text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
জর্জিয়া অঙ্গরাজ্য সিনেট সদস্য হলেন বাংলাদেশি শেখ রহমান। ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে লড়ছিলেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিকে ধরাশায়ী করেছেন। আসালের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আলী হোসেন আটলান্টা থেকে এনআরবি নিউজকে জ... | 4 |
দক্ষিণ ভারতীয় সিনেমার বড় তারকা রজনীকান্ত ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে বিজেপিতে ভেড়ানোর সব রকম চেষ্টা চলছে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না তিনি। খবর আনন্দবাজারের। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রজনীকান্ত। তখন বিজেপিতে যোগ দেওয়ার ব... | 2 |
আজ আকাশ মেঘলা আর আল মাহমুদ নেই। কাবিনবিহীন হাতে মহাকাল স্পর্শ করতে চলেছেন এখন তিনি।রাত্রিশেষে কোনো শুভ শুক্রবারে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। প্রকৃতি তাঁর ডাক শুনেছে। শুক্রবার দিনশেষেই তিনি বিদায় নিলেন। আজ শনিবার ভোরে আকাশ মেঘলা। কবি তাঁর শেষ কল্পনা মাখিয়ে দিলেন আকাশে, চরাচরে, বাংলা ভাষাভাষীদের মনে। আজ নিখিল বাংলা শোক কর... | 8 |
আগামী নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকারের প্রতি সংলাপের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সংকট নিসরসনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কিন্তু বর্তমান সরকার সে ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেও আন্তরিক নয়। সরকারের প্রতি বহুবার আলোচায় বসার আহবান করা হয়েছে। অথচ সরকার... | 9 |
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রোক করে মারা যান তিনি। শেখ ওয়াহেদুজ্জামান উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ... | 6 |
মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি ভেঙে মিছিল, মোটরসাইকেল ও হ্যালো বাইকযোগে শোভাযাত্রা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।গতকাল বুধবার কয়েকজন চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি... | 6 |
স্বামী হিশাম চিশতি চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে অন্য একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ এনেছেন। বিষয়টি জানিয়েই অন্য পুরুষদের সঙ্গে তমার অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন তমা মির্জাকে। বুধবার বুধবার বাংলাদেশ সময় বিকেলে চারটা নাগাদ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান হিশাম। এদিকে চরিত্র নিয়ে এভ... | 2 |
ক্যানসার জটিল রোগ। চিকিৎসায় সময় লাগে বেশি, ব্যয়ও বেশি। চিকিৎসা নিতে গিয়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক ভবনে ঢুকতে ডানে রাস্তার পাশে যেখানে দু-চারটি গাড়ি থাকত, সেখানে এখন রোগী। তাঁরা হাসপাতালে ভর্তি হতে পারেননি। ঢাকা শহরে তাঁদের স্বজন নেই, হোটেলে থাকার আর... | 6 |
প্রেমের পড়ার অনুভূতিটা সুখেরই হয়। কিন্তু যদি প্রেম টা পরিণতি না পায়, তার চেয়ে কষ্টের কিছুই হয়না। একতরফা প্রেমের ব্যাপারটা কষ্টকর। ভালোবাসার মানুষকে না পাওয়াটা আমাদেরদুঃখ আরও বাড়িয়ে তোলে। এমনকি তা মানসিক শান্তিও নষ্ট করে দেয়। তখন কোনো কাজেও মনোযোগ দিতে পারিনা। তবে, বেশিদিন তো জীবন এভাবে কাটানো সম্ভব নয়। যত জলদি সম্ভব এ... | 5 |
কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এর ফলে এখন থেকে কৃষিপণ্য আমদানি-রফতানির সনদ অনলাইনে পাওয়া যাবে। আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে এ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত... | 6 |
একাদশ সংসদ নির্বাচনে 'ভোট ডাকাতি'র চিত্র তুলে ধরতে গণশুনানীর জন্য কোন ভেন্যু এখনো পায়নি জাতীয় এক্যফ্রন্ট। ফ্রন্টের একাধিক নেতা অভিযোগ করেছেন, সরকারের হস্তক্ষেপের কারণে কোথাও তারা স্থান বরাদ্দ পাচ্ছেন না। আগামী ২৪ ফেব্রুয়ারি ফ্রন্টের গণশুনানীর কর্মসূচি হওয়ার কথা রয়েছে। গণশুনানীর জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনা... | 9 |
চীনে সরকারিভাবে একাধিক সন্তান গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগের পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী ওই প্রদেশে কোনো নারী কর্মী সন্তান গ্রহণ করলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন। বর্তমানের চীনের শানজি প্রদেশে সন্তান জন্মের পর নারী ... | 3 |
বগুড়ায় করোনা আইসোলেশন ইউনিটে আসা ১১ জনের মধ্যে নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় অর্থাৎ করোনা আক্রান্ত না হওয়ায় সোমবার পর্যন্ত পাঁচজনকে ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই বাড়ি চলে গেছেন। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী এক কিশোরেরও নেগেটিভ এসেছিল। বাকি ৫ জনের মধ্যে রংপুরের এক বাসিন্দার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। ... | 6 |
যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় আট বছর ধরে একই খাঁচায় থাকা একটি সিংহী তার সঙ্গী পুরুষ সিংহকে হত্যা করেছে। সিংহীটির তিনটি শাবকের বাবা ছিল ওই পুরুষ সিংহটি। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস চিড়িয়াখানায় ১২ বছর বয়সী ওই সিংহীর নাম জুরি। আর ১০ বছর বয়সী পুরুষ সিংহটির নাম নায়াক। ২০১৫ সালে তাদের তিনটি শাবকের জন্ম হয়। ঘট... | 3 |
মাউন্ট ম্যাঙ্গানুইয়ে মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরি এবং পরের তিন ব্যাটসম্যানের ফিফটিতে তুলেছে ৪৩১ রান। জবাব দিতে নামা পাকিস্তান দ্বিতীয় দিন শেষ বেলায় প্রথম ইনিংস থেকে ১ উইকেট হারিয়ে তুলেছে ৩০ রান। পিছিয়ে আছে ৪০১ রানের বিশাল ব্যবধানে। টস হে... | 12 |
করোনার লক্ষণ দেখা দিলে অনেকেই ভয় পেয়ে যান। এ সময় ভয় না পেয়ে কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। কোনোভাবেই ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। পরিবারের অন্যান্য সদস্যকে সুস্থ রাখতে টেস্টের ফলাফল না আসা পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। মেডিকেল নিউজ টুডে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে ২ ... | 4 |
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) ওবজ্রপাতে আশরাফুর হক (৩২) নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার সনগাঁও গ্রামের মরহুম শরিফ উদ্দীনের ছেলে আলমগীর হোসেন গতকাল সকাল ৮টায় ঝড়ে বাড়ীর বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তার... | 6 |
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন অভিনেতা জনি ডেপ। বিষয়টি নিয়ে ভার্জিনিয়ার আদালতে শুনানি চলছে। সেখানে উঠে আসছে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ। সোমবার (১৬ মে) আদালতে একটি আবেগঘন অডিও শোনানো হয়। যেখানে অ্যাম্বার তাকে "মিথ্যাবাদি" না বলার জন্য জনি ডেপকে অনুরোধ করছিলেন বলে শোনা... | 2 |
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপের ফলে আজ বাংলাদেশের ব্যাপক উন্নতি হচ্ছে।' তিনি বলেন, 'এর মূলে রয়েছে পুলিশ। কারণ, পুলিশ সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ছে, পাশাপাশি... | 6 |
রোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে মেলা। এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। সোমবার (২৫ জানুয়ারি) তিনি জানান,... | 6 |
ঢাকা: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তির দিকে। আর এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের হার আশঙ্কাজনক। আর এসব রোগীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই রাজধানীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে ১৫ জনই রাজধানী ঢাকার।স্বাস্থ্য অধিদপ্তরের হে... | 6 |
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চানাক্কালে প্রদেশে সাগর থেকে অন্তত ৫৬ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। খবরে বলা হয়, তুর্কি কোস্ট গার্ডের সদস্যরা আইভাজিকের কাদিরগা উপকূলে রাবারের নৌকায় একদল অভিবাসীকে দেখতে পায়। গ্রিক ক... | 3 |
করোনাভাইরাসের টিকার প্রথম চালান কাল বৃহস্পতিবার কলকাতায় আসতে পারে। তেমনই ইঙ্গিত মিলেছে কলকাতার বিমানবন্দর থেকে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক চিঠিতে বিমানবন্দরকে করোনাসংক্রান্ত কাজে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, ৭ ও ৮ জানুয়ারি টিকাসংক্রান্ত যাবতীয় ব্যবস্থা রাখতে হবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র ... | 3 |
ছয় বছরের দাম্পত্যের ইতি টানলেন ভারতীয় সঙ্গীত শিল্পী অনুপম রায় ও পিয়া রায়। সঙ্গীতের প্রতি ভালোবাসা কাছাকাছি এনেছিল এই দুজনকে। বসন্তের সন্ধ্যার আলাপে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম আর পরবর্তীতে ২০১৫ সালে সাত পাক ঘুরে পূর্ণতা পেয়েছিল সম্পর্ক। কিন্তু আচমকাই সকলকে অবাক করে দিয়ে ডিভোর্সের ঘোষণা দিলেন অনুপম ও পিয়া। ../ বৃহস্পতিবা... | 2 |
রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুজ্জামান স্বাধীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ৫ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান। মামলার পর পুলিশ স্বাধীনের ছোট ভাই মিঠু ও স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করেছে। নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, শিক্ষার্থীদের ওপর হামল... | 6 |
মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান পালনে খুলনার দাকোপে দুটি সরকারি অফিসে ওঠেনি জাতীয় পতাকা। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অন্যতম ছি... | 6 |
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭) নিহত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিটাপুকুর উপজেলার শেরুভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে ও মাধবপুর উপজেলার ন... | 6 |
অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন। আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে গোল্... | 6 |
চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে ডিসেম্বর মাসে ইউরিয়া সারের চাহিদা ৩ লাখ ১ হাজার ৯০২ মেট্রিক টন, বিপরীতে বর্তমানে মজুত রয়েছে ৮ লাখ ৩২ হাজার মেট্রিক টন, যা প্রয়োজনের চেয়ে ৫ লাখ টনেরও বেশি। অন্যান্য সার যেমন টিএসপির ডিসেম্বর মাসে চাহিদা ১ লাখ ১৪ হাজার টন, বিপরীতে মজুত ১ লাখ ৯২ হাজার টন, ডিএপি... | 6 |
করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ফাইজার ও বায়োএনটেক। এই পরীক্ষার মধ্য দিয়ে জানা যাবে, নতুন এই ভ্যাকসিন কতখানি নিরাপদ, সহনশীল এবং কেমন প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। ১৪২০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর মধ্যে এই পরীক্ষা চালানো হবে। অংশ নেয়া সকলের বয়স ১৮ থেকে ৫৫। মোট ৩ দলে ভাগ করে ... | 4 |
নারায়ণগঞ্জ সিটি করপরেশনের (নাসিক) তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে দুইজনের প্রার্থিতা। সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে... | 6 |
কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল ও পুনর্ভোটের দাবিতে বিক্ষোভে টালমাটাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গদি। এমন পরিস্থিতিতেই হুগো শাভেজের এই উত্তরসূরীকে আরও চাপে ফেলে দিয়েছেন ইউরোপের নেতারা। তারা পুনর্ভোট আয়োজনের জন্য আট দিনের সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে কোনো ঘোষণা না এলে বিরোধীদেরই 'স্বীকৃতি' দিয়ে দেবেন ... | 3 |
অমর একুশে গ্রন্থমেলা ঘিরে জমে উঠেছে প্রকাশনা পাড়া। বইমেলাকে কেন্দ্র করে এ সময় দেশের সংস্কৃতি অঙ্গনে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড চলে। সুযোগ সৃষ্টি হয় নানান পেশার। এমনই একটি পেশা প্রুফ রিডিং। প্রুফ রিডিংয়ের চাকরিতে নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগ আছে। নিজের সৃজনশীলতা দেখিয়ে কম সময়ে যাঁরা ভালো আয় করতে চান, তাঁরা প্রুফ রিডিংক... | 1 |
ঢাকা : করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের কেনাকাটায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদ।আজ মঙ্গলবার বিকালে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তি... | 6 |
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। একই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হল সৌদির ওই বিমানবন্দরে। যদিও এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন। বেশ কয়েক বছর ধরে ইয়েমেনের হুথি ও সৌদির সেনা... | 3 |
গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার যুদ্ধাপরাধের মতো ঘটনা সংঘটিত হয়েছে ইউক্রেনে,এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেডিকটভা। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব ঘটনায় ৬০০ সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং ৮০টি ঘটনার বিচার প্রক্রিয়া শুরু... | 3 |
দেশে বিচারাধীন মামলার তুলনায় বিচারকের সংখ্যা অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, বিচারক সঙ্কটের কারণে আদালতে প্রতিদিন মামলাজট বেড়েই চলছে। দেশে প্রতি ১০ লাখ লোকের জন্য বিচারক আছেন মাত্র ১০ জন। যেখানে প্রতিবেশী দেশ ভারতে ১৮ জন, ব্রিটেনে ৫১ যুক্তরাষ্ট্রে ১০৭, কানাডায় ৭৫ এবং অস্ট্রেলি... | 6 |
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজে চিত্রনাট্য লিখেছেন, পরিচালনাও করেছেন। তবে এখন লেখায়-নির্মাণে অত সময় দিতে না পারলেও মাঝেমধ্যে কিছু গল্প ভাবেন। অপূর্বর গল্প-ভাবনায় সম্প্রতি তৈরি হলো নাটক 'স্পাই'। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন, পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকে অপূর্বকে দেখা গেছে সিকিউরিটি গার্ডের পোশাকে। সহ-অভি... | 6 |
জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার নিজেই একটা রেকর্ড বই! ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন সময়ে নিজের নাম লিখিয়ে রেখেছেন তিনি। এক দিক দিয়ে সেই রোনালদোকে টপকে গেলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন রোনালদোর সমান ৮৪ গোল তার। অবশ্য এই ৮৪ গোল করতে রোনালদোর চেয়ে অনেকগুলো ম্যাচ কম খেলেছেন তিনি। রিয়াল মাদ্র... | 12 |
'জাতীয় ঐক্য' গড়তে বৈঠকে বসেছেন যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা। তাঁদের সঙ্গে আছেন বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংল... | 9 |
গোপালগঞ্জে ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ও ২৮ মে দুই ... | 6 |
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া, রাজনগর-বালাগঞ্জ ও রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের দু'পাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। কোথাও কোথাও সড়কের ওপর চলে এসেছে বিভিন্ন গাছ ও লতাপাতা। সড়কের দুই পাশে কোনো জায়গা খালি নেই। মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। যানবাহন এলে পথচারীদের সরে দাঁড়ানোর জায়গাও থাকে না।ঝোপঝাড়ের কারণে সড়কে... | 6 |
মনঃসংযোগ বাড়াতে অনেকেই রুবিকস কিউব মেলাতে পছন্দ করেন। অনেকেই শুধু খেলার ছলে। তবে সাইকেল চালাতে চালাতে কাউকে রুবিকস কিউব মেলাতে দেখেছেন? জবাবটা সম্ভবত 'না' হবে। তবে এ কাজ করেছে ভারতের জয়াদর্শন ভেঙ্কতেশান নামের এক কিশোর। সাইকেল চালাতে চালাতে কয়েক সেকেন্ডে রুবিকস কিউব মিলিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে সে। জয়াদর্শন... | 3 |
ইউক্রেনের আকাশসীমায় রুশ বাহিনীর যুদ্ধবিমানের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের এয়ার ফোর্স কমান্ডের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উপস্থিতি গত ২৪ ঘণ্টায় বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিবিসির লাইভ আপডেটে এ তথ্য দেওয়া হয়েছে। বিবৃতির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ইউক্রেনের আকাশসীমায় মনুষ্যব... | 3 |
সুন্দরবন ভ্রমণে এখন আগের চাইতে বেশি খরচ করতে হবে দেশ-বিদেশের পর্যটকদের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সুন্দরবন ভ্রমণের প্রায় সবগুলো খাতে কর ও ফি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সুন্দরবনে গেলে দৈনিক ভিত্তিতে ভ্রমণ ফি, প্রবেশ ফি, তথ্য কেন্দ্রের ফি, গাইড ফি, লঞ্চ ক্রু ফি, নিরাপত্তা গার্ড ফি, টেলিকমিউনিকেশন ফি, ভিডি... | 6 |
দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি। করোনা ভাইরাস আক্রান্ত ৩ জনের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুই জনের নমুনা নেগেটিভ এসেছে। পরবরতী পরীক্ষায় নেগেটিভ এলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হবে। বুধবার (১১ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছে জানিয়েছে সরকারের রোগতত্... | 4 |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে। নির্যাতিত ছাত্রের বাবা অভিযোগ করেন, তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। শিক্ষক বেলাল হোসেন নানা ওসিলায় হাসানকে তার রুমে ডেকে নিয়ে হাত পা মালিশ করাতেন। ত... | 6 |
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা রেলক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন-সিএনজি (অটোরিকশা) সংঘর্ষে একজন নিহত তিনজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শাসনগাছা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) নিয়ে গেলে ফরিদ মুন্সি (৭০) নামের ১জনকে মৃত ঘোষনা করেন জরুরী বিভ... | 6 |
কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন ত... | 2 |
আবরার ফাহাদ হত্যাকাণ্ড আমাদের সামনে চিন্তার নতুন দরোজা খুলে দিতে পারে। নিষ্ঠুর, অমানবিক ও বেদনাদায়ক এ হত্যার পর প্রশ্ন উঠতে পারে, কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে এ রকম খুনি-নিপীড়ক তৈরি হয়? বিশেষ করে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হন, দেশ-বিদেশে যে প্রতিষ্ঠানের স্নাতকদের বিপুল স্বীকৃ... | 8 |
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে অন্তত ১০ বার পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। অবস্থা আরও খারাপের দিকে গেলে তার জন্য আইসিই... | 6 |
আইপিএলের প্রথম সাক্ষাতে জিতেছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় সাক্ষাতে মধুর প্রতিশোধ নিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনির দলকে ৫ উইকেটে হারালেন রোহিত শর্মারা। ফলে আইপিএলের নকআউট পর্বে যাওয়ার পথ কঠিন হল চেন্নাইয়ের। টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। ড্যানিয়েল স্যামসের দাপটে শুরু... | 12 |
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা এবং পল্লবী থানার প্রতারণা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন। তবে এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। কারামুক্ত হতে হলে তাঁকে গুলশান থানার ডিজি... | 6 |
বরেণ্য কবি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তার সমাধিতে জানানো হয়েছে ফুলেল শ্রদ্ধা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্... | 6 |
আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না, বিএনপি মহাসচিবের এমন কথা শুনলে জনগণ এখন হাসে। এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ। তাই তাদের মুখে স্বাধীনতা, আন্দোলনের... | 9 |
১৩ বছর ধরে মালদ্বীপের রাজধানী মালেতে কাজ করেন পলাশ আকন্দ। তাঁর বাড়ি বাংলাদেশের জামালপুর জেলার গোপালপুরে। ঢাকা-মালে যাতায়াত ব্যয়বহুল হওয়ায় ১৩ বছরে মাত্র তিনবার বাংলাদেশে এসেছেন পলাশ। এবার দেশীয় এয়ারলাইনস সংস্থা ইউএস-বাংলা এই রুটে ফ্লাইট চালু করার পর তিনি দেশে যাওয়ার জন্য টিকিট কিনেছেন।গত ৩ ডিসেম্বর মালদ্বীপের ভেলানা আন্... | 6 |
ডুমুরিয়া থানা-পুলিশের অভিযানে প্রতারণা মামলার দুই জনসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার নরনিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে কথিত সিআইডি অফিসার মো. মুজাহিদুল ইসলাম, মৃত এবাদ আলী মোড়লের ছেলে আশরাফ হোসেন, কাতার সরদারের ছ... | 6 |
উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। এখানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম... | 6 |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভুয়া খবর বলে আমার ব্যক্তিত্ব আমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে যাবে। কিন্তু সত্য হলো আমার ব্যক্তিত্বই আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রেখেছে। শনিবার সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে এক সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, প্রায় চার দশকের মধ্যে আমি একমাত্র প্রেসিডেন্ট যিনি আ... | 3 |
সপ্তাহের সাত দিনই বই হাতে শহরে ঘুরতে দেখা যায় মোয়াজ্জেম হোসেনকে। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার বই বিলি করেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন দুটি লাইব্রেরি ও একটি জাদুঘর। নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুট গ্রামের মোয়াজ্জেমের মামা আব্দুল গফুর ছিলেন বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তার উৎসাহেই বই পড়া শুরু মোয়াজ্জেমের। ড. লুৎফর রহমান ... | 5 |
চুয়াডাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাতগাড়ি, কুলচারা ও দিগড়ী গ্রামের সড়কগুলোর সংস্কার হয়নি দীর্ঘ দিন। অধিকাংশ পাকা সড়ক এখন প্রায় কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কগুলো ছোট ছোট ডোবা-নালায় পরিণত হয়।সাতগাড়ি, কুলচারা ও দিগড়ী এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কগুলো দীর্ঘদিন আগে পাকা করা ... | 6 |
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে ঘটনায় গোলাম মোস্তফা (৬০) নামে এক কৃষক নিহত এবং আরো একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষক গোলাম মোস্তফা উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। প্রতিবেশী হায়দার আলী জানান, কৃষক গোলাম মোস্তফা তার দুইটি গরু নিয়ে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় বাড়ি... | 6 |
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঘাতকদের হাতে প্রাণ হারানোর আগে সাংবাদিক জামাল খাসোগির শেষ কথা ছিল-'আমি নিঃশ্বাস নিতে পারছি না।' সৌদি এ সাংবাদিকের জীবনের শেষ মুহূর্তের অডিও টেপের অনুলিপি পড়া এক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সূত্রটি জানায়, অনুলিপিটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, হত্য... | 3 |
মুক্তিযুদ্ধের বিরোধিতাসহ দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা অংশটি কয়েক মাসের মধ্যে নতুন নামে রাজনীতিতে আসছে। এরই মধ্যে তারা তিনটি নাম বিবেচনায় রেখেছে। এগুলোর মধ্য থেকে একটি চূড়ান্ত করা হবে। নামগুলো হচ্ছে সাধারণ জনতা পার্টি, বাংলাদেশ ন্যায়তন্ত্র দল ও আমরা বাংলাদেশ। সংশ্লিষ্... | 9 |
বাগেরহাট শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে আগুন লেগে মুদি দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের শেরেবাংলা রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্ম... | 6 |
সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পদ নিয়ে কদিন আগেও তুমুল বিরোধে জড়িয়ে পড়েছিলেন জিএম কাদের আর এরশাদপত্নী রওশন এরশাদ। আর এর মূলে ছিল পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের মনোনয়ন। লাঙলের টিকেট কে পাবেন- তা নিয়েই ভেতরে ভেতরে চলছিল স্নায়ুযুদ্ধ। অবশ্য 'বৃহত্তর স্বার্থে' কে... | 6 |
একাদশ জাতীয় সংসদের পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপসহ তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।কর্মসূচি হচ্ছে- জাতীয় সংলাপ অনুষ্ঠান, নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা দায়ের ও নির্বাচনে সহিংসকবলিত এলাকায় ফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের সফর। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাবেন নেতারা। তবে কবে কখন জাতীয় সং... | 9 |
পাঁচ ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর কাছ থেকে কেনা হয় ৫০ হাজার টাকায়। সেই প্রশ্ন নানা হাত ঘুরে জনতা ব্যাংক কর্মকর্তা সোহেল রানার কাছে বিক্রি করা হয় দুই কোটি ৮০ লাখ টাকায়। আর এই প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল... | 6 |
ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের ৭ দিনব্যাপী ঈদ আনন্দ আয়োজনে থাকছে ১৫টি নতুন নাটক, ১৪টি সিনেমাসহ নানা অনুষ্ঠান। নাটকগুলোর মধ্যে ৯টি একক এবং ৬টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকগুলো হলো-টিপু আলম মিলনের গল্পে 'বেবী লাভ', আল হাজেন পরিচালিত 'ছোট ভাই'। অভিনয়ে, শহীদুজ্জাম... | 2 |
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আসন্ন রমজানের প্রাক্কালে সোমবার (১২ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল এবং আমার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি... | 3 |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির ওপরে। এই মাইলফলক অর্জনের পর হানিফ সংকেত তার অনুসারীদের উদ্দেশে বৃহস্পতিবারকৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ম্যাগাজিন অ... | 2 |
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর বিশ্ব বাজারে তেলের যে ঘাটতি দেখা দেবে তা রিয়াদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। রাশিয়ার বার্তা সংস্থা তাস'কে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিমত প্রকাশ করেন খালিদ আল-ফালিহ। আগামী ৫ নভেম্বর থেকে ইরানের তেল খাতের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়... | 3 |
চেহারার মলিন ভাব কাটাতে ঠোঁটকাঠিই (লিপস্টিক) যথেষ্ট। কখনো কখনো মন ভালো করতেও এর জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রূপবিশেষজ্ঞ ববি ব্রাউন মনে করেন, চেহারায় যখন কোনো মেকআপ থাকবে না, মানানসই লিপস্টিকটি খুঁজে বের করুন। আর কিছুই লাগবে না। মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নও ভক্ত ছিলেন লিপস্টিকের। তিনি বিশ্বাস করতেন ম্য... | 4 |
নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে জয়তুন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের জোয়াল ভাঙ্গার হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।জয়তুন বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।পুলিশ জা... | 6 |
ভোটের আর মাত্র চার দিন বাকি। প্রচারের জন্য সময় আরও কম। তাই শেষ বেলায় গাজীপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে অন্যান্য নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও ভোটের হিসাব কষা হচ্ছে বড় দুটি দলের মধ্যেই। প্রচারে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রার্থীদের দৌড়ঝাঁপই বেশি। দুই প্রার্থীর অ... | 9 |
বিনিয়োগ স্বার্থক হতে চলেছে পিএসজি। স্বার্থক হতে চলেছে নেইমার-এমবাপ্পের ওপর অর্থ ঢালা। চ্যাম্পিয়নস লিগের যে চ্যালেঞ্জ নেইমার-এমবাপ্পেরা নিয়েছিলেন দলকে তার শেষ ধাপে তুলেছেন তারা। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার জাদুতে। মঙ্গলবার রাতে লিসবনে ৩-০ গোলে পিএসজি উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপগিজকে। প্রথমবার নিশ্চিত করেছে চ্যাম্প... | 12 |
প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত জাহান চৌধুরী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ বছর বয়সী এ আইনজীবীকে মনোনয়ন দেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদে... | 3 |
এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন? দেখছি, নূর হোসেন জুরাইনের কবরস্থান থেকে উঠে এসেছেন। বুকে-পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক', 'স্বৈরাচার নিপাত যাক' লিখে ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে। হঠাৎ একদল যুবক তাঁকে ধাওয়া করল। নূর হোসেন 'এরশাদের দালালেরা, হুঁশিয়ার...' বলতে বলতে ঘুরে দাঁড়ানো মাত্রই কোথা থেকে যেন একটি গুলি এসে বিঁধল তাঁর বুকে। তাঁর ব... | 8 |
নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (ইইএ) এবং যুক্তরাজ্যে নন-ডেইরি ও ডেইরি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য ডেনমার্কের ইনোভার-কে একমাত্র পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম মল্লকি এফসিএ এবং ইনোভার-এর স্বত্বাধ... | 0 |
যশোরে শাওন ওরফে টুনি (২৫) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন শঙ্করপুর জমাদ্দারপাড়া এলাকার হালিম ওরফে তিলে মুন্সির ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে শঙ্করপুর ছোটনের মোড় এল... | 6 |
সাড়ে ছয় বছর বন্ধ থাকার পর বিজয় দিবসে সুনামগঞ্জ জেলার ধরমপাশা গণপাঠাগারটি নতুন করে চালু হয়েছে, এটি আনন্দের খবর। কিন্তু এ পাঠাগার কেন বারবার বন্ধ হয়, কেন প্রশাসন এ ব্যাপারে নির্বিকার ছিল, সেই প্রশ্নের উত্তর মেলে না। এবার যে পাঠাগারটি ফের চালু হয়েছে, তার কৃতিত্ব যতটা না প্রশাসনের, তার চেয়ে বেশি স্থানীয় মানুষের। একপর্যায়ে ... | 8 |
সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, 'বেগম জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে। এই জন্যই বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আজ না হয় কাল এই সত... | 9 |
চীনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তিন হাজার বছর পুরনো একটি শিল্পকর্ম উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। নতুন আবিষ্কৃত ছয়টি 'বলির বেদি' খনন করে পাঁচশর বেশি বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি স্বর্ণের মুখোশ। ২৮০ গ্রাম ওজনের মুখোশটি প্রায় ৮৪ শতাংশ স্বর্ণের তৈরি। এটি ব... | 3 |
শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়েই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। অদৃশ্য এই ভাইরাস মোকাবিলায় সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নির্দেশনা দিয়েছেন। এমনকি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী পর্যন্ত মাঠে নেমেছে। কিন্তু এ অবস্থাতেও দেশের মানুষের সব ধরণের যোগাযোগ নিরবচ্ছিন্ন ... | 2 |
গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচার। এ ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি পালন কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। প্রার্থীরা বিধি ভেঙে ইচ্ছেমতো প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তিরা আচরণবিধির প্রতি কোনো তোয়াক্কা করছেন না। ... | 6 |
বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভা চলাকালে দলীয় কার্যালয়ের সামনে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। জানা গেছে, বেলা ১১টার দিকে বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্... | 6 |
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির কথোপকথন ফাঁসের ঘটনায় র্যাবের জিজ্ঞাসাবাদ শেষে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ইমন। পাঁচ ঘণ্টা পর তিনি র্যাব সদর দপ্তর থেকে বাসায় ফেরেন।মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইমনের বাসায় ফেরার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখ... | 2 |
কফিনবন্দী হয়ে প্রাণের শহর চট্টগ্রামের মাটিতে মঙ্গলবার রাতে পৌঁছায় নারীনেত্রী, শহীদজায়া ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বেগম মুশতারী শফীর মরদেহ। আজ বুধবার সকাল ৯টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মতো এই মহীয়সী নারীকে শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে গার্ড অব অনার দেবে সিএমপির একটি চ... | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে শুভ নামে এক যুবককে গ্রেপাতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায় দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে অর্নাস পড়েন। তিনি ব্যবসা কিংবা চাকরির জন্য বাবা... | 6 |
বিশ্বসেরা লিওনেল মেসিকে ঠিকমতো ব্যবহার করতে না পারায় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কঠোর সমালোচনা হয়েছে। কোচের সঙ্গে খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বলেও গুঞ্জন ছড়িয়েছিল।তবে এ নিয়ে কোনো জবাব দেননি তিনি। শেষ ষোলো নিশ্চিত করার পর অন্যভাবে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে প্রথম গোলের দেখা প... | 12 |
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলছেন বাংলাদেশ ভারতকে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ঔষধ দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতকে ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রস্তাবের কথা জানানো হয়েছে। রেমডেসিভির কোভিড-১৯ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যব... | 6 |
নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের বেগাজ কেরিয়ারে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন সাহা (৫৬) লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি মহল্লার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি নর্থবেঙ্গল সুগার মিলের মিল হাউস... | 6 |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বাংলাদেশ বিমানের ওয়ার্কশপে একটি গাড়ির চাকার ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করেন। উদ্ধার করা সোনার ... | 6 |
আগস্ট মাসটি বাঙালি জাতি তথা বাংলাদেশের জন্য শোকের মাস। হৃদয়ের রক্তক্ষরণের মাস, অনুভূতি, উপলব্ধি ও মননশীলতার পরতে পরতে অসহ্য ও তীক্ষ্ণ যন্ত্রণা বয়ে যাওয়ার মাস। ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের... | 6 |
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকারপ্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুই দিন ধরে দেশের সব মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর।... | 6 |
সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যত্নবান হউন, নইলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না। জনগণের তাড়া খেয়ে পালানোর পথ খুঁজে পাবেন না। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বাবুলের ওপর হামলার প্রতিবাদে তিন... | 9 |
না, কোনো অঘটন ঘটেনি, হয়নি পরিবর্তন। আবারও নারায়ণগঞ্জবাসী মেয়র হিসেবে বেছে নিলেন পরীক্ষিত সেলিনা হায়াৎ আইভীকে। 'চাচা' তৈমুর আলম খন্দকারের হাতি নৌকায় উঠতে গিয়ে ডুবে গেছে। ডুবে গেছে তাঁর পরিবর্তনের আশা। অন্যদিকে লিখিত, অলিখিত, দৃশ্যমান, অদৃশ্য-সব যুদ্ধেই বিজয়ী 'চুনকার বেটি'। শঙ্কা, অভিযোগ-অনুযোগ সব ছাপিয়ে আবারও জয়, মেয়র প... | 6 |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরও ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্কার এমন তথ্য প্রকাশ করেছে। তবে এ ধরনের হামলার বিরোধিতা করেছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্যা চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি । তিনি ট... | 3 |
ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের মেয়র জানিয়েছেন রুশ হামলায় তার শহরে ১০ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সোমবার (১১ এপ্রিল) দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে ফোনে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো। এ সময় রাশিয়ান বাহিনীকে বহির্বিশ্বের কাছ থেকে সেখানে ... | 3 |
তৃতীয় টার্মিনালের নতুন কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে আট ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ কারণে রাতের ফ্লাইটগুলোর শিডিউল করে দেওয়া হয়েছে দিনের বেলায়। এতে ভিড় বেড়েছে দিনে। অতিরিক্ত যাত্রীর চাপে চরম ভোগান্তিতে পড়ছে বিদেশগামী যাত্রী ও বিদেশ থেকে আগতরা... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.