text
stringlengths
1
58.1k
label
int64
0
12
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল...
6
করোনায় কেমন আছেন যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা? কেমন চলছে তাঁদের রেস্টুরেন্ট ব্যবসা? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট খাতের অন্যতম শীর্ষ উদ্যোক্তা, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।আজকের পত্রিকা: করোনা-পরবর...
8
ভবঘুরে, উদ্বাস্তু উচ্ছেদও যানবাহন নিয়ন্ত্রণ করে নিরাপদ ক্যাম্পাস চালুর দাবিতে মানববন্ধন করেছে সাধারন ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির ঢাবি শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোস...
9
ফিলিস্তিনের গাজায় গত মে মাসে ১১ দিন ধরে লড়াই হয়েছিল হামাসের সাথে ইসরাইলি সেনাদের। তার দুই মাস বাদে রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যেখানে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি 'যুদ্ধাপরাধ' বা 'ওয়ার ক্রাইমে'র অভিযোগ তোলা হলো। হামাসের বিরুদ্ধেও অবশ্য একই ধরনের অভিযোগ রয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগস...
3
গরুর অন্যতম খাদ্য খড়ের সংকটে বিপাকে খামারিরা। সীমান্তবর্তী উপজেলার হালুয়াঘাট গ্রাম কিংবা উপজেলা কেন্দ্রিক বাজারে খড় বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দরে। অতিরিক্ত খরচের কারণে খড় কিনতে গিয়ে বিপাকে পড়েছেন গরুর মালিকেরা।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় গবাদিপশুর খামার রয়েছে ১১৪ টি। যেখানে মোট গব...
6
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। বুধবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। নিহত আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, 'আজ ২৬ মাস হলো ভাইয়াকে হত্যা কর...
6
করোনা মহামারির মধ্যে ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীতে ভেসে উঠেছে ৪৫ মরদেহ। মরদেহগুলো স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা মনে করছেন, সব করোনা আক্রান্তের মরদেহ। সেগুলোকে সৎকার কিংবা দাহ করতে ব্যর্থ হয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১০ মে) স্থানীয়রা গঙ্গার পাড়ে গেলে মরদেহগুলো দেখতে পায়। স্থানীয় সরকারের ধারণ...
3
করোনাভাইরাসের কারণে এ বছর কোনো দেশ থেকে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন না। এর আওতায় পড়েছে বাংলাদেশও। এ পরিপ্রেক্ষিতে এ বছর নিবন্ধিত ও প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের হজ অনু বিভাগের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষ...
6
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চরভদ্রাসন থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। গত মঙ্গলবার রাজধানীর আগারগ...
9
সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ...
6
কারাগারে বসেই নিজের ফেসবুক আইডি চালাচ্ছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী। সাবেক মেজর সিনহা হত্যার দায়ে কারাগারে থাকলেও তার ফেসবুক আইডিটা সচল রয়েছে। মঙ্গলবার রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইন পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডির 'প্রোফাইল পিকচার' পরিবর্...
6
নাটোর পৌরসভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে পৌরসভা প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের শান্তি কামনায় দোয়া এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র উমা...
6
শুটিংয়ের পাশাপাশি সন্তানদের জন্য আলাদা করে সময় বের করতেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। পর্দায় বেশির ভাগ সময় তাঁকে মায়ের ভূমিকায় দেখা যেত। পর্দার এই মা শুটিংয়ে যাওয়ার আগে এবং পরে নিজের সন্তানদের জন্য রান্না করে যেতেন। অবসরে তাঁদের নিয়ে বেড়াতে বের হতেন। তবে মা হিসেবে তাঁর একটা কষ্ট রয়েই গেছে।অভিনয় করে কাঁড়ি কাঁড়ি টাকা ...
2
সংযুক্ত আরব আমিরাতে 'দুবাই এক্সপো-২০২০'-এর অবকাঠামোর নির্মাণকাজে তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৭২ জন। গতকাল শনিবার মেলা আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে এসব তথ্য জানায়। তবে কর্তৃপক্ষের দাবি, সেখানে শ্রমিকদের জন্য বিশ্বমানের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। খবর এএফপির। ইউরোপীয় পার্লামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অভিবা...
3
রংপুরে অপহরণের দুই মাস পর চার বছরের শিশু রাহিমুল ইসলাম রওনক হত্যার প্রধান আসামিসহ ২ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ সুপার আবদুর রাজ্জাক তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। গত ১ ডিসেম্বর রওনককে অপহরণ করা হয়। পরে ২৯ জানুয়ারি রাতে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ এলাকায় একটি কুয়া থেকে তার বস্তাবন্দি ...
6
১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সাবস্ক্রাইবার কমলো মার্কিন স্ট্রিমিং সার্ভিস ও প্রোডাকশন কোম্পানি নেটফ্লিক্সের। চলতি বছরের শুরুর তিন মাসে তাদের ২ লাখ সাবস্ক্রাইবার কমে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও কয়েক লাখ সাবস্ক্রাইবার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে রাজস্বও কমে গেছে। নেটফ্লিক্স মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। ন...
2
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পরেছে। একটি সংঘবদ্ধ চোরের দল থ্রি ফেজ মিটার চুরি করে গ্রাহকদের মিটার ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। গত এক মাসে প্রায় শতাধিক বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় মিটার চুরির কয়েকটি মামলা হয়ে...
6
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি আওয়ার ভয়েস আওয়ার চয়েস (ওভিওসি) প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-সিভিক এনগেজমেন্টপ্রজেক্ট: আওয়ার ভয়েস আওয়ার চয়েস (ওভিওসি)পদসংখ...
1
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং। শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দু'দলের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি নেতারা জানান। আওয়ামী লীগের জাতীয় সম...
9
স্বাধীনতার পর প্রথমবারের মতো লালমনিরহাট বিমানবন্দরে সফলভাবে উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করানো হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দিনভর বিমান বাহিনীর দু'টি ফিক্সড উইং উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ করে। জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণে বিমানবন্দরটি চালু করতে এ পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী সংযোগ পরিদ...
6
ভারতের কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছর রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের কুন্দাপুর উপকূলীয় উডুপি জেলার একটি উচ্চমাধ্যমিক কলেজের শিক্ষার্থীদের ক্লাস করতে দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ করতে দেখা যায়।...
3
বরগুনার পাথরঘাটায় ৫৫৫ পিস ইয়াবাসহ মিজান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রবিবার দুপুর আড়াই টার দিকে পাথরঘাটা উপজেলার কাটাখালী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার কালমেঘা...
6
বিলিয়নিয়ার জ্যাক মা-এর অ্যান্ট গ্রুপের সঙ্গে তাদের বিনিয়োগ এবং অন্যান্য যোগসূত্র খুঁজে বের করার জন্য উঠে পরে লেগেছে চীনা নিয়ন্ত্রকেরা। এ জন্য দায়িত্ব দেওয়া হয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক সংস্থাগুলোকে। এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে ব...
11
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় সব আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজ...
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে রেকর্ড-সংখ্যক ফরম বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমপি হতে চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫১০ জন। এর মধ্যে গতকাল শুক্রবার শেষ দিন ফরম কিনেছেন ১২৫ জন মনোনয়নপ্রত্যাশী। এর আগে কোনো সংসদেই এত ফরম বিক্রি হয়নি। আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব ফরম জমা দিতে পার...
3
নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যুর সাত দিনের মধ্যে করোনা উপসর্গেমারা গেলেন স্ত্রী রোজি বিশ্বাস টুলু (৬৩)। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় পরিবারের লোকজন। দু'দিন থাকার পর পুনরায় বৃহস্পতিবার বাড়ি নিয়ে গেলে মধ্যরাতে মারা ...
4
জিততে হলে গড়তে হবে ইতিহাস; শেষ ওভারে নিতে হবে ৩৬ রান। কামরুল হাসান রাব্বিকে প্রথম তিন বলে তিন ছক্কা মেরে অসম্ভবকে সম্ভব করার ইঙ্গিত দিয়েছিলেন আলাউদ্দিন বাবু। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু হয়নি। অনুমিতভাবেই ম্যাচটা জিতে নিয়েছে খুলনা টাইগার্স। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হার...
12
বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তাঁকে ভর্তি করা হয়।এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন বলেন, 'বুধবার রাতে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হসপিটা...
9
ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেটিগেটেড) মারা গেছে ১৪ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩০৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ২৭ শত...
4
পটুয়াখালীতে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত বছর বাম্পার ফলন ও দাম ভালো হওয়ায় এ বছর বেশি জমিতে আবাদ করছেন তারা। ফলন ঠিকমতো হলে ও বাজারে ভালো দাম পেলে এবারও লাভের মুখ দেখার আশা করছেন কৃষকেরা।উপকূলীয় জেলা পটুয়াখালীতে সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। সারা দ...
6
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয়। ইতিমধ্যে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের কুয়াশা পড়তে শুরু করেছে।আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৯টায় শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে, যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার তাপমাত্র...
6
ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই সহায়তার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অ্যান্টি আর্মার এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে। শনিবার মার্ক...
3
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরি...
6
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে 'সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। চারদিনের এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত।এ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র 'আগামীকাল'। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা চিকিৎসক, ...
2
বয়স তার কাছে কোনাে বাধা নয়। সেজন্যই তো ১০৪ বছর বয়সে হাসতে হাসতে ম্যারাথনে দৌড়ালেন ফৌজা সিং। তরুণ তুর্কিদের পেছনে ফেলে দিব্যি গটগটিয়ে এগিয়ে চললেন পাঞ্জাবের এই 'যুবক'। রবিবার জীবনের দ্বিতীয়মুম্বাই ম্যারাথনে অংশ নেন টারবেন্ড টরনেডো নামে পরিচিত ফৌজা সিং। ৮০ পেরনোর পরই তার লম্বা দূরত্বে দৌড়নো শুরু। তার বয়স যখন ৮৯, ৬ ঘণ্...
12
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা। দলের বেশিরভাগ সদস্যই ওয়ানডে দলের সঙ্গে চট্টগ্রামে রয়েছেন। এর বাইরে থাকাদের বাড়তি অনুশীলন সুবিধা দিতে চট্টগ্রামে ডেকে নেওয়া হয়েছে। সেখান থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরবেন তারা।আজ বৃহস্পতিবার রাতের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেছেন মোহাম্মদ না...
12
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোট না দেওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়িসহ ১৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় অন্তঃসত্ত্বা নাসিম...
6
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৬ নভেম্বর জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, আগামী ৬ নভেম্বর জনসভা করার জন্য ইতিমধ্যে তাঁরা অনুমতি চেয়েছেন। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়...
9
করোনার কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা গত বছর মার খেয়েছেন। তাঁরা সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাননি। যতটুকু প্রণোদনা দেওয়া হয়েছিল, তা থেকে অল্পই পেয়েছেন ব্যবসায়ীরা। গতবারের মতো এবারও যদি তৈরি পোশাকের ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারেন, তাহলে তাঁদের অনেকটা সঞ্চয় শূন্য অবস্থায় এগোতে হবে। সেটি ব্যবসায়ীদের জন্য...
0
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) চুক্তিভিত্তিক নিযুক্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনকে পুনরায় ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ সোমবার এ আদেশ দেওয়া হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
গ্রেফতারের পর তথ্য-প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেন। শহিদুলকে রিমান্ডে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাকে ...
6
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'কোনো অপশক্তির কাছে এদেশের আপামর জনতা মাথা নত করবে না। কোন অবস্থাতেই লাল সবুজের পতাকাকে কলুষিত করতে দেওয়া হবে না। যারাই অপকর্মে লিপ্ত তাদের মনে রাখা উচিত মুক্তিযুদ্ধ করে, রক্ত দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের স্থান নেই।' বুধবার সিলেটের বিয়া...
6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও তার সরকারের নীতি-নির্ধারণের প্রতিবাদ করেছেন খোদ আমেরিকানসহ বিভিন্ন দেশের মানুষ। অনেক প্রতিবাদকারীর ভিড়ে আমেরিকান এক নারীর ট্রাম্পবিরোধী ব্যতিক্রমধর্মী প্রতিবাদ নজরে আসে সবার। ওই নারীর নাম স্ট্যাসি জ্যাকব। শনিবার ট্রাম্প শাসনামলের ১০০ দিন পূর্তি উপ...
3
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে ছবি তোলার ঘটনায় বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। মামলার আসামিদের সঙ্গে ওসির ফটোসেশন শীর্ষক সচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে মঙ্গলবার (৯ মার্চ) পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার...
6
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা ও অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে চিত্রনায়িকা পরী মনি হাইকোর্টে আবেদন জানিয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) অ্যাডভোকেট জেড আই খান পান্না আবেদন দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরী মনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্...
2
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১)। দুজনই চমেক এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রক্তিম দে ১১ ও এনামুল হোসেন এজাহারভুক্ত ১৫ নম্বর আস...
9
রাজধানীর গাবতলী থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে তুরাগ নদের সাড়ে আট একর তীরভূমি উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ৭ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত চার দিন বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা...
6
কুমিল্লার দাউদকান্দিতে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা প্রদান, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান হাসপাতালটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্...
6
সাধারণ জনগণের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। এ নিয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়, ডেলটা সংক্রমণের ঝুঁকি থাকলেও করোনার বৈশ্বিক মহামারির এই সময় সাধারণ জনগণের বুস্টার ডোজের দরকার নেই।বিজ্...
3
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূলহোতা নয়ন বন্ড। পুরো নাম সাব্বির আহম্মেদ নয়ন। দিনে দুপুরে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে আলোচনায় আসে এই নয়ন বন্ড। তার প্রকৃত নাাম সাব্বির আহম্মেদ। নয়ন তার ডাকনাম। হলিউডের নায়ক জেমস বন্ডকে পছন্দ করতো নয়ন। অনুসরণ করতো তাকে। নয়ন বন্ডের ইচ্ছা ছিল হলিউড নায়ক জেমস...
6
রাজধানীর ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতরা হলেন- মো: শামস (২২), সৌরভ (১৮) ও প্রান্ত (২০)। আহত শামস জানান, তারা ১০-১৫জন বন্ধু মিলে সন্ধ্যায় আড্ডা দিচ্ছিলো ...
6
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি অস্ত্রসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শফি আলম প্রকাশ টোনাইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ভান্ডারি জিরী নামক পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়। আটক শ...
6
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাক্ষাতে তারা জলবায়ু পরিবর্তন ও লাখ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নবায়নযোগ্য ও স্বচ্ছ জ্বালানি কিভাবে অর্থনীতি শক্তিশালী করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। ...
3
করোনা ভাইরাসের দাপটে গত ৭ মাস দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা বলতে কিছুই ছিল না। এমনকি হোম অব ক্রিকেট মিরপুর হয়ে উঠেছিল নিষ্প্রাণ। ক্রিকেট বলতে ছিল শুধু অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ। অবশেষে রবিবার (১১ অক্টোবর) বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের ক...
12
রংপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে উক্ত এলাকায় সরকারের যেকোনো কর্মকর্তা-কর্মচারীকে অনুমতি ছাড়া বদলি না করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাং...
6
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের পর এবার বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিভিন্ন বিষয়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৬৮৮ জনকে নিয়োগ দিতে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিত...
1
গুরু মুভিজের ব্যানারে 'লহু পুকারেগা' নামে একটি সিনেমা হচ্ছে। তার মূল ভূমিকায় সুনীল দত্ত। সংগীত পরিচালনা করছেন মামা-ভাগনে সোনিক-ওমি। যে গানটি মান্না দে গাইবেন, তার কথাগুলো হচ্ছে, 'ইয়ে হিঁচকি শরাব কি নেহি, কিসিনে মুঝে ইয়াদ কিয়া হ্যায়!'খুবই দুঃখের গানটি। হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বেড়াচ্ছে নায়ক। বলছে, মদ খেয়েছি বলে হেঁচকি উ...
2
দেশকে ভালোবেসে মানুষ কত কিছুই না করে। এমনকি নিজের মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করার অসংখ্য নজিরও রয়েছে ইতিহাসে। বর্তমানে মানুষের দেশপ্রেম প্রকাশের আরেকটা মাধ্যম খেলাধুলা। সাম্প্রতিক সময়ে খেলাধুলাকে ঘিরে মানুষের আগ্রহ কিংবা উত্তেজনার কোনো কমতি থাকে না। বিশেষ করে নিজের দেশ যখন কোনো বড় ক্রীড়া আসরে অংশ নেয় তখন দেশের প্রতি টা...
12
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ এপ্রিল থেকে ছুটি শুরু হবে। গত বুধবার এ বিষয়ে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৪ এপ্রিল থেকে ...
1
করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ফ্রান্সের সরকারকে সাড়ে ১২ কোটি ডলার কর দিতে সম্মত হয়েছে ফেসবুক। এতে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরের বিদ্যমান কর জটিলতা নিরসন হবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ২০২০ সালে ফ্রান্সকে ৯৯ লাখ ডলার কর দিতে সম্মত হয়েছে, যা গত বছরের তুলন...
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৪ সালের নির্বাচন না হলে গণতন্ত্র থাকত না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে সেদিন আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছিলাম। তা না হলে একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করত। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখ ধর্মাবলম্বীদের গুরুদোয়ারা নানক...
9
অনুমতি ছাড়া নগর বাউল জেমসের গাওয়া শ্রোতাপ্রিয় গান 'পাগলা হাওয়া' কাভার করে নিজের চ্যানেলে আপলোড করেছিলেন নোবেল। অনুমতি ছাড়া আপলোড করায় সেই গান তার চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে ইউটিউব। এই গান প্রকাশ করায় ইউটিউব চ্যানেলের কাছে অভিযোগ করেন গানটির সুর ও সংগীত পরিচালক শওকাত। সুরকার শওকাতের অভিযোগের ভিত্তিতে নোবেলের ইউটিউব চ্যা...
2
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই হবে। সেদিন আমরা অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করবো। কড়ায় গণ্ডায় প্রত্যেকটি হামলার শোধ নেওয়া হবে।' ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনের সামনে সাবেক ভিপি নুর ও তার সঙ্গ...
6
ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বিকে ১ লাখ ১২ হাজার ভোটের ব্যবধানে ধরাশায়ী করে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে নিজের বিজয়ের পথ সুগমকারি বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ বললেন, 'আমরা যেমন একাত্তরে ৩০ লাখ তাজা প্রাণের বিনিময়ে মুক্ত-স্বাধীন বাংলাদেশ অর্জনে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে এই আ...
4
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হতে যাওয়া প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্ত হবে। শুক্রবার মন্দির নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম। এতে বলা হয়, এই মাসের শেষেই মন্দিরটির ভিত্তি স্থাপনের কাজ শেষ হবে। ৪৫ কোটি আমিরাতি দিরহাম (বাংলাদেশী এক হাজার ৩৫ কোটি ৬৪ লা...
3
সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব-স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রোববার একথা বলেন। খবর বাসসের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনী...
6
শিশু আইন, ২০১৩ নিয়ে জটিলতা রয়েছে। কিশোর গ্যাং-এর উদ্ভব ও বিস্তার নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো হিমশিম খাচ্ছে। আইনের বিভিন্ন ধারাকে কিশোর অপরাধ দমনে অন্তরায় মনে করা হচ্ছে। প্রথম শিশু আইনটি ছিল বেঙ্গল চিলড্রেন অ্যাক্ট, ১৯২২। সেটি রহিত করে হয় শিশু আইন, ১৯৭৪। সম্প্রতি সেটি রহিত করে কিছু পরিবর্তনসহ শিশু আইন, ২০১৩ প্র...
8
সিলেটের জাফলং, যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে ভেসে বেড়ায় মেঘ, তিন দিন সেখানে কাটিয়ে গতকাল ঢাকা ফিরলেন তাহসান, মাজনুন মিজান ও সাবিলা নূর। টিভি নাটকের এই তিন ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী জাফলং গিয়েছিলেন 'আকাশের ওপারে আকাশ' নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে।সারা বছর ঢাকা শহরের নির্দিষ্ট কিছু লোকেশনে শুটিং করে খানিকটা একঘেঁয়ে পরিস্থি...
6
মুুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের ২২৫টি ভূমিহীন পরিবারকে দেওয়া হচ্ছে পাকা ঘর। মঙ্গলবার সকালে এসব ঘর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর পাগলা কানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মীর ইলিয়াস হোসেন সড়কে নির্মাণাধীন ৩৮টি ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। উ...
6
বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ছয় মাসের মাথায় ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন আর্জেন্টিনার এ ফুটবল তারকা। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়ের...
12
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড় ধসে চাপা পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাহাড়টির পাশের একটি হোটেলে বিবাহ অনুষ্ঠান চলাকালে এ ধসের ঘটনা ঘটে। দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ রোববার একথা জানায়। খবর এএফপি'র। আবাসেই নগরীর মেয়র আরপিপি রেডিও'কে বলেন, 'পাহাড় ধসে হোটেলটি মাটিতে চাপা পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।' মেয়র ইভারিস্তো...
3
কালার্স বাংলার আসছে নতুন ধারাবাহিক 'সোনা রোদের গান'। ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছেন পায়েল দে ও ঋষি কৌশিক। প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল।পায়েল বলেন, 'এই ধারাবাহিক আর পাঁচটা শাশুড়ি-বৌমার গল্পকেন্দ্রিক নয়। যে চরিত্রে আমি অভিনয় করছি, সেটা খুবই স্বাধীনচেতা এক চরিত্র। অনেক দিন পর কেন্দ...
6
বুধবার রাতে বাসায় ফিরে শুনি, নুসরাত মারা গেছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের পঁচাত্তর শতাংশ অগ্নিদগ্ধ শরীর, বুকের হাড় পুড়ে বেঁকে যাওয়া, ফুসফুসে সংক্রমণের খবর জানতাম। ভাবতাম, এত তীব্র যন্ত্রণা নিয়ে কীভাবে বাঁচে মেয়েটা। তার মৃত্যুর খবর শুনে পাষণ্ডের মতো বলি: ভালো হয়েছে এক দিক দিয়ে। তার যন্ত্রণার শেষ হয়েছে। আসলেই তা হয়েছে...
8
বিশ্বের যেসব দেশে সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ, সাংবাদিকদের জন্য যেসব দেশ বিপজ্জনক, পাকিস্তান তার শীর্ষ তালিকায়। ফ্রিডম নেটওয়ার্কের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০০০ সাল থেকে সে দেশে একশ ৪০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিক ও মানবাধিকার আইনজীবী আইএ রেহমান ডন নিউজে লিখেছেন, যারা সুশাসন এবং সামাজিক অগ্রগতির জন্য ...
3
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আত্মপ্রত্যয় ও আআত্মশক্তিতে বলীয়ান এই মহান নেতা অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন নাই। এসময় বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দ...
6
রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্টে মহানগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎস...
4
খুলনায় করোনা রোগীর চাপ সামাল দিতে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেড নিয়ে চালু হয়েছে করোনা ইউনিট। আজ শনিবার (৩ জুলাই) করোনা রোগীর চাপ সামাল দিতে এ ইউনিটিটি চালু করা হয়। হাসপাতালে ১ম দিনেই ১০টি আইসিইউ বেড সহ ৪৬ জন রোগী ভর্তি হয়ার জন্য এন্ট্রি করেছে। তবে দুপুর ৩টা পর্যন্ত ১১ জন রোগী ভর্তি হয়েছে। আজ সকাল ১০টায় শ্রমও...
6
শেষ পর্যন্ত আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছেন পশ্চিমা নেতারা। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ...
3
বিশ্ব সম্প্রদায় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম করপোরেট কর আরোপ করতে যাচ্ছে। এটা সময়ের দাবি হলেও ঠিক যথেষ্ট না-ও হতে পারে। বিদ্যমান আইনের আওতায় যা ঘটে তা হলো, বহুজাতিক কোম্পানিগুলো মুনাফার উৎস পরিবর্তন করে কর ফাঁকি দেয়। অর্থাৎ এক দেশে তারা মুনাফা করে, কিন্তু সেই দেশে কর বেশি বলে এমন দেশে তারা সেই মুনাফা দেখায়, যেখান...
0
দল যখন ভীষণ চাপে তখন মাঠে নেমেছিলেন মুশফিক। দায়িত্ব পালন করতে হয়েছে দুটি দিক থেকে। এক, উইকেট রাখতে হয়েছে অক্ষত, দুই, রানের চাকা সচল রাখা। দুটিতে সমন্বয় করেছেন ভালোমতো। খেলেছেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। বল খরচ করেছেন ৮৭টি। একটু ধীর গতির ইনিংস বলতে পারেন অনেকে। মুশফিক মনে করেন তিনি বিগ হিটার নন, দ্রুত রান তোলার পথ তাকেই আ...
12
ইতিহাস গড়লেন বারমুডার ফ্লোরা ডাফি। নিজ দেশকে এনে দিলেন প্রথম অলিম্পিক স্বর্ণ। টোকিও অলিম্পিকে ট্রায়াথলনের নারী ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্লোরা ডাফি। ১৫০০ মিটার সাঁতার, ৪০ কি.মি. সাইক্লিং ও ১০ কি.মি. দৌড়- এ তিন ধাপ পেরিয়ে স্বর্ণপদক জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্র...
12
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে প্রতিনিয়ত চমকপ্রদ তথ্য সামনে আসছে। জ্যাকুলিন কাজ খুঁজছেন এটা জানতেন সুকেশ। তিনি জ্যাকুলিনকে নিয়ে ৫০০ কোটি রুপি বাজেটের ছবি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন জানিয়েছেন, নিজেকে একটি টিভি চ্যানেলের মালিক ও সাবেক মুখ্য...
2
চেষ্টা থাকলে যে সফল হওয়া যায় তা প্রমাণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের চায়ের দোকানদার সারোয়ার জাহান সাঞ্জু। সরাসরি চায়ের দোকান থেকে এখন তিনি প্রভাষক পদে নিয়োগ পেতে চলেছেন। গত বৃহস্পতিবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বাংলাদেশে বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের...
6
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বশেমুরবিপ্রবির প্রক্টরসহ অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়,ক্রিকেট খেলাকে কেন্দ্র করেরো...
6
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে পদকপ্রাপ্ত তিন গুণীকে টাঙ্গাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর), খালেদ মাহমুদ খান (মরণোত্তর) ও ড. সাহানাজ সুলতানা।গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেল...
6
টিকা নিয়ে সংকটের মধ্যে অন্য দেশগুলো যখন টিকার জন্য হাহাকার করছে, তখন যুক্তরাষ্ট্র টিকা মজুত করে রেখেছে এমন সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। অবশেষে বাইডেনের সিদ্ধান্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার ৬ কোটি ডোজ ছাড়বে তারা। সোমবার হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট টুইট বার্তায় এ কথা...
3
বন্ধুত্বের টানে, প্রাণের বন্ধনে আমরা ৯৯ ব্যাচ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উল্লাপাড়ার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সড়াতৈল স্কুলের কৃতি শিক্ষার্থী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ...
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন শাকিব খানের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ৮ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শাকিব খান ওই অভিযোগ করেন। তাতে শাকিব খান বলেছেন, সাইমন সাদিকসহ কয়েকজন অজ্ঞাতনামা তার ওপর হামলা করেছে। এসব কর্মকাণ্ডে চিত্রনায়ক জায়েদ খানসহ আরও কয়েকজন জড়িত বলে শাকিবের বিশ্বাস। ওই দিন রা...
2
গত শতকের নব্বইয়ের দশকের টিভি নাটক 'কোথাও কেউ নেই'-এর জনপ্রিয় দুই চরিত্র-বাকের ভাই ও মুনা। এই দুই চরিত্রে অভিনয় করা দু'জনই এখন সংসদ সদস্য। বুধবার সংসদের বৈঠকে বিষয়টি তুলে ধরলেন 'বাকের ভাই' চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান নূর নিজেই। ওই নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার পর নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন মুনা। তবে এবার সংরক্ষিত নারী আস...
6
রাজধানীর শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে এই অনুদানের চে...
9
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদের পাড়ে হঠাৎ করে কমপক্ষে ২৩টি বাড়ি-ঘর ধসে দেবে গেছে। এছাড়া ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফলে নদী পাড়ে বসবাসরত ওই এলাকার বাসিন্দারা তীব্র ভাঙ্গন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, গত ৭/৮ দিন ধরে হঠাৎ করেই শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদ তীরবর্তী এলা...
6
করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে গোটা বিশ্বকে আশার আলো দেখিয়েছে টিকা। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে রেকর্ড সময়ের মধ্যে কোভিডের টিকা হাজির করেছেন। তাও এক-দুটি নয়। বেশ কয়েকটি। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই জরুরি ব্যবহারের অনুমতি মিলেছে সাতটি টিকার। এই টিকাগুলো বহু মানুষকে আশা দেখাচ্ছে। মজার...
3
দিনাজপুরের ৪টি উপজেলার ২১টি ইউপি নির্বাচনের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মোহাম্মদ জাকী। সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শ...
6
এক সময় ঘুম ভেঙেই প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত সবাই। কালের বিবর্তনে টেলিফোন, মোবাইল, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপর মতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই চিঠির অপেক্ষায় থাকতে হয় না। তবে পোস্ট অফিসগুলোও কাজে পরিবর্তন এনে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। মানিঅর্ডার কিংবা আগের মতো চিঠি-পত্র না আসলেও সঞ্চয় পত্র, নির্দিষ...
6
'মেডিকেলোত ভর্তি হলে ছোলটা ডাক্তার হবি, কিন্তু ভর্তি পরিখাত পাস করি হামারঘরক চিনতাত ফেলাচে। একন হামরা ভর্তির ট্যাকা পামো কোনটে?' কথাগুলো বলছিলেন বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা শহরের কালীবাড়িপাড়ার হোটেল শ্রমিক প্রবীর সরকার। সন্তানের সাফল্যে খুশি হলেও পড়াশোনার আগামী দিনগুলোর কথা ভেবে রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে দরিদ্র...
6
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফে 'বন্দুকযুদ্ধে' পৌর কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনায় একরামের পরিবারের প্রকাশ করা অডিও রেকর্ডটি তারা পেয়েছেন। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ ঘটনার তদন্ত করা হবে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে রোববার সকালে আয়ো...
6
কালীগঞ্জের ভাটিরা বিল। আয়তনের দিক থেকে বিল বেলাইয়ের পরই এর স্থান। মাঠজুড়ে শুধুই ধানচাষিদের স্বপ্ন আর বর্ষাকালে জেলেদের কোন্দার (স্থানীয় বর্ষাকালীন বাহন) সারিতে মাছ ধরার উৎসব। দিগন্তজোড়া এ মাঠে তিন শতাধিক বছর ধরে আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি তালগাছ। হাজারো ভৌতিক গল্প আর নান্দনিকতার অপার মিশ্রণে সমৃদ্ধ এই গাছটি।মো. আব...
6
তজুমদ্দিনে সড়কে নির্মাণসামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী। যানজট-দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাঁদের। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই যত্রতত্র পাথর-বালু ফেলে রাখা হয়েছে।জানা যায়, সড়কে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা বেআইনি। কিন্তু এরপরও সড়কে নির্মাণসামগ্রী রাখা হয়েছে।তজুমদ্দিনে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা...
6
মেয়ের প্রথম জন্মদিন কেক কেটে ধুমধাম করে পালন করার স্বপ্ন দেখেছিলেন নাজমুল ইসলাম-রিফাত সুলতানা দম্পতি। তবে করোনার ছোবলে সেই স্বপ্ন আর বাস্তব হতে পারল না। মেয়ের জন্মদিন এল, কিন্তু মা রিফাত সুলতানা তো নেই। তাঁর মৃত্যুর এই দিনে ছোট্ট হৃদিতা সুলতানাকে নিয়ে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ছুটলেন নাজমুল ও পরিবারের ...
6
: ফেসবুকে ইদানীং একটি কুকুরকে সঙ্গে নিয়ে নিয়মিত ছবি পোস্ট করছেন।: প্লিজ, ওকে কুকুর বলবেন না। ও আমার বেবি। আমার বেবির নাম 'টোকিও'।: আপনি কুকুর পুষছেন?: জি।: টোকিওর বয়স কত?: দেড় মাস। বনানী থেকে ওকে এনেছি। বলছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর ডিসেম্বর মাসে কালো রঙের এই কুকুরের সঙ্গে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। আজ শুক্রব...
2