টটা সঙ্গে নিতে ভুলবেন না।
Translate the following English sentence to Bengali Jerusalem is the capital and largest city of Israel, though most other countries and the United Nations do not recognize it as Israel's capital.
জেরুজালেম ইসরায়েলের রাজধানী এবং বৃহত্তম শহর, যদিও বেশিরভাগ দেশ এবং জাতিসংঘ এটিকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয় না।
Translate the following English sentence to Bengali The ancient city in the Judean Hills has a fascinating history spanning thousands of years.
জুডিয়ান পাহাড়ের প্রাচীন শহরটির রয়েছে হাজার হাজার বছরের আকর্ষণীয় ইতিহাস।
Translate the following English sentence to Bengali The city is holy to the three monotheistic religions - Judaism, Christianity and Islam, and serves as a spiritual, religious, and cultural center.
এই শহরটি তিনটি একেশ্বরবাদী ধর্মের পবিত্রস্থান - ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, আধ্যাত্মিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচালিত হয়।
Translate the following English sentence to Bengali Due to the religious significance of the city, and in particular the many sites of the Old City area, Jerusalem is one of the main tourist destinations in Israel.
শহরটির ধর্মীয় গুরুত্বের কারণে, এবং বিশেষভাবে পুরনো শহরের বেশকিছু অংশ, জেরুজালেম ইসরাইলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।
Translate the following English sentence to Bengali Jerusalem has many historic, archeological and cultural sites, along with vibrant and crowded shopping centers, cafés, and restaurants.
জেরুজালেমে অনেক ঐতিহাসিক বিষয়, প্রত্নতাত্ত্বিক এবং সাংস্কৃতিক জায়গা, সেই সাথে উজ্জ্বল ও লোকারণ্য বাজার, ক্যাফে এবং রেস্তোরাঁ আছে।
Translate the following English sentence to Bengali Ecuador requires that Cuban citizens receive an invitation letter prior to entering Ecuador through international airports or frontier admission points.
ইকুয়েডরের নিয়মানুযায়ী আন্তর্জাতিক বিমানবন্দর বা সীমান্তে প্রবেশ পয়েন্টগুলোর মাধ্যমে ইকুয়েডরে প্রবেশের আগে কিউবার নাগরিকদের একটি আমন্ত্রণ পত্র গ্রহণ করতে হয়।
Translate the following English sentence to Bengali This letter must be legalized by the Ecuadorian Ministry of Foreign Affairs, and comply with certain requirements.
এই চিঠিটি ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রক থেকে বৈধ করতে হবে, সাথে নির্দিষ্ট প্রয়োজনীয়ত বিষয় মেনে চলতে হবে।