text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রাদের নিয়মিত খাবারের মধ্যে ছিল এখানকার ঘাস। পরীক্ষাগারে চালানো নিরীক্ষণে সেই ঘাসের মধ্যে সীসা এবং বায়ু দূষণের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গত মাসে সাফারি পার্কের জেব্রাগুলোর মৃত্যুর অন্যতম কারণ এটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ও জেব্রা মৃত্যুর বিষয়ে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ডা. মো. আবু হাদী নূর আলী খান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। ডা. মো. আবু হাদী নূর আলী খান বলেন, "ল্যাবরেটরিতে করা পরীক্ষায় আমরা পার্কের ঘাসে সীসার উপস্থিতি পেয়েছি। পার্কের আশপাশে শিল্প এলাকা রয়েছে। তাছাড়া, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার জ্বালানি থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সীসার উপস্থিতিতে বিষক্রিয়া ঘটেছে। একদিকে বায়ুদূষণ আর অন্যদিকে প্রচণ্ড শীতে নিউমোনিয়ায় ৮টি জেব্রার মৃত্যু হয়েছে।" আরও পড়ুন- সাফারি পার্কে জানুয়ারি মাসে ১১ জেব্রার মৃত্যু তিনি আরও বলেন, "এসব জিনিস যেহেতু জেব্রার ওপর প্রভাব ফেলেছে, সেহেতু অন্যান্য প্রাণীদের মধ্যেও প্রভাব রয়েছে। মৃত ১১টি জেব্রার মধ্যে তিনটির নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে। তবে কী রকম আঘাতে এমনটা হয়েছে তা নিশ্চিত না।" বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের এ সদস্য বলেন, "জেব্রাগুলো ভাই-বোন, বাবা-মায়ের মধ্যে প্রজনন ঘটিয়েছে। একই পরিবারের মধ্যে প্রজনন ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। জেব্রা ঘোড়া প্রজাতির প্রাণী। একই পাত্রে খাবার খেলেও বানর থেকে জেব্রার দেহে জীবাণু ছড়ানোর কথা নয়। মানুষের মতোই জেব্রার নিউমোনিয়া হতে পারে। তাছাড়া ব্যবস্থাপনায়ও সমস্যা থাকতে পারে। সবগুলো বিষয় চিহ্নিত করে প্রাণীর সুস্থতার জন্য পার্ক কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।" আরও পড়ুন-সাফারি পার্কে জেব্রার মৃত্যু: ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে প্রত্যাহার পার্কে জেব্রাদের পরিচর্যায় পর্যাপ্ত চিকিৎসক না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, "এমন একটি পার্কে একজনমাত্র ভেটেরিনারী চিকিৎসক কিভাবে এতগুলো প্রাণীকে সামলাবে? জীবাণুর সংক্রমণ হলে একজনের পক্ষে সবগুলো প্রাণীর দেখাশোনা করা সম্ভব নয়।" ডা. মো. আবু হাদী নূর আলী খান জানান, ইতোমধ্যে ল্যাব পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রয়ারি সকাল ১০টায় পার্কে মন্ত্রালয়ের গঠিত তদন্ত কমিটির সাথে মেডিক্যাল বোর্ডের সদস্যদের বৈঠকে সব বিষয় নিয়ে আলোচনা হবে। গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা যায়। এসব প্রাণী মৃত্যুর ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে সরকার ২৬ জানুয়ারি মেডিকেল বোর্ড গঠন করে। | 6 |
আমরা বিশ্বাস করি, খালেদা জিয়া জনগণের জন্যই বেঁচে থাকবেন। সুতরাং আমার মনে হয়, খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকারপতনই মূল দাবি হওয়া উচিত' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের পত্রপত্রিকায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়া যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তাহলে মানবিক বিবেচনা করা হবে। ক্ষমা চাইলেই রাষ্ট্রপতি ক্ষমা করবেন কি করবেন না, সেটা বলা যায় না। আবার ক্ষমা করতেও পারেন। এই ফ্যাসিস্ট সরকার যে দানবের মতো, তারা মানবিক হবে, সেটা প্রত্যাশা করি কী করে?''খালেদা জিয়ার বাড়িকে সাবজেল ঘোষণার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় একটা জিনিস পরিষ্কার। তিনি বলেছেন, আমার যতটুকু ক্ষমতা ছিল ততটুকু ক্ষমতা দিয়ে তাঁকে জেলখানা থেকে বাড়িতে রেখেছি।' আমি সরকারের উদ্দেশে বলব, আপনি যদি জেলখানার পরিবর্তে খালেদা জিয়াকে বাড়িতে ডাম্পিং করে থাকেন, তাহলে খালেদা জিয়ার বাড়িটাকে সাবজেল ঘোষণা করেন।''বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, আমাদের যাদের বিদেশে চিকিৎসা নেওয়ার অবস্থা আছে তাদের শপথ করা উচিত, আমার নেত্রী যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে না পারে, তাহলে আমরাও কখনো যাব না। দরকার হলে মরে যাব।'সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ। | 9 |
দিদারুল ভূঁইয়া, কার্টুনিস্ট কিশোর, লেখক মোস্তাক, সাংবাদিক কাজলসহ বিনা অপরাধে, মিথ্যে মামলায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দেশের বামপন্থীদলগুলো। বুধবার (৬ মে) এক যৌথ বিবৃতিতে আন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি এবং মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিক ও গণমাধ্যমের টুটি চিপে ধরে সরকারের সীমাহীন ব্যর্থতা ঢেকে রাখার অপচেষ্টাকে রুখে দেয়া এবং সরকারের দমন-পীড়ন ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি-ব্যক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলগুলো। বুধবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)'র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক গতকাল বুধবার সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে কুখ্যাত নিবর্তনমূলক কালোআইন- ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে নাগরিকদের মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও সাংবাদিকতার টুটি চেপে ধরে করোনা সংকট মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকার অপপ্রয়াসের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ যেমন মানছে না, তেমনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাজের চূড়ান্ত সমন্বয়হীনতা এবং দায়িত্বহীন অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে দেশে করোনা সংক্রমণে ঝুঁকি ক্রমাগত বেড়ে চলছে। কারখানা, দোকানপাট, শপিংমল খুলে দেয়ায় ইতিমধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি গত ৮ দিনে শনাক্ত হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার যেমন করোনা সংক্রমণ প্রতিরোধে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তেমনি করোনা দুর্ভোগে পড়া জনগণের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল চুরির ঘটনার খবর প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রীর হুশিয়ারী সত্তেও চুরি থামাতে পারছে না। ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ৫৪ জন জনপ্রতিনিধিকে ত্রাণ চুরির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এদের প্রায় সকলেই সরকার দলীয় লোক। বিবৃতিতে তারা বলেন, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা ও কালো আইন প্রয়োগ, অপহরণ করে ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। এতে সরকারের শেষ রক্ষা হবে না। অবিলম্বে রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, কার্টুনিস্ট কিশোর, লেখক মোস্তাক, সাংবাদিক কাজলসহ ডিজিটাল আইনে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা। একই সাথে সরকারের দমন-পীড়ন ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি-ব্যক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। | 6 |
টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ কথা নিশ্চিত করেছেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ সন্ধ্যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এ খবরের ভিত্তিতে ওই এলাকায় বিসিজি স্টেশন, টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমা. এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনার জন্য কৌশলে অবস্থান নেওয়া হয়। কিছু সময় পরে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে। এ সময় পাচারকারী দল ৪টি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।মিডিয়া কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় জব্দকৃত ইয়াবা হস্তান্তর করা হবে। | 6 |
সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী আর নেই। তিনি সোমবার রাত পৌনে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সুপ্রিয় চক্রবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে কয়েক দিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সুপ্রিয় চক্রবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের স্বামী। তিনি এক মেয়ে সুদেষ্ণা চক্রবর্তীসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪৪ সালের ২৫ ডিসেম্বর সুপ্রিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেন। প্রথমে শিক্ষকতা পেশায় যুক্ত হলেও ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে সুপ্রিয় চক্রবর্তী পঞ্চম ছিলেন। আমৃত্যু সুপ্রিয় চক্রবর্তী রবীন্দ্র সম্মিলন পরিষদ, সিলেটের সভাপতি ছিলেন। সিলেটের অন্যতম নৃত্যসংগঠন 'নৃত্যশৈলী'র উপদেষ্টা ছিলেন তিনি। সিলেট জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত ইয়ুথ সেন্টার ক্লাবের সম্পাদক হিসেবে ক্রীড়াঙ্গনেও সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ডায়াবেটিক সমিতির জীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। | 6 |
সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী হারানো তিন সন্তানের জননী নিঃস্ব মোমেনা নামে এক নারী ও তাঁর পরিবারের জন্য নিজের ফেসবুকে সাহায্যের আহ্বান জানান আইকন মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি। পোস্টের সংগৃহীত টাকায় গরু, ছাগল, সেলাই মেশিনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সবকিছু ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই নারী উপজেলার জামতৈল ইউনিয়নের চালা গ্রামের মৃত আলামিনের স্ত্রী।এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, ২১ দিন আগে মারা যান ওই নারীর স্বামী ভ্যানচালক আল আমিন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন মৃতের স্ত্রী। এমন খবর পেয়ে ওই নারীর বাড়িতে গিয়ে তাঁর দুর্দশার ছবি তুলে ফেসবুকে পোস্ট করা হয়। পরে ফেসবুক থেকে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা সংগ্রহ করি।'মামুন বিশ্বাস আরও বলেন, ফেসবুক থেকে সংগৃহীত অর্থের ৯৮ হাজার টাকা দিয়ে গরু, ছাগল, সেলাই মেশিনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা হয়েছে। অবশিষ্ট নগদ ১৪ হাজার ৫০০ টাকা ওই নারীর হাতে তুলে দেওয়া হয়। | 6 |
দেশে সদ্যসমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রায় ২০ হাজার ৬০০ কোটি টাকা অপ্রদর্শিত আয় বা কালোটাকা বৈধ করা হয়েছে। এ সুযোগ নিয়েছেন ১২ হাজার করদাতা। সরকার এ বাবদ রাজস্ব আদায় করেছে প্রায় ২ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি পরিমাণ অপ্রদর্শিত টাকা কখনো বৈধ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া এবং তা বছরের পর বছর অব্যাহত রাখার বিষয়টিকে অনৈতিক ও সংবিধান পরিপন্থী বলেছেন অর্থনীতিবিদেরা।এনবিআর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বৈধকারীদের মধ্যে ৬০ শতাংশের বেশি ব্যাংকে রাখা বিভিন্ন আমানত, এফডিআর, সঞ্চয়পত্র বা নগদ টাকার ওপরে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থের ঘোষণা দিয়েছেন এবং অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নেওয়াদের মধ্যে রয়েছেন চিকিৎসক, সরকারি চাকরিজীবী, তৈরি পোশাক রপ্তানিকারক, ব্যাংকের স্পনসর পরিচালক, স্বর্ণ ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।এনবিআরের তথ্যানুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুনের মধ্যে পুঁজিবাজার, নগদ টাকা অথবা জমি-ফ্ল্যাট কেনা বাবদ সব মিলিয়ে ১১ হাজার ৮৫৯ জন কালোটাকা সাদা করেছেন। এর পরিমাণ প্রায় ২০ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে শুধু জুন মাসেই ১ হাজার ৪৫৫ জন ৬১৯ কোটি টাকা অপ্রদর্শিত আয় বৈধ করেছেন।এদিকে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টিকে অনৈতিক ও সংবিধান পরিপন্থী বলছেন বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টি অনৈতিক। এ ছাড়া বিষয়টি নৈতিকভাবে অগ্রহণযোগ্য, অর্থনৈতিকভাবে যুক্তিসংগত নয় এবং রাজনৈতিক দিক থেকেও দূরদর্শিতার পরিচায়ক নয়। কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় দেশে প্রতিবছর কি পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা বৈধ করার মাধ্যমে সরকার যত রাজস্বই আদায়ই করুক না কেন, বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কালোটাকা বৈধ করার বিষয়টি সংবিধানের ২০ ধারার ২ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কালোটাকা বৈধ করার সুযোগ সরকারের 'শূন্য সহনশীলতা' নীতিরও পরিপন্থি। এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় এবং দুর্নীতির সম্প্রসারণ ঘটে, যা সমাজ-রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। | 6 |
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ভারত উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটাররের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, "নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা কম। এর প্রভাব বাংলাদেশ উপকূলে তেমন থাকবে না।" তিনি আরও বলেন, "অনেক দূরে অবস্থান করায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।" এছাড়া, নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর কিছুটা উত্তাল রয়েছে। কয়েক দিন পরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে বৃষ্টির আভাস রয়েছে বলেও জানান তিনি। তবে শেষ পর্যন্ত যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের পরিণত হলে এর নাম হবে "জাওয়াদ"। প্রসঙ্গত, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মধ্যে থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপও নিতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। উল্লেখ্য, সেপ্টেম্বরে ওড়িশা আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় "গুলাব"। মে মাসে একই উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় "ইয়াস"। এছাড়া, গত বছরের মে মাসে বাংলাদেশে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় "আম্পান"। | 6 |
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ অ্যাসল্ট মামলার ছয় আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। আসামিরা হলেন- উপজেলার পদ্মনগর গ্রামের রোজদার আলী, তার ছেলে রাজিব, ভাই রইচ উদ্দিন ও তার ছেলে শামিম; একই গ্রামের ইসলাম ও মিটুল। ৩ জুন রাতে উপজেলার পদ্মনগর গ্রামে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি রোজদারসহ কয়েকজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে আসামিরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। ঘটনার পরদিন হরিণাকুণ্ডু থানার এসআই শামিম হোসেন বাদী হয়ে রোজদারসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হ্যান্ডকাফ উদ্ধার করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী জাকারিয়া মিলন জানান, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। | 6 |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে বসলেন সেই নাজমুল হাসান পাপনই। আজ পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচন পরবর্তী বৈঠকে ২৩ জন নির্বাচিত পরিচালকের সঙ্গে ক্রীড়া পরিষদের নির্বাচিত ২ জন অর্থাৎ ২৫ পরিচালক ভোট দিয়ে আগামী ৪ বছরের বিসিবি সভাপতি নির্বাচিত করেছেন পাপনকে। বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন। ৫৭ ভোটের মধ্যে পেয়েছেন ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। কারণ আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। এ নিয়ে সভাপতির চেয়ারে চতুর্থবারের মতো বসছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন তিনি। ২০১৩ সাল থেকে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। ২০১৭ সালেও এ পদে দায়িত্ব পালন করেন তিনি। | 12 |
দীর্ঘ চার বছর পর শেষ হচ্ছে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। ফ্লাইওভারের সড়কবাতি লাগানো, দেয়াল রং করা শেষে চলছে ঝাড়ু-মোছার কাজ। আগামী সপ্তাহের মধ্যেই ফ্লাইওভার উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলে তারিখ নির্ধারণ করা হবে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর যানজট এবং নির্মাণ ভোগান্তি থেকে মুক্তির আশায় স্বস্তির কথা জানান মালিবাগ-মৌচাকের বাসিন্দারা। উদ্বোধন কবে হবে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল বলেন, ফ্লাইওভারের সব কাজ শেষ হয়েছে। উদ্বোধনের জন্য ফ্লাইওভার পুরোপুরি প্রস্তুত। আমরা উদ্বোধনের জন্য অনুরোধ করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছি। তিনি সময় দিলেই ফ্লাইওভারের উদ্বোধন হবে। ফ্লাইওভার নির্মাণের আগে তীব্র যানজট আর নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার পর বৃষ্টির পানি, খানাখন্দ এবং গরমের ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছিল রামপুরা, মালিবাগ, মৌচাক এলাকার মানুষের জীবন। অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। তাই ফ্লাইওভারের কাজ শেষ হওয়ায় স্বস্তিতে এই এলাকার মানুষ। ভাই ভাই ট্রেডার্সের মালিক ফাহিম আকন্দ বলেন, ফ্লাইওভার তৈরির শুরু থেকেই যানজট আরও বেড়েছে। তাই ফ্লাইওভার খুলে দিলে হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে আর বৃষ্টিতে খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা। একটু বৃষ্টি হলেই পানি দোকানে ঢোকে আর গরমের ধুলায় শ্বাস নেওয়া কষ্ট। আগের তুলনায় বেচাকেনা কমে গেছে আমাদের। ওই ফ্লাইওভারটি তিন ভাগে করা হয়েছে। একটি অংশ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল। গত বছরের মার্চ মাসে এ অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর নিউ ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত ফ্লাইওভার একদিক খুলে দেওয়া হয়। এখন খুলে দেওয়ার অপেক্ষায় আছে ফ্লাইওভারের মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ। মৌচাক এলাকার বাসিন্দা লোকমান মিয়া বলেন, ফ্লাইওভারের নিচের রাস্তায় কয়েকদিন আগে দেখলাম পিচ ঢালাই করছে। এখন ফুটপাথে টাইলস বসানো হচ্ছে। কিন্তু টাইলস বসাতে সিমেন্ট না দিয়ে সিমেন্ট গোলানো পানি ঢেলে দেওয়া হচ্ছে। শ্রমিকদের জিজ্ঞাসা করলাম, সিমেন্ট না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে কেন? তারা জানাল আমাদের এভাবে কাজ করতে বলা হয়েছে। তার দেখিয়ে দেওয়া জায়গায় গিয়ে দেখা গেল কথা সত্যি। বালুর ওপর সিমেন্ট মেশানো পানি ঢেলে দিয়ে বসানো হচ্ছে টাইলস। ফলে অল্প বৃষ্টিতেই ফাঁকা হয়ে উঠে যেতে পারে ফুটপাথের সৌন্দর্যবর্ধক এই টাইলস। ট্রান্সপোর্ট প্রজেক্ট ১৯৯৯ সালে যান চলাচল ব্যবস্থা নিয়ে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় ঢাকা মহানগরীর ২০টি স্থানে ফ্লাইওভার, ইন্টারসেকশন, আন্ডারপাস, বাসস্ট্যান্ড, বাস টার্মিনাল, পার্কিং এরিয়া নির্মাণের প্রস্তাব করা হয়। পরে ২০০০ সালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যৌথ বিনিয়োগে ফ্লাইওভার নির্মাণের সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই করা হয়। সে সময় মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সব ধরনের প্রস্তুতি শেষে ২০১১ সালের ৮ মার্চ একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন পায়। পরবর্তীতে ২০১৩ সালে কাজ শুরু করে সময়সীমা বাড়ানো হয় ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই সময়েও কাজ শেষ করতে না পারায় সময়সীমা বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত করা হয়। তবে বর্ধিত সীমা অতিক্রম করে সেপ্টেম্বরে গিয়ে শেষ হয়েছে এই ফ্লাইওভার নির্মাণ কাজ। | 6 |
গাজীপুরের কালিয়াকৈরে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সেমিনার কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। আরও উপস্তিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
দর্পণ কালচারাল অ্যান্ড র্যালিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। তিথি অনুযায়ী পূজা করার উদ্দেশ্য থাকলেও করোনা মহামারি এবং কঠোর লকডাউনে থাকায় পূজা আয়োজনে বিলম্ব হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয় দিনব্যাপী পূজার কার্যক্রম। এতে অংশগ্রহণ করেন দেশি-বিদেশি নানা ধর্মের মানুষ। এদিন বিকেলে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ধর্মীয় সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন পরিবেশনা। আয়োজকরা মনে করেন, ধর্মীয় চর্চা এবং দেশীয় সংস্কৃতির যথাযথ অনুশীলনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধকরণের মধ্যেই এই আয়োজনের সার্থকতা। এসময় সংগঠনটির সদস্য অমিত সাহা বলেন, মানুষের মুখোশের আড়ালেই রয়েছে কিছু অসুর শক্তি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই পরাক্রমশীল আচরণ অচিরেই বন্ধ হোক। এসময় অরুপ কান্তি বিশ্বাস, সুবীর গুহ ও হিমেল বর্মণসহ অন্যান্যরাও কথা বলেন। সংগঠনটির উদ্দেশ্য এবং পূজা আয়োজনের পেছনের কথা বলতে গিয়ে অসীম চৌধুরী বলেন, এই পূজার মাধম্যেই 'দর্পণ' পরিবারের পথচলা শুরু হলো। বড় পরিসরে পূজা আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য এবার তা সম্ভব হয়নি। আগামী বছরের পূজা আরও জাকজমকপূর্ণ করার প্রত্যয়ে তিনি সকলকে পূজার আগাম নিমন্ত্রণ জানান এবং সকলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিডি প্রতিদিন/এমআই | 4 |
গত ১০ বছরে (২০০৯-২০১৮) বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে ২৯৪ জন নিহত হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আগের তুলনায় সীমান্তে বাংলাদেশিদের হত্যা অনেকটা কমে এসেছে বলে তিনি দাবি করেন। বৃহস্পতিবার বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল ৫টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, সীমান্তে ২০০৯ সালে ৬৬, ২০১০ সালে ৫৫, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ ও ২০১৮ সালে তিনজনকে বিএসএফ হত্যা করেছে। মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, ২০০৯ সালে হত্যা করা হয়েছিল ৬৬ জন। ২০১৮ সালে তা কমে তিনজনে দাঁড়িয়েছে। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়ে বিজিবি সর্বাত্মক চেষ্টা করছে এবং সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রী জানান। সীমান্ত হত্যাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বিএসএফ একমত পোষণ করে আসছে বলেও তিনি জানান। নেত্রকোনা-৩ আসনের অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সমন্বিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। ১২৮টি বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিএসএফ সীমান্তের ৩১৮ কিলোমিটার এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে আধুনিক ক্যামেরাসহ নজরদারির ব্যবস্থা করছে। চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুন্দরবন এলাকায় ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৮ জলদস্যু/বনদস্যু ৪৬২টি অস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গোলাবারুদ ও বিপুল পরিমাণ অস্ত্রসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৬ সাল থেকে জুন-২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন অবস্থায় এক হাজার ৫০ পুলিশ নিহত ও চার হাজার ৪৪০ জন আহত হয়েছেন। বিএনপির হারুনুর রশীদের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব সংস্থা ২০১৮ সালে এক লাখ ৬১ হাজার ৩২৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এক লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা দায়ের করে আইনের আওতায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। | 6 |
ঢাকা: মগবাজারে বিস্ফোরণস্থল থেকে ঘটনার ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হলো সিকিউরিটি গার্ড মো. হারুনুর রশীদের মৃতদেহ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ওয়ার্লেস গেট সংলগ্ন তিনতলা ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই সেখানে উদ্ধারকর্মীরা নিয়মিত মনিটরিং ও অনুসন্ধান চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবং তথ্যের ভিত্তিতে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধনের নেতৃত্বে সেখানে উদ্ধারকর্মীরা আজ অভিযান চালান। সেখানে কংক্রিটের স্তূপ সরিয়ে হারুনুর রশীদের (৭১) মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এর আগে আজ সকালে বাবার খোঁজে ঘটনাস্থলে আসা হেনা বেগম বলেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণের একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। | 6 |
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ছবি 'পুষ্পা: দ্য রাইজ' এর 'ও আন্তাভা' গানে ঝড় তুলেছেন সামান্থা রুথ প্রভু। লাস্যময়ী সামান্থার নাচে কাবু আসমুদ্র হিমাচল। তার তালে তাল দিয়ে তৈরি হচ্ছে হাজারও সোশ্যাল মিডিয়া ভিডিও। এককথায় ভাইরাল তার গান ও তিনি। এই একটি আইটেম গানে পারফর্ম করতে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সামান্থা। প্রথমে নাকি আইটেম নম্বর করতে রাজি হননি সামান্থা, আল্লু অর্জুনের কথাতেই পরে রাজি হন। এবার করন জোহরের ছবিতে আইটেম ডান্স করতে দেখা যেতে পারে সামান্থাকে। শোনা যাচ্ছে করন জোহর প্রযোজিত 'লাইগার' ছবিতে একটি স্পেশাল ডান্স আইটেমে পারফর্ম করবেন তিনি। ইতোমধ্যেই সামান্থা টিম 'লাইগার'-এর সঙ্গে আলোচনাও করছেন এবং সেই গানে তার সঙ্গে থাকবেন লাইগারের নায়ক বিজয় দেভরাকোন্ডা। গত বছর মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি ম্যান ২'-এ অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন সামান্থা। সেই ওয়েবসিরিজ সম্পর্কে তিনি বলেছিলেন, 'আমি কখনই ভাবিনি যে আমি একটি ওয়েব সিরিজ করব, কিন্তু রাজ এবং ডিকে আমার ভাবনা বদলে দিয়েছে। আমি যে প্রশংসা পেয়েছি তা আমার প্রত্যাশার চেয়ে বেশি ছিল। আমি মনে করি এখন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার আত্মবিশ্বাস জন্মেছে আমার মধ্যে।' বিডি প্রতিদিন/কালাম | 2 |
চলতি বছর রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান-জেআরপিতে ৮৪১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ ধরা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, ভাসানচরে অবস্থানরত জন্য পৃথকভাবে আরও ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে রোহিঙ্গা শরনার্থীদের জন্য জাতিসংঘ ও দাতা সংস্থাদের প্লাটফরম জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) বৈঠকে শাহরিয়ার আলম এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হন। জেনেভায় জাতিসংঘ শরনার্থী সংস্থার প্রধান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান. ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ নয়টি দেশের রাষ্ট্রদূত এই আলোচনায় অংশ নেন। এ বছর পঞ্চম জেআরপি বৈঠক অনুষ্ঠিত হল। এ বৈঠকে মূলত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার বিষয়টিই চূড়ান্ত করা হয়। শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার এখনো রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারেনি। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ বসবাসের অনুকূল পরিবেশ তৈরি না হলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে রাজী হওয়ার সম্ভাবনা প্রত্যাশা করা যায় না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভাসান চরের জন্য পৃথকভাবে আরও ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ ধরা হয়েছে। এ বরাদ্দ প্রস্তাব রোহিঙ্গাদের জন্য এবং তাদের আশ্রয় দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের জন্য। তিনি জানান, গত বছর চতুর্থ জেআরপি বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ৯৪৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছিল। তবে গত বছর শেষ পর্যন্ত সহায়তা আসে ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছরই মূল বরাদ্দ প্রস্তাবের ৭০ শতাংশ পাওয়া যায়। গত বছর ৭২ শতাংশ পাওয়া গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি যাই হোক, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য এখন পর্যন্ত অর্থের পরিমাণ কমেনি। আশা করা যায়, এ ধারা অব্যাহত থাকবে এবং এ নিয়ে সমস্যা হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি মানবিক সহায়তার জন্য হলেও সেখানে রেহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। তাকে এটাও জানানো হয়েছে যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রমে জাতিসংঘের মধ্যস্থতার বিষয়ে চুক্তি নবায়ন করেছে মিয়ানমারের বর্তমান সরকার। এটি একটি ভালো খবর। ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাগুলো খুব ভাল সাড়া দিচ্ছে এবং রোহিঙ্গাদের জন্য জীবিকা নির্বাহ করতে পারে এমন বেশ কিছু প্রশিক্ষণও দিচ্ছে। তিনি জানান, কক্সবাজার থেকে আরও ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হচ্ছে। এর আগে বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। ওই বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বন্ধু ও উন্নয়ন সহযোগীদের প্রতি মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং রাখাইনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, রাখাইনে বসবাসের নিরাপদ পরিবেশ তৈরি না হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহী হবে, এটা আশা করা যায় না। | 6 |
মগবাজার বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামানকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই ইউনিটের বোম্ব ডিসপোজাল শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) । অন্য সদস্যরা হলেন, সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটিএসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক ও বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক। পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আয়ুব স্বাক্ষরিত এই সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করে সুনির্দিষ্ট দায়-দায়িত্ব নিরূপণে এই কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং এই ধরনের বিস্ফোরণ প্রতিরোধে সুপারিশ প্রণয়নে কমিটি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে। | 6 |
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। যা হাসপাতালটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। মৃতদের করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। এ পর্যন্ত করোনা ইউনিটে করোনায় ২৮৩ জন এবং উপসর্গ নিয়ে ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার সাগর (২৫), মোকসেদুল (২৮), হালুয়াঘাটের প্রদীপ সাগমা (৮৩), নেত্রকোনা কেন্দুয়ার সালেহা (৭০), পুর্বধলার আক্কাস আলী (৬৫), জামালপুর সদরের হেরালাল (৫৫), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সালমা (২০), শহিদুল (৬০), নওশের আলী (৯০), গৌরীপুরের মোহাম্মদ আলী (৭০), মুক্তাগাছার হাজেরা (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা (৪০), ফুলপুরের শরীফ উদ্দিন (৬০), জামালপুর সরিষাবাড়ির উমর আলি (৬৫), গাজীপুর সদরের দিপক সরকার (৪৫), শেরপুর নকলার মঞ্জুর (৬৫), টাঙ্গাইলের মোমেনা (৬০), সখিপুরের আব্দুল হাকিম (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫)।ডা. মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৯২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষায় ৯২৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২০১ জন করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় করোনায় একজনসহ মৃত্যু হয়েছে ১১৬ জনের। | 6 |
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'উন্নয়ন যতই হোক, আচরণ খারাপ হলে উন্নয়ন কাজে আসে না। আচরণে যারা খারাপ আছেন, দয়া করে তারা সংশোধন হোন। আচরণ ভালো হলেই সরকারের উন্নয়ন কাজে দিবে, জনগণের কাছে আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে।'বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলা ও নগর আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, 'যারা চিহ্নিত সন্ত্রাসী, জমি দখলকারী, চাঁদাবাজ, অপরাধী ও অপশক্তি তাদের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। অপকর্মকারীকে কেউ দলে টানবেন না। তাদের দলে জায়গা দিয়ে দল ভারী করার প্রয়োজন নেই। মনে রাখবেন আমরা একটি ভোটের জন্য রাজনীতি করি না। আমরা আগামী প্রজন্ম ও আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনীতি করছি।'তিনি আরও বলেন, 'আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন, তার হয়েই সকলের কাজ করতে হবে। যদি কেউ তা না করেন তার জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে।'ওবায়দুল কাদের বলেন, 'জাতি হিসেবে আমরা ধন্য। জাতি হিসেবে আমাদের আরেক দফা উন্নত হয়েছি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধু শুধু বাঙ্গালির নয়, সারাবিশ্বের নেতা। যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা ততদিন বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে থাকবেন।'অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠাণ্ডু, আমিনুল আলম মিলন।উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৫ আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমূখ।অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীসহ বেশ কয়েকজনের নবায়ন এবং নবীন বেশ কয়েক জনকে সদস্য পদ দেয়া হয়।
| 9 |
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকাল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন তিনি। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও 'বিশ্ব স্বাস্থ্য দিবস' পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি জানান, দিবসটির এবারের প্রতিপাদ্য 'সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য' যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও নিয়োগ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে মানুষের গড় আয়ু যেমন বেড়েছে,তেমনি কমেছে 'মাতৃ ও শিশুমৃত্যু হার'। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, স্বাস্থ্যসেবার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জাতিসংঘ থেকে সাউথ সাউথ অ্যাওয়ার্ড লাভ করেন। মা ও শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। সরকার ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বৈশ্বিক অঙ্গীকারের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবার সকল স্তরে এসব সেবাকে জনগণের জন্য আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসে আবদুল হামিদ প্রত্যাশা করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে স্বাস্থ্যখাতে সাফল্যের ধারা অব্যাহত থাকবে। তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরপরে প্রেম। সেই প্রেমকে প্রণয়ে রূপ দিতে বাংলাদেশে আসে ভারতের হুগলির বাসিন্দা প্রীতি পন্ডিত (১৭) নামে এক কিশোরী। পরে ওই কিশোরী ও তার প্রেমিকসহ তিনজন পুলিশের কাছে ধরা পড়ে। রবিবার দুপুরে সদর কোতয়ালি থানা থেকে ওই কিশোরীসহ ৩ জনকে সদর কোতয়ালি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেলে আদালতের বিচারক দেলোয়ার হোসেন ভারতীয় কিশোরীকে সেভ হোমে এবং প্রেমিকসহ দুইজনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট
ইন্সপেক্টর। রংপুর সদর কোতোলি থানা সূত্রে জানা গেছে, দুবছর আগে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিতের সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে প্রেমের টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রীতি। গত কয়েকদিন ধরে প্রীতি সদ্যপুস্করিণী ইউনিয়েনের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল। পুলিশ খবর পেয়ে শনিবার দুপুরে মিলন ও তার এক সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে আটক করে। এসময় প্রীতিকেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। রংপুর সদর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনতাজুর রহমান জানান, বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সদর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া মানবপাচার আইনের ৬, ৭, ৮ ও ১০ ধারার আলোকে মামলা করা হয়। মামলার বাদী এসআই জাহাঙ্গীর আলম ভারতীয় কিশোরীকে সেভ হোমে রাখার জন্য আমলি আদালতের বিচারকের কাছে আবেদন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোস্তফিজার রহমান ভারতীয় কিশোরী প্রীতি মন্ডলকে পুলিশের সেভ হোমে ও অন্য দুইজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিনের অপসারণের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একজন উপাচার্য থাকলেন কি থাকলেন না, সেটি কিন্তু তাদের সমস্যা সমাধানে তার প্রভাব থাকছে না। একজন উপাচার্য চলে গেলে তো আরেকজন আসবেন। কিন্তু সমস্যাই যদি থেকে গেল তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যা সমাধান করবো। তিনি বলেন, উপাচার্যের বিষয়ে একটা পদ্ধতি আছে, চ্যান্সেলর এবং রাষ্ট্রপতিকে দায়িত্ব ন্যস্ত করা। সেটা ভিন্ন বিষয়। আর এ ব্যাপারে আমরা দেখবো আমাদের পক্ষে কী করা সম্ভব। বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক ড. জাফর ইকবাল বুধবার ভোরে ক্যাম্পাসে পৌঁছে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভেঙে তাদের দাবি পূরণে সরকারের পক্ষে আশ্বাস দেন। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দেশের ছয়টি চিনিকল বন্ধ এবং তিনটি বন্ধের নোটিশের আকস্মিক সিদ্ধান্তে লাখ লাখ আখচাষী এবং হাজার হাজার শ্রমিক-কর্মচারী চরম বিপাকে পড়েছেন। সৃষ্টি হয়েছে হতাশা এবং অনিশ্চয়তা।' তিনি বলেন, 'চিনিকলগুলো সুনামের সঙ্গে যুগ যুগ ধরে চিনি উৎপাদন করে আসলেও চিনিকলগুলোর সকল স্তরে বর্তমান শাসকগোষ্ঠির একক নিয়ন্ত্রণ, লুটপাট, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে অন্যান্য কলকারখানার মতো চিনিকলগুলোরও বেহাল অবস্থা।' সোমবার এক বিবৃতিতে তিনি চিনিকলগুলো বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, 'সরকারের এই অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্তে একদিকে আখচাষীসহ চিনিকলে খেটে খাওয়া মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাজারে চিনির সংকটও সৃষ্টি হবে। সরকার ষড়যন্ত্রমূলকভাবে চিনিকলগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। চিনিকল সমূহে পরিচালনা পরিষদে ক্ষমতাসীন দলের এমপি ও নেতাকর্মীদের সংযুক্ত করে তাদের মাধ্যমে লুটপাট ও দুর্নীতি করা হচ্ছে।' মির্জা ফখরুল বলেন, 'ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এই সকল চিনিকলগুলোতে চিনি, চিটা গুড় এবং যন্ত্রপাতি বিক্রয়ের টেন্ডার নিয়ন্ত্রণ করে কম মূল্যে তারা নিজেরাই ক্রয় করে নিচ্ছে। চিনিকলগুলোতে ইচ্ছেমতো দলীয় লোকদের মাষ্টাররোলে চাকরির নামে কোন কাজ না করিয়ে বেতন-ভাতা দিচ্ছে। যার ফলে ব্যায় বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে ভারত থেকে নিম্নমানের চিনি আমদানী করে বাজারে উচ্চ মূল্যে বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ।' বিবৃতিতে তিনি বলেন, 'সরকার বিরোধী দল ও মতের মানুষদের নিশ্চিহ্ন করে দীর্ঘকাল ক্ষমতা কুক্ষিগত রাখার চিন্তায় বিভোর থাকার কারণেই জনগণের ভালো-মন্দ দেখার সময় তাদের নেই। কিছুদিন আগেও সরকার ২৫টি পাটকল আকষ্ফ্মিকভাবে বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিক-কর্মচারীদের বেকার করে দিয়েছে। এই সরকার ক্ষমতায় আসার আগে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে বেকার সৃষ্টি করছে।' এ সময় তিনি চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে চিনিকলগুলো খুলে দিয়ে আখমাড়াই শুরু করার জোর দাবি জানান। | 9 |
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার এক নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন খোকন গাজী নামের এক প্রতারক। ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী নারী। এ ঘটনায় গত মঙ্গলবার বটিয়াঘাটা থানায় মামলা করেন তিনি। ধর্ষক খোকন গাজীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে খুলনার র্যাব-৬ এর সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, ধর্ষক খোকন গাজী ভিকটিমকে বিদেশে নেওয়ার কথা বলে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। ৫ জানুয়ারি ওই নারীকে বিদেশে পাঠানোর পাসপোর্ট তৈরির কাগজপত্র গোছানোর কথা বলে বটিয়াঘাটার বসুরাবাদ গ্রামের সমীর মন্ডলের বাড়িতে নিয়ে যায়। তিনি আরও জানান, সেখানে নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী বর্তমানে ২ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানার পর থেকেই র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ধর্ষক খোকন গাজীকে পাইকগাছার নলিয়ারচক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। বটিয়াঘাটার থানার ওসি মো. শাহ আলম জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে খোকন গাজীকে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ঠেকাতে প্রয়োজনে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নিজে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে সম্প্রতি পৃথক চারটি উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ প্রকাশ্য নৌকা বিরোধী এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিদ্রোহী প্রার্থী দিয়ে নৌকা প্রতীকের বিজয় ঠেকাতে ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ক্ষোভে ফুসছেন স্থানীয় নেতাকর্মীরা। এ কারণে রেজাউল আশরাফ জিন্নাহর বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তির দাবি জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। অভিযোগ উঠেছে নৌকার বিজয় ঠেকাতে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহেল বাকীকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করান আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এছাড়া এই ইউনিয়নে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু। গত ১৮ নভেম্বর ইউনিয়নের মাটিহাস মহাকুড়ি এলাকায় প্রকাশ্যে নৌকা বিরোধী বক্তব্য দিয়ে তিনি (জিন্নাহ) ভাইরাল হয়েছেন। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ' যে বক্তব্য প্রদান করেন তা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেই বক্তব্যে জিন্নাহ বলেন- 'আমি বিশাস করি উনি (মোরশেদুল বারী) নৌকা প্রতীক পাবেন না বা নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনা দিবেন না। তাই আমি আপনাদের বলতে চাই, যদিও দেয়, আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ স্বরুপ, বাকী (আব্দুল্লাহেল বাকী) ইউনিয়ন পরিষদে অবশ্যই থাকবে। আমি ওকেই বলেছি, তুমি (আব্দুল্লাহেল বাকী) নির্বাচন ভয়ে না করলে, প্রয়োজন হলে আমি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে ইউনিয়ন পরিষদে দাঁড়াবো।' বক্তব্য প্রদানের পর থেকে সেটি ধীরে ধীরে ভাইরাল হয়ে যায়। নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম বলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন নৌকা ঠেকাবেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন, বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে অংশ নিচ্ছেন। অথচ তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। রেজাউল আশরাফ জিন্নাহর বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তির দাবি জানিয়েছেন ভাটরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেপাল চন্দ্র, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চন্দ্র, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ তৃণমূলের নেতাকর্মীরা। নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, প্রকাশ্যে জননেত্রী শেখ হাসিনা এবং নৌকার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিচ্ছেন, ফেসবুকে দেখে অবাক হয়েছি। এমন ধৃষ্টতার প্রতিবাদ জানাচ্ছি। তিনি নিজেও আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসেছেন তারপরও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করছেন। যা মেনে নেওয়া যায় না। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ'র ভাইয়াল হওয়া বক্তব্যটি রাজনৈতিক শিষ্ঠাচার বহিভূত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে দ্রুত সাংগঠনিক নেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। অভিযোগের বিষয়ে নন্দীগ্রাম আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
সারা দিন নিজ বাসায়ই কাটালেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি। স্ত্রী রুনু আক্তারসহ নিজ নির্বাচনী আসনে ভোটার না হওয়ায় তারা দু'জনই রোববার ভোটের দিন বাসায় বসেই সময় কাটিয়েছেন। এমনকি নিজের জন্য ভোট চাইতেও বাসার বাইরেও বের হননি তিনি। শুধু তা-ই নয়, ভোট দিতে কেন্দ্রে যাননি তার (রনি) শ্যালক ও 'ভাইয়া' বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মকবুল হোসেন খান, ভাই গোলাম সরোয়ারসহ পরিবারের অন্য সদস্যরা। নিরাপত্তার অভাবে ভোট কেন্দ্রে যাননি সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি ও তার পরিবারের সদস্যরা। এদিকে গোলাম মাওলা রনির দাবি, তাকে বাসার বাইরে বের হতে দেয়নি প্রশাসন। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ নির্বাচনী আসন। এ আসনে ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এরা হচ্ছেন মহাজোট মনোনীত আওয়ামী লীগের এসএম শাহজাদা সাজু (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামাল খাঁন (হাতপাখা)। সরেজমিনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের ৩১ ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, কোনো কেন্দ্রেই গোলাম মাওলা রনির এজেন্ট ছিল না। এমনকি গোলাম মাওলা রনির নিজ এলাকা রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং শ্বশুর বাড়ি এলাকা ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া কেন্দ্রেও তার (গোলাম মাওলা রনি) এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। | 6 |
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা কুররাতুলআইন রেহবার। গত শনিবার তিনি ঘুম থেকে উঠে দেখেন, 'অনলাইন বিক্রির' জন্য তাঁকে নিলামে তোলা হয়েছে। অনুমতি ছাড়া তাঁর ছবি নেওয়া হয়েছে। অনলাইন 'বিক্রি হয়' এমন একটি অ্যাপে আপলোড করা হয়েছে তাঁর ছবি। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রেহবার একা নন। ভারতে শতাধিক নারীর ছবি আপলোড করা হয়েছে বিক্রির জন্য। এসব নারীর মধ্যে বলিউডের অভিনেত্রী শাবানা আজমিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিবিদ। যে অ্যাপের মাধ্যমে এই নিলাম হচ্ছে, তার নাম 'বুল্লি বাই'। ভারতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বছরের জুলাইয়ে এমন একটি ঘটনা ঘটেছিল। সেই সময় যে অ্যাপের মাধ্যমে এই বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার নাম 'সুল্লি ডিলস'। ওই অ্যাপের মাধ্যমে বিক্রির জন্য নাম উঠেছিল প্রায় ৮০ মুসলিম নারীর। এই 'বুল্লি' কিংবা 'সুল্লি'-দুটি শব্দই ব্যবহার করা হয় নারীদের অপমান করার জন্য।নতুন অ্যাপটি প্রসঙ্গে ভারতের 'ফ্যাক্ট চেকের' ওয়েবসাইট অল্টনিউজের সাংবাদিক মোহাম্মদ জুবায়ের বলেন, এবারের অ্যাপটিতে ইংরেজি ভাষার পাশাপাশি পাঞ্জাবি ভাষাও ব্যবহার করা হয়েছে। এর আগে যখন 'সুল্লি ডিলস' অ্যাপটি থেকে নারীদের নিলাম করা হয়েছিল, তখনো সেই তালিকায় ছিলেন রেহবার। তিনি আল-জাজিরাকে বলেন, এবারও অ্যাপে ছবি দেখে হতবাক হয়েছেন তিনি। রেহবার বলেন, 'এটা খুবই অপমানজনক ও হতাশার। যখন অ্যাপে ছবি দেখলাম, তখন আমার গলা ভারী হয়ে আসে, আমার লোম খাড়া হয়ে যায় এবং আমি অসাড় হয়ে পড়ি।' 'বুল্লি বাই'-এর মতো অ্যাপের মাধ্যমে আসলে আক্ষরিক অর্থে নারীদের বিক্রি করা হয় না। রেহবার বলেন, মুসলিম নারীদের অপমানের জন্য এটি ব্যবহার করা হয়।গত শনিবার অ্যাপটি নামিয়ে নেওয়া হয়। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের সাইবার পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, 'সুল্লি ডিলস' ক্লোন করে এটি তৈরি করা হয়েছে। | 3 |
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে এক সপ্তাহ সময় পেয়েছে প্রেস কাউন্সিল। হাইকোর্টের আদেশ প্রতিপালনে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এক সপ্তাহ সময়ের আবেদন করে প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু। শুনানি শেষে আদালত তাদের এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। এরপর ২৮ সেপ্টেম্বর বিটিআরসি হাইকোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
প্রবল ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তর অংশে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব সমীক্ষা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা দেখে স্থানীয় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। ইউএসজিএস জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টির ব্যাপারে সতর্ক করেছে হাওয়াই দ্বীপে অবস্থিত প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র, 'প্রাথমিক ভূমিকম্পের মাপকাঠি অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার অঞ্চলে ভয়ংকর সুনামি সৃষ্টির আশঙ্কা রয়েছে।' নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ দ্বীপের এই শহরে নিয়মিত ভূমিকম্প হলেও আজকের এই ভূমিকম্প অতটা টের পাওয়া যায়নি বলেই জানা গেছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও কোনো সংশয় নেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, 'ভূমিকম্পের কথা শুনে আমি ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগাযোগ করেছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চ অনেক দূরে। কাজেই দলের কোনো সমস্যা হয়নি। ওখানে এমনকি কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি।' বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের মাত্র ছিল ৬.৯। দুই বার্তা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের উপকূলের কিছু অঞ্চল ঝুঁকির মধ্যে আছে। ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী শহর গিসবর্নে ৩৫ হাজার মানুষের বাস। কেপ রানওয়ে থেকে তোলাগা উপসাগরের মধ্যবর্তী অঞ্চলের সবাইকে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছিল, স্থানীয় সময় দিবাগত রাত ৩টা ৩৪ মিনিটে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে। আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ইনস্টাগ্রামে সবাইকে আশ্বস্ত করেছেন, 'আশা করি সবাই ওখানে ভালো আছেন। বিশেষ করে পূর্ব উপকূলের যাঁরা ভূমিকম্পের তীব্রতা বেশি করে টের পেয়েছেন।' | 12 |
আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে পণ্য আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে গত বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এতে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বন্দরের সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, সহ বন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমুদ্র বাণিজ্যের দূরদর্শিতার সানে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বন্দরের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।তিনি আরও বলেন, এ বন্দর কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময়েও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ জাহাজ ও কার্গো হ্যান্ডেলিং করে বন্দরের রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সময় মোংলাকে আন্তর্জাতিক বন্দরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কাস্টমস কমিশনার, যুগ্ম-কমিশনার, ব্যবস্থাপক (বাণিজ্যিক) ইপিজেড, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক মোংলা বন্দর শাখার ব্যবস্থাপক, বিএডিসির যুগ্মপরিচালক প্রমুখ। | 6 |
ভারতের পি-৭৫ প্রকল্পে হাত মেলাতে পারবে না ফরাসি প্রতিরক্ষা সংস্থা নেভাল গ্রুপ। পি-৭৫ প্রকল্পের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি সাবমেরিন তৈরির দায়িত্বে ছিল নেভাল গ্রুপ। সেই দায়িত্ব থেকেই পিছু হঠল এই সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে 'এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন' (এআইপি) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেয়া উচিত তা এই সাবমেরিনে নেই। এআইপি হলো এমন এক প্রযুক্তি যা সাবমেরিনকে দ্রুত গতিতে দীর্ঘ সময়ের জন্য সমুদ্রের পানির ভিতরে ডুবে থাকতে সাহাষ্য করে। ৪৩ হাজার কোটি রুপির এই প্রকল্পের জন্য বাছাই করা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে একটি ছিল নেভাল গ্রুপ। বাকি সংস্থাগুলোকে ছাপিয়ে নেভাল গ্রুপের হাতেই সাবমেরিন তৈরির চুক্তি পেয়ে যায়। দুই ভারতীয় সংস্থার সাথে এক যোগে ছ'টি ডুবোজাহাজ তৈরির কথা ছিল নেভাল গ্রুপের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। বুধবারই ফ্রান্সের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করার কথা তার। ওই সফরের ঠিক এক দিন আগে এই ঘোষণা করল নেভাল গ্রুপ। নেভাল গ্রুপের এই সিদ্ধান্তের ফলে তাদের আলাপচারিতায় বিশেষ প্রভাব পড়তে পারে বা তাদের কথায় এই প্রকল্পের কথা উঠে আসতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নে ৫০ বছর ধরে খোলা আকাশের নিচে একই স্থানে চুল কাটছেন বাদল শীল। আশি ছুঁই ছুঁই বাদল শীলের চোখের সামনেই চারপাশে ঘটে গেছে অনেক পরিবর্তন।। একে একে গজিয়ে উঠেছে আধুনিক সব সেলুন। কিন্তু তিনি চুল কেটে যাচ্ছেন আগের মতোই।বাদল শীল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পিরোজপুর জেলায় বাস করতেন। দেশ স্বাধীনের পর বাবা বেধন্দ শীলের সঙ্গে চাখার ইউনিয়নে স্থায়ীভাবে থাকে শুরু করেন। এরপর বাবার চুল কাটা ব্যবসায় যোগ দেন।বাদল শীল জানান, চাখার ইউনিয়নের এই বাজারে একসময় ১০-১৫ জনেরও বেশি নরসুন্দর ইটের ওপর পিঁড়িতে বসিয়ে চুল কাটতেন। এখন কেবল তিনিই এভাবে চুল কেটে যাচ্ছেন। পার্থক্য বলতে, ইটের বদলে চুল-দাঁড়ি কামাতে আসা মানুষকে বসতে দেন জল চৌকিতে। একটি প্লাস্টিকের চেয়ারও রেখেছেন।বাদল শীল জানান, প্রথমে পারিশ্রমিক নিতেন ৫ পয়সা দাঁড়ি কাটা ও চুল কাটার পারিশ্রমিক নিতেন ১০ পয়সা। এখনো তাঁর সে অর্থে চাহিদা নেই। মানুষ চুল কাটিয়ে ৩০-৪০ টাকা যে যত দিয়ে যায় তাতেই খুশি। তাঁর চোখের সামনে ছোট্ট চাখার হাটে এখন কত পাকা দালান গড়ে উঠেছে। এই পেশাতে থেকেই মানুষ করেছেন দুই মেয়ে ও এক ছেলেকে। মেয়ে দুজনকে বিয়ে দিয়েছেন। ছেলে এম এ পাশ করে ভালো একটি চাকরির আশায় ঢাকায় আছে এখন।চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠীতে বাদল শীলের গ্রামের বাড়ি সন্ধ্যা নদী ভাঙনের কবলে কয়েকবার এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে হয়েছে। এর কারণে পড়তে হয়েছে তাকে চরম বিপাকে। ভিটা মাটি হারিয়ে জীবন-জীবিকার উদ্দেশে কখনো পিছু হটেননি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুল কাটতেন। বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন এক সপ্তাহে দুই দিন হাট বসে বর্তমানে। হাটের দিন ৬০০-৭০০ টাকা রোজগার হয়। তার কাছে একটু বয়স্কদের চুল দাঁড়ি কাটার জন্য আসে। অল্প টাকায় চুল দাঁড়ি কাটার জন্য সুবিধাবঞ্চিত লোকদের আসতে দেখা যায় বেশি।চুল কাটা অবস্থায় তার কাস্টমার রিপনের সঙ্গে কথা হয়। রিপন বলেন, '২০ বছর ধরে আমি তাঁর কাছে চুল কাটছি। যে টাকা দিই তা-ই খুশি মনে নেন।'রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁর সিরিয়াল আসার অপেক্ষায় থাকা মো. দুলাল মিয়া বলেন, 'আমি ৩০ বছরের বেশি বাদল শীলের কাছে চুল দাঁড়ি কাটি। আমার বাবাও তাঁর কাছে চুল দাঁড়ি কাটতেন।'বাদল শীল বলেন, 'যতদিন বেঁচে থাকব এভাবে কাজ করে যাব। কেননা মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী।' | 6 |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, তাঁদের পাঁচ বছরে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে। কোনো কোনো দলের আস্থা তাঁরা অর্জন করতে পারেননি। তাঁদের পাঁচ বছরের নির্বাচনী ব্যবস্থা নিয়ে মোটেও বিব্রত নন। আজ সোমবার নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। আজ নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের শেষ দিন। এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আরেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি। সিইসি বলেন, মাহবুব তালুকদার ইসি সচিবকে বলেছেন, তিনি এই সংবাদ সম্মেলনে থাকবেন না। সিইসির সংবাদ সম্মেলনের পরে নিজের দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন মাহবুব তালুকদার। | 9 |
চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সদ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় অংশ নিতে রোববার চীনে পৌঁছেছেন তিনি। বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন মিস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী। চীনের সানাইয়া শহরে পৌঁছানোর পর মিস ওয়ার্ল্ডের অন্য প্রতিনিধিরা ঐশীকে সেখানে স্বাগত জানান। ঐশী এখন সেখানেই শহরে রয়েছেন এবং গ্রুমিংয়ে অংশ নিচ্ছেন বলে জানান স্বপন চৌধুরী। ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসর বসবে। এর আগে থাকবে বিভিন্ন পর্ব। সব কিছুতে টিকে গেলে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে দেখা যাবে ঐশীকে। পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন স্থায়ীয় মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষা নিতে। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু করেন তিনি। পরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়ে যান বিজয়ী। | 2 |
চট্টগ্রামের হালিশহরে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) ৫ নম্বর সেক্টর সদর দপ্তরে সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন আবুল খায়ের। ১৯৭১ সালের ২৫ মার্চ। নাইট শিফটে উিউটি ছিল তার। রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকার পিলখানা থেকে ওয়্যারলেসে একটি বার্তা পান তিনি। বার্তাটি পাঠান সুবেদার মেজর শওকত আলী। সাংকেতিক ভাষায় পাঠানো বার্তাটি পড়ে দ্রুত এর দুটি কপি তৈরি করেন তিনি। একটি মূল, অন্যটি কার্বন কপি। ওই বার্তাতেই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। ওপরে লেখা ছিল- 'মেসেজ ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'। নিচে লেখা- 'দিস মেসেজ পাস টু বেঙ্গলি অফিসার'। বার্তাটি তিনি চট্টগ্রাম ইপিআরে দায়িত্বরত বাঙালি অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন রফিকুল ইসলামের (পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী হন) কাছে হস্তান্তর করেন। রফিকুল ইসলাম সেই রাতে সেক্টর সদর দপ্তরে ডিউটিতে ছিলেন। এই মেসেজের আলোকেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করা হয়। শুধু চট্টগ্রাম নয়, বঙ্গবন্ধুর এই বার্তা দেশের বিভিন্ন মহকুমায় আওয়ামী লীগ নেতারা পেয়েছিলেন। ইপিআরের তৎকালীন সিগন্যালম্যান মুক্তিযোদ্ধা আবুল খায়ের স্মৃতিচারণ করতে গিয়ে সমকালকে বলেন, 'ওই রাতেই স্বাধীনতার ঘোষণাপত্রের কার্বন কপি থেকে হুবহু আরেকটি নতুন কপি করি। সেটা আবেগ আর ভালোবাসা থেকেই করেছিলাম। যদি কার্বন কপির লেখা মুছে যায়। তাহলে তো অমূল্য এই দলিল হারিয়ে ফেলব। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রের অনুলিপি শার্টের পকেটে নিয়ে ভারতে চলে যাই। সেখান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। দেশ স্বাধীন হওয়ার পরও ১০-১২ বছর স্বাধীনতার ঘোষণাপত্রের অনুলিপি নিজের কাছে রেখেছি। পরে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এরপর স্মৃতি থেকে আরেকটি কপি করেছি, সেটা এখন সবসময় নিজের কাছে রাখি।' আবুল খায়ের ২০১১ সালে সুবেদার মেজর হিসেবে সীমান্তরক্ষী বাহিনী থেকে অবসরে যান। বর্তমানে রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। আবুল খায়ের বলেন, '৪১ বছর সীমান্তরক্ষী বাহিনীতে চাকরি করেছি। বয়স ৬৫ হয়ে গেছে। কতদিন আর বাঁচব। জীবনের শেষ বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটু দেখা করতে চাই। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পোস্ট অফিসের মাধ্যমে তার কাছে একটি চিঠি লিখেছি। তবে এখনও উত্তর পাইনি।' তার বিশ্বাস, প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পৌঁছলে তিনি অবশ্যই তাকে ডেকে পাঠাবেন। সেই দিনটির অপেক্ষায় রয়েছেন তিনি। ইপিআরের সাবেক এই সদস্য জানান, ১৯৭০ সালের জুনে তৎকালীন ইপিআরে যোগদান করেন তিনি। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ার পোদ্দারপাড়ায়। একাত্তরের ২৫ মার্চ রাত সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবলিত বার্তা পাওয়ার পরপরই তার মনে হয়েছে, এটা ফরোয়ার্ড করা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এসব ঝুঁকি বা ভয়কে কোনো তোয়াক্কা করেননি। কারণ ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরপরই তো বুঝে গিয়েছেন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। আবুল খায়ের জানান, ২০১০ সালে খোঁজ নেওয়া হয়- স্বাধীনতার ঘোষণাপত্রটি কীভাবে টেলিগ্রাম মেসেজ থেকে ক্যাপ্টেন রফিকুল ইসলামের কাছে গেল। তখন জানাজানি হয় তিনিই সেই ব্যক্তি। বঙ্গবন্ধু তার বিশ্বস্ত লোকজনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি ইপিআরের তৎকালীন সুবেদার মেজর শওকত আলীর কাছে পাঠান। তিনি ওই সময় পিলখানার ভেতরে দুই নম্বর গেট সংলগ্ন সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। শওকত ছিলেন অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান। এ ব্যাপারে তিনি বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তার নিজ উদ্ভাবিত ট্রান্সমিটারও ছিল। 'মুক্তিযুদ্ধে ইপিআর' বইতে বলা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী আরেফসহ কয়েকজন ছাত্র পিলখানার ২ নম্বর গেটে তৎকালীন ইপিআর সুবেদার মেজর (সিগন্যাল) শওকত আলীর (পরবর্তীকালে শহীদ হন) কাছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র হস্তান্তর করেন। শওকত আলী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পিলখানাস্থ ইপিআর ওয়্যারলেসযোগে টেলিগ্রাফিক মেসেজের মাধ্যমে চট্টগ্রামে কোম্পানি হেডকোয়ার্টারে পাঠান। চট্টগ্রামে ইপিআরের কর্তব্যরত সিগন্যালম্যান মো. আবুল খায়ের মেসেজটি গ্রহণ করেন। আবুল খায়ের সেই মেসেজ ইপিআরের বাঙালি অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন রফিকের কাছে হস্তান্তর করেন। পিলখানা থেকে পাঠানো বার্তাটি চট্টগ্রামে একটি বিদেশি জাহাজে ধরা পড়ে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী সে ব্যাপারে অবগত হয়। স্বাধীনতা ঘোষণার বার্তাটি পাঠানোর অপরাধে সুবেদার মেজর শওকত আলীকে তার পিলখানার বাসা থেকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেফতার করে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তা প্রেরণকারী এই দুঃসাহসী বীর যোদ্ধাকে পাকিস্তান হানাদার বাহিনী মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে নিয়ে দীর্ঘদিন ধরে অমানুষিক নির্যাতন করে। পরে ২৯ এপ্রিল তাকে হত্যা করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সুবেদার মেজর শওকত আলীর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন বলেন, 'স্বাধীনতা এমনি এমনি আসেনি। বঙ্গবন্ধু জানতেন কাকে দিয়ে কী কাজ করাতে হবে। সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে বাছাই করেছিলেন তিনি। আমার বাবা জানতেন পিলখানার ভেতরে বসে এত বড় ঝুঁকির কাজ করলে তিনি অবশ্যই ধরা পড়বেন। সেটা জেনেও তিনি জীবনের ঝুঁকি নিতে পিছপা হননি। ' | 6 |
১০ টাকা কেজি দরের সরকারি ত্রাণের ২২৯ বস্তা চালসহ র্যাবের হাতে আটক পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি মঙ্গলবার দুপুরে এ খবর নিশ্চিত করেন। তারা জানান, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নির্দেশে ত্রাণের চাল চুরির অভিযোগে আটক ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে ২২৯ বস্তা চালসহ কোরবান আলীকে আটক করেন র্যাব-১২ এর সদস্যরা। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে যে, কোরবান আলী সরদার ত্রাণের চাল ইউনিয়ন পরিষদ ভবনে না রেখে বিক্রির উদ্দেশ্যে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজের অফিসের গুদাম ঘরে রেখেছেন। এরপর সোমবার রাত ১০টার দিকে ওই চাল কালোবাজারে বিক্রির সময় র্যাব তাকে আটক করে ও ২২৯ বস্তা চাল উদ্ধার করে। | 6 |
সিলেটে নাইজেরিয়ার ২ নাগরিককে আটক করা হয়েছে। র্যাব-৯ রোববার রাতে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকা থেকে তাদের আটক করে। সোমবার বিকালে 'ফরেনার অ্যাক্ট' আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, চকোদিক প্রেট্রিক ও এলএইসপে ওসাস লাকি। পুলিশ জানিয়েছে, আটকদের একজনের ভিসা থাকলেও তা সঠিক নয়। অপরজনের ভিসাই নেই। র্যাব-৯ এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান জানিয়েছেন, তাদের রোববার রাত ১টার দিকে তামাবিল সড়কের শাহপরাণ থানার বটেশ্বর বাজার থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভুয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪ হাজার ৩২০ টাকার ভারতীয় রুপি, ১ হাজার ৩শ' বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়েছে। শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী সমকালকে জানিয়েছেন, আটকরা নিজেদের গার্মেন্টস ব্যবসায়ী দাবি করেছেন। এদের একজন জাফলং সীমান্ত দিয়ে ও অপরজন শাহজালাল বিমাবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে দাবি করেন। এদিকে বিকালে আটকদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আদালত জিজ্ঞাসাবাদ করছিলেন বলে জানিয়েছেন জিআরও সমিরন চন্দ্র। | 6 |
সব গুঞ্জন সত্য করে অবশেষে কট্টর ব্রেক্সিটপন্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির পার্লামেন্ট স্থগিত করে দিলেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার অনুরোধ জানানোর পর তাতে সম্মতি দিয়েছেন রানি এলিজাবেথ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের প্রতীকী রাজতন্ত্রে সরকারের অনুরোধ পালনে বাধ্য থাকেন রানি। তাই রানিকে অনুরোধ জানানোর পরই নিশ্চিত হয়েছে যে প্রধানমন্ত্রী বরিস জনসনের চাওয়া পূর্ণ হতে যাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতির পর সেপ্টেম্বরে অধিবেশন শুরু হবে। বরিস জনসনের অনুরোধ ও রানি এলিজাবেথের তাতে সম্মতি দেয়ার মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার কয়েকদিন পরই পার্লামেন্ট স্থগিত করা হবে। বরিস জনসন পার্লামেন্ট স্থগিত করতে যাচ্ছে, কয়েকদিন ধরেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এমন খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনা সত্য হলো। যার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকার ব্রেক্সিট কার্যকরে পরবর্তী সময় নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাবে। ব্রেক্সিট কার্যকরে তার অবস্থান নিয়ে যাতে কেউ বিরোধিতা করতে না পারে তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন বরিস। বিবিসি বলছে, বিরোধীদল লেবার পার্টির পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ দলেরও অনেক এমপি জনসনের এমন পদক্ষেপে ক্ষুব্ধ। দুই দফা বিলম্বিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের দিনক্ষণ নির্ধারিত রয়েছে। কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভাষণেই জানান, এই তারিখ পেছাতে নারাজ তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি হোক বা না-হোক ওই তারিখেই তিনি ব্রেক্সিট কার্যকর করবেন। বিরোধী দল লেবার পার্টির নেতা জেরমি করবিন বলেছেন, 'পার্লামেন্ট স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী যা করছেন তার মাধ্যমে তিনি আমাদের গণতন্ত্রকে সম্পূর্ণরুপে ধ্বংস ও দখল করেছেন। প্রথমত আমরা যেটা করবো তা হলো আইনের মাধ্যমে তিনি যা করতে চাচ্ছেন তা ঠেকানো।' যুক্তরাজ্যে এর আগে দুই দফা পার্লামেন্ট স্থগিতের নজির রয়েছে। যা ছিল যথাক্রমে ৪ দিন ও ১৩ দিনের। জনসন সরকারের এবারের পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট ২৩ কার্যদিবসের জন্য ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত থাকবে। যা আগে কখনো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'ভাবশিষ্য' বরিস জনসনের এমন পদক্ষেপের প্রশংসা করে বলেছে, তিনি যা করেছেন তা যুক্তরাজ্যের মানুষের ভালোর জন্য করেছেন। বিরোধী নেতা জেরমি করবিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি বরিসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেও তা পাস করাতে ব্যর্থ হবেন। | 3 |
স্বাধীনতার মাস ও জাতির জনকের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে মাসব্যাপী শুরু হচ্ছে বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এতে টিকার সবগুলো ডোজই দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (১৬ মার্চ) জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ তিন কোটি ২৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় ডোজ দেয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেয়ার নিয়ম থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এ বয়সসীমা এখন চার মাসে আনা হয়েছে। | 4 |
করোনা প্রতিরোধে এখন থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিএএইচ অ্যান্ড পিএইচসি) ডা. শামসুল ইসলাম বলেছেন, রাজধানীসহ সারাদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি এক কোটি ডোজ টিকা দেওয়া হবে। এখন থেকে টিকার প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে না। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে' টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান। ডা. শামসুল ইসলাম বলেন, ২৬ ফেব্রুয়ারি শেষদিন প্রথম ডোজের টিকাদানের জন্য বড় ধরনের ক্যাম্পেইন হবে। একদিনে এক কোটি মানুষকে সফলভাবে টিকাদানের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে। ১২ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যেই টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে। ১২ বছরের বেশী বয়সি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে তিনটি করে কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি উপজেলার হাসপাতালে নির্ধারিত যে টিকা কেন্দ্র রয়েছে, তার বাইরে অতিরিক্ত পাঁচটি করে মোবাইল টিম থাকবে। জেলা পর্যায়ে নির্ধারিত টিকাকেন্দ্র ছাড়াও ২০টি করে অতিরিক্ত মোবাইল টিম থাকবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে তিনটি করে টিম কাজ করবে। শামসুল ইসলাম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি করে অতিরিক্ত টিম থাকবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি, বরিশাল, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৬০টি করে টিম কাজ করবে। এছাড়া খুলনা, রাজশাহী, চট্গ্রাম এবং রংপুর সিটি করপোরেশনের প্রতিটি জোনে ২৫টি করে টিম টিকাদানের জন্য থাকবে। উপজেলা ও জেলার প্রতিটি কেন্দ্রে ৩০০ এবং সিটি করপোরেশন এলাকায় ৫০০ লোককে টিকাদানের টার্গেট থাকবে। ওইদিন টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন সনদ লাগবে না। | 4 |
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান মনজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মজিবুর রহমান নিজেই আজ শনিবার তাঁর ফেসবুক পেজে পোস্ট দিয়ে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্রও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আবদুর রাজ্জাক পদত্যাগ করেন। মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের সাবেক এই প্রধান কৌঁসুলি এখন যুক্তরাজ্যে আছেন। সেখান থেকেই তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগের জন্য আবদুর রাজ্জাক সুনির্দিষ্ট করে দুটি কারণ উল্লেখ করেন। তিনি মনে করেন, জামায়াত ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি। একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে এবং অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে নিজেদের সংস্কার করতে পারেনি।আজ বহিষ্কারের বিষয়ে মজিবুর রহমান তাঁর ফেসবুক পোস্টে জানান, 'গতকাল শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য আমাকে জানান যে আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।' মজিবুর রহমান জামায়াতের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। আবদুর রাজ্জাকের পদত্যাগের ঘোষণার পর আজ আবার মজিবুর রহমান তাঁকে বহিষ্কারের বিষয়টি জানালেন। গতকাল পদত্যাগ করার সময় রাজ্জাক যেমন দলের সঙ্গে তাঁর মতভিন্নতার কথা উল্লেখ করেছিলেন, মজিবুরও তাঁর দীর্ঘ পোস্টে দলের কিছু নীতির বিষয়ে তাঁর মতভিন্নতার কথা জানিয়েছেন। মজিবুর লিখেছেন, 'বেশ কয়েক বছর যাবৎ সংগঠনের কিছু বিষয়ে আমি দ্বিমত করে আসছিলাম। মৌখিক ও লিখিতভাবে বৈঠকসমূহে আমি প্রায়ই আমার দ্বিমত ও পরামর্শের কথা সম্মানিত দায়িত্বশীলদের জানিয়েছি। অভ্যন্তরীণ ফোরামের পাশাপাশি আকারে-ইঙ্গিতে প্রকাশ্যেও আমি আমার ভিন্নমত প্রকাশ করে এসেছি।' মজিবুর লিখেছেন, 'আমি যেহেতু সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি এবং প্রকৃতিগত কারণে আমাকে নানা ধরনের আড্ডা, ঘরোয়া আলোচনা, সেমিনারে অংশ নিতে হয়, সেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন-পরিবর্তন প্রসঙ্গে আমি অনেক জায়গায় খোলামেলা মত প্রকাশ করে থাকি। এসব আলোচনায় প্রসঙ্গক্রমে মিসর, মালয়েশিয়া, তুরস্ক, তিউনিসিয়ার ইসলামি ধারার রাজনীতির উত্থান-পতন ও বাংলাদেশে জামায়াতের রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো উঠে আসে। জামায়াতে রাজনৈতিক সংস্কারের যৌক্তিকতা, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে ভূমিকা প্রসঙ্গে আমার সুস্পষ্ট মত ছিল যে জামায়াতে প্রয়োজনীয় সংস্কার না হলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ অন্ধকার। আমার এরূপ খোলামেলা মত নিয়ে জামায়াতের সম্মানিত নেতৃবৃন্দের মাঝে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।' ১৯৮৮ সালে শিবিরের রাজনীতি এবং ২০০৪ সালে জামায়াতের রাজনীতিতে যোগ দেন মজিবুর। দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে তাঁর মতভিন্নতার কথা জানান মজিবুর। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতে নেতাদের 'শহীদ' হিসেবে উল্লেখ করে মজিবুর বলেন, 'শত শত শহীদের রক্ত একদিন কথা বলবে।' | 9 |
বৈশাখীর 'সকালের গানে' এবার গাইবেন কণ্ঠশিল্পী অদিতি আরশী। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে মঙ্গবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। অদিতি আরশী মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেও তিনি অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 2 |
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় 'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার'। এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক 'অন্যদিন'-এর এই উদ্যোগ। এ বছর সপ্তমবারের মতো এ পুরস্কার প্রদান করা হচ্ছে।হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য এবার নির্বাচিত হয়েছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রবীণ কথাশিল্পী সেলিনা হোসেন এবং নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব চল্লিশ বছর বয়স্ক লেখক) ফাতেমা আবেদীন এ বছর পুরস্কার পাবেন। তাঁরা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। এ ছাড়া প্রদান করা হবে ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ।২০১৫ সালে এই দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন শওকত আলী এবং সাদিয়া মাহ্জাবীন ইমাম। ২০১৬ সালে পুরস্কৃত হয়েছিলেন হাসান আজিজুল হক এবং স্বকৃত নোমান। ২০১৭ সালে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রকাশ দত্ত এবং মোজাফ্ফর হোসেনের হাতে। ২০১৮ সালে পুরস্কৃত হয়েছিলেন রিজিয়া রহমান এবং ফাতিমা রুমি। ২০১৯ সালে পুরস্কার পেয়েছিলেন রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন। আর ২০২০ সালে পুরস্কৃত হয়েছিলেন আবদুল হাই ও নাহিদা নাহিদ।১২ নভেম্বর (শুক্রবার) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বছরের পুরস্কার প্রদান করা হবে।-বিজ্ঞপ্তি | 6 |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মেলায় তোহিদুল হাসান শিপন (২৮) নামের একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তোহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী বলে দাবি করেছেন।গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম শিফটের ভর্তি পরীক্ষা চলার সময় তোহিদুলকে আটক করা হয়। চরে ওই দিন রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।জিজ্ঞাসাবাদে তোহিদুল জানান, তাঁর বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়ায়। দুই বছর আগে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি।তোহিদুল জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার উদ্ভাসে ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁর বদলি হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, রোববার বিকেল সোয়া তিনটায় 'বি' ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তোহিদুল হাসান শিপন। প্রবেশপত্রের ছবির সঙ্গে তোহিদুল হাসানের চেহারার মিল না পাওয়ায় প্রক্টরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা। পরে তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। | 1 |
ঢাকা ব্যাংক লিমিটেড তাদের ক্রেডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট।পদের সংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর। ক্রেডিট ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানবেতন: আলোচনা সাপেক্ষে।অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারী ২০২২সূত্র: বিডি জবস | 1 |
লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল মাওরিসিও পচেত্তিনোর দল। ক্লাববুর্গের বিপক্ষে দুটি গোল করে রেকর্ড গড়েছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ভেঙেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পিএসজি। বাম দিক থেকে নুনো মেন্দেসের শট ক্লিয়ার করতে গেলে বল চলে যায় ছয় গজ বক্সের বাইরে এমবাপ্পের কাছে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের সপ্তম মিনিটেই আর একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৩-০ করেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। এমবাপ্পের পাস ধরে একটু এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন মেসি, বসলেন রোনালদোর পাশে। দ্বিতীয়ার্ধের পিএসজির রক্ষণে চাপ বাড়ায় ক্লাব বুর্জ। ৬৭তম মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটসের গোলে ব্যবধান কমায় বুর্জ। আর ৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন মেসি। তিনি নিজেই প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্লাব ব্রুর্জের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে মেসির গোল ছিল ৭৫৬টি। যা পেলের চেয়ে একটি কম। ৩৮ মিনিটের নিজের প্রথম গোলের মাধ্যমে পেলের সামান এবং নিজের দ্বিতীয় গোল করলে পেলেকে ছাড়িয়ে যান এই আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে ৬৭২, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮০ এবং নতুন ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ৬ গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন মেসি। | 12 |
ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার জামালপুর, বেগুনবাড়ি ও নারগুনসহ বেশ কয়েকটি ইউনিয়নে দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিরতণ করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী মাথাপিছু প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১০-১২ কেজি পর্যন্ত। এ সময় সদরের জামালপুর ইউনিয়নের কার্ডধারীরা চাল নিয়ে ক্ষোভ প্রকাশ করলে কয়েকজনকে ১৫ কেজি করে চাল পুনরায় ওজন করে দেয় ইউপি চেয়ারম্যান। ওজন না করেই বালতিতে ভরে চাল দিয়েছে সুবিধাভোগীদের। অন্যেদিকে, কার্ডধারীদের অভিযোগ ওজনে কম দিয়ে এসব চাল অন্য জায়গায় বিক্রি করছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। আর কার্ডধারীদের বেশিরভাগ মানুষ জানেন না কতটুকু চাল পাবেন তারা। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
'বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ' স্লোগান ধারণ করে জানুয়ারিতে ঢাকায় হতে যাচ্ছে 'আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ২০১৭'। ১৩-১৫ জানুয়ারি তিন দিনের এ সম্মেলন হবে বাংলা একাডেমিতে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নেবেন। ১৩ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনের পর সম্মেলন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ১৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সম্মেলনে বিষয়ভিত্তিক ছয়টি সেমিনারের সঙ্গে উপস্থাপিত হবে দুটি মঞ্চনাটক এবং সঙ্গীত, গল্প ও কবিতাপাঠ, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তি অনুষ্ঠান। বিভিন্ন ভাষায় প্রকাশিত বই এবং লিটল ম্যাগাজিনের বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থাসহ আপ্যায়নের জন্য থাকবে রেস্তোরাঁ। সম্মেলন আয়োজন করছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ। সহযোগিতায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। রোববার বাংলা একাডেমির সভাকক্ষে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন ইউসুফ। পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন'র সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের যে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ সাহিত্য সম্মেলন। এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলা ভাষার সাহিত্যচর্চা আরও গতিময় হয়ে উঠবে। ঢাকার মাটিতে এ ধরনের সাহিত্য সম্মেলনে মূল বার্তাটি হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া। আয়োজনটির প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জানানো হয়, ১৯২২ সালে ভারতের বেনারসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রথম 'নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন' অনুষ্ঠিত হয়। এর পর ৯৪ বছরে ৮৯ বার এ সম্মেলন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ঢাকায় সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনের বিভিন্ন সেমিনারের বিষয়ের মধ্যে আছে-বাংলা সাহিত্যে দেশ ভাগের অভিঘাত, সাহিত্য ও চলচ্চিত্র, সাম্প্রতিককালের সাহিত্য, ভাষা আন্দোলন ও বাঙালি জাতিসত্তা, অনুবাদের সাহিত্য, সাহিত্যের অনুবাদ, প্রযুক্তির বিশ্বে সাহিত্যের সংকট ও সম্ভাবনা প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাহিত্য সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০১ সদস্য বিশিষ্ট আয়োজক পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্য পৃষ্ঠপোষক হলেন ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মন্ত্রী সরযু রায়। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মেলন আয়োজক পর্ষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। | 6 |
দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। টিসিবির পণ্য না পাওয়া নিয়ে সংবাদমাধ্যম একপেশে প্রতিবেদন করছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।আজ মঙ্গলবার বিকেলে একুশে বইমেলায় গ্রন্থমোড়ক উন্মোচন মঞ্চে বঙ্গবন্ধু, সাহিত্য, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'বিএনপি ভেতরে-ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বিচারিতা।'বিএনপি নেতা রুহুল কবির রিজভীর 'উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার' মন্তব্যের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, 'তাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে। সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়েছে গেছে।'ড. হাছান বলেন, 'যাদের নেতারা অর্থ পাচারের সঙ্গে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারা অঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এ বক্তব্য হাস্যকর। তাদের আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।' আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত পৃথিবী তার প্রশংসা করছে, বিশ্বব্যাংক প্রশংসা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করছে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করছে, এতে তাদের গাত্রদাহ হয় বিধায় তারা এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে, যোগ করেন তথ্যমন্ত্রী।গণমাধ্যমে খবরে দ্রব্যমূল্যের প্রতিফলন বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'কিছু পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কেউ পণ্য না পেলে সেটিই প্রচার করা হচ্ছে। কিন্তু হাজার হাজার মানুষ যে পণ্য নিয়ে খুশি হয়ে যাচ্ছে সেটি প্রচার করা হচ্ছে না-সেটি দুঃখজনক।'করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য প্রায় ৬০ শতাংশ বেড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। অন্যান্য দেশ এমনকি আশপাশের দেশ ভারত, পাকিস্তানের তুলনায় দেশে মূল্যবৃদ্ধি অনেক কম। আমাদের সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিসিবির মাধ্যমে ১ কোটি স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।'এর আগে রাজনীতিক রাশেক রহমান রচিত 'প্রণয়ের রাজনীতি', কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক গ্রন্থিত 'গণমাধ্যমে হাতেখড়ি', বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমার কাব্যগ্রন্থ 'শতবর্ষে শত কবিতা', কবি সৌমিত্র দেব সম্পাদিত প্রবন্ধ সংকলন 'বঙ্গবন্ধুই বাংলাদেশ' এবং সাংবাদিক সাজেদা পারভীন সাজুর কাব্যগ্রন্থ 'অপেক্ষা'র মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি রেবেকা শিল্পী, গ্রন্থকার, প্রকাশক ও অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। | 9 |
বান্দরবানের রুমায় ব্রাশফায়ারে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানকে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয়।বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, হাবিবুর রহমানকে হত্যা ও অপর এক সেনা সদস্যকে আহত করেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সন্ত্রাসীরা। ওই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি।পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর।বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকময়ন হোসেন।এর আগে একটি বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। | 6 |
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নরসিংদী শিশু একাডেমির হল রুমে আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া, কাঠালিয়া ও পাইকারচর ইউনিয়নের প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।বিশেষ অতিথি ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী সিনিয়র জেলা নিবার্চন অফিসার মেছবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং ৫টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা।এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, 'এবারের নির্বাচনে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তাই সকলে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।' | 6 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে সম্পাদকদের সঙ্গে আজ বুধবার (৬ এপ্রিল) ৩২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য নিশ্চিত ইসির যুগ্ম সচিব ও পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এ সংলাপ অনুষ্ঠিত হবে। গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বুধবার ৬ এপ্রিল ৩০ থেকে ৩২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করবে ইসি। ইতোমধ্যে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। এস এম আসাদুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী এ ৩২ জন আমন্ত্রিত সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মধ্য আছেন- দ্যা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল প্রকাশক এ কে আজাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কন্ঠ সম্পাদক শায়েদ মুহাম্মদ আলী, জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাগরণ সম্পাদক আবেদ খান, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, আমাদের সময় সম্পাদক মোহম্মদ গোলাম সারওয়ার , দৈনিক সংবাদ এর আলতামাস কবির, আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খানসহ আরও অনেকে। এরপর আরেক দফা ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এবং দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে কাজী হাবিবুল আউয়ালের নতুন কমিশন। | 6 |
বিয়ের পর মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় 'পরিণীতা' নামের ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। 'পরিণীতা'য় ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। এরপর সন্তান জন্মের কারণে লম্বা বিরতি। তবে শুভশ্রী সব সময় চেয়েছেন ক্যামেরার সামনে ফিরতে। ফিরলেনও। গতকাল ছিল শুভশ্রীর জন্মদিন। এবারের জন্মদিনে অভিনেত্রীর কাছ থেকে বিশেষ 'সারপ্রাইজ' পেয়েছেন ভক্তরা। ঘোষণাটি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন। দেবেন সারপ্রাইজ। সন্ধ্যায় দেখা গেল, লাইভে শুভশ্রী দাঁড়িয়ে আছেন জমকালো মঞ্চে। সেখানেই উন্মুক্ত হলো 'ডা. বক্সী' ছবির মোশন পোস্টার। এটিই শুভশ্রীর সারপ্রাইজ। এ ছবি দিয়েই আবার ফিরছেন অভিনেত্রী। শুভশ্রী জানিয়েছেন, 'ডা. বক্সী' ছবিতে তিনি অভিনয় করবেন একজন লেখিকার চরিত্রে। নাম তাঁর মৃণালিনী। নতুন গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যান তিনি। আচমকা সেই হোটেলেই ঘটে যায় খুনের ঘটনা। ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। শুভশ্রী বলেন, 'ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।' ছবিতে ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। 'ডা. বক্সী' পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। এর আগে 'প্রতিদ্বন্দ্বী' বানিয়েছিলেন তিনি। ওই ছবিতেও ছিল ডা. বক্সী চরিত্রটি। তবে গল্প হিসেবে 'ডা. বক্সী' সম্পূর্ণ আলাদা, জানিয়েছেন নির্মাতা। | 2 |
হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত মরদেহ। আত্মঘাতী ওই চিকিৎসকের নাম মানসী মণ্ডল। ভারতের কলকাতার এন্টালিতে হোস্টেলের রুমটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা বন্ধ করে ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আর আহমেদ ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রী। জানা গেছে, মানসী মণ্ডল নামে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে দরজা ভেঙে আত্মঘাতী জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে এন্টালি থানার পুলিশ। ঘরের ভেতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। আরও জানা গেছে, এদিন সকালে সোয়া ৯টা নাগাদ বন্ধুদের ফোন করেন মানসী। জুনিয়র ডাক্তার বন্ধুদের তখন জানান যে তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু তারপর আর তাকে কলেজে আসতে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। হোস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হোস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। সেইসময় এই ডেন্টাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে তৈরির জন্য বৈঠক চলছিল। পুলিশ দরজা ভাঙতেই মানসী মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। কলেজ সূত্রে জানা গেছে, পুরুলিয়ার বাসিন্দা মানসী মণ্ডল নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন। পরে তিনি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির জন্য স্নাতকোত্তর কোর্স করতে আর আহমেদ ডেন্টাল কলেজে সুযোগ পান। এখানেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ পিজিটি হিসেবে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
বেতন বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকরা গোল চত্বরে জড়ো হয়ে এ বিক্ষাভ করে। পরে বেলা সাড়ে ১১টার পর থেকে শ্রমিকরা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকালে শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নেয়। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়। এদিকে সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে শ্রমিরা রাস্তা ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। | 6 |
শুল্ক বিভাগের জব্দ করা স্বর্ণ কম টাকায় নিলামে দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। চক্রটি মানুষের সাথে প্রতারণার আগে তারা জাল কাগজপত্র তৈরি করত। এমনভাবে কাগজপত্র তৈরি করত যে, দেখে বোঝার উপায় নেই যে, ওইসব জাল। এর সাথে শুল্ক গোয়েন্দা বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে সিআইডি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। এই চক্রের প্রধান খন্দকার ফারুক ওরফে ওমর মবিন নিজেকে শুল্ক বিভাগের সহকারী কমিশনার (কাস্টমস কমিশনারের পিএস) বলে পরিচয় দিতেন। তিনি ৫-৭ বছর আগে জামালপুরের এক এমপির পিএস ছিল। ওই চাকরি ছাড়ার পর তিনি প্রতারণাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গতকাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে-সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।সৈয়দা জান্নাত আরা জানান, বুধবার রাজধানীর রমনার বেইলি রোডে অবস্থিত নবাবি ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে খন্দকার ফারুক ওরফে ওমর মবিনকে গ্রেফতার করা হয়েছে। তার সাথে গ্রেফতার করা হয়েছে দুই সহকারীকে। তারা হলো : ইলিয়াস ওরফে নুর ইসলাম সরকার এবং সাইফুল ইসলাম। প্রতারণার কাজে এই দুইজন খন্দকার ফারুক ওরফে ওমর মবিনের পিএস বলে পরিচয় দিত। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮টি ভিজিটিং কার্ড, চারটি ব্যাংকের চেকের পাতা, সাতটি মোবাইল ও ১৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা শুল্ক বিভাগের জব্দ করা স্বর্ণের বার কম টাকায় নিলামে দেয়ার কথা বলে অভিনব কায়দায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যাংকে আটকে থাকা টাকা ছাড় করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়েও বহু লোকের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নিয়েছে। প্রতারণার আগে তারা জাল কাগজপত্র তৈরি করত। তারা এমনভাবে কাগজপত্র তৈরি করত যে, দেখে বুঝার উপায় নেই যে, ওইসব জাল। এর সাথে শুল্ক গোয়েন্দা বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ চক্রের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। মৃণাল নামের এক ভুক্তভোগী জানান, খন্দকার ফারুক ওরফে ওমর মবিন তাকে একদিন ফোন করে বলেন, কাস্টম কর্তৃপক্ষ বিভিন্ন সময় যেসব স্বর্ণ জব্দ করেছে সেসব নিলামে বিক্রি করা হবে। মৃণাল ওই স্বর্ণ কিনতে রাজি থাকলে কম দামে তার কাছে এসব বিক্রির ব্যববস্থা করতে পারবেন। পরে স্বর্ণ জব্দ সংক্রান্ত কাগজপত্র (ভুয়া) দেখিয়ে গত ৬ জানুয়ারি মৃণালের কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়েছেন খন্দকার ফারুক। সিআইডি কর্মকর্তা সৈয়দা জান্নাত আরা বলেন, আসামি ওমর মবিনের মোবাইলের হোয়াটস অ্যাপের মেসেজে ৪০ কোটি টাকার চেকের কপি ও অসংখ্য ফাঁকা চেকের কপি পাওয়া যায়। এদিকে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। চক্রের সদস্যরা রাজধানীর বড় বড় হোটেলে খাবার খেতে যেত। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা যাতে বুঝতে পারে এরা বড় মাপের মানুষ। তারা কখনো নিজেদের শুল্ক বিভাগের কমিশনার কখনো বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। তাদের গ্রেফতারের পর ইতোমধ্যে কয়েকজন ভিকটিম সিআইডির সাথে যোগাযোগ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাজিব ফারহান, রুহুল আমিন এবং উপপরিদর্শক নিউটন কুমার দত্ত। | 6 |
করোনার (কোভিড-১৯) কারণে সারাদেশে স্থগিত প্রথম ধাপের ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আগামীকাল সোমবার ভোট। তবে ভোটের আগেই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে সূত্র জানিয়েছে। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'রাতের বেলা আমাকে গ্রেফতার করে রাশিয়ার নিজের পছন্দের নেতাকে আমার স্থলে বসিয়ে দেওয়ার রুশ পরিকল্পনা বানচাল করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।' শনিবার এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, 'তাদের পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি।' তিনি যোগ করেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে। ইউক্রেন বর্তমানে ইইউ-এর সদস্য নয়, তবে ইউরোপীয় ব্লকে যোগদানের আকাঙ্ক্ষা তার সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। সূত্র : বিবিসি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশকারী তিন পাসপোর্টধারী যাত্রীকে ফিরিয়ে দিয়েছে আগরতলা ইমিগ্রেশন পুলিশ। বৈধ ভ্রমণ ভিসা নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই তিন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে। শূন্যরেখায় স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ করলেও আগরতলা ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। ফেরত আসা এই তিন যাত্রী জানায় আগরতলা ইমিগ্রেশন পুলিশ প্রথমে অনেকটা সময় অনুমতি না দিয়ে বসিয়ে রাখে। পরে কোথায় অবস্থান করবোসহ আমাদের নানা ধরনের প্রশ্ন করে। শেষে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা ও পুলিশের উপ- পরিদর্শক আব্দুল হামিদ সত্যাতা নিশ্চিত করে জানান, তিন যাত্রী বৈধ ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে। কিন্তু আগরতলা ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। পরে ফেরত আসা এই তিন যাত্রী লিখিত আবেদনের মাধ্যমে ইমিগ্রেশন অনুমতি বাতিল করে বাড়ি ফিরে যায়। তিনি আরো জানান, করোনাভাইরাস আতংকে এই চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার অনেকটা কমে গেছে। তাছাড়া আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের মৌখিকভাবে জানিয়েছেন ভ্রমণ ভিসাধারীদের জ্বর ও সর্দি-কাশি থাকলে দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এসময় থাকা ও খাওয়ার খরচ নিজেদের বহন করতে হবে। | 6 |
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারকদের শৃঙ্খলা বিধিমালাটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে চলে গেছে। আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকে এটির গেজেট প্রকাশ হবে।শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।আনিসুল হক বলেন, খুব দ্রুত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়ন করা হবে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তারেক রহমানের একজন কনভিক্টেড আসামি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারটি তদন্ত কমিটি দেখবে।এসময় প্রধান বিচারপতির নিয়োগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারেই দেবেন।আইন সমিতির সভাপতি একেএম আফজাল উল-মুনীরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আখতারুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সম্মেলনের আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার, আইন সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ।উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ আইন সমিতির সকল সদস্য ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী, যা অত্যন্ত গর্বের বিষয়। এই সংগঠনের একটি ঐতিহ্য রয়েছে। আরো বড় ব্যাপার হলো জাতির জনক এই বিভাগের শিক্ষার্থী ছিলেন। যে মূল্যবোধ জাতির জনক ধারণ করতেন, আইন সমিতির সদস্যরাও সেগুলো ধারণ করবেন।
| 6 |
অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহত ২৯ জনের মরদেহ দাফন করা হয়েছে। সেখানে দুটি কবরে এমন দুজন মাকে কবর দেওয়া হয়েছে যাঁরা মৃত্যুর সময় সন্তানকে কোলে আকড়ে ধরে ছিলেন।আজ শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালীতে সম্মিলিত কবরস্থানে এমন মরদেহ পাওয়া যায় বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।এ নিয়ে যুব রেডক্রিসেন্ট সদস্য মো. মুছা জানান, দুটি কবরে এমন চারজন মা ও সন্তানকে দাফন করা হয়েছে। এই দুজন মা মৃত্যুর সময় সন্তানকে কোলে আঁকড়ে ধরে ছিলেন। ওই অবস্থায়ই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁদের। যে কারণে আমরা তাঁদের আলাদা না করেই দাফন করেছি। তবে ওই দুজন মা ও সন্তানের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত না হওয়া মরদেহ হিসেবেই দাফন করা হয়েছে।লঞ্চে আগুনের ঘটনায় নিহত ৩৭ জনের মরদেহ শুক্রবার রাতে ঝালকাঠি থেকে বরগুনা নিয়ে আসে জেলা প্রশাসন। এদের মধ্যে ১৪ জনের মরদেহ শনাক্ত করেন স্বজনেরা। | 6 |
সাত দশকের কিছু বেশি সময় ধরে সিংহাসন পাওয়ার স্বপ্নে বুক বেঁধে আছেন চার্লস। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়েছেন, দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স উইলিয়ামকে উত্তরাধিকার মনোনীতের পরামর্শ দিয়েছেন তিনি। রাজপরিবার সূত্রে জানা গেছে, গত অক্টোবরে রানী দ্বিতীয় এলিজাবেথ হাসপাতাল থেকে ফিরে এলে ৭৩ বছর বয়সী চার্লস এ শঙ্কা প্রকাশ করেন। সে সময় এলিজাবেথের ছেলে প্রিন্স উইলিয়ামকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণার পরামর্শ দেন। খবর রয়টার্সের। চার্লস বলেন, সাধারণ মানুষের কাছে ক্যামিলার চেয়ে উইলিয়াম কেট ব্যাপক জনপ্রিয়। যুক্তরাজ্যের পরবর্তী রানী হওয়ার যোগ্যতা তারই আছে। জানা গেছে, গত বছর করোনায় আক্রান্তের পর থেকে শারীরিকভাবে দুর্বল প্রিন্স চার্লস। তবে রানীর উত্তরসূরী হিসেবে নিজেকে নিয়ে ভীতি প্রকাশ এবারই প্রথম নয়। | 3 |
ষাটোর্ধ্ব হরিলাল রবিদাস করেন জুতা সেলাইয়ের কাজ। থাকেন খাসজমিতে। নিজের তিন বেলা খাবার জোটাতে ব্যর্থ হরিলাল মাথা গোঁজার ঠাঁইটুকুও মেরামত করতে পারছেন না। পাননি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো সুবিধা। জোটেনি আশ্রয়ণের ঘর।হরিলাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের হাতিয়া মেলার গ্রামে ওয়াপদা বাঁধের ধারে বসবাস করেন তিনি। জীর্ণ ঘরে কিশোরী মেয়েকে নিয়ে ঝড়-বৃষ্টি-শীতে দিনাতিপাত করেন। ঘরের চালের এক দিকে ঢাকনা থাকলেও আরেক দিক খোলা। বেড়ার কথা বলাই বাহুল্য। হরিলালের তিন মেয়ে এক ছেলে। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। এক মেয়ের বিয়ে হয়েছে। অভাব সহ্য করতে না পেরে আর এক মেয়ে ঢাকায় গেছে। ছেলেরও কোনো খোঁজ নেই।হরিলাল বলেন, 'সারা দিন অনাহারে থাকি, সন্ধ্যা বেলা খাই। দিনে ৬০ থেকে ৭০ টাকা আয় হয়। কোনো দিন ২০ টাকাও হয় না, ওই দিন পুরাই অনাহারে থাকা লাগে।''আমার নিজের কোনো জায়গা নাই। বাঁধত থাকি। খাবার জোটে না, ঘর ঠিক করি কী দিয়া? সরকারি ঘরের জন্য মেলা কছি, দিবার চায় দেয় না।' সরকারি ঘরের আবেদন প্রসঙ্গে এই কথা বলেন হরিলাল।বিদ্যালয়ের বারান্দায় পা দিতে না পারা হরিলালের কিশোরী মেয়ে সুমি তাঁর বাবার অভাবের সংসারে কষ্টের ভাগীদার। সারা দিন হরিলাল আয় করেন ৬০ থেকে ৭০ টাকা। তা দিয়ে যে বাজার হয় তাই রাতে রান্না করে সুমি। আগুন লাগা বাজারে ওই এক বেলাই চুলায় হাঁড়ি ওঠে তাঁদের।সুমি জানায়, তার বাবা গ্রাম ঘুরে ঘুরে অন্যের জুতা মেরামত করে যে আয় করেন তাতে তাঁদের পেট ভরে খাবার জোটে না। রাতে সামান্য রান্না করে রাত ও সকালে খেতে হয়। অধিকাংশ দিন দুপুরে অভুক্ত অবস্থায় কাটে তাঁদের।উলিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাফিজুর রহমান সালমান বলেন, 'হরিলালের বিষয়টি জানার পর আমি তাঁর বাড়ি দেখে এসেছি। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। হরিলালের অবস্থা দেখলেই বোঝা যায় ওই ইউনিয়নে অনেক ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প বঞ্চিত। আমরা হরিলাল যাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও সরকারি সুবিধা পান তা কামনা করি।' | 6 |
যশোরে হজযাত্রীদের করোনা টিকার বুস্টার ডোজ দিতে জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী সোমবার সিভিল সার্জন অফিসে করোনা টিকা পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকেই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি বছর যশোরের ৭৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন। সৌদি সরকার হজযাত্রীদের জন্য কিছু শর্তারোপ করেছে। এর মধ্যে অন্যতম বুস্টার ডোজ গ্রহণ। এ পরিস্থিতিতে হজযাত্রীদের জন্য গত ২৯ এপ্রিল বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই শর্ত পূরণে তৎপর হন হজযাত্রীরা।এর পরিপ্রেক্ষিতে যশোরের ৭৯৪ জন রয়েছেন বুস্টার ডোজ গ্রহণের অপেক্ষায়। আগামী মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তাঁদের বুস্টার ডোজ প্রদানে জোর প্রস্তুতি গ্রহণ করেছে যশোর সিভিল সার্জন অফিস।যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, সোমবার বুস্টার ডোজ টিকা সিভিল সার্জন অফিসে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে হজযাত্রীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। | 6 |
জেরুজালেম ইস্যুতে ইউরোপিয়ান দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পদ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে- তিনি প্রত্যাশা করেন ইউরোপিয়ান দেশগুলো সেই স্বীকৃতি দেবে। সোমবার বিবিসি এ খবর জানায়।২০ বছরের বেশি সময় পর ইসরায়েলের একজন প্রধানমন্ত্রী হিসেবে বেলজিয়ামের ব্রাসেলস সফর করছেন নেতানিয়াহু। সেখান থেকেই তিনি এই প্রত্যাশার কথা জানান।এদিকে, শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যদিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশের রাজধানী হিসেবে জেরুজালেমকে দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেম। দু'দেশের এই বড় স্পর্শকাতর ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরালের রাজধানী হিসিবে জেরুজালেমকে স্বীকৃতি ঘোষণার বিরুদ্ধে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব।রাজধানী হিসেবে জেরুজালেম স্বীকৃতি পাওয়ায় ব্রাসেলসে পৌঁছে ফের নেতানিয়াহু অভিনন্দিত হন। তিনি বলেন, ৩ হাজার বছর ধরে জেরুজালেম ইহুদিদের রাজধানী এবং ট্রাম্প যৌক্তিকভাবে বিষয়টি সবার সামনে এনেছেন।নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি আমাদের নিরাপত্তা, স্বচ্ছলতা ও শান্তির জন্য বেশির ভাগ ইউরোপিয়ান দেশের দূতাবাসগুলো ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেবে।ইসরায়েল ও ফিলিস্তিন দু'দেশের রাজধানী হিসেবে জেরুজালেম নিয়ে বিদ্যমান দ্বন্দ্বের বাস্তবিক সমাধান হবে বলেও আশা প্রকাশ করেনে ইসরায়েল প্রধানমন্ত্রী।মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মতামত উপেক্ষা করে বুধবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটন সময় দুপুরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। একই সঙ্গে ট্রাম্পের এ ঘোষণার কড়া সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়।
| 3 |
বিজেপিকে হারিয়ে ২০০৪ সালে কংগ্রেসের ক্ষমতায় আসার কথা মনে করিয়ে দিলেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেতিনি বলেন, আপনি অপরাজিত, একথা ভুলেও ভাববেন না। ২০০৪ সালের কথা মনে করুন। উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন ইউপিএর (সংযুক্ত প্রগতিশীল মোর্চা) চেয়ারপারসন সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী মোদিকে অপরাজিত বলে মনে করেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেবারেই না। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছিল। সেসময় অটলবিহারী বাজপেয়ীও নিজেকে অপরাজিত ভেবেছিলেন। কিন্তু কংগ্রেস সেসময় সরকার গঠন করে। খবর এনডিটিভির। মা সোনিয়া গান্ধীর সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ছিলেন। তিনি বলেন, ভারতের ইতিহাস বলে, এর আগে অনেকেই নিজেকে অপরাজিত বলে মনে করেছেন। তারা নিজেদের জনগণের চেয়ে বড় ভেবেছেন। কিন্তু তারা ভুলে গেছেন, জনগণের চেয়ে কোনো কিছুই বড় হতে পারে না। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথমবার বিজেপি সরকার গঠন করে। তারপর ১৯৯৮ এবং শেষমেষ ১৯৯৯ সালে সরকার গঠন করে বিজেপি। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। | 3 |
সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগাঠনিক সম্পাদক হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সময়ের আলো পত্রিকার আওয়ামী লীগ বিটের রিপোর্টার ছিলেন। আজ বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সময়ের আলোর একাধিক সাংবাদিক হাবীবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাতিরঝিল থানার এসআই এনামুল হক জানান, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে বাড়ি খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নিলে সে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনেন। ওই পথচারী জানিয়েছে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিল হাবীবুর রহমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে সে মারা যায়। তিনি বলেন, হাবীবুরের মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে সে ফুটপাতের সাথে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে 'সিনিয়র রিপোর্টার, দৈনিক সময়ের আলো' লেখা রয়েছে। নিহতের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রয়েছে। | 6 |
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে 'জিআর র্যাপিড ডট ব্লট' কিটের 'ক্লিনিক্যাল ট্রায়ালের' স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৫ মে) ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধেই কার্যক্রম স্থগিত করে তারা। আজ মঙ্গলবার (২৬ মে) 'জিআর র্যাপিড ডট ব্লট' কিটের 'ক্লিনিক্যাল ট্রায়ালের' সময় নির্ধারণ করা হয়েছিল। গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, মঙ্গলবার থেকেই তারা ক্লিনিক্যাল ট্রায়ালের সিদ্ধান্ত নিয়েছিল। সেভাবে তারা প্রস্তুতিও নিয়েছিল। তবে সোমবার ওষুধ প্রশাসন থেকে চিঠি দিয়ে তাদের ট্রায়াল স্থগিত করার অনুরোধ জানায়। এর আগে, করোনা পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের ট্রায়াল দেয়ার বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয়েছিল। এক্ষেত্রে আইনি বাধা নেই বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রতিষ্ঠানটিকে ক্লিনিক্যাল ট্রায়ালের লিখিত অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। | 6 |
বরিশালে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে রোগী ধরার দালাল চক্র। দেশে করোনা আঘাত হানার পরপরই বরিশালের বেশির ভাগ প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে দেন। কেউ-বা আবার নিজস্ব চেম্বারে 'রোগী দেখা বন্ধ' সাইনবোর্ড টাঙিয়ে দেন। এমন পরিস্থিতিতে দালালরাও পড়েন বেকায়দায়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক চিকিৎসকই এখন আবার চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা শুরু করেছেন। ফলে দালালরা ফের সক্রিয় হয়ে উঠেছে বরিশালে। আর তাদের প্রতারণায় নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের অভিযানে একাধিকবার দালালরা আটক হলেও তাদের রোধ করা যাচ্ছে না। আইনের ফাঁক গলে জামিনে মুক্ত হয়ে ফের শুরু করে প্রতারণা। তবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দালালদের ধরতে তাদের নিয়মিত অভিযান চলবে। সূত্রে জানা গেছে, বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী টানতে নগরীর বিভিন্ন স্থানে দালাল নিয়োগ করা আছে। অন্তত অর্ধশতাধিক রোগীর দালাল রয়েছে নগরীতে। বিশেষ করে নগরীর গির্জা মহল্লা, আগরপুর রোড, কাকলির মোড়, বাটারগলি, বিবির পুকুর পাড়, অশ্বিনী কুমার হল চত্বর, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের সামনে গেলেই চোখে পড়বে দালাল চক্রের দৌরাত্ম্য। এছাড়া রূপাতলী বাসস্ট্যান্ড, নথুল্লাবাদ ও লঞ্চ টার্মিনাল এলাকায় এসব দালালের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। আর ওই সব দালালের প্রধান টার্গেট গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা সহজ-সরল মানুষ। যাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে নির্ধারিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানকার কথিত ডাক্তার দেখিয়ে কয়েক হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। আর নির্দিষ্ট ওই সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে শতকরা ৩০-৪০ শতাংশ কমিশন পায় একেকজন দালাল। যে কারণে ডায়াগনস্টিকের দালাল চক্র অনেকাংশে হয়ে ওঠে বেপরোয়া। তবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ধরা পড়ছে দালালরা। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে নগরীর বাটারগলিতে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত ৭ মার্চ বরিশাল নগরীর বাটারগলি ও রূপাতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া গত ১৫ ফেব্রয়ারি রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫ দালালকে আটক করা হয়। পরে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোপর্দ করলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মঞ্জুরুল আলম বলেন, নির্দিষ্ট বা গোপন তথ্য পেলে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এছাড়া দালাল চক্রকে ধরতে তাদের নিয়মিত নজরদারি রয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, প্রতিদিনই কোনো কোনো বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। তবে তথ্য প্রাপ্তির উপর অভিযান নির্ভর করে। ইতোপূর্বে বরিশালে বিভিন্ন ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে ও সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। | 6 |
ঢাকা : টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরো মিশনে কাল রাতে মাঠে নেমেছিল ইতালি। টানা জয়ের রেকর্ডটাকে আরেক ম্যাচ বাড়িয়ে ২৮-এ এনেছে আজ্জুরিরা। নিজেদের চিরায়ত রক্ষণ থেকে বের হয়ে দর্শকের মন ভরানো গতিশীল ফুটবলই খেলেছে ইতালি। রোমের স্তাদিও অলিম্পিকে তুরস্কের রক্ষণদুর্গ ভেদ করে ৩-০ গোলে ম্যাচ জিতেছে চারবারের বিশ্বকাপ বিজয়ীরা।গোলশূন্য প্রথমার্ধের পর তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে প্রথম গোলটি তুরস্কের ডিফেন্ডার দেমিরালের আত্মঘাতে। ৬৬ মিনিটে চিরো ইমোবিলে করেন ইতালির দ্বিতীয় গোল। ৭৯ মিনিটে ইতালির তৃতীয় গোলটি লরেঞ্জো ইনসিনিয়ের দারুণ বাঁকানো শটে।ইউরোর মূল পর্বে প্রথমবার প্রতিপক্ষকে তিন গোল দিয়েছে ইতালি। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এ নিয়ে টানা ২৮ ম্যাচ জিতল মানচিনির শিষ্যরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও আটকা পড়ে তুরস্কের রক্ষণ দুর্গে। সুযোগ কাজে লাগাতে পারেননি ইনসিনিয়ে, বেরার্ডি, স্পিনাজ্জোল্লারা । ২৩ মিনিটে সবচেয়ে ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। ইনসিনিয়ের কর্নার থেকে পাওয়া বল একাই পেয়েছিলেন কিয়েল্লিনি, তবে তার হেডে মারা বল তুরস্কের গোলকিপার চাকিরের আঙুলের ছোঁয়ায় বারের ওপর দিয়ে গেছে। তুরস্ক রক্ষণ দিয়ে যে বাজিমাত করতে পারে, ইউরো শুরুর আগে থেকে শোনা যাচ্ছিল। প্রথমার্ধে অন্তত সেটার ছাপ রাখতে পারে তারা।তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইতালি। একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খায় তুরস্কের রক্ষণ। অবশেষে আক্রমণের মুখে ৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইতালি। তবে সেটা তুরস্কের রক্ষণের ভুলে। তুর্কি ডিফেন্ডার মেরিহ দেমিরেলের বুকে লেগে পৌঁছে যায় জালে। ইউরোতে ইতালির পাওয়া প্রথম আত্মঘাতী গোল। প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি।ম্যাচের আগে মানচিনি জানিয়েছিলেন, খেলায় দর্শকদের আনন্দ দিতে চান। ম্যাচ শেষে তিনি বলতেই পারেন, 'কথা রাখতে পেরেছি।' পুরো খেলায় তুরস্কের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ইতালি। ম্যাচে ইতালির গোলপোস্টে একটিও শট নিতে পারেনি তুরস্ক। আক্রমণ শাণিয়ে ইতালি শট নিয়েছে ২৪টি। এর ৮টি ছিল তুরস্কের গোলপোস্টে। ৬৪ শতাংশ বলের দখল ছিল ইতালিরই। | 12 |
করোনা সংকটের মধ্যে বিধি নিষেধ অমান্য করে মোটরসাইলে বের হয়েছিলেন, এই অপরাধে তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দ করা মোটরসাইকেল ছাড়াতে ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন পরিস্থিতে ওই পুলিশ স্টেশনেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন আফ্রিকার দেশ উগান্ডার এক যুবক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী কাম্পালা থেকে ৮০ মাইল দূরের শহর মাসাকার এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। হোসেইন উয়ালুগেমবির মৃত্যুর পর উগান্ডার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নতুন করে আলোচনায় এসেছে পুলিশের অবস্থান নিয়েও। আঞ্চলিক পুলিশের মুখপাত্র নবুগা মোহাম্মদ জানান, করোনা পরিস্থিতিতে সকাল-সন্ধ্যার কারফিউ চলছে সেখানে; এর মধ্যেই ভাড়ায় চালিত মোটরসাইকেলে নিয়ে বের হয়েছিলেন ২৯ বছর বসয়ী এক যুবক। এই যানটি চালাচ্ছিলেন তার সঙ্গে থাকা আরেকজন। তিনি জানান, জব্দ করা মোটরসাইকেলটি নিতে এসেছিলেন এই যুবক। এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন বলে অভিযোগ। এরপরই তিনি আত্মহত্যা করেন। কেন্দ্রীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার সময় পুলিশের এক কর্মকর্তাকে জড়িয়ে ধরে হত্যার চেষ্টা করেছেন হোসেইন। তবে ওই কর্মকর্তা সামান্য আহত হলেও নিজেকে রক্ষা করতে পেরেছেন। এতে বলা হয়েছে, দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। | 3 |
ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পেশাজীবীদের সঙ্গে গতকাল শনিবার শেষ দিনের বৈঠকে বসেছে বিএনপি। বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠকে যথারীতি আন্দোলনের ওপর গুরুত্ব দেন পেশাজীবী নেতারা।গতকাল যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।এর আগে গত শুক্রবার ২০টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। ওই বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সরকার পতনে এক দফার আন্দোলনে যাওয়ার পরামর্শ দেন পেশাজীবী নেতারা। তাঁরা তাঁদের সুনির্দিষ্ট প্রস্তাব লিখিত আকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।সভায় পেশাজীবী নেতারা বলেন, এই সরকারের পতন ঘটাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠিন সংকল্প নিয়ে এক দফার আন্দোলনে নামতে হবে। এর কারণ হিসেবে তাঁরা বলেন, একাধিক দাবি থাকলে মূল দাবি দুর্বল হয়ে যায়। নেতা-কর্মীরাও বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। মূল দাবি মানাতে বাধ্য করতে পারলে অন্য দাবিগুলোও যথাসময়ে পূরণ হতে থাকবে।আন্দোলন সফল করতে দলের সব পর্যায়ে, অঙ্গ ও সহযোগী এবং পেশাজীবী সংগঠনগুলোর নেতা-কর্মীদের সমন্বয় করতে সভায় বিএনপির পৃথক সেল গঠনেরও প্রস্তাব দেন তাঁরা।আগামী দিনের আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিয়ে নেতারা বলেন, অতীতের মতো বর্তমানেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেকোনো আন্দোলন-সংগ্রামে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপির নেতৃত্ব মেনে নিয়ে এই আন্দোলনের অংশীদার হতে চাইলে ছোট-বড় যেকোনো দলকে জোটে নেওয়া যাবে। আন্দোলন-সংগ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে রাজপথে থাকতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে আন্দোলনের মাঠে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। সব অঙ্গসংগঠন ও সব পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলাদা সেল তৈরি করতে হবে। আর একেকটি সেলের দায়িত্বে থাকবেন একেকজন কেন্দ্রীয় নেতা। | 6 |
১৯৪৭ সালে দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ।ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়ে যাপিত জীবনেহঠাৎ আলোর ঝলকানির সেইকাহিনিএবার পর্দায় তুলে ধরছেন রূপগাওয়াল খ্যাত চলচ্চিত্র নির্মাতা এইচ আর হাবিব। ছবির নাম ছিটমহল। আগামী ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে উঠবে এই সিনেমা। আজ প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক। প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও নির্মাতা এইচ আর হাবিব গল্পকে প্রাধান্য দিয়ে শিল্পী নির্বাচনে মুনশিয়ানা দেখিয়েছেন। ছিটমহল কেন্দ্রিক গল্প নিয়ে এই ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমুপ্রমুখ।। তিনি আরও বলেন, 'ভিন্নধর্মী কাহিনির সিনেমা এটি। সীমান্তবর্তী ছিটমহল নিয়ে এই সিনেমা দর্শক টানবে বলে আশা করি।' উল্লেখ্য, পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন্ হোম এটাচার। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 2 |
শেরপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি প্রভাষক জোবায়ের হোসেনকে (২৮) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক।তিনি জানান, ঘটনার বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।অন্যদিকে একই মামলায় গ্রেপ্তারকৃত অপর আসামি বাড়ির মালিক লুৎফর রহমানকে (৩৫) একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়ার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।শেরপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কলেজ শিক্ষকসহ গ্রেপ্তার ২উল্লেখ্য, একাদশ শ্রেণির এক ছাত্রীকে চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক জোবায়ের হোসেন গত ৩০ মার্চ বুধবার সন্ধ্যায় শেরপুর শহরের মধ্য গৌরীপুর এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে বাসার মালিক লুৎফর রহমান ও তাঁর বন্ধু আবু রাহাত তাদের কক্ষে প্রবেশ করে এবং ঘটনা দেখে ফেলাসহ তা ভিডিওতে ধারণের কথা বলে ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় কলেজছাত্রী নিজেই বাদী হয়ে শিক্ষক জোবায়ের, বাসার মালিক লুৎফর রহমান ও তাঁর বন্ধু আবু রাহাতকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কলেজশিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করে। তবে এখনো পলাতক রয়েছে অপর আসামি আবু রাহাত। | 6 |
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) লন্ডনের আলতাব আলী পার্কে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) যুক্তরাজ্য শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক রুবি হকের পরিচালনায় এবং সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি হারমুজ আলী, মুনিরা পারভীন, মারুফ চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, প্রশান্ত পুরকায়স্থ, মুজিবুল হক মনি, সোনাহর আলী, শামসুজ্জোহা, অজান্তা দেব রয়। শুরুতেই হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও নির্মূল কমিটির সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনার বলেন, 'বাঙালি জাতির ইতিহাসে সব চেয়ে কলঙ্কময় দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী যখন তাদের পরাজয় নিশ্চিত হয়, তখনই তারা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে। তাদের হারানোর ফলে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। শহীদদের এই ত্যাগ না ভূলে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে একত্র হতে হবে।' ঘাতক দালাল নির্মূল কমিটির এই আয়োজনে সব বক্তাই যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশি-ব্রিটিশ চৌধুরী মঈন উদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের দাবি জানান। আরও উপস্থিত ছিলেন আনসার আহমেদ উল্লাহ্, আইনজীবী এ কারিম, মাহফুজা তালুকদার, নাজমা হোসেইন, রুমানা রাখি, শাহ বেলাল, স্মৃতি আজাদ, মাহফুজা, প্রকৃতি রায়, সিনথিয়া আরেফিন, বীর মুক্তিযোদ্ধা উয়ালী রহমান, শাহাব আহমেদ বাচ্চুসহ অনেকে। প্রসঙ্গত,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চূড়ান্ত পরাজয়ের দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। | 4 |
অর্থনীতিতে ১৯৯৮ সালে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। এবার তারই ছাত্র অভিজিৎ ব্যানার্জির নামও যুক্ত হলো সেই তালিকায়। বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার ঘোষণার পর অভিজিৎ ব্যানার্জির মা নির্মলা ব্যানার্জি সংবাদমাধ্যমে বলেছেন, 'আমার ছেলে নয়, ও সবার ছেলে।' নোবেল পুরস্কারের অফিশিয়াল পেইজে জানানো হয়েছে, অভিজিতের জন্ম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। তবে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অভিজিতের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। অভিজিৎ ব্যানার্জির মা নির্মলা ব্যানার্জিও কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক ছিলেন।বাবা দীপক ব্যানার্জি ছিলেন কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক। অভিজিৎ-এর গবেষণার বিষয় নিয়ে নির্মলা ব্যানার্জি বলেন, দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য কাজ করেছে অভিজিৎ। ওর গবেষণার বিষয় নিয়ে প্রায়ই আমার সঙ্গে কথা বলে। দৈনন্দিন জীবনে দারিদ্র্যের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যেতে পারে, সেই বিষয়টি নিয়ে পরীক্ষামূলক গবেষণা করেছিল অভিজিৎ। খবর আজকালের। তার গবেষণার ফলে ৫০ লাখেরও বেশি ভারতীয় শিশুর উপকার হয়েছে।নির্মলা জানিয়েছেন, সামনের মাসেই কলকাতায় আসার কথা অভিজিতের। টুইটারে নোবেলজয়ী ত্রয়ীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রামচন্দ্র গুহ, কৈলাস সত্যার্থীপ্রমুখ। অভিজিৎ ব্যানার্জিকে টুইটারে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে আরও এক বাঙালি বাংলার মুখ উজ্জ্বল করলেন। অভিজিৎ-কে অনেক শুভেচ্ছা। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত।' এ বছর অর্থনীতিতে অভিজিতের সঙ্গে নোবেল পেয়েছেন আরও দুইজন। তারা হলেন, অভিজিতের স্ত্রী এস্তার দুফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। | 3 |
নার্সারি ব্যবসার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন জাহানারা বেগম। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের বাসিন্দা। একসময়ে অর্থকষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করলেও এখন নার্সারি ব্যবসা করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। পাশাপাশি সচ্ছলতা এনেছেন নিজের পরিবারেও।নার্সারির পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে তাঁর সিরি, দুপপুড়া গন্ধ ও বিজয় লক্ষ্মী নামের তিনটি উপন্যাস, কাজল ধোয়া জল ও রণ জয়ীরমনী নামের দুটি গীতিকাব্য প্রকাশিত হয়েছে।জাহানারা বেগম জানান, ২০০৭ সালে চার হাজার টাকা নিয়ে চার শতক জায়গায় শুরু করেছিলেন নার্সারি ব্যবসা। এখন সেই নার্সারির বিস্তার একশত ২০ শতক জায়গা জুড়ে। এখানে নিয়মিত কাজ করেন ৩ শ্রমিক। পাশাপাশি তিনি নিজেও কাজ করেন। বিভিন্ন ধরনের ফুল-ফল, ওষধি ও কাঠের গাছের চারা পাওয়া যায় তাঁর নার্সারিতে। এসব চারা বিক্রি করে বছরে প্রায় আড়াই লাখ টাকা লাভ হয়।তিনি আরও বলেন, 'বিয়ের পর সংসারে অভাব দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি। স্বামী নিজের অল্প পরিমাণ জমিতে ধান চাষ করতেন। জমি থেকে যে পরিমাণ ধান পাওয়া যেত তা দিয়ে সারা বছর চলত না। সংসারে সচ্ছলতা আনতে নিজে কিছু একটা করতে চাইছিলাম। তাই প্রথমে বাড়ির আঙিনাতেই নার্সারি শুরু করি। প্রথম দিকে একাই নার্সারিতে কাজ করতাম। স্বামী তখন আমাকে সাহায্য করতেন না। সফলতার পর স্বামীও আমার কাজে এগিয়ে এসেছেন।'কাজের স্বীকৃতিস্বরূপ জাহানারা বেগম ২০১০ সালে 'সফল নারী উদ্যোক্তা' এবং ২০১৪ সালে 'জয়িতা' পুরস্কার পেয়েছেন। এখন তিনি এলাকার নারীদের জীবন-মান উন্নয়নে কাজ করছেন। এ লক্ষ্যে গড়ে তুলেছেন 'এসো কাজ করি' নামের একটি সংগঠন। ৩৫ সদস্যের এই সংগঠনটি মহিলা অধিদপ্তরের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাইয়ের কাজ, বুটিকের প্রশিক্ষণ ও নার্সারি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এই সংগঠন থেকে। এ ছাড়া জেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধেও সক্রিয় রয়েছেন জাহানারা বেগম।তাঁর বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নয়ন মিয়া বলেন, 'জাহানারা বেগমের নার্সারিতে উৎপাদিত চারার সুনাম রয়েছে। একজন সফল নারী হিসেবে জেলায় পরিচিত তিনি। এ ধরনের উদ্যোক্তারা যাতে ব্যবসায়ী হিসেবে টিকে থাকতে পারেন এবং দেশের বনায়নে ভূমিকা রাখতে পারেন সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।' | 6 |
ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দল গঠন নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। অনলাইনে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী ও বন্ধু আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে এক ভিডিও আড্ডায় এই হতাশার কথা বলেছেন লারা। লারার মতে, ব্রাভো-হেটমায়াররা থাকলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তি আরো বৃদ্ধি পেত। ক্যারিবীয় বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল। কিন্তু তারপরও ইংল্যান্ড সফরে যাননি এই তিনজন। এ ছাড়া এই ৩ ক্রিকেটারের সিদ্ধান্তে উইন্ডিজ বোর্ডও কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের এই ইংল্যান্ড সফর দিয়েই আবার ক্রিকেট ফিরছে মাঠে। ৮ জুলাই থেকে শুরু সাউদাম্পটনে তিন টেস্টের সিরিজের প্রথমটি। এই সফরে ইংল্যান্ডে না যাওয়ার কারণ হিসেবে আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছেন ব্রাভো, হেটমায়ার ও পল। ব্রাভো বোর্ডকে বলেছেন, ইংল্যান্ডের করোনা পরিস্থিতি দেখে তিনি সফরের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে ঝুঁকির মুখে ফেলতে পারেন না। হেটমায়ারও বলেছেন, পরিবারকে রেখে করোনার মধ্যে যেতে চান না তিনি। পলের কথা ছিল, তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার কিছু হলে পরিবার বিপদে পড়বে। আর উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, এই ৩ জনের সিদ্ধান্ত বোর্ড মেনে নিয়েছে এবং সম্মানও করছে। করোনার মধ্যে এই সিরিজ আয়োজনে কম ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড এবং সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়াম ও তার আশপাশের জায়গাকে করতে হয়েছে পুরোপুরি বায়ো সিকিউর। তাইতো ব্রায়ান লারা আক্ষেপ করে বলেছেন, ব্রাভোরা আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে পারত! দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছু নেই। এটা জানিয়ে লারা বলেছেন, 'আমার এই দলটা পুরো শক্তির নয়। ব্রাভো, হেটমায়ার, পল মনে করেছে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট খেলা ঝুঁকিপূর্ণ। আমি মনে করি, আমার যদি সুযোগ আসত, আমি এই সুযোগটা নিতাম। বিশেষ করে যেভাবে জৈব সুরক্ষিত পরিবেশে সিরিজ আয়োজন করা হচ্ছে। ভুলে যাবেন না আপনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন, যেটার স্বপ্ন আপনি সারাজীবন দেখে আসছেন।' | 12 |
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির চারজন মালিক, মাস্টার ও চালকদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি। সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা রয়েছে। গতকাল সোমবার রাতে কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর কাছে প্রতিবেদনটি জমা দেন। প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা রোধে ২৫ দফা সুপারিশ ও করণীয় উল্লেখ রয়েছে। কম লঞ্চ চালিয়ে বেশি মুনাফা অর্জনের 'রোটেশন' প্রথা বন্ধের সুপারিশ করেছে কমিটি। মালিকদের এ কৌশলের কারণে প্রয়োজনের তুলনায় কম লঞ্চ থাকে। এ সুযোগে লঞ্চে গাদাগাদি করে যাত্রী তোলা হয়। এতে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমভি অভিযান-১০ লঞ্চটি চাঁদপুর ঘাট অতিক্রম করার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনের ত্রুটি সারতে ব্যর্থ হওয়ায় লঞ্চটি আর না চালিয়ে নিরাপদ কোনো ঘাটে আগেই ভেড়ানো উচিত ছিল। অনেক যাত্রী লঞ্চটি ভেড়ানোর অনুরোধও করেছিলেন। কিন্তু মাস্টার ও ইঞ্জিনচালক এ বিষয়ে কর্ণপাত না করে ত্রুটিপূর্ণ লঞ্চটি চালাতে থাকেন। লঞ্চে লাগা আগুন নেভানোর কোনো চেষ্টা করা হয়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আগুন লাগার পর লঞ্চটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আনুমানিক ১৫ মিনিট চলার পর ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারাকান্দা গ্রামে নদীর পাড়ে লঞ্চটি ভেড়ে। এখানেই লঞ্চের প্রথম শ্রেণির ইঞ্জিনচালক মাসুম বিল্লাহ, দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার আবুল কালাম ও কর্মরত গ্রিজাররা (ইঞ্জিনকক্ষের সহকারী) পালিয়ে যান। নোঙর করা বা লঞ্চটি বাঁধার জন্য যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও সে চেষ্টা করা হয়নি। লঞ্চটি প্রথম যেখানে ভিড়েছিল, সেখানে নোঙর না করায় বা বেঁধে না রাখায় জোয়ারের কারণে সেটি আবার মাঝনদীতে চলে যায়। লঞ্চটি পুড়তে পুড়তে প্রায় ৪০ মিনিট পর নদীর অপর পাড়ের দিয়াকুল গ্রামে ভেড়ে। এই সময়ে অনেক যাত্রী অগ্নিদগ্ধ হন। অনেকে নদীতে লাফ দেন। প্রতিবেদনে বলা হয়, আগুন নেভানোর চেষ্টা করা হলে, লঞ্চটি চর বাটারাকান্দায় ভেড়ানোর স্থানে বাঁধলে বা নোঙর করলে হয়তো আগুনের তীব্রতা এত বৃদ্ধি পেত না। এত যাত্রীর প্রাণহানি ঘটত না। আগুনের সূত্রপাত লঞ্চের ইঞ্জিন থেকেই হয়েছে উল্লেখ করে মালিকদের দায় নির্ধারণ করে কমিটি বলছে, নিবন্ধন সনদ অনুযায়ী লঞ্চটির দুটি ইঞ্জিনের মোট ক্ষমতা ছিল ১ হাজার ১০০ অশ্বক্ষমতার (বিএইচপি)। কিন্তু মালিকেরা নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি না নিয়ে সনদের শর্ত ভেঙে অন্য জাহাজের পুরোনো ৩ হাজার ৩৬ বিএইচপির ইঞ্জিন সংযোজন করেন। পরিবর্তিত ইঞ্জিন লঞ্চটির জন্য উপযুক্ত কি না, তা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করানো হয়নি। অভ্যন্তরীণ জাহাজ বিধিমালা অনুযায়ী, কোনো নৌযানে ১ হাজার ২০ কিলোওয়াট বা ১ হাজার ৫০১ দশমিক ৯২ বিএইচপির চেয়ে বেশি ক্ষমতার ইঞ্জিন সংযোজন করলে লঞ্চে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার (আইএমই) নিযুক্ত করতে হয়। কিন্তু লঞ্চটিতে এই পদের কেউ ছিলেন না। নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি না নিয়ে মেয়াদোত্তীর্ণ ডকইয়ার্ডে লঞ্চটিতে পুরোনো ইঞ্জিন সংযোজন করার কারণে ডকইয়ার্ডের মালিককেও এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। কর্মকর্তাদের চরম অবহেলাপ্রতিবেদনে কমিটি বলছে, প্রায় তিন মাস বসে থাকার পর লঞ্চটি আবার চালু হয়। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক ও পরিদর্শক এবং বিআইডব্লিউটিএর পরিদর্শকেরা কেউই ভালোভাবে লঞ্চটি পরীক্ষা করেননি। নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশিদ লঞ্চটির ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখেননি। তিনি লঞ্চটি পরিদর্শন করে চলাচলের জন্য অনুমতি দিতে সুপারিশ করেছিলেন। জাহাজ জরিপকারক তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছেন। লঞ্চটি প্রায় তিন মাস বন্ধ থাকার পর ঢাকা-বরগুনা রুটে ১৯ ডিসেম্বর প্রথম যাত্রা করে। ২৩ ডিসেম্বর করে দ্বিতীয় যাত্রা। প্রতিবেদনে বলা হয়েছে, সদরঘাটে নিয়োজিত নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ১৯ ও ২৩ ডিসেম্বর লঞ্চটি পরিদর্শন করেননি। ২৩ ডিসেম্বর হাবিবুর রহমান অন্য একটি তদন্তকাজে ব্যস্ত ছিলেন বলে তদন্ত কমিটির কাছে দাবি করেন। কিন্তু দাবির সপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। সদরঘাটে কর্মস্থল হওয়া সত্ত্বেও হাবিবুর রহমান দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চটি পুনরায় চালু হওয়ার সময় পরিদর্শন বা কোনো অনুসন্ধান না করে দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছে কমিটি। লঞ্চটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর পুনরায় সার্ভিসে আসার বিষয়টি অবগত হওয়া সত্ত্বেও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারককে বিষয়টি না জানিয়ে যথাযথ ভূমিকা পালন করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিআইডব্লিউটিএর যে পরিবহন পরিদর্শক অভিযান-১০ লঞ্চকে 'ত্রুটি নেই' বলে যাত্রা শুরুর অনুমতি দিয়েছিলেন, সেই দিনেশ কুমার সাহার নাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সদরঘাটে বিআইডব্লিউটিএর সাতজন পরিবহন পরিদর্শক এবং নৌপরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শক দায়িত্ব পালন করেন। কীভাবে আগুন লেগেছিললঞ্চের ইঞ্জিন থেকে যেভাবে আগুনের সূত্রপাত হতে পারে, সে সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি। প্রথমত, ইঞ্জিন রুমের পোর্ট সাইডের মেইন ইঞ্জিনের ৩ নম্বর ইউনিটের ইন্ডিকেটর কক খোলা ও লকিং নাটটি আলগা অবস্থায় পাওয়া গেছে। ইঞ্জিন চালু অবস্থায় ইউনিটগুলোর ভেতরের (এগজস্ট টেম্পারেচার) তাপমাত্রা প্রায় ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ইন্ডিকেটর কক খোলা থাকার অর্থ ১৩০ বার (ইউনিট) প্রেশারে প্রায় ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আগুনের ফুলকি প্রতি ফায়ার স্ট্রোকে বের হয়। ইন্ডিকেটর ককের লকিং নাট আলগা থাকায় ঝাঁকুনিতে আস্তে আস্তে ইন্ডিকেটরটি খুলে যায়। ফলে আগুনের ফুলকির সংস্পর্শে এসে চারপাশের বাতাস অনেক গরম হয়। ইঞ্জিনকক্ষে কোনো চালক কিংবা গ্রিজার না থাকায় এই গরম বাতাস একপর্যায়ে ইঞ্জিনকক্ষে রাখা ডিজেল ট্যাংকের সংস্পর্শে এলে, তা পুরোপুরি আগুনে রূপ নেয়। লঞ্চটিতে ইন্টেরিয়র ডেকোরেশনসহ অনেক সহজ দাহ্য বস্তু ছিল। দীর্ঘ সময় ধরে তাপায়িত হওয়ার কারণে স্টিল বডির মাধ্যমে পরিবাহিত হয়ে আগুন দ্রুত পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, ইঞ্জিনটির বিভিন্ন ইউনিটের এগজস্ট ভালভ বা ইনজেকটরের ত্রুটির কারণে অতিরিক্ত ফুয়েল এগজস্ট মেনিফোল্ডে গিয়ে জমা হয়। যার ফলে তাপমাত্রা (এগজস্ট টেম্পারেচার) অনেক বেড়ে যায়। পরবর্তী সময়ে তা টার্বো চার্জার দিয়ে যাওয়ার পথে সার্জিংয়ের সৃষ্টি করে। অতিরিক্ত এগজস্ট টেম্পারেচার হওয়ায় সার্জিং হয়। টার্বো চার্জার সার্জিং হলে প্রচণ্ড শব্দ হয়। টার্বো চার্জার সার্জিংয়ের কারণে স্কেভেঞ্জিং প্রেশার ড্রপ করে। যার ফলে ইঞ্জিনের ভেতর ফায়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বাতাসের ঘাটতি হয়। এতে ইঞ্জিন দুই থেকে তিনবার বন্ধ হয়ে যায়। কিন্তু চালক আবার ইঞ্জিন চালু করে নৌযানটির যাত্রা চালু রাখেন। তৃতীয়ত, নতুন বা শক্তিশালী ইঞ্জিন স্থাপন করলে ইঞ্জিনের অনুপাতে পাইপলাইন, এগজস্ট পাইপে পরিবর্তন করতে হয়। যদি এগজস্ট পাইপ আনুপাতিক হারে বৃদ্ধি না করা হয়, তাহলে এগজস্ট ব্যাক প্রেশার সৃষ্টি হতে পারে। এতে ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা বেড়ে যাবে। এগজস্ট মেনিফোল্ডের তাপমাত্রা ৫৫৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এগজস্ট মেনিফোল্ড তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারলে ইঞ্জিন রুমের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। করণীয় ও সুপারিশঅভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি প্রতিবেদনে ২৫টি করণীয় ও সুপারিশ উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম 'রোটেশন' প্রথা বন্ধ করা। এ ছাড়া রয়েছে প্রধান প্রধান নদীবন্দর অথবা ঘাট ছেড়ে যাওয়ার আগে (বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও উৎসব উপলক্ষে যাত্রীর চাপের সময়) নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর পরিদর্শকদের যথাযথভাবে যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন করা। ঘন ঘন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। প্রয়োজনীয় সংখ্যায় জনবল বাড়ানো। লঞ্চের ইঞ্জিনকক্ষের আগুন নেভানোর জন্য স্থায়ী কার্বন ডাই-অক্সাইড সিস্টেম থাকা বাধ্যতামূলক করতে বলেছে কমিটি। লঞ্চে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা সঠিক আছে কি না, তা ফায়ার সার্ভিস বিভাগের মাধ্যমে কমপক্ষে প্রতি তিন মাস অন্তর বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার কথা বলা হয়েছে। লঞ্চের সব কর্মীর অগ্নিনির্বাপণযন্ত্র পরিচালনা বিষয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়েছে। লঞ্চের ইন্টেরিয়র ডেকোরেশনে দাহ্য পদার্থ ব্যবহার না করার পাশাপাশি ইঞ্জিন রুমের আশপাশে দাহ্য পদার্থ না রাখার সুপারিশ রয়েছে। প্রত্যেক নাবিকের ইউনিফর্ম পরা নিশ্চিত করা, আইন অনুযায়ী যাত্রীবাহী লঞ্চের বিমা বা নৌ দুর্ঘটনা ট্রাস্ট ফান্ড বাধ্যতামূলক করা, জরুরি নির্গমনপথ নিশ্চিত করারও সুপারিশ করেছে কমিটি। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ঝালকাঠি জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে। নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সাত সদস্যের। | 6 |
রিজেন্ট হাসপাতালের অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১২ জুলাই) দুপুরে উত্তরার বাসা থেকে এক ভার্চূয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। ফখরুল বলেন, আজকের পত্রিকাতে এসেছে, স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরেরে মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে যে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো। অর্থাত মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও তারা পরীক্ষা করবে। তাহলে কে রেসপনসেবল? দি হেলথ মিনিস্টার হিম সেলফ সুড রিজাইন ইমিডিয়েটইিল এন্ড হি সুড বি ব্রট ইন দি ট্রায়াল হোয়াই টু দি গিভ ইট। বিএনপির মহাসচিব বলেন, আজকে দূঃখ হয়, লজ্জ্বা হয় যখন দেখি প্রচন্ড দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য। গোটা স্বাস্থ্য ব্যবস্থা কেতরাভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। তিনি বলেন, এনই চরম বৈরিতার মধ্যেও যখন কোনো সংবাদ প্রকাশ করা বিপদজনক তখন তারা অনেকটা প্রকাশ করছেন যেগুলো জনগন জানতে পারছে এই সরকারের আমলে, আওয়ামী লীগ আমলে কিভাবে দুর্নীতি ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। এ সময় বিএনপির দেয়া দীর্ঘ-স্বল্প মেনয়াদী প্রণোদনা প্রস্তাবনায় সরকার সাড়া না দেয়ার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। | 6 |
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালের নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন।বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ১৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, বগুড়ায় ১১১ জন, নওগাঁয় ২৯ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ৫৪ জন এবং পাবনায় ৮২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তবে ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় কারও মৃত্যু হয়নি। এই সময়ে সুস্থ হয়েছেন ১৫৪ জন। | 6 |
বাংলাদেশিদের জন্য বিদেশে বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের বিনিয়োগকারীরা বিদেশে বিনিয়োগের আইনগত স্বীকৃতি পেলেন। এর আগে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বিদেশে বিনিয়োগের কোনো সুযোগ ছিল না। গতকাল বিনিয়োগ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তার পর্যাপ্ত স্থিতি থাকা সাপেক্ষে দেশের বাইরে বিনিয়োগ করতে পারে। তবে আগ্রহী প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বার্ষিক নিট সম্পদ বা নিরীক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি হবে না। এ ছাড়া যেকোনো প্রতিষ্ঠান বিগত পাঁচ বছরের বার্ষিক গড় রপ্তানি আয়ের ২০ শতাংশ অর্থ বিদেশে বিনিয়োগের সীমানা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর প্রতিষ্ঠানসমূহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপকের কাছে জমা দেবে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিদেশে ইক্যুইটি বিনিয়োগ বিধিমালা-২০২২ শীর্ষক প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, নতুন নীতিমালা অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠান এখন থেকে বিদেশে বিনিয়োগ করতে পারবে। আগে এ সুযোগ ছিল না। আর বিনিয়োগের নামে কোনো অর্থ পাচার বা অন্যান্য অনিয়ম রুখতে যৌথ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রভৃতি সংস্থা এসব বিনিয়োগের বিষয়ে যথারীতি খোঁজখবর রাখবে।ওই কর্মকর্তা আরও বলেন, বিনিয়োগের লক্ষ্য পূরণ ও কাজের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর পর এবং বার্ষিক হিসাব দাখিল করতে হবে। তাদের প্রতিবেদন অবশ্যই স্বীকৃত ফার্ম বা নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাবতীয় নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেবে। এমনকি মুনাফা এবং ক্ষতির বিষয়গুলো পর্যন্ত মনিটরিং করার বিধান রাখা হয়েছে নীতিমালায়।সরকারের প্রজ্ঞাপন থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের প্রতিবেদন ও পর্যবেক্ষণ বিষয়াদি পর্যালোচনাপূর্বক বাছাই কমিটি দাখিল করতে। বাছাই কমিটির প্রয়োজনে ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, ব্যক্তি, কমিটি এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত নিতে হবে। বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশে কোম্পানি স্থাপনের জন্য অনুমোদিত প্রাথমিক মূলধন পাঠাতে হবে। যদি কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ সম্ভব না হয়, তবে পাঠানো অর্থ বাংলাদেশে ফেরত আনতে হবে। বাংলাদেশের বাইরে অবস্থিত সব পাওনা (মুনাফা, সুদ, শেয়ার বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগ বিলুপ্তির ফলে অবশিষ্ট অর্থ বেতন, কারিগরি প্রজ্ঞান ফি, পরামর্শ ফি, কমিশন) ইত্যাদি অর্জনের ৩০ দিন বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে প্রেরণ করতে হবে। আর কোম্পানির বার্ষিক মুনাফা বা লোকসান, পুঞ্জীভূত আয় ও সঞ্চিতির অবস্থান, ঘোষিত লভ্যাংশ ও রেমিট্যান্স, আয় ও পরিশোধ অনুপাত এবং ব্যবসায়িক সম্প্রসারণ বা পুনর্বিনিয়োগ পরিকল্পনা প্রতিবেদনে উল্লেখ করতে হবে।বিদেশে বিনিয়োগে আইনগত নতুন সুযোগের বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, 'বিদেশে বিনিয়োগের আইনগত সুযোগ আমাদের দেশের জন্য অবশ্যই ভালো হবে। এ উদ্যোগ বিদেশে টাকা পাচার বন্ধে সহায়তা করবে। বিনিয়োগের এ সুযোগ নতুন কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়ে ভালো করেছে।'জানা গেছে, বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাছাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি বাছাই কমিটি গঠন করা হবে। | 6 |
গৃহবধূ আখিঁর স্বামী সদর উপজেলার সাদেকপুর গ্রামের মুরাদ মিয়াসহ তার শাশুড়ি, দুই সন্তান তানভীর (৮) ও মোবাশ্বিরা (২), ভাসুরের তিন সন্তান নিয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর স্বামীর বোনের বাড়িতে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। বিয়ে বাড়ির আনন্দ অবশেষে পরিণত হলো বিষাদে। আখিঁর আহাজারিতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। আখিঁ হাসপাতালে আহাজারি করতে করতে জানান, তারা চম্পকনগরে ননাসের (স্বামীর বড় বোন) বাড়িতে বিয়ে খেতে গেছিলেন। বিয়ে বাড়ির আনন্দশেষে শুক্রবার বিকেল ৪টার দিকে চম্পকনগর নৌকা ঘাট থেকে শতাধিক যাত্রীর সঙ্গে তারাও নৌকায় ওঠেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, নৌকাটি লইসকা বিল অতিক্রম করার সময় হঠ্যাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রলার তাদের নৌকাটিকে ধাক্কা দিলে নিমিষেই তলিয়ে যায় নৌকা। আখিঁ আরও জানান, তার দুই সন্তানকে দুই হাতে নিয়ে সাঁতার দিতে চেষ্টা করেন। সাঁতারের এক পর্যায়ে তার হাত থেকে ছেলে তানভীর ছুটে যায়। তিনি কোনোক্রমে মেয়ে মোবাশ্বেরাকে নিয়ে প্রাণে বাচঁলেও নৌকাডুবিতে তিনি তার স্বামী মুরাদ, শাশুড়ি, ভাসুরের তিন সন্তানকে হারান। স্বামী শাশুড়িসহ তার পরিবারের ৫ জনকে হারিয়ে প্রায় পাগলপ্রায় তিনি। এ দিকে নৌকা ডুবির এ ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মরদেহের মধ্যে ১০ জন নারী ও সাতজন শিশুকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। | 6 |
ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলির আবহাওয়া ভিত্তিক আঞ্চলিক কমিটি ২০০৪ সালে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে। আপাতত একটি ঘূর্ণিঝড় সৃষ্টি বাকি আছে, সেটা আমফান। এ নামটি থাউল্যান্ডের দেয়া। কিন্তু ঝড় তো আসতেই থাকবে। তখন তার নাম কী হবে? সেটা নিয়েই ভাবছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এর আগে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করেছে পাকিস্তান। আর সর্বশেষ ঘূর্ণিঝড় পবনের নাম দিয়েছে শ্রীলঙ্কা। গত বছর সবচেয়ে বেশি ফণীর তাণ্ডব লক্ষ্য করা গেছে। নর্থ ইন্ডিয়ান ওসেন সাইক্লোন সেজন এর হিসেব বলছে, ফণীর নামকরণ করেছিল বাংলাদেশ। সিডার (ওমান), নার্গিস (পাকিস্তান), বিজলি (ভারত), আয়লা (মালদ্বীপ) এছাড়াও অন্যান্য ঝড়ের নামও ব্যবহার হয়ে গিয়েছে। নিয়মানুসারে এই নামগুলি আর দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এখন আমফান আতঙ্ক নিয়েই ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাবাসী কাঁপছেন। ঘণীভূত হয়ে আসছে এটি। যেকোনো সময় এটি আছড়ে পড়তে পারে। তবে আছড়ে পড়ার সময় আমফান কতটা শক্তি বাড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন থেকেই জেলেদের দূর সাগরে না যাওয়ার জন্য বলা হচ্ছে। ঝড়ের এই নামকরণ নিয়ে বিস্তর গবেষণা চলে। এরপর ২০০৪ সাল থেকে শুরু হয় পৃথক নাম দেয়ার পালা। তার আগে স্থানভিত্তিক নামেই সামুদ্রিক ঝড়গুলি পরিচিত হতো। | 3 |
ঈদকে সামনে রেখে করোনানাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেইম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ে অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাইনা। তিনি বলেন, বেগম জিয়ার ভূয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি। বেগম জিয়া এখন অসুস্থ তাই ১৫ আগস্টের মত নৃশংস হত্যা দিবসে তার ভূয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন, এটাই মানুষ আশা করেছিল বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। সরকার নাকি বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি। যেমনটি তারা ২০০১ সালে করেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২০০১ ক্ষমতায় আসার পর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার। ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। বিএনপির জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকায় বানিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুম, হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের রূপান্তর করেছিল তারা। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, মাহিমা, রহিমা, পূর্ণিমাসহ শত শত নারী ধর্ষণের শিকার হয়েছিল তা কি ভুলে গেছে বিএনপি? তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ৭১-এর পাক-হানাদারের নির্যাতনকেও হার মানিয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে বলেন, কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারবেন না আয়নায়। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তান্ডব চালিয়েছিল তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি জড়িত ছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এর আগেও ভাস্কর্য ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ত্রাস সৃষ্টিতে হেফাজতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার যত প্রয়াস তার সবগুলোর সাথেই বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মনে করেন। | 6 |
ওজনে অনিয়মসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ বাড়িয়ে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন-২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন-২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই আইন অনুযায়ী মানদণ্ডহীন বাটখারার জন্য বিদ্যমান ছয় মাস জেলের সঙ্গে জরিমানার পরিমাণ অনূর্ধ্ব তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
একইভাবে আরও কয়েকটি ধারায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এই আইন ছাড়াও বৈঠকে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে যেসব শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, তা হালনাগাদ করা হয়েছে।
| 6 |
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সতর্ক খুলনার স্বাস্থ্য বিভাগ। এ জন্য হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, ওমিক্রন শনাক্তে খুলনায় নেই কোনো ব্যবস্থা।জানা গেছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সরকারি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে ছিল না করোনা ইউনিটসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা। যে কারণে সুচিকিৎসা দিতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল চিকিৎসক-নার্সসহ হাসপাতাল কর্মীদের। পরবর্তী সময়ে খুলনার তিনটি হাসপাতালে সব মিলিয়ে করোনা ইউনিটসহ ৩২৫টি শয্যা করা হয়।করোনার সংক্রমণ কমে যাওয়ায় জেনারেল হাসপাতাল এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে চলতি মাস থেকে আবারও বিভিন্ন স্থানে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আবার সেই সঙ্গে করোনার তৃতীয় ঢেউ ওমিক্রনের শঙ্কা দেখা দিয়েছে। তাই তৃতীয় ঢেউ মোকাবিলায় আগেভাগেই সতর্ক অবস্থানে খুলনার স্বাস্থ্য বিভাগ।হাসপাতালগুলো প্রস্তুত রাখা হচ্ছে। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রবিউল হাসান বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ শয্যার করোনা ইউনিট রয়েছে। বর্তমানে বেশির ভাগ শয্যাই খালি থাকে। তবে ওমিক্রনের শঙ্কা থেকে হাসপাতালের চিকিৎসক-নার্স করোনা চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।অপরদিকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক মো. আব্দুস শাকুর বলেন, হাসপাতালে ৪৬টি শয্যা নিয়ে করোনা ইউনিট খোলা হয়েছিল। করোনার সংক্রমণ কমে যাওয়ায় ইউনিটটি বন্ধ রয়েছে। তবে ওমিক্রনের শঙ্কায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে যেকোনো সময় ইউনিটটি আবার চালু করা হবে। অন্যদিকে খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ওমিক্রনের শঙ্কায় ইতিমধ্যে করোনা চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সসহ অন্যদের সঙ্গে কথা হয়েছে, সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।তবে করোনা চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসকেরা বলছেন, সতর্ক থাকলেও ওমিক্রন শনাক্তের ব্যবস্থা নেই খুলনায়। যে কারণে ওমিক্রনে আক্রান্ত হলেও তাঁকে প্রাথমিক পর্যায়ে সুচিকিৎসা দিতে বিড়ম্বনায় পড়তে হবে চিকিৎসকদের। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম তুষার আলম বলেন, চিকিৎসকেরা সতর্ক আছেন। কিন্তু ওমিক্রন শনাক্তের ব্যবস্থা নেই। তাই চিকিৎসা দিতে বেগ পেতে হবে চিকিৎসকদের। তিনি খুলনায় ওমিক্রন শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান।কিছুদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে সারা দেশে। মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা কমে গেছে। সামাজিক দূরত্ব যেমন কেউ মানছেন না, তেমনি মাস্কের ব্যবহার কমে গেছে। আর তাই তো প্রশাসন স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, স্বাস্থ্যবিধি না মানলে সবারই বিপদ। তাই সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। এ ছাড়া ওমিক্রন প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ ছাড়া আগামীকাল রাত আটটার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আসতে পারে বলেও তিনি জানান। খুলনায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন। মারা গেছেন ৮০৮ জন। | 6 |
সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে, দেশে গত দুই বছরে ৭১টি এসি দুর্ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকার। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুন লাগলে তা জীবনের জন্য হুমকির পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এসি ত্রুটিপূর্ণ হলে এমন ঝুঁকি বেশি থাকে। তাই এসি দুর্ঘটনার কারণ ও করণীয় সম্পর্কে জানা থাকলে জীবনকে অপেক্ষাকৃত নিরাপদে রাখা সম্ভব। সারা বিশ্বেই এসি থেকে দুর্ঘটনায় তথা অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্নিনিরাপত্তা সংস্থার তথ্য অনুসারে, এসিজনিত দুর্ঘটনায় সেই দেশে বছরে গড়ে ২০ জনের মৃত্যু হয়। আর ক্ষতি হয় আট কোটি টাকার বেশি সম্পদের। বাংলাদেশেও দিন দিন এসির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুসারে দেশে গত দুই বছরে ৭১টি এসি দুর্ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকার। বিশেষজ্ঞরা জানান, এসি স্থাপন ও সংযোগব্যবস্থায় ত্রুটি, অতিরিক্ত তাপ, ময়লা ও দূষণ, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে অবহেলা, বৈদ্যুতিক শর্টসার্কিট এবং আশপাশে দাহ্য পদার্থের উপস্থিতি-এগুলোই সাধারণত এসি দুর্ঘটনার প্রধান কারণ। এসি মূলত কক্ষের গরম বাতাস কম্প্রেসর যন্ত্রের মাধ্যমে ঠান্ডা করে পুনরায় তা কক্ষে ফেরত পাঠায়। এই প্রক্রিয়ায় কম্প্রেসরের গ্যাসের চাপ সর্বোচ্চ পর্যায় অতিক্রম করলেই এসি বিস্ফোরিত হতে পারে। এ সম্পর্কে ইলেকট্রা ইন্টারন্যাশনালের সেবা বিভাগের প্রধান নিয়াজ মোহাম্মদ জানান, এসির ক্ষেত্রে কম্প্রেসরের মান খুবই গুরুত্বপূর্ণ। ভালো ব্র্যান্ডের এসি না হলে কম্প্রেসরসহ অন্যান্য যন্ত্র ঠিকভাবে কাজ করে না। এ ছাড়া স্থাপনের সময় ঠিকভাবে সংযোগ দেওয়া না গেলে কিংবা পাইপের কোথাও ছিদ্র হলে তাতেও কম্প্রেসরের চাপ বাড়ে। এতে কক্ষ যেমন প্রয়োজন অনুসারে ঠান্ডা হয় না, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। এসির কার্যক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ কম্প্রেসর, কনডেনসার ও বায়ু প্রবাহের সংযোগ লাইনে দূষণ। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুসারে বায়ু দূষণে ২০২১ সালে বিশ্বে সবার ওপরে স্থান পায় বাংলাদেশ। আর দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। সুতরাং এসি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারকারীকে দূষণের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। নিয়াজ মোহাম্মদ জানান, এসির মধ্যে ধুলা জমে গেলে তা অভ্যন্তরীণ উপাদানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কনডেনসারে ময়লা জমলে এসি তাপ বাইরে বের করতে পারে না। এতে তাপ ও চাপ বেড়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। তবে বাংলাদেশে এসি দুর্ঘটনার ক্ষেত্রে বাহ্যিক কারণকেই প্রধান বলে মনে করা হয়। গ্যাসের লাইনে ছিদ্র কিংবা রুমে থাকা দাহ্য পদার্থ থেকে বড় অগ্নিকাণ্ডের সংবাদ প্রায়ই পত্রিকার খবর হয়। সে জন্য দুর্ঘটনা এড়াতে এসির যত্ন নেওয়া ও সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি কক্ষে যাতে কোনো দাহ্য পদার্থ না থাকে, তা নিশ্চিতে জোর দিতে হবে। বৈদ্যুতিক তারের শর্টসার্কিটের কারণেও এসি দুর্ঘটনা ঘটে। এই হারও কিন্তু কম নয়। বৈদ্যুতিক তারের সংযোগ ঠিকভাবে না লাগানো হলে এসি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। তাই স্থাপনের আগে বৈদ্যুতিক সংযোগ এসির জন্য উপযোগী কি না, সেটি পরীক্ষা করে নেওয়া উচিত। বৈশ্বিক উষ্ণতার কারণে বাইরের পরিবেশের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি তাপমাত্রায় এসির কার্যক্ষমতা না বুঝে দীর্ঘ সময় ব্যবহার করা ঠিক নয়। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো যেতে পারে বলে জানিয়েছেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পণ্য সেবা বিভাগের প্রধান সাদাত শাহরিয়ার। তিনি বলেন, নিয়মিত ফিল্টার, কয়েল ও সংযোগ লাইন পরিষ্কার করা, কম্প্রেসরের কার্যক্ষমতা ও বিদ্যুতের সংযোগ যাচাই করা উচিত। এ জন্য ব্যবহারকারীদের বছরে অন্তত দুবার দক্ষ কর্মী দিয়ে এসি সার্ভিসিং করানোর পরামর্শ দেন তিনি। সাদাত শাহরিয়ার আরও বলেন, এসি কোনো বিপজ্জনক যন্ত্র না। সারা বিশ্বেই এটি ব্যবহার করা হচ্ছে। এসির মধ্যে যেসব রাসায়নিক, যন্ত্র ও যন্ত্রাংশ আছে, তার কোনোটির মাধ্যমেই স্বাভাবিক অবস্থায় অগ্নিকাণ্ড ঘটার কথা নয়। যেসব দুর্ঘটনা হচ্ছে, তার অধিকাংশই ঘটছে মূলত বাহ্যিক কারণে। সঠিকভাবে ব্যবহার করলে এসি বিপজ্জনক হবে না। | 0 |
গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও লক্ষীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মাস্টার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এলাকাবাসী ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে জয়লাভ করার পর গতকাল শুক্রবার ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে রাত ১০টার দিকে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ তার ওপর অতর্কিতে হামলা চালান জনৈক আরিফ। তিনি মোটর সাইকেল থামিয়ে রউফ মাস্টারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান, জড়িত ব্যাক্তিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে। | 6 |
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: অফিসার রুরাল ক্রেডিট (আরসি)পদের সংখ্যা: ৩১২ বেতন ও সুযোগ-সুবিধা ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের যোগ্যতাকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাগুলোর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। চাকরিতে আবেদনের বয়সআবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে গত বছরের ২৫ মার্চ শেষ দিন গণনা করতে হবে। আবেদনের শেষ তারিখআগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফিআবেদন ফি ২০০ টাকা। ডাচ্-বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৫০। আবেদন যেভাবেআবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। | 1 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল কাতারে প্রবেশ করেছে। এ অবস্থায় কিছুটা আয়বৈষম্য তৈরি হয়েছে। সেটা কমাতে কাজ করছে সরকার।' আজ রবিবার ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 9 |
সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত 'অন্তিম' ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল এই ছবির ফার্স্টলুক পোস্টার। 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।'অন্তিম'-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে। এর আগে বলিউড ছবি 'লাভযাত্রী'তে দেখা গিয়েছিল সালমানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে। আয়ুশকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় উঠেপড়ে লেগেছেন সালমান। 'লাভযাত্রী'-তে তাঁর অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সালমানও দমবার পাত্র নন! এবার 'অন্তিম'- এ তাঁর চ্যালেঞ্জ তাই আয়ুশই। 'লাভযাত্রী'তে পাশের বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বডিবিল্ডার গ্যাংস্টারের সঙ্গে লড়তে দেখা যাবে। রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে। | 2 |
আগামী ২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। ফাইনাল কিছু হলে জানতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য কমপ্লেক্সে ৫ থেকে ৮ জানুয়ারি আয়োজিত পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। মেলার আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাসন্তী চাকমা এমপি, সচিব হামিদা বেগম, সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ক্য শৈ হ্লা ও অংসুই প্রু চৌধুরী বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম এবং একসময় সেখানে অনেক পর্যটক যেতো। এখন কমে গেছে। কিন্তু এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশ ও দেশের অর্থনীতি উপকৃত হবে। 'জিয়াউর রহমান ও এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল' উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে সেই নিপীড়নের অবসান ঘটিয়ে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন। সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের সঙ্গে প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে, পার্বত্য অঞ্চলেরও উন্নয়ন হয়েছে। তাই পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যথায় নিপীড়নকারীরা এখন মায়াকান্না করলেও ক্ষমতায় এলে আবার দমন-পীড়ন চালানোর পথ বেছে নেবে, বলেন হাছান মাহমুদ। | 6 |
ওয়ানডেতে সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো শিরোপা জিততে পারেনি টানা তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।দুয়ারে যখন কড়া নাড়ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন শিরোপা জিততে উন্মুখ হয়ে আছে অস্ট্রেলিয়া। এবার অজিদের শিরোপা জেতার সুযোগ দেখছেন দেশটির সাবেক গতিরাজ ব্রেট লিও।আগের ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল একবার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০১০ সালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের হাত ধরে অস্ট্রেলিয়ার শিরোপা জেতার সুযোগ দেখছেন লি। তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। দলটিকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দলও মানছেন লি। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক এই ফাস্ট বোলার বলেছেন, 'আমি মনে করি এটি অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর একটি। আমি একজন দেশপ্রেমিক। আমি চাই অস্ট্রেলিয়া জিতুক। এটা বিশ্বাস করি যে তারা জিততে পারে।'বেন স্টোকস-জোফরা আর্চার না থাকলেও ইংল্যান্ডেরও সুযোগ দেখছেন লি। এউইন মরগান-জস বাটলাররা অন্য দলগুলোর জন্য হুমকি হতে পারেন বলে মনে করেন তিনি। তবে ইংলিশদের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন ৪৪ বছর বয়সী এই ফাস্ট বোলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র হ্যাটট্রিকধারী এই বোলারের ভাষ্য, 'ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে। তারাও বিশ্বকাপ জিততে পারে।' | 12 |
দোহা চুক্তিতে উল্লেখিত তারিখের পর আফগানিস্তানে থেকে যাওয়া পশ্চিমা সেনাদেরকে 'দখলদার' হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিন ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি'কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন। তিনি বলেছেন, রাজধানী কাবুল দখল করার কোনও অভিপ্রায় তালেবানের নেই কিন্তু কোনও বিদেশি সেনা এমনকি কোনও সামরিক ঠিকাদারও এই নগরীতে থাকতে পারবে না। তিনি বলেন, "আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাব তবে বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আমাদের নেতৃবৃন্দ।" কাতারের রাজধানী দোহায় ২০২০ সালে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট। তবে সেইসঙ্গে গণমাধ্যমে এ খবরও বেরিয়েছে যে, সব সেনা প্রত্যাহার না করে বরং হাজারখানেক মার্কিন সেনাকে আফগানিস্তানে মোতায়েন রাখা হবে। ন্যাটোভুক্ত দেশগুলোর দূতাবাসগুলোর পাশাপাশি কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এসব সেনা আফগানিস্তানে থেকে যাবে বলে দাবি করা হয়েছে। এদিকে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির মোট ৪০০ জেলার মধ্যে অন্তত ১০০ জেলা দখল করার দাবি করেছে তালেবান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন দাবি করেন, তালেবান আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির বিরোধী। তবে কূটনিতক ও এনজিও কর্মীসহ অন্যান্য বেসামরিক বিদেশি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানো হবে না। তালেবান মুখপাত্র বলেন, আফগান জনগণের স্বার্থে বিদেশি দূতাবাস ও এনজিওগুলোকে কাজ করতে দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বাগরাম সেনাঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। দোহা চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে যাবে এবং এর পরিবর্তে তালেবান এই প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আইএস'সহ অন্য কোনও উগ্র জঙ্গি গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের ১১ সেপ্টেম্বরকে আফগানিস্তান থেকে তার দেশের সব সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করেছেন। ২০০১ সালের এই দিনে আমেরিকায় আল-কায়েদা সন্ত্রাসী হামলা চালিয়েছিল যার জের ধরে ওই বছরই আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারের পতন ঘটায় মার্কিন বাহিনী। বিডি প্রতিদিন/কালাম | 3 |
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে এবার খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। একই চিঠিতে বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অনিন্দ্য ইসলাম বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৯ ডিসেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানকে বাদ দেওয়া হয়। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক হয়েছেন আগের জেলা কমিটির সভাপতি শফিকুল আলমকে। জেলার আহ্বায়ক করা হয়েছে আগের সাধারণ সম্পাদক আমির এজাজ খানকে। কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবে অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নজরুল ইসলাম। সেখান থেকে নতুন কমিটি গঠনে ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ করেন তিনি। পাশাপাশি কমিটি পুনর্গঠনের দাবি জানান। এর দুই দিন পর ১৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নজরুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেয় কেন্দ্রীয় বিএনপি। তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল ওই নোটিশে। সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারণ দর্শানো নোটিশের জবাবে সন্তুষ্ট হতে না পারার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর প্রতি অবিচার করা হয়েছে। ৪৪ বছর রাজনীতি করে বিএনপিকে টিকিয়ে রাখার 'পুরস্কার' দেওয়া হয়েছে। নজরুল ইসলাম বলেন, তিন মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছে ২৯ পাতার একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। তাতে এ অঞ্চলের দল গঠনে যে অনিয়ম, স্বেচ্ছাচারিতা হয়েছে তার প্রতিকার চাওয়া হয়েছিল, সেই আবেদন মূল্যায়িত হয়নি। বরং আকস্মিকভাবে মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি গঠনের জন্য দীর্ঘদিন ধরে খুলনা বিএনপির সঙ্গে জড়িত থাকা কারো সঙ্গেই কোনো প্রকার আলোচনা করা হয়নি। একটি পক্ষ কারসাজি করে এ কাজ করেছে। | 9 |
অনেক অনেক কাল আগে এক মা ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে বাস করত। একদিন তারা নদীর ধারে বেড়াতে গেছে। সেখানকার কাহিনি নিয়ে গল্প 'ক্যাঙ্গারুর থলে'।আবার একদিন মাছেদের একটি দল পোকামাকড় শিকার করতে বের হয়। সেই কাহিনি নিয়ে মাছদের গল্প। বনের পাশে একটি অপরূপ সুন্দর পাহাড়ি ঝরনা আর একটি সুন্দর মেয়ে হাঁসের গল্প গায়াডারি প্লাটিপাস। এ রকম আরও আছে সূর্যের জন্ম, গোলো কাক ও অয়ারুগা কাকাতুয়া, হরবোলা পাখি উইদাহ, বাহলু চাঁদ ও একদল পথিক, গালা পাখি ও উল্লাহ গুইসাপ, বিল্বার ও মাইরাহ অস্ট্রেলিয়ার উপকথার দারুণ সব মজার গল্প। বন্ধুরা, তোমরা পড়তে পড়তে জেনে যাবে তারপর কী হলো।এগুলো অস্ট্রেলিয়ার রূপকথা। আচ্ছা, সব সময় অবশ্য গল্প শোনারই বা কী দরকার! নিজে নিজেও তো পড়া শিখতে হবে, কী বলো! অস্ট্রেলিয়ার জঙ্গলের পশুপাখির মজার সব রূপকথা জানতে হলে পড়তে হবে 'অস্ট্রেলিয়ার রূপকথা' বইটি।জেনে রাখো, বইটি লিখেছেন আনীলা পারভীন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বিপ্লব চক্রবর্তী। ইকরিমিকরি থেকে প্রকাশ পাওয়া এ বইটির দাম মাত্র ২০০ টাকা। | 6 |
ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী ১৫ মে সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১০ মে) এনবিআরের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি ) মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলোয় জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.