text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নিজের মাথায় আঘাত। সেই অবস্থাতেই আহত বাচ্চাকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছাল মা। তবে এই মা মানুষ নয়, বাঁদর। বিহারের সাসারামের শাহজুমা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আহত বাচ্চাকে নিয়ে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসক এস এম আহমদের চেম্বারে পৌঁছয় এই মহিলা বাঁদর। যা দেখে হতবাক চিকিৎসক থেকে চিকিৎসাকর্মী সকলেই। আনন্দবাজার অনলাইন জানায়, চেম্বারে পৌঁছতেই চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বাঁদরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি। চিকিৎসক দেখেন মা বাঁদরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু'জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন। এরপর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বাঁদর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরে সুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মা বাঁদরের বুদ্ধিমত্তাকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই।
5
বিএনপির দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার পদত্যাগের প্রস্তাব মাঠে আসার পরই এবার সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এসব হামলা ও সহিংসতা রুখতে প্রশাসনের ব্যর্থতাকেও গুরুত্ব দিয়ে দেখছেন। এ জন্য উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয় কর্মচারীদের খুঁজে বের করা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সম্প্রীতি রক্ষার প্রধান চ্যালেঞ্জ। বুধবার স্বাধীনতার ৫০ বছর এবং জাসদের ৪৯ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন হাসানুল হক ইনু। এর আগে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। সন্ধ্যায় জেলা শহরে মশাল মিছিলে নেতৃত্ব দেন তিনি।
6
পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকায় এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গরুর মালিক মো. কবির হোসেন। তিনি চায়ের দোকান করেন। এ দোকানের আয় দিয়ে সংসার খরচ চালান। পাশাপাশি চারটি গরু পালন করতেন।গরুর মালিকের স্ত্রী নাজমুন্নাহার বেগম বলেন, 'বৃহস্পতিবার রাতে চারটি গরু গোয়ালঘরে রেখে বাড়িতে রাতে ঘুমিয়েছি। গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে কারা গরুগুলো নিয়ে গেছে জানি না। আজ (গতকাল শুক্রবার) সকালে গিয়ে দেখি, গরু একটাও নাই। গরুগুলো আমরা যাতে পেতে পারি তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।'পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার বলেন, 'আমরা সকাল থেকেই তদন্ত করতেছি। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরায় খোঁজ নিচ্ছি। আশা করছি, গরু চুরির এ ঘটনায় জড়িতদের খুব দ্রুত বের করতে সক্ষম হব।'পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, 'নামাজপুর এলাকায় চুরির কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।'
6
গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। মৃতদের ১১ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তিনি বলেন, হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮৩ জন আর উপর্সগ নিয়ে ৭০ জনসহ মোট ২৫৩ চিকিৎসা নিচ্ছেন।জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.২৯ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ১২৭ জন।গত সাত দিনে কুষ্টিয়ায় করোনা পজিটিভ ৭০ জনের মৃত্যু হয়েছে। এর বাইরেও উপসর্গ নিয়ে আরও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সাত দিনে ১ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের।
6
চাঁদপুরে মাটি খুড়ে একটি মেছো বাঘের শাবক আটক করা হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের কৈয়ারবিল বাজারে খেলার মাঠ থেকে মেছো বাঘটি আটক করে কয়েকজন কিশোর। পরে চাঁদপুর বন বিভাগে মেছো বাঘের শাবকটিকে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার (২৫ জুন) বিকেলে মেছো বাঘের শাবকটিকে চাঁদপুর বন বিভাগের সহায়তায় উদ্ধার করে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নে একদল কিশোর মাঠে খেলা করার সময় হঠাৎ দেখতে পায় বিড়াল আকৃতির একটি মেছোবাঘ খেলার মাঠের পাশে উচু একটি স্থানে বসে তাকিয়ে আছে। কিশোররা মেছো বাঘটিকে ধরতে গেলে সে পার্শ্ববর্তী মাটির গর্তে ডুকে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কিশোদের সাথে কিছু যুবক একত্রিত হয়ে রাতে মাটি খুড়ে গর্ত থেকে মেছো বাঘের শাবকটিকে ধরে রাস্তায় নিয়ে আসে। মেছো বাঘটি তখন নড়াচড়া করতে পারছিল না। তখন সকলের ধারণা মেছো বাঘটি অনাহারে নিস্তেজ হয়ে পড়েছে। না হলে এত সহজে এটিকে ধরা সম্ভব হতো না। উপস্থিত কিশোররা টাকা খরচ করে স্থানীয় বাজার থেকে মুরগি কিনে এনে মেছো বাঘের শাবককে খেতে দেয়। সেই মুরগী খেয়ে মেছো বাঘটি অনেকটা শক্তি অর্জন করে। পরে মেছো বাঘটিকে খাঁচায় বন্দি করে রাখা হলে উৎসুক এলাকাবাসী বাজারে ছুটে আসে। স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুর রহমান গাজী জানান, এলাকার একদল কিশোর মেছো বাঘটিকে দেখে প্রথমে বন বিড়াল ভেবেছিল। এটিকে নিয়ে তারা হৈ হুল্লোর করছিল। তাদের হৈ হুল্লোর শুনে সেখানে গিয়ে দেখি একটি মেছো বাঘ গর্তে লুকিয়ে আছে। পরে কিশোরদের সাথে যুবকরা রাতে মেছো বাঘটি আটক করে খাঁচায় বন্দি করে। চাঁদপুর বন বিভাগের দায়িত্বে সফিকুল ইসলাম জানান, আগেও এই এলাকা থেকে স্থানীয়রা মেছো বাঘ আটক করে বন বিভাগে দিয়েছে। এই এলাকার কাছে নদী ও খাল থাকায় চরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে খাবারের সন্ধানে মেছো বাঘের শাবকরা এখানে চলে আসে। মেছো বাঘটি দীর্ঘদিন অনাহারে থেকে অনেক নিস্তেজ হয়ে পড়েছিল। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থানকালে নিশা দেশাই স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন। সূত্র জানায়, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই গত ১ জুলাই গুলশানে হামলার ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই হামলার ঘটনা তদন্তে মার্কিন সহায়তার প্রস্তাব দেবেন। এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ কর্মরত মার্কিনীদের নিরাপত্তা নিয়েও কথা বলবেন তিনি। এর আগে ইউএসএইডের কর্মী জুলহাজ মান্নান হত্যার ঘটনায় গত ৫ মে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই। প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। পরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
6
মেহেরপুরের গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ী জাফর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইকপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের জিকে খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।জাফর আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। জাফর আলী গাংনী উপজেলা শহরের কাঁচাবাজারে পোল্ট্রিফিডের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে মিরপুর থানা পুলিশের একটি দল নিহত জাফর আলীর মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, জাফর আলী সোমবার সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করেছে এ বিষয়ে স্পষ্ট না। বিডি প্রতিদিন/আল আমীন
6
হঠাৎ শুরু হওয়া নৌযান ধর্মঘট কয়েক ঘণ্টা পরই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফের শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। অবসান ঘটেছে যাত্রীদের আকস্মিক দুর্ভোগের। তবে পণ্যবাহী নৌযানে কর্মবিরতি অব্যাহত রয়েছে। নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ এবং জাতীয় নৌযান শ্রমিক লীগের ১৫ দফা দাবিতে বুধবার সকাল থেকে সংগঠন দুটি এই ধর্মঘট শুরু করেছিল। আকস্মিক এ ধর্মঘটে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৮টায় গ্রিনলাইনের লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর আর কোনো লঞ্চ ছাড়েনি। এতে তীব্র দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে দুপুর দেড়টার দিকে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এ প্রসঙ্গে নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক দুপুরে সাংবাদিকদের জানান, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস ও চরমোনাইর পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনায় নিয়ে যাত্রীবাহী নৌযানের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে। শ্রমিক লীগের এই ঘোষণার পর দুপুর দেড়টায় চাঁদপুরগামী এমভি ময়ূর-৭ লঞ্চ সদরঘাট ছেড়ে যায়। পরে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, যাত্রাবাহী লঞ্চের কর্মবিরতি প্রত্যাহারের পর লঞ্চ চলাচল শুরু হয়। দেশের বিভিন্ন ঘাট থেকে আসা লঞ্চ সদরঘাটে ভিড়তে শুরু করেছে। এই ধর্মঘটের আগেই আগামী ২৯ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ৩০ নভেম্বরের প্রথম প্রহর থেকে সারাদেশে সব ধরনের নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নামের আরেকটি সংগঠন। সব নৌ-শ্রমিককে গেজেট মোতাবেক বেতন প্রদান ও ঢাকা নদীবন্দরকে সন্ত্রাসমুক্ত করাসহ ১১ দফা দাবি আদায়ে এই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে তারা। তবে এর আগেই জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও জাতীয় নৌযান শ্রমিক লীগের আকস্মিক ধর্মঘট ডাকার পেছনে মালিকদের উস্কানি রয়েছে বলে মনে করছে সংগঠনটি। ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ১১ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে তাদের ধর্মঘট শুরুর কর্মসূচি রয়েছে। মালিকদের উস্কানি ও তাদের পৃষ্ঠপোষকতায় শ্রমিকরা তাদের ওই কর্মসূচি নষ্ট করার জন্য এ ধর্মঘট ডেকেছে। নিয়োগপত্র, ভাতা ও চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে গত জুলাই মাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন। পরে নৌ-অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর সংগঠন দুটি ওই ধর্মঘট স্থগিত করে। তবে ১২ নভেম্বর এক সমাবেশ থেকে ১১ দফা আন্দোলন বানচালের উদ্দেশ্যে সম্প্রতি সন্ত্রাসীরা সদরঘাট এলাকায় শ্রমিক ও নেতাকর্মীদের ওপর উপর্যুপরি সন্ত্রাসী হামলা চালিয়েছে দাবি করে আগামী ২৯ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে সব ধরনের নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়।
6
গেল বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা মন্তব্য করে সংবাদ শিরোনাম হচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। বিগত ৭ মাসে বলিউড, টুইটার বিতর্ক কিংবা রাজনীতি-সব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নাম, কঙ্গনা। যাঁর ডায়েরিতে 'চুপ থাকা' বলে কোনো শব্দ নেই যেন। অনলাইন দুনিয়ায় প্রতিদিনই নিত্যনতুন মন্তব্য ছুড়ে দেন তিনি। অনেকে সেগুলোকে 'প্রলাপ' বলেও বিবেচনা করেন। আর সেই 'প্রলাপ' নিয়ে আলাপ ছড়িয়ে পড়ে। অনেকে 'শব্দবোমা' সম্বোধন করেন। শব্দবোমার অভিযোগে এবার তাঁকে শিক্ষা দিল টুইটার। মুছে দিল তাঁর টুইট। কর্তৃপক্ষ সরাসরি বলে দিয়েছে, 'টুইটারের নিয়ম ভাঙে, এমন টুইটের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।' এর আগে টুইটার থেকে সতর্ক করা হয়েছিল, কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছেন! তাঁর অ্যাকাউন্টের ওপর কড়া নজরদারি রাখার কথাও বলা হয়েছিল। কিন্তু কঙ্গনা চুপ থাকার মানুষ নন। তাই ব্যক্তির পাশাপাশি ভারতের সামাজিক-রাজনৈতিক ইস্যু নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন তিনি। চলতি কৃষক আন্দোলনকে কখনো 'সন্ত্রাসবাদ' বলে কটাক্ষ করেছেন, তো আবার কখনো-বা বিক্ষোভকারীদের সমর্থনে টুইট করায় মার্কিন পপস্টার রিয়ানাকে 'পর্নো গায়িকা' বলে আক্রমণ করেছেন। শুধু তা-ই নয়, রীতিমতো এই অভিনেত্রী ক্রিকেটার রোহিতকে কুকুরের সঙ্গে তুলনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, 'এই ক্রিকেটারদের ধোবিঘাটের কুকুরের মতো মনে হচ্ছে কেন? এদিকেও নেই, ওদিকেও নেই। ভালোর জন্য করা আইনের বিরুদ্ধে কেন যাবেন কৃষকেরা। এরা সবাই সন্ত্রাসী...।' আর অভিনেত্রীর এই 'লাগামহীন' কথাবার্তার জন্যই টুইটার কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। হিংসা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মুছে দেওয়া হয়েছে কঙ্গনার করা দুটি টুইট। এর আগে তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা রনৌত। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এখনো কঙ্গনার বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু সেসব আমলে নেননি তিনি! একসময়ের বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকরকে বলেছিলেন, পর্নো তারকা। ঊর্মিলা মাতন্ডকরের চার কোটি টাকার ফ্ল্যাট নিয়েও কটাক্ষ করলেন কঙ্গনা। মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে কঙ্গনা বলেছেন, 'গজনি বাইডেন'। ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বড় করে তুলে ধরতে গিয়ে জো বাইডেনকে খাটো করেছেন কঙ্গনা। টুইটে লিখেছেন, 'গজনি বাইডেনের কথা বলতে পারি না! ৫ মিনিট পরপর (বয়স্ক) লোকটার মেমোরি ক্রাশ করে। তাঁর লোকজন কী সব ওষুধপত্র খাওয়ায়, কে জানে! মনে হচ্ছে কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে। জো বাইডেনকে কেবল সামনে বসিয়ে রেখে তাঁকেই শো চালিয়ে নিতে হবে।' কৈশোরে ভালো শিক্ষার্থী ছিলেন কঙ্গনা রনৌত। মা-বাবা কঙ্গনাকে চিকিৎসক হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। একসময় পড়াশোনা থেকে মন উঠে গিয়েছিল কঙ্গনার। মাধ্যমিক পাস করে কঙ্গনা চণ্ডীগড়ে যান মেডিকেলের কোচিং করতে। কোচিং করা তো দূরের কথা, নাম লেখালেন একটা সুন্দরী প্রতিযোগিতায়। সেবার বিজয়ীর মুকুট উঠেছিল কঙ্গনার মাথায়ই। তখনই কঙ্গনা ঠিক করেন, তিনি ডাক্তারি পড়বেন না, মডেলিং করবেন।
2
করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩২ জন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজর ৪১৬ জনের।আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০, যশোরে ৬ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরায় ৩ জন করে এবং বাগেরহাট ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৮৪ জন।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যশোরে। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২৫ জন। মোট মারা গেছেন ১৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৫ জন।খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৯৮ জনের। মারা গেছেন ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭২ জন।বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫০ জন। মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৬ জন।একই সময়ে নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ জন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৫০ জন। মোট মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন।মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২২ জনের। মোট মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩২০ জন। মোট মারা গেছেন ১১৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮২ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৬৩ জনের। মোট মারা গেছেন ২৯৬ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৩ জন।চুয়াডাঙ্গায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৬৬ জনের। মোট মারা গেছেন ১০৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৫ জন।মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।এদিকে লকডাউনের মধ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, 'আগেই সবখানে ছড়িয়ে গেছে। আরও কিছুদিন লকডাউন থাকলে করোনা কমতে পারে।'
6
বগুড়ার তিন উপজেলায় পৃথক চারটি সড় ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সদরের বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার কুন্ডগ্রাম ভূমি কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম জানান, নজরুল তাঁর সহকর্মী আইনুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে নিজ অফিসে যাচ্ছিলেন। তাঁরা এরুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে নজরুল মহাসড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কাহালু উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ আল হাবিব নামের এক এনজিও কর্মকর্তা নিহত হন। উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডেপুইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিব সদরের মালগ্রাম এলাকার বাসিন্দা। তিনি দুঁপচাচিয়া উপজেলায় রেইনবো এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, হাবিব মোটরসাইকেলে তাঁর কর্মস্থল দুপচাঁচিয়া উপজেলায় যাচ্ছিলেন। পথে ডেপুইল বাজারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান তিনি। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এদিকে শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহারা বেওয়া নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে শজিমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে এ দিন দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হন তিনি।এ ছাড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুরে বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এতে নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হন অন্তত ১৫ জন।বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনা কবলিত যানগুলো মহাসড়কে উল্টে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে সেগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক করা হয়।
6
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিবার শ্রদ্ধা নিবেদনের সময় বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. মো. আবদুল খালেক খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান, মহাব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগন্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বেসিক ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপকের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
0
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জমজমাট এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২১ জানুয়ারি। সোমবার (১৭ জানুয়ারি) এ উপলক্ষে মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে ঢাকা দলের জার্সি উন্মোচন করা হয়েছে। এসময় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও রুবেল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তবে মাশরাফি বিন মুর্তজা এই অনুষ্ঠানে ছিলেন না। তবে যাই হোক মাশরাফি, মাহমুদউল্লাহ ও তামিমের ত্রয়ীর রসায়নে ঢাকা দল নিশ্চিতভাবে এগিয়ে। ফলে এবার তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন ভক্তরা। এদিকে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নামও ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। মাহমুদউল্লাহকে ঢাকার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। তার নেতৃত্বে খেলবেন মাশরাফি-তামিমরা। ঢাকা দলের তামিমের নজর এবার বিপিএল শিরোপায়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দলে সব শক্তিশালী ক্রিকেটার আছে। আমি আশা করছি আমরা ভালো খেলবো এবং শিরোপা জিতব। অনুষ্ঠানে ঢাকার দলপতি মাহমুদউল্লাহও একই কথা বলেছেন। এক নজরে জেনে নেই মিনিস্টার ঢাকার স্কোয়াড : সরাসরি চুক্তি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কায়েস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)। ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও ইবাদত হোসেন। ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
12
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজনের মাঝে লাল গালিচা সংবর্ধনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি যুবরাজকে বহনকারী বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে। সৌদির এই যুবরাজের দু'দিনের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নুর খান বিমান ঘাঁটিতে বিমান অবতরণের পর বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি অতিথিদের স্বাগত জানাতে বিমান ঘাঁটিতে উপস্থিত ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৬ এবং থান্ডার জেট এফ-১৭ আকাশে নিরাপত্তা দেয়। পাক নৌবাহিনীর যুদ্ধবিমান প্রহরা দিয়ে নুর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায় যুবরাজের বিমানকে। ঘাঁটিতে বন্দুকের ২১টি গুলি আকাশে ছুড়ে যুবরাজকে স্বাগত জানায় পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাওয়াদ চৌধুরী বলেন, যুবরাজ তার পরিবারের সঙ্গে যোগ দিতে (তার) নিজ দেশে আসছেন। সৌদি যুবরাজের এ সফরের সঙ্গী হিসেবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ীসহ ২০০ সদস্যের উচ্চ প্রতিনিধি দল আগেই পাকিস্তানে পৌঁছেছে। ২০১৭ সালে সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করছেন বিন সালমান। তার সফর ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলাবাদ ও রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহর দুটির কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও আকাশে যে কোনো ধরনের বিমান এবং ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর সোমবার দু'দিনের সফরে ভারতের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করবেন সৌদি যুবরাজ। সৌদি এই যুবরাজের পাকিস্তান সফর শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেয় সৌদি আরব। সূত্র: ডন।
3
লেবাননে সরকার গঠনের জন্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন দেশটির প্রভাবশালী ব্যবসায়ী নাজিব মিকাতি। সোমবার দিনভর পার্লামেন্ট সদস্যদের সাথে আলোচনার পর দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন এই মনোনয়ন দেন। লেবাননে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার গঠনে প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন সাদ আল-হারিরির প্রত্যাহার করার ১১ দিন পর নাজিব মিকাতি সরকার গঠনের জন্য মনোনীত হলেন। এর আগে গত অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেও প্রেসিডেন্টের সাথে বিরোধে জড়িয়ে নয় মাসে সরকার গঠনে ব্যর্থ হন তিনি। সোমবার প্রেসিডেন্টের সাথে আলোচনায় পার্লামেন্টের ১২৮ সদস্যের মধ্যে ৭২ জনই নাজিব মিকাতিকে মনোনয়ন দেন। মনোনয়নের প্রাপ্তির পর এক সংবাদ সম্মেলনে মিকাতি বলেন, 'প্রেসিডেন্টের সহায়তায় আমরা ফরাসি প্রক্রিয়া অনুসারে সরকার গঠন করবো।' গত বছরের আগস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের প্রস্তাবিত লেবাননের অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কারকে সংবাদ সম্মেলনে বক্তব্যে ইঙ্গিত করেন তিনি। মিকাতি যদি সরকার গঠন করতে পারেন, তবে তিনি তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৫ সালে কয়েক মাসের জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এবং ২০১১ সালে পূর্ণ প্রধানমন্ত্রী হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। লেবাননের রাজনৈতিক ক্ষমতার বিভাজনের নিয়ম অনুসারে সুন্নি মুসলমান নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। অপরদিকে ম্যারোনাইট খ্রিস্টান হিসেবে মিশেল আউন প্রেসিডেন্টের দায়িত্ব ও শিয়া মুসলমান হিসেবে নাবিহ বারি পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন। সূত্র : আলজাজিরা
3
ঢাকায় স্মৃতির মিনার বানানো শুরু হয়েছিল ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে। বানানো শেষ হয়েছিল ২৪ ফেব্রুয়ারি ভোরে। বদরুল আলম করেছিলেন তার মূল নকশা। সমস্যা হলো, চাইলেই তো আর শহীদ মিনার বানানো যায় না। তার জন্য প্রয়োজন ইট-বালু-সিমেন্ট। সেগুলো কোথায় পাওয়া যাবে? ইট-বালু হাতের কাছেই ছিল বলে সংগ্রহ করা হলো সহজে। কিন্তু সিমেন্ট?সিমেন্ট ছিল গুদামে। সেই গুদামের চাবি ছিল পিয়ারু সরদারের কাছে। কিন্তু তাঁকে চেনে কে? পরিচিত কারও যেতে হবে তাঁর কছে। কে চেনে পিয়ারু সরদারকে? খোঁজ খোঁজ খোঁজ। অবশেষে জানা গেল, মেডিকেল ছাত্র আলী আছগর পিয়ারু সরদারকে চেনেন, তাঁর বাড়ির ঠিকানাও জানেন। এ কথা জেনে মেডিকেল ছাত্র সংসদের ভিপি গোলাম মওলা এবং জিএস শরফুদ্দিন আহমদ খুব খুশি হলেন। ২৩ ফেব্রুয়ারি পিয়ারু সরদারের কাছ থেকে চাবি আনার দায়িত্ব নিলেন আলী আছগর। তাঁর সঙ্গে ছিলেন আহমদ রফিকসহ আরও কয়েকজন ছাত্র। হোসেনি দালান এলাকায় ছিল পিয়ারু সরদারের বাড়ি। রেলগেট পার হয়ে মেডিকেলের ছাত্ররা ছুটলেন সেই বাড়ির উদ্দেশে। দরকার কয়েক বস্তা সিমেন্ট। সবার মনে শঙ্কা, সিমেন্ট মিলবে তো?পিয়ারু সরদার বাড়িতেই ছিলেন। আলী আছগর পিয়ারু সরদারকে সবিস্তারে বললেন সব। কোনো প্রশ্ন না করে পিয়ারু সরদার বিনা শর্তে চাবি তুলে দিলেন আলী আছগরের হাতে। বললেন, 'যত বস্তা সিমেন্ট লাগে, খরচ করো। তোমাদের যা যা লাগে, তা নিয়ে শহীদ মিনার করো।'সেই সিমেন্ট দিয়েই তৈরি হয়েছিল আমাদের প্রথম স্মৃতির মিনার।
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের দুর্নীতি, অদক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই আজ পেঁয়াজের দামের এই ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজ নয়, প্রতিটি জিনিসের দামই বেশি।মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, কৃষকেরা তাঁদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ধানের দাম অত্যন্ত কম। এর মূল কারণটাই হচ্ছে এই সরকার ব্যর্থ। তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছি। খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাঁকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকার বাধ্য হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।' মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, সদস্যসচিব শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
9
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জেসন হোল্ডারের ধামাকায় গুড়িয়ে গিয়েছে ব্রিটিশরা। ম্যাচের শেষ ওভারে হোল্ডার হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চার উইকেট নিয়ে দুর্দান্ত নজিরও গড়ে ফেলেছেন। সেই সঙ্গে শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করেছেন তিনি। তার শেষ ওভারে ৪ উইকেটের সুবাদে ইংল্যান্ড ১৬২ রানে অল আউট হয়ে যায়। ১৭ রানে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩-২ তারা সিরিজও পকেটে পুড়ে ফেলে। এই ম্যাচে জেসন হোল্ডার মোট ৫ উইকেট নেন। খবর হিন্দুস্তান টাইমসের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জেসন হোল্ডার। তবে ক্রিকেটের পরিসংখ্যান ঘেটে দেখা গেছে, শুধু টি-টোয়েন্টি নয়, সর্বশেষ ওডিআই এবং টেস্ট ক্রিকেটের তিন ফর্ম্যাটের হ্যাটট্রিকের সঙ্গেও আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছেন জেসন হোল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে তো জেসন হোল্ডার নিজেই হ্যাটট্রিক করেছেন। কিন্তু ওডিআই এবং টেস্টে হ্যাটট্রিক না করেও, কী ভাবে এর সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন, জানেন? সর্বশেষ ওডিআই ক্রিকেটে হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। যে তিনটি উইকেট তিনি নিয়েছিলেন, তার মধ্যে একটি উইকেট ছিল জেসন হোল্ডারের। এ ছাড়াও শাই হোপ এবং আলজারি জোসেফের উইকেট নিয়েছিলেন কুলদীপ। টেস্টে আবার সর্বশেষ হ্যাটট্রিক করেছেন কেশব মহারাজ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্পিনার হ্যাটট্রিক করেন। তিনি পোলার্ড এবং জোশুয়া ডি সিলভার সঙ্গে জেসন হোল্ডারেরও উইকেট নেন। তাই বলা যেতেই পারে, শুধু সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে নয়, ওডিআউ এবং টেস্টের সর্বশেষ হ্যাটট্রিকের সঙ্গেও প্রত্যক্ষ ভাবেই জড়িয়ে রয়েছেন জেসন হোল্ডার।
12
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুদান হিসেবে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা পাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব টিকা দেশে পৌঁছাবে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা গ্হণ করবেন। এর আগে কোভ্যাক্সের সুবিধার আওতায় ১ ও ২ জুলাই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেশে এসেছে। গত ১৩ জুলাই ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এবং ঢাকার ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া শুরু হয়।
6
'অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে/ চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে ব'সে আছে ভোরের দয়েলপাখি'- জীবনানন্দ দাশের অনেক কবিতায় নানাভাবে উঠে এসেছে ডুমুরের কথা। একসময় গ্রামবাংলার রাস্তার ধারে, ঝোপঝাড়ে প্রচুর দেখা মিলত ডুমুরগাছের। দুই ধরনের ডুমুর ছিল। যেটার পাতা খসখসে, সেটা জংলি; খাওয়ার অযোগ্য। যে গাছের পাতা মসৃণ, সেই ডুমুরই কেবল খাওয়া যেত, খেত শিশু-কিশোররা, পেকে লাল হলে। বড়দের কাছে অবহেলিতই ছিল। সেই ডুমুরেই এখন মানুষের আগ্রহ বেড়েছে, এর পুষ্টি ও ঔষধি গুণের কারণে। বিশেষত আরব দেশের মরুভূমির ডুমুরে, যেই ডুমুরের কথা পবিত্র কোরআনে আছে, সুরা ত্বীন-এ। ত্বীন মানে ডুমুর। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আরব দেশের এই ডুমুরের বাণিজ্যিক চাষ হচ্ছে। মতিউল মান্নান নামের এক উদ্যোক্তা আরবের ডুমুর ফলের বাগান করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। কিছুদিনের মধ্যে তার বাগান থেকে ডুমুর বাজারজাত শুরু হবে। উপজেলার মালারপাড়া গ্রামের মতিউল মান্নান পেশায় ব্যবসায়ী। করোনাকালে অবসরে গাজীপুরের একটি বাগান থেকে প্রতিটি চারাগাছ ৫২০ টাকা মূল্যে কিনে আনেন। এরপর তার চার বিঘা জমিতে ৯০০টি চারাগাছ লাগান। গাজীপুরের পর দিনাজপুর জেলায় এটিই হচ্ছে প্রথম বাগান। তার বাগানের নাম 'ফাতেমা এগ্রো ফার্ম অ্যান্ড নিউট্রিশন'। সেখানে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ বাগানে শোভা পাচ্ছে আরব দেশের জনপ্রিয় এই ত্বীন ফল বা ডুমুর। চারা রোপণের সময় থেকে তিন মাসেই ফল ধরা শুরু করেছে, যার একেকটির ওজন ৮০ থেকে ১০০ গ্রাম। ফল ধরে ৭০ থেকে ৮০টির মতো। বর্তমানে তার বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন। উপজেলার দাউদপুর গ্রামের সাগর হোসেন বলেন, ত্বীন ফলের বাগান দেখে খুব ভালো লেগেছে। শুনেছি, এই ফল খুব সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন। আগে কখনও এই ফল দেখিনি। বাগান মালিকের সঙ্গে পরামর্শ করেছি। আমার একটি বাগান করার ইচ্ছা আছে। বাগানে কর্মরত শ্রমিকরা জানান, তেমন পরিচর্যা করতে হয় না। মাঝেমধ্যে পানি ও কম পরিমাণে সার দিলেই হয়। চারা লাগানোর চার মাস হলেও কোনো রোগবালাই দেখা যায়নি। পর্যাপ্ত আলো-বাতাস পেলে গাছগুলো অল্প সময়ে বেড়ে ওঠে। ডুমুরে আছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-কে, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, আয়রন ইত্যাদি। এ ফল ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, ক্যান্সার, পাইলস, দুর্বলতাসহ নানা রোগের ওষুধ হিসেবে কাজ করে। পাকা ফল সুমিষ্ট। কাঁচা ডুমুর তরকারি রান্না করে খাওয়া যায়। জ্যাম, জেলি, পুডিং ও আচারও হয় ডুমুর দিয়ে। সৌদি আরবে ত্বীন ফল নামে পরিচিত হলেও ভারত, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক, আফগানিস্তান, ইরান, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে ডুমুরকে 'আঞ্জির' বলে। এর বৈজ্ঞানিক নাম 'ফাইকাস ক্যারাইকা'। একেকটি গাছ ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত একটানা ফল দেয়। বাঁচে ১০০ বছর পর্যন্ত। ফাতেমা এগ্রোর স্বত্বাধিকারী মতিউল মান্নান বলেন, করোনাকালে কী করব ভাবছিলাম। পরে ছোট বোনের কাছ থেকে উৎসাহ পেয়ে ত্বীন ফলের বাগান করার উদ্যোগ নিই। গত অক্টোবরে চার বিঘা জমিতে ৯০০টি চারাগাছ লাগিয়েছি। তিন মাসের মাথায় গাছে ফল ধরতে শুরু করে। এখন ফল বড় হয়েছে। কিছুদিনের মধ্যে বাজারে বিক্রি শুরু করতে পারব। আশা করছি, প্রতি কেজি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হবে। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথাও ত্বীন ফলের বাগান নেই। আমিই প্রথম বাগান করেছি। এই বাগানের কথা শুনে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আরবের ডুমুর বাংলাদেশের মানুষের কাছে নতুন। আমাদের আবহাওয়ায় এ ফল চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাগান মালিককে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। বাণিজ্যিকভাবে এই ফলের চাষ দেশে ছড়িয়ে দিতে পারলে একসময় বিদেশেও রপ্তানি করা যাবে।
6
'আমি একটু ঘুমাব, অনেক দিন ভালো ঘুমাইনি।'আপনি অবসরে যাওয়ার পর কী করবেন বলে ঠিক করেছেন-এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এমন করেই জবাব দিয়েছিলেন। তিনি ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির দেশ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। ২০০৫ সালের ২২ নভেম্বর তিনি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং এক নাগাড়ে চার মেয়াদে মোট ১৬ বছর এই পদে থেকেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে তিনি নেতৃত্বের পদে থেকেছেন। জার্মানির চ্যান্সেলর হিসেবে এ সময়ের মধ্যে অ্যাঙ্গেলা মের্কেল যুক্তরাষ্ট্রের চারজন এবং ফ্রান্সের চারজন প্রেসিডেন্টকে দেখেছেন। বিশ্ব রাজনীতিতে অ্যাঙ্গেলা মের্কেল পরিণত হয়েছেন এক বিস্ময়কর কিংবদন্তিতে।এ বছর ২৬ সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। দেশটির ২০ তম এ সাধারণ নির্বাচনে শলৎজের দল এসপিডি ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে মের্কেলের মধ্যডানপন্থী সিডিইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। নতুন সরকার গঠন পর্যন্ত 'অন্তর্বর্তীকালীন চ্যান্সেলর' হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তারপর তিনি অবসর নেবেন।চার মেয়াদে একটি শক্তিশালী দেশের সরকার প্রধান হিসেবে তাঁকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতরাই। অত্যন্ত দক্ষতার সঙ্গে ২০০৮ সালের অর্থনৈতিক সংকট মোকাবিলা করেন তিনি। ২০১১ সালের ১১ মার্চ জাপানের ফুকোশিমায় প্রাণঘাতী পারমাণবিক দুর্ঘটনা ঘটলে তিনি জার্মানিকে পারমাণবিক শক্তি নির্ভরশীলতা থেকে বের করে আনার উদ্যোগ নেন। জার্মানির অর্থনীতি ও রাজনীতিতে সাহস ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলেই তাঁকে বলা হয় 'লৌহমানবী'। অথচ তাঁর আছে এক কোমল হৃদয়।২০১৫ সালে যখন মধ্যপ্রাচ্য থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছিল, তখন অন্য দেশগুলো দরজা বন্ধ রাখলেও মের্কেল তাদের জন্য জার্মানির দরজা খুলে দিয়েছিলেন। উগ্রপন্থীদের বিরোধিতা সত্ত্বেও তিনি ১০ লাখ শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দিয়েছেন, যা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কাজ তাঁর জন্য মোটেই সহজ ছিল না। তাঁকে নাস্তানাবুদ করতে উগ্রপন্থীরা তাঁর বিরুদ্ধে মুসলিম শরণার্থীদের দিয়ে দেশ দখলের অভিযোগ তোলে। এমনকি তাঁর নিজের দলের মধ্যেই তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হন।ইউরোপীয় ইউনিয়নকে সক্রিয় এবং কার্যকর রাখতে তাঁর অবদান কম নয়। গ্রিসকে ইউরো জোনের ভেতরে রেখে ইউরো মুদ্রাকে বাঁচিয়ে দেন তিনি। এ ছাড়া প্যারিস এবং তাঁর নিজ দেশে সন্ত্রাসী হামলা, কোভিড-১৯ মহামারি ও ব্রেক্সিটের সমস্যা মোকাবিলা ও এর সমাধানে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউয়ের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে সব সময় একমত না হলেও সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির কারণ হননি। অ্যাঙ্গেলা মের্কেল কখনোই জার্মানির স্বার্থকে ক্ষুণ্ন করেননি।টাইম ম্যাগাজিন ২০১৫ সালে অ্যাঙ্গেলা মের্কেলকে বছরের 'সেরা ব্যক্তিত্ব' হিসেবে মনোনীত করেছিল। বলা হয়েছে, 'অ্যাঙ্গেলা মের্কেল নৈতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আজকের দুনিয়ায় তা বিরল।' স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ও নৈতিকতাকে ভিত্তি করে নেতৃত্ব দেওয়া তাঁর একটি অসাধারণ গুণ। এ জন্যই তিনি সেরা ব্যক্তিত্ব। এ ছাড়া নামকরা ফোর্বস ম্যাগাজিন ২০০৬ থেকে ২০২০ পর্যন্ত, শুধু ২০১০ সাল ছাড়া তাঁকে চৌদ্দবার বিশ্বের ক্ষমতাধর নারী হিসেবে মনোনীত করেছে। তাঁকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মানবিক দৃষ্টিভঙ্গির কারণে জাতিসংঘেও তিনি খ্যাতি লাভ করেছেন।অ্যাঙ্গেলা ডরোথেয়া মের্কেল ১৯৫৪ সালের ১৭ জুলাই পশ্চিম জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন। বাবা হোর্স্ট কাসনার একজন ধর্মযাজক, আর মা হারলিন ছিলেন ল্যাটিন ভাষা ও ইংরেজির শিক্ষক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার বয়স যখন দুই মাস, তিনি পরিবারের সঙ্গে কমিউনিস্ট-পূর্ব জার্মানিতে বার্লিনের উপকণ্ঠে এক গ্রামে চলে যান এবং সেখানেই কাটে তাঁর শৈশব। শিক্ষাজীবনে পদার্থ বিজ্ঞানে অর্জন করেছেন উচ্চতর ডিগ্রি। ডক্টরেট করেছেন কোয়ান্টাম রসায়নে। তিনি একজন বিজ্ঞানী। রাজনীতিতে প্রবেশের আগে গবেষণা ও বিজ্ঞান ছিল তাঁর জগৎ।সেই ৯ নভেম্বর ১৯৮৯ রাত থেকে খুব একটা ঘুমানোর সুযোগ তাঁর হয়নি। সেদিন জার্মানিকে পূর্ব ও পশ্চিম নাম দিয়ে বিভক্ত করা বিশাল বার্লিন বিভেদের প্রাচীরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে সমাপ্তি ঘটে পূর্ব জার্মানিতে ৪০ বছরের কমিউনিস্ট শাসনের। সে সময় অ্যাঙ্গেলা মের্কেলের বয়স ছিল ৩৫। তিনি বলেছিলেন, 'পঁয়ত্রিশটি বছরের বন্দীদশার অসহ্য জীবন থেকে মুক্তি পেয়েছেন', পেয়েছেন নতুন জীবনের স্বাদ। মুক্ত জীবনের শুরুতেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ ৪১ বছর বিভক্ত থাকার পর ১৯৯০ সালের ৩ অক্টোবর জার্মান জাতি আবার একত্রিত হয়েছিল। দুই মাস পর ১৯৯০ সালে মধ্য দক্ষিণপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নে যোগ দিয়েছিলেন। পরের বছর চ্যান্সেলর হেলমুট কোহলের মন্ত্রিসভায় মন্ত্রী হন। হেলমুট কোহল তাঁকে তাঁর নিজের মেয়ের মতোই স্নেহ করতেন।সত্যিকার অর্থেই মানবিক ও নৈতিক বলে বলীয়ান অত্যন্ত মার্জিত, সৎ, নির্লোভ এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন রাষ্ট্রনায়ক তিনি। প্রায় নিখুঁত এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের জন্য নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বনেতায় পরিণত হয়েছেন অ্যাঙ্গেলা মের্কেল। হিটলারের 'রেসিস্ট-ফ্যাসিস্ট' দুর্নাম কাটিয়ে জার্মানিকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার অনেকখানি কৃতিত্ব তাঁরই প্রাপ্য। জনগণের একরাশ ভালোবাসা সম্বল করে নিজে থেকেই বিদায় নিতে যাচ্ছেন তিনি।জার্মানিতে অনেকেই 'মোতথি' অর্থাৎ 'মা' সম্বোধনে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করে থাকেন। অথচ শিশুদের খুব প্রিয় ৬৭ বছর বয়সী অ্যাঙ্গেলা মের্কেল ব্যক্তিগত জীবনে নিঃসন্তান। তারপরও তাঁর আছে অগণিত সন্তান। বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চ থেকে বিদেয় নিলেও যারা তাঁকে ভালোবেসে 'মা' বলে ডাকেন, তাঁদের তিনি ভুলে থাকতে পারবেন কি? অবসর গ্রহণের পরে সত্যিই কি তিনি ঘুমাবেন?মইনুল হাসান: ফ্রান্স প্রবাসী লেখক ও গবেষক
3
একটা গল্প বলে নিই, সত্যিকারের গল্প। ঠিক ছয় বছর আগের কথা। যুক্তরাষ্ট্রের সিয়াটলে থাকত ছোট্ট মেয়ে গ্যাবি মান। তখন তার আট বছর বয়স। পাখি কমবেশি সবার পছন্দ হলেও তার মধ্যে কাক যে পড়ে না, তা নিঃসন্দেহে বলা যায়। কাক তার আচরণ বা গলার স্বর কোনোটা দিয়েই যেন মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারেনি এতকাল। তবে গ্যাবির কী হলো? গ্যাবির সঙ্গে পাড়ার সব কাকেরই বন্ধুত্ব ছিল বটে! শুধু তাই নয় কাকেরাও ভালোবাসার বিনিময়ে গ্যাবিকে উপহার দিয়ে যেত। কথা মোটেও মিথ্যে নয়। গবেষণায় দেখা গেছে, কাক বন্ধুত্বের প্রতিদান দেয়।রোজ সকালে গ্যাবি বাড়ির পেছনের উঠোনে কাকদের গোসলের জন্য স্বচ্ছ পরিষ্কার পানি, আর খাবার ছড়িয়ে আশপাশের কাকগুলোকে ডাকত খাওয়ার জন্য।নিমন্ত্রণে এলে কি কেউ খালি হাতে আসে নাকি! কাকেরাও গ্যাবির জন্য ঠোঁটে করে এটা ওটা উপহার নিয়ে আসত! ভাঙা কাচের টুকরো, ছোট রূপালি বল, কালো ও হলুদ বোতাম, কাগজের ক্লিপ, ফোম আরও কত কী! গ্যাবি যত্ন করে তা বাক্সে তুলে রাখত।গবেষকেরা বলছেন, এটা অভিনব কিছু নয়। প্রাণী জগতে উপহার দেওয়া-নেওয়ার চল নতুন কিছু নয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওয়াইল্ডলাইফ সায়েন্সের অধ্যাপক জন মার্জলাফ বলেন, অনেক প্রাণীই তাদের নিজ গোত্রের সদস্যকে উপহার দেয়। কিন্তু কাক হচ্ছে এমন একটি পাখি, যা মানুষকেও উপহার দেয়। তাদের যেসব মানুষ খাবার দেয়, তাদের প্রতি মনোযোগী হয় ও তাদের প্রাণ বাঁচায়, তারা সেসব মানুষদের মনে রাখে ও উপহার দিতে ভোলে না। কাকদের সঙ্গে গ্যাবির বন্ধুত্ব ২০১১ সাল থেকে। তখন তার বয়স ছিল মাত্র চার বছর। একবার গ্যাবি গাড়ি থেকে বরে হওয়ার সময় তার কোলের ওপর রাখা চিকেন নাগেট মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই আশপাশের সব কাক ভিড় জমাল চিকেন নাগেটটি লুফে নিতে। এর পর থেকেই তারা গ্যাবির আশপাশেই থাকে। যদি আরেকবার চিকেন নাগেট ভোজের সুযোগ হয়। গ্যাবি যত বড় হতে লাগল, তারও মায়া হতে লাগল কাকদের প্রতি। বাসস্টপে দাঁড়িয়ে নিজের লাঞ্চপ্যাক থেকে খাবার আশপাশে ছড়িয়ে দিত। আর কাকেরাও রোজ গ্যাবির অপেক্ষায় বাসস্টপে এসে হাজির হতো। ২০১৩ সাল থেকে গ্যাবি ও তার মা লিসা দৈনিক রুটিন মেনেই কাকদের খাবার দিতে শুরু করেন। মার্জলাফ ও তার সহকর্মী মার্ক মিলার কাকের ওপর করা একটি গবেষণার ফল হিসেবে জানান, কাকদের যারা খাবার দেন, তাদের সঙ্গে কাকদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরের সংকেত খুব ভালোভাবেই বুঝতে পারে।তারা জানান, পাখিরা তাদের ওড়ার ভঙ্গি, দূরত্ব ও বসার স্থান দ্বারা তাদের ইতিবাচক সংকেত দেয়। অনেক সময় কাক তাদের খাবার দানকারীদের জন্য উপহারও নিয়ে আসে।গ্যাবির সঙ্গে কাকদের এই বন্ধুত্বের কথা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশ পায়। কিন্তু কাকদের জন্য এত এত খাবার ছড়ানোয় বিরক্ত হয়ে দুই প্রতিবেশী গ্যাবির পরিবারের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে এক বছর। এর পর আর কী হয়েছিল তা জানা যায়নি।তবে যাই হোক, কাক যেহেতু তাদের প্রতি সহানুভূতিশীলদের চেহারা মনে রাখে সেহেতু গ্যাবিকেও তারা ভোলেনি নিশ্চয়ই!
5
বান্দরবানে হঠাৎ বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে বান্দরবান সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪২ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। গত এক দিনেই ভর্তি হয়েছে সাত রোগী।চলতি মার্চের প্রথম দুই সপ্তাহে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে ২৫ জন। একই সময় ডায়রিয়া আক্রান্ত হয়েছে ২৩ জন। বান্দরবান সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে বান্দরবান সদর হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিচ্ছে অনেকে। এ ছাড়া ফার্মাসিস্ট ও পল্লি চিকিৎসকের কাছে ওষুধ নিতে দেখা গেছে। তবে ডায়রিয়া রোগী বেড়ে গেলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তাঁরা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এই সমস্যা বেশি হচ্ছে।এদিকে বান্দরবান সদর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেলেও অন্য উপজেলায় এর রোগে হাসপাতালে কেউ ভর্তি হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী।বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩-২৯ মার্চ পর্যন্ত এক সপ্তাহে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৪২ জন ভর্তি হয়েছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত সাতজন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ছয় মাসের নবজাতকসহ চারজনই শিশু। অন্য তিনজন ১৮ থেকে ৪৮ বছর বয়সের।গতকাল সকালে বান্দরবান সদর হাসপাতালে দেখা গেছে, শিশু ওয়ার্ডে চারজন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এরা হলো বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকার মো. লিটনের ছেলে নুর মোহাম্মদ (১), আক্তার হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (১০) ও কালাঘাটার মো. ফরহাদের ছেলে তাফুজুল ইসলাম (১৭)। অপরজন সদর উপজেলার গেৎশিমানি পাড়ার পাথান বমের ৬ মাস বয়সী ছেলে রোয়াতথার বম। এদের সবাইকে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে।নোমানের মা জানান, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চার দিন ভর্তি থাকার পর নোমানকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার আবারও আক্রান্ত হলে তাকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়।এদিকে বান্দরবান শহরের মধ্যমপাড়ার ফার্মেসির মালিক পল্লি চিকিৎসক সেন্টু চৌধুরী জানান, ক'দিন ধরে তাঁর ফার্মেসিতে ডায়রিয়া আক্রান্ত রোগী ও তাঁর স্বজনেরা এসেছে। এর মধ্যে বয়স্করাই বেশি। মঙ্গলবার সারা দিনে ছয়-সাতজন ও বুধবার সাপ্তাহিক হাটবারে দুপুর ১২টা পর্যন্ত চারজন ডায়রিয়ার ওষুধ কিনেছে।সেন্টু চৌধুরী বলেন, আবহাওয়াজনিত কারণ ও খোলাস্থানের খাবার খেয়ে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে কেউ কেউ। তবে এখন পর্যন্ত বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর তাঁর জানা নেই।চিকিৎসকেরা বলছেন, মার্চ-মে পর্যন্ত তিন মাস এবং অক্টোবর ও নভেম্বর এই দুই মাস ডায়রিয়া আক্রান্ত বেশি হয়। সিভিল সার্জন বলেন, আবহাওয়ার কারণে বর্তমানে কিছু লোক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে, তাই খাবার খাওয়ার সময় সচেতন হতে হবে। পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ডায়রিয়া ও ম্যালেরিয়া আক্রান্তদের বান্দরবান সদর হাসপাতালেই চিকিৎসা দিয়েই সুস্থ করে তোলা সম্ভব।হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জিয়াউল হায়দার বলেন, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিনে সদর হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে। নিউমোনিয়াতেও অনেকে ভর্তি হচ্ছে।আরএমও বলেন, 'ডায়রিয়া আক্রান্ত শিশুদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি, হঠাৎ কেন ডায়রিয়া বেড়ে গেল তা জানার চেষ্টা করছি।'এদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে জেলায় শিশু ও বয়স্ক মিলে ডায়রিয়া আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৪৪৪ জন। এর মধ্যে জেলার আলীকদমে ৬ ও থানচিতে ১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম দুই মাসে জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ জন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এদিকে গত বছরের ১০ নভেম্বর থেকে চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৯৫৬ জন।
6
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে উড়োচিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে অজ্ঞাতনামা ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সমকালকে জানান, খামের ওপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ'র মাধ্যমে তার হাতে পৌঁছায়। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার হিসেবে এই চিঠিতে তিনি মোটেও বিচলিত নন।
6
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (বিএনএমপিসি) বিতর্ক ক্লাবের (বাংলা ও ইংরেজি) আয়োজনে আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ রোববার শেষ হওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান হাউস।শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ৩ জুলাই চারটি ক্যাটাগরিতে এ অনলাইন প্রতিযোগিতা শুরু হয়। আজ শেষ হওয়া এ প্রতিযোগিতায় সবগুলো ক্যাটাগরিতেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউস চ্যাম্পিয়ন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস রানার আপ হয়েছে।বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসা।
1
বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের জাতীয় পতাকা প্রদর্শনের অভিযোগে দেশটির ক্রিকেট দলের ২১ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ। আদালত আদেশে উল্লেখ করেন, এ মামলা করার জন্য সরকারের কোনো অনুমোদন নেই। তাই মামলা নেওয়ার আবেদন খারিজ করা হলো। আজ এ মামলা নেওয়ার আবেদনটি করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। আদালত প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীর আবেদন খারিজ করে দেন। আবেদনটি করার পর বাদীপক্ষের আইনজীবী আনিস উজ জামান প্রথম আলোকে বলেছিলেন, বাংলাদেশের পতাকা বিধিমালা অনুযায়ী, বাংলাদেশের জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। বিদেশি কোনো নাগরিকের তাঁর দেশের জাতীয় পতাকা এ দেশে প্রদর্শন করতে হলে অবশ্যই সরকারের পূর্ব অনুমোদন প্রয়োজন। তবে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা ১৫ নভেম্বর রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশটির জাতীয় পতাকা প্রদর্শন করেন। কিন্তু তাঁরা বাংলাদেশ সরকারের কোনো অনুমোদন নেননি। পরবর্তীকালে তাঁরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পতাকা প্রদর্শনের অনুমতি চেয়ে আবেদন করেন। এর মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ অনুযায়ী ফৌজদারি অপরাধ করেছেন। তাই পাকিস্তান ক্রিকেট দলের ২১ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদনটি আদালতে করা হয়। যাঁদের আসামি করার আবেদন করা হয়েছিল, তাঁরা হলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম, কোচ সাকলায়েন মুশতাক, ব্যবস্থাপক মনসুর রানা, সদস্য শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও শহীদ আসলাম।
12
'যারা চোখ থাকতে অন্ধ তারা নিজেদের দোষ-অপকর্ম দেখতে পায় না' বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি আজ বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারায় ইফতার মাহফিল পূর্বআলোচনায় এ মন্তব্য করেন। এমরান সালেহ প্রিন্স বলেন, 'আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অন্যায়, অবিচার আড়াল করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে নানা নাটক ও ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। ১৩ বছর ভোটাধিকার, মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে, গুম-খুনসহ নিষ্ঠুর দমন-নিপীড়ন চালিয়ে জনগণের জীবন বিপন্ন করেছে। এ সরকার জনঅধিকার হরণকারী প্রতারক সরকার। জনগণের সাথে প্রতারণা, ছলচাতুরী, অন্যায়, অবিচার তাদের অভ্যাসে পরিণত হয়েছে। জনগণ এই সরকারকে আর বিশ্বাস করে না, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।' বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের আমন্ত্রণে ধারা সৈয়দ সুরাত উদ্দীন আহমদ রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে হালুয়াঘাট উপজেলার দক্ষিণাঞ্চলের সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেড় সহস্রাধিক মানুষ অংশ নেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ইফতার মাহফিলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, জেলা বিএনপি নেতা হাফেজ আজিজুল হক,হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবদুল হাই, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুল হামিদ,আবদুল আজিজ খান, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, হোসনে আরা নীলু, আনোয়ার হোসেন, জয়নাল হোসেন, খোকন তালুকদার, শহীদুল হক খান সুজন, আবদুল মালেক, রুহুল আমিন খান, নাইমুল আরেফিন পাপন, রুস্তম আলী ফকির,আরাফাত কায়সার, রফিকুল ইসলাম কেরানী, আলতাফ হোসেন, আশরাফ আকন্দ এরশাদ, সৈয়দ গুলজার হোসেন, মোতালেব হোসেন, আদুল মজিদ মাস্টার, সারোয়ার হোসেন, গোলাম মোস্তফা, তাজবীর হোসেন অন্তর, আবদুল গণি, আলিমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মেহেদী হাসান দুলাল, আকিকুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১৪ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভা সভাকক্ষে মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে সরকারি সহায়তা ১২ কোটি ১৫ লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৮ কোটি ৯৫ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আমিনুর রহমান, পৌর কাউন্সিলর যথাক্রমে আব্দুল হক বাবু আকন্দ, আবু বক্কর সিদ্দিক খান, নিপুন আনোয়ার কাজল, ফজলুল করিম, তরিকুল ইসলাম, হারুন অর রশিদ, মহিলা কাউন্সিলর ওয়াছিয়া বেগম রুনা, সৈয়দ হামিদা বেগম ও রেজিনা আকতারসহ স্থানীয় সুধীরা বিডি প্রতিদিন/এমআই
6
প্রতি বছরের ন্যায় এবারও আজ ১০ মে, রবিবার সারাবিশ্বের মত বাংলাদেশেও পালিত হচ্ছে 'বিশ্ব মা দিবস'। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (আগের নাম 'আয়েশা মেমোরিয়াল হাসপাতাল') ৭ম বারের মতো বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান 'গরবিনী মা-২০২০' এর প্রস্তুতি নিয়েছে। দেশের এই চলমান পরিস্থিতির জন্য অনুষ্ঠানটি এখন বর্ণাঢ্যভাবে আয়োজন করার পরিবর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই অনুষ্ঠানটির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তখন আনুষ্ঠানিকভাবে গরবিনী মায়েদের সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে আজ রবিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের লেকচার গ্যালারিতে (গ্যালারি-১) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০ জন নাগরিকের গরবিনী মায়ের নাম ঘোষণা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তাঁরা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার মা বেগম রৌশন আক্তার বানু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের (বিপিএম, বার) মা সুফিয়া বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমদের মা লুৎফা আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, নিউজ ২৪ এবং ক্যাপিটাল এফএম এর সিইও নঈম নিজামের মা ফাতেমা বেগম, মা ও শিশু স্বাস্থ্য (সার্ভিসেস) এর পরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ শরীফের মা খোজেস্তা আক্তার, নন্দিত কণ্ঠশিল্পী (সোল্ স) পার্থ বড়ুয়ার মা আভা বড়ুয়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার মা সুফিয়া বেগম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার, বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর মা সাহিদা বেগম এবং অদম্য মেধাবী হাসান সাদ ইফতির (যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রকেট বিজ্ঞানী) মা সেলিনা সুলতানা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সলিউশন্স এর সিইও মো. সাহেদ হোসেন। বিডি-প্রতিদিন/শফিক
6
করোনায় আক্রান্ত হয়ে জসিম উদ্দিন মিয়াজী (৫২) নামে কুমিল্লার এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার ঢাকার তেজগাঁওয়ের ইমফাল হাসপাতালে মারা যান তিনি। জসিম উদ্দিন কুমিল্লারচৌদ্দগ্রামের তুলা পুষ্করিণী (শলাকান্দি) গ্রামের আমিনুল্লাহ মিয়াজীর ছেলে। তিনি ২০০০ সালে পহেলা জুলাই প্রাইম ব্যাংকে যোগদান করেন। তিনি বর্তমানে প্রাইম ব্যাংকের ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
4
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭টি ইউনিয়নের ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ২৪৪ জন, সংরক্ষিত নারী আসনে৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন, সংরক্ষিত নারী আসনে ১৫ জন। শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন। বিদ্যাকুট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী বলেন, বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৮৫ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিডি প্রতিদিন/এমআই
6
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা সাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌত ও রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা-গবেষণা প্রকল্প বাস্তবায়ন; প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এম. ফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান; উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পারসন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার; ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন; যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফলের প্রক্রিয়াকরণ এবং এছাড়া যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোন সহযোগিতা লাভ করবেন।
6
সুপার টাইফুন 'রাই'-এর আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনের মধ্য ও দক্ষিণ অঞ্চলে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ১৮ হাজারেরও বেশি সেনা ও জরুরি সেবার কর্মীরা।দেশটিতে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এ ছাড়া বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে টাইফুন-বিধ্বস্ত অঞ্চলগুলোতে। গতকাল শনিবার থেকেই জরুরি সহায়তার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে হাজার হাজার মানুষ।ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর পরিস্থিতি 'ভয়াবহ' উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, এলাকাগুলোর বেশির ভাগ মানুষের এখন পানি, ওষুধ, কম্বলের মতো মৌলিক জিনিসের প্রয়োজন।
6
স্ট্রিমিং সাইটগুলো সাবটাইটেলসহ তেলুগু, তামিল, মালয়ালমসহ অন্যান্য ছবি প্রচার করায় গত কয়েক বছরে ভারতের আঞ্চলিক ছবিগুলো ব্যাপক পরিচিতি পায়। তামিল ছবি 'কোজাঙ্গাল' ২০২২ সালের জন্য ভারত থেকে অস্কারের জন্য লড়াই করে। বছরের শেষভাগে আল্লু অর্জুনের তামিল ছবি 'পুষ্পা' মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। প্রশংসা কুড়িয়েছে মালয়ালম ছবি 'কুরুপ'। ২০২১ সালে 'কারনান', 'মালিক', 'দৃশ্যম ২', 'জয় ভীম', 'মাস্টার', 'উপেন্না', 'ম্যান্ডেলা', 'কুরুপ', 'লাভ স্টোরি', 'মানাডু'র মতো ছবিগুলো প্রশংসিত হয়। চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া বলেন, 'দক্ষিণ ভারতের ছবিগুলো বিষয়বস্তু, চিত্রায়ণ, অভিনয়ে অনায়াসেই হিন্দি ছবিকে টেক্কা দিচ্ছে।' শুধু সমালোচক আর পরিচালকেরাই নন, দক্ষিণী ছবি ভারতের অন্য অঞ্চলের সাধারণ দর্শকদের কাছেও তুমুল জনপ্রিয় হয়েছে।মন্দা কাটেনি সিনেমা হলেবিভিন্ন অঞ্চলের ছবি জাতীয় পর্যায়ে প্রশংসিত হলেও আলোচনায় নেই বাংলা ছবি। গত কয়েক বছরের মতো এবারও পশ্চিমবঙ্গে ছিল গোয়েন্দা ও থ্রিলারনির্ভর ছবির রমরমা। কিছু রোমান্টিক ও দেশভক্তিমূলক ছবির দেখা মিলেছে। বছরের মাঝামাঝি সময় থেকে সিনেমা হলে পুরোদমে ছবি মুক্তি পাওয়া শুরু করেছে।বলিউডের আলোচিত যত ঘটনাএ বছর কলকাতায় ৩৫টি ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশের মোশাররফ করিম অভিনীত 'ডিকশনারি' ছবিটি বেশ কয়েকটি উৎসবে আলোচিত হয়েছে। আলোচিত ছবির তালিকায় আছে 'প্রেমটেম', 'ম্যাজিক', 'হীরালাল', 'ট্যাংরা ব্লুজ', 'এফ আই আর', 'অভিযাত্রিক', 'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী', 'টনিক' ইত্যাদি। তবে ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে 'গোলন্দাজ', 'বাজি' ও 'বনি'। মাত্র তিনটি ছবির ব্যবসায়িক সফলতাই এই বছর কলকাতা ইন্ডাস্ট্রির প্রাপ্তি। অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিব প্রসাদ-নন্দিতা, রাজ চক্রবর্তীর মতো প্রথম সারির পরিচালকের কোনো ছবি মুক্তি পায়নি। সৃজিত-অঞ্জনরা ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।সালতামামির অন্যান্য আয়োজন:হলিউডের আলোচিত ঘটনাশেষ ভালো যারবিশ্ব সিনেমাকিছুটা অর্জন, অনেকটা হতাশা
6
কর্মস্থলে উপস্থিত না হয়েও বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে শাল্লা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।তবে এ ঘটনার পর গত সোমবার শাল্লা সদরে এসে এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন।তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দকে। তদন্তকালে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ প্রসঙ্গের বিষয়ে আজিজুর রহমান ঘুষের দাবি করেন। যাঁরা ঘুষ দিতে ব্যর্থ হন, তাঁরা ফলাফলে এগিয়ে থাকলেও চাকরি পান না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক লিখিত বক্তব্যে তদন্ত কমিটির প্রধানকে জানান, আজিজুর রহমান ২০১৮ সালের মার্চ মাসে যোগদান করেন। কিন্তু একদিনের জন্যও কর্মস্থলে উপস্থিত ছিলেন না তিনি। এমনকি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানেও তাঁকে পাওয়া যায়নি। ফলে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা নাজুক হয়ে পড়ছে।তাঁরা আরও জানান, কর্মস্থলে অনুপস্থিত থেকেও প্রতি মাসে বেতন-ভাতা নিচ্ছেন এই কর্মকর্তা। আর এসবে সহযোগিতা করছেন একাডেমিক সুপার ভাইজার কালিপদ দাস।অভিযোগের বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান বলেন, 'আমি কর্মস্থলে অনুপস্থিত এটা সত্য। তবে আমার নামে ঘুষের অভিযোগ উঠেছে তা ষড়যন্ত্রমূলক।'তদন্ত কমিটির প্রধান নীলিমা চন্দ বলেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। কয়েক দিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে।
6
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার ইউনুস আলী সরকার নির্বাচিত হয়েছেন। ১৩২টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলারা খন্দকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রসঙ্গত, দেশের অন্যান্য আসনের সঙ্গে ৩০ ডিসেম্বরই এ আসনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু প্রতীক বরাদ্দের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হলে গত ২০ ডিসেম্বর এ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরে পুনঃতফসিলে ভোটগ্রহণের জন্য ২৭ জানুয়ারি নতুন তারিখ ঠিক করা হয়। জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক পুনঃতফসিলের পর মনোনয়নপত্র দাখিল করলেও কারচুপি ও অনিয়মের আশঙ্কার কথা বলে ১০ জানুয়ারি তা প্রত্যাহার করে নেন। এ নির্বাচনের পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ইউনুস আলী সরকার। এছাড়া জাতীয় পার্টির (এরশাদ) দিলারা খন্দকার লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) এস এম খাদেমুল ইসলাম খুদি মশাল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু আম এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ সিংহ প্রতীক নিয়ে ভোট করছেন।
6
র্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অপারেশন্সের দায়িত্ব নিয়েছেন কর্নেল মো. কামরুল হাসান। তিনি কে এম আজাদের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১৩ জুন) কর্নেল কামরুল হাসান তার দায়িত্ব বুঝে নেন। এদিকে বিদায়ী এডিজি কর্নেল কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। র্যাব থেকে তিনি প্রথমে সেনা সদর দপ্তরে যোগ দেবেন। সেখান থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি রিজিওনের রিজিওনাল কমান্ডার হিসেবে যোগদানের কথা রয়েছে তার। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এরআগেও কামরুল হাসান র্যাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের এপ্রিলে র্যাব-১১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দুই বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে নিজ বাহিনীতে ফিরে যান তিনি। সে সময় তিনি জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও প্রশ্ন ফাঁস চক্র, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি পিপিএম-সাহসিকতা পদক পান। কামরুল হাসান ৩৫ বিএম লং কোর্সে আর্মার্ড কোরে কমিশন লাভ করেন। মেধাবী, সৎ ও কর্মঠ অফিসার হিসেবে বাহিনীতে তার ব্যাপক সুনাম রয়েছে।
6
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'ওবায়দুল কাদের এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। খামাখা আওয়ামী লীগে থেকে তাঁর লাভ কী? বরং ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, বিএনপির দরজা খোলা আছে।' আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে, বিএনপি নির্বাচনভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি নানা কথার 'খই ফুটাচ্ছেন' প্রতিদিন। তিনি বলেন, সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের 'শালীনতা', 'ভব্যতার গুণমান' বিবেচনা না করে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙা টেপ রেকর্ড বাজিয়েই চলেছেন। রিজভী অভিযোগ করেন, 'অনাচারের' পাহাড়সমান স্তূপে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভীতসন্ত্রস্ত, কখন কী হয় আতঙ্কে তাঁদের সারা দিন কাটে। বিভিন্ন এলাকায় তাঁরা তলেতলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী নেতা-কর্মীরা আসলেই উদ্বিগ্ন। ক্ষমতার বৃক্ষ 'উপড়ে' যাওয়ার পর অনাগত ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা গভীর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সে জন্য স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টার আসনে বসতে চাইছেন ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা। এ সময় রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, 'বিএনপি সংসদে না গেলেও প্রতিনিয়ত বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে সংসদে বিষোদ্গার করছেন প্রধানমন্ত্রী। সবার বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে একাই লাগামহীন কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে নির্বাচনী ময়দান শূন্য করার পর বিজয় তো প্রত্যাশিত হবেই।' খালেদা জিয়ার বিষয়ে রিজভী বলেন, পথের কাঁটা সরানোর জন্য খালেদা জিয়ার মতো বিপুল জনপ্রিয় একজন জাতীয় নেত্রীকে এক বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। দাগি খুনিদের মুক্তি দিয়ে নির্দোষ ব্যক্তি জাহালমকে তারা জেল খাটায়। বাহুবলে বিরোধী শক্তিকে তারা নির্মূল করার চেষ্টায় লিপ্ত। জাতীয় থেকে তৃণমূল স্তর পর্যন্ত দুর্নীতির বিস্তার, নারী-শিশু নির্যাতনের ভয়ংকর প্রকোপ, সড়কে মৃত্যুর মিছিল, গুম ও খুনের ভয়াবহ আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতা হরণসহ দেশব্যাপী গণতন্ত্র এখন হাহাকার করছে। ক্ষমতা চিরস্থায়ী করার নীতির প্রতি যারা অবাধ্য, তাদের ঠিকানা হচ্ছে কারাগার। বিএনপি নেতা রিজভী আরও বলেন, 'আজ বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও গণতন্ত্রের মা খালেদা জিয়াকে প্রতিহিংসা পূরণের সাজা দেওয়ার এক বছর পূর্ণ হলো। চরম অবিচার আর অন্যায়ের আঘাতে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার সাজা।' তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান। এ ছাড়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারা দেশে বিএনপির বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বাদে দেশব্যাপী একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলেও জানান রিজভী।
9
মৌলভীবাজারে সামাজিক অনুষ্ঠানে খাদ্যের জোগান দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনছেন দরিদ্রদের সঙ্গে মধ্যবিত্তরাও। আঁতকে ওঠার মতো ঘটনা হলেও এটিই মাঠের চিত্র।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এ অবস্থা। শহরের টিসিবির পণ্য বিক্রি করা স্থানে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। এ সারিতে শুধু নিম্নবিত্ত নয়, রয়েছে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও।এসব মানুষের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক রীতি পালন করতে গিয়ে দিশেহারা অবস্থা তাঁদের। বাধ্য হয়ে টিসিবির ট্রাকমুখী হচ্ছেন জানান দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষেরা।পরিচয় গোপন রাখার শর্তে কথা হয় মধ্যবিত্ত এক ব্যক্তির সঙ্গে। তাঁর ছোট একটি ওষুধের দোকান রয়েছে। এসেছেন টিসিবির পণ্য কিনতে। সঙ্গে পরিবারের আরও দুই সদস্য রয়েছেন।তিনি বলেন, 'সামনে মেয়ের বিয়ে। অনুষ্ঠানের জন্য অনেক টাকা লাগবে। নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছি। এমন অবস্থায় অতিথি আপ্যায়নের খরচ বহন করা বেশ কষ্টকর। তাই যেখানেই টিসিবির পণ্য বিক্রি হয়, সেখান থেকে কম টাকায় পণ্য কিনি।'অসহায় এ বাবা আরও বলেন, 'এভাবে কিনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব। টাকা সাশ্রয় হবে। অনেকের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছি, এখন তাঁদের নিমন্ত্রণ দিতে হবে। এখন অভাবে আছি বলে নিমন্ত্রণ বাদ দেওয়া যাবে না।'আরেক ক্রেতা বলেন, তিনি বাবাকে হারিয়েছেন। পরিবারের কয়েকজন সদস্য নিয়ে এসেছেন কম টাকায় শ্রাদ্ধের জন্য টিসিবির পণ্য কিনতে। তিনি বলেন, 'তেল পাঁচ লিটার দেওয়া হবে, কিন্তু এখানে এসে পেয়েছি দুই লিটার। এরপরও খুশি কম দামে নিতে পেরে। এরকম অভাব আগে ছিল না। করোনাকালে অভাব আঁকড়ে ধরেছে আমাদের।'এদিকে তেল, চিনি, ডালসহ নিত্যপণ্যের অপরিকল্পিত প্যাকেজ হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে এলেও হিমশিম খেতে হচ্ছে।মৌলভীবাজার কোর্ট রোডে দেখা যায় টিসিবির ট্রাকসেলে ১০ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল ৭৬০ টাকা প্যাকেজে পণ্যে কিনতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, একসঙ্গে এত পেঁয়াজ তাঁরা চান না। এ পণ্যেও অসামঞ্জস্যতা।ক্রেতা রহমান মিয়া বলেন, 'আমরা গরিব মানুষ। ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। এখন দেখি প্যাকেজ ৭৬০ টাকা। এত টাকার প্যাকেজ কীভাবে নেব? টাকায় হবে না। তাই ফিরে যাচ্ছি।'শহরের রুনু ব্রহ্ম বলেন, 'আমরা তিনজনের সংসারে ১০ কেজি পেঁয়াজ নিলে নষ্ট হবে। পচনশীল পণ্য কম হলে ভালো হতো।'অসামঞ্জস্যপূর্ণ প্যাকেজের ব্যাপারে ডিলার মেসার্স অলিম্পিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়; টিসিবির পণ্য বিক্রিতে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এ নিয়মের মধ্যেই বিক্রি করতে হয় তাঁদের। তাঁদের লক্ষ্য থাকে পণ্যভেদে ১৫০ থেকে ২০০ মানুষের মধ্যে তা বিক্রি করতে।টিসিবির তথ্য অনুযায়ী, ট্রাক থেকে ক্রেতারা পেঁয়াজ ৩০ টাকা প্রতি কেজি, চিনি ৫৫ ও মসুর ডাল টাকা প্রতি কেজি ৬৫ এবং তেল প্রতি লিটার ১১০ টাকা মূল্যে কিনতে পারছেন।সুশাসনের জন্য নাগরিকের মৌলভীবাজার (সুজন) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, 'মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। এমন অবস্থায় হিমশিম খেতে খেতে মানুষ হাহাকারের দিকে যাচ্ছে। বর্তমান মন্ত্রী-সাংসদেরা হচ্ছেন ব্যবসায়ীরা। বহুজাতিক কোম্পানির সঙ্গে তাঁদের সখ্য রয়েছে। ফলে জনগণের কষ্ট তাঁরা কীভাবে বুঝবে?'
6
করোনা পরিস্থিতির অবনতির কারণে দেশে সকল অফিস বন্ধ থাকার সাথে সাথে নির্বাচন কমিশনেরও সব কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে। সেই সাথে অতি জরুরি এনআইডি কার্যক্রমও গত ১৪ এপ্রিল থেকে বন্ধ। অথচ এনআইডি ছাড়া ব্যাংক একাউন্ট, পাশপোর্ট, বিমানের টিকেট, বিকাশ, নগদ থেকে সম্প্রতি লকডাউনে পুলিশ পাশসহ কোনো কাজই সম্ভব হয়না। তাছাড়া প্রায় ২ থেকে ৩ লাখ এনআইডি সংশোধনের জন্য জমা আছে ইসিতে। ২ সপ্তাহের লকডাউনে দেশের সব নির্বাচন অফিস সব কাজকর্ম বন্ধ রাখার ফলে অতিজরুরি এসব কাজকর্ম শিকেয় উঠেছে গ্রাহকদের। মহা ভোগান্তিতে পড়েছেন তারা। করোনার প্রকোপে এবার দেশের সাথে বিদেশেও বাংলাদেশিদের জন্য চলমান এনআইডি কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতি অবনতির কারণে এ নিয়ে দু দু বার আটকে গেল প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের কাজ। সংশ্লিষ্ট দেশগুলোর ওপর এখন নির্ভর করছে এই সেবা কতটুকু পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (আইডিয়া) একজন কর্ম কর্মকর্তা জানান, করোনা মহামারীর আবারও সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে যেমন এনআইডি কাজকর্ম সরকারি নির্দেশে অফিস বন্ধের কারণে আপাতত বন্ধ রয়েছে, তেমনি প্রবাসীদের এনআইডি আবেদন ও তা যাচাই-বাছাই কাজকর্মও বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইসি এবং সংশ্লিষ্ট দুতাবাসগুলো। তিনি জানান, দুবাই থেকে অন্তত ৪শ আবেদন এসেছে। মালয়েশিয়া থেকে এসেছে অন্তত ৬০টি আবেদন। যুক্তরাজ্য থেকে উদ্বোধনের ঠিক পরপরই ৫০টির মতো আবেদন পড়েছে বলে জানা যায়। তবে সব মিলিয়ে এক হাজারের মতো আবেদন এসেছে। ইতোমধ্যে সেসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা কার্যালয়ে সরেজমিন তদন্ত করার জন্য পাঠিয়েছে। কিছু কিছু জায়গায় তদন্তও সম্পন্ন হয়েছে। কিছু বাকি, এখনো তাদের কার্ড প্রিন্ট করা বাকি রয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে পুরো বিষয়টিই অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা, আমাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেও সংশ্লিষ্ট দেশগুলোর করোনা পরিস্থিতি উন্নতি না হলে স্বাভাবিকভাবেই তারা কার্যক্রম শুরুর অনুমতি দেবে না। তাছাড়া প্রবাসে এনআইডি সরবরাহের জন্য ইসির থেকে লোকবল পাঠানো প্রয়োজন হবে। সেখানে একটি নির্দিষ্ট জায়গা লাগবে। আর এতে লোক সমাগমও হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সরকারের কাছ থেকে দেশে অনুমতি নিতে হবে। আর সেই অনুমতি কবে পাওয়া যাবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই সব মিলিয়ে কার্যক্রমটি অনিশ্চিত হয়ে পড়েছে। ইসি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি সাড়া পড়েছে দুবাই প্রবাসীদের মধ্যে। যুক্তরাজ্য প্রবাসীদেরও আগ্রহ বেশ। আর মালয়েশিয়ায় তুলনামূলক কম সাড়া পড়েছে। বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির মতো প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১১ কোটি ১৭ লাখ বলে কমিশন সূত্রে জানা গেছে।
6
১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ছবি 'রেহানা মরিয়ম নূর'। ছবির একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আফিয়া তাবাসসুম বর্ণ। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।'রেহানা মরিয়ম নূর' ছবিতে কিভাবে যুক্ত হলেন?অ্যানি চরিত্রটার জন্য আমাকে পছন্দ করেন ছবির অভিনেতা ও কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হক। ফেসবুকে ছবি দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি। আমি মডেলিং করেছি দেশের বড় বড় ব্র্যান্ডের, কিন্তু অভিনয় করা হয়নি। আমাকে অভিনয় শেখানোর দায়িত্ব নিলেন পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।প্রস্তুতি পর্বটা কেমন ছিল?প্রথমেই লুক টেস্ট হয়। এরপর অ্যাক্টিং ক্লাস ও নানা ধরনের প্রস্তুতি শুরু হয়। দুই মাসের মতো রিহার্সাল করার পর আমাদের জানানো হয়, আমরা ছবির শুটিংয়ের জন্য তৈরি।অ্যানি চরিত্রটি নিয়ে বলবেন?অ্যানির সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরেই ছবির গল্প। সে মেডিকেল কলেজের শিক্ষার্থী। অ্যানি শুধু মেডিকেল কলেজেই নয়, আমাদের আশপাশে বহুভাবে আছে।শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?এটা আমার জীবনের প্রথম ছবি। আমি জানতাম না, ছবির সেট কেমন হয়। তাই ছবির শুটিং আমার জন্য নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাদ ভাইয়া এত ধরে ধরে শুটিং করেছেন, কোনো কোনো দৃশ্য আমাদের ৪০-৬০ বারও করতে হয়েছে।বাঁধনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?তাঁর কাছে প্রতিনিয়ত শিখেছি। একটা দৃশ্যে বাঁধন আপু আমাকে চড় দেবেন। শুটিং শুরু হলো। আপু ক্যারেক্টারে ঢুকে আমাকে এত জোরে চড় মারলেন যে সেটের সবাই ভয় পেয়ে গেলেন। এক শটেই ওকে হয় দৃশ্যটি। শটের পর আমিও কেঁদে দিলাম, বাঁধন আপুও।ছবিটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই আমার থেকেও বেশি এক্সাইটেড। কানে যাওয়া হলো। তারপর বাংলাদেশ থেকে অস্কারে গেল। সবাই উৎসাহ দিচ্ছেন, এই মাধ্যমে এগিয়ে যাওয়ার।
6
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সহসভাপতি ফরহাদ আলী, মফিজুল ইসলাম মাসুদ, হুমায়ুন কবির খোকন, সাহেদ আলী মানিক, জামিলুর রহমান, যুগ্ম-সম্পাদক তানভীর শাহ, আল আমিন, রাসেল মিয়া, মাহমুদ খান সোহান প্রমুখ।এ সময় বক্তারা খালেদার জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
6
ঝিনাইদহের মহেশপুর দিন দিন বাড়ছে মাছের চাষ। কিন্তু করোনা পরিস্থিতির পর থেকেই মাছের খাবারের দাম বৃদ্ধি, ব্যবসায়ীদের অজুহাত ও মাছের দাম কমসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষিরা। ঝিনাইদহ জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, মহেশপুর উপজেলায় প্রতি বছর মাছের উৎপাদন হয় ১০ হাজার ২০০ মেট্রিকটন। এতে ১১ হাজার ৪০০ মেট্রিকটন খাবারের প্রয়োজন হয়। তবে জেলার ৬ উপজেলায় প্রতি বছর মাছের উৎপাদন হয় ৪৫ হাজার ২৪৭ মেট্রিকটন। এই মাছ উৎপাদনে খাবার প্রয়োজন হয় প্রায় ৫০ হাজার ৬০০ মেট্রিকটন। জেলায় মোট মাছ চাষির সংখ্যা ১৪ হাজার ৭৪৫ জন। আরেকমাছ চাষি রিয়াজ জানান, তেলাপিয়া মাছের খাবার ২৫ কেজি বস্তা গত বছর কিনেছি ১১০০ টাকা করে। কিন্তু চলতি বছর একই বস্তা কিনতে হচ্ছে ১২২৫ টাকা করে। এভাবে খাবারের দাম বৃদ্ধি পেলে মাছ চাষ করবো কীভাবে। মাছের খামারি আহসানুজ্জামান রুমেল জানান, শুকনো মৌসুমে পুকুরগুলোতে সেচ দেওয়ার প্রয়োজন পড়ে। মাছ চাষ কৃষির অন্তর্ভুক্ত হলেও পুকুর সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল দিতে হয় বাণিজ্যিক হারে। একইসঙ্গে মাছের খাবার, ওষুধ, লবণ ও চুনসহ মাছ চাষের প্রয়োজনীয় সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি মাছের বিক্রয়মূল্য। এতে মাছ বিক্রিতে লাভবান হওয়া তো দূরের থাক, উল্টো লোকসান গুণতে হচ্ছে আমাদের। স্থানীয় খাবার ব্যবসায়ীমানিক ও মোসারফ হোসেন জানান, কোম্পানির কাছে জানতে চাইলেই বলে কাচামালের দাম বেড়েছে তাই খাবারের দামও বৃদ্ধি। কিন্তু সরকার যদি সঠিকভাবে মনিটরিং করতো, তাহলে হয়তো এমনটি হতো না। ঝিনাইদহ মহেশপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, খাবারের দাম যাতে কমানো যায় সে ব্যাপারে বারবারই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছি। কিন্তু তারা আমাদের বলছে করোনার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে এ পরিস্থিতি কেটে গেলে হয়তো কমে যাবে খাবারের দাম, মাছের দামও বৃদ্ধি পাবে। বিডি প্রতিদিন/এমআই
6
তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীরপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল, এমএ, এমএসসি, এনডিইউ, পিএসসির আমন্ত্রণে আজ রবিবার মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
কোভিড-১৯ এর মহামারি যেন শাপে বর হয়েছে ওয়ালমার্টের জন্য। সারা বিশ্বে যেখানে কর্মী ছাটাই করছে নামী দামি কোম্পানিগুলো পর্যন্ত, সেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের কর্মীসংখ্যা বাড়াচ্ছে। ক্রেতাদের চাহিদা মেটাতে দেড় লাখ নেয়ার পর আরও ৫০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে তারা। ছয় সপ্তাহ আগেই দেড় লাখ কর্মী নিয়োগ দেয়া হয়ে গেছে তাদের। করোনা যেখানে বিশ্ব অর্থনীতিকে স্থবিরতার পর্যায়ে নিয়ে গেছে, সেখানে ওয়ালমার্ট তাদের কর্মী সংখ্যা বাড়াচ্ছে প্রতিদিন প্রায় ৫ হাজার করে। খবর সিএনবিসি, বিবিসি ও রয়টার্সের। করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই বিপর্যয় ঘোষণা করেছে দেশটির প্রশাসন। বন্ধ বেশিরভাগ কল-কারখানা, দেয়া হয়েছে ঘরে থাকার নির্দেশনা। এর ফলে দেশটির অর্থনৈতিক কার্যক্রম একপ্রকার স্থবিরই হয়ে পড়েছে। তবে এর কারণেই উল্টো গতি বেড়ে গেছে অনলাইন সার্ভিসগুলোতে। ওয়ালমার্ট জানিয়েছে, মহামারিতে কর্মী ছাটাইয়ে বাধ্য হয়েছে এমন ৭০টি প্রতিষ্ঠান থেকে দেড় লাখ কর্মী নিয়োগ দিয়েছে তারা। এর মধ্যে অনেকেই রেস্টুরেন্ট বা সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এসেছেন। তবে নিয়োগপ্রাপ্তদের ৮৫ শতাংশকেই অস্থায়ী বা পার্ট-টাইম ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু যে পণ্য বিক্রিই বেড়েছে তা নয়, ওয়ালমার্টের সুসময় যাচ্ছে শেয়ারবাজারেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০-এর সূচক যেখানে ফেব্রুয়ারির তুলনায় ১৫ শতাংশ পড়ে গেছে, সেখানে একই সময় ওয়ালমার্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এদিকে, করোনার কারণে ওয়ালমার্টের মতো চাহিদা বেড়েছে ক্রোজার, টার্গেট, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোরও। তারাও কয়েক হাজার কর্মী নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।
0
গ্রাহকদের কাছে বুমবুমের দেনা প্রায় ১০ কোটি টাকা। এ অর্থের বিপরীতে গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারছে না ই-কমার্স প্রতিষ্ঠানটি। এটির কর্মকর্তারা এখন গ্রাহকদের অর্থ ফেরত বা পণ্য সরবরাহ করতে না পারার দায় চাপাচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। শুক্রবার রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকার একটি কমিউনিটি সেন্টারে গ্রাহকদের সঙ্গে বুমবুম কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা হয়। সেখানেই এ দায় চাপানোর বিষয় উঠে আসে। সভায় সারা দেশ থেকে দুই শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। বুমবুমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফজলে রাব্বি ভূঁইয়া বলেন, তিন মাস ধরে বুমবুমের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত করছে সিআইডি। তদন্তে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু সিআইডি থেকে ছাড়পত্র না পাওয়ায় তাঁদের সব কার্যক্রম বন্ধ হয়ে আছে। নতুন বিনিয়োগকারীও পাচ্ছেন না তাঁরা। এ কারণে গ্রাহকদের পণ্য নির্দিষ্ট সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ফজলে রাব্বি আরও বলেন, 'আমরা সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি।' সিআইডি ছাড়পত্র দেওয়ার দেড় মাসের মধ্যে সব গ্রাহকের পাওনা দিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, তদন্তের নামে তিন মাস ধরে তাঁদের ব্যাংক হিসাব জব্দ করে রেখেছে সিআইডি। তদন্ত শেষ না হলে গ্রাহকদের টাকা ও পণ্য কোনটি দেওয়া সম্ভব হচ্ছে না। পণ্য ডেলিভারি পাওয়ার আশায় পাবনা থেকে ঢাকায় আসেন আদনান সাইফ। ৩৫ শতাংশ ছাড়ে দুটি মোটরসাইকেলের ফরমাশ (অর্ডার) দিয়েছিলেন তিনি। নির্দিষ্ট সময়ে পণ্য না পেয়ে একাধিকবার ফোনে ওই প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করেছেন। কিন্তু কোনো সমাধান পাননি। গত বৃহস্পতিবার বুমবুমের সিইও ফেসবুক লাইভে এসে গ্রাহকদের শুক্রবার মতবিনিময় সভায় অংশগ্রহণ করার অনুরোধ জানান। তিনি সবাইকে অর্ডারের ইনভয়েস সঙ্গে আনতে বলেন। বলেন, 'আশা করি ভালো কিছু হবে।' সিইওর অনুরোধে শুক্রবারের মতবিনিময় সভায় অংশ নেন আদনানও। তিনি বলেন, 'আমি মনে করেছিলাম, মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে। তাই পকেটের টাকা খরচ করে ঢাকার বাইরে থেকে এসেছি। এখন তারা সিআইডির ওপর দায় চাপিয়ে পণ্য দিতে পারবে না বলছে। আমরা টাকা খরচ করে এই কথা শুনতে আসিনি।' অনুষ্ঠানে ঢাকার বাইরে থেকে আসা আরেক গ্রাহক সুমন মিয়া প্রথম আলোকে বলেন, 'অনেক আশ্বাস শুনেছি, আর না। কবে পণ্য বা টাকা ফেরত দিতে পারবেন বলেন।' তিনি বলেন, 'আমি দুটি মোটরসাইকেলের ফরমাশ দিয়েছিলাম।' শুধু আদনান কিংবা সুমন নয়, পণ্য পাওয়ার আশায় ঢাকার বাইরে থেকে এসেছেন অনেক গ্রাহক। মতবিনিময়কালে সিইওর কথা শুনে তাঁরা ক্ষুব্ধ হন। পণ্য ডেলিভারির নির্দিষ্ট সময় জানতে চান তাঁরা। তখন সিইও বলেন, 'আপনারা মামলা করেন, আমার ওপর হামলা করেন। কিন্তু আমার হাত-পা বাঁধা। সিআইডি ছাড়পত্র না দিলে আমাদের কিছুই করার নেই।' উল্টো তিনি গ্রাহকদের কাছে সমস্যা সমাধানের উপায় খোঁজেন। তখন গ্রাহকদের কেউ কেউ সিআইডি অফিসের সামনে মানববন্ধন করার পরামর্শ দেন। আবার কেউ কেউ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। গ্রাহকের এক প্রশ্নের জবাবে সিইও ফজলে রাব্বি ভূঁইয়া বলেন, এক কোটি টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে বুমবুম। বর্তমানে পেমেন্ট গেটওয়েতে প্রতিষ্ঠানটির এক কোটি টাকা আটকে আছে। তখন ওই গ্রাহক পাল্টা প্রশ্ন করেন, 'ব্যাংক হিসাব খুলে লাভ কী? ব্যাংক হিসাবে আছে মাত্র এক কোটি টাকা। আপনাদের দেনা ১০ কোটি টাকা। বাকি টাকা কোথায় পাবেন?' জবাবে সিইও বলেন, 'আমাদের বিনিয়োগকারী প্রস্তুত আছে। সিআইডির ছাড়পত্র পেলেই গ্রাহকদের পণ্য বা টাকা ফেরত দিতে পারব।'
0
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে। এক বিবৃতিতে ফেসবুক এ তথ্য জানায়। হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশি যে দুই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই দুই গ্রুপ হলো- ডন'স টিম (ডিফেন্স অব নেশন নামেও পরিচিত) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। ভিয়েতনামে যে গ্রুপটির বিরুদ্ধে ফেসবুক ব্যবস্থা নিয়েছে, তাদের নাম এপিটি৩২। ফেসবুক জানায়, হ্যাকারদের গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো অন্য দেশের সঙ্গে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিল। লক্ষ্য নির্দিষ্ট করে অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করা এবং সেগুলো ফেসবুক থেকে মুছে ফেলার কাজ করছিল। এর ফলে অনেক সময় অ্যাকাউন্টগুলো আর ফিরে পাওয়া যায় না। পর্যবেক্ষণে ফেসবুক বলেছে, বাংলাদেশভিত্তিক হ্যাকারগ্রুপগুলোর লক্ষ্য হলো- স্থানীয় কর্মী, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা, যারা বিদেশে থাকেন তারাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করার জন্য এমন অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। ফেসবুকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই তথ্য শেয়ার করেছি, যাতে অন্যরাও তাদের শনাক্ত এবং থামাতে পারে। নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
3
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন।
6
কুমিল্লায় পার্কে আড্ডারত যুগলের ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ শুক্রবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ না করলেও আমাদের কাছে মনে হয়েছে, বিষয়টি পুলিশের শৃঙ্খলা পরিপন্থী। যে কারণে আমরা নিজ থেকে বিষয়টিকে আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নিয়েছি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।জানা যায়, বাংলা নববর্ষের প্রথম দিনে কুমিল্লার ধর্মসাগরপাড় নগর উদ্যানে বসে থাকা দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসদাচরণ করেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। পরে তাঁরা সেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় এই ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ওই দুই সদস্যকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।ফেসবুকে ভাইরাল হওয়া এক মিনিট ১০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, নববর্ষের দিন কুমিল্লা ধর্মসাগর পাড়ের নগর উদ্যানে পাশাপাশি বসে গল্প করছিল দুই কিশোর-কিশোরী। এ সময় পেছন থেকে ভিডিও ধারণ করতে করতে এসে তাঁদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের একজন সদস্য। দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি। এ সময় কিশোরীর মাস্ক খোলার জন্য বলতে গিয়ে পাশে থাকা আরেক সদস্য (ডিবি) 'তুই' করে সম্বোধন করেন। এরপরই পরিচয় জানতে যাওয়া সদস্য কিশোরকে ক্ষিপ্ত হয়ে আঞ্চলিক ভাষায় বকাঝকা করেন। ডিবি সদস্যরা এ সময় মেয়েটির বাবার ফোন নম্বর চাইলে তাঁরা ভয়ে মাফ চাইতে থাকে এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি। তখন পাশ থেকে একজন বলতে থাকেন, বিদেশ থেকে আইব এখন, নইলে অফিসে নিয়া যামু। অফিস থেকে অভিভাবক আইসা নিয়া যাইবো। পার্কে আড্ডারত কিশোর-কিশোরীর ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় পুরো কুমিল্লা জুড়ে।এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, ভিডিওটির বিষয়ে জানতে পেরে আমি পুলিশ সুপার বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। তার পরিপ্রেক্ষিতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
6
সাকিব আল হাসানের আবেদন অনুযায়ী তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে 'বিশ্রাম' দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। মানিসিক ও শারীরিকভাবে ফিট না হওয়ায় তাকে এ সুযোগ দেয়া হয়। সাউথ আফ্রিকার সিরিজে থাকছেন না সাকিব। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিবিসি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জালাল ইউনুস আরও জানান, ২ দিন সময় নেয়ার পর সাকিব কোনো ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক নন বলে অবহিত করেছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। জালাল ইউনূস জানান, বৃহস্পতিবার দুবাই থেকে দেশে ফিরবেন সাকিব। তার সঙ্গে বসে তার পরবর্তী পরিকল্পনা শুনবে বোর্ড। এর আগে গত রোববার বিজ্ঞাপনের চিত্রের কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে সাকিব জানান, এই মুহূর্তে কোন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই তিনি। নিজেকে দলের একজন প্যাসেঞ্জার মনে হচ্ছে জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের বোঝা হতে চান না। ওই সফর থেকে ছুটি চান তিনি। দক্ষিণ আফ্রিকা জন্য দল ঘোষণা ও খেলতে সম্মত হওয়ার পরে সাকিব হুট করে ক্রিকেট উপভোগ করছেন না। ছুটি চাচ্ছেন এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানান যে, কাউকে জোর করে খেলানো হবে না। কেউ খেলার আগ্রহ না পেলে বোর্ডকে আগে থেকেই জানানোর আহ্বান করেন তিনি। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি'র পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব অবসর নিলে নিক। কিন্তু হুট হাট বিশ্রাম নিলে তরুণদের তারা তৈরি করতে পারছেন না। পরিকল্পনা করে সামনেও এগোতে পারছেন না। ছুটি দরকার হলে বোর্ডকে আগে থেকে জানানোর পরামর্শও দেন তিনি।
12
কোভিড-১৯ প্রতিরোধে জনগণের সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখেই লকডাউন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে দেশের মানুষের যেন ক্ষতি না হয় আমরা সব সময় সে দিকে লক্ষ্য রাখছি বলেও জানান তিনি। আজ দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, করোনার প্রণোদনা প্যাকেজগুলো আমাদের মন্ত্রণালয় থেকেই ঘোষণা করা হয়েছে, কিন্তু সবগুলো প্যাকেজই প্রধানমন্ত্রীর ধারণা ও পরিকল্পনায় হয়েছে। তিনিই সেসব করে দিয়েছে। আমরা শুধু তার হয়ে এগুলো বাস্তবায়ন করেছি। বিডি প্রতিদিন/আরাফাত
9
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামের ম্যাটে ফাইট করছিলেন মিজানুর রহমান। গ্যালারি থেকে উচ্চ স্বরে ভেসে আসছিল 'স্যার কিক...স্যার কিক...'। গ্যালারিতে বসে থাকা বাকি প্রতিযোগীদের বেশির ভাগই মিজানুরের ছাত্র। তাই তিনি ম্যাটে নামলে ভেসে আসে 'স্যার...স্যার...'। দেশের সিনিয়র ফাইট ইভেন্টটায় নিজেকে অপরাজেয় করে রেখেছিলেন। তাঁর ভাষ্যমতে, ২০০৫ সালে ফাইট শুরু করার পর তাঁকে আর কেউ হারাতে পারেননি। আজও অনায়াসে ফাইট ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই তায়কোয়ান্দোকার। ২৩-০৯ স্কোরে বড় ব্যবধানে জেতার পথে ৩৮ বছর বয়সী মিজানুরের খেলা দেখে স্পষ্ট যে আরও কয়েক বছর তাঁর রাজত্বে ভাগ বসানোর মতো কেউ নেই। কিন্তু খেলাটি শেষ করেই 'ফাইটিং' ইভেন্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। ২০০৬ সালে কলম্বো সাফ গেমসে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন মিজানুর। আন্তর্জাতিক অঙ্গনে সেটি ছিল তাঁর প্রথম পদক। এরপর আন্তর্জাতিক আসরে জিতেছেন আরও চার সোনা। জাতীয় পর্যায়ে তায়কোয়ান্দোর 'ফাইট' ইভেন্টে অপরাজেয় ৩৮ বছর বয়সী মিজানুর। ২০০৫ সালে খেলা শুরুর পর আজকেরটিসহ সোনা জিতেছেন মোট ২৯টি। এখানেই শেষ দেখছেন নিজের, 'জাতীয় পর্যায়ে ফাইটিংয়ে কেউ আমাকে কখনো হারাতে পারেননি। এটাই আমার শেষ। ভবিষ্যতে আমি শুধু পুমসে ইভেন্টে খেলব।' বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা ফর্মে থাকা অবস্থায় অবসর নেওয়ার ঘটনা খুবই কম। সেখানে মিজানুরকে আলাদা করে রাখতে হচ্ছে। ইচ্ছা করলে অনায়াসে খেলাটি চালিয়ে যেতে পারতেন মিজানুর। তাহলে অবসর কেন? অবসরের কারণটাও অদ্ভুত, নিজের ছাত্র ও তরুণদের সঙ্গে খেলতে সম্মানে বাধে তাঁর। মিজানুরের ব্যাখ্যা, 'এখনো আমাকে হারানোর মতো কেউ নেই। কিন্তু ফাইটিংয়ে কায়িক পরিশ্রম বেশি হয়ে যায়। এখন সেনাবাহিনীর কোচের সঙ্গে অধিনায়কত্বের দায়িত্বও পালন করছি। অন্য খেলোয়াড়েরা অনেক ছোট। আমার ইজ্জতে লাগে।' প্রায় ১৬ বছরের ফাইটিং ক্যারিয়ারের বিদায়বেলায় জমে আছে একটা আক্ষেপও। কখনো যে খেলা হয়নি অলিম্পিক। মিজানুর বলছিলেন, 'একটা অলিম্পিক খেলতে পারলে ভালো লাগত। এর সঙ্গে এশিয়ান পর্যায় থেকে বাংলাদেশকে ভালো কোনো পদক এনে না দিতে পারার আক্ষেপও আছে আমার।' নিজের আক্ষেপগুলো মেটাতে চান ছাত্রদের মাধ্যমে।
12
রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত কিছু না জানালেও, টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও নতুন প্রেমে মজেছেন। তাঁর নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। শোনা গেছে, তাঁর জন্মদিনটা বেশ আনন্দে উদ্যাপন করেছেন দুজন। হিরের আংটি দিয়ে প্রেমিককে চমকে দিয়েছেন শ্রাবন্তী। নিজের বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর জন্মদিন উদ্যাপন করেন তিনি। জন্মদিনের সেই ছবি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের অনলাইনে প্রকাশ করেছে। শ্রাবন্তী নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন আরও তিন মাস আগে। তবে সেই প্রেমিক অভিরূপ নাগ কি না, তা নিশ্চিত করেননি। তাঁর নতুন প্রেমের বিষয়টি নিয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় শ্রাবন্তীর মোবাইলে। তিনি সাড়া দেননি। এমনকি হোয়াটসঅ্যাপের খুদে বার্তার জবাবও দেননি। মার্চ মাসে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী লিখেছিলেন, 'তোমায় ভালোবাসি?' তাতেই শুরু হয় জল্পনা-কল্পনা। আবারও কি তবে প্রেমে পড়লেন টালিউডের এই নায়িকা? নাকি পুরোনো প্রেম আবার ফিরে পেতে চান? এই ধোঁয়াশা তৈরি হয় তাঁর আরও কয়েকটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে শ্রাবন্তী লেখেন, 'যদি বলি তোমায় মিস করছি?' একই ছবিতে আবার লিখেছেন, 'যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?' আরেকটি ছবি স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'যখন প্রেমে পড়েছিলাম, খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।' তাঁর এসব পোস্ট নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। কেউ কেউ আবার এ-ও বলছিলেন, শ্রাবন্তী বিয়ে করতে যাচ্ছেন। রোশান সিংয়ের সঙ্গে তাঁর বনিবনা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। শ্রাবন্তীকে নিয়ে সেভাবে কিছু না বললেও তাঁর বিজেপিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় রোশান বলেছিলেন, ছয় মাস ধরে শ্রাবন্তীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি থাকছেন আলাদা বাসায়। তবে রাজনীতিতে শ্রাবন্তীর নাম লেখানোয় অবাক হলেও শুভকামনা জানাতে ভুল করেননি রোশান। এদিকে নির্বাচনে হারার পরপরই শ্রাবন্তীর নতুন প্রেমের খবর বেরিয়ে এল। নতুন প্রেমিককে নিয়ে নিজের বাড়িতে জন্মদিন উদ্যাপন করায় চমকে উঠেছেন ভক্তরা। শ্রাবন্তীর কলকাতার বাড়িতে তোলা ছবিগুলোতে দেখা গেছে কালো পাঞ্জাবি পরা অভিরূপ কেক কাটছেন, পাশেই শ্রাবন্তী। তাঁর পোশাকের রংও কালো। শ্রাবন্তীর বোনও কেক খাওয়াচ্ছেন অভিরূপকে। ছবিতে শ্রাবন্তীর পাশে আছেন তাঁর মা। পরিবারের সবাইকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল। এই ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, অভিরূপকে ভালোভাবেই গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার। এদিকে সম্পর্কে ফাটল ধরলেও কদিন ধরে শোনা যাচ্ছিল, সব তিক্ততা ভুলে আবারও শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন সিং। সম্পর্কটা টেকাতে আদালতে পর্যন্ত গিয়েছিলেন তিনি। রোশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রাবন্তীকে আগামী জুলাই মাসে ডেকেছেন আদালত। টালিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারে তাঁদের ঝিনুক নামে এক ছেলেসন্তান রয়েছে। এরপরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী, তাঁদের সে বিয়ে ছয় মাসও টেকেনি। এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ে রোশান সিংয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। সে বিয়ের কাহিনি তো সবারই জানা।
2
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। উঠে এসেছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পোরে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচটা অবশ্য জয়ে রাঙায় আফগানরা। দুই দল কম-বেশি সুখস্মৃতি নিয়েই ফিরেছে ঢাকায়। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াইয়ের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবীরা।আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের শেষটি শনিবার। দুটি ম্যাচই শুরু বিকেল ৩টায়। আগ্রহী দর্শক ১০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন।তবে কোনো ব্যাংক কিংবা অনলাইন নয়; আগামীকাল বুধবার থেকে শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বাংলাদেশ। সরকার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজ দিয়েই তাই করোনাকালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার শততাগ দর্শক নিয়ে ম্যাচ হয়েছিল মিরপুরে।কদিন আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেছেন, 'ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে।'সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।টি-টোয়ন্টি সিরিজে টিকিটের দামআসন দামপূর্ব গ্যালারি ১০০ উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ ক্লাব হাউজ ৩০০ ভিআইপি স্ট্যান্ড ৫০০ গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০
12
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বাইডেন এমনটি বলেন।বাইডেন এমন সময় এ কথা বললেন, যখন আফগানিস্তানে একের পর এক শহর তালেবানদের দখলে চলে যাচ্ছে। এ বছরের শুরুর দিকে বাইডেন জানিয়েছিলেন ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে মার্কিন সেনারা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন চলতি বছরের মে মাসের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তবে বাইডেন ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পিছিয়ে দেন।সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আফগানিস্তানে আরও একটি বছর যুদ্ধ করা কোনো সমাধান নয়। আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ শেষ করতে চলেছি।ইতিমধ্যে আফগানিস্তানের ৪০০ জেলার মধ্যে ১০০ জেলা দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ নিয়ে বাইডেন বলেন, আমি তালেবানদের বিশ্বাস করি না। তবে আফগান সেনাদের ওপর আমার ভরসা আছে।জানা গেছে, সব সেনা প্রত্যাহার করা হলেও মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য আফগানিস্তানে ৬৫০ থেকে ১ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে।
3
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির নিউ ক্যাসেল শহরের ওসোজানি বক্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জাহাঙ্গীর হোসেন (৩০)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের মো. আতিক উল্যা মাস্টারের ছেলে। পরিবারের দাবি, দক্ষিণ আফ্রিকা প্রবাসী তার ভগ্নিপতি জাকির হোসেন ও তার ভাই ইব্রাহিম ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে পেশাদার খুনীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত জাহাঙ্গীরের বড় ভাই প্রবাসী আলমগীর হোসেন জানান, প্রায় এক দশক আগে দক্ষিণ আফ্রিকায় যায় জাহাঙ্গীর হোসেন। সেখানে কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে তিনি ব্যবসা শুরু করেন। জাহাঙ্গীর ও তার ছোট ভাই আমজাদ হোসেন ওই শহরে একে একে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একই শহরে থাকাকালে তার ভগ্নিপতি জাকির হোসেন (৪২) ও জাকিরের ভাই ইব্রাহিম ব্যবসার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে ১৬ লাখ টাকা ঋণ নেন। এক বছর আগে জাহাঙ্গীর, জাকিরের কাছে টাকা ফেরত চাইলে দ্বন্দ্ব শুরু হয়। এটা নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়। বিষয়টি জাহাঙ্গীর মুঠোফোনে বাড়িতে তার বড় ভাই আলমগীর ও বোন রহিমা আক্তারকে জানিয়েছিলেন। এরপর তারা মুঠোফোনে বিষয়টি মিটমাট করে দেন। পরে জাকির হোসেন বাংলাদেশে চলে আসেন। দেশে আসার সময় জাকির তার ব্যবসা প্রতিষ্ঠানে ছোট ভাই ইব্রাহীমকে রেখে আসেন। সোমবার রাতে দোকান বন্ধ করে নিউ ক্যাসেল শহরের ওসোজানি বক্স সেন্টারের সামনে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আলমগীরের দাবি, তার ভগ্নিপতির কাছে পাওনা টাকা চাওয়ায় তিনি ও তার ভাই ইব্রাহিম আফ্রিকার ভাড়াটে খুনিদের দিয়ে জাহাঙ্গীরকে হত্যা করিয়েছেন। জাহাঙ্গীরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া এলাকার এক যুবক আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর লোক মুখে শুনেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি থানা পুলিশকে জানায়নি।
6
বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য। আসন্ন রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সভায় জেলা প্রশাসন ও টিসিবির কর্মকর্তারা এ বিষয়ে জানান। তাঁরা জানান, আজ শুরু হচ্ছে এ কার্যক্রম।জানা যায়, বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ৩০ হাজার পরিবারকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণ করবে টিসিবি। এ জন্য প্রতিটি পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। কিন্তু নগরবাসী এ কার্ড পাচ্ছে না। তাদের টিসিবির ট্রাক থেকেই পণ্য কিনে নিতে হবে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, রমজানে নির্ধারিত ১ লাখ ২৯ হাজার ৯২১ পরিবারের মধ্যে দুবার নিত্যপণ্য বিতরণ করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে কার্ডধারীরা রোববার থেকে প্রথম কিস্তির পণ্য পাবেন। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার দ্বিতীয় সপ্তাহে। সিটি করপোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। তবে করপোরেশন এলাকায় ট্রাকে করে আগের মতো স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হবে। করপোরেশনের ৯০ হাজার পরিবার স্বল্পমূল্যে এ পণ্য কিনতে পারবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২৭০ পরিবার কার্ড পেয়েছে। মেহেন্দিগঞ্জে পেয়েছে ১৮ হাজার ২৭৭, বাবুগঞ্জে ৮ হাজার ৩০১, গৌরনদীতে ১৩ হাজার ৭৮১, হিজলায় ১৪ হাজার ১১, বাকেরগঞ্জে ১৬ হাজার ৬৭৬, বানারীপাড়ায় ৯ হাজার ৯৯৪, মুলাদীতে ১০ হাজার ৬৭৫, আগৈলঝাড়ায় ১০ হাজার ৬৪১ এবং উজিরপুরে ১৪ হাজার ২৯৫টি পরিবার।
6
রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহর নিয়ে কোনো শর্ত ছাড়াই মস্কোর সঙ্গে আলোচনা করতে চায় কিয়েভ। ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক টুইট বার্তায় বলেন, 'হ্যাঁ, কোনো শর্ত ছাড়াই আমরা মারিউপোলে নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমাদের জনগণকে বাঁচাতে হবে। কারণ তারা আমাদের। তারা আমাদের হৃদয়ে থাকবে সব সময়ের জন্য।'এদিকে গতকাল বুধবারও মারিউপোল থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের পরিস্থিতির অবনতি ঘটছে। সেখানে হাজার হাজার সৈন্য ও বেসামরিক লোক শহরে আটকে আছে।মারিউপোল থেকে ইউক্রেনের একজন মেরিন কমান্ডার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে সাহায্য চেয়ে একটি ভিডিও পাঠিয়েছিলেন। মেজর সের্হি ভোলিনা নামের ওই কমান্ডার জানান, তাঁর সৈন্যরা আত্মসমর্পণ করবে না। তিনি ৫০০ জন আহত সৈন্য এবং শত শত নারী ও শিশুর জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন। তাঁদের মারিউপোল শহরের একটি ইস্পাত কারখানায় লুকিয়ে রাখা হয়েছে বলে জানান সের্হি ভোলিনা।ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সেখানকার ইউক্রেনীয় সেনাদের গতকাল বুধবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল রুশ বাহিনী।ইউক্রেনের রুশবিরোধী জাতীয়তাবাদী আজভ রেজিমেন্টের কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামারও জানিয়েছেন, মারিউপোলে তার বাহিনী আত্মসমর্পণ করবে না।মারিউপোল সম্পর্কিত পড়ুন:রুশ হামলায় মারিউপোল 'বিধ্বস্ত'মারিউপোল থেকে বেসামরিক লোক সরানো স্থগিতআধা ঘণ্টা পর পর মারিউপোল কেঁপে উঠছেরুশ হামলায় বিধ্বস্ত মারিউপোলমারিউপোলের রাস্তায় ১২০৭টি মরদেহ
3
ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক। চলমান কোভিড-১৯ মহামারি মোকাবিলা বিষয়ে তিনি সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন।সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান প্রথম আলো: এই মুহূর্তে সরকারের কী করণীয়? ইমতিয়াজ আহমেদ: কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা আরও বাড়াতে হবে। পরীক্ষা বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অবশ্য, আনুপাতিক হারে অবস্থাটা একই থাকছে। অন্য কিছু দেশের তুলনায় বিপজ্জনক সীমায় এখনো পৌঁছায়নি। এ দেশের প্রতি বর্গমাইলে ৩ হাজার মানুষের বাস। তাদের ৯০ ভাগ অনানুষ্ঠানিক খাতের (কৃষিসহ) কর্মজীবী। তারা মূলত দিনমজুর। করণীয় নির্ধারণে এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে। অনেকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার প্রশংসা করেন। কিন্তু সেখানে প্রতি বর্গমাইলে যথাক্রমে মাত্র ৪৬ ও ৭ জনের বাস। সেখানে ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করা ও চিকিৎসা দেওয়া সম্ভব। তাই এ রকম উদাহরণ দিয়ে এখানে আতঙ্ক সৃষ্টি করার বিষয়ে একটু চিন্তা করা উচিত। ডব্লিউএইচও বলছে হাত ধুতে, মাস্ক পরতে ও শারীরিক দূরত্ব মানতে। এগুলো এত ব্যয়বহুল নয়, যা জোগাড় করার সামর্থ্য বাংলাদেশের নেই। শক্তিশালী পোশাক খাত মাস্কসহ সুরক্ষাসামগ্রীর বিরাট জোগানদাতা হতে যাচ্ছে। প্রথম আলো: এন-৯৫ মাস্কের মতো স্বাস্থ্যকর্মীদের যা দরকার, তা তারা দিতে পারবে? ইমতিয়াজ আহমেদ: জনসাধারণের জন্য দরকার সাধারণ মাস্ক। আর যে দেশ পিপিই রপ্তানি করতে পারছে উন্নত দেশে, তার পক্ষে এন-৯৫ মাস্ক তৈরি করা সম্ভব। যাঁরা লকডাউন ও কারফিউর কথা বলছেন, তাঁরা বুঝতে পারছেন না, পথশিশুদের সংখ্যা কত। রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলোর ডাকে রাজপথে লাখো মানুষ ও ছাত্রের ঢল নামে। এখন তারা মানুষকে সংগঠিত করছে না। অন্যদিকে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকার মতো বৃহৎ এনজিও আছে। কেউ বিশ্বে বৃহত্তম। প্রথম আলো: তাদের অনেকে অতীতের দুর্যোগে বড় কাজ করেছে। ইমতিয়াজ আহমেদ: সেটাই। আমি এবার অবাক হলাম। হতে পারে স্যার ফজলে হাসান আবেদ নেই, ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে অযথাযথ অবস্থানে, হয়তো বয়সও একটা বিষয়। রেহমান সোবহানও প্রবীণ। ১৯৯৬ সালের দুর্যোগকালে তাঁদের সঙ্গে আমিও প্রত্যক্ষভাবে কাজ করেছিলাম। তাঁরা তখন বিশাল একটা এনজিও ফোরাম তৈরি করেছিলেন। এবার অবশ্য নতুন প্রজন্মের নেতৃত্বাধীন এনজিওগুলোর অভিজ্ঞতারও ঘাটতি থাকতে পারে। অথবা তারা দাতাদের তরফে তহবিল পাচ্ছে না। প্রথম আলো: অফিস পুরোদমে চলবে, গণপরিবহন চলবে সীমিতভাবে, এই সিদ্ধান্ত সঠিক? ইমতিয়াজ আহমেদ: ভালো প্রশ্ন। সরকার বাছাই করে লকডাউন খুলছে। প্রতিদিন পরীক্ষা ২০ হাজারে উন্নীত করা জরুরি। তাহলে আমরা প্রকৃত সংক্রমণের বিস্তার বুঝতে পারব। আমি এর আগে জনগণকে সংগঠিত করার যে কথা বলেছি, তার সঙ্গে এই তিনটি বিষয়ের কার্যকরতা জড়িত। সরকার যদি মনে করে, সে একাই করবে, এনজিওসহ অন্যদের আনা ঠিক হবে না, তাহলে আমাদের ভোগান্তি বাড়বেই। প্রথম আলো: দৈনিক ১০ হাজার পরীক্ষায় পৌঁছাতে প্রায় তিন মাস লাগল। আরও ১০ হাজার যুক্ত করতে কতটা সময় লাগবে, সেটা প্রশ্ন। জনগণ মাস্কও পরছে না। তিন শর্ত পূরণে ঢিলেঢালা। ইমতিয়াজ আহমেদ: বিজিএমইএ এখানে সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে। তারা প্রচুর মুনাফা করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে তারা যদি জনগণকে বিনা মূল্যে সাধারণ মাস্ক না দিতে পারে, তাহলে তাদের অবসরে যাওয়া উচিত। বিদেশে চলে যাওয়া উচিত, যেখানে বেশির ভাগের ছেলেমেয়েরা থাকেন। আমরা বারবার সরকারের করণীয় বলছি। কিন্তু আমাদের তো একটা বড় বেসরকারি খাত আছে। বিজিএমইএ যদি পথশিশুদেরও মাস্ক দিতে না পারে, তাহলে কারা পারবে? প্রথম আলো: বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা কী? ইমতিয়াজ আহমেদ: ভীষণ দুর্ভাগ্যজনক। হিপোক্রেটিস (প্রাচীন গ্রিক চিকিৎসাবিদ, যাঁর নামে চিকিৎসকেরা শপথ নেন) বা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এসব দেখলে আত্মহত্যা করতেন। চিকিৎসা পেশা তো অন্য দশটা পেশার মতো নয়। তারা পয়সার জন্য পেশায় এলে তাদের ব্যবসায় নামা উচিত ছিল। এটা পরিতাপের যে চিকিৎসা ও ব্যবসা এক হয়ে গেছে। বেসরকারি হাসপাতাল কেমন চলছে, তা দেখতে একজন সরকারি প্রতিনিধি বসিয়ে দেওয়া উচিত। সরকারের দায়িত্ব তদারক করা। এটা হচ্ছে না, এর একটা কারণ হাসপাতালের কোনো প্রতিষ্ঠাতার সঙ্গে হয়তো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে। এভাবেই রাজনীতির সঙ্গে ব্যবসা ও আমলাতন্ত্রের একটা যোগসাজশ তৈরি হয়। অতিমারির সময় তাই আমরা তাদের দিক থেকে একটি নেতিবাচক ভূমিকা দেখছি। মাস্ক, হাত ধোয়ানো ও দূরত্বের শর্ত পূরণে কিন্তু রাষ্ট্রীয় আমলাতন্ত্রের নজরদারির দরকার নেই। দরকার পাড়ায়-মহল্লায় দলগুলোর দ্বারা আমজনতাকে উদ্দীপ্ত করা। শুধু পুলিশ বা মিলিটারি এটা করতে পারবে না। প্রথম আলো: সাংসদদের অধিকাংশই দৃশ্যত নিষ্ক্রিয়, সার্বিকভাবে জনপ্রতিনিধিরাই দৃশ্যপটে কম। আমলাতন্ত্রই নেতৃত্বে। ইমতিয়াজ আহমেদ: আমলাতন্ত্রই সমন্বয় করবে। কিন্তু জনগণকে সম্পৃক্ত করা তো তাদের কাজ নয়। মহল্লার মানুষ নেতাকে চেনে, সচিব অচেনা। প্রশ্ন হলো, রাজনীতিকেরা এখন অপেক্ষা করছেন কেন? আগে ঝড়তুফান এলে তো নেমে পড়তেন। এখন মেয়রদের ওয়ার্ড কমিশনারদের সংগঠিত করতে হবে, ছাত্র-যুব নেতাদের সংগঠিত করতে হবে তাঁদের কর্মীদের। এভাবে তৃণমূল পর্যায়ে উদ্যোগী না হলে করোনার টিকা আসার আগ পর্যন্ত ওই তিন শর্ত পূরণ করা দুরূহই থেকে যাবে। প্রথম আলো: স্বাস্থ্য খাতে ব্যয় জিডিপির ১ শতাংশের নিচে, মানুষ মোট চিকিৎসা ব্যয়ের ৬৪ শতাংশ মেটায় নিজের পকেট থেকে। ইমতিয়াজ আহমেদ: আসন্ন বাজেটে এ বিষয়ে মনোযোগ প্রত্যাশিত। একই সঙ্গে আমাদের গোটা শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমে জনস্বাস্থ্য অন্তর্ভুক্ত করতে হবে। শুধু বাজেট ও অবকাঠামো বাড়ানোই নয়, সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের জন্য একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা থাকতে হবে। পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সম্পর্কে বলা হয়, তারা বেশ নিরাপদেই আছে। কারণ, তারা আগে থেকেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করত। আমাদের জনগণকেও সেটা রপ্ত করাতে হবে। ত্রাণ বিতরণের সঙ্গে এবার ভাইরাস সংক্রমণ যুক্ত হয়ে পড়েছে, যা বন্যার ত্রাণে ছিল না। ক্ষুধার্ত মানুষ তঁার কাছের জায়গায় ত্রাণ না পেলে দিনে বা রাতে, সুযোগ পেলেই তিনি এলাকা বদলাবেন। তিনি ভাইরাস ছড়াবেন। এমনকি যিনি তঁার ত্রাণ মেরে দিলেন, ওই ব্যক্তি ত্রাণের আশায় তঁার বাসাতেও চলে আসতে পারেন। ত্রাণের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মহল্লাকেন্দ্রিক নজরদারি বাড়ানো দরকার। প্রথম আলো: করোনায় বাক্স্বাধীনতার হালফিল বলুন। জাতিসংঘের একটি বিশেষজ্ঞ গ্রুপ সাংবাদিক গুম ও নিগ্রহে উদ্বেগ প্রকাশ করেছে। ইমতিয়াজ আহমেদ: বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বদা একটি আপেক্ষিক বিষয়। কোনো ব্যক্তি পছন্দের সরকারের সময় চুপ ছিলেন, কিন্তু অপছন্দের সরকারের সময় হইচই ফেলে দিয়েছেন। অতিমারিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আমি বলতে পারছি কি না, সেখানে নজরদারি বাড়ানো দরকার। আমি ভাইরাস রোধে ব্যর্থ হলাম, কিন্তু মুখ বন্ধ করলাম। তাতে কোনো লাভ হবে না। আমরা কিন্তু বড় মাপের গণতন্ত্রচর্চা কখনো করতে পারিনি। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ: ধন্যবাদ।
8
কুমিল্লার মেঘনা উপজেলার ৯টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকেই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণকে কেন্দ্র করে ভাটেরচর থেকে কুমিল্লার মেঘনা উপজেলা সদর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে, নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উপজেলা সদরের বিল্লাল হোসেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৯ কিলোমিটার সড়ক হেঁটে ভোট দিতে কেন্দ্রে যান তিনি। বিল্লাল জানান, তিনি রাজধানী থেকে বাড়ি যাওয়ার জন্য মুন্সিগঞ্জের ভবেরচরে এসে দেখেন গাড়ি বন্ধ। সেখান থেকে মেঘনা উপজেলার বর নাথপুরের দূরত্ব ৯ কিলোমিটার হলেও হেঁটেই রওনা হন তিনি। এদিকে, এই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দুই হাতে দুই সন্তান ও মাথায় ব্যাগ নিয়ে কুমিল্লার ভাটেরচর থেকে মেঘনা উপজেলা সদর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন জেসমিন আক্তার। তিনি জানান, ঢাকার সোনারগাঁও থেকে তিনি কুমিল্লার মেঘনা উপজেলার লুটের চরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছেন। ভাটেরচর সড়কের মাথায় বাস থেকে নামার পর দেখেন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। টহল পুলিশ কাউকে গাড়ি নিয়ে মেঘনায় প্রবেশ করতে দিচ্ছে না। পরে নিরুপায় হয়ে দুই শিশু সন্তানকে দুই হাতে এবং মাথায় ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। সরেজমিনে দেখা যায়, মেঘনা সদরে একমাত্র প্রবেশ পথে হঠাৎ যানবাহন বন্ধ করে দেওয়ায় জেসমিন আক্তারের মতো অসংখ্য মানুষ চলাচল ও মালামাল নিয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, "মেঘনা উপজেলার ৯ নম্বর ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।"
6
গাজীপুরের পূবাইল থানার মিরেরবাজার করমতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউসের পরিদর্শক কবির হোসেন বাংলানিউজকে বলেন, মিরেরবাজার করমতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভানোর কাজ এখনও চলছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।
6
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত নয়জন সিরিয় সেনা নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সোমবার তুর্কি সেনাদের গোলাবর্ষণে সারাকেব শহরে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়, বাকি তিনজন মারা গেছে নাইরাব শহরের কাছে। তুর্কি সমর্থিত গোষ্ঠী নাইরাব শহর পুনর্দখল করেছে। এ শহর পুনর্দখলের পর সেখান থেকে সারমিন শহরে সিরিয় সেনাদের অবস্থানে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, সামরিক অভিযানের সময় দু'পক্ষে একশর বেশি যোদ্ধা নিহত হয়েছে। এরমধ্যে সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর ৪১ জন এবং ৫৩ জন সন্ত্রাসী রয়েছে। তবে ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী আরও বেশ কিছু নতুন এলাকা সন্ত্রাসী মুক্ত করেছে। সূত্র: পার্সটুডে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বছরে বিশ্বে ২৩ হাজার কোটি শ্রমঘণ্টা নষ্ট। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশের তালিকায় বাংলাদেশ। ঘড়ির কাঁটা তখন দুপুর ১২টা ছুঁই ছুঁই। প্রখর রোদ আর প্রচণ্ড তাপে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। এর মধ্যে সাভারের নয়ারহাটে ধানখেতে কাজ করছিলেন আবদুল মালেক। কাজটি আগাছা নিড়ানোর। তবে ওই খেত, ধান কিছুই মালেকের নিজের নয়। তাঁর বাড়ি নীলফামারীর ডোমারে। মৌসুমি কৃষিশ্রমিক হিসেবে সাভারে কাজ করতে এসেছেন তিনি। কাজের সময় প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা। দিনে মজুরি ৫০০ টাকা। আবদুল মালেকের সঙ্গে যখন কথা হয়, তখন তাঁর গা খালি। গলায় একটি গামছা ঝোলানো। চড়া রোদে শরীর থেকে ঘাম ঝরছিল। গামছায় বারবার মুখ মুছছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, এত রোদের মধ্যে খোলা মাঠে কাজ করতে তাঁর কষ্ট হয়, শরীর খারাপ লাগে। কিন্তু কাজ তাঁকে করতেই হয়। নইলে খাবার জুটবে কোথা থেকে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যাঁরা ভুক্তভোগী, বাংলাদেশের কৃষিশ্রমিক আবদুল মালেক তাঁদের একজন। বৈশ্বিক উষ্ণতা শ্রমজীবী মানুষের ওপর কী প্রভাব ফেলছে, তা নিয়ে গত ডিসেম্বরে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে সুপরিচিত বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস। 'ইনক্রিজড লেবার লসেস অ্যান্ড ডিক্রিজড অ্যাডাপটেশন পটেনশিয়াল ইন আ ওয়ার্মার ওয়ার্ল্ড' শীর্ষক যৌথ গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনসহ স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নিবন্ধটিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। সঙ্গে বাড়ছে আর্দ্রতাও। পরিবেশে একই সঙ্গে উষ্ণতা ও আর্দ্রতা বেশি থাকা মানবদেহের জন্য ক্ষতিকর। এমন গরম আবহাওয়ায় শরীরে ঘাম হয়। ঘাম শুকিয়ে শরীর দ্রুত শীতল হওয়ার সুযোগ কমে যায়। অতি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় খোলা আকাশের নিচে কাজ করা কৃষক ও শ্রমিকদের শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। তাঁদের উৎপাদনক্ষমতা কমে যায়। তাঁরা বারবার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা মৃত্যুঝুঁকিও তৈরি করে। নিবন্ধে অতি উষ্ণ আবহাওয়ার কারণে কর্মঘণ্টার ক্ষতির হিসাবও তুলে ধরা হয়। জানানো হয়, বেশি গরমের কারণে বিশ্বে প্রতিবছর গড়ে ২২ হাজার ৮০০ কোটি শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এর আর্থিক মূল্য ২৮ থেকে ৩১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশে বছরে ক্ষতির পরিমাণ ১ হাজার ৪০০ কোটি শ্রমঘণ্টা। মাথাপিছু হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৫৪ শ্রমঘণ্টা। ২০২০ সাল পর্যন্ত আগের দুই দশকের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। তবে বাংলাদেশে যে শ্রমঘণ্টার ক্ষতি হয়, তার আর্থিক মূল্য কত, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, বৈশ্বিক আর্থিক ক্ষতির বড় অংশই হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে শারীরিক পরিশ্রম বেশি করতে হয়। বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে ক্ষতি বেশি। জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিতে পারলে আগামী দিনগুলোতে শ্রমঘণ্টার ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা। মাথাপিছু শ্রমঘণ্টা নষ্ট হওয়ার ক্ষেত্রে শীর্ষ ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ-৫ নম্বরে। মাথাপিছু শ্রমঘণ্টা নষ্টের দিক দিয়ে শীর্ষ ১০ দেশ হলো কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া, বাংলাদেশ, গাম্বিয়া, থাইল্যান্ড, সেনেগাল, ঘানা ও ব্রুনেই। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনেইয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ করেন। ফলে ওই সব দেশে শ্রমঘণ্টার যে ক্ষতি হয়, তার একটি অংশ আসলে বাংলাদেশি শ্রমিকদের লোকসান। মোট নষ্ট হওয়া শ্রমঘণ্টার বিবেচনায় শীর্ষ দেশ ভারত। এরপর রয়েছে চীন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুদান, ভিয়েতনাম, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন। বাংলাদেশে বছরে নষ্ট হয় ১ হাজার ৪০০ কোটি শ্রমঘণ্টা। নেচার-এর নিবন্ধ বলছে, কর্মঘণ্টার ক্ষতির কারণ কয়েকটি। এর মধ্যে রয়েছে শ্রমিকদের হাঁপিয়ে যাওয়া, বারবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন দেখা দেওয়া, অসুস্থ হয়ে পড়া ইত্যাদি। সাভারের নয়ারহাটের যে জমিতে আবদুল মালেক কাজ করছিলেন, সেটির মালিক মনসুর আলী। নিজেও খেতে কাজ করেন। তিনি বলেন, সকালে শ্রমিকেরা ভালোই কাজ করেন। কিন্তু দুপুর ১২টার পর যখন সূর্য ঠিক মাথার ওপরে থাকে তখন তাঁরা ক্লান্ত হয়ে পড়েন। এক ঘণ্টা কাজ করার পর ১৫ থেকে ২০ মিনিট করে বিশ্রাম নিতে হয়। মনসুর আলী বলেন, বারবার বিশ্রাম নিতে হয় বলে শ্রমিকেরা দিনে ৫ থেকে ৬ ঘণ্টা কাজ করতে পারেন। অথচ একজন শ্রমিকের ৮ ঘণ্টা কাজ করার কথা। কেউ কেউ চড়া রোদে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ায় আক্রান্ত হন। এভাবে কাজের ক্ষতি হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, গত ১০০ বছরে দেশের গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত বছর পরিবেশ ও জনস্বাস্থ্য গবেষক আতিক আহসান একটি গবেষণা প্রতিবেদনে দেশের ৯টি জেলার ১৯৮০ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখান, দেশে সবচেয়ে বেশি দিন প্রচণ্ড গরম থাকে যশোরে। এ জেলায় বছরে গড়ে ৭৫ দিন আবহাওয়া বেশি উষ্ণ ছিল, যা রাজশাহী (৬৭ দিন) ও ঈশ্বরদীর (৫৮ দিন) চেয়ে বেশি। তাঁর গবেষণায় আরও উঠে আসে যে ঢাকায় বছরে ৩৬ দিন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ গত বছর ৫০টি শহরের ওপর করা একটি সমীক্ষার ফলাফল তুলে ধরে বলা হয়, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ঢাকাবাসীর কর্মক্ষমতা বিশ্বে সবচেয়ে বেশি কমেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে ঢাকায় প্রায় ৫ কোটি ৭৫ লাখ মানুষ (বিভিন্ন কাজে ঢাকার বাইরে থেকে আসাসহ) তাঁদের স্বাভাবিক কর্মক্ষমতার চেয়ে কম কাজ করতে পারছেন। নেচার-এ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম দ্রুত টেনে ধরা জরুরি। সেই সঙ্গে বাড়তি তাপমাত্রার সঙ্গে অভিযোজিত হতে কৃষক ও শ্রমিকদের উৎসাহী ও দক্ষ করে তুলতে হবে। দিনের মধ্যভাগের উষ্ণ সময়ে কাজ না করে অপেক্ষাকৃত শীতল সময়ে কাজ সারতে হবে। দিনের শুরুর দিকে কাজ করা একটি বিকল্প হতে পারে। দেশের শ্রমিকেরাও একই কথা বলছেন। তাঁদের দাবি, দুপুরে কাজ করা কঠিন হয়ে পড়ছে। যেমন রাজধানীতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ভূগর্ভস্থ তার বসানোর কাজে নিয়োজিত একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টা করে কাজ করতে হয়। দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ে। তখন দ্রুত ক্লান্ত হয়ে পড়েন শ্রমিকেরা। তাই সকালে, বিকেলে কিংবা সন্ধ্যার দিকে কাজের গতি বেশি থাকে। নেচার-এ প্রকাশিত নিবন্ধে ইন্দোনেশিয়ার কৃষকদের উদাহরণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, দেশটির কৃষকেরা সকালের দিকে তুলনামূলক শীতল সময়ে কাজ করতে শুরু করেছেন। এর সুফলও পাওয়া গেছে। শ্রমঘণ্টা কম নষ্ট হচ্ছে। গবেষকদের মতে, কাজের প্রচলিত সময়ে পরিবর্তন আনার মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমঘণ্টা নষ্ট হওয়ার হার ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। তবে তাপমাত্রা আরও বাড়লে এটার সুফল না-ও মিলতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন ১ ডিগ্রি বাড়লে শ্রমিকদের অভিযোজনের সক্ষমতা প্রায় ২ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই পরিস্থিতিতে দিনের শুরুর দিকেও শ্রমিকদের বাড়তি তাপমাত্রায় কাজ করতে হতে পারে। অতি উষ্ণ আবহাওয়ায় কাজ করার সময় কৃষক ও শ্রমিকদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। নেচার-এর নিবন্ধে বলা হয়েছে, বাড়তি তাপমাত্রায় কাজ করার সময় শ্রমিকের শরীরে যাতে পানি ধরে রাখা যায়, তাঁরা যাতে পানিশূন্যতায় না ভোগেন, সেটা নিশ্চিত করতে হবে। কাজের ফাঁকে কৃষক ও শ্রমিকদের ছায়ায় বসে পর্যাপ্ত সময় বিরতি দেওয়া ও বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে হবে। ঢাকায় প্রচণ্ড গরমে রিকশাচালকদের ঘামে ভেজা শরীরে শ্রম দিতে দেখা যায়। তবে তাঁরা একটি অভিযোজনব্যবস্থা গ্রহণ করেছেন। সেটি হলো, শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে গেলে খাওয়ার স্যালাইন গ্রহণ। দেখা যায়, দোকান থেকে স্যালাইন কিনে পানিতে গুলিয়ে পান করেন রিকশাচালকেরা। রাজধানীতে এক যুগ ধরে রিকশা চালিয়ে সংসার চালানো আবুল কালাম বলেন, দুপুরের কড়া রোদে যখন ক্লান্ত লাগে, তখন পথের ধারে কোনো গাছের ছায়ায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিই। পানি আর স্যালাইন খাই। বিশ্বজুড়ে তাপমাত্রা দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উপায় খুঁজতে এখনো পিছিয়ে রয়েছে বিশ্ব। ফলে দেশ-বিদেশে শ্রমঘণ্টা নষ্ট হওয়ার ঝুঁকি শিগগিরই কমছে না। গবেষকদের বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যথাযথ পদক্ষেপ না নিলে ২০৩৭ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা এখনকার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর ২০৫১ সাল নাগাদ তা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের গড় তাপমাত্রা এখনকার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতিবছর বাংলাদেশে ২ হাজার ১০০ কোটি শ্রমঘণ্টা নষ্ট হতে পারে। যদি গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে নষ্ট হতে পারে ৩ হাজার ১০০ কোটি শ্রমঘণ্টা। তাপমাত্রা যত বাড়বে, শ্রমঘণ্টার ক্ষতি ততই বাড়বে। তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে দেশীয় নানান কারণ রয়েছে। যেমন যশোরে বেশি দিন গরম থাকার কারণ তুলে ধরে গবেষক আতিক আহসান গত বছর প্রথম আলোকে বলেছিলেন, যশোরের একটি অংশজুড়ে একসময় সুন্দরবন বিস্তৃত ছিল। নদী বেশি ছিল, পানিপ্রবাহ বেশি ছিল। এখন বন নেই, নদীতে পানিপ্রবাহ কমে গেছে। সে কারণেই উষ্ণতা বাড়ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশরাফ দেওয়ান গত রাতে প্রথম আলোকে বলেন, পৃথিবীর বেশির ভাগ শহরে জলাভূমি ও গাছপালা রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বেশি বেশি গাছ লাগানো হচ্ছে, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে কিছুই হচ্ছে না। উল্টো মহানগরের অপরিকল্পিত নগরায়ণ জেলা ও উপজেলা শহর এবং গ্রামে ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, বাংলাদেশকে পরিকল্পিতভাবে ভূমির ব্যবহার করতে হবে, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জলাভূমি, বনাঞ্চল টিকিয়ে রাখার ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, যশোরে বেশি দিন প্রচণ্ড গরম থাকার কারণ হিসেবে ভৈরব ও মুক্তেশ্বরী নদীর মৃতপ্রায় দশা ও সুন্দরবনের বিস্তৃতি কমে যাওয়াকে দায়ী করা হয়। সুন্দরবন একসময় যশোরের একটি অংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
6
বিক্ষোভ ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সংঘর্ষ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। সহিংসতার ঘটনায় দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। দুই শতাধিক দোকানপাটে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাজারঘাট, শপিং মল ও গুদাম ঘর। পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই দুই শহরেই অধিকাংশ সেনা মোতায়েন করা হবে। সেখানে পুলিশ পরিস্থিতি সামলাতে পারছে না। সেনাকে সেখানে শান্তি ফেরানোর দায়িত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যা চলছে, তাকে শুধুমাত্র অপরাধের ছবি হিসেবে দেখা যাচ্ছে না। কারণ দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলোকে আক্রমণ করা হচ্ছে। তাই এটা অনেক বেশি সংগঠিত ও সংঘবদ্ধ অপরাধ। ১২ জন প্রধান উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানায়, ডারবানের কিছু এলাকায় এখনো লুঠতরাজ চলছে। কিছু এলাকায় মানুষই রাস্তা বন্ধ করে রেখেছেন। কিন্তু এরকম চলতে থাকলে জ্বালানি ও খাবারের অভাব দেখা দিতে পারে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমানস ফিতা কেটে কর্নারের শুভ উদ্বোধন করেন। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে বঙ্গবন্ধু কর্নার করার নির্দেশ দেওয়া হয়। যেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালের চিত্রসহ তার ঘটনাবহুল জীবন কর্মের নানা তথ্য, জীবনী ও ইতিহাস সংরক্ষণ করা হবে। এখান থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে। ওই নির্দেশনার আলোকে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষকে বঙ্গবন্ধু কর্নার হিসেবে গড়ে তুলে বৃহস্পতিবার দুপুর সেটি উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য মো. আওরঙ্গজেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল প্রমুখ।
6
সহিংসতা, বিচ্ছিন্ন ঘটনা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুরের পাঁচ ইউপি, ক্ষেতলালের দুই ইউপি, বগুড়ার শিবগঞ্জে ১১ ইউপি, শেরপুরে ৯ ইউপি এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।আক্কেলপুরে জোর করে ভোট দেওয়ার অভিযোগ: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ৭ নম্বর বুথে নৌকা প্রতীকের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বাইরে ভোটারদের জানান। তখন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান তাঁর লোকজন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই কেন্দ্রের ৭ নম্বর বুথে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল বলে জানান ভোটাররা।তবে কেন্দ্রের প্রিসাইডিং ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়ালি উল্লাহ বলেন, কেন্দ্রের ৭ নম্বর বুথে একটি ছেলে জোরপূর্বক ভোট দিচ্ছিল। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হইচই শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। ওই বুথে ১৫-২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।এর আগে সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করে। তবে ওই সময় পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।ক্ষেতলাল: উপজেলায় দুটি ইউপি আলমপুর ও মামুদপুরে শান্তিপুর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।শেরপুরে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষ: বগুড়ার শেরপুরে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বদেশ নন্দী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মী ছুরিকাহত হয়েছেন।এ ঘটনায় ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের খাগা দোলং ভিসিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী পরিমল দত্তের কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নেন। খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানপ্রার্থী বিএনপি নেতা পিয়ার আলীর একদল কর্মী ঘোড়া মার্কার স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় নৌকা মার্কার সমর্থক স্বদেশ নন্দীকে (৫০) ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এএইচএম শিবলী সাদিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে ভোটগ্রহণ এক ঘণ্টা স্থগিত ছিল। পরে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলে।শিবগঞ্জে চেয়ারম্যানপ্রার্থী আটক: শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী শফিউজ্জামান সাইফুলকে বুলুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে পুলিশ। কেন তাঁকে আটক করা হলো এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমানকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি। এছাড়া একই কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক এজেন্টসহ তিন জনকে আটক করা হয়।আটমূল ইউনিয়নে আটমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটমূল উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা সাড়ে এগারোটায় হোন্ডা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন আনারস প্রতীকের সমর্থকদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।একই ইউনিয়নের বড় বিলঘরিয়া দাখিল মাদ্রাসায় নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের উত্তজনার খবর পাওয়া গেছে।অন্যদিকে একই ইউনিয়নের নান্দুরা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান ও বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের হোন্ডা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল বেলা ১১টার পর ভোটার উপস্থিতি কমতে থাকে। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল।উপজেলা নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান জানান, উপজেলার সলংগা থানার ধুবিল ইউনিয়নের ২/১টি কেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়।এদিকে পাংগাসি ইউনিয়নের গ্রাম পাংগাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা প্রবেশের পর চেয়ারম্যানপ্রার্থীর ব্যালট একটি বুথে উধাও হওয়ার ঘটনা ঘটে। সে সময় উত্তেজনার সৃষ্টি হলেও ব্যালট পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এদিকে একই ইউনিয়নের বৈকুণ্ঠপুর উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করলে উত্তেজনার সৃষ্টি হয়। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চার রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এর আগে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী আকবর আলী ও নৌকার প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। সে সময় আহত হয় ২২ জন। এছাড়া আটক করা হয় চারজনকে।
6
গঠনতন্ত্র অমান্য করে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠনের অভিযোগ উঠেছে। আজ রবিবার পাবনার টেবুনিয়া সিড গোডাউন এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটি অবৈধ ঘোষণা করে আগের কমিটি বহাল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন। লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন জানান, জাতীয় নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্যকে না জানিয়ে, শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই একক স্বেচ্ছাচারিতায় গত ১৪ মে ঢাকায় সম্মেলন আয়োজন করে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুল মজিদ। নির্বাহী পরিষদের অনুমোদন ছাড়া সম্মেলন আয়োজনের সুযোগ নেই ও এক্ষেত্রে সভাপতিরও অনুমতি নেয়া হয়নি। এমনকি ভুল বুঝিয়ে সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককেও অতিথি করে নিয়ে আসেন সাধারন সম্পাদক আব্দুল মজিদ। তিনি জানান, আব্দুল মজিদ ২০১১ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অসাধু সিন্ডিকেট করে ও প্রভাব খাটিয়ে টেন্ডারবাজিসহ কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। একাধিকবার বলার পরেও গত ১২ বছরে ফেডারেশনের একটিও আর্থিক প্রতিবেদন তিনি দাখিল করেননি। জয়নাল আবেদিন অভিযোগ করেন, আব্দুল মজিদ ওয়াকার্স পার্টির নেতা হওয়ায় ফেডারেশনের নাম ব্যবহার করে নিজ দলের লোকজন নিয়ে গত ১৪ মে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে সম্মেলন আয়োজন করে নিজেকে সভাপতি ও গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। জাতীয় নির্বাহী পরিষদের সভাপতি ও ২৩ সদস্যের ২১ জন সদস্যই এ সম্মেলনের বিষয়ে কিছুই জানেন না। এমনকি শ্রমিক প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেননি। কাজেই ১৪ মে অনুষ্ঠিত সম্মেলন ও গঠিত কমিটি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে শ্রম অধিদপ্তরেও লিখিত ভাবে জানানো হয়েছে। একই সাথে ফেডারেশনের অন্তর্ভূক্ত সকল ইউনিয়ন ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে অবৈধ কমিটি প্রত্যাখান ও সহযোগিতা বিরত থাকারও আহ্বান জানান জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সহ সভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ সাংগঠনিক সম্পাদক লালন, প্রচার সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ কৃষি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে গঠনতন্ত্র মেনেই সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত আব্দুল মজিদ। তিনি বলেন, সভাপতি জয়নুল আবেদীন বয়োবৃদ্ধ ও পক্ষাঘাত রোগে আক্রান্ত। সভাপতির অসুস্থতার কারণে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তাকে জানিয়ে এবং সম্মতি নিয়েই সম্মেলন করা হয়েছে। ফেডারেশনের কোনও তহবিল নেই। এ কারণে আর্থিক প্রতিবেদন দেয়া হয়নি। সম্মেলনে সভাপতি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় তার দুই ছেলেকে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মতি নিয়েই সম্মেলন ও নতুন কমিটি করা হয়েছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
'ও মারা যাওয়ার পরে আমার চোখে পানি আসে নাই। কিন্তু এখন ওর জন্য আমি কাঁদি। একা থাকলেই ওর কথা মনে পড়ে। অনেক কষ্টে এটা চাপা দিয়ে রাখি। ওর নামে বুয়েটের হলের নামকরণ হবে এই খবরটা পড়তে পারি নাই আমি, চোখে পানি এসে গেছে।' কথাগুলো বলছিলেন, ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলিতে নিহত বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনির মা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দিলারা বেগম।বুয়েটের কেমিকৌশল বিভাগের ৯৯ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন সনি। ২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন তিনি। এরপর থেকে বুয়েট শিক্ষার্থীরা ১৯৮৭ সালে নির্মিত 'চার তলা ছাত্রী হল' হিসেবে পরিচিত আবাসিক হলটি সনির নামে নামকরণের দাবি জানিয়ে আসছিল। ১৯ বছর পর অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হলো। গত ২ নভেম্বর বুয়েট সিন্ডিকেটের ৫২৬ তম সভায় পুরোনো ছাত্রী হলের নাম 'সাবেকুন নাহার সনি হল' হিসেবে অনুমোদন করা হয়।বুয়েট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সন্তুষ্টির কথা জানালেন সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া। তবে সনির মৃত্যু কীভাবে হলো তাও হলের সামনে বা সনি স্মৃতি স্তম্ভের পাশে অল্প কথায় লিখিত আকারে থাকা উচিত বলে মনে করেন তিনি। সনির বাবার এই চাওয়ার যথার্থতা বোঝা গেল বুয়েটের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে। অন্তত চারজন শিক্ষার্থী জানালেন, সনি নামটার সঙ্গে পরিচিত তাঁরা। কিন্তু সনি মৃত্যুর প্রেক্ষাপটটা তাঁদের অজানা।সনির মা বলেন, সনির জন্য একটি স্মৃতি স্তম্ভ হয়েছে। হলের নামও দেওয়া হচ্ছে। কিন্তু কেন, কীভাবে ওর মৃত্যু হলো সেটা যদি কোথাও না লেখা থাকে, তাহলে তো নতুন প্রজন্ম এটা বুঝবে না যে কী কারণে এই নামকরণ।এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, পুরোনো ছাত্রী হলটির কোনো নাম ছিল না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হলটির নাম সাবিকুন নাহার সনির নামে রাখা হয়েছে। আর কীভাবে তাঁর মৃত্যু হলো সেটা স্তম্ভ বা হলের সামনে লিখিত আকারে রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হলে আমরা সেটা ভেবে দেখব।সনির মৃত্যুর ১৯ বছর পেরিয়ে গেলেও তাঁর হত্যাকারীদের শাস্তি হয়নি। হাইকোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামি এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। নিম্ন আদালতে সনি হত্যার মূল তিন আসামি তৎকালীন বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাডার সূর্য সেন হলের টগর এবং নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট। পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত মোকাম্মেল হায়াত খান মুকিত পালিয়ে অস্ট্রেলিয়া যায়। পলাতক রয়েছেন শুটার নুরু। জেলে রয়েছেন টগর।সনির নামে হলের নামকরণ হওয়ায় সনির বাবা সন্তুষ্টি প্রকাশ করলেও তাঁর কথায় ফুটে উঠল কিছু চাপা কষ্টও। তিনি বলছিলেন, 'সনি মারা যাওয়ার আগেও শিক্ষাঙ্গনে ছাত্রদের মৃত্যু হয়েছে। সনি মারা যাওয়ার পরেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু সনিসহ শিক্ষাঙ্গনে সন্ত্রাসের কারণে যতজন মারা গেছে, কোনোটিরই বিচার কার্যকর হয়নি। বিচার না হলে আসলে সন্ত্রাসীরা ওই পথ থেকে ফিরে আসবে না। আর এ রকম মৃত্যু হতেই থাকবে।'অবসরপ্রাপ্ত এই বিটিসিএল কর্মকর্তা সনি মারা যাওয়ার পর থেকেই শিক্ষাঙ্গনে সন্ত্রাসের কারণে শিক্ষার্থী মৃত্যুর তথ্য সংগ্রহ করেন। সেই তথ্য বলছে, স্বাধীনতার পর থেকে ২০১৯ এর অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন ১৫৯ জন। আর আহতের সংখ্যা কয়েক হাজার। টেন্ডারবাজি, আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির কারণেই এসব সংঘর্ষ ঘটছে বলে জানালেন হাবিবুর রহমান ভূঁইয়া। শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ ও দোষীদের শাস্তি কার্যকরের দাবি তাঁর। অন্যথায় সনির মতো ভবিষ্যতেও ছাত্রদের প্রাণ ঝরবে বলে আশঙ্কা তাঁর।
1
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরায় ৩০টি এতিমখানার ৪ সহস্রাধিক এতিমদের খাওয়ালেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। আজ রবিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি আরও বলেন, ত্যাগ ও সংগ্রামে যে উজ্জ্বল দৃষ্টান্ত জাতির জনক রেখে গেছেন সেই আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার কর্মসূচীতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ কয়সর আহাম্মেদ দুলাল, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এমপি জ্যাকব জোহরবাদ খাসমহল হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় জাতির জনকের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর চরফ্যাশন ও মনপুরা উপজেলায় একসাথে ৩০টি হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিডি-প্রতিদিন/শফিক
6
'তকদীর' নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওই ওয়েব সিরিজ দিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল চঞ্চল চৌধুরীর।এতে তিনি অভিনয় করেছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে। তুমুল জনপ্রিয় হয়েছিল সিরিজটি। এরপর চঞ্চল আরও কিছু ওয়েব কনটেন্টে কাজ করেছেন, কিন্তু 'হইচই' এর সঙ্গে কাজ হয়নি আর।এবার হচ্ছে। মঙ্গলবার বিকেলে চঞ্চল চৌধুরী জানালেন, হইচইয়ের আরেকটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তিনি। সিরিজটির নাম 'বলি'। আগামীকাল থেকে কুয়াকাটায় শুটিং শুরু হচ্ছে। ওয়েব সিরিজটি বানাচ্ছেন শংখ দাশগুপ্ত। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। নির্মাতার প্রশংসা করে চঞ্চল ফেসবুকে লিখেছেন, 'শংখ দাশগুপ্ত মেধাবী একজন নির্মাতা। ওর সঙ্গে পরিচয় দুই-তিন বছর আগে, আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ''বলি'' নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা।''তকদীর'-এর মতো ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদী চঞ্চল। ফেসবুকে তিনি লিখেছেন, 'শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।'এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।
2
চার বছর ধরে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন মনিরামপুরের দিগঙ্গা গ্রামের সত্তর বছরের বৃদ্ধা পটল মণ্ডল। বাস্তবে এই বৃদ্ধা জীবিত হলেও সমাজসেবা অফিসের কাছে তিনি মৃত।পটল মণ্ডলকে মৃত দেখিয়ে দেড় বছর আগে তাঁর বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এখন তিনি আর মাসিক বয়স্ক ভাতা পান না। ফলে অসহায় এই নারীর খেয়ে-পরে বেঁচে থাকা কিংবা চিকিৎসা সবই থমকে গেছে।পটল মণ্ডলের পরিবারের অভিযোগ, হরিদাসকাটি ইউনিয়ন সমাজকর্মী লোকমানুল হক মৃত দেখিয়ে বৃদ্ধা পটল মণ্ডলের ভাতা বন্ধ করে দিয়েছেন। অনেকবার এ সমাজকর্মীর দ্বারস্থ হয়েও ভাতা চালু করতে পারেননি পটল মণ্ডল। তবে লোকমানুল হকের দাবি বিষয়টি তিনি জানেনই না।গত বুধবার সরেজমিন দিগঙ্গা গ্রামে গিয়ে বৃদ্ধা পটল মণ্ডলকে ঘরের বারান্দায় বসে থাকতে দেখা গেছে। তিনি ওই গ্রামের মৃত বিলাস মণ্ডলের স্ত্রী। চার বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন এ বৃদ্ধা।পটল মণ্ডলের ছেলের বউ নমিতা রানী বলেন, 'আমার স্বামী দয়াল মণ্ডল দিনমজুর। পাঁচ-ছয় বছর আগে আমার শাশুড়ি পটল মণ্ডলকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়।'নমিতা রানী বলেন, 'গত বছরের মার্চ মাসে আমার শাশুড়ি ভাতার ৩ হাজার টাকা পেয়েছিলেন। এরপর আর টাকা তুলতে পারিনি। ব্যাংকের এজেন্টের কাছে গেলে বলা হয়েছে এই বৃদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।'লোকমানুল হক বলেন, 'বিষয়টা আমি জানি না। কারও বইতো আমি আটকে রাখিনি।'মনিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, 'বৃদ্ধা পটল মণ্ডলের ভাতা বন্ধের বিষয়ে তাঁর স্বজনেরা আমাকে জানাননি।'
6
আলোর স্বল্পতায় বরিশাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামায় বিঘ্ন ঘটছে। শীতের শুরুতেই ঘন কুয়াশার কারণে গত এক সপ্তাহে ৩-৪ বার বিমান অবতরণ করতে না পেরে ফিরে গেছে। আবার সন্ধ্যার পরও বন্দর ত্যাগ করতে গিয়ে আলোর অভাবে বিপাকে পড়ছেন পাইলটেরা।বিমানবন্দরে পর্যাপ্ত আলোক ব্যবস্থা ও চারদিকে গাছপালা কাটার জন্যও তাঁরা একাধিকবার তাগিদ দিয়েছেন বলে জানা যায়। কিন্তু বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় সাম্প্রতিক সময়ে মন্ত্রী, সাংসদ, উচ্চপদস্থ কর্মকর্তারাসহ সাধারণ যাত্রীরা যাত্রাপথে বিপাকে পড়ছেন। ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বরিশাল সফরে এলে বরিশাল বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।গত সোমবার আলোর স্বল্পতার কারণে বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে পরে তা বরিশালে অবতরণ করে। সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল বিমান বন্দর থেকে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিমান বন্দরে অবতরণ করতে গিয়ে বিপত্তিতে পড়ে। আকাশ থেকে রানওয়ে দেখতে না পেরে দুই দফার চেষ্টাতেও ব্যর্থ হয়ে পাইলট ঝুঁকি না নিয়ে উড়োজাহাজসহ চট্টগ্রামে উড়ে যান। সেখানে নিরাপদে অবতরণ করে দুপুর সাড়ে ১২টার দিকে বিমান নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণে সক্ষম হন। এ ফ্লাইটের যাত্রী ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।এর আগে গত ৭ ডিসেম্বরও একই কারণে বরিশাল বিমান বন্দরে দুটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়। উড়োজাহাজ দুটির একটিতে থাকা এক সরকারি কর্মকর্তা জানান, বিমান যখন ল্যান্ড করার চেষ্টা করে তখনই আলোর স্বল্পতার বিপত্তি দেখা দেয়। যে কারণে বাধ্য হয়ে ফিরে যেতে হয়।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিমানবন্দরের রানওয়েতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। আবার বিমানবন্দরের চারদিকে প্রচুর গাছপালা থাকায় একাধিকবার পাইলটেরা অভিযোগ দিয়েছেন। গোটা বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীরের দেড় শতাধিক আলোকবাতি এক বছর থেকে অকেজো হয়ে আছে।বরিশাল-ঢাকা আকাশপথের একটি বিমান সংস্থার কর্মকর্তা বলেন, তাঁদের কাছে উড়োজাহাজ চালকেরা অভিযোগ করেছেন যে রানওয়ের চারদিকে অসংখ্য গাছপালা। রয়েছে উঁচু ভবনও। যে কারণে পাইলট এ বিমানবন্দরে বিমান উড্ডয়ন নিয়ে আতঙ্কে আছেন। বিশেষ করে উপজেলা পরিষদ ভবন, টিঅ্যান্ডটির উঁচু ভবন নিয়ে চিন্তিত বিমানবন্দরের চালকেরা। এ নিয়ে একাধিকবার বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রানওয়ের বাতির ত্রুটি রয়েছে। বাল্ব সরবরাহ না থাকায় বাউন্ডারিতে বাতি জ্বলে না। গাছের ডালে কিছুদিন আগেও একটি বিমানে আঘাত লেগেছিল। যে কারণে বন্দরের দক্ষিণ ও উত্তর পাশের ৬০ জন বাসিন্দাকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়েছিল।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বাবুগঞ্জ উপজেলা সম্পাদক ও বিমানবন্দর সংলগ্ন বাসিন্দা আরিফ আহমেদ মুন্না বলেন, বরিশাল বিমানবন্দরে সবচেয়ে বড় সমস্যা রানওয়েতে আলো না থাকা। বিমানবন্দরের চারদিকের বাতিগুলো এক বছর ধরে অচল থাকায় বন্দরের চারপাশ রাত নামলেই অন্ধকারে ডুবে যায়। এতে বহিরাগত ঢুকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তিনি এমন অব্যবস্থাপনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দরকার।এদিকে গত গত ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বরিশাল বিমানবন্দরে নেমে সেখানকার অব্যবস্থাপনা দেখে বিমানবন্দরের ব্যবস্থাপকের ওপর ক্ষুব্ধ হন। তিনি দ্রুত বিমানবন্দরের নিরাপত্তা ও উন্নয়নে তাগিদ দেন।বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের উন্নয়নে মুখ্য সচিব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বরিশাল বিমানবন্দরের ম্যানেজার আব্দুল রহিম এ প্রসঙ্গে জানান, তাঁর কাছে তথ্য আছে। কিন্তু বিমানবন্দরের বিষয়ে কোনো মন্তব্য করবেন। সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।উল্লেখ্য, ১৯৬৩ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে 'প্ল্যান্ট প্রোটেকশন' বন্দর হিসেবে দুই হাজার ফুট রানওয়ে নির্মাণ করা হয়। স্বাধীনতার পর ১৯৮৫ সালে এটিকে বিমানবন্দরে রূপান্তর করা হয়। ১৯৯৫ সালে ঢাকা-বরিশাল রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়। বর্তমানে ১৬০ দশমিক ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ফুট এবং প্রস্থ ১০০ ফুট। কিন্তু ২৬ বছরেও পূর্ণতা পায়নি বরিশাল বিমানবন্দর। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী এখানে রানওয়ে নেই।
6
তিতাস উপজেলার আসমানিয়া বাজারে জমে উঠেছে তরমুজের বেচাকেনা। চৈত্র মাসের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদাও বাড়ছে।গতকাল শনিবার সকালে উপজেলার আসমানিয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজি রশিদ মেম্বার সুপার মার্কেটের সামনে বসেছে তরমুজের হাট। প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটে কেনাবেচা চলে।এ সময় কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে। তিনি মেয়ের বাড়ি বেড়াতে যাবেন। তাই নাতি-নাতনিদের জন্য তরমুজ কিনতে এসেছেন। হাট ঘুরে ৬০০ টাকা দিয়ে মাঝারি আকারের দুটি তরমুজ কিনেছেন। বর্তমান প্রেক্ষাপটে দাম ঠিক আছে বলে মনে হয়েছে তাঁর।শফিক মিয়া নামের আরেক ক্রেতা বলেন, 'সকালে বাজারে আসার সময় বাচ্চারা তরমুজের কথা বলেছে, তাই তরমুজ কিনেছি। মোটামুটি বড় আকারের তরমুজটির দাম নিয়েছে ৪০০ টাকা। অন্য বাজারে দাম আরও বেশি। সেই তুলনায় এখানে ১০০ টাকা কমে পেয়েছি।'তরমুজ বিক্রেতা নাছির উদ্দিন বলেন, 'আমরা গৌরীপুর, দাউদকান্দি ও হাজীগঞ্জ থেকে পাইকারি দরে কিনে আনি। ছোট-বড় মিলিয়ে ১০০ তরমুজের দাম পড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এখানে এনে বাছাই করে তিন ভাগে বিক্রি করি, যাতে কেউ না ঠকেন। সবার ক্রয়ক্ষমতার মধ্যে যেন থাকে।'আরেক বিক্রেতা কাদির মিয়া বলেন, 'আমরা সীমিত লাভ করি। মৌসুমি ফল তরমুজ সবাই খায়। এর চাহিদা বেশি। কেউ যাতে কিনতে এসে ফেরত না যান, সেটিই আমরা চাই। কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করব। আমরা চাই সবাই তরমুজ ইচ্ছেমতো খাওয়ার সুযোগ পাক।'বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী আস্কর বলেন, 'আমরা তরমুজ বিক্রেতাদের বলে দিয়েছি, এটা মৌসুমি ফল, এই ফলের প্রতি দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের আকর্ষণ আছে, তাই লাভ কম হলেও মাল ছেড়ে দিতে হবে। কেউ যাতে তরমুজ কিনতে এসে খালি হাতে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে। বাজারের সুনাম অক্ষুণ্ন রেখে ব্যবসা করতে বলেছি।'
6
ষাটের দশকে দুনিয়াজুড়ে হুলুস্থুল ফেলে দেওয়া রক ব্যান্ড বিটলস। লাখ লাখ ভক্তের হৃদয় ভেঙে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক সময় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এই ব্যান্ড দল। এই ভাঙনের দায় পুরোটাই দেওয়া হয় স্যার পল ম্যাককার্টনির ওপর। গত ৫০ বছর ধরে নিজের ঘাড়ে এই দায় নিয়ে চলছেন ম্যাককার্টনি। এর প্রমাণ হিসেবে ১৯৭০ সালে ম্যাককার্টনির একক অ্যালবাম প্রকাশের একটি সংবাদ বিজ্ঞপ্তিকে দেখানো হয়। সেখানে তিনি বলেছিলেন, রকের জগতে বৃহত্তম ব্যান্ডের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করছেন।ওই সময় এক সাক্ষাৎকারে পল ম্যাককার্টনি বলেছিলেন, লেনন-ম্যাক কার্টনি যৌথভাবে গান লেখার আর কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।কিন্তু সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের ম্যাককার্টনি বলেছেন, আকস্মিক এই বিচ্ছেদটার পেছনে ছিলেন স্বয়ং জন লেনন। তিনি বলেন, আমি কিন্তু এই বিচ্ছেদটার জন্য কোনো আগ্রহ দেখাইনি। বরং জনিই চেয়েছিলেন।ম্যাককার্টনি বলেন, আরে না না। জন হেঁটে একটা কক্ষে প্রবেশ করে বললেন, তিনি বিটলস ছেড়ে যাচ্ছেন। তিনি বলেন, এটা খুব রোমাঞ্চকর ব্যাপার, বরং বিবাহ বিচ্ছেদের মতো।লেনন সরে না গেলে এই ব্যান্ড আবার সংগঠিত হতে পারত কি না-বিবিসির সাংবাদিক উইলসনের এমন প্রশ্নে ম্যাককার্টনি বলেন, এটা হতে পারত। আসল ব্যাপার হলো, ইয়োকোর (ইয়োকো অনো) সঙ্গে একটা নতুন জীবন গড়ছিলেন জন...একটু শান্তির জন্য আমস্টারডামে টানা এক সপ্তাহ বিছানাশুয়ে-বসেসে কাটানোর আয়োজন করছিলেন। এটা নিয়ে তো আর তর্ক চলে না। আমার জীবনের কঠিন একটা সময় গেছে সেটা। ম্যাককার্টনি বলেন, এটা ছিল আমার ব্যান্ড, এটাই ছিল আমার কাজ, এটাই ছিল আমার জীবন। আমি চেয়েছিলাম ব্যান্ডটা চলুক। আমার মনে হয়, আমরা দারুণ কিছু কাজ করছিলাম- অ্যাবে রোড, লেট ইট বি, খারাপ না কিন্তু- এবং আমার মনে হয় আমরা ব্যান্ডটা চালিয়ে নিতে পারতাম।ম্যাককার্টনি বলেন, বিটলসের ভাঙনের ব্যাপারটা ঘেঁটে গিয়েছিল কারণ নতুন ম্যানেজার অ্যালেন ক্লেইন- যার সঙ্গে ম্যাককার্টনি কাজ করতে চাননি- তিনি বলেছিলেন, ব্যান্ডের কিছু দুর্বল অংশ জোড়া লাগাতে তাঁর সময় লাগবে। ফলে কয়েক মাস আমাদের ভালো থাকার ভান করতে হয়েছে। এটা খুব অদ্ভুত বিরক্তিকর ব্যাপার ছিল। কারণ আমরা সবাই জানতাম এটাই বিটলসের শেষ। কিন্তু আমরা বেরিয়ে যেতে পারছিলাম না, এই যা।ম্যানেজারের ক্লেইনের হাত থেকে গানের স্বত্ব বের করে আনতে ব্যান্ড সদস্যদের মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার উপায় খুঁজতে হয়েছে তাঁদের। ম্যাককার্টনি শেষ পর্যন্ত ব্যান্ডের বাকি অংশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন।তিনি বলেন, আমাকে যুদ্ধ করতে হয়েছে এবং এটাই একমাত্র উপায় ছিল, আর সেটা হলো বিটলসের বাকি সদস্যের বিরুদ্ধে মামলা করা। কারণ তাঁরা তো ক্লেইনের সঙ্গেই ছিলেন। কয়েক বছর পর কিন্তু এর জন্য তাঁরা আমাকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আমি তো এই বিচ্ছেদের জন্য কখনো উসকানি দিইনি।এর আগে এক সাক্ষাৎকারে পল ম্যাককার্টনি বলেছিলেন, দ্য বিটলস অ্যানথোলজি এবং পিটার জ্যাকসনের মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্র 'গেট ব্যাক' নির্মাণ সম্ভব হয়েছে তাঁর এই আইনি পদক্ষেপের কারণেই।
2
জন্মদিনে এর চেয়ে বড় উপহার কীই-বা পেতে পারতেন ওয়ানিন্দু হাসারাঙ্গা! একদিন আগেই রশিদ খানকে পেছনে ফেলে লঙ্কান লেগ স্পিনার উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের তালিকায় দুই নম্বরে। আজ নিজের ২৪ তম জন্মদিনে সেই উৎসবটা রাঙালেন আরও দুর্দান্ত কিছু করে। জন্মদিনে টি-টোয়েন্টিতে তাঁর চেয়ে এখন পর্যন্ত ভালো বোলিং করতে পারেননি আর কোনো বোলার।আজ কলম্বোয় ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং লাইনআপ নাচল হাসারাঙ্গার ঘূর্ণিজাদুতে। মাত্র ৯ রান দিয়েই এই লেগ স্পিনার ফিরিয়েছেন চার ভারতীয় ব্যাটসম্যানকে।২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ইমরান তাহির নিয়েছিলেন ২১ রানে ৪ উইকেট। সেদিন ছিল দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারের ৩৫ তম জন্মদিন। এত দিন পর্যন্ত টি-টোয়েন্টিতে এটিই ছিল জন্মদিনে সেরা বোলিং ফিগার।হাসারাঙ্গা আজ তাঁর উইকেটশিকার শুরু করেন সঞ্জু স্যামসনকে দিয়ে। পঞ্চম ওভারে বোলিং করতে এসেই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। দ্বিতীয় উইকেট তুলে নিতে সময় নিলেন না। এক বল পরেই হাসারাঙ্গার শিকার ঋতুরাজ গায়কোয়াড। আউটের ধরন ওই একই-এলবিডব্লু।নিজের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পাননি হাসারাঙ্গা। দ্বিতীয় স্পেলে ১৫ তম ওভারে বোলিংয়ে আসেন হাসারাঙ্গা। ওই ওভারে আবারও লঙ্কানদের উইকেট এনে দেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার। একই ওভারের পঞ্চম বলে ফেরান ভুবনেশ্বর কুমারকে। অবশ্য এই উইকেটে সমান কৃতিত্ব পাবেন দাশুন সনাকা। দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন লঙ্কান অধিনায়ক। নিজের শেষ ওভারে এসে বরুণ চক্রবর্তীকে ফেরান করুনারত্নের হাতে ক্যাচ বানিয়ে। এই লেগ স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ভারত আটকে গেছে ৮১ রানে।এর আগে টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার সেরা বোলিং ফিগার ছিল ১২ রান দিয়ে ৩ উইকেট। আজ ছাড়িয়ে গেলেন সেটিকেও। নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের জন্য জন্মদিনটাকেই যেন বেছে নিলেন লঙ্কান তারকা। একই সঙ্গে দলের সিরিজ জয়ের সম্ভাবনাও উজ্জ্বল করলেন।
12
সবার রান্নাঘরে এই মসলা থাকে। মসলা হিসেবে খাবারের স্বাদ-গন্ধ বাড়ানোর পাশাপাশি এটি বিভিন্ন ক্ষেত্রে বেশ উপকারীও বটে।১ কাপ পানি গরম করে ১ চামচ লং গুঁড়ো করে দিন। চাপাতা জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। এই চা আপনার রোগ প্রতিরোধক্ষমতা বাড়াবে।এয়ার ফ্রেশনারের তীব্র গন্ধ অসহ্য লাগলে লবঙ্গ দিয়ে নিজেই সেটা বানিয়ে নিন। ৫-৬ ফোঁটা লবঙ্গের তেল পানিতে মিশিয়ে স্প্রেয়ারে ঢালুন। এই পানি স্প্রে করলেই সুগন্ধ ছড়াবে।দাঁত বা গলাব্যথায় হালকা গরম পানিতে লবঙ্গ মিশিয়ে গড়গড়া করুন।লবঙ্গ চিবোলে মুখের দুর্গন্ধ দূর হয়। আলাদা করে মাউথ ফ্রেশনার ব্যবহারের প্রয়োজন হয় না।
6
ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসান বলেছেন, পিবিআই'র সুষ্ঠু তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা। নাসির এবং আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছে। তামিমার সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি। সে আইনগতভাবে এখনো আমার স্ত্রী। তাই এখন তামিমা সংসার করতে চাইলে আমার কোনো আপত্তি নেই।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকেরা জানতে চাইলে এসব কথা বলেন তিনি। রাকিব আরও বলেন, আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে, সেহেতু বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়েই আমি এমনটা চাইব।স্বামীকে তালাক না দিয়েই বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তার অপরাধ করেছেন বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন।
6
মুজতবা আলী শান্তিনিকেতনের শালবীথিতলে অনুষ্ঠিত সাহিত্য সভায় তাঁর প্রথম গল্পটি পড়েছিলেন। গল্পের নাম 'নেড়ে'। সেটা প্রথম উঠেছিল বিশ্বভারতীর হাতে লেখা পত্রিকায়। এরপর তা দিনেন্দ্র ঠাকুর সম্পাদিত 'মুক্তধারা' পত্রিকায় প্রকাশিত হয়। অবশ্য কেউ কেউ বলে থাকেন, 'বাংলা ভাষায় আরবী ফারসী শব্দ' নামের প্রবন্ধটিই মুজতবা আলীর প্রথম ছাপানো রচনা।লেখালেখির কথা থাক। মুজতবা আলী মানেই রসিকতা, সেটা যেমন ঠিক, তেমনি তাঁর গভীরতাও দৃষ্টি কাড়ে। অনেক পরে যখন পার্ল রোডে থাকেন, তখন সমরেন্দ্র সেনগুপ্ত একবার গিয়েছেন তাঁর সঙ্গে কথা বলতে। কথায় কথায় সমরেন্দ্র জিজ্ঞেস করলেন, 'আপনি তো অনেক ভাষা জানেন। তবে অনুবাদ করছেন না কেন?'উত্তরে মুজতবা আলী বললেন, 'হ্যাঁ ব্রাদার, আমি আট-দশটা ভাষা মিসআন্ডারস্ট্যান্ড করতে পারি।'তাঁকে তখন দেখে রাখার মানুষ কেউ নেই। কাটু ছাড়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, তাঁকে তখন দেখে রাখেন কাটু নামের একজন। কাটুর আসল নাম শেখ দিলজান। কেন তাঁর নাম কাটু হলো, সেটা মুজতবা আলী জানাচ্ছেন এভাবে, 'প্রথমত, সে আমার মুরগি কাটে, দ্বিতীয়ত, সে আমার মাছ কাটে, তৃতীয়ত, শেষ অবধি সে আমার পকেট কাটতে পারে। এমন সহচর কোটিতে গোটিক। আমি আদেশ করলে সে লোকের মাথাও কাটতে পারে। তাই কাটুই ওর যোগ্য নাম।'কলকাতাবাসের শেষ পাঁচ বছর সমরেন্দ্রের সঙ্গে সখ্য গড়ে ওঠে মুজতবা আলীর। ঢাকায় ফিরে যাবেন যখন, তখন সমরেন্দ্রকে খুঁজেছেন। অশ্রু লুকানোর জন্য সমরেন্দ্র গায়েব। ফিরে এলেন যখন, তখন তাঁর স্ত্রী কোনো কথা না বলে একটি প্যাকেট এগিয়ে দিলেন। তাতে একটি রোল্ড গোল্ডের বিশেষ মডেলের সিকো ঘড়ি। সঙ্গে কাঁপা হাতে লেখা সৈয়দ মুজতবা আলীর একটি চিরকুট, 'সই, সৈয়দদা-'ভ্রাতঃ এই ঘড়িটা মাঝে মাঝে পোরো। এই ঘড়ি তোমাকে সুসময় দিক এই প্রার্থনা।'সূত্র: সমরেন্দ্র সেনগুপ্ত, সৈয়দ মুজতবা আলী জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৮-১৩
6
ওয়েস্ট হামের বিপক্ষে জিতলেই লিগ শিরোপার কাছাকাছি পৌঁছে যেত ম্যানচেস্টার সিটি। তবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ২-২ গোলে সিটিকে রুখে দিয়ে প্রিমিয়ার লিগে রোমাঞ্চ জমিয়ে দিল হ্যামাররা। ম্যাচে অবশ্য হারতেও পারত সিটি। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে সমতায় ফেরার পর এসেছিল এগিয়ে যাওয়ার সুযোগও। রিয়াদ মাহরেজ পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া করে সিটি।এই পরিস্থিতিতে এখন শেষ ম্যাচে জিততেই হবে সিটিকে। নয়তো তাকিয়ে থাকতে হবে লিভারপুলের হোঁচটের দিকে। লিভারপুল যদি নিজেদের দুই ম্যাচ জেতে, তবে সে ক্ষেত্রে শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র করলেও শিরোপা হাতছাড়া হবে সিটির।ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে যায় ম্যানচেস্টার সিটি। তবে একের পর এক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় সিটি। তবে সিটি না পারলেও ভুল করেনি ওয়েস্ট হাম। ২৪ মিনিটে জারোড ব্রাউনের গোলে লিড নেয় স্বাগতিকেরা। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি সিটি। উল্টো ৪৫ মিনিটে ব্রাউনের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লিগ টপাররা।বিরতির পর সিটি ঘুরে দাঁড়ায় দারুণভাবে। আক্রমণাত্মক ফুটবলে ৪৯ মিনিটে ব্যবধান কমান জ্যাক গ্রিলিশ। এরপর সুযোগ এসেছিল ওয়েস্ট হামের সামনেও। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি তারা। উল্টো ৬৯ মিনিটে ভ্লাদিমির কাউফলের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে সিটি। সমতা ফেরার পর একের পর আক্রমণে চেষ্টা চালিয়ে যায় সিটি। শেষ দিকে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল সিটি। তবে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন রিয়াদ মাহরেজ। এরপর আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
12
অস্ত্র ও মাদক মামলায় রিমান্ড শুনানির জন্য যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। বিডি প্রতিদিন/কালাম
6
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় মিজানুর রহমান, সহসভাপতি আরিফ সরকার ও যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন দুলালের নাম ঘোষণা করা হয়েছে। ওই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বিএনপির দিবাস্বপ্ন দেখে লাভ নাই। যথাসময়ে সাংবিধানিক পন্থায় গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ত্যাগী আদর্শবান নেতা-কর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে। আত্মত্যাগী নেতা-কর্মী নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে সরকারকে উৎখাত করতে চায়। লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নকে রুখতে পারবে না। দেশে এখন আওয়ামী লীগকে একমাত্র আওয়ামী লীগই হারাতে পারে। এ ছাড়া কোনো শক্তি নাই। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদ করে খুনোখুনি হচ্ছে। এটা ছাড়তে হবে।উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
6
গতকাল ২ ডিসেম্বর ছিল পার্বত্য চুক্তি সম্পাদনের ২৪তম বার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের এক-দশমাংশ আয়তনজুড়ে তিনটি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা। এখানে উপজাতি জনগোষ্ঠী নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য ও কৃষ্টির স্বকীয়তা বজায় রেখে দীর্ঘদিন ধরে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বসবাস করে আসছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর পার্বত্য অঞ্চল দীর্ঘদিন স্বাধীনতা-পূর্বকালে যথেষ্ট পশ্চাৎপদ ও অনুন্নত অবস্থায় ছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল উন্নয়নের গতিধারায় যুক্ত হচ্ছিল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধবিরোধী কুচক্রীদের হাতে বঙ্গবন্ধু স্বজনদের সঙ্গে নিহত হওয়ার পর ওই অঞ্চলের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। উন্নয়নের এ অচলাবস্থা পার্বত্য চট্টগ্রামের রক্তক্ষয়ী সংঘাতের কারণে প্রায় দুই যুগব্যাপী স্থায়ী হয়।১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। তিনি সাহসী উদ্যোগ গ্রহণ করে পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা এবং সেখানকার মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য এগিয়ে আসেন। ১৯৯৬ সালের অক্টোবর মাসে জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি গঠন করা হয়। একই বছর ডিসেম্বর মাসে খাগড়াছড়ির সার্কিট হাউসে জনসংহতি সমিতি (জেএসএস) ও সরকারের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ন রেখে সংবিধানের আওতায় এককেন্দ্রিক ব্যবস্থার মধ্যেই উপজাতীয় জনগণের ন্যায়সংগত দাবি পূরণের সম্ভাব্য সর্বোত্তম সমাধান খুঁজতে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের গুণে ও প্রচেষ্টায় জাতীয় কমিটি ও জেএসএসের মধ্যে অনুষ্ঠিত সপ্তম বৈঠকে চূড়ান্ত সমঝোতা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে সরকারের পক্ষে জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এবং জনসমিতির পক্ষে জেএসএসের সভাপতি ও শান্তিবাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেন। যেটাকে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বলা হয়ে থাকে। তৃতীয় কোনো দেশ বা পক্ষের মধ্যস্থতা ছাড়াই দীর্ঘ বিরাজমান সশস্ত্র বিদ্রোহের অবসান ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান অর্জিত হয়। এটা একমাত্র সম্ভবই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন বিচক্ষণ নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার ফলে। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে তা দেখার বিরল সৌভাগ্য আমার হয়েছে।১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শান্তিবাহিনীর প্রথম দলটি সন্তু লারমার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্রসমর্পণ করে। পর্যায়ক্রমে চার ধাপে অস্ত্রসমর্পণ প্রোগ্রাম হয়। সর্বশেষ দুদকছড়িতে শান্তিবাহিনী অস্ত্রসমর্পণ করে। যে অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার স্মৃতি আজও মনে পড়ে। চুক্তির শর্ত অনুযায়ী, ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন মহান জাতীয় সংসদে পাস হয় এবং ১৯৯৮ সালের ১৫ জুলাই এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। কল্পরঞ্জন চাকমাকে মন্ত্রী নিয়োগ করা হয় এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা) নিয়োগ করা হয়। পরে তিন পার্বত্য জেলা পরিষদে তিনজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পার্বত্য জেলা পরিষদগুলোকে পার্বত্য এলাকার উন্নয়নের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে পার্বত্য এলাকার সার্বিক উন্নয়ন, বহুমুখী কল্যাণ ও সুষম উন্নয়নের যাবতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০০৯ সালের মার্চ মাসে সরকার আমাকে রাঙামাটির জেলা প্রশাসক পদে পদায়ন করে। তিন বছরের অধিক কর্মকালে বাস্তবে এই অঞ্চলের সব নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং আর্থসামাজিক উন্নয়ন কত ত্বরান্বিত হয়েছে, তা দেখেছি। সেখানকার লোকজ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি মূল ধারার সাংস্কৃতিক চর্চা সমানভাবে প্রবহমান। মহাসমারোহে বৈসাবি উৎসবের পাশাপাশি পালিত হয় বাংলা নববর্ষ। একইভাবে মহা আনন্দে উদযাপিত হয় ঈদ উৎসব ও দুর্গাপূজা। সংস্কৃতির বিবর্তনের এসব নবরূপ পরিস্থিতি আমাদের পার্বত্য সংস্কৃতিকে বিকশিত করছে বিভিন্নভাব। বৈচিত্র্যের মাঝে ঐক্য-কী চমৎকার!পার্বত্য চুক্তি এবং এর বাস্তবায়ন বিষয়ে পার্বত্যবাসীর কারও কারও মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এ কথা অনস্বীকার্য যে পার্বত্য চুক্তির কারণেই পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় জনগোষ্ঠীর বাংলাদেশের সংবিধানের আওতায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার এবং জাতিসত্তাগত স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি জাতীয় মূলধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার বাতাবরণ সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালিনির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ জনপদ গড়ার সম্ভাবনা দিনে দিনে বিকশিত হচ্ছে, যা বাস্তবে সবাই দেখতে পাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ, বিচক্ষণ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা, তাঁর সরকারের আন্তরিক প্রচেষ্টা, সফল সংলাপ এবং শান্তি স্থাপনে উভয় পক্ষের সদিচ্ছার ফলেই সুদীর্ঘ সময়ব্যাপী চলমান এ জটিল সমস্যা সমাধানকল্পে এই ঐতিহাসিক চুক্তি সম্পাদন সম্ভব হয়েছে। দেশে-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পার্বত্য চুক্তির মাধ্যমে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রক্তক্ষয়ী সংঘাতের অবসান এবং শান্তি স্থাপনের স্বীকৃতিস্বরূপ শান্তির দূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্যাদাপূর্ণ বহু সম্মাননা লাভ করেন।সৌরেন চক্রবর্ত্তী, সাবেক সিনিয়র সচিব
6
কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংকলড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়েছেন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। আহত গাড়িচালক জাহাঙ্গীর আলম জানান, রোববার চট্টগ্রাম থেকে রংয়ের কেমিক্যাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। বিকেলে বৃষ্টি চলাকালিন সময়ে ছয়ঘড়িয়া এলাকায় গাড়ির ব্রেকের পাইপ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের পাশে ইটের স্তূপে গাড়িটি ঠেকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সি জানান, গাড়িটিতে আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখায় পাশের বিদ্যুতের তার ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূঁইয়া ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে, মহাসড়কের ঢাকামুখী লেনে ট্যাংকলড়ির আগুনের ঘটনায় ওই লেনটিতে যান চলাচল বন্ধ হয়ে অপর লেনে যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে দাহ্য তরল পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
6
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি কার্টুনিস্টআহমেদ কবির কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়েছেনআদালত। পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে রোববারঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছরের ৫ মে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল লেখক মুশতাক আহমদেকেও, যিনি কারাগারে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান। রোববার আদালতে কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলেও এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতেইআদালতেরিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন।
6
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ভারতের ধ্রুপদী সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী রাগ 'মৈত্রী' নামে একটি নতুন রাগ সৃষ্টি করেছেন। ভারতের জনগণের পক্ষ থেকে এটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে বলে পণ্ডিত অজয় চক্রবর্তী একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে রাগ 'মৈত্রী' শাস্ত্রীয় সংগীতের নিয়ম অনুসারে রচিত। এ রাগে সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় তিনটি গানও রচনা করা হয়েছে। ভিডিও বার্তায় অজয় চক্রবর্তী বলেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'মৈত্রী' রাগে সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় রচিত নতুন গান তিনটি তিনি গাইবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিডি প্রতিদিন/ফারজানা
6
একটি টি ভি শোয়ে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিপাকে ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের শো-কজ পাওয়ার পরেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন হার্দিক। তবে তাতে চিঁড়ে ভেজেনি। সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই দুই ক্রিকেটারকে দু'টি ম্যাচ সাসপেন্ড করার জন্য প্রস্তাব দিয়েছেন। তবে প্রশাসক কমিটির অন্য সদস্য ডায়না এডুলজি বিষয়টিকে বোর্ডের আইনি সেলের কাছে পাঠিয়েছেন। ওই টি ভি শোয়ে হার্দিক পান্ডিয়া ভারতীয় মহিলাদের প্রসঙ্গে নানা রকম মন্তব্য করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিষয়টিকে মোটেও ভালো চোখে নেয়নি বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মহিলাদের প্রসঙ্গে এরকম মন্তব্য কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কড়া পদক্ষেপ না নিলে বিসিসিআইয়ের প্রতি দেশের মানুষের আস্থা নষ্ট হবে। প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন, 'হার্দিকের ব্যখায় আমি সন্তুষ্ট নই। আমি সব দিক বিবেচনা করে দুই ক্রিকেটারকে দুই ম্যাচ করে সাসপেন্ড করার পরামর্শ দিয়েছি। ডায়না সায় দিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।' কিন্তু ডায়না এডুলজির সঙ্গে এখন বিনোদ রাইয়ের সম্পর্ক ভালো নয়। ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ এবং রাহুল জহুরিকে নিয়ে দু'জনের দূরত্ব বেড়েছে। আর হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ব্যাপারে তাই বিনোদ রাইকে সরাসরি সমর্থন করতে চাইছেন না এডুলজি। তিনি বিসিসিআইয়ের অস্থায়ী সভাপতি সি কে খান্না, অস্থায়ী সচিব অমিতাভ চৌধুরি এবং কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরির মতামত চেয়েছেন। এডুলজির পাশে দাঁড়িয়ে অনিরুদ্ধ চৌধুরি বলেছেন, 'তদন্ত করে ক্রিকেটারদের শাস্তি দেয়া হোক। শাস্তি শেষ হলে তবেই অভিযুক্ত ক্রিকেটাররা দলে যোগ দিতে পারবে।' হার্দিক দু'ম্যাচ সাসপেন্ড হলে ভারতীয় দল কিছুটা হলেও সমস্যায় পড়বে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হার্দিকের কামব্যাক করার সুযোগ ছিল। কিন্তু তিনি দু'টো ম্যাচ খেলতে না পারলে একজন দক্ষ পেস অলরাউন্ডারকে ছাড়াই বিরাট কোহলিদের মাঠে নামতে হবে।
12
কালো টাকার মালিকরা তাজউদ্দীন আহমদের পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে ও গাজীপুরের কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তিনি বলেন, হত্যার হুমকিসহ সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সন্ধ্যায় কাপাসিয়া ডাকবাংলোয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রিমি জানান, নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও উপদেষ্টা আলম আহমদ সরকার তার বিরুদ্ধে দলীয় কর্মসূচির নামে মিথ্যা ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। মতবিনিময় সভায় বর্তমান সরকারের আমলে কাপাসিয়ার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈকত প্রমুখ।
6
কুমিল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এসব আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা নগর: দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো, হুইলচেয়ার, সাদাছড়ি বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এসব আয়োজন করে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়।পরে টাউন হলে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহম্মেদ, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।ব্রাহ্মণপাড়া: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দিবসটি উদ্যাপন করা হয়েছে। 'মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সব ভাতা' স্লোগানে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭৭ জন ঋণ গ্রহীতার মধ্যে সুদমুক্ত ঋণের টাকা ও চেক বিতরণ করা হয়।বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে বর্তমান সরকার সব সময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রচলন করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে বর্তমান সরকার।সভা শেষে ৪৭ জন ঋণ গ্রহীতার মধ্যে ১৩ লাখ ৭৫ হাজার টাকা, ১২ জন ঋণ গ্রহীতার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা, পল্লী মাতৃকেন্দ্র প্রকল্পের আওতায় ১০ জন ঋণ গ্রহীতার মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা ও ৮ জনের মধ্যে ৯৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।চৌদ্দগ্রাম: উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক সভাপতিত্ব করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব প্রমুখ।অনুষ্ঠান শেষে ৭১ জন প্রতিবন্ধীকে ভাতা ও স্বল্প সুদে ৪৪ জনকে ১১ লাখ ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
6
টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের হুলে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে জুবায়ের এবং বিকেলে নূর নবী মারা যায়।নিহত জুবায়ের উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী একই পরিবারের জসিম মিয়ার ছেলে। জালাল ও জসিম সম্পর্কে চাচাতো ভাই।প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। প্রচণ্ড জ্বরে আজ ভোররাতে জুবায়েরের মৃত্যু হয়।পরে নূর নবীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর জুবায়েরের জানাজা শেষে নূর নবীরও মৃত্যুর খবর জানতে পারি।কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
6
মাদারীপুর: শিবচরের কুতুবপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. এমদাদুল হক রাসেল বলেন, রাতের সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজন রোগী হাসপাতালে এসেছে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ ছিল। আহতদের চিকিৎসা চলছে।'শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজুল হোসেন বলেন, 'এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে আতিকুর রহমান ও মনোয়ার হোসেন দুইজনই চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে দুইপক্ষের সংঘর্ষ বাধে। আতিকুর রহমানের সমর্থক মিরাজ ও মনোয়ার হোসেনের সমর্থক তুষারের সঙ্গে ইউপি নির্বাচন নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। মাহবুবুর রহমান (৩৮), এসকান (৪০), কাউসার (৩৭), আব্দুর রাজ্জাক মাদবর (৬৫), ওবায়দুল বেপারীসহ সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় আটক চারজন হলেন- চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন, শাহাদাত বেপারী, কাদের বেপারী, আলমগীর বেপারী।চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, 'উভয় পক্ষের কোনো সংঘর্ষ ঘটেনি। ওরা ওদের বাড়ির কাছে আমার কর্মী দুলাল বেপারীর মার্কেটে গুলি চালিয়ে আমার সমর্থকদের আহত করেছে।'তবে এ ঘটনায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
6
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ত্রাণনির্ভর নয়, দুর্যোগ সহনীয় জাতি গড়ে তোলার জন্য উন্নত বিশ্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে। বন্যাসহনীয় রাষ্ট্র গড়তে এরই মধ্যে জাপানের সঙ্গে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার সব নদী ড্রেজিং এবং বাঁধ দিয়ে বন্যামুক্ত করা হবে। খুব শিগগির এর কাজ শুরু হবে। এ ছাড়া এই তিন জেলায় অসংখ্য বন্যা আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রংপুর জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ পরিদর্শনে গিয়ে ডা.এনামুর রহমান এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হলে ঢাকা থেকে ত্রাণ নিয়ে যেতে হতো। এতে ত্রাণ পেতে ভুক্তভোগীদের অনেক সময় লাগত। এখন ৬৪ জেলায় ত্রাণ গুদাম করা হচ্ছে, যাতে সহজে ত্রাণ পৌঁছানো যায়। শুধু জেলায় নয়, উপজেলাগুলোতেও ত্রাণ গুদাম করা হচ্ছে। এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
6
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাই ও ভাবিকে পেটানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী শরিফা বেগম (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।আবুল হোসেন জানান, ছোট ভাই নবী হোসেন ও ভগ্নিপতি পীরবক্রা দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করত। তাঁদের নির্যাতন টিকতে না পেরে সে বাবার বাড়ি চলে যায়। গতকাল তিনি সস্ত্রীক বাড়িতে যান। এ সময় নবী ও পীরবক্রাসহ ৬ থেকে ৭ জন তাঁদের ওপর হামলা চালান। স্ত্রীর শ্লীলতাহানি করেন। এ সময় তাঁরা দুজনকে পিটিয়ে আহত এবং একটি সোনার চেইন ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন।এ দিকে এ ঘটনায় আহত শরিফা ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।
6
পুলিশের সাত উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। তারা হলেন-পুলিশ হেডকোয়ার্টার্সের আবু হাসান মুহাম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বনজ কুমার মজুমদার, ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ড. হাসান উল হায়দার, স্পেশাল ব্রাঞ্চের মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি সভার সুপারিশ প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি অনুমোদন দেন।
6
১৯৭৫-এর ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন। এদিন ষড়যন্ত্রকারীরা সপরিবারে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ নৃশংসতার কোনো তুলনা নেই। মনে আছে, এ ঘটনার তিন দশক পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তৎকালীন মহাসচিব কফি আনান আমাকে জিজ্ঞেস করেছিলেন, 'তোমরা কী করে এ জঘন্যতম কাজটি করতে পারলে?' লজ্জায় আমি তাঁর মুখের দিকে তাকাতে পারিনি, উত্তর দেওয়া তো দূরের কথা।আমার সব সময় মনে হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তো শুধু জাতির পিতাকেই হত্যা করা হয়নি, তাঁর চিন্তা-চেতনা আর মূল্যবোধ, যার ভিত্তিতে বাংলাদেশের জন্ম সেগুলোকেও হত্যা করার প্রক্রিয়া শুরু হয়। ষড়যন্ত্র শুরু হয় বাঙালি জাতিকে পথভ্রান্ত করার, পরবর্তী প্রজন্মকে বেপথু করার। ১৯৭৫-এর ১৫ আগস্টের ঘটনা 'একদল পথভ্রষ্ট সৈনিকের' হঠকারী কোনো কাজ ছিল না, এটা ছিল একটি শান্তমাথার দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফল। সে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বাংলাদেশের বিরোধী শক্তি, তাদের স্থানীয় দোসর এবং বিদেশি সহযোগীরা।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র চার বছর আগে তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ছিনিয়ে এনেছিলাম বিজয়ের লাল সূর্য। আমাদের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের নয়, নয় একটি মানবগোষ্ঠীর; সে বিজয় একটি চেতনার, একটি সংগ্রামের, একটি মূল্যবোধের।১৯৭১-এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ শেষ করেছিলেন এই বলে যে 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। আমাদের মু্ক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংগ্রামের মূলমন্ত্রটি ওই ডাকের মধ্যেই নিহিত। বঙ্গবন্ধু 'স্বাধীনতা' ও 'মুক্তি' শব্দ দুটোকে সুচিন্তিতভাবে আলাদা করে উচ্চারণ করেছিলেন। কারণ, বাঙালির সংগ্রামকে তিনি দুটো প্রেক্ষিত থেকে দেখেছিলেন। একটি দেশের রাজনৈতিক স্বাধীনতাই একটি সংগ্রামের শেষ কথা নয়, তার জনগণের সার্বিক মু্ক্তিই হচ্ছে সেই সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য। রাজনৈতিক স্বাধীনতা সার্বিক মুক্তির আবশ্যিক শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়।দ্বিতীয়ত, শোষণের ব্যাপারে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন। সারাটি জীবন তিনি শোষণের বিরুদ্ধে বলেছেন, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন শোষকদের বিরুদ্ধে। শোষণকে তিনি দেখেছেন বঞ্চনার একটি শক্তিশালী খুঁটি হিসেবে, সাম্যের পরিপন্থী হিসেবে এবং মানবাধিকারের সঙ্গে সংগতিহীন হিসেবে। সেই প্রেক্ষিত থেকেই তিনি বলেছেন, 'বিশ্ব আজ দুটো শিবিরে বিভক্ত- শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে।'তৃতীয়ত, সামাজিক ন্যায্যতাকে তিনি একটি শোষণমুক্ত সমাজের অপরিহার্য প্রাকশর্ত হিসেবে দেখেছেন। তিনি গণতন্ত্র ও সমাজতন্ত্রের কথা বলেছেন, কিন্তু দুটোকেই দেখেছেন সামাজিক ন্যায্যতার এক একটি স্তম্ভ হিসেবে। তাই সত্তর দশকের প্রথম দিকে নানা মনে 'গণতন্ত্র' ও 'সমাজতন্ত্র' বিষয়ে নানা রকমের ধোঁয়াটে ভাব থাকলেও, এ বিষয় দুটিতে বঙ্গবন্ধুর ধারণা ছিল শার্সির মতো স্বচ্ছ। 'গণতন্ত্রকে' তিনি শুদ্ধ একটি বিষয় হিসেবে ভাবেননি, ভেবেছেন, 'সমাজতান্ত্রিক গণতন্ত্র' হিসেবে; আবার 'সমাজতন্ত্রকেও' একটি যান্ত্রিক মাত্রায় দেখেননি, দেখেছেন 'গণতান্ত্রিক সমাজতন্ত্র' হিসেবে। এবং এ দুটোকেই সম্পৃক্ত করেছেন সামাজিক ন্যায্যতার সঙ্গে।চতুর্থত, বঙ্গবন্ধুর চিন্তা-চেতনায় 'জাতীয়তাবাদ' এবং 'ধর্মনিরপেক্ষতার' একটা বিশেষ স্থান ছিল। বাঙালি জাতীয়তাবাদকে তিনি 'চরম জাতীয়তাবাদ' হিসেবে দেখেননি, দেখেছেন বাঙালি জাতির আত্মসত্ত্বার নির্ণায়ক হিসেবে। তেমনিভাবে বারবার আমাদের আশ্বস্ত করেছেন এই বলে যে, 'ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়'। রাষ্ট্রীয় কাঠামোয় ও সমাজজীবনে তিনি ধর্ম এবং জাতীয়তাবাদকে এমন জায়গায় রেখেছেন, যেখানে বাঙালি জাতির আত্মসত্ত্বা-অস্তিত্বে কোনো দ্বন্দ্ব না থাকে, আর ধর্ম বিষয়ে কোনো সংশয় না থাকে। পরবর্তী সময়ের সব দ্বন্দ্ব ও সংশয়ের স্রষ্টা আমরাই, বহু মীমাংসিত বিষয়কে আবার ঘোলাটে করে দিয়ে।পঞ্চমত, মনেপ্রাণে বাঙালি হয়েও বঙ্গবন্ধুর ছিল একটি বিস্তৃত বৈশ্বিক মানসিকতা। এ ব্যাপারে তাঁর দৃষ্টিভঙ্গী ছিল অনেকটা রবীন্দ্রনাথের মতো। তাই তিনি শুধু বাঙালির নেতা ছিলেন না, ছিলেন বিশ্বনেতা। বৈশ্বিক অঙ্গনে তিনি যূথবদ্ধতার পক্ষে ছিলেন, কিন্তু স্বার্থ জোটবদ্ধতার পক্ষে নয়। তাই তাঁকে দেখা গেছে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হিসেবে টিটো, কাস্ত্রোর সঙ্গে একই কাতারে। বিশ্ব শান্তির সপক্ষে তাঁর জোরালো বাণী, বিশ্ব শান্তি কাউন্সিলের প্রতি তাঁর সমর্থন ও মানবতাবাদী বিশ্ব ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর আলাপ-আলোচনা তাঁকে এক বিশ্ববরেণ্য নেতায় পরিণত করেছিল। তাই তিনি শুধু 'বঙ্গবন্ধুই' নন, 'বিশ্ববন্ধুও' বটে।এ চালচিত্র মাথায় রেখে বঙ্গবন্ধু চারটি বিষয়কে জাতীয় নীতি হিসেবে চিহ্নিত করেছিলেন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ আমাদের বাঙালি আত্মসত্ত্বার জন্য আবশ্যিক শর্ত। আত্মসত্ত্বার বোধ একটি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য দরকার। গণতন্ত্র ভিন্ন স্বাধীনতা বা মুক্তিকে একটি বজায়ক্ষম ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা যায় না। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা মানবিকতা, সামাজিক ন্যায্যতা, ও সর্বপ্রকার সমতার জন্য অত্যাবশ্যকীয়।এই আদর্শিক মূল্যবোধগুলোর ওপর ভিত্তি করেই বাংলাদেশের জন্ম ও পথচলার শুরু। কিন্তু আমরা দেখেছি, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর নিকটজনকে নৃশংসভাবে হত্যার পর রাষ্ট্রযন্ত্র এসব মূল্যবোধকে অত্যন্ত সুচিন্তিতভাবে জলাঞ্জলি দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইতিহাসের বহু নিষ্পত্তিকৃত সত্যকে খুঁচিয়ে অনাবশ্যক বিতর্কের সৃষ্টি করা হয়েছে, আমাদের নতুন প্রজন্মকে বেপথু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে।১৯৭৫-এর পর বাঙালি জাতি এবং বাংলাদেশের মৌলিক চিন্তা-চেতনা ও মূল্যবোধকে নস্যাৎ করার জন্য তখনকার রাষ্ট্রযন্ত্র বিবিধ প্রক্রিয়া শুরু করে, যার নানান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মাত্রিকতা ছিল। বঙ্গবন্ধু হত্যার পরপরই রাষ্ট্রীয় অপশক্তি তাদের অপকর্মের শাখা-প্রশাখা বিস্তার করে।বলা প্রয়োজন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তাঁর সহযোগী কিছু আওয়ামী লীগ নেতা এসব অপশক্তির সঙ্গে হাত মেলান এবং নতুন সরকারে যোগদান করেন। ফলে তাঁদের কর্মকাণ্ডের দ্বারা তাঁরা একটি অবৈধ প্রক্রিয়াকে স্বীকৃতি দান করেন এবং একে একটি বৈধতা দান করেন। এ ঘৃ্ণ্য কাজের ধিক্কার জানানোর ভাষা কোথায়?১৯৭৫ সালের পরবর্তী সময়ে ইতিহাসের ধারা পালটে দেওয়ার পাঁচটি চিহ্নিত কাজ করা হয়। প্রথমত, সংবিধানকে ওলটপালট করে তা থেকে মৌলিক চার নীতির বিচ্যুতি ঘটানো যেমন, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্দ্রকে বাদ দেওয়া। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করা হয় এবং বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করার অপপ্রয়াস চালানো হয়।দ্বিতীয়ত, বাংলাদেশের বিরোধী মৌলবাদী শক্তিগুলোর পুনর্বাসন এবং ১৯৭১-এর গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়। বাংলাদেশের যারা বিরোধিতা করে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করেছিল, তারাই বাংলাদেশের মন্ত্রী হয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা টাঙিয়ে ক্ষমতার দাপট দেখাতে শুরু করে। বঙ্গবন্ধু হত্যাকারীদের নানান উচ্চপদে প্রতিষ্ঠিত করে বিদেশে নিরাপদে প্রতিষ্ঠিত করা হয়।তৃতীয়ত, পাঠ্যপুস্তকে ইতিহাসকে বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে বেপথু করার অপপ্রয়াস চালানো হয়। পাঠ্যসূচিকে ইসলামীকরণের জন্য অন্য ধর্মের কবি-লেখকদের লেখা বাদ দেওয়া হয়। বহু নিষ্পত্তিকৃত সত্যকে খুঁচিয়ে নতুন বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয় যেমন, বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেন, আমরা বাঙালি না বাংলাদেশি।চতুর্থত, দেশের মধ্যে উদারপন্থী চিন্তা-চেতনাকে নস্যাৎ করা এবং সেই সঙ্গে বাংলাদেশের সব রকমের সংখ্যালঘু জোটের নিপীড়ন সংহত করা হলো। রাষ্ট্রধর্ম ইসলামের নাম করে আমাদের মূল্যবোধের ধর্মনিরপেক্ষকে নষ্ট করা হলো এবং সমাজের অসাম্প্রদায়িক কাঠামোকে আঘাত করা হলো।পঞ্চমত, জোটনিরপেক্ষ চরিত্র ত্যাগ করে মধ্যপ্রাচ্যের ইসলামী জেটের সঙ্গে সম্পৃক্ততা। এর একটি উদ্দেশ্য ছিল সম্পদশালী মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অর্থপ্রাপ্তি, অন্যদিকে এসব দেশের সঙ্গে একটি আদর্শগত সংযোগ স্থাপন।এসব কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তিনটি প্রবণতা লক্ষণীয়: এক, একসময়ে রাষ্ট্রের সর্বোচ্চ পীঠস্থান থেকে বলা হয়েছিল, 'অর্থ কোনো সমস্যা নয়'। দৃশ্যমানতা। জবাবদিহি ও দায়বদ্ধতা নষ্ট করার এর চেয়ে আর ভালো উপকরণ হয় না। দুই, 'আমি রাজনীতিকে রাজনীতিকদের জন্য কঠিন করে তুলব'। একটি সুস্থ রাজনৈতিক কাঠামো ধ্বংস করতে এর চেয়ে মোক্ষম অস্ত্র নেই। তিন, দলবদলের রাজনীতিতে উৎসাহিত করা হয়েছিল। এসবেরই সমন্বিত ফলাফল হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতিতে সুস্থ প্রাতিষ্ঠানিক কাঠামোকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়া।এসব কিছুর কারণে পরবর্তী সময়ে তিনটে ধারার সৃষ্টি হয়েছে স্বদেশে। এক, যারা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আদর্শিক মূল্যবোধে বিশ্বাস করেনি এবং এর বিরোধিতা করেছে, তাদের অবস্থান আরও সংহত হয়েছে। দুই, আমরা যারা একাত্তরের প্রজন্ম, তাদের একটি অংশ যেমন বাংলাদেশ নামটি, তার মুক্তিযুদ্ধ, তার আদর্শিক মূল্যবোধ দ্বারা সর্বদা সার্বক্ষণিকভাবে উদ্বেলিত হয়েছি, তেমনি আমাদের প্রজন্মের আরেকটি অংশ তো সবকিছু শুধু বিস্মৃতই হই নি, বেপথুও তো হয়েছি। তিন, জাতির নতুন প্রজন্মের কাছে আমদের মু্ক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস, আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের আদর্শিক মূল্যবোধ হয় সম্পূর্ণ অজ্ঞাত রয়ে গেছে, নয় বিকৃত হয়ে উপস্হাপিত হয়েছে।২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আমরা একটি ক্রান্তিকালের মাঝখান দিয়ে চলেছি। ১৯৭১ সালের মতো আজও একটি সংগ্রাম আমাদের করতে হবে, সে লড়াই বাংলাদেশের মূল্যবোধকে সংহত করার, সে যুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শিক চিন্তা-চেতনাকে প্রতিষ্ঠিত করার। চূড়ান্ত বিচারে, এ লড়াই আমাদের বাঁচার লড়াই- এ লড়াই জিততে হবে।
5
দেশের নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কারো সহযোগিতা দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ইতিপূর্বে নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনেক নির্বাচন করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের প্রথম প্রকাশনা সাময়িকী 'বিএসআরএফ বার্তা' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে। এমপি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাদেরও ব্যাংক হিসাব তলব হয়। তবে কেউ স্বচ্ছ থাকলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ এই ব্যাংক হিসাব থেকে যখন তাদের স্বচ্ছতা বেরিয়ে আসবে, তখন মানুষের সামনে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তবে এটি কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো এবং কেন এটি গণমাধ্যমে প্রকাশিত হলো, সেটিই প্রশ্ন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য বিএনপি'র ডাকের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিএনপি সাড়ে ১২ বছর ধরে এই দাবি করে আসছেন। জনগণকে আহ্বান জানিয়ে আসছেন, কিন্তু জনগণ তো তাদের আহ্বানে সাড়া দেয়নি। সাড়া দেয়ার কোনো কারণও নাই। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বিএনপিকে বলবো, এ ধরনের ফাঁকাবুলি আউড়িয়ে লাভ হবে না। 'সরকার ভয়ে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিচ্ছে না'-মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উচিত সরকারকে বহু আগে ধন্যবাদ দেয়া। তাদের নেত্রী খালেদা জিয়া জামিনে মুক্তি পাননি, আদালতও খালাস দেয়নি। প্রধানমন্ত্রী আইনপ্রদত্ত ক্ষমতাবলে তার সাজা স্থগিত করেছেন। সেই কারণে তিনি কারাগারের বাইরে আছেন। এজন্য বিএনপির শুকরিয়া আদায় করা প্রয়োজন, সরকারকে ধন্যবাদ দেয়া উচিত। সরকার যেকোনো সময় সাজা স্থগিতাদেশ বাতিল করলে খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে। এটিও বিএনপির মনে রাখা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, আইপি টিভি রেজিস্ট্রেশন দেয়ার দায়িত্ব হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। ডোমেইন বরাদ্দ পায় বিটিআরসি থেকে। ডোমেইন বরাদ্দ দেয়ার আগে এখন থেকে অত্যন্ত সতর্ক হতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর আমরা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসির সঙ্গে ত্রিপক্ষীয় একটি বৈঠক করবো।
6
চীনের সানায়াতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের চূড়ান্ত পর্ব। আর এই পর্বে একে একে সব বাধা পেরিয়ে নতুন বিশ্ব সুন্দরী হিসেবে আবির্ভূত হন মিস মেক্সিকো ভেনেসা। নতুন বিশ্ব সুন্দরীর নাম ঘোষণার পর তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবার এই মুকুট জয় করা ভারতের সুন্দরী মানুষী চিল্লার। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে 'মিস ওয়ার্ল্ড-২০১৮'র মুকুট জিতে নেন ২৬ বছর বয়সী ভেনেসা। তার বিজয়ের মাধ্যমেই মেক্সিকোর কোন সুন্দরী এ প্রতিযোগিতার সেরার মুকুট জয়ী হলেন। যদিও এর আগে এর আগে ২০১৫ সালের ৫ মে ভেনেসা মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন। ১৯৯২ সালের ৭ মার্চ জন্ম মেক্সিকোর গুনজুয়াটোতে জন্মগ্রহণ করেন ভেনেসা। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘের এই সুন্দরী ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি। সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পছন্দ করেন। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাও করেন তিনি। স্কুবা ডাইভিংও ভীষণ পছন্দ স্প্যানিশের পাশাপাশি ইংরেজি জানা এ সুন্দরীর। এছাড়া ভলিবল খেলতে ও ছবি আঁকতে ভালোবাসেন। এক নজরে বিশ্ব সুন্দরী ভেনেসা: ১. ৭ মার্চ, ১৯৯২ সালে তিনি জন্মগ্রহণ করেন। একজন ফুল টাইম মেক্সিকান মডেল তিসি। ২. তিনি মেক্সিকোর গুনজুয়াটোতে জন্মগ্রহন করেন। তিনি প্রথম কোন মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট পড়লেন। ৩. ২০১৫ সালের ৫ মে তিনি মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন। ৪. তিনি সমাজসেবা মূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি নিনেমি নামক একটি স্কুলের সাথেও জড়িত, যা আদিবাসী গোত্রের শিশুদেরকে আন্তঃশিক্ষা শিক্ষা দেয়। ৫. বিউটি উইথ ব্রেইন, ভেনেসা গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে অধ্যায়ন করছেন। ৬. ১৭৬ সেন্টিমিটার উচ্চতার এই বিশ্বসুন্দরী মেয়েদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পরিচালনা পর্ষদের সদস্য। ৭. তিনি মাইগ্রান্টেস এন এল ক্যামিনো নামের একটি সংস্থার স্বেচ্ছাসেবক দলের সদস্য। ৮. ভালো গাড়িও চালাতে পারেন ভেনেসা। ৯. ভলিবল খেলা ও ছবি আকার শখ রয়েছে তাঁর। ১০. মানবাধিকার কর্মের উপর তার একটি ডিপ্লোমাও আছে।
2
মধুপ্রেমের কারণে শেষ পর্যন্ত জেলের ঘানি কপালে জুটল লিওন হউটনের। জ্যামাইকা থেকে তিন বোতল প্রিয় মধু আনতে গিয়ে পুলিশের চোখে মাদক পাচারকারী বনে গেলেন তিনি। তিন মাসা টানা জেলে থাকার পর যখন নিরপরাধ প্রমাণিত হয়ে বাইরে বের হলেন, ততদিনে চাকরি-সম্মান সব খুইয়েছেন হউটন। ছয় সন্তানের পরিবারও প্রায় পথে বসার জোগাড়। গত বছরের ২৯ ডিসেম্বর বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক থুরগুড মার্শাল বিমানবন্দরের সেই দিনের কথা মনে করে প্রশাসনিক ব্যবস্থার উপর ক্ষোভ উগড়ে দিলেন হউটন। তিনি বলেন, ''ওরা আমার জীবন তছনছ করে দিয়েছে। আমি সারা বিশ্বকে জানাতে চাই যে এই ব্যবস্থাপনায় কতটা গলদ আছে। আমার চারপাশের মানুষদের যদি প্রবল মানসিক জোর না থাকত তাহলে তারা আমাকে ছেড়ে চলে যেতেন।'' জানা যায়, মধুর বোতলগুলোকেই মাদক তরল মেটামফেটামাইন ভেবে তাকে পুলিশ গ্রেফতার করে। মেটামফেটামাইন একপ্রকার পার্টি ড্রাগ। যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে। আগাম পরীক্ষা না করেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তার এক সপ্তাহ পরে পরীক্ষার রিপোর্টে দেখা যায় বোতলের ওই তরল মেটামফেটামাইন নয়। কিন্তু তারপরও ছাড়া পাননি হউটন। ছাড়া পান তিন মাস পর। ওই তরল যখন আরও একবার পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তা মেটামফেটামাইন নয়। কিন্তু ততদিনে হউটনের জীবন অনেকটাই বদলে গেছে। নিরাপরাধ হওয়া সত্ত্বেও চাকরি চলে যায় হউটনের। ছয় সন্তান ও স্ত্রীকে সহ্য করতে হয়েছিল সামাজিক গঞ্জনা। জেল থেকে বেরিয়ে এখন নতুন করে বাঁচার লড়াই শুরু করেছেন ৪৫ বছরের হউটন। বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ
5
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'কোথাও কিছু হচ্ছে, না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বছর পর কেন হঠাৎ করে ১/১১-র সরকারের কথা আলোচনা করছেন?' আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নে মরিয়া। রুহুল কবির রিজভী বলেন, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১-র সরকারের সময় তাঁকে গ্রেপ্তার করার পেছনে কারা ছিল, সেই তথ্য জানা গেছে। তাঁদের বিষয়ে হিসাব পরে নেওয়া হবে। এটাকে রহস্যজনক মন্তব্য করে রিজভী বলেন, 'আমার কাছে হঠাৎ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রহস্যজনক মনে হচ্ছে। হঠাৎ করে তাঁর এ বক্তব্যে মনে হচ্ছে, কোথাও কিছু হচ্ছে। না হলে কেন এত বছর পর তাঁদের কথা আসবে?' রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সে সময় আঁতাত করে চিকিৎসার নামে কারাগার থেকে বিদেশে গিয়েছিলেন। আবার বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায়, তাহলে ১/১১-র সরকারের সব কাজের বৈধতা দেবে। তিনি তাঁদের সমর্থনে সরকার গঠন করে তাঁদের শুধু দায়মুক্তি দেননি, পুরস্কৃতও করেছেন। তিনি বলেন, 'এখন এমনকি হলো যে এত বছর পর তিনি উল্টো কথা বলতে শুরু করলেন। এখনো তো আপনি ক্ষমতায়, তাহলে পরে কেন? এখন তাঁদের বিচারের মুখোমুখি করছেন না কেন? এ প্রশ্ন বিএনপির ও সাধারণ মানুষের।' রিজভী অভিযোগ করেন, এখন মাইনাস টু নয়, এই সরকার মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নে মরিয়া। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই বর্তমান 'স্বৈরাচার' সরকারের পতন ঘটবে। বিএনপির পরবর্তী কর্মসূচি তুলে ধরে তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ এবং ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। একই দাবিতে ৪ এপ্রিল রাজশাহীতে, ৭ এপ্রিল বরিশালে এবং ১০ এপ্রিল সিলেটে জনসভা করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
9
আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটিতে তালেবানের হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আফগান প্রেসিডেন্ট এই অঙ্গীকার করেন। বিগত আটদিনে আফগানিস্তানের ৩৪ প্রদেশের ১৮টির নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারানোর পর আশরাফ গনি প্রথমবারের মতো এই জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিলেন। ভাষণে প্রেসিডেন্ট গনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীকে পুনরায় সমন্বিত করাই হবে তার অগ্রাধিকারের বিষয়। এছাড়া যুদ্ধের ফলে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে পড়া হাজার হাজার লোককে সহায়তার উপায় সন্ধান করবেন তিনি। প্রেসিডেন্ট গনি বলেন, সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সকলের সাথে আলোচনা চালাচ্ছেন তারা। আলোচনার ফলাফল শিগগির প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভাষণে একইসাথে আফগান জনগণকে উদ্দেশ্য করে আশরাফ গনি বলেন, 'আমি বুঝতে পারছি আপনারা আপনাদের ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন। আমি আপনাদের প্রেসিডেন্টে হিসেবে আশ্বস্ত করছি যে, আর কোনো অস্থিতিশীলতা, সহিংসতা ও আমার লোকদের বাস্তুচ্যুতির রোধ করতে আমি কাজ করে যাবো।' গত ৬ আগস্ট থেকে শুক্রবার পর্যন্ত আফগানিস্তানের ১৮টি প্রদেশের প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারায় আফগান সরকার। দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের মধ্য দিয়ে প্রথম প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে ৭ আগস্ট উত্তরের জাওযজান প্রদেশের রাজধানী শেবেরগানের দখল নেয় তারা। ৮ আগস্ট এক দিনে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল ও তাখার প্রদেশের রাজধানী তালোকানের দখল নেয় তালেবান যোদ্ধারা। ৯ আগস্ট উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের আইবাক তালেবান দখল করে নেয়। ১০ আগস্ট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি ও বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদ তালেবানের দখলে যায়। এক দিন বাদ দিয়ে ১২ আগস্ট একসাথে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানী গজনি, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানী হেরাত ও দ্বিতীয় বৃহত্তম দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার দখল করে নেয় তালেবান। শুক্রবার একসাথে ছয় প্রাদেশিক রাজধানী- দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ, মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ফিরোজ কোহ, পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বালা-ই-নও, পূর্বাঞ্চলীয় লগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম, মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের তিরিনকোট ও দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের কালাত শহর তালেবান যোদ্ধারা দখল করে। সূত্র : আলজাজিরা
3
বগুড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম রুমি কিডনির জটিল রোগে আক্রান্ত হওয়ায়তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. জিয়াউল হক এই অনুদানের চেক হস্তান্তর করেন। আমিনুল ইসলাম রুমি কিডনির জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য রুমি সকলের সহযোগিতা কামনা করেছেন। বিডি প্রতিদিন/এমআই
6