text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের পাশে তিনটি কাঁচা রাস্তায় প্রায় দেড় হাজার মানুষ প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অথচ এ উপজেলার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় হলেও সদরের কাছেই অবহেলায় পড়ে আছে একাধিক কাঁচা রাস্তা, ভাঙা সেতু ও কালভার্ট।উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে তিনটি কাঁচা রাস্তার অবস্থা এখন খুবই খা...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারায় এটিই প্রতীয়মান হয়েছে যে জনগণ কখনো ভুল করে না। শেখ হাসিনা বলেন, জনগণ কখনো ভুল করে না, এটা হলো বাস্তবতা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেটাই প্রতিভাত হয়েছে। প্রধানমন্ত্রী আজ বুধ...
6
সখীপুর ও গোপালপুরে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানবীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক। ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হবে। গতকাল বুধবার এই বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।সখীপুর প্রতিনিধি: উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ...
6
২০২০ সালের ১৪ জুন, অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। সেই থেকেই এমন সিদ্ধান্ত নেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সী তরুণ এই অভিনেতার করুণ পরিণতির পর বলিউডের অন্দরে চলা স্বজনপ্রীতি, ...
2
স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জনসচেতনতার জন্য ডেঙ্গু মোকাবেলা করা সহজ হয়েছে। তারপরও এখনও শতভাগ সফল হওয়া যায়নি। তবে সামর্থ্য অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার মন্ত্রণালয়। শুক্রবার ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত 'নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয়' শীর্ষক এক সেম...
6
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে সরিয়ে দেয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় ডিক্রির উদ্ধৃতি দিয়ে এই খবর পরিবেশন করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এসাম বিন সাইদ। ২০২০ সালের জুলাই মাসের শেষ দিকে হওয়া গত হজে সৌদি আরবের হাজার দশে...
3
তিনি ভারতের নতুন শিক্ষা প্রতিমন্ত্রী। বুধবার তিনি বীরভূমে এসেছিলেন। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েই বিতর্কিত মন্তব্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই। আর তা দাঁড়িয়ে শুনলেন ভিসি বিদ্যুৎ চক্রবর্তীসহ আরো অনেকে। হ্যাঁ, তিনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি এমপি ডাঃ সুভাষ সরকার। বুধবার সেন্ট্রাল হলে তিনি দাবি করেন, রবী...
3
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ ঘোষণা করেছেন, ইসরাইলের কেউ যুক্ত থাকে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন আর তারা করবে না। বুধবার তিনি আরো বলেন, প্যারা সুইমিংয়ে অংশ নিতে যাওয়া ইসরাইলি অ্যাথলেটদের উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বলবৎই থাকবে। আগামী জুলাইয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ইভেন্টটি ২০২০ সালে জাপানের ট...
3
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, 'আমি আলী আহম্মদ চুনকার কাছ থেকে একটা কাজ শিখেছি, সেটা হলো তিনি তাঁর গাড়িতে কোনো কন্ট্রাক্টর উঠতে দিতেন না। সেটা শিখে বিআরটিসির চেয়ারম্যান হওয়ার পর আমার রুমে গাড়িতে কোনো কন্ট্রাক্টর ঢুকতে দিতাম না। অনেক বিষয় আছে যেটা ...
6
পুলিশের কাছে গেলে ন্যায়বিচার পাবে-মানুষের এই আত্মবিশ্বাসটা সব সময় যেন থাকে, সেই অনুযায়ী কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে গেলে ন্যায়বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে-এই আত্মবিশ্বাসটা যেন মানুষের মাঝে সব সময় থাকে। পুলিশ...
6
গত বছর অক্ষয় কুমারের হাত ধরে সবার নজরে এসেছেন নূপুর স্যানন। তবে কোনও সিনেমার মাধ্যমে না, 'ফিলহাল' শিরোনামে একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন তারা। এবার বলিউড সিনেমায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে এই তরুণীর। সম্প্রতি একটি সিনেমায় তিনি চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ফিল্মফেয়ার জানায়, এর আগে বেশ কয়েকজন সিনেমার...
2
ডিসি কমিকসের সবচেয়ে আলোচিত চরিত্র সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যান। গোটা পৃথিবী জুড়ে তাদের নাম। সম্প্রতি সেই সুপারম্যানকে নিয়েই ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কারণ, ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সুপরাম্যান এবং ওয়ান্ডার ওম্যান পৌঁছে গেছেন একটি কাল্পনিক জায়গায়। যেখানে গণহত্যা চলছে। ভয়েস ...
3
সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার বেলা ৩টা থেকে গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় ৩০ সেন্টিমিটার বেড়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে পানি বাড়ার কারণে নদী...
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫১৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ১৪ জনের মৃত্যু এবং ৫৪৩ জন রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।এর আগে জুনের শেষ থেকে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত ট...
6
করোনা আতঙ্কের জেরে আজ বুধবার থেকে টলিউডের (টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি) সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। আর শুটিং বন্ধ থাকার ফলে আগামী দিনগুলিতে নতুন পর্বের অভা...
4
টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। বিশ্বের নাম্বার ওয়ান তারকা জোকোভিচকে মেলবোর্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এরপর সীমান্ত রক্ষী বাহিনী ঘোষণা দিয়েছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের নিয়ম মানেননি। বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, জোকোভিচকে সরকারের তত্ত্বাবধানে একটি হোটেলে আবদ্...
12
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। নানাবিধ জটিলতা কাটিয়ে উঠে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়ে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বার্তা দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির ইভ্যালি ডট কম ডট বিডি নামক ফেসবুক পেজে বিকেল ৫টা ১০ মিনিটে প্রকাশিত ব...
0
বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে স্থানীয় গ্রামীবাসী শকুন উদ্ধার করে। আজ শনিবার বিরল প্রজাতির ওই শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা কৃষক রিপন জানায়, সকালে মাঠে নাড়া কাটার সময় দেখতে পাই একটি বড় আকৃতির পাখি এসে নাড়ার মধ্য পড়েছে। এই দৃশ্য একদল কিশোর দেখে তারা লাঠি নিয়ে পাখীটির দিকে ছুটে যায়। আমি গিয়ে দেখতে পাই...
6
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে শুক্রবার আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ঢাকায় আসার পর এক টুইটে তিনি বলেন, 'উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাথে কাজ করতে চান।' বঙ্গবন্ধু...
9
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এ রকম অবস্থা থাকলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নাই।'গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার ...
6
ঝালকাঠি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর শুকদেব বাড়ৈ। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। এসময় সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো. আখতারুজ্জামান, সরকারি হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহমুদ হোসেন খান,...
6
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নিয়েছে। আজ বৃহস্পতিবার ভ্যাট বিভাগ থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে তারা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন দিয়েছে। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন ...
0
শান্তি ও সম্প্রতি, শিল্পকলা, কৃষি, মুক্তিযুদ্ধ, মানবসেবা, শিক্ষা, পরিবেশ ও সাস্কৃতিকক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট নয় কৃর্তিমান ব্যক্তিত্বকে জাতীয় সম্মননা প্রদান করেছে ধরিত্রী বাংলাদেশ। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত দশম জাতীয় সম্মননা প্রদান অনুষ্ঠানের সভাপতি জাতীয় অধ্...
6
অন্যায়-অনিয়মে জড়িয়ে না পড়তে ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের অগ্রযাত্রায় নিজেদের সুনাম ধরে রাখতে ছাত্রলীগকে আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যারা দলীয় শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কোনও অন্যায় অনিয়মে জড়িয়ে পড়া নয়...
9
চট্রগ্রামের সাতকানিয়ায় জাল টাকার নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সাতকানিয়ার সদর ইউনিয়নের ছোট বারদোনা করিম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজন ৩৫ হাজার টাকার জাল নোটসহ জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ছোট বারদোনা এলাকার মৃত আ...
6
গণতান্ত্রিক দেশগুলোর সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা কমছে। একই সঙ্গে বাড়ছে অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশা। করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণেই গণতান্ত্রিক দেশগুলোর সরকার এই আস্থার সংকটে ভুগছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে।সরকার, গণমাধ্যম, ব্যবসা ও বেসরকারি সংস্থাগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা কতটা-তা নিয়ে দুই দ...
3
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের গঙ্গায় ভেসে আসছে আরও মানুষের লাশ। গতকাল সোমবার বিহারে রাজ্যের বক্সারে গঙ্গা নদীতে ৭১টি লাশ ভেসে আসে। আজ মঙ্গলবার ওই জায়গা থেকে ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশ রাজ্যের গাজিপুরে ভেসে এসেছে আরও কিছু লাশ। তবে আজ কত লাশ ভেসে এসেছে, তা জানা যায়নি। এদিকে বিহার-উত্তর প্রদেশ সীমান্তে...
3
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন টেকসই উন্নয়নের হাতিয়ার। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে এই শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনবল দরকার। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ অগ্রণী ভূমিকা...
6
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে যান আব্বাস। এসময় মির্জা আব্বাস অসুস্থ নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তা...
9
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার শেখ আব্দুর রহিমসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।মঙ্গলবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান।তিনি জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন আজ ট্রাইব্যুনাল...
6
বরগুনায় তৃতীয় লিঙ্গের দুজনকে প্রধানমন্ত্রীর উপহারের দুটি ছাগল হস্তান্তর করেছে বরগুনা প্রশাসন। গতকাল রোববার বেলা ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাগল হস্তান্তর করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।উপস্থিত ছিলেন ইউএনও সামিয়া শারমিন, জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্ক...
6
ভাওয়াল সন্ন্যাসীর গল্প নিয়ে সৃজিত মুখার্জির নতুন ছবি 'এক যে ছিল রাজা'। এতে শিল্পীদের অভিনয়, ঝাঁ চকচকে সিনেমাটোগ্রাফি, চোখ ধাঁধাঁনো সেট, আবহসংগীতের মূর্ছনা আর সর্বোপরি ডিরেকশন; সব মিলিয়ে 'এক যে ছিল রাজা' নিয়ে এখন দর্শকদের চাহিদা তুঙ্গে। তবে এজন্য পরিচালককে অনেক গবেষণা করতে হয়েছে। আর এ কাজে কাজে তাকে সাহায্য করেছিলেন অভ...
2
'বন্যোথেরিয়াম' নাটকটি কেমন? সুকুমার রায়ের 'হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি' অবলম্বনে নাটক। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। এটা বাচ্চাদের নাটক, তারা ভীষণ মজা পাবে নাটকটি দেখে। আমি খুব করে চাই, এটা দেখতে অনেক বাচ্চাকাচ্চা আসুক। নাটকের আগে তাদের জন্য আঁকাআঁকিসহ নানা রকম আনন্দের আয়োজন থাকবে। হঠাৎ এ নাটক করলেন কেন? আমি ...
2
ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা তৈরি করবে বহুজাতিক খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেগো। সম্প্রতি বিবিসিকে কোম্পানিটি জানায়, আগামী দুই বছরের মধ্যে প্লাস্টিক বোতল থেকে তৈরি লেগো ব্লক বাজারে আনবে তারা। লেগোর কর্মকর্তা টিম ব্রুক্স জানিয়েছেন, দুটি লক্ষ্য রয়েছে তাদের। এক. টেকসই পণ্য তৈরি করা যা বহুদিন টিকবে। এ ছাড়া প্লাস্...
0
করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করা পর্যটন নগরী মালয়েশিয়ায় আবারও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। টানা লকডাউনে করোনা পরিস্থিতি একেবারে সহনীয় পর্যায়ে এলেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবারও বাড়তে শুরু করেছে এ মহামারি। গেল সপ্তাহজুড়ে সংক্রমণের সংখ্যা শতাধিক হয় বেশ কয়...
3
ইরাকে ফের মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।পাল্টাপাল্টি হামলা-হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা উত্তেজনার মধ্যে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি ইরাকি বিমানঘাঁটিতে রোববার নতুন করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ হামলায় কোনো মার্কিন সেনা হতাহত না হলেও আহত হয়েছেন ইরাকি চার কর্মকর্তা। তাৎক্...
3
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে। হাতীবান্ধ...
6
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে পুতিনের দেশ রাশিয়া। এমন পরিস্থিতিতে প্রায় আট হাজার ৫০০ সেনাকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার পেন্টাগন আরও জানায়, কোথায় এসব সেন...
3
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেওয়ার পর সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল ...
9
পটুয়াখালীর গলাচিপায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহম্মদ ফরাজী (৪০) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। রোববার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় হরিদে...
6
ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই নিজেকে চিনিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ২০২০ যুব বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তিনি। এরপর ভারতকে কাঁপিয়ে আকবর আলীদের বিশ্বজয়।বড় মঞ্চে আলো ছড়ানোর পর হঠাৎ হারিয়ে যাওয়ার উদাহরণ এ দেশের ক্রিকেটে কম নেই। মাহমুদুল যে সঠিক কক্ষপথেই আছেন, তারই ...
12
তিন ম্যাচের টি-২০ সিরিজটি জিতে নিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও শোচনীয় পরাজয় হয় বাংলাদেশের। এ হার কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেটভক্তরা। ক্ষুদ্ধ হয়ে কেউ কেউ খেলোয়াড়দের নিয়ে অশালীন মন্তব্য করছেন। এমনটা না করতে সবাইকে অনুরোধ করেছেন পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ অনুর...
12
হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া) সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।গত শুক্রবার বিকেলে ইউপির মণিপুর বাজারে ও রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের সড়কে এই সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন আহত হন। ...
6
ঢাকা: ফিফা আর আইসিসির অবস্থান যেন দুই মেরুতে। ফিফা ফুটবলকে যতটা 'গণতান্ত্রিক' করার চেষ্টা করেছে, আইসিসি ঠিক উল্টো। ফিফা ক্রমেই বিশ্বকাপে দল বাড়িয়েছে। আর আইসিসি হেঁটেছে উল্টো পথে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ যেমন দল কমিয়ে ১০ দল করেছে। সমালোচনার মুখে আইসিসি এখন আবার দল বাড়ানোর কথা ভাবছে। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্...
12
বাগেরহাটের রামপালে ধানখেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক উজুলকুর গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন...
6
আগামী ১৮ নভেম্বর শুরু হবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মঞ্জুর কাদের। মঞ্জুর কাদের বলেন, এবার শতভাগ সৃজনশীল ...
1
এবছর অস্কারে সহঅভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়া-জাং উন। তিনিই প্রথম দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী যিনি অস্কার জিতেছেন। মিনারি ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন এ অভিনেত্রী। মিনারি ছবিটির প্রযোজক স্বনামধন্য হলিউড অভিনেতা ব্রাড পিট। গত বছর 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবির জন্য সহ-অভিনেতার অস্কার জিতেছিলেন তিনি। অস্কারে এক স...
2
হুজ্জতে বাঙালি আর হিকমতে চীন-এই প্রবচনের কথা কয়েকটি অতি সত্য। যেকোনো বিষয়ে বা ঘটনা-দুর্ঘটনায় বাঙালি হুজ্জত বা তর্কাতর্কি করতে ভালোবাসে। সমাধানের জন্য যে হিকমত বা দক্ষতা ও কুশলতা দরকার এবং যে হিম্মত বা বল দরকার, তা বিধাতা বাঙালিকে দেননি।ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের ভুলের বা অসাবধানত...
8
ভারী বর্ষণে বিধ্বস্ত জাপান। বর্ষণের ফলে বন্যায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ৫০ জন। ভারী বর্ষণের কারণে ১৬ লাখেরও বেশি মানুষকে নিজ বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এ কথা জানিয়েছে। জাপানের প্রধান দ্বীপ হনসুর চারটি প্রশাসনিক এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে...
3
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের অকৃত...
6
আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়াসহ চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ এনে মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট...
6
ভারতে যে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, তিনি প্রায় এক বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। শ্বশুর বাড়ি চাঁদপুরে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিলেন তিনি। এরপর কখনও কথা হয়নি পরিবারের সঙ্গে। এছাড়া মেয়ে কীভাবে ভারতে গেলেন, সেটাও জানেন না তার বাবা। নির্যাতনের শিকার তরুণীর বাবা পেশায় লেবুর সরবত বিক...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সংহতি জোরদার করার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারির কারণে খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবিলায় সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে চারটি প্রস্তাব উত্থাপন করেছেন, যার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।প্রধানমন্ত্রী ...
6
ঢাকা: ডার্ক কমেডি সিনেমা 'সন্দীপ অর পিংকি ফারার'-এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল 'সন্দীপ অর পিংকি ফারার'। কিন্তু এবারও করোনা ...
2
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দী করা হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামিদ কারজাই (মাঝ...
3
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুলশিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত চিকিৎসক ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ডিউক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়ায় অবস্থিত খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক ডিউক চৌধুরী,...
6
বড় জেঠু খুলনা বেতারের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীতশিল্পী, তাঁর মেয়ে গ্রামে সংগীতের শিক্ষক হিসেবে পরিচিত। বড় চাচি নজরুলসংগীতশিল্পী, বাবা চিত্রশিল্পী। গ্রামে যাত্রাপালা, নাটকের আয়োজনে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা অংশ নিতেন। মায়ের বাবা কীর্তন দলের প্রধান। এমন এক পরিবারে বড় হয়েছেন ইন্দ্রাণী দাশ। ছোটবেলা থেকে তাই 'ক খ' পড়ার পাশাপা...
2
সরিষায় সরস সে মহিমা অপার রজত কান্তি তার অতি মনোহর। রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া ভাজা ঝোল মাখো মাখো কাছাটি খুলিয়া। বাঙালি আর ইলিশ যেন একই সূত্রে গাঁথা। ইলিশের কথা বলেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। সৈয়দবাড়ির মানুষ মুজতবা আলী ইলিশের গুণগানই গেয়ে গেছেন আজীবন। আর মধ্যযুগের কবিরা মঙ্গলকাব্যসহ বিভিন্ন কাব্যে ইলিশ রান...
4
বয়সের তুলনায় অনেকের ত্বক বুড়িয়ে যায়। এর পেছনে দায়ী রোজকার কিছু অভ্যাস। আবার কিছু অভ্যাস আপনার ত্বকে তারুণ্য নিয়ে আসবে। ত্বককে করে তুলবে উজ্জ্বল ও দীপ্তিময়। লেজার ট্রিট ক্লিনিকের পুষ্টিবিদ ইতি খন্দকার নিজের তারুণ্য ধরে রাখতে যে অভ্যাসগুলো মেনে চলতে হবে তার পরামর্শ দিয়েছেন।মন খুলে হাসুনমন খুলে হাসতে পারা বড় গুণ। হাসি শরী...
4
করোনা সংক্রমণে দেশে গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫৮৫ জন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প...
6
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুসারে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন। খবরটির উৎস প্রধানত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এ সংস্থা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও শিল্প বণিক সমিতি বরাবর একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, যেকোনো বিদেশ...
8
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিএনপি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই দা...
9
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে 'ফার্স্ট হিটার বস' (এফএইচবি) নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১)। রোববার (২১ জুলাই) তাদেরকে আটকের বিষয়টি জানান র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন। আটকরা হলেন- বিশু চন্দ্র শীল (২০), নাঈম মি...
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'সরকার কাঁচের ঘরে বসে লম্বা লম্বা কথা বলছে আর বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে। যারা লম্বা লম্বা কথা বলে তাদের চিনতে গেলে সার্চ লাইট দিয়ে খুঁজতে হয় -এরা কারা?' শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমু...
9
উত্তর কোরিয়া সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার এ পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চলতি বছরে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় আসার পর থেকেই স...
3
জোটের দুই শরিক দলকে হারিয়ে যুক্তফ্রন্টে একা হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ দলটি। তবে এবার তাদের সঙ্গে জোটে আরও চারটি দল যোগ দিচ্ছে। দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে ...
9
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডলের বিরুদ্ধে ১৭ জুন (বুধবার) রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরশৌলমারী টু সোনাপুর রাস্তার ঈদগাহ মাঠের পাশে সরকারি রাস্তার ১০৯টি গাছ বন বিভাগের বনায়নকৃত গাছ কাটার অভিযোগে চেয়াম্যা...
6
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে না নেওয়ার দাবি জানিয়ে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গত ৮ নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়া বরাবর ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়েছে। ইতিমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ চিঠিটি প্রকা...
6
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বি...
6
মাত্র তিন মিনিটের জুম কলে সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করে দিলেন নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডটকমের প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ। একসঙ্গে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে ওই বৈঠকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিশাল গর্গ। কর্মকর্তার কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। ডিজি...
3
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'অবহেলায় নয়- গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহীরমৃত্যু হয়েছে।' আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেটে প্রাণিসম্পদ অধিদফতরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'সক...
9
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর রাইসা আক্তার নামেদুই বছরের এক কন্যা শিশুরলাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে প্রতিবেশী আরমান খান ও তার স্ত্রী সোমা আক্তারকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর রান্না ঘরের লাকড়ির স্তুপের উপরে বস্তা ভর্তি অবস্থায় তার ম...
6
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তেত্রিশ লাখের বেশি মানুষ উক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার পর্যন্ত যে হালনাগাদ হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউক্রেনের ৩৩ লাখ ২৮ হাজার ৬৯২ জন মা...
3
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবেশী বেলারুশ থেকে রুশ সৈন্য ও সামিরক যান ইউক্রেনে ঢুকে পড়ে। বৃহস্পদিবার সকালে বেলারুশের সেনকিভকা ও বেলারুশের ভেসেলোভকা সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকতে শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট...
3
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববারের (১৬ জানুয়ারি) ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির সব সদস্যের পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের এই কর্মসূচি। রোববার দাবি মেনে না নেওয়...
6
রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সুষ্ঠুভাবে এইচএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের আটটি জেলায় এ বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৭৩৯ জন।এর মধ্যে ৩৭ হাজার ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে...
6
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী অফিসে প্রশিক্ষণের ৯ লাখ টাকার হদিস মিলছে না। অভিযোগ উঠেছে, দায় এড়াতে টাকা আত্মসাতের বিষয়টি নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা পরস্পরকে দোষারোপ করছেন। তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) ও বর্তমান হিসাবরক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে এ টাকা তোলা হয়। তবে সরক...
6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো 'প্রস্তুত' রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে বলেছেন, 'রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর থেকে...
3
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় মন্ত্রী-এমপিরা পতাকাবাহী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। মঙ্গলবার ব...
6
করোনা প্রতিরোধে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তার আগে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ করেছিল সংগঠনটি। শনিবার রাত পৌনে দশটার দিকে বিজিএমইএর সভাপতি রুবানা হক সাংবাদিকদের মাধ্যমে সদস্য কারখানা মালিকদের বলেন, ''সার...
0
সময় আর স্রোত যেমন বন্ধ থাকে না তেমনি নির্বাচনও বিএনপির জন্য বন্ধ থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আসবে না, তা বলে নদীর স্রোত বন্ধ থাকবে না। তাই বলে সময়ের গতি বন্ধ থাকবে না। সময় আর স্রোত যেমন বন্ধ থাকে না নির্বাচনও বন্ধ থাকবে না। বিএনপি আসুক আর না আসুক তার ওপর নির্বা...
9
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪-২১ এপ্রিল চলাচলে বিধিনিষেধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)নেতারা বলছেন, এই আট দিন ফ্লাইট বন্ধ থাকলে বিদেশগামীরা প্রায় ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন।আটাবের সাধারণ সম্পাদক ও অ্যারিক্স এয়ার সার্ভিসের স্বত্ব...
6
নিয়ম অনুযায়ী আপনি বলেই সম্বোধন করা উচিত। কিন্তু আমরা তো তুমিতে নেমে এসেছিলাম, নাকি তুমিতে উত্তরণ হয়েছিল আমাদের। সে সম্বোধন মনে রেখেই এই চিঠি ঠিকানাহীন গন্তব্যের দিকে...প্রিয় ফাহির,কেমন আছ? হয়তো ভালোই আছ। ভালো থাকার এত তাড়া যার, সে তো ভালোই থাকবে। কিন্তু আমি ভালো নেই, আমরা ভালো নেই। তোমার অভাব যে কতটা মর্মান্তিক, তা তোম...
2
আবারও সংঘাতে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজানের সেনারা। গত মঙ্গলবার সীমান্তে ওই সংঘর্ষে আজারবাইজানের ৭ সেনাসদস্য নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আর্মেনিয়ার কর্তৃপক্ষ বলছে, সংঘর্ষে তাদের ১ জন সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবারের ওই সংঘর্ষে আর্মেনিয়ার ২৪ জন সেনা এখনো...
3
হঠাৎ বিয়ে করলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। কনে হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক। দুই পরিবারের পছন্দেই তাঁদের বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নবদম্পতির দুই পরিবারের সদস্যসহ বর-কনের কাছের পরিচিতজনেরা উপস্থিত ছিলেন এই ব...
2
টানা ১৪ দিন পর রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনসহ অন্য সব যান। রাজধানী যেন হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে শহরের কোলাহল। পেশাজীবীরা ছুটছেন কর্মস্থলে। কেউবা যাচ্ছেন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে।করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান নিষেধাজ্ঞা আট দিনের জন্য শিথিল করেছে সরকার। শিথিল হওয়ার প্রথম সকালে রাজধানীর দৃশ্য...
6
যুদ্ধ শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। এ অবস্থায় রাশিয়ান বিলিয়নিয়ার আলিশের উসমানভের একটি সুপারইয়াট (বিলাসবহুল প্রমোদতরি) হামবুর্গ শিপইয়ার্ডে জব্দ করেছে জার্মানি। এটির মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা ৫,১০০ কোটি টাকা। ফোর্বসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এরপর রাশিয়ান বিলিয়নিয়ারদের মালিকান...
3
ভাষা আন্দোলনের এই মাসে বায়ান্নর ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় একুশে পদক। এ বছর ২০ জনকে দেওয়া হচ্ছে এই রাষ্ট্রীয় স্বীকৃতি। তাদের মধ্যে শিল্পকলা ও সংগীতে মিতা হক, বেগম ডালিয়া নওশীন এবং অভিনয়ের জন্য একুশে পদক পেয়েছেন এসএম মহসীন। এই স্বীকৃতি এবং দীর্ঘ ...
2
ভারতে বহুল আলোচিত নারদ মামলা নাটকীয় মোড় নিয়েছে। বুধবার এই মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ ব্যানার্জীকে পক্ষ করল দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। নারদকাণ্ডের শুনানি অন্য রাজ্যে স্থানান্তরিত করার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। আর মামলার অন্যতম প...
3
তেজগাঁও বিমানবন্দর বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে তেজগাঁও বিমানবন্দরে বিমান বাহিনীর এয়ার মুভমন্টে ফ্লাইটের নতুন ভিভিআইপি কমপ্লেক্সের উদ্বোধন করে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, এই এয়ারপোর্ট কোনো দিনই বন্ধ হবে না। এটা বিমান বাহিনীর, বিমান বাহিনীরই থাকবে। প্রধানমন্ত্...
6
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর চার আসামিকে অব্যাহতি দিয়েছেন। আর এ রায়ের সন্তুষ্ট হতে পারেননি মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। তিনি বলেন, আমি এই রায়ের সন্তুষ্ট নই। যে কোনো রায়ে জয় পরাজয় থাকেই, তাই ...
6
গত রোববার সন্ধ্যা ৭ টা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভা চলছিল। পথসভায় সভাপতিত্ব করছিলেন ওই এলাকারই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। সভাপতির নির্ধারিত বক্তব্য দিচ্ছিলেন আবদুল মালেক। বক্তব্যের শেষে 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' বলেই তিনি বসে পড়লেন। ঢলে...
6
অস্ত্রের মুখে জিম্মি করে 'সাপ্তাহিক কালকিনি বার্তা'র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে তাঁর স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। গতকাল দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধা...
6
'আপু আমার কেমন আছো, ঈদে কিন্তু বাড়ি যাচ্ছি, তোর জন্য অনেকগুলা পোশাক কিনব। তুই মন দিয়ে পড়াশোনা করবি। একদম দুষ্টুমি করবি না।' আদরের ছোট বোন রিমঝিমের সঙ্গে গত শনিবার সকাল ৯টার দিকে এসব কথাই হয় ফায়ার ফাইটার রবিউল ইসলাম রবির (২৭)।চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নওগাঁ সদরের বাসিন্দা রবিউল ই...
6
অস্ট্রেলিয়ার মেলবোর্নে লাভ মেশিন নামের একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে গুলির খবর পাওয়া গেছে। আজ রোববার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নিরাপত্তারক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার খবর জানা গেছে। খবর বিবিসি হামলাকারীর অতর্কিত গুলিতে আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে...
3
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরী মনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।রবিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এ জামিন আবেদনটি মঞ্জুর করেন। এছাড়া আদালত পরীমনিসহ বাকি তিন জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছ...
2
গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় বন্যার সার্বিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে। রেললাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বন্ধ হয়ে পড়েছে রেল যোগাযোগ। তলিয়ে গেছে প্রশাসনিক কার্যালয়সহ পুরো গাইবান্ধা শহর। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল থেকে ত্রিমোহিনী স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গাইবান্ধা, কুড়িগ...
6
ঈদের ছুটি কাটাতে কক্সবাজার থেকে নানা রকম ছবি পোস্ট করছেন পরী মনি। তবে এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেছেন পরী মনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। নায়িকার ভক্ত অনুরাগীরা 'মাশাল্...
2
১৬৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে পাঁচ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩৪ রান। শূন্য রানে তামিম আর ১৫ রানে ফিরে গেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখার সময় লিটন দাস ২৬ আর মুশফিকুর রহিম ৫ রানে ব্যাট করছিলেন। দলের রান ছয় ওভার শেষে ৪৮/২। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিক দল ৮ উইকেটে ১৬৭ রানে থেমেছিল। ইনিংসের প্রথম...
12
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নো অর্ডার দেন। ফলে তা...
6