text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র অভাব। দুর্ভিক্ষের কালো ছায়া ঢেকে দিচ্ছে সব আশার আলো। বিপন্ন, অসহায় মানুষ উদভ্রান্তের মতো দিগ্বিদিক ছুটছে জীবন রক্ষাকারী ওষুধের খোঁজে। জ্বালানির অভাবে স্থবির হয়ে যাচ্ছে উচ্ছল, চলমান জনজীবন। হাসপাতালে জটিল অস্ত্রোপচারের সময় নিভে যাচ্ছে আলো আর জীবন-দেশজুড়ে ভয়ংকর ব্ল্যাকআউট!দ্বীপরাষ্ট্রটির শান্ত মানুষেরা ভীষণ রকম খেপে উঠেছে। হাজার হাজার ক্ষুধার্ত, কর্মহীন বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসেছে। আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে ক্ষমতাসীনদের কারও কারও গাড়ি, বাড়ি-ঘর আর আস্তানা। হামলায় মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। দেশজুড়ে জরুরি অবস্থা, কারফিউ জারি করেও ক্ষুধার্ত জনগণকে বাগে আনা যাচ্ছে না। মনের আগুন সহিংসতায় রূপ নিয়েছে। পুলিশ, সেনাবাহিনী আর ক্ষমতাসীন সরকারদলীয় বাহিনী দিয়ে তাঁদের মোটেই দমিয়ে রাখা যাচ্ছে না। চারদিকে শুধু হাহাকার। কেন পুরো একটি দেশ দুরবস্থার এমন চরমে পৌঁছে গেল?দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আর বর্তমানে রাজাপক্ষে পরিবারের গোষ্ঠীতন্ত্র, অপরিণামদর্শী সিদ্ধান্ত, ভুলনীতি, ভুল প্রকল্প বাছাই এবং দুর্নীতির কারণেই চরম দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বিপর্যস্ত একটি দেশ এবং সেই দেশের মানুষেরা।সিন্ধুর টিপ সিংহল দ্বীপ, ২ কোটি ২২ লাখ জনসংখ্যার শ্রীলঙ্কায় গণবিক্ষোভ শুরু হলে বাংলাদেশের রাজনীতিতেও তার ঢেউ এসে খানিকটা আছড়ে পড়ে। শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে বাংলাদেশেও এ রকম হবে বলে একদল প্রচারে পঞ্চমুখ হচ্ছে। তাদের যুক্তি, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস হচ্ছে প্রবাসীদের দেশে পাঠানো অর্থ। কোনো কারণে তাতে ধস নামলে, বিকল্প হিসেবে তৈরি পোশাক রপ্তানির আয় দিয়ে তা সামলানো কঠিন হবে। দুর্নীতি, অর্থ পাচার, স্বজনপ্রীতি, আত্মীয় তোষণ, অব্যবস্থাপনা এবং জবাবদিহিহীন শ্রীলঙ্কার থেকে বাংলাদেশেও কম নয়; বরং ক্ষেত্রবিশেষে তা মাত্রা ছাড়িয়েছে। অর্থ পাচার আর কালোটাকার দাপাদাপিতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অচল হতে সময় নেবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভয়াবহ সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক সংকট দেখা দেবে। ক্ষমতায়নে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলের প্রতি আস্থাভাজন এবং স্বজনদের প্রাধান্য দেওয়া এখন অনেকটাই যেন রেওয়াজে পরিণত হয়েছে। স্বজন তোষণ-পোষণে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ সদস্যের বেশির ভাগই ব্যবসায়ী। বিস্তর টাকা ছড়িয়ে, মনোনয়ন কিনে নিয়ে এমপি হয়েছেন। তাঁরা বিপুল অর্থ লগ্নি করেছেন সদস্যপদপ্রাপ্তির জন্য। প্রজ্ঞাহীন এসব সংসদ সদস্য নিজের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে ভাবেন এবং ক্ষমতার বলয়ে টিকে থাকতে পেশিশক্তির ওপর নির্ভরশীল। দেশের ক্রান্তিকালে আত্মসর্বস্ব তাঁদের কাছ থেকে কিছুই আশা করা যায় না।শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের আরেকটি মিল হচ্ছে, বৈদেশিক ঋণে উন্নয়ন প্রকল্প। বিরোধীরা একে 'ঋণ করে ঘি খাওয়া' বলছেন। তাঁদের কথা হচ্ছে, বাংলাদেশে সীমাহীন দুর্নীতির কারণে প্রকল্প ব্যয় পৃথিবীর প্রায় সব দেশের চেয়ে বেশি। আর তাই ঋণের অর্থে এসব 'শ্বেতহস্তী' মেগা প্রকল্প একসময় জনগণের 'গলার কাঁটা' হয়ে দাঁড়াবে। উদাহরণ দিতে তাঁরা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ প্রকল্পটির জন্য রাশিয়ার কাছ থেকে ২০ বছরের মেয়াদে ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ঋণ করা হয়েছে। ২০২৫ সাল থেকে প্রতিবছর ৫৬ কোটি ৫০ লাখ ডলার করে কিস্তি পরিশোধ করতে হবে। বিদেশি ঋণের জন্য কিস্তি হিসেবে বাংলাদেশকে ২০২৪ সাল থেকে প্রতিবছর ৪০০ কোটি ডলার করে পরিশোধ করতে হবে। এ প্রসঙ্গে তাঁরা ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কথাও উল্লেখ করতে ভুলে যাননি। বর্তমানে ডলারের বিপরীতে টাকার মান কমতির দিকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে সমাজের একটি বিশাল অংশের মানুষ দুঃসহ জীবনযাপন করছেন, তাতেও উদ্বিগ্ন হচ্ছেন অনেকেই। আর যাঁরা ভাবছেন যে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির মোকাবিলা বাংলাদেশকে কখনোই করতে হবে না, তাঁদের যুক্তিতেও ধার খুব একটা কম নেই। প্রথমত, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহ বরাবরের মতোই গতিশীল। কারণ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সরকার যে ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছিল, সেটি এখন বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। ফলে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রবাসীদের অর্থ অনর্থ বাধাবে-এমন কোনো আশঙ্কা দূর ভবিষ্যতেও দেখা যাবে না।সেই সঙ্গে তাঁরা যুক্তি দিচ্ছেন যে দক্ষিণ এশিয়ার চারটি বড় অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ ভারত থেকে খানিকটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে অনেক এগিয়ে, অর্থাৎ শ্রীলঙ্কার পর দেউলিয়া হওয়ার আশঙ্কা পাকিস্তানের, বাংলাদেশের নয়। কারণ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দেশের জিডিপি একত্র করলেও বাংলাদেশের জিডিপি তার চেয়ে বড়। তা ছাড়া, বাংলাদেশের মোট রপ্তানি শ্রীলঙ্কা ও পাকিস্তানের রপ্তানির চেয়েও বেশি। অধিকন্তু বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যা পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্মিলিত রিজার্ভের দ্বিগুণ।আর শ্রীলঙ্কা অনুৎপাদনশীল প্রকল্পের জন্য চড়া সুদে ঋণ নিয়েছে। এসব প্রকল্প বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে, ফলে সেগুলো প্রায় সবই পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশে তা হয়নি। তাঁরা জোর গলায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কখনোই লঙ্কার মতো লঙ্কাকাণ্ড ঘটবে না।বাংলাদেশও শ্রীলঙ্কার ভাগ্য বরণ করুক, এটা মোটেই কারও কাম্য হতে পারে না। তবে পাশের বাড়িতে আগুন লাগলে, নিজের বাড়ি রক্ষা পাবে কি না, এ নিয়ে ইনিয়ে-বিনিয়ে তর্ক-বিবাদে লিপ্ত হয়ে কাল ক্ষয় করা মোটেই উচিত হবে না। প্রাকৃতিক দুর্যোগ কোভিড অতিমারির হাত ধরে এসেছে মানবসৃষ্ট বিপর্যয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পৃথিবীজুড়ে খাদ্যসংকট দেখা দেবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। বিশ্বায়নের এ যুগে বিশ্বের কোনো একটি দেশে দুর্যোগ দেখা দিলে তা সবাইকে ছুঁয়ে যায়। নৌকার তলদেশের এক পাশে ছিদ্র হলে অন্য পাশে সরে গেলে রক্ষা পাওয়া যাবে না, তা চরম নির্বোধ ব্যক্তিটিরও না বুঝতে পারার কথা নয়। সাধারণ মানুষ অর্থনীতির জটিলতা বোঝে না। কূটনীতির কুটিলতা তাদের স্পর্শ করতে পারে না। রাজনীতির নীতি-রীতিও তাদের মাথায় তেমন ঘোরে না। তাদের চাওয়া শুধু একটু স্বস্তি, শান্তির জীবন।আমাদের দেশের নীতিনির্ধারক এবং রাজনীতিকেরা নিশ্চয়ই জানেন যে ক্ষুধার জ্বালার সঙ্গে পৃথিবীর আর কোনো কষ্টের তুলনা হয় না। এমনিতেই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী হচ্ছে মানুষ। আর এই মানুষের মধ্যে আরও বেশি ভয়ংকর হচ্ছে 'ক্ষুধার্ত মানুষ'। ক্ষুধার্ত মানুষ বাঘের গায়ে কামড় বসাতে পারে। | 6 |
চাঁদপুরের হাজীগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ। এ কারণে মাঠে হাঁটু পানি থাকা অবস্থায় কচুরি পানাসহ আবর্জনার স্তূপ করে সবজির চারা রোপণ করেন তাঁরা।ইতিমধ্যে কৃষকেরা এসব সবজি নির্ধারিত সময়ে বাজারে বিক্রির লক্ষ্যে পুরোদমে কাজ করছেন। তবে উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি বলে বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর, প্রত্যাপপুর, রামচন্দ্রপুর, সাদ্রা, সমেশপুর, সদর ইউনিয়নের অলিপুর, কৈয়ারপুল ও সুবিদপুর, কালচোঁ ইউনিয়নের নওহাটা, ভাজনাখালসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫-২০টি কৃষি মাঠে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এর মধ্যে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর প্রায় ১৫ একর জমিতে কয়েকজন কৃষককে সবজি চাষের কাজ করতে দেখা যায়। তাঁরা সবাই অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। এ কারণে বর্ষার শেষ সময় থেকে তিন মাসের সবজি চাষের লক্ষ্যে লাউ, মিষ্টি কুমড়া, শিম গাছসহ বিভিন্ন শীতকালীন সবজি লাগানো শুরু করেন।আগামী এক থেকে দেড় মাস পর সবজি বাজারে বিক্রির জন্য নেওয়ার লক্ষ্যে রয়েছে তাঁদের। এসব সবজির পর আরও ৯০ দিনের জন্য আলু, টমেটো ও কাঁচা মরিচসহ নানা সবজির চাষ শুরু হবে। এরপরই আবার ইরি-বোরো ধান চাষাবাদ হবে বলে এখানকার কৃষকেরা জানান।অলিপুর গ্রামের কৃষক চান মিয়া বলেন, চলতি বছর ২ একর জমিতে এবারই প্রথম মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করেন তিনি। শীতের পর গ্রীষ্মের শাকসবজি চাষ করবেন বলে তিনি জানান।একই গ্রামের রহিম মিয়া, মনু মিয়া, ইয়াছিন প্রতিবছর শাকসবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বলে জানা যায়। তাঁরা শীতকালীন সবজির পর ঝিঙে, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ডাঁটাশাক, কচু শাক, কচু মুখীসহ সব ধরনের শাকসবজি জমিতে চাষ করে আসছেন।উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম আজকের পত্রিকাকে বলেন, যখন বরাদ্দ ছিল তখন তালিকাভুক্ত কৃষকেরা সার ও বীজ পেয়েছেন। এখন বরাদ্দ বন্ধ হওয়ায় এসব অভিযোগ করছেন তাঁরা। তবে ইউনিয়ন ভিত্তিক কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার কাজ চলছে। | 6 |
দিল্লির যন্তরমন্তর ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তার কড়া বেষ্টনী। সেখানেই বৃহস্পতিবার থেকে প্রতীকী সংসদ শুরু করেছেন আন্দোলনরত কৃষকরা। গত বছর জুন মাস থেকে কৃষি আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের এক বিপুল অংশের কৃষক। তাদের দাবি ছিল, সরকার কৃষি আইনে সংশোধন করে পুঁজিপতিদের লাভের ব্যবস্থা করছে, কিন্তু কৃষকদের উপকারের কথা ভাবা হচ্ছে না। বস্তুত ওই আইন এলে কৃষকরা প্রভূত সমস্যায় পড়বেন বলে অভিযোগ তাদের। খবর ডয়েচে ভেলের। গত নভেম্বরের শেষ দিকে দিল্লি ঘেরাওয়ের ডাক দেয় কৃষক সংগঠনগুলি। তখন থেকে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি উত্তালও হয়ে উঠেছিল। তারপরেও অবস্থান তোলেননি কৃষকরা। ভারতীয় সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পরে ফের বিক্ষোভের পরিকল্পনা শুরু করেন কৃষকরা। স্থির হয়, পার্লামেন্ট চলাকালীন প্রতীকী সংসদের আয়োজন করবেন কৃষকরা। সেখানে স্পিকার থাকবেন, সরকারপক্ষ এবং বিরোধীপক্ষ থাকবে। কৃষি আইন সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। প্রাথমিক ভাবে দিল্লির প্রশাসন এবং পুলিশ কৃষকদের অনুমতি দেয়নি। এরপর দীর্ঘ টালবাহানার পর প্রশাসন মেনে নিতে বাধ্য হয়। স্থির হয় ২০৬ জন কৃষক একদিনে একসঙ্গে যন্তরমন্তরের প্রতীকী সংসদে যোগ দিতে পারবেন। সেই মতো বৃহস্পতিবার সকালে বাস বোঝাই কৃষক দিল্লির সীমান্ত থেকে যন্তরমন্তরের দিকে রওনা হন। কিন্তু মাঝরাস্তায় পুলিশ তাদের আটকে দেয়। প্রথমে তাদের একটি রিসর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সংখ্যা গোনে পুলিশ। এরপর যন্তরমন্তরের দিকে ফের রওনা হন কৃষক নেতারা। কৃষক নেতা যোগেন্দ্র যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চালাতে হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক করতে হয়, প্রতীকী সংসদে তারা তা দেখাবেন। ৯ অগাস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষক সংসদ চলবে। কৃষকদের প্রতীকী সংসদ চালানোর অনুমতি দিলেও গোটা দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করেছে দিল্লি পুলিশ। সাতটি মেট্রো স্টেশনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। কৃষকরা অবশ্য জানিয়েছেন, সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে তারা এই প্রতীকী সংসদের আয়োজন করবেন। গোলমাল এড়িয়ে চলা হবে। তবে গত ২৬ জানুয়ারি কৃষক আন্দোলন ঘিরে দিল্লিতে যে উত্তাপ ছড়িয়েছিল, সে কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। | 3 |
স্কুল খুলেছে জুহুর। সক্কাল সক্কাল তৈরি হয়ে নাশতার টেবিলে এল সে। রুটি, ভাজি আর ডিম। তাড়াহুড়ো করে মুখে পুরছে জুহু। মা একটা কমলা খোসা ছাড়িয়ে রাখলেন জুহুর প্লেটে। দেখেই জুহু ভ্রু কোঁচকাল। মা, এখন কমলা খাব না। এসব ফলটল দিয়ো না তো!মা বললেন, শোনো, এই যে স্কুল শুরু করেছ। মানে বাইরে যাওয়া শুরু হলো। এখন রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে, বুঝলে? ভিটামিন সি না খেলে হবে? আর ফল সকালেই খাওয়া ভালো।জুহু বলল, আচ্ছা। তাহলে দাও ফল দিয়ে আমি একটা ফুডআর্ট করব। একটা গোল্ডফিশ। মা একটা সাদা প্লেট এগিয়ে দিলেন। জুহু খোসা ছাড়িয়ে রাখা কমলাটা দুই ভাগ করে উপুড় করে রাখল প্লেটের ওপর। তারপর বাকি অর্ধেক কমলা থেকে দুই কোয়া খুলে প্লেটের ওপর রাখা কমলার দুই পাশে বসাল। এবার আরও তিন কোয়া খুলে বানাল লেজ। এবার?মা, আমাকে দুটো লবঙ্গ এনে দাও না! মা রান্নাঘর থেকে দুটো লবঙ্গ এনে দিলেন। জুহু লবঙ্গ দুটি কমলায় গেঁথে বানাল চোখ। ছবিটা দেখলেই বুঝবে তুমিও।আচ্ছা, এবার কী হবে? জুহু মাকে বলল, মা, ঠোঁট বানাই কী দিয়ে? মা ফলের ঝুড়ি থেকে লাল আঙুর গোল করে কেটে বানালেন ঠোঁট। এবার মাছের সামনে বুদবুদ দেওয়ার জন্য গোল গোল করে আরও কয়েক টুকরো আঙুর কাটা হলো। আর কমলা দিয়ে বানানো এই গোল্ডফিশটা দেখতে হলো জুহুর অ্যাকুয়ারিয়ামে রাখা ছোট্ট গোল্ডফিশ 'পিহু'র মতো! এবার এই ছবি দেখে তোমরাও বানাও তো দেখি! | 4 |
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যকে জনপ্রিয়তা পেয়েছে করোনাকে বধ করা দেবী দুর্গার মূর্তির একটি ছবি। ওই ছবিতে দেখা যাচ্ছে অসুরকে দেখানো হয়েছে করোনার আকৃতিতে। সেটাকে বধ করছেন দেবী দুর্গা। এদিকে কলকাতার বহরমপুরের পূজামণ্ডপে তৈরি করা আরেকটি মুর্তি পেয়েছে ভিন্নতা ও জনপ্রিয়তা। সেখানে অসুর হিসেবে দেখানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। আর তাকে বধ করছেন দেবী দুর্গা। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনার পর থেকেই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদির সরকার। শীতে কষ্ট সহ্য করে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের পাহারায়থাকবেন ভারতের সেনারা। দেশের সেনাদের এই আত্মত্যাগের কথা ভেবেই খাগড়ার সৌদাবাদ সেবক সংঘের এই দুর্গা মূর্তি তৈরি। বহরমপুরের ওই পূজামণ্ডপে এক চালাতেই দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক ও সরস্বতীর মূর্তি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অসুর শি জিনপিংয়ের মুণ্ডু ছেদ করেছে দেবীর সিংহ। নিচে পড়ে রয়েছে সেই কাটা মুণ্ড, যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখের আদলে তৈরি করা হয়েছে। ক্লাবের কর্মকর্তারা জানান, অশুভ শক্তিকে বধ করেন দেবী দুর্গা। আর বর্তমান সময়ে সেই অশুভ শক্তির প্রতীক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। | 3 |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত আরও তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে একই ঘটনায় আব্দুর রহিম সুজন (১৯) নামের এক আসামির জবানবন্দি নেওয়া হয়। গত শনিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ আসামিদের জবানবন্দি গ্রহণ করেন।জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের কামরুল হাসানের ছেলে আরাফাত হোসেন আবির (১৯), হাজীপুর ১ নম্বর ওয়ার্ডের নুরুল হক ভূঁইয়ার ছেলে ইব্রাহিম খলির রাজিব (২৪) ও চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে রিপন আহম্মেদ মাহির (১৯)।পুলিশ জানায়, মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবির, রাজিব ও মাহিরকে গ্রেপ্তার করা হয়। পরে চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা ২৯ নম্বর মামলায় রাতে তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক নবনীতা গুহ ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, কুমিল্লার ঘটনার জের ধরে বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে চারজন আসামি হামলার ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি, চট্টগ্রাম ডিআইজি কার্যালয় থেকে একটি, জেলা পুলিশ থেকে একটি এবং জেলা প্রশাসক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। | 6 |
'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে এ স্লোগানের 'অবমাননা' করার অভিযোগ তোলা হয়েছে আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। এ কারণে তার বার কাউন্সিল সনদ বাতিলের দাবিও জানিয়েছে সংগঠনটি। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। সেই 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানের বিরোধিতা করা মানে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে অস্বীকার করা। যুবলীগ থেকে বহিষ্কৃত ব্যারিস্টার সায়েদুল হক সুমন এই স্লোগানকে অবমাননা করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার বার কাউন্সিল সনদ বাতিলসহ কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যুবলীগের আইনবিষয়ক সম্পাদক পদ থেকে শনিবার রাতে অব্যাহতি দেওয়া হয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাসায় চুরির উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিল দুর্বৃত্তরা। এসময় ওয়াহিদা বাধা দেওয়ায় তার উপর হামলা চালায় বলে জানিয়েছে র্যাব। শুক্রবার (৪ সেপ্টেম্বর) র্যাব-১৩ এর অধিনায়ক ব্রিফিংয়ে বলেন, মূলত চুরি করার জন্য ইউএনও'র বাসায় ঢুকেছিলো কিন্তু ইউএনওকে হত্যার মূল পরিকল্পনা ছিলো নবীরুলের। তবে চুরির উদ্দেশ্যেই ইউএনও'র ওপর হামলা জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে আসাদুল। র্যাব জানায়, ঈদের সময় ইউএনও এর বাসায় রংয়ের কাজ করতে গিয়ে চুরির পরিকল্পনা ছিলো। বাসায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যাবে ভেবেছিলো তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল ইসলাম, সান্টু ও নবীরুল। এ ঘটনায় জড়িত বলে এরই মধ্যে তারা দায় স্বীকার করেছে। জিজ্ঞাসবাদে জানিয়েছে চুরির জন্য তারা ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢোকেন। তবে ওয়াহিদা জেগে গিয়ে চুরিতে বাধা দেওয়ায় তার উপর হামলা চালায়। ব্রিফিংয়ে র্যাব জানায়, আসামিদের রাজনৈতিক পরিচয় মামলার তদন্তের কাছে বাধা হবে না। হামলার প্রকৃত কারণ জানতে আরো সময় প্রয়োজন। গত বুধবার মধ্যরাতে উপজেলার নির্বাহী কর্মকর্তার সরকারি ভবনে ঢুকে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর পরই তদন্তে নামে র্যাব ও পুলিশের যৌথ দল। বৃহস্পতিবার দিনাজপুর ডিবি গোয়েন্দা পুলিশ ইউএনও'র বাসভবনের নৈশ প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর গোপন খবরের ভিত্তিতে ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর ও মাসুদ রানা নামে আরও দু'জনকে এবং সন্দেহভাজন প্রধান আসামী আসাদুল হককে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। নৈশ প্রহরী পলাশ ছাড়া বাকি তিনজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়। এদিকে এই ঘটনার পর বেরিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া জাহাঙ্গীর আলম যুবলীগের আহ্বায়ক, আসাদুল হক যুবলীগের সদস্য এবং মাসুদ রানা ঘোড়াঘাট সিংড়া ইউনিয়ন যুবলীগের নেতা। এরমধ্যে দিনাজপুর জেলা যুবলীগ মাসুদ রানাকে বহিস্কার করেছে এবং কেন্দ্র থেকে বাকি দুইজনকে বহিস্কার করা হয়েছে। বুধবার এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন ইউএনও ওয়াহিদা খানমের ভাই। হামলার পর গতকাল ভোরের দিকে ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই প্রায় দুই ঘণ্টা অস্ত্রপচারের পর তার জ্ঞান ফেরে। অস্ত্রপচার সফল হলেও এখনও মাথায় প্রচুর রক্তক্ষরণের কারণে ওয়াহিদা খানম এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় জানিয়েছেন চিকিৎসকরা। | 6 |
চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলা ও মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'অশুভ শক্তি সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রুখে দিতে হবে।'হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া বক্তব্যে রাখেন সাংসদ ও সাবেক পর্যটনমন্ত্রী একেএম শাহাজান কামাল, সাংসদ মনোরঞ্জন শীল গোপাল ও রুবিনা আক্তার মিরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মমিন হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভৃঁইয়া, সাধারণ সম্পাদক আবুনঈম দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও পৌর মেয়র মাহবুব-উল আলম লিপন প্রমুখ।শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ আছে। অথচ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে ধর্মের অপব্যবহার করছে বিএনপি-জামায়াত। ধর্মের নামে মন্দিরে হামলা ভাঙচুর করছে তাঁরা। এই অশুভ শক্তি সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রুখে দিতে হবে।'ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। যে কারণে তাঁরা ধর্মকে ব্যবহার করে সু-কৌশলে অল্প বয়সের ছেলেদের লেলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাঁদের এ প্রচেষ্টা কোনোভাবে সফল হবে না। | 6 |
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকা দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আয়োজিত এক বৈঠকে ভোটাভুটির পর এ ব্যাপারে সম্মতি জানায় তারা। এর মধ্য দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে কম বয়সী শিশুদেরও ফাইজারের টিকা নেওয়ার সুযোগ তৈরি হলো। আশা করা হচ্ছে, শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুমোদন দেবে এফডিএ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এফডিএ আয়োজিত বৈঠকে দিনভর বিভিন্ন বিষয় উপস্থাপন ও বিতর্ক হয়। এরপর হয় ভোটাভুটি। ১৭ বিশেষজ্ঞ টিকা প্রদানের পক্ষে ভোট দেন। একজন বিশেষজ্ঞ ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এ টিকা দেওয়া হলে শিশুরা স্বাস্থ্যগতভাবে যেমন উপকার পাবে, তেমনি স্কুল বন্ধ থাকা কিংবা অন্য ব্যাঘাত থেকেও মুক্তি পাবে। এ বয়সী শিশুদের টিকা দেওয়ার কারণে যতটা লাভ হবে, তার তুলনায় জ্ঞাত ঝুঁকির পরিমাণ নগণ্য। এফডিএর পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলে আগামী নভেম্বরের মাঝামাঝি নাগাদ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮০ লাখ শিশু ফাইজারের টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিশেষজ্ঞ আমান্ডা কোহনও টিকা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তিনি বলেন, 'যখন আমি শুনি শিশুদের আইসিইউতে রাখতে হচ্ছে, কোভিডে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘ মেয়াদে ভুগছে তারা এবং শিশুরা মারা যাচ্ছে; তখন টিকা নিলে ঝুঁকির তুলনায় লাভ যে বেশি হবে, তা আমার কাছে পুরোপুরি স্পষ্ট।' ফিলাডেলফিয়াভিত্তিক শিশু হাসপাতালের চিকিৎসক পল অফিট বলেন, 'কখন সব জানব, তার চেয়ে কখন যথেষ্ট পরিমাণ জানব, সেটাই বড় কথা।' তিনি মনে করেন, উচ্চ ঝুঁকিতে থাকা শিশুরা টিকা নিলে উপকৃত হবে। তা ছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ডোজের পরিমাণ কম হওয়ার কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কম বলে মনে করেন তিনি। ফাইজার-বায়োএনটেক বলে আসছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১০ মাইক্রোগ্রাম ডোজকে তারা যথাযথ মনে করছে, যা প্রাপ্তবয়স্ক মানুষের ডোজের তুলনায় তিন গুণ কম। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এ ডোজের পরিমাণ ৩০ মাইক্রোগ্রাম। | 3 |
মারা গেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।বুধবার (২৩ মার্চ) রিয়েলিটি শোতে অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে অভিষেক চট্টোপাধ্যায় বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেযছেন তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিনেমা ও সিরিয়ালের দর্শকদের জন্য় এ এক বড় ক্ষতি। টুইট করেছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীও। টুইটারে লিখেছেন, 'আমরা আবার হারালাম একজন ভালো মানুষ ও ভালো অভিনেতাকে। তাঁর এই অকালপ্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকো ভালো থেকো মিঠুদা (অভিষেক চ্যাটার্জী)।'১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে সিনেমায় যাত্রা। উল্লেখযোগ্য ছবিগুলো হলো 'দহন', 'বাড়িওয়ালী', 'মধুর মিলন', 'মায়ের আঁচল', 'আলো', 'নীলাচলে কিরীটি' প্রভৃতি। নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে এক সারিতে নাম ছিলো তাঁর। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্য়ায়কে। কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।শুধু বড় পর্দা নয়, ছোট পর্দায়ও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। 'ইচ্ছেনদী', 'পিতা', 'অপুর সংসার', 'অন্দরমহল', 'কুসুম দোলা', 'ফাগুন বউ', 'খড়কুটো'র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। | 2 |
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক আলোচনা অনুষ্ঠানের পর শীতার্ত ও দুঃস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চয়ালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যরা। তিনি বলেন, করোনার সময় যখন বন্যা দেখা দেয় তখন ধান কাটার শ্রমিক ছিল না। ছাত্রলীগ সারাদেশে কৃষকদের ধান কেটে দিয়েছে। বিশেষ করে হাওড় অঞ্চলে ধান কাটা খুবই প্রশংসিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় এনে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ-নিজ এলাকায় আমাদের এ কাজে সহযোগিতা করেছে। আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ কোনো খারাপ কাজে জড়িত থাকে না। আমরা শুধু একটা কাজই করি, অসাম্প্রদায়িকতাকে হঠাতে কর্মসূচি দিয়ে থাকি। আমাদের নেতাকর্মীরা দেশকে ভালো রাখতে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর, চর নিজাম, কুকরি-মুকরি ও মানিকা ইউনিয়নসহ বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকেই উপকূলীয় এলাকা নজরুল নগর, মুজিব নগর, কুকরি-মুকরি, ঢালচর, চর নিজাম ও চরমানিকা ইউনিয়নসহ মূল ভূখন্ডের বেড়িঁবাধ এলাকার প্রায় ৮ হাজার বাসিন্দাকে ২০টি ট্রলারে করে কোস্টগার্ড ও সিপিপি'র স্বেচ্ছাসেবকদের সহায়তায় আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে আনা হয়েছে। চারাঞ্চলগুলো প্লাবিত হওয়ায় আতঙ্কে রয়েছে উপকূলবাসী। ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার বলেন, ঘূর্ণিঝড় যশের প্রভাবে সকাল থেকেই জোয়ারের পানিতে ঢালচরসহ চর নিজাম প্লাবিত হয়েছে। চরমানিকার বাসিন্দা সেলিমরানা জানান, চরফারুকিসহ দৌলতপুর, কচ্ছপিয়া এলাকার বেড়িঁবাধ সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেলে আতঙ্কিত বাসিন্দারা গবাধি পশু নিয়ে ছুটাছুটি শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্বেচ্ছাসেবক ও কোস্টগার্ডেও সহায়তায় ২০টি ট্রলারে করে ৮ হাজার লোককে সরিয়ে আনা হয়েছে। এসব লোকজনকে দক্ষিণ আইচার সাইক্লোন সেল্টারগুলোতে পৌছানো হয়েছে। খোলা হয়েছে দূর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ। ১২২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত আছে। এছাড়াও ২০০ টন শুকনো খাবার মজুদ রয়েছে। | 6 |
ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন কয়েক শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের এ অভিযোগকে মিথ্যা দাবি করে গতকাল মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষকদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিল। তবে আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ শিক্ষকদের নিয়ে জরুরি সভা ডেকেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালাম আজাদ কলেজের ৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন, এমন অভিযোগ এনে গত ২৩ ফেব্রুয়ারি কয়েক শিক্ষার্থী মানববন্ধন করেন। মানববন্ধনকারীদের দাবি ছিল, যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদকে বহিষ্কার করতে হবে। তবে এমন অভিযোগকে 'ভিত্তিহীন' দাবি করেছেন কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও কলেজের শিক্ষকেরা। গত রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এমন অভিযোগকে বানোয়াট দাবি করে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানানো হয়। ওই দিন ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। ওই স্মারকলিপিতে দাবি করা হয়, ৫৩ ব্যাচের কোনো শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটেনি। সার্জারি বিভাগের শিক্ষক মুনির হোসেন ভূঁইয়া বলেন, আবুল কালাম আজাদ বিভাগীয় প্রধান হওয়ায় কিছু শিক্ষার্থী অনৈতিকভাবে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য দাবি নিয়ে এসেছিল। কিন্তু আবুল কালাম আজাদ অনৈতিক দাবি মেনে না নেওয়ায় কয়েক শিক্ষার্থী এমন অপপ্রচার করছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষের মেয়াদ শেষ হতে কয়েক মাস বাকি। পরবর্তীকালে আবুল কালাম আজাদ অধ্যক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এ কারণেও শত্রুতা করে কেউ অপপ্রচার করে থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন। এর আগে গত সোমবার সংবাদ সম্মেলন করে অপপ্রচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শিক্ষকেরা। পরে ওই দাবির অগ্রগতি না হওয়ায় গতকাল সকাল থেকে শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। জানতে চাইলে অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, আজ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো যাবে। | 6 |
বলিউডেরএক সময়ের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের সাথে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে একটা গভীর যোগাযোগ ছিল। যা নিয়ে এই অভিনেতা বহুবার বিতর্কেও জড়িয়েছেন। তবে এবার দাউদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি জানালেন ঋষি কাপুর। পরে বাবা নামে একজন লম্বা, সুদর্শন ব্যক্তি, ঋষি কাপুরের সঙ্গে হোটেলে দেখা করেন। তিনি নিজেকে দাউদের ডান হাত বলে পরিচয় দেন। তিনিই ঋষি কাপুরকে জানান যে, দাউদ তাকে চা খেতে বাড়িতে ডেকেছেন। দাউদের বিষয়ে প্রাথমিকভাবে কিছুই না জানায়, ঋষি কাপুরও নিমন্ত্রণ স্বীকার করেন। ঠিক পরের দিন সন্ধ্যা বেলায় হোটেলের সামনে থেকে একটি রোলস রয়েস গাড়ি এসে দাঁড়ায়। তিনি ও বিট্টু সেই গাড়িতে ওঠেন। ঋষি কাপুর জানিয়েছেন, যখন তারা দাউদের বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন গাড়ির লোকেরা কুটচি ভাষায় কথাবার্তা বলছিল।
বাড়ি পৌঁছাতেই ঋষি কাপুরকে উষ্ণ অভ্যর্থনা জানান দাউদ। দাউদ জানান, তিনি মদ্যপানে অভ্যস্ত নন, তাই চা-পানেই ডেকেছেন ঋষি কাপুরকে। প্রায় ৪ ঘণ্টা দাউদের বাড়িতে কথোপকথন চলে তাদের মধ্যে। দাউদ জানান, ছোটখাটো অপরাধ করলেও তিনি কোন দিন কাউকে খুন করেননি। তবুও তার নামে মুম্বই আদালতে খুনের মামলা রয়েছে। দাউদ ইব্রাহিমের পরিবারের সঙ্গে দেখা করলেন শ্রদ্ধা কপূর। কিন্তু কেন? কী হল তারপর?
পাশাপাশি 'তওয়াইফ' ছবিতে ঋষি কাপুরের ভূমিকা নিয়েও প্রশংসা করেন দাউদ। কেন না ওই ছবিতে ঋষি কাপুরের নামও দাউদ ছিল।কথাবার্তার সঙ্গেই দাউদ জানিয়েছিলেন, যদি ঋষি কাপুরের কোন দিন কোন কিছুর প্রয়োজন হয়, তবে তা যেন নির্দ্বিধায় তিনি জানান। এরপর দাউদের বাড়িতে আর যাননি ঋষি কাপুর। এরপর বেশ কিছুদিন পরে দুবাইয়ের একটি জুতোর দোকানের সামনে দাউদের সঙ্গে দেখা হয় ঋষি কাপুরের। সেখানেই দাউদ তার ফোন নম্বর ঋষি কাপুরকে দেন। কিন্তু তারপর থেকে আর কোন দিন দাউদের সঙ্গে তার দেখা হয়নি বলে জানালেন ঋষি কাপুর।সূত্র: এবেলা। বিডি প্রতিদিন/এ মজুমদার | 2 |
সংস্কারকাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে ফ্লাইট চলাচল। আট ঘণ্টার এই স্থবিরতায় বিমানবন্দরে দেখা দিয়েছে জট। প্রতিটি ফ্লাইট উড়তে ও অবতরণ করতে প্রায় ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, ২৪ ঘণ্টার ফ্লাইট শিডিউল ১২ ঘণ্টায় নিয়ে আসার কারণে বিমানবন্দরে চাপ সৃষ্টি হয়েছে।গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের প্রবেশপথেই তীব্র যানজট। ১ ও ২ নম্বর টার্মিনালের সামনের খালি জায়গা এখন গাড়িতে ভরা। বিমানবন্দরের কর্মীরা হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দিচ্ছিলেন, 'মাঠে কোনো জায়গা নেই। গাড়ি নিয়ে বহুতল পার্কিংয়ে চলে যান।'বিমানবন্দরের ভেতরে গিয়ে দেখা গেছে, মালামাল বহনের ট্রলি নিয়ে যাত্রীদের হাহাকার। অনেক যাত্রী মাথায় ও কাঁধে করে মাল বহন করছেন। বহুতল পার্কিংয়ের ছাদে করোনা পরীক্ষার জন্য অনেক মানুষকে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। তাঁর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সিরিয়াল পেতে সমস্যায় পড়ছেন। কেউ কেউ বলছেন, ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণে হয়রানির শিকার হচ্ছেন।করোনা টেস্টের জন্য বিমানবন্দরের বহুতল পার্কিং ভবনের ছাদে অপেক্ষা করছিলেন কিশোরগঞ্জের মো. নাজমুল হাসান। তিনি মধ্যপ্রাচ্যের দুবাই যাবেন। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। নাজমুল হাসান জানান, এমিরেটস এয়ারলাইনসে রাত সাড়ে নয়টায় তাঁর ফ্লাইট রয়েছে। দুপুর থেকে করোনা টেস্টের জন্য অপেক্ষা করছেন, এখনো কোনো সিরিয়াল পাননি।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে আবুধাবি থেকে এসেছেন সালমান রশিদ। তাঁর বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়। সালমান রশিদ জানান, বিমানবন্দরের সব প্রক্রিয়া শেষ করতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা বেশি লেগেছে।যাত্রীদের ভোগান্তির বিষয়ে বিমানবন্দরের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ আজকের পত্রিকাকে বলেন, '২৪ ঘণ্টার ফ্লাইট যখন ১২ ঘণ্টায় চলে আসে তখন একটু সংকট তো তৈরি হবেই। বিমানবন্দরে যাত্রীর চাপ বেড়েছে। কাছাকাছি সময়ে অনেক ফ্লাইট যখন ওঠানামা করে, তখন ইমিগ্রেশন বিভাগে চাপ পড়ে। হেলথ ডেস্কে যাত্রীদের সময় লাগছে। ট্রলিস্বল্পতার কারণে যাত্রীরা মালপত্র নিয়ে ভোগান্তিতে রয়েছেন। তবে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি।'বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে শুধু রাতে ওঠানামা করত ১০-১৫টি ফ্লাইট। সংস্কারের জন্য ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়ান বন্ধ থাকবে। এ সময় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হবে। তবে কোনো উড়োজাহাজের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে।নতুন শিডিউলের কারণে মাঝেমধ্যে বিমানজট তৈরি হয় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান। তিনি বলেন, 'রাতের ফ্লাইট যুক্ত হচ্ছে দিনে। ফলে অনেক সময় তৈরি হচ্ছে ফ্লাইটজট। বিমান ৫-১০ মিনিট অবতরণ বা উড়ার জন্য অপেক্ষা করতে হয়। তবে এখন দিনের ফ্লাইট অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।'এ বিষয়ে জানতে চাইলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আজকের পত্রিকাকে বলেন, 'বিমানবন্দরে অব্যবস্থাপনা চলছে, এটা বলা ঠিক হবে না। ২৪ ঘণ্টার ফ্লাইট ১২ ঘণ্টায় নিয়ে আসায় একটু চাপ বেড়েছে। কীভাবে এটা ওভারকাম করা যায়, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ট্রলিসংকট দূর করতে এই মাসে বিমানবন্দরে ৫০০ নতুন ট্রলি যুক্ত হবে। ইমিগ্রেশনে যে ডেস্ক খালি আছে, তা পূরণ করা হবে।'এদিকে বিমানবাহিনীর বিজয় দিবসের প্রস্তুতি মহড়া ও প্রদর্শনীর জন্য এবার পাঁচ দিন দুই ঘণ্টা করে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আগের ৮ ঘণ্টার পরিবর্তে এই পাঁচ দিন ১০ ঘণ্টা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। বিমানবন্দর সূত্র বলছে, ১১ থেকে ১৪ ডিসেম্বর-চার দিন বিমানবাহিনীর প্রস্তুতি মহড়া এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। এই পাঁচ দিন এই সময়ের ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে। | 6 |
পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন।আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে ২০২২ সালের বর্ষ পণ্য বলে ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, মাসব্যাপী এই বাণিজ্য উদ্যোক্তা, ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের কাছে দেশের সক্ষমতার বাতাটি জোরালোভাবে পৌঁছে দেবে।বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা হয়নি। এক বছর বিরতির পরে এবারই পূর্বাচলে স্থায়ী মেলা কমপ্লেক্সে মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য বড়দের জন্য ৪০ ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।গতকাল এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত ৩০টি বিশেষ বাস চলবে। ভাড়া জনপ্রতি ৩০ টাকা। মতিঝিল ও মিরপুর থেকেও মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাস চলবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্য বছরের তুলনায় অর্ধেক। মেলায় মাত্র ১১টি প্রতিষ্ঠানের বিদেশি স্টল থাকবে। | 0 |
প্রায় ৪৮ ঘণ্টা পাকিস্তানি সামরিক বাহিনীর হেফাজতে থাকার পর দেশে ফিরলেও অনিশ্চিত ভবিষ্যৎ এখন ভারতীয় বিমান সেনা অভিনন্দন বর্তমানের সামনে। কাশ্মির সীমান্তে যুদ্ধাবস্থার মধ্যে বুধবার ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ নিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার পর ভূপাতিত হয় উইং কমান্ডার অভিনন্দনের যুদ্ধবিমানটি, তিনিও ধরা পড়েন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা দিতে ভারতীয় এই পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেন। শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতের কাছে ফিরিয়ে দেয়া হয় এই বিমান সেনাকে। ফিরে আসার পরপরই একটি বিমানে করে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে। উৎকণ্ঠার প্রহর শেষে অভিনন্দনকে ফেরত পাওয়ার পর ভারতজুড়ে আনন্দের বন্যা বইলেও এই বিমান সেনার সামনে অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে কলকাতার একটি দৈনিক। সংবাদপত্রটি লিখেছে- ১৯৭০ সালে তৈরি পুরনো মিগ-২১ নিয়ে অত্যাধুনিক পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬কে তাড়া করার জন্য প্রশংসা পেলেও শত্রু দেশের হেফাজত থেকে ফেরার পর এখন দফায় দফায় জেরার মধ্য দিয়ে যেতেই হবে তাকে। ভারতের বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে অভিনন্দনের বিষয়ে এখন কী কী পদক্ষেপ নেয়া হবে, তার একটি তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। তাতে যা বলা হয়েছে- বেশ কিছু ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অভিনন্দনকে; দেখা হবে তিনি ফিট কি না? বন্দীদের শরীরে অনেক সময় মাইক্রোচিপ ঢুকিয়ে দেয়া হয়, যার মাধ্যমে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় শত্রুপক্ষ। অভিনন্দনের শরীরে সে রকম কোনো চিপ বসানো হয়েছে কি না, তা স্ক্যান করে দেখা হবে। মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে। বন্দী থাকাবস্থায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য হাতাতে শত্রুপক্ষ তাকে অত্যাচার করেছে কি না, তা জানার চেষ্টা করা হবে। পাকিস্তানে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কি না দেখা হবে তাও। সূত্র :আনন্দবাজার জঙ্গলে বোমা ফেলে গাছ ধ্বংসে ভারতের বিচার চাইবে পাকিস্তানরয়টার্সনিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আজাদ কাশ্মিরের পাকিস্তান সীমান্তের জঙ্গলে বোমা ফেলে 'গাছ ধ্বংসের ঘটনায় জাতিসঙ্ঘে ভারতের বিচার চাইবে পাকিস্তান। গাছের ওপর ভারতের এই বিমান হামলাকে 'পরিবেশ সন্ত্রাস' হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় অন্তত ৩০০ জন নিহতের দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে দিল্লি। আলজাজিরা ও রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, ওই হামলায় কোনো মানুষ নিহত না হলেও বোমার তীব্রতা ছিল ভয়ানক। এতে ১৫টি পাইন গাছ উপড়ে গেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট চারটি গর্তও নজরে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের। এমন পরিস্থিতিতেই শুক্রবার ভারতের বিরুদ্ধে 'গাছ হত্যা'র বিচার চেয়ে জাতিসঙ্ঘের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম বলেছেন, ভারতীয় যুদ্ধবিমান থেকে সংরক্ষিত বনাঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে সেখানে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খতিয়ান তৈরি করছে ইসলামাবাদ। মালিক আমিন আসলাম বলেন, কাশ্মিরের জঙ্গলে ভারত যা করেছে এটি হচ্ছে পরিবেশ সন্ত্রাসবাদ। বহু পাইন গাছও ধ্বংস হয়েছে। এটি পরিবেশের জন্য বড় ধরনের ক্ষতি। জাতিসঙ্ঘসহ অন্যান্য ফোরামে ভারতের 'গাছ হত্যা' তথা পরিবেশের ওপর হামলার বিরুদ্ধে অভিযোগ জানাবে পাকিস্তান। | 3 |
চট্টগ্রামের অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের (আইসিডি) পরিবর্তে বন্দর থেকেই আমদানি করা কাঁচামাল খালাস অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তাঁরা বলছেন, আইসিডি থেকে পণ্য খালাসে সময় ও খরচ দুটোই বেশি লাগে। বর্তমান সংকটময় মুহূর্তে অতিরিক্ত খরচ দিতে হলে পোশাকশিল্পের সক্ষমতা হারাবে। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে চিঠি দিয়ে আমদানি হওয়া কাঁচামালবাহী কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস অব্যাহত রাখার দাবি জানায়। বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি কার্যক্রমের বড় অংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়। রপ্তানি কার্যক্রম বেসরকারি আইসিডির মাধ্যমে সম্পন্ন হলেও আমদানি পণ্য খালাস চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। ফলে লকডাউনের মধ্যেও কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই আমদানি হওয়া কাঁচামাল পূর্বের নিয়মে খালাস করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আমদানি হওয়া সব পণ্য বেসরকারি আইসিডি থেকে খালাসের উদ্যোগ নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিকেএমইএ দাবি করেছে, বেসরকারি আইসিডিতে পর্যাপ্ত জায়গা, যন্ত্রপাতি ও শ্রমিক স্বল্পতার কারণে পণ্য খালাসে সময়ক্ষেপণ হয়। চট্টগ্রাম বন্দর থেকে দুই দিনের মধ্যে আমদানি পণ্য খালাস করা গেলেও বেসরকারি আইসিডিতে লাগে ছয় থেকে সাত দিন। তা ছাড়া বেসরকারি আইসিডির চার্জও চট্টগ্রাম বন্দরের চেয়ে অনেক বেশি। কিছু ক্ষেত্রে রপ্তানিকারকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এই অতিরিক্ত খরচ ও সময়ক্ষেপণের ফলে তৈরি পোশাক রপ্তানিতে সক্ষমতা হারাবে, যা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তাই এই সংকটময় মুহূর্তে অতিরিক্ত চার্জ দিয়ে বেসরকারি আইসিডি থেকে আমদানি করা কাঁচামাল খালাস করা সম্ভব নয়। বিকেএমইএ বলেছে, চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনার জট থেকে উত্তরণের জন্য পোশাকশিল্পের আমদানি করা চালান দ্রুত খালাসে সদস্য প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সঙ্গে জোর তদারকিও রয়েছে। তবে পোশাকশিল্পের আমদানি হওয়া পণ্য ছাড় করাতে সাধারণত বিলম্ব হয় না। | 0 |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। আজ শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান তাঁদের নিজ নিজ জেলা নড়াইল ও মাগুরার নির্বাচনী আসনে ভোটের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, 'আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।' | 9 |
যশোরের মনিরামপুরে বাওড়ে সহপাঠীদের সঙ্গে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ কলেজছাত্র সোয়েব হোসেনেরলাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাওড়ে তল্লাশি চালিয়ে নিখোজেঁর ২৫ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে। এসময় বাওড় তীরে সোয়েবের বাবা-মা, স্বজনসহ সহপাঠীদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেযশোর আরিফপুর এলাকার পরিবহন সুপারভাইজার শাহিন হোসেনের ছোট ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। যশোর পাইসাইন্স কেয়ার কোচিং সেন্টারের ছাত্র সাকিবুল হাসান জানান, কোচিং সেন্টার থেকে সহপাঠি সোয়েবসহ তারা মোট ১৯ জন শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত ভাসমান সেতু দেখতে আসে। পরে তারা একটি ট্রলার ভাড়া করে বাওড়ে নামে। দুপুর ১২ টার দিকে ভাসমান সেতুর পাশে পৌঁছালে ট্রলার থেকে সোয়েব হোসেন, তন্ময় ও রিফাত তিনবন্ধু সাঁতার কাটতে লাফ দেন বাওড়ের পানিতে। এর কিছুক্ষণ পর তন্ময় ও রিফাত তীরে উঠে আসলেও নিখোঁজ হয় সোয়েব। খবর পেয়ে দুপুরের দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং খুলনা থেকেডুবুরি দল যৌথভাবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বাওড়ে তল্লাশি চালিয়েও সোয়েবকে উদ্ধার করতে ব্যর্থ হয়। কিন্তু রাতভর সোয়েবের বাবা-মাসহ স্বজনরা বাওড়ের তীরে অবস্থান নিয়ে আহাজারি করতে থাকেন। মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিরতি দিয়ে শুক্রবার সকাল থেকে আবারও বাওড়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে পানির নিচ থেকে সোয়েবের লাশ উদ্ধার করেন ডুবুরিরা। সোয়েবের নিকটাত্মীয় মনিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি জানান, সোয়েবের বাবা ঈগল পরিবহনের সুপারভাইজার এবং মা একটি ক্লিনিকে চাকরি করেন। সোয়েবের বড় ভাই শোভন ঢাকায় একটি বেসরকারিবিশ্ববিদ্যালয়ের ছাত্র। সোয়েবকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তার বাবা-মা। মাঝে মধ্যে প্রলাপ বকছেন তারা। মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) রফিকুল ইসলাম জানান, সোয়েবের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে হয়, শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে আছে বিএনপি, ভুলের কাদায়। তাদের এখনকার কথাবার্তা ও আচরণ দেখে ভুল থেকে শিক্ষা নেয়ার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। নির্বাচনে হেরে গিয়ে বিএনপি মহাসচিবের মুখে যা শোনা যাচ্ছে তা শোচনীয় ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছুই নয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না বলে শোনা যাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ কোনো উদ্যোগ নেবে কি না- এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এই সরকারের আমলেই গত উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। ওই উপজেলা নির্বাচনের ফলাফলে বিএনপির নির্বাচিতদের সংখ্যা কিন্তু কম নয়। রুলিং পার্টির প্রায় সমান সমান আসন পেয়েছে তারা। তিনি আরো বলেন, গত সিটি করপোরেশনের আগের নির্বাচনেও তারা ৫টি সিটিতে জয়লাভ করেছিল। জাতীয় নির্বাচনের আগে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে সেখানেও বিএনপি কিন্তু সিলেট সিটিতে জয় পেয়েছে। এখন তারা ঠিক কী কারণে উপজেলা নির্বাচনে অংশ নেবে না তা তারাই ভালো বলতে পারবে এবং এর সিদ্ধান্ত বিএনপিই নেবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তবে নির্বাচনে অংশ নেয়া তাদের অধিকার। কাদের বলেন, একটা কথা স্পষ্ট করে বলছি- আজকে বিএনপি যে জায়গা থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার কথা বলছে, এই জায়গায় আওয়ামী লীগ থাকলে আমরা অংশ নিতাম। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যানের পদেও দলীয় প্রতীকে নির্বাচনের পক্ষে মত দেন তিনি। তবে নির্বাচন কমিশনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান। নির্বাচনে বিপর্যয়ের কারণে বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে- এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব পদে পরিবর্তন আসবে কি আসবে না সেটার মূল্যায়ন কিংবা নাক গলানোর প্রয়োজন আওয়ামী লীগের নেই। আমি শুধু রাজনৈতিক বক্তব্য দিয়েছিলাম। মির্জা ফখরুলের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, আমি মির্জা ফখরুল সাহেবের পক্ষ নিলে কিন্তু তিনি দলের ভেতরেই সমস্যায় পড়বেন। তবে ব্যক্তিগতভাবে তিনি সজ্জন, মানুষ হিসেবে ভালোই। তবে তিনি বিএনপির জেনারেল সেক্রেটারি হিসেবে কেমন, বিএনপি যে রকম লোক চায়, বিএনপির চাহিদা পূরণে সফল কি ব্যর্থ তা বিএনপিই বলবে। সেটা আমি তো বলতে পারি না। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের ল্যাঙ্গুয়েজ কিন্তু তাদের আবাসিক প্রতিনিধির মতো নয়। এটা কিন্তু ভালো। কারণ তাদের যে আবাসিক প্রতিনিধি আছেন, তার মতো নোংরা ভাষা অন্তত ফখরুল সাহেবের মুখে শুনিনি। | 9 |
বিশ্বব্যাংকের ব্যবসায় সহজ করার সূচকে বাংলাদেশ বর্তমান ১৬৮তম অবস্থান থেকে আগামী বছরই দুই অঙ্কের ঘরে উঠে আসবে বলে দাবি বিডার। বিশ্বব্যাংকের ব্যবসায় সহজ করার সূচকে আগামী বছরই বাংলাদেশের অবস্থান দুই অঙ্কের ঘরে, অর্থাৎ ১০০-এর আগে উঠে আসবে বলে মনে করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সংস্থাটি এর আগেও চলতি বছরের মধ্যেই এ সূচকে দুই অঙ্কের ঘরে উঠে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। বিডা বলেছে, ব্যবসায় সহজ করতে এত দিন যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, সেগুলোর প্রতিফলন দেখা যাবে আগামী বছর। তবে বিশ্বব্যাংক যখন ব্যবসায় সহজ করার বিষয়ে জরিপ পরিচালনা করে, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা সঠিক তথ্য দেন না বলেও অভিযোগ করেছে বিডা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে ব্যবসা সহজ করার সূচক নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেছে বিডা। বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও নির্বাহী সদস্য মকবুল মোর্শেদ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের আমিনুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য জাফর আলম প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয়। মূল প্রবন্ধে জীবন কৃষ্ণ সাহা রয় বলেন, বিশ্বব্যাংকের সর্বশেষ ব্যবসা সহজ করার সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। যে দশটি সূচকের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়, তার মধ্যে সাতটিতেই ব্যাপক সংস্কার আনা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎপ্রাপ্তি সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬তম। ব্যবসায়ীদের বিদ্যুৎ-সংযোগ দিতে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর ফলে আগামী বছর বিদ্যুৎপ্রাপ্তি সূচকে বাংলাদেশ ২০তম অবস্থানে উঠে আসবে। বিডা বলছে, ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১১৯তম। সংস্কার কার্যক্রম নেওয়ার ফলে আগামী বছর এ সূচকে ১৫তম স্থানে উঠে আসবে বাংলাদেশ। ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৭২তম। চলমান সংস্কার কার্যক্রমের ফলে এ সূচকে ২১তম হবে বাংলাদেশ। সীমান্ত বাণিজ্য সূচকে এখন অবস্থান ১৭৬তম। সংস্কার কার্যক্রমের সুবাদে এ সূচকে বাংলাদেশের অবস্থান ৬৪তম স্থানে উন্নীত হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, 'ব্যবসায় সহজ করার সূচকে বাংলাদেশের এখন যে অবস্থান, তাতে আশাবাদী হওয়ার কিছু নেই। তবে আমরা বেশ কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করেছি। যার প্রতিফলন দেখা যাবে আগামী বছর।' তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকল্প নেই। তাঁরাই অর্থনীতির প্রাণ। তাই তাঁদের জন্য সহজে ঋণপ্রাপ্তির ব্যবস্থা করে দিতে হবে, প্রয়োজনে এ-সংক্রান্ত আইনও প্রণয়ন করা যেতে পারে। বিডার নির্বাহী সদস্য বিল্লাল হোসেন বলেন, 'আমরা ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসায় সহজ করা) সূচকের বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছি। অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন তথা দ্রুত ও সহজ সেবার ব্যবস্থা করতে পেরেছি।' সব মিলিয়ে ১০টি সূচকেই উন্নয়নের মাধ্যমে আগামী বছর দুই অঙ্কের ঘরে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাংক ১০টি সূচকের ভিত্তিতে প্রতিবছর এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে থাকে। সূচকগুলো হচ্ছে ব্যবসায় শুরু, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎপ্রাপ্তি, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থরক্ষা, কর পরিশোধ, সীমান্ত বাণিজ্য, চুক্তি কার্যকর ও দেউলিয়াত্ব মীমাংসা। | 0 |
আগ্রাসনে আসা ১৫ হাজার ৩০০ রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো জানানো হয়, ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার পাঁচ শ' নয়টি ট্যাংক, এক হাজার পাঁচ শ' ৫৬টি সাঁজোয়া যান ও দুই শ' ৫২টি গোলান্দাজ ইউনিট ধ্বংস করেছে। একইসাথে রাশিয়ার ৯৯টি বিমান, ১২৩টি হেলিকপ্টার, তিনটি নৌযান ও ৩৫টি ড্রোন ধ্বংসের তথ্য বিবৃতিতে জানানো হয়। তবে যুদ্ধে নিজেদের হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। রাশিয়া সর্বশেষ গত ২ মার্চ যুদ্ধে নিজেদের হতাহতের তথ্য জানায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, যুদ্ধে মোট চার শ' ৯৮ রুশ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সূত্রে জানানো হয়, যুদ্ধে রাশিয়ার প্রায় সাত হাজার সৈন্য নিহত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে 'বেসামরিকীকরণ' ও 'নাৎসিমুক্ত' করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন। সূত্র : বিবিসি | 3 |
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী কোচিং ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। এই সংবাদের পর ইতোমধ্যে কোচের খোঁজে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এই তালিকায় শুরু থেকেই আলোচনায় ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু 'দ্য ওয়াল' নিজেই জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকেও নাকি কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে জয়াবর্ধনে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর অন্যতম কারণ যে করোনা পরিস্থিতি তা আর বলে দিতে হয় না। দিনের পর দিন জৈব সুরক্ষা বলয়ে থাকা অনেকের জন্যই অসম্ভব ব্যাপার। জয়াবর্ধনে বলেছেন, 'আমি খুব বেশি টুর্নামেন্টে কাজ করি না। কারণ এতে আমি কাজ শেষে আমার পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় পাই। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হয়েই খুশি আছি এবং শ্রীলঙ্কার কোচ হতেও আগ্রহী। কিন্তু এর বাইরে ধরাবাঁধা পূর্ণ মেয়াদের কাজ করতে আমি আগ্রহী নই। আমি ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করি না। '
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরীক্ষার এ দিনটিতে সবাইকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বৃহস্পতিবার (১৮ মার্চ ) বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন চলছে। এ উপলক্ষ্যে আগত বিদেশী ভিভিআইপিদের চলাচলের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করাসহ কিছু কিছু সময়ের জন্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মধ্যেই শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন। এ সাময়িক অসুবিধার জন্যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। | 6 |
তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। হাজার হাজার আফগানরা আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশে। এরই অংশ হিসেবে তুরস্কেও আশ্রয় নিয়েছেন বেশ কিছু আফগান। তাদের মধ্যে ২৫ জনকে আটক করেছে দেশটির আঙ্কারা পুলিশ। সীমান্ত এলাকায় একটি ব্যারাকে তারা আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। আফগান এসব অভিবাসনপ্রত্যাশীরা বলছেন, তারা জীবন বাঁচাতে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা কোনওমতো থাকার একটা ব্যবস্থা করেছিলেন সেখানেও তুর্কি প্রশাসনের অভিযান। ভ্যান প্রদেশের একটি খুপরি ঘর থেকে আটক করা হয় ওই ২৫ আফগানকে। অভিবাসনপ্রত্যাশী একজন জানান, আমরা এখানে ঘুরতে আসিনি। জীবন বাঁচানোর তাগিদে যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে এসেছি। দেশে ফিরে গেলেই তালেবান আমাদের মেরে ফেলবে। তাই এখানে উপার্জন করে পরিবারকে রক্ষা করতে চাই। সব সুবিধা নিশ্চিতের দাবি জানাচ্ছি। তুরস্কের দাবি- এরইমধ্যে দেশটিতে অবস্থান করছে প্রায় ৪০ লাখ শরণার্থী। নতুন করে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এ জন্য সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ভ্যান প্রদেশের গভর্নর মেহমেত ইমিন মিলমেজ বলেন, অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সাথে গ্রামরক্ষীদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় সব সময় পাহারা দেওয়া সম্ভব না সেখানে ক্যামেরা বসানো হয়েছে। কেউ প্রবেশের চেষ্টা করলেই তাকে ইরানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। যদি কোনওভাবে কেউ ঢুকে পড়ে তাহলে তাকে আটক করছি। জাতিসংঘ বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আফগানিস্তান ছেড়েছে ২ লাখ ৭০ হাজার মানুষ। এছাড়া নিজ দেশেই বাস্তুচ্যুত ৩৫ লাখের বেশি নাগরিক। বিডি প্রতিদিন/কালাম | 3 |
লকডাউনে দেশের জনতাকে ঘরে থাকতে বিশেষ ভাবে আকৃষ্ট করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্ত। সিদ্ধান্তটি হল রামায়ণ ও মহাভারত পুনঃসম্প্রচারের। লকডাউনে সবাই ঘরবন্দি তাই এতেই যে একটি বড় সংখ্যক দর্শক বেড়েছে সেটি আর নতুন করে বলার নয়। সেই বিষয়েই বার্কের শীর্ষকর্তা জানিয়েছেন, রামায়ণ-মহাভারতের পুনঃসম্প্রচারের ফলে দর্শকের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। ১২ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দর্শকের সংখ্যা ও লকডাউনের আগের দর্শকের সংখ্যা প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। এমনি সময়ের থেকে লকডাউনে দর্শকের সংখ্যা অনেকটাই বেড়েছে। অনুষ্ঠান চলাকালীন যে দর্শক সংখ্যা থাকে বিজ্ঞাপনের সময়ে অনেকটাই কমে যায়। ২৬ শতাংশ দর্শক বিজ্ঞাপনের সময়ে কমে যায়। রামায়ণের কুম্ভকর্ণ, লক্ষ্ণণ ও মহাভারতের চরিত্র নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। | 2 |
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে চলমান তদন্ত রিয়াদ 'ধামাচাপা' দেয়ার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীর উদ্বেগ করেছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি শনিবার সকালে এই উদ্বেগ করে। অ্যামনেস্টির সিনিয়র উপদেষ্টা রুইয়ো রাগেহ বলেছেন, খাসোগির হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপ দেয়ার চেষ্টা চলছে বা যারা হত্যার সঙ্গে জড়িত তাদের মাধ্যমেই তদন্তের যে প্রক্রিয়া চলছে সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। সৌদি আরবের নিরপেক্ষ তদন্ত সবার কাছে প্রশ্নের মুখে পড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রাগেহ বলেন, খাসোগির ভাগ্যে কি ঘটেছে এবং তার পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো একমত। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগির সঙ্গে কয়েকজন 'সাক্ষাৎপ্রার্থী ব্যক্তির মারামারি' হয় এবং এর জের ধরে তার মৃত্যু হয়েছে বলে সৌদি আরবের প্রধান কৌঁসুলি শেইখ সৌদ আল মোজেব ঘোষণা দেয়ার পর অ্যামনেস্টির পক্ষ থেকে এ মন্তব্য এলো। বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/আরাফাত | 3 |
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রূপালী ব্যাংক ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব সরকারি ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করেছে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলনকক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। ২য় স্থান অর্জন করায় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, জি এম মো. হারুনুর রশীদসহ এপিএ-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি | 0 |
ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের প্রথম অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় আছেন জ্ঞান ফেরার পর তিনি তার স্বামীকে চিনতে পেরেছেন। অল্প কথাও বলেছেন। কেউ ডাকলে সাড়া দিচ্ছেন। কিন্তু হামলার ঘটনা মনে করতে পারছেন না। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, এখন কোথায় আছেন-এমন প্রশ্নের জবাবে ওয়াহিদা খানম বলছেন, 'বাসায় আছি।' হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছু মনে করতে পারছেন না।
| 6 |
লাইভ আড্ডায় টাইগার দলপতি তামিম ইকবাল ডু প্লেসিসকে বলেন, 'দেখো এবার তোমাকে কথা দিতে হবে যে সামনের বার তুমি আমাদের বিপিএলে খেলতে আসবে। এবং আমার দলে খেলবে। তামিমের সরাসরি এমন প্রস্তাবে রাখঢাক রাখলেন না ডু প্লেসিস। জানালেন তিনি বিপিএল খেলতে মুখিয়ে আছেন। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমি তোমাকে আগেও বলেছি আমি বিপিএলে খেলতে চাই। আমি জানি না এই বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সঠিক জায়গা কিনা। তবে আমি বিপিএলে এসে খেলতে চাই। আমি জানি এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট।' বিপিএল সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তামিম বলেন, 'বিপিএল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। আমাদের এখানে অনেক দর্শক হয়। আর স্টেডিয়াম ভরপুর থাকে।' এরপর তামিম জিজ্ঞাসা করেন ডু প্লেসিস বিপিএল টিভিতে দেখে কিনা। জবাবে ডু প্লেসিস বলেন, 'আমরা দক্ষিণ আফ্রিকায় বিপিএল দেখতে পারিনা কিন্তু আমি ক্রিকইনফো থেকে বিপিএল এর খবর রাখি। আমি আমার পরিচিত সকলের বিপিএলের খবর সবসময় রাখি।' অবশ্য কেবল বিপিএলের দর্শকের কথাই বলেননি ডু প্লেসিস। সেই সঙ্গে গোটা বাংলাদেশের সমর্থকদের কথাও বলেছেন এই প্রোটিয়া। তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকার উচিৎ বাংলাদেশ আর ভারতের সঙ্গে খেলা উচিৎ দর্শকছাড়া। তোমাদের দর্শক দুর্দান্ত, ওরা অনেক আবেগি। বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার সমর্থকদের থেকে অনেক ভালো। আর সমর্থকদের জন্যই তোমরা অনেক এগিয়ে থাকো।' | 12 |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে ডালিম (৪২) নামে এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া ঢালা নামক স্থানে পৌঁছালে ওই নারী রেললাইন পার হতে যায় এবং ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়।সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল বলেন, ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
আমদানির জন্য বেসরকারি খাতে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে চাল বাজারজাত করার জন্য চলতি অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার।গতকাল শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লষ্টি সূত্রে জানা গেছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব আমদানিকারক এলসি খুলেছেন কিন্তু এখনও চাল বাজারজাত করতে পারেননি তাঁদের এলসিকৃত চাল বাজারজাত করার লক্ষ্যে আগামী ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, কয়েক মাস ধরে চালের দামে উর্ধ্বগতি চলছে। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য চাল আমদানি শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। গত ১২ আগস্ট চাল আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। এই সুবিধা ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।পরবর্তীতে চাল আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ২৫ আগস্ট পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ে আবেদনের সময় বেঁধে দেওয়া হয়। তবে পরে সে সময় বাড়ানো হয়। এরই মাঝে ১৭ আগস্ট থেকেই চাল আমদানির জন্য অনুমতি দিতে শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়।জানা গেছে, গত ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৪১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৯৩ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ২ লাখ টনের মতো চাল এনেছেন আমদানিকারকেরা। | 0 |
আইনমন্ত্রী আনিসুল হকনির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির মামলা দায়েরের সমালোচনা করেছেন । তিনি বলেন, 'একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণভাবে ভিত্তিহীন।' শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এ সত্যটা মেনে নিতে হবে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমনসের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তারা বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামীলীগও অঙ্গসংগঠনের নেতারা। আরো পড়ুন: 'ভোট ডাকাতি'র বিরুদ্ধে ধানের শীষ প্রার্থীদের মামলামঈন উদ্দিন খান ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ভোট ডাকাতি' ও 'কারচুপির' অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন ধানের শীষের অর্ধশতাধিক প্রার্থী। গতকাল বৃহস্পতিবার ৩৩ জন প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজ নিজ আসনের বিরোধ নিষ্পত্তি চেয়ে ইলেকশন পিটিশন জমা দিয়েছেন। কয়েকদির ধরেই মামলা দায়েরের এ প্রক্রিয়া চলছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নয়া দিগন্তকে বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের অনেক প্রার্থীই ইলেকশন পিটিশন দায়ের করেছেন। বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে হাইকোর্টে ছয়টি বেঞ্চ গঠন করা হয়েছে। পিটিশন দায়েরের পর আমরা সিদ্ধান্ত নেবো কোনো প্রার্থীর শুনানি কোন বেঞ্চে করা হবে। আগামী সপ্তাহে অন্য প্রার্থীরাও মামলা করবেন বলে জানান কায়সার কামাল। গত বুধবার হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে পিটিশন দায়ের করেন বিএনপির পাঁচজন। তারা হলেন, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে আবদুল হাই, ভোলা-২ আসন থেকে মো: হাফিজ ইব্রাহিম। গত সোমবার মামলা করেছেন ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন জামালপুর-৫ আসনের ওয়ারেছ আলী মামুন, কিশোরগঞ্জের শরীফুল আলম, নেত্রকোনার ডা: আনোয়ার, মানিকগঞ্জ-২ থেকে মঈনুল ইসলাম খান, নরসিংদী-৫ থেকে আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ- ২ থেকে নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ থেকে নবী উল্যাহ নবী ও ঢাকা-২ থেকে ইরফান ইবনে আমান। মামলাসংক্রান্ত সার্বিক বিষয় দেখভালের জন্য বিএনপির পক্ষ থেকে আইনজীবীদের একটি প্যানেল করা হয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে সমন্বয়ক করে প্রতিটি বিভাগের দায়িত্বে রয়েছেন একজন করে সিনিয়র আইনজীবী। | 9 |
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের জারি করা পরোয়ানা নিয়ে ১১ অক্টোবর সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা-পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ-সংক্রান্ত একটি নথি চট্টগ্রাম আদালতে গেলে হতবাক হয়ে যান আদালত। কারণ, সাইফুল ইসলামের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা এই আদালত থেকে জারি করা হয়নি।শুধু সাইফুল নন, এ ধরনের পরোয়ানা জালিয়াতির শিকার হয়েছেন আরও অনেকেই। চট্টগ্রামে শুধু মহানগর হাকিমের বিভিন্ন আদালতেই আরও অন্তত ১৩টি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত হয়েছে। বিচারকের সিলমোহর ও স্বাক্ষর জালিয়াতি করে এসব পরোয়ানা তৈরি করা হয়। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে এরই মধ্যে আদালতের পক্ষ থেকে একটি মামলাও হয়েছে।এ বিষয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, আদালতের কজ লিস্ট, কোর্ট ডায়েরি, প্রসেস রেজিস্টার, পরোয়ানা রেজিস্টার ও পিয়ন বই যাচাই-বাছাইয়ের পর সাইফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি ধরা পড়ে। একটি সিআর মামলার (৭৯৭/২০১৬) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (মুখ্য মহানগর হাকিম) নামে ভুয়া সিল ও জাল স্বাক্ষরে তাঁর (সাইফুল) বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশ বরাবর পরোয়ানা পাঠানো হয়। মূলত তাঁকে ফাঁসাতেই এমন জালিয়াতির আশ্রয় নেয় জড়িত ব্যক্তিরা। আবুল কালাম আজাদ জানান, ভুয়া পরোয়ানা জারির ঘটনায় গত শুক্রবার তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে আদালতের নাম, স্বাক্ষর ও সিল জালিয়াতি করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি, প্রতারণা ও এতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।আদালতকেন্দ্রিক পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, কোনো না-কোনোভাবে ভুয়া পরোয়ানাগুলো আদালত কিংবা পুলিশের প্রসিকিউশন বিভাগে নথিভুক্ত হয়ে যাচ্ছে। গত বছর উচ্চ আদালত ভুয়া গ্রেপ্তারি পরোয়ানারোধে সাত দফা নির্দেশনা দেন। এরপরও বন্ধ হচ্ছে না ভুয়া পরোয়ানা।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের হাতে ওয়ারেন্টগুলো যখন পৌঁছে তখন সাধারণ দৃষ্টিতে ভুয়া-আসল শনাক্ত করাটা কঠিন। মূলত আদালতেই প্রমাণিত হয় কোনটি ভুয়া ওয়ারেন্ট। এ বিষয়ে চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী আখতার কবির চৌধুরী বলেন, 'আদালতে যাঁরা ওয়ারেন্ট ইস্যুর সঙ্গে জড়িত থাকেন, ভুয়া ওয়ারেন্ট ইস্যুর ক্ষেত্রে তাঁদের হাত থাকতে পারে। এতে করে অনেকেই দোষী না হয়েও জেলে যান। এ ক্ষেত্রে আদালত, আইন পেশায় নিয়োজিত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে।' | 6 |
নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ৬৪ পদের বিপরীতে ভোটের মাঠে নেমেছেন ২৭৭ জন।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২৬ জন। সংরক্ষিত মহিলা ১৫ পদের বিপরীতে লড়ছেন ৫৯ জন এবং সাধারণ সদস্যের (মেম্বার) ৪৪ পদের বিপরীতে লড়ছেন ১৯২ জন। এর মধ্যে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য আব্দুল্লাহ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।স্থানীয় ভোটারেরা জানিয়েছেন, সব প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট কামনা করছেন। কেউ বা মাথায় হাত রেখে দোয়া নিচ্ছেন। সবকিছু মিলে ভোটকে কেন্দ্র করে উপজেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।ফাগুয়াড়দিয়াড় ইউপি নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আকরাম হোসেন পিন্টু বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি কোনো বাধার সম্মুখীন হননি। সুষ্ঠু ভোট হবে বলে প্রত্যাশা তাঁর।উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুষ্ঠু রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় মাঠে রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। | 6 |
ভারতীয় দুই মেডিকেল শিক্ষার্থীর লাগেজ ছিনতাইয়ের ঘটনায় একটি ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার রাজধানী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন মো. ফখরুল ইসলাম, মো. আলমাস, মো. সামুন, মো. আবদুল্লাহ আল ইউসুফ আহম্মেদ, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম। পুলিশ বলছে, ওই দুই শিক্ষার্থীর নাম শাহীল আহমেদ ও আসিফ ইকবাল। তাঁরা রাজধানীর মগবাজার এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। ২৩ জানুয়ারি ভোরে ছুটি কাটাতে দুই সপ্তাহের জন্য ভারতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন তাঁরা। এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ছিনতাইয়ের মামলা হলেও ঘটনাটি ঘটিয়েছিলেন ডাকাত চক্রের সদস্যরা। এই চক্রের মূল হোতা আবদুল্লাহ আল ইউসুফ আহমেদ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, একজন চিকিৎসকের গাড়িচালক রাতের জন্য গাড়ি ভাড়া দিয়েছিলেন ছিনতাই চক্রের সদস্য ফখরুল ইসলামকে। ২৩ জানুয়ারি হোস্টেল থেকে বিমানবন্দরে যাওয়ার সময় মগবাজারে একটি সাদা রঙের গাড়ি তাঁদের গতিরোধ করে। পরে মুখোশধারী ৪ জন গলায় চাপাতি ধরে তাঁদের সঙ্গে থাকা ১টি ট্রলি, ১টি হাতব্যাগ, ১টি ল্যাপটপ, ২টি মুঠোফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি ও সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নেন। যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, চক্রের সদস্যরা সপ্তাহে এক দিন গাড়ি নিয়ে ছিনতাই করতে বের হন। যেদিন তাঁরা বের হন সেদিন তিন থেকে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটান। তিনি বলেন, ছিনতাইকালে গাড়ির নম্বর প্লেট ঢেকে রাখা হয়, যাতে ধরা না পড়েন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়িমালিককে চালক না জানিয়ে গাড়ি ভাড়া দিয়েছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ১৮টি মুঠোফোন, ১টি ল্যাপটপ ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে একটি মুঠোফোন ও একটি ল্যাপটপ একজন মেডিকেল শিক্ষার্থীর। বাকিগুলোর মালিক খুঁজে বের করার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, ভোরে যখন রাস্তা ফাঁকা থাকে, তখন ছিনতাই করতে নামেন এই চক্রের সদস্যরা। বিশেষ করে, পুলিশের টহল দল নেই এমন স্থানকে ছিনতাইয়ের জন্য বেছে নেন তাঁরা। যাতে ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারেন তাঁরা। পুলিশের নজরদারি কম থাকার কারণে রাতে প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ঘটনা ঘটিয়ে থাকেন চক্রের সদস্যরা। টহল পুলিশ থাকে না এমন স্থানে এ ধরনের ঘটনা বেশি ঘটে। | 6 |
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি টানা ৬ বছর পরে পরিবর্তন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মো. মহিদুজ্জামান মহিদকে। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নুরুন্নবী পরাগকে। শনিবার দিবাগত রাতে দলীয় প্যাডে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এর পূর্বে ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৫ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন ওবাইদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু ফয়েজ নিশাত। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
প্রকাশিত হল টিএম রেকর্ডসের নতুন গান 'এমনই এক ধাঁধা'। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। বুধবার (১২ জানুয়ারি) টিএম রেকর্ডসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল গানটি। তুই আমারে দিলি বন্ধু, এমনই এক ধাঁধা, চাইয়া দেখি আমার পরাণ তোর পরাণে বাঁধা-এমন প্রেমময় কথার গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এস আই টুটুল। তার তুমুল জনপ্রিয় গান 'যায় দিন যায় একাকী' গানটিকে স্মরণ করে তিনি বলেন, "আমার যায় দিন যায় একাকী'-গানটার বহুদিন পর এমন একটা গান পেলাম। গানটা আমার এত মন ছুঁয়ে যায়, কেননা আমার মনে হয় এ ধরনের গানগুলোর জন্য আমিই যথার্থ শিল্পী। বিশেষ করে এ গানটার মধ্যে একটা ফিল্ম আছে। গানের গল্পটা দেখলেও মনে হবে যে এর মধ্যে একটা ফিল্মি ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এ গানের সাউন্ড, আমার লাইফে আমি কখনো এত সুন্দর সাউন্ড পাইনি, গানে যা কৃতিত্ব সম্পূর্ণ কৌশিক হোসেন তাপসের। একজন শিল্পী একজন সংগীত পরিচালক হিসেবে আমি বলতে পারি তাপস একজন দূর্দান্ত কম্পোজার।" টুটুলের গানটির চিত্রায়ণ হয়েছে সিলেটের দারুন সব লোকেশনে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানিম রহমান অংশু। তিনি জানান, গানের চিত্রায়ণে ভাড়া করা হয় ট্রেনের পুরো একটি বগি। টুটুলের সঙ্গী হয়ে এর মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব ও নায়িকা তমা মির্জা। বড়পর্দার এ জুটি এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে এক হলেন। গানটির প্রযোজনা ও নির্মাণ তত্বাবধায়নের পাশাপাশি এর স্টাইলিং করেছেন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী। টিএম রেকর্ডসের গান ও এর চিত্রায়ণের মানের প্রশংসায় পঞ্চমুখ টুটুল বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে যদি আমাদের এক কাতারে দাঁড়াতে হয় তাহলে সে জন্য এখন আমাদের টিএম রেকর্ডস আছে, এটিই প্রোপার লেভেল যা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করতে পারে। আন্তর্জাতিক কোনো সংগীতের আসরে যদি ভিনদেশি কাউকে দেখাতে হয় তাহলে আমি গর্বের সঙ্গে টিএম রেকর্ডসের গান ও উইন্ড অব চেঞ্জকে দেখাতে পারবো।" সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। যাত্রা শুরুর পর থেকেই একের পর এক সংগীতের চমক নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তাদের প্রকাশিত প্রতিটি গানই ইতিমধ্যে কোটি শ্রোতার হৃদয় স্পর্শ করেছে। | 2 |
টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টরপন্থী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। সপ্তাহখানেক আগেই তিনি নিয়েছিলেন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ। আপাতত ঘরবন্দী হয়ে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরো বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, কার্যালয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি। সাবধানতা অবলম্বন করতে নিভৃতবাসে যাচ্ছেন তিনি। যাবতীয় কাজকর্ম ভার্চুয়ালি করছেন ঘরে বসেই। গত ৫ এপ্রিল লখনউয়ে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। জানা গেছে, তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়েছিলেন। সূত্র : জিনিউজ | 3 |
শিশুদের সেনা হিসেবে নিয়োগ বা ব্যবহারকারী দেশগুলোর তালিকায় পাকিস্তান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্ট (সিএসপিএ) তালিকায় এই দুই দেশের নাম এসেছে। এতে দেশ দুটিকে সামরিক সহায়তার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্কের এই তালিকাভুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রতিবেদনেও অন্তর্ভুক্ত হয়েছে। মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের ব্যর্থতার বিষয়টি এই প্রতিবেদনে উঠে আসে। চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্টের জন্য বার্ষিক টিআইপি প্রতিবেদনে বিগত বছরে কোন কোন দেশ শিশুদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে বা শিশু সৈনিক ব্যবহার করেছে, সেই তালিকা প্রকাশের দরকার হয়। সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সরকার-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গ্রুপে শিশুদের নিয়োগ বা ব্যবহারের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। ২০২১ সালের সিএসপিএ তালিকায় আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, পাকিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও ইয়েমেনের নাম রয়েছে। এগুলোর মধ্যে কঙ্গো, সোমালিয়া ও ইয়েমেনের নাম ২০১০ সালে শুরু হওয়ার পর প্রতিবছরই এই তালিকায় থাকছে। এ ছাড়া আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, মালি, মিয়ানমার, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়ার নাম গত ১০ বছরে একাধিকবার এসেছে। ২০১০ সালে যখন প্রথম সিএসপিএ তালিকা প্রকাশ করা হয় তখন মাত্র ৬টি দেশ ছিল। ১০ বছর পর এসে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ১৪টি দেশে দাঁড়ায়। চলতি বছর তালিকায় ১৫টি দেশের নাম এসেছে, যা এ-যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের সব দেশই নতুন তালিকায় এসেছে, সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান ও তুরস্কের নাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে 'শিশুসেনা' হিসেবে ১৮ বছরের কম বয়সী যারা প্রত্যক্ষভাবে সেনাবাহিনী, পুলিশ কিংবা সরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করে তাদের বোঝানো হয়। এদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনী, পুলিশ কিংবা অন্য নিরাপত্তা সংস্থায় নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাঁচক, কুলি, সংবাদবাহক, স্বাস্থ্যকর্মী, গার্ড এবং যৌনদাসদেরও 'শিশুসেনা' হিসেবে বোঝানো হয়। তালিকায় স্থান পাওয়া দেশগুলোর বেশ কিছু কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে সিএসপিএ। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সামরিক শিক্ষা-প্রশিক্ষণ, সেনাবাহিনীতে বিদেশি অর্থায়ন, যুক্তরাষ্ট্রের অ্যাকসেস ডিফেন্স আর্টিকেলস প্রোগ্রাম এবং শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়া। পাশাপাশি এসব দেশে সরাসরি সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধেরও সুপারিশ করা হয়েছে। আগামী অক্টোবর থেকে দেশগুলোর ওপর এক বছরের জন্য এসব বিধিনিষেধ আরোপ হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুনজর পাওয়া দেশের জন্য তা কার্যকর হবে না। | 3 |
নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে সার্চ কমিটি।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির কাছে নামগুলো জমা দেওয়া হবে। রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবেই হবে।'সার্চ কমিটি কোন প্রক্রিয়ায় নাম চূড়ান্ত করেছে তা কমিটির সদস্যদের বাইরে কেউ জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।এর আগে ৩১৬টি নাম পেয়েছিল সার্চ কমিটি। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে।গত রোববারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২ / ১৩ জনে নামিয়ে এনেছেন।ওবায়দুল হাসান আরও জানিয়েছিলেন, চূড়ান্ত ১০ জনের নাম তারা প্রকাশ করবেন না। আর তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না।উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন-সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।আরও পড়ুন:* বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন* সার্চ কমিটি কী মানদণ্ড অনুসরণ করছে জানতে চান সুজন সম্পাদক* নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নামের তালিকায় অর্ধশত শিক্ষক | 6 |
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।শনিবার ঢাকাসহ সারা দেশে ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।এ দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদকদল বাদ্য বাজাবেন।স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াতে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে।এ ছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে।দেশের সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।দেশের সকল শিশুপার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে। চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর এবং ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজসমূহ ওই দিন দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করবে।গণহত্যা দিবসে জাতীয় কর্মসূচি২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী 'ব্ল্যাক আউট' পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন।মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার সকাল ১০টায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এ ছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সকল সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা করা হবে। | 6 |
ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল।এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সদস্যপদ পাওয়া আবির মোহাম্মদ সোহাগকে ছাত্রদল থেকে বহিষ্কার করে বুধবার নিজের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সাইফুল ইসলাম ভূঁইয়া। বিজ্ঞপ্তিতে সোহাগকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে ছাত্রলীগের সদস্যপদ পাওয়ায় তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় বলে উল্লেখ করেন তিনি।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ছাত্রদলের প্যাডে আবির মোহাম্মদ সোহাগ নামে একজনকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত উল্লেখ করে বহিষ্কার করার নির্দেশ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন সাইফুল। সোহাগ আমাদের সংগঠনের কেউ না, তাকে কখনো ছাত্রদলের রাজনীতি করতে দেখিনি। সাইফুলের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে তাঁকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। | 6 |
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে প্রতারণার মামলা করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার বিএসইসি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৯ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু সেই লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি। পরে বিনিয়োগকারীদের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক সামর্থ্য না থাকার পরও সুহৃদের তৎকালীন পরিচালনা পর্ষদ প্রতারণামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই লভ্যাংশ ঘোষণা করেছিল। তাই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার দায়ে ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করে। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগেই প্রাক্ আইপিও প্লেসমেন্টের মাধ্যমেও অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির কিছুদিন না যেতেই কোম্পানিটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। হাতবদল হয় মালিকানার। নানা অনিয়ম শুরু হয় কোম্পানিতে। এর মধ্যে প্লেসমেন্ট শেয়ারধারী ও উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের হাতে থাকা শেয়ার বাজারে বিক্রি করে দেন। সর্বশেষ ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় শেয়ারের দাম বাড়াতে। অথচ লভ্যাংশ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য কোম্পানিটির ছিল না। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র ১২ শতাংশ শেয়ার। অথচ বিএসইসির নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের হাতে সব সময় ৩০ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। এদিকে ডিএসইর ওয়েবসাইটে সংরক্ষিত কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে দেখা যায়, সেটি আর কার্যকর নেই। এমনকি কোম্পানিটির করপোরেট প্রোফাইলে ক্লিক করে সেখানেও কিছু পাওয়া যায়নি। | 0 |
বৈশাখের শুরু হলেও নেই খরতাপ। এর ওপর মেঘাচ্ছন্ন আকাশ। মৃদু ঠাণ্ডা বাতাসও বইছে। রংপুর নগরের আশপাশের এলাকা থেকে সাইকেলে করে শত শত মানুষ শহরে ঢুকছেন। সবাই বেরিয়েছেন কাজের সন্ধানে। কেউ যেন বসে নেই। রংপুর নগরের ধাপ শিমুলবাগ এলাকায় শ্রমের হাটে কথা হলো অনেকের সঙ্গে। আট কিলোমিটার দূরের গঙ্গাচড়ার ধামুর এলাকা থেকে সাইকেল করে ডালি-কোদাল নিয়ে ছুটে এসেছেন রফিকুল ইসলাম (৪০) নামের একজন দিনমজুর। তিনি বললেন, 'এই কয় দিন আগোত শহরোত কাজ আছলো না। এলা কাজের অভাব নাই। বাসাবাড়ির বিল্ডিংয়ের কাজ এলা অনেক। বালু-ইট বহনের কাজ করি। প্রতিদিন আয় হয় ৬০০-৮০০ টাকা পর্যন্ত।' নগরের কেরানীপাড়া চারমাথা মোড়েও দেখা গেল সাইকেলের মধ্যে ডালি নিয়ে বসে আছেন ৪০-৫০ জন দিনমজুর। করোনাকালের সংকট কাটিয়ে শহরে আবার কাজ বেড়েছে। দিনমজুরেরা তাই স্বস্তিতেই দিন পার করছেন। নুরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, 'হামার এলা দাম বাড়ছে। আইসা মাত্র কাজ পাওয়া যায়। বালু ও ইট সরানোর কাজ করা হয়। তাতে আয় হয় ভালো। এক দিন-দুই দিন কাজ না করলেও খাবারের অসুবিধা হয় না।' শহরে প্রবেশের পথ নিসবেতগঞ্জ সেতুর কাছে এক ঘণ্টা দাঁড়িয়ে দেখা গেল, সাতসকালেই সাইকেলে আর হেঁটে শত শত কর্মজীবী মানুষ ছুটছেন। এর মধ্যে বেশির ভাগই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাটের কর্মচারী। শহরলাগোয়া নজিরের হাট, কেরানীর হাট, লাহিড়ির হাট, মণ্ডলের হাটসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ শহরে কাজ করতে আসেন। মণ্ডলের হাট এলাকার বাসিন্দা দোকানকর্মচারী শরিফুল ইসলাম বলেন, বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। এতে খাওয়াদাওয়ার খরচ বেড়ে গেছে। তবে বাজার-খরচ কমিয়ে নিজের মতো সামলে নিয়েছেন তিনি। চাকরি আছে বলে কারও দ্বারস্থ হতে হয় না। সব মিলিয়ে ভালোই আছেন তিনি। রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আরও অনেকেই অভিযোগ করলেন। তবে করোনাকালের জীবন তাঁদের হিসাবনিকাশ করে চলতে শিখিয়েছে। এ কারণে সীমিত উপার্জন দিয়ে হিসাব করে বাজারসদাই করেন তাঁরা। নগরের কুকরুল আমাশু এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ নাসির বলেন, 'ঈদের অপেক্ষায় বসে আছি, বাজারের অবস্থা আগের মতো হয়ে উঠছে। মানুষজন সাধ্যমতো ঈদের কেনাকাটা করছেন। দুই বছর ধরে খুব কষ্টে দিন কাটলেও মানুষের কেনাকাটা ও আনাগোনা দেখে মনে হচ্ছে আবার সুদিন ফিরে এসেছে।' | 6 |
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, 'করোনা মহামারি আকারে সারা বিশ্বে দেখা দিয়েছে। বাংলাদেশেও দিন দিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। যত দিন করোনার প্রতিষেধক আবিষ্কার না হচ্ছে এবং আমরা তা না পাচ্ছি, তত দিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সব কাজ কর্ম, চাকরি, ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে হবে। না হলে অর্থনৈতিক মন্দা দেখা দেবে।' আজ শনিবার সকাল সাড়ে আটটায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদে) ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে জি এম কাদের এসব কথা বলেন। জি এম কাদের করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০২০ সালের ঈদুল আজহা এসেছে এক বিশেষ প্রেক্ষাপটে। করোনা মহামারি ও বন্যার সঙ্গে এবারের এই ঈদ ত্যাগের মহিমার কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি বিপদে থাকা মানুষের জন্য সহমর্মিতা ও সহানুভূতির বিশেষ বার্তা নিয়েও এসেছে। ঈদের নামাজের পর লালমনিরহাট শহরের সদর হাসপাতাল রোডের সাপটানা বাজারে অবস্থিত নিজ বাসভবনে যান লালমনিরহাট-৩ আসনের সাংসদ জি এম কাদের। সেখানে তিনি কোরবানি শেষে জেলা সার্কিট হাউসে যান। তিনি গত বৃহস্পতিবার দুপুর থেকে এখানেই অবস্থান করছেন। আগামীকাল রোববার সকালে লালমনিরহাট সার্কিট হাউস থেকে সড়কপথে রংপুর হয়ে সৈয়দপুর যাবেন। পরে বিমানে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হবেন। | 9 |
সম্প্রতি ভাস্কর্য ইস্যুতে বিচারক, পুলিশ ও জনপ্রশাসনের কর্মকর্তাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 'সংবিধানের কথা বলে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এমনকি বিচারকরাও রাজপথে নেমে এসেছেন। রাজপথে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের এমন ভূমিকা দেখে জনগণ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত ও ক্ষুব্ধ।' রিজভী বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার। বিচারকদের অন্য কোনো চেতনা থাকতে পারে না, তাদের একটি মাত্র চেতনাই থাকা দরকার, সেটি হল ন্যায়বিচার। নাগরিক সমাজে বিবদমান নানা পক্ষের মানুষ বিবাদ মীমাংসার জন্য আদালত ও প্রশাসনেরই শরণাপন্ন হয়। তারাই যদি কোনো এক পক্ষ নিয়ে রাস্তায় নামে তাহলে অন্য পক্ষের কথা কে শুনবে? তাহলে ন্যায়বিচার বলে তো কিছু থাকবে না। এ সময়ে বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ এত দুর্নীতি ও খুন-গুম-হত্যা-অপকর্ম করেছে যে তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। তাদের আতঙ্কে প্রহর কাটছে।' শেখ হাসিনা গায়ের জোরে আজীবন ক্ষমতায় থাকার দুরভিসন্ধি পূর্ণ করতে চাচ্ছেন। এখন তার দলের নেতারা প্রকাশ্যে তাদের নেত্রীর অভিলাষের কথা বলে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গত শনিবার এক বৈঠকে বলেছেন- 'শেখ হাসিনা যত দিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, তত দিন তিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন।' এর আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- 'আজীবন ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা।' খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- 'শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।' হানিফ সাহেবরা ভোট রঙ্গ করে শেখ হাসিনাকে কেন আজীবন ক্ষমতায় রাখতে চান, তা খুব ভালো করে জানে দেশের মানুষ। রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে তাদের এ ধরনের বক্তব্য অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশে যে একদলীয় বাকশাল কায়েম যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে, তাদের বক্তব্যে সেটিই প্রতিফলিত হয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ পরিবর্তন চায়, শান্তি চায় এবং জীবনের নিরাপত্তা চায়। তারা আশা করছে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সেটা পেতে পারে। শান্তির জন্য পরিবর্তন শুধু জাতীয় পার্টি দিতে পারে। আর কেউ পারবে না। তিনি বলেন, ক্ষমতা ছাড়ার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। যদি আবার ক্ষমতায় আসতে পারি তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যাথা-বেদনা দূর হবে। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই। যদি কারচুপির নির্বাচন না হয় তাহলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধা, হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া ও ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি ফয়সাল হোসেন চিশতি প্রমুখ। বিডি-প্রতিদিন-সালাহ উদ্দীন | 6 |
রাজশাহীর মোহনপুরে চাচাকে কুপিয়ে হত্যা করায় ভাতিজা নাসির উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইলের সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। এরপরই নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। নিহত নাজিম শাহ ওরফে চেংকু (৪০) ওই গ্রামের মৃত ময়েজ শাহর ছেলে।নিহত নাজিম শাহর বড় ভাই বায়েম শাহ বলেন, দুই বছর আগে নাসির তাঁর বাবা নাজুকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন আমার ছোট ভাই নাজিম শাহ। কিছুদিন আগে ভাতিজার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন তিনি। এ কারণে চাচার ওপর ক্ষিপ্ত ছিলেন নাসির।বায়েম শাহ আরও বলেন, বাবাকে হত্যাচেষ্টার মামলায় আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে চাচাকে হত্যার হুমকি দিতেন। আজ সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন আমার ভাই নাজিম। তখন ছুরি নিয়ে এসে চাচাকে কুপিয়ে আহত করেন নাসির। এরপর নাজিম বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নাজিমের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থানার সামনে দিয়ে পালানোর সময় নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করা হচ্ছে। | 6 |
ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংস এবং পেঁয়াজ ও আদার দাম। তবে কমেছে সবজি ও মাছের দাম। গতকাল রোববার সকালে শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। দাম নিয়ে এখনো বিপাকে আছেন বলেই জানিয়েছেন ক্রেতারা।শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা সাদেক মিয়া বলেন, দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৬০ টাকায় বিক্রি করছি। আদার দামও বেড়েছে ১০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা, দেশি রসুন ৪০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৫০ টাকা, আদা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।অপরদিকে মাছ মহালের মাছ বিক্রেতা হারুন মিয়া বলেন, সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।একই বাজারের সবজি বিক্রেতা সানি মিয়া বলেন, বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছে। তাই দামও অনেক কমেছে, বেড়েছে বিক্রি। তবে কাঁচা মরিচ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি করছি।এদিকে মুরগি বিক্রেতা পাপ্পু মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে সাদা কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে।ডিম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ডিমের দামে উঠানামা নেই। দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি করছি।শম্ভুগঞ্জ মধ্যবাজারের সাত্তার স্টোরের বিক্রেতা আহসান উল্লাহ বলেন, তেল, ডাল, আটার দাম বাড়েনি। তবে কেজিতে ৫ টাকা কমেছে চিনির দাম।মাংস বিক্রেতা সবুজ মিয়া বলেন, খাসি ও গরুর মাংসের বাজার কিছুটা চড়া। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরুর মাংস ৫৮০ টাকা ও খাসির মাংস ৮৪০ থেকে ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।ক্রেতা আসলাম উদ্দিন বলেন, এখন সবজির মৌসুম, দাম কমবে ৎস্বাভাবিক। তবে আহামরি দাম কমেছে তা নয়। একটা পণ্যের দাম কমলে অন্যটা বাড়ে। গড়ে একই কথা।আরেক ক্রেতা সাহিতা খাতুন বলেন, সবজির বাজার কমতির দিকে থাকলেও পেঁয়াজের দাম চড়া। আমাদের বড় পরিবার, বেশি পেঁয়াজ লাগে। দাম কমলে স্বস্তি পেতাম। | 6 |
হৃদয় খান। তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক। সম্প্রতি 'রাত জাগা ফুল' ছবিতে তার গাওয়া 'মনে থাকে মনের মানুষ' গানটি শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এই গান, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে- 'মনে থাকে মনের মানুষ' গানটি নিয়ে শ্রোতার প্রতিক্রিয়া কেমন? সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো লাগার কথা অনেকে উল্লেখ করেছেন। এও বলেছেন, আমার কণ্ঠে তারা এ ধরনের গান আগে শোনেননি। কথার কথাও নয়, কারণ নিজেও এ ধরনের গান আগে গাইনি। 'মনে থাকে মনের মানুষ' মৌলিক গান হলেও এর সুর করা হয়েছে ফোক গানের আদলে। অ্যালবাম, একক গান কিংবা কোনো ছবিতে আগে এ ধরনের সুর করা হয়ে ওঠেনি। সিনেমার গান নিয়েও নিরীক্ষা করার সুযোগ থাকে? অন্যদের কথা জানি না। আমার বেলায় বলতে পারি- এখন পর্যন্ত যে ক'টি ছবিতে সংগীত পরিচালনা করেছি, সেখানে পুরো স্বাধীনতা ছিল। 'রাত জাগা ফুল' সিনেমার গানের বিষয়েও পরিচালক মীর সাব্বির পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন। সে জন্যই সিনেমার গল্প, চরিত্র ও ঘটনার বাঁকবদলের ওপর ভিত্তি করে স্বাধীনভাবে গান তৈরি করতে পেরেছি। গানের সুরে শিকড়ের ছাপ রেখেছি। কারণ সিনেমার গানের জন্য এটা মানানসই মনে হয়েছে। 'শূন্য হৃদয়' প্রকাশের পর নতুন গান করেছেন? কাজ করে যাচ্ছি। কথা-সুর-সংগীতায়োজন সবকিছু শেষ করার পরই রেকর্ড করব। এর পর প্রকাশের বিষয়ে ভাবব। কারণ শ্রোতা সব সময় নতুন কিছু চান। তাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে অহেতুক একের পর এক গান প্রকাশের কোনো মানে হয় না। সেই ভাবনা থেকেই একেকটি গান তৈরিতে যথেষ্ট সময় নিই। চেষ্টা করি গানের সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গায়কিতে নিজেকে নতুনভাবে তুলে ধরতে। নতুনদের নিয়ে কোনো আয়োজনের কথা ভাবছেন? যখনই সুযোগ পাই, নতুনদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি। সে জন্যই ধারাবাহিকভাবে 'হৃদয় মিক্স' অ্যালবামের আয়োজন করা। করোনার জন্য অনেক দিন সেভাবে কিছু করার সুযোগ হয়নি। এখন আবার সবকিছু নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। হয়তো এ বছরেই নতুনদের নিয়ে ভিন্ন ধাঁচের কোনো আয়োজন করতে পারব। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। 'ভালো লাগে না' রিমেক গানের মতো আর কোনো আয়োজনের পরিকল্পনা আছে? সেভাবে এখন কিছু ভাবিনি। 'ভালো লাগে না' গানের অ্যাকুস্টিক ভার্সন প্রকাশ করেছি। কারণ এর দুটি ভার্সন আগেই রেকর্ড করা ছিল। আমরা যারা গান বা সংগীত নিয়ে মেতে থাকি, তারা নিজেদের সৃষ্টি নিয়ে কাটাছেঁড়া করতেই থাকি। নানা ধরনের নিরীক্ষার কথাও মাথায় আসে। সে জন্যই এ গানের দুটি ভার্সন তৈরি করা। কাছের যারা অ্যাকুস্টিক ভার্সনটি শুনেছিলেন, তারাই অনুরোধ করেছিলেন, শ্রোতার জন্য যেন এটি প্রকাশ করি। নিজে থেকে জনপ্রিয় গানগুলো রিমেক করার ভাবনা আদৌ ছিল না। তাহলে কি আর কোনো জনপ্রিয় গান রিমেক করবেন না? শ্রোতা চাইলে জনপ্রিয় গানের রিমেক করতে আপত্তি নেই। তবে সব সময় চেষ্টা থাকবে মৌলিক নতুন গান তৈরি করে যাওয়ার। | 2 |
শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এবং কয়েক শত সাধারণ জনতা দেশটির পার্লামেন্টে যাওয়ার প্রধান সড়কে অবরোধ করে অবস্থান শুরু করে। কেউ কেউ রাজনৈতিক নেতৃবৃন্দকে অপমানসূচক বার্তা দিতে ব্যারিকেডে নিজেদের ব্যবহৃত অন্তর্বাস ঝুলিয়ে দিয়েছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের কেউ কেউ শ্রীলঙ্কার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে অপমানসূচক বার্তা প্রদানের অংশ হিসেবে তাদের অন্তর্বাস ব্যারিকেডে ঝুলিয়ে দেন। এসব অন্তর্বাসে লেখা ছিল, 'ফিরে যেতে হবে', 'গোতা, চলে যাও'-এর মতো বিভিন্ন বার্তা।শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়া ৪২ বছর বয়েসি বিজ্ঞাপন নির্মাতা পূর্ণিমা মুহান্দিরাম বলেছেন, 'আমরা আমাদের রাজনীতিবিদদের ক্রমাগত মিথ্যাচারে ক্লান্ত, অসুস্থ। আমরা চাই প্রেসিডেন্ট এবং সরকার ক্ষমতা ছেড়ে দিক।'এ দিকে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসা শুক্রবার দেশটির পার্লামেন্টে বলেছেন তাঁরা (বিরোধী দল) আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চান। বিপরীতে, বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে বারবার তাঁর নেতৃত্বে ঐকমত্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।ক্ষমতাসীন দলের চিফ হুইপ এবং দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা শুক্রবার পার্লামেন্টে বলেছেন, 'আমরা একাধিকবার ঐকমত্যের সরকার কিংবা একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছি কিন্তু বিরোধীরা সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে।' | 3 |
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা ইসরায়েলের জন্য নতুন নয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিও ছিল আলোচনায়। যদিও সে সময় ইসলামাবাদ এটি নাকচ করে দেয়। তবে চাপা পড়া বিষয়টি আবারও সামনে এসেছে একটি পাকিস্তানি-আমেরিকান প্রতিনিধি দলের ইসরায়েল সফরের পর। দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম জিউ টিভি। বিদেশি সংবাদমাধ্যমের খবরের বরাতে বলা হয়, গত সপ্তাহে পাকিস্তানি-আমেরিকান একটি প্রতিনিধি দল ইসরায়েল সফর করেছে পাকিস্তান-ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে। এ সফর অনুষ্ঠিত হয় ইসরায়েলপন্থি বেসামরিক দল 'সারাকা'র (আরবিতে এর অর্থ অংশীদারিত্ব) অর্থায়নে। এটি প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে, আব্রাহাম চুক্তির পর। যে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। দলটি ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক উন্নয়নে কাজ করে। বর্তমানে ইসরায়েল, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে এ দলের তিনটি শাখা রয়েছে। সারাকার পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ইসরায়েল সফরে পাকিস্তানের প্রথম অনুমতিপ্রাপ্ত ইহুদিসহ দক্ষিণপূর্ব এশিয়ার মুসলিম ও শিখদের একটি প্রতিনিধি দলকে প্রেসিডেন্ট ইসাক হারজগের সঙ্গে সাক্ষতের জন্য আনতে পেরে সারাকা সম্মানিত বোধ করছে। প্রতিনিধি দলের সদস্যরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি-আমেরিকান লবিস্ট আনেলা আলী। দলে পাকিস্তানিসহ অন্য দেশের মুসলিমরাও অন্তর্ভুক্ত ছিলেন। বিদেশি এক সংবাদমাধ্যম জানায়, প্রতিনিধি দল ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ প্রতিনিধি দলে পাকিস্তানের সংবাদমাধ্যমের কিছু 'বিখ্যাত' মুখ ছিলেন। কেউ কেউ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কাজ করেন। প্রতিনিধি দলে থাকা আহমেদ কোরাইশি রাষ্ট্রীয় টিভির কর্মী ছিলেন। এদিকে প্রতিনিধি দলে আহমেদ কোরাইশি থাকায় তার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার বিষয়ক সাবেক মন্ত্রী ড. শিরিন মাজারি। জবাবে কোরাইশি বলেন, 'স্ব-নিযুক্ত ইসরায়েল বিরোধী যোদ্ধা ড. শিরিন মাজারি ২০০৫ সালে আইএসএসআইয়ের (ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ) ডিজি ছিলেন। ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী কোরাইশির সময় প্রথমবার তুরস্কে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে বৈঠক হয়। তখন তিনি আপত্তি জানাননি। ২০০৮ সাল পর্যন্ত তিনি দায়িত্বে বহাল ছিলেন। ২০২১ সালের জুনে ইমরান খানের সাবেক সরকারের উপদেষ্টাদের ইসরায়েল সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছিলেন, পাকিস্তানি কর্মকর্তাদের ইসরায়েল সফর নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে। যদিও পরে এ ধরনের সফরের কথা প্রত্যাখ্যান করা হয়েছে উপদেষ্টাদের পক্ষ থেকে। ইমরান খানের সাবেক স্ত্রী ইহুদি পরিবারের হওয়ায় পাকিস্তান-ইসরায়েলে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম ছিল। দেশটির ভঙ্গুর অর্থনীতি ও রাজনৈতিক সংকটের মধ্যে এ বিষয়টিও ব্যাপক গুরুত্ব পায়। | 3 |
রাজধানীতে বৃহত্তর খুলনা সমিতির ২০২২-২৩ মেয়াদে অধ্যাপক ডা. বিশ্বাস আক্তার হোসেন সভাপতি ও রেজাউল হক রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয় সুন্দরবন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আব্দুল মজিদ এ ফলাফল ঘোষণা করেন। সমিতির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এস এম আবু সাইদ, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বাদশা ও অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, কাজী মইনুল হক ও মো. রোস্তম আলী; সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম ডলার, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কে এম ফুরকান আলী; দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম খান; প্রচার সম্পাদক শেখ আব্দুল হান্নান এবং সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ। এছাড়া কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য- শেখ মোয়াজ্জেম হোসেন, অ্যাড. এ এস এম মুস্তাফিজুর রহমান, অ্যাড. এস কে সিকদার, কাজী ছিদ্দিকুর রহমান, মো. খুরশীদ আলম জাহাঙ্গীর, অ্যাড. মো. শামছুজ্জামান, মো. আফসার আলী, ফসিহ উদ্দীন মাহতাব, ড. মো. শহিদুল ইসলাম, মো. মাহাতাব হোসেন (মনি), এস এম. সাইফুল্লাহ আল মামুন, অ্যাড. হুমায়ুন কবির বুলবুল, মো. আমজাদ হোসেন, এস এম আলী আকবর, অ্যাডভোকেট মো. সহিদুল হক, মো. আজিজুর রহমান জমাদ্দার, হাফেজ সুলতান আহমেদ, মো. রেজাউল করিম, এম এ আলম এবং ড. কাজী মনিরুজ্জামান। | 6 |
ডিমের পুষ্টিগত গুণ নিয়ে সংশয়ের অবকাশ নেই কারও মনে। তবে অনেকেই বুঝতে পারেন না বয়স চল্লিশ পেরিয়ে গেলে নিয়মিত ডিম খাওয়া ঠিক কি না। বিশেষজ্ঞদের মতে, আমাদের খাদ্য তালিকায় উপস্থিত খাদ্যগুলির মধ্যে ডিম প্রোটিনের অন্যতম সেরা একটি উৎস। একটি সিদ্ধ ডিমে ছয় গ্রামেরও বেশি প্রোটিন থাকে, স্নেহপদার্থ থাকে ৫ গ্রামের একটু বেশি। পাশাপাশি এতে থাকে ভিটামিন এ, ভিটামিন বি। কোলেস্টেরল থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। ডিমের উপকার হরেক রকমের। বিশেষত বয়স্ক মানুষদের পেশীর ক্ষয় পূরণ করতে ডিম অত্যন্ত কার্যকর। দেহে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকলেই পেশীর গঠনে তার নেতিবাচক প্রভাব পড়ে। ফলে ডিম পূরণ করতে পারে সেই ঘাটতি। তা ছাড়া এটি সহজ পাচ্যও বটে। এতে লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা পেশী গঠনে অতি প্রয়োজনীয়। পাশাপাশি ডিমে থাকে ভিটামিন ডি ও ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড। অনেকেই চল্লিশ পেরিয়ে গেলে কোলেস্টেরলের কথা ভেবে ডিম খাওয়া বন্ধ করে দেন। কিন্তু আধুনিক গবেষকদের একাংশ বলছেন, সুস্থ মানুষদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে ডিম খাওয়া খুব একটা বিপজ্জনক নয়। কারণ হিসেবে বলা হচ্ছে একজন সুস্থ ব্যক্তি খাদ্যের মধ্য দিয়ে মোটামুটি দৈনিক ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করতে পারেন। কাজেই রোজ একটি করে ডিম খেলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। পঞ্চাশ পেরিয়ে গেলে সপ্তাহে তিনটি ডিম খাওয়া যেতে পারে। যারা তবুও নিশ্চিন্ত হতে পারছেন না তারা ডিম খেতে পারেন কুসুম বাদ দিয়ে। তবে মনে রাখবেন সকলের শরীর সমান নয়। কাজেই কোনো অসুস্থতার লক্ষণ থাকলে বা পুষ্টি সংক্রান্ত কোনো দ্বিধাবোধ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিম খাওয়াই বিচক্ষণতার পরিচয়। | 4 |
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর গত রবিবার দেশটিতে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিমানটিতে প্রতিরোধমূলক অস্ত্রের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামাদিও রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/কালাম | 3 |
দুবাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের ডান-হাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। যার মাধ্যমে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারে সাবেক অধিনায়ক ইমরান খানের পাশে বসলেন তিনি। ৩৬ বছর আগে পাকিস্তানের পক্ষে ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন ইমরান। ১৯৮২ সালে লাহোরে শ্রীলংকার বিপক্ষে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। ইমরানের সমান ১৪ উইকেট শিকার করলেও বল হাতে বেশি রান দেয়ায় পাকিস্তানের হয়ে ম্যাচে সেরা বোলিং ফিগারে শীর্ষে উঠতে পারলেন না ইয়াসির। কারণ ১৯৮২ সালে লাহোরে শ্রীংকার বিপক্ষে ৫২ দশমিক ২ ওভারে ১১৬ রানে ১৪ উইকেট নেন ইমরান। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে ৫৭ দশমিক ২ ওভারে ১৮৪ রানে ১৪ উইকেট নেন ইয়াসির। টেস্টে এক ম্যাচে পাকিস্তানের পক্ষে সেরা বোলিং ফিগার (শীর্ষ পাঁচ বোলার) : খেলোয়াড় ওভার মেডেন রান উইকেট প্রতিপক্ষ ভেন্যু সালইমরান খান ৫২.২ ১১ ১১৬ ১৪ শ্রীলংকা লাহোর ১৯৮২ইয়াসির শাহ ৫৭.২ ১০ ১৮৪ ১৪ নিউজিল্যান্ড দুবাই ২০১৮আব্দুল কাদির ৭৩.০ ২৭ ১০১ ১৩ ইংল্যান্ড লাহোর ১৯৮৭ফজলে মাহমুদ ৭৫.০ ২৮ ১১৪ ১৩ অস্ট্রেলিয়া করাচি ১৯৫৬ওয়াকার ইউনিস ৫৬.০ ১৫ ১৩৫ ১৩ জিম্বাবুয়ে করাচি ১৯৯৩ | 12 |
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা ইউপি সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮শ' পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে কাশিয়ানী সদর, শংকরপাশা ও চরভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস সুলতানা (৩৫), শিবপুর গ্রামের ইউসুফ মোল্যার ছেলে রমজান আলী শেখ (৩৪) ও শংকরপাশা গ্রামের আজগর শেখের ছেলে আসলাম শেখ (২৭)। সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূঞা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী কলেজ রোড এলাকার ভাড়া বাসা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মোল্যাকে গ্রেফতার করা হয়। রমজানের স্বীকারোক্তি অনুযায়ী শংকরপাশা এলাকায় অভিযান চালিয়ে আসলামকে ৬ শ' পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসলামের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী চরভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শ' পিস ইয়াবাসহ ইউপি সদস্য নার্গিস সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন। | 6 |
রেফারিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে। গত সোমবার রাতে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবল লিগে এ ঘটনা ঘটেছে। আর্জেন্টাইন শীর্ষ বিভাগ ফুটবলের রেফারি দারিও হেরেরা এনেছেন এমনঅভিযোগ। শুধু তাই নয়, তিনি রীতিমতো মামলাও ঠুকে দিয়েছেন অ্যাটলেটিকো লানুস ক্লাবের খেলোয়াড় লাওতারো আকোস্তার বিরুদ্ধে। পরে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন রেফারি। লানুস ক্লাবের সভাপতি অবশ্য এ নিয়ে বলেছেন, 'এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।' আকোস্তাও এখনো এ বিষয়ে মুখ খোলেননি। বিডি প্রতিদিন/এমআই | 12 |
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপি ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমি। গতকাল সোমবার দিবাগত রাতে দিকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের একটি দল। বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার অতিরিক্ত ডিআইজি হারুন-অর-রশিদ বলেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় ৩টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি ও একটি মামলা করেছে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা গত ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ ১৮-২০ জন শর্টগানের গুলিতে আহত হন। অপরদিকে এ ঘটনায় ১০-১৫ জন পুলিশ সদস্যও আহত হন। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় ১৭ আগস্ট রাতেই তিনটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৫৫ জনকে ও মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। | 6 |
মাদারীপুরের শিবচর উপজেলায় ঋণ খেলাপির দায়ে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গত সোমবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম মোড়ল, একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ওয়াদুত মৃধা ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সুমিত্রা দে, সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেন, একই ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য নার্গীস আক্তার ও ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পলি রানী ঘোষ।উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, 'ঋণ খেলাপির দায়ে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তাঁরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভদ্রাসন, সন্ন্যাসীরচর ও উমেদপুর ইউনিয়নের ভোটগ্রহণ করা হবে।' | 6 |
রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি ও ঠিকাদার খন্দকার মাইনুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার দুপুরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন মাইনুল। এরপর স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা বইতে না পেরে তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
নিহতের ছেলে লেমন সমকালকে বলেন, 'দুপুরে বাড়ির আঙিনায় ফুলের বাগানের সামনে তিনি বসে ছিলেন। হঠাৎ শব্দ পেয়ে স্বজনরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে আছেন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও জানান, ব্যাংক ঋণে জর্জরিত থাকায় তার বাবা প্রচণ্ড দুঃচিন্তায় ভুগতেন। তার একাধিকবার স্ট্রোক হয়েছিল। মানসিক দুঃচিন্তা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে সবাই ধারণা করছেন।
এ প্রসঙ্গে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সাহাদত হোসেন খান বলেন, 'মাইনুল ইসলাম নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার ডান কান দিয়ে গুলি ঢুকে বাম কান দিয়ে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে, তিনি ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন।'
তিনি আরো জানান, 'আত্মহত্যায়' ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পুলিশের ক্রাইমসিন বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, খন্দকার মাইনুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার হাসপাতালে ছুটে যান।
| 6 |
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ইসরাইল হোসেন নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠছে।ইসরাইল হোসেন ঝালুকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঝালুকা গ্রামের ইউপি সদস্য।গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে আহত ইউপি সদস্য ইসরাইলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়রা জানান, ইউপি সদস্য ইসরাইল হোসেন রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রাকিবুল ও সাকিব অতর্কিত তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন প্রতিপক্ষের লোকেরা। ঘটনার সময় ইউপি সদস্যকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী দুজন পালিয়ে যান। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।ইউপি সদস্যে ইসরাইল হোসেন মোবাইল ফোনে বলেন, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুজন তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছেন। এতে তাঁর ডান হাতের কবজি ও হাতের কনুই কেটে গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।এসআই বিনয় কুমার আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, আইন এবং নীতিমালার বাইরে এ শহরে কেউ কিছু করতে পারবেন না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় বনানী ১১ নম্বর সড়কে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন ইত্যাদি অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। মেয়র বলেন, যা কিছুই করেন না কেন, সিটি কর্পোরেশনের পারমিশন নিতে হবে। সবকিছুরই আইন আছে, নীতিমালা আছে। কিন্তু আমরা দেখছি কেউ কোন ধরনের আইনকে, নীতিমালাকে তোয়াক্কা না করে, যে যার মত সাইনবোর্ড, শপ সাইন, এলইডি সাইন লাগাচ্ছেন। অভিযানের সময় সবাই বলে, আমরা জানি না। কিন্তু আপনি যখন ট্রেড লাইসেন্স নিয়েছেন, সেখানে সাইনবোর্ডের মাপও উল্লেখ করা হয়েছে। ৩ ফুট বাই ৪ ফুট সাইনবোর্ডের অনুমোদন নিয়ে যদি ৩০ ফুট বাই ৪০ ফুট সাইনবোর্ড তৈরি করেন, সেখানে যদি এলইডি লাইট লাগানো হয়, সেটা অবৈধ। এভাবে আইন অমান্য করে ঢাকা শহরে আপনারা ব্যবসা করতে পারবেন না। আতিকুল ইসলাম আরো বলেন, আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরাট একটি সাইনবোর্ড একটু আগে উঠিয়ে দিয়েছি। বাচ্চারা যখন জানবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অবৈধভাবে সাইনবোর্ড লাগিয়েছে তারা কী শিক্ষা পাবে? এই যে ক্লিনিকটি অবৈধভাবে রাস্তার উপর সাইনবোর্ড লাগিয়েছে, তারা কী চিকিৎসা দিবে? এভাবে সাইনবোর্ড লাগানোর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আকাশ দেখা যায় না। অবৈধভাবে সাইনবোর্ড যারা লাগান, তারা নিজেদের অনেক ক্ষমতার অধিকারী বলে মনে করেন। উনারা ব্যবসা করছেন, উনারা পয়সা বানাচ্ছেন। তবে অবৈধ কোন ধরনের সাইনবোর্ড শহরে থাকতে পারবে না। মেয়র বলেন, অভিযান চলাকালে অনেকেই আমাকে ফোন করে অনুরোধ করছেন, অনেকে সময় চাইছেন। কেউ বলছেন আমার সাইনবোর্ডটা ভাঙবেন না। কেউ কেউ আমাকে বলছে আপনি তো ফোন রিসিভ করেন না, আমি সবাইকে বলতে চাই। যখন মোবাইল কোর্ট চলবে, উচ্ছেদ চলবে, আমাকে কেউ ফোন করবেন না। ফোন করলেও আমি ধরব না। তিনি বলেন, আমরা এখন গুলশান, বনানী, প্রগতি সরণিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আগামী মাসে ডিএনসিসির অন্য এলাকায় অভিযান পরিচালনা করা হবে। এভাবে পর্যায়ক্রমে ডিএনসিসির সকল এলাকায় অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আজ অঞ্চল-৭ এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় পঞ্চাশটি অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। পরে এই সকল বিলবোর্ড সাইনবোর্ড ৪০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন। অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে। | 6 |
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। আর এ কারণে সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন। আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ খবরের সত্যতা নিশ্চিত কওরে জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, তার অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ | 4 |
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভুঁইয়া (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হসপিটালে ইন্তেকাল করেন তিনি। মো. সফিকুর রহমান ভুঁইয়ার মৃত্যুর ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। আজ শুক্রবার বাদ আছর চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের পুরানবাজার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন মো. সফিকুর রহমান ভুঁইয়া। এসময় দিনের বেলায় কয়েকবার অসুস্থতা বোধ করেন তিনি। পরে রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রিমিয়ার হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ভোরের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালে মৃত্যুর সংবাদটি শহরের ১০নং ও ১১নং ওয়ার্ড মসজিদগুলোতে মাইকিং করে জানানো হয়। পরে পারিবারিক সিদ্ধান্তের পরে বাদ আছর নামাজে জানাযার বিষয়টি শহরে মাইকিং করা হয়। সফিকুর রহমান ভুঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিএনপির এই নেতার মৃত্যুর সংবাদ পেয়ে তার ট্রাকঘাটস্থ বাড়ীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক নজর দেখার জন্য ছুটে আসেন। এদিকে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশী এবং গ্রুপিং থাকলেও সর্বশেষ জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি থেকে সফিকুর রহমান ভূঁইয়াকে একক প্রার্থী ঘোষণা করে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা আইন-২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত যে কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেবেন। এর প্রেক্ষিতে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হবে। পরে তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী ২৯ মার্চ পৌরসভার নির্বাচন হওয়ার নির্ধারিত তারিখ ছিল। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 6 |
প্রস্তাবিত বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য 'মেডিটেশন সেবা'র ওপর ভ্যাট অব্যাহতি আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই এবং টিকা আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। গ্রামাঞ্চলে মানুষের স্যানিটেশন সুবিধা আরও সুলভ করতে স্থানীয়ভাবে উৎপাদিত 'লং প্যান'-এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। | 0 |
এবার চট্টগ্রামে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে আবারো আলোচনায় এসেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। শনিবার রাতে নগরের লালখানবাজার এলাকায় পুলিশের একটি টহল দলের গাড়িকে ধাক্কা দেন তিনি। পরে খুলশী থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। বিষয়টি উভয়পক্ষ গোপন রাখার চেষ্টা করলেও সোমবার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এর আগে ২০১৮ সালের ১৯ জুন ঢাকার মহাখালীতে সেলিম ব্যাপারি নামের এক চালকের প্রাণহানির পর শাবাবের বিরুদ্ধে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই সময় এককালীন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং মাসে ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিতে পার পেয়েছিলেন সংসদ সদস্যপুত্র। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, 'সংসদ সদস্যের ছেলে শাবাব চৌধুরী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান হয়ে গেছে।' শনিবার রাতে মতিঝর্ণা এলাকায় স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্তে যান খুলশী থানার এক এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল। লালখান বাজার থেকে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা শাবাব চৌধুরীর গাড়ি। ওই ঘটনার পর গাড়ি থেকে নেমে শাবাব পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে পুলিশ গাড়িসহ শাবাবকে খুলশী থানায় নিয়ে যায়। পরে দুই পক্ষের মধ্যে আলোচনার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে কথা বলতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নাম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত, নগরের লালখানবাজারে একরামুল করিম চৌধুরীর বাড়ি রয়েছে। | 6 |
জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিলাস উদ্দিনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গুরুত্বপূর্ণ পদে থেকে অনৈতিক কাজ জড়িত থাকার অভিযোগে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সামরিকভাবে বহিষ্কার করা হলো।' বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। যথাসময়ে জবাব দিতে ব্যর্থ হলে এবং জবাব সন্তোষজনক না হলে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।উল্লেখ্য, মেলান্দহ উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বিলাস উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ। ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। গত শনিবার রাতে মো. বিলাস উদ্দিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিলাস উদ্দিন আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে। | 6 |
পাল্লেকেলেতে আজ শনিবার ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে আজ লঙ্কানদের শুরুটা ভালো হয়নি। দিনের চতুর্থ ওভারের ২য় বলে মেন্ডিসকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনিংসে এটি তাসকিনের ৪র্থ শিকার। আর ৭ উইকেট খুইয়ে সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক করুনারত্নে। তৃতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন লঙ্কান দলপতি। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন উইকেট না খুইয়ে ৫৬ রান তুলেছে টাইগাররা। উইকেটে অপরাজিত আছেন তামিম ৪৫ ও সাইফ ৭ রান। এর আগে গতকাল দ্বিতীয় দিন বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদ। লাহিরু থিরিমান্নেকে দ্বিতীয় দিন সকালে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন। আগের দিন ১৩১ রানের অপরাজিত থাকা এই ব্যাটসম্যান গতকাল সকালে ৯ রান যোগ করে ১৪০ রানে আউট হন। লাহিরু থিরিমান্নে সাজঘরে ফিরে গেলে খেলতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ব্যক্তিগত ৫ রানের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথুসকে লিটন দাসের হাতে ক্যাচ পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন। এরপর ব্যাট করতে নামেন ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যানকে বেশিক্ষন খোলার সুযোগ দেননি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২ রানে ডি সিলভাকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর চা বিরতির আগে দুর্দান্ত বোলিং করে পেসার তাসকিন আহমেদ লঙ্কান ক্রিকেটার নিশাঙ্কাকে বোল্ড আউট করেন। সাজঘরে ফেরার আগে ৮৪ বলে ৩০ রান করেন নিশাঙ্কা। এরপর ব্যাট হাতে ভালোই লড়াই করছিলেন শ্রীলঙ্কার ফার্নান্দো। তিনি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু লঙ্কান এই ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন। আউট হবার আগে ফার্নান্দো ২২১ বলে ৮টি চারের সাহায্যে ৮১ রান করেন। তবে যাই হোক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের দুর্দান্ত শতকের পর ফার্নান্দো এবং নিরোশানের অর্ধশতকে ভর করে পাল্লেকেলেতে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে ভালোই লড়াই করছেন টাইগাররা। সংক্ষিপ্ত স্কোর- প্রথম ইনিংস শ্রীলঙ্কা : ৪৯৩/৭ করুনারত্নে ১১৮, থিরিমান্নে ১৪০, ফার্নান্দো ৮১, ডিকওয়েল্লা ৭৭ তাসকিন ১২৭-৪, মিরাজ১১৮-১, শরিফুল৯১-১, তাইজুল ৮৩-১ | 12 |
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে অমীমাংসিতভাবে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ-চেলসির সেমিফাইনালের দ্বৈরথ। কাল রাতে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে ড্র করেও সুবিধাজনক অবস্থায় থাকল চেলসি। স্টামফোর্ড ব্রিজে একটি অ্যাওয়ে গোল সঙ্গে নিয়ে দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।বৃষ্টিস্নাত আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ওয়ান-টু -ওয়ানে সুযোগ হাতছাড়া করেন টিমো ওয়ার্নার। এই জার্মান স্ট্রাইকারের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া।তবে গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে চেলসি। তার সুফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে রিয়ালের রক্ষণকে বিবশ করে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ান পুলিসিক।এগিয়ে গিয়ে তখন আরো আত্মবিশ্বাসী চেলসি শিবির। তবে ফেরার পথ খুঁজছিল রিয়ালও। করিম বেনজেমার প্রচেষ্টা পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে দু দলকেই ভুগিয়েছে বৃষ্টি। বেশ কয়েকবার ম্যাচের গতিও বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।পাশাপাশি ঘরের মাঠে সেন্টারব্যাক সার্জিও রামোসের অভাব ভুলতেও হিমশিম খাচ্ছিল 'লস ব্লাঙ্কোস'রা। চেলসির আক্রমণে বারবার উন্মুক্ত হয়ে পড়ছিল রিয়ালের রক্ষণদুর্গ। তবে স্রোতের বিপরীতেই ম্যাচে ফিরে রিয়াল। মার্সেলোর ক্রস থেকে মিলিতাওয়ের মাথায় লেগে বল আসে বেনজেমার কাছে। মাথা দিয়ে নামিয়ে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। স্কোর লাইনে সমতা আসার পর লড়াইয়েও সমতা আসে। দুই দলই আক্রমণ পালটা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে বিরতির আগে কোনো দল আর গোল আদায় করতে পারেনি।দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচ ছিল সমান সমান। দুই দলই চেষ্টা করছিল সুযোগ তৈরির। তবে মাঝ মাঠ দখলে থাকায় রিয়ালের আক্রমণগুলো ছিল অপেক্ষাকৃত গোছানো। একসঙ্গে তিন বদলি নামিয়ে গতি পরিবর্তনের চেষ্টা করে চেলসিও। এ সময় ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় টমাস টুখেলের দল। এটুকু অবশ্য গোল এনে দিতে যথেষ্ট ছিল না। এ সময় রিয়ালও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাদের আক্রমণগুলো বারবার আটকে যাচ্ছিল ব্লুজ রক্ষণের কাছে গিয়ে। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। | 12 |
ব্রাজিল সবসময়ই ভালো ফুটবল খেলে। তবু, গত প্রায় পাঁচ বছর ধরে তারা ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠতে পারেনি। অবশেষে সেই অপেক্ষা শেষ হলো। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বেলজিয়ামকে টপকে শীর্ষে উঠে এসেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে র্যাংকিংয়ে আরও দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। এবার বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি ব্রাজিল। সর্বশেষ দুটি ম্যাচে প্রতিপক্ষের জালে এক হালি করে গোল দিয়েছে তারা। এতে ৯.২৭ রেটিং পয়েন্ট বেড়েছে। যার ফল র্যাংকিংয়ে প্রতিফলিত হলো। ফলে দীর্ঘদিন পর শীর্ষস্থান হারাতে হলো বেলজিয়ামকে। এই তালিকায় তিনে ফ্রান্স, চারে আর্জেন্টিনা ও পাঁচে ইংল্যান্ড। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে- ইতালি, স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস। এর মধ্যে ইতালি আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এদিকে, র্যাংকিংয়ে আরও দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এখন লাল-সবুজ বাহিনীরা ১৮৮তম স্থানে অবস্থান করছে। | 12 |
ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক ও বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ। ই-কমার্স সাইট ই-অরেঞ্জের নানা কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হলে ভারতে পালিয়ে যান সোহেল রানা। রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সব সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'সোহেল রানার দেশ ত্যাগের বিষয়ে কারও গাফিলতি রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। সরকারি চাকরির বিধি অমান্য করার বিষয়ে তদন্ত চলছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাকে দেশে ফেরাতে কার্যক্রম চলছে।' ই-অরেঞ্জের মালিকসহ ১০ জনের বিরুদ্ধে গত ৩১ অগাস্ট ঢাকার হাকিম আদালতে একটি মামলা করেন এক ভুক্তভোগী। সেখানে আসামির তালিকায় সোহেল রানার নাও ছিল। আদালত তখন গুলশান থানাকে মামলাটি 'এফআইআর' হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দেয়। ২ অক্টোবর থানা ওই আবেদনকে মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে।পরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে গত ৪ সেপ্টেম্বর তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বেনজীর আহমেদবলেন, 'পুলিশের কেউ অপরাধে জড়িয়ে ছাড় পাচ্ছে না। বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলাও হচ্ছে।' চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে আলোচিত ঢাকা বোট ক্লাব সরকারের অনুমোদন নিয়ে গড়ে ওঠেছে কি-না এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সরকারের অনুমতি নিয়ে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কি না-শুক্রবার জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। সংসদে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, 'সংসদের ভেতরের আলোচনা নিয়ে বাইরে থেকে জবাব দেওয়ার সুযোগ নেই।কেউ ব্যক্তিগতভাবে জানতে চাইলে সে উত্তর তার কাছে আছে।' | 6 |
কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুরের সাবেক এমপি মোহাম্মদ ইসলাম পাপুলের স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুয়েতে গ্রেফতারের পর পাপুলের সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম, কন্যা ওয়াফা ইসলামসহ আত্মীয় স্বজনের নামে সম্পদের তদন্ত শুরু করেছে দুদক। চিঠিতে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও কন্যা ওয়াফা ইসলামের একক বা যৌথ নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাবে লেনদেন, কেওয়াসির তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। পাপুল লক্ষ্মীপুর-২ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি এমপি পদ হারান। ২০১৮ সালের নির্বাচনে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসন (৪৯) থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মোটরসাইকেলকে লরি চাপা দিলে দু'জন নিহত হয়েছে।তারা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের মো. শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)। বৃহস্পতিবার রাতে তাদের দু'জনকে উদ্ধার করে ময়মনসিংহ হসাপাতালে নেওয়া হলে শাকিল ও ঢাকায় নেওয়ার পথে জাকিরুলের মৃত্যু হয়। স্বজনরা জানায়, জাকিরুল পৌর বাজারের একটি ইলেক্ট্রনিকের দোকানে কাজ করতেন। বাবা অসুস্থ থাকায় এক বছর ধরে সংসারে সাপোর্ট দিচ্ছিল সে। শাকিল মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার ইফতার শেষে জাকিরুলকে মোটরসাইকেলে করে শর্শী এলাকায় মামার বাড়িতে নিয়ে যাচ্ছিল শাকিল মিয়া। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি লরি চাপা দেয় তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে শাকিল মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জাকিরুলকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়। জাকিরুল যে প্রতিষ্ঠানে কাজ করতেন ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, তাদের বাসায় ইফতার শেষে তার মোটরসাইকেল নিয়ে মামার বাড়িতে যাচ্ছিল শাকিল ও জাকিরুল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের চাপা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি। | 6 |
মৃত্যু পথযাত্রী ৪ পুলিশ কর্মকর্তাকে নিয়ে তামাশা করায় রিচার্ড পুসেই নামের এক অস্ট্রেলিয়ান নাগরিকের ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুর আগে ওই পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ওই ব্যক্তি যে আচরণ করেছেন তাকে 'নিষ্ঠুর, হৃদয়হীন এবং অসম্মানজনক' আখ্যা দিয়েছেন আদালত। ৪২ বছর বয়সী রিচার্ড পুসেই ওই মরণাপন্ন ব্যক্তিদের ভিডিও ধারণ করেছিলেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন। মৃত্যুর ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু অসংবেদনশীল আচরণের জন্য তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার লাইসেন্সও বাতিল করা হয়েছে। বিবিসি জানিয়েছে, রিচার্ড পুসেই এরইমধ্যে ৩০০ দিন জেল খেটে ফেলেছেন। ফলে কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবেন তিনি। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ঘোষণা দিয়েছে পৌনে ছয় লাখ কোটি টাকার বাজেট করে সারাদেশে ডিসিদের মাধ্যমে সাড়ে ১০ কোটি টাকা বিতরণ করা হবে। তাও আবার বলছে জেলা প্রশাসকের মাধ্যমে এই সাড়ে ১০ কোটি টাকা সারাদেশে বিতরণ করা হবে। সরকার কি এতই গরীব? বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে লকডাউনে মানুষের হাহাকার বন্ধে- ঘরে ঘরে খাদ্য পৌঁছাও নাগরিক প্রতিকী অবস্থান" শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক নেতা বলেন, আপনারা পৌনে ৬ লক্ষ কোটি টাকার বাজেট করেছেন। আর গরিব মানুষকে দেওয়ার জন্য ডিসির মাধ্যমে মাত্র সাড়ে ১০ কোটি টাকা দিয়েছেন। এই কথা মানুষের কাছে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত ছিল। মান্না বলেন, কোন সাহসে সরকার এই রিক্সা শ্রমিকদের উপর নির্যাতন করল? বাঁশখালীর ঘটনা আপনারা জানেন কত নির্লজ্জ এই সরকার। তিনি বলেন, সাড়ে ১০ কোটি টাকা তাও আবার বলছে জেলা প্রশাসকের মাধ্যমে এই সাড়ে ১০ কোটি টাকা সারাদেশে বিতরণ করা হবে। সরকার কি এতই গরীব? আপনি পৌনে ৬ লক্ষ কোটি টাকার বাজেট করেছেন। আর গরিব মানুষকে দেওয়ার জন্য ডিসির মাধ্যমে মাত্র সাড়ে ১০ কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর তো লজ্জা করা উচিত। এই কথা মানুষের কাছে যাওয়ার আগে প্রধান মন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত ছিল এবং আজকে যখন আমরা শহীদ মিনারে বসে এই কথাগুলো বলছি তখন তার বোঝা উচিত যে বড় দুঃখে পড়ে আমরা এখানে এসেছি। মান্না বলেন, বরিশালে যে রকম রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছিল, ঢাকায় যদি রিকশা শ্রমিকরা রাস্তায় নামে তাদেরকেও পিটিয়ে শেষ করবেন? পারবেন না। আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, এতবড় ভাওতাবাজ সরকার। বলছে, ৪৫ লক্ষ পরিবারকে আড়াই হাজার কোটি টাকা করে দেবে! এক বছর পার হয়ে গেছে, দিয়েছেন টাকা? কালকে পরিকল্পনামন্ত্রী কে আমি একটা টকশোতে জিজ্ঞেস করলাম এখন আমি যদি বলি যে উনি বানিয়ে বলেছেন মিথ্যা বলেছেন তাহলে এটা খুব শোভন হয় না, কিন্তু আমি সমস্ত গবেষণা প্রতিষ্ঠান দেখলাম বলা হচ্ছে ৪৬ পার্সেন্ট টাকা আগেই এই সরকারের দালাল চামচারা খেয়ে ফেলে। আর উনি বলছেন ৭০ পার্সেন্ট তাদের কাছে গেছে। আমি এখন আবার জানতে চাই। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে ড. রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তৃতা দেন। | 6 |
ধামরাইয়ে বাস ও সিএনজির সংঘর্ষে শালা-দুলাভাই নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বালিয়ার চৌহাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। আহত সিএনজি চালকসহ আরও একজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- দুলাভাই আমিন হোসনে ও শালা সিফাত হোসেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি ধামারাইয়ের বালিয়া গ্রামে। ধামরাই থানার এসআই কামরুজ্জামান জানান, চৌহাটের আঞ্চলিক সড়কে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুইজন মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। | 6 |
সংশোধিত নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়নের বিরুদ্ধে ভারতীয়দের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। তিনি বলেন, নতুন সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংবিধানের মেরুদণ্ড ভেঙে ফেলবে। এটা আমাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবে। সোমবার তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এতে করে সংবিধানের মেরুদণ্ড ভেঙে যাবে। এছাড়া সরকারের মুদ্রা বদল নীতিরও সমালোচনা করেন অরুন্ধতী। অরুন্ধতী বলেন, আমরা কি আবার সেই লাইনে দাঁড়াবো। ভারত যদি সত্যিই এটা মেনে নেয় তবে আমাদের অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার পরে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দয়া করে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভের মধ্যেই বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল-সিএবি, ২০১৯-এ সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর বৃহস্পতিবার রাতে ওই বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি কার্যকর করা হয়েছে। এরপরই তা প্রত্যাহার করতে মোদি সরকারের প্রতি আহ্বান জানান অরুন্ধতীসহ বিশিষ্টজনরা। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, গত ২৮ বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেয়েদের পাসের হার বেড়েছে আড়াই গুণ। মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভিন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, '১৯৯০ সালে ৩০ শতাংশ মেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেছিল। ২০১৯ সালে পাস করেছে ৮৩ শতাংশের বেশি মেয়ে। ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস করেছিল ৩১ শতাংশ মেয়ে। আর ২০১৯ সালে পাস করেছে প্রায় ৭৫ শতাংশ মেয়ে।' শিক্ষামন্ত্রী বলেন, ব্যানবেইসের ২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিসটিকস ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিকে পর্যায়ে মোট শিক্ষার্থীর ৫৫.০৭ শতাংশ নারী। উচ্চমাধ্যমিকে ৫০.২৭ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৫.২১ শতাংশ শিক্ষার্থী মেয়ে। আর মাদরাসা শিক্ষা পর্যায়ে মোট ৫৫.২৫ শতাংশ শিক্ষার্থী নারী। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে ৭৫ শতাংশ নারী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০১২-১৩ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত স্নাতক ও সমমান পর্যায়ে ৯ লাখ ৭১ হাজার, ৮৭৩ জন নারী শিক্ষার্থীকে উপবৃত্তি বাবদ ৪৭৬ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা বিতরণ করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, নারী উন্নয়নে এখন সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রা যেন থেমে না যায় তাই কোভিড-১৯ মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে আমাদের ছিল সময়োচিত, সমন্বিত বহুমুখী উদ্যোগ। মহামারী মোকাবিলায় ও অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন সময়ে ২৮টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রায় এক হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে ৬৪ জেলায় দুঃস্থ নারীদের মাঝে চার হাজার সেলাই মেশিন ও দুই হাজার জন দুঃস্থ ও অসহায় নারীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা দেয়া হয়েছে। গত বছর মহামারীর প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় চার কোটি মানুষকে নগদ অর্থসহ অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি | 1 |
তালেবান বাহিনী আফগানিস্তানের সব এলাকা দখল করে নিলেও রাজধানী কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের পাহাড়ি এক উপত্যকায় তাদের যোদ্ধারা এখনও প্রবেশ করতে পারেনি। আফগানিস্তানে এখনও পর্যন্ত এটিই একমাত্র ঘাঁটি যেখানে তালেবান যোদ্ধাদের প্রতিরোধ করা হয়েছে। শুধু এবারে তালেবান ঠেকানো নয়, গত ৪০ বছরের ইতিহাসে এই উপত্যকা বিভিন্ন সময়ে নানা বাহিনীর বহিরাক্রমণ প্রতিহত করেছে। ইসলামপন্থী তালেবান বাহিনী ১৯৯০-এর দশকে (১৯৯৬-২০০১) যখন আফগানিস্তান দখল করে নেয়, সে সময়েও এই উপত্যকা ছিল তালেবান-বিরোধীদের একমাত্র ঘাঁটি। "গত দুই দশকে এই উপত্যকাকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচনা করা হয়," বলেন বিবিসির আফগান সার্ভিসের সাংবাদিক মরিয়ম আমান। এবারেও আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে পাঞ্জশের উপত্যকা একমাত্র প্রদেশ, তালেবানের হাতে যার এখনও পতন হয়নি। কিন্তু তালেবান বলছে, এই এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে তাদের যোদ্ধাদের পাঠানো হচ্ছে। "তালেবানকে দ্বিতীয়বারের মতো প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি," বলেছেন পাঞ্জশের অর্থনৈতিক দপ্তরের প্রধান আব্দুল রহমান। তার এই বক্তব্যকে সমর্থন করেছেন তালেবানের হাতে উৎখাত হওয়া আশরাফ গনি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার অনুপস্থিতিতে মঙ্গলবার তিনি নিজেকে "আফগানিস্তানের বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট" হিসেবে দাবি করেছেন। সালেহ আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। তালেবানের বিরুদ্ধে পাঞ্জশের উপত্যকার এই প্রতিরোধ লড়াই-এ যোগ দেওয়ার জন্য তিনি আফগান জনগণের প্রতি আহবান জানিয়েছেন। তিনি মনে করেন, বাকি দেশের জন্য পাঞ্জশেরের এই প্রতিরোধ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "তালেবানের সঙ্গে এক ছাঁদের নিচে আমি কখনোই দাঁড়াবো না। কখনোই না।" বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
কুলাউড়া পৌর শহরের প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন হারুন (৭৫) ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ২৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।জীবদ্দশায় মকবুল হোসেন হারুন সাবেক কুলাউড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পৌর শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শহরের সু পরিচিত মুখ প্রবীণ ব্যবসায়ী মকবুল হোসেন হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বর্তমান সাধারণ সম্পাদক আতিকুর রহমান। | 6 |
বাংলাদেশের বিপক্ষে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে নিউজিল্যান্ড। এদিন টান টান উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ফলে রোমাঞ্চকর ম্যাচে ৪ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৭ উইকেটে জিতেছে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে কিউইদের শুরুটা দেখে মনে হচ্ছিল আত্মবিশ্বাসী। তৃতীয় ওভারে সাকিবের বলে ছক্কাও হাঁকান রাচিন রবীন্দ্র। কিন্তু পরের বলে আগ্রাসী হতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ১০ রানে। তৃতীয় ওভারে মেহেদীর ঘূর্ণি বুঝতে পারেননি টম ব্লান্ডেলও। উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পড হয়ে ফিরেছেন ৬ রানে। এর পর দলের হাল ধরেন টম লাথাম ও উইল ইয়াং। উইল ইয়াংকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন সাকিব। শুরুতে দুই উইকেট হারানোর পর লাথাম-ইয়ংয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় কিউইরা। সাকিবের ঘূর্ণি বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিলে ভাঙে ৪৩ রানের জুটি। ২৮ বলে ৩টি চারে ২২ রান করেন ইয়ং। তবে এর পরও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে কিউইরা। টাইগারদের পক্ষে বল হাতে সাকিব ও মেহেদি ২টি করে উইকেট শিকার করেন। এর আগে ব্যাট হাতে শুরুটা ভালোই করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ৯.৩ ওভারে কিউই বোলার রাচিন রবীন্দ্রর স্লোয়ারে পরাস্ত হয়ে আউট হন লিটন দাস। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাটিং অর্ডারে উপরে এসে ৯.৪ ওভারে শূন্য রানে সাজঘরে ফেরেন মুশফিক। দুর্দান্ত শুরুর পর যেনো হঠাৎ ছন্দপতন ঘটে টাইগারদের ব্যাটিংয়ে। এরপর ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্ত দ্রুত রান তুলতে গিয়ে আউট হন সাকিব। তিনি ৭ বলে ১২ রান করেন। এরপর নাইমের সঙ্গে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ১০৬ রানে আউট হন নাইম। তিনি রাচিন রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৩টি চারের সাহায্যে নাইম ৩৯রান করেন। এরপর আফিফ হোসেন ধ্রুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। তিনি গ্র্যান্ডহোমের বলে লং অনে ধরা পড়েন এজাজ প্যাটেলের হাতে। তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান। তবে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ। তিনি ৩২ বলে অপরাজিত ছিলেন ৩৭ রানে। তার ইনিংসে ছিল ৫টি চার। বল হাতে কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র ৩উইকেট শিকার করেন। আর একটি করে উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল, কোল ম্যাকনকি ও হামিশ ব্যানেট। | 12 |
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রবাসীরা দেশে বিনিয়োগের চেষ্টা করলে যথাযথ সহযোগিতা করবে সরকার। তাই প্রবাসীদেরকে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। বুধবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রাউন প্লাজা হোটেলে এনআরবি সিআইপিদের দু'দিনব্যাপী গ্লোবাল সামিটে উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছে। ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স তারা মহামারি চলাকালীন সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রেকর্ড উচ্চতায় উন্নীত করতে সাহায্য করেছে। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই সারা বিশ্বে অনাবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে কূটনৈতিক কর্মকর্তাকে ২০০ জনেরও বেশি বিনিয়োগকারী ও বিশ্বের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব-পশ্চিমের নানান দেশ থেকে আসা প্রবাসী ব্যবসায়ী নেতারা। এসময় তারা বিনিয়োগ ও রেমিটেন্সের সুযোগ উদ্ভাবন, ব্রান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক মীরাকেলস নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসির বলেছেন, বাংলাদেশ নিয়ে প্রবাসী বিনিয়োগকারীদের চরম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বর্তমান সরকারের বিনিয়োগ কর্মসূচিতে প্রবাসীরা যুক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দিলারা আফরোজ খান রুপার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আজিজ আহমেদ, ইয়াসিন চৌধুরী, মার্কিন স্টেট সিনেটর শেখ রহমান, গেলাম আলমগীর, শেখ শামসুদ্দিন আহমেদ, ইউএই বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর,দুবাই কনসাল জেনারেল জামাল হোসাইন,নসরকারের বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন জাহান, কাজি সরোয়ার হাবিব প্রমুখ। সামিটে দুবাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সামিটে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিমুখী বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিমাসে যেন এক কোটি ডোজেরও বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিডিউল অনুযায়ী আগামী অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কোটি সিনোফার্মের টিকা পাওয়া যাবে। করোনার টিকা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতিপ্রাপ্তির আগে থেকেই আমরা টিকা সংগ্রহ ও টিকা প্রদানের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনার ভয়াবহতা ও সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ ও বাস্তবায়ন পরিকল্পনা (এনডিভিপি) তৈরি করেছে সরকার। যা কোভ্যাক্স থেকে অনুমােদিত। প্রধানমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক ক্রয় চুক্তি এবং উপহার হিসেবে মোট ৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকা পাওয়া গেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে টিকা সংগ্রহ ও বিনামূল্যে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। দ্বিপাক্ষিক ক্রয় চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ও চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের সঙ্গে সাত কোটি ৭০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। রাশিয়া থেকে এক কোটি ডোজ স্পুটনিক- ভি টিকা ক্রয়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাছাড়া কোভ্যাক্সের মাধ্যমে তিন কোটি ডোজ সিনোফার্ম ও সাত কোটি ৫০ লাখ ডোজ সিনোভ্যাক টিকা ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হার্ড ইমিউনিটি নিয়ে তিনি বলেন, বিভিন্ন রোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়। যেমন- হামের ক্ষেত্রে প্রতি ২০ জনের মধ্যে ১১ জনকে প্রতিষেধক দেওয়া হলে নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে উঠে। কোভিড-১৯ এর ক্ষেত্রে এ সংখ্যা নির্ধারণ করা যায়নি, যা এখনও গবেষণাধীন রয়েছে। বর্তমানে ১৮ বছরের উপরে দেশের সব নাগরিককে কোভিড-১৯ এর টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন দেশ ও সংস্থা থেকে টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। মহামারি করোনা প্রতিরোধকল্পে এ পর্যন্ত ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ এবং এক কোটি ৯৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে দ্বিতীয় ডোজসহ সর্বমোট ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা প্রদান করা হয়েছে । প্রধানমন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত মজুদ ভ্যাকসিনের পরিমাণ ৯৬ লাখ ৫৪ হাজার ১১৯ ডোজ। দুর্ভাগ্যজনকভাবে এই অতিমারি এখনও চলমান রয়েছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় চলমান এই বৈশ্বিক মহামারিকে সফলভাবে মোকাবেলা করা সক্ষম হবো। পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ জন্য টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে নির্ধারিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। | 6 |
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অর্জন করলেন 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কার। রাজধানীতে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১)' এর দ্বিতীয় দিনে শুক্রবার এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) জয়কে এ পুরস্কারে ভূষিত করে। সম্মেলনে 'অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট' অনুষ্ঠানে সংস্থার সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এ পুরস্কার ঘোষণা করেন। জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক এ সংস্থাটি তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যপ্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাসোসিও সভাপতি ডেভিড ওং, বিসিএস সভাপতি শাহীদ উল মুনীর, বিসিসির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান প্রমুখ। চলতি বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, নেপাল ও ভিয়েতনাম পুরস্কার জিতেছে। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এ অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। এ আয়োজনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, নীলফামারীর উত্তরা ইপিজেডে বসানো হবে ডুয়েলগেজ রেলপথ। মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে আমদানি-রফতানি বৃদ্ধিকল্পে ইপিজেড সংলগ্ন খয়রাত নগর রেলস্টেশনে নির্মাণ করা হবে ইনল্যান্ড কন্টেনার ডিপো। এসব কাজ সমাপ্তের পর উত্তরা ইপিজেডের আমদানি-রফতানি বৃদ্ধি পাবে এবং উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে উত্তরাঞ্চল। বৃহস্পতিবার বিকেলে উত্তরা ইপিজেডের বিষয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, উত্তরা ইপিজেড ও খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেলের নিজস্ব ১৩ একর জমি রয়েছে। এখানে আরও কিছু জমির প্রয়োজন হবে, যা জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী বছর এই নির্মাণ কাজ শুরু করবে রেল। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা ও পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। উত্তরা ইপিজেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রীর সহধর্মিণী সাম্মী আক্তারও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১ জুলাই নীলফামারী সদরের সোনারায় সংগলশী এলাকায় ২১৩ দশমিক ৬৬ একর জমির ওপর উত্তরা ইপিজেড স্থাপন করেন। ইপিজেডে বর্তমানে ২৪টি কারখানায় ৩১ হাজার শ্রমিক কাজ করছে। তাদের মধ্যে ৭০ ভাগ নারী। এসব কারখানার ১১টি বিদেশি ও ১৩টি দেশি রয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 9 |
ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ অক্টোবর থেকে র্যা ব কর্তৃক গ্রেফতার হওয়ার দিন অর্থাৎ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশানের একটি বিলাসবহুল হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুট এবং চেয়ারম্যান স্যুটসহ ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্টুরেন্ট (খাবার), রেস্টুরেন্ট (মদ), স্পা, লন্ড্রি, মিনিবার ফুড, মিনিবার বাবদ মোট ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬০ টাকার বিল শামীমা নূর পাপিয়া নিজেই ক্যাশে পরিশোধ করেন। তিনি বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন বিধায় ওই বিলাসবহুল হোটেলে থাকাবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেছেন বলে জানান। পাপিয়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছর মাসিক ৫০ হাজার টাকা হারে ৩০ লাখ টাকা বাসাভাড়া দিয়েছেন। গাড়ির ব্যবসায় ১ কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে ২০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। বিভিন্ন ব্যাংকে তার ও তার স্বামীর নামে ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকা জমা আছে। র্যাব পাপিয়ার বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করেছে। মফিজুর রহমান সুমনের নামে হোন্ডা সিভিএ ২০১২ মডেলের একটি গাড়ি আছে, যার দাম ২২ লাখ টাকা। এভাবে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জনপূর্বক তা খরচ করে পাপিয়া-সুমন দম্পতি। এসব টাকা অজর্নের পক্ষে কোনো বৈধ উৎস তারা দেখাতে পারেননি। এসব সম্পদ অর্জনের আয়ের উৎসের সপক্ষে কোনো দালিলিক রেকর্ডপত্রাদি/প্রমাণাদি উপস্থাপন না করায় ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার সম্পদ তাদের জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বলে প্রতীয়মান হওয়ায় এবং জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের দ্বারা অর্জিত ওই পরিমাণ জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ তাদের ভোগদখলে রেখে অভিযুক্ত শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। | 6 |
চীনের তিয়েনআনমেন স্কয়ারের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ছাত্র-শিক্ষক-শ্রমিকদের স্মরণে রাজধানীর শাহবাগে মোমবাতি প্রজ্জ্বালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার (৪ জুন) সন্ধ্যা সাতটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে সভাপতি ছাড়া আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাহীন মাতবর, সহ-সভাপতি রোমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এইউজেড প্রিন্সসহ আরও অনেকে। আমিনুল ইসলাম বুলবুল এ কর্মসূচি প্রসঙ্গে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী চীনের আগ্রাসন বন্ধ করতে হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রত্যক্ষ মদদে ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার ছাত্র-শিক্ষক-শ্রমিকদের হত্যা করা হয়েছিল। তিয়েনআনমেন স্কয়ারের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। চীনে আজও পর্যন্ত গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি একটি স্বৈরতান্ত্রিক দলে পরিণত হয়েছে। জীবন বিধ্বংসী অস্ত্র করোনা ভাইরাস ছড়ানোর অপরাধে আন্তর্জাতিক আদালতে চীনের বিচারের দাবি জানাচ্ছি। মো. আল মামুন বলেন, ১৯৮৯ সালের ৪ জুন চীনের তিয়েনআনমেন স্কয়ারের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ছাত্র-শিক্ষক-শ্রমিকদের স্বজনদের কাছে চীনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। স্বজনদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যান্য রাজনেতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দেওয়ার মাধ্যমে চীনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বের সকল রাষ্ট্রের গণতন্ত্রকামী নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। চীনের জিনজিয়াং প্রদেশে রাষ্ট্রীয় মদদে আটকে রাখা ১০ লাখ উইঘুর মুসলিমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চীনের নাগরিকদের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক চীনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ। ১৯৪৯ সালে তিয়েনআনমেন স্কয়ারের গণহত্যার জন্য চীন আজও পর্যন্ত অনুতপ্ত হয়নি যা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বহিঃপ্রকাশ। চীনের এসব অপকর্মের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। আল মামুন আরোও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অপরাধে চীনকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকাস্থ চীন দূতাবাস তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১৫ আগষ্টে জন্মদিনের উপহার পাঠিয়েছিল। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীতে খালেদা জিয়াকে জন্মদিনের উপহার পাঠানোর মাধ্যমে চীন বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চীন-পাকিস্তানের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এখনো চলমান। এদের সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। তিয়েনআনমেন স্কয়ারের গণহত্যার জন্য নিহতদের পরিবারের কাছে চীনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে নিহতদের প্রকৃত সংখ্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকাস্থ চীন দূতাবাস ঘেরাওসহ আরোও কঠোর কর্মসূচী পালন করবে। | 6 |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রোববার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। চেয়ারপারসনের মিডিয়া উইং ককর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ দুপুরের পর তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরবেন। গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার বায়োপসি (ক্যান্সার শনাক্তের পরীক্ষা) করা হয়। এই পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ভালো আছেন। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যেই গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেয়া হয়। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত চার দফায় খালেদা জিয়ার মুক্তির সময় বৃদ্ধি করা হয়। যদিও বিএনপির নেতারা এই সাময়িক মুক্তিকে 'গৃহবন্দী' বলছেন। খালেদা জিয়ার পরিবার ও দল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসছে। | 9 |
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ তমালসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হলেও দফায় দফায় কয়েকবার জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি। আটককৃত যুবকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাস্টারপাড়া মহল্লার ফারুক আহমেদের ছেলে বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল (৩০) এবং পৌর এলাকার নাখরাজপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে আবু মঞ্জুর জুয়েল। তবে জুয়েলের দলীয় পদের বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার শিবগঞ্জ উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি বড় মাদকের চালান আসছে। সেই সংবাদের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু বা মহানন্দা ব্রিজের টোলঘর এলাকায় ডিবি পুলিশের একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি মটরসাইকেলে থাকা দুই যুবকের কাছ থেকে ১৫ হাজার টাকার ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এর আগেও তারা দলীয় পরিচয় দিয়ে বেশ কয়েকবার নিষিদ্ধ মাদক ফেনসিডিল নিয়ে এসে জেলা শহর ও এর বাইরেও বিভিন্নভাবে সরবরাহ করেছে। পরে তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ফয়সাল আহমেদ তমালসহ আটক অন্যজন ছাত্রলীগের সঙ্গে সর্ম্পকিত কি-না এ বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দের কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, বর্তমানে ফয়সাল আহমেদ তমাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। ব্যক্তির দায়ভার কেউ নেবে না। দলতো নয়ই। আর দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। | 6 |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর বিস্তীর্ণ বালুচরে চাষ হচ্ছে বিভিন্ন শাকসবজি। এতে লাভের মুখ দেখছেন চাষিরা। ধু-ধু বালুচরে এখন সবুজের সমারোহ। মরা তিস্তা যেন ফসলি জমিতে পরিণত হয়েছে। তিস্তার গর্ভে জমি জিরাত হারানো পরিবারগুলো চরের জমিতে ফসল ফলিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি শুকিয়ে আবাদি জমিতে পরিণত হয়েছে। তিস্তার বালু চর এখন আলু, ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বেগুন, বাদাম, রসুন, সরিষা, তিল, তিশিসহ নানাবিধ শাকসবজিতে ভরে উঠেছে।উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের মোবারক আলী জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শক্রমে তিনি চার বিঘা জমিতে পেঁয়াজ, মরিচ, আলু ও রসুন চাষাবাদ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকার আলু, ১০ হাজার টাকার পেঁয়াজ, ১০ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন। লক্ষাধিক টাকা লাভবান হওয়ার আশা করছেন তিনি।হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি বলেন, 'চরের মানুষের আয়ের একমাত্র উৎস কৃষি। পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতর পালন করে আসছেন তাঁরা। তিস্তার গতি পরিবর্তন হয়ে অসংখ্য শাখা নদীতে পরিণত হয়েছে। তিস্তার বালু চরে কৃষকেরা বিভিন্ন ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন।'উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির জানান, উপজেলায় প্রায় ৮০০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। এর সিংহভাগ চাষাবাদ হয়েছে তিস্তার চরাঞ্চলে। বর্ষাকালে পলি জমে চরের জমিগুলো উর্বর হওয়ায় সব ফসলের ফলন ভালো হচ্ছে।' | 6 |
শনিবারের দুপুরে হঠাৎ করেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোলের বিজেপির সংসদ সদস্য তথা মোদি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের দলীয় পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। সম্প্রতি নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদি মন্ত্রিসভার দু'বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে, তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন, তখন গলায় তৃণমূলের উত্তরীয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) বাবুলের যোগদান চমক শুধু বিজেপির কাছেই নয়, চমক তৃণমূলের কাছেও। ভবানীপুর উপনির্বাচনের আগে এমন চমক পাওয়া যাবে, তা শাসক দলের অনেকেই আশা করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারক হিসেবে তালিকায় নামও ছিল তাঁর। কিন্তু তা জানার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়ে দেন, তিনি ভবানীপুরে বিজেপির প্রচারে যোগ দেবেন না। বলেছিলেন, রাজনীতির থেকে দূরত্ব রাখবেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিতে থেকে বিজেপি-র সঙ্গেই তৈরি করলেন দূরত্ব। | 3 |
ঢাকা: 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) খালগুলো পুনরুদ্ধারের কাজ চলমান। কোন কাউন্সিলর যদি অবৈধ খাল দখলের সাথে জড়িত থাকে তাহলে ডিএনসিসির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'আজ বুধবার সকালে কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্প এরিয়ায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।মেয়র বলেন, জলাবদ্ধতা সমাধানে পরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অধিগ্রহণকৃত জমির উল্লেখযোগ্য অংশই অবৈধ দখলে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাঁদেরকে দখল ছাড়তে হবে অন্যথায় বিনা নোটিশে অভিযান করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে।অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনই সকলকে সোচ্চার হতে হবে উল্লেখ করে আতিক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।মেয়র আরও বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিস্কার এবং রক্ষণাবেক্ষণ হয়নি। এরই মধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, যা চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে ব্যবহারের জন্য সিটি কর্পোরেশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে।এছাড়া গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতাকর্মী নিবাস পরিদর্শনকালে মেয়র বলেন, এ পনের তলা চারটি ভবন ছাড়াও চার তলার একটি স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ ৭৮৪টি ফ্ল্যাটের প্রতিটিতে একটি করে পরিবারের আবাসনের ব্যবস্থা থাকবে। ফলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা অনেকাংশেই হ্রাস পাবে। | 6 |
নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে গিয়ে ট্রেনের ধাক্কায় আকতারুজ্জামান আকতার (৫০) নামে পুলিশের এক এসআই (উপপরিদর্শক) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার শিকার আকতারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে সেখানেই বিকেলে তার মৃত্যু হয়। নিহত পুলিশ কর্মকর্তা আকতারের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাজাহাদপুর উপজেলার গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রজব আলী সরকারের ছেলে। ২০১৮ সালের ২৬ জানুয়ারি নওগাঁর রাণীনগর থানায় যোগদানকারী এসআই আকতার ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, মাদকবিরোধী অভিযানের জন্য এসআই আকতার মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেড়িয়ে যান। সোয়া ১২টার দিকে তিনি রাণীনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে প্রায় ৩০০ গজ দূরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তার মাথাসহ শরীরের নানা স্থানে গুরুতর জখম হয়। প্রথমে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বগুড়া শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মণ্ডল জানান, এসআই আকতার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান। | 6 |
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে জাতীয় যুব জোট।ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদের সহযোগী যুব সংগঠনটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি তোলে।সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় যুব জোট দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।মানববন্ধনে বক্তারা বলেন, অজুহাত নয়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাণিজ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস জোগাচ্ছে, মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।নেতারা আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ সময় তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।মানুষ বাঁচাতে ওএমএস-ট্রাক সেল কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং সারা দেশে রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান যুব জোট নেতারা।জাতীয় যুব জোটের সহসভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় যুবজোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। | 9 |
নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনসহ ১০ দাবিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন। মঙ্গলবার স্মারকলিপি দেওয়ার আগে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। সমাবেশে সভাপতির বক্তব্যে চরমোনাইয়ের পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশবাসী ৫ জানুয়ারির মতো তামাশার নির্বাচন মেনে নেবে না। তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নিবন্ধিত সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, দাবিগুলো পূরণের এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি দাবিগুলো পূরণ করে জাতিকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করবেন বলে আশাবাদী তিনি। সমাবেশ শেষে মিছিল করে বঙ্গভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তাদের বায়তুল মোকাররম মসজিদের সামনে আটকে দেয় পুলিশ। পরে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি পৌঁছে দেয়। | 9 |
ঢাকা: করোনামুক্ত হলেও শারীরিক নানা জটিলতা এখনো ভোগাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এর মধ্যে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। এখন জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি জ্বর ছাড়েনি তাঁর। এক মাসের বেশি সময় হলো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা। ৩ মে থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁর চিকিৎসা চলছে। করোনা পরবর্তীকালে হার্ট, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে। এর মধ্যে ফুসফুসে তরল জমেছিল তাঁর। তরল বের করার জন্য দুটি নলও লাগানো হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় কয়েক দিন আগে নল দুটি খোলা হয়েছে।গত বৃহস্পতিবার তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।আজ সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তাঁর এক চিকিৎসক জানান, জ্বর নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জ্বর এখনো আছে। আজকের পত্রিকাকে এ চিকিৎসক বলেন, 'প্রত্যেক দিন কমপক্ষে তিন-চার বার ম্যাডামের (খালেদা জিয়া) শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আগের চেয়ে তাপমাত্রা এখন কম। আজ (সোমবার) মাপা হলে দেখা গেছে, তাপমাত্রাটা ৯৯ থেকে ১০০' এর মধ্যে ওঠানামা করছে। ১০০ ছাড়িয়ে যায়নি।'এর আগে খালেদা জিয়ার জ্বর নিয়ে শুক্রবার পর্যালোচনায় বসে মেডিকেল বোর্ড। বোর্ডের এক চিকিৎসক জানান, বুধবার সিসিইউ থেকে কেবিনে এসে গোসল করেন খালেদা জিয়া। এরপর থেকে শীত অনুভব করতে থাকেন। ধারণা করা হচ্ছে গোসল করায় ঠান্ডা লেগে তাঁর জ্বর এসেছে। জ্বর নিয়ন্ত্রণে বিশেষ কোনো ওষুধ না দিয়ে তাঁকে শুধু প্যারাসিটামল দেওয়া হয়েছে। তাতেই জ্বর অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। এদিকে কিডনির জটিলতা নিরসনেও সব ধরনের চেষ্টা চলছে বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, 'ম্যাডামকে এখন প্রতিদিন নিয়ম করে কিছু সময়ের জন্য হাঁটানো হচ্ছে। মাঝে মাঝে কারও সাহায্য ছাড়াই বসার চেষ্টা করছেন তিনি। এটা ভালো লক্ষণ। সিসিইউতে থাকতে চান না, কেবিনে যেতে চান। কিন্তু সিসিইউ ছাড়ার মতো অবস্থা এখনো তাঁর হয়নি।'২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সিসিইউতে নেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দেন। এ বিষয়ে সরকারের অনুমতি চেয়ে আবেদন করে তাঁর পরিবার। আইনি বাধায় অনুমোদন মেলেনি বিদেশে যাওয়ার। খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জিয়ার মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে এ দাবি জানান। তিনি বলেন, 'খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন। তিনি অসুস্থ। আমরা দাবি করি বাংলাদেশের যেকোনো মানুষের মতো তিনিও যেন প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।' এর আগে রোববার জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কারা-নির্যাতন ভোগ করেছেন, তাঁকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড (উন্নত) চিকিৎসা দরকার। সেটা একটা অ্যাডভান্সড চিকিৎসা সেন্টারে করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।' | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.