text
stringlengths
1
58.1k
label
int64
0
12
পিরোজপুরেরইন্দুরকানীতে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ খান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া সাঈদখালী এস ডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ সাঈদখালী গ্রামের রেজোয়ান খানের ছেলে এবং ইন্দুরকানী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, বিকেলে সাঈদখালী এস ডি মদ...
6
বক্সঅফিসে কচ্ছপ গতিতে এগোচ্ছে বলিউড ভাইজান ও তার ভগ্নিপতি আয়ুশ শর্মার নতুন ছবি 'অন্তিম'। সত্যমেব জয়তে টু-কে পেছনে ফেলে ক্রিটিকদেরও মন জয় করেছে ছবিটি। তবে তাতেও ট্রল এড়াতে পারছেন না আয়ুশ। তবে ট্রলের মুখে পড়েচুপ থাকলেন না তিনি, জবাব দিলেন কড়া ভাষায়। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, 'দুর্ভাগ্...
2
মাটি ও মানুষের কাছে থাকা রাজনীতিবিদদের সংখ্যা দিন দিন কমছে তাতে কোনো সন্দেহ নেই। এ রকম কম রাজনীতিবিদদের একজন ছিলেন সৈয়দ মহসীন আলী। উদার, অসাম্প্রদায়িক, সাধারণের মাঝে অসাধারণ এক ব্যক্তিত্ব। রণাঙ্গনের যোদ্ধা, আপাদমস্তক রাজনীতিবিদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম ভরসাস্থল। সম্ভ্রান্ত...
2
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম। আইরিশ বংশোদ্ভুত মরগানের নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। বিপিএলেও তাকে ঢাকা...
12
ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৬ জানুয়ারি। এবারের উৎসবে স্পিরিচুয়াল বিভাগে প্রদর্শিত হবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ দাসের 'নিরুদ্দেশ যাত্রা ( )'। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের 'নিরুদ্দেশ যাত্রা' গল্পের ভাব অন...
2
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্যা। বুধবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান জানান, রাতে ইমদাদুল হক মোল্যা উপজেলা সদর থেকে বা...
6
কালিগঞ্জ (গাজীপুর): এখন ধান কাটার মৌসুম। গাজীপুরের কালীগঞ্জও এর বাইরে নয়। টানা পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে মাঠে এসেছে সোনার ধান। সারা মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধ। কিন্তু কৃষকের মুখে হাসির দেখা নেই। বরং কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, এই ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত কৃষক। সংকট শ্রমিকের। ফলে মাঠেই ঝরে পড়তে শু...
6
মাওয়া থেকে জাজিরা পর্যন্ত প্রমত্তা পদ্মার ওপর নির্মিত সেতুর নাম 'পদ্মা সেতু' নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৯ মে) সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার প্রজ্ঞাপনে নামটি চূড়ান্ত করা হয়। এতে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন 'পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প'র আওতায় পদ্মা ন...
6
করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজে শিল্প ও সেবা খাতের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎসে ১৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়। ওই তহবিল থেকে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংকের সঙ্গে অংশগ্রহন চুক্...
0
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের ম...
6
বাবা মারা যাওয়ার পর মাকে ঘিরেই ছিল তাঁর সমগ্র পৃথিবী। আজ মায়ের আঁচল ছেড়ে চিরনিদ্রার দেশে পাড়ি দিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সী টেলিভিশন অভিনেতা তথা বিগ বস-১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লা শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালমৃত্যুতে চলচ্চিত্রজগৎ শোকস্তব্ধ। মায়ের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক ছিল ...
2
ফিলিস্তিনের গাজায় হামাসপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার (১৬ মে) ইসরায়েলি বিমান থেকে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। তবে হামাসপ্রধান আহত কিংবা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইসরায়েলি বিমান হামলায় অন্তত আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দেশটি থেকে নিশ...
3
চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে হাস্যকর এক ঘটনার জন্ম দিলেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। বোল্ড হয়েও রিভিউয়ের আবেদন জানিয়ে বসেন এ স্পিনার অলরাউন্ডার। এই অভাবনীয় ঘটনারই সাক্ষী থাকল ওয়াংখেড়ে স্টেডিয়াম। দ্বিতীয় দিনের সকালেই চোখে পড়ে এমন হাস্যকর ঘটনা। ৭১.৫ ওভারে আজাজ প্যাটেল বোল্ড করেন অশ্বিনকে। তবে রবিচন্দ্রন স্টা...
12
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফোন করে ইরানের দায়িত্ব নেয়া নতুন প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসিকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার এই ফোনালাপে উভয় নেতা দুই দেশের পারস্পারিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রত্যয় জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের দফতর ও ইরানের প্রেসিডেন্টের দফতরের পৃথক বিবৃতিতে এই তথ্য জানান...
3
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। গতরাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াশের রাসেল। সিপিএলে এটিই সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড। রাসেলের আগে সিপিএলে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ডটি ...
12
যমজ ভাই-বোন আলেকজান্ডার এবং ক্যালডার। কিন্তু তাদের একজন নন বরং ভিন্ন দুই ব্রিটিশ ব্যক্তি।আলেকজান্ডার হলেন সায়মনের মেয়ে, আর তার ভাই ক্যালডার হলেন গ্রিমের ছেলে। কিন্তু কিভাবে জোড়া বাচ্চাদের ভিন্ন বাবা থাকা সম্ভব এ নিয়ে বিবিসি বাংলা রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে। সায়মন এবং গ্রিম বার্নি-এডওয়ার্ডস যখন সিদ্ধান্ত নিলে...
3
ঈদের দিনে আজ শনিবার কারাবন্দি বিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়ে বিফল হয়ে ফিরেছন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা। পুলিশের বাধার কারণে কারাগারের সামনেই পৌঁছতে পারেননি বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এই বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান সংবাদমাধ...
9
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। কিন্তু জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভুক্ত কর্মচারী হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নেন। এ থেকেই প্রশ্ন জাগে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী। আজ বুধবার সকালে মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকার ...
9
মুসলমানসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজের সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে গোটা আমেরিকায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো (৪ জুন) মঙ্গলবার। চমৎকার আবহাওয়া থাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়েছে সর্বত্র। সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে প্রায় প্রতিটি ঈদ জামাত এবং ...
4
দেশে চলমান করোনা মহামারি সংক্রমণ পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাস ও স্বল্প সময়ের মধ্যে আগামী নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি কমে এলে সংক্ষিপ...
1
জরুরী ব্যবহারের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। রবিবার (৩ জানুয়ারি) দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তারা দু'টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রেজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড এবং অপরটি ভারতের স্থানীয় কোম্পানি বায়োটেকের তৈরি।...
3
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেকটা সময় কেটে গেছে। ভারতীয় ক্রিকেটে একদিকে যেমন সাফল্য ফিরে এসেছে, তেমনই মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন বিতর্ক। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ব্যর্থতার যন্ত্রণা এখনো যেন ভুলতে পারছে না ভারতীয় ক্রিকেট মহল। কেন বিশ্বের অন্যতম সেরা দল হওয়া সত্ত্বেও বিশ্বকাপে ব্যর্থ হল ভারতীয় দল? কেন হালে পানি প...
12
চট্টগ্রামের দুই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডের শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এ দিন চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের তিন হাজার শ্রমিককে করোনার টিকা দেন সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা। চট্টগ্রাম নগরের দুটি ইপিজেডে ২ লাখ ২০ হাজার করোনার টিকার ...
0
বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে চাঁদপাই মোড়ে নির্বাচনী সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার রাত নয়টার দিকে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফাতেমা বেগম নিহত হন। মোংলা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, চাঁদপাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চাঁদপাই মোড়ে...
6
স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬ চলছে। এতে সরাসরি অংশ নেননি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারা অনুপস্থিত থাকায় কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সম্মে...
3
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার ১ নম্বর আইনজীবী ভবনের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে আইনজীবী...
6
নরসিংদীর রায়পুরার মুছাপুরে পুরোনো ব্রহ্মপুত্রের শাখা থেকে (স্থানীয়দের কাছে মরা নদী নামে পরিচিত) পানি সরতে না পারায় ফসলি জমিতে আটকে আছে কচুরিপানা। এ কারণে ছয় বছর বন্ধ আছে প্রায় এক হাজার একর জমির চাষাবাদ। এসব কচুরিপানা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। ফলে এবারও এসব জমিতে বোরো আবাদ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।...
6
বাদামি কাগজের খামে নানা কাগজপত্র বাড়িতে আসে। খামের ওপরের অংশে নানা লেখাজোখা থাকে। কিন্তু খামটা কেটে দেখো, ভেতরের অংশ একেবারেই মসৃণ। খামের বাদামি কাগজ কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে কাজে লাগাতে পারো। চলো, আজ সহজ কিছু করি। একটা শজারু বানাই বসে বসে।যা যা লাগবেহলুদ অফসেট কাগজ। না হলে সাদা কাগজ কেটে পরে হলুদ রং করে ন...
6
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
9
জনসুরক্ষা আইনে ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর ও ফারুক আবদুল্লা এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, তাদের জনসুরক্ষা আইনে আটক করা হয়েছে। খবর জি নিউজের। গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাত...
3
বাংলাদেশে অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, আপনাকে বাঙালি হতে হবে! আপনি যদি বাঙালির ঘরে জন্ম না নিয়ে সাঁওতাল, ওঁরাও, চাকমা, মারমা কিংবা আমরা যাঁদের আটকে পড়া পাকিস্তানি বলি, বিহারি বলি, যাঁরা আসলে ১৯৪৭-এর পরে ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে বিহার থেকে পূর্ব বাংলায় এসেছিলেন, সেই 'বিহারিদের' ঘরে জন্ম নেন, তাহলে হবে না। এই লেখাট...
8
ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আসছে অনেক করুণ দৃশ্য। শ্বাসকষ্টে প্রাণওষ্ঠাগত প্রিয়জনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা।স্বামীকে নিজের শ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন এক নারী, সম্প্রতি এমন একটি ভিডিও সামাজ...
3
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ঊষালগ্ন থেকে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশও আইপিইউ বা সিপিএ'র যে কোন পর্যায়ে ভারতের পাশে থেকে সহযোগি...
6
'শেরদিল: দ্য পিলিভিট সাগা' নামের একটি ছবি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সদ্য প্রয়াত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গুলজারের লেখাগানটির শিরোনাম 'ধূপ পানি বেহনে দে'। টি সিরিজের ব্যানারে প্রকাশিত গানটির ভিউ একদিনেই আড়াই লাখ ছাড়িয়েছে। পরিচালক জানিয়েছেন 'শেরদিল' ছবিটি কেকে-র উদ্দে...
2
নতুন বসতঘর, সেলাই মেশিনসহ একটি দোকান পেলেন বেদখল জমি ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে বসা সেই তিন বোন। গতকাল সোমবার বিকেলে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ওই তিন বোনের বাড়ি বরগুনার বামনার গোলাঘাটায় উপস্থিত হয়ে এসব বুঝিয়ে দেন।গত ২৩ ফেব্রুয়ারি বুধবার বেলা ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় ...
6
বহির্গমন ও পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ ও উপপরিচালক রাজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের বিনিময়ে পাসপোর্ট দেয়া ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক তাদের জিজ্ঞাসাবা...
6
সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চাওয়া মীর্জাগঞ্জের পায়রা নদীর উপর সেতু নির্মাণে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে বিদেশি পরামর্শক নিয়োগ হয়েছে। এখন চলছে দরপত্র মূল্যায়নের কাজ। ঠিকাদার নির্বাচন হয়ে গেলেই সরেজমি...
6
ফেনীর সোনাগাজী উপজেলায় শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতাদের আকর্ষণ করতে দোকানগুলো বিভিন্নভাবে সাজিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। নারী ও শিশুদের পণ্যসামগ্রী, জুতা, কসমেটিক, পাঞ্জাবির দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা। ২০ রমজানের পরেই বেশি বিক্রি...
6
চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় প্রদেশটির এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। এসময় আরও দুই শিশু আহত হয়েছে। খবর সিএনএনের। এনশি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, ...
3
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ারকর্মী নাহিদ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তারা দুজনই ঢাকা কলেজের ছাত্র। থাকেন কলেজের একটি ছাত্রাবাসে। রবিবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানি...
6
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাকও জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার রাজবাড়ীয়া কান্দির শরিফ মিয়া (২৫) ও বিজয়নগর উপজেলার কালিসিমা ...
6
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গাড়ির ভেতর খুন হওয়া সজল কুমার ঘোষের সর্বশেষ কথা হয়েছিল তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই বন্ধুই তাঁকে খুন করেছে বলে ধারণা করছে পুলিশ। খুনের পর মোবাইল ও মানিব্যাগ রেখে গেলেও নিয়ে যাওয়া হয়েছে তার পরনের পোশাক।পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘ...
6
একটু পরিশ্রমেই কি ক্লান্ত হয়ে পড়ছেন? ঠিকমতো ঘুমানোর পরও দূর হচ্ছে না শরীরের ক্লান্ত ভাব? শীত আসার সঙ্গেই সঙ্গেই কি হারিয়ে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা? তাহলে একবার বাষ্প স্নান বা স্টিম বাথ নিয়েই দেখুন না মুহূর্তেই কেমন চাঙা হয়ে উঠছে শরীর ও মন বাষ্পের উষ্ণতায় এ স্নান পুরো শরীরকে সতেজ করে তুলবে এ ছাড়া ত্বকে আনবে উজ্জ্বলতার...
4
চাঁপাইনবাবগঞ্জে বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তুলা তৈরির কারখানা। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই কারখানায় আগুন লাগে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারিনি ফায়ার সার্ভিস।জানা গেছে, বিসিক শিল্পনগরী নয়াগোলায় আলমগীর ওয়েস্ট কটন নাম...
6
স্ত্রীর সফল অস্ত্রোপচার হয়েছে একটি প্রাইভেট হাসপাতালে। এরপর স্ত্রীকে রেখে বাড়ি যাচ্ছেন বলে হাসপাতালে থেকে বেরিয়ে যান নূরুল আমীন ওরফে শুক্কুর আলী (৫৫)। কিন্তু বাড়ি না ফিরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজে গিয়ে নিচের ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্...
6
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে 'দেশ হসপিটাল' নামে একটি বেসরকারি হাসপাতালের এক ল্যাব টেকনোলজিস্টকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোন এক সময়মিঠু মিয়া (২৫) নামে ওই যুবককেহত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে দাউদকান্দি সার্কেল এএস...
6
জামালপুর জেলা শহরে যানজটের কারণে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তায় অতিরিক্ত রিকশা ও ইজিবাইক চলায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন। অনেক সময় ঘটছে দুর্ঘটনা।শহরের রাস্তায় ফুটপাত না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন, শহরে রিকশা ও ইজিবাইকের চাপ বেশি থাকায় প্রায়ই যানজট লেগে থাকে। রাস...
6
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালেও রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে মাত্র ৭৬, সেখানে রাত এগারোটা বাজতেই ১৭২ স্কোরে পৌঁছায় দূষণ। কয়েক ঘন্টার ব্যবধানেই ঢাকা দূষিত শহরের তালিকায় উঠে যায় শীর্ষে। যেখানে সকালে শহরটির অবস্থান ছিল তালিকার ২২তম স্থানে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭২ স্কোর এর অর্থ হলো-ঢাকা...
6
সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসক পরিচয়ে বন্ধু হওয়ার অনুরোধ। রিকোয়েস্ট গ্রহণ করলেই প্রেমের ফাঁদে ফেলেন তিনি। একপর্যায়ে বিয়ের কথা-বার্তা চলাকালে কানাডা থেকে স্কলারশিপ পাওয়া গেছে বলে জানানো হয় প্রেমিকা ও তার পরিবারকে। এর সঙ্গে এ বিষয়টিও উপলব্ধি করানো হয় দ্রুতই যেতে হবে নয়লে হারাতে হবে সুযোগ, এমনকি সেখানে যাওয়ার সামর্থ নেই ...
6
একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় বিএনপির মহাসচিব মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, 'তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত এবং শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের স...
6
আরটিভির নতুন ধারাবাহিক নাটক 'আরশিনগর'। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্ব...
2
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন। সম্প্রতি অনুষ্ঠিত এ ইউপির নির্বাচনে তাঁর কাছে হেরেছেন তাঁরই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার ওরফে টিপু। তিনি এ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত)। এই দুই নেতার কর্মী-সমর্থকেরা নি...
9
পঞ্চগড়ে জনপ্রিয় হয়ে উঠছে সুপারিগাছে পানের চাষ। জেলার বিভিন্ন এলাকায় বরজেও পানের চাষ করে থাকেন চাষিরা; বিশেষ করে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নে অনেক চাষি বরজ আকারে পানের চাষ করছেন। কিন্তু শীতকালে তাঁদের পড়তে হয় ভোগান্তিতে। পানের উৎপাদন কমে যায়। বাজারে পানের দাম হয়ে যায় আকাশচুম্বী। পরে বৃষ্টি না হওয়া পর্যন্ত আর উৎপাদন বাড়...
6
রাজধানীর রামপুরা থেকে মেরাদিয়ার দিকে বয়ে যাওয়া খালটি এক সময় নড়াই নদী ছিল বলে দাবি করেছে নোঙর বাংলাদেশ নামক একটি পরিবেশবাদী সংগঠন। সরকারি নথিপত্রে রামপুরার এই নদীকে খাল উল্লেখ করায় নিন্দা জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোগে আজ মঙ্গলবার মেরাদিয়া হাট এলাকার সামনে কাগজের নৌকা নদীতে ভাসিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন ক...
7
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার ওলভারহামটনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মূহুর্তে দিয়েগো জোতা দলের জয়ের একমাত্র গোলটি করেন। আর এই এক গোলের জয়েই ওলভারহামটনকে বড় লজ্জা দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শির্ষ্যরা আর সেই লজ্জাটি হলো তাদের টানা নয়টি ম্যাচে হারানো। লিভারপুলের বিপক্ষে ২০১০ সালে এনফি...
12
রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হ...
6
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ১২টি গ্রামে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় ও ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দূর-দূরন্ত থেকে অনেক কষ্টে পানি সংগ্রহ করে এনে খাওয়াসহ রান্নার কাজে ব্যবহার করতে হচ্ছে সেখানকার মানুষদের। বোরো মৌসুমে অন্তত ৫-৬ ম...
6
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থানায় থমাস হেমব্রম বাদী হয়ে এই মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার। মামলায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্...
6
চাদে সামরিক কাউন্সিল ক্ষমতা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির প্রসিকিউটররা জানান। এক সপ্তাহ আগে বিদ্রোহীদের সঙ্গে সম্মুখযুদ্ধে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি নিহত হন। এরপর তাঁর ছেলের নেতৃত্বে সামরিক কাউন্সিল দেশটির ক্ষমতা গ্রহণ করে। বার্তা সংস্থা এএফপিকে রাজধানী ...
3
বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০টি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ১৪১ রান করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটিং নৈপুণ্যে ঢাকাকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। তাই তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই দল ফাইনালে হেরেছে বলে মনে করেন ঢ...
12
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। তবে সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।জেলায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।স্থানীয় ভোটাররা মনে করছেন, এই নির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ ও ...
6
ঢাকার কেরানীগঞ্জে সুফিয়া খাতুন নামের এক অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণ করে দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেন। গতকাল সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সুফিয়া খাতুনের কাছে ঘরটি হস্তান্তর করেন তিনি।জানা গেছে, সুফিয়া খাতুনের বাড়ি উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের কামার্তা গ্রামে। মা...
6
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে শনিবার অজ্ঞাতপরিচয় আরও একজনের লাশ ভেসে এসেছে।এর আগে গত ৭ জুন একই নদীতে ভারত থেকে ভেসে আসা ফুলে-ফেঁপে ওঠা একটি লাশ উদ্ধার করে পুলিশ। চারদিনের মাথায় শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুরে মহানন্দা নদীতে লাশটি ভেসে আসে। বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোর্তোজা ...
6
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে আবার বোমাবর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। তারা বলছে আবাসিক এলাকাতেও উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। রুশ সৈন্যরা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখান...
3
নিউজিল্যান্ডের সমাজবাদী রক্ষণশীল অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশ সোমবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী জন কির স্থালাভিষিক্ত হয়েছেন। জন কি গত সপ্তাহে আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিল ইংলিশ ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউস...
3
বাড়ির আঙিনায় কয়েকশ নারী-পুরুষ। সবার মধ্যে শোকের ছায়া। অনেকের চোখ দিয়ে পানি ঝরছে। বাড়ির মানুষ ও আত্মীয়স্বজনের বিলাপ, আহাজারি। এর মাঝে ঘরের বারান্দায় বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন আজমল মণ্ডলের বৃদ্ধ বাবা চান মিয়া (৬৩)। ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনির লাশ দেখে তিনি শোকে পাথর হয়ে গেছেন। গতকাল রোববার সকালে ফুলপুর উপজেলার হাট...
6
সড়কের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীও আহত হয়। গত বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া সদরের উত্তরে ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাঁদের জেলা সদ...
6
ঢাকা ক্যান্টনমেন্টে বেড়ে ওঠা জিহাদ হাসানের। তাঁর বাবা সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট। পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের গাজী বাড়ীর অদম্য ছেলে জিহাদ। ফারুক হোসেন ও রেহানা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে জিহাদ ই ছোট। শুধু বয়সে নয়, শারীরিকভাবেও ছোট জিহাদ। তাঁর শারীরিক উচ্চতা ৩ ফুট। জিহাদ জয় করেছে সকল প্রতিবন্ধকতা।...
6
গত মৌসুমে লিগে ম্যাচে খেলেছেন মাত্র তিনটি। এই তিন ম্যাচের পারফরম্যান্স দিয়ে চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। প্রাথমিক দলে আছেন ঠিকই, তবে নবাব নিশ্চিত নন মূল একাদশে খেলার সুযোগ পাবেন না কি না। সুযোগ পেলে বাংলাদেশের ফুটবলের সত্যিকারের তারকা হয়ে ওঠার স্বপ্...
12
সত্যিই বিষয়টি অবাক করার মতোই। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম প্রান্তে একটি শহর রয়েছে যার নাম সোলোথার্ন। এই শহরটি পর্যটকদের কাছে বিশেষ কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে যারাই বেড়াতে আসেন সেই পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টাউন স্কয়ারের সামনে থাকা ঘড়ির দিকে তাকিয়ে। এখ...
5
আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনি প্রক্রিয়া...
9
যুদ্ধ, সহিংসতা কিংবা নির্যাতনের কারণে বিশ্বব্যাপী প্রায় পাঁচ কোটি শিশু বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বুধবার জাতিসংঘ শিশু কর্মসূচি বিষয়ক সংস্থা ইউনিসেফ একথা জানায়। খবর এএফপির সংস্থার নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, 'শিশুদের এই দূরাবস্থার চিত্র দেখে বিশ্ববাসী মর্মাহত। কেবলমাত্র নিজ দেশে যুদ্ধের কারণে দে...
3
বিএনপি এখন দল পুনর্গঠনের কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়াতে তার গ্রামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, 'আমরা এখন য...
9
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়! কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প...
9
আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। আগামী ২৪ ঘণ্টায় ঝড়ের শক্তি আরও বাড়বে। বুধবার ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে এটি।ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে থাকা এ ঘূর্ণিঝড় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে। ভারতীয় আবহাওয়াবিদদের পূর্বাভাস ঠিক হলে মঙ...
6
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন এ বিক্ষোভ করা হয়।জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত...
6
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ শ্বেতবলাকা ও আকাশতরীর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে রবিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মা...
6
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ বিজয়ী হয়েছেন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। এর আগে রোববার সকাল ৮টা থেকে সংসদীয় এই আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমএ) মাধ্যমে ভোট নেয়া হয় বিকেল ৪ট...
9
দোকান, বিপণিবিতান, বাজার-সবই এখন স্বাভাবিক নিয়ম চলছে। কিন্তু তাতেও কি বলা যায়, অর্থনীতি আগের জায়গায় ফিরে গেছে। অর্থনীতিবিদেরা এখন এমন কথাই ভাবছেন। এক হিসাবে বলা হচ্ছে, চলতি বছরের ১০ এপ্রিল যখন সারা পৃথিবী লকডাউনের মধ্যে ছিল, মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, সেদিন বৈশ্বিক জিডিপির আকার স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশ কম ছিল।...
0
২০১৫ সালে এমবিবিএস পড়ার সময় বিয়ে করে এখনো পর্যন্ত বিয়ের স্বীকৃতি পাননি বলে অভিযোগ তুলেছেন ডা. আয়েশা সিদ্দিকা। তাঁর বাড়ি বরিশাল জেলার সদর উপজেলায়।গতকাল বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্বামী ও শ্বশুরবাড়ির স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দেন ডা. আয়েশা সিদ্দিকা।লিখিত বক্তব্যে তিনি জানান, ...
6
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে শুক্রবার রাতে এসি বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান এবং অতিরিক্...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিতর্কিতদের প্রার্থী হয়ে কোনো লাভ হবে না। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করেই নেতৃত্ব নির্বাচন করা হবে। আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা...
9
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে।শনিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজটি পৌঁছে।শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির এ তথ্য জানান।তিনি বলেন, 'এয়ারবাস-এ ৪০০-এম না...
6
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে অভিযুক্ত বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া অবশেষে পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর কাছে তাঁর পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্...
6
করোনা মহমারিতে অক্সিজেনের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। এ সুযোগেই অনুমতি না নিয়ে অনেকেই অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও মজুদ করছেন। এলপি গ্যাস ও ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের দোকান, এমনকি সেলুনেও বিক্রি করা হচ্ছিল অক্সিজেন সিলিন্ডার। অনুমোদন না নিয়ে অক্সিজেন সিলিন্ডার মজুত বিক্রি ও ভাড়ায় চালানোর অভিযোগে মঙ্গলবার (১৬ জুন...
6
ভারতে নির্বাচন নিয়ে যখন নানা হিসাব চলছে, তখন তাতে যোগ হলো নতুন বাক্স-রহস্য! অভিযোগ এ বারে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মিনিটখানেকের ছবি। হেলিকপ্টারের ডানা তখনও বনবন করে ঘুরছে। প্রধানমন্ত্রীর কনভয়ের কালো গাড়িগুলোও দিব্যি দাঁড়িয়ে। এসপিজি-র কর্মীরা ঘিরে রেখেছেন গোটা চত্বর...
3
ঢাকা প্রিমিয়ার লিগটা (ডিপিএল) এবার স্বপ্নের মতো কাটাচ্ছেনএনামুল হক বিজয়। ব্যাটে তার প্রশান্তির ছোঁয়া বইছে পুরোটা সময়। প্রত্যেক ম্যাচেই তিনি বেশধারাবাহিক। ডিপিএলে এক মৌসুমেএক হাজার রানের মাইলফল ছুঁয়েছেন তিনি, গড়েছেন ইতিহাস। এর আগে মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সাইফ হাসান...
12
'হাফ পাস'র দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায়। শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।
6
** মহানগরে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে ** দূরপাল্লার বাসে ৫০ থেকে ১০০ টাকা বেশি ** ভাড়া মনিটরিংয়ে বিআরটিএর মোবাইল কোর্ট রাস্তায় নেমেছে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপরেও বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে দূরপাল্লা এবং মহানগরীর সব রুটের বাসে। ...
6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকেরা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধর্মঘটের কারণে কর্মচারী ও কর্মকর্তারা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। আন্দোলনরত শিক্ষকরা ক্লাস-পরীক্ষাও নেননি। চার বছর দায়িত্ব পালনের...
1
জুয়েলারি ব্যবসা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এই শিল্পের মালিকরা। তাদের এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়...
6
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের ভর্তির পছন্দের তালিকায় যেমন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তেমনি অনেকে বিদেশে পড়তে যাওয়ার কথাও ভাবছেন। তা ছাড়া বিশ্বায়নের যুগে দেশের অনেক শিক্ষার্থীর লক্ষ্য থাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা। আর পছন্দের বিশ্ববিদ্যালয়ের তালিকায় যু...
1
পিরোজপুরের নেছারাবাদে ভরতকাঠি খালের ওপর নির্মিত গার্ডার সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় দুর্ভোগে পড়েছে মানুষ। সেতুটির দুই পাড়ে স্থানীয়দের তৈরি করা সুপারিগাছের সিঁড়ি বেয়ে অন্তত ১৫ ফুট উঁচুতে উঠে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।অনেক বৃদ্ধ ও শিশু উঁচু সিঁড়িতে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ওই এলাকার বাসিন্...
6
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনের হদিস এখনো মেলেনি। কয়েকজন সম্ভাব্য ছিনতাইকারীর টার্গেট করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ধারণা, মাদকাসক্ত ভাসমান কিশোর ছিনতাইকারী পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই করে থাকতে পারে। ভাসমান হওয়ায় এবং ফোন ব্যবহার না করায় ওই ছিনতাইকারী কোথায় পালিয়ে আছে তা শ...
6
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে রমজানে সৌদি আরবের সব মসজিদে ৩০ মিনিটের মধ্যে তারাবির নামাজ শেষ করার আদেশ জারি করেছে দেশটির ইসলাম, দাওয়াহ ও দিক নিদের্শনা বিষয়ক মন্ত্রণালয়। রোববার সরকারি এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ। বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের...
3
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে। বুধবার রাজধানীরইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। এর আগেসকালেমাইজভাণ্ডার দরবার শরিফের আয়োজনেইঞ্জিনিয়া...
9
সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান। এদিন তিনি ৭৫ বলে করলেন অপরাজিত ৫৯ রান। এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কেনসিঙ্গটন ওভাল বার্বাডোসে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বেন ম্যাকডারমট আউট...
12
বিশ্বের ২৫ বছর বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেটের বাইবেলখ্যাত সাময়িকী উইজডেন। আর সেই তালিকায় নেই বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। অল্পের জন্য এই একাদশে তার ঠাঁই হয়নি বলে জানিয়েছে উইজডেন। মিরাজকে কেন বাদ দেয়া হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানিয়েছে, আফগান লেগি র...
12
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আসাদুজ্জামান নূরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি গণ...
4
বাংলাদেশ ও আজারবাইজান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শনিবার অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ তথ্য জানা গেছে। খবর বাসসের বাকুর প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিকবৈঠকের পরআজারবাইজ...
6