text
stringlengths
1
58.1k
label
int64
0
12
পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ৬০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। দারুণ এ মাইলফলকে পা রাখার পর গোটা ক্রিকেট বিশ্বই তার বন্দনায় মুখর। বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ। টুইটারে এক বার্তায় এই সুইং সম্রাটকে অভিনন্দন ...
12
তানভীর মুহাম্মদ ত্বকীকে আমি কখনও দেখিনি। তার পরিবারের সঙ্গেও কোনো পরিচয় ছিল না। সে বড় হয়েছে নারায়ণগঞ্জে, যে শহরটি এক সময় ত্বকীর জন্মের বহু আগে আমার খুব প্রিয় ছিল। নানান অনুষ্ঠানে কয়েকবার গিয়ে যার সাংস্কৃতিক জীবনকে ভালো লেগেছিল। যদিও একসময় কিছু সন্ত্রাসীর দখলে শহরটি চলে যাওয়ায় আর সেখানে যেতে ইচ্ছে হতো না; এমনকি সুধীজন প...
8
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সীমানাপ্রাচীরের সামনের ফুটপাতসহ মূল রাস্তার প্রায় অর্ধেক দখল করে ফল, কাঁচামাল, চা ও মুদির দোকান গড়ে উঠেছে। বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে সৃষ্টি হচ্ছে যানজট। এ ছাড়া ফুটপাত দখল হয়ে যাওয়ায় করোনার টিকা নিতে আসা সাধারণ মানুষ সড়কে লাইনে দাঁড়াচ্ছেন। ...
6
যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কথা জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ঢাকার বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় 'জাতীয় ঐক্য'র বিষয়ে বৈঠক শেষে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌ...
9
মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা-সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগ...
12
ভুট্টার ফলন বাড়াতে নাটোর সদর উপজেলার ৫০০ কৃষককে বিনামূল্যে দেওয়া হবে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ। এরই পরিপ্রেক্ষিতেমঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে ৫০ জন কৃষকের হাতে ভুট্টার বীজ তুলে দেওয়া হয়। বীজ বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক। এসময় সদর উপজেলা কৃষি অফিসার মে...
6
ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুল হাসান বনি-সদর (৮৮) মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থতা থাকার পর আজ শনিবার প্যারিসের একটি হাসপাতালে তিনি মারা যান। বনি-সদরের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর স্ত্রী এবং সন্তানরা এই তথ্য নিশ্চিত করেছেন।১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি ১৯৮০ সালে প্রথম প্রেসিডেন্ট হন। এতে তাঁকে সহযোগিতা করেছিল ওই সময়...
3
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক মাইলফলক ছুঁয়েছেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে চার হাজার রান করেছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। এই ম্যাচে ১১৩ বলে ৮৬ রান করেছেন লিটন। বর্তমানে তার রানের সংখ্যা চার হাজার ৫১। সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ১২৬ বলে ১৩৬ রান...
12
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হরিদাসপুর গ্রামে মেরামতের ৩ মাস পেরোতেই একটি সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। একদিনের বৃষ্টিতে সড়কের প্রায় অর্ধেক ধসে পড়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নিম্নমানের কাজ করায় তিন ম...
6
চারঘাটে 'ব্যাকটেরিয়া উইল্ড' নামক রোগের আক্রমণ ঘটেছে বাগানের নতুন পেয়ারাগাছে। এতে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। বিভিন্ন ধরনের ছত্রাক প্রতিষেধক ব্যবহারেও মিলছে না সুফল। রোগের সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন পেয়ারাচাষিরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারঘাট উপজেলায় ২৩০ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সম্প্রতি উপজেলার থাই ...
6
বঙ্গবন্ধুসেতু ও মুক্তারপুর সেতুর টোল হার আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক। সোমবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন টোল হার কার্যকর হবে। তবে সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক ...
6
শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই সঙ্গে ন্যায় ও সত্যের পথে চলবে, তাহলেই জীবনে বড় হতে পারবে। জীবনটাকে উন্নত করতে পারবে। বাবা-মায়ের মুখও উজ্জ্বল হবে। বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস-২০২১ উদযাপন উ...
6
দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। কিন্তু রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অবস্থান একেবারেই নগণ্য। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এক-তৃতীয়াংশ নারীকে দলীয় পদে রাখতে বলা হলেও কোনো দলই তা পূরণ করেনি। ২০০৮ সালের ওই নির্দেশনায় রাজনৈতিক দলগুলোকে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারীকে দলীয় কমিটিতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছিল। আওয়ামী লীগের কেন্দ...
6
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানিকুর রহমান মানিক হত্যা মামলায় জেলহাজতে আছেন। একই মামলায় অজ্ঞাতনামা আসামি হয়ে পালিয়ে আছেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হক। তাঁকেসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় যুবলীগ ও এলাকাবাসী। এদিকে বিদ্যালয়ে সভাপতি ও প্র...
6
আসন্ন সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের 'ল রিপোর্টার্স ফোরাম' কার্যালয়ে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের না...
6
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর ব্রিসবেনে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জন মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।শহরটিতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। তীব্র ঝড় ...
3
বলিউড তারকা কঙ্গনা রনৌতের বোন ও ব্যবস্থাপক রাঙ্গলি চন্ডালের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। টুইটারে তাঁর অনুসারী ছিল প্রায় ৯৬ হাজার। অন্যদিকে ওই অ্যাকাউন্ট থেকে রাঙ্গলি অনুসরণ করতেন মাত্র ২৫৫ জনকে। টুইটারে বেশ সক্রিয় ছিলেন রাঙ্গোলি। বোনের কীর্তি প্রচার ও বলিউড তারকাদের এক হাত নিতেন তিনি ওই অ্যাকাউন্ট থেকে। সামাজিক যোগ...
2
সপ্তম ধাপে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৮ টিতে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী।উপজেলা জাতীয় পার্টির দলীয় ...
6
দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে শুরু হলো দ্বন্দ্ব। অশান্তির কারণ কুলদীপ যাদব। হঠাৎই বিস্ফোরক দলের এই স্পিনার। অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কুলদীপের বক্তব্য, দলে অধিনায়কের দিক থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের কোনও ব্যাপার নেই। এবারের আইপিএল-এ এক...
12
কলকাতায় মুক্তিযুদ্ধের ওপর মোবাইল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার কলকাতা থেকে ছয়টি গাড়ির চিত্র প্রদর্শনীর যাত্রা শুরু করেছে। এক হাজার ২০০ কিলোমিটার সীমান্ত পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধ এবং বিএসএফ সংক্রান্ত ৯০টি ছবির এই প্রদর্শনী আগামী ২০ ডিসেম্...
3
পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নদীভাঙন কবলিত স্থানীয় জনসাধারণ। আজ সোমবার উপজেলার তালবাড়ীয়ায় পদ্মা নদীর তীরে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।সংবাদ সম্মেলনে জনসাধারণের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে...
6
রিকশাচালক বাসেদ মিয়া ও হালিমা আক্তার দম্পতির সঙ্গে কিছুদিন আগে নেত্রকোণার মোহনগঞ্জের মাজারে পরিচয় হয় এক কবিরাজের। তারপর ওই দম্পতি নিজেদের অসহায়ত্ব ও মেয়ের জন্ডিসের কথা জানান সেই কবিরাজকে, বিনিময় করেন ফোন নম্বর। সোমবার মেয়ের চিকিৎসার জন্য ফোনে ওই কবিরাজকে ডাকা হয়। তাদের ডাকে সাড়া দিয়ে কবিরাজ হাজির হন সুনামগঞ্জের ধর্মপাশ...
6
বগুড়ার সারিয়াকান্দির মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটি অবশেষে চালু হলো। ২১ মাস কেন্দ্রটি বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রটি পুনরায় উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান...
6
নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে দলটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল বলেন, ইসরাফিল আলম এমপি ছিলেন প্রবাসীদের বন্ধু। তিনি সাধারণ শ্রমিকদের পাশে থাকতেন, তাদের দু:খ, দুর্দশা শুনতেন এবং তা সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতেন। বিডি...
4
ঢাকা: বরেণ্য অভিনেত্রী সারাহ কবরীর সিনেমায় অভিষেক হয় ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত 'সুতরাং' দিয়ে। খ্যাতিমান নির্মাতা ঋত্বিক ঘটকের 'তিতাস একটি নদীর নাম' সিনেমায় অভিনয় করে আলোচিত হয়ে উঠেন কবরী। ১৯৭৩ সালে মুক্তি পায় সিনেমাটি। ঋত্বিক ঘটকের সঙ্গে তার পরিচয়, কাজের অভিজ্ঞতাসহ সুভাষ দত্তের চলচ্চিত্রে প্রথম সুযোগ পাওয়া নিয়ে কবর...
2
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদদোহা রতনকে ৩৫ বস্তা মৎস্য ভিজিএফ এর চালসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, মৎস্য ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে এনএসআই'র ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল আরশি নগর ইউনি...
6
নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোবালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার আলোকবালী এ ঘটনা ঘটে। পুলিশ জানিছেন, আগামী ইউপি নির্বাচনে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেলোয়ার...
6
সকাল থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন ডা. বিমান চন্দ্র আচার্য। হঠাৎ চিকিৎসা নিতে আসা রোগীর রক্তের প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়ার জন্য লোকও ঠিক করা হয়। কিন্তু সেই লোক না আসাতে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে রোগীকে বাঁচাতে নিজেই রক্ত দান করেন ডা. বিমান চন্দ্র আচার্য।জরুরি বিভাগে নিজের চেয়ারে বসে দা...
6
করোনা ভাইরাসের দীর্ঘ ছুটি কাটিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়িয়েছে। বর্তমানে ৯৯ গোলে অবস্থান করা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো করোনার থাবায় এ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। এ বছর ইউরোতে খেলার মধ্য দিয়ে তার গোলের সেঞ্চুরি পূর্ণ হয়ে যেত। কিন্তু করোনার কারণে এক বছর পিছিয়ে গেছে ইউরো। এরই মধ্যে ...
12
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই সরকার চক্রান্তকারীদের সঙ্গে আপোস করে ক্ষমতায় টিকে আছে। আজকে আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ দূরে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। শুধুমাত্র বন্দুকের নল দিয়ে জোর করে টিকে আছে। তারা আজকে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ব করে টিকে আছে...
6
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় দুজন বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা মোটরবাইকে করে আসে। তাঁরা এবং গুলি করে মুসল্লিদের হত্যা করে। বন্দুকধারীরা সোমবার ...
3
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন ধর্ষণের মামলা করা সেই ঢাবি শিক্ষার্থী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এই অনশন শুরু করেন ওই শিক্ষার্থী। অনশনরত শিক্ষার্থী বলেন, বর্তমানে ধর্ষণ একটা মহামারি...
6
জরিমানার পর এবার পার্লামেন্টে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেন জুড়ে ২০২০-এ কোভিড পরিস্থিতির জেরে লকডাউন ঘোষণা করেছিল জনসনের সরকার। গোটা দেশ যখন লকডাউনে ঘরবন্দি, জমায়েতে জারি নিষেধাজ্ঞা, ঠিক সেই সময় অতিমারি আইন ভেঙে জন্মদিন পালন করার অভিযোগ উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। স...
3
নরসিংদীর রায়পুরায় এক নারীকে টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর দেবর ও ননদদের বিরুদ্ধে এ অভিযোগ করেন অগ্নিদগ্ধ পারভিন বেগম (৩০)।পারভিন বেগম জানায়, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সোবানপুর গ্রামে দানা মিয়ার ...
6
নববধূকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন যশোর পুলিশের তালিকাভুক্ত 'সন্দেহভাজন জঙ্গি' কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না। সোমবার দুপুরে মুন্না যশোর কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে জানান, তিনি জঙ্গি নন। মায়ের ওপর অভিমান করে তিনি দু'বছর আগে বাড়ি ছাড়েন। ঢাকায় চাকরি করে তার জীবন চলত। ঢাকায় বিয়ে করেছেন তিনি। জঙ্গি তালিকার কারণে দু'সপ্তা...
6
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফি...
6
ক্যাপ্টেন নওশাদ সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার সন্ধ্যায় উচ্চ পর্যায়ের একটি বিশেষ মেডিকেল বোর্ড তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। এরপর বোর্ড সিদ্ধান্ত নেন যে, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা শাস্ত্রের প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন নওশাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। এ তথ্য নিশ্চিত কর...
6
শরীরে তীব্র ব্যথা, গায়ে আছে জ্বর। কিছুক্ষণ পরপর মাথায় ফিরে আসছে ব্যথা। কিন্তু এই যন্ত্রণার চেয়ে মারধরের শিকার হওয়া জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নকে বেশি ভোগাচ্ছে মানসিক কষ্ট।পল্লবীতে জাতীয় দলের সাবেক ফুটবলার বন্ধু বেলাল আহমেদের বাসায় যাওয়ার পথে গতকাল বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের হাতে মারধরের...
12
তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে-১-এ ডাকাতির চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রের প্রতিরক্ষা এলাকার বেড়া কেটে এই চেষ্টা চালান।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির তারাগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে চিকলী এলাকায় উপকেন্দ্রটি অবস্থিত। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বেড়া ক...
6
নির্বাচনী প্রচারে নামার কারণে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয় কমেছে। হোয়াইট হাউস থেকে অবমুক্ত করা তথ্যে বলা হয়েছে, গত বছর বাইডেন দম্পতির মোট আয় ছিল ৬ লাখ ৭ হাজার ৩৩৬ ডলার। ২০২০ সালের অর্থবছরে বাইডেন দম্পতি ফেডারেল সরকারকে কর দিয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪১৪ ডলার। প্রেসিডেন্ট দম্পতির আয়ের ওপর ২৫ দশমিক ৯ শতাংশ ফেড...
3
'নেটওয়ার্কের বাইরে' ওয়েব ফিল্মে কাজ শুরুর আগের অধ্যায়টি কেমন ছিল?ফোন করে আমাকে জানানো হয়, এমন একটা গল্প তাঁরা ভাবছেন। গল্পটা চার বন্ধুকে নিয়ে। প্রথমে আমি কনভিন্সড ছিলাম না গল্পটা নিয়ে। কারন গল্পে আমার উপস্থিতি কতটুকু, গুরুত্ব কতটুকু-এগুলো নিয়ে চিন্তা ছিল। পরে আমাদের সবাইকে কল করা হয় স্ক্রিপ্ট রিডিংয়ের দিন। সমস্ত কাস্টি...
2
দেশের তিন শতাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্র জানায়, ১০৪টি ইউপির সবক'টি পদে ভোট হলেও ১০৩টি ইউপিতে ভোট হবে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যের কিছু কিছু পদে। এর বাইরে আরও ৬৪ ইউপির বিভিন্ন পদের...
6
মেহেরপুরে গোপন বৈঠক করার সময় ৭ মহিলা জামাত সমদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সদর থানার ওসি শাহ দারা খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের কলেজ মোড় সংলগ্ন মেহেরপুর পৌর জামাতের রোকন মনিরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মেহেরপুর ৮ নং ওয়ার্ডের মৃত আলমের ছেলে...
6
জার্মানিতে কঠোর লকডাউন ব্যবস্থা নেওয়ার পর অবশেষে করোনাভাইরাস সংক্রমণের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। এ কথা বলেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান। শুক্রবার রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কঠোর বিধিনিষেধের কারণে করোনার সংক্রমণ শনাক্তের হার কমার লক্ষণ দেখা যাচ্ছে। কঠোর লকডাউন ব্...
3
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৮৩ সালের পর ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। তবে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পাঁতানো ছিল বলে দাবী করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিদানন্দ আলুথগামাগে। ২০১১ বিশ্বকাপের সময় তিনি দ্বীপদেশটির ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন। লঙ্কান সংবাদমাধ্যম নিউজফাস্টের সঙ্গে এ...
12
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশ সফরে যাওয়া পরিবারের দায়দায়িত্ব পালন করতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একসঙ্গে এতজনের থাকা ও যাতায়াতের ব্যবস্থা করতে কালঘাম ছুটছে তাদের। ফলে বিষয়টি নিয়ে রীতিমতো তিতিবিরক্ত বোর্ড কর্তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা শুক্রবার অভিযোগ করেছেন, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়...
12
আনুষ্ঠানিকভাবে ট্রাম্প বিদায় নিয়েছেন। সঙ্গে 'ট্রাম্পিজমেরও' বিদায়ের সম্ভাবনা নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। আপাতদৃষ্টিতে 'ট্রাম্পিজম' থেকে শিগগিরই মুক্তি মিলছে না। ট্রাম্পের 'কুখ্যাত' কর্মকাণ্ডকে পশ্চিমা গণমাধ্যম 'ট্রাম্পিজম' নামে অভিহিত করে একটি অতীব সরল পঠন প্রতিষ্ঠা করেছে। এই সরল পঠনে সবকিছুর জন্য ট্রাম্পকেই দোষারোপ করা হয়...
8
আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে 'শতবর্ষী রাজেন্দ্র কলেজ :আমার ভালোবাসা' ফেসবুক গ্রুপের চতুর্থ বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবন মিলনায়তনে একটি প্রাতঃরাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বসবাসরত ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন শিক...
6
বৃষ্টির অপরূপ দৃশ্য আমাদের মনে কুহক জাগায়। মায়াবি রূপ আমাদের মোহিত করে, আন্দোলিত করে শিহরিত করে। ঋতুভিত্তিক সাহিত্যে বর্ষা নিয়েই বেশি সাহিত্য রচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল বা পল্লীকবি জসীম উদ্দিন কিংবা তিরিশের কবিরাও বর্ষা দ্বারা প্রভাবিত হয়েছেন। রবি ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্তমানকালের কবির...
12
মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্ত করে ঢাকা মহানগর (দক্ষিণ ও উত্তর) আহ্বায়ক কমিটির ঘোষণা করেছে বিএনপি। দক্ষিণে ৪৯ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুস সালামকে। আর ৪৭ সদস্যবিশিষ্ট উত্তরের কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক করা হয়েছে। রফিকুল আলম মজনু এবং আমিনুল হককে যথাক্রমে দক্ষিণ এবং উত্তরে সদস্য সচিব করা হয়েছে।সোমবা...
9
পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আছমত আলী দীর্ঘদিন থেকে নানা অজুহাতে স্ত্রীকে নানা নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সইতে না পেরে অবশেষে মামলা করেছেন স্ত্রী নুর বানু। স্ত্রীর অভিযোগ বারবার বিচার-সালিস করেও বদলাননি স্বামী আছমত আলী। তাই নারী ও ...
6
করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউনের কারণে ভারতের মুম্বাই এয়ারপোর্টে ৭৪ দিন আটকে ছিলেন রেন্ডি জুয়ান মুলার নামে ঘানার একজন ফুটবলার। তিনি কেরালার একটি ফুটবল ক্লাবের হয়ে খেলেন। যখন সারাবিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশ প্রকেটা ধারণ শুরু করে তখন তিনি ভারত ছেড়ে কেনিয়ার একটি বিমানে করে নিজ দেশ ঘানায় ফিরতে চেয়েছিলেন। ক...
12
আইনমন্ত্রী আনিসুল হকের দাবি, দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই যুক্তরাষ্ট্র যে অভিযোগে র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত। নিষেধাজ্ঞার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী।রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্...
6
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, নারীবিদ্বেষী ও নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরও মামলা হয়েছে। এর মধ্যে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্...
6
পঞ্চগড়ের আটোয়ারীতে তিন একর জমির করলার গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় জমির মালিক আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রি করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা এলাকার জনৈক মো. তেজ্জাকারুল ইসলাম মির্জাপুর পাটশেরী এলাকায় ৩ একর জমি বর্গা নিয়ে করলার চাষাবাদ করেন। এর মধ্যে বুধবা...
6
টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা থেকে সুরক্ষিত থাকতে যার যখন সুযোগ আসবে তখনই তাকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনে...
6
বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।পর্যায়ক্রমে জেলায় ১ লাখ ১১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ ...
6
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার সকালে তাঁর একটি সার্জারি করানো হবে। তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ডিপজল বেশ কদিন ধরেই অসুস্থ। ১২ সেপ্টেম্বর চিকিৎসকেরা তাঁকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষায় তাঁর পেটে টিউমা...
2
আজ মালে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সাফের ম্যাচে ডাগআউটে থাকতে পারতেন তিনিও। দুই সপ্তাহ আগেও তিনি ছিলেন বাংলাদেশ দলের কোচ। সব ঠিক থাকলে জামাল ভূঁইয়াদের নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের রণকৌশল সাজাতেন জেমি ডে।দুই সপ্তাহ আগে সাফে 'ভরাডুবি'র ভয়ে জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি দিয়ে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনের হাতে জামালদের ...
12
করোনাভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের এক শিক্ষিকাকে বরখাস্ত করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। পাশাপাশি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানাতে তাকে নোটিশও প...
4
বৃহত্তর পরিসরে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ানকে পাশে চায় জাপান। আজ মঙ্গলবার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য বৈঠকে তাইওয়ানের প্রতি এ আহ্বান জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনার জন্য তাইওয়ান সেমিকন্ডা...
11
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জমাদ্দারেরডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ...
6
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে শুক্রবার বিকাল ৫টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এর আগে বেলা ২টার পর ওই ভবনের ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, একই ভবনের তিন তলায় জাত...
6
আওয়ামী লীগ নির্বাচনে ৩০ আসন পাবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মির্জা ফখরুলকে তার প্রশ্ন- এমন ভবিষ্যদ্বাণী আপনি কীভাবে করলেন? জনগণের রায় আপনি আগেভাগে কী করে দেন? এসব হুমকিধমকি মানুষ বোঝে। এসব সস্তা কথা বলে জনগ...
9
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, 'প্রতিদিন কত মানুষ মারা যায়, খুন হয়, গুম হয়, তার হিসাব নেই। সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মানুষ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আর ক্ষমতার পালাবদল চায় না। মানুষ শান্তি চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।' সুনামগঞ্জ পৌ...
9
কুড়িগ্রাম: ফুলবাড়ী সীমান্ত থেকে আলম মিয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট সাদিয়ালকাটি গ্রামের দুদু মিয়ার ছেলে। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ তাঁকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠায়। তবে অনুপ্রবেশের কারণ জানা যায়নি।...
6
'১৫দিন ধরে কাজ করতে পারছি না, পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে। এতদিন ঘরে থাকতে বলে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই কি তার নমুনা। মাত্র ১০ কেজি চালে পরিবার নিয়ে বেঁচে থাকা যায়?' কথাগুলো বলছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার সরকারি ত্রাণ গ্রহণ করতে আসা কাঠ মিস্ত্রি সহিদু...
6
সৌন্দর্যের লীলাভূমি হাওরের রূপ দেখতে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখতে যেতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরের বিস্ময় এ সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হাওরবাসীর স্বপ্নের এই 'আবুরা সড়ক' উদ্বোধন ঘোষণার পর ভিডিওতে হাও...
6
শীতের আগমনী বার্তার সঙ্গে বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। কুষ্টিয়ার খোকসার কারিগররা। শীত জেঁকে বসার আগেই লেপ-তোশক তৈরির দোকানে ভিড় করছেন কুষ্টিয়ার কুমারখালীর মানুষেরা। অনেকেই আবার পুরোনো লেপ মেরামত করে নিচ্ছেন।ব্যবসায়ীরা ও কারিগরেরা জানান, ক্রেতাদের এই আনাগোনা চলবে পুরো শীত জুড়ে। কিছুদিন পরে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। শী...
6
পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামলা তুলে না নেওয়ায় এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে ও সিগারেটের ছ্যাকা (আগুনে) দিয়ে পৈচাশিক নির্যাাতন করেছে দুবৃত্তরা। সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আহত দম্পতি সখিনা খাতুন (৩৫) ও তার স্বামী জিলাল প্রামানিক (৪৫) বর্তমানে...
6
নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ কর্মকর্তারা একজোট হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় বলেছেন, 'কোনো কর্মকর্তাকে বদলি করা হবে না।' রিজভী বলেন, প্রশাসন ও পুলিশে কর্ম...
6
কুড়িগ্রামের উলিপুরে বিনামূল্যের ৮ বান্ডেল বই আটক করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাধ্যমিকের ছাত্র-ছাত্রিদের এসব বই উলিপুর শহরে মাছ বাজারে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই মুদি দোকানদার রমজান আলীকে আটক করেছে। পৌর শহরের ওই মুদি দোকানদার রমজান আলীর দোকানে জনৈক ত...
6
ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল ভক্তরা। সংবাদটা আরও খারাপ হয়ে এসেছে নেইমারের ক্লাব পিএসজির জন্য। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরুতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল অধিনায়ক। তার ইনজুরি কতটা বড় তা এখনই বলার জো নেই। তবে চলতি মাসে লিভারপুলের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়নস লিগের ম...
12
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে সিঅফিস বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিল...
6
গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যেও বাংলাদেশে সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ জন্য সাংবাদিকদের বিভাজনকে দায়ী করেছেন সম্পাদক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, দলীয় রাজনীতিতে সাংবাদিকদের সংশ্লিষ্টতা এই বিভাজনকে প্রকট করেছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের সুবিধা নিচ্ছে সুবিধাবাদী গোষ্ঠী। এ থেকে বেরিয়ে আসতে সাংবাদিকদের ঐ...
6
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে রেলক্রসিংয়ের দুর্ঘটনায় আরও একজন মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট চারজন মারা গেলেন। সর্বশেষ নিহত ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (২৬)। তিনি ময়মনসিংহ তারাকান্দার কালা মিয়ার ছেলে।ঢাকা নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির। এর আগে আজ শনি...
6
খাগড়াছড়ির দীঘিনালায় এবার ৭টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মহাষষ্ঠীর আগমুহূর্তে মণ্ডপগুলোতে শিল্পীর তুলির রঙে সাজানো হচ্ছে দুর্গার প্রতিমা। উপজেলার পাঁচটি ইউনিয়নের এই মন্দিরগুলোতে পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পূজা উদ্যাপন কমিটি।উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, শিল্পী-কারিগরদের নৈপুণ্যে দুর্...
6
রাজধানীর নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর সোমবার ভোর চারটার দিকে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢা...
6
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দশাল গ্রামের দুই ভাই মো. রিপন মিয়া (২৫) ও মো. স্বপন মিয়া (২৩) এবং প্রতিবেশী মুখলেছুর রহমান (৩২)। জানা যায়, দশাল গ্রামের রিপন মিয়া, স্বপন মিয়া ও মুখলেছ মিয়া শ...
6
সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বিডি ক্লিনের নারায়ণগঞ্জ টিমের সদস্যরা। গতকাল শুক্রবার বেলা ৯টার দিকে বিডি ক্লিন নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক এস এম বিজয়ের নেতৃত্বে এ অভিযান চলে।এ সময় রক্তিম ব্লাড ডোনার্স, সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থা, স্লোগান, সাহায্যের হাত, মানবকল্যাণে রক্তদান, হ...
6
যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেনরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান,রোববার সকাল পৌনে ৯টার দিকেরাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসেরএর আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হা...
6
মাদককাণ্ডে সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডার পর এবার সুশান্তের বাবুর্চি দীপেশকে গ্রেফতার করল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য দীপেশ সাওয়ান্তকে ডেকে পাঠায় এনসিবি। সূত্রের খবর, দীপেশের বক্তব্যে বেশিরভাগেই ছিল অসঙ্গতি। দীপেশ যা যা বলেছেন, তার প্রায় কিছুই অন্যদের সঙ্গে মিলছে না। আর এ...
2
বছরটা শুরু হয়েছিল সংক্রমণের প্রথম ঢেউয়ের শঙ্কা নিয়ে। শেষটায় থাকছে চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি। করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণে দেশে দেশে দৈনিক সংক্রমণের প্রভাব পড়েছে মোট শনাক্তে। ২০২১ সালের শেষ দিন গতকাল শুক্রবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট বলছে, গত বৃহস্পতিবার বিশ্বে দৈনিক সংক্রমণ হয়েছে ১৮ লাখ ৯১ হাজার ৮৬৩, যা এক দ...
6
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রাকটি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড়শন খোলায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্...
6
জীবনে চলার পথে বাধা-বিপত্তি, উত্থান-পতন, সুখ-দুঃখ এবং সাংসারিক জীবনের নানা অজানা গল্প নিয়ে আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া দলের সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। 'শেন ওয়ার্ন' অস্ট্রেলিয়া ক্রিকেটে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারকারীর তালিকার দ্বিতীয় স্থানে...
12
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার জন্য দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসভবনে জাতীয় ঐক্য প্রক...
9
নারী উন্নয়নে অবদানের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পেলেন নন্দিত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সোমবার বিশ্ব নারী দিবসে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও ক্যামব্রিজ রোটারি ক্লাবের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ববিতা। সম্মাননা পেয়ে ববিতা বলেন...
2
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সিইও মাস্ক গত ১৪ মার্চ টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুসারে, ইলন মাস্ক প্রায় টুইটারের প্রায় সাড়ে সাত কোটি শেয়ার কিনেছেন। ২৮৯ কোটি ...
0
স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হয়েছে। লৌহজেং মাওয়া প্রান্তে কয়েকটি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। শনিবার সন্ধ্যায় সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত এই বাতি জ্বালানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, 'পদ্মা সেতুর ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা...
6
টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লুৎফুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান মির্জাপুরের চিতেশ্বরী গ্রামের মো. মাইনুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।আজ ম...
6
রাজধানীর উত্তরা উত্তরখান এলাকার একটি বৃদ্ধাশ্রমে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বৃদ্ধাআশ্রমটির নাম 'আপন নিবাস বৃদ্ধাআশ্রম'। সেখানে থাকা মায়েদের জন্য খাবার নিয়ে যান তিনি। তাদের সঙ্গে আলাপচারিতায় কাটান বেশ খানিটা সময়। শুক্রবার বৃদ্ধাশ্রমের মায়ের সঙ্গে সময় কাটানোর ২৫টি ছবি শনিবার নিজের ফেসবুকে পোস্ট করেন নায়িকা। ছবিতে বৃদ্ধা...
2
সারাদেশের মতো করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ময়মনসিংহেও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপরও নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছেন। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও মানুষের বাইরে বের হওয়া ঠেকাতে পারছে না। শুধু জেলা শ...
6
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকেপেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাংশের সভাপতি সাজ্জাদ কবির কাবুল ধর্মঘট স্থগিত করার ঘোষণা...
6
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালোই সুনাম কুড়িয়ে নেন মাসুদ রানা হাওলাদার (৩২)। স্কুলে পাঠদানের পাশাপাশি কোচিং সেন্টারেও ইংরেজি পড়াতেন তিনি। হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস এ শিক্ষক করোনায় স্কুল ও কোচিং সেন্টারের চাকরি হারান। হঠাৎ করে মাসুদের জীবনে নেমে আসে হতাশা আর অভাব-অনটন। একপর্যায়ে একটি ছিনতাই চক্রে যোগ দেন ...
6
'বৈচিত্র্যের আশ্বাসে নন্দিত পদযাত্রা'-এই বার্তা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'ভিস্টুলা পোলিশ প্রথম চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২১'। উৎসব শুরু হবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। পাঁচ দিনব্যাপী এই উৎসবের অন্যতম আয়োজক বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। সহায়...
6
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১০০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২ আগস...
6
শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভিতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত...
6
পাকিস্তানি ক্রিকেটার শাহজাব হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ ও এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছেন দেশটির একটি দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। গত আসরের পাকিস্তান সুপাার লীগ (পিএসএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত দুর্নীতি বির...
12
'মন ভালো করা বেশ কয়েকটা ছবির কাজ করছি'-ফেসবুকে সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এই পোস্ট দিয়েছেন। যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তিনি বলেন, 'চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাসহ সাতটি চলচ্চিত্রের আবহ সংগীতের কাজ করছি। প্রতিটি ছবিই আমাকে কোনো না কোনোভাবে মুগ্ধ করছে। দেশের চলচ্চিত্র নিয়ে নতুন করে আবারও আশাবাদ...
2
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রবেশনারি অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।পদের নাম: প্রবেশনারি অফিসারপদ সংখ্যা: নির্ধারিত নয়বেতন: ৪৮,০০০ টাকাশিক্ষাগত যোগ্যতা:ক) এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (৫....
1