text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। উন্নয়নশীল দেশের কাতারে সবচেয়ে পুরোনো সদস্য সে, এ নিয়ে আমাদের গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। গণতন্ত্র যেমন সবাইকে কথা বলার সুযোগ দেয়, তেমনি অনেক ব্যবহারিক সুবিধাও দেয়। সে জন্য জিজ্ঞাসা করা সমীচীন, দেশ যখন ভয়াবহ স্বাস্থ্যসংকটের মুখে, তখন কি আমরা এই গণতন্ত্রের সদ্ব্যবহার করছি? প্রথমে ক... | 8 |
কানাডার আলবার্টার ক্যালগেরিতে বাঙালি অধ্যুষিত এলাকা নর্থ ইস্ট এ বাঙালি মালিকানাধীন 'জাসহান এশিয়ান কুইজিন' নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলবার্টা'র এমএলএ ইরফান সাবিরসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফিরোজ ইফতেখার জানান, প্রবাসে বাঙালির স্ব... | 4 |
রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। মঙ্গলবার পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, ২০১৩ সালেও একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্র... | 6 |
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আজ শুক্রবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩) এ কথা বলা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি শুক্রবারের মধ্যেই ঘূর্ণিঝড... | 6 |
দারুণ এক জয় দিয়ে লিগ শুরু করে রিয়াল মাদ্রিদ। কিন্তু লিগের দ্বিতীয় ম্যাচে সান্তিয়াগো বানার্ব্যুতে এসেই পয়েন্ট হারাল জিনেদিন জিদানের দল। রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। হারিয়েছে বার্সার থেকে বড় ব্যবধাে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুযোগ। গেল মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত... | 12 |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণায় মনোনয়নপত্র সংগ্রহে হঠাৎ করে সরব বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ পেতে দলীয় মনোনয়ন কিনলেন বাবা-মেয়েসহ তিনজন । যার মধ্যে রয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল ম... | 6 |
কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রায়ণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছয় বছর উদ্বাস্তু ছিলাম বলেই তাদে... | 6 |
রাজধানীর প্রায় ১৩ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার রাজধানীর মিরপুর পল্লবীতে উদয়ন স্কুল মাঠে ইফতার বিতরণের দ্বিতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা মাদ্রাসা শিক্ষার্থী ও দুস্থদের হাতে ইফতার তুলে দেয়।ইফতার বিতরণ অনুষ্ঠানে ... | 6 |
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক পথচারী গুরুতর আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতরা পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে। রোববার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভবানী... | 6 |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজ শেখ (২৩) নামে এক যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনার মূলহোতা কিশোর গ্যাং নেতা হুমায়ুন শেখ (১৮) ও তার সহযোগী ফরহাদ শেখকে(২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত হুমায়ুন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার হাশেম শেখের ছ... | 6 |
গাজীপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, নগদ ১৪ হাজার ১৬০ টাকা ও ৪টি মোবাইল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ ... | 6 |
ঝালকাঠির নলছিটি উপজেলায় বেপরোয়া গতি এবং ওভারটেকিংয়ের কারণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সেতুতে দুর্ঘটনায় গত ৬ মাসে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, গত সেপ্টেম্বর সন্ধ্যায় স... | 6 |
বলিউড তারকা কারিনা কাপুরও গোটা বিশ্বের মতো মেট গালায় কিম কার্দাশিয়ানের আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা পোশাক নিয়ে কনফিউজড। আর ঠোঁটকাটা অভিনেত্রী তা শেয়ারও করে ফেললেন সোশ্যাল মিডিয়ায়। কারিনার ইনস্টাগ্রাম স্টোরিই এখন মিম হিসেবে ছেয়ে গিয়েছে বাজারে! কালো কাপড়ে নিজেকে ঢেকে নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে ক্যামেরাবন্দ... | 2 |
চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের পর এবার এর নতুন একটি পরীক্ষাগার ধ্বংস করেছে রুশ সেনারা। স্থানীয় সময় বুধবার এক ফেসবুক পোস্টে এ দাবি করে কেন্দ্রটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, রুশ বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন পরীক্ষাগার ধ্বংস করেছে। পরীক্ষাগারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলে পরিচালিত হতো।... | 3 |
কাতার বিশ্বকাপ ২০২২ এবং এশিয়ান কাপ ২০২৩ এর প্রাক-বাছাইয়ের নিজেদের সর্বশেষ ম্যাচে গতকাল ওমানের কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপরেই বাংলাদেশ শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে। পরেরদিনেই সুখবর শুনতে পেল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপে পঞ্চম অবস্থানে থেকেও এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয়... | 12 |
দেশে ফেরার পর একদিন না যেতেই রাজশাহীতে তথ্য প্রযুক্তি আইনে সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে তার বিরুদ্ধে বরিশাল ও ময়মনসিংহে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাজশাহীতে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কটূক্তি... | 6 |
শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূর বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। দেশের প্রচলিত অনলাইন সংবাদমাধ্যম প্রথম আলোর এক প... | 6 |
নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে কলেজ ফি'র নামে ৯,৬০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর এমন অভিযোগ করেছেন মো. মাজহারুল পারভেজ নামের একজন অভিভাবক। তিনি নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।অভিযোগপত্রে বলা হয়, মাজহারুল ... | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, 'আমরা আগামী নির্বাচনে জয়লাভ করবো কারণ, জনগণ আমাদের পক্ষে রয়েছে। জনগণ আমাদের ভোট প্রদানের জন্য প্রস্তুুত। তাই আমাদের সাবধান থাকতে হবে, যাতে কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্... | 6 |
তালেবানের হাতে একের পর এক প্রাদেশিক রাজধানীর পতন। তারপর অনেকটা বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ। তালেবানের এই ঝটিকা দখল অভিযানের মুখে আফগান সেনাবাহিনী মুখ থুবড়ে পড়ে। দুই দশক ধরে আফগান সেনাবাহিনী গড়তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের চেষ্টা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এই ঘটনায় তা স্পষ্ট। আজ সোমবার বার্তা সংস... | 3 |
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শাহিনুর আলম ইকবাল (১৯) নামে কলেজপড়ুয়া এক ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশে সাজ্জাদের দোকানে চা পানের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গত মঙ্গলবার তারাকান্দা থানায় একটি জিডি করা হয়েছে। কোনো হৃদয়বান... | 6 |
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্দি-জ্বর অনুভব করলে শনিবার তার নমুনা পরীক্ষা শেষে করোনা পজিটিভ হয়েছেন বলে জানতে পারেন তিনি। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: ইউএনবি কুষ্টিয়ার নির্বাহী ম্যাজ... | 6 |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নামায শেষে হেঁটে এ সময় তারা বাড়িতে ফিরছিলেন। পরে এ ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা। খবর বিবিসির। নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে যে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের একজন স্থানীয় ... | 6 |
চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবাসন মেলা। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এর আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়া... | 6 |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের নির্বাচনে তিতারকান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নৃপেন্দ্র চন্দ্র দাস মোরগ মার্কায় দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৃপেন্দ্র চন্দ্র দাস (মোরগ) ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নি... | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এজন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে। তিনি শান্তিরক্ষী সদস্যগণ শান্তিরক্ষা ক... | 6 |
বরগুনার পাথরঘাটায় প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসা মাত্র ৩ জন চিকিৎসক। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের জায়গায় মাত্র তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা ... | 6 |
চকবাজারে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বৃষ্টি ও তার বান্ধবী রেহনুমা দোলাকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাওয়া হয়। এরপর ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদে'র মাধ্যমে টাকা পাঠান স্বজনরা। তবে টাকা দেওয়ার প... | 6 |
নেত্রকোণার কলমাকান্দায় ছাত্রলীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলায় রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে নিজ ঘরের আঁড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আল মামুন ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তারা বাবা ঢাকায় দিনমজুরের কাজ করে। মামুন কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী... | 6 |
বাংলাদেশের প্রতিটি সিরিজের সব সংস্করণেই সাকিবকে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সাকিব নিজে ম্যাচ খেলেন বেছে বেছে। বিশেষ করে গত কয়েক বছর ধরেই টেস্ট খেলার প্রতি অনীহা সাকিব আল হাসানের। মার্চে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। এই সফরে সাকিব টেস্ট খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল খেলার জন্য... | 12 |
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর তিনি বলেন, "কিছু অসাধু লোকের একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত।" শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসিই... | 6 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে দলে ভেড়াল মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের শেষ দিকে ২০ লাখ রুপিতে অর্জুনকে কিনে নেয় মুম্বাই। বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। শুরুতে দল পাওয়া নিয়ে সংশয় দেখা দিলেও শেষ দিকে তরুণ বাঁহাত... | 12 |
চিত্রনায়িকা নিপুণ নায়ক জায়েদ খানের উদ্দেশে বলেছেন, আপনি সারাদিন বলেন, আমি নাকি আইন লঙ্ঘন করছি। এখন যে আপনি ফেক আইডি দিয়ে টাকা খরচ করে কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, এটি কি আইনের লঙ্ঘন নয়? আপনি ভালো হয়ে যান। আগামীকাল শুনানি আছে, শুনানিতে যা হবে, তা আমি মেনে নেব। তার আগে এসব খারাপ কাজ থেকে বিরত থাকুন... | 2 |
নারায়ণগঞ্জের বন্দরে বেকারি, সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানায় অবৈধ গ্যাস-সংযোগের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে উপজেলার দাসের গাঁও এলাকায় তৃতীয় দিনের মতো অভিযান চালানো হয়। এ ছ... | 6 |
মোদীর মন্ত্রিসভার গুরত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা তথা রেল প্রতিমন্ত্রী রাজেন গোহান। নগাঁও থানার পুলিশ স্টেশনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধা... | 3 |
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পিয়ংইয়ং বলেছে, আমেরিকার মোকাবিলা করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার হারানোর কিছু নেই। ট্রাম্প রবিবার এক বক্তব্যে বলেছিলেন, উত্তর কোরিয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে তাকে সবকিছু হারাতে হবে। আমেরিকার সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমি... | 3 |
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো. মহসিন শেখ (১৮) ও জনি শেখ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের সরদার বাড়ি মোড় থেকে গাঁজাসহ মাহসিন ও জনিকে গ্রেফতার করা হয়। মহসিন শেখ উপজেলার ডহরপাড়া গ্রামের মো. লায়েক শেখের ছেলে ও জনি শেখ একই গ্রামের মজ... | 6 |
দীর্ঘ দুই দশক পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক ও আফগান নাগরিকদের দেশে ফেরাতে শুরু করে।বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ হাজার ২০০ জনকে দেশে ফির... | 3 |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে সাথে সম্পর্ক সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে ওয়াশিংটন ডিসি'র বাংলাদেশ দূতাবাস শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ১৭ ফেব্রু... | 9 |
করোনা প্রতিরোধে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কঠোর বিধিনিষেধের কারণে গতকাল পর্যন্ত বন্ধ ছিল রাজধানীর বিপণিবিতান ও দোকানপাট। গণপরিবহনের চাকাও এখন ঘুরছে না। বন্ধ ছিল ফার্মগেট টু নিউমার্কেট লেগুনা চলাচল। বিধিনিষেধ পালনের এই সময়ে লেগুনাচালকেরা কেমন আছেন, কীভাবে জীবিকা উপার্জন করছেন, তা জানার চেষ্টা করেছি আমরা। রাজধান... | 0 |
চান্দিনার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থীসহ ৬০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার ছিল এসব ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন রয়েছেন।উপজেলার বরকরই ও শুহিনপুর ইউনিয়ন ... | 6 |
ব্রিটেনের সার্লস ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠান। মর্যাদাপূর্ণ এ প্রতিষ্ঠানের বাগান পরিচর্যায় ব্যবহূত হয় বাংলাদেশের পাটপণ্য। উচ্চমূল্যের এক পিস গার্ডেনিং পণ্যের দাম ২০০ পাউন্ডের মতো। পাঁচ বছর ধরে এ পণ্য রফতানি করছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। উচ্চমূল্যের পাটপণ্য হিসেবে যুক্তরাষ্ট্রের ফোর্ড গাড়ির অভ্যন্তরীণ সজ্জায়ও ব্যব... | 0 |
জনপ্রিয় খেলা ক্রিকেটের কোন দেশের অধিনায়ক কত বেতন পান জানেন কি? ক্রিকেটে যথাক্রমে শীর্ষ দশ দেশের অধিনায়কের বেতনের অঙ্ক কত তা তুলে ধরা হলো; বেতনের তালিকার শীর্ষে ইংল্যান্ড টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক জো রুট ও এউইন মরগান। বাংলাদেশি মুদ্রায় উভয়ের মাসিক বেতন ৮২ লাখ ৭ হাজার টাকা।
বিরাট কোহলি: বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যা... | 12 |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'আপনি (খালেদা জিয়া) আইনের ফাঁদে পড়েছেন, আমরা অপারগ এই একটিমাত্র কারণে। কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আইনমন্ত্রী বলেছেন, এরপর এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে... | 9 |
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ঘন্টা পর সাথী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যমুনা নদীর বরইতলী ঘাট এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।নিহত সাথী খাতুন উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমে... | 6 |
দলের মধ্যেই উঠে আসছে নানা দ্বন্দ্ব। এমনকী দলীয় শৃঙ্খলাকে অমান্য করে প্রকাশ্যেই মুখ খুলছেন কেউ কেউ। এনিয়ে দলের অভ্যন্তরের নড়বড়ে অবস্থাই ক্রমশ প্রকাশ্যে আসছিল। এবার তারই নিরিখে দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস। মূলত সাংগঠনিক নির্বাচনের আগে দলের অভ্যন্তরে যাবতীয় দ্বন্দ্বকে মিটিয়ে ফেলতে চাইছেন কংগ্রেস হ... | 3 |
মিতিদের বাড়ির পেছনের বারান্দায় লাল রঙের একটা বড় ঝুড়ি আছে। কী আছে সেই ঝুড়িতে, জানতে চাও? এই যে বাড়িতে এত পিৎজা অর্ডার করা হয়, সেগুলোর সঙ্গে যে প্লাস্টিকের কেচাপের কৌটো থাকে, সেগুলো। থাকে প্লাস্টিকের বিভিন্ন আকারের বোতল, ফেসিয়াল টিস্য়ুর খালি বাক্স, কার্ডবোর্ড। এগুলো সে জমায় ওই ঝুড়িতে। মিতি একেবারেই চায় না এসব প্লাস্টিক য... | 4 |
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৬ জনে। যেখানে গতকাল বুধবার করোনায় দুইজন মারা যান।এ ছাড়া গত এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। গতকাল ছিলেন ২৮২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে।আজ বৃহস্পতিবার বিকেলে... | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। জাতীয় সংসদে প্রতি বছর বাজেট পেশসহ বাজেটোত্তর সংবাদ সম... | 6 |
পুলিশের অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র 'মিশন এক্সট্রিম'-এর প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। কঠোর গোপনীয়তায় টানা একমাস ছবিটির শুটিং হয়। রোববার ছবির শিল্পী-কলাকুশলীদের পরিচয় করিয়ে দিতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা সংস্থা 'কপ ক্রিয়েশন'। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছবির নির্মাতা সানী ... | 2 |
করোনাকালে বিশ্বের অনেক দেশে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই প্রয়োজনে বাস সেক্টরে সরকারি ভর্তুকি দিন। তবুও গরীবের বাহন বাসের ভাড়া বাড়াবেন না। দয়া করে, বাসমালিকদের প্রণোদনার টাকা গরীবের পকেট কেটে আদায় করবেন না। করোনা সংকটকালে যাত্রীদের জিম্মি করে বাস ভাড়া বৃদ্ধি মানবাধিকার পরিপন্থী ও চরম বৈষম্যমূলক। একই দেশে বড়লোকের বা... | 2 |
অর্ণব ও মাহা খুব ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু ছোটবেলা থেকেই একটা অদ্ভুত খেলায় জড়িয়ে পড়ে তারা। খেলাটা ছিল একে অপরকে ভয়ঙ্কর ও বিপজ্জনক সব ডেয়ার (চ্যালেঞ্জ) দেয়ার। তারা প্রমিজ করেছিল, কেউ যদি ডেয়ার দেয় তাহলে অপরজন অবশ্যই সেটা পূরণ করবে। এই খেলা থেকেই হঠাৎ তাদের জীবন সিরিয়াস একটি ঘ... | 2 |
ঝালকাঠির রাজাপুরে রাতে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের বসতঘরে হামলা ও দখল চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ ও অপর দুইজনকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুবাইয়া আমেনা এ আদেশ দেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে আ... | 6 |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি কাগজের বাক্স থেকে যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকার খরাঘাট সেতুর নিচ থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকার খরাঘাট সেতুর নিচে স্থানীয় এক ব্যক্ত... | 6 |
ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে কোনও কোনও গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নিশ্চিত করেননি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। রবিবার ইরানি ও পশ্চিমা সূত্রের বরাত দিয়ে কোনও কোনও গণমাধ্যম দাবি করেছিল, দু'দেশের আটজন করে বন্দি বিনিময় করতে রাজি হয়েছে ওয়াশিংটন ও তেহরান।... | 3 |
পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পরিকল্পনা করছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি। বৈঠকে পাকিস্তান... | 3 |
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি প্লাটুন কমান্ডার মো. আব্দুর রউফের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার নড়াইলে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ন্ত্রণাধীন মোবাইল কর্মরত ছিলেন... | 6 |
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশি এক কিশোরী। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ শনিবার প্রদেশের উত্তর ২৪ পরগনা জেলার দুই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় বাগদা থানা-পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-শরিফুল মল্লিক (৩৩) মহাসিন বিশ্বাস (২৮)।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অভ... | 3 |
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দাপটে খেলছে বাংলাদেশ। মিরপুরে বৃহস্পতিবার (৩ মার্চ) টস জিতে আগে ব্যাটিং করে ১৫৫ রান তুলেছে মাহমুদউল্লাহ বাহিনী। এখন বল হাতে নবি-রশিদদের দ্রুত সাজঘরের পথ দেখাতে সক্ষম হলেই জয় সম্ভব। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করেননি মাহমুদউল্লাহ। তার স... | 12 |
পুরান ঢাকার ওয়ারী এলাকার লালমোহন সাহ্ স্ট্রিটে অবস্থিত রাধাকান্ত জিউ মন্দিরের পাশের একটি অংশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই হামলা হয়। হামলায় প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেয় বলে জানা গেছে।আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মূল ... | 6 |
নিজের মন্ত্রিসভায় ৪৬ জন সদস্য নিয়ে বর্তমান সরকারের কার্যক্রম শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করার পরেও এখন তাঁর মন্ত্রিসভায় সদস্যসংখ্যা ৪৭। ছয় দফা পরিবর্তনের পর বর্তমান অবস্থানে এসেছে এই মন্ত্রিসভা।২০১৯ সালের ৭ জানুয়ারি ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীকে নিয়ে মন্ত্রি... | 6 |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য পাঁচ সদস্যরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য ... | 6 |
নির্মিতব্য 'বঙ্গবন্ধু' মুক্তি পাবে না চলতি বছর। মুক্তির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের মার্চ মাসে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ইনফরমেশন ও ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর এটি জানিয়েছেন। 'বঙ্গবন্ধু' সিনেমাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজি... | 2 |
ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার পর দুই দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌপরিবহন অধিদপ্তর। নানা অনিয়ম-ত্রুটি পাওয়ায় ১১টি লঞ্চকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু নৌশ্রমিকদের বিক্ষোভের মুখে দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্থগিত করতে বাধ্য হয় অধিদপ্তর। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ... | 6 |
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, একটি মানব দেহ যেমন অক্সিজেন ছাড়া জীবিত থাকতে পারে না তেমনি নিরাপত্তা ছাড়া একটি সমাজ চলতে পারে না। আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল দুর্জয়ের ডায়েরি ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন শেষে একথা বলেন... | 6 |
বর্তমানে ম্যানচেস্টার সিটির প্রধান কোচ তিনি। ২০২৩ সালে এই ক্লাবের কোচিং ক্যারিয়ার শেষ করতে চান এই স্প্যানিশ কোচ। বার্সেলোনার সাবেক কোচের পছন্দ ইউরো, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ খেলুড়ে কোনো দেশের কোচের দায়িত্বে থাকা। এ সম্পর্কে ৫০ বছর বয়সী গার্দিওলা বলেন, 'এই দলের সাথে সাত বছর কাটনোর পর আমার মনে হয় কিছুদিনের বিশ্রাম নেব... | 12 |
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সমস্ত রেল লাইন ব্রডগেজে আছে। কিন্তু আমাদের এখনো অনেক লাইন মিটারগেজ অবস্থায় আছে। সুতরাং ভারতের সঙ্গে রেল ব্যবস্থায় আমরা এখনো পিছিয়ে আছি। তবে পর্যায়ক্রমে আমাদের সমস্ত মিটারগেজ রেললাইনগুলো ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে।আজ সোমবার রাজধানীর রেলভবনে সিরাজগঞ্জ থেকে বগুড়া... | 6 |
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, 'দাহ্য পদার্থের কথা অস্পষ্ট রেখে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ গাফিলতির পরিচয় দিয়েছে।'আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে নাছিমা বেগম এ কথা বলেন। পরিদর্শন শেষে আহতদের চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রক... | 6 |
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিদা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডে... | 6 |
ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় দেশব্যাপী শুরু হয়েছে পিকেসিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম। 'মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে' এই শ্লোগানে কার্যক্রমটি বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। আগামী ১ জানুয়ারি ২০... | 12 |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মহিউদ্দিন বাবুর্চি (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী ভুলতা আড়াইহাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে। নিহত ... | 6 |
বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে বরগুনায় যাওয়া জামালপুরের তরুণীকে মাহমুদ হাসানের ঘরে আশ্রয় দেওয়া হয়েছে। মাহমুদুলের মামা আবদুস সোবাহান গাজীর সম্মতিতে আজ সোমবার দুপুরে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ সোনা মিয়াসহ স্থানীয়রা তালা ভেঙে ওই তরুণীকে ঘরে আশ্রয় দেন।ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ স... | 6 |
দেশজুড়ে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজারো ঐতিহাসিক স্থাপনা। মোগল আমলের অনেক পুরাকীর্তির নিদর্শনও রয়েছে। এর মধ্যে বিবিচিনি শাহি মসজিদ অন্যতম। বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো এই নিদর্শনের আয়তন বিশাল না হলেও স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছ... | 6 |
খেলার মাঝে অসদাচরণ করে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ জরিমানার মধ্যে পড়া সাকিব আল হাসানের শাস্তি কমাতে আবেদন করেছে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছে ক্লাবটি। মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির স্বাক্ষরিত চি... | 12 |
নিয়মিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। কিন্তু আগে থেকেই ক্যানটিনের চেয়ার-টেবিল দখলে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বসার জায়গা না পেয়ে ক্যানটিনের মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানান ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সকাল সাড়ে ১০টার দ... | 9 |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রেজিস্ট্রারসহ কয়েকটি বিভাগের স্থায়ী-অস্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১ জুলাই বৃহস্পতিবার। কিন্তু সমাজবিজ্ঞান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক দিন পর সেটি স্থগিত করে।করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাকে নেতিবাচক ভাবছেন ছাত্... | 1 |
রাজধানীর শ্যামলীতে সড়কে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান গবেষক আনোয়ার শহিদকে (৭৫) ছুরিকাঘাতে হত্যা করা হয় গত বৃহস্পতিবার। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার রাত ১১টায় র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আগামীকাল সকাল স... | 6 |
বরিশালে করোনা ও উপসর্গে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ ভাগ।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল... | 6 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় অনলাইনে সম্মেলন উদ্বোধন করা হয়।সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।প্... | 6 |
তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণে দেশের অন্যতম সংগঠন 'ইয়াং বাংলা'র সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার ... | 6 |
নগরীর সেন্ট মাইকেলস্ মাল্টিপারপাস প্রাথমিক বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এ আয়োজন করে রং উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেবার ক্যাস্টেল। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় ঝিমিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।বিদ্যালয়টির ... | 6 |
বাংলা ভাষায় আসছে জনপ্রিয় তুর্কি থ্রিলার সিরিজ 'সুলেমান'। আগামী ৮ জুন থেকে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে প্রচারিত হবে সিরিজটি।'সুলেমান' সিরিজের গল্পে দেখা যাবে, অর্থনীতি বিভাগের নামী অধ্যাপক সুলেমান। সহকর্মীর মিথ্যা অপবাদে চাকরি থেকে বরখাস্ত হন। তার একমাত্র সন্তানের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজন অনে... | 2 |
ভারত-চীন সীমান্তের লাদাখের প্যানগং হ্রদের ওপর চীনের সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। দৃশ্যমান হয়েছে প্রায় ৪০০ মিটার সেতু। কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ সেতু চলাচলের জন্য প্রস্তুত হবে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইটের কয়েকটি ছবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ সেতু ব্যবহার করে পূর্ব লাদাখের এই হ... | 6 |
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, 'হুমকি দিয়ে কর্ণফুলীর তীরে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ করা যাবে না। অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ না করার হুমকি দিয়ে কেউ পার পাবে না। হুমকি দিলে চলমান উচ্ছেদের গতি দ্বিগুণ হবে।' শনিবার বিকেলে কর্ণফুলী নদীর মাঝির ঘাট এলাকার দু'পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্... | 6 |
চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছি আমরা। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব নাগরিক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মহোৎসবে সমান আনন্দ উপভোগ করতে পারলে ভালো হতো। নিশ্চয় এই দীর্ঘ সময়ে দেশ অনেক দূর এগিয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে আমরা আশপাশের দেশগুলোর চেয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। মুক্তিযুদ্ধের সময় ১০ এপ্রিল স্ব... | 5 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় যারা অসহায় রয়েছে তাদের খুঁজে খুঁজে সাহায্য করা হয়েছে। তাদের কষ্ট যাতে একটু লাঘব হয় সেই চেষ্টা করেছি। কেউ যেন না খেয়ে মারা যায় সেই ব্যবস্থা করেছি। দলের সবাই কম বেশি সাহায্য করেছে। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ, আনসার, সাংবাদিক, ডাক্তার-নার্স ও রাজনীতিবিদ সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে ... | 6 |
মাস্কে নাক ঢেকেছে। তবে নাকের অলঙ্কারের ব্যবহার তাতে আটকানো গেছে কি? নিউ নর্মালের কালে গয়নার বাক্স থেকে নথ বা নোলক জাতীয় গয়না লোপ পাবার আশঙ্কা করেছিলেন যারা, তাদের চমকে দিয়েই সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, মধ্যবয়সি এক মহিলা সব রকম সুরক্ষাবিধি বজায় রেখেই নাকের অলঙ্কার পরেছেন। শুধু নাকের ব... | 3 |
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্... | 6 |
ফেসবুক কোনো গোষ্ঠীর পক্ষপাত করছে এমন অভিযোগ আগেও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের পক্ষপাতের অভিযোগ উঠেছে ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে। দ্য গাংর্ডিয়ানের এক প্রতিবেদন জানিয়েছে, জোবাইডেনকে নিয়ে মার্কিন গণমাধ্যম নিউয়র্ক পোস্টের একটি প্রতিবেদন প্রচারে সেন্সর বা সীমাবদ্ধ করে দিচ্ছে সামাজিক যো... | 3 |
কানাডায় ভ্রমণ নিষেধাজ্ঞায় আগামী মাসের প্রথম সপ্তাহে বেশ পরিবর্তন আসছে। দেশটির করোনার প্রকোপ কমতে শুরু হলেও নাগরিকদের শঙ্কা এখনো কমেনি। অন্যদিকে কানাডায় গ্রীষ্মের আমেজ শুরু হলেও অনেকেই ঘর থেকে এখনো বের হচ্ছেন না স্বাস্থ্যের কথা চিন্তা করে। যারা দুটি ডোজ নিয়েছেন, তারা নিজেদের নিরাপদ মনে করছেন, কিন্তু আসলে তা নয়। অন... | 4 |
মারা গেলেন আমেরিকান বডি বিল্ডার সেড্রিক ম্যাকমিলান। তার বয়স হয়েছিল ৪৪ বছর। সড়ক দুর্ঘটনা ও করোনার (কোভিড -১৯) কারণে কয়েক বছর ধরে স্বাস্থ্যগত নানাজটিলতায় ভুগছিলেন তিনি। এই মৃত্যুর খবর অনলাইনে নিশ্চিত করেছে তার পৃষ্ঠপোষক ব্ল্যাক স্কাল ইউএসএ। যদিও মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
মার্কিন সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের... | 3 |
গভীর রাতে হাসপাতাল পালানোর চেষ্টা করেছিলেন করোনা রোগী, তবে পারেননি। এসময় জানলার কার্নিসে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিলেন তিনি। শেষে পিপিই কিট পরে তাকে উদ্ধার করে দমকল বাহিনী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসাপাতালে। খবর আনন্দবাজারের। হাসপাতাল কৃতপক্ষ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।... | 3 |
বছর শেষে বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু নতুন বছরের শুরুতেই বিপাকে পড়লেন ভিকি কৌশল। তার বিরুদ্ধে থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। এমন কী করলেন অভিনেতা যে ভারতের ইন্দোরের এক বাসিন্দা তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন? ইন্দোরের বাসিন্দা জয় সিং যাদবের অভিযোগ, সিনেমার একটি দৃশ্যের জন্য ব... | 2 |
চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় অন্তবর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক দলের এক সদস্য। তিনি জানান, ক্ষমতাসীন জোটের অন্তত তিন সদস্য অন্তবর্তী সরকার গঠনের পক্ষে রয়েছে। দেশজুড়ে চলমান অশান্তি ও বিক্ষোভের মুখে জাতীয় ঐক্যের প্রশাসন গড়ার আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এর ... | 3 |
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পুনর্নির্মিত রেললাইন উদ্বোধন করবেন। এ পথে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ভারতের হাই... | 6 |
ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে বিজ্ঞাপনদাতারা আর ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের মতো বিষয়বস্তু লক্ষ্য করতে বিজ্ঞাপন দিতে পারবেন না। এর আগে ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাস নিয়ে বিভিন্ন পোস্ট, পড়ার ধরন বা পছন্দ... | 3 |
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। আজ শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এম... | 6 |
বাঘ-সিংহের লড়াইয়ে টাইগাররা যে আধিপাত্য বিস্তার করবে তা আগে থেকেই দিবালোকের মতো ষ্পর্ট ছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান দলে ফেরায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট-বলে সাকিব দ্যুতি ছড়াতে না পারলেও বল হাতে আস্থার প্রতিদান দিয়েছেন কার্টার মাস্টার মোস্তাফিজ। অধিনা... | 12 |
পার্বত্য খাগড়াছড়ি জেলার পর্যটনকেন্দ্রগুলোকে ঈদকে সামনে রেখে ব্যাপক আকারে সাজ-সজ্জা করা হয়েছে। এবারে পর্যটকদের নতুন করে স্বাগত জানাতে হোটেল-মোটেলগুলোও নানাভাবে সু-সজ্জিত করা হয়েছে। দীর্ঘ ২ বছর করোনাকালীন ঈদ উৎসব জাকজমকভাবে উদযাপন করা হয়নি। তাই পর্যটনকেন্দ্রগুলো ছিল এ সময়ে পর্যটক শূন্য। অর্থনৈতিকভাবেও পর্যটন শিল্পে ধ্ব... | 6 |
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন ফাহিম চৌধুরী। আজ রোববার সকালে একেএম মুখলেছুর রহমান রিপনকে বাদ দিয়ে চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি ও হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী। নকলা ও নালিতাবাড়ীর বিএনপি তথা ফাহিম সমর্থকদের জোর দাবির প্রেক্ষিতে বিএনপির... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.