text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
শুধু জলসীমাটুকু বন্দরের। আর কোনো অবকাঠামো নেই। যন্ত্রপাতি বা জনবল সবই বেসরকারি খাতের। পণ্য পরিবহনের জন্য আছে লাইটার জাহাজ। তা দিয়েই প্রতিদিন বড় জাহাজ থেকে খালাস হচ্ছে পৌনে দুই লাখ টন পণ্য। বছর শেষে সোয়া ছয় কোটি টন। প্রতিবছর বাড়ছে এই পরিসর। বন্দর জলসীমায় সাগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের বিশাল কর্মযজ্ঞের সারসংক্ষেপ এটি। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করে নদীপথেই নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গত ২০২০-২১ অর্থবছরে সাগরে যত পণ্য খালাস হয়েছে, তা যদি জেটিতে নামানো হতো, তাহলে দরকার হতো ৬ চাকার ৪৮ লাখ ট্রাক। এ হিসাবে দিনে দরকার হতো ১৩ হাজার ট্রাক। এসব ট্রাকের পণ্য সারা দেশে নিতে হলে বেশির ভাগই যেতে হতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে। তাতে সড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ত। কিন্তু সাগরে পণ্য খালাস করে তার একটি বড় অংশ নদীপথে পরিবহনের কারণেই মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ কম। বিশ্বের নানা বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে আসা বড় বড় জাহাজ নোঙর করে সাগরে। কারণ, চট্টগ্রাম বন্দর জেটিতে বড় জাহাজ ভেড়ানোর মতো অবকাঠামোগত সুবিধা নেই। এ জন্য সাগরেই বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করা হয়। বন্দরের তালিকাভুক্ত ৩২টি প্রতিষ্ঠান পণ্য খালাসের এ কাজ করছে। এসব প্রতিষ্ঠান শিপ হ্যান্ডলিং অপারেটর হিসেবে পরিচিত। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, বাংলাদেশে আমদানি পণ্য খালাসের বড় জায়গা বন্দরের বহির্নোঙর এলাকা। পরে বহির্নোঙর থেকে নদীপথে দেশের নানা জায়গায় সহজে এসব পণ্য নেওয়া যাচ্ছে। এসব পণ্য যদি সড়কপথে নেওয়া হতো, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো কয়েকটি মহাসড়ক দরকার হতো। সম্প্রতি মাতারবাড়ী যাওয়ার পথে সাগরের একাংশে এবং পতেঙ্গা সৈকত থেকে দেখা মেলে সাগরে বিশাল কর্মযজ্ঞের। গভীর সমুদ্রে নোঙর করে রাখা এসব জাহাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট ছোট জাহাজ। শিপ হ্যান্ডলিং অপারেটরের কর্মীরা বড় জাহাজ থেকে ক্রেন দিয়ে পণ্য নামাচ্ছেন ছোট জাহাজে। ছোট জাহাজে পণ্য বোঝাইয়ের পর তা চলে যাচ্ছে নদীপথে দূরদূরান্তের গন্তব্যে। আবার খালি জাহাজ ভেড়ানো হচ্ছে। এভাবে দিনরাত ২৪ ঘণ্টা বহির্নোঙরে কাজ চলছে। তবে ঘূর্ণিঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজ বন্ধ থাকে। শিপ হ্যান্ডলিং অপারেটররা জানান, পণ্য খালাসের জন্য মূল যন্ত্রপাতি ছাড়াও প্রতিটি জাহাজে ১৫০ থেকে ২০০টি সরঞ্জাম নিয়ে যেতে হয়। অনেক সময় কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য আবার সরঞ্জাম পাঠাতে হয়। উত্তাল সাগরে বৈরী আবহাওয়ায়ও কাজ চালিয়ে যেতে হয়। ঝুঁকি নিয়ে সবকিছুই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় সামাল দিতে হচ্ছে। বহির্নোঙরে যেসব জাহাজ থেকে পণ্য খালাস হয়, সেগুলোর সিংহভাগই বেশ বড় আকারের। এসব জাহাজে একসঙ্গে ৫০-৬০ হাজার টনের মতো পণ্য পরিবহন হয়। কনটেইনার ছাড়া প্রায় সব পণ্য সাগরে খালাস করা যায়। গত অর্থবছরে বন্দর দিয়ে সব ধরনের আমদানি পণ্যবাহী জাহাজ এসেছে ৪ হাজার ৬২টি। এসব জাহাজের ১ হাজার ৬৬১টি বা ৪১ শতাংশ জেটিতে ভিড়তে হয়নি। এ ছাড়া ৩২৭টি জাহাজ সাগরে এবং জেটিতে দুই জায়গায় পণ্য খালাস করেছে। শুধু জেটিতে পণ্য খালাস করেছে ১ হাজার ৩৬টি জাহাজ। বন্দরের কনটেইনারবিহীন যত পণ্য আমদানি হয়, তার ৮০ শতাংশই খালাস হয় বহির্নোঙরে। মোট আমদানি-রপ্তানি হিসাব করা হলে এর হার ৬০ শতাংশ। বহির্নোঙরে খালাস হওয়া পণ্যের শীর্ষে রয়েছে সিমেন্টের পাঁচটি কাঁচামাল। এই পাঁচ কাঁচামাল হলো ক্লিংকার, জিপসাম, চুনাপাথর, স্ল্যাগ ও ফ্ল্যাই অ্যাশ। গত অর্থবছর সিমেন্টের কাঁচামাল খালাস হয়েছে ৩ কোটি ১৬ লাখ টন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাথর। একই সময়ে পাথর খালাস হয়েছে ৭৩ লাখ টন। এর পরে আছে গম, কয়লা, সয়াবিনবীজ, শর্ষেবীজ, অশোধিত চিনি, সার, ইস্পাতের কয়েল ইত্যাদি। বন্দরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বহির্নোঙরে খালাস হওয়া সোয়া ৬ কোটি টনের মধ্যে ৬ কোটি ৮ লাখ টন খালাস করেছেন শিপ হ্যান্ডলিং অপারেটররা। বাকি পণ্য ছিল জ্বালানি, যেটি পাইপের মাধ্যমে শিপিং করপোরেশনের জাহাজে খালাস হয়েছে। এই ছয় কোটি আট লাখ টনের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খালাস করেছে আবুল খায়ের গ্রুপের আমদানি পণ্য খালাসকারী প্রতিষ্ঠান আর এ চৌধুরী লিমিটেড। প্রতিষ্ঠানটি ৬৩ লাখ ৯০ হাজার টন পণ্য খালাস করেছে। দ্বিতীয় অবস্থানে আছে মেঘনা গ্রুপের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান কে এস আবদুল হাকিম অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটি খালাস করেছে ৪৯ লাখ ৫৫ হাজার টন। এ ২টিসহ ৫টি শিল্প গ্রুপের ৫টি প্রতিষ্ঠান মোট পণ্যের ৩৬ শতাংশ বা ২ কোটি ১৯ লাখ টন খালাস করেছে। এর বাইরে ২৭টি প্রতিষ্ঠান ৩ কোটি ৯০ লাখ টন বা মোট পণ্যের ৬৪ শতাংশ খালাস করেছে। এসব প্রতিষ্ঠান বন্দরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী ক্রমতালিকা ধরে নির্ধারিত জাহাজ থেকে পণ্য খালাসের দায়িত্ব পায়। গত এক দশকের তথ্যে দেখা যায়, বহির্নোঙরে পণ্য খালাসের হার ধারাবাহিকভাবে বাড়ছে। এক দশক আগে ২০১১-১২ অর্থবছরে বহির্নোঙরে পণ্য খালাস হয়েছিল ১ কোটি ৭৮ লাখ টন। এক দশকের ব্যবধানে তা সাড়ে তিন গুণ বেড়ে হয়েছে সোয়া ছয় কোটি টন। বন্দরের তথ্য অনুযায়ী, এক দশক আগে মোট আমদানির ৪১ শতাংশ খালাস হতো বহির্নোঙরে। এখন তা উন্নীত হয়েছে প্রায় ৬৫ শতাংশে। মূলত সিমেন্ট শিল্পের কাঁচামাল, কয়লা, পাথর ও খাদ্যশস্য গম আমদানি প্রতিবছর বাড়তে থাকায় বহির্নোঙরে পণ্য খালাস বাড়ছে বলে আমদানিকারকেরা জানিয়েছেন। বহির্নোঙরে পণ্য খালাসের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রথম আলোকে বলেন, পণ্য খালাসের বড় কর্মযজ্ঞ চলে বহির্নোঙরে। বড় জাহাজের আগমন বাড়ায় বহির্নোঙরে বন্দরের জলসীমা বাড়ানো হয়েছে। আবার যেসব জাহাজ অবস্থান করে সেখানে বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা সেবা দিচ্ছে বন্দর। বহির্নোঙরে পণ্য খালাসের পরিমাণ বাড়লেও তা খালাসে সমস্যা হবে না বলে তিনি জানান। | 0 |
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গণমাধ্যমের হাত-পা বেঁধে ফেলতে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। সরকারের লাখ লাখ, কোটি কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিতেই এই 'কালো আইন' করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে অথবা যেকোনো মাধ্যমে যেন সরকারের দুর্নীতির কোনো খবর প্রকাশিত না হয়, সে জন্য এই 'কালো আইন' তৈরি করা হলো। এ আইনের দ্বারা মানুষের বাক্-ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিস্তার লাভ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি সংবিধানবিরোধী একটি আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে রিজভী বলেন, এ আইনে সংবিধানের মূল চেতনা, বিশেষ করে মুক্তচিন্তা, বাক্স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাসহ মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ল। সাধারণ মানুষও এই কালো আইনের থাবা থেকে রেহাই পাবে না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। | 9 |
ঢাকা: গত বছর 'রসোরেমে কৌন থা' নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল 'সাথ নিভানা সাথিয়া' থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা 'সাথ নিভানা সাথিয়া' দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র 'গোপী বউ' তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।স্টার জলসার বাংলা ধারাবাহিক 'কে আপন কে পর'-এর হিন্দি রূপই 'সাথ নিভানা সাথিয়া'। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় 'সাথ নিভানা সাথিয়া ২'। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন-প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে 'সাথ নিভানা সাথিয়া ২'। | 2 |
মাইকেল মধুসুদন দত্তের জন্মদিনে ভুল ছবি আপলোড করায় সমালোচনার মুখে পড়েন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। পরে বিষয়টির জন্য ক্ষমা চান তিনি। ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি। সোমবার (২৫ জানুয়ারি) ছিল মাইকেল মধুসুদন দত্তের জন্মদিন। জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে মাইকেল মধুসুদন দত্তের বদলে ভুল করে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করে ফেলেন অভিনেতা। পোস্টে তিনি লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসুদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ সম্মান জানাই। এরপরেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা শুরু করে দেন। ভুল বুঝতে পেরেই ক্ষমা চেয়ে নেন প্রসেনজিৎ। তিনি লেখেন, আগের পোস্টে ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে ছবিটিও বদলে মধুসুদন দত্তের ছবি পোস্ট করেন অভিনেতা। এর পরেও বিষয়টি নিয়ে সমালোচনা করেন অনেকে। কেউ লেখেন, যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না। কেউ আবার 'বাংলার আলিয়া ভাট' বলে কটাক্ষ করেন। | 2 |
শিক্ষার্থীদের জন্য আছে দরকারি অনেক ওয়েবসাইট। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ভূগোল, বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ প্রায় সব বিষয়ের সমাধান, লেকচার, টিউটোরিয়াল পাওয়া যায় এসব ওয়েব ঠিকানায়। অডিও, ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখা যায় সুবিধাজনক সময়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও আছে অনেক কনটেন্ট। সবার জন্য উন্মুক্ত এসব সাইটের মাধ্যমে ঘরে বসেই দেওয়া যায় কুইজ, মডেল টেস্ট। ঘুরে আসা যাক দরকারি সব ওয়েবসাইটের শিক্ষামূলক কনটেন্টের ভার্চুয়াল দুনিয়ায়।খান একাডেমি২০০৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ভার্চুয়াল পাঠশালা 'খান একাডেমি'র যাত্রা শুরু। প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা সালমান খান। বিশ্বজুড়ে এর কোটি ছাত্র! সব বয়সের শিক্ষার্থীর জন্য অলাভজনক প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন বিষয়ের ওপর হাজার হাজার ভিডিও লেকচার, টিউটোরিয়াল আছে। যে কেউ খুব সহজে বিনা পয়সায় তাঁদের প্রয়োজনীয় বিষয়টি জেনে নিতে পারেন। এসব লেকচার ইংরেজি, বাংলা, হিন্দি, পর্তুগিজ, ফরাসিসহ প্রায় অর্ধশত ভাষায় সহজলভ্য।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।শিক্ষক বাতায়নবাংলায় তৈরি উন্মুক্ত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন'। ২০১৩ সালে যাত্রা শুরু বাংলাদেশ সরকারের এই শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইটের। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের ওপর কনটেন্ট তৈরি করে এতে আপলোড করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় পড়ানো হয় এমন সব বিষয়ের হাজার হাজার সমাধান পাওয়া যায় শিক্ষক বাতায়নে। লক্ষাধিক শিক্ষক এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।টেন মিনিট স্কুলঅনলাইন লার্নিং প্ল্যাটফর্ম 'টেন মিনিট স্কুল', যেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। ২০১৫ সালে ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন আয়মান সাদিক। প্রাথমিক, জেএসসি, এসএসসি, এইচএসসির দরকারি অনেক কোর্স ও শিক্ষা উপকরণ রয়েছে ওয়েবসাইটটিতে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, প্রফেশনাল কোর্স সম্পর্কেও শিক্ষা দেওয়া হয় এতে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।শিক্ষক ডটকম২০১২ সালে ড. রাগিব হাসান প্রতিষ্ঠা করেন 'শিক্ষক ডটকম' ওয়েবসাইটটি। যে কেউ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারেন। এতে আছে কম্পিউটারবিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞানসহ নানান বিষয়ের লেকচার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ নানা পর্যায়ের বিবিধ টিউটোরিয়াল পাওয়া যায় শিক্ষক ডটকমে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।চ্যাম্পসটোয়েন্টিওয়ান'চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম' নামের শিক্ষামূলক ওয়েবসাইটে ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। রয়েছে শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, অ্যাপস ও গেইম, জীবনযাত্রা, খেলাধুলা, বিনোদন-সম্পর্কিত নানা কনটেন্ট, খবরাখবর ও ভিডিও।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।অন্যরকম পাঠশালাই-লার্নিং প্ল্যাটফর্ম 'অন্যরকম পাঠশালা'। প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ। জ্ঞান শিক্ষার প্রকৃত রসদ দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য। প্ল্যাটফর্মটিতে নবম-দশম শ্রেণি থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত, পদার্থ, রসায়ন, বিজ্ঞানের মতো বিষয়গুলো খুব সহজে ব্যবহারিক জ্ঞানের সাহায্যে পাঠদান করা হয়। যার ফলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।সৃজনশীল ডটকমএকজন শিক্ষার্থী যাতে ঘরে বসেই তার সুবিধামতো সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায় ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে চালু হয়েছে 'সৃজনশীল ডটকম'। এই ওয়েবসাইটটির মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে। এ ছাড়া এই সাইটে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের ওপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে। সৃজনশীল ডটকমে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায় ও টার্মভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।কিশোর বাতায়নকিশোর-কিশোরীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে বিভিন্ন বিষয় দিয়ে সাজানো হয়েছে 'কিশোর বাতায়ন'। ২০১৮ সালে এর যাত্রা শুরু। বাংলাভাষী কিশোর-কিশোরীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসে ডিজিটাল এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।মুক্ত পাঠ২০১৬ সালে 'মুক্ত পাঠ' নামের জাতীয় ই-লার্নিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু। এই শিক্ষা বাতায়ন সবার জন্য উন্মুক্ত, শেখাও যায় যখন-তখন। মুক্ত পাঠ এমন একটি ওয়েবসাইট, যার মাধ্যমে কেবল ছাত্রছাত্রী নয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী, বিদেশগামী কর্মী, প্রবাসী কর্মী, গৃহিণী, তরুণ, বয়স্ক থেকে শুরু করে সবাই ই-লার্নিংয়ের সুযোগ পাচ্ছেন।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।বিবিসি জানালাইংরেজি ভাষা শিক্ষার প্ল্যাটফর্ম 'বিবিসি জানালা'। যাঁরা প্রাথমিকভাবে ইংরেজি শেখা শুরু ও ইংরেজি দক্ষতা আরও বাড়িয়ে তুলতে চাইছেন, মূলত তাঁদের কথা ভেবেই তৈরি করা হয়েছে বিভিন্ন লেসন। 'বিবিসি জানালা'র ইংরেজি শেখার অনলাইন কোর্সগুলো বর্তমানে 'ঘুড়ি লার্নিং'-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।এডুটিউববিডিশিক্ষামূলক কনটেন্ট শেয়ারিং পোর্টাল এডুটিউববিডি ডটকম। ওয়েবসাইটটিতে রয়েছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও লেকচার। স্কিল ডেভেলপমেন্ট বিষয়েও আছে বেশ কিছু ভিডিও। এতে ফ্রি অ্যাকাউন্ট খুলে নোট, প্রশ্ন, সাজেশন, যা ওয়ার্ড, পিডিএফ ফাইলে বা ভিডিও হিসেবে রাখা যায়। অন্যরা কী ধরনের কনটেন্ট আপলোড করছে, তা-ও দেখা যায়। ডাউনলোড করা যায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শিক্ষকেরা অ্যাকাউন্ট খুলে কনটেন্ট আপলোড করতে পারেন।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।ই-শিখনএই ওয়েবসাইটটিতে রয়েছে পঞ্চম থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির সব বিষয়। শুধু তা-ই নয়, সাইটে যুক্ত আছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ইশিখন. কম ক্লাসমেটদের বন্ধু বানানো যায়। এ ছাড়া রয়েছে কোর্সভিত্তিক গ্রুপ, ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট, সার্টিফিকেট, ব্যাজ। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, গিটার, ছবি আঁকা, রান্নার মতো ব্যতিক্রমী কিছু কোর্সও রয়েছে। ই-শিখনের এসব কোর্সের জন্য অবশ্য ফি গুনতে হবে।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।আইএক্সএলআন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্ম আইএক্সএল ডটকমে আছে প্রাক-কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের নানা বিষয়ের প্রয়োজনীয় কনটেন্ট। এ ছাড়া ভাষা শিক্ষার ওপরও অনুশীলন করা যায়। এই ওয়েবসাইটের বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নেওয়া যাবে। দরকারি এ ওয়েবসাইটটি ছাত্রছাত্রীদের জন্য বেশ কাজের।ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।শিক্ষা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন | 1 |
গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে নবনির্মিত স্মৃতিসৌধের নামফলকে 'গণশহীদদের' নামের তালিকার শিরোনামে 'বীর মুক্তিযোদ্ধা' লেখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এ ভুলের জন্য একে অপরকে দায়ী করছে।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, 'শালিহর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের শুরু থেকেই চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কেবল একটি ভুল নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণশহীদদের প্রতি অবহেলা করা হয়েছে।'কমান্ডের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা অভিযোগ করে বলেন, 'শুধু ইতিহাস বিকৃতি নয়, এ স্মৃতিসৌধ নির্মাণে ব্যাপক কারচুপি ও অনিয়ম করা হয়েছে।'উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম বলেন, 'এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সামিল।' এ ভুলটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণশহীদদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখপূর্বক তালিকা মোতাবেক বধ্যভূমির স্মৃতিসৌধের নামফলকে তাঁদের নাম লেখা হয়েছে। আর এ তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা ছাড়া নবনির্মিত স্মৃতিসৌধ হস্তান্তরের সময় এ বিষয়ে ইউএনও কোনো অভিযোগ করেননি।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, 'উপজেলা প্রশাসন থেকে উল্লেখিত ব্যক্তিদের গণশহীদ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। কাউকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়নি। এ ভুলের দায় গণপূর্ত বিভাগের।' ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে তিনি জানান। | 6 |
পটুয়াখালীর বাউফল ও রাঙ্গাবালীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতে নৌকা প্রার্থীরা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কোনো রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বাউফল উপজেলার নাজিরপুর, দাসপাড়া, মদনপুরা ও বাউফল সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে চলে এই ভোট গ্রহণ।বাউফলে প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রের সামনে ভোটারদের ছিল দীর্ঘ লাইন। ভোট পড়েছে মোট ভোটারের ৬৫ শতাংশ।উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এদিকে দেড় যুগ পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই উপজেলার মৌডুবী ইউপিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই ইউপিতেই গতকাল উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।১৯ বছর পর বড়বাইশদিয়ায় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় নির্বাচন স্থগিত ছিল। সর্বশেষ ২০০২ সালে বড়বাইশদিয়ায় নির্বাচন হয়েছিল। | 6 |
এক সময় ক্রিশ্চিয়ান রোনালদোর কোচ ছিলেন। এবার লিয়োনেল মেসিরও গুরুর ভূমিকায় দেখা যেতে পারে জিনেদিন জিদানকে। ফ্রান্সের বিখ্যাত এক সাংবাদিকের দাবি, আগামী গ্রীষ্মেই মৌরিসিয়ো পোচেত্তিনোর পরিবর্তে প্যারিস সাঁ জারমাঁর নতুন ম্যানেজার হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন ফরাসি কিংবদন্তি। ফ্রান্সের জনপ্রিয় রেডিও স্টেশন আরএমসির পডকাস্টে রিয়োলো বলেছেন, জুনের পরেই পিএসজির দায়িত্ব নিচ্ছেন জ়িদান। কিন্তু পিএসজিতে তিনি কি কিলিয়ান এমবাপ্পেকে প্রশিক্ষণ দেয়ার সুযোগ পাবেন? যার ফ্রি ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সম্ভাবনা প্রবল। রিয়ালও চমকে দিয়ে জানিয়েছেন, এমবাপ্পের পিএসজিতেই থেকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে, তিনি এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবেন। খবর আনন্দবাজার পত্রিকার। ফ্রান্সের অন্য এক প্রচারমাধ্যমে আগে লেখা হয়েছিল, পোচেত্তিনোকে পুরো মরসুমই সুযোগ দেয়া হবে। যদিও পিএসজিরর স্পোর্টিং ডিরেক্টর লিয়োনার্দোর সঙ্গে তার সম্পর্ক শীতল। কারণ একটাই, গত মৌসুমে আর্জেন্টিনার কোচের ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার চেষ্টা করা। তখন ওয়ে গুন্নার সোলসার না থাকায় রেড ডেভিলসে ম্যানেজার পদ খালি ছিল। অন্য একটি সূত্র জানায়, পোচোত্তিনোর এখনও ইংল্যান্ডে ফেরার সম্ভাবনা আছে। তবে সেটা আরও ছয় মাস পরে এবং ম্যান ইউর নতুন অস্থায়ী ম্যানেজার রালফ রাংনিক ব্যর্থ হলে। অবশ্য রিয়োলো যা-ই দাবি করুন, পিএসজি জানিয়েছে, তারা জিদানকে এখনও কোনো প্রস্তাব দেয়নি। ফ্রান্সের সাবেক এই তারকার দুর্বলতা বেশি মার্সেইয়ের প্রতি। সেখানেই ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন। এমনিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পরে তিনি এখনও ছুটি কাটাচ্ছেন। মাঝে শোনা যাচ্ছিল, ম্যান ইউ তার ব্যাপারে আগ্রহী। কিন্তু জিদান নাকি ইংল্যান্ডে কোচিং করাতে চান না। দীর্ঘদিন তার সহকারীর কাজ করা ডেভিড বেত্তোনির মন্তব্য, জ়িজু আপাদমস্তক মার্সেইয়ের লোক। মার্সেইয়ের চিরশত্রু পিএসজি। তাই সবকিছুই নির্ভর করবে পেশার ক্ষেত্রে ও কোন জিনিসটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে তার ওপর। | 12 |
আফিফ হোসেনসাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানের ওপর তো চোখ থাকবেই। এই বিশ্বকাপ আপন আলোয় আলোকিত করতে পারেন আফিফ হোসেনও। ব্যাটিংয়ের সঙ্গে আফিফের অফ-স্পিনটাও খুবই কার্যকরী। তবে এই বিশ্বকাপে ব্যাটার আফিফের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ওমান যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তো বলেই গেছেন এই বিশ্বকাপে চমক দেখাতে পারেন আফিফ।বিরাট কোহলিবিশ্বকাপেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ইতি টানবেন বিরাট কোহলি। শেষটাই অধিনায়ক হিসেবে বড় মঞ্চে প্রথম কোহলির। টি-টোয়েন্টি বিশ্বকাপ রাঙাতে তাই উন্মুখ থাকবেন ভারত অধিনায়ক। ঘরের মাঠে সর্বশেষ ২০১৬ বিশ্বকাপেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুর্দান্ত খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন কোহলি।বাবর আজমবিরাট কোহলির মতো প্রথমবার বড় মঞ্চে নেতৃত্ব দেবেন বাবর আজম। তবে শুধু নেতৃত্বে নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বড় ভরসার নাম বাবর। অভিষেকের পর থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার প্রতীক হয়ে আছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।জস বাটলারর্যাঙ্কিংয়ে সেরা আটে থাকার সুবাদে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপজয়ী দুই তারকা বেন স্টোকস আর জফরা আর্চারের অনুপস্থিতিতে এবার ইংলিশদের বড় ভরসা জস বাটলার। নিজের দিনে প্রতিপক্ষকে একাই দুমড়েমুচড়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি।গ্লেন ম্যাক্সওয়েলসুপার টুয়েলভসে ইংলিশদের সঙ্গে একই গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একটাই আক্ষেপ, এই সংস্করণের শিরোপা ছোঁয়া হয়নি এখনো। অজিদের শিরোপা আক্ষেপ ঘুচাতে এবার বড় ভূমিকা পালন করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশটাও দারুণ কেটেছে ৩৩ বছর বয়সী এই ব্যাটারের। সব মিলিয়ে ১৪ ইনিংসে ১৪৪.১০ স্ট্রাইক রেটে ৫১৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন তিনি।রশিদ খানবোর্ডের সঙ্গে শেষ মুহূর্তের মনোমালিন্যে আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়েন রশিদ খান। তবে নেতৃত্বে না থাকলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ থাকবে রশিদ খানের ওপর। আফগানদের সাফল্যও অনেকটাই নির্ভর করছে এই লেগ স্পিনারের ভালো করার ওপর। আফগানদের হয়ে ৫১ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন।ডেভন কনওয়েএবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলবেন ডেভন কনওয়ে। মার্টিন গাপটিলের সঙ্গে ওপেনিংয়ে তাঁর ব্যাটে ঝড় দেখতে অপেক্ষায় আছে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতে প্রতিপক্ষের জন্য কনওয়ে কতটা ভয়ংকর হতে পারেন, সেটা বোঝা যাচ্ছে ১৫১.১১ স্ট্রাইক রেট দেখে।নিকোলাস পুরানটি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবার শিরোপাসংখ্যাটাকে তিনে নিতে চাইবে ক্যারিবিয়ানরা। ক্রিস গেইল-কাইরন পোলার্ডদের মতো অভিজ্ঞ ব্যাটারদের ভিড়ে এবার ক্যারিবিয়ানদের হয়ে চমকে দিতে পারেন নিকোলাস পুরান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়ানো পুরান আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আইপিএল খেলে।দুশমন্থ চামিরাশ্রীলঙ্কাকে খেলতে হচ্ছে প্রথম রাউন্ড। এই বিশ্বকাপে দলটির তুরুপের তাস হতে পারেন দুশমন্থ চামিরা। উচ্চতা কাজে লাগিয়ে ব্যাটারকে ভড়কে দেওয়ার মতো সব ধরনের কার্যকারিতা আছে ২৯ বছর বয়সী এই ফাস্ট বোলারের হাতে। | 6 |
বরগুনার তালতলী উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষক আবদুল আজিজ হাওলাদারের ভাগ্য পাল্টে গেছে বল সুন্দরী কুল বা বরই চাষে। তাঁর বরইবাগান দেখে আগ্রহী হচ্ছেন উপজেলার অনেক কৃষক। এই উপকূলীয় এলাকায় তিনিই প্রথম এই বল সুন্দরী বরই চাষ শুরু করেন।জানা গেছে, উপজেলার পশ্চিম বাদুরগাছা গ্রামের কৃষক আবদুল আজিজ হাওলাদার ছেলে আবদুর রাজ্জাকের পরামর্শে বাড়ির পাশে ৪৫ শতাংশ জমিতে কুল চাষের পরিকল্পনা নেন। গত বছর মে মাসে রংপুর ও মাগুরা থেকে সাড়ে তিন শ বল সুন্দরী কুলের চারা এনে ওই জমিতে রোপণ করেন তিনি। আবদুল আজিজ হাওলাদারের অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যায় মাত্র সাত মাসের মাথায় গেল ডিসেম্বরে সবকটি গাছেই থোকায় থোকায় কুল ধরে। এখন প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় পাকা কুল। এই কুলে এক বছরেই পাল্টে দিয়েছে কৃষক আজিজের ভাগ্য।গত বছরে কুল চাষে ৬০ হাজার টাকা ব্যয় করে তিনি বিক্রি করেন এক লাখ টাকা। এই বছর এক লাখ টাকা খরচ করে বিক্রি করেছেন ৩ লাখ টাকা। তবে এই কুল চাষে তেমন খরচ নেই ও ভালো লাভও আছে বলে জানান কৃষক আবদুল আজিজ। শুধু চারা সংগ্রহ করতেই সমস্যা। ফলন ভালো হওয়ায় তিনি এ বছর ৪৫ শতাংশ জমিতে এ কুল চাষ করেন। আগামী বছরের জন্য ইতিমধ্যে তিনি চারা সংগ্রহ করে জমি প্রস্তুত করেছেন। তাঁর দেখাদেখি ওই এলাকার অনেক কৃষক এ কুল চাষে আগ্রহী হয়েছেন। অনেকে তাঁর মাধ্যমে রংপুর ও মাগুরা থেকে চারা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন বলে জানান কৃষক আজিজ।সরেজমিন দেখা যায়, অস্ট্রেলিয়ান জাতের বল সুন্দরী গাছের প্রতিটিতে থোকায় থোকায় কুল ঝুলছে। সুস্বাদু বাহারি রঙের কুল তিনি গাছ থেকে পেড়েই বিক্রি করছেন। পোকা ও পাখির আক্রমণ থেকে রক্ষায় বাগানের চারপাশে মশারি জালের বেড়া দিয়েছেন। বল সুন্দরী কুল চাষ করে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এ বছর তাঁর কুল বিক্রি প্রায় শেষ।কৃষক আবদুল আজিজ হাওলাদার বলেন, 'ছেলের অনুপ্রেরণায় আমি কুল চাষের জন্য ৪৫ শতাংশ জমিতে বল সুন্দরী কুলের চাষ করেছি। ভাবিনি প্রথম বছরেই এত ভালো ফলন হবে। প্রথম বছরেও অনেক লাভবান হয়েছি। এ বছরও তিন লাখ টাকার কুল বিক্রি করেছি।' তিনি আরও বলেন, 'আরও ৩৩ শতাংশ জমি প্রস্তুত করেছি। তাতেও বল সুন্দরী কুলের চারা রোপণ করবে। আশা করি আমি অনেক লাভবান হব। আমার কুলবাগান দেখে অনেক কৃষক বল সুন্দরী কুল চাষে আগ্রহী হয়েছেন। ইতিমধ্যে ২৫ জন কৃষক চারা সংগ্রহ ও পরামর্শের জন্য আমার কাছে এসেছেন।'তালতলী উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম বলেন, অস্ট্রেলিয়ান জাতের বল সুন্দরী কুল দেখতে সুন্দর। খেতেও সুস্বাদু। এ অঞ্চলে এই কুল চাষ নেই বললেই চলে। তিনি আরও বলেন, আবদুল আজিজই প্রথম বল সুন্দরী কুল তালতলীতে চাষ করেছেন। ভালো ফলনও হয়েছে। তার কুল বাগান দেখে অনেক কৃষক এ কুল চাষে আগ্রহী হয়েছেন। কৃষক আবদুল আজিজসহ যাঁরা কুল চাষে আগ্রহী তাঁদের সবাইকে সার্বিক সহযোগিতা করা হবে। | 6 |
রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমে কোনোভাবেই যেন গোল করতে পারছিলেন না। আর এ কারণে রোনালদোকে বেশ সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে। ব্যাপারটি নিয়ে রোনালদোর সতীর্থরাও তার ওপর আস্থা হারিয়ে ফেলছিল। রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস তো রীতিমতো এই পর্তুগাল তারকার ওপর ক্ষুব্ধই ছিলেন। তাছাড়া পর্তুগাল জায়ান্ট রোনালদো রিয়াল মাদ্রিদে নতুন কোনো চুক্তিতে যাবেন কিনা এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে রোনালদোও খুব তাড়াতাড়িই সব সমালোচনার জবাব দিয়েছেন খুব ভালোভাবেই। দীর্ঘ দিনের বান্ধবী রদ্রিগেজকে জীবনসঙ্গিনী করার কথা ভাবছেন রোনালদো গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এপোয়েলের বিপক্ষে জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে বড় জয় এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পর্তুগাল তারকা। তাছাড়া জোড়া গোলে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে তার শততম গোলের রেকর্ডও গড়েন। ফলে দীর্ঘদিনের গোল খরা শেষে রোনালদোও যে বেশ ফুরফুরে মেজাজে আছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এই ফুটবল তারকার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ কিছুদিন আগে এলানা মার্টিনা নামের এক কন্যাশিশুর মা হয়েছেন। ফলে নবাগত সন্তান আর সুন্দরী বান্ধবী রদ্রিগেজের সঙ্গে দেখা করতে খেলা শেষে স্পেন পাড়ি জমিয়েছেন। পরিবারের সঙ্গে সময়টাও বেশ উপভোগ করেছেন এই পর্তুগিজ তারকা। এই আনন্দ আবার ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য রোনালদো সে সময়ে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, রিয়াল মাদ্রিদের জায়ান্ট ও তার প্রিয়তমা বান্ধবী রদ্রিগেজ একসঙ্গে সেলফি তোলার পোজ নিয়েছেন। এছাড়া খেলার মাঠের ছবিও আপলোড করেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩২ বছর বয়সী রোনালদো এ মৌসুমে তেমন গোল করতে না পারলেও গত মৌসুমে দুর্দান্ত অনেক গোল করেছিলেন। ফলে রিয়াল মাদ্রিদের তারকা রোনালদোও আগামী মাসে পঞ্চমবারের ব্যালন ডি'অর পুরস্কারও ঘরে তুলতে যাচ্ছেন । | 12 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ইসলামি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। এ সময় 'শাবিতে হামলা কেন? প্রশাসনের জবাব চাই?' 'পুলিশের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও'সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয়।এই সভায় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস পাণ্ডের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জি. কে সাদিক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি। এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাসসহ সংগঠনটির আরও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, শাবিপ্রবি যেন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিল। তখন প্রশাসনসহ ক্ষমতাসীন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। বিক্ষোভ সমাবেশ থেকে শাবিপ্রবি প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। অনতিবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।সমাবেশে সংগঠনটির সভাপতি জি. কে সাদিক বলেন, 'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল। ভিসির মদদে পুলিশ নিয়ে এসে ছাত্রীদের ওপর হামলা করা হয়। এর চেয়ে ঘৃণ্য ঘটনা আর হতে পারে না। যাদের বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দেওয়ার কথা তারাই ক্যাম্পাসে পুলিশ নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। অনতিবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।'প্রসঙ্গত, প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। পরে উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে করে পুলিশ। | 1 |
এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহা. জসিম উদ্দিন ভূঞা। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৮৯ সালে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে দি সিটি ব্যাংকে যোগ দেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট ফিন্যান্স, ইসলামী ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, শাখা ব্যাংকিং, সম্পর্কমূলক ব্যাংকিং ইত্যাদি বিষয়ে মোহা. জসিম উদ্দিন ভূঞা গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। সেরা ব্যাংকার হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন। একই সঙ্গে এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মাকসুদা খানম। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মাকসুদা খানম ১৯৯৫ সালে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানের দায়িত্ব পান। বিজ্ঞপ্তি | 0 |
সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সময়ের পর তিনি কোনো সরকারে থাকবেন না। রোববার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাথে এক সাক্ষাতকারে এই অঙ্গীকার করেন তিনি। জেনারেল আল-বুরহান বলেন, 'আমরা নিজেদের, সুদানি জনগণের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণ, সাংবিধানিক আদেশের অধীন ও স্থগিত না হওয়া সংবিধানের অংশের অনুসারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেয়ার অঙ্গীকার করছি।' তিনি বলেন, 'আমরা অঙ্গীকার করছি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার এবং প্রতিজ্ঞা করছি ক্ষমতার হস্তান্তরে বাধা দানকারী যেকোনো হস্তক্ষেপ প্রতিরোধ করার।' সুদানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে হতাহতের জন্য সামরিক বাহিনীর দায় অস্বীকার করেন জেনারেল বুরহান। তিনি বলেন, 'সুদানের সামরিক বাহিনী কোনো নাগরিককে হত্যা করেনি এবং ঘটনার বিষয়ে তদন্ত কমিটি অনুসন্ধান চালাচ্ছে যে প্রকৃতপক্ষে কী হয়েছিলো।' গত ২৫ অক্টোবর সুদানে সামরিক অভ্যুত্থানের পর দেশজুরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে এই পর্যন্ত ১৪ বিক্ষোভকারী নিহত ও তিন শ'র বেশি লোক আহত হয়েছেন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস জানায়। এদিকে সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রোববার থেকে দুই দিনের ধর্মঘট শুরু হয়েছে। সাবেক একনায়ক ওমর আল-বশিরের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া সুদানি পেশাজীবি সংগঠন সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনস এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার লোক। বিক্ষোভ দমনে সামরিক ও নিরাপত্তা বাহিনী গ্রেফতারি অভিযান চালাচ্ছে। এছাড়া বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে ২৫ অক্টোবর সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন। সামরিক বাহিনীর এই পদক্ষেপকে 'অভ্যুত্থান' হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে জেনারেল বুরহান তার এই পদক্ষেপকে অভ্যুত্থানের বদলে 'গণতান্ত্রিক উত্তরণকে শোধরানোর' পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন। সামরিক অভ্যুত্থানের জেরে বিশ্বজুড়ে সুদানে সামরিক বাহিনীর নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করে। এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্য পদ স্থগিত করে। এর আগে সেপ্টেম্বরে সুদানে এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। ২০১৯ সালে সুদানের সাধারণ জনতার বিক্ষোভের জের ধরে সামরিক বাহিনী দেশটির দীর্ঘকালীন শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে। তখন থেকে সামরিক ও বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সভরেইন কাউন্সিল সুদানের শাসন পরিচালনা করে আসছিলো। ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সূত্র : আলজাজিরা | 3 |
শীতকে বরণ করে ঝিনাইদহের শৈলকুপার ঘরে ঘরে চলছে কালাই আর চালকুমড়া দিয়ে বড়ি তৈরির কাজ। বেশির ভাগ গৃহিণীই নিজেদের খাওয়ার জন্য তৈরি করছেন বড়ি। আরার অন্যদিকে কয়েক শ পরিবার কুমড়ো বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। তবে সরকারি সাহায্য পেলে এই খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাড়ির চালে ও মাচায় শোভা পাচ্ছে বড়বড় চাল কুমড়া, যা দিয়ে তৈরি হচ্ছে কুমড়ো বড়ি। শীতের ভোরে উপজেলা শহর ও পাড়া-মহল্লার গৃহিণীরা ব্যস্তসময় পার করছেন বড়ি তৈরির কাজে। পাড়া-মহল্লার গৃহিণীরা বাড়ির ছাদে একত্রে দল বেঁধে, আবার কেউ কেউ মাটিতে মাদুর পেতে বড়ি তৈরির কাজ করছেন।বড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত কালাইয়ের ডালের সঙ্গে চালকুমড়ার পরিবর্তে অনেকে মুলা অথবা পেঁপে ব্যবহার করে থাকেন। শীত এলেই গ্রামাঞ্চলের লোকজন বড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। বাজার ধরতে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই তিন মাস বড়ি তৈরি করা হয়। ২-৩ দিন কড়া রোদে শুকিয়ে প্রস্তুত করা হয় সুস্বাদু এই বড়ি। | 6 |
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বুধবার রাত থেকে ইজতেমা প্রাঙ্গণে জেলার ৯টি উপজেলার হাজার হাজার মুসল্লি ইজতেমাতে জড়ো হতে থাকেন। ইজতেমায় আলেম ওলামারা বয়ান করছেন।তাবলিগ জামায়াতের একাংশের আঞ্চলিক এ ইজতেমা আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। | 6 |
হাসিনুল হক থাকেন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিভকি এলাকায়। এটি রাজধানীর প্রায় কেন্দ্রস্থলের একটি জায়গা। যুদ্ধের ডামাডোলে এ নগরীর জনসংখ্যার অর্ধেকের বেশি যখন চলে গেছেন, হাসিনুল সেই সময়েও কিয়েভ ছাড়েননি। তিনি মনে করেন, আর এ নগর ছাড়ার মতো অবস্থা হবে না; বরং পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার পর মুঠোফোনে কথা হয় হাসিনুলের সঙ্গে। বলছিলেন, 'সপ্তাহ খানেক আগেও বাড়ির পাশের পার্কে গেলে মানুষজনের তেমন দেখা মিলত না। এখন পার্কে গিয়ে মানুষজনের দেখা মেলে। বাড়ির গ্যারেজে আগে মাত্র দু-চারটি গাড়ি থাকতে দেখতাম। কয়েক দিন ধরে দেখছি, অন্তত ২০টি গাড়ি। মনে হচ্ছে, লোকজন এখন ফিরে আসছে।' হাসিনুল হকের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। আজ ৩২ বছর ধরে আছেন কিয়েভে। চাকরি করতেন, এখন ব্যবসা করেন। বাড়ি থেকে খানিকটা দূরে একটি শপিং মলে তিনটি দোকান তাঁর। সেগুলো ভাড়া দিয়েছেন। তবে মার্চ মাসে দোকানগুলো প্রায় বন্ধই ছিল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইউক্রেনে রুশ আক্রমণ তীব্র হয়। সে সময় জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে কিয়েভে। তবে হাসিনুল যেখানে থাকেন, সেখানে কোনো হামলা হয়নি। তাঁর দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়নি। যাঁদের দোকান ভাড়া দিয়েছিলেন, তাঁরাও শহরে ফিরে এসেছেন। তবে মার্চে দোকানের ভাড়া তাঁরা দেননি। কিয়েভ সিটির পক্ষ থেকেই দোকানমালিকদের এ অনুরোধ করা হয়। আর সবাই তা রক্ষারও চেষ্টা করছেন। অবশ্য এতে তাঁদেরও কিছুটা লাভ আছে। কারণ, প্রতি মাসে ভাড়ার কর বাবদ যে অর্থ সিটি কর্তৃপক্ষকে দিতে হয় তা রেয়াত দেওয়া হয়েছে। এই এপ্রিল মাসেও তাঁদের কোনো কর দিতে হবে না। হাসিনুল বলছিলেন, 'সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা, এপ্রিলের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তারা নোটিশে বলেছে, যুদ্ধ শেষ হওয়ার পরের মাস অর্থাৎ মে মাসেও তাঁদের কর দিতে হবে না।' স্ত্রী ও এক মেয়েকে নিয়ে হাসানুলের সংসার। তিন দশকের বেশি সময় ধরে আছেন যে শহরে তার মায়া কাটাতে পারেননি। তাই শহর ছাড়া হয়নি বলে জানান। তাঁর বাড়ির কাছের গাস্তোমেল এয়ারপোর্টে রুশ বাহিনী হামলা করেছে। এতে ভড়কে যাননি। সপ্তাহ দু-এক ধরে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। মাঝেমধ্যে গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যেত। এখন তা অনেকটা কমে গেছে বলে জানান তিনি। বাড়ির নিচে বাংকার আছে। সেখানে জরুরি পরিস্থিতিতে চলে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে হাসিনুল বা তাঁর পরিবারের কেউ সেখানে একবারের জন্যও যাননি। এখন ভয় একেবারে কেটে গেছে। আর যুদ্ধদিনে আশপাশের প্রতিবেশী ও সরকারের ভূমিকায় মুগ্ধ হাসানুল। বললেন, 'একে অপরের প্রতি সহমর্মিতা আরও বেশি করে দেখলাম যুদ্ধের সময়। সরকারও সাধ্যমতো করেছে নাগরিকদের জন্য।' এখন একটি বিষয়ে শুধু বেশি কড়াকড়ি বলে জানান হাসিনুল। তা হলো জনপরিসরের ছবি তোলা। রাস্তায় দাঁড়িয়ে থাকা সৈনিক ও স্বেচ্ছাসেবকেরা তো বটেই, গণমাধ্যমের ঘোষণায় বারবার ছবি না তুলতে এবং তা প্রচার না করতে অনুরোধ করা হচ্ছে। তাঁর ধারণা, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই এমন নির্দেশ। ছবি তোলার ক্ষেত্রে এ কড়াকড়ির কথা জানালেন কিয়েভের আরেক বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমানও। তিনিও এ শহরে আছেন তিন দশকের বেশি সময় ধরে। বিয়ে করেছেন ইউক্রেনের নাগরিককে। তাঁদের দুটি সন্তান। থাকেন কিয়েভের নিপ্রোস্কি এলাকায়। তাঁর বড় ছেলে মোহাম্মদ তাইয়েব ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়ছেন। ছেলেটি এখনো বাড়ি ফেরেনি। তবে সে সুস্থ আছে বলে জানান হাবিবুর। তাঁর বাড়ি বাংলাদেশের গাজীপুরে। হাবিবুর যেখানে থাকেন এর কিছুদূরেই ইউক্রেনের পার্লামেন্ট ভবন। তাই এ এলাকায় নিরাপত্তাব্যবস্থা একটু বেশি। এ এলাকাতেও কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে লুর্কানেস্কো মেট্রোতে রুশ বাহিনী হামলা চালিয়েছিল বলে তিনি জানান। কিয়েভের যেখানে হাবিবুর থাকেন সেখানে হামলার ঘটনা না ঘটলেও যেখানে ঘটেছে সেখানে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে বলে জানান তিনি। এ কাজ করতে স্বেচ্ছাসেবীদের আহ্বান জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। হাবিব বলছিলেন, 'অনেকেই এ কাজে গেছে। আমাকে বললেও যেতে পারি। আসলে তীব্র লড়াই এখন আর নেই। অনেকটা শান্ত। যুদ্ধের পর পুনর্গঠনের যেমন কাজ হয়, তেমন কিছু কাজ দেখছি।' নগরীর ত্রাইসিনা এলাকায় কাপড়ের ব্যবসা আছে হাবিবুরের। তাঁর দোকানসহ শপিং মলটি এখনো অক্ষত। হাতে জমা যে টাকা আছে তা দিয়েই এখন চলছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না এলে কী করবেন, এ প্রশ্নের জবাবে হাবিব বললেন, 'দুই ভাই ইতালি আছে। তারা সহযোগিতা করবে। এ ছাড়া বন্ধুবান্ধব আছে। সমস্যা হবে না।' কিয়েভ নগরে সব মিলিয়ে প্রায় পাঁচ শ বাংলাদেশি আছে বলে অনুমান করেন মাহবুব আলম। তবে এখন ৩০ জনের মতো আছেন বলে জানান তিনি। মাহবুব উচ্চশিক্ষার জন্য ১৯৮২ সালে ইউক্রেনে যান।এরপর শিক্ষা শেষ করে সেখানেই থেকে যান। এখন ইউক্রেনে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের উপদেষ্টা হিসেবে আছেন। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কাজ করেন তিনি। মাহবুব জানালেন, যুদ্ধের পর কিয়েভ ছেড়ে লিভি্ব শহরে এসেছেন তিনি। কিয়েভে তাঁর বাড়ি ও কর্মস্থল হামলামুক্ত আছে এখনো। লিভিভের একটু দূরে অবস্থিত বিমান বাহিনীর প্রশিক্ষণ ও মহড়া কেন্দ্র, বিমানবন্দরের পার্শবর্তী উড়োজাহাজ রক্ষনাবেক্ষণ কারখানা ও লিভিব শহরের একটি তেলের ডিপোতে রুশ বাহিনী রকেট হামলা চালিয়েছে যার ফলে ঐ এলাকায় প্রচুর ধ্বংস হওয়া ছাড়া পঞ্চাশের বেশি মানুষ নিহত হয়েছে ও আহতের সংখ্যা দেড় থেকে দুইশর মতো। এখন যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান মাহবুব আলম। তিনি মনে করেন, ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের দ্বিপক্ষীয় শেষ আলোচনার পর ক্ষীণ আশার আলো দেখা গেছে। যদিও রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি পেসকভের সাম্প্রতিক বিবৃতি ও তাঁদের সামরিক বাহিনীর ক্রমাগত আগ্রাসী ভূমিকা সে আশার আলোর ওপরে ছাই ঢেলে দিল বলেই মনে হচ্ছে। মাহবুব আলম বলেন, 'যেকোনো যুদ্ধ একসময় শেষ হয়; হতেই হয়। সেই দিনটি দ্রুত আসুক। ইউক্রেনের মানুষ তার নিজ বাসভূমে ফিরে এসে শান্তিতে আগের মতোই জীবন যাপন করুক। মনে হয় সুস্থ মস্তিষ্কের শান্তিপ্রিয় সবার চাওয়া এটাই।' | 6 |
গাজীপুরে দু'টি পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক ও ভোগড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে তারা বাসায় ফিরে যান। রোববার সকালেইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেডকারখানার সামনে আসলে প্রধান ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। শ্রমিকরা জানান, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে। তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। এ সময় তারা কারখানা খোলা এবং বকেয়া বেতন পরিশোধের দাবি করেন। এদিকে ভোগড়া এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছ। কারখানা কর্তৃপক্ষ তাদের নোটিশে উল্লেখ করেছে, করোনা মহামারির কারণে তাদের কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানাটি চালানোর জন্য তাদের সামর্থ্য নেই। তাই আইন মোতাবেক কারখানা বন্ধের ঘোষণা করা হয়েছে। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আম, প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে কলম, খাতা ও স্কেল ছিল।এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। আজ তাঁর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজীব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন; একই ভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় কাজ করে যাব এবং শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকব।বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি একজন মেধাবী ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালের সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সজীব ওয়াজেদ জয় দুজনকেই আমরা পেয়েছি। আজকে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পালিত হবে।খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশু হাসান বলে, করোনার মধ্যে এই সব খাবার আর খাতা কলম পেয়ে আমি খুশি। | 9 |
কুষ্টিয়ার কুমারখালীতে গতবারের চেয়ে খরচ কম, সময়মতো প্রণোদনা প্রাপ্তি, অনুকূল আবহাওয়া, চারার পর্যাপ্ততা ও লাভজনক ফসল হওয়ায় এ বছর ৫ হাজার ১৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছেন চাষিরা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৫ হেক্টর বেশি। অপরদিকে, ভালো ফসল ঘরে তোলার জন্য পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। দিনব্যাপী সময় নিয়ে আঁকড়ানো, নিংড়ানো, সার ও স্প্রে দেওয়ার কাজ করছেন তাঁরা।গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলার যদুবয়রা, পান্টি, চাদপুর, বাগুলাট ও চাপড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা দলবদ্ধভাবে শ্রমিক নিয়ে পেঁয়াজের আঁকড়ানো, নিংড়ানো, সার ও স্প্রে দেওয়ার কাজ করছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের বীজ গেল বছর খোলা ৬ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হলেও এ বছর তা কমে বিক্রি হয়েছে ৩ থেকে ৬ হাজার টাকায়। পেঁয়াজের চারা গেল বছর ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।বীজ, চারা, সার, পরিচর্যাসহ এবার বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদনে চাষিদের খরচ হবে ২৮ থেকে ৩২ হাজার টাকা। এ বছর মাঠে মাঠে বিদেশি কিং জাতীয় চারা রোপণ করা হচ্ছে। এতে বিঘায় ৪৫ থেকে ৬০ মণ পেঁয়াজ উৎপন্ন হবে। যার বাজার মূল্য হবে ৪০ থেকে প্রায় ৮০ হাজার টাকা।এ বিষয়ে যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের চাষি আমিরুল ইসলাম বলেন, ৩ বিঘা জমিতে চারা রোপণ করেছি। এখন আঁকড়ানো, নিংড়ানো, সার ও স্প্রে করার কাজ চলছে। আবহাওয়া ভালো থাকলে গত বছরের চেয়ে অর্ধেক খরচে পেঁয়াজ ঘরে তুলতে পারব।পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রামের চাষি আবুল হোসেন বলেন, পেঁয়াজ চাষে খরচ কমেছে। এবার বিঘাপ্রতি খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। দেড় বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছি। নিয়মিত পরিচর্যা করছি। আশা করছি ফলন ভালো হবে।আরও কয়েকজন চাষি বলেন, কৃষি অফিস থেকে এবার সময়মতো বীজ পেয়েছি। তাঁদের দিকনির্দেশনায় চারা ভালো হয়েছিল। সময়মতো চারা রোপণ করেছিলাম। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরিচর্যা করছি। গাছ ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া পেলে ভালো ফলন হবে।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট কৃষি জমির পরিমাণ ১৮ হাজার ২৪০ হেক্টর। এ বছর পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ১০ হেক্টর এবং অর্জিত হয়েছে ৫ হাজার ১৬৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৫ হেক্টর বেশি জমি।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস বলেন, পেঁয়াজ চাষিদের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম। এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষে উপযোগী। কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। অনুকূল আবহাওয়া, গতবারের চেয়ে খরচ কম ও সময়মতো প্রণোদনার বীজ ও সার প্রদান এবং লাভজনক হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।কৃষি অফিসার আরও বলেন, এ বছর লক্ষ্যমাত্রা রয়েছে ৫ হাজার ১০ হেক্টর। অর্জিত হয়েছে ৫ হাজার ১৬৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৫ হেক্টর বেশি। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সাধারণত বিশ্বব্যাপী নারীদের সম্পদের সমান অধিকার নেই। এ ছাড়া অনেক সমাজে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না এবং প্রায়ই বিভিন্ন নিম্নমজুরি ও মজুরিহীন কার্যক্রমে তাদের যুক্ত করা হয়। এসব কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পুরুষের চেয়ে নারীদের ওপর বেশি পড়ছে।' মঙ্গলবার স্কটিশ প্যাভিলিয়ানে ওইম্যান ক্লাইমেট লিডারশিপ ইভেন্ট-কপ-২৬: উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের সাড়া প্রদানে নারীদের ঝুঁকিগুলো চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।' এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সমাধানে নারীদের জড়িত করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চিহ্নিত করতে তাদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্থান দেওয়াটা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আর এটা নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয় সংসদ থেকে তৃণমূল পর্যন্ত নারী নেতৃত্ব নিশ্চিত করেছে।' পরে প্যানেল প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় সংসদ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্ব নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্যাশনাল অ্যাডাপটেশন প্রোগ্রাম অব অ্যাকশন (এনএপিএ) অভিযোজন সমাধানের অংশ হিসেবে ব্যাপকভাবে নারীদের অন্তর্ভুক্ত করেছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতি, কৌশল ও পদক্ষেপে লিঙ্গ সমতা নিশ্চিত করতে আমাদের সরকার ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। তিনি সবচেয়ে গুরুত্বের সঙ্গে বলেন, আমাদের সরকার জেন্ডার রেসপন্সিভ বাজেটিং (জিআরবি) চালু করেছে, এতে সব নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মূলধারায় নারী উন্নয়নে প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রেখেছে। বৈজ্ঞানিক সত্য হচ্ছে পুরুষের চেয়ে নারী সহনশীল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কঠিন পরিস্থিতিতে নারীরাই প্রথমে তাদের পরিবার পরিজনের যত্ন নিতে ঘুরে দাঁড়ায়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের মোল্লা বাড়িতে উপজেলার বিভিন্ন গ্রামের ২৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বাঞ্ছারামপুর কমিউনিটি ইউকে লিমিটেডের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণের পাশাপাশি ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ড. সাইদুজ্জামান কামাল, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, ইসমাইল মোল্লা ও ডাক্তার আহসান উল্লাহ। বিডি প্রতিদিন/এমআই | 6 |
পশ্চিমবঙ্গে ঝাড় গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ এসেছে। রবিবার ( ২১ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতের পর ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের অভিযোগ, বিজেপির মারধরের জেরেই মৃত্যু হয়েছে। স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরায় গিয়েছিলেন দুর্গা সোরেন এবং তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের গালিগালাজ করেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। তারপর থেকেই দুর্গার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুর্গাকে মৃত ঘোষণা করেন। নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন বলেন, বিজেপির লোকজন আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন, গালিগালাজের প্রতিবাদ করেই মৃত্যু হয়েছে দুর্গার। বাংলায় উত্তরপ্রদেশের সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সন্ধ্যায় নেতুরা বাসস্ট্যান্ডে দলের পঞ্চায়েত সদস্য মানিক সাউয়ের ভাই তারককে মারধর করা হয়। তার দুটি হাত ভেঙে গেছে। ঝাড়গ্রামের বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো জানান, ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, কীভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। | 3 |
সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন বেশ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়েছে। কিডনি জটিলতার কারণে আরও নানা ধরণের সমস্যায় ভুগছেন এই শিল্পী। আর এ কারণে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতের চেন্নাইয়ে সপরিবারে গিয়েছেন তিনি। আর দেশটিতে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আলিফের স্বামী গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ১০ মার্চ ডায়ালাইসিসের পর ফেরার পথে হাসপাতালের নিচে পড়ে গিয়ে ভয়াবহ ধরণের আঘাত পেয়েছেন আলিফ। ফয়সাল লেখেন, 'ডায়ালাইসিস শেষ করে হাসপাতালের নিচেই গেইটের সামনে অপেক্ষা করছিলাম ট্যাক্সির জন্য। আলিফ আমার পাশেই ছিল। হঠাৎ বিকট চিৎকার দিলো সে। আমি ঘুরে দেখলাম, আলিফ হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে খেয়াল করলাম, তার সামনের স্টিলের গ্রিলে সে মাথায় আঘাত পাবে। আমি আমার হাত দিয়ে সেটা ঠেকাতে পারলাম ঠিকই, কিন্তু ও পড়ে গেল রেলিংয়ের চিকন গ্রিলের ওপর। চোখ ও কপালে আঘাত পেলো। এরপর থেকে ওর সেন্স নেই। আমার সামনে পড়ে আছে আর কাঁপছে। চোখ উপরের দিকে, মুখ বাঁকা হয়ে আছে, হাতের কনুইতে ব্যথা পেয়েছে। তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিলো, তার জান বের হয়ে গেছে শরীর থেকে। হাসপাতালের গার্ড চিৎকার করে স্ট্রেচারের ব্যবস্থা করে নিয়ে যায় ইমার্জেন্সিতে।' তারপরের ঘটনা ও আলিফের বর্তমান অবস্থা নিয়ে ফয়সাল আরও বলেন, 'সেন্স আসার পর সেই মুহূর্তে আলিফ কিছুই মনে করতে পারেনি কখন পড়েছে, কখন নিচে গেছে আমার সঙ্গে! ডায়ালাইসিসের সময় ব্লাড থিনার দেওয়া হয়। তার জন্য ব্যথা পাওয়া জায়গাগুলোতে রক্ত এসে ফুলে গেছে। তারপর আলিফের তিন দিন কেটেছে আইসিইউতে। সিটিস্ক্যান, এমআরআই, ইইজি, ইকো ও ইসিজি টেস্ট করানো হয়েছে। বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ দেখছেন। ইরোলজিস্ট, নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট- সবাই একটা করে রিপোর্ট চেক করছেন আর জানাচ্ছেন পরবর্তী পদক্ষেপ। ডাক্তারদের পরিপূর্ণ চেষ্টায় আলিফ এখন সেই অবস্থা থেকে অনেকটাই ভালো। তবে এখনও অনেক জটিলতা আছে। আগামী তিন মাস ওষুধ খেয়ে আবার সব টেস্ট করে ডাক্তারকে দেখাতে যেতে হবে।' তিনি জানান, বর্তমানে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস, দুইটা করে ইঞ্জেকশন আর ওষুধ চলছে আলিফের। উল্লেখ্য, সংগীতশিল্পী, গীতিকার ও টেলিভিশন উপস্থাপিকা আলিফ আলাউদ্দীন পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত। তিনি প্রখ্যাত সুরকার ও সংগীতপরিচালক আলাউদ্দীন আলী ও নজরুল সংগীতশিল্পী সালমা সুলতানার মেয়ে। মা সালমা সুলতানাও একই রোগে আক্রান্ত ছিলেন। এই রোগেই ২০১৬ সালে চিরবিদায় নেন তিনি। বাংলাদেশের ডাক্তারা সুপারিশ করেছেন, আলিফ আলাউদ্দীনের কিডনি প্রতিস্থাপন করার। | 2 |
ভারতের পর এ বার মিসারে রাফাল যুদ্ধ বিমান বিক্রি করতে চলেছে ফ্রান্স। এ নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে দেশের সরকার। ডিডাব্লিউকে সূত্র জানিয়েছে, এপ্রিল মাসেই মিসরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছিল ফ্রান্সের। মঙ্গলবার মিশরের সরকারি আধিকারিকরা ফ্রান্সে এসে তাতে চূড়ান্ত সই করবেন। মিসরকে ৩০টি রাফাল ফাইটার জেট বিক্রি করবে ফ্রান্স। পাশাপাশি বেশ কিছু মিলিটারি ইলেকট্রনিক্স বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রায় তিন দশমিক ৭৫ বিলিয়ন ইউরোর ডিল। প্রাথমিক ভাবে বিষয়টি নিয়ে কোনো দেশ কথা না বললেও সোমবার মিসরের সরকারি প্রতিনিধি চুক্তির সত্যতা মেনে নিয়ে একটি টুইট করেন। এর আগেও ফ্রান্সের সঙ্গে মিসরের অস্ত্র চুক্তি বহু দূর এগিয়েও শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেছে। মিসর অস্ত্রের দাম দিতে পারবে কি না, তা নিয়ে ফ্রান্স প্রশ্ন তুলেছে। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। অস্ত্রের জন্য মিসর যে ঋণ নিচ্ছে, তার ৮০ শতাংশই ফ্রান্সের বিভিন্ন সংস্থা থেকে বলে জানা গেছে। ফ্রান্সের এই পদক্ষেপে দেশের ভিতরেই বিতর্ক শুরু হয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সরকার নিয়ে আন্তর্জাতিক মহলে বহু বিতর্ক আছে। যেভাবে তার সরকার দেশের মানবাধিকার লঙ্ঘন করছে, যেভাবে প্রায় ৬০ হাজার মানবাধিকার কর্মীকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে সরব গোটা বিশ্ব। ওই পরিস্থিতিতে ফ্রান্স কী ভাবে ওই সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, তা নিয়ে বিতর্ক। ফ্রান্স অবশ্য এর আগেও আল সিসিকে সম্মান দিয়েছে। দেশের সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করা হয়েছে তাকে। যা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবারের চুক্তি নিয়ে ফ্রান্সের সরকার এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সূত্র : ডয়চে ভেলে | 3 |
স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অযাচিত হস্তক্ষেপ করছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসান। নজিরবিহীনভাবে অভিভাবক ভোটারদের কার্যালয়ে ডেকে নিয়ে নিজ পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। সামাজিকভাবে অস্বচ্ছলদের দেখাচ্ছেন প্রলোভন, দিচ্ছেন প্রতিশ্রুতি। আবার ভয়ভীতি দেখিয়েও ভোট চাওয়ার ঘটনা ঘটছে। এই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ভোটারদের। স্থানীয়রা বলছেন, কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠার পর থেকে গত আট দশকে এ ধরনের ঘটনা নজিরবিহীন। বরাবরই অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের অভিভাবক সদস্য নির্বাচন করেন। পরে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়। এটি উৎসবের একটি উপলক্ষ। এবার এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ জানুয়ারি ভোট হবে। কাঞ্চন একাডেমীতে সন্তান পড়ছেন এমন একজন অভিভাবক অভিযোগ করে বলেন, গরিব ও অস্বচ্ছল অভিভাবক ভোটারদের চেয়ারম্যান নানা ধরনের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখাচ্ছেন। তার পছন্দের প্রার্থীদের ভোট দিলে বয়স্কভাতা কার্ড, শিশুকার্ডসহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আবার ইনামুল হাসান ও খান বেলায়েত রাতে নিরীহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতিও দেখাচ্ছে। তাদের পছন্দের বাইরে অন্য কাউকে ভোট দিলে মারধরের হুমকি দিয়ে বেড়াচ্ছে। এর আগেও নানা অনিয়ম ও দুর্নীতিতে বিতর্কিত হয়েছেন চেয়ারম্যান ইনামুল হাসান। তার বিরুদ্ধে অসহায় ও দুস্থ মানুষের জন্য সরকারের বিনামূল্যের ঘর বরাদ্দে আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তার চাল ও অর্থ লোপাটের অভিযোগ আছে। জেলা প্রশাসনসহ স্থানীয় সরকার বিভাগ এসব অভিযোগ তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, 'স্কুল কমিটির নির্বাচনে ইউপি অফিস ব্যবহারের কোনও নিয়ম নেই। সরকারি দপ্তর ব্যবহার করার অভিযোগ প্রেক্ষিতে আমরা তাকে সতর্ক করেছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' জানতে চাইলে ফরিদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, 'নির্বাচনে প্রভাববিস্তার করার অভিযোগটি আমাদের কাছে এসেছে। আমরা অভিযোগ পাওয়া মাত্রই চেয়ারম্যানকে সতর্ক করেছি এবং নির্দেশনা দিয়েছি। এর পরও যদি এ ধরনের কাজ হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' বিষয়টি শুনেছেন জানিয়ে আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, 'আমরা নজর রাখছি। ফের এ ধরনের কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।' এ ব্যাপারে জানতে চাইলে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসান বলেন, 'এটা আমাদের এলাকার বিষয়। এসব নিয়ে আপনার এত দরকার কী?' বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ | 6 |
বিপুল ভোটে পরাজিত হয়েও গ্রামবাসীকে একটি গরু ও তিনটি ছাগল জবাই করে
ভূরিভোজ করালেন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী
মিনহাজ মণ্ডল। নির্বাচনের পরের দিন মঙ্গলবার এই ভূরিভোজের আয়োজন করেন
তিনি। স্থানীয় পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে ওই এলাকার প্রায় দুই
হাজার মানুষ এতে অংশ নেন। পরাজিত প্রার্থীর এ ধরনের ভূরিভোজের আয়োজন এলাকায়
বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ পাঁচটি রাজনৈতিক দলের ও
একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ছয়জন অংশ নেন। তাদের মধ্যে মিনহাজ
মণ্ডল স্বতস্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯২০ ভোট। এ
আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার
৭৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের টি জামান
নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। মিনহাজ মণ্ডল ভূরিভোজ সম্পর্কে বলেন, গ্রামবাসী আমাকে ভোট দিয়েছেন। আমি
আমার কেন্দ্রে সব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছি। এ কারণে আমি গ্রামবাসীর
সম্মানে খাওয়ার আয়োজন করি। মিনহাজ মণ্ডলের কেন্দ্র পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৮৪৩ ভোটের মধ্যে তিনি পান দুই হাজার ৩৫৪ ভোট। | 6 |
গত দুইদিনের থেমে থেমে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্তের ওপারে মেঘালয় ও আসামে বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন ধরেই মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহারশী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর ইউনিয়নের বাজারসহ বিস্তৃীত এলাকা, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শচিন টিন্ডুলকরের রেকর্ড কি টপকে যেতে পারবেন বিরাট কোহালি? ক্রিকেটমহলে এই প্রশ্ন নিয়ে চর্চা চলছে অনেক দিন ধরেই। এ ব্যাপারেই মতামত দিয়েছেন একসময় সচিনকে বল করা প্রাক্তন অজি পেসার ব্রেট লি। তার মতে, বিরাট কোহলি যদি এই ফর্মে আর সাত-আট বছর খেলে, তাহলে কোহলি শচিনকে নিশ্চিতভাবে টপকে যাবে। ব্যাপারটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। ব্যাটসম্যান হিসেবে প্রতিভা ধরলে বিরাটের তা আছে। এর পর ফিটনেস। এটাও বিরাটের আছে। ৩০ বছর বয়স ওর। এই সময়ে যেমন ফিট থাকার কথা ও তেমনই রয়েছে। আর চাই মানসিক শক্তি। যাতে কঠিন সময় পার করতে পারে। বাড়ি থেকে দূরে থাকা, স্ত্রীর থেকে দূরে থাকা বা সন্তান হলে সন্তানের থেকে দূরে থাকতেও চাই মানসিক শক্তি। প্রতিভা নিয়ে সংশয় নেই, মানসিক শক্তিও আছে। তাই যদি যথেষ্ট ফিট থাকতে পারে, তবেই সচিনকে টপকানোর সম্ভাবনা রয়েছে। শচিন যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তখন তিনি খেলে ফেলেছেন ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টেস্টে তিনি করেছেন ১৫,৯২১ রান। আর ওয়ানডেতে তাঁর ব্যাটে এসেছে ১৮,৪২৬ রান। এই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান। শচিনের এই রেকর্ড ভাঙা যে সোজা নয়, তা অবশ্য মেনে নিয়েছেন ব্রেট লি। অজি পেসারের কথায়, শচিন টেন্ডুলকরকে ছাড়িয়ে কোহলি যাবে কি-না, তা কীভাবে বলা যায়। ও হল ক্রিকেটের ঈশ্বর। কেউ কি ভগবানকে ছাপিয়ে যেতে পারে। দেখা যাক কী হয়। | 12 |
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ২৪ ঘণ্টার তথ্য সেবাকেন্দ্র চালু করেছে সিঙ্গাপুরের বিখ্যাত পার্কওয়ে হাসপাতাল। শনিবার দুপুরে রেডিসন ব্লু'র অ্যানেক্স ব্লকে তথ্য সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ডেসমন্ড ওয়াই এবং সিঙ্গাপুর পার্কওয়ে ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা. ওন চুইং ইং। উদ্বোধন শেষে তথ্য সেবাকেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় জানানো হয়, চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীদের সহায়তায় সিঙ্গাপুরের ভিসা, চিকিৎসা খরচ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, থাকা-খাওয়াসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের তথ্য মিলবে সেবাকেন্দ্রটিতে। এছাড়াও পার্কওয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরা পুরাতন রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকেই সিঙ্গাপুরের চিকিৎসকের পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, জরুরি প্রয়োজনে কোনো রোগীকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম সম্পন্ন করে দেবে পার্কওয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও বিমানের টিকিট থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থাও করে দেবে প্রতিষ্ঠানটি। | 6 |
ঢাকা: রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর প্রায় ১৮ ঘণ্টা ধরে ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এখনো ভবনের সামনের দুমড়ে মুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস সরিয়ে নেওয়া হচ্ছে। ভবন থেকে উড়ে আসা স্টিলের দরজা, জানালা ও ধসে পড়ে দেয়াল রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।ডিএমপির রমনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, রোববার সন্ধ্যা ৭টার পরপরই রাস্তা বন্ধ হয়ে যায়। সোমবার সকালের বিপরীত পাশের রাস্তা খুলে দেওয়া হয়। মৌচাক থেকে মগবাজারের রাস্তা দ্রুতই খুলে দেওয়ার চেষ্টা চলছে। রাস্তায় পরে থাকা সর্বশেষ বাস পৌনে একটার দিকে সরিয়ে ফেলা হয়। এখন রাস্তা পরে থাকা ইট, স্টিল ও কাচ সরিয়ে নেওয়ার কাজ চলছে। বেলা ২টার মধ্যে রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হবে। | 6 |
বলয়গ্রাস সূর্যগ্রহণ 'রিং অব ফায়ার' সকাল সোয়া আটটা থেকে শুরু হয়ে দুপুর ১টা ১৮ মিনিটে শেষ হয়েছে। বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তাই সূর্যের চারপাশে রিং বা চুড়ির মতো দেখা যায়। বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) এটি বছরের শেষ সূর্যগ্রহণ। সারাদেশসহ বিদেশেও যেমন- ভারত, নেপাল মালেয়শিয়া, পাকিস্তানেও মানুষ খুব সহজেই নিজ চোখে উপভোগ করেছে এ সূর্যগ্রহণ। খালি চোখে আকাশের দিকে তাকালে মনে হয় যেন, একটা পাত্রে পানি টলমল করছে। তবে কয়েক সেকেন্ডের বেশি খালি চোখে দেখা সম্ভব নয়। সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে চলে এসে ধীরে ধীরে ঢেকে ফেলে সূর্যকে। শীতকাল হলেও আকাশ সামন্য মেঘাছন্ন রয়েছে। তারপরেও সূর্যগ্রহণ উপভোগ করতে পেরেছে মানুষ। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে মাত্রাতিরিক্ত পরিমাণ অতিবেগুনি রশ্মি ছড়ায়। তাই অনেকে সূর্যগ্রহণ দেখতে কাঁসার পাত্রে পানি থেকে শুরু করে কাজে না লাগা এক্স-রে প্লেট দিয়েও সূর্যগ্রহণ দেখেছে। এছাড়াও বের হয়েছে সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমা। সূর্যগ্রহণ বলতে মূলত এখানে চাঁদ সূর্যের বরাবর আসায় সূর্য চাঁদের আড়ালে চলে যায়। চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে কখনো চাঁদ পুরোপুরি অথবা কখনো আংশিকভাবে সূর্যকে আড়াল করে। একেই আমরা যথাক্রমে পূর্ণ ও আংশিক সূর্যগ্রহণ বলি। সূর্য চাঁদের চেয়ে ৪০০ গুন বড় হওয়ার পরেও চাঁদ সূর্যকে আড়াল করে দিতে পারে। সূর্য যেমন চাঁদ অপেক্ষা ৪০০ গুন বড় ঠিক তেমনিভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের চেয়ে ৪০০ গুন দূরে অবস্থিত হওয়ায় এটি সম্ভব। | 6 |
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার বন্দরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে কৃষ্ণ সাগর উপকূলের কৌশলগত বন্দর শহরটিতে ধোঁয়া দেখা গেছে। ওডেসায় থাকা ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা ইসাবেল খুরশুদিয়ান টুইট করে বলেছেন, এখন ওডেসার কেন্দ্রস্থলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। আমার হোটেলের জানালাগুলো কেঁপে উঠল। তবে সেটি কী ছিল, তা স্পষ্ট নয়। ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি এক ফেসবুক পোস্টে বলেন, আমরা পরাস্ত করব। শত্রুদের নরকে পাঠাব! তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কেউ নিশ্চিত করতে পারেননি এখনও। এর আগে শনিবার রাতে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এবার রুশ সৈন্যদের লক্ষ্য কী? তারা এখন দনবাস এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চল দখল করতে চায়। তিনি বলেন, তবে ইউক্রেনীয় বাহিনীও ওইদিকে মনোযোগ বাড়াচ্ছে। আমার সচেতন রয়েছি। দেশের দক্ষিণ-পূর্ব দিকে মনোযোগ বাড়ানোর পাশাপাশি চাপ বাড়ানোর ব্যবস্থা মজুদ রয়েছে। এদিকে গত সপ্তাহ থেকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিমান কার্যক্রম বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন এই অঞ্চল রাশিয়ার সামরিক অভিযানের মূল লক্ষ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করার জন্য রাশিয়ার প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেন রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযানকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ দিয়ে আসছে। এদিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল। মূলত রুশ বাহিনী কিয়েভের আশপাশ থেকে সরে ইউক্রেনের পূর্ব দিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। তবে কিয়েভের আশাপাশের এলাকায় ইউক্রেনের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়া রাশিয়ার ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে। | 3 |
গত বছরের ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। পরদিন পারিবারিক গোরস্থানে দাফনের সময় অনেকেই উপস্থিত ছিলেন। জানিয়েছেন সমবেদনা। কিন্তু এরপর একটি বছর পেরিয়ে গেলেও আর কেউ টু মারতে যাননি তাদের বাড়িতে। আজ দুপুরে তাদের বাড়িতে হাজির হন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি করোনায় নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাদের হাতে তুলে দেন ঈদের বিশেষ উপহার। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, নভেন্দু নারায়ন চৌধুরী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পঞ্চগড় সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পঞ্চগড় জেলায় করোনায় নিহত ৪১ জনের মধ্যে ৫ জনের বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার বিতরণ করেন। বাকি ৩৬ জনের বাড়িতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করেন। এছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে কোরবানির মাংস এবং অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন। | 6 |
শারীরিক সৌন্দর্যের জন্য নারীরা যেমন প্রশংসিত হন তেমনি চলার পথে নানা ক্ষেত্রে কটু মন্তব্যও শুনতে হয়। এসব গুরুত্ব না দিয়ে যেসব নারী তাদের মেধা ও ব্যক্তিত্ব দিয়ে সামনে এগিয়ে গেছেন তাদের নিয়েই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আয়োজন করেছে বহুজাতিক পণ্য লাক্স। নারী দিবসকে কেন্দ্র করে প্রচারিত সেই ক্যাম্পেইনটির নাম 'বোল্ডলি বিউটিফুল'। লাক্স সম্প্রতি তাদের এ ক্যাম্পেইন নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. আফরিন সুলতানাকেও। লাক্সের 'বোল্ডলি বিউটিফুল' শিরোনামের সেই ভিডিওতে আরও অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান, নৃত্যশিল্পী ও ইউটিবার হৃদি হক ও ইয়োগা প্রশিক্ষক ও হেলথ কোচ আনিকা রাব্বানি। রাজধানীর রেনেসাঁ গুলশান ঢাকা হোটেলে গত ৭ মার্চ অনুষ্ঠিত হয় 'লাক্স বোল্ডলি বিউটিফুল' ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান। ইউনিলিভার বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড 'লাক্স' আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সফল নারীরা। 'চলো দ্বিধা ভুলে, বলো মন খুলে' এই শ্লোগানে নির্মিত বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সাবরিনা আইরিন। বোল্ডলি বিউটিফুল ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্মিত ভিডিও: বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। বৈঠকে কমিটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে গণফোরাম সভাপতি ও জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক শুরু হয়। বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম। বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীসহ জোটটির স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। সূত্র জানায়, বৈঠকটা 'হাইপ্রোফাইল'। এ বৈঠকে আগামীর আন্দোলন কর্মসূচি, ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে বিকেল পৌনে ৪টা থেকে নেতারা মতিঝিলে আসতে শুরু করেন। | 6 |
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) গত ১৩ এপ্রিল (শনিবার) আয়োজন করে বাংলা বর্ষবরণ উৎসব। এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল চিরায়ত বাঙালি সংস্কৃতির উৎসবমুখর দিকগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত নাগরিকদের কাছে উপস্থাপন করা। দেড় শতাধিক দর্শককে সাথে নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো উদযাপিত এই বর্ষবরণ উৎসব শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে। তারপর 'এসো হে বৈশাখ' গানটি পরিবেশন করে স্বাগত জানানো হয় বাংলা বর্ষের প্রথম দিনটিকে।
গান পরিবেশনের সময় দর্শকরা যেন গানের মর্মার্থ বুঝতে পারেন সে দিকে লক্ষ্য রেখে গানের সাথে সাথে প্রজেক্টরে গানের ইংরেজি অনুবাদও প্রদর্শিত হয়। অতঃপর অনুষ্ঠানে স্বরচিত কবিতা 'আমি নেই আমার না থাকা আছে'র ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন এই বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজ। রাতের খাবারের বিরতির পূর্বে শেষ প্রদর্শন হিসেবে সম্মিলিত নৃত্য উপস্থাপন করেন মায়মুনা, অনন্যা, মৌমিতা ও শুভ্র। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার শেষ সংযোজন হিসেবে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সিলভি ও মায়মুনা। অতঃপর একটি রম্য নাটিকা মঞ্চস্থ করেন মিজানুর রহমান, রাকিবুল হাসান, তালহা জোবায়ের ও শুভ্র। অনুষ্ঠানের শেষে ফ্যাশন শো'র মাধ্যমে মঞ্চায়িত হয় বৈশাখের উৎসবমুখর আবহ, বসন্তের মন হারানো তারুণ্য, বাঙালি মুসলিম বিয়ের সংস্কৃতি, ঈদের আনন্দ, ও পুজার উৎসব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তনিমা হায়দার। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মায়মুনা আক্তারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাঝ দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম | 4 |
সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক গোলাম রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। গোলাম রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে নাইম আরা হোসাইনের করোনা ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ পরিবারের আরও চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসায় নাইম আরা হোসাইনসহ পরিবারের সবাই করোনা থেকে সুস্থ হোন। নাইম আরা হোসাইন করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেও নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি। | 6 |
ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এই লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই খালে কোন ধরনের ময়লা ফেলা যাবে না। খাল পরিষ্কার রাখা ও তদারকির জন্য বিশেষ টিম গঠন করে দেয়া হবে এবং সিসি ক্যামেরা বসানো হবে। খাল দূষণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুরে পুনরুদ্ধারকৃত লাউতলা খালের শুভ উদ্বোধন ও খাল দূষণ রোধে জনসাধারনের অংশগ্রহনমূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র এসব কথা বলেন। ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ বজলুর রহমান, সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেয়র বলেন, এই রামচন্দ্রপুর-লাউতলা খালের উপর অবৈধ ভাবে গড়ে ওঠে ট্রাক স্ট্যান্ড। ১৪ বছর ধরে থাকা সেই অবৈধ ট্রাক স্ট্যান্ড আমরা উচ্ছেদ করেছি খাল টিকে বাচাঁনোর জন্য। ২৩ জানুয়ারি ২০২২ আমরা খালটি উদ্ধারের কার্যক্রম শুরু করি। তিনি বলেন, প্রায় ১ বছর আড়াই মাস আগে আমরা ঢাকা ওয়াসা থেকে ২৯ টি খাল বুঝে পাই। পাওয়ার পর থেকেই দেখছি দুই "দ"-'দখল' আর 'দূষণ' এর কবলে খালগুলো সব মৃতপ্রায়। খালে স্বচ্ছ পানি প্রবাহ দেখার অভিপ্রায় নিয়ে আমরা কাজ করছি নিরন্তর। নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে দেখেছি মানুষ এই খালকে ডাস্টবিন বিন হিসেবে ব্যবহার করছে। এই খালে পলিথিন, পুরনো সোফা, কার্পেট, চটের বস্তাসহ বাসা-বাড়ির সকল ধরনের ময়লা ফেলা হয়েছে। খালে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই খাল দিয়ে নৌযান চলবে, মাছের চাষ হবে এবং জীববৈচিত্র রক্ষা পাবে। এর জন্য সরকার ও সিটি কর্পোরেশনের সাথে জনগণেরও দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সংঘবদ্ধভাবে খাল দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। এ সময় মেয়র আতিকুল ইসলাম অতিথিদের সঙ্গে নিয়ে লাউতলা খাল থেকে চারটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ ভ্রমণ করে রামচন্দ্রপুরে বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে পৌছান। পরিদর্শণ শেষে মেয়র বলেন, পয়তাল্লিশ মিনিটের এই যাত্রাপথটি নৌযানে পৌছাতে মাত্র ছয় মিনিট সময় লাগবে। আমরা সিটি কর্পোরেশন থেকে প্রাথমিকভাবে বিশটি ইঞ্জিনচালিত নৌকার লাইসেন্স প্রদান করবো এই পথে যাত্রী পারাপারের জন্য। তিনি বলেন, নৌকায় চড়ে আমি দেখেছি অসংখ্য খামার ও বাড়ির বর্জ্য সরাসরি এই খালে গিয়ে পরছে।খামারি ও বাড়ির মালিকদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা ব্যবসা করবেন কিন্তু এই খালের ও শহরের ক্ষতি করবেন না। শুধু নিজের স্বার্থের কথা না ভেবে সকলের কথা চিন্তা করবেন, এই শহরের কথা চিন্তা করবেন। মেয়র আতিক আরো বলেন, এই খালটির এতোদিন সঠিক তদারকি ছিল না। এখন এই খালটির দায়িত্ব নিয়েছে সিটি কর্পোরেশন। খালের সীমানা নির্ধারণের কাজ চলমান। খালের সীমানার মধ্যে যত স্থাপনা থাকবে সব ভেঙে ফেলা হবে। সীমানা নির্ধারণ হলে এই খালের পার দিয়ে ওয়াকওয়ে এবং সবুজায়ন করা হবে। যদি জায়গা বেশি পরিমান থাকে সেক্ষেত্রে সাইকেল লেনও করা হবে। | 6 |
রাজবাড়ীর পাংশায় মাটি, বালু, ইটের গুঁড়া ও কুচি পাথরের সঙ্গে রংসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে সার ও কীটনাশক তৈরির দায়ে নাম বিহীন একটি সার কারখানায় সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলার পুঁইজোর বাজার মাদ্রাসাসংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারের কারখানাটিতে অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি। গতকাল শনিবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন।স্থানীয়রা জানান, তিন থেকে চার মাস ধরে কামরুল হাসান নামের এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করছেন। কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার গ্রামের বাসিন্দা।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, কারখানাটিতে বিভিন্ন নামীদামি ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালু, ইটের গুঁড়া, কুচি পাথর ও রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। তবে সেখানে কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে।এ অভিযান পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. আমজাদ হোসেনসহ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন। | 6 |
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান অপরিহার্য ছিলই। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হাইং। দেশটির সেনা অভ্যুত্থানের ঘটনার পর এই প্রথম মুখ খুললেন তিনি। সেনাপ্রধানের ফেসবুক পোস্টে বলা হয়েছে, 'বহু বার আর্জি জানানো হয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। সে কারণেই আমরা এই পথ বেছে নিতে বাধ্য হলাম'। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জালিয়াতি নিয়ে সু চি-র সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপড়েন চলছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সোমবার সংসদের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেনা অভ্যুত্থান ঘটে। সোমবার মায়ানমারে হঠাৎই দেশের ক্ষমতা দখলে নেয় সেনা। অং সান সু চি এবং এনএলডি-র বহু নেতাকে আটক করে তারা। দীর্ঘ দেড় দশক বন্দিদশা কাটিয়ে ২০১৫ সালে বিপুল ভোটে জয়ী হয়ে দেশের নেত্রী নির্বাচিত হন সু চি। কিন্তু দেশের পশ্চিমে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের উচ্ছেদ এবং গণহত্যার অভিযোগে ২০১৭ সালে আন্তর্জাতিক মহলে সু চি-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। যদিও দেশীয় রাজনীতিতে আগের মতোই জনপ্রিয়তা ছিল তার। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ ঘিরে সম্প্রতি আঙুল উঠতে শুরু করে তার দিকে। দেশের নির্বাচন কমিশন যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কিন্তু সংবিধান এবং আইন রক্ষার দায়িত্ব তাদের হাতেই বলে শনিবারই ঘোষণা করে সে দেশের সেনা। তার পর থেকেই অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ হলও তাই। অন্যদিকে, মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা। সু চি-সহ দেশের অন্য রাজনীতিকদের মুক্তি না দিলে এবং ক্ষমতা ফিরিয়ে না দিলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়েছে জো বাইডেন প্রশাসন। মিয়ানমারের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও। | 3 |
রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মিলন হোসেন। পেশায় কাপড় ব্যবসায়ী। ঈদের চারদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যান গ্রামের বাড়ি চাঁদপুরে। বৃহস্পতিবার (২২ জুলাই) মধ্যরাতে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টায় সদরঘাট পৌঁছান। লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখান থেকে কয়েক ধাপে মিরপুরে পৌঁছান। আর এতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো। বেলা ১১টায় এ প্রতিবেদকের সঙ্গে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কথা হয় মিলন হোসেনের। এ সময় তিনি (মিলন) লাগেজ টেনে রাস্তা পার হচ্ছিলেন। এ কাজে তার ১০ বছরের মেয়ে তাকে সাহায্য করছিলেন। মিলন জানান, সকাল ৮টায় সদরঘাটে লঞ্চ থামে। সেখান থেকে তার পরিবারের চার সদস্য মিলে দুটি রিকশা নিয়ে প্রথমে সদরঘাট কোর্টকাচারি আসেন। সেখান থেকে রাস্তা ভেঙে ভেঙে পাঁচটি ধাপে মিরপুর পৌঁছান। গণপরিবহণ বন্ধ থাকায় প্রত্যেকবার ভাড়া লেগেছে তিনগুন কিংবা চারগুন। আড়াই ঘণ্টার ব্যবধানে মিরপুর ১০ নম্বর পৌঁছানোর পর দেখেন তার পকেট ফাঁকা। তাই লাগেজ টেনে মিরপুর ১০ নম্বর থেকে পায়ে হেঁটে ১১ নম্বরে যাচ্ছেন। | 6 |
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। শনিবার সকালে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জিয়াউদ্দিন আহমেদ বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। | 6 |
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারী বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। এই নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ব্যবহার করা হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ৬০তম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। মো. আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ১৮ জানয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। | 6 |
সন্তান হত্যার প্রতিশোধের নেশায় মেতে উঠেছে এক দল বানর। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার। বানরের প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তারপর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে হত্যা করছে বিক্ষুব্ধ বানরগুলো। গত মাসে বানরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। বানরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও। অবশেষে দু'টি বানরকে ধরতে সক্ষম হয়েছে স্থানীয বনদফতর। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। বানরদের আটক নিয়ে বন দফতরের অফিসার সচিন কাঁদ বলেছেন, "বীড় জেলায় কুকুরছানা হত্যার ঘটনায় জড়িত দুই বানরকে ধরা হয়েছে। নাগপুরের বন দফতরের দল ধরেছে তাদের।" ধৃত দুই বানরকে নাগপুরের কাছে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, বানরের দল গ্রামের বাচ্চা, স্কুলছাত্রদের ওপর আক্রমণ করলে বনদফতরের দ্বারস্থ হন গ্রামবাসীরা। এরপরই দুই বানরকে ধরতে সমর্থ হল বনদফতর। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/কালাম আরও পড়ুন:সন্তান হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ, এক মাসে ২৫০ কুকুরছানা মেরে ফেলল বানেরর দল! | 5 |
গত বছরের জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে ইংল্যান্ডে যান মুস্তাফিজুর রহমান। সেখানে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার এই চোট এতটাই গুরুতর ছিল যে শেষ পর্যন্ত তাকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। অস্ত্রোপচারের পর সর্বপ্রথম নিউজিল্যান্ড সিরিজে দলে সুযোগ পান তিনি। তবে দলে সুযোগ পেলেও সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। কয়েকটি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। মাঠে নামেননি দুটি টেস্ট সিরিজের একটি ম্যাচেও। যার ফলে এই বাঁহাতি পেসারের মনোবলের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় বিসিবির এই চিকিৎসক আরও বলেন, 'মুস্তাফিজের যে চোট নিয়ে এখন আলোচনা হচ্ছে, তার পাঁজরের সেই সমস্যা এখন আর নেই। এটা পেসারদের খুব সাধারণ একটা সমস্যা।'
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২ | 12 |
এ বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনা ভাইরাস অন্য অন্য ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মতো হুমকির মুখে ফেলে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। যদিও বিশ্বকাপ শুরু হতে আরো এখনো হাতে সময় আছে ছয় মাস। তবে এই করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৮ অক্টোবর। আর তাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলে বিশাল সমস্যায় পরতে হবে আইসিসিকে। এই সমস্যা দূর করার জন্য অদ্ভুদ এক প্রস্তাব দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর সেটি হলো বিশ্বকাপ বদলা-বদলি করা। ২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। গাভাস্কার প্রস্তাব দিয়েছেন ২০২০ সালের বিশ্বকাপটা যেন ভারতকে আয়োজন করতে দেয়া হয়। আর ২০২১ সালের বিশ্বকাপটা যেন অস্ট্রেলিয়াকে দেয়া হয়। কারণ ভারতে অস্ট্রেলিয়ার মতো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে এক সাক্ষাতকারে এমন কথা বলেন গাভাস্কার। তিনি বলেন, আমরা জানি অস্ট্রেলিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বকাপ শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে। ফলে বিশ্বকাপ আয়োজনটা হুমকির মুখে পরবে। তাই আমি বলি ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন বদলা-বদলি করুক। এবছর ভারত আর আগামী বছর অস্ট্রেলিয়া করুক। এটা করতে পারলে ভালো হবে। তাছাড়া গাভাস্কারের আরো প্রস্তাব দিয়েছেন বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে যেন আইপিএল আয়োজন করা হয়। এতে করে বিশ্বকাপের আগে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য বেশ ভালো একটি সুযোগ পাবে। | 12 |
বাকিংহাম প্যালেস 'সব ঠিক আছে' বললেও উদ্বেগ কাটছে না। সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ড সফর বাতিল করেছিলেন রানি দ্বিতীয় এলিজ়াবেথ। এক রাতের জন্য হাসপাতালেও ছিলেন। এ বার গ্লাসগোর সিওপি২৬ জলবায়ু পরিবর্তন সম্মেলনেও যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৫ বছর বয়সি রানি দুঃখের সঙ্গে জানিয়েছেন তিনি গ্লাসগো সম্মেলনে থাকতে পারবেন না। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত উইনসর কাসলেই বিশ্রাম নেবেন। ঠিক এক সপ্তাহ আগে প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আয়ারল্যান্ডের দেশভাগের শতবর্ষ পালন অনুষ্ঠানে যেতে পারছেন না রানি। তখনও বেশ হালকা চালে প্রাসাদ জানিয়েছিল, চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিয়েছেন রানিকে। এর এক রাত আগেও অবশ্য তিনি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সম্মানে পার্টি দিয়েছিলেন উইনসরে। এর এক দিন পরেই জানা যায়, লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রানিকে। রাতে সেখানে রেখে দেওয়া হয় তাকে। ব্রিটিশ মিডিয়া ফাঁস করে দেয় ঘটনাটি। শেষে সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে প্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এই মাসে ১৮টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন রানি। তাছাড়া, সামনে গ্লাসগো সম্মেলন আছে। তাই নর্দার্ন আয়ারল্যান্ড সফর বাতিল করে রানিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। প্রাসাদ এ-ও জানায়, হাসপাতালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছিল প্রবীণাকে। কিন্তু এ বারে গ্লাসগো সম্মেলনে যোগ দেওয়াও বাতিল করে দিলেন রানি। সোমবার গ্লাসগো যাওয়ার কথা ছিল রানির। সেখানে বিশ্বের রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। সফর বাতিল হওয়ায় আগে থেকে রেকর্ড করা ভিডিও-বার্তায় সম্মেলনে বক্তৃতা দেবেন রানি দ্বিতীয় এলিজ়াবেথ। এ সপ্তাহের শেষে সেই রেকর্ডিং হবে। প্রাসাদের মুখপাত্র বলেন, ''রানি প্রাসাদের কাজও কম করছেন। তবে সম্মেলনে যোগ দিতে না পেরে উনি খুবই আশাহত। সিওপি২৬ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সাফল্য কামনা করেছেন উনি। ওর আশা কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে সম্মেলনে।'' রানি না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ছেলে যুবরাজ চার্লস, রাজকুমার উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথরিন। | 3 |
রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন কেটি লেডেকি। অলিম্পিকে এখন পর্যন্ত ৫ সোনা জেতা এই মার্কিন সাতারু এবারের টোকিও অলিম্পিকেও ছিলেন অন্যতম ফেবারিট। কিন্তু ৪০০ মিটার ফ্রি স্টাইলে মুকুট ধরে রাখতে পারলেন না ২৪ বছর বয়সী লেডেকি।অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাসের কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লেডেকিকে। ক্যারিয়ারে এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে হারের স্বাদ পেলেন এই মার্কিন সাতারু। ফাইনালে প্রথম ৩০০ মিটারেও অবশ্য তিনিই এগিয়েছিলেন। এরপরই পুলে ঝড় তুলে লেডেকিকে ধরে ফেলেন টিটিমাস। পরের ৫০ মিটারে পেছনে ফেলেন লেডেকিকে।শেষ ৫০ মিটারে জমে উঠে লড়াই। টিটিমাসকে ধরতে প্রাণপণ চেষ্টা চালান যান লেডেকি তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ৩ মিনিট ৫৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ওশেনিয়া অঞ্চলের রেকর্ড গড়ে সোনা জিতে নেন টিটিমাস। জেতার পর ২০ বছর বয়সী টিটিমাস যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না! তিনি বলেছেন, 'আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারছি না। আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যেকোনো কিছুর চেয়ে এটা আমার কাছে বিশেষ কিছু। সে (লেডেকি) যে মানদণ্ড দাঁড় করিয়েছে সেটি বাদ দিলে আমি এত দূর আসতে পারতাম না।'টিটিমাসের চেয়ে ০.৬৭ সেকেন্ড সময় বেশি নিয়ে রূপা জিতেছে লেডেকি। আর চীনের বিংজি লি ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ১.০৮ সেকেন্ড সময় নিয়ে। | 12 |
তরুণ বয়সটা যাচ্ছে চলে। মনে কিছুটা দুঃখ। বয়সে চিরকাল তরুণ থাকতে সবারই তো ভালো লাগে। তার পরও বয়সের কাঁটা দৌড়ায়। কুড়িতে বুড়ির চল চলে গেছে অনেক আগেই। কিন্তু ত্রিশ বছর বয়সে একটু নড়েচড়েই বসা উচিত। নিয়মিত যত্ন নিতে হবে ত্বকের। বয়স যাঁদের ত্রিশের কোঠায়, তাঁরা কীভাবে ত্বকের যত্ন নেবেন-সে বিষয়ে পরামর্শ দিয়েছেন আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তিনি বলেন, 'আসলে ত্বকের যত্নটা নিতে হয় এই বয়স থেকেই। কারণ, তরুণ ত্বকের একটা আলাদা সৌন্দর্য থাকে। তাই বাড়তি যত্নের প্রয়োজন নেই। কিন্তু বয়স যখন ত্রিশ কিংবা ত্রিশের কোঠায় চলে আসে, তখন মুখের ত্বক পাতলা হয়ে যায়। ফলে তখন ত্বক নানা সমস্যায় আক্রান্ত হয়। জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আর নিয়মিত রূপরুটিনে এই সমস্যা কাটিয়ে ওঠা যায় অনেকটা।'ত্রিশের কোঠায় যাঁদের বয়স, তাঁদের দৈনন্দিন রূপরুটিনের দিকনির্দেশনা দিয়েছেন রাহিমা সুলতানা। তিনি জানান, 'এই বয়সটায় পারিবারিক-সামাজিক নানা মানসিক চাপে ভুগি আমরা। প্রথমে আমাদের এই দিকটা দেখতে হবে। রাগ, মানসিক চাপ যতটা সম্ভব এড়িয়ে চলুন। নিবিড় ঘুম দরকার। আর থাকতে হবে সব সময় উৎফুল্ল। ত্রিশের কোঠায় এসে অনেকেরই ত্বকে দেখা যায় বাড়তি তৈলাক্ততা। এ জন্য সেদ্ধ ওটস, ডিমের সাদা অংশ, লেবুর রস এবং থেঁতো করা আপেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে ব্রণের সমস্যা থাকলে জায়ফল বেঁটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগান। ঘণ্টা খানেক পর ভালো করে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ লাগাবেন না। এতে মুখে ব্রণের দাগ স্থায়ীভাবে বসে যেতে পারে। ব্রণমুক্ত থাকতে নিয়মিত ফেশিয়াল করান। পারলারে গিয়ে স্পেশাল একনে ফেশিয়ালও করতে পারেন।অনেকের চোখের নিচের কালি নিয়মিত সঙ্গী। চোখের নিচে কালি পড়ে অতিরিক্ত চিন্তা, রাত জাগার কারণে। চোখের নিচের কালি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে শসা বা আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন।সূর্যের রোদ ত্বকের জন্য খুব ক্ষতিকর। এই রোদে মুখে ছোপ ছোপ কালো দাগ পড়ে। কালো ছোপ থেকে মুক্তি পেতে আলু বা শসার রস মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।ত্রিশ পার হওয়ার পর অনেকের ত্বকে ভাঁজ দেখা যায়। রোদে বের হওয়ার অন্তত মিনিট ১৫ আগে সানব্লক ক্রিম বা লোশন মুখ, গলা ও হাতে লাগান। সমস্যার সমাধান হবে অনেকটা। এ ছাড়া দিনে অন্তত দুবার শসার ঠান্ডা রস মুখে লাগাতে পারেন।বয়সের এই ধাপটাতে ব্ল্যাক হেডস সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে। সাধারণত নাকের চারপাশে ব্ল্যাক হেডস দেখা যায়। ধনেপাতার রস ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতি রাতে লাগান। সকালে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন। এক সপ্তাহেই ব্ল্যাক হেডস কমে যাবে।যাঁরা মেছতা সমস্যায় ভুগছেন, তাঁরা জেনে নিন মেছতার প্রধান কারণ রোদ ও আগুনের তাপ লাগা। এটা সমাধানে চালের গুঁড়া ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে সারা মুখে লাগান। এ ছাড়া লেবুর রস নিয়মিত লাগাতে পারেন। টক দই তুলা দিয়ে মুখে লাগালেও মেছতা কমবে।বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই মুখে বাদামি রঙের ছিট ছিট দাগ হয়। এগুলোকে বলে এজ স্পটস। অনেকক্ষণ রোদে থাকলে এগুলো হতে পারে। ঘোলে তুলা ভিজিয়ে দিনে দুবার পাঁচ মিনিট দাগের ওপর লাগান। এভাবে তিন মাস লাগান। এজ স্পট থাকবে না।ত্রিশ-পরবর্তী আরেকটি সমস্যা হলো চোখের ফোলাভাব। দুই চোখের ওপর নিচে এ রকম ফোলাভাব কমাতে দুটি তুলার প্যাড তরল ঠান্ডা দুধে ভিজিয়ে চোখের ওপর রাখুন। তুলা নরম হয়ে এলে তা বদলে নিন। প্রতিদিন ১৫ মিনিট তুলার প্যাড চোখে লাগান, চোখের ফোলাভাব কমবে। | 4 |
মৎস্য খামারের কারণে অন্তত ১৫০০ একর জমিতে জলাবদ্ধতা। ফসল নষ্ট হওয়ার শঙ্কায় জনপ্রতিনিধি ও প্রশাসন সব দপ্তরে ছুটেছেন কৃষকরা। জলাবদ্ধতা নিয়ে অভিযোগ করায় সুলতান উদ্দিন নামে এক কৃষককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। বিষয়টি নিয়ে থানায় মামলা হলেও সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের ভেতর দিয়ে জাটিয়া এলাকা দিয়ে বাঘজুড়ি খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। সেই খাল খনন করায় এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশনের সমস্যা অনেকাংশে কমে গেছে। তবে কিছু জায়াগায় অপরিকল্পিতভাবেমৎস্য খামারকরে রাখায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। উপজেলার হারুয়া গ্রামের কুমুরিয়া বিল থেকে পানি নিষ্কাশনের অন্তরায় হয়ে দাঁড়ায় মৎস্য খামারটি। এতে কৃষকদের ১৫০০ একর জমিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। মো. শহীদুল্লাহ নামে স্থানীয় হারুয়া বিলপাড় মসজিদের ইমামের পুকুরের কারণে ওই অবস্থা। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্থানীয় কৃষকরা খামারের মালিকের সঙ্গে সমাধানের পথ খুঁজে ব্যর্থ হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দারস্থ হন। চেয়ারম্যানও বিষয়টির সুরাহা দিতে না পারায় কৃষকরা গত ৬ জুন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের গণস্বাক্ষরের মধ্যে স্বাক্ষর করেছিলেন মো. সুলতান উদ্দিন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করায় সহকারী কমিশনার (ভূমি) এলাকায় লোকজন পাঠিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশনা দিয়ে আসেন। কিন্তু কোনো কিছু মানেনি পুকুর মালিক ও তার লোকজন। প্রশাসনের কাছে অভিযোগ করায় মসজিদের জুমার নামাজ পড়তে গেলে হারুয়া বিলপাড় মসজিদের সাধারণ সম্পাদক সুলতান উদ্দিনকে অপদস্ত করেন ইমাম শহীদুল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান উদ্দিনের ভাই আজিজুল হক ইমামকে রাস্তায় পেলে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেন শহীদুল্লাহ। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রসিকিউশন দাখিল করে। উভয়পক্ষকে মীমাংসার কথা বলে দেওয়া হয়। জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকালে জমিতে ঘাস পরিষ্কার করতে গেলে সুলতান উদ্দিনের ওপর হামলা করেন শহীদুল্লাহ ও তার লোকজন। পিটিয়ে দুই পা, বাম হাত ভেঙে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে সুলতানকে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সুলতান উদ্দিন। সুলতান উদ্দিনের ওপর হামলার ঘটনায় তার ভাই আজিজুল হক বাদী হয়ে ৭ সেপ্টেম্বর থানায় মামলা করেন। প্রতিপক্ষের ছয়জনকে আসামি করে মামলাটি করেন তিনি। তবে সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি। সুলতান উদ্দিন জানান, পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য ইউএনওর কাছে অভিযোগ করেছিলেন। নতুন খাল খনন করায় অন্যান্য এলাকার পানি খাল দিয়ে নিষ্কাশন হয়েছে। কিন্তু একটি পুকুরের কারণে তাদের এলাকায় জলাবদ্ধতা। তাই এলাকার জলাবদ্ধতা নিসরনের জন্য তিনি অনেক চেষ্টা করছিলেন। কিন্তু পুকুর মালিকের লোকজন তা না মেনে তার ওপর হামলা করে। জমিতে একা পেয়ে পিটিয়ে তাকে হাত-পা ভেঙে দিয়েছে। তবে মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য অভিযোগ করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। | 6 |
নাটোরের লালপুরে দেখভাল না করায় তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন মো. আজিজ খলিফা (৭০)। তিনি গত শুক্রবার রাতে থানায় এ অভিযোগ করেন। তিনি উপজেলার বড়ময়না পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা গেছে, তাঁর তিন ছেলে মো. উকিল মণ্ডল (৩৫), মো. হাকিম মণ্ডল (৩৮) ও মো. সাজন (৩০) তাঁকে ও তাঁর স্ত্রী মোছা হাফিজা বেগমকে (৫৫) দেখাশোনা করেন না। এই বিষয়ে কোনো কথা বললেই মারধর করার ভয়ভীতি ও হুমকি দেন। গত শুক্রবার সকালে খেজুরগাছের রস নেওয়াকে কেন্দ্র করে তাঁদের গালিগালাজ করে মারধর করেন তাঁরা। একপর্যায়ে হাসুয়া নিয়ে খুন-জখম করার জন্য হুমকি দেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সন্তানদের গ্রেপ্তার করে থানায় হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ঢাকা বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে বুথ স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচন কমিশনের সহযোগিতায় স্থাপিত সাত অস্থায়ী বুথের কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এসব বুথে এনআইডি এর আবেদনপত্র গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কমকর্তাবৃন্দ। উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত গাইডলাইন অনুযায়ী, নিবন্ধনের জন্য এনআইডি কার্ড নেই, এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ওয়েব লিংক (.../_)-এ গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা এবং একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি প্রিন্ট করে সনাক্তকারী (ফরমের ৩৪ ও ৩৫ নং ঘর) ও যাচাইকারীর (ফরমের ৪০, ৪১ ও ৪২ নং ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবী এবং এনআইডি সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে। এরপর (.../)- লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের একাডেমিক ই-মেইল দিয়ে লগ-ইন করে ড্যাসবোর্ডে থাকা '-এর জন্য নিবন্ধন করুন' সেকশনের গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমএসের মাধ্যমে বুথে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ টিএসসি এর কেন্দ্রে উপস্থিত হতে হবে। আর শিক্ষার্থী যদি ইতোমধ্যে নিজ এলাকার নির্বাচন কমিশন অফিসে আবেদনপত্র জমা এবং ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিয়ে থাকেন, তবে (.../) - ঠিকানায় গিয়ে ড্যাসবোর্ডে থাকা 'আমি উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করেছি কিন্তু এনআইডি নম্বর পাইনি' অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে শিক্ষার্থীদের এনআইডি প্রাপ্তি নিশ্চিত করবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি না দিয়ে থাকেন, তাহলে নতুন করে ভোটার নিবন্ধন ফরম পূরণ করবেন। আর (.../) - ঠিকানায় গিয়ে 'আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে -এর আবেদন জমা দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করিনি' অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 1 |
কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের ওপর। বিদ্যুতের অভাবে আরও সংকটের মুখে দেশটি। এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল। এ পরিস্থিতিতে বিদ্যুতের অভাবে মধ্য প্রাচ্যের এ দেশের ৬০ লাখ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার। সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধানসূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার। লেবানন সরকারের বক্তব্য, কয়লার আমদানি না হলে, সোমবার পর্যন্ত এ দুর্যোগ চলতে থাকবে। সূত্র : হিন্দুস্তান টাইমস, ডেইলি মেইল বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
ঝালকাঠির রাজাপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অনিমেষ মন্ডল সমকালকে জানান, বুধবার রাতে ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ওসি বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।' মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন। রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। | 6 |
আলোচিত নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, জাবেদ ও কামরুন নাহারকে আদালতে উপস্থাপন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে তাদের উপস্থাপন করা হয়। পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রুহুল আমিনকে শুক্রবার সোনাগাজী তাকিয়া রোড থেকে আটক করা হয়। কামরুন নাহার মনিকে ১৫ তারিখ সোনাগাজী থেকে গ্রেফতার করা হয়। ১৭ এপ্রিল একই আদালতে তাকে ৭ দিনের রিমান্ড দেয়া হয়। অপরদিকে জাবেদকে ১৩ এপিল চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ওইদিন থেকে তাকেও ৭ দিনের রিমান্ড দেয়া হয়। শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সারাফ উদ্দিন আহমেদের আদালতে আবার তিন দিনের রিমান্ড দেয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম জানান, জাবেদ এবং কামরুন নাহার মনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে কথা রয়েছে। এছাড়াও রুহুল আমিনের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। এ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া এজহারের আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জাবেদ ও কামরুন নাহার মনির নাম উল্লেখ করেন। তারা জানায়, জাবেদ ও মনি সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে। জাবেদ নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। মনি বোরকা সংগ্রহ এবং নুসরাতের হাত পা চেপে ধরে আগুন লাগিয়ে দেয়। অপরদিকে এ দুজনের জবানবন্দিতে উঠে আসে রুহুল আমিন এ হত্যাকাণ্ডের ব্যাপারে জানতেন। কিলিং অপারেশনের পর কিলাররা রুহুল আমিনকে ফোন করে, তখন রুহুল আমি বলে আমি জানি তুমি চলে যাও। উল্লেখ্য, ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে, এমন সংবাদ দিলে সে (নুসরাত) ওই ভবনের তৃতীয় তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫ জন নুসরাতকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৮ এপ্রিল রাতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান। ওই ঘটনায় এখন পর্যন্ত এজহারের ৮ জন গ্রেফতারসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৪ জন। ১৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়েছে। সর্বশেষ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা কমিটির সহ-সভাপতি রুহুল আমিনকেও আটক করেছে পিবিআই। রুহুল আমিন নুসরাতের প্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি। এ কমিটি অবশ্য শুক্রবারই বাতিল হয়ে গেছে। | 6 |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, মুজিব বর্ষকে সামনে রেখে আমি আশা করি বাংলাদেশ ছাত্রলীগের একটি স্লোগান হবে। এটি হল-আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, দুর্নীতি করব না ও দুর্নীতি করতেও দিব না। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দ্বৈত ব্যডমিন্টন টুনার্মেন্টের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তিতূল্য ক্রিকেটার এসময় ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন আমি মনে করি আপনারা সে স্বপ্ন নিয়ে এসেছেন এবং সেটা পূরণ করতে কাজ করে যাবেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে স্বপ্ন পূরণ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আশা করি আপনারা সে স্বপ্ন লালন করেন এবং তাকে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে ম্যাশ বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ প্রথমত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দ্বিতীয়ত আপনারা তরুণ। আমি বিশ্বাস করি আপনারা সমস্ত ভালো কাজের সাথে জড়িয়ে থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কাপ্তান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এখান থেকেই বাংলাদেশের সমস্ত ইতিহাসের সৃষ্টি বলা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সহ বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী। | 6 |
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়।এদিকে আটক ননদ পাখি বেগমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।গৃহবধূর হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার অভিযোগে আটক ১সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ননদ পাখি বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, গত রোববার রাতে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূ রুমা আক্তারকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন চালান। পরে ঘরে বেঁধে রেখে পালিয়ে যান সবাই। এই সুযোগে আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানান ওই গৃহবধূ। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। | 6 |
এবার প্রধানমন্ত্রীর জাপান সফরে জাপান গ্রিন হসপিটাল, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেড (ইএটিএল) একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি ক্যান্সার রিসার্চ সেন্টার নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন। দুই দেশের এই চুক্তির মাধ্যমে হাসপাতালটি দেশবাসীর অনেক কষ্ট লাঘব করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও জাপানে অবস্থিত বাংলাদেশের অ্যামবাসাডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। ত্রি-পক্ষীয় চুক্তিটি স্বাক্ষর করেন জাপান গ্রিন হসপিটালের পক্ষে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেপের ড. মোয়াজ্জেম হোসেন ও ইএটিএল এর ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান। এই চুক্তির মাধ্যমে অচিরেই দেশবাসী ক্যান্সারের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ক্যান্সার হাসপাতালে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হবে, যা এখন পর্যন্ত ব্যাংকক ও সিঙ্গাপুরেরও কোন হাসপাতালে নেই। এই অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি জাপানে ক্যান্সার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখিয়েছে, যা এই হাসপাতালের মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসা হবে। এই প্রযুক্তি কোন রকম পার্শপ্রতিক্রিয়া ছাড়া ক্যান্সার টিউমারের ওপর প্রভাব ফেলতে সক্ষম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ধীরে ধীরে সব ধরনের ক্যান্সাসের জীবাণুকে ধ্বংস করতে কাজ শুরু করে প্রোটন থেরাপি। জাপান গ্রিন হসপিটাল, একই গ্রুপ শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে দেশের হার্ট ও কিডনি রোগের চিকিৎসায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যার আওতায় দেশের উত্তরায় একটি হাসপাতাল নির্মাণাধীন। সেটি ২০২০ সালের জানুয়ারিতে উদ্বোধন করা হবে। | 6 |
বরগুনার রিফাত হত্যার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, অপেক্ষা করুন, শিগগিরই মূল আসামিসহ সবাইকে ধরা হবে। এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যে ৩ জন এজহারভুক্ত। আমাদের র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। এছাড়া আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া বড় কর্মকর্তা সেখানে রয়েছেন, কারো কোনো গাফলতি দেখলে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন। আজ রোববার (৩০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। তাদের কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ও দেওয়া হয় না। সরকারের কাছে অপরাধী মানে অপরাধী। সে রাজনৈতিক নেতা কিনা সেটা বিবেচ্য নয়, প্রাধান্য নয়। বিবেচ্য হচ্ছে তার অপরাধ। সরকারি কর্মকর্তাদের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদকের চেয়ে এখানে যে দৃশ্যটি আমরা দেখেছি, একটা সুস্থ মানুষ এধরনের হত্যাকাণ্ড চালাতে পারে বলে আমার ধারণা ছিলো না। সে সুস্থ হোক বা অসুস্থ হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। কুপিয়ে হত্যার দৃশ্যটি সারাদেশের মানুষের মনে দাগ কেটেছে। তাই এ বিষয়ে পুলিশ কোনো গাফলতি করবে না, এটা আমার বিশ্বাস। আসাদুজ্জামান খাঁন বলেন, এ ঘটনা কোনো সভ্য বা সুস্থ মস্তিষ্কের কাজ নয়, অসুস্থ মানুষ, অসভ্য মানুষ এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা হটাৎ করে ঘটিয়েছে। তবে এ ধরনের ঘটনা আমরা এর আগে দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে। সেখানে আসামিরা ধরা পড়েছে। তাদের বিচার প্রক্রিয়াধীন। তবে যারা ছাড়া পেয়েছে তারা আইনি প্রক্রিয়ায় ছাড়া পেয়েছে। এখানে আমাদের বলার কিছু নেই। যে ঘটনা ঘটিয়েছে সে এখনও বিচারাধীন। মাদক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুর পেছনে মাদক জড়িত। মাদক এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটি একটি অবৈধ ব্যবসা, এ অবৈধ ব্যবসা চালানোর জন্য অবৈধ শক্তিরও প্রয়োজন হয়। আমাদের আইনগত কোনো দুর্বলতা নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। মাদক নিয়ে আমরা শক্ত অবস্থানে আছি। রিফাত হত্যার আসামিদের মধ্যে সাগর পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে তার পুলিশের চাকরি হওয়ার সুযোগ নেই। | 6 |
চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান সারাদেশেই চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, চুনোপুঁটি-রাঘববোয়াল বলতে কিছু বুঝি না। গডফাদার-গ্র্যান্ডফাদার যারাই অপরাধ করবে, তাদেরই শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে অভিযান চলছে। যেখান থেকেই তথ্য আসছে সে তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিদেশ যাওয়া ঠেকাতে বিমানবন্দরগুলোতে সতর্কতা জারির কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরগুলোতে সবসময় অপরাধীদের তালিকা থাকে যেন তারা পালিয়ে যেতে না পারে। এ জন্য সেখানে একটি বিশেষ টিম কাজ করে। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কেন এতদিন এসব অবৈধ ব্যবসা নজরে আসেনি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই কোনো অপরাধ নজরে আসে তখনই ধরছি। শুধু দু-একদিনের মধ্যে হয়তো একজন-দু'জন উল্লেখযোগ্য আপনাদের চোখের সামনে আসছে। এর আগেও অপরাধী হিসেবে যার নাম এসেছে কিংবা অবৈধ কিছু করার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। জনপ্রিয়তা বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বললেন, জনপ্রিয়তার জন্য নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অবৈধ ব্যবসা বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায়, তাদের দমন করতে হবে। চট্টগ্রামের ক্রীড়া ক্লাবগুলোতে অভিযানে রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিবও। হুইপের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ছাড়া বৈধ কোনো প্রতিষ্ঠানে অভিযান চালাইনি। ক্যাসিনো, জুয়া খেলা অবৈধ। যুবলীগ নেতা সম্রাট কোথায় আছেন- এ প্রশ্নে তিনি বলেন, কে কোথায় আছেন সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো কে কতখানি অপরাধ করেছে। যারাই অপরাধ করেছে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। | 6 |
সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। শনিবার দিনভর এবং রোববারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগেই গোয়েন্দারা সতর্ক করেছিলেন, সংঘর্ষের ঘটনা আরো বাড়বে। অন্য দিকে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী ফিরতে শুরু করেছে। শনিবারই নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়ে দেন, নির্বাচনের কাজ শেষ। এবার কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্যের পুলিশকেই। সব চেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া গেছে কোচবিহারে। এখনও সিতাই, মাথাভাঙা এবং তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার এবং শনিবারের মতো রোববারও বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের দলীয় কার্যালয় দখল করে নিয়েছে। তবে বিজেপির দাবি, তৃণমূল কর্মী সমর্থকরাই বিজেপিতে যোগদান করেছেন। তাই নিজেরাই তাঁদের আগের দলের কার্যালয়ে বিজেপির পতাকা তুলেছেন। রোববার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেন। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তারা আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। সেই সময় তারাই ওই দলীয় কার্যালয়টি তৈরি করেন। নির্বাচনের আগে তারা সবাই বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাদের প্রার্থীর জয়ের পরে তারা ওই কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছেন। এ রকম ভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুক্রবার থেকে কয়েক শ' তৃণমূল কার্যালয় দখল করেছে বিজেপি, এমনটাই অভিযোগ শাসক দলের। কোচবিহারের শালমারা, শৈলমারির মতো জায়গায় দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় পুনর্দখল করতে গিয়ে শনিবার ব্যপক বিক্ষোভের মুখে পড়েন জেলার দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয় বর্মন। এ দিন বর্ধমানের কাঁকসা থানার জাজগড়িয়া এলাকায় শেখ সালাউদ্দিন নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হলো। তার অভিযোগ, সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়ায় শেখ সফিকুল নামে এক তৃণমূল কর্মী তাকে মারধর করেন। যদিও তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, গোটা ঘটনাই বিজেপির অন্তর্দ্বন্ধের কারণে ঘটেছে। তৃণমূলের কোনো ভূমিকা নেই। শনিবার গভীর রাতে তৃণমূলের একটি দলীয় কার্যালয় পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায়। তৃণমূলের দাবি, বিজেপির কর্মীরাই ওই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। সংঘর্ষে যোগ থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ জগন্নাথ দাস নামে এক বিজেপি-র স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কেবল রাজ্যের বিভিন্ন প্রান্তে নয়, ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে শহর কলকাতাতে। রোববার সকাল থেকেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আনন্দপুর থানা এলাকার পূর্বপাড়া। দুই গোষ্ঠী একে অপরের দিকে ইটবৃষ্টি করতে থাকে। সংঘর্ষে আহত হন অন্তত সাতজন। সংঘর্ষে আহত পূর্বপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তারাও তৃণমূল কংগ্রেস কর্মী। তারা দাবি করেন, তারা তৃণমূলের ব্লক সভাপতি মণীন্দ্র দত্তের অনুগামী। মনীন্দ্রের অনুগামীদের অভিযোগ, পূর্ব পাড়া থেকে তোলা আদায় করেন আরো এক স্থানীয় তৃণমূল নেতা জীবন মালিক। অভিযোগ, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মণীন্দ্রের বাড়িতে রোববার সকাল সাড়ে ৪টা নাগাদ হামলা চালায় জীবনের অনুগামীরা। হামলায় বাধা দিলে শুরু হয়ে যায় সংঘর্ষ। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হননি, তবে দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী এই হিংসা রুখতে জেলা পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন এডিজি আইন-শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্ত। প্রয়োজনে সিআইএফ( কাউন্টার ইসার্জেন্সি ফোর্স)-এর মত বিশেষ বাহিনী মোতায়েন করা হতে পারে অপেক্ষাকৃত বেশি উপদ্রুত এলাকাগুলিতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
একাত্তর সালে বাংলাদেশে গনহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে'-এমন একটি শ্লোগান সম্বলিত ব্যানার রবিবার (২৮ নভেম্বর) দেখা গেছে নগরীর সাগরিকা এলাকায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের দেয়ালে। ব্যানারটি সাটানো হয়েছে বীর চট্টলার জনতা' নামে। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের এই ব্যানারটি অনেক ক্রীড়ামোদী দর্শকদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য এই স্টেডিয়ামে বাংলাদেশ-পকিস্তান টেষ্ট ম্যাচ চলছে এবং খেলার তৃতীয় দিন। বীর চট্টলার জনতা'র নামে ব্যানার টানানোর ঘটনাকে অনেকে সময়োপযোগী ও সাহসী বলেই অভিহিত করেছেন। এর আগে গত শুক্রবার বাংলাদেশী এক যুবক পাকিস্তানী জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে ঢুকতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত স্থানীয় কিছু প্রতিবাদী তরুন তাকে স্টেডিয়ামে ঢুকতে দেয়নি। শুধু তাই নয় তাকে ধাওয়া দিলে সে একটি ডোবায় পড়ে যায় এবং সেখান থেকে বার বার হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেছে। পাকপ্রেমী ওই বাংলাদেশী যুবক আর কখনো পাকিস্তানী জার্সি পড়বে না এমনটি অঙ্গীকার করে ছাড়া পেয়েছে সেদিন। এদিকে রবিবার স্টেডিয়াম সংলগ্ন দেয়ালে লাগানো ব্যানারটি যে কয়েকজন প্রতিবাদী যুবক লাগাতে গিয়েছিল তখন নাকি তাদেরকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। রবিবার দুপুরে তাদেরই একজন অনুপম বড়ুয়া ওই ব্যানারটি লাগানোর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি স্থানীয় এক সাংবাদিককে বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী এদেশে নির্মম গণহত্যা চালিয়েছে। ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে। দুই লক্ষ নারী তাদের হাতে নিগৃহীত হয়েছে। লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ- আরও অনেক মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। তাদের নৃশংসতার কথা বাঙালি জাতি এখনও ভুলে যায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই পাকিস্তানের ক্রিকেট দল এদেশে এসে খেলায় অংশ নিচ্ছে, অথচ তারা এখনও কৃতকর্মের জন্য ক্ষমাও চায়নি। আমরা এদেশের আপামর বাঙালির প্রাণের দাবিটি তুলে ধরেছি। এদিকে স্থানীয় কয়েকটি সুত্র অভিযোগ করেছে এই ব্যানার টানানোর জন্য অনুপম বড়ূয়া নামে যুব ইউনিয়নের ওই নেতাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নানাভাবে হয়রানী করছে। তবে রবিবার রাত ৮ টার দিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন, আমি বিকেলেও ব্যানারটি দেখেছি। তবে কে বা কারা সেটি লাগিয়েছেন তা ঠিক বলতে পারবোনা। যারা ব্যানার লাগিয়েছে তাদের কাউকে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কেউ নিয়ে গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ওসি মোস্তাফিজ বলেন, না না এমন কিছু ঘটেছে বলেতো শুনিনি, আমি ব্যানারটি বিকেলেও দেখেছি। কিন্তু রবিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ইউনিয়নের নেতা অনুপম বড়ূয়ার মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে। | 6 |
আরো একবার হামলার মুখে ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মোতি নগরে রোড শো চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারেন জনৈক যুবক। বারবার দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপস করা হচ্ছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। শনিবার দিল্লির মোতি নগরে রোড শো করতে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক তখনই হুড খোলা জিপের উপরে উঠে লাল টি-শার্ট পরা এক যুবক চড় মারেন কেজরিওয়ালকে। গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে তৃণমূল নেতা জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেন, ''দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এর সাথে যা ঘটল এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে একটি নিরীহ ভিডিওকে নিয়ে যেভাবে কুৎসা করা হল, তার থেকেই স্পষ্ট বিজেপি হেরে গেছে। ওরা 'গেম চেঞ্জার' খুঁজতে ঘটনা ঘটাচ্ছে। মানুষ ইতিমধ্যেই পুরো খেলাটা বদলে দিয়েছে। মোদির বিদায় হচ্ছেই'''। আপের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আরো একটা গাফিলতির ঘটনা। রোড শো চলাকালীন আক্রমণের মুখে পড়েন কেজরিওয়াল। এর বিরোধিতা করছি। আম আদমি পার্টির উপরে হামলা করে দিল্লিতে রুখতে পারবে না বিরোধীরা। এর আগে কখনও থাপ্পড়, কখনও লঙ্কাগুঁড়ো, কখনও আবার কালি ছেঁটানোর হয়েছে অরবিন্দের উপরে। | 3 |
মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নদীতে মহড়া ও নৌ-র্যালি করেছে চাঁদপুর জেলা টাস্কফোর্স। সোমবার সকালে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, অভয়াশ্রমের ২২ দিন নদীতে কোনোভাবেই জেলেদের নামতে দেওয়া হবে না এবং এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ প্রমুখ। ডিমওয়ালা মা ইলিশ রক্ষার মধ্য দিয়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। ইলিশ বিচরণ করে এমন সব নদনদী, সাগর মোহনাসহ প্রজনন ক্ষেত্রে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই সঙ্গে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। | 6 |
এবারের কংগ্রেসের মূল স্লোগান কী?মুজাহিদুল ইসলাম সেলিম: 'দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো' এই স্লোগান ধারণ করে সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে। লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী পরিবর্তন সাধন এবং আওয়ামী লীগ-বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কথা সিপিবি বলে আসছে। কাঙ্ক্ষিত প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রস্তুতির একটি পদক্ষেপ আমাদের এবারের কংগ্রেস।দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলবেন?মুজাহিদুল ইসলাম সেলিম: করোনা মহামারি গোটা বিশ্বের মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলেছে। এই মহামারি আরও একবার প্রমাণ করছে যে, বর্বর ও অমানবিক পুঁজিবাদী ব্যবস্থা এ ধরনের সংকট মোকাবিলা করতে অক্ষম। আমাদের দেশেও করোনাকালে যখন মানবিক বিপর্যয় ঘটেছে, মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে, তখনো দুর্নীতি ও লুটপাটের মহোৎসব থামেনি। এই সময়েও লুটেরা ধনিকশ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুলেছে।দেশে এখন লুটপাটের রাজত্ব বহাল আছে। শোষণ-বৈষম্য-অনাচার ক্রমাগত বেড়ে চলেছে। মানুষ আজ তার ভোটদানের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও হারিয়েছে। শাসক দল আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, ছলে-বলে-কৌশলে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে আছে।সমাজদেহে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। আমরা বরাবরই এই অশুভ অন্ধকারের শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আছি। স্পষ্টভাবে আবার ঘোষণা করছি যে, নিজস্ব শক্তি-সামর্থ্য নিয়োজিত করে এবং সমাজের সব প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।বিএনপি বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে সিপিবির ঐক্যের সম্ভাবনা কতটুকু?মুজাহিদুল ইসলাম সেলিম: এককথায় একেবারেই নেই। বিএনপি সিপিবির লক্ষ্যের সঙ্গে একমত হবে-সে আশা করা যায় না। আর শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য কোনো দলের সঙ্গে রাজনৈতিক জোটে সিপিবি শামিল হবে না। তা ছাড়া, বিরোধী দল হিসেবে ভূমিকা পালনে বিএনপির চরম ব্যর্থতা সবাই দেখছেন। তারা যুদ্ধাপরাধী জামায়াতকে জোটসঙ্গী করেছে। ক্ষমতায় থাকাকালে তাদের দুর্নীতি-লুটপাট-দুঃশাসনের কথাও মানুষ ভোলেনি।বিকল্প শক্তি গড়ে ওঠা এবং আন্দোলনের মাধ্যমে বিপ্লবী পরিবর্তন না আনা পর্যন্ত বর্তমান অবস্থা চলতে থাকবে?মুজাহিদুল ইসলাম সেলিম: এটা স্বীকার করতেই হবে যে দেশের রাজনীতিতে এখন একটি বিপজ্জনক শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণ করতে আমাদের পার্টিকে প্রস্তুত হতে হবে। দেশের অন্য সব বামপন্থী ও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে এবং জনগণের সক্রিয় সমর্থনে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য অর্থপূর্ণ ও কার্যকর প্রস্তুতি নিতে হবে। আমরা সে জন্য দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চাই।দেশের মানুষ কি আপনাদের সহযোগিতা করছে?মুজাহিদুল ইসলাম সেলিম: ১ শতাংশ লুটেরা শ্রেণি আজ নিয়ন্ত্রণ করছে দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতি। বাজার-অর্থনীতি জন্ম দিয়েছে বাজার রাজনীতির। চলছে বাণিজ্যিকীকরণ, পণ্যায়ন, প্রদর্শনবাদ, ভোগবাদ। একইসঙ্গে চলছে 'হালুয়া-রুটির' রাজনীতির দাপট। এসবের ফলে নীতি, আদর্শ সমাজে মূল্যবোধের বিপজ্জনক অধোগতি ঘটে চলেছে। হত্যা-খুন-ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে চলছে। নারী নির্যাতন বাড়ছে, বাড়ছে নারী ও শিশুহত্যার সংখ্যা। বিচার মিলছে না অপরাধের। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। দলের পাণ্ডারা অঘোষিত ইনডেমনিটি পেয়ে চলছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, আদিবাসীদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। দেশে চলছে চরম অরাজকতাপূর্ণ এক রুগ্ণ পরিস্থিতি। ক্ষমতায় টিকে থাকতে ও 'কমিশনে'র লোভে বিভিন্ন জনস্বার্থবিরোধী শক্তির সঙ্গে সরকার গাঁটছড়া বেঁধেছে।সিপিবির জন্য কাজের পরিস্থিতি মোটেও অনুকূল নয়। সরকার এবং বুর্জোয়া রাজনীতির ধারার অন্য পক্ষগুলো আমাদের পছন্দ করে না। আমরা গ্রেপ্তার-হামলার শিকার হচ্ছি। কংগ্রেসের প্রচারেও ছাত্রলীগ হামলা করেছে। এই খবরও কোনো গণমাধ্যমে ছাপা হয়নি। অর্থাৎ গণমাধ্যমও আমাদের সহযোগিতা করে না। তারপরও সিপিবি জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমাবেশ, পদযাত্রার আয়োজন করলে তাতে বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে।একসময় সিপিবিকে আওয়ামী লীগের বি-টিম বলা হতো। আবারও কি আওয়ামী লীগের সঙ্গে আপনাদের ঐক্যের সম্ভাবনা আছে?মুজাহিদুল ইসলাম সেলিম: সিপিবির রাজনৈতিক লড়াই-সংগ্রামের দীর্ঘ ঐতিহ্য আছে। আমাদের পার্টি মেহনতি মানুষের পার্টি, শোষিত নিপীড়িত মানুষের পার্টি, ইনসাফের পার্টি, বিপ্লবের পার্টি। মার্ক্সবাদ-লেনিনবাদের বিপ্লবী মতাদর্শে পরিচালিত হয়ে মুক্ত মানুষের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে পার্টি কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই পার্টি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে লড়াই করেছে, অনেক ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছে। দেশের জন্য, দেশের মেহনতি মানুষের স্বার্থরক্ষার জন্য পার্টির অগণিত কমরেড জীবন দিয়েছেন, অনেকে নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন, জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছেন।বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে আমরা কখনো কখনো সুনির্দিষ্ট কর্মসূচি ও আদর্শের ভিত্তিতে ঐক্যের নীতি নিয়েছি। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা-প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা থেকেই আওয়ামী লীগের সঙ্গে ঐক্য হয়েছে। তবে এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অমূল্য অর্জনগুলোর সঙ্গে একাত্ম নেই। মুক্তিযুদ্ধের চেতনা-ধারাকে ভূলুণ্ঠিত করেছে। তাই আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সময়ে ঐক্যের সম্ভাবনা কম।তা ছাড়া আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় স্বাভাবিক কারণেই জনসমর্থন হারিয়েছে। অথচ গোষ্ঠীগত লুটপাটের স্বার্থে এবং কৃত অপরাধের বিচার থেকে রেহাই পেতে তারা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে রেখেছে। জনসমর্থনের বদলে, এমনকি দলীয় রাজনৈতিক শক্তির ওপর নির্ভর করার বদলে, প্রধানত আমলাতন্ত্রসহ রাষ্ট্রযন্ত্রকে অবলম্বন করে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আজ স্থাপন করেছে।ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা কালাকানুন জারি করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে রাখা হয়েছে। গুম, খুন, জেল, জুলুমের সন্ত্রাসী শাসন কায়েম করা হয়েছে। দেশে এখন 'ভয় ও লোভের' রাজত্ব চলছে। সামরিক কর্তৃত্বকে রক্ত দিয়ে প্রতিহত করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। গণতন্ত্রকে আজ হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে আজ প্রহসনে পরিণত করা হয়েছে।আর একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, কমিউনিস্ট পার্টি কারও ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না।সংকট গভীর। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য সিপিবি কী করতে চায়?মুজাহিদুল ইসলাম সেলিম: জনগণের সামনে এখন চারটি প্রধান বিপদ। সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতা। বিচ্ছিন্নভাবে এই চার শত্রুকে মোকাবিলা করা সহজ নয়।এই চার শত্রুর কোনোটিকে বেশি বা কোনোটিকে কম গুরুত্ব দেওয়ারও সুযোগ নেই, কেননা এরা একে অপরের পরিপূরক। এ জন্য এই চার শত্রুর বিরুদ্ধে আমাদের একই সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। দুই বুর্জোয়া দলকে কেন্দ্র করে গড়ে ওঠা দ্বি-দলীয় কাঠামোর বাইরে বিকল্প বাম-গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটাতে হবে। সে কাজে আমাদের পার্টি তার উদ্যোগী ও অগ্রণী ভূমিকা আরও জোরদার করবে।সমাজ ও রাজনীতিতে বিকল্প বাম-গণতান্ত্রিক শক্তির দৃশ্যমান ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করা আজ জরুরি কর্তব্য। আজ সময় এসেছে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করার ক্ষেত্র প্রস্তুতের কাজটিকে সুনির্দিষ্টভাবে ও গুরুত্বের সঙ্গে হাতে নেওয়ার। কংগ্রেসের মধ্য দিয়ে আমাদের পার্টি আরও জোরেশোরে সেই কাজে নেমে পড়বে। বিকল্প গড়ার এই কাজে শামিল হওয়ার জন্য আমি দেশপ্রেমিক সব মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।কংগ্রেসে কতজন প্রতিনিধি অংশ নেবেন?মুজাহিদুল ইসলাম সেলিম: জেলা থেকে ৪৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছি। উদ্বোধনী অধিবেশনে ২২৯ জন প্রবীণ কমরেডকে সংবর্ধনা দেওয়া হবে। কংগ্রেস সফল করার জন্য ১৫টি উপপরিষদ গঠন করা হয়েছে। ৫০০ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন।বিদেশি কোনো প্রতিনিধি অংশ নেবেন?মুজাহিদুল ইসলাম সেলিম: করোনার কারণে বিদেশি কোনো প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ২৫টি ভ্রাতৃপ্রতিম দেশের পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছে।শেষে বিশেষ কিছু বলতে চান?মুজাহিদুল ইসলাম সেলিম: আমরা তার অবমাননা মেনে নেব না। অন্যরা সে ঝান্ডা পরিত্যাগ করতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে মুক্তিযুদ্ধের ঝান্ডাকে সমুন্নত রেখেছে। 'ভিশন মুক্তিযুদ্ধ'-কে বাস্তবায়ন করতে পার্টি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। সেই সংগ্রামে পার্টি নেতৃত্ব দেবে। গণমানুষ ও কমিউনিস্ট পার্টিই এখন মুক্তিযুদ্ধের চেতনা-ধারার আসল চ্যাম্পিয়ন। এই ধারায় দেশকে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। | 6 |
শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপরগাঁও হাছেন দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সদস্য প্রার্থী মোশারফ দেওয়ান ও মান্নান দেওয়ান দুজনই সদর উপজেলার তুলাশার ইউপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলামের অনুসারী। মোশারফ দেওয়ান ও মান্নান দেওয়ানের অভিযোগ, তুলাশার ইউপির আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইনের কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মোশারফ দেওয়ানের স্ত্রী শারমিন আক্তার, কুলসুম বেগম, আকাশি, পারু বেগম, মোকলেস ব্যাপারী, ইদ্রিস ব্যাপারী, আমেনা বেগম ও খতেজা বেগম। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার সময় মোশারফ দেওয়ান ও তাঁর চাচাতো ভাই আমির হোসেন দেওয়ানের ঘর এবং মান্নান দেওয়ানের দোকানে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোশারফ দেওয়ান অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলামকে সমর্থন করার কারণে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের দিন কেন্দ্রে যেতে না দেওয়ার জন্য তাঁর বাড়িসহ তাঁর পরিবারের আটটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর দেওয়ার পরও পুলিশ তৎক্ষণাৎ আসেনি। দেড় ঘণ্টা হামলা চালানোর পর র্যাব ও পুলিশ এসেছে। ততক্ষণে সব শেষ। মোশারফ দেওয়ান বলেন, 'আমার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোটাররা যেন কেন্দ্র যেতে না পারে, সে জন্য নৌকার প্রার্থী জামাল হোসাইনের লোকজন রাস্তায় অবস্থান নিয়েছে।' সদস্য প্রার্থী মান্নান দেওয়ান দাবি করেন, নৌকার সমর্থকেরা তাঁর দোকান ভাঙচুর করে এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামাল হোসাইন প্রথম আলোকে বলেন, 'সকালে জাহিদুল ইসলামের সমর্থকেরা আমার এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তবে আমার সমর্থকদের শান্ত থাকতে বলেছিলাম। কিন্তু পরবর্তীকালে দুই পক্ষই উত্তেজনা ছড়িয়েছে।' এদিকে জাহিদুল ইসলাম বলেন, তাঁর ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জন্যই হামলা করা হয়েছে। বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে। পুলিশকে জানালেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। জানতে চাইলে সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, সদস্য প্রার্থীর বাড়িতে হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পাশের কেন্দ্রেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। | 9 |
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের জোয়ার তৈরি করেছেন। উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করছেন। কিন্তু বিভিন্ন শ্রেণিপেশার সাথে জড়িত দুর্নীতিগ্রস্ত কতিপয় মানুষ দুর্নীতির মাধ্যমে এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব দুর্নীতিবাজরা যতো শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে সাংবাদিকের কালম যেন সোচ্চার থাকে, সাংবাদিকদের লেখনির মাধ্যমে দুর্নীতিবাজদের মুখোশ যেন দেশের মানুষের সামনে উন্মোচিত হয়। এক্ষেত্রে আমি মির্জা আজমও যদি দুর্নীতি করে থাকি তাহলে আমার বিরুদ্ধেও যেন আপানাদের কলম সোচ্চার থাকে, আমার বিরুদ্ধেও লিখবেন, কোনো ছাড় দেবেন না।' শনিবার জামালপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।যেখানে গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৪৩ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৯৭টি সক্রিয় ল্যাবে ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৪৩০ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।গতকাল ২৪ ঘণ্টায় ৭৯৬টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করলে ১ হাজার ৭৪৩ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ।এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৩১ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ৬, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।এক দিনে করোনায় মৃত ৭০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন এবং বাসায় ২ জন কোভিড রোগী।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪০ আর নারী ৩০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছর বয়সী ২ জন, ৭১-৮০ বছর বয়সী ১২ জন, ৬১-৭০ বছর বয়সী ২৮ জন, ৫১-৬০ বছর বয়সী ১৪ জন, ৪১-৫০ বছর বয়সী ৭ জন, ৩১-৪০ জন বছর বয়সী ৪ জন এবং ২১-৩০ বছর বয়সী ৩ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৬০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৬৩ জন করোনা রোগীর।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। | 6 |
শিশুকে রাগিয়ে, কাঁদিয়ে, ভয় দেখিয়ে, লজ্জা দিয়ে বড়দের কেউ কেউ আনন্দ পান। শিশুর অসহায়ত্ব তাঁরা উপভোগ করেন। কিন্তু শিশুর কাছে এগুলো নিষ্ঠুরতা। শিশু কীভাবে উপভোগ করবে সেই অপমান, যখন একজন বড় কেউ পেছন থেকে এক ঝটকায় তার পরনের কাপড় খুলে দিয়ে আনন্দে হাসতে থাকেন। শিশুর অপ্রস্তুত অবস্থা এবং লজ্জায় রাঙা হয়ে কেঁদে ফেলা দেখে অন্য বড়রাও যোগ দেন সেই উল্লাসে। এখন সেসব উদ্ভট উল্লাস পরিবারের গণ্ডি ছাড়িয়ে নানা সামাজিক মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিশুর নানা সরলতা আর অবাস্তব কল্পনা (ফ্যান্টাসি) নিয়ে আজকাল অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন। অনেক মা-বাবা এসব করে নাকি রোজগারও করছেন। একজন আন্তর্জাতিক উন্নয়ন কর্মী বিদেশ থেকেন। করোনাকালের শুরুর দিকে তিনি লকডাউন নিয়ে লগর মশকরা শুরু করলেন। মজার ছলে একদিন তিনি তাঁর সন্তানকে জানালেন, 'আজ লকডাউন। কোনো রান্নাবান্না হবে না। আজ রাতে খাওয়া নেই। না খেয়েই আমাদের দিন-রাত কাটাতে হবে।' মা-বাবার প্রতি অকুণ্ঠ আস্থা আর বিশ্বাসবোধ থাকায় সন্তানটি প্রথমে মা-বাবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে সবিনয়ে। তারপর জানায় তার তৃষ্ণা-ক্ষুধার কথা সজল নয়নে। মা-বাবা তাঁদের সিদ্ধান্তে অবিচল থাকেন। মেয়েটা প্রথমে নীরবে, তারপর ফুঁপিয়ে, শেষে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। নিষ্ঠুর স্বামী-স্ত্রী শিশুর সেই বুকফাটা কান্না আর খাবারের সজল আকুতি ভিডিও করেন, তারপর সেটা ছেড়ে দেন সামাজিক মাধ্যমে। যথারীতি সামাজিক মাধ্যমে অসামাজিক উল্লাস আর বন্ধ হয় না। হাজার হাজার লাইক আর ওয়াও পড়তে থাকে। দু-একজন অন্য সুরে কথা বললেও অন্যরা তাঁদের জানিয়ে দেন, যাঁদের সন্তান তাঁদেরই ভাবতে দিন, তাঁদের ছেলেমেয়ে নিয়ে তাঁরা কী করবেন না-করবেন, সেটা তাঁদের ব্যাপার, আপনি বলার কে? পরে নানা চাপে বাধ্য হয়ে পোস্টটা সামাজিক মাধ্যম থেকে প্রত্যাহৃত হয়। কিন্তু ততক্ষণে কপি পেস্ট হয়ে শোভা পেয়ে গেছে হাজার শিশু-অসংবেদনশীলদের দেয়ালে। শিশু বড় হয়ে যখন দেখবে তার শৈশব সামাজিক মাধ্যমে খোলা হাঁড়ি-ডেকচি হয়ে আছে, তখন তার অস্বস্তি হবেই। নিজের ছবি অপরিচিত অন্য কারও ওয়ালে দেখে বা কোনো অরুচিকর খারাপ মন্তব্যে চোখে পড়লে আঁতকে উঠবেই। ভালো লাগবে না। ভুগবে মানসিক বিপর্যস্ততা বা অবসাদে। শিশু মনোবিজ্ঞানীরা সে রকম আভাসই দিচ্ছেন। তাঁরা এই মানসিক বিপর্যস্ততাকে বলছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ-অর্ডার (পিটিএসডি বা বিপর্যয়-পরবর্তী মানসিক চাপজনিত রোগ)। লুসির বয়স যখন ৭ বছর, তখন থেকেই তার বিভিন্ন ছবি বাবা সামাজিক মাধ্যমে পোস্ট করতেন। লুসি এখন ১৬ বছরের, তার এসব ছবি নিয়ে অনেক আপত্তি। লুসি জানিয়েছে, 'যখন আমার বয়স ১২ কিংবা ১৩ বছর, তখন আমি বুঝতে শুরু করলাম যে ফেসবুকে থাকা কিছু জিনিস বেশ অস্বস্তিকর।' লুসির কথায় বাবা আপত্তি ছাড়াই কন্যার অনেক ছবি এখন মুছে দিয়েছেন। কিন্তু লুসি মনে করে, 'বাবা ছবিগুলো সরিয়ে দিলেও কিন্তু কেন আমি সরিয়ে দিতে বলছি, সেটি বাবার কাছে হয়তো পরিষ্কার নয়। তাঁর কাছে বিষয়টা মনে হয় রহস্যময় থেকে গেছে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হতো, এসব ছবি সবাই দেখুক, তা আমি চাই কি-না, তাহলে আমি অবশ্যই না বলতাম।'এই প্রসঙ্গে ইংল্যান্ডের অন্য এক কিশোরী বিবিসিকে বলে, 'ছোটবেলায় এসব দেখে বেশ এক্সাইটিং মনে হলেও, এখন বিষয়টা একেবারেই ভালো লাগছে না।' গত বছর যুক্তরাষ্ট্রের এক সূর্যমুখী বাগানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশের এক ক্রিকেটার। সেখানে তার শিশুকন্যার কয়েকটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ছবি দেখে অনেকে মন্তব্য করতে থাকেন। লাগামহীন, খারাপ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেও কসুর করেননি অনেকে। সেসব মন্তব্যের স্ক্রিনশট শিশুটির ওই ছবির ওপর বসানো একটি পোস্ট ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে অন্য আরেক ক্রিকেট তারকার মেয়ের ছবিতেও এমন আপত্তিকর মন্তব্য দেখা গিয়েছিল। সন্তানকে নিয়ে মা-বাবার আহ্লাদ একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বেশির ভাগ সময়ই তাঁরা তাদের শখ-আহ্লাদ মেটাতে গিয়ে শিশুকে কোন বিপদে ঠেলে দিচ্ছেন আর তার ফলাফল কী হতে পারে, সেটা নিয়ে বিশেষভাবে ভাবছেন কি তাঁরা । চিন্তিত বিশ্ব। সমীক্ষা বলছে, ব্রিটিশ অভিভাবকেরা সন্তান জন্মানোর সময় থেকে বছরে গড়ে ২০০টি করে ছবি পোস্ট করেন। অর্থাৎ শিশুর ৫ বছর বয়স হওয়ার আগেই তার ১০০০টি ছবি চলে যায় সামাজিক মাধ্যমে। বলা বাহুল্য, এসব ছবি প্রকাশের ক্ষেত্রে শিশু-কিশোরদের অনুমতির কোনো তোয়াক্কা কেউ করেন না । অথচ বড়দের ক্ষেত্রে অনুমতি ছাড়া ছবি পোস্ট করলে তা হয় অপরাধ। শিশুদের সামাজিক মাধ্যমে বুলিংয়ের ঝুঁকি কমানোর জন্য এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। নতুন এক আইন অনুযায়ী, ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যমের দেয়ালে শিশুদের অপ্রস্তুত ছবি পোস্ট করলে ৩৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা কিংবা জেল হতে পারে। শিশুদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করতেই এমন সিদ্ধান্ত। শুধু শিশুর 'মালিক' বনে যাওয়া মা-বাবা নন, অন্যরাও এমনকি গণমাধ্যমও শিশুর ছবি যখন খুশি যেমন খুশি ছাপতে বা অনলাইনে পোস্ট দিতে পারে না। বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ নিজস্ব একটা নজরদারি বা 'অ্যালগরিদম'ব্যবস্থাপনা গড়ে তুলছে। শিশুর আপত্তিকর কোনো ছবি থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেটা সরিয়ে নেওয়া হয়। তবে 'অ্যালগরিদম'-এর চোখে ধুলা দেওয়ার নানা ফন্দিফিকিরও বেরিয়েছে। তামিলনাড়ুর চেন্নাইয়ে ২০১৭ সালে দুটো ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ করেন মানবাধিকারকর্মীরা। খালি চোখে মনে হবে না যে তারা কোনো নীতি লঙ্ঘন করেছে। তারা ৫ থেকে ১৫ বছরের মেয়েদের ছবি পোস্ট করেছিল। সেখানে কোনো ছবিই সেই অর্থে অশ্লীল ছিল না। তাই ফেসবুকের 'অ্যালগরিদম'এ কিছু ধরা পড়েনি।তবে ফেসবুক পেজ দুটিতে সব ছবিই ছিল 'চুরি' করা বা লিফটেট। অর্থাৎ, অন্যান্য পেজ থেকে নেওয়া। তবে ছবির মন্তব্য ছিল মূলত তামিল ভাষায় আর সেটা ছিল অত্যন্ত কুরুচিকর। ছোট ছোট মেয়েদের ছবিতে এমন মন্তব্য দেখেই অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের তৎপরতায় ফেসবুক পেজগুলো নিষিদ্ধ হয়। শিশুর ছবি পোস্টের ঝুঁকি শিশু বড় হয়ে এসব ছবি আর মন্তব্যে তার মন খারাপ হয়ে মানসিক অবসাদে কিংবা সংকটে যাওয়ার ঝুঁকি ছাড়াও অন্য আরও ঝুঁকি আছে। শিশুদের ব্যক্তিগত ছবি পেডোফিলিক ব্যক্তিদের (যাঁরা শিশুদের প্রতি যৌনাকর্ষণ বোধ করেন) আয়ত্তে চলে যেতে পারে। এমন কিছু সোশ্যাল সাইট আছে যাদের কাজই হচ্ছে এই ধরনের ছবি প্রোফাইল থেকে হ্যাক করে নিয়ে ভিডিও আকারে পর্নো ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে দেওয়া। এসব ছবি নিয়ে শিশুদের ওপর পর্নোগ্রাফি ফিল্ম তৈরি করে সাইবার অপরাধীরা। এসব চক্র এখন খোদ ঢাকাতেও সক্রিয়। ২০১৪ সালে ঢাকায় এ রকম এক চক্রকে আটক করে সিআইডি গত বছরের অক্টোবরে আরেকটি শিশু পর্নোগ্রাফি চক্রের সদস্যদের আটক করতে পেরেছে পুলিশ চক্র দুটির কাছ থেকে ভয়ংকর সব তথ্য পেয়েছেন তদন্তকারীরা এই চক্রের জাল দেশের বাইরেও বিস্তৃত। বিদেশি খদ্দেরদের কাছে তারা নিয়মিতভাবে এ দেশের শিশুদের ছবি বিক্রি করত। শিশুর ছবি সামাজিক মাধ্যমে দিতে হলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে: সমবয়সীদের সঙ্গে তার খেলাধুলা, হুটোপাটির ছবিও পোস্ট করেন। এমন কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না, যেখানে আপনার সন্তানের অন্তর্বাস দেখা যাচ্ছে। ছেলে হোক বা মেয়ে, এই ধরনের ছবি অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়ার জন্য বসে থাকে হ্যাকাররা। শিশুর ছবি পোস্ট করার সময় স্থান, যেমন স্কুল বা পার্কের নাম লেখা ঠিক নয় । স্কুলের পোশাকে বা শিশুর গোসলের ছবি একেবারেই না। হরহামেশা ছবি পোস্ট না করাই ভালো। নিজের বন্ধু তালিকার মধ্যেও কারও অসৎ উদ্দেশ্য থাকতে পারে। কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে প্রাইভেসি সেটিং ভালো করে বুঝে নিয়ে তবেই সেটা ব্যবহার করতে হবে।সবার মনে রাখতে হবে, শিশুরও ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির বোধ আছে। গওহার নঈম ওয়ারা গবেষক [] | 8 |
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহত দুইজনই পুরুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। | 6 |
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রোরেল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ পাবেন ১৩০ জন। আবেদন করতে হবে ডাকযোগে। যারা মেট্রোরেলে চাকরি করতে চান তারা আবেদনের জন্য সময় পাচ্ছেন আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত। আগ্রহী ব্যক্তিকে ://../ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। খামের ওপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। | 1 |
রাজধানীতে কলেরা রোগীদের চিকিৎসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সামনে একটু পরপর থামছে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা। আর ওইসব যানবাহন থেকে দুই থেকে তিনজন মিলে একেকজন রোগী নামাচ্ছে। প্রত্যেক রোগীর চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তাদের শরীরী ভাষা দেখেই বোঝা যায়- অন্যের সহায়তা ছাড়া একা হেঁটে চিকিৎসা কেন্দ্র পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। হুইলচেয়ারে করে অথবা স্বজনের কাঁধে ভর দিয়ে প্রত্যেক রোগীকে প্রবেশ করতে হচ্ছে। গতকাল শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টায় অন্তত একশ রোগীকে এভাবে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। গত মার্চের মাঝামাঝি থেকে ডায়রিয়া রোগী বাড়তে শুরু করে। তীব্র গরম ও অনিরাপদ পানি পানের কারণে হঠাৎ করে রোগী বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইসিডিডিআর,বি কলেরা হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর সংকুলান করতে না পেরে এত দিন হাসপাতালের বাইরে তাঁবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার থেকে তাতেও সামাল দেওয়া সম্ভব যাচ্ছিল না। এর পর প্রতিষ্ঠানটির ভেতরে সংরক্ষিত একটি এলাকায় তাঁবু টানিয়ে রোগী চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ করা হয়। সেখানেও তিল ধারণের ঠাঁই নেই। কোথা থেকে আসছে এত রোগী- এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাসপাতালে এক ঘণ্টা অবস্থানকালে রোগীর অন্তত ১০ স্বজনের সঙ্গে কথা বলা হয়। তাদের ৭ জন যাত্রাবাড়ী এলাকার এবং দু'জন দক্ষিণখান ও একজন বাসাবো এলাকার বাসিন্দা। এই চিত্র তুলে ধরে আইসিডিডিআর,বি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাত্রাবাড়ী এলাকার মানুষ বেশি। এর পর দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার রোগী রয়েছে। এর বাইরে রাজধানীর সায়েদাবাদ, শনিরআখড়া, কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা, উত্তরখান, উত্তরা ও রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এলাকা থেকেও রোগী আসছে। আইসিডিডিআর,বিতে ১৬ মার্চ থেকে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ১৯ দিনে ২১ হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৭ জন রোগী। আইসিডিডিআর,বির হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম সমকালকে বলেন, আগের বছরগুলোয় গরমের মৌসুমে প্রতিদিন গড়ে ৭০০-৮০০ রোগী ভর্তি হতো। এবার রোগীর চাপ অনেক বেশি। কোনো কোনো দিন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩০০ অতিক্রম করেছে। ১৬ মার্চ থেকে একদিনও নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজারের নিচে নামেনি। অন্যান্য বছর শিশু রোগী বেশি ভর্তি হতো। এবার ১৮ বছরের বেশি বয়সী রোগী বেশি ভর্তি হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করার ফলে ডায়রিয়ার তীব্রতা বেড়েছে বলে মনে করেন তিনি। রাজধানীর অন্যান্য হাসপাতালেও ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে। কয়েকটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত আট থেকে ১০ দিন ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই বয়স্ক। শিশুরাও আছে, তবে সংখ্যায় কম। হঠাৎ করে ডায়রিয়া বৃদ্ধির কারণ কী- এমন প্রশ্নে মেডিসিন বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সমকালকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। মানুষ রাস্তায় বের হচ্ছে। একই সঙ্গে তীব্র গরম পড়ছে। তীব্র গরমে খাবারে দ্রুত জীবাণুর জন্ম দেয়। কোন সময়ের পর খাবার খাওয়া উচিত নয়, সেটি অধিকাংশ মানুষ জানে না। গরমের তীব্রতায় রাস্তাঘাটে তৈরি করা লেবুর শরবত পান ও পচাবাসি খাবার গ্রহণ করছে। এসব খাবার ডায়রিয়ার জীবাণুর অন্যতম উৎস। সবাই একসঙ্গে এসব খাবার গ্রহণ করছে এবং ডায়রিয়া রোগটি ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, করোনাকালে মানুষ নানা ধরনের স্বাস্থ্যবিধির মধ্যে ছিল। ঘন ঘন হাত পরিস্কার করার প্রবণতা বেড়ে গিয়েছিল। কিন্তু সংক্রমণ কমে আসায় ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার প্রবণতা কমেছে। ডায়রিয়া প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাবার প্রস্তুত, স্পর্শ, পরিবেশন ও খাবার খাওয়ার আগে হাত এবং টয়লেট থেকে বের হয়ে ও বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া। কারণ, হাত দিয়ে মানুষ সবকিছু স্পর্শ করে এবং সবচেয়ে বেশি জীবাণু বহন করে। এ ছাড়া ডায়রিয়ার জীবাণু ছড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পানি। ঢাকার যেসব এলাকা থেকে বেশি রোগী আসছে, সেখানকার কলের পানিতে সমস্যা রয়েছে। ঢাকায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মূলত উৎসে পানির মান পরীক্ষা করে। কিন্তু অনেক এলাকায় পানির পাইপ ফুটো হয়ে সুয়ারেজ লাইনের সঙ্গে মিলে যায়। এটি সারাবছরের সমস্যা। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো। এখন তীব্র হচ্ছে। ডায়রিয়া কীভাবে বোঝা যাবে: একটি সূত্র বলছে, আইসিডিডিআর,বি তাদের হাসপাতালে ভর্তি প্রতি ৫০তম রোগীর মল পরীক্ষা করে ২৩ শতাংশের মতো রোগী কলেরায় আক্রান্ত বলে প্রমাণ পেয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ চিত্র নয়। প্রতি বছরই ডায়রিয়া রোগীদের মধ্যে কিছু রোগীর মল পরীক্ষা করে তাতে কলেরার উপস্থিতি পাওয়া যায়। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর সমকালকে বলেন, ডায়রিয়া বা কলেরার মূল কারণ ই-কোলাই ব্যাকটেরিয়া। এটি ছড়ানোর মাধ্যম হচ্ছে জীবাণু দ্বারা দূষিত পানি ও পচা-বাসি খাবার। কিন্তু কলেরার জীবাণুর উপস্থিতি সরকারিভাবে স্বীকার করা হয় না। কলেরা শব্দটি এড়িয়ে মারাত্মক ডায়রিয়া বলা হয়। কলেরা প্রতিরোধে কার্যকরী টিকা রয়েছে। সেটি বছরে দুইবার করে দিতে হয়। কিন্তু দেশের বাস্তবতায় সেটি কঠিন। একই সঙ্গে কলেরায় আগের মতো মানুষ এখন মারা যায় না। কারণ, চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তিনি বলেন, ২৪ ঘণ্টায় তিনবার পাতলা পায়খানা হলে সেটিকে ডায়রিয়া বলা হয়। শুরুর দিকে বমি, পেট কামড়ানো হয়ে থাকে। এ ছাড়া ডায়রিয়া হলে পানিশূন্যতা দেখা দেয়। আর কলেরা হলে সেটিকে রাইস ওয়াটার স্টুল বলা হয়। অর্থাৎ চাল ধোয়া পানির মতো দেখতে প্রচুর পাতলা পায়খানা হয়। বাথরুমে যাওয়ার মতো আর সময় থাকে না। কলেরায় খুব দ্রুতই শরীরে পানিশূন্যতা তৈরি হয়। সে ক্ষেত্রে রোগী দ্রুত নিস্তেজ হয়ে পড়েন। একই সঙ্গে শকেও চলে যেতে পারেন। সুতরাং কলেরার ক্ষেত্রে হাসপাতালে নিতে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। ই-কোলাই থেকে ডায়রিয়া হলে তাতে বমি হবে, পেট কামড়াবে এবং পাতলা মল হবে। রোটা থেকে ডায়রিয়া হলে মলের রং সবুজাভ হবে। শিগেলার হলে অল্প করে নরম মল হবে। একই সঙ্গে মিউক্যাস, রক্ত ও গা গোলানো ভাব থাকতে পারে। এ ক্ষেত্রে বাড়িতে স্যালাইন খেয়ে চিকিৎসা চালানো যেতে পারে। খুব খারাপ অবস্থা হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে সব ধরনের ডায়রিয়ার চিকিৎসা একটাই, সেটি হলো শরীর থেকে বের হয়ে যাওয়া পানি ও লবণ আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। ডায়রিয়া হলে রোগীকে স্বাভাবিক খাবার দিতে হবে। স্যালাইনের পাশাপাশি ডাবের পানি ও অন্যান্য তরল খাবার দিতে হবে। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে, গরমের এই সময়ে যাতে কেউ বাইরের খাবার গ্রহণ না করে। ঘরে তৈরি খাবার গ্রহণ করা ভালো। একই সঙ্গে ফুটিয়ে পানি পান করতে হবে। তাহলে ডায়রিয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
| 6 |
ভূতের বিয়ের নিমন্ত্রণ পেয়েছ কখনো? পাওনি জানি। ভয় পেয়ো না। বলছি, একটি বইয়ের নাম 'ভূতের বিয়ের নিমন্ত্রণে'। এখানে মজার মজার অনেক ছড়া আছে। মশা নিয়ে ছড়া আছে। আছে ঢ্যাঁড়স, আলু, দই, ক্যানডি নিয়ে ছড়া। আছে ন্যাড়ার বেলতলায় যাওয়ার কাহিনি নিয়ে ছড়া। আর ছড়া বলার ঢংও বেশ চমৎকার।তোমাকে যে মশা দিন-রাত কামড়ায়, সে মশার কামড় থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ হতে পারে। মশা ও এর কামড় নিয়েই যদি মজার একটা ছড়া পড়া যায়, তাহলে কেমন হয় বলো তো? ছড়াটি এ রকম-ঘরে মশা বাইরে মশাযায় না শোয়া যায় না বসা।গান গেয়ে যায় কানে কানেঅতিষ্ঠ প্রাণ মশার গানে।জ্বলছে কয়েল উড়ছে ধোঁয়াখাচ্ছি কামড় কাঁদছি ওঁয়াকরছি ওষুধ ছিটিছিটিহাসছে মশা মিটিমিটি।কী, মজা পেয়েছ? তোমার মনের মতো আরও কিছু ছড়া আছে এ বইয়ে। তুমি তো চকলেট, বার্গার ইত্যাদি খেতে পছন্দ করো, তাই না? এগুলো নিয়েও ছড়া আছে। যেমন ধরো এই ছড়াটি-রাত বাজে বারোটাঘুমানোর আগে আগে খাই ডিম-পারোটা।রাত বাজে একটাআধো ঘুম-জাগরণে খাই চকলেটটা।রাত বাজে দুইটাগোটা দুই পেঁপে খাই ঘুম থেকে উইঠা!রাত বাজে তিনটাওষুধের র্যাক থেকে খাই ভিটামিনটা।শুধু তা-ই নয়, হরেক রকম পিঠাপুলি নিয়েও ছড়া আছে। তুমি যে ভাপা পিঠা, নকশি পিঠা, ছিটা পিঠা, তালের পিঠা খেতে পছন্দ করো, সেসব পিঠা নিয়েই একটি ছড়া আছে। নাম 'কত্ত রকম পিঠা রে'। ছড়াটির শুরুর কয়েকটি চরণ এ রকম-পিঠা পিঠা মজার পিঠা খাচ্ছি চুপিচুপি পিঠানাম কী পিঠার? তাও জানো না? এইটা হলো ধুপি পিঠা ।ওইটা হলো নকশি এবং এইটা হলো ছিটা পিঠাকত্ত রকম পিঠা আহা কী মজাদার মিঠা পিঠা!এ ছড়ার বইটিতে আছে হাতির বন্ধু ব্যাঙ, ছাপাখানার ভূত, ভূতের নামতা, ভূত পাঠাল নেমন্তন্ন, অতীনের ভাইপো, কাইফা হালুকা, এব্রা কা ডেব্রাসহ ২৬টি ছড়া। লিখেছেন লুৎফর রহমান রিটন। প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। দাম ৩০০ টাকা। বইটি রকমারি থেকে কেনা যাবে। | 6 |
রাজধানীর হাতিরঝিল থানায় করা রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাাহ এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ডে শেষে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম আসামি আবুল আসাদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারো পাঠানোর নির্দেশ দেন। মামলা সুত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাাকে শহীদ উল্লেখ করে গত ১২ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম পত্রিকা। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন গত ১৩ ডিসেম্বর বিকাল থেকে মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাতটার দিকে অফিসে প্রবেশ করে ভেতরে ভাঙচুর করে এবং সম্পাদককে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাকে হাতিরঝিল থানা হেফাজতে নেয়। ওইদিন রাতেই হাতিরঝিল থানা এলাকার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবুল আসাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। | 6 |
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে আজ সোমবার সকালে সেখানে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পার্টির সূত্রে এ কথা জানা গেছে। গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ। গতকাল রোববার এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। আজ সিএমএচইচে গিয়ে ওবায়দুল কাদের এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জি এম কাদের ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। | 9 |
দেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহর দীর্ঘ হচ্ছে। স্থানীয় শিল্প গ্রুপগুলো বিশ্বের বিভিন্ন বন্দরে সমুদ্রগামী জাহাজে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। ২০১৮ সালে সমুদ্রগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ছিল ৩৬টি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এ সংখ্যা এসে দাঁড়ায় ৮১টিতে।নৌ বাণিজ্য দপ্তরের তথ্যমতে, বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের মধ্যে কেএসআরএম গ্রুপের ২৩টি, মেঘনা গ্রুপের ১৬টি, আকিজ গ্রুপের ১০টি, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮টি, কর্ণফুলী গ্রুপের ৬টি, ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেডের ৫টি, বসুন্ধরা গ্রুপের ৪টি, ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডের ১টিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মোট ৮১টি জাহাজ রয়েছে। আগামী মাসে আরও একটি জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।নৌ বাণিজ্য দপ্তর সূত্র জানায়, সম্প্রতি মেঘনা গ্রুপ একটি নতুন জাহাজের নিবন্ধন নিয়েছে। দেশের এই বৃহৎ শিল্প গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং 'মেঘনা প্রোসপার' নামে বাল্ক ক্যারিয়ার জাহাজটির নিবন্ধন নিয়েছে। জাহাজটির ধারণক্ষমতা ৫৫ হাজার মেট্রিক টন। এতে বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ ইউএস ডলার। ১০ ফেব্রুয়ারি নৌ বাণিজ্য দপ্তর মেঘনা প্রোসপার জাহাজটির নিবন্ধন দিয়েছে। নতুন এই জাহাজের মাধ্যমে মেঘনা গ্রুপের বহরে যুক্ত হবে ১৬টি জাহাজ। এর মধ্যে ১৪টি বাল্ক ক্যারিয়ার। ২টি অয়েল/কেমিক্যাল ট্যাংকার।মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিংয়ের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের বলেন, 'আন্তর্জাতিক সমুদ্রপথে মেঘনা গ্রুপ ২০১০ সাল থেকে জাহাজ পরিচালনায় যুক্ত রয়েছে। মেঘনা গ্রুপের বহরে রয়েছে বাংলাদেশি পতাকাবাহী ১৬টি জাহাজ। ২০২২ সালে আরও ৬টি বাল্ক ক্যারিয়ার বহরে যুক্ত করার পরিকল্পনা করছে মেঘনা গ্রুপ। বাল্ক ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য ৩ কোটি ৬০ লাখ ডলার। ছোট-বড় জাহাজ হিসেবে প্রতিটির গড় মূল্য ২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে ১৬টি জাহাজে বর্তমানে মেঘনা গ্রুপের বিনিয়োগ ৪০ কোটি ডলার।নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'আজ (গতকাল) পর্যন্ত বাংলাদেশের পতাকাশোভিত সমুদ্রগামী জাহাজের মোট সংখ্যা ৮১টি। সম্প্রতি আমরা মেঘনা প্রোসপার নামে একটি বাল্ক ক্যারিয়ারের নিবন্ধন দিয়েছি। স্বাধীনতার পর এটি আমাদের দেশের বড় সাফল্য। দেশের পতাকা নিয়ে সমুদ্রগামী জাহাজ বিশ্বের বিভিন্ন বন্দরে যাচ্ছে এটা আমাদের গর্বের ব্যাপার।'তিনি আরও বলেন, 'গত দুই বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক জাহাজ দেশীয় বহরে যুক্ত হয়েছে। এ খাতে এখনো বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। বর্তমানে দেশের আমদানি-রপ্তানির প্রায় ২০ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহনের সক্ষমতা রয়েছে।'কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেরুল করিম বলেন, 'বর্তমানে আমাদের গ্রুপের মোট ২৩টি জাহাজ রয়েছে। আরও সমুদ্রগামী জাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ববাজারে জাহাজের দাম অনেক বেশি হওয়ায় আমাদের পরিকল্পনা বাস্তবায়নে দেরি হচ্ছে।' | 6 |
রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, বৃহস্পতিবার সকালে র্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে আজ সকালে তাকে হাজির করা হয়। আদালতের রায় অনুযায়ী রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করার পর ছেড়ে দেয় পুলিশ। রফিকুল নেত্রকোনার পশ্চিম বিলাসপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ সভাপতি। রফিকুলের 'মাদানী' উপাধি ব্যবহার এবং বিয়ে নিয়েও বিতর্ক রয়েছে বলে জানা গেছে। | 6 |
বিগত বছরকে হতাশা, দুর্ভাগ্য ও স্বৈরশাসনের বছর বলে মনে করে বিএনপি। দলটি বলছে, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করে একটি অন্ধকার বছর অতিক্রম করেছে। তারা একে আওয়ামী জাহেলিয়াতের বছর বলে উল্লেখ করে।আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিবছরের মতো এবার দলীয় কার্যালয়ের সামনে পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। গত বছরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দুর্নীতির একটি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে থাকায় গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াপল্টন কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। এতে দলীয় সংগীত, গম্ভীরা সংগীত, নৃত্য ও গান পরিবেশিত হয়। গাজী মাজহারুল আনোয়ারের একটি গীতিনাট্যও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত বছর ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার বছর। এই অন্ধকার বছরের নাম আওয়ামী জাহেলিয়াতের যুগ। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী তকমা নিয়ে আসতে হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কের। বিগত বছর গৌরভের নয় দাবি করে মোশাররফ হোসেন বলেন, 'ব্যাংক ও শেয়ার বাজার লুট হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপর্যস্থ জীবন অতিক্রম করেছে। সাবেক এই মন্ত্রী বলেন, 'বলা হচ্ছে আমরা উন্নয়নশীল হয়েছি কিন্তু সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাদের হয়েছে। আওয়ামী ঘরানার ব্যবসায়ীদের হয়েছে।' নতুন বছরে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আগামী বছর হোক স্বৈরাচারের গ্লানি মোচন করে গণতন্ত্রের বছর। জনগণের বিজয়ের বছর। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা বাংলাদেশের মানুষের জীবনে ২০০৭ থেকে অদ্যাবদি কোনো শুভ নববর্ষ আসেনি। জনগণ অস্থিরতায় ভুগছে। এই সরকার থাকলে শুভ থাকবে না। শুভ আনতে হলে অশুভ শক্তির সঙ্গে যুদ্ধে যেতে হবে। তাহলে এ দেশে শুভ আসবে। | 9 |
সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে 'এক দেশ এক রেট' বাস্তবায়ন করার উদ্দেশ্যে গ্রাহকের পক্ষে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে অন্যতম শর্ত হলো কোনও মাসে টানা তিন দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে সেই মাসে গ্রাহককে কোনও বিল পরিশোধ করতে হবে না। এ ছাড়া আরও দুটি শর্ত রয়েছে যা গ্রাহকের অনুকূলে। বিটিআরসি মঙ্গলবার (৫ অক্টোবর) গণমাধ্যমগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। দুদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেয়া যাবে। আর টানা তিনদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনও মাসিক বিল গ্রাহকের কাছ থেকে নেয়া যাবে না। এ ছাড়া অপারেটরগুলোকে গ্রেড অব সার্ভিস বজায় রাখতে হবে। সরকার গত ৬ জুলাই সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য 'এক দেশ এক রেট' ঘোষণা করে। সেই ঘোষণায় ৫ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করে দেয়। এই চার্জ দেশের যেকোনও মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নের একই হারে জন্য প্রযোজ্য। | 6 |
শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা দুদিন বন্ধ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের ভেতরের সব কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন। এ দিনও সরকারি ছুটি থাকায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। | 6 |
'দুই বছর আগে আমাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে আজ (মঙ্গলবার) রেলের লোকেরা হঠাৎ করেই আমাদের এসে জানালেন, ২৪ অক্টোবরের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে ৪০ বছর ধরে থাকি। আমরা এখন কোথায় যাব?'এমন প্রশ্ন ফুলবাড়িয়া রেলওয়ে বস্তির বাসিন্দা মহসিনের। পুনর্বাসন এবং কোনো পূর্ব নোটিশ ছাড়া বস্তি উচ্ছেদের অভিযোগ করে গতকাল মঙ্গলবার মহসিনসহ সেখানকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'রেলওয়ে কলোনির সর্বস্তরের বস্তিবাসী'র ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক বস্তিবাসী অংশ নেন। এ সময় তাঁরা 'অবৈধ উচ্ছেদ মানি না, মানব না' প্রভৃতি স্লোগান দিতে থাকেন।বস্তিবাসীদের অভিযোগ, 'গত সোমবার রেলওয়ের কর্মকর্তারা মাইকিং করে গেছেন, এই জায়গাটি আমাদের ছেড়ে দিতে হবে। ২৪ তারিখের মধ্যে এই জায়গাটি না ছেড়ে দিলে ২৫ তারিখ তাঁরা অভিযান চালাবেন। পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে তুলে দেবেন। কিন্তু এখানে যাঁরা থাকেন তাঁদের বেশির ভাগই বিভিন্ন মার্কেটে কাগজের টোকাই। আর নারীরা বিভিন্ন বাসায় কাজ করেন। হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের ভুগতে হবে।'বস্তির বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, 'আমাদের মা-বাবার জন্ম এখানে, আমাদের জন্ম এখানে। আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে। আমাদের তো সময় দিতে হবে। আমি বলছি, অন্তত তিন মাস সময় দিক, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি চলে যাব। কিন্তু তাঁরা কোনো সময় দেবেন না। আমরা এখন কোথায় যাব?' তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পেরেছেন। অথচ আমরা এই দেশের নাগরিক এবং ভোটার হয়েও থাকার জায়গা পাচ্ছি না। তাহলে এ দেশ থেকে আমরা আর কী পেলাম।'অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। | 6 |
করোনা মহামারির ধাক্কায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়া বেড়েছে। কিন্তু মিঠাপুকুর উপজেলায় এই সংখ্যা আসলে কত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ঝরে যাওয়া শিক্ষার্থীর যে সংখ্যা বলছে তার ১০ গুণ বেশি তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম নামের একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার আট ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও। ইউনিয়নগুলো হলো রানীপুকুর, পায়রাবন্দ, ভাংনী, কাফ্রিখাল, লতিবপুর, চেংমারী, দুর্গাপুর ও বড়হযরতপুর।২০২১ সালের জুন মাসে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় ইএসডিওর উপস্থাপিত তথ্যমতে, প্রকল্পভুক্ত আট ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থী ৩ হাজারের বেশি।ইএসডিও সূত্র জানায়, আট ইউনিয়নের ৭০টি শিখনকেন্দ্রে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩০ শিক্ষার্থী রয়েছে। সেই হিসাব মতে ৭০টি কেন্দ্রে শিক্ষার্থী রয়েছে অন্তত ২ হাজার ১০০ জন।অথচ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মতে, মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ২৫০ থেকে ৩০০ জনের বেশি হবে না।প্রকল্পভুক্ত এলাকার একাধিক শিক্ষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান ইএসডিওর জরিপ প্রাথমিক শিক্ষা বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। লতিবপুর ইউনিয়নের এআর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, 'ইএসডিও প্রতিনিধি ফরিদ হোসেন বিদ্যালয়ের নিয়মিত এমনকি উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ঝরে পড়া দেখিয়ে শিখনকেন্দ্র পরিচালনা করে সরকারি অর্থের অপচয় করছেন।'রুহুল আমিন জানান, তাঁর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ঝরে পড়া দেখিয়ে শিখনকেন্দ্রে প্রথম শ্রেণির শিক্ষার্থী দেখানো হয়েছে।একই অভিযোগ করেন ভাংনী ইউনিয়নের ভাংনী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। তিনি জানান, ফরিদ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া দেখিয়ে এবং পোশাক, খাবারসহ অনেক সুবিধার প্রলোভন দেখিয়ে শিখনকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।রুহুল আমিন বলেন, তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে নিয়মিত এবং উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী খুশি, আঁখি, সিয়াম ও বন্ধনকে শিখনকেন্দ্রের শিক্ষার্থী দেখানো হয়েছে। এ রকম আরও একাধিক নিয়মিত শিক্ষার্থীকে তাঁদের শিক্ষার্থী দেখিয়ে কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।এ ছাড়া শিক্ষকেরা জানান, শিখনকেন্দ্রের জন্য শিক্ষক নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হয়। কিন্তু অধিকাংশ আবেদনকারীকে পরীক্ষার দিনক্ষণ জানানো হয়নি। উৎকোচের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার ফরিদ হোসেন বলেন, ঝরে পড়া শিক্ষার্থী নিয়ে কিছু ভুলত্রুটি থাকতে পারে কিন্তু শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি। তবে তিনি শিক্ষক পদে ৪৬১টি আবেদনপত্রের মধ্যে ২০৮টি বাতিল করা হয়েছে বলে স্বীকার করেন।যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ইএসডিওর শিক্ষার্থী ঝরে পড়া সংক্রান্ত জরিপ সঠিক নয়। করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ ছিল। ওই সময় জরিপ করা হয়েছে। প্রকল্পটি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও অভিযোগ করছেন। শিক্ষক নিয়োগ ও ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। | 6 |
বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমানোর পর নতুন ক্লাব পিএসজির ফুটবলীয় কৌশলের সঙ্গে লিওনেল মেসি সহসা মানিয়ে নিতে পারবেন কি না, সে প্রশ্ন ছিল অনেকের মনে।গত রাতে দলটির হয়ে মেসির তৃতীয় ম্যাচ শেষ হওয়ার আগেই সে প্রশ্ন প্রকাশ্যে ডালপালা মেলতে শুরু করল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ মরিসিও পচেত্তিনোর সিদ্ধান্তে নাখোশ দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে।শক্তিশালী অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে কাল আক্রমণভাগে খানিকটা পরিবর্তন এনে রণকৌশল সাজিয়েছিলেন পচেত্তিনো। আনহেল দি মারিয়া ফেরায় মেসিকে উইঙ্গার হিসেবে না খেলিয়ে রেখেছিলেন মাঝে। লেফট উইংয়ে ছিলেন নেইমার জুনিয়র। আর একমাত্র স্ট্রাইকারের ভূমিকায় কিলিয়ান এমবাপ্পে।শতভাগ ফিট থাকলেও কাল মেসিকে ম্যাচের পুরোটা সময় খেলাননি পচেত্তিনো। তুলে নেন ৭৬ মিনিটে। এ সিদ্ধান্তটি মনঃপূত হয়নি মেসির। ডাগ আউটে বসার আগে সেটি স্পষ্ট বোঝা গেছে তাঁর অভিব্যক্তিতে।ফরোয়ার্ড মেসিকে তুলে নিয়ে পচেত্তিনো নামিয়েছিলেন ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। একটু পর নামেন আরেক বদলি মাউরো ইকার্দি। অতিরিক্ত সময়ে এই ইকার্দির গোলেই জয় পায় পিএসজি। গোলটা না হলে নতুন ছকে 'ধরা খেতেন' পচেত্তিনো। শেষমেশ আর্জেন্টাইন কোচের কৌশল ধোপে টিকলেও এ নিয়ে চলছে সমালোচনা।আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন মেসি। কিন্তু পিএসজির হয়ে খেলা তিন ম্যাচের মধ্যে গত রাতে নিজের সেরাটা দিয়েছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দিলেও শুধু গোলটাই পাওয়া হয়নি তাঁর।কাল মেসি যখন গোলের জন্য হন্যে হয়ে উঠেছিলেন, ঠিক তখনই তাঁকে তুলে নেন পচেত্তিনো। কোচের আচমকা সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না মেসি। মাঠ ছাড়ার সময় তাই বদলি হাকিমির সঙ্গে হাত মেলালেও পচেত্তিনোর সঙ্গে হাত মেলাননি তিনি। উল্টো কোচের দিকে নাখোশ দৃষ্টিতে তাকান। যেন জানতে চাইছিলেন ঠিক কী কারণে তাঁকে ১৫ মিনিট আগেই তুলে নেওয়া হলো।মেসির সেই মুহূর্তের ছবি-ভিডিও নিয়ে আলোচনা তুঙ্গে। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই এ বিষয়ে পচেত্তিনোকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। পচেত্তিনো সরাসরি উত্তর না দিয়ে কিছুটা ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, 'আমাদের স্কোয়াডে ৩৫ জন অসাধারণ খেলোয়াড় রয়েছে। সেখান থেকে আমাদের ঠিক করতে হয় কোন ১১ জন ম্যাচ শুরু করবে। এরপর ম্যাচ চলাকালীন সময়েও সিদ্ধান্ত নিতে হয়।'পচেত্তিনো যোগ করেন, 'কখনো কখনো সিদ্ধান্তগুলো কাজে লাগে, কখনো লাগে না। কিন্তু এ কাজগুলো করার জন্যই আমরা বেঞ্চের সামনে দাঁড়িয়ে থাকি এবং ভাবি কী করা উচিত। এসব সিদ্ধান্ত আপনাকে নিতেই হব। ইতিবাচক ফল আসুক বা না আসুক; কারও পছন্দ হোক বা না হোক।' | 12 |
বাংলাদেশের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ করতে চায় নেপাল। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে পিটিএ সইয়ের ওপর জোর দেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বানসিধর মিশরা।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত। তাঁর মেয়াদকালে বাংলাদেশের সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। বৈঠকে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে বাংলাদেশের ভিসাপ্রাপ্তি সহজ করার অনুরোধ জানান নেপালের রাষ্ট্রদূত।এ ছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় সামনে তুলে আনেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যকার যান চলাচল চুক্তি-'বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট' বাস্তবায়ন চেয়েছেন। সেই সঙ্গে অভিন্ন স্বার্থে জলবিদ্যুৎ এবং ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন আবদুল মোমেন। | 6 |
আগামী নির্বাচনের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এলাকায় গিয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সরকারের উন্নয়ন ও সফলতার কথা আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করতে হবে।'
দলীয় এমপিদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, 'কেউ নির্বাচনী এলাকায় বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। কে কী করছেন, কার কী অবস্থা- তার সব রিপোর্টই আমার কাছে আছে। জনবিচ্ছিন্ন হলে কেউ পার পাবেন না। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।'
কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'বিএনপি যে একটি সন্ত্রাসী দল, তা শেষ পর্যন্ত কানাডার আদালতেই প্রমাণ হয়েছে। তারা অতীতে যে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে, সেটিও প্রমাণ হয়েছে। এরা মানুষ মারে, পুলিশ মারে, নাশকতা করে। বিএনপি-জামায়াত জোটের সেই আগুনসন্ত্রাস, পুড়িয়ে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞসহ সব অপকর্মের বিষয়ও জনগণের সামনে বেশি করে তুলে ধরতে হবে। এদের সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক করতে হবে।'
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলার সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বৈঠকটি চলে।
বৈঠকের শুরুতেই সর্বসম্মতক্রমে আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত করা হয় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনকে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, 'আগে দলের সাধারণ সম্পাদকই সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করতেন। কিন্তু বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তার একার পক্ষে এত দায়িত্ব পালন করা কঠিন হবে। এ কারণেই নূর-ই-আলম চৌধুরী লিটনকে এবার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।' এ সময় দলীয় এমপিরা লিটনকে অভিনন্দনও জানান।
বৈঠকসূত্র জানায়, দলীয় এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, 'সবাইকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সমন্বয় করে জনগণের জন্য কাজ করতে হবে। নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।'
তিনি বলেন, 'আগামী নির্বাচনে বিএনপি আসবে। কাজেই নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে হতে পারে। এ কারণে সবার মধ্যে সেধরনের প্রস্তুতি রাখতে হবে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা অতিক্রম করার জন্য দলকেও সেভাবেই প্রস্তুত করতে হবে। সরকারের উন্নয়ন-সফলতাগুলো জনগণের সামনে ভালভাবে তুলে ধরতে হবে।'
নির্বাচনী এলাকায় থাকা দ্বন্দ্ব-বিভেদ দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দিয়ে সংসদ নেতা বলেন, 'দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রত্যেক সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব। তাই নিজ নিজ এলাকায় দলের মধ্যে যেখানে যেখানে সমস্যা আছে, তা চিহ্নিত করে দ্রুত নিরসন করতে হবে। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এখনও যথেষ্ট সময় রয়েছে। এই সময়ের মধ্যে সবধরনের কোন্দল ও বিভেদ মিটিয়ে ফেলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে।'
পদ্মাসেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, 'সম্প্রতি কানাডার আদালতের রায়েই প্রমাণ হয়েছে পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হওয়ার কোনো সুযোগও ছিল না। আমরা বিশ্ব ও জাতির সামনে প্রমাণ করতে পেরেছি, সততা ও স্বচ্ছতার সঙ্গেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল।'
তিনি বলেন, 'পদ্মাসেতু আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংকের মিথ্যা দুর্নীতির অভিযোগের কারণে পদ্মাসেতুর নির্মাণ কাজ হয়তো কিছুটা পিছিয়েছে। এতোদিন হয়তো সেতুটি নির্মাণ হয়ে তার ওপর দিয়ে গাড়ি যেত। তবে বিলম্ব হলেও এ ঘটনায় জাতির মাথা বিশ্বের সামনে আরও উঁচু হয়েছে। বাঙালি জাতির মর্যাদা আরও সমুন্নত হয়েছে।'
বৈঠক সূত্র আরও জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় এমপিদের বেশকিছু নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সব এমপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকায় কী কী উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কাজের কী কী বাকি রয়েছে, আর কী করলে জনগণের মন জয় করা যাবে- তা একটি রিপোর্ট আকারে তৈরি করে সংসদীয় দলের সম্পাদকের কাছে জমা দেবেন। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো। একই সঙ্গে বিএনপি-জামায়াতের সহিংসতা, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিষয়গুলোও বুকলেট আকারে তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তা পৌঁছে দিয়ে এদের ব্যাপারে জনগণকে সতর্ক করবেন।'
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সরকার দলীয় এমপি ড. হাছান মাহমুদ, মন্নুজান সুফিয়ান, মনিরুল ইসলাম মনির, এ কে এম শামীম ওসমান, শামসুল হক চৌধুরী, গোলাম খন্দকার প্রিন্স প্রমুখ।
| 9 |
পুলওয়ামা জঙ্গি হামলা এবং তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য বিকে হরিপ্রসাদ। তিনি বলেন, মোদি এবং ইমরানের মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের ফসলই এমনটা। বৃহস্পতিবার রাফাল নিয়ে মোদিকে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। পরে রাহুলের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আর কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই হরিপ্রসাদ বলেন, পাকিস্তান এবং নরেন্দ্র মোদির মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে কি না সেটাও জানানো উচিত কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। যদি ওরা না জানত, তাহলে এই পুলওয়ামা হামলা হতো না। বিডি প্রতিদিন/০৯ মার্চ ২০১৯/আরাফাত | 3 |
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় ১৪টি রাজ্যে ১০ জনের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। শুধু দিল্লিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন।পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ২৬৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৮৯ হাজার ৪২২ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। | 3 |
বার্সেলোনার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সবার চোখ ছিল লিওনেল মেসির নতুন গন্তব্যের দিকে। এ তালিকায় সবার ওপর নাম ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটির। তবে মেসিকে সম্ভাব্য গন্তব্যের তালিকা থেকে ম্যানসিটির নামটা বাদ দিতেই হচ্ছে। পেপ গার্দিওলা জানিয়েছেন, মেসি এখন তাঁদের ভাবনায় নেই।গার্দিওলা ফিরিয়ে দিলেও মেসিকে দলে টানার সুযোগ হাতছাড়া করতে চাইছে না পিএসজি। ইউরোপিয়ান সংবাদমাধ্যম ও ফুটবল বিশ্লেষকেরা বলছেন, এরই মধ্যে পিএসজির যাওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন মেসি।ইতালিয়ান ফুটবল বিশ্লেষক ফাবরিজিউ রোমানো বলেছেন, 'এখন পর্যন্ত একমাত্র পিএসজিই মেসিকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তারা মেসির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করতে আগ্রহী।'মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক নাসের আল-খেলাইফির ভাই খালিদ বিন হামিদও। এক টুইট বার্তায় তিনি লিখেন, 'দর কষাকষি আনুষ্ঠানিকভাবে শেষ। ঘোষণা আসছে।'এর আগে গতকাল মেসির সিটিতে যাওয়ার সম্ভাবনায় ইতি টেনে গার্দিওলা বলেন, 'গ্রিলিশের জন্য আমরা অনেক খরচ করেছি। সে আমাদের ১০ নম্বর জার্সি পরবে। আমরা গ্রিলিশের ওপর আস্থা রাখছি। আমরা ভেবেছিলাম মেসি বার্সাতেই থাকবে। এই মুহূর্তে মেসি আমাদের ভাবনায় নেই।'এ সময় গার্দিওলা আরও যোগ করে বলেন, 'প্রেসিডেন্টের নিশ্চিতভাবে পরিষ্কার কারণ রয়েছে। আমি খেলোয়াড় কিংবা কোচের সঙ্গে কথা বলিনি, তাই আমি জানি না কি হয়েছে। কিন্তু যখন আপনার অনেক অর্থ হারাতে হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত নিতেই হয়।'নিজের ক্লাবে নিতে না পারলেও মেসিকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি গার্দিওলা, 'বার্সেলোনাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি মেসি ধন্যবাদ জানাই। আমি বাকি ক্যারিয়ারে জন্য তাঁকেও শুভেচ্ছাও জানাচ্ছি।' | 12 |
রসায়নের মূল হলো সমীকরণ। কারণ বিক্রিয়া, অঙ্ক, ব্যাখ্যা লিখতে সমীকরণ প্রয়োজন হয়। তা ছাড়া সমীকরণ মনে থাকলে বিক্রিয়ার ভাষা সহজে লেখা যায়। তাই সমীকরণ সঠিক হতে হবে। কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নজ্ঞানমূলক প্রশ্ন (প্রথম পত্র)১. কোয়ান্টাম তত্ত্ব কী?২. অরবিটাল কী?৩. পলির বর্জননীতি কী?৪. বাফার দ্রবণ কী?৫ হুন্ডের নীতি কী?৬. পোলারন ক্ষমতা কী?৭. তড়িৎ ঋণাত্মকতা কী?৮. সংকরায়ন কী?৯. ক্ষার ধাতু কী?১০. আধুনিক পর্যায় সূত্রের সংজ্ঞা দাও?১১. বাও আউফবাউ নীতি কী?১২. হাইড্রোজেন বন্ধন কাকে বলে?১৩. পর্যায়বৃত্ত ধর্ম কী?১৪.আয়নিক বন্ধন কাকে বলে?১৫. দ্রাব্যতা কী?১৬. প্রিজারভেটিভস কী?১৭. সন্নিবেশ বন্ধন কী?১৮. পাই বন্ধন কী?১৯. বিক্রিয়ার হার কাকে বলে?২০. অটো প্রভাবক কী?২১. অবস্থান্তর মৌল কাকে বলে?২২. লাশাতেলীয় নীতিটি লেখো।২৩. সাম্যাঙ্ক কী?২৪. ভর ক্রিয়ার সূত্রটি লেখো।২৫ পানির আয়নিক গুণফল কী?২৬. ব্লক মৌল কী?২৭. রাসায়নিক সাম্যাবস্থা কী?২৮. আয়নিকরণ বিভব কী?২৯. প্রভাবক বিষ কী?৩০. মল্ট কী?৩১. লিগ্যান্ড কাকে বলে?৩২. ইলেকট্রন বিন্যাস কী?৩৩. সিগমা বন্ধন কী?৩৪. তড়িৎ চুম্বকীয় বর্ণালি কী?৩৫. স্পিন কোয়ান্টাম সংখ্যা কী?৩৬. মৃৎ ক্ষার ধাতু কী?৩৭. অরবিটালের সংকরণ কী?৩৮. বিয়োজন মাত্রা কাকে বলে?অনুধাবনমূলক প্রশ্ন১. সোডিয়াম পরমাণু অপেক্ষা সোডিয়াম আয়নের আকার ছোট কেন?২. হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লেখো।৩. দ্রাব্যতার ওপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।৪. দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন তাপ -. হতে কম হয় কেন?৫. নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোনটির আকার ছোট? ব্যাখ্যা করো।৬. অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান কম কেন? ব্যাখ্যা করো।৭. একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পদার্থের গলনাঙ্কের মান কমতে থাকে কেন?৮. পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন?৯. আয়রনকে অবস্থান্তর মৌল বলা হয় কেন?১০. ডাইপোল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।১১. দেখাও যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি অনুসরণ করে।১২. সাম্ম্যাঙ্ক -এর মান কখনো কি শূন্য বা অসীম হতে পারে? ব্যাখ্যা করো।১৩. তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায় কেন?১৪. অ্যালুমিনিয়াম ক্লোরাইড কক্ষ তাপমাত্রায় ডাইমার গঠন করে কেন?[বাকি অংশ আগামী সংখ্যায়]মো. আব্দুল মোত্তালেবসহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা। | 6 |
পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন হাওলাদার'র জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ আদেশ প্রদান করেন। সোমবার সন্ধ্যায় জেলেদের অভিযোগের প্রেক্ষিতে, মহিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন হাওলাদারকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বাদী হয়ে মহিপুর থানায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন হাওলাদার, ইউপি সদস্য সোবাহান হাওলাদারের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ইতিপূর্বে সরকারি চাল আত্মসাতের অভিযোগের মামলায় এর আগে চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও বালিয়াতলি ইউনিয়নের এক ইউপি সদস্যকে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। পরে দীর্ঘ হাজতবাসের পর উচ্চ আদালতের অনুকম্পায় জামিনে মুক্তি লাভ করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে। | 6 |
আগৈলঝাড়ায় বিদ্যালয়ে ঢুকে এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সালিসে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী জানায়, সে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী ও তার স্কুলের এলাকার বাসিন্দা রনি মোল্লা (১৯) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রত্যাখ্যান করায় বিদ্যালয়ে যাওয়া আসার সময় পথরোধ করে হুমকি ধামকি দিতো। গত বুধবার বিদ্যালয়ের দোতলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রনি তাকে মারধর ও শ্লীলতাহানি করে।ভুক্তভোগী শিক্ষার্থীর দিনমজুর বাবা জানান, ঘটনাটি বিচার-বিবেচনা না করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিক্ষক ও একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সালিসে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। মেয়ের বাবা আপস মীমাংসায় রাজি হওয়ায় স্থানীয় লোকজন ও ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযুক্ত রনি মোল্লাকে সতর্ক করে দেয়।উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, সর্ব সম্মতিক্রমে অভিযুক্ত বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা ছাত্রীর পরিবারকে দেওয়া হবে। এ ছাড়া অভিযুক্ত রনি মোল্লা ও তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, থানায় কেউ অভিযোগ করেনি। | 6 |
পাকিস্তানের জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার একটি টুইট বার্তায় মোদি এই অভিনন্দন জানান।শাহবাজ শরিফকে উদ্দেশ্য করে টুইট বার্তায় মোদি বলেন, ভারত সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ৩৪২ ভোটের মধ্যে ১৭৪টি অনাস্থা ভোটের পক্ষে পড়ে। আর এতেই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান। পরে গতকাল সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ।পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁর দল পিএমএল(এন)-এর অন্দরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খাকান আব্বাসিকে। | 3 |
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ খেলা আগস্ট মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আসরে জ্যামাইকা তালহাওয়াসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ান লিগে সাকিব আল হাসানকে খেলার অনাপত্তি পত্র নাও দিতে পারে বিসিবি কারণ ওই সময়টায় বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে। এখন কারিবিয়ান লীগে যদি সাকিবকে খেলার সুযোগ না দেয়া হয় তাহলে স্বাভাবিকভাবে আইপিএলের বাকি অংশ খেলতে পারবেন না তিনি। কারণ আইপিএলের স্থগিত হওয়া অংশ শুরু হতে যাচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকেই। যে সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চলবে তখন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তারা টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। বাংলাদেশ এখন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া সিরিজটিতে খেলতে যাচ্ছে। সাকিবকে যে অনাপত্তি পত্র দেয়া হবে না সেটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে তিনি বলেন, "আমরা সাকিবকে সিপিএলে খেলার অনুমতি নিয়ে এখনও কোনো কোনো সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে সময় এলে। সামনে আমাদের ব্যস্ত সূচি। আমরা অবশ্যই আমাদের পুরো শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে চাই।" আকরাম খানের এমন মন্তব্যের পর খবর বের হয় স্থগিত হওয়া আই পি এল এর বাকি অংশ খেলতে বিসিবির পক্ষ থেকে আরব আমিরাতে যেতেও সাকিবকে অনাপত্তি পত্র দেয়া হবে না। ফলে বলা যায় এ বছর আর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। এদিকে এর আগে গত এপ্রিল মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলে আইপিএল খেলতে ভারতে যান সাকিব। তাকে কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে ছিল। তাকে ফ্র্যাঞ্চাইজি টি নিজেদের প্রথম তিনটি ম্যাচে সুযোগ দেয়। কিন্তু সাকিব নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল। | 12 |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে প্রকাশ্যে লাঞ্ছিত করায় প্রতিবাদ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে ছাত্ররা দাবি করেন, 'ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। দুষ্কৃতকারীরা আমাদের শিক্ষকের কাছ হতে মোটা অঙ্কের অর্থও দাবি করে। স্যারের, বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। পাশাপাশি যারা একজন শিক্ষকের গায়ে হাত তুলেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।'জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপকের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয়।২০১৪-১৫ ব্যাচের (৪৪ ব্যাচ) শিক্ষার্থী তানভীর আহমেদ পিয়াস বলেন, 'আমাদের শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে তা শুধু একজন শিক্ষককে অপমান নয়, পুরো জাতির শিক্ষকদের অপমান করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখলেই বোঝা যাবে এটা পূর্ব পরিকল্পিত। তারা স্যারের কাছে থেকে টাকাও দাবি করেছে এবং কার্ড (এটিএম) নিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব।'অপর শিক্ষার্থী সুমায়াইয়া শারমিন সূচনা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি সত্য হলে তার বিচার হোক। কিন্তু প্রমাণ হওয়ার আগেই এভাবে দিনে দুপুরে একজন শিক্ষার্থী, শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। তা ছাড়া অভিযোগ অনুযায়ী ওই শিক্ষার্থী অনেক সময় পেয়েছিল তাঁর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর। নিয়মতান্ত্রিক উপায়ে তার বিচার হতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।'মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সোহেল বলেন, 'কোন কিছু যাচাই-বাছাই না করে একজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো, তাঁকে যেভাবে শারীরিক হেনস্তা করা হলো এটা খুবই খারাপ বিষয়। স্যার যদি কোন ভুল করে থাকেন বা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি শাস্তি পাবেন। আমাদের দাবি স্যারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সুষ্ঠু তদন্ত হোক। অন্যদিকে যারা এ রকম একটি অপকর্ম চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।'এদিকে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তিনি এ রকম কোন কাজ করেননি। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী রাজধানীর একটি রেস্টুরেন্টের সামনে তাঁর গায়ে হাত তোলেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। | 6 |
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সংবিধানে নারীর মৌলিক অধিকারের স্বীকৃতি দিলেও আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য রয়েছে।
বুধবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, 'শুধু দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশও নারীর অগ্রগতিতে এগিয়েছে অনেক দূর। সে জন্য আমরা সব জায়গায় সব ধারার নারীর উন্নয়ন লক্ষ্য করছি। যদিও আমাদের চ্যালেঞ্জ রয়েছে- বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা। এ সব প্রতিরোধে আমরা কাজ করছি।'
জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অন্যন্যা হোসাইন মৌসুমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাপা মহাসচিব, ভাইস-চেয়ারম্যান নাজমা আকতার, কেন্দ্রীয় নেত্রী ডা. সেলিমা খাঁন, শারমিন পারভীন লিজা, পারভীন তারেক প্রমুখ।
এরশাদের জোটে আসছে ইসলামী ফ্রন্ট: ইসলামী ফ্রন্টও যোগ দিচ্ছে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন জোটে। বুধবার জাপা চেয়ারম্যান এরশাদের বনানী কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে ইসলামী ফ্রন্ট নেতারা জানান, সংসদের বিরোধী দল জাপার জোটে যোগ দিতে তারা আগ্রহী।
ইসলামী ফ্রন্ট নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল। দলটি সরকার সমর্থক হিসেবে পরিচিত।
আগামী নির্বাচনকে সামনে রেখে গত মাসে জাপা চেয়ারম্যান এরশাদ নতুন জোট গড়ার উদ্যোগ নেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বাইরে থাকা দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিএনপি জোট ছেড়ে আসা ইসলামী ঐকজোটের সঙ্গে গত সোমবার বৈঠক করেন। পরের দিন ১৫টি দলের সঙ্গে বৈঠক করেন। দলগুলোর অধিকাংশই নাম সর্বস্ব।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আবদুল মান্নান, মহাসচিব এমএ মতিনসহ দলটির সাতজন নেতা এরশাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জোটের সমন্বয়ক সুনীল শুভ রায়।
বৈঠক সূত্র জানিয়েছে, এরশাদের নেতৃত্বে জোট যোগ দিতে সম্মত হয়েছে ইসলামী ফ্রন্ট।
| 9 |
টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত। সঙ্গে প্রথমবারের মতো আইসিসি ওযানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল। সব মিলিয়ে লঙ্কানদের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের সিরিজে তুমুল আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় এই ম্যাচ স্বাগতিকদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। বরং জিতলে আসবে ১০ পয়েন্ট, সঙ্গে প্রথমবারের মতো লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মওকা। সেই সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। শেষ ১০ পয়েন্টও করায়ত্ত করতে মরিয়া টিম বাংলাদেশ। তেমন আবহ ফুটে উঠল মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। বিসিবির ভিডিও বার্তায় বুধবার মিরাজ বললেন, 'দেখেন আমাদের রিল্যাক্সড হয়ে যাওয়ার কিছু নেই। এখানে কিন্তু পয়েন্টের খেলা। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ১০টা পয়েন্ট কিন্তু আমাদের জন্য খুব-খুব গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য এই পয়েন্টগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।'ওয়ানডে সুপার লিগ মূলত ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব। যেখান থেকে স্বাগতিক ভারত ছাড়া শীর্ষ সাত দল সরাসরি অংশ নিবে বৈশ্বিক এই টুর্নামেন্টে। তাই সব ম্যাচই পাচ্ছে বাড়তি গুরুত্ব। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ অর্জনের পরও তাই ক্ষান্ত হচ্ছে না বাংলাদেশ। মিরাজের মতে, 'এটা কিন্তু এক ধরনের বাছাইপর্ব চলছে। যারা সেরা সাতে থাকবে তারাই কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলবে। সিরিজ জিতেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো ব্যাপার। ভালো একটি অর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছি। এর সঙ্গে ১০ পয়েন্টও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এরপর ওয়াডেতে আমরা হয়তো আরো কঠিন পরিস্থিতিতে পড়তে পারি। এই ১০ পয়েন্ট যদি পেয়ে যাই তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে।' | 12 |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ থাকতে হবে। বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতাবিরোধীদের তৎপরতা শেষ হয়নি। বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। তিনি সর্বশক্তি দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু পরাজিত শক্তি থেমে থাকেনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং অর্থনৈতিক মুক্তি।আজ শনিবার বাণিজ্যমন্ত্রী রাজধানীর বিয়াম অডিটরিয়ামে ঢাকার রংপুর বিভাগ সমিতি আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। তারা স্বাধীনতাযুদ্ধের স্লোগান রাতারাতি বদল করে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ করে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশের স্বাধীনতা তারা মেনে নেয়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার জন্য তারা আজও কাজ করে যাচ্ছে। স্বাধীনতার মূল্যবোধকে তারা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। আজ বাংলাদেশ সব অর্থনৈতিক সূচকে পাকিস্তান থেকে এগিয়ে।সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সেমিনারে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। এ ছাড়া, সমিতির সাধারণ সম্পাদক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক সেমিনারে বক্তৃতা করেন। | 0 |
পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার দলবিরোধী বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন। এরইমধ্যে সেই বক্তব্য ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। এরপর আবার বিষয়টি উপজেলা, জেলা, কেন্দ্রীয় আওয়ামী লীগসহ স্থানীয় সংসদ সদস্য, মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জমসেদ আলী সরকার বলেন, 'আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মতামত উপেক্ষা করে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বসে বসে আঙুল চুষব? প্রয়োজনে পাবনা পৌরসভার মতো নৌকার বিরুদ্ধে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গিয়ে নির্বাচন করব। ইউনিয়ন সভাপতির এ বক্তব্য সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দেন। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। শনিবার বিকেলে বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা, জেলা, কেন্দ্রীয় আওয়ামী লীগসহ স্থানীয় সংসদ সদস্য, মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ জানান, দলের সভাপতির বক্তব্যটি সংগঠনবিরোধী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে উসকানিমূলক। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধু জানান, সভাপতি কেন এ ধরনের বক্তব্য দিলেন, তা আমার জানা নেই। সভাপতি জমসেদ আলী সরকার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা বা যোগাযোগ করছে না কর্তৃপক্ষ। এ কারণে তিনি রাগ ও অভিমান করে এ বক্তব্য দিয়েছেন। তবে তিনি নৌকার বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কখনই কাজ করেননি বলে দাবি করেছেন। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস জানান, এ ধরনের বক্তব্য দলের জন্য খুবই ক্ষতিকর ও দুঃখজনক। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.