text
stringlengths
1
58.1k
label
int64
0
12
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফে রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দরবার শরীফের দুই পীরের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে নড়িয়া থানার ওসি (তদন্ত)সহ পাঁচজন পুলিশসদস্য ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। নড়িয়া থানা ও সুরেশ্বর দরবার শরীফের পীর কামাল নরীর খাদেম মুনসুর মৃধা জানান, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের পীর শাহ নুরে কামাল নুরী ও শাহ নুরী আক্তার চুন্নু মিয়ার মধ্যে দরবার শরীফের মধ্যে এলজিইডি নির্মিত রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুন্নু মিয়া পীরের ভক্ত ও সমর্থকরা ওই রাস্তার জমি নিজেদের দাবি করে কেটে ফেলার সময় কামাল নুরী পীরের ভক্তরা বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের ভক্ত ও সর্মথকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্রুপের মধ্যে লাঠি সোটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল নুরীর ভক্ত বছির মিয়ায়, নুরুল আমিন, মামুন মিয়া, ওসমান মিয়া, দেলোয়ার ও জাকির হোসেনসহ অন্তত ২০ আহত হয়। এদের মধ্যে কামাল নুরী তার সমর্থক চারজন গুলিবিদ্ধ হওয়ার কথা বললেও শরীয়তপুর সদর হাসপাতালের তথ্য অনুযায়ী কোনো গুলিবিদ্ধ লোক পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের মধ্যে ওসমান, মামুন ও নুরুল আমিনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। এ সময় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে নড়িয়া থানার ওসি তদন্ত আবুবকর মাতাব্বর, কনস্টেবল ইয়াকুব ও ইমাম হোসেনসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়। এ ব্যাপারে সুরেশরের পীর কামাল নুরী বলেন, সুরেশও দরবার শরীফের ভিতরে একটি পাকা রাস্তা চুন্নু মিয়ার লোকজন কেটে ফেলার সময় আমার ভক্তরা বাধা দেয়। আমি ২০১৪ সালে এলজিইডির মাধ্যমে এই রাস্তাটি নির্মাণ করি। এই রাস্তাাটি দিয়ে এলাকাবাসী চলাচল করে। আমার ভক্তরা রাস্তা কাটতে বাধা দিলে চুন্নু মিয়ার ছেলে মাওলা মিয়া আমার ভক্তদের উপর গুলি ছুড়ে। এতে আমার চারজন ভক্ত গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। এ বিষয় পীর শাহ নুরে আক্তার চুন্নু নুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে তার ছেলে মাওলা বলেন, আমাদের এটা পারিবারিক বিষয়। এ ব্যাপারে আমরা কোনো বক্তব্য দিব না। নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঞ্জুরুল হক আকন্দ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুরেশ্বর দরবার শরীফের দুই পীরের ভক্ত ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আমাদের ওসি তদন্তসহ পাঁচজন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।
6
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৬৩ জনে। একই সময়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ২১ জুলাই সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে একজন, বরগুনায় দুইজন ও ঝালকাঠিতে একজনসহ মোট ৬ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯৯ জনে দাঁড়িয়েছে। তিনি জানান, মোট আক্রান্ত ২৭ হাজার ৬৬৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৯০ জন নিয়ে মোট ১১ হাজার ৭৪৭ জন, পটুয়াখালীতে নতুন ৪০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৩২ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ২ হাজার ৭৫৭ জন, পিরোজপুরে নতুন ৫৮ জনসহ মোট ৩ হাজার ৮২৫ জন, বরগুনায় নতুন তিনজন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৭৪ জন এবং ঝালকাঠিতে নতুন ৩৮ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৮ জন। শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৯০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬৯০ জনের মধ্যে ৫৩ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
6
বলিউডের প্রতিভাবান অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী। সম্প্রতি তিনি কথা বলেছেন ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে। দুই তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নওয়াজ জানালেন, "শাহরুখ খানের সঙ্গে কাজ করলে মনে হয় সত্যি কোনও অভিনেতার সঙ্গে কাজ করছেন। একটি শট যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ রিটেক হয়। শাহরুখ একটা সময়ে থিয়েটারে অভিনয় করতেন বলেই এই পারফেকশন রয়েছে তার মধ্যে। অন্যদিকে সালমান খানের সঙ্গে কোনও দৃশ্য থাকলে তা একবারই শ্যুট করবেন সুপারস্টার। দ্বিতীয় টেক হবে না।" এদিকে, দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে ভক্তদের মনে আশা জাগিয়ে কাজে ফিরেছেন কিং খান। দীপিকা পাডুকোন, জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে 'পাঠান' ছবিতে। কয়েক মাস আগেই 'পাঠান'-এর শ্যুটিং শুরু করেছিলেন কিং খান। কিন্তু ভারত জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় ছবির সব কাজ। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ-দীপিকা-জন। মুম্বাইয়ের স্টুডিওতেই টানা ১০ দিন শ্যুটিং হবে। বায়ো বাবলের মধ্যেই শ্যুটিং হবে 'পাঠান'-এর। অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে দক্ষিণের সুপারস্টার বিজয় অভিনীত মাস্টার ছবির অফিশিয়াল হিন্দি রিমেকে দেখা যাবে সালমান খানকে । বিডি প্রতিদিন/ফারজানা
2
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে সরে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করছে আমেরিকা। ২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলনে এই চুক্তি হয়েছিল। বারাক ওবামা তখম মার্কিন প্রেসিডেন্টের পদে। চীন বলেছে, আমেরিকার উচিত এ ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া। মার্কিন পররাষ্ট সচিব মাইক পম্পেয়ো সোমবার বিকেলে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া প্রসঙ্গে বলেন, ''ওই চুক্তি মার্কিন কর্মী, ব্যবসায়ী এবং করদাতাদের উপরে অন্যায্য আর্থিক বোঝা চাপিয়ে দেয়। তা ছাড়া আমেরিকা ইতিমধ্যেই তার তাপ-বর্ধক নির্গমন কমিয়ে এনেছে।'' বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
3
রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজনঅভিনেতাও। তাদের কটাক্ষ করে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, 'আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি... আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক... মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।' বিডি প্রতিদিন/ফারজানা
2
কনের মা-বাবা এই জুটির নাম দিয়েছিলেন 'হাতি আর কবুতর'। দেবেন না কেন, বর তো ছিল কনের চেয়ে ২১ বছরের বড়। ১০০ কিলোগ্রামের চেয়েও বেশি ছিল তাঁর ওজন। উচ্চতাও ছিল দেখার মতো।তবে এ কথা সবাই স্বীকার করতেন যে, দিয়েগো রিভেরার ছিল এক রসিক মন, জীবনের আনন্দের প্রতি ছিল অপরিসীম আনুগত্য, আর হৃদয়টা ছিল খুবই স্পর্শকাতর আর কোমল।১৯২২ সালেই মেক্সিকোর কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন তিনি। ১৯২৭-২৮ সালে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে, তার কিছুদিন আগে নিজ বাড়িতে আতিথ্য দান করেছিলেন সোভিয়েত কবি মায়াকোভ্স্কিকে। তিনি বিয়ে করেছিলেন ফ্রিদা কাহলোকে। ফ্রিদা তখনো খ্যাতি পাননি।ফ্রিদার বাবা গুয়েরমো কাহলো ছিলেন হাঙ্গেরি থেকে আসা এক ইহুদি। ছবি তোলাই ছিল তাঁর পেশা। মা ছিলেন অসাধারণ সুন্দরী মাতিলদা কালদেরন। দুই সন্তান ছিল তাঁদের সংসারে। বড়টিই ফ্রিদা। ফ্রিদার চেহারার সঙ্গে তাঁর মায়ের চেহারার ছিল অদ্ভুত মিল। বাবাও মেয়েটাকে ভালোবাসত হৃদয় দিয়ে। বুদ্ধিমতী ছিল মেয়েটি। স্কুলে মেয়েটা ছুটে বেড়াত, যেন এক রঙিন প্রজাপতি। যারা জানত, ছ'বছর বয়সে মেয়েটা পোলিও-আক্রান্ত হয়ে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য হয়েছে, তারা ওর এই চঞ্চল চলাচলে অবাক হতো।ফ্রিদার এই নান্দনিক ওড়াউড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়, যখন তাঁর বয়স সতেরো। যে বাসে করে ফ্রিদা যাচ্ছিল, তা অকস্মাৎ দুর্ঘটনায় পড়ে। একটি ট্রামের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন ফ্রিদা। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। কয়েক বছর ধরে চলে চিকিৎসা। তাঁর জীবনের আশাই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। তীব্র ব্যথায় মানসিকভাবে নিঃস্ব হয়ে যেতে থাকেন ফ্রিদা। মোট ৩৩টি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। বলা হয়ে থাকে, নিশ্বাস নেওয়া ছাড়া তাঁর শরীরের কোনো অস্তিত্বই ছিল না। এ সময়টি নিয়ে ফ্রিদা তাঁর মাকে বলেছিলেন পরে, 'শুধু ছবি আঁকতাম বলেই সে সময় বেঁচে ছিলাম।' ছবি আঁকার ঘটনাই ফ্রিদা আর দিয়েগো রিভেরার মধ্যে গড়ে দিয়েছিল সেতুবন্ধন। সেই যে স্কুলের দিনগুলোতে ফ্রিদা তন্ময় হয়ে দেখত শিক্ষক দিয়েগোকে, সে স্মৃতি মলিন হয়নি কখনো। কিন্ডারগার্টেন স্কুলের দেয়াল রাঙিয়ে দিতেন দিয়েগো তাঁর নান্দনিক হাতের আঁচড়ে। কয়েক বছর পর সেই শিক্ষকের কাছে নিজের আঁকা ছবি নিয়ে গেলেন ফ্রিদা। ভয় ছিল মনে, বড় শিল্পী হয়তো তাঁকে পাত্তা দেবেন না, তাড়িয়ে দেবেন। কিন্তু ঘটল একেবারে উল্টো ব্যাপার। খুবই আগ্রহ নিয়ে ফ্রিদার ছবিগুলো দেখলেন দিয়েগো। তবে এ কথা এখন আর স্পষ্ট নয়, কোন বিষয়টি ভালো লেগেছিল দিয়েগোর-ফ্রিদার আঁকা ছবি নাকি স্বয়ং ফ্রিদা। সে রহস্যের জট না খুললেও আমরা অচিরেই দেখতে পাচ্ছি, ফ্রিদাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছেন দিয়েগো, ফ্রিদার বাবার কাছে। তাতে গুয়েরমো তেলেবেগুনে জ্বলে উঠলেন। মেয়ের প্রায় দ্বিগুণ বয়সী মানুষকে বর হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রগাঢ় ভালোবাসার কাছে পরাজিত হলেন বাবা। হার মানার আগে শুধু বললেন, 'আমার মেয়ে সারা জীবন অসুস্থ থাকবে। এটা মেনে নিয়ে যদি বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো, আমি রাজি আছি মেয়েকে তোমার হাতে তুলে দিতে।'ফ্রিদা বিয়েতে দিলেন জমকালো সাজ। আগুন ছড়ানো কণ্ঠহার, বড় বড় কানের দুল, মেক্সিকোর ঐতিহ্যবাহী গাউনে তাঁকে লাগছিল অসাধারণ। ফ্রিদার অপার সৌন্দর্যে দিয়েগোর আগের বউ লুপে মারিনের মনে জ্বলে উঠল ঈর্ষার আগুন। ফ্রিদার খোঁড়া পা নিয়ে বিদ্রূপ করলেন তিনি, 'দেখ, কি এক দেশলাই-সদৃশ পায়ের কাছে আমার লোভনীয় পা পরাজিত হয়েছে!'সেখানেই শুরু হয়ে গেল তর্কযুদ্ধ। অন্যদের তর্কের মধ্যে তর্কে জড়িয়ে পড়লেন ফ্রিদা আর দিয়েগোও। শেষে ফ্রিদা সটান চলে এলেন বাবা-মায়ের কাছে। শুধু কয়েক দিন বাদে দিয়েগো ফ্রিদাকে নিজ ঘরে নিয়ে যেতে পারলেন।বিয়ের কয়েক দিন পর লুপে মারিন নতুন বউ-বরের বাড়ি এলেন। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলেন বাড়ি। দেখলেন তা ঠিকভাবে সাজানো গোছানো হয়েছে কিনা। তারপর ফ্রিদাকে নিয়ে বাজারে গেলেন। তাঁকে নিয়েই কিনলেন রান্নার সরঞ্জাম, দিয়েগোর পছন্দের রান্না শিখিয়ে দিলেন ফ্রিদাকে। বললেন, 'দিয়েগো কাজ করতে করতেই নাশতা করে। একটা ট্রেতে করে ঢাকা দিয়ে খাবার নিয়ে যেতে হয় সেখানে। যে কাপড়ে ঢাকা থাকবে খাবার, সে কাপড়ে লেখা থাকতে হবে, 'আমি তোমাকে শ্রদ্ধা করি।' লুপে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়েছিলেন ম্যাক্সিকান চাষিদের কাছ থেকে। নব্য দম্পতির জীবন এর পর থেকে সুখে-স্বাচ্ছন্দ্যে ভরে গিয়েছিল, এমন কথা যারা ভাবছেন, তারা ভুল করছেন। খুব দ্রুতই তাঁদের মধ্যে শুরু হলো ঝগড়াঝাঁটি। দিয়েগো তাঁর বদভ্যাসগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারছিলেন না। পুরোনো বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরার উৎসাহ তাঁর বিন্দুমাত্র কমেনি। তিনি সমালোচনা একেবারেই সহ্য করতে পারতেন না। আর ফ্রিদা নিজের নান্দনিক ঔৎসুক্যে জাজ্বল্যমান হয়ে স্বামীর পাপগুলো ধরিয়ে দিতে লাগলেন। দিয়েগো তা সহ্য করতে পারতেন না, হাতের তুলি ছুড়ে ফেলে তিনি ঘর থেকে বের হয়ে যেতেন। যাওয়ার সময় গালাগাল করতেন ফ্রিদাকে। কিন্তু বাড়ি তো ফিরতেই হতো। ফেরার সময় তাঁর হাত ভরে থাকত উপহারে-দামি দামি কানের দুল, গলার হারসহ কত কিছুই না উপহার দিতেন ফ্রিদাকে। ফ্রিদা খুব পছন্দ করতেন অলংকার। দামি পাথরের অলংকার হোক, হোক সস্তা কাচের-সবটাই ছিল ফ্রিদার পছন্দের। ফ্রিদা ম্যাক্সিকান পোশাক পরতে পছন্দ করতেন, নানা রঙের সুতোয় জড়িয়ে রাখতেন নিজের চুল।খ্যাতনামা চিত্রকর দিয়েগোকে ফ্রিদা দেখতেন বড় এক খোকা হিসেবে। তিনি তাঁর ছবিতে দিয়েগোকে আঁকতেন তাঁর কোলে বসে আছেন, এমনভাবে। বড় দুর্ঘটনার পর ফ্রিদার সন্তান হবে না বলে শঙ্কা ছিল। তাই দিয়েগোর প্রতি তাঁর এক ধরনের অপত্যস্নেহ কাজ করত। বাথটাবে অনেক খেলনা ছড়িয়ে রেখে তিনি দিয়েগোকে স্নান করাতেন।ফ্রিদা তিনবার সন্তানসম্ভবা হয়েছিলেন, তিনবারই অ্যাবরশন হয়ে গিয়েছিল। সন্তানের আশায় দিয়েগো এবার ফ্রিদাকে নিয়ে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।ফ্রিদা যুক্তরাষ্ট্রকে ভালো বাসেননি। তিনি তাঁর ডায়েরিতে লিখেছিলেন, 'অভিজাত সমাজ আমাকে স্বস্তি দেয় না। বড়লোকদের আমার ভালো লাগে না। কারণ, আমি দেখেছি হাজার হাজার মানুষ বাস করছে চরম দারিদ্রের মধ্যে, তাদের খাবার নেই, থাকার মতো বাড়ি নেই, এটা আমাকে দারুণ আহত করে। হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে অভুক্ত রেখে বড়লোকেরা ফুর্তি করে বেড়ায়, যা আমাকে বিরক্ত করে। তবে যুক্তরাষ্ট্রে শিল্পের বিকাশ আমাকে মুগ্ধ করে। আমি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের মানুষ ভুগছে রুচির বিকারে...তারা যেন বাস করে মুরগির খোঁয়াড়ে, যা ময়লা আর অস্বস্তিতে ভরপুর। বাড়িগুলো যেন ওভেন, বাড়িগুলো সম্পর্কে যা বলা হয়, তা আসলে মিথ। হতে পারে আমি ভুল করছি, কিন্তু আমি সে কথাই বলছি, যা আমি অনুভব করছি।'যুক্তরাষ্ট্র-ভ্রমণ ফ্রিদার জন্য একেবারেই সুখকর হয়নি। ডেট্রয়েটে থাকাকালীন তিনি অসুখে পড়েছিলেন। সেখানে চিকিৎসকেরা বলেছিলেন, তিনি আর মা হতে পারবেন না। এ সময় তিনি যে ছবিটি আঁকেন, তার নাম ছিল 'হেনরি ফোর্ড হাসপাতাল, উড়ন্ত বিছানা'।ফ্রিদার আঁকাআঁকিতে এ সময় লেগেছে নতুন হাওয়া। দিয়েগো এই সময়টি সম্পর্কে বলেছেন, 'এ সময়ে ফ্রিদা যা এঁকেছে, তা এর আগে দেখেনি শিল্পের ইতিহাস-কঠোর সত্যের সামনে দাঁড়ানো নারীর ছবি।'দিয়েগো রিভেরা অবশ্য হাত গুটিয়ে বসে থাকেননি এ সময়। নেলসন রকফেলার তাঁকে রেডিও সিটিতে (এখন যা রকফেলার সেন্টার) ফ্রেসকো তৈরি করার কাজ দিয়েছেন। কিন্তু দিয়েগো কী আঁকলেন? তিনি প্রকাশ করলেন পুঁজিবাদকে সিফিলিসের শেষ অধ্যায় হিসেবে। আঁকলেন মার্ক্স, এঙ্গেলস, লেনিন, ত্রোৎস্কিসহ বিপ্লবের নায়কদের ছবি। ছবিগুলো, বিশেষ করে, লেনিনের ছবি দেখে খুবই বিরক্ত হলেন রকফেলার। তিনি ছবিগুলো বদলে দিতে বললেন। ফ্রিদা তাঁর স্বামীকে নতি স্বীকার করতে মানা করলেন। তাতে রকফেলারের নির্দেশে ধ্বংস করে ফেলা হলো দিয়েগোর কীর্তি।বিপ্লবের প্রতি ওঁরা দুজনেই ছিলেন বিশ্বস্ত। ১৯৩৬ সালে লিয়েভ ত্রোৎস্কির সঙ্গে দেখা হয়েছিল তাঁদের। ত্রোৎস্কি তখন স্তালিনের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। মেক্সিকোতে স্ত্রী নাতালিয়া সেদোভায়াসহ ত্রোৎস্কিকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন ফ্রিদা ও দিয়েগো। মেক্সিকোয় রুশ বিপ্লবের 'খলনায়ক'কে অভ্যর্থনা জানানোর মতো কেউ ছিল না। এই দম্পতিই তাঁদের সঙ্গে সখ্য পাতিয়েছিল।
4
নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসার খবর শুনে এক গৃহবধূ সবার অজান্তে স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি চলে গেছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ওলামাগঞ্জ গ্রামে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ওই নারীর বাবার বাড়ি লকডাউন ঘোষণা করে। পেশায় গার্মেন্টসকর্মী ওই গৃহবধূ গত ১২ মে চট্টগ্রাম থেকে স্বামীর বাড়ি উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে আসেন। এরপর তার শরীরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। এতে উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৭ মে তার স্বামীর বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে। এরপর শনিবার (৩০ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গৃহবধূ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এ খবর প্রশাসনের কাছে পৌঁছিলে গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পরে জানতে পারা যায়, তিনি বাসে বগুড়ায় পৌঁছেছেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে ফিরিয়ে আনা হয়। তবে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে না গিয়ে পালিয়ে বাবার বাড়ি ওলামাগঞ্জ গ্রামে চলে যান। রবিবার (৩১ মে) দুপুরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজনসহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর কাদের ঘটনাস্থলে গিয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করেন। এঘটনা জানাজানি হলে ওই গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউএনও আব্দুর কাদের জানান, ওই নারী এখন বাবার বাড়িতেই আছেন। তার বাবার বাড়ি লকডাউন ঘোষণা করেছি। স্বাস্থ্য বিভাগ তার বাবার বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করবে।
6
বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন। চীনা দূতাবাস আরও জানায়, বাংলাদেশের করোনাভাইরাসের সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন। এর আগে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয় চীন। যা গত১২ মে দেশে আসে।ওই সময় সিনোফার্মের এই টিকাসহ ও এডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদনের কারখানাও স্থাপন করতে চায়। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসছেন।
6
বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৬টি বিশ্বকাপ খেলার দৃষ্টান্ত গড়লেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। পাকিস্তানের বিপক্ষে রোববার মাঠে নামার সঙ্গেই তিনি এই বিশ্বরেকর্ডে নাম লেখান। নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড করেন ভারতীয় অধিনায়ক। এতে তিনি ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকার আর জাভেদ মিয়াদাদের মতো কিংবদন্তিদের রেকর্ড। ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০০ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মিতালি। এরপর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২ বিশ্বকাপেও খেললেন ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপে সবমিলিয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৫২.১৮ গড়ে মিথালির সংগ্রহ ১১৪৮ রান। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেছেন ভারতীয় অধিনায়ক। ভারতের লিটন মাস্টার টেন্ডুলকার তার প্রথম বিশ্বকাপ খেলেন ১৯৯২ সালে। এরপর ১৯৯৬ থেকে ২০১১ টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার। ৪৫ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৫৬.৯৫ গড়ে ২২৭৮ রান করেছেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান। অন্যদিকে মিয়াদাদ খেলেছেন ১৯৭৫ থেকে ১৯৯৬- ক্রিকেট বিশ্বকাপের প্রথম ছয় আসর। যেখানে ৩৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৪৩.৩২ গড়ে কিংবদন্তি পাকিস্তানি ব্যাটারের সংগ্রহ ১০৮৩ রান।
12
হলিউডের সর্বকালের ইতিহাস সৃষ্টিকারী বিগ বাজেটের মুভি 'ট্রয়'-এর ব্রাইসিস চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। হলিউড ক্র্যাশ ব্র্যাড পিট অভিনীত এই মুভিতে পরে ব্রাইসিস চরিত্রে রোজ ব্রাইন স্থলাভিষিক্ত হন। তবে ট্রয়ের প্রস্তাব ঐশ্বরিয়া ছেড়ে দেয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট। প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, 'বলিউড ও হলিউডের কর্মক্ষেত্রের পরিবেশের কিছু পার্থক্য রয়েছে। ২০০৪ সালে উলফগ্যাং পিটারসনের পরিচালনায় এরিক বানা, অরল্যান্ডো ব্লুম, রোজ ব্রাইন, ডায়ান ক্রুগার, ব্র্যাড পিট অভিনীত এই চলচ্চিত্রের প্রস্তাব পান। হলিউড ও বলিউডের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্যটি হচ্ছে, হলিউডে কোনো মুভির কাজ চলাকালে সম্পূর্ণভাবে সেখানে নিবেদিত থাকতে হয়। অন্য কোথাও যাওয়া বা অন্য মুভির কাজ করাও সম্ভব হয় না।' এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, 'সুযোগ পেলে আমি ঐশ্বরিয়ার সাথে অভিনয় করতে চাই। কারণ তিনি দারুণ এক বহুমাত্রিক অভিনেত্রী। শুধু বলিউডই নয়, তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের দ্বারা পশ্চিমেও দারুণ জনপ্রিয় তিনি। তাই আমি মনে করি, অ্যাশের সাথে ট্রয়ে অভিনয়ের সুযোগ আমি মিস করেছি।' বিডি প্রতিদিন/ অন্তরা কবির
2
পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় খিয়াং। সর্বশেষ জরিপে এদের জনসংখ্যা প্রায় ২ হাজার। তবে সময়ের সঙ্গে তাদের জনসংখ্যা বাড়ার বদলে কমছে, বলছেন খিয়াংরা।রাঙামাটির রাজস্থলীর কুক্যাছড়ি, ধনুছড়া, আরাছড়ি; কাপ্তাইয়ের চন্দ্রঘোনায়; বান্দরবান জেলায় গুংরু, ডোবাছড়িতে এদের মূল বসবাস। এ ছাড়া চট্টগ্রামের চন্দনাইশ, কক্সবাজারের মালুমঘাটসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে এদের বসবাস রয়েছে।পিতৃতান্ত্রিক সমাজের খিয়াংরা বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মানুসারী। ক্ষুদ্র এই গোষ্ঠীতে ৩ জন এমবিবিএস সম্পন্ন চিকিৎসক আছেন। তবে এখন পর্যন্ত নেই কোনো বিসিএস কর্মকর্তা। খিয়াং কল্যাণ সংস্থার সহসভাপতি অংথুই খিয়াং জানান, খিয়াংদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আছে। কিন্তু তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দারিদ্র্য আর পরিবারের হাল ধরতে গিয়ে শিক্ষাকে বিসর্জন দিতে হয় খিয়াং ছেলেদের। মেয়েরা পারিবারিক ও সরকারিভাবে শিক্ষার সুযোগ পেলেও তাঁদের অনেকে অন্য সম্প্রদায়ে বিয়ের বন্ধনে জড়িয়েছেন। এতে কমেছে খিয়াংদের সংখ্যা, তেমনি হারিয়ে যাচ্ছে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য।এদিকে পার্বত্য চট্টগ্রামে এদের কোথাও নেই খিয়াংদের জনপ্রতিনিধি। জেলা পরিষদে খিয়াংদের থেকে প্রতিনিধি থাকার কথা হলেও পাংখোয়া থেকে তাঁদের প্রতিনিধিত্ব করা হচ্ছে।এ সম্পর্কে অংথুই খিয়াং বলেন, 'দুঃখ-কষ্ট বোঝার মতো কোনো প্রতিনিধি আমাদের নেই। সরকারি চাকরি থেকে কোটা তুলে নেওয়া হয়েছে। এ অবস্থায় আমাদের অস্তিত্ব আরও হুমকিতে পড়েছে। রাষ্ট্র যদি স্বপ্রণোদিত হয়ে না দেখে, তাহলে আমাদের অস্তিত্ব অচিরেই হারিয়ে যাবে।'রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রনেল চাকমা বলেন, 'আমাদের যে বরাদ্দ আসে তা সংস্কৃতি বা গবেষণার কাজে দিয়ে থাকি। খিয়াংদের মধ্যে থেকে কেউ আবেদন করলে তা আমরা দেখতে পারি। তবে তাদের অধিকারের বিষয়টি রাষ্ট্র থেকে নির্ধারণ করতে হবে।'
6
বগুড়ায় সন্দেহভাজন এক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার লোহারপুল এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মো. কাওসার (২৫) শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। তার বাড়ি জয়পুরহাট জেলায়। বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের সমন্বয়কারী ও সহকারি পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান জানান, 'বন্দুকযুদ্ধে' পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জেএমবি সদস্যদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা ও দুইটি চাপাতিসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় জেএমবি সদস্য কাওসারসহ ৩-৪ জন নাশকতার উদ্দেশে মঙ্গলবার গভীর রাতে শিবগঞ্জের লোহারপুল এলাকায় সংগঠিত হচ্ছিল। এরপর রাত সোয়া ৩টার দিকে সেখানে অভিযান চালাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে জেএমবি সদস্য কাওসার নিহত হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। বগুড়া সদরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, নিহত কাওসারের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার চককানুপুর গ্রামে শিয়া মসজিদে মাগরিবের নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মোয়াজ্জেম হোসেন নামে ওই মসজিদের এক মুয়াজ্জিন নিহত হন। আহত হন ইমামসহ অপর দুই মুসল্লি। ঘটনার পর পরই ওই মসজিদের কোষাধ্যক্ষ সোনামিয়া বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে আনোয়ার হোসেন নামে এক জেএমবি সদস্য, মাদ্রাসা ছাত্র জুয়েল মিয়া ও শামছুল ইসলাম নামে অপর এক মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোন তথ্য মেলেনি। পরবর্তীতে ইয়াছিন আলী নামে জেএমবি'র এক আঞ্চলিক নেতাকে গ্রেফতার করা হলে সে ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গত ১২ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ইয়াছিন ওই সময় আদালতে দেওয়া জবানবন্দিতে নিজেকে শিয়া মসজিদে হামলার পরিকল্পনাকারী উল্লেখ করে ওই ঘটনায় জেএমবি সদস্য কাওসারের জড়িত থাকার তথ্য দেয়। তারপর থেকেই কাওসারকে গ্রেফতারের চেষ্টা চলছিল। ঢাকা ও রাজশাহীতে পুলিশের গুলিতে তিন 'জেএমবি সদস্য' নিহত হওয়ার পর একদিন পার না হতেই বগুড়ায় কথিত এই বন্দুকযুদ্ধ ঘটল। ঢাকার কালশীতে মঙ্গলবার ভোরে নিহত দুইজনের মধ্যে সুলতান মাহমুদ ওরফে কামাল ওরফে রানাও বগুড়ার শিয়া মসজিদে হামলায় জাড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
6
সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মিছিল হয়েছে। গত শুক্রবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জোট, সাতক্ষীরার আয়োজনে এসব কর্মসূচি পালন হয়।মিছিলটি সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানা মুহিদ বুলু, স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, খুলনা জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক বরুণ মণ্ডল, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্য ও সংগীত শিল্পী চৈতালি মুখার্জি, জেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক ডাঃঅসীম বিশ্বাস, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জি, সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ, সুজয় মজুমদার, দেবব্রত অধিকারী, সুজন বিশ্বাস, মোহন বিশ্বাস, অনুপম চক্রবর্তী, তন্ময় মণ্ডল, ধ্রুব নীল সরকার, প্রতিম বিশ্বাস, বাদল সরকার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে জঙ্গিবাদ একমাত্র বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের মূলোৎপাটনের মাধ্যমে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিদের অংশগ্রহণে ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২৬ নভেম্বর মুম্বাই বোমা হামলাসহ দেশ বিদেশের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।
6
রাষ্ট্রপতি কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ৫ ও ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। গতকাল রোববার বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে পিএসসির তিন নিয়োগ পরীক্ষা, তিতাসের নবম-দশম গ্রেডের চাকরি পরীক্ষা, সিলেট গ্যাস ফিল্ডের নিয়োগ পরীক্ষা, সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা, খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা, পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, রেল ও সেতু বিভাগেও নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
1
কারখানা, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও নবায়নের পুরো বিষয়টি ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি চালু হবে। অধিদপ্তর জানায়, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের (লিমা) ওয়েবসাইটে শ্রম আইন ও বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কারখানা, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সহজেই লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারবে। বর্তমানে প্রক্রিয়াটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। লিমা সহজে ব্যবহার করার জন্য অধিদপ্তরের মহাপরিদর্শক, প্রধান কার্যালয়ের যুগ্ম মহাপরিদর্শক, উপমহাপরিদর্শকসহ অন্য কর্মকর্তাদের জন্য গত দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) মুন্সিগঞ্জের একটি রিসোর্টে কর্মশালা হয়। এতে অনলাইনে লাইসেন্স প্রদান ও নবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারের ডিজিটালাইজেশন মহাপরিকল্পনার অংশ হিসেবে কলকারখানা পরিদর্শন, লাইসেন্স ফি গ্রহণ, লাইসেন্স প্রদানসহ অন্যান্য কার্যক্রম সহজীকরণের পাশাপাশি দ্রুত সেবা প্রদানে পরিকল্পনা নেওয়া হয়েছে।
0
মুগদা হাসপাতালের আইসিইউতে আগুনে দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতরা হলেন হাসপাতালের আইসিইউ নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ডবয় নাজমুল হাসান (২১) ও ওমর ফারুক (২৫)।নিয়ন্ত্রণে এসেছে মুগদা হাসপাতালের আগুনবার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, দগ্ধ ও আহতদের এখানে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন দগ্ধ হয়েছেন। বাকি তিনজনের মাথায় ও শরীরে কাট ইনজুরি রয়েছে। যাঁদের শরীরে কাট ইনজুরি, তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
6
কেমন লাগছে? আমার ধারণার বাইরে ছিল যে মানুষ আমাকে এত ভালোবাসে। কদিন ধরে নির্বাচনে অনিয়মের নানা প্রমাণ নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সবার সাড়া দেখে বুঝতে পেরেছিলাম, জয় আমার হবেই। প্রত্যাশিত জয় এসেছে, আমি খুশি। গত সাতটি দিন আমার কীভাবে যে গেছে, আমি জানি না। মনে হয়েছে, সত্যের জয় হয়েছে। যা চেয়েছিলেন তা তো হলো, এখন? চেয়ারের জন্য আমি এই নির্বাচন করিনি। সবার সঙ্গে থেকে চলচ্চিত্রের জন্য কাজ করতে চেয়েছি। সমিতিতে না থেকেও করোনাকালের আগে থেকেই নানাভাবে আমি শিল্পীদের জন্য কাজ করেছি। এবার একটি প্ল্যাটফর্ম থেকে এখানকার মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলাম। সেই কাজ এখন আরও ভালোভাবে করতে পারব। এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রের ভেতর-বাইরের অনেকে আপনাকে একজন যোদ্ধা আখ্যায়িত করেছেন, শুনেছেন? শুনেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। এ জন্য সবাইকে ধন্যবাদ। এই মানুষেরা যদি আজ আমার পাশে না থাকতেন, তাহলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। কারণ, আমি পরাজিত হওয়ার পর বারবার এই মানুষগুলো আমাকে সাহস জুগিয়েছেন, সামনে যেতে সাহায্য করেছেন। তাঁরা বলেছেন, 'আপনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি।' এই নির্বাচনে আপনি বিজয়ী হবেন, সেটা কি আগে থেকেই জানতেন? শতভাগ নিশ্চিত ছিলাম,কিন্তু অনিয়ম করে সেটা উল্টে দেওয়া হয়েছিল। আমি যে কাজটি করেছি, সততার সঙ্গে করেছি। আমি কোনো চেয়ার চাই না, এখানে একটা পরিবর্তন চেয়েছি। আমি এ-ও বলতে শুনেছি, নিপুণ একজন মেয়ে, শিল্পীদের কেউ মারা গেলে লাশ বহন করবেন কীভাবে? রিয়াজ ভাই এ কথার জবাব দিয়েছিলেন। বলেছিলেন, নিপুণের ১৫ জন ভাই আছেন তাঁরা লাশ বহন করবেন। আমি একজন মেয়ে, সেটা ঠিক আছে। মেয়ে হয়ে শাড়ি পরে আমি কতটা কাজ করতে পারি, দৌড়াতে পারি, এই কদিনে সেটা সারা বাংলাদেশ, এমনকি সারা বিশ্বের বাঙালিরা দেখেছে। চলচ্চিত্রের লোকেরা বলেছেন, একজন সাহসী নিপুণকে পেলাম, যাঁকে নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে লড়তে পারব। এর প্রতিদান আমি কীভাবে দেব, জানি না। ধন্যবাদ ছাড়া আর কিছু্ই দেওয়ার নেই। এই নির্বাচনে নেমে তাঁরা আমাকে কেন সাহসী বলছেন, তা-ও জানি না। তবে আমি এই নির্বাচন ঘিরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছি। ভবিষ্যতেও এই মনোভাব নিয়ে চলচ্চিত্রের জন্য পথ চলতে চাই। সাধারণ সম্পাদকের অনেক দায়িত্ব, শপথের পর আপনার প্রথম কাজ কী হবে? এত দিন আমাদের প্যানেলের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। ২৯ জানুয়ারি ফলাফল প্রকাশের পর আমাদের প্যানেলের যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরাও হতাশ ছিলেন। ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি নির্বাচিত হওয়ার পরও বলেছিলেন, আমাকে ছাড়া কীভাবে কাজ করবেন। এখন সুন্দরভাবে পরিকল্পনা করে আমি আর কাঞ্চন ভাই চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে পারব। আমরা এমন কাজই করব, যাতে বাংলা চলচ্চিত্র আলোকিত হয়। আপনার প্রতিদ্বন্দ্বী প্যানেলের অনেকেই এই কমিটিতে আছেন। সমন্বয় করে কাজ করতে সমস্যা হতে পারে? আমি এমন কিছু করব না, যাতে নিজের বা অন্যদের কাজ করতে অসুবিধা হয়। আর আমি সে ধরনের মেয়েও নই। ওই প্যানেলের অনেকে এই কমিটিতে আছেন, অনেকেই চলচ্চিত্রের পুরোনো মানুষ। তাঁদের পরামর্শ নিয়েই আমি ও কাঞ্চন ভাই কাজ করব। কিন্তু ছোট্ট এই নির্বাচন নিয়ে চলচ্চিত্রাঙ্গনজুড়ে যে ঘটনা ঘটে গেছে, তাতে চলচ্চিত্র সম্পর্কে বাইরের মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ জন্য পুরো সিস্টেম দায়ী। সেই সিস্টেম থেকে আমরা বের হতে চাই এবং আমরা দায়িত্ব নেওয়ার পর সেই কাজই আগে করব, যাতে এ ধরনের নির্বাচন নিয়ে সাধারণ মানুষ বিরক্ত না হয়। আমার বিশ্বাস, আমি পারব। কারণ, আমার সঙ্গে চলচ্চিত্রের মানুষেরা আছেন। দেখুন, এই নির্বাচনে শিল্পীরা যে পরিমাণ ভোট আমাকে দিয়েছেন, আমি সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কাজ করব, যাতে ভবিষ্যতে এই জায়গা নিয়ে কেউ খারাপ মন্তব্য করতে না পারে। ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীকে নিয়ে কী ভাবছেন? এখন তো আর কোনো সমস্যা নেই। আমরা আগে থেকেই চেয়েছি তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু আগের কমিটি সেটা করেনি। আদালত থেকে ১০৩ জনের ব্যাপারে ইতিবাচক রায় এসেছে। এখন তো আর কোনো সমস্যা নেই। কারণ, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ক্যাবিনেট মিটিংয়ে সবার সম্মতিতে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ আছে। আমরা সেই কাজ করব। কারণ, আমি সব সময়ই নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছি, তাঁদের জন্য কাজ করেছি। সুতরাং, এখানেও আমি ফেল করব না।
2
সৌদি আরবে নিয়োগকর্তার নির্যাতনের শিকার বাংলাদেশি নারী শ্রমিক সুমি আক্তারকে অবশেষে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তার দেশে ফেরা নিশ্চিত হয় বলে জানান জেদ্দা কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান। শুক্রবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। পরে জেদ্দা কনস্যুলেটের হস্তক্ষেপে সুমিকে নিয়োগকর্তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। শুরুতে সুমির নিয়োগকর্তার দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল পরিশোধ না করা পর্যন্ত তাকে ফাইনাল এক্সিট- অর্থাৎ দেশে ফিরতে দেয়া হবে না বলে জানালেও পরে নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হয়। আদালত, সুমির দেশে ফেরার আবেদন মঞ্জুর করায় তার দেশে ফেরায় আর কোন বাধা নেই বলে জানায় জেদ্দা কনস্যুলেট। বিডি প্রতিদিন/হিমেল
6
কাউকে হয়রানি না করার জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) ডিরেক্টর জেনারেলকে (ডিজি) পরামর্শ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে 'স্টপ লিস্ট' থেকে ইমরান খানের দল পিটিআইয়ের নেতাদের দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিটিআই নেতা শাহবাজ গিল, শাহজাদ আকবরসহ অন্যদের নাম 'স্টপ লিস্টে' অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা এক পিটিশনের শুনানি চলাকালে বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ নির্দেশ দেন। খবর জিও নিউজের। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গুরুত্বপূর্ণ ছয় সহযোগীর নাম 'স্টপ লিস্টে' অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না। গিল, আকবর, এফআইএ আইন পরিচালক এবং যুগ্ম স্বরাষ্ট্র সচিব আদালতে উপস্থিত ছিলেন। ইসলামাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, এটি গুরুতর বিষয়। আদালত কখনোই প্রতিহিংসার ভিত্তিতে কাজ করতে দেবে না। স্টপ লিস্টে অন্তর্ভুক্ত পিটিআই নেতারা হলেন- ইমরান খানের মুখ্য সচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহযোগী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহিতা বিষয়ে সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল গোহার নাফিস ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পাঞ্জাব জোনের ডিজি মুহাম্মদ রিজওয়ান।এ ছাড়া পিটিআই-এর সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান ড. আরসালান খালিদকেও তালিকায় যুক্ত করা হয়েছে।
3
ইউরোপের ছোট্ট একটি দেশ সান মারিনো। এই দেশের আয়তন মাত্র ২৪ স্কোয়্যার মাইলস। আর জনসংখ্যা এক কোটি কিংবা ৫০ লক্ষ তো দূরের বিষয়, ৫০ হাজারও নয়। খুব বেশি হলে ৩৪ হাজার হবে। সেই দেশ থেকেই অলিম্পিক্সে অংশ নিতে এসেছেন ৫ জন অ্যাথলিট। তার মধ্যে ইতিহাস গড়ে ফেললেন শুটার আলেসান্দ্রা পেরিলি। মহিলাদের শুটিংয়ের ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ছোট্ট সান মারিনোকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন তিনি। তাঁর এই সাফল্য উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। খবর হিন্দুস্তান টাইমসের। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় পদকও নিশ্চিত করে ফেলেছেন আলেসান্দ্রা পেরিলি। ব্রোঞ্জের পর এ বার সোনা জয়ের আশায় সান মারিনো। আলেসান্দ্রা পেরিলি তাঁর সঙ্গী জিয়ান মার্কো বার্তিকে সঙ্গে নিয়ে শুটিংয়ের নিউ ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন। সোনা জয়ের ম্যাচে তাঁরা মুখোমুখি হবেন স্পেনের ফতিমা গালভেজ এবং আলবার্টো ফার্নান্ডেজের। সোনা জিতলে আরও বড় একটি পালক যোগ হবে সান মারিনোর মুকুটে। সান মারিনো দেশটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ইতালি। যাতায়াত থেকে ব্যবসা-বাণিজ্য, সব কিছুর জন্যই সান মারিনোকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। তাতে সান মারিনোর কোনো আক্ষেপ রয়েছে কিনা, সে কথা জানা নেই। তবে যদি থেকেও থাকে, তা হলে সেই আক্ষেপে কিছুটা হলেও মলমের কাজ করেছে আলেসান্দ্রা পেরিলির পদক। মহিলা এই শুটার যে বিশ্বের দরবারে তাঁর ছোট্ট দেশের মাথা গর্বে উঁচু করে দিয়েছে। এ বারের অলিম্পিক্সে সান মারিনো থেকে যে পাঁচ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র পদক জয়ের সম্ভাবনা ছিল শুটার আলেসান্দ্রা পেরিলিকে ঘিরেই। কারণ এর আগেও অলিম্পিক্সে সান মারিনোর হয়ে সেরা পারফরম্যান্স করেছিলেন আলেসান্দ্রাই। ২০১২ লন্ডন অলিম্পিক্সে এই একই ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন তিনি। চতুর্থ স্থানে শেষ করেছিলেন আলেসান্দ্রা পেরিলি। আর তারও আগে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেলের প্রোন ইভেন্টে ফ্রান্সেসো নান্নি পঞ্চম স্থান পেয়েছিলেন। আর এ বার অলিম্পিক্সের প্রথম পদক সান মারিনোকে এনে দিলেন আলেসান্দ্রা পেরিলি। আলেসান্দ্রার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা সান মারিনো। নেটদুনিয়ায় শুভেচ্ছা জোয়ার বয়ে গিয়েছে। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে সান মারিনোর প্রতিটি নাগরকিই। আর হবে নাই বা কেন, আলেসান্দ্রা পেরিলির হাত ধরেই তো সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসেবে অলিম্পিক্সে পদক জিতে নতুন নজির গড়ল সান মারিনো। এতোদিন জনসংখ্যার দিক থেকে এ রেকর্ডটা ছিল লিচেনস্টেইনের দখলে, যারা এখনও পর্যন্ত ১০টা অলিম্পিক্স পদক জিতেছে। আর আয়তনের দিক থেকে এর আগের রেকর্ডটা ছিল বারমুডার, যারা দু'দিন আগেই জিতেছিল মহিলা ট্রায়াথলনে পদক। ফ্লোরা ডাফির সোনার পজক জিতেছিলেন।
12
বাজারে চাল, ডাল, রান্নার তেল ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার আর নিজেদের চাহিদা মেটাতে মধ্যবিত্ত শ্রেণি রীতিমত হিমশিম খাচ্ছে। এ কারণে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও নিজেদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) মালিকানাধীন ট্রাকের সামনে লাইন দিচ্ছেন। করোনাভাইরাস মহামারির কারণে একের পর এক সমস্যা মোকাবিলা করতে গিয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষেরা অসহায়ত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ইতোমধ্যেই দেশের অধিকাংশ সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটে রয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। বর্তমানে সরকারি মুদ্রাস্ফীতির হার ৫.৬%। কিন্তু নিত্যপণ্যের দামের বেপরোয়া ঊর্ধ্বগতি মূল্যস্ফীতির এ হিসাবের চেয়ে বহুগুণ বেশি। টিসিবি পরিচালিত বাজার মূল্য বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সালের তুলনায় চালের দাম ৩১%, আটার দাম ৩৩%, সয়াবিন তেল ৪৫%, চিনি ৫০% এবং মসুর ডালের দাম ৩০% বেড়েছে। পানি ও বিদ্যুতের দামের পাশাপাশি বেড়েছে রান্নার গ্যাসের দামও। একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, অন্যদিকে মানুষের জীবিকা নির্বাহের পথও হয়ে গিয়েছে অনিশ্চিত। মহামারি চলাকালে চাকরি হারানোর কারণে অধিকাংশ মধ্যবিত্তই নিয়মিত বেতন অথবা ভাতা না পাওয়ার সমস্যায় ভুগছেন। সেই সঙ্গে অনেক ছোট ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন। জীবন যুদ্ধে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন। ফলে অভাব ও দারিদ্র্যের কারণে বর্তমানে জনজীবন দুঃখ-কষ্ট ও হাহাকারে পরিপূর্ণ। এ সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া, জনগণের হতাশাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীদের লাভবান হওয়ার অভিযোগও রয়েছে। চাল, ডাল, মাছ, মাংস, তেল, শাকসবজি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদির দাম কয়েকগুণ বেড়েছে। ফলে সাধারন জনগণ বিশেষ করে শ্রমজীবী মানুষেরা দুর্ভোগে পড়েছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে টিসিবি ট্রাকের সামনে মানুষ ভিড় করছে। কিন্তু তাতেও শান্তি কি মিলছে? জনসমাগম বাড়লে সাশ্রয়ী মূল্যে পছন্দসই পণ্য কিনতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সরবরাহের চেয়ে চাহিদা বেশি হওয়ায় এ মুহূর্তে টিসিবির ট্রাকগুলোর মজুতও প্রায়ই ফুরিয়ে যাচ্ছে। ফলে খালি হাতে ফিরছেন অনেকেই। এদিকে, সরবরাহ কম থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা সবার কাছে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেছেন টিসিবির ডিলাররা। প্রতিদিন টিসিবির পণ্য প্রায় ১৭০ ট্রাকে করে ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। তুলনামুলক কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে টিসিবির ট্রাকের সামনে এতদিন শুধু দিনমজুর, রিকশা চালক, ড্রাইভার, গৃহকর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা আসতেন। কিন্তু এখন মধ্যবিত্তরাও সাশ্রয়ী পণ্য কিনতে সেই লাইনে ভিড় করছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কর্মকাণ্ড ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ করে দেশের সাধারণ মানুষ যাতে উন্নত জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কী-না তা দেখার জন্য বাজারে পণ্য মূল্য মনিটরিং কমিটি গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারির সময়ে সাধারণ মানুষ সরকারি প্রণোদনার তেমন সুবিধা পায়নি। তারা যখন আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে, তখন নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি আগুনে ঘি ঢালার মতো ব্যাপার হয়ে ওঠে। সাধারণ জনগণেরর স্বার্থে সরকারকে আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (সিএবি) আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। অন্যথায় তাদের ভোক্তা অধিকার রক্ষার বিষয়টি প্রশ্নের সম্মুখীন হতে পারে। পণ্যের বাজার মূল্য এবং সরকারি সংস্থার মূল্য তালিকার মধ্যে ভোক্তারা কোনো সাদৃশ্য খুঁজে পান না। এমনকি টিসিবি, কৃষি বিপণন অধিদপ্তর ও সিটি করপোরেশনের মূল্য তালিকাও ভিন্ন। এছাড়া, খুচরা বাজারে নিত্যপণ্যের দামের ক্ষেত্রে এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। একই পণ্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হওয়ায় সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত নিত্যপণ্যের দাম নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ফলে সরকারের নীতিনির্ধারকরা পণ্যের প্রকৃত মূল্য জানেন না। অন্যদিকে, বাজারে অভিযান চালাতে গিয়ে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সংস্থাগুলো বিপাকে পড়ছে। বাজার দর নিয়ে এই নাজুক পরিস্থিতির কারণে আর পণ্যের আনুষ্ঠানিক মূল্য তালিকার কোনো ভিত্তি না থাকায় ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু কেন এই অসঙ্গতি? সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণ কী? সরকারি সংস্থাগুলোকে প্রতিদিন বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য তালিকা তৈরি করতে হবে। রাজধানীর প্রতিটি বাজারেই বিভিন্ন দামে নিত্যপণ্য বিক্রি হওয়ার দিকটিও তাদের খেয়াল রাখতে হবে। পণ্যের মূল্য তালিকা যেন সরকারি সংস্থার প্রতিটি বাজারের পণ্যের মূল্য তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে সেদিকে নজর রাখতে হবে। তদারকি সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে। সরকারি মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্য আদায় করলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হীরণ পণ্ডিত একজন কলামিস্ট। ই-মেইল..
6
এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। আগে যা ছিল ৭২ ঘণ্টা। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, আফ্রিকা থেকে আসা যে যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে তাহলে তাদের ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে। তিনি বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতে লোকজন অনেক কম। তাই অনেকে আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছেন। আমরা আবারও সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে নির্দেশনা জারি করেছি, যেন ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে পারি। প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।
6
সাত দিনের সন্তান রেখে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত মোহাম্মদ জান্নাতুলের পরিবারকে একটি দোকান ঘর তৈরি করে দিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরার মেয়ে হাছছানা নাদিরা সবুর।গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের পত্রিকায় 'ক্যানসারে স্বামীর মৃত্যু, শিশু সন্তান নিয়ে গৃহবধূর কষ্টের জীবন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দেখার পর জান্নাতুলের পরিবারকে মালামালসহ এ দোকান ঘর করে দেওয়া হলো।গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়। গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের পক্ষ থেকে এ দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাবির হোসেন, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান প্রমুখ।এ সময় হাছছানা নাদিরা সবুর বলেন, 'একজন অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সামান্য চেষ্টা করেছি।'
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবিতা, গান, নাটক তথা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যেভাবে প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ উদ্বুদ্ধ হয় তা আর কোন কিছুতে হয় না। এই কবিতার মধ্য দিয়ে আমাদের অনেক না বলা কথা বলা হয়। অনেক সংগ্রামের পথও দেখানো হয়। তিনি বলেন, আমি কথা বলে একটি মানুষকে যতটুকু উদ্বুদ্ধ করতে পারি, তার চেয়ে অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতা, গান, নাটক বা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। যার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছে পৌঁছনো যায়।বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানবলেন, নাট্যকার দীন বন্ধু মিত্রের 'নীল দর্পন' নাটকের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেভাবে এগিয়ে গিয়েছিল-একটি কবিতার শক্তি যে কত বেশি সেটাতো আমরা নিজেরাই জানি। ' আমাদের ওপর কতবার আঘাত এসেছে কিন্তু বাঙালি বসে থাকেনি, প্রতিবারই প্রতিবাদ করেছে। কারণ, আমাদের সাহিত্য চর্চা তো বৃথাই হয়ে যেত। এক একজন কবি, শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার আমাদের যা কিছু দিয়ে গেছেন এগুলো আমাদের সম্পদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি বলবো যে, এ দেশের আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে এ দেশের কবিদের এবং আবৃত্তিকারকদের। আমি কৃতজ্ঞতা জানাই তাদের সকলের প্রতি। প্রধানমন্ত্রীকারও নাম উল্লেখ না করে বলেন, সে সময় অনেকেই যে যেভাবে পেরেছেন, লিখেছেন, নাটক করেছেন, সাহিত্য রচনা করেছেন, বই ছাপিয়েছেন, প্রতিবাদ করে গ্রেপ্তারও হতে হয়েছেন কাউকে কাউকে। কিন্তু থেমে থাকেননি কেউ। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৫ দিনব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় 'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২' প্রদান করেন। নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কবিতার অমোঘ শক্তির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা যখন আন্দোলন শুরু করলাম স্বৈরাচারবিরোধী আন্দোলন, তখনও কত নাটক, কবিতা-বিভিন্ন আবৃত্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে আমাদের। সেখানে অনেক বাধা বিপত্তিও এসেছে। তখনকার কবিতার উৎসব অনেক বাধার মধ্য দিয়েই করতে হতো। গ্রাম বাংলার চিরায়ত 'কবি গান'র আসরের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের দেশে আগে কবিয়ালদের লড়াই হতো। আসলে বাঙালিরা সহজাতভাবেই কবি, এটা হলো বাস্তবতা।
6
উপকরণ : ফিশ ফিলেট ৫/৬ পিস, গোলমরিচের গুঁড়া ১ চা চা, লবন ১/২ চা চামচ, ভিনেগার ১ চা চামচ, চিনি ৩/৪ চা চামচ, ক্যাপসিকাম ১টি, অলিভ অয়েল ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালী : ফিলেটগুলোতে ভিনেগার লবন এবং গোল মরিচের গুঁড়া মেখে রাখতে হবে ১৫/২০ মিনিট। ক্যাপসিকাম কেটে নিয়ে অর্ধেকটাতে ১/২ টেবিল চামচ অলিভ অয়েলে ব্লেন্ড করে রাখতে হবে। এখন ম্যারিনেট করা ফিলেটে এই ব্লেন্ডেড ক্যাপসিকাম মেখে নিতে হবে। মাঝারি আঁচে প্যান দিয়ে অলিভ অয়েলে ম্যারিনেটেড ফিশগুলো হাল্কা ভেজে থেকে যাওয়া মশলা এবং প্রয়োজনে অল্প পানি দিয়ে ৫/৬ মিনিট রান্না করতে হবে। পরিবেশনের সময় ক্যাপসিকাম লম্বা করে কেটে সতে করা ক্যাপসিকাম দিয়ে পরিবেশন করতে হবে। রন্ধনশিল্পী মনিরা মোস্তফা মিতা
4
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন বাজারে এমনই চিত্র দেখা গেছে।কালাইয়ের পুনটের হাট ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬ টাকা, চিকন চাল কাটারিভোগ ৫০-৫৫, বাঁশপাতালি ৬০, সুগন্ধি চাল (আতব) খোলা ৯০ ও প্যাকেটজাত ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।সয়াবিন তেল প্রতি কেজি ১৫০-১৬০ টাকা, পাম অয়েল ১৩৮-১৪০ ও সুপার ১৪২-১৫০ টাকা। সরিষার তেল প্রতি কেজি ১৭০-১৮০ টাকা। মসুর ডাল বিদেশি প্রতি কেজি ৯০ টাকা ও দেশি ১১০-১১৫ টাকা। চিনি খোলা ৮০ টাকা, প্যাকেটজাত ৮৫ টাকা।বাজার করতে আসা ফিরোজ হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে মধ্য, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। এখন সংসার চালানো যেন তাঁদের দায় হয়ে পড়েছে। আয়-রোজগার বাড়েনি কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। একবার যে জিনিসের দাম বাড়ে, তা আর কমে না।দিনমজুর জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমরা গরিব মানুষ। ঠিকমতো বাড়িত তিনবেলা ভাত জোটে না। কৃষিকাজ করে সংসার চালায়। আবার দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়তেই আছে।' জাহাঙ্গীর হোসেন আক্ষেপ করে বলেন, 'ইঙ্কা করে চলতে থাকলে না আমাদের মতো দিনমজুরদের না খেয়ে মরতে হবে।'ব্যাটারিচালিত অটোভ্যানের চালক রবিউল ইসলাম বলেন, 'এভাবে দিনের পর দিন দাম বাড়ায় আমাদের বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে। না পারছি মরতে, না পারছি ভালোভাবে বাঁচতে।'এদিকে চাহিদার তুলনায় সবজি আমদানি কম হওয়ায় কিছুটা দাম বেড়েছে বলে জানান স্থানীয় সবজি ব্যবসায়ী আমিরুল ইসলাম।মুদি দোকানি মশিউর রহমান বলেন, বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার কারণে তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন।জয়পুরহাট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, পাইকারি ও খুচরা বাজারে ক্রয় ও বিক্রয় মূল্য মনিটরিং করা হয়। তবে মনিটরিংয়ে পণ্যের বেশি দামের তফাত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
6
কার্টিস কাম্পারের হ্যাটট্রিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য সহজ টার্গেট পেয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করেছেন ডাচরা। জয়ের জন্য ১০৭ রান করতে হবে আইরিশদের। টস জিতে ব্যাট করতে নেমে এক রানের মাথাতেই বেন কুপারের উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কুপার। এরপর ম্যাক্স ও'দাউদকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বাস ডি লিডও। ব্যক্তিগত ৭ রানে জশুয়া লিটলের শিকারে পরিণত হন লিড। তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা কলিন অ্যাকারম্যানকে সঙ্গে নিয়ে দেখে-শোনেই খেলছিলেন ওপেনার ম্যাক্স ওডুয়েড। এরপর ইনিংসের দশম ওভার নেদারল্যান্ডের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামান কার্টিস ক্যাম্ফার। ওই ওভারের প্রথম বল ওয়াইড করলেও দ্বিতীয় বলটি ডট করেন তিনি। এরপর থেকেই উইকেটের পতন ঘটা শুরু হয়। দ্বিতীয় বলে সাজঘরে ফিরেছেন কলিন অ্যাকারম্যান। এরপর একে একে রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ফন ডার মারউইকে আউট করেন তিনি। দলীয় লজ্জা ঘোঁচাতে একাই খেলে যান ওপেনার ম্যাক্স ওডুয়েড। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন দলীয় অধিনায়ক পিটার সিলার। আর তাতেই কোনো মতো একশর ঘর পার করে নেদারল্যান্ড। ৪৭ বলে ৫১ রান করে ফেরেন ম্যাক ওডুয়েড। সিলার করেন ২১ রান। এছাড়া ১১ রান করেন ভ্যান বিক। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া ৪ ওভার বল করে মাত্র ৯ রানের খরচায় তিনটি উইকেট পেয়েছেন মার্ক আদায়ের। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার বিকাল ৪টায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পিটার বলেন, 'উইকেট খুব ভালো মনে হচ্ছে। আমরা অনেক বেশি রান করতে চাই, তাদের চাপে রাখতে চাই।' টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে দুই দল। যার মধ্যে এগিয়ে আছে ডাচরা। নেদারল্যান্ডসের জয় সাত ম্যাচে আর আইরিশরা জিতেছে চারটি। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার। আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও'ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।
12
অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফিরে আসেন, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে, কারণ ভারত থেকে দেশে আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে দেশটি। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ধারণা করা হয়, ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। এদিকে করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনা বলে মন্তব্য করছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের। তিনি বলছেন, 'আমাদের পরিবারগুলো ভারতে আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে। সেখানে তাদের বের করে আনার পথ নেই, আর এখন তাদের পরিত্যাগ করা হলো।' অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভারতে কাটিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই আদেশ মানবেন না, তাদরে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে ৩৭ হাজার পাউন্ড জরিমানাও হতে পারে। এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
3
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে এক ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং এজেন্ট লতিফ উল্লাহকে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে চকরিয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ী এবং পৌর শহরের বাসিন্দারা। আজ বুধবার সকালে চকরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রধান সড়কে প্রথমে বিশাল মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল বের করে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি জেবর মুলুক, চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী, চকরিয়া পৌর কাউন্সিলর মুজিবুল হক প্রমুখ। ব্যবসায়ী লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের পুত্র। স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকানাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। বিডি প্রতিদিন/ফারজানা
6
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'মিরজিয়া ' তাদের দু'জনেরই প্রথম ছবি তাদের রসায়ন বলিউড পাড়ায় আপাতত আলোচনার প্রধান বিষয়বস্তু। কথা বলছিলাম বলিউডের দুই নবাগত হর্ষবর্ধন কাপুর আর সায়ামি খের কে নিয়ে। 'মিরজিয়া' ছবিতে হর্ষবর্ধন কাপুর আর সায়ামি খের -এর চুম্বন এবং 'লাভ -মেকিং ' দৃশ্য আলোচনার জন্ম দিয়েছে ট্রেইলারে সেই দৃশ্যের কিছুটা দেখা গিয়েছে কিছুদিন আগে সাড়ম্বরে ছবির মিউজিক রিলিজ হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সকল সদস্যরা নিজের প্রথম ছবির জন্য যে কোনও অভিনেতাই তার সেরাটাই দিয়ে থাকেন একটু বোধহয় সতর্কও থাকেন কিন্তু হর্ষবর্ধন এবং সায়ামি দু'জনের বেলাতেই দেখা যাচ্ছে তারা অত্যন্ত সাবলীল চুমু এবং প্রেমের দৃশ্যে কোনও রকম জড়তা তাদের ভেতর ছিলনা। আড়ষ্টতার ছিটেফোঁটাও তাদের মধ্যে নেই 'মিরজিয়া ' পাঞ্জাবের এক লোকগাথা , যেটাকে ওমপ্রকাশ নিজস্ব ঢঙে সামনে তুলে ধরেছেন বিডি-প্রতিদিন/তাফসীর
2
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী দল। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ১নং হলে সংগঠনের আহ্বায়ক জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের টানা সাত বারের নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শওকতুল হক, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক আইনজীবি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালানা করেন সংগঠনের সদস্য সচিব এম আমিনুল ইসলাম মুনির ও প্রধান সমন্বয়কারী হেমায়েত উদ্দিন বাদশা। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাতদিনে মুক্তি পাবেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন, একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে যে পার্লামেন্ট গঠন করেছে এই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরোপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করার আহ্বান জানান।
9
ভালোবেসে এক বছর আগে বরিশালের রাকিব হোসেন শুভকে বিয়ে করেছিলেন আলিসা থেওডোরা পিত্তা নামের এক জার্মান তরুণী। কিন্তু বিয়ের বছর গড়িয়ে গেলেও বিভিন্ন কারণে বাংলাদেশে আসা হয়নি তার। তবে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গে বরিশালে শ্বশুরবাড়িতে এসেছেন তিনি। তার আগমনও বেশ রাজসিকভাবেই। ঘোড়ার গাড়িতে চেপে শ্বশুরবাড়ির এলাকায় পা রেখে রাখার পর শুভর স্বজনরা জার্মান নববধূকে ফুল দিয়ে বরণ করে নেন। আর ভিনদেশি বধূকে দেখতে গ্রামবাসীরাও ভিড় জমিয়েছেন। এক প্র তিবেদনে এ কথা জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। রাকিব হোসেন শুভর বাড়ি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে। তার বাবা শহিদুল ইসলাম বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (৪ মার্চ) বিকালে নববধূকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শুভ। শনিবার (৫ মার্চ) সকালে হেলিকপ্টারে বরিশালে যান। বরিশাল বিমানবন্দর থেকে ঘোড়ার গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে জার্মানির তরুণী আলিসাকে বিয়ে করেন শুভ। তবে সেখানে বিয়ের অনুষ্ঠান করা হয়নি বলে বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছেন। সেখানে বউভাত ও অনুষ্ঠানের আয়োজন করা হবে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে জার্মানিতে পাড়ি জমান শুভ। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে চাকরি নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই প্রথমে প্রেম ও পরে বিয়ে। আলিসা থেওডোরা পিত্তা পেশায় নার্স (সেবিকা)। আলিসার বাবা এবং মা জার্মানিতে চাকরি করেন। রাকিব হোসেন শুভ বলেন, "গত বছরের ৫ মার্চ এলিসা ইসলাম ধর্ম গ্রহণ করে আলিসা বেগম হিসেবে আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। শনিবার আমাদের বিবাহবার্ষিকী। তাই শুক্রবার জার্মানি থেকে রওনা দিয়ে বাংলাদেশে আসি। আজ সকালে বরিশাল বিমানবন্দরে আসি। এরপর হেলিকপ্টারযোগে আলিসাকে নিয়ে বাড়ি আসি। আলিসার সঙ্গে এসেছে তার বান্ধবী লেইসা।" তিনি আরও বলেন, "জার্মানিতে একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রায়ই আলিসার সঙ্গে দেখা এবং কথা হতো। এভাবে কিছুদিন চলার পর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।" স্ত্রীকে নিয়ে দেশে আসার বিষয়ে শুভ বলেন, "আমরা বিয়ে করেছি বিদেশে। সেখানে আমাদের সমাজের যে রীতিনীতি ও উৎসব তা পালন করতে পারিনি। আমাদের দেশের বিয়েতে যতটা উৎসব হয়, তাও হয়নি। আমি চাই, নতুনভাবে বিয়ের উৎসব করতে। আলিসাও আমাদের দেশের বিয়ের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছে। সেও চাচ্ছে, এদেশের সংস্কৃতি অনুযায়ী বিয়ের উৎসব হোক। আমার এবং আলিসার আবদারে আমার বাবা-মা ও স্বজনরা নতুনভাবে বিয়ের উৎসবের আয়োজন করেছেন। আগামী ৯ মার্চ হবে আমাদের গায়েহলুদ। ১০ মার্চ গ্রামবাসীর জন্য বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।" শুভর বাবা চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, "ছেলে বিদেশে বিয়ে করেছে, সেখানেই থেকেছে এতোদিন। অনেকদিন পর পুত্রবধূকে নিয়ে দেশে ফিরেছে। গ্রামবাসী ও আত্মীয়-স্বজনকে ছেলের বিয়েতে দাওয়াত দিতে পারিনি। এজন্য গায়েহলুদ ও বউভাতের আয়োজন করেছি। তাদের বিয়েতে আমি অনেক খুশি।"
6
'আম' কূটনীতি শুরু করেছে বাংলাদেশ। গেল কদিনে ভারত, চীন, মালদ্বীপ, নেপাল, ভুটান, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কিছু দেশে উপহার হিসাবে আম পাঠানো হচ্ছে। আর কিছু দেশে পাঠানো হচ্ছে আমের বাজার ধরার জন্য। এর ফলে আম কূটনীতি বাংলাদেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র মমতা বন্দোপাধ্যায়কে ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতে আম পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের কূটনীতিতে আরেকটু 'হাওয়া' লাগল। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার (৪ জুলাই) ভোরের কাগজকে বলেছেন, শুধু ভারত নয়, আমাদের প্রতিবেশি সব দেশসহ চায়না, আরব আমিরাত, জাপানসহ বিভিন্ন দেশে আম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এটাকে কি 'আম কূটনীতি' বলছেন- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ তা বলতে পারেন। এবার এমনিতেই আমের ফলন বেশি। কিন্ত লকডাউনের কারণে ক্রেতা কম। এরকম পরিস্থিতিতে সরকার আম কিনে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আরব আমিরাতে আম পাঠানোর কারণ জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারত ও পাকিস্তান থেকে আম কিনে। আমাদের দেশেও যে ভালো আম উৎপাদন হয় তারা তা মানতে চায় না। এজন্য এবার উপহার পাঠানো হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত কোনোসময়ই বলেনি টিকা পাঠাবে না।
6
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আর বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বহন করে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। একাত্তর, পঁচাত্তর ও ২১ আগস্টের খুনি পকিস্তানপন্থি এই বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত করতে হবে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি ও প্রগতি সহ্য করে না। এরা সুযোগ পেলেই মিথ্যাচার করে। গুজব রটিয়ে ও উস্কানি দিয়ে দেশে সংঘাত-সংঘর্ষ তৈরির অপচেষ্টা চালায়। নিরাপদ সড়কের দাবিতে শিশুদের নিষ্পাপ পবিত্র আন্দোলনকে বিএনপি-জামায়াত গুজব রটিয়ে উস্কানি দিয়ে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছিল। জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কেন্দ্রীয় নেতা মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, শফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ফজলুর রহমান বাবুল, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মির্জা মো. আনোয়ারুল হক, উম্মে হাসান ঝলমল, সাইফুজ্জামান বাদশা, এ কে এম শাহ আলম, রাশিদুল হক ননী প্রমুখ।
9
আমরা জানি, একটি দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শতকরা ২৫ ভাগ এলাকায় বনায়ন দরকার। সে হিসাবে আমাদের দেশে এখন পর্যন্ত ১৭ ভাগ এলাকায় বনায়ন রয়েছে। আরও ৮ ভাগ এলাকায় বনায়ন দরকার। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে পারি, আমাদের দ্বীপজেলা ভোলায় শতকরা ৩৩ ভাগ এলাকা বন দ্বারা আচ্ছাদিত, যা প্রয়োজনের তুলনায় ৯ ভাগ বেশি এবং আমাদের দেশের অর্জনের তুলনায় প্রায় দ্বিগুণ। বন বিভাগের হিসাব মতে, ভোলায় ১ লাখ ৩০ হাজার একর জমিতে বনায়ন রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এই বনায়নের উদ্যোগ নেওয়ায় সত্তরের ১২ নভেম্বরের ভয়াল জলোচ্ছ্বাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে, পরবর্তীকালে আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোলার দক্ষিণ প্রান্তের বনগুলো উইন্ডব্রেক হিসেবে কাজ করে। সাগর থেকে যদি ২০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে আসে, তাহলে তা ভোলার মূল ভূখণ্ড বা জেলা শহরে আসতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেতে খেতে দুর্বল হয়ে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে পৌঁছায়। যে কারণে কয়েক দশক ভোলায় ঝড়-জলোচ্ছ্বাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। বন বিভাগের মতে, ভোলার এই বনপ্রাচীর সুপার সাইক্লোন অর্থাৎ সিডরের মতো ঝড় মোকাবিলায় সক্ষম।ভোলার বনায়নে উপকূলীয় বন বিভাগ কাজ করলেও তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বনকর্মীদের বনের বাঘ হিসেবে বলা হতো। এখন তারা নখদন্তহীন ভেজাবিড়ালে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার বিশেষ করে চরফ্যাশনের ঢালচর, কুকরিমুকরি ও চরনিজাম এলাকার বনদস্যুরা ব্যাপক হারে বন উজাড় করছে। অথচ বন বিভাগ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না। এমনকি বনদস্যুদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারছে না বন বিভাগ। অনেক সময় মামলা হলেও বন মামলার আসামি গ্রেপ্তার হচ্ছে না। বরং ক্ষেত্রবিশেষ বন মামলার আসামিরা বনকর্মীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সামনে ঘোরাফেরা করছে। কোনো কোনো সময় বনকর্মীদের ওপর চড়াও হচ্ছে বনদস্যুরা। স্থানীয় রাজনীতিকদের আশ্রয়-প্রশ্রয়ে ভোলার বনে বনকর্মী নয়, বনদস্যুরাই দাপিয়ে বেড়াচ্ছে। যা উপকূলীয় বনের জন্য বিরাট হুমকি বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।ভোলার বন পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুকরিমুকরির বন সুন্দরবনের মতোই সুন্দর। এ বনায়নের নির্মল পরিবেশ ইতিমধ্যেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ছাড়া ঢালচরের তারুয়া সমুদ্রসৈকত ঘেরা বনায়ন, চরনিজাম, চরশাহজালাল, ভাসানচর, তিন চর, শিবচর, চরপচাকোড়ালিয়াসহ ভোলার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপচর, চরাঞ্চলের বনায়ন ভোলাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কক্সবাজার, কুয়াকাটার পর তারুয়া এবং চরনিজামের সমুদ্রসৈকত ভ্রমণপিপাসুদের জন্য নতুন মাত্রা যোগ করতে পারে। বনায়নের কারণে ভোলা জেলার আয়তনও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেঘনা মোহনায় জেগে ওঠা নতুন নতুন চরগুলোতে বনায়ন হওয়ায় চাষযোগ্য ও বাসযোগ্য ভূমি বাড়ছে। গবাদি পশুর চারণভূমি থাকায় গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।ভোলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। প্রতিবছর স্থানীয় চাহিদা মিটিয়ে কয়েক লাখ মেট্রিক টন খাদ্য আমরা অন্যান্য জেলায় সরবরাহ করে থাকি। ইলিশের শতকরা ৩০ ভাগ জোগান হয় এই জেলা থেকে। অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা প্রতিদিন অন্যান্য জেলায় সরবরাহ করি। গ্যাস সরবরাহের প্রক্রিয়াও চলছে। ভোলার চাল, ডাল, মাছ, মাংস, গ্যাস-বিদ্যুৎ দিয়ে গোটা দেশ সমৃদ্ধ হচ্ছে; এটা সবাই জানে।সরকার জেলা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে। ভোলা জেলার ব্র্যান্ডিংয়ে ভোলার বনজ সম্পদ অগ্রাধিকার পাওয়ার পর্যায়ে গিয়ে পৌঁছেছে। খুলনা মানেই যেমন সুন্দরবন আর সুন্দরবন মানেই খুলনা। ভোলাও তা-ই হতে পারে। ভোলার বন আর বনবনানীর ভোলা, একে অপরের পরিপূরক হয়ে জেলার জন্য শুধু সম্মানই নয়; অর্থও বয়ে আনতে পারে।বর্তমানে বিশ্বজুড়ে যে পরিবেশ বিপর্যয় ঘটছে তার অন্যতম কারণ অধিক হারে কার্বন নিঃসরণ। উন্নত দেশগুলোর শিল্পায়ন, অসতর্কতা এবং খামখেয়ালিপনার কারণে আজ আমাদের পৃথিবী হুমকির মুখে। এখন একই সময়ে পৃথিবীর কোনো অংশ বানের জলে ভেসে যাচ্ছে আবার কোনো অঞ্চলে চরম খরা বিরাজ করছে। কোথাও প্রচণ্ড গরম। কোথাও বা মাত্রাতিরিক্ত ঠান্ডা। কোথাও আগ্নেয়গিরির উত্তাপ। কোথাও ভূমিধসসহ নানা দুর্যোগ। গ্রিনল্যান্ডের আইসপ্যাক পর্যন্ত দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। আগে এমনটি ছিল না। আমরা এখন যে প্রকৃতি দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম সেই প্রকৃতি কিছুতেই দেখতে পারবে না। স্বয়ং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনি আলাস্কায় যে হিমবাহ দেখেছেন তার সন্তানদের তিনি তা দেখাতে পারেননি। তাই তিনি প্রকৃতির স্বাভাবিক রূপ ধরে রাখার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন।কার্বনসহ অন্যান্য ক্ষতিকর গ্যাস নিঃসরণ বন্ধ করা একেবারেই অসম্ভব একটি কাজ। পৃথিবী সচল থাকলে পৃথিবীর জন্য ক্ষতিকর গ্যাস নিঃসরণ অব্যাহত থাকবেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই বলে বিশ্ব চুপ করে বসে থাকছে না। এর বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর জলবায়ু সম্মেলনে বসে ভবিষ্যতে করণীয় কী, তা নির্ধারণ করছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিও এ ব্যাপারে কাজ করছে। সরকারকে সঠিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছে। কিন্তু জেলা পর্যায়ে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়ে তেমন কোনো কাজ হচ্ছে না। বিশেষ করে আমাদের দ্বীপজেলা ভোলা, যেখানে শতকরা ৩৩ ভাগ এলাকাকে বনরাজি আচ্ছাদন করে রেখেছে, ভোলায় সে অনুপাতে পরিবেশবিষয়ক কাজ হচ্ছে না। আমাদের সম্পদকে কীভাবে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি, সে ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থা কার্যত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হলে তা শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও রোলমডেল হতে পারে। এমনটি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আমাদের ভোলায় রয়েছে।ভোলা তেমন শিল্পকারখানা যানবাহন ঘনবসতিপূর্ণ এলাকা না হওয়ায় এখানে কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশ কার্বন নিঃসরণ কম করেও চরম ঝুঁকিতে রয়েছে। দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটেও আমাদের জেলা ভোলা অনেক কম কার্বন নিঃসরণ করে অধিক ঝুঁকিতে রয়েছে। সারা দেশ এবং বিশ্ব যে পরিমাণ কার্বন নিঃসরণ করে তার অনেকটা আমাদের ভোলার বনাঞ্চল গ্রহণ করে একটি পরিবেশবান্ধব দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখছে। এখন সময় এসেছে আমাদের এই ভূমিকার বিপরীতে যোগ্য পাওনা আদায়ের। উপকূলীয় বন বিভাগ ভোলা কিংবা জেলা প্রশাসন অথবা পরিবেশ অধিদপ্তর বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা সমন্বিতভাবে কয়েকটি প্রতিষ্ঠান মিলে বসে অঙ্ক কষে বের করতে পারে আমাদের ভোলা প্রতিদিন কতটুকু কার্বন নিঃসরণ করে আর কতটুকু গ্রহণ করে। যেহেতু নিঃসন্দেহেই কার্বন নিঃসরণের চেয়ে গ্রহণের পরিমাণ বেশি, তাই যারা কার্বন নিঃসরণ করছে আর আমরা যাদের কার্বন গ্রহণ করে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখছি, তাদের কাছ থেকে কার্বন ট্রেডের অংশ হিসেবে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি।উন্নত বিশ্বের কোনো কোনো দেশে কার্বন বাজেট, কার্বন ট্যাক্স এবং কার্বন ট্রেডের প্রচলন আছে। আমাদের ভোলায় যদি তা অনুসরণ করা সম্ভব হয়, তাহলে আমরা বিশ্বের দরবারে একটি রোলমডেল হতে পারব। এ ক্ষেত্রে ভোলা পাইওনিয়ার জেলা হতে পারে।শাহাবাজপুর গ্যাসক্ষেত্রের গ্যাস বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের পর থেকে ভোলায় ব্যাপক হারে শিল্পায়ন শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে সরকার ভ্যাট, আয়করসহ বিরাট একটা অর্থ লাভ করে থাকে। স্থানীয়ভাবে গড়ে ওঠা নতুন নতুন শিল্পকারখানাকে যদি কার্বন নিঃসরণের পরিমাণ নির্ধারণ করে দেওয়া না হয়, তাহলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে। তাই শিল্পপ্রতিষ্ঠানের বিপরীতে কার্বন বাজেট এবং কার্বন ট্যাক্স বসানো জরুরি। পাশাপাশি ভোলার বনজ সম্পদ যে হারে কার্বন গ্রহণ করছে, তাতে করে ভোলায় কার্বন ট্রেড চালুর বিষয়টিও ভাববার সময় এসে গেছে।নজরুল হক অনু
5
এক সপ্তাহ ধরে বিশাল পণ্যবাহী জাহাজ আটকে থাকার পর আবার সচল হয়েছে সুয়েজ খাল। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত ব্যস্ততম বাণিজ্য পথ সুয়েজ খালে গত মঙ্গলবার একটি বড় জাহাজ আটকে গেলে প্রায় ৩০০ নৌযানের জ্যাম তৈরি হয়। গত শনিবার ভরা জোয়ারে জাহাজটি সরানোর চেষ্টা করে ব্যার্থ হলে নৌযানগুলো বিকল্প পথে আফ্রিকা হয়ে যেতে বাধ্য হয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, খালের তীরের দিকে ঝুঁকে পড়েছে জাহাজটি। মেরিটাইম সার্ভিসেস কোম্পানি ইঞ্চকেপ জানিয়েছে, জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজটিকে সরাতে গতকাল প্রায় ২০ হাজার টন বালু সরানো হয়েছে। ১৪টি টাগবোট বালুচর থেকে এভারগ্রিনকে সরানোর চেষ্টা করে। তবে শক্তিশালী স্রোত ও বাতাসের কারণে উদ্ধার চেষ্টা বাধাগ্রস্ত হয়। টাগবোটগুলো জাহাজটিকে দুদিকে ৩০ ডিগ্রি সরাতে পেরেছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, কয়েক সপ্তাহ সময় লাগবে। জাহাজটির পণ্য নামাতে হতে পারে। তবে কোনো পণ্য নামাতে হয়নি। চারটি ফুটবল মাঠের চেয়েও লম্বা একটি কন্টেনার জাহাজ। গত মঙ্গলবারই সুয়েজ খালে আটকে গিয়েছিল। তির্যকভাবে আটকে যাওয়া এই জাহাজ পুনরায় ভাসানোর জন্য বিশেষজ্ঞ উদ্ধারকারী দল আনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজটি আটকে যাওয়ার জন্য শুধুমাত্র আবহাওয়া দায়ী নয়। মানুষও ্ওর জন্য দায়ী। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবহন হয় এই পথ দিয়ে। এই পথ ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।
3
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এজেন্ট হওয়ার জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকানপাট ভাঙচুর, অর্থ লুট ও তিনজন আহত হয়। গত বৃহস্পতিবার উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া আরিফ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।আহত ব্যক্তিরা হলেন দোকানদার বজন্দ্র ঘোষ, তাঁর ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ্র ঘোষ।স্থানীয় বাসিন্দারা বলেন, গত বুধবারে অনুষ্ঠিত ৫ম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদারের (ঘোড়া প্রতীক) এজেন্ট ছিলেন দোকানদার বজন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ। এজেন্ট হওয়ায় আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর পক্ষে শ্রীকালিয়া ৩ নম্বর ওয়ার্ডের লিটন দেবনাথ, শমীর ঘোষ, রাব্বি, আমজাদ, হৃদয়সহ সংঘবদ্ধ একটি দল দোকানে হামলা চালায়। এতে দোকানদার বজন্দ্র চন্দ্র ঘোষ, তাঁর ছেলে হরি চন্দ্র ঘোষ ও সাধন চন্দ্র ঘোষ আহত হন। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তাঁরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর ও প্রায় ৬০ হাজার টাকা লুট করেন বলে জানা গেছে।বজন্দ্র ঘোষের ছেলে পলাশ ঘোষ বলেন, 'আমি ঘোড়া প্রতীকের এজেন্ট ছিলাম। নৌকা প্রতীকের লোকজন আমাকে না পেয়ে আমাদের দোকানে ভাঙচুর ও লুটতরাজ চালান। আমার বাবা ও ভাইদের ওপর অতর্কিত হামলা চালান।ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
6
যুক্তরাষ্ট্র বলেছে যে তারা রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি। বুধবার দু'মার্কিন কূটনীতিক জানিয়েছেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হওয়া বৈঠকে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা আলোচনা অব্যাহত রাখে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও আমাদের ন্যাটো মিত্ররা এ বিষয়টা নিশ্চিত করেছেন যে আমরা ন্যাটোর খোলামেলা আলোচনার নীতি পরিত্যাগ করব না। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। এ কারণে আমরা সব সময় খোলামেলা আলোচনার নীতিকে গুরুত্ব দেই। ন্যাটো-রাশিয়া কাউন্সিল সভার পর এক সংবাদ সম্মেলনে ওয়েন্ডি শেরম্যান এক বিবৃতিতে বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। এ সামরিক জোটটি তার সদস্য রাষ্ট্রদের প্রতিরক্ষা জন্য কাজ করে। ন্যাটো কারো সাথে দ্বন্দ্ব চায় না। এদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দাবি করেছেন, রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো সামরিক জোটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। সূত্র : আনাদোলু এজন্সি
3
নেত্রকোনার মদনের প্রত্যন্ত এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজিব বর্মন (২১) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে (২৪ জুন) সকালে প্রতিবেশী ওই তরুণকে আসামি করে মদন থানায় এ মামলাটি দায়ের করেন। উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামে ওই তরুনের বাড়ি। রাজিব ওই গ্রামের রাখাল চন্দ্র বর্মনের ছেলে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিশুটির মা বলেন, আমার সন্তানকে প্রতিবেশী রাজিব ধর্ষণের চেষ্টা করে। বিচার চেয়ে মামলা করেছি। মামলা করার পর থেকে আসামি পক্ষের লোকজন আমাদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি এর বিচার চাই। অপর দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ মাস ধরে ৪ সন্তানের জননীকে ধর্ষণ করায় চন্নু মিয়া (৪২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী (৪০) বাদী হয়ে ২৩ জুন বুধবার রাতে মদন থানায় এ মামলা দায়ের করেন। চন্নু মিয়া পৌর সদরের জাহাঙ্গীরপুর গ্রামের রশিক মিয়ার ছেলে। এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম বলেন, ধর্ষণের চেষ্টা করায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অন্যদিকে চন্নু নামের এক ব্যক্তির বিরুদ্ধেও একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। বিডি প্রতিদিন/ফারজানা
6
অ্যাডিলেডের দিনরাতের টেস্ট নিজেদের ক্রিকেট ইতিহাস থেকে মুছে দিতে পারলেই যেন বাঁচে ভারতীয় দল। প্রথম ইনিংসে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে আড়াই দিনে টেস্টটি হেরেছে বিরাট কোহলির দল। ওই বিপর্যয়ের পর মেলবোর্নে কাল থেকে শুরু হওয়া 'বক্সিং ডে' টেস্টে যে একাদশে বড় রদবদল আসবে সেটি অনুমিতই ছিল। কিন্তু দলে পরিবর্তন আনতে গিয়ে দলের একমাত্র বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে দিয়েছেন রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেডে ব্যর্থ প্রায় গোটা দলই। প্রথম ইনিংসে কেবল বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানেই ব্যাট হাতে যা কিছু করেছেন। বোলাররা দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে গুবলেট পাকিয়ে ফেলেছেন সব ব্যাটসম্যানরাই। এখন ঋদ্ধিমান সাহাকে কেন বাদ দেওয়া হচ্ছে, সেটি ঠিক বোঝা যাচ্ছে না। তিনি অ্যাডিলেডে দুটি রান আউটের অংশ ছিলেন। কিন্তু কোনো ক্যাচ ফেলার প্রশ্নই ওঠে না, তাঁর দিকে ক্যাচ যায়ই-নি। একজন স্পেশালিস্ট উইকেটকিপার বাদ পড়ছেন তাঁর ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে। এটি নিয়েই প্রশ্ন উঠেছে ভারতীয় গণমাধ্যমে। ঋদ্ধির জায়গায় দলে ঢুকছেন ভারতীয় নির্বাচকদের পছন্দের ঋষভ পন্ত। ব্যাটিং অ্যাডিলেডে দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ'ও বাদ পড়ায় সঙ্গী হচ্ছেন ঋদ্ধিমানের। : - . ../ পৃথ্বীকে নিয়ে অবশ্য সমালোচনা ছিল। যে খেলোয়াড়টিকে কোচ রবি শাস্ত্রী শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের মিশেল হিসেবে বর্ণনা করেছিলেন, অস্ট্রেলীয় বোলারদের সামনে তাঁর দুর্বলতাই প্রকট হয়ে ধরা পড়েছে। তিনি বাদ পড়ায় মেলবোর্নে অভিষেক হচ্ছে শুভমান গিলের। তবে মেলবোর্নেও জায়গা হচ্ছে না লোকেশ রাহুলের। প্রথমে শোনা গিয়েছিল বিরাট কোহলির অনুপস্থিতিজনিত কারণে তিনি দলে ঢুকবেন, কিন্তু শেষ পর্যন্ত রাহুলের জায়গায় একজন স্পিনার খেলানোরই সিদ্ধান্ত হয়েছে। দলে ঢুকছেন রবীন্দ্র জাদেজা। থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে যথারীতি থাকবেন চেতেশ্বর পূজারা। বোলিংয়ে বাধ্য হয়েই বদল আনতে হচ্ছে ভারতকে। অ্যাডিলেডেই চোট পেয়েছিলেন সফল ফাস্ট বোলার মোহাম্মদ শামি। তিনি বাকি সিরিজটাই মিস করতে যাচ্ছেন। তাঁর জায়গায় অভিষেক হচ্ছে মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়াতে এসেই বাবা হারানো সিরাজকে বেছে নেওয়া হচ্ছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের কারণে। সিরাজকে জায়গা দিতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে নবদ্বীপ সাইনিকে। মেলবোর্নে ভারতীয় দল: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
12
বৃহস্পতিবারের বিকেল। হঠাৎ ঢাকার আকাশ কালো হয়ে এল। শুরু হলো তুমুল ঝড়। সঙ্গে অঝোরে বৃষ্টির গান। যাঁরা ফেসবুকে ক্লোজ-আপওয়ান তারকা তাসমিনা অরিনের সঙ্গে যুক্ত, তাঁরা বৃষ্টির সুরের সঙ্গে বাড়তি পেলেন এই শিল্পীর কণ্ঠে মিষ্টি কিছু গানও। ফেসবুক লাইভে এসে মনের অজান্তেই শিল্পীসত্তা বেরিয়ে এসেছিল তাঁর। আজকাল গান থেকে কিছুটা দূরে থাকলেও পরিবেশই হয়তো তাঁকে দিয়ে গেয়ে নিল কালজয়ী কিছু গান। কিন্তু গান থেকে দূরে কেন এই শিল্পী? এখন করছেনই বা কী? সেসব নিয়েই কথা হলো অরিনের সঙ্গে। অনেক দিন পর মনে হয় যেকোনো প্ল্যাটফর্মে গান গাইলেন। গান থেকে এত দূরে কেন? গান থেকে কিছুটা দূরে থাকার কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি হলো নিজের ব্যস্ততা। দুটি বাচ্চা আছে আমার। তাদেরসহ পরিবারে সময় দিই। একটি বেসরকারি ব্যাংকেও জব করছি। তা ছাড়া গুটিকয় মানুষের কারণে সংগীতজগতের প্রতি আগ্রহ কিছুটা হারিয়ে ফেলেছি। কী রকম? গান করতে এসে আমি বোধ হয় সবার সঙ্গে মানিয়ে নিতে পারিনি। অনেকের পছন্দমতো হয়তো চলতে পারিনি, গান করতে পারিনি। তাই বেশির ভাগের সঙ্গে কাজ করা হচ্ছে না। শুধু আমার পছন্দের কিছু কাজ করছি। কাদের পছন্দমতো কাজ করতে পারেননি, একটু বিস্তারিত বলা যাবে? কারও নাম বলতে চাই না। তবে দেশের একটি বড় মিউজিক কোম্পানি আমার সঙ্গে একটু অভব্য আচরণ করেছে। ওই কোম্পানির কর্ণধার একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, আমি যে রকম গান গাই, মিউজিক ভিডিও করি, এখন নাকি আর এ রকম চলে না। এখন নাকি আরেকটু খোলামেলা গান, মিউজিক ভিডিও দরকার। এমন কথায় আমি ভীষণ অপমানিত বোধ করেছি। আর আমি কিছুটা অভিমানীও। তাই অনেকের কাছে কষ্ট পেয়ে দূরে সরে এসেছি। আপনি তো ২০০৫ সালের প্রথম 'ক্লোজ আপ-১ তোমাকেই খুঁজছে বাংলাদেশে'-এর সেরা ২০-এ ছিলেন।এরপর অনেকে হারিয়ে গেলেও আপনি শফিক তুহিনের সঙ্গে 'এর বেশি ভালোবাসা যায় না' শিরোনামের গান দিয়ে বেশ সাড়া ফেলেন। হ্যাঁ। পরে শফিক ভাইয়ের সঙ্গে আরও কাজ করেছি। পরে ইলিয়াস হোসেনের সঙ্গে 'না বলা কথা' অ্যালবামও হিট হয়। এই সিরিজের কয়েকটা অ্যালবামের গান টানা হিট করেছে। এরপরও শুনতে হয়, এই রকম গান নাকি চলে না। আপনাদের প্রথম ক্লোজ-আপের অনেক তারকাকেই এখন গানের জগতে তেমন আর পাওয়া যাচ্ছে না... আসলে এখন গানের মাধ্যমই চেঞ্জ হয়ে গেছে। অ্যালবাম আর তেমন হয়ই না। তাই অনেকে স্টেজ শো, টেলিভিশন লাইভ, বিভিন্ন স্ট্রিমিং সাইট এসবে ব্যস্ত আছেন। অনেকে হয়তো পৃষ্ঠপোষকতার অভাবে দূরে সরে যাচ্ছেন। আপনাকে তো স্টেজ বা টেলিভিশন কোথাও তেমন পাওয়া যায় না, আপনার ব্যস্ততা কী নিয়ে? ওই যে বললাম, পরিবার আর ক্যারিয়ার নিয়ে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। এখন একটি বেসরকারি ব্যাংকে জব করছি। তাই ওইভাবে শো করা কোথাও হয় না। গান থেকে এই দূরে গিয়ে কেমন আছেন? আসলে গান থেকে পুরোপুরি দূরে তো যাইনি। যাওয়া সম্ভবও নয়। আমি ছোটবেলা থেকে গান শিখে বড় হয়েছি। গান আমাদের পরিবারে মিশে আছে। আমার বাবা-মা দুজনই গান করতেন। তাই এখান থেকে চাইলেও দূরে যেতে পারব না। এই দেখলেন না, হঠাৎ বৃষ্টি এসেই আমাকে দিয়ে কেমন গাইয়ে নিল। আসলে পরিবেশ ঠিক থাকলে ভেতর থেকে এমনিই গান আসে। আমাদের গানের জগতের পরিবেশটা আর একটু ভালো হলে হয়তো এতটুকু দূরেও যেতে হতো না। গানের চর্চা নিয়মিত আছে? চর্চা তো থাকতেই হবে। আসলে শিল্প অনাদর, অবহেলা সইতে পারে না। তবে মাঝে চাকরি করতে গিয়ে চর্চা কিছুটা কমে গিয়েছিল। তবু কষ্ট করে সময় বের করে চর্চাটা চালিয়ে নিতাম। এখন করোনার সময় সপ্তাহে দুদিন অফিস। একটু অবসর বেশি পাওয়ায় আবার সকাল করে চর্চা করছি। সম্প্রতি কী গান করলেন? সবশেষ আমার 'না বলা কথা-৪' অ্যালবাম রিলিজ হয়েছে ২০১৮ সালে। কাজটা করেছিলাম আরও আগে। এরপর একই সিরিজের ৫ নম্বর অ্যালবামের কাজ করেছি। আর করোনার ছুটি শুরু হওয়ার আগে ইলিয়াসের সঙ্গেই এক পলকে-২ অ্যালবামের গান করেছি। দুটোরই রেকর্ডিং শেষ। শুধু ভিডিও বানানোর অপেক্ষা। এখন কী পরিকল্পনা করছেন? আমি গানের মানুষ। গান আমার মনের খোরাক। এটাকে ছেড়ে যেতে চাই না। নিজের গান নিয়েই কিছু পরিকল্পনা মাথায় আছে। দেখা যাক পৃথিবী কোথায় গিয়ে দাঁড়ায়। দর্শক-শ্রোতা-পাঠকদের উদ্দেশে কিছু বলবেন? শুধু বলব, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাসায় থাকুন। পছন্দের কাজগুলো করুন। মুভি দেখুন। গান শুনুন। আমাদের বাংলা গান অনেক সমৃদ্ধ। ভালো গান শুনুন, ভালো থাকুন।
2
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বিদেশে কর্মী যাওয়ার হার বেড়েছে। গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন দেশে গেছেন। বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম থাকলেও শিগগিরই এটা ঊর্ধ্বমুখী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে তিনি এসব বলেন।প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিড-পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এ প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।
0
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার আদালতে নুসরাতের বড় ভাই মামলার বাদী মাহমুদুল হাসান নোমান সাক্ষ্য দেন। এ সময় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ মামলার ১৬ আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। এদিন সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মূলত মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আগামী রোববার থেকে পুনরায় অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার আদেশ দেন আদালত। আলোচিত নুসরাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকাল থেকে ফেনীর আদালত চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালতে প্রবেশে নেওয়া হয় কড়াকড়ি। আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। সকাল ১১টার দিকে ফেনী কারাগার থেকে নুসরাত হত্যার ১৬ আসামিকে সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের কাঠগড়ায় তোলার পর ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ কার্যতালিকা অনুসারে সাক্ষ্যগ্রহণ শুরু করেন। আদালত প্রথমে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু করেন। প্রায় এক ঘণ্টার জবানবন্দিতে নোমান নুসরাতের ওপর যৌন নির্যাতন, যৌন নির্যাতন মামলা ও পরবর্তী সময়ে নুসরাতকে হত্যার ঘটনা তুলে ধরেন। নোমান আদালতে বলেন, ২৭ মার্চ মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা তার বোন নুসরাতকে যৌন নির্যাতন করার পর তার মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোনাগাজী থানা পুলিশ সিরাজকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠায়। সিরাজ গ্রেফতার হলে তার পক্ষে আসামিরা মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। এরপর ৬ এপ্রিল নুসরাতকে পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাতে তার মৃত্যু ঘটে। নোমানের সাক্ষ্যগ্রহণের সময় আদালতের কাঠগড়ায় আসামি সিরাজ, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামিম, মাকসুদ আলম কাউন্সিলর, সাইফুর রহমান, মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল উপস্থিত ছিলেন। বাদী নোমানের সাক্ষ্য দেওয়া শেষ হলে আদালত আসামিদের পক্ষে তাকে জেরা করার সুযোগ দেন। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৯ আসামির পক্ষে বাদীকে জেরা করা হয়। বাকি সাত আসামির পক্ষে আগামী রোববার পুনরায় জেরা করা হবে। বৃহস্পতিবার আদালতে বাদী মাহমুদুল হাসান নোমান, নুসরাতের বান্ধবী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে বাদী নোমানের সাক্ষ্য ও জেরা শেষ না হওয়ায় আদালত মুলতবি ঘোষণা করা হয় এবং রোববার নোমানের জেরা ও অন্য দু'জনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
6
৯০ দশকে যেকোনো ব্যাটারের জন্য ত্রাস ছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের জুটি। 'টু ডব্লু' খ্যাত এই জুটি নিমেষেই ধসিয়ে দিতে পারতেন যেকোনো ব্যাটিং লাইন। অনেকের কাছে এ দুজনের জুটি সর্বকালের সেরা। তাঁদের বিপক্ষে ব্যাটিং করার সময় আতঙ্কে থাকার কথা বলেছেন অনেক ব্রায়ান লারা-শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও। পরে এই দলে যুক্ত হন গতিতারকা শোয়েব আখতারও। এবার বিধ্বংসী এই ত্রয়ীর সঙ্গে ভারতীয় পেস ত্রয়ীর তুলনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মাঞ্জরেকারের মতে, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি তাঁকে ওয়াসিম-ওয়াকারদের কথাই মনে করিয়ে দিচ্ছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ বোলিং করেছেন ভারতের পেসাররা। সেই ম্যাচের পর দারুণভাবে প্রশংসিতও হচ্ছেন তাঁরা। সে তালিকায় যুক্ত হয়ে মাঞ্জরেকার বলেন, 'গত-৫-৬ বছরে ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে, যা এর আগে দুর্লভ ছিল। বিদেশে ভারত সাফল্য পেয়েছে তাদের তিন দারুণ বিশ্বমানের পেসারের কারণে। যা দলে ব্যাপক প্রভাব ফেলেছে।'এ সময় ওয়াসিম-ওয়াকারের সঙ্গে তুলনা করে মাঞ্জরেকার আরও বলেন, 'আপনি টেস্ট ক্রিকেটের ইতিহাসের দিকে তাকান দেখবেন, পাকিস্তান দেশের বাইরে জিতত তাদের তিন বিশ্বমানের পেসারের জন্য। এখন ভারতও একই পরিস্থিতিতে আছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার।'তবে রেকর্ডের দিক থেকে ওয়াসিম-ওয়াকারকে ছুঁতে হলে এখনো অনেক দূর পাড়ি দিতে হবে বুমরাদের। এ দুজন মিলে যৌথভাবে কেবল টেস্টেই প্রায় ৮ শর কাছাকাছি উইকেট শিকার করেছেন।
12
সে চুরি করেছিল পাঁচটি রোলেক্স ঘড়ি। কেবল তাই নয়, এমন জায়গায় সে লুকিয়েছিল চুরির সেই ঘড়িগুলিকে যে, সহজে যেন সন্ধান কেউ না পায়। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হলো সেই নারীকে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির বাসিন্দা ডেলাজুরিয়া ব্রুকেনস নামের এই নারী এক ব্যক্তির কাছ থেকে ৫টি রোলেক্স ঘড়ি চুরি করে। মায়ামি বিচের এক নাইট ক্লাবে পার্টি চলাকালীন সে ওই দামী ঘড়িগুলি সরায়। তার মধ্যে ৪টি ঘড়ি সে তার লজ্জাস্থানে লুকিয়ে রাখে। এই ৫টি রোলেক্স ঘড়ির দাম প্রায় ৭৬ লাখ টাকা। মায়ামি পুলিশের তরফে জানানো হয়েছে, ডেলাজুয়ারাকে ২২,০০০ মার্কিন ডলারের (যার অর্থমূল্যে ১৫ লাখ টাকা) বন্ড সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
3
কড়া রোদ, ধুলাবালি আর ঘামে ত্বক স্বাভাবিক সৌন্দর্য হারায়। ত্বকের বয়স বেড়ে যায়। ধীরে ধীরে ত্বকে কালো দাগ পড়ে। যদি প্রতিদিন ত্বকের যত্নে অল্প একটু সময় বিনিয়োগ করা যায়, তাহলে ত্বক থাকে নিখুঁত ও সুন্দর। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ঘরোয়া কিছু দাওয়াই মেনে চলতে পারেন। গ্রন্থনা করেছেন রিক্তা রিচি।কালো দাগ দূর করবে আলুত্বকের উজ্জ্বলতা বাড়ায় আলু। কালো দাগও দূর করে। একটি আলু কুচি করে কেটে রসটুকু বের করে অথবা আলু ভালো করে ম্যাশ করে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।মধু ও দারুচিনিব্রণপ্রবণ ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে মধু ও দারুচিনির প্যাক দারুণ কাজ করে। মধু ও দারুচিনির প্যাক সপ্তাহে দুদিন মুখে লাগাতে পারেন। ব্রণ দূর করতে অ্যালোভেরা জেলও মুখে লাগাতে পারেন।উজ্জ্বলতায় হলুদহলুদে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক ও ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপাদান। হলুদের পেস্ট ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়। ব্রণ দূর করতেও হলুদের জুড়ি নেই। ত্বকে যদি ট্যান পড়ে, তাহলে হলুদ, দই ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি দ্রুত ট্যান দূর করবে।টমেটোর রসে সমাধানমুখের পোরস বড় হয়ে গেলে টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করতে সাহায্য করবে এই মিশ্রণ।সৌন্দর্যে দুধকাঁচা দুধ ব্যবহারে ত্বক উজ্জ্বল ও নিখুঁত হয়। ত্বক ময়েশ্চারাইজ করে দুধ। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগালেও দারুণ উপকার মেলে। যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা হলুদ ও দুধের মিশ্রণ দিয়ে মুখ ধুতে পারেন।টি ট্রি অয়েলযাঁদের ত্বক খুব শুষ্ক তাঁরা ত্বকে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এটি ত্বক সতেজ ও কোমল রাখে। যেকোনো প্যাকে টি ট্রি অয়েল মেশাতে পারেন।গোলাপজলের ছোঁয়াগোলাপজল প্রাকৃতিক টোনার। একটি স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে দুইবার ব্যবহার করুন। এটি ত্বকের সতেজতা বাড়াবে, পিএইচ ব্যালেন্স রক্ষা করবে, ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখবে।
4
নওগাঁর বদলগাছীতে আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। উপজেলার প্রতিটি এলাকায় মাঠজুড়ে এখন আলুগাছের সবুজ পাতায় ভরে গেছে। শীত কম ও ঘন কুয়াশা না থাকায় আলুগাছের বৃদ্ধি ভালো। এতে ভালো ফলন পাওয়ার বিষয়ে আশাবাদী কৃষকেরা।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এরই মধ্যে জমিতে উফশী (ডায়মন্ড, কার্ডিনাল, এস্ট্রকি)সহ দেশি জাতের আলু চাষাবাদ করা হয়েছে।সরেজমিন দেখে গেছে, উপজেলার আটটি ইউনিয়নে আলু চাষাবাদ করা হয়েছে। আলুখেতে কাজ করছেন চাষিরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ আলুগাছের সারিতে মাটি তোলা ও সরানোর কাজ করছেন। আবার কেউ দিচ্ছেন সার। কেউবা ছত্রাক, রোগবালাই ও কুয়াশা থেকে আলুর গাছ বাঁচাতে কীটনাশক ছিটাচ্ছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রোপণ করার পর শীত কম পড়ায় ও ঘন কুয়াশা না থাকায় আলুগাছের বৃদ্ধির ভালো।উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি এলাকার আলুচাষি পবন বলেন, 'এ বছর আমি চার বিঘা জমিতে আলু চাষ করেছি। ইতিমধ্যে জমিতে দুবার সেচ দিয়েছি। একবার কীটনাশক ছিটিয়েছি। এখন আলুর জমিতে (টপ ড্রেসিং) গাছের সারিগুলোর মাটি সরিয়ে সার দিয়ে পুনরায় মাটি তুলে দিচ্ছি। আশা করছি এবার আলুর ভালো ফলন পাব।'উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের সুইট বলেন, আবহাওয়া অনুকূল থাকলে আলুর গাছ নষ্ট হওয়ার ভয় কম থাকে। জমিতে কীটনাশকও কম ছিটাতে হয়। এতে আলুর গুণগত মান ঠিক থাকে; ফলনও ভালো হয়। গত বছর প্রতি শতাংশে প্রায় তিন মণ আলু হয়েছে। তবে গত বছর আলুর আশানুরূপ দাম পাননি তিনি। তারপরও এ মৌসুমে তিনি প্রায় দুই একর জমিতে আলু চাষ করেছেন।বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত আলুখেতে তেমন কোনো রোগবালাইয়ের প্রকোপ দেখা যাচ্ছে না। কৃষি অফিস থেকে উপজেলার কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবারও আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।
6
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সংক্রমণের হার নিম্নমুখী হলেও রোগীর সংখ্যা বাড়ছেই। শুক্রবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৭৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮ জন। আর করোনায় মারা গেছে ৬২ জন। ডেডিকেটেড করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৯৮ জন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, শিবগঞ্জ উপজেলায় ৮ জন, গোমস্তাপুর উপজেলায় ৩৬ জন, নাচোল উপজেলায় ৭ জন ও ভোলাহাট উপজেলায় একজন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন ও ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৩ জন। গত তিন দিনে করোনা শনাক্তের হার কমেছে। বর্তমানে জেলায় করোনা সনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ। এর আগের দু'দিনশনাক্তের হার১৯.১৯ শতাংশ ছিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ রোধে ২৫ জুন থেকে ২ দফা বিশেষ লকডাউন দেওয়া হয়। সর্বশেষ ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত জেলায় কঠোর বিধিনেষেধ আরোপ করে জেলা প্রশাসন।
6
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ ও ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিসহ সকল বন্দীদের মুক্তির দাবিতে টানা তৃতীয় সপ্তাহ বিক্ষোভ অব্যাহত রেখেছেন সেনাশাসন বিরোধী আন্দোলনকারীরা। সামরিক জান্তার সহিংসতার হুঁশিয়ারি সত্ত্বেও সোমবার দেশটিতে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন বিক্ষোভকারীরা। ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের এই ধর্মঘট ইতোমধ্যেই 'পাঁচ দুইয়ের' বিপ্লব নামে পরিচিতি পেয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে তারিখের মধ্যে সংখ্যাগত মিলকে 'শুভ' বিবেচনা থেকে বিক্ষোভকারীরা সোমবারের এই ধর্মঘটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দিনটিকে তারা ১৯৮৮ সালের ৮ আগস্টের 'চার আটের' তৎকালীন সমাজতান্ত্রিক সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে তুলনা করছেন। চীন সীমান্তে উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে থাইল্যান্ড সংলগ্ন দক্ষিণের সংকীর্ণভূমি পর্যন্ত মিয়ানমারজুড়ে সামরিক শাসনবিরোধী ধর্মঘটে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকেই ধর্মঘটের অংশ হিসেবে বিভিন্ন শহরের দোকানপাট বন্ধ রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ছত্রভঙ্গ বিক্ষোভকারীদের কয়েক জনকে আটক করে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে এক নারী বলেন, 'তারা আমাদের ধাওয়া করছে এবং গ্রেফতার করছে। আমরা শুধু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম।' এদিকে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্যকে মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার রাষ্ট্রীয় এমআরটিভিতে সতর্ক করে এক বিবৃতিতে বলা হয়, 'বিক্ষোভকারীরা এখন এমন এক সংঘাতের পথে জনগণকে উস্কানি দিচ্ছে, বিশেষকরে আবেগপ্রবণ কিশোর ও তরুণদের, যেখানে তারা প্রাণ হারাতে পারে।' ১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতীর তথ্যানুসারে, সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত দেশটিতে পাঁচজন নিহত ও শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত পাঁচ শ'র বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থানের শুরু থেকে গ্রেফতার থাকা ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে সামরিক জান্তা সরকার দুইটি অভিযোগ এনেছে, যার মধ্যে একটিতে অনিবন্ধিত ওয়াকিটকি ব্যবহার করায় তাকে অভিযুক্ত করা হয়েছে। আগামী ১ মার্চ তার অভিযোগের শুনানি করা হবে। সূত্র : রয়টার্স ও ইরাবতী
3
টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসরের গুঞ্জনে গত কিছু দিন ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। বোর্ড কর্তারা দফায় দফায় তামিমের সাথে আলোচনা করেছেন। তাতে তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেও টি-টোয়েন্টি দলে থাকছেন না এখনও। ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম জানান, আগামী ৬ মাস তিনি টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে রাখছেন। তবে বিশ্বকাপের আগে যদি তাকে দলে প্রয়োজন পড়ে, তাহলে তিনি দলে ফেরার কথা পুনর্বিবেচনা করবেন। কিন্তু তামিম কেনো টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ছেন, এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, 'অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টি আগে ছেড়েছেন। বড় বড় ক্রিকেটাররাও করেছেন। ওয়ানডে আমাদের সবচেয়ে প্রিয় ফরম্যাট, আমিও খুব উপভোগ করি। টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট- যখন থেকে ক্রিকেটের ব্যাট ধরা শুরু করেছি। তখন দুইটা ইচ্ছে ছিল। এক হচ্ছে বাংলাদেশের হয়ে খেলবো, এবং টেস্ট খেলবো।' টি-টোয়েন্টিতে থেকে সাময়িক অবসরে গেলে টেস্ট ক্যারিয়ারকে আরো বড় করতে চায় তামিম। সংবাদ সম্মেলনে তামিম জানালেন, বাংলাদশের হয়ে আরো ৪-৫ বছর খেলতে চান তিনি। তামিম বলেন, 'টেস্ট আমি যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমার বয়স ৩৩। ৩৪-৩৫ এ অনেকের অভিষেক হয়। তারা আরও পাঁচ বছর খেলে। আমার এখনও ভালো চার-পাঁচ বছর আছে ভালো ক্রিকেট খেলার। আমার পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলে আরও চার পাঁচ বছর খেলব।'
12
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ইতিপূর্বে ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেয়নি। আজ শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় সংসদ নির্বাচন-সমসাময়িক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, দুষ্টু লোকেরা বলছে বিএনপি নাকি নির্বাচনী তহবিল সংগ্রহসহ আরও বিভিন্ন কারণে সবাইকে চিঠি দিয়েছে। বিএনপির রাজনৈতিক দৈউলিয়াত্ব মনোনয়নের মাধ্যমে প্রচণ্ডভাবে উঠে এসেছে। তিনি বলেন, বিএনপি প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে, এটা আচরণবিধির চরম লঙ্ঘন। বাংলাদেশে দুই বছরের বেশি দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অযোগ্য হলেও যাবজ্জীবন দণ্ডিত আসামি তারেক রহমান নির্বাচনে অযোগ্য হয়েও কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নের জন্য কারা যোগ্য তা, ঠিক করে দেন? এটিও আচরণবিধির চরম লঙ্ঘনের মধ্যে পড়ে। সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে নির্বাচনের মাঠে নেমে বিএনপি নেতারা বুঝতে পেরেছেন, নির্বাচনের মাঠে তাঁদের জনসমর্থন নেই, কর্মীদের সমর্থনও নেই। কারণ এত দিন যেসব নেতা-কর্মীদের খবর রাখেনি, তাদের জন্য কর্মীরা নামার কোনো কারণ নেই। বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তাঁরা পালানোর পথ খুঁজছেন। বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন ছেড়ে মাঝপথে পালানোর চেষ্টা না করে নির্বাচনের মাঠে থাকুন। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে চাই। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
9
দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটি নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলামসহ ক্র্যাবের নতুন কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া এবং অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্র্যাব কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার কার্যক্রম শেষে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। এর আগে প্রতিষ্ঠার ২৬ বছর পর ৭ ডিসেম্বর ডিআরইউ কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।
6
অবশেষে মাদক মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে আদালতে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আর্জিও খারিজ হয়। মঙ্গলবার মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করেছিল। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
2
পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্যালক দুলাল হাওলাদারের (৪০) লাঠির আঘাতে দুলাভাই দেলোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত আটটার দিকে উপজেলার লক্ষ্মণা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত ফকের উদ্দিনের ছেলে এবং দুলাল মৃত. ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে গ্রামের আ. রাজ্জাক হাওলাদারের বাড়ির সামনে মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ঝাল-মুড়ি বিক্রি করতে আসা সেলিম মিয়ার কাছ থেকে দুলাল টাকা না দিয়েই একবার ঝাল মুড়ি খান। পরবর্তীতে আবারও বাকিতে ঝাল-মুড়ি চাইতে গেলে দোকানদারের সঙ্গে দুলালের ঝগড়া হয়। এ সময় দুলালের বড় বোন শেফালীর জামাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝালমুড়ি বিক্রেতা ও দুলালের মধ্যে সমোঝোতার চেষ্টা করেন। কিন্তু দুলাল শান্ত না হয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে ঝালমুড়ি বিক্রেতাকে আঘাত করেন। আঘাত ঠেকাতে গিয়ে দুলাভাই আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাদারীপুর নামক স্থানে তার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে নিজ বাড়ি থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
6
পর্যায়ক্রমে চৌগাছার অসচ্ছল সব মুক্তিযোদ্ধাকে সরকারি বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম পর্যায়ে বাড়ি পাওয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।মতবিনিময় সভায় জানানো হয়, গত তিন থেকে চার মাসে চৌগাছায় কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির কারণে প্রকল্পটির কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।প্রকল্প পরিচালক বলেন, সরকার এ প্রকল্পের মাধ্যমে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রতি উপজেলায় ৪০ জন করে মোট ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেবেন। যার প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় ১২টি করে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।প্রকল্প পরিচালক আরও বলেন, 'প্রথম পর্যায়ের বাড়িগুলো আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমি প্রকল্প পরিচালক হিসেবে কথা দিচ্ছি পর্যায়ক্রমে উপজেলার অসচ্ছল সব মুক্তিযোদ্ধাকে এই বাড়ি করে দেওয়া হবে। সুতরাং যাঁরা বাড়ি পাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কেউ অভিযোগ করে কোনো হয়রানি করবেন না।'বীরাঙ্গনাদের সবার নাম দ্বিতীয় পর্যায়ে অবশ্যই প্রস্তাব করতে হবে। তাঁদের নিজেদের জমি না থাকলে সরকার জমির ব্যবস্থা করে বাড়ি করে দেবে। প্রথম পর্যায়ে ঘর দেওয়ার ক্ষেত্রে যুদ্ধাহতদের নামের বিষয় অস্পষ্ট থাকলেও এখন সেটা স্পষ্ট করা হয়েছে। তাঁরাও সরকারি এই বাড়ি পাবেন।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, 'চৌগাছায় প্রথম পর্যায়ে যে ১২টি বাড়ি দেওয়া হচ্ছে তার দরপত্র গ্রহণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর কাজের ঠিকাদার নির্ধারণ করা হবে। এরপরই বাড়ি নির্মাণকাজ শুরু হবে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই এই বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করছি।'উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চৌগাছার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাবেক সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী বেগম, আবাসন প্রকল্পের যশোরসহ চার জেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী বিপুল রায়হান ও প্রথম পর্যায়ের বাড়িপ্রাপ্ত ১২ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা নেতারা উপস্থিত ছিলেন।
6
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নবম ও দশম গ্রেডের কয়েকটি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)পদসংখ্যা: ৪যোগ্যতা: প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড) পদের নাম: সহকারী পরিচালক (পরিসংখ্যান)পদসংখ্যা: ১যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।বেতন স্কেল: বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড) পদের নাম: সহকারী পরিচালক (সফটওয়্যার ডেভেলপমেন্ট)পদসংখ্যা: ১যোগ্যতা: কম্পিউটারবিজ্ঞান/কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। নেটওয়ার্কিংয়ে প্রফেশনাল সনদ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড) পদের নাম: সহকারী পরিচালক (সফটওয়্যার সাপোর্ট)পদসংখ্যা: ১যোগ্যতা: কম্পিউটারবিজ্ঞান/কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। নেটওয়ার্কিংয়ে প্রফেশনাল সনদ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড) পদের নাম: নিরাপত্তা পরিদর্শক (এসআই)পদসংখ্যা: ২যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড) পদের নাম: নকশাকার গ্রেড-১ (ডিপ্লোমা)পদসংখ্যা: ২যোগ্যতা: পুরকৌশল বিষয়ে চার বছরের ডিপ্লোমা।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড) পদের নাম: এস্টিমেটরপদসংখ্যা: ১যোগ্যতা: পুরকৌশল বিষয়ে চার বছরের ডিপ্লোমা।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড) যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের নিয়ম ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে। আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২১
1
১৯৭০ সালে ফ্রান্সের প্যারিস শহরে জন্ম নেয় প্যারিস সেইন্ট জার্মেইর নামে একটি ক্লাব। ধীরে ধীরে ক্লাবটি ফরাসি ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করে। বর্তমানে ফ্রান্সে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে তারা। তবে ঘরোয়া ফুটবলে আধিপত্য দেখালেও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগে এখনো সাফল্য পায়নি। অবশেষে গতকাল প্রতিষ্ঠার ৫০ বছরের মাথায় প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের দারপ্রান্তে পৌঁছে গেছে পিএসজি। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি হয় নেইমার-এমবাপ্পেরা। এই মৌসুমে চমক দেখানো লাইপজিগকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে তবেই ফাইনালের টিকেট বাগিয়ে নেয় তারা। ম্যাচটিতে পিএসজির হয়ে গোল করেন মারকুইনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুয়ান বার্নাট। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে গতকালের ম্যাচটিসহ মোট ১১০টি ম্যাচ খেলে। আর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছতে তাদের খেলতে হয়েছে ১১০টি ম্যাচ। আর এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফাইনালে খেলার নতুন রেকর্ড গড়েছে পিএসজি। এর আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলে প্রথম ফাইনালে খেলার রেকর্ডটি ছিল ইংলিশ ক্লাব আর্সেনালের দখলে। তারা প্রথমবারের মতো ফাইনালে খেলতে খেলেছিল ৯০টি ম্যাচ। তাছাড়া গতকাল ফাইনালে যাওয়ার মাধ্যমে ফ্রান্স থেকে পঞ্চম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে ফ্রান্স থেকে কোনো ক্লাব হিসেবে সর্বশেষ ফাইনাল খেলেছিল মোনাকো। তাও তারা খেলেছিল সেই ২০০৩-০৪ মৌসুমে। এর মধ্যে আরো ১৬ মৌসুম পার হয়ে যাওয়ার পর তবেই ফ্রান্স থেকে কোনো ক্লাব ফাইনালের টিকেট পেল। গতকালের ম্যাচটিতে নেইমার বা এমবাপ্পে কোনো গোল করতে না পারলেও পিএসজিকে জয় পেতে তারা বড় ভূমিকা রেখেছে। তবে তারা দুজনই বেশ কয়েকবার গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারা সেগুলো কাজে লাগাতে পারেননি। অবশ্য নেইমারের ক্ষেত্রে বললে হয় তার কপালটাই খারাপ ছিল। কারণ তার করা দুই দুইটি শট গোলবারে লেগে ফিরে আসে। অপরদিকে এমবাপ্পে নিজের দোষে গোল করতে পারেননি। ম্যাচটিতে পিএসজি প্রথম গোলের দেখা পায় ১৩ মিনিটের মাথায়। ১২ মিনিটের সময় ডি-বক্সের বাম পাশের ঠিক বাইরে নেইমারকে ফাউল করা হয়। আর সেখান থেকে ফ্রি কিক নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তার করা ফ্রি কিক থেকে হেড করে বল জালে জরান মারকুইনহোস। এই গোলের আগে ও পরে ২টি সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধ শেষ হওয়ার ৩ মিনিট আগে ম্যাচের ৪২ মিনিটের সময় অসাধারণ পাস দিয়ে ডি মারিয়াকে দিয়ে গোল করান নেইমার। এরপর ম্যাচের ৫৬ মিনিটের সময় ম্যাচের দ্বিতীয় গোল করা ডি মারিয়া গোল করান জুয়ান বার্নাটকে দিয়ে। আর তৃতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই বলতে গেলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় পিএসজির। এরপর ম্যাচের বাকি সময়টাতে চলে আরো বেশ কিছু আক্রমণ। কিন্তু তাতে আর কোনো গোল তুলে নিতে পারেনি পিএসজি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
12
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'স্বাস্থ্য বিষয়ে আমাদের দেশে গবেষণাটা খুব কম হচ্ছে। আমাদের দেশে খুব কম চিকিৎসক আছে। আসলে তাঁরা যতটা না রোগীর সেবা দিতে আগ্রহী, ঠিক গবেষণার দিকে নেই। হাতেগোনা কয়েকজন নিয়মিত গবেষণা করেন। এ ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্ত দরকার।'নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।সরকার প্রতিবছরই গবেষণায় বিশেষ বরাদ্দ রাখছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'মৌলিক গবেষণার সঙ্গে প্রায়োগিক গবেষণার দিকে জোর দিতে হবে। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ প্রতিটি ক্ষেত্রেই গবেষণা প্রয়োজন। কারণ গবেষণা ছাড়া উৎকর্ষ লাভ করা যায় না। এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) গোল অর্জন করতে গবেষণার প্রয়োজন। দেশের অনেক সম্পদ রয়েছে। সেগুলো ব্যবহার করতে গবেষণার প্রয়োজন।'গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করছি। শিক্ষার্থীদের বিনা পয়সায় বই দিচ্ছি। তবে আমরা জোর দিচ্ছি বিজ্ঞানের ওপর। এই শিক্ষায় যাতে শিক্ষার্থীরা এগিয়ে আসে, তার জন্য আলাদাভাবে ফেলোশিপ দেওয়া হচ্ছে। এই যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে, তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করছে। কাজেই উন্নতি করতে হলে গবেষণা একান্ত প্রয়োজন।'রপ্তানিপণ্যের গুণগত মান পরীক্ষায় সরকার পরীক্ষাগার বাড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপির আমলে চিংড়ি মাছের মধ্যে লোহা ও পেরেক ঢুকিয়ে দিয়ে সেটা ইউরোপে রপ্তানি করার ফলে আমাদের রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে অনেক দেনদরবার করে সেটা ঠিক করি। আমাদের রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে পরীক্ষা করে সনদ দেওয়া অপরিহার্য। তাই আমরা পরীক্ষাগারের সক্ষমতা বাড়িয়েছি। বিভিন্ন এলাকায় পণ্যভিত্তিক টেস্টিং ল্যাবরেটরি করার উদ্যোগ নিয়েছি।'অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
6
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্টের শেষ হলো আজ দ্বিতীয় দিন। প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে খেলতে নেমে নিজেদের ঝুলিতে ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। আগের দিনের ২২৮ রানের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করতেই খুইয়ে ফেলে বাকি চারটি উইকেট। দলের হয়ে ইরভাইন করেছেন সর্বোচ্চ ১০৭ রান। বাংলাদেশের হয়ে আবু জায়েদ ও নাঈম হাসান শিকার করেন ৪টি করে উইকেট। জাবাবে বাংলাদেশ খেলতে নেমে শুরতে ভালো করতে পারেনি। দলের ১৮ রানে সাইফের বিদায়ে সবার মনে পরে যার ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি নিয়ে সন্দেহ। কিন্তু না, তামিমের সঙ্গে শান্ত যোগ হয়ে পাল্টে দেন রানের চাকা। দুর্দান্ত খেলে ৭১ রানে বিদায় নেন নাজমুল হাসান শান্ত। পরে মুুমিনুল এসে যায়গ করে নেন শান্তর। ব্যাটিংয়ের ধার যেন তারও কম নয়। রয়েছেন শতক পেরোনো অপেক্ষায়। সঙ্গি হিসেবে অপর পক্ষে আছেন খেলার মোড় ঘুড়িয়ে দেয়া মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭১ ওভারে ২৪০ রান। ৭৯ রান নিয়ে মুমিনুল ও ৩২ রান নিয়ে মুশফিক ক্রিজে আছেন। এমএইচ
12
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আদালত খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডদিয়েছে। তাকে মুক্তি দিতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। তবে এ জন্য তার (খালেদা) নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তবেই রাষ্ট্রপতি তার আবেদন গ্রহণ করতে পারবেন। শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যে খন্দকার মোশাররফ উপস্থিত সবার কাছে প্রশ্ন রেখে বলেন, তবে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে ক্ষমা করুক এটা আপনারা চান কি-না? এসময় উপস্থিত জনতা 'না', 'না' ধ্বনি দেন। মন্ত্রী বলেন, ২০০৯ সালের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মাথাপিছু আয় ছিল ৫৩৬ ডলার। আজ নয় বছর পর তা বেড়ে এক হাজার ৭০০ ডলার হয়েছে। 'আগামী নির্বাচনে শেখ হাসিনা না জিতলে দেশের প্রবৃদ্ধি কমে যাবে'- মন্তব্য করে তিনি বলেন, তাহলে আমাদের মাথাপিছু আয় আবার ৫৩৬ ডলারে নেমে যাবে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। খন্দকার মোশাররফ বলেন, ১৯৭৩ সালে ফরিদপুর সদর আসন থেকে আ.লীগ বিজয়ী হওয়ার পর ৩৫ বছর এ আসনে জিততে পারেনি। ২০০৮ সালের নির্বাচনে জিতে শেখ হাসিনার নেতৃত্বে তিনি যে উন্নয়ন কাজ ফরিদপুরে করেছেন তা বিগত কোন সময়ে হয়নি। তিনি বলেন, তবে আগামীতে কোন নির্বাচনেই ফরিদপুর-৩ (সদর) আসনে হারবে না আওয়ামী লীগ। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সমর্থন ছাড়া এ উন্নয়ন তার পক্ষে করা সম্ভব ছিল না। এ জন্য আগামী সাধারণ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী না জিতলে তা হবে শেখ হাসিনার সাথে নেমকহারামি করা এবং আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো। মন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, তবে আজ যে জনসমাগম হয়েছে তাতে আমি আশাবাদী আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে।মন্ত্রী প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওসার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন প্রমুখ।
9
ভাষা আন্দোলনের সূত্র ধরেই শুরু হয় ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের জোয়ার। এটি থাকতে পারত ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু পাকিস্তানের শাসকেরা আমাদের বুঝিয়ে দিয়েছে যে তারা বাঙালিদের সমমর্যাদার নাগরিক হিসেবে মূল্য দেবে না। তারা শাসকগোষ্ঠী আর বাঙালি থাকবে শাসিত গোষ্ঠী হয়ে। তাই বাঙালি পাকিস্তানের কাঠামোয় হয়েছে বঞ্চিত, উপেক্ষিত এবং নিপীড়িত। ফলে অচিরেই ভাষাভিত্তিক সাংস্কৃতিক চেতনা বাঙালি জাতীয়তাবাদী অনুপ্রেরণায় রূপ লাভ করেছে। এই ভাষা, সাহিত্য, সংস্কৃতির চেতনার সামগ্রিক জাতীয়তাবাদী চেতনায় রূপ লাভের পেছনে কার্যকর ছিল বঙ্গবন্ধুর ৬ দফা এবং এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাঁর আপসহীন অবিরাম আন্দোলন। সরকার অনেক চেষ্টা করেও বাঙালির এই জাগরণ ঠেকাতে পারেনি। এই আন্দোলনের নেতা মুজিবকে বারবার গ্রেপ্তার, কারাবন্দী করা ও অসংখ্য মামলায় জর্জরিত করা সত্ত্বেও জাগ্রত বাঙালি পিছু হটেনি। কেবল বঙ্গবন্ধু নয়, সেদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রথম সারির সব নেতাকেই গ্রেপ্তার করে জেলে বন্দী রাখা হয়েছিল। কিন্তু তাতেও বাঙালির স্বতঃস্ফূর্ত আন্দোলনের গতি কমেনি, বরং তা বাঁধভাঙা জোয়ারে প্রবল থেকে প্রবলতর হয়েছে। তাদের জাগরণ, দলমত-নির্বিশেষে বৃহত্তর ঐক্য গঠন এবং একক নেতা হিসেবে শেখ মুজিবকে সামনে রেখে স্বাধীনতার জন্য জানপ্রাণ লড়াই করার দৃঢ়সংকল্প পরিস্থিতি পাল্টে দেয়। তার পরের ইতিহাস সবার জানা-বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল। স্বাধীন বাংলাদেশে স্বভাবতই রাষ্ট্রভাষা বাংলা হলো, সরকারি কাজকর্ম চলছে বাংলায়, সংবিধান রচিত হলো মাতৃভাষায়। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরেই বাংলা হলো শিক্ষার মাধ্যম। পরিভাষা তৈরি ও পারিভাষিক অভিধান রচনার কাজও শুরু হলো। স্বাধীনতার পরে আনন্দময় অভিজ্ঞতা ছিল তেল কোম্পানি এবং ব্যাংকগুলোর নামের রূপান্তর দেখা। তেল কোম্পানি তিনটির নাম হলো পদ্মা, মেঘনা ও যমুনা। আর প্রধান ছয়টি ব্যাংকের ইংরেজি নাম বদলে নতুন বাংলা নাম রাখা হলো-সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা। এর সঙ্গে সাযুজ্য রেখে মানুষ অফিস ও দোকানের নামেও আনল পরিবর্তন-সর্বত্র চলছিল বাংলা ভাষার জয়জয়কার। উনসত্তরের গণজাগরণ থেকেই শুরু হয়েছিল নবজাতক সন্তানের নাম বাংলায় রাখা। তারপরেই ঘটল ছন্দপতন। ১৯৭৫-এর আগস্ট ও নভেম্বরের মর্মান্তিক নির্মম হত্যাযজ্ঞ ছিল আদতে বাঙালি জাতীয়তাবাদের রথে চেপে উড়তে থাকা জাতিকে প্রত্যাখ্যাত পাকিস্তানি পশ্চাত্পদ রাজনীতির চোরাবালিতে নামিয়ে আনার ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র তখনকার মতো সফল হয়েছিল। এ সময় যারা ক্ষমতায় এসেছিল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানসহ তারা কেউই বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী ছিল না। ফলে এ সময় থেকে ইংরেজি মাধ্যম স্কুল চালু হলো, দোকানপাট-অফিসের নামে ইংরেজি ফিরতে শুরু করল। পাশাপাশি সমাজজীবনে আরবি সংস্কৃতির প্রভাব বাড়ানোর কাজও শুরু হয়। ভাষা আন্দোলনের ফসল বাংলাদেশে জামায়াত-বিএনপির রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, তা দিনে দিনে জোরদারও হলো, কিন্তু একুশে ফেরুয়ারিকে ঘিরে ওই এক মাস এবং পয়লা বৈশাখকে ঘিরে কয়েক দিন ছাড়া মাতৃভাষা-সংস্কৃতির বিষয়ে তেমন সচেতনতা বা বাঙালিপ্রীতির প্রকাশ দেখা গেল না। আরেকটু পরে গত শতকের নব্বই দশকে এসে বিশ্বায়ন ও বাজার অর্থনীতির প্রবল অভিঘাত এসে লাগল আমাদের উন্নয়নশীল দেশের ওপর। একদিকে এর প্রভাবে ইংরেজি ভাষা ও ইংরেজিয়ানার প্রভাব বাড়তে থাকল, আর অন্যদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরবিভাষী মুসলিমপ্রধান বিভিন্ন দেশে সমাজের নিম্নবর্গের বিপুল মানুষের অভিবাসী শ্রমিক হিসেবে বসবাসের ফলে তাদের মাধ্যমে সমাজে ছড়াল আরবি পোশাক ও আরবি-ইসলামি রক্ষণশীলতার প্রভাব। দেশের ধর্মীয় রক্ষণশীল দলগুলোও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শাসকদের পৃষ্ঠপোষকতায় এই আরবি সংস্কৃতির বিস্তার ও ইসলামের রক্ষণশীল গোঁড়া ধারাকে শক্তিশালী করার কাজে নিয়োজিত হয়। আমরা লক্ষ করলাম দেশের সর্বত্র একদিকে ইংরেজি মাধ্যম ও ইংরেজিয়ানার সবল-দুর্বল অনুসারী স্কুলের প্রসার ঘটেছে, আর অন্যদিকে নানা ধারার মাদ্রাসা-যার মধ্যে ক্যাডেট নামধারীও আছে-বেড়ে চলেছে। সরকারের কাজে এবং সামাজিক জীবনে ক্রমেই প্রকট হয়ে বোঝা যাচ্ছে এ দেশটি নানা ধর্মের অসাম্প্রদায়িক উদার মানবিক বাঙালির নয়, কেবল মুসলিম বাঙালির দেশ। এ বাস্তবতায় সংখ্যালঘুদের মধ্যেও ধর্মীয় গোঁড়ামি ও ধর্মীয় পরিচয় মুখ্য হয়ে উঠতে শুরু করেছে। আজকের বাংলাদেশে ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমির বইমেলা কেবল সফলভাবেই আয়োজিত হয় না, প্রতিবছর এর কলেবর বাড়ছে, বই বিক্রিও বেড়ে চলেছে, লেখকের সংখ্যা বেড়েছে, ক্রেতার সংখ্যাও তাল রেখে বেড়ে চলেছে। কেবল সন্দেহ জাগে পাঠক নিয়ে। সাধারণভাবে মানুষের পাঠাভ্যাস কমতে দেখা যাচ্ছে। তরুণ-কিশোরেরা তো নতুন প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়েছে। তাই এ বিষয়টি ধোঁয়াশাতেই রয়েছে। এখন জেলায় জেলায়ও বইমেলা হচ্ছে, এমনকি অনেক জেলায় স্থানীয় প্রকাশক ও লেখকেরাও বেশ তত্পর আছেন। এ মাসে মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের লেখা ও অনুষ্ঠানে ভাবাবেগের প্রকাশ দেখে কে বলবে যে দেশের উচ্চ থেকে মধ্যবিত্ত সব পরিবারই সন্তানদের ইংরেজি মাধ্যমেই পড়াচ্ছেন! নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্তারাও বড় ঝুঁকি নিয়ে ইংরেজি স্কুলেই ছুটছেন। এমনকি দেশের লেখক-বুদ্ধিজীবী, প্রগতিশীল শিল্পী-সাহিত্যিকদের পরিবারেও তো একই ধারা চলছে। ইতিপূর্বে আমরা অনেকেই বারবার লিখেছি যে শৈশব থেকে কেবল ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে সন্তানদের মধ্যে সাংস্কৃতিক সংকট তৈরি হতে বাধ্য। কারণ, সংস্কৃতি বা জীবনচর্যার ভাবগত ও ব্যবহারিক সব বিষয়ের কেন্দ্রে থাকে দুটি মূল উপাদান-ভাষা ও ঐতিহ্য। এই দুটি উপাদান যদি তাদের আয়ত্তে না থাকে, তবে তাদের স্বদেশচেতনা ও ভালোবাসা হবে অনেকটাই বায়বীয়, ভাসমান। যার ফলে নিজস্ব ঐতিহ্য ও ভাষাসম্পদের ভূমি থেকে পুষ্টি সংগ্রহ হবে বাধাগ্রস্ত, তাদের বিকাশ হবে ক্ষুণ্ন। এমনিতেই বর্তমান সময়ে সামগ্রিকভাবে বিশ্বজুড়ে মানবিক সংস্কৃতির বিরাট সংকট চলছে। এর মধ্যে যাদের নিজের সংস্কৃতির মৌলিক উপাদানের সঙ্গে সংযোগ থাকে না অথবা তা হয় দুর্বল, তাদের বিকাশ বিঘ্নিত হওয়ার আশঙ্কাই বেশি। এটা ঠিক, আজ আমরা এক বিশ্বপল্লিতেই বাস করছি অর্থাৎ সবাই বিশ্বনাগরিক হয়ে উঠছি। তাই এটাও স্বাভাবিক যে এখনকার শিশুরা মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখবে অর্থাৎ তারা দ্বিভাষিক নাগরিক হবে। কিন্তু ইংরেজি তারা শিখবে বাংলার সঙ্গে পরিপূরক ভাষা হিসেবে, কোনো অবস্থাতেই বাংলা ভাষার বিনিময়ে নয়। ভালো বাংলা এবং ভালো ইংরেজি শেখা শিশুর জন্য অসম্ভব কোনো কাজ নয়। আদতে আমাদের মনে রাখতে হবে আজকের প্রযুক্তিনির্ভর এ জীবনে বিজ্ঞানের জ্ঞান হওয়া চাই পাকা, তাই একালের শিক্ষার্থীদের গণিতটাও খুব ভালোভাবে জানতে হবে, কেননা এ হলো বিশুদ্ধ বিজ্ঞানের ভাষা। তাহলে ভাষা আন্দোলনের এই দিনে আমাদের অঙ্গীকার হতে পারে যে জাতি হিসেবে আমরা তিনটি ভাষাতেই দক্ষতা অর্জন করব-বাংলা, ইংরেজি ও গণিত। আর আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য লালন ও চর্চার ওপর জোর দিতে হবে, যাতে শিক্ষার বাতাবরণটি হয় বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যে নির্মিত, তার সঙ্গে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন হলে তা হবে উত্কৃষ্ট পথ। এ কাজ শিক্ষার গোড়া থেকেই শুরু করলে শিশুর সুষ্ঠু বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত হবে। আধুনিক অগ্রসর জাতি গঠনে এটাই হতে পারে উপযুক্ত পথ। আমরা জানি, মান বজায় রেখে ভাষা শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষকের সহযোগিতা চাই, প্রয়োজন প্রতিটি ভাষা চর্চার উপযুক্ত পাঠ ও অনুশীলনসামগ্রী। দেশ শিক্ষা, সংস্কৃতি এবং জাতি গঠনের যে ক্রান্তিকাল তথা কঠিন সংকটকালে আছে তা কেবল একুশের প্রাণের মেলার নামে আবেগ-উচ্ছ্বাসে ভেসে কাটিয়ে ওঠা যাবে না। তার জন্য বাংলা ভাষার প্রাধান্য বজায় রেখে বাঙালি সংস্কৃতির বাতাবরণে আন্তর্জাতিক প্রযুক্তিদক্ষ যুক্তিবাদী সমকালীন নাগরিক গড়ার ওপর গুরুত্ব দিতে হবে। আজকের পরিবর্তিত বাস্তবতায় বায়ান্নর ৬৮ বছর পরে, এ পথেই হয়তো আমরা একুশের চেতনাকে এর রাজনৈতিক-সাংস্কৃতিক প্রণোদনাসহ এগিয়ে নিতে পারব। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক
8
ঢাকা: ম্যাকডোনাল্ড'স কর্পসের বিরুদ্ধে কমপক্ষে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) গণমাধ্যম উদ্যোক্তা বায়রন অ্যালেনের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এ মামলা করে। মামলায় কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমে পর্যাপ্ত বিজ্ঞাপন না দেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য নির্ধারিত অর্থ খরচের ক্ষেত্রে ম্যাকডোনাল্ড'স 'জাতিগত বৈষম্য এবং বর্ণবাদী স্টেরিওটাইপিং' করে রাষ্ট্রীয় নাগরিক অধিকার আইন লঙ্ঘন করেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়-অ্যালেনের বিনোদন স্টুডিও নেটওয়ার্কস ও ওয়েদার চ্যানেলে বিজ্ঞাপন দিতে অস্বীকৃতি জানিয়েছে শিকাগো ভিত্তিক ম্যাকডোনাল্ড।অভিযোগে বলা হয়, ম্যাকডোনাল্ডের প্রায় ৪০ শতাংশ গ্রাহক কৃষ্ণাঙ্গ। তবে সংস্থাটি ২০১২ সালে বিজ্ঞাপনের জন্য নির্ধারিত ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাজেট করলেও কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমে বিজ্ঞাপনের বাজেট রাখে ৫ মিলিয়ন ডলারেরও কম। এ ছাড়া ম্যাকডোনাল্ড আজকালকার করপোরেট আমেরিকার মতো প্রকাশ্যে নানা প্রতিশ্রুতি প্রকাশ করলেও আসলে তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় বলেও উল্লেখ করা হয়েছে।আগামী ২০২৪ সালের মধ্যে ম্যাকডোনাল্ড যাতে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন ব্যয় ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করে সে দাবিও বায়রন অ্যালেনের। এ ক্ষেত্রে হিস্পানিক-, এশীয়-আমেরিকান, নারী এবং এলজিবিটিকিউ-এর মালিকানাধীন প্ল্যাটফর্ম গুলির কথাও উল্লেখ করেন তিনি।ম্যাকডোনাল্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'আমরা বিভিন্ন মালিকানাধীন অংশীদারদের সঙ্গে আমাদের সম্পর্ক দ্বিগুণ করেছি। অ্যালেনের মামলা মোকাবিলার জন্য বিষয়টি পর্যালোচনা করে সে অনুযায়ী সাড়া দেব।অ্যালেন এবং অন্যান্য উদ্যোক্তারা মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস করপোরেশনের বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছিল। পরে এসব উদ্যোক্তাদের সংবাদপত্রে পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করে। জেনারেল মোটরস করপোরেশন কালো মালিকানাধীন মিডিয়া গুলিতে আরও বিজ্ঞাপন দেওয়ার প্রতিশ্রুতি দেন।প্রাক্তন স্ট্যান্ড-আপ কমিক এবং এবিসি রিয়্যালিটি টিভি শো 'রিয়েল পিপল' এর সহ-উপস্থাপক অ্যালেন ২০১৫ সালে কমকাস্ট কর্পসকে ২০ বিলিয়ন ডলারও মামলা করেছিলেন। তাঁর চ্যানেলের খরচ বহনে অস্বীকৃতি জানানোয় এ মামলা করেন।মার্কিন সুপ্রিম কোর্ট কমকাস্টের পক্ষে থাকায় অ্যালেনের পক্ষে বৈষম্যমূলক আচরণ প্রমাণ করা কঠিন হয়ে পড়লে তিন মাস পরে তিনি থেমে যান।
3
ক্রমশ শক্তিবৃদ্ধি করছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার স্থলভাগে আছড়ে পড়তে চলেছে এই সাংঘাতিক সাইক্লোনটি। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িষ্যার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। মৌসুম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের পূর্বমধ্যভাগে নিম্নচাপ রয়েছে। সেটি পোর্ট ব্লেয়ারের ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থা করছে। গভীর থেকে গভীরতর হচ্ছে এই নিম্নচাপটি। সোমবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের আকার নেয়া ইয়াস আগামী ২৪ ঘণ্টায় অতি তীব্র রূপ ধারণ করবে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে বলে জানা গেছে। রোববার থেকে প্রবল ঢেউ বাড়ছে বঙ্গোপসাগরের উপকূল এলাকায়। রোববারের মধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে পারে ফিরে আসতে বলা হয়েছে। সোমবার বিকেলের দিকে সমুদ্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাসহ হাওড়া, হুগলিতে হাল্কা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাসহ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। এ ছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। দিঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'ইয়াস'। প্রবল হাওয়ায় ২০ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
3
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪ রানে হারলো ভারত। ইনিংসের ৪৮ ওভার পর্যন্ত প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারছিল না অস্ট্রেলিয়া। কিন্তু শেষ দুই ওভারে মার্কাস স্টোনিসের ঝড়ো ব্যাটিং সে কাজটি করে দেয়। চার-ছক্কায় দুই ওভারে ২৯ রান তুলে ভারতের জন্য কিছুটা চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অস্ট্রেলিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২৮৮ রান। লক্ষ্যটা তাড়া করতে নেমে শুরুতেই নাস্তানাবুদ হয় ভারতীয় ব্যাটসম্যানরা। ১ রানে ১ উইকেটে আর ৪ রানে জোড়া উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। শূন্যতে ফিরে যান দুই ব্যাটসম্যান আর অধিনায়ক বিরাট কোহলি ফিরেন ৩ রানে। পরে এই বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন ওপেনার রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। অর্ধশত করেন দু'জনেই। কিন্তু দলীয় ১৪১ রানের মাথায় সাজঘরে ফিরেন ধোনি। আবারো বিপদে পড়ে ভারত। একপ্রান্ত রোহিত আগলে রাখেন। আর অপরপ্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ধোনির পর যোগ্য সঙ্গী পাননি রোহিত। কিন্তু রানের চাকা সচল রেখেছেন। ফলাফল সেঞ্চুরি। ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি। এরপর আরো কিছুটা পথ এগিয়ে ১৩৩ রানে সাজঘরে ফিরেন রোহিত। ১২৯ বলে ১০ বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। রোহিতের বিদায়ের পরই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ফলাফলটা তখনই প্রায় নিশ্চিত ছিল। এরপর কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামি জুটি বাধেন। দু'জনে মিলে ৪ রান করে বাড়ি ফিরেন। ফলাফল ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন তরুণ রিচার্ডসন। এর পুরস্কার হিসেবেম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। এর আগে সিরিজের প্রথম ওয়নডেতে সিডনিতে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারেই ওপেনার অ্যারন ফিঞ্চ সাজঘরে ফিরেছেন। দলীয় ৪১ রানে কুলদ্বীপ যাদবের শিকার হয়ে ফিরেছেন আরেক ওপেনার অ্যালেক্স কেরি। এরপর উসমান খাজা আর শন মার্শ জুটি দলের হাল ধরে অনেকটা দুর এগিয়ে নিয়ে যায়। অর্ধশত করেন দু'জনেই। এ জুটির ভাঙন ধরান জাদেজা। খাজা সাজঘরে ফেরার পর মার্শের সাথে হ্যান্ডসকম্ব জুটি বাধেন। এ জুটি দলের সংগ্রহ বাড়ান। দলীয় ১৮৬ রানে সাজঘরে ফিরেন মার্শ। এরপর হ্যান্ডসকম্ব মারমুখী ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান। কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে ৭৩ রানে মাঠ ছাড়েন তিনি। বাকি কাজটা সুচারুরূপে সম্পন্ন করেছেন স্টোনিস। ৪৮ ওভার পর্যন্ত দলের সংগ্রহটা চ্যালেঞ্জিং ছিল না। কিন্তু শেষ দুই ওভারে স্টোনিসের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার স্কোরটা কিছুটা চ্যালেঞ্জিং করে দেয়। চার-ছক্কায় দুই ওভারে ২৯ রান তুলেছেন স্টোনিস। ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৮৮ রান। আর স্টোনিসের সংগ্রহ ছিল ৪৩ বলে ৪৭ রান।
12
'সুনামগঞ্জে আগাম বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষায় স্থায়ী বাঁধের একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। যেকোনো সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটা অনুমোদন হতে পারে। এই প্রকল্পটি অনুমোদন হলে সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা আর থাকবে না।'গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় ফসলরক্ষা বাঁধের নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, বিশ্ব বর্তমানে অর্থনৈতিক মন্দার ভেতর। বাংলাদেশও এর ব্যতিক্রম না। তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। অন্যান্য দেশের তুলনায় আমাদের জিডিপি অনেক বেশি।মন্ত্রী আরও বলেন, 'করোনার কারণে কিছুটা পিছিয়ে গিয়েছিলাম। তারপরও আমরা থেমে নেই। আমাদের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে।'সুনামগঞ্জের নদীগুলোর নাব্যতা সংকট নিয়ে মন্ত্রী বলেন, 'জেলার অভ্যন্তরে ১৪টি নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী খনন শুরু হলে নাব্যতা সংকটের সমস্যা আর থাকবে না। নদী খনন হলে আগাম বন্যার হাত থেকেও আমরা রক্ষা পাব।'মন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত জামালগঞ্জের পাগনাও হাওর রক্ষায় দুটি প্রকল্প পরিদর্শন করেন এবং বাঁধের কাজে কোনো গাফিলতি যেন না করা হয় এ জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।পরে ধর্মপাশা উপজেলার শয়তানখালি ও গজারিয়া হাওরের ফসলরক্ষা বাঁধের নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সাংসদ শামীমা আক্তার খানম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।আরও উপস্থিত ছিলেন পাউবো সিলেটের প্রধান (উত্তর পূর্বাঞ্চল) প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, পাউবো সিলেট সার্কেল-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পাউবো নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মো. শামসুদ্দোহা প্রমুখ।
6
রাজধানীতে গ্রেফতার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 'ছিনিয়ে নিতে' পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এরপর আদালত থেকে ইশরাককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে প্রিজনভ্যানে হামলার ঘটনা ঘটে। তখন সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
রাজধানীর পল্লবী ও সাভারের আশুলিয়া এলাকা থেকে চলমান এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- সামিউল আজমাইন (১৮), মোঃ আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) ও মোঃ মনিরুল ইসলাম পাপ্পু (২০)। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। মোজাম্মেল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিতিতে সোমবার গভির রাতে অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী সংক্রান্তে চক্রের ওই সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভূয়া প্রশ্নপত্র ফাঁস এবং অর্থ হাতিয়ে নেয়া সংক্রান্তে প্রতারক চক্রের সহিত সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এই চক্রটি ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা এসএসসি পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রটি বিভিন্ন ধরণের প্রতারণা মূলক কার্যক্রমে লিপ্ত আছে। প্রশ্নপত্র ফাঁসকরে তারা কোমলমতি পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তিনি আরো জানান, পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা প্রশ্নের আশায় বসে থেকে পড়া লেখা না করে প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়। এই বিষয়ে সকল অভিভাবকদের সচেতনতামূলক উদ্যোগ দরকার। গ্রেফতারকৃত প্রতারকরা বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক ও অনার্স এ অধ্যয়নরত। প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বাকি সদস্যদের অবিলম্বে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
6
জনপ্রিয় হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল'খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনাভাইরাসে সংক্রমণজনিত কারণে মারা গেছেন। হলিউড রিপোর্টারকে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস। হিলারি হিথের জন্ম ছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল'র মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। বিডি প্রতিদিন/কালাম
2
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যান তাঁরা।আজ সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার দুজন করে এবং নওগাঁ, সিরাজগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। এঁদের মধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মোট চারজন করোনা পজিটিভ ছিলেন। একই সঙ্গে করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে কুষ্টিয়া, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন মারা গেছেন। বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।মৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১-২০ বছর বয়সের মধ্যে একজন নারী, ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ছিলেন। এ নিয়ে চলতি আগস্টের সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে মারা গেছেন ৪০৫ জন।আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০৩। উপসর্গ নিয়ে আছেন ১৩৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি আছেন ৭১ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট রোগীর সংখ্যা ৪০৭ জন। তাঁদের মধ্যে রাজশাহীর ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৩৬ জন, পাবনার ৭০ জন, কুষ্টিয়ার ১১ জন, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার ৩ জন করে, বগুড়ার ২ জন এবং মেহেরপুরের ১ জন রয়েছে।সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ১৯ দশমিক ৩৩ শতাংশ। অপরদিকে, শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৩০ দশমিক ২১ শতাংশ।
6
ভারতের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) অনুমতি না নিয়েই প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর। পরিচালনা করেছে 'ফ্রিডম অব নেভিগেশন' নামে অভিযান। এ ঘটনায় উদ্বিগ্ন নয়াদিল্লি। ভারত সরকার বলছে, এ ঘটনা তাদের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে যায় না। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। গত বুধবার ভারতের লক্ষদ্বীপ থেকে আনুমানিক ১৩০ নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় সমুদ্রসীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর জন পল জোনস। এ সময় ফ্রিডম অব নেভিগেশন নামে অভিযান পরিচালনা করেছে এ বহর। আন্তর্জাতিক আইন মেনে এমন কার্যক্রম পরিচালনায় ভারতের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধীনে ইউএসএস জন পল জোনস পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালির দিকে যাত্রা করেছে। যাত্রাপথে এ নৌবহর লক্ষদ্বীপের কাছে ভারতীয় সমুদ্রসীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতর পূর্বানুমতি ছাড়া অবস্থান করেছে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, জাতিসংঘ প্রণীত কনভেনশন অন দ্য ল অব সি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার। এ নীতিমালা কোনো দেশের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক জোন, মহীসোপানে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি, মহড়া পরিচালনা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অনুমোদন দেয় না। এসব সামরিক কর্মকাণ্ড চালাতে হলে অবশ্যই আগে থেকে উপকূলীয় দেশটির অনুমতি নিতে হবে। তবে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, ফ্রিডম অব নেভিগেশন অভিযান একটি রুটিন কাজ। আগেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও হবে। সংশ্লিষ্ট সব ধরনের আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও এ অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট 'কোয়াড' সক্রিয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে এ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় জোটের দেশগুলো। এর মধ্যে সমুদ্রপথে অবাধ চলাচলে সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
3
প্রথমবারের মতো নির্বাচন করে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে এসেছেন নাজমুল হাসান পাপন। রেকর্ড চতুর্থবারের মতো বসতে চলেছেন প্রতিষ্ঠানটির সভাপতি পদেও। প্রথমবারের মতো নির্বাচন করে জিতে আসায় বেশ খুশি পাপন। ৫৭ ভোটের মধ্যে তিনি পেয়েছেন সর্বোচ্চ ৫৩ ভোট। বাকি চারজন কাউন্সিলার ভোটই দেননি। এত ভোট পেয়ে বৃহস্পতিবার মুখ খোলেন পাপন। যেখানে তিনি বলেন, 'কারো কাছে আমি ভোট চাই নাই।' বোর্ড সভাশেষে বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, 'আমি সত্য কথা কারও কাছে ভোট চাইনি। আমার নাম অনেকের কাছেই হয়তো দিয়েছে। কিন্তু আমি কারো কাছেই ভোট চাইনি। কারণ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী বাংলাদেশের, ভোটাররা কী মনে করে।' এবার চতুর্থ মেয়াদে বিসিবির মসনদে বসলেন পাপন। পাপন বলেন, 'নির্বাচনটা সবসময় আলাদা জিনিস, আমি যেটা লক্ষ্য করে দেখলাম। আমি যাদের ভোট জীবনেও পাবো বলে আশা করিনি তারাও আমাকে ভোট দিয়েছেন। নির্বাচনটাই সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যত জনপ্রিয়ই হই না কেন, আমি যখন নির্বাচনে যাচ্ছি তখন কাউন্সিলরা কী করবেন এটা ধারণা করা খুব কষ্টকর।'
12
শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুক্রবার (২৮ মে) তৃতীয় ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম। দুশমন্থ চামিরার বলে সিঙ্গেল নিয়ে এক হাজার রান পূর্ণ করেন তিনি। এ নিয়ে দুদলের মুখোমুখী দেখায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান হল তার। প্রথম দুজন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও সনাথ জয়াসুরিয়া। লঙ্কার বিপক্ষে আজ ৯৯২ রান নিয়ে খেলতে নেমেছিলেন মুশফিক। ৩ উইকেট হারিয়ে দল যখন চাপে তখন এই রেকর্ডে পৌঁছেন তিনি। ৮ রান করতে ২৫ বল লেগেছে তার। এক হাজার রানের মাইলফলকে পৌঁছতে তার খেলতে হয়েছে ৩৩ ম্যাচ। দুদলের মুখোমুখী দেখায় সবচেয়ে বেশি রান সাঙ্গাকারার। বাংলাদেশের বিপক্ষে ৩১ ওয়ানডেতে ১২০৬ রান করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান। জয়াসুরিয়া ২২ ম্যাচে করেছেন ১০৩০ রান। আজ মুশফিকের সামনে সুযোগ থাকতে জয়াসুরিয়াকে টপকে যাওয়ার। সে জন্য তাকে আরো করতে হবে ৩০ রান। লঙ্কার বিপক্ষে চলতি সিরিজে আগের দুটি ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিক। প্রথম ম্যাচে তার ব্যাটেই বাংলাদেশ ২৫৭ রানের লড়াকু পুঁজি পেয়েছিল। যেখানে মুশফিক একাই করেন ৮৪ রান। ফলস্বরূপ ম্যাচসেরাও হন তিনি। দ্বিতীয় ম্যাচে মুশফিক হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ১২৭ বলে শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছিল ১২৫ রান। আজ মুশি হাফসেঞ্চুরি করতে পারলে একটি রেকর্ডে সাঙ্গাকারার পাশে বসবেন। সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে হাফসেঞ্চুরি পেয়েছেন ৬ বার। মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশত রান করেছেন পাঁচবার। এই সিরিজের আগে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের রান ছিল ৭৮৩। আগের দুই ম্যাচে ২০৯ রান করায় হাজারি ক্লাব থেকে আর মাত্র ৮ রান দূরে ছিলেন তিনি। আজ তাও পূর্ণ করলেন বাংলাদেশ উইকেটকিপার। মুশফিক এখন ৩৩ ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটারও। এই তালিকায় থাকা কুমার সাঙ্গাকারা ৩১টি ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৯টি ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ডিসমিসাল পাওয়া কিপারও মুশফিক। ২০০৭ সালে তিন ম্যাচের সিরিজে ৬ ডিসমিসাল পেয়েছিলেন তিনি। একই সিরিজে কুমার সাঙ্গাকারাও ৬টি ডিসমিসাল পান। দুইবার পাঁচটি করে ডিসমিসাল নেয়ার রেকর্ডও আছে সাবেক লঙ্কান ক্রিকেটারের নামের পাশে। এই সিরিজে অবম্য এখনো কোনো ডিসমিসাল পাননি মুশফিক। দুইবার ডিসমিসাল পেয়েছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক এখন পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন দুইবার। সিংহলিজদের বিপক্ষে মুশফিক শূন্য রানে আউট হয়েছেন তিনবার। তাদের মোকাবেলায় ৬৭টি চার ও ১৩টি ছয়ও মেরেছেন তিনি।
12
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত সকাল ৭টা অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী'র ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেয মো. নাছির উল্লাহ।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের ইমামতিতে চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেমের ইমামতিতে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন।ওপরে উল্লেখিত পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মো. আব্দুল্লাহ।
6
পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিয়ে আর কোনো দালালি-দখলবাজির সুযোগ হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এ রকম অনেক উদাহরণ আছে, বাসা বরাদ্দ পায় একজন, দখল করে আরেকজন। এখন থেকে আর কোনো দখলবাজি চলবে না। যারা ডিএসসিসিতে কর্মরত শুধু তারাই বাসা পাবে। বুধবার নগরভবনে ডিএসসিসির তেলেগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে 'পরিচ্ছন্নকর্মী নিবাস'-এর বাসার বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাপস বলেন, পরিচ্ছন্নতাকর্মী নিবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে আজ থেকে দালাল চক্রের অবসান ঘটল। যারা ন্যায্য দাবিদার, তারাই এ বাসার হকদার। তারাই এ বাসাগুলো পাবে। কোনো হকদার যেন বঞ্চিত না হয়, আমরা সেটা নিশ্চিত করব। ডিএসসিসির অনেক জায়গা বেদখল হয়ে আছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম গ্রহণ করব। যারা উত্তর সিটি করপোরেশনে চাকরি করেন, তাদের উত্তর সিটি করপোরেশনের জায়গায় চলে যেতে হবে। যারা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন কেবল তারাই দক্ষিণ সিটি করপোরেশনের এসব সুযোগ-সুবিধা পাবেন। অনুষ্ঠানে রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, মঙ্গলবারের বৃষ্টিতে যেসব স্থানে জলজটের সৃষ্টি হয়েছে, সেখানে গতবারের চেয়ে কম জলাবদ্ধতা হয়েছে। তারপরও আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আগামীতে যেন এসব স্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসন করা যায়। আমরা আশাবাদী অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। আমাদের লক্ষ্য সাধারণ মাত্রার বৃষ্টিপাত হলে ঢাকা শহরে যেন পানি না জমে। অতি ভারী বৃষ্টিপাত হলে যেন তিন ঘণ্টার মধ্যে, ভারী বৃষ্টিপাত হলে যেন দুই ঘণ্টার মধ্যে এবং মাঝারি বৃষ্টি হলে যেন এক ঘণ্টার মধ্যেই পানি সরে যায়।
6
কোভিড-১৯-এর কারণে চাকরি হারাচ্ছেন অনেকেই। আইএলওর হিসাবে বিশ্বের কয়েক লাখ মানুষ চাকরি হারিয়েছেন। আবার কোনো কোনা সংস্থা ছাঁটাই প্রক্রিয়ায় না গিয়ে বেতন কমানোর প্রক্রিয়া অনুসরণ করছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তবে সিটি গ্রুপ ও সিটি ফাউন্ডেশন অনেকের চাকরির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে। সিটি গ্রুপ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে ছয় হাজার যুবকের জন্য চাকরির ব্যবস্থা করবে। কোভিড-১৯-এর কারণে চাকরি হারানো ঠেকাতে আগামী তিন বছরে এসব চাকরির ব্যবস্থা করবে সিটি গ্রুপ। শুধু তা-ই নয়, ৬০ হাজার যুবকের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে আগামী তিন বছরে। এদিকে করোনার কারণে চাকরি হারানো ব্যক্তিদের জন্য সিটি ফাউন্ডেশন ব্যয় করবে ৩৫ মিলিয়ন ডলার। সিটি গ্রুপ ও সিটি ফাউন্ডেশন ২০২৩ সালের মধ্য-নিম্ন আয়ের পরিবারের যুবকদের মধ্যে চাকরির সুযোগের অংশ হিসেবে এসব কাজ করবে। নিউইয়র্কের ব্যাংকের কার্যালয় থেকে বলা হয়েছে, মহামারি করোনার কারণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যুবকেরা চাকরি হারিয়েছেন বা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের জন্য নতুন কিছুর ভাবনা থেকেই চাকরির ব্যবস্থা করা হচ্ছে।সিটি গ্রুপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার বাবেজ বলেন, কোভিড-১৯-এর কারণে এ এলাকার যুবকেরা (বিশেষ করে নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত পরিবারের যুবকেরা) কর্মসংস্থানের সমস্যায় পড়ছেন নিয়মিত। তাঁদের জন্যই এই ব্যবস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৭০০ মিলিয়ন যুবকের বাস, এদের বয়স ১৫-২৪ বছরের মধ্য। এই এলাকার চাকরি হারানোর লোকদের মধ্য সংখ্যায় এরা অর্ধেক। ২০১৯ সালের কর্মসংস্থানের না হওয়া বা চাকরি নেই, এমন যুবকের সংখ্যায় এরা দ্বিগুণ। এই এলাকার ১৩টি দেশের যুবকের চাকরি হারানোর সংখ্যাও বেশি। এসব পরিসংখ্যান মাথায় রেখে সিটি গ্রুপ যুবকদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে। এখন প্রশ্ন হতে পারে, চাকরি ও প্রশিক্ষণের সুযোগ যুবকেরা কীভাবে পাবেন। সিটি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, চাকরি ও প্রশিক্ষণ হবে সামার ইন্টার্নশিপে প্রোগামের অধীনে। অনলাইন ইন্টার্নশিপের আয়োজন করা হবে। এ ছাড়া পূর্ণ সময়ের জন্য নিয়োগ এবং ক্যাম্পাস প্রোগ্রামের আওতায়ও যুবকেরা কাজ পাবেন।১৯৯৯ সালের পর থেকে সিটি ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। সিটি গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, এশিয়া-প্যাসিফিক এলাকা থেকে চাকরি দেওয়া হবে যুবকদের। তবে আশা করা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার যুবকদের জন্য এ চাকরি বেশি প্রয়োজন। তথ্যসূত্র: সাউথ চায়না মনিং পোস্ট
1
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় প্রতিটি বাসা-বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব সেপটিক ট্যাংক থাকতে হবে। সুয়ারেজ লাইন কোনোভাবে সরাসরি লেক অথবা খালে দেওয়া যাবে না।' আজ রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে আয়োজিত 'নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা : আমাদের করণীয় শীর্ষক কর্মশালা-২০২২' এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য সেপটিক ট্যাংক না রেখে কোনো বাসা-বাড়ি নির্মাণের অনুমতি দেওয়ার সুযোগ নেই।' নকশা অনুমোদন দেওয়ার আগে এসব বিষয়ে আরও সতর্ক থাকার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দেন মো. তাজুল ইসলাম। মানুষের ক্রয় ক্ষমতার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার কারণে ভোগ বেড়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ময়লা-আবর্জনা। আগে একটি ব্যাগে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হতো। এখন প্রতিটি উপকরণের সঙ্গে একটি ব্যাগ দেওয়া হয়। যার ফলে বাসা-বাড়িতে ময়লা বেশি হয়। স্বাভাবিকভাবেই এই ময়লা-আবর্জনা একটি ব্যবস্থাপনার মধ্যে আনা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর এই চ্যালেঞ্জ শুধু আমাদের দেশে নয় পৃথিবীর অন্য দেশেও রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। খুব শিগগিরই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার।' তিনি জানান, রাজধানী ঢাকাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য নগরী গড়তে উভয় সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অনেক দখল হওয়া খাল উদ্ধার করা হয়েছে। খালগুলো সংস্কার ও পুনঃখনন করে নৌ চলাচলের উপযোগী করার কাজ চলছে। গৃহীত কাজ সমাপ্ত হলে শহরের অনেক পরিবর্তন আসবে। মন্ত্রী বলেন, 'সবাইকে আইন মেনে চলতে হবে। আইনই মানুষকে সভ্য করেছে। আইন সবার জন্য সমান। মন্ত্রী-এমপি, মেয়র ও ক্ষমতাবানদের জন্য আলাদা কোনো আইন নেই। কাউকে ছাড় দেবেন আর কাউকে ধরবেন এটা হবে না। রাষ্ট্রকর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে।' উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেলডন ইয়েট। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। গত বছরের চেয়ে চলতি বছরে সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এবছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার প্রতিমার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হবে ২৩৮টি মণ্ডপে, অর্থাৎ গত বছরের চেয়ে চারটি বেশি। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গোৎসবের আগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদও জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, চাঁদপুরের কচুয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জসহ বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর করা হয়েছে।
6
কুষ্টিয়ায় লাগাতার প্রখর খরতাপ, আর অনাবৃষ্টিতে পানির স্তর নেমে গেছে। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। দিন দিন পানির জন্য হা হা কার বেড়ে যাচ্ছে। ফলে প্রচন্ড খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে বুধবার (২১ এপ্রিল) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ফসলের মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। বিশেষ এই নামাজে শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন। গত আট মাস কুষ্টিয়াসহ সারাদেশে বৃষ্টি না হওয়ায় মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। নদী ও খালের পানি তলানিতে ঠেকেছে। নলকূপে পানি উঠছে সামান্য। পানির জন্য অনেক স্থানে পড়ে গেছে হাহাকার। প্রসঙ্গত, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী।
6
চতুর্থ ধাপে আজ রবিবার নওগাঁর তিন উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলার আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন, ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, এ তিন উপজেলার ২৪২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন, ধামইরহাটের ধামইরহাট সদর ও উমার এবং মহাদেবপুরের মহাদেবপুর সদর এই ৪টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। আর বাকি ২২টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, আগের মতোই এ তিন উপজেলায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতি কেন্দ্রে ৪জন পুলিশ সদস্যের সঙ্গে ২২-২৪জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত দিচ্ছে। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হওয়ার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় ঈদের নামাজ না পাওয়ায় ইমামকে মারধর করার অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়াকে সোমবার দুপুর দেড়টায় গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, ১ আগস্ট দুলারহাট থানার নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ির দরজায় বায়তুন নুর জামে মসজিদে ঈদের নামাজের সময় অতিবাহিত ঘটনা নিয়ে ইমাম হুমকি ও মারধরের ঘটনা ঘটে। মসজিদের ইমামকে মারধরের ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে রোববার বিকালে দুলারহাট বাজার এলাকায় কওমী মাদরাসা ছাত্রদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ নিয়ে দুলারহাট বাজারের সদর রোডে রবিবার বিকালে উত্তেজিত মুসল্লিসহ দুলারহাট থানা কওমী মাদ্রাসা ছাত্র কর্তৃক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে ফিরোজ কিবরিয়ার শাস্তি দাবি করেন। দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন খান বলেন, ইমামকে মারধরের একটি অভিযোগ হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে সোমবার দুপুরের দিকে এলাকা থেকে হাজি ফিরোজ কিবরিয়াকে আটক করা হয়েছে।
6
এবছর ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা 'দাদাসাহেব ফালকে' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সোমবারদিল্লিতে ওই পুরস্কার গ্রহণ করার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণেপুরস্কারনিতে যেতে পারেননি তিনি। রোববার সন্ধ্যায় এক টুইটে এমনটাই জানান অমিতাভ বচ্চন। টুইটে বলিউডের এই শাহেনশাহ লেখেন, 'জ্বরে খুবই কাহিল অবস্থা। ভ্রমণ একদম নিষেধ। তাই সোমবার দিল্লিতে অনুষ্ঠেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে পারছি না। খুব খারাপ লাগছে। আমার দুর্ভাগ্য।' সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। এর আগে অসুস্থতার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি তিনি। অসুস্থতা নিয়েই সম্প্রতি 'চেহরে' ছবির শুটিং করে ফিরেছেন তিনি। তাই এই মুহূর্তে চিকিৎসকেরা আর শারীরিক ধকল না নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তাকে। ভারতীয় চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে চালু হয়েছে এই সম্মাননা।
2
কৃষ্ণসাগরের ছোট দ্বীপ স্নেক আইল্যান্ডকে রুশ সেনাদের কাছ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিয়েছেন ১৩ ইউক্রেনীয় সেনা। রুশ যুদ্ধ জাহাজের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা। পরে ওই যুদ্ধ জাহাজ থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তাঁদের। ইতিমধ্যে ওই ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের মৃত্যুর এ ঘটনাটি অনেককে আবেগতাড়িত করেছে। রুশ সেনাদের উপেক্ষা করে তাঁদের শেষ মুহূর্তের প্রতিবাদী বক্তব্যগুলো টুইটার, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্নেক আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রুশ জাহাজের পক্ষ থেকে ইউক্রেনীয় সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, 'আপনাদের অস্ত্রগুলো জমা দিন এবং আত্মসমর্পণ করুন। তা না হলে আপনাদের ওপর ফাঁকা গুলি ছোড়া হবে। আপনারা কি আমাদের কথা বুঝতে পারছেন?' তবে রুশ যুদ্ধ জাহাজের সে আহ্বান উপেক্ষা করে ইউক্রেনের সীমান্তরক্ষীদের তখন বলতে শোনা যায়, 'বেশ বলেছ'। এরপর তাঁরা রাশিয়ার ওই যুদ্ধ জাহাজের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। পরে রুশ বোমা হামলায় মারা যান তাঁরা। নিজ দেশের নিরাপত্তা রক্ষীদের এমন সাহসিকতার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিরাপত্তা রক্ষীদের সবাইকে মরণোত্তর 'যুদ্ধ বীর' হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, 'আমাদের জিমিনি দ্বীপকে (স্নেক আইল্যান্ড) সুরক্ষিত রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সীমান্তরক্ষীরা। বীরত্বপূর্ণভাবে জীবন বাজি রেখেছেন। তারপরও হাল ছেড়ে দেননি। তাঁদের সবাইকে ইউক্রেনের বীর হিসেবে মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে। ইউক্রেনের জন্য যাঁরা জীবন দেন তাঁদের চিরন্তন স্মারক এ স্বীকৃতি।'
3
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, মার্চের মাঝামাঝি থেকে ভারত ২৫০ কোটি ডলারের ঋণ দিয়েছে। তার মধ্যে দুই লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল ও পেট্রোলও দিয়েছে। এছাড়া ভারত যে বাড়তি ১০০ কোটি ডলারের ঋণের সুবিধা কলম্বোকে দিয়েছে, তার মধ্যে ৪০ হাজার মেট্রিক টন চালও দেওয়া হয়েছে। অরিন্দম বাগচী বলেছেন, "শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সহযোগিতা গত কয়েক মাসে অনেক বেড়েছে ও শক্তিশালী হয়েছে। ভারত এক্ষেত্রে প্রতিবেশী-প্রথম নীতি নিয়ে চলছে। শ্রীলঙ্কা যাতে এই আর্থিক সংকট থেকে বের হয়ে আসতে পারে, তার জন্য ভারত সবরকম সাহায্য করবে।" তিনি আরও বলেন, "ভারত হলো শ্রীলঙ্কার বন্ধু রাষ্ট্র। তাই আমরা শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি ও অন্য ঘটনাবলির উপর নজর রাখছি।" সাবেক ক্রিকেটার জয়সূর্য শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য ভারতের প্রশংসা করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে, তারা শ্রীলঙ্কাকে চাল ও ওষুধ দিতে চান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কার তামিলদের অবস্থা নিয়ে তিনি চিন্তিত। তাই তিনি শ্রীলঙ্কার হাইকমিশনার মাধ্যমে সেখানে সাহায্য পাঠাবার অনুমতি চেয়েছেন। স্ট্যালিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন এবং তামিলদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চাহিদা বেড়েছে শ্রীলঙ্কার এই সংকটের ফলে দক্ষিণ ভারতের বস্ত্র ও চা-এর চাহিদা বেড়েছে। শ্রীলঙ্কা থেকে বহু বড় বড় ব্র্যান্ড পোশাক ও চা কিনত। তাদের অনেকে এখন দক্ষিণ ভারত থেকে বস্ত্র ও চা কিনছে। ফলে তামিলনাড়ু পোশাকের হাব ত্রিরুপ্পুরে ব্যস্ততাও বেড়ে গেছে। শ্রীলঙ্কা থেকে আসা শরণার্থীর সংখ্যাও বাড়ছে। ধনুষ্কোড়িতে প্রচুর মানুষ এসেছেন। মণ্ডপম শিবিরে প্রচুর শরণার্থীকে রাখা হয়েছে। শ্রীলঙ্কা থেকে আসা শরণার্থী যোগানাথান নিউজ১৮কে বলেছেন, ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক রাখত, তাহলে এই সংকট হতো না। কিন্তু শ্রীলঙ্কা চীনের ঋণজালে পড়েছে। তাই এই অবস্থা হয়েছে।
3
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দেওয়া ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেওয়া সব নিষেধাজ্ঞাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে গতকাল শনিবার এমনটি বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'হাঙ্গেরি স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে, আমরা সব নিষেধাজ্ঞাকে সমর্থন করছি। কোনো কিছুতেই বাধা দেব না। ইইউর প্রধানমন্ত্রীরা যেসব বিষয়ে একমত হতে সক্ষম হয়েছে, আমরা তা মেনে নিয়েছি এবং সমর্থন করছি।' শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভিক্টর অরবান বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। কারণ এটা যুদ্ধ।
3
গরুর ইস্টো কুমিল্লা অঞ্চলের খাবার। ওই অঞ্চলে এ খাবারের প্রচলন অনেককাল আগে থেকে। কুমিল্লা অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে এই রন্ধনপ্রণালির কথা শোনা যায়। এ রেসিপি রন্ধনশিল্পীর দাদির কাছ থেকে পাওয়া।উপকরণগরুর মাংস আধা কেজি, পেঁয়াজকুচি আধা কেজি। সয়াবিন তেল ৩ টেবিল চামচ। আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, তেজপাতা পরিমাণমতো, এলাচি ও দারুচিনি পরিমাণমতো, শুকনো মরিচ ৫টি, গোলমরিচের গুঁড়ো আধা চামচ, লবণ পরিমাণমতো এবং পানি আধা কাপ।প্রণালিপ্রথমে গরুর মাংস হাড় ছাড়িয়ে ভালোমতো ধুয়ে নিতে হবে। পরে একটি পাত্রে মাংসের সঙ্গে পেঁয়াজকুচি, তেল, এলাচি, দারুচিনি এবং পরিমাণমতো লবণ দিয়ে ৫ মিনিট মিশিয়ে রাখতে হবে। এরপর একটি কড়াইয়ে মিশ্রণটি বসিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে কষিয়ে নিতে হবে।কিছুক্ষণ পর এতে পরিমাণ অনুসারে আদা ও রসুনবাটা যোগ করতে হবে। চুলার আঁচ মৃদু রেখে রান্না করতে হবে। কষে আসার পর নামানোর আগে এতে শুকনো মরিচ গোল করে কেটে এবং গোলমরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ দমে রাখার পর তৈরি হয়ে যাবে মজাদার গরুর ইস্টো। এটি গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়।
4
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ মে) আর কিছুক্ষন পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে মিরপুরে প্রচন্ড রোদে গা গরম করল টাইগাররা। তারা ব্যাট-বল হাতে নেটে ও সেন্টার উইকেটে ঘাম ঝরায়। গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা বেশি। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। যাইহোক এসব নিয়ে এখন ভাবতে নারাজ মুমিনুল বাহিনী। মঙ্গলবার (২৪ মে) শ্রীলঙ্কার মুখোমুখি হবার আগে ব্যাট-বল শান দিতেই ব্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সোমবার (২৩ মে) ধ্বংসস্তূপ থেকে ব্যাট হাতে মহাকাব্য রচনা করেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে ২৭৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছেন মুশফিক-লিটন। সেই সঙ্গে তারা ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। মুশফিক-লিটন সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন তাদের দুজনের চোখ বড় সংগ্রহের দিকে। সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার পেস বোলারদের সামনে কোমড় সোজা করে দাড়াতে পারেননি তামিম, সাকিব ও জয়। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু করেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। সেই সঙ্গে বিপর্যয় সামলে টেস্ট ক্যারিয়ারে ১৩তম হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। তার সঙ্গী মুশফিক টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করেন। এদিকে সোমবার মিরপুরে টস জিতে আগে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। তিনি রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হন সাকিব। এমনকি নাজমুল হোসেন শান্তও শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিয়েছেন। পেসার রাজিথার ভেতরে ঢোকানো বলে বোল্ড হন শান্ত। তিনি ২১ বলে ৮ রান করেন করেন। এর আগে লঙ্কান পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড হয় ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এর পর দলীয় ৬রানে আউট হন তামিম ইকবাল। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। এমনকি মুমিনুলও বিপদে দলের হাল ধরতে পারেনি। তিনি ৯ বলে ৯ রান করে আউট হন। মিরপুর টেস্টে মুমিনুল ক্রিজে এসে প্রথম বলেই পেয়েছিলেন বাউন্ডারি। পরের ওভারে আরেকটি চোখ ধাঁধানো কভার ড্রাইভ। রান খরায় থাকা মুমিনুল ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু উইকেট কামড়ে লড়াই করতে পারেননি টাইগার টেস্ট অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর বল খেলা, না খেলা নিয়ে দ্বিধায় ব্যাট চালান মুমিনুল। ফলশ্রুতিতে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে।
12
ঢাকা: দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল রেলের ১০টি নতুন ইঞ্জিন। মূলত সারা দেশে রেলের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও কোরিয়া থেকে এসব ইঞ্জিন আনা হচ্ছে। এর আগে গতকাল বুধবার এ চালানের ১০টি ইঞ্জিনের মধ্যে ৫টি খালাস শেষ করা হয়। এগুলো রাখা হয়েছিল চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)। আজ বৃহস্পতিবার বাকি পাঁচটিও খালাস করে একই জায়গায় রাখা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন।তিনি জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনগুলো সিজিপিওয়াই'তে রেখেছি। এগুলো ট্রায়াল রান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী, এসব ইঞ্জিন কোথায় কীভাবে যুক্ত হবে তা জানানো হবে। তবে কিছু ইঞ্জিন অবশ্যই পূর্বাঞ্চল রেলওয়েতে যোগ হবে।মো. বোরহান উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিন সংকটে ভুগছে। এতে একসঙ্গে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। নতুন ইঞ্জিনগুলো রেলের বহরে যুক্ত হলে এ সংকট কেটে যাবে।
6
বন্ধু শাহ আলমগীরের সঙ্গে আমার সর্বশেষ কথা হয় তাঁর সিএমএইচে ভর্তি হওয়ার আগে। প্রেস ইনস্টিটিউটের একটি বইয়ের জন্য তাঁকে টেলিফোন করেছিলাম। তিনি বললেন, তাঁর শরীরটা একটু খারাপ, পিজিতে যাচ্ছেন কোনো রিপোর্ট নিয়ে। ইনস্টিটিউটে গেলে বইটি পাওয়া যাবে। এরপরই শুনলাম তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে তাঁর ছোট ভাই শাহ আজমকে টেলিফোন করলে তিনি বললেন, 'এখন অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃষ্টি হচ্ছে, আপনি সকালে আসুন।'পরদিন সকালে আজমকে টেলিফোন করলে জানান, 'দাদাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।' যখন গাড়ি নিয়ে সেনানিবাসের ভেতরে ঢুকছি, তখনই আজমের দ্বিতীয় ফোন। কথা বলতে পারছিলেন না, উচ্চ স্বরে কাঁদছিলেন। বুঝলাম শাহ আলমগীর আর নেই। সিএমএইচে গিয়ে দেখি তাঁর স্বজন, সুহৃদ ও সহকর্মীরা সবাই অপেক্ষা করছেন। কখন তাঁর মরদেহ আইসিইউ থেকে বাইরে নিয়ে আসা হবে। এ অপেক্ষা ভীষণ কষ্টের। মেঘাচ্ছন্ন আকাশ থেকে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল।কোনো মানুষই চিরদিন বাঁচে না। তাই বলে এত তাড়াতাড়ি আলমগীর চলে যাবেন, ভাবিনি। বেশ কিছুদিন ধরে তাঁর শরীর ভালো যাচ্ছিল না। তারপরও গত ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন। নিয়মিত অফিসে যেতেন। কয়েক দিন আগে সিঙ্গাপুরে চেকআপ করিয়ে এসেছেন। ভেবেছিলাম, আলমগীর সুস্থ হয়ে আবার আমাদের কাছে ফিরে আসবেন। স্ত্রী মায়া, ছেলে দীপ, পুত্রবধূ ও মেয়ে অর্চিকে নিয়ে ছিল তাঁর ছোট্ট সুখী সংসার। তাঁদের কাছে এবং আমাদের সবার কাছে তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।শাহ আলমগীর তাঁর কর্মক্ষেত্র প্রেস ইনস্টিটিউট, সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবকেও নিজের পরিবার ভাবতেন। প্রায় চার দশকের সাংবাদিক জীবন তাঁর। কিশোর বাংলা থেকে শুরু করে জনতা, বাংলার বাণী, আজাদ, সংবাদ হয়ে প্রথম আলো। এরপর তিনি চলে গেলেন ইলেকট্রনিক মিডিয়ায়, দায়িত্বপূর্ণ পদে ছিলেন চ্যানেল আই, একুশে টিভি, মাছরাঙা ও যমুনা টেলিভিশনে। এসব সংবাদমাধ্যমে যাঁরা তাঁর সহকর্মী ছিলেন, যাঁরা তাঁর সাহচর্যে এসেছেন, তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। বিশেষ করে অনুজ সহকর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষায় সব সময় সোচ্চার ছিলেন আলমগীর। একবার একটি টিভি চ্যানেল কর্তৃপক্ষের অন্যায্য খবরদারির প্রতিবাদে চাকরি থেকে ইস্তফাও দিয়েছিলেন। যেদিন শাহ আলমগীর মারা যান, সেদিন আবহাওয়া বৈরী ছিল। তারপরও শোকার্ত মানুষের ঢল নেমেছিল প্রেসক্লাবে। তাঁর এক তরুণ সহকর্মী কান্নাজড়িত কণ্ঠে বললেন, 'আলমগীর ভাই ছিলেন আমাদের মাথার ওপর ছায়ার মতো। আজ সেই ছায়াটি সরে গেল।' যমুনা টেলিভিশন ছাড়ার পর শাহ আলমগীর ফের সংবাদপত্রে ফিরে আসতে চেয়েছিলেন। দু-একটা জায়গায় কথাবার্তাও হয়েছিল। কিন্তু এরই মধ্যে তিনি প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পান। ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই পদেই অধিষ্ঠিত ছিলেন। প্রেস ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান। এর নানা সীমাবদ্ধতা আছে, আছে দলীয় দৃষ্টিভঙ্গি। এসব মেনে নিয়েও তিনি প্রতিষ্ঠানটিকে সাংবাদিকবান্ধব করার চেষ্টা করেছেন। তাঁর সময়ে প্রেস ইনস্টিটিউটের গবেষণা ও প্রশিক্ষণ-দুটোরই প্রসার ঘটেছে। শাহ আলমগীর সেখানে অনলাইন সাংবাদিকতা কোর্স চালু করেন। আগে থেকেই প্রেস ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালু ছিল। তাঁর সময়ই স্নাতকোত্তর ডিগ্রি চালু হয়। প্রেস ইনস্টিটিউটে শহীদ সাংবাদিক কর্নার প্রতিষ্ঠা ও সাংবাদিক কল্যাণ তহবিল গঠনেও তাঁর উদ্যোগী ভূমিকা ছিল। গেল শতকের সত্তর ও আশির দশকটি ছিল আমাদের স্বপ্ন দেখার ও স্বপ্ন দেখানোর সময়। একই সঙ্গে স্বপ্নভঙ্গেরও। ছাত্রসংগঠন, শিশুসংগঠন কিংবা সাংবাদিকতা-যেখানেই আমরা কাজ করেছি, একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ছিল। সমাজবাদী আদর্শের মধ্য দিয়ে গণমানুষের মুক্তি খুঁজেছি। সামরিক শাসনের কঠিন সময়ে সাংবাদিকতা পেশা ও রাজনীতিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে বন্ধুবৃত্তটি গড়ে ওঠে, তার অন্যতম ভরকেন্দ্র ছিলেন শাহ আলমগীর। সেই বৃত্তে আরও যুক্ত হয়েছিলেন সাংবাদিক সুধীর কৈবর্ত দাস, প্রণব সাহা, সৈয়দ আজিজুল হক, সুশান্ত মজুমদার, সাইদুল হক, সাইফুল আমিন, দুলাল মাহমুদ, আহমেদ ফারুক হাসান, নান্টু রায় প্রমুখ। আশির দশকের মাঝামাঝি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা-আইওজের বাংলাদেশ চ্যাপটার গঠনকে কেন্দ্র করেও সাংবাদিকদের নিয়ে আরেকটি বলয় তৈরি হয়। সংবাদ সম্পাদক বজলুর রহমান এর কেন্দ্রে থাকলেও দাপ্তরিক ও যোগাযোগের মূল কাজটি করতেন মনজুরুল আহসান বুলবুল ও শাহ আলমগীর। শাহ আলমগীর ছিলেন আমাদের চার দশকের বন্ধু ও সহযোদ্ধা। আমরা একসঙ্গে রাজনীতি করেছি, সংগঠন করেছি, সাংবাদিকতা করেছি। সেই সময়ে সাংবাদিকতা ছিল আরও বেশি অনিশ্চিত পেশা। সামরিক শাসক এরশাদের রোষানলে পড়ে একের পর এক পত্রিকা বন্ধ হচ্ছে। ১৯৮৪ সালে এরশাদের হঠাৎ খেয়াল হলো একটি পত্রিকা বের করবেন তাঁর মাহাত্ম্য প্রচার করতে। দৈনিক জনতা। আরও অনেকের সঙ্গে শাহ আলমগীরও সেখানে যোগ দিলেন। কিন্তু কয়েক মাস যেতেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। শাহ আলমগীর বেকার হলেন; এলেন বাংলার বাণীতে। ১৯৮৭ সালে এরশাদ বাংলার বাণী বন্ধ করে দিলে আমরা দুজনই বেকার হয়ে যাই এবং আলমগীরের চেষ্টায় আজাদ-এ ঠাঁই হয়। বাংলার বাণী, আজাদ ও সংবাদ-এ আমরা দীর্ঘদিন সহকর্মী ছিলাম। দুর্ভাগ্য তিনটি পত্রিকায়ই বেতন-ভাতা অনিয়মিত ছিল। তখন দুজনই সদ্য বিয়ে করেছি। পরিবারের বড় সন্তান হিসেবে শাহ আলমগীরের বাড়তি দায়িত্ব ছিল। তাই অনিয়মিত বেতনের দৈনিকে চাকরি করার পাশাপাশি আমাদের সাপ্তাহিক পত্রিকায়ও খণ্ডকালীন কাজ করতে হয়েছে। শাহ আলমগীর কোনো পত্রিকায় গেলে চেষ্টা করেছেন, আমার জন্য জায়গা করে দিতে। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি তাঁর জন্য। আশির দশকের শেষ দিকে এভাবেই আমরা সাপ্তাহিক ঢাকার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমরা রাতের না হলেও দিনের খাবার ভাগ করে খেয়েছি। আসলে 'বেকারির বা আধা বেকারির' দিনগুলোতেই আমাদের বন্ধুত্ব গভীর হয়েছিল। আজ পেছনে তাকালে দেখি, যে রাজনীতি আমাদের একত্র করেছিল, সবার অগোচরে সে রাজনীতি হারিয়ে গেছে। স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে। কিন্তু আমাদের সৌহার্দ্য ও বন্ধুত্ব হারায়নি। হারাবে না কোনো দিন। সমসাময়িক, পূর্ব ও উত্তর প্রজন্মের অনেক সাংবাদিকের প্রিয় সহকর্মী ও সুহৃদ ছিলেন শাহ আলমগীর। তিনি যেখানেই গিয়েছেন, পুরোনো বন্ধুদের কথা মনে রেখেছেন; যাঁকে যেভাবে সম্ভব তাঁর কাজের সঙ্গে যুক্ত করেছেন। সহকর্মী থেকে সহমর্মী হয়েছেন। আমাদের নিত্য বিযুক্ত হওয়া ও বিযুক্ত করা এই সমাজে এটাও কম পাওয়া নয়। বন্ধু শাহ আলমগীরের জন্য ভালোবাসা। সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি[]
8
কোরবানি পশুর হাট, কোরবানির স্থান ও বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্যের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি। কন্ট্রোল রুমের নম্বর: ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪। কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (আগামী সোমবার) পর্যন্ত খোলা থাকবে। ডিএনসিসির নাগরিকগণ কন্ট্রোল রুমে ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন। উল্লেখ্য, পশু কোরবানির জন্য এবছর ডিএনসিসিতে মোট ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি দেয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে।
6
রাতের আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন মাথায় এসেছে কখনো? জ্বলজ্বল করা তারাগুলো কত দূরে বা সূর্যের এত তেজ কেন-এসব প্রশ্নের উত্তর পেতে চাইলে মোবাইল ফোনে ডাউনলোড করতে পারো 'অ্যাস্ট্রোনমি ফর কিডস স্পেস গেইম বাই স্টার ওয়াক ২' অ্যাপটি। বড় ও জটিল বিষয়গুলো এই অ্যাপে খুব সহজে বোঝানো হয়েছে।কোন গ্রহ কেমন তা কার্টুন ছবি দেখেই জানতে পারবে ছোট-বড় সবাই। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব, উপগ্রহের সংখ্যা ও আকার-সবকিছুই কার্টুন এঁকে দেখানো হয়েছে। পৃথিবীর উপগ্রহ চাঁদ, নেপচুন, ইউরেনাস, শনি, মঙ্গল গ্রহ, জুপিটার, ব্ল্যাকহোল ও ধূমকেতু সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। ভেনাসের তাপমাত্রা বেশি কেন, চাঁদে গেলে ভর কমে কেন, সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে মঙ্গল গ্রহের কত দিন লাগে, তা এই অ্যাপ থেকেই জানা যাবে।অ্যাপটি ব্যবহার করে বড়রাও অনেক কিছু জানতে পারবেন। সৌরজগৎ ও মহাকাশে অবস্থান করা 'হাবল টেলিস্কোপ' সম্পর্কে জানা যাবে। ছোটখাটো ভিডিও দেখে কুইজেও অংশ নেওয়া যাবে। প্রতিটি গ্রহের ভিডিও দেখার পর পাঁচটি করে প্রশ্নের উত্তর দিতে হবে।অ্যাপটি থেকে কী কী বিষয়ে জানা যাবে, তা নিশ্চিত হতে ইউটিউবে অ্যাপটির নাম লিখে সার্চ করলেই হবে। সেখানে ৩৬ মিনিটের একটি ভিডিও দেখে অ্যাপটি সম্পর্কে ধারণা মিলবে। অ্যাপটি গুগল প্লে স্টোরেই পাওয়া যাবে। রেটিং ৫-এর মধ্যে ৪.২। প্রতিটি ভিডিও শেষে বিজ্ঞাপন দেখানো হয়। এর বাইরে অ্যাপটিতে অন্য কোনো সমস্যা নেই।
4
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জরুরি চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। আওয়ামী লীগ নেতার অক্সিজেন সিলিন্ডার প্রদান উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। সামীউল আলম লিটন বলেন, করোনা রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। সেই অক্সিজেনের যেন সংকট না পড়ে, সে জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছি। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
6
জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। আরিয়ান, মুনমুনসহঅন্য অভিযুক্তদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেন আদালত। তাদেরকে ১৪ দিনের জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।জামিনের জন্য তাদের এবার মাদকসংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএসে যেতে হবে। আরিয়ানের জামিনের শুনানি আগামীকাল বেলা ১১টা নাগাদ হবে। কোভিড নিয়মাবলির জন্য বৃহস্পতিবার এনসিবির দপ্তরেই রাত কাটাবেন আরিয়ান। পরিবারের কারও সঙ্গে তিনি দেখা করতে পারবেন না। তবে এনসিবির কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। খবর আনন্দবাজার পত্রিকার। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুম্বাইয়ের কিলা কোর্টে আরিয়ান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টসহ আট অভিযুক্তকে তোলা হয়েছিল। আদালতে নিয়ে যাওয়ার আগে আরিয়ানের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। জানা গেছে, আরিয়ান, মুনমুন আর আরবাজের রিমান্ড ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করেছিল এনসিবি। আরিয়ান আর মাদক কাণ্ডের অন্যতম পান্ডা অচিত কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনসিবি। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের প্রশ্ন, আরিয়ানকে দুই রাত ধরে এনসিবি কোনো জিজ্ঞাসাবাদ করেনি, তাহলে রিমান্ড কেন চাই? সতীশ মানশিন্ডে আদলতকে জানিয়েছে, 'আরিয়ানকে অতিথি হিসেবে পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। আরিয়ানের ব্যাগ তল্লাশি করেছিল এনসিবি। ওর ব্যাগে মাদক পাওয়া যায়নি। রেভ পার্টির সঙ্গে আরিয়ানের কোনো সম্পর্ক নেই। আর ওর গ্রেপ্তারি অর্থহীন। আরিয়ানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে তদন্তের ক্ষেত্রে সব রকম সাহায্য করবেন আরিয়ান।' এনসিবি আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। সতীশ মানশিন্ডের বক্তব্য এই চ্যাট ফুটবলসংক্রান্ত। এখানে মাদকের কথা বলা হয়নি। খবর ছিল যে আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে আরিয়ানের বিচারিক হেফাজতের আবেদন জানিয়েছেন। কারণ, এতে জামিন পেতে সুবিধা। এদিকে মুনমুনের আইনজীবী আদালতে বলেছেন যে মুনমুনের জন্য একটা কেবিন বুক করা হয়েছিল। কেবিন থেকে ৫ গ্রাম মাদক পাওয়া গেছে। তদন্তে মুনমুনের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি বলে আইনজীবী জানিয়েছেন। শাহরুখ-পুত্র জানিয়েছেন, অতীতে কখনও তিনি নেশা করেননি। অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, ভবিষ্যতেও এমন কোনও কাজ আর তিনি করবেন না। কিন্তু জেরা করেই থেমে যাননি এনসিবি-র কর্মকর্তারা। তদন্তের গভীরে গিয়ে জানা গিয়েছে, বিগত চার বছর ধরে মাদক নিতেন আরিয়ান। কিন্তু স্বস্তি পেলেন না শাহরুখ পুত্র।
2
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। উপাচার্যকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় 'ইন্ধন দাতা' হিসেবে উল্লেখ করেছে তারা।আজ সোমবার পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (বিসিএল) এবং ঢাকায় অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন, উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুতুল পোড়ায় এবং মশাল মিছিল করে।আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যের পাদদেশে উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুতুল পোড়ানোর আগে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন তিনি। দুপুরে একই দাবি জানিয়ে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।শাবিপ্রবিতে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালাসন্ধ্যায় ঢাকায় অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। পদার্থবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী তানভীর আকন্দ বলেন, 'শাবিপ্রবির শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন তাঁদের ওপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ হামলার প্রেক্ষিতে আমাদের দাবি হলো, অবিলম্বে উপাচার্যের পদত্যাগ করতে হবে, পুরো প্রক্টরিয়াল বডিকে পরিবর্তন করতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করত হবে এবং ভবিষ্যতে যেন শাবিপ্রবিতে এ ধরনের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে হবে।'এ সময় তাঁরা 'শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না', 'এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি', 'এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়' ইত্যাদি স্লোগান দেন।উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে যাচ্ছে ছাত্রীরা। দাবি মানতে টালবাহানা করায় গতকাল রোববার উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে মুক্ত করে। রাতে উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বলেন। কিন্তু শিক্ষার্থীরা রাত থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন।
6
লা লিগার কঠোর বেতনকাঠামোয় লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি বার্সেলোনা। একই কারণে এই মৌসুমে কেনা খেলোয়াড়দের নিবন্ধন করতেও হিমশিম খাচ্ছে ক্লাবটি। স্প্যানিশ ক্লাবটির এই দুরবস্থার দিনে এগিয়ে আসতে হলো স্যামুয়েল উমিতিতিকে। বেতন কমাতে রাজি হয়েছেন এই ফরাসি তারকা।এর মধ্যে বেতন কমিয়েছেন বার্সার চার অধিনায়ক। প্রতি মৌসুমের শুরুতেই বার্সা আনুষ্ঠানিকভাবে চার অধিনায়কের নাম ঘোষণা করে। মূল অধিনায়ক না থাকলে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থজনকে অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সার্জিও রবের্তোর সঙ্গে এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব পাওয়া জর্ডি আলবাও বেতন কমিয়েছেন।এবার সেই তালিকায় যোগ হলেন উমতিতি। ক্লাবের দুরবস্থা সম্পর্কে ভালো ধারণা আছে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের। ক্লাবের কঠিন সময়ে এগিয়ে আসতে তাই দুবার ভাবেননি উমতিতি। বার্সায় উচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের একজন তিনি।২০২৩ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি আছে উমতিতির। চোটে পড়ে অবশ্য গত মৌসুমে বেশি সময় মাঠে থাকতে পারেননি তিনি। ২৫টি ম্যাচ ডাগআউটে বসে কাটাতে হয়েছে উমতিতিকে। এই মৌসুমে তাই নিজের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
12
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বুয়েট ছাত্র আবরার ফাহাদকে প্রতিবাদের পতাকা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরকারের পেটুয়া বাহিনী নিষ্ঠুর ও নির্মমভাবে আবরার ফাহাদকে হত্যা করেছে। এর দায়দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। মঙ্গলবার আ স ম আবদুর রব এক বিবৃতিতে এ কথা বলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকারি মদদে, আশ্রয়ে-প্রশ্রয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানকে স্তব্ধ করা, গুম করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিরোধী মত-পথকে নিশ্চিহ্ন করছে সরকার। এই শাসকের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
6
ইউক্রেনে হামলা শুরু করার পর পশ্চিমা দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞায় ভীষণ বিপাকে পড়েছে রাশিয়া। অর্থনীতি সচল রাখতে নানা রকম চেষ্টা করছে তারা। ভারতসহ বিভিন্ন দেশের কাছে ছাড়ে তেল বিক্রি করছে দেশটি। এখানেই শেষ নয়, এবার তারা বলেছে, বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে তারা বিটকয়েন বা রুবলে তেল-গ্যাস বিক্রি করবে। ইউক্রেনে-সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান পাভেল জাভালনি বলেন, বন্ধুপ্রতিম দেশের কাছে তেল ও গ্যাস রপ্তানির অর্থ হিসেবে ক্রিপ্টোকারেন্সি ও রুবল গ্রহণের কথা বিবেচনা করছে রাশিয়া। খবর বিবিসির। এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, বন্ধুভাবাপন্ন নয়, এমন দেশগুলোর কাছে তারা রুবলে তেল-গ্যাস বিক্রি করতে চায়। ইউক্রেনে হামলা শুরুর পর রুশ মুদ্রা রুবলের মান ২০ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত পতনশীল মুদ্রা টেনে ওপরে তুলতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। জাভালনি বলেন, 'বন্ধু রাষ্ট্র চীন ও তুরস্ক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়েনি। আমরা চীনকে অনেক দিন ধরেই প্রস্তাব দিয়ে আসছি-আসুন, আমরা আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে রুবল ও ইউয়ান ব্যবহার করি। এমনকি তুরস্কের সঙ্গে লিরা ও রুবলের মাধ্যমে লেনদেন নিয়েও কথা হচ্ছে। বিটকয়েন দিয়েও লেনদেন হতে পারে।' সিঙ্গাপুরের এনার্জি স্টাডিজ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ডেভিড ব্রডস্টক বলেন, রাশিয়া খুব দ্রুতই নিষেধাজ্ঞার নেতিবাচক ধাক্কা টের পাচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যে লেনদেনের জন্য বিটকয়েন একটি মাধ্যম হতে পারে। চলতি বছর বিটকয়েনের মূল্য ৩০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। ডলার ও ইউরোর বিপরীতে প্রায় ৫ শতাংশ লেনদেনও হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। অবশ্য অন্যান্য মুদ্রার তুলনায় বিটকয়েনে ঝুঁকি আছে। রাশিয়া এখন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক ও তেলের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রয়োজনীয় তেল ও গ্যাসের জন্য প্রায় ৪০ শতাংশই রাশিয়ার ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় মৌলিক পণ্যের দাম নাটকীয়ভাবে বেড়েছে। বেশিরভাগ মানুষ মনে করছে, এসব মৌলিক পণ্য আর পাওয়া যাবে না, সে জন্য তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি বেশি কিনছে। তবে বাজারে পণ্যের সরবরাহে কিছুটা ঘাটতি আছেই। সে জন্য দোকানের সামনে রুশ নাগরিকদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পণ্য কিনতে হচ্ছে। ডিজিটাল মুদ্রা বিশেষজ্ঞ রস এস ডেলস্টন বলেন, 'ইতিমধ্যেই রুশ নাগরিকদের মধ্যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রবণতা বেড়েছে। ভবিষ্যতের ঝুঁকি এড়াতে তাঁরা বিটকয়েনের ওপর নির্ভর করছেন।' তিনি বলেন, আমেরিকা এই সমস্যা সম্পর্কে ভালোভাবে অবগত। কারণ, কয়েক মাস আগেই সে দেশের অর্থ দপ্তরের একটি সতর্কবার্তায় বলা হয়েছিল, ডিজিটাল মুদ্রাগুলো আমেরিকান নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে।
0
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সর্বশেষ জামিন আদেশ প্রকাশ করেছে বোম্বের আদালত। সেখানে বলা হয়েছে, মাদক মামলায় প্রাথমিকভাবে আরিয়ান খানের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে আদালত সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গত ২৮ অক্টোবর মাদক মামলায় জামিন পান আরিয়ান। মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পান ৩১ অক্টোবর। আজ শনিবার সেই জামিন আদেশেরই বিস্তারিত প্রকাশ করেছেন বোম্বে হাইকোর্ট। ১৪ পৃষ্ঠার আদেশে বিচারপতি নীতিন সামব্রে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক পাওয়া গিয়েছে, তার অর্থ এই নয় যে তাঁদের অপরাধের ইচ্ছাও ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তা খারিজ করে দেওয়া হচ্ছে। হাইকোর্ট জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা ওই প্রমোদতরিতেই যাচ্ছিলেন-শুধু এর ওপর ভিত্তি করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনের ২৯ ধারা প্রয়োগ করা যাবে না। বিচারপতি জানিয়েছেন, আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আরবাজ ও মুনমুনের কাছ থেকে যে পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, তা আইন অনুযায়ী কম। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারা প্রয়োগ করতে হলে যথাযথ প্রমাণ থাকতে হবে। কিন্তু প্রাথমিকভাবে সে রকম কোনো প্রমাণও পাওয়া যায়নি। তদন্তে জানানো হয়েছে, মুনমুনের সঙ্গে যাননি আরিয়ান ও আরবাজ। আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, জামিনের আদেশে জানিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, শাহরুখ খানের ছেলের ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটে যা পাওয়া গেছে, তা খুঁটিয়ে পর্যালোচনা করে এমন কিছু পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে আরিয়ান, আরবাজ ও মুনমুন বা অন্য কেউ অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিয়ে কোনো ষড়যন্ত্র করছিল। যেহেতু ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ৩৭ ধারায় জামিনের কঠোর নিয়ম কার্যকর হবে না।
2
বরিশাল নগরের চৌমাথা বাজারে মঙ্গলবার সকালে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে ৬৫০ টাকায়। রাতেই তা উঠেছে ৭০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ ও কাল এই দর ৭০০-তেই থাকবে। একই অবস্থা খাসি আর মুরগির দামে। প্রকারভেদে মুরগি কেজিপ্রতি বেড়েছে ২০-৩০ টাকা। নগরের সব বাজারে এভাবে হঠাৎ করে মাংসের দাম বেড়েছে।ব্যবসায়ীরা দাম বাড়ার জন্য কাল শবে বরাতের দোহাই দিলেও প্রকৃত অর্থে পশু কিংবা মুরগির দাম বাড়ার কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসে প্রশাসন বাজার নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি দিলেও তা মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে না।গত মঙ্গল ও বুধবার নগরের চৌমাথা, বটতলা, বড়বাজার, বাংলাবাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০-৭০০ টাকায় ওঠানামা করছে। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০০ টাকা।চৌমাথা বাজারের 'হাফিজ মিট হাউসে'র কর্মচারীরা জানান, শবে বরাতের কারণে গরুর পাইকারি দাম বেড়েছে। বৃহস্পতি ও শুক্রবার ৭০০ টাকার নিচে গরুর মাংস বিক্রির সুযোগ থাকবে না বলে জানান ওই বাজারের মাহবুব মিট হাউস ও সুমন মিট হাউসের কর্মচারীরাও। মাংস কিনতে আসা মো. শাজাহান বলেন, সকালে গরুর মাংস ছিল ৬৫০ টাকা, সন্ধ্যায় বিক্রি হয়েছে ৭০০ টাকায়।বটতলা বাজার ঘুরে গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। একই অবস্থা পোর্ট রোড ও বাংলাবাজার কাশিপুর বাজারে।বুধবার কাশিপুর, পোর্টরোড, বাংলাবাজার ঘুরে দেশি মুরগি পাওয়া যায়নি। তবে সোনালি মুরগি এক সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি চলছে। ব্রয়লার ১৬০ টাকার স্থলে ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান চৌমাথা বাজারের টাচ পোলট্রি কর্নারের কর্মচারী।কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসে জেলা প্রশাসক পণ্য মজুত ও বাড়তি দাম না রাখার আহ্বান জানান ব্যবসায়ীদের। বাজারে সরবরাহ ঠিক রাখা ও দাম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
6
চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। শের-ই বাংলায় সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। মিরপুরের এই মাঠে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭২ রান করেছেন কোহলি। অন্যদিকে, এই মাঠে ২১ ম্যাচ খেলে ৪৬৩ রান করেছেন মাহমুদউল্লাহ। আর মাত্র ১০ রান করতে পারলেই শেরে বাংলায় টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মাহমুদউল্লাহ। বিডি প্রতিদিন/কালাম
12
অনেক ঘটনা থাকে যেগুলো আমরা হরহামেশাই এড়িয়ে যাই। চোখে দেখেও দেখি না। দেখলেও সেভাবে গুরুত্ব দিই না। আমাদের ভাবটা এমন থাকে যে এই আর এমনকি? এই বিষয়গুলো যখন সিনেমায় মূল উপজীব্য হয়ে ওঠে, তখন আমাদের চোখ যেন কপালে ওঠে। সে রকম বিষয়কে কেন্দ্র করেই এই তিনটি ছবির গল্প শুরু হয়েছে। শুরুটা যেন পান থেকে চুন খসেছিল মাত্র। সেই গল্পগুলোই পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যরাও গল্পগুলোতে নতুনত্ব থাকায় প্রশংসা করেন। রাস্তায় একটি ভবনে কাজ করছিলেন ইয়াসের আবদুল্লাহ। এমন সময় হঠাৎ তাঁর মাথায় ওপর দোতলার পাইপ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি ওপরে গিয়ে সেই বাসার মালিক টনি হান্নাকে বিষয়টি জানিয়ে পানির পাইপ নতুন করে মেরামত করতে বলেন। তাঁর কথা শুনে হান্না কোনো গা করে না। ইয়াসের আবদুল্লাহ নিচে এসে এমনভাবে পাইপটি অন্য একটি পাইপের সঙ্গে লাগান, যেন পানি রাস্তার কারও গায়ে না পড়ে। হান্না রাগে এই পাইপ মেরামতকাজ তাঁদের সামনেই হাতুড়ি দিয়ে ভেঙে দেন। এই সামান্য বিষয় নিয়েই লেবাননের টনি হান্না এবং ফিলিস্তিন থেকে লেবাননে এসে বসত গড়া প্রতিবেশী ইয়াসের আবদুল্লাহর মধ্যে মান-অপমান করা নিয়ে মামলা-মোকদ্দমা। এই ছবির নাম 'দ্য ইনসাল্ট'। গল্পটি শেষ পর্যন্ত দেশের মানুষের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জিয়াদ দৌরিনি অসাধারণ চরিত্রায়ণের ছবিটি জিতে নেয় কানের সেরা অভিনেতার পুরস্কার। ছবিটি অস্কারেও বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পায়। ড্রামা এবং থ্রিলার জনরার এই ছবি ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে পামদর পুরস্কারের জন্য মনোনয়ন পায়। জাফর পানাহিকে বলা হয় ইরানিয়ান সিনেমার বিদ্রোহী কবি। প্রতিটি ছবিতে তিনি দেশের অসামঞ্জস্য বিষয়গুলো তুলে ধরেন। ২০০৬ সালে তুলে ধরেন তেমনই একটি গল্প। দেশের মাটিতে ফুটবল খেলা হবে। ইরান ও বাহরাইনের মধ্যে খেলা। দেশে যখন বইছে স্টেডিয়ামে খেলা দেখা নিয়ে উত্তেজনা, তখন মেয়েদের মন বিষণ্ন। কারণ, ইরানের মাটিতে নারীদের জন্য খেলা দেখা নিষিদ্ধ। তরুণীদের একটি দল এই খেলা সরাসরি দেখতে চায়। মেয়েদের সেই খেলা দেখার গল্প নিয়েই পাহানি ২৫০০ ডলারে বানিয়েছেন 'অফসাইড' ছবি। একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা দিয়ে ৩৯ দিন ধরে শুটিং করেন নির্মাতা। ছবিটি মুক্তির পর জাফর পানাহির অন্য ৪টি ছবির মতো অফসাইড ছবির ওপরও সরকার নিষেধাজ্ঞা জারি করে। ছবিটিতে ইরানে নারীদের বৈষম্য তুলে ধরাই নির্মাতার জন্য কাল হয়ে দাঁড়ায়। ছবিটি ইরানের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেওয়ার দিকে এগোচ্ছিল। এমন সময় ছবির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র দুই দিন পর ছবিটি ডিভিডিতে বের হয়। সনি পিকচারস, ইউএস ডিস্ট্রিবিউটর ইরানের সরকারকে ছবিটি মুক্তি দিতে অনুরোধ করে। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা ছবিসহ চারটি পুরস্কার জিতে নেয়। এরপর থেকেই আলোচনায় চলে আসে ২০১৭ সালে মুক্তি পাওয়া আরেকটি ছবি 'দ্য ফ্যান্টাস্টিক ওমেন'। ২০১৮ সালে অস্কারে বাজিমাত। বিদেশি ভাষার ছবির বিভাগে জিতে নেয় সেরা ছবির পুরস্কার। চিলি থেকে প্রথমবারের মতো এই সম্মান এনে দেয় ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন সেবাস্তিয়ান লেলিও। ছবিটির গল্প ট্রান্সজেন্ডার মেরিনাকে কেন্দ্র করে। একাকী অর্লেদ্রের জীবনে আসে এই ট্রান্সজেন্ডার মেরিনা। তার একমাত্র এই সঙ্গীর সঙ্গেই বেশি সময় কাটতে থাকে। হঠাৎ একদিন রাতে বাসার সিঁড়িতে পড়ে মাথায় আঘাত পায় অর্লেদ্র। মেরিনা হাসপাতালে নিয়ে বুঝতে পারে সে মারা গেছে। একাকী ভয়ে নিরীহ মেরিনা রাস্তায় বেরিয়ে পড়ে। পুরো গল্পে মেরিনাকে চিলির কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে হয়। ছবিটি রাষ্ট্রীয় ব্যবস্থার অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করে।
2