text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
কবি জীবনানন্দ দাশের ৬৭তম প্রয়াণ দিবসে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ, আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরের জীবনানন্দ সড়কের জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখা, প্রগতি লেখক সংঘ, সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এবং অনুশীলন সাংস্কৃতিক পরিষদ।শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জীবনানন্দ দাশ মিলনায়তনে। কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংস্কৃতজন অধ্যক্ষ ইনামুল হাকিম, নজমুল হোসেন আকাশ, মুকুল দাশ, কবি আসমা চৌধুরী প্রমুখ। জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন কাজী সেলিনা, শোভন কর্মকার, অনিন্দ্য দ্বীপ।এদিকে জীবনানন্দপ্রমীদের আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় 'জীবনানন্দ স্মরণ' শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন। | 6 |
চট্টগ্রামের লন্ডনিপাড়া হিসেবে পরিচিতি আছে বখতেয়াপাড়ার। প্রতিবছর শত কোটি টাকার রেমিট্যান্স জোগান দিচ্ছে সেখানকার একমাত্র সড়কের অবস্থা এখন প্রাগৈতিহাসিক যুগের ধানি জমির মতো। বখতেয়ার সড়ক নামে এই রাস্তার ৫ কিলোমিটার অংশে রয়েছে ৫ হাজারের বেশি গর্ত। সড়কের অবস্থা এতটাই খারাপ যে যাতায়াতে জীবন বের হওয়ার উপক্রম হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটির আড়াই কিলোমিটার প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করলেও সড়ক ও জনপথ বিভাগের অংশে কবে কাজ শুরু হবে তার তথ্য কারও কাছে নেই।জানা যায়, পশ্চিম আনোয়ারার জনগুরুত্বপূর্ণ একটি সড়কের নাম হচ্ছে বখতেয়ার সড়ক। নানান প্রয়োজনে এ সড়ক দিয়ে বৈরাগ, বারশত, বটতলী, জুঁইদণ্ডী ও রায়পুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ ছাড়াও কোরিয়ার শিল্প জোনে কর্মরত ৫ হাজারের বেশি শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। তাই যোগাযোগ ব্যবস্থা রক্ষায় এ সড়কটি অতি গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বন্দর কমিউনিটি সেন্টারের মহালখান বাজার থেকে কবিরের দোকান পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ পরিচালিত ১ কিলোমিটারের বেশি সড়ক জুড়ে রয়েছে গর্ত। পানি চলাচলে কোন ড্রেন নেই। তাই বৃষ্টির সব পানি সড়কে জমে থাকে। সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী বলরাম চাকমা বলেন, বর্ষার পর কাজ এ সড়কের মেরামত কাজ শুরু হবে। এদিকে এলজিইডির অধীনে এ সড়কের কবির সওদাগর দোকানের মোড় থেকে বখতেয়ার পাড়া মিন্নাত আলী দোভাষীর হাট, কালীবাড়ি, বোয়ালিয়া পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়েছে।স্থানীয় চাপাতলী গ্রামের বাসিন্দা প্রবাসী কাজী মোরশেদুল হক বলেন, আনোয়ারার অতি গুরুত্বপূর্ণ বখতেয়ার সড়কের ৫ কিলোমিটারে ৫ হাজারের বেশি গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্ত গুলো পুকুরের মতো বড় আকার ধারণ করেছে। ফলে বয়স্ক, গর্ভবতী নারীর স্বাভাবিক চলাচল ব্যাহত ছাড়াও জরুরি রোগী পরিবহনে মারাত্মকভাবে সমস্যার সৃষ্টি দেওয়া দিয়েছে। তাই জরুরি ভিত্তিতে এ সড়কটি মেরামত করা অতি জরুরি। বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম. এ. কাইয়ুম শাহ বলেন, চলতি বর্ষা মৌসুমে এ সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনদুর্ভোগ বেড়ে গেছে। আগামী মাসে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে রাস্তাটি মেরামত করা হবে।আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, এ সড়কের মহালখান বাজার থেকে কবির সওদাগরের দোকানের মোড় পর্যন্ত অংশ সড়ক ও জনপদ বিভাগের। তাই কবির সওদাগরের দোকান থেকে কালী বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ১ কোটি ৪০ লাখ টাকায় প্রকল্প অনুমোদন লাভ করেছে। আগামী মাসে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বছরই রাস্তার মেরামত কাজ শেষ করা হলে জনদুর্ভোগ কমে যাবে। | 6 |
বিচ্ছিন্ন সহিংসতার মধ্যদিয়ে কক্সবাজারের দুই পৌরসভা ও ১৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২ জন। এ ছাড়া পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।তিন দিন ধরে চলা বৃষ্টির মধ্যেই গতকাল সোমবার সকাল ৮টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। শুরুতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের কেন্দ্রে আসতে দেখা যায়। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের সংবাদ আসতে থাকে। সকাল ৯টা ২০ মিনিটে মহেশখালীর কুতুবজোম দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা লাইনে আগে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। যা একপর্যায়ে এ ঘটনা রূপ নেয় সহিংসতায়। গুলিবর্ষণ ও দুই দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৩২) নামের একজন নিহত হন। তিনি কুতুবজোম পশ্চিমপাড়ার ছোট মিয়ার পুত্র। স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতীকের মোশাররফ হোসেন খোকনের সমর্থক ছিলেন কালাম। এ সময় নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।কুতুবজোম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা গোলাম মাসুদ কুতবী জানান, এ ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ৪ ও ৫ নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।ঘটনার খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেয়। দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয় আজিজ সিকদার নামে স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত আবুল কালাম পেশায় একজন জেলে। পশ্চিমপাড়ার একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন তিনি। নদীতে মাছ ধরে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর দুই স্ত্রী এবং ৮ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। কালামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।এদিকে তৃতীয়বারের মতো মহেশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মকছুদ মিয়া। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকে সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৫৪ ভোট। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমিন আল পারভেজ।এ পৌরসভায় বেসরকারি ফলাফলে ১ নম্বর ওয়ার্ডে আবু তাহের, ২ নম্বর ওয়ার্ডে আজিজ মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে কাজী মোতাহের হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জনি মং, ৫ নম্বর ওয়ার্ডে মনজুর আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে প্রণব কুমার দে, ৭ নম্বর ওয়ার্ডে শামসুল আলম বাদশা, ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে খায়ের হোসেন জয়ী হয়েছেন। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে স্থগিত থাকায় কাউন্সিলর পদে ভোটগ্রহণ হয়নি।এদিকে বেলা ১১টার দিকে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ করে নৌকার সমর্থক ঢুকে পড়ে। তাঁরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। এতে আব্দুল হালিম (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি বড়ঘোপ গোলদার পাড়ার মৃত মো. হোসনের ছেলে। পেশায় মুদি দোকানি হালিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আরও অন্তত ২ জন গুলিবিদ্ধ হন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আবদুল হালিমের ভাতিজা কামরুল হাসান জনি বলেন, পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে সুন্দরভাবে ভোট নেওয়া হচ্ছিল। বেলা ১১টার দিয়ে হঠাৎ করে নৌকার কয়েক উচ্ছৃঙ্খল সমর্থক কেন্দ্রে ঢুকে ব্যালট কেড়ে নেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুটলে তিন জন গুলিবিদ্ধ হন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল হাসান আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন।ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা. সাহাব উদ্দিন বলেন, অতর্কিত হামলা করে অর্ধশত ব্যক্তি কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাঁর ওপর হামলা হয়। তিনি আত্মরক্ষার্থে পুলিশকে ফাঁকা গুলির নির্দেশ দেন। এ সময় হামলাকারীরা অন্তত ১০০টি ব্যালট ছিনিয়ে নেয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টার সময় আবদুল হালিম নামের একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এদিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে তাবালের চর, সন্দীপিপাড়া, কবি জসীম উদ্দিন, বড়ঘোপ কুতুবদিয়া সরকারি কলেজ, মুরালিয়া, কাজি হেলাল উদ্দিন, পিলটকাটা, লেমশীখালী সতরুদ্দীন হাই স্কুল কেন্দ্রেসহ অন্তত ১০টি কেন্দ্রে ছোট-খাটো সহিংসতা হয়েছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রেজাউল হাসান জানিয়েছেন, গতকালের নির্বাচনী সহিংসতায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।এদিকে গতকাল সন্ধ্যায় জানা যায়, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।নির্বাচন অফিস জানায়, ১৮ হাজার ৬১২ জন ভোটারের মধ্যে প্রায় ১৩ হাজার ভোটার এদিন ভোট দেন। এতে নৌকা প্রতীকে ৮ হাজার ২৬২ ভোট পেয়েছেন আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট। | 6 |
টেকনাফের শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা ঘটনায় মামলা হয়েছে। সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বুধবার কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিডি প্রতিদিন/কালাম | 6 |
ডারবান টেস্টে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং দাপটে ৩৬৭ রানে থেমে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু টেস্টের প্রথম দিনটা সে অর্থে নিজেদের করতে পারেননি টাইগাররা। ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৩ রান তুলে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা (৫৩) ও কাইল ভেরিয়েন্ন (২৭)। দুজনের থিতু জয়ে যাওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ। তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙেছেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনের ষষ্ঠতম ওভার করতে এসে দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাইল ভেরিয়েন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরিয়েন্ন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের বলে আবারো খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মাল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বল। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে। গলার কাটার মতো বিঁধে থাকা টেম্বা বাভুমাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭ রানের আক্ষেপে পুড়ে ৯৩ রানে বিদায় নেন তিনি। সব শেষ স্বীকৃত ব্যাটসম্যান কেশভ মহারাজ ১৯ রানে বিদায় নেন। এতে বড়ে সংগ্রহের স্বপ্নে ভাটা পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। ৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে প্রোটিয়ারা। লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা করেন। তাদের আগের সেশনের অবিচ্ছেদ্য ১৬ রানের জুটি বেশি বাড়তে দেননি খালেদ আহমেদ। ১২ রানে থাকা উইলিয়ামসকে ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে। তাতে অবশ্য ফিল্ডার জয়ের অবদান আছে ঢের। এই জুটি ভাঙে ৩৪ রানে। ৩৩২ রানে ৯ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা পরে সাড়ে তিন শ' রানের কোটা পার করে লেজের দিকের দুই ব্যাটসম্যান হারমার আর ডুয়ানে অলিভিয়ারের ব্যাটে। শেষ দিকে বাংলাদেশ দলের জন্য অস্বস্তি হয়ে ওঠা দশম উইকেটে এই জুটি থেকে আসে ৩৪ রান। পরে অলভিয়ারকে ১২ রানে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস থামান মিরাজ। ৩৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৩৮ রানে অপরাজিত থাকেন হারমার। খালেদ আহমেদ ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। তার সাথে মিরাজ ৩টি এবং এবাদত নিয়েছেন ২ উইকেট। আছে একটি রানআউটও। | 12 |
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৪ পুলিশ সহ সাত আসামি কে ৭ দিনের রিমান্ডে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত-৩ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় সিনহার সফরসঙ্গী সিফাতকে আসামি করা হয়। সেই মামলায় বেশ কয়েকজনকে সাক্ষীও করা হয়। এদিকে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। মামলার শুনানিতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত লিয়াকত, প্রদীপ ও নন্দ দুলাল রক্ষিতের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি চারজনকে দুদিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অন্য দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। | 6 |
গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া 'চাই তোমায়'। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, 'নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।'ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে 'কাজল' নাটকের 'মামনি' পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, 'বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।' মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'মনের সাথী' নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, 'এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।'তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, "সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে 'চাই তোমায়'। কেউ বলছেন 'মনের সাথী' সেরা। কারও কাছে 'মামনি' হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।"ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, 'এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।' এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, 'আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।'নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:চাই তোমায়মনের সাথীমামনি | 2 |
রাজশাহী কিংসের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে ঢাকা ডায়নামাইটস। শুরুতেই সাজঘরে ফিরেছেন সুনীল নারিন। মাত্র ১ রান করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে মাঠ ছাড়েন। এখন মাঠে আছেন 'আফগান গেইল' হযরতুল্লাহ জাজাই। তিনি এসেই হাতখুলে পেটাচ্ছেন। ঢাকার সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান করে রাজশাহী। সর্বোচ্চ ৪৫ রান করেন মার্শাল আইয়ুব। ৩১ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় কার্যকরী একটি ইনিংস খেলেন। আর ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নারিন। | 12 |
বিএনপি নেতাদের নামে 'গায়েবি' মামলা হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার ভয়াবহ ছক আঁকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতেই বিএনপির নেতাদের নামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এরপর তিনি রাসেল স্কয়ারে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে লিফলেট বিতরণ করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আবার নাশকতা করে, ২০১৪ সালের মতো বোমা সন্ত্রাস করে অথবা সহিংসতার আগুন ছড়ায়, এর জন্য আওয়ামী লীগ জনগণকে সতর্ক করে দেবে। দেশে এখন শান্তি আছে। বিএনপি এই শান্তিকে নষ্ট করতে চায়, পরিবেশ নষ্ট করতে চায়। তিনি বলেন, নির্বাচনের জন্য এর চেয়ে ভালো পরিবেশ নেই। বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ হয়ে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে, আওয়ামী লীগ তা জনগণকে স্মরণ করিয়ে দেবে, সতর্ক করে দেবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে বিএনপি ছক আঁকছে। মামলার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পুলিশ মামলা করেছে গুরুতর অভিযোগে। গোপনে বৈঠকে বিএনপি সহিংসতার ছক করছে, এরই পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। বিএনপি যেটা কোটা আন্দোলনে, সহ-উপাচার্যের বাসভবনে হামলায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে করেছে। তিনি আরও বলেন, 'সেই একই ধরনের আরও ভয়াবহ চিন্তাভাবনা বিএনপির আছে। পুলিশের কাছে সে তথ্য আছে, পুলিশ তথ্য নিয়ে আমাকে জানিয়েছে তাই আমি বলছি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নির্বাচনের মতো চলবে, মামলা মামলার মতো চলবে।' মন্ত্রী কাদের আরও বলেন, 'সিএমএইচে হুমায়ুন আজাদকে দেখতে গেছি, সেটার জন্যও মামলা হয়েছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি হলাম চোর-এই হলো বিএনপি, যাদের নীতি নেই, নৈতিকতা নেই।' আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী, স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস প্রমুখ গণসংযোগের সময় উপস্থিত ছিলেন । | 9 |
প্রবাদটি শুনেছেন নিশ্চয়ই, 'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়'। বাংলা প্রবাদ। এর অর্থ বৈচিত্র্যহীন। রান্নার বৈচিত্র্যহীনতা, জীবনে বৈচিত্র্যের অভাব-এ রকম বোঝাতে এই প্রবাদ ব্যবহার করা হয় বাংলা ভাষায়। কিন্তু কেমন করে এল 'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়' প্রবাদটি? অকূলপাথারে পড়ার প্রয়োজন নেই, এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে।'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়' এই প্রবাদে বাঙালির তিনটি বহুল প্রচলিত খাবারের কথা বলা হয়েছে। এই খাবারগুলো আবহমানকাল ধরে আমাদের রান্নাঘরে রান্না হয়ে আসছে ধর্ম ও সম্প্রদায়নির্বিশেষে। সুস্বাদু তো বটেই, এই খাবারগুলোকে এখন পুষ্টির দিক থেকেও গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এই তিন খাবারের একটি হচ্ছে থোড় অর্থাৎ কলাগাছের ভেতরের নরম অংশ। কলাগাছ শুধু হাতিই খায় না, মানুষও খায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কলাগাছের বিভিন্ন অংশের সুস্বাদু রান্নার রন্ধনপ্রণালি পাওয়া যায় এখনো। এর কিছু বেশ সুস্বাদু। যাদের বয়স চল্লিশ পেরিয়ে পঞ্চাশ-ষাট কিংবা সত্তরের ঘরে পড়েছে, চোখ বন্ধ করে একবার আপনার গ্রামের বাড়ির চৌহদ্দি স্মরণ করার চেষ্টা করুন। কী দেখছেন? বাড়ির ভিটায় বা পাশেই কয়েকটা কলাগাছ, ছাইয়ের স্তূপের পাশে একটা চালকুমড়ো, মিষ্টিকুমড়ো বা পুঁই লতা অবহেলায় আকাশ ফুঁড়ে উঠতে চাইছে। আর একটা শজনেগাছ। মনে পড়ছে? সঙ্গে কারও কারও বাড়িতে দেখতে পাবেন একটা লেবুর ঝাড়। বাড়ির পাশে একটি পুকুর, গোয়ালে গাভি, গোলায় ধান-এটা বাঙালির ইউটোপীয় ভাবনার অংশ। অতীতকে গৌরবান্বিত করার প্রয়াস। আদতে এখনো যেমন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে অর্থ, আগেও তাই ছিল। তবে এখন যেমন বিত্তবানের সঙ্গে নিম্নবিত্তের বিরাট ফারাক-অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে, তখন হয়তো তেমনটা ছিল না। সে জন্যই বলছি, আপনার বাড়ির চৌহদ্দি স্মরণ করুন। বুঝতে পারবেন। কলাগাছ বিভিন্ন কারণেই বাঙালির কাছে গুরুত্বপূর্ণ। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গে তো বটেই, হিন্দু-মুসলিম মিলিত ঐতিহ্যের যে উৎসবের অস্তিত্ব ছিল গ্রামীণ সমাজে তাতে শিরনি/শিন্নি দেওয়ার জন্য কলা আর গমের আটার চাহিদা ছিল ওপরের দিকে। এখন চাইলে বড় অনুষ্ঠানে প্যান্ডেল তৈরি করে চেয়ার টেবিলে বসিয়ে সিরামিকস বা মেলামিন কিংবা ওয়ান টাইম প্লেটে খাওয়ানো যায়। কিন্তু একসময় বড় অনুষ্ঠানের জন্য সম্প্রদায়নির্বিশেষে কলাপাতা আর ফুটখানিক লম্বা কলাগাছের বাকলের তৈরি ডোঙাই ছিল একমাত্র অবলম্বন। তবে যেসব জায়গায় তালপাতা কিংবা পদ্মপাতা পাওয়া যেত, সেসব জায়গায় সেগুলোও ব্যবহার করা হতো অনুষ্ঠানে প্লেট হিসেবে। আর খেয়াল করুন, বন্যাপ্রবণ এই বাংলায় কলাগাছ কত কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ফল হিসেবে কলা সুস্বাদু, কলার মোচা খাওয়া যায়, সেই সঙ্গে কলাগাছের থোড়ও খাওয়া যায়। সবকিছু মিলে কলাগাছের গুরুত্ব ছিল মানুষের কাছে অপরিসীম। তাই কলাগাছ ছিল বাড়ির ভিটায় অথবা বাড়ির পাশেই, যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। বড়ির কথায় আসি। মসুর, মাষকলাই এবং অড়হর ডালের বড়ি বানানো যায়। চৈতন্য চরিতামৃতে (ষোলো শতকের মাঝামাঝিতে রচিত) 'ফুল বড়ি'র কথা পাওয়া যায়। এই ফুল বড়ি মসুর ডালে তৈরি হতো। তার মানে বড়ির উপস্থিতি এই অঞ্চলে বেশ প্রাচীন। মসুর-মাষকলাই-অড়হরের ডাল বেটে, ভালো করে ফেটিয়ে নিয়ে বড়ি দেওয়া হয় পরিষ্কার কাপড়ে বা টিনের ওপর। তারপর শুকানো হয় প্রখর রোদে। শুকিয়ে গেলে সংরক্ষণ করে রাখা হয় সারা বছর খাওয়ার জন্য। প্রায় সব ধরনের নিরামিষ তরকারিতে মিশেল দেওয়া যায় এই বড়ি। ডাল বাটার সঙ্গে কখনো কখনো যোগ করা হয় মিহি করে বাটা চালকুমড়ো। চালকুমড়ো মেশানো বড়িকে কুমড়ো বড়ি বলে আর চালকুমড়ো ছাড়া বড়ি শুধু বড়ি হিসেবে পরিচিত। সবজির সঙ্গে মিশেল দিয়ে খাওয়া হয় ডালের বড়ি। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে ডালের বড়ি তৈরি করার প্রচলন রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তৈরি হয় অলংকারের নকশার মতো দেখতে গয়না বড়ি। তেলে ভেজে খাওয়া হয় এই গয়না বড়ি। রইল বাকি খাড়া খাড়া শব্দটি নিয়ে বেশ নাকানিচুবানি খেতে হয়েছে। খাড়া মানে ডাঁটা। শজনে ডাঁটাকে খাড়া নামে ডাকা হয় বাংলাদেশের নড়াইল, বাগেরহাট, খুলনা, যশোরের কিছু অঞ্চলে। শব্দটি অপ্রচলিত এখন। ওই সব অঞ্চলের প্রবীণ মানুষদের মুখে শোনা যায় শব্দটি। আর এই খাড়া শব্দটি বহুলভাবে ব্যবহৃত হয় রাঢ় অঞ্চলে। এই রাঢ় অঞ্চল হলো আমাদের দক্ষিণবঙ্গ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ। হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম-ওই সব অঞ্চলে বহুলভাবে শজনেকে খাড়া বলা হয়। মূলত ডাঁটাজাতীয় সবকিছুকেই এই অঞ্চলে খাড়া বললেও 'শজনে খাড়া' বহুল ব্যবহৃত শব্দ। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক পিয়ালী পালিত জানাচ্ছেন, 'খাড়া শব্দটি বিশেষত সাঁওতালরা ব্যবহার করে, বীরভূম অঞ্চলে। আমার ছোটবেলায় শান্তিনিকেতনের আশে পাশে থাকা মাঝি মেঝেনদের শজনে ডাঁটাকে খাড়া বলতে শুনতাম। তারা কোনোমতেই অন্য কোনো শব্দ (শজনে/নাজনে) ব্যবহার করত না। বীরভূম থেকে শুরু করে দুমকা পর্যন্ত তাদের মধ্যে খাড়া শব্দটিই প্রচলিত।' এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে যে শব্দটি সাঁওতালি ভাষা থেকে এসেছে। আবার সুশীল কুমার মণ্ডল রচিত 'রাঢ়ের শব্দ ও সংস্কৃতি অভিধান' এ (প্রভা প্রকাশনী, কলকাতা-১২) খাড়া শব্দটির অর্থ বলা হয়েছে, ডাঁটা, সবজি বিশেষ। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শজনে খাড়া আর শব্দটি ব্যবহারের জন্য নির্দেশ করা হয়েছে বাঁকুড়া, বর্ধমান অঞ্চলকে। মোটকথা, খাড়া শব্দটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং রাঢ় বাংলায় শজনে বা শজনে ডাঁটার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। শজনের আরও কিছু প্রতিশব্দ আছে। যেমন রংপুর, দিনাজপুর, নীলফামারীতে সরু লম্বা সবুজ রঙের শজনেকে (মূলত এটিই শজনে) বলা হয় ঝুল বা ঘোড়ার ঝুল। আর নজনে বা একটু বেঁটে ও মোটা শজনেকে বলা হয় রায় খঞ্জন (এটি প্রায় সারা বছরই পাওয়া যায়)। আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একে ডাকা হয় ছুটি বা ছুট্টি বলে। খুঁজলে শজনের এ রকম আরও প্রতিশব্দ পাওয়া যেতে পারে বিভিন্ন অঞ্চলে। বর্তমান বিশ্বে 'মিরাকেল ট্রি' নামে খ্যাত শজনেগাছ বাঙালি খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। খাদ্য হিসেবে এর ফুল, ফল, পাতার ব্যবহার ব্যাপক। শজনে পাতা 'নিউট্রিশনস সুপার ফুড' হিসেবে পরিচিত বলে এর গুঁড়া বিক্রি হয় পৃথিবীর উন্নত দেশগুলোর শপিং মলে। তা ছাড়া ভারতীয় বাংলাদেশসহ পুরো উপমহাদেশে আয়ুর্বেদ চিকিৎসায় শজনেগাছের কাণ্ড ও শিকড়ের ব্যবহার রয়েছে। শজনে বীজ দিয়ে তৈরি হয় সৌন্দর্যবর্ধক তেল, সে তেল সুপারশপে খুঁজলেই পাবেন। এমন একটি উপকারী গাছের কদর বাঙালি করবে না, সে কি হয়? প্রাচীনকাল থেকেই সে কারণে বাঙালি শজনেগাছকে জায়গা দিয়েছে তার ভিটার কোণে, আপন করে।ইতিমধ্যে আমরা থোড়, বড়ি এবং খাড়া-এই তিনটি খাবারের পরিচয় পেয়ে গেছি। কিন্তু কেন এই তিন খাবার থেকেই প্রবাদটির উৎপত্তি হলো? সাধারণ বাঙালি চিরকালেই অন্নের অভাবে দগ্ধ হয়েছে। না, সাধারণ বাঙালি খাবারের অভাবে মরেনি। কিন্তু তার রান্নাঘরে বৈচিত্র্যের অভাব ছিল। ঘুরিয়ে-ফিরিয়ে একই ধরনের তরকারি তাদের খেতে হয় প্রতিদিন। সেই থোড় না হলে বড়ি না হলে খাড়া না হলে শাক। রান্নাঘরের এই বৈচিত্র্যহীনতা বোঝাতে বাঙালি কখন থেকে এই প্রবাদের ব্যবহার শুরু করে, তার কোনো ঐতিহাসিক সূত্র পাওয়া যায় না বটে, কিন্তু প্রবাদটি যে রান্নাঘরের চৌহদ্দি পেরিয়ে আমাদের যাপিত জীবনের বৈচিত্র্যহীনতার ব্যাপকতা প্রকাশ করে, সেটা বোঝা যায় খুব ভালোভাবেই।'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়' প্রবাদটি যতই বৈচিত্র্যহীনতার কথা বলুক না কেন, আমরা কদলী বালার গুণমুগ্ধ, কুমড়ো বড়ির স্বাদমুগ্ধ আর শজনে ফুলের রূপমুগ্ধ। 'এখানে আকাশ নীল-নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুলফুটে থাকে হিম শাদা-রং তার আশ্বিনের আলোর মতন;'(এখানে আকাশ নীল, জীবনানন্দ দাশ)সহায়তা:১. সুশীল কুমার মণ্ডল, রাঢ়ের শব্দ ও সংস্কৃতি অভিধান, প্রভা প্রকাশনী, কলকাতা-১২।২. মিলন দত্ত, বাঙালির খাদ্যকোষ, দে'জ পাবলিশিং, কলকাতা-৭৩, ২০১৫।৩. ফেসবুক গ্রুপ নুনেতে ভাতেতে। | 4 |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) বিকেল ৩:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রধান নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিসিবির নিরাপত্তা প্রধান কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ায় আজ বিকালে ইন্তেকাল করেছেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিসিবি কর্মকর্তা। | 12 |
অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানও যে গুণী শিল্পী, সে ব্যাপারে সন্দেহ নেই। তিনি একাধারে অভিনেত্রী ও গায়িকা। দক্ষিণে জাঁকিয়ে বসলেও হিন্দি ছবিতে এখনো সেভাবে সফলতা পাননি তিনি। অকপটে কথা বলা কিংবা নিজের মতো চালচলনে বারবার ট্রল হয়েছে তাঁকে নিয়ে। এ নিয়ে রীতিমতো বিরক্ত শ্রুতি। অবসাদে পড়ে মানসিক চিকিৎসাও নিয়েছেন। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। শ্রুতি বলেন, 'আগে আমি অনেক ব্যাপারেই ভয় পেতাম। কেবলই ভাবতাম, আমার ভাবমূর্তি খারাপ না হয়ে যায়। মা-বাবা আমায় যেন ভুল না বোঝেন।'এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি হাসান প্রথম সারির নায়িকাদের একজন। কিংবদন্তি কমল হাসানের মতো অভিনেতার সন্তান হওয়ার চাপ হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্রুতি। মা সারিকাও তুখোড় অভিনেত্রী ছিলেন। তবে শ্রুতির সাফ কথা, 'আমার পক্ষে মা-বাবার মতো অভিনয় করা সম্ভব নয়। আপনি তুলনা করতে পারেন না, সেটা বাবা-মেয়েই হোক কিংবা অন্য কারও সঙ্গে। প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে।'মা-বাবার অর্থে নয়, বরং নিজের অর্থেই নিজেকে গড়তে চান শ্রুতি। অভিনেত্রী বলেন, 'আমার নিজের কিছু চ্যালেঞ্জ আছে। আমি মা-বাবার ওপর নির্ভরশীল হতে পারি না। আবার শুটিং শুরু করেছি কারণ, আমি আর্থিক সমস্যায় আছি।'তিনি বলেছেন, 'আমার কাঁধে বেশ কিছু দায়িত্ব। আমাকে বাড়ির জন্য ঋণ নিতে হয়েছে। আমাকে মাসিক কিস্তি পরিশোধ করতে হয়। এসবের জন্য তো আর মা-বাবার কাছে হাত পাততে পারি না।'গত সপ্তাহে মুক্তি পেল শ্রুতি অভিনীত তামিল ছবি 'লাবাম'। এ ছাড়া প্রভাসের সঙ্গে তাঁকে 'সালার' ছবিতেও দেখা যাবে। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, 'সালার' ছবিটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে শ্রুতির। | 6 |
৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্বে) ফেরদৌস জামানের সই করা চিঠিটি আজ বৃহস্পতিবার পিএসসির চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে। পিএসসির ঘোষণা অনুযায়ী, ৪৩তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে গত ৩০ ডিসেম্বরে থেকে। আবেদন চলবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে। করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত (সেমিস্টার) পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন না। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পরীক্ষা শুরু হয়েছে। সেই সময় ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিল ইউজিসি। এদিকে এ বিষয়ে গত ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভাতেই বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিতে ইউজিসিকে অনুরোধ জানানো হয় উপাচার্যদের পক্ষ থেকে। ইউজিসিও তাতে একমত পোষণ করেছিল। এরপরই ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিল ইউজিসি। | 1 |
বিগত ৩০ বছরের মধ্যে এ বছরের ৩১ ডিসেম্বর সবচেয়ে কম ঠাণ্ডা পড়েছে। গত ৩০ বছরের তুলনায় এ বছরের ৩১ ডিসেম্বর দেশব্যাপী তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে বিগত বছরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রাজধানীতে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল, যা দেশের অন্যান্য অংশের তুলনায় সবচেয়ে বেশি। দৈনিক প্রথম আলোকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বিগত ৩০ বছরের ৩১ ডিসেম্বরের তুলনায় এ বছরের ৩১ ডিসেম্বর তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা, প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ কম থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য বেশি থাকায় রাজধানীতে শীত কম অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, সামনের সপ্তাহে এ অবস্থার পরিবর্তন ঘটলে ঢাকায় শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডতে। এছাড়া, রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে, হিমালয়ের ঠাণ্ডা বাতাস প্রবেশ করায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ এবং মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচলের ঠাণ্ডা বাতাস প্রবেশ করায় সিলেট অঞ্চলে তীব্র শীত পড়েছে। জানা গেছে, শুক্রবার সকালে ঢাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮১%। দুপুরের পর তা কমে ৭২% হয়েছে। অন্যদিকে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ গড়ে ৬০% থেকে ৪০%-এর মধ্যে ছিল। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও জানান, নতুন বছরের প্রথম দিন থেকে রাজধানীতে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।তবে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। | 6 |
রাজধানীর বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ মো. হাসান আলী নামের একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের সিকিউরিটি স্ক্যানিং থেকে আজ সোমবার রাত ৮টা ২০ মিনিটে ওই ব্যক্তিকে আটক করা হয়।বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক হওয়া হাসান আলী স্টার এক্সপ্রেস লাইনের এসকিউ ৪৪৭ ফ্লাইটের একটি কনসাইনম্যান্টে এসব সৌদি রিয়ালগুলো সিঙ্গাপুর পাচারের চেষ্টা করছিলেন। জব্দকৃত এসব সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশী টাকায় ২০ কোটি টাকা বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান আজকের পত্রিকাকে বলেন, বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হাসান আলী নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে জব্দকৃত সৌদি রিয়াল গণনা চলছে। এসব সৌদি রিয়াল সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।তিনি বলেন, গণণা শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ পুলিশের উদ্দেশে বলেছেন, সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশ কর্মীদের খেয়াল রাখতে হবে। আজ সন্ধ্যায় "পুলিশ সপ্তাহ ২০২২" উপলক্ষে বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। "দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৭ জানুয়ারি- ২০২২ পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে। রাষ্ট্রপতি আরও বলেন, আপনি 'বন্ধু' হিসাবে জনগণের পাশে থাকবেন। মানবিক পুলিশ হোন এবং জনগণকে সেবা প্রদান করে এবং সত্যিকারের শক্তিতে পরিণত হওয়ার জন্য তাদের আস্থা অর্জন করে আপনার দায়িত্ব পালন করুন। রাষ্ট্রপ্রধান মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও পরম নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক ও উন্নত দেশের উপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তির (আইটি) প্রসারের সঙ্গে সঙ্গে পুলিশের সেবায় প্রবেশও সহজতর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সময়োপযোগী পুলিশি সেবা প্রদানের জন্য ইতিমধ্যে নতুন ইউনিট গঠন করা হয়েছে। এর ফলে পুলিশের কার্যক্রম আরো গতিশীল হবে এবং জনগণ সহজেই ভালো পুলিশি সেবা পাবে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ে জনগণের আরও সম্পৃক্ততার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশকে একটি 'জনবান্ধব পুলিশ ও মানবিক পুলিশ' হিসেবে গড়ে তুলতে আপনাদের আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ ইতিমধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। রাষ্ট্রপতি বলেন, গবেষণা, উদ্ভাবন এবং সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে নতুন গবেষণা ও উদ্ভাবনে সমৃদ্ধ হতে হবে। বাংলাদেশ পুলিশের জন্য একটি থিঙ্ক ট্যাঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রযুক্তি বিকাশের ধারায় বর্তমান বিশ্বে অন্যান্য অপরাধের মধ্যে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'সাইবার অপরাধ মোকাবেলায় আমাদের পুলিশের সক্ষমতা বাড়াতে হবে এবং আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ, প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আবদুল হামিদ বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান বাংলাদেশ পুলিশের অন্যতম বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করতে হবে, এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। মাদকের অপব্যবহারকে একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের যুব সমাজের একটি অংশ পুলিশসহ বিভিন্ন সরকারি দফতরের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় মাদক সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ছে। রাষ্ট্রপতি হামিদ বলেন, এ ব্যাপারে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এ ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতির বিবেচনা করতে হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশ বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে সম্মুখ-সারির যোদ্ধা হিসেবে জনগণের সেবা করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি দেশের জনগণের সেবা, নিরাপত্তা ও নিরাপত্তার জন্য জীবন উৎসর্গকারী সকল নির্ভীক পুলিশ সদস্যদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
গতমাসে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণা দেয়ার পর প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম গণসংযোগে হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। উত্তরাঞ্চলের শহর লখনৌতে এক জনসমাবেশে প্রিয়াঙ্কা তাঁর ভাই এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সাথে অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবছরে হতে যাওয়া নির্বাচনের আগে কংগ্রেসের জন্য নতুন শক্তি হিসেবে কাজ করবে প্রিয়াঙ্কার রাজনীতিতে আসা। প্রিয়াঙ্কাকে তুলনা করা হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে - যিনি সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধীর মাতামহী হন। উত্তর প্রদেশের লখনৌয়ের রোড শো'তে উপস্থিত থাকা বিবিসি প্রতিবেদক জানান, রাজীব গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ পথে নেমে আসেন এবং তাদের সমর্থনে স্লোগান দিতে থাকেন। প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে যোগদান কংগ্রেসের রাজনীতিতে এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লখনৌ থেকে বিবিসি প্রতিবেদক জানান, "কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা প্রিয়াঙ্কার যোগদানে যথেষ্ট উদ্দীপ্ত। পরের নির্বাচনে কংগ্রেস মোদি সরকারের পতন ঘটাবে, এমন আত্মবিশ্বাস ছিল তাদের কর্থাবার্তায়।" গান্ধী পরিবারের দুই ভাই বোনের মধ্যে প্রিয়াঙ্কাকে সবসময়ই বেশি জনপ্রিয় হিসেবে ধারণা করা হয়েছে। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রাজ্য পর্যায়ে বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পেছনে রাহুল গান্ধীর ছন্নছাড়া নেতৃত্বকেই দায়ী মনে করেন অনেকে। এর আগের নির্বাচনগুলোতে ভাই রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর হয়ে প্রচারণা চালালেও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক পদ গ্রহণ করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। তবে ২৩শে জানুয়ারি উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের জন্য কংগ্রেসের সাধারন সম্পাদক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তবে কংগ্রেসের চরম দুর্দিনে যখন প্রিয়াঙ্কাকে দলের দায়িত্ব দেওয়ার প্রস্তাব উঠেছে, যে কোনও কারণেই হোক তা বাস্তবায়িত হয়নি। অথচ এখন ভারতে সাধারণ নির্বাচনের যখন মাত্র তিন মাস বাকি, গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে - যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের গড় বলে পরিচিত - সেই তাকেই দলের দায়িত্বে নিয়ে এলেন তার বড় ভাই রাহুল গান্ধী। রাহুল গান্ধী এদিন আমেথিতে জানিয়েছেন, "কংগ্রেস আক্রমণাত্মক রাজনীতি করবে বলেই একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তরুণ নেতাদের সামনে নিয়ে আসা হয়েছে।" তারা যে "মাত্র দুমাসের জন্য আসেননি, বরং লম্বা সময়ের জন্য মিশন নিয়ে নেমেছেন" - সেটাও স্পষ্ট করে দেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজ্য পর্যায়ে শেষ কয়েকটি নির্বাচনে কংগ্রেস কিছু সফলতা লাভ করলেও আসন্ন জাতীয় নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে কংগ্রেসকে। তবে ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে শুধু কংগ্রেস নয়, বিজেপি-সহ অনেক দলকেই যে নতুন করে রাজনৈতিক স্ট্র্যাটেজি কষতে হচ্ছে তাতে কোনও সংশয় নেই। | 3 |
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে কামরুন নাহারকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বেআইনিভাবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আজ মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে বলে জানান ইউনুছ আলী আকন্দ।গত বছরের ২৯ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক কামরুন নাহার। তিনি মিরপুরের রূপনগরে দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। একই দিন রাজধানীর ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। | 6 |
ফেনীর ফুলগাজী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আজ বুধবার এ ঘোষণা দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার আনন্দপুর ইউপির মো. হারুন মজুমদার, ফুলগাজী সদরের মোহাম্মদ সেলিম ও মুন্সিরহাটের নুরুল আমিন। হারুন মজুমদার ও মোহাম্মদ সেলিম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে মুন্সিরহাট ইউপি নির্বাচনে হারুনুর রশিদ নামের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে নুরুল আমিন একক প্রার্থী হিসেবে থেকে যান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, তাঁদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে। ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদের তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া উপজেলার দুই ইউনিয়নে দুটি সাধারণ ওয়ার্ডে সদস্যপদে দুজন এবং দুটি ইউনিয়নে সংরক্ষিত দুটি নারী ওয়ার্ডে দুজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরাও আওয়ামী লীগের নেতা-কর্মী। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার ৬টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে। ফুলগাজী সদরে ইভিএমে ভোট নেওয়া হবে। অপর তিনটি ইউপিতে বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্যপদে ৫০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্যপদে ২০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। | 9 |
'এ দেশের জনগণের জীবনের নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর পারহাউজ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন দলটির নেতারা।এ সময় বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে এসেও আমরা দেখছি মা-বোনদের নিরাপত্তা নাই। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলামসহ আরও অনেকে।। | 6 |
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে নাভার্স-নাইন্টিতে সবচেয়ে বেশি ইনিংস এখন মুশফিকুর রহিমের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট আটবার নাভার্স নাইন্টিতে আউট হয়েছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ৯১ রানে আউট হন মুশফিক। এ নিয়ে টেস্টে চারবার নাভার্স-নাইন্টিতে থামলেন মুশফিকুর রহিম। আর তিন ফরম্যাট মিলিয়ে ওই সংখ্যাটা আটবার। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। টেস্টেও সর্বোচ্চ চারবার নাভার্স-নাইন্টিতে থামার রেকর্ড মুশফিকের দখলে। মুশফিকের মতো টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ চারবার নাভার্স-নাইন্টিতে থেমেছেন সাকিব। আর তিন ফরম্যাট মিলিয়ে সাতবার নাভার্স-নাইন্টিতে থামেন সাকিব। এতে মুশফিকের পরেই আছেন সাকিব। মুশফিক-সাকিবের পরে আছেন তামিম ইকবাল। টেস্টে তিনবার, আর তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট ৬ বার নাভার্স-নাইন্টিতে থামেন তামিম। টেস্টে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে থেমেছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ-ভারতের রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার। তিনজনই ১০বার করে নাভার্স-নাইন্টিতে থামেন। আর তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে আউটের রেকর্ড টেন্ডুলকারের দখলে। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে ২৮ বার নাভার্স-নাইন্টিতে থামেন টেন্ডুলকার। সূত্র : বাসস | 12 |
করোনার প্রকোপের কারণে অর্থনীতির ক্ষতি সামলাতে ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে অনেক ব্যাংক অনীহা দেখাচ্ছে। তাই এসব ব্যাংকগুলোর সরকারি আমানত প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার (২৭ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। ফজলে ফাহিম বলেন, যে সব ব্যাংক মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের সরকারি আমানত বৃদ্ধি এবং যে সব ব্যাংক মানুষের পাশে দাঁড়াচ্ছে না তাদের সরকারি আমানত প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। যে সব ব্যাংক মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের ১ শতাংশ করপোরেট ট্যাক্স ছাড় দেয়া যা কি-না সে প্রস্তাবনাও দেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীতে অর্থনীতি পুনরুদ্ধারে সরকার যে লক্ষ কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করেছে, তা ব্যাংক থেকে ঋণ হিসেবে যাবে, যার সুদের একটি অংশ দেবে সরকার। আর ঋণ দিতে ব্যাংকগুলোকে অর্থ জোগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রণোদনার ঋণ দ্রুত ছাড় করতে ব্যাংকগুলোকে তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।
| 0 |
রাজনৈতিক কারণে যুক্তরাজ্যে গ্যাস সরবরাহ আটকে রাখেনি রাশিয়া। তবে সরবরাহ বাড়ানোর যে প্রতিশ্রুতি ছিল, তা কার্যকর হতে সময় লাগবে। বিবিসির একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। কোভিড মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধার পেতে শুরু করার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে যে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া হয়তো রাজনৈতিক অস্ত্র হিসেবে গ্যাস ব্যবহার করছে। তবে কেলিন বলেন, 'অবশ্যই, আমরা রাজনৈতিক কারণে এটি বন্ধ করিনি। গ্যাসের সমস্যা পাম্পস্টেশনে আছে।' যুক্তরাজ্যের গ্যাস ব্যবহারের প্রায় ৫ শতাংশ আসে রাশিয়া থেকে। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় অর্ধেক, বাকি অংশ নরওয়ে এবং আলজেরিয়া থেকে আসে। কিছু বিশ্লেষক মনে করছেন, নবনির্মিত 'নর্ড স্ট্রিম ২' গ্যাসলাইন প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য রাশিয়া ইউরোপে সরবরাহ বন্ধ রাখতে পারে। ইউক্রেনকে এড়িয়ে সরাসরি জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহের লক্ষ্যে এটি তৈরি হয়েছে। রাশিয়া ইউক্রেনের মাধ্যমে ইউরোপের কাছে গ্যাস বিক্রি করে। এটা এড়ানোর জন্যই এই প্রকল্প। তবে এই প্রকল্প ভূরাজনৈতিক ও পরিবেশগত ভিত্তিতে আপত্তির মুখে পড়েছে। এর 'নর্ড স্ট্রিম ২' অনুমোদনের জন্য জার্মানি ও ব্রাসেলসের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়া ইচ্ছা করে গ্যাস সরবরাহে লাগাম টেনে রাখায় এ সংকট তৈরি হয়েছে-এমন অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে ক্রেমলিন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা গ্যাসকে 'রাজনৈতিক হাতিয়ার' হিসেবে ব্যবহার করছে না। তবে ইউরোপে গ্যাসের দাম বাড়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, তিনি এমন কোনো ঘটনা সম্পর্কে অবগত নন, যেখানে রাশিয়া গ্যাস সরবরাহের চুক্তিগত বাধ্যবাধকতা পূরণ করেনি। জার্মানি রাশিয়ার নর্ড স্ট্রিম-২ প্রকল্পকে সমর্থন করেছে এবং একে ভূরাজনৈতিক কৌশল নয়, একটি ব্যবসায়িক চুক্তি বলে দেখছেন তিনি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নর্ড স্ট্রিম ২-এর জন্য জার্মানির ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়া গ্যাস বন্ধ করছে বলে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি 'রাবিশ' রাজনৈতিক অপপ্রচার। পুতিনের কথার সুরেই আন্দ্রেই কেলিন বলেন, পাইপলাইনটি প্রস্তুত এবং আমরা জার্মানির কাছ থেকে চূড়ান্ত অগ্রগতি আশা করছি। যত তাড়াতাড়ি এটি ঘটবে তত দ্রুতই পাইপলাইন থেকে নতুন গ্যাস সরবরাহ আসবে। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রথম প্রকল্প নর্ড স্ট্রিম-১, যার নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে। এরপর নর্ড স্ট্রিম-২ প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে এ বছর। এটির দৈর্ঘ্য ২ হাজার ৪৬০ কিলোমিটার। | 0 |
আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার ঢাবির সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা। এতে লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে আন্দোলনরত শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পেছনে সরকার করোনা পরিস্থিতি ও টিকার অপর্যাপ্ততাকে দায়ী করেছে। অথচ করোনা পরিস্থিতিতে কলকারখানা, অফিস, শিল্পপ্রতিষ্ঠান; এমনকি গণপরিবহন কোনোকিছুই থেমে থাকেনি। শুধু এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে, টিকা সংকটের জন্য দায়ী সরকারের নীতিনির্ধারক ও তাদের করপোরেট প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলেন, বুধবার শিক্ষামন্ত্রীর অনলাইন প্রেস ব্রিফিংয়ের সময় তার ইন্টারনেট সংযোগ কয়েকবার ডিসকানেক্টেড (বিচ্ছিন্ন) হয়ে গেছে। গত মঙ্গলবার বিবিসি বাংলায় সাক্ষাৎকার দেওয়ার সময় ঢাবি উপাচার্যও তিনবার ডিসকানেক্টেড হন। সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় থেকে তাদের ইন্টারনেটের যদি এমন বেহাল দশা হয়, সে ক্ষেত্রে কোন বিবেচনায় তারা সাধারণ শিক্ষার্থীদের অনলাইন ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করেন? ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করবেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নিজ নিজ উপাচার্য বরাবর এবং অন্য শিক্ষার্থীদের জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার আহ্বান জানানো হয়। | 6 |
বিরোধ মাত্র তিন টাকার। নৌকার মাঝি, ঘাট ইজারদার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ত্রিপক্ষীয় বিরোধ। কিন্তু এর জন্যই কর্ণফুলী নদীর অন্যতম ব্যস্ত ঘাট বাংলাবাজার বন্ধ চার দিন ধরে। নদীর দক্ষিণ পাড়ে ইছানগর থেকে এ ঘাটে প্রতিদিন যাতায়াত করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ অন্তত দুই হাজার যাত্রী। পারাপার হয় সবজি, দুধ, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঘাট বন্ধ থাকায় গত চার দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন সবাই।র্ণফুলী নদীর দুই পাড়ে গড়ে উঠেছে ১৬টি ঘাট। এর মধ্যে নয়টি ঘাটে হয় যাত্রী পারাপার। নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী ও পটিয়ার মানুষ এসব ঘাটে আসা যাওয়া করে। এ ছাড়া দুই পাশের শিল্পকারখানা, সরকারি-বেসরকারি নানা দপ্তর, লাইটার জাহাজের শ্রমিক, নাবিক, মাঝিসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন নদী পারাপার হয়। এসব ঘাট প্রতি বছর ইজারা দেয় সিটি করপোরেশন।গত বছর বাংলাবাজার ঘাটটি ইজারা হয় প্রায় ৩৭ লাখ টাকায়। অথচ এ বছর ঘাটটি ইজারা দিতে পারেনি চসিক। ফলে গত প্রায় পাঁচ মাস বৈধ ইজারাদার ছাড়াই এটি পরিচালিত হচ্ছে। এ নিয়ে বিরোধের সূত্রপাত।মাঝিদের অভিযোগ, আগের ইজারাদারের লোকজনই এখনো পর্যন্ত টাকা আদায় করছে। অন্য আটটি ঘাটেই ইজারদাররা যাত্রীপ্রতি ১ টাকা আদায় করেন। কিন্তু এ ঘাটের ইজারাদার আদায় করছেন পাঁচ টাকা। মাঝিরা যাত্রী প্রতি দুই টাকা দিতে রাজিও আছেন। কিন্তু বাড়তি তিন টাকা দিতে রাজি নন। এ দাবিতেই চার দিন ধরে ঘাট বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি ও অনশন পালন করছেন প্রায় দুই শ সাম্পান মাঝি।কর্ণফুলী নদী সাম্পান মাঝি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি এস এম পিয়ার আলী বলেন, 'শুধু এ ঘাটেই কেন পাঁচ টাকা আদায় করা হবে? অন্য সব ঘাটে যাত্রী পারাপারে দশ টাকা নিই। ইজারদারকে এক টাকা দিয়ে, আমরা পাই নয় টাকা। এ ঘাটে নিতে হচ্ছে ১৩ টাকা। যাত্রীপ্রতি পাঁচ টাকা দিতে হচ্ছে আগের ইজারদারের লোকজনকে। আমরা পাই আট টাকা।'সাম্পান সমিতির সাবেক সভাপতি মো. এনামুল বলেন, 'প্রতিদিন যাত্রীদের সঙ্গে ঝগড়া হচ্ছে, এ ঘাটে আমরা কেন ১৩ টাকা নিচ্ছি? আমরা তো ভাড়া বাড়াইনি, ইজারাদারের লোকজন বাড়িয়েছে, তাই বাধ্য হয়েছি। সম্প্রতি ম্যাজিস্ট্রেট এসে দুবার জরিমানা করেছে মাঝিদের। অথচ আমাদের দোষ নেই। সিটি করপোরেশন এ ঘাটটি এ বছর ইজারা দেয়নি কেন?'ইউসুফ নামে এক মাঝি বলেন, ঘাটে মালামাল পারাপারেও বাড়তি টাকা আদায় করা হয়। নিয়ম অনুযায়ী, ৫০ কেজি পর্যন্ত পণ্য যাত্রীরা ফ্রি পরিবহন করতে পারেন। কিন্তু এ ঘাটে বিশ কেজি মালামাল নিলেও যাত্রীদের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা বাড়তি আদায় করা হয়। তা ছাড়া লাইটার জাহাজের নাবিকেরা যখন পার হন তখনো দুই-তিন শ টাকা বাড়তি নেওয়া হয় ।গতকাল ঘাটে গিয়ে দেখা যায়, শহরের নানা প্রান্ত থেকে আসা যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীরা আটকা পড়েছেন। শামিম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, 'জানতাম না ঘাট বন্ধ। এখন কলেজে যাওয়ার উপায় নেই। সড়ক পথে অনেক দূর ঘুরতে হবে, টাকাও বেশি লাগবে।'লাইটার জাহাজের শ্রমিক আরিফুল ইসলাম বলেন, 'আমি ইছানগর ঘাটে এসেই বিপদে পড়েছি। শহরে যাওয়া খুব প্রয়োজন। গত দুই ঘণ্টায় কোনো নৌকায় ছাড়েনি।নদীর অভয়মিত্র ঘাটের ইজারাদার জাফর আহমদ বলেন, 'পাঁচ টাকা আদায় করা অন্যায়। আমরা যাত্রী প্রতি এক টাকা নিচ্ছি । ঘাটে যাত্রী বেড়ে যাচ্ছে। ওই ঘাটে কমছে। বাংলাবাজার ঘাটের দুই শ মাঝি বিপাকে পড়েছে।'তবে বাংলাবাজার ঘাটের আগের ইজারাদার হাজী সফিক আহমেদ বলেন, এ ঘাট এখন চসিকের তত্ত্বাবধানে আছে। এ বছর তারা কাউকে ইজারা দেয়নি। তাদেরই জিজ্ঞেস করেন কেন পাঁচ টাকা আদায় করা হচ্ছে।বক্তব্য নিতে বারবার মোবাইলে যোগাযোগ করেও চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান নির্বাহী শহীদুল আলম কাউকে পাওয়া যায়নি। | 6 |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, 'বাংলাদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী দেখা দিলে লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে সরকার। তবে আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা দেখছি, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য প্রয়োজন হলে সরকার আরও কঠোর অবস্থানে যাবে।'আজ শনিবার বিকেল সাড়ে চারটায় মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ওমিক্রণের সংক্রমণ সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। এরই মধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার বড়ি দেশে বাজারজাত করা হয়েছে। তবে এই বড়ি টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত মাঝামাঝি ব্যক্তি যাঁদের মৃদু সমস্যা রয়েছে, তাঁরা এই বড়ি সেবন করতে পারবেন।'মন্ত্রী বলেন, 'আমরা এখন পর্যন্ত ভালো আছি। স্বাস্থ্যবিধি মানলে আরও ভালো থাকব। যদি ভাইরাস অতিমাত্রায় বেড়ে যায় এবং রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে লকডাউনের চিন্তাভাবনা আমাদের মাথায় রাখতে হব। তবে এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই।'মন্ত্রী আরও বলেন, 'এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। এরই মধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরও ছয় কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।'মানিকগঞ্জে প্রথমবারের মতো বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা এসে নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করছে এবং সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। গতকাল শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহিন রহমান।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী অবাইদুল ইসলাম সবুজ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মালিগাতি, রানীয়ালী গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তারা প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। হিন্দু কর্মী, সমর্থক ও ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে। নিজের আশ্রিত সন্ত্রাসীদের দিয়ে তাণ্ডব চালিয়ে অপপ্রচার করছেন।এমন ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগ দেওয়ার পরও থামেনি তার সন্ত্রাসী কার্যকলাপ। যা ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান, সমীরণ মণ্ডল, শ্রী কেতু সরকার, হরেণ রায়, আবদুর রাজ্জাক, নুর ইসলাম প্রমুখ। | 6 |
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। আজ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) আয়োজিত 'ডিকাব টকে' অংশ নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কিভাবে হবে, সেটা বাংলাদেশের সংবিধানেই আছে। তবে বন্ধু হিসেবে নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা রয়েছে আমাদের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
উপকূলীয় এলাকার খেটে খাওয়া মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত রুপালি ইলিশ। এই সম্পদের সঠিক সংরক্ষণের ওপর দেশের মৎস্য রপ্তানিসহ এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের ভাগ্য নির্ধারিত হয়। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা।প্রতিবছর সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে মৎস্য বিভাগ। বছরজুড়ে ইলিশের আকাল, তার ওপর নিষেধাজ্ঞায় অনেকটা হতাশা প্রকাশ করেছে জেলেসহ মৎস্য আড়তদার ব্যবসায়ীরা। তবে অবরোধকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৮৬ কেজি করে চাল প্রদানের কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।সরেজমিন ঘুরে দেখা গেছে, এরই মধ্যে অধিকাংশ ট্রলার উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরে এসে অবস্থান করছে। এসব ট্রলারের অনেকে তীরে ছেঁড়া জাল তুলছেন। কেউ আবার বিছানা-বেডিং নিয়ে বাড়ি ফিরছেন। অনেকে আবার ট্রলার মেরামতের জন্য ডকে তুলেছেন। কেউ কেউ আড়তের ঘাটে লম্বা করে জাল সাজাচ্ছেন সেলাই করার জন্য। তীরে ফেরার সঙ্গে সঙ্গে এসব জেলের অনেককেই ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।তবে এ বছর কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় অনেকে জেলেই পেশা পরিবর্তনের কথা জানিয়েছেন। মৎস্যভিত্তিক অর্থনীতি সুরক্ষায় এসব জেলের পেশা পরিবর্তন রোধে খাদ্যসহায়তার পরিমাণ বৃদ্ধিসহ আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এ ছাড়া নিষেধাজ্ঞাকালীন ভারতীয় জেলেদের আগ্রাসন রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাঁদের। গভীর সমুদ্র থেকে ফেরা এফবি সোনার বাংলা ট্রলারের মাঝি মো. সগির জানান, সাগরে তেমন মাছ নেই। তাই আগেভাগেই ট্রলার নিয়ে তীরে ফিরেছি। কিছু ছেঁড়া জাল রয়েছে। এসব জাল সেলাই করতে ৮ থেকে ১০ দিন সময় লাগবে। তারপর বেকার সময় পার করতে হবে। সরকার যে চাল দেবে, তা পেতে অনেক সময় লাগবে। এ ছাড়া এই চাল তুলনায় খুবই কম। এই প্রণোদনা দিয়ে সংসার টিকিয়ে রাখা কষ্টকর। তাই অন্য কাজ করতে হবে বলে জানান তিনি।এফবি সোনালী-২ ট্রলারের মাঝি মোস্তফা মিয়া বলেন, 'আমাদের যে প্রণোদনা দেয়, তা অবরোধের শুরুতে পেলে অনেকটা সুবিধা হতো। আমরা এই অবরোধের সময়ে মাছ ধরা বন্ধ রাখলেও পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। তাই সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।' কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, জেলেদের প্রণোদনা বাড়ানোসহ নিষেধাজ্ঞাকালীন গভীর সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানাচ্ছি, যাতে পার্শ্ববর্তী দেশের জেলেরা এ দেশের জলসীমানায় প্রবেশ করতে না পারে।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, 'এই অবরোধের পর সাগরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ার আশা প্রকাশ করছি। এ ছাড়া এই নিষেধাজ্ঞাকালীন কর্মহীন ইলিশ শিকারি ৪৭ হাজার ৮০৫ জন জেলেকে দুই ধাপে ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে। | 6 |
বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই দেশে আগামী মঙ্গলবার উদ্যাপিত হবে ঈদুল ফিতর।আজ রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানান, ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। তাই আগামী ৩ মে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামীকাল সোমবার। এর আগে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে কলে করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করে ইসলামিক ফাউন্ডেশন। | 6 |
ঈদে নাড়ীর টানে বাড়ি ফিরছে রাজধানীর মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। শুক্রবার ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চ ছাড়াও প্রাইভেটকার, ট্রাক এমনকি শত শত মোটরসাইকেলে ঢাকা ছাড়ছেন। নগরবাসীর এই ঘরে ফেরায় কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়। অন্যদিকে, ভোর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মহাখালী ও সায়েদাবাদ বাস কাউন্টারগুলোতে নিজ নিজ গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বহু মানুষকে। তবে এত কষ্টের পরও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন বড় কাছে পাওয়া হিসেবে দেখছেন তারা। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়। বিডি-প্রতিদিন/ ই-জাহান | 6 |
কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু উৎসবে এসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।' তিনি গতকাল শনিবার রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী হাসান মাহমুদ বলেন, 'বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছেন।'তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনা মূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।পরে কক্সবাজার স্মল আর্ট স্কুলের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। বঙ্গবন্ধু উৎসবের আলোচনা সভা শেষ হয় রাত ১টায়।এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান। এ ছাড়া সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। | 6 |
মোহাম্মদ নাসিম তার বাবা মনসুর আলীর মতোই সাহসী ও নির্ভীক ছিলেন। কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেন নি, ছিলেন আপোষহীন নেতা। তার পরিবারের কেউ কখনো বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন নি। তিনি আওয়ামী লীগ ও দেশের মানুষের কাছে থেকে চলে গেছেন, তার চলে যাওয়ায় জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। শূন্যতা কোনোভাবেই পুষিয়ে ওঠার মতো নয়। এই শূন্যতা অপূরনীয়। মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি এই স্মরণ সভার আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি তৈমুর ফারুক তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাতীয় প্রেসক্লাবের কেষাধক্ষ শাহেদ চৌধরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল প্রমূখ। সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদ নাসিমের অসামান্য সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ আমাদের মুগ্ধ করেছে। বাস্তব জীবনে তিনি ছিলেন কল্যাণমুখী চিন্তার অধিকারী। সবসময় তার এলাকা সিরাজগঞ্জের উন্নয়নে চিন্তা করতেন। সময় ও সুযোগ পেলেই নিজ এলাকায় ছুটে যেতেন। করোনার সময়ও আমাদের নিষেধ উপেক্ষা করে তিনি সিরাজগঞ্জে ছুটে গিয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। নানক বলেন, মোহাম্মদ নাসিমের এই অকাল চলে যাওয়ার ক্ষতি কোনোভাবেই পুষিয়ে ওঠার মতো নয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বস্ত সহযোগী হারিয়েছেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও দেশ বড় ধরনের বাধার মুখে পড়েনি। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করোনার আঘাতে তছনছ হয়ে গিয়েছে। এরপরও দেশকে পিছিয়ে নিতে বিএনপিসহ বিভিন্ন অপশক্তি নানামুখী ষড়যন্ত্র করছে। বিএনপির সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন পরাজয় ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটাই তাদের রাজনীতি। এনামুল হক শামীম বলেন, মোহাম্মদ নাসিম তার বাবা মনসুর আলীর মতোই সাহসী আওয়ামী লীগের জন্য নির্ভীক সৈনিক ছিলেন। তিনি ছিলেন আপোষহীন নেতা। তার চলে যাওয়ায় জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে তিনি ছিলে বিশস্ত নেতা। এসএম কামাল হোসেন বলেন, মোহাম্মদ নাসিমের পরিবারের কেউ কখনো বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারের হত্যার পর ক্যাপ্টেন এম মনসুর আলী বঙ্গবন্ধু রক্তের উপর পা রেখে অনেক বড় হতে পারতেন। কিন্তু তিনি বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। শেখ হাসিনার প্রতি মোহাম্মদ নাসিমের অগাধ বিশ্বাস ও আস্থা ছিলো। তানভীর শাকিল জয় বাবার স্মৃতি স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাবা সবসময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। করোনার মধ্যেও নিষেধ না শুনে সাধারণ মানুষের খোঁজখবর নিতে ছুটে গিয়েছেন। এরপর তিনি করোনা আক্রান্ত হয়ে সেরে উঠলেও পরে আবার স্ট্রোক করেন এবং এই জটিলতায় তিনি মারা যান। জীবনের পুরোটা সময় তিনি সাধারণ মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করেছেন। | 6 |
ঢাকা: জি বাংলার ধারাবাহিক 'কি করে বলব তোমায়'-এর ৩০০ পর্ব পেরিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। এর প্রধান কারণ টিআরপি। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির শীর্ষ পাঁচে জায়গা হচ্ছে না। এ নিয়ে হতাশায় ধারাবাহিকটির ক্রিয়েটিভ টিম।ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে আরেকটি কারণে। 'কি করে বলব তোমায়' দিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন 'কর্ণ' চরিত্রের ক্রুশল আহুজা। একই চ্যানেলে 'দীপ জ্বেলে যাই'-এর হিন্দি রিমেক হচ্ছে। তাতেও অভিনয় করবেন তিনি। ক্রুশলের বিপরীতে দেখা যাবে মুম্বাইয়ের অভিনেত্রী আঁচল গোস্বামীকে। হিন্দি ধারাবাহিক হলেও এর শুটিং হবে কলকাতায়। শোনা যাচ্ছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্যামেরা চালু হবে 'দীপ জ্বেলে যাই'-এর হিন্দি রিমেকের।নতুন কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই তিনি আর 'কি করে বলব তোমায়' ধারাবাহিকে সময় দিতে পারবেন না। তবে কি কর্ণের চরিত্রে নতুন কেউ আসবেন? সেটির সম্ভাবনা অনেকটাই কম বলে আভাস দিয়েছে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা শশী-সুমিত মিত্তাল প্রোডাকশন।এর আগেও কয়েকবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে। শুরুর দিকে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এটি। কিন্তু যত দিন গেছে, ততই যেন দর্শকদের আগ্রহ হারিয়েছে। টিআরপির শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে। গল্প ও প্রচারের সময় বদলেও কোনো লাভ হয়নি।'কি করে বলব তোমায়' ধারাবাহিকের মূল আকর্ষণ কর্ণ-রাধিকার জমাট প্রেম। ফ্যাশন ডিজাইনার রাধিকা বিয়ের দিন লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি শুরু করে। তৈরি হয় তাদের বন্ধুত্ব। তারপর প্রেম। তারপর বিয়ে। বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। পরিবারের চাপে আলাদা হয়ে যেতে হয় দুজনকে।পরবর্তী সময়ে গল্প এগিয়ে যায় পাঁচ বছর। তখন রাধিকা ও কর্ণ আলাদা থাকে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত সেনবাড়িতে ফিরতে পেরেছে রাধিকা। রাধিকা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।জি বাংলায় প্রতি সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক 'কি করে বলব তোমায়'। | 2 |
চট্টগ্রাম নগরে একটি আসবাব তৈরির কারখানায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে আরও কেউ দগ্ধ হয়েছেন কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আজ সোমবার বিকেল চারটার দিকে নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় 'পিটুপি ফার্নিচার'-এর কারখানায় আগুন লাগে। নিহত দুজন ওই কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, কারখানা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আছেন কি না, তল্লাশির পর বলা যাবে। | 6 |
চলতি সপ্তাহে কাপ্তাইসহ রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর পুরো বিদ্যুৎই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের গতকাল সকালে মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।হ্রদে রুল কার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯ ফুট মীন সী লেভেল (এমএসএল)। কিন্তু গতকাল সকাল পর্যন্ত হ্রদে পানি আছে ১০৬ দশমিক ৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় ৪ ফুট পানি কম রয়েছে।বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আব্দুজ্জাহের জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেইট খুলে পাশ্ববর্তী কর্ণফুলি নদীতে পানি ফেলে দেওয়া হবে। | 6 |
কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু শোয়াইব (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন।এর আগে গতকাল শুক্রবার উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরস্থ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শোয়াইব ওই ইউনিয়নের গুরুন্নেকাটা গ্রামের আলীম বাপেরপাড়ার মো. শফিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে আবু শোয়াইব তাঁর নিজ পাড়ায় ইয়াবা পাচার করছিলেন। র্যাবের অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাব বাদী হয়ে শোয়াইবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তার দেশের সামরিক বাহিনীকে মার্কিন নির্মিত সব অস্ত্র ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। চীনের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্যাম্বোডিয়ার ওপর গত বুধবার মার্কিন সরকার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এই নির্দেশ দিলেন। হুন সেন বলেন, "সামরিক বাহিনীর সমস্ত ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি যে, ক্যাম্বোডিয়ার হাতে এ মুহূর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে, এর মধ্যে যদি মার্কিন নির্মিত কোনো অস্ত্র থাকে তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।" প্রধানমন্ত্রী হুন সেন আরও বলেন, "দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা- পরবর্তী প্রজন্মের যারা সরকারের নেতৃত্ব দেবে তাদের জন্য একটি সতর্কবার্তা। যদি তারা স্বাধীন প্রতিরক্ষা খাত পরিচালনা করতে চায় তাহলে তারা যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করে।" মার্কিন অস্ত্রের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বহু দেশের কাছে মার্কিন অস্ত্র থাকার পরও যুদ্ধে হেরে গেছে। এ ক্ষেত্রে তিনি আফগানিস্তানের কথা উল্লেখ করেন। সূত্র : পার্সটুডে, চ্যানেল নিউজ এশিয়া বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 3 |
দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। ড. মো. আবদুল মান্নান বলেন, "ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগে এবং অন্যান্য জায়গার কিছু কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের অনুভূতি আছে। আগামী দুই দিনেও শীতের অনুভূতি প্রকট হবে না।" দিনে রোদ কম থাকবে জানিয়ে তিনি বলেন, "দেশের অনেক জায়গায় রোদ পাওয়া যাবে না। আজকের তুলনায় রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী দুই দিন শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই।" | 6 |
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। মূলত, স্প্যানিশ লা লিগার নিয়ম অনুযায়ী অর্থনৈতিক জটিলতার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারছে না বার্সেলোনা। তাই এখন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন মেসি। অর্থাৎ এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। আর এ সম্ভাবনায় এরই মধ্যে উঠে এসেছে বেশ কয়েকটি ক্লাবের নাম। পিএসজির পরই আসছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। কেননা গতবছর মেসিকে কেনার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার আগ্রহ দেখিয়েছিল তারা। এরপর আলোচনায় রয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ক্লাব জুভেন্টাসের নাম। যদিও মেসিকে কেনার কোনো ইচ্ছার কথা আগে জানায়নি ইউনাইটেড। তবে ফ্রি এজেন্ট হওয়ার পর তাকে নেয়ার দৌড়ে নিশ্চিতভাবেই নাম লেখাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।অন্যদিকে জুভেন্টাসে গেলে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই জার্সি পরে খেলতে পারবেন মেসি। যদিও এটির সম্ভাবনা বেশ কম। সূত্র : মার্কা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
চট্টগ্রামেরসীতাকুণ্ডেমোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ এজাহার মিয়া (২৭)। তিনি সতিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মোহাম্মদ মুফিজের ছেলে। তার দেড় বছরের এক কন্যাসন্তান রয়েছে। এজাহার মিয়ার শাশুড়ি মরিয়ম বেগম জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত এসআই রায়হান এজাহারকে মোবাইল ফোনে ভাটিয়ারী কলেজপাড়ায় তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় এসআই রায়হানসহ তার মেয়ের জামাই, শ্যালক ও স্ত্রী মিলে মোবাইল চুরির অভিযোগ এনে এজাহারের হাত-পা রশি দিয়ে বেঁধে পেটায়। এরপর মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এজাহারকে মুমূর্ষু অবস্থায় ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড়ের ব্রিজ এলাকায় নিয়ে যায় তারা। সেখান থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়াহয়।বাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন এজাহার। স্ত্রী পপি ও শাশুড়ি তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসেন তারা। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। অভিযুক্ত এস আই রায়হান মুঠোফোনে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিছুদিন আগে তার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে তিনি সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে এজাহারকে তিনি শুধু জিজ্ঞাসাবাদ করেছেন। | 6 |
ঘৃণা ছড়ানোর অপরাধে গত বছর বিমান নামিয়ে আটক করা সাংবাদিক রোমান প্রোটাসেভিচের রুশ প্রেমিকা সোফিয়া সাপেগাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন বেলারুশের আদালত। ২০২১ সালের মে মাসে সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিককে সাথে তার প্রেমিকাকেও আটক করে বেলারুশ। রাইন এয়ারের একটি ফ্লাইটে ২৪ বছরের রাশিয়ান তরুণী সোফিয়া সাপেগাকে নিয়ে গ্রিসের রাজধানী এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনুস যাচ্ছিলেন রোমান প্রোটাসেভিচ। বিমানটিতে হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের কথা বলা হলেও পরবর্তীতে এই আশঙ্কার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রায়ের পর দেওয়া এক বিবৃতিতে বেলারুশের বিরোধী দলের নির্বাসিত নেতা স্ভিয়াটলানা সিখানোউস্কায়া বলেছেন, সোফিয়া ও তার পরিবারের প্রতি আমার সমবেদনা। স্বৈরশাসকের কারণে কাউকেই যেন নির্যাতন সইতে না হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সোফিয়াকে সহায়তা প্রদান করা হবে বলে জানান। তবে রায়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, সে একজন রাশিয়ান নাগরিক। তাই আমরা আমাদের কূটনৈতিক ও অন্যান্য মাধ্যমে তার আইনি অধিকার নিশ্চিতে কাজ করব। এদিকে, সাংবাদিক রোমান প্রোটাসেভিচের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৯ সালে বেলারুশ ত্যাগ করে পোলান্ডের নেক্সটা লাইভ নামে একটি সংবাদমাধ্যমে কাজ শুরু করেন রোমান প্রোটাসেভিচ। গণমাধ্যমটি নানা সময়ে লুকাশেঙ্কো সরকারের সমালোচনা করে আসছে। সূত্র : ডয়চে ভেলে ও আল-জাজিরা। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
ঝালকাঠির রাজাপুরে ড. এমএ হান্নান ফিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে বড়ইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফাইনাল খেলায় বড়ইয়া একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে রূপাতলীর মোস্তফা ফুটবল একাডেমি হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ও ডিপিডিসি সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসএম ইলিয়াস মিরণ। রাজাপুর ইউএনও মোক্তার হোসেনের সভাপতিত্বে বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনিরের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ। | 6 |
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আহত ও নিহতের ঘটনা সংশ্লিষ্ট থানা-পুলিশ নিশ্চিত করেছে।আজ শুক্রবার সকালে মধুপুর পৌরশহরের কাইতকাই এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁরা সবাই ওই দুই যানবাহনের যাত্রী ছিলেন।নিহতরা হলেন-জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), তাঁর মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)।জানা গেছে, মধুপুর বাসস্ট্যান্ড থেকে সকাল পৌনে সাতটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী বোঝাই করে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি দেড় কিলোমিটার এগিয়ে যাওয়ার পর মধুপুর-জামালপুর সড়কের কাইতকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তা থেকে সিটকে পাশের খাদে পড়ে যায়।পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান এবং মধুপুরের ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনার শিকার সিএনজি ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে শুক্রবার দুপুরে জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।নিহতরা হলেন-কাভার্ডভ্যানের চালক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমানের ছেলে সুরুজ মিয়া (৩২) ও স্টোর হেলপার রাজশাহীর জেলার গোদাঘাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে মো. গোলাম রব্বানী (৩০)।পুলিশ জানায়, দুপুরে সখীপুর উপজেলার গোরোবাজার থেকে ছেড়ে আসা একটি বাস গাজীপুরের চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সখীপুরগামী একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান তেলিপাড়া এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি পাশের খাদে পড়ে গেলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন।মির্জাপুর থানার এসআই সুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।মধুপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩অপরদিকে বৃহস্পতিবার রাতে ঘাটাইলে ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রফিকুল উপজেলার ঝুনকাইল আদর্শ উচ্চবিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি উত্তর খিলগাতি গ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।নিহতের পরিবার ও তাঁর সহকর্মীরা জানান, স্কুলের ধর্মীয় শিক্ষক আ. ছাত্তার অসুস্থ থাকায় সব শিক্ষক মিলে গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখতে গোপালপুর উপজেলার কৃঞ্চপট্টী গ্রামে যান। সেখান থেকে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখে রফিকুল ও তাঁর তিন সহকর্মী মোটরসাইকেলে করে সন্ধ্যায় উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ডে আসেন। তারপর যে যার গন্তব্যে চলে যান। শিক্ষক রফিকুল বাড়ি ফিরছিলেন বাইসাইকেল যোগে। বাড়ির কাছাকাছি দেউলাবাড়িতে পৌঁছালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাঁশ বোঝাই একটি ট্রাক সাইকেলসহ তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে আটটার দিকে মারা যান তিনি।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।জেলা পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত জেলায় ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছে। সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৪৪ জন।সড়ক দুর্ঘটনা বিষয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, 'চালকদের বেতন-ভাতা কম, বিশ্রাম নেই, সামাজিক মর্যাদা নেই, চাকরির নিশ্চয়তা নেই, তাঁদের কল্যাণ ও শৃঙ্খলা দেখারও কেউ নেই। এ সকল দুশ্চিন্তা নিয়ে পরিবহন চালনা করা বেশ কঠিন। এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তার সমস্যা রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেও দুর্ঘটনা ঘটে। কিছু কিছু জায়গায় বেপরোয়া গতি, অদক্ষ ও দায়িত্বজ্ঞানহীন চালকের কারণে দুর্ঘটনা ঘটে। লাইসেন্স বিহীন চালক, সড়কের ওপর অবৈধ হাটবাজার, অবৈধ স্থাপনার কারণেও দুর্ঘটনা হয়।'গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, 'বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানা ও যানবাহনের ত্রুটির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। সেই সঙ্গে দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণেও পরিবহন চালকেরা অনেক সময় ক্লান্ত হয়ে পরে এতে করেও দুর্ঘটনা ঘটে থাকে। আমরা পরিবহন চালকদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করে যাচ্ছি।' | 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারকালে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মো. নুর মোস্তফা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাটিয়ারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত মোস্তফা উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বহরপুর এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি সাগর উপকূলে অবস্থিত একটি জাহাজ ভাঙা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালে জাহাজ ভাঙা কারখানার কাজে যোগদান করতে ঘর থেকে বের হন মোস্তফা। এ সময় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। | 6 |
এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এর পাশাপাশি একাদশ সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনলেও এ ব্যাপারে কোনো মামলাও করবে না বলে জানান তিনি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার এক বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনের পরে জাতীয় ঐক্যফ্রন্টের জয়ী ও পরাজিত প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তার দলের কোনো প্রার্থী মামলা করবে না। এর ব্যাখায় তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন এ সরকারের আজ্ঞাবহ। তারা আগেই রেডি হয়ে হয়ে আছে কখন কি করতে হবে। মামলা সঠিকভাবে উপস্থাপন হয়নি অজুহাতে তারা তা খারিজ করে দিতে পারে। এসব চিন্তা করেই তিনি মামলা করবেন না বলে জানান। কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো, তারা সবাই মামলা করবে। এমনকি যারা বিজয়ী হয়েছিলো তারাও মামলা করবে। কিন্তু আমি মনে করি, এই ধরনের মামলা করে কোনো লাভ হবে না। কারণ সরকার সব জায়গায় দলীয়করণ করে রেখেছে। তারা বসেই আছে- এসব মামলা নিস্পত্তি করার জন্য। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত কয়েকজনের শপথ নেয়ার ব্যাপারেও তিনি কথা বলেন। তিনি বলেন, কয়েক দিন যাবত খুবই আলোচনা হচ্ছে গণফোরামের দুই প্রার্থী- সত্যিকার অর্থে গণফোরামের দুই প্রার্থী নয়, এক প্রার্থী। তার নাম মোকাব্বীর। আরেকজন সুলতান মুহাম্মদ মনসুর- মুক্তিযুদ্ধে কোথায় ছিল জানি না। কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের সময় সে আমার সহকর্মী ছিল, আমি তাকে অত্যন্ত স্নেহ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, শপথ নেয়া না নেয়ার ব্যাপারে। কাদের সিদ্দিকী পাকিস্তান শাসনামলে বুনিয়াদি গণতন্ত্রের অধীনে নির্বাচিত কয়েকজন প্রতিনিধি কিভাবে হেনস্থা হয়েছিলেন সে উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, 'আজকে যারা শপথ নিতে চাচ্ছেন, পাবলিক তাদের রাস্তায় ধরে টুকরো টুকরো করে ফেলতে পারে।' তিনি বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি নেবেন না এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবৈধ সরকারের এত মাথা ব্যাথা কেন। তিনি অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। | 9 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মরসিংহের তারাকান্দা উপজেলার১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যানমো. আব্দুল জব্বার (৬০) মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়রোববার রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারউপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে তারাকান্দা ইউনিয়ন ও তারাকান্দা উপজেলার অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। | 6 |
মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে সামাজিক সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর আখালিয়ায় বীরেশ চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সেমিনারের আগে জেলা তথ্য অফিসের সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শনকরা হয়।ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ সামছুদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এম এ রহিমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও রেবেকা বেগম, বীরেশ চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মো. কবিরুল হাসান।ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল মুকিত, ড. শহিদুল ইসলাম, বিকাশ কান্তি দাস ও আহমেদ রশিদ চৌধুরী।শিক্ষকদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন শিমুল চক্রবর্তী, আখলাক হোসেন, ফুকরাজ মৌলী সুলতানা, পপি রানী দাশ, সুলতানা আক্তার রুমা ও এ্যানি দাশ।সেমিনারে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মাদকদ্রব্যের ব্যবহার সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। মাদকের বিস্তার রোধ করতেই হবে। এ জন্য সামাজিক সচেতনতার বিকল্প নেই। | 6 |
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদ্যাপনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দলসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একসঙ্গে ব্যক্তি পর্যায়ে দুজন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান এ কথা বলেন।অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবারও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এ ক্ষেত্রে সবাইকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।'এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আগত সবাইকে করোনা টিকার সনদ সঙ্গে রাখার অনুরোধ জানান তিনি।উপাচার্য আরও বলেন, 'সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় তিন ফুট পর পর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ক্ষেত্রে যথাযথভাবে রুটম্যাপ অনুসরণ করতে হবে।'এ ছাড়া বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকগণ হ্যান্ডমাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তাঁরা মনিটর করবেন। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে উপাচার্য গণমাধ্যমের সহযোগিতা চান।বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করতে এলে তাদের জন্য কোনো ব্যবস্থা থাকবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, 'আমাদের কাছে তথ্য দেওয়া হলে আমাদের নিরাপত্তাব্যবস্থার দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন।'প্রেস ব্রিফিংকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, যুগ্ম সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। | 6 |
জামালপুরের দেওয়ানগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি গণগ্রন্থাগার এখন পাঠক শূন্য। বই আছে থরে থরে কমতি কেবল পাঠকের। খুব একটা দেখা মেলেনা বই প্রেমীদের। গ্রন্থাগার একেবারেই নিস্তব্ধ। কোনো কোলাহল নেই, ভিড় নেই, বই প্রেমীদের আড্ডা নেই।গ্রন্থাগারের চারদিকে বিরাজ করছে সুনসান নীরবতা। এক অদ্ভুত পরিবেশ। গত মঙ্গলবার সরেজমিনে উপজেলার একেএম কলেজে অবস্থিত সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় এই চিত্র।সংশ্লিষ্টরা বলছেন, একে মেমোরিয়াল কলেজে অবস্থিত গ্রন্থাগারটি কলেজ খোলা থাকলে কিছু পাঠক হয়। উপজেলার এই সরকারি গণগ্রন্থাগারটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০১৩ সালের ৮ জুন। গণগ্রন্থাগারটি পাঠকদের জন্য উন্মুক্ত করা হয় ২০১৫ সালের ১৬ মে।সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা যায়, গ্রন্থাগারটি পাঠকদের জন্য উন্মুক্তের পর কয়েক বছর বেশ ভালো পাঠক ছিল। সেই সময়ে পাঠকের আনাগোনায় মুখরিত ছিল গ্রন্থাগার প্রাঙ্গণ। উপজেলার সরকারি গণগ্রন্থাগারটিতে সব মিলিয়ে ৭ হাজার ৬৭৯টি গ্রন্থ রয়েছে।এর মধ্যে বাংলায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭ হাজার ৪০৬টি আর ইংরেজিতে প্রকাশিত গ্রন্থ রয়েছে ২১৩টি। গল্প, উপন্যাস, কবিতার বই, শিশুতোষ বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, শেখ রাসেলকে নিয়ে লেখা বই, ইতিহাস, ধর্মীয় বই, সংগীতের বই, শরীর চর্চার বই, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ভূগোল, দর্শন সহ আরও অনেক রকম বই আছে এই গ্রন্থাগারে।এ ছাড়া প্রতিদিনের সংবাদপত্রতো আছেই। এখানে রয়েছে এক সঙ্গে বসে ১০০ জনের অধিক পাঠক বই পড়ার মতো বিশাল লাইব্রেরি।এত সুযোগ-সুবিধা থাকার পরেও কেন পাঠক নেই গ্রন্থাগারে এর উত্তর জানা নেই গ্রন্থাগার সংশ্লিষ্টদের। উপজেলার সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. আঃ রশীদ আজকের পত্রিকাকে জানান, কোভিড ১৯ মহামারির কারণে দীর্ঘদিন গ্রন্থাগারটি বন্ধ থাকায় এমন অবস্থা হয়েছে। গ্রন্থাগারে পাঠক বৃদ্ধির জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। খুব শিগগিরই আমরা পাঠক বৃদ্ধির লক্ষ্যে জোরালো পদক্ষেপ নিব।এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা আজকের পত্রিকাকে জানান, উপজেলায় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা সরকারের একটি মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে নতুন নতুন পাঠক তৈরির কোনো বিকল্প নেই।তিনি বলেন, এখনকার শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিকস ডিভাইসের প্রতি আসক্তি বেড়েছে। ডিভাইসের ক্ষতিকর দিকগুলো থেকে তাদের ফেরাতে হবে। তাদেরকে বই মুখি করতে পারইলেই সেটা সম্ভব হবে। উপজেলার সরকারি গণগ্রন্থাগারে পাঠক বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করতে ইতিমধ্যে আমি উপজেলা সহকারী লাইব্রেরিয়ানকে নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। | 6 |
ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী আফসানা আক্তার মীমকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের শিক্ষাবিদ এ বি এস আহমেদ আলী ট্রাস্ট। আজ রোববার ফরিদপুর শহরের টেপাখোলায় নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি মো. মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ম. হালিম। ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন, শিক্ষক তোফাজ্জেল হোসেন, এখলাছ উদ্দিন চুন্নু ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বাচ্চু। কৃষিজীবী বাবার সন্তান মীম ২০২১-২২ শিক্ষাবর্ষে ময়মনসিংহ ডেন্টালে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাকে উজ্জীবিত করার জন্য একটি ক্রেস্ট ও নগদ অর্থসহ উপহারসামগ্রী প্রদান করা হয়।প্রসঙ্গত, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে শিক্ষাবিদ এ বি এস আহমেদ আলী ট্রাস্ট। | 6 |
রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) আজীবন চেয়ারম্যান হিসেবে আখ্যা দিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী ওবিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী। তিনি বলেন, জাপা গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতাকর্মী জি এম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। রওশন এরশাদই পার্টির আজীবন চেয়ারম্যান। কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দিবেন বলেও জানান তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদিশা বলেন, 'এরশাদ পার্টিকে কাদের পার্টি হতে দিবো না। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারাজীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে।' তিনি বলেন, 'আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারাদেশে লাঙ্গল চাষ করবো। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি।' তিনি আরো বলেন, 'জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তারা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারাদেশের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।' আয়োজক সংগঠনের সভাপতি শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। আরো বক্তব্য রাখেন, বিএলডিপি'র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা, সম্মিলিত জাতীয় জোট নেতা হাসরত খান ভাসানী প্রমুখ। | 9 |
স্বাগতা। অভিনেত্রী, মডেল ও উপস্থাপক। আফসানা মিমি পরিচালিত 'দক্ষিণায়নের দিন' ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এছাড়া ব্যস্ত আছেন 'তারার সাথে কিছুক্ষণ' ও 'মিউজিক গার্ডেন' অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
শওকত আলীর 'দক্ষিণায়নের দিন' উপন্যাস নিয়ে নির্মিত নাটকে অভিনয় করছেন শুনলাম। উপন্যাসের কোন চরিত্রে আপনাকে দেখা যাবে?
নাটকে আমাকে 'দক্ষিণায়ণের দিন' উপন্যাসের নার্গিস চরিত্রে দেখা যাবে। পরিচালক আফসানা মিমি আমাকে বলেছেন, এই চরিত্র যদি পর্দায় ঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে দর্শকের মনে দাগ কাটবে। তিনি পরীক্ষিত নির্মাতা বলেই তার নির্দেশ মেনে অভিনয় করে যাচ্ছি। আমার ধারণা, দর্শক উপন্যাসের সঙ্গে নাটকের নার্গিস চরিত্রে খুব একটা পার্থক্য খুঁজে পাবেন না।
এই ধারাবাহিক ছাড়া আর কোনো নাটকে কাজ করছেন?
'দক্ষিণায়নের দিন' ধারাবাহিক ছাড়া এর মধ্যে দুটি একক নাটকে অভিনয় করেছি। এ মুহূর্তে এর বেশি নাটকে কাজ করছি না। শুনছি, করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। তাই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন আর কোনো নাটকের কাজে হাত দিইনি।
একটি মঞ্চ নাটক নির্দেশনা দেওয়ার কথা বলেছিলেন, প্রস্তুতি নেওয়া শেষ?
রবীন্দ্রনাথ ঠাকুরের 'কালমৃগয়া' নিয়ে কাজ শুরু করলেও করোনার জন্য মঞ্চায়ন সম্ভব হয়নি। এই গীতিনাট্য যেহেতু শিশুদের নিয়ে, তাই ঘরের বাইরে গিয়ে তাদের সঙ্গে মহড়া দেওয়া কঠিন।
অভিনয়ের চেয়ে আজকাল উপস্থাপনায় বেশি দেখা যাচ্ছে। অভিনয়ের চেয়ে কি উপস্থাপনাকে প্রাধান্য দিচ্ছেন?
আমি কখনোই চাই না উপস্থাপনার জন্য অভিনেত্রী পরিচয় ঢাকা পড়ে যাক। এজন্য আগের তুলনায় উপস্থাপনাও কমিয়ে দিয়েছি। এখন শুধু 'তারার সাথে কিছুক্ষণ' ও 'মিউজিক গার্ডেন' নামের দুটি অনুষ্ঠান করছি। এর বাইরে আরও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব ছিল কিন্তু অভিনয়ে সময় দিতে চাই বলে রাজি হইনি।
এখন তো বেশ কিছু নাটকের মহড়া অনলাইনে করতে দেখা গেছে, আপনি এ নিয়ে কিছু ভেবেছিলেন?
বড় নাটকের দলগুলো অনলাইনে মহড়ায় অংশ নিতে পারে। কারণ মঞ্চের কাজের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমি তো বড় হওয়ার পর মঞ্চে কখনও কাজ করিনি। শৈশবে মঞ্চে কাজ করেছি, অনেক কর্মশালায় অংশ নিয়ে যতটা পেরেছি কাজ শেখার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা দিয়ে তো যেকোনো কিছু করা সম্ভব নয়। যেহেতু শিশুদের নিয়ে কাজ, তাই অনলাইনে তাদের নিয়ে নাটকের মহড়া করা সম্ভব না। হাতেকলমে শেখানো ছাড়া তাদের নিয়ে নাটক করা খুবই কঠিন হবে বলে মনে করি। এজন্য 'কালমৃগয়া'র কাজ পিছিয়ে দিয়েছি।
আপনার গানের শিক্ষকতা কেমন চলছে?
এ কাজটি অবশ্য থেমে নেই। এখন অনলাইনে শিশুদের গান শেখাচ্ছি। 'কালমৃগয়া' গীতিনাট্যে যেসব শিশু পারফর্ম করবে, তাদেরও গান শেখানোর কাজটি অনলাইনে চালিয়ে যাচ্ছি। এতে গীতিনাট্যের জন্য আনন্দম সংগীতাঙ্গনের শিশুরা কিছুটা হলেও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। | 2 |
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, 'চিকিৎসার পর তিনি সুস্থ হলে তাঁর বিচার করা হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই।' আজ রোববার জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেত্রীদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ হোসেন। এরপর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে যাবে বিএনপি। এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, আজ বেলা তিনটায় বিএনপির স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানোর দাবি জানানো হবে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর মোতায়েন করতে হবে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে। এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, সারা দেশে নতুন করে গণগ্রেপ্তার শুরু হয়েছে। দলের কোনো আন্দোলন-কর্মসূচি নেই এবং রাজপথে কোনো কর্মী নেই। কিন্তু এখন কেন গণগ্রেপ্তার চলছে? উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে জেলে রেখে, দলের নেতাদের আদালতের কাঠগড়ায় রেখে, বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে সরকার নির্বাচন করতে চায়। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে করে মোশাররফ হোসেন বলেন, বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি আদায় করবে। খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবে। সরকার যতই ষড়যন্ত্র করুক, এবার সরকার পার পাবে না। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনটির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। | 9 |
বিএনপি এখনও সন্ত্রাসের রাজনীতি আঁকড়ে ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আইইবি সেমিনার হলে, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের এই হাই-প্রোফাইল নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা এখনও ১৯৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার শ্লোগান দেয়। এ থেকেই প্রমাণিত হয় বিএনপি হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি। তাদের ভিশন থার্টি এখনও ডিপফ্রিজে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছেন। সামনে একের পর এক প্রকল্প উদ্বোধন হবে। দেশের মানুষ খুশি। কিন্তু বিএনপি সেটা সহ্য হচ্ছে না। | 6 |
চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াই এখন তীব্র উত্তেজনাময়। দুই গ্রুপ থেকেই একটি করে দল সেমিফাইনালে ওঠে গেছে। অপর দল নির্ধারণে বাকি। আর গ্রুপের চার রাউন্ডের খেলা শেষ। হাতে পড়ে মাত্র একটি করে ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কেবল পাকিস্তান ও ইংল্যান্ডের। এ গ্রুপ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেছে। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যেতে পারে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো একটি দল। আর গ্রুপ-২-এ এখন সবার নজর নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। পাকিস্তানের সাথে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে জায়গা করে নেবে, রোববারের এই ম্যাচটিতেই স্পষ্ট হয়ে যেতে পারে ছবিটা। প্রথমত, ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডকে হারতেই হবে, এটাই প্রাথমিক শর্ত। নিউজিল্যান্ড যদি হারে, তখন হারের ব্যবধানের ওপর নির্ভর করবে সেমিফাইনালে যেতে সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতকে ঠিক কত বড় ব্যবধানে জিততে হবে। আর নিউজিল্যান্ড যদি জিতে যায়, তবে আর কোনো সমীকরণেই কাজ হবে না। ভারত বাদ পড়ে যাবে। নিউজিল্যান্ড যাবে সেমিফাইনালে। গ্রুপে ভারতের নেট রান-রেট সবচেয়ে ভালো। আফগানিস্তান যদি কিউয়িদের হারিয়ে দেয়, তবে শেষ ম্যাচে কোহলিরা জিতলে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ড, তিন দলেরই সংগ্রহ দাঁড়াবে ৫ ম্যাচে ৬ পয়েন্ট করে। সেক্ষেত্রে নেট রান-রেটে নির্ধারিত হবে কারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পাবে। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ৫০ রানের কম ব্যবধানে হারায় তবে ভারত ৩৭ রানে ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। অথবা ভারত যদি পরে ব্যাট করে ১৫.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তবে কোহলিদের হাতেই আসবে সেমিফাইনালের টিকিট। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ২৫ রানের কম ব্যবধানে হারায়, তবে ভারত নমিবিয়াকে ১৪ রানের ব্যবধানে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে। পরে ব্যাট করলে ভারতের টার্গেট থাকবে ১৮ ওভারের মধ্যে জয় তুলে নেয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, নিউজিল্যান্ড হারলে নেট রান-রেটে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের লড়াই চলবে আফগানিস্তানের সাথে। কেননা এমনিতেই আফগানিস্তানের নেট রান-রেট নিউজিল্যান্ডের চেয়ে ভালো। অন্যদিকে চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ 'এ' থেকে সেমি-ফাইনালে কোন দু'টি দল উঠবে তা আজ স্পষ্ট হয়ে যাবে। দিনের প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে শারজায় ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় যা অবস্থান তাতে পাল্লা অনেকটাই ঝুঁকে ইয়ন মরগ্যানদের দিকে। চারটি খেলে সবক'টিতেই তারা জিতেছেন। নেট রান রেট +৩.১৮৩। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চারটি খেলে যাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকা সমান পয়েন্ট পেয়েছে। কিন্তু নেট রান রেটে অজিরা (+১.০৩১) এগিয়ে রয়েছে প্রোটিয়া বাহিনীর (+০.৭৪২) থেকে। তাই অ্যারন ফিঞ্চ কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় থেকে শুরু করবেন। তার উপর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ একেবারেই ছন্দে নেই। গতবারের চ্যাম্পিয়নরা চারটি খেলে মাত্র একটিতে জিতেছে। কিয়েরন পোলার্ডদের বিশ্বকাপ অভিযান আগেই শেষ হয়ে গিয়েছিল। | 12 |
করোনায় ব্যবসায় লোকসান হওয়ায় কৃষিকাজে নেমে স্বাবলম্বী হয়েছেন মকসুদুর রহমান আকন্দ। এখন তাঁর সবজিখেতে প্রতিদিন ৫-৭ জন শ্রমিক কাজ করছেন। হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। মকসুদুর রহমান আকন্দ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের আব্দুল মাজেদ আকন্দের ছেলে।মকসুদুর রহমান আকন্দ নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রায় ৪ একর সবজির বাগান। রয়েছে পোলট্রি ও মাছের খামার। তাঁর ব্যবসার চেয়ে আয় বেড়েছে কয়েক গুণ। এখন তাঁর বার্ষিক আয় প্রায় ৬ লাখ টাকা।মকসুদুর রহমান আকন্দ জানান, ঢাকার বাড্ডা এলাকায় চশমা, ঘড়িসহ ইলেকট্রনিকসের ব্যবসা ছিল তাঁর। ২০২০ সালে করোনা মহামারিতে ব্যবসায় ধস নামে। বাধ্য হয়েই ঢাকার সবকিছু গুটিয়ে গ্রামের বাড়িতে এসে নিজের এক বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। সফলতা পাওয়ায় লিজ চুক্তির মাধ্যমে সবজিখেত বাড়াতে থাকেন।মকসুদুর রহমান আকন্দ বলেন, 'এখন টমেটো, করলা, কাঁচা মরিচ, বেগুন, ঝিঙে, লাউ, মিষ্টিকুমড়া, ঢেঁকিশাক, পালংশাক, লালশাকসহ বিভিন্ন প্রকার সবজি চাষ করছি।'এসব সবজি সেলিমপুর, আনন্দ বাজার, খাসেরহাট, নোমরহাট, মুলাদী বন্দরসহ উপজেলার বিভিন্ন পাইকারি বিক্রি করেন। অনেক সময় খেত থেকেই সবজি পাইকারি বিক্রি হয়ে যায়।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. অহিদুল ইসলাম বলেন, 'মকসুদুর রহমান আকন্দ যেকোনো পরামর্শ কিংবা সহযোগিতার জন্য উপজেলা কৃষি দপ্তর, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহযোগিতা পাবেন।' | 6 |
অতীতে আইপিএলের ম্যাচে বাউন্ডারি লাইনে কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, সঞ্জু স্যামসনদের এমন ফিল্ডিং করতে দেখা গিয়েছে। তবে মোস্তাফিজুর রহমান প্রমাণ করলেন, তিনিও কোনো অংশে কম নন। দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসের বাংলাদেশী পেসার যেভাবে নিশ্চিত ছক্কা বাঁচালেন, তার জন্য শত প্রশংসাও কম মনে হবে। নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ফিল্ডিংয়ের মধ্যে পড়বে বাউন্ডারি লাইনে মোস্তাফিজের এমন অবিশ্বাস্য প্রয়াস। আরসিবি ইনিংসের নবম ওভারে কার্তিক ত্যাগীর পঞ্চম বল পুল করে গ্যালারিতে ফেলার চেষ্টা করেন ম্যাক্সওয়েল। বল বাউন্ডারি লাইনের বাইরেই যাচ্ছিল। তবে মোস্তাফিজুর সঠিক সময়ে শূন্যে লাফিয়ে বাঁ-হাতে বলটিকে বাউন্ডারির বাইরে যাওয়া থেকে আটকান। ক্যাচ ধরার চেষ্টা না করে মোস্তাফিজের লক্ষ্য ছিল ছয় রান বাঁচানো। সেটাই যথাযথ প্রমাণিত হয়। কেননা বাউন্ডারির ভিতর থেকে ক্যাচ ধরা সম্ভব ছিল না। সেই বলে ম্যাক্সওয়েল ১ রান সংগ্রহ করেন। দলের হয়ে ৫ রান সেভ করেন মোস্তাফিজুর। যদিও শেষমেশ রাজস্থান ৭ উইকেটে ম্যাচ হেরে বসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন : সূত্র : হিন্দুস্থান টাইমস | 12 |
কিডনি রোগে আক্রান্ত মাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে নিয়ে এসে কর্মচারীদের হাতে মারপিটের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই। রোগী ভর্তি ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা জোর করে আদায় করার প্রতিবাদ করায় অসুস্থ মায়ের সামনে দুই ভাই রাশেদ ও রেজাউলকে অমানুষিক নির্যাতন করে গুরুতর আহত করে কতিপয় কর্মচারী। পরে আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক একটি তদন্ত কমিটি করেছে। তবে এই বিষয়ে কোনো কর্মচারী এবং তাদের নেতারা মুখ খুলছেন না। এরপর ভর্তি করার জন্য জরুরি বিভাগে টিকেট নিতে গেলে কর্তব্যরত কর্মচারীকে ১০০ টাকা দিলে সে টাকা ফেরত না দিয়ে বলে ১০০ টাকা লাগবে। এ সময় তারা বলে রোগী ভর্তির জন্য টিকেটের মূল্য ৩০ টাকা তা হলে কেন ১০০ টাকা নিচ্ছেন। ১০০ টাকা নিলে রশিদ দেন। এ কথা বলার সাথে সাথে কর্মচারীরা রাশেদকে গালে কয়েকটি থাপ্পড় মারে। এ সময় জরুরি বিভাগে থাকা অন্যান্য কর্মচারীরা এক যোগে রাশেদের উপর হামলা চালিয়ে কিল ঘুষি লাথি মারতে থাকে। এমন অবস্থায় বড় ভাই রেয়াজুল এগিয়ে এলে দুই ভাইকে অমানুষিক ভাবে মারধর করে আহত করা হয়। এরপর জরুরি বিভাগের একটি কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে গুরতর আহত অবস্থায় তাদের হাসপাতালের ১৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে হাসপাতালের কর্মচারীরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেরোবি প্রক্টর গোলাম রব্বানী বলেন, বিষয়টি শোনার পর পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বেরোবি'র সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার না হলে তারা মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
ইউক্রেনে আটকে পড়া জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে পৌঁছেছেন। আজ বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে গ্রহণ করেন। ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও ইউক্রেনে অবস্থানকারী মিসাইল হামলায় নিহত 'বাংলার সমৃদ্ধি'র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা হচ্ছে না। তার মৃতদেহ ইউক্রেনে একটি বাংকারে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মৃতদেহ দেশে আনা হবে। বিএসসির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, নিয়মিত একটি ফ্লাইটেই নাবিকদের দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। রোমানিয়ার একটি বিমানবন্দর থেকে গতকাল রাত ১০টার দিকে নাবিকরা বিমানে করে রওনা দেন। ফ্লাইটটি আজ বুধবার (৯ মার্চ) দুপুর দেড়টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন জানান, দেশে ফেরার জন্য ২৮ নাবিক রোমানিয়ার বিমানবন্দর থেকে বিমানে উঠেছেন। তাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের যোগাযোগ হয়েছে। তবে ইউক্রেনে জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মরদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। ইউক্রেনে আবার যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় হাদিসুর রহমানের মরদেহ আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে হাদিসুরের মরদেহ রাখা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী ৫ থেকে ৭ দিন পর হাদিসুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনায় থাকা এমভি বাংলার সমৃদ্ধি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙ্গর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আর ফিরতে পারেনি। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙ্গর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন। গত ২ মার্চ ইউক্রেনে রকেট হামলায় বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। হামলার পরদিন জাহাজের বাকি ২৮ নাবিককে অলভিয়া বন্দরের পাশে একটি বাংকারে সরিয়ে নেয়া হয়। এর আগে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত ৬ মার্চ নাবিকদের বাংকার থেকে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ রোমানিয়ার বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের একটি হোটেলে রাখা হয়। | 6 |
ওটিটিতে সর্বকালের রেকর্ড গড়ার পথে কোরীয় সিরিজ 'স্কুইড গেম'। হুলুস্থুল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। প্রচার শুরুর এক মাস না পেরোতেই নেটফ্লিক্সের এযাবৎকালের সেরা সিরিজের তকমা জুটিয়েছে স্কুইড গেম।গত ১২ অক্টোবর রাতে এক টুইটে নেটফ্লিক্স জানায়, ১৭ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয় 'স্কুইড গেম'-এর। এরই মধ্যে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এ সিরিজ-১১ কোটি ১০ লাখ মানুষ দেখেছে এটি। মাত্র ১০ দিনের মাথায় ৯০টি দেশে সিরিজ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে 'স্কুইড গেম'। এর আগে সবচেয়ে বেশিবার দেখার রেকর্ডটি ছিল ব্রিটিশ রোমান্স সিরিজ 'ব্রিজারটন'-এর দখলে। সিরিজটি প্রচার হওয়ার ২৮ দিনের মধ্যে ৮ কোটি ২০ লাখ মানুষ দেখেছিল।কিন্তু কেন এই সিরিজ নিয়ে এত মাতামাতি? খুবই আলাদা ও মৌলিক গল্প নিয়ে যে এটি নির্মিত এমনটা হয়তো নয়। কিন্তু রশি টানাটানির মতো শিশুদের খেলা, লালবাতি, সবুজ বাতি এমন কিছু সাধারণ বিষয় দর্শকের সামনে নতুন অর্থ নিয়ে হাজির হয়েছে। অত্যন্ত জীবনঘনিষ্ঠ এসব উপাদানই মানুষকে এই সিরিজ এত আকর্ষণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।মূলত আধুনিক মানুষের জীবনযাপনের জটিলতাকেই রূপক আকারে এনেছেন নির্মাতা। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প এই থ্রিলার। ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশ নেন। খেলায় জিতলে বিজয়ী পাবেন ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আর হারলে মৃত্যু। সংক্ষেপে এটিই স্কুইড গেমের গল্প।এই সিরিজের নির্মাতা হুয়াং দং হাইয়ুক। এই সিরিজ নাকি তাঁর শৈশবেরই গল্প। অর্থাৎ নির্মাতার একেবারেই ব্যক্তিগত গল্প এই স্কুইড গেম। সম্প্রতি তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, আমরা সবাই-ই এই সাধারণ ও শিশুসুলভ খেলাগুলো খেলেছি।হুয়াং নিজেও ছোটবেলায় 'স্কুইড গেম' নামে একটি খেলা খেলেছেন। এটি একটি দলবদ্ধ খেলা। খেলার নিয়ম হলো-একটি ঝাপসা স্কুইড আকৃতির এলাকার ভেতর দিয়ে হামলাকারী বেরিয়ে যেতে চায়। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়েরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। হুয়াং বলেন, এটা শরীর দিয়ে খেলতে হয়। খেলতে বেশ শক্তি লাগে। খেলার সময় কেউ না কেউ জখম হতোই, কাপড় ছিঁড়ে যেত। কান্নাকাটি অবস্থা হয়ে যেত। সাধারণত আমাদের দিনের শেষ খেলা ছিল এটি।যখন বড় হলাম তখন ভাবলাম, ছোটবেলার সেসব খেলা আমরা যদি আবার খেলতে শুরু করি তাহলে কেমন হয়? এমন ভাবনা থেকেই জন্ম নিল স্কুইড গেম সিরিজ। যোগ করেন নির্মাতা। নির্মাতা হুয়াং তাঁর নিজের প্রথম জীবনের অর্থনৈতিক সংকট ও সংগ্রাম এবং দক্ষিণ কোরিয়ার শ্রেণি বৈষম্য নিয়ে সাজিয়েছেন স্কুইড গেম-এর গল্প। চিত্রনাট্যটি লেখা হয়েছিল ২০০৮ সালে। কিন্তু হুয়াং কোনো প্রযোজক পাচ্ছিলেন না। অবশেষে ২০১৯ সালের দিকে নেটফ্লিক্স এটি নিয়ে সিরিজ করতে রাজি হয়। মূলত যুক্তরাষ্ট্রের বাইরে প্রজেক্ট সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবেই তারা হুয়াংয়ের গল্পে আগ্রহ দেখায়। তারাও ভাবেনি যে এই অতি সাধারণ ও অতিরঞ্জিত গল্পটি এভাবে মানুষকে নাড়া দেবে।হুয়াংয়ে ব্যাখ্যায়, এই গল্পের মধ্যে আজকালকের 'চরম প্রতিযোগিতামূলক সমাজ'-এর চিত্র উঠে এসেছে। এই গল্পটা মূলত ব্যর্থ মানুষদের। যারা দৈনন্দিন জীবনে সব সময় চ্যালেঞ্জ মোকাবিলা করতে রীতিমতো যুদ্ধ করেন এবং এরপরও বারবার পিছিয়েই থাকেন। আর যারা জিতে যান তাঁরা উঠে যান সমাজের ওপরের স্তরে।সেই সঙ্গে এটা একটা ব্যক্তিগত গল্পও বটে। সিরিজের প্রধান দুই চরিত্র সেওং গি হুন এবং চো সাং উ। নির্মাতা হুয়াংয়ের শৈশবের দুই বন্ধুর নামও এমন। তিনি বলেছেন, এই দুই চরিত্র হলো আমারই ভেতরের দুই মানুষ।হুয়াং বলেন, এরা দুজন আমার ভেতরের দুই আলাদা দিক। যেমন গি হুনের মতোই আমাকে বড় করেছেন একজন সিঙ্গেল মাদার। সাংমুন দংয়ে খুবই অর্থকষ্টের মধ্যে আমার বেড়ে ওঠা। একই সময় সাং উ-এর মতো আমি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি এবং প্রতিবেশীরা আমার খুব প্রশংসা করতেন। আমার প্রতি তাঁদের খুবই উচ্চ ধারণা ছিল।এই সিরিজটি নির্মাণ ছিল হুয়াংয়ের জীবনের সবচেয়ে উত্তেজনা পূর্ণ এবং চরম এক অভিজ্ঞতা। প্রচণ্ড মানসিক চাপের কারণে শুটিংয়ের সময় ছয়টি দাঁত হারিয়েছেন হুয়াং। এরপরও দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা ছাড়ছেন না তিনি।দ্বিতীয় সিজন নির্মাণের গুজব সম্পর্কে হুয়াং বলেন, একটা সিরিজ একা লেখা, প্রযোজনা করা এবং নির্দেশনা দেওয়ার সোজা কথা না, অনেক বড় কাজ। আমি যখনই দ্বিতীয় সিজন করার কথা ভাবি সত্যিই খুব চিন্তায় পড়ে যাই। এই মুহূর্তেই কোনো কিছুই নিশ্চিত নয়। তবে অনেকেই জানতে আগ্রহী যে, আমি সত্যি সত্যি এটা নিয়ে সিরিয়াসলি ভাবছি। | 2 |
লালমনিরহাট জেলা কারাগারসংলগ্ন ব্রিজের নিচে পানি থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় এইি টাকা উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের জেলখানা রোডের পাশে একটি ব্রিজের নিচে মাছ ধরার জন্য যান এক ব্যক্তি। সেখানে মাছ ধরার জন্য টেপরাই বসিয়ে কাদা দিয়ে ভর দিতে গিয়ে হাতের মধ্যে টাকার একটি বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় দু-একজনের সহায়তায় সদর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।স্থানীয় আব্দুস সালাম (৪০) বলেন, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি দেখেছি। সেগুলো জাল টাকার নোট।'এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, শহরের জেলখানা রোডে কিছু টাকার সন্ধান পেয়েছে মর্মে স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করি। এখনো উদ্ধার অভিযান চলছে, তাই কিছু বলা যাচ্ছে না। হয়তো আরও টাকা পাওয়া যেবে। তবে টাকাগুলোর গায়ে লাকী কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন' স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। | 6 |
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। তবে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী মেহেজেবুন্নেসা রহমান টুম্পাকে প্রার্থী করার প্রস্তাব ছিলো দলের একাধিক সিনিয়র নেতার। কিন্তু দলের মনোনয়ন বোর্ডের বৈঠক ছাড়াই নিজের ভাগ্নেকে বাদ দিয়ে স্ত্রীকে সংসদে যাওয়ার টিকিট দিয়েছেন জাপা চেয়ারম্যান। বুধবার (১৩ অক্টোবর) জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন। এর ঘণ্টাখানেক পর জাপার আরেক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে না। তবে রাতে জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, বৃহস্পতিবারই শেরিফা কাদেরের মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, মনোনয়নপত্র কবে কখন জমা দেওয়া হবে, সেটি বড় বিষয় নয়। মূল কথা হচ্ছে, শেরিফা কাদের জাপার একমাত্র প্রার্থী। তাকে দলের মনোয়ন বোর্ড প্রার্থী করেছে কি-না, এ প্রশ্নে চুন্নু বলেন, সর্বসম্মতিক্রমে শেরিফা কাদেরকে প্রার্থী করা হয়েছে। সংসদে থাকা দলগুলোর মধ্যে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন ভাগ হয়। একাদশ নির্বাচনে ২২ আসনে জয়ী জাপা চারটি নারী আসন ভাগে পেয়েছে। গত ১৩ সেপ্টেম্বর অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে জাপার একটি নারী আসন শূন্য হয়। নিয়ম মোতাবেক উপনির্বাচনে জাপাই এ আসন পাবে। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া সময়ের ব্যাপার মাত্র। জি এম কাদের একাধারে দলের চেয়াম্যান, এমপি এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিরোধীদলীয় উপনেতা। জাপা চেয়ারম্যানের ঘনিষ্ঠ একজন নেতা বলেন, কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করছেন, জি এম কাদের নিজে এতগুলো পদে থেকে স্ত্রীকেও এমপি করা দৃষ্টিকটু। তারা মেহেজেবুন্নেসা রহমান টুম্পাকে মনোনয়ন দেওয়ার কথা বলেছিলেন। সে কারণে শেরিফা কাদেরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিবর্তন করা হয়। তবে শেষ পর্যন্ত স্ত্রীকেই এমপি করার সিদ্ধান্তে অনড় থাকেন জি এম কাদের। মেহেজেবুন্নেসা বলেন, ১০ দিন আগে স্বামীকে হারিয়েছি। এখনও শোক কাটিয়ে উঠতে পারিনি। এমপি বা অন্য কোনো পদে আমি প্রার্থী হইনি। দলের নেতাদের কেউ আমার নাম প্রস্তাব করে থাকলে, তা জানা নেই। মেহেজেবুন্নেসা জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের বোন মেরিনা রহমানের মেয়ে। তার মা এমপি ছিলেন। তার ছোট ভাই আহসান আদেলুর রহমান জাপার এমপি। এদিকে শেরিফা কাদের একাধারে জাতীয় সংস্কৃতি পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জাপার সভাপতি। | 6 |
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ময়মনসিংহ ও জামালপুর জেলার মাদারগঞ্জের প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: উপবিভাগীয় প্রকৌশলীবিভাগ: মেকানিক্যালপদসংখ্যা: ১ (ময়মনসিংহ)যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।বেতন: মাসে ৭০,০০০ টাকাবয়স: ৩৫ বছর ২. পদের নাম: সহকারী প্রকৌশলীবিভাগ: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিলপদসংখ্যা: ৪ (ময়মনসিংহ ৩-ইলেকট্রিক্যাল ১, মেকানিক্যাল ১ ও সিভিল ১ এবং মাদারগঞ্জ-১ সিভিল)যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশলে (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল) স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।বেতন: মাসে ৫২,০০০ টাকাবয়স: ৩০ বছর ৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপকবিভাগ: হিসাব/অর্থপদসংখ্যা: ২ (ময়মনসিংহ-১, মাদারগঞ্জ-১)যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ/স্নাতকোত্তর (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।বেতন: মাসে ৫২,০০০ টাকাবয়স: ৩০ বছর ৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলীবিভাগ: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ সিভিলপদসংখ্যা: ৪ (ময়মনসিংহ ৩-ইলেকট্রিক্যাল ১, মেকানিক্যাল ১ ও সিভিল ১ এবং মাদারগঞ্জ-১ সিভিল)যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল) ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।বেতন: মাসে ৪০,০০০ টাকাবয়স: ৩০ বছর বয়সসীমা২ থেকে ৪ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ২০২২ সালের ২৭ এপ্রিল ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে এই চুক্তি প্রকল্প মেয়াদ (৩৬ মাস) পর্যন্ত বাড়ানো হতে পারে। আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, ফি জমা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটেই জানা যাবে। আর এই লিংকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে। আবেদন ফিপ্রতিটি পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২২। | 1 |
পদ্মা সেতু চালুর পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট চালু থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার মাদারীপুর ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী।সারা দেশে ফেরির চাহিদা রয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'আরও ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটনকেন্দ্র গড়ে উঠবে।'শিমুলিয়ায় পর্যটনকেন্দ্রিক ইকো জোন গড়ে তোলা হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, 'নদীকে থামিয়ে রাখা যাবে না। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন-জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না।'নৌ প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে।'৩৭টি নদীবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে একজন। লিডারশিপে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, 'গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।'এর আগে আজ শনিবার সকাল ৯টার দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিন শতাধাক বড়-মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিলেন।'স্বপ্নের পদ্মা সেতুসম্পর্কে সবশেষ খবর পেতে - এখানেক্লিককরুনচিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতৃবৃন্দ আসছেন। ১০ লাখের বেশি মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা কাজ করছেন।'পদ্মা সেতুসম্পর্কিত আরও পড়ুন:পদ্মা সেতুর সঙ্গে দিতে হবে এক্সপ্রেসওয়ের টোলপদ্মা সেতু ঘিরে নতুন এক্সপ্রেসওয়েপদ্মা শাসনে ১ টনের পাথর, ৮০০ কেজির জিওব্যাগ১২ হাজার কর্মী নির্মাণে যুক্ত ছিলেনপদ্মা সেতুতে ৪২টি পিলার যে কারণেবাড়তি নিরাপত্তা দেয়াল আছে ১২৩৯০টিখুশির নাম পদ্মা সেতুপদ্মা সেতু বাঁকা কেনপদ্মা সেতুর টোলসহ ১৩ রুটের নতুন বাসভাড়া নির্ধারণআনা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রেন | 6 |
পঞ্চম ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তালম, দেশীগ্রাম, মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।জানা গেছে, পঞ্চম ধাপে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ ইউপি সদস্য ১৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৩৭টি ভোটকেন্দ্রে ৬৯ হাজার ৫২৩ জন নারী-পুরুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তালম ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৫০১ জন, নারী ভোটার ৮ হাজার ৭৫৬ জন। অপরদিকে সগুনা ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৩০ জন, নারী ভোটার ৮ হাজার ৮৯৮ জন।মাগুড়াবিনোদ ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন, নারী ভোটার ৮ হাজার ৮৫১ জন, দেশীগ্রাম ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৪০৪ জন।উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, পঞ্চম ধাপে উপজেলার ৪টি ইউনিয়নে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। ৩৭টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। | 6 |
সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। মাঠের পারফরম্যান্সের হতশ্রী অবস্থা। স্বস্তি নেই মাঠের বাইরেও। বোর্ড-কোচ-নির্বাচকদের নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তো নিয়মিতই উঠছে। দল নিয়ে অস্বস্তির এই সময়টাতে আপাতত একটু দূরে থাকতে পারছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানান গত জুলাইয়ের জিম্বাবুয়ে সফরে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর।স্বাভাবিকভাবে পরশু শেষ হওয়া টেস্ট সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। থাকলে আরেকটি দুঃস্বপ্নের সিরিজের সঙ্গীই হতেন। কোনো সিরিজে খারাপ করলে ঘরোয়া ক্রিকেটকাঠামো নিয়ে পুরোনো প্রশ্নগুলো নতুন করে ওঠে। যেমনটা পাকিস্তান সিরিজের পরে উঠছে। ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার নির্বাচন এবং একবার জাতীয় দল থেকে বাদ পড়লে আবার দলে ঢোকার প্রক্রিয়া-পুরোনো প্রশ্নগুলো নতুন করে উঠছে জাতীয় দলের সাম্প্রতিক টানা ব্যর্থতায়।টেস্ট দলে না থাকায় কিছুদিন আড়ালে থাকলেও আজ মিরপুরে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে আসায় দেখা মিলল মাহমুদউল্লাহর। সেখানে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য বলছেন, আমার মনে হয়, দিন শেষে পারফরম্যান্সটাই আসল বিবেচ্য। আপনি যদি ভালো পারফর্ম করেন, 'অবশ্যই নজরে থাকবেন। আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের ওপরও অনেক কিছু থাকে, আমি কীভাবে তৈরি হতে চাই কিংবা আমার লক্ষ্যটা কী? সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বোর্ড এই কাজগুলো ভালোভাবে করছে।'টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর মাহমুদউল্লাহর অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ওঠে। যদিও এখনো এই সংস্করণের দায়িত্বে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এক বছরের ব্যবধানে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ নিয়েও আজ কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ায় যেহেতু বিশ্বকাপ হবে, কন্ডিশন স্বাভাবিকভাবে উপমহাদেশের চেয়ে ভিন্ন থাকবে। মাহমুদউল্লাহ বলছেন, 'অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। দেখার বিষয়, আমরা জিনিসটা কীভাবে মানিয়ে নেব। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। বোলিং ধারাবাহিকভাবে ভালো করছে।' | 12 |
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবাসিক ভবনে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী ও দুই ছেলেকে হারানোর পর রেখা বেগমও (৩২) মারা গেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রেখা আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। মকবুলের চাচা শরীফ হোসেন জানান, রবিবার থেকে রেখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। এর মধ্যে রাতে তার মৃত্যু হয়। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টায় আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট ভবনের নিচতলায় আগুন লাগে। নিচতলার একটি বাসায় স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে ভাড়া থাকতেন মকবুল হোসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছোট ছেলে জুবায়েরের (৭) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দগ্ধ মকবুল (৪০) ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের বড় ছেলে জয়কে (৯) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়। এরপর ২৭ ফেব্রুয়ারি মারা যায় জয়ও। | 6 |
মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো সামনে নিয়ে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন' আয়োজিত 'শতবর্ষে মিলনমেলা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।রেলমন্ত্রী বলেন, 'আমরা ওয়েলফেয়ার-জাতীয় কিছু পদক্ষেপ নিতে পারি। এর জন্য প্রয়োজন ফান্ড। ফান্ডের নিরাপত্তা ও স্বচ্ছতাও প্রয়োজন। এই বিষয়গুলো সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী দিনের দেশকে এগিয়ে নিতে কী কী কাজ করতে পারে এবং নতুন প্রজন্মকে কীভাবে উদ্বুদ্ধ করতে পারে সে বিষয়ে আমাদের চিন্তা থাকতে হবে।'সবার ওপরে আমাদের দেশ মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের একটা স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গঠনের। সেই লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার সব পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনের জন্য, দেশের মানুষকে যাতে স্বস্তির মধ্য দিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটি টেকসই উন্নয়ন দিতে পারি, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে আগামী দিনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশ, জাতি ও আগামী প্রজন্মকে সুশৃঙ্খল দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গঠন করতে ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহীদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাদুর ব্যাপারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফজল মীর।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দর্শন। তিনি সবাইকে নিয়েই আনন্দ উদ্যাপন করতেন, শুধু কষ্ট ভোগ করতেন নিজে এককভাবে।' আর্থিকভাবে অসচ্ছল হলের শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলায় এবং তাঁদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসার জন্য বৃত্তি প্রদানসহ কিছু ট্রাস্ট ফান্ড গঠন করতে উপাচার্য হল অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাদুর ব্যাপারী প্রমুখ। | 6 |
জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার শাখায় তাঁর অধীনে কর্মরত একজন নারী সহকর্মী লিখিতভাবে এই অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ২৮ মার্চ ওই নারী সংসদ সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার অভিযুক্ত কর্মকর্তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখা। অবশ্য ওই কর্মকর্তা পবিত্র ওমরাহ পালনের জন্য ছুটিতে রয়েছেন। আজ রোববার দুপুরে তাঁর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ওই কর্মকর্তা বেশ কিছু দিন ধরে নারী সহকর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ ও আপত্তিকর কথাবার্তা বলে আসছেন। অফিসকক্ষ ফাঁকা থাকলে অফিস সহায়ককে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে ওই নারী কর্মকর্তাকে আপত্তিকর কথাবার্তা বলতেন। ওই নারীকে কক্ষে ডেকে নিয়ে গিয়ে কম্পিউটারে আপত্তিকর ছবি বের করে বলেন, এগুলো দেখলে মনে প্রশান্তি আসবে। ওই কর্মকর্তা ওই নারীকে মার্কেটে এবং বন্ধুর বাসায় যাওয়ারও প্রস্তাব দেন। অভিযোগে আরও বলা হয়, ওই নারী ওয়াশরুমে যাওয়ার পথে মাঝে মাঝে ওই কর্মকর্তা পথরোধ করার চেষ্টা করেন। ইজ্জত রক্ষার কথা ভেবে ওই নারী চুপ ছিলেন। কিছুদিন আগে ওই কর্মকর্তা অফিসকক্ষ ফাঁকা পেয়ে ওই নারী সহকর্মীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরেন এবং ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। | 6 |
মধ্যরাতে বন্ধুসহ মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন মডেল-অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। চেকপোস্টে থামিয়ে তাঁদের জেরা করে ধানমন্ডি থানা-পুলিশ। কিন্তু পুলিশকে সহযোগিতা না করে উল্টো অসদাচরণ করেন তাঁরা। এতে আটক করা হয় তাঁদের। অবশ্য সে রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান এই অভিনেত্রী ও তাঁর বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য।ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পুলিশ গাড়ি থামিয়ে প্রাঙ্গণকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁরা পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ কারণে তাঁদের থানায় নেওয়া হয়েছিল।জন্মদিনে ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন স্পর্শিয়াপুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ধানমন্ডির সাতমসজিদ সড়কে বেপরোয়া গতিতে একটি লেক্সাস মডেলের গাড়ি যাচ্ছিল। ধানমন্ডির ৮/এ রোডে ইউনিমার্ট শপিং সেন্টার এলাকায় পুলিশ গাড়িটি থামায়। তখন চালকের আসনে ছিলেন প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য। তাঁর পাশে বসে ছিলেন স্পর্শিয়া। দুজনই মদ্যপ এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে অসদাচরণ করতে থাকেন। এ সময় দ্রুতগতির আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। তাঁরা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের ওপর চড়াও হন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁদের থানায় নিয়ে যেতে বলা হয়। এরপর স্পর্শিয়া ও অর্ঘ্যের স্বজনেরা মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।ধানমন্ডি থানার এসআই মাহবুব আজকের পত্রিকাকে বলেন, 'আমরা বেপরোয়া গতির একটি গাড়িকে চ্যালেঞ্জ করি। অর্ঘ্য নামে একজন এটি চালাচ্ছিলেন। গাড়িতে স্পর্শিয়াও ছিলেন। তাঁরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।'এবার ওয়েব সিরিজে স্পর্শিয়াজানা যায়, প্রাঙ্গণ দত্ত অর্ঘ্যের বাবার নাম প্রদীপ কুমার দত্ত। তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালে অবসর নিয়েছেন। সিদ্ধেশ্বরীর অপ্সরা অ্যাপার্টমেন্টে বাবার সঙ্গে থাকেন প্রাঙ্গণ। অপরদিকে অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও থানায় যাওয়া প্রসঙ্গে জানতে একাধিকবার স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। | 6 |
'পানি খালি ঘুরবের নাইগছে বাহে। দক্ষিণের পানি উত্তরে আর পুবের পানি পশ্চিমে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, হলহলিয়া পানি উগলে দিছে বাহে। এলা ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক উছলিয়ে অফিস-আদালতত ঢুকপের নাইগছে পানি।' কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম জেলার চিলমারীর রমনা এলাকার বাসিন্দা আলম সরকার (৫২)। তাঁর এলাকা একবার প্লাবিত পানি সহজে নামে না। ফসল নষ্ট হয়ে যায়। চিলমারীর ব্রহ্মপুত্রের খোর্দ বাঁশপাতা চরের কৃষক বাদশা মিয়া (৫০) বলেন, তাঁর বাড়িতে এবার পানি ওঠেনি, তবে চর ভাঙছে। একই কথা বললেন চিলমারী ইউনিয়নের শাখাহাতী চরের শিক্ষক মাঈদুল ইসলাম (৩৮)। গিরাই, মর্নেয়া, ছোট তোরসা, নাগেশ্বরসহ সাত-আটটি নদ-নদীর উপজেলা কুড়িগ্রামের নাগেশ্বরী। কিন্তু দুধকুমার ছাড়া আর কোনো নদ-নদীর অস্তিত্ব চোখে পড়ে না। সেগুলোকে বড় বড় দিঘি বানিয়ে লিজ দেওয়া হয়েছে। নাগেশ্বরীর দুধকুমার নদের বাসিন্দা মামুনুর রশিদ (৩০) বলেন, দুই বছর ধরে দুধকুমার নদের পাড় ভাঙছে; কয়েকটা গ্রাম দুই দিনেই নদগর্ভে বিলীন হয়েছে। নদ খনন হয়েছে কি না জানতে চাইলে বলেন, সব নামকাওয়াস্তে হয়েছে। চিলমারী রমনা স্টেশনসংলগ্ন বেতখাওয়ার বিল, পেদী খাওয়ার বিল, হরিশ্বের ডেরা বৃষ্টির পানিতে থইথই। জেলা সড়ক উপচে পানি ঘরবাড়ির ছাদ ছুঁই ছুঁই। বিলগুলোর পানি আসা-যাওয়ার কালভার্টগুলোর মুখ বন্ধ করে বাড়িঘর ও মার্কেট গড়ে উঠেছে। এমনকি মোটরশ্রমিকের বাসস্ট্যান্ড পর্যন্ত। উলিপুর-চিলমারীতে ব্রহ্মপুত্র ও তিস্তা ধরে পূর্ব-দক্ষিণ থেকে পশ্চিমব্যাপী উপবৃত্তাকার পাউবো বাঁধ। দক্ষিণে তিস্তা-ব্রহ্মপুত্রের সংগমে পাত্রখাতা গ্রাম। এখানে মানাস, মাইলডাঙ্গা নদীসহ কয়েকটি নদী মিলেছে। এখানে আধা সচল একটি মাত্র স্লুইসগেট। উলিপুর-চিলমারীর সব পানি এখানে এসে আটকে গেছে। বাঁধ ভাঙার উপক্রম। পানিবন্দী বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা বাঁধ কেটে দেওয়ার দাবি তুলেছেন। বাংলাদেশে বন্যার ধরন ও পরিবর্তন নিয়ে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষক নন্দন মুখার্জি বলেছেন, গঙ্গা, ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় প্রায় ৫০০টি বাঁধ, ব্যারাজ ও জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেগুলো পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। প্রায় সব অবকাঠামোই চীন, ভারত ও নেপালে। সেই দেশগুলোতে বন্যা ১০ দিনের বেশি স্থায়ী হচ্ছে না। কিন্তু বাংলাদেশে তিন সপ্তাহ ধরে চলছে। আরও ১০ থেকে ১৫ দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র। কেন? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তাঁর আত্মচরিত-এ ১৯২২ সালে উত্তরবঙ্গে ব্রহ্মপুত্রের বন্যা সম্পর্কে বলেছেন, 'প্রজাদের আবেদন গ্রাহ্য করিয়া যদি রেলওয়ের সংকীর্ণ কালভার্টগুলো বড় সেতুতে পরিণত করা যাইত, তবে এই বন্যা নিবারণ করা যাইত।...সম্প্রতি প্রসিদ্ধ জলশক্তি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার স্যার উইলিয়াম উইলকক্স যেসব বক্তৃতা করিয়াছেন, তাহার দ্বারা বাঁধ নির্মাণ করিবার অসারতা প্রমাণিত হইয়াছে।' ১৯২২ সালের বন্যা নিয়ে ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে লেখা হয়েছিল, বন্যার জন্য দায়ী নদী নয়, অতিবৃষ্টি নয়, দায়ী ব্রিটিশের তৈরি রেলপথ। স্থপতি ড. বেল্টলিকের মন্তব্য ছিল এ রকম, যেসব প্রকৌশলী ওই অঞ্চলে জেলা বোর্ড ও রেলওয়ের রাস্তাগুলো নির্মাণ করেছেন, তাঁরা এ দেশের স্বাভাবিক পানিনিষ্কাশনের পথগুলোর কথা ভাবেননি। বন্যার কারণ বাংলার নদ-নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ বিঘ্নিত করে রেলপথগুলো। ১৯০৭ সালে ইন্ডিয়ান মিরর পত্রিকায় লেখা হয়, রেললাইন বাঁচাতে গিয়ে দামোদরের পূর্বপাড় বরাবর বাঁধ নির্মাণের পর বর্ধমান ও হুগলি জেলার জলাভূমিগুলো পুনরুজ্জীবিত হয়নি। ১৯১৭ সালে তৈরি করা হয় হাওড়া-বর্ধমান কর্ড লাইন। এভাবে ১৯ শতকের মধ্যভাগ থেকে নদ-নদীর পাড়ে বাঁধ নির্মাণের ফলে শাখা নদ-নদীগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ফল ১৯৪৩ সালে দামোদরের ভয়াবহ বন্যা, যার তোড়ে দামোদরের বাঁধ, জিটি রোড ও রেললাইন ভেঙে গিয়ে কলকাতা উত্তর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শাখা নদ-নদীগুলো বিচ্ছিন্ন হয়ে বালুতে ঢেকে ও মজে মৃতপ্রায় হয়ে যায়। দ্য চেঞ্জিং ফেস অব বেঙ্গল ও স্টাডি অব রিভারাইন ইকোনমি নামের দুই গ্রন্থের বিখ্যাত লেখক রাধা কমল মুখার্জি ১৯৩৮ সালে বলেন, সকলের অলক্ষ্যেই বদলে যাচ্ছে নদীমাতৃক বাঙলার চিত্র। এখন শীতের শেষে সব নদী শুকিয়ে যায়। দামোদর, কাঁসাই, অজয় বা ময়ূরাক্ষীকে দেখলে মনে হয় মরুভূমি। এপ্রিল মাসে বালির মধ্য দিয়ে বয়ে চলা ক্ষীণ ধারাও হারিয়ে যায়। একই চেহারা উত্তরবঙ্গের করতোয়া, আত্রাই, পুনর্ভবাসহ অনেক নদীর। কুড়িগ্রামে ৫০টি আর রংপুরে দেড় শতাধিক নদ-নদী উধাও করে দিয়ে বন্যার কী কী কারণ আমরা খুঁজছি? নাহিদ হাসান রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি | 8 |
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে শতভাগ ন্যূনতম এক ডোজ করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সভায় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে চলমান টার্ম ফাইনাল পরীক্ষা, শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি, হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কারকাজের অগ্রগতি, দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।ঘণ্টাব্যাপী এ সভায় ডিসিপ্লিন প্রধানরা স্ব-স্ব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের টিকাদানের অগ্রগতি তুলে ধরেন।বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে হলে আবাসিক শিক্ষার্থীদের শতভাগ ন্যূনতম এক ডোজ টিকা গ্রহণ করতে হবে। বিষয়টি দ্রুত নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন/ইউজিসির লিংকে তালিকা প্রেরণ এবং যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে এখনো টিকা দিতে পারেনি, তাদের বিশেষ ব্যবস্থায় টিকাদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।এ ছাড়া শিগগির হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে আবাসিক শিক্ষার্থী যারা টিকা দিয়েছে, তাদের টিকা কার্ডের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র হল এবং ডিসিপ্লিনে জমা দিতে হবে মর্মে নোটিশ প্রদান করা হবে। এ ছাড়া পরবর্তী টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়টিতেও জোর দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যে এটি প্রণয়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।হল ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নিয়মানুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে জানানো হয়। শিগগির সিন্ডিকেট সভা আহ্বান করা হবে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক হল ও বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারিত হবে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সার্বিক প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেয়। | 6 |
ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম চর আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, উভয় পক্ষের সংঘর্ষে মো. বিল্লাল হোসেনের ১০ সমর্থক এবং আরব আলীর ৫ সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১২ জনকে পাঠানো হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে।নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন বলেন, 'আজ দুপুরে আমার সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে প্রায় ৪০ / ৫০ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা। হামলায় আমার ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন।' স্বতন্ত্র প্রার্থী আরব আলী বলেন, 'গত কয়েক দিনে আমার সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।'এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিটন বলেন, 'দুপুরের দিকে ১০ জন আহত রোগী এবং বিকেলের দিকে আরও ৫ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
ঢাকার সাভার উপজেলা পরিষদ থেকে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে দুই কিলোমিটার গেলেই রাজালাখ হর্টিকালচার সেন্টার। সেখানে মহাসড়ক ও মডেল মসজিদের পাশে সাভার পৌরসভার ময়লার ভাগাড়। প্রতিদিন রিকশাভ্যানে করে এনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ওই ভাগাড়ে।শুধু মডেল মসজিদের পাশেই নয়, শহরজুড়েই রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। আবর্জনা ফেলা হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবহমান নদী ও খালে। নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে এসব খাল ও নদী ভরাট হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে নদী-খালের পানি।ঢাকা থেকে সাভারের দিকে যেতে গাবতলী পার হলেই ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে কিছুদূর পরপরই চোখে পড়বে ময়লা-আবর্জনার স্তূপ। ময়লা-আবর্জনা দেখা যাবে পৌর এলাকার ভেতরে কর্ণপাড়া খালে। নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে গেছে। আশপাশের এলাকার বিভিন্ন কারখানার তরল বর্জ্য ওই খাল দিয়ে বংশী নদীতে গিয়ে পড়ছে। খালের পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া সেতুর ঢালেই ঝুট ব্যবসায়ীদের গুদাম। বিভিন্ন পোশাক কারখানা থেকে সংগ্রহ করে আনা ঝুট কাপড় ও অব্যবহৃত সামগ্রী ওই সব গুদামে রেখে বাছাই করা হয়। বিক্রিযোগ্য সামগ্রী রেখে বাকি সামগ্রী বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় খালে। এভাবে খালটির অনেকখানি ভরাট হয়ে গেছে।ব্যবসায়ী শামীম রহমানের গুদামের ব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, 'যে যার মতো করে খালটি তাঁদের কাজে লাগাচ্ছেন। কেউ দখল ও দূষণ করছেন, আবার কেউ ভরাট করছেন। এর পরেও কোনো বাধা আসছে না। তাই আমরাও জায়গার অভাবে বিক্রির অযোগ্য সামগ্রী খালে ফেলছি।'খালপাড়ের বাসিন্দা মজিবর রহমান বলেন, 'এক যুগের বেশি সময় ধরে দখল আর দূষণের কারণে কর্ণপাড়া খালটি এখন নালায় পরিণত হয়েছে। খালে ফেলা কারখানার তরল বর্জ্য আর ময়লা-আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধে এই এলাকায় বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে।'গতকাল শনিবার সকালে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল মডেল মসজিদের পাশে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রিকশাভ্যানে করে এনে সেখানে ময়লা ফেলছিলেন। এ সময় অনেক পথচারীকে নাকে রুমাল অথবা হাত চেপে ধরে চলাচল করতে দেখা যায়।রাজালাখ হর্টিকালচারের একজন কর্মচারী বলেন, পৌরসভা থেকে যেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, সেখানে একসময় বড় পুকুর ছিল। সরকারি কয়েক বিঘা আয়তনের ওই পুকুরটি ময়লা ফেলে ভরাট করে একাংশে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অংশ ভাগাড় হিসেবে ব্যবহার করছে পৌরসভা।হর্টিকালচার সেন্টারের পাশের এলাকার বাসিন্দা মাসুদুর রহমান বলেন, 'মডেল মসজিদের পাশের ময়লার ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধের জন্য তাঁর বাসায় ভাড়াটে থাকতে চান না। মসজিদে নামাজ আদায় করতে গিয়ে টেকা যায় না দুর্গন্ধে। পরিবেশ ও নির্মল বায়ুর জন্য অনতিবিলম্বে মসজিদের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।'ময়লা ফেলা হচ্ছে পৌরসভার পাশ দিয়ে প্রবহমান বংশী নদীতে। নিয়মিত ময়লা ফেলার কারণে বংশী নদীর নামাবাজার ও পাশের বক্তারপুর এলাকা ভরাট হয়ে যাচ্ছে।গতকাল পৌর এলাকার বক্তারপুর, রশীদ মেম্বারের মোড়, ব্যাংক কলোনি, কাজিমুকমাপাড়া, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তা ও গলিতে ময়লার স্তূপ চোখে পড়ে। নাগরিকেরা পলিথিনে ভরে ময়লা-আবর্জনা এনে ওই সব স্থানে ফেলছিলেন।পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী সবুজ মিয়া বলেন, সাভার পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় তাঁরা বাধ্য হয়ে নদীর তীরসহ উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয়। এতে পৌর কর্তৃপক্ষেরও সম্মতি রয়েছে।সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রহিম উদ্দিন আহামেদ বলেন, 'সাভার পৌরসভা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নদী-খাল ও রাস্তাঘাট যেখানেই যাবেন সেখানেই ময়লা-আবর্জনা। দুর্গন্ধ আর নোংরা পরিবেশে সাভার ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।'সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ বলেন, সাভারে এখনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। কোনো ডাম্পিং স্টেশনও নেই। এ কারণেই খোলা জায়গায় ময়লা স্তূপ করে রাখতে হয়।পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, জায়গার অভাবে ডাম্পিং স্টেশন করা সম্ভব হচ্ছে না। গত মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সুবিধাজনক জায়গা খোঁজা হচ্ছে। | 6 |
দেশের যেসব উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির ঘটনা ঘটেছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গাতে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে। এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন কর্তৃক সভা সমাবেশ পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই সময় শেষ হওয়ার সাথে সাথেই স্থানীয় নেতারা তাদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন। এছাড়াও যে সকল জেলার উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি,অনিয়ম হয়েছে সে সকল জেলা সদরে আজ বুধবার প্রতিবাদে মানব বন্ধন পালিত হবে। নির্বাচনী এলাকায় নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে সমাবেশের নিষেধাজ্ঞা থাকায় নিষেধাজ্ঞা উঠে যাবার পর ঐ সকল উপজেলা ও ইউনিয়নেও এ কর্মসূচি পালিত হবে। | 6 |
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্যান্টের পকেটে লুকিয়ে ব্যালট সরানোর অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে চকরিয়া থানায় রিটার্নিং কর্মকর্তা ডা. সুপন নন্দী বাদী হয়ে মামলা দায়ের করেন।গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ চলাকালে ১৬১টি ব্যালট কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমানের বিরুদ্ধে। তিনি বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ।কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাঁকে ব্যালট পেপারসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তখন দায়িত্বরত উপপরিদর্শক মো. ইকরামুল হক ব্যালটগুলো জব্দ করেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, 'এ ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।' | 6 |
গাজীপুর মহানগরের কুনিয়া পাছর এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে বাড়ির মালিক সারোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সারোয়ার হোসেন কুনিয়া পাছর এলাকার ওয়াহেদ আলীর ছেলে। জানা যায়, কুনিয়া এলাকায় একাধিক বহুতল ভবনের মালিক সারোয়ার হোসেন। কিন্তু তিনি পরিবার নিয়ে বসবাস করেন টাঙ্গাইল মির্জাপুরে। নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, বাসা ভাড়া নেওয়ার জন্য তিনি নিয়মিত কুনিয়া পাছরে আসতেন। গত ১৪ নভেম্বর মির্জাপুর থেকে আসার পর আর ফেরেননি। সর্বশেষ গত শুক্রবার মোবাইলে তার সাথে যোগাযোাগ হয়। রোববার দুপুরে বাড়ির ঝাঁড়ুদার রহিমা বেগম সিঁড়ি ও ছাদ ঝাঁড়ু দিতে গিয়ে সারোয়ার হোসেনের ছাদের রুম খোলা পান। কিন্তু তিনি কখনও দরজা খোলা রেখে রুমে অবস্থান করতেন না। একপর্যায়ে রহিমা বাড়ির মালিক সারোয়ার হোসেনকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে রহিমা ফিরে যান। পরে আবার বিকেলে এসে দরজা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান- খাটের ওপর সারোয়ারের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সারোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী লাভলী অভিযোগ করেন। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-দক্ষিণ) শাহাদাৎ হোসেন ও গাছা জোনের এসি আহসানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে-শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। | 6 |
আশুলিয়ায় বিয়ে করায় পোশাকশ্রমিক দম্পতিকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত শনিবার তাঁদের চাকরিচ্যুত করা হয়।চাকরি হারানো নবদম্পতি হলেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের পোশাকশ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি রংপুরে।ভুক্তভোগীরা জানান, গত শুক্রবার বিয়ে করেন শামীম ও লিমা। তাঁদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পরের দিন গত শনিবার তাঁরা কারখানায় যান। পরে কারখানার প্রশাসন কক্ষে ডেকে নিয়ে তাঁদের অপমান করা হয় বলে অভিযোগ করেন এ দম্পতি।নিট এশিয়া কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, 'এর আগে শামীমের প্রথম স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে সম্পর্ক করেছে। পরে মারামারি করেছে। এলাকার মানুষজন যখন তাকে ধরছিল তখন সে একটি কাবিননামা নিয়ে অফিসে এসেছিল। ওই মেয়েটা তার পরদিন থেকে আর অফিসে আসে নাই। মেয়েটাকে আগের ফ্যামিলির লোক মারধর করছিল। গলায় দাগও পড়েছিল।'মো. সাজ্জাদ বলেন, 'আমরা জানি তার প্রথম স্ত্রী আছে। দ্বিতীয়টাও তো বললাম। এটা (লিমা) তৃতীয়। সে বলেছে আগের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। তাকে বলা হয়েছে এর আগে তুমি এমন কাজ করছ, তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি তারপরও এমন একটা কাজ করলা? এ রকম বলার পরে মান-সম্মানের ভয়ে তারা আর অফিসে আসে না। তাদের চাকরি ছাড়তে বলা হয়নি।নিট এশিয়ায় সুপারভাইজার হিসেবে প্রায় আট বছর যাবৎ কাজ করতেন মোমিনুল ইসলাম শামীম। তিনি বলেন, 'এটি আমার দ্বিতীয় বিয়ে। এর আগের স্ত্রীকে ইতিমধ্যে তালাক দেওয়া হয়েছে। আমাকে তারা হেনস্তা করে রিজাইন দিতে বলে। রিজাইন দিলে আমাকে এ মাসের ১৮ দিনের বেতন দেবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাব। আট বছরের চাকরি বয়সের জন্য আমি আটটি বেসিক স্যালারি পাব।'শামীম বলেন, 'আমার প্রথম স্ত্রী কখনই এই অফিসে এসে ঝামেলা করে নাই। অন্যদের কাছ থেকে শুনে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। আমার কারণে তো কারখানার কোনো ক্ষতি হয়নি।' প্রথম বিয়ের পর এই কারখানার অন্য শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে তাকে বিয়ে করেননি বলে স্বীকার করেন তিনি। | 6 |
বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিকন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে রবিবার বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহবাগ এলাকা থেকে শারমিন জাহানকে গ্রেফতার করে। এর পরে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণে হাত দিয়েছেন নতুন ধারাবাহিক নাটক 'হিট'। ধারাবাহিকটির মাধ্যমে অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরেছেন হাসান মাসুদ। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। এর আগে রাজের 'মাইক', 'গ্র্যাজুয়েট', 'চিরকুমার সংঘ' ধারাবাহিকগুলোতে দেখা গেছে হাসান মাসুদকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, হিট আমার ১৩তম ধারাবাহিক। এটি রচনা করেছেন মারুফ রেহমান। আশা করি, এবারের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এ ছাড়া প্রতিটি পর্ব থাকবে ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করবে প্রথম আলো কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজিনা ইসলাম সাম্প্রতিককালে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। তাকে হেনস্তা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রেখেছেন। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে তার মুক্তি দাবি করেছে। | 6 |
মিয়ানমারের জান্তা সরকারকে রুখতে বিদ্রোহী বাহিনীতে যোগ দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছেন দেশটির সাবেক মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল। মিয়ানামারের সাবেক বিউটি কুইন হতার হতেত হতেত তাঁর টুইটার পেজে অস্ত্রসহ ছবি পোস্ট করে বলেন, 'বিপ্লব আপেল না যে পাকার পর এটি ঝরে পড়বে। আপনাকে এটি পাড়তে হবে-চে গুয়েভারা। আমরা অবশ্যই জিতব।' বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নেতা সু চিকে আটকের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পঙ্গু হয়ে পড়ে দেশটির অর্থনীতি। . . ( ) ../ হতার হতেত হতেত ২০১৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় মিয়ানমারের হয়ে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন। ৩২ বছর বয়সী হতার হতেত বর্তমানে ব্যায়ামের শিক্ষক। সম্প্রতি তাঁর ফেসবুক পেজে অস্ত্র হাতে কালো রঙের যুদ্ধের পোশাকে ছবি পোস্ট করেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'রুখে দাঁড়ানোর সময় এসেছে। অস্ত্র হাতে তুলে, কলম, কি-বোর্ড বা গণতন্ত্রপন্থী আন্দোলনে অর্থ দান করে, যেভাবেই হোক না কেন, বিপ্লব সফল করতে প্রত্যেককে অবশ্যই কিছু করা উচিত।' সীমান্তঘেঁষা জঙ্গল থেকে ফেসবুকে দেওয়া পোস্টে হতার হতেত হতেত লেখেন, 'আমি যতটা সম্ভব প্রতিরোধ করব। আমি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। এমনকি নিজের জীবন দিতেও তৈরি আমি।' এর আগে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আরেক মিস গ্র্যান্ড মিয়ানমার হান লে তাঁর দেশের সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ অনুষ্ঠানে হান বলেন, 'আজ আমার দেশ মিয়ানমারে অনেক মানুষ মারা যাচ্ছে। দয়া করে মিয়ানমারকে সহায়তা করুন। আমাদের এখনই জরুরি আন্তর্জাতিক সহায়তা দরকার।' এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত ৭৮০ জন নিহত হয়েছেন। জান্তা সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ছে। গ্রেপ্তার হচ্ছেন বিক্ষোভে অংশ নেওয়া বা সমর্থন করা অনেকে। বেশ কজন সাংবাদিককেও আটক করে তারা। মিয়ানমারের গ্রামগুলো থেকে হাজার হাজার বাসিন্দা প্রাণ বাঁচাতে সীমান্তবর্তী এলাকায় পালিয়ে গেছেন। আর থেকে যাওয়া লোকজনের বেশির ভাগই সুচির দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি সশস্ত্র জাতিগত বিদ্রোহীরা মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা শুরু করেছে। পরিস্থিতি সামলাতে তাদের ওপর বিমান হামলা করেছে সামরিক বাহিনী। | 3 |
দেশকে শতভাগ নিরক্ষরমুক্ত করতে সকল শ্রেণি-পেশার নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সকলের অংশগ্রহণেই দ্রুততম সময়ে আমারা দেশকে নিরক্ষরমুক্ত ঘোষণা করতে পারবো।'
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, 'সকলের উদ্যোগেই আমরা এদেশকে খুব দ্রুতই নিরক্ষরমুক্ত ঘোষণা করতে পারবো। যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে স্ব-স্ব এলাকার নিরক্ষরদের শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করেন।'
দেশকে নিরক্ষরমুক্ত করতে প্রধানমন্ত্রী দেশের ছাত্র সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা দেশের সাক্ষরতার হার ৭১ শতাংশে উন্নীত করতে সমর্থ হয়েছি। সমগ্র বাংলাদেশে আমাদের জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা আছেন, পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা রয়েছেন-প্রত্যেকেই যদি উদ্যোগ নেন...আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।'
প্রধানমন্ত্রী বলেন, 'দেশটা আমাদের। আমাদেরই এই দেশকে গড়ে তুলতে হবে। যাতে আমরা মর্যাদার সাথে চলতে পারি। দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে এবং দারিদ্রমুক্ত করতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
প্রাধমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আসিফউজ্জামান এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রুহুল আমিন সরকার অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভার একটি শুভেচ্ছা বাণীও পড়ে শোনানো হয়।
তিনি বলেন, 'সমগ্র বাংলাদেশে আমাদের জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা আছেন-পাশাপাশি যেসকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা যারা রয়েছেন-প্রত্যেকে যদি উদ্যোগ নেন- আমাদের এলাকায় কোন নিরক্ষর থাকবে না এবং আপনি তাদের সাহায্য করবেন। স্ব-স্ব উদ্যোগ নিলেই আপনারা দেখবেন-আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।'
প্রধানমন্ত্রী বলেন, 'এই দেশটা আমাদের। আসুন সকলে মিলে আমরা এই দেশকে গড়ে তুলি। যাতে আমরা মর্যাদার সাথে চলতে পারি। আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।'
অনুষ্ঠানের বক্তৃতা পর্ব শেষে প্রধানমন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
| 6 |
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম কমান্ডার কায়িস আল-খাজালি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে ইরাকে অবস্থান দীর্ঘায়িত করার অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা। শনিবার ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে উগ্র সন্ত্রাসীদের সঙ্ঘবদ্ধ হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের ১০ যোদ্ধা নিহত হওয়ার পর কমান্ডার কায়িস আল-খাজালি একথা বললেন। কমান্ডার কায়িস আল-খাজালি বলেন, ঘোলাটে পরিস্থিতি তৈরি করে আমেরিকা তাদের উপস্থিতির বৈধতা নিশ্চিত করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত ও ইরাকের তেল সম্পদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় আমেরিকা। আগামী জুলাই মাসে ইরাক থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহারের ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হবে। সাম্প্রতিক হামলা এবং দায়েশের তৎপরতার সঙ্গে জুলাই মাসের ওই আলোচনার সম্পর্ক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি জারজিস উপকূল থেকে ৮০ কিলোমিটার গভীরে ভেঙে পড়ে। এরপর দিবন তেলক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন তাঁরা।তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের বয়স ১৬ থেকে ৫০ বছর। তাঁরা ৫ জুলাই লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রার করেন। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়।এই বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের বেন গুয়ের্দেন শহরে আল কাতেফ সমুদ্রবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।প্রসঙ্গত, এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিশরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসন প্রত্যাশীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি সব আরোহীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল। | 6 |
টোকিও অলিম্পিকসের সুইমিং ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলাখলিন সম্ভবত আহমেদ হাফনাওইয়ের নামও শোনেননি। তবে রবিবার পুরুষ বিভাগের ৪০০ মি. ফ্রি স্টাইলে তিনি তিউনিশিয়ার এই ১৮-বছর বয়সী সাঁতারুর কাছে হার স্বীকার করেছেন। সবাইকে অবাক করে দিয়ে তিন মিনিট ৪৩.৩৬ সেকেন্ডে তিনি বিজয়ী হন এবং তার দেশের জন্য প্রথম সোনা জয় করেন। খবর: বিবিসি বাংলা কোয়ালিফাইং রাউন্ডেও আহমেদ হাফনাওই খুব একটা ভাল করেন নি। সেজন্য তাকে দেয়া হয়েছিল পুলের বাইরের দিকের লেন। যারা কোয়ালিফাইং রাউন্ডে ভাল করেন তারা বেছে নেন মাঝখানের লেন, যেখান থেকে জয়ের সম্ভাবনা বেশি থাকে বলে মনে করা হয়। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার কাছে এটা স্বপ্নের মতো। কিন্তু এই স্বপ্ন সত্যি হয়েছে। আমার জীবনের এটা সেরা রেস- বলছেন আহমেদ হাফনাওই। তিউনিশিয়া অলিম্পিকসে এপর্যন্ত মোট পাঁচটি স্বর্ণপদক জয় করেছে। এর মধ্যে সুইমিংয়ে এটা তৃতীয় পদক। টোকিওতে অস্ট্রেলিয়ার সাঁতারু জ্যাক ম্যাকলাখলিন রুপা এবং যুক্তরাষ্ট্রের আরেকজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কিয়েরান স্মিথ ব্রোঞ্জ জিতেছেন। আহমেদ হাফনাওইর বাবা মোহাম্মদ হাফনাওই তিউনিশিয়ার জাতীয় বাস্কেটবল দলের সদস্য। আহমেদ হাফনাওই ২০১৮ সালের যুব অলিম্পিকসে ৪০০ মি. সাঁতারে অষ্টম হয়েছিলেন। আর ৮০০ মিটারে পেয়েছিলেন সপ্তম স্থান। তিউনিশিয়ার ল্যা আউটলেট সংবাদমাধ্যমকে তিনি ২০১৯ সালে বলেছিলেন যে ২০২৪ প্যারিস অলিম্পিকসে তিনি সোনা জয়ের আশা করেন। কিন্তু টোকিও তাকে জয়ের মুকুট পরালো চার বছর আগেই। | 12 |
চলতি ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। এ অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কোন পরিবর্তন করা হয়নি। আগের বছরের সাথে মিল রেখেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারিখাতে কম ও সরকারিখাতে বেশি ঋণের প্রবৃদ্ধি নির্ধারণ করে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। তবে মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির বলেছেন, বেসরকারিখাতে ঋণপ্রবৃদ্ধি সরকারিখাতের তুলনায় কম দেখালেও টাকার অংকে বেসরকারিখাতের জন্য প্রক্ষেপিত মোট ঋণের পরিমাণ অনেক বেশি। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর তিনটার পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সাধারণত সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মুদ্রানীতি ঘোষণা করেন। করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হল। বাংলাদেশ ব্যাংক আগে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করলেও গত অর্থবছর থেকে তা এক বছরের জন্য করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছর বেসরকারি খাতে ১৪ দশমিক ৮০ শতাংশ ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরলেও অর্জিত হয়েছে মাত্র ৮ দশমিক ৬১ শতাংশ। করোনা ভাইরাসের প্রভাবে এ হার কমেছে, তা নয়। গত অর্থবছরের শুরু থেকেই ঋণ প্রবৃদ্ধি ছিল কমতির দিকে। নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে সরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ। অপরদিকে বেসরকারিখাতে ঋণপ্রবৃদ্ধি হার ধার্য করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। | 0 |
৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ব্রুনাই যাচ্ছেন অপু বিশ্বাস। জানা গেছে, বাংলাদেশ থেকে সৃষ্টি কালচারাল সেন্টারের একটি দল যাচ্ছে ব্রুনাই, এই দলের সাথেই যাচ্ছেন। ব্রুনাইয়ের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের আমন্ত্রণে আগামী ২৬ মার্চ বিকেলে বন্দর সেরি বেগওয়ানের ইমপায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার। সেখানেই পারফর্ম করবেন অপু। পরে ৩১ মার্চ ব্রুনাইয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত 'গালা নাইটে' অংশ নেবেন অপু। অনুষ্ঠানে বন্দর সেরি বেগওয়ানে অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্তকর্তা, ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সেখানে দেশাত্ববোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী বাংলা চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হবে। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানে অংশ নেবেন। | 2 |
নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠানে খরচ করা হয়েছে ৮০০ কোটি টাকা (১০০ মিলিয়ন ডলার)। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, অভিষেক অনুষ্ঠানের ব্যয়ের ৭ কোটি ডলার আসবে বিভিন্ন কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান থেকে। বাকি অর্থ ব্যয় হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মূল শপথ অনুষ্ঠানে ব্যয় হবে মাত্র ১ কোটি ডলার। | 3 |
আশ মিটিয়ে খাচ্ছেন আনুশকা শর্মার। যা ইচ্ছে হচ্ছে তা-ই। ভাজাভুজি, মশলাদার খাবার বাদ দিচ্ছেন না কিছুই। গর্ভাবস্থার এই পর্যায়ে খিদে বেশি হচ্ছে অভিনেত্রীর। তার ওপর টক-ঝাল-নোনতা খাবার দেখলে খাবার ইচ্ছে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শুক্রবার তো বাড়িতেই ফুচকার ডালা সাজিয়ে বসেছিলেন। টক জল, বুন্দি, চাটনি বাদ ছিল না কিছুই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, 'গো বিগ অ্যাট হোম'। অর্থাৎ বাড়িতেই এই সব বানিয়ে ফুচকা খাওয়ার তীব্র ইচ্ছে পূরণ করেছেন। এরপর শনিবার আনুশকা খেয়েছেন পিৎজা। ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে কোলে প্লেট নিয়ে তার উপর রেখেছেন পিৎজার বিশাল একখানা টুকরো। পাশেই আরও দু'টি বাক্সে রাখা আরও পিৎজা। এবার আনুশকার ক্যাপশন, 'গো বিগ অর গো হোম।' সোজা কথায় বেশি খাও নয়তো বাড়ি যাও। আসলে বিরাট কোহলি যত্নের কোনও ত্রুটি রাখছেন না। মুখের কথা খসতে না খসতেই এনে হাজির করছেন আনুশকার পছন্দের খাবার।তবে বিরাটের এনে দেওয়া পিৎজাতেই থামেননি আনুশকা। পিৎজা, ফুচকার পর রবিবার খেয়েছেন সিন্ধি ব্রাঞ্চ। প্রাতঃরাশ আর মধ্যাহ্নভোজের মাঝামাঝি সময়ে রীতিমতো বুফে সাজিয়ে খেতে বসেছেন আনুশকা। কী নেই সেখানে। পুরী, পাঁপড়, দই, ভাজি এমনকী ছবিতে দেখা যাচ্ছে মশলাদার নানা পদও। তবে রবিবারের ব্রাঞ্চের আয়োজক বিরাট কোহলি নন। আনুষ্কারই এক বন্ধু। আনুশকার প্রবল খিদে মেটাতে যা যা করার সবটুকুই করেছেন তিনি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্পেশ্যাল খাবার খেয়ে খুশি আনুশকাও। নেটাগরিকরা আনুশকার এই খাই খাই ভাব বেশ উপভোগ করছেন। আপাতত তাই আগামী দিনে আর কী কী খাওয়ার সাধ হয় আনুশকার সেটাই জানতে মুখিয়ে রয়েছে সোশ্যাল দুনিয়া। | 2 |
আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্র ও যুব সমাজের অন্যতম অভিভাবক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ। মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন এটাই দলীয় তৃণমূল নেতৃবৃন্দসহ এলাকার সকল জনগণের একমাত্র প্রাণের দাবী। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী যুব পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চান। এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান। এজন্য তিনি মতলব উত্তর উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলা ছেংগারচর বাজারস্থ মিডিয়া পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন। তিনি দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেছেন। ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সম্ভ্রান্ত মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট কেন্দ্রীয় ছাত্র সংসদ (নির্বাচন ১২ জুলাাই ২০০০) বাংলাদেশ ছাত্রলীগ মনোনীতসহ-সভাপতি (ভি.পি), বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মতলব উত্তর উপজেলার যুগ্ম আহবায়ক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য'সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন। | 6 |
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ৫০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মূল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া ও মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে সাধারণ সম্পাদক করা হয়।কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন, দীপক মজুমদার খোকন, অ্যাডভোকেট ওমর ফারুক পালোয়ান, মো. ছাইউম মিয়া (ছায়েম), জাহিদুল ইসলাম জাহিদ, সাহিল মৃধা, অ্যাডভোকেট নাদিম মাহমুদ, শাহ মোহাম্মদ ওমর ফারুক, আবুল হাসের, আরিফুল হক সজিব, কাওসার শেখ কামাল ও মিজানুর রহমান মিজান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, জাহাঙ্গীর আলম শেখ, তায়েব খান কিশোর, অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, আশরাফুল ইসলাম সোহাগ, আরিফ সরকার, অ্যাডভোকেট রেদুওয়ান আল রোমান মণ্ডল। প্রচার সম্পাদক রাজিব হাসান খান, দপ্তর সম্পাদক সজীব মৃধা। অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাদিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর ব্যাপারী, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মো. সাদিক, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাফি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউসার সরকার কায়েস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম রুবেল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, আলমগীর হোসেন প্রধান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবেদ আল রাহাত খান (রোমেল), কৃষি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কল্পনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান সুমন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাসেল শিকদার, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক রায়সুল ইসলাম রফিকুল, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ রুবেল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান জনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিজবী সজিব সরকার, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশিক আহম্মদ আজাদ, উপ প্রচার সম্পাদক জামান মোড়ল, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন সুমন, উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহাম্মেদ সরকার, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফ ভূঁইয়া, উপ মহিলা বিষয়ক সম্পাদক হালিমা খাতুন ও উপ ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর আহামেদ। | 6 |
করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর মিছিল যেন থাকছেই না। সারাবিশ্বে প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে কয়েক হাজার। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বে মোট ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে রয়েছে। দেশটিতে ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরে ইতালিতে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন এবং তৃতীয়সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন। | 3 |
চাঁদাবাজির মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে এবার ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান সরদারের ছেলে কুতুব হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কুতুব হোসেনকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যানপত্র একা নন, ফেনসিডিলসহ তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন। তাঁদের সবার ঠাঁই হয়েছে কারাগারে।গত রোববার আসামিদের আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আগের দিন শনিবার রাত ১১টার দিকে বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বন্দর থানায় ওই চারজনের বিরুদ্ধে মামলা করে গোয়েন্দা পুলিশ। তবে চেয়ারম্যানপুত্র হওয়ায় ঘটনাটি সে সময় প্রকাশ পায়নি।মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে বন্দর থানা এলাকার ভবেরবেড় গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে চেয়ারম্যানের ছেলে কুতুব হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর তিন আসামি হলেন বাঘারপাড়ার রোস্তমপুর গ্রামের বনি আমিন, পাকেরআলী গ্রামের সরাফত হোসেন ও সদর উপজেলার হামিদপুর গ্রামের আবু বক্কার শোভন পিয়াস। তাঁদের প্যান্টের পকেট থেকে ১৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, 'ওই চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।'বাঘারপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আগেও চেয়ারম্যানপুত্র কুতুব হোসেনের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির মামলা হয়। বাঘারপাড়ায় এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাঁর কর্মীদের মারধরের মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। | 6 |
বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক যুবলীগ নেতা মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহজাহান আলীকে মারপিটের ঘটনায় আদালতে চার্জশীট দাখিল করার পর তাকে বরখাস্ত করা হয়। তিনি আরও বলেন, চিঠিতে বলা হয়েছে, যেহেতু ওই কাউন্সিলরের বিরুদ্ধে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহজাহান আলীকে মারপিটের ঘটনায় আদালতে চার্জশীট দাখিল হয়েছে। সে কারণেই স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, মোস্তাকিম বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আছলাম আলী জানান, প্রায় ৫ মাস আগে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহজাহান আলীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করার মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশীটে কাউন্সিলর মোস্তাকিমের নাম রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
মৌলভীবাজারের রাজনগর বাজারের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সঙ্গে মৃতদেহ বাঁধা অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী উপজেলার রাজনগর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে আব্দুল মতিন খান (৬০)। তিনি রাজনগর বাজারের এস এম এন্টারপ্রাইজের মালিক।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পাশের বাড়ির লোকজন দূর থেকে নিহত আব্দুল মতিন খানের বাড়ির পুকুর পাড়ে মতিন খানকে বসা অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখতে পান, হাঁটু গাড়া ও বাম হাত গাছের সঙ্গে জড়িয়ে রাখা অবস্থায় গলায় লাইলনের রশি লাগিয়ে ছোট একটি বট গাছের সঙ্গে মরদেহ বাঁধা রয়েছে। পাশেই তাঁর জুতা, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে থাকতে দেখে এলাকার মানুষ রাজনগর থানায় খবর দেন।খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, মৌলভীবাজারের সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল ও আলামত সংগ্রহ করেন। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।ওই ব্যবসায়ীর ভাই মুজিবুর রহমান খান বলেন, 'আব্দুল মতিন খান সিলেটে বসবাস করতেন। গত শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের বাসায় আমাকে দেখা করতে বলেন। আমি বাসায় গিয়ে দেখা করার পর আমাকে ঘর ভাড়ার টাকা দেন। তখন জানতে চাই বাড়িতে যাবেন কিনা। তিনি জানান সিলেটের বাসায় চলে যাবেন।'মুজিবুর রহমান খান আরও বলেন, 'কীভাবে সিলেট যাবেন জানতে চাইলে মতিন খান বলেন, আমার গাড়ি আছে, তা দিয়ে চলে যাব। সকালে পুকুর পাড়ে অনেক লোককে জড়ো দেখতে পেয়ে এসে দেখি, আমার ভাইয়ের মৃতদেহ গাছের সঙ্গে বাঁধা রয়েছে।'নিহতের ছোট ভাই মসুদ আহমদ খান বলেন, 'আব্দুল মতিন খান আমাদের চার ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি রাজনগর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের বাসায় এবং সিলেটে থাকতেন। সকালে পুকুর পাড়ে মানুষের সমাগম দেখে আমার স্ত্রী আমাকে বললে, আমি এসে দেখি- আমার ভাইয়ের লাশ গাছের সঙ্গে বাঁধা। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আগেও ওনার পর হামলা করা হয়েছিল।'রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, 'সকালে ৯টার দিকে সময় আমরা খবর পাই, পার্শ্বিপাড়া গ্রামে গাছের সঙ্গে একটি লাশ বাঁধা। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও রাজনগর থানার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মৃত্যুর বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।' | 6 |
রাজবাড়ীতে 'তৃপ্তি সহকারে এক বেলার আহার' প্রতিপাদ্য নিয়ে অসহায় ও প্রতিবন্ধীদের খাবারের জন্য সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সহযোগিতায় একদিনের মেহমানখানার মাধ্যমে প্রায় দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীর জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।এতে সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুল হাসান শুভ, রাজবাড়ী আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারজানা ইসলাম, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সভাপতি ও আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের একবেলা ভালো খাবার মুখে তুলে দিতে মেহমানখানার কর্মসূচি নিয়েছেন। যার ধারাবাহিকতায় রাজবাড়ীতে প্রথমবারের মতো প্রায় ২০০ জন অসহায় ও প্রতিবন্ধীদের খাবার ব্যবস্থা করেছেন। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আয়োজন শেষ করে আবারও রাজবাড়ীতে আসবেন। তাঁদের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের অনুরোধ জানান তিনি। | 6 |
ই-কমার্স নিয়ে আলাদা একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করার কথা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এই আলোচনার কথা জানান। এ সময় তিনি গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া নিয়েও কথা বলেছেন। টিপু মুনশি বলেন, 'ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিয়েছে, মনে হচ্ছে তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না। কারণ, হয় ইভ্যালি টাকা সরিয়ে নিয়েছে, না হয় বিজ্ঞাপনের পেছনে প্রচুর টাকা খরচ করেছে। খেলাধুলাসহ বিভিন্ন জায়গায় স্পনসর করেছে। এখন তাদের কাছে মনে হয় টাকা নেই। তাদের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগও নেই।' ই-কমার্স প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে নতুন একটি আইন করা নিয়েই আজ সচিবালয়ে চার মন্ত্রী বৈঠকে বসেন। অর্থ, বাণিজ্য, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, ই-কমার্স নিয়ন্ত্রণে একটি ডিজিটাল ই-কমার্স আইন করা হবে। আর যাঁরা ই-কমার্স ব্যবসা করতে চান, সবাইকে নিবন্ধিত হবে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ই-কমার্স বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। তবে মানুষকেও সচেতন হওয়া জরুরি। এক টাকার একটি পণ্য কীভাবে ৫০ পয়সায় দেওয়া হয়, এসব নিয়ে মানুষকে চিন্তা করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন কেউ ই-কমার্স ব্যবসায় এলে তাকে নজরদারি করা হবে। কোথাও এমন লোভনীয় অফার দেওয়া হয় কি না, তা দেখভাল করা হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কাজে লাগানো হবে। আর মানি লন্ডারিং আইন ও ডিজিটাল অ্যাক্টে সংশোধন আনা হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানকে জেলে পাঠানো সমাধান নয়। ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা যাতে টাকা ফেরত পান, সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরাও যাতে শাস্তি পায়, সেটি নিশ্চিত করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে কয়েক হাজারের মতো ই-কমার্স প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সার্বিকভাবে ই-কমার্স খাতকে খারাপ বলা যাবে না বলে মন্তব্য করেন টিপু মুনশি। | 0 |
ঘ্রাণে অর্ধভোজন তো জানেনই, তবে রেস্তোরাঁয় বসে খেলে ঘ্রাণের ব্যাপারটায় বঞ্চিত হতে হয় বৈকি। ফরমাশ দিলে ভেতরের রান্নাঘর থেকে চলে আসবে খাবার, এমনই তো চল। তবে এই রেস্তোরাঁর কথা একটু আলাদা। এখানে বসে আয়েশ করে দেখতে পাবেন তৈরি হচ্ছে মজাদার সব খাবার, কানে আসবে কড়াইয়ে তেল-মসলা পড়ার ছ্যাঁৎ ছ্যাঁৎ শব্দ, নাকে আসবে খাবারের সুবাস। রেস্তোরাঁর নামই যে লাইভ কিচেন। ঢাকার বনানীর ১৩/এ রোডের ৮৮/১ নম্বর বাড়িতে এই লাইভ কিচেন জমে উঠেছে গত বছরের জুন মাস থেকে। ঢুকেই ছোট ছোট বসার জায়গা। ব্যবস্থা দুই রকম। নিচু, লম্বা, গোল ও চারকোনার টেবিলের সঙ্গে বসার জন্য পাবেন কাঠ ও কাচের তৈরি চেয়ার অথবা টুল। এরই একপাশে খোলামেলা রান্নাঘরে তৈরি হচ্ছে খাবার। ভেতরের দিকে আছে আরেকটা বসার জায়গা। নকশা করা থাই গ্লাসের দরজা পেরিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। আয়েশ করে সোফায় বসে আড্ডা বা পার্টি জমিয়ে তুলতে পারেন এখানে। টুলে বসে ওপরে তাকালে দেখবেন মাথার ওপর ঝুলে আছে কালো কালো ছাতা, এ দিয়েই তৈরি ফলস সিলিং। এরই ফাঁকে ফাঁকে আছে ছোট্ট স্পট লাইটের ব্যবহার। এখানকার বিশেষ খাবার হচ্ছে বার্গার। গরু ও মুরগির মাংসের মোট ১১ পদের বার্গার মিলবে এখানে। ১৭৫ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যেই মিলবে বিফ ডাবল ডেকার বার্গার, বিফ চিজ বার্গার, বার-বি-কিউ বার্গার, বিফ চিকেন মিক্সড বার্গারসহ নানা স্বাদের এই খাবার। এ ছাড়া ৩০০ টাকার ফ্রায়েড রাইসসহ সেট মেনুতে পাবেন চিকেন ফ্রাই ও বিফ বা চিকেন চিলি। সঙ্গে নিতে পারেন গ্রিন চিকেন উইংস গ্রেভি। আছে গরু, মুরগি বা খাসির মাংসের নানা ধরনের কাবাব। ১৭৫ টাকা থেকে ৩৫০ টাকায় মিলবে এসব কাবাবের পদ। রেস্তোরাঁর ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, 'এখানের সব ধরনের খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য সর্বক্ষণ তদারকি চলে। এ জন্য আলাদা কর্মী নিয়োগ দেওয়া আছে। কেউ চাইলে পার্টির আয়োজনও করতে পারবে।'প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্যই লাইভ কিচেনের দরজা খোলা। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। লাইভ কিচেনে বসে ফেসবুকে চেকইন দিলেই মিলবে ১০ শতাংশ ছাড়। ব্যবহার করতে পারেন লাইভ কিচেনের ওয়াইফাই সুবিধা। রসুইঘর থেকেম্যাঙ্গো জুসউপকরণ: একটা পাকা আম, পানি আধা গ্লাস, বরফ কয়েক টুকরো, চিনি বা সুগার সিরাপ পরিমাণমতো। প্রণালি: আম ছিলে আঁটি ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে আমের সঙ্গে বরফের টুকরো, পানি ও চিনির সিরাপ মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন। | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.