text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দেশটির হাইকোর্টে জামিন আবেদন বাতিল হওয়ার পরই ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ডন ও জিয়ো নিউজের। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো () -এর দায়ের করা মামলায় এর আগে হাইকোর্ট আসিফ আলি জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের জামিন আবেদন বাতিল করেছিল। সোমবার দুপুরের পর জারদারিকে গ্রেপ্তারের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা পুলিশের বিশেষ স্কোয়াড নিয়ে জারিদারি হাউসে পৌঁছান। এ সময় জারদারি হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি সড়কসহ মূল সড়কটিও এ সময় পুলিশ বন্ধ রাখে। জারদারি হাউসে পৌঁছার পর ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা জারদারির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা দেখালে জারদারি গ্রেপ্তারে সম্মতি প্রদান করেন। এ মুহূর্তে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা গ্রেপ্তারের পর আসিফ আলি জারদারিকে রাওয়ালপিন্ডির সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যাচ্ছেন। এর আগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের এ মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। | 3 |
১৮ রানে দুই উইকেট হারানোর পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে সামাল দিয়েছেন বাংলাদেশকে। ৪১ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান। তাদের জুটিতে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৫৯। এরআগে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই বিদায় নিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। দুজনেই ব্যক্তিগত ৫ রান করে আউট হয়েছেন। বাংলাদেশ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে টপকাতে হবে প্রথম পর্বের বাধা। সেই চ্যালেঞ্জে জয়ী হতে রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এ ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠিয়ে ১৪০ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে প্রথম জয়ের জন্য লাল-সবুজের প্রতিনিধিদের প্রয়োজন ১৪১ রান। ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের সামনে খেই হারায় স্কটিশরা। ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পর ৩ পেসার নিয়ে মাঠে নামে টাইগার শিবির। এর ফল মেলে হাতেনাতে। ইনিংসের তৃতীয় ওভারে তৃতীয় পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে অ্যাটাকে এনে সফল অধিনায়ক মাহমুদল্লাহ। দুর্দান্ত এক ইয়ার্কারে প্রতিপক্ষ অধিনায়ক কাইল কোয়েটজারকে তুলে নেন সাইফউদ্দিন। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন স্কটিশ ওপেনার। পাওয়ার-প্লের ৬ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৯ রান। মিরপুরে নিয়মিত নতুন বলে হাত ঘোরান শেখ মেহেদীকে ইনংসের অষ্টম ওভারে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। বোলিংয়ে এসে মেহেদীর জোড়া আঘাত। শিকার বানান জর্জ মুন্সি ও ম্যাথিউ ক্রসকে। উইকেটরক্ষক ব্যাটার ক্রস ১১ ও ২৯ রান করে আউট হন জর্জ। এরপর দৃশ্যপটে সাকিব আল হাসান। ইনিংসের ১১তম ওভারে জোড়া আঘাত হানেন তিনিও। আউট করেন রিচি বেরিংটন (২) ও মাইকেল লিস্ককে (০)। এই দুই উইকেট তুলে বিশ্বরেকর্ড গড়েন সাকিব। ১০৮ উইকেটের মালিক বনে যাওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটও তার। ৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে শেষ হয়েছে লাসিথ মালিঙ্গার ক্যারিয়ার। আজ প্রথম উইকেট নেওয়ার সময় লঙ্কান কিংবদন্তি ছুঁয়ে ফেলেন সাকিব। পরে লিস্ককে আউট করে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান তিনি। | 12 |
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যাকানিজমকে অপব্যবহার করছে। সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে অথবা পুরোপুরি ধ্বংস করে দেয়ার পায়তারা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন এ পদক্ষেপ হয়তো নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সচেতনতার কারণে ব্যর্থ হয়ে যাবে। তবে সব সদস্যকে সতর্ক থাকতে হবে যাতে মার্কিন ফাঁদে আটকা না পড়ে। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির মহাসচিব নায়েফ ফাল্লাহ গতকাল (রোববার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানান। পিজিসিসি'র মহাসচিবের ওই চিঠি প্রসঙ্গে মুসাভি বলেছেন, আমরা নিশ্চিত হয়েছি পিজিসিসি'র কোনো কোনো সদস্য দেশ এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, যারা এই চিঠি পাঠিয়েছে তারাই এ অঞ্চলকে অস্ত্র এবং গোলাবারুদের গুদামে পরিণত করেছে এবং আমেরিকাকে খুশি করতেই তারা এ চিঠি পাঠিয়েছে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। মঙ্গলবারের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেলে ইরানের ওপর আরোপিত ওই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার হয়ে যাবে। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের নামে সদস্য সংগ্রহের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে ৭১'র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের এক নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকায় এলাকাবাসীর মাধ্যমে সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করে। আটক ওই নেত্রীর নাম খোদেজা বেগম। তিনি শহরের মুন্সিপাড়া ঢাকাইয়া পট্টি এলাকার বিল্লাল হোসেনে স্ত্রী। জানা যায়, খোদেজা বেগম মুন্সিপাড়া ঢাকাইয়া পট্টিতে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বাসার পাশেই একটি দোকানে ৭১'র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামে সংগঠদের সাইনবোর্ড লাগিয়ে অফিস করেছেন। এই সংগঠনের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে ২ হাজার ২ শ' টাকা থেকে শুরু করে ২ হাজার ৮ শ' টাকা পর্যন্ত সদস্য চাঁদা নেয়া হচ্ছে। সদস্যদের বলা হচ্ছে, সংগঠনের মাধ্যমে সরকারীভাবে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হবে, এককালীন ১ লাখ টাকাসহ বাড়ি করে দেয়া হবে এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ থাকবে সদস্য ও তাদের সন্তানদের জন্য। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহরের হাতিখানা এলাকায় সদস্য সংগ্রহ করতে যান এবং কয়েকজনের কাছ থেকে চাঁদাও আদায় করেন। চাঁদা আদায়ের সময় স্থানীয় লোকজনের কাছে সংগঠনের সঠিক পরিচিতি বা কার্যক্রম পরিচালনার অনুমতি বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক রকম কথা বলায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে সদস্য সংগ্রহ ফরম, চাঁদা আদায়ের রশিদ ও নগদ ৩ হাজার ৯ শ' ৩৯ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। আটকের পর তিনি তার সংগঠন সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। তাছাড়া তার সংগঠনটি নিবন্ধিত বা অনুমতিপ্রাপ্ত কোনো সংগঠন নয়। বরং তিনি সংগঠনের নামে সদস্য সংগ্রহের অজুহাতে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করছেন। একারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থা সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। যাতে আর্থিকভাবে আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে।রবিবার কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।প্রধানমন্ত্রী বলেন, আমাদের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়লে আমাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু পশ্চিমাদের দিকে মুখ করে থাকব না। পাশাপাশি অন্যান্য যে বন্ধু দেশগুলো রয়েছে। সেখানেও যাতে আমাদের বিমান যায় সেই চেষ্টাই করব।সরকার প্রধান বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে উন্নতি করতে চাচ্ছি। এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসাবে যাতে উন্নত হয়। ভুটান, নেপাল ও ভারতের কয়েকটি রাজ্য এই বিমানবন্দরটা ব্যবহার করতে পারে। সিলেট বিমানবন্দর ভারতের আসাম, মেঘালয় রাজ্যের অনেকই ব্যবহার করতে পারে। চট্টগ্রাম বিমানবন্দর ত্রিপুরা থেকে শুরু করে ভারতের অনেক প্রদেশ এটা ব্যবহার করতে পারে। আমাদের একটা আন্তর্জাতিক সহযোগিতা তৈরি করা এবং সেভাবে উন্নতি করার চিন্তা আমাদের মাথায় রয়েছে। সেইভাবে এগুলো অত্যাধুনিক করতে চাই।প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাব অর্থাৎ আকর্ষণীয় বিনিয়োগ ও পর্যটন গন্তব্য হিসেবে রূপান্তরিত করার লক্ষ্য স্থির করেছি। বেসামরিক বিমান পরিবহনে নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য এভিয়েশন সুবিধাদি প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।কক্সবাজারের উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পৃথিবীতে স্যান্ডি বিচ কম আছে। সেখানে আমরা বিদেশিদের জন্য বিশেষ অঞ্চল করে দেব। তাঁরা যেন তাদের মতো করে উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করব। সোনাদিয়াতে আমরা ইকো পার্ক করে দেব। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দরে রূপান্তর হয়েছে। এটা আরও উন্নত হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ হলে প্রাচ্য ও পাশ্চাত্যের যত বিমান যাবে তাদের রিফুয়েলিং সবচেয়ে সুবিধাজনক জায়গা হবে এটি। ভবিষ্যতে কক্সবাজারই হবে পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অল্প সময়ে যেতে পারবে।প্রধানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের সঙ্গে আমরা রেলের সংযোগ করার জন্য একটা আন্ডার পাস করে সংযোগ করতে চাচ্ছি। আমাদের মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করে কমলাপুরে স্টেশন পর্যন্ত নেওয়ার ব্যবস্থা নিয়েছি।সরকার প্রধান বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম, 'রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিমানবন্দরকে উন্নত করব। ঢাকা শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণ, নতুন রাডার স্থাপন ও জেট ফুয়েল সরবরাহ করার জন্য পাইপলাইন নির্মাণের কাজ সম্পন্ন করব। কক্সবাজারে প্রতিষ্ঠা করব সুপিরিয়র বিমান অবতরণে সক্ষম দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দর।প্রধানমন্ত্রী বলেন, শুধু কক্সবাজার নয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭ এবং আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০ সহ বেশ কিছু আইন ও সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছি। | 6 |
নওগাঁ শহরের টিএনটি পাড়া আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে শহরের পার-নওগাঁ টিএনটি পাড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ওই এলাকার শতাধিক মানুষ অংশ নেন।স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজীদ সম্রাট, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, রবিউল ইসলাম রুবেলসহ স্থানীয় বাসিন্দা মিতা খাতুন, জাভেদ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, নওগাঁ শহরের যানজট ও মাদকমুক্ত করতে পার-নওগাঁ মহল্লা টিএনটি পাড়ার আবাসিক এলাকায় প্রস্তাবিত ট্রাক-অটোরিকশার টার্মিনালের সিদ্ধান্ত বাতিল করা হোক। একই সঙ্গে বক্তারা টার্মিনাল নির্মাণের ওই স্থানে শিশুদের বিনোদনের জন্য আব্দুল জলিল শিশু পার্ক বা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. আসিকুজ্জামান বলেন, সরকারি এই জমি জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের কাছে হস্তান্তর করেন সাবেক জেলা প্রশাসক। বর্তমানে মাটি ভরাট করে নির্মাণকাজ চলছে। এখন যারা আপত্তি জানাচ্ছে তাঁদের অসৎ উদ্দেশ্যে থাকতে পারে।জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সম্পাদক ফরিদ উদ্দীন বলেন, টার্মিনালটি চালু হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ওখানে টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়।নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় বলেন, স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সমন্বয়েই জায়গাটি হস্তান্তর করা হয়। এখন যদি এলাকাবাসীর আপত্তি থাকে তাহলে লিখিতভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ওসি মো. মহসিন বলেন, চঞ্চল চক্রবর্তী তাঁর নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত বলেন, চঞ্চল চক্রবর্তী গত রোববার (১৪ নভেম্বর) রাতে আত্মহত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।তিনি বলেন, চঞ্চল চক্রবর্তীর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী হলেও ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের সঙ্গে অধ্যয়নরত ছিলেন। তাঁর অনার্স এখনোও শেষ হয়নি। | 6 |
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে আলবদর প্রধান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তার লাশবাহী অ্যাম্বুলেন্স সাঁথিয়ার উদ্দেশে রওনা দেয়। নিজামীর দাফনকে কেন্দ্র করে সেখানে আগে থেকেই কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
সকাল সোয়া ৬টার দিকে সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মন্মথপুর গ্রামে পৌঁছায় লাশ। এ সময় নিজামীর ছেলে নাজিব মোমেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লাশ গ্রহণ করেন। পরে মন্মথপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে সকাল সাড়ে ৭টার ইদেক নিজামীকে দাফন করা হয়।
সর্বোচ্চ আদালতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয় গত বৃহস্পতিবার (৫ মে)। বিচারকদের সইয়ের পর ওই রায়ের প্রত্যায়িত কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।
পরে কারা কর্তৃপক্ষ নিজামীকে আদেশ পড়ে শোনান। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে নিজামীর কাছে জানতে চাওয়া হয়। মঙ্গলবারও একাধিকবার কারা কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করা না করার বিষয়টি জানতে চাইলেও নিজামী তাতে সাড়া দেননি।
এরপরই জামায়াতের আমির নিজামীর দণ্ড কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। দণ্ড কার্যকরের নির্বাহী আদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরের পর তা মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে রাত ১২টা ১০ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
| 6 |
রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে নষ্ট হচ্ছে কয়েক হাজার মূল্যবান পুঁথির পাণ্ডুলিপি। সংরক্ষণের অভাবে প্রাচীন এসব পাণ্ডুলিপি নষ্ট হতে বসেছে। এগুলো এখন প্রদর্শনও করা হয় না। স্টোর রুমের শেলফে পড়ে আছে পাণ্ডুলিপিগুলো। এসব পুঁথির ডিজিটাল কপিও নেই।জাদুঘর সূত্রে জানা গেছে, দেশের প্রথম এই জাদুঘরে প্রস্তর ও ধাতব প্রত্ন ভাস্কর্য; টেরাকোটা, মুদ্রা ও পাণ্ডুলিপি; ধাতবসামগ্রী এবং শিলালিপি মিলে ১৯ হাজারের মতো প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ নিদর্শন প্রদর্শিত হয়। স্থান সংকুলান না হওয়ায় সিংহভাগই রাখা হয়েছে স্টোর রুমে। প্রাচীন পুঁথির পাণ্ডুলিপিগুলো রাখা হয়েছে একটি ঘরে। সেগুলোও প্রদর্শনের জন্য নয়। যথাযথ সংরক্ষণের অভাবে এগুলো নষ্টের পথে। কিছু কিছু পাণ্ডুলিপি এর মধ্যে নষ্ট হয়ে গেছে।জাদুঘরের তথ্যমতে, এখানে সাড়ে পাঁচ হাজার বছরের প্রাচীন পুঁথিসাহিত্যের পাণ্ডুলিপি আছে। এগুলোর অধিকাংশ সংস্কৃত, প্রাকৃত ও আদি বাংলা ভাষায় রচিত। এর মধ্যে সংস্কৃত আছে ৩ হাজার ৯০০টি, আর বাংলা ১ হাজার ৭০০টি। সবচেয়ে বেশি আলোচিত ১২৭৩ খ্রিষ্টাব্দ এবং ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময়ের তালপাতায় লিখিত ও রঙিন চিত্রকর্মে শোভিত দুটি অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা পাণ্ডুলিপি। এগুলোর মধ্যে মাত্র ১২টি প্রদর্শিত হচ্ছে। বাকিগুলো আছে জাদুঘরের স্টোর রুমে।রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত এ জাদুঘরের পাণ্ডুলিপির ঘরে গিয়ে দেখা যায়, ২৮টি শেলফে প্রাচীন সাহিত্যের নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে। কোনো কোনোটি এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। ২৮ নম্বর শেলফে দেখা যায়, সেটিতে তালপাতার পুঁথি। তবে ঘুণে ধরেছে। প্রতিটি পাতায় রয়েছে ঘুণে খাওয়া ফুটো। হাজার বছরের এসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।এগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, 'জাদুঘরে আমাদের অনেক নিদর্শন আছে। এগুলো কোনো কোনোটি আবার বিশ্বজোড়া পুঁথি। কিন্তু এগুলো তালপাতা ও অন্যান্য উপকরণের হওয়ার কারণে এখন নষ্টের পথে। তবে এগুলো আমাদের নতুন প্রজন্মকে দেখাতে হবে। প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। তাই এগুলোর ডিজিটাল কপি করা প্রয়োজন।'জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. আলী রেজা মুহাম্মদ আবদুল মজিদ বলেন, 'সব প্রত্ন নিদর্শন স্টোর রুম থেকে বের করে ডিসপ্লের জন্য একটা মাস্টারপ্ল্যান দেওয়া হয়েছে। এ জন্য মূল ভবনের বাইরে ফাঁকা জায়গায় হাইরাইজ বিল্ডিং নির্মাণ বা মূল ভবনের পেছনে পরিচালকের বাসভবনের ওপরে বহুতল ভবন নির্মাণ করার জন্য মাপজোখ করা হয়েছে। দ্রুতই এটি বাস্তবায়িত হবে। তখন সব পাণ্ডুলিপিই প্রদর্শন করা যাবে।' তিনি আরও বলেন, 'প্রতিটি জিনিসেরই একটি মেয়াদকাল আছে। আমাদের এখানকার পুঁথিগুলো নষ্ট হচ্ছে। একটি ডিজিটাল স্ক্যানারও চেয়েছি। আশা করছি সেটা পাব।' | 6 |
'নিউক্লিয়াস' গঠন প্রশ্নে সরকারের উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সত্য বিবর্জিত উল্লেখ করে স্বাধীনতার পতাকা উত্তোলক ডাকসু ভিপি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন। আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খান ১৯৬২ সালে আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদকে নিয়ে স্বাধীন জাতি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গোপন সংগঠন 'নিউক্লিয়াস' গঠন করেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর পরামর্শে সিরাজুল আলম খান বিএলএফ এর হাই কমান্ডে শেখ ফজলুল হক মণি ও তোফায়েল আহমেদকে অন্তর্ভুক্ত করেন যা ইতিহাসের মীমাংসিত বিষয়। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সরকারের অজ্ঞতা এবং ইতিহাস বিকৃতির বিষয়টি দেশবাসীর কাছে উন্মোচিত। আওয়ামী লীগ ছাড়া অন্যদল করলে কারো নাম মুখে নেওয়া যায় না - সরকারের এ হীন মানসিকতা জাতি অনুসরণ করলে ভবিষ্যতে অনেকের নাম অনুচ্চারিত থেকে যাবে। ইতিহাস নিয়ে সরকারের অসত্য উচ্চারণের আত্মঘাতী প্রবণতা পরিত্যাগ করা উচিত। বিডি প্রতিদিন/এএ | 6 |
ইন্দোনেশিয়ার তোরজা সম্প্রদায়ের লোকেরা প্রতি বছরের আগস্টে মাসে স্বজনদের মৃত দেহ কবর থেকে তুলে জীবত স্বজনদের সাথে পরিচায় করিয়ে দেন সেই সাথে কথা বলারও চেষ্টা করেন। পূর্বপুরুষদের ওই কঙ্কালটির চোখে পরানো হয় সুন্দর 'সানগ্লাস'। অনেকে আবার সেলফি তুলেন সেই সাথে তাদের সঙ্গে চলে ধুমপানও! ইন্দোনেশিয়ায় প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে এই বিশেষ উৎসব। ওই দেশের দক্ষিণ সুলাওয়াসির তোরজা নামের একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে চালু রয়েছে এই বিশেষ প্রথা। বার্ষিক এই উৎসবের নাম 'মেনে'। বিশেষ এ উৎসবে পূর্বপুরুষদের মৃত দেহ পরিষ্কার করে নতুন পোশাক পরিধান করে আলাপতারিতার সময় চলে ধুমপানও। এ সময় লাশের মুখে সিগারেট জ্বালিয়ে দেয়া হয়। চলে একসাথে খাওয়া দাওয়া। একজন জীবিত মানুষের মত লাশের সাথে আচরণ করা হয়। আর এটাই এই সম্প্রদায়ের রীতিনীতি। ইন্দোনেশিয়ার এই তোরজা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। তারা মনে করেন এই উদযাপন মৃত্যু ও জীবনের মধ্যে সংযোগ তৈরি করে। মৃতরা তাদের মধ্যেই বাস করে। তাদেরকে দেখে। এমনকি তাদের শুভ কামনা করে। এই সম্প্রদায়ের লোকেরা মনে করেন, তারা মারা যাননি বরং তারা অসুস্থ। তাদের মৃত্যুকে সম্মান জানিয়ে এটা করা হয়। এই উৎসব দেখতে পর্যটকদের যেতে কোন বাধা নেই। বরং এই সম্প্রদায় উৎসবের অংশ হতে উৎসাহ দিয়ে থাকে। মৃতের পর পরিবারের সদস্যদের দেহ মমি করার জন্য মাস, কখনও বছর পর্যন্ত নিজেদের ঘরের মধ্যে সংরক্ষণ করা হয়। আবার কখনও মৃতদের জন্য তৈরি করা নির্দিষ্ট ঘরে লাশ রাখা হয়। এরপর মমি তৈরি হলে কবর দেয়ার আনুষ্ঠানিকতা ও শোকসভার আয়োজন করা হয়। এই উৎসব শেষ হওয়ার পর আবার পোশাক খুলে বিভিন্ন উপহার সমেত লাশ কফিনে রেখে দেয়া হয়। ইন্দোনেশিয়ার এই তোরজা সম্প্রদায় প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান ধর্মের অনুসারী। | 5 |
কানাডার সেন্ট জোসেফ মিশন রেসিডেনশিয়াল স্কুল প্রাঙ্গণে ৯৩টি কবরের সন্ধান মিলেছে। স্কুলটি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত। ১৮৯১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এটি আবাসিক স্কুল হিসেবে পরিচালিত হতো। স্কুলটির বিরুদ্ধে আদিবাসী শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ ছিল। সোমবার (২৪ জানুয়ারি) এ কবরের সন্ধান পাওয়া যায়। ২০২১ সালের মে মাসে প্রায় ১ হাজার শিশুর কবরের সন্ধান পাওয়ার পর আবারও এ ঘটনা ঘটল। দেশটিতে প্রায়ই পুরনো আবাসিক স্কুলগুলোর পাশ থেকে শিশুদের কবর বা কঙ্কালের সন্ধান মিলছে। এ সন্ধানের ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া দেহাবশেষ দেশটির আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের। খবর আল জাজিরা ও ফ্রান্স ২৪ এর। স্থানীয় আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদের গণকবর দিয়েছিল। কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং প্রয়োজন ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। আদিবাসী কিশোর-তরুণদের জোর করে এসব স্কুলে রাখা হতো। শিশুদের তাদের ভাষা ও সংস্কৃতি থেকে দূরে রাখা হতো। সহোদরের সঙ্গে থাকতে দেয়া হতো না। তাদের মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন করা হতো। ২০০৪ সালে স্কুলটি নিয়ে কানাডার সত্য উদঘাটন কমিশনের প্রতিবেদনে বলা হয়, ১৯০২ সালের ফেব্রুয়ারিতে এক শিশুর মৃত্যুর খবর সামনে আসার পর ৩ শিক্ষার্থী স্কুল থেকে দৌড়ে পালিয়েছিল। | 3 |
বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা এক মণ ওজনের ওই অজগরটি উদ্ধার করেন।পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।ওয়াইল্ড টিমের উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবনের এ সাপগুলো প্রায়ই লোকালয়ে চলে আসে। তবে সাপগুলি মানুষের খুব ক্ষতি করে না। স্থানীয়দের সহায়তায় সাপগুলো তাঁরা অক্ষত অবস্থায় সুন্দরবনে ফিরিয়ে দিতে চেষ্টা করেন।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে তাঁদের খবর দেয়। তাঁরা অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করেন।তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট এবং ৪০ কেজি ওজন। খাবারের খোঁজে ভোলা নদী পাড় হয়ে অজগরটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান করে। এ নিয়ে এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। | 6 |
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত উভয়েরই অভিন্ন লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া। মঙ্গলবার আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে এই কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, 'আমরা সকল ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো, বিমান চলাচল, ব্যাংকিং ও আর্থিক সংস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।' তিনি আরো বলেন, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও বিনিয়োগ জোরদারের জন্য উভয়দেশের জোরদার ইচ্ছা রয়েছে। বৈঠকে এরদোগান বলেন, সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলে তুরস্কের বিশেষ অংশীদার। দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার মধ্যেই প্রাইভেট সেক্টরে উভয়পক্ষের বাণিজ্য ও মুদ্রার সরবরাহ অব্যাহত ছিলো। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যেই আমরা উল্লেখযোগ্য উন্নতি করবো। উচ্চ-প্রযুক্তি কোম্পানি ও নতুন উদ্যোগের ক্ষেত্রে আমিরাত আর্থিক সমর্থন ও সুবিধাজনক বিনিয়োগের সুযোগের প্রস্তাব দিয়েছে। গতিশীল তরুণ জনগণের সহায়তা নিয়ে তুরস্ক বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যা উন্নতর প্রযুক্তির উন্নয়ন করছে।' এর আগে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি পৌঁছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ সফর করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান প্রেসিডেন্ট এরদোগানকে আমিরাতের প্রেসিডেন্টের সরকারি প্রাসাদ 'কাসর আল ওয়াতানে' অভ্যর্থনা জানান। পরে দুই নেতার নেতৃত্বে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকে উভয়পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও রক্ষায় বিষয়ে অনুধাবনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নতির বিষয়ে মতবিনিময় করে। বৈঠক শেষে উভয়পক্ষ মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিল্প, প্রযুক্তি, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশবিজ্ঞান, যোগাযোগ, আর্কাইভ ও যুব বিষয়ক চুক্তি রয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে তুরস্ক সফরে যান আমিরাতের কার্যত শাসক মোহাম্মদ বিন জায়েদ। তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই সফরে তিনি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেন এবং দেশটিতে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন। এর আগে আরব বসন্তের জেরে প্রায় এক দশক সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কে উত্তেজনা চলছিলো। সূত্র : আনাদোলু এজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড | 3 |
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ আহম্মেদ বলেন, সরকারের ভেতর কোনো জবাবদিহি না থাকায় প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি।গতকাল বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগরের অশ্বিনীকুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ফজলুল কবির জুয়েল, সাইদুর রহমান মামুন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুল ইসলাম লিপন, মহানগর সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমুখ।সমাবেশ উপলক্ষে দুপুর থেকে নগরী ও বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। | 6 |
বিশ্বকাপ মিশন নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের কার্ডিফে অবস্থান করছেন মাশরাফিরা। সেখানেই তোলা ছবিতে দেখা গেল অনুশীলনের ফাঁকে নামাজ আদায় করছে বাংলাদেশ দল। আজ শুক্রবার (২৪ মে) দলের একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখানে দেখা যায় মাঠে নামাজ আদায় করছেন মাশরাফি, তামিম, মুশফিকরা। ঈমামের ভূমিকায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ মাঠেই জুমার নামাজ আদায় করে নেন তাঁরা। ছবির ক্যাপশনে মিরাজ লেখেন, 'আলহামদুলিল্লাহ, মাঠেই জুমার নামাজ আদায়।' ত্রিদেশীয় সিরিজ জয়ের মধ্য দিয়ে ভালোভাবেই যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে রীতিমত পর্যদুস্ত করে শিরোপা জয় করে নেয় মাশরাফির দল। গতকাল অধিনায়কদের এক অনুষ্ঠানে বিশ্বকাপে ভালো খেলারই প্রতিশ্রুতি দিলেন মাশরাফি। আগামী রোববার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে ভারতের বিরুদ্ধে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। | 12 |
থ্রিডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান র্যাক্সিয়াম কিনেছে সার্চ জায়ান্ট গুগল। র্যাক্সিয়াম গত পাঁচ বছর ধরে সিঙ্গেল প্যানেল মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে। র্যাক্সিয়াম প্রযুক্তি দুনিয়ায় থ্রিডি গ্লাস ছাড়াই থ্রিডি অনুভূতি দিতে পারে-এমন ডিসপ্লে তৈরির কারণে আলোচিত।গুগলের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম নিওউইন জানায়, র্যাক্সিয়াম যেসব প্রযুক্তি তৈরি করেছে সেগুলো পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে ব্যবহার করা হবে। যেমন-ক্ষুদ্রাকৃতি, সাশ্রয়ী এবং শক্তিশালী হাই রেজুলেশন সম্পন্ন ডিসপ্লে নির্মাণ করেছে র্যাক্সিয়াম। মূলত এআর ও ভিআর অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোএলইডি ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানটি কিনল গুগল। তবে প্রতিষ্ঠানটি কিনতে কী পরিমাণ খরচ হয়েছে তা জানা যায়নি।ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টভিত্তিক প্রতিষ্ঠান র্যাক্সিয়াম এখন থেকে গুগলের ডিভাইস ও পরিষেবা দলে যোগ দিয়ে তাদের কাজ চালিয়ে যাবে এবং ভবিষ্যতের গুগল হার্ডওয়্যার পণ্যগুলোকে সমন্বিত করতে কাজ করবে। গুগলের প্রকাশিত ঘোষণাটি খুব সংক্ষিপ্ত ছিল এবং র্যাক্সিয়াম টিম এখন কী কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। র্যাক্সিয়ামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, বাজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো থ্রিডি ডিসপ্লে তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করে, তার চেয়ে তাদের প্রযুক্তি ৩০০ গুণ ছোট, ১০০০ গুণ উজ্জ্বল। শুধু তাই নয়, এই প্রযুক্তিতে ব্যাটারি ক্ষয় হয় ৫০ শতাংশ কম। তারা মাইক্রোএলইডি তৈরি করে। মাইক্রোএলইডি হলো এমন এক প্রযুক্তি, যা তুলনামূলক অনেক ছোট ও শক্তিশালী ডিসপ্লে চিপ দিয়ে তৈরি। এটি অনেকটা ওএলইডির মতো। ব্যাকলাইটের পরিবর্তে মাইক্রোএলইডিতে প্রতিটি পিক্সেল থেকে নিজস্ব আলো নির্গত হয়। আর এই আলোক উৎসগুলো যত কাছাকাছি হয়, ততই এটি ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করে। ফলে একটি দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল অবজেক্টও ত্রিমাত্রিক অনুভূতি তৈরি করতে পারে। আজকের থ্রিডি দুনিয়া মূলত এই প্রযুক্তির ক্রম বিকাশের ওপরই দাঁড়িয়ে আছে। | 11 |
নিজের হাতে স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার হওয়ার পরও কোনো অনুশোচনা ছিল না স্ত্রীর চোখে-মুখে। জেরায় খুনের কথা স্বীকার করার সময়েও তার চোয়াল ছিল শক্ত। যা দেখে বিস্মিত হয়েছিলেন তদন্তকারীরাও। অবশেষে নিজের ভুল বুঝে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেলুড়ের নিস্কো হাউজিং চত্বরে অগ্নিদগ্ধ যুবক আশুতোষ মালির লাশ উদ্ধারের পরে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তার স্ত্রী কুমকুমকে। খুনে সাহায্য করার অভিযোগে ধরা পড়ে কুমকুমের ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার। পুলিশ সূত্রের খবর, প্রথম দিকে জেরায় সুমন বারবার কান্নায় ভেঙে পড়লেও কুমকুমের মধ্যে অনুশোচনার লেশমাত্র দেখা যেত না। কিন্তু পরে পুলিশি জেরার মুখে কুমকুম স্বীকার করেছে যে, খুন করাটা তার ভুল হয়েছিল। তখন অবশ্য কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ২৭ বছরের ওই তরুণী তদন্তকারীদের জানিয়েছেন, সুমনের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারার পর থেকেই আশুতোষ তাকে প্রচণ্ড মারধর করতেন। তা সহ্য করতে না পেরেই খুনের পরিকল্পনা করেছিল সে। ওই তরুণী পুলিশকে বলেছে, স্বামীকে খুন না করে বাচ্চাদের নিয়ে অন্যত্র পালিয়ে গেলেই ভালো হতো। গত ১৭ মার্চ সকালে উদ্ধার হয়েছিল আশুতোষের লাশ। পরের দিন সন্ধ্যায় প্রথমে গ্রেফতার হয়েছিল কুমকুম। পরে হাওড়া স্টেশনের বাইরে থেকে পাকড়াও করা হয় দিল্লির বাসিন্দা সুমনকে। তদন্তে জানা যায়, প্রথমে বিষ খাইয়ে, তার পরে ছুরি দিয়ে বুকে আঘাত করে আশুতোষকে খুন করেছিল কুমকুম। আর সেই দেহ লোপাট করতেই সুমন ও তার বন্ধু লালু সাহায্য করেছিল তাকে। মৃতদেহ বস্তায় ভরে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আবর্জনার স্তূপে নিয়ে ফেলেছিল ওই দুই যুবকই। এর পরে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়া হয়েছিল লাশ। পুলিশকে সুমন জানিয়েছে, দিল্লিতে তার একটি চাউমিনের দোকান রয়েছে। কুমকুমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাই ওই তরুণীর কথা সে ফেলতে পারেনি। খুনে সাহায্য করতে চলে এসেছিলেন কলকাতায়। সুমন আরো জানিয়েছেন, কুমকুম তাকে বলেছিলেন, 'আশুতোষ মরে গেলে আমি বাচ্চাদের নিয়ে থাকব। খুনটা আমিই করব। তুমি শুধু দেহটা লোপাট করতে সাহায্য করো। তার পরে তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়ো।' মাসখানেক পরে সুমনের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ সেই সাইকেলটিও উদ্ধার করেছে, যাতে চাপিয়ে আশুতোষের দেহ ওই আবর্জনার স্তূপ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সুমন ও লালু। তবে এখনো সন্ধান মেলেনি লালুর। উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত ছুরি ও আশুতোষের মোবাইলটিও। কুমকুমের দাবি, সেগুলি রয়েছে লালুর কাছেই। তাই ছুরি ও মোবাইলের সঙ্গে লালুরও খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। বেলুড়ের ওই দগ্ধ লাশ নিয়ে তৈরি হয়েছিল জটিলতাও। পুলিশ জানায়, আর একটি পরিবার দাবি করেছিল, ওই লাশ তাদের নিখোঁজ ছেলের। ডিএনএ পরীক্ষারও দাবি ওঠে। কিন্তু আশুতোষের খুনিরা যেখানে খুনের কথা কবুল করে লাশ ফেলার জায়গাও দেখিয়ে দিয়েছে, সেখানে লাশটি যে তারই, সে বিষয়ে পুলিশ মোটামুটি নিঃসংশয় ছিল। তবে পুলিশ জানায়, পোড়া লাশটি ভালোভাবে দেখার পরে ওই পরিবার অবশ্য জানিয়েছে, সেটি তাদের ছেলের নয়। মঙ্গলবার আশুতোষের বাবার হাতে লাশটি তুলে দিয়েছে পুলিশ। | 3 |
গাইবান্ধায় কৃষিতে গ্রামীণ নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু কৃষি ঋণপ্রাপ্তিতে নারীর নামে কৃষি জমি না থাকায় সরকারি ও বেসরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ কারণে কৃষি কাজের জন্য অর্থের সংস্থান না থাকায় বেশির ভাগ নারীরা নিজেদের পছন্দমতো কৃষি ফলন উৎপাদনেও আশানুরূপ ভূমিকা রাখতে পারেন না। শস্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ দৃশ্যমান এবং প্রায় পুরুষের কাছাকাছি। কৃষিতে অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের অবদান ১৫ থেকে ২০ শতাংশ বেশি হলেও কৃষিঋণ প্রাপ্তি ও প্রণোদনায় নারীরা এখনো বঞ্চিত হচ্ছেন।গাইবান্ধার কুঠিপাড়া গ্রামের কৃষক লাইলি বেগম বলেন, দীর্ঘদিন একটি এনজিওর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। পরিবারের জন্য কয়েক বিঘা জমিও ক্রয় করেছি। কিন্তু জমির কাগজপত্রগুলো স্বামী-সন্তানের নামে থাকায় ব্যাংক থেকে ঋণ নিতে পাচ্ছি না। নারী হিসেবে কয়েক দফা ব্যাংকে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি।সদর উপজেলার মোল্লারচর গ্রামের হামিদা বেগম বলেন, চরের ৯০ শতাংশ নারী এখন মরিচ ও ভুট্টা চাষের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সরকারি বেসরকারি সহায়তা পান পুরুষ চাষিরা। অনেক সময়ে বিশেষ সুযোগ-সুবিধার ক্ষেত্রে লটারি হলেও নারীদের বাদ দেওয়া হচ্ছে।বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী (ক্ষুদ্র ঋণ) অখিল চন্দ্র বর্মণ বলেন, এনজিও থেকে কৃষি ঋণ প্রদানে নারীদের প্রাধান্য দেওয়া হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে নারীদের ঋণের চাহিদা বেড়ে গেছে। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নারীদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে।এ বিষয়ে গাইবান্ধায় প্রান্তিক কৃষকদের নিয়ে গঠিত কৃষি অ্যাসোসিয়েশনের শাহিদা বেগম বলেন, কৃষিতে পুরুষের চেয়ে নারীরা বেশি ভূমিকা রাখলেও প্রয়োজনীয় অর্থের অভাবে পরিকল্পনা অনুযায়ী কৃষি চাষাবাদে তেমন ভূমিকা রাখতে পারছেন না।গাইবান্ধার কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেডের বালুয়া শাখার ম্যানেজার মো. আইনুল হক বলেন, ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক সব সময় নারীদের প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু প্রয়োজনীয় শর্তে জমিজমার কাগজপত্র দেখাতে না পারায় অনেক সময় ঋণ প্রদান করা সম্ভব হয় না।ম্যানেজার আরও বলেন, জমিজমার কাগজপত্র ছাড়া ঋণ প্রদান করলে সেই ঋণ আদায়ে ৯৫ শতাংশই খেলাপি হয়। এ কারণে জামানতবিহীন নারীদের ঋণ প্রদানে ব্যাংক খুব বেশি উৎসাহিত হয় না। ব্যাংকগুলো থেকে শতকরা ২ থেকে ৩ শতাংশ নারী কৃষি ঋণের সুবিধা পেয়ে থাকেন। | 6 |
নওগাঁর রাণীনগরে পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৫) নামের এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত শিবনাথের ছেলে সুশিল (৫০) ও তাঁর স্ত্রী মাধরী (৪২)। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা করেন।নিহত ব্যক্তির ছোট ভাই অসিত কুমার সরকার জানান, তাঁর বড় ভাই রতন সরকার মাছ চাষ করতেন। তাঁর দুটি পুকুর আছে। প্রতিদিনের মতো শনিবার রাতে পুকুর দেখতে যান এরপর আনুমানিক রাত ৩টায় পরিবারের লোকজন জানতে পান রতনের রক্তাক্ত দেহ সুশিল চন্দ্রের বাড়ির কাছে পরে আছে। তারপর তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গ্রেপ্তার সুশিলের মা জোসনা জানান, তাঁর ছেলের স্ত্রী মাধরী এবং নিহত রতন সরকারের সঙ্গে দীর্ঘ আট বছর যাবৎ পরকীয়া আছে। এ ঘটনা নিয়ে চার বছর পূর্বে দুইবার গ্রামবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বৈঠক হয়েছে। এরপর রতনকে সুশিলের বাড়িতে আসতে নিষেধ করা হয়েছিল। তারপরও সে সব বাধা উপেক্ষা করে প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে এসে জানালা দিয়ে ডাকলে তাঁর ছেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারপিট করে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পরকীয়ার জের ধরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুশিল চন্দ্র ও তাঁর স্ত্রী মাধরীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। | 6 |
ভাঙ্গুড়া (পাবনা): খোয়াজ খাঁর বয়স ১০০ বছরেরও বেশি। বার্ধক্যের কারণে নানা রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। কানে শুনতে পান না ঠিকমতো। চোখেও তেমন ভালো দেখেন না। লাঠিভর দিয়ে চলাফেরা করতে হয় তাঁকে। একমাত্র উপার্জনক্ষম ছেলের উপার্জনে স্ত্রী, পরিজন নিয়ে কোনোমতো চলছিল তাঁদের দিন। প্রায় এক বছর আগে হঠাৎ মারা যান ছেলে হাসিনুর রহমান। সেই থেকে তাঁদের সংসারে অভাব জেঁকে বসেছে। লোকলজ্জার ভয়ে কারও কাছে হাত পাততেও পারেন না তিনি। বৃদ্ধ খোয়াজ খাঁর সামর্থ্য নেই এই বয়সে কোন কাজ করে সংসারের হাল ধরা।বয়োবৃদ্ধ খোয়াজ খাঁ পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের সারুটিয়া মহল্লার বাসিন্দা। পরিবারের সদস্য বলতে এখন তিনি ও তাঁর বৃদ্ধ স্ত্রী হাজেরা খাতুন। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে ছিল। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ছেলের মৃত্যুর পর পুত্রবধূ সাবিনা খাতুনের সঙ্গে থাকলেও বর্তমানে শ্বশুর-শাশুড়ির থেকে আলাদা থাকেন তিনি।কথা হয় বয়সের ভারে নুইয়ে পড়া খোয়াজ খাঁর সঙ্গে। কষ্টের কথাগুলো বলতেই তাঁর দু'চোখ জলে ভরে যায়। এখনো তিনি ভুলতে পারেননি একমাত্র ছেলে হাসিনুরকে। একদিকে সন্তানের বিয়োগব্যথা আর অন্যদিকে দু'মুঠো খাবার জোগাড় করার চিন্তায় দিশেহারা এ মানুষটি।খোয়াজ খাঁ বলেন, আগে তিনি ভাঙ্গুড়া হাইস্কুলে নাইটগার্ডের চাকরি করতেন। এখন বয়স হয়ে যাওয়ায় ভালোভাবে চলতে ফিরতে পারেন না।তিনি আফসোস করে বলেন, ছেলে হাসিনুর বেঁচে থাকতে আমাকে কানে শোনার মেশিন (হেয়ার এইড) কিনে দিয়েছিল। এখন কেউ দেয় না। একটা মেশিন না থাকায় কানে শুনতে পাই না।বৃদ্ধার স্ত্রী হাজেরা খাতুন বলেন, সংসারে তাঁদের আয়ের কোন মানুষ নেই। বয়স্কভাতার যে টাকা পান তা দিয়ে সংসার চলে না। ছেলে বেঁচে থাকতে ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতো। ছেলের মৃত্যুর পর মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছি। হাসিনুরের আব্বার বয়স এখন ১০০ বছরেরও বেশি। সে নিজে ঠিকমতো চলাফেরাই করতে পারে না, কাজ করবে কীভাবে। | 6 |
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকালও ৩১ জনের মৃত্যু এবং ১৩ হাজার ১৫৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা রোগী।গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৭টি সক্রিয় ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ৪৩ শতাংশ।আগের দিন ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। দেশে মোট ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৬ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। | 6 |
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমাইয়া নামের সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মোমিনুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রামের মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার শিশুটি পারকৃষ্ণপুর গ্রামের কাঠুরে নাসির উদ্দিনের মেয়ে এবং একই উপজেলার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ ও আলামত উদ্ধার করেছে। এলাকাবাসী জানান, শনিবার দুপুরে মেয়েটি বাড়িতে তার মাকে না পেয়ে খুঁজতে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের বিষয়টি জানাজানি হলে তার নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে মাইকযোগে প্রচার চালানো হয়। এরপর রাত ৯টার দিকে একই গ্রামের আয়ুব আলীর সিমখেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয়দের খবর দেয় স্থানীয় যুবসমাজ। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে শ্যাম্পুর খালি প্যাকেট উদ্ধার করে। তারই সূত্র ধরে পুলিশ স্থানীয় এক মুদিদোকানী আব্দুল হামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের নুর ইসলামের ছেলে মোমিনুল ইসলামকে আটক করে। দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রোববার দুপুর ১২টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। | 6 |
১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মালয়লম মডেল ও অভিনেত্রী ধন্যা মারি ভার্গেসকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধন্যাকে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেফাতার করা হয়েছে। এসময় ধন্যার স্বামী জন এবং ভাই স্যামুয়েলকেও আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে। মালয়লম নায়িকার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে। 'কেরালা ক্যাফে', 'ভাইরাম', 'থালাপাভু'-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ | 2 |
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ওই গাড়ির নারী ও শিশুসহ সাতজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চারজন। আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম বিজয় মাস্টারের ছেলে রতন বিজয় দে (৫৫), তাঁর স্ত্রী মধুমিতা চৌধুরী (৪৫), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০) তাঁর শিশু সন্তান সার্থক রুদ্র (৪), শংকর রুদ্রের স্ত্রী রানী রুদ্র (৬০), ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতব্বরপাড়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫)। ২৫ বছর বয়সী আরেজন নারীর পরিচয় পাওয়া যায়নি।আহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের প্রদীপ রুদ্র (৩৫), তাঁর মেয়ে শ্যামলী রুদ্র (৭) ও মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৮)। আরও একজন অজ্ঞাত ব্যক্তি আহত হয়েছে। তাঁরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা সদর থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পুকপুকুরিয়া এলাকা পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পথচারী নারী ও শিশুসহ সাতজন নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত মানুষের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ, চিরিংগা হাইওয়ে থানা, ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।আহত প্রদীপ রুদ্র বলেন, আমার মা-স্ত্রী ও দুই সন্তানদের নিয়ে রোগী দেখতে কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে বাশঁখালীর কালিপুর যাচ্ছিলাম। আমাদের বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পুকুরে পড়ে যায়। এ সময় আমার মা, স্ত্রী ও শিশু সন্তান মারা যায়। আমি আর আমার মেয়ে কোন রকম গাড়ি থেকে বের হয়ে প্রাণে বাঁচে আছি।'চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহ ফাহিম আহমেদ ফয়সাল বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একটি শিশুকে তাঁদের হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি (নোয়া) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গিয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। | 6 |
আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের মধ্যে বায়ু অন্যতম। এর অভাবে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদরাজি বাঁচতে পারে না। শ্বাস-প্রশ্বাসের জন্য বিশুদ্ধ ও নির্মল বায়ুর বিকল্প নেই। একে বিনষ্ট অথবা দূষিত করা সৃষ্টির প্রতি অন্যায় ও বাড়াবাড়ি করার শামিল। তাই মানবজাতিকে তাদের চিন্তা-চেতনা ও অনুভূতি শক্তি কাজে লাগিয়ে সৃষ্টিজগতের প্রতি দৃষ্টিদান এবং তা থেকে শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বায়ু যে আল্লাহ তাআলার নিদর্শন, এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে, সেই নৌকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেন, এরপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং বাতাসের পরিবর্তনে ও আসমান-জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালায় রয়েছে বিবেকবান সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন।' (সুরা বাকারা: ১৬৪)বায়ুদূষণমুক্ত রাখার জন্য ইসলামে বহু দিকনির্দেশনা রয়েছে। যেমন মৃত জীবজন্তু মাটিতে পুঁতে না ফেললে তা পচে বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষিত করতে পারে। তাই সৃষ্টির আদিতে আদম (আ.)-এর পুত্র কাবিল কর্তৃক হাবিল নিহত হলে কাবিল যখন লাশ সংরক্ষণের কোনো পদ্ধতি পাচ্ছিল না, তখন তা দাফন করার জন্য আল্লাহ দুটি কাক পাঠান। একপর্যায়ে কাক দুটি ঝগড়া করে এবং একটি আরেকটিকে মেরে ফেলে, এরপর মাটি খনন করে মৃত কাকটিকে দাফন করে। এভাবে আল্লাহ লাশের দাফন পদ্ধতি শিখিয়ে দেন। যার ভেতর দিয়ে বায়ু দূষণমুক্ত রাখার পদ্ধতি নিহিত আছে। মহান আল্লাহ বলেন, 'এরপর আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখাতে পারে, কীভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে।' (সুরা মায়িদা: ৩১) কেবল মৃত জীবজন্তু মাটিতে দাফন করাই নয়, বরং মহানবী (সা.) শরীরের কোনো দূষিত বস্তু যত্রতত্র ফেলতেন না। কারণ, তা শুকিয়ে একসময় বাতাসে মিশে যেতে পারে। ফলে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য মহানবী (সা.) রক্ত, কফ ও শরীর থেকে কর্তিত কোনো মাংসপিণ্ড মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিতেন। আয়েশা (রা.) বলেন, মহানবী (সা.) যখন শিঙা লাগাতেন বা লোম পরিষ্কার করতেন অথবা নখ কাটতেন, তখন তা পুঁতে ফেলার জন্য জান্নাতুল বাকিতে পাঠাতেন। (আখলাকুন্নাবি)মহানবী (সা.) বলেন, 'ইমানের সত্তরের বেশি শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই-এ কথার সাক্ষ্য দেওয়া এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জা ইমানের অন্যতম শাখা। (মুসলিম) হাদিসটি পরিবেশ সংরক্ষণের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পথে-ঘাটে বিভিন্ন সময় মৃত জীবজন্তু, কাঁটা, ময়লা, গোবর, কলার ছাল, পলিথিন, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকে; যা খুব সহজেই বায়ু দূষিত করে। ফলে ইমানের দাবি হলো, এসব কষ্টদায়ক বস্তু অপসারণ করে মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। এ ছাড়া মানুষের দ্বারা বিভিন্নভাবে বায়ু দূষিত হতে পারে। তাই মহানবী (সা.) বায়ু দূষণমুক্ত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি এভাবে দোয়া করতেন, 'হে আল্লাহ, এই বাতাসের মধ্যে যা কিছু কল্যাণকর, এতে যে মঙ্গল নিহিত আছে এবং যতটুকু কল্যাণ করার জন্য সে আদিষ্ট হয়েছে, ততটুকু কল্যাণ ও মঙ্গল আমরা তোমার কাছে প্রার্থনা করি। আর এই বাতাসের মধ্যে যা কিছু অনিষ্টকর, তাতে যে অমঙ্গল লুকায়িত আছে এবং যতটুকু অনিষ্ট সাধনের জন্য সে আদিষ্ট হয়েছে, তা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই।' (তিরমিজি)বায়ু দূষণমুক্ত করার জন্য ইসলাম হাই তোলা ও হাঁচি-কাশির ব্যাপারেও নির্দেশনা প্রদান করেছে। তা হলো, সাধ্যমতো হাই তোলা সংবরণ করা এবং হাঁচি-কাশির সময় মুখে হাত দেওয়া। এমনকি নামাজের মধ্যেও হাঁচি-কাশি এলে মুখে হাত দিতে হবে। যাতে করে কারও ময়লা-জীবাণু অন্যকে সংক্রমিত না করে। আবার কেউ কেউ রান্না শেষে প্রয়োজন ছাড়া আগুন জ্বালিয়ে রাখে। এতে যেমন বায়ু দূষিত হয়, তেমনি অপচয়ও হয়। অনুরূপভাবে বদ্ধ ঘরে গ্যাসের চুলার আগুন আরও বিপজ্জনক। সম্পূর্ণ ঘরের বাতাস দূষিত হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই তো মহানবী (সা.) বলেন, 'আগুন তোমাদের শত্রু। তাই যখন ঘুমাতে যাবে, তখন তা নিভিয়ে ফেলবে।' (বুখারি) কোনো কোনো সময় বিক্ষোভ প্রদর্শনকালে টায়ার জ্বালানো বা গাড়ি পুড়িয়ে বাতাস দূষিত করা হয়, যা সন্ত্রাস ও নৈরাজ্যের শামিল। আল্লাহ বলেন, 'তোমরা আল্লাহর রিজিক থেকে পানাহার করো এবং দুষ্কৃতকারীরূপে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়িয়ো না।' (সুরা বাকারা: ৬০)অনুরূপভাবে ধূমপানের মাধ্যমেও বায়ু ব্যাপকভাবে দূষিত হয়। কারণ, সিগারেটে থাকে বিষাক্ত নিকোটিন। দুটি সিগারেটের নিকোটিন যদি ইনজেকশনের মাধ্যমে কারও শরীরে পুশ করা হয়, তখন তার মৃত্যু অনিবার্য। তাহলে উপলব্ধি করা যায় যে তামাক, বিড়ি, সিগারেট, হুক্কা ও চুরুটের ধোঁয়া কত বিপজ্জনক; যা বায়ুদূষণের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে। বায়ুদূষণ এড়ানোর জন্য মহানবী (সা.) নামাজের প্রাক্কালে অথবা মসজিদে প্রবেশের আগে নির্দিষ্ট কিছু খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন এবং সুগন্ধি ব্যবহার করতে উৎসাহিত করেছেন। মহানবী (সা.) বলেন, 'যে পেঁয়াজ বা রসুন খায় সে যেন ওই সময় আমাদের থেকে আলাদা থাকে অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে।' (বুখারি) কোনো কোনো সময় ব্যবসায়ীরা বিভিন্ন রকম জ্বালানি তেল মিশ্রিত করে বিক্রি করেন। তা দিয়ে গাড়ি চালালে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হয়। এতে যেমন বায়ু ও পরিবেশ দূষিত হয়, তেমনি তা প্রতারণারও। আর একজন প্রতারক কখনো মুসলমান হতে পারে না। মহানবী (সা.) বলেন, 'যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।' (তিরমিজি)মানুষ ও প্রাণিকুলের জীবন ধারণের জন্য বিশুদ্ধ ও নির্মল বায়ুর কোনো বিকল্প নেই। তাই কোনোভাবেই যেন বায়ু দূষিত না হয়, সে ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত।লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় | 6 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বানরের মৃত্যু হয়েছে। শনিবার শহরের ভিক্টোরিয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বন বিভাগ মৃত বানরটি উদ্ধার করে মাটি চাপা দিয়ে দেয়। ওই এলাকার বাসিন্দা শিক্ষক রনজিত রায় সকালে হাটতে বের হয়ে স্কুলের সামনের রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির নিচে একটি বানর পড়ে থাকতে দেখেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। রনজিত রায় বলেন, এই বানরটি শহরের বিভিন্ন জায়গায় ঘোড়ে বেরাচ্ছিল। অনেকেই খাবার দিয়েছে। অনেকে আবার বিরক্তও হতেন। তিনি আরও বলেন, মৃত বানরটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বানর ছিলো। সে বন থেকে দলছুট হয়ে শহরে এসে একা ঘুরে বেড়াতো। আমরা মৃত বানটি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করেছি। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মৃত বানরটি আমরা রেঞ্জ অফিসের পেছনে মাটিচাপা দিয়ে দিয়েছি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
কলকাতার প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম দেব। টালিউডে অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে দর্শকপ্রিয়তার পর বছর দেড়েক আগে প্রযোজনাতেও পা রাখেন দেব। অভিনয়ের পর প্রযোজনাতে এসেও সফল দেব। এনডিটিভি জানায়, এবার প্রযোজনার জন্য সেরার শিরোপা হাতে পেয়েছেন টালিউডের প্রখ্যাত অভিনেতা দেব। বৃহস্পতিবার মুম্বাইতে দেবের ঝুলিতে উঠল আইআইএফটিসি সেরা প্রযোজকের পুরস্কার। এসময় কাজের স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেব। পুরস্কার পাওয়ার সেই মুহূর্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দেব নিজেই। দেবের অভিনীত পরবর্তী ছবির তালিকায় রয়েছে সাঁঝবাতি, পাসওয়ার্ড, কিডন্যাপ। | 2 |
নেত্রকোণার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার ভোরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসল ও শাক-সবজি এবং আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ওই এলাকার অধিকাংশ টিনের ঘরের চালা শিলের আঘাতে ছিদ্র হয়ে গেছে। নেত্রকোণা কৃষি বিভাগ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর সোয়া ৪টায় দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। পৌনে ৫টার দিকে বৃষ্টিপাতের সঙ্গে প্রথমে ছোট শিল পড়তে শুরু করে। পরে ১৫ মিনিট বড় বড় শিল পড়ে। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নেত্রকোণা সদর, কলমাকান্দা, মদন, খালিয়াজুরি ও পূর্বধলা উপজেলায়। সদর উপজেলার কাওয়ালীকোণা গ্রামের কৃষক এসএম আরিফুল হাসান পুতুল জানান, প্রচণ্ড শিলাবৃষ্টিতে সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৬০ ভাগ টিনের ঘর বড় বড় শিল পড়ে ছিদ্র হয়ে গেছে। অনন্তপুর গ্রামের কামরুন্নাহার লিপি বলেন, ভোরে বৃষ্টি হতে শুরু হলে মনে হয়েছিল ফসলের ভাল হবে। কিন্তু শেষ দিকে ১৫-২০ মিনিট শিল পড়ায় গ্রামের বেশিরভাগ বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে গেছে। ফচিকা গ্রামের সিদ্দিক মিয়া বলেন, শিলের আঘাতে আমার শাক-সবজি ক্ষেত মাটিতে মিশে গেছে। নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, জেলা সদরসহ ৫ উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। কৃষি কর্মকর্তাদেরকে সরেজমিনে মাঠ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিতে শাক-সবজির ক্ষতি হয়েছে, তবে ধানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ এখনো ধানের শীষ বের হয়নি। | 6 |
অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় (নিউজ কনটেন্ট) ব্লক করে বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত একটি নতুন আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে দেশটির ব্যবহারকারীদের জন্য কোনো সংবাদ আধেয় দেখা বা শেয়ার করার সুযোগ গতকাল বৃহস্পতিবার আটকে দেয় ফেসবুক। আইনটি পাস হলে নিউজ কনটেন্ট প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দিতে বাধ্য হবে ফেসবুক। আইনটির তীব্র বিরোধিতা করছে ফেসবুক। ফেসবুক বলছে, তারা অস্ট্রেলিয়ায় তাদের কার্যক্রম থেকে সংবাদ আধেয় প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তারা আইনটি পাস করার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অস্ট্রেলিয়ার বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বলছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ও প্রকাশকদের মুনাফায় লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তারা এ রকম একটি আইনের রূপরেখা তৈরি করেছে। ফেসবুকের এই পদক্ষেপের সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার বাইরেও সমালোচনা বাড়ছে। বিভিন্ন দেশের রাজনীতিক, গণমাধ্যম প্রকাশক ও মানবাধিকার গোষ্ঠী এই সমালোচনায় যোগ দিচ্ছে। কেউ কেউ ফেসবুকের আচরণকে 'বুলিং' হিসেবেও আখ্যায়িত করছে। একই সঙ্গে তারা তথ্যে প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফেসবুকের পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকেরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকে দেশি-বিদেশি সংবাদ সাইটগুলোর ফেসবুক পেজ বন্ধ পাচ্ছেন। তাঁরা কোনো দেশি-বিদেশি খবর ফেসবুকে দেখতে পাচ্ছেন না। খবর শেয়ারও করতে পারছেন না। এ ছাড়া অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো তাদের ফেসবুক পেজে কোনো খবর শেয়ার বা লিংক পোস্ট করতে পারছে না। ফেসবুকের পদক্ষেপ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি ফেসবুকের এই পদক্ষেপকে 'আনফ্রেন্ড অস্ট্রেলিয়া' হিসেবে অভিহিত করেছেন। এই পদক্ষেপকে ঔদ্ধত্যপূর্ণ ও হতাশার বলে বর্ণনা করেছেন তিনি। ফেসবুক ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন চাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ফেসবুকের এই পদক্ষেপে অস্ট্রেলিয়ার সরকার ভয় পাবে না। সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপে বিষয়টি ইতিমধ্যে তুলেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির অন্য কর্মকর্তারাও ফেসবুকের পদক্ষেপের সমালোচনা করেছেন। এ ছাড়া দেশটির সাধারণ মানুষও প্রতিক্রিয়া দেখাচ্ছেন। হিউম্যান রাইটস ওয়াচের অস্ট্রেলিয়ার পরিচালক বলেছেন, তথ্যের প্রবাহ বাধাগ্রস্ত করছে ফেসবুক। একে ভয়ানক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় ক্যাম্পেইনার বলেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে একটি প্রাইভেট কোম্পানি জনগণের তথ্যের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। অস্ট্রেলিয়ার বাইরে ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা জোরদার হচ্ছে। গণমাধ্যম দেখভালকারী ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির প্রধান জুলিয়ান নাইট ফেসবুকের এই পদক্ষেপকে 'বুলিং' হিসেবে অভিহিত করেছেন। জুলিয়ান বলেছেন, তিনি মনে করেন, এটা একটা বিস্ময়কর দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে। আর এটি শুধু অস্ট্রেলিয়ার বিষয় নয়। ফেসবুকের বিরুদ্ধে লড়াইয়ে কানাডাকে পাশে পাচ্ছে অস্ট্রেলিয়া। ফেসবুকের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন কানাডার মন্ত্রী স্টিভেন গিলবিউল্ট। কানাডাও ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মতো একই ধরনের আইন করবে বলে জানান তিনি। নিউজ কনটেন্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করতে বাধ্য করার অঙ্গীকার করেছে কানাডা। এই লড়াইয়ে সবার সহযোগিতা চেয়েছে দেশটি। ফেসবুক অন্যান্য দেশেও নিউজ কনটেন্ট বন্ধ করে দিলে মাথা নত না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। বৈশ্বিক গণমাধ্যম প্রকাশকেরাও ফেসবুকের সমালোচনা করছেন। গার্ডিয়ান সংবাদপত্র বলেছে, ফেসবুক যা করেছে, তা খুবই উদ্বেগের বিষয়। জার্মানির দ্য ফেডারেশন অব নিউজপেপার পাবলিশার্স বলেছে, ফেসবুকের মতো কোম্পানির বাজার সক্ষমতা সীমিত করে দেওয়াটা বিশ্বের সরকারগুলোর জন্য এখনই মোক্ষম সময়। | 3 |
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে মাঝে মাঝেই। রক্তক্ষরণের ফলে তাঁর হিমোগ্লোবিনও কমছে, যা লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এই অবস্থায় বিদ্যমান চিকিৎসাব্যবস্থা দিয়ে তাঁকে ভালো রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।গতকাল শনিবার আজকের পত্রিকাকে এই চিকিৎসক বলেন, মাঝে মাঝেই খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে। এর ফলে রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এই মুহূর্তে তাঁর যে চিকিৎসা হওয়া দরকার, সেটা দেশে সম্ভব নয়। দেশের বাইরে না নিতে পারায় এখন তাঁর যে চিকিৎসা চলছে, সেটা সাময়িক ব্যবস্থা মাত্র, স্থায়ী কোনো সমাধান নয়। পরিস্থিতি বিবেচনায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। কোনো সমস্যা দেখা দিলেই চিকিৎসকেরা আলোচনায় বসে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা যেন চূড়ান্ত আশঙ্কাজনক অবস্থায় না যায়, বিদ্যমান কারিগরি সহায়তা ও কিছু ওষুধ দিয়ে সেই চেষ্টা করা হচ্ছে।ডা. জাহিদ হোসেন বলেন, 'ওনার (খালেদা জিয়া) অবস্থা সত্যিকার অর্থেই আশঙ্কাজনক। ম্যাডাম যে অবস্থায় আছেন, তাতে তাঁর শরীরের অবস্থা কখন কোন দিকে যায়, এটা বলা মুশকিল। এটা নিয়ে সবার মধ্যেই দুশ্চিন্তা কাজ করছে। এই অবস্থায় ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে আমাদের যতটুকু সামর্থ্য আছে, তাই দিয়ে চেষ্টা করে যাচ্ছি।'গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে তাঁর পরিবার। কিন্তু সেই আবেদনে এখনো ইতিবাচক সাড়া মেলেনি।খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানব সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'দেশনেত্রীর (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার দাবি জনগণের দাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে।'সমাবেশে সংহতি প্রকাশ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাঁর মুক্তি দিচ্ছে না, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছে না। এই অবস্থায় সরকারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। | 6 |
আজ ১৪ জুন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আমাদের প্রিয় মানুষ সেলিনা আপার জন্মদিন। ১৯৪৭ সালের আজকের দিনে জন্ম, মানে ৭৫ বছরে পা রাখলেন তিনি। তাঁর শিক্ষাজীবন কেটেছে বগুড়া ও রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেছেন।ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তারপর থেকে চলছে অব্যাহতভাবে। তিনি অনেক উপন্যাস লিখেছেন। লিখেছেন শিশুতোষ রচনা। সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়েও সংবাদপত্রে নিয়মিত লেখেন।অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অনেক সম্মাননা পেয়েছেন। বাংলা একাডেমির পরিচালক এবং শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।তাঁর লেখা অন্তত দুটি উপন্যাসের চলচ্চিত্র রূপ দেওয়া হয়েছে: হাঙর নদী গ্রেনেড এবং পোকামাকড়ের ঘরবসতি। যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনিসহ অনেক পাঠকপ্রিয় উপন্যাসের তিনি রচয়িতা। ছিটমহল নিয়ে বাংলা সাহিত্যে তাঁর প্রথম উপন্যাস ভূমি ও কুসুম। তাঁর কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। সৃষ্টির আনন্দে মেতে আছেন এখনো নিরলসভাবে। নানা বিষয়ে অসংখ্য সম্পাদনা গ্রন্থের সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন, আছেন।লেখকের সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গে তিনি মনে করেন, শিল্পের জন্য শিল্প, এটা তো কতকাল আগেই বর্জিত হয়েছে। শিল্পের সামগ্রিক দায়বদ্ধতা সৃজনশীল মানুষের গভীরতম বোধ, তাকে রূপায়িত করা দরকার। কেউ যদি এড়াতে চান, তো এড়াবেন। সেটা তাঁর স্বাধীনতা। তিনি মনে করেন, সমাজের বহুমাত্রিক সংকট সাহিত্যের প্রধান দিক। বাংলাদেশের সাহিত্য এমন নানামুখী ধারায় রচিত হচ্ছে। নবীন-প্রবীণ লেখকরা শিল্পের ভূমিকায় সৃষ্টিশীলতাকে প্রধান করে দেখেন। লেখকরা এই মৌলিক বিবেচনা থেকে দূরে থাকেন না।ছোটখাটো গড়নের হাসিখুশি এই মানুষটির সান্নিধ্যে যিনি এসেছেন, তিনিই জানেন, মানুষকে আপন করে নেওয়ার কী এক জাদুকরি প্রভাব মিষ্টভাষী সেলিনা আপার মধ্যে সদাসক্রিয়।তিনি যখন কথা বলেন তখন শুনতে ইচ্ছে করে। তাঁর বিনয় তাঁকে এক আলাদা স্নিগ্ধতা দিয়েছে।জন্মদিনে সুস্বাস্থ্য ও সৃজনশীল দীর্ঘ জীবন কামনা করি।শুভ জন্মদিন, সেলিনা আপা। | 8 |
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সে কারণে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমগ্রেশন ও সীমান্তপথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে। ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি যশোর হওয়ায় সীমান্তপথে ভারতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য কর্তৃপক্ষ বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গণমাধ্যমকে বলেন, ওসি মোয়াজ্জেম যেন বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে একটি নির্দেশনায় সতর্ক করা হয়েছে। বিডি প্রতিদিন/কালাম | 6 |
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরাও নমিনেশন জমা দিয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জার্তীয় পার্টি প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নমিনেশন ফর্ম জমা দিয়েছেন। এর আগে, বেলা ১টার দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে নমিনেশন ফর্ম জমা দেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) বলেছে, বিশ্বে এক দশকে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের তুলনায় ৩০ শতাংশ মূল্যবৃদ্ধির মাধ্যমে চলতি বছরে সর্বোচ্চ দামে পৌঁছায়। এফএও বলেছে, বিশ্বব্যাপী খাদ্যশস্য ও ভোজ্য তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত অক্টোবরে ভোজ্য তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর বিবিসি ও রয়টার্সের। খাদ্য ও কৃষি সংস্থা আরও বলেছে, খাদ্যশস্যের দাম এক বছর আগের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। | 3 |
নটরডেমের শিক্ষার্থীকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চালাচ্ছিলেন সুইপার। বুধবার (২৪ নভেম্বর) সেই গাড়িচাপায় সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়েছেন বলে জানায় পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া। এর আগে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয়ে ওই চালকের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা করেন। ঘটনার পরপরই ওই সুইপার রাসেলকে (২৬) গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রাসেল গাড়িটির মূল চালক নয়। এ ধরনের ভারী গাড়ি চালানোর তেমন অভিজ্ঞতাও তার নেই। এ গাড়ি চালানোর কথা ছিলো হারুণ নামের এক ড্রাইভারের। সে না আসায় গাড়িটি চালায় রাসেল। নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। গতকাল সকালে সে বাসা থেকে কলেজের উদ্দেশে যাওয়ার জন্য বের হয়ে গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে নটরডেম কলেজের শিক্ষার্থীরা দুপুর ২টায় কলেজের সামনে, মতিঝিল শাপলা চত্বর ও গুলিস্তান এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। তারা নাঈমের মৃত্যুকে হত্যা দাবি করে চালকের ফাঁসি দাবি করে। শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড। নাঈম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামের শাহ আলমের ছেলে। মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তার বাবার নীলক্ষেতে বইয়ের ব্যবসা রয়েছে। কামরাঙ্গীর চর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় নিজেদের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। নাঈমের বড় ভাই মুনতাছির মামুন বলেন, বুধবার বিকেলে নাঈমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কামরাঙ্গীর চরের বাসায় নেওয়া হয়। সেখান থেকে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। ডিএসসিসির পরিবহন বিভাগ সূত্র জানিয়েছে, রাসেল ডিএসসিসির নিয়োগপ্রাপ্ত কোনো চালক না। তিন বছর আগে রাসেল যখন ডিএসসিসিতে ক্লিনার হিসেবে কাজ করতেন, তখনও তিনি সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালাতেন। এরপর তার চাকরি চলে গেলেও গাড়ি চালানো বন্ধ হয়নি। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেতবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় আবেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবেদা সদর উপজেলার মজলিশপুর গ্রামের রেণু মিয়ার স্ত্রী। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, দুপুরে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি পণ্যবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন বলেও জানান তিনি। | 6 |
জাতির পিতার জন্ম শতবার্ষিকী থেকেই সিডনি মহাসমারোহে বিভিন্ন উদযাপন করে আসছে। এবছর অস্ট্রেলিয়া যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া একসাথেসিডনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরজন্মদিন উদযাপনকরেছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের বর্ষীয়ান নেতৃবৃন্দ ও দলীয়কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো রহমতুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার, মুনীর হোসেন, ভাষা শহীদ আবুল বরকতের দৌহিত্র কবি আইভী রহমান, টাঙ্গাইল জেলা আওয়মী লীগ নেতা খন্দকার তারিক হাসাল লিপু, অস্ট্রেলিয়া যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ রহমান টুম্পা, আলী আশরাফ হিমেল। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহীন ও সনাতন ধর্ম থেকে প্রার্থণা করেন নির্মল্য তালুকদার। বিডি প্রতিদিন/নাজমুল | 4 |
শেয়ারবাজারে এবার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রাইভেট অফার বা প্লেসমেন্ট ব্যবস্থা চালু হচ্ছে। এত দিন আইপিওতে আসার আগে প্লেসমেন্টে শেয়ার বিক্রির ব্যবস্থা ছিল। এখন চালু করা হচ্ছে আইপিওতে আসার পর প্লেসমেন্টে শেয়ার বিক্রির ব্যবস্থা। এ জন্য নির্দিষ্ট কোটাও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি আইপিও আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের সমপরিমাণ অর্থ জমাসংক্রান্ত ব্যাংক বিবরণী বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। সেই বিবরণী হতে হবে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত। শেয়ারবাজারের পাবলিক ইস্যু রুলস বা বিধি সংশোধন করে নতুন এসব ব্যবস্থা চালু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৪ আগস্ট বিধি সংশোধনের গেজেট প্রকাশ হয়েছে। সম্প্রতি সেই গেজেট বিএসইসিসহ শেয়ারবাজার সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে। সংশোধিত বিধিতে নতুন ধারা হিসেবে যুক্ত করা হয়েছে আইপিওতে প্লেসমেন্টের ব্যবস্থাটি। সেখানে বলা হয়েছে, এখন থেকে শেয়ারবাজারে আসা যেকোনো কোম্পানি তার আইপিও শেয়ারের সর্বোচ্চ ১৫ শতাংশ ওই কোম্পানির কর্মী বা কোম্পানির পছন্দের যেকোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন। যদি ওই কোম্পানি স্থিরমূল্য বা ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজারে আসে, তাহলে প্লেসমেন্টের এসব শেয়ার বিক্রি করতে হবে ফেসভ্যালুতে। আর বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানি আইপিও প্লেসমেন্টের শেয়ার বিক্রি করতে পারবে বিএসইসি নির্ধারিত যৌক্তিক মূল্যের হিসাবে। কোনো কোম্পানির আইপিও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সম্মতি পাওয়ার পরই আইপিও প্লেসমেন্টের শেয়ার বিক্রি করা যাবে। ধরা যাক, কোনো কোম্পানি আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। নতুন বিধানের ফলে এখন থেকে ওই কোম্পানি ১৫ কোটি টাকার বা ১৫ শতাংশ শেয়ার তার কর্মী বা পছন্দের ব্যক্তির কাছে বিক্রি করতে পারবে। এদিকে আইপিওতে প্লেসমেন্ট ব্যবস্থা চালু নিয়ে শেয়ারবাজারে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন, নতুন এ বিধান শেয়ারবাজারে আবারও প্লেসমেন্ট বাণিজ্যকে উৎসাহিত করবে। এতে দুর্নীতি ও অনিয়মের ঘটনা বেড়ে যেতে পারে। নানা ধরনের চাপের মুখে পড়তে হতে পারে কোম্পানিগুলোকে। আর নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এ ধরনের সুবিধার কারণে কোম্পানির মালিকেরা শেয়ারবাজারে আসতে উৎসাহিত হবেন। পাশাপাশি কোম্পানির কর্মীদের শেয়ার বরাদ্দ দিলে তাতে কর্মীরাও উপকৃত হবেন। শেয়ারবাজারে নতুন নতুন কোম্পানি আনতে প্রণোদনা বা ইনসেনটিভ হিসেবে এ ব্যবস্থা চালু করেছে বিএসইসি। ২০১০ সালের শেয়ারবাজার ধসের আগে প্রাক্-আইপিও প্লেসমেন্টের রমরমা বাণিজ্য শুরু হয়েছিল। শত শত কোম্পানি রাতারাতি প্লেসমেন্ট শেয়ার বিক্রিতে নেমে পড়ে। বিনিয়োগকারীরাও বাছবিচার ছাড়া বেশি লাভের আশায় সেসব শেয়ারে বিনিয়োগ করেছেন। এখনো অনেক বিনিয়োগকারী অনেক কোম্পানির প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগ করা অর্থ ফেরত পাননি। তবে এবার নতুন বিধিতে আইপিওর অনুমোদনের পর প্লেসমেন্টের ব্যবস্থা থাকায় টাকা ফেরত পাওয়া নিয়ে উৎকণ্ঠা হয়তো কমবে। কিন্তু এ প্লেসমেন্টের শেয়ার পেতে কোম্পানির ওপর নানা ধরনের চাপ তৈরি হতে পারে। তাতে কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে নিরুৎসাহিত হতে পারে। আবার আইপিও অনুমোদনের ক্ষেত্রে এ ধরনের প্লেসমেন্ট অনৈতিক কাজে ব্যবহৃত হতে পারে। ২০১০ সালের শেয়ারবাজার ধসের জন্য প্লেসমেন্ট অরাজকতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে। এরপর ২০১১ সালে বিএসইসি পুনর্গঠনের পর প্লেসমেন্ট বাণিজ্যকে সীমিত করা হয়। আইপিওতে আসার আগে সর্বোচ্চ ১০০ ব্যক্তির কাছে প্লেসমেন্টে শেয়ার বিক্রির বাধ্যবাধকতা আরোপ করা হয়। পরিশোধিত মূলধন বাড়ানোর নামে প্লেসমেন্টে শেয়ার বিক্রি করা হতো। এ জন্য বিএসইসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিল। তারপরও প্লেসমেন্টকে কেন্দ্র করে নানা অনিয়ম চলতে থাকে। এ অবস্থায় ২০১৯ সালে এসে কোম্পানির মূলধন বৃদ্ধির ক্ষেত্রে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতাটি তুলে নেওয়া হয়। যার কারণে এখন কোনো কোম্পানি মূলধন বাড়াতে প্লেসমেন্টে শেয়ার বিক্রি করলে তার জন্য বিএসইসির অনুমোদন নিতে হয় না। ২০২০ সালে এসে বিএসইসি নতুন করে আবার পুনর্গঠন হয়। নতুন কমিশন এসে প্লেসমেন্ট আবার ফিরিয়ে এনেছে নতুন রূপে। এখন দেখার পালা নতুন এ ব্যবস্থা শেয়ারবাজারের জন্য সুনাম বয়ে আনে নাকি অতীতের মতো দুর্নাম? উত্তর পেতে সময়ের অপেক্ষায় থাকতে হবে। | 0 |
জাপানের কোবে বন্দর থেকে দেশে এসেছে মেট্রোরেলের ট্রেন সেট। মেট্রোরেলের ট্রেন সেট বহনকারী জাহাজটি বুধবার বিকেলে মোংলা বন্দরে ভেড়ে। বৃহস্পতিবার বগিগুলো খালাস করে বার্জে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এই ট্রেনের কোচের সংখ্যা ছয়টি। এগুলো আলাদা আচ্ছাদন দিয়ে মুড়িয়ে আনা হয়েছে। বার্জে তোলার পর শুল্ক কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা হবে। এতে ১০ দিন সময় লাগতে পারে। এরপরই ঢাকার পথে রওনা হবে ট্রেন সেট। পরে এগুলো উত্তরার কাছে নদীতে আসবে। সেখান থেকে বড় ট্রলিতে করে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক জ্যেষ্ঠ সচিব এম এ এন সিদ্দিক বলেন, আজ আমাদের আনন্দের দিন। স্বপ্নের মেট্রোট্রেন সেট জাপান থেকে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে। ট্রেনটি আগামী ২৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে বলে আগেই সময় ঠিক করা ছিল। আশা করা হচ্ছে, এই সময়সীমার মধ্যেই চলে আসবে। এরপর ডিপোতে আনার পর পরীক্ষামূলক চলাচল শুরু হবে। মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে জাপানে। গত ৪ মার্চ ২০২১ তারিখ বাংলাদেশ সময় বিকেল ৩টায় মেট্রো ট্রেন সেট বহনকারী জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। আগামী ১৫ এপ্রিল দ্বিতীয় মেট্রো ট্রেন সেট বহনকারী জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে আশা করা যাচ্ছে। | 6 |
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাত সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রতিনিধি দল ব্যাংককে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা ও বুয়েটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমাদ।
সাক্ষাতে রাষ্ট্রপতি বুয়েট উপাচার্যের আশু রোগমুক্তি কামনা করেন ও তার চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম ক্যান্সার ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
| 6 |
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ সোমবার সন্ধ্যায় অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। কনজারভেটিভ দলের ৫৪ জন সংসদ সদস্য ইতিমধ্যে তাঁর বিদায় চেয়ে চিঠি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সংসদের প্রতিনিধিত্বকারী কমিটির সভাপতি গ্রাহাম ব্র্যাডিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সংসদের ১৫ শতাংশ সদস্য বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট চাচ্ছেন। প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে বরিসকে অন্তত ১৮০টি ভোট পেতে হবে। আজকের ভোটে জিতে গেলে আগামী এক বছরের জন্য বরিসের আসন নিরাপদ থাকবে।১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আজকের রাতটি কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটাবে। বরিস জনসন অনাস্থা ভোটকে স্বাগত জানিয়েছেন।পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করলেন বরিস জনসনএদিকে জনসনের বিরোধিতাকারী সংসদ সদস্যরা জানিয়েছেন, তাঁরা এ ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে বরিস সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, তিনি বরিস জনসনের পক্ষে লড়াই করবেন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময় লন্ডনে যখন কঠোর বিধিনিষেধ চলছিল তখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন বরিস জনসন। তখন তাঁর পদত্যাগ দাবি করেন অনেকে। এমনকি তাঁর নিজ দলের সংসদ সদস্যরাও ক্ষুব্ধ হন।বরিস জনসনকে 'ঈশ্বরের নাম নিয়ে বিদায়' হতে বললেন ব্রিটিশ এমপিব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগের কথা জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটি বলেছে, গত বছর সারা দেশে যখন প্রিন্স ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল, তখন ডাউনিং স্ট্রিটে তিনি পার্টির আয়োজন করেছিলেন। জমকালো ওই পার্টির আয়োজন করা হয়েছিল বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। পরে অবশ্য এ ঘটনার জন্য ব্রিটিশ রানির কাছে ক্ষমা চেয়েছেন বরিস জনসন। তাঁকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে।এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে এ ধরনের একটি অনাস্থা ভোটে বিদায় নিতে হয়েছিল থেরেসা মেকে।বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ৯ জনের মৃত্যু, আহত ২৮দনবাসে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ জেনারেল নিহতনিজস্ব মহাকাশ স্টেশনে সর্বশেষ মডিউল পাঠাল চীনথাইল্যান্ডের দ্বীপে ৫৯ রোহিঙ্গাকে ফেলে গেছে পাচারকারীরাপ্রথমবারের মতো ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্যইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালে নতুন লক্ষ্যবস্তুতে হামলা, যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারিকিয়েভে ফের রুশ বিমান হামলা | 3 |
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েই চলেছে সিলেটের নদ-নদীর পানি। ইতিমধ্যে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। এ ছাড়া প্রায় সব কটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত তিন দিন ধরে সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।পাউবোর তথ্য অনুযায়ী, গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১২.৪৬ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানিসীমা দাঁড়ায় ১৩.৩০ সেন্টিমিটারে। কানাইঘাট এলাকার ডেঞ্জার লেভেল ১২.৭৫ সেন্টিমিটার। গত রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় পানিসীমা দাঁড়ায় ১০.৪৩ সেন্টিমিটার। সিলেটে সুরমার ডেঞ্জার লেভেল ১০.৮০ সেন্টিমিটার। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ছিল ৯.৭৮ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির ডেঞ্জার লেভেল ৯.৪৫ সেন্টিমিটার।এসব তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ। তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি উজানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। | 6 |
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। তাদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তারা দুজনই শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'সেতু পরিবহনের' একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মিনা (১৮) নিহত হন। তিনি মাহবুব মিনার ছেলে। অপর মোটরসাইকেল আরোহীর নাম তানভীর মোল্লা (১৯) মোল্লাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. রকিত। নিহত তানভীর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। গোপালগঞ্জ সদর থানার এএসআই এস এম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এলে লাশ তাদের কাছে বুঝে দেয়া হবে। | 6 |
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করলেও আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু। গত এক সপ্তাহে অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৬১.৪%। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৬ জন। যদিও এর আগের সপ্তাহে অর্থাৎ ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৪০ জনের। সে হিসেবে গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১.৪%। গত এক সপ্তাহে দেশে দুই লাখ ৯৩ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ হাজার ২০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি-৩০ জানুয়ারি) তিন লাখ ১৬ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ১৯৬ জন। ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্রের রোগের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি বেশি। গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের মধ্যে প্রায় ৫২% করোনাভাইরাসের বাইরেও অন্য দীর্ঘমেয়াদি রোগ ছিল। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু বেশি হয়েছে। দুই বছর ধরে চলা এই মহামারির সংক্রমণচিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের জুন-জুলাইয়ে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সময় পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল। এরপর প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের। | 6 |
উয়েফা যুব লীগের প্রথম সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে সালজবুর্গের যুবারা।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।
ম্যাচের ১৯তম মিনিটে অবশ্য জর্ডি মবোলার গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনার যুব দলটিই। প্রথমার্ধের বাকিটা সময় সেই লিড ধরেও রেখেছিল। তবে শেষ রক্ষা করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৮৪ মিনিটে দুটি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বার্সা।
ম্যাচের ৬৩তম মিনিটে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের যুব দলের ফরোয়ার্ড হ্যানস উলফের গোলে খেলায় ফেরে সমতা। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে সালজবুর্গের জাম্বিয়ান ফরোয়ার্ড ডাকা প্যাটসন জয়সূচক গোলটি করেন।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের যুবারা লড়ছে বেনফিকার যুবাদের সঙ্গে। এই খেলার বিজয়ীরা ফাইনালে সালজবুর্গের বিপক্ষে মাঠে নামবে।
| 12 |
দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে প্রাইভেট কারের চালকের অদক্ষতা ও খামখেয়ালিকে দায়ী করে তারা। গত মঙ্গলবার দুপুরে বিরামপুরের ঘোড়াঘাট রেল গুমটিতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।এর আগে, ২ ফেব্রুয়ারি ভোরে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেল গুমটিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়। দুর্ঘটনার পর প্রশাসনের পক্শ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খানকে আহ্বায়ক করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি ও রেলওয়ে পার্বতীপুর শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসানকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির সদস্য পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, 'প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেট কারটির চালকের অদক্ষতা ও খামখেয়ালির কারণে এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে ৪ জন ছিলেন। ৩ জন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি চালক না যাত্রী তাঁকে আমরা খুঁজছি। তবে, পেলে দুর্ঘটনার আসল তথ্য জানা যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।'বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আগামীতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। | 6 |
বর্তমান নির্বাচন কমিশনারদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে উল্লেখ করে তাঁদের বিচারের আওতায় আনার দাবি করেছেন বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশীদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে তাঁদের (বর্তমান নির্বাচন কমিশন) মেয়াদ শেষ হবে। তাঁদের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার এবং উনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি।আজ রোববার জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ 'নামে খসড়া আইনটি উত্থাপনের বিরোধীতা করে একথা বলেন তিনি। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আইনটি সংসদে উত্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিনের অনুমতি চান।বিলটি সংসদে ওঠানোর বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপির হারুনুর রশীদ বলেন, যে বিলটি আইনমন্ত্রী এনেছেন, তাতে জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর এবং সুশীল সমাজের যে প্রত্যাশা, তার সঙ্গে সঙ্গতিপুর্ণ নয়।তিনি বলেন, আমরা দীর্ঘদিন দন যাবৎ, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য একটি আইন প্রণয়নের আহ্বান জানিয়ে আসছিলাম। আজকে আইনমন্ত্রী যে বিলটি উত্থাপন করেছেন, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে-'যাহা লাউ তাহা-ই কদু'।হারুন বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলতে চাই-সার্চ কমিটি গঠনের মাধ্যমে বিগত যে দুটি নির্বাচন কমিশন, নকিব ও হুদা কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৬ সালে বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবেন না। ১৯৯৫-৯৬ সালে দীর্ঘ ১৭২ দিন হরতালের মধ্যদিয়ে আজকের প্রধানমন্ত্রী সেই সময় দাবি করেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচনে যাবেন না।তিনি বলেন, আজকে যে আইনটি তোলা হয়েছে তাতে ধরে নিতে পারি ইতোপূর্বে সার্চ কমিটির মাধ্যমে গঠিত দুটি কমিশনকে বৈধতা দেওয়ার জন্য আনা হয়েছে। এখানে নতুনত্ব কিছু নেই। ইতোপূর্বে যে কমিশন গঠিত হয়েছে তার অনুরূপ বিল এখানে তোলা হয়েছে।সার্চ কমিটির সদস্যদের তথ্য তুলে ধরে বিএনপির এই সংসদ সদস্য বলেন, এই আইনটি প্রশ্নবিদ্ধ। এই আইন দিয়ে বর্তমান সংকটের নিরসন হবে না। সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমি দাবি করবো-আইনটি প্রত্যাহার করুন। আইনমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, এরকম একটি আইন প্রনয়নের জন্য রাজনৈতিক দল ও সুধীসমাজের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে। এই কথা বলার পর তিনি কী করে এই আইনটি আনেন।হারুন তাঁর বক্তব্যের সময় সংসদে উত্থাপিত বিল এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ থেকে পড়ে শোনান।এর জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হকও খসড়া আইনের বিভিন্ন ধারা পড়ে ব্যাখ্যা করেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হককে বিভিন্ন বিষয় মনে করিয়ে দেন।তিনি বলেন, প্রথম কথা হচ্ছে, উনাদের ইতিহাস বলতে হয়। নিজেরা নিজেরা নির্বাচনে জয়লাভের জন্য যতরকম কারসাজি-বিচারপতি আজিজ সাহেবকে দিয়ে কমিশন গঠন, এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার তৈরি, একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারকদের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করেছিলেন।আনিসুল হক বলেন, এটা উনারা কার সঙ্গে আলোচনা করে করেছিলেন? উনারা এখানে বসে নিজেরা নিজেরা করে ফেলেছিলেন। উনারা কারো সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেননি। কারচুপি করে ক্ষমতায় আসার জন্য উনারা নিরবিচ্ছিন্ন ইলেকশন করতে চেয়েছিলেন। মানে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য।২০০৭ সালের ২২ জানুয়ারির ভোটের তফসিল প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, উনারা ২২ জানুয়ারি নির্বাচন করতে চেয়েছিলেন। জনগণ তা প্রত্যাখ্যান করেছে।আইনমন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করতে হবে। আমরা সেই আইন করেছি। উনারা বুঝে বলুক না বুঝে বলুক, বলছেন এটা সার্চ কমিটির আইন। উনারা বলছেন আইনটা আমরা ঠিক করিনি। উনাদের সঙ্গে আলোচনা করিনি।আইনটি সংসদে তোলার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এনজিও আমার কাছে একটি ড্রাফট দিয়েছিল। যখন আমি বলেছিলাম, এই সংসদে পাস করে, কোভিড সিচুয়েশেনের জন্য, এই সংসদে পাস করা করা সম্ভব হবে না, অন্য কিছু না, কোভিড সিচুয়েশনের জন্য। প্রধানমন্ত্রী ২০১৭ সালেই বলেছিলেন এই আইন করা প্রয়োজন। উনারা বলেছিলেন অর্ডিন্যান্স করে আইন করে দিতে হবে। আমি বলেছিলাম এই আইন সংসদে না এনে করা ঠিক হবে না। সকলের সঙ্গে আলোচনা করে সংসদে তার পরে করা উচিত।আইনমন্ত্রী সার্চ কমিটি গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তখন একটা কনসেনশাস হয়েছিল। তখন গেজেট হলো। নির্বাচন কমিশন গঠন হল। পরেরবার আবার একইভাবে হল। এটা আইন ছিল না কিন্তু এটা ছিল ফোর্স অব ল'। কারণ এটি রাষ্ট্রপ্রধান করেছিলেন। রাষ্ট্রপ্রধানের চেয়ে বড় কেউ না। তখন বিএনপির আপত্তি ছিল না।আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই: সংসদে বিএনপির হারুনখসড়া আইন থেকে সার্চ কমিটির বিধান তুলে ধরে আনিসুল হক বলেন, উইদাউট প্রেজুডিস বলছি, যদি কোনো নির্বাচন কমিশনার কোনো অন্যায় করে থাকে, তাহলে কী তাকে এই আইনের নয় দফায় তাঁকে ইনডেমনিটি দেওয়া হয়েছে?তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি যে দুবার সার্চ কমিটি করেছেন, সেটাও আইনসিদ্ধ ছিল। সেটাও আইনের আওতায় আনা হল। এটা কনসেনশাসের ভিত্তিতে করা হয়েছিল। উনাদের কথা হচ্ছে, যা করেন করেন, তাল গাছ আমার। তাল গাছ উনাদের না। তাল গাছ জনগণের। উনারা না বুঝে বলছেন।আইনমন্ত্রী বলেন, আইনটা যখন করে ফেললাম পালের হাওয়া চলে গেছে। সেজন্য এখন কী বলবেন। এইটা নাই, ওইটা আছে। ওইটা নাই, এসব নাচগান শুরু করে দিয়েছেন। উনারা (বিএনপি) চান উনাদের পকেটে যে নাম সেই নাম দিয়ে ইসি গঠন হবে। সেটা হবে না। এটা বাংলাদেশ। জনগণ ঠিক করবে। কোনো দল অগ্রাধিকার পাবে না।আইনমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের আসন থেকে হারুন কথা বলা শুরু করলে আনিসুল হক বলেন, উনারা (বিএনপি) না শুনলে শিখবেন কিভাবে। বুঝবেনতো না, শিখবেন কী?সার্চ কমিটির গঠন খসড়া আইন থেকে তুলে ধরে আইনমন্ত্রী বলেন, চারজন সাংবিধানিক পদের অধিকারী। মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলেও, চাকরিচ্যুত করতে পারবেন না। মহামান্য রাষ্ট্রপতি পছন্দ না করলেও দশজনের ভেতর তাঁকে থাকতে হবে।বর্তমান নির্বাচন কমিশনের অনিয়মের বিচারের জন্য হারুনের দাবী প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগে আজিজ কমিশনের বিচার করতে হবে। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের বিচার করতে হবে। এত তাড়াতাড়ি তিনতলায় ওঠা যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ তুলে আইনমন্ত্রী বলেন, কোথাও এরকম স্বচ্ছ ইসি গঠনের নিয়ম নেই।এই আইনের মধ্যে ইসি গঠন হলে বিএনপি 'ভোট চুরি' করতে পারবে না মন্তব্য করে আইনমন্ত্রী আরও বলেন, এর জন্য তাদের 'গাত্রদাহ' শুরু হয়েছে। | 6 |
যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে একটি প্রহসন বলে অভিহিত করেছে চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীন গতকাল সোমবার বলে, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন। তিনি তাঁর টুইটে এই হামলায় বেইজিংয়ের জড়িত থাকার কথা বলেছেন। তাঁর এই দাবি প্রহসন, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলা হয়। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা বলা হচ্ছে। এই হামলা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন হলো, এই সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। এদিকে ট্রাম্প টুইট করে দাবি করেছেন, সাম্প্রতিক সাইবার হামলায় চীনও জড়িত থাকতে পারে। তবে ট্রাম্প তাঁর এই দাবির ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ উল্লেখ করেননি। ট্রাম্প সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেও তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, 'আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে।' চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রে এই সাইবার হামলায় বেইজিংয়ের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সাইবার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুতর নয়; আর তাদের অভিযোগ স্ববিরোধীও। ওয়াং ওয়েনবিন বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো বরাবরই একধরনের প্রহসন। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাল্টা অভিযোগ করে বলেন, সাইবার নিরাপত্তার ইস্যুটিকে যুক্তরাষ্ট্র রাজনৈতিকীকরণ করেছে। তারা চূড়ান্ত প্রমাণ ছাড়াই ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ায়। চীনের ভাবমূর্তি নষ্ট ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রয়াসে তারা এসব করে। | 3 |
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতিতে উল্টোপথে আসা এক ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) চাপায় আলভী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশু আব্দুল মোহাইমিন আনাস আলভী ব্যাপারীপাড়া এলাকার হাসান আলীর ছেলে। সে দড়ি সোনাকান্দা এলাকার আবু হুরাইরা ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।অপরদিকে আটক চালক জাহাঙ্গীর (২৮) দড়ি সোনাকান্দা এলাকার আলী আহম্মদের ছেলে। ঘটনার পর থেকে বন্দর ঘাট থেকে দড়ি সোনাকান্দা এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল জানান, আলভী মাদ্রাসায় যাওয়ার জন্য ঠিক পথে আসা একটি সিএনজির দিকে তাকিয়ে ধীরে সুস্থে পার হচ্ছিল। একই সময় লেন অমান্য করে উল্টোপথে আসা একটি ইজিবাইক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মাথায় আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়ে আলভী। পরে তাকে স্থানীয়রা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আলভীর নানা লিয়াকত আলী বলেন, আলভী ওর বাবা-মায়ের একমাত্র ও বড় ছেলে। তার একটি ছোট বোন আছে। মাত্র কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু বেপরোয়া গতিতে উল্টোপথে আসা ইজিবাইক বাচ্চাটাকে শেষ করে দিল। ১০০ ফুট সড়কে দুইটি লেন থাকা সত্ত্বেও উল্টো পথে চলাচল করা ইজিবাইক চালকদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে ইজিবাইকগুলো।ঘটনাস্থলে আসা বন্দর থানার উপপরিদর্শক আবুল হাসান বলেন, ঘাতক ইজিবাইক চালক জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ইজিবাইকটি। এ ঘটনায় পরিবার মামলা দায়ের করবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। শিশুটির পরিবার চায় না ময়নাতদন্ত হোক। আমরা এই বিষয়ে সময় নিচ্ছি। মামলা দায়েরের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে। | 6 |
আবারও জুটিবদ্ধ হয়ে নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। নতুন এই সিনেমার নাম 'সিকান্দার'। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। 'সিকান্দার'র পরিচালক জুবায়ের আলম, যা তার প্রথম সিনেমা। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিয়াম-পূজার 'সিকান্দার' ছবির শুটিং শুরু সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সিয়াম আহমেদ ও পূজা এর আগে জুটিবদ্ধ হয়ে 'পোড়ামন-২' এবং 'দহন' সিনেমায় অভিনয় করেন। ছবি দুটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। তাদের আরেক সিনেমা 'শান' নির্মাণধীন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 2 |
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, 'বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যেভাবে সাফল্য দেখিয়েছে তা প্রশংসাযোগ্য। দেশের জনগণের কল্যাণে পুলিশ দক্ষতার সঙ্গে আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।' পুলিশ সপ্তাহ ২০২২ এর ৫ম ও শেষ দিনের প্রথম অধিবেশনে আজ বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিচালক (আইজিপি)ড. বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মো. দিদার আহম্মদ। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদও বক্তব্য দেন। প্রতিমন্ত্রী বলেন, 'পুলিশের আধুনিকায়ন ও অগ্রগতিতে সরকার খুবই আন্তরিক। পুলিশের জনবল কাঠামোতে বিভিন্ন পদ সৃজন সরকারের সুবিবেচনায় রয়েছে।' তিনি প্রস্তাবিত নতুন থানার জনবল বাড়ানো, বরিশাল ও মৌলভীবাজার জেলায় দুটি পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) জনবল অনুমোদনের প্রস্তাব সুবিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি সরকারি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে দেশকে বঙ্গবন্ধুর 'সোনার বাংলা' হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় এপিবিএনের তিনটি নতুন ব্যাটালিয়নের জনবল অনুমোদন, প্রস্তাবিত নতুন থানার জনবল বাড়ানো, বরিশাল ও মৌলভীবাজারে দুটি পুলিশ ট্রেনিং সেন্টারের জনবল অনুমোদনের প্রস্তাব করা হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, 'তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুলিশ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আগামীতেও তথ্য প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখতে হবে।' তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিভিন্ন সামাজিক সূচকেও দেশ এগিয়ে রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পুলিশের কার্যকর ভূমিকা অনস্বীকার্য।' সভায় উপস্থিত কর্মকর্তারা পুলিশের সিনিয়র লিডারদের জন্য নির্ধারিত বাসভবন বরাদ্দ দিতে প্রতিমন্ত্রীর নিকট প্রস্তাব করেন। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী প্রস্তাবিত বাসভবন বরাদ্দের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপের ফলে আজ বাংলাদেশের ব্যাপক উন্নতি হচ্ছে।' তিনি বলেন, 'এর মূলে রয়েছে পুলিশ। কারণ, পুলিশ সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ছে, পাশাপাশি বিদেশিরাও আমাদের দেশে বিনিয়োগ করছে। ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হচ্ছে।' নিরাপত্তাকে উন্নয়নের অক্সিজেন হিসেবে আখ্যায়িত করে আইজিপি বলেন, 'দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে সে একই গতিতে পুলিশের অগ্রগতিও প্রয়োজন।' সে লক্ষ্যে পুলিশের ন্যায্য বিষয়গুলো বিবেচনার জন্য প্রতিমন্ত্রীদ্বয়ের প্রতি অনুরোধ জানান তিনি। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা (ওঅ্যান্ডএম) অনুবিভাগের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিবৃন্দ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধ যথাযথভাবে প্রতিপালনপূর্বক পুলিশ সপ্তাহের সব অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 9 |
সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের উপার্জিত অর্থ দেশে না পাঠিয়ে স্থানীয়ভাবে বিনিয়োগে আগ্রহী করতে রেমিট্যান্স পাঠানোর উপর কর আরোপের একটি প্রস্তাব আগামী সূরা বৈঠকে উপস্থাপন করা হবে। সৌদি মজলিশে সূরার অর্থনৈতিক কমিটির সাবেক চেয়ারম্যান, জেনারেল অডিট ব্যুরোর সভাপতি হোসাম আব্দুল মোহসিন আল আনগারির বরাত দিয়ে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এই প্রস্তাবটি পাশ হলে শুরুতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের উপর ৬% ফি আরোপ হবে এবং পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে।
সূরা কাউন্সিলের প্রস্তাবকারী আনগারী বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে না পাঠিয়ে সৌদি আরবেই বিনিয়োগ করতে উৎসাহিত হবে। সূরা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের নিজ নিজ দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়ে গেছে। ২০০৪ সালে সৌদি আরব থেকে অন্যান্য দেশে যাওয়া রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫৭ বিলিয়ন সৌদি রিয়াল। ২০১৩ সালে তা পৌঁছেছে ১৩৫ বিলিয়ন সৌদি রিয়ালে। | 4 |
ছোট পর্দাসংশ্লিষ্ট তিন সংগঠন থেকে পদত্যাগ করলেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। রবিবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানান। কচি খন্দকার বলেন, ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট ইক্যুইটি (অভিনয়শিল্পী সংঘ), নাট্যকার সংঘ- এই তিন সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ হিসেবে তিনি বলেন, বিপদাপদে পাশে দাঁড়ানো হলো সংগঠনের অন্যতম কাজ। যে সংগঠন গুলি যদি পাশে না দাঁড়াই । তার সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন আছে কী? অপ্রয়োজনে থাকার দরকার কী? জানা যায়, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এ নাট্যব্যক্তিত্ব। সম্প্রতি তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। দ্রুততম সময়ে ব্লক অপসারণে অপারেশনও করতে হয় তাকে। কিন্তু পুরো সময়টায় তার দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে কোন সাড়া বা সহযোগিতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কচি খন্দকার জানান, চিকিৎসকের পরামর্শে তিন মাসের বিশ্রামে আছেন তিনি। সুস্থ হলেই কাজে ফিরবেন। | 2 |
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের সুশান্ত হালদারের জায়গা-জমি নেই। অন্যের বাঁশঝাড়ে পলিথিনের ঝুপড়িতে বাস করেন চার সদস্যের পরিবার নিয়ে।সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। হালকা বাতাসে ঝুপড়িটি উপড়ে যাওয়ার উপক্রম। পোকামাকড় আর সাপ-ব্যাঙের উপদ্রবের মধ্যে এই ঝুপড়িতেই থাকতে হয় তাঁদের।সুশান্ত হালদারের পৈতৃক বাড়ি মেহেরপুর শহরে। সেখানে তাঁর জায়গা জমি নেই। এ কারণে প্রায় ২০ বছর আগে শ্বশুর বাড়ি হাড়িয়াদহেই চলে আসেন। কিন্তু তাঁর শ্বশুরেরও কোনো জায়গা জমি নেই। শ্বশুর সুধীর হালদার মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের অন্যের জায়গায় ঝুপড়ি তুলে থাকেন।সুশান্ত হালদার জীবিকা নির্বাহ করেন মাছ ধরে। তবে শুষ্ক মৌসুমে নদী ও জলাশয়ে পানি থাকে না। মাছ শিকারও হয় না। তখন দিনমজুরি করেন।সুশান্ত হালদারের স্ত্রী পূর্ণিমা হালদার বলেন, 'আমি যেই কষ্টে আছি, তা বলে বোঝানো সম্ভব না। ইউএনও স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার একটু ঠাঁই চাই। তা না হলে এই জঙ্গলেই থাকতে হবে পরিবার নিয়ে। জানি না কবে কাটবে আমাদের কষ্টের দিন।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম বলেন, 'অসহায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
'ছোটবেলায় থেকেই জাহিদ হাসান ভাইয়ের ভক্ত আমি। বিটিভিতে যখন তার নাটক প্রচার হতো তখন নিয়মিতই দেখতাম। সে সময় জাহিদ হাসান ভাইয়ের ভক্ত হিসেবেই দেখা করি। সেই আমি এখন জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে অভিনয় করলাম।। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।' বলছিলেন লাক্সতারকা ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি জাহিদ হাসানের বিপরীতে একটি নাটকে অভিনয় করলেন ফারিয়া শাহরিন। নাটকটির নাম 'ছাপ্পর ফাইরা দিছে'। হামিদ হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। ভালোবাসা দিবসের নাকটি আর টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। জাহিদ হাসানের বিপরীতে অভিনয়ে করে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। বলেন, 'জাহিদ হাসান ভাইয়ের সঙ্গে অভিনয়ের স্বপ্ন দীর্ঘদিনের। কিন্তু কোন পরিচালক আমাদের একসঙ্গে কোন গল্প ভাবেনি বলে করা হয়নি। এবার পরিচালক ভেবেছেন। তাই তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছি। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ।' গত ২২ ও ২৩ জানুয়ারি পূর্বাচল ও গুলশানে হয় নাটকটির শুটিং।প্রথমবার জাহিদ হাসানের সঙ্গে অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, 'দারুন এক অভিজ্ঞতা হলো। এতো বড় অভিনেতা তাও কত বিনয়ী। কাজের ফাঁকে তার সঙ্গে গল্প করে দারুন আনন্দ পেয়েছি। তবে নাটকের সংলাপ দিতে গিয়ে প্রথমে ভয় পেলেও সেটা কাটিয়ে উঠেছি জাহিদ হাসান ভাইয়ের আন্তরিকতায়। তিনি আমাকে বেশ সহযোগিতা করেছেন।' | 2 |
মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক (৯৫) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জিয়াউল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর সিকদার। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক প্রবীর সিকদারের বড় ছেলে সুপ্রিয় সিকদার।গত ২২ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ১ এপ্রিল ধার্য করেন। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় আদালত ১১ এপ্রিল দিন ধার্য করেন। কিন্তু করোনার কারণে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় মামলাটির রায় ঘোষণা হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) রায়ের তারিখ ধার্য করেন আদালত। কিন্তু তা প্রস্তুত না হওয়ায় আজ বৃহস্পতিবার ধার্য করা হয়।এ বিষয়ে প্রবীর সিকদারের বড় ছেলে সুপ্রিয় সিকদার বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। আমার বাবার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রমূলক মামলা করেছে, আমরা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।'প্রবীর সিকদার দৈনিক বাংলা ৭১, অনলাইন পত্রিকা উত্তরাধিকার-৭১ নিউজ ও ত্রৈমাসিক পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক।২০১৫ সালের ১৬ আগস্ট এই সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। ওই রাতেই গ্রেপ্তার হন প্রবীর সিকদার। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই বছরের ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।মামলার অভিযোগে বলা হয়, প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. মনির হোসেন পরের বছর ১৬ মার্চ চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা প্রবীর সিকদারের বাবাসহ তার পরিবারের ১৪ জনকে নির্মমভাবে হত্যা করে। ২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে রাজাকারদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন লেখার পর সন্ত্রাসীদের হামলায় তাঁকে একটি পা হারাতে হয়। | 6 |
বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর নানা প্রশ্ন। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ১. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নতুন সভাপতি কে? উত্তর: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ২. অস্কারখ্যাত একাডেমি অ্যাওয়ার্ডসের কততম আসর এবার অনুষ্ঠিত হয়েছে? উত্তর: ৯৩তম। ৩. ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা ছবি (মোশন পিকচার) হিসেবে অস্কার জিতেছে কোন মুভি? উত্তর: নোম্যাডল্যান্ড। ৪. ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছেন কে? উত্তর: চীনা ক্লোয়ে ঝাও। 'নোম্যাডল্যান্ড' মুভিটি পরিচালনা করেছেন তিনি। ৫. ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন কে? উত্তর: ব্রিটিশ অভিনেতা অ্যান্থনি হপকিন্স। 'দ্য ফাদার' মুভিতে অভিনয়ের সুবাদে অস্কার পান তিনি। ৬.বিশ্ব ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২১-এ পুরুষ বিভাগে সেরা ক্রীড়াবিদ হয়েছেন কে?উত্তর: রাফায়েল নাদাল। এ নিয়ে দুবার বিশ্বসেরা ক্রীড়াবিদ হয়েছেন স্পেনিশ এ টেনিস তারকা। ৭.বিশ্ব ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২১-এ নারী বিভাগে সেরা ক্রীড়াবিদ হয়েছেন কে?উত্তর: জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। ৮.প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভারতীয় ধরনটির (ভেরিয়েন্ট) বৈজ্ঞানিক নাম কী?উত্তর: বি.১.৬১৭। ৯. চীন একাই মহাকাশে যে আন্তর্জাতিক স্টেশনটি স্থাপন করতে যাচ্ছে, সেটির নাম কী?উত্তর: তিয়ানহে স্পেস স্টেশন। ১০.আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান কে?উত্তর: পাকিস্তানের বাবর আজম। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নেন পাকিস্তানি এ ক্রিকেটার। ১১.২০২০-২১ মৌসুমে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কে?উত্তর: কেন উইলিয়ামসন। ১২.ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কত?উত্তর: ১৩৭তম। ১৩. এ বছর কততম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়?উত্তর: নবম।১৪. এ বছর আইপিএলের কততম আসর অনুষ্ঠিত হচ্ছে, যা এখন স্থগিত।উত্তর: ১৪তম। ১৫. রয়টার্সের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক হয়েছেন কে?উত্তর: আলেসান্দ্রা গ্যালোনি (৪৭)। রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন। ১৬. বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন সহযোগী সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে?উত্তর: মাদকদ্রব্যবিষয়ক কমিশন (সিএনডি)। ২০২২ সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য কমিশনের সদস্য থাকবে বাংলাদেশ। উল্লেখ্য, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকর সহযোগী সংস্থা হচ্ছে সিএনডি। ১৭.কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (পিসিসি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন কে?উত্তর: মিগুয়েল দিয়াজ ক্যানেল (৬০)। বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো (৮৯) অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৮. এ বছর অস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে?উত্তর: ৯৩তম। ২৫ এপ্রিল এবার আসর বসে। ১৯.এ বছর আর্চারি বিশ্বকাপ টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?উত্তর: সুইজারল্যান্ডে। চলতি বছরের ১৬-২২ মে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২০.আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরএসএফের তৈরি করা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এবার বাংলাদেশের অবস্থান কততম?উত্তর: ১৫২তম। সূচকে এবার বিশ্বের ১৮০টি দেশ স্থান পায়। গত বছর বাংলাদেশ ছিল ১৫১তম। ২১.রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরএসএফের তৈরি করা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২১-এ শীর্ষে রয়েছে কোন দেশ?উত্তর: নরওয়ে। আর সূচকের একেবারে তলানিতে রয়েছে ইরিত্রিয়া (১৮০ তম)। ২২.জনপ্রিয় মার্কিন সাময়িকী 'ফোর্বস'-এর '৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২১' তালিকায় এবার কতজন তরুণ বাংলাদেশি উদ্যোক্তা স্থান পেয়েছেন?উত্তর: ৯ জন। ২৩.ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?উত্তর: এন ভি রামানা। তিনি দেশটির ৪৮তম প্রধান বিচারপতি। এন ভি রামানা বিচারপতি এস এ বোবদের স্থলাভিষিক্ত হলেন। ২৪.ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কত আসন পেয়েছে?উত্তর: ২৯৪ আসনের মধ্য ২১৩ আসন। বিজেপি পেয়েছে ৭৭ আসন। ২৫.সামাজিক যোগাযোগমাধ্যমের আদলে নতুন 'কমিউনিকেশন প্ল্যাটফর্ম' তৈরি করতে যাচ্ছেন কে?উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। | 1 |
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন। সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। শুনানিতে তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশন পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানসহ অনেক উন্নত দেশেই রয়েছে। স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করার জন্যই কমিশন গঠন করা দরকার।তিনি বলেন, ২০০৭ সালে 'পুলিশ অধ্যাদেশ' নামে একটি আইনের খসড়া তৈরি করা হয়। প্রস্তাবিত অধ্যাদেশের ৭১ দফায় 'পুলিশ কমপ্লেইন্ট কমিশন' গঠনের বিধান প্রস্তাব করা হয়। কিন্তু সেই খসড়া অধ্যাদেশ আজও আইনে পরিণত হয়নি। ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২৭টি অঙ্গরাজ্যে এই রকম কমিশন গঠন করা হয়েছে।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, মো. আসাদ উদ্দিন, রেদোয়ান আহমেদ, সাইফুল ইসলাম, শ্যাম সুন্দর দাস এবং ফয়েজ উদ্দিন আহমেদসহ ১০২ জন এই রিট করেন। আবেদনে পুলিশ কমপ্লেইন্ট ইনভেস্টিগেশন কমিশন (পিসিআইসি) গঠনের নির্দেশনা চাওয়া হয়। | 6 |
একজনের দুই হাত নেই, অন্যজনের নেই দুই পা। তবু অদম্যশক্তিতে এগিয়ে চলেছে তারা। কোনো বাধাই তাদের পেছনে ফেলতে পারেনি। অদম্য সাহস আর শক্তি নিয়ে অন্য স্বাভাবিক মানুষের মতো জীবনযুদ্ধে এগিয়ে চলছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রতিবন্ধী মরিয়ম ও সদরের রুবেল পারভেজ।মরিয়ম ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের মৃত মুক্তার হোসেনের মেয়ে। শৈশব থেকেই তার দুটি হাত নেই। অন্যদিকে রুবেল পারভেজ ময়মনসিংহ নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালী মোড়লপাড়ার শামসউদ্দিন দুলালের ছেলে। বিদ্যুতায়িত হয়ে দুই পা হারিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাস আর পরিবারের সদস্যদের সহযোগিতায় অন্য দশটা মানুষের মতোই জীবনযুদ্ধে এগিয়ে চলছেন তিনি।জন্মের পর থেকেই দুই হাত নেই মরিয়ম সিদ্দিকীর। অভাবের সংসারে জন্মের ছয় মাস পর হারাতে হয় বাবাকে। তবু অদম্য সাহস আর মেধায় এগিয়ে যাচ্ছে মরিয়ম। নবম শ্রেণিতে পড়া মরিয়ম পায়ে লিখেই সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর ভবিষ্যৎ গড়তে চায়। অক্লান্ত পরিশ্রম, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৩৯ এবং জেএসসিতে ৪ দশমিক ৯৩ পায় মরিয়ম সিদ্দিকী। তার সাহস আর মেধায় খুশি শিক্ষক ও স্থানীয় লোকজন। মরিয়ম সিদ্দিকী বলে, 'একটা সময় পরিবারের অবাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্কুলে ভর্তি হই। বর্তমানে ফুলপুর মহিলা কামিল মাদ্রাসায় এখন নবম শ্রেণিতে ফাইনাল পরীক্ষা দিয়েছি। পায়ে লিখে ক্লাসের ফাস্ট গার্ল। পড়াশোনার খরচ জোগাতে বাড়িতে রয়েছে একটি মুদির দোকান। সেটিও নিজে পরিচালনা করি।'কথা হয় মরিয়ম সিদ্দিকীর সঙ্গে। সে জানায়, দুই হাত ছাড়াই পৃথিবীর আলো দেখে সে। ছয় মাস বয়সে হারাতে হয় বাবাকে। তিন ভাই বোনকে নিয়ে বিপাকে পড়ে তার মা। ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে তাকে নিয়ে ঢাকায় যায় মা। একটি বাসায় কাজ করত মা, আর সে করত ভিক্ষা। এভাবেই কয়েক বছর চলে তাদের সংসার। পরে মা দেশের বাইরে চলে গেলে নানা-নানির কথায়ও ভিক্ষা করতে হয় তাকে।মরিয়ম বলে, 'একসময় চলতে, লেখতে এবং কাজ করতে সমস্যা হতো। এখন আত্মবিশ্বাসকে পুঁজি করে এগিয়ে চলা। সবার সঙ্গেই পরীক্ষা কিংবা ক্লাসের টেবিলে বসে ডান পায়ের বুড়ো আঙুলের মাঝখানে কলম রেখে উত্তরপত্রে লিখতে কোনো সমস্যা হয় না। একসময় নিজের খাবার নিজে খেতে পারতাম না। কিন্তু এখন পরীক্ষার খাতার মতো পা দিয়ে চামচ ধরে নিজের মুখে নিজেই খাবার তুলে সহজেই খেতে পারি। নিজের কাপড়চোপড়ও নিজেই পরি। থালাবাসন মাজা, কল চেপে পানি তোলা, সবজি কাটা, উঠান ঝাড়ু দেওয়া এবং মোবাইল চালাতেও কোনো সমস্যা হয় না।' অন্যদিকে বিদ্যুতের শকে দুই পা হারানো ময়মনসিংহের রুবেল পারভেজ অন্য প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার সাহস জুগিয়ে যাচ্ছেন। ৩০ বছর আগে পা হারানো রুবেল শতবাধা উপেক্ষা করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধীদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে প্রতিষ্ঠা করেছেন নিড প্রতিবন্ধী একাডেমি।ফুলপুর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন বলেন, মরিয়ম অষ্টম শ্রেণিতে মাদ্রাসায় ভর্তি হয়েছে। দুই হাত না থাকলেও সাহস আর মেধায় অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ভালো করছে মরিয়ম। প্রতিষ্ঠান থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।রুবেল পারভেজ বলেন, বাবা-মায়ের বড় সন্তান হওয়ায় ছোটকাল থেকেই ছিলেন চঞ্চল প্রকৃতির। বনবাদাড়ে ঘুরে বেড়ানোই ছিল তাঁর কাজ। ছিলেন পাখিপ্রেমী। হরেকরকমের পাখি ধরে পুষতেন। ১৯৯০ সালের শেষের দিকে পাখির ছানা সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কাঠবাদামগাছের ২০ ফুট ওপরে ওঠেন, ছানা নিয়ে নামার সময় ৩৩ হাজার বোল্টের বিদ্যুতের তিনটি তারের ওপর পড়েন তিনি। এরপর প্রাণে বাঁচলেও ঊরু থেকে কেটে ফেলতে হয় দুই পা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকায় নিয়ে যান।পাখির প্রতি যেমন প্রেম তেমনি রয়েছে মানুষের প্রতি ভালোবাসা। তাই তিনি নিজে প্রতিবন্ধী হয়েও অন্য প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেছেন নিড প্রতিবন্ধী একাডেমি। সেখানে ১৫৪ জন শিক্ষার্থী রয়েছে। যাদের বিনা ফি-তে পড়াশোনা করানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে ভালোবেসে যেতে চান রুবেল পারভেজ।জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, জেলায় ৭২ হাজার ৮২৫ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে এবং শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে ২ হাজার ৬২৭ জনকে। প্রতিবন্ধীদের টাকা যেন এদিক-সেদিক না হয় সে জন্য নিয়মিত তদারকি করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন, প্রতিবন্ধী হয়েও অনেকে নিজ যোগ্যতায় আত্মনির্ভরশীল। তাঁদের মধ্যে রুবেলও একজন। তিনি যেভাবে মানুষের জন্য কাজ করছেন, সত্যিই সেটা সমাজের জন্য বড় পাওয়া। সরকারি সুযোগসুবিধার পাশাপাশি তাঁদের সহযোগিতা করা হবে। | 6 |
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এ মুহূর্তে তাদের কেউ এখন আর ইভ্যালির সঙ্গে নেই। দু'জনই প্রতিষ্ঠানটি থেকে নিজেদের সরিয়ে এনেছেন। ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেছেন জানিয়ে তথ্য নিশ্চিত করেছেন তাহসান। চলতি বছরের মার্চ মাসে 'ফেস অব ইভ্যালি' হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তাহসান। এরপর ১৫ মে তাদের একটি বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন তিনি। যেখানে অংশ নিয়েছিলেন তাহসানের সাবেক স্ত্রী, অভিনেত্রী-গায়িকা মিথিলাও। জানা গেছে, প্রায় ৪ মাস আগেই ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন তাহসান। তিনি এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে নেই। ক্রেতাদের পণ্য ডেলিভারি না দেওয়ার বিতর্ক বাজারে ছড়িয়ে পড়লে মে মাসে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই সঙ্গীত তারকা। চুক্তির সময় কিছু টাকা পেলেও পরবর্তী দুই মাসে প্রতিষ্ঠানটি থেকে কোনো অর্থ পাননি তিনি। অন্যদিকে অভিনেত্রী শবনম ফারিয়া ইভ্যালিতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ তার। প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন আমি পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি। | 0 |
পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়ের কারণে বরফে আটকা পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বরফের কারণে উত্তরাঞ্চলের মৌরির হিলটপ শহরের কাছে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আটকা পড়ে এই নিহতের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার করে এখনো বরফে আটকা থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শনিবার (৮ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, তুষার ঝড়ের সময় মহাসড়কে অন্তত এক হাজার গাড়ি আটকা পড়ে। খবর বিবিসি অনলাইনের। মৌরি হচ্ছে রাজধানী ইসলামাবাদের উত্তরের পর্বতনির্ভর রিসোর্ট শহর। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছিল, তুষারের কারণে পর্যটকরা আটকে পড়ছেন। পুলিশ জানিয়েছে, ব্যাপক তুষারপাত দেখতে সম্প্রতি মৌরিতে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছে। এরকম তুষারপাত সাধারণত খুব একটা দেখা যায় না। এই বিশাল সংখ্যক গাড়ির কারণেই শহরে ঢোকার এবং বের হওয়ার ক্ষেত্রে বড় যানজট তৈরি হয়। পুলিশ আরও জানায়, বরফ জমে গাড়ির ভেতরেই অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে অন্যরা কিভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বরফ জমে শ্বাস নিতে না পেরে অন্যদের মৃত্যু হতে পারে। এলাকাটিকে দুর্যোগগ্রস্থ ঘোষণা করা হয়েছে এবং লোকজনকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। উসমান আব্বাসি নামে এক আটকাপড়া পর্যটক মোবাইলে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখনো তুষারপাত হচ্ছে এবং মানুষজন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। গ্যাস এবং পানির সংকটের কথা জানিয়ে তিনি আরও বলেন, শুধু পর্যটকরাই নয়, স্থানীয়রাও তীব্র সমস্যার মুখোমুখি হয়েছেন। | 3 |
অক্ষর দিয়ে জাদু সৃষ্টি ক'জন পারেন? আমাদের বাংলা ভাষায় তা সম্ভব করেছেন একজন শহীদুল জহির। ৫৪ বছরের জীবনে মাত্র তিনটি উপন্যাস, তিনটি গল্পগ্রন্থ আর দুইটি সংকলনে তিনি প্রকাশিত ছিলেন। এরপর অনন্তলোকে উড়াল তার ২০০৮ সালের আজকের দিনে। এ প্রহরে তাই শহীদুল জহির ভেসে উঠবেন তার লেখা কবিতার মতোই। "... তবুও আমরা আরও একবার সমবেত হলাম,আর আমাদের সময়ের মাধ্যমে একটি কুঁড়ি ফুলে পরিণত হয়,একটি রূপালি রূপচাঁদা নোনা পানিতে ভাসে ... " করোটির ভেতর কল্পনা থাকে। গল্পের ভেতরে থাকে গল্প। তেমনি শহরের ভেতরও শহর থাকে। শহীদুল জহির এর প্রয়োগ দেখিছেন তার স্মৃতির পুরনো শহরের নারিন্দা, ভূতের গলি মহল্লাকে ঘিরে। এর বাসিন্দা মানুষ থেকে নেড়ি কুকুর পর্যন্ত তার জাদুকরী বয়ানে অনন্য। শহীদুল জহিরের জাদু আবার ভিন্ন ধারার। পাঠককে বাস্তবতা ভুলিয়ে দেন না তিনি। বরং তার অসামান্য সাহিত্যে হুঁশ ফেরে মানুষের। যখন একাত্তরের গণহত্যাকারীরা দেশের রাজনীতিতে ফেরত আসছে সামরিক শাসকের হাত ধরে, তখন উপন্যাসে দালাল মোকাবিলার মন্ত্র গুঁজে দেন এই লেখক। একই রক্ত শরীরে। তবু ধর্মের নামে বোধকরি সবচেয়ে বেশি রক্ত ঝরেছে আমাদের জনপদে। সমাজের "কাঁটা" হয়ে থাকা এ মিথ্যা ভেদকে উপড়ে ফেলেতে চেয়েছেন তিনি সাহিত্য দিয়ে। পেশাগত জীবনে সরকারের ঊর্ধ্বতন আমলা ছিলেন মোহাম্মদ শহীদুল হক কেতাবী নামের নামের এ লেখক। কিন্তু রাষ্ট্রের ভ্রষ্ট নিপীড়ক চরিত্র তার মতো গল্প দিয়ে কেউ বোঝাতে পারেননি। বাংলা সাহিত্যে "শহীদুল জহিরীয় ধারা" নামে অভূতপূর্ব প্রবণতার স্রষ্টা এ লেখক। সামনের দিনে সাহিত্য ও চলচ্চিত্রের অনাগত উত্তরসূরীদের এ পথে হাঁটতে হবে। তাদের তল্লাশ করতে হবে "আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই" এর মতো বহু প্রশ্ন। শহীদুল জহিরের জন্ম ১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর। পুরনো শহরের নারিন্দার ৩৬ ভূতের গলিতে (ভজহরি সাহা স্ট্রিট) তার আর্বিভাব। তার পৈতৃক ভিটা অবশ্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাশিল গ্রামে। বাবা এ কে নুরুল হক ছিলেন সরকারি কর্মকর্তা। মা জাহানারা খাতুন গৃহিণী। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে সাহিত্য আঙিনায় শহীদুল জহিরের আগমন। ১৯৭৪ সালে তার গল্প "ভালবাসা" প্রথম প্রকাশিত হয়। ১৯৮৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ "পারাপার" বের হয়। শহীদুল জহির যে সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস দ্বারা প্রভাবিত তা তিনি অস্বীকার করেননি। তবে পথ পরিক্রমায় সাহিত্যে তিনি অর্জন করেছেন স্বীয় ধারা। ''বাংলার মার্কেজ'' নামে অভিহিত হন এই লেখক অনেকের দ্বারা। তার সাহিত্য নিয়ে দৃশ্য মাধ্যম ও মঞ্চেও কাজ হয়েছে। প্রয়াণের পর তার সৃষ্টি অনুদিত হচ্ছে একাধিক ভাষায়। প্রয়াণ দিবসে এই মহানের প্রতি অনন্ত শ্রদ্ধা। | 5 |
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২০ সালে দেশে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। সন্ত্রাসবিরোধী আইন-আদালত কার্যকর রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী ব্যুরোর তৈরি এ প্রতিবেদনে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়েছে। ওইসব দেশের তুলনায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, বরাবরের মতো বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীদের সঙ্গে আইএস কিংবা আল কায়দার মতো আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগসূত্র নেই বলে দাবি করে আসছে সরকার। ঢাকার একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০১৯ সালে বিশেষ ট্রাইব্যুনালে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি এখন আপিল বিভাগে আছে। ওই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ২০১৬ সালে হলি আর্টিসান বেকারিতে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকসহ ২০ জন নিহত হন। তবে প্রতিবেদন বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতার কথা বলেছে। তারা বলেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতা, যা বৈশ্বিক মহামারিজনিত সংকটে আরও প্রকট হয়েছে। যে কারণে সন্ত্রাসবাদের মামলাগুলোয় জট তৈরি করেছে। এসব মামলার রায় প্রদানের হার ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। জানুয়ারিতে কাউন্টার টেররিজম এজেন্সিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার নতুন একটি ইউনিট গঠন করেছে। প্রতিবেদনে ২০২০ সালে বাংলাদেশে সংঘটিত যেসব সন্ত্রাসী হামলার তথ্য দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- ২৮ ফেব্রুয়ারি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে চট্টগ্রাম নগরীর একটি পুলিশ চৌকির কাছে। ৩১ জুলাই নওগাঁ জেলার একটি হিন্দু মন্দিরে হামলা হয়, যেখানে একটি ঘরে তৈরি বোমা পাতা হয়। দুটি হামলার জন্যই আইএস দায় স্বীকার করে। ওই দুই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করা হয় ২০১২ ও ২০১৩ সালে। ওই আইন অপরাধ বিচার ব্যবস্থায় পুরোদমে প্রয়োগ হতে থাকে ২০২০ সালেও। এই আইনের আওতায় সাতটি বিশেষ ট্রাইব্যুনালে বেশকিছু মামলার বিচার শুরু হয়। এসব মামলার মধ্যে আছে ২০১৫ সালে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলা। এই হত্যার দায় স্বীকার করে আল কায়েদাপন্থি জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম। | 3 |
ভ্যাট ও ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে রংপুর এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। নগরীর রূপকথা থিম পার্ক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।মেয়র মোস্তাফিজার বলেন, ভ্যাটের টাকায় সারা দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বৈদেশিক অনুদানের ওপর নির্ভরতা কেটে গেছে। নিজস্ব অর্থে বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। রংপুরবাসীও এই উন্নয়নের সহযোগী।রংপুরের মানুষকে ভ্যাট দিতে উৎসাহ দিয়ে মেয়র বলেন, 'ভ্যাট দিলে দেশের উন্নয়ন হবে। প্রতিটি জায়গায় যদি উদ্যোক্তা তৈরি হয় তাহলে ভ্যাটের কার্যক্রম আরও বেড়ে যাবে। আমার নতুন করে উদ্যোক্তা তৈরি করব। রাষ্ট্রীয় উন্নয়নে আমাদের যে অংশীদারিত্ব, আমরা যেন বলতে পারি প্রতিটি উন্নয়নে আমাদের টাকা আছে।'কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) আবদুল মজিদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস।'অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন' এ স্লোগানকে সামনে রেখে রংপুর কমিশনারেট কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন শুরু হয়েছে। ১০ থেকে ১৫ ডিসেম্বর এই ভ্যাট সপ্তাহ চলবে।রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী বলেন, 'মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড বেশ কয়েকটি অঙ্গীকার পূরণে সচেষ্ট রয়েছে। এর মধ্যে ই-পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি।'আলোচনা শেষে শীর্ষ ভ্যাটদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর রংপুর বিভাগে উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে মোট ১৪টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়। | 6 |
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে হওয়া চুক্তিপত্র মুম্বাই পুলিশের কাছে জমা করেছে যশরাজ ফিল্মস। পুলিশের নির্দেশ মত যশরাজ ফিল্মস এই চুক্তিপত্র জমা করে। মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি অভিষেক ত্রিমুখে জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তকারী অফিসারের কাছে যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত বৃহস্পতিবার, যশরাজ ফিল্মসকে তাঁদের সঙ্গে সুশান্তের হওয়া চুক্তিপত্র দাখিল করতে বলে পুলিশ। প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের প্রযোজনায় সুশান্ত দুটি ছবিতে কাজ করেছিলেন। যার মধ্যে ছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া 'শুদ্ধ দেশি রোম্যান্স', অন্যটি হল (২০১৫) 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী'। জানা যায়, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের তিনটি ছবি করার চুক্তি হয়েছিল। পরবর্তীকালে শেখর কাপুর পরিচালিত 'পানি' যেটির কথা কান ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা করা হয়েছিল। সেই 'পানি' ছবিটিও যশরাজ ফিল্মেসের প্রযোজনায় হওয়ার কথা ছিল বলে শোনা যায়। যদিও পরে সেটির কাজ বন্ধ রাখা হয়েছিল। এদিকে ইচ্ছাকৃতভাবে 'পানি' প্রজেক্ট ঝুলিয়ে রেখে যশরাজফিল্ম সুশান্তকে আর অন্য কোনও প্রযোজনা সংস্থার ছবিতে সই করতে দিচ্ছিলেন না বলেও অভিযোগ উঠেছে। এই কারণেই নাকি সুশান্তের হাতছাড়া হয় 'গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ' ও 'বেফিকরে'র মত ছবি। এই বিষয় নিয়ে সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের বচসা বাঁধে বলেও জানা যায়। এমনকি আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার কারণে সুশান্তের হাত থেকে ৭টি ছবি হাতছাড়া হয়ে যায়। তাতেই সুশান্ত মানসিকভাবে ভেঙে পড়েন বলে একটি সূত্রের দাবি। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'পানি'র পরিচালক শেখর কাপুরের একটি টুইট ঘিরে জল্পনা শুরু হয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেখর কাপুরকে মুখ খুলতে অনুরোধ করেন। | 2 |
নগরবাসীর সুরক্ষায় প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ টি ক্রাইম বিভাগে জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার) এর নির্দেশনায় বুধবার (২৫ মার্চ) থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হবে। ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮টি ক্রাইম বিভাগে ১ম বার সকাল ১০টা হতে ১২টা এবং ২য় বার বিকাল ৪টা হতে সন্ধ্যা ০৬টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটাবে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে। | 6 |
ইউরোপে ১০ কোটিরও বেশি করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এই সংখ্যা বিশ্বব্যাপী মোট সংক্রমণের এক তৃতীয়াংশেরও বেশি। খবর এএফপির। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দ্রুত সংক্রমণশীল করোনার অমিক্রন ধরনের বিস্তার বেড়ে যাওয়ায় গোটা ইউরোপ ভাইরাসের সঙ্গে লড়াই করছে। আটলান্টিক উপকূল থেকে আজারবাইজান ও রাশিয়া পর্যন্ত ইউরোপের ৫২টি দেশে গত দুই বছরে ১০ কোটি ৭৪ হাজার ৭৫৩ জনে করোনা শনাক্ত হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৮ কোটি ৮২ লাখ ৮০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউরোপে শনাক্ত হয়েছে এক তৃতীয়াংশেরও বেশি। শুধুমাত্র গত এক সপ্তাহে প্রায় ৫০ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। ইউরোপের ৫২টি দেশের মধ্যে ১৭টিতে গত এক সপ্তাহে করোনা শনাক্তের এই সংখ্যা আগের যেকোনো সময়ে এক সপ্তাহে আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সেই গত সপ্তাহে ১০ লাখের বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড করেছে। বিশ্বে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণের অনুপাত সবচেয়ে বেশি ছিল ইউরোপে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ডেনমার্ক। দেশটিতে প্রতি এক লাখে ২০৪৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সাইপ্রাসে এই সংখ্যা ১৯৬৯ এবং আয়ারল্যান্ডে ১৯৬৪। তবে, সংক্রমণ বাড়লেও ইউরোপে কমছে করোনাজনিত মৃত্যু। গত সপ্তাহে ইউরোপে প্রতিদিন গড়ে ৩৪১৩ জন করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৭ শতাংশ কমেছে। সংক্রমণের সবচেয়ে খারাপ সময়ে গত বছরের জানুয়ারিতে গড়ে প্রতিদিন ৫৭৩৫ জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপে টিকাদানের হার সবচেয়ে বেশি। বিশ্বের ধনী এই মহাদেশটিতে জনসংখ্যার মোট ৬৫ শতাংশ মানুষ করোনার অন্তত একডোজ টিকা নিয়েছেন। পূর্ণডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ। টিকাদানের এই হার বিশ্বব্যাপী যথাক্রমে ৫৮ শতাংশ ও ৪৯ শতাংশ। | 3 |
কুমিল্লার লাকসামে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া কামিলা মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় লাকসাম-মনোহরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে পাশে থাকা পুকুরে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বিপনণের অপরাধের রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকার দেবীদাস লেনের তিনটি কারখানা ও ইমামগঞ্জের দুটি ট্রান্সপোর্ট এজেন্সীতে অভিযান চালিয়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ ৪২ টন পলিথিন জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১০ এর সহযোগীতায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবীদাস লেনের একই ভবনে অবস্থিত রাফসান এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ ও রানা এন্টারপ্রাইজ ৩টি কারখানাতে অভিযান চালানো হয়। প্রবেশ করতেই দেখা যায় যে উৎপাদন নিষিদ্ধ পলিথিন ও এর থেকে শপিং ব্যাগ তৈরী করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তখন পরীক্ষা করে দেখেন যে উৎপাদিত পলিথিনের পুরুত্ব ৫ -১০ মাইক্রন। অথচ আইনানুযায়ী ৫৫ মাইক্রনের নীচে উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে রাফসান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ফারুক, ভাই-ভাই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. সোহেল, কারিগর রাব্বি হোসেন, আরিফ হোসেন ও বাহার এবং রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো বিল্লালকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও উৎপাদিত এসব নিষিদ্ধ পলিথিন সারাদেশে বিপনণের অপরাধে মধুমতি ট্রান্সপোর্ট এজেন্সীর ব্যবস্থাপককে ৬ মাস ও রহমানিয়া ট্রান্সপোর্ট এবং মধুমতি ট্রান্সপোর্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। | 6 |
বেলি ফুলের সুগন্ধ আমাদের জীবনেও নিয়ে আসে সৌন্দর্য। বিছানার পাশে কিংবা বসার ঘরে একমুঠো বেলি এনে দেয় সতেজতা। কৃত্রিম এয়ারফ্রেশনার এ সময় নস্যি। বৃষ্টিভেজা সোঁদা মাটি আর বেলি ফুলের সুগন্ধ দুটো মিলেই মাতোয়ারা করে রাখে মন। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এখন বেলি ফুল বিক্রেতারা। খেয়ালে-বেখায়ালে কেনা হয়ে যায় দেখলেই। হাতে কিংবা হাত খোঁপায় পেঁচিয়ে নিলেন। অনেকক্ষণ যে সতেজ থাকে তা কিন্তু নয়। এ কারণে কদরও বেশি। তবে যেটুকু সময় থাকে, শতকরা ১০০ ভাগ বিলিয়ে দেয় নিজেকে। কার্পণ্য করে না এতটুকু। চুলের সাজে চুল সাজাতে এই ফুলের ওপরে আর কিছু নেই। রং, গন্ধ, আকার সবকিছুই একদম মানানসই চুল সাজানোর জন্য, এমনটাই মনে করেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। চাইলে কলি দিয়েও ছোট আকারে চুলে আটকে নেওয়া যায়। আবার বেশ বড় আকার তৈরি করেও চুল বাঁধা যায়। সৌন্দর্যচর্চা কেন্দ্রে চুল বাঁধার জায়গায় উঁকি মারলেই দেখা যায় বিয়ের কনেরা বেলি ফুল হাতে নিয়ে অপেক্ষায়। খোলা চুল, খোঁপা কিংবা বেণি যেকোনো চুলের সাজেই স্নিগ্ধতা এনে দেয়, যা এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য। চোখ আর মনের প্রশান্তি-সে তো বাড়তি পাওনা। সাধারণ হাতখোঁপার চারপাশে জড়িয়ে নিলেই বদলে যায় খোঁপার চেহারা। পুরো খোঁপা যেমন ঢেকে দেওয়া যায়, তেমনি শুধু খোঁপার ওপরে বা নিচেও লাগানো যায়। খোলা চুলে হ্যাডব্যান্ডের মতো করে পরলে রাজরানির শুভ্র মুকুটই মনে হবে। চুল টুইস্ট করেও নানাভাবে লাগানো যায়। সব পোশাকের সঙ্গেই পরা যাবে। শুধু একটু বুঝে নিতে হবে কোন পোশাকে কীভাবে পরবেন, বলেন তানজিমা শারমিন। মন ভালো করে দেয় বেলি ফুলের গন্ধ আর রূপ, দুটোই অপরূপ। নাকে ঘ্রাণ গেলেই মস্তিষ্কে খবর চলে যায়। ইতিবাচক হরমোন নিঃসৃত হয়। এর ফলে মন ভালো হয়ে যায়, জানালেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা। আমাদের জীবনে প্রতিদিনের চাপ কমাতে এই সাদা ফুলের গন্ধই যেন আসল খেলা দেখায়। গোসলের সময় বাথটাব বা বালতিতে ছড়িয়ে দিন কিছু বেলি ফুল। পানিতেও যেন মিশে যাবে এর সুগন্ধ। গাড়িতে দুটো ফুল রেখে দিন। যাত্রার ক্লান্তি কমে যায় অনেকাংশে। রাহিমা সুলতানা জানালেন ত্বকের বয়স কমিয়ে রাখতেও এর জুড়ি নেই। এর জন্য বেলি ফুলের সঙ্গে কাঠবাদাম আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ত্বকে মেখে কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। বেলি ফুলের মধ্যে থাকা এসেনশিয়াল তেলও ভালো রাখে ত্বকের কোষকে। | 4 |
করোনাভাইরাস প্রতিরোধে শুরু হওয়া সপ্তাহব্যাপী গণটিকা কর্মসূচির প্রথম দিনে শনিবার (৭ আগস্ট) ২৭ লাখের বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এ টিকার ২৫ লাখই সিনোফার্মের, বাকিগুলো মডার্নার। আর দ্বিতীয় ডোজ মিলে এদিন টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন। যা দেশের একদিনে সর্বোচ্চ টিকাকরণ।শনিবার (৭ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সারা দেশে ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী।টিকা নেওয়াদের মধ্যে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৪ লাখ ৯৯ হাজার ৪৫১ জন নারী ও পুরুষ। এর মধ্যে ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। অন্যদিকে মডার্নার টিকা নিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৭০২ জন নারী।দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। এর মধ্যে ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন সিনোফার্মের টিকা নিয়েছেন। আর মডার্না নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী-পুরুষের তথ্য পৃথকভাবে করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং সিলেটের প্রথম দিনের গণটিকা প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একযোগে সারা দেশে গণটিকার ক্যাম্পেইন শুরু হয়। কিন্তু চাহিদা অনুযায়ী টিকার বরাদ্দ না থাকায় অধিকাংশ মানুষকে ফেরত যেতে হয়।টিকা প্রয়োগে বয়োজ্যেষ্ঠদের প্রাধান্য দেওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রেই তা দেখা যায়নি। পাশাপাশি কেন্দ্রগুলোতে ছিল টিকা নিতে আসা মানুষদের উপচে পড়া ভিড়, লেগেছিল ভোগান্তি। এ ছাড়া পরিকল্পনায় ঘাটতি, টিকাদানে স্বজনপ্রীতি, প্রশাসনের তৎপরতার অভাব দেখা গেছে কেন্দ্রগুলোতে। ঢাকার মিরপুর, মালিবাগ, বাড্ডা, রামপুরা, আজিমপুর, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এই তথ্য পাওয়া যায়। একই অবস্থা ছিল ঢাকার বাইরের অনেক জেলায়ও।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের পাশাপাশি ৪ হাজার ৬০০টি ইউনিয়ন এবং ১ হাজার ৫৩টি পৌরসভার মোট প্রায় ১৪ হাজার কেন্দ্রে শুরু হয়েছে বিশেষ গণটিকার ক্যাম্পেইন। | 6 |
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আজ সোমবার তিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন। পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি। এছাড়াপিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশিওপ্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ বিষয়টি তখনই স্পষ্ট হয় যখন পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআইয়ের এমপিরা গণপদত্যাগ করবেন। এরপর ডেপুটি স্পিকার কাসিম সুরির পরিবর্তে পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) দলের আয়াজ সাদিক পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, তার বিবেকে এটা সায় দেয় না যে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তিনি পালন করেন। এর আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরপাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নেনইমরান। শাহবাজ আজ সোমবার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, শাহবাজ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওইবার ইমরান খান ভোট পেয়েছিলেন ১৭৬ ভোট। আর শাহবাজ পেয়েছিলেন ৯৬। সূত্র : ডন, দি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন | 3 |
সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী সতর্কতামূলক ব্যবস্থা মেনেই দেশটিতে পবিত্র ঈদ উৎসব পালন করা হচ্ছে। এদিকে হজের তৃতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হওয়া শুরু করেছেন হাজীরা। মিনায় তিন জামরাতে হাজীরা শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হবেন হাজীরা। এর আগে রোববার থেকে মিনায় হাজীদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তারা। সেখানে হজের খুতবার সাথে যোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তারা। সারাদিন আরাফাতে ইবাদতে কাটানোর পর সন্ধ্যায় তারা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। সেখানে তারা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছর শয়তানকে নিক্ষেপের জন্য হাজীদের আগেই জীবানুমুক্ত করা নুড়িপাথর সরবরাহ করা হয়েছে। এই বছর মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে ঈদের নামাজের ইমামতিতে ছিলেন যথাক্রমে শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা ও শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬.০৫ মিনিটে মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ পড়ান শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা। অপরদিকে মসজিদে নববীতে স্থানীয় সময় ৫.৫৮ মিনিটে নামাজ শুরু করেন শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি। করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতায় এই বছর করোনা প্রতিরোধী টিকা নেয়া মাত্র ৬০ হাজার আবেদনকারী হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থেকে এই বছরও কোনো আবেদনকারীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। শুধু ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। | 3 |
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে প্রচুর উপকার হবে, তবে পদক্ষেপটি শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করছে। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আল-জাজিরা জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে ইসরায়েলের মর্যাদা স্বাভাবিক করলে পুরো অঞ্চলের জন্যই তা প্রচুর সুবিধার সৃষ্টি করবে। এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সাহায্যকারী হতে পারে। ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি সম্ভব হবে, যদি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র নির্ধারিত হয়। সৌদি আরবের পক্ষ থেকে আগেও এ ধরনের মন্তব্য করে বলা হয়, ফিলিস্তিনিদের কাছে একটি সার্বভৌম রাষ্ট্র সরবরাহ করা হলেই কেবল তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা করবে। গত বছরের ডিসেম্বের যুবরাজ ফয়সাল বলেন, 'আমাদের শান্তি চুক্তি সম্পাদন করতে হবে, যাতে ফিলিস্তিন রাষ্ট্রকে মর্যাদা দেওয়া হয় এবং ফিলিস্তিনিরা গ্রহণ করে, এমন সার্বভৌমত্ব দেওয়া হয়।' ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদির দীর্ঘদিনের লক্ষ্য। ১৯৬৭ সালের সীমান্তরেখা মেনে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির একটি পদক্ষেপ তারা নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস নামের চুক্তি করে। এরপর সুদান ও মরোক্কোও একই পথে হেঁটেছে। গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় ওই চুক্তি হয়। ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এমন নীতিতেই দীর্ঘদিন চলছিল আরব দেশগুলো। কিন্তু সেই নীতি থেকে অনেকটা হঠাৎ করেই সরে আসে তারা। ফিলিস্তিনের কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আরব দেশগুলো প্রধান তিনটি শর্ত দিয়েছিল। সেগুলো হলো যুদ্ধের সময় আরব দেশগুলোর দখল করা জমি ছেড়ে দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও স্বীকৃতি এবং ফিলিস্তিনের দখল করা জমি হস্তান্তর। সেই শর্তের কোনোটা পূরণ না হওয়ার পরও আরব দেশগুলো ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। | 3 |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ। আজ সকালে সমকাল অনলাইনকে বিষয়টি জানিয়ছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, 'আজ সকালে আমি ও ফেরদৌস ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গোপালগঞ্জ যাচ্ছি। সেখানে পৌছেই আমরা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো। এরপর অংশ নেবো কয়েকটি মিটিংয়ে।' রিয়াজ আরও বলেন, 'চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছি। আগামীকাল পথ সভা রয়েছে সেটাতেও অংশ নেবো। ঢাকায় ফিরবো আগামীকাল।' ঢাকাই ছবির জনপ্রিয় এ দুই নায়ক আওয়ালী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য। এর আগে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতি সংঘের ৭২'তম অধিবেশনের সফর সঙ্গী হিসেবে ছিলেন তারা। | 2 |
একটা সময় শুধু প্রয়োজন মেটাতেই চশমা পরার চল ছিল। চেহারায় চশমা মানাচ্ছে না বলে অনেকে ল্যাসিক করিয়ে নিয়ে চশমা পরাটাই ছেড়ে দিয়েছেন। তবে আজকাল চশমাটাও যেন হয়ে উঠেছে ফ্যাশনের অনুষঙ্গ। যাঁদের জন্য চশমা খুব জরুরি কিছু নয়, ফ্যাশনের হাওয়া গায়ে লাগিয়ে তাঁরাও এখন পরছেন চশমা। তবে প্রয়োজনে হোক কিংবা নিছক শখের বশে, ভারী ফ্রেমের চশমায় ভারিক্কি চালে হেঁটে চলার দিন শেষ হয়ে গেছে বহু আগেই। বন্ধুদের আড্ডায় বা বাইরে ঘুরতে যাওয়ার সময় হালকা চশমায় নানান রঙের ব্যবহার দেখা যাচ্ছে বেশ।অফিস বা ক্লাসে ব্যবহার করার চশমাটি হয়তো নৈমিত্তিক, তবে ঘোরাঘুরির সময় সেসব আর থাকছে কোথায় বলুন? তখন নানান রং আর নানান ঢঙের চশমা থাকছে চোখে। কেউ পরছেন সাদা-কালোয় ডোরাকাটা চশমা, তো কারও চশমায় আবার খয়েরি রঙের ছোপ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নীল, গোলাপি, বেগুনি, কমলা রঙের চশমাও ব্যবহার করেন অনেকে। কেউ কেউ আবার পছন্দ করেন হ্যালো কিটি চশমা। হ্যালো কিটির বো-এর মতো একটি বো ফ্রেমের একপাশে থাকাটাই হ্যালো কিটি চশমার বৈচিত্র্য। কেউ কেউ আবার হ্যালো কিটির বো-এর মধ্যে তারকাখচিত চশমাও পছন্দ করছেন। বাজার ঘুরে দেখা গেল, চশমার ফ্রেমের আকৃতিতেও এসেছে বৈচিত্র্য। বিশেষ একটি আকৃতির চশমার নাম ক্যাটস আই চশমা। দোকানগুলোতে রয়েছে নানান রঙের ক্যাটস আই চশমা। চারকোনা ফ্রেম বা একটু গোলাকৃতির ফ্রেমও চলছে বেশ।চশমার ফ্রেমের উপাদানেও এসেছে বৈচিত্র্য। মেটালের তৈরি চশমার জনপ্রিয়তা আর আগের মতো নেই। চশমার দোকান ভিশন ওয়ার্ল্ডের বিক্রয় সহকারী ওয়ালীউল্লাহ মৃধা জানালেন, সেলুলাইটের তৈরি ফ্রেম আজকাল চলছে বেশ। চশমার ফ্রেম এখন এমনভাবে তৈরি হচ্ছে, যেন দীর্ঘদিন চশমা ব্যবহার করলেও চোখের কোনায় খুব বেশি দাগ না পড়ে। কোনো কোনো চশমার সামনের ও পেছনের অংশের রঙে রয়েছে বৈপরীত্য। কালোর সঙ্গে লাল, হলুদ, সবুজ, বেগুনি কিংবা নীল রঙের ব্যবহার দেখা যাচ্ছে বেশ। রঙের বৈচিত্র্যের পাশাপাশি ফ্রেমে দেখা যাচ্ছে নানান কারুকাজ। বিভিন্ন রঙের ছোপ আছে, এমন ফ্রেমের চশমা বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। এমনকি কাপড়ের মতো চেক বা স্ট্রাইপের ডিজাইনও দেখা গেল চশমার ফ্রেমে। কোনো চশমার পুরো ফ্রেমটা জুড়ে ডিজাইন, আবার কোনোটিতে ডিজাইন শুধু পেছনের অংশে। কিছু চশমায় আবার দেখা গেল পুঁতির ব্যবহার।প্রায় সব চশমার দোকানেই এখন পাওয়া যাচ্ছে বাহারি এসব চশমা। শুধু সাদা বা শুধু কালো রঙের ফ্রেমও কিনছেন অনেকে। দোকানে গিয়ে চশমা কেনার পাশাপাশি কেউ কেউ আবার অনলাইনেও চশমা কিনছেন।দরদামরে-ব্যান, আরমানিসহ বিভিন্ন ব্র্যান্ডের চশমা পাবেন দুই হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। ব্র্যান্ড ছাড়াও পেতে পারেন মনের মতো চশমা। ব্র্যান্ড ছাড়া চশমার ফ্রেমের দাম পড়বে ৩৫০-৬৫০ টাকার মধ্যে। | 4 |
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হোটেল রেইন ট্রি'র মালিককে শুল্ক গোয়েন্দার নোটিশের উপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হয়েছে। হোটেল কর্তৃপক্ষকে ২৩ মে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদর দপ্তরে আসতে হবে। আজ প্রথমে শুল্ক গোয়েন্দার তলবী নোটিশটি স্থগিত করে হাইকোর্ট। দুপুরেই এই স্থগিতাদেশের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা আপিল করে। আপিল আদালত বিকেল ৪ টায় শুনানিশেষে হাই কোর্টের আদেশটি ৬ সপ্তাহের জন্য স্থগিত করে। উল্লেখ্য, গত ১৪ মে শুল্ক গোয়েন্দার অভিযানে বনানীর রেইন ট্রি হোটেলের ১০১ নং কক্ষে ১০ বোতল মদ পাওয়া যায়। প্রথমে হোটেল কর্তৃপক্ষ আটক মাদককে 'জুস' হিসেবে বর্ণনা করেন। এরপর সংবাদ সম্মেলন করে হোটেল থেকে মদ উদ্ধার হয়নি মর্মে দাবি করেন। আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিকেল টেস্ট রিপোর্টে আটক বোতলের নমুনা পরীক্ষায় ১৩.৪৯% এলকোহল পাওয়া যায় মর্মে প্রত্যয়ন পাওয়া গেছে। এই রিপোর্টে আটক পণ্যকে 'বিদেশী মদ' হিসেবে বর্ণনা করা হয়েছে। শুল্ক গোয়েন্দা হোটেল রেইন ট্রি কর্তৃপক্ষকে ১৭ মে তে তলব করলে তারা অসুস্থতার কথা বলে সময় প্রার্থনা করেন। শুল্ক গোয়েন্দা তাদের আবেদনের আলোকে এবং ন্যায়বিচারের স্বার্থে ৬ দিনের সময় দিয়ে ২৩ মে পুনরায় নোটিশ দেয়। কিন্তু আবেদনে অসুস্থতার কথা বলে সময় নিলেও তারা হাইকোর্টে এই নোটিশকে চ্যালেঞ্জ করেন। হাই কোর্টের স্থগিত আদেশ প্রাপ্তির সাথে সাথেই শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আপিল করে। আপিল বিভাগ আজই শুনানি শেষে হাই কোর্টের স্থগিতাদেশটি ছয় সপ্তাহের জন্য করে স্থগিত করে দেয়। এর ফলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদক রাখার দায়ে শুল্ক আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানিলন্ডারিং আইনে অভিযোগ অনুসন্ধান ও তদন্তে বাঁধা রইলো না। | 6 |
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ভোটিং মেশিন জব্দ করতে দেশটির সেনাবাহিনী উচ্চপর্যায়ের নেতাদের উদ্দেশে এক নির্বাহী আদেশর খসড়া লিখেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়নি। খবর এএফপির।তিন পৃষ্ঠার ওই খসড়ায় বলা হয়, 'এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, প্রতিরক্ষামন্ত্রী যেসব যন্ত্রে তথ্য (নির্বাচন-সংক্রান্ত) সংরক্ষিত হয়েছে অবশ্যই সেসব যন্ত্র সংগ্রহ করে জিম্মায় এনে বিশ্লেষণ করবেন।'যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ প্রকাশিত ওই বিস্ফোরক নথি থেকে দেখা যায়, সে সময় ট্রাম্প জনগণের ভোটে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতার বাইরে রেখে হোয়াইট হাউসে নিজের অবস্থান বজায় রাখতে এই চরম ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছিলেন।২০২০ সালের ডিসেম্বরের ১৬ তারিখে লেখা ওই খসড়া নির্বাহী আদেশটি দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে দেশটির ন্যাশনাল গার্ডস ট্রুপসের কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু পরেই ওই নির্বাহী আদেশটি আর চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়নি।২০২১ সালে দেশটির ক্যাপিটল হিলে হামলা ঘটনা তদন্ত করতে হাউস অব রিপ্রেজেনটেটিভসের একটি কমিটি সাড়ে ৭ শতাধিক নথি বিশ্লেষণ করেছে। সেখানে ট্রাম্পের এই খসড়া নির্বাহী আদেশটিও ছিল। | 3 |
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন মাহমুদুর রহমান (১৯)। পরিবারের সঙ্গে বসবাস করতেন কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার জোবেদা খাতুনের বাড়ির দ্বিতীয় তলায়। তার বাবা মিজানুর রহমান দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) হাবিলদার পদে কর্মরত। কেরানীগঞ্জের মাহমুদুরের ভাড়া বাসার নিচতলার ভাড়াটিয়া ছিলেন মো. রিপন ওরফে আশিক (৩৮)। প্রতিবেশী হওয়ায় রিপনের সঙ্গে সখ্য হয় তার। কিছুদিন আগে মাহমুদুরকে নতুন একটি মোটরসাইকেল কিনতে বলেন রিপন। যে ব্র্যান্ডের মোটরসাইকেল তার পছন্দ ছিল সেটির দাম চার লাখ টাকার বেশি। রিপন তাকে পরামর্শ দেন- তিন লাখ টাকা জোগাড় করতে পারলে বাকি টাকা ম্যানেজ করবেন তিনি। পরে ধীরে ধীরে রিপনকে ওই টাকা পরিশোধ করার কথা বলেন। শখের সেই মোটরসাইকেল কিনতে গিয়ে ফাঁদে পড়েন কলেজছাত্র। পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা জোগাড় করে ২২ আগস্ট বাসা থেকে মোটরসাইকেল কিনতে বের হন মাহমুদুর। সেই টাকার জন্য নৃশংসভাবে খুন হন রিপন ও তার সহযোগী রাজীবের হাতে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। গত শুক্রবার রাতে রাজীবকে গ্রেফতার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল তার দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসে মাহমুদুর হত্যার রহস্য। এখনও পলাতক রয়েছে মূল পরিকল্পনাকারী রিপন। মাহমুদুরের বড় ভাই মাহফুজুর রহমান সমকালকে জানান, প্রতিবেশী রিপন বয়সে তার ভাইয়ের চেয়ে অনেক বড় হলেও দু'জন সবসময় বন্ধুর মতো আড্ডা দিত। মাস তিনেক আগে তাদের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে রিপন তার পরিবারের সদস্যদের নিয়ে উঠেছিল। তখন সে নিজেকে পুলিশ পরিচয় দিত। পুলিশ যে ধরনের পোশাক পরে, রিপনের বাসায় সেই ধরনের পোশাকও থাকত। রিপনকে 'কাকা' বলে ডাকত মাহমুদুর। হত্যাকাণ্ডের কয়েক দিন আগে থেকে বাসায় মনমরা হয়ে কারও সঙ্গে কথাবার্তা বলত না সে। বিমর্ষ দেখাত তাকে। এরপর পরিবারের সদস্যরা রিপনের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করেন। ২২ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে ঘাটারচরের চৌরাস্তায় 'এসএস মোটরস' নামে একটি শোরুম থেকে মোটরসাইকেল কেনার জন্য বের হন। ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে বের হওয়ার সময় ফোনে মাহমুদুরকে বলতে থাকে, 'কাকা আসছি।' ওই দিন রাত পৌনে ১টার দিকে মাহমুদুরের বাসায় গিয়ে দরজা ধাক্কা দেয় রিপন। দরজা খোলার পর মাহমুদুরের মা মিনারা বেগমের কাছে জানতে চায়, 'মাহমুদুর কোথায়'। তখন রিপনকে বলা হয়, মাহমুদুর তো তার সঙ্গে থাকার কথা। মাহফুজুর আরও জানান, ঘটনার রাতে যখন রিপন তাদের বাসায় যায়, তখন তাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। রিপনের শরীর ও পোশাকে কাদা মাখা ছিল। তখন রিপন বলতে থাকে, মাহমুদুর খারাপ ছেলেদের সঙ্গে মিশছে, যে কোনো সময় কেউ হত্যা করতে পারে তাকে। এটা শোনার পর দুশ্চিন্তায় পড়েন মাহমুদুরের পরিবারের সদস্যরা। এর পরই ফোনে কল করতে থাকে তাকে। কিছু সময় রিংটোন বাজার পর বন্ধ পাওয়া যায় ফোন। পরদিন ২৩ আগস্ট কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই দিন সকাল পৌনে ৯টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা টু আর্টি বাজার এলাকায় জনৈক রব মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় একজনের লাশ পাওয়া গেছে। পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওই লাশ মাহমুদুরের বলে শনাক্ত করা হয়। তার গলায় সাদা নাইলনের রশি প্যাঁচানো ছিল। কপালের বাঁ পাশে হালকা দাগ ও বাঁ হাতের কনুইয়ের নিচে জখম ছিল। নিহতের পরিবারের এক সদস্য জানান, রিপন ও তার পরিবারের সদস্যরা অনেক আগে থেকে নানা অপরাধে জড়িত। এর আগে দু'বার কারাগারে গেছে রিপনের স্ত্রী। কেরানীগঞ্জ থানার এসআই রাসেল মোল্লা বলেন, 'মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলে মাহমুদুরের কাছ থেকে রিপন ২৬ হাজার ৫০০ টাকা নিয়েছিল। তবে মোটরসাইকেল কিনতে গড়িমসি করছিল রিপন। পরে ওই পাওনা টাকা চাওয়ায় রিপন ও তার ভাগ্নে রাজীব মিলে হত্যা করেছে তাকে।' বাড়ির মালিকের শ্যালক আবদুল হালিম বলেন, 'জন্মনিবন্ধন সনদ রেখে রিপনকে বাসা ভাড়া দেওয়া হয়েছিল। ঘটনার পর ভাড়াটিয়া হিসেবে রিপনের তথ্য পুলিশকে দেওয়া হয়। শুরু থেকে তাকে সন্দেহ হওয়ায় তার পরিবারের সদস্যদের বাসায় আটকে রাখা হয়েছিল।' | 6 |
রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জবানবন্দি গ্রহণ করেন। এর আগে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক ছাত্রীকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৫ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামাকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ছাত্রীর বাবা। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। গত ৭ জানুয়ারি রাতে টঙ্গী থেকে মজনুকে আট করে র্যাব। | 6 |
রাজধানীর মাতুয়াইলে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালা থেকে ঝুলন্ত অবস্থায়এক ফার্মাসিস্টেরমরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফার্মাসিস্টের নামমোবারক করিম (২৬)। শুক্রবার সকাল ১১টার দিকে'ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হসপিটালস এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার'-এ এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটিরপরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে,মরদেহের গলায় তোয়ালে পেঁচানো ছিল, আরপা ছিল মেঝেতে। গলায় ও পায়ে আঘাতের চিহ্ন আছে। মোবারকের স্বজনদের অভিযোগ, জামাল বৃহস্পতিবার দুপুরে তাকে (মোবারক) হাসপাতালে নেন।নিজের কক্ষে ডেকে নিয়ে তিনি মোবারককে হত্যা করেছেন। মোবারকের স্বজন ও পুলিশ জানিয়েছে, মোবারকের বাবার নাম সোলাইমান। গ্রামের বাড়ি ভোলার লালমহন থানার নজরআলী বেপারী বাড়ি এলাকায়। বর্তমানে কদমতলীর দনিয়ার নতুন রাস্তার ১৪/৬০ নম্বর বাসায় স্ত্রী সাবিকুন্নাহার রিতুকে বসবাস করতেন। আট মাস আগে তারা বিয়ে করেছেন। মোবারক সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ মেডিকেল কলেজের মেডিসিন স্টোরে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি সকালে কর্মস্থলে যান। এর পর বাসায় ফেরেননি। প্রো-একটিভ মেডিকেল কলেজের তার সহকর্মী বেলাল হোসেন সমকালকে বলেন, জামাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মোবারকের অফিসে যান এবং তার কাজ শেষ কিনা জিজ্ঞাসা করেন। আনুমানিক তিন মিনিট পর জামাল ও মোবারক অফিস থেকে বেরিয়ে যান। মোবারকের বন্ধু নাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে স্ত্রী সাবিকুন্নাহার রিতুর সঙ্গে মোবাইল ফোনে মোবারকের শেষ কথা হয়। রাত ৮টায় তিনি বাসায় না ফেরায় রিতু স্বামীর মোবাইল ফোনে কল করে বন্ধ পান। একাধিকবার কল করেও ফোন বন্ধ পাওয়ায় বিষয়টি স্বজনদের জানান। খোঁজাখুঁজি শুরু হয়। শুক্রবার সকাল ১১টার দিকে জানতে পারেন, ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হসপিটালসে জামালের কক্ষে মোবারকের মৃতদেহ পাওয়া গেছে। এরপরই স্বজনরা ছুটে যান সেখানে। ডেমরা থানার এসআই শাহ আলম জানান, শুক্রবার সকালে তিনি খবর পান, ফ্রেন্ডশিপ হাসপাতালের তৃতীয় তলার পরিচালক জামালের ৭ নম্বর কক্ষ ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করে ভেতর থেকে কারো সাড়া পাওয়া যাচ্ছে না। এর পরই তিনি সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মোবারকের মৃতদেহ দেখতে পান। জানালার সঙ্গে মোবারকের গলা তোয়ালে দিয়ে পেঁচানো ছিল। পা ছিল মেঝেতে। গলায় ও পায়ে আঘাতের চিহ্ন আছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একজনের কক্ষে এভাবে ঝুলে থাকা রহস্যজনক। জামাল পলাতক রয়েছে। তার মোবাইল ফোনও বন্ধ। তাকে জিজ্ঞাসাবাদ করলে রহস্য বেরিয়ে আসতে পারে। মোবারকের ভাই রুহুল আমিনসহ স্বজনদের অভিযোগ, মোবারককে হাসপাতালে ডেকে নিয়ে রাতে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আত্মহত্যা বলে চালানোর জন্য জানালার গ্রিলের সঙ্গে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। হাসপাতালটির মালিক ডা. এমজি ফেরদৌস সমকালকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনতলায় তার কক্ষে কর্মচারি আব্দুল জলিলের সঙ্গে মোবারক প্রবেশ করেন। তখন মোবারকের সঙ্গে তার পরিচয় হয়। বেশ কিছু সময় তারা বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে মোবারক ও জলিল বেরিয়ে যান। পরিচালক জামালের কক্ষ তার কক্ষ থেকে তিনটি কক্ষের পরে। তবে জামালের সঙ্গে তার দেখা হয়নি বলে দাবি করেন ফেরদৌস। সকালে তিনি জানতে পারেন, জামালের কক্ষে মোবারকের মৃতদেহ পাওয়া গেছে। এর পর থেকে জামালের মোবাইল নম্বর বন্ধ পান। | 6 |
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনার হিমায়েতপুরে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থীর ছেলের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থক। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটে। এ নিয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতজন নিহত হলেন।এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।পাবনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (৩৬)। তিনি পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামের কর্মী। তিনি নাজিরপুর হাটপাড়া গ্রামের নুর আলী মোল্লার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পাবনার হিমায়েতপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম পরাজিত হন। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তারিকুল আলম।গতকাল সন্ধ্যায় মঞ্জুরুল কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তারিকুলের ছেলে ইমরান বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে অতর্কিত গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, হরিরামপুরে গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ের সামনে পড়ে যান পরাজিত সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য শাহারুলের কর্মী শামসুল হক। এ সময় তাঁর ওপর ফিরোজ ও তাঁর সমর্থকেরা হামলা চালালে শাহারুল এগিয়ে আসেন। এরপর তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহারুলকে মৃত ঘোষণা করেন।সরিষাবাড়ীতে স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজাহার আলী সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরাজিত দুই সদস্য প্রার্থী এনামুল হক ও রহমত উল্লাহর সমর্থকেরা পরাজয়ের জন্য পরস্পরকে দায়ী করে গতকাল দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আসাদুচ্চামান আসাদকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক গতকাল বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।হামলা-সংঘর্ষে শতাধিক আহতহবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাঁদের অধিকাংশকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলার মুরদপুর ইউনিয়নের ইসলামপুর ও লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নে গতকাল দুপুরে পরাজিত সদস্য প্রার্থীর লোকজনের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার চুনতি পানত্রিশা এলাকায় বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় নয়জনকে আটক করেছে।রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে গতকাল নির্বাচন-পরবর্তী পরিত্যক্ত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও, ঝিনাইদহ সদর, মুন্সিগঞ্জের সিরাজদিখান, মাগুরার শ্রীপুর, যশোর সদর ও অভয়নগরে, সিরাজগঞ্জের কামারখন্দ এবং সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ব্যক্তি।ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভময়মনসিংহের গৌরীপুরে সহনাটি ইউপির ভোটে জালিয়াতির অভিযোগ এনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা গতকাল দুপুরে গৌরীপুর পৌর শহরে গৌরীপুর-কলতাপাড়া সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, সহনাটি ইউপিতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল বিজয়ী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদেরকে জালিয়াতির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সহনাটি ইউপিতে সালাউদ্দিন কাদের ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন শামসুজ্জামান জামাল।এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউপিতে ইভিএমে ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে চেয়ারম্যান, সদস্যসহ ২৩ জন পরাজিত প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে কামদিয়া পাঁচবিবি রোডের তিন মাথা মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। | 6 |
আপনার সম্পাদনায় আমরা বাংলাদেশের দুটো শীর্ষস্থানীয় পত্রিকা পেয়েছি-'ভোরের কাগজ' ও 'প্রথম আলো'। এই পত্রিকাগুলোর বিষয়, এদের সম্পাদকীয় গঠন আর নীতিমালা কীভাবে নির্ধারণ করেন? অনেক পুরোনো আর বিখ্যাত পত্রিকার ভিড়ে কী করে আপনার সম্পাদিত পত্রিকাগুলোকে আজকের অবস্থানে নিয়ে এলেন? আমি ১৯৭০ থেকে ১৯৯১ পর্যন্ত সম্পাদক ছিলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক 'একতা'র । বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলাম। এসবের মাঝ দিয়ে রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। আমার ভালো অভিজ্ঞতা হয়েছে ক্রিকেট খেলোয়াড় হিসেবেও । জীবনের বহু দিকের সঙ্গে এমনি করে আমার পরিচয় ঘটার সুযোগ হয়েছে। এই বিচিত্র অভিজ্ঞতাকে পুঁজি করেই ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক 'ভোরের কাগজ'-এর মতো পত্রিকা বের করবার সাহস পেয়েছি। পত্রিকায় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায়। প্রতিবেদনগুলো পড়ে দেখা, সাংবাদিকদের নতুন তরতাজা দল তৈরি করা আর পত্রিকার গ্রাহকসংখ্যা বাড়ানোর উপায় খুঁজে বের করা-প্রথম দিকে এ সবকিছু নিজেই করেছি। পত্রিকাতে তো নিয়মিত লেখা ছাপা হতোই। আমরা ভোরের কাগজে এমন কিছু ছাপা শুরু করলাম, যা আগে অন্য কোনো পত্রিকা ছাপার কথা ভাবেনি। উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৭১ সালের অনেক অজানা অকথিত ঘটনা। কাজটা আমরা এখনো 'প্রথম আলো'তে চালু রেখেছি। ছাপা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অজানা কাহিনি। ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড এবং ৭ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের অনেক অজানা কাহিনির সঙ্গে ছাপা হয়েছিল সামরিক স্বৈরশাসনের আমলে দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন। সেই সব ঐতিহাসিক ঘটনার অনেক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার আমরা গ্রহণ করেছিলাম, সেগুলোর বিশ্লেষণও ছাপা হয়েছিল। সারা দেশে বিভিন্ন জেলায় তখন ঘুরে বেড়িয়েছি। সরাসরি পাঠকদের সঙ্গে সভা করেছি, আলোচনার আয়োজন করেছি। এমনকি পত্রিকা বিক্রেতা আর বিজ্ঞাপন এজেন্টদের সঙ্গে সরাসরি গিয়ে কথা বলেছি। কী করে পত্রিকার বিক্রি বাড়ানো যায়, সেটা বোঝার জন্য এই আলোচনা দরকার ছিল। সম্ভাব্য বিজ্ঞাপনদাতা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি গিয়ে দেখা করেছি। লিখেছিও অনেক। সরাসরি মাঠপর্যায়ে গিয়ে প্রতিবেদন করেছি, প্রতিবেদন সম্পাদনা করেছি, কলাম লিখেছি, সাক্ষাৎকার নিয়েছি, ফিচার আর মতামত লিখেছি। এভাবে আমাদের কঠিন পরিশ্রমের ফলে 'ভোরের কাগজ' দেশের অন্যতম সেরা একটি পত্রিকা হয়ে উঠেছিল। ১৯৯৮ সালে যখন প্রকাশকদের সঙ্গে কিছু মতান্তরের কারণে আমি চলে আসি, তখন পত্রিকার প্রচার সংখ্যা এক লাখ ছাড়িয়ে আয়-ব্যায় সমান হয়ে এসেছিল। 'প্রথম আলো' প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালের ৪ নভেম্বর। পত্রিকা চালু করার আগে সম্পাদক হিসেবে সময় পেয়েছি মাত্র দুই মাস। ভোরের কাগজ থেকে প্রায় ৮০ জন সাংবাদিক আমাদের সঙ্গে চলে আসেন। তাঁদের মাঝে প্রায় ৫০ জন এখনো আমরা একসঙ্গে কাজ করছি। 'প্রথম আলো' চালু হওয়ার দুই বছর পর, তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদের সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এটা খুব বড় আঘাত ছিল। কারণ সেই সময় সরকারি বিজ্ঞাপন ছিল আমাদের জন্য আয়ের বড় উৎস। এর আগের বিএনপি সরকারের আমলেও বিজ্ঞাপন বন্ধের বিষয়ে কোনো ব্যতিক্রম ছিল না। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি নেতৃত্বের সরকারও আমাদের প্রতি একই আচরণ করেছিল। যা-ই হোক, 'প্রথম আলো' যাত্রা শুরুর মাত্র চার বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা হয়ে ওঠে। আমাদের পত্রিকায় বহু রকমের বিষয় উঠে আসে। জীবনের সব ক্ষেত্রের চেহারা তাতে প্রতিফলিত হয়। প্রকাশিত হয় বিশদ বিশ্লেষণী প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন আর অনেক বিচিত্র আর আকর্ষণীয় বিষয় নিয়ে ক্রোড়পত্র। নতুন ধরনের প্রচারমাধ্যমের আগমনের পর সাংবাদিকদের দক্ষতাও কি আগের মতোই রয়ে গেছে? ২০২০ সালে একজন সাংবাদিকের ঠিক কী গুণাবলি থাকা প্রয়োজন বলে মনে করেন? ইন্টারনেট আর সামাজিক যোগাযোগমাধ্যম সাংবাদিকতাকে সন্দেহাতীতভাবে বদলে দিয়েছে। সংবাদপত্রের সঙ্গে আমার পেশাগত সম্পর্ক প্রায় পাঁচ দশক হতে চলল। কিন্তু এত ব্যপক পরিবর্তন আমি আগে কখনো দেখিনি। ছাপা পত্রিকার মাধ্যমে সকালে পাঠকদের হাতে পৌঁছানোর বহু আগেই সেই সংবাদ ইন্টারনেটের মাধ্যমে পাঠক পড়ে ফেলেন। ঘটনাটি সংবাদপত্রের খোলনলচে পালটে দিয়েছে। এখন ছাপা পত্রিকার সাংবাদিককে অনলাইন সংস্করণে সংবাদ ছাপানোর দক্ষতাও অর্জন করতে হয়। সেই সঙ্গে জানতে হয় সামাজিক প্রচারমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করা, ছবি তোলা-সংক্ষেপে বলতে গেলে, বর্তমানে একজন রিপোর্টারের একই সঙ্গে অনেক কাজ করার দক্ষতা থাকতে হয়। বেশ কিছু প্রতিবেদনে দেখা যাচ্ছে বিশ্বব্যপী ছাপা মাধ্যমের প্রচার কমছে। ব্যয় কমাতে পত্রিকাগুলো কর্মী সংখ্যা কমাচ্ছে। এ থেকে কী বোঝা যাচ্ছে? বাংলাদেশেও কি একই প্রবণতা বিরাজ করছে বলে মনে করেন? ছাপা মাধ্যমের প্রচারসংখ্যা কমে যাওয়াটা বিশ্বজুড়েই ঘটছে। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ছাপা মাধ্যম ব্যাপকভাবে বেসরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। বলতে গেলে পত্রিকা চালানোর তিন-চতুর্থাংশ ব্যয় আসে এই বেসরকারি বিজ্ঞাপনের খাত থেকে। বিশ্বব্যাপী ছাপা মাধ্যমের প্রচার কমে আসায় পত্রিকাগুলো কয়েক বছর আগেও যে পরিমাণ বিজ্ঞাপন পেত, তা আর পাচ্ছে না। অপর দিকে, ইন্টারনেট-নির্ভর সংবাদ প্রচারের জায়গাগুলোর জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু সেই হিসেবে এখনো অনলাইন প্লাটফর্মগুলোকে আমরা টেকসই আয়ের উৎস বানাতে পারিনি। ছাপা পত্রিকা এখনো প্রচারমাধ্যমের আয়ের প্রধান উৎস। এই জটিল পরিস্থিতিতে আমাদের বিকল্প আয়ের উৎস খুঁজতে হচ্ছে। সেই সঙ্গে ভাবতে হচ্ছে কী করে পত্রিকা চালানোর ব্যয় কমানো যায়। এটা তো একেবারে মৌলিক আর ব্যবসার সরল কৌশল। যেকোনো পত্রিকা মালিককে নিজের ব্যবসা বাঁচানোর জন্য এটা করতে হবে। আমরা এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। দক্ষতা, পণ্য আর চাহিদা প্রতিদিন পাল্টাচ্ছে। এমন একসময় যদি কোনো সাংবাদিক নতুন দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে না পারেন, তাহলে তাঁকে সরে গিয়ে আরও যোগ্যদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এই বাস্তবতা আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ফিলিপ মেয়ার তাঁর 'দ্য ভ্যানিশিং নিউজপেপার' বইয়ে 'হারভেস্টিং দ্য প্রোডাক্ট' বলে একটা ধারণা প্রচার করেছেন। সেখানে তিনি পত্রিকার কর্মী আর প্রচারসংখ্যা কমানোর মাধ্যমে ব্যয় কমানো আর একই সঙ্গে বিজ্ঞাপনের হার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। দেশে-বিদেশে বহু সংকটাপন্ন পত্রিকা এই মডেল গ্রহণ করেছে। এই বিষয়ে আপনার মত কী? আমি এই মডেলের সঙ্গে সম্পূর্ণ একমত নই। ছাপা প্রচারমাধ্যম বাংলাদেশে এখনো গুরুত্বপূর্ণ। সংবাদ, ঘটনা, কোন সংখ্যা বা বিশ্লেষণের সত্যতা যাচাই করতে মানুষ আজও ছাপা পত্রিকার ওপরই নির্ভর করে। আমি বলছি না যে ইন্টারনেট-নির্ভর সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরযোগ্য নয়। কিন্তু সেখানে প্রতিনিয়ত সংবাদ হালনাগাদ হতে থাকে, ব্রেকিং নিউজ আসতে থাকে। সংবাদ যখন পত্রিকায় ছাপা হয়, তখন তা যে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, তা অস্বীকারের উপায় নেই। এ জন্যি আমরা বলি, ছাপা হচ্ছে প্রমাণ ( )। সংবাদের প্রেক্ষাপট আর বিশ্লেষণ বোঝার জন্য মানুষ ছাপা সংবাদপত্র খরিদ করে। তাই আমার বিশ্বাস, স্থানীয় ভাষায় ছাপা প্রচারমাধ্যমের এখনো উজ্জ্বল ভবিষ্যৎ আছে। প্রচারসংখ্যা বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা তাই সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটি কোণে সব ধরনের পাঠকের কাছে ভোরের মধ্যেই পত্রিকা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এখন বাংলাদেশের তিনটি শহর (ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া) থেকে প্রথম আলোর ১১টি সংস্করণ ছাপা হয়। তবে আয় বাড়ানোর জন্য আমরা বিষয়ের মধ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। 'প্রথম আলো' তরুণ পাঠকদের জন্য ম্যাগাজিন বের করছে, সর্বোচ্চসংখ্যক পাঠকের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন বিষয়ে ক্রোড়পত্র বের করছে। আমরা একটি প্রকাশনা সংস্থাও প্রতিষ্ঠা করেছি। সেখান থেকে পাঁচ শতাধিক বই এর মধ্যে ছাপা হয়েছে। আমরা বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করে থাকি। অনলাইনে ভিডিও, ব্লগ ইত্যাদি তৈরি ও বাজারজাতকরণের কৌশলও আমরা ব্যবহার করি। অনেক দেশে সংবাদপত্রগুলো ডিজিটাল বিজনেস, ই-বিজনেস, মানি ট্রান্সফার, গ্রুপ টুরের মতো লাভজনক ব্যবসা করে থাকে, যাতে মিডিয়া হাউসের ব্যবসাটিকে অর্থায়ন করে টিকিয়ে রাখা যায়। এ ধরনের উদ্যোগ সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে বলে আমি মনে করি না। সৎভাবে যদি কিছু কনটেন্ট বিক্রি করা যায়, যদি এমনভাবে তা প্রকাশ করা যায় যাতে পাঠক তাকে অন্যান্য কনটেন্ট থেকে আলাদা করে চিনতে পারে, তাহলে আমি তাকে সাংবাদিকতার নীতির সঙ্গে আপস বলে মনে করি না। আয়ের উৎস যদি বাড়ানো যায়, তাহলে বিজ্ঞাপনের হার বাড়ানোর প্রয়োজন হবে না। সংবাদপত্র যদি আয়ের জন্য বিজ্ঞাপনের ওপর এতো বেশি নির্ভরশীল হয় তাহলে তারা ধনী অর্থায়নকারীদের প্রতি পক্ষপাত থেকে নিজেদের কীভাবে রক্ষা করবে? সংবাদপত্র সব সময়ই আয়ের জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে এসেছে। তবে সে অর্থদানকারীর প্রতি পক্ষাপাতিত্ব করবে কি না, তা নির্ভর করে সেই সংবাদপত্রের সম্পাদকীয় নীতি ও পরিচালনা নীতির ওপর। সংবাদপত্র নিজের আয়ে চলা উচিত। বিজ্ঞাপন গ্রহণের ব্যাপারে দৃঢ় নীতিমালা থাকতে হবে। আমাদের কোম্পানি ট্রান্সকম লিমিটেডের সঙ্গে আমরা কাজ করা শুরু করি এই বোঝাপড়ায়-পত্রিকা চলবে তার নিজ উপার্জনের মাধ্যমে। বহু রকমের চাপ সত্ত্বেও আমরা এই নীতিতে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু ২০১৬ সালে প্রায় ৫০টি বড় কোম্পানি আমাদের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিল। এখনো তাদের মধ্যে বেশ কয়েকটি আমাদের বিজ্ঞাপন দেয় না। গত তিন বছর কোনো মোবাইল কোম্পানি প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি। বর্তমানেও প্রথম আলো সরকারি বিজ্ঞাপন বা ক্রোড়পত্র খুব কমই পায়। অপর দিকে, আমরা নিজেদের নৈতিক অবস্থানের খাতিরে কিছু বড় কোম্পানির কাছে আমরা কখনো বিজ্ঞাপন চাই না। এইভাবে করপোরেট হাউসগুলোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে আমরা এক ধরনের স্বাধীন থাকার অনুভূতি উপভোগ করি। বাংলাদেশে বেশ কিছু দমনমূলক প্রকাশনা ও মতপ্রকাশসংক্রান্ত আইন আছে। আপনি কি মনে করেন এমন সব আইনের উপস্থিতিতে পত্রিকাগুলো যা ছাপা উচিত তা ছাপতে পারে? ছাপাসংক্রান্ত সমস্যা চলে আসছে বহুদিন ধরে। এসব মোকাবিলা করেও বাংলাদেশে সংবাদপত্র সাহসের সঙ্গে তাদের কাজ করে আসছে। তবে এটা অনস্বীকার্য যে আমরা সব লিখতে পারি না, যা বলা উচিত, তার সব বলতে পারি না। ভয়ভীতিমুক্ত হয়ে আমরা বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার চর্চা এখনো করতে পারছি না। আমাদের সংবিধানের নিশ্চিত করা আরও স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশের বাস্তবায়ন আমরা আশা করেছিলাম। সংশোধিত আইসিটি আইন-২০১৩ এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কিছু আইন সরকার বলবৎ করেছে। এই আইনগুলো সাংবাদিকতাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অনেক সাংবাদিক ইতিমধ্যে এই আইনের হাতে দমনের শিকার হয়েছেন। নানা সময়ে আমার নামেই ৫০টি মামলা হয়েছে। ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের নামে ৮০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলো এখনো আদালতে বিচারাধীন। বিশ্বজুড়েই সাংবাদিকেরা এমন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সেখানেও 'ওয়াশিংটন পোস্ট' আর 'নিউইয়র্ক টাইমস'-এর মতো পত্রিকা হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের চাপের শিকার হচ্ছে। একই রকমের নজির পাওয়া যাবে ভারতে, এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার বহু দেশে। তা সত্ত্বেও, এসব ঝুঁকির মাঝ দিয়েই সাংবাদিকতা আর সংবাদপত্র বিকশিত হচ্ছে। এটাই সাংবাদিকতার সৌন্দর্য। এমন প্রতিকূল পরিবেশে কাজ করে বিকশিত হতে পারা একটা ভালো অভিজ্ঞতাও বটে। কিছু সংবাদমাধ্যম মাঝেমধ্যে কেবল পাঠক ধরে রাখার জন্যই কিছু সংবাদ/প্রতিবেদন ছাপে। যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে, এমনকি কখনো বা মুখ্য রাজনৈতিক ধারার সেবা করবার স্বার্থে এমন করে থাকে। এই প্রবণতার ব্যাপারে আপনার মত কী? কোনো রাজনৈতিক দল বা বড় ব্যবাসায়িক প্রতিষ্ঠানের মুখপত্রের কাজ করে, সব সময়ই এমন কিছু মিডিয়া হাউস ছিল । তবে সেই রকম সংবাদপত্রের পক্ষে কখনোই উল্লেখযোগ্য হয়ে বেড়ে ওঠা সম্ভব নয়। মানুষ ঠিকই তাদের পক্ষপাতিত্ব ধরে ফেলে। আর তখন তাদের এড়িয়ে চলা শুরু করে। এর বিপরীতে বিকল্প স্রোতও আছে। এমন মিডিয়া হাউসও আছে, যাদের পক্ষে পক্ষপাতহীন সাংবাদিকতা করা ছাড়া উপায় নেই। আমরা প্রমাণ করেছি যে স্বাধীন আর ইতিবাচক সাংবাদিকতাও ভালো ব্যবসা হতে পারে। পক্ষপাতমূলক সাংবাদিকতা কখনোই বিকশিত হয়ে টিকে থাকতে পারে না। | 8 |
দেশের চারটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান নতুন করে প্রায় ১০ হাজার ৬৪৬ কোটি টাকার তরঙ্গ কিনেছে। নিলামের মাধ্যমে সর্বোচ্চ তরঙ্গ নিয়েছে গ্রামীণফোন ও রবি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নিলাম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তরঙ্গ বরাদ্দের কথা জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিলামে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের ১০০ মেগাহার্টজ ও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ১২০ মেগাহার্টজ তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রামীণফোন ও রবি নিয়েছে ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ, প্রত্যেকে ৬০ মেগাহার্টজ করে। আর ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিয়েছে বাংলালিংক ও টেলিটক, যথাক্রমে ৪০ মেগাহার্টজ ও ৩০ মেগাহার্টজ। আগামী ১৫ বছরের জন্য অপারেটরগুলো এই তরঙ্গ নিয়েছে। নতুন নেওয়ার পর গ্রামীণফোনের মোট তরঙ্গ দাঁড়াল ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ, রবির ১০৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৮০ মেগাহার্টজ ও টেলিটকের ৫৫ দশমিক ২০ মেগাহার্টজ। নিলাম অনুষ্ঠানে গ্রাহকদের মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এত দিন অপারেটরদের পর্যাপ্ত তরঙ্গের ঘাটতি ছিল। কিন্তু নিলামে বিক্রি হওয়া ১৯০ মেগাহার্টজ তরঙ্গ যুক্ত হলে তা টেলিযোগাযোগ খাতে আমূল পরিবর্তন হবে। এ তরঙ্গ ফোরজি ও ফাইভজি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন তরঙ্গের মাধ্যমে মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে অপারেটরদের প্রতি আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। | 6 |
অধ্যাপক মুনতাসীর মামুনের বিরুদ্ধে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের করা মানহানি মামলা চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মুনতাসীর মামুন সম্পাদিত একটি বইতে মন্নুজান সুফিয়ানের বাবাকে শান্তি কমিটির সদস্য উল্লেখ করার ঘটনায় ২০১৯ সালে ওই মামলা করা হয়েছিল।তবে বিচারিক আদালতে থাকা মামলাটিতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার অংশটুকু তামাদির কারণে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ রায় দেন।২০০৫ সালের ফেব্রুয়ারিতে মুনতাসীর মামুন সম্পাদিত 'বাংলাদেশ চর্চা/৩' বইটি প্রকাশিত হয়। বইয়ের লেখক মো. আবুবকর সিদ্দিকীর 'মুক্তিযুদ্ধে দৌলতপুর: একটি সমীক্ষা' শিরোনামের প্রবন্ধে শান্তি কমিটির সদস্যদের নামের তালিকায় ৩৬ নম্বরে উঠে আসে মন্নুজান সুফিয়ানের বাবা মরহুম মোসলেম বাওয়ালীর নাম। পরে ২০১৮ সালের ১ জুলাই বইটির সম্পাদক মুনতাসীর মামুনের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মুনতাসীর মামুন সে নোটিশের জবাবও দেন। এরপর একই বছরের ১৯ জুলাই আবারও মুনতাসীর মামুনকে আইনি নোটিশ পাঠান মন্নুজান সুফিয়ান।ওই নোটিশে বইয়ে প্রকাশিত তথ্যের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে তা প্রত্যাহার করতে বলা হয় এবং লেখক আবুবকর সিদ্দিকীর বিস্তারিত তথ্য চাওয়া হয়। কিন্তু মুনতাসীর মামুন এ বিষয়ে রাজি হননি। পরে মন্নুজান সুফিয়ান ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুনতাসীর মামুনসহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন। অপরদিকে ওই বছরেরই ২২ জুলাই মামলা বাতিল চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন মুনতাসীর মামুন। গত বছর সে আবেদন খারিজ করে দেন আদালত। এরপর ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন মুনতাসীর মামুন।গত বছরের ৩১ আগস্ট মুনতাসীর মামুনের বিরুদ্ধে করা মানহানির মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে সোমবার রায় দেওয়া হয়। | 6 |
নওগাঁর মহাদেবপুরে স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে তোলা অশ্নিল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগে মোশারফ হোসেন সজিব নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন এবং বাড়ি থেকে কম্পিউটার জব্দ করেছে পুলিশ। বুধাবার রাতে থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার খাজুর গ্রামের নিচপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী অফিসার এসআই রতন রায় জানিয়েছেন। উপজেলা সদরের একটি স্কুলের ছাত্রীর মা বাদী হয়ে থানায মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হযরানীর অভিযোগ উত্থাপন করে একই শিক্ষা প্রতিষ্টানের দুই ছাত্রী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মহাদেবপুর ভারপ্রাপ্ত ইউএনও আছমা খাতুন ওই শিক্ষককে ডেকে সর্তক করা করেছেন বলে জানান। এদিকে ওই লিখিত অবিযোগের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর সমকাল অনলাইনসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলে এক ছাত্রীর মা পর্নোগ্রাফি আইনে এ মামলা দায়ের করেন বলে থানার ওসি নজরল্ফম্নল ইসলাম জুয়েল জানান। জানা গেছে, শিক্ষক মোশারফ হোসেন সজিব দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে ২০-২২ জন শিক্ষার্থীকে ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়িয়ে আসছে। এ সময়ের মধ্যে অভিযোগকারী ছাত্রীরাসহ ১০-১২ জন ছাত্রীকে বিভিন্ন সময় পাশের ঘরে ডেকে নিয়ে যৌন হয়রানী করে আসছিল বলে অভিযোগ রয়েছে। | 6 |
দখলদার 'ইসরায়েল রাষ্ট্র' হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টার বিরোধিতা কর ইরাক। মিশরে অনুষ্ঠিত আন্তঃআরব সংসদীয় সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ইসরায়েলকে 'ইসরাইল রাষ্ট্র' হিসেবে অভিহিত করা হয়। আর এই বিবৃতিতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ইরাকি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশে সম্পর্ক স্বাভাবিকীকরণেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ইনা জানিয়েছে, কায়রোয় অনুষ্ঠিত আরব পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে এতকাল ইহুদিবাদী ইসরায়েলকে 'দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ' বলে উল্লেখ করা হতো। কিন্তু চলতি বৈঠকে 'ইসরায়েল রাষ্ট্র' বলে অভিহিত করা হয়, যার বিরোধিতা করেন ইরাকের পার্লামেন্ট স্পিকার। তিনি বলেন, "ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দমনপীড়ন চরম আকার ধারণ করেছে যা সহ্য করা বা উপেক্ষা করা সম্ভব নয়। যেকোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রথম ক্বিবলা দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে।" ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, তার দেশের কোনও সরকার যাতে ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য পার্লামেন্টে কঠোর আইন করা হবে। ২০২০ সালের সেপ্টেম্বরে আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশকে অনুসরণ করে মরক্কো ও সুদানও দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সূত্র: ফার্সনিউজ বিডি প্রতিদিন/কালাম | 3 |
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুলছাত্রী তাছলিমা আক্তারকে (১৬) কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাছলিমা বর্তমানে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম আজ রোববার মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।আসামিরা হলেন-উপজেলার রামজীবনপুর গ্রামের সারোয়ার জাহান তাজ্জুতের ছেলে আশরাফুল ইসলাম মুন্না (২০), তাঁর ভাই মোবারক হোসেন (২৩), মোস্তাকিম মিয়া (২২), চাচা দেলোয়ার জাহান ছোটন (৪৮) এবং চাচাতো ভাই রাতুল মিয়া (১৮)।ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বলেন, 'আমার মেয়ের কপালে দায়ের কোপে গভীর ক্ষত হয়েছে। ডান চোখ ফুলে আছে। অনেকগুলো সেলাই লেগেছে। শঙ্কায় আছি কি হয়। বর্তমানে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। চিকিৎসক বলেছেন, আরও বেশ কয়েক দিন ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।'মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মামলার পরপরই আসামিরা গা ঢাকা দিয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।উল্লেখ্য, নেত্রকোনার মোহনগঞ্জের রামজীবনপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রী তাছলিমা আক্তারকে গত শুক্রবার বিকেলে দা দিয়ে কুপিয়ে জখম করে মুন্না নামের এক তরুণ। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মামলা নেয় পুলিশ। ওই ছাত্রীর কপালে আড়াই ইঞ্চি গভীর ক্ষত হয়েছে বলে জানান চিকিৎসক। তাছলিমা আক্তার রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। | 6 |
নওগাঁ শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এরপর সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ। এদিকে সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মল্লিকা ইন কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশ আয়োজনে বাধা সৃষ্টি করছে। নওগাঁ জেলা বিএনপির ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে ১৪৪ ধারা জারি করে এ সরকার আবার প্রমাণ করল, তারা বাক্স্বাধীনতায় বিশ্বাস করে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে, একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপি শহরের এটিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরো পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সরকারকে বলব, এসবের অর্থ কী, দেশবাসী সব বোঝে। বিএনপির সমাবেশে বিপুল জনসমাগমের উপস্থিতি টের পেয়ে সরকার পরিকল্পিতভাবে নাটক সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে।বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'যেহেতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি, তাই ভবিষ্যতে অনুমতি ছাড়াই এই নওগাঁয় সমাবেশ হবে। সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাদের। স্থগিত হওয়া এই সমাবেশ যেকোনো সময় হতে পারে।'সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে ১৪৪ ধারা জারি হওয়ার পর জেলা যুবলীগ-ছাত্রলীগও তাঁদের কর্মসূচি স্থগিত করেছে।এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, শহরের নওজোয়ান মাঠে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু ১৪৪ ধারা জারি করায় কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যত্র কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। পৌর এলাকায় কেউ যেন সভা-সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের। কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরের দুটি গ্রামে এখনো বিদ্যুতের বাইরে পড়ে আছে। গ্রামের পাশ দিয়ে বিদ্যুতের তার গেলেও পায়নি সংযোগ। এতে তথ্যপ্রযুক্তি সুবিধাবঞ্চিত হচ্ছে গ্রামবাসী।সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুড়াপাড়া ও যৌথখামার ত্রিপুরাপাড়ার এই অবস্থা। দুই গ্রামে অন্তত ৩০০ পরিবারের বাস। গ্রাম দুটি ঘুরে দেখা যায়, উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পাশাপাশি অবস্থিত মুড়াপাড়া ও ত্রিপুরাপাড়া।দুই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিসেফ পরিচালিত দুটি পাড়াকেন্দ্র, তিনটি বৌদ্ধবিহার, একটি হরিমন্দির ও একটি ত্রিপুরা ছাত্রাবাস আছে। গ্রামের পাশে লাইন থাকলেও বিদ্যুৎহীন গ্রাম দুটি। গ্রামের বাসিন্দা বিনন্দ ত্রিপুরা বলেন, 'গ্রামবাসী দীর্ঘদিন ধরে বিদ্যুতের দাবি করে আসছেন। কিন্তু কোনো সুফল পাচ্ছি না। এতে শিক্ষার্থীদের লেখাপড়া করতে সমস্যায় পড়তে হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান করাও কঠিন হয়ে পড়েছে।'বিনন্দ ত্রিপুরা জানান, যেখানে সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায়ও বিদ্যুৎ পৌঁছে গেছে, সেখানে গ্রামের পাশেই লাইন থাকলেও সংযোগ পাচ্ছেন না গ্রামবাসী। এতে আধুনিক প্রযুক্তির সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।সদর ইউপি সদস্য দো অং প্রু মারমা বলেন, ২০১৭ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগে আবেদন করা হয়েছিল। বিভাগের এক কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তখন বিদ্যুতের লাইনের কাজ করা হবে বলে আশ্বাস দেন ওই কর্মকর্তা।দো অং প্রু মারমা বলেন, 'এরপর অনেকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নেই। একটা বিষয় নিয়ে কত আর যাওয়া যায়? এখন আর যোগাযোগ করি না।'বিষয়টি 'খুবই দুঃখজনক' মন্তব্য করে উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, 'বিষয়টা গুরুত্বসহকারে দেখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করা হবে।'মহালছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) ইরাতোষ চাকমার মোবাইল ফোনে বলেন, 'ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিষয়ে আমার কাছে কেউ আসেনি।' তবে রাঙামাটি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।' | 6 |
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপ ও নাজমুল হোসেন শান্ত'র ঝড়ো ব্যাটিংয়ে ধরাশয়ী হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লীগের সেই ম্যাচে হাতে চোট পান মুশফিকুর রহীম। যে কারণে চলমান সুপার লীগে আর খেলতে পারছেন না আবাহনী অধিনায়ক। আবাহনীর ফিজিও এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকের হাতে চোট খুব একটা গুরুতর নয়। আশা করি ৭ দিন বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে। সুপার লীগে খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন মুশফিক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। | 12 |
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১ জুন) রাতে রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত 'ঈদ পুনর্মিলনী এবং সমকালীন রাজনৈতিক আড্ডা' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি'র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ দলীয় জোট ত্যাগকারী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম মোস্তফা ভুইয়া, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মোস্তফা হায়দার, আহসান হাবিব লিংকন, জাগপা নেতা রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, সাংবাদিক নেতা ইলিয়াস খান, রুহুল আমীন গাজী, সৈয়দ আবদাল, শহীদুল ইসলাম প্রমুখ অংশ নেন। | 6 |
টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে খলিল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। নিহত খলিল বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক বলে জানা গেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভুয়ারচক পেট্রোলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি গাড়ি ও বিদ্রোহী প্রার্থীর বাসাবাড়ি ও দোকাপাটে ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সোমবার সন্ধ্যার দিকে গোপালপুরে পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় পৌঁছলে উভয় প্রার্থীর সমর্থকদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় ও তার ভাইয়ের দোকানে হামলা চালান। গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইলে এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। পথে ভুয়ারচক এলাকায় তাদের উপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করেন। এ সময় খলিল মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আলরাজি বলেন, হাসপাতালে আসার আগেই তার (খলিল) মৃত্যু হয়েছে। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন। | 6 |
ঠাকুরগাঁওয়ে বইতে শুরু করেছে শীতের হাওয়া। রাতে ঘুমানোর সময় অনেকে ভারী কাঁথা, লেপ বা কম্বল ব্যবহার শুরু করেছেন। এ কারণে লেপ-তোশকের দোকানে ভিড় দেখা যাচ্ছে। তাই শীতের সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।গতকাল বুধবার পৌর শহরের বিভিন্ন স্থানে লেপ-তোশক বানানোর দৃশ্য চোখে পড়ে। এর মধ্যে শহরের গোধূলি বাজার, কালিবাড়ী, টেকনিক্যাল কলেজ মোড়, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন জায়গার সামনে লেপ-তোশক তৈরি করতে দেখা যায় কারিগরদের।শহরের জেলখানা মসজিদের সামনে লেপ-তোশকের দোকানদার আব্দুল জলিল জানান, প্রতিদিন তাঁর দোকানে লেপ সেলাই করা হয়। সাইজ অনুযায়ী প্রতিটি লেপে মজুরি পান ১৫০ থেকে ২০০ টাকা। আর সেলাই কর্মীরা সবাই একই নিয়মে মজুরি নিয়ে থাকেন। দিন শেষে ৫০০ থেকে ৮০০ টাকা রোজগার হয়। তা দিয়েই সংসার চলে যায় বলে জানান তিনি।তোশক বানাতে আসা শহরের টিকাপাড়া মহল্লার গৃহিণী শারমিন আক্তার জানান, দিনে গরম থাকলেও রাতে ঘুমানোর সময় শীত পড়ছে। তাই আগেভাগেই শীতের জন্য লেপ বানাতে এসেছেন তিনি। কারণ হিসেবে তিনি জানান শীত যতই বাড়বে এসব দোকানে ভিড় ততই বাড়বে এ জন্য আগে এসেছেন তিনি।শহরের কালিবাড়ী বাজারের লেপ-তোশক ব্যবসায়ী আশিকুল ইসলাম জানান, এখনো ভালো করে শীত পড়েনি। এর পরেও রাতে শীত করে। তাই লোকজন শীতবস্ত্রের প্রতি ঝুঁকছেন। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২টি লেপ-তোশকের অর্ডার আসছে। শীত যতই বাড়বে অর্ডার ততই বাড়তে থাকবে বলে জানান তিনি।শহরের কালিবাড়ি এলাকার মিন্টু তুলা ঘরের স্বত্বাধিকারী মিন্টু ইসলাম জানান, তুলা ও কাপড়ের মূল্যবৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর লেপ-তোশক বানাতে খরচ একটি বেশি পড়ছে। শিমুল তুলা প্রতি কেজি ৫৫০ থেকে ৬৫০ টাকা বা এর চেয়ে বেশি, কার্পাস তুলা ১৫০ থেকে ২০০ টাকা, গার্মেন্টস তৈরি কালো হুলু কালা পচা তুলা ২০ থেকে ৩০ টাকা, সাদা তুলা ৮০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া কাপড়ের গজ মান অনুযায়ী প্রতি গজ ৪৫ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে ভালো মানের একটি লেপ বানাতে ১ হাজার থেকে ২ হাজার টাকার মতো খরচ পড়ছে। একই মানের একটি তোশকেও খরচ আসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।এদিকে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে শীতের পুরোনো কাপড় বিক্রি করতে দেখা গেছে। যাদের লেপ-তোশক কেনা বা বানানোর টাকা নেই তাঁরা ভিড় জমাচ্ছেন ওই সব দোকানে। সেখানে ১৫০ থেকে ২০০ টাকায় পাচ্ছেন ভালো মানের পুরোনো শীতের সামগ্রী। কেউ আবার অল্প টাকায় পাতলা কম্বলও ক্রয় করছেন। | 6 |
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশ স্বাধীন না হলে আমাদের এখনো থাকতে হতো পরাধীন। এদেশে মুক্তিযুদ্ধের ভুয়া ঘোষক বানানো হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। সোমবার চাঁদপুরের মতলব উত্তরে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও অরুন ফিল্ম সোসাইটির আয়োজনে এবং মতলব উত্তর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 9 |
ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার পরেই প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করেছিল ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে 'ভুলের কথা' জানাতে আর কিছুক্ষণ দেরি হলেই ধেরে আসতে পারত পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র। আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত বুধবার (৯ মার্চ) হরিয়ানার অম্বালায় ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে রক্ষাণাবেক্ষণ এবং রুটিন মহড়ার সময় হঠাৎই ভুল করে রাশিয়ায় সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস উৎক্ষেপণ হয়ে গিয়েছিল। সেটি আছড়ে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। এর পরেই জবাবি হামলার প্রস্তুতি শুরু করে পাকিস্তানি ফৌজ। ব্লুমবার্গ জানিয়েছেন, ওই ঘটনার মিলন চানু এলাকার কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হলেও কোনো প্রাণহানি হয়নি। রিপোর্টে বলা হয়েছে, ওই ঘটনার পরেই অম্বালার ফের দুর্ঘটনা এড়াতে অম্বালার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে প্রথমে দু'দেশের সেনা কমান্ডার স্তরের হটলাইন ব্যবহার করে পাকিস্তানকে দুর্ঘটনার কথা জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে ব্লুমবার্গের রিপোর্টে। সে কারণে পাকিস্তান সেনাবাহিনীরর তরফে পাল্টা ক্ষেপণাস্ত্র হানার প্রস্তুতি নেয়া হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের বার্তা পেয়ে নিরস্ত হয় পাকিস্তান বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল বাবর ইফতিকার দিন কয়েক আগে বলেছিলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রটির গতিপথ 'ট্র্যাক' করে তারা দেখেছেন, সেটি হরিয়ানার সিরসা থেকে এসেছিল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'অসতর্কতাবশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।' সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
কূটনৈতিক পন্থা অবলম্বনের পর এবার পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে হাঁটল। যুক্তরাজ্যের পর এবার নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্রও। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি বলেন, ইউক্রেনে পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। তাই ওয়াশিংটন ও তার মিত্রশক্তিগুলোকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। খবর বিবিসির। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া রাশিয়ার তিনজন ব্যক্তি জেনাডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং আইঘোর রোটেনবার্গের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে জার্মানি নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ বন্ধ করছে। গত বছরের অক্টোবর থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন শুরু করে রাশিয়া। চলতি মাসে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় বেলারুশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একে যুদ্ধের প্রস্তুতি হিসেবে অভিযোগ করলেও রাশিয়া সবসময়ই সেসব অস্বীকার করেছে। অবশেষে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। | 3 |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জেলা যুবদলের সভাপতি মো. মঞ্জুর আজিম সুমনসহ আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগের গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমলের স্বীকারোক্তিতে নাম আসায় সুমনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রেফতাররা হলেন চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. মঞ্জুরুল আজিম সুমন, দক্ষিণ পূর্ব হাজিপুর গ্রামের শফিকুল ইসলাম সুজন, মধ্য হাজিপুর এলাকার রাজু রহমান। প্রসঙ্গত, কুমিল্লায় মন্দিরে কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালীর চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাট হয়। জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত ২৯টি মামলা হয়েছে। যাতে ৪১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ৫ হাজার আসামি করা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.