text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ঢাকা: ম্যাচ শুরুর আগে বিবিসি স্পোর্টসকে জিমি অ্যান্ডারসন জানালেন, 'এখনো বিশ্বাস করতে পারছি না!' বিশ্বাস করতে না পারারই কথা অ্যান্ডারসনের। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যখন টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন, তখনো নিজের শরীরকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত ভাবেননি! ১৮ বছরে ১৮টি 'ইংলিশ সামার' কাটিয়ে সেই অ্যান্ডারসন আজ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলতে নেমেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে জিমি অ্যান্ডারসন ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। চুলে সোনালি রং, মুখে লাজুক ভাব। চুলের সেই স্টাইল থেকে সরে আসলেও অ্যান্ডারসনের সেই লজ্জা ভাবটা এখনো আছে। উপযুক্ত না ভাবা শরীরটাকে সময়ের সঙ্গে গড়ে তুলেছেন। ১৮ বছরে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। কিন্তু ক্রিকেটের প্রতি সেই ক্ষুধাটা এখনো রয়ে গেছে। একই সময়ের সতীর্থ আর পরে আসা অনেকেই খেলাটাকে বিদায় বলেছেন। এখনো সকাল হলে অ্যান্ডারসন পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেন জিমে-নেটে।আর কিছুদিন পর ৩৯-এ পা দেবেন অ্যান্ডারসন। খেলাটাকে এখনো আগের থেকে বেশি উপভোগ করেন। তা শুধু মুখে নয়, প্রমাণ আছে পরিসংখ্যানেও। প্রতি বছর উইকেটের সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছেন আগের সংখ্যাকে। ৬১৬ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন। এই টেস্টে সুযোগ থাকছে তিনে ওঠার। ৬১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতীয় কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।যাঁকে ছাড়িয়ে ইংলিশদের হয়ে সর্বোচ্চ টেস্টের সিংহাসনে বসেছেন, সেই স্যার অ্যালিস্টার কুক থেকে পেয়েছেন উষ্ণ শুভেচ্ছা। আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা কুক এই সিরিজে ধারাভাষ্যকর হিসেবে আছেন বিবিসি স্পোর্টসে। সেখানে প্রিয় বন্ধুকে নিয়ে অনুভূতির কথা বলেছেন, 'ব্যাপারটা একটু অদ্ভুত। একজন পেস বোলারের নামের পাশে ১৬২টি টেস্ট! তবে নামটা অ্যান্ডারসন বলে একদমই আশ্চর্য হচ্ছি না। নিজের রেকর্ডটা জিমির নামের পাশে দেখে দারুণ লাগছে।'নিজেকে দ্বিতীয় স্থানে দেখে কেমন লাগছে কুকের? এমন প্রশ্নে জানালেন, 'সত্যি বলতে আমি গর্বিত। সে (অ্যান্ডারসন) নিঃসন্দেহে ইংল্যান্ডের ইতিহাসের সেরা খেলোয়াড়। এত বছর ধরে একই উদ্যমে খেলে যাওয়া দুর্দান্ত ব্যাপার। এটা আসলে তার পক্ষেই সম্ভব।'আগের রাতে প্রিয় বন্ধু কুকের কাছ থেকে ফোনকলে শুভেচ্ছা পেয়েছেন অ্যান্ডারসন। ম্যাচ শুরুর আগে বিবিসি স্পোর্টসের সঙ্গে আলাপে জানালেন সেই কথা। এখনো বিশ্বাস করতে পারছেন না ইংল্যান্ডের হয়ে এতগুলো টেস্ট খেলে ফেলেছেন। কেমন উত্তেজনা অনুভব করছেন এমন প্রশ্নে বলেছেন, 'আগের রাতে ঘুম ভালোই হয়েছে। আমি খুবই ভাগ্যবান যে আমার শরীর সব চাপের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি কঠোর পরিশ্রম করেছি ফিটনেস নিয়ে। আশা করি এভাবে আরও কিছু বছর চালিয়ে যেতে পারব।'
12
বরগুনার বেতাগী উপজেলায় পাঁচটি সরকারি খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ৫৫ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ১০ কিলোমিটার খালের পলি অপসারণের কথা শ্রমিক দিয়ে। কিন্তু খননকাজ হচ্ছে ভেকু মেশিনের সাহায্যে। মাটি ফেলার কথা খাল থেকে দূরে। কিন্তু খননের পর মাটি ফেলা হচ্ছে খালের পাড়েই। এতে বর্ষাকালে এ মাটি আবার খালেই এসে পড়বে। তা ছাড়া খাল যথাযথ গভীর করা হচ্ছে না।কৃষকদের আরও অভিযোগ, খালের মাটি কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা সমবায় সমিতির লোকজন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের যোগসাজশে সরকারি অর্থ লুটপাটের পাঁয়তারা চলছে। কৃষকেরা উপকৃত হবেন না। তবে, সংশ্লিষ্টরা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।জানা গেছে, বেতাগী উপজেলার সদর, হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়নে পানি নিষ্কাশন এবং সংরক্ষণের জন্য তিনটি উপপ্রকল্পের মাধ্যমে পাঁচটি খাল খননে ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। উপজেলা এলজিইডির বাস্তবায়নে সদর, হোসনাবাদ ও মোকামিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ খননকাজ তদারকি করছে।উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, খাল খনন প্রকল্প বাস্তবায়নের জন্য সমবায় অফিস থেকে নিবন্ধিত এবং এলজিইডির ক্রাইটেরিয়া পরিপূর্ণকারী কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। এরপর তাদের কাজের প্ল্যান এবং ডিজাইন বুঝিয়ে দেওয়া হয়। সংস্থাটির নির্বাচিত কমিটি তখন স্থানীয়ভাবে লেবার কন্ডাক্টিং সোসাইটি (এলসিএস) তৈরি করে। সুবিধাভোগী জনগণের মাধ্যমে ১০-১৫ জনের আলাদা এলসিএস গ্রুপ করে এ কাজ বাস্তবায়ন করা হয়।কিন্তু সরেজমিন এসব খালে দেখা গেছে ভিন্ন চিত্র। শুকনো খালের মাটি শ্রমিকেরা কোদাল দিয়ে কাটার কথা থাকলে খননকাজে ব্যবহার করা হচ্ছে যন্ত্র। আর খালের পাড়েই ফেলা হচ্ছে মাটি। খালকে নালায় পরিণত করা হচ্ছে। কোথাও কোথাও ভেকু মেশিনের বডির মাপ অনুযায়ী খালের প্রস্থ হচ্ছে ৬-৭ ফুট।নালার মতো করে খনন করায় খালের পানিতে ওই পরিমাণের অর্ধেক জমিতেও সেচ দেওয়ার পানি মিলবে না বলে মনে করছেন স্থানীয় মৎস্যজীবী ও অন্য ভুক্তভোগীরা। মেশিন ব্যবহার করে মাটি কাটার ফলে কর্ম মিলছে না দরিদ্র জনগোষ্ঠীর। এতে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। নাম প্রকাশ না করে বেশ কয়েকজন কৃষক অনিয়মের কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।তবে এ বিষয়ে জানতে চাইলে বেতাগী সদর ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'খননকাজে ভেকু ব্যবহারের মতো কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। তবে যতটুকু সম্ভব প্রাক্কলন অনুসারেই খননকাজ হচ্ছে। গভীরতার বিষয়ে অনিয়মের অভিযোগ সত্য নয়।'এলজিইডির বেতাগী উপজেলা প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, 'আমি এখানে নতুন এসেছি। এ মুহূর্তে যতটুকু জানি, সরকারি নিয়ম মেনেই খাল খননের কাজ হচ্ছে। তারপরও সরেজমিন দেখলে কোথায় কোথায় সমস্যা, তা বিস্তারিত পরে জানাতে পারব। মেশিন দিয়ে খননকাজের কোনো সুযোগ নেই। কেউ করে থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।'
6
কলম্বিয়ায় ভূমিধসে কাদামাটির নিচে চাপা পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৩ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার সকালে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভূমিধসে আটটি বাড়ি মাটিতে চাপা পড়েছে। সেখানে ধ্বংসস্তুপে আটকাপড়াদের সন্ধানে তল্লাশি চলছে। কলম্বিয়ার জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউকা এলাকার রোসাসে ভূমিধসে ১৭ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আহতদের ঘটনাস্থলের কাছাকাছি থাকা হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। সংস্থাটি আরও জানায়, ধসে পড়ে মাটিতে চাপা পড়েছে আটটি বাড়ি, নিখোঁজ আছে অন্তত ১৩। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
3
ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান কলকাতা নাইট রাইডার্সের ক্যারিয়ান তারকা আন্দ্রে রাসেল। এরপরই ধারণা করা হয়েছিল একাদশে ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে প্রথমেই সাকিবকে না নিয়ে টিম সাউদি ও টিম সেইফার্টকে নেওয়া হয়। দুই ম্যাচ খেলানোর পর সুবিধা করতে না পেরে বাংলাদেশি অলরাউন্ডারকে নেয় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। রাসেলের স্থলাভিষিক্ত হিসেবে সাকিবকে নিয়ে ভালোই হয়েছে, তা অকপটে স্বীকার করলেন কলকাতা অধিনায়ক এউইন মরগ্যান। এরপর বাঁচা-মরার ম্যাচে মুস্তাফিজের দল রাজস্থানের বিপক্ষেও দারুণ খেললেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। এক ওভার বল করে ১ রান দিয়ে প্রতিপক্ষের প্রথম উইকেট নেন। জয়দেব উনারকাটের ক্যাচও ধরেন। এছাড়া দারুণ থ্রোতে চেতন সাকারিয়ার রান আউটে রাখেন অবদান। ১৭১ রান করে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয়ের পর সাকিবের অবদান নিয়ে খোলামেলা কথা বললেন মরগ্যান। তিনি বলেন, "সাকিব এসে শেষ দুটি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছেন, তাতে করে আন্দ্রে রাসেলের অভাব পূরণ সহজ করেছেন তিনি। তিনি বিশাল অবদান রেখেছেন। আমরা (রাসেলের জন্য) দিন ধরে ধরে এগুচ্ছি। তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।" দলের দারুণ জয়ের প্রতিক্রিয়ায় অধিনায়ক বললেন, "আমি মনে করি না এর চেয়ে ভালো কিছু হতে পারত। টস হেরে ব্যাটিং করা ছিল কঠিন। আমাদের শুরুটা ছিল চমৎকার। ১৭০ রান করেই বুঝেছি আমরা চালকের আসনে। আজ সত্যিই শক্তিশালী পারফরম্যান্স। এই জয়ের দাবিদার আমরা।" বিশাল জয়ে রান রেটে অনেক এগিয়ে থেকে প্লে অফ একরকম নিশ্চিতই করে ফেলেছে কলকাতা। তাদের চেয়ে ২ পয়েন্ট পেছনে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে তো জিততেই হবে, সেটাও ১৭১ রানের ব্যবধানে। আর যদি তাদের পরে ব্যাট করতে হয়, তাহলে প্লে অফে ওঠার কোনও সুযোগই নেই। বিডি প্রতিদিন/কালাম
12
পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে একসঙ্গে আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছে নির্বাচন বর্জনকারী চার প্যানেল। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন একথা জানায়। ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ওইদিনই ছাত্রলীগ ছাড়া অন্যান্য সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছিল। এর মধ্যে প্রগতিশীল ছাত্রঐক্য, কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন- নির্বাচন বর্জন করে একসঙ্গে প্রতিবাদ ও বিক্ষোভ করে। তবে রোববার দুপুরে প্রগতিশীল ছাত্রঐক্য আলাদা সংবাদ সম্মেলন করলে তাদের বিভাজনের প্রশ্ন চলে আসে। তবে সন্ধ্যার সংবাদ সম্মেলনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে পাঁচ প্যানেল একসঙ্গেই আন্দোলন চালিয়ে যাবে বলে চার প্যানেলের পক্ষ থেকে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের জিএস প্রার্থী রাশেদ খান, এজিএস প্রার্থী ফারুক হাসান, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র স্বাধিকার পরিষদ সমর্থিত জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, ছাত্র ফেডারেশেনর জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির প্রমুখ। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, মর্যাদা ও সম্মানকে অক্ষুন্ন রাখতে এবং এ নির্বাচনকে প্রশ্নের উর্ধ্বে রাখতে সাধারণ শিক্ষার্থীদের দাবির আলোকে ১১ মার্চের নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। এতে বলা হয়, পাঁচ দফা দাবিতে সোমবার ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দাবিগুলো হলো- ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল দেয়া, উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার। নির্বাচন বর্জনকারী চার প্যানেলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র জোট থেকে ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান। সাংবাদিকরা ভিপি হিসেবে বক্তব্য জানতে চাইলে নুরুল হক নুর বলেন, শুরু থেকেই আমার বক্তব্য স্পষ্ট করে আসছিলাম। জাতির জনকের একটি কথার সঙ্গে সুর মিলিয়ে বলি, 'যদি কেউ ন্যায্য কথা বলে এবং সে যদি সংখ্যায় একজনও হয়, তাহলে তার কথা আমরা মেনে নেব।' এই ধারণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন এবং আমরাও দেখেছি, এই নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। এ থেকেই বিভিন্ন প্যানেলের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছিলাম যে, ২৮ বছর পর যে নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়নি। বরং এ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর একটি কালিমা লেপে দেওয়া হয়েছে। আমরা সেজন্য এ নির্বাচন পুনরায় দেওয়ার কথা বলেছি। যেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং এ নির্বাচনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর মানুষের যে অনাস্থা জন্মেছিল, ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটা ফিরে আসবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু অত্যন্ত হতাশার সঙ্গে পর্যক্ষেণ করলাম যে, সে ধরণের কোনো পরিকল্পনা এ নির্বাচনে দেখা যায়নি। এ নির্বাচনে শিক্ষকরাই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এর প্রমাণ আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে আবারো সবার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। ভিপির কার্যক্রম চালানো অবস্থায় নির্বাচন চান কি না- এমন প্রশ্নের জবাবে নুর বলেন, আমি এখনও কার্যক্রম শুরু করিনি। সেটা পরিবেশ পরিস্থিতি এবং আমরা যারা একসঙ্গে আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে, আমি দায়িত্ব গ্রহণ করবো কি না। অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন কি না- এর উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি ভাসা ভাসা তথ্য শুনেছি। আমার আন্দোলনকারী ভাইবোনেরা যদি বলেন তাহলে দায়িত্ব নেব, তা না হলে নেব না। পাঁচ প্যানেল একসঙ্গে আন্দোলন করার পর কেন আলাদাভাবে সংবাদ সম্মেলন করা হচ্ছে- এই পশ্নের জবাবে নুর বলেন, গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে তার কাছে আমাদের দাবি-দাওয়া তুলে ধরেছি। তার সঙ্গে কী কথা হয়েছে- তা আমার সংগঠনের সবার সঙ্গে শেয়ার করেছি। কথা শেয়ার করার কারণে ওইসময় (বামজোটের সংবাদ সম্মেলনের সময়) থাকতে পারিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা তুলে ধরাসহ নির্বাচনের অনিয়মের কথাও তুলে ধরেছি। পাঁচ প্যানেল একসঙ্গে আন্দোলন করছেন কি না- এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ১১ মার্চ নির্বাচনে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে আমরা পাঁচ প্যানেল অদ্যাবধি আন্দোলন করেছি এবং একসঙ্গেই আন্দোলন চলমান রাখবো। গণভবনে ডাকসু পরিচালনায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন, অথচ সংবাদ সম্মেলনে ডাকসুর পুনঃনির্বাচন চাচ্ছেন- আসলে আপনি কোন দিকে আছেন এবং গণভবনে গিয়ে পুনঃনির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছেও জানিয়েছিলেন কি না, জানালে তিনি কী বলেছেন- এর জবাবে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা গণভবনে গিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ডাকসুর বিষয়ে সরকারের কিছু করার নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। নির্বাচনে অনিয়ম হয়েছে এবং ছাত্ররা পুনঃনির্বাচন চাচ্ছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার জন্য যেন তিনি (প্রধানমন্ত্রী) বলেন- সেকথা বলেছি। তিনি বলেন, কারচুপি ও অনিয়মের পরও আমরা ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছিলাম। এই দুটি পদে এতো ভোট পড়েছিলো যে প্রশাসন অন্যান্য প্রার্থীদের ভোটের সঙ্গে ব্যালেন্স রাখতে পারেনি। এ কারণে এ দুটি পদ ছাড়া বাকি পদে নির্বাচন চেয়েছিলাম। তবে দেখা গেছে- শিক্ষার্থীরা সকল পদে পুনঃনির্বাচন চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলেছি, বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীও যদি যৌক্তিক ও ন্যায্য বিষয়ে কথা বলেন- তবে আমি সেই দাবির সঙ্গে রয়েছি। তখন আমিও তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। প্রথম দাবিটা ছিলো আমার ব্যক্তিগত। পরের বক্তব্যটি ছিল শিক্ষার্থীদের চাহিদার আলোকে উৎসারিত। ফারুক হাসান বলেন, গত ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। নির্বাচন ব্যবস্থায় মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে উত্তরণের মাধ্যম হিসেবে ডাকসু নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা যেত। কিন্তু অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে অনিয়ম-কারচুপিসহ সকল কার্যক্রমে অস্পষ্টতা রয়েছে। কুয়েত মৈত্রী হল রোকেয়া হলসহ বিভিন্ন হলে অনিয়মের অভিযোগের চিত্র তুলে ধরেন।
6
চট্টগ্রাম-বরিশাল নৌপথে যাত্রীবাহী জাহাজ চলল এক যুগ পর। এ রুটে রাষ্ট্রীয় সংস্থা বিআইডব্লিউটিসির নিয়মিত যাত্রীবাহী জাহাজ চালুর আগে পরীক্ষামুলকভাবে চলা জাহাজ 'এমভি তাজউদ্দিন আহমেদ' শুক্রবার ভোর ৫টায় বরিশালে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এটি চট্রগ্রাম থেকে রওনা হয়েছিল। সাগর ও নদী পেরিয়ে ২০ ঘণ্টায় জাহাজটি বরিশালে পৌঁছায়। শুক্রবার রাত ১০টায় জাহাজটি পুনরায় চট্রগ্রামের উদ্দেশে বরিশাল ছেড়ে যায়। বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কে এম এমরান এসব তথ্য জানান। বিআইডব্লিউটিসি জানিয়েছিল, ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে এ রুটের জাহাজ বিপরীত গন্তব্যে পৌঁছাতে পারবে। তবে চট্টগাম থেকে বরিশাল পৌঁছাতে ২০ ঘণ্টা লাগার কারণ প্রসঙ্গে উপমহাব্যবস্থাপক কে এম এমরান বলেন, ভাটার সময়ে পয়েন্টে নাব্য সংকট ছিল। যে কারণে জাহাজটি ধীর গতিতে চলতে হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষামূলক যাত্রা হওয়ায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি যাত্রী হয়ে বরিশালে এসেছেন। যাত্রী ভাড়া এখনও নির্ধারিত হয়নি। শিগগিরিই নিয়মিত জাহাজ শুরুর আগে ভাড়া নির্ধারণ করা হবে। ১৯৬৪ সালে চট্টগ্রাম-বরিশাল রুটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জাহাজ চলাচল শুরু হয়েছিল। লোকসানের অজুহাতে ২০০৯ সালে এ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
6
মিঠাপুকুরে ঘরে ঘরে ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সঙ্গে আছে হাঁচি, কাশি, সর্দি ও ব্যথা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এমন উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।সদর বাজার এলাকার এক গৃহিণী জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন সম্প্রতি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছিলেন। চার দিন পর তাঁরা সুস্থ হয়েছে।কথা হয় শিক্ষক গোবিন্দ চন্দ্রের সঙ্গে। তিনি জানান, তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছেন। সঙ্গে সর্দি ও কাশিও আছে। তাঁর প্রতিবেশী শাহীন মিয়া বলেন, তাঁর শিশু কন্যা জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছিল। নাপা সিরাপ খেয়ে সুস্থ হয়েছে।ভুক্তভোগীদের তথ্যমতে, বড়দের শ্বাসকষ্ট না হলেও শিশুদের এই সমস্যা হচ্ছে। আকবপুর গ্রামের রবিউল ইসলাম জানান, তাঁর বাড়িতে তিনজন জ্বরে আক্রান্ত হয়েছেন।উপজেলা সদরের ওষুধ ব্যবসায়ী কুলোদা সরকার জানান, এ সময় লোকজন শুধু জ্বর-সর্দির ওষুধ নিচ্ছেন। প্রায় বাড়িতেই দু-একজন এসব রোগে আক্রান্ত হচ্ছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রণ) আব্দুল হালিম লাবলু বলেন, আবহাওয়ার পরিবর্তনজনিত রোগের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তিনি উচ্চ প্রোটিন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেন।ডা. লাবলু জানান, তরল জাতীয় খাবার যেমন স্যুপ, স্যালাইন, শরবত ও ডাবের পানি এবং কমলা, লেবু, পেয়ারা বেশি বেশি খেতে হবে। এ ছাড়া ডিম, মাছ, মাংস ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।শারীরিক অবস্থা খারাপ হলে কাছের হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করার কথা বলেন ডা. লাবলু। তবে তিনি বলেন, জ্বর-সর্দি হলেই করোনা হয়েছে, শুরুতে এমনটি মনে করা ঠিক হবে না।
6
কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ২৪ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কমিটির সভাপতি করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের সচিবকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানসমূহে অগ্নিদুর্ঘটনা এবং অন্যান্য দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্বে এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে অবিলম্বে সব শিল্পকারখানা সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিদর্শনের আলোকে শিল্পকারখানার অবকাঠামোগত, অগ্নি ও অন্যান্য দুর্ঘটনা নিরোধের বিদ্যমান অবস্থা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য বিডা সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবে। প্রজ্ঞাপনে কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে গঠিত কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কমিটি কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আইনানুগ কর্তৃপক্ষসমূহের কার্যক্রম পরিবীক্ষণ; কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোর বিষয়ে প্রায়োগিক আইন, বিধি, নীতিমালা, গাইডলাইন ও নির্দেশনাসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কমিটি সংশ্লিষ্ট আইন, বিধি, নীতিমালা, গাইডলাইন ও নির্দেশনাসমূহ পালনের বিষয়টি পরিবীক্ষণ; কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সম্পর্কে কর্মী ও ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই কমিটি প্রয়োজনীয়সংখ্যক সাব-কমিটি গঠন করতে পারবে এবং এই সব সাব-কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশমালার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই কমিটিতে প্রয়োজনে যেকোনো (সংখ্যক) সরকারি-বেসরকারি ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করা যাবে এবং কমিটি সরকারের বিবেচনার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে। বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশনও পৌরসভার মেয়র, জননিরাপত্তা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, এফবিসিসিআইয়ের সভাপতি এবং বিজিএমইএর সভাপতিকে এই কমিটির সদস্য করা হয়েছে।
0
ইতিহাসের পাতায় নাম জুড়ে গেল গীতা গোপীনাথের। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে বা আইএমএফ-এ প্রথম নারী প্রধান হিসেবে জায়গা করে নিলেন গীতা। গত সোমবার আইএমএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে গীতার নাম ঘোষণা করে। শুধু অর্থ ভাণ্ডারের প্রথম মহিলা প্রধানই নয়, ভারতীয় হিসেবে রঘুরাম রাজনের পরেই তিনিই এই পদের অধিকারী হলেন। তবে অর্থনীতিবিদ হিসেবে ২০১৮ থেকেই আইএমএফ-এর অংশ ৪৬ বছরের গীতা গোপীনাথ। পড়াশোনার পরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু গীতার। ২০১০ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন গীতা। প্রসঙ্গত, গীতা গোপীনাথ নরেন্দ্র মোদীর নোটবন্দির সিদ্ধান্তকেও তীব্র সমালোচনা করেছিলেন। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর
3
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২১ জন শিক্ষক। তালিকায় বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন গবেষক ঠাঁই পেয়েছেন। বাংলাদেশের রয়েছেন ১ হাজার ৭৯১ জন।এই তালিকায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে স্থান পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্য চাষ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসাইন, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল ইসলাম, মহামারি-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।এ ছাড়া সেরাদের তালিকায় রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. চন্দ্র কান্ত দাশ, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন, জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুন্নবী আকন্দ, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ডাল নাসরিন সুলতানা লাকী, জৈব রসায়ন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. এ এইচ এম মাহফুজুল হক, উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, ফার্মাসিউটিক্যাল এবং শিল্প জৈবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, মহামারি-সংক্রান্ত বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সুমন পাল, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার জিনিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩টি মূল কাজ শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণার কাজ ও সম্প্রসারণের কাজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিয়মিতই গবেষণার কাজ করে আসছেন।
6
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের দক্ষিণ ঘোনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার কচুয়া পূর্বপাড়ার বিশা মিয়ার ছেলে।ঘোনারচালা এলাকার স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নাঈম বাড়ি থেকে কচুয়া বাজারে যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় নাঈম গুরুতর আহত হলে প্রথমে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কালিয়াকৈর এলাকায় তাঁর মৃত্যু হয়।নাঈমের বাবা বিশা মিয়া বলেন, 'আমার ছেলের বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া প্রায় শেষ হয়েছিল। কয়েক দিনের মধ্যেই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল।'এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় কোনো কিছু জানায়নি।
6
চীনের উত্তরাঞ্চলে শিজিয়াজহুয়াং এলাকায় ১ কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। সেখানে করোনাভাইরাসে নতুন করে ১০০ জন শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে স্কুলগুলো বন্ধ রয়েছে। বিবিসির আজ শুক্রবারের খবরে জানা যায়, শিজিয়াজহুয়াং এলাকায় ৫ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। যাতে সব বাসিন্দা করোনা পরীক্ষা করাতে পারে।গত পাঁচ মাসে চীনে করোনাভাইরাসে সংক্রমণ বেড়েছে। কঠোর ব্যবস্থা নেওয়ায় ও পরীক্ষা বাড়ানোয় চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেছে।শিজিয়াঝুয়াং এলাকা হুবেই প্রদেশে। সেখানে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ১২০ জন নতুন করে করোনায় শনাক্ত হন। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনায় সংক্রমণ শনাক্ত হয়। পরে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ে। চীনের নতুন বছর উদ্যাপনের কয়েক সপ্তাহ আগে লকডাউন করা হলো। এ সময় ছুটিতে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার জন্য অনেকে ভ্রমণ করেন। যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।শিজিয়াজঝুয়াংয়ের পাঁচটি হাসপাতালে কোভিড ১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরের উপ মেয়র মেং জিয়াংঘং বলেছেন, আরও তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
3
পুরো নাম:সাহেবজাদা ইরফান আলী খান
2
বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ২৬ মার্চ দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হবে। প্যারেড ছাড়া দিনভর নানা কর্মসূচি চলবে। এসব কর্মসূচি আয়োজনে গঠিত কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামি ২৬ মার্চ ডাইভার্সিটি প্লাজায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাধীনতা দিবস পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা
4
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার স্বজনরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান বলে কারাগারের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে বুধবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন। এর পর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করে কারাগার কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুর আলোচিত এই খুনি ২৩ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন। তিনি গত ১৬ মার্চ ঢাকায় ফেরেন। দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এরপর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আবদুল মাজেদ।
6
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজারে মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মুরগি।যথাযথ বাজার তদারকি না থাকায় এবং কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতায় মুরগির বাজার অস্থির হয়ে উঠেছে বলে অভিযোগ ভোক্তাদের।সরেজমিনে মিরপুর তহ বাজার ঘুরে দেখা যায়, সব রকম মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছ। এ ছাড়াও উপজেলার, নিমতলা, নওপাড়া, আমলা, মসান বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। যদিও গত সপ্তাহে এ জাতীয় মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আর মাসের শুরুতে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।অন্যদিকে, কক ও সোনালি মুরগির দামও বেড়েছে। চলতি মাসে প্রথম দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগির দাম কয়েক দফা বেড়েছে। বর্তমানে এ ধরেনর মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সুলতান পুর গ্রামের মুরগি ক্রেতা কুদরতে খোদা সবুজ জানান, সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মুরগির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে নিয়মিত বাজার তদারকির দরকার।পাহাড়পুর গ্রামের আবদুল্লাহ জানান, আমরা গরিব মানুষ গরু, ছাগলের গোশত কেনার সামর্থ্য নাই। মাঝে মধ্যে ব্রয়লার কিনে খাই। এখন ব্রয়লার মুরগির যে দাম তা আমাদের সাধ্যের বাইরে।
6
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান। শুক্রবার সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণের পর আনিসুর রহমান টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ তোজাম্মেল হক (টুটুল), টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আলী আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ বেসিক ব্যাংকের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদেরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের আত্নার শান্তি কামনা করে ফাতেহা পাঠসহ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। এরপর এমডি এবং সিইও বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
0
স্বাধীনতার পর প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে পণ্য নিয়ে ভারতের উদ্দেশে ছেড়ে গেল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। আজ সোমবার দুপুর সোয়া ১টায় কাঁচকোল নৌপয়েন্ট থেকে শান আবিদ-১ নামে একটি বাংলাদেশি জাহাজ ঝুট নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে রওনা হয়।কাস্টমসের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জামান আহমেদ বলেন, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহন খরচ তুলনামূলক কম। এত দিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসলেও এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি জাহাজ পণ্য নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করল। প্রথম দিন ২৭ টন ঝুট নিয়ে লিজেন্ড কনসোটিয়াম লিমিটেডের শান আবিদ-১ নামের জাহাজটি চিলমারী নৌবন্দর থেকে রওনা হয়েছে।সিঅ্যান্ডএফ এজেন্ট আরও বলেন, শেরপুর তুলার মিল নামক রপ্তানিকারী প্রতিষ্ঠান জাহাজে করে ২৭ টন ঝুট রপ্তানি করছে। বাণিজ্য সুবিধা বহাল থাকলে আগামীতে আরও পণ্য রপ্তানি হবে।উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করতে আসলে আমরা এ নৌবন্দর চালুর দাবি জানিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন। আজ তার বাস্তবায়ন ঘটল। এই বন্দর আমাদের গৌরব। আজ পণ্য নিয়ে ভারতের উদ্দেশে জাহাজ ছেড়ে যাওয়ায় আমি প্রধানমন্ত্রীসহ জেলাবাসীকে ধন্যবাদ জানাই।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, কুড়িগ্রামের জন্য এটা আনন্দের দিন। চিলমারী নৌবন্দরকে কাজে লাগিয়ে আমরা আবারও ভারতে পণ্য রপ্তানি শুরু করছি। আমদানি ও রপ্তানি কার্যক্রম পূর্ণ গতি পেলে চিলমারী তথা কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হবে।জাহাজ ছাড়ার সময় রাজস্ব কর্মকর্তা তপন কুমার সাহাসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা নৌবন্দরে উপস্থিত ছিলেন।
6
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজস্ব ক্যাম্পাস ছাড়া অন্যত্র কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য ইতোমধ্যে সরকারিভাবে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার বেসরকারি 'ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ডিআইইউ) পঞ্চম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকার সাভারে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সভাপতিত্ব করেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন মালয়েশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের চ্যান্সেলর টংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনে টংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাই, ডিআইইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান। নুরুল ইসলাম নাহিদ বলেন, যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্ভাবনাময় উচ্চশিক্ষাখাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয় মানবৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিদেশিও এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তিনি আশা প্রকাশ করেন, ডিআইইউ উন্নত তথ্য প্রযুক্তিগত শিক্ষা প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা তখনই শক্তি যখন তা প্রয়োগ করা হয় পরিবর্তন আনায়নে। সমাজের কম আলোকিত মানুষের মাঝে অর্জিত জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনাদের প্রজ্ঞা ও মেধা যেন সাধারণ মানুষের মনে সাহস যোগায়, কর্মক্ষেত্রে ও সমাজে সূচিত করে ইতিবাচক পরিবর্তন।' সমাবর্তনে ৩ হাজার ৬৮৩ জন নবীন গ্র্যাজুয়েট শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৫জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্ব দেন। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিআইইউ ১৭টি বিভাগে ১২ হাজার শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন প্রদান করেছে।
6
দেখতে দেখতে দুই বছর কেটে গেল। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে আচমকাই এসেছিল সেই ভয়ংকর খবর। শ্রীদেবী আর নেই। মাকে স্মরণ করে আজ স্মৃতিকাতর মেয়ে জাহ্নবী। সে বছর ননদের ছেলের বিয়েতে অংশ নিতে উড়াল দিয়েছিলেন দুবাই। নানা আয়োজনে মেতে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের আনন্দঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে খবর আসে-তিনি নেই। চলে গেছেন না-ফেরার দেশে। ভক্তহৃদয় যেমন পুড়েছে, তেমনি বলিউডও হারাল এক মহানায়িকাকে। শ্রীদেবী মারা গেলেন দুই বছর আগের এই দিনে। পেরিয়ে গেল দুটি বছর। শ্রীদেবী যখন মারা যান, তখন মুক্তি পায়নি জাহ্নবীর প্রথম ছবি। মায়ের মৃত্যু গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁকে এবং বোন খুশিকেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সামলে উঠেছেন শোক। নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর এক কাজে। তবে শোক কাটিয়ে উঠলেও মাকে আজও সমানভাবে অনুভব করেন জাহ্নবী কাপুর। শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখেছেন মাত্র একটি বাক্য। 'মিস ইউ এভরিডে'। ছোট্ট বাক্য, কিন্তু এই বাক্যের সঙ্গে সাদাকালো ছবিটি যেন বলে ওঠে জাহ্নবীর মনের হাজার না বলা কথা। জাহ্নবীর পোস্ট করা এই ছবিতে মন্তব্য করেছেন করণ জোহর, জোয়া আখতার, মনীষ মালহোত্রা, স্মৃতি ইরানির মতো তারকারা। ইতিমধ্যে ছবিতে লাইকের সংখ্যা ৫ লাখ ৩০ হাজারের বেশি। শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে। তাঁর মা রাজেশ্বরী ইয়াংগার ও বাবা আয়াপ্পাঁ ইয়াংগার। শ্রীদেবীর বাবা পেশায় ছিলেন আইনজীবী। শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ভক্তিমূলক তামিল ছবি 'তুনাইভান' তাঁর প্রথম চলচ্চিত্র। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি 'ষোলা সাওয়ান'। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে। চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। তাঁদের সংসারে দুই সন্তান-জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। জাহ্নবীর ইতিমধ্যেই বলিউডে অভিষেক হয়েছে। পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'চালবাজ', 'তোফা', 'গুমরাহ', 'মাওয়ালি', 'নাগিনা' ও 'সদমা' অন্যতম। ভারতের তো বটেই, বাংলাদেশের অনেক দর্শকের কাছে শ্রীদেবী শুধু বলিউডের নায়িকা নন, শ্রীদেবী মানে নস্টালজিয়া। শ্রীদেবী মানে ভিউকার্ডে হলুদ শিফন শাড়ি গায়ে জড়ানো নারী। দেয়ালে পোস্টার, পড়ার বইয়ের পাতায় তাঁর ছবি, তাঁর নাম।
2
করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।করোনাভাইরাসের কারণে গতকাল সোমবার ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না। এ ছাড়া আজ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোয় সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে।
0
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলের একমাত্র পুত্র আতিক শাহরিয়ার মাহি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৯ বছর।আজ মঙ্গলবার বাদ জোহর পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মাহিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মাহির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে করোনা পজিটিভ হয়ে প্রথমে পটিয়া ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাতে অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় মারা যান।আতিক শাহরিয়ার মাহি ২০২০ সালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেন। বর্তমানে তিনি পটিয়া সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা। মাহির মৃত্যুতে পটিয়া পৌর সদরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. নাছির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ সেলিম নবী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এম এ রহিম, সাবেক মেয়র আলহাজ্ নুরুল ইসলাম সওদাগর, পটিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানাসহ আরও অনেকে। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।আরও পড়ুন:পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনপটিয়ায় সড়ক উদ্বোধন করলেন ওবায়দুল কাদেরপটিয়ায় চেয়ারম্যান হলেন যারাপটিয়ায় মাদ্রাসার দখল নিয়ে বিরোধের জেরে খুনপটিয়ার প্রবীণ সাংবাদিক হারুন আর নেইজন্মনিবন্ধন সনদ পেতে চরম ভোগান্তিতে পটিয়ার হাজারো অভিভাবকসাংসদের সঙ্গে 'বিদ্রোহী' চেয়ারম্যানের সাক্ষাৎ, তৃণমূলে ক্ষোভ
6
গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী ও পদুম শহর দুই ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র নড়বড়ে ভরসা একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় দুই ইউনিয়নবাসীর প্রায় ৩০ হাজার মানুষ। স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি মেরামত করেন নিজেরাই। তবে এর একটি স্থায়ী সমাধান চান এলাকার ভুক্তভোগী লোকজন।জানা যায়, গত ২০১৯ সালে সাঘাটা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ বন্যা হয়। পদুমশহর ইউনিয়নের নয়াবন্দও স্কুলবাজার হতে ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় রাস্তায় নটকের ভিটা নামক স্থানের প্রায় ১০০ ফুট পাকা রাস্তা ভেঙে গভীর খালের সৃষ্টি হয়। ফলে খালের দুই পাড়ে অবস্থিত ভরতভালী ও পদুমশহর দুই ইউনয়নের প্রায় ৩০ হাজার মানুষের চলাচল ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু সরকারিভাবে জনসাধারণের চলাচলের কোন ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসী উদ্যোগ নিয়ে নিজেরা খালটির ওপর বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।এলাকাবাসীরা জানান, এক-দুই দিনের জন্য নয়, ২ বছর ধরে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের মানুষকে। ঝুঁকিপূর্ণ এ সাঁকো পাড় হতে গিয়ে অনেকবার দুর্ঘটনায় পড়তে হয়েছে তাঁদের। বর্ষা এলেই এ দুর্ভোগ পৌঁছায় আরও চরমে। সাঁকো মেরামতে সরকারি কোনো অনুদানও পাওয়া যায় না।খালটি বেশি গভীর হওয়া দুই পারের বাসিন্দারা চাঁদা তুলে বাঁশ কিনে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করে বছর জুড়েই পারাপার হয়ে আসছে। জনপ্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।স্থানীয় বাসিন্দা পদুমশহর কিন্ডারগার্টেন এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জুয়েল রানা বাবু জানান, 'গত বর্ষায় যাতায়াতের জন্য এলাকার লোকজন প্রতিবছর নিজ খরচে বাঁশের সাঁকোটি মেরামত করতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমরা বেশ কয়েকবার ধরনা দিলেও শুধু পেয়েছি আশ্বাস।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন বলেন, আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।'স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলেন, ওই সাঁকোর স্থানে সাপোর্টিং রুরাল ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ব্রিজ নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। প্রক্রিয়া সম্পন্ন হলে টেন্ডারের মাধ্যমে ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি।
6
আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এখনই উপযুক্ত সময়। পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি সরকারি কোনও বক্তব্য দিলেন। তিনি বলেন, "আমরা কোনও যুদ্ধবাজ জাতি নই, লাগাতার যুদ্ধ করতে হবে সেটিও কোনও কথা নয় বরং প্রত্যেকটা যুদ্ধের অবসান হওয়া উচিত।" এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, আফগানিস্তান থেকে সমস্ত সেনা ক্রিসমাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। তার এ বক্তব্যের পর মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন। মিলি বলেন, আফগানিস্তান থেকে শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহার করা যেতে পারে তবে তার আগে কাবুল সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হওয়া জরুরি। বিডি প্রতিদিন/কালাম
3
২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩ দশমিক ২৫ নম্বর পেয়ে ৩২তম স্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গতকাল সোমবার ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এপিএ প্রবর্তন করা হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে ৯৮ দশমিক ৩৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
6
মাগুরা জেলার সদর থানার এলাকা থেকে অটো ইজিবাইক চোরাকারবারি চক্রের তিন সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র্যাব -৬। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার। বুধবার (২০ অক্টোবর ) রাত ৯টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়। তবে র্যাবের এক প্রেসনোটে উল্লেখ করা বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৯টার সময় চোরাকারাবারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। র্যাব-৬-এর (ঝিনাইদহ ক্যাম্প) একটি দল গোয়েন্দা তথ্য মারফৎ জানতে পারে, মাগুরা জেলার সদর থানাধীন ভায়না টিবি ক্লিনিক এলাকায় কয়েকজন ব্যক্তি চোরাই মালামাল কেনাবেচার জন্য অবস্থান করছে। ওই খবর পেয়ে দলটি আইনী ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে মাগুরা জেলার সদর থানাধীন ভায়না টিবি ক্লিনিক সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পেছনে ভাড়াকৃত গ্যারেজে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টার সময় আসামিদের আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের কাছ থেকে চুরি করা বিভিন্ন রঙের ১১টি ইজি বাইক, ইজি বাইকে থাকা ৫৫টি ব্যাটারি এবং ১১টি ইজি বাইকের চাবি জব্দ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করেছে, তাহারা দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং বিভিন্ন জায়গা থেকে চুরি করা মালামাল সংগ্রহ করে কেনাবেচা করে আসছে। আটককৃতরা হলেন মাগুরা জেলার শালিকা থানার সরসোনা গ্রামের গফুর সরদারের ছেলে শাহীনূর সরদার (৩২), মাগুরা সদর পৌরসভা ২ নং ওয়ার্ডের ভায়নার মোড় টিবি ক্লিনিক পাড়ার শাহীনুর সরদারের স্ত্রী তিন্নী ওরফে টুনি (২৭), ঝিনাইদহ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে ইমরান হোসেন (৩০)। আটককৃত আসামীদের মাগুরা সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
6
ইনজুরির কারণে খেলতে পারেননি রয়েল লন্ডন ওয়ানডে কাপের প্রথম ম্যাচ। মুস্তাফিজ না থাকাতে সেই ম্যাচে ৫১ রানে হেরেছিল সাসেক্স। আজ বুধবারও হ্যাম্পশায়ারের বিপক্ষে কাটার মাস্টারকে ছাড়াই মাঠে নামছে লুক রাইটের দল। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ম্যাচ প্রিভিউতে মুস্তাফিজের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স। তবে আগামীকাল টি২০ ব্লাস্টে গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচটিতে মুস্তাফিজকে পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। আজ ইস্ট সাসেক্সের হোভ কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে সাসেক্সের ম্যাচটি। ইংল্যান্ডে খেলতে গিয়ে আবারো বাম কাঁধের পুরোনো ব্যথা অনুভব করেছেন মুস্তাফিজুর রহমান। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুস্তাফিজের এমআরআই রিপোর্ট থেকে জানা গিয়েছে বাম কাঁধের স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের ইনজুরির চূড়ান্ত সমাধান দুভাবে হতে পারে। প্রথমত ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে, আর অন্যটি অস্ত্রোপচারের মাধ্যমে। তবে ব্যথানাশক ইনজেকশন বা ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা বিসিবি থেকে কঠোরভাবেই দেয়া আছে বলেও জানান বায়েজিদুল। ওয়ানডে টুর্নামেন্টে বেশ খারাপ অবস্থায় রয়েছে মুস্তাফিজের দল সাসেক্স। নিজেদের গ্রুপে একেবারে তলানীতে অবস্থান করছে দলটি। পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছেন লুক রাইটরা। হ্যাম্পশায়ার ম্যাচের সাসেক্স দল:লুক রাইট (অধিনায়ক), হ্যারি ফিঞ্চ, জর্জ গার্টন, ক্রেইগ চাচোপাজোফরা আর্চার, বেন ব্রাউন, ফিল সল্ট, উইল বিয়ার, ড্যানি ব্রিগস, ক্রিস জর্ডান, এড জয়েস, ক্রিস ন্যাশ, আজমল শাহজাদ।
12
মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।
11
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলমগীর নামের এক ভ্যানচালকের বাড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গবাদিপশুসহ বাড়ির আসবাব পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।গত বুধবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে ওই ভ্যানচালক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, 'আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। গভীর রাতে আমরা পৌঁছানোর আগেই সব পুড়ে গেছে।'ভ্যানচালক আলমগীরের স্ত্রী নুরবানু বেগম ও স্থানীয়রা জানান, গভীর রাতে ভ্যানচালক আলমগীরের টিনের ঘরে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে যায়। এতে ১টি গরু,২টি ছাগলসহ পরিবারটি ৪টি ঘর,২টি রান্না ঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ভ্যান গাড়াটি ছাড়া কোনো কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।
6
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ। সোমবার দুপুর সোয়া ২টার পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করে এফডিসিতে। সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় জানাজা। এর পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় কিংবদন্তি সংগীত পরিচালকের বনশ্রীর বাসায়। সেখানে বিটিভির সহকর্মী ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় দুপুর ১২টা পর্যন্ত। এরপর নেওয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলীর আদি বাড়িতে। বাদ জোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলাউদ্দিন আলীকে শেষবারের মতো এফডিসিতে আনা হয়। সেখান থেকে মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়। আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল সংস্কৃতিমনা। সেই আবহেই সংগীতের সঙ্গে বেড়ে উঠা। চলচ্চিত্র ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিক গানে উপহার দিয়েছেন অনেক কালজয়ী সৃষ্টি। আলাউদ্দিন আলী এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
2
অভয়নগরের নওয়াপাড়া বাজারের ব্যস্ততম চুরিপট্টি-মুদিপট্টির সড়ক দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সড়কটি ১২ ফুট হলেও দোকানিদের দখলে চলে গেছে ৭ থেকে ৮ ফুট।ফলে সড়ক সরু হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যান চালকদের। দিনের পর দিন এ অবস্থা চললেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।জানা গেছে, নওয়াপাড়া বাজারের বেশির ভাগ সড়ক এখন দোকানিদের দখলে। মূল সড়ক থেকে অলিগলি সবখানেই এ অবস্থা। বছরের পর বছর সড়কের ওপরেই চলছে দোকান বসিয়ে ব্যবসা। বিশেষ করে নওয়াপাড়া বাজারে মুদিপট্টি, পলিথিন পট্টি, হার্ডওয়্যার এবং চুড়িপট্টি সড়ক দখল চলে যাওয়ায় সরু হয়ে গেছে। ফলে পণ্য আনা-নেওয়া আর ক্রেতা-বিক্রেতার ভিড়ে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলসহ হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ।পৌরসভা সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারে চলাচলের জন্য অনেকগুলো গলি পথ আছে। এর মধ্যে কয়েকটি ব্যস্ততম। পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় সড়কের জায়গা দখল করা দোকানগুলো উচ্ছেদ করলেও তা স্থায়ী হয়নি। উচ্ছেদের কিছুদিন পরেই ফের দোকানের সামনের জায়গা দখল করছে। অলিগলির রাস্তার ওপরে গড়ে ওঠা দোকানগুলোর যেন স্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে নওয়াপাড়া বাজারের অধিকাংশ রাস্তার দৃশ্য এটি।গত শনিবার সকালে সরেজমিন দেখা যায়, নওয়াপাড়া বাজারে হাইস্কুল গেটের সামনে থেকে কাঁচাবাজার, বীজ ও চারা বিক্রির গলি, চুড়িপট্টি গলি, সোনাপট্টি গলিতে অবৈধভাবে দোকান বর্ধিত করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দিয়ে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। একই চিত্র নওয়াপাড়া বাজারের প্রতিটি গলিতে।মুদিপট্টির কয়েকজন দোকানি বলেন, মুষ্টিমেয় কিছু দোকানির খামখেয়ালিপনার কারণে নওয়াপাড়া মুদিপট্টিতে যানজট লেগেই থাকছে। তারা ইচ্ছা মতো দোকানের সামনের অংশ চৌকি বসিয়ে সড়ক দখল করে নিয়েছেন। সামনের জায়গা দখলের প্রতিযোগিতার কারণে এখন ১২ ফুট রাস্তা সংকুচিত হয়ে ৬ ফুটে দাঁড়িয়েছে।'নওয়াপাড়া বাজারের স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ দীর্ঘ ত্রিশ বছর ধরে বাস করে আসছেন। সালাউদ্দিন আহম্মেদ বলেন, 'আগে বাজারের একটি নিয়মশৃঙ্খলা ছিল, কিন্তু বর্তমানে নওয়াপাড়া বাজার যন্ত্রণাদায়ক নগরী। যেখানে কোনো শৃঙ্খলা নেই। বর্তমানে বাজারের ভেতরের সব গলি দখলের কারণে সরু হয়ে গেছে। একসঙ্গে দুটি রিকশা-ভ্যান চলতে পারে না। এতে পথ চলতে চরম ভোগান্তি ও অস্বস্তিতে পড়তে হয়।'নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যবসায়ী জানান, একটি মহলকে হাত করে তাঁরা সড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা করছেন।নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার বলেন, 'আমরা অনেকবার গলি দখলমুক্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছি; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যদি বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে বাজারে ব্যাপক ক্ষতি হবে।'নওয়াপাড়ার বাজার এলাকার কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, 'কিছুদিন আগে দায়িত্ব বুঝে পেয়েছি। তবে যারা সড়ক দখল করে দোকানের স্থান বৃদ্ধি করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।'নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, 'আমরা বিভিন্ন সময়ে দোকানিদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। কারণ, ফুটপাতের দোকান থেকে কোনো খাজনা আদায় করা হয় না।'সুশান্ত কুমার দাস শান্ত বলেন, 'ম্যাজিস্ট্রেট দিয়ে দুই-এক মাস পরপর অবৈধ দোকান উচ্ছেদ করি। এটি আমাদের চলমান প্রক্রিয়া। জনগণের অসুবিধা করে আমরা কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেব না। শিগগির আবার আমরা ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করব।'অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, 'খুব দ্রুত পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে দখল হয়ে যাওয়া সড়ক ও ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হবে। মাসিক আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত অভিযান চালানো হবে।'
6
ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্রসৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাকেলের ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি। সমুদ্র পাড়ে হাঁটতে গিয়ে এক দম্পতি চোখে পড়ে এই প্রাণীটি। হঠাৎই তারা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্রতটে। নিজেদের কাছে 'অদ্ভূত' লাগা এই প্রাণীটির ছবি আর ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তারা জানতে পারেন, এগুলো আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এগুলোর নাম গুজনেক বার্নাকেল। ইন্টারনেটে অনেকেই এই প্রাণীর ছবি দেখে আঁতকে উঠেছেন! কারণ, পর্তুগাল এবং স্পেনের বেশকিছু অঞ্চলে গুজনেক বার্নাকেলের দেখা মেলে। ওসব অঞ্চলে এগুলো উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়। সূত্র; টাইমস, ডেইলি স্টার বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
ষড়যন্ত্র, অপশক্তি ও প্রতিবন্ধকতা অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশকে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর আশাবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। মন্ত্রী আরও বলেন, 'স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে আজ বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।' মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।' মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যা সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
9
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইয়ার পক্ষে আবু জোবায়ের হোসাইন সজিব আজ রোববার এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে 'দৈনিক আজকের পত্রিকা'য় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। এত দিনেও এই মামলার বিচার কেন শুরু হয়নি, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া মামলার নথি কেন পাওয়া যাচ্ছে না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।আইনজীবী আব্দুল্লাহ আল হারুন বলেন, 'এ রকম চাঞ্চল্যকর ঘটনার এত দিনেও বিচার না হওয়া দুঃখজনক। মনে হয় এর পেছনে একটি চক্র রয়েছে। আমরা চাই এই চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।'নায়ক খুনের মামলা গুমএর আগে ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় 'নায়ক খুনের মামলা গুম' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তাঁর বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। পরে বিচারের জন্য পাঠানো হয় ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকি ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন।বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ শুনানি শেষে ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন। রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয়। প্রত্যাহার করা হয় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও। কিন্তু সেই রায় আর নিম্ন আদালতে পৌঁছায়নি। সেই মামলার নথিও খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
6
বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, তদন্তে সত্য উদঘাটিত হবার আগে এ নিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না। শুক্রবার বিকেলে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসারের বাসায় বুধবারের রাতের হামলার বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'বরিশালের ঘটনাটি অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিস্কার। আমাদের দলের কথা বলে বা দলেরই কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময়ই সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন।' বরিশালের ঘটনাটি নিয়ে হাছান মাহমুদ বলেন, 'স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ৬০ জন গুলিবিদ্ধ ও অনেকের আহত হবার কথা বলা হয়েছে, সেটিও দেখা হচ্ছে। তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না, তদন্তের ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' দেশের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন ওই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাতে বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির নিয়ে নানা মহলের আলোচনা-সমালোচনার মধ্যে হাছান মাহমুদ বলেন, 'আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছে। একইসাথে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগের বিষয়ও তদন্তে বেরিয়ে আসবে। তবে এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না। আমি মনে করি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবার আগে এ নিয়ে কারও অতিমাত্রায় কথা বলা বা কিছু করা সমীচীন হবে না।' হাছান মাহমুদ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 'আগস্ট মাস বাঙালির শোকের মাস। এই আগস্টেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে হারিয়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও এ মাসেই হারিয়েছি। বঙ্গবন্ধু যেভাবে মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, তাতে মানুষের সবচেয়ে প্রিয় যে নিজের প্রাণ, তা হাতের মুঠোয় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছে বাঙালিরা, এজন্যই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।' ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফোরকান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
6
নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে। গত কয়েকদিনে দুই শিক্ষকসহ সাতজন খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে। শ্রীনগরের একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন সুপুন্দর কাউর। ওই একই স্কুলের শিক্ষক ছিলেন দীপক চন্দ। বৃহস্পতিবার তারা দুইজনেই স্কুলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিস্তল নিয়ে স্কুল চত্বরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। খুব কাছ থেকে প্রিন্সিপাল এবং এক শিক্ষককে গুলি করা হয়। দুই শিক্ষকের হত্যার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শ্রীনগরে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইন ক্লাস চলছে বলে ওইদিন ক্লাসে ছাত্ররা ছিল না। নইলে আরো বড় অঘটন ঘটতে পারত। এর আগে এক ওষুধের দোকানের মালিককে খুন করেছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার তিনজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। সব মিলিয়ে গত পাঁচ দিনে সাতজন সাধারণ মানুষকে খুন করল দুর্বৃত্তরা। যাদের সাথে সরকার বা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। এবং প্রতিটি ক্ষেত্রেই পিস্তল ব্যবহার করা হয়েছে হত্যার জন্য। কাশ্মির পুলিশের দাবি, দ্য রেসিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই ঘটনার সাথে জড়িত। তবে কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি। বৃহস্পতিবারের ঘটনার পরে সব মহল থেকেই নিন্দা করা হয়েছে। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনার নিন্দা করে বলেছেন, 'এই হলো ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন।' বস্তুত, কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পরে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, এবার সরাসরি কেন্দ্র কাশ্মিরের আইনশৃঙ্খলা রক্ষা করবে। পরিস্থিতির উন্নতি হবে। আরেক সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, কাশ্মির নব্বই দশকের ভয়াবহতায় ফিরে যাচ্ছে। এর দায় কেন্দ্রকে নিতে হবে। বৃহস্পতিবারের ঘটনার পরে দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। সেখানে উপস্থিতি ছিলেন র ও গোয়েন্দা বিভাগের প্রধান এন এস এ অজিত ডোভাল। কাশ্মিরের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। কাশ্মিরের সীমান্তে নজরদারি আরো বাড়ানোর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন এই হত্যাইন্টেলিজেন্স ব্যুরোর এক সাবেক কর্মকর্তা ডয়চে ভেলেকে নাম প্রকাশ করা যাবে না এই শর্তে জানিয়েছেন, গত কয়েক মাসে কাশ্মিরের বিভিন্ন প্রান্তে একাধিক সেনা-উগ্রবাদী সংঘর্ষ হয়েছে। বহু উগ্রবাদীর মৃত্যু হয়েছে পুলিশ এবং সেনার তল্লাশি অভিযানে। ফলে কয়েকটি উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে হতাশা ছড়িয়েছে। বড়সড় ধামাকার মাধ্যমে সেই হতাশা কাটাতে চাইছে তাদের নেতারা। সে কারণেই সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা হচ্ছে। তার মতে, 'নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালানো সহজ। কিন্তু তাদের হত্যা করতে পারলে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই হয় অনেক বেশি।' এই তত্ত্বেই সাধারণ মানুষকে টার্গেট করছে উগ্রবাদীরা। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সাধারণ মানুষের উপর যে হামলা হবে, গোয়েন্দাদের কাছে সে রিপোর্ট আগেই এসে পৌঁছেছিল। তা সত্ত্বেও কেন হত্যা আটকানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের আরো বক্তব্য, গত দুই বছরে কাশ্মির নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেখানকার তরুণ সমাজের একাংশ হতাশ হয়ে পড়েছে। তাদের সেই হতাশা ব্যবহার করছে উগ্রবাদী সংগঠনগুলো। ফলে উগ্রবাদী সংগঠনে যোগদানের পরিমাণ বেড়েছে। তারই জেরে এই আক্রমণ শুরু হয়েছে বলে তারা মনে করছেন। সরকারি রিপোর্ট অনুযায়ী গত এক বছরে কাশ্মিরে ২৮ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে সাতজনের হত্যা হয়েছে গত পাঁচ দিনে। সূত্র : ডয়চে ভেলে
3
করোনার কারণে 'দ্য রক'খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের নতুন ছবি 'ব্ল্যাক অ্যাডাম' এর মুক্তি গেল পিছিয়ে। তবে অনেক জল্পনা কল্পনার পর ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। শনিবার (২২ আগস্ট) ডিসি ফ্যানডম প্যানেল থেকে প্রকাশ করা হয় এ মুভির প্রথম পোস্টারটি। যদিও রক তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একদিন আগেই ছবিটি শেয়ার করেছেন। প্রথম পোস্টার নিয়ে রক ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'আমার ধারনা এর জন্য যথেষ্ট অপেক্ষা করা হয়েছে। আমি নিজে মনে করছি যে হাজার বছর পেরিয়ে গেছে অপেক্ষার। অবশেষে আগামীকালই (২২ আগস্ট) অবমুক্ত হচ্ছে আমার পরবর্তী সিনেমা 'ব্ল্যাক অ্যাডাম'র ফার্স্ট লুক। আমি প্রথমেই স্যালুট জানাতে চাই ওয়ার্নার ব্রোস এবং ডিসি ফিল্মসের সব সদস্যকে। যাদের পরিশ্রমে এই করোনাকালীন চ্যালেঞ্জিং সময়ে আমরা কাজটি করে যেতে পেরেছি।
2
করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ডেলটা ধরন বেশি সংক্রামক। ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বলছে, আগস্ট মাসের শেষ সময় পর্যন্ত ডেলটা ধরনের সংক্রমণ ইউরোপে ৯০ শতাংশ ছড়িয়ে পড়তে পারে। খবর এএফপির। ভারতে প্রথম করোনার ডেলটা ধরনের সংক্রমণ শনাক্ত হয়। ইসিডিসি স্থানীয় সময় গতকাল বুধবার জানিয়েছে, আগামী কয়েক মাসে ইউরোপীয় ইউনিয়নে এই সংক্রমণের হার ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। এক বিবৃতিতে ইসিডিসির পরিচালক আন্ড্রে অ্যামন জানান, গরমে ডেলটা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াতে পারে। তুলনামূলকভাবে তরুণ সম্প্রদায়, যাদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়নি, তাদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। অ্যামন বলেন, আলফা ধরনের তুলনায় ডেলটা ধরনে ৪০ থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক। করোনার আলফা ধরন প্রথম যুক্তরাজ্যে শনাক্ত হয়। ইসিডিসি বলছে, আগস্ট মাসের শুরু পর্যন্ত ডেলটা ধরনের সংক্রমণ ৭০ শতাংশ হতে পারে। আর আগস্টের শেষে গিয়ে এটি ৯০ শতাংশ ছড়াতে পারে। ডেলটার সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি আরও দ্রুতগতিতে পরিচালনা করা প্রয়োজন বলছে ইসিডিসি। ইসিডিসি আরও বলছে, এ পর্যন্ত ৮০ বছরের ঊর্ধ্বে ৩০ শতাংশ জনগোষ্ঠীকে ও ৬০ বছরের ঊর্ধ্বে ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হয়নি। অ্যামন মনে করেন, প্রবীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন। ইসিডিসি আরও বলছে, জুলাই মাসের প্রথম দিকে যথেষ্ট বিধিনিষেধ আরোপের ব্যবস্থা না করলে সব বয়সীদের মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এমনকি গত বছরের শরৎকালে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
3
২০১৩ সালের আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ-পোষণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত প্রবীণ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের পিতামাতার ভরণ-পোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিডি প্রতিদিন/আরাফাত
6
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শনিবার। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা হয়ে থাকলেও করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এবার পূজামণ্ডপে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা পালন করা হবে। আজ সকাল ৭টা ৭ মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। কাল রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। সকাল ৯টায় পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবেও পূজা অনুষ্ঠিত হবে।
10
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া গ্রামে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু থানা পুলিশের বিরুদ্ধে ধর্ষণের বিষয়টি আড়াল করে 'ধর্ষণচেষ্টা' মামলা রুজুর অভিযোগ করেছেন নির্যাতিতা ওই ছাত্রী এবং তার বাবা। এদিকে একজন অতিরিক্ত পুলিশ সুপার দিয়ে এই ঘটনা তদন্তের পাশাপাশি থানা পুলিশের গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অভিযুক্তের নাম সজিব গাজী। সে স্থানীয় চর মেমানিয়া নুরুল হক গাজীর ছেলে এবং স্থানীয় মেমানিয়া মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সম্ভ্রম হারানো মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তাগ্রস্ত বাবা এই ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবি করেছেন। এদিকে, ঘটনা তদন্তের পাশাপাশি থানা পুলিশের গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। প্রসঙ্গত, গত ৩০ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রীকে একা বাসায় পেয়ে তাকে জোর পূর্বকধর্ষণ করে প্রতিবেশী বখাটে সজিব গাজী। এর আগে সে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো বলেও অভিযোগ নির্যাতিতা ছাত্রীর। ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা সালিশ মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করেও কোনো প্রতিকার না করায় গত ১৩ এপ্রিল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকরা এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য জানতে গেলে তিনি সাংবাদিকদের মাধ্যমে ওই নির্যাতিতা এবং তার বাবাকে পুলিশ সুপার কার্যালয়ে ডেকে নেন। তিনি সাংবাদিকদের সামনে তাদের সাথে কথা বলেন এবং একজন নারী পুলিশ কর্মকর্তাকে দিয়ে ওই ছাত্রীর ধর্ষণের বিভিন্ন আলামত পরীক্ষা করেন। ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৯/মাহবুব
6
ভারতীয় কোম্পানি বায়োটেকের তত্তাবধানে তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমোদন দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) এথিক্স কমিটি। এনডিটিভির খবরে বলা হয়, গতকাল সোমবার থেকে এই ভ্যাকসিনের প্রাথমিক ধাপের ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়ালের জন্য ১২টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। সেই তালিকায় নাম আছে এইমসেরও। এই ১২টি প্রতিষ্ঠানে ধাপ-১ ও ধাপ-২-এর ট্রায়াল চলবে। প্রথম ধাপে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের মধ্যে ১০০ জন স্বেচ্ছাসেবী এইমসের। ট্রায়াল প্রসঙ্গে এইমসের চিকিৎসক সঞ্জয় রাই বলেন, এইমস এথিক্স কমিটি হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক, বয়স ১৮-৫৫-এর মধ্যে, এমন যে কেউ অংশ নিতে পারবেন। তবে কো-মরবিডিটি কিংবা আগে সংক্রমিত হলে চলবে না। তিনি জানান, কিছু স্বেচ্ছাসেবক নাম নথিভুক্ত করেছেন। আমরা গতকাল থেকে তাদের পর্যবেক্ষণে রাখছি। ভ্যাকসিন প্রয়োগের আগে শারীরিক পরিস্থিতি যাচাই করব। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৮ হাজার ১০৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫১৪ জন এবং আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬৪৭ জন।
3
শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৫২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট চল্লিশ জনকে এক মাস ও চারজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, নড়িয়া উপজেলা প্রশাসন ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাফিস। পরে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে, ৫ ও ৮ অক্টোবর জাজিরা উপজেলায় আরও ৩১ জেলেকে একই অপরাধে এক মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে ছয় দিনে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাব নদীতে ৭৪টি যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা হয়েছে ১১৬টি। ছয় লাখ ৬৫ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। এছাড়াও চারটি বোট ও একটি ট্রলার আটক করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ বলেন, 'ইলিশের প্রজনন নিরাপদ করতে ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ভেদরগঞ্জ অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। এ কারণে ভেদরগঞ্জ নদ-নদীর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন কেউ যেন মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেল-জরিমানার বিধান রয়েছে।' জাজিরা উপজেরা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বলেন, 'পদ্মা ও মেঘনা নদীর ৭১ কিলোমিটার নদীপথ। দীর্ঘ এ নদীতে আমাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মা ইলিশ শিকার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জেলেদের আটক করে জাল ও নৌকা ধ্বংস করা হচ্ছে।'
6
ইগা সুইতেককে কে না চেনে? গত বছরই তো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন তিনি। উইম্বলন ওপেনে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন পোলিস এ সুন্দরী। সেই মিশনে শনিবার রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়াকে ৬-১, ৬-০ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামীকাল ইগা মুখোমুখি হবেন তিউনিসিয়ার অন্স জাবেউরের। একই সময়ে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা তার স্বদেশী তেরেজা মার্টিনকোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন তৃতীয় রাউন্ডের লড়াইয়ে। প্লিসকোভা শেষ ষোলোতে লড়বেন রাশিয়ার লুদমিলা সামসোনোভার বিপক্ষে। ২০ বছল বয়সি ইগা সুইতেকের উত্থান খুব বেশি দিন হয়নি। গত বছর থেকেই গ্র্যান্ড সাম টুর্নামেন্টে পদচারণা তার। এরই মধ্যে দুর্বার প্রতিযোগী হয়ে উঠেছেন তিনি। গতকাল হারালেন ইরিনা ক্যামেলিয়াকে। তার সামনে দাঁড়াতেই পারেননি ক্যামেলিয়া। দুই সেটের মধ্যে প্রথম সেটে রোমানিয়ান তারকা সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও দ্বিতীয় সেটে হেরেছেন লজ্জাজনকভাবে। এই সেটে ৬-০ ব্যবধানেই জিতে যান ইগা। তার জন্য এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণই বলতে হবে। কেননা ইরিনা যে তার চেয়ে বছর দশেকের বড়। ম্যাচ জেতার পর সুইতেক বলেন, 'আমার মনে হচ্ছে যত ম্যাচ খেলছি ততই আমার উন্নতি ঘটছে। এই উপলব্ধি আমার আত্মবিশ্বাসকেই যারপরানই বাড়িয়ে দিচ্ছে। আর গ্রাসকোর্ট হলে তো কথাই নেই। এখানে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে। অবসর সময়ে এসব নিয়ে কাজও করে থাকি আমি।' সুইতেকের দাবি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি যতটা আশা করেছিলেন তার থেকে এখন বেশিই হচ্ছে। এ সম্পর্কে তার ভাষ্য, 'টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে বিষয়টিকে কঠিন মনে হচ্ছিল। এখন আমার জন্য সব কিছুই সহজ মনে হয়। কারণ এখন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার অভিজ্ঞতা পাচ্ছি। সুযোগও আসছে আমার সামনে।' পোল্যান্ডের ওয়ারশে ইগা সুইতেকের জন্ম ২০০১ সালে। তার বাবা ছিলেন পেশাধার খেলোয়াড়। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া অলিম্পিকে অংশও নিয়েছেন। তিনিই ইচ্ছা পোষণ করেন মেয়েকে পেশাধার খেলোয়াড় বানাবেন। যেই ভাবনা সেই কাজ। দলগত খেলার বিপরীতে মেয়েকে উপদেশ দেন একক খেলায় মনোযোগ দিতে। সাঁতারেও ট্রায়াল দেন তিনি। কিন্তু বড় বোন আগাতা টেনিসার বিধায় তার সঙ্গে মাঝেমধ্যে খেলতেনও তিনি। এভাবেই টেনিসে হাতেখড়ি ইগার। আন্তর্জাতিক মঞ্চে সুইতেন এখন পরিচিত এক নাম। ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিজ্ঞ সোফিয়া কেনিনকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ নেন তিনি। অন্যদিকে ক্যারোলিনা প্লিসকোভা বেশ কয়েক বছর ধরে টেনিসে দাপিয়ে বেড়ালেও এখনো গ্র্যান্ড স্লামের স্বাদ নেয়া হয়ে উঠেনি তার। এবার কি ধারা ভাঙতে পারবেন চেক সুন্দরী? ক্যারোলিনা ২০১৬ সালে পৌঁছেছিলেন ইউএস ওপেনের ফাইনালে। সেখানে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে হারার কারণে স্বপভঙ্গ হয় তার। ইউএস ওপেনে ফাইনালে খেলা ছাড়াও ক্যারোলিনা অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও খেলেছেন। সাফল্যের মধ্যে তিনবার ফেড কাপের মুকুট জিতেছেন তিনি। ২০১৫ ও ২০১৬ সালে টানা জয়ের পর দুই বছর পর ফের ২০১৮ সালে চ্যাম্পিয়ন হন তিনি।
12
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ধর্মের অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বড়দিন উপলক্ষেবুধবারবঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির রাষ্ট্রপতিবলেন, ধর্ম আমাদের আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকার থেকে দূরে রাখে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ এই ধর্মের অপব্যবহার বা ভুল ব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। যুব সমাজযাতেবিপথে যেতে না পারে সেজন্য রাষ্ট্রপতি বাবা-মায়েদের পাশাপাশি অভিভাবকদের আরও ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান। বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দেশ আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। এ সময় তিনি ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিব বর্ষ' এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি খ্রিষ্টান সম্প্রদায়কে তাদের পবিত্র বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করেন। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে মোমবাতি জ্বালিয়ে একটি 'ক্রিসমাস ট্রি'ও স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের আর্চবিশপ, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অংশ নেবেন। এছাড়া, অনুষ্ঠানে শিল্পীরা বড়দিনের গান পরিবেশন করবেন। পরে রাষ্ট্রপতি খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বড়দিনের কেক কাটবেন।
6
গাজীপুরের কালীগঞ্জে অতিরিক্ত মাস্ক না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিসের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিজয় দিবস উপলক্ষে কালীগঞ্জ আর. আর. এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠের সময় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী তারেক ভূঁইয়া।অভিযুক্ত শিক্ষকের নাম শরীফ হোসেন। তিনি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। ভুক্তভোগী তারেক ভূঁইয়া ইউএনও অফিসের জারিকারক হিসেবে কর্মরত আছেন।জানা গেছে, বিজয় দিবসের অনুষ্ঠানে সবাইকে মাস্ক দেওয়ায় হয়। এ সময় শিক্ষক শরীফ ইউএনও অফিসের অফিস সহকারী মিঠুন দত্তের কাছে অতিরিক্ত পাঁচটি মাস্ক চান। মিঠুন তা দিতে অপারগতা প্রকাশ করলে শরীফ মিঠুনকে গালিগালাজ করেন। এ সময় তারেক ভূঁইয়া এ ঘটনার প্রতিবাদ করলে শরীফ তাঁকে মারধর করেন।ভুক্তভোগী তারেক ভূঁইয়া বলেন, 'আমাকে মারতে বাধা দিলে শামসুন্নাহার নামের আমাদের আরেক সহকর্মীর গায়েও হাত তুলেছেন শিক্ষক শরীফ হোসেন। ইতিমধ্যে বিষয়টি ইউএনও জানানো হয়েছে।অভিযুক্ত শরীফ হোসেন বলেন, 'আমাদের জন্য আরও পাঁচটি মাস্ক প্রয়োজন ছিল। আমি প্রয়োজনীয় মাস্ক চাইতে গেলে মিঠুন আমার সঙ্গে খারাপ আচরণ করেন।' কর্মচারীর গায়ে হাত তুলেছেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি কারও গায়ে হাত তুলিনি। বরং তারেক আমাকে মারতে উদ্যত হয়েছেন।'কালীগঞ্জ ইউএনও মো. আসসাদিকজামান বলেন, জাতীয় দিবসের এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। এ ঘটনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক। আইপিএলে তাঁর দুর্দান্ত ফর্মই জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলে ছিলেন কার্তিক।৩৭ বছর বয়সে জাতীয় দলে ফিরতে পেরে কার্তিক দারুণ উচ্ছ্বসিত। দলে সুযোগ পেয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তা হলে সব কিছুই পেতে পারেন।'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি খুবই খুশি। এটা আমার জন্য সন্তুষ্টির। এটাই সম্ভবত আমার সব থেকে স্মরণীয় ফিরে আসা। কারণ, অধিকাংশ মানুষই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।'কার্তিক কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর কোচদের প্রতি, 'কোচ অভিষেক নায়ারের পরামর্শে খেলায় পরিবর্তন এনেছি। যা আমাকে নিলামের সময়ও সুবিধা দিয়েছিল। আমার এই পারফরম্যান্সের জন্য বেঙ্গালুরুর কোচ সঞ্জয় বাঙ্গার এবং ক্রিকেট সংক্রান্ত বিষয়ের নির্দেশক মাইক হেসনেরও কৃতিত্ব প্রাপ্য। ওঁরা আমাকে নিজের খেলা খেলতে দিয়েছেন। আমি শুধু দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি খুব খুশি।'কার্তিক ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নির্বাচক, প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকেও। তাঁর ভাবনায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাও জানিয়েছেন। খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী।২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কার্তিকের। তার সমসাময়িক মাহেন্দ সিং ধোনীর কারণে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবু হাল ছাড়েননি তিনি। খেলার ধরণে পরিবর্তন আনলেও জাতীয় দলে ফেরার ক্ষুধাটা ছিল। কিছুদিন আগে জানিয়েছিলেন, ভারতীয় দলে ফিরতে নিজের খেলায় পরিবর্তন এনেছেন। এবারের আইপিএলে যেটির ঝলক দেখিয়েছেন। ১৪ ম্যাচে ৫৭ গড়ে করেছেন ২৮৭ রান। যেখানে গড় ছিল ৫৭.৪০ ও স্ট্রাইক রেট ১৯১। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার ওপরে থাকা বাকি ব্যাটারদের মধ্যে কার্তিকের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। আর গড় দ্বিতীয় সর্বোচ্চ।
12
জাপানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে ২২ ঘণ্টা ভেসে থাকার পর ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন দেশটির কোস্টগার্ড কর্মীরা। ওই ব্যক্তির নাম জানায়নি জাপানি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ নভেম্বর) উদ্ধারকাজে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ওই ব্যক্তি দক্ষিণ-পশ্চিম কাগোশিমা এলাকায় একটি নৌকায় ছিলেন। শনিবার স্থানীয় সময় বিকেলে ইয়াকুশিমা রিসোর্ট দ্বীপে যাওয়ার পথে তার নৌকা ডুবে যায়। এ ঘটনাকে "অলৌকিক" বলে অভিহিত করেন তিনি। এএফপি জানায়, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি তার এক সহকর্মীকে ডাকতে সক্ষম হলেও কোস্টগার্ড ২২ ঘণ্টার মধ্যে তার খোঁজ পায়নি। পরে উদ্ধারকারীরা তাকে উল্টে যাওয়া নৌকার ইঞ্জিনে বসে থাকতে দেখেন। তখন তিনি কোনোমতে প্রপেলারের একটি অংশ আঁকড়ে ধরেছিলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন কোস্টগার্ড কর্মকর্তা বলেন, "তিনি ২২ ঘণ্টা একাই উত্তাল সমুদ্রে ভেসে ছিলেন। আমি তার দক্ষতা দেখে অবাক হয়েছি।" এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে জাপানের কোস্টগার্ড। ভিডিওতে দেখা যাচ্ছে, কোস্টগার্ড সদস্যরা তাকে আশ্বাস দিয়ে বলছেন, "আমরা আসছি! আর একটু অপেক্ষা করুন।"
3
১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের ১২০টি নতুন বাস। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দিয়েছেন।এ সময় মেয়র বলেন, 'আমরা সবাই মিলে বাস রুট রেশনালাইজেশনকে একটি চূড়ান্ত সমাধানের কাছাকাছি নিয়ে এসেছি। ১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই বাসের উদ্বোধন করা হবে। এর নাম হবে ঢাকা নগর পরিবহন। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এ সেবা চলবে। পর্যায়ক্রমে বাকি পথগুলোতে শুরু হবে। সবুজ, হলুদ, লাল রঙের ক্লাস্টারের কাজ করছি। কাজটি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি রুটগুলো নির্ধারণের কাজ শুরু হবে।মেয়র আরও বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করেছে। তবে সেটা এই মুহূর্তে লাগবে না। পরবর্তীতে সেটা নিয়ে বাস মালিকেরা চাইলে নতুন বাস নামাতে পারবে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে মিটিং করেছি। বিজয়ের মাসে আমরা সময় নির্ধারণ করেছি। এর জন্য ৪০টি যাত্রী ছাউনি এবং ১৬টি বাস বের করা হবে। ১৪ তারিখে নতুন বাসের ডিজাইন হবে। আমি মনে করি এতে ঢাকার পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই রুটে লাইসেন্স ছাড়া কেউ বাস চালাতে পারবে না।সভায় দুই মেয়র জানান, ২০১৯ এর ১ জানুয়ারির আগের কোনো বাস এই রুটে চলবে না। সব বাস নতুন হবে।
6
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছেন বলেই এত জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা এখনও সত্য উচ্চারণ করছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করছি। বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পর্শে পুলক চন্দ্র সেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাশিপুরের ধর্মপুর মাষাণেরপাঠ সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুলক চন্দ্র সেন একই গ্রামের ভবেশ চন্দ্র সেনের ছেলে। এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন জানান, সকালে সেচের সংযোগ দিয়ে বীজতলায় পানি দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
6
'বিজয়ের রঙে শাণিত হোক যুক্তির মহাকাল' এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু'দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানার আপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। গ্রুপ অব লিবারেল ডিবেটস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত বিতর্ক উৎসবটির মিডিয়া পার্টনার সমকাল। 'এই সংসদ বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ করবে' বিষয়টিতে সংসদীয় পদ্ধতিতে ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সরকার দলীয় বিতার্কিকরা বিজয়ী হন। এই দলে ছিলেন কামরুল ইসলাম, তাসনিম হালিম মীম ও মারুফ হাসান। রানার আপ দলে (বিরোধী দল) ছিলেন সায়েম আলভী, মেহেদী হাসান ও জান্নাতুল মাওয়া অনন্যা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সরকার দলের প্রধান কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, তিনটি কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরা যায়। সেগুলো হল শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা। এদের মধ্যে আমরা সহশিক্ষাকে কম গুরুত্ব দেই। আসলে এটিতে কম গুরুত্ব দেয়ার উপায় নেই। সহশিক্ষা হল পুস্তক বা অ্যাকাডেমিক শিক্ষার বাইরে যেটি পাওয়া যায়। লেখাপড়া ভালো করলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো চাকরি পাওয়া যায় না। কিন্তু ভালো লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে সেগুলো সহজেই করা যায়। এ জন্য তোমাদেরকে ছাত্রাবস্থায় এসব কার্যক্রমে অংশ নিতে হবে। লেখাপড়া শেষ করে এসব কাজ করার কম সময় পাবে। তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মধ্যে যুক্তি ঘুমিয়ে থাকে। এই যুক্তিগুলো জাগ্রত হতে চায়। সেগুলোকে শিক্ষার মাধ্যমে ও চর্চার মাধ্যমে জাগ্রত করতে হয়। যুক্তি মানেই জ্ঞান, আমার লুকায়িত প্রতিভা। এই প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য প্রয়োজন বিতর্কের। এসময় তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, গোল্ড বাংলাদেশের মডারেটর কাজী শফিক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ। এর আগে শুক্রবার দু'দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৭২জন বিতার্কিক এতে অংশগ্রহণ করেন।
6
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, 'বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা।' বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
দেশের পুঁজিবাজারে আবারও সূচকের বড় ধরনের পতন হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে।পুঁজিবাজার সূত্রে জানা গেছে, এর আগে টানা পতনের পর গত বৃহস্পতিবার সূচকের উত্থান হলেও আজ দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৭ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৭ ও ২৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইতে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।সে হিসাবে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬১ কোটি টাকা। আগের কার্যদিবস (গত বৃহস্পতিবার) ডিএসইতে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯২টির, বেড়েছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।আর ডিএসইতে লেনদেনের দিক থেকে আজকের শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা ও বিএটিবিসি।এ ছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে আজ শেয়ারের দাম কমেছে ২০৫টির, বেড়েছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ২১টি শেয়ারের দাম।সিএসইতে আজ ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৮১ লাখ টাকা।
0
বিয়েটা এত সহজ ছিল না তাদের। রাজনীতি করা বোহেমিয়ান ছেলের সঙ্গে কিছুতেই বিয়ে দিতে রাজি ছিলেন না মামা-খালারা। কিন্তু তাদের মন যে সবার অন্তরালে বাঁধা পড়ে গেছে একে অপরের প্রতি। তাই পরিবারের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। উভয় পরিবারের সম্মতি নিয়ে তারা হয়ে ওঠেন আদর্শ স্বামী-স্ত্রী। বলছিলাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং রাশিদা হামিদ দম্পতির কথা। শুক্রবার তাদের ৫৫তম বিয়েবার্ষিকী। দিনটি উপলক্ষে এই প্রতিবেদকের কথা হয় রাষ্ট্রপতিপত্নীর সঙ্গে। 'এইচএসসি পড়ার সময়েই ১৯৬৪ সালের ৪ অক্টোবরে বিয়ে! মামা বিয়েতে মত বদলে ফেলতে পারেন। এ জন্য এত তাড়াহুড়া। স্বামী রাজনীতি করেন। কিশোরগঞ্জে একটি ছোট বাসায় থাকতাম। গ্রামের বাড়ি থেকে ছোট ছোট অনেক দেবর আর ভাগ্নে আসে বাসায়। লেখাপড়া করে এখানে থেকে। তাদের কেউ পঞ্চম শ্রেণিতে, কেউ ষষ্ঠ শ্রেণিতে। সারাদিন বাসায় লোকজন। তাদের চা-নাশতা দেওয়া, পরিবারের লোকজনের জন্য রান্না, খাওয়ানো সব সামলাতে হতো আমাকেই।' 'এরপর কেটে গেছে ৫৫ বছর' রাশিদা হামিদের চোখে ভাবালুতা, মধুর স্মৃতিকাতরতাও। তিনি বলতে থাকেন, 'বিয়ের পর হঠাৎ এমন অবস্থায় পড়লাম, কোনো অবসর ছিল না। নিজের দিকে খেয়াল রাখার সুযোগ ছিল না। টানাপড়েনের সংসার। দিনে দিনে সংসার বড় হতে থাকে। ছন্দপতন ঘটে নিজের লেখাপড়ার। তারপরও হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাই। গভীর রাতে একটু একটু করে পড়ি। এভাবেই এইচএসসি। স্বামী আর বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জীবন নিয়ে কোনো চিন্তার সুযোগ পাইনি। তবে আমার স্বামী মানুষকে ভালোবাসেন। তিনি অতিশয় সহজিয়া ও সৎ রাজনীতিক। এ জন্য তিনি যে একদিন ভালো করবেন- এ বিশ্বাস সব সময় ছিল আমার।' 'স্মৃতি চলে আসে' 'মুক্তিযুদ্ধের সময় গ্রামে গ্রামে পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে। ডাকাতরা কেড়ে নেয় সবকিছু। এমন কঠিন পরিস্থিতিতে সন্তানদের মুখে সময় মতো খাবার তুলে দিতে পারিনি। মেলেনি প্রয়োজনীয় কাপড়। তবে থেমে থাকিনি। স্বামীকে রাজনীতির কারণে বারবার জেলে যেতে হয়েছে। থেমে থাকিনি তখনও।' 'এত দিন পর কেমন মনে হচ্ছে?' 'স্বামী জাতীয় সংসদ সদস্য হয়েছেন সাতবার। সংসদে বিরোধীদলীয় উপনেতা, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও পরপর দু'বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এটা আমার জন্য অনেক গর্বের। কারণ আমাদের প্রেমের বিয়েতে পরিবারের কারও কারও অমত ছিল। পরে তারা সবাই আমাদের দু'জনের সম্পর্কের গভীরতা উপলব্ধি করে মেনে নেন বিয়েটা। সেই থেকে দু'জন একসঙ্গে, একপথে দীর্ঘ ৫৫টি বছর।' 'ভালোবাসার শুরুটা কখন?' 'কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ভর্তি হই। ওই কলেজের ছাত্র সংসদের জিএস তখন মো. আবদুল হামিদ। পরিচয় হয় তার সঙ্গে। পরিচয় থেকে প্রেম। তার পর বিয়ে।' 'এখন কেমন মনে হয় স্বামীকে?' 'এখনও সেই আগের মতোই আছেন তিনি। সংসার জীবন শুরু করেছিলাম এক কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে। তখন রাত দেড়টা-দুটোর আগে ঘুমাতে পারতাম না। এখনও রাত দুটোর আগে ঘুমাতে পারি না।' হাসতে হাসতে বলেন রাশিদা বেগম, 'তাকে কতটা ভালোবাসি, তা কেবল আমিই জানি।' 'মানুষটাকে ভালোবাসার কারণ?' 'কারণ তিনি মানুষকে ভালোবাসেন। কারও ক্ষতি করেন না। তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখনও বঙ্গভবনে লুঙ্গি পরে এলাকার কোনো সাধারণ মানুষ এলে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়েন। এ সরলতার জন্যই মানুষটিকে এত বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি।' 'কেমন চলছে এখনকার সংসার?' 'তিন পুত্র ও এক কন্যার মা হয়েছি। মাঠের রাজনীতি করতে গিয়ে আজকের রাষ্ট্রপতি কখনোই ঘর-সংসার কিংবা স্ত্রী-পুত্রের খবর রাখতে পারেননি। একান্ত প্রয়োজনেও পরিবারের সদস্যদের সময় দিতে পারেননি। সব সময় থেকেছেন গণমানুষের সঙ্গে। মানুষই যেন তার কাছে সব; মানুষের ঘরই যেন তার ঘর, তার সংসার। জনমানুষের সঙ্গে মিশতে গিয়ে ভুলে যেতেন নিজের ঘরের কথা, সংসারের কথা; এমনকি স্ত্রী-পুত্রের কথাও। এসব নিয়ে কোনোদিন অনুযোগ কিংবা অভিমান করিনি। সবকিছু মেনে নিয়েই এই তো; কেটে গেল এতটা বছর!'
6
হাইকোর্টের সামনে সংঘর্ষের ঘটনার পর দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। বৃহস্পতিবার হাইকোর্টের জাহাঙ্গীর হোসেন ও রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চে তারা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। গত মঙ্গলবার হাইকোর্টের সামনে অবস্থানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় দলটির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিডি প্রতিদিন/আরাফাত
6
করোনাভাইরাস সংক্রমণের কারণে চির বিদ্রোহী কবির ১২২তম জন্মজয়ন্তীতে গেল বছরের মতো দৃশ্যমান কোনো আয়োজন না থাকলেও ভক্ত অনুরাগীরা কবির সমাধি শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে দিয়েছে। সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, যুগ্মসচিব অসীম কুমার দে, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম প্রমুখ। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে। ওবায়দুল কাদের বলেন, 'কবি কাজী নজরুল ইসলাম ও তার অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক থাকবে।' এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা।
5
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যুর জেরে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। ভাঙচুরের ঘটনা ঘটেছে রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন জায়গায়। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সিলেট ও চট্গ্রামের রেলযোগযোগ। সোমবার গভীর রাতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হাফেজ মাসুদুর রহমান (২০) নামের এক মাদ্রাসা ছাত্র মঙ্গলবার সকালে মারা যায়। মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্ধীরা ক্ষোভে ফেটে পড়ে। শত শত মাদ্রাসা শিক্ষক-ছাত্র হাতে লাঠি নিয়ে শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের ওপর কয়েকটি তোরণ ভাঙচুর করে। মুহূর্তের মধ্যে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় শহরে যানচলাচলও। এ ঘটনার পর সকালে শহরে বিজিবি মোতায়েন করা হয়। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে শহরে মাইকিং চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বলেন, 'শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'
6
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ২টি পদে মোট ২১০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু আগামী বছরের ৩ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত। পদের নাম: ড্রাইভারপদসংখ্যা: ১৫৪ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি দক্ষতা: ড্রাইভিং লাইসেন্সধারী বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা পদের নাম: ট্রাক ড্রাইভার পদসংখ্যা: ৫৬ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি দক্ষতা: ড্রাইভিং লাইসেন্সধারী বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: যেকোনো স্থান আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। চাকরি আবেদনের বয়স প্রার্থীর বয়স ৩ জানুয়ারি তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (://.../) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৪-০১-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
1
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে দ্বিমুখী ভূমিকার জন্য জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ দেশের জনগণ তাদের শাসনামল দেখেছে। এখন আর কেউ অন্ধকারের পথে যেতে চায় না। শুক্রবার যমুনা নদীর পূর্বপাড়ে কাজীপুরের নিশ্চিন্তপুরে চরাঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয়ের মাসে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে এ সময় আশাবাদও ব্যক্ত করেন মন্ত্রী। এদিনদুপুরে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুরের বাসা থেকে বেরিয়ে আলমপুর হাই স্কুল সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি স্পিডবোটে যমুনা নদী পার হয়ে নিশ্চিন্তপুর চরে পৌঁছান। এক সময়ের দুর্গম এই চর যাতায়াতের জন্য অনেক সুগম হয়েছে। পাকা স্থাপনা ও সড়ক হয়েছে। শুধু যমুনা নদী এই চরকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে রেখেছে। চরে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে চরবাসী আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় মোহাম্মদ নাসিম বলেন, গত ১০ বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। যমুনার এই দুর্গম চরেও অভাবনীয় উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এ দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। প্রতীক বরাদ্দের পর সবাই মাঠে নামবে।তবে সব দল ও জোটের নেতৃবৃন্দের কাছে নির্বাচনী পরিবেশ রক্ষার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
6
রাজনীতিবিদ ও অভিনেত্রী নুসরাত জাহান পশ্চিমবঙ্গে গত দু'সপ্তাহে তিন অভিনেত্রী ও মডেলের মৃত্যু নিয়ে কথা বলেছেন। নুসরাত বলেছেন, ''ইদানীং একটি প্রবণতা দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা। তারপর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে।'' নুসরাত আরও বলেন, ''অভিনেত্রীদের মৃত্যু রীতিমতো দুঃখজনক। এই রকম কাজ যেন কেউ না করেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি।'' বিডি প্রতিদিন/ফারজানা
2
সত্তরোর্ধ্ব স্বামী-সন্তানহারা দৃষ্টিপ্রতিবন্ধী লক্ষ্মী রানী দে। প্রায় ১৫ বছর ধরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের বারান্দা ও আশপাশের এলাকায় থাকতেন। অবশেষে ব্যক্তির দেওয়া জায়গায় একটি ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বর্ষার আগেই গতকাল বুধবার দুপুরে 'লক্ষ্মী নিবাসে' উঠলেন লক্ষ্মী রানী।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান উদ্যোগী হয়ে তাঁকে 'লক্ষ্মী নিবাস' তৈরি করে দিয়েছেন। এতে দুই শতাংশ জায়গা দিয়েছেন স্থানীয় বাসিন্দা মংচিং মারমা।স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার মানিক চন্দ্র দের স্ত্রী লক্ষ্মী রানীর দুটি সন্তান ছিল। প্রথম ছেলে ১৩ বছরে ও ছোট ছেলে ১১ বছর বয়সে মারা যাওয়ার পর স্বামী মানিক চন্দ্র মারা যান। পরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়ায় বাবার বাড়িতে থেকে ঝিয়ের কাজ করে তাঁর দিন চলত। ১৯৯২ সালে দুটি চোখ হারানোর পর থেকে অন্যের সহযোগিতায় তাঁর দিন চলছিল।জানা গেছে, এর আগে লক্ষ্মী রানীকে নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এই খবর কাপ্তাই ইউএনওর নজরে এলে তিনি এগিয়ে আসেন। বেশ কয়েকবার মিশন হাসপাতাল গেট এলাকায় গিয়ে লক্ষ্মী রানীর খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন ইউএনও। তখনই লক্ষ্মী রানীকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এদিকে ইউএনওর উদ্যোগে সহযোগিতায় এগিয়ে আসেন চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার বাসিন্দা মংচিং মারমা। তিনি লক্ষ্মী রানীকে ঘর করে দেওয়ার জন্য দুই শতাংশ জমি দেন। সেই জায়গার ওপর ইউএনও মুনতাসির জাহানের উদ্যোগে গত মাসে ঘর নির্মাণের কাজ শুরু হয়। এখন বর্ষার আগেই নিজের ঘরে উঠলেন লক্ষ্মী রানী।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইউএনও মুনতাসির জাহান নতুন ঘরে লক্ষ্মী রানী দেকে তুলে দেন। এ সময় লক্ষ্মী রানীর জন্য নতুন কাপড়, খাবার, ঘরের সরঞ্জামসহ বিভিন্ন জিনিস নিয়ে আসেন তিনি। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে লক্ষ্মী নিবাসের যাত্রা শুরু হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন ইউএনও।'লক্ষ্মী নিবাস' উদ্বোধনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, চিকিৎসক বি কে দেওয়ানজী, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সজল বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
6
বিশ্বজুড়ে রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই চ্যানেলগুলোর মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা নীতি পরিপন্থী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।গুগলের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সব বিষয়বস্তু তাদের হিংসাত্মক ইভেন্ট নীতির অধীনে পড়ে। এ ধরনের সব উপাদান অবিলম্বে সরিয়ে ফেলা হবে।রুশ আউটলেটগুলো ব্লক করা ইউটিউবের নীতির সঙ্গে সংগতিপূর্ণ বলে জানিয়েছেন ইউটিউবের মুখপাত্র ফরশাদ শাদলু।এর আগে ইউরোপজুড়ে রুশ রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি এবং স্পুটনিক চ্যানেল ব্লক করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এক বিবৃতিতে স্পুটনিকের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের এ ধরনের আচরণ গণতান্ত্রিক নীতি ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী।বিশ্বব্যাপী রাশিয়ার কতটি চ্যানেল অবরুদ্ধ করা হয়েছে বা সেগুলো কখনো পুনরুদ্ধার করা হবে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি ইউটিউব।
11
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের অভয়নগরে ৪০ চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১৪ জনই জামানত হারিয়েছেন। গত রোববার উপজেলার ৮ ইউপিতে পড়া ভোট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, অভয়নগরে ৮টি ইউপিতে ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় জাতীয় পার্টি মনোনীত ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৬ এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।জামানত হারানো প্রার্থীরা হলেন প্রেমবাগ ইউপির জাতীয় পার্টির প্রার্থী মো. ফরিদ ইসলাম (লাঙল), স্বতন্ত্র প্রার্থী সুরোভী ইসলাম (মোটরসাইকেল), সুন্দলী ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোসলেম আলী গাজী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল বিশ্বাস (মোটরসাইকেল), চলিশিয়া ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু সাঈদ সরদার (হাতপাখা), পায়রা ইউপির ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফজলুল হক মোল্যার জামানত বাজেয়াপ্ত হয়েছে।এ ছাড়া শ্রীধরপুর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী মো. শাহ আলম মোল্যা (লাঙল), বাঘুটিয়া ইউপিতে ইসলামী আন্দোলনের আবু তাহের বিশ্বাস (হাতপাখা), শুভরাড়া ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জাকারিয়া হুসাইন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুনশী শাহজাহান আলী, এ বি এম জাকির হোসেন, সিদ্ধিপাশায় ইসলামী আন্দোলনের মো. তরিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এম জি সরোয়ার ফারাজী (আনারস) ও শেখ আব্দুল লতিফের (চশমা) জামানত বাতিল হয়েছে।
6
উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের সৎভাই কিম জং নাম-এর হত্যাকাণ্ড এবার নয়া এক মোড় নিল। খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরও এক যুবতীকে আটক করা হয়েছে। আটক ওই যুবতী ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে। খবর আজকালের। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের সিসি টিভি ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিস জানিয়েছে, কিম জং নাম-এর দেহের ময়নাতদন্ত হয়ে গেছে। তবে ময়নাতদন্তের পরে চিকিৎসকেরা কী সিদ্ধান্তে এসেছেন, সেটা এখনও জানায়নি পুলিশ। এর আগে বুধবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভিয়েতনামের এক যুবতীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করা হবে। বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫
3
নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায় থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন, আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে। ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের তুলনায় বেশ ঈর্ষণীয়!২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, 'দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।'
12
নেপালের সাত হাজার ১২৬ মিটার উঁচু 'হিমলুং' পর্বত জয় করেছেন দুই বাংলাদেশি। গত ২৩ অক্টোবর সকালে ওই পর্বতের শিখরে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো হয়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান এবং অভিযানের পতাকা ও স্পন্সরদের ব্যানার প্রত্যর্পণ করেন। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব এর আয়োজন করে। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধনবাহাদুর ওলী। বিশেষ অতিথি ছিলেন অভিযানের স্পন্সরকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ। সংবাদ সম্মেলনে অভিযানের দলনেতা দু'বার এভারেস্ট শৃঙ্গ জয়ী এম এ মুহিত হিমালয়ের 'হিমলুং' শিখরে ওড়ানো জাতীয় পতাকাটি প্রত্যর্পণ করেন ও অভিযানের স্লাইড দেখান। অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান দুই পর্বতারোহীকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা তাদের অভিজ্ঞতা শুনলাম এবং ছবি দেখলাম। এই অভিযানের কষ্টকর ও আনন্দময় দিক- দুটোই আমাদের উৎসাহ দেয়। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব দেশের পর্বতারোহীদের নিয়ে কাজ অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এম এ মুহিত বলেন, দেশের তরুণ পর্বতারোহীদের মধ্যে শাকিল ও বিপ্লব সাত হাজার মিটার আরোহণ করেছেন। তারা এখন এভারেস্টে আরোহণের জন্য তৈরি। স্পন্সর পেলে আগামী বছর তাদের এভারেস্ট অভিযানে পাঠানো হবে। ইকরামুল হাসান শাকিল অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পর্বতের চূড়ায় আরোহণ করার পর আনন্দে আমার চোখ পানি চলে এসে গিয়েছিল। দেশের পতাকা তুলে ধরার যে আনন্দ, তা বলে বোঝানো সম্ভব নয়। নেপাল-তিব্বত সীমান্তে অন্নপূর্ণা ও মানাসলু অঞ্চলের মাঝে রয়েছে ৭,১২৬ মিটার (২৩,৩৮০ ফুট) উঁচুু 'হিমলুং' শিখর। বাংলাদেশের দুই পর্বতারোহী গত ৫ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন। ৮ অক্টোবর তারা নেপালের কোটা থেকে ট্র্যাকিং শুরু করেন এবং ১২ অক্টোবর বেস ক্যাম্পে (১৫,৯১২ ফুট) পৌঁছান। ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে ক্যাম্প-১ (১৭,৮৮০ ফুট), ক্যাম্প-২ (১৯, ৬৮৫ ফুট) এবং ক্যাম্প-৩ (২১,০০০ ফুট) পর্যন্ত আরোহণ করেন তারা। ২৩ অক্টোবর ভোর ৪টায় ক্যাম্প-৩ থেকে দুই শেরপা গাইডকে সঙ্গে নিয়ে প্রচণ্ড ঝড়ো বাতাসের মধ্যে বাংলাদেশের এই দুই পর্বতারোহী চূড়ান্ত আরোহণ শুরু করেন। কয়েক ঘণ্টা পর উড়ন্ত তুষার কণায় এম এ মুহিত চোখে আঘাত পান এবং এক শেরপাকে সঙ্গে নিয়ে ক্যাম্প-৩-এ নেমে আসেন। অন্য শেরপাকে নিয়ে ইকরামুল হাসান শাকিল আরোহণ অব্যাহত রাখেন এবং খাড়া হিমবাহের দেয়ালে স্থাপিত দড়িতে জুমার ক্লাইম্বিং শেষে ২৩ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে 'হিমলুং' শীর্ষে আরোহণ করেন। এ অভিযান পরিচালনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব। এতে যৌথভাবে স্পন্সর করে ইস্পাহানী টি লিমিটেড ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।
6
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে চালকলের বিষাক্ত বর্জ্য এবং গরম পানি সরাসরি আবাদি জমিতে ফেলায় ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। শুধু কালো ধোঁয়া বা বিষাক্ত বর্জ্যই নয়, চালকলের চিমনি দিয়ে উড়ে আসা ছাইয়ের কারণে ভোগান্তিতে এসব এলাকার স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলা পথচারীরা। এই অবস্থা থেকে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ধরনা দিয়েও ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো সমাধান পাচ্ছেন না।পরিবেশ অধিদপ্তর বলছে, তারা এ ব্যাপারে চালকল কর্তৃপক্ষকে সতর্ক করে একাধিকবার নোটিশ দিয়েছে। কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, দেশে অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০০ চালের মিল রয়েছে। এর মধ্যে ৫২টি অটোরাইস মিল। আর ৫৪৮টি হাস্কিং বা ছোট রাইস মিল। আর এসব রাইস মিলে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। সঙ্গে আছে এসব রাইস মিলের বয়লারের গরম এবং বিষাক্ত পানিসহ বর্জ্য।নিয়মানুযায়ী এসব মিলের বর্জ্য এবং ছাই বড় গর্ত করে স্তূপ করে রাখা। এবং মিলের উৎপাদিত বর্জ্য যাতে পরিবেশদূষণ না করে, সে ব্যাপারে প্রতিটি বড় মিলের নিজস্ব বর্জ্য শোধনাগার থাকা বাধ্যতামূলক।স্থায়ী বাসিন্দা এবং কৃষকদের অভিযোগ, খাজানগরে কোটি কোটি টাকা খরচ করে নতুন নতুন রাইস মিল বসানো হলেও মিলমালিকেরা বিষাক্ত বর্জ্য পরিশোধন করার কোনো ব্যবস্থাই রাখছেন না। ফলে সব বর্জ্যই ফেলা হচ্ছে জিকের সেচ প্রকল্পের খালে। দিনের পর দিন ওই সব বর্জ্য খালে ফেলার কারণে ওই এলাকার আবাদি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। যে খালের মাছ ধরে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করতেন, সেই খাল অনেক আগেই হয়ে গেছে মাছশূন্য। এমনকি এসব খালের পানিতে গোসল করারও উপায় নেই। সেই সঙ্গে গন্ধ পানির কারণে নদীপারের মানুষের বসবাস করাও দায় হয়ে দাঁড়িয়েছে। বিষাক্ত ও গরম পানি এবং ছাইয়ের কারণে জমিতে ফসল হচ্ছে না।কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, রাইস মিলের এসব বর্জ্যের কারণে দুভাবে ফসলের ক্ষতি হচ্ছে। মিলের বর্জ্য সরাসরি খালের পানির সঙ্গে ফসলের খেতে গিয়ে ধানের গোড়ায় পচন ধরিয়ে দিচ্ছে। আর বিষাক্ত গরম পানির কারণে ধানগাছ মরে যাচ্ছে। তা ছাড়া, উড়ে আসা ছাইও ফসল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটায়।কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'শুধু খাজানগরেই নয়, শহর এবং গ্রামের প্রতিটি ক্ষেত্রে আবাসন এবং মিল-কারখানার সংখ্যা বাড়ছে। কিন্তু কেউই পরিকল্পিত পয়োনালা ব্যবস্থা এবং বর্জ্য ফেলার ব্যবস্থা রাখছে না। ফলে প্রতিনিয়ত মিলের বর্জ্য জিকের খালে ফেলা হচ্ছে। বারবার এসব ব্যাপারে নোটিশ দেওয়া হলেও কেউ তা তোয়াক্কা করছে না। আর লোকবল সংকটের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।'যাঁদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই রাইস মিলমালিকদের সংগঠন কুষ্টিয়া রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধানের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে ইতিমধ্যেই বেশ কয়েকটি মিলের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে।কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, 'অবস্থার পরিবর্তন হচ্ছে। বর্জ্য পরিশোধন করার ব্যবস্থা না থাকলে নতুন মিল-কারখানা নির্মাণের ছাড়পত্র দেওয়া হচ্ছে না।আতাউর রহমান আরও বলেন, 'কৃষকদের অভিযোগের বিষয়ে বারবার মিলমালিকদের মৌখিক সতর্ক করার পাশাপাশি নোটিশ দেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
6
সদ্য মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন বিরাট-আনুশকা। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হন তারকা দম্পতি, সঙ্গী একরত্তি ভামিকা। বিদেশ সফর থেকে দেশে ফিরেই চুপিচুপি হাসপাতালে ছোটেন আনুশকা। সেই নিয়ে হইচই কাণ্ড। পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে আনুশকা-বিরাটের ছবি ও ভিডিও ফাসঁ হতেই শুরু হয় নানা আলোচনা। আসলে বিরাটের হাসিমুখ দেখে লোকজন একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েন। কেউ লেখেন, 'তবে কি শীঘ্রই নতুন সুখবর আসছে?' কারোর মন্তব্য, 'ভামিকার খেলার সঙ্গী আসছে নাকি?' তাহলে আপনাদের জানিয়ে রাখি, না- আনুশকা শর্মা মোটেই প্রেগন্যান্ট নন। তিনি মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে পৌঁছেছিলেন ঠিকই তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নয়, এক সাইকোথেরাপিস্টের সঙ্গে দেখা করতে। ভাবছেন আচমকা আনুশকা কেন মনোবিদের পরামর্শ নিচ্ছেন? খবর হিন্দুস্তান টাইমসের। আসলে নিজের আসন্ন ছবি 'চাকদহ এক্সপ্রেস'-এ ঝুলন গোস্বামির চরিত্রে অভিনয় করছেন আনুশকা। স্পোর্টসম্যানের চরিত্র পর্দায় তার পক্ষে ফুটিয়ে তোলা শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেই খুব চ্যালেঞ্জিং কারণ স্পোর্টসের সঙ্গে তেমন কোনও যোগসূত্র নেই আনুশকার। খুব সম্ভবত সেই কারণেই মনোবিদের সঙ্গে দেখা করেন আনুশকা। 'চাকদহ এক্সপ্রেস' পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায়। এই ছবির জন্য মাথার ঘাম পায়ে ফেলে ট্রেনিং করছেন আনুশকা। বল হাতে রুপোলি পর্দার ঝুলন হয়ে উঠতে কোনও কমতি রাখতে চান না তিনি। আপতত বড় পর্দায় কামব্যাক আর ভামিকার দায়িত্ব সামলাতেই ব্যস্ত আনুশকা। নতুন করে মা হওয়ার এখনই কোনও পরিকল্পনা নেই বিরাট ঘরণীর। সত্যি নায়িকা হওয়া বড় দায়! প্রেগন্যান্সি ছাড়াও হাসপাতালে যাওয়ার হাজারো কারণ থাকতে পারে তা মাঝে মাঝে ভক্তরা ভুলে যায়!
2
দুই দিনের কাতার সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে কাতারের আমির ও দেশটির সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান গত সোমবার কাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রদর্শনী উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পরে সেনাবাহিনীর প্রধান কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে প্রদর্শনীতে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সামরিক শিল্পের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি তুরস্কের সামরিক শিল্পের প্রেসিডেন্ট ইসমাইল দেমির সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া শ্রীলঙ্কান সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জ্য বস্কো কাজুরার সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাতে শ্রীলঙ্কা ও রুয়ান্ডার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। কাতার সফরের দ্বিতীয় দিন গত মঙ্গলবার কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এয়ার মার্শাল সালেম বিন হামাদ বিন মোহাম্মদ বিন আকিল আল নাবিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ এবং কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
6
দেশকে শক্রমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি সমানতালে এগিয়ে এসেছিলেন নারীরা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেসব সাহসী নারী সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের একজন নাটোরের বড়াইগ্রামের গৌরী রানী তরফদার।বর্তমানে ৭৮ বছর বয়সী গৌরী হৃদ্রোগে আক্রান্ত ও স্ট্রোক করে শয্যাশায়ী। অর্থসংকটের কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। গত দুই মাস ধরে বন্ধ রয়েছে তাঁর ভাতাও।গৌরী উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আহম্মেদপুর পশ্চিমপাড়া গ্রামের রবীন্দ্রনাথ তরফদারের স্ত্রী। তাঁর মুক্তিযোদ্ধা নম্বর ০১৬৯০০০০৩৬৩, বেসামরিক গেজেটের পৃষ্ঠা নম্বর ১৬৭৫, তারিখ ১৭ এপ্রিল ২০০৫। গেজেট নম্বর ৭৩৪।গৌরীর বাবা ভূপেন্দ্রনাথ চাকী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবা-মেয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে।গৌরীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে এসে পাকিস্তানি সেনারা আহম্মেদপুরে অবস্থান নিলে তাঁরা সপরিবারে দেশত্যাগ করতে বাধ্য হন। আশ্রয় নেন ভারতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি অস্ত্র পরিষ্কারের কাজ করতেন। সে সময় বীভৎসতা ও ভয়াবহতা দেখে স্থির থাকতে না পেরে যোগ দেন মুক্তিযুদ্ধে।গৌরীর দুই ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে সিংড়া উপজেলায় ওষুধের দোকানে সামান্য বেতনে চাকরি ও সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। বড় ছেলে ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ২০১১ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতাই ছিল তাঁর একমাত্র উপার্জন। সেটি দুই মাস হলো বন্ধ হয়ে আছে।বড় ছেলে কাঞ্চন কুমার তরফদার বলেন, 'কিছুদিন আগে মা হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে। হাসপাতালে নিয়ে সুস্থ হওয়ার পরই আবার স্ট্রোক করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা করতে পারছি না।'কাঞ্চন আরও বলেন, 'শুনেছি মুক্তিযোদ্ধাদের সরকার ঘর তৈরি করে দিচ্ছে। আমরা খাস জমিতে বসবাস করি। কিন্তু আমার মা কিছুই পেল না। মৃত্যুর আগে মা একটি ভালো ঘরে শুতে পারল না। একজন মুক্তিযোদ্ধার সম্মানটুকু থেকে বঞ্চিত করা হলো। মা এখন বাড়িতে বিছানায় পায়খানা-প্রস্রাব করে।'এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক জানান, বর্তমানে গৌরীর ভাতা বন্ধ আছে। তাঁর মুক্তিযুদ্ধে অবদান রয়েছে। তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুন বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
করোনার এই কালে বিশ্বের কাছে এখন অন্যতম পরিচিত নাম সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। এমনিতেই বিশ্বের সবচেয়ে বড় টিকা প্রস্তুতকারক কোম্পানি সেরাম, করোনার এই সময়ে ব্যাপক ঝুঁকি নিয়ে তারা নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্যই উঠে এসেছে। সেরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিরাট ঝুঁকি নিয়েছি। ২০২০ সালে এমন কিছু টিকার জন্য বিনিয়োগ করেছি, যেগুলো তখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। তবে একদম চোখ বন্ধ করে ঝুঁকি নিইনি আমরা। কারণ, ম্যালেরিয়ার টিকা নিয়ে আগে একসঙ্গে কাজ করায় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা ছিল। ভারতের পশ্চিমাঞ্চল পুনেতে রয়েছে সেরামের কারখানা। প্রতিবছর ১৫০ কোটি ডোজ বিভিন্ন ধরনের টিকা উৎপাদন করে তারা। বর্তমানে এটি ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্সের অধীনে কোভিড ভ্যাকসিন তৈরি করছে। সেরাম ব্যক্তিগত মালিকানাধীন। তাই আদর পুনেওয়ালা এবং তাঁর বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে করোনার টিকা তৈরির জন্য শুরুতে অর্থায়নের জন্য বেশ চ্যালেঞ্জের মুখেই পড়ে সেরাম। করোনা টিকার জন্য সংস্থাটি প্রায় ২৬ কোটি ডলার বিনিয়োগ করে। বাকিটা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসসহ বেশ কিছু দেশ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করে তারা। একাধিক কোভিড ভ্যাকসিন তৈরির জন্য ২০২০ সালের মে মাসের মধ্যেই ৮০ কোটি ডলার সুরক্ষিত করেছিল সেরাম। ২০২০ সালের এপ্রিলেই আদর পুনেওয়ালা গুছিয়ে ফেলেন তাঁর কী করতে হবে। তিনি বলেন, আগে থেকেই ৬০ কোটি টিকার ডোজের ভিয়ালস সংগ্রহ করেন তিনি। সেগুলো সেপ্টেম্বর পর্যন্ত গুদামজাত করে রাখা হয়। আদর পুনেওয়ালা বলেন, 'এ বছরের জানুয়ারির মধ্যে আমরা ৭ থেকে ৮ কোটি ডোজ তৈরিতে সক্ষম হয়েছি তার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো আমরা ঝুঁকি নিয়ে আগস্টেই উৎপাদন শুরু করেছিলাম। আমি আশা করেছিলাম আরও অনেক কোম্পানিই এই ঝুঁকি নেবে, কারণ সারা বিশ্বে আরও অনেক অনেক বেশি ডোজ টিকার প্রয়োজন।' উৎপাদনের দেরির জন্য পুনেওয়ালা বৈশ্বিক নিয়ন্ত্রক ব্যবস্থা জটিলতার সমালোচনা করেন। তিনি মনে করেন, টিকার জন্য যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ), ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ও ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনসহ (এফডিএ) বড় বড় নিয়ন্ত্রক সংস্থাগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি মানে সম্মত হতে পারত। পুনেওয়ালা মনে করেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের দ্বিধার অন্যতম কারণ নেতিবাচক প্রচার। সেলিব্রিটি বা বিশেষজ্ঞ নন এমন অনেক মানুষ বলেছেন যে ভ্যাকসিন নিরাপদ নয়, যা মানুষের মধ্যে দ্বিধা তৈরি করেছে। পুনেওয়ালা বলেন, সেলিব্রিটি বা বিশেষজ্ঞ নন তবে সোশ্যাল নেটওয়ার্কে প্রভাব ফেলেন এমন মানুষদের এ ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের উচিত কোনো মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে জেনে করা। তথ্য পড়ার অনুরোধ করি তাদের।
0
পশুপাখিদের ওপর নিষ্ঠুরতার অনেক বীভৎস দৃশ্য ধরা পড়েছে এর আগেও। কিন্তু ভারতের বিহারের যে ঘটনা সামনে এসেছে তা যেন সব বীভৎসতাকে হার মানিয়েছে। অভিযোগ উঠেছে, গুলিতে আহত একটি নীলগাইকে জ্যান্ত মাটিচাপা দিয়েছে বিহারের বৈশালী জেলা কর্তৃপক্ষ। সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় উঠেছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিহারের বৈশালী জেলার কৃষকরা অভিযোগ করছিলেন, নীলগাই তাদের সব ফসল খেয়ে ফেলছে। তাদের অভিযোগ পেয়ে বৈশালী জেলার বনবিভাগ পেশাদার শুটার ভাড়া করে। তাদের দায়িত্ব ছিল নীলগাইদের গুলি করে মারা। গত ৪ দিনে শুটাররা প্রায় ৩০০ নীলগাইকে গুলি করে মেরেছেনও। হতভাগ্য সেই সব নীলগাইদের মধ্যে একটির ভাগ্য মনে হয় সব থেকে খারাপ ছিল। যেখানে গুলি খেয়েও প্রাণ না হারানো নীলগাইটিকে নৃশংসভাবে গর্তে ফেলে মাটিচাপা দেওয়া হয়। আদিত্য জোশী নামে এক ব্যক্তি সেই ঘটনার একটি ভিডিও টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, গর্তের ধারে বসে রয়েছে একটি নীলগাই। জেসিবি মেশিন দিয়ে ধাক্বা দিয়ে তাকে গর্তে ফেলে দেওয়া হয়। তারপর জ্যান্তই মাটিচাপা দিয়ে দেওয়া হয় পশুটিকে। এক মিনিট ৩৫ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, নীলগাই হত্যা অভিযান শুরু হয়েছে বৈশালীর বিধায়ক রাজকিশোর সিংহের উদ্যোগে। আর এই কাজে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনও যুক্ত রয়েছে। তবে বিধায়ক রাজকিশোর সিংহ দাবি করছেন, এটি মিথ্যা অভিযোগ। যে ভিডিওটি আপলোড হয়েছে সেটি বানানো। পরে অবশ্য তিনি দাবি করেন, নীলগাইকে জীবন্ত মাটিচাপা দেওয়া অমানবিক। তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। তিনি জেলাশাসককে অনুরোধ করেছিলেন, শুটার ডেকে নীলগাইকে গুলি করে তাদের সংখ্যা কমাতে। কিন্তু এভাবে জীবন্ত কোনও নীলগাইকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
3
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, তার প্রতিটি লাইন এখনো বাঙালি জাতিকে অনুপ্রেরণা দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, 'পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ দেওয়া হয়েছে, কোনটাই কিন্তু পুনরাবৃত্তি হয়নি কখনো। যেদিনের ভাষণ, সেদিনই ওইটা শেষ হয়ে গেছে। এই ভাষণটা আমাদের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর্যন্ত আমাদের বারবার প্রেরণা দিয়ে যাচ্ছে।'সরকার প্রধান বলেন, 'আজকে এটি প্রমাণিত সত্য যে, সত্য কেউ কখনো মুছে ফেলতে পারে না। আর ৭ মার্চের ভাষণেই তো জাতির পিতা বলে গেছেন যে, কেউ দাবায়া রাখতে পারবা না। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই।'শেখ হাসিনা বলেন, 'বঙ্গবন্ধু যখনই ভাষণ দিতে যাবেন তখন অনেক রাজনৈতিক দল, অনেক ছাত্রনেতা পরামর্শ দিতে থাকে যে, কি করা উচিত। কয়েকটা ছাত্রনেতা তো বলেছিলেন যে, আজ তো সরাসরি স্বাধীনতার ঘোষণা দিতেই হবে। না হলে তো মানুষ হতাশ হয়ে যাবে এমনটাও বলেছিল। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী অনেকে অনেক পয়েন্ট লিখে লিখে দিয়ে গেছেন। অনেকেই পরামর্শ দিয়ে গেছেন। আমাদের বাসাটা তখন উন্মুক্ত ছিল। সকলের জন্য খোলা ছিল।'তিনি বলেন, 'আমার আব্বাকে আমার মা একটা কথাই বলেছিলেন, সারাটা জীবন তুমি সংগ্রাম করেছ এ দেশের মানুষের জন্য। তুমি জানো এ দেশের মানুষের জন্য কোনটা ভালো। তোমার মনে যেটা আসবে তুমি ঠিক সেটাই বলবা। তোমার কারও কথা শোনার প্রয়োজন নাই। আজ আপনারা যে ভাষণটা দেখেন তাঁর (বঙ্গবন্ধুর) কাছে কিন্তু কোনো কাগজ নাই, কিছু নাই। তিনি একাধারে বঞ্চনার ইতিহাস পড়ে যাচ্ছেন।'তিনি বলেন, 'একটি মাত্র ভাষণ, এটা কত ঘণ্টা, কত দিন বাজানো হয়েছে। এটা মনে হয় হিসেব করাটা একটা কঠিন ব্যাপার। এটাকে যুগ যুগ ধরে আমরা শুনছি। কত কোটি কোটি মানুষ এই ভাষণটি শুনেছে। যতই বাধা দেওয়া হয়েছে, ততই মনে হয় এই ভাষণটা উদ্ভাসিত হয়েছে। এখনো আমাদের এই ভাষণ অনুপ্রেরণা দেয়।'সাত মার্চের ভাষণের প্রতিটি লাইনকে কবিতার অংশ মনে করেন প্রধানমন্ত্রী। বলেন, যা মানুষের ভেতরে, অন্তরে অন্যরকম অনুভূতি এনে দেয়, প্রেরণা দেয়। এই ভাষণের যে ঐতিহাসিক কথা, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।' একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তখন এই ভাষণটাই ছিল তাঁদের প্রেরণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত তা বাজানো হতো।প্রধানমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে বিশ্বের অনেকেই গবেষণা করেছিল। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে স্বাধীনভাবে বাজাবার সুযোগ পায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা থেমে থাকেনি। পঁচাত্তরের পরে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাষণটা বারবার বাজিয়েছে।'সরকার প্রধান বলেন, 'জাতির পিতা ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা বলে। মানে হলো বাঙালির জয়, বাংলার মানুষের জয়। জয় বাংলা স্লোগানটা, প্রতিটি মুক্তিযোদ্ধা যখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, শত্রুকে আঘাত করতে গেছে। তখনই এই স্লোগানটা দিয়েই ঝাঁপিয়ে পড়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে যারা বন্দী হয়েছে, দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে, এই স্লোগান দেওয়ার জন্য। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই স্লোগানটাই দিয়ে গেছেন।'তিনি বলেন, 'একটি জাতির জীবনের এত বড় আত্মত্যাগ এক সময় মুছে ফেলার চেষ্টা হয়েছিল। আমার আত্মবিশ্বাস আর কোনদিন কেউ এই ইতিহাস মুছে ফেলতে পারবে না। এটা একটা চিরন্তন ভাষণ হিসাবে বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে।'সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
6
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার সোনারায় ইউনিয়ন ও দহবন্দ ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। উপজেলা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম গ্রামে আরিফুল ইসলামের ছেলে আপন (৬)। পরবর্তীতে বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বিষয়টি নিশ্চিত করেন।অপরদিকে একইদিন বিকেলে দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের সুজন মিয়ার দুই বছরের শিশু কন্যা সাফিয়া কতার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে মারা যায়। দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
6
ঢাকা: চারটি দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ দিয়েছে ফ্রান্স। দেশ চারটি হলো- আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল।করোনা ভাইরাসের ধরন বিবর্তনের ক্ষেত্রে এই দেশগুলো সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইয়োভেস লে দ্রিয়ঁ।আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে আগত লোকদের প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে পুলিশের অধীনে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। এ বিধিনিষেধ এ চারটি দেশে ভ্রমণকারী ফরাসি নাগরিক, তাঁদের পরিবার, ইইউ নাগরিক বা ফ্রান্সে স্থায়ী বাড়ি আছে এমন লোকদের জন্য প্রযোজ্য হবে।কোভিড-১৯-এর নতুন প্রজাতি মোকাবিলায় দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। এর আগেও ব্রাজিল থেকে ফ্লাইট প্রবেশ স্থগিত করেছিল ফ্রান্স। এর ১০ দিন পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন ধরনের প্রবেশ ঠেকাতে আরো কঠোর বিধিনিষেধের ঘোষণা দিল সরকার।
3
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যশোর বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। কারণ এটার সাথে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে।শুক্রবার সকালে ব্যবসায়ী নেতারা মেননকে স্মারকলিপি দেন। তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।ব্যবসায়ী নেতাদের মধ্যে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।এছাড়াও যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামী ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র মেনন আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত রেজিস্ট্রেশনপত্রে স্বাক্ষর করেন।যশোর জেলা প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এজেডএম সালেক, ইয়াসিন আলী, পলাশ হোসেন, অনুপকুমার পিন্টু উপস্থিত ছিলেন।এছাড়া অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, দলীয় নেতা জাকির হোসেন হবি, জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দিন, ইউনুস তালুকদার, যুবমৈত্রী নেতা শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম, শফিকুল ইসলাম, ছাত্রমৈত্রী নেতা রাশেদ খান, শ্যামল শর্মা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী খুলনার উদ্দেশে যশোর ত্যাগ করেন।
6
বস্ত্রকলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা দিতে তথ্য সংগ্রহ শুরু করেছে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএ। এ জন্য গতকাল সোমবার সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে নির্ধারিত ছকে শ্রমিক-কর্মচারীদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। খোঁজ নিয়ে জানা যায়, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী ১৩ জুলাই সংগঠনের সদস্যভুক্ত স্পিনিং, উইভিং ও ফেব্রিক প্রসেসিং মিলের শ্রমিক-কর্মচারীদের টিকার আওতায় আনার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে চিঠি দেন। পরে ১৯ জুলাই মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়। তার পরপরই বস্ত্রকলে কত শ্রমিক-কর্মচারী আছে, তা জানার উদ্যোগ নেয় বিটিএমএ। স্বাস্থ্যসচিবকে লিখিত চিঠিতে বিটিএমএর সভাপতি উল্লেখ করেন, জাতীয় স্বার্থে বস্ত্রকলের শ্রমিক-কর্মচারী সবাইকে টিকা কর্মসূচির আওতায় আনা প্রয়োজন। চলতি অর্থবছরে সরকার ৫ হাজার ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। যার বড় অংশই তৈরি পোশাক ও বস্ত্র খাত থেকে আসবে। ফলে এই খাতের শ্রমিক-কর্মচারীদের সম্মুখযোদ্ধা হিসেব বিবেচনা করে তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। মোহাম্মদ আলী চিঠিতে বলেন, বিটিএমএর সদস্য কারখানাগুলো ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর ও শ্রীপুর এবং ময়মনসিংহ, ভালুকা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় অবস্থিত। স্বাস্থ্য মন্ত্রণালয় বিটিএমএর অঞ্চলগত দিক বিবেচনায় নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করলে তা ফলপ্রসূ হবে। বিটিএমএর সদস্য কারখানার সংখ্যা ১ হাজার ৫২১। তার মধ্যে সুতা উৎপাদনের জন্য স্পিনিং মিল ৪৩৩, কাপড় উৎপাদনের মিল ৮২৭ এবং উৎপাদিত কাপড় প্রক্রিয়াজাত অর্থাৎ ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং মিল আছে ২৫১টি। অবশ্য তার মধ্যে অনেক মিলই বর্তমানে উৎপাদনে নেই। বিটিএমএর অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, 'টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই আমরা বস্ত্রকলের কর্মরত শ্রমিক-কর্মচারীর সংখ্যা জানার উদ্যোগ নিয়েছি। সে জন্য নির্দিষ্ট ছকে সংগঠনের সদস্য কারখানার কাছে তালিকা চাওয়া হয়েছে। সম্ভব না হলে কেবল শ্রমিক-কর্মচারীর সংখ্যা আগামী ৩ আগস্টের মধ্যে তাদের জানাতে অনুরোধ করা হয়েছে।' তিনি আরও বলেন, 'আমরা আশা করছি, বিশেষ ব্যবস্থায় অগ্রাধিকারভিত্তিতে বস্ত্রকলের শ্রমিকেরা করোনার টিকা পাবেন।' করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরের চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ১৮ জুলাই করোনা প্রতিষেধক টিকাদান শুরু হয়। পোশাকশ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হয়। কারখানাগুলো হচ্ছে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম, তুসুকা ওয়াশিং, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস ও ভোগরা এলাকার রোজভ্যালি গার্মেন্টস। পোশাকশ্রমিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান প্রথম আলোকে জানান, প্রথম দিনে চারটি কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিককে টিকার আওতায় আনা হবে। শ্রমিকদের টিকার জন্য নিবন্ধন করতে হবে না। তবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও কর্মস্থলের পরিচয়পত্র লাগবে।
0
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আগেই দর্শক প্রবেশের অনুমতির কথা জানিয়েছিল আইসিসি। এবার শুরু হয়েছে টিকিট বিক্রি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে মোট আসনসংখ্যার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এখানেই হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচ হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। সেখানে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ হবে। বিশ্বকাপের ওয়েবসাইটে ঢুকে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২৫ টাকা)।। আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা)।দর্শক উন্মাদনার কথা মাথায় রেখে টিকিট দিচ্ছে আইসিসি। এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।এলারডিস বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আইসিসি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফেরাতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।'ভারত থেকে সরে বিশ্বকাপ হচ্ছে আমিরাত আর ওমানে। তবুও আয়োজক স্বত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই। বিশ্বকাপের সব বিষয়ে তাই ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জড়িত। দর্শক ফেরায় খুশি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহও, 'দর্শক ফেরার ব্যাপারে সহযোগিতা করায় আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা তাদের দলকে সমর্থন করতে আসবেন। টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।'
12
দীর্ঘ ৮ বছর কোমায় থাকা সেনা কর্মকর্তাকে কর্নেল পদে পদোন্নতি দিয়ে বিরল সম্মান প্রদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ইতিহাসে এই প্রথম কোমায় থাকা অবস্থায় কোন সেনা কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সেনা কর্মকর্তার নাম দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। দীর্ঘ প্রায় ৮ বছর কোমায় থেকেও পদোন্নতি পেয়েছেন তিনি। হাসপাতালের বিছানাতেই তাকে পরানো হয় ব্যাচ। ২০১৩ সালের ১১ মার্চ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন চৌকশ সেনা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। এরপর মস্তিষ্কের কিছু অংশ হারিয়ে ফেলে কার্যক্ষমতা। চলে যান কোমায়। সেখানেই কেটে গেছে জীবনের প্রায় আটটি বছর। পুরো সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অফিসার্স ওয়ার্ডের নন্দকুঁজা নামের একটি কক্ষে চিকিৎসাধীন তিনি। হাত-পা নাড়াতে পারলেও গভীর কোমায় আচ্ছন্ন। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া সেনাবাহিনীর চৌকস এই কর্মকর্তা কর্মক্ষম থাকলে হয়তো পৌঁছে যেতেন সাফল্যের কাঙ্ক্ষিত শিখরে। কিন্তু জীবনের এক নির্মম বাস্তবতা তাকে দেয়নি সেই সুযোগ। তবে বাহিনীর প্রতি তাছাওয়ারের অবদান ভুলে যায়নি বাংলাদেশ সেনাবাহিনী। বিদায় লগ্নে বিরল এক সম্মান পেলেন লেফটেন্যান্ট কর্নেল তাছাওয়ার রাজা। গত সোমবার (১২ অক্টোবর) তাকে লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে কর্নেল হিসেবে পদোন্নতির সম্মানে ভূষিত করা হয়। বাহিনীর এই সম্মাননায় গর্বিত মোহাম্মদ তাছাওয়ার রাজার জীবন সঙ্গী মোসলেহা মুনীরা রাজা ও তাদের তিন সন্তান। মোসলেহা মুনীরা রাজা বলেন, তার স্বামী চাইতেন তাদের দুই ছেলে বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিবেন। সন্তানেরাও নিয়োজিত হবেন দেশের সেবায়। কিন্তু স্বামীর অসুস্থতার পর সবকিছু পাল্টে গেলেও দেশপ্রেমিক বাবার আদর্শেই বড় হচ্ছে তিন সন্তান। মুনীরা আশাবাদী একদিন তার স্বামী সুস্থ হয়ে উঠবেন। ফিরে পাবেন স্বাভাবিক জীবন। সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ মজুমদার জানান, 'কর্নেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজার এ অসুস্থতাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোস্কিক স্মিমিক ইনজুরি টু ব্রেইন ইফেক্টস। হার্ট অ্যাটাকের পর হার্ট ফিরে আসলেও, ব্রেইন ফিরে আসেনি। ব্রেইনের নিচের অংশ ভালো। কিন্তু বাইরের যে অংশগুলো আমাদের চিন্তা-চেতনার সঙ্গে জড়িত সেই এরিয়ার সেলগুলো পুনরুজ্জীবিত হয়নি। এজন্য জীবন চালানোর জন্য বেসিক বডির প্রটেকটিভ সিস্টেম ভালো থাকলেও হাইয়ার সাইকোলজিক্যাল ফাংশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।' এ অবস্থা থেকে মুক্তির সুসংবাদ দিতে না পারলেও সিএমএইচ সবসময় তাছাওয়ার রাজার পাশে থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা বাউল শিল্পী হাছন রাজার বংশধর। ১৯৮৯ সালের ২৩ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে ১৯৯৬ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীন ইরাক-কুয়েত ও ২০০৭ সালে সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। প্রায় অর্ধ শতাধিক দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। চাকরি জীবনের ব্যস্ততার মাঝেও লেখালেখিতে হাত পাকিয়েছিলেন দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। কবি হাছন রাজার জীবন ও কর্ম নিয়ে হাছন রাজা সমগ্র, মেজর জেনারেল এম এ জি ওসমানীকে নিয়ে 'ও জেনারেল মাই জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসসহ একাধিক বই লিখেছেন তিনি।
6
নারায়ণগঞ্জের প্রধান সড়কের দু'পাশের ফুটপাতে হকার বসতে দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে নাসিক মেয়র আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সৃষ্ট সংঘর্ষের ঘটনার ২ বছর পর আদালতে মামলার আবেদন করা হয়েছে। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মামলাটি দায়ের করেন সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএমএ সাত্তার। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ওই ঘটনায় হত্যাচেষ্টা করা হয়েছিল- এমন অভিযোগ এনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতার নাম উল্লেখ করে প্রায় এক হাজার জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে জেলা জজকোর্ট শীতকালীন বন্ধ থাকায় মামলার বিষয়টি প্রকাশ পায়নি। বৃহস্পতিবার আদালতের নির্দেশে সদর মডেল থানায় মামলাটি দায়ের হলে এটি গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ পায়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক যুবলীগ নেতা নিয়াজুল ইসলামকে। অন্যান্য আসামি হলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও চঞ্চল মাহমুদকে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৯শ' থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আদালত বাদীর আর্জি গ্রহণ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত বিবাদীরা মামলার সাক্ষ্য-প্রমাণ বিনষ্ট ও গায়েব করার চেষ্টা চালাচ্ছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন তিনি। ২০১৮ সালের ১৬ জানুয়ারি নগরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দু'পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মেয়রসহ অর্ধশতাধিক আহত হন। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। আর যে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাদের দেওয়া লিখিত অভিযোগ পুলিশের দায়ের করা মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এদিকে ওই ঘটনার চার দিন পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন মেয়র। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান করা হয় তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারকে। এ ছাড়াও কমিটিতে রাখা হয় তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান ও র্যাব-১১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার বাবুল আখতারকে। তবে, অজ্ঞাত কারণে ওই তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, 'আদালতের নির্দেশনা অনুযায়ী ৯ আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। মামলার আসামি আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
6
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোর হাট ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে অখিল চন্দ্র রায় এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কথা না বলে পাশ কেটে চলে যান। বিডি প্রতিদিন/এমআই
6
শীতের আগে ত্বকের পরিবর্তন হয়। এ জন্য ত্বকের যত্ন নিতে হবে একটু আগে থেকে।গরম পানিতে স্নান নয়কুসুম গরম পানিতে এখন স্নান করতে বেশ স্বস্তি লাগে। তবে দীর্ঘক্ষণ এতে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই কুসুম গরম পানিতে ১০ মিনিটের বেশি স্নান না করাই ভালো।ওয়াটারবেসড প্রসাধনী তৈলাক্ত ত্বকের অধিকারীরা বেছে নিন ওয়াটারবেসড ময়েশ্চারাইজার। শুধু তা-ই নয়, বেছে নিন ওয়াটারবেসড সানব্লক।উপযোগী ফেসপ্যাকত্বক আর্দ্র রাখতে ফেসপ্যাক খুব ভালো কাজ করে। তবে ঋতু অনুযায়ী ত্বকের প্যাকও পাল্টানো জরুরি। এই প্যাকগুলো ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি পুষ্টিও জোগাবে।কোমল ক্লিনজার ব্যবহারত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে দিনে অন্তত দুবার মুখ ধোয়া জরুরি। ঘুম থেকে উঠে কোমল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ত্বক ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। মাথার ত্বকের যত্নপুরোপুরি শীত আসার আগে থেকে নিতে হবে মাথার ত্বকের যত্ন। পাকা কলার পেস্ট ও মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সূত্র: লরিয়্যাল, প্যারিস, ইউএসএ
4
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্প্রতি তুরস্ক সফর করার সময় সে দেশের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটির বিশেষ অংশ প্রথম আলোর পাঠকদের জন্য ইংরেজি থেকে অনুবাদ করেছেন সারফুদ্দিন আহমেদ। আনাদোলু এজেন্সি: ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আপনি দীর্ঘদিন অনড় থেকে এসেছেন। এ কারণে মুসলিম বিশ্বে আপনার ব্যাপক সমর্থন ও জনপ্রিয়তা রয়েছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের নৃশংস নীতির বিরুদ্ধে কী ধরনের নীতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মাহাথির মোহাম্মদ: ফিলিস্তিনের মানুষের সমস্যার বিষয়ে আসল সত্য এখনো যথার্থভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা টেলিভিশনে তুলে ধরা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয় ফিলিস্তিনিদের সমস্যা নিয়ে সংবাদ প্রচারের বিষয়ে সংবাদমাধ্যম কোনো অলিখিত চুক্তি করে বসে আছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের কাছ থেকে কীভাবে তাদের ভূমি ছিনিয়ে নেওয়া হয়েছিল, তা কেউ উল্লেখ করতে চায় না। ইসরায়েল একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের জমি দখল করেই যাচ্ছে। এ নিয়ে মিডিয়ায় কোনো উচ্চবাচ্য হয় না। আমাদের আসলে সন্ত্রাসের মূল কারণের ওপর সব সময়ই জোর দেওয়া উচিত। আজ ঢালাওভাবে মুসলমানদের সন্ত্রাসের জন্য দোষারোপ করা একটা সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন, ফিলিস্তিনের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার পর এবং ইসরায়েলের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরই এসব তথাকথিত সন্ত্রাস ছড়িয়েছে। এই সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে হলে আগে সন্ত্রাসীরা কেন সন্ত্রাস করছে, তার আসল কারণ আমলে নিতে হবে। মালয়েশিয়ায় আমরা সব মানুষের হৃদয় জয় করার পরিকল্পনা করেছিলাম। এমনকি মালয়েশিয়ার সন্ত্রাসীদেরও আমরা ভালোবাসায় বন্দী করতে চেয়েছি এবং সে কারণেই আমাদের দেশে সন্ত্রাসবাদের সমাপ্তি হয়েছে। আনাদোলু এজেন্সি: যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো ইসরায়েল ও ফিলিস্তিনের সংকট নিরসনে 'ডিল অব দ্য সেঞ্চুরি' শীর্ষক একটি ধারণা সামনে এনে থাকে। এই ধারণা সম্পর্কে আপনার মূল্যায়ন কী? মাহাথির মোহাম্মদ: হ্যাঁ, শুধু তাদের নিজেদের দিককার সমস্যার কথা প্রচার করার জন্য এই 'প্রকল্প' বানানো হয়েছে। ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন কীভাবে লঙ্ঘিত হচ্ছে, সেদিকে মন না দিয়ে তারা ফিলিস্তিনে যা যা করছে, তা এর মধ্য দিয়ে 'জায়েজ' করার চেষ্টা চালাচ্ছে। ফিলিস্তিনিদের জায়গাজমি কেড়ে নেওয়ার সময় কিন্তু তারা কখনো গণভোট দেয় না বা জনমত জানার আগ্রহ দেখায় না। ফিলিস্তিনের জায়গা কেড়ে নিয়ে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার সময় তারা কিন্তু একবারও সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের কথা ভাবেনি। আনাদোলু এজেন্সি: আপনি বলছেন ফিলিস্তিনি-ইসরায়েল ইস্যুতে সন্ত্রাসের মূল কারণের দিকে আমাদের নজর দিতে হবে। আপনি কি মনে করেন, অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠাই সন্ত্রাসের প্রধান কারণ? মাহাথির মোহাম্মদ: হ্যাঁ, এটিই প্রধান কারণ। তবে এটি এখন অবশ্যই মানতে হবে যে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন ইসরায়েলের ফিলিস্তিনিদের নিজ নিজ বসতিতে ফিরতে দেওয়া উচিত। তা না পারলে অন্তত পশ্চিম তীরে নতুন নতুন ইহুদি বসতি গড়া বন্ধ করা উচিত। ফিলিস্তিনিদের বিষয়ে ইনসাফ নিশ্চিত করা গেলে সারা বিশ্বেই সন্ত্রাস বহুলাংশে কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আনাদোলু এজেন্সি: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা নিয়ে আপনার সরকারের আগ্রহ রয়েছে। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এপর চাপ দিতে আপনার সরকার আহ্বান জানিয়েছে। এ ছাড়া আপনার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নিধনে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য বিবৃতি দিয়েছেন। রোহিঙ্গা সংকট নিয়ে মালয়েশিয়া কোন নীতি অনুসরণ করছে, সে বিষয়ে একটু বলবেন? মাহাথির মোহাম্মদ: মালয়েশিয়া সাধারণত আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না। কিন্তু এই ক্ষেত্রে নির্বিচারে গণহত্যা হয়েছে, একটি সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে সমূলে বিনাশ করার চেষ্টা হয়েছে। যেহেতু মালয়েশিয়া গণহত্যার বিরুদ্ধে সোচ্চার, সেহেতু এ বিষয়ে আমরা আমাদের দিক থেকে উদ্বেগ প্রকাশ করেছি। আমরা রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা দেখে মনে করছি, মিয়ানমারে তাদের নাগরিকত্ব স্বীকার করে নেওয়া উচিত। মিয়ানমার একসময় অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। সেসব রাজ্যে ভিন্ন ভিন্ন আদিবাসী, উপজাতি ও নৃগোষ্ঠী ছিল। কিন্তু ব্রিটিশ সরকার সেই বিচ্ছিন্ন রাজ্যগুলোকে এক করে শাসন করার সিদ্ধান্ত নিয়েছিল। রোহিঙ্গারা রাখাইন রাজ্যের একটি সম্প্রদায়। মালয়েশিয়া সরকার মনে করে, মিয়ানমার সরকারকে হয় তাদের নাগরিক হিসেবে স্বীকার করে নিতে হবে, নয়তো তাদের নিজেদের মতো করে আলাদা রাজ্য দিতে হবে। আমরা মনে করি রোহিঙ্গারা নিপীড়িত হচ্ছে। তাই আমরা রোহিঙ্গাদের সঙ্গে আছি। আনাদোলু এজেন্সি: রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সিদ্ধান্ত সম্পর্কে আপনার মূল্যায়ন কী? মাহাথির মোহাম্মদ: উভয় পক্ষ যদি আদালতের তদন্ত প্রতিবেদনের সত্যতা মেনে নিতে রাজি হয়, শুধু তখনই আইসিজের সিদ্ধান্ত কার্যকর হওয়া সম্ভব। কিন্তু আইসিজে যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে সংশ্লিষ্ট পক্ষগুলো তার প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। সে কারণে আইসিজের সিদ্ধান্ত কার্যকরের পূর্বশর্ত হিসেবে সবার আগে আমাদের মিয়ানমারকে এ বিষয়ে রাজি করাতে হবে। আনাদোলু এজেন্সি: চীন থেকে বিতাড়িত হয়ে পূর্ব তুর্কিস্তানে যাওয়া উইঘুরদের দুর্দশা নিরসনে কী করা যেতে পারে বলে মনে করেন? মাহাথির মোহাম্মদ: আমরা চীনকে বলতে পারি, দয়া করে এই হতভাগ্য মানুষগুলোকে নাগরিক হিসেবে মূল্যায়ন করুন। বাস্তবতা হলো, শুধু একটি ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণেই তাদের সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে। কিন্তু ধর্মের ভিত্তিতে বৈষম্য ঠিক নয়। ধরুন মালয়েশিয়া, এটি একটি বহু ধর্মাবলম্বীর দেশ। কিন্তু এখানে সব ধর্মের মানুষকে সমভাবে মূল্যায়ন করা হয়। চীনে যখনই কোনো ছোটখাটো সহিংস ঘটনা ঘটবে, তখনই বুঝবেন এটি চীন সরকারের খেলা। এই সহিংসতা দেখিয়ে চীন দাবি করে, এই সহিংসতার কারণেই উইঘুরদের সঙ্গে ভিন্ন আচরণ করা হয়। এই অবস্থান থেকে চীনকে অবশ্যই সরে আসতে হবে। আনাদোলু এজেন্সি: দীর্ঘদিন বিরতি দিয়ে গত বছর আবার ক্ষমতায় আসার পর আপনার সরকার মূলত কী কী চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করেন? মাহাথির মোহাম্মদ: আমরা ক্ষমতায় এসে সাংঘাতিক কিছু সমস্যায় পড়েছি। বিশেষ করে আগের সরকার বিপুল পরিমাণ ঋণ নিয়ে সরকারের আর্থিক খাতকে বেকায়দায় রেখে গেছে। সেই ঋণের বোঝা কমানো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আনাদোলু এজেন্সি: ধন্যবাদ। মাহাথির মোহাম্মদ: ধন্যবাদ।
8
দেখতে-শুনতে ক্যাটরিনা ভালোই। সালমানের ভাষায়, 'চার্মিং, বিউটিফুল এবং গর্জাস'। কিন্তু তার সঙ্গে 'ব্যাক টু ব্যাক' ছবি করেই নাকি ভালো অভিনেতা হতে পেরেছেন ক্যাটরিনা কাইফ, এমনটাই দাবি তার এক সময়ের প্রেমিক সল্লু মিয়ার। কমেডিয়ান কপিল শর্মার শো'র মঞ্চে ক্যাট-সালমানের পুরনো এক ভিডিও নেটদুনিয়ায় হঠাৎই ভাইরাল। সেই ভিডিওতেই সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু'তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা। মূলত সালমানের হাত ধরেই বলিপাড়ায় অভিষেক হয়েছিল ক্যাটরিনার। 'ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া', 'পার্টনার', 'এক থা টাইগার' -সালমানের সঙ্গে তার প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। এক সময় তাদের প্রেম ছিল 'টক অব দ্য টাউন'। কিন্তু ২০১০ নাগাদ ব্রেকআপ হয়ে যায় ওই জুটির। পরবর্তীকালে সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেছিলেন, সালমানই ছিলেন তার প্রথম প্রকৃত ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেলেও আজও তারা ভালো বন্ধু। একসঙ্গে ইভেন্ট থেকে মুভি-চলছে পুরো দমেই। বিডি প্রতিদিন/আরাফাত
2
এবার বাবা হওয়ার খবর প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। সামাজিক মাধ্যমে স্ত্রী সালসাবিলা নোবেলকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য । আর এরই প্রেক্ষিতে নোবেল আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। নোবেল বলেন, আমি তো আমার স্ত্রীর কোনো সন্ধানই যানিনা। কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কি করে, কি পরে, কি খায়? কিছুই যানিনা। এই দেড় বছরের বৈবাহিক জীবনে আমার সঙ্গে আমার স্ত্রী খুব অল্প সময়ই ছিল। কারণ, সে তার পড়ালেখা এবং তার বাবা-নানু-খালা-বোনদের নিয়ে ব্যাস্ত থাকে। সংসারটা এখনও আমার করা হয়নি। হয়তো হবে একদিন। বাবা হওয়ার খবর প্রকাশের ব্যাপারে তিনি জানান, আমার স্ত্রী, সালসাবিল তার অন্তসত্যা হবার লক্ষণগুলো আমার সাথে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতে আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। সম্ভাব্য পিতা হিসাবে বিষয়টা কি স্বাভাবিক নয়? আপনি বাবা হবার ইঙ্গিত পেলে নিজে কি করতেন বলুন? আমি মাত্র ২৩ বছর বয়সে বাবা হবার খুশি ধরে রাখতে পারিনি। তিনি বলেন, স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী, সালসাবিল আমাকে ফোন করে বাচ্চা "এবর্শন"করে ফেলবে, এই হুমকি দেয়। কারণ, আমি নাকি তার বাচ্চার বাবা হবার যোগ্য না। আমার অনেক হেটার্স! অনেক কন্ট্রোভার্সি। ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে একটু কম। যেহেতু আমাদের শিল্পীদের গত বছর মার্চ থেকে লাইভ কনসার্ট বন্ধ। তাছাড়া দুজন প্রাপ্তবয়ষ্ক ছেলে-মেয়ে স্বসম্মতিতে বিয়ে করেছি, তাই আমার স্ত্রীর পিতৃপক্ষ কোনোভাবেই আমাদের বিয়ে টিকতে দেবেনা। তিনি আরও বলেন, আমি আমার স্ত্রীকে মেডিকেল টেস্ট করবার আগেই আনন্দে উৎফুল্ল হয়ে স্টেটাসটি দেই। মেডিকেল করলে হয়তো পজিটিভই আসতো। তবে যানিনা এতক্ষণে আমার সম্ভব্য বাচ্চাটি জীবিত আছে নাকি "পিলস"খেয়ে শিশুটির মা শিশুটিকে খুন করেছে। তবে কয়েকটি মাস পর যে শিশু বা ফেরেস্তাটি পৃথিবীর আলো দেখতো, আমার প্রাণ চলে গেলেও আমি তার প্রাণহানি হতে দিতাম না।
2
সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৮২০ কোটি বা ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। এক অর্থবছরে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনই আসেনি। সর্বশেষ জুন মাসেও রেমিটেন্স আসে ১৮২ কোটি ডলার। একক মাস হিসেবে গত অর্থবছরে এটিও রেকর্ড। এদিকে বিশ্বজুড়ে মহামারী চলার মধ্যেও রেমিটেন্স বাড়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। করোনার ভয়াল থাবায় বিশ্বের শ্রমবাজারে যখন মহাসঙ্কট চলছে ঠিক তখনও রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৮২০ কোটি বা ১৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। এক অর্থবছরে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনই আসেনি। গত ২০১৯-২০ অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) এক হাজার ৬৪২ কোটি (১৬.৪২ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। জানা গেছে, করোনাভাইরাস মহামারীতে গত মার্চ থেকে বৈশ্বিক পরিস্থিতি ওলটপালট হয়ে যাওয়ায় রেমিটেন্সও কমে গিয়েছিল। গত মার্চে ১২৮ কোটি ৬৮ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল, যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। পরের মাস এপ্রিলে রেমিটেন্স আরও কমে ১০৮ কোটি ১০ লাখ ডলারে আসে, তাও গত বছরের এপ্রিলের চেয়ে ২৪ দশমিক ৬১ শতাংশ কম। কিন্তু মে মাসে চিত্র পাল্টাতে থাকে। মে মাসে রেমিটেন্স আসে ১৫০ কোটি ৪০ লাখ ডলার । সর্বশেষ জুন মাসে রেমিটেন্স আসে ১৮২ কোটি ডলার। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রায় ১৪৫ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছরের জুলাইয়ে ১৫৯ কোটি ৭৬ লাখ ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। গত আগস্টে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলারের রেমিটেন্স আসে। সেপ্টেম্বরে আসে ১৪৭ কোটি ৬৯ লাখ ডলার। অক্টোবর মাসে আসে ১৬৩ কোটি ৯৬ লাখ ডলার। নবেম্বর মাসে রেমিটেন্স এসেছে ১৫৫ কোটি ৫২ লাখ ডলার। গত বছরের শেষ মাস ডিসেম্বরে ১৬৮ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স আসে। চলতি বছরের জানুয়ারিতে ১৬৩ কোটি ৮৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। এদিকে বিশ্বজুড়ে মহামারী চলার মধ্যেও রেমিটেন্স বাড়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
0
দাকোপের পূর্ব বাজুয়ায় মালেঙ্গা খালে কোনো সেতু নেই। আছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো। এটি দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন এলাকার হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।সরেজমিন পূর্ব বাজুয়া এলাকায় দেখা গেছে, সঞ্চয় গাইনের বাড়ি সংলগ্ন মালেঙ্গা খালের দুই পাশে প্রায় হাজারো লোকের বসবাস। তাঁদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের একটি নড়বড়ে সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই সাঁকো দিয়ে যাতায়াত করেন গ্রামবাসী।এলাকাবাসী বহুদিন ধরে খালের ওপর একটি সেতু নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু আজও সেতু নির্মাণের কোনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা কয়েক মাস পর পর নিজ খরচে সাঁকোটি মেরামত করে আসছেন। প্রায় ২৫০-৩০০ ফুট দৈর্ঘ্যের বাঁশের এ সাঁকোটি যেন গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়রা জানান, এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে স্বাধীনতার পর থেকে ওই খাল পেরিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীরা যাতায়াত করে আসছেন। এ ছাড়া বিভিন্ন মাঠের ফসল নিয়ে কৃষকেরা এ সাঁকো পার হয় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। সাঁকোটির পাশে রয়েছে পূর্ব বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া মাদ্রাসাসহ, এতিমখানা ও মসজিদ। ছোট ছোট কোমলমতি শিশুরা এ নড়বড়ে সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার সময় বিপাকে পড়েতে হয় স্বজনদের। এই ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।কথা হয় নিহার কনা গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধের সঙ্গে তিনি সাঁকো পার হওয়ার সময় বলেন, 'আমাদের এই ভোগান্তি কেউ দেখতে আসেন না। এই ভোগান্তি কবে শেষ হবে জানি না। কতবার কত লোক এসে মাপজোখ দেয়। কিন্তু কোনো কাজ হয় না বাবা।'দ্বিতীয় শ্রেণির ছাত্র অসীম ও হৃদয় বলে, 'এত বড় সাঁকো পার হতে ভয় করে। একটা ব্রিজ হলে দৌড়ে স্কুলে যেতে পারতাম।' স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ মন্ডল জানান, এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেছেন। এতে গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই। এখানে একটি সেতু নির্মাণ খুবই জরুরি।বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় জানান, বাঁশের সাঁকোর স্থানে সরকারি অর্থায়নে একটি সেতু নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দাকোপ উপজেলা প্রকৌশলী ননী গোপাল জানান, সাঁকোটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
বিদেশ থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি নেই। বহুজাতিক টুর্নামেন্ট থেকে ট্রফি জয়ের রেকর্ড ছিলই না বললেও চলে। ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়নশিপ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন আকরাম খানরা। আইসিসি ট্রফি জয় দেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট হলেও আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে মাশরাফিদের ত্রিদেশীয় সিরিজ জয়ের সমমর্যাদার নয়। সেদিক থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন। যার নেতৃত্বে তিন জাতির টুর্নামেন্ট জিতেছে টাইগার বাহিনী, তাদের নেতা মাশরাফি ইউরোপ থেকে দেশে ফিরলেন ট্রফি নিয়ে। মাশরাফিরা দ্বিপক্ষীয় সিরিজ জিতে ট্রফি নিয়ে এর আগেও দেশে ফিরেছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছিল ওয়ানডে ও টি২০ সিরিজের ট্রফি। কিন্তু বহুজাতিক টুর্নামেন্ট থেকে কোনো ট্রফি নিয়ে মাশরাফির ফেরা এই প্রথম। ওয়ানডে ও টেস্ট মর্যাদা পাওয়ার পর আরাধ্য এই ট্রফি জিততে এক দশক লেগেছে। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে দেশে-বিদেশে এর আগে যে ছয়টি ফাইনাল খেলেছে, তার একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তীরে এসে তরী ডুবেছে প্রতিবারই। এবার সেটা হয়নি, ফেভারিটের তকমা নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেন নড়াইল এক্সপ্রেসরা। তিন জাতির এই টুর্নামেন্টের অজেয় থেকে শিরোপাও জিতে নেয়। সিরিজে ক্যারিবীয়দের সঙ্গে তিনবারের মোকাবেলায় বাংলাদেশ দাপুটে ক্রিকেট খেলেছে। টাইগারদের এই ছন্দ কাজে দেবে বিশ্বকাপে। তিন জাতির টুর্নামেন্ট শেষ করে মাশরাফি ছুটি নিয়ে দেশে ফিরেছেন শনিবার। তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, ইয়াসির আলী, নাঈম হাসানরাও দেশে ফিরেছেন। তামিম ইকবাল গেছেন দুবাইয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে ছুটি কাটাবেন। বিশ্বকাপ স্কোয়াডের বাকি সদস্যরা ইংল্যান্ডের লেস্টারশায়ারে কন্ডিশনিং ক্যাম্পের তাঁবুতে উঠেছেন। চার দিনের ছুটি তারাও পাচ্ছেন।
12
চলতি বছরের ১১ জানুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা। ভারতীয় দলের অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর প্রথম সন্তানের ছবি দেখার জন্য নেটমাধ্যমে হুমড়ি খেয়ে পড়েন নেটাগরিকরা। এদিকে কন্যাসন্তানের ছবি যাতে প্রকাশ না পায়,সেজন্য পাপারাৎজিদের বিশেষ ভাবেঅনুরোধ করেন কোহলি আনুশকা। তবুও তাদের গতিবিধির উপরে কড়া নজর রেখেছে পাপারাৎজিদের ক্যামেরা। ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি ও আনুশকা মালপত্র নিয়ে বিমান ধরতে যাচ্ছেন। কোহলির পিঠে ব্যাগ। হাতে রয়েছে কন্যা ভামিকার 'সুইং'। পাশে আনুশকা। তার পিঠেও ব্যাগ। আর দু'হাত দিয়ে নিজের কন্যাসন্তানকে জাপটে ধরে রয়েছেন বুকে। কিন্তু ভামিকার মুখ দেখা যাচ্ছে না। কারণ একটি পাতলা চাদর দিয়ে ঢাকা তার দেহ। স্পষ্ট, পাপারাৎজিদের হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ। বিডি প্রতিদিন/কালাম
2
যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: জিএম-করপোরেট সেলস।পদের সংখ্যা: নির্ধারিত নয়।বেতন: আলোচনা সাপেক্ষে।অন্যান্য সুযোগ সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমএবিএ/পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: করপোরেট সেলস বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দল পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে সেলস, কালেকশন ক্রেডিট অ্যান্ড নিউ প্রডাক্ট এন্ট্রি সংক্রান্ত কাজে জানাশোনা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ, ২০২২সূত্র: বিডি জবস
1
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে। পীরগঞ্জে ১০ এবং পীরগাছায় আটজন এই মনোনয়ন পেয়েছেন।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার রাতে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তালিকাটি চূড়ান্ত করা হয়।পীরগঞ্জ: আগামী ১১ নভেম্বরের নির্বাচনে উপজেলার ১৫ ইউপির মধ্যে ১০টিতে ভোট হবে। এ জন্য আওয়ামী লীগের মনোনয়নে পাঁচজন বর্তমান চেয়ারম্যান এবং পাঁচজন নতুন মুখ রয়েছে। বৃহস্পতিবার রাতে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তাঁদের সমর্থকেরা মিষ্টি বিতরণ করেছেন।মনোনয়ন পেয়েছেন চৈত্রকোলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আরিফুজ্জামান, ভেন্ডাবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, বড়দরগায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কুমেদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম ও মদনখালীতে ইউপি চেয়ারম্যান সামছুল আলম।এ ছাড়া টুকুরিয়ায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মণ্ডল, শানেরহাটে উপজেলা আওয়ামী লীগ নেতা মেছবাহুর রহমান, পাঁচগাছীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবলু মিয়া, চতরায় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন ও কাবিলপুরে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি নৌকা প্রতীক পেয়েছেন।চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, তাঁরা দলের সিদ্ধান্তকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন।নতুন মনোনয়ন পাওয়া কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, 'কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে দলীয় মনোনয়নের তালিকাভুক্ত করা হয়েছে। আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই।'উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা বলেন, 'আমরা দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। যাঁরা মনোনয়ন পাননি তাঁরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করুন।'পীরগাছা: আটটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ছয়জন নতুন মুখ এবং দুজন বর্তমান চেয়ারম্যানকে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল। পারুলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ইটাকুমারীতে উপজেলা সদস্য আবুল বাশার, অন্নদানগরে ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং ছাওলায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মনোনয়ন পেয়েছেন।এ ছাড়া তাম্বুলপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিদ্যুৎ কুমার রায়, পীরগাছা সদরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জালাল, কৈকুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মণ্ডল এবং কান্দিতে আমিনুল ইসলাম রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয়েছে।এদিকে ত্যাগী ও দলের জন্য নিবেদিত নেতাদের মনোনয়ন না দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তাঁদের সমর্থকেরা। তাঁদের গতকাল শুক্রবার মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের বাড়িতে জড়ো হতে দেখা গেছে। বঞ্চিত কয়েকজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে আভাস পাওয়া গেছে।ছাওলা ইউনিয়নের আদম গ্রামের আওয়ামী লীগ কর্মী আমিনুল হক বলেন, এলাকায় যাঁদের জনপ্রিয়তা আছে, তাঁরা মনোনয়ন পাননি। ফলে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে করে আওয়ামী লীগের বিরোধী পক্ষই লাভবান হবে। তাদের জেতার সম্ভাবনা বেশি।উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের পক্ষে সবাইকে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থী এবং বিরোধিতা করা হলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, 'আওয়ামী লীগের অনেক প্রার্থী। তাই মনোনয়ন বঞ্চিতদের মন খারাপ হতেই পারে। তাই বলে কেউ দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা চাই সবাই মিলেমিশে দলের জন্য নৌকা প্রার্থীর হয়ে কাজ করুক।'
6
'টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১০ আগস্টের পর থেকে বাইরে বের হতে পারবেন না' বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করেছেন। আজ বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর মানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া বাইরে চলাচলে কোনো বাধা থাকবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, ১০ আগস্টের পর থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া চলাচল শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
9
নদীবেষ্টিত বরিশালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এখনো যাতায়াতব্যবস্থা ফেরিনির্ভর। এ অঞ্চলের ১৫টি ফেরিঘাটে ঝকঝকে নতুন ফেরির পাশাপাশি পুরোনো ফেরিও রয়েছে। কিন্তু নতুন ফেরি মাসের পর মাস ফেলে রেখে পুরোনোগুলো দিয়ে জোড়াতালি দিয়ে চলছে সেবা।কোনো কোনো ঘাটে দিন পেরিয়ে সপ্তাহ গেলেও একবারের জন্য ফেরি চলে না। এতে ঘাটে ঘাটে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। যদিও ফেরি রক্ষণাবেক্ষণ বাবদ বছরে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফেরি বিভাগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তবে বরিশাল ফেরি বিভাগ বিভিন্ন রুটে ফেরি না চলার বিষয়ে নানা অজুহাত জানিয়েছে।নগরীর কীর্তনখোলা নদীর বেলতলা পয়েন্টের ফেরিটি গুরুত্বপূর্ণ। এখান থেকে কীর্তনখোলা পাড়ি দিয়ে অপর প্রান্ত চরমোনাই হয়ে মেহেন্দিগঞ্জে সড়কপথে যাতায়াতের জন্য কয়েক বছর আগে বেলতলায় ফেরিঘাট স্থান করা হয়। তবে এ ফেরিটি তেমন কোনো উপকারে আসছে না বলে এ রুটে যাতায়াতকারীদের অভিযোগ। ফেরি পরিচালনাকারীদের ইচ্ছেমাফিক ফেরি চালানো এবং নতুন একটি ফেরি প্রায় ৫ মাস ঘাটে বসিয়ে রেখে অনিয়মিতভাবে পুরোনো ঝুঁকিপূর্ণ একটি ফেরিতে যানবাহন পার করা হয়। নতুন ফেরি সংযোজন না হওয়ায় প্রতিদিন এই রুট দিয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে পার হয়ে থাকে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, পণ্যবাহী ছোট ভ্যান ও আলফা-মাহিন্দ্রা।চরমোনাইয়ের বাসিন্দা রিকশাওয়ালা আ. জলিল বলেন, 'ফেরি চলে না, তাই রিকশা বেলতলায় রেখে বাড়ি যেতে হয়।'নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রিয়াজ হোসেন বলেন, 'প্রতিদিন উত্তাল নদীতে মোটরসাইকেল পারাপার ঝুঁকিপূর্ণ হয়। অথচ নতুন ফেরি পড়ে থাকছে মাসের পর মাস।'বেলতলা ঘাটের ফেরিচালক মো. খোকন জানান, নতুন ফেরিটি চালু না হওয়ায় আগের ভাঙাচোরা ফেরিটিই ৪-৫ দিন পরপর দু-একবার চলছে। ঝুঁকিপূর্ণ এ ফেরিতে দুর্ঘটনা ঘটতে পারে। শীত মৌসুমে নাব্যতা সংকটে এখন ফেরি চলাচল প্রায় বন্ধ থাকে।বাকেরগঞ্জের কাটাদিয়া এবং নেহালগঞ্জ ফেরিঘাটেও অনিয়মিত ফেরি চলাচলে জনদুর্ভোগ বাড়ছে। কাটাদিয়া ফেরির স্টাফ জাকির হোসেন বলেন, তাঁরা রিজার্ভ অনুযায়ী আপ-ডাউন ট্রিপ ৮০০ টাকায় সার্ভিস দেন। তিনি স্বীকার করেন ভাড়া বেশি, কিন্তু তাঁদেরও তো চলতে হয়। এ ঘাটে দুটি ফেরির মধ্যে নতুন একটি আপাতত চলে না। পুরোনোটায় রিজার্ভ পেলে সার্ভিস দেওয়া হয়।ওই এলাকার প্রাথমিক শিক্ষক সালমান আজিম জানান, তাঁদের প্রত্যাশা অনুযায়ী এ রুটে ফেরি দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণের ভাগ্যে নিয়মিত ফেরিতে ওঠার সৌভাগ্য হয় না। নিয়মিত ফেরি চললে ছোট যান চলাচল সহজ হতো।এ প্রসঙ্গে ফেরি বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, 'বেলতলার নতুন ফেরি চলছে না। পুরোনোটা সার্ভিসে আছে। কাটাদিয়া, মাছুয়া ও স্বরূপকাঠিতেও নতুন ফেরি আছে। এসব জায়গায় অনিয়মিত সার্ভিস থাকার কথা নয়। তবে ইজারাদারের মর্জি অনুযায়ী হয়তো ফেরি চলে।'
6
ফিটনেস টেস্টে ফেল করার কারণে বঙ্গবন্ধু টি- টিয়েন্টি কাপের আগে বিপাকে পড়েছেন ক্রিকেটার নাসির হোসাইন। বঙ্গবন্ধু টি- টোয়েন্টিকে সামনে রেখে মঙ্গলবার (১০ নভেম্বর) দ্বিতীয় দফায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট করা হয়। এ টেস্টে পাস করতে পারেননি অলরাউন্ডার নাসির। আর এতে বেজায় খেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার সংবাদমাধ্যমকে মিনহাজুল আবেদীন নান্নু জানান, ফিটনেস টেস্টে পাশ মার্ক ১১, সেখানে নাসিরের স্কোর ৮। যারা ফিটনেস টেস্টে পাস করতে পারেননি তাদের আর কোনো রকম সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে নাসিরের ফিটনেস কন্ডিশন দেখে প্রধান ফিটনেস ট্রেনার লিক লিও অসন্তোষ প্রকাশ করেছেন। এতে বিব্রত হয়েছেন প্রধান নির্বাচক। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'ওর (নাসিরের) তো খুব খারাপ অবস্থা। ও খেলতে পারবে না। ৮ তো আমিই টেস্ট দিলে পাব। যারা ফেল করছে তাদের আর কোনো পরীক্ষা নেয়া হবে না। ফিটনেস টেস্টে পাশ করতে হলেও অনুশীলন করতে হয়। আপনি এসেই তো আর পাশ করতে পারবেন না তাই না? আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস ভালো করেছে। এতেও ওর (নাসিরের) শিক্ষা হয়নি? তাই বলে মাত্র ৮! নিক লিও দেখে হাসছে। লজ্জাজনক। একজন জাতীয় পর্যায়ের প্লেয়ার, প্রথম শ্রেণির চুক্তিভুক্ত প্লেয়ার, তার ফিটনেস লেভেল হলো ৮!' নাসির ছাড়াও পাস করতে পারেননি সোহাগ গাজী। ফিটনেস টেস্টে যারা পাশ করতে পারেননি তাদেরকে কোনোরকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নান্নু।
12
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ২৮ দিন পর সংকট সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ২৫ দিন পর নিজ কার্যালয়ে যান।শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করতে তাঁর কার্যালয়ে যান। ১৬ জানুয়ারিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রায় ২৫ দিন পর তিনি নিজ কার্যালয়ে যান শাবিপ্রবি উপাচার্য।বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, 'সব বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই ধারাবাহিকতায় এখানেও আমরা চাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। সে জন্য সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীরা যে সব দাবি জানিয়েছে তার অধিকাংশই শিক্ষা সংকট সংক্রান্ত। আমরা শিক্ষাক্ষেত্রে এসব সংকট নিরসন করতে চাই।'শাবিপ্রবি উপাচার্যের বিষয়ে আচার্য সিদ্ধান্ত নেবেন: শিক্ষামন্ত্রীশিক্ষার্থীদের সঙ্গে আলাপ শেষে তিনি উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে গাড়িতে উঠতে চাইলে তাঁকে উঠতে দেননি মন্ত্রী। পরে গোয়েন্দা কর্মকর্তাদের গাড়িতে তিনি বাসভবনে ফিরে যান।আলোচনা শেষে হামলার ঘটনা কারও কাম্য ছিল না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, আলোচনায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।শাবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, 'হামলার ঘটনার জন্য কারা দায়ী সেটা তদন্তের বিষয়। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন তিনি।'শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আফতাব উদ্দিন প্রামাণিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
6
আগামী ১৭ এপ্রিলের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র ও সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র ও সনদের দাবি দীর্ঘদিনের। ১৭ এপ্রিলের মধ্যে তাঁদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। মন্ত্রী জানান, এই ডিজিটাল পরিচয়পত্রে আট ধরনের বারকোড থাকবে। পরিচয়পত্র মেশিনে ধরা হলেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন স্থিরচিত্র ভেসে উঠবে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে মিলনমেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন। মামলার কারণে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। এখন মামলা নেই। অচিরেই নির্বাচন দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, এই সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। যেসব স্থানে বধ্যভূমি রয়েছে, সেসব জায়গা সংরক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে মুক্তিযুদ্ধের সূতিকাগার সোহরাওয়ার্দী উদ্যান। একইভাবে মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। মিলনমেলায় স্মৃতিচারণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মো. শাজাহান প্রমুখ। মিলনমেলায় সাড়ে তিন হাজারের বেশি মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজন উপস্থিত ছিলেন।
6
আমরা আগাম প্রস্তুতি নিতেও পারিনি। করোনাক্রান্ত ইতালি থেকে আসা প্রবাসীদের দেশে দেদারছে ঢুকতে দিয়েছি পরীক্ষা ছাড়াই। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিতে পারিনি। তারা সমাজে ছড়িয়েছে, মিশেছে। করোনারভাইরাস ছড়িয়েছে। আমরা লকডাউনে যাইনি পৃথিবীর মতোন। আমরা সরকারি ছুটির ফাঁদে ফেলেছি। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যত দেশকে লকডাউনে দিয়েছি। গরিবের ঘরে সরকার খাবার দিয়েছে। জনপ্রতিনিধিরা, মানবিক মানুষ সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে। সরকার সামাজিক দূরত্ব, সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকতে বলেছে। সচেতনতাই রক্ষাকবচ, পারলে ঘর থেকে বের না হতেই বলেছে। সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনী নামানো হয়েছে মাঠ প্রশাসনকে সহযোগিতা করতে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ও সিভিল প্রশাসনতো মাঠেই ছিল। অসেচতন জনতার বেপরোয়া একটা অংশ সমাগম আড্ডাবাজিতে লিপ্ত হলো। ছুটিতে পাগলের মতোন কোটি মানুষ গ্রামে গেল। সামাজিক দূরত্ব সমাগম নিশ্চিতে পুলিশ অ্যাকশন অনিবার্য ছিল। কিন্তু আমরা একদল হায় হায় করে উঠলাম পুলিশকে নির্দয় বলে। গুজব ছড়ালাম। পুলিশ অ্যাকশনে থেমে গেল। জনস্রোত যখন গ্রামমুখী হলো ভয় পেলাম। গ্রামেও করোনা ছড়িয়েছে আশঙ্কা অনেকের। ওয়াশিংটন পোস্ট বলছে চীনে ৫০ হাজার মানুষ করোনায় মারা গেছে। তারা সত্য লুকিয়েছে এমন অভিযোগ আগে থেকেই? চীনের ভয়াবহতা থেকে ইউরোপ আমেরিকা শিক্ষা নেয়নি বলে এখন মৃত্যুর নরক যন্ত্রণা ভোগ করছে। ইতালি, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পরিণতি কি ভয়ঙ্কর এখন পৃথিবী দেখছে। তারা চীনের পর উদাসীন ছিল। কার্যকর প্রতিরোধ গড়েনি। এখন চিকিৎসা ব্যবস্থা ভেঙেই পড়েনি কঠিন যুদ্ধ করেও লাশ ও আক্রান্তের মিছিল থামাতে পারে না। লাশের প্যাকেট খুঁজে আমেরিকা। উফ! কি ভয়াবহ অবস্থা। মিলানের কবরে লাশের জায়গা নেই! ইউরোপ আমেরিকায় মিনিটের হিসাবে চলছে মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা ক্লান্ত অবসন্ন। আরও চিকিৎসক চায় নিউ ইয়র্ক। প্রতাপশালী হোয়াইট হাউস অসহায়। উন্নত দুনিয়ার যদি মহামারীতে এতো আক্রান্ত, মৃত্যু ও চিকিৎসা ব্যবস্থার এমন দশা হয়, আমাদের মহামারী দেখা দিলে কি ভয়ঙ্কর পরিণতি হবে? কেউ ভাবছেন? ইতালিতে আক্রান্তের ৪৫ দিন পর, স্পেনে ৫০ দিন ও যুক্তরাষ্ট্রে ৫৫ দিন পর মহামারী দেখা দেয়। আমরা আক্রান্ত হই ৮ মার্চ। ৩০ দিন হয়নি। আক্রান্ত ও মহামারী হলে কি পরিণতি হবে? পৃথিবীতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ লাখ ৩৯ হাজার। মারা গেছে ৬১ হাজার। সুস্থ ২ লাখ ৩৬ হাজার।পুরো পৃথিবীই লড়ছে। নিয়ন্ত্রণে কোথাও আসছে না। ত্রাসের রাজত্ব। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ৬ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।তার মানে এটা বাড়ছেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে করোনা সংকটের কথা অস্বীকার করে এখন যেনো নিজের সাথে নিজের যুদ্ধ চলছে। আমাদের সামাজিক দূরত্ব তৈরির ব্যর্থতা কি সামনে মহাবিপর্যয় নিয়ে আসবে না? মক্কা-মদিনায় যেখানে কারফিউ, এখানে জামাতে নামাজ থেকে পূণ্যস্নানে সমবেত হতে হচ্ছে মুসলমান ও হিন্দুদের! আমাদের হাটবাজার সবখানেই সমাগম। এমনকি করোনাক্রান্তের বাড়ির সামনেও উৎসুক জনতার ভীড়। তবে কি আমরাই করোনার মহামারীকে ডেকে আনছি? মহামারী দেখা দিলে ১৮ কোটি মানুষের দেশে পরিস্থিতি কত বেদনার হবে ভাবছি? ইউরোপ আমেরিকা যেখানে ব্যর্থ আমাদের পরিণতি কি হবে? লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
2
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে আশ্রাফিয়া বেগ (৬০) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। ওই সময় হাতির দল ওই বৃদ্ধর বসতঘর গুঁড়িয়ে দেয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সরই ইউনিয়নে আন্ধারি জামালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশ্রাফিয়া সেই গ্রামের সাহেব আলী তালুকদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে স্থানীয়রা তালুকদারের বসতবাড়ি ভাংচুর অবস্থায় দেখতে পান। সেসময় একটু সামনে গিয়েই দেখেন তালুকদারের স্ত্রী আশ্রাফিয়া বেগম'র মরদেহ ঘরের বাহিরে পড়ে আছে। সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মইন উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে আমরা ওই বৃদ্ধ মহিলার মরদেহ উদ্ধার করি। পরে এলাকাবাসী ও চেয়ারম্যানের অনুরোধে যেহেতু হাতির আক্রমণে মারা গেছেন তাই আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ এলাকাবাসিকে বুঝিয়ে দেয়া হয়। এসআই মইন উদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই সরইর আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতির পাল লোকালয়ে নেমে আসে। ধান, নানা ফসলি ক্ষেত-খামারি, বাগান ও বসতবাড়ি নষ্টকরে এই হাতির পাল।
6
মায়াবী মুখ। দোহারা গড়ন। চাহনিতে অদ্ভুত এক মায়া যেন বিদ্যমান। যে মায়ায় ডুবে থাকা যায় অনন্তকাল। স্বপ্ন দেখা যায় অফুরন্ত। প্রথম ছবি 'ঊনপঞ্চাশ বাতাশ'-এর পোস্টারে ও ট্রেলারেও এমন শার্লিনকে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও ছবিটির তিন মিনিটের ট্রেলারে দর্শকদের গল্প নিয়ে কোনো আঁচ দেননি নির্মাতা। ভৌতিক এবং রহস্যে ঘিরে রাখে পুরো ট্রেলার। তবে দৃশ্য ধারণের জন্য নির্মাতার বেছে নেওয়া লোকেশনগুলো মুগ্ধ করেছে ট্রেলারেই। আর শার্লিনের অভিনয়ের মুগ্ধতার রেশ লেগে থাকবে বেশ খানিকক্ষণ। এই ছবির মাধ্যমেই ছোট পর্দা থেকে হতে যাচ্ছেন বড় পর্দার নায়িকা। তাও আবার প্রথম। এই প্রথম বলেই ছবিটিতে অভিনয় করতে গিয়ে কিন্তু শার্লিনকে বেশ ছাড় দিতে হয়েছে। এক বছর অন্য কোনো দিকে মনোযোগ দেননি। মানে কাজ করেননি কোনো নাটক বা সিনেমায়। এ সময় ৩০টির মতো নাটকের প্রস্তাব এসেছে তার। সবই বাদ। অভিনয় করেননি। সেটা অবশ্যই প্রথম ছবির নির্মাতার নির্দেশেই। কারণ তিনি বলে দিয়েছিলেন, বড় পর্দায় আসার আগে ছোট পর্দায় বিরতি দিতে হবে। পরিচালকের সে কথা অক্ষরে অক্ষরে যেন পালন করেছেন এই অভিনেত্রী। শার্লিন বলেন, প্রথমে সব কিছুতেই অন্যরকম এক ইমোশন কাজ করে। ঊনপঞ্চাশ বাতাসের বেলায়ও সেটা হচ্ছে আমার। প্রথমবার বড় পর্দায় আসছি। এ জন্য অনেক ছাড় দিতে হয়েছে। এক বছর আমি ছোট পর্দায় কোনো কাজ করিনি। এর মধ্যে ২৭টি নাটকের প্রস্তাব পেয়েছিলাম। সেগুলো করিনি। অনেক নির্মাতা ফোন করেছেন। শুধু সিনেমার স্বার্থে সেসব কাজ করতে রাজি হইনি। ছবিটির কাজ শেষ হওয়ার পর দ্রুত মুক্তি পাক- এ প্রতীক্ষায় এতদিন ধরে আছেন শার্লিন। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না। কথা ছিল ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। কিন্তু পাচ্ছে না। দেশে করোনাভাইরাসের জন্য 'ঊনপঞ্চাশ বাতাস'-এর মুক্তি বাতিল করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ছবিটি নির্ধারিত তারিখে মুক্তি দিচ্ছি না। অথচ এই ছবির জার্নির গল্প বলতে গিয়ে শার্লিন বলেন, খুব যত্ন নিয়ে কাজ করেছি। 'ঊনপঞ্চাশ বাতাস' নিয়ে যখন যে সমস্যার কথা বলা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়েছি। অনেক সময় প্রধান সহকারী ডাবিং নিয়েছেন। সেটা নির্মাতার মনমতো হয়নি, আবার দিয়েছি। সবকিছুই ঠিকঠাক হওয়ার পরও করোনাভাইরাসের কারণে মুক্তি পাচ্ছে না। কষ্ট পাচ্ছি খুব। শার্লিন বরাবরই কম অভিনয় করেন। প্রথম ছবির জন্য নাটকে কাজ কম করছেন বললেও ছবিটি শুটিংয়ের আগে তাকে নাটকে কমই দেখা গেছে। বিষয়টি উল্লেখ করলে তিনি জানালেন কাজ তো সংখ্যার বিচারে নয়, মানের বিচারে করতে হয়। তবে তিনি শোবিজে ম্যারাথন গতিতে দৌড়াতে পছন্দ করেন। প্যান্টিন ইউ গড দ্য লুক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর কাজ শুরু করলেও শার্লিন ফারজানা অমিতাভ রেজার গ্রামীণফোন ও গাজী শুভ্রর সিলন চায়ের বিজ্ঞাপন দিয়েই নতুন করে আলোচনায় উঠে আসেন। এরপরই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয় এ অভিনেত্রীর। তবে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শার্লিনের মূল টার্গেট সিনেমা। সিনেমায় নিয়মিত অভিনয় করতে চান তিনি। সেটা অবশ্যই কিছুটা গল্পনির্ভর ছবির।
2