text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বসন্তের দিনে ভালোবাসা দিবস হওয়ায় দিনটের গুরুত্ব বেড়েছে আরও। এই দিন বাসন্তি রঙের পোশাকে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয় সবাই। প্রিয়জনকে জানান ভালোবাসার না বলা কথা। আর এই দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেন তার বেশকিছু ছবি। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এই পোস্টে লাইক পড়ে প্রায় ৩৭ হাজার, ৬ হাজার কমেন্টস এবং পোস্টটি শেয়ার করেছেন ৫ হাজার জন।
6
ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর সম্প্রতি লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ৯ নভেম্বর থেকে । আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। পদের নাম ও পদসংখ্যা সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৭ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-২ রেকর্ড কিপার-১ আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে চাকরির বিজ্ঞপ্তিতে। চাকরি আবেদনের বয়সপ্রার্থীর বয়স ৮-১২-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (://...) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।
1
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডার ভেঙে পড়লেও ঘুরে দাঁড়ানোর নজির স্থাপন করে স্মরণীয় এক জয় উপহার দিলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের লড়াকু ব্যাটিংয়ে চট্টগ্রাামের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তবে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে দর্শকেরা তো দূরের কথা, খোদ বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বিশ্বাস করেননি যে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারে। ম্যাচ শেষে তামিম বলেন, 'সত্যি বলছি, আমি বিশ্বাস করিনি। একেবারেই না। এমন ঘটনা বিশ্বাস করার জন্য নিজের চোখে দেখতে হয়। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর ২১৫ রান চেজ করে জিতব, এমন কথা যদি বলি যে বিশ্বাস করেছিলাম, তবে মিথ্যা বলা হবে।' ম্যাচটি মোটেই সহজ ছিল না জানিয়ে তামিম বলেন, ম্যাচটি ছিল খুবই কঠিন। দুই তরুণ যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। গর্বের খেলা তারা খেলেছে। কোনোভাবেই কাজটি সহজ ছিল না। আফগানিস্তানের স্পিন অ্যাটাক খুবই ভালো। তাদের সামাল দেয়া সহজ কাজ ছিল না। আফিফ-মিরাজকে আরো বহুদূরে দেখার আশা নিয়ে তামিম বলেন, আমি আশা করি এবং দোয়া করি করি, এটা এখানেই শেষ হবে না। এটা তাদের জন্য সবে শুরু হলো। তাদেরকে আরো জয় পেতে হবে। সুখী হতে হবে, গর্বিত হতে হবে। উল্লেখ্য, আজ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যা করে দেখালেন, তা অকল্পনীয়। আফগান বোলারদের সামলিয়ে দুজনই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। যেখানে হারের শঙ্কা ছিল চরমে, সেখানে এই জুটির বীরোচিত ইনিংসে জিতল বাংলাদেশ।
12
এক ম্যাচে তিন তিনবার পেলেন জীবন। আর সেই ভাগ্যের সহায়তা কাজে লাগিয়ে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এমনটাই ঘটেছে লঙ্কান ব্যাটসম্যান কুশল পেপেরার বেলায়। শেষ পর্যন্ত ১২০ রানে থামে তার ইনিংস। সাকিব আল হাসানের বলে ব্যক্তিগত ৬৮ আর ৭৯ রানে দুইবার জীবন পান কুশল। একবার ক্যাচ ফেলে দেন মোস্তাফিজুর রহমান আরেকবার আফিফ হোসেন ধ্রুব। দুটি ক্যাচই অবশ্য বেশ কঠিন ছিল। এরপরের ক্যাচটিও ছিল একইরকম। ৯৯ রানে ফিরতে পারেন কুশল। মোস্তাফিজুর রহমানের কাটারে বিভ্রান্ত হয়ে ব্যাট চালানোয় বল উঠে গিয়েছিল আকাশে। মিডঅফে দাঁড়ানো মাহমুদউল্লাহ সামনে এসে ক্যচাটি তালুবন্দী করার চেষ্টা করলেও একটুর জন্য পারেননি। ফলে ভাগ্যগুণে সেঞ্চুরি পেয়ে যান কুশল। ভাগ্যবান এই ব্যাটসম্যানকে তারপরও আউট করা যাচ্ছিল না। দলকে এগিয়ে নিচ্ছিলেন দেখেশুনে। অবশেষে তার প্রতিরোধ ভেঙেছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। এবার অবশ্য ৯৯ রানে সুযোগ মিস করা মাহমুদউল্লাহই অসাধারণ এক রানিং ক্যাচ নিয়েছেন। বল ছিল সামনে আকাশে ভাসা, মিডঅফ থেকে উল্টোদিকে দৌড়ে বাউন্ডারির কাছাকাছি গিয়ে ক্যাচটি তালুবন্দী করেন মাহমুদউল্লাহ। ১২২ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় গড়া কুশলের ১২০ রানের ইনিংসটি থেমেছে তাতেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪৯ ওভার শেষে ৬ উইকেটে ২৬৮ রান।
12
কয়েক বছর ধরে পাসের হার নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড সমালোচনার মুখে পড়ছিল। এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে ঢাকা-বরিশালকেও পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বোর্ডটি। বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যাও। সেই সঙ্গে বেড়েছে শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান। ছিল না শূন্য পাসের কোনো কলেজ।এবার বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। দেশের ৯টি বোর্ডের মধ্যে কুমিল্লা রয়েছে দ্বিতীয় স্থানে। যা বিগত বছরের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, বোর্ডের অধীনে এবার পাস করেছেন ১ লাখ ১১ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। এ বোর্ডে ৪০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেন ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছেন ৯৭টি প্রতিষ্ঠান। এ বছরে বোর্ডে একজনও পাস করেননি এমন প্রতিষ্ঠান একটিও নেই।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৪৯ দশমিক ৫২ শতাংশ, ২০১৮ সালে ৬৫ দশমিক ৪২ এবং ২০১৯ সালে ৭৭ দশমিক ৭৪ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে ৯৭ দশমিক ৪৯ শতাংশে পৌঁছেছে। এদিকে ২০২০ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরীক্ষা হয়নি।অপর দিকে ২০১৭ সালে শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৭টি, ২০১৮ সালে ১৪ এবং ২০১৯ সালে ছিল ৩০টি। ২০২১ সালে শতভাগ পাসের প্রতিষ্ঠান বেড়ে দাঁড়িয়েছে ৯৭টিতে। এটিকেও একটি অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তবে আশার কথা, এ বছর শূন্য পাসের কোনো প্রতিষ্ঠান ছিল না। এর আগে ২০১৭ সালে ছিল ৩টি, ২০১৮ সালে ২ এবং ২০১৯ সালে ৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৭৮ শিক্ষার্থী। তা বেড়ে ২০২১ সালে ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম বলেন, 'করোনা মহামারির সময় শিক্ষাব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সে জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে। আমরা সরকারের সব পদক্ষেপসহ নিজস্ব বিশেষ কিছু কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছি। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদানসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের নিয়ে সভা করেছি। গ্রুপভিত্তিক কাজ করেছি। প্রতিষ্ঠানগুলোও অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করেছে। শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত চেষ্টায় এ ফলাফল হয়েছে।'কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, 'করোনা মহামারির কারণে আমাদের পরীক্ষা ও ফলাফল নিয়ে চিন্তিত ছিলাম। শিক্ষকেরা পাঠদানে আমাদের সহযোগিতা করেছেন।'কামাল উদ্দিন নামের এক অভিভাবক জানান, তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এ মহামারির সময়ে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ও প্রচেষ্টার ফলে এ রকম ভালো ফল সম্ভব হয়েছে।কলেজের সাফল্যের কারণ হিসেবে সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. সেলিম রেজা সৌরভ আজকের পত্রিকাকে বলেন, 'আমরা পরপর ১০ বার শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছি। এ প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ ও অভিভাবকদের সম্পৃক্ত করে তদারক করায় ভালো ফল হয়েছে।'
6
বিগত বছরে এই সময় বরগুনার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীর ইলিশ ও বিভিন্ন মাছের বাজার সয়লাব থাকলেওএবছর ইলিশের ভরা মৌসুমে উপকূলীয় জেলার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীতে ইলিশ ধরা পড়েছে না। প্রতিদিন জেলেরা জাল ফেলে ফিরে আসছে শূন্য হাতে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। পূর্ণিমার তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে-ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে। বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বিষখালী ও পায়রায় নদীতে স্রোত ও গভীরতা কমে যাওয়া এবং নদীতে ইলিশ বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে অনেক ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী। বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন, ধান ও সবজি ক্ষেতে ব্যাপকভাবে রাসায়নিক সার ব্যবহারের কারণে নদীর পানি বিষাক্ত হয়ে যাওযায় ইলিশসহ বিভিন্ন মাছ বিশখালী ও বুড়ীশ্বর নদী থেকে হারিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন নদীতে অপচনশীল দ্রব্য ও বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
এস এস শোহান, বাগেরহাট 'এক কেজি করলা ১০ টাকা, শসা ৭-৮ টাকা। এই দামে বিক্রি করে কি আর সংসার বাঁচে? এ বছর ফলন ভালো হয়েছে। ভেবেছিলাম ভালো লাভ হবে। কিন্তু এখন খরচও উঠবে না। করোনায় সব শেষ করে দিল।' গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট পাইকারি বাজারে সবজি বিক্রি শেষে এসব কথা বলছিলেন উপজেলার উৎকুল গ্রামের আইয়ুব আলী।আইয়ুব আলী আরও বলেন, ঘেরে চিংড়ি এবং পাড়ে সবজি চাষ করেই তাঁরা জীবিকা নির্বাহ করেন। কিন্তু এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই লকডাউনে সবজির দাম কমে যায়। এখন লকডাউন শিথিল হলেও দাম বাড়ছে না। এভাবে হলে সব কৃষককেই পথে বসতে হবে। শুধু আইয়ুব আলী নন, শ্রীঘাট পাইকারি বাজারে সবজি বিক্রি করতে আশা বেশির ভাগ চাষির বক্তব্য একই রকম। বাগেরহাট জেলা কষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এবার ৬ হাজার ২২৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন।এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বড় বড় শহরে যায়। জেলায় এবার সবচেয়ে বেশি চাষ হয়েছে বাগেরহাট সদর উপজেলায় এক হাজার ৬৫০ হেক্টর। ফলনও ভালো হয়েছে। কিন্তু দাম কম হওয়ায় কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না চাষিদের। লোকসান গুনতে হবে অনেক চাষিকে। তবে কৃষি বিভাগ বলছে, লকডাউন শিথিল হওয়ায় সবজির দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট শ্রীঘাটে দেখা যায়, শসা ৭-৮ টাকা, করলা ১০-১২ টাকা, ঢ্যাঁড়স ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া লাউ ১০ থেকে ১৫ টাকা, চালকুমড়া ১০-১৫ টাকা ও মিষ্টিকুমড়ার মণ ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু গেল বছর একই সময় এসব সবজির দাম কেজিতে অন্তত ১৫ থেকে ২৫ টাকা বেশি ছিল। শ্রীঘাট নয়, বাগেরহাট সদর উপজেলার পোলেরহাট, কচুয়ার গজালিয়া, চিতলমারীর বাবুরহাটসহ বাগেরহাটের বেশির ভাগ পাইকারি সবজির হাটে সবজির দাম খুব কম। বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের চাষি গাউস শেখ বলেন, গেল কয়েক বছর সবজির ভালো দাম পেয়েছেন। লাভও করেছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে গত বছরও তেমন লাভ হয়নি।এবার লাভ তো দূরের কথা, চার বিঘা জমিতে তাঁর অন্তত ৫০ হাজার টাকা লোকসান হবে। শ্রীঘাট গ্রামের সাইদুল ইসলাম নামে এক সবজিচাষি বলেন, তিন বিঘা ঘেরের পাড়ে করলা, শসা, মিষ্টিকুমড়া চাষ করেছেন, ফলনও ভালো হয়েছে। কিন্তু সবজি বিক্রি করে খরচের টাকা ওঠাতে পারছেন না। কচুয়ার গজালিয়া গ্রামের রফিকুল ফকির বলেন, নগদ টাকায় জমি রেখে মাছ ও সবজি চাষ করেন। কিন্তু এবার সবজির দাম এত কম যে, সার-ওষুধের দামও উঠবে না। একই গ্রামে আব্বাস শেখ বলেন, ভালো ফলনের জন্য সবজি গাছের পেছনে অনেক শ্রম দিতে হয়।সার-কীটনাশকও প্রচুর প্রয়োগ করতে হয়। সবজির দাম কম থাকলেও শ্রমিক এবং সার-কীটনাশকের দাম অনেক বেশি। এ অবস্থায় সবজিচাষিদের জন্য সরকারিভাবে ভর্তুকি দেওয়ার দাবি জানান তিনি। সদর উপজেলার পোলেরহাট সাপ্তাহিক সবজির হাটের ইজারাদার মনির হোসেন বলেন, এ বছর প্রথম থেকেই সবজির দাম কম। লকডাউন স্বাভাবিক হলে দাম বৃদ্ধি পাবে বলে মনে করেছিলেন। কিন্তু লকডাউন ওঠার দুই দিন হলেও দাম তেমন বাড়েনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরহাটে খরিফ মৌসুম-২ এর ব্যাপক ফলন হয়েছে। চাষিদের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে। তবে লকডাউন চলাকালীন পরিবহন বন্ধ থাকায় সবজির দাম কম ছিল। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে সবজির মূল্যও বৃদ্ধি পাবে এবং কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন বলে আশা করেন তিনি।
6
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অপহরণের ১৭ দিন পর এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে আশিক শেখ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত যুবক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মোস্তফা শেখের ছেলে। থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ২২ মার্চ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের মোল্লাপাড়া গোরস্থানের সামনে থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। এ বিষয়ে অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আশিক শেখসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, অপহৃত কলেজ ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের শুক্রবারই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
6
আইপিএল নিলামে ১২.২৫ কোটি রুপি দিয়ে শ্রেয়াস আইয়ারকেদলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাচ্ছেন না তিনি। ডাগ আউটে বসে থাকতে হচ্ছে। তার সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, মিডল অর্ডারে জায়গাপেতে হলে অলরাউন্ড দক্ষতা দেখাতে হবে। নইলে দলে সুযোগ পাওয়া যাবে না। তার সম্পর্কে রোহিত বলেছেন, 'শ্রেয়াসকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ঠিকই তবে এই মুহূর্তে দলের প্রয়োজন মিড অর্ডারে একজন অলরাউন্ডার।' মিডল অর্ডারে জাতীয় দলের এমন একজনকে দরকার যিনি ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন। এই কারণেই শ্রেয়াস আইয়ারকে দলের বাইরে রেখে খেলতে নামতে হচ্ছে ভারতকে। দলে জায়গা পাওয়ার জন্য যে এমন সুস্থ প্রতিযোগিতা হচ্ছে সে সম্পর্কে রোহিত বলছেন, 'দলে সুযোগ পাওয়ার জন্য এমন সুস্থ প্রতিযোগিতা হলে একদিকে ভাল।' টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই এখন থেকে নজর দিচ্ছে ভারতীয় দল। দল কী চাইছে, তা জানিয়ে দেওয়া হয়েছে শ্রেয়াসকে। রোহিত বলছেন, 'আমরা শ্রেয়াসকে সব খুলে বলেছি। মিডল অর্ডারে দলের একজন অলরাউন্ডার দরকার। বিশ্বকাপের দিকে তাকিয়ে দল এমন কম্বিনেশনই চাইছে। শ্রেয়াস পুরোদস্তুর টিমম্যান, পেশাদার। বোঝে দল সবার আগে।' আইপিএল নিলামে যত দরই উঠুক না কেন সংশ্লিষ্ট ক্রিকেটারের, তা মোটেও জাতীয় দল গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন রোহিত। বিডি প্রতিদিন/এমআই
12
ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গোয়েন্দাকে শনাক্ত করার পর গ্রেফতার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সদস্য। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি এমনটি দাবি করেছেন। আলাভি বলেন, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এজেন্টদের শনাক্ত করার পর সংশ্লিষ্ট দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএ'র সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়। এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। গোয়েন্দা ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আলাভি। বিডি প্রতিদিন/কালাম
3
কারাগারে নয় বই হাতে শিশু অভিযুক্তকে সংশোধনের জন্য বাবা মায়ের কাছে ফেরত পাঠালেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সুনামগঞ্জে নানা অভিযোগে পৃথক ৩৫টি শিশু অপরাধ মামলার নিষ্পত্তি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। বুধবার বেলা সাড়ে ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্র্যুনালের বিচারক মো. জাকির হোসেন ১০টি শর্তে ৩৫টি মামলার ৪৯ জন অভিযুক্ত শিশুকে বিভিন্ন মামলা থেকে মুক্তি দেন। শিশুরা কারাগার বা সংশোধনাগারে নয় তাদের ১০টি শর্ত পালন করতে হবে। শর্ত পালনের বিষয়টি তত্ত্বাবধান করবেন জেলা প্রবেশন কর্মকর্তা। আদালত সূত্র জানায়, এসব শিশুদেরকে পরিবারের অন্য সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়েছিল। যাদেও বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারার অভিযোগও আনা হয়েছিল। শিশুদেরও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেও আদালত ১০টি শর্ত দিয়ে তাদের মা বাবার জিম্মায় মুক্তি দেন। শর্তগুলোর মধ্যে ১০০ মনীষীর জীবনী নামক গ্রন্থটি প্রবেশনাধীন সময়ে পাঠ করা, বাবা-মাসহ গুরুজনদেও আদেশ নির্দেশ মেনে চলা, বাবা মায়ের সেবা যত্ন করা, ধর্মীয় অনুশাসন মানা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা, ২০টি গাছ লাগানো ও পরিচর্যা করাসহ আরো কয়েকটি শর্ত পালন করতে হবে। যেসকল শিশুকে সংশোধনের জন্য সুযোগ দেয়া হলো তাদেরকে পর্যবেক্ষনের দ্বায়িত্ব দেন সমাজসেবা দপ্তরের প্রবেশন কর্মকর্তাকে। শিশুদের সংশোধনের সুযোগ দেয়ায় খুশি আইনজীবীরাও। সরকারী কৌশলী এ্যাডভোকেট নান্টু রায় জানালেন আদালতের এমন দৃষ্টান্তমুলক রায়ের ফলে শিশুরা তাদের সুন্দর জীবনযাপন করার সুযোগ পাবে।
6
শোনা যায়, পৃথিবীতে নীলপদ্ম এসেছিল বিশেষ উপহার হয়ে। ফুলটির দিকে কেবল তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। এই নীলপদ্মের প্রথম দেখা নাকি মিলেছিল প্রাচীন নীল নদে। পরবর্তী সময়ে তা এই উপমহাদেশেও ছড়িয়ে পড়ে। মিসরের রাজকীয় জীবনযাপনে নীলপদ্ম ছিল খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। সেটি দিয়ে পানীয় তো তৈরি হতোই, পাশাপাশি বহুবিধ ঔষধি গুণাগুণ থাকায় ত্বকচর্চায়ও ব্যবহার করা হতো। নীলপদ্ম থেকে তৈরি তেল ম্যাসাজ করলে শরীর হয় অবসাদমুক্ত। তা ছাড়া ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও এর জুড়ি নেই।আমাদের দেশে নীলপদ্মসহ অন্যান্য সাদা ও গোলাপি পদ্ম পাওয়া যায়। প্রাচীন আমলে রানিরা তাঁদের স্নানের সময় পদ্ম ফুলের পাপড়িবাটা ব্যবহার করতেন বলে শোনা যায়। শুধুই কি পদ্ম? গোলাপ, জবা, গাঁদাসহ আরও নানা ধরনের ফুল ব্যবহৃত হতো সৌন্দর্যচর্চায়। আধুনিক এ সময়ে সাবান, শ্যাম্পু, লোশন ও তেলে ব্যবহার করা হয় বিভিন্ন ফুলের নির্যাস। কিন্তু তাজা ফুল থেকেই যদি পাওয়া যায় রূপের মন্ত্র, তবে মন্দ হয় না।ফুটেছে স্বর্ণাভ গাঁদাহরমনি স্পার স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা বলেন, 'ত্বকের যত্নে বিভিন্ন ধরনের ফুলই ব্যবহার করা যায়। ঋতুর কথা মাথায় রেখে আমরা গাঁদা ফুলের কথা আগে বলতে পারি। গাঁদা ফুল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিকের কাজ করে। ফলে ত্বক সুরক্ষায় এ ফুলটি বেশ ভালো।'বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, 'গাঁদা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে। মরা কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই ফুল।'গাঁদা ফুলের প্যাকগাঁদা ফুলের পাপড়িবাটার সঙ্গে দুধও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন।এই প্যাক ত্বকে লাগালে রোদেপোড়া দাগ দূর হয়।টক দই, গোলাপজল ও লেবুর রসের সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি থেঁতলে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়।আরও যত ফুলগোলাপসৌন্দর্যচর্চায় ফুলের ব্যবহার সম্পর্কে বলতে গেলে গোলাপকে রাখতে হবে প্রথম সারিতে। প্রাচীন আমল থেকে আজ পর্যন্ত সৌন্দর্যচর্চায় গোলাপের পাপড়ি দিয়ে তৈরি গোলাপজল ব্যবহৃত হয়ে আসছে। ত্বক পরিচ্ছন্নতার কাজে গোলাপজল ব্যবহার করা যায়। চোখের কোণের কালি ও বলিরেখা দূর করতেও গোলাপ ফুলের পাপড়িবাটা ভালো কাজ করে।পরামর্শগোলাপ ফুল ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করে। এ ছাড়া ত্বকের বিভিন্ন দাগ, যেমন বলিরেখা, স্ট্রেস মার্ক, ব্রণের দাগ ইত্যাদি দূর করতে গোলাপজল ব্যবহারে উপকার পাওয়া যায়। গোলাপজল ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে।ব্যবহারগোলাপ ফুল বাটার সঙ্গে কাঠবাদাম ভালো করে বেটে পেস্ট করে ত্বকে লাগালে ভালো ফল পাওয়া যায়।গোলাপজলে তুলোর বল ভিজিয়ে ভালো করে ত্বকে লাগিয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।জবাঅ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ ফুল জবা। ত্বক ও চুল দুইয়ের জন্যই দারুণ উপকারী এটি। ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে ত্বক টানটান করতে এ ফুল খুব ভালো কাজ করে। যাঁরা চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাঁরা জবা ফুলের তেল ব্যবহার করতে পারেন।জবা ফুলের তেল তৈরির জন্য প্রথমে জবা ফুল ও পাতা ভালো করে ধুয়ে মিহি করে বেটে নিতে হবে। এরপর১ কাপ নারকেল তেল গরম করে তাতে জবাপাতাসহ ফুলবাটা যোগ করতে হবে। এই মিশ্রণ কয়েক মিনিট চুলায় হালকা আঁচে গরম করে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে বোতলে সংরক্ষণ করতে পারেন।চুলের জন্য জবা খুব ভালো টনিক হিসেবে কাজ করে। এ ফুল চুল কালো ও চুল পড়া রোধে সহায়তা করে।ব্যবহারজবা ফুলের বিভিন্ন প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। জবা ফুলের পাপড়িতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও আলফা হাইড্রক্সি অ্যাসিড। এর পাপড়ি বেটে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়। জবা ফুল তেলের সঙ্গে মিশিয়ে আবার জবা ও মেথি ভালোভাবে বেটে তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগানো যায়। তাতে চুল উজ্জ্বল ও মসৃণ হয়।শাপলাশাপলায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। রোদের তাপের কারণে ত্বকে জ্বালাপোড়া হলে এই ফুল দিয়ে তৈরি প্যাক আরাম দিতে পারে; বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী এ ফুল। ত্বকের র্যাশ, অ্যাকজিমা ও মাথার ত্বকের চুলকানি ভাব কমাতে খুব কার্যকরী ভূমিকা রাখে শাপলা ফুল।ব্যবহারশাপলা ফুল বেটে এর সঙ্গে বেসন মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। শাপলা ফুলের বীজ দিয়ে স্ক্র্যাবিং করা যায়। এই বীজ ভালো করে বেঁটে মধুর সঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করলে ত্বকে উজ্জ্বলতা আসে।পদ্মতৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য় পদ্ম ফুলবাটা দারুণ উপকারী। এই ফুল ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে ও ত্বককে রাখে ব্রণমুক্ত। শরীরে আরাম আনতে আগে স্নানের সময় পদ্ম ফুল দিয়ে ত্বক এক্সফলিয়েট করা হতো। এতে রয়েছে অ্যান্টি-এজিং প্রোপার্টি, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।পরামর্শপদ্ম ফুল বেটে তার সঙ্গে বেসন পেস্ট করে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়।ব্যবহারপদ্ম ফুলের বীজ ও মসুর ডাল বেটে দুধের সরের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ত্বক মসৃণ ও টানটান হয়। এই ফুলগুলো ছাড়াও প্রায় প্রতিটি ফুল কোনো না কোনোভাবে সৌন্দর্যচর্চায় ব্যবহার করা সম্ভব। এ ছাড়া এই ফুলগুলো থেকে তৈরি এসেনশিয়াল অয়েলও সৌন্দর্যচর্চার গুরুত্বপূর্ণ অংশ।
6
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়। বাদ পড়ার বিষয়ে মনিরুল হক সাক্কু বলেছেন, দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে চিঠিতে। দলে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদেরকে হয়তো আমার বিষয়ে ভুল বোঝানো হয়েছে, তাই তারা আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য, মনিরুল হক সাক্কু টানা দ্বিতীয় বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছেন। তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিডি প্রতিদিন/ফারজানা
6
মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)বসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে।বৃষ(২১ এপ্রিল-২১ মে)কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মিথুন(২২ মে-২১ জুন)ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট(২২ জুন-২২ জুলাই)ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগ মুক্তি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট)ফাটকা ব্যবসায়ে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।বৃশ্চিক(২৪ অক্টোবর-২২ নভেম্বর)বেকারদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।ধনু(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
6
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, 'একদিন বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবেই। তখন পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি দমন কমিশন থাকবে না। কারণ এ দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এ মানুষেরা দেশের স্বার্থে অনেক কিছুই করতে পারে। একদিন দুর্নীতিও দূর করবে।'শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।জাফর ইকবাল বলেন, 'সেদিন বেশি দূরে নয়, যেদিন এ দেশ থেকে দুর্নীতি দূর হবে। বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত হবে, কারণ কোনো কাগজে স্বাক্ষর দিয়ে দেশটির জন্ম হয়নি। এ দেশের মানুষ যুদ্ধ করে বুকের তাজা রক্ত ঢেলে দেশটি স্বাধীন করেছেন। 'তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের নামটা পরিবর্তন করে 'সুনীতি বিকাশ কমিশন' করা যেতে পারে।সভায় আরও বক্তব্য দেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. জাফর ইকবাল প্রমুখ।সভায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, রোভার্স স্কাউট, গার্ল গাইডস ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।'আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই'- এ প্রতিপাদ্য সামনে রেখে এবার দুদক ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুদক চেয়ারম্যান পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে দুদক মিডিয়া সেন্টারের সামনে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত স্বাক্ষর নেওয়া হবে।উদ্বোধনের পর দুদক চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়। এ সময় দুদকের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গার্ল গাইডস, স্কাউট, বিএনসিসি, ঢাকা জেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, 'বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।'
6
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপের সফলতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সংশয় প্রকাশ করেছেন তা তাকে 'দুঃখজনক' আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি যেখানে বিএনপির প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সেখানে এ ধরনের সংশয় প্রকাশ করা দুঃখজনক। নির্বাচন কমিশন গঠন নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। ওই সংলাপের আগে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেন। রিজভী বলেন, বিএনপির প্রস্তাবে কোথাও কারও নাম উল্লেখ করা হয়নি। দল-সমর্থিত কাউকে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনের প্রধান করার কথা বলা হয়নি। বরং সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকারের যদি সদিচ্ছা থাকে, তবে অবশ্যই একটি শক্তিশালী সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে রিজভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জে নির্বাচন সামনে রেখে যুবলীগ-ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
9
বগুড়ার আদমদীঘির 'সান্তাহার শহর প্রেস ক্লাবে'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে সভাপতি ও দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি অধ্যক্ষ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিডি প্রতিদিন/এমআই
6
ইউক্রেনকে ফের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। এক টুইট বার্তায় জেলেনস্কি লিখেছেন, ইইউতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনা একবারে বন্ধ হয়ে যাবে। রুশ সেনারা ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছে। বিস্ফোরণ ও গোলাগুলি চলছে, মানুষ হতাহত হচ্ছে। এরই মধ্য জেলেনস্কি এই আহ্বান জানালেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে উত্তেজনার পারদ আরও বাড়বে। জেলেনস্কি বলেন, তিনি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে এনিয়ে কথা বলেছেন। ইউক্রেনীয়দের বীরত্বপূর্ণ সংগ্রাম নিয়েও তিনি আলোচনা করেছেন বলে জানান। অথচ ইউক্রেনের ন্যাটোর সদস্য হতে চাওয়া নিয়েই এই আগ্রাসন। এদিকে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিশ্চয়তা চায় যে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা হবে না। তবে, রাশিয়ার এই দাবির নিশ্চয়তা দিতে রাজি নয় পশ্চিমা দেশগুলো। পুতিন মনে করেন, রাশিয়াকে চারদিক থেকে ঘিরে পশ্চিমা দেশগুলো ন্যাটোকে ব্যবহার করছে। ইউক্রেনকেও এ উদ্দেশ্যে ন্যাটোতে নেওয়া হতে পারে। এ কারণে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলেছে, যুদ্ধ পরিস্থিতি থেকে ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট তাতে সাড়া দেননি। মার্কিন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেছেন, এখানে লড়াই হচ্ছে, আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, আমার গোলাবারুদ প্রয়োজন।
3
মেঘনাসহ আশপাশের নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি তুলে প্রভাবশালী ব্যক্তিরা বিক্রি করছেন। বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে এমন ১০-১২টি জায়গায় বালু কেটে জাহাজে ভরে তা আশপাশের এলাকায় সরবরাহ করার অভিযোগ মিলেছে। এর ফলে নদীভাঙনে ওই দুই উপজেলার কোনো কোনো গ্রামের মানচিত্রই পাল্টে যাওয়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে স্থানীয় ও জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন।কয়েক মাস ধরে হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের জানপুর গ্রামের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনা নদী থেকে ভেকু দিয়ে দেদার চলছে বালু ও মাটি কাটা। এতে ওই এলাকার প্রায় দুই কিলোমিটারজুড়ে ফসলি জমি নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।এর প্রতিকার চেয়ে গত ২ জানুয়ারি স্থানীয় মোহাম্মদ আলী বরিশাল জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, হিজলার জানপুরে মেঘনা নদীসংলগ্ন ভূমিদস্যুরা কৃষিজমির উপরিভাগ কেটে নিয়ে ইটভাটায় সরবরাহ করছেন। এর ফলে কৃষির নিচু জমি আরও নিচু হয়ে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ওই এলাকায় এত বেশি বালু কাটছে যে, নদীভাঙন প্রকট আকার ধারণ করছে।অভিযোগকারী মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী এ প্রসঙ্গে বলেন, এখনো মাটি কেটে ফসলি জমি সাবাড় করে ফেলছেন স্থানীয় প্রভাবশালীরা।অপর অভিযোগকারী প্রবাসী বাবুল মাতবর বলেন, রাতের আঁধারে জানপুরের মেঘনাসংলগ্ন এলাকায় বালু কাটছে স্থানীয় জাকির সিকদার ও তাঁর জামাতা মোশারফ। তাঁরা এ বিষয়ে জেলা প্রশাসকের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু প্রতিকার পাননি।তবে অভিযুক্ত জাকির সিকদার বলেন, ওই এলাকায় বালু ও মাটি কাটার ঘটনা কয়েক মাস আগের। স্থানীয় বামিন্দা মোহাম্মদ আলী ইউএনও এবং ডিসির কাছে অভিযোগ দিয়েছিলেন। তার পর ওই ঘটনা বন্ধ হয়েছে। হিজলা-গৌরবদী ইউনিয়নে এখন আর মাটি বা বালু কাটার ঘটনা নেই। তিনি ও তাঁর জামাতা মোশারফ এ ব্যবসায় জড়িত নন।হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন অবশ্য জানান, অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। জানপুর বড় এলাকা, তাই খোঁজখবর নেন না। ওখানে ব্যক্তিমালিকানা জমিও তেমন নেই। যাঁরা মাটি ও বালু কাটার অভিযোগ দিয়েছেন, সেটা আগে ছিল। এখন কী অবস্থা জানেন না।জানা গেছে, হিজলা-মুলাদীর সীমান্ত এলাকা হরিনাথপুরে নদী থেকে রাতের আঁধারে বালু কেটে জাহাজে ভরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। হিজলা-মেহেন্দীগঞ্জের সীমান্তবর্তী চর এককরিয়াও বালু কাটার অভিযোগ রয়েছে।তবে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, তিনি এমন ঘটনার কথা জানেন না। তাহলে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাতেন। বিষয়টি তিনি দেখছেন। তাঁর এলাকায় বালু কাটার কোনো অনুমতি নেই।এদিকে হিজলার পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জের মেঘনা, কালাবদর, মাসকাটা নদীতে বালু কাটার অভিযোগ রয়েছে। উপজেলার শ্রীপুর লঞ্চঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদী, চানপুরের ইলিশা নদী, চর এককরিয়ার লাল খারাবাদ এলাকার লতা নদী, সদর ইউনিয়নের মাসকাটা নদীর সাদেকপুর গ্রামসংলগ্ন এলাকায় বালু কাটার অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে।মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী জানান, তাঁর এলাকায় বৈধ কোনো বালুমহাল নেই। তিনি নদীতে বালু কাটা বন্ধে বালু আনলোড, লোডের হিসাবে নেন। ইতিমধ্যে নদী থেকে বালু কাটার বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। গত মাসেও উলানিয়ায় বালু কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনেকগুলো ড্রেজার জব্দও করেছেন। তবে তাঁর দাবি নদীতে বালু কাটা অনেকাংশে কমছে। আগে সপ্তাহে পাঁচটা অভিযোগ পেলে এখন পান দু-একটা। যেহেতু মেহেন্দীগঞ্জে নদীভাঙনের বড় কারণ বালু উত্তোলন। সেহেতু এ বিষয়ে তাঁরা জিরো টলারেন্স দেখাচ্ছেন।
6
সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট শিগগির ভাঙা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।অবৈধ মার্কেট দুটি প্রসঙ্গে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, 'আমাদের ম্যাজিস্ট্রেটরা গিয়ে তিন তিনবার কাজ বন্ধ করেছেন। এখনো কাজ বন্ধই আছে। ওই জায়গাটির মালিক যেহেতু জেলা প্রশাসন, আমরা মার্কেট দুটি ভেঙে ফেলব। শিগগির মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হবে।'মাঝে কাটাখালী বাজার রেখে রাজশাহী-ঢাকা মহাসড়ক পার হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে একটি খাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ কোটি টাকায় খালটি সংস্কার করে। এর দুই পাড় বাঁধাই করা হয়। এরপর লকডাউনের সময় মহাসড়কের দুই পাশে সরকারি খালের ওপর দুটি মার্কেট নির্মাণ করেন মেয়র আব্বাস আলী। দোতলা করে মার্কেট দুটির কাঠামো নির্মাণ হয়েছে। মহাসড়কের সেতুর দক্ষিণ পাশের মার্কেটটি ১ হাজার ১৪৪ বর্গফুটের। এখানে ২১টি দোকান করার কথা ছিল। উত্তর পাশের দোতলা মার্কেটটির দোকান ছয়টি।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নিচতলার দোকানগুলোর কাজ প্রায় শেষ। দক্ষিণের মার্কেটটির কারণে পেছনে পড়ে গেছে 'ছানা মার্কেট' নামের একটি ব্যক্তিমালিকানাধীন মার্কেট। মেয়রের মার্কেটের কারণে ছানা মার্কেট আড়াল হয়ে যাওয়ায় এখানকার ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। তাঁরা দোকানপাট ছেড়ে চলে যাচ্ছেন। ইতিমধ্যে মেডিসিন পয়েন্ট, শিহাব ফার্মেসি ও সেলিম টেলিকমের মালিক তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন। কেউ আসে না বলে বিসমিল্লাহ লন্ড্রিও আর খোলে না। এর মালিক অন্য স্থানে দোকান খুঁজছেন।অন্য জায়গায় দোকান খুঁজছেন ইলেকট্রনিকস হাসপাতালের মালিক ফজলুল হকও। তিনি বলেন, 'সামনে মার্কেট করায় আমরা পেছনে পড়ে গেছি। মানুষ আসার রাস্তা নাই। তাই ব্যবসা অর্ধেকে নাইম্যা গেছে। অন্য জায়গায় দোকান পাইলেই এডা ছেড়ে দিব।'ফজলুল হক আরও বলেন, আব্বাস আলী দ্বিতীয় দফায় মেয়র হয়েই এই মার্কেট নির্মাণ শুরু করেন। তাঁরা প্রতিবাদ করলেও লাভ হয়নি। তাঁরাও নৌকায় ভোট দিয়েছেন। এখন 'ফল' ভোগ করছেন।পৌরসভার কাউন্সিলরেরা জানান, মার্কেট করার সময় ব্যবসায়ীদের মেয়র বোঝান যে, এটা পৌরসভার মার্কেট। এখানে ব্যবসায়ীদের কম ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হবে। এতে পৌরসভার কিছুটা আয়ও হবে। বাস্তবে পৌরসভায় এ ধরনের মার্কেট নির্মাণের কোনো আলোচনা হয়নি। খালের ওপর মার্কেট করার জন্য ভূমি অফিস বা বিএমডিএ থেকে অনুমতিও নেওয়া হয়নি। মেয়র লাভবান হতে ব্যক্তিগতভাবেই ওই মার্কেট দুটি নির্মাণ করেন। আটজন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে কাজ বন্ধ করান। পরে মেয়র আবার কাজ শুরু করান। এখন কাজ বন্ধ।কাউন্সিলররা আরও জানান, উপজেলা ভূমি অফিস এই মার্কেটের বিষয়ে বিএমডিএকে একটি চিঠি দিয়েছিল। তাদের খালের ওপর মার্কেট হলেও চিঠির জবাবে রহস্যজনক কারণে বিএমডিএ ভূমি অফিসকে এটি 'ইতিবাচক' বলেই জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন দিতে বলে। সেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মার্কেট দুটি ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছে।তবে এর আগেই কয়েকজন ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দোকান বরাদ্দ দেন মেয়র। মার্কেট দুটির দোকান বরাদ্দ নিয়ে গত ১১ আগস্ট কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বসেছিলেন মেয়র আব্বাস আলী। সেখানে তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে 'পাপ হবে' মন্তব্য করে বসেন। কটূক্তি করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও। এর দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এরপর গা-ঢাকা দেন মেয়র। তাঁর বিরুদ্ধে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত হয়। মামলা করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কাটাখালী পৌর শাখার আহ্বায়কের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলর। পরে গত শুক্রবার অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে লাইভে এসে মেয়র আব্বাস একজন মুসলমান হিসেবে ম্যুরাল নিয়ে নিজের বক্তব্য স্বীকার করেন। তবে বঙ্গবন্ধুকে কটূক্তি করেননি বলে দাবি করেন।গতকাল বুধবার ভোরে ঢাকা থেকে গ্রেপ্তার হন মেয়র আব্বাস আলী। এর আগের রাতে রাজশাহী নগরীর কাটাখালী বাজার থেকে আব্বাসের দুই চাচাতো ভাই জহুরুল ইসলাম লিটন ও মনিরুল ইসলাম রিপনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। লিটন মেয়রের ব্যক্তিগত সহকারী হিসেবে মাসিক ২০ হাজার টাকা বেতনে কাটাখালী পৌরসভায় চাকরি করতেন।এদিকে, মেয়রের গ্রেপ্তারের খবরে কাটাখালী বাজারে গতকাল মিষ্টি বিতরণ করা হয়েছে। আর বিকেলে মেয়রের স্থায়ী বরখাস্তের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
6
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। মঙ্গলবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং অস্ট্রেলিয়ার এক প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এসব কথা জানান। এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। হাইকমিশনার বলেন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন এনার্জি, জলবায়ু অভিযোজন ও প্রশমনমূলক কর্মকাণ্ড প্রভৃতি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিএফ এবং ভি-২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ উন্নত এনডিসি প্রণয়ন করেছে ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছে এবং ন্যাপ প্রণয়নের কাজ চলমান আছে। মন্ত্রী এসময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।
6
অবশেষে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা 'মিশন এক্সট্রিম'র মুক্তির ঘণ্টা বাজলো। আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার ব্যাপকভিত্তিক প্রচারণার প্রস্তুতিও। 'মিশন এক্সট্রিম'র অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বিষয়টি জানিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাগত উন্নতি হওয়ায় 'মিশন এক্সট্রিম' মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 'ঢাকা অ্যাটাক' খ্যাত এই চিত্রনাট্যকার আরও জানান, 'মিশন এক্সট্রিম'র প্রচারণা ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছেন। শিগগিরই প্রকাশ করবেন সিনেমা ট্রেলার এবং চমকপ্রদ সব প্রমোশনাল কন্টেন্ট। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন 'মাসলম্যান' খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এ ছাড়া 'ঢাকা অ্যাটাক' খ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত আছেন। বিগ বাজেটের 'মিশন এক্সট্রিম'র জন্য টানা ৯ মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন আরিফিন শুভ। সিক্স প্যাকের সুঠাম দেহে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সিনেমাপ্রেমী দর্শকদের। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে 'মিশন এক্সট্রিম'র মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই জনপ্রিয় নায়ক। তিনি বলেন, 'মিশন এক্সট্রিম'র জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে লিগামেন্ট পায়ের স্থানচ্যুত হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সে আঘাতে এখনো কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাব, যখন 'মিশন এক্সট্রিম' দেখে দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। কুল নিবেদিত 'মিশন এক্সট্রিম' সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'সিটিটিসি'র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। এর আগে পরপর দুই বছর দুই ঈদে 'মিশন এক্সট্রিম' মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
প্রথম পত্র২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্ন (সৃজনশীল)১। জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াজাতকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানি করা চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের আগেই বিক্রয় করতে বাধ্য হলেন।ক. প্রজনন শিল্প কী? ১খ. বিমা কীভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে? ২গ. জনাব হাবিব কোন ধরনের বাণিজ্যের সঙ্গে জড়িত? ব্যাখ্যা করো। ৩ঘ. জনাব হাবিব কেন তার পণ্য নির্দিষ্ট সময়ের আগে বিক্রয় করতে বাধ্য হলেন? তোমার মতামত দাও।২। সুজন মিয়া পদ্মাপাড়ে বসবাস করেন। পদ্মা নদীতে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বর্তমানে নদীতে পানির পরিমাণ কম থাকায় তেমন মাছ পাওয়া যায় না। তাই তিনি এনজিও থেকে ঋণ নিয়ে পদ্মাপাড়েই একটি মুদির দোকান করেন। দোকানে বিক্রয় ভালো হওয়ায় তাঁর কোনো চিন্তা নেই।ক. ট্রেড লাইসেন্স কী? ১খ. রাজনৈতিক পরিবেশ শিল্পে গুরুত্বপূর্ণ কেন? ২গ. সুজন মিয়ার জীবিকা নির্বাহে কোন পরিবেশের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো। ৩ঘ. সুজন মিয়ার মুদির দোকান স্থাপন মালিকানার ভিত্তিতে যে ধরনের ব্যবসায় সংগঠন তা দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে? তোমার মতামত দাও। ৪৩। জনাব তামিম ও তাঁর ছয় বন্ধু মিলে নিবন্ধনপত্র পেয়ে একটি কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানের অতিরিক্ত মূলধন প্রয়োজন হলে তাঁরা বাজারে শেয়ার ইস্যু করার কথা ভাবছেন।ক. ন্যূনতম মূলধন কী? ১খ. কোম্পানি কখন রাইট শেয়ার ইস্যু করে? ২গ. উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো। ৩ঘ. বাজারে শেয়ার ইস্যুর জন্য ওই প্রতিষ্ঠানটির করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। ৪৪। হীরা, মনি ও মুক্তা তিন বান্ধবী সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। মনি ও মুক্তা মূলধন বিনিয়োগ করলেও হীরা কোনো মূলধন বিনিয়োগ করেননি। কিন্তু তিনি সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। অতিরিক্ত মূলধন প্রয়োজন হলে তাঁরা হিমাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। হিমা মূলধনের অতিরিক্ত দায় বহন করবেন না বলে চুক্তিতে উল্লেখ আছে।ক. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী?খ. 'চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি'-ব্যাখ্যা করো। ২গ. হীরা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ৩ঘ. হিমাকে অংশীদার হিসেবে গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো।৫। করিম সাহেব একজন পেঁয়াজ আমদানিকারক। প্রতি রমজানের এক মাস আগে ৭০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেননি। রজমান মাসে বাজারে পেঁঁয়াজের মূল্য বেড়ে যায়, ফলে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন।ক. বণিক সমিতি কী? ১খ. বায়ু কীভাবে দূষিত হয়? ২গ. উদ্দীপকে করিম সাহেব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা করো।ঘ. নৈতিকতার মানদণ্ডে করিম সাহেবের কর্মকাণ্ড মূল্যায়ন করো।৬। কোম্পানি লিমিটেড একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ওই কোম্পানির নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য মূলধনের প্রয়োজন হলে শেয়ারহোল্ডারদের নগদে লভ্যাংশ না দিয়ে শেয়ার দেওয়া হয়। এ ছাড়া কোম্পানিটি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে একটি পত্র ইস্যু করতে চাচ্ছে, যা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হবে।ক. যৌথ উদ্যোগে ব্যবসায় কী? ১খ. একমালিকানা ব্যবসায়কে প্রশিক্ষণের উত্তম ক্ষেত্র বলা হয় কেন? ২গ. কোম্পানি লিমিটেড কোন ধরনের শেয়ার ইস্যু করেছে? ব্যাখ্যা করো। ৩ঘ. কোম্পানি লিমিটেডের বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪৭। রফিক সাহেব আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বে তাঁর এলাকায় কিছু শিক্ষিত বেকার যুবককে নিয়ে একটি গার্মেন্টসশিল্প .... সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।ক. 'দেশের সুনাম' কোন ধরনের পরিবেশের উপাদান? ১খ. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ কেন বিবেচনা করা হয়?গ. রফিক সাহেবের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা করো। ৩ঘ. 'রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যের অগ্রসর হওয়া অসম্ভব'-উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ৪৮। পিয়াল বাবু একটি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তিনি ... দোকান দিলেন। কিছুদিন পর তাঁর দোকানটি আগুনে পুড়ে গেলে এক পাওনাদারের পাওনা শোধ করতে তিনি তাঁর স্ত্রীর গয়না বিক্রি করে দিলেন।ক. দেউলিয়া কী? ১খ. 'প্রত্যক্ষ সম্পর্ক একমালিকানা ব্যবসায়ে স্বচ্ছন্দ আনে?' ব্যাখ্যা করো।গ. পিয়াল বাবুর মনিহারি দোকান দেওয়ার পেছনে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি ফুটেউঠেছে? ব্যাখ্যা করো। ৩ঘ. উদ্দীপকে পিয়াল বাবুর স্ত্রীর গয়না বিক্রয়ের বিষয়টি যৌক্তিক কি না? বিশ্লেষণ করো। ৪৯। জুয়েল, সোহেল, আমিনুলসহ সাত বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি কাপড়ের কারখানা গড়ে তোলেন। লাভ-লোকসান যা-ই ... আনুযায়ী তাঁরা আদালতের আশ্রয় নিয়ে ওই পাওনা আদায়ে সমর্থ হলেন।ক. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কী? ১খ. অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলতে কী বোঝায়? ২গ. উদ্দীপকের সাত বন্ধুর প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো। ৩ঘ. যে কারণে জুয়েলরা আদালতের আশ্রয়ে পাওনা আদায়ে সমর্থ হলেন, উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ করো। ৪১০। জনাব রতন ২০ জন বন্ধু নিয়ে ২০১৫ সালে বাংলা স্পিনিং মিলস্ নামের একটা প্রতিষ্ঠান গঠন করেন। উৎপাদিত সুতার মান যথেষ্ট ভালো হওয়ায় বাজারে তাঁদের সুনাম প্রতিষ্ঠিত হয় ও প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। ফলে ২০১৮ ও ২০১৯ সালে প্রতিষ্ঠান যথাক্রমে ২০% ও ২৫% লভ্যাংশ প্রদানে সমর্থ হয়। ২০২০ সালে তারা প্রতিষ্ঠান সম্প্রসারণের চিন্তা করছেন। ব্যাংক ঋণের সুদ বেশি হওয়ায় শেয়ার বিক্রয়ের কথা ভাবলেও সিদ্ধান্ত নিতে পারছেন না।ক. অবলেখক কে? ১খ. কোম্পানি সংগঠনে বিবরণপত্র কেন তৈরি করা হয়? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকের ব্যবসায় সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩ঘ. 'দীর্ঘমেয়াদি সুবিধা অর্জনে উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর উত্তম'-বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।১১। কামাল সাহেব নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করার পূর্বেই প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু ... নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। শুরুতে প্রত্যাশা পূরণে সক্ষম হলেও পরিচিতির অভাব থেকেই যায়। ফলে ব্যবসায়িক কার্যক্রমে তিনি সমস্যার মুখোমুখি হচ্ছেন।ক. প্রমিতকরণ কী? ১খ. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ২গ. উদ্দীপকে উল্লিখিত 'সেইভ দি উইমেন এন্ড চিলড্রেন' এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ৩ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী বলে তুমি মনে কর?উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪লেখক: পপেল চন্দ্র সাহাসহকারী অধ্যাপকআবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।
6
গত পাঁচ বছরে ৩৩ শতক জমি কিনেছেন জাহেনূর বেগম। তৈরি করেছেন নতুন বাড়ি। হরেক রকমের শাকসবজির পাশাপাশি হাঁস-মুরগি পালন করছেন। কোরবানির ঈদের জন্য করছেন গরু পালন। দুটি পুকুরে মাছ চাষ করছেন। বর্তমানে জাহেনূরের মাসিক আয় প্রায় ৩০ হাজার টাকা। অথচ কয়েক বছর আগেও অভাব ছাড়া আর কিছুই ছিল না জাহেনূরের। ২০০১ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কাঞ্চিবাড়ী গ্রামে বাবলু মিয়ার সঙ্গে সংসার পাতেন তিনি। তবে জামাইকে বিয়েতে যৌতুক হিসেবে ৪৯ হাজার টাকা দেওয়ার কথা ছিল তার পরিবারের। কিন্তু গরিব বাবা টাকা দিতে পারছিলেন না। তখন জাহেনূরের ওপর শুরু হয় মানসিক নির্যাতন। একপর্যায়ে বাবার বাড়ি চলে যান তিনি। কিন্তু কিছুদিন পর নিজের ভেতর টের পান আরেক প্রাণের অস্তিত্ব। এ সন্তানের কারণেই সংসার বেঁচে যায় তার। তবে জাহেনূর শ্বশুরবাড়িতে ফিরে যেতে রাজি হননি। স্বামী বাবলু তাকে নিয়ে চট্টগ্রামে চলে যান। শুরু হয় দু'জনের চার হাতে টিকে থাকার লড়াই। জাহেনূর চাকরি নেন স্থানীয় গার্মেন্টে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার 'অভিযোগে' দু'মাস পরে তাকে চাকরিচ্যুত করা হয়। তখন বাবলু মিয়াই রিকশা চালিয়ে সংসার নির্বাহ করতে থাকেন। এভাবেই কোনোভাবে খেয়ে-পরে কাটতে থাকে তাদের জীবন। তবে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়। আবার গাইবান্ধায় ফিরে আসেন তারা। প্রথমদিকে কোনো সমস্যা না থাকলেও কিছুদিন পর ফের মানসিক নির্যাতন শুরু হয় জাহেনূরের ওপর। এমন প্রেক্ষাপটে ২০১৬ সালের শুরুতে ফের চট্টগ্রামে চলে যাওয়ার চিন্তা করেন তিনি। এরই মধ্যে জাহেনূরের সঙ্গে ঘটনাচক্রে দেখা হয় একশনএইড বাংলাদেশের 'মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন (এমএমডব্লিউডব্লিউ)' প্রকল্পের মাঠ সহকারী রিনা পারভীনের সঙ্গে। রিনার পরামর্শে নতুন এক যুদ্ধে নামেন জাহেনূর। সেই শুরু- এই প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে আজ স্বাবলম্বী তিনি। সমকালের সঙ্গে আলাপচারিতায় জাহেনূর বলেন, 'বাড়িতে তুমুল কাইজ্জা (ঝগড়া) চলছিল। তাই গাছের তলে বসে কাঁদতেছিলাম। অপূর্ব মহিলা সমিতির (স্থানীয় এনজিও) কিস্তি পরিশোধের দিনে রিনা আপার লগে দেখা অয়। নিজে থিকাই আইসে আমার দুঃখের কথা শোনেন। সব শুনে তিনি পরামর্শ দেন। পরামর্শ শুনে আমিও চিন্তা করি, আমার জীবনে এতো যুদ্ধ চলতেছে! দেখি না, এ যুদ্ধটা কেমনে করতে হয়।' তিনি বলেন, 'এর পরেই বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদি জায়গায় শাকসবজি চাষ করি। এসব সবজির বীজ ও সার দিয়েছেন আপা নিজেই। দুই হাজার টাকাও দিছিলেন। সেই থেকে আমি চলতে শিখছি। এখনও চলছি। এখন আমার কোনো কষ্ট নাই। শ্বশুরবাড়ির লোকজনও মানে। আমার থিকা পরামর্শ নেয়।' জাহেনূর বেগমকে সবজি, হাঁস-মুরগিকে টিকা প্রদান ও মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে রিনা পারভীন জানান, এসব প্রশিক্ষণের কারণে তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবজি ও মাছ চাষ করতে পারছেন। ২০১৬ সালে এসকেএস ফাউন্ডেশন মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন (এমএমডব্লিউডব্লিউ) প্রকল্পের সদস্য হওয়ার পর জাহেনূর শাক-সবজি চাষের প্রশিক্ষণ পান। বিভিন্ন ধরনের ইনপুট ও আউটপুট অ্যাক্টরদের সঙ্গে যোগাযোগ হয় তার। আধুনিক পদ্ধতিতে জমিতে সারাবছর শাক-সবজি চাষ করে জীবন পরিবর্তনের দিকে এগিয়ে যান তিনি। তার সফলতা ও আগ্রহ দেখে প্রকল্প কর্মকর্তারা তাকে হাঁস-মুরগির টিকা প্রদানের বিষয়েও প্রশিক্ষণ দেন। জাহেনূর এ প্রশিক্ষণ নিয়ে মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাঁস-মুরগিকে টিকা দিচ্ছেন এবং সেই সঙ্গে ভালো আয়ও করছেন। পাশাপাশি কোরবানি ঈদকে সামনে রেখে চারটি গরু মোটাতাজা করার কাজও করছেন। গরুগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির ব্যাপারে অনলাইন মার্কেটপ্লেস 'দারাজ' যোগাযোগ করেছে তার সঙ্গে। তিনি তার স্বামীকে একটি অটোভ্যান কিনে দিয়েছেন। সেটি থেকে অন্তত ২০ হাজার টাকার সংস্থান হচ্ছে। জাহেনূর-বাবুল দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তারা স্কুলে যাচ্ছে। কথা হয় জাহেনূরের ছেলে মো. জাহিদ হাসান সাগরের সঙ্গে। সাগর জানায়, পাশের ধুবনি বাজারের মহিলা মার্কেট কর্নারে গিয়ে তার মা উৎপাদিত সবজি বিক্রি করেন। বিভিন্ন জেলা থেকে পাইকাররা ট্রাকে করে এখান থেকে সবজি নিয়ে যান। মেয়ে বাবলী আক্তার বন্যা জানায়, তাদের সংসারে আর কোনো অভাব নেই। পরিবার ও সমাজে নানা সিদ্ধান্ত ও পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নিচ্ছেন তার মা। কৃষি কাজের পাশাপাশি জাহেনূর বর্তমানে ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটি ও সিএসজি কমিটির সদস্যসহ আরও কয়েকটি সংগঠনের সদস্য পদে আছেন। এমএমডব্লিউডব্লিউ প্রকল্পের সহযোগী সংস্থার সমন্বয়কারী কৃষিবিদ জামাল উদ্দিন বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে শিখতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, ইউনিয়ন পরিষদ, প্রাণিসম্পদ কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে কৃষকদের যুক্ত করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রামে জাহেনূর বেগমের মতো অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কৃষিকাজসহ নানা রকমের ব্যবসায়ে উদ্যোক্তা হচ্ছেন তারা। তবে বিদ্যমান বাজারব্যবস্থা গ্রামীণ জনপদে নারী উদ্যোক্তাদের উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি। একশনএইড বাংলাদেশের এমএমডব্লিউডব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. শওকত আকবর ফকির বলেন, 'এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। কাজেই এলজিইডি গ্রামীণ নারীদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার সুযোগ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নারীবান্ধব অবকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে এলজিইডি এমএমডব্লিউডব্লিউ প্রকল্পের অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে গ্রামীণ কমিউনিটিতে নারীবান্ধব কালেকশন পয়েন্ট এবং গ্রামীণ বাজারে নারীবান্ধব মার্কেট শেড নির্মাণের মাধ্যমে গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নেও বিশেষ অবদান রাখবে বলে আমাদের সবার প্রত্যাশা।'
6
তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েলের প্রথম চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের 'রাতুলের রাত রাতুলের দিন' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ। ইতোমধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। এখন কেবল মুক্তির অপেক্ষায়।এদিকে মুক্তির আগেই নতুন এক খবর দিলেন নির্মাতা। ছবিটিতে একটি গান লিখেছেন প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবাল। এরআগে কখনো তিনি কোন গান লিখেননি। বিষয়টি নিয়ে নির্মাতা জুয়েল জানান, ছবিতে একটি অংশ ছিলো যেখানে বাচ্চারা দুষ্টুমি করে গোসল করার সময়। আমি সে অংশটি নিয়ে স্যারের সাথে আলোচনা করি। আমি বলি এখানে একটি গান হলে ভালো লাগতো! স্যারকে আমি এই অংশটুকুর জন্য একটি গান লিখে দেয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বললেন আমি কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যার গানটি লিখলেন। 'আয় আয় সব তারতারি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি' শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন দশ জন শিশু। নির্মাতা জানান, আমাগী মার্চ মাসে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল 'নসু ডাকাত কুপোকাত'। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।
2
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তিনি তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিকে ভুলিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু তা সফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে; যেন ফিলিস্তিনে কিছুই ঘটেনি, যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি। মাহাথির মোহাম্মাদ বলেন, বিশ্বের গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্ব গণমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার কারণে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়। 'যদিও এসব পদক্ষেপের সূচনা হয়েছে অবৈধ দখলদারিত্বের কারণে। সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য আমাদেরকে এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।'
3
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলার আশঙ্কার বিষয়টি সামনে এনেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। যেকোনো ধরনের হামলা এড়াতে লোকজনকে বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশনা দিয়েছে দেশগুলো। গতকাল বুধবার এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই হুমকির মুখে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বিদেশি নাগরিক ও আফগানরা। দেশত্যাগে তাঁরা ব্যবহার করছেন কাবুল বিমানবন্দর। ১৫ আগস্ট তালেবানের হাতে ক্ষমতা আসার পর থেকে বিমানবন্দরের দিকে হাজার হাজার মানুষের স্রোত দেখা যায়। এতে হতাহত হওয়ার ঘটনাও ঘটে। এদিকে হামলার সতর্কতা জারি করে বিমানবন্দরের অ্যাবি গেট, পূর্ব গেট ও উত্তর গেটে অবস্থানকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি তারা।একই কথা বলেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, বিমানবন্দরে হামলার বড় হুমকি রয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় থাকলে দ্রুত নিরাপদে সরে যেতে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। যেকোনো উপায়ে বিমানবন্দর ত্যাগ করতে বলা হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকেও। এদিকে আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার কথা রয়েছে। একই সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে বিভিন্ন দেশের নাগরিক, কর্মকর্তা এবং দীর্ঘ ২০ বছরের যুদ্ধে পশ্চিমা সেনাদের সহায়তা করা আফগান নাগরিকদের। এ সংখ্যা একেবারেই কম নয়। তাই আগামী পাঁচ দিনের সময়সীমার মধ্যে বিশালসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। বিদেশি নাগরিক ও দেশত্যাগে ইচ্ছুক আফগানদের কোনো বাধা দেওয়া হবে না-তালেবানের এমন প্রতিশ্রুতির কথা সামনে এনেছে ওয়াশিংটন। ওই প্রতিশ্রুতি ধরে রাখার দায়বদ্ধতা তালেবানের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে যাঁরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন, তাঁদের ভয় শুধু তালেবানই নয়; দেশটিতে ইসলামিক স্টেটসহ (আইএস) আরও ভয়ংকর সব সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি রয়েছে। তালেবানের পাশাপাশি তারাও হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
3
দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যে স্থান থেকে যাত্রা শুরু করেছিলো সেই ঐতিহাসিক রোজগার্ডেন কিনে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্পত্তির বর্তমান মালিক ও তার সন্তানদের কাছ থেকে এ সম্পত্তি ক্রয়ের রেজিস্ট্রিকৃত দলিল গ্রহণ করেছেন। খবর বাসসের ধনাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস ১৯৩১ সালে পুরান ঢাকার টিকাটুলির কে এম দাস লেনে ২২ একর জমির ওপর এটি নির্মাণ করেন। 'সরকারি ক্রয় আইন' অনুযায়ী ৩৩১ কোটি ৭০ লাখ টাকার বিনিময়ে বর্তমান মালিকের কাছ থেকে এ স্থাপনাটি কেনা হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ৮ আগস্ট রোজগার্ডেন কেনা প্রস্তাব অনুমোদন করে। এটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে সংরক্ষিত রয়েছে। চলতি অর্থবছরে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ওই প্রস্তাব উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাফিজুর রহমান সভা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকার 'সরকারি ক্রয় আইন' অনুযায়ী বাড়িটি ক্রয় করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বর্তমান মালিকের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোজগার্ডেনের মূল্য ৩৩১ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ ঐতিহাসিক স্থাপনাটি ক্রয়ের রেজিস্ট্রিকৃত দলিল গ্রহণ করলেন। এ সময় তিনি একটি চেক এবং ঐতিহাসিক ভবনের বিনিময়ে রোজগার্ডেনের মালিককে নগরীর গুলশানে ২০ কাঠা জমিসহ একটি একতলা ভবন বিক্রির একটি রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী রোজগার্ডেনকে জাদুঘরে রূপান্তরিত করার জন্য এক হাজার এক টাকা টোকেন মূল্যে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধানমন্ত্রী কাছ থেকে বাড়িটির দলিল গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকার ইতিহাস তুলে ধরতে ঐতিহাসিক রোজগার্ডেনকে জাদুঘরে পরিণত করা হবে। শেখ হাসিনা বলেন, রোজগার্ডেনের একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। কেননা, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন এখান থেকেই যাত্রা শুরু করে। তিনি বলেন, এই দলের নেতৃত্বেই বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে। এই ঐতিহাসিক ভবনটি যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এমন স্থাপনা নষ্ট হতে দেয়া যায় না। শেখ হাসিনা বলেন, সরকার এর আগে নগর ভবনে একটি জাদুঘর স্থাপন করেছে। তবে এখন সেই জাদুঘরটি রোজগার্ডেন ভবনে স্থানান্তর করা হবে। তিনি ভবনটির মূল কাঠামো অপরিবর্তিত রেখে এটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সচিব মো. শহিদুল্লাহ খন্দকার, সংস্কৃতি বিষয়ক সচিব নাসিরউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
6
নতুন বছর কলকাতায় মুক্তি পাচ্ছে স্পর্শিয়া ও তারিক আনাম খান অভিনীত 'আবার বসন্ত' ছবিটি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ ও হল তালিকা এখনও জানাতে পারেননি তিনি। হল তালিকা মুক্তির আগেই জানাতে পারবেন বলে সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক। সাফটা চুক্তির মাধ্যমে কলকাতায় মুক্তি পাচ্ছে 'আবার বসন্ত'।বিনিময়ে বাংলাদেশে আসছে কলকাতার ছবি 'রবিবার'। নতুন বছরের জানুয়ারির শুরুতে 'রবিবার' মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, বাংলাদেশে 'রবিবার' মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে কিছু জটিলতা ছিল। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে 'রবিবার' সেন্সরে জমা পড়তে পারে এবং ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে 'রবিবার'। পরের সপ্তাহেই, অর্থাৎ ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। সব ঠিক থাকলে আগামী শুক্রবার কলকাতায় এবং পরের সপ্তাহেই এ দেশে চলবে 'রবিবার'। এদিকে আবার বসন্ত কলকাতায় মুক্তি নিয়ে স্পর্শিয়া বলেন, কলকাতায় আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকিত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্নমাত্রা পায়, যখন সেখানে একটি বার্তা থাকে। 'আবার বসন্ত' ছবির একটি বার্তা আছে। সেটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আশা করছি দেশের মতো কলকাতার দর্শকও ছবিটি গ্রহণ করবেন। এদিকে স্পর্শিয়া অভিনীত 'কাঠবিড়ালী' ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। প্রথম দিন কেবল পাবনার একটি হলে মুক্তি পেলেও নতুন বছরের প্রথম মাসেই মহাসমারোহে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন ছবিটির পরিচালক নিয়ামুল মুক্তা।
2
কুমিল্লা ১৪ দলের সাবেক সমন্বয়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফজল খানের ঘনিষ্ঠ ছিলেন কুমিল্লা সদরের বর্তমান সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। এরশাদের শাসনামলে পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে মুখোমুখি হন দুজন। হেরে যান আফজাল। সেই থেকে দ্বন্দ্বের শুরু। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে বাহার মনোনয়ন পাওয়ার পর থেকেই দুজনের দূরত্ব আরও বাড়তে থাকে। ২০১৪ সালে বাহারের বিরুদ্ধে নির্বাচন করেন আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান। পর্যায়ক্রমে কুমিল্লা মহানগরের রাজনীতিতে খান ও বাহার পরিবারের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। সেভাবেই চলছে এখনো।২০০৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে বিলুপ্ত কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ও ২০০৯ থেকে মেয়র ছিলেন মনিরুল হক সাক্কু। এরপর ২০১২ সালে স্বতন্ত্র এবং ২০১৭ সালে বিএনপির মনোনয়নে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হন তিনি। ২০২২ সালের মার্চে মেয়াদ শেষ হবে তাঁর। কে হবেন পরবর্তী নগরপিতা, তা নিয়ে এখনই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এখানে সাংসদের কথাই সব। তিনি যা বলেন, সেভাবেই সব হয়।উদাহরণ হিসেবে বলা যায়, আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি, বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এবং সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কথা। পদ যাই হোক, বাইরের কোনো নেতা শহরে এসে অনুষ্ঠান করবেন বিষয়টি একেবারেই অপছন্দ তাঁর। গত পাঁচ বছরে দুজনের কেউই কুমিল্লায় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এসব বিষয়ে দুজনের কেউ-ই সরাসরি কোনো মন্তব্য করেন না। তবে কান্দিরপাড়ের রামঘাটে জেলা আওয়ামী লীগের কোনো দলীয় আয়োজন হলে শুধু অংশ নেন মুজিবুল হক।২০১২ সালে মেয়র নির্বাচনে মনিরুল হক সাক্কুর প্রতিদ্বন্দ্বী ছিলেনআফজাল খান। ২০১৭ সালে তাঁর মেয়ে বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা। অভিযোগ আছে, খান পরিবারকে হারাতে সাক্কুকেই গোপনে সহায়তা করেন সাংসদ বাহাউদ্দিন বাহার। সাংসদ আঞ্জুম সুলতানা আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের হাতে নৌকা তুলে দিয়েছিলেন। আমাদের সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের কারণে সেখানে বিএনপির প্রার্থীকে সহায়তা করেছেন এই শহরেরই একজন মানুষ। জনগণ খুব ভালো করেই জানেন। কিন্তু বলতে পারেন না।'কুমিল্লায় সাম্প্রতিক সময়ে তিনজন মন্ত্রী থাকলেও কেউ-ই সদরে আসেন না। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সদর সাংসদ হাজি বাহারের একটা সমঝোতা হওয়ায় তিনি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে আসেন। কিন্তু লোটাস কামাল ও মুজিবুল হক একেবারেই উপেক্ষিত। কেন? এ প্রশ্নের জবাবে মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, 'এলে তো সম্মান খোয়াবেন। তাই ওনারা আসতে চান না। আমরা ওনাদের সম্মান দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা।'মেয়র হতে চান যাঁরাআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা শুরু করেছেন অনেকেই। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুর হক রিফাত, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান চেষ্টা চালাচ্ছেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পী এবং জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মুনশীও মেয়র নির্বাচনে অংশ নিতে আগ্রহী।এর মধ্যে রিফাত, সহিদ ও মিঠু তিনজনই সাংসদের ঘনিষ্ঠ। একসময় ঘনিষ্ঠতা থাকলেও পরে রাজনৈতিক কারণে হাজি বাহারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তানিমের। মেয়র নির্বাচন নিয়ে নূর উর রহমান তানিম বলেন, 'স্থানীয় নেতাদের অনৈক্য কুমিল্লার আওয়ামী লীগের রাজনীতির বড় দুর্বলতা। মেয়র পদে বিএনপির প্রার্থীকে জেতাতে দলীয় প্রার্থীকে হারানোর ফর্মুলা প্রয়োগ করেছেন আমাদেরই একজন সাংসদ। আমি মনোনয়ন পেলে সবাইকে সঙ্গে নিয়ে নৌকার জয় আনব।'বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, যদি দল তাঁকে মনোনয়ন দেয়, তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। সরকারদলীয় এমপির নির্দেশে চলেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা এসব সমালোচনা করেন, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই করেন। তাঁরা ভালো করেই জানেন, বিএনপির রাজনীতি করে এ সময়ে কোনো দায়িত্ব পালন করা কতটা কঠিন।' তিনি বলেন, 'আমার কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এবং কুসিকের পুরোটাই পড়েছে সদর আসনের মধ্যে, তাই স্থানীয় সাংসদের সহায়তা ছাড়া কিছু করা সম্ভব হয় না। সরকারকে উপেক্ষা করে উন্নয়নকাজ করা যায় না।'রাজনীতি ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে কথা বলতে চাইলে জানা যায়, তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন।
6
আসন্ন তিন সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের জন্য যোগ্যতা-অযোগ্যতার একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারা প্রার্থী হতে পারবেন তা বিস্তারিত বলা হয়েছে। শনিবার (১২ জুন) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে নির্দেশনাটি পাঠানো হয়েছে। প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো মনোনয়নপত্র বাঁছাইয়ের সময় যাচাই করে নেবেন রিটার্নিং কর্মকর্তারা। আগামী ২৮ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের ভোটের দিন নির্ধারণ করেছে ইসি। ইসির নির্দেশনায় বলা হয়েছে, আদালত থেকে কোনো ব্যক্তি যদি 'অপ্রকৃতিস্থ' বলে ঘোষিত হন, তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্য-অযোগ্যতার বিধানে এমনটিই বলা হয়েছে সংবিধানেও। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের দফা ১ ও ২ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং ২৫ বছর বয়স হলে সংসদের সদস্য নির্বাচিত হতে এবং সংসদ সদস্য থাকতে পারবেন। এটিকে যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে। আবার এই যোগ্যতা থাকলেও অন্য কারণে একজন ব্যক্তি অযোগ্য হতে পারেন। এক্ষেত্রে কোনো উপযুক্ত আদালত থেকে তিনি অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত হলে, দেউলিয়া হওয়ার পর দায় থেকে অব্যহতি না পেলে, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তা অযোগ্যতা হিসেবে গণ্য হবে। তবে পরবর্তীতে যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন কিংবা পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে অযোগ্য হবেন না। কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কারণে কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে, কারাভোগের পর ৫ বছর সময় অতিবাহিত না হলে তিনি প্রার্থী হতে পারবেন না। এছাড়া ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকলে এবং প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে আসীন থাকলেও সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হতে হবে। আর-এনআরআর/এসএইচ
6
ক্যারেবীয় দেশ কিউবায় করোনা পরিস্থিতিতে অর্থনীতির দুরবস্থা, খাদ্য ও ওষুধের ঘাটতি ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিরল এক বিক্ষোভ চলছে। রোববার থেকে দ্বীপ দেশটির বিভিন্ন শহরে শুরু হওয়া এই বিক্ষোভে হাজার হাজার লোক অংশ গ্রহণ করেছেন। অপরদিকে পুলিশ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গ্রেফতারি অভিযান চালাচ্ছে। রোববার বিক্ষোভে অংশ নেয়া আলেজান্দ্রো নামের এক বিক্ষোভকারী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, 'কোনো খাবার নেই, ওষুধ নেই, কোনো প্রকার স্বাধীনতা নেই। তারা আমাদের বাঁচতে দিতে চায় না।' রাজধানী হাভানাসহ কিউবার বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা 'স্বাধীনতা' ও 'স্বৈরাচারের পতন চাই' স্লোগান দিয়ে রাস্তায় জড়ো হন। সান অ্যান্টোনিও শহরের বেনামি এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, 'আমরা ভীত নই। আমরা পরিবর্তন চাই। আমরা আর স্বৈরাচারকে চাই না।' বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি অভিযান চালাচ্ছে কিউবার পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ পোশাকের পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের প্রহার ও আটক করার চিত্র দেখা যায়। বিক্ষোভের জেরে কিউবায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানা যায়। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রকে এই বিক্ষোভের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ১৯৬২ থেকে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের মাধ্যমে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা হচ্ছে। তিনি বিক্ষোভকারীদের মার্কিন 'ভাড়াটে সৈন্য' হিসেবে উল্লেখ করে বলেন, তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সমর্থকদের তিনি বিক্ষোভ প্রতিরোধ করে বিপ্লব সংরক্ষণের আহ্বান জানান। এদিকে কিউবায় বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকারীদের পাশে থাকার কথা জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র কিউবার জনগণের পাশেই তাদের বৈশ্বিক অধিকারের দাবির সমর্থনে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেকোনো প্রকার সহিংসতা বা কিউবার জনগণের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা থেকে দূরে থাকতে।' অপরদিকে কিউবার পরিস্থিতিতে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিউবার প্রেসিডেন্ট ও 'বিপ্লবী সরকারের' প্রতি 'সর্বাত্মক সমর্থনের' ঘোষণা করেছেন। এছাড়া মেক্সিকো ও রাশিয়া জানিয়েছে, কোনো দেশের উচিত হবে না কিউবার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা। সূত্র : বিবিসি
3
জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের সময় এই কমিটি সারাদেশের দলীয় প্রার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। দলের পক্ষ থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়। গতকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানান। তিনি বলেন,'দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে নজরুল ইসলাম খানকে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটির কথা জানানো হবে।' এদিকে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, ১০ থেকে ১৫ জন এই কমিটিতে থাকবেন। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক সচিব ঈসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ইসি সচিব আব্দুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব বিজন কান্তি সরকার, শিক্ষক সাব্বির আহমেদ এই কমিটিতে থাকতে পারেন। এছাড়া পেশাগতদের নিয়ে আলাদা আলাদা নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি করা হতে পারে। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভারতের বিশাখাপত্তমে তিন দিনের শুভেচ্ছা সফরে গিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'সমুদ্র অভিযান'। গতকাল বিকেলে এটি চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে। নৌঘাঁটি ত্যাগের আগে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ভারতে অবস্থানকালে জাহাজের উদ্যোগে আগামী ৪ থেকে ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকাকে তুলে ধরা হবে।বিশাখাপত্তম বন্দরে অবস্থানকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকেরা জাহাজটি পরিদর্শন করবেন।
6
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন এলাকায় টিউবওয়েল থেকে পানি আসছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে এলাকায় পানির জন্য চলছে হাহাকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর ও অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। তা ছাড়া বেশ কয়েক মাস বৃষ্টি নেই। বৃষ্টি হলে অবস্থার পরিবর্তন হবে।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলার ১৩টি ইউনিয়নের নাসিরনগর সদর, গোয়ালনগর, ধরমণ্ডল, গোকর্ণ, বুড়িশ্বর, পূর্বভাগ, চাপড়তলা, হরিপুর, ভলাকুট ও ফান্দাউক ইউনিয়নের কয়েকটি এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। যাঁদের সামর্থ্য আছে তাঁরা সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করছেন। এ ছাড়া এলাকার অনেক কৃষক অপরিকল্পিতভাবে গভীর ও অগভীর পাম্পের মাধ্যমে পানি উঠিয়ে সেচকাজ চালাচ্ছেন। ফলে ভূ-উপরিভাগ ও ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ৪ হাজার ৯৪০টি গভীর ও ১ হাজার ৬০৫টি অগভীর সরকারি নলকূপ আছে। তবে ব্যক্তিগত টিউবওয়েলসহ উপজেলায় মোট টিউবওয়েল আছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। এর মধ্যে বর্তমানে প্রায় ২০ হাজার নলকূপ দিয়ে পানি উঠছে না। ইতিমধ্যে সরকারিভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে ৩২৮টি সাবমারসিবলযুক্ত নলকূপসহ গত দুই অর্থবছরে মোট ৬৫৬টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে।ভূগর্ভের পানির স্তর ২৪ থেকে ২৫ ফুট নিচে থাকলে হাত চাপা নলকূপ দিয়ে পানি ওঠানো যায়। কিন্তু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূগর্ভের পানির ব্যবহার বেশি হওয়ায় বর্তমানে স্তর নেমে গড়ে ৩০ থেকে ৩৮ ফুট নিচে চলে গেছে। ফলে কোনো হাতচাপা নলকূপ দিয়ে পানি উঠছে না। অনেক দিন ধরে কোনো প্রকার বৃষ্টি না হওয়া, শুষ্ক মৌসুমে নদনদী বা খাল শুকিয়ে যাওয়ায় এবং কৃষিকাজে ভূগর্ভের পানির বেশি ব্যবহারে এমন সংকট দেখা দিয়েছে। উপজেলার হাওরবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত গোয়ালনগর ইউনিয়নেও দেখা দিয়েছে পানির সংকট।উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. রূপক মিয়া বলেন, 'বছরের পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে সেচকাজের জন্য অগভীর নলকূপের পানির স্তর নিচে নেমে যায়। এ কারণে পানির সংকট তৈরি হয়েছে। তবে আশা করছি, বৃষ্টি হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।'
6
করোনা মহামারিতে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের স্বল্পতা দেখা দিয়েছে। ফলে ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এর চাহিদা প্রকট হয়ে দাঁড়িয়েছে। এ কারণে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চিপ সংকটে ভুগছে। তাই অনেক ক্ষেত্রে বন্ধ রাখতে হচ্ছে গাড়ি উৎপাদন। এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে হুন্দাই মোটরস।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এবার নিজেদের গাড়ির জন্য চিপ তৈরি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা হোসে মিউনোজ জানিয়েছেন, অন্য চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতেই তাদের এই উদ্যোগ।মিউনোজ রয়টার্সকে বলেন, গাড়ি উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে হুন্দাই তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে। কারণ, চিপ খরার কারণে এই সময়ে তাদের বেশ কিছু কারখানা বন্ধ রাখতে হয়েছে।এ পরিস্থিতি থেকে নিজেদের প্রতিষ্ঠানকে উৎপাদনে ফেরাতে উদ্যোগ নিয়েছে হুন্দাই মোটরস। তারা নিজেরাই এখন চিপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মিউনোজ বলেন, প্রতিষ্ঠানের সহযোগী হুন্দাই মোবিস এ কাজে মূল ভূমিকা পালন করছে। আমরা পুনরায় এ ধরনের বাজে অবস্থার মুখোমুখি হতে চাই না। যদিও চিপ তৈরিতে প্রচুর সময় ও টাকা বিনিয়োগ করতে হচ্ছে। আমাদের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। পুরোদমে গাড়ি উৎপাদনের মাধ্যমে আগামী বছরের জুলাইয়ে তার সব ক্ষতি পুষিয়ে নেবে।চিপ সংকট থাকা সত্ত্বেও এই বৈশ্বিক মহামারিতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও টেসলার সঙ্গে পাল্লা দিয়ে গ্রাহক আকৃষ্ট করছে হুন্দাই। তাই অতিমারির মধ্যেও হুন্দাই কোনো গ্রাহককে ফিরিয়ে দিতে চায় না। বরং এর মধ্যেও কোম্পানিটি এশিয়ায় তার ক্ষতি ভালোভাবেই পুষিয়ে নিয়েছে বলে জানিয়েছেন মিউনোজ। তিনি বলেন, ২০২২ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিযোগিতায় নামছে হুন্দাই। সে লক্ষ্যেই গাড়ি উৎপাদন সক্ষমতা বাড়াতে আলাবামা অঙ্গরাজ্যে তাদের কারখানার কার্যক্ষমতা সম্প্রসারিত করেছে।
11
টাঙ্গাইল পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আলতাব আলী (৬০) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসাইল কলাবাগান গ্রামের এখলাস উদ্দিন শেখের ছেলে কলিম উদ্দিন (৩৮)। ১৫০ লিটার চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়। বিডি প্রতিদিন/এমআই
6
করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় দরিদ্র ও খেটে খাওয়া ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। বাগেরহাট-২ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর চাচাত ভাই শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে বুধবার সকালে টুঙ্গিাপাড়ায় এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল খায়ের বশার, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর বলেন, বুধবার টুঙ্গিপাড়া উপজেলা থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা কোটালীপাড়ায়ও এ কার্যক্রম শুরু করেছি। তিনি জানান, করোনা দুর্যোগের পুরো সময়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার খেটে খাওয়া ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ১০ হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সয়াবিন তেল প্রদান করা হচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিনই এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। এদিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শতাধিক দুস্থ শিল্পীর পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরের দরিদ্র ৬ শ' পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
6
দেবহাটায় ভূমিহীন জনগোষ্ঠীর ব্যানারে সহস্রাধিক বিঘা জমি ও মৎস্য ঘের রাতের আঁধারে জবরদখল, হামলা ও লুটপাটের ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইর উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয় বাসিন্দারা জানান, তদন্তকালে খলিশাখালিতে অবস্থানরত ব্যক্তিদের এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তের সদস্যরা। তা ছাড়া তাঁরা বিস্তীর্ণ মৎস্য ঘেরের ছবি ও ভিডিও ধারণ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের ভূমিহীন এবং খলিশাখালির ওই বিস্তীর্ণ সম্পত্তি আইনানুযায়ী সরকারের প্রাপ্য বলে দাবি করেন। মূলত সেই দাবি থেকেই তাঁরা খলিশাখালি এলাকা দখল নিয়েছেন বলে পিবিআই কর্মকর্তাদের জানান। তদন্তকারী কর্মকর্তাকে তাঁরা বলেন, জমিদার চণ্ডীচরণ ঘোষ ১৯২৭ সালে ডিএস রেকর্ডে ওই সম্পত্তি তাঁর চারজন প্রজা তাহের সানা, নবীন বিশ্বাস, গণেশ চন্দ্র স্বর্ণকার ও সহাদেব সরদারকে দিয়ে যান। অথচ জালিয়াতি করে সেই জমি পরবর্তী সময়ে প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের নামে এসএ রেকর্ড করিয়ে ভোগদখল করে আসছিলেন। সে জন্য প্রকৃত মালিক নির্ধারণে উভয় পক্ষের কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তাঁরা।পরে তদন্ত দলের সদস্যরা মামলার বাদী পক্ষের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশে খলিশাখালি ত্যাগ করেন।এদিকে বিনিময় সূত্রের বুনিয়াদে সিএস থেকে এসএ রেকর্ড এবং পর্যায়ক্রমে বিএস ও প্রিন্ট পর্চায় গেজেটভুক্ত ওই সম্পত্তির প্রায় ৩০০ মালিকের পক্ষে শিমুলিয়ার কাজি সুরুজ বলেন, 'খলিশাখালি নামীয় ৪৩৯ দশমিক ২০ একর (১ হাজার ৩২০ বিঘা) জমির মালিক ছিলেন চণ্ডীচরণ ঘোষ। সেখান থেকে বিভিন্ন কবলা দলিল, পাট্টা দলিল ও কোর্টের রায় মোতাবেক কলকাতা সাব রেজিস্ট্রি অফিসের বিনিময় দলিল মূলে দেবহাটার তেজেন্দ্রনাথ চৌধুরীর ছেলে সুরেন্দ্রনাথ চৌধুরীর সঙ্গে বিনিময় করেন। এসএ রেকর্ড পরবর্তী ওই বিনিময় দলিলের গ্রহীতা ছিলেন আমার দাদা কাজি আব্দুল মালেক। সে অনুযায়ী আমিসহ আমার দাদার অন্য ওয়ারিশরা এবং ক্রমিক হস্তান্তর সূত্রে অপরাপর মালিকেরা বর্তমানে ওই সম্পত্তির বিএস রেকর্ড প্রাপ্ত হলে বর্তমান মালিকদের নামে প্রিন্ট পর্চাসহ সম্পত্তির গেজেট প্রকাশিত হয়। আমরা দীর্ঘকাল ধরে ওই সম্পত্তি ভোগদখল ও সেখানে মৎস্য ঘের করে আসছিলাম।'কাজি সুরুজ আরও বলেন, 'গত ১১ সেপ্টেম্বর ভোরে স্থানীয় কিছু ভূমিহীন নামধারী এবং জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে আসা ৭ শতাধিক সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লিজগ্রহীতা ও মৎস্য ঘেরের কর্মচারীদের মারধর করে সম্পত্তি জবরদখলে নেয় এবং লাখ লাখ টাকার মাছ লুট এবং ঘেরের বাসাবাড়িগুলো ভাঙচুর করে।' তিনি বলেন, 'খলিশাখালির সম্পত্তির মালিকানার স্বপক্ষে সব কাগজপত্র আমাদের রয়েছে। আমরা সেসব কাগজপত্র আদালতে এবং তদন্তকারী পিবিআই কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, আদালতের রায়ে জবরদখলকারীরা উচ্ছেদ হবে ও আমরা প্রকৃত মালিক হিসেবে আমাদের জমি ফিরে পাব।'এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর এসআই হাবিবুর রহমান বলেন, তিনি তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না।খলিশাখালি দখলের ঘটনার পরদিন মালিক পক্ষে সখীপুরের আনছার আলী বাদী হয়ে সাতক্ষীরার আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
6
আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারিং ফেরানোর কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বাগতিক আম্পায়ারদের ভুল যেন সেই বিতর্কের আগুনে ঘি ঢালছে। এ নিয়ে কথা বলছেন সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটাররা। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের পর আইসিসির কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক অভিযোগ করার কথাও জানা গেছে।তবে তার আগেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ ব্যাপারে তৎপর হয়েছে। নিরপেক্ষ আম্পায়ারিংয়ে জোর দিচ্ছে আইসিসি। গতকাল বিশ্ব ক্রিকেট প্রশাসনের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে দুই বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে বেশির ভাগ স্থানীয় আম্পায়াররাই ম্যাচ পরিচালনা করেছেন। করোনায় ভ্রমণ জটিলতার এই সময়ে কপাল খুলেছে অনেক নতুন আম্পায়ারের। গত দুই বছরে ১২ জন আম্পায়ারের টেস্ট অভিষেক হয়েছে। এসব ম্যাচে স্বাগতিক দলের সুবিধা পাওয়ার অভিযোগই বেশি পাওয়া গেছে।চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। ডারবান টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও বিতর্কিত আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠের বাইরে থেকে এই বিতর্কে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নিরপেক্ষ আম্পায়ারের দাবিতে ঝাঁজাল টুইট করেছেন বাঁহাতি অলরাউন্ডার। অবশেষে সবার দাবি পূরণ হতে যাচ্ছে। আইসিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে টেস্টে অনফিল্ডে একজন স্বাগতিক আম্পায়ারের সঙ্গে একজন নিরপেক্ষ আম্পায়ার থাকবেন। টিভি আম্পায়ারও নিরপেক্ষ থাকবেন।
12
সরকার সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা কর্মসূচি শুরু করেছে বলে অভিযোগ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রশ্ন তুলেছে, এটা গণটিকা নাকি গণতামাশা! আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ প্রশ্ন তোলেন। বিবৃতিতে এলডিপির এই দুই নেতা বলেন, সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। যেখানে সরকারি হিসাবমতে ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা নাকি গণতামশা শুরু করেছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ, গণটিকা কার্যক্রমের কয়েক দিনেই গণবিশৃঙ্খলা ও গণহতাশা তৈরি হয়েছে। গণটিকার নামে সরকার নতুন এক নাটিকার মঞ্চস্থ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিদিন এসব টিকাকেন্দ্রে হাজার হাজার মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু কয়েক শ টিকা দেওয়ার পর বাকিদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যেও আবার আওয়ামী কোটা আছে, ছাত্রলীগ-যুবলীগের কোটা আছে। সরকারের এ কর্মসূচি রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে। এলডিপির দুই নেতা দাবি করেন, সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবেই গণটিকা নাটক। প্রয়োজনীয় প্রস্তুতি, জনবল নিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এবং দলীয়করণের ফলে গণটিকাদান কর্মসূচি ব্যর্থ হচ্ছে।
9
তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ আসার পর দেশটির রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ। এসব বিক্ষোভে ঘটেছে হতাহতের ঘটনাও। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার জুমার নামাজে ইমামদের ঐক্যের আহ্বান জানাতে বলেছে তালেবান। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এমন নির্দেশনা আসে। খবর রয়টার্সের। আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস ছিল গতকাল বৃহস্পতিবার। গত রোববার তালেবান কাবুল দখলের পর এ দিনে নানা শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে আসাদাবাদ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছেন তালেবান সদস্যরা। এতে সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। রাজধানী কাবুলেও একটি সমাবেশে তালেবান ফাঁকা গুলি চালিয়েছে বলে জানা গেছে। এর আগের দিন জালালাবাদ শহরে তালেবান যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছিলেন তিনজন। এসবের মধ্যে তালেবানের পক্ষ থেকে প্রকাশ করা এক বার্তায় কাবুলসহ সব প্রদেশের ইমামদের নির্দেশনাটি দেওয়া হলো। সেখানে ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি ইমামদের জনগণের কাছে ইসলামিক শাসনব্যবস্থার সুবিধাগুলো তুলে ধরতে বলা হয়েছে। এদিকে তালেবান ক্ষমতা দখলের পর দেশটি ছেড়ে যেতে মরিয়া হয়ে পড়েছেন অনেক আফগান। দেশত্যাগ করতে ইচ্ছুক মানুষের স্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরের দিকে। তালেবানের বার্তায় ইমামদের বলা হয়েছে, তাঁরা যেন লোকজনকে আফগানিস্তান ছেড়ে না যাওয়ার বিষয়ে উৎসাহিত করেন এবং দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে বলেন। আফগানিস্তানে চলমান বিক্ষোভের বিষয়টি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। সেখানে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কাবুলের রাস্তায় আফগানিস্তানের পতাকা ওড়াচ্ছেন। তাঁদের মধ্যে নারীরাও ছিলেন। এ সময় তাঁদের 'আমাদের পতাকা, আমাদের পরিচয়' বলে স্লোগান দিতে দেখা যায়। অন্য কয়েক জায়গায় বিক্ষোভকারীদের তালেবানের সাদা পতাকা পোড়াতেও দেখা গেছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।
3
নওগাঁর পত্নীতলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।আজ সোমবার বিকেলের দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালুঘা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৯) ও গুডাউন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন (২০)। আহত ব্যক্তির নাম রাকিব হোসেন (২২)। তিনিও সাপাহার উপজেলার বাসিন্দা।স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী একসঙ্গে পত্নীতলা উপজেলার নজিপুর সদর থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে এই ঘটনায় আহত রাকিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
6
বিয়ের প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে কক্সবাজারের টেকনাফের এক দিনমজুরের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে গড়ে তোলেন মাদরাসা শিক্ষক নুরুল মোস্তফা। ভুক্তভোগী ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে গত ৭ দিন ধরে মাদরাসা শিক্ষককের বাসার সামনে অনশন করছেন। তবে বিষয়টি ধামাচাপা দিতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন মাদরাসা শিক্ষক ও তার পরিবার। নুরুল মোস্তফা আলী আকবর পাড়ার মৃত হাবিব উল্লাহর ছেলে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় ওই নারীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন । ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল মোস্তফা স্থানীয় গাউছিয়া নুরানী মাদরাসায় শিক্ষকতা করেন। সেই সুবাধে জনৈক আমান উল্লাহর গৃহ শিক্ষক ছিলেন। আমান উল্লাহ ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ওই বাড়িতেই গৃহপরিচারিকার কাজ করতেন সেই নারী। সেখানেই নুরুল মোস্তফার সঙ্গে গৃহপরিচারিকার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পবিত্র ধর্মীয় গ্রন্থ নিয়ে শপথ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। এইভাবেই দিন যেতে থাকে। আশপাশের লোকজন মাদরাসা শিক্ষককে নিয়মিত রাতবিরাতে যাওয়া-আসা করতে দেখলেই দূরত্ব বাড়ান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে বিয়ের জন্য চাপ দেয় ওই নারী। ভুক্তভোগী নারী বলেন, বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মোস্তফা ৩ আগস্ট রাতে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন। তারপর উঠানে রেখে পালিয়ে যায়। তার অনুপস্থিতিতে তারা বাবা-মা আমাকে মারধর করেন। তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু আমি এখান থেকে যাইনি। তিনি আরও বলেন, আমাকে এখান থেকে তাড়াতে মোস্তফার পরিবার আমাকে ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু আমি টাকা নিব না। আমি তাকেই বিয়ে করব। তাকে বিয়ে করতে না পারলে আমি আত্মহত্যা করব। হ্নীলা নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের নৈশ-প্রহরী নুরুল আবছার বলেন, ওই মাদরাসা শিক্ষককে রাতের আঁধারে কয়েকদিন ওই মেয়ের বাড়িতে যাতায়াত করতে দেখেছি। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ বলেন, মঙ্গলবার মেয়ে ও ছেলের পরিবার নিয়ে সমাধানের জন্য বসেছিলাম। ছেলে সব অভিযোগ অস্বীকার করছে। কিন্তু মেয়ের কাছে কিছু প্রমাণ রয়েছে সম্পর্কের। আমি ছেলে পক্ষকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে বিয়েতে রাজি না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছি। টেকনাফ থানার ওসি তদন্ত আব্দুল আলীম জানান, মেয়ের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। ওসি ছুটিতে থাকায় অভিযোগের বিষয়ে জানেন না তিনি। বিডি প্রতিদিন/আল আমীন
6
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর সঙ্গে গত সপ্তাহে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে তিন শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার' এ স্লোগান সামনে রেখে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান বলেন, ' এ ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় মামলা করেছি। আমরা এর সঠিক বিচার চাই। মামলায় লড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণ সহযোগিতা দাবি করছি। এ রকম ঘটনা ঘটে যাওয়ার দায়ভার আমাদের সবার। সব ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।'মানববন্ধনে আরেক ব্যক্তি তাফান্নুম সাদাফ বলেন, 'বাংলাদেশে এ ধরনের ঘটনায় প্রায়ই দেখা যায় মূল সত্যটাকে ম্যানিপুলেট করা হয়। এখানে দাঁড়ানোর মূল কারণ ক্যাম্পাসের সবাইকে সঠিক তথ্য জানানো। কারণ, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে নানানভাবে দোষী করা হচ্ছে। এমনকি তার বাবাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দ্রুত বিচার চাই।'এ সময় বক্তারা আরও বলেন, আমাদের বোনের সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে উক্ত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিতকরণের দাবি জানাই। একইসঙ্গে উক্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'উল্লেখ্য, গত ২ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রের বিরুদ্ধে গোপনে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। ৫ এপ্রিল ভোরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও আটক করে। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের হস্তক্ষেপে অভিযুক্তকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে এনে রাখা হয়।পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বুধবার ভুক্তভোগী ছাত্রী এবং তার সহপাঠীরা অভিযুক্তের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা করেন।
6
বিলুপ্ত প্রজাতির কিং কোবরার সন্ধান মিলেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে। সোমবার বিকেলে বন বিভাগে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আবার সেই কিং কোবরাকে বোটানিক্যাল গার্ডেনের চন্দ্রনাথ পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। এর আগে রোববার রাতে শিকারে বের হওয়া সাপটি দেখতে পেয়ে এক বাগানমালী সেটিকে ধরে ফেলেন। পরে রিসার্চ সেন্টার থেকে সাপটি কিং কোবরা বলে নিশ্চিত করা হয়। জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের স্টাফ কোয়ার্টারের সামনে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসেন মালি রায়হান শেখ। এসময় তিনি দেখেন বিশালাকৃতির একটি সাপ নারিকেল গাছে ওঠার চেষ্টা করছে। এক পর্যায়ে সাপটি গাছে উঠে উপরে লুকিয়ে থাকা একটি গুই সাপের বাচ্চাকে ধরে নিচে নেমে এসে সেটিকে গিলে খায়। এসময় মালি রায়হান একটি বস্তা নিয়ে এসে সাপটিকে ধরে ফেলেন। মালি মো. রায়হান শেখ বলেন, আমি ও আমার সহকর্মী মিজানুর রহমান রাতে ঘর থেকে বের হয়ে সাদা ও কালো রংয়ের সাপটিকে শিকার করতে দেখি। বিশাল সাপটি দেখে প্রথমে ভয় পেলেও পরে সাহস করে ধরে বস্তায় ঢুকিয়ে রাখি এবং রেঞ্জার স্যারকে জানাই। তিনি সাপটির ছবি দেখে সেটিকে কিং কোবরা বলে নিশ্চিত করেন এবং পুনরায় ছেড়েদিতে বলেন। রায়হান আরো বলেন, আমি আগের কর্মস্থলেও এভাবে অনেক সাপ ধরেছি। কিন্তু এটি কিং কোবরা জানলে ধরার সাহস করতাম না। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জার মো. আলমগীর হোসেন বলেন, প্রায় ১১ ফুট লম্বাসাপটি একটি গুইসাপ শিকার করার সময় মালি কৌশলে সেটিকে ধরে ফেলেন। কিন্তু তিনি জানতেন না যে এটি কিং কোবরা। তিনি আরও বলেন, কিং কোবরা বাংলাদেশে তেমন দেখা যায় না। এটি ভারতেই বেশি থাকে। খুবই বিষাক্ত এ সাপটির ছোবলে অল্প সময়েই যে কারো মৃত্যু হতে পারে। মালি রায়হান এসব তথ্য না জেনে এটি ধরে ফেলেন। পরে সোমবার বিকাল ৪টার দিকে ইকোপার্কের পর্যবেক্ষণ টাওয়ারের কাছাকাছি চন্দ্রনাথ পাহাড়ি এলাকায় সেটিকে অবমুক্ত করেছি।
6
সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিন দশক পেরোল। একক পরাশক্তির দাপটের কথা ছাপতে ছাপতে বিশ্ব মিডিয়ায় একঘেয়েমি চলে এসেছিল। সেই 'দুর্দিন' কাটছে এবার। চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠান্ডাযুদ্ধের অবস্থা থেকে বেশ গরম এখন। দুনিয়াজুড়ে আঁচ লাগছে তার। পত্রপত্রিকার জগৎ বহুদিনের জন্য এক 'গরম আইটেম' পেল। সমস্যায় পড়েছে ছোট দেশগুলো। এই উত্তেজনায় পক্ষ নিতে হচ্ছে বা হবে তাদের। কাজটা সহজ নয়। আমদানি-রপ্তানি মিলে ওয়াশিংটন-বেইজিং উভয়কে দরকার। অথচ ব্যবসা-বাণিজ্যের পিঠে ছুরি বসিয়েই ট্রাম্প ও সি চিন পিং 'যুদ্ধ' শুরু করলেন। ২০১৯-এর শুরু থেকে এ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে চীনের ক্ষতি প্রায় এক শ বিলিয়ন ডলার। প্রতিপক্ষের মতো বিপুল না হলেও যুক্তরাষ্ট্রেরও ক্ষতি কম নয়। যুদ্ধের ফল হিসেবে ইতিমধ্যে সেখানে ৩-৪ লাখ মানুষের চাকরি গেছে। এই বাণিজ্যযুদ্ধের কারণে গত বছর বিশ্ব জিডিপির দশমিক ৫ ভাগ ক্ষয় হয়েছে। ভবিষ্যতে এটা আরও বাড়বে। পঞ্চাশ বছরের 'সম্পর্ক' চার বছরে উল্টে গেল!চীন-যুক্তরাষ্ট্র এই সেদিনও নিজেদের বলত 'কৌশলগত বন্ধু'। ১৯৭১ সালে বেইজিং গিয়ে সে সময়ের ধুরন্ধর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সেই 'বন্ধুত্বে'র চারা লাগিয়ে এসেছিলেন। এত দিনে ভালোই বড় হয়েছে চারাটি। পাঁচ দশকে যুক্তরাষ্ট্রের বাজার এবং সেখান থেকে নিয়ে আসা শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান নতুন-চীনের ধাত্রী হিসেবে কাজ করেছে। ট্রাম্প এই অধ্যায় শেষ করতে চান। তাঁর পাশে রয়েছেন চীন অ্যালার্জিতে ভোগা তিন সহযোগী পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা ম্যাথিও পট্টিনজার এবং বাণিজ্য উপদেষ্টা পিটার নোভারো। ক্ষমতায় বসেই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এই প্রশাসন কিসিঞ্জারের লাগানো বন্ধুবৃক্ষের ডালপালা কাটতে শুরু করে। একের পর এক আঘাতে বন্ধুত্বের বাঁধন ঢিলেঢালা হতে হতে এখন ছিঁড়তে বাকি। ফলে ঠান্ডাযুদ্ধ আর ঠান্ডা নেই। পরিস্থিতিতে উত্তেজনা ছড়ানোর তাগিদ আছে সব পক্ষ থেকে। আগামী বছর চীনের শাসকদল সিপিসির এক শ বছর পূর্তি। বিশ্ব জয়ের আমেজে উৎসবটি করতে চান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ট্রাম্পেরও আরও চার বছর ক্ষমতায় থাকার অভিলাষ। তাঁর দেশ ভাইরাসযুদ্ধে কাহিল। তাতে ঘা খেয়েছে তাঁর ইমেজ। সে কারণেই চীনবিরোধী ঠান্ডাযুদ্ধ গরম করে তুলতে চাইছেন দ্রুত। দেশটির নির্বাচনী প্রচারণাতেও চীনই প্রধান প্রসঙ্গ। ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিপক্ষ ডেমোক্রেট জো বাইডেনও বেইজিংকে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছেন। দোষারপের জন্য অপরাধেরও অভাব নেই। কোভিড-১৯ ছড়ানোর অভিযোগ তো আছেই। সঙ্গে হংকংয়ে দমনপীড়ন ও তাইওয়ানকে হুমকি-ধামকির নিয়মিত প্রতিবাদ জানাচ্ছে ওয়াশিংটন। বিশ্বের বহু সামরিক শাসককে বহুকাল শর্তহীন সমর্থন দিয়ে গেলেও হংকংয়ের গণতান্ত্রিক আবহ ধ্বংসে চীনের ভূমিকায় যুক্তরাষ্ট্র খুবই ব্যথিত। দ্বীপটির বিশেষ বাণিজ্যিক মর্যাদাও ট্রাম্প প্রশাসন কেড়ে নিয়েছে, যাতে সেখানকার বিনিয়োগকারীরা বেইজিংয়ের ওপর চটে। জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের জন্য সংহতির কথাও হামেশাই প্রচারিত হচ্ছে হোয়াইট হাউস থেকে। এসব বিবৃতিযুদ্ধ এবং মাঠের 'অ্যাকশানে' ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানকেও অল্পবিস্তর শামিল করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিক ফল হিসেবে দেশে দেশে ব্যবসা হারাচ্ছে চীনের কোম্পানিগুলো। ফাইভ-জি প্রযুক্তির জন্য চীনা মোবাইল ফোন কোম্পানি হুয়াওয়ের বিশ্বজুড়ে দাপট ছিল। রাতারাতি তারা এখন দেশে দেশে অচ্ছুত হয়ে যাচ্ছে। যারাই হুয়াওয়েকে প্রকল্প দেবে তাদেরই দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। নিষেধাজ্ঞার শিকার হয়ে কেবল যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ক্ষতি ৩০ বিলিয়ন ডলার। ধরাশায়ী করতে এই কোম্পানির বিরুদ্ধে পশ্চিমে গোয়েন্দাগিরির অভিযোগ তোলা হচ্ছে। ইউরোপ-আমেরিকায় এ রকম ভীতি বেশ ভালো কাজ করে। ট্রাম্প প্রশাসন সেটা জানে। সঙ্গে যুক্ত করা হয়েছে কপিরাইটের আইন ও বিবিধ অজুহাত। তবে আক্রমণ এক ফ্রন্টে সীমিত রাখতে চাইছেন না ট্রাম্প। প্রতিপক্ষকে সব উপায়ে কোয়ারেন্টিন করতে চান তিনি। চীনের চারদিকে একের পর এক যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। নিজেদের চারদিকে টহলে নেমেছে চীনের রণতরির ঝাঁকও। উভয়ের মিসাইলের ব্যবধান ক্রমে কমছে। দৃশ্যটি অনেকটা এ রকম, পাহাড়ের একেবারে চূড়ায় হাতসমান দূরত্বে দাঁড়িয়ে আছেন দুই ক্ষিপ্ত জাতীয়তাবাদী। তাঁদের মাঝে যেকোন 'দুর্ঘটনা' বড় যুদ্ধের আকার নিতে পারে। বিশ্ব যেন মানসিকভাবে এর জন্য খানিকটা তৈরিও! দুই ঠান্ডাযুদ্ধের একই পরিণতি?বেইজিং-ওয়াশিংটনের এই রেষারেষিতে উদীয়মান অর্থনীতিগুলো বেজায় বিপদে আছে। যেহেতু তারাও পুঁজিতান্ত্রিক ব্যবস্থার শরিক। আজকের দিনে উৎপাদনের ধরন পুরোপুরি বৈশ্বিক। বাংলাদেশের পোশাকশিল্পের কথাই ধরা যাক। এর বিস্তর কাঁচামাল আসে চীন থেকে। আবার তৈরি হওয়া পোশাকের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশের এই শিল্প খাতের জন্য উভয় পরাশক্তিই গুরুত্বপূর্ণ। এ রকম সংকটে পড়েছে অনেক দেশের বহু শিল্প খাত। বেইজিং আর ওয়াশিংটনের রশি-টানাটানিতে এদের গলায় ফাঁস লাগার দশা। চীনের সঙ্গে দূরত্ব বাড়াতে চাপ হিসেবে যুক্তরাষ্ট্র অনেক দেশের শিল্পপণ্যের শুল্ক সুবিধা ছেঁটে দিচ্ছে বা দিতে পারে। বহু অঞ্চলের শিল্পমালিক ঝামেলা এড়াতে কারাখানা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাবেন। কিন্তু পুরোনো কারখানার শ্রমিকেরা যাবেন কোথায়? কেবল রপ্তানিতে নয়, আমদানি খাতেও এই উত্তেজনার কুফল অনেক। কয়েক দশক ধরে গরিব দেশগুলোর ভোক্তাদের জন্য চীনের সস্তা পণ্য শখ-আহ্লাদ পূরণে বড় সহায়। টিভি-ফ্রিজের জগতে চীনা জাদু শুরু না হলে স্বল্প আয়ের মানুষের কাছে এসব সহজলভ্য হতো না। অনেক দেশের 'ডিজিটাল বিপ্লব' সম্ভব হয়েছে মোবাইল সেটের জগতে চৈনিক সুনামির কারণে। কিন্তু গরিবের সেই সামান্য ডিজিটাল জীবন হুমকিতে পড়েছে এখন। সাম্প্রতিক চীন-ভারত উত্তেজনাকে যদি যুক্তরাষ্ট্র-চীন বৈরিতার এশীয় পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা হয়, তাহলে এ-ও মানতে হয়, এর তাৎক্ষণিক শিকার ভারতের মতো দেশের ইলেকট্রনিক সামগ্রীর ক্রেতারা। ইতিহাসের প্রথম ঠান্ডাযুদ্ধে রুশ সমাজতন্ত্রীদের পরাজয় দেশে দেশে শ্রমিক শ্রেণির রাজনীতিকে দুর্বল করেছিল। আর দ্বিতীয় ঠান্ডাযুদ্ধের শুরুই হয়েছে শ্রমজীবী ও গরিব মানুষকে বিপদে ফেলে। দ্বিতীয় ঠান্ডাযুদ্ধ প্রথমটির চেয়ে বিধ্বংসী হতে চলেছেযুক্তরাষ্ট্র ও চীনের বর্তমান দ্বন্দ্ব যেকোনো সিনিয়র সিটিজেনকে রাশিয়া-যুক্তরাষ্ট্র সংঘাতের কথা মনে করিয়ে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো বিশ্বজুড়ে সাম্যবাদের জ্বালানি জোগাচ্ছিল। ওয়াশিংটন চেয়েছিল সেটা রুখতে। সেই ঠান্ডাযুদ্ধের ধরন ছিল আদর্শিক এবং রাজনৈতিক। বাণিজ্যে তার প্রভাব ছিল কম। পণ্য-বাজারে চীনের মতো আগ্রাসী কোনো শক্তি ছিল না রাশিয়ায়। উভয়ের উৎপাদন, বিপণনের বাজার ও পরিসর ছিল আলাদা। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে ব্যবসা-বাণিজ্যও ছিল উভয় দেশের পুরো বাণিজ্যের মাত্র ১ শতাংশ। ফলে ইতিহাসের সেই ঠান্ডাযুদ্ধে বিশ্ববাণিজ্য নিরাপদই ছিল বলা যায়। কিন্তু বেইজিং-ওয়াশিংটন দ্বন্দ্বের শুরুই হয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে। অথচ উভয়ে তারা বিশ্ব-পুঁজিতন্ত্রের দুই প্রধান স্তম্ভ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-চীনের মাঝে বাণিজ্যের অঙ্ক ছিল ৭৩৭ বিলিয়ন ডলার। একই বছর চীনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ছিল ১১৭ বিলিয়ন ডলার। এসব কিছুই এখন হুমকিতে। এই সংঘাত একদিকে যেমন বাজার দখলের খেলা, তেমনি বৈশ্বিক পুঁজিতন্ত্রের জন্য আত্মবিনাশীও বটে। আবার সংঘাতটা সামরিকও। ফলে সব উপায়ে এটা আগের ঠান্ডাযুদ্ধের চেয়ে বেশি ক্ষতি বয়ে আনতে চলেছে। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বা বাইডেন যিনিই জিতুন, ঠান্ডাযুদ্ধ কেবল গরমই হবে। ভোটারদের মন কাড়তে বাইডেন চীনের বিরুদ্ধে ট্রাম্পের চেয়েও কঠোর কিছু করার আশ্বাস বিলাচ্ছেন। ভোটাররাও এসবে ভালোই সাড়া দিচ্ছেন। সর্বশেষ জরিপ বলছে, ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবিরের বয়োজ্যেষ্ঠ ভোটাররা চীনবিরোধী অঙ্গীকারকে বেশ গুরুত্ব দিচ্ছেন। পালাবদল: প্রতিপক্ষের নতুন মূর্তি গড়ছে যুক্তরাষ্ট্রসোভিয়েতের পতনের পর 'প্রতিপক্ষ' হিসেবে মুসলমানদের কল্পিত মূর্তি গড়া হয়েছিল। সে জায়গায় ওয়াশিংটন দীর্ঘ সময়ের জন্য নতুন ভাস্কর্য গড়ছে এখন। মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিদ্যার নজর সরেছে দক্ষিণ চীন সাগরের দিকে। এই দুই শক্তির হয়ে ছোটদের 'ছদ্মযুদ্ধ' শুরু হয়নি এখনো। তবে তাইওয়ানকে 'চীন সাগরের ইসরায়েল' হিসেবে গড়া হবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা আছে। গণচীনও তার অর্থনৈতিক আধিপত্যের রাজনৈতিক স্বীকৃতি পেতে আর অপেক্ষা করতে রাজি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা () ও কোয়ান্টাম কমপিউটিংয়ে অগ্রগতি তাদের নেতাদের রাজনৈতিক উচ্চাভিলাষ বাড়িয়েছে। তারা মনে করছে, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য এ দুটোই গুরুত্বপূর্ণ। ফলে নেতৃত্ব জাহিরের এখনই ভালো সময়। এই মনস্তত্ত্ব মাও সেতুং এবং দেং জিয়াও পিংয়ের নীতি থেকে অনেক বেশি আগ্রাসী। যার বড় নজির লাদাখে ভারতকে চীনের তরফে শত্রু বানানো। এ বিরোধটা সংলাপের মাধ্যমে সমাধান করা যেত কি না, সে প্রশ্ন থেকেই গেল। পাশাপাশি রয়েছে ভারতের ১৩০ কোটি ভোক্তার বাজারে চীনা পণ্যের বেকায়দায় পড়ার ক্ষতি। দুই দেশের ৯০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্কও ঝুঁকিতে পড়ল এই ঘটনায়। আন্তর্জাতিক পুঁজিতন্ত্রের ভেতর বাণিজ্যযুদ্ধ যে অবস্থায় গেছে তাতে জাতীয়তাবাদী রাজনীতি বিধ্বংসী এক বোঝা হয়ে উঠেছে। এই রাজনীতি বৈশ্বিক সাপ্লাই চেইনের জন্য যেসব সমস্যা তৈরি করছে, তার ভোক্তাবান্ধব সমাধান মিলছে না। জাতীয়তাবাদী নেতারা অর্থনীতির রাস্তা আগলে দাঁড়াচ্ছেন। যুক্তরাষ্ট্র বা চীনের নেতৃত্ব গণতান্ত্রিক একটা বিশ্বব্যবস্থা গড়তে দিতেও অনিচ্ছুক। এসব ব্যর্থতা আড়াল করতেই সি চিন পিং ও ট্রাম্পের মতো সব শাসক একের পর এক কল্পিত ও প্রকাশ্য প্রতিপক্ষ খুঁজছেন। চীন তার অর্থনীতি 'ঘুরে দাঁড়ানো'র অনেক তথ্য-উপাত্ত দিচ্ছে। কিন্তু মহামারিতে চরম ঝাঁকুনি খাওয়া বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সর্বগ্রাসী প্রতিদ্বন্দ্বিতায় আরও কাবু হতে চলেছে। জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বব্যাংকও সার্কিট ব্রেকার হয়ে এটা রুখতে পারেনি। ক্রোধে অন্ধ এই প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে খারাপ প্রতিক্রিয়া হবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে উভয় দেশ এখন বিপরীতমুখী অবস্থান নিতে থাকবে। মোদ্দা কথা, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর যাঁরা সংঘাত আর উত্তেজনাময় 'ইতিহাসের সমাপ্তি' দেখেছিলেন, ২০২০ সালের বিশ্ব দেখছে তাঁদের দূরদৃষ্টিরই সমাপ্তি। আলতাফ পারভেজ: ইতিহাস বিষয়ে গবেষক
8
পাহাড় এখন পর্যটক মুখর। প্রতিদিন নামছে মানুষের ঢল। বর্তমানে চার থেকে পাঁচ হাজারেরও অধিক পর্যটক অবস্থান করছে রাঙামাটিতে। ঈদের আমেজ আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষের পদচারণায় জনারণ্যে পরিণত হয়েছে পাহাড়। শুধু রাঙামাটি নয়, এমন পর্যটন উৎসবে মেতেছে অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানও। শুক্রবার সকাল থেকে জেলার আশপাশের পর্যটকরা আসতে থাকে রাঙামাটিতে। মানুষের ভিড়ে কানায় কানায় ভরে যায় জেলার ট্রেড মার্কঝুলন্ত সেতু। সরেজমিন ঘুরে দেখা গেছে, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকৃতির টানে দূর-দূরান্ত থেকে এসেছে দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে আগত পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও কাপ্তাই-আসামবস্তি সড়ক ও ফুরামন পাহাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কাপ্তাই হ্রদ নৌ-ভ্রমণের আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে। আবার কেউ প্রকৃতিকে উজাড় করে দিচ্ছে নিজেকে। স্থানীয়রা বলছেন, বিকালের সূর্যের সোনালি রঙ যখন ছড়িয়ে পড়ে, ঠিক তখনি মানুষের ভিড় জমে ঝুলন্ত সেতুতে। তখন হ্রদ, পাহাড়িসবুজ ও রোদেরলুকোচুরির দেখা মেলে এখানে। তাতেই মুগ্ধ পর্যটকরা। ঢাকা থেকে আসা পর্যটক মো. মানুন বলেন, রাঙামাটি পর্যটন কমপ্লেক্স, ডিসি বাংলো পার্ক, পলওয়ে পার্ক, শুভলং ঝর্ণা, আসামবস্তি সড়ক, প্যাদা টিং টিং, বরগ্যাং ও ফুরামন পাহাড়ের মত অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে রাঙামাটিতে। এসব স্থানে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট আর বিনোদন কেন্দ্র। রেস্টুরেন্টগুরোতে মিলছে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন খাবার। যার প্রতি পর্যটকদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে আছে এ অঞ্চলের মানুষের পোশাক ও পণ্য সামগ্রী। যারা ঘুরতে আসছে তারাও ছুটে যাচ্ছে এসব শপিংমলে। ফলে চাঙা হয়ে উঠছে স্থানীয় ক্ষুদ্র পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো। একই সাথে ব্যস্ত সময় পার করছে কাপ্তাই হ্রদের নৌ- ট্যুরিস্ট বোর্ট ব্যবসায়ীরা। দিন রাত ছুটছে তারা কাপ্তাই হ্রদ ভ্রমণ পিপাসুদের নিয়ে। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঈদের পর থেকে প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার পর্যটক আসছে এখানে। নতুন বছর ঘিরে রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। পর্যটকদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রচুর। রাঙামাটি কমপ্লেক্সের পর্যটন মোটেলের সবগুলো রুম ১০০ভাগ বুকিং রয়েছে। আর ঝুলন্ত সেতুতে পর্যটক আসছে অগণিত। শুধু দেশির আশ-পাশের জেলার পর্যটকরাই নয়-এখানে আসছে বিদেশি পর্যটকও। তাদের জন্য নিরাপত্তার কোন কমতি নেই। পর্যটক কেন্দ্রগুলোতে আছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। তিনি আরও বলেন, 'এবছর আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে চার কোটি। কারণ, প্রতিদিন ৩ থেকে ৪হাজার পর্যটক আসছে এখানে। এমনভাবে পর্যটক আসা অব্যাহত থাকলে আশা করি, এবার পর্যটন কমপ্লেক্সে রাজস্ব আয় বৃদ্ধি পাবে আরও কয়েক গুণ।' বিডি প্রতিদিন/নাজমুল
6
ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করেছে বিসিসিআই। বুধবার টি২০ বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালেই রাহুলের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইট করে সে কথা জানানো হয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।' কোহলিদের কোচ কে হবেন, তা নিয়ে বেশ কয়েক দিন ধরে জল্পনা চলছিল। কখনও শোনা গেছে অনিল কুম্বলের নাম, কখনও উঠে এসেছে ভিভিএস লক্ষ্মণের নাম। আইপিএল চলাকালে খবর রটে গিয়েছিল রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তার বেতনও ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গলী কয়েক দিন আগেই জানিয়েছিলেন, দ্রাবিড়ের সঙ্গে কথা হলেও তিনি এখনও কিছু জানাননি। যদিও অবশেষে সেই দ্রাবিড়ই এলেন কোহলিদের কোচের দায়িত্বে। বিডি প্রতিদিন/আরাফাত
12
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'এবার ক্ষান্ত দেন। একজন গুরুতর অসুস্থ বয়স্ক নেত্রীর ওপর জুলুম করবেন না।'আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।রিজভী বলেন, একটি বছর কারারুদ্ধ করে রেখে অত্যাচার করেছেন, এবার মুক্তি দিন। ইতিহাস পড়ুন, ইতিহাস বড় নির্মম। ইতিহাস কাউকে ক্ষমা করে না।'রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, চোখেও প্রচণ্ড ব্যথা, তাঁর পা ফুলে গেছে। অথচ তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। কিছুদিন ধরে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের নিচতলায় ছোট একটি কক্ষে অস্থায়ী 'ক্যাঙারু' আদালত সাজিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সেখানে 'টেনে' এনে জোর করে বিভিন্ন মামলায় শুনানি করা হচ্ছে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে রিজভী অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে যেন 'লুকোচুরি' খেলা হচ্ছে। এক মামলায় জামিন নিলে অন্য আরেকটি মামলায় জামিন বাতিল করা হয়েছে। হাইকোর্ট জামিন দিলে আপিল বিভাগ আবার জামিন স্থগিত করেছেন। পরে আপিল বিভাগ জামিন দিলে নিম্ন আদালত আরেকটি মামলায় জামিন আটকে দিয়েছেন। এমন করে পার হয়ে গেছে একটি বছর। রিজভী আরও বলেন, যেসব মামলায় অন্যরা জামিনে রয়েছেন, সেখানে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। এমনকি প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা পর্যন্ত দেওয়ার সুযোগ দিচ্ছে না সরকার। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে, সিইসির এমন বক্তব্য দেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে 'ধ্বংস' করার গভীর নীলনকশা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে বলে সিইসি কে এম নূরুল হুদা যে বক্তব্য দিয়েছেন, তা 'প্রতারণার' ইঙ্গিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
9
ডায়নামো কিয়েভের সঙ্গে প্রথম লেগে ৩-১ গোলে জিতে শেষ আটের টিকিট অনেকটাই নিশ্চিত করে রেখেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ফিরতি লেগে গোল শূন্য ড্রয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল তারা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে পাওয়া ৩-১ গোলে জয়েই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শেষ আটে উঠল ম্যানচেস্টার সিটি। একইদিন দুই লেগে গোল শূন্য ড্র'য়ের পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। পিএসভিকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব
12
টাঙ্গাইলে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে বসতবাড়ি লন্ডভন্ড ও গাছপালা ভেঙে এক শিশুর মৃত্যু হয়েছে। ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের তিনটি গ্রাম এ ঝড় আঘাত হানে। আহতের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝড়ে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় হেমনগর ইউনিয়নের পাঁচটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ রয়েছে। এছাড়া টাঙ্গাইল পৌর এলাকার স্টেডিয়াম পাড়ায় শতবর্ষী একটি বাদাম গাছের নিচে চাপা পড়ে শান্ত চৌহান (১৪) নামে এক শিশু গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে টাঙ্গাইলে ও পরে শিশুটিকে ঢাকায় নেয়া হয়। তবে ঢাকায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও এখনো শিশুটির জ্ঞান ফিরে আসেনি বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন। গুরুতর আহত শান্ত চৌহান স্থানীয় চা বিক্রেতা মঙ্গল চৌহানের ছেলে। ঝড়ে হতাহতের এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম পাড়াস্থ শতবর্ষী সবকটি গাছ কেটে ফেলার দাবি জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কুইরাবাড়ি, বালবাড়ি, বানিয়ারা, বানীপাড়া, ভোলারপাড়ার কয়েকশত বাড়িঘর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের জয়নাল মিয়া বলেন, ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে আমার একটি গাভি মারা যায়। আমারসহ অনেকের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস বলেন, ঝড়ে হেমনগর ইউনিয়নে ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলোর তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের টিন ও নগদ টাকা সহায়তা দেয়া হবে।
6
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উল্লেখ্য, গতকাল বুধবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট হয়েছে ইভিএমে। এতে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন নগরপিতা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। বিডি প্রতিদিন/আরাফাত
6
আজ প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে মারা যান উপমহাদেশের খ্যাতনামা এই শিল্পী।তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণা করেছেন শিল্পীপুত্র ব্যান্ড তারকা শাফিন আহমেদ।না থাকার সাত বছর। এর মধ্যে আমরা ওনার রেকর্ড করা গান, সাক্ষাৎকার, অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সময়ে তোলা ছবিসহ ওনাকে নিয়ে বিস্তর তথ্য নিয়ে একটা ওয়েবসাইট সাজিয়েছি। সম্প্রতি সেটা উদ্বোধনও করা হয়েছে। ফিরোজা বেগম আর্কাইভ নামে এই ওয়েবসাইটটা স্টাডি করলে অনেক কিছু জানতে পারবে এই প্রজন্ম। এটা বিশাল একটি কাজ। অনেক কষ্ট করে সাজিয়েছি। সাইটটাতে বাবা কমল দাশগুপ্তেরও অনেক তথ্য রয়েছে। এই কাজে আমাদের সহযোগিতা করেছে এসিআই ফাউন্ডেশন। আমরা গর্বিত যে একটা বড় কাজ করতে পারলাম। মায়ের কথা প্রতিনিয়তই স্মরণ করতে হয়। আমাদের মা ছিলেন বলেই নয়, উনি একজন সংগীতবিশারদ ছিলেন। সংগীতের অনেক কিছু ওনার সঙ্গে আলাপ করা যেত। এমন মানুষের সংস্পর্শ পাওয়াও তো সৌভাগ্যের ব্যাপার। প্রতিদিন চলতে-ফিরতে তাঁর কথা মনে পড়ে। থমকে যাই। খুব মিস করি মাকে। খেতে বসলে মিস করি, শরীর খারাপ হলে মিস করি। গানবাজনাতেও মিস করি। উনি এখনো আমার জীবনে গভীরভাবে উপস্থিত আছেন। প্রায়ই মনে হয় উনি বেঁচে আছেন। এই তো এসে কথা বলবেন। পরক্ষণেই যখন মনে পড়ে উনি নেই, এক শূন্যতায় মন কেঁদে ওঠে।গানের মানুষ হিসেবে বলব, তাঁকে নিয়ে গবেষণা করা উচিত।বিশেষ করে শিল্পীদের উচিত তাঁকে নিয়ে পড়াশোনা করা। তাহলে বুঝতে পারবে একজন উচ্চমানের শিল্পী হতে কী গুণ থাকতে হয়।কীভাবে গানের তপস্যা করতে হয়। কীভাবে নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকতে পারে। উনি কীভাবে নজরুলসংগীত গাইতেন, কীভাবে নজরুলের গানকে সারা বিশ্বের শ্রোতাদের সামনে তুলে ধরেছেন। এটাকে উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং সফল হয়েছিলেন। তিনি নজরুলসংগীতের মুখপাত্র হয়ে কাজ করেছেন। কোথাও ভুল দেখলে সেটা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিয়েছেন। ওনার কাছে আধুনিক গানের প্রচুর প্রস্তাব আসত, ছবির গানের প্রস্তাব আসত। উনি সম্মতি দেননি। বাবার সুরে পুরোনো আধুনিক গান ছাড়া আর কোনো গান করেননি। নজরুলের গানই ছিল মুখ্য।আমরা যখন গান শুরু করলাম, মায়ের সহযোগিতা পেয়েছি। উনি উৎসাহ দিয়েছেন। বাসায় যখনই প্র্যাকটিস করেছি, যত আওয়াজ হোক, ডিস্টার্ব হোক মা বাধা দেননি। বিরক্ত হননি। যখন আমাদের গান প্রকাশ হলো, তখন উনি দারুণ উৎসাহ নিয়ে আমাদের গান শুনেছেন, আমাদের গান নিয়ে আলোচনা করেছেন। বেশ কিছু গানের প্রশংসাও করেছেন। আমাদের অর্জন নিয়েও গর্ব করতেন মা। সাধারণ মানুষ যে আমাদের গান ভালোবাসছে, এটা ওনাকে খুব স্পর্শ করত। উনি মাইলসের ৩০ বছর পূর্তিতে উপস্থিত ছিলেন। ৪০ বছরের আয়োজনেও নিশ্চয়ই উনি থাকতেন। তার আগেই তো চলে গেলেন না ফেরার দেশে।অনুলিখন: মীর রাকিব হাসান
2
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ে বড় উপকারই হলো বাংলাদেশের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না সাকিব-মাহমুদউল্লাহদের। র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ।এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। নিজেরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারলেও ঠিকই সেটা করে দিয়েছে অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ার কাছে হেরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন ২৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ক্যারিবিয়ানরা। র্যাঙ্কিংয়ের এই হালনাগাদ হবে আগামী ১৫ নভেম্বর।অবশ্য আজ অস্ট্রেলিয়া না পারলেও র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকার আরেকটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কাল রোববার আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেও আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেত বাংলাদেশ। এক বছরের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। কদিন আগে ২০২২ বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন নিয়মের কথা জানায় আইসিসি।নতুন নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ও ১৫ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা ছয় দলকে নিয়ে হবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ। সহজ কথায়, র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে।
12
দুর্নীতির দুই মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে আবেদনটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর কথা নিশ্চিত করেছেন এই আইনজীবী। আবেদনের অনুলিপি আইন এবং স্বরাষ্ট্র সচিবের কাছেও পাঠানো হয়েছে। ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমেকে বলেন, সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের ১১, ২১, ৩১, ৪৮ (৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো স্পর্শকাতর জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি কারও জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। আমি বেগম খালেদা জিয়ার দন্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতি ও এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। উনি বয়স্ক এবং অসুস্থ'। মুক্তি পাওয়াটা তার সাংববিধানিক অধিকার। ইউএন চার্টার অনুযায়ী খালেদা জিয়াকে মুক্তি দিলে দেশে মানবাধিকার ফিরে আসবে। ২০১০ সালে রাষ্ট্রপতি ২০ জনের দন্ড মওকুফ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমায়ও খালেদা মুক্তি পেতে পারেন। বিশ্বের অনেক দেশেই বিশেষ দিনে বন্দিদের মুক্তি দেয়া হয়। ঠিক সেইভাবে মুজিব শতবর্ষে খালেদা জিয়ার দন্ড মওকুফ করে মুক্তি দিলে সমগ্র জাতি সরকারের পদক্ষেপে খুশি হবে এবং বাংলাদেশের ভাবমুর্তি আরও উজ্জ্বল হবে। এদিকে ইউনুছ আলী আকন্দের এই আবেদনের সঙ্গে বিএনপির কোনো যোগ নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আকন্দ সাহেবের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এ বিষয়ে কিছু বলতে পারব না। এটা অন্য কোনো পরিকল্পনা কিনা তাও জানি না। এটা (আবেদন) আমাদের কাছে বোধগম্য নয়।
6
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, সদস্যসচিব শরীফ মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, মিন্টু ফকির প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।
6
রাজধানীর আগারগাঁও ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে আটক হয়েছেন মোসাম্মৎ সাবুয়া আক্তার (২০) নামের এক রোহিঙ্গা নারী। বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। ওই নারী আবেদন ফরমের সঙ্গে যে জন্মসনদ জমা দিয়েছেন সেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর জোন-৪ থেকে নেওয়া। একজন রোহিঙ্গা নারী বাংলাদেশি জন্মসনদ পেলেন কিভাবে- তা নিয়ে প্রশ্ন তুলেছে পাসপোর্ট অধিদপ্তর। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবদুল্লাহ আল মামুন সমকালকে বলেন, ওই রোহিঙ্গা নারী মিরপুরের মনিপুরের একটি বাসার অস্থায়ী ঠিকানা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। তার স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বগুড়া। ফরম জমা দেওয়ার কাউন্টারে তাকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে স্বীকার করেন যে, তিনি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা। এক দালালের মাধ্যমে পাসপোর্ট নিতে এসেছেন বলে জানান তিনি। ওই দালালের নাম জানাতে পারেননি। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মকর্তা আরও বলেন, ওই রোহিঙ্গা নারীর জন্মসনদের তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, তিনি সিএনসিসির জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসের মিরপুর জোন থেকে জন্মসনদ পেয়েছেন। এটি সরকারি সার্ভারেও রয়েছে। কিন্তু রোহিঙ্গা হয়ে কিভাবে বৈধ জন্মসনদ পেলেন- এ প্রশ্নের উত্তর ওই নারী দিতে পারেননি। ওই রোহিঙ্গা নারীর জন্মসনদে মিরপুর জোন-৪ এর জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী মোফাজ্জল হোসেন এবং একই অফিসের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ আলমের স্বাক্ষর রয়েছে। গত ১২ মে ওই অফিস থেকে জন্মসনদটি নেন তিনি। এ বিষয়ে কথা বলতে ডিএনসিসি মিরপুর জোন-৪ এর ওই দু'জনকে ফোন দেওয়া হলে তারা ফোন ধরেননি। সম্প্রতি ডিবি পুলিশ ২৪ রোহিঙ্গা নারী ও পুরুষের পাসপোর্ট উদ্ধার করে। ওই ঘটনার তদন্ত চলার মধ্যেই পাসপোর্ট পাওয়ার আবেদন করতে গিয়ে আটক হলেন এই রোহিঙ্গা নারী।
6
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শেষ হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দু'দল। অকল্যান্ডের ইডেন পার্কে ফ্লাডলাইটের আলোয় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। সফরে পাঁচ ম্যাচ হেরে আত্মবিশ্বাসের তলানীতে বাংলাদেশ। অবশ্য কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, শেষ ম্যাচে ভালো ক্রিকেট উপহার দেবে তার দল। শেষটা ভালো করতে প্রত্যয়ী ছিলেন মাহমুদউল্লাহও। তবে চোট পাওয়ায় তিনি আজ খেলছেন না। খেলবেন না সাইফউদ্দিন, মুশফিকুর রহিম। ম্যাচটি অধিনায়কত্ব করবেন লিটন দাস। ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফরে সব ফরম্যাটে টানা ৩১ ম্যাচ হেরেছে বাংলাদেশ।
12
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় মানবসম্পদকে প্রস্তুত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। আজ শুক্রবার চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে চতুর্থ শিল্পবিপ্লব-বিষয়ক এক সম্মেলনে এ তাগিদ দেন তাঁরা। 'দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ' বা আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে 'চতুর্থ শিল্পবিল্পব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ' শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, রোবটিকস, মেশিন লার্নিং, জীববিদ্যাভিত্তিক প্রযুক্তির সঙ্গে স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয়ে চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়েছে জানিয়ে বক্তারা জানান, এ বিপ্লব মোকাবিলায় মানবসম্পদ তৈরিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর বিকল্প নেই। দিনব্যাপী এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি এর সাবেক সভাপতি আরিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। সম্মেলনে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস বা সাফা সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি আবু বকর সিদ্দিক। আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ এতে সভাপতিত্ব করেন। বক্তারা জানান, বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের সফলতা বহুলাংশে নির্ভর করছে পেশাগত হিসাববিদসহ পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর। সম্মেলনে দুটি কারিগরি অধিবেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সকালে ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলমের পরিচালনায় 'চতুর্থ শিল্পবিপ্লব: সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। আর বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামানের পরিচালনায় 'চতুর্থ শিল্পবিপ্লব: ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা। দুই পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের চেয়ারম্যান সেলিম উদ্দিন, বিডিআরএএলের (ডান অ্যান্ড ব্রাডস্ট্রিটের) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ মামুন, ইনডেক্স গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ ও সুন সিং গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা কাউসার আলম।
0
বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি ও গণসংযোগ করে আসছেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাশেম সেখ। জাতীয় পরিচয়পত্রও আছে তার। নির্বাচনের সকল প্রস্তুতি যেন নিমিষেই শেষ হয়ে যায় তার। তিনি উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম কিনতে গিয়ে জানতে পারলেন ভোটার তালিকায় তিনি ১১ বছর আগেই মৃত! এ ঘটনায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও কোনও সমাধান মেলেনি। জানা গেছে, আগামী ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন। গত ৪ অক্টোবর মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন উপজেলা নির্বাচন অফিস। সেখানে ফরম কিনতে যান ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও চমরগাছা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল কাশেম শেখ। কিন্তু নির্বাচন কমিশনের ডাটাবেজে তার নাম খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার নাম খুজে পাওয়া গেল মৃতের তালিকায়। ওই তালিকায় সে ২০১১ সালে মৃত দেখানো হয়েছে। এজন্য ওই কাউন্সিলর প্রার্থী এবারের মতো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। আব্দুল কাশেম সেখ বলেন, বেঁচে থাকতেই আমাকে মৃত বানিয়েছে নির্বাচন অফিস। এ কারণে ইচ্ছা থাকা সত্তেও নির্বাচনে অংশ নিতে পাচ্ছি না। এখন কতদিনে জীবিত হতে পারবো সেটা নিয়েই চিন্তিত তিনি। সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন বলেন, যেকোন ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। সংশোধনের আবেদন করলে এটির সমাধান হবে। তবে এবারের মতো তিনি ভোট করতে পারবেন না। কারণ দ্রুত সময়ের মধ্যে বর্তমান হালনাগাদ তালিকায় তার নাম তোলা আর সম্ভব নয়। বিডি প্রতিদিন/আল আমীন
6
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে কোভিড পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর দেহে করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষা করানোর পর গতকাল রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে, আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার কথা আছে শিক্ষামন্ত্রীর। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষের ঘটনায় জেরে তিন মামলায় গ্রেফতার হওয়া কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জামিন পেয়েছেন। মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-২-এর বিচারক নবনীতা গুহ তার জামিন মঞ্জুর করেন। এরপর একই দিন আরো দু'টি মামলায় তাকে জামিন দেয় আদালত। তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট হারুন উর রশিদ হাওলাদার। তিনি জানান, আদালত সকালে দু'টি ও বিকেলে একটি মামলায় তার জামিন মঞ্জুর করে। ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাটে দু'পক্ষের সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বাদলকে ১১ মার্চ বিকেলে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপরই আবদুল কাদের মির্জা সমর্থকরা আরো দু'টি মামলা করে তাকে প্রধান আসামি করে। ওই মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হয়। তবে ১৩ দিন কারাগারে থাকার পর জামিন পেলেন বাদল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে উপজেলা আওয়ামী লীগের একটি অংশের বিরোধের জেরে প্রায় দু'মাস ধরে উপজেলা জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পৌরসভা নির্বাচনের সময় থেকে বিভিন্ন বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসা কাদের মির্জার সমর্থকদের সাথে এরই মধ্যে প্রতিপক্ষ খিজির ও বাদল গ্রুপের সমর্থকদের দু'বার সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে সাংবাদিকসহ দু'জন নিহত হন। আহত হন আরো অনেকে। একই ঘটনায় কাদের মির্জাকে আসামি করে হত্যা মামলা দায়ের হলেও পুলিশ তাকে এ পর্যন্ত গ্রেফতার করেনি।
6
গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তাদের মা নাকানো এরিকো। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।শিশির মনির বলেন, জাপানে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার ছোট বোন ও নানা-নানি রয়েছে। তাই শিশুদের নিয়ে তাদের মা জাপানে ঘুরে আসতে চান।এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবে বলে রায়ে বলা হয়। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। এ ছাড়া শিশুদের দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এদিকে আদালতের আদেশ অমান্য করে শিশুদের বাড়ির বাইরে ঘুরতে যাওয়ায় বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন মা নাকানো এরিকো। গতকাল আপিল বিভাগে ওই আবেদন করা হয়।
6
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের হামলায় তিন জার্মান সাংবাদিক ও এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জার্মান টেলিভিশনের সাংবাদিক ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। এছাড়া তাদের সঙ্গে থাকা বাংলাদেশি সাংবাদিক সিহাব উদ্দিন (৪১) প্রকাশ শিহাব সুমন ও তাদের গাড়ি চালক নবীউল আলম (৩০)। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে রোহিঙ্গাদের হামলায় জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও আহত হন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়া বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা-কাপড় কিনে দিচ্ছিলেন। এসময় তাদের ওপর হামলা হয়। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে। তিনি বলেন, হামলাকারীরা বিদেশি সাংবাদিকদের ক্যামেরা, কাগজপত্র (পাসপোর্ট) ও সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যান। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্প হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
6
অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ছেলে-মেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়- অভিভাবকদের সেদিকে যত্মবান হওয়া দরকার। বড় পরিসরের এই পাবলিক পরীক্ষায় সন্তানদের পড়ালেখার সঙ্গে অনৈতিক কোনো কিছু যুক্ত করবেন না।' বুধবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এবারের ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জনসহ মোট ১০৪ জন ক্যাডেট দুইবছর মেয়াদি অ্যাকাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেন। সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. সালমান হাসান রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। তাছাড়া এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন। এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। গত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। প্রশ্নফাঁসের কোনো গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে মানুষের সঙ্গে যারা প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।' শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় কিংবা প্রচলিত ধ্যান ধারণায় উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। এজন্যই আধুনিক ও বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ প্রযুক্তি ও দক্ষতানির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসারে সরকার ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক বিশ্বের শ্রমবাজারে প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।' তিনি বলেন, 'দক্ষ জনশক্তি তৈরিতে মেরিন একাডেমি অবদান রাখছে। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের পাশাপাশি 'বঙ্গবন্ধু টেকনো মেরিনা' শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে সরকার। মেরিন একাডেমি আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত সমুদ্রজাহাজ পরিচালনার জন্য বিশ্বমানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে মেরিন একাডেমি। প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত একাডেমি থেকে প্রশিক্ষিত চার হাজার ৬০০ জন মেরিনারের সম্মিলিত বার্ষিক আয় প্রায় দুই হাজার কোটি টাকা।' শিক্ষামন্ত্রী আরওবলেন, 'অতীতে একজন ক্যাডেটকে প্রশিক্ষণ দিতে প্রদান করতে হতো প্রায় ৪ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্যাডেটদের প্রশিক্ষণ ফি হ্রাস করে ১ লাখ টাকা করেছে। শুধু তাই নয়-পাবনা, রংপুর, বরিশাল ও সিলেটে নির্মাণাধীন মেরিন একাডেমিগুলোর কাজ সম্পন্ন হয়েছে। যা খুব শীঘ্রই চালু হবে। এখন থেকে কম খরচে আরও অধিক সংখ্যক ক্যাডেটকে প্রশিক্ষণ দিতে পারবো। এরই মধ্যে এ একাডেমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে স্বীকৃতি লাভ করেছে।' বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
9
এক সময় ভাবা হতো ফুটবল, ক্রিকেট, টেনিস কিংবা বক্সিংয়ের মতো খেলাগুলো শুধু পুরুষদের জন্যই। এসব খেলার উদ্ভবের পর থেকে বহুকাল পর্যন্ত কেবল পুরুষদেরই দর্শক এসব খেলায় অংশ নিতে দেখেছে। সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের একচ্ছত্র আধিপত্য দেখে মানুষের মনে এক সময় এক ধরনের ভ্রান্ত ধারণার জন্ম নেয় যে, কোমলমতি নারীরা কখনো শক্তির জোরে লড়তে হয় এমন কোনো খেলায় অংশ নিতে পারবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুগ বদলেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে মানুষের চিন্তা-ভাবনা। মানুষ এক সময় উপলব্ধি করে কেবল পুরুষরা নয়, নারীরাও অংশ নিতে পারে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায়। তা ছাড়া নারীদেরও তো অধিকার আছে খেলাধুলার। এরই ধারাবাহিকতায় মেয়েরা আজকাল শুধু ক্রিকেট, ফুটবল কিংবা টেনিস নয়, মেয়েরা এখন অংশ নিচ্ছেন বক্সিং কিংবা রেসলিংয়ের মতো ক্রীড়া প্রতিযোগিতায়। সাম্প্রতিক সময়ে বিশ্বের জনপ্রিয় দুজন নারী রেসলারের কথা তুলে ধরা হবে। এরা হলেন সারায়া পেইজ এবং স্টাসি কেইবলার। সারায়া পেইজ একজন ব্রিটিশ রেসলার। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় নিজের যাত্রা শুরু করলেও এক সময় তিনি নাম লেখান রেসলিংয়ে। বর্তমানে অভিনয়ের চেয়ে রেসলিংয়েই বেশি সময় দিচ্ছেন তিনি। পেইজের জন্ম ১৯৯২ সালের ১৭ আগস্ট যুক্তরাজ্যের নরউইচ শহরে। বর্তমানে ২৪ বছর বয়সী এ সুন্দরী তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে। আগে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও রেসলিংয়ে নিজের আধিপত্য জানান দিতে খুব একটা সময় লাগেনি এই ব্রিটিশ রেসলিং সুন্দরীর। ইতোমধ্যে দ্য এনএক্সটি রেসলারস অব অল টাইমের র্যাংকিংয়ে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে দ্য এনএক্সটি রেসলারস অব অল টাইমের র্যাংকিংয়ের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন তিনি। তা ছাড়া রেসলিংয়ের জনপ্রিয় র্যাংকিং সাইট দ্য গ্রেটেস্ট সুপারস্টার অব টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির তালিকায় ৩৬ নম্বরের রয়েছেন তিনি। ২৪ বছর বয়সী এ সুন্দরী এখনো দাপটের সঙ্গে রেসলিং করে যাচ্ছেন। সময়ের আরেকজন আলোচিত নারী রেসলার স্টাসি কেইবলার। স্টাসি কেইবলারের জন্ম ১৯৭৯ সালের ১৪ অক্টোবর আমেরিকার মেরিল্যান্ডে। সারায়া পেইজের মতো তিনিও একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। তবে অভিনয় এবং মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও ক্যারিয়ার হিসেবে রেসলিংকেই বেশি প্রাধান্য দেন কেইবলার। বর্তমানে ৩৭ বছর বয়সী আমেরিকান এ নারী রেসলার ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। রেসলিংয়ের জনপ্রিয় র্যাংকিং সাইট দ্য গ্রেটেস্ট সুপারস্টার অব টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির তালিকায় ৪০ নম্বরে রয়েছেন স্টাসি কেইবলার। সারায়া পেইজ এবং স্টাসি কেইবলারের মতো নারী রেসলাররা অনেক নারীর অনুপ্রেরণা হয়ে এখনো দাপটের সঙ্গে রেসলিংয়ের লড়াইয়ে লড়ে যাচ্ছেন।
12
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরোনো শত্রুতার জের ধরে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের উপপক্ষ বিজয় ও সিএফসির মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারও এ দুই উপপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই দিন অর্থনীতি বিভাগের র্যাগ ডে ছিল। এ উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠান দেখতে যান সিএফসির কয়েকজন কর্মী। কিন্তু বিজয়ের কর্মীরা তাঁদের মিলনায়তনে ঢুকতে দেননি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে দুই হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) দুই উপপক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। আজকের ঘটনার জন্য দুই উপপক্ষই একে অপরকে দোষারোপ করেছে। সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও বিজয়ের নেতৃত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। ছাত্রলীগ সূত্র বলছে, সন্ধ্যায় বিজয়ের নেতা ও সাবেক সহসম্পাদক মাহমুদুল হাসান আবদুর রব হলের ঝুপড়িতে যান। সেখানে সিএফসির কর্মীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে বিজয়ের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে ও সিএফসির নেতা-কর্মীরা শাহ আমানত হলের সামনে এসে জড়ো হন। এ সময় দুই উপপক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রামদার মহড়া দেন। একপর্যায়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। হয় পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে দুই কর্মী আহত হন। এদিকে রাত আটটা পর্যন্ত সংঘর্ষ চলার পর পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে। আহত একজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের বিষয়ে সভাপতি রেজাউল হক প্রথম আলোকে বলেন, 'মাহমুদুল হাসান একজন চাঁদাবাজ। তিনি আবদুর রব হলের ঝুপড়িতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। পরে নেতা-কর্মীরা তাঁকে প্রতিহত করেছেন।' আর সাবেক সহসম্পাদক মাহমুদুল হাসান বলেন, রেজাউল হকের নির্দেশে জুনিয়র কর্মীরা তাঁকে ধাক্কা দিয়েছে। তিনি জুনিয়র কর্মীদের কাউকেই চেনন না। উদ্দেশ্যমূলকভাবে এটি করা হয়েছে। বিজয়ের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, 'সিএফসির নেতা-কর্মীরা সভাপতি রেজাউল হকের "পাওয়ার" দেখিয়ে অর্থনীতি বিভাগের অনুষ্ঠানে ঝামেলা করার চেষ্টা করেন। কিন্তু বিজয়ের কর্মীরা প্রতিহত করেন। আজও তাঁদের এক নেতাকে ধাক্কা দিয়েছেন। কোনো কারণ ছাড়াই ঝামেলা করছেন।' তবে রেজাউল বলেন, 'বিজয়ের কয়েকজন কর্মীকে ফাউ খেতে না দেওয়ায় সোহরাওয়ার্দী হলের বাবুর্চিকে মারধর করেছে তারা। এ ঘটনা ধামাচাপা দিতে তারা ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ লাগিয়েছে।' সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতের ঘটনার জের ধরে আজ আবার সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন ক্যাম্পাস শান্ত। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দুই পক্ষে বিভক্ত। একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও আরেকটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। দুটি পক্ষের আবার ১১টি উপপক্ষ রয়েছে।
6
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। এটাকে নাটক বললেও যেন কম হয়ে যায়! খেলা শেষে মাঠের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পেনাল্টি শুটআউটের জন্য আবার টিম বাস থেকে নেমে আনা হলো ফুটবলারদের।ফেডারেশন কাপের তৃতীয় দিনে আজ মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সব স্বাভাবিকভাবেই হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর মাঠ ছেড়েছে দুই দল। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপর জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে! দুই দলের গোল ব্যবধান ও কার্ড সংখ্যা যেহেতু (দুটি করে) সমান ছিল।ততক্ষণে ফুটবলাররা ড্রেসিংরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে টিম বাসে উঠে পড়েন। খেলা শেষ তাই মাঠের ফ্লাডলাইটও নিভে যায়। এমনকি ক্লান্ত শরীর নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন কয়েকজন। বাসের ইঞ্জিনও চালু হয়ে গেছে, এমন সময় খবর আসে সবাইকে আবার মাঠে যেতে হবে! বাধ্য হয়ে সবাই মাঠে নেমে কিছুক্ষণ গা গরমের পর শুরু হয় শুটআউট। যেখানে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মোহামেডান। গ্রুপ রানার্সআপ হয় স্বাধীনতা কেসি। এর আগে নিয়মবহির্ভূতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে খেলতে নামেনি উত্তর বারিধারাও।এই দুই দলকেই আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। তিন দলের মধ্যে কিংস সরে দাঁড়ানোয় মোহামেডান ও স্বাধীনতার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল গ্রুপ সেরা হয় কোন দল। নাটকের জন্ম দেওয়া সেই টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।
12
আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনকে খুঁজে পেতে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি বলেন, ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। তারা কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) সহায়তা করবো। এ বিষয়ে অন্যান্য সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর
6
বদরগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মা ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।উপজেলার কুতুবপুর বালুয়াপাড়া গ্রামে গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবারটি গ্রামছাড়া।অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এক তরুণী ভ্যানে করে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে এলাকার চার যুবক ভ্যানের এক যাত্রীসহ ওই তরুণীকে তুলে নিয়ে পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি চিৎকার দিলে যুবকেরা তাঁকে চরিত্রহীন অপবাদ দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। সঙ্গে ভ্যানের অপরিচিত যাত্রীকেও বাঁধা হয়। পরে তাঁরা প্রচার চালান, তরুণী এই ছেলের সঙ্গে দেহ ব্যবসার উদ্দেশ্যে শহরে যাচ্ছিলেন। এ কথা শুনে মেয়েটির ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে তাঁর মা এগিয়ে আসলে তাঁকেও গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। এ সময় মেয়েটির বাবা সেখানে গেলে তাঁকেও লাঠি দিয়ে পেটানো হয়।তরুণী অভিযোগ করেন, ওই দিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে তাঁদের লাঠি দিয়ে পিটিয়েছেন গ্রামপুলিশ জান্নাতের নেতৃত্বে এলাকার ১৫ থেকে ২০ জন। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসে তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ শহরে তাঁর ভাইয়ের বাসায় রেখে আসেন।তরুণী বলেন, 'এলাকার লোটাস, নুরুজ্জামান, মিল্টন ও বাটুল মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়েছেন। জখম স্থানগুলোর ছবি তুলে পুলিশকে দিয়েছি। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। নির্যাতনকারীরা সোমবার সকালে ইউপি সদস্য আকমলকে সঙ্গে নিয়ে আবার গাছে বেঁধে মারার হুমকি দিয়েছেন।'মেয়েটির মা বলেন, 'মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েকে রাস্তা থেকে ধরে এনে মারধর করেছেন। মেয়েকে উদ্ধার করতে গেলে তাঁরা আমাকেও গাছে বেঁধে মারধর করে গ্রামছাড়া করেন। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ বাড়িতে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু গ্রামপুলিশ জড়িত থাকায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।'মারধরের বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামপুলিশ জান্নাত বলেন, 'এলাকার মানুষ ফোন করে আমাকে ঘটনাস্থলে ডেকে নেন। মানুষের রোষানল থেকে ওই তরুণীকে রক্ষা করতে তাঁকে জুতা দিয়ে দুই-চারটি মাইর দিয়েছি।'মেয়েটির পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য আকমল হোসেন বলেন, 'বিষয়টি আমি জানতাম না। থানায় অভিযোগ হওয়ার পর জেনেছি। তাই মেয়েটিকে আপস করার কথা বলেছি।'যোগাযোগ করা হলে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী বলেন, 'খবর পেয়ে রাত ১টার দিকে ওই তরুণীসহ তাঁর পরিবারকে উদ্ধার করে তরুণীর ভাইয়ের বাসায় রেখে আসি। মেয়েটি চরিত্রহীন। কিন্তু গ্রামের মানুষ তাঁকে পিটিয়ে ঠিক করেনি।'এ ঘটনায় ছয় দিনেও ব্যবস্থা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, 'বিষয়টি ইউপি চেয়ারম্যান আপস করেছিলেন। তাই ব্যবস্থা নেওয়া হয়নি। যদি তরুণীর পরিবার চান তাহলে আজই থানায় মামলা নথিভুক্ত করা হবে।'
6
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে কিছুক্ষণের মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বিএনপির প্রেস উইং-এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
6
বিদ্যা সিনহা মিম। তারকা অভিনেত্রী ও মডেল। আসছে ঈদে তার অভিনীত 'পরান' ছবিটি মুক্তি পাওয়ার কথা। রায়হান রাফি পরিচালিত এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে- আজ বিশ্ব বাবা দিবস। এবার বলুন আপনার চোখে আপনার বাবা কেমন? বাবাই আমার পৃথিবী। আমার কাছে শুধু বছরের এক দিন নয়, সব দিনই বাবা-মায়ের জন্য। আমি আমার বাবা-মাকে আমার কাছে পেয়েছি সব সময়। সে কারণেই তাদের ছাড়া থাকতে পারি না। তাই তো শুটিং বা যেখানেই যাই না কেন, আমার সঙ্গে মা অথবা বাবা থাকেনই। যখন অভিনয় শুরু করেছেন, তখন বাবার কাছে অনুপ্রেরণা পেতেন? অভিনয়ের শুরু থেকেই বাবার পূর্ণ সমর্থন পেয়েছি। বাবা যখন শিক্ষকতা করতেন, সে সময় তার ছাত্রছাত্রীরা প্রশ্ন করলে আমার কথা বলতেন। আমার কোনো কাজ প্রচার হলে শিক্ষার্থীদের সঙ্গে বাবা শেয়ার করতেন। ছোটবেলার চেয়ে বড়বেলায় বাবার সঙ্গে আমার বন্ধুত্ব গাঢ় হয়। এখন বাবার সঙ্গে সব বিষয়ে খোলামেলা আলোচনা করি। তিনিই আমার মেন্টর। বাবা সব সময় বলেন, পরিশ্রমের বিকল্প নেই। বাবার এ কথাটা আমি সব সময় মেনে চলি। আসছে কোরবানির ঈদে আপনার অভিনীত 'পরান' মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে বলুন। করোনার কারণে দীর্ঘ বিরতির পর নতুন ছবি হলে মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য খুশির সংবাদ। আমাদের দেশের দর্শক পর্দায় যে ধরনের ছবি দেখতে পছন্দ করেন, 'পরান' তেমনই গল্প নিয়ে নির্মিত। রোমান্টিক কমেডির এই ছবিতে আমাকে একজন সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে, যার নাম অনন্যা। তার জীবনের উত্থান-পতন নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। নির্মাতা খুব সুন্দরভাবে ছবিটি নির্মাণ করেছেন। দর্শক ছবিটি গ্রহণ করলেই আমার কষ্ট সার্থক হবে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী। 'দামাল' ছবির কাজ কতটুকু এগিয়েছে? মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে নির্মিত 'দামাল'-এর দৃশ্যধারণ শেষ করেছি। এখন ডাবিং বাকি। এই ছবিতে আমাকে দেখা যাবে প্রতিবাদী এক মেয়ের ভূমিকায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। মুক্তিযুদ্ধ এবং ফুটবল খেলার মতো দুটি বিষয় এতে তুলে ধরা হয়েছে। এ দুটি বিষয় একসঙ্গে এর আগে কোনো ছবিতে দেখানো হয়নি। নতুন ছবিতে অভিনয় নিয়ে কিছু ভেবেছেন? এখন অনেক চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। কিন্তু ভালো গল্পের ছবির সংখ্যা খুব কম। গল্প আর চরিত্র পছন্দ না হলে কাজ করতে চাই না। আমি এমন কিছু কাজ করতে চাই, যা আমাকে দর্শকের মধ্যে অনেকদিন বাঁচিয়ে রাখবে। তাই চেষ্টা করছি ভিন্ন ধাঁচের কিছু গল্প ও চরিত্রে অভিনয় করতে। হাতে নতুন ছবি নেই। তাহলে বর্তমান ব্যস্ততা কী নিয়ে? অনেক পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি। দিনের বেশিরভাগ সময় সেগুলোর প্রমোশন নিয়ে কাজ করি। এ ছাড়া পরিবারের সঙ্গে সময় পার করি। আবার উপস্থাপনায় দেখা যাবে কি? অনেক কিছুই করতে চাই, কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। উপস্থাপনা ভালো লাগে। লকডাউনের সময় ঘরবন্দিকে কাজে লাগাতে 'মিমস কাস্টডি' অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। নিজের ইউটিউব চ্যানেলের আয়োজন বলে এটি করেছি। আবার কবে উপস্থাপনায় দেখা যাবে, তা নিশ্চিত বলতে পারব না।
2
তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি অনু্ষ্ঠিত হবে। নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। এ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। এমন প্রতিবেদনের পরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
6
আজ পঁচিশে মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা শহর ছিল থমথমে। নানা রকম কানাঘুষা ছিল। সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কাউকে না জানিয়ে ঢাকা ত্যাগ করেন। এটি ছিল তাঁর পূর্বপরিকল্পিত। রাতেই ঢাকাসহ সব সেনানিবাস থেকে ট্যাংক, কামান, বন্দুক ও অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী শহরগুলোতে নিরস্ত্র জনসাধারণের ওপর 'অপারেশন সার্চলাইট' নামক একটি জেনোসাইডের মিশনে নেমে আসে। এরা আকস্মিকভাবে শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় মানুষ হত্যা শুরু করে। ঢাকায় রাজারবাগ পুলিশ সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা ও ছাত্রাবাস, পিলখানার ইপিআর হেডকোয়ার্টার্স, পুরান ঢাকাসহ আবাসিক এলাকাগুলোয় আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষকসহ জগন্নাথ হলের শিক্ষার্থী-কর্মচারীদের গণহারে গুলি করে হত্যা করা হয়। অন্যান্য হলেও ছাত্রছাত্রীদের ওপর একইভাবে আক্রমণ ও হত্যাকাণ্ড চালানো হয়। পুলিশ ও ইপিআর ক্যাম্পে পাকিস্তানি সেনাবাহিনী প্রতিরোধের মুখে পড়ে। তবে পাকিস্তানিদের কামান, বন্দুক ও অস্ত্রশস্ত্রের মুখে এই প্রতিরোধ দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়নি। অনেক পুলিশ ও ইপিআর সদস্য সেই রাতে শহীদ হন। পাকিস্তানি সেনাবাহিনী রাস্তাঘাট, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কামান ও বন্দুকের গুলি ছুড়তে ছুড়তে অগ্রসর হয়েছিল। তাতে অসংখ্য মানুষ রাস্তাঘাট এবং বাড়িঘরে প্রাণ হারায়। বিভিন্ন শহরে অপারেশন সার্চলাইটের আক্রমণে অনেক স্থাপনায় গোলাবারুদ নিক্ষেপের ফলে আগুন জ্বলে ওঠে। এতে অসংখ্য মানুষ আহত ও নিহত হয়। শহরের গণ্যমান্য অনেক ব্যক্তিকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়।অপারেশন সার্চলাইটে কত মানুষ নিহত ও আহত হয়েছিল তার সঠিক পরিসংখ্যান জানা না গেলেও খোদ ঢাকা শহরেই সেই রাতে ১০ হাজারের মতো মানুষ জেনোসাইডের শিকার হয় বলে কোনো কোনো সূত্র দাবি করেছে। মূলত ওই রাতের এই আকস্মিক হামলা থেকেই যে হত্যাযজ্ঞ দেশব্যাপী শুরু হয়েছিল, এটিকে সর্বত্র জেনোসাইড হিসেবে অভিহিত করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে জেনোসাইড চালিয়েছিল। তাতে ৩০ লাখ মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে। অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, রাস্তাঘাট, পুল-কালভার্ট ধ্বংস করা হয়। মূলত অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তান সরকার পূর্ব বাংলায় পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল। এর অর্থ হচ্ছে মানুষ নয়, শুধু পূর্ব বাংলার মাটিই তাদের প্রয়োজন ছিল, সেটি বাস্তবায়ন করা। পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারের ধারণা ছিল ব্যাপক জেনোসাইড শুরু হলে সাধারণ মানুষ স্বাধীনতার আকাঙ্ক্ষা ত্যাগ করে পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করবে, নেতারাও আত্মসমর্পণ করবেন। কিন্তু সেই রাতে ঢাকা শহর যখন পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবারুদে পুড়ছিল, জেনোসাইড চলছিল, তখনই একদিকে প্রতিরোধ শুরু হয়, অন্যদিকে প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একটি বার্তা ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেন। পরদিন দেশের অভ্যন্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে এবং বিদেশে গণমাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বার্তাটি প্রচারিত হয়। সারা দেশেই সাধারণ মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে অঙ্গীকার ব্যক্ত করতে থাকে। যদিও ঢাকাসহ কয়েকটি শহরে ২৬ মার্চ কারফিউ জারি ছিল। কিন্তু গোটা দেশ স্বাধীনতার পক্ষে উত্তাল হয়ে ওঠে।২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল বঙ্গবন্ধুকে তাঁর ৩২ নম্বর ধানমন্ডির বাসভবন থেকে সেনানিবাসে ধরে নিয়ে যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ধরার জন্য সেনাবাহিনী রাতেই বাড়ি বাড়ি তল্লাশি করে। কিন্তু নেতারা আগে থেকে বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক বাড়ি ছেড়ে প্রথমে নিরাপদ আশ্রয়ে, পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। ফলে পাকিস্তানি বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জেনোসাইড শুরু করলেও বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা যায়নি; বরং ২৬ মার্চ থেকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের বার্তা ঘোষিত হয়।সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থা থেকেই পাকিস্তানিদের আক্রমণ মোকাবিলা করার জন্য রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য অস্থায়ী সরকার, মুক্তিবাহিনী, সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ এবং গণতান্ত্রিক বিশ্বের সমর্থন গ্রহণের পদক্ষেপ নেয়। এই প্রতিরোধ যুদ্ধের ঘটনাটি সম্ভবত পাকিস্তানের শাসকগোষ্ঠী তথা সেনা কর্মকর্তাদের ধারণার বাইরে ছিল।অপারেশন সার্চলাইট ইয়াহিয়া খানের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী সংঘটিত করেনি। এর প্রস্তুতি ছিল এক মাসের অধিক সময় ধরে। ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশেই মেজর জেনারেল খাদেমুল হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলীর সমন্বয়ে অপারেশন সার্চলাইটের মাধ্যমে কীভাবে পূর্ব বাংলায় জেনোসাইড শুরু এবং কার্যকর করা যাবে, তার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়। শুধু সেনাবাহিনীই নয়, পূর্ব বাংলার সেই সময়ের প্রাদেশিক গভর্নর ও জিওসি পদেও পরিবর্তন আনা হয়। পূর্ব পাকিস্তানের জিওসি লে. জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এস এম আহসানকে অব্যাহতি দিয়ে লে. জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর ও জিওসি করে পাঠানো হয়। ১৭ মার্চ পাকিস্তান সামরিক বাহিনীর সিওএস জেনারেল হামিদ টেলিফোন করে জেনারেল রাজাকে অপারেশনের পরিকল্পনা করার দায়িত্ব দেন। ১৮ মার্চ সকালে ঢাকা সেনানিবাসের জিওসি কার্যালয়ে বসে জেনারেল রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী অপারেশনের পরিকল্পনা তৈরি করেন। তাঁদের তৈরি পরিকল্পনাটি ২০ মার্চ আবার জেনারেল হামিদ ও লে. জেনারেল টিক্কা খান পর্যালোচনা করেন। এরপর ২৫ মার্চ পূর্বপরিকল্পনা অনুযায়ী অপারেশন শুরু হয়। রাও ফরমান আলী ঢাকা এবং খাদেমুল হুসাইন অন্যান্য সেনানিবাসের অপারেশন তদারকির দায়িত্বে ছিলেন। নয় মাস পূর্ব বাংলার জনগণকে পাকিস্তানের শত্রু হিসেবে বিবেচনা করেই একদিকে সেনাবাহিনী এবং অন্যদিকে তাদের গঠিত রাজাকার, শান্তি কমিটি, জামায়াতে ইসলামীর গঠিত আলবদর, আলশামস বাহিনী বর্বরোচিত জেনোসাইড পরিচালিত করেছিল। এর বিরুদ্ধে সাধারণ নিরস্ত্র জনসাধারণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, যুবক, নারী-পুরুষ মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে জনযুদ্ধ সংগঠিত করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, ধ্বংসযজ্ঞ এবং রক্তাক্ত সিঁড়ি অতিক্রম করে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে । ১৯৭১ সালে অল্প কিছুসংখ্যক মানুষ ব্যতীত সবাই মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করেছিল, পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ করেছিল। পৃথিবীর অনেক জাতিই নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের ঐতিহ্য সৃষ্টি করেছে। ফরাসি দেশে ১৭৮৯ সালে বিপ্লব সংঘটিত হয়েছিল। এখনো সেই দেশের শিশু-কিশোর এবং জনসাধারণ শ্রদ্ধার সঙ্গে বিপ্লবীদের স্মরণ করছে। ইউরোপের বিভিন্ন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনো ভুলে যায়নি, শিশুরাও সেই যুদ্ধের ভয়াবহ ইতিহাস জানার মাধ্যমে ফ্যাসিবাদ, নাৎসিবাদকে ঘৃণা করতে শিখছে। যুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে এবং দেশকে অকৃত্রিমভাবে ভালোবাসতে শিখছে। রাজনৈতিক, সামাজিক শক্তি দেশকে শান্তি ও মঙ্গলের পথে পরিচালিত করতে অঙ্গীকার ব্যক্ত করছে। দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হলো আমাদের দেশে স্বাধীনতা এবং জেনোসাইডের এমন মর্মন্তুদ ইতিহাস ধারণের ক্ষেত্রে আমরা দ্রুতই বিভাজনের পথে পা দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করার ক্ষেত্রে অনেকেই এখন আর সরব নেই। নিতান্তই কিছু আনুষ্ঠানিকতা রাষ্ট্র ও রাজনীতিতে আছে, কিন্তু নিরঙ্কুশভাবে নেই মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি ১৯৭১-এর আনুগত্য। অনেকেই এখন বিকৃত এবং বিস্মৃত ইতিহাস নিয়ে রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে যে অবস্থান নিচ্ছে, তা দুঃখজনক।এরই মধ্যে স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে এখনো আমরা কাছাকাছি যেতে পারিনি। এখনো আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা ও সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের আদর্শের অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যাঁরা একাত্তর সালে একটি সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন সমাজ ও রাষ্ট্র থেকে সাম্প্রদায়িকতা, বৈষম্য, পশ্চাৎপদতা আমরা দূর করতে সক্ষম হব। সেটি করতে হলে আমাদের মধ্যে একাত্তরের জাতীয় চেতনাবোধ জাগ্রত থাকতে হবে, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসকে জাতীয় চেতনার মধ্যে প্রবাহিত করতে হবে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের শৌর্য-বীর্য এবং চেতনাবোধকে এগিয়ে নিতে অন্যান্য জাতি ও রাষ্ট্রের মতো দৃঢ়তা প্রদর্শন করতে পারবে।লেখক: অধ্যাপক, ইতিহাসবিদ ও কলামিস্ট
6
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারুল ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খানসহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর সঙ্গে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার নুর মোহাম্মদ, তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ধর্মবিষয়ক সম্পাদক মো. নুর নবী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচন করায় তাঁদেরও বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খান বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলাম। কিন্তু এবার আমাকে নৌকা দেওয়া হয়নি। তাই এবার আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বহিষ্কারের বিষয়টি দলের ব্যাপার।'
6
'দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি'- এমন কথায় বেশ মিষ্টি করে কোমর দুলালেন নায়িকা। দর্শকও নায়িকাকে হতাশ করলেন না। নায়িকার এই গান দেখলেন। তাই গানটি প্রকাশের প্রথম দিনেই ছাড়িয়ে যায় লাখপাঁচেক ভিউ। নায়িকার নামও মিষ্টি- মিষ্টি জান্নাত। গানটিতে দারুণ আবেদনময়ী হয়েছেন নায়িকা। গানটি গেয়েছেন কনা। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সঙ্গীত আয়োজন করেছেন আকাশ। আর কোরিওগ্রাফি করেছেন খালিদ। থাইল্যান্ডে শুটিং গানটিতে অন্য এক মিষ্টিকে দেখেছেন দর্শক। গান প্রকাশের পর ৫ এপ্রিল মুক্তি পেল ছবিটি। নাম 'তুই আমার রাণী'। ছবিটি দর্শক কতটা টেনেছে, সে হিসাবে যাব না। তবে মিষ্টি ঠিকই তার শুভ্রতা ছড়িয়েছেন এতে। যদিও সুহাসিনী এ নায়িকা 'লাভ স্টেশন' ও 'চিনিবিবি' ছবির মাধ্যমে এরই মধ্যে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। আর এই ছবির মাধ্যমে সেই পরিচিতিটা শক্ত-পোক্ত হলো আরও। মিষ্টির ক্যারিয়ার কিন্তু বেশি দিনের নয়। ২০১৪ সালে শুরু হওয়া ক্যারিয়ারে এই নায়িকার এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তিনিটি ছবি। হাতে আছে বেশ কিছু ছবির কাজ। তার মধ্যে তামিল ছবিও রয়েছে। দুর্বার গতিতেই এগিয়ে চলেছে মিষ্টির চলচ্চিত্র অভিযান। মিষ্টির এবার অপেক্ষা তাই তামিল ও ভোজপুরি ছবির দিকে। মিষ্টি ইতিমধ্যে শুটিং করছেন ভোজপুরি ছবিতে। ভোজপুরি ছবি এখন বেশ পরিচিত বাংলায়। ভারতের অন্যতম চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে দেশটির উত্তরপ্রদেশে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি নামে। এবার সেখানেই অভিষেক হতে যাচ্ছে মিষ্টি জান্নাতের। 'রংবাজ খিলাড়ি' শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন সেখানকার সত্য প্রকাশ। এখানে মিষ্টি অভিনয় করছেন ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। মিষ্টি বলেন, 'ভারত এখন আমার সেকেন্ড হোম। প্রতি মাসেই এখানে আসা হয়, থাকাও হচ্ছে। সেটা শুটিংয়ের জন্যই বলতে পারেন। এ ছবি ছাড়াও বেশ কিছু ছবি নিয়ে কথা হচ্ছে। মনে হচ্ছে, এখানকার ছবিতেই নিয়মিত অভিনয় করা হবে।' আর ভোজপুরি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ মিষ্টির। কথায় কথায় জানালেন মিষ্টি, 'এ অভিজ্ঞতা বলে বোঝানোর মতো নয়। বিশেষ করে ভোজপুরি ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দুঃসাহসিক কাজ বলে মনে হয়েছে আমার। তারা আমাকে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হচ্ছে ছবিটি।' ভোজপুরির পাশাপাশি তামিল ভাষাতেও ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। মিষ্টি জান্নাত শুধু নায়িকাই নন; একজন চলচ্চিত্র প্রযোজকও। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম 'হেভেন মাল্টিমিডিয়া'। ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মিষ্টির বেশ কিছু ব্যবসায়। জামাকাপড় ও রেস্টুরেন্ট ব্যবসাও দাঁড় করিয়েছেন তিনি। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী মিষ্টি জান্নাত। তবে আপাতত চিকিৎসা পেশা নিয়ে কিছু করার ইচ্ছা নেই তার। সিনেমাতেই নিয়মিত হবেন বলে জানালেন মিষ্টি- 'আপাতত ডাক্তারি পেশায় কিছু করার ইচ্ছা নেই। সিনেমার পোকা মাথায় ঢুকেছে। তাই সিনেমা নিয়ে কিছু করতে চাই। পরেরটা পরে দেখা যাবে।' আপাতত মিষ্টির চোখ যে দেশ ছাড়িয়ে ভোজপুরি সিনেমার প্রতি, সেটা তার কথাতেই ফুটে উঠছে। সেখানে মিষ্টির প্রতি সবার আগ্রহ তার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তাই ঢাকা-মুম্বাই ওড়াউড়ির মধ্য দিয়েই কাটছে মিষ্টির ব্যস্ততা। া
2
অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। তৃতীয় টেস্টে আগামীকাল মেলবোর্নে বাঁচা-মরার লড়াইয়ে নামবে জো রুটের দল। অ্যাশেজ বাঁচাতে এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামবে ইংল্যান্ড।প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম দুই টেস্টে খারাপ করা ওপেনার ররি বার্নস ও মিডল অর্ডার ব্যাটার অলি পোপের জায়গায় সুযোগ পাচ্ছেন জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্টে একাদশে চার পরিবর্তন আনতে যাচ্ছে ইংল্যান্ড।গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। বোলিং বিভাগে ক্রিস ওকসের জায়গায় আসছেন মার্ক উড। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন জ্যাক লিচ। একাদশে পরিবর্তন নিয়ে রুট বলেন, 'প্রথম দুই ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া আমাদের চাইতে অনেক ভালো দল। কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা যদি নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারি, তাহলে ওদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারব।'এদিকে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন শেষ ম্যাচে অভিষেক হওয়া মাইকেল নেসারের। বক্সিং ডে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হবে ৩২ বছর বয়সী স্কট বলান্ডের।
12
তরুণ প্রজন্মের জনপ্রিয় নাট্য নির্মাতা তপু খানের একমাত্র মেয়ে ওয়াজিহা ফারজিন খান প্রথমবারের মতো কোনো নাটকে অভিনয় করছে। তবে নাটকটি তপু খানের পরিচালনায় তৈরি হয়নি। 'মিসিং'() নামের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন 'কাজল আরেফিন অমি'। ঈদের ২য় দিন বাংলাভিশনের পর্দায় ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে 'মিসিং' নাটকটি। নাটকটিতে অপুর্ব ও তানজিন তিশার মেয়ের চরিত্রে অভিনয় করেছে ওয়াজিহা ফারজিন খান। এছাড়া তুর্জ, রত্না খান, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। তপু খান বলেন, 'খুব ভাল লাগছে মেয়ে অভিনয় করেছে ভেবে, কদিন আগে সে একটা ফটোশুটেও অংশগ্রহণ করেছে, মাত্র আড়াই বছরে মেয়ের এসব সাফল্য বাবা হিসেবে উপভোগ করছি। কাজল আরেফিন ভাল মানের পরিচালক, খুব যত্নসহকারে কাজটি করেছেন। এছাড়া অপূর্ব, তিশাসহ যারা মেয়ের কোয়ার্টিস্ট ছিল সবাই খুব সহযোগিতা করেছে আমার মেয়েকে। ও যখন যা করতে চেয়েছে তা করতে দিয়ে শুটিং করানো হয়েছে, এক কথায় মেয়ের ইচ্ছেমতে তারা শুটিং করেছে। চিত্রগ্রাহক নাজমুলও অনেক ধৈর্য সহকারে দৃশ্য ধারণ করেছেন। আমি বাবা হিসেবে আমার মেয়েকে দিয়ে শুটিং করাতে গেলে হয়ত অনেকটাই কষ্ট হত এভাবে লাইট ক্যামেরা সবকিছুর সঙ্গে সমন্বয়টা করতে। এই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি'। বিডি প্রতিদিন/এনায়েত করিম
2
বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। মাঝে বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নিলেও এখন ক্রিকেটের বাইরে আছেন তিনি। অবসর না নিয়ে ধরে রেখেছেন ক্রিকেটার সত্ত্বা। অবসর নিয়ে এখনো কোনো চিন্তা-ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার। বরং চোখ রাখছেন ঘরোয়া ক্রিকেটে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে আসা মাশরাফি বলেন, 'ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তাই মনে হয় না কারো কাছে কোনো পরিকল্পনা আছে। ব্যক্তিগতভাবে প্রতিটা খেলোয়াড় নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা। এনসিএল হচ্ছে। তারপর দেখা যাক।' ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল টুর্নামেন্ট খেলেই অবসরে যাবেন মাশরাফি। কিন্তু হয়নি। ২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও বিদায়ের ঘোষণা দেননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ছেড়েছেন শুধু অধিনায়কের দায়িত্ব। তারপর বঙ্গবন্ধু টি-২০ কাপে মাঝের দিকে মাঠে নেমে সফলতাও পান এবং দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। তারপরও ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম ওঠেনি তার। বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক ছিলেন মাশরাফিই। তাই এই দলকে চেনেন পুরোটাই। জানেন দলের চরিত্রও। মাশরাফি জানালেন, 'আমরা সবাই জানি, নিউজিল্যান্ড খুবই কঠিন। সাথে সাকিব নেই, খুবই কঠিন হবে। যাওয়ার আগে যে মানসিকতা ওরা দেখিয়েছে, তা খুবই ইতিবাচক। আমার বিশ্বাস, দল ভালো করবে। কিন্তু, আমার মনে হয় না দলকে অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত।' মাশরাফি যোগ করেন, 'ওরা যদি মন খুলে খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো খেলবে। আমাদের সমস্যা হচ্ছে, খেলোয়াড়দের ওপর অযথা চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে, ক্রিকেট বোর্ড থেকে, নির্বাচক বলেন কিংবা আমরা দর্শক যারা আছি। ওদেরকে সমর্থন করাটা খুব গুরুত্বপূর্ণ।
12
ভারতের রাজধানী দিল্লিতে মোগল সম্রাটদের নামে রাস্তা চায় না দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লির তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোডের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। বিজেপি বলছে, মুসলিম দাসত্বের প্রতীক এই সড়কগুলো। আর তাই এই সড়কের নামের পরিবর্তন প্রয়োজন।এ নিয়ে দিল্লির বিজেপির প্রধান আদেশ গুপ্ত স্থানীয় মিউনিসিপ্যাল করপোরেশন বা এনডিএমসির কাছে একটি চিঠি দিয়েছে।গুপ্ত পরামর্শ দিয়েছেন যে তুঘলক রোডের নাম পরিবর্তন করে গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডকে মহারানা প্রতাপ রোড, আওরঙ্গজেব লেনকে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মীকি রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড করা উচিত। আর বাবর লেনের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বোসের নামে রাখা উচিত।কংগ্রেসের প্রধান কার্যালয় দিল্লির আকবর রোডে অবস্থিত।এ ধরনের রাস্তার নামের পরিবর্তনগুলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি প্যানেল দ্বারা অনুমোদিত হয়।২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি ও উত্তর প্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে নাম পরিবর্তনের ঘটনা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে আওরঙ্গজেব রোডের নামকরণ করা হয়। এক বছর পরে রেসকোর্স রোড প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা পরিবর্তন করে 'লোক কল্যাণ মার্গ' করা হয়।যদিও ইতিহাসবিদেরা এমন নামের পরিবর্তনগুলো নিয়ে আপত্তি তুলেছেন। বিজেপি মুসলিম দাসত্বের প্রতীকগুলো সরিয়ে দিয়ে জাতীয় গর্ব পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।
3
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সুদানের ব্যুরো প্রধানকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। আজ রোববার টুইটারে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় গণমাধ্যমটি। খবর রয়টার্সের। টুইট বার্তায় বলা হয়, আল-জাজিরার সুদানের ব্যুরো প্রধান আল মুসালমি আল কাব্বাসিরের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। কাব্বাসিকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আল-জাজিরা।সুদানে গতকাল শনিবারও সেনা অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভ হয়েছে। রাজধানীসহ দেশটির অন্যান্য শহরে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। গত ২৫ অক্টোবর সুদানে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন। এ বিক্ষোভে ইতিমধ্যে বেশ কিছু বিক্ষোভকারী নিহত হয়েছেন।আন্তর্জাতিক সম্প্রদায় সুদানে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে। সুদানে অবিলম্বে বেসামরিক নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
3
মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই উত্তর আমেরিকার বক্স অফিসে হিট জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। ইন্ডাস্ট্রি অফ ওয়াচার এক্সিবিউটর রিলেশন্স অনুসারে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা।৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নো টাইম টু ডাই মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির আয়ের তোড়ে গত সপ্তাহের শীর্ষ থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে গত সপ্তাহে ৩ কোটি ১৭ লাখ ডলার আয় করা সিনেমা ভেনম: লেট দা বি কার্নেজ। এই সিনেমাটি প্রথম দুই সপ্তাহে আয় করেছে ১৪ কোটি ১০ লাখ ডলার।এ ছাড়া, ১ কোটি ডলার আয় করে এ সপ্তাহে তৃতীয় অবস্থানে আছে দা অ্যাডামস ফ্যামিলি ২। ৪৩ লাখ ডলার আয় করে চতুর্থ অবস্থানে ছিল ডিজনির ব্লকবাস্টার শাং-চি এবং দ্য লিজেন্ড অফ দা টেন রিংস। পঞ্চম স্থানে দা মেনি সেন্টস অফ নেটওয়ার্ক এবং ষষ্ঠ অবস্থানে রায়ান রেনল্ডস অভিনীত কমেডি অ্যাকশন মুভি ফ্রি গাই। এর পরে রয়েছে যথাক্রমে ডিয়ার ইভান হ্যানসেন (১০ লাখ ডলার), ল্যাম্ব (১০ লাখ ডলার), ক্যান্ডিম্যান (৭ লাখ ১০ হাজার ডলার) ও ১০ নম্বরে জঙ্গল ক্রুজ (২ লাখ ১৫ হাজার ডলার)।'নো টাইম টু ডাই' বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫ তম ও কেন্দ্রীয় চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ সিনেমা। সিরিজের ইতিহাসে 'নো টাইম টু ডাই' একাধিক কারণে আলাদা। শুধু এজেন্ট-ভিলেন দ্বৈরথের দেয়ালে এ সিনেমাকে আটকে রাখা যাবে না। প্রচণ্ড অ্যাকশনের পাশাপাশি এ ছবিটি অনেক বেশি মানবিক। ছবিতে জেমস বন্ডের প্রতিপক্ষ দু'জন। জেমস বন্ডের প্রতিটি ছবির মতোই এ ছবিতে ব্যবহার করা হয়েছে দারুণ আবহ সংগীত, যা করেছেন হান্স জামিয়ার। ছবির থিম সং 'নো টাইম টু ডাই' গেয়েছেন বিলি আইলিশ।সিনেমার কেন্দ্রে রয়েছে ডিএনএ এবং জেনোসাইডের থিম। নিজের সেরা অভিনয় উজাড় করে দিয়েছেন ডেনিয়েল ক্রেইগ। বন্ডের বিপরীতে দুর্ধর্ষ দুশমন রামি মালিক, থুড়ি হানিবালও এক কথায় অনবদ্য। ক্যারি জোজি ফাকুনাগাও ছিলেন বন্ড অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। কুবা থেকে বন্ডকে পালানোয় সাহায্য করা আনা দি আরমাসের ছোট্ট চরিত্রও উল্লেখযোগ্য। নতুন এজেন্ট ০০৭-এর চরিত্রে রাশানা লিঞ্চও নজর কেড়েছে দর্শকদের।
2
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমির খানের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে। আমির খানের মুখপাত্র বলেন, কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর আমির খান সব নিয়ম মেনে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবার উচিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা। আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমির খান সম্প্রতি কিংবদন্তী অভিনেতা টম হ্যাংকস অভিনীত 'ফরেস্ট গাম্প' চলচ্চিত্রটির অফিশিয়াল হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এসএইচ
2
'বাবাকে বলেছিলাম আমাকে একটা বছরের টাকা দাও। এরপর আর কখনো আমার পড়ার খরচ দিতে হবে না।' এভাবেই কন্যা বা নারী হিসেবে নিজের সীমাবদ্ধতাগুলোকে পেরিয়ে আসার গল্প শুরু করেন তাসনুভা আহমেদ। তিনি আন্তর্জাতিক বিজ্ঞাপন ও মার্কেটিং প্রতিষ্ঠান এশিয়াটিক মাইন্ড শেয়ারের কার্যনির্বাহী পরিচালক। তাসনুভার বিশেষত্ব আছে, তিনি এবং তাঁর টিম বিজ্ঞাপন তৈরি করেন ছাপা কাগজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবটার জন্যই। যাকে বলে একদম বাড়ির মতো সব একসঙ্গে পাওয়ার আরাম, তা-ই দেওয়ার কাজ করেন তাসনুভারা। এ কারণে বাজারের নেতৃত্ব তাসনুভা ও তাঁর দলের। তাসনুভা আহমেদ একদম পুরান ঢাকার মেয়ে। স্কুল সেন্ট ফ্রান্সিস, কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সাধারণের ধারণা থেকে ধরে নেওয়ায় যায়, ঢাকায় থাকা ছেলেমেয়েদের জীবন অনেকের চেয়ে বেশি নিশ্চিত। তাঁদের থাকার কথা ভাবতে হয় না। খাওয়ার খরচও নগণ্য। কারণ, পরিবার তো সঙ্গে থাকেই। কিন্তু বাস্তবতা আলাদা। আরও ভালো করে বললে কন্যাদের বাস্তবতা আলাদা। 'আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্যটা ছিল ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। এ জন্য ডিগ্রির নামটুকু বলাই যথেষ্ট, সেই ডিগ্রি দিয়ে তো আর কাউকে ক্যারিয়ার করতে হবে না। করতে দেওয়াই-বা হবে কই? বিয়ের পরে বাচ্চাকে প্রাথমিকের পাঠ দিতে পারলেই তো অনেক। মেয়েদের কাজ শুধু রান্না করা, বাচ্চা পালন। এরপর পরিবারের পুরুষেরা চাপে রাখবেন, বড় হয়ে বাচ্চারা চাপে রাখবে-আমি এটা মেনে নিতে পারতাম না কখনো,' বলেন তাসনুভা। এইচএসসির পর তাসনুভা চেষ্টা করেন ব্যবসায় প্রশাসনে লেখাপড়া করার। সুযোগ পান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। একে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ, তার ওপর পুরান ঢাকা থেকে আসা-যাওয়া। নাকচ হয়ে যায় তাঁর আরজি। ১৯৯৯ সালে যখন তাসনুভা বিশ্ববিদ্যালয় ভর্তি হন, তখন দেশের বাস্তবতাও আলাদা। ব্যবসায় প্রশাসন থেকে আসা মেয়েরা খুব উচ্চ পদে গেছেন, এমন উদাহরণও খুব কম। 'বাইরের উদাহরণ যা-ই হোক, আমাদের তো শুনতে হয়, এই পরিবারের মেয়েরা কখনো করেনি, তাই এটা করতে চাওয়াও গর্হিত অপরাধ, এতে কে টাকা বিনিয়োগ করবে?' বলেন তাসনুভা। সদ্য এইচএসসি পাস তরুণী তাসনুভার পাশে দাঁড়ান তাঁর কখনো রান্নাঘরের বাইরে বের না হওয়া গৃহিণী মা। 'আমরা দুজন মিলে বাবাকে খুব বোঝালাম, একটা বছরের পড়ার টাকা দিলে পরের বছরগুলোতে আর দিতে হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তখনো এত প্রতিযোগিতাপূর্ণ হয়নি। রেজাল্ট ভালো করলে স্কলারশিপে পড়া যায়, এভাবেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেন তাসনুভা। এরপরই বিজ্ঞাপনের অথই সাগরে। বিশ্ববিদ্যালয় তাও পার হয়ে যায়, কিন্তু বিজ্ঞাপন বাজারের জীবন নারী তো বটেই, পুরুষের জন্যও খুব কঠিন। এখানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কাজের মধ্যে সজাগ থাকতে হয়। রাত ১০টা-১১টা পর্যন্ত অফিস কোনো ব্যাপারই নয়। তাসনুভাকে প্রতিযোগিতা করতে হয়েছে পুরুষদের সঙ্গে। তাসনুভার ভাষায়, 'যাদের অফিসে আসার আগে টেবিলে নাশতা রেডি থাকে। বাড়ি ফিরে ভাত। আর আমি সকালের নাশতাও বানাই, রাতের ভাতও। তো কাজ হাতে নিয়ে যোগ্যতা প্রমাণের আগেই বিচারের রায় এসে যায়-ও তো মেয়ে, পারবে না, বাদ দাও।' সবাই তাসনুভাকে বাদ দিলেও তাসনুভা নিজেকে বাদ দিতে পারেন না। শুধু যে পরিবার বা সমাজের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করা, তা-ই নয়। বিজ্ঞাপনশিল্পের নিত্যনতুন সীমাবদ্ধতার সঙ্গে সখ্যই হয়ে যায় তাঁর। 'বিজ্ঞাপন খুব মজার বিষয়, এখানে প্রতিদিন গ্রাহক বদলায়, নতুন প্রতিষ্ঠান, নতুন পণ্য, নতুন রকমের চ্যালেঞ্জ, এর মধ্যে আসে নিউ মিডিয়া মানে সামাজিক যোগাযোগমাধ্যম। একদম অ আ থেকে পাঠ নিতে হয় বিজ্ঞাপন শিক্ষার।' লতে চলতে আমি আস্তে আস্তে জীবনের ভারসাম্য রাখা শিখে ফেলি। যেমন প্রথম বাচ্চাকে বাড়িতে রেখে যেদিন কাজে যোগ দিই, আমি সাত দিন পর্যন্ত কেঁদেছি। এরপর আমি শিখলাম কীভাবে দুটোকেই আমার সামলাতে হবে। নতুন নতুন বুদ্ধি, কৌশল আমার মস্তিষ্ককে খুব সচল রাখত। এর সব কটি কাজে আসত অফিসের কাজেও। সারা দিন অফিস করেও বিকেলে এসে নিউ মিডিয়ার পাঠ পড়ার শক্তি টিকে থাকত। ২০১৬-এ এসে জীবনের সব ভারসাম্য নেওয়ার শিক্ষা নিয়ে ৩৬০ ডিগ্রি বিজ্ঞাপনী সমাধান দেওয়ার ঝুঁকি নিলেন তাসনুভা। 'দুই বছর ধরে বসদের বুঝিয়েছি কেন একটা প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে সব সমাধান দিতে হবে। বলেছি, আমাকে চেষ্টা করতে দিন, না হয় বিফলই হলাম।' ৩৬ জন কর্মী নিয়ে কাজ এশিয়াটিক মাইন্ড শেয়ারের ভেতরেই তাসনুভার দল, ডিজিটাল সলিউশন। তাদের কাছে গিয়ে শুধু বলতে হয়, কেমন বিজ্ঞাপন কোন মাধ্যমে যাবে, বাকি কাজ সব তাসনুভাদের। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন বাজারে বিজ্ঞাপন তৈরিতে তাঁর দলটি সিদ্ধহস্ত।তাসনুভার সামনে এখন অন্য লক্ষ্য। যে কঠিন পথটা তিনি কষ্ট করে পার করেছেন, তা অন্য নারীদের জন্য মসৃণ করে ফেলা। যেন তাসনুভাকে দেখে যখন মেয়েদের বাইরে কাজ না করার পারিবারিক প্রথা ভেঙে এগিয়ে আসেন, তাঁরা যেন সমান কর্মী হিসেবে কাজের জায়গা পান, নারী কর্মী হিসেবে বাদ না পড়ে যান।
0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সোমবারই সদ্য অনুমোদিত করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে একটি পরিকল্পনার অংশ হিসেবে তাদের টিকা সরবরাহ করা হবে। সূত্রটি জানিয়েছে, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সরকারের তিনটি শাখার নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে আগামী ১০ দিনের মধ্যে টিকা দেওয়া হবে। খবর রয়টার্সের তবে তাৎক্ষণিকভাবে ট্রাম্প এই টিকা পাবেন কি-না, তা স্পষ্ট নয়। কারণ তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সেরে উঠেছেন। তবে মাইক পেন্স শুরুতেই টিকা নেবেন এটা প্রায় স্পষ্ট তারই একটি কথা থেকে। সেপ্টেম্বরে সংবাদমাধ্যম দ্য হিলকে তিনি বলেছিলেন, এই মুহূর্তটা আমার মতো যারা তাদের টিকা পাওয়ার উপযুক্ত সময়। আপনি এটার পক্ষে আরও ভালো বলতে পারবেন। আমি এবং আমার পরিবার টিকা নিতে দ্বিধা করব না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে আসতে যাওয়া দলের সদস্যদের কাউকে টিকা সরবরাহ করা হবে কি-না, তাও স্পষ্ট নয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পরামর্শক প্যানেল সম্পর্কিত একটি মার্কিন কেন্দ্র শনিবার জানিয়েছে, ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর দেশে প্রথমবাবের মতো প্রয়োগ করা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ১৪৫টি জায়গায় এই টিকার ডোজ সরবরাহ করা হবে। প্রথমিকভাবে স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের, যারা কোয়ারেন্টিন সবিধায় আছেন দীর্ঘদিন ধরে, তাদের সরবরাহ করা হবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন উল্যোত জানিয়েছেন, দেশের নির্বাহী শাখা, কংগ্রেস ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সরকারের প্রটোকল মতো টিকা সরবরাহ করা হবে। বিপর্যয়কর জরুরি অবস্থার সময় কাজ চালিয়ে যেতে সরকার এটা নিশ্চিত করতে পারে। এর আগে টিকা বিতরণের দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভে পেরনা বলেন, ফাইজারের টিকার তিন মিলিয়ন ডোজ এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে সব অঙ্গরাজ্যে পাঠানো হবে। শনিবার সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, সোমবার স্থানীয় সময় সকাল থেকে টিকা দেওয়া শুরু হতে পারে। টিকাটি কভিড-১৯ এর বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয় বলে জানানো হয়েছিল। এরপর এটি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছেও নিরাপদ বলে বিবেচিত হয়। এরও আগে শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে টিকা দেওয়া শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ১৬ বছর বা তার বেশি বয়সের লোকদের টিকা দেওয়া হবে তখন উল্লেখ করা হয়। তবে স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা, যারা দীর্ঘদিন ধরে কোয়ারেন্টিন সুবিধায় রয়েছেন, তাদের প্রথম রাউন্ডে টিকা দেওয়া হবে। এ মাসে প্রথম রাউন্ডে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হতে পারে। বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওগুর সাহিন বলেছেন, এই টিকা সমগ্র যুক্তরাষ্ট্রে জীবন বাঁচাতে সহায়তা করবে এবং জীবনযাত্রার স্বাভাবিক অবস্থা্য় ফিরে যাওয়ার গতি বাড়িয়ে তুলবে। এছাড়া শুক্রবার অনুমোদন পাওয়ার পর ফাইজার তখনই বলেছিল, সোমবার থেকে টিকা দেওয়া শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তখন থেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ, শিপিং পরিষেবা, হাসপাতাল ও ফার্মেসিগুলো দেশব্যাপী প্রস্তুতি শুরু করে।
3
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে পশুর হাট বন্ধ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে কেউ আহত হননি।আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে চিরিংগা বাজারে পশুর হাটের আয়োজন করা হয়। দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করেন বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে জনতা লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি মামলা করা হবে।তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে।কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
6
নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি অফিসে কমর্রত উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন পাঠিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। এ নিয়ে রাণীনগর উপজেলায় চলছে নানা আলোচনা সমালোচনা। ভুক্তভোগীর নাম নাছিমুজ্জামান। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার যোগীভিটা গ্রামের রফিকুল আলম আকন্দের ছেলে। অভিযোগ ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, গেল ২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে উপ-সহকারী কৃষি অফিসার পদে মোট ১৬৫০ জন নিয়োগ দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে ভুক্তভোগী নাছিমুজ্জামান চাকরির জন্য আবেদন করেন। এক পর্যায়ে রাণীনগর উপজেলা কৃষি অফিসে চাকরিরত তার এক বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটে একই অফিসে কমর্রত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে। যিনি নাছিমুজ্জামানকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ভাইভা ও পরীক্ষার আগে ও পরে দফায় দফায় চেকের মাধ্যমে এবং নগদসহ মোট ৯ লাখ ১৫ হাজার টাকা নিয়ে নেন। তবে শেষ অবধি নাছিমুজ্জামানের চাকরি না হওয়ায় আনোয়ার হোসেনের কাছ থেকে টাকা ফেরত চান। তবে অভিযুক্ত আনোয়ার টাকা ফেরত না দিয়ে নাছিমুজ্জামানকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। অবশেষে নিরূপায় হয়ে টাকা ফেরত পেতে ও সুষ্ঠু প্রতিকার চেয়ে গেল ১৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন নাছিমুজ্জামান। অভিযোগের প্রেক্ষিতে গেল ১৫ সেপ্টেম্বর অধিদপ্তরের নওগাঁ উপ-পরিচালক আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাওছার হোসেনকে আহ্বায়ক ও নওগাঁ সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মণিকা ও রাণীনগর কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন সোহেলকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গেল সোমবার (২১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তারা অভিযুক্ত আনোয়ার হোসেনের কর্মস্থল রাণীনগর এসে ঘটনার তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। ভুক্তভোগী নাছিমুজ্জামান জানান, আমার এক বন্ধুর মাধ্যমে আনোয়ার হোসেনের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে চাকরি দেওয়ার কথা বলে দফায় দফায় চেকের মাধ্যমে ও নগদসহ মোট ৯ লাখ ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন। টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেন। নিরূপায় হয়ে অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তিনি দ্রুত টাকা ফেরতসহ সুষ্ঠু প্রতিকার দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রাণীনগর উপজেলা কৃষি অফিসে কমর্রত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন কোনো কথা বলতে রাজি হননি। তবে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গেল সোমবার তদন্ত হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাওছার হোসেন বলেন, তদন্ত করে প্রতিবেদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নওগাঁ উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নওগাঁ উপ-পরিচালক সামছুল ওয়াদুদ বলেন, তদন্ত প্রতিবেদন আংশিক হাতে পেয়েছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা এবং হাতাহাতি হয়।মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, যানজট এড়াতে তাঁদের মিছিল না করতে অনুরোধ জানানো হয়।
6
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের বঞ্চিত মানুষের নেতা ছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাঁর আত্মত্যাগ, আদর্শ ও আপোষহীন সংগ্রামের কথা, তাঁর প্রতিবাদী মানসিকতার কথা এবং তাঁর দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মানবদরদি ও মানবতার দিশারী এই মহান নেতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। তাঁর এ বীরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে।' শনিবার দুপুরে লালবাগ গোর-এ শহীদ মাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ২৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিণত করতে হবে বলে মন্তব্য করে আলহাজ্ব হাসিবুর আরও বলেন, 'প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার রাজনীতি হচ্ছে মানব কল্যাণের জন্য।' মানিক বলেন, 'জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ২৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আশা পূরণ করতে তিনি বদ্ধপরিকর। উল্লেখ্য, আলহাজ্ব হাসিবুর তার ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যা বিগত সময়ের অন্যান্যদের চেয়ে বেশি চোখে পড়ার মতো। তিনি ওয়ার্ডটিকে আধুনিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের কাজ করে যাচ্ছেন। ব্যাপক উন্নয়নমূলক কাজে এলাকার সর্বস্তরের মানুষ মানিককে জনতার কাউন্সিলর হিসেবে উপাধি দিয়েছেন। বিডি-প্রতিদিন/শফিক
6
বিশ্বের সর্বোচ্চ সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সেতুটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝুর মধ্যে সংযোগ স্থাপন করেছে। এতে যাতায়াতে চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে। শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতির বরাত দিযে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)। সেতুটি বৃহস্পতিবার খুলে দেয়ার পর দুয়ান নামের এক ট্রাকচালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে। তিনি আরও বলেন, সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে। স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, ১ হাজার ৩৪১ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (১শ' কোটি ইউয়ান) ব্যয় হয়।
3
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর থেকে মানিকগঞ্জের ঘিওরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে উপজেলার সাত ইউনিয়নে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৩১ জন। মনোনয়ন পেতে উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হচ্ছেন অনেক প্রার্থী।শুধু আওয়ামী লীগের মনোনয়ন নয়, ভোটারদের মন জয়েও নেমেছেন অনেকে। সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট বাজারে। চায়ের দোকানগুলোও নির্বাচনী আলোচনায় হয়ে উঠছে সরগরম।উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, ঘিওর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনজন, বানিয়াজুরী ইউনিয়নে দুজন, পয়লা ইউনয়নে আটজন, বড়টিয়া ইউনিয়নে ছয়জন, সিংজুরী ইউনিয়নে নৌকা প্রতীক চান চারজন, বালিয়াখোড়া ইউনিয়নে তিনজন, নালী ইউনিয়নে পাঁচজন। তাঁরা সবাই নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ ঘোষ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে যে প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়া হবে, দলের সবার সেই প্রার্থীর হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থী যদি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কিংবা বিদ্রোহী প্রার্থী হন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, 'উপজেলার সাতটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩১ জনের মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই করে দলীয় মনোনয়নের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা থেকে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।'উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ঘিওর উপজেলায় ভোটগ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন, নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন। মোট ৬৪টি ভোটকেন্দ্রের ৩৪৪টি বুথের মাধ্যমে হবে ভোটগ্রহণ।
6
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। একে আওয়ামী লীগ সরকার খুব খাটো করে দেখছে। এর ফলে এখন পর্যন্ত মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকার ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটি কোনো গুজবের বিষয় নয়। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, গণপিটুনিতে হত্যা তখনই হয়, যখন বিনা ভোটে নির্বাচিত সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে। যেখানে আইনের শাসন নেই, জবাবদিহি নেই, সেখানে এসব ঘটনা ঘটবে- এটাই স্বাভাবিক। বিএনপি গুজব ছড়াচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কখনও এ ধরনের রাজনীতি করে না। বিএনপি সব সময় সত্যের ওপর ভিত্তি করে নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জীবন বিপন্ন হচ্ছে। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিধাজনক স্থানে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।
6
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে উদ্যানের নিরাপত্তা কর্মীরা ওই যুবককে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।আটককৃত যুবকের নাম দেওয়ান মিয়া (২৪)। উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা ওই যুবক। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।দেওয়ানগঞ্জে ভুয়া চিকিৎসক আটকধর্ষণের শিকার কিশোরী ও আটককৃত যুবকের বরাত দিয়ে ওসি জানান, তিন দিন আগে দেওয়ান মিয়ার সঙ্গে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। শনিবার দুপুরে দেওয়ান মিয়া তাঁকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যোগে ঘুরতে যান। একপর্যায়ে দেওয়ান মিয়া ওই কিশোরীকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে বনের নিরাপত্তা কর্মীরা দেওয়ান মিয়াকে আটক করেন। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।ওসি আরও জানান, বর্তমানে আটক যুবক ও কিশোরী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল রোববার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
6
কিছু মানুষ অন্ধকার ছিঁড়ে উজ্জ্বল আলোর পথ দেখান। এ মানুষটির গল্প সে রকমই। দেখিয়েছেন অন্যরকম মহানুভবতা। যাঁর দুই পা পুরোপুরি নিশ্চল। হাতে ভর করে নড়াচড়া করতে হয়। সেই তিনিই চারটি গাড়ি বদলে ১৩ কিলোমিটার দূর থেকে ছুটে আসেন রক্ত দিতে। বাঁচান মুমূর্ষু মানুষকে। তিনি মো. নাজিম উদ্দিন। যিনি জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত রোগীর পাশে এসে দাঁড়ান।বিস্ফোরণের ঘটনাটি শনিবার রাত সাড়ে ১১টার। এর আগেই তিনি ঘুমিয়ে যান। সকালে টিভি খুলে দেখেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের খবর। শত শত আহত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এক মুহূর্তও আর দেরি করেননি। দুই হাতে ভর করে বাসা থেকে বের হন। তারপর চারটি বাহন পাল্টে চমেকে এসে মুমূর্ষু রোগীর জন্য দুই ব্যাগ রক্ত দেন।নাজিম উদ্দিনের প্রতিটি কথা শুনলেও যে কারও চোখে জল আসবে। চমেকে এভাবে ছুটে আসার কারণ বলতে গিয়ে বলেন, 'আমার তো ভাই টাকা-পয়সা নেই। এই দেহটি আছে। এখান থেকে যা প্রয়োজন তার সবটাই দিতে রাজি। রক্ত দিয়ে হলেও যদি সহযোগিতা করতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভটা কী?'নাজিম উদ্দিন যখন চমেকের ব্লাড ব্যাংকের সামনে রক্ত দিতে যান, তখন সবাই ঘিরে ধরেন তাঁকে। দুই পা যাঁর থেকেও নেই, দুই হাতে ভর করেই যাঁর চলাফেরা; তিনি কিনা আগ্রাবাদের সিমেন্ট ক্রসিং থেকে আসেন রক্ত দিতে! উপস্থিত সবাই একপ্রকার বিস্মিত হয়ে যান। অনেকের কাছে হয়ে যান তিনি 'অন্য গ্রহের বাসিন্দা'।নাজিম আজকের পত্রিকাকে জানান, শনিবার রাতে সীতাকুণ্ডে বিস্ফোরণ হয়। পরদিন সকাল সকাল টিভি খুলে জানেন সীতাকুণ্ডের ভয়াবহতা। এক মিনিটও আর দেরি করেননি। বাসা থেকে ১০ মিনিটের পথ আগ্রাবাদ সিমেন্ট ক্রসিং। দুই হাতে ভর করে এসে ১০ নম্বর বাসে উঠে চলে আসেন দুই নম্বর গেট। সেখান থেকে একটি অটো রিকশা করে প্রবর্তক মোড়, তারপর আবার রিকশা করে জরুরি বিভাগের সামনে এসে উপস্থিত হন। এর মধ্যে এক আত্মীয় রক্ত লাগবে বললে তিনি চমেকের ব্লাড ব্যাংকে গিয়ে দুই ব্যাগ রক্ত দেন।নাজিম উদ্দিন জানান, তাঁর মা-বাবা, স্ত্রী ও ১০ বছর বয়সী এক মেয়ে আছে। কাঠগড় কনটেইনার ডিপোর মালিক তাঁকে ছোট একটি চাকরি দেন। সেই টাকায় তাঁর সংসার চলে। পাশাপাশি মানবিক কাজে যুক্ত আছেন।গতকাল বেলা ৩টায়ও তিনি চমেকে যান। নাজিম বলেন, 'কারও রক্ত লাগবে কিনা তা খোঁজ নিতে আসা। কারণ আমার কাছে রক্ত দেওয়ার অনেক পরিচিত মানুষ আছে।'
6
কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন, বড় সারপ্রাইজ নিয়ে খুব দ্রুতই হাজির হবেন তার অনুরাগীদের সামনে। কথা দিয়ে কথা রাখলেনও। কিন্তু তার সেই বড় চমক দেখে রীতিমতো ক্ষুব্ধ একাংশের মানুষ। অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন। 'রচনা'স ক্রিয়েশন তার বুটিকের নাম। সম্প্রতি নিজের বুটিকের সম্ভার দেখাতে একটি লাইভ করেছিলেন তিনি। প্রথম লাইভেই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার। সেলেব্রিটির কাছ জিনিস কেনার মজা উপভোগও করছিলেন কয়েকজন। যদিও এতকিছুর পরেও অভিনেত্রী নিজের তরফ থেকে কোনও মন্তব্য করেননি। কিন্তু তার সমর্থনে এগিয়ে এসেছেন আরও বহু মানুষ। তাদের যুক্তি, তারকা হয়েও ব্যবসা করা যাবে না এমনটা কোথাও লেখা নেই। সর্বোপরি, করোনার প্রভাব সকলের উপরেই পড়েছে। এর আগে লোপামুদ্রা মিত্র, সুদীপা চ্যাটার্জিরাও শাড়ির বুটিক খুলেছেন। দাম যাই হোক, আর পাঁচজনের তাদের বুটিকও রমরমিয়ে চলছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
2
আইসিসি'র উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে (ডব্লিউজিডিএস) সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেট তারকা জাহানারা আলম ও ফারজানা হক। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসির উইমেনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা-ফারজানাদের দল। ইংল্যান্ডে জাহানারাদের দলটিতে আরও আছেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জার্মানি, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের নারী ক্রিকেটাররা। দলটির নেতৃত্বে থাকছেন পাকিস্তানের নারী ক্রিকেট তারকা জাভেরিয়া খান। এই আসরে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাহানারা ও ফারজানা। আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ আটের বাইরের দেশগুলোর সেরা খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। এর আগে ২০১৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় ও জুলাইয়ে ইংল্যান্ডে একই আয়োজনে অংশ নিয়েছিল আরও দুটি দল। এবারের দলটি মোট ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এক সপ্তাহের এই সফরে তিনদিনে দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুলাই, প্রতিপক্ষ ইংল্যান্ড উইমেনস একাডেমি দল। ৩১ জুলাইয়ের দুটি ম্যাচ সাউদার্ন ভাইপার্স ও সারে স্টার্সের বিপক্ষে আর ২ আগস্ট এই দুই দলের বিপক্ষেই ফের মুখোমুখি হবেন জাহানারা-ফারজানারা।
12
বেশ কয়েক বছর ধরেই মেসিকে নিয়ে গুঞ্জন বার্সেলোনা ছাড়লে তার পিএসজি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফরাসি ক্লাবটিই বেশ কয়েকবার আর্জেন্টাইন জাদুকরকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা জানিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে, মেসিকে পেতে মোটা অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে পিএসজি। তবে পরিমাণটা যে কত তা সঠিক করে বলা যাচ্ছে না। না বলা গেলেও তা যে বার্সার সঙ্গে মেসির চুক্তির আর্থিক বিষয়-আশয়কে ছাড়িয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এমন তথ্যই জানাচ্ছে ইউরোপের প্রথম সারির গণমাধ্যমগুলো। আবার পিএসজি গেলে নাকি তাকে নেইমারের দশ নম্বর জার্সিটিও দেয়া হতে পারে। চুক্তি অনুযায়ী আর মাত্র দুই মাস বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এ তারকা ফুটবলার। তার জন্য নতুন চুক্তির প্রস্তাব দেয়া এখন উন্মুক্তই সব দলের জন্য। কেননা ৭০০ মিলিয়ন ইউরোর মেসিকে যে তখন একবারে ফ্রিতে পাওয়া যাবে। আর সে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বেশ কিছু লোভনীয় প্রস্তাব যা অন্যকোনো দলের পক্ষে ছাপিয়ে যাওয়া অসম্ভব বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম টিএনটিস্পোর্টস। নাসের আল খেলাইফি বেশ কয়েকবারই লিওনেল মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাকে টলাতে পারেননি। বার্সায় থেকেই যাওয়ায় ভালো সিদ্ধান্ত মনে করেছিলেন মেসি। পরে তাকে না পেয়ে নেইমারকে হস্তগত করে তারা। কিন্তু মেসিকে পাওয়ার ইচ্ছা এখনো রয়েছে ক্লাবটির। যে কারণে ফের আরেকবার চেষ্টা করতে যাচ্ছে দলটি। সংবাদে জানানো হয়েছে, মেসির জন্য নতুন দুই বছরের প্রস্তাব দিতে যাচ্ছে পিএসজি। সঙ্গে থাকছে আরো এক বছরের ঐচ্ছিক প্রস্তাব। সবচেয়ে বড় কথা তার বেতন ভাতা নিয়ে অর্থাৎ আর্থিকভাবে তাকে এমন প্রস্তাব দিতে যাচ্ছে যা ছাপিয়ে যাওয়া অন্য যে কোনো দলের জন্য অসম্ভব বলেই জানিয়েছে তারা। বিশেষ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে তো নয়ই। পাশাপাশি নেইমার কাছ থেকে নিয়ে তার প্রিয় ১০ নম্বরের জার্সিও দেয়া হচ্ছে এ আর্জেন্টাইনকে। এছাড়া মেসি যে জিনিসটা বেশি চান সেটার নিশ্চয়তা দিতে পারছে ক্লাবটি। বরাবরই শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে থাকেন এ তারকা। পিএসজির সাম্প্রতিক পারফরমেন্সে যা তাকে সন্তুষ্ট করতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালিস্ট দলটি। চলতি আসরেও সেমি-ফাইনালে এর মধ্যেই নাম লিখিয়েছে তারা। এছাড়া দলে আছেন প্রিয় বন্ধু নেইমার ও জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া, লিয়েন্দ্রো পারাদেস ও মাউরো ইকার্দিরা। তবে বার্সেলোনার নতুন সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা নির্বাচিত হওয়ায় হাওয়া আবার কিছুটা বদলের আভাস মিলেছে। মেসির সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এ সভাপতির। এছাড়া ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্সও ভালো। এরমধ্যেই কোপা দেল রে জয় করেছে দলটি। লা লিগা শিরোপা জয়ের লড়াইতেও এগিয়ে আছে দলটি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎটা কোথায় খুঁজে নেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
12
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৪০ বছর এগিয়ে থাকতো দেশ। বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জাতির জনককে আমরা ধরে রাখতে পারিনি।' মঙ্গলবার চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট পরিদর্শনকালে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী এ ইন্সটিটিউটের কম্পিউটার ল্যাবরেটরি, এনএমআই অ্যাপসের উদ্বোধন করেন। এছাড়া ইনস্টিটিউট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেরিটাইম কমপ্লেক্স এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের সিমুলেটর সংগ্রহ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের কার্যক্রম পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেন। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত করেন।
6
জমি নিয়ে বিরোধের জেরে মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডে মুলাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. জলিল খানের বাড়িতে এ ঘটনা ঘটে।পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের হানিফ খান ও সিরাজ খানের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা জলিল খানের ছেলে দেলোয়ার হোসেন খান। এ সময় দেলোয়ার খানের বোন ও ভগ্নিপতি আহত হন।দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের দাদা গফুর খান তিনটি বিয়ে করেন। হানিফ খান ও সিরাজ খান ছোট দাদির সন্তান। তাঁরা অনেক আগেই মুলাদী ছেড়ে চলে গেছেন। মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় বসবাস করছেন। ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ছোট স্ত্রী-সন্তানদের সঙ্গে সম্পর্ক না থাকায় দাদা মুলাদী পৌরসভার জায়গা জমি তাঁর প্রথম স্ত্রীর সন্তানদের দিয়ে গেছেন।'কয়েক বছর আগে হানিফ খান ও সিরাজ খান মুলাদীতে তাঁদের পৈতৃক সম্পত্তি দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা করেন তাঁরা। শনিবার সকালে দেলোয়ারের বোন সালমা ও ভগ্নিপতি জসিম উদ্দীন তাঁদের ঘরের খুঁটি পরিবর্তন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হানিফ খান ও সিরাজ খান ৮/১০জন লোক নিয়ে মাইক্রোবাসে করে ওই বাড়িতে আসেন এবং ঘর সংস্কারের কাজ করতে বাধা দেন। পরে তাঁরা বাড়িতে ঢুকে আসবাব ভাঙচুর করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ নানা মালামাল লুট করে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে সালমা ও জসিমকে মারধর করা হয়।এ ঘটনায় দেলোয়ার হোসেন খান বাদী হয়ে শনিবার দুপুরে হানিফ খান, সিরাজ খানসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানার জন্য হানিফ খান ও সিরাজ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'
6