text
stringlengths
1
58.1k
label
int64
0
12
বেশ কয়েক দিন ধরেই কৃষক আন্দোলনে ফুঁসছে ভারতের দিল্লি। কৃষকদের পক্ষে-বিপক্ষে কথার লড়াইয়ে নেমেছেন বলিউড তারকারা। বিশেষ করে কঙ্গনা রনৌত ও দিলজিৎ দোসানজের কথার লড়াই চলছেই। সম্প্রতি পপস্টার রিয়ানা এই আন্দোলন নিয়ে টুইট করেছেন। এবার রিয়ানার পক্ষে-বিপক্ষে টুইট করেছেন বলিউড তারকারা। শুধু তা-ই নয়, এই আন্দোলনে বলিউডের অনেক বাঘা বাঘা তারকা চুপ থেকেছিলেন। এবার তাঁরাও সরব বিতর্কের মাঠে।রিয়ানা কৃষক আন্দোলন নিয়ে সিএনএনের একটি প্রতিবেদন শেয়ার করে টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, 'কেন আমরা এ বিষয়ে কথা বলছি না?' এই টুইট নজর এড়ায়নি বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। সঙ্গে সঙ্গেই টুইটারে পাল্টা জবাব দেন কঙ্গনা। তিনি টুইটারে লেখেন, 'বোকা, চুপ করো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না! কেউ এসব নিয়ে কথা বলছে না। কারণ, তারা কৃষক নয়, তারা আসলে সন্ত্রাসবাদী।' তবে কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় রিয়ানার পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসানজ। রিয়ানার ডাক নাম নিয়ে 'রিরি' নামে তিনি একটি গান বানিয়ে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রিয়ানাকে নিয়ে বাজে মন্তব্য করায় লজ্জায় পড়েছেন অভিনেত্রী সোনম কাপুর। 'রিয়ানা, আমি দুঃখিত' বলে টুইট করেছেন এই বলিউড অভিনেত্রী। তবে বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী রিয়ানার বিরুদ্ধে টুইট করেছেন। তাঁদের মধ্যে আছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, করণ জোহর, সুনীল শেঠি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস ও দ্য কুইন্ট
2
শাহীন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের দেওয়া ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ২১৯ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া শাহীন আফ্রিদি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ ও হাসান আলী ২ উইকেট লাভ করেছেন। এই সিরিজে দুর্দন্ত বোলিং করেছেনপাক পেসার শাহীন আফ্রিদি, শিকার করেছেন মোট ১৮টি উইকেট। এজন্য ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হয়েছেন এই তরুণ পেসার। সূত্র: ক্রিকবাজ বিডি প্রতিদিন/ ওয়াসিফ
12
যুক্তরাষ্ট্র মিশিগান রাজ্যের দুই শহরে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আরব বংশদ্ভুত দুই মার্কিন মুসলিম। মঙ্গলবার মিশিগানের ডিয়ারবর্ন ও হ্যামট্রেমিক শহরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিয়ারবর্ন শহরে লেবানিজ বংশদ্ভুত তরুণ আরব-আমেরিকান রাজনীতিবিদ আবদুল্লাহ হামমুদ মিশিগান রাজ্যের প্রতিনিধি সভার সাবেক সদস্য গেরি ওরোনচাককে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে মোট ভোটের ৫৫ ভাগ লাভ করেন তিনি। এর মাধ্যমে আরব-আমেরিকানদের রাজধানী হিসেবে পরিচিত বিপুল আরব বংশদ্ভুত অধিবাসীর এই শহরটিতে প্রথম আরব বংশদ্ভুত ও অশেতাঙ্গ ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন আবদুল্লাহ হামমুদ। শহরটির বর্তমান মেয়র জন বি ও'রেইলি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চলতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অপরদিকে হ্যামট্রেমিক শহরে বর্তমান মেয়র ক্যারেন ম্যাজেয়স্কিকে পরাজিত করে ইয়েমেন থেকে অভিবাসী হয়ে আসা মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা আমর গালিব নতুন মেয়র হিসেবে নির্বাচিত হন। মোট ভোটের ৬৮ ভাগই তিনি লাভ করেন। আমর গালিবের বিজয়ের মাধ্যমে এক শ' বছরের মধ্যে প্রথম অ-পোলিশ ও আরব মেয়র পেলো হ্যামট্রেমিক। নির্বাচনে জয়ের পর আবদুল্লাহ হামমুদ সমর্থকদের কাছে এই বিজয়কে 'ডিয়ারবর্নের জন্য নতুন যুগ' হিসেবে উল্লেখ করেন। ৩১ বছর বয়সী তরুণ এই রাজনীতিবিদ বলেন, 'সেই বালক-বালিকা যারা তাদের বিশ্বাস বা নৃতাত্ত্বিক জাতীয়তার জন্য উপহাসের স্বীকার হয়েছে, আপনাদের যারা কখনো কখনো অনুভব করেছেন তাদের নাম অবাঞ্ছিত এবং আমাদের বাবা-মা ও মুরব্বীরাসহ অন্যরা যারাই তাদের ভাঙা ইংরেজির কারণে অপমানিত হয়েছেন এবং এখনো হচ্ছেন, আজকের দিন তাদের জন্য প্রমাণ যে আপনি অন্য যে কারো মতোই মার্কিন নাগরিক।' অপরদিকে ৪২ বছর বয়সী আমর গালিব সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আজকের রাত আমেরিকান স্বপ্ন জীবন্ত থাকার বাস্তব উদাহরণ।' তিনি বলেন, 'আমাদের আজকের রাতের বিজয় সেই সম্ভাবনার স্বাক্ষ্য যে আমার মতো এক অভিবাসী যে ১৭ বছর বয়সে কারখানার কাজ নিয়ে এখানে এসেছে। এখন সে পরবর্তী মেয়র হিসেবে স্থানীয় কমিউনিটির সেবা করার সুযোগ ও মর্যাদা লাভ করেছে।' সূত্র : মিডল ইস্ট আই
3
বিশ্বকাপে বল নিয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক আইসিসি। সোমবার ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের তাই ফিল্ডিং করার সময় একাধিক বার সতর্ক করে দিচ্ছিলেন আম্পায়ারেরা। বল মাটিতে না ছোড়ার জন্য। বেশি মাটিতে ছুড়লেই বলের এক দিক খড়খড়ে হয়ে উঠতে পারে, যাতে রিভার্স সুইং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মাঠে উপস্থিত দুই আম্পায়ার মারিয়াস এরাসমাস এবং সুন্দরম রবি পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এবং ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যানের সঙ্গেও ম্যাচ চলার সময় কথা বলছিলেন এই ব্যাপারে। ''দুটি ইনিংস জুড়েই এই নিয়ে কথা হচ্ছিল। আম্পায়ারেরা ইনিংসের মাঝে আমার কাছে এসেছিলেন। ওরা হয়তো ভাবছিলেন আমরা ফিল্ডিং করার সময় মাটিতে বল বেশি ছুড়ছি বা হয়তো এই নিয়ে একটু বেশিই ভাবা হচ্ছিল,'' বলেছেন মর্গ্যান। একটি ক্রিকেট ওয়াবসাইট তাই জানাচ্ছে। অবশ্য গোটা ম্যাচে চোখে পড়ার মতো রিভার্স সুইং দেখা যায়নি। তবে ১০৩ রান করার পরে ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলারকে অবশ্য বল পরীক্ষা করতে দেখা গিয়েছিল। যে ব্যাপারে ব্যখ্যা দিতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ''বিজ্ঞাপনের এলইডি বোর্ডগুলোয় ধাক্কা খেলেই বলের এক দিক অসমান হয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। তাই জস দেখছিল বলের এক দিক বেশি অসমান হয়ে উঠেছে কি না।'' পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও বলেছেন, তাদের সতর্ক করে দেয়া হয়েছিল ফিল্ডিং করার সময় এক বারের বেশি বাউন্স না দিয়ে বল ছুড়তে। না হলে শাস্তির কবলে পড়তে হবে। ''আম্পায়াররা তাদের কাজটাই করছিলেন। দুই দলের ফিল্ডিংয়ের ক্ষেত্রেই এমন কয়েক বার হয়েছে যে বল এক বারের বেশি বাউন্স দিয়ে পাঠানো হয়েছে। ২০ ওভারের পরে আমাদের সতর্ক করে দেয়া হয়েছিল, দু'বার বাউন্স দিয়ে বল ছুড়লে শাস্তি পেতে হবে। তবে আমার মনে হয় ওরা ঠিকই করছিলেন। এটাই তো তাদের কাজ,'' বলেন মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট অবশ্য কিছু বলতে চাননি। ''এই নিয়ে কোনো মন্তব্য করব না। করলে বিতর্কে পড়ে যেতে পারি,'' বলেন তিনি।
12
'ধর্ষণ মামলার রায়ে অসাংবিধানিক পর্যবেক্ষণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুল বার্তা দেওয়ায়' ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।তবে তাঁকে বিচারিক ক্ষমতা থেকে সরাতে প্রধান বিচারপতি নির্দেশ দিলেও সেই চিঠি এখানো আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, (ওই বিচারকের) কিছুই কেড়ে নেওয়া হচ্ছে না। আইনে যে প্রভিশনস দেওয়া আছে, আইনানুগভাবে তা করা হচ্ছে। এমন ঘটনা ঘটলে প্রধান বিচারপতির ক্ষমতা আছে, কিছুদিনের জন্য বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে রাখা।আনিসুল হক বলেন, বিজ্ঞ বিচারকেরা প্রতিদিনই রায় দেন। রায়ে কেউ সন্তুষ্ট হন, কেউ অসন্তুষ্ট হন। যাঁরা অসন্তুষ্ট হন,, ফৌজদারি কার্যবিধি ও সংবিধান অনুযায়ী তাঁরা উচ্চ আদালতে আপিল করতে পারেন। সর্বোচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ। আপিল বিভাগের সাংবিধানিক কিছু বাড়তি ক্ষমতা আছে, সেগুলো তাঁরা প্রয়োগ করেন। রায় দিলেই যে কোনো বিচারকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় তা নয়। মেরিটের ওপর, আইনের ওপর তাঁরা রায় দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ'কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, একজন বিজ্ঞ বিচারক তিনি ওপেন কোর্টে রায় দেওয়ার সময় তাঁর পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন যে, ৭২ ঘণ্টা পরে কোনো ধর্ষণ মামলা যদি কেউ করতে আসে তাহলে সেই মামলা গ্রহণ না করতে। এটাই হচ্ছে আপত্তির জায়গা। কোনো ফৌজদারি অপরাধে মামলা করার ব্যাপারে তামাদি বারিত হয় না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মামলা হয়নি। ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর এই মামলা হয়। তিনি সে ক্ষেত্রে বলেছেন, ৭২ ঘণ্টা পরে এ মামলা নিয়েন না। সংবিধানের ৩১ অনুচ্ছেদে এটা পরিষ্কার বলা আছে, বাংলাদেশের একজন নাগরিক বা আপাতত বাংলাদেশে বসবাসরত একজন ব্যক্তি তিনি একমাত্র আইন দ্বারা এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞ বিচারক যে বক্তব্য দিয়েছেন, সেটা সংবিধানের ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। ফৌজদারি অপরাধে বিচার চাওয়ার ব্যাপারে, মামলা করার ব্যাপারে কখনো তামাদি বারিত হয় না। এ দুটো তিনি ভায়োলেট করেছেন।'আইনমন্ত্রী আরও বলেন, অনেক রায় আছে, যেগুলো হয়তো বেআইনি হয়, আপিলে গিয়ে রায়টা সেট অ্যাসাইড (বাতিল) হয়। এখানে তিনি যে কথাটা বলেছেন, সেটার একটা ইমপ্লিকেশন আছে, কনসিকুয়েন্স আছে। সে কারণে আজকে বিচার বিভাগের প্রধানকে ব্যবস্থা নিতে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগ থেকেও আমি প্রধান বিচারপতির কাছেই বিচার চাইতে পারি। কারণ বিচার বিভাগ স্বাধীন। সে কারণে এই বক্তব্য বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর। এটা একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভুল নির্দেশনা দেওয়া হয়। সে ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়াটা প্রয়োজনীয় ছিল। সে জন্য তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে শোকজ করা হবে, তিনি কেন বলেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে।'নিয়মানুযায়ী প্রধান বিচারপতি ওই বিচারককে শোকজ পাঠাবেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, সেই শোকজ যখন আমাদের কাছে পাঠানো হবে আমরা সেটা তাঁর (বিচারকের) কাছে পাঠাব, চিঠি এখনো পাইনি। তাঁর বিচারিক কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রধান বিচারপতির এই নির্দেশের আমরা প্রজ্ঞাপন করব। স্বপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।'বিচারক প্রভাবিত হয়ে রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার রায় দিয়েছেন কি না, সেই প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী। তিনি বলেন, রায়ের ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না। রায়ে যাঁরা সংক্ষুব্ধ হন তাঁদের কিন্তু বিচারব্যবস্থার মধ্যেই আপিল করা সুযোগ থাকে। যেহেতু তাঁদের আপিল করার সুযোগ আছে, আমি বিচারাধীন বিষয়ে কথা বলব না।'আলোচিত এই মামলার রায়ে বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছেন, সেটি সরকার যদি পরিষ্কার না করত এবং বিচার বিভাগ যদি পদক্ষেপ না নিত, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যেত বলে মনে করেন আইনমন্ত্রী। নির্বাহী ও বিচার বিভাগ থেকে পদক্ষেপ নেওয়া মানুষের কাছে ভুল বার্তা যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেন তিনি।
6
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে তানভির হাসান তানু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় শনিবার রাত সাড়ে ১০টায় এই সাংবাদিককে গ্রেপ্তার দেখায় সদর থানা-পুলিশ।গ্রেপ্তারকৃত সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। তানুর পরিবার বলছে, শনিবার রাতে সে মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে পুলিশ তাঁকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, রাতে তাঁকে সদর থানা হেফাজতে রাখা হবে। রোববার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।জানা যায়, গত ৬ ও ৭ জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে 'ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ / ৮০ টাকার খাবার দেওয়া হয়' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় একটি মামলা করেন।এ মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। মামলার একদিন পরেই তানভির হাসান তানুকে গ্রেপ্তার করা হয়।এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সংবাদকর্মীরা প্রেসক্লাবে তাৎক্ষণিক অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে। অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। তিনি বলেন, সাংবাদিক তানভির হাসানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিকেরা রাজপথে অবস্থান নেবে এবং আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
6
ঢাকা: নিরাপত্তার জন্য বন্দুক ব্যবহারের অনুমতি চান প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে থেকে ফিরে আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটাই জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা বলেছেন যে, দেশে এলে তাঁরা নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকেন। এ কারণে দেশে এলে তাঁদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে দিতে বলেছেন। না হলে বন্দুক নিয়ে আসার অনুমতি চেয়েছেন প্রবাসীরা। গ্রামে প্রবাসীরা এলে সেখানকার মানুষেরা মনে করে, অনেক ধনী, ফলে আক্রমণ করে। এ নিয়ে প্রবাসীরা ঝামেলায় থাকেন।প্রবাসীদের অস্ত্র ব্যবহারের দাবি নিয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো। আমরা নিরাপত্তা দিই সবাইকে। অনেক সময়ে তাদের সম্পত্তি পরিবারের লোকদের দ্বারা বেহাত হয়।প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে জাতীয় পরিচয়পত্র চান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমরা যুক্তরাজ্যে, মালয়েশিয়াতে শুরু করেছিলাম। কোভিডের কারণে একটু বাধা পড়েছে।প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাসপোর্টের ক্ষেত্রে মিশন যেমন তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠায়, এনআইডির ক্ষেত্রেও একই ভাবে করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইডি তৈরি করে পররাষ্ট্রকে দেবে। পররাষ্ট্র মিশনগুলোর মাধ্যমে তা বিতরণ করবে।যুক্তরাষ্ট্রে বেশ কিছু বাংলাদেশি কমিউনিটির বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে ৩০০ বাংলাদেশি মারা গেছেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশিরা কয়েকটি দাবি তুলেছেন। কোভিডের সময়ে অনেক অর্থ আয় করেছেন তাঁরা। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশ থেকে এক ব্যক্তি ১ কোটি টাকার ওপর বন্ড কিনতে পারেন না। তাঁরা এ সীমা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। সুদের হার কমিয়ে দিয়ে হলেও এটি প্রবাসীরা চান।এতে করে পাচারকৃত টাকা সাদা করার সুযোগ বাড়বে কি-না? এ প্রশ্নে মন্ত্রী বলেন, 'আপনার আত্মীয় স্বজন এঁরাইতো টাকা পাঠান? কে যে পাঠান, এটা বলা বড় মুশকিল। যাঁরা পাঠান তাঁরা বলেন না। খালি মুখে বলেন, তথ্য দেন না। আমরা যখন চাই কে পাঠাইসে, কয় টাকা পাঠাইসে, ওইটা তখন আর বলে না। ওই দেশে সরকার যারা রয়েছেন তাঁরা প্রটেক্ট করেন। আপনি যদি টাকা পাঠান, ওই দেশ আপনার তথ্য কখনও দেবে না। সুইস ব্যাংকে বাংলাদেশি টাকা বাড়ছে। কিন্তু কোনো তথ্য দেয় না। বলে 'প্রাইভেসি অ্যাক্ট'।কালো টাকার সংজ্ঞা ও কর না দেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমার এক ইকোনমিস্ট বন্ধু বলেছেন, এটা খুব ভালো। আমি বললাম, কেন ভালো? সরকারকে ট্যাক্স দিলে সরকার ট্যাক্সের টাকা ঠিকমতো ইউজ করে না, ওনার ধারণায়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সঙ্গে সম্পত্তি হস্তান্তরের জন্য 'পাওয়ার অব অ্যাটর্নি' চান প্রবাসীরা। সম্প্রতি 'পাওয়ার অব অ্যাটর্নি'-এর আবেদন অনেক বেড়ে গেছে। এটি আমরা দিব। তাঁরা জমি বিক্রি করে আইনত অর্থ নিতে পারেন না। ফলে আইন অনুযায়ী অর্থ নেওয়ার আবেদন করেছেন। এ জন্য ফি দিতে হলেও রাজি প্রবাসীরা। না হলে মানিলন্ডারিং করে টাকা নিয়ে যান।
6
দেশের সব রাজনৈতিক দল নিয়ে একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলছেন, যদি সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি তবে হয়ত সফলতার সুখ কিছুটা ভোগ করতে পারব, নতুবা মনোবেদনা থাকবে। শনিবার রাতে এক প্রশ্নে সমকালকে কাজী হাবিবুল আউয়াল বলেন, এখনও খুব নির্ভরযোগ্যভাবে বলতে পারব না লক্ষ্যটা কী। তবে লক্ষ্য তো জানেনই সংবিধান ও আইন যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করাটাই হচ্ছে লক্ষ্য। তিনি বলেন, নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয়। মানুষের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, তাহলে আমরা সবাই আনন্দিত হব। সে জন্য আমার পুরোপুরি চেষ্টা থাকবে। আশা করি আাগামী নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করে যাব। গত দুটি নির্বাচন কমিশনের আমলে ভোটগ্রহণ নিয়ে নানা বিতর্ক রয়েছে। সেই বিতর্ক নিরসণে নতুন নির্বাচন কমিশনের ভূমিকা কী থাকবে, এই প্রশ্নে সিইসি বলেন, এখন সেটা বলতে পারব না, শপথ নেওয়ার পর সহকর্মীদের সঙ্গে বসব। সহকর্মীদের মতামত নেব। তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব আমাদের একটা কর্মপদ্ধতি নির্ধারণ করার। এবং সেই মতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন আপনাদের সঙ্গেও আলোচনা হবে, আপনাদের সহযোগিতাও লাগবে। শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুপারিশে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান এতে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। >> সাবেক সচিব হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন
6
রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের চেয়ে অনেকটাই কমেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার হয়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। সংক্রমণ কমলেও হাসপাতালে রোগী এবং মৃত্যু কমেনি।গত ১১ জুন বিকেল ৫টা থেকে রাজশাহী মহানগর এলাকায় সর্বাত্মক লকডাউন শুরু হয়। স্থানীয় প্রশাসনের দেওয়া ওই লকডাউন শুরুর সময় সংক্রমণের হার ছিল ৫০ শতাংশের কাছাকাছি। সাত দিন করে তিন দফা বাড়িয়ে ওই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছিল। এরপরই সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। এতে রাজশাহীতে সংক্রমণের হার কমেছে। গত বুধবার সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া ৬ জুলাই ২১ দশমিক ৯২ শতাংশ, ৫ জুলাই ২৯ দশমিক ০৩ শতাংশ এবং ৪ জুলাই সংক্রমণের হার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ।সংক্রমণ আগের চেয়ে কমলেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু তেমন কমেনি। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে করোনা ইউনিটে। এর আগের ২৪ ঘণ্টায়ও ১৮ জনের মৃত্যু হয়েছিল।নতুন ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। তাঁদের মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁর একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী। বয়স বিবেচনায় ১১-২০ বছরের মধ্যে একজন পুরুষ, ২১-৩০ বছরের মধ্যে দুজন নারী, ৩১-৪০ একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও একজন নারী ছিলেন।হাসপাতালটির করোনা ইউনিটে চলতি মাসে মোট ১৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১ জুলাই (আগের দিন সকাল ৮টা থেকে) ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন এবং ৮ জুলাই ১৮ জনের মৃত্যু হয়। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি। শুক্রবার সকালে রোগী ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫০১ জন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। আর ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৪৩, চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন, নাটোর থেকে ১১, নওগাঁ থেকে পাঁচ, পাবনা থেকে নয়, কুষ্টিয়া থেকে দুই ও চুয়াডাঙ্গা থেকে একজন করে রোগী ভর্তি হয়েছেন।শুক্রবার সকালে হাসপাতালে রাজশাহীর ৩০৯, চাঁপাইনবাবগঞ্জের ৩৬, নাটোরের ৫৪, নওগাঁর ৪৫, পাবনার ৪৪, কুষ্টিয়ার পাঁচ, চুয়াডাঙ্গার দুই, জয়পুরহাটের এক, সিরাজগঞ্জের এক, নীলফামারীর এক, মেহেরপুরের এক এবং বগুড়ার দুজন রোগী ভর্তি ছিলেন।তাঁদের মধ্যে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩১ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬৪ জন।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গ্রামে করোনার ডেলটা ধরনের সামাজিক সংক্রমণ ঘটেছে। তাই হাসপাতালে রোগী কমছে না। তবে লকডাউনের কারণে শহরের সংক্রমণ কমেছে। এতে সংক্রমণের হার কমেছে। কিন্তু এখন গ্রামের মানুষকে সচেতন করতে হবে। তাহলে রাজশাহীর করোনা পরিস্থিতির উন্নতি করা সম্ভব।
6
বদরগঞ্জ পৌর শহরের পকিহানা রেলবস্তির আমির হোসেন (৬০) ও শেফালী বেগম (৩২) দম্পতি। সংসারে তাঁদের পাঁচ ছেলে-মেয়ে। তাদের মধ্যে ছেলে সুমন (১০) ও সিমনকে (৮) শিকলবন্দী করে রাখা হয়েছে। তবে এ শিকল পরানোর পেছনে রয়েছে ভিন্ন এক কারণ। চুরির অপবাদ যেন কেউ দিতে না পারে এ জন্যই দুই ছেলেকে শিকলবন্দী করে ঘরে রেখে কাজে যান বাবা-মা। দীর্ঘদিন ধরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হলেও এ বিষয়ে খোঁজ নেয়নি কেউই।এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগে সুমনের পায়ে শিকল পরানো হয়। আর ১০ দিন আগে উপজেলা পরিষদের ভেতর থেকে কিছু রড হারানোর বিষয়ে দোষারোপ করা হলে সিমনের পায়েও শিকল লাগানো হয়। দিনের বেলায় বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় তাদের। রাতে তাদের ঘরে নেওয়া হয়।গত রোববার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রান্না ঘরের একটি বাঁশের খুঁটিতে শিকলে বাঁধা ৮ বছরের শিশু সিমন। পাশে বসে তার ছোট ভাই ইবল (৬) ও বোন আমবিয়া (৬)। বাড়ির উঠানে মা শেফালীর কোলে ছয় মাস বয়সী আশিক ও তার পাশে পায়ে শিকল পরা অবস্থায় দাঁড়িয়ে সুমন (১০)। সকালে চুলায় আগুন জ্বলেনি। তাই বিকেল পর্যন্ত শিশুরা কিছুই খেতে পায়নি। ক্ষুধায় কাঁদছিল তারা।কথা হয় বাবা আমির ও মা শেফালীর সঙ্গে। আগে দিন মজুরের কাজ করতেন আমির। এখন বয়স বেশি হওয়ায় ভারী কাজ কর্ম করতে পারেন না। সপ্তাহের দুই দিন সোমবার ও বৃহস্পতিবার স্থানীয় গরু হাটিতে গিয়ে অন্যের গরু বেচাকেনাতে সহযোগিতা করেন তিনি। বেচাকেনা করে দিলে কোনো দিন দুই-চার শ টাকা তাঁর পকেটে ঢুকে। আবার কোনো দিন এক টাকাও আয় হয় না। সেদিন বাড়ির চুলায় আগুন জ্বলে না। শিশু সন্তানদের কারণে শেফালী বেগমকেও কেউ কাজে নেন না।আমির বলেন, 'হয়তো ছইলেরা ক্ষুধার জ্বালায় এর ওর বাড়িতে যাইত। অনেক মানুষ সেটাকে ভালো ভাবে দেখতেন না। এ নিয়ে অনেক কথা শুনতে হতো আমাদের। তাই ওদের (সন্তান) মা বড় দুই ছইলের পায়ে জিঞ্জির (শিকল) লাগিয়ে বান্দি (বেঁধে) রাখছে। যাতে তারা কারও বাড়িতে গিয়ে কোনো জিনিস নাড়া চাড়া করতে না পারে।'শেফালী বলেন, 'কারও কোনো জিনিস হারালে আমার দুই ছেলেকে দোষারোপ করা হয়। সেই জিনিস আমার কাছ থেকে চাওয়া হয়। কিছুদিন আগে নাকি আমার দ্বিতীয় ছেলে উপজেলা পরিষদের ভেতর রড নাড়ছিল। তাই মানুষের কথা সহ্য করতে না পেরে দুই ছেলেকে বাড়িতে বান্দি রাখি।'প্রতিবেশী শরিফা খাতুন বলেন, 'হয়তো পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে এর ওর বাড়িতে গিয়ে এটা ওটা নাড়ে। এ কারণে বাবা মাকে অনেক কথা শুনতে হয়। বাধ্য হয়ে দুই সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তাঁরা।' বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, 'এটি অমানবিক। বিষয়টি আমার জানা ছিল না। ওই শিশুদের মুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'
6
দুর্নীতি-অনিয়মের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে অভিযোগের তদন্ত নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার পপি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। মনজিল মোরসেদ জানান, ২০১৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমানের সিবিএ নেতা মো. মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরি, মো.রফিকুল আলম, মো.আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারি, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার এবং মো. আবদুল আজিজসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয় তদন্তের জন্য দুদক নোটিশ দেন। কিন্তু তারা হাজির হতে অস্বীকার করেন। সেই পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে আর কোনো ব্যবস্থা নেয়া হয়নি মর্মে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করলে একই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে দুদকের পদক্ষেপে নিস্ক্রিয়তা কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চান।
6
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের সফটওয়্যার খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। দেশে গার্মেন্টস খাতের প্রয়োজনীয় ইআরপি সফটওয়্যার সেবা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, মাদাগাস্কার,থাইল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়াতেও সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা আয়োজনে প্রাইডকাট নামের একটি সফটওয়্যার উদ্ভাবনে মেরিট পুরস্কার পায় প্রাইডসিস আইটি। এটি তৈরি পোশাক শিল্পে ফেব্রিকস সাশ্রয় করতে পারে। গার্মেন্টস খাতের পূর্ণ ইআরপি সফটওয়্যার সেবার পাশাপাশি কাটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, কাটিং এজ বিভিন্ন প্রযুক্তি ও সফটওয়্যার সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এআই, বিগডেটা, মেশিন লার্নিং, অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন সেবাও এনেছে প্রাইডসিস। প্রাইডসিস আইটির উদ্যোক্তা ও ব্যবস্খাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, 'প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সফটওয়্যার পণ্য ও সেবা তৈরি করা। বিদেশি সফটওয়্যার থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যারের প্রতি আস্থা অর্জন এবং দেশের বাইরে বাংলাদেশি সফটওয়্যার রপ্তানি করা। ছয় বছরের পথ চলায় আমরা অনেকদূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।' মনোয়ার ইকবাল আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ ভিশনে অনেকদূর এগিয়েছে দেশ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের প্রযুক্তি সেবা নিয়ে আরও এগোতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে নতুন সেবা নিয়ে হাজির হয়েছে প্রাইডসিস। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন প্রযুক্তি সেবা দিতে ১৫০ জনের বেশি দক্ষ কর্মী কাজ করে প্রতিষ্ঠানটিতে। তথ্যপ্রযুক্তি দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও কর্মী তৈরিতে ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রাইডসিস আইটি ভূমিকা রাখছে। তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে সফটওয়্যার সেবা দিতে ইতিমধ্যে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রাইডসিস আইটি। সম্প্রতি শীর্ষ পোশাক উৎপাদনকারী আল মুসলিম গ্রুপ ও নাসা গ্রুপ ইআরপি সফটওয়্যার সেবা দেওয়ার চুক্তি করেছে প্রাইডসিস এর সঙ্গে। প্রাইডসিস ইআরপি বাংলাদেশসহ ফিজি, মাদাগাস্কারের ১৫টি পোশাকশিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে প্রাইডসিসের তৈরি এ সফটওয়্যার। মনোয়ার ইকবাল বলেন, দক্ষ ও উন্নত সফটওয়্যার সেবার পাশাপাশি গ্রাহকসেবাকে গুরুত্ব দেয় প্রাইডসিস। ২০১৯ সালে অ্যাপিকটা পুরস্কার, বেসিসের জাতীয় পুরস্কারসহ নানা সাফল্যের পালক যুক্ত হয়েছে প্রাইডসিসে। সংবাদ বিজ্ঞপ্তি
11
বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের প্রধান গোরান হ্যানসন জানিয়েছেন, নোবেল পুরস্কারে লিঙ্গ কোটা আনা হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।নোবেল পুরস্কার অথবা নোবেল কমিটিতে নারীদের উপস্থিতি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত মাত্র ৫৯ জন নারী এই পুরস্কার পেয়েছেন।এ ব্যাপারে বিজ্ঞানী গোরান হ্যানসন বলেন, বিষয়টি দুঃখজনক যে খুব কমসংখ্যক নারী নোবেল পুরস্কার পেয়েছেন। এটি সমাজে বৈষম্যের প্রতিফলন, বিশেষ করে অতীতে, তবে এখনো এটি বিদ্যমান। এ ব্যাপারে আরও অনেক কিছু করার আছে।হ্যানসন আরও বলেন, তাঁরা চান যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পুরস্কার জিতুক, লিঙ্গ বা জাতিগত কারণে নয়। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে, এখানে লিঙ্গ বা জাতিগত কোনো কোটা আনা হবে না।তিনি বলেন, শেষ পর্যন্ত, যাঁরা সবচেয়ে বেশি যোগ্য, যাঁরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের আমরা পুরস্কার দেব। তবে আগের তুলনায় নোবেল পুরস্কার পাওয়ায় নারীদের সংখ্যা বাড়ছে বলেও মনে করেন এই বিজ্ঞানী।এ বছর একজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি হলেন ফিলিপিনো মারিয়া রেসা। তিনি ফিলিপাইনের অনলাইন নিউজ ওয়েবসাইট র্যাপলারের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। রাশিয়ার সাংবাদিক ও দেশটির সংবাদপত্র নোভায়া গাজেতার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভের সঙ্গে এই পুরস্কার পেয়েছেন মারিয়া রেসা। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য এ পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। ডিনামাইটসহ আলফ্রেডের উদ্ভাবনের সংখ্যা ৩৫৫।এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন তিনি।এর পরিপ্রেক্ষিতে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রচলন করা হয় এবং পরে অর্থনীতির বিষয়টি অন্তর্ভুক্ত হয় ১৯৬৯ সালে।
3
৮ মে বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো প্রদান করা হলো 'মা পদক'। সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 'স্বপ্নধরা' নিবেদিত এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা।প্রথম বছরে 'মা পদক' পেয়েছেন অভিনেত্রী শবনম, অভিনেত্রী শাবনাজ ও মৌয়ের মা আঞ্জুমান নাহার, তারিনের মা তাহমিনা জাহান, পূর্ণিমার মা সুফিয়া বেগম, রুনা খানের মা আনোয়ারা খান, তানজিন তিশার মা সালমা বেগম, অভিনেতা সজলের মা কানিজ ফাতেমা, গায়িকা কনার মা লুৎফুন নাহার, অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমার মা রহিমা বেগম মিতু, উপস্থাপিকা শান্তা জাহানের মা জাহানারা বেগম, গায়ক প্রতীক হাসান-প্রীতম হাসানের মা ফাতেমা হাসান পলাশ, রেমিট্যান্স-যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেনের মা এবং বিনোদন সাংবাদিক এফ আই দীপুর মা আয়েশা আক্তার, নিপু বড়ুয়ার মা রানু বড়ুয়া, মীর সামীর মা গুলশান আরা শোভন ও লিমন আহমেদের মা ফাতেমা আক্তার।
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার অনুসারীরা নির্বাচনী প্রতীকের শ্লোগান ছেড়ে জেলা প্রশাসকের অপসারণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট করেছে। রোববার (৩ জানুয়ারি) দুপুর থেকে সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বিক্ষোভকারীদের মাঝে শুয়ে পড়লে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমাবেশের কারণে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বসুরহাট পৌর নির্বাচনের নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা চলছিল। এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা তার বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী ও সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও দলীয় বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে থাকেন। এক পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম তাকে নির্বাচন ও আচরণবিধি মেনে কথা বলার জন্যে অনুরোধ জানান। এতে ক্ষুদ্ধ হয়ে মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা সভাস্থল ত্যাগ করেন। তার অনুসারীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে নানা আপত্তিকর স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভকারীরা বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে জড়ো হয়। এ সময় আবদুল কাদের মির্জা ঘটনাস্থলে গিয়ে শুয়ে পড়লে তার অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করতে থাকে। সেখানে আবদুল কাদের মির্জা অসুস্থ্য হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরো জড়ালো হয়ে উঠে। সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াৎ খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা রুমেলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সন্ধ্যা ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বসুরহাট বিক্ষোভস্থলে গিয়ে পৌর আওয়ামী লীগ ও মেয়র আবদুল কাদের মির্জার সাথে আলোচনা করে তিনি তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, এভাবে দল ও দেশ চলতে পারে না। ১৬ জানুয়ারি নির্বাচনের পর এ সকল অভিযোগের ব্যাপারে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনা মোতাবক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। পুলিশ সুপার মো, আলমগীর হোসেন বলেন, বিষয়টি তাদের জন্য বিব্রতকর। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান বলেন, মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা নির্বাচন নিয়ে সভায় দীর্ঘক্ষণ নানা বিষয়ে বক্তব্য দেন। এক পর্যায়ে তাকে নির্বাচন ও আচরণবিধি নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানালে তিনি উত্তেজিত হয়ে সভাস্থল ত্যাগ করেন। এরপর তার উপস্থিতিতে অনুসারীরা প্রথমে উপজেলা পরিষদের সামনে এবং পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
6
দেশে ঈদুল আজহার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে এ সভা হবে।আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য রোববার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
6
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে সরকারের কাছে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমি মনে করি ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করার জন্য অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত।' সোমবার (৬ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি। একইসাথে দেশের সব কনটেইনার ডিপোতে 'নজরদারি ব্যবস্থা' চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা অবাধ ও নিরপেক্ষ তদন্ত চাই। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জনগণের কল্যাণে কিছু করে না, তাদের নিরাপত্তার কথাও ভাবে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হচ্ছে 'তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারি করা এবং দুর্নীতি করা।' চট্টগ্রাম অগ্নিকাণ্ডের পর দেশের পোশাক খাত ও অর্থনীতিতে কী প্রভাব পড়েছে-এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, 'অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে।' তাজরীন কারখানায় অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দেশের পোশাক খাতের অবস্থা ভালো ছিল না। ক্রেতা ও পোশাক উৎপাদনকারী ও মালিকদের অব্যাহত প্রচেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির উন্নতি হলেও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিতই থেকে গেছে বলে জানান তিনি। এর জন্য সরকারকে দায়ী করেন ফখরুল। তিনি বলেন, চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকারের উচিত 'জাতীয় শোক দিবস' ঘোষণা করা। 'আওয়ামী লীগ এখন লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারে লিপ্ত। তারা শুধু জনগণের আশা নষ্ট করছে, পদ্মা সেতু ছাড়া আর কিছুই নেই,' বলেন মির্জা ফখরুল। সূত্র : ইউএনবি
9
সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)'র রওজা মুবারক জিয়ারতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে ছয় বছরের শিশু জাকারিয়া জাবের। গাড়ির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে এক ট্যাক্সি চালক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, মাজহাবগত বিদ্বেষের শিকারে পরিণত হয়েছে শিশুটি। এরইমধ্যে শিশুটির জানাজা সম্পন্ন হয়েছে। এক সময় একটি কফি শপের সামনে গিয়ে গাড়ি থামিয়ে কিছু নিতে নেমে যায় ওই শিশু। এসময় ট্যাক্সি থেকে চালক নিচে নেমে আসে এবং ট্যাক্সির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনে শিশুটিকে হত্যা করে। মা এই দৃশ্য দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। মদিনায় এমন হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সূত্র: দ্য সান বিডি প্রতিদিন/কালাম
3
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনে সম্মতি দিয়েছে সরকার। ছয়টি শর্তে অর্থ বিভাগ মাঠ প্রশাসনের কর্মচারীদের পদনাম পরিবর্তনে সায় দিয়ে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।মাঠ প্রশাসনের তিনটি অফিসের কর্মচারীদের পদনাম পরিবর্তনের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৬ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল। সেখানে ১৩তম গ্রেডের অফিস সুপারিনটেনডেন্ট, সিএকাম উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদনাম বদলে উপ-প্রশাসনিক কর্মকর্তা; ১৪তম গ্রেডের প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও পরিসংখ্যান সহকারীর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং ১৫তম গ্রেডের উচ্চমান সহকারীর পদনাম পরিবর্তন করে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা করার অনুরোধ জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।পদনাম পরিবর্তনে সম্মতি দিয়ে অর্থ বিভাগ বলেছে, পদ নাম পরিবর্তন হলেও বেতন গ্রেড পরিবর্তন করা যাবে না এবং বিদ্যমান নিয়োগ বিধি সংশোধন করতে হবে। এ ছাড়া পদনাম পরিবর্তনের আগে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন নিতে হবে। আর পরিবর্তিত পদ নামগুলোর পদসংখ্যা বিদ্যমান পদগুলোর মোট পদসংখ্যার সমান হবে, অর্থাৎ মোট পদসংখ্যার কোনো কম-বেশি হবে না।মাঠ প্রশাসনের কর্মচারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতের দাবিতে গত ১ মার্চ থেকে কর্মবিরতি শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সব অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ। এরপর আন্দোলনরত কর্মচারী নেতাদের সচিবালয়ে ডেকে এনে তাদের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই বৈঠকের পর গত ১২ মার্চ কর্মবিরতির কর্মসূচি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেন কর্মচারীরা। কর্মসূচি স্থগিত করলেও দাবি আদায়ে আগামী ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ ঘোষণা করেন তারা।বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সভাপতি মো. আকবর হোসেন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, 'মাঠ প্রশাসনের কর্মচারীদের পদনাম পরিবর্তনে অর্থ বিভাগ সম্মতি দেওয়ায় আমরা ১ এপ্রিলের মহাসমাবেশ আর করছি না। কারণ পদনাম পরিবর্তনের পর বেতন গ্রেড উন্নীতের প্রক্রিয়া শুরু করা হবে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে।'২০১৩ সালের ৩০ মে তহসিলদার (বর্তমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) এবং সহকারী তহশিলদারদের (বর্তমান ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা) বেতন গ্রেড পাঁচ ধাপ উন্নীত করে ১১-১২তম গ্রেড করা হয়। এরপর অন্য অফিসে অস্থিরতা তৈরি হলে তা নিরসনে একটি কমিটি করে সরকার। চারজন সচিবের সমন্বয়ে সেই কমিটি ওই আদেশ বাতিলের সুপারিশ করলে আদেশটি বাতিল করে সরকার। সম্প্রতি সেই বাতিল আদেশ বহাল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে করে বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও ও এসিল্যান্ড কার্যালয়ের কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের পদবি ও বেতন গ্রেড উন্নয়নের দাবিতে আন্দোলনে নামেন।একই দাবিতে ২০২০ সালে ১৫ থেকে ৩০ নভেম্বর কর্মবিরতি পালন করেন মাঠ প্রশাসনের কর্মচারীরা। এরপর ২০২১ সালের শুরুতে টানা আন্দোলনের ঘোষণা দেন তারা। তখন তৎকালীন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ১৫ দিনের মধ্যে সমস্যা নিষ্পত্তির আশ্বাস দেন, এরপর কর্মসূচি স্থগিত করেন তারা। গত ৭ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেন কর্মচারীদের নেতারা। তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধ সেই কর্মসূচি কিছুদিনের জন্য স্থগিত করে দাবি আদায় না হলে ১ মার্চ থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন কর্মচারীরা।
6
রাজধানীর আর্মি স্টেডিয়ামের অনুষ্টিত 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮' র প্রথম দিনে শেকড়ের গানে মাতালেন আব্দুল হাই দেওয়ান। সন্ধ্যার পর মঞ্চে উঠেই 'তোর লাগিয়া' 'ভালোবাসিয়ারে বন্ধু', 'বন্ধুরে তোর জ্বালায় বাঁচি না' গানে মাতান উপস্থিত দর্শকদের। ভাবনা নৃত্য নাট্য দলের নৃত্যের তালে তালে পর্দা ওঠে এবারের আসরের। দলটির প্রধান সামিনা হোসেন প্রিমার পরিচালনায় ৫৩ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন একসঙ্গে। 'সোহাগ চাঁদ বদনী' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তারা। এরপর ছিল রাঙামাটি অঞ্চলের নৃত্য। তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। তাদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো। ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস আসবেন। তারা সবাই সংগীত পরিবেশন করবেন। প্রথমদিন উৎসবের পরিবেশনা হাজির থাকছেন বাংলাদেশের বাউল আব্দুল হাই দেওয়ান, ভাবনা নৃত্যদল, ভারতের ওয়াদালি ব্রার্দাস, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা ব্যান্ড।
2
ভোট শুরুর তিন দিন আগে প্রকাশিত বিজেপির নির্বাচনী ইশতেহারে শাসক দলের নেতারা যখন 'লাভ জিহাদ'-এর হাজতবাসের মেয়াদ দ্বিগুণ বাড়িয়ে ১০ বছর ও জরিমানার অঙ্ক ১৫ হাজার থেকে ১ লাখ টাকা করার প্রতিশ্রুতি বড় করে তুলে ধরেন, তখন বুঝতে অসুবিধা হয় না উত্তর প্রদেশে বিজেপির অবস্থান সত্যিই নড়বড়ে। নড়বড়ে খুঁটি পোক্ত করতে ধর্মীয় মেরুকরণের মন্ত্র এই শেষবেলাতেও তাঁদের প্রধান সাহারা। দলের এই টলমলে হাল যে শুধু শেষবেলায় অনুভূত হয়, তা নয়। পক্ষকাল আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের জাট নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন নিয়ম করে রাষ্ট্রীয় লোকদল নেতা (আরএলডি) জয়ন্ত চৌধুরীর মানভঞ্জনের চেষ্টা করছিলেন, সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশের খপ্পর থেকে বের করতে নানাবিধ টোপ দিচ্ছিলেন, তখনো সেটা ছিল প্রকারান্তরে নিজেদের দুর্বলতারই প্রকাশ। হয়তো অসহায়তারও। সত্যি বলতে কি, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী এই বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল যে বিজেপির 'ওয়াটারলু' হতে পারে, ছয় মাস ধরে সেটাই 'মিনি ইন্ডিয়া' উত্তর প্রদেশের মূল আলোচ্য হয়ে জেগে রয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম দফার ভোট তাই এত গুরুত্বপূর্ণ। সাত দফা নির্বাচনে প্রথম পর্বের ভোট ৫৮ আসনে, পাঁচ বছর আগে বিজেপি যেখানে কাউকে আঁচড় পর্যন্ত কাটতে দেয়নি। সেবার এই অঞ্চলে তারা ৫৩টি আসন জিতেছিল। পরের পর্ব ১৪ ফেব্রুয়ারি, ভোট ৫৫ কেন্দ্রে, যেখানে বিজেপি জিতেছিল ৩৮ আসন। দুয়ে মিলে ১১৩ আসনের মধ্যে ৯১টি জেতার পর বিজেপিকে আর পেছনে তাকাতে হয়নি। ৪০৩ বিধানসভায় তারা পেয়েছিল ৩১২। সহযোগীরা মিলে জোটের সংখ্যা পৌঁছেছিল ৩২৫। অথচ এবার রাজ্যের এই জাট ও ব্রজভূমিই তাদের বলিরেখা গভীর করে তুলেছে। কোভিড মোকাবিলায় ব্যর্থতা, বেহাল অর্থনীতি, বেকারত্ব, প্রশাসনের বাড়াবাড়ি রকমের 'ঠাকুরবাদ'জনিত অসন্তোষ তো আছেই, শাসকের বলিরেখা গভীর করে তোলার জন্য প্রধানত দায়ী কেন্দ্রীয় তিন কৃষি আইন। উত্তর ভারতের কৃষিপ্রধান অর্থনীতির ওপর নির্ভর করে থাকা মানুষদের যা আন্দোলনে টেনে আনে। বিপদ কতখানি, সেই উপলব্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যখন হলো, যে সময় তিন আইন বাতিল করলেন, ততক্ষণে ধর্ম ও জাত ভুলে কৃষক সমাজ এককাট্টা। ২০১৩ সালের মুজাফফরনগরের রক্তক্ষয়ী দাঙ্গা গোটা উত্তর প্রদেশে তো বটেই, বিশেষ করে জাটভূমিতে হিন্দু-মুসলমানের মধ্যে যে পাঁচিল তুলে দিয়েছিল, কৃষক আন্দোলন তা ভেঙে দেয়। এই বিভাজন, আরও স্পষ্ট করে বললে জাট ও মুসলমানের সংঘাতের ফসল, ২০১৪ ও ২০১৯-এর লোকসভা এবং ২০১৭ সালের বিধানসভা ভোটে বিজেপিকে লাভবান করেছিল। কৃষক আন্দোলন ধর্ম ও জাতের সেই ভাগাভাগি কতটা মিলিয়ে দিতে পারল, কতটা এক জোট হয়ে 'নো ভোট টু বিজেপি' স্লোগানকে সার্থক করে তুলতে পারল, তার প্রতিফলনের ওপর ঝুলে থাকছে উত্তর প্রদেশে বিজেপির ভাগ্য। এবারের ভোট সেই কারণে তাই 'কমণ্ডলু বনাম মণ্ডল' রাজনীতির দ্বৈরথে পর্যবসিত। ভাগ্য যাতে বিরূপ না হয়, সে জন্য বিজেপি চেষ্টায় ত্রুটি রাখেনি। জাতপাতের সমীকরণ ভুলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, অনগ্রসর ও দলিত সমর্থনের ধারাবাহিকতা এবারও যাতে অব্যাহত থাকে, সে জন্য মোদি-যোগী-শাহ প্রাণপাত করছেন। কিন্তু প্রথম দুই পর্বের ভোট যেখানে, সেখানকার রাজনীতির রাশ সবচেয়ে বেশি জাট ও মুসলমানের হাতে। ব্রজভূমির হাল সব সময় থেকেছে অনগ্রসরদের মধ্যে অগ্রসর যাদবদের হাতে। আগেরবারের মতো এবারও তাদের হিন্দুত্বের জোয়ারে ভাসানোর জন্য বিজেপি যা যা করার করেছে। অযোধ্যার রামমন্দির থেকে শুরু করে লাভ জিহাদের শাস্তি বৃদ্ধির প্রতিশ্রুতি, ধর্ম সংসদ থেকে উদ্গারিত হিংসা ও দ্বেষ, গোরক্ষা আন্দোলনের বিস্তার এবং আইনশৃঙ্খলাজনিত সমস্যা সমাধানে যোগী প্রশাসনের কঠোর মানসিকতার প্রচারে বিজেপি খামতি রাখেনি। কিন্তু এসব প্রচার ছাপিয়ে শেষবেলায় বিজেপির চিন্তা বাড়িয়েছে তফসিলভুক্ত অনগ্রসরদের ক্ষোভ ও অসন্তোষ। প্রভাবশালী অন্য অনগ্রসর নেতাদের (ওবিসি) দলত্যাগ এবং সদলে অখিলেশ-জয়ন্ত শিবিরে আশ্রয় লাভ বিজেপির চেনা ছক অনেকটাই বানচাল করে দিয়েছে। ক্ষতি কতখানি, প্রথম দুই পর্বের ভোট তার ইঙ্গিতবাহী হয়ে থাকবে। ভোট-ভাগ্যের নিয়ন্ত্রক যদি স্রেফ পাটিগণিত হতো, তা হলে চোখ বুজে বলে দেওয়া যেত জাটভূমি হতে চলেছে বিজেপির বধ্যভূমি। কথাটা এতখানি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না তিনটি কারণে। প্রথমত, জাট মন গলাতে বিজেপি চেষ্টায় ত্রুটি রাখেনি। দলের জাট নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছে। কৌশল ঠিক করেছে। নানাভাবে বিক্ষুব্ধ মনে প্রলেপ দিতে চেয়েছে। মোগলদের বিরুদ্ধে জাটদের লড়াইয়ের ইতিহাস মনে করিয়ে দিয়েছে। এমনকি এই ভয়ও দেখিয়েছে, অখিলেশ মুখ্যমন্ত্রী হলে 'হিন্দু জাট' জয়ন্তকে ছাপিয়ে মাথাচাড়া দেবে সমাজবাদী 'বাহুবলি' আজম খানের বাহিনী। অর্থাৎ অখিলেশের রাজত্বে জাটেরা হয়ে যাবে এলেবেলে, ছড়ি ঘোরাবে মুসলমান। এই প্রচারে জাট-মনের কিছুটা দ্রব হয়ে কৃষকসত্তার বাইরে বেরিয়ে 'হিন্দু' হয়ে আবার বিজেপির দিকে ঝুঁকলে নির্বাচনী ফল ততটা খারাপ না-ও হতে পারে। বিজেপির বড় আশা ওখানেই। ওই আনুগত্যে। দ্বিতীয় কারণ ঘূর্ণমান বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতীকে কেন্দ্র করে। আসন পাক বা না পাক, আজ পর্যন্ত কোনো নির্বাচনে বিএসপি ১৯ শতাংশের কম ভোট পায়নি। দলিতদের কাছে মায়াবতী চিরকালীন মুকুটহীন রানি। সেই মায়াবতী এবার অদ্ভুতভাবে নিষ্প্রভ। প্রথম পর্বের ভোটে তাঁর চেয়ে কম প্রচার ও পরিশ্রম আর কেউ করেননি। মায়াবতীর এই আপাত নিস্পৃহতার অর্থ কী, নানা জনে নানাভাবে তার ব্যাখ্যা করছেন। কিন্তু কেউ নিশ্চিত নয়, তাঁর চিরায়ত দলিত সমর্থনে ভাটার টান দেখা দেবে কি না। তা ছাড়া বিএসপির ভোট শতাংশ কম হলে দলিত সমর্থন কোন দিকে গড়াবে, সেটাও বড় প্রশ্ন। হিন্দু হয়ে বিজেপির ঝুলিতে, নাকি বর্ণহিন্দুর নিষ্পেষণে ক্ষুব্ধ অনগ্রসর বিক্ষোভের রেশ নিয়ে ইভিএমের বিরোধী বোতামে। বিএসপির জন্ম থেকে দলিত মন (বিশেষ করে জাট, দলিত) কাঁসিরাম-মায়াবতীর ইশারার বাইরে কিন্তু কখনো বেরোয়নি। এবার তাদের মন এখনো অজানা। তৃতীয় প্রশ্ন, মুসলমান মন ঘিরে। কোনো সন্দেহ নেই, অখিলেশের যাদব-মুসলমান জুটির সঙ্গে জয়ন্ত চৌধুরীর জাট সমর্থন অটুট থাকলে বাকি সবাই ভোকাট্টা। সেই লাভের গুড়ে ভাগ বসাতে জাটভূমিতে মুসলমান মন জিততে এই প্রথম নড়েচড়ে বসেছেন হায়দরাবাদের অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুল্লাহ ওয়াইসি। একাধিকবার তিনি এই অঞ্চল সফর করেছেন। প্রচারে সাড়াও পেয়েছেন বেশ। এতে উৎসাহিত বিজেপি। মোদি-যোগী-শাহ তাঁদের প্রচারে অখিলেশের দলের মুসলমান নেতাদের বিরুদ্ধে যতখানি সরব, আশ্চর্যজনকভাবে ততটাই নীরব ওয়াইসিকে নিয়ে। বরং বিজেপি যে ওয়াইসির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন (কদিন আগে উত্তর প্রদেশে তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়) তা বুঝিয়ে তাঁকে 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পীড়াপীড়ি করেই চলেছেন। ওয়াইসির দল মুসলমান ভোটে ভাগ বসালে বিজেপির হাসিই কান ছোঁবে। পশ্চিম-উত্তর প্রদেশের অর্থনীতি প্রধানত আখ (গন্না) চাষ ও চিনিকলকে কেন্দ্র করে ঘুরপাক খায়। অর্থনীতির মূল চাবি জাটদের হাতে। ধর্মীয় মেরুকরণের আলোয় এবারও তাই বিজেপি জাটভূমির লড়াইকে 'গন্না বনাম জিন্না' করে তুলতে মরিয়া। সফল হলে পোয়াবারো। না হলে পিছলে যাওয়ার সমূহ আশঙ্কা। হারানোর ভয় যে শুধু তাদের।
3
চট্টগ্রাম থেকে ঢাকার কাঁচপুর যাওয়ার পথে বঙ্গোপসাগরে তলা ফেটে ডুবতে বসেছে আমদানিকৃত গমসহ একটি লাইটারেজ জাহাজ। জাহাজটিতে কানাডা থেকে আমদানি করা প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের গম রয়েছে।বুধবার ভাসানচরের কাছে এমভি তামিম নামের জাহাজটি দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটিতে প্রায় সাত কোটি টাকার গম রয়েছে। বুধবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগরের বহির্নোঙরে অবস্থান করা কানাডা থেকে গম নিয়ে আসা এমভি প্রোপেল গ্রেস থেকে ১৬শ' টন গম নিয়ে ঢাকার মেসার্স নবী অটো ফ্লাওয়ার মিলের উদ্দ্যেশে নারায়ণগঞ্জের কাঁচপুর যাচ্ছিল এমভি তামিম। বুধবার দুপুরের দিকে ভাসানচরের কাছাকাছি এলাকায় জাহাজটির তলা ফুটো হয়ে যায়। এতে জাহাজের একটি হেজে পানি ঢুকতে শুরু করেছে। ১২ জন নাবিক ও শ্রমিক জাহাজটিতে অবস্থান করছিলেন। এমভি তামিম নামের লাইটার জাহাজটি চট্টগ্রামের সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকের অধীন পরিচালিত হতো। তবে জাহাজটিকে টেনে তীরের দিকে আনার জন্য আরেকটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস বলেন, বঙ্গোপসাগরে কোনো জাহাজডুবি ঘটেনি। তবে এমভি তামিম নামের লাইটারেজ জাহাজের তলা ফেটে পানি ঢোকার খবর পেয়ে আমরা জাহাজটি পরিদর্শন করে এসেছি। শ্রমিকরা জাহাজটিতেই অবস্থান করছেন। জাহাজটির অপারেশনাল দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের আরেকটি জাহাজ ঘটনাস্থলে পাঠাচ্ছে। জাহাজটি এমভি তামিমকে টেনে তীরের দিকে নিয়ে যাবে। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সাগরে ডুবে থাকা অদৃশ্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে এমভি তামিম জাহাজের সামনের হেজ ফেটে যায়। এতে পানি ঢুকে ভারসাম্য হারিয়ে জাহাজটি ডুবতে শুরু করে। সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়।সূত্র : ইউএনবি
6
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক গোল করে জার্মানির কাছে ইংল্যান্ডকে পরাজয়ের হাত থেকে রক্ষা করলেন হ্যারি কেন। মঙ্গলবার মিউনিখে অনুষ্ঠিত নেশন্স লিগের ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ইংলিশ অধিনায়ক। ফলে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। আলিয়াঞ্জ অ্যারেনায় গোল করে স্বাগতিক জার্মানদের এগিয়ে দেন জনস হফম্যান। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করেন কেন। স্বাগতিক ডিফেন্ডার নিকো স্লোটারব্যাক বক্সের মধ্যে ইংলিশ অধিনায়ককে বাধা দিলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। এই গোলের সুবাদে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনের আরো কাছে পৌঁছে গেলেন টটেনহ্যাম স্ট্রাইকার। তার চেয়ে তিন গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন ওয়েন রুনি। ববি চার্লটনের ৪৯ গোলকে টপকে এখন এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেন। খেলা শেষে কেন চ্যানেল ফোরকে বলেন, 'এই অনুভূতি সত্যিই দারুণ। শুরুতে আমি একাধিক সুযোগ পেয়েছিলাম। শেষ পর্যন্ত গোল পাওয়াটা ভালো দিক।' এর আগে তার অসাধারণ একটি আক্রমণ দক্ষতার সাথে রুখে দেন ম্যানুয়েল নয়্যার। এদিকে গত শনিবার বুদাপেস্টে অনুষ্ঠিত গ্রুপ এ৩ এর ম্যাচে হাঙ্গেরির কাছে পরাজিত হয়েছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ফলে এখনো তালিকার তলানিতেই পড়ে আছে ইংল্যান্ড। এদিকে গতকালের ম্যাচে বেশ কিছু দিকে শিষ্যদের পারফরম্যান্সে স্বস্তি প্রকাশ করেছেন ইংলিশ কোচ। তিনি গণমাধ্যমকে বলেন, 'জার্মানরা হচ্ছে এই টুর্নামেন্টের মাস্টার, তাই এটি ছিল আমাদের জন্য ভালো পরীক্ষা। বর্তমান দলটি বিশ্বকাপের সেমিফাইনাল ও ইউরো ২০২০ ফাইনাল খেলেছে। এক পয়েন্টের লড়াইয়েও তারা মানসিক দৃঢ়তা নিয়ে লাড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।' আগামী শনিবার হাঙ্গেরি সফর করতে যাওয়া জার্মানি প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। সেইসাথে গতকালের ড্রয়ে সেপ্টেম্বর থেকে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো কোচ হান্সি ফ্লিকের দল। ফ্লিক বলেন, 'আমরা আসলেই ভালো একটি ম্যাচ খেলেছি। তবে পারফরম্যান্সের পুরস্কার ঘরে তুলতে পারিনি।' ম্যাচের প্রথমার্ধে কোনো পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে হফম্যানের গোলে এগিয়ে যায় জার্মানি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। সূত্র : এএফপি/বাসস
12
ঢাকা: ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক বিরুদ্ধাচরণ করায় শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ চলাকালে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মুরসালীন নোমানী।ডিআরইউ সভাপতি বলেন, মন্ত্রী নওফেলের ফেসবুক স্ট্যাটাস সাংবাদিক বিরুদ্ধাচরণ। ডিআরইউ তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।এর আগে বুধবার নওফেল তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগ না করে, ন্যূনতম সাক্ষাৎকার চেয়ে, তথ্য না চেয়ে, বেআইনিভাবে সরকারি নথিপত্রের ছবি তুলে সংবাদ সৃষ্টি করা অনুসন্ধানী সাংবাদিকতা নয়, পরিকল্পিতভাবে চমক সৃষ্টি করা। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, সবই গৌণ হয়ে যায় যখন বড়সড় মিডিয়া হাউসের নাম সামনে আসে। অন্ধের মতো অনেকে মনে করে উনারা যাই বলবেন, তাই সত্য। বাস্তবতা হচ্ছে বড় বড় অনেক প্রতিষ্ঠানের মালিক পক্ষের কর্ম অপকর্মের সংবাদ এঁরা অনেকেই ছাপান না বা দেখান না। এটি আসলে এক প্রকার অলিখিত সমঝোতা। সত্যিকারের জনস্বার্থ চাইলে, প্রভাবশালী করপোরেট স্বার্থকে কেনো ছাড় দেয়া হয়?আমরা চাই সরকার প্রশাসন, রাজনৈতিক দলের অনিয়ম, দুর্নীতি, যেমনি স্বচ্ছতার প্রয়োজনে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হবে, তেমনি গণমাধ্যমের মালিক পক্ষ করপোরেট গ্রুপ সমূহ, কর্তব্যরত সাংবাদিক ভাই বোন, এঁদেরও সবার জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। এঁরাও সর্বসাধারণের স্বার্থে প্রাতিষ্ঠানিক তথ্য প্রাপ্তি, কীভাবে জবাবদিহিতা নিশ্চিত করা যায় তা সাধারণের কাছে তুলে ধরবেন। আমরা জানি দুর্নীতি বাংলাদেশে একটি বিশাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে গণমাধ্যমের একটি টেকসই ভূমিকা দরকার, শুধুই সেনসেশন দিয়ে টেকসই ভূমিকা তৈরি হবে না।স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে বা বাংলাদেশ সরকারের যেকোনো প্রতিষ্ঠানকে নিয়ে দেশের অনেকের অভিযোগ থাকতে পারে। আবার পাশাপাশি দেশের অনেক বৃহৎ বেসরকারি ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিয়েও জনগণের অনেক অভিযোগ আছে। কিন্তু আমরা তা প্রকাশিত হতে দেখি খুবই কম। আসলে পক্ষ বিপক্ষ নয়, পরিষ্কার হোক মূল ঘটনা।প্রসঙ্গত, পরে উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল তাঁর পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নেন।
6
এক সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন পাকির আলী। আবাহনী লিমিটেডের হয়ে সামলেছেন তাদের রক্ষণদুর্গ। এরপর কোচ হিসেবে আবাহনী, মোহামেডান, পিডাব্লিউডি ও সবশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবে কাজ করেছেন। এমনকি লঙ্কান জাতীয় দলেরও কোচ ছিলেন প্রায় দুই বছর। সেই শ্রীলঙ্কান কোচ আবারও ফিরছেন বাংলাদেশের ক্লাব ফুটবলে। বাংলাদেশ পুলিশ ক্লাবের হয়ে আসছে মৌসুমে ডাগ আউটে দেখা যাবে সাবেক এই তারকা ডিফেন্ডারকে। শ্রীলঙ্কান সাবেক এই ডিফেন্ডার নিজেই ফোনে কলোম্বো থেকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন, আলহামদুলিল্লাহ আবারও আমার সেকেন্ড হোম বাংলাদেশে আসার সুযোগ হচ্ছে। পুলিশ দলের দায়িত্ব নিতে এ মাসের শেষ দিকেই হয়তো আসবো। আগামী সোমবার ভিসার জন্য আবেদন করবো। ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আবাহনীর স্টপার ব্যাক হিসেবে খেলেছেন ঝাঁকড়া চুলের পাকির আলী। যদিও সেই চুল এখন আর নেই। এদেশে খেলতে এসে পেয়েছেন তারকাখ্যাতি ও মানুষের ভালোবাসা। খেলা ছাড়ার পরও পাকিরের জনপ্রিয়তায় ভাঁটা পরেনি। পাকির আলী তাই বলেছেন, ফুটবল ক্যারিয়ারের একটা স্বর্ণালী সময়ে আমি বাংলাদেশে কাটিয়েছি। আমি বাংলা বলতে পারি। এই দেশের সব কিছুই আমার চেনা। আরেকবার বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়ার জন্য পুলিশ দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাকির আলীকে পুলিশ ক্লাবে নেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানাতে রাজি হননি দলটির শীর্ষ কর্তারা। তবে পাকিরের সঙ্গে প্রাথমিক আলোচনার কথা স্বীকার করেছেন ক্লাবটির সভাপতি ও ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। তার কথা, আমরা পাকির আলীর সঙ্গে কথা বলছি। তবে এখনই এই বিষয়ে কিছু বলতে চাই না।
12
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২ এপ্রিল) রাজধানীতে গণ অনশন করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।মির্জা ফখরুল বলেন, আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে এই স্থানের বিষয়টি কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'এটা তাঁরা নিয়মিত বলেন। তাঁদের কাছে সহনীয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।'গত এক মাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কী না-এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। তাঁদের চামড়া গন্ডারের মতো।আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।
9
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে । এসময় বিপুল পরিমান মোবাইল ফোন, সিম কার্ড ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হল ভাঙ্গার মিয়া পাড়ার কুদ্দুস মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৩০), সাহেব আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২), কনিকান্দা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ইবাদত মোল্যার ছেলে জুয়েল মোল্লা (২১), দিনাজপুরের বিরামপুর থানার পলিখাঁরপুর গ্রামের তাজের উদ্দিন মন্ডলের ছেলে আতিউর রহমান (২৫)। র্যাব জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রোববার রাত ২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার শিমুল বাজার ও মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা উত্তরবঙ্গের বিশেষ করে দিনাজপুর ও লালমনিরহাট জেলার কতিপয় অসাধু বিকাশ এজেন্টের মাধ্যমে ভুয়া বিকাশ একাউন্ট খুলে প্রতারণা করে আসছিলো। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মানিকগঞ্জ জেলার সদর থানার জনৈক মোঃ হাবিবুর রহমান এর বিকাশ এজেন্টের সর্বমোট ৪ লাখ ৬১ হাজার ৯৫৬ টাকা এবং শরিয়তপুর জেলায় কর্মরত জনৈক পুলিশ সদস্যের নিকট হতে প্রতারণার মাধ্যমে ৭ হাজার ১১৫ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মানিকগঞ্জ ও শরীয়তপুরে পৃথক জিডির পর র্যাব-৮ এর সহযোগীতা কামনা করেন তারা।এদের অভিযোগের প্রেক্ষিতে শিমুল বাজারের বিকাশ এজেন্ট বিল্লাল টেলিকম এর সত্বাধিকারী বিল্লাল মাতুব্বরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অন্যান্যদের আটক করা হয়। আটককৃতদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
6
হেফাজতে ইসলামের নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির। বিষয়টি সমকালকে নিশ্চেত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকেলে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামি জুবায়ের আহমেদ।
6
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলকে ঘুষি দিয়ে রক্তাক্ত করেছেন এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী। রোববার বিকেলে পেকুয়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীর নাম আবদুল আলিম। পেকুয়ায় এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল সাংবাদিকদের বলেন, 'পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে আমি বাড়ি থেকে বের হই। দশের ঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজে নেমে কাজের কাজের তদারকি করি ' তিনি বলেন, 'এসময় উপসহকারী প্রকৌশলী আবদুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রিজের বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি আমার সাথে অর্থহীন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি আমার নাকে ঘুষি মারেন। এতে আমার নাক ফেটে যায়।' প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, ব্রিজের ওপর ফাঁটা অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যান গাড়ি থেকে নেমে কাজের অগ্রগতি দেখতে যান। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গায়ে হাত তুলেন। এ বিষয়ে উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।
6
অভিযান চলছে, আলুর দাম কমেনি। পেঁয়াজ-সবজির দাম আগের মতোই চড়া। ইলিশ ধরা বন্ধের পর বাড়ল মাছের দাম। বাজারে গত জুলাই থেকে চড়া সবজির দাম। দুই সপ্তাহে দর আরও বেড়েছে। যেসব সবজি আগে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে ছিল, সেটা এখন ৬০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম কমতে আরও এক মাস লাগবে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকেরা নতুন সবজি আবাদ শুরু করেছেন। ওই সবজি এলেই কেবল দাম কমতে পারে। সবজির মতো চাল, পেঁয়াজ ও আলুর দাম নির্ভর করছে নতুন মৌসুম ও সরবরাহ পরিস্থিতির ওপর। আর ভোজ্যতেলের দাম কমতে পারে কেবল বিশ্ববাজারে দর পড়তে শুরু করলে। ফলে শিগগিরই মানুষের দুর্ভোগ কমছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের দাম বেঁধে দেওয়া ও জরিমানার কৌশল তেমন একটা কাজ করছে না। যেমন গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে ব্যাপক অভিযান চালায়। ব্যবসায়ীদের বিপুল জরিমানা করা হয়। কিন্তু প্রতি কেজি পেঁয়াজের দাম এখনো ৯০ থেকে ১০০ টাকায় রয়ে গেছে। দেশে নতুন মৌসুমের আগাম পেঁয়াজ উঠবে আগামী ডিসেম্বর মাসের শুরুতে। এর আগে আমদানি বাড়লেই কেবল দাম কমতে পারে। চট্টগ্রামের পেঁয়াজ আমদানিকারক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণে পেঁয়াজ আসবে এ মাসের শেষ থেকে।কৃষি বিপণন অধিদপ্তর ৭ অক্টোবর আলুর দাম প্রতি কেজি ৩০ টাকায় বেঁধে দিয়ে তা কার্যকরের জন্য জেলা প্রশাসকদের চিঠি পাঠায়। বাজারে নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি হয়। আর কারওয়ান বাজারের পাইকারি দোকানে আলু বিক্রি হয় ৪২ থেকে ৪৩ টাকা কেজিতে। ফলে পাইকারি বাজারে দাম তিন টাকার মতো কমেছে বলে দেখা যায়। অথচ পাইকারির জন্য নির্ধারিত দাম প্রতি কেজি ২৫ টাকা। আলু নির্ধারিত দামে বিক্রি শুরু করতে হিমাগারগুলোতে তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গতকাল তাদের ৩৯টি দল ৭৯টি বাজারে অভিযান চালিয়ে ৯৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করে। এর পরিমাণ মোট সাড়ে ছয় লাখ টাকা। রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ পবা উপজেলার দুটি হিমাগার পরিদর্শনে যান। সেখানে তাঁকে ব্যবসায়ীরা ঘিরে ধরেন। তাঁরা দাবি করেন, কয়েক বছর লোকসান দেওয়ার পর এবারই তাঁরা ভালো দাম পাচ্ছেন। অবশ্য হাসান আল মারুফ বলেন, নির্ধারিত দামে না বিক্রি করলে জরিমানা করা হবে।উল্লেখ্য, দেশে ডিসেম্বরে নতুন আলু উঠতে শুরু করবে। তবে সরবরাহ বাড়তে লাগবে জানুয়ারি পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গত ২৯ সেপ্টেম্বর মিলগেটে সরু ও মাঝারি চালের দাম নির্ধারণ করে দেয়। ঢাকার খুচরা বাজারে অবশ্য দাম কমেনি। প্রতি কেজি ভালো মানের মোটা চালের দাম ৪৮-৫০ টাকা, মাঝারি চাল ৫২ থেকে ৫৪ টাকা এবং সরু চাল ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর আমন মৌসুমে ৫৬ লাখ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছিল। তা অর্জিত হয়েছে। নভেম্বরের শেষ দিকে নতুন মৌসুমের চাল বাজারে আসতে শুরু করতে পারে। অবশ্য দাম কমা নির্ভর করছে আমনের ফলনের ওপর।বাজারে শীতের আগাম সবজি কিছু কিছু উঠতে শুরু করেছে। তবে দাম অস্বাভাবিক বেশি। ব্যবসায়ীরা শিমের কেজি ১৬০ টাকা চাচ্ছেন। একেবারেই ছোট আকারের একেকটি ফুলকপি ও বাঁধাকপি চাওয়া হচ্ছে ৪০ টাকা, যার তিনটি কিনলে এক বেলার এক পদ তরকারি রান্না করা সম্ভব। এ দিকে ইলিশ ধরা বন্ধ হওয়ার পর বাজারে মাছের দাম কিছুটা বেড়েছে। ঢাকার শেওড়াপাড়া বাজারে গতকাল চাষের কই ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৫০ টাকা ও তেলাপিয়া ১৬০-১৭০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। দুই কেজি আকারের রুই মাছের কেজি চাওয়া হয় ৩৫০ টাকা। চিংড়ি, বেলে, বোয়াল, চিতল, আইড়, বাইন ইত্যাদি মাছের প্রতি কেজি ৫০০ থেকে ৮০০ টাকা। সবজি রান্নার ছোট চিংড়িও ৫০০ টাকা কেজিতে বিক্রি করেন বিক্রেতারা।শেওড়াপাড়া বাজারের মাছ বিক্রেতা নূর আলম বলেন, ইলিশ ধরা বন্ধের পর বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। তিনি অবশ্য একটি ভালো খবর দেন। বলেন, বিভিন্ন জায়গায় বর্ষার পানি নামতে শুরু করেছে। ফলে কিছুদিন পর থেকে মাছ ধরা পড়ার হার বাড়বে। এতে দেশি মাছের দাম কমতে পারে।
0
মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ' টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ" টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ই মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়। 'কিন্তু ইতিহাস হচ্ছে, জিয়াউর রহমান এই সরকারের অধীনেই চারশ' টাকা বেতনে চাকরি করতেন এবং আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি' বলেন তিনি। দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তীর এইদিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যে স্বপ্ন বুকে এঁকে আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন, সমস্ত অপশক্তিকে পরাভূত করে এদেশকে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই এগিয়ে নিয়ে যাবো।
6
যশোরে জন্ম প্রমথ চৌধুরীর। ছেলেবেলায় সেখান থেকে কৃষ্ণনগরে চলে আসেন। কৃষ্ণনগরে এসে প্রথমে তিনি আর বড় ভাই কুমুদনাথ ভর্তি হয়েছিলেন মিশনারি স্কুলে। বড় স্কুল। সপ্তাহে একজন পাদরি এসে খ্রিষ্টধর্ম সম্পর্কে বাংলায় বক্তৃতা করতেন। মাসখানেক পর প্রমথ চৌধুরীর বাবা জিজ্ঞেস করলেন, 'স্কুলে কী শিখছ?'তাঁরা দুই ভাই বললেন, 'আদম আর ইভের নাম জেনেছি।'এ কথা শুনে বাবা খেপে গেলেন। তখন তাঁরা বললেন, 'পাদরি সাহেবের কাছে আমরা ভজন শিখেছি।'বাবা বললেন, 'কী ভজন?'দুই ভাই গাইলেন,'বন্যে এল ভেসে গেল, চাষার ডুবল ধান,শালাদের যেমন কর্ম তেমনি শাস্তি দিলেন ভগবান।'এ ভজন শুনে চোখ রাঙিয়ে বাবা বললেন, 'তোমাদের আর স্কুলে যেতে হবে না।' তারপর তিনি প্রমথ চৌধুরীর মায়ের কাছে জানতে চাইলেন, 'কী কর্ম?'মা বললেন, 'চাষাদের কুকর্ম এই যে তারা খ্রিষ্টান হয়নি।'এরপর আর সে স্কুলে থাকা চলে না।দুই ভাই ভর্তি হলেন ব্রজবাবুর স্কুলে। এই স্কুলটা ভালো লাগেনি প্রমথের। ছোট ক্লাসরুমকে মনে হতো অন্ধকূপ। সে স্কুলে কী পড়ানো হতো, সেটা বিস্মৃত হয়েছেন প্রমথ। শুধু মনে আছে শনিবারে প্রকাণ্ড পুরোনো ছবির বই থেকে বাঘ, ভালুক ইত্যাদির ছবি দেখানো হতো।একদিন বাবা জিজ্ঞেস করলেন, 'কী পড়ছ?'প্রমথ বললেন, 'জানোয়ারের ছবি দেখছি।'বাবা বললেন, 'আমি স্কুল ভেবে তোমাদের দেখছি চিড়িয়াখানায় পাঠিয়েছি!' পরদিন থেকেই এই স্কুল বাদ।এরপর তাঁকে ভর্তি করানো হলো বালিকা বিদ্যালয়ে। তাতে খেলার মাঠের বালকেরা তাকে নিয়ে হাসাহাসি করে বলত, 'যাদের দশ হাত কাপড়েও কাছা নেই, তাদের সঙ্গে পড়া লজ্জার কথা!'প্রমথ এসে বাবাকে বললেন, 'যাদের দশ হাত কাপড়ে কাছা নেই, তাদের সঙ্গে এক স্কুলে পড়ব না।'বাবা কথাটা শুনে প্রথমে হাসলেন। তারপর বললেন, 'তোমার কথা ঠিক!'সূত্র: প্রমথ চৌধুরী, আত্মকথা, পৃষ্ঠা ১৭-১৮
6
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে বামুন্দী বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
6
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত এবং আওয়ামী লীগের সভাপতি। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েই তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। নির্বাচিত প্রধানমন্ত্রীর সারাবছরই নৌকা মার্কায় ভোট চাওয়ার অধিকার রয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চেতনা ৭১ এ সভার আয়োজন করে।চেতনা ৭১ সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, আয়োজক সংগঠনের সভাপতি অরুণ সরকার রানা প্রমুখ।প্রধানমন্ত্রীর ভোট চাওয়া নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জের ধরে হাছান মাহমুদ আরও বলেন, 'সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা প্রধানমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী সে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি এবং নির্বাচন কমিশনের নিয়ম-কানুন এবং বিধিরও কোনো ব্যত্যয় হয়নি।'বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদেরও ভোট চাওয়ার অধিকার রয়েছে। আপনারও ধানের শীষে ভোট চান। আপনারা ধানের শীষে ভোট চাইবেন না বা নির্বাচন বর্জনের চিন্তা করবেন, ভোট ভণ্ডুল করার চেষ্টা করবেন, এটা তো হতে পারে না।'মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, 'খালেদা জিয়া যদি জেলে থাকেন, তাহলে তাদের নাকি প্রতিদিন ১০ লাখ ভোট বাড়ে। তাহলে তারা নিশ্চয়ই চান না খালেদা জিয়া জেল থেকে বের হোক।'আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকার কোনো দলকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। তবে কোনো দল যদি নির্বাচনে না আসে, সেখানে সরকারের কিছু করার নেই। আন্দোলন করে দাবি আদায়ের মতো বিএনপির অবস্থা নেই। বিএনপি যদি এ ধারণা থেকে নির্বাচনে অংশ না নেয়, তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়ে যাবে। খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, আইনজীবীদের ব্যর্থতার কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। এখানে সরকারের কিছু করার নেই।
9
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শরতের মধ্যে (সেপ্টেম্বর-নভেম্বর)তার দেশে ৭ কোটি ৫০ লাখ টন খাদ্যশস্য জমা হবে। বিশ্বেনিরাপদে খাদ্য রপ্তানিতে মিত্র দেশগুলোর কাছে জাহাজ বিধ্বংসী অস্ত্র চেয়েছেন তিনি। কিয়েভে এক ব্রিফিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তৃতীয় কোনো দেশ ইউক্রেন থেকে খাদ্যশস্য বের করবে এমন ধারণা (আইডিয়া) তুরস্ক ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছি। এ ক্ষেত্রে গ্যারান্টি পেলে সেটা ইউক্রেনের জন্য অস্ত্রের মতো কাজ করবে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের গমের ৪০ শতাংশচাহিদা পূরণ করে থাকে। যুদ্ধ শুরুর পর উভয় দেশ খাদশস্য রপ্তানি বন্ধ রাখায় বিশ্বে খাদ্য সংকট তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, পশ্চিমারা যদি তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। আল-জাজিরার এক খবরে বলা হয়, বিশ্বের ক্রমবর্ধমান খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে ক্রেমলিন। ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে লাখ লাখ টন শস্য ও অন্যান্য কৃষিপণ্য কিয়েভ আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারছে না। বিডিপ্রতিদিন/কবিরুল
3
কালো ফলকের মাঝে সাদা রঙে লেখা কক্ষ নম্বরটা জ্বলজ্বল করছে; ১৩। মানে আনলাকি থারটিন! জনাব খান মুহম্মদ সালেক দ্বিতীয়বার তাকালেন নম্বরটির দিকে। সময়টা ১৯৬১ সালের জুন মাস। ক'বছর হলো টিচার্স ট্রেনিং কলেজ আরমানিটোলার লাল ইটের দালান ছেড়ে ধানমন্ডির নতুন ভবনে এসেছে। নতুন ভবনটি বেশ সুপরিসর, পাশেই নতুন তৈরি ঢাকা নিউ মার্কেট। সামনে দিয়ে রাস্তা চলে গেছে মিরপুর মাজারের দিকে।আরমানিটোলায় থাকতে টিচার্স ট্রেনিং কলেজ ছিল দোতলাজুড়ে। আর একতলায় বসত প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ স্কুলটি। নতুন ভবনে আসার পর আরমানিটোলা স্কুলের বিস্তার ঘটল ঠিক, তবে ট্রেনিং কলেজ তার শিক্ষাক্রমের অপরিহার্য অংশটি হারাল। প্রস্তাব এল-ট্রেনিং কলেজ-সংলগ্ন খোলা জায়গায় নতুন স্কুল প্রতিষ্ঠার। সদরঘাটে কলেজিয়েট স্কুলের ভবন স্টেট ব্যাংকের অধিকারে যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ১১ লাখ টাকার কিছু বেশি পাওয়া গিয়েছিল। প্রথমে ওই টাকা দিয়ে নতুন স্কুল খোলার সিদ্ধান্ত হলো। প্রাথমিক নাম রাখা হলো কলেজিয়েট স্কুল, ধানমন্ডি।স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হলো। নির্মাণাধীন স্কুলের অফিস কক্ষ হিসেবে টিচার্স ট্রেনিং কলেজের ১৩ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হলো। আর এ অফিসের দায়িত্ব নিতে এলেন খান মুহম্মদ সালেক। এত দিন ছিলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক; বেশ মানিয়ে নিয়েছিলেন সেখানে। পড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক আবহটাও তাঁর চমৎকার লাগছিল। এ সময়ই হঠাৎ জনশিক্ষা পরিচালকের টেলিগ্রাম-' , , , . . ' তখনকার জনশিক্ষা পরিচালক শামসুল হক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ওসমান গনির সুপারিশে খান মুহম্মদ সালেককে নতুন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন।নতুন স্কুলের প্রাথমিক নাম কলেজিয়েট স্কুল, ধানমন্ডি থাকলেও সে সিদ্ধান্ত তত দিনে বাতিল হয়েছে। উপযুক্ত নামের সন্ধান চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের ফাইলে দেখা গেল বেশ কিছু নামের প্রস্তাব-ঢাকা স্কুল, সিটি স্কুল, মেট্রোপলিটন স্কুল, মহানগরী স্কুল, রাজধানী স্কুল, ধানমন্ডি স্কুল-এ রকম আরও কিছু নাম। এগিয়ে এলেন অধ্যক্ষ ওসমান গনি। যেহেতু টিচার্স ট্রেনিংয়ের শিক্ষাক্রম ও গবেষণায় এই স্কুল ব্যবহৃত হবে, এ স্কুলের নাম ল্যাবরেটরি স্কুল দিলে কেমন হয়! নাম চূড়ান্ত হয়ে গেল, সরকারি ল্যাবরেটরি হাই স্কুল। এর পর শুরু হলো শিক্ষক নিয়োগ। আদর্শ স্কুল হিসেবে গড়ে তুলতে হলে চাই সেরা শিক্ষক। খান মুহম্মদ সালেকের ব্যক্তিগত পছন্দের তালিকায় ছিলেন ইংরেজির জন্য সিরাজুল হক খান, বাংলায় কাজী নুরুল হক, আনিস সিদ্দিকী, বিজ্ঞানে জাফর আলী খান, জহিরুল হক প্রমুখ দেশসেরা শিক্ষকদের নাম। কিছু সময় লাগল। তবে একে একে সকলকে তিনি ল্যাবরেটরি স্কুলে আনতে সক্ষম হলেন। সে বছর জুলাই মাসে সংবাদপত্রে ভর্তির বিজ্ঞাপন দেওয়া হলো-১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র ভর্তি করা হবে। আগস্ট মাসে ট্রেনিং কলেজের এক কামরার অফিস থেকে স্কুল উঠে এল নতুন তৈরি ভবনে। ইতিমধ্যে ছাত্র ভর্তিও শেষ। ১৯৬১ সালের সেপ্টেম্বর মাসের ৩ তারিখ, রোববারে ১৪ জন শিক্ষক এবং ১৫৭ জন ছাত্র নিয়ে উদ্বোধন হলো সরকারি ল্যাবরেটরি হাই স্কুল।জনশিক্ষা পরিচালক উদ্বোধন করলেন এই স্কুল। পরদিনের 'ইত্তেফাক' পত্রিকায় ব্যানার হেডিং হলো, 'মাধুর্যমণ্ডিত পরিবেশে নব বিদ্যালয়ের যাত্রা শুরু।' 'দৈনিক আজাদ' বিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং কক্ষগুলোর নাম ফলক লেখায় বাংলা ব্যবহারের ভূয়সী প্রশংসা করল।আনলাকি থারটিন থেকে যার যাত্রা শুরু হয়েছিল, কালক্রমে অসংখ্য সাফল্যের জন্ম দিয়ে আজ তার ৬০ বছর পূর্ণ হচ্ছে। শুভ জন্মদিন প্রিয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।লেখক: অধ্যাপক, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং প্রাক্তন ছাত্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।তথ্যসূত্র:১. 'মানুষ গড়ার মোহন মায়ায়', খান মুহম্মদ সালেক, মখদুমী অ্যান্ড আহসানউল্লাহ লাইব্রেরি, প্যারিদাস রোড, ঢাকা।২. '' ', -, , , .৩. আর্কাইভ, সংগ্রামের নোটবুক ডটকম
6
দুর্গাপুর উপজেলার কার্যক্রম প্রচারে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।গতকাল শনিবার রাতে উপজেলার কার্যক্রমের প্রচারে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় কোভিড টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিয়ে নিজের লেখা ও সুর করা গান গেয়ে শোনান ইউএনও সোহেল রানা। পুরো আয়োজনই মাতিয়ে রাখেন ইউএনও। ইউএনও সোহেল রানা মঞ্চে ওঠেন রাত ৯টায়। তবে দর্শকদের অনুরোধে পর্যায়ক্রমে গান পরিবেশনা করেন তিনি। দর্শকদের ভেতর থেকে একের পর এক গান শোনানোর অনুরোধ আসতে থাকলে দুই ধাপে মঞ্চে উঠে বেশ কয়েকটি গান শোনান ইউএনও।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশ। এ ছাড়া মঞ্চে গান গেয়েছেন পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা শিশু একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অশোক কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
6
মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের খবর। মুক্তিযোদ্ধাদের নিয়ে যখন অনেকের মনেই আর আলাদা কোনো আবেগ কাজ করে না, তখন গোপাল চন্দ্র শীল নামের একজন মানুষ কীভাবে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান, সে খবরই ছাপা হয়েছে আজকের পত্রিকায়।রাজধানীর আগারগাঁওয়ে গোপাল চন্দ্র শীলের সেলুনের সাইনবোর্ডেই বড় বড় অক্ষরে লেখা আছে : এখানে মুক্তিযোদ্ধাদের ফ্রি চুল কাটা হয়। এটা সবারই নজর কাড়ার জন্য যথেষ্ট।সেলুনের ভেতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জাতীয় চার নেতাসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার ছবি টাঙানো আছে। গোপালের এই সেলুনে চুল কাটাতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো সিরিয়াল লাগে না। অসুস্থ কিংবা বয়সের ভারে ন্যুব্জ যেসব বীর মুক্তিযোদ্ধা, প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়েও চুল-দাড়ি কেটে দেওয়া হয়। তবে সব বীর মুক্তিযোদ্ধা যে বিনা মূল্যে চুল কাটাতে আসেন, তা নয়, খুশি হয়ে গোপালকে আশীর্বাদ জানাতেও আসেন অনেকে। গত ২০ বছরে গোপাল এক হাজার মুক্তিযোদ্ধার চুল-দাড়ি বিনা পয়সায় কেটেছেন। তাঁদের নাম, ঠিকানা, স্বাক্ষর ও মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কথাও টুকে রেখেছেন একটি স্মারক বইয়ে। রণাঙ্গনের বীর যোদ্ধাদের খণ্ড খণ্ড অভিজ্ঞতার এক অসামান্য দলিল হয়ে উঠেছে স্মারক বইটি। এখন তিনি মুক্তিযোদ্ধাদের ছবিও সংগ্রহ করছেন। অনেক বীর মুক্তিযোদ্ধাই গোপালের প্রশংসা করে বইটিতে নানা কিছু লিখেছেন।গোপাল কীভাবে এ কাজটি করার প্রেরণা বোধ করেছেন? বছর বিশেক আগে একজন বয়স্ক মানুষ গোপালের সেলুনে এসে জানতে চেয়েছিলেন, চুল-দাড়ি কাটাতে কত লাগবে? ১৫ টাকা লাগবে শুনেই মানুষটি আক্ষেপ করে বলেছিলেন, কেন যে দেশটা স্বাধীন করলাম! লোকটির মুক্তিযোদ্ধা পরিচয় জেনে গোপালের মনে বিষয়টি গভীর দাগ কাটে। তিনি তখনই আজীবন বিনে পয়সায় মুক্তিযোদ্ধাদের চুল-দাড়ি কাটার সিদ্ধান্ত নেন।মুক্তিযোদ্ধাদের দুঃখ-দুর্দশার খবর এখনো সংবাদপত্রে বের হয়। সবার সব কষ্ট মোচনের দায়িত্ব সরকারের ওপর দিয়ে আমরা সবাই নির্ভার থাকতে চাই। অথচ দেশ স্বাধীন না হলে আজ যাঁরা বিশাল বিত্তবৈভবের মালিক হয়েছেন, তাঁদের অনেকেই হয়তো নিঃস্বই থাকতেন। গোপাল যেমন তাঁর অবস্থান থেকে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, অন্যরাও যদি নিজ নিজ অবস্থা ও অবস্থান থেকে মুক্তিযুদ্ধের সেনানীদের প্রতি ভালোবাসা দেখাতেন, তাহলে কতই না ভালো হতো।বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনকালে আমরা পাওয়া না-পাওয়ার হিসাবের খাতা খুলে বসেছি। একাত্তরে সাতপাঁচ না ভেবেই বীর যোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই তো আজ এই বিজয়।
6
সম্প্রতি ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ নিখোঁজ হয়েছিলেন। সরকারি ভাষ্যমতে, স্ত্রীদের সঙ্গে মনোমালিন্যের জের ধরে দুই বন্ধু ও ভাড়া করা গাড়ির চালকসহ এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন ত্ব-হা। তাঁর অনেক ভক্ত ও অনুসারী আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং শেষ পর্যন্ত ত্ব-হা ফিরে আসেন। শুধু ত্ব-হাই না, তাঁর মতো অনেকেই নিখোঁজ হয়েছেন। কয়েকজন ফিরে এসে আর কথা বলছেন না। তবে বড় একটি অংশই আর ফিরে আসেনি। কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এর কোনো সুরাহা করতে পারেনি। এক ভয়ংকর অজানা গহ্বরে হারিয়ে যাচ্ছে কিছু লোকজন। সরকারও গুমের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না। সবার মধ্যেই চাপা আতঙ্ক, কে কখন হারিয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের কারা ধরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। দেশে গুম নিয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও লাতিন আমেরিকা ও আফ্রিকার গুমের রাজনীতি থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। লাতিন আমেরিকা ও আফ্রিকার গত শতক গুমের জন্য কুখ্যাত হয়ে আছে। দুই মহাদেশে মূলত রাষ্ট্রই নাগরিকদের গুম করেছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারগুলো ডিপ স্টেটকে গুমের কাজে ব্যবহার করেছে। এরা ছিল সরকারের ভেতরে অথবা বাইরে একটি ছায়া সরকার। ডিপ স্টেটে সরকারি ও বেসরকারি লোকজন ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও ডিপ স্টেটের কথা শোনা যায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বৈরতান্ত্রিক, ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোতে ডিপ স্টেটের ভূমিকা ও শক্তি বৃদ্ধি পেতে থাকে। লাতিনের ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকারগুলো জনগণের রোষ ও বিক্ষোভের দাবানল রুখতে ডিপ স্টেটকে নির্মমভাবে ব্যবহার করেছে। সামরিক বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক, আমলা, বড় বড় ব্যবসায়ীদের দিয়ে রাষ্ট্রের ভেতরে ডিপ স্টেট তৈরি হয়েছিল। সরকারগুলো মূলত ডিপ স্টেটের সদস্যদের দিয়েই গুমের অভিযান পরিচালনা করত। গত শতকের ৬০-এর দশকে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে ডিপ স্টেটের ব্যাপক উত্থান পরিলক্ষিত হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সরাসরি তত্ত্বাবধানে এসব ডিপ স্টেট সৃষ্টি করা হয়েছিল। অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এসব ডিপ স্টেট তৈরি করা হয়েছিল। সাধারণভাবে মনে হবে সরকার বিরোধী জনমতকে দমনের জন্য এসব ডিপ স্টেট তৈরি করা হয়। কিন্তু সরকারকেও নিয়ন্ত্রণের জন্য ডিপ স্টেটকে স্নায়ুযুদ্ধের সময় সিআইএ ব্যবহার করেছে। ওই সময় গণহারে ডিপ স্টেট গুমের সঙ্গে জড়িয়ে পড়ে। তবে গুমের শুরুটা হয়েছিল জার্মানিতে হিটলারের সময়। ১৯৪১ সালে জারি করা নাইট অ্যান্ড ফগ ডিক্রি জারি করে ইহুদিদের ধরে নিয়ে নাৎসি বাহিনী গুম করে দিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিচার শুরু হলে হত্যা, যুদ্ধাপরাধ ও গুমের অভিযোগে নাৎসিদের বিচার শুরু হলে গুমের কৌশল পরিবর্তন করে সিআইএ। ডিপ স্টেটের মাধ্যমে গুম শুরু করে। কারণ, ইহুদিদের নাৎসিরা সামরিক পোশাকে ধরে নিয়ে যেত। যে কারণে পরে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। কিন্তু সাদাপোশাকের ডিপ স্টেটের সদস্যদের গুমের অভিযোগে চিহ্নিত করা কঠিন। ডিপ স্টেট দিয়ে গুম পরিচালনার আরেকটি কারণ হচ্ছে মানবাধিকার সংস্থা বা জাতিসংঘের চোখকে ফাঁকি দেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি নির্মমতার পর সারা বিশ্বেই মানবাধিকার সংগঠনগুলো রাষ্ট্রীয় নির্যাতন, জেল, জুলুম ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছিল। ওই সময় সিআইএর সহায়তায় বিভিন্ন রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে ব্যাপক হারে ডিপ স্টেটকে দিয়ে গুম শুরু করে। ৬০-এর দশকে গুয়াতেমালায় শুরু। এরপর এল সালভাদর, চিলি, উরুগুয়ে, হন্ডুরাস, কলম্বিয়া, নিকারাগুয়া ও আর্জেন্টিনাতে গুমের ঘটনা বাড়তে থাকে। কারা ধরে নিয়ে যাচ্ছে, কোনো হদিস মিলছিল না। আলজেরিয়া, ইরাক, লিবিয়া, সিরিয়াসহ আরব দেশগুলোতেও একই প্রবণতা লক্ষ করা যায়। এসব দেশে ডিপ স্টেটের সদস্যরা কত মানুষকে ধরে নিয়ে গুম করছে, তার কোনো হিসাব জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো দিতে পারেনি।সন্দেহ করা হয় ওই সব দেশের সামরিক বাহিনী ডিপ স্টেট হিসেবে গণহারে গুমের সঙ্গে জড়িত ছিল। তবে ডিপ স্টেটের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়টি আর্জেন্টিনার গণতন্ত্রে উত্তরণের পর পরিষ্কারভাবে জানা যায়। ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক শাসনের অবসানের পর সামরিক বাহিনীর ফাইনাল ডকুমেন্ট অন দ্য স্ট্রাগল অ্যাগেইনস্ট সাবভারসন অ্যান্ড টেররিজমে গুমের বিষয়গুলো স্বীকার করা হয়। ওই রিপোর্টে বলা হয়, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর গোয়েন্দা ও বিশেষ সদস্যরা গুমের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল এবং সামরিক বাহিনী কৌশলগত কারণে এটা করতে বাধ্য হয়েছে। স্বৈরাচারের পতনের পর সামরিক বাহিনী ও সিভিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সময় এই ধরনেরই মন্তব্য করে থাকে। লাতিন আমেরিকার অধিকাংশ স্বৈরশাসক ডিপ স্টেট ও গুমের পক্ষে সাফাই গেয়েছেন। এসব দেশে বেশির ভাগ গুমের শিকার হয়েছেন বামপন্থী রাজনৈতিক কর্মীরা। অথচ বামপন্থী সন্ত্রাসীদের হাত থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতেই গুমের অভিযান পরিচালনা করতে হয়েছে বলে ওই সময়ের বিভিন্ন সরকারি প্রতিবেদন বলা হয়েছে। নাৎসিরাও একই কথা বলেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। নাৎসিদের বিচার হয়েছে। আর্জেন্টিনা, চিলি, গুয়াতেমালাতেও গুমের সঙ্গে জড়িতদের বিচার হয়েছে। এখনো হচ্ছে। ৮০ দশকের শুরুতে আর্জেন্টিনায় স্কুলশিক্ষককে গুমের সঙ্গে জড়িত এক সামরিক কর্মকর্তা জার্মানি পালিয়ে এসেছিলেন। পরিচয় বদলে জার্মানির নাগরিকত্বও পেয়েছেন। এখন তাঁকে আর্জেন্টিনায় ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। মানবতাবিরোধী অপরাধের জন্য ওই সামরিক কর্মকর্তার বিচার করতে চায় আর্জেন্টিনার সরকার। প্রায় ৪০ বছর পর ওই স্কুলশিক্ষকের বোন ভাইকে গুম করার অভিযোগে সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করেছেন। সামরিক বাহিনীর নথি অনুসন্ধান করে ওই সামরিক কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দেখা যাচ্ছে ডিপ স্টেট, গুম, নির্যাতন করে সাময়িকভাবে জনসাধারণকে দমন করা যায়, কিন্তু শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। যতই সতর্কতার সঙ্গে কঠোরভাবে গুম করা হোক না কেন, তথ্য একসময় প্রকাশ্যে আসবেই। এমনকি দলিল-দস্তাবেজ পুড়িয়ে দিলেও এর দায় থেকে রেহাই পাওয়া যায় না। ড. মারুফ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক
8
চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া গতকাল বুধবার তাঁরা নির্বাচনের দাবিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।গতকাল বেলা ১১টায় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল হক দস্তগীর, আওয়ামী লীগের ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।যুবলীগ নেতা শফিউল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অমর চৌধুরী, জহুরুল হক, আজাদ হোসেন টিপু, কুতুব উদ্দিন হাসান, নাজিম উদ্দিন, মাহবুবুল আলম রিপু প্রমুখ।উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিলে চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের নাম ছিল। তবে নির্বাচন কমিশন ৭ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাতবাড়িয়া ইউপির নির্বাচন স্থগিত করে। সীমানা সংক্রান্ত জটিলতা কারণ হিসেবে বলা হয়। ২০১১ সালের পর থেকে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
6
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে আছে শতাধিক।'লঞ্চটি ঘাটে ভেড়ার ১০-১৫ মিনিট আগে আগুন লাগে'লঞ্চটি ঢাকা থেকে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় এলে গত রাত ৩টার দিকে ইঞ্জিনকক্ষ থেকে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিল বলে জানা গেছে।আরও পড়ুন:লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন মালিকলঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯
6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীপদত্যাগ করেছেন। বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট তার পদত্যাগ গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম। গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠিতে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করেছে। তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বুধবার পদত্যাগ করেছেন। রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে বলার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ এর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ২০১৭ এর পরিবর্তিত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী তদন্ত কমিটিকে বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা করেছেন, যা অসদাচরণের সামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
6
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক স্কুল শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম হায়দার আলী (৫০)।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও স্কুল শিক্ষার্থী ও তার বাবাকে কোমলপানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। পরে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, 'অভিযুক্ত হায়দার আলীর সঙ্গে মেয়ের বাবার বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই সুযোগে মেয়ের বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করত হায়দার। গত বুধবার রাতে হায়দার কোমলপানীয়ের সঙ্গে খাবার স্যালাইন মিশিয়ে বাবা-মেয়ে দুজনকেই খাওয়ায়। কিছুক্ষণ পর তাঁরা অচেতন হয়ে পড়লে মেয়েটিকে ধর্ষণ করে হায়দার। ভোরবেলা প্রতিবেশীরা বাবা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।'ওসি আরও বলেন, 'এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করে।'
6
দেশের সরকারি স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ লটারির উদ্বোধন করবেন।আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বর বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী ://... থেকে তাঁদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন আগামী বছরে সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। সারা দেশে মোট ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন রয়েছে ৮০ হাজার ১১ টি। এর মধ্যে অনেকেই একাধিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। সে হিসেবে পছন্দক্রম আবেদন জমা পড়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬ টি। আসনসংখ্যার হিসাবে প্রতি আসনে ভর্তির জন্য প্রায় ১৩ জন আবেদন করেছে।এর আগে গত ২৫ নভেম্বর থেকে ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। রোববার রাত ১২টার আগে অনলাইন আবেদন শেষ হয়।এর আগে মাউশি এক অফিস আদেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়।
6
ঢাকা: ২০১৯ সালের ১৫ মে ভারতের দায়িত্ব পান ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। দায়িত্বের ঠিক পাঁচ মাসের মাথায় সল্টলেকে বাংলাদেশের কাছে বড় ধাক্কা খায় ভারত। র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ পিছিয়ে থাকা জামাল ভূঁইয়াদের কাছে প্রায় হেরেই বসেছিল ভারত। শেষ সময়ে আদিল খানের গোলে রক্ষা। হারের সমান ড্রয়ের পর থেকে বাংলাদেশকে তাই ভালোই মনে আছে স্টিমাচের।দুই বছর আগে যুবভারতী স্টেডিয়ামের সেই ম্যাচটার পর আবারও বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন স্টিমাচ। উপলক্ষ একই, বিশ্বকাপ বাছাইপর্ব। দুই বছর আগের ম্যাচটা ছিল বাছাইপর্বের প্রথম লেগ। দ্বিতীয় লেগ হচ্ছে কাতারে। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে।বর্তমান র্যাঙ্কিংয়ে দুই দেশের র্যাঙ্কিংয়ে পার্থক্য ৭৯। ভারতের ১০৫। বাংলাদেশ আছে ১৮৪ তম স্থানে। দুই দলের লড়াইয়ের ইতিহাস আর র্যাঙ্কিং ধরে নিজেদের যথারীতি 'ফেবারিট' দাবি করছেন স্টিমাচ। তাই বলে প্রতিপক্ষকে আবার খাটোও করছেন না। ক্রোয়েট কোচের চোখে বাংলাদেশের শক্তির জায়গা 'লড়াকু মনোভাব'। জামালদের সম্পর্কে স্টিমাচের মূল্যায়ন, 'ফুটবলীয় বিশ্লেষণে আমি বলব, বাংলাদেশ একটি খুবই বিরক্তিকর দল যারা নিজেদের রক্ষণাত্মক ফুটবল, দারুণ সব ব্লক দিয়ে প্রতিপক্ষকে দারুণ ভোগায়। অবশ্য বড় দলগুলোর বিপক্ষে এটাই স্বাভাবিক। কাতারের বিপক্ষে আমরাও একই খেলা খেলেছি।'নিজেদের সামর্থ্য আর শক্তি বিবেচনায় বাংলাদেশের খেলার কৌশলকে পূর্ণ সমর্থন দিয়েছেন স্টিমাচ, 'ফুটবলে প্রতিপক্ষকে রাগাতে, বিরক্ত করতে যা করার দরকার আপনি তাঁর সবই করতে পারেন। বাংলাদেশ প্রতিটা পয়েন্টের জন্য লড়ছে। এবং তারা যাই করুক না কেন, একটা দল হয়ে করে।'এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের 'ই' গ্রুপের তলানিতে বাংলাদেশ। ছয় ম্যাচে জামালদের পয়েন্ট ২। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৩। ২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে দুই দলের প্রয়োজন জয়। বাংলাদেশের প্রতি যথাযথ সম্মান রেখেই আজকের ম্যাচটা জিততে চান স্টিমাচ, 'বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের দল-সমর্থকের জন্য বড় একটা ম্যাচ। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই ম্যাচটা আমরা জিততে চাই। শুরু থেকেই আমাদের লক্ষ্য, চীনে ২০২৩ এশিয়ান কাপে খেলা।'
12
বিএনপি ভাইস-চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর নামাজে জানাজা বনানী সামরিক করবস্থানের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি'র পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, কর্ণেল (অব.) জয়নাল আবেদিন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেজর হানিফ, মেজর সারোয়ার, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ, মরহুমের একমাত্র মেয়ের জামাই এ কে এম মহিউদ্দিন প্রমুখ। মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ফরিদপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ছিলেন। এ দিকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
9
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী সাত দিনের জন্য মানুষের চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ চালু হচ্ছে। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংকব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। একইভাবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সোমবার থেকে সীমিত পর্যায়ে সেবা চালু করবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ আজ বুধবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত আর্থিক সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে প্রতি রোববার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রজ্ঞাপনে আরও বলা হয়, ছুটির দিন ও রোববার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবের মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি গ্রহণসহ জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। এই সময় প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। অফিস খোলা রাখার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় পরিচয়পত্র বহন করতে হবে। বর্তমানে দেশে আইডিএলসি, আইপিডিসি, লংকাবাংলার মতো ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান আছে।
0
চোটে পড়ে ভারতের বিপক্ষে সর্বশেষ মুম্বাই টেস্টের একাদশে ছিলেন না কেন উইলিয়ামসন। সেই চোটেই আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ভারতের পর এবার ঘরের মাঠে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ। জানুয়ারিতে এই সিরিজে তাই নাও দেখা যেতে পারে উইলিয়ামসনকে।মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে না খেললেও কানপুরে উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ এক ড্র করেছিল নিউজিল্যান্ড। কনুইয়ের চোট ছিটকে দিয়েছিল তাঁকে। দ্বিতীয় টেস্ট হেরে সিরিজের সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারায় কিউইরা। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দশার সিরিজ শেষ করে কালই নিউজিল্যান্ড রওনা দেবে বাংলাদেশ দল। এমনিতে নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড ভয়াবহ।উইলিয়ামসনের না থাকা সেদিক থেকে স্বস্তিও দেবে বাংলাদেশকে। চোট সমস্যা উইলিয়ামসন ভুগছেন বছরের শুরু থেকেই। উইলিয়ামসনের চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, 'কেন (উইলিয়ামসন) ভালোভাবেই এগোচ্ছে। তবে আমি শুরুতেই বলেছিলাম, সম্ভবত বড় সময়ের জন্য ছিটকে পড়তে যাচ্ছে সে। গতবার...এটা ছিল আট কিংবা নয় সপ্তাহ। আমার মনে হয়, এবারও এতটা সময়ই বাইরে থাকতে হবে তাকে।'বাংলাদেশের বিপক্ষে যে উইলিয়ামসনের খেলা হচ্ছে না সেটা স্টিডের এই কথা থেকে পরিষ্কার, 'উইলিয়ামসনের কনুইয়ে অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে, সেটাও বলা যাচ্ছে না।'
12
দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ প্রতিরোধে এবার ভারত থেকে ফিরতেও বাংলাদেশি পাসপোর্টধারীদের করানো করোনা নেগেটিভ সনদ লাগবে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোন দিন কার্যকর হতে পারে বলে জানা গেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে এ ধরনের একটি নির্দেশনা পত্র এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। তবে এ সিদ্ধান্ত স্থলপথের পাশাপাশি রোল ও আকাশ পথে কার্যকর হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুজন সেন জানান, আগে বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্য এবং ভারতীয়দের বাংলাদেশে আসার জন্য করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হচ্ছিল। তবে এবার বাংলাদেশিদের ভারত থেকে ফেরার সময় এবং ভারতীয়দের ভারতে ফেরার সময় করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হবে নির্দেশনা এসেছে। তবে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের আসা ও যাওয়ার সময় করোনা পরীক্ষার সনদ গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের নেগেটিভ সনদ গ্রহনের কার্যক্রম শুরু হবে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন হাতে পেয়েছি। ভারতে যাওয়া ও ভারত থেকে ফেরার সময় ৭২ ঘন্টার মধ্যে দেশ-বিদেশি সব ধরনের যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদের কথা বলা হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট যাত্রী শাহিনুর রহমান জানান, করোনা সংক্রমন রোধে সরকারের এমন সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তবে দেশে করোনা পরীক্ষা করতে ভোগান্তির শেষ নেই। সময় মত রিপোর্ট মিলছে না। সময় মতো রিপোর্ট না পাওয়ায় অনেকে ভ্রমণ করতে পারছেন না। আবার ভারতে এ পরীক্ষা করাতে তাদের এমন ভোগান্তি আরো বাড়বে। দুর্ভোগ কমাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। ভারতগামী যাত্রী আলতাফ হোসেন বলেন, বাংলাদেশিরা যে পরিমাণ ভারতে যায় তার মাত্র ৫ শতাংশ বিদেশিরা আসেন বাংলাদেশে। জরুরি ভারত ভ্রমণে বাংলাদেশে করোনা পরীক্ষা করতে ১৫০০ টাকা লাগছে। তবে ভারতে বাংলাদেশিদের জন্য করোনা পরীক্ষা ফি কত পড়বে তা এখন পর্যন্ত জানা যায়নি। দুইবার করোনা পরীক্ষাতে অর্থের পাশাপাশি এতে ভোগান্তি বাড়বে বাংলাদেশিদের। এতে বিশেষ করে বেকায়দায় পড়বেন চিকিৎসার জন্য ভারতে ভ্রমনকারী রোগীরা। এক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করে পরীক্ষা কার্যক্রম সহজ আর কম খরচে করার আহবান জানান তিনি। জানা যায়, বেনাপোল থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীরা বেশি যাতায়াত করে থাকেন। প্রতিবছর এ পথে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৩০ লাখ দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করে। এদের কাছ থেকে ভ্রমণকর বাবদ সরকারের রাজস্ব আসে প্রায় ১০০ কোটির কাছাকাছি। চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়লে প্রতিরোধ হিসাবে দুই দেশের সরকার নানা ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ১৩ মার্চ ভারত সরকারের নিষেধাজ্ঞায় যাতায়াত বন্ধ হয় বাংলাদেশিদের। বাংলাদেশেও আটকে পড়েন ভারতীয়রা। এতে বিশেষ করে গুরুতর রোগীরা চিকিৎসার জন্য যেতে না পেরে বেকায়দায় পড়েন। যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ীরাও বড় ধরনের লোকসানে ছিলেন। পরবর্তীতে ৫ মাস পর প্রথমে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরার সুযোগ হয়। পরে বাংলাদেশিদের মেডিকেল আর বিজনেস ভিসায় যাতায়াতে সুযোগ দেয় ভারত সরকার।
6
খুনের রহস্য উন্মোচন করতে না পারায় সোমালিয়ার গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ঘোষণা আসে। এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস অ্যাজেন্সির (এনআইএসএ) এক সদস্যের খুনের রহস্য উদ্ঘাটন করতে না পারায় সংস্থাটির প্রধান হাফাদ ইয়াসিনকে বরখাস্ত করা হয়েছে বলে গতকাল সোমবার জানান দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন রোবল। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবেদন এখনো হাতে আসেনি।এদিকে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ। এক বিবৃতিতে তিনি বলেন, 'এনআইএসএর প্রধান হিসেবে ইয়াসিনেরই থাকা উচিত।'এই বিবৃতি-পাল্টা বিবৃতির মধ্য দিয়ে সোমালিয়ায় রাজনৈতিক বিভাজন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। দেশটিতে রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর দিক থেকে হুমকি তো আগেই ছিল। এ অবস্থায় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই প্রকাশ্য দ্বন্দ্ব দেশটিতে নতুন করে আস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।উদ্ভুত পরিস্থিতিতে সোমালিয়ার পুলিশ প্রধান বিশেষ সভা ডেকেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি।সোমালিয়া পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সোমালিয়া বিষয়ক বিশ্লেষক মাহমুদ ওমর রয়টার্সকে বলেন, 'এ ঘটনায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সম্পূর্ণ বিপরীত অবস্থান প্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক বিভাজনটি সবার সামনে চলে এল। এটি নিরাপত্তা সংকটকে আরও গভীর করতে পারে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রোবলকে উদ্দেশ্য করে বলেই দিয়েছেন-তিনি একটা সীমার পর আর কিছু গ্রহণ করবেন না।'ঘটনার শুরু ইকরান তাহলিল ফারাহ এনআইএসএ এজেন্টের হত্যার মধ্য দিয়ে্ গত জুনের শেষ দিকে সাইবারসিকিউরিটি বিভাগের এই তরুণ কর্মী নিখোঁজ হন। বিষয়টি নিয়ে সোমালিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়। গত সপ্তাহে সোমালি সরকার ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় অন্য বিতর্ক। বলা হয়, এজেন্সি নিজেই এই হত্যার সঙ্গে জড়িত। এদিকে আল-শাবাবও অভিযোগ অস্বীকার করে।স্বাধীন বিশ্লেষক রশিদ আবদি বলেন, 'এটি অত্যন্ত গুরুতর বিষয়। কারণ, এই হত্যাকাণ্ড নিরাপত্তা বাহিনীর মধ্যেই বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। গত এপ্রিলে নিরাপত্তা বাহিনীর মধ্যে এমনকি সংঘাতের ঘটনাও আমরা দেখেছি।'
3
লন্ডনে সদ্য সমাপ্ত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা তুলে ধরেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে এ কথা জানান জাতিসঙ্ঘের মহাসচিব। গত ১১ থেকে ১৩ জুন জি-৭ এর ৪৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১০০ কোটি করোনাভাইরাসের টিকা দেয়ার ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও কানাডা জি-৭ এর সদস্য। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে গুতেরেস বলেন, বাংলাদেশের সাথে জাতিসঙ্ঘের বিশেষ সম্পর্ক রয়েছে। শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নসহ জাতিসঙ্ঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকা রয়েছে। করোনাভাইরাসের টিকাকে 'জনগণের সম্পদ' হিসেবে ঘোষণা দেয়ায় জাতিসঙ্ঘ মহাসচিবকে ধন্যবাদ জানান ড. মোমেন। এই টিকা সবার জন্য সহজলভ্য করতে জাতিসঙ্ঘকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। জাতিসঙ্ঘের মহাসচিব হিসাবে প্রথম মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালনের পর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার গুতেরেসকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহতভাবে মনোযোগ দেয়ার জন্য জাতিসঙ্ঘ মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, অনেক প্রভাবশালী দেশ মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রকাশ্যে মিয়ানমারের নিন্দা জানালেও ভেতরে ভেতরে দেশটির সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছে, যা হতাশাজনক। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সংখ্যালঘুদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, বিশ্বের সর্ববৃহত শরণার্থী শিবির স্থাপন করতে দেয়ার জন্য বিশ্ব কখনো বাংলাদেশের উদারতাকে ভুলবে না। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের বিকল্প আবাসস্থল হিসাবে ভাসানচরকে গড়ে তোলার বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জাতিসঙ্ঘ মহাসচিবকে অবহিত করেন। তিনি ভাসানচরে জাতিসঙ্ঘের মানবিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশ সঠিক পথে রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, করোনা মহামারীর কারণে এ খাতে অর্থায়নে কিছুটা বেগ পেতে হতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরনের পথে থাকা বাংলাদেশকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসঙ্ঘের বিশেষ করে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা পর্যায়ে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব বাড়ানোর পদক্ষেপ নেয়ার জন্য গুতেরেসের প্রতি আহ্বান জানান ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী পরে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা ও রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠক করেন। বৈঠকে তারা মিয়ানমারের চলমান রাজনৈতি পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বৈঠক দু'টিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
9
নির্মাতা এস এ হক অলিকের পরিচালনায় 'গলুই' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বেশ কিছু দিন ধরে জামালপুরের বিভিন্ন লোকেশনে টানা দৃশ্য ধারণের কাজ চলছে ছবিটির। সম্প্রতি এই শুটিং দেখতে না পেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি গলুই টিমের নজরে আসার পর অবশেষে গতকাল শুক্রবার বিকেলে সুমাইয়া নামেরসেই গৃহবধূসহ তার পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। জানা গেছে, এদিন শাকিব খানের শুটিং সেটে হাজির হন তারা। এ সময় শাকিব খান তাদের শুটিংয়ের বিরতিতে কিছুক্ষণ সময় দেন। তখন আলাপচারিতার মাঝে ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন শাকিব। এ বিষয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেছেন, ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল, এ কারণে তার সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। শুটিংয়ে ওই গৃহবধূ পুরো পরিবারসহ এসেছিল। কিছু সময় তাদের সঙ্গে পার করেছি, বেশ ভালো লেগেছে। ভক্তরা সারাজীবন ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তবে অবশ্যই যেন আর কোন ভক্ত এমন না করে- সেই অনুরোধ রইল। উল্লেখ্য, গেল ১১ অক্টোবর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিব খানের শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে, এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুদানের কোনো ছবিতে কাজ করছেন শাকিব। সিনেমাটিতে আরও অভিনয় করছেনপূজা চেরি, আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবুসহ অনেকে। বিডি-প্রতিদিন/শফিক
2
সম্প্রতি পুতিনের বিবর্ণ চেহারা এবং দৃশ্যত শারীরিক ভাবে দুর্বল অবস্থা সেই জল্পনা উস্কে দিয়েছে। যদিও অনেকের দাবি, যুদ্ধের চাপেই এই অবস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি থাইরয়েড ক্যানসার বা পারকিনসন্স রোগে ভুগছেন? এই দাবি করা হয়েছে যে রিপোর্টে, তাকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম। তবে ক্রেমলিনের তরফে সরকারি ভাবে এমন কোনও সংবাদ স্বীকার করা হয়নি। যদিও সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্টের বিবর্ণ চেহারা এবং দৃশ্যত শারীরিক ভাবে দুর্বল অবস্থা সেই জল্পনা উস্কে দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে 'বিশেষ সামরিক অভিযান' শুরুর কথা ঘোষণা করেন পুতিন। যা পুরোদস্তুর যুদ্ধই। প্রশ্ন হল, কেন পুতিন এমন চরম সিদ্ধান্ত নিলেন? রুশ প্রেসিডেন্টের ক্রমেই ভেঙে পড়া স্বাস্থ্য এবং বিবর্ণ চেহারা দেখে ইদানীং এক নতুন জল্পনা দানা বেঁধেছে। একটি অংশ মনে করছেন, গুরুতর কোনও শারীরিক সমস্যায় ভুগছেন, তাই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত। নতুন রিপোর্ট বলছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রায় সব সময় থাকছেন এক জন থাইরয়েড ক্যানসার বিশেষজ্ঞ। রাশিয়ায় অধুনা নিষিদ্ধ একটি সংবাদমাধ্যম-যারা অন্তর্তদন্তমূলক খবরই প্রকাশ করে- দাবি করেছে, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালের থাইরয়েড ক্যানসার বিশেষজ্ঞ ইয়েভজেনি সেলিভানোভ সম্প্রতি অন্তত ৩৫ বার উড়ে গিয়েছেন কৃষ্ণসাগরের তীরে সোচি শহরে। ঘটনাচক্রে সেখানেই আছেন রুশ প্রেসিডেন্ট। তবে এই প্রথম নয়, ২০২০-র নভেম্বরেও এক বার পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনা ছড়িয়ে পড়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষক ভ্যালেরি সোলোভেই সেই সময়ে দাবি করেছিলেন, পুতিন সম্ভবত ক্যানসার বা পারকিনসন্সে ভুগছেন। এবং তাঁর একটি জরুরি অস্ত্রোপচারেরও কথা চলছে। এ বার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফের এক বার তৈরি হল পুতিনের ভগ্ন স্বাস্থ্য নিয়ে জল্পনা। পশ্চিমের সংবাদমাধ্যমের একটি অংশ দাবি করছে, এত দিন দেশ চালানোর পর পুতিন সহসা ইউক্রেন আক্রমণের মতো এমন 'আত্মঘাতী সিদ্ধান্ত' নিলেন, তার একমাত্র কারণ তাঁর ভগ্নস্বাস্থ্য। তিনি শরীরের পাশাপাশি মানসিক ভারসাম্যও হারিয়েছেন, তারই ফলশ্রুতি তড়িঘড়ি এমন ইউক্রেনে যুদ্ধ ঘোষণা। এমনটাই দাবি পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশের। সূত্র: আনন্দবাজার পত্রিকা
3
নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান। তিনি বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দিয়েছে। এর আগে আইনজীবী জানিয়েছিলেন, আদালত সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের বেকসুর খালাস দিয়েছেন। পরে এর ব্যাখ্যায় তিনি বলেন, "আমার তথ্যগত ভুল হয়েছিল। বিচারকের স্বাক্ষর করা আদেশে চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবনের কথা বলা হয়েছে।" নিহত ইমন হোসেন (১৩) ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে চর রাধানগর এলাকার ইসমাইল হোসেন ওরফে রমজান মিয়ার ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইমনের আত্মীয় আবদুস সামাদের ছেলে সিরাজ (৪৫), আহম্মদ আলী (৫৫), আমান উল্লাহর ছেলে নাহিদ (২১), সেন্টু মিয়া (২৫) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলাম সিরাজের স্ত্রী সালমা (৪২) ও আহমেদের স্ত্রী হুসনা (৪৭)। খালাসপ্রাপ্তরা হলেন- মন্টু মিয়া (২২), আমান উল্লাহর স্ত্রী আয়েশা (৪০), সিরাজুল ইসলাম সিরাজের ছেলে মামুন (২৪) ও আহম্মদের ছেলে খোরশেদ আলম (১৮)। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শিশু ইমন হত্যায় ৪ জনকে ফাঁসির আদেশ, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। জানা যায়, ২০১১ সালে ইমনের বড় ভাই ইকবালের (সিঙ্গাপুর প্রবাসী) সঙ্গে চাচা আহম্মদ আলীর ঝগড়া হয়। একপর্যায়ে ইকবালের লাঠির আঘাতে আহাম্মদ আলীর মাথা ফেটে যায়। এরপর থেকেই তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে ছিল। ওই ঘটনার পরে ইকবালকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় পরিবার। প্রায় দুই বছর পর ইকবালের পরিবারের ওপর প্রতিশোধ নিতে ইমনকে হত্যার পরিকল্পনা করে আহাম্মদ আলী। সে অনুযায়ী, ২০১৩ সালের ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ ৯ টুকরা করে ফেলে দেওয়া হয়। পরে ২২ জুন বাড়ির কাছে একটি ক্ষেত থেকে টুকরা করা মরদেহ উদ্ধার করা হয়।
6
করোনাকালে রাজস্ব আদায়ের জন্য সুপারশপগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করোনার সময় সুপারশপগুলো থেকে কেমন রাজস্ব আদায় হয়েছে এবং এপ্রিল মাসে কী পরিমাণ রাজস্ব আদায় হতে পারে, তা জানতে চেয়ে বিভিন্ন কমিশনারেটে চিঠি দিয়েছে এনবিআরের ভ্যাট বিভাগ।গত শনিবার ভ্যাট বিভাগ থেকে দেওয়া চিঠিতে ২৫ এপ্রিলের মধ্যে এসব তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআর মনে করে, করোনার কারণে যেসব প্রতিষ্ঠান ও ব্যবসা খাত বন্ধ আছে, সেসব খাত থেকে রাজস্ব কমতে পারে। তাই যেসব প্রতিষ্ঠান খোলা আছে, সেখান থেকে বেশি রাজস্ব আসতে পারে। এমন বিবেচনায় সুপারশপের দিকে নজর দিয়েছে এনবিআর। সুপারশপে বেচাকেনার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। শুধু সুপারশপ নয়; ওষুধ ও সিগারেটের মতো যেসব শিল্প খাত খোলা আছে, সেখানকার তথ্যও জানতে চাওয়া হয়েছে। করোনার সময় সবকিছু বন্ধ থাকলেও নিত্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠান হিসেবে দেশের বিভিন্ন নামীদামি সুপারশপ খোলা রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে এসব সুপারশপে বেচাকেনা চলছে। তাই মধ্যবিত্তরা কাঁচাবাজারে না গিয়ে সুপারশপমুখী হয়েছে। ফলে সুপারশপে বেচাকেনাও বেড়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় সুপারশপের বিক্রি ২০-৩০ শতাংশ বেড়েছে। তবে সুপারমার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনে করেন, এ সময়ে এনবিআরের এমন চিঠি সুপারশপ মালিকদের মধ্যে একধরনের চাপ তৈরি করবে। সুপারশপে বেচাকেনা কিছুটা বেড়েছে এটা যেমন সত্য, তেমনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, কর্মীদের বাড়তি সুবিধা দেওয়াসহ নানা খরচও বেড়েছে। করোনাকালের এই বিশেষ সময়ে ঝুঁকি নিয়ে হলেও নিত্যপণ্যের জোগান দিচ্ছে সুপারশপগুলো। তাই অন্তত দুই মাসের জন্য হলেও তাদের বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট মওকুফ করা উচিত। সুপারশপ মালিক সমিতি সূত্রে জানা গেছে, ২০০০ সালে মীনাবাজার ও আগোরার মাধ্যমে এ দেশে সুপারশপের যাত্রা শুরু হয়। বর্তমান রাজধানী ও রাজধানীর বাইরে কার্যক্রম পরিচালনাকারী দুই শর মতো সুপারশপ আছে। বছরে এসব প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি টাকার বেশি। সুপারশপ থেকে এনবিআর বছরে গড়ে এক শ কোটি টাকার মতো ভ্যাট পায়। শুধু সুপারশপ নয়; করোনা পরিস্থিতিতে সিগারেট ও ওষুধ প্রস্তুতকারকসহ যেসব শিল্প ও সেবাপ্রতিষ্ঠান খোলা রয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকে মার্চ মাসে কত রাজস্ব আদায় হয়েছে, তা সব ভ্যাট অফিসের কাছে জানতে চেয়েছে এনবিআর। এপ্রিল মাসে কত রাজস্ব পাওয়া যেতে পারে, তারও একটি ধারণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) জামাল হোসেন প্রথম আলোকে বলেন, করোনার কারণে অনেক খাত থেকে রাজস্ব আদায় কমে যাবে, এটা স্বাভাবিক। জরুরি প্রয়োজনে কিছু শিল্প ও সেবা খাত খোলা আছে। আমাদের রাজস্ব দরকার আছে। তাই সুপারশপ, সিগারেট, ওষুধসহ খোলা থাকা প্রতিষ্ঠানগুলো থেকে কী পরিমাণ রাজস্ব আসছে, চলতি মাসে কত আসতে পারে, এর ধারণা থাকা প্রয়োজন। তাই এসব তথ্য জানতে চাওয়া হয়েছে। সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশের রাজস্ব আদায়ের বড় খাত। প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার রাজস্ব আসে এ খাত থেকে। যার সিংগভাগই আসে সিগারেটের ব্যান্ডরোল বিক্রি করে। করোনা পরিস্থিতির মধ্যে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন অব্যাহত আছে। বাজারে সিগারেটের সরবরাহও রয়েছে। জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া অন্য সব ওষুধে ভ্যাট দিতে হয়। তবে এটি গ্রাহক বা ভোক্তাপর্যায়ে নয়। এনবিআর সূত্রে জানা গেছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। আর এই ভ্যাটের টাকা যোগ করেই ওষুধ প্রশাসন কর্তৃক বেঁধে দেওয়া মূল্য ঘোষণা দেয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ফলে ফার্মেসি বা ভোক্তাপর্যায়ে আলাদা কোনো ভ্যাট দিতে হয় না। এ ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই ভ্যাট আদায় করে এনবিআর। করোনার পরিস্থিতির মধ্যে ওষুধ কোম্পানিগুলো ওষুধ সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছে। করোনার আগেই চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রথম আট মাসে প্রায় ৪৫ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকা। মার্চের হিসাব এখনো চূড়ান্ত হয়নি।
0
এবার করোনাকালে ভিন্ন এক প্রেক্ষাপটে নবান্ন এসেছে বাঙালির ঘরে। সংক্রমণের ভয় আছে, কিন্তু তাতে হাজার বছরের ঐতিহ্য নবান্ন পালনের রীতি তো ম্লান হতে পারে না! তাই করোনাকালেও বগুড়ার গ্রামাঞ্চলে থেমে থাকেনি নবান্ন উৎসব। নতুন ধানের চাল দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরির পাশাপাশি গ্রামের হাটগুলোতে বসেছিল মাছের মেলা। এবার অতিবৃষ্টি আর কয়েক দফা বন্যায় নদীনালা আর খালবিলে মাছের উৎপাদন বেড়েছে। ফলে মাছের দামও ছিল তুলনামূলক কম। তাই মাছের মেলায় মানুষের আনাগোনা যেমন বেড়েছিল, তেমনি বেচাকেনাও হয়েছে অনেক বেশি। শুধু পুরুষই নয়, মেলায় নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা অধিকাংশের মুখেই কোনো মাস্ক ছিল না। বগুড়ায় প্রতিবছরের মতো এবারও মাছের সবচেয়ে বড় মেলা বসেছিল শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ড সংলগ্ন হাটে। এ ছাড়া একই উপজেলার উথলী, ভাইয়ের পুকুর ও আলিয়ারহাটেও দিনভর মাছের কেনাবেচা হয়েছে। এসব স্থানে বড় বড় রুই, কাতলা, মৃগেল, বাঘাইড়, চিতল, ব্রিগেডসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ কেনাবেচা হয়েছে। মহাস্থান হাটের মেলায় সবচেয়ে বড় ২০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে। সাত কেজি ওজনের সবচেয়ে বড় রুই বিক্রি হয়েছে সাড়ে ৫০০ টাকা কেজি দরে। একই ওজনের কাতলা মাছ বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজি দরে। ব্রিগেডসহ কার্প জাতীয় মাছগুলো বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা যত গড়িয়েছে, মাছের দাম তত কমেছে। শিবগঞ্জের উথলীতে বিকেলে বড় সাইজের রুই-কাতলা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। নবান্ন উপলক্ষে বগুড়ার মহাস্থানগড়ের পাশে মধুমাঝিরা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছেন পাবনার প্রদীপ কুমার। পাঁচ কেজি ওজনের রুই মাছ কিনে যাওয়ার সময় বললেন, 'প্রতিবছর নবান্নেই শ্বশুরবাড়ি আসি এবং মাছ কিনি। এবার করোনার সময়েও এসেছি।' আশরাফুন্নেছা নামের এক নারী জানান, স্বামী বিদেশে থাকায় তিনি নিজেই মাছ কিনতে এসেছেন। তিনি বলেন, আমাদের এই অঞ্চলের মানুষ প্রতিবছরই নবান্নের সময় মাছ কেনেন, এটা একটা রেওয়াজ। বাবার সঙ্গে মাছ কিনতে মেলায় এসেছে বগুড়া সদরের ধাওয়াকোলা গ্রামের শিশু শুভ। বাবার হাতে ধরা সাত কেজি ওজনের ব্রিগেড মাছের পেছনে পেছনে বিস্ময় ভরা চোখ নিয়ে হাঁটতে থাকা আট বছরের শুভ বলে, আজ নবান্ন। সে জন্য বাবা অনেক বড় মাছ কিনেছেন। আজ খুব মজা হবে। মেলার অন্যতম আয়োজক মহাস্থান আড়ত সমবায় সমিতির সভাপতি হায়দার আলী জানান, প্রতিবছর নবান্নে এখানে মাছের মেলা হয়। সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত মাছ কেনাবেচা হয়। এবার মাছের আমদানি ভালো এবং দামও তুলনামূলক কম ছিল। তিনি বলেন, করোনাকাল সত্ত্বেও এবার ক্রেতা-বিক্রেতার কমতি ছিল না।
6
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হবে। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এবং ঢাকা বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফ্রেরুয়ারি বিক্ষোভ মিছিল হবে। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হবে। গত শনিবার ক্ষমতাসীনদের প্রতিহিংসার নির্মম শিকার বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। ওই সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেন ফখরুল। বিক্ষোভ মিছিলের অনুমতির বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিক্ষোভ মিছিলের অনুমতির দরকার হয় না। নিয়ম ও আইন আছে যেটা- অবগত করা হয়। আমরা সেই অবগত করবো। আগামী ১৫ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলেন আগে সমাবেশ করবেন কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশ বলতে যা বুঝায় সেটা আমরা করবো না। তবে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবে শেষ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যতগুলো পদ্ধতি এবং সংবিধানে যা আছে, তার সবই আমরা করেছি এবং করছি। এখন জনগণকে সাথে নিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করার চেষ্টা করবো। আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা আইনের সবগুলো বিষয় মানার চেষ্টা করেছি। আর এখনও করে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলেছি যে, এটা আইনের বিষয় না। তাকে সম্পূর্ণ বেআইনীভাবে আটক করে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আটক রাখা হয়েছে। সুতরাং সিদ্ধান্তটা রাজনৈতিক হতে হবে। অর্থ্যাৎ, এই দখলদার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে কোন আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সময় তো জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং সংসদে জানানো হয়েছে। এখন সম্পূর্ণ বিষয়টাই সরকারের হাতে। সরকারের কাছে বেগম জিয়ার প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে ফখরুল বলেন, এটা সম্পর্কে আমরা ঠিক বলতে পারবো না। কারণ এটা আমরা বলিনি। আমাদের এবং জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে, ম্যাডামের জীবন রক্ষা করা। কারণ এটা সুপরিকল্পিতভাবে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাকে মুক্ত করতে চাই এবং তাকে বাঁচাতে চাই। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আফরোজা আব্বাস অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
9
মাসুদ পথিক নির্মিত 'মায়া- দ্য লস্ট মাদার'। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম 'নারী' এবং কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটির একটি বিশেষ অংশে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেন নুপুর হুসাইন রানী। আর ছবিটির পোস্টারে দেখা গেছে নির্যাতিত এক বীরাঙ্গনার হাত বাঁধা নগ্ন ছবি। আর টিজার প্রকাশের পর অভিনেত্রী রানী নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় জিডি করেছিলেন (জিডি নম্বর ৩৩৫)। আপোষনামায় বলা হয়, নুপুর হোসেন রানী'র দাবি অনুযায়ী, তার অভিনীত অংশ চলচ্চিত্রে সংযোজন এবং সম্মানী প্রদান করা হয়েছে। তার অভিনীত অংশ নিয়ে সেন্সর বোর্ড যদি আপত্তি না করে তবে পরিচালক কর্তন করবে না। যদি সেন্সর বোর্ড আপত্তি করে তবে নুপুর হোসেন রানী কোন অভিযোগ করতে পারবে না। বিডি প্রতিদিন/ফারজানা
2
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলা শাখা। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সড়কে শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি। সাধারণ সম্পাদক সৈয়দ আহসান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মো. এরফান চৌধুরী, সুধীর রঞ্জন নাথ, আবদুচ ছবুর, হাফেজ মুছা খান। মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
6
বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেন। বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম টুইটারে এমনই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড-১৯ মহামারিতে ভারতীয়দের মৃত্যুর সংখ্যা নিয়ে মোদি সরকার কারচুপি করেছে এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী এই কথা বলেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোভিড-১৯ মহামারিকালের মৃতদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ লাখ ২৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত ভারতে অন্তত ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে।রাহুল তাঁর টুইটে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, 'কোভিড মহামারিতে অন্তত ৪৭ লাখ ভারতীয় মারা গেছেন, সরকারের দাবি অনুসারে ৪ লাখ ৮০ হাজার নয়।বিজ্ঞান কখনো মিথ্যা বলে না, মোদি বলেন। প্রিয়জন হারিয়েছে এমন পরিবারগুলোকে সম্মান করুন, বাধ্যতামূলকভাবে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়ে তাদের সহায়তা করুন।'তবে, এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজেপি রাহুল গান্ধীর বক্তব্য ভুল বলে উড়িয়ে দিয়ে বলেছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা (তথ্য) আর কংগ্রেসের বেটা (পুত্র) দুইটাই ভুল।এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ভারতে। তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই রিপোর্ট পুরোটাই বিভ্রান্তিমূলক।
3
করোনা মহামারিকে পেছনে ফেলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদ-উল-আজহা'র জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহবান জানান।মন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।' ড. হাছান বলেন, করোনা মহামারির মধ্যে এবারও আমরা ঈদ পালন করছি। মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের আত্মার শান্তি এবং যারা অসুস্থ, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।' সূত্র : বাসস
9
কেন্ডাল জেনার আবার অ্যাথলেট হলেন কবে? টোকিও অলিম্পিকে পদক পেয়েছেন? আশ্চর্য! কোনো খবর তো হলো না। অথচ গলায় দিব্যি পদক ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন! অন্তত ইনস্টাগ্রামে ঘুরতে থাকা ছবি তো তাই বলছে! লেকের মধ্যে বোটে আধশোয়া মার্কিন এই মডেল। মাথায় সবুজ ক্যাপ। বিয়ারের বোতলে মুখ। পরনে বিকিনি। হাতে রোদচশমা। ঠিক পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। আর গলায় ঝুলছে সোনালি পদক। তার ফিতায় লেখা 'টোকিও ২০২০'! সূত্রটি আরও জানিয়েছে, তাঁদের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। কাজ ও জীবন নিয়ে দুজন বেশ ব্যালেন্স করে চলছেন। সূত্রের দেওয়া তথ্য আপাতত বিশ্বাস করতে হয়। কারণ, তাঁদের দুজনের ছুটি কাটানোর ছবি অন্তত তা-ই বলে। কেন্ডালকে নিয়ে একটু-আধটু খবর যাঁরা রাখেন, তাঁদের অবশ্য জানার কথা। এই মডেলের মনের মানুষ ডেভিন বুকার। মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। টোকিও অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক পায় যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল। সেই দলেরই সদস্য ডেভিন বুকার। পেয়েছেন স্বর্ণপদক। টোকিও অলিম্পিক শেষ। কিন্তু বিজয় উদ্যাপনের রেশ তো এখনো কাটেনি। কেন্ডাল ও ডেভিন অবসর সময় কাটাচ্ছেন। আর সেখানে মিলেমিশে একাকার অলিম্পিক পদক উদ্যাপনও। প্রেমিকের বিজয় যে তাঁরও বিজয়। এই উচ্ছ্বাসে নিজেই পরে ফেললেন পদকটি। ডেভিন বুকার যুক্তরাষ্ট্রের ফিনিক্স সানস দলের হয়ে বাস্কেটবল খেলেন। এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সভিত্তিক বাস্কেটবল দল। কেন্ডাল বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে ভয়ংকর ব্যক্তিগত। কিন্তু এক বছর ধরে তাঁর প্রেমিককে নিয়ে কেন্ডাল পাগল বলা যায়! ২০২০ সালের এপ্রিলে তাঁদের প্রেমের শুরু। আর চলতি বছরের ভালোবাসা দিবসে সবার কাছে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন। ইউএস উইকলিকে এই যুগলের কাছের একটি সূত্র জানিয়েছে, তাঁরা পরস্পরের ক্যারিয়ারকে শ্রদ্ধা করেন এবং নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে যথেষ্ট সুযোগ দেন দুজন দুজনকে।
2
পুদিনার গুণও অশেষ। পুদিনাপাতা নানা কাজে লাগে। রান্নায় হার্ব হিসেবে ব্যবহৃত হলেও এর বাইরে রয়েছে পুদিনার নানা ব্যবহার। স্বাস্থ্য সুরক্ষা, ত্বকচর্চা ও চুলচর্চায় ব্যবহার করা হয় পুদিনা। পুদিনার চাষ ঘরের যেকোনো কোনাতেই সম্ভব আর করতে হয় না খুব বেশি আয়োজনও। এ ছাড়া এ সময়ে এমনিতেই বাইরে যাওয়া হচ্ছে না; ফলে ঘরের গাছেই আপনার প্রতিদিনের চাহিদাটুকু পূরণ করে নিতে পারেন। পুদিনাপাতা ত্বক, চুল ও শরীর-তিনটির জন্যই খুব উপকারী। যেকোনো পরিচর্যার জন্য কয়েকটি পাতাই যথেষ্ট। কারণ, অতিরিক্ত ব্যবহারে বরং হতে পারে ক্ষতি। তাই সঠিক পরিমাণ ও ত্বকের ধরন বুঝেই ব্যবহার করতে হবে পুদিনাপাতা। বলেছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি। দুই টেবিল-চামচ চটকানো কলা এবং ১০ থেকে ১২টি পুদিনাপাতার পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। কলায় ভিটামিন এ, বি, সি এবং ই থাকে প্রচুর পরিমাণে। এ ছাড়া রয়েছে পটাশিয়াম, ল্যাকটিক, অ্যামাইনো অ্যাসিড ও জিংক। এই তিনটি উপাদানে ত্বক হয় আর্দ্র ও মসৃণ। ত্বকের ক্ষয়, ব্রণ ও ব্রণের দাগ দূর করতে এই প্যাক বেশ উপকারী। এ ছাড়া পুদিনা ও কলার মিশেল ত্বক সুন্দর রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। খুব দ্রুত ব্রণ দূর করতে পুদিনাপাতা দারুণ কাজ করে। ১০ থেকে ১২টি পুদিনাপাতা ছেঁচে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এটি ব্রণ, ব্রণ আক্রান্ত স্থান বা ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে নিন। সপ্তাহে একবার এটা ব্যবহার করা যাবে। পুদিনার স্যালিসাইলিক অ্যাসিড ও লেবুর রসের ব্লিচিং উপাদান ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এ ছাড়া লেবুতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। ত্বকের তৈলাক্ত ভাব কমাতে ১০-১২টি পুদিনাপাতা বেটে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক টেবিল-চামচ মুলতানি মাটি, আধা টেবিল-চামচ মধু ও আধা টেবিল-চামচ টক দই। ঘন মিশ্রণ হওয়া পর্যন্ত মেশাতে থাকুন। ঘরেও তৈরি করে নিতে পারেন টক দই।মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুবার এটা ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া পুদিনাপাতা মেশানোর ফলে এতে খনিজ উপাদান যোগ হয় এবং বাড়তি তেল দূর হয়ে ত্বকের ভেতর থেকে পরিষ্কার হয়। শুষ্ক ত্বকের জন্য ১০ থেকে ১২টি পুদিনাপাতা বেটে তার সঙ্গে ২ টেবিল-চামচ টক দই ও এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট করতে হবে। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ, আর্দ্র ও কোমল রাখতে এই ফেস প্যাক খুবই কার্যকর। পুদিনার শিকড়ের রস উকুননাশক হিসেবে খুবই কার্যকর, এমনকি পাতাও। পুদিনাপাতা বা শিকড়ের রস চুলের গোড়ায় লাগিয়ে একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখতে হবে। এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার করলে এক মাসের মধ্যেই চুল উকুনমুক্ত হবে। পুদিনাপাতার রস শ্বাসপ্রশ্বাসের নালি খুলে দেওয়ার কাজে সহায়তা করে। ফলে অ্যাজমা এবং কাশির সমস্যায় পুদিনাপাতা বেশ কার্যকর। পুদিনাপাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিলে এবং গার্গল করলে বেশ উপকার পাওয়া যায়।পুদিনাপাতার রস ব্যথানাশক উপাদান হিসেবেও কাজ করে। মাথাব্যথা হলে পুদিনাপাতার চা পান করতে পারেন। অথবা তাজা কিছু পুদিনাপাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টের ব্যথায় পুদিনাপাতা বেটে প্রলেপ দিলে আরাম পাওয়া যাবে।পুদিনাপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস; যা পেটের যেকোনো সমস্যার জন্য উপকারী। হজমের সমস্যা এবং পেটের ব্যথা থাকলে খাবার পর ১ কাপ পুদিনাপাতার চা খাওয়ার অভ্যাস করতে পারেন। ৬-৭টি তাজা পুদিনাপাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনাপাতার চা তৈরি করতে পারেন ঘরে। শরীর ঠান্ডা রাখার একটি বিশেষ গুণ রয়েছে পুদিনায়। পানিতে কিছু পুদিনাপাতা কিছুক্ষণ ফেলে গোসল করে নিন। পুদিনাপাতা অ্যান্টিবায়োটিকেরও কাজ করে। শুকনো পুদিনাপাতা ফুটিয়ে সেই পানি ফ্রিজে রেখে দিন। এক বালতি পানিতে ১০ থেকে ১৫ চামচ পুদিনার পানি মিশিয়ে গোসল করলে গরমে ব্যাকটেরিয়াজনিত দুর্গন্ধ কমে। পুদিনার অ্যাসট্রিনজেন্ট গুণ ঘামাচি, অ্যালার্জিও দূর করে।
4
জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে 'ইহুদি রক্ত' ছিল, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের এমন মন্তব্যের জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এক ফোনকলে পুতিনের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ কথা জানান। খবর রয়টার্সের। বেনেটের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। এ ছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিস্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিস্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বেনেট। তবে পুতিনের ক্ষমা চাওয়া নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। গত রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ল্যাভরভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী? জবাবে তিনি বলেন, জেলেনস্কি ইহুদি, তাতে কী হয়েছে? এই বাস্তবতার নিরিখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি। এ কথার পরিপ্রেক্ষিতে বেনেট বলেছিলেন, ল্যাভরভ তার মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদের দায়ী করেছেন। এই মন্তব্য 'ক্ষমার অযোগ্য' বলে উল্লেখ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
3
সংসদ সদস্য হাজী সেলিমের সম্পদের বিষয়ে তথ্যানুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। মোজাম্মেল হক বলেন, দুদক এখন সফল ও কার্যকরী প্রতিষ্ঠান। ২০১৫ সালে দুদকের মামলার সাজার হার ছিল ৩৭ ভাগ। এর পরের চার বছরে সাজার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ ভাগ। এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সাজার হার ছিল ৭৭ ভাগ। দুদক কমিশনার বলেন, মামলা পরিচালনার সময় আইনজীবীরা সব দিক খতিয়ে মামলা পরিচালনা করছে বলে সাজার হার বৃদ্ধি পাচ্ছে। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার শতভাগে উত্তীর্ণ হয়েছে। যেসব মামলার কস্ট অফ ইফেক্টিভ কম সেগুলোতে সাধারণত আপিল করা হয় না।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে রোববার এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা কামনা করেন। বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ৮৩ জন হাইকমিশনার ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংযুক্ত ছিলেন। খবর ইউএনবির পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক। আমরা ইতোমধ্যে দুজনের অবস্থান জানতে পেরেছি। বাকি তিনজনের অবস্থান আমরা এখনও জানি না।' এসব খুনিদের অবস্থান নির্ণয় ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তার জন্য সকল বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান তিনি। ড. মোমেন বলেন, 'আমরা ন্যায় বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর বিচারের রায় কার্য়কর করতে চাই। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব খুনিদের বিচারের আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে বঙ্গন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এ বিচার কাজ সম্পন্ন করা হয়।' এসময় স্বাধীনতার পটভূমি ও গণতন্ত্র সুরক্ষিত করতে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ ভার্চুয়াল সভায় বঙ্গবন্ধুর নেতৃত্ব, পররাষ্ট্রনীতি, আদর্শসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যার বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সভায় সূচনা বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সভার শুরুতে অংশগ্রহণকারীরা যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
6
গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ হেফাজতী পালিয়ে যাওয়ার পর আরো দু'জনের সন্ধান পাওয়া গেছে। দু'জনের মধ্যে একজন কেরানীগঞ্জে ও অপরজন নরসিংদীতে আছে। তারা তাদের পারিবারিক হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও আবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা খানম। তবে তাদেরকে অসুস্থতাজনিত কারণে সেফ হোমে পাঠানো যাচ্ছে না। সুস্থ হওয়ার পর নিয়ম নীতি অনুসরণ করে তাদেরকে সেফ হোমে পাঠানো হবে বলে অভিভাবকেরা জানিয়েছেন। এর আগে সাতজনকে আটক করেছিল পুলিশ। এ ছাড়া আরো পাঁচজনের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানান ফরিদা খানম। এ দিকে দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্রটির সহকারী হোস্টেল সুপার মরিয়ম খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত হোস্টেলে অবস্থান না করার অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের উপজেলা নারীবিষয়ক কর্মকর্তাকে ওই কেন্দ্রে ফুলটাইম অবস্থান করার জন্য দু'মাস আগে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি যোগদান করেননি। এ কারণে তাকেও শোকজ করা হয়েছে। সোমবার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা খানম আরো বলেন, ২৬ মার্চের অনুষ্ঠানের কারণে পুলিশ ব্যস্ত থাকায় পাঁচজনের অবস্থান জানার পরো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। খুব শিগগিরই তাদের উদ্ধার করা হবে। তা ছাড়া নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নারীবিষয়ক অধিদফতরের পরিচালক মনোয়ারা ইসরাতকে ওই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে তদন্ত কমিটির প্রধান করোনায় আক্রান্ত হয়েছেন। তদন্তে আরেকজন নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ওই আবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা খানম, মন্ত্রণালয়ের উপ-সচিব জগদীশ দেবনাথ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম ও গাজীপুর জেলা নারীবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহানাজ আক্তার। মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও আবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা খানম বলেন, এখানে ফুলটাইম অফিসার নেই। আমি এ কেন্দ্রের এডিশনাল দায়িত্ব পালন করছি। এ কেন্দ্রে মোট ২৮ জন হেফাজতী ছিল। তার মধ্যে গত বুধবার রাতে ১৪ জন পালিয়ে গেলেও ওই রাতেই সাতজনকে উদ্ধার করা হয়েছে। ফুলটাইম কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দু'দিন এ আবাসন কেন্দ্রে আমি অবস্থান করব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি'র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ওই কেন্দ্রের স্টোর কিপার আব্দুর রহমান মোল্লা ১৪ জনকে আসামি করে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। ২৬ মার্চের নানা কর্মসূচির কারণে অন্য কোথাও মুভমেন্ট করা সম্ভব হয়নি। তবে পুলিশ পলানোদের আবারো সেফ হোমে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে।
6
'অদ্ভুত এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। রাত নাই দিন নাই ফোন দেয়। কী সব অশালীন কথাবার্তা বলে, যা মুখেই বলা যায় না। সেসব শব্দ শুনলেই মনে ঘৃণা জন্মে। লোকটি ফোনে যে নোংরামিটা করছে, সেটা খুবই অশালীন। করোনার এই সময়ে এত ভয় দেখাই, করোনা পরিস্থিতির কথা বলি, তা-ও লাভ হয় না। পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বললেও সে পাত্তা দেয় না। অসহ্য হয়ে গেছি। থানায় গিয়ে ডায়েরি করব, করোনার কারণে পারছি না। বাইরে গেলেই করোনার ভয়। সবাই নিষেধ করে থানায় গিয়ে মামলা করতে। এখন অপরিচিত নম্বর থেকে ফোন এলেই ভয় লাগে'-কথাগুলো বলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। দু-তিন দিন পরপর এখনো ফোন দিয়ে নাম-পরিচয়হীন একজন অসুস্থ, রুচিহীন কথাবার্তা বলেন এই অভিনেত্রীকে। প্রবীণ এই অভিনেত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর ধরে মুঠোফোনে বিরক্ত করে আসছেন একজন। নাম-পরিচয়হীন এই ব্যক্তি বেশ কটি মুঠোফোন নম্বর থেকে ফোন দিয়ে এই অভিনেত্রীকে অশালীন কথাবার্তা বলেন। নম্বর কালো তালিকায় দিলেও থেমে থাকেনি রাতবিরাতে ফোন দিয়ে বিরক্তির মাত্রা। এমনকি রোজার মাসেও ভোররাতে ফোন দিত। এই অভিনেত্রী তিন মাস ধরে থানায় ডায়েরি করার কথা ভাবলেও করোনার কারণে বাসা থেকে বের হচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আজ থেকে প্রায় এক বছর আগে প্রথম আমাকে ফোন দেয়। ফোন দিয়ে জিজ্ঞাসা করে, "আপনি কি খালেদা আক্তার কল্পনা।" তখন আমি বলি হ্যাঁ, আপনি কে? তারপর এমন একটা বাজে শব্দ উচ্চারণ করে, যা শুনে আমি সঙ্গে সঙ্গে ফোন কান থেকে নামিয়ে রাখি। তখনই আমি অস্বস্তিবোধ করি। ভুল করে বলেছে কি না, এটা জানার জন্য আবার ফোনটি কানে নিয়ে শুনতে থাকি কী বলছে। এমন সব অশ্লীল নোংরা কথা বলছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি সঙ্গে সঙ্গে ব্লক লিস্টে ফেলে দিই। এরপর দেখি সে আরও অন্য নম্বর দিয়ে ফোন দেয়। অনেকবার বলেছি আমি অসুস্থ বয়স্ক মানুষ। আমাকে দয়া করে আর ফোন দেবেন না। কোনো লাভ হয় নাই। এরপরও ফোন দিয়ে নিয়মিত বিরক্ত করে।' প্রায় তিন শ ছবির এই অভিনেত্রীকে দু-তিন দিন পরপর এখনো ফোন দিয়ে একইভাবে অশালীন কথা বলেন সেই ব্যক্তি। এই ব্যাপারে তিনি প্রাথমিকভাবে একজন পুলিশকে জানিয়েছেন। মামলা বা জিডি না করায় ঘটনা বেশি দূর এগোয়নি। ঘটনাগুলো কিছুটা শেয়ার করেছেন অভিনেতা ডি এ তায়েবের কাছে। এ বিষয়ে ডি এ তায়েব বলেন, 'এটা খুবই ঘৃণিত কাজ। আপা (খালেদা আক্তার কল্পনা) যদি নিরাপত্তা চেয়ে অভিযোগ বা মামলা করেন, তাহলে আমরা তাকে খুঁজে বের করে অ্যারেস্ট করার চেষ্টা করব। আইনের আওতায় এনে তার বিচার করা হবে।' শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, 'এ বিষয়ে কেউই আমাদের জানায় নাই। জানালে অবশ্যই আমরা শিল্পী সমিতি থেকে আইনগত ব্যবস্থা নেব। একজন প্রবীণ বয়স্ক শিল্পীকে আমরা সবাই সম্মানের চোখে দেখি। সেখানে এভাবে অশালীন কথাবার্তা বলাটা একদমই অন্যায়। আমরা খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।'
2
ইউক্রেনে চলমান যুদ্ধে ৪র্থ এক জেনারেলকে হারালো রাশিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার মেজর জেনারেল ওলেগ মিতইয়ায়েভ নামের ওই রুশ সেনাকর্মকর্তা মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় জানান, নিহত জেনারেল রুশ সামরিক বাহিনীর ১৫০তম মোটরাইজড রাইফেল ডিভিশনের প্রধান ছিলেন। এর আগে তিনি সিরিয়াতেও যুদ্ধ করেছেন। গেরাশচেঙ্কো একইসাথে তার বার্তায় নিহত রুশ জেনারেলের লাশের ছবি যুক্ত করে দেন। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য নিশ্চিত করা হয়নি। এর আগে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে জেনারেল পর্যায়ের তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ৩ মার্চ রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি নিহত হন। পরে ৭ মার্চ রুশ ৪১তম আর্মির ফার্স্ট ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ ইউক্রেনীয় শহর খারকিভের কাছে যুদ্ধে নিহত হন। ১১ মার্চ তৃতীয় রুশ জেনারেল হিসেবে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ২৯তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নিহত হন। এর আগে আফগানিস্তানে ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত সোভিয়েত রাশিয়ার আগ্রসনকালে ১০ বছরে সোভিয়েত সামরিক বাহিনীর মোট চারজন জেনারেল নিহত হয়েছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : আলজাজিরা
3
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন মারা গেছে। ব্যাপক বৃষ্টিপাতের জের ধরে এই বন্যা হয়। পানির প্রবল তোড়ে কয়েকটি ড্যাম উপচে হাজার হাজার বাড়িঘর ভাসিয়ে নিয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী পূর্ব তিমুর পর্যন্ত এই বন্যা দেখা যায়। উদ্ধারকারীরা এখনো বেঁচে থাকা লোকদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাদিত্য জাতি সাংবাদিকদের বলেন, চারটি উপজেলা ও সাতটি গ্রাম তলিয়ে গেছে। আমরা অন্তত ৪১টি লাশ খুঁজে পেয়েছি। এখনো ২৭ জন নিখোঁজ রয়েছে। তবে ইস্ট ফ্লোরেসের উপপ্রশাসক আগাস্টিনিয়াস পেয়ং বলির হিসাব অনুযায়ী, তার এলাকায় অন্তত ৬০ জন মারা গেছে। সূত্র : বিবিসি
3
নির্বাচনে অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়লাভ করেন মো. কামরুজ্জামান মোল্লা। কিন্তু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে মিজানুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। মিজানুর রহমান আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বলেন, 'নির্বাচনের প্রকৃত ফলাফলে আমি বিজয়ী হয়েছি। কিন্তু চক্রান্ত করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় প্রভাব বিস্তার করে ব্যাপক অনিয়ম করেছেন কামরুজ্জামান মোল্লা। বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিট আমাকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং অসাধু উপায়ে প্রভাব বিস্তার করে ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেন। এসব বিষয়ে অভিযোগ করে পুনরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণার জন্য আদালতের আদেশ চেয়েছি আমি।'মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাকে এই অভিযোগের জবাব দিতে আদেশ দেন আদালত।আদালতের শোকজ আদেশ ও অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, 'আমি এখনো আদালতের আদেশ পাইনি। নির্বাচনের অনিয়মের অভিযোগটি সঠিক নয়।'প্রসঙ্গত, ১১ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কামরুজ্জামান শপথ গ্রহণ করেন।
6
মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে দেশে ফিরে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ আশা প্রকাশ করেছেন, আগামী মাস থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে। কর্মী প্রতি খরচ হবে লাখ টাকারও কম। আগের মতো সিন্ডিকেট হবে না। সব বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছে ইমরান আহমদ। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে গত রোববার সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়া ও বাংলাদেশ। এর মাধ্যমে তিন বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে। এবার কর্মীদের মালয়েশিয়া যেতে খরচ কম হবে জানিয়ে ইমরান আহমদ বলেছেন, বিমান ভাড়াসহ মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকারী দেবে। পাসপোর্ট তৈরি, বিএমইটি'র ফি, কল্যাণ বোর্ডের সদস্য ফি, মেডিক্যাল ফি এবং রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ দিতে হবে কর্মীকে। সব মিলিয়ে লাখ টাকার বেশি হবে না। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় কমাতে দুই দেশ কাজ করছে। আগেরবার সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল এক লাখ ৬০ হাজার টাকা। এবার তা অনেক কমে আসবে। দুই দেশের এজেন্সি যৌথভাবে কাজ করবে। ব্যয়ের বেশিরভাগ নিয়োগকর্তা বহন করবেন। আগে বিমান ভাড়া কর্মীরা দিত। যার কারণে ব্যয় বেশি ছিল। রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ যত নির্ধারণ করা হবে- তা কর্মীকে দিতে হবে। কোন খাতে কর্মী পাঠাতে কত টাকা খরচ হবে- মালয়েশিয়া থেকে চাহিদাপত্র আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ইমরান আহমদ। তিনি বলেন, কর্মীদের খরচ কমাতেই তিন বছর লেগেছে মালয়েশিয়ার বাজার খুলতে। বাংলাদেশ থেকে কর্মী নিতে ২০১৬ সালে জিটুজি প্লাস নামে পরিচিত চুক্তি করেছিল মালয়েশিয়া। সেবার ১০টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়েছিল। সেসময় এ এজেন্সিগুলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট হিসেবে পরিচিত পায়। তাদের মাধ্যমে পৌনে তিন লাখ কর্মী যায়। অধিকাংশ কর্মী তিন থেকে চার লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছিল। এতে অন্তত পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে ২০১৮ কর্মী নেওয়া বন্ধ করে দেয় তৎকালে দেশটির ক্ষমতায় ফেরা মাহাথির মুহাম্মদের সরকার। ইমরান আহমদ বলেন, আগেরবার সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। আগামী কর্মী পাঠাতে সিন্ডিকেট গ্রুপিংয়ের সুযোগ থাকবে না। তবে এবার কর্মী নিয়োগে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি যুক্ত থাকবে। যা আগে ছিল না। প্রবাসী কল্যাণসচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, শুধুমাত্র নিবন্ধিত কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন। বিএমইটি'র ডাটাবেজের মাধ্যমে কর্মী পাঠানো হবে। নিয়োগ শুরুর আগে লেনদেন না করতে মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করেছেন সচিব। তিনি বলেন, এমওইউ সইয়ের ফলে নিয়োগ, কর্মসংস্থান এবং প্রত্যাবাসনের আদর্শ কাঠামো প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
6
সামনে জাতীয় নির্বাচন। ফলে রাজনীতি সরব থাকবে নির্বাচনকে ঘিরে। এটা নতুন কিছু নয়। প্রত্যেকবার নির্বাচনের সময়ই রাজনীতির মূল কেন্দ্রে থাকে নির্বাচন। তবে নির্বাচন অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং সবার অংশগ্রহণে না হয় তাহলে সেই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয় না, বরং গণতন্ত্রকে দুর্বল করে, স্বৈরতন্ত্রের সৃষ্টি করে। এ অভিজ্ঞতা দেশবাসীর সামনে আছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা থেকে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নেবেন না, সে কথা বলেননি। তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাই বলেছেন। তাদের যেসব দাবি তার মূল লক্ষ্য একটাই, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। বিএনপি নেতারা বলেছেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের আগে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে- এটা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে কি-না তা নিয়ে প্রবল সন্দেহ থেকে যায়। সাম্প্রতিক সময়ে যেসব নির্বাচন হয়েছে তার অভিজ্ঞতা থেকে আরও স্পষ্ট হয়, নিজের ভোট নিজে প্রয়োগের নিশ্চয়তা সৃষ্টির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। বিএনপি নেতারা আরও দাবি জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীদের নামে যেসব মামলা-মোকদ্দমা আছে সেগুলো তুলে নিয়ে তাদের মুক্তি দিতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও কারাবন্দি আছেন। তার মুক্তির জন্য আন্দোলনে যাওয়ার কথা বলেছেন। এগুলো যুক্তিসঙ্গত বক্তব্য। দলের চেয়ারপারসনকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে কীভাবে? দলের চেয়ারপারসনসহ শত শত নেতাকর্মীকে জেলে রেখে নির্বাচন অনুষ্ঠান করা হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। অতএব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সদিচ্ছা থাকলে তার প্রমাণ মিলবে খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্ত করে দেওয়ার মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছেন। নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলে দৃঢ় বক্তব্য দিয়েছেন। আসলে কোনো রাজনৈতিক দলই নির্বাচন বানচালের কোনো কথা কখনোই বলেনি। বিএনপিও কখনও নির্বাচন বানচালের কথা বলেনি। বলেছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যেসব পদক্ষেপ নেওয়া অপরিহার্য, সেগুলো নিতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নতুন কিছুই বলেননি। পুরনো কথাগুলোই নতুন করে বলেছেন। শুধু ইভিএম পদ্ধতির ব্যবহার নিয়ে তাড়াহুড়ো না করার যে বক্তব্য দিয়েছেন সেটা একটা ভালো দিক। এই ইভিএম নিয়ে নির্বাচন কমিশন যে বিতর্কের জন্ম দিয়েছে সেটা অশোভন এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের অজ্ঞতার পরিচয়। প্রতিবেশী দেশ ভারতসহ দুনিয়ার সব দেশে ইভিএম অকার্যকর ও ত্রুটিপূর্ণ ব্যবস্থা হিসেবে বাতিল হয়ে গেছে। সেই ইভিএম পদ্ধতি একজন নির্বাচন কমিশনারের নোট অব ডিসেন্টের পরও কমিশনের সভায় পাস করিয়ে নেওয়ার অর্থ কী দাঁড়ায়? এর অর্থ বর্তমান নির্বাচন কমিশন নিজে চলে না, তাদের পেছন থেকে কেউ চালায়। নির্বাচন কমিশনের এই অবস্থা হলে তাদের অধীনে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কীভাবে সম্ভব? এ জন্যই আমি আশা করব সরকার সদিচ্ছার পরিচয় দিয়ে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং অবাধ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেবে। সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
9
বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭দিন বয়সী শিশু চুরি ও তিনদিন পরে পুকুরে মরদেহ পাওয়ার ঘটনার দায় স্বীকার করেছেন শিশুটির মা শান্তা আক্তার (২২)। মরদেহ উদ্ধারের ১২ দিন পরে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। শনিবার সকাল ৯টার দিকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, 'শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা আক্তার তার মেয়েকে নিজেই বিছনা থেকে নিয়ে পুকুরে ফেলে দেন বলে স্বীকার করেন। 'জিনের আছড়' ভর করার কারণে তিনি এ ঘটনা ঘটান বলে পুলিশকে জানান শান্তা। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে গাবতলা গ্রামের সুজন খানের শিশুকন্যা সানজিদাকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হয়েছিল, শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাতে থাকে। সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পর তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সুজন খানও জেলহাজতে আছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হতে চলেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল হরিশ্চন্দ্র সরকারের বাড়ি গাইবান্ধায়। সেখানে বিদ্যুতের কাজ করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণে হিমশিম খেতে হতো তাঁকে। তাই বছরখানেক আগে চলে আসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড), যেটি গড়ে তোলা হচ্ছে জাপানি বিনিয়োগকারীদের জন্য। এখানে এখন একই কাজ করে মাসে ৩০ হাজার টাকা আয় করেন হরিশ্চন্দ্র। ফলে তাঁর আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয় চার বছর আগে। গত শনিবার সরেজমিনে দেখা গেল, চার শতাধিক শ্রমিক কাজ করছেন, যাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাঁদের কেউ ভূমি উন্নয়ন, কেউবা অবকাঠামো উন্নয়নের কাজে ব্যস্ত। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন অনেকে। এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে জড়িত আছেন বাংলাদেশ, জাপান, ফিলিপাইন ও মিসরের ৪২ জন প্রকৌশলী। বেজা থেকে পাওয়া তথ্য বলছে, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল, অর্থাৎ গাড়ি তৈরির কারখানা স্থাপিত হবে। সেই সঙ্গে সেখানে গাড়ির যন্ত্রপাতি সংযোজন, মোটরসাইকেল, মোবাইল হ্যান্ডসেটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতি উৎপাদিত হবে। সেখানে বিনিয়োগ করতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে জাপানের টয়োটা, মিতসুবিশি, সুমিতোমো, তাওয়াকি, সুজিত প্রভৃতি কোম্পানি। সব ঠিকঠাক থাকলে এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগের কেন্দ্র হবে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল-এমন ঘোষণাই দিয়ে রেখেছে জাপান সরকার। বেজা থেকে পাওয়া তথ্য বলছে, জাপানি বিনিয়োগকারীদের জন্য মোট এক হাজার একর জায়গার ওপর গড়ে উঠছে আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। প্রথম পর্যায়ে ৫০০ একর জমি অধিগ্রহণের কাজ শেষ। এখন সেই জমি উন্নয়নের কাজ চলছে। ১৫ কিলোমিটার দূরের মেঘনা নদী থেকে পাইপলাইনে বালু এনে ভূমি উন্নয়ন করছে জাপানি প্রতিষ্ঠান তোয়া করপোরেশন। সমতল থেকে ১৫ ফুট উঁচু করা হচ্ছে জায়গাটি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় শ্রমিকদের যাতায়াতের কারণে সেখানে সব সময় যানজট লেগেই থাকে। সেটি মাথায় রেখেই আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে আট কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে শ্রমিকেরা যেকোনো প্রান্ত থেকে ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারেন। আর আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সেখানে যাতে যানজট তৈরি না হয়, সে জন্য একটি উড়ালসড়ক নির্মাণ করা হবে। ফলে অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী যানবাহনগুলো উড়ালসড়ক ব্যবহার করে নির্বিঘ্নে চলতে পারবে। বেজার কর্মকর্তারা জানান, চার বছর আগে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর তেমন আগ্রহ ছিল না। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য তখন জাপানি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল গাজীপুরের শ্রীপুর, নরসিংদীর পলাশ, ঢাকার সাভার ও মানিকগঞ্জ। কিন্তু চট্টগ্রাম বন্দর তুলনামূলক কাছে হওয়ায় এবং যোগাযোগব্যবস্থা ভালো দেখে শেষ পর্যন্ত তারা আড়াইহাজারকে বেছে নেন জাপানি বিনিয়োগকারীরা। এই অর্থনৈতিক অঞ্চলে আগামী ২০২৩ সালের মধ্যে শিল্পকারখানাগুলো উৎপাদন শুরু করবে, এমনটাই আশা করছে বেজা। ব্যাপক সম্ভাবনা আর আশাবাদ থাকা সত্ত্বেও আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া নিয়ে চিন্তায় আছে। কারণ, অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কথা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। কিন্তু আরইবির সেবার ওপর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। তাই সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেজা ও সুমিতিমো করপোরেশন মিলে বিদ্যুৎ উৎপাদন করতে চায়। প্রথমে ৩৫ মেগাওয়াট ও পরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ চায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব তারাই পালন করবে। বেজার কর্মকর্তারা বলছেন, ভারী শিল্পের জন্য যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি, সেটি বিবেচনায় রাখতে হবে। আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল নিয়ে একটি সমীক্ষা করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান সার্টিফ আইডি। তাতে দেখা গেছে, সেখানে যেসব ভারী শিল্পকারখানা গড়ে উঠবে, সেগুলোর জন্য প্রচুর কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিকের প্রয়োজন হবে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কারিগরি দিক থেকে দক্ষ জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে যে ধরনের জনবল দরকার, তা জোগান দেওয়া কঠিন হবে। এ জন্য অন্য দেশ থেকে দক্ষ জনবল আনতে হবে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, 'বাংলাদেশে কাঙ্ক্ষিত হারে বিদেশি বিনিয়োগ আসছে না। তবে আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) বড় ধরনের রূপান্তর ঘটবে। জাপানি বিনিয়োগকারীদের জন্য আমরা গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করছি। তাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা সেই আস্থার প্রতিদান দিয়েছি।' পবন চৌধুরী আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছাবে।
0
সঙ্গীত ও পোশাকের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত সময় কাটছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের। সম্প্রতি আরটিভির 'ফোক স্টেশন' নামের একটি অনুষ্ঠানে প্রথমবার 'ফোক' গান গেয়েছেন। এতে বেশ ভালোই সাড়া পেয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলের জন্যও কনটেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে একটি গান তৈরি করেছেন। শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি । কয়েকটি নতুন একক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আঁখি আলমগীর। বিডি প্রতিদিন/ফারজানা
2
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নিষেধাজ্ঞা ভেঙে বৃহস্পতিবার ফের বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় তারা পূর্বঘোষিত প্রতিবাদী কনসার্ট আয়োজন করেন। গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় কনসার্ট মুখর করে তুলেছেন তারা। চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এ কনসার্টে গান গাইছেন সিনা হাসান, আহমেদ হাসান সানী, তুহিন কান্তি দাস, নাইম মাহমুদ ও মূইজ মাহফুজ। দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বুধবার কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে তাকে বাসভবনে অবরুদ্ধ করে রেখেছিলেন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আন্দোলনরতরা। মঙ্গলবার প্রশাসনিক ভবন অবরোধ এবং সর্বাত্মক ধর্মঘট পালন করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে কার্যালয়ে যেতে পারছিলেন না উপাচার্য। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরে বিকেল সাড়ে ৫টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে উপচার্যের পদত্যাগের দাবিতে রাতেও হলে অবস্থান করেন এবং আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেন তারা। এরপর বুধবার দুপুরে আবাসিক হলের সব শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবারের নির্দেশ না মানলেও বুধবারের নির্দেশনার পর হল ছেড়েন যান সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা হলত্যাগের পরও বুধবার উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। পরে রাত ১০টার দিকে বৃহস্পতিবার আবারও অবস্থানের ঘোষণা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। শিক্ষক-শিক্ষার্থীরা রাতে যখন ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন; তখন গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান এবং বাইরে থেকে এসে কোনও শিক্ষার্থী যেন মিছিল সমাবেশে অংশগ্রহণ বা ক্যাম্পাসের কোথাও অবস্থান না করেন সে ব্যাপারে নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
6
প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাস নিয়ে একই নামে তৈরি হয়েছে সিনেমা। ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানিয়েছেন জাহিদুর রহিম অঞ্জন। এর কাহিনিবিন্যাস ও চিত্রনাট্যও করেছেন তিনি।নির্মাতা জানিয়েছেন, এ বছরের ১৮ জানুয়ারি থেকে তিন সপ্তাহ ধরে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এখন চলছে ডাবিং ও সম্পাদনা পর্যায়ের কাজ। 'চাঁদের অমাবস্যা' সিনেমায় দাদা সাহেব আফজাল চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এছাড়া আরেফ আলী চরিত্রে তনয় বিশ্বাস, কাদের মিয়া চরিত্রে ইরেশ যাকের, আনোয়ারা চরিত্রে শাহানা সুমি, যুবতী নারীর চরিত্রে দ্বীপান্বিতা মার্টিন ও প্রধান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মোশারফ হোসেন।সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন ভারতীয় চিত্রগ্রাহক সুধীর পালসানে। এর আগে তিনি বাংলাদেশের 'মাটির ময়না' ও 'মেঘমল্লার' সিনেমার চিত্রগ্রাহক ছিলেন। সম্পাদনায় আছেন সামীর আহমেদ। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন এন রাশেদ চৌধুরী। 'চাঁদের অমাবস্যা' সিনেমার শব্দ সংযোজন ও রঙ বিন্যাস হবে কলকাতা ও মুম্বাইয়ে। নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন জানিয়েছেন, এ বছর সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।'চাঁদের অমাবস্যা'র আগে জাহিদুর রহিম অঞ্জন 'মেঘমল্লার' নামে একটি সিনেমা বানিয়েছিলেন। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ পরিচালকসহ ৫টি শাখায় পুরষ্কার পায় 'মেঘমল্লার'।
2
ময়মনসিংহ থেকে অপহরণ করে গাজীপুরের শ্রীপুরে এনে এক গৃহবধূকে গণধর্ষণ এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনার প্রধান আসামি গৃহবধূর ভাসুরকে মঙ্গলবার গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। র্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতের নাম মো. সোহাগ মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা গ্রামের মো. আলাল মিয়ার ছেলে এবং তিনি ওই গৃহবধূর স্বামীর ফুপাতো ভাই (ভাসুর)। সোহাগ মিয়া পেশায় একজন বাস চালক। পরে সোহাগ ও তার দুই বন্ধু জীবননাশের হুমকি দিয়ে ভিকটিমকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে রাতভর পালাক্রমে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করে। পরদিন সকালে ধর্ষকরা ভিকটিমকে অজ্ঞান অবস্থায় রুমে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে অপহরণ ও গণধর্ষণের অভিযুক্ত সোহাগ ওই পর্নোগ্রাফি ভিডিও অর্থের বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোহাগসহ তিনজনকে আসামি করে শ্রীপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ধর্ষণের ভাইরালকৃত পর্নোগ্রাফী ভিডিওসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহাগ গৃহবধূকে গণধর্ষণ এবং তা ভিডিও ধারণ করে পর্নোগ্রাাফ ভিডিও অর্থের বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার কথা স্বীকার করেছেন। বিডি প্রতিদিন/আল আমীন
6
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা সব ধরনের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছে হিজবুল্লাহ। টুইটারের নতুন একটি ছবি পোস্ট করে সেখানে হিজবুল্লাহ বলেছে, এই অস্ত্র সব ধরনের সামরিক যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি যুদ্ধ জাহাজে যেসব সেনা থাকবে তাদের সবাই এতে নিহত হবে। ২০০৬ সালের যুদ্ধের সময় ইসরায়েলের এই যুদ্ধ জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হিজবুল্লাহ ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে সময় হিজবুল্লাহর যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। গত মাসে হিজবুল্লাহ তার ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ওই হামলায় ইসরায়েলের জাহাজে থাকা ৪ সেনা নিহত হয়েছিল। গত সপ্তাহে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার ব্যাপারে জবাব দিতে তার যোদ্ধাদের সামনে কোন রেডলাইন নেই। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাল্টা আঘাত হানা লেবাননের অধিকার এবং সেখানে কোনো রেড লাইন থাকবে না। বিডি প্রতিদিন/আরাফাত
3
পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলাটি মামলার রায় ঘোষণার জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সকল যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক। এরপর ২৪ আগস্ট পার্থ গোপালের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন ১৪ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর ৪ নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
6
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আরমা দত্ত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন (আইপিএনইডি) এর এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি আইপিএনইডি এর শিক্ষা বিষয়ক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি নেটওয়ার্ক ফর এডুকেশন এর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার জন্য ১২ ডিসেম্বর পর্যন্ত ভোট নেয়া কার্যক্রম চালু ছিল। আরমা দত্তের বৈশ্বিক নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতার জন্য বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা তাকে এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন। আরমা দত্ত আইপিএনইডি) এর এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আরমা দত্ত ভাষা আন্দোলনের অন্যতম প্রবর্তক ও স্বাধীনতা সংগ্রামের বিশেষ কান্ডারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী।
6
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়ার আলোচিত ক্যাবল টিভি ব্যবসায়ী ও ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি। বুধবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজই এ তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই। সোমবার দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্বাচনের ফরম জমা দেওয়ার পর হিরো আলম বলেন, ''কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফরম কিনেছিলাম। কিন্তু কলকাতায় কাজে যাওয়া কারণে ফরমটা জমা দিতে একটু সময় নিতে হলো।'' তিনি আরও বলেন, ''আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র আমি ভালোবাসি। চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।'' বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সেগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি। দীর্ঘদিন পর আগামী ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে। গত পহেলা মার্চ বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে প্রযোজক শামসুল আলম বলেন, "আমরা কয়েকঘণ্টা ধরে বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে প্রযোজক সমিতি।" ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ।
2
উৎসব-আনন্দে যেমন করোনার প্রভাব, তেমনি রাজনীতিবিদদের চিরাচরিত ঈদ উদ্যাপনেও করোনা বাগড়া দিয়েছে। কেউ কেউ নিজ এলাকায় আছেন, কেউ কেউ রাজধানীতেই ঈদ করছেন। ঈদের রাজনীতিতেও পরিবর্তন এসেছে। রাজনীতিবিদদের ভাষায়, ঈদ উদ্যাপনও এখন সীমিত হয়ে গেছে। সশরীরের চেয়ে মোবাইল ফোনেই শুভেচ্ছা সেরে নিচ্ছেন তাঁরা। গত বছরের মার্চ থেকে দেশে করোনার সংক্রমণ শুরু। এরপর দুটি ঈদ গিয়ে এবার তৃতীয় ঈদও করোনাকে সঙ্গী করে কাটাতে হচ্ছে দেশের মানুষকে। ঈদের রাজনীতিও এখন করোনা মাথায় রেখে হচ্ছে। রোজার সময়ে গত বছর থেকেই কোনো ইফতার মাহফিল হচ্ছে না। রোজার ঈদ ঘিরে কোনো কর্মসূচিও নেই। তবে যাঁরা নিজ এলাকায় আছেন, তাঁরা নিজেদের মতো করেই এলাকার মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি ঈদে গণভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও এবার সেটা হচ্ছে না। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে গত দুটি ঈদের মতো এবারও প্রধানমন্ত্রী লোকসমাগম হয়-এমন কোনো কর্মসূচি করছেন না। তিনি গণভবনেই থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে দলীয় কিছু নেতার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। মূলত, পরিবারের সদস্যের সঙ্গে কাটবে তাঁর ঈদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ আছেন হাসপাতালে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের কোনো কর্মসূচি নেই। ২০১৮ সাল থেকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বন্দী। করোনার সংক্রমণের পর গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে সরকার তাঁকে মুক্তি দেয়। ২০১৮ ও ২০১৯ সালের ঈদ তিনি বন্দী অবস্থাতেই কাটিয়েছেন। ঈদের দিনে স্বজনরা খাবার নিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজাতেই থাকছিলেন। গত বছর ঈদের দিন রাতে দলের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা জানান। এবার অবশ্য তাঁর ঈদ কাটছে হাসপাতালে। করোনায় সংক্রমিত হওয়ার পর গত ২৮ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন খালেদা জিয়া। এরপরে তিনি করোনা নেগেটিভ হলেও হাসপাতালে আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো। বিএনপির এক সূত্র জানায়, খালেদা জিয়া যে অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চেয়ে এখন ভালো আছেন। তবে খালেদা জিয়া আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। করোনা-পরবর্তী প্রভাবে তাঁর ঝুঁকির কথা বলে আসছেন বিএনপির নেতারা। সূত্রটি জানায়, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর কাছে সেখানে ব্যক্তিগত সহকারী ফাতেমা আছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বরাতে জানান, খালেদা জিয়ার এবাররে ঈদ হাসপাতালেই কাটবে। বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। বিএনপির সূত্র জানায়, শীর্ষ নেতাদের ঈদের দিন হাসপাতালে যাওয়ার সম্ভাবনা কম। তাঁদের নেত্রী সিসিইউতে আছেন এবং হাসপাতালের পরিস্থিতি বিবেচনাতেই তাঁরা হয়তো যাবেন না। তবে পরিবারের সদস্যরা যাবেন। বিরোধীদলীয় নেতা রওশন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এ কারণে দলীয় কোনো কর্মসূচি তাঁর নেই। তবে দলের চেয়ারম্যান জি এম কাদের ঢাকায় উত্তরায় নিজের বাড়িতে ঈদ করবেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ ও ওবায়দুল কাদের ঢাকাতেই ঈদ করছেন। দলটির দপ্তর থেকে জানা গেছে, কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রীদের বেশির ভাগই ঢাকায় ঈদ করছেন। দপ্তরের এক নেতা বলেন, দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের মানুষের পাশে থাকতে বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়-এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সবাই রাজধানীতেই ঈদ কাটাবেন। এ ছাড়া সাংসদদের বেশির ভাগই নিজ এলাকায় আছেন। ঈদের নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। শায়রুল কবির জানান, এ জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার চিঠি পাঠিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সাংসদ মো. হারুন অর রশীদ রোজার শুরু থেকেই নিজ এলাকায় অবস্থান করছেন। তিনি বলেন, আগে ঈদের সময়ে স্থানীয় লোকজন কর্মীদের আনাগোনায় বাড়ি সরগরম থাকত। ঈদের দিন সকালে নামাজের পর থেকে মানুষকে আপ্যায়ন, শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটে। কিন্তু এখন তো অনেক সীমাবদ্ধতা। স্বাস্থ্যবিধি মানার জন্য এসব আর সম্ভব হয় না। তবে এলাকার লোকজনের খোঁজখবর রাখেন জানিয়ে এই সাংসদ বলেন, দলের নেতা-কর্মীদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় হয়। করোনা ছাড়াও রাজনৈতিক পরিস্থিতিও এখন অনেক ভিন্ন বলে আক্ষেপ করলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাংসদ জাহিদুর রহমান। তিনি বলেন, ঈদ বা উৎসবে সাংসদদের মাধ্যমে মানুষকে সাহায্য সহায়তা দেওয়া হতো। কিন্তু এখন সব প্রশাসন থেকে করা হয়। নিজের মতো করে তিনি মানুষকে সাহায্য করে যাচ্ছেন বলে জানালেন।
9
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালের বর্তমান অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা আকারে তা জানাতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে তাফসিরের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।উল্লেখ্য, গত বছরের ৫ মে তাফসির আউয়ালকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। তিন মাসের জন্য এই অনুমতি দেওয়া হয়েছিল। একটি অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। পরে ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তাফসির আউয়াল। শুনানি শেষে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন জানান, এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার আবেদন করেন তাফসির। তার আইনজীবী জানান, তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন।হাইকোর্ট তার বর্তমান অবস্থা হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন।
6
নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ২ আগস্ট নিউইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার পেনী আবেওয়ার্দেনা'র সাথে তার অফিসে (২ ইউনাইটেড ন্যাশন প্লাজা, নিউইয়র্ক) সাক্ষাত করেন। কমিশনার পেনী আবেওয়ার্দেনা কন্সাল জেনারেল ফয়জুননেসাকে তার অফিসে স্বাগত জানান। সাক্ষাৎকালে, কন্সাল জেনারেল বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা প্রদানের জন্য কমিশনার ও নিউইয়র্ক সিটি মেয়র অফিসকে ধন্যবাদ জানান। কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর ও চ্যান্সেরি প্রধান চৌধুরী সুলতানা পারভীন এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্কে প্রথম নারী কন্সাল জেনারেল হিসেবে যোগদানের পরই শাটল ডিপ্লম্যাসি শুরু করেছেন সাদিয়া ফয়জুননেসা। এর আগে তিনি কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ, পুলিশ কমিশনার জেমস ও'নীল, আলবেনীর সিটি মেয়রসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে প্রবাসী বাংলাদেশিদের নানা ইস্যুতে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রগতির তথ্যও অবহিত করেন। বিশেষ করে নিউইয়র্কে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ, প্রবাসীদের নিরাপত্তা এবং মসজিদ-মন্দিরের আশপাশে গাড়ি পার্কিং সুবিধার সম্প্রসারণ ও আলবেনী সিটিতে পাবলিক স্কুলসমূহে ঈদের ছুটির প্রসঙ্গ উপস্থাপন করেছেন। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
4
৫০ শয্যার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসক ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও নয় বছর ধরে অকেজো ডেন্টাল মেশিন। ফলে ব্যাহত হচ্ছে দাঁতের রোগীদের চিকিৎসা কার্যক্রম।হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৭ সালে একটি ডেন্টাল মেশিন সরবরাহ পাওয়া যায়। ডেন্টাল মেশিন স্থাপনের পর দীর্ঘদিন দন্ত চিকিৎসক না থাকায় অব্যবহৃত ছিল মেশিনটি। ফলে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এর নিউমেটিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, সলোনায়ভ বাল্ব, সাকশন মেশিন ও সকল পাইপ সম্পূর্ণ অচল হয়ে যায়। এ ছাড়া বিচ্ছিন্ন হয়ে যায় কমপ্রেসর সেটআপের সকল সংযোগ। ফলে ২০১২ সাল থেকে মেশিনটি অকেজো।গত ৯ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে মেশিনটি। বর্তমানে দন্ত চিকিৎসক ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) আগত রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বাইরের চিকিৎসকের কাছে।স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডা. গিয়াস উদ্দীন বলেন, 'দাঁতের চিকিৎসা একটি সার্জারি নির্ভর চিকিৎসা হওয়াতে পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে গেলে এখানে চিকিৎসক ও টেকনোলজিস্টের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস সেই সঙ্গে জীবাণুমুক্ত করার সবকিছু এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে অপারেটিভ (যেগুলোতে মেশিন চালাতে হয়) ট্রিটমেন্টগুলো দেওয়া সম্ভব হয় না। শুধুমাত্র ওষুধ লিখে যা যা করা যায় (ব্যথার ওষুধ, ওরাল হাইজিন ইন্সট্রাকশন, অ্যান্টিবায়োটিক এর মাধ্যমে চিকিৎসা) তাই করা সম্ভব হয়।'তিনি আরও বলেন, ' স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল মেশিন তো দূরের কথা, বসার জন্য একটা ভালো রুমও নেই। প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছে। তাদের শুধু হাতে পরামর্শ লিখে পাঠানো হচ্ছে। কোনো চিকিৎসা প্রদান করতে পারছি না।'চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম রবিন বলেন, 'দন্তচিকিৎসক না থাকায় দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে মেশিনটি অকেজো হয়ে গেছে। এটি মেরামত অথবা নতুন ডেন্টাল মেশিন বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ' মেশিনটি আমি স্বাস্থ্য কমপ্লেক্সে আসারও অনেক আগে থেকে অকেজো অবস্থায় রয়েছে। মেশিনটি মেরামত কিংবা নতুন একটি ডেন্টাল মেশিন স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।'
6
১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয় দত্তকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ভিসাও পাচ্ছেন না বলিউডের শক্তিশালী অভিনেতা। ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি। কথা ছিল চিকিৎসার উদ্দেশ্যে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন মুন্না ভাই খ্যাত এই অভিনেতা। তবে ভিসা জটিলতার কারণে দোটানা ছিল। তাই জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি। তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি। ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে। সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।
2
ভারতীয় উপমহাদেশে সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতন। এই মাসেই প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ি। এই তিন কিংবদন্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করে স্মৃতিচারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিংবদন্তিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকেই তিনি স্মৃতিচারণ করেন পুরনো স্মৃতি। ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তার গানগুলি আজকের ছেলে মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু'টো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনও কারণে হয়তো সময় পাননি, তার গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক ভাষার উন্নতির পক্ষে একজন সোচ্চার প্রবক্তা এবং তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, 'মাতৃভাষার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করা সকল শহিদদের স্যালুট জানাই। বহু ভাষার বহুত্ব আজ ভারতে উদযাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি।'
2
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানী আত্মার শান্তি কামনায় বুধবার জ্যাকসন হাইটসে এক শোক সভার আয়োজন করে সংগঠনটি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল বারি ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বক্তব্যে বলেন, সি আর দত্ত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বপ্রথম উচ্চ-পদস্থ বাঙালী অফিসার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা তথা তৎকালীন বাংলাদেশ রাইফেলসের ( বর্তমান বিজিবি) প্রথম ডাইরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সি. আর. দত্তের কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি রেজাউল বারি ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য সাহানারা রহমান, হোসেন রানা, সাংবাদিক মুজাহিদ আনসারী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি-নুরুজজামান সরদার, সৈয়দ কিবরিয়া, ইমাম কাজী কাইয়ুম, বদিউজ জামান দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা জেড়.এ. জয়, হেলাল মিয়া, লস্কর ফয়জুর রহমান, নান্টু মিয়া।
4
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনায় গ্রেফতার জাবালে নূর পরিবহনের চার কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের রিমান্ড শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন বিচারক। মামলা সূত্রে জানা গেছে, ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতি সম্পন্ন জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিমিষেই উঠে পড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুইজন ও আহত হয় ৯ জন। নিহত দুই শিক্ষার্থী হলো- শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। ওইদিন রাত ও পরদিন সকালে রাজধানী ঢাকা এবং বরগুনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে র্যাব। দুর্ঘটনার দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বিডি প্রতিদিন/এনায়েত করিম
6
সালিশ করতে গিয়ে কিশোরীকে বিয়ে করার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্টের একক বেঞ্চ (ভার্চুয়াল) বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে মাহবুব শফিক সাংবাদিকদের বলেন, অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করার জন্য চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছিল। আমরা আদালতকে ওই মেয়ের ২০১১ সালের জন্মসনদ দেখিয়েছি। সে অনুযায়ী মেয়েটির বয়স ১৮ বছর তিন মাসের কাছাকাছি। আসলে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল না। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা সঠিক নয়। তিনি বলেন, এর আগেও মেয়েটির বিয়ে হয়েছে, ডিভোর্সও হয়েছে। আদালত সব কিছু পর্যালোচনা করে ৩০ দিন বা নিয়মিত আদালত খোলা পর্যন্ত বরখাস্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করে আদেশ জারি করে। এতে বলা হয়, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্তবয়স্ক (১৪ বছর দুই মাস ১৪ দিন) মেয়েকে বিয়ে করায় স্থানীয় সরকার আইনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৫ জুন ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। ওই কিশোরী ও স্থানীয় এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি সালিশ ডেকে নিজের পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেন। একদিন পর ওই কিশোরী নিজেই চেয়ারম্যানকে তালাক দেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
6
ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বয়স যেন তার কাছে শুধুমাত্র সংখ্যা। যতই দিন যাচ্ছে ততই তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এবার পূর্ণিমা জানান দিলেন সুস্থ থাকার 'মন্ত্র'। শুক্রবার (২১ আগস্ট) সকালে ফেসবুকে সমুদ্র পাড়ের ছবি শেয়ার করে ইংরেজিতে ক্যাপশন লিখেছেন, রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, মুগ্ধ বাতাস পান করুন। এতেই তার ভক্তদের বুঝতে অসুবিধা হলো না তার সুস্থ আর রূপের ঝলকের কারণ। ভক্তরা জানান দেন, তারাও তার মতো সুস্থ থাকতে চান। ১৯৯৭ সালে পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে। কাজী হায়াৎ পরিচালিত 'ওরা আমাকে ভাল হতে দিল না' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
2
নয় মাসের গর্ভবতী কল্পনা আকতার (২০) স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। চিকিৎসকের অনুপস্থিতিতে কর্তব্যরত মিডওয়াইফ সুরভি আকতার ওই গৃহবধূর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কম্পিউটারে কম্পোজ করা একটি ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) তাঁর হাতে তুলে দেন। আর এ ব্যবস্থাপত্র নিয়ে তোলপাড় শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।ব্যবস্থাপত্রে গর্ভবতী কল্পনা আকতারকে ২৪ ঘণ্টায় ৯টি ৫০০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন নাফা (প্যারাসিটামল) ও ২০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন ইসমোপ্রাজল ৬টি করে সেবনের পরামর্শ দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট (গাইনি এবং অবস) ডা. হাসিনা ফেরদৌসি এ প্রসঙ্গে বলেন, 'এটি অবশ্যই একটি ভুল চিকিৎসা। ওষুধের অতিরিক্ত ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।' ওই নারীকে দ্রুত ওষুধ সেবন বন্ধ করার পরামর্শ দেন তিনি।ডিমলা সদর ইউনিয়নের পাটোয়ারি পাড়ার দিনমজুর মাহবুর ইসলামের স্ত্রী কল্পনা আকতার। এটিই তাঁর প্রথম গর্ভধারণ। শাশুড়ি রানী বেগমকে সঙ্গে নিয়ে তিনি গতকাল বৃহস্পতিবার সকালে এসেছিলেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। রানী বেগম আজকের পত্রিকাকে বলেন, 'প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের সামনে একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে বিষয়টি জানতে পারি। দোকানদার ভাইয়ের পরামর্শে তিনটি নাফা ট্যাবলেট ও দুইটি ইসমোপ্রাজল এক সঙ্গে সেবন করতে দেইনি রোগীকে।'বাড়ির আঙিনায় বসে কথা হয় কল্পনা আকতারের সঙ্গে। তিনি বলেন, 'আমরা পড়ালেখা জানি না এবং ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান নেই। ডাক্তার যা দেয়, তাই আমরা বিশ্বাস করে সেবন করি। প্রেসক্রিপশনের এ ওষুধ সেবন করলে আমার ও আমার গর্ভের সন্তানের যে কি হতো! আমি এর বিচার চাই।' স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মিডওয়াইফ সুরভী আকতার বলেন, 'অসাবধানতায় কম্পিউটার কম্পোজে এটি ভুল হয়েছে। আমি প্রিন্ট কপি যাচাই না করে রোগীকে ব্যবস্থাপত্রটি দিয়েছি। এটি আমার ভুল হয়েছে।'ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে ইচ্ছাকৃতভাবে এমন ভুল কোনো চিকিৎসকের হতে পারে না। তবে দালালদের চক্র এমনটি করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।'বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার বলেন, 'মিডওয়াইফ কোনো চিকিৎসকের তালিকায় পড়েন না। তিনি কীভাবে একজন গর্ভবতী নারীর ব্যবস্থাপত্র দিলেন? কম্পিউটার কম্পোজে ভুল হতে পারে এটা অযৌক্তিক। কম্পোজের পরে ব্যবস্থাপত্রটি অবশ্যই যাচাই করে তিনি তো স্বাক্ষর করেছেন।'নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ প্রসঙ্গে বলেন, 'ব্যবস্থাপত্রে এমন ভুল চিকিৎসকের জন্য ইতিবাচক নয়।' বিষয়টি তদন্তে করে এর সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
6
ভোজ্যতেলের দাম বাড়ায় পঞ্চগড়ের বোদা উপজেলার অসাধু ব্যবসায়ীরা তেলে ভেজাল করতে তৎপর হয়ে উঠেছেন। কারখানার বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে পাম ওয়েল তেল পরিশোধন করে সয়াবিন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রশাসনের নজরদারি নেই বলে স্থানীয়দের দাবি।তেল কারাখানা বলে পরিচিত উপজেলার মাঝগ্রামের ফকিরপাড়া ঘুরে দেখা গেছে, দূর থেকে দেখে মনে হবে জনশূন্য এলাকা। বিভিন্ন ঘরের বাইরে থেকে তালা লাগানো। কিন্তু ঘরের ভেতরে ঠিকই কাজকর্ম চলছে। শত শত নারী-পুরুষ কাজ করছেন ওই সব কারখানায়। আশপাশে সারি সারি করে দাঁড়িয়ে আছে নসিমন, করিমন ভ্যান, পিকআপসহ বিভিন্ন গাড়ি।নাম প্রকাশে কয়েকজন কারখানা পরিচালক বলেন, 'আমরা সয়াবিন পাব কোথায় পাম ওয়েল তেল পরিশোধন করে আমরা সয়াবিন হিসেবে বাজারজাত করি। অবৈধ বলা হলেও আমাদের ঠিকই প্রশাসনসহ বিভিন্নজনকে মানিয়ে চলতে হয়। প্রতি মাসে বড় মাসোয়ারা দিতে হয় অনেককে।'প্রশাসনের নজরদারি না থাকায় ভেজাল সয়াবিন তেলে বাজার সয়লাব। বিশেষ করে বোদা উপজেলার মাঝগ্রাম ও কুড়ালী পাড়াসহ বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে পাম ওয়েল থেকে ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানা। মানহীন এসব তেল বিক্রি করে অনেকে রাতারাতি লাখপতি হয়েছেন।স্থানীয়রা জানান, দেশের নামীদামি ব্যান্ডের সয়াবিন তেল বাজার থেকে এখন উধাও। দু-একটি দোকানে দেখা মিললেও দাম আকাশচুম্বী। সাধারণ লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে। এ কারণে বিভিন্ন হাট বাজারে মানহীন এসব তেলে সয়লাব। চমক, নাইস, নিউ চান্দা, চান্দা, গৃহিণীসহ বিভিন্ন নামের তেলের বোতল উপজেলার বাজার ছেয়ে গেছে। প্রশাসনেরও ঠিকমতো নজরদারি নেই।মানহীন এসব ভোজ্য তেলে নেই পরিমিত কোনো উপাদান। ওজনে নেই মিল, এক লিটারে থাকে ৮০০ হতে সাড়ে ৮০০ গ্রাম। ব্যান্ডের তেলের মতো এসব তেলের বোতলেও মূল্য সেঁটে দেওয়া হয়েছে। ক্রেতারা দুদিক থেকে ঠকছেন, একদিকে ওজনে অন্যদিকে তেলে।নাইস, চমক, নিউ চাঁন্দা কারখানার পরিচালক আব্দুর রশিদ ও আব্দুর রাজ্জাক বলেন, 'আমাদের সয়াবিন তেলের লাইসেন্স দিবে কে? বাংলাদেশে সয়াবিনের যে কয়টি মিল রয়েছে তা আবার বড় বড় শিল্পপতিদের। আমরা আর কয় টাকার ব্যবসা করি। আমাদের সরিষার তেলের অনুমোদন দেন। কিন্তু আমরা পাম ওয়েল তেল পরিশোধন করে সয়াবিন করি।'বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদ হাসান আজকের পত্রিকাকে জানান, মানহীন এসব তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব তেল খেয়ে চর্মরোগসহ নানান রোগ দেখা যায়।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, নিয়মিত বাজার ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
6
জম্মু কাশ্মীরকে বিশেষ তকমা দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব উঠেছে রাজ্যসভায়। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে সারা ভারতজুড়ে। জম্মু কাশ্মীর সমস্যা নিয়ে ২০১৬ সালে রাজ্যসভায় মুখ খুলেছিলেন কাশ্মীরের শেষ যুবরাজ তথা কংগ্রেস সাংসদ ড. করণ সিং। ঠিক কী বলেছিলেন মহারাজা হরি সিং-এর পুত্র? 'ম্যাজিকের মতো রাতারাতি কাশ্মীর সমস্যার সমাধান হবে না', বছর তিনেক আগে রাজ্যসভার এক অধিবেশনে বলেছিলেন তিনি। অন্যান্য অঙ্গরাজ্য যেভাবে চুক্তি স্বাক্ষরিত করেছিল, আমার বাবাও সেই একই উপায়ে করেছিলেন। বাকি সব প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য ভারতের সঙ্গে মিশে গেল। শুধু কাশ্মীরের সংযোজন হলো না', হ্যাঁ, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল ঠিকই, কিন্তু প্রথম থেকেই আমরা বুঝে গিয়েছিলাম জম্মু কাশ্মীরের 'বিশেষ মর্যাদা' রয়েছে। 'কিন্তু ১৯৫২ সালে শেখ আব্দুল্লাহ এবং জহরলাল নেহরুর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৫৭ সালের ২৬ জানুয়ারি আমি নিজে সংবিধানে স্বাক্ষর করি। কিন্তু তারপর থেকে ক্রমশ রাষ্ট্রপতির নির্দেশ জারি হওয়ার ঘটনা বাড়তেই থাকে। ১৯৭৫ সালে ফের শেখ আব্দুল্লাহ এবং ইন্দিরা গান্ধীর মধ্যে আবার এক রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়।' ভারতের ইতিহাসের সঙ্গে জম্মু কাশ্মীরের সম্পর্ক এবং এই রাজ্যের বিশেষ মর্যাদা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। ভারতের অংশ এই রাজ্য, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু দেশের সঙ্গে জম্মু কাশ্মীরের সম্পর্ক কী হবে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এরকম এক এক দেশে এক এক রকম নিয়ম রয়েছে। চীনেও একই দেশে দুটো আলাদা ব্যবস্থা জারি রয়েছে। হংকং এর জন্য নিয়ম আলাদাই। তাই একই দেশের অংশ হওয়া মানেই পুরো ব্যবস্থা একরকম হবে, এমনটা নয়। তাই জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিষয়টির সমাধান কিন্তু অধরাই থেকে গেল। আগামী যতদিন সমাধান হবে না, দ্বন্দ্ব বাড়তেই থাকবে। বিডি প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৯/আরাফাত
3
নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৬ মাস ধরে চলছে বিদ্যুতের মিটারের সংকট। নতুন সংযোগের জন্য আবেদনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের অফিসের ধরনা দিয়েও মিলছে না সংযোগ। এতে তাঁদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। আর মনোহরদী পল্লী বিদ্যুৎ বলছে, চাহিদা অনুযায়ী মিটারের সরবরাহ না থাকায় নতুন সংযোগ দিতে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই পরিস্থিতির অবসান ঘটবে বলে জানিয়েছে তারা।মনোহরদী পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, গত মে মাস থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন এসেছে। কিন্তু ছয় মাস ধরে বন্ধ রয়েছে বৈদ্যুতিক মিটারের সরবরাহ। এ কারণে নতুন এসব আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।মনোহরদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা দেখা যায়, বেশ কয়েকজন আবেদনকারীর জটলা। এ সময় কথা হয় কয়েকজনের সঙ্গে। তাঁদের সবার মুখেই শোনা গেল ভোগান্তি ও হতাশার কথা।মনোহরদী এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা রিমন আহমেদ বলেন, 'অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু মিটার পাচ্ছি না। নতুন সংযোগের না দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যেও অফিসে এসির ব্যবস্থা করা যাচ্ছে না। এতে অফিসের কর্মী ও গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।'উপজেলার শুকুন্দী গ্রামের হজরত আলী বলেন, নতুন সংযোগের জন্য গত ফেব্রুয়ারিতে এই অফিসে আবেদন করেছি এবং মিটারের জন্য টাকাও জমা দিয়েছি। সেই থেকে প্রতি সপ্তাহে একবার করে ধরনা দিতে আসি। আমি এখানে ঘুরতে ঘুরতে বিরক্ত।'নাম প্রকাশ না করার শর্তে এক আবেদনকারী বলে, 'নতুন সংযোগের জন্য আবেদন করেছি মাস ছয়েক আগে। তবে কবে সংযোগ পাব জানি না। কিছুদিন পরপর অফিসে এসে ধরনা দিই। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।'মনোহরদী জোনাল কার্যালয়ের ডিজিএম রেজাউল করীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'অফিসে গত মে থেকে আজ পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ আবেদন জমা পড়েছে। এর বিপরীতে মিটার সরবরাহ খুবই কম। তাই নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।'গত রোববার দুপুরে এ নিয়ে কথা হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ হামিদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, 'নতুন সংযোগের জন্য মিটার পেতে আমি ও আমার ফোরামে অনেক চেষ্টা করছে। কিন্তু মিটারের পর্যাপ্ত সরবরাহ না থাকলে আমাদের কী করার থাকতে পারে।' তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনিজানতে চাইলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, করোনাসহ নানা জটিলতায় মিটার সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে চাহিদা অনুযায়ী মিটার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী মাসের মাঝামাঝি এই পরিস্থিতির অবসান ঘটবে। আবারও চাহিদা মোতাবেক মিটার সরবরাহ করা হবে বলে জানান তিনি।
6
যৌতুক মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাধন চন্দ্র স্বর্ণকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক মো. তরিকুল ইসলাম এ নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী মো. আবু হুরায়রা সোহেল বলেন, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সঙ্গে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধন চন্দ্র কর্মকারের বিয়ে হয়। এরপর একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নিয়মনীতি মেনে তাঁদের বিয়ে হয়।আইনজীবী জানান, বিয়ের সময় সাধন চন্দ্রকে খরচ বাবদ ২ লাখ টাকা মেয়ের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। বিয়ের সময় তাঁকে ঘরের ফার্নিচার ও মোটরসাইকেলও দেওয়া হয়। কিন্তু এরপরও আরও ৫ লাখ টাকার জন্য পূজাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন। এ ছাড়া প্রায়ই তাঁকে মারধর করতে থাকেন সাধন। সর্বশেষ গত ৭ জানুয়ারি পূজাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এরপর ৩১ জানুয়ারি পূজা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ওই আদালতের বিচারক আমলে নেন। আদালত সাধনের বিরুদ্ধে সমন জারি করেন। গতকাল জামিন নেওয়ার জন্য সাধন আদালতে আসলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
6
রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের ৫০ বছরের স্বপ্ন পূরণ হলো। বুধবার দুপুরে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজী। এসময় রুস্তুম আলী ফরাজী মাছুয়া ঘাট থেকে ফেরি নিয়ে রায়েন্দা ঘাটে আসেন এবং দুই এমপি ফলক উন্মোচনের মাধ্যমে বলেশ্বর নদীতে মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ও শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলে দুই আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলা ও পায়রা'র সাথে সড়ক পথে দূরত্ব কমেছে ৭০ কিলোমিটার। বিডি প্রতিদিন/এমআই
6
রবিবার (২০ জুন) মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে গৃহ প্রদানের শুভ উদ্বোধনের সময় শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের মাধ্যমে বাঙালি জাতি হারিয়েছে তার স্বপ্ন। বাংলাদেশ হারিয়েছে জন্মের চেতনায। বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে মানুষের মৌলিক অধিকার রয়েছে। ফেরার পর সারা দেশ ঘুরে বেরিয়েছি মানুষের দুঃখ কষ্ট লেগেছিলো সেই থেকে শপথ নিয়েছে মানুষের পাশে থাকার ভূমিহীন মানুষের জন্য গর্ত যে প্রক্রিয়ায় তখনই শুরু সেই সঙ্গে যুক্ত হয়েছে মুজিববর্ষে অঙ্গীকার। কোনো মানুষ যেন ঠিকানাবিহীন না থাকলে এটি সরকারের শপথ। তিনি বলেন, মানুষের জীবনের অর্থ খুঁজে দেয়ার আমাদের লক্ষ্য। দারিদ্র্যমুক্ত করা আমাদের উদ্দেশ্য। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়। ৩০ প্রকার ওষুধ বিতরণ করা হচ্ছে। সমাজের নিম্ন স্তরে পড়ে থাকা মানুষের উন্নয়ন ঘটানো আমাদের লক্ষ্য। তাদের বাসস্থান শিক্ষা চিকিৎসা ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তৃণমূল মানুষের জীবন যাপনের উন্নয়ন ঘটিয়ে অর্থনীতির মূল ধারায় তাদের সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
6