text
stringlengths
1
58.1k
label
int64
0
12
দুবাইয়ে সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডে ম্যাচটি পণ্ড হয়ে গেছে বৃষ্টিতে। ফলে সিরিজটি শেষ হলো ১-১-এ। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাড় করিয়েছে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করেছেন ২৭৯ রান। সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি পরিণত হয় ফাইনালে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করার সময় ...
12
কক্সবাজারের কুতুবদিয়ায় চাকরি দেওয়ার নামে তরুণদের ফাঁদে ফেলছে একটি প্রতারক চক্র। মোবাইল ফোনে এলাকায় পরিচিত সাবেক-বর্তমান সরকারি চাকরিজীবীদের নাম ভাঙিয়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। চাকরির লোভে শিক্ষিত বেকার যুবকেরা ওই চক্রের ফাঁদে পড়ছেন। তবে যখন ঠকে যাচ্ছেন তাঁরা, তখন আর মুখ খুলছেন না। কারণ অধিকাংশ যু...
6
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ জব্দ করেছে বিজিবি। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে চোরাকারবারীরা বাংলাদেশ ও ভারত সীমান্তের ১০৬৩-৪ এস নং পিলার দিয়ে বিভিন্ন জাতের বোরো ধানবীজ পাচার করার সময় ধানবীজগুলো জব্দ করা হয়। উপজেলার সদর ইউনিয়নের বোল্লাপাড়া-বেপারীপাড়া ও ভারতের মানকারচর থানার জোড়ডাঙা সীমান্ত ১০৬৩-৪এ...
6
'বিপদের সময় জনগণের বন্ধু' হিসেবে নিজেকে গড়ে তুলতে পুলিশ কর্মকর্তাদের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আপনাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।' রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) পাসিং আউট প্যারেডে বক্তৃতাকালে তিনি এ ...
6
বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকা বিতরণ ব্যবস্থাকে 'চরম অসম ও অন্যায্য' উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। মাত্র দশটি দেশ সব টিকার ৭৫ শতাংশ দখল করেছে বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১৩০টি দেশ এখনো টিকার একটি ডোজও হাতে পায়নি। বুধবার জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিল...
3
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট দিতে গিয়ে বয়স্ক ভোটাররা একটু জটিলতায় পড়ছেন। ভোট দেওয়ার নিয়ম মনে না থাকা বা আঙুলের ছাপ না মেলায় এই সমস্যায় পড়ছেন তাঁরা। অনেকের আধা ঘণ্টা পর্যন্ত সময় লাগছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এতে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে।আজ রোববার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নি...
6
দেশের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে সরকার একটি আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (ভোলা-৩) প্রশ্ন করেন, অনেক চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করে তাদের ইচ্ছামতো অনৈতিক ফি আদায় করেন। চিকিৎসকদের ফি নির্ধারণে সরকারে...
9
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তা জানাতে পারেনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপ...
6
শিক্ষকদের বদলিকে অযৌক্তিক দাবি করে তা স্থগিত করতে রাজশাহীতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমার শিক্ষকের চোখে পানি কেন?', 'শিক্ষা নিয়ে রাজনীতি মানি না, মানব না', 'আমাদের শিক্ষক আমাদেরই থাকবে'। আজ রোববার নগরের সাহেব বাজার এলাকায় বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা জানায়, রাজশা...
6
ঢাকা: সহিংসতার শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার এই দূতাবাসটি বন্ধ হয়ে যাবে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিল।একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্...
3
এক পত্রিকার সাংবাদিক বন্ধু ফোন করে জানালেন, আন্তর্জাতিক মহাসাগর দিবসের লেখা দিতে হবে। এবার পড়লাম ভাবনায়। খুঁজে দেখলাম এবারের মহাসাগর দিবসের মূল বিষয় 'যৌথকর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন'। বটেই তো। মহাসাগর বলে কথা। একা একা কিছু যে করা যাবে না, সেটা বোঝাই যায়। বিভিন্ন স্টেকহোল্ডারের যৌথকর্মেই না সমুদ্র ভালো থাকবে।একটু জেনে ...
7
হেফাজতে ইসলামের তাণ্ডবের জেরে এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদকেও বদলি করা হয়েছে। গতকাল রবিবার (৯ মে) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে বরিশাল রেঞ্জে যুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওস...
6
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আরেক ভাই বাসিল রাজাপাকসে পার্লােমেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের সময় তিনি বলেন, 'আজ থেকে আমি আর সরকারের কোন কাজে যুক্ত থাকছি না। তবে আমি রাজনীতি থেকে অবসরে যাচ্ছি না।' এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপকসে ইতোমধ্যেই ঘোষণা করেছেন, তিনি আর দ্বিতীয় দফায় নির্বাচন কর...
3
আবারও প্রশ্নের মুখে ভারতের বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনেদুপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মীয় রাজকুমার সিং এবং তার এক সহযোগী। আহত দু'জনই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। ...
2
হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র শীতে কাপঁছে উত্তরের জনপদ দিনাজপুর। সন্ধ্যা থেকেই বাড়তে শুরু করা কুয়াশা সকাল পর্যন্ত ঢেকে রাখছে উত্তরের জেলাটিকে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দিনে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা ট্রিবিউনের দিনাজপুর প্রতিনিধি ...
6
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য গণতদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হয়েছে। এ দাবি উত্থাপনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশজুড়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। করোনাভাইরাসে...
6
দাম বাড়তে থাকায় চাল, তেল, চিনি, পেঁয়াজের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে গমের বাজারও। ১৫ দিনের ব্যবধানে এ কৃষিপণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা। দুই সপ্তাহ আগেও হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা গম প্রতি কেজি পাইকারি বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকায়, এখন যা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩১ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে ...
6
সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় ৬৫ জন। বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যে ঘোষণা দেওয়া হলো, গরুর মাংস শেষ। এর খানিক পরই ঘোষণা আসে, ব্রয়লার মুরগিও নেই। আর এতেই বেধে যায় হট্টগোল। বিক্রয়কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান অপেক্ষমাণ ক্রেতারা। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে রাজধানী মিরপুরের কাল...
6
রমজানের প্রথম দিন থেকেই জমজমাট নগরের ইফতারির বাজার। বিভিন্ন রেস্তোরাঁও খাবারে এনেছে বৈচিত্র্য। রয়েছে সুতি কাবাব, শাহি জিলাপি, ফিরনি, হালিমের পাশাপাশি রয়েছে বিরিয়ানি ও মেজবানি মাংসের নানা পদ। প্রতিদিন দুপুরের পর ইফতারের টানে রেস্তোরাঁয় ছুটছেন ভোজনরসিকেরা। র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে অ্যারাবিয়ান স্বাদ সাজসজ্জায় তাবুর আ...
4
মহাসড়কে নিষিদ্ধ নানা ধরনের যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে পথচারীরা।এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছর ১৯টিরও বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আহতসহ পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং-নছিমন, করিমন, আলমস...
6
দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের সাবেক চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে (৪১) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, নুরুলেরঅবৈধভাবে অর্জিত সম্পদের আনুমানিক মূল্য ৪৬০ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকেতার নামে...
6
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নয়, আগামী নির্বাচনে তার দল নতুন জোট গড়ে অংশ নেবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের আশা, সেই জোট হবে জাপার নেতৃত্বে। তাতে ১০ থেকে ১৫ দল জাপার জোটে শরিক হবে।' শনিবার বনানীতে নিজ কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব এ সব কথা বলেন তিনি। ...
9
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনায় লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় তিনি এ কথা বলেন...
4
নিউজিল্যান্ড সফরের শুরুতে ছুটি পেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঘুরে বেড়িয়েছিলেন নানা জায়গায়। সেখানে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। কাল দেশে ফেরার পর সেই তাঁদেরই কি না ছবি তুলতে অনীহা। যেন আলোকচিত্রীর ক্যামেরা থেকে মুখ লুকিয়ে বিমানবন্দর ত্যাগ করতে পারলেই বাঁচেন!সফরটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের; ক্র...
12
ইউক্রেনে আরও একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রোববার সকালে ও শনিবার রাতে রুশ সেনাবাহিনী হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন...
3
যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমের স্যালিসবারি শহরের ফিশারটন টানেলে রবিবার (৩১ অক্টোবর) দুটি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এটিকে পুলিশ একটি বড় দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে। ব্রিটিশ পরিবহন পুলিশ বলছে, "অনেক লোক আহত হলেও সৌভাগ্যক্রমে কারও মৃত্যু হয়নি।" পুলিশ এক বিবৃতিতে জানায়, চালকসহ অন্যান্য আহত ব্যক্তিদের হাসপাতাল...
3
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে ৩২৯ নাম এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পর আজ শনিবার তিনি এই তথ্য জানান।আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দল থেকে ১৩৬ জন, পেশাজীবী সং...
6
হোসেইন আলমগীর। বয়স ৫৮।২০০৫ সাল থেকে তিনি বসবাস করছেন ইতালিতে। জীবিকা অর্জনের জন্য ফুল বিক্রি করেন। সম্প্রতি এই সাধারণ মানুষটিই বিশ্ব সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে এসেছেন। কারণ ইতালিরই এক তরুণীকে তিনি গণধর্ষণের হাত থেকে বাঁচিয়েছেন। ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম গাইয়া গারনত্তা। ছবি তুলতে পছন্দ করেন। ফ্লোরেন্সের অলিগলিতে রাতে হে...
4
বাঙালির কাছে ফুটবল বরাবরই একটা ইমোশন। খেলার দিন ইস্টবেঙ্গল-মোহনবাগানের লাড়াইতে আলাদা হয়ে যায় বন্ধুত্বও। আর সেই ইমোশনকেই পরদায় ফুটিয়ে তুলতে চলেছেন দেব। ছবির পটভূমিকায় ফুটবল এবং ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। শনিবার (২৬ সেপ্টম্বর) ছিল 'গোলন্দাজ'র প্রথম গান 'যুদ্ধং দেহি'র লঞ্চ। যা আয়োজন করা হয়েছিল মোহামেডান তাবু...
2
ঠাকুরগাঁওয়ের বাঁশ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন হাট বাজার ও গ্রাম থেকে বাঁশ কিনে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যাপারীরা। জেলার পতিত ও কম ফলনশীল কৃষি জমিতে বাঁশের ভালো ফলন হওয়ায় এবং পর্যাপ্ত চাহিদা থাকায় বাঁশ চাষে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে স্বল্প খরচে অধিক লাভের মুখ দেখছে...
6
রাস্তার জন্য এককভাবে জায়গা ছেড়ে দিতে রাজি না হওয়ায় মাজেদা বেগম নামের এক নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ির সীমানা ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে পরিবারটিকে। এ ঘটনা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে ঘটেছে।মাজেদা বেগম বলেন, পৈতৃক ও ক্রয় সূত্রে ৩৯...
6
আমরা চারপাশে এমন বহু পরিবার দেখি, যাদের প্রতিটা সদস্য বেশ লম্বা। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি কোনও পরিবারের প্রতিটা সদস্য়ই এত লম্বা হন যাতে তারা বিশ্ব রেকর্ড গড়তে পারেন। তাহলে ব্যাপারটা কেমন হবে? এমনটা সত্যি হয়েছে। আমেরিকার 'ট্র্যাপ' পরিবার নাকি এই রেকর্ড'ই তৈরি করেছে। কী রেকর্ড? জি টুয়েন্টি ফোরের প্রতিবেদন বলছে, বিশ...
5
তাহসান খান। তারকা কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা। আসছে বইমেলায় প্রকাশ হবে তার প্রথম গল্পের বই 'অনুভূতির অভিধান'। পাশাপাশি ব্যস্ত নতুন গান ও অভিনয় নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- আবারও পুরোদমে কাজে ফিরেছেন... কেমন লাগছে? করোনার কারণে গত বছরের বেশিরভাগ সময় ঘরেই কাটিয়েছি। এরপর চলতি বছরের শুরুতে বে...
2
নানা দিয়েগো ম্যারাডোনা ও বাবা সার্জিও আগুয়েরোর পদাঙ্ক অনুসরণ করে চলেছে বেনজামিন আগুয়েরো। ১৩ বছরের এই কিশোর পেশাদারি ফুটবলার হওয়ার পথে সামনে পা বাড়িয়েছে। আর্জেন্টাইন ক্লাব তাইগ্রের হয়ে অনুসরণ শুরু করে দিয়েছে। ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার ছেলে বেনজামিন। তার বাবা সার্জিও আগুয়েরো। হৃদরোগের শঙ্কা থাকায় গত বছর বার্সেলোনার ...
12
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জিতে নিয়েছে যুব বিশ্বকাপ। উনিশের হাত ধরে বিশে বিশ্বজয়ের এই আনন্দ স্পর্শ করেছে বিশ্বের বিভিন্ন স্থানের সমগ্র বাঙালিদের। বাংলাদেশকে অন্য রকম এক আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-১৯ এর তরুণ ক্রিকেটারেরা। অনেক দিন পর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি নাগরিকেরা আনন্দের এক অন্য ...
2
২০০৭ সালে করা দুদকের দায়েরকৃত মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি বিচারিক (নিম্ন) আদালতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বি...
6
মাত্র এক পয়েন্টের জন্য আর্চারির ব্যক্তিগত রিকার্ভের দ্বিতীয় রাউন্ডে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে টোকিও অলিম্পিক থেকেবিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে থাকা ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু প্রথম সেট জিতে যান তিনি ২৬-২৫ ব্যবধানে। তবে দ্বিতীয় সেট...
12
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার ৪ ঘণ্টার মাথায় পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হেফাজতের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরী। বাকি ৪ জন হলেন-মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।গতকাল রোববার রাত ১১টার দিকে ম...
9
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পোস্টার ঝুলিয়ে এক স্কুলশিক্ষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্কুলশিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা দখলের বিষয় স্বীকার করে বলেছেন, অভিযোগকারীর সঙ্গে বসে বিষয়টি তাঁরা নিষ্পত...
9
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকা এখনো অনেক রাষ্ট্র পায়নি। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চেয়ে এগিয়ে। আর বাস্তবতা হলো, সমালোচনা করলেও বিএনপির নেতারা নিজেরাই টিকা নিচ্ছেন। পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে ...
9
ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তন করে আসা করোনার নতুন ধরন অমিক্রন সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। তবে প্রাথমিকভাবে হাতে আসা তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে, ডেলটা কিংবা করোনার অন্য ধরনগুলোর চেয়ে অমিক্রন মানুষকে বেশি অসুস্থ করবে না। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি সেবাবিষয়ক পরিচালক মাই...
3
কারাগারে মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল অ্যাবেটেড (চূড়ান্তভাবে সমাপ্তি ঘোষণা) করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২২ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিন আসামি হলেন, ...
6
সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ষাটোর্ধ্ব আউয়াল মিয়া। সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের এই বৃদ্ধ বললেন, 'আমার খুব খুশি লাগের। আমরারে ত্রাণ দিছোইন, আফনারে আল্লায় শান্তি করউক্কা। আফনানারে বেশি বেশি দান খয়রাতের তৌফিক দেউক্কা।' বুধবার বিকেলে সিলেট নগরীর ধ...
6
ঢাকা-যশোর হাইওয়ে সড়কের নড়াইলের তুলারামপুর ব্রিজের মাঝখানে একটি অংশ ধসে পড়েছে। ফলে ওই সড়কের যানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এরপর ব্রিজের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ চাকার একটি ...
6
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে। আগামীকাল রবিবার (১২ জুন) এ সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার শিক্ষা ম...
6
ইউরোপিয়ান ফুটবলে গত ১১ বছর ধরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট বা সোনার জুতা পালাক্রমে জিতেছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। এই সময়ের মধ্যে ৬ বার গোল্ডেন বুট জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন ৩ বার। আর সুয়ারেজ জিতেছেন ২ বার। বারবার ঘুরেফিরে এই ৩ জনের হাতে গোল্ডেন বুট যাওয়ায় অনেকেই মনে করেছিল হয়ত...
12
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেইসঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরাও সরকারি সুবিধা গ্রহণ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে...
6
ব্রিটেনের রাজধানী লন্ডনে বাংলাদেশ হাই কমিশন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট সেন্টারে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত শিশু-কিশোরদের মিলন মেলা ১৭ মার্চ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম-বার্ষি...
3
ঢাকায় করোনা আক্রান্তদের ৬৮ শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে আান্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আসিডিডিআরবি)। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে বলে বৃহস্পতিবার (১৭ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ফলে রাজধানীতে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউ...
6
ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ছয় সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন প্রেস এমব্লাম ক্যাম্পেইন (পিইসি) গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। পিইসি বলছে, কিয়েভের নিকটবর্তী ইরপিন শহরে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় তিনজন নিহত হয়েছেন। সাংবাদিকদের কেউ রকেট হামলার ছড়িয়ে পড়া অংশের ...
3
এই লেখা যখন লিখছি, তখন আমাদের এক অনুসন্ধানী সাংবাদিক সহকর্মী রোজিনা ইসলাম নথি চুরির দায়ে মামলার শিকার। সর্বত্র তাঁকে নিয়ে আলোচনা। এ ঘটনার পর অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে কথা উঠেছে। আমি নিজেও অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে জড়িত। এ বিষয়ে দেশসেরা সাংবাদিকের একাধিক পুরস্কারও পাওয়া হয়েছে। এ পরিচয়টা আমার গর্বের...
8
আমাদের অতীত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে মৃৎশিল্পের কথা। এমন একসময় ছিল যখন আমাদের পরিবারের নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কাজে মাটির তৈরি জিনিসের বিকল্প কিছুই ছিল না। কিন্তু কালের পরিক্রমায় বাহারি ডিজাইনের প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ও সিলভারের জিনিসের ব্যবহার বেড়ে যাওয়ায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাচ্ছে। যার কারণে এই শিল...
6
প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের সরাসরি প্রমাণ মিলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে। সেই সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্তে অনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে ভিসি ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। যদিও এই বিষয়টি ষড়যন্ত্র ও দুর...
1
নিজেদের কাজের দুনিয়ায় তারা সব সময়ই ব্যস্ত থাকেন। একজন বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্বল নক্ষত্র, অন্যজন বলিউডের প্রথম সারির নায়িকা। কথা হচ্ছে তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার। তবে সবকিছুকে ছাপিয়ে এখন তারা ব্যস্ত ভামিকার আদর্শ বাবা-মা হয়ে উঠতে। বিয়ের তিন বছর পর বিরুষ্কার কোল আলো করে এসেছে ভামিকা। একটু একটু করে আরও প...
2
আমির হোসেন আমু বলেছেন, দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যারা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই অপশক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। রবিবার (১৭ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ...
6
লিওনেল মেসির ঝড়ে উড়ে গেল লেভান্তে। স্প্যানিশ লা লিগা আর্জেন্টাইন এই সুপার স্টারের হ্যাটট্রিকে ৫-০ গোলে জয় পায় বার্সেলোনা। মেসি করেছন গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। রোববার প্রতিপক্ষের মাঠে রাতে গোল উৎসবে মেতে উঠলেন বার্সার খেলোয়াড়রা। ম্যাচে মেসির হ্যাটট্টিক এবং অন্য দুটি গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে। ম্যা...
12
বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের ৬০ শতাংশ বেতন দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্ণ বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। তবে তাদের ঈদ বোনাস না দেয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। সোমবার (৪মে) ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) ...
6
গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের আয়োজিত একটি কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। একপর্যায়ে সড়ক অবরোধ করতে চাইলে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে চার শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পাঁচলাইশ থানা-পুলিশ। কয়েক ঘণ্টা পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার দুপুর ১...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। আজ সোমবার রাত আটটার দিকে অনশন ভাঙেন তাঁরা। ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পদবঞ্চিতদের অনশন ভাঙান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি। পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক ক...
9
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন। তিনি পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার (২৩ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে। ইন্টারপোলের ১৯৪টি দেশের পুল...
6
ফরিদপুরের চরভদ্রাসন থানা ছাত্রলীগের সম্মেলন-২০১৯ সোমবার বিকাল ৪টার দিকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রাত ৮টার দিকে কামরুল হাসানকে সভাপতি ও হাসিবুল হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসা...
6
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২১ জানুয়ারি করোনাভাইরাস স...
6
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার নিয়ে নানা আলোচনা হচ্ছে। তালেবান ও আশরাফ গনি সরকারসহ অন্য পক্ষগুলোর মধ্যে বোঝাপড়া না করে রাতের আঁধারে মার্কিনিদের কাবুল ত্যাগকে ওয়াশিংটনের ভিন্ন কোনো পরিকল্পনার অংশ বলে মনে করছেন অনেক বিশ্লেষক।এশিয়া টাইমসের তথ্যমতে, মে মাসে সিরিজ বোমা হামলায় কাবুলে অনে...
3
সারা দিনের পরিশ্রম শেষে পুরো পরিবারের এক হওয়ার জায়গা মূলত খাওয়ার ঘর বা ডাইনিংরুম। এ ঘরটি তাই হওয়া চাই একদম পরিপাটি। দেয়ালের রং, আসবাবের সাজসজ্জা, পর্দা, আলোছায়ার পরিমাণ-সবকিছু বিবেচনায় রেখে গুছিয়ে নিতে পারেন আপনার বাসার খাওয়ার ঘরটি।টিপটপ ডাইনিং টেবিলখাওয়ার ঘরটি ছোট হলে গোল আর বড় হলে লম্বা ডাইনিং টেবিল বেছে নিন। ডাইনিং ...
6
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, 'ভোটারদের দ্বারে দ্বারে যান, তাঁদের মন জয় করেন। নেতাদের পেছনে ঘুরে লাভ নেই। এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যাঁরা ভোটারদের মন জয় করতে পারবেন তাঁরাই চেয়ারম্যান হবেন। তাই তদবির করে লাভ নেই।' ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্...
6
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশি এক কিশোরের বিরুদ্ধে বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিবন্ধী পরিবারটি জানায়, শুক্রবার দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের কড়ুই কান্দি গ্রামের নিজ বাড়ির পুকুর পাড়ে বাক প্রতিবন্ধি (৪০) নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় একই গ্রামের সজিব...
6
মেলা ভাঙলেও তার রেশটা থেকে যায়, তেমনি বিপিএল শেষ হলেও তার আবেশ রয়ে গেছে এখনও। সেঞ্চুরি থেকে হ্যাটট্রিক সবেরই দেখা মিলেছে এবারের বিপিএলে। মৃত্যুঞ্জয়, মুনিম শাহরিয়ারের মতো নতুন তারকা ছাড়াও দেখা মিলেছে তামিমের মতো পরীক্ষিতদেরও। ডিআরএসের মতো আলোচনার সঙ্গে মিরাজ-নাটকের মতো সমালোচনাও ছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। সমক...
12
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে সহসভাপতি সজীব আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ...
6
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিলাসবহুল একটি হোটেল। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে অন্তত দুজন।ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলের হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিল। এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থাপনা ছিল।হৃদের পাশে '৯০ এর দশকে এটি তৈরি হয়। তবে এর পুরনো অংশটি তৈ...
3
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনও থামেনি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সর্বশেষ তারা ধানক্ষেতে আগুন দেয়া নিয়ে ষড়যন্ত্র করছে।তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে 'শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নারীর অগ্রযাত্...
9
এবারের ঈদ জীবনের অন্য ঈদগুলো থেকে আলাদা। মহামারি করোনার এই সময়ে ঈদের সব প্রস্তুতিই যখন খুব সীমিত আকারে করা হচ্ছে, নজর দিন খাবারের মেন্যুতে। ঈদের দিনের বিশেষ ডিনারে রাখুন নওয়াবি বিরিয়ানি ও বোরহানি। নওয়াবি বিরিয়ানি উপকরণ: বাসমতি চাল ১ কেজি, খাশির মাংস (ছোট টুকরো করে কাটা) দুই কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা রসুন বাটা ২ চা...
4
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, নাজমুল মোস্তফা আমিনের রোগমুক্তি কামনায় লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের উদ্যোগে সোমবার বিকেলে বটতলী মোটর স্টেশনস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা ব...
6
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা কথা বলেন, অথচ এক বছর ধরে খালেদা জিয়া তাঁদের তত্ত্বাবধানে, খালেদা জিয়ার পছন্দের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সে কারণে খালেদা জিয়ার কিছু হলে সে জন্য তারাই (বিএনপি) দায়ী। বিএনপি নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণ বিভ্র...
9
বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি বাজারের সঙ্গে পাল্লা দিতে নতুন এক টেক জায়ান্ট হয়ে উঠেছে জাপানের সনি গ্রুপ। চলতি বছরেই বৈদ্যুতিক যানবাহনের জন্য একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছে টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠান।যুক্তরাষ্ট্রে সিইএস প্রযুক্তি সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সনির চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেনিচিরো ইয়োশিদা।সম্মেল...
11
রংপুর র্যাব অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব ১৩- এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তির নাম মো. রাফিউজ্জামান রাখু (২৬)। তিনি মো. সোহেল মিয়ার ছেলে। অভিযোগটি আমলে নিয়ে র্যাব ছা...
6
চার মামলায় সাজাপ্রাপ্ত মফিদুর রহমান আমিন মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।চারটি পৃথক প্রতারণার মামলায় মফিদুর রহমান আমিন মুকুলের ছয় বছর সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গতকাল...
6
হলিউড সুপারস্টার এঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে তাদেরকে এ নিয়ে আর আদালতে যেতে হচ্ছে না।শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।তারা ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ১১ বছরের যৌথ এবং দু'বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের ছয় সন্...
2
মুখে কিছু না বলেও প্রিয় মানুষের প্রতি অনেকভাবেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানো যায়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও হেঁটেছেন সেই পথেই। রণবীর কাপুরের প্রতি ভালোবাসা প্রকাশে বেছে নিয়েছেন একটু ভিন্ন পন্থা। ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রবিবার (৩১ অক্টোবর) নিজের একটি ছবি প্রকাশ করেন আলিয়া। ছবিতে তার মুখমণ্ডলকে ঢেকে...
2
পরিবহন মালিকেদের সেই পুরোনো কৌশল। তেলের দাম বাড়তেই বন্ধ করে দিলেন পরিবহন। ভোগান্তিতে পড়ল মানুষ। এই অবস্থা তিন দিন চলার পরে সমাধানে বসল কর্তৃপক্ষ। সাত ঘণ্টার নাটকীয় বৈঠক শেষে ঘোষণা এল বাসের ভাড়া বাড়ানোর। তাতে আবারও পকেট কাটা গেল সাধারণ মানুষের। সেই যাত্রীদেরই বাড়তি ভাড়ার চাপে পড়তে হলো। কিন্তু তিন দিন কেন তাদের এ অবস্থায়...
6
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদি সাইফুল্লাহ মাসুদ। মামলার এজহারে জানা যায়, কারওয়ান বাজারে রড, ইট, সিমেন্টের ব্যবসায়ী মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মালিক সাইফুল্লাহ মা...
6
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ''পদ্মা সেতু তৈরিতে যে পরিমাণ খরচ হয়েছে, তার চেয়ে বেশি টোল আদায় হবে।'' বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ''অন্যান্য প্রকল্প থেকে টোল আদায় করা হয়েছে। পদ্মা সেতু থেকেও পূর্ণমাত্রা...
6
গত ২ মাসেরও বেশি সময় ধরে পিয়াজের দাম কোনওভাবেই কমছে না। নানা চেষ্টার পরেও পিয়াজের ঝাঁজ এখনও আকাশচুম্বী। বাংলাদেশ ও ভারত- দু'দেশেই পিয়াজ নিয়ে এখন একই চিত্র দেখা যাচ্ছে। তাই নিত্য প্রয়োজনীয় এ উপকরণটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এখন ট্রলে মাতেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেপিয়াজ নিয়ে আরও এক...
5
বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা বেশ বিরলই। অবাক করার মত হলেও সত্য কিছু ক্রিকেটার হয়তো খেলোয়াড়ি জীবনের শেষ দিকে গিয়ে কিছুটা সুযোগ পান। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তার ছেলের সাথে যে তিনি প্রায় নিয়মিতই একসঙ্গে খেলছেন। গত মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রথম শ্রেণির ক্র...
12
আফগান নাগরিকদের দেশ ত্যাগ করে পশ্চিমা দেশগুলোতে চলে যেতে উৎসাহ না দেয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে তালেবান। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তালেবানেরমুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বিদেশ গমনের লক্ষ্যে কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া আফগান নাগরিকদেরকে তাদের ঘর-বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান...
3
মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সানছাউং ডিস্ট্রিক্টে নিরাপত্তা বাহিনী ঘেরাও করলে অন্তত দুই শ' বিক্ষোভকারী আটকা পড়েছিলেন। সারা রাত আটকে থাকার পর মঙ্গলবার ভোরে পালাতে সক্ষম হয়েছেন তারা। তবে পুলিশ ওই এলাকা থেকে অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের প্রত...
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দেশকে, যারা এখনো টিকা দেওয়ার লক্ষ্য থেকে অনেক দূরে, তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের অবদান বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 'দুর্ভাগ্যবশত, কিছু দেশ এখনো তাদের টিকা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ব...
6
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন আবাসন এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে ভাঙন লেগেছিল। সরকারি সহযোগিতায় কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলে কোনোমতে ভাঙন রোধ করা হয়েছিল। কিন্তু ভাঙনের ক্ষত এখনো সারেনি। এ বছর ফের আবাসন এলাকা থেকে মাটি ও বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এতে আগামী বর্ষায় আবাসন এলাকায়...
6
তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারাতে সবচেয়ে বেশি অবদানই সৌম্য সরকারের। বাংলাদেশ যে দুটি ম্যাচে জিতেছে সেখানে ম্যাচসেরা হয়েছেন তিনি। প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে অর্ধশত রান করার পর আজ রবিবার তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। মাঝে একটি ভালো করতে পারেননি তিনি, বাংলাদেশও হেরেছে ২৩ রানে। সব মিলিয়ে তিন ম্য...
12
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২২ সালের প্রতিবেদনে বিশ্বের ৬১ শহরে শব্দদূষণের মাত্রা তুলে ধরে তালিকা করা হয়েছে। সেই তালিকায় উঠে এসেছে টাঙ্গাইলের নাম। যেখানে শব্দের তীব্রতা পাওয়া গেছে ৭৫ ডেসিবেল।এতে বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র শিল্পায়ন, সচেতনতার অভাব ও আইন না মানার কারণে জেলায় শব্দদূষণ বেড়েছে। এখনই সচেতন না হলে স...
6
সীতাকুণ্ডে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় ভাটিয়ারী বানুবাজার বায়তুল আমান জামে মসজিদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ফরিদুল ইসলাম কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের (আইআইইউসি) কুরআনিক সাইন্সের ৫ম সেমিস্টারের ছাত্র ছ...
6
করোনাভাইরাসে মারা গেলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, মে মাসের ২ তারিখ অসুস্থ হন তিনি। করান করোনা পরীক্ষা। পরদিন টেস্টে পজিটিভ ধরা পড়ে। ৪ মে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারি...
6
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে দু'কিশোরের লাশ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। বুধবার সকালে সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট ও নয়াগাঁও থেকে দু'টি লাশ উদ্ধার করা হয় বলে জানান মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) দিদার। নিহতরা হলেন, ভোলার আবুল কালামের ছেলে রিয়াম (১৭), অপরজনের নাম আলমগীর (১৮)। দু'জ...
6
সাকিব আল হাসানের ক্যাচ নিয়েই আকিলা ধনাঞ্জয়ার টুর্নামেন্টের বিখ্যাত সেই নাগিন ড্যান্স। যা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলেন সাকিবও। একই সঙ্গে গ্যালারি থেকে লঙ্কান সমর্থকরাও সেই ড্যান্সে মেতে উঠেন। জবাব দেবেন বলে মনে মনে হয়তো প্রতিজ্ঞা করেই রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তা না হলে অধিনায়ক মাঠ ছাড়তে বললেও নিজের সিদ্ধা...
12
করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত রোগে অক্সিজেনের অভাবে দিশেহারা যখন করোনা আক্রান্ত রোগীর স্বজনরা আর তখনই করোনা আক্রান্ত এসব সাধারণ মানুষদের কথা বিবেচনা করে এগিয়ে আসেন নোয়াখালী জেলার মানবিক পুলিশ সুপার আলমগীর হোসেন। চোখের সামনে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত রোগে মৃত্যুর যন্ত্রণা দেখে সহ্য করতে পারলেন না মানবিক পু...
6
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান এবং তার স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তার পুত্রবধূ ও গৃহকর্মীও রয়েছেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা 'ভালো নয়'। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়ে...
4
নাগরিকদের অবিলম্বে আফগানিস্তান ছাড়তে সতর্ক বার্তা দিয়েছে ব্রিটেন সরকার। আফগানিস্তানের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটেন সরকারের পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সব ব্রিটিশ নাগরিকদের এখনই আফগানিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনি এখনো ...
3
'বাংলাদেশে পঙ্গু আর দুঃস্থদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসনেরক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশটির সাধারণ মানুষের মানসিকতা। তারা যেন পঙ্গুআর দুঃস্থদের অন্যান্য সাধারণ মানুষের মত ভালভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতাকরতে এগিয়ে আসে না, দিতে চায় না সমান অধিকার। তবে এ মানসিকাতার ধীর-পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে...
4
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট' এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ কোটি টাকা প্রদান করেছেন। রোববার (২ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এছাড়া এই ট্রাস্টের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর ...
6
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল শনিবার সকালে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।কলেজের প্রধান শিক্ষক সুনীল কুমার সানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ও গোবরদাড়ী ...
6
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি আলোচনায় আছে বেশ কিছুদিন ধরে। আগেও দেখেছি, উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক বৈরী হয়ে উঠলে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনা প্রশমিত হয় দুইভাবে। সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমে এবং ভিসি টিকে যান, অথবা আন্দোলনের মুখে ভিসিকে পদত্যাগ করতে হয়। সম্প্রতি শাহজালাল বিজ্...
6