text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ঢাকা : অর্থ পাচারকারীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ।আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দুদকের চেয়ারম্যান বলেন, অর্থ পাচার নিয়ে দুদক কাজ করে না। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এটি নিয়ে কাজ করে।মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেন, অর্থ পাচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু চিঠিগুলোর কোনো উত্তর আসেনি।এর আগে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারও এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, দুই কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক। সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ ফয়েজ। | 6 |
ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী লিজার পিত্তথলিতে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে গত ২২ সেপ্টেম্বর রাতে। চিকিৎসক জানিয়েছেন এখন তিনি শঙ্কামুক্ত। লিজার ভাই শুভও জানিয়েছেন, লিজা এখন সুস্থ আছেন। শুভ বলেন, দীর্ঘদিন ধরে আপা (লিজা) পিত্তথলির সমস্যায় ভুগছিলেন। দিন দিন পাথর বড় হয়ে যাচ্ছিল। তার সফল অস্ত্রোপচার হয়েছে। আপা এখন ভালো আছেন। আমাদের সঙ্গে কথা বলছেন।' কয়েকদিনের মধ্যে লিজা বাসায় ফিরতে পারবেন বলেও জানিয়েছেন শুভ। কণ্ঠশিল্পী লিজা ২০০৮ সালে সঙ্গীত-বিষয়ক রিয়্যালিটি শো 'ক্লোজআপ ওয়ান'র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম 'লিজা পার্ট ওয়ান' প্রকাশিত হয় ২০১২ সালে। নিয়মিত সিঙ্গেল ও কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। | 2 |
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ দলের মধ্যে এ ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এখনো থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতরা হলেন জেএসএস (সন্তু লারমা) দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)। এ ছাড়া পায়ে গুলি বৃদ্ধ হয়ে আহত হয়েছেন ৪ কিলো প্রশিক্ষণ টিলা এলাকার বাসিন্দা মনির হোসেন (২৫)।আহত মনিরকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, ঘটনার পর পর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। | 6 |
সোনালী ব্যাংকে জালিয়াতি করে ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন।কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির।রায়ে পৃথক দুই ধারায় আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে মোট ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাঁদের ৫ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর ৮ আসামির ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত।জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার অভিযোগে বলা হয়েছে, সোনালী ব্যাংকের রমনা শাখা থেকে ডিএন স্পোর্টস লিমিটেড ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেয়। বিএম স্পোর্টস লিমিটেডের কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া-নেওয়া করেন। | 6 |
আহমেদাবাদ টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মাইকেল ভন এক কাঠি সরেস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে ভন শুধু 'জঘন্য'ই বলেননি, এর সঙ্গে তিনি দুষেছেন আইসিসিকেও। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে 'নখদন্তহীন' মনে করেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক। ভনের চোখে আইসিসিকে এমন মনে করার কারণও আছে। ভারতের মতো 'শক্তিশালী দেশগুলো' যখন যা খুশি তা-ই করবে, তখন আইসিসিকে এর বাইরে অন্য কিছু মনে হওয়ার তো কারণ নেই। উইকেট নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও প্রশ্ন তুলেছেন। টেস্ট ক্রিকেটের জন্য এমন উইকেট নেতিবাচক বিজ্ঞাপন তৈরি করে বলে মনে করেন যুবরাজ। আহমেদাবাদে দ্বিতীয় দিনে খেলার প্রায় ২৫ ওভার বাকি থাকতে ১০ উইকেটের জয় পায় ভারত। দিবারাত্রির এই টেস্টে প্রথম দিন থেকেই বল ভীষণ বাঁক নেয়। কোনো দলের ব্যাটসম্যানই স্পিন স্বস্তির সঙ্গে খেলতে পারেননি। বল কতটা বাঁক নিয়েছে, তার প্রমাণ টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বোলিং শুরু করা। খণ্ডকালীন স্পিনার আগের ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট! ভন স্বীকার করছেন স্পিনবান্ধব উইকেটে ভারত ইংল্যান্ডের চেয়ে ভালো দল। কিন্তু আহমেদাবাদের উইকেটে ভারতের জয়ে মহিমা খুব সামান্যই। ... ://./ !! টেস্ট ক্রিকেটে ম্যাচ জয়ের যে তৃপ্তি, এই জয়ের মধ্যে তার রেশ খুব সামান্য বলেই মনে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে এই ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার লিখেছেন, 'ভারতের মতো শক্তিশালী দেশগুলোকে যত দিন পর্যন্ত যা খুশি তা-ই করতে দেওয়া হবে, তত দিন পর্যন্ত আইসিসিকে নখদন্তহীন মনে হবে।' ভন সরাসরি লিখেছেন, 'নিয়ন্ত্রক সংস্থা ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে। এ কারণে টেস্ট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে।' ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর বিরক্তি প্রকাশ করে কথাটা লিখেছেন তিনি, 'এসব কারণে সম্প্রচারক সংস্থাগুলো টাকাও ফেরত চাইতে পারে। খেলোয়াড়েরা মানসম্পন্ন না হওয়ায় টেস্ট দ্রুত শেষ হয়ে যাচ্ছে-এটা তারা মেনে নেবে, কিন্তু ঘরোয়া বোর্ডের এমন বাজে পিচ বানানো মেনে নেবে না। তিন দিন আগেই ম্যাচ শেষ হয়েছে, ওদিকে তাদের টাকাও খসছে। এতে খুশি হওয়ার কোনো কারণ নেই এবং টেস্টের স্বত্ব পেতে ভালো অঙ্কের টাকা খরচের ব্যাপারে তারা দ্বিতীয়বার ভাববে।' ... ... !!! আহমেদাবাদ টেস্ট চলাকালে পিচ নিয়ে বেশ কিছু টুইটও করেছেন ভন। সোজাসাপ্টা লিখেছেন, 'জঘন্য উইকেট। দ্বিতীয় দিনের পুরোটাই লটারি।' কলামেও ভন ভারতের জয়কে সেভাবে পাত্তা দিচ্ছেন না। তাঁর মতে, এই টেস্টে কেউ জিততে পারেনি, 'ভারত তৃতীয় টেস্ট জিতেছে, কিন্তু এই জয়ের কোনো গভীরতা নেই। আসলে এ ম্যাচে কেউ জিততে পারেনি।' ভন স্বীকার করছেন, এমন কন্ডিশনে ভারত দক্ষতায় ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। 'কিন্তু খেলার ভালো ভেবেই এসব নিয়ে কথা বলতে হবে এবং সেই দায়িত্বটা সাবেকদের' বলে মনে করেন ৪৫ বছর বয়সী ভন। | 12 |
নাটোরর চুরি হওয়া ১৩টি মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা-পুলিশ। গত ৬ দিনের অভিযানে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।গ্রেপ্তারকৃতরা হলেন-গুরুদাসপুরের সিধুলি গ্রামের আল আমিন ওরফে হিরা, চাটমোহরের হরিপুর এলাকার সাখাওয়াত হোসেন ওরফে পলাম ও সিংড়ার চামারী এলাকার নির্মল সরকার।পুলিশ সুপার বলেন, সম্প্রতি নাটোরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির প্রবণতা বৃদ্ধি পায়। জেলা পুলিশের চারটি টিমের নিয়মিত অভিযান ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুরুদাসপুরের নওপাড়া বাজার এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের সদস্য আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে চোর চক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর চোর চক্রের ৩ সদস্যকে আদালতে হাজির করানো হয়। | 6 |
সচিবের গাড়ির জন্য ফেরি তিন ঘণ্টা দেরি করায় তিতাস ঘোষ নামের এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। মাদারীপুরের কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে ২৫ জুলাই রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। তখন কুমিল্লা নামের ফেরিটি ঘাটেই ছিল। কিন্তু ওই কর্মকর্তার গাড়ি না আসা পর্যন্ত ফেরি ছাড়তে রাজি হয়নি ঘাট কর্তৃপক্ষ। অতিরিক্ত রক্তক্ষরণে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তিতাসের। নড়াইল কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন তিতাস ঘোষ। বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাসকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। রাতে অনেক অনুরোধের পরও কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছাড়া হয়নি। এমনকি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও প্রতিকার মেলেনি। মৃতের স্বজনরা জানান, রাত ৮টার ফেরি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গাড়ি আসার পর ছাড়ে রাত ১১টায়। ততক্ষণে রক্তক্ষরণে মৃত্যু হয় তিতাসের। তাই ঢাকার দিকে না গিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাড়ির দিকে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেয়া হয়। কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার আব্দুস সালাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে ঘাটে দায়িত্বে ছিলেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। ওই দিন বিকেলে মাদারীপুরের জেলা প্রশাসক আমাকে মৌখিকভাবে ভিআইপি (অতিরিক্ত সচিব) পারাপারের জন্য নির্দেশ দিয়েছেন। তবে ওই অতিরিক্ত সচিবের নাম আমার জানা নেই। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্য তিন দিনের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আগামী তিন দিনের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে জাবি শিক্ষার্থীরা। জাবির বিভিন্ন অনুষদ সরেজমিনে ঘুরে দেখা যায়, অনুষদ এবং বিভাগ খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। অনুষ্ঠিত হয়নি কোনো ক্লাস-পরীক্ষা। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সম্পর্কে সোমবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদ অধিবেশনে বলেন, "পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।" তিনি আরো বলেন, "মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে? রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণি তৈরির চক্রান্ত চলছে।" বিডি প্রতিদিন/এ মজুমদার | 1 |
সঞ্চয়পত্র করা হয়েছিল দরিদ্র এবং পেনশন ভোগী মানুষের জন্য। কিন্তু এটির অনেক অপব্যবহার করা হচ্ছে। ব্যাংকিং খাতে অটোমেশনের মাধ্যমে এটি ঠিক করা হয়েছে। পোস্টাল সঞ্চয়পত্র অটোমেশনে আনার পর ঠিক করা হবে। এখানে কেউ ঠকবেন না। বৃহস্পতিবার (৫ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেহমান সোবহান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, অনেকেই বলছেন গ্রোথ হচ্ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান না পারলে প্রবৃদ্ধি হয় কিভাবে? ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এখানে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্য সব ধরণের প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, সুদের হার এবং চক্রবৃদ্ধি হারে সুদ হার নির্ধারণের কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে এবং শিল্পায়নের সম্প্রসারণ হচ্ছে না। অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদের হার কমিয়ে আনতে হবে এজন্য এখানে হাত দেয়া হয়েছে। মার্কেট স্বাভাবিক হলে এটিও তুলে দেয়া হবে। | 0 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল গণভবনে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার আগেই ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলটি গণভবনে পৌঁছায়। এর আগে বিকেল সোয়া ৫টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ধ্যা ৭টায় গণভবনে তাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের ২৩ নেতা। রওনা হওয়ার আগে বিকেল সাড়ে ৪টায় কামাল হোসেনের বাড়িতে পৌঁছে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। প্রতিনিধি দলে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাসওআবদুল মঈন খান। আছেন জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ। আরও আছেন জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্লাহ এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিনই সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেন। | 9 |
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিলে চেয়ে সোনালী ব্যাংকের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আবেদনটি দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেন। এর ফলে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলার প্রার্থিতায় কোনো বাধা থাকল না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।নির্বাচন কমিশন গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দিয়েছিল। তার বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করে সোনালী ব্যাংক। আদালতে ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীম খালেদ।বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ২৭ নভেম্বর রংপুর বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দেয় সোনালী ব্যাংক। তবে বাবলার ঋণ খেলাপের কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় সোনালী ব্যাংকের ওই আবেদন নামঞ্জুর হয়।এর আগে গত ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাত মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলার মনোনয়নও বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা।
| 9 |
করোনায় আক্রান্ত হয়েছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য মো. আহসানুল হক চৌধুরী ডিউক। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ। তিনি জানান, গত বুধবার নমুনা পরীক্ষায় ডিউক চৌধুরীর করোনা শনাক্ত হয়। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এদিকে শুক্রবার জুমার নামাজের পর তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে পরিবার ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ডিউক চৌধুরী সবার দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ। | 6 |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫ জনের।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৭ হাজার ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৭১ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭১৫ জন।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৬৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৭ হাজার ১১৪ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৪২ কোটি ৭ লাখ ২০ হাজার ২৯৩ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। | 3 |
বিজয় শোভাযাত্রার কারণে 'অনাকাঙ্ক্ষিত' যানজট সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে তা 'সফল করায়' নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী 'বিজয় শোভাযাত্রা' কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রা শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরে পরিণত হয় ঢাকা। নগরের অলিগলি, সড়ক-মহাসড়ক 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়। দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারী-পুরুষ, ছাত্র, যুবক, শ্রমিক ও জনতার পদভারে মুখর হয়ে ওঠে রাজপথ। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অন্তর্নিহিত শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুনরায় অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের জনগণ বাংলাদেশ ও শেখ হাসিনাবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে শান্তপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে শোভাযাত্রাটি সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করায় ঢাকা মহানগর পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী ও সংস্থার সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আওয়ামী লীগের এই শোভাযাত্রার কারণে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় কাটাতে হয়েছে। কোথাও কোথাও দুই থেকে তিন ঘণ্টা বাসের মধ্যে বসে থেকে একপর্যায়ে হাঁটা শুরু করতে হয়েছে কাউকে কাউকে। সরেজমিন দেখা যায়, দুপুরের আগে থেকেই মৎস্য ভবন এলাকার সামনে থেকে শাহবাগ পর্যন্ত মাওলানা ভাসানী সড়ক, শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত শাহবাগ সড়ক, কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন পর্যন্ত কাকরাইল সড়ক, শেরাটন হোটেলের মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়ক ও সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডির দিকে মিরপুর সড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পরে যাত্রীদের রিকশা, সিএনজি ও বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়। শোভাযাত্রা করতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য অনেকেই বিরক্তি প্রকাশ করেন। | 9 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রকৃত গণতান্ত্রিক সমাজে ব্যক্তি-মানুষের মর্যাদা সমুন্নত থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বের গণতন্ত্রমনা মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতিসংঘ কর্তৃক ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে গণতন্ত্রের সারবত্তা ও অনুশীলনে সবাইকে উদ্বুদ্ধ করতে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আহতদের জানাচ্ছি সমবেদনা। তিনি বলেন, সারা বিশ্বে বহু মত-পথের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভূলুন্ঠিত করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এখনও একদলীয় দুঃশাসনের কালো ছায়া বিরাজমান। বর্তমানে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে। বাংলাদেশে কারও ছায়া দেখলেই আঁতকে উঠতে হয়। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মতপ্রকাশের স্বাধীনতার কন্ঠরোধ করা হয়েছে। ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, এখনও তিনি পুরোপুরি মুক্ত নন। আমরা বর্তমানে এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। জনগণের মতামতই হয় সরকার পরিচালনার ভিত্তি। কেবল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন- আসুন, আমরা বর্তমান দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্রের মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি। | 6 |
ভারতের কাছে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় ছিল ঐতিহাসিক। কপিল দেবের নেতৃত্বে সেই বিশ্বকাপ জয়ের ঘটনা এবার আসছে বড় পর্দায়। কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। এই ছবিতে অতিথি চরিত্রে আছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। গতকাল বুধবার মুম্বাইয়ে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। সেখানে তারার হাট বসেছিল। দীপিকা পাড়ুকোন ছড়িয়েছিলেন সৌন্দর্যের ঝলক। | 2 |
রাশিয়া শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা। সোমবার আলেকজান্ডার রডনিয়ানস্কি বলেন, আলোচনার লক্ষ্যে পশ্চিমাদের আটকানো হয়েছে। শান্তি আলোচনার চিন্তায় রাশিয়ার বিরুদ্ধে আর নিষেধাজ্ঞার প্রয়োজন নেই বলে মনে করেছিলেন তারা। তিনি বলেন, রাশিয়া এই আলোচনাগুলোকে যুদ্ধক্ষেত্রে যা ঘটছে, তা থেকে মনোযোগ বিভ্রান্ত করার উপায় হিসেবে ব্যবহার করছে। এর আগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রত্যাশা করে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইসরায়েল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের শান্তি আলোচনার জন্য বৈঠক করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে আমার পরামর্শ রয়েছে, জেরুজালেম এই আলোচনার জন্য ভালো জায়গা হতে পারে। রোববার এক ভিডিও বার্তায় এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে রোববার ভিডিও কলের মাধ্যমে ইসরায়ের পার্লামেন্টে বক্তব্য দেন তিনি। জেলেনস্কি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন। তিনি বলেন, অবশ্যই এখানে ইসরায়েলের স্বার্থ আছে, তার নাগরিকদের রক্ষা করার কৌশল আছে। আমরা সবই বুঝি। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাফতালি বেনেট আলোচনার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এর জন্য কৃতজ্ঞ। আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। খুব শিগগির বা কয়েকদিন পরে আমরা সম্ভবত জেরুজালেমে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব। | 3 |
অনেক আগে থেকেই বলিউড আর ক্রিকেটের সম্পর্ক। এই দুই অঙ্গনের তারকাদের প্রেম-পরিণয় বহুবার সামনে এসেছে। অনেক বলিউড সুন্দরীদের প্রেমে মজেছেন ক্রিকেট দুনিয়ার তারকারা। কখনও সেই সম্পর্ক পরিণতি পেয়েছে, কখনও পায়নি। এখন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে নিয়ে জোর গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে তার প্রেমের কথা। যদিও দু'জনের কেউই সে কথা স্বীকার করেননি। তবে ইতিমধ্যেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে নিমরত-শাস্ত্রীর প্রেমকাহিনির গুঞ্জন চলে আসছে। এমনকি তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। এর আগে, পতৌদি-শর্মিলা হোক কিংবা আজাহারউদ্দিন-সঙ্গীতা, বর্তমানে বিরাট-আনুশকার মতো অনেকেই গাঁটছড়া বেঁধেছেন। সূত্র : জি নিউজ। বিডি-প্রতিদিন/শফিক | 12 |
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতীয় সৌজন্য সাক্ষাৎ করেন মানবাধিকার কমিশনে নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগম। বুধবার (২ অক্টোবর) বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান নাসিমা বেগমের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সাক্ষাৎ করেন। তারা হলেন- জাতীয় মানবাধিকার কমিশনে নবনিযুক্ত সদস্য ড. কামাল উদ্দীন আহমেদ, ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং চিংকিউ রোয়াজা। এ সময় স্পিকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তারা মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিকে স্পিকার মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি নারী ও শিশুসহ সকলের অধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে সোচ্চার হতে আহবান জানান। তিনি বলেন, নবনিযুক্ত কমিশনের সদস্যবৃন্দ কর্মজীবনের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এ সময় তিনি কমিশনের দেয়া প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপকৃত করবে বলেও উল্লেখ করেন। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান স্পিকারকে কমিশনের প্রথম বৈঠক সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, নিজস্ব কার্যালয় নির্মাণ ও আধুনিকায়ন, বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটো রাইস মিলের ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী। খোলা জমিতে ফেলা মিলের ছাই উড়ে এসে চোখে পড়ছে। চলমান গাড়ির চালকের চোখে পড়ায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার হচ্ছে না বলে জানায় স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পরিবেশ আইন লঙ্ঘন করে আবাসিক এলাকায় স্থাপিত লুনা এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামক রাইস মিলের ছাই জনজীবনে ভোগান্তির সৃষ্টি করছে।ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে দেখা যায়, ওই অটো রাইস মিলের ছাই ফেলা হয় বসুরহাট-হাজারীহাট সড়কের পাশে একটি খোলা জায়গায়। এই ছাই বাতাসে উড়ে প্রতিনিয়ত সড়কে চলাচলকারী বিভিন্ন বয়সের মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের চোখে পড়ে। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি চোখের সমস্যা দেখা দিচ্ছে। এমন বিব্রতকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চান এই সড়কে চলাচলকারী ও আশপাশে বসবাসকারীরা।চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হায়দার (২৩) বলেন, 'খোলা জমিতে ফেলা রাইস মিলের ছাই উড়ে এসে চোখে পড়ে চোখে প্রচণ্ড যন্ত্রণা করে। চলন্ত গাড়ি চালকের চোখে পড়লে দুর্ঘটনার মুখে পড়ে। একবার চোখে ছাই পড়লে ২ থেকে ৩ দিন পর্যন্ত চোখে যন্ত্রণা করে, চোখ লাল হয়ে থাকে।' তিনি আরে বলেন, এ বিষয়ে রাইস মিলের তত্ত্বাবধায়ক বিপ্লব সাহাকে বেশ কয়েকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।'বসুরহাট সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান আবদুল মালেক এই সড়কে নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন। তিনি জানান, খোলা জমিতে ফেলা এই ছাই প্রতিনিয়ত উড়তে থাকে। পথে মোটরসাইকেলসহ যেকোনো যানবাহন চালানো কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। গাড়ি চালানোর সময় চোখে ছাই পড়লে আর কিছুই দেখা যায় না। শুধু চোখ জ্বলতে থাকে। কয়েকবার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর চোখেও ছাই পড়েছিল দাবি করে তিনি জানান, চোখে পড়া ছাই খুব ভুগিয়েছে।এদিকে লুনা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধায়ক বিপ্লব সাহা বলেন, অভিযোগকারীদের অভিযোগ সত্য। পাশের বাড়ির পুকুর থেকে ঘণ্টায় ৩০০ টাকা দিয়ে পানি ছিটিয়ে ছাই ওড়া বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু শুষ্ক মৌসুমে পুকুরের পানি কমে যাওয়ায়, তাঁরা এখন আর পানি দিচ্ছে না।স্থানীয় ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, রাইস মিল মালিক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে অগভীর নলকূপ বসিয়ে এ সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তাঁরা তা কেন করছেন না, তা বুঝে আসেনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী বলেন, লুনা এগ্রো ইন্ডাস্ট্রিজের ওড়ে যাওয়া ছাইয়ে যারা ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁরা লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
নাটোর শহরের ঝাউতলা বস্তি এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের বাড়ি
পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশের রিকশাচালক আবদুল মজিদের বাড়িও
সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার পরিবারের অভিযোগ, শহরের কান্দিভিটা এলাকার বাসিন্দা যুবলীগ
কর্মী নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পী ও তার সহযোগীরা প্রাইভেট কারে
করে এসে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। হাড্ডি বাপ্পীর নানা অপকর্মের প্রতিবাদ
করায় ক্ষিপ্ত হয়ে তারা এ আগুন দিয়েছে। তবে বাপ্পী এ অভিযোগ অস্বীকার করেছে।
মুক্তিযোদ্ধা নাসিরের ছোট ছেলে পরিবহন শ্রমিক ও ১ নং ওয়ার্ড যুবলীগ প্রচার
সম্পাদক আকরাম উদ্দিন বলেন, যুবলীগ কর্মী বাপ্পী নিজস্ব বাহিনী গড়ে তুলে
আমাদের এলাকায় এসে আধিপত্য বিস্তার করে। তারা নারী নির্যাতন, ধর্ষণ, অবৈধ
দখলসহ নানা অপকর্মে লিপ্ত। কেউ প্রতিবাদ করলে তাকে উঠিয়ে নিয়ে নির্যাতন করে
তারা। তিনি নিজে এসবের প্রতিবাদ করায় তাকেসহ তার পরিবারের সবাইকে
প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল হাড্ডি বাপ্পী ও তার সহযোগী মামুন,কালু,
নির্জন, কাওছার, আকাশ, মকলেস, শাকিল ও আশরাফুল। শুক্রবার রাতে হাড্ডি
বাপ্পী ও তার দল প্রাইভেটকারে এসে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায়। আগুন
থেকে বাঁচতে তিনি ও তার পরিবার প্রাচীর টপকে পাশের হর্টিকালচার সেন্টারে
আশ্রয় নেন। মুক্তিযোদ্ধা নাসিরের স্ত্রী অকলিমা বেগম বলেন, আগুনে তার স্বামীর
মুক্তিযোদ্ধা সনদ ও জমির দলিল, এক লাখ ৬৫ হাজার টাকা, সোনার গহনা, একটি
মোটরসাইকেলসহ প্রায় আট লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। তারা এখন এক কাপড়ে
খোলা আকাশের নিচে সময় পার করছেন।
অভিযুক্ত যুবলীগ কর্মী নাজমুল শেখ বাপ্পী বলেন, আমি ও আমার সমর্থকরা এ
ধরনের নোংরা ও নৃশংস কাজ করতে পারি না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ও আমার
অনুসারীদের বিপদে ফেলতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তদন্ত হলেই
সত্যতা বের হয়ে আসবে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ও লিডার মখলেছুর রহমান
বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে ওই দুটি
বাড়ির আটটি ঘরসহ ছয় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে
আগুনের সূত্রপাত- এমন রিপোর্ট আমরা ঢাকায় পাঠিয়েছি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু বলেন,
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে প্রমাণ মিললে ছাড়া পাবে না।
বিষয়টি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম
শিমুলকে জানানো হয়েছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যেই জড়িত হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
করোনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চলতি মূলধন জোগান দেয়ার জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। তিন বছরব্যাপী এ কর্মসূচির মেয়াদ ইতোমধ্যে এক বছর পার হয়েছে। দ্বিতীয় মেয়াদে নতুন করে ব্যাংকগুলোর জন্য কর্মসূচি দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে বৃহৎ ও সেবা খাতের উদ্যোক্তাদের জন্য ৩৩ হাজার কোটি টাকা নতুন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক কী পরিমাণ ঋণ বিতরণ করবে তারও লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। ইতোমধ্যে নতুন এ নির্দেশনার চিঠি ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে গত বছর করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে সরকার এপ্রিলে বৃহৎ ও সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণের জন্য আলাদা আলাদা লক্ষ্যমাত্রা দেয়া হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বাস্তবায়নের এক কর্মসূচির নীতিমালাও কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া হয়েছিল। প্রথমে বুহৎ ও সেবা খাতের উদ্যোক্তাদের জন্য ৩০ হাজার কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছর ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণের জন্য কয়েক দফা সময় বাড়িয়েও তা অর্জন করা সম্ভব হয়নি। কিন্তু বড় উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জন করা হয়। এর পরেও এ তহবিলের আকার দুই দফায় ১০ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়। চলতি মূলধনের জন্য বিতরণ করা এ ঋণের মেয়াদ দেয়া হয় এক বছর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তিন বছর মেয়াদি এ প্রণোদনা কর্মসূচির মেয়াদ এক বছর পার হয়ে গেছে। ফলে নতুন অর্থবছরের জন্য নতুন লক্ষ্যমাত্রা বেধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে ক্ষুদ্র ও এসএমই ঋণ বিতরণের জন্য ২০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি বৃহৎ ও সেবা খাতের উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের জন্যও ৩৩ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার চিঠি কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো হয়েছে। তবে, বৃহৎ ও সেবা খাতে প্রণোদনা কর্মসূচির এ ঋণ এখনো যেসব ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা পাননি তাদেরকে এবার অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ এসেছে কিছু কিছু ব্যাংক কিছু প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে ঋণ বিতরণ করেনি। কোনো কোনো ব্যাংক কিছু উদ্যোক্তার বিপরীতে ঋণ মঞ্জুর করেছে, কিন্তু ছাড় করেনি। আবার বড় কিছু উদ্যোক্তা বেশি হারে ঋণ নিয়ে তা অপব্যবহার করার অভিযোগ আছে। এ কারণেই যারা ইতোমধ্যে এ ঋণ পাননি নতুন বছরে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদায়ী বছরে ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে তার সুদের ওপর সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ভর্তুকি দিচ্ছে। বৃহৎ ও সেবা খাতের ৪০ হাজার কোটি টাকার সাড়ে চার শতাংশ হিসাবে ১ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্ষুদ্র ও এসএমই খাতে বিতরণকৃত ১৫ হাজার কোটি টাকার ৫ শতাংশ হিসাবে সাড়ে ৭০০ কোটি টাকাসহ মোট ২ হাজার ২৫০ কোটি টাকা সুদের ওপর ভর্তুকি দেয়ার কাজ শুরু হয়েছে। ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে যাচাই-বাছাই করে তা পর্যায়ক্রমে ছাড় করা হচ্ছে বলে ওই সূত্র জানায়। | 0 |
ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি রাশিয়ার। জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর যে অভিযোগ করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং এখনো রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি। জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভের বিবৃতি প্রকাশের কিছু সময় আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারভ দাবি করেছিলেন, গতকাল শুক্রবার কিয়েভ আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আলোচনার ইস্যুটি আজ পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছে কিয়েভ। এদিকে ইসরায়েলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক আভাস দিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে কিয়েভের আলোচনায় মধ্যস্থতা করতে পারে তেল আবিব। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, 'তারা (ইসরায়েল) না বলেনি। তারা বোঝার চেষ্টা করছে যে দাবার বোর্ডে তাদের অবস্থানটা কোথায়। আমরা বিশ্বাস করি, এ বিশ্বে ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক দেশ, যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই দারুণ সম্পর্ক রয়েছে।' সূত্র : টাস, আরটি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 3 |
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাহাড়সম রান তাড়া করে জিতেছে মাশরাফি-সাকিবরা। ক্যারিবীয়দের ছুঁড়ে দেয়া ৩২২ রানের টার্গেট মামুলি বানিয়ে ফেলেছে সাকিব-লিটন জুটি। সেঞ্চুরি করেন সাকিব আর ৯৪ রানে অপরাজিত থাকেন লিটন। এই জুটি ক্যারিবীয় পেসারদের বিরুদ্ধে বুক চিতিয়ে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সোমবার রাতের অসাধারণ এই জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কিংবদন্তী খেলোয়াড়েরাও টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন।টাইগারদের এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের খেলোয়াড়রাও। একসময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ভয় ধরিয়ে দেয়া গতিদানব শোয়েব আখতার তো বলেই ফেললেন, বাংলাদেশের এ জয় থেকে তার দল পাকিস্তানের কিছু শেখার আছে। সাকিব আল হাসান ও লিটন দাস ৭ উইকেটের জয় নিশ্চিত করার পর শোয়েব আখতার এক টুইট বার্তায় বলেন, 'এটা দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ যেভাবে আজ খেললো এবং ৩২২ রান তাড়া করে ফেলল। আমি আশা করি, আমরা এখান থেকে কিছু শিখতে পারবো।' বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং লাইন একেবারেই নড়বড়ে। এ কারণে একাধিক ম্যাচে দাঁড়াতেই পারেনি সরফরাজরা। সেদিকে ইঙ্গিত করে বাংলাদেশের ইনিংসটির প্রসঙ্গ টানেন শোয়েব। বলেন, 'এভাবেই ধসে পড়া এড়াতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।' | 12 |
ঘর আলোকিত করে যখন নতুন অতিথি আসে, তখন মা-বাবা ও স্বজনদের আনন্দের শেষ থাকে না। কিন্তু সেই সন্তান যদি স্বাভাবিক না হয়, দেখা দেয় দুশ্চিন্তা। পীরগাছায় বুক জোড়া লাগানো দুই শিশু কন্যাকে নিয়ে এমনই পরিস্থিতিতে পড়েছে এক দরিদ্র দম্পতি।উপজেলার কল্যাণী ইউনিয়নের বিহারি গ্রামের খলিল মিয়া ও হালিমা বেগম দম্পতির ঘরে শিশু দুটির জন্ম হয়েছে। রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ১২ ডিসেম্বর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।ভ্যানচালক খলিল দুই সন্তান ও স্ত্রীর চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। চিকিৎসক শিশু দুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিলেও টাকার অভাবে তাদের বাড়িতেই রাখা হয়েছে। বর্তমানে শিশু দুটি ও তাদের মা হালিমা কাউনিয়ার সাধু কুটিরঘাট এলাকায় নানার বাড়িতে অবস্থান করছে।জানা গেছে, জন্মের পর শিশু দুটির অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন নিবিড় পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন চিকিৎসকেরা।খলিল বলেন, 'বিয়ের তিন বছরের মাথায় প্রথম সন্তানের আগমনে খুশি হয়েছিলাম। কিন্তু বাচ্চাদের জন্ম নেওয়ার পর সেই হাসি মলিন হয়ে গেছে। স্ত্রীর সিজারসহ বাচ্চাদের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অন্যের কাছে ধার করেছি। এখন কী করব জানি না। ভ্যান চালিয়ে সংসার চালাই। চিকিৎসা তো দূরের কথা, গাড়ি ভাড়াই নেই।'নবজাতক দুটির মা হালিমা বলেন, 'আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলছে। আমার সিজারের অংশে পেটের ভেতরে ইনফেকশন হয়েছে। হাঁটতে পারছি না। ভ্যান চালিয়ে বাচ্চা দুটির দুধসহ ওষুধ কিনে খাওয়ার টাকা জোগাড় করতে পারছে না আমার স্বামী। দিনমজুর বাবার বাসায় উঠেছি। এই বাচ্চা দুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো আমাদের পক্ষে অসম্ভব। আমি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।'রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বাবলু কুমার সাহা জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'কনজয়েন্ট টুইন' হিসেবে জন্ম নেওয়া নবজাতক শিশু দুটিকে সার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে বলা হয়। খরচ বেশি হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে পারলে সেখানে সুচিকিৎসা হবে। সেখানে যাবতীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, 'ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হবে।' | 6 |
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর কোনো বিকল্প নেই। আইভী গত ১০ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তাঘাট, অবকাঠামো, পুকুর জলাশয় সংরক্ষণ, পার্কসহ ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুলে মহানগর যুবলীগ আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।শেখ ফজলে শাসম পরশ বলেন, 'ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জবাসীর সেবা করে আসছেন। ২০১১ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে জয়লাভ করেন।'ফজলে শাসম পরশ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। ডাক্তার আইভীর বড় শক্তি হচ্ছে তাঁর ব্যক্তিগত ইমেজ ও ভাবমূর্তি। তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কারণে ব্যক্তিগত একটি ভোট ব্যাংক রয়েছে। আইভী দুর্নীতির বিরুদ্ধে অকপটে কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেন এবং যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে বলেই সিটিবাসির কাছে তিনি প্রিয়। তাঁর ব্যক্তিগত ভোট ব্যাংক নৌকা প্রতীকের প্রার্থীকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলেছে।ফজলে শাসম পরশ যোগ করেন, 'আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে ডাক্তার আইভীর বিজয় সুনিশ্চিত হবে ইনশা আল্লাহ।'পরশ বলেন, ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে হালকা করে দেখার কোনো কারণ নেই। তাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে নৌকা পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার তাগিদ দেন। আওয়ামী লীগ ও যুবলীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করে নৌকাকে বিজয়ী করার নির্দেশ দেন তিনি। | 6 |
ওয়াটারএইড বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিন জাহান। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), ডানিডা, ডব্লিউএসপি, আইটিএন-বুয়েট এবং ওয়াটারএইড। ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) খাতে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর পদে যোগদানের আগে তিনি প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেন হাসিন জাহান। পরে তিনি যুক্তরাজ্যের ডব্লিউইডিসি লোগবরো ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ওয়াটার এবং ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ২৮টিরও বেশি দেশে বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন এবং হাইজিন নিশ্চিতকরণে কাজ করছে। সংস্থাটি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। | 6 |
দারুণ ছন্দে আছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় গতরাতে ওসাসুনার বিপক্ষে বার্সার জয় ৪-০ গোলে পেয়েছে বার্সা। সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি জাভির হার্নান্দেজের শিষ্যরা।নিজেদের শেষ ৬ ম্যাচের ৪টিতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বার্সা। আগের চার ম্যাচের দুটিতেই বার্সা জিতেছে ৪-০ গোলে। গতরাতে ওসাসুনার বিপক্ষেও গোলের হালি পূর্ণ করেছে ফেরান তোরেস, এমেরিক অবামেয়াংরা।ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়েছে তারা। যার মধ্যে ৯টি শট লক্ষ্যে ছিল গোল এসেছে ৪টিতে।ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন পাবলো গাভি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এর ৬ মিনিট পর উসমান দেম্বেলের থ্রু থেকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথমার্ধের ২৭তম মিনিটে তৃতীয় গোল পায় বার্সা। গোলটি করেন অবামেয়াং।ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে উঠে ওসাসুনা। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৫তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে অতিথিরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।এ জয়ের পর ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওসাসুনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট। | 12 |
পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে নির্বাচন করছেন শারীরিক প্রতিবন্ধী আরিফ মিয়া (২৬)। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।ইউপি নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে সবার মনোযোগ কেড়েছেন আরিফ। শুধু ইউনিয়ন নয়, পুরো উপজেলাজুড়েই আরিফকে নিয়ে চলছে আলোচনা, পর্যালোচনা।জানা গেছে, ২০১৪ সালে উপজেলার চতরা ইকলিমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজে ভর্তি হন। তবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগেই পড়াশোনায় ইতি টানেন আরিফ।আরিফ মিয়া বলেন, কাবিলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৮০০ জন ভোটার রয়েছেন। আমি অধিকাংশ ভোটারের সঙ্গে দেখা করেছি। ভোটাররা নিজেদের টাকা খরচ করে আমার পক্ষে প্রচার চালাচ্ছেন। নির্বাচিত হলে জনতার সেবায় নিজেকে উৎসর্গ করব। | 6 |
অভিনব কায়দায় কপ২৬ জলবায়ু সম্মেলনে বার্তা পাঠিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন সাইমন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব বোঝাতেই তার এ আয়োজন। সাইমনের এ ভিডিও বার্তাটি গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে পাঠানো হয়েছে। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় টুভালু কতটা তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, তা বোঝাতে সাইমন নিজেই নেমে গেছেন সমুদ্রে। সেখানে পানিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি। ভিডিওটি মঙ্গলবার জলবায়ু সম্মেলনে প্রচার করা হবে। এরই মধ্যে সাইমনের সমুদ্রে বক্তব্য দেওয়ার সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, সমুদ্রের পানিতে বসানো হয়েছে মঞ্চ। সেখানে হাঁটুপানিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সাইমন। পরনে স্যুট ও টাই। স্যুট হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে রাখা। তার পেছনে জাতিসংঘ ও টুভালুর পতাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিপরীতে টুভালুর সংগ্রামের কথা সবাইকে জানাতে এমন পদক্ষেপ নেন সাইমন। জলবায়ু সম্মেলনকে উদ্দেশ করে দেওয়া ভিডিও বার্তার এ ব্যাপারে সাইমন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে টুভালু বাস্তবে যে পরিস্থিতির মধ্যে আছে, তা কপ২৬ সম্মেলনস্থলে উপস্থাপনের লক্ষ্যে ভিডিও বার্তাটি এভাবে দেওয়া হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, ফুনাফুতির প্রধান দ্বীপ ফোনগাফালের শেষ প্রান্তে ভিডিওটি ধারণ করেছে সরকারি সম্প্রচারমাধ্যম টিভিবিসি। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কমিয়ে আনতে জরুরি পদক্ষেপ নিতে পরিবেশবিদরা যখন বিশ্বনেতাদের চাপ দিয়ে যাচ্ছেন, তখনই এই ভিডিও বার্তা দিলেন কোফে। | 3 |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির জন্য টুঙ্গিপাড়া তীর্থস্থান। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক গোপালগঞ্জ জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। পর্যটন প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার অবস্থিত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির তীর্থস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। পর্যটককেরা যাতে গোপালগঞ্জে এসে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানসমূহ নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে পরিদর্শন করতে পারেন তার পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের দায়বদ্ধতার অংশ। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যত ধরনের প্রকল্প নেওয়া দরকার তা নেওয়া হবে। পর্যটনের প্রকল্পের ক্ষেত্রে গোপালগঞ্জ-কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। মাহবুব আলী বলেন, গোপালগঞ্জের বোর্নি বিল, পদ্মা বিল ও শাপলা বিলের সৌন্দর্য যাতে মানুষ ভালোভাবে উপভোগ করতে পারে সে জন্য সেখানে টাওয়ার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এছাড়াও, বোর্নি বিলকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি বিষয়টি যাতে পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকে সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গোপালগঞ্জের পর্যটন গন্তব্যসমূহে পর্যটকদের সুবিধা বৃদ্ধি করে আরো সমৃদ্ধ করার জন্য কাজ করা হবে। গোপালগঞ্জে অবস্থিত পর্যটন করপোরেশনের মোটেলটি উন্নত করা হয়েছে। এটিকে সংস্কার করে আরো বড় করা হবে। এর সৌন্দর্য বর্ধন করা হবে। দেশি-বিদেশি পর্যটকেরা যাতে আরামদায়কভাবে সেখানে থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের এর সঞ্চালনায় ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন। | 6 |
করোনাভাইরােসর কারণে ১১৭ দিন বন্ধ থাকার পর মাঠে ফিরছে ক্রিকেট। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। দাউদাম্পটনে তাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের টসও হয়নি। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল। ক্রিকেট ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের এখন তাই একটাই প্রার্থনা, 'যা বৃষ্টি ঝরে যা'। সর্বশেষ খবর অনুযায়ী, বৃষ্টি অবশ্য থেমেও গেছে। মাঠ প্রস্তুতের কাজ চলছে। আকাশও পরিষ্কার হয়ে গেছে। তবে এখনও তোলা হয়নি উইকেটের কভার। আবহাওয়া পূর্বভাসে অবশ্য দ্রুতই বৃষ্টি থেমে যাওয়ার আভাস ছিল না। হয়তো ক্রিকেট প্রেমিদের পার্থনা তা থেমেছে! ম্যাচ শুরুর আগের এই বৃষ্টি টস জয়ী দলকে দেবে বাড়তি সুবিধা। বোলিং নিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলার সুযোগ হবে টস জয়ী দলের পেসারদের। বৃষ্টি ভেজা উইকেটে জোফরা আর্চার-স্টুয়ার্ড ব্রডদের সামলানো ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে যাবে খুবই কঠিন। অন্য দিকে পেস-সুইংয়ের পসরা সাজাতে ওয়েস্ট ইন্ডিজ দলে আছে আলজারি জোসেফ-কেমার রোসদের মতো পেসাররা। প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডর একাদশের ব্যাটিং অর্ডার বেশ অনভিজ্ঞ। লক ডাউনের কারণে বিরতি থেকে ফেরা ইংল্যান্ডকে ঘরের মাঠে তাই দিতে হবে বড় পরীক্ষা। ইংল্যান্ড অধিনায়ক তাদের দলকে আগামী অ্যাসেজের জন্য প্রস্তুতি হিসেবে দেখছেন। তার মতে, ২০১৫ বিশ্বকাপের জন্য তারা যেমন সময় নিয়ে দল গুছিয়েছিল। এই দল তেমনি অ্যাসেজ ও ভারতের বিপক্ষে ভালো করতে তাদের সহায়তা করবে। ইংল্যান্ড তাদের একাদশে সাত বোলার রেখেছে। অন্য দিকে পাঁচ বোলার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরবর্তী ম্যাচটা যে বোলারদের হতে যাচ্ছে সেটা সম্ভবত দুই দল আগেই আঁচ করেছে। বৃষ্টি তা আরও নির্ধারণ করে দিল। করোনা পরবর্তী ক্রিকেটে এসেছে বেশি কিছু পরিবর্তন। বলে লালা দেওয়া যাবে না, উইকেট পেলে দলীয় উদযাপনে মানাসহ আরও কিছু বদল এসেছে। এখন ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নেয় সেটাই দেখার পালা। | 12 |
খুলনা শহরের কৈয়াবাজার এলাকায় সিটি করপোরেশনের ময়লা ফেলার স্থানে শূকর পালনের আড়ালে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। শূকর পালন করায় এই এলাকায় সাধারণ মানুষ প্রবেশ করেন না। আর এই সুযোগে মাদক ব্যবসায়ীরা এ স্থানকে তাঁদের ঘাঁটি বানিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।গত কয়েক দিন কৈয়াবাজার সংলগ্ন রাজ বাঁধে গিয়ে দেখা যায়, সেখানে ৪-৫টি শূকর ব্যবসায়ীদের দল সারা দিন শূকর চরান। আর সন্ধ্যার পর থেকেই শুরু হয় মাদক সিন্ডিকেটের আনাগোনা। এই ময়লার ভাগাড় এলাকা দেখাশোনার জন্য রয়েছেন কিছু দায়িত্বরত সুপারভাইজার।নাম প্রকাশে অনিচ্ছুক এক শূকর ব্যবসায়ী জানান, মাদক ব্যবসার নেতৃত্বে রয়েছেন সিটি করপোরেশনের দায়িত্বরত কিছু সুপারভাইজার কর্মকর্তা। তারাই শূকর মালিকদের কাছ থেকে ২০-৩০ হাজার করে টাকা নিয়ে তাঁদের ভাগাড় এলাকায় শূকর নিয়ে প্রবেশ করতে দেন। আর এসব শূকর ব্যবসায়ীরা পরে এখানে মাদকের ব্যবসা করেন।এ বিষয়ে রাজবাঁধ এলাকার দায়িত্বরত সুপারভাইজার মো. আনোয়ার বলেন, 'অভিযোগটি সঠিক নয়। রাতের বেলায় এখানে কি হয় সেটা আমি জানি না। কারণ রাতে এখানে আমি থাকি না।' শূকর ব্যবসায়ী রবিন মণ্ডল বলেন, 'আমি মালিকের কর্মচারী। এখানে আমি ছাড়া আরও ৪-৫ জন ব্যবসায়ী আছে। সবাই রাতে ও দিনে এখানে থাকে। রাতে আমি এখানে বেশ কিছু লোকের আনাগোনা দেখেতে পাই। তবে কেন তাঁরা আসে, সেটা বলতে পারব না।'তাপস তরফদার নামে আর এক শূকর ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, 'এখানে মিলন, সাগর, সুকুমার ও সুবোধসহ আরও অনেকে থাকে। এদের আনুমানিক ৫০০-৬০০ শূকর রয়েছে। এখানে ১০-১৫ জন কর্মচারী শূকর দেখাশোনা করে। যারা শূকর দেখাশোনা করে তারা রাতে ওই মাদক ব্যবসায়ীদের সঙ্গে গাঁজার সেবনের আসর বসায়।'নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক কর্মচারী বলেন, 'রাতে এখানে মাদক সেবনেকারীদেরর মিলনমেলা বসে। আপনারা সন্ধ্যার পর আসলে দেখতে পারবেন।'এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন হালদার বলেন, 'এ বিষয়ে আমার কিছু বলার নাই। তবে আমি প্রধান প্রকৌশলী মো. আজিজ মোর্শেদ চৌধুরী স্যারের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, 'বিষয়টি আমি জানি না। বিষয়টি তদন্ত করে দেখব। আজই ওইখানে আমাদের ফোর্স পাঠাব। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা নোমানকে অপহরণের পর শিকল বন্দী করে রাখা এবং মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এই অপহরণের ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে অপহরণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নোমানের পা ও কোমড়ে শিকলবাঁধা ছবি পাঠিয়েছে।এ ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন নোমানের বাবা মো. শুক্কর আলীর।লিখিত অভিযোগের পর গতকাল বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীতে কাজে নিয়ে যাওয়ার কথা বলে দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের নোমানকে (২১) অপহরণ করে প্রতিবেশী বাদশা মিয়া। পরে অপহরণকারী চক্রের সদস্যরা নোমানের পরিবার ও স্বজনদের কাছে মুঠোফোনে কল করে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।অপহৃত নোমান মিয়া উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামের মো. শুক্কর আলীর ছেলে। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করে নোমানের বাবা শুক্কর আলী। নোমানের বাবা শুক্কর আলী বলেন, নোমান তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে গাজীপুর কোনাবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ১৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকেলে প্রতিবেশী বাদশা মিয়া তাকে ফেনীতে নিয়ে যায়।সেখান থেকে মুঠোফোনে তাকে আটকে রাখা, শারীরিকভাবে নির্যাতন ও মুক্তিপণের বিষয়টি নোমানের ছোট বোন নুরজাহানকে অবহিত করে। বাদশা মিয়া ও ফেনীর লাবু মিয়া নামে দুজনের নেতৃত্বে নোমানকে অপহরণের ঘটনা ঘটে।মুক্তিপণের টাকা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে শিকলে বাঁধা ছবি, পলিথিনের ব্যাগে রাখা গাঁজা ও মারধরের একটি ভিডিও নোমানের বড় ভাই শামীমের মুঠোফোনে পাটায় চক্রটি।যুবক অপহরণের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, 'যুবককে অপহরণের ঘটনাস্থল ফেনী হলেও নিজ বাড়ি দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামে। ফলে ওই অপহৃত যুবকের উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান। মঙ্গলবার দুপুরে পাটলী গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত বাদশা মিয়াকে আটক করা হয়েছে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, আমরা ওই যুবককে উদ্ধারে কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হবো। | 6 |
পেশাদারী ফুটবলের প্রায় শুরু থেকে লাকি সেভেন জার্সিতে দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল, এখনও পর্তুগিজ উইঙ্গার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সাত নাম্বার জার্সি গায়ে। এমনিতেই কী তিনি পরিচিত হয়ে ওঠেছেন 'সিআর সেভেন' নামে! অথচ রোনালদোর সেই জার্সি নিয়েই কিনা জুভেন্টাসে খেলতে চান দানিলো! গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে সাত নাম্বার জার্সি পরে খেলছেন রোনালদো। ব্রাজিলিয়ান ফুল ব্যাক দানিলো তুরিনে এসেছেন এই মৌসুমে। এখনও মাঠেই নামেননি। কিন্তু চেয়ে বসেছেন সিআর সেভেনের জার্সি! মঙ্গলবার (১৩ আগস্ট) প্রেস কনফারেন্সে অসম্ভব চাওয়াটা চেয়ে বসেছেন দানিলো। অবশ্য ব্রাজিলিয়ান তারকা যে বন্ধুর সঙ্গে মজা করেছেন তা বুঝতে কারও কষ্ট হয়নি। দানিলো কৌতুক করে বলেন, 'আমি এখানে আসার আগে তাকে (রোনালদো) বলেছিলাম, আমি সাত নাম্বার জার্সি চাই।' রোনালদো-দানিলো ২০১৯-২০ মৌসুম থেকে এক সঙ্গে খেলবেন তুরিনের বুড়িদের জার্সিতে। সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায়েও দু'জনে সতীর্থ ছিলেন। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আগে রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দানিলো দু'বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা উৎসব করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দু'বছর না যেতেই আরেকবার দুই পুরনো বন্ধুর মিলন হলো জুভেন্টাসে।
| 12 |
সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ (১৪ মার্চ)। এটি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ২ নম্বর ক্রমিকে রয়েছে বলে জানা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম জানিয়েছিলেন, চেম্বার আদালত স্থিতাবস্থা দিয়েছিলেন। এরপরও নিপুণ আক্তার সে আদেশ অমান্য করায় তখন তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে নোটিশেও তিনি সতর্ক হননি। তিনি অব্যাহতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের আবেদনের শুনানি নিয়ে গত ০৬ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন। এছাড়া নিপুণকে লিভ টু আপিল করতে বলে ৪ এপ্রিল শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। পাশাপাশি পদের ওপর স্থিতাবস্থা দেন। বিডি প্রতিদিন/হিমেল | 2 |
দীর্ঘ ৯ বছর পর পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম পুনরায় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শেখ মিলনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘোষণা দেওয়া হয়। পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আজ সোমবার এ আবেদন করেন তিনি। এর আগে গত ৫ মে অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান তিনি। গত শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে কেবিনে রাখা হলেও পরের দিন তাকে নেওয়া হয় সিসিইউতে। এর আগে জ্বরে আক্রান্ত হলে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। তার আগে করোনায় আক্রান্ত হলে, ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া বিতর্কিত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। এর একদিনের মধ্যেই মুখ খুলতে শুরু করেছেন তিনি। বেশকিছু বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিতর্কিত এ ব্যবসায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে পরে তাদের ব্ল্যাকমেইল করতেন। এরপর ভিকটিমদের কাছ থেকে টাকা আদায় করতেন বলে জানা গেছে। শনিবার দুপুরে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদেরর্যাবেরআইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ব্ল্যাকমেইল করে তাদের (রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি) কাছ থেকে টাকা আদায় করার তথ্য আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। র্যাবকর্মকর্তা বলেন, হেলেনা সুনির্দিষ্ট একজন ব্যক্তির জন্য থেমে থাকেননি। প্রতিনিয়ত বিভিন্ন লোকজনের সঙ্গে পরিচয় ঘটেছে তার। উদ্দেশ্য হাসিলের জন্য যাকেই প্রয়োজন হয়েছে, তাকে তিনি ব্যবহার করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন উদ্দেশ্য হাসিলের জন্য। আমাদের মামলার কারণ এটাই। তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, যা তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। আল মঈন বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে, মামলাটির্যাবতদন্ত করবে, তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবেদন করব। তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে হবে। তিনি আরও বলেন, হেলেনা জাহাঙ্গীরের স্বামী ১৯৯০ সালে গার্মেন্টসে চাকরি করতেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে অন্যদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের মালিক তিনি। আমরা জানতে পেরেছি, গত দুই বছরে বিভিন্ন মাধ্যম এবং টেলিভিশনে চাকরি দেওয়ার কথা বলে, এজেন্সি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করতেন হেলেনা। এসব তার অফিস স্টাফদের ওপর চাপিয়েছেন। বাসা এবং অফিস থেকে যে পরিমাণ ভাউচার পাওয়া গেছে, তা এখনও পর্যালোচনা করা হচ্ছে। জয়যাত্রা টেলিভিশনের আইডি কার্ড ব্যবহার করে অনেক প্রতিনিধিও এ চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। মঈন আরও বলেন, হেলেনা আমাদের জানিয়েছেন, তার ১৫ থেকে ১৬টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে তিনি জড়িত। বিভিন্ন সময় চাঁদাবাজি কিংবা ব্ল্যাকমেইল করে আদায় করা টাকাগুলো তিনি ফাউন্ডেশনের কাজে লাগাতেন। সুনামগঞ্জে তিনি ত্রাণ বিতরণ করায় স্থানীয়রা তাকে পল্লীমাতা উপাধি দিয়েছেন। ফাউন্ডেশনের নামে প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা এনেছেন। এগুলো কী কাজে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়া জিজ্ঞাসাবাদে ফ্ল্যাট কিংবা গাড়ির সংখ্যা কতগুলো, সে বিষয়ে প্রকৃত কোনো তথ্য আমাদের দিতে পারেননি হেলেনা। কখনও ছয়টি গাড়ি, কখনও আটটি গাড়ির কথা বলছেন। এসব বিষয়ে যারা তদন্ত করবেন, তারা খতিয়ে দেখবেন। 'আওয়ামী চাকরিজীবী লীগ' নামে একটি সংগঠনকে কেন্দ্র করে বিতর্কে আসার পর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির পদ হারান হেলেনা জাহাঙ্গীর। এরপর তার বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান চালায়র্যাব। অভিযান শেষে তাকে আটক করা হয়। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়। | 6 |
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী দাশুড়িয়া বারোয়ারী মন্দির কমিটির পক্ষ থেকে ভারতীয় সহকারী হাই কমিশনারসহ ঈশ্বরদী বিশিষ্ট ৮ ব্যক্তিকে বিশেষ স্মারক সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর সাড়ে তিনটায় দাশুড়িয়ায় 'বিশ্ব শান্তি ও দেশ-মাতৃকার কল্যাণে অনুষ্ঠিত নামযজ্ঞানুষ্ঠানে' এই সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন- অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি, বিশেষ অতিথি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথা ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রামের সভাপতিত্বে ও উন্নয়ন কর্মী গোপাল অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা আরও বক্তব্য বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানে মন্দির পরিচালনা বিভিন্ন পর্যায়ের নেতারা, কমিটির সদস্য ও ভক্তরা উপস্থিত ছিলেন। | 6 |
বায়তুল মোকাররমে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে সোমবার (৫ এপ্রিল) পল্টন থানায় এ মামলা দায়ের করেন। এ সম্পর্কে পল্টন থানার ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে আরিফুজ্জামান নামে একজন এই মামলা দায়ের করেন। | 6 |
রাস্তার পাশে সারি সারি দোকান। তাতে সন্ধ্যায় ব্যাপক ভিড় জমে যায়। দাঁড়ালেই শোনা যাবে, 'আর একখান দাও গো ভাই।' অথবা 'জবের ব্যাপার ভাই, চাইলাম তো দিছেন না কেনে?' পাশে ভাটির মতো চুলার ওপর সেঁকা হচ্ছে কালাইয়ের রুটি। গরম-গরম সে রুটি চলে আসছে থালায়। আর বাটিতে আসছে লাল শুকনো মরিচ দিয়ে কষানো ধোঁয়া ওঠা হাঁসের মাংস। অথবা কাঁচা মরিচ বেটে তাতে নুনের ছিটে আর কাসুন্দি দেওয়া চাটনি কিংবা ঝাল ঝাল বেগুনভর্তা, ওপরে সরিষার তেল দেওয়া।আমের শহর, রেশমের শহর কিংবা শিক্ষার নগরী হিসেবে রাজশাহীর খ্যাতি তো আছেই, তবে শীতকালে রাজশাহীর পরিচয় যেন হয়ে ওঠে কালাইর রুটির শহর। কালাইর রুটি, অর্থাৎ মাষকলাইয়ের ডালের গুঁড়ো আর আনুপাতিক হারে চালের গুঁড়ো মিশিয়ে বানানো রুটি। এটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় খাবার। কিন্তু এ খাবারটি এখন আর স্থানীয় নেই। সারা দেশের মানুষ এখন কালাই রুটির নাম জানেন।রাজশাহীর একটি মোড়ের নাম ফাটাকেষ্টর মোড়। লোকে বলে, মিঠুন চক্রবর্তীর সিনেমা 'ফাটাকেষ্ট' থেকে অনুপ্রাণিত হয়ে এ নাম রাখা হয়েছে। তবে দুষ্টু লোকেরা অন্য কথাও বলেন। যা-ই হোক। সেই মোড়ে তেমন কিছু নেই। আছে একটি চায়ের দোকান। আর আছে মিনা বেগম নামে এক নারীর রুটির দোকান। গাছতলায় পলিথিনের ছাউনির নিচে বসে কালাইর রুটি বিক্রি করেন মিনা। মিনার মতো উপশহরের রিপন আলী নিজের ভাগ্য বদলে ফেলেছেন এই কালাইর রুটি বিক্রি করেই। এই তো বছর পাঁচেক আগেও ছোট্ট একটা দোকানে রিপন কালাইর রুটি বিক্রি করতেন। এখন রাজশাহী উপশহরে তাঁর দুটি রুটির দোকান। নাম 'কালাই হাউস'। তেরখাদিয়ায় 'কালাই হাউস অ্যান্ড রেস্টুরেন্ট' নামের আরও একটি হোটেল করেছেন তিনি। সব কাজ এখন কর্মচারীরাই করেন। রিপন ব্যস্ত থাকেন হিসাবনিকাশ নিয়ে। উপশহরে যখন রিপন একটা দোকান নিয়ে ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন তার পাশেই রুটির হোটেল দেন আবদুস সাত্তার। তাঁর হোটেলের নাম 'কালাই বাড়ি'। তারপরও ক্রেতা কমেনি বলে রিপন পাশে আরও একটি হোটেল দেন।গত কয়েক বছরে রাজশাহী শহরে এ রকম অনেক কালাইর রুটির হোটেল গড়ে উঠেছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য আলাদা কালাইর রুটির হোটেলও হয়েছে শহরে। সে রকমই একটি হোটেলের নাম 'তেরো পার্বণ'।আধুনিক এই হোটেলটিতে মাটির থালাবাটিতে পরিবেশন করা হয় কালাইর রুটি। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল কলেজের সামনের ফুটপাত কিংবা শহরের পাড়া-মহল্লার অলিতে-গলিতে আছে ছোট ছোট রুটির দোকান। সেগুলো মূলত চালান নারীরা। সেসব দোকানে পাওয়া যাবে একেবারে বাড়ির রুটির স্বাদ।মাষকলাই আর চালের গুঁড়োর মিশ্রণে তৈরি এ রুটি রাজশাহীর চরাঞ্চলের মানুষের খাবার হিসেবে পরিচিত হলেও কালাইর রুটি হালে অভিজাত পল্লির রসনায় হানা দিয়েছে। ফলে রাজশাহীতে তৈরি হয়েছে 'কালাইর রুটি'র ক্রেজ। প্রথাগত অনুষঙ্গের বাইরে এখন অনেক কিছু দিয়েই খাওয়া হচ্ছে এ রুটি। হোটেলগুলোয় ৫ থেকে ৭টি চুলোয় কালাইর রুটি তৈরি করে যান পুরুষ কারিগরেরা। তারপরও রুটির জন্য মানুষকে বসে থাকতে হয় কিছুটা সময়। রাজশাহী শহরের বাসিন্দারা তো খানই, বাইরে থেকে কেউ গেলেও কালাইর রুটি খেতে ভুল করেন না। শখ করে তাঁরা রাতের খাবারটা কালাইর রুটি দিয়েই চালিয়ে দেন।প্রায় সারা বছর পাওয়া গেলেও শীতকালে কালাইর রুটির চাহিদা বেড়ে যায় অনেক। গরম-গরম গরু, হাঁস কিংবা কোয়েল পাখির মাংস ভুনা, বট, কাঁচা মরিচের ভর্তা, ধনেপাতার চাটনি অথবা বেগুনভর্তা দিয়ে খাওয়া হয় কালাইর রুটি। তবে শহরের অলিতে-গলিতে নারীদের ছোট ছোট দোকানে থাকে শুধু কাঁচা মরিচের ঝাল আর বেগুনভর্তা। ছোট ছোট দোকান সারা দিন খোলা থাকে। আর ভালো মানের হোটেলগুলো খোলা থাকে মধ্যরাত অবধি।হোটেলগুলোয় দুই ধরনের রুটি পাওয়া যায়। একটা সাধারণ, অন্যটা স্পেশাল। সাধারণ রুটিগুলোর ক্ষেত্রে তিন কেজি চালের গুঁড়োর সঙ্গে এক কেজি মাষকলাইয়ের গুঁড়ো মেশানো হয়। স্পেশাল রুটি আকারে একটু বড়। চাল ও মাষকলাইয়ের গুঁড়ো থাকে সমান সমান। হোটেলগুলোয় স্পেশাল রুটিরই চাহিদা থাকে বেশি। আর রুটির সঙ্গে বেশি বিক্রি হয় হাঁসের মাংস।দরদামরাজশাহীর সব হোটেলেই একটি সাধারণ কালাইর রুটির দাম ২০ টাকা। স্পেশাল রুটির দাম ৩০ টাকা। রুটির সঙ্গে বিনে পয়সায় মেলে কাঁচা মরিচের ভর্তা ও ধনেপাতার চাটনি। বেগুনভর্তার দাম ১০ টাকা। হাঁসের মাংস ১০০ টাকা, হাফ ৬০ টাকা। গরুর মাংস ফুল ১২০ টাকা, হাফ ৭০ টাকা। এক বাটি বটের দাম ৮০ টাকা, হাফ ৫০ টাকা।যা দেখবেনঘুরতে গিয়ে তো শুধু কালাইররুটি খেলেই চলবে না। দেখতেও হবে। রাজশাহী শহর বেশ পুরোনো। এ শহরেই আছে আমাদের দেশের প্রাচীনতম জাদুঘর-বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। পাশেই পদ্মা নদী। শীতের পদ্মার রূপ একেবারেভিন্ন বর্ষার থেকে। আছে দেশের পুরোনো কলেজগুলোর অন্যতম রাজশাহী কলেজ। আর শীতে অবশ্যদর্শনীয় জায়গা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন বিশাল ক্যাম্পাসের প্রতিটি ভবনের সামনে দেখতে পাবেন ফুলের বাগান। আমি নিশ্চিত, দীর্ঘদিন আপনি একসঙ্গে এত ফুল দেখেননি। একটু দূরে পাবেন পুঠিয়ার রাজবাড়ি। সেখানে দেখা যাবে একসঙ্গে অনেক টেরাকোটা শোভিত মন্দির। তার পাশেই বাঘা উপজেলায় দেখা যাবে বিখ্যাত বাঘা মসজিদ।যেভাবে যাবেনসড়ক, রেল ও আকাশ-তিনপথেই যাওয়া যায় রাজশাহী। ঢাকার আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী থেকে এসি ও নন-এসিবাস পাওয়া যায়। ট্রেন কমলাপুর স্টেশন থেকে।থাকার জায়গাবিভাগীয় শহর বলে রাজশাহীতে থাকার জায়গার ব্যবস্থা ভালোই। ভালো মানের হোটেল তো আছেই। আছে পর্যটন মোটেলও। সাপ্তাহিক ছুটিতে ঘুরে আসতে পারেন রাজশাহী।ঢাকায় কালাইর রুটিএখন ঢাকায়ও কিছু জায়গায় কালাইর রুটি পাওয়া যায়। ২১/৯ তাজমহল রোডে আছে 'কালাই ঘর', শ্যামলী শাহি মসজিদের সামনে ও মিরপুর স্টেডিয়ামের পাশের দোকানে এবং উত্তরা ৩ নম্বর সেক্টরে রিকশাভ্যানের ওপর কালাইর রুটি পাওয়া যায়। এগুলোতে হাঁসের মাংস ভুনাসহসব অনুষঙ্গ দিয়েই কালাইর রুটি খেতে পারবেন। | 6 |
চুয়াডাঙ্গা: দুই দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে ৮৩ জন বাংলাদেশি ফিরেছেন। এর মধ্যে মঙ্গলবার ৭২ জন ও সোমবার ১১ জন দেশে ফিরেন। মঙ্গলবার ফেরা এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই নারীকে গতকাল দুপুরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা এবং ভারতের দিল্লি শহরে ছিলেন। অন্যদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় আরও চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ৭৯ জনকে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। সেখানে তাঁরা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।বাংলাদেশে প্রবেশের পর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ও ডা. আসিফ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডা. তরিকুল ইসলাম জানান, করোনা পজিটিভ ওই নারীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি-না তা পরীক্ষা করে দেখা হবে।দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী আছেন।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, ভারত থেকে দেশে ফেরা এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে করোনা উপসর্গ থাকা অন্য চারজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ভারতে নিয়মিত চিকিৎসা নেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীও আছেন। | 6 |
করোনায় আজও সারা দেশে ২৪ ঘণ্টায় ২৬৪ জন মারা যাওয়ার খবর এসেছে। সংক্রমণ পরিস্থিতিও ভালো নয়। গত বেশ কিছু দিন ধরেই দেশে দিনে করোনায় মৃত্যুর সংখ্যা দুই শতাধিক। পরিস্থিতি ভালো নয়-এটা সবাই মানছেন। স্বাভাবিকভাবেই করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দিকেই সবাই তাকিয়ে। কিন্তু এ ক্ষেত্রে যে সমন্বয়হীনতা চোখে পড়ছে, তা ভয়াবহ।এ সংকটকালে সরকারের উচ্চমহল থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা টিকাদান কর্মসূচির পরিসর বেড়েছে। টিকা উৎপাদনকারী বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। সাফল্যও আসছে। শহর ছাড়িয়ে গ্রাম পর্যায়ে টিকা দেওয়া চলছে। কিছু ব্যতিক্রম ছাড়া এই টিকাদানে বাংলাদেশ তার পূর্ব অভিজ্ঞতাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে। টিকার জোগানের সংকটটি কাটিয়ে ওঠা গেলে এটি নিশ্চয় আরও বেগবান হবে।এবার আসা যাক করোনা মোকাবিলায় সবচেয়ে কার্যকর পন্থা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত সংক্রমণ প্রতিরোধের বিষয়টির দিকে। বিশ্বের যেসব দেশে টিকা কার্যক্রম বেশ সফল, সবগুলো দেশই সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ মেনে চলছে। দু-একটি দেশ মাস্ক পরায় বাধ্যবাধকতা শিথিল করলেও পরে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ায় তা আবার ফিরিয়ে এনেছে। একইভাবে জনসমাগমে আরোপিত বিধিনিষেধ নতুন করে আরোপ হচ্ছে আবার। কিন্তু বাংলাদেশ এ ক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম।বাংলাদেশ যেন অনেকটাই প্রকৃত পরিস্থিতি পর্যালোচনা করে নয়, দেখাদেখি নানা পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ, লকডাউন দিতে হয়, তাই দেওয়া, 'স্বাস্থ্যবিধি' শব্দটি উচ্চারণ করতে হয়, তাই করা। ফলে কখন, কী কারণে বিধিনিষেধ আরোপ হচ্ছে, কখন তা শিথিল হচ্ছে বা কঠোর কিংবা কঠোরতম হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। দেশে দুই শতাধিক দৈনিক মৃত্যু হলেও এবং এ মৃত্যুহার কমার কোনো অদূর সংকেত দেখা না গেলেও হঠাৎ করেই বিধিনিষেধ তুলে দেওয়া হলো। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই শিথিল করার যুক্তিটি কিছুটা বোঝা গেলেও গণপরিবহনের ক্ষেত্রে সিদ্ধান্তটি স্পষ্ট নয়।গত ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে রাস্তায় গণপরিবহন চলবে। তবে মোট সংখ্যার অর্ধেক। অর্থাৎ, একদিনে মোট গণপরিবহনের সংখ্যার অর্ধেক রাস্তায় বেরোতে পারবে। আর রাস্তায় বেরোনো প্রতিটি পরিবহন পূর্ণ যাত্রী নিয়ে চলবে। অর্থাৎ, ঢাকা শহরে যদি ১০০টি বাস থাকে, তবে রাস্তায় বেরোতে পারবে ৫০টি। আর বাসগুলোর আসনসংখ্যা যদি হয় ৫০, তবে তারা ৫০ জন করেই যাত্রী পরিবহন করতে পারবে; এর বেশি নয়। সঙ্গে ১৪ ঘণ্টা রেস্তোরাঁ ও ১০ ঘণ্টা শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রেস্তোরাঁয় অর্ধেক আসনে গ্রাহক বসতে পারবেন। আর শপিংমলের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা নেই। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশ এসেছে।মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এই প্রজ্ঞাপন বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। পূর্ণ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসলে কাকে করোনা থেকে সুরক্ষা দেবে, যাত্রীবেশে মানুষকে নাকি গণপরিবহনগুলোকে? একই ব্যক্তি পাশের সিটে অন্যের সঙ্গে গা ঘেঁষে থাকলেও করোনা সংক্রমণ হবে না, কিন্তু রেস্তোরাঁয় বসলে হবেন-এমন কোনো গোপন সংক্রমণ পন্থা বিষয়ে কোনো কিছু হঠাৎ জানা গেছে কি? শপিংমলগুলো যে ১০ ঘণ্টা খোলা থাকবে, সে সময় করোনাভাইরাসটি কী করবে? তারা কি কথা দিয়েছে এই সময়ে শপিংমলে তারা যাবে না, শুধু মাস্ক পরা থাকলেই হবে? নাকি পকেটে বা হাতে স্যানিটাইজারের শিশি দেখলেই তারা কাতারে কাতারে আত্মহত্যা করবে?একই প্রজ্ঞাপনে একবার পাশাপাশি লোক বসায় সংকট নেই, আরেকবার সমস্যা আছে-এই বৈপরীত্য কী কারণে? এই সব প্রশ্ন যখন মাথায় ঘুরছে, তখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করেছেন মোক্ষম প্রশ্নটি। তিনি বলছেন, 'অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না-এই নিশ্চয়তা কে দেবে?' খুবই গুরুতর ও জরুরি প্রশ্ন। একই সঙ্গে এও জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি তাঁর বক্তব্যে এ নিয়ে কিছুটা উষ্মাও প্রকাশ করেছেন। এবং এটাই স্বাভাবিক।ওবায়দুল কাদেরের তোলা এই প্রশ্নের উত্তর আসার বদলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানালেন আরেক অদ্ভুত তথ্য। তিনি বললেন, এমন সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে। এই একটি তথ্য সবার চোয়াল ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।করোনা গোটা বিশ্বেই একটি স্বাস্থ্যগত জরুরি অবস্থার সৃষ্টি করেছে। এই সংকট মুখ্যত স্বাস্থ্যসংশ্লিষ্ট। দীর্ঘ এই মহামারির কারণে আরও নানা ক্ষেত্রেই সংকট হচ্ছে। এর একটি আইন-শৃঙ্খলা। এবং এই আইন-শৃঙ্খলা সংকটের জন্য দায়ী অর্থনৈতিক কারণ। দেশে করোনাকালে দারিদ্র্য বাড়ছে। নতুন করে বহু মানুষ দরিদ্রের স্তরে নেমে যাচ্ছেন। ব্যবসায়ীরা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মহা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক এই সংকট বাড়িয়ে দিচ্ছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ। বাড়ছে বাল্যবিয়ে, শিশুশ্রম ইত্যাদি। শিক্ষা খাত একেবারে মুখ থুবড়ে পড়েছে। উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই সবই মূল ক্ষেত্র স্বাস্থ্যের সঙ্গে যুক্ত।এই সব বিষয়কে মাথায় রেখে গত বছরই করোনা মোকাবিলায় একটি জাতীয় টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে গঠিত অনুরূপ অঙ্গগুলোর মূল কাজ হলো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনা মোকাবিলায় একটি যথাযথ পরামর্শ দেওয়া। এ জন্য এ ধরনের কমিটিতে এই মহামারির প্রভাব পড়ছে বা পড়তে পারে এমন প্রতিটি ক্ষেত্রের বিশেষজ্ঞদের রাখা হয়। সঙ্গে থাকেন প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা। ব্যাপক তর্কবিতর্কের পর একটি যথাযথ সিদ্ধান্ত গ্রহণই এর লক্ষ্য থাকে। তারাই করোনা মোকাবিলায় কী পদক্ষেপ, কেন ও কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে পরামর্শ দেন। সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় তাতে কিছু অদল-বদল করে একটি সিদ্ধান্ত বা নির্দেশনা জানানোর কথা। এ ক্ষেত্রে অবশ্যই মহামারি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব পান।কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এমনটা দেখা যায়নি। কে কীভাবে করোনা মোকাবিলায় করণীয় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়ে জনমনে বিস্তর প্রশ্ন রয়েছে। এবার অবশ্য তার একটি জবাব মন্ত্রিপরিষদ সচিব দিলেন। জানালেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে হালের এই সিদ্ধান্তটি হয়েছে। যে গণপরিবহন চলাচল নিয়ে এত আলোচনা হচ্ছে, তা নিয়ে এমনকি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গেও আলাপ হয়নি। বিষয়টি এক কথায় ভয়াবহ ও খামখেয়ালিপূর্ণ।ফজলুল কবির: লেখক ও সাংবাদিকই-মেইল: [] | 8 |
সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর একেক এলাকার মার্কেট ও দোকানপাট। জেনে নিন আজ বুধবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ। বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। বন্ধ থাকবে যেসব মার্কেট যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা। বিডি প্রতিদিন/কালাম | 6 |
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার এসব কমিটি ঘোষণার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেনসঞ্জিত চন্দ্র দাস। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেইন। ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ। গত মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর এসব নেতার অনেককেই গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। মেয়াদপূর্তির ছয় মাসেও সম্মেলন না করায় গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে সম্মেলন করে নতুন নেতৃত্ব আনতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর গত ৩১ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনার পর ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। | 9 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট গণিতবিদ ও মহাকাশ গবেষক অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য (৮০) আর নেই। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে রাবি সংলগ্ন কাজলা এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গ্রণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে স্বজনরা জানান, শুক্রবার বিকেলে রাজশাহী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ১৯৪০ সালের ২৫ এপ্রিল বরিশালের উজিরপুর থানার ঢামুরা গ্রামে জন্মগ্রহণ করেন। আশিকের দশকে মহাকাশ গবেষণার জন্য খ্যাতি অর্জন করেন তিনি। লিখেছেন বিজ্ঞানবিষয়ক বহু বই। ২০০৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। মহাকাশ গবেষণা ও গনিতে অবদানের জন্য অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ২০১৯ সালে বাংলা একাডেমির 'মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার' অর্জন করেন। এদিকে প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এক শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে রাবি প্রশাসন। | 6 |
মাউন্ট মঙ্গানুই জয় করে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন ক্রাইস্টচার্চে ড্র করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। আরেকটি বিরল রেকর্ডের প্রতীক্ষায় মুমিনুলরা। ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে স্বপ্নের লড়াইয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে কাল ভোর ৪টায়। সিরিজটি দুই টেস্টের হওয়ায় এখন হারানোর কিছু নেই টাইগারদের। কারণ, এ ম্যাচে হারলেও সিরিজ ড্র হয়ে যাবে। তবে মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ক্রাইস্টচার্চে পা রেখেছেন ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চেও তারা জয়ের জন্য বদ্ধপরিকর। সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, 'দারুণ কিছু দিন গেল। ছেলেরা খুব উপভোগ করেছে, কারণ অতীতে নিউজিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দল, তাদেরকে হারাতে হলে অনেক ভালো খেলতে হয়। সব ফরম্যাটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই।' বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
যশোর কালেক্টরেট মার্কেটে কেনাকাটা করতে আসা এক নারীকে উত্যক্ত করছিলেন যুবকটি। তাকে নিবৃত করতে ব্যর্থ হয়ে ওই নারীর স্বামী শরণাপন্ন হন কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুল ইসলামের। খবর পেয়ে এসআই সাঈদুল ঘটনাস্থলে গিয়ে উত্যক্তকারী যুবককে আটক করতেই তিনি নিজেকে পুলিশ মহাপরিদর্শকের প্রটোকল অফিসার এএসপি রাকেশ বলে পরিচয় দেন। কিন্তু কথাবার্তায় সন্দেহ হলে রাকেশকে নিয়ে তার ভাড়া বাড়িতে যাওয়ার পর পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি ও আইডি কার্ড পাওয়া যায়। পরে তাকে থানায় এনে জিঙ্গাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ অফিসার নন বলে স্বীকার করেন। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের। আটক রাকেশ ঘোষ (২৮) যশোরের চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। দু'মাস আগে পুলিশ কর্মকর্তা পরিচয়ে যশোর শহরের ঘোপ জেলরোড বাইলেনের মর্জিনা হিজরার চারতলা ফ্ল্যাটের তৃতীয় তলা ভাড়া নেন তিনি। যশোর কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে বাসাটি ভাড়া নিয়ে রাকেশ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। | 6 |
রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকার বাসিন্দা মিজানুর রহমান। অন্যদিনের মতো স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, ছোট মেয়ের গায়ের ওপর জানালার কাচ ভেঙে পড়েছে। মেয়ের গায়ে কম্বল থাকায় বড় বিপদ থেকে বেঁচে গেছে। এরপর দোতলা থেকে নিচে রাস্তায় তাকিয়ে দেখেন বিপুলসংখ্যক কিশোরের মহড়া। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। কারও হাতে চাপাতি, ছুরি, চাকু, লোহার পাইপ। দল বেঁধে এগিয়ে যাচ্ছে আর ধর ধর বলছে। হাতের কাছে যা পাচ্ছে ভাঙচুর করছে। রাস্তার দুই পাশের বাড়ির জানালার কাচ, দোকানের শাটার, এসি, মোটরসাইকেল, পিকআপ-কিছুই বাদ যাচ্ছে না।মিজানুর রহমানের মতো সে রাতে নবীনগর হাউজিংয়ের ৬ থেকে ৮ নম্বর রোডের প্রতিটি বাড়ির বাসিন্দাই আচমকা ঘুম থেকে উঠে দেখেন অস্ত্রধারী কিশোরদের তাণ্ডব। তাদের মুখে হুমকি-ধমকি আর 'ধর ধর' শব্দ। হট্টগোল দেখে কেউ কেউ রাস্তায় বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু কিশোরেরা বাসা থেকে বের হলে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিল। তারা বলছিল, 'বাসায় থাকেন, ঘুমান। রাস্তায় বের হলে মেরে ফেলব।'সকালে উঠে মধ্যরাতের তাণ্ডবের চিহ্ন দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, ৬ নম্বর রোডের বেড়িবাঁধ থেকে ৮ নম্বর সড়ক পর্যন্ত প্রতিটি বাড়ির জানালার কাচ ভাঙা। নিচতলা, দ্বিতীয় তলার জানালার কাচে হামলার চিহ্ন স্পষ্ট। বাদ যায়নি রাস্তায় রাখা ভ্যান গাড়ি, পিকআপ, মোটরসাইকেল, দোকানের শাটার, এমনকি পিঠা বিক্রেতার মাটির চুলা, সবজি বিক্রেতার ভ্যান গাড়ি, হোটেলের চুলাও!৬ নম্বর রোডের ভাঙচুর হওয়া বাড়ির বাসিন্দাদের কাছে এই হামলার কারণ জানতে চাইলে সবাই বলেন, 'আমরা কিছুই বুঝতে পারছি না, কেন হামলা হলো, কারাই বা হামলা করল।'রফিক, বিপুলসহ বেশ কয়েকজন বাসিন্দা জানান, মধ্যরাতে শতাধিক কিশোরের এমন হামলার কারণ বুঝতে পারছিলেন না তাঁরা। কিশোরদের সঙ্গে দু-একজনের শত্রুতা থাকতে পারে, তাই বলে একটি আবাসিক এলাকায় মধ্যরাতে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ভাঙচুর চালাবে!ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন বেশ কয়েকজন বাসিন্দা। কিশোরেরা চলে যাওয়ার পরে পুলিশ আসে। তারা তাণ্ডবের চিহ্ন দেখে যায়। থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে চলে যায় তারা।বাসিন্দারা আরও জানান, কিশোরের দল তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার পরে পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল এলাকায় এসে ঘুরে যায়। তাদের দেখে মনে হয়েছে, তারা কাউকে খুঁজতে এসেছিল। কিন্তু তাঁদেরও কাউকে স্থানীয়রা চেনেন না। এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছি। যাদের বাসায় ভাঙচুর করা হয়েছে তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এরপর কী হয়েছে বলতে পারছি না। আমি নাইট ডিউটি করেছি।'জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এমন কিছু ঘটেছে কি না, জানা নেই। আপনি থানার ডিউটি অফিসারকে কল দেন। সে হয়তো বিস্তারিত জানাতে পারবে।'আজকের পত্রিকার হাতে কিশোরদের তাণ্ডবের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ এসেছে। তাতে দেখা যায়, দল বেঁধে কিশোরের দল ৬ নম্বর সড়কে ঢুকছে। প্রত্যেকের হাতে চাপাতি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। কেউ হাতের অস্ত্র দিয়ে সড়কের পাশে থাকা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালাচ্ছে। শব্দ শুনে রাস্তায় বের হওয়ার চেষ্টা করায় এক নারীকে ধাওয়া দেয় কিশোরেরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান স্থানীয়রা।এ বিষয়ে নবীনগর হাউজিং মালিক সমিতির সহ-সভাপতি নাজমুল আহসান বলেন, 'মধ্যরাতে হামলার পরে আমরা ৯৯৯-এ কল দেই। পরে থানা থেকে রফিক নামে একজন এসআই আসেন। তিনি দেখে গেছেন। কোনো ব্যবস্থা না নিয়ে তিনি আমাদের মামলার পরামর্শ দিয়ে চলে যান। হাউজিংয়ের পক্ষ থেকে মামলা করা হবে কি না জানতে চাইলে নাজমুল বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। থানায় মামলার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে একটি দাওয়াত শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় আসার পর কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী তাঁদের পথরোধ করে অতর্কে হামলা করে। এতে মোটরসাইকেলে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করতে আসেন ছাত্রলীগের কর্মীরা। উদ্ধার শেষে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর পর ছিনতাই চক্রের সদস্যদের খোঁজে নামেন ছাত্রলীগের কর্মীরা। শখানেক অস্ত্রধারী কিশোর নিয়ে তাঁরা নবোদয় হাউজিং, নবীনগর হাউজিংসহ বিভিন্ন এলাকায় শোডাউন দেন। এই শোডাউন দেওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর রোডের ৬০-৭০টি বাড়ির জানালার গ্লাস, রাস্তায় রাখা মোটরসাইকেল, পিকআপ, দোকানের শাটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।এ বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সাধারণ সম্পাদক অমিক বলেন, 'গতকাল নবোদয়ে তার দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তারা হলেন- মিজান (২৬), নাদিম(২৭), শফিক(৩০), রবিন(২৫)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের শরীরে ৩৫টি সেলাই দেওয়া হয়েছে। টাকা পয়সা ও মোবাইল ছিনতাই হয়েছে।' এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।এদিকে নববর্ষ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নববর্ষের প্রথম রাতেই রাজধানীজুড়ে মারামারির তথ্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে এমন ২৫ থেকে ৩০টি কল পেয়েছেন জরুরি সেবা সেলের কর্মীরা। | 6 |
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা পার পেয়ে যাননি, পার পাবেনও না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। শনিবার রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে 'জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা' শীর্ষক সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন। সংলাপটি যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)। সংলাপে উন্মুক্ত আলোচনায় সাবেক সিইসি কেএম নূরুল হুদা ইস্যু নিয়ে প্রশ্ন করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি ড. বদিউল আলম মজুমদারের প্রতি প্রশ্ন রেখে বলেন, আমার ট্যাক্সের টাকায় রাস্তাঘাট বানিয়ে উন্নয়নের গলাবাজি করে সরকার। আমার টাকায় এসব করে সরকার ক্রেডিট নেয় কী করে? এটির ক্রেডিট তো আমার ও জনগণের। সিইসি হুদা আপনার (বদিউল আলম মজুমদার) নামে যা তা বলেছেন, তাকে ছেড়ে দিলেন কেন? তার কারণে দেশ আজ অন্ধকারে। আপনার উচিত ছিল তাকে (সাবেক সিইসি) জেলে রেখে এখানে এসে সভা করা। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তার সমাপনী বক্তব্যে এই প্রশ্নের ব্যাখ্যায় বলেন, সাবেক সিইসি পার পেয়ে যাননি। তাকে ছেড়ে দেওয়াও হয়নি। কবির ভাষায়- 'দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ'। অর্থাৎ তিনি পার পেয়ে যাননি, কেউ পার পেয়ে যাবেনও না। তাকে একদিন জবাব দিতেই হবে। সংলাপটি স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। | 6 |
বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনও মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে। বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওবায়দুল কাদের বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। তিনি বলেন, কবিরহাট কলেজের একসঙ্গে ৭টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে যা অনেক বড় ঘটনা। ওবায়দুল কাদের বলেন, নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না। তিনি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন বলেও জানান। মন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগেই তার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন। এসময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হানসহ সরকারি- বেসরকারি নেতৃবৃন্দ। | 9 |
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহেল (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার ভোরে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর থানার নোটুয়াটুলি ক্যাম্পের বিএসএফের গুলিতে এ ঘটনা ঘটে। সোমবার ভোরে সোহেলসহ আরও কয়েকজন অবৈধভাবে রত্নাই সীমান্তের তারকাটা অতিক্রম করে সীমান্ত ৩৮২/এস পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ভারতের পশ্চিম দিনাজপুর গোয়ালপুকুর নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, আামি ঘটনাটি শুনেছি। তবে আহত ব্যাক্তির সন্ধান পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সকলেই। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময়ও দেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময়েই কাজ ভাল হয় না। হয়তো নিয়মিত কিছু ভুল থেকে যায়। কিংবা সব কাজে মন বসে না। অথচ দিনের পর দিন এমন চললে নিজের মন খারাপ হয়। আর সহকর্মীরাও বিরক্ত হন। ফলে কিছু পদক্ষেপ নেওয়া দরকার যাতে প্রতিদিন সুস্থভাবে, কর্মক্ষেত্রে নিজের সব দায়িত্ব পালন করতে পারেন। প্রতিদিন অফিসের কাজ শুরুর আগে কিছু নিয়ম পালন করুন। ২. কাজে বসার সময় অন্য চিন্তা মন থেকে বের করে দিন। সংসারের সমস্যা হোক কিংবা শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবনা, সব সে সময়ে দূরে রাখুন। ৩. খালি পেটে কাজে বসবেন না। পেট ভরে সকালের নাস্তা খেয়ে কাজ শুরু করুন। খাবার কাজের শক্তি জোগায়। ভাবনার গতিও বাড়ায়। ৪. দিনের শুরুতেই সাজিয়ে নিন কাজের তালিকা। কোন কাজটি আগে করবেন, কোনটি পরে, তা প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিন। ৫. দিনের শুরুতে মিনিট পাঁচেক সহকর্মীদের সঙ্গে কথা বলে নিন। তাতে কাজে গতি আসে। একে অপরের মধ্যে যোগাযোগও ভাল থাকে। বিডি প্রতিদিন/কালাম | 4 |
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। যথাযথস্বাস্থ্যবিধিমেনে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, প্রথম পর্যায়ে ৮ বিভাগের আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে, যা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে বাকি থাকা বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে বসানো হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি ১০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি সকালে এসেই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। সবাইস্বাস্থ্যবিধিমেনে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি থাকা বিভাগগুলোর পরীক্ষাওস্বাস্থ্যবিধিমেনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। | 6 |
মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে রিহান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রিহান সকলের অগচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরে ওই পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির পিতা রনি গ্রিস প্রবাসী। এ ঘটনায় শিশুটির পরিবারে বইছে শোঁকের মাতম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু রিহানের মৃত্যু হয়। | 6 |
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার যে সকল সরকারি, বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তার সকল দায়-দায়িত্ব হরতাল আহ্বানকারী হেফাজতে ইসলামকেই নিতে হবে। তিনি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের দিন বিকেল ৩টার পর থেকেই হেফাজতিরা শহরে তাণ্ডব শুরু করে। তারা রেলস্টেশন ভাংচুর করে কন্ট্রোল প্যানেল জ্বালিয়ে দিয়েছে। এর পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে মোকতাদির চৌধুরী বলেন, হামলা-তাণ্ডবের সময় প্রশাসন নিরব ছিলো, ফায়ার সার্ভিসের কোন ভূমিকা ছিলো না। প্রশাসন একটু সক্রিয় হলে ক্ষয়-ক্ষতি অনেকটাই কম হতো। তিনি বলেন, হামলার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানার ওসি, পুলিশের আইজিপি, কেবিনেট সেক্রেটারীসহ সরকারের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী অনেক আমলার সাথে কথা বলেছেন কিন্তু কোনো সাহায্য পাননি। মোকতাদির চৌধুরী বলেন, আমরা যদি দলীয়ভাবে প্রতিরোধের চেষ্টা করতাম তাহলে অনেক রক্তপাত হতো। আমরা রক্তপাত এড়াতে চেয়েছি। তিনি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং প্রশাসন কেন ভূমিকা নিলনা তাদের স্ব স্ব ডিপার্টমেন্টাল তদন্ত করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ দলীয় নেতৃবৃন্দ। | 6 |
করোনাভাইরাস মহামারি সত্ত্বেও ২০২১ সালে প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান উন্নত হয়েছে। তবে প্রচলিত ধারার ব্যাংকগুলোর তুলনায় ইসলামি ধারার ব্যাংকগুলোর সম্পদের ঝুঁকি বেশি বেড়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে ইসলামি ধারার ব্যাংকগুলো দ্রুত বিনিয়োগ বা ঋণ বাড়িয়েছে। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন পর্যালোচনা করে ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস এ তথ্য প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত মুডিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের মার্চ পর্যন্ত ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট ঋণের ৭৫ শতাংশই গেছে করপোরেট ঋণে, যা পাঁচ বছর আগেও ছিল ৫২ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলো এ ঋণ ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭১ শতাংশে এনেছে। গত পাঁচ বছরে করপোরেট খাতে দ্রুত অর্থায়ন বাড়ানোর কারণে ইসলামি ধারার ব্যাংকগুলো সমসাময়িক প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় বেশি ঝুঁকিতে রয়েছে। ইসলামিক ব্যাংকগুলো সম্পদের মানের অবনতি হওয়ার ঝুঁকিও বেড়েছে। কারণ, তাদের নিরাপত্তা সঞ্চিতি দুর্বল। যদি ইসলামি ধারার ব্যাংকগুলোর করপোরেট ঋণ আরও বৃদ্ধি পায়, তাহলে তারা প্রচলিত ব্যাংকগুলোর চেয়ে পিছিয়ে পড়বে। মূলধন উন্নতিতে একই সময়ের ব্যাংকগুলোর তুলনায় আরও পিছিয়ে পড়তে পারে ইসলামি ধারার ব্যাংকগুলো। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে বর্তমানে ইসলামি ধারার ব্যাংক ১০টি। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, আইসিবি ইসলামিক, শাহজালাল ও এক্সিম ব্যাংক। নতুন করে ইসলামি ধারার ব্যাংক হয়েছে স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল। ব্যাংক খাতের আমানত ও ঋণের প্রায় ৩০ শতাংশ ইসলামি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে। ইসলামি ব্যাংকগুলোর মধ্যে চারটি বাদে সবই চট্টগ্রামের একটি গ্রুপের মালিকানাধীন। | 0 |
মায়ের কোলে মাথা গুঁজে ফিডারে দুধ পান করছিল সাত মাসের শিশুকন্যা সিন্নাতুন নূর। মা কি জানত এটাই তার একমাত্র সন্তানের শেষ দুধপান! বুধবার ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির সিমলা নামকস্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারায় ওই শিশু। এ সময় আহত হন অন্তত ৪০ যাত্রী। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের রুবেল মিয়া স্ত্রী ওমি আক্তার ও শিশুকন্যা সিন্নাতুন নূরকে নিয়ে তার কর্মস্থল নরসিংদীর ঘোড়াশালে ফিরছিলেন। ঢাকা টু শেরপুরের মক্কা-মদিনা পরিবহন বাসের বাম পাশের সিটে মেয়েকে নিয়ে বসেছিলেন মা ওমি আক্তার।বাসে বসে মেয়েকে ফিডারে দুধ খাওয়াচ্ছিলেন তিনি। কিছু বুঝে উঠার আগেই ওমি আক্তারের একটি পা বিছিন্ন হয় আর কোল থেকে ছিটকে পড়ে তার শিশুকন্যাটি। মর্মান্তিক ওই দুর্ঘটনার পরপরই মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায় দুধের ফিডারটি। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মক্কা-মদিনা নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির সিমলা এলাকা অতিক্রম করছিল। হঠাৎ বাসটির সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হয়, অন্যটি খুলে যায়। তখন ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ফেটে যায় বাসের বাম অংশ। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ত্রিশাল থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ত্রিশাল থানার ওসি তদন্ত আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সিন্নাতুন নূরকে মৃত ঘোষনা করেন। নিহত সিন্নাতুনের বাবা রুবেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মা ওমি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। | 6 |
ইলিশ দম উপকরণ: ইলিশ মাছ ৬-৭ টুকরা, সরিষার তেল ১ কাপ, হলুদ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৮-১০টি, আচারের তেল ৩ টেবিল চামচ।প্রণালি: মাছে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। টিফিন বক্সে মাছগুলো সাজিয়ে নিন। পাত্রটি একটু বড় নিয়ে একটা একটা করে মাছগুলো সাজিয়ে দিতে হবে। এবার মাছের ওপরে সবটুকু তেল, কাঁচা মরিচ (চিরে দিন), আচারের তেল দিয়ে অল্প পরিমাণ পানের ছিটা দিয়ে দিন। কড়াইয়ে পানি দিয়ে ভালোমতো আটকে টিফিন বক্সটি বসিয়ে দিতে হবে। ওপরে ভারী কিছু চাপা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরে নামিয়ে নিয়ে খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। ডিমের কোরমাউপকরণ: সেদ্ধ করা হাঁস বা মুরগির ডিম ৬টি, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, টমেটো পিউরি সিকি কাপ, আদা-রসুনবাটা ২ চা-চামচ, কাজুবাদামবাটা ২ চা-চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনে ও জিরাবাটা ১ চা-চামচ, জায়ফল গুঁড়া ১ চিমটি, কেশর ১ চিমটি (আধা কাপ পানিতে ভেজানো), ফ্রেশ ক্রিম ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ।প্রণালি: ডিমে হলুদ মাখিয়ে সোনালি রং করে ভেজে নিতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ, বেরেস্তা, গরম মসলা দিন। তার মধ্যে টমেটো পিউরি, আদা-রসুনবাটা, পোস্তবাটা, কাজুবাটা, ধনে ও জিরা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। ভালোমতো কষানো হলে ডিম ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষান। ভেজানো কেশর ও ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে ফেলুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে। ভুনা খিচুড়িউপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, ভাজা মুগডাল ১২৫ গ্রাম, মসুর ডাল ১২৫ গ্রাম, দেশি পেঁয়াজ কুচি ২ কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, বিরিয়ানির মসলা গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ ৫-৬টি, দারুচিনি ২-৩ টুকরা, তেজপাতা ২টি, আচারের তেল আধা কাপ, হলুদ ও মরিচের গুঁড়া পরিমাণমতো, সরিষার তেল বা সাদা সয়াবিন তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, গরম পানি পরিমাণমতো, আস্ত কাঁচা মরিচ ৮-১০টি।প্রণালি: পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো ভাজুন। বাদামি রং হলে আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নাড়তে হবে। তারপর আদা, রসুনবাটা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষান। জিরার গুঁড়া দিয়ে আরও একটু কষান। ভাজা মুগডাল ও ভেজানো মসুর ডাল দিতে হবে। ডালগুলো দিয়ে আরও কষাতে হবে। অর্ধেক সেদ্ধ হলে পোলাওয়ের চাল দিন। ভালো করে ভেজে গরম পানি দিন। সবশেষে লবণ, কাঁচা মরিচ ও আচারের তেল দিয়ে দমে রাখুন। রান্না হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা ও আচারের তেল দিয়ে সালাদসহ পরিবেশন করুন। পাতলা খিচুড়ি উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, পানি ৩ কেজি, মুগডাল ৩০০ গ্রাম, তেল ১ কাপ, মসুর ডাল ২০০ গ্রাম, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ১ কাপ, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, দেশি পেঁয়াজ কুচি ২ কাপ, জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি।প্রণালি: তেল দিয়ে আস্ত দারুচিনি, তেজপাতা ও এলাচ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামি রং হলে আদা-রসুনবাটা দিতে হবে। ভালো করে কষাতে হবে। হলুদ, মরিচ ও জিরার গুঁড়া দিতে হবে। মুগ ও মসুর ডাল দিয়ে ভালো করে কষান। চাল দিয়ে আবারও কষাতে হবে। কষানো হয়ে গেলে পানি দিন। খিচুড়ি হয়ে গেলে ঘি দিয়ে ঢেকে রাখুন। খিচুড়ির সঙ্গেমিষ্টিকুমড়া ভাজাউপকরণ: মিষ্টিকুমড়া (চাক চাক করে কাটা) ৮-১০ টুকরা, লবণ, চিনি, হলুদ পরিমাণমতো, আদা-রসুনবাটা পরিমাণমতো, সয়াবিন তেল ২ কাপ।প্রণালি: তেল বাদে সবকিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর ডুবো তেলে ভেজে তুলে নিন। পটোল ভাজা উপকরণ: পটোল ৮-১০টি, লবণ, হলুদ, আদা, রসুনবাটা পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো।প্রণালি: পটোল ভালো করে ধুয়ে আস্ত পটোল চিরে সব মসলা মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিন। পরে পটোলের ওপরে পেঁয়াজ ও কাঁচা মরিচ ভেজে দিয়ে পরিবেশ করুন। আলু ভাজাউপকরণ: বড় আলু ৪-৫টি, হলুদ, লবণ পরিমাণমতো, মরিচের গুঁড়া আধা চা-চামচ, সয়াবিন তেল ৩ কাপ।প্রণালি: আলু ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিন। আলু গোল গোল চাকা করে কেটে নিয়ে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে মচমচে করে ভাজুন। ভাজা হয়ে গেলে ছাঁকনি দিয়ে আলুগুলো তুলে নিতে হবে। বেগুন ভাজা উপকরণ: গোল বেগুন ২টা, হলুদ ও লবণ পরিমাণমতো, মরিচের গুঁড়া আধা চা-চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ২ কাপ, চিনি আধা চা-চামচ।প্রণালি: বেগুন ২টা চাক চাক করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, চিনি ও আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ডুবো তেলে ভেজে নিন। সবজি খিচুড়িউপকরণ: পোলাওয়ের চাল আধা কেজি, মুগডাল ভাজা ১০০ গ্রাম, মসুর ডাল ভেজানো ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ কাপ, আলু, পটোল, বরবটি, গাজর, মটরশুঁটি ২ কাপ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ কাপ, জিরার গুঁড়া ১ চা-চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টি। প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে বাদামি রং হলে একে একে সব মসলা দিয়ে কষাতে হবে। এর মধ্যে দুই রকম ডাল দিয়ে আরও একটু কষান। ডালে পানি দিয়ে অর্ধেক সেদ্ধ হলে পোলাওয়ের চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। পরিমাণমতো পানি দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে ঢেকে দিতে হবে। সব সেদ্ধ হয়ে গেলে পরিমাণমতো সরিষার তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। ওপরে কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। | 4 |
পাবনার সাঁথিয়ায় চরমপন্থী নেতা আবু মুছা খাঁ হত্যা মামলায় তাঁর তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ২০ আসামি। পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক আজ সোমবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের তারাবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী, আতাইকুলা থানার গাঙ্গোহাটি ক্লাবপাড়া এলাকার খোকন প্রামানিক ও সাঁথিয়া উপজেলার ভদ্রখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেন। সাজাপ্রাপ্ত তিনজনই চরমপন্থী দলের নেতা। বর্তমানে তাঁরা পালাতক। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু মুছা খাঁ চরমপন্থীদের উপজেলা পর্যায়ের নেতা ছিলেন। পাশাপাশি সাইকেল মেরামতের কাজ করতেন। ধীরে ধীরে চরমপন্থা ছেড়ে দিচ্ছিলেন। ২০০৩ সালের ১৩ আগস্ট সকালে সাইকেল মেরামতের দোকানে কাজে যাচ্ছিলেন মুছা খাঁ। পথিমধ্যে ১০ থেকে ১২ জন তাঁকে অপহরণ করে হাটবাড়ীয়া-বোয়াইলমারীর ডাব বাগানের ভেতরে নিয়ে নিয়ে যায়। সেখানে তাঁর মাথা ও বুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মুছাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর ২৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর আদালত মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুন হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম ও আসামিরা সবাই চরমপন্থার সঙ্গে যুক্ত ছিলেন। চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। মামলার আসামিরা সবাই চরমপন্থী হওয়ায় সাক্ষী দিতে অনেকেই ভয় পেয়েছিলেন। এতে মামলার কার্যক্রম কিছুটা দীর্ঘায়িত হয়েছে। তবে মামলায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট রয়েছে। | 6 |
নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ের আলোচিত এই ইস্যু প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। গতকাল শুক্রবার দ্বিতীয়বার এই সার্বিয়ান টেনিস তারকার ভিসা বাতিলের পর এবার তাঁকে আটক করা হয়েছে।ভিসা বাতিল হলেও আপিলের সুযোগ আছে জোকোভিচের। কিন্তু আপিল শুনানির আগে আপাতত তাঁকে আটক করা হয়েছে। এই শুনানির ওপর নির্ভর করছে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কি না।করোনার টিকা না নেওয়া জোকোভিচকে জনসাধারণের জন্য 'হুমকি' হিসেবে আখ্যায়িত করেছে অস্ট্রেলীয় সরকার। পাল্টা ব্যাখ্যায় অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে আপিল করেছেন জোকোভিচের আইনজীবীরা। আগামীকাল বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।শেষ পর্যন্ত জোকোভিচ খেলতে পারেন কি না, সেটা ঝুলে থাকবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগ পর্যন্ত। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে বলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তাঁরা।মরিসন আরও যোগ করেন, 'সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।' | 12 |
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক এমপি চয়ন ইসলাম সভাপতি ও অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান শফির সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভা এবং বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম সভাপতি নির্বাচিত হন। ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও ভিআইপি কাউন্সিলর ও ডেলিগেটরদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ডা. আব্দুল আজিজ। | 6 |
বটিয়াঘাটায় চতুর্থ ধাপে ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ ডিসেম্বর। এখানে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হলেন জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়। গতকাল রোববার দুপুরে এ নাম ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের নেতারা।গত কয়েক দিন ধরে জলমা ইউনিয়নে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা দলীয় মনোনয়ন কেনেন।জলমা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যে সব নেতা দলীয় ফরম কিনেছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিগত বারের নৌকার প্রার্থী অনুপ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আসলাম তালুকদার, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্রনেতা নারায়ণ চন্দ্র রায় ও উপজেলা যুবলীগের সদস্য রথীন্দ্রনাথ রায়।গতকাল নৌকার মনোনয়ন চূড়ান্ত করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা গেছে। উৎসুক নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে মিষ্টি বিতরণ শুরু করেছে। | 6 |
ব্রিটেনে আত্মহত্যা ঠেকানোর জন্য একজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। এ ধরনের মন্ত্রী নিয়োগ দেয়ার ঘটনা সারা বিশ্বে এটাই প্রথম। ব্রিটেনে যখন দিন দিন বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং আত্মহত্যার হার বেড়েই চলেছে তখন তেরেসা মে এ পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য একটি গোপন টেলিফোন নাম্বার ও মানসিক সমস্যা নিয়ে জনগণের দোরগোড়ায় পরামর্শ সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। ব্রিটিশ সরকার দাবি করছে, রক্ষণশীল দলের এমপি ডয়লি-প্রাইসকে মন্ত্রী নিয়োগ দেয়ার পর আত্মহত্যার মাধ্যমে মানুষের জীবন যাওয়া বন্ধ হবে। এ পদক্ষেপে ব্রিটেনে দারুণভাবে কমে আসবে আত্মহত্যার ঘটনা। বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৮/আরাফাত | 3 |
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে কক্সবাজারের তিনটি ক্যাম্পের রোহিঙ্গারা। কক্সবাজারে ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২৪, ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের ৩ হাজার ৪৫০ রোহিঙ্গাকে গত সপ্তাহে জাতীসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রত্যাবাসনের তালিকায় আছেন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের তালিকায় যে ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গার নাম রয়েছে তারা কেউ স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি। তালিকায় থাকা অনেকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যারা এখনই মিয়ানমারে ফিরে যেতে অনিচ্ছুক। তারা বলছেন, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ নয়। বিবৃতিতে আরও বলা হয়, 'উদ্ভূত পরিস্থিতিতে আমরা প্রত্যাবাসনের বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান তুলে ধরতে তালিকায় থাকা অনেক রোহিঙ্গার স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করেছি।' বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২৬ নম্বর ক্যাম্পের নয়াপাড়া প্রত্যাবাসন অফিসে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে 'সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা' স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবনে দ্বিভাষিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। বইটির ইংরেজি সংস্করণের নাম 'সজীব ওয়াজেদ জয়: অ্যা স্পিরিটেড গ্রেসফুল জার্নি'। ১৬০ পৃষ্ঠার বইটির উপদেষ্টা সম্পাদক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বইটি সম্পাদনা করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। জয়ীতা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেছেন ইয়াসিন কবীর জয়। ই-বুক আকারেও (://./) বইটি পড়া যাচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের বর্ণাঢ্য জীবনের ওপর বেশ কিছু নিবন্ধ, সংবাদচিত্র ও দুর্লভ আলোকচিত্র রয়েছে এই বইয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করা হয়েছে বইটি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলা হয় তার স্বপ্নদ্রষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। ওই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর তাকে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা করা হয়। গত এক যুগে দেশে তথ্যপ্রযুক্তির যে বিকাশ হয়েছে তার অন্যতম কারিগরও তিনি। নেতৃত্ব ও প্রভাবের কারণে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড' নির্বাচিত হন জয়। 'সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা' স্মারকগ্রন্থের প্রচ্ছদ ও গ্রন্থ পরিকল্পনা করেছেন শাহ্রিয়ার খান বর্ণ। বইটির দাম তিন হাজার টাকা। | 6 |
যুক্তরাষ্ট্রে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন জ্যানেট ইয়েলেন। তবে ক্ষমতায় আসার পর তার মেয়াদ আর বাড়ানটি ট্রাম্প। এবার এই জ্যানেট ইয়েলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। এমন পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৩১ বছর ধরে চলা লিঙ্গবৈষম্য দূর করলেন জো বাইডেন। ১৭৮৯ সালের বৈশ্বিক মন্দার পর থেকে কোনো নারীকে এই পদের দায়িত্ব দেওয়া হয়নি। গত ১৯ জানুয়ারি কংগ্রেসে ভোটের মাধ্যমে চূড়ান্ত হয় মনোনয়নের বিষয়টি। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বৈষম্য দূর করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন ইয়েলেন এমনটই ধারণা করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা করের বোঝা থেকে সাধারণ নাগরিকদের বের করে এনে অর্থনীতিকে স্বাভাবিকীকরণের দায়িত্ব তার ওপর অর্পিত হচ্ছে। ৪ বছর বয়সী ইয়েলেনের মনিটারি পলিসি নিয়ে ২০ বছর ধরে কাজ করে আসছেন। মূল্যস্ফীতি হার সহনীয় পর্যায়ে ধরে রাখাও তার জন্য বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন অনেকে। কারণ সাধারণ ব্যয়ের চেয়ে করোনাকালীন ব্যয়ের হার বেড়ে যাওয়ায় নিত্যদিনের ব্যয়ও বেড়েছে মানুষের। জ্যানেট নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে পিএইচডি করেন। বিল ক্লিনটনের প্রশাসনে তিনি শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার স্বামী জর্জ অ্যাকারলফ অর্থনীতিতে নোবেল বিজয়ী। | 3 |
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হওয়ায় অনশন ভেঙেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে তাদেরকে পানি, জুস ও শরবত পান করিয়ে শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে অনশন ভাঙ্গান ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। আন্দোলনকারীরা বলেন, আমরা শুরু থেকেই অহিংস আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ছিল। এটাকে বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের জন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এসময় অনশন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এসময় সাংবাদিকদের ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় আন্দোলনের মাধ্যমে ভূমিকা রেখেছে তারই ধারাবাহিকতায় এই ক্ষেত্রেও আমাদের ছেলেরা এই কাজ করেছে। আমি তাদের শান্তিপূর্ণভাবে যৌক্তিক একটি আন্দোলন পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে অনশনে অসুস্থদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। এর আগে ৩০ জানুয়ারি সরস্বতী পুজোর দিন নির্বাচন কমিশনের ধার্যকৃত ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে গত তিনদিন ধরে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। এতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ডাকসু নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন। | 6 |
সিলেটের বিশ্বনাথ থানার ছাদে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেছেন তপু দেবনাথ নামের এক পুলিশ সদস্য। সেমবার সন্ধায় ডিউটি চলাকালীন সময়ে নিজ রাইফেল নিয়ে ছাদে গিয়ে নিজের বুকে গুলি করেন তিনি। আহত তপু দেবনাথ বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মূসা জানান, নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন তপু। তবে কি কারনে তা তদন্ত করে জানা যাবে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সরেজমিনে হাসপাতালে গিয়ে তপুর বরাতে তার নীকটাত্মীয়ের কাছ থেকে জানা যায়, 'প্রেমে ব্যর্থ হয়ে তিনি এমনটি করেছেন।' এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন সমকালকে জানান, প্রাথমিকভাবে নিজে নিজে আত্মহত্যার চেষ্টা করছিল তপু। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। | 6 |
করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে বাধ্য ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো ৩০ দিনের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিল। বিশ্বস্বাস্থ্য সংস্থা অঞ্চলটিকে করোনার প্রাণকেন্ত্র ঘোষণার পর কেয়েকটি দেশে মৃতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকায় ইউ জোটভূক্ত ২৬ টি দেশ এমন পদক্ষেপ নিলো। দেশগুলোর মধ্যে সীমান্ত বাধা উঠিয়ে নেয়ার ধারণা নিয়ে জোট গঠন করলেও মাত্র ১ সাপ্তাহের করোনার ভয়াবহ সংক্রমণে মহাদেশটির বহু বছরের ঐতিহ্যে চির ধরলো। তবে এ সিদ্ধান্ত নিতে ইউরোপের দেশগুলোর নেতাদের দীর্ঘ বৈঠক করতে হয়। | 3 |
সন্তান প্রসবের জন্য সরকারি হাসপাতালগুলোতে ভরসা পান না অধিকাংশ মানুষ। এসব হাসপাতালে প্রসূতি ঘর মাতৃবান্ধব না হওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রসবে অস্ত্রোপচার নিরুৎসাহিত করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তাঁরা।আজ শুক্রবার (৪ মার্চ) বিকেলে স্বাভাবিক প্রসব বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ মা বাড়িতেই সন্তান প্রসব করছেন। আর সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছেন মাত্র ১৪ শতাংশ অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য নির্ধারিত এ ঘরগুলো মাতৃবান্ধব না হওয়ায় অনেক সময় গর্ভবতীরা হাসপাতালে যেতে চান না। ফলে অনেক মা ও নবজাতক জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।কর্মশালায় ওজিএসবির সাবেক সভাপতি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম বলেন, 'এখনো গ্রাম-গঞ্জে প্রায় ৫০ শতাংশ স্বাভাবিক প্রসব বাড়িতেই হয়। অনেক মা হাসপাতালে যেতে চান না। ফলে নবজাতকের কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে তার সমাধান করা যায় না। আবার মায়ের জীবনও ঝুঁকিতে পড়ে। সে জন্য এসব মায়েরা যেন হাসপাতালমুখী হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।'দেশের হাসপাতালগুলোর প্রসূতি ঘরটি মাতৃবান্ধব হলে এ সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব জানিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, 'প্রসূতি ঘর হতে হবে সবচেয়ে আনন্দদায়ক কক্ষ। সেখানে যেতে কেউ যেন ভয় না পান, অস্বস্তিতে না পড়েন। এ জন্য স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। স্বাভাবিক প্রসব হতে হবে একেবারেই স্বাভাবিক। এ ক্ষেত্রে কোনো ইনজেকশন ব্যবহার করার কথা নয়।'কর্মশালায় সিজারিয়ান (অস্ত্রোপচার) ডেলিভারি কমাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন ওজিএসবির বর্তমান সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম।সংগঠনের সাধারণ সম্পাদক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, 'বিশ্বব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব বেড়ে গেছে। বিপরীতে স্বাভাবিক প্রসব কমে গেছে উদ্বেগজনক হারে। প্রয়োজন হলে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও আছে, সেগুলোও এড়িয়ে যাওয়া যায় না। সব ধরনের জটিলতা শনাক্ত করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব কমিয়ে আনতে হবে। এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্বাভাবিক প্রসবের দিকে আমাদের নজর বাড়াতে হবে।'ডা. গুলশান আরা বলেন, 'স্বাভাবিক প্রসব বাড়াতে চাইলে প্রথমেই প্রয়োজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। পাশাপাশি কমিটমেন্ট ঠিক রেখে তাঁদের নজরদারি বাড়াতে হবে।'নারীস্বাস্থ্যের এ দিকটি অত্যন্ত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি জানান, এরই মধ্যে বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের সহযোগিতায় ওজিএসবির আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। দেশের ১৩টি হাসপাতালে চলছে এ প্রশিক্ষণ। এর মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। এতে স্বাভাবিক প্রসব অনেকাংশে বাড়বে বলে আশা করছেন এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাধীনতা পদকপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টিএ চৌধুরী, অধ্যাপক ডা. লায়লা আনজুমান্দ বানু, অধ্যাপক ডা. সায়েবা আক্তার প্রমুখ। | 4 |
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে রুশ হামলায় প্রায় ২ হাজার ২০০ লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। রোববার মারিউপোলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার আক্রমণে শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।মারিউপোলের কর্মকর্তারা জানিয়েছেন, 'যেহেতু বহুল প্রতীক্ষিত "মানবিক করিডর" মারিউপোল এখনো অনেকটা দূরে রয়ে গেছে ফলে শহরটি কার্যত অবরুদ্ধ হয়ে আছে। বিগত ২৪ ঘণ্টায় ২২ বার বোমা হামলার শিকার হয়েছে।'মারিউপোলের সিটি কাউন্সিল জানিয়েছে, 'এখন পর্যন্ত মারিউপোলের ২ হাজার ১৮৭ জন বাসিন্দা রাশিয়ার আক্রমণে মারা গেছে। এর আগের ঘোষণা অনুসারে নিহতের সংখ্যা ছিল, প্রায় ১ হাজার ৬০০ জন। মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।'সিটি কাউন্সিল আরও জানিয়েছে, 'মারিউপোলের পরিস্থিতি ক্রমাগত খুবই কঠিন হয়ে উঠছে। শহরে বিদ্যুৎ, পানি নেই। নেই কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা, দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাবার ও পানি।'এ দিকে, মারিউপোল সিটি কাউন্সিল দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ও 'বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া'রা 'ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে'। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রোববার মারিউপোল স্টেট ইউনিভার্সিটির একটি অংশেও গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। | 3 |
একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও কলো অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে, সেটি ইতিহাসে বিরল। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে জাতি।একাত্তরের ওই গণহত্যায় পাকিস্তানকে অনেকবার ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ সরকার। কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে এ ব্যাপারে কখনো ইতিবাচক সাড়া দিতে দেখা যায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই পাকিস্তান ক্রিকেট দল যখন বাংলাদেশ সফর করছে, তখন এ দাবি ফের সামনে এনেছেন এক বাংলাদেশি দর্শক।আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৌহিদ রিয়াদ নামে ওই দর্শক হাতে একটি ব্যানার নিয়ে গ্যালারিতে আসেন। তাতে লেখা ছিল, '১৯৭১-এর গণহত্যায় পাকিস্তানকে অপরাধ স্বীকার করতে হবে।'তৌহিদের সেই দাবি জানানোর ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, 'কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কারও চাপে পড়ে নই, কাজটি আমি দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই করেছি। আমার কাছে মনে হয়েছে দাবি জানানোর এটাই (গ্যালারি) সঠিক জায়গা।'তৌহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। | 12 |
ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে, ইরানের বার্তা সংস্থা আইএসএনএ ।মঙ্গলবার উত্তর তেহরানের সিনা আত'হর স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশেপাশের ভবনগুলি ক্ষতিগ্রস্থ হয় এবং রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয় বলে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর পরেই তত্ক্ষণাৎ সিনা আত'হার ক্লিনিকে প্রেরণ করা হয় বলে এক বিবৃতিতে তেহরানের জরুরি চিকিৎসা পরিষেবা দপ্তর জানায়। এসময় বিবৃতিতে ১৩ জনের মৃত্যু ও ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়। তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকিও বলেন, দমকল কর্মীরা আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে এনিয়ে মৃতের সংখ্যা ১৯ জনে দাড়ালো। এসময় তিনি আরও জানান ক্লিনিকের বেসমেন্টে গ্যাস ক্যানিস্টারে আগুন লেগেই এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে পনেরো জন মহিলা বলে, রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। | 3 |
কভিড-১৯ করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে এজন্য সবাইকে নিজ নিজ বাড়িতে থাকা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় প্রশাসন তৎপরতা বৃদ্ধি করেছে। বিনা কারণে ঘোরাঘুরি করলেই শাস্তি প্রদান করা হচ্ছে। এদিকে মানুষকে সচেতন করার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে ব্যাপক তৎপর রয়েছেন।যেখানে সমাগম সেখানেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান চালাচ্ছেন। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে আইনশৃখলাবাহিনীর সদস্যরা টহল বসিয়ে ছোট ছোট যান চলাচল বন্ধ করে দিচ্ছে। সকাল থেকেই শহরের বড়ইন্দারা মোড়ে ওষুধের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়, সামাজিক দূরত্ব বজায় না রেখে মানুষজনকে ওষুধ ক্রয় করতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, করোনার সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া চলাচল করতে নিষেধ করা হচ্ছে। মানুষ ঘরমুখো না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, প্রশাসনের প্রতিটি কর্মকর্তাসহ সদস্যরা কঠোর অবস্থানে থেকে অভিযান অব্যাহত রেখেছেন। এখনো যারা বাইরে অযাচিতভাবে চলাফেরা করছেন, তাদের প্রতি কোন শিথিলতা দেখানো হচ্ছে না। বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
আজকাল ঘরে ঘরে ছাদকৃষির খুব চল দেখা যাচ্ছে। সেই সঙ্গে জায়গা ও সুযোগ বুঝে অনেকে ঘরের ভেতরে নানা জায়গায় কিংবা বারান্দায় গাছ রাখছেন। গাছগুলো ভালো রাখতে চাই বিশেষ যত্নআত্তি। আবার যত্ন নিতে গিয়েও অনেকে না জেনেই বিভিন্ন ভুল করে বসেন। জানা থাকলে ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন সহজেই।বেশি আলো বেশি ছায়াঅতিরিক্ত সূর্যের আলো আবার একেবারেই ঘরের ভেতরের ছায়ার মধ্যে থাকা দুটোই গাছের জন্য ক্ষতিকর। সারা দিন ঘরের ভেতর গাছগুলো রাখা থাকলে সকালের নরম রোদে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। এতে গাছগুলো সব সময় থাকবে প্রাণবন্ত এবং বেড়েও উঠবে সঠিকভাবে।অতিরিক্ত পানি দেওয়াএকদম সকাল সকাল গাছে পানি দেওয়া ভালো। কোন গাছে কতটুকু পানি দিতে হবে তা গাছের যত্ন নেওয়ার আগে জেনে নিন। আবার কড়া রোদে গাছে পানি দিলে পাতা শুকিয়ে যেতে পারে। এ বিষয়গুলো লক্ষ রাখা জরুরি। ছোট টব বা কনটেইনার ব্যবহারআঁটসাঁট করে টবে বা কনটেইনারে গাছ লাগানো থেকে বিরত থাকুন। এতে গাছ মরে যেতে পারে। বড় টবে গাছ রাখলে গাছের শিকড়গুলো প্রয়োজনমতো বাড়তে পারে, মাটিকে অধিক পরিমাণে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং গাছে পর্যাপ্ত পুষ্টির জোগান দিতে সাহায্য করে।ঘন ঘন গাছের টব বদলানোএকবার গাছ লাগিয়ে ফেললে সেই টব যেন আর পরিবর্তন করতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ বারবার টব বদলালে গাছের শিকড়গুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তাই গাছের বেড়ে ওঠা এমনকি বেঁচে থাকা নিয়েও সমস্যা হয়। গাছ লাগানোর সময় জেনে নিন যে গাছটি ঠিক কতটা বড় হতে পারে। সেই আন্দাজ করে টবের আকার নির্ধারণ করুন।অতিরিক্ত সার ব্যবহার করাসার গাছের জন্য ভালো এবং এর ব্যবহারে গাছ পুষ্টি পেয়ে বেড়ে ওঠে। তবে আগে দেখে নিতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক আছে কি না। গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে তবেই গাছে সার ব্যবহার করবেন। নয়তো অপ্রয়োজনে অতিরিক্ত সার ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে গাছ মরেও যেতে পারে। | 6 |
বলিউডের 'বাদশা' শাহরুখ খান। নায়কের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো' বক্স অফিসে তেমন আশার আলো দেখাতে পারে নি। এর জেরে বেশ কয়েকটা ছবি শাহরুখের হাতছাড়া হয়ে যায়। তবে এমন বিপর্যয়ে ভেঙে না পরে একটু প্রশান্তির খোঁজে সন্তানদের নিয়ে ছুটি কাটাতে সম্প্রতি মালদ্বীপে যান এ তারকা। দুই পুত্র আরিয়ান ও আব্রাহম, কন্যা সুহানাকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপে রওনা হোন। তবে সন্তানদের সঙ্গে স্ত্রী গৌরিকে দেখা যায়নি। মালদ্বীপ এয়ারপোর্টে নেমেই আলোকচিত্রিদের হাতে ধরা পরে তারা। এরপর সন্তানদের সঙ্গে শাহরুখের সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শাহরুখ কন্যা সুহানা সম্প্রতি লন্ডন থেকে স্নাতক শেষ করে দেশে ফিরেছেন। এছাড়া ড্রামায় অনন্য অবদানের জন্য সুহানাকে 'রাসেল কাপ পুরস্কার' দেওয়া হয়েছে। এদিকে পুত্র আরিয়ান 'মুফাসা' আর 'সিম্বার' চরিত্রে কণ্ঠ দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া | 2 |
ঈদকে সামনে রেখে করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেইম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ের অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বেগম জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি।বেগম জিয়া এখন অসুস্থ। তাই ১৫ আগস্টের মতো নৃশংস হত্যা দিবসে তার ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন- এটাই মানুষ আশা করেছিলো। বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষেদগার করে যাচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহবান জানিয়ে বলেন, কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারবেন না আয়নায়। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তাণ্ডব চালিয়েছিলো তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বিএনপি। এর আগে ভাস্কর্য ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ত্রাস সৃষ্টিতে হেফাজতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছিল বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যত প্রয়াস তার সবগুলোর সাথেই বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মনে করেন ওবায়দুল কাদের। বিডি প্রতিদিন/ফারজানা | 9 |
২০০১ সালের এক বৃষ্টি ভেজা এক বিকেল। নিজের প্রাত্যহিক কাজ সেরে হেঁটে বাসায় ফিরছিলেন নাগপুরের হিসলোপ কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক বিজয় বারসে। বৃষ্টির ঝাপটা একটু বেশি থাকায় বাধ্য হয়ে এক গাছের নিচে আশ্রয় নিতে হলো বিজয়কে। একা একা গাছের নিচে যখন কল্পনার রাজ্যে ডুব দিতে যাবেন যখন, তখনই কানে এলো একদল শিশু-কিশোরের হইচই।নাগপুরের বিদর্ভ হকি অ্যাসোসিয়েশনের কাছে ছোট একটা মাঠ আছে। আশপাশের বস্তির একদল শিশু সেই মাঠে গায়ে কাঁদা মেখে মনের আনন্দে লাথি মারছিল ময়লা ফেলার এক ঝুড়িতে। বিজয়ের মাথায় তখনই ভর করল ভাবনা, 'আচ্ছা, ঝুড়ির বদলে এদের পায়ে একটা বল দিলে কেমন হয়?' যেই ভাবা, সেই কাজ! এরপর বাকিটা ইতিহাস।২১ বছর আগের বৃষ্টি ভেজা বিকেলে আসা ভাবনাটা বদলে দিয়েছে ৭৭ বছর বয়সী বিজয় বারসের জীবন। অনিন্দ্য সুন্দর ফুটবলকে বস্তির শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন ঝোপাদপত্তি ফুটবল একাডেমি। তবে সবার কাছে এই একাডেমি জনপ্রিয়তা পেয়েছে 'বস্তির ফুটবল' নামে। এই একাডেমি নিয়ে বিজয়ের সংগ্রাম, স্বপ্ন আর পথচলার গল্প এবার দেখবে সারা বিশ্ব। বস্তির এই ফুটবল নিয়ে বলিউডে নির্মাণ হতে যাচ্ছে বড় বাজেটের সিনেমা, নাগরাজ মানজুলে পরিচালিত 'ঝুন্ড' নামের সিনেমায় বিজয়ের চরিত্রে দেখা যাবে বলিউডের 'শাহেনশাহ'খ্যাত অমিতাভ বচ্চনকে!দুই দশক আগের সেই বিকেলের দৃশ্যটা এখনো ঝকঝকে বিজয়ের মানসপটে। মনে আছে পরদিন খুব সকালে উঠেছিলেন। গিয়েছিলেন নাগপুরের পাশের এক বস্তিতে। দেখলেন সেই বস্তির শিশুরাও ফুটবলকে ভালোবাসে এবং তাদেরও আছে বলের সংকট। তারপরও ফুটবলের প্রতি ভালোবাসা থেকে রাবারের একটা বল নিয়েই এই শিশুরা তাদের রোজকারের খেলা চালিয়ে যায়। শিশুদের এই ইচ্ছাটাকে কাজে লাগালেন বিজয়, বললেন পাশের বস্তির শিশুদের সঙ্গে একটা ম্যাচ খেলতে তারা আগ্রহী কিনা। কোনো আপত্তি ছাড়াই দলটা রাজি হয়ে গেল, বাস্তবতায় রূপ নিতে শুরু করল বিজয়ের স্বপ্ন।বস্তির দুই দলের ফুটবলারদের খেলার প্রতি আনন্দ আর রোমাঞ্চটাই বিজয়কে দেখাল পথ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সাবেক এই শিক্ষক শুনিয়েছেন সেদিনের সেই গল্পটা। বলছিলেন, 'ছেলেগুলো সময়ের আগেই হাজির হয়েছিল। দেখলাম ম্যাচটা নিয়ে দেখি সবাই খুব উত্তেজিত। যে যার নিজের ভালো পোশাকটাই পরে এসেছে। বিশ্বাস করুন, সবার চোখে ফুটবলকে ঘিরে আমি অন্য এক ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আর এভাবেই শুরু হয়েছিল আমাদের পথচলা।' বস্তির শিশুদের ফুটবলের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে একটা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করলেন বিজয়। স্থানীয় গণমাধ্যমের সাহায্যে জানিয়ে দেওয়া হলো টুর্নামেন্টে অংশ নিলে মিলবে বিনা মূল্যে খাবার, ট্রফি আর পুরস্কার। কলেজের ছাত্রদেরও কাজে লাগালেন প্রচার প্রচারণায়। টুর্নামেন্টের আগে কতগুলো দল নিবন্ধন করল তার খোঁজ নিতে গিয়ে কপালে চোখ ওঠার দশা বিজয়ের।'১২৮ দল নিবন্ধন করেছে শুনে আমি আকাশ থেকে পড়লাম! ছাত্রদের বললাম দ্রুত নিবন্ধন বন্ধ করো। ১২৮ দলকে সামলানো আমার জন্য ছিলাম পাহাড় ঘাড়ে তোলার মতো দায়িত্ব। তবে একই সঙ্গে এই শিশুদের ফুটবল প্রেমটাও আমাকে বেশ নাড়া দিয়েছিল।'টুর্নামেন্টে কোনো ধরা-বাধা নিয়ম ছিল না। ছিল না কোনো জার্সি। খালি পায়ে বাচ্চারা খেলেছে মনের আনন্দে। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব নিজে পালন করেছেন বিজয়। ফুটবলারদের শিখিয়েছেন প্রতিপক্ষকে ঘৃণা নয়, শ্রদ্ধা করতে শেখ। সেই টুর্নামেন্টটাই পরে ধীরে ধীরে রূপ নিয়েছে বৃহৎ এক যজ্ঞে।শুধু ফুটবল খেলানোই নয়, বিশাল একটা দায়িত্বও কাঁধে চেপে বসে বিজয়ের। তার ফুটবলারদের অধিকাংশই ছিল পেশাদার পকেটমার, ছিঁচকে চোর নয়তো মাদকাসক্ত। অপরাধের পথ থেকে সরিয়ে শিশুদের ফুটবলে মনোযোগী করাও ছিল বিজয়ের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আবার এই শিশুদের অনেকেই ছিল পরিবারের আয়ের বড় একটা খুঁটি। অভিভাবকেরা রোজগার করা একটা শিশুকে খেলতে পাঠাবে কিনা তা নিয়েও ছিল সংশয়।তাই অভিনব একটা পন্থা আঁটলেন বিজয়। নিজে দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় বিজয় জানতেন সব মা-বাবাই চায় অপরাধের পথে থেকে সরে এসে তার সন্তান একটি সৎ জীবন বেছে নিক। বিনয়ী ফুটবলারদের মা-বাবাকে টেলিভিশনের পর্দায় সাক্ষাৎকার দেওয়ালেন বিজয়। তাদের দেখাদেখি অন্য অভিভাবকেরাও আগ্রহী হলেন। মেয়ে ফুটবলারদের জন্য ব্যবস্থা করলেন নারী স্বেচ্ছাসেবক। সেই থেকে বাড়তে লাগল বিজয়ের কাজের পরিধি, তার দল পৌঁছে গেল পথশিশুদের বিশ্বকাপের মঞ্চে।পথশিশুদের বিশ্বকাপ অন্য টুর্নামেন্ট থেকে খানিকটা ব্যতিক্রম। বিশ্বকাপে খেলতে হলে খেলোয়াড়কে অন্তত ১৬ বছর বয়সী হতে হবে। জীবনের অন্তত একটা সময়ে থাকতে হবে গৃহহীনভাবে। সবচেয়ে বড় বিষয়টি হলো একজন ফুটবলার কেবল জীবনে একবারই এই বিশ্বকাপে খেলতে পারবে।বিজয় জানতেন এই বিশ্বকাপে খেলতে পারলে তার দল গণমাধ্যমের বড় একটা প্রচার পাবেন। তাই বিশ্বকাপের খরচ জোগাতে বন্ধক রাখলেন নিজের ঘর আর সেই বন্ধকের টাকায় ফুটবলারদের জন্য কিনলেন বুট আর জার্সি। বন্ধকের টাকাতেও খরচ কুলাচ্ছে না দেখে ফুটবলারদের নিয়ে হাত পাতলেন সাধারণ মানুষের কাছে। এভাবে দানের টাকা দিয়ে ২০০৭ সালে কোপেনহেগেনে প্রথমবারের মতো পথশিশুদের বিশ্বকাপে অংশ নেয় বিজয়ের দল। সেই থেকে এখন পর্যন্ত টানা ১২টি বিশ্বকাপে খেলেছে দলটি।এক শহর থেকে বিজয়ের বস্তি ফুটবল ছড়িয়েছে সারা ভারতে। সারা দেশের ১০০ শহর ও ২৪টি রাজ্যের পথ শিশুরা খেলে এই টুর্নামেন্টে। জাতীয় পর্যায়েও এখন পথশিশুদের টুর্নামেন্ট আয়োজিত করা হয় ভারতে। যত কিছুই হোক বিজয় বারসে একটা বিষয় সব সময়ই নিশ্চিত করতে চেয়েছেন, পথশিশুরা স্কুলে যাবে নিয়মিত আর ভালোবাসবে ফুটবল।এই সংগ্রামী পথচলা নিয়ে ২০১৮ সালে নাগরাজ মানজুলে সিনেমা নির্মাণের অনুমতি চাইলেও শুরুতে নাই করে দিয়েছিলাম বিজয় বারসে। নাগরাজ মানজুলে যখন জানালেন তার চরিত্রে অভিনয় করবেন স্বয়ং অমিতাভ বচ্চন তখন অবশ্য আর অনুমতি না দিয়ে পারেননি বিজয়, 'আমি অমিতাভের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখি তিনি রীতিমতো আমাকে নিয়ে গবেষণা করছেন। তিনি হুবহু আমার মতে করে বসলেন। তাঁকে বললাম অবশেষে আপনি সত্যিকারের বিজয়ের সামনে দাঁড়িয়ে। শুনে তিনি হেসেছেন আর আমাকে জড়িয়ে ধরেছেন। আমার জন্য এটাই অনেক!' | 12 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যেতে ইচ্ছুকদের সঙ্গে প্রতারণা ঠেকাতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার ভার্চু্যয়াল মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আজকের বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেয়। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যেতে পারে। ব্যাংক নিয়োগ সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো টাকা দেবে না। এতে তার নিরাপত্তা বাড়বে। তিনি বলেন, আমাদের দেশেও কিন্তু ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এগুলোর জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে লাখ লাখ শ্রমিক লাগবে। কোথায় কী পরিমাণ কী কাজে শ্রমিক লাগবে তা জেনে প্রশিক্ষণ নিয়ে দেশেই আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত | 6 |
দেশ বর্তমানে করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ চলছে। দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আগামী এক মাস ঊর্ধ্বগতি বজায় থাকবে। অর্থাৎ জুন মাসের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না। এ তথ্য জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দল বাংলাদেশ কমো মডেলিং গ্রুপ। বাংলাদেশ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দলটি গাণিতিক মডেলিং ব্যবহার করে করোনার পূর্বাভাস জানার চেষ্টা করে। গবেষণায় দেখা যায়, বাংলাদেশে আগামী মে মাসের শেষ নাগাদ করোনা পরিস্থিতি বর্তমান অবস্থাতেই থাকবে। তবে জুন মাস থেকে পরিস্থিতি উন্নতি হবার সম্ভাবনা আছে। বাংলাদেশ কমো মডেলিং গ্রুপের সদস্য ড. আবু জামিল ফয়সাল বলেন, 'আমাদের পূর্বানুমান অনুযায়ী আগামী মে মাস পর্যন্ত বাংলাদেশের করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি বজায় থাকবে। আমাদের মতে, বাংলাদেশ করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী এক মাস ঊর্ধ্বগতি বজায় থাকবে এবং এর দুই সপ্তাহ পর হতে ধীরে ধীরে সংক্রমণ সংখ্যা হ্রাস পাবে।' ড. ফয়সাল বলেন, মে মাসের আগে হঠাৎ করেই সংক্রমণের হার কমার সম্ভাবনা নেই। তবে করোনায় মৃত্যুর হার নিয়ে বলতে পারছেন না তারা। কেননা, হঠাৎ করেই মৃত্যু সংখ্যা বাড়ছে-কমছে এবং হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসার ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি বলেন, "আমার ব্যক্তিগত অনুমান অনুযায়ী আগামী মে মাসের মধ্যে মৃত্যু সংখ্যা ১২,০০০ ছাড়াবে।' তিনি জানান, সরকারের কাছে তারা এই গবেষণার তথ্য সরবরাহ করেছেন এবং এই তথ্য বিশ্লেষণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আট বিভাগের যৌথ গণস্বাস্থ্য পরামর্শক কমিটির সদস্য ড ফয়সাল বলেন, করোনার এই সংক্রমণ চক্র ভাঙতে কার্যকরী এবং সমন্তির পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ প্রতিদিন টেস্ট বৃদ্ধি করা, সঠিক আইসোলেশন এবং কন্টাক্ট ট্রেসিংয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 4 |
আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই জয়পুরহাটের আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি নবনির্মিত ভবনে পাঠদান শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষা দপ্তরের নির্দেশেই নবনির্মিত ভবনে গত বছর পাঠদান শুরু করে। তবে ভবনটি নতুন হলেও ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আক্কেলপুর পৌর শহরের বেলার মাঠে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ শুরু হয়। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হলেও এখনো তা হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু করা হয়। চলতি বছরেও ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন পাঁচতলা আর প্রশাসনিক ভবন চারতলার। একাডেমিক ভবন থেকে প্রশাসনিক ভবনের সংযোগস্থলের বেশ কিছু বিমে ফাটল ধরেছে।আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। এর মধ্যে তৃতীয় তলায় ফাটলের পরিমাণ কিছুটা বেশি।তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভবনের এসব ফাটলে কোনো ঝুঁকি নেই।আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মণ্ডল বলেন, 'আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করার আগেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা পাঠদান শুরু করেছি। ২০২১ সালে প্রতিষ্ঠানটি চালু করে ওই বছরেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চলতি বছরেও নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলেছে।'কলেজের অধ্যক্ষ বলেন, 'প্রশাসনিক ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। দিন যতই যাচ্ছে, ফাটলের আকার বাড়ছে। এ কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এরপর গত বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ভবনটি দেখে গেছেন। তিনি আমাদের জানিয়েছেন, এমন ফাটলে ভয়ের কোনো কারণ নেই।'জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, 'আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। তবে কী কারণে হস্তান্তর হয়নি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানটি চালু হয়েছে এবং পাঠদান চলমান রয়েছে। প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের সংযোগস্থলের বিমে ফাটল ধরেছে। এতে ভবনের কোনো ক্ষতি হবে না। আমরা বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাব। তারা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।' | 6 |
বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে এ ফান্ড থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহক। করোনাভাইরাসের কারণে স্তবির শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমে চলতি মূলধনের ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক ইডিএফ ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সব ব্যাংকের কর্মকর্তাদের কাছে এ সার্কুলার পাঠানো হয়েছে। এতে বলা হয়, ইডিএফ ফান্ড থেকে ঋণ নেয়ার সর্বোচ্চ সীমা ৩০ মিলিয়ন বা তিন কোটি ডলারে উন্নিত করা হল। চলতি বছরের (২০২০) শেষ সময় পর্যন্ত (৩১ ডিসেম্বর) এ সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে একজন গ্রাহক এ তহবিল থেকে সর্বোচ্চ ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিতে পারেন। সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এক আবেদনে ইডিএফের ঋণ সীমা বাড়িয়ে সাড়ে ৩ কোটি ডলার করার প্রস্তাব করে। বিটিএমএ সভাপতি মোহাম্মাদ আলী খোকন এ বিষয়ে জানান, সাম্প্রতিক সময়ে করোনা পরিস্তিতির কারনে রপ্তানি সব আটকে গেছে। কোনোটা স্থগিত, কোনোটা ডেফার্ড হয়ে গেছে। আবার ব্যাক টু ব্যাক পেমেন্ট সময়মতো আসছে না। হিসেব করে দেখা গেছে প্রায় সব ফান্ড এক বছরের জন্য আটকে গেছে। এখন উদ্যোক্তাদের একটা সুযোগ দরকার, যাতে আগামীতে রপ্তানিগুলো সময়মতো করতে পারে। এর আগে করোনা ভাইরাসের কারণে ইডিএফ ফান্ডের আকার ও সুদহারে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ৭ এপ্রিল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ইডিএফের আকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে সুদের হার। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইডিএফের ঋণের বিপরীতে লাইবর + ১ শতাংশ সুদ রাখবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যাংকের এডি শাখাগুলো গ্রাহক পর্যায় থেকে ২ শতাংশ মুনাফা করতে পারবে। | 0 |
ফেনী জেলা প্রশাসক বলেছেন, ভোটারদের কোথাও বাধা দেওয়ার সুযোগ নেই। ভোটকেন্দ্রে যাবেন শুধু ভোটাররা, কোনো বহিরাগত যাতে কেন্দ্রে যেতে না পারে সে জন্য প্রশাসনের সবাইকে সক্রিয় থাকতে হবে। সাধারণ জনগণকে বলব, আপনারা নিশ্চিন্ত থাকবেন, কেউ নিষেধ করলে শুনবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন।'গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান এসব কথা বলেন। ২৬ ডিসেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনসাধারণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক বলেন, গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোট কেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। শুধু ভোটারদের সমর্থন নিয়েই আপনাদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, যাতে কোনো সমস্যাকে ছোট করে না নেওয়া হয়। সবকিছুর বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। জনগণ যাতে যার যার ভোট দিতে পারে সে জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের স্বচ্ছ থাকার আহ্বান জানান তিনি।বহিরাগতদের আগমনে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়। যাতে বহিরাগতরা না আসতে পারে, সে বিষয়ে নিরুৎসাহী হোন। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) সুষ্ঠু নির্বাচনের জন্য শামীম ওসমান বাধা হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, 'শামীম ওসমান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তার এই প্রভাব বিস্তার ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।'
রোববার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন সাখাওয়াত।
নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপির মেয়র প্রার্থী বলেন, 'সরকারদলীয় প্রার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটাতেই নির্বাচন কমিশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনের জন্য সেনা মোতায়েন দরকার ছিল।'
সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে সাখাওয়াত বলেন, 'আমি সে রকম লোকই না। আমার বিরুদ্ধে এ অভিযোগের কারণ হচ্ছে-আইভী দেউলিয়া হয়ে গেছেন। এ কারণেই তিনি এসব কথা বলছেন।'
তিনি আরও বলেন, 'জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।' নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন অ্যাডভোকেট সাখাওয়াত।
সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। এরপর বিকেলে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর, ঢাকেশ্বরী, ইস্পাহানী, লক্ষণখোলা এবং ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাখাওয়াত হোসেনের সঙ্গে ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু, আবদুস সবুর সেন্টু, হাজী ইসমাইল, তাহের আলী, আনোয়ার দেওয়ান, অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানী, দ্বীন মো. দীলু প্রমুখ।
সাখাওয়াতের পক্ষে গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় নেতারা
এদিকে, রোববারও বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা।
বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপির) চেয়ারম্যান গোলাম মর্তুজা খন্দকার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাখাওয়াতের পক্ষে গণসংযোগ চালান।
এছাড়া ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ১৫ নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রচারণা চালান।
| 9 |
রাঙামাটির আলোচিত ইউপি সদস্য সমর বিকাশ চাকমা হত্যা মামলার আসামি রুপায়ন চাকমাকে গ্রেপ্তারের ঘটনায় বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় বুধবার (১৬ জুন) আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত গ্রুপ)। রুপায়ন চাকমা ইউপিডিএফের মূল গ্রুপের সদস্য। সাজেকের মাচালং বাজার এলাকা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি রুপায়ন চাকমা সাজেক এলাকার রামুছড়া গ্রামের স্থানীয় বাসিন্দা। তার পিতার নাম চন্দ্রজয় চাকমা। রুপায়ন চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সাজেক ইউনিয়নের সভাপতির দায়িত্বে রয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে রুপকারী ইউপি সদস্য সমর বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যামামলার অজ্ঞাতনামা ও সন্দেহ ভাজন আসামি হিসেবে রুপায়ন চাকমাকে গ্রেপ্তার করা হয়। বাঘাইছড়ি থানা ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে।
| 6 |
করোনাকালেবিএনপিকে সরকারের বিরুদ্ধে 'বিদ্বেষপ্রসূত মিথ্যাচার' বাদ দিয়ে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে।এ করোনাকালে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জালিয়েও কোথাও খুঁজে পাওয়া যায় না।তারা করোনা সংকটকে দেখছে চোখ বন্ধ করে অন্ধের হাতি দেখার মতো করে। 'করোনা সংকটে সরকার কিছুই করছে না, বিএনপিই জনগণের সাথে রয়েছে'- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে 'আজগুবি ও কাল্পনিক' আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলনে,এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস।বিএনপি করোনা সংকটে জনগণের পাশে আছে- এ কথা পাগলেও বিশ্বাস করে না। বিএনপি গৃহকোণে আইসোলেশনে থেকে গোয়েবলসীয় কায়দায় বাক্য চর্চা করছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সংকট দেখলে বিএনপি নেতাদের শামুকের মতো খোলসের আড়ালে গুটিয়ে থাকা আর পলায়নপরতা জনগণের কাছে এখন স্পষ্ট। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের দিন ঘরে বসে থাকে আর আন্দোলনের ডাক দিয়ে দরজা-জানালা বন্ধ করে পুলিশের গতিবিধি দেখে, তারা নাকি করোনাকালে জনমানুষের সাথে রয়েছে- একথা এখন কেউই বিশ্বাস করে না। সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার নমুনা পরীক্ষার রেজিস্ট্রেশন, ফলাফলসহ প্রতিটি বিষয়ে প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, এখানে তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। আরএসব তথ্য লুকিয়ে সরকারের কী লাভ? গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব একদিকে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলেন, অপরদিকে গার্মেন্টস খুলে দিলেও আবার বিরোধিতা করেন। তিনি বলেন, ইতোমধ্যে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ থেকে ভিয়েতনাম এগিয়ে গেছে, করোনাকালে উৎপাদন ব্যাহত হওয়ায় পোশাক রপ্তানি কমেছে। এই প্রেক্ষাপটে রপ্তানি আদেশসমূহ কোনোভাবে বাতিল হোক- সরকার তা চায় না। জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সচেষ্ট।দেশের ভবিষ্যত এবং কল্যাণ চিন্তা করেই বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেইসরকারসিদ্ধান্ত নিচ্ছে। ওবায়দুল কাদের বলেন,ভ্যাকসিন নিয়ে বর্তমানে কোনো সংকট নেই, অথচ একটি মহল ভ্যাকসিন সংকট আছে বলে আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। এই স্বার্থান্বেষী মহল সংকটে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে। একসাথে কয়েক কোটি ভ্যাকসিন জমিয়ে রেখে কার্যক্রম শুরু করার কথা যারা ভাবছেন, তারা সঠিক বলছেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে দেশব্যাপী গ্রামপর্যায়ে গণটিকাদান কার্যক্রম। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি সংশ্লিষ্টদের ভ্যাকসিন প্রদানের প্রটোকল অনুসরণ করে ধৈর্যের সঙ্গে গ্রামের মানুষদের টিকা প্রদানের আহ্বান জানান। আওয়ামী লীগ করোনার শুরু থেকে জনমানুষের পাশে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরাজনমানুষের পাশে থাকবে। | 9 |
ক্রিকেটারদের ১১ দফা দাবি পেশ এবং সঙ্গে সঙ্গেই ধর্মঘটে যাওয়ার ঘোষণা নিয়ে বেশ একটা ঝড় বয়ে গেল বাংলাদেশে। বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন করে নিজের গোস্সার কথা জানিয়ে দিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার টেবিলে উভয় পক্ষ আর সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষাপটে ধর্মঘটের অবসান। বাংলাদেশ খেলতে যাচ্ছে ভারতে। কিন্তু ক্রিকেটাররা অন্তত একটা মারাত্মক অভিযোগ, যা অনেক দিন থেকেই সবার জানা, তা সামনে এনেছেন। সাকিব আল হাসান বলেছেন, ঢাকার লিগের কোন ম্যাচে কোন দল জয়লাভ করবে, খেলার আগে থেকেই সেটা সবাই জানে। এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। প্রথম আলোর গত বছরের লেখা পড়ুন, 'কয়েক বছর ধরে অনিয়মই নিয়ম ঢাকার ক্লাব ক্রিকেটে। অর্থ আর পেশিশক্তির কাছে হেরে ভদ্রলোকের খেলা ক্রিকেট এখানে চূড়ান্ত অভদ্র। মাঠের খেলার চেয়ে বড় ভোটের স্বার্থ। পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচ দেখে বড় হচ্ছে নতুন প্রজন্মের ক্রিকেটাররা। চলতি মৌসুমে প্রথম ও তৃতীয় বিভাগ লিগের বেশ কয়েকটি ম্যাচে মাঠে উপস্থিত থেকে এবং খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা, ম্যাচ রেফারি, আম্পায়ার ও স্কোরারদের সঙ্গে কথা বলে ঢাকার ক্রিকেটের ভয়াবহ এক চিত্র তুলে ধরেছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি তারেক মাহমুদ। (প্রথম আলো, ২৭ নভেম্বর ২০১৮)। তারেক মাহমুদ লিখেছেন, 'প্রথম ও তৃতীয় বিভাগ ক্রিকেটে নির্দিষ্ট কিছু ক্লাবকে অন্যায় সুবিধা পাইয়ে দিতে কাজ করে একটি শক্তিশালী গোষ্ঠী, যেটি বিসিবির প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে কেন্দ্র করেই আবর্তিত হয় বলে অভিযোগ। এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য ভবিষ্যৎ বিসিবি নির্বাচনে অবস্থান শক্তিশালী রাখতে যত বেশিসংখ্যক নিজেদের ক্লাবকে লিগের পয়েন্ট তালিকার ওপরের দিকে রাখা। ভোটব্যাংক সমৃদ্ধ হয় তাতে। আম্পায়ার, ম্যাচ রেফারি ও স্কোরারদের প্রভাবিত করে অন্যায়ভাবে ম্যাচ জেতার চেষ্টার এটাই কারণ। মল্লিক অবশ্য এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।' প্রিমিয়ার লিগ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট মিলিয়ে ৭৬টি ক্লাবের প্রায় ৬০টি ক্লাবই আছে একই ছাতার নিচে। ক্লাবের কমিটিতে যাঁরাই থাকুন না কেন, এসব ক্লাব চলে বিসিবির ১৩-১৪ জন পরিচালকের যৌথ অর্থায়নে। বিসিবির বিভিন্ন সাব-কমিটির লোকজনও আছেন সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক স্বীকার করেছেন, 'যা-ই হচ্ছে, এই ১৩-১৪ জন পরিচালকের সম্মতি ও সমর্থন ছাড়া কিছু হচ্ছে না।' খেলোয়াড়দের ১১ দফা, তার সঙ্গে আরও দুই দফা দাবি পেশ, ধর্মঘট আহ্বান, ধর্মঘট প্রত্যাহার 'মধুরেণ সমাপয়েৎ' নয়! এটা হওয়া উচিত মধুর কিংবা তিক্ত আরম্ভ। একটা আগাপাছতলা ক্লিনজিং অপারেশন লাগবে ক্রিকেটে এবং ক্রীড়াক্ষেত্রে। ক্যাসিনো কেলেঙ্কারির পর ক্রীড়াঙ্গনে শুদ্ধি অভিযানের প্রয়োজনীয়তা এখন সবাই উপলব্ধি করছেন। আমরা যারা খেলার ভক্ত, ক্রিকেটের সমর্থক, বাংলাদেশের বিজয় দেখতে চাই, তারা বাইরে থেকে কত হা-হুতাশ করি, একেকটা ম্যাচ নিয়ে কত আমাদের মাতামাতি! টেবিলে রাজা-উজির মারি, চুলচেরা বিশ্লেষণ করি। কিন্তু গাছের আগায় পানি দেওয়া হচ্ছে না কেন তা নিয়ে আমরা প্রাণপাত করি। কিন্তু এখন দেখা যাচ্ছে গাছের গোড়াই কাটা। দেশের অন্য বহু অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও চলছে নৈরাজ্য, পেশিতন্ত্র, গণতন্ত্রহীনতা। যিনি যে খেলার সঙ্গে কোনো দিনও যুক্ত ছিলেন না, তাঁকে বসানো হচ্ছে সেই খেলার ফেডারেশন বা বোর্ডের সর্বোচ্চ পদে। নির্বাচন হয় না। গণতন্ত্র নেই। আবার ভোট থাকাও বিপজ্জনক। যেটা হয়েছে ক্রিকেটে। প্রথম আলো অনলাইনে ২৩ অক্টোবর প্রকাশিত মারুফ মল্লিকের লেখায় সেটা স্পষ্ট, 'দেশের অন্যতম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ একেবারে শেষ করে দিয়েছে বিসিবির নেতৃত্ব নির্বাচনের রাজনীতি। ঢাকা প্রিমিয়ারের সুপার লিগে ওঠা ছয়টি দলের দুটি করে ভোট থাকে বিসিবির নির্বাচনে। এই ছয়টি দলই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেদের ছয়টি দলকে সুপার লিগে ওঠাতে বিসিবির কর্তাব্যক্তিরা হস্তক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।' বিসিবির সভাপতি নিজেও একটা ক্লাবের সভাপতি। তারেক মাহমুদ লিখেছিলেন, 'প্রথম বিভাগে আম্পায়ারদের প্রভাবিত করে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ আছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং, উদয়াচল, কালিন্দী ক্রীড়াচক্র, ঢাকা ক্রিকেট একাডেমি, ইন্দিরা রোড ক্রীড়াচক্র, অ্যাক্সিওম টেকনোলজিস, শেখ জামাল ক্রিকেটার্স ও মোহাম্মদপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। এর মধ্যে উদয়াচলের সভাপতি বিসিবিপ্রধান নাজমুল হাসান।' যেকোনো পদ্ধতিকে দূষিত করার, ধ্বংস করার এক অপূর্ব ক্ষমতা আছে আমাদের। আমরা নির্বাচনকে ধ্বংস করি, গণতন্ত্রকে পরিণত করি নিপীড়নতন্ত্রে, স্বেচ্ছাতন্ত্রে, দুর্নীতির যন্ত্রে। আমাদের ক্রীড়াক্ষেত্রেও আমরা তা করেছি। ক্রীড়া ফেডারেশন, স্থানীয় জাতীয় ক্রীড়া সংস্থাগুলোয় আমরা এই সবই করছি। আর আছে দুর্নীতি। নানা ধরনের দুর্নীতি। মারুফ মল্লিক আরও লিখেছেন: 'বিসিবির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ নিয়ে ফিসফাস হতো এত দিন। এবার প্রকাশ্যেই চলে আসছে অনেক কিছু। বিসিবি এখন অনেকেরই আখের গুছিয়ে নেওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। কোনো কোনো পরিচালক বেনামে কোম্পানি খুলে বিসিবির কাজ বাগিয়ে নিচ্ছেন। বিপিএলের গ্রাউন্ডস অ্যান্ড অফিশিয়াল স্পনসরশিপ যৌথভাবে পেয়েছিল কে স্পোর্টস ও ঢাকা কমিউনিকেশনস। ঢাকা কমিউনিকেশনসের সঙ্গে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জড়িত বলে খবর বেরিয়েছে। এই লোকমান হোসেন এখনো বিসিবির পরিচালক। কদিন আগেও যাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রভাবশালী পরিচালকদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দেখা গেছে, ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হয়ে সেই লোকমান যেন হাসি কেড়ে নিয়েছেন পুরো বোর্ডের!' ২০১৬ সালে টিআইবি ক্রিকেটের দুর্নীতি এবং দুর্নীতি রোধে করণীয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। তখনকার খবরে বলা হয়েছিল, 'রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনায় সুশাসনের ঘাটতি আছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। ক্রিকেট বোর্ডের পরিচালনা কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিচালনা পর্ষদ নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধে যথাযথ আইনের অভাবসহ ৯ ধরনের ঘাটতি চিহ্নিত করেছে সংস্থাটি।' (সমকাল, ২৩ ফেব্রুয়ারি ২০১৬)। সাকিব আল হাসানদের ১১ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের মধ্যে ঘরোয়া লিগে আগে থেকে ফল ঠিক করে রাখা সমস্যার সমাধানের আশ্বাসও নিশ্চয়ই আছে। আমাদের ঘরোয়া লিগে কত যে অবিশ্বাস্য এবং হাস্যকর কাণ্ড ঘটে গেছে, আমরা খবরের কাগজে পড়েছি। এক ওভারে ৮৭ রান দিয়েছিলেন এক বোলার, অন্যায় সিদ্ধান্তের নজিরবিহীন প্রতিবাদের মাধ্যমে একটা নজির স্থাপন করতে। আমরা বলি, আমাদের পাইপলাইনে খেলোয়াড় নেই কেন? সাকিব, তামিম, মুশফিকেরা অবসর নিলে জাতীয় দলে কারা হাল ধরবেন? খেলোয়াড় আসবে কোত্থেকে? কোনো পরিকল্পনা নেই, আছে গুণ্ডামি, আছে দুর্নীতি! খেলোয়াড়দের মনোবল ভেঙে ফেলা হয় প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগে! ক্যাসিনোর চেয়েও অনেক বেশি ক্ষতিকর খেলার ফল আগে থেকে নির্ধারণ করা, আম্পায়ারদের দিয়ে অকারণ এলবিডব্লিউ কিংবা কটবিহাইন্ডের সিদ্ধান্ত আদায় করা; কিংবা আউট হওয়া খেলোয়াড়কে নটআউট ঘোষণা দেওয়ানো। কারণ, তা একটা খেলোয়াড়ের জীবন ধ্বংস করে, খেলার মূল স্পিরিট ধ্বংস করে এবং দর্শকদের প্রতারিত করে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কই? আগে যে একটা নির্মাণ স্কুল ক্রিকেট হতো, সেই ধরনের আয়োজন তো দরকার হবে নতুন ক্রিকেটার তৈরিতে।আর আমরা তো শুধু ক্রিকেট নিয়ে থাকতে পারব না। অন্য খেলা ও ফেডারেশনগুলোর খবর কী? দেশে দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান শুরু হয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানে সরকারি লোকজনকেও ছাড়া হচ্ছে না। কিন্তু সমস্যা তো কেবল ক্যাসিনো নিয়ে নয়। সর্বত্রই সমস্যা। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হতে হবে সর্বাত্মক এবং সবগুলো ক্ষেত্রেই। এটাকে একটা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারলে সুফল মিলবে। তাহলে সত্যিকারের সোনার বাংলা হয়তো একদিন আমরা দেখে যেতে পারব। প্রকাশ্য সংবাদ সম্মেলনে জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কথার সূত্র ধরে ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে কি 'অভিযান' শুরু করা যায় না? তাতে ঝড় বয়ে যাবে, বহু বিষবৃক্ষ উৎপাটিত হবে, কিন্তু সুনীতির সুদিন আনতে গিয়ে ঝড়ের ভয় পেলে তো হবে না। রোগ নির্মূল করতে যদি অস্ত্রোপচার দরকার হয়, কিছু রক্তপাতের জন্য প্রস্তুত তো থাকতেই হবে। কেঁচো খুঁড়তে গেলে কেউটে সব যদি বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে, কেউটে আছে। কেউটের ছোবলে নীল হয়ে আছে আমাদের বহু সেক্টর। কেঁচো খুঁড়তেই হবে। আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক | 8 |
সাভারে একটি মসজিদ ভাঙচুর ও মসজিদ কমিটির সভাপতির ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে যুবদল নেতা রাজু আহমেদকে (৩৮) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রাজু আহমেদ বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি। শুক্রবার (৮ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার। তিনি বলেন, হত্যা চেষ্টা ও মসজিদ ভাঙচুর মামলার প্রধান আসামি রাজুকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীরচর থানাধীন ঝালুহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার রাজু আহমেদ (৩৮) সাভারের রাজফুলবাড়িয়া এলাকার হারাননগর গ্রামের গোলাম হোসেনের ছেলে। মামলার আরেক আসামি রাজু আহমেদের ভাই মান্নান (৩৩) এখনো পলাতক রয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, গত ২৩ জুলাই জুম্মার নামাজের পর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার হারাননগর বাইতুল জান্নাত জামে মসজিদে ভাঙচুর চালায় রাজু, মান্নান ও তাদের অজ্ঞাত সহযোগীরা। ওই মসজিদ কমিটির সভাপতি কাজী আবুল মাজেদ বলেন, জুম্মার দিন নামাজের পর মসজিদের জানালা ভাঙচুরের খবর জানতে পেরে মসজিদ দেখতে গেলে আমার ছেলে আবুল কাসেমকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আমার ছেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল অনেকদিন। ঘটনার পর আমরা সাভার থানায় অভিযোগ প্রদান করি। ওই দিন মসজিদে করোনা বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনার সময় রাজুর বাবা মসজিদ থেকে বেরিয়ে যায়। রাজুর বাবা আমাকে মসজিদের সামনে দাঁড়িয়ে গালিগালাজ করে। পরে নামাজ শেষ করে বাড়ি চলে যাওয়ার পর শুনি মসজিদে ভাঙচুর চালিয়েছে তারা।' মসজিদের জানালা ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দেয়ার পর গত ২৬ জুলাই মামলা রেকর্ড করা হয়। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা-পুলিশ। এসআই সুজন সিকদার বলেন, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মসজিদ ভাঙচুর ও মারধরের ঘটনার পর থেকে পলাতক ছিলেন এই রাজু। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে। | 6 |
বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর নির্যাতন সইতে না পেরে আবু সাইদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় মাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের ছেলে। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে আইনি ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন। আজ সোমবার সকালে থানার ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫ বছর আগে প্রতিবেশী গোলেনুর খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে চার সন্তানের জন্ম হয়। গোলেনুর খাতুন প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়টি আবু সাইদ টের পেয়ে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করেন। এতে স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন স্ত্রী। এ নিয়ে গত ২৯ মার্চ রাত ৩টায় নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তখন গোলেনুর খাতুন তার ভাই, ভাবি ও বোনের সহযোগিতায় আবু সাইদকে মারধর করতে থাকেন। তারা সাইদকে মরে যেতে বলেন। এ ঘটনার পর ক্ষোভে-দুঃখে আবু সাইদ কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আবু সাইদকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ রাত ৩টার দিকে আবু সাইদ মারা যান। এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে গত ৮ এপ্রিল বগুড়া আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত থেকে ২২ এপ্রিল সোমবার অভিযোটি মামলা হিসেবে নথিভুক্ত করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ পাঁচজনকে আসামি করা হয়। ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আদালতে দায়ের করা মামলার নথি হাতে পেয়েছি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে আরজিটি থানায় মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। | 6 |
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে যাত্রা করেছে নাসার মহাকাশযান 'লুসি'। শনিবার যুক্তরাষ্ট্রের কেপ কেনভেরাল থেকে 'অ্যাটলাস ভি' রকেটে চেপে লুসি মহাকাশে পাড়ি জমায়। লুসিই প্রথম কোনো সৌরশক্তিচালিত মহাকাশযান, যেটি সৌরমণ্ডলের সূর্য থেকে এতটা দূরে যাচ্ছে। আদিমতম মানুষের বিশেষ একটি প্রজাতির নামে নামকরণ করা হয়েছে নাসার এই মহাকাশযানের। খবর বিবিসি ও এএফপির।নাসা জানিয়েছে, বৃহস্পতির কক্ষপথে থাকা ট্রোজান গ্রহাণুগুলোর ওপর দীর্ঘ ১২ বছর গবেষণা চালাবে লুসি। এই সময়ে আটটি ট্রোজান গ্রহাণুকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। সৌরমণ্ডল তৈরি হওয়ার সময় স্বর্ণ, প্লাটিনাম, লোহা, নিকেল, কোবাটের মতো কী কী মূল্যবান মৌল দিয়ে গ্রহাণুগুলো গড়ে উঠেছিল, এই অতিপ্রয়োজনীয় মৌলগুলো ট্রোজান গ্রহাণুগুলোতে কী পরিমাণে রয়েছে, তা জরিপ করতেই অনুসন্ধান চালাবে লুসি। এই অভিযানের মাধ্যমে সৌরমণ্ডল তৈরির প্রাথমিক ইতিহাস জানা সহজ হবে। পুরো অভিযান পরিচালনা করতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৯৮১ মিলিয়ন ডলার। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে যাত্রা করেছে নাসার মহাকাশযান 'লুসি'। শনিবার যুক্তরাষ্ট্রের কেপ কেনভেরাল থেকে 'অ্যাটলাস ভি' রকেটে চেপে লুসি মহাকাশে পাড়ি জমায়। লুসিই প্রথম কোনো সৌরশক্তিচালিত মহাকাশযান, যেটি সৌরমণ্ডলের সূর্য থেকে এতটা দূরে যাচ্ছে। আদিমতম মানুষের বিশেষ একটি প্রজাতির নামে নামকরণ করা হয়েছে নাসার এই মহাকাশযানের। খবর বিবিসি ও এএফপির। যাত্রাপথে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাড়তি শক্তি নিতে ১২ বছরে পৃথিবীর পাশ দিয়েও তিনবার উড়ে যাবে লুসি। সৌরমণ্ডলের বাইরের প্রান্তে গিয়ে লুসির আগে আর কোনো মহাকাশযান আবার পৃথিবীর কাছাকাছি ফিরে আসেনি। তাই এ ব্যাপারেও লুসি ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলতে চলেছে বলে জানিয়েছে নাসা। ঠিক চার বছরের মাথায় ২০২৫-এ লুসি প্রথম যে গ্রহাণুটিতে পৌঁছবে, তার নাম 'ডোনাল্ড জোহানসন'। ২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে বাকি সাতটি গ্রহাণুতে যাবে। | 3 |
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম সন্দেহভাজন ও পরিকল্পনাকারী সুমন সিকদার ওরফে মুসাকে ওমান থেকে ফেরত আনা হয়েছে। গোয়েন্দা পুলিশের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুসাকে ঢাকায় আনা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। এর আগে ওমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসাকে আটক করে। প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু। এলোপাতাড়ি গুলিতে আহত হন গাড়ির পাশে রিকশায় থাকা ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি। পরদিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। গত ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। | 6 |
করোনার সংক্রমণ ঠেকাতে সাতদিনব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের প্রথম দিনের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াল অমর একুশে বইমেলা। মেলা চত্বরে দেখা গেল বইপ্রেমিদের আনাগোনা। স্টলে স্টলে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়। সেই সঙ্গে দেখা গেল হাতে হাতে বইও। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) দ্বিতীয় দফার সময়সূচি পরিবর্তনের মধ্য দিয়ে মেলার ২০তম দিনে এমন চিত্র দেখা গেল। অথচ আগের দিনে ঝড়ে বিধ্বস্ত মেলা মেরামত আর ভেজা বই শুকিয়েই দিন পার করেছেন স্টল মালিক ও বিক্রয়কর্মীরা। তবে পরদিন হতাশা কিছুটা কেটে গেছে ক্রেতাদের আগমনে। প্রকাশকরা বলছেন, এমনিতেই পরিবহন বন্ধ, মেলায় আসার মতো সুযোগ কম। আগের দিনের হতাশজনক অবস্থা কিছুটা কেটে গেছে। ক্রেতারা এসেছেন। হতাশার মধ্যেও স্টলে কিছুটা বেচাবিক্রি হচ্ছে। যদি এভাবে ক্রেতারা আসেন তাহলে কিছুটা ক্ষয়ক্ষতি কমতে পারে। বিক্রয় প্রতিনিধিরা বলছেন, মেলায় উপচে পড়া ভিড় না থাকলেও স্টলগুলোতে ক্রেতারা আসছেন। বই নেড়ে চেড়ে দেখছেন, দরদাম করছেন। অনেকে পছন্দের বই কিনছেনও। আগের দিনে কোনো ক্রেতা ছিল না, বইও বিক্রি হয়নি। সে হিসেবে আজ পরিস্থিতি ভালো বলা যায়। মোহাম্মদপুর থেকে মেলায় আসা মো. লিটন জানালেন, সময়টা তো সুবিধাজনক নয়। শুধু পছন্দের বই কিনতে অনেক কষ্ট করেই এলাম মেলায়। করোনার ভিতর গণপরিবহন বন্ধ। কিন্তু মেলা চলছে। এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এটা না করলেও পারত। মেলা যদি খোলাই থাকে সময় আরেকটু বাড়ালে সমস্যা কোথায়? মোহাম্মদপুর থেকে আসা এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মুন্সী বললেন, লকডাউন হলেও মেলায় আসার ইচ্ছে থাকতে হবে। আর ইচ্ছে থাকলে একটু ঝুঁকি তো নিতেই হবে। আমি একজন লাইব্রেরী প্রেমিক। তাই ঝুঁকি নিয়েই বই কিনতে মেলায় চলে এলাম। মনে রাখতে হবে, ম্যান ইজ মর্টাল। ঘরে থাকলেও মরবে মানুষ, বাইরে গেলেও মরবে। পুঁথি নিলয় প্রকাশনীর আলমগীর অরন্য জানালেন, গতকাল সুপার ফ্লপ দিন ছিল। আজকে তুলনামুলক বেড়েছে। মেলা যদি চলে তাহলে সময় আরেকটু বাড়ানো উচিত। নইলে একেবারেই বন্ধ করে দেয়া উচিত। তিনি বলেন, কদিন ধরে বেচাবিক্রিতে ধ্বস নামায় ১৬ জনের মধ্যে ১২ জন নারী কর্মীকে বিদায় করে দেয়া হয়েছে। অবসরের একজন বিক্রয় প্রতিনিধিও একই কথা জানালেন, তাদের সব বিক্রয় কর্মী বিদায় করে দেয়া হয়েছে। নিজেরা নিজেরাই চালাচ্ছেন। প্রথমা প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি সোহাগ জানালেন, গতকালের খরা কাটিয়ে আজ একটু চাঙ্গা হলাম। মোটামুটি বিক্রিও হয়েছে। তাম্রলিপির স্বত্বাধিকারী একেএম তারিকুল ইসলাম বলেন, মেলা চাঙ্গা হতে আরও দুয়েকদিন সময় লাগবে। এমন আশাবাদী হওয়া ছাড়া কোন পথ নাই। করোনার কারণে ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ১৮ মার্চ মেলা শুরু হয়। সেদিন বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে গেলে ৩১ মার্চ বইমেলার সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়। এরপর আবার সাতদিনব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের মধ্যে আগের চেয়ে সময় বাড়িয়ে প্রতিদিন বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত মেলার সময় সূচি করা হয়। সরকারের এ ঘোষণায় প্রকাশকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। | 6 |
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ১১ জুলাই দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৮টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ১৩ হাজার ৩২১ টি। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। গতকাল এ হার জানানো হয় ২৯ দশমিক ০৯ শতাংশ।এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭৩ জন। আর খুলনা বিভাগে ৫৭, চট্টগ্রাম বিভাগে ৪৩, রাজশাহীতে ১৬, বরিশালে ৬, সিলেটে ৮, রংপুরে ১৭ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।এক দিনে করোনায় মৃত ২৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭, বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং বাসায় মারা গেছেন ১৮ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩৬ আর নারী ৯৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২৩১ জনের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ৪ জন, ৮১-৯০ বছর বয়সী ১৭ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৪ জন, ৬১-৭০ বছর বয়সী ৭৪ জন, ৫১-৬০ বছর বয়সী ৪৩ জন, ৪১-৫০ বছর বয়সী ৩৩ জন, ৩১-৪০ জন বছর বয়সী ৯ জন, ২১-৩০ বছর বয়সী ৬ জন এবং ১১-২০ বছর বয়সী ১ জন।এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৩৩৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জন কোভিড রোগীর।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। | 6 |
জেলার নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
কোভিড অতিমারির কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত যুব, বিদেশ ফেরত অভিবাসী শ্রমিক এবং গ্রামীণ উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত কুটির শিল্প ও ক্ষুদ্র এন্টারপ্রাইজে (সিএমএসই) অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। খবর বাসসের। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণে অংশগ্রহণকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই অর্থ দেওয়া হবে যাতে তারা ৩০ হাজার সিএমএসইকে ঋণ সহায়তা দিতে পারে। প্রকল্পের মূল লক্ষ্য হল কর্মসংস্থান ও কোভিডে ক্ষতিগ্রস্ত এন্টারপ্রাইজগুলোকে পুনরুদ্ধারে সহায়তা করা। | 6 |
হামাসের সঙ্গে ইসরায়েলের এ পর্যন্ত চার দফা যুদ্ধ হলো। কেন এসব যুদ্ধ শুরু হয়েছিল, সেটা সবার জানা। কিন্তু কেন উভয় পক্ষ যুদ্ধ থামায়, সেটা প্রবল প্রশ্নবিদ্ধ বিষয়। এবারও ১১ দিনের যুদ্ধ শেষে উভয় পক্ষ এখন যুদ্ধবিরতিতে গেছে। উভয় পক্ষ সন্তুষ্ট নিজ নিজ 'অর্জন' নিয়ে। কিন্তু ফিলিস্তিনিরা কী পাবে এ রকম অর্জনের ভেতর দিয়ে, সে আলোচনা স্পর্শকাতর বিষয় হয়ে আছে। চক্রাকারে 'যুদ্ধ' এবং 'যুদ্ধবিরতি': ফিলিস্তিনিদের প্রাপ্তি অস্পষ্টফিলিস্তিনিদের সংগ্রাম বহুদিনের পুরোনো। হামাস সে তুলনায় নবীন। ফিলিস্তিনিদের এত সশস্ত্র-নিরস্ত্র সংগঠন থাকার পরও হামাসের কেন জন্ম হলো, সেটা আজও বড় এক অনুসন্ধানের বিষয় হয়ে আছে। বলা হয়, মুসলিম ব্রাদারহুডের ভাবাদর্শিক প্রভাবে হামাসের জন্ম। ফিলিস্তিনিদের প্রাথমিক প্রতিরোধগুলোতে স্থানীয় ব্রাদারহুডের সক্রিয়তা ছিল সামান্য। ১৯৮০-এর পর থেকে ব্রাদারহুডের আহমেদ ইয়াসিন গাজায় বিভিন্ন দাতব্য কাজের আড়ালে রাজনৈতিক কাজও জোরদার করেন। ইসরায়েল তখন এসবে বাধা দেয়নি। কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তার এমনও দাবি, তাঁরা ইয়াসিনের কাজে সহায়তাও দিয়েছেন। কিন্তু ২০০৪ সালে ইসরায়েল আহমেদ ইয়াসিনকে সন্ত্রাসী হামলার আদলে হত্যা করে। ইয়াসিনকে প্রাথমিকভাবে কাজ করতে দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়, মূলত পিএলও এবং র্যাডিকেল অন্যান্য সংগঠন থেকে ফিলিস্তিনিদের সরিয়ে আনতে তাঁকে কাজের সুযোগ দেয় ইসরায়েল। যখন তাঁর সংগঠন সম্ভাব্য আরেক প্রতিপক্ষ হয়ে উঠতে শুরু করে, তখনই তাঁকে 'নিষ্ক্রিয়' করা হয়। সঙ্গে হামাসের যুগ্ম প্রতিষ্ঠাতা আবদেল আজিজকেও। এর মধ্যেই গাজায় ইসরায়েলের জুলুমে অসহ্য হয়ে ব্রাদারহুডের তরুণ কর্মীদের ভেতর থেকে হামাসের জন্ম ১৯৮৭ নাগাদ প্রথম ইনতিফাদার সময়। ইয়াসিনের সম্মতি ছিল তাতে। সায় ছিল ব্রাদারহুডেরও। ফিলিস্তিনিদের ইনতিফাদা তখন এত বিকশিত অবস্থায় ছিল যে কেবল সেবামূলক কাজে ব্রাদারহুডের পক্ষে গাজা ও পশ্চিম তীরে সংগঠন ধরে রাখা সম্ভব ছিল না। ব্যবহারিক বাস্তবতার কারণেই হামাসের আবির্ভাবে রাজি হতে হয় তাদের। এরপর থেকে গত প্রায় ২৫ বছরে হামাসের সঙ্গে ইসরায়েলের 'যুদ্ধ' এবং 'যুদ্ধবিরতি' চলছে চক্রাকারে। যুদ্ধ গাজায়: বড় 'অর্জন'-এর দাবি ইরানের!হামাস সুন্নি ঘরানার সংগঠন। কিন্তু এখন তাদের সবচেয়ে ভালো বন্ধু শিয়াশক্তি ইরান। এটা একই সঙ্গে দারুণ দৃষ্টান্ত এবং বিস্ময় উদ্রেককারী। ১৯৯০-এর পর থেকে এই দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। লেবাননে থাকা হামাসের নেতারা হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের সূত্রে ইরানের সঙ্গে এই যোগাযোগ গড়ে তোলে। ব্রাদারহুডের শাখা হয়েও হামাসকে নিজের বন্ধু করে নিতে পারা ইরানের কৌশলগত উদারতা ও দক্ষতার বড় সাক্ষ্য। সিরিয়ার যুদ্ধে এই দুই শক্তির স্বার্থ ভিন্নপথ নিয়েছিল কিছুদিন। সেই দূরত্ব আবার তারা কমিয়ে এনেছে। সিনাইয়ের ভেতর দিয়ে হামাসের কাছে সমরাস্ত্র পাঠাতে মিসরের ব্রাদারহুড দাতা-গ্রহীতাকে সহায়তা করে বলে ধারণা করা হয়। হামাস মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অনেক বাড়িয়েছে। যেমনটি করেছে লেবাননের শিয়া-হিজবুল্লাহ। হামাসকে মদদ দেওয়ার মাধ্যমে দেশের ভেতরেও ইরানের শাসকদের জনসমর্থন ধরে রাখতে সুবিধা হয়েছে। এটা একই সঙ্গে সৌদি-অক্ষশক্তির বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে তার গুরুত্ব বাড়াচ্ছে। গাজায় এবারের ১১ দিনের যুদ্ধেও কোনো সৈন্য না হারিয়ে ইরানের অর্জন বিপুল। নেতানিয়াহুরও রাজনৈতিক লাভ বড় কম হয়নি এতে। এক যুদ্ধে এত শক্তির বিজয়ে ধাঁধায় রয়েছে কেবল বিধ্বস্ত ফিলিস্তিন। হামাস ও ইসরায়েল: আলোচনা নেই 'যুদ্ধবিরতি চুক্তি' আছে!হামাস বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে একটা 'ইসলামি রাষ্ট্র' কায়েম করতে চায়। হামাস ততটুকু জায়গা নিয়েই ভাবে, যতটুকু নিয়ে রাষ্ট্র গড়তে তৎপর ইসরায়েলের শাসকগোষ্ঠী। হামাসের লক্ষ্য ইসরায়েলের অস্তিত্বের অস্বীকৃতি। যেভাবে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি ফিলিস্তিনিদের অস্তিত্বহীনতার প্রধান কারণ। কিন্তু হামাসের জন্য কাতারের সহায়তা ইসরায়েলের মাধ্যমেই এসেছে দীর্ঘকাল। কাতার যখনই কোনো কারণে সহায়তা বন্ধ করতে গিয়েছে, ইসরায়েল তা চালু রাখতে অনুরোধ করেছে। অর্থাৎ ইসরায়েল গাজায় হামাসের দাপট খাটো করতে চেয়েছে বলে দেখা যায়নি। পাশাপাশি, হামাসের রাজনৈতিক লক্ষ্য এবং সামরিক কৌশলের মধ্যে ফিলিস্তিন সমস্যার কী ধরনের বাস্তব সমাধানের সুযোগ আছে, তা-ও পুরো স্পষ্ট নয়। ১৯৮৮ সালের 'হামাস চার্টার'-এ ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের কথাই বলা আছে এবং সেই সনদ অনুযায়ী ফিলিস্তিন সমস্যা নিয়ে 'আলোচনা'র সুযোগ নেই। তবে ওই একই ইসরায়েলের সঙ্গেই হামাস যুদ্ধবিরতি 'চুক্তি' করছে বারবার! মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব আরও বাড়ল; লাভ নেতানিয়াহুরওহামাসের মাধ্যমে ফিলিস্তিনিদের বড় এক অর্জন তাদের সামরিক সক্ষমতার বৃদ্ধি। গাজায় তারা সমরাস্ত্র উৎপাদনের নিজস্ব অনেক কাঠামো গড়তে পেরেছে, যেকোনো প্রতিরোধ-সংগ্রামের জন্যই যা জরুরি। ফিলিস্তিনিদের আত্মরক্ষার সংগ্রামে পাথরের জায়গায় রকেটকে প্রতিস্থাপন হামাসের বড় অর্জন। এবারের ১১ দিনের যুদ্ধে তারা ইসরায়েলে প্রায় তিন হাজার রকেট ছুড়েছে। তাতে স্পষ্টই ইসরায়েল রাষ্ট্রে নিরাপত্তাহীনতার বোধ বেড়েছে। তবে, পাশাপাশি এ প্রশ্নও উঠেছে, হামাসের এই সমর-সক্ষমতায় মূল লাভ কার হচ্ছে? ইরানের? নাকি ফিলিস্তিনিদের? ইরানের লাভের ইসরায়েলকে ঘিরে ফেলায়। কিন্তু ফিলিস্তিনের দরকার মাতৃভূমির জমিজমা ফেরত পাওয়া। সর্বশেষ যুদ্ধ শেষে তুরস্ক ও সৌদি আরবকে পেছনে ফেলে ইরান মধ্যপ্রাচ্যে প্রধান একটি পক্ষ হিসেবে নিজেকে মোটাদাগে প্রতিষ্ঠা করেছে। আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো ইসরায়েলের বন্ধুত্ব বিকাশের যে পথ নিয়েছে, তাতে সর্বশেষ যুদ্ধ বেশ বিব্রতকর অবস্থায় ফেলল তাদের। এও ইরানের আঞ্চলিক লাভই বটে। এ লাভের বিপরীতে গাজায় ২৩০ জন গাজাবাসী মারা গেছে, যাদের মধ্যে প্রায় ৭০ জন শিশুও। আহত প্রায় ২০০০। অনেক দেশই এখন গাজার পুনর্গঠনে নামছে। কিন্তু ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার বিষয় আলোচনায় আসছে না। হামাসের হামলায় ১২ জন ইসরায়েলিও মারা গেছে এবার। যুদ্ধে কেবল ফিলিস্তিনিরাই মরবে, সে ধারণা ক্রমে ভাঙছে। কিন্তু হামাসের সশস্ত্র উপস্থিতি ও চলমান সক্রিয়তায় ইরানের শাসকদের মতোই কৌশলগত বড় সুবিধাভোগী ইসরায়েলের শাসকরাও। হামাসের অনেক কাজ ইসরায়েলি শাসকেরা নিজেদের সমরবাদের ন্যায্যতা হিসেবে দেখান। ইসরায়েলের রাজনৈতিক পরিমণ্ডলে অতিদক্ষিণপন্থীরা যখন জনসমর্থন খোয়াতে থাকে, তখনই তারা গাজায় একটা সংঘাত বাধায়। এতে তাদের জনসমর্থন বেশ খানিকটা বাড়ে। দক্ষিণপন্থী উপদলগুলোর ঐক্যে এটা বেশ জ্বালানি হিসেবে কাজ করে সেখানে এবং ফিলিস্তিন প্রশ্নে উদারনৈতিক দলগুলো তখন মাঠে দুর্বল হয়। পুরোদস্তুর বর্ণবাদের ওপর ভর করে এ কালে একটা দেশ শাসন করে যাওয়া কোনো গোষ্ঠীর পক্ষে সহজ নয়। ইসরায়েলের ভেতর গত দুই বছরে চার দফা নির্বাচন সেই সংকটেরই একটা দিক। সর্বশেষ গাজাযুদ্ধ ওখানকার বর্ণবাদীদের ওই সংকট থেকে জনতার চোখ অন্যদিকে সরাতে সাহায্য করছে। হামাস-ফাত্তাহ বিভক্তিতে ব্যাপক স্বস্তিতে ইসরায়েলফিলিস্তিনের তরুণ-তরুণীদের কাছে হামাস জনপ্রিয়। সময়মতো ইসরায়েলকে তাৎক্ষণিক কিছু 'জবাব' দিতে পারছে হামাস। কিন্তু পাশাপাশি এ-ও সত্য, হামাসের আবির্ভাব ও তাদের রাজনৈতিক কৌশল ফিলিস্তিন আন্দোলনকে দুই ধারায় ভাগ করে ফেলেছে। বিভক্ত ফিলিস্তিন ইসরায়েলের শাসকদের জন্য বড় এক আশীর্বাদ। বিশেষ করে হামাস ও ফাত্তাহ যখন একপর্যায়ে রক্তাক্ত ভ্রাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়ে। এই সংঘাতের সামরিক ক্ষয়ক্ষতি ছাড়াও হামাস রাজনৈতিকভাবে ফাত্তাহকে অনেক জটিল পরিস্থিতিতেই ফেলে দিয়েছে। ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে হামাসের মূল প্রস্তাব ইসরায়েল রাষ্ট্রের নিশ্চিহ্নকরণ। এ রকম অবস্থান পিএলওকে ইসরায়েলের সঙ্গে যেকোনো আলোচনাতেই রাজনৈতিক ঝুঁকিতে ফেলে দেয়। যেহেতু হামাস মানচিত্র থেকে ইসরায়েল রাষ্ট্রকে মুছে দিতে আগ্রহী, সে কারণে পিএলওর পক্ষ থেকে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে 'এক দেশ' বা 'দুই দেশ' বা অপর কোনো সমাধান-চিন্তা 'আপস' হিসেবে চিহ্নিত হতে বাধ্য। ফাত্তাহ এখন ঠিক এই রাজনৈতিক ফাঁদে আটকে আছে। ফাত্তাহর এই রাজনৈতিক পঙ্গুত্ব ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ স্বস্তি দিচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে কাউকে 'নিশ্চিহ্নকরণ' তত্ত্বের খুব একটা ভালো সম্ভাবনা থাকে না। ইসরায়েল সহজে এখন দুনিয়াকে দেখাতে পারছে, 'সমস্যার সমাধানে ফিলিস্তিনিরা আলোচনা চায় না।' হামাস চার্টার তুলে ধরে ইসরায়েল নিজেদের বর্বরতারও আড়াল তৈরি করে। ফিলিস্তিন প্রশ্নে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে স্যান্ডার্স কিংবা করবিনের মতো পরিবর্তনবাদী রাজনীতিবিদদেরও তখন বেশ অস্বস্তিতে পড়তে হয়। হামাস এবার যখন যুদ্ধ শুরু করে এবং যুদ্ধবিরতির ঘোষণা দেয়, সব সিদ্ধান্ত একাই নিয়েছে তারা। এবারের যুদ্ধ শুরুর বড় পটভূমি ছিল ইসরায়েলের ভেতর বিভিন্ন শহরে আরবদের বিরল এক গণ-আন্দোলন। হামাসের যুদ্ধবিরতি সেসব গণ-আন্দোলনকে সংবাদমাধ্যম থেকে অনেকাংশে মুছে দিয়েছে এখন। অথচ এর মধ্যেই গাজা ও তেহরানে 'বিজয়' ধ্বনি শোনা যাচ্ছে। অতীতেও অনেকবার হামাস এভাবে নিজেদের 'বিজয়ী' দাবি করেছে কিন্তু তাতে সংকীর্ণ অর্থে গাজায় এবং সামগ্রিক অর্থে ফিলিস্তিনিদের সংগ্রামে অর্জন কী দাঁড়াল, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা মিলছে না। ফিলিস্তিনিদের আরও কার্যকর কোনো রণনীতি খুঁজে পেতে হবেহামাস এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি তেল আবিবেও সম্প্রসারিত করতে পেরেছে, যা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মানুষকে উদ্দীপ্ত করে। এটা ইসরায়েলের আকাশ দুর্ভেদ্য থাকার মিথও ভেঙেছে অনেকখানি। কিন্তু আবার একই সঙ্গে সত্যি হলো, তাতে ফিলিস্তিনিদের নিত্যদিনের দুর্ভোগের বিপরীতে কোনো আশার ছবি যুক্ত হয়নি। তার দায় মোটেই হামাসের একার নয়। কিন্তু তাদের 'বিজয়-উৎসব'-এর কোনো মানেও বোঝা যায় না তাতে। ফিলিস্তিনিদের হয়তো আরও কেজো কোনো রণনীতি খুঁজে পেতে হবে ভবিষ্যতে। আলতাফ পারভেজ ইতিহাস বিষয়ে গবেষক | 8 |
জোর ধারণা ছিল, আসছে দল-বদলে পিএসজি থেকে নেইমারকে ফেরাবেই বার্সেলোনা। কিন্তু করোনাভাইরাস মহামারী বদলে দিয়েছে সব। কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, করোনার কারণে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে তারকা এই ফুটবলারের সঙ্গে চুক্তি করা 'অসম্ভব'। ২০১৭ সালের বাইআউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে যায় পিএসজি। কিন্তু শুরু থেকেই গুঞ্জন, প্যারিসের ক্লাবটিতে সুখে নেই তারকা এই ফরোয়ার্ড। প্রকাশ্যেই অনেকবার আবার পুরোনো ঠিকানা কাতালান ক্লাবে ফিরে যাওয়ার কথা বলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনাও নেইমারকে ফিরিয়ে আনতে আগ্রহী। গত মৌসুমের আগে দল-বদলে নেইমারকে পিএসজি থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় আলোর মুখ দেখেনি এই দল-বদল। ধারণা করা হচ্ছিল এবারের দল-বদলে হয়তো ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়েই আসবে বার্সেলোনা। কিন্তু করোনা মহামারীর কারণে চলমান অর্থনৈতিক সংকটে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেন, ইউরোপের সবগুলো বড় ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা এই বছরেই শেষ নয়। আরও তিন-চার বছর থাকতে পারে। নেইমারকে আনা? এই পরিস্থিতি অসম্ভব। এছাড়া পিএসজিও তাকে বিক্রি করতে চাইবে না। চলমান সংকটের কারণে কেবল নেইমারের ব্যাপারটিই নয় অন্যান্য খেলোয়াড়দের কেনার পরিকল্পনাও বন্ধ করে দিতে হয়েছে বলে জানালেন বার্সেলোনা সভাপতি। এ ব্যাপারে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকারের লরাতো মার্তিনেসের বিষয়টি তুলে ধরেন তিনি। ইন্টারের লরাতোর ব্যাপারে আলোচনা করেছিল বার্সেলোনা। কিন্তু আলোচনা এখন স্থগিত। এই পরিস্থিতি বড় ধরনের কোনো বিনিয়োগ করাকে সমর্থন করে না। করোনার কারণে চলতি বছরের শুধু মার্চ ও জুনের মধ্যেই বার্সেলোনার ২০ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে জানালেন বার্তোমেউ- "২০২০-২১ মৌসুমে আমরা আশা করেছিলাম, ১১০ কোটি ইউরো আয় হবে আমাদের। কিন্তু আয় হয়েছে এর মাত্র ৩০ শতাংশ। | 12 |
মানুষের শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে কিডনি বা বৃক্ক অন্যতম। সুস্থ-স্বাভাবিক মানুষের শরীরে দুটি কর্মক্ষম কিডনি থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও লবণ আহরণ করা, দূষিত ও বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া, প্রয়োজনীয় হরমোন নিঃসরণ কিংবা শরীরে অম্ল-ক্ষারের সমতা বজায় রাখা-সব ক্ষেত্রেই কিডনির ভূমিকা অনস্বীকার্য। তাই সুস্থ-সুন্দর জীবনের জন্য কিডনি ভালো রাখার বিকল্প নেই।যা করবেনপ্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল খাবার গ্রহণ করাস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলারক্তে সুগার ও ডায়াবেটিস (যদি থাকে) নিয়ন্ত্রণে রাখারক্তচাপ নিয়ন্ত্রণে রাখাকর্মচঞ্চল জীবন যাপন করাচিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধ না খাওয়াধূমপান ও মাদক পরিহার করাখাবার লবণ গ্রহণের পরিমাণ সীমিত রাখাপ্রাণিজ আমিষের পরিমাণ সীমিত রাখা।দৈনিক পানি পানের পরিমাণসুস্থ জীবনযাপনের জন্য ছয়টি অত্যাবশ্যকীয় উপাদানের অন্যতম হচ্ছে পানি। প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন সবার। দৈনিক পানি পানের কোনো নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত নয়। সাধারণত দৈনিক ৮ থেকে ১২ গ্লাস পানি পান প্রয়োজন। তবে সেটা কমবেশি হতে পারে। একজন মানুষের নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় পানির পরিমাণ নির্ধারণ হয় তাঁর শারীরিক ওজন, দৈনিক কাজের ধরন ও পরিমাণ, আবহাওয়া ও তাপমাত্রার ওপর। একজন অফিসকর্মীর দৈনিক যে পরিণাম পানি পানের প্রয়োজন, একজন শ্রমজীবী মানুষের দৈনিক পানি পানের চাহিদা তার চেয়ে বেশি হবে। মনে রাখতে হবে, প্রস্রাব, ঘাম, মলত্যাগ এমনকি শ্বাস-প্রশ্বাসের সঙ্গেও আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। সহজ করে বলা যায়, যতটুকু পানি পান করলে দিনে দুই-তিনবার ঈষৎ হলুদ রঙের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব হবে, সেটাই দৈনিক পানি পানের যথার্থ পরিমাণ।পানি পানে যা হয়দেহের সব অভ্যন্তরীণ কাজকর্ম ঠিক থাকেশরীরে লবণ ও অম্ল-ক্ষারের সামঞ্জস্য বজায় থাকেহজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর হয়ত্বক আর্দ্র ও সতেজ থাকেশরীরের বিভিন্ন জয়েন্ট পিচ্ছিল ও সচল থাকেব্লাড প্রেশার ও হার্ট রেট স্বাভাবিক থাকে।লেখক: নেফ্রলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.