text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ছেলে সন্তানের বাবা হয়েছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলেকে স্বাগত জানান শাম্মা রুশাফি অবন্তী ও সিয়াম দম্পতি। গণমাধ্যমকে সুসংবাদটি নিজেই জানিয়ে সিয়াম বলেন, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। আশা করা হচ্ছে, দু-একদিনের মধ্যই তাদের নিয়ে বাসায়... | 2 |
বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আফতাব হোসেন ওরফে বাবুর (৪৮) নামে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবু সাইদ মঙ্গলবার আদালতে এই চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত আসামি পলাতক আফতাব হোসেন বাবু উপজেলার শিবপুর গ্রামের প্রয়াত... | 6 |
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার ... | 6 |
পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার ধুলাসার ইউপি সদস্য মো. জামান হোসেন বাদী হয়ে ... | 6 |
বিশ্বকাপে নিজেদের জায়গাটা আরও আগেই নিশ্চিত করে রেখেছিল ব্রাজিল। যতটুকু হিসাব-নিকাশ বাকি, সেটাও গতকাল মিলিয়ে নিলেন নেইমার-লুকাস পাকেতা জুটি। ঘরের মাঠে নেইমারের পাসে পাকেতার গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।বিশ্বকাপে দলের জায়গা নিশ্চিত হওয়ার পর পাকেতা বল... | 6 |
জর্জিয়া নোলানের ইচ্ছে বড় হয়ে সে ফায়ার সার্ভিসের একজন কর্মী হবে। বাবার মতো দেশের মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়বে। খুব ছোট থাকতেই ফায়ার সার্ভিসে বাবার কাজ দেখে অনুপ্রাণিত হয় জর্জিয়া।১৯৩০ সাল। জর্জিয়া যে শহরে বাস করে, সেটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সে সময় নারীদের ফায়ার সার্ভিসে কাজ করা নিষিদ্ধ ছিল। একমাত্র পুরুষেরাই ফায়ার ... | 6 |
বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে কোরবানির মাংস রান্না স্বাদ না হওয়ায় আইরিন আক্তার (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাঁশখালী থানা পুলিশ গতকাল শনিবার রাতে আনোয়ারা উপজেলা হাসপাতালে স্বামীর ফেলে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পর স্বামী ও ভাসুর পলাত... | 6 |
বৈরুতে হিজবোল্লাহ সমর্থকদের বিক্ষোভে গুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, আহত বহু। বন্দর-বিস্ফোরণ নিয়ে তদন্তকারী বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। খবর ডয়চে ভেলের। বৃহস্পতিবার বৈরুতের জাস্টিস প্লেসে বিক্ষোভ জানাবার জন্য আসছিলেন হিজবুল্লাহ ও আমাল সমর্থকরা। তাদের দাবি ছিল, বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে তদন্তরত বিচার... | 3 |
মাকে হারিয়েছেন সপ্তাহ খানেকও হয়নি। মায়ের বিদায়ের সময় যেতে পারেননি ইরফান খান। গত দুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন হাসপাতালে। সব মিলিয়ে এই সপ্তাহটাই শোকে কাটিয়েছে তার পরিবার। ভক্তরাও ছিলেন এক দুশ্চিন্তায়। এবার ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান (৫৩)। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ... | 2 |
ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর তাসনিয়া ফারিণের বড় পর্দায় অভিষেকের সম্ভাবনা জোরালো হচ্ছিল ক্রমেই। বছরখানেক আগে তিনি জানিয়েছিলেন, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর সিনেমায় অভিনয় করতে চান। এতদিনে নিজেকে প্রস্তুত করেছেন ফারিণ। নাম লিখিয়েছেন সিনেমায়। কলকাতার সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। আর এই সিনেমার শুটিংয়ের ... | 2 |
ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমানদের ওপর সাম্প্রতিক সহিংসতা নিয়ে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছে বিজেপি-শাসিত এই রাজ্যের পুলিশ। এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্টে (ইউএপিএ) মামলা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম টুইটারের ১০২টি অ্যকাউন্টধারীর বি... | 3 |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। এ বিষয়ে পদক্ষেপ নিয়ে পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগের ব্... | 9 |
করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) সহায়তার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। জসিম উদ্দিন বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সরকার প্রণোদনা তহবিল দিলেও ৭৩ শতাংশ বাস্তবায়ন হয়নি। মূল কারণ হলো, আগে থেকে ব্যাংকের স... | 0 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে যে অবস্থায় ছিল, এখন তা নেই। বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।আজ শনিবার রাজধানীর আফতাবনগরে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্ত... | 6 |
ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেই তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমরা কঠোর হব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যে এটাকে মিসইউজ বা অ্যাবিউজ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্... | 6 |
ক্যারিবীয় দেশ হাইতিতে গত শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। দরিদ্র দেশটি গত মাসে প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো। দেশটির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের অন্যান্য শহরগুলোর মতো লি কায়ে শহরের বেশিরভাগ মানুষ পরবর্তী ভূকম্পনের ... | 3 |
ইউক্রেন কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটেজ তদন্ত করছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ান যুদ্ধবন্দীদের গুলি করছে বলে দাবি করা হয়েছে। রবিবার ভোর থেকেই ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। এরপর থেকে রুশপন্থী অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে এটি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান অবশ্য বলেছেন রাশিয়া 'সাজান... | 3 |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'আমরা সৃজনশীল বিরোধী দল চাই, রাজনৈতিক দল চাই, যারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, জনমানুষের কল্যাণের জন্য কাজ করবেন। জনমানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন।' শনিবার বিকালে জামালপুরের ইসলামপুরে মো. ফরিদ... | 9 |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ শনিবার জর্জকোর্টে গার্ড অব অনার জানানোর পর বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৭১ সালে আজকের দিনেই যুদ্ধে গিয়েছ... | 2 |
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠ ভোট হতে পারে না। নিকট অতীত ইতিহাস তাই বলে। আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি বাস্তবায়ন করেই আমরা ভোটে যেতে চাই। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নং রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে... | 6 |
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনিপাড়া গ্রামের সিঙ্গিনালা বাজার। এই বাজারে জুমে চাষ করা ফলমূল আর বন জঙ্গল থেকে আহরণ করা টাটকা সবজি বিক্রি হয়। পাশেই অবস্থিত কাপ্তাই লেক থেকে ধরা টাটকা ছোট-বড় মাছও বিক্রির জন্য জেলেরা এখানে নিয়ে আসেন। এসব পণ্য কেনার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা সিঙ্গিনালায় এসে ভিড় জ... | 6 |
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে অর্ধশতাধিক তাজা প্রাণ চিরকালের মতো হারিয়ে গেছে। স্বজনের হাহাকারে সেখানকার পরিবেশ এখন বুকে পাথর চেপে থাকার মতো অসহনীয় ভার হয়ে আছে। এমন মর্মান্তিক ট্রাজেডির পেছনে কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন, ছয়তল... | 6 |
আফগানিস্তানে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বসন্তেই দেশটিতে সব স্কুল খুলে দেয়া হবে। রোববার আফগান সংবাদমাধ্যমের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানান। আফগান শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান আজিজ আহমদ রেয়ান বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্র শিক্ষকদের বেতন দিক বা না দিক, ... | 3 |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মোস্তফা কামাল মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে ছিলেন। বিমান বাংলাদেশ এয়ার... | 6 |
ফুটবল অন্তপ্রাণ লিয়ন প্রধান। পড়াশোনার বাইরে তাঁর সব ব্যস্ততা ফুটবল নিয়ে। সমস্যা একটাই, পরিবারের আর্থিক টানাপোড়েন। এ কারণে অনেক কিছুই করতে পারেন না। সেই লিয়নের কাছে এমন এক স্বপ্ন ধরা দিয়েছে, যা কল্পনাতেও ছিল না। ফুটবলের উর্বর ভূমি ব্রাজিল যাচ্ছেন তিনি। বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশটিতে ফুটবল খেলার ওপর দুই মাসের ... | 6 |
প্রতারণা রোধে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ ফেব্রুয়ারি) গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্... | 6 |
করোনভাইরাস মহামারি যুক্তরাজ্যে শিশু দারিদ্র্য এবং বৈষম্য পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছে উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির কারণে দুর্বল উৎপাদনশীলতা এবং আঞ্চলিক বৈষম্য আরও বৃদ্ধি পেতে ... | 0 |
এক তরুণের সাহসিকতায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা থেকে বেঁচে গেছে বহু মানুষের প্রাণ। সেই তরুণ কীভাবে হামলাকারীকে কাবু করে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেন, সেই কাহিনী শুনিয়েছেন লিনউড মসজিদ থেকে বেঁচে ফেরা একজন। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড... | 3 |
ঢিলেঢালা ডিভাইডার এবং পালাজ্জোর পর এবারকার ফ্যাশনে যুক্ত হয়েছে চাপা ধরনের পেনসিল প্যান্ট।আমাদের দেশে এখন কামিজ বা টপের সঙ্গে এ ধরনের প্যান্টের চল এসেছে। কথা হলো ডিজাইনার সাশা চৌধুরীর সঙ্গে। তিনি জানালেন, এখন ঢিলেঢালা পায়জামার চল কিছুটা কমে আসতে দেখা যাচ্ছে। ফ্যাশনে এখন কামিজের সঙ্গে চাপা প্যান্ট পরার চল আসছে। এই প্যান্... | 4 |
মুক্তিযুদ্ধ বহুমাত্রিক, এমনকি যুদ্ধকালীন শিশুদের মনেও রয়েছে এর ভিন্ন ভিন্ন ক্ষত। শিশুমনে মুক্তিযুদ্ধের প্রভাব কেমন ছিল, তা নিয়ে বৃহৎ পরিসরে গবেষণার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত এমন কোনো কাজ হয়েছে বলে জানা যায়নি। মুক্তিযুদ্ধ ও শিশুমনে এর প্রতিক্রিয়া নিঃসন্দেহে সে সময়ে শিশুর পরিবারের সামাজিক অবস্থান এবং পারিপার্শ্বিক ঘটনার স... | 8 |
পটুয়াখালীর লাউকাঠি নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদের নেতৃত্বে প্রথম দিনে লঞ্চঘাট-সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়।জানা যায... | 6 |
লুঙ্গি পরেই নিয়মিত অফিস করাসহ নানা অভিযোগ উঠেছে চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্টেশনে গিয়ে দেখা যায়, সহকারী স্টেশনমাস্টারের কক্ষে লুঙ্গি পরেই বসে আছেন স্টেশনমাস্টার মারুফ হোসেন। তিনি ট্রেনের টিকিট বিক্রিসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এ পোশাকেই। এ ছাড়া তা... | 6 |
দর্শককে হাড় হিম করা রোমাঞ্চকর এক সফরে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নুসরাত ভারুচা। গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক হোটেলে মুক্তি পেল এই বলিউড অভিনেত্রীর 'ছোরি' ছবির ট্রেলার। ২৬ নভেম্বর এই ভৌতিক ছবিটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।ছোরিতে এক গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। আর পর্দায় গর্ভবতী হয়ে উঠতে তাঁ... | 2 |
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সারা দেশে মারা গেছেন ১ হাজার ৭০ জন। তিন সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ বা উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। গত এক সপ্তাহে (৭-১৩ জুন) ১৭৯ জনের এমন মৃত্যু হয়েছে। এক সপ্তাহে এটি সর্বোচ্চ। তার আগের সপ্তাহে এমন মৃত্যু ছিল ১৫৪ জনের। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)। এটি ঢাক... | 4 |
বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডে। আজ বৃহস্পতিবার রেলভবনে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এ আগ্রহ প্রকাশ করেন।এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, গত সপ্তাহে ইউরোপের জার্মানি, ফ্রান্স ও স্পেন ভ্রমণ করে এসেছি। আমরা আমাদ... | 6 |
করোনাকালে ছাঁটাই, লে-অফ বা কারখানা বন্ধ না করা, শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতীকী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর বর্তমান যুগ্ম ... | 0 |
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোবাইল অপারেটর রবি ৩২ কোটি টাকার মতো লোকসান দিয়েছে। অবশ্য এ সময়ে তাদের গ্রাহক ও রাজস্ব কিছুটা বেড়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রবি বলছে, মোট রাজস্বের ওপর ন্যূনতম ২ শতাংশ কর, আনুতোষিকের ওপর প্রত্যক্ষ কর আরোপ ও প্রতিকূল টেলিযোগাযোগ নীতিমালার কারণে চলতি বছরে... | 0 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন (৪৬)। দীর্ঘ প্রায় চার সপ্তাহ লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা এ সংবাদ নি... | 4 |
ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে গুজরাটের একটি কারখানার অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত কম পক্ষে ২০ জন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরের এই দুর্ঘটনায় মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা য়ায়, বৃহস্পতিবার ভোর ৪টায় গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিআইডিসি)-এর সচিন এলাকায় এ... | 3 |
রাজু ভাস্কর্যের সামনে পাখির মতো শূন্যে উড়ছেন নৃত্যশিল্পী 'মুবাশশীরা কামাল ইরা'। ইউরোপীয় ব্যালে নাচের মুদ্রায় তোলা তাঁর বেশ কিছু ছবি এখন ভাইরাল। ইরার জন্মস্থান নওগাঁয়। ছবিগুলো যখন চারদিকে আলো ছড়াচ্ছে, ইরা তখন বাড়িতে বসেই মিডিয়া সামলাচ্ছেন। তবে সবকিছুর ঊর্ধ্বে মেয়েকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাঁর মা-বাবা।সম্প্রতি ... | 6 |
করোনায় এবার মারা গেলেন বাংলা ভাষার অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষের। করোনা আক্রান্ত হয়ে গত বুধবারই প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। তার আট দিনের মাথায় মৃত্যু হল কবিপত্নী প্রতিমা ঘোষেরও। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বাড়িতেই আইসোলেশনে ছিলেন প্রতিমাদেবী। বৃহস্পতিব... | 6 |
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী শারমিন আক্তারের (৯) লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধলেশ্বরী নদীর তিল্লি এলাকায় তার লাশ ভেসে উঠে। শারমিন স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো: সোহাগ ... | 6 |
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে একটি কারখানার নিরাপত্তাকর্মী মাসুদ মিয়ার লাশ উদ্ধার করেছে শিল্প পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত পৌনে ১২টার দিকে রানার মোটরসের কারখানায়। নিহত মাসুদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মরহুম সাদে আব্বাস মীরের ছেলে।এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে নলুয়াক... | 6 |
মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় লোকমান মাতুব্বর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে নদের শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মরদেহটি সদরপুর উপজেলার মইজউদ্দিন মাতুব্বরকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্ব... | 6 |
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমানসহ ছয় নেতা আগাম জামিন পেয়েছেন। আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচার... | 9 |
ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাদক চোরাচালান বন্ধে তাঁর সরকার চার বছর ধরে কাজ করছে। বর্তমানে ত্রিপুরা সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার। দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চলছে। তাই এটা বন্ধ করতে সমস্যা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ-ভারত যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ি... | 6 |
সেনাবাহিনীতে বিদেশি স্বেচ্ছাসেবক নেবে ইউক্রেন। আজ রোববার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, এটি আমাদের দেশের জন্য আপনার সমর্থনের মূল প্রমাণ হবে।এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। স্থান... | 3 |
রাজধানীর মিরপুর-১ থেকে মো. ইশতিয়াক আলম মিমো (২২) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৭ অক্টোবর পরিরারের সবার অগোচরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এসময় তার পরনে ছিল গোলাপি রঙের পাঞ্জাবি। নিখোঁজ মিমো ওই এলাকার মো. শাহ্ আলমের ছেলে। তার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রঙ ফরসা। মো. শাহ্ আলম বলেন, মিমো মানসিক রোগী। ... | 6 |
কোভেক্সের আওতায় আগামী আগস্ট মাসে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বসে থাকলে চলবে না। সীমিতভাবে হলেও কাজ করতে হবে। করোনাভাইরাসের কারণে সব দেশেই সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের দেশে বিনিয়োগের পরিবেশ রয়েছে। তাই এ সমস্যার মধ্যে দিয়েই কীভাবে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্ত... | 6 |
বাংলাদেশে ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষে করোনা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় যাচাই করতে ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করেছেন। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তারা নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন। প্রতিনিধিদলের সদস্য দুজন হলেন আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য ড. আকশাই মানস... | 12 |
হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাত মাস বয়সী সন্তান রিধান পারভেজকে সুস্থ করে তুলতে যুদ্ধ করে চলছেন মাহফুজা নাসরীন। পাশের আরেক ওয়ার্ডে একই রোগ নিয়ে ভর্তি তার স্বামী আনোয়ার পারভেজ। একদিকে স্বামী ও শিশুসন্তানকে সুস্থ করার যুদ্ধ, অন্যদিকে মমতাময়ী মায়ের মন পড়ে আছে বাসায় থাকা সাত বছর বয়সী মেয়ে নাভিন শেহরীশের কাছে। মাহফুজা বা... | 6 |
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ভেঙে দিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮৫টি চার হাঁকিয়ে তালিকার শীর্ষে ছিলেন কোহলি। রবিবার স্টার্লিং সেই রেকর্ড টপকে গেলেন। এদিন ব্যাট হাতে ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন স্টার্লিং। যার মধ্যে চারের সংখ্যা ছিল চারটি। স্টার্ল... | 12 |
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। এ দিকে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, আসন্ন... | 6 |
সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পরীক্ষা দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। ... | 6 |
কম্পিউটারে একের পর এক পাখির ছবি আসছে, সরে যাচ্ছে। মন্ত্রের মতো এক মনে তাদের নাম বলে চলেছে ছোট্ট সোয়েতা। মগজ দৌড়চ্ছে যেন যন্ত্রের থেকে দ্রুত গতিতে। ১১১টি বিভিন্ন প্রজাতির পাখির নামই তার মুখস্থ। অনর্গল বলতে সময় লাগল মাত্র ২ মিনিট ৩৪ সেকেন্ড। এই বিরল কীর্তির দৌলতেই সোয়েতা দত্ত জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। ম... | 3 |
ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরে ২৪ জন ভর্তি হয়েছে। তবে এ সময় কোনো রোগীর মৃত্যু হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ডেঙ্গু আক্রান্... | 6 |
মঙ্গলবার সকালে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের অভিমত-কলামে 'সাংবাদিক রোজিনার কারাবাস আমাদের কী বার্তা দিল' লেখাটি এ দেশের জনগণকে প্রচণ্ডভাবে নাড়া দেবে। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের সুপারিশ ও আমার প্রত্যাশা এই যে 'সরকার এবং সাংবাদিক সংগঠনের নেতারা আলোচনার মাধ্যমে অচিরেই গণমাধ্যমের স্বাধী... | 8 |
মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়, বিশ্বমানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি ... | 6 |
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরে এ অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় দুই কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের স্তম্ভ তৈরি হয়েছে। এ অগ্ন্যুৎপাতের পরিসর থেকে নিরাপদ দূরত্বে থাকতে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে এ মাসের শুরুতেও জাভার সবচেয়ে উঁচু এই আগ... | 3 |
সরকার দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই)।আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে বাংলাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভারতে হিজাব নিষিদ্ধের ষড়যন্ত্র ও দেশে মদের অ... | 9 |
চিত্রনায়িকা আইরিন। ২০০৮ সালের 'প্যান্টেন ইউ গট দ্য লুক' প্রতিযোগিতায় 'সেরা হাসি' পুরস্কার পেয়ে র্যাম্প ক্যারিয়ার শুরু করেন। এরপর আসেন চলচ্চিত্রে। নায়িকা হিসেবে বড় কোনো চমক দেখাতে না পারলেও ম্যারাথন গতিতে চলচ্চিত্র নিয়ে ছুটছেন তিনি। ব্যক্তিগত জীবনে আইরিনের মধ্যে ভণিতা নেই কোনো, যে কোনো বিষয়ে প্রশ্ন করলে খোলামেলা আলাপ ক... | 2 |
ঘরের টুকিটাকি কাজ করবে। আপনি বাড়িতে না থাকলেও পোষা প্রাণী, মানুষের দেখাশোনা ও বাড়ির সুরক্ষা নিয়ে ভাবনা নেই। রিমোট কন্ট্রোলে আপনার নির্দেশনা মেনে সব কাজ করে দেবে। বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলেও স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সতর্কবার্তা পাঠিয়ে দেবে একটি গৃহস্থালি রোবট।ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, এ কোনো সায়েন্স ফিকশন ... | 3 |
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর হাফিজিয়া মাদ্রাসাছাত্র হাবিবুল্লাহকে (১৫) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার সভাপতি শহিদুজ্জামান চৌধুরী রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আহত হাবিবুল্লাহ রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের তারা... | 6 |
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চন্ডিপুর মসজিদ কমিটির সিদ্ধান্তে ৩৪ পরিবারকে কোরবানির গোশত না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনার ঝড়। এই ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরিরত ওই গ্রামের কয়েকজন তরুণ যুবকদের পক্ষ থেকে একটি গরু কিনে সেটির গোশত ওই পরিবারগুলোর মধ্যে বণ্টনের সিদ্ধান্ত ন... | 6 |
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পাটুরিয়ায় উদ্ধারকাজ আপাতত শেষ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার শেষে যানবাহন উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এখনো ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।উদ্ধার অভিযানে মোট ৭টি কাভার্ডভ্যান, ৭টি ট্রাক এবং ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বিআইডব্লিউটিসির আরি... | 6 |
মুক্তিযোদ্ধারা এখন থেকে পহেলা বৈশাখ, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ বছরে পাঁচটি বোনাস- ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে। শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্তমঞ্চে জেলা পুলিশের উদ্যোগে সোহাগপুরের শহীদ জায়াদের সংবর্ধনা, সন্ত্রাস... | 9 |
ঢাকার ধামরাইয়ে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক অভিযুক্ত ব্যবসায়ীদের ৮৫ হাজার টাকা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। জানা গেছে, লবণের দাম বেড়ে... | 6 |
পাবনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে ওই কলেজে প্রশিক্ষণরত সিরাজগঞ্জের এক ছাত্রী মামলাটি করেন। অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে কলেজে অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে নিজ... | 6 |
৭ মিনিট দৈর্ঘ্যের একটি অডিও ক্লিপ সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিও ক্লিপের সঙ্গে ক্যাপশনে লেখা হচ্ছে, 'হায় হায়! পরীমনির ৭ মিনিটের কল রেকর্ড ফাঁস! চুপ করে শুনে নিন বাসায় গিয়ে কী কী কথা বলছে সে!'গত ১ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। আগের দিন মঙ্গলবার জামিন পান তিনি। পরীমণ... | 6 |
বালুচরে একটি লাশ পাওয়া যায়। রফিকুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন বলে থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা করা হয়। তিন মাস পর স্বামীকে হত্যার অভিযোগে মামলা করেন রফিকুলের স্ত্রী। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, পাঁচজন পুলিশ সদস্য হত্যা করেন রফিকুলকে। তারপর ... | 6 |
মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা গ্রুপে (অনূর্ধ্ব-১৭) শ্রীপুর উপজেলা ও বালক গ্রুপে (অনূর্ধ্ব-১৭) মাগুরা পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে বালক গ্রুপে ফাইন... | 6 |
দিনাজপুর: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর ওপর নির্মিত ভাতগাঁও ব্রিজে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ঝুঁকিতে পড়েছে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন।শুক্রবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পশ্চিম অংশে একটি বড় ফাটল দেখা যায়। এ অবস্থায় পঞ্চগড় থেকে পাথরবোঝাই ১০ চাকার ভারী ট্রাকসহ সব ধরনের যা... | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারবিরোধী কোনো ধরনের আন্দোলন সফল হবে না। যেকোনো যৌক্তিক দাবি মেনে নেওয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। আজ বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল ক... | 9 |
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করত বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, 'এই নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। স্থগিত হওয়ায় আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে তাঁরা ভোটের আগেই জিতে গেছেন।' আজ সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লো... | 9 |
এক বাঙালি ভদ্রলোক একখণ্ড সাদা সেলাইবিহীন কাপড় পরিধান করে থাকেন। একদিন তিনি রাস্তা দিয়ে ওই একখণ্ড সাদা কাপড় পরে যাচ্ছিলেন। এক যুবকের সাইকেলের হ্যান্ডেলে লেগে তাঁর সেই কাপড় ছিঁড়ে যায়। তিনি তখন সাইকেলের হ্যান্ডেল খপ করে ধরে ফেলেন। বলেন, 'কই যান, আমার পরনের কাপড় ছিঁড়ে গেছে। এটার দাম দিয়ে যান।'যুবক বলে, 'আপনার কাপড়ের দাম কত... | 8 |
খুলনার দৌলতপুরে কথা কাটাকাটি জেরে বেলচার (ময়লা পরিষ্কার করার লোহার যন্ত্র) আঘাতে সায়েদ খান নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোর নিরব দৌলতপুর মহেশ্বরপাশা পুলিশ ফাড়ি এলাকার নিরু খানের ছেলে। খবর পেয়ে নিরবের বাবা নিরু খান আহতাস্থায় ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কল... | 6 |
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যানবাহনের চাপ বৃদ্ধি ও নদীর নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় প্রায় ৮০০ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকালে ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আরপাড়া পর... | 6 |
খুলনার খালিশপুর জুট মিল মোড়ে নারী-পুরুষের বড়সড় জটলা। জটলা থেকে কিছুটা দূরে একটা দোকানের শাটারে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন মরিয়ম বেগম। আঙুলে কর গুনতে গুনতে মুখ বিড়বিড় করে কী যেন বলছিলেন। কাছে যেতেই বলে উঠলেন, 'হিসেব করে দেখলাম ২২০ টাকা বাঁচাতে এত ভোগান্তি। অসুস্থ শরীরে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কতক্ষণ পারা যায়! আগে জানলে কষ... | 6 |
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের মামলার বিচারক মোছা. কামরুন্নাহারের দায়িত্ব পালন নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়, সে জন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ... | 6 |
চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত পাঁচ বন্ধুর লাশ পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেছেন তাদের স্বজনরা। বাধা দিলে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন তারা। এ সময় মারমুখী স্বজনদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় ... | 6 |
করোনা ভাইরাস মহামারিতে কাঁপছে গোটা বিশ্ব। বন্ধ রয়েছে সিনেমা হল, এমনকি বন্ধ রয়েছে সিনেমা-নাটকের শুটিং। প্রাণঘাতী করোনার গ্রাস থেকে বাঁচতে মানুষ বেছে নিয়েছেন সর্বোত্তম উপায় গৃহবন্দিত্ব। এমন পরিস্থিতিতে জীবন বাজি রেখে ভারত থেকে লন্ডনে স্বামীর কাছে পাড়ি জমালেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন লন্ডন য... | 2 |
গঙ্গাচড়ায় এবার বোরো ধানের ফলন ভালো হলেও সংগ্রহের আগেই অনেক জমির ফসল শিলাবৃষ্টির আঘাতে ঝরে গেছে। সেই সঙ্গে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা। এতে তাঁদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গঙ্গাচড়ায় এ বছর ১১ হাজার ২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ... | 6 |
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর যখন কোয়ারেন্টিনে থাকার কথা, সে সময় মিডিয়া টিমের সদস্যদের নিয়ে বৈঠক করলেন ইমরান খান। এ খবর প্রকাশের পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিরোধীরা বলছেন, দুনিয়াজুড়ে আতঙ্ক তৈরি করা রোগটির তৃতীয় ঢেউ যখন চলছে, সেই সময় প্রধানমন্ত্রী নিজেই নিয়ম লঙ্ঘন করেছেন। বৈঠকে য... | 3 |
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিন ইলিয়াসের আত্মসমর্পণ এবং তার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মঙ্গলবার (২২শে মার্চ) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হ... | 2 |
সহপাঠীর আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার দাবিতে বুধবার পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসের আন্দোলনরত ছাত্রীরা। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সব
শিক্ষার্থীর পক্ষে আনুশাকা নামে নবম শ্রেণির এক ছাত্রী কর্মসূচি ঘোষণা করে। আনুশাকা জানায়, ... | 6 |
তিউনিসিয়ার প্রেসিডেন্ট দেশটির ৫৭ জন বিচারকে বরখাস্ত করেছেন। 'দুর্নীতি' ও 'সন্ত্রাসীদের' রক্ষার অভিযোগে বুধবার তাদেরকে বরখাস্ত করা হয়। এক-ব্যক্তিকেন্দ্রিক শাসন দৃঢ় করার পর তিনি দেশটির রাজনৈতিক অবস্থাকে নতুন ছাঁচে গড়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিলেন। বিচারকদের বরখাস্তের ডিক্রি জারি করার কয়েক ঘণ্টা পর এক টেলিভিশন ভাষণে প্রেসি... | 3 |
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু এলাকায় এই ঘটনা ঘটে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাহমুদুল হাসান চৌধুরী (৩২) গাইবান্ধা... | 6 |
ফের বলিউডে আত্মহত্যা। সুশান্ত সিং রাজপুতের দেখানো পথে এবার নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা আসিফ বসরা (৫৩)। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ম্যাকলিওডগঞ্জের ওই বহুতল ভবনে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে থাকতেন তাঁর বিদেশিনী... | 2 |
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মস্থলে স্ক্যাফোল্ডিং (কাঠ বা লোহার শিট দিয়ে অস্থায়ী মাচা) থেকে পড়ে মোহাম্মদ রুবেল (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার দুবাইয়ের আল কোজ শিল্প এলাকায় কাজ করতে যান রুবেল। সেখানে কর্মরত অবস্থায় বিকাল ৫টায় ৪ মিটার উচ্চতার স্ক্যা... | 4 |
কোভিড ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় প্রচারণা শেষ হওয়ার একদিন পূর্বেই সর্বশেষ শোডাউন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবারের শোডাউন বুধবার নির্ধারণ করে স্বল্প সময়েই বিশাল শোডাউন আয়োজন করেছেন তিনি। বিএনপির হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে নিজের অস্তিত্বের জানান দেন তৈমূর।আজ বুধবার সকাল থেকেই তৈমূরের ন... | 6 |
বিকাশ, রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফএস) থেকে সেবা নেন বেশির ভাগ ক্ষেত্রেই নিম্নবিত্তরা। অথচ এ প্রতিষ্ঠানগুলোর ওপর করহার বৃদ্ধি করা হয়েছে। চলমান কোভিডের সময়ে গ্রাহককে আরও বেশি এমএফএস সেবার প্রতি আকৃষ্ট করতে এ প্রস্তাব প্রত্যাহার করা উচিত। সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড... | 0 |
সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জাতীয় সংসদে ঘোষিত বাজেটে একটি শিশু জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি 'অধমর্ণের বাজেট'। জাতীয় সংসদে ২০২১-২০২২ সালের বাজেট উত্থাপনের পর আজ বিকালে... | 6 |
আগামী এক দশকের মধ্যে বিবিসির অস্তিত্ব নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন বৃটেনের নতুন সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস। কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে 'অভিজাত' মনোভাব এবং 'নিরপেক্ষতার অভাব'কে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন বৃটেনের নতুন সংস্কৃতিমন্ত্রী। তিনি দাবি করেছেন, তিনি বিবিসির সাথে যুদ্ধ করতে চান না। কিন্তু সেই সাথে তিন... | 3 |
লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি, ইসিকে বারবার বলার পরও সমান সুযোগ পাচ্ছি না। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। ড. মোশাররফ বলেন, নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করা হচ্ছে নির্বাচন থেকে আমাদের দূরে সরানোর জন্য। হামলা-মামলা দিয়ে নেতাকর্মীদের যতই নির্যাতন করা হোক, ভোটের মাধ্যমে এর জবা... | 9 |
দেশের ৫৯ জেলায় বুধবার দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। চেয়ারম্যান ও সদস্যপদে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দেন।
৬১টি জেলা পরিষদে ভোট হওয়ার কথা থাকলেও ফেনী ও ভোলায় এরই মধ্যে সব পদের... | 6 |
রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। ভুয়া প্রশ্ন দিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার জন্য ফেসবুকে একাধিক পেজও চালু করেছিল তারা। গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ইন্দ্রনারায়নপুর গ্রামে আ. হক মিয়ার ছেলে আ... | 6 |
তারকা নয়, তারকার বাড়ি। যেসব বলিউড তারকার বাড়ি হয়েছে ভোগ ইন্ডিয়ার 'কভার স্টোরি', তাঁদের মধ্যে আছেন হৃতিক রোশন। হৃতিকের বাড়ি নিয়ে লিখেছেন মিহিকা আগারওয়াল। আর ছবিগুলো তুলেছেন সুইডিশ আলোকচিত্রী বিয়র্ন ওয়াল্যান্ডার। এই ফিচারের সঙ্গে ব্যবহৃত ছবিগুলো হৃতিক রোশন, সুজান খান, ভোগ ইন্ডিয়া আর বিয়োর্ন ওয়াল্যান্ডারের ইনস্টাগ্রাম থেক... | 4 |
নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে স্বামীকে নিয়ে মক্কার বিভিন্ন স্থান ঘুরে দেখেন মাহি। ঘুরাঘুরির সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি। সম্প্রতি দেশে ফিরেছেন মাহি। ফিরেই জানালেন শুটিংয়ে অংশ নেওয়ার কথা। আগামী ১৭ ডিসেম্ব... | 2 |
সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটির মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ ও রাগাদি টেক্সটাইলের ব্... | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.