text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
রাষ্ট্রবিরোধী ও উসকানিমূক বক্তব্যের অভিযোগেমাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রয়েছে রইসুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, আজ দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক তার মুক্তির দাবি জানিয়ে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ডিসেম্বরের শুরুতেই বিয়েটা সেরে ফেলেছিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরদিনেই দু'জনে উড়ে গিয়েছিলেন বরফে ঘেরা আল্পসের দেশে... সুইজারল্যান্ডের জেনেভায়। সেখানেই প্রণয়ে মজেছেন তারা। প্রকাশ্যে এলো তাদের মধুচন্দ্রিমার একগুচ্ছ নতুন ছবি। জেনেভার আকাশ কিন্তু বেশ পরিষ্কার। মেঘের চিহ্ন নেই। তাই আল্পসের সারিও মুখ লুকিয়ে থাকেনি। দূর থেকে দেখা যাচ্ছে সারি সারি বরফ-পাহাড়। বড়দিনের আর বেশি দিন বাকি নেই। রাস্তাঘাট সেজে উঠেছে আলোয়। ঠান্ডাও তো সেখানে বারোমাস। কালো লং জ্যাকেটে জেনেভার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মিথিলা, সঙ্গে বর সৃজিত। এদিকে আবার সৃজিত ছবি তুলেছেন এই রাজহাঁসের সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন পরিচালক। ক্যাপশনের দিকে নজর পড়লে হাসি চেপে রাখতে পারবেন না আপনি। সৃজিত লিখেছেন, 'হাঁস ট্যাগড'। রাস্তায় সাজানো রয়েছে দাবার গুটি। পেছনে আবার ছোট ছোট তাঁবু। রাস্তাঘাট ভিজে। এক পশলা বৃষ্টি কী হয়েছে খানিক আগেই? একে অপরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছেন দু'জনে মজেছিলেন ভালোবাসায়। তবে মধুচন্দ্রিমাই যে একমাত্র উদ্দেশ্য নয় সে কথা জানা গিয়েছিল আগে। মিথিলা পিএইচডি করবেন জেনেভার বিশ্ববিদ্যালয়ে। তাই কাজকর্ম গোছাতেই যাওয়া সেখানে। ঘোরাও হবে, কাজও হবে। একান্তে সময়ও কাটানো যাবে বেশ কয়েকদিন। বিদেশ যাত্রার দিন ফ্লাইট থেকে বরফে ঢাকা আল্পসের ছবি শেয়ার করেছিলেন সৃজিত। দেখে মনে হবে শরতের মেঘ বুঝি! সে এক নৈসর্গিক দৃশ্য। সাধে কী আর সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এত সুনাম! বউকে নাকি এই ছবিতে হ্যারি পটারের বন্ধু হারমাইনি গ্রেঞ্জারের মতো দেখতে লাগছে, অন্তত সৃজিতের দাবি কিন্তু এমনটি। শীতে যবুথুব। তবে ঘোরার বিরাম নেই। শহুরে ব্যস্ততায় আটকা পড়ে রয়েছে দু'জনেই। একটু সময় বার করেছেন কোনওভাবে। ফিরে এসেই তো আবার নেমে পড়তে হবে রোজকারের ছকবাঁধা রুটিনে। সবাইকে চমকে দিয়েই বছরের শেষ মাসের প্রথমে বিয়েটা সেরে ফেলেছিলেন ওরা। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই। টলিউডের গুটিকয়েক মানুষকে দেখা গিয়েছিল সে অনুষ্ঠানে। ছিলেন দুই পরিবারের বাড়ির লোকেরাও। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/আরাফাত | 2 |
লিবিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবেমেজর জেনারেল এস এম শামীম উজ জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি তার কর্মকালে সেনাবাহিনীর কমান্ড পর্যায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এস এম শামীম উজ জামান ডিফেন্স স্টাডিজ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত শামীম উজ জামান দুই সন্তানের বাবা। সূত্র : বাসস | 9 |
আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনা তিনবার হেরেছে বাংলাদেশের কাছে। ১৮৬৮ সালে উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আর্জেন্টিনার ক্রিকেটযাত্রা শুরু। তবে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো সাফল্য পায়নি তারা।১৯৮৬ সালের ২৫ জুন হেয়ারফোর্ডে আইসিসি ট্রফিতে প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। ৬০ ওভারের ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২২ রানে অল-আউট হয়েছিল আর্জেন্টিনা। ওপেনার রকিবুল হাসানের অপরাজিত ৪৭ রানে ভর করে ৭ উইকেটে সহজেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। স্কোরকার্ড দেখুন এখানে। এরপর ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতেও দুই দলের দেখা হয়েছিল। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত সেই ম্যাচেও জয় পেয়েছিল টাইগাররা। ৪৩.২ ওভারে আর্জেন্টিনার করা ১২০ রান বাংলাদেশ টপকে যায় ৭ উইকেট হাতে রেখেই। আতহার আলী খান ৪১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। আর্জেন্টিনার ইনিংস শেষ হতে না হতেই বৃষ্টির কারণে খেলাটি বন্ধ হয়ে যায়। পরদিন রিজার্ভ ডেতে বাংলাদেশ ব্যাট করে জয় ছিনিয়ে নেয়।স্কোরকার্ড দেখুন এখানে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ নেমেছিল আর্জেন্টিনার বিপক্ষে। দিনটি ছিল ২৪ মার্চ, ১৯৯৭। পরে ওই আসরে শিরোপা জিতেই বাংলাদেশ নিশ্চিত করেছিল প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ।কুয়ালালামপুরে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে সেদিন মাত্র ১৩৮ রানে গুটিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। বার্নান্দো ইরিগুয়েনের অপরাজিত ৩০ই ছিল সর্বোচ্চ। বল হাতে এনামুল হক মনি ও নাঈমুর রহমান দুর্জয় পেয়েছিলেন তিনটি করে উইকেট। ৫ উইকেট হারিয়ে ২৪ ওভারেই সেদিন লক্ষ্যে পৌঁছে গিয়েছিল টাইগাররা। দলের পক্ষে ৩৭ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন দুর্জয়। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে সেদিন ম্যান অব দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি।স্কোরকার্ড দেখুন এখানে। | 6 |
নগরের পাহাড়তলীর মার্শাল ইয়ার্ডে (যেখানে ট্রেন পরিষ্কার করা হয়) মেঘনা এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিন বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।মার্শাল ইয়ার্ড সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে আসার পর মার্শাল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় পরিষ্কার করার জন্য। ট্রেনটি পরিষ্কার করা শেষে ইয়ার্ড থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সাধারণত মহানগর এক্সপ্রেস ট্রেন বের হওয়ার পর মেঘনা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল।মহানগর এক্সপ্রেস ট্রেনের তিন বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তিন বগি পরিবর্তন করার কারণে সাড়ে ১২টার ট্রেনটি দুপুর ২টা ১৫ মিনিটে ছেড়ে যায় বলে জানান চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম। প্রায় দুই ঘণ্টা বিলম্ব হওয়ায় যাত্রীরাও দুর্ভোগে পড়েন। ঘটনার পরপরই রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন।কমিটিতে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলী, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।ডিটিও আনসার আলী আজকের পত্রিকাকে বলেন, 'মহানগর এক্সপ্রেস ট্রেনটি মার্শাল ইয়ার্ড ত্যাগ করার পর মেঘনা এক্সপ্রেস ঢোকার কথা। কিন্তু মহানগর এক্সপ্রেস ট্রেনটি বের হওয়ার আগেই মেঘনা ঢুকে যাওয়ায় সংঘর্ষ হয়। কেন এমন ঘটনা ঘটল তার কারণ বের করতে তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব।' | 6 |
বাবা হয়েছেন ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন সিয়াম। ছবিতে দেখা যায়, স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন তিনি। আর মুচকি হেসে অবন্তী তাকিয়ে আছেন তার দিকে। ছবির ক্যাপশনে সিয়াম লেখেন, 'দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সাথে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।' উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। | 2 |
১৬ রান তুলতেই ৪ উইকেট নেই! মধ্যাঞ্চলের বিপদটা ছিল এমনই। সেই ধ্বংসস্তূপ থেকে পাল্টা প্রতিরোধ। শুভাগত হোমের সঙ্গে লম্বা জুটি গড়েছেন। গতকালই করেছেন অসাধারণ সেঞ্চুরি। আর আজ সেই সেঞ্চুরিটা রূপ দিয়েছেন ডাবলে-মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে মোহাম্মদ মিঠুন এভাবেই নায়কের রূপে আবির্ভূত হলেন।মিঠুনের ডাবল সেঞ্চুরি আর শুভাগতর সেঞ্চুরিতে চরম বিপর্যয় কাটিয়ে মধ্যাঞ্চল ৪৩৮ রান তুলেছে। লিড ৫১ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ ২৫ রান। এখনো তারা পিছিয়ে আছে ৩২ রানে। মধ্যাঞ্চলের হয়ে মিঠুন খেলেন ২০৬ রানের ঝকঝকে এক ইনিংস। ৩০৬ বল ও ৪৪৫ মিনিট স্থায়ী তাঁর ইনিংসটি ৩ ছক্কা ও ২৭ চারে সাজানো ছিল।প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে ১১২ ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরি করেছেন মিঠুন। সর্বোচ্চ ছিল ১৮৬ রান। ১১৩ তম ম্যাচে এসে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার। এ মৌসুমের শুরুতে ব্যাটিংয়ে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না মিঠুনের। জাতীয় লিগে ৬ ম্যাচে ফিফটি ছুঁতে পারেননি একবারও। সর্বোচ্চ ৪৬ রান।এবার বিসিএলে প্রথমবারের মতো ওপেনিংয়ে উঠে এসেছেন মিঠুন। ফাইনালে দেখা পেয়ে গেলেন প্রথম ডাবল সেঞ্চুরির। সেটিও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। প্রথম সেঞ্চুরিতে পৌঁছান ১৫১ বলে। ১০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মিঠুন ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮৭ বলে। | 12 |
ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় দায়েরকৃত ১০ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের আয়োজনে আজ সোমবার (২৩ মে) সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মিলটন মাহমুদের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া এবং ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকসহ পাঁচজনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ২০১৮ সালের ৯ জানুয়ারি মাদকবিরোধী অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক কারবারির তালিকায় শীর্ষে ছিল রিফাতের নাম। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডারবাজির হোতা, বালু খেকো, কুমিল্লার মাদকের গডফাদার হিসেবে পরিচিত মর্মে একাধিক সংবাদপত্রে আগেও খবর প্রকাশ হয়েছে। সিটি নির্বাচনের আগেও 'আইওয়াশ' হিসেবে তিনি ভোরের কাগজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার না করা হলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা। ভোরের কাগজ পত্রিকার গলাচিপা প্রতিনিধি মুনতাসীর মামুনের সঞ্চালনায় মানববন্ধনে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, মোহনা টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহাগ রহমান, কালের কন্ঠের সাইমুন রহমান এলিট, আমাদের অর্থনীতির মাসুদ রহমান, এশিয়ান টিভির পটুয়াখালী জেলা (দক্ষিণ) প্রতিনিধি জসিম আহমেদ, বিজয় টেলিভিশনের আহসানুল হক জিকো, একাত্তর টিভির সাকিব হাসান, আনন্দ টিভির সায়েম আহমেদ সোহেল, এশিয়ান টিভির পটুয়াখালী জেলা (উত্তর) ইমন রহমান, মানব কন্ঠের আল মামুন, আজকালের খবরের অটল চন্দ্র পালসহ আরও অনেকে বক্তব্য রাখেন। | 6 |
ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজের স্থান করে নিয়েছেন রাধিকা আপ্তে। অভিনয়ের সঙ্গে গ্ল্যামারের পাল্লায়ও তাঁর সহজাত উপস্থাপনা উত্তাপ ছড়িয়েছে বড় পর্দায়। তবে এই 'আবেদন' প্রায়ই বিতর্কে ফেলেছে তাকে বিভিন্ন সময়। একাধিকবার অনলাইনে ছবি ফাঁস হয়ে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। আবারও নগ্নতা বিষয়ক বিতর্কে জড়ালেন 'অহল্যা' অভিনেত্রী। সাহসী পদক্ষেপ নেওয়াই হোক কিংবা বিতর্কের জড়িয়ে পড়া, বারবার উঠে এসেছে রাধিকা আপ্তের নাম।
সম্প্রতি একটি ফ্যাশন ব্র্যান্ডের হয়ে একটি বোল্ড ফটোশ্যুট করেছেন রাধিকা। ডিজাইনার নিমিশ শাহ রাধিকার সেই ফটোশ্যুট থেকেই একটি সেমি-নুড ফটো ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ছবিটিতে রাধিকা খুবই স্বচ্ছ একটি পোশাক পরে আছেন, যার ফলে তার শরীর প্রায় পুরোই দৃশ্যমান।
তবে রাধিকা ক্যামেরার সামনে নিজেকেই কখনও সাহসী ভাবে প্রকাশ করতে ভীত হননি তা আগেও বলেছেন। রাধিকা বিশ্বের অনেক জায়গায় ঘুরেছেন এবং যেভাবে বেড়ে উঠেছেন তা থেকে তার মনে হয় যে নগ্নতা পুরোপুরিই প্রাকৃতিক। তিনি বলেছেন, 'আমি বিদেশে অভিনেতাদের মঞ্চে নগ্ন হয়ে অভিনয় করতে দেখেছি। আমি জানিনা আমার কেন শরীর নিয়ে লজ্জা পাওয়া উচিত।'
| 2 |
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, 'বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি। কিন্তু জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি, এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি।' আজ শনিবার দুপুরে সরিষাবাড়ী দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারের জানাজায় তিনি এ কথা বলেন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো নেই। ইরানের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। জেনারেল হাতামি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের দেজফুল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, সব ধরনের সামরিক সরঞ্জাম নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জনগণ ইরানি জনগণের পাশে রয়েছে। আমেরিকা, ইসরাইল ও তাদের মিত্ররা ছাড়া ইরানের আর কোনো শত্রু নেই। প্রতিরক্ষা শক্তির ওপর ভর করে ইরান বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে বলে উল্লেখ করেন জেনারেল হাতামি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় শত্রুর যেকোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ইরান এখন ইসরাইলের চোখে নিরাপত্তার জন্য নিকটতম বিপদে পরিণত হয়েছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং এই ক্ষেপণাস্ত্র দেশটির অন্যতম প্রতিরক্ষা বুহ্য। ইরান প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করেছে। সামরিক বিবেচনায় ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একক বৃহৎ শক্তি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অত্যন্ত দ্রুতগতির যুদ্ধজাহাজ তৈরি করছে। এসব যুদ্ধজাহাজ ঘণ্টায় ৮০ নটিক্যাল মাইল বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। ইরান বর্তমানে তাদের আকাশ পথে অত্যাধুনিক কিছু যুদ্ধবিমানের সংযোগ ঘটিয়েছে। ১৯৭৯ সাল থেকে ইরানের দু'টি সামরিক বাহিনী রয়েছে। এর একটি নিয়মিত বাহিনী অপরটি বিশেষ বিপ্লবী গার্ড সেনা, যার নিয়ন্ত্রণে রয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনী বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। এই গার্ড সেনারা বেশি শক্তিশালী এবং সুসজ্জিত। এই বাহিনীকে সময়ের চাহিদায় আধুনিক করে গড়ে তোলা হয়েছে। ইরানের রয়েছে বিশেষ কুর্দি বাহিনী ও নেভাল বাহিনী, যারা গেরিলা যুদ্ধ করতে সক্ষম। ইরানের আছে দূরপাল্লার যুদ্ধবিমান, যুদ্ধাস্ত্র, সাবমেরিন, নৌ বাহিনীর ছোট যুদ্ধবিমান এবং শক্তিশালী সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। স্থল যুদ্ধ ও পরিবহনের জন্য ইরানি বাহিনীতে আছে আধুনিক যুদ্ধ হেলিকপ্টার।ইরান ড্রোন বিমান তৈরি করেছে, নতুন নতুন যুদ্ধ জাহাজের প্রবেশ ঘটিয়েছে। ইরানের রয়েছে নতুন যোগাযোগব্যবস্থা, ভিন্ন ইন্টারনেট ব্যবস্থা, শক্তিশালী রাডার ব্যবস্থা, নতুন স্যাটেলাইট ব্যবস্থা, মনুষ্যহীন আকাশ যান বা ড্রোন। সমর বিশেষজ্ঞরা বলে থাকেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের কাছে রয়েছে সবচেয়ে বৈচিত্র্যময় ও সবচেয়ে বড় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। | 3 |
প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী রহিমা আক্তার (১২)। বাসায় শিক্ষকের অনুপস্থিতিতে ঘরে বই-খাতা রেখে ছাদে যায় রহিমা। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিচে নামছিল না সে। এর মধ্যেই বাতাসে ভেসে আসে পোড়া গন্ধ। কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল রহিমার ঝলসে যাওয়া লাশ। গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ছাদে খেলতে গিয়ে পা পিছলে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রহিমার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রহিমার বাড়ি এরশাদনগরের ৩ নম্বর ব্লকে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ নম্বর ব্লকের মুমিন মিয়ার বাড়িটি তিনতলা। ওই বাড়ির নিচতলার একটি কক্ষে প্রাইভেট পড়াতেন ফারুক হোসেন নামের এক শিক্ষক। রহিমাও সেখানে পড়ে। সোমবার বেলা তিনটার দিকে পড়তে যায় সে। কিন্তু ফারুককে পড়ার ঘরে না পেয়ে কিছু সময়ের জন্য বাসার ছাদে ওঠে সে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিচে নামছিল না সে। এর মধ্যেই বাতাসে একধরনের পোড়া গন্ধ পায় স্থানীয় লোকজন। পরবর্তী সময়ে কারণ খুঁজতে গিয়ে বাসার পাশেই একটি বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় রহিমার মরদেহ পাওয়া যায়। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. রাজিব বলেন, মূলত শিক্ষককে বাসায় না পেয়ে বাসার ছাদে ওঠে সে। ধারণা করা হচ্ছে, সেখানে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচের বৈদ্যুতিক তারের সঙ্গে বেঁধে যায় সে। এরপর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ব্যাপারে শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। | 6 |
হারিয়ে যাওয়ার ৭০ বছর পর ফেসবুক কল্যাণে মায়ের বুকে ফিরলেন কুদ্দুছ মুন্সি। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে বোন ঝরনা বেগমের বাড়িতে মা-ছেলের এই মিলন হয়। ছেলেকে ফিরে পেয়ে ১১০ বছর বয়সী মা আবেগাপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। অঝোরে কাঁদতে থাকেন অশীতিপর ছেলেও। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজনের চোখেও পানি চলে আসে।মা মঙ্গলের নেছা একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি কখনো। আজ তাঁর আশা পূরণ হলো। হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু কুদ্দুছ মিয়াকে দীর্ঘ ৭০ বছর পর ফিরে পেলেন।ছেলেকে পেয়ে মঙ্গলের নেছা বিলাপ করে বলতে থাকেন, কুদ্দুছ তুই একদিন ফিরে আসবি এটা আমি বিশ্বাস করতাম, আল্লার কাছে এই দোয়াই করছি। আল্লাহ আমার দোয়া কবুল করছেন।১০ বছরের শিশু কুদ্দুছ মুন্সি এখন অশীতিপর প্রবীণ। বয়স ৮০-৮৫ বছর। তিন ছেলে ও পাঁচ মেয়ের জনক তিনি। তাঁর বাবার বাড়ি ছিল নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে। তবে সেখানে আর কেউ এখন থাকেন না। মা থাকেন তাঁর বোনের সঙ্গে।জানা যায়, সাত বছর বয়সে কুদ্দুছ মুন্সির বাবা কালু মুন্সি মারা যান। এরপর মা মঙ্গলের নেছা ১০ বছর বয়সী ছেলেকে লেখাপড়া করাতে পাশের বাড়ির নিকটাত্মীয় নবীনগর উপজেলার দীর্ঘশাইল গ্রামের পুলিশ সদস্য আব্দুল আউয়ালের সঙ্গে রাজশাহী জেলার বাগমারা উপজেলায় পাঠান। সেখানে আব্দুল আউয়ালের স্ত্রী বকুনিতে অভিমান করে বাড়ি থেকে বের যান কুদ্দুছ মুন্সি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি আউয়াল মিয়া। এদিকে ঘুরতে ঘুরতে কুদ্দুছ মুন্সি পৌঁছান নওগাঁর আত্রাইয়ের সিংহগ্রামে। সেখানে নিঃসন্তান সাদেক মিয়ার স্ত্রী তাঁকে লালন পালন করেন। কিছুদিন পর ওই এলাকারই সুন্দরী ও কপিজান নামে নিঃসন্তান দুই বোনের বাড়িতে আশ্রয় নেন। ৩০ বছরে বয়সে আত্রাইয়ের চৌবাড়ি গ্রামের সবেদ মিয়ার মেয়ে সুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন। একসময় প্রথম স্ত্রী মারা যান। এরপর দ্বিতীয় বিয়ে করেন বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে। এখন সেখানেই থিতু হয়েছেন।তাঁর তিন ছেলে ও পাঁচ মেয়ে। বড় ছেলে রাজ্জাক মুন্সি ইরাকে ও দ্বিতীয় ছেলে জান্নান মুন্সি সৌদি আরব থাকেন। ছোট ছেলে হাফেজ সোহেল মুন্সি বাড়িতেই থাকেন। পাঁচ মেয়ের সবার বিয়ে হয়ে গেছে।এমকে আইয়ূব নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডিতে কুদ্দুছ মুন্সির হারিয়ে যাওয়ার গল্প নিয়ে একটি ভিডিও আপলোড করেন গত ১২ এপ্রিল। এর সূত্র ধরেই তাঁকে খুঁজে পান তাঁর পরিবার। ভিডিওর সূত্র ধরে কুদ্দুছ মুন্সির নিজ গ্রাম নবীনগর উপজেলার কয়েকজন আইয়ূবের সঙ্গে গত ৫ সেপ্টেম্বর যোগাযোগ করেন। তাঁরা সেখানে যান এবং মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন ভিডিও কলে। ছেলের হাতে কাটা চিহ্ন দেখে মা শনাক্ত করেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুদ্দুছ মুন্সি এবং তাঁর ছেলে ও ছেলের স্ত্রীরা মায়ের সঙ্গে দেখা করতে বোনের বাড়ি জেলার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে আসেন। কুদ্দুছ মুন্সি জানান, হারিয়ে যাওয়ার পর নওগাঁ জেলার আত্রাই উপজেলার সিংহগ্রামে গ্রামের সাদিক মিয়ার স্ত্রী আমাকে ছেলের মতো লালন পালন করেন। পরবর্তীতে বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছি। কিন্তু মনে মনে আমার মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মায়ের সন্ধান আমি পাবো। মায়ের বুকে ফিরতে পেরে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। বাকি জীবনটা মার সঙ্গেই থাকব।বাড্ডা গ্রামের শফিকুল ইসলাম জানান, ফেসবুকে একটি পোস্ট দেখে আমরা কয়েকজন রাজশাহীর বাঘমারায় যোগাযোগ করি ও সেখানে যাই। মা ছেলের মধ্যে ভিডিও কলে কথা বলিয়ে দিই। ছেলের হাতের কাটা দাগ আছে এমন কথা কলার পর আমরা মিলিয়ে দেখি এবং তাঁকে আজ মায়ের কাছে নিয়ে এসেছি।শৈশবে হারানো শিশু ফিরে এল ৮৫ বছরের বৃদ্ধ হয়েফেসবুকে পোস্টকারী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ব্যবসায়ী এমকে আইয়ূব জানান, কুদ্দুছ মুন্সি হারিয়ে যাওয়ার গল্প শুনে আমি আমার ফেসবুকে একটি ভিডিও আপলোড করি। সে ভিডিওর সূত্র ধরে কুদ্দুছ মুন্সির বাড়ির কিছু লোকজন আমার সঙ্গে যোগাযোগ করে এবং হাতের কাটা দেখে তাঁকে শনাক্ত করে। আমার একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ৭০ বছর পর মা তাঁর ছেলেকে ফিরে পেয়েছে, তাতে আমার অনেক আনন্দ লাগছে।কুদ্দুছ মিয়ার ছেলে হাফেজ সোহেল মুন্সি বলেন, কোনো দিন ভাবিনি আমার বাবা তাঁর মাকে ফিরে পাবে। আল্লাহ আমাদের সহায় হয়েছে, আল্লার কাছে শুকরিয়া। কুদ্দুছ মিয়ার বোন ঝরনা বেগম বলেন, আমার মা সব সময় বলতেন একদিন আমার ছেলে ফিরে আসবে। আল্লাহ আমার মার ডাক কবুল করেছেন। আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি। | 6 |
টুইটারের বদলে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে শ্রীলঙ্কা কিনে নেয়ার পরামর্শ দিচ্ছেন বেশিরভাগ মানুষ। শুক্রবার টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে ইলন মাস্ক চিঠি দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এমন পরামর্শ পেতে শুরু করেছেন তিনি। টুইটারে এক টুইটে ভারতীয় ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল বাহল বলেন, ইলন মাস্ক চার হাজার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় করে টুইটার কিনতে চান। অথচ শ্রীলঙ্কার ঋণ সাড়ে চার হাজার মার্কিন ডলার। এখন তিনি যদি দেশটি কিনে নিতে পারেন, তাহলে নিজেকে 'সিলন মাস্ক' বলতে পারবেন ('সিলন' শ্রীলঙ্কার পূর্বনাম)। খবর নিউজ এইটিনের। কয়েকদিন আগে টুইটারের ৯ শতাংশ কিনে হইচই ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। এরপর টুইটারের পুরো মালিকানা কিনতে চাওয়ার প্রস্তাব দেয়ার পর আলোচিত হন বিশ্বের সবচেয়ে এ ধনী ব্যক্তি। শ্রীলঙ্কায় বৈদেশিক ঋণ সংকট, মুদ্রাস্ফীতি এবং পর্যটন খাতে শূন্যতার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। একই সময় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের টুইটার কিনে নেয়ার ইচ্ছা প্রকাশকে পুঁজিবাদ ও অর্থনৈতিক বৈষম্যের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। | 3 |
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন রাজনীতিকে বিদায় জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নিজ ফেসবুক ওয়ালে তিন এ স্ট্যাটাস দেন।সেখানে তিনি উল্লেখ করেন, 'নেতাদের পথ পরিষ্কার করার জন্য আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে বাধ্য করা হয়। অবশেষে বুঝলাম পৃথিবীটা টাকায় বিক্রি হয়। সাধারণ মানুষকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই। সব আওয়ামী লীগের নেতা ও বড় ভাই যারা আছেন তাঁরা সবাই নিজেকে গড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। তাই রাজনীতি থেকে চিরবিদায় নিলাম।'সদ্য ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হন। | 6 |
১৫ দফা দাবি বাস্তবায়নে গত ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবির বিষয়ে আলাপ-আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাক মালিক-শ্রমিকদের ডেকেছেন। মন্ত্রীর সঙ্গে দাবিদাওয়ার বিষয়ে আজ বেলা ১১টায় বৈঠকে বসেছেন মালিক-শ্রমিকেরা।এ বিষয়ে বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ডেকেছেন। আমাদের ১৫ সদস্যের একটি দল গিয়েছে মন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা আমাদের দাবিদাওয়ার বিষয়ে মন্ত্রীকে অবগত করব। আশা করছি তিনি আমাদের সব দাবিদাওয়া মেনে নেবেন।'পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি আমাদের ১৫ দফা দাবি মেনে নেওয়া হয়, তাহলে আজ থেকেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে। আর দাবি না মানলে কর্মবিরতি চলবে। পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যখন ডেকেছেন তখন দাবি মেনে নেবেন।'ট্রাক মালিক-শ্রমিকদের ১৫ দফা দাবি হলো-মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন, তাঁদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন-সুবিধার আওতায় আনতে হবে।সব বন্দরে অবস্থিত ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সব ড্রাইভার ও সহকারীকে বন্দরে হয়রানিমুক্ত প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দিতে হবে। গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। যেখানে-সেখানে গাড়ি চেকিং করা যাবে না। পুলিশের ঘুষ বাণিজ্যসহ সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। প্রতি ৫০ কিলোমিটার পর পর পণ্য পরিবহনে শ্রমিকদের জন্য দেশের সড়ক ও মহাসড়কে বিশ্রামাগার ও টার্মিনাল নির্মাণ করতে হবে।সড়ক দুর্ঘটনায় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুবরণকারী সড়ক পরিবহন শ্রমিকদের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালীন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। | 6 |
চার দিন ধরে খোঁজ মিলছে না বরিশালের বাবুগঞ্জ উপজেলার পত্রিকা হকার বাক্প্রতিবন্ধী মিলনের (৩০)। শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পর তার আর খোঁজ পায়নি স্বজনরা। মিলন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত ফজলুর হাওলাদারের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে মিলন বাড়ি থেকে বের হন। এরপর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার বিকেলে মিলনের মা বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মিলনের মায়ের অভিযোগের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকরা হলেন নারায়ণগঞ্জের কোতোয়ালি থানার ফেরাজীকান্দি গ্রামের শুভ দেওয়ান এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামের স্বপন শিকদার। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। | 6 |
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সিদ্দিক মিয়া (৩৫)। গত ২৮ এপ্রিল মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। সিদ্দিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামের হাইছু মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিনে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি জানান, সিদ্দিক মিয়ার দুই ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ছিদ্দিক মিয়ার আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
বান্ধবীকে বাইরে দাঁড় করিয়ে রেখে মঙ্গলবার দুপুরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢুকেছিলেন তিনি - উদ্দেশ্য ছিল তার বিবাহ-বিচ্ছেদের একটা সার্টিফিকেট নেয়া। তার পর থেকেই জামাল খাসোগি নিখোঁজ - এবং ছয় দিন পর তুর্কী পুলিশ এখন বলছে, তাকে হয়তো কনস্যুলেটের ভেতরেই খুন করা হয়েছে। তুরস্কের সৌদি দূতাবাসে আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নতুন করে রহস্যের উন্মোচন হয়েছে। জামাল খাসোগিকে হত্যার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ট হিসেবে পরিচিত কাহতানি তাকে হুমকি দিয়েছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) তুরস্কের এক আদালতে এ তথ্য জানান জামাল খাসোগির এক ঘনিষ্ট বন্ধু। খবর এএফপির। নিহত সাংবাদিক খাসোগির ওই ঘনিষ্ট বন্ধু হলেন মিসরের আইমান নূর। তিনি মিসরের একজন রাজনীতিবিদ, যার সঙ্গে জামাল খাসোগির ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব। তুর্কি আদালতে দেয়া বক্তব্যে খাসোগির বন্ধু আইমান নূর বলেন, জামাল আমাকে বলেছিল, ২০১৬ সাল থেকে কাহতানি তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। খাসোগি যখন ওয়াশিংটনে ছিলেন তখন তাকে যুবরাজের ঘনিষ্ট কর্মকর্তা কাহতানি ফোনে তাকে বলেছিল, তিনি ও তার সন্তানরা কোথায় থাকে তা তারা জানে। খাসোগি তখন কেঁদে দেন। যা ছিল অস্বাভাবিক। আর তিনি আমাকে বলেছিলেন, তিনি খুবই ভয় পেয়েছেন। ৫৯ বছর বয়সী সাংবাদিক খাসোগিকে ইস্তান্বুলের সৌদি দূতাবাসে ২০১৮ সালের ২ অক্টোবর হত্যা করা হয়। তিনি এক তুর্কি নারীকে বিয়ের প্রস্তুতি হিসেবে কাগজপত্র সংক্রান্ত বিষয়ে দূতাবাসে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের নির্দেশ দেন বলে তাদের ধারণা। তবে সৌদি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। খাসোগি হত্যা নিয়ে প্রথম থেকেই সরব ছিল তুরস্ক। দেশটি বরাবরই এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে।
| 3 |
নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে নির্মিত হয়েছে বিটিভির নাটক 'চার দেয়ালের মধ্যখানে'। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এটি প্রচারিত হবে ২৭ নভেম্বর শনিবার রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহমান, গাজী রোকন ও শিশুশিল্পী ফাইজা। নাটকের গল্প প্রসঙ্গে মাহবুবা ফেরদৌস জানান, 'চাকরিজীবী রায়হান অবৈধ অর্থে বিত্তবান হলেও সংসারে অসুখী। নিঃসন্তান হওয়ায় তার মনে হতাশা আর যন্ত্রণা বাসা বেঁধে থাকে সব সময়। তার স্ত্রী রীতা সন্তানহীনতার কারণে এবং স্বামীর অবহেলায় মানসিকভাবে বিপর্যস্থ। সন্তান না হওয়ায় তার ওপর দোষ চাপিয়ে শাশুড়িও তাকে নানাভাবে বিদ্রুপ করে। বাড়ির দারোয়ান তার মনের বেদনা বুঝতে পেরে একটি সন্তান চুরি করে এনে দিতে চাইলেও রাজি হয় না রীতা। একপর্যায়ে রীতার শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেবেন বলে মনস্থির করেন। রীতা সিদ্ধান্ত নেয় স্বামীর দ্বিতীয় বিয়ের রাতেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার।' গল্পে আরও দেখা যাবে, এরই মধ্যে মেডিকেল রিপোর্ট হাতে পায় রীতা, যেটা দেখে সে বুঝতে পারে সন্তান জন্ম দিতে সক্ষম রীতা, সমস্যা তার স্বামী রায়হানের। রীতা এত দিনের মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার স্বামীর বিয়ের রাতেই মেডিকেল রিপোর্ট শাশুড়ির সামনে স্বামীর হাতে তুলে দিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করে রীতা। | 2 |
পহেলা জুলাই থেকে দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে ১৪ জুলাই পর্যন্ত। তবে ঈদুল আজহার সময় কী হবে তা এখনো স্পষ্ট নয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অবশ্য বলেছেন, ঈদের সময় চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। গরুর হাটকে নিরুৎসাহিত করে অনলাইন হাটের ওপর জোর দেয়া হচ্ছে। কিন্তু ঈদের সময় চলাচল এবং গরুর হাটে নিয়ন্ত্রণ আরোপের স্পষ্ট কোনো নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি। ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশে গরুর হাট বসানোর পুরো প্রস্তুতি চলছে এবং গরুর হাট কমানোর কোনো নির্দেশনা এখনো দেয়া হয়নি। ঢাকার দুই সিটি করপোরেশনে এবার ২৩টি গরুর হাট বসানোর প্রস্তুতি চলছে। এরমধ্যে দক্ষিণে ১৩টি এবং উত্তরে ১০টি। গত বছরও একই অবস্থা ছিল। আইইডিসিআরের উপদেষ্টা ডা: মুশতাক হোসেন বলেন, 'এখন যা পরিস্থিতি তা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে ঈদের সময়। গরুর হাট ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে ঈদের পর গ্রাম থেকে শহরে আরো করোনা আসবে। আর ঈদের আগে যাবে শহর থেকে। শহরে ছাড়িয়ে করোনা এখন গ্রামে দাপট দেখাচ্ছে।' গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৬ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৫২৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। শনাক্তের হারও এখন সর্বোচ্চ ৩১.৪৬ ভাগ। চিকিৎসকেরা বলছেন, লকডাউন চললেও ঢিলেঢালা ভাব চলে এসেছে। বড় সড়কে যানবাহন চলছে না এটা দেখে বাস্তব অবস্থা বোঝা যাবে না। কারণ শহরের অলিতে গলিতে লোকজন আড্ডা দিচ্ছেন, আর গ্রামেও একই অবস্থা। স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না এবং মাস্ক পরায় ব্যাপক অনীহা। ডা: মুশতাক মনে করেন, 'এই লকডাউনে কতটা সংক্রমণ কমেছে তা ১৪ জুলাইর পর বোঝা যাবে। আর মৃত্যূ কমছে কিনা তা বুঝতে ১৪ জুলাইর পর আরে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। আশা করি কিছুটা সুফল পাওয়া যাবে। তবে আরো বেশি সুফল পেতে হলে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরো কঠোরভাবে আরো করতে হবে।' তিনি মনে করেন, ঈদের সময় তাই কোনো ছাড় দেয়া যাবে না। সেটা হলে এখনকার লকডাউনের কোনো ফলই স্থায়ী হবে না। সেটা করতে হলে গরিব মানুষকে খাদ্য আর অর্থ সহায়তা দিতে হবে। তা না হলে তাদের ঘরে আটকে রাখা যাবে না। সোহরাওয়ার্দী হাসপাতালের ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা: জাহিদুর রহমান বলেন, ৫০ ভাগ বলা হলেও বাস্তবে মোট আক্রান্তের ৭০ ভাগ এখন গ্রামে। শুরুতে ঢাকা হটস্পট হলেও এখন প্রতিটি জেলা-উপজেলাই হটস্পট। সীমান্তে ভারতীয় ভেরিয়েন্ট আটকাতে না পারায় এই পরিস্থিতি হয়েছে। গ্রামে অনেক রোগীর তথ্য আমাদের কাছে নেই। তারা হাসপাতালেও যাচ্ছেন না। টেস্টও করাচ্ছেন না। সর্দি কাশি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই এবারের লকডাউনের উদ্দেশ্য হলো ঢাকায় যেন গ্রামের মানুষ আসতে না পারে। তবে তার ফল বুঝতে আরো সাত থেকে ১০ দিন অপেক্ষা করতে হবে। তিনি আশা করেন সংক্রমণ কমবে। কিন্তু সেটা শতকরা পাঁচ ভাগের নিচে নামিয়ে আনতে হবে। তার মতে, 'সেটা করতে হলে লকডাউন আরো অব্যাহত রাখতে হবে। ঈদকে বিবেচনা করলে চলবে না। যদি ঈদের সময় ঢিলেঢালা হয়ে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে।' বাংলাদেশে গড়ে এখন প্রতিদিন ১০ হাজার আক্রান্ত হন। কিন্তু তাদের মধ্যে হাসপাতালে যান পাঁচ শ'র মতো। ডা: মোশতাক বলেন, 'বাকি যারা বাড়িতে থাকেন তাদের ব্যাপারে মনিটরিং নেই। সেই কারণেও সংক্রমণ বাড়ছে।' অবশ্য এই দুইজন চিকিৎসকই মনে করেন, করোনা কার্যকরভাবে ঠেকাতে হলে গণটিকার কোনো বিকল্প নেই। সূত্র : ডয়চে ভেলে | 6 |
ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার দায়িত্বের বিষয় নতুন করে ক্রীড়াপ্রেমীদের কাছে বলার কিছু নেই। তবে দায়িত্বের পাশাপাশি এই সংস্থাটি খেলোয়াড়দেরও খোঁজ-খবর রাখেন। তাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনির চিকিৎসার জন্য ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাসুক মিয়া জনির পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির সময়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। কোচ জেমি ডে তাকে আফগানিস্তানে নিয়ে গেলেও ১০ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে পারেননি বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। পরে রাজধানীর একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়েছে। জাতীয় দলের ম্যাচ কিংবা ক্যাম্পে থাকাকালে কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। বাফুফে বিষয়টি ফিফাকে জানালে তার চিকিৎসার জন্য এই ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এছাড়া ফিফা আশ্বস্ত করেছে প্রয়োজন হলে আরো অর্থ দেবে জনির চিকিৎসার জন্য। ফিফার এ সহযোগিতার বিষয়ে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। তিনি জানিয়েছেন, যেহেতু মাসুক মিয়া জনি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েছেন, তাই ফিফা জনির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে। অপারেশনের পর এখন মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন মাঝমাঠের কৃতী খেলোয়াড় জনি। তবে দ্রুতই বুট জোড়া পায়ে মাঠে নামার সম্ভাবনা কম বলে জানা গেছে। ২৬ মার্চ তার নিজ শহর সিলেট জেলা স্টেডিয়ামে হবে আফগানিস্তানের বিরুদ্ধে বিশকাপ বাছাইয়ের হোম ম্যাচ। নিজ শহরের ম্যাচটি হয়তো খেলা হবে না জনির। | 12 |
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে ভোটগ্রহণ। তিন সিটিতে মোট ১৭ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ৮ লাখ ৮২ হাজার ভোটার। রাতেই ফলাফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে সর্বত্রই বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। গত রাতেও তিন সিটিতে চলছে বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টের বাড়ীতে বাড়ীতে অভিযান। তুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক এজেন্টকে। বাড়ীতে গিয়ে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা। নির্বাচন উপলক্ষে তিন শহরে মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব সিটির ১৫টি কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। নির্বাচন উপলক্ষে তিন সিটিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি । রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই সাবেক মেয়রসহ ৫ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ৫২ জন প্রার্থী। এই নগরীর মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৫৬ হাজার ৮৫ জন পুরুষ এবং এক লাখ ৬২ হাজার ৫৩ জন নারী। ১৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৭৩২ ভোটার তাদের ভোট প্রদান করবেন। এবার নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই সিটিতে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। | 9 |
ভারতে লকডাউনের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সহজ উপায়ে বাড়িতে বসেই করোনা পরীক্ষা পদ্ধতি বলে দিয়েছেন রামদেব। সেই সঙ্গে বাড়িতে বসে করোনা দূর করার ওষুধও দিয়ে দিলেন। হাইড্রক্সিক্লোরোকুইনের মতো কোনো ওষুধ নয়। সেই ওষুধ হলো রান্নাঘরে ঈষত্ লালচে, আপাত নিরীহ সরিষার তেল। নাকের ছিদ্রে দু'ফোঁটা দিলেই কাজ শেষ, মরবে করোনাভাইরাস। করোনা পরিস্থিতি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রামদেব। সেখানে তিনি দাবি করেন, বয়স্করা, বিশেষ করে যাদের হাইপার টেনশন ও হার্টের সমস্যা রয়েছে, তারা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন, তবে বুঝে নিতে হবে তাদের শরীরে করোনা নেই। একইভাবে, কম বয়সীদের ক্ষেত্রে ১ মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালানো যেতে পারে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর তিনি বলেন বলেন, 'যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু'ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনলিতে থাকা করোনাভাইরাস পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে জীবাণুগুলো মারা পড়বে।' বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরিয়া হয়ে এই মারণ রোগের প্রতিষেধক খুঁজছেন বিজ্ঞানীরা। এহেন সময়ে একের পর এক আজব ও অবৈজ্ঞানিক থিওরি দিয়ে যাচ্ছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। ট্রাম্পের মতে, অতিবেগুনি রশ্মি ও ঘরোয়াভাবে ব্যবহৃত জীবাণুনাশক শরীরে ঢুকিয়েও করোনাভাইরাস দূর করা যেতে পারে। এই উপায়গুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যার প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা সাফ জানিয়েছেন, ট্রাম্পের পরামর্শ মানলে মানুষের প্রাণহানিও অসম্ভব নয়। | 3 |
এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। হস্পতিবার (২২ অক্টোবর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১১টি। আর দেশের মোট ১১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৫৮টি। এর মধ্যে ১,৬৯৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৭৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫,৭৪৭ জনের মধ্যে ৪ হাজার ৪২২ জন পুরুষ ও ১,৩২৫ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৬৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮.৬৫ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৮৭১ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১৫০ জন। | 6 |
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দানিছুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস।আজ বুধবার দুপুরে সংশ্লিষ্ট তদন্ত কমিটি প্রতিবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বলে জানান তিনি।জানা যায়, অভিযুক্ত শিক্ষক দানিছুর রহমানের বিরুদ্ধে গত ২৪ মে দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ভুক্তভোগী ছাত্রীর মা ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঘটনার পরের দিন বিকেলে ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে ওই দিন রাতেই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত বৃহস্পতিবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল ও আহসান উল্লাহ মুকুলকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দিয়েছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে এর সত্যতা পেয়েছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, 'শিক্ষক দানিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।' | 6 |
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)। তিনি পেশায় মোটরসাইকেলচালক। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ বলেন, 'গত বৃহস্পতিবার বিকেলে ফয়সাল মহিপুর থেকে মোটরাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যান। বরিশাল থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরি মারেন। এতে ঘটনাস্থলে ফয়সাল রাস্তার পাশে পড়ে যান। এ সময় এক অ্যাম্বুলেন্সচালক আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশকে খবর দেন। হাসপাতালেই ফয়সালের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে ফয়সালের মোটরসাইকেলে থাকা এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান ওসি। | 6 |
গত মৌসুমে উয়েফা বর্ষসেরা, ফিফার বর্ষসেরা পুরষ্কার জয় করেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। তবে করোনা ভাইরাসের কারণে ব্যালন ডি অরের অনুষ্ঠান হয়নি। যদি অনুষ্ঠান হতো তাহলে লেভানদোস্কিই জিততেন এই পুরষ্কার। গত মৌসুমে অসাধারণ খেলা লেভানদোস্কি এবারো এগিয়ে আছেন পুরষ্কার জয়ের ক্ষেত্রে। এখন পর্যন্ত জার্মান বুন্দেসলিগায় ৩৯টি গোল করেছেন তিনি। এর মাধ্যমে ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল করার কীর্তি তার । ফলে এ মৌসুমের গোল্ডেন বুট তার ঘরেই যাচ্ছে। তাছাড়া বুন্দেসলিগায় আর দুটি গোল করতে পারলে তিনি ১৯৭১-৭২ মৌসুমে করা জের্ড মুলারের এক মৌসুমে বুন্দেসর্লিগায় করা সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙতে পারবেন। জের্ড মুলার সেবার বুন্দেসলিগায় ৪০টি গোল করেন। গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে দ্বিতীয়স্থানে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। তিনি লা লিগায় ২৯ গোল করে শীর্ষস্থানে আছেন। তৃতীয়স্থানে আছেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি এখন পর্যন্ত ২৮ গোল করেছেন। এদিকে গত মৌসুমে লেভানদোস্কি বায়ার্নের হয়ে ট্রেবল শিরোপা জয় করেন। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পরতে হয়েছে তাদের। এ বার চ্যাম্পিয়ন্স লিগে তিনি মোট ৫ গোল করেছেন। গত মৌসুমটিতে সব মিলিয়ে ৫৫ গোল করেন লেভানদোস্কি। ফলে তিনি একে একে জিতে নেন ফিফা ও উয়েফার সেরা পুরষ্কারের খেতাব। ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের শিরোপা জয়ের মাধ্যমে গত এক যুগে লুকা মদ্রিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার জেতেন লেভানদোস্কি। তার আগে এই পুরষ্কার অদল বদল হয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। | 12 |
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মঙ্গলবারের মধ্যে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার এখন আর কোনো সুযোগ নেই, সেহেতু তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন। আমরা ১৮ ডিসেম্বর পর্যন্ত দেখব কতজন প্রত্যাহার করেন। তবে আওয়ামী লীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম হয়েছে কৌশলী নেতৃত্বের কারণে। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন তদন্ত মোতাবেক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এতে আওয়ামী লীগের কোনো দ্বিমত থাকবে না। নির্বাচনের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবসমুখর পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ড. কামাল হোসেন সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছেন। আর বলছেন মুক্তিযুদ্ধের চেতনায় তারা লড়ছেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। আর যে সাম্প্রদায়িক শক্তির সাথে তারা হাত মিলিয়েছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি। যারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে না। বিএনপি-জামায়াতের বন্ধুত্ব পুরনো। নতুন করে ছদ্মবেশী গণতন্ত্রী মুক্তিযোদ্ধা ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ আরো কয়েকজন আজকে সাম্প্রদায়িক শক্তির সাখে হাত মিলিয়ে ধানের শীষ মার্কায় ভোট করছেন। এটা স্ববিরোধী বক্তব্য ও হাস্যকর। সবচেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ডক্টর কামাল হোসেন যে সুরে কথা বলছেন তা তার মুখে মানায় না। | 6 |
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের মা আয়েশা আক্তারকে জামিন দেননি হাইকোর্ট। জামিনের বিষয়ে জারি করা রুল আবেদনকারী পক্ষ আর চালাবে না মর্মে আবেদন করলে রুল খারিজ করা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন।আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও মোহাম্মদ আল মামুন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।গত ২৫ জানুয়ারি আত্মসমর্পণের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট রুল জারির পাশাপাশি আয়েশা আক্তারের মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।গত বছরের ১৬ নভেম্বর আদালত জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের নামে দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। | 6 |
নানা নাটকীয়তার পর পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ শনিবার অধিবেশন বসছে। আদালতের এই অনাস্থা ভোটের আগে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি নিম্নকক্ষ জাতীয় পরিষদ পুনর্বহাল এবং অনাস্থা প্রস্তাব বাতিল খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে বিদেশ থেকে আমদানি করা কোনও সরকার মানবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিদেশি শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনি যদি সরকার পতনের বিদেশি প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ না করেন তবে আপনি আপনার ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলবেন।" পাকিস্তানে আমদানি করা সরকার মেনে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই তারকা ক্রিকেটার আগামীকাল রবিবার এশার নামাজের পর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
২৪ বছর পর দারুণ রোমাঞ্চ নিয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সেই রোমাঞ্চ শেষ পর্যন্ত আর থাকেনি। মরা উইকেটে পাঁচ দিন খেলে ড্র করে দুই দল। উইকেটে বোলাররা কোনো সুবিধাই করতে পারেননি। ম্যাচ শেষে তাই সমালোচনার মুখে পড়ে রাওয়ালপিন্ডির উইকেট।তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনে সব মিলিয়ে রান হয়েছে ১ হাজার ১৮৭, আর উইকেট পড়েছে ১৪টি। আর বোলাররা বল করেছেন ৩৭৯.১ ওভার। তবে পাকিস্তানি বোলারদের চেয়ে বেশি খারাপ সময় গেছে অস্ট্রেলিয়ান বোলারদের।দুই ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা বল করেছেন ২৩৯ ওভার। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং গড় ২৩৮.৩৩, যা কিনা টেস্ট ক্রিকেট কোনো দলের দ্বিতীয় খারাপ গড় (ন্যূনতম ১২০০ বল করা ম্যাচে)।কেন এমন উইকেট বানালেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে রমিজ বলেন, 'আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।'পাশাপাশি নিজেদের শক্তি বিবেচনায় রেখে উইকেট বানানোর কথাও বলেন রমিজ। শুধু রমিজই নন, রাওয়ালপিন্ডিতে মরা উইকেট বানানোর অনুরোধ জানিয়েছিলেন প্রধান কোচ সাকলায়েন মুশতাক ও অধিনায়ক বাবর আজমও। অনভিজ্ঞ ওপেনার এবং অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতে না পেরে হেরে যাওয়ার ভয় থেকেই নাকি এমন অনুরোধ করেছিলেন বাবররা। | 12 |
পেয়ারা শুধু সুস্বাদু একটি ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর এটি। সবুজ এই ফলটিতে আঁশ, পানি, কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ পদার্থ। নিচে পেয়ারা খেলে কী কী উপকারিতা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হলো : ২. এতে ইনফেকশনরোধী উপাদান রয়েছে যা হজমক্রিয়া শক্তিশালী করে। ৩. রক্তসঞ্চালন ভালো রাখে। ফলে হার্টের রোগীরা এটি নিয়মিত খেতে পারেন। ৪. অ্যাজমা, ঠাণ্ডা-কাশিতে কাঁচা পেয়ারার জুস বেশ উপকারী। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সময়ে সময়ে পেয়ারা খেতে পারেন। তাহলে দ্রুত মুক্তি মিলবে। ৫. ওজন কমাতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং মুখের রুচি বাড়াতেও জুড়ি নেই পেয়ারার। তাই যারা পেটের সমস্যায় ভুগছেন তারা নির্দ্বিধায় এটি খেতে পারেন। ৬. ত্বক, চুল ও চোখের পুষ্টিও জোগায় পেয়ারা। ৭. পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার যা তারুণ্য বজায় রাখে র্দীঘদিন। ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে। ৮. ডায়াবেটিস, ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের মতো কঠিন ও জটিল রোগ প্রতিরোধেও সহায়ক পেয়ারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 4 |
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে প্রতিপক্ষকে নির্বাচন থেকে সরিয়ে দিতে হুমকি প্রদর্শনের অভিযোগ এসেছে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সোহেল রানা আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তার প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ; যিনি ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। কেফায়েত উল্লাহ অভিযোগ করেছেন, 'নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওই ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা আমার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন। একইসঙ্গে আমার মেয়ের স্কুলের চাকরিটাও খেয়ে ফেলবে।' সম্প্রতি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। সেই অভিযোগপত্রে তিনি লিখেছেন, আসন্ন ইউপি নির্বাচনে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাতে গেলে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও তার সমর্থকরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও পেশী শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। ছিঁড়ে ফেলা হচ্ছে তার ঘোড়া মার্কার বিভিন্ন পোষ্টার। এ অবস্থায় তিনি এবং তার কর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেফায়েত উল্লাহ অবিলম্বে তার নির্বচনী প্রচারণা নিরাপদ করতে এবং ভোটারদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান। অভিযুক্ত সোহেল রানা এসব অভিযোগ প্রসঙ্গে সমকালকে বলেন, 'মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নির্বাচনে নিশ্চিত পরাজয় টের পেয়ে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করতে এবং আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন।' সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, উল্লাপাড়ার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। | 6 |
প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও নেই। ম্যাচটা এগোচ্ছিল প্রাণহীন এক ড্রয়ের দিকে। নিষ্প্রাণ ম্যাচের উত্তেজনাটা যেন জমা রইল শেষ সময়ের জন্য। শেষ বাঁশি বাঁজার আগে পুষ্কর খিসা মিমোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।ক্লাব কাপ হকির 'এ' গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। ম্যাচে মোহামেডানকে হারিয়ে টানা দুই জয়ে এখন গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে আবাহনী। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এস. সি।২০১৮ সালে লিগের সুপার ফাইভে দুই দলের সর্বশেষ ম্যাচটাও উপহার দিয়েছিল জমজমাট এক লড়াইয়ের। সে ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল আবাহনী। কিন্তু আজকের ম্যাচটায় উত্তেজনা বলতে যেন কিছুই ছিল না। তিন ভারতীয় খেলোয়াড় নিয়েও আক্রমণে আবাহনীর থেকে পিছিয়ে ছিল মোহামেডান।৩৭ মিনিটে প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবিতে পেনাল্টি স্ট্রোক না পাওয়ায় মোহামেডানের কয়েকজন খেলোয়াড় মাঠ ছাড়লে খেলা বন্ধ হয়ে যায় ৭ মিনিটের জন্য।শেষদিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ফাউল করে হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান খোরশেদুর রহমান শিশির। এক খেলোয়াড় কম নিয়েই খেলার শেষ বাঁশি বাঁজার আগে মাহবুব হোসেনের পাস থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন মিমো। | 12 |
বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে (১৩ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার মালির রাজধানী বামাকোর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তাঁরা।কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিটের (বনফাপু-২) চতুর্থ রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বাংলাদেশ গঠিত পুলিশ ইউনিটের (বনফাপু-১) অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন এই দলে। ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস) উইংয়ের কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান।আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সাল থেকে বনফাপু-১, মিনুস্মা, মালি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বনফাপু-২, মিনুস্মা, মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যগণ সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। | 6 |
বেশ কয়েক দিন ধরেই দেশে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। আগের দিনের রেকর্ড ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা করছে নতুন রেকর্ড। সংক্রমণের বিস্তার ঘটায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে উপকূলীয় এলাকায় প্রায় ২২ লাখ মানুষকে আশ্রয় নিতে হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূর ঠাসাঠাসি করে থাকতে হয়েছে মানুষকে। দুয়েকজনের মুখে মাস্ক থাকলেও গায়ে গা লাগিয়ে অবস্থান করেছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এবারের বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। করোনার কারণে এ সময়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা জরুরি। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলাটা এক বড় চ্যালেঞ্জ। উপক,লীয় এলাকাগুলোতে যারা কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে ছিলেন কিংবা মৃদু সংক্রমণে ভুগছেন এমন লোক যদি থেকে থাকে তাহলে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে। ফলে ওই সব এলাকায় সংক্রমণের সংখ্যাটি অনেক বেড়ে যেতে পারে। রাজশাহী বিভাগের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চিন্ময় দাস ভোরের কাগজকে বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে গাদাগাদি করে মানুষের আশ্রয় নেয়ায় করোনার ঝুঁকি বেড়েছে এ কথা সত্য। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগে এ ছাড়া আর কোনো উপায়ও ছিল না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করা হবে। তা কতটুকু মানা হয়েছে তাও বিবেচনায় নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এক পরিচালক রোগতত্ত্ববিদ বলেন, করোনা থেকে বাঁচতে হলে প্রথম শর্ত হলো সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব। কিন্তু সাইক্লোন শেল্টারে তা মানা হয়েছে বলে মনে হয় না। বিভিন্ন গণমাধ্যমে আমরা সেই চিত্রই দেখেছি। এসব আশ্রয়কেন্দ্রে যদি একজনও করোনা আক্রান্ত ব্যক্তি থেকে থাকেন এবং নিয়ম-কানুন না মানেন তাহলে অন্যরা সহজেই আক্রান্ত হবেন এ বিষয়টি নিশ্চিত। সবাই মাস্কও ব্যবহার করেনি। তাই এটি নিশ্চিত করেই বলা যায়, আম্ফান আমাদের দেশের উপক,লীয় এলাকাগুলোতে করোনার ঝুঁকি বাড়িয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উপকূলীয় এলাকার করোনা আক্রান্ত এবং লকডাউন করা বাড়ির লোকজনদের নিকটবর্তী আইসোলেশন কেন্দ্রে নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। | 6 |
বাগেরহাটে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে শহরে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। বাগেরহাটে করোনা সংক্রমণ বেড়েযাওয়ায়জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতেমাঠে নেমেছে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সোমবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান মোড়ে ঘণ্টাব্যাপী মাস্ক বিতরণ করেজেলা প্রশাসক। খেটে খাওয়া সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কঠোর আইন প্রয়োগের ঘোষণা দেন ডিসি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে বিশ্বভ্রমনের ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 'ফিফা বিশ্বকাপ ট্রফি' প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে ট্রফি প্রদর্শন করা হয়। ট্রফিটি সংসদ ভবনের লবিতে পৌঁছুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের গৌরবোজ্জ্বল এই ট্রফিকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে ফটোসেশনেও অংশ নেন তিনি। এ সময় ফিফার একটি ফুটবল হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবি তোলেন প্রধানমন্ত্রী। 'ফিফা বিশ্বকাপ ট্রফি' বরণ উপলক্ষে বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি দলসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সংসদ ভবনের লবিতে উপস্থিত হন। পাকিস্তান থেকে বিশেষ বিমানে বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। সঙ্গে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধিদল। কাতার বিশ্বকাপকে সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়। | 6 |
কক্সবাজারে যোগদানের ১০ দিনের মাথায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তাঁর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। | 6 |
১০০ টাকা মূল্যমানের নতুন একটি স্মারক নোট ইস্যু করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে ইউভি কিউরিং বার্নিশযুক্ত করে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ১৪০ মি.মি. ৬২ মি.মি. পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে, যা আগামী ৭ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রঙ অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর ওপর কলম দ্বারা লেখা কঠিন হবে। এছাড়া এ নোটটি ব্যবহারের সময় পূর্বের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল হবে। উল্লেখ্য, বার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে। নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা '১০০', দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে। | 0 |
রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি। মঙ্গলবার তার এক টুইট বার্তার বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি তার টুইট বার্তায় জানিয়েছেন, তালেবান যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার পর রোববার তিনি আফগানিস্তান থেকে চলে আসেন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার আগের কয়েক সপ্তাহ খুব খারাপভাবে কেটেছে বলেও জানান তিনি। আহমাদি বলেন, দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়ার আগে আফগানিস্তানের মুদ্রার মান রেকর্ড হারে নেমে যায়। এরমধ্যে তাকে জানানো হয়, নতুন করে আর কোনো ডলার আফগানিস্তানে সরবরাহ করা হবে না। টুইট বার্তায় আফগানিস্তানের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেছেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেছেন, 'এটি এভাবে শেষ হওয়ার কথা ছিলো না। আফগান নেতাদের পরিকল্পনাহীনতায় আমি বীতশ্রদ্ধ।' দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। সূত্র : বিবিসি | 3 |
করোনা ভাইরাস প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচিকে আরও জোরালো করতে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা দেশে আসছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টিকার এই চালান ঢাকায় এসে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক শুক্রবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে। আজ রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা বিমানবন্দরে যাবেন। সচিব জানান, বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে। | 6 |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রবিবার রাতে ছাত্রশিবির কর্মীদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাবিক হোসেন (২৫) মারা গেছেন। সোমবার দুপুর একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিব হোসেন আমানউল্লাপুর গ্রামের পাটোয়ারি বাড়ির সফিউল্লার ছেলে। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সংঘর্ষে আহত অপর তিন ছাত্রলীগ কর্মীর মধ্যে একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এবং দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন এ ঘাটনায় শিবির কর্মীদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হুমায়ুন করিব সুমন ছাত্রলীগ কর্মীদের অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, আমানউল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির অনুসারীদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ কর্মীরা আহত হয়েছে। এর সাথে ছাত্র শিবিরের কর্মীদের কোন সম্পর্ক নেই। বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, উল্লাহপুর বাজারে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম চৌধুরীর ( আর আই চৌধুরী) ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর মঙ্গলবার। এ উপলক্ষে পারিবারিক ভাবে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাদামনের আলোকিত মানুষ আরআই চৌধুরী ২০০৮ সালের ১৩ অক্টোবর এই দিনে ৭৮ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিসসহ নানান জটিল রোগে অসুস্থ ছিলেন। তার সংগৃহীত অতি-দুর্লভ-মূল্যবান প্রায় দেড় হাজার পুস্তিকা ও গবেষণা কর্ম সংগ্রহ করে চবি গ্রন্থাগারে ড. আরআই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সহপাঠী হওয়ায় নামের আদ্যক্ষর আরআই সি সহযোগে তিনি সংক্ষেপে 'রিক' নামেও অভিহিত হতেন সুধী মহলে। বিডি প্রতিদিন/আবু জাফর | 1 |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগভেদে ৪ থেকে ১৩ বার মেধাতালিকা প্রকাশ করেও আসন পূরণ হচ্ছে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে 'এ', 'বি' ও 'সি' ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে 'বি' ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং 'এ' ও 'সি' ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, 'ভর্তি পরীক্ষার সভায় আমরা বুধবার (আজ) থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাঁদের মৌখিক পরীক্ষা (ভাইভা) হয়েছে, তাঁদের বিভাগ বরাদ্দ দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। এভাবে ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি এররপরও না হয়, তবে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' | 6 |
নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৪৯) মটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার রাতে উপজেলার মধুগড়নই নামক স্থানে এ হামলার শিকার হন তিনি। আহত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.মোসলেম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। | 6 |
টাঙ্গাইল জেলার সখীপুরে ঝড়ে ঘর ভেঙে তার নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শাহাবুদ্দীনের স্ত্রী আছাতন নেছা ও কালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কিসমত আলীর মাতা। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ে ঘরের ওপর থাকা গাছ ভেঙে পড়লে ঘরের নিচে চাপা পড়ে আছাতন নেছা মারা যায়। সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। | 6 |
বাড়ির সামনে ফণা তুলে রয়েছে একটা গোখরা সাপ। আর ঘরের ঠিক প্রবেশ পথেই কড়া প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে একটি সাদা বিড়াল। এমন একটি ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল। জানা যায়,ভারতের ভুবনেশ্বরের কপিলেশ্বেরের বাসিন্দা সম্পদ কুমার পারিদার একটি পোষ্য বিড়াল রয়েছে। বছর দেড়েকের সেই বিড়ালকে আদর করে নাম রেখেছেন চিনু। সেই চিনুই তার পরিবারকে বড় বিপদের হাত থেকে বাঁচাল। কিন্তু চিনু একেবারে কড়া প্রহরীর মতো সাপের মুখোমুখি দাঁড়িয়ে। সাপটি থেকে তার নজর এক মুহূর্তও সরেনি। সাপটি যত বারই এগোনোর চেষ্টা করেছে তত বারই চিনু ঝাঁপিয়ে পড়ে বাধা দিয়েছে। এভাবে প্রায় আধাঘণ্টা কেটে যায় বলে জানান তিনি। সম্পদ আরও বলেন, ভয় পাচ্ছিলাম চিনুর কোনো ক্ষতি না হয়ে যায়! এই অবস্থা দেখে তাড়াতাড়ি সাপ উদ্ধারকারীদের ফোন করি। তারা এসে সাপটিকে নিয়ে যায়। কিন্তু ততক্ষণ কড়া রক্ষীর মতো কাজ করে গেছে আমাদের চিনু। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। বিডি প্রতিদিন/এমআই | 5 |
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়। কেউ না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। আজ সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আলোচনার বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেওয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না। | 9 |
লাশকাটা ঘরে পড়ে আছে লাশটি। ঠিকানা নেই, তাই মর্গের খাতায় নাম ওঠেনি। নাম নেই পুলিশের কাগজপত্রেও। এর নাম বেওয়ারিশ লাশ। ঢাকায় প্রতিদিন ছয়-সাতজন এভাবে বেওয়ারিশ হয়। ওই তরুণীও সেভাবেই বেওয়ারিশ হয়েছিলেন। যখন পরিচয় পাওয়া গেল, ততক্ষণে আঞ্জুমানে মুফিদুল ইসলাম তাঁকে দাফন করে ফেলেছে। কে জানত, এত জনপ্রিয় মেয়েটি!জনকণ্ঠের কেরানীগঞ্জ সংবাদদাতা ছিলেন সালাউদ্দিন আহমেদ। একদিন সন্ধ্যায় শার্টের বুক পকেটে করে একটি লাশের ছবি নিয়ে অফিসে হাজির। বললেন, 'বস, এইডা একটু ছাপাইয়া দ্যান। দ্যাকতে বড় লোকের মাইয়ার মতন লাগে।' সালাউদ্দিনের বর্ণনা ছিল, চীন-মৈত্রী সেতুর পশ্চিম দিক থেকে ১১ নম্বর পিলারের ওপর লাশটি পড়ে ছিল। কেরানীগঞ্জ থানার এএসআই শফিউদ্দিন লাশ উদ্ধার করেছেন। পুলিশ মনে করছে, মেয়েটি আত্মহত্যার জন্য বুড়িগঙ্গা ব্রিজ থেকে লাফ দিয়েছিল। কিন্তু পানিতে না পড়ে পিলারের ওপর পড়েছে। মিটফোর্ড মর্গে লাশ আছে, চার দিনে কেউ তাঁর খোঁজ নিতে আসেনি। পত্রিকায় ছবি ছাপা হলে হয়তো পরিচয় মিলবে। ২০০২ সালের কথা বলছি। তখন সংবাদপত্রে লাশের ছবি ছাপা নিয়ে অত রাখঢাক ছিল না। হরদম ছাপা হতো।দখিন হাওয়ায় ভুতুড়ে কাণ্ডছবিটি নিয়ে চিফ রিপোর্টারকে দেখালাম, পাত্তা পেলাম না। পরদিন বার্তা সম্পাদককে অনুরোধ করতেই বললেন, 'পেজ টু-এ দিয়ে দেন।' 'এই তরুণীর পরিচয় নেই' শিরোনামে তিন কলামজুড়ে ছাপা হলো অজ্ঞাত তরুণীর লাশের ছবি।এটা ২০০২ সালের ১৬ নভেম্বর। ওই দিন দুপুরে ধানমন্ডি থেকে ফোন দিলেন অনু নামের এক যুবক। বললেন, ছাপা ছবিটির মূল ছবি তাঁরা দেখতে চান। সেটা দেখতে একটি পরিবার আমার অফিসে আসবে। কলাবাগান থেকে ইস্কাটনে জনকণ্ঠ ভবনে তাঁরা এলেন সন্ধ্যার দিকে। ছবিটি হাতে নিতেই সুজন নামে একজন বলে উঠলেন, 'ঠিকই তো আছে।' পাশে থাকা এক নারী ছবির দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। তাঁর দেখাদেখি আরেকজনও শুরু করলেন কান্না। যতই চুপ করতে বলি, কেউ কথা শোনেন না। বললাম, এটা কার ছবি? কেউ বলেন না। তাঁদের সঙ্গে আসা অনু বললেন, এটা মডেল তিন্নি ওরফে সৈয়দা তানিয়া মাহবুবের ছবি। কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। মাঝবয়সী এক নারীকে দেখিয়ে বললেন, 'উনি তিন্নির ফুফু'।বোকা বানানোর কারিগরএকজন একটু শান্ত হয়ে জানতে চাইলেন, এখন তাঁদের কী করতে হবে। বললাম, আগে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। সবাই গাড়িতে উঠে চলে গেলেন।ঘণ্টা দেড়েক পর অনুর ফোন: 'ভাই, মর্গে তো লাশ নেই। আজ বিকেলে আঞ্জুমান জুরাইন কবরস্থানে দাফন কইরা ফেলছে।' বললাম, এবার কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন। তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিমও সম্ভবত তাঁদের সঙ্গে ছিলেন।পরদিন ফলোআপ করতে তিন্নিদের কলাবাগানের বাড়িতে গেলাম। মনে হলো সবাই খুব ভয়ে আছেন। কেউ কিছু বললেন না। কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হলো। তদন্ত শুরু করলেন এসআই কাইয়ুম আলী সরদার। তিনি তদন্তের শুরুতেই তিন্নির স্বামী শাফকাত হোসেন পিয়ালকে গ্রেপ্তার করলেন। পুলিশ ধরে নিয়েছিল, এ ঘটনার কয়েক দিন আগে তিন্নির সঙ্গে পিয়ালের ছাড়াছাড়ি হয়। সেই ক্ষোভেই পিয়াল মেয়েটিকে খুন করেছেন।সোনার খোঁজে আদার ব্যাপারীকেরানীগঞ্জ থানায় গিয়ে পিয়ালের সঙ্গে কথা বলতেই পেয়ে গেলাম আসল খবর। পিয়ালের এক বন্ধু সে সময় থানায় ছিলেন। বললেন, নামকরা একটি পত্রিকার কাভার ফটো হওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে যান তিন্নি। এরপর খুব কম সময়ে তিনি অনেকগুলো নামী পণ্যের মডেল হন। তাঁর এই সাফল্যের পেছনের মানুষ ছিলেন স্বামী শাফকাত হোসেন পিয়াল। তাঁদের তিন বছরের সংসারে দেড় বছরের একটি মেয়ে ছিল।একদিন একটি পাঁচতারকা হোটেলের পার্টিতে এসে তিন্নির সঙ্গে পরিচয় হয় সাবেক সাংসদ গোলাম ফারুক অভির। অভির প্রেমে পড়ে যান তিন্নি। তখন অভি থাকতেন নিউ ইস্কাটনের প্রোপার্টি এনক্লেভের একটি ফ্ল্যাটে। সেখানে নিয়মিত আসা-যাওয়া করতেন তিন্নি। অভির সঙ্গে কয়েকবার বিদেশেও যান। নতুন সম্পর্ক নিয়ে পিয়ালের সঙ্গে বিরোধ বাধে তিন্নির। তিন্নি সিদ্ধান্ত নেন পিয়ালকে ছেড়ে অভিকেই বিয়ে করবেন।নিশ্চিন্তে দেশ ছাড়লেন টোকাই সাগর২০০২ সালের ৬ নভেম্বর পিয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করে দেড় বছরের মেয়েকে স্বামীর কাছে রেখে অভির ইস্কাটনের ফ্ল্যাটে চলে আসেন তিন্নি। সেখানে থাকার সময় ২০০২ সালের ১০ নভেম্বর রাতে তিনি খুন হন।এই খুনের মামলা যাঁরা তদন্ত করেছিলেন, তাঁদের একজন সিআইডির এএসপি আরমান আলী। অভির গাড়িচালক, গৃহকর্মী ও ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীকে জেরা করেন তিনি। আরমান আলী আমাকে বলেছিলেন, ইস্কাটনের বাড়িতে এসে বিয়ের জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। কিন্তু অভি রাজি হচ্ছিলেন না। একপর্যায়ে গণমাধ্যমের কাছে এ ঘটনা ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে অভি তিন্নির মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে পড়েন তিন্নি। এরপর গভীর রাতে অভি সেই মরদেহ গাড়িতে তুলে বুড়িগঙ্গা ব্রিজের কাছে যান। এরপর ব্রিজের ওপর থেকে লাশটি নদীতে ফেলে দেন। কিন্তু পানিতে না পড়ে লাশ পড়ে ব্রিজের পিলারের মাথার ওপর।এরশাদের নতুন বান্ধবীসাতজন তদন্তকারী এই মামলার তদন্ত করেন। ছয় বছর পর ২০০৮ সালের ৮ নভেম্বর চার্জশিট দিয়েছিলেন সিআইডির এএসপি মোজাম্মেল হক। অভিনেত্রী তমালিকা কর্মকার, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও নাট্যকার এজাজ খান এই মামলার সাক্ষী ছিলেন। আরেক সাক্ষী ছিলেন শীর্ষসন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। ইমন পুলিশকে বলেছিলেন, তিন্নি খুনের পর অভি ঢাকা থেকে পালিয়ে নেপাল হয়ে কলকাতায় যান। কলকাতায় তাঁর আশ্রয়ে থাকার সময় তিন্নিকে খুন করার কথা স্বীকার করেন অভি।এবার অভিকে নিয়ে কিছু বলতেই হয়। বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া গ্রামের আরশাদ আহমেদের চার ছেলে ও চার মেয়ে। ছেলেদের মধ্যে ছোট গোলাম ফারুক অভি। অসম্ভব মেধাবী অভি এসএসসিতে মেধাতালিকায় স্থান পান। ভাইবোনদের সবাই উচ্চশিক্ষিত, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ পদস্থ সরকারি চাকুরে। একজন নামকরা সাংবাদিক। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'হিফজুল বাহার'-এ সওয়ার হয়েছিলেন ছাত্রজীবনে। তারপর জাতীয়তাবাদী ছাত্রদলে ভিড়ে যান। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকও হন। আরেক ছাত্রনেতা নীরুর সঙ্গে মিলে গড়ে তোলেন বিশাল এক বাহিনী। ছাত্ররাজনীতির পাশাপাশি তাঁরা নানা ধরনের সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়েন।কর্নেলের সঙ্গে শেষ ফোনালাপএরশাদবিরোধী ছাত্র-আন্দোলন তখন তুঙ্গে। ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে ছাত্রদল প্রকাশ্যে থাকলেও অভি-নীরু গোপনে এরশাদের সঙ্গে আঁতাত করেন। এর মধ্যে ১৯৮৯ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার হন অভি। এতে তাঁর ভাগ্য খুলে যায়। জেলে এরশাদের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরশাদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জেল থেকে বেরিয়ে আসেন অভি। ১৯৯০-এর ২৭ নভেম্বর এরশাদের পক্ষে বিশ্ববিদ্যালয় দখলে নেতৃত্ব দেন অভি-নীরু। ওই দিন গুলিতে ডা. মিলন নিহত হলে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। কয়েক দিন পর এরশাদের পতন হয়।এনএসআইয়ের সাবেক পরিচালক সফিক উল্লাহ তাঁর বই 'এক পুলিশের ডায়েরি'তে লিখেছেন, এরশাদের এক সেনা কর্মকর্তার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে রাজারবাগ পুলিশ লাইন থেকে অভিদের জন্য সরকারি গুলি সরবরাহ করা হয়। পরে সেই গুলির কিছু অংশ রাজারবাগে ফেরতও দেওয়া হয়। রাজারবাগের অস্ত্রাগারের নথিতে এসব তথ্য রয়েছে।ডা. মিলন হত্যার পর গোপনে কলকাতায় চলে যান অভি। ফিরে এসে বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য হন ১৯৯৬ সালের নির্বাচনে। ২০০১ সালের নির্বাচনে ওই আসনে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলালের কাছে হেরে যান।কই শহীদ হলেন না যেঅভির জীবন ছিল বেপরোয়া। বহু অভিনেত্রী, মডেল ও চিত্রনায়িকা তাঁর লালসার শিকার হয়েছেন। একবার ব্যক্তিগত ছবি ফাঁস করার অভিযোগে এক অভিনেত্রী তাঁর মাথা ফাটিয়ে দিয়েছিলেন। অভির সর্বশেষ শিকার মডেল তিন্নি।অভির বিরুদ্ধে তিন্নি খুনের অভিযোগ ওঠে লাশ উদ্ধারের চার-পাঁচ দিন পর। এরপরই গা-ঢাকা দেন তিনি। শুনেছিলাম, একটি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে নেপালে যান। সেখান থেকে কলকাতা হয়ে থিতু হন কানাডায়। রমনা থানার একটি অস্ত্র মামলায় অভির ১৭ বছরের সাজা হয়েছে। তাঁকে ধরতে ইন্টারপোল কয়েক দফা রেড নোটিশ জারি করেছিল। সব মিলিয়ে পুলিশি তৎপরতা বলতে ছিল এটুকুই।মুরগি মিলনের সম্পদ অন্যের হাতেএই লেখাটা শেষ করার আগে তিন্নির ফেলে আসা পরিবারের খোঁজ নিলাম। তাঁর মেয়ে এখন বাবার সঙ্গে বিদেশে থাকেন। তিন্নিরা ছিলেন দুই বোন, ছোট বোন এয়ারহোস্টেস। তাঁর প্রবাসী বাবা সৈয়দ মাহবুবুর রহমান এখন দেশে একাই থাকেন। তিন্নির মা স্বামীকে ছেড়ে পাকিস্তানে চলে গেছেন। কলাবাগানে ফুফুর যে বাড়িতে তিন্নিরা থাকতেন, অভির ভয়ে সেটাও বিক্রি করে দিতে বাধ্য হয় পরিবারটি। এভাবে একটি খুন লন্ডভন্ড করে দেয় গোটা একটি পরিবারকে। অথচ ঘটনার মূল হোতা অভি থেকে যান ধরাছোঁয়ার বাইরে।আসলে, ধর্মের কলও অনেক সময় বাতাসে নড়ে না।আরও পড়ুন:দেশের গণ্ডি পেরিয়ে দাপিয়ে বেড়ানো এক সন্ত্রাসীনবজাতকের সূত্রে মিলল বাংলা ভাইয়ের খোঁজমা জানতেন, কালা জাহাঙ্গীর মারা গেছেআমি তো শীর্ষ সন্ত্রাসীর মা | 6 |
চলতি ফরাসি ওপেনের শুরু থেকেই ছন্দে ছিলেন নোভাক জোকোভিচ। সেই ধারা বজায় রেখে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন জোকার। যদি ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ রাউন্ডে তিনি জিতে যান, তাহলে রাফায়েল নাদালের সঙ্গে তার লড়াই হওয়া শুধু সময়ের অপেক্ষা। রবিবার (২৯ মে) আর্জেন্টিনার ডিয়াগো শোয়ার্তজম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। রজার ফেদেরারকে টপকে এবার তিনিও ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদালকে ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন। চারটি রাউন্ড খেলে ফেলেছেন জোকোভিচ। তবে এখনও পর্যন্ত এবারের এই ফরাসি ওপেনে একটিও সেট হারাননি জোকোভিচ। প্রতিটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 12 |
সংসদসহ যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে 'অশালীন ও অশোভন' মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট এনজিওর নিবন্ধন বাতিলের ক্ষমতা সরকারের হাতে রাখার পক্ষে সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশসহ বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল (২০১৫) সম্পর্কিত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এর আগে সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিল। এ নিয়ে সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে টিআইবিকে সরি বলার জন্য আহ্বান জানান হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি। তাই কমিটির বৈঠকে সংসদসহ যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য এনজিওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের হাতে রাখার সুপারিশ করা হয়েছে।'
তিনি বলেন, 'সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এনজিওগুলো বিরূপ কথা বললে রাষ্ট্র কোথায় যায়? সাংবিধানিক সংস্থাগুলোকে সুরক্ষা দিতে হবে। তাই সরকার ইচ্ছে করলে সংশ্লিষ্ট এনজিওর কার্যক্রম বন্ধ করে দিতে পারবে-এমন ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সমালোচনা করা আর অবমাননাকর বক্তব্য দেওয়া এক বিষয় নয়। সাংবিধানিক সব প্রতিষ্ঠানের বিষয়ে সমালোচনার সুযোগ সবারই থাকবে।'
গত বছরের ১ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে 'বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবমূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫' সংসদে উত্থাপন করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এর কয়েকদিন পরেই টিআইবির পক্ষ থেকে 'পার্লামেন্ট ওয়াচ' নামের এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বর্তমান সংসদকে পুতুলনাচের নাট্যশালা হিসেবে অভিহিত করেন। তার এই মন্তব্যকে ঘিরে সংসদের অধিবেশনে সমালোচনার ঝড় ওঠে। এক পর্যায়ে সংসদীয় কমিটি থেকেও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
| 6 |
রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার, শ্রমিক-মালিকসহ সকল উন্নয়ন অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল মহান মে দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। 'শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। বঙ্গবন্ধু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং তিনি শ্রমিকদের জন্যও নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। ১৯৭২ সালে জাতির পিতার উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তজার্তিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং আইএলও-র ৬টি কোর কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। এটি একটি বিরল ঘটনা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের অধিকার রক্ষায় এক অনন্য স্বীকৃতি। বাংলাদেশের সংবিধানের ১৪ অনুচ্ছেদে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতসহ কৃষক ও শ্রমিককে সকল প্রকার শোষণ হতে মুক্তি দেয়ার অঙ্গীকার রয়েছে। আবদুল হামিদ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় শিল্প ও শ্রমিক সংক্রান্ত সকল আইনের সমন্বয় করে ২০০৬ সালে প্রণীত হয় 'বাংলাদেশ শ্রম আইন, ২০০৬' যা ২০১৩ ও ২০১৮ সালে ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে। শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ২০১৫ সালে প্রণয়ন করা হয় 'বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫'। এছাড়া 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা, ২০১৩' এবং গৃহশ্রমিকের সুরক্ষায় 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫' প্রণয়ন করা হয়েছে। শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সরকারের পাশাপাশি শ্রমিক-মালিক উভয়ের সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আরো নিবেদিত হতে হবে। তিনি বলেন, 'শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শিল্প-বাণিজ্যসহ দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে-মহান মে দিবসে এ প্রত্যাশা সবার।' সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
চিত্রনায়ক শাহীন আলম আর নেই। আজ সোমবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ প্রতিদিনকেখবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ওই হাসপাতালে ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন চিত্রনায়ক শাহীন আলম। কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 2 |
লকডাউন রয়েছে সারা ভারত। গৃহবন্দি সময় পাড় করছেন তারকা ক্রিকেটাররাও। আর এই সময়ে ভারতের পেস তারকা জসপ্রীত বুমরাহ খন দিন কাটাচ্ছেন বাড়ি পরিষ্কার করে! সম্প্রতি টুইটারে এমনি পোস্ট করেছেন তিনি। টুইটারে এক ভিডিওতে দেখা দেখা যাচ্ছে ঘরের মেজে পরিষ্কার করে মুছতে। ক্যাপশনে লেখেন, এখন তিনি মন দিয়েছেন ঘর পরিষ্কারে। ফলে তাঁর মা খুব খুশি। তিনি আরো জানান, ''হ্যাঁ চটি না পরে আমাকে দ্বিতীয় রাউন্ডও চালাতে হবে।" গত ২৫ মার্চ থেকে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে গোটা দেশে লকডাউন। অন্যান্য বহু খেলার মতোই স্থগিত রয়েছে আইপিএল। তার আগে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল হয়ে যায়। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএল। প্রসঙ্গত, দেশব্যাপী লকডাউনও শেষ হচ্ছে ওইদিনই। করোনা ভাইরাসের সঙ্গে দেশের যুদ্ধে এগিয়ে এসেছেন বহু ক্রিকেটারই। সোমবার ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রধানমন্ত্রীর তহবিল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন। বিরাট একটি টুইটে জানান, ''অনুষ্কা ও আমি আমাদের সমর্থন ব্যক্ত করছি 'পিএম কেয়ার্স ফান্ড' ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের (মহারাষ্ট্র) প্রতি। আমাদের অনেকেরই ভোগান্তি দেখে আমাদের হৃদয় ভঙ্গ হয়েছে। আশা করি আমাদের অনুদান কোনও ভাবে সহনাগরিকদের ব্যথা কমাতে সাহায্য করবে।" কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে করোনা অতিমারীর সঙ্গে লড়তে। এর আগে অনুদান দিয়েছেন শচীন তেন্ডুলকর, অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকারা। | 12 |
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সের মর্জিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মর্জিনা বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪০৮টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪৯ দশমিক ২৬ শতাংশ।গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৭৯৮। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯০ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩৯, মো. আলী হাসপাতালে ৪০ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। | 6 |
দেশ ছাড়ার আগে তৎকালীন আফগান প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে ফোনালাপ হয়েছিল তা প্রকাশের আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দলীয় কয়েকজন আইনপ্রণেতা। তারা ওই ফোনালাপ কোনও ধরনের কাঁটছাট ছাড়াই (আনএডিটেড) কপি প্রকাশে হোয়াইট হাউজের কাছে আবেদন জানিয়েছেন। তাদের দাবি, ওই ফোনালাপ প্রকাশ করা হলে হোয়াইট হাউজের দায়বদ্ধতায় আরও স্বচ্ছতা প্রমাণ করবে। খবর আল-জাজিরার। উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে মাধ্যমের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আসীন হয় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে, কাবুল ঘিরে ফেলার খবর পেয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে তার কিছু দিন আগে তালেবানের অগ্রযাত্রায় অবস্থা বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেছিলেন আশরাফ গনি। এ সময় আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরেছিলেন। সেই ফোনালাপ ফাঁস হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, টানা ১৪ মিনিটের সেই ফোনালাপে দুই নেতা কাবুলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সামরিক সহযোগিতা, নতুন রাজনৈতিক কৌশলসহ নানা বিষয়ে আলোচনা করেন। তাদেরর কথাবার্তায় একবারের জন্যেও মনে হয়নি, কিছু দিনের মধ্যে তাদের এতসব পরিকল্পনা ভেস্তে দিতে চলেছে তালেবান। জানা যায়, গত ২৩ জুলাই টেলিফোনে আলাপ হয় বাইডেন ও গনির। রয়টার্স সেই ফোনালাপের একটি প্রতিলিপি হাতে পেয়েছে। পরে তার অডিও রেকর্ডিং শুনে এ বিষয়ে নিশ্চিত হয় তারা। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থাটিকে এসব তথ্য ও উপকরণ সরবরাহ করেছে সংশ্লিষ্ট সূত্র, যার এসব তথ্য প্রকাশের কোনও অনুমতি নেই। বিডি প্রতিদিন/কালাম | 3 |
আন্না মানুষ হয়েছিলেন বিলেতে। বুদ্ধিমান ঝকঝকে মেয়ে। চমৎকার ইংরেজি বলেন। রবীন্দ্রনাথের বয়স তখন সতেরো। বিলেতে যাবেন, তারই তোড়জোড় চলছে। লাজুক, ঘরকুনো ছেলেটাকে তো বিদেশি রীতিনীতি শিখতে হবে। এরই মধ্যে রবীন্দ্রনাথ পড়ে ফেলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা', 'বিষবৃক্ষ'। ফলে রোমান্সের সঙ্গে যোগাযোগ একটা গড়ে উঠেছে, কিন্তু ভয় ঘোচেনি, আড়ষ্টতা যায়নি।মেজ ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিক করলেন, বিলেতে যাওয়ার আগে রবিকে পাঠাতে হবে বোম্বের (এখন মুম্বাই) তড়খড় পরিবারে। সেখানেই রবি পাবেন ইংরেজির তালিম। সুঠাম রবীন্দ্রনাথকে দেখে ভালো লেগে গেল পরিবারের ছোট মেয়ে আন্না তড়খড়ের। রবীন্দ্রনাথই লিখেছেন, 'আমার সঙ্গে প্রায়ই সে যেচে মিশতে আসত। কত ছুতো করেই যে সে ঘুরত আমার আনাচে-কানাচে।' আন্না তড়খড় রবীন্দ্রনাথের প্রশংসা করতেন। তাঁর লেখার, তাঁর চেহারার।আন্না রবির চেয়ে বয়সে একটু বড় ছিলেন। রবি ইংরেজি কতটা শিখলেন, সেটা প্রশ্নসাপেক্ষ, কিন্তু আন্না শিখে নিলেন বাংলা। বাংলা কবিতা, বাংলা গানে তিনি মজে যান।একদিন আন্না এলেন রবীন্দ্রনাথের আড়ষ্টতা ভাঙাতে। নিভৃত কক্ষে সেদিন তিনি আর রবীন্দ্রনাথ ছাড়া কেউ ছিল না। একটি বিদেশি উপাখ্যান শুনিয়ে আন্না বললেন, 'জানো রবি, ঘুমে অচেতন কোন কুমারীর ঘুম না ভাঙিয়ে যদি কেউ তার হাতের দস্তানা চুরি করে নিতে পারে, তাহলে তাকে চুম্বন করার অধিকার সেই পুরুষের জন্মায়।'আন্নার কথায় বিচলিত হন রবীন্দ্রনাথ। কিন্তু আন্না হঠাৎ একজোড়া দস্তানা বের করে রবীন্দ্রনাথের চোখের সামনে নাচতে নাচতে সেখানেই শুয়ে পড়েন।রবীন্দ্রনাথ বুঝতে পারেন আন্না আসলে কী চাইছেন। আন্না ঘুমের ভাণ করে আছেন। রবীন্দ্রনাথের মনও চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু দস্তানা খুলে নেওয়ার সাহস আর হয়নি। বোকার মতো তিনি দাঁড়িয়ে থাকেন আন্নার সামনে। আন্না বুঝতে পারেন অভিসার বৃথা, ধিক্কার দেন কবিকে।সূত্র: অমিতাভ চৌধুরী, একত্রে রবীন্দ্রনাথ, পৃষ্ঠা ১২১-১২৫ | 2 |
যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বুকে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্রাট মোটামুটি সুস্থ আছেন। তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃদপিণ্ডে বাল্ব লাগানো হয়েছে। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা নতুন 'বিধিনিষেধ' কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, প্রথম দফার বিধিনিষেধ যেসব কারণে হোঁচট খেয়েছে সরকার নিশ্চয়ই তা পর্যালোচনা করেছে। সেই আলোকে নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন এগুলোর কঠোর বাস্তবায়ন হওয়া প্রয়োজন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের বিকল্প নেই। সংশ্নিষ্টরা বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু নিয়ে সর্বত্রই উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে হাসপাতালে ভর্তির জন্য আক্রান্ত রোগীদের শয্যা পাওয়া দুস্কর হয়ে পড়ছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করেও অনেকে শয্যা পাচ্ছেন না। আইসিইউর পাশাপাশি সাধারণ শয্যার জন্যও চলছে হাহাকার। রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালের আইসিইউ'র কোনো শয্যাই খালি নেই। রাজধানীর বাইরে সাধারণ শয্যা ফাঁকা থাকলেও আইসিইউ শয্যা মিলছে না। রোগীর এ ধরনের চাপ অব্যাহত থাকলে হাসপাতালে ভর্তির জায়গা দেওয়া সম্ভব হবে না বলে মনে করেন স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত ৫ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দেওয়া হয়েছিল। তাও হোঁচট খেয়েছে। আক্রান্ত ও মৃত্যু বাড়লেও মানুষ কঠোর বিধিনিষেধ মানতে চাইছে না। এ কারণে পরিবহন চালু করার পাশাপাশি দোকানপাট ও শপিংমল খুলে দিতে হয়েছে। আগের বিধিনিষেধ কার্যকর না হওয়ার ঘটনায় সরকারও উদ্বিগ্ন। এ পরিস্থিতিতেই গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে অবশ্য লকডাউন কথাটি ব্যবহার না করে বিধিনিষেধ বলা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে জরুরি সেবার বাইরে শিল্প-কলকারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওইসব প্রতিষ্ঠানকে নিজস্ব পরিবহনে কর্মীদের আনা-নেওয়া করতে হবে। আগের প্রজ্ঞাপনেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নিজস্ব পরিবহনে আনা-নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান তা মানেনি। এতে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে গণপরিবহন চালু করতে হয়েছে। এরপরই মূলত বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়ে। এবারও একই অবস্থা সৃষ্টির আশঙ্কা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনেকে বলেছেন, জরুরি সেবার বাইরে চালু থাকা প্রতিষ্ঠানগুলো কর্মীদের নিজস্ব পরিবহনে আনা-নেওয়া না করলে এবারও সরকারি বিধিনিষেধ হোঁচট খেতে পারে। সেক্ষেত্রে করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কাজে আসবে না। বরং পরিস্থিতি খারাপ হতে পারে। তারা বলেন, এবারের লকডাউন যাতে কোনোভাবেই ঢিলেঢালা না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নজরদারি বাড়াতে হবে। অনেকে বলেছেন, শিল্প-কারখানা খোলা রাখার জন্য যেসব শর্তারোপ করা হয়েছে, মালিকরা সেগুলো যথাযথভাবে পালন করছে কিনা তাও নজরদারি করতে হবে। অন্যথায় আগের মতো নতুন বিধিনিষেধও অকার্যকর হয়ে পড়তে পারে। ১০ দিনেই আক্রান্ত ৬৭ হাজারের ওপরে, মৃত্যু ৬৬৭ :করোনার সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ৩ এপ্রিল ৫ হাজার ৬৮৩ জন আক্রান্ত এবং ৫৮ জন মৃত্যুবরণ করেন। এরপর ৪ এপ্রিল ৭ হাজার ৮৭ জন আক্রান্ত ও ৫৩ জনের মৃত্যু, ৫ এপ্রিল ৭ হাজার ৭৫ জন আক্রান্ত ও ৫২ জনের মৃত্যু, ৬ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ২১৩ জন ও মৃত্যু ৬৬ জনের, ৭ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ৬২৬ জন ও মৃত্যু ৬৩ জনের, ৮ এপ্রিল আক্রান্ত ৬ হাজার ৮৫৪ জন ও মৃত্যু ৭৪ জনের, ৯ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ৪৬২ ও মৃত্যুবরণ করেন ৬৩ জন। ১০ এপ্রিল ৫ হাজার ৩৪৩ জন আক্রান্ত এবং মৃত্যুবরণ করেন ৭৭ জন, ১১ এপ্রিল ৫ হাজার ৮১৯ আক্রান্ত এবং মৃত্যুবরণ করেন ৭৮ জন। গতকাল ১২ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ২০১ এবং মৃত্যুবরণ করেন ৮৩ জন। সংক্রমণ ও মৃত্যু পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, সর্বশেষ ১০ দিনে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৩৬৩ জন আর মৃত্যুবরণ করেছেন ৬৬৭ জন। প্রতিদিন গড়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৩৬ জন এবং মৃত্যুবরণ করেন ৬৬ জনের বেশি। দেশে গত বছরের ৮ মার্চ করোনার সংক্রমণ শনাক্তের পর ওই বছরের জুন-জুলাই মাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু ওই সময়ের তুলনায় গত ১০ দিনে দ্বিগুণেরও বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড গড়েছে করোনা। কঠোর হতে বললেন বিশেষজ্ঞরা :করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধের কঠোর বাস্তবায়ন চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি সমকালকে বলেন, সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেটি কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য কঠোর হতে হবে। তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ ঠেকাতে সরকার গত ৬ এপ্রিল থেকে যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা প্রথম দিন থেকেই ঢিলেঢালা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই ব্যবস্থাকে 'বিধিনিষেধ' বলা হলেও সরকারের কয়েকজন মন্ত্রী একে 'লকডাউন' বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু শুরু থেকেই কোথাও লকডাউনের লেশমাত্র ছিল না। সরকার কেন বিধিনিষেধগুলো কার্যকর করতে পারল না? কেন পিছু হটল সরকার? এ বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। আশা করি, এবার আগের মতো হবে না। মানুষকে ঘরে রাখতে না পারলে সংক্রমণ ও মৃত্যু এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে, তাতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনাও ভেঙে পড়তে পারে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব সমকালকে বলেন, কিছু খোলা, আবার কিছু বন্ধ রেখে তো লকডাউন হয় না। লকডাউন হলো পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া। অর্থাৎ পরিবারের সদস্যদের বাইরে অন্যদের সঙ্গে কোনো ধরনের দেখা-সাক্ষাৎ হবে না। সবকিছু বন্ধ থাকবে। এ অবস্থা না থাকায় আগের বিধিনিষেধ মানুষ মানেনি। বরং মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এতে সরকারের পদক্ষেপ ব্যর্থ হয়েছে। এবারও শিল্পকলকারখানা খোলা রাখা হলো। বলা হয়েছে, নিজস্ব পরিবহনে কর্মীদের আনা-নেওয়া করতে হবে। আগের নির্দেশনায়ও একই কথা বলা হয়েছিল। সেটি তো বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা করেননি। এর প্রেক্ষাপটে গণপরিবহন চালু করতে হলো। আবার শিল্পকলকারখানা চালু থাকায় দোকান ও শপিংমল মালিকরা আন্দোলনে নামেন। পরে তাও খুলে দিতে হয়েছে। এভাবে বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়ে। এবার সরকারকে নির্দেশনার কঠোর বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ সমকালকে বলেন, সরকারের জারি করা বিধিনিষেধ নিয়ে অনেক সমালোচনা করার সুযোগ রয়েছে। প্রথমত, এটি বিজ্ঞানসম্মত হয়নি। কারণ সাত দিন ধরে বিধিনিষেধ আরোপ করা বিজ্ঞানসম্মত নয়। কারণ মানুষের শরীরে করোনার সুপ্তিকাল এক থেকে ১৪ দিন। এ সময়ের মধ্যে একজনের শরীরে সংক্রমণ প্রকাশ পাবে। একটি ধাপ নিয়ন্ত্রণ করতে হলে নূ্যনতম ১৪ দিন লকডাউন করা প্রয়োজন। দুটি ধাপ নিয়ন্ত্রণে ২৮ দিন লকডাউন করা প্রয়োজন এবং এটিই বিজ্ঞানসম্মত। আর দ্বিতীয়ত, লকডাউন মানে হলো সবকিছু বন্ধ থাকবে। শিল্পকারখানা খোলা রেখে কর্মীদের নিজস্ব পরিবহনে আনা-নেওয়ার কথা বলা হচ্ছে। এটির বাস্তবায়ন হচ্ছে কিনা, তা দেখভাল করবে কে? কিংবা এটি বাস্তবায়িত না হলে সে জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সমকালকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ-সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে। কারণ সংক্রমণ ও মৃত্যু যে হারে বাড়ছে, তা উদ্বেগের। এ অবস্থা চলতে থাকলে হাসপাতালে রোগী রাখার জায়গা মিলবে না। পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনা হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে আক্রান্ত ও মৃত্যু আরও বাড়বে। সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সবাইকে সরকার আরোপিত বিধিনিষেধ মানতেই হবে। এর বিকল্প নেই। মন্ত্রী বলেন, মানুষের জীবন বাঁচাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন করে আরও প্রায় চার হাজার শয্যা বাড়ানো হচ্ছে। আগে থেকে ১০ হাজারের ওপরে শয্যা ছিল। এর পরও শয্যা বাড়ানো হলে অন্যান্য রোগে আক্রান্তদের সেবা মিলবে না। সুতরাং বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। | 6 |
একে তো মহামারি করোনার সংক্রমণ, তার ওপর সকাল থেকেই বৃষ্টি। তবে তাই বলে কি আর দিন-ক্ষণ থেমে থাকে! তাইতো মহাসপ্তমী পেরিয়ে সনাতন ধর্মাবলম্বী বাঙালিরা মেতেছেন তাদের বড় সাধের দুর্গাপূজার মহাঅষ্টমীতে। পূর্ব ঘোষণা অনুযায়ী ভক্তদের অধিকাংশই বাসায় বসেই অঞ্জলি দিয়েছেন। তবে করোনা পরিস্থিতি ও বৃষ্টির কারণে আগের দু'দিনের তুলনায় অষ্টমী পূজায় ভিড় কিছুটা ছিল অনেকটা। আগামীকাল রবিবার রীতি অনুযায়ী মহানবমী পূজা হবে। শনিবার (২৪ অক্টোবর) সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। ১০৮ পদ্ম এবং প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। সকাল ৫টা ১৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা ও মহাঅষ্টমীর ব্রতোবাস শুরু হয়। এরপর সকাল ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ২৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। পূজার আনুষ্ঠানিকতার পর ভক্তরা অঞ্জলি দেন। তবে বাসায় থেকে অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন টেলিভিশনে ও ফেসবুকে সরাসরি অঞ্জলি প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়। করোনার সংক্রমণ ও বৃষ্টির কারণে পূজা অর্চনাকারীদের জন্য এবার পরিবেশটা বেশ প্রতিকূল। তারপরও থেমে নেই মা দুর্গার ভক্তরা। অন্যান্যবারের মতো উৎসবে ভাটা দেখা গেলেও বৃষ্টি উপেক্ষা করে, স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দিতে পূজামণ্ডপে এসেছেন কেউ কেউ। আগের দু'দিনের তুলনায় শনিবার ভিড় কিছুটা বেশি দেখা গেছে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে। রাজধানীর কলাবাগান মাঠে গিয়ে দেখা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর মাঝেই অনেক ভক্ত অঞ্জলি দিচ্ছেন। তবে ভক্তদের ভিড় করতে দেখা যায়নি। ভিড় না করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নজরদারি রাখা হয়েছে। ওই মণ্ডপে উপস্থিতি শ্যামলী নামের এক ভক্ত জানান, সরাসরি মণ্ডপে এসে অঞ্জলি দেওয়ার মর্যাদা আলাদা। তাই মা দুর্গাকে অঞ্জলি জানাতে মণ্ডপে এসেছি। ভক্তদের প্রার্থনায় মা দূর্গা দ্রুত পুরো পৃথিবীকে করোনামুক্ত করবেন বলে তিনি বিশ্বাস করেন। অনেকটা একই চিত্র দেখা গেছে, জয়কালী মন্দির, বরদেশ্বরী কালিমাতা মন্দির, রমনা কালীমন্দির, শ্যামবাজার শিবমন্দির, খামার বাড়ি মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও স্বামীবাগ ইসকন মন্দিরসহ নগরীর অন্যান্য মণ্ডপগুলোতে। তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভিড় ছিল বেশি। সন্ধ্যার পর এই ভিড় কমতে শুরু করে। আজ মহানবমীর দিনে ভিড় আরো বাড়বে বলে আয়োজকরা মনে করেন। | 6 |
ফরিদপুরে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৭ জন নেতাকর্মী। আজ রোববার ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো: হেলালউদ্দিনের আদালতে হাজির হয়ে তারা স্থায়ী জামিন আবেদন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে অবশ্য তারা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন। জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আজম, নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেনসহ অন্যান্যরা। এ মামলার অপর ১২ জন আসামি ইতিপূর্বে নি আদালত থেকে জামিন লাভ করেন। জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর সদর উপজেলার মামুদপুরে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাটি দায়ের করেন জনৈক সমরেশ কুমার বিশ্বাস। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৯ জন নেতাকর্মীর নামোল্লখসহ অজ্ঞাতনামা আরো আসামি করা হয়। মামলার অন্যতম আসামী বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দায়ের করা হয় বলে বিএনপির পক্ষ হতে অভিযোগ করা হয়। তারা এ মামলা প্রত্যাহারের দাবি করেন। | 6 |
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ঘোষণার কারণে সারা দেশে দোকান ও মার্কেট সেক্টরে ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬ টি প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে এতে কর্মরত প্রায় ৯৭ লাখ ১৩ হাজার ৯২৯ জন কর্মচারীর আংশিক বেতন পরিশোধের জন্য সরকার তথা প্রধানমন্ত্রীর কাছে অন্তত:পক্ষে আড়াই হাজার কোটি টাকার (ঋণ) তহবিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার (১ এপ্রিল) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূইয়াসহ দেশের বিভিন্ন জেলার ২৬ জন মালিক সমিতির প্রতিনিধি স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রায় ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান করোইরাস সংক্রমণের কারণে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই সব প্রতিষ্ঠানে প্রায় ৯৭ লাখ ১৩ হাজার ৯২৯ জন কর্মচারী কাজ করেন। বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের বেতন দেয়া মালিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মচারীদের বেতন দিতে যে অর্থের দরকার তার আংশিক প্রয়োজন মেটাতে ২ হাজার ৫০০ কোটি টাকা দরকার। এ আড়াই হাজার কোটি টাকা মালিক সমিতিকে বিনা সুদে ঋণ দেবার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। এ ঋণ পাবার ৬ মাস পর থেকে মালিকগণ তা ফেরৎ দিতে বাধ্য থাকবেন। সেই সঙ্গে যেসব দোকান মালিকের ইতিমধ্যে ব্যাংক ঋণ রয়েছে যা বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে তারা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন, তা পরিশোধের জন্য আগামী ৬ সময় বাড়ানোর দাবিও জানানো হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে করোনার কারণে ব্যাপক ক্ষতির মুখোমুখি দাড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশের সময় আগুনে ক্ষতিগ্রস্থ বায়তুল মোকাররমের ৩৩৩ জন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী স্বত:প্রণোদিত হয়ে ৫০ হাজার টাকা করে প্রণোদোনা দিয়েছিলেন। তা দোকান মালিক সমিতি চিরকৃতজ্ঞে স্মরণ করে। | 0 |
নেীপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই তাদের দেশে ফিরিয়ে নেবেমিয়ানমার সরকার।শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে 'জাতিগত নিধন' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ।ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে বিএনপির পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সে প্রসঙ্গে শাজাহান খান বলেন, 'কোনো মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এতিমদের টাকা আত্মসাৎ করেছেনখালেদা জিয়া।আদালতে এটা খুব শিগগির প্রমাণিত হবে।'তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর সেই সময়ে নির্বাচনে সহয়তাকারী হিসেবে শেখ হাসিনার সরকার থাকবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
| 6 |
পরিবারে একের বেশি শিশু থাকলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ত্বরান্বিত হয় বলে জানা গেছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড. নুরুজ্জামান খানের এক গবেষণা প্রবন্ধ থেকে। আমেরিকান বহুজাতিক একাডেমিক প্রকাশনা সংস্থা 'উইলি'তে প্রকাশিত তাঁর গবেষণা প্রবন্ধে বিষয়টি উঠে আসে।এ গবেষণা থেকে আরও জানা গেছে, শিশুর প্রাথমিক শৈশব বিকাশ পরিবারে শিশুর সংখ্যাধিক্যের ওপর নির্ভর করে। প্রত্যেক নতুন শিশুর জন্মে এই উন্নয়ন ৫ শতাংশ হারে বাড়তে থাকে। এতে পরিবারের শিশুদের মানসিক ও শারীরিকভাবে বিকশিত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। গত ৫ এপ্রিল শিশুর প্রারম্ভিক বিকাশ এবং মাতৃত্বের সমতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এ গবেষণা প্রবন্ধটি উইলিতে প্রকাশিত হয়।বাংলাদেশের ৬৪ জেলার ৩৬ থেকে ৫৯ মাসের ৯ হাজার ৩৮০টি শিশু নিয়ে গবেষণাটি করা হয়। গবেষণা থেকে আরও জানা যায়, দেশের ২৫ শতাংশ শিশুর প্রাথমিক শৈশব বিকাশ ঠিকমতো হচ্ছে না। ৭১ শতাংশ শিশুর সাক্ষরতা ও সাংখ্যিক বিকাশ বিঘ্নিত হচ্ছে, ২৭ ভাগ শিশু সামাজিক আবেগের দিক থেকে অবিকশিত থেকে যাচ্ছে, ৯ শতাংশ শিশু শেখার দিক থেকে পিছিয়ে পড়ছে এবং ১ শতাংশ শিশু শারীরিকভাবে বিকশিত হচ্ছে না। এ সমস্যাগুলোর উল্লেখযোগ্য অংশ ঘটছে পরিবারে শিশুর সংখ্যা তুলনামূলক কম হওয়ার কারণে।জানতে চাইলে ড. নুরুজ্জামান খান বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শিশুদের প্রাথমিক বিকাশ সম্পর্কে পড়াশোনার ফিল্ড তৈরি করা। প্রি-প্রাইমারি (প্রাক্-প্রাথমিক) লেভেলে জোর দিতে হবে। মা-বাবাকে সন্তানদের সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। মা-বাবা যেন পাঁচ বছরের নিচের শিশুদের সঙ্গে বেশি সময় দেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জরুরিভাবে ডিভাইস ডিপেনডেন্সি কমাতে হবে। হোক মা-বাবা কিংবা শিশু। | 6 |
ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৫৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৩ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ১ জন পৌরসভার কাউন্সিলর। মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত কৃত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপি'র চেয়ারম্যান মুখলিছ মিয়া, রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউপি'র ৩নং ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় তাদের বিরুদ্ধে ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাৎ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ এবং মৎস্য ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। তাদের এই অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসময় সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। | 6 |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় হামলা চালানোর কারণ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে এ হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বিবৃতিতে জানিয়েছে, খান ইউনুস শহরে হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার (২৩ আগস্ট) আগ্নেয় বেলুনের ওড়ানোর কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরেছে। ফিলিস্তিনিদের দাবি, গাজায় আরোপিত অবরোধ শিথিলের জন্য চাপ প্রয়োগ করতেই আগ্নেয় বেলুন ওড়ানো হয়।এর আগে গত শনিবার (২১ আগস্ট) ৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয় ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির। | 3 |
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্বে খেলবেন না জস বাটলার। আইপিএল খেলতে গেলে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। মাঝপথে দেশেও ফিরতে পারবেন না। আর আইপিএল শেষ হওয়ার পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে টানা দুই মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তাকে। এই পরিস্থিতিতে আইপিএল ১৪তম আসরের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের উইকেটকিপার। বাটলারের পরিবর্তে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে দলে নিল রাজস্থান রয়্যালস। এর আগে কখনও আইপিএল খেলেননি ফিলিপস। সম্প্রতি 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ২০০ এর ওপর রান করেছেন এই কিউয়ি উইকেটরক্ষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রিডেন্টের হয়ে খেলেন ফিলিপস। ১৩৪ ম্যাচে ৪টি শতরান রয়েছে তার ঝুলিতে। ফলে বাটলারের পরিবর্ত হিসেবে ফিলিপসের অন্তর্ভুক্তি অনেকটাই শক্তি বাড়াবে রাজস্থান রয়্যালসের। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 12 |
ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়েই ইউরো অভিযান শুরু করেছে ইংল্যান্ড। রবিবাররাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলেজয়ের দেখা পায় দলটি। এদিন সন্ধ্যায় ঘরের মাঠ ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়াপ্রথম থেকেই পাল্টা লড়াই জারি রেখেছিল। মাঝ মাঠে দলের অধিনায়ক লুকা মদ্রিচ, কোভাচিচরা মাঝেমধ্যেই কেন-স্টার্লিংদের রক্ষণকে বিব্রত করছিলেন। ম্যাচের অন্তিম মুহূর্ত এবং অতিরিক্ত সময়ে গোলশোধের মরিয়া চেষ্টা করতে থাকেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। কিন্তু ইংল্যান্ড রক্ষণের সামনে এসে তাদের সমস্ত আক্রমণ নষ্ট হয়ে যায়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। এরপর উয়েফা নেশনস লিগে হারালেও ইউরো অভিযানের শুরুতেই মদ্রিচদের হারানোটা ইংল্যান্ডের কাছে অবশ্যই অন্যমাত্রা পাবে,যা অবশ্যই বাকি টুর্নামেন্টের জন্য গ্যারেথ সাউথগেটের দলকে আত্মবিশ্বাস জোগাবে। এদিকে, এই প্রথম ইউরো কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারল ক্রোয়েশিয়া। বিডি প্রতিদিন/এমআই | 12 |
প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে নতুন করে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এ-সংক্রান্ত আবেদন অনুমোদন করেছে। ওই দিনই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, এনভয় টেক্সটাইল শেয়ারবাজার থেকে নতুন করে যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে সুতা তৈরির নতুন এক প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কিছু ব্যাংকঋণ শোধ করবে তারা। এই প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বিক্রি করবে। এ শেয়ারের মেয়াদ হবে পাঁচ বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। যাঁরা প্লেসমেন্টে শেয়ার কিনবেন, তাঁরা ৭ থেকে সাড়ে ৭ শতাংশ হারে সুদ পাবেন। এনভয় টেক্সটাইল ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তখন কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। | 0 |
এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে আক্রমণ চালাচ্ছেন রাশিয়ার সেনারা। কিয়েভের বাতাসে বারুদের গন্ধ। নানা নিষেধাজ্ঞা আরোপ চলছে। কিন্তু থামছে না অটল রাশিয়া। যদিও রাশিয়া বারবার বলছে, ইউক্রেন দখল তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য, ন্যাটোর সদস্য হওয়া হতে চাওয়া ইউক্রেনকে থামানো। কারণ, ন্যাটোর সেনা ইউক্রেনে এলে নিরাপত্তার হুমকিতে পড়বে রাশিয়া। আজ যুদ্ধের অষ্টম দিন। ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। এমন অবস্থায় একটি প্রশ্ন সামনে এসেছে যে ইউক্রেনে পুতুল সরকার বসাতে চায় রাশিয়া। সেই নামটিও প্রকাশ করে দিয়েছে দেশটির একটি গণমাধ্যম। : . , - , দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট ইউক্রেনের অন্যতম একটি গণমাধ্যম। গতকাল বুধবার এক টুইট বার্তায় গণমাধ্যম জানায়, ইউক্রেনের নতুন সরকার বসাতে চায় রাশিয়া। সেই ব্যক্তি এখন বেলারুশের রাজধানী মিনস্কে আছেন। ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে ভিক্টর ইয়ানুকোভিচকে ইউক্রেনে চায় রাশিয়া। সেই টুইটে রিটুইট ও নানা মন্তব্য ভরে গেছে। কেউ বলছেন, এটাই হতে যাচ্ছে। আবার কেউ কেউ একে দিবাস্বপ্নও বলছেন। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনে 'পুতুল সরকার' বসানোর ব্লুপ্রিন্ট করে ফেলেছে রাশিয়া। মস্কোর 'চোখের মণি' সাবেক ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ফিরিয়ে কিয়েভে বসাতে চায় ক্রেমলিন। যুদ্ধের সপ্তম দিনে 'প্ল্যান বি' হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টের এ পরিকল্পনা কথা টুইটে জানাল ইউক্রেনের গণমাধ্যম। অনেকের আশঙ্কা, জেলেনস্কির সরকারের পতন ঘটিয়ে ইউক্রেনে আবার নিজেদের বিশ্বস্ত ইয়ানুকোভিচকে বসিয়ে এ সংঘাতে দাঁড়ি বসাতে চান ভ্লাদিমির পুতিন। ইয়ানুকোভিচকে অনেক পছন্দ রাশিয়ার। আর এর কারণ খুঁজতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। ভিক্টর ইয়ানুকোভিচ ২০০২ সালের ২১ নভেম্বর থেকে ২০০৪ সালের ৭ ডিসেম্বর ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর আবার ২০০৪ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত আবার প্রধানমন্ত্রী হন ইয়ানুকোভিচ। সেই সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন লিওনিড কুচমা। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট হন ক্রেমনিলের অন্যতম বন্ধু ইয়ানুকোভিচ। ২০১৪ সালে একাধিক আন্দোলন, বিক্ষোভের পর তৎকালীন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে দেশ ছাড়তে হয়। সেই থেকে ইউক্রেনের বাইরেই আছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে খোলা বাণিজ্যে রাজি না হওয়ায় এ ক্ষোভ তৈরি হয়। সেখানেই ক্রেমলিনের নিরাপত্তায় দিন কাটাতে থাকেন। ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার পরই তাঁকে সরিয়ে দেওয়া হয় প্রেসিডেন্টের পদ থেকে। আপাতত ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন পুতিন। তাঁর সবচেয়ে পছন্দসই প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন ইয়ানুকোভিচই। | 3 |
ঢাকা: এমন নয় যে তাঁর ব্যাট নিয়মিত হাসতে জানে না। তবে বাংলাদেশ দল বিপদে পড়লে যেন একটু বেশিই হাসে তাঁর ব্যাট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছোটখাটো গড়নের মুশফিকুর রহিমও হয়ে ওঠেন বড় ত্রাতা। কালও ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ৭০৫ দিন পর মুশফিক পেয়েছেন আরাধ্য '১০০'।প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে পেলে মুশফিকের ব্যাট একটু বেশিই চওড়া হয়ে ওঠে। বাংলাদেশের হয়ে বিশ্বের প্রায় সব প্রান্তেই ব্যাটিংয়ে ফুল ফোটানোটা 'অভ্যাসে' পরিণত করে ফেলছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।'প্রিয়' প্রতিপক্ষই যেন হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটা এই লঙ্কানদের বিপক্ষে, ২০১৩ সালে। সীমিত ওভারের দুই সংস্করণে নিজের সর্বোচ্চ দুটি ইনিংসও শ্রীলঙ্কার বিপক্ষে। দুবাইয়ে ২০১৮ এশিয়া কাপে ওয়ানডেতে ১৪৪, টি-টোয়েন্টি সংস্করণে ২০১৮ নিদহাস ট্রফিতে অপরাজিত ৭২ রান। এই তিন ইনিংসই বাংলাদেশকে এনে দিয়েছে তিনটি গৌরবময় সাফল্য।কুশল পেরেরাদের বিপক্ষে মুশফিক তাঁর সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ওয়ানডে সিরিজেও।প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। সেঞ্চুরি মিসের সেই আফসোস মিটিয়ে দিয়েছেন এক দিন পরেই। কাল ৭০৫ দিন পর মুশফিক অধরা সেঞ্চুরিটা অবশেষে কাল পেলেন।দুই ওয়ানডেতেই মুশফিককে খেলতে হয়েছে বিরুদ্ধ পরিস্থিতিতেই। টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ার পর একদিকে যেমন তাঁকে সামলাতে হয়েছে বিপর্যয়, অন্যদিকে বাড়িয়ে নিতে রানের গতিও। দুইবারই তিনি পাশে পেলেন 'ভায়রা ভাই' মাহমুদউল্লাহকে। প্রথম ওয়ানডেতে দুজন মিলে করেছিলেন ১০৭ রান। কাল একই পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ৮৭ রান। টস জিতে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ১৫ তোলার পর উইকেটে আসেন মুশফিক। দলের বেশির ভাগ সতীর্থ ব্যাটসম্যানকে যেখানে রান তুলতে বেগ পেতে হয়েছে, সেখানে মুশফিক বেশ সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁতে লেগেছে তাঁর ১১৪ বল। ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে। ১০ বাউন্ডারির ৯টিই এসেছে ফিফটি করার পর। ফিফটি করতে লেগেছিল ৭০ বলে। সেখান থেকে সেঞ্চুরি পেতে লেগেছে আর ৪৪ বল। ইনিংসে ছক্কা নেই একটিও।বিশেষ করে গত তিন বছর বাংলাদেশের সঙ্গে খেলা হলে শ্রীলঙ্কার 'প্রধান শত্রু' হয়ে উঠেছেন মুশি। ২০১৮ থেকে এ পর্যন্ত ৯ ওয়ানডে খেলেই তিনি কুশল মেন্ডিসদের বিপক্ষে করেছেন ৬৩৮ রান। গড়টাও ঈর্ষণীয়-৭৯.৭৫।অথচ ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত এর প্রায় তিন গুণ ওয়ানডে (২১টি) খেললেও এত রান করতে পারেননি-৩৫৪। কাল এই ইনিংস খেলার পথে মুশফিক ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। এখন ওয়ানডেতে দেশের হয়ে তাঁর ৬৫৫৩ রানই দ্বিতীয় সর্বোচ্চ।গত পাঁচ বছরে চার নম্বর পজিশনের রানের হিসাব করলে মুশফিক বিশ্বের মধ্যেই উজ্জ্বল। এই পজিশনে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছেন শুধু দুজন-রস টেলর ও এউইন মরগান। ৫৫ ইনিংসে মুশফিকের রান ২২৮৫।ক্যারিয়ারের শুরুতে পথ চলাটা তাঁর মসৃণ না হলেও সময়ের সঙ্গে মুশফিক নিজেকে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের 'মিস্টার ডিপন্ডেবল' হিসেবে। কঠোর পরিশ্রমে বিশ্বাসী মুশফিকেরও কখনো কখনো খারাপ সময় গেছে। এই মার্চেও নিউজিল্যান্ড সফরে খারাপ করায় চারপাশ থেকে কাঁটায় বিদ্ধ হতে হয়েছে মুশফিককে।সেই হতাশা ভুলে প্রিয় প্রতিপক্ষ পেতেই কথা বলতে শুরু করেছে মুশফিকের ব্যাট। মুশি দেখিয়েছেন কীভাবে দ্রুত নিজেকে ফিরে পেতে হয়। কীভাবে ধারাবাহিক ভালো খেলে যেতে হয়। | 12 |
প্রলয়ংকরী ঝড় ও ভারী বৃষ্টির কারণে ভারতের দিল্লি ও এর আশপাশের এলাকা আজ সোমবার ভোর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে যথাসময়ে ফ্লাইট পরিচালনা করতে পারেনি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। বেশ কয়েকটি এয়ারলাইন তাঁদের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের আপডেট খবর নেওয়ার অনুরোধ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী দুই ঘণ্টা দিল্লি ও এর আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাতসহ বজ্র ও বৃষ্টি অব্যাহত থাকবে।দিল্লি বিমানবন্দর টুইটার পোস্টে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হচ্ছে। ফ্লাইটের আপডেট তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।এয়ারলাইন সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হচ্ছে। সংগত কারণে বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের আপডেট তথ্য জানান জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। | 3 |
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয় যুক্তরাষ্ট্রে। এর মধ্যেই আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা। শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরের পক্ষে ও বিপক্ষে দিনভর কর্মসূচি চলার সময় এ ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি আর কিল-ঘুষির ঘটনা ঘটে ঘটেছে।এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে উভয় পক্ষই পুলিশ বেষ্টনীর মধ্যে আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। এর ফলে সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, বিকেলে ডাইভার্সিটি প্লাজায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে 'যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ' কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের একদল কর্মী সেখানে হামলার চেষ্টা করে। এ সময় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। এর ঘণ্টা দেড়েক পর ডাইভার্সিটি এলাকা থেকে শেখ হাসিনাকে নিউইয়র্কে 'শুভেচ্ছা-স্বাগত' স্লোগানে যুবলীগের একটি র্যালি যাওয়ার সময় বিএনপি নেতা-কর্মীরা শেখ হাসিনাকে প্রতিহত করার স্লোগান দেন। এরপর উভয় পক্ষের শত শত নেতা-কর্মী-সমর্থক প্রথমে উত্তপ্ত বাক্য-বিনিময়, এরপর ধাক্কা-ধাক্কি থেকে মারপিটে লিপ্ত হন। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধ্বস্তাধস্তি দেখে জ্যাকসন হাইটস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অপ্রীতিকর ঘটনায় এলাকার বাসিন্দারা ভয়ে পুলিশকে ফোন করেন। জ্যাকসন হাইটসের বাসিন্দা স্যামুয়েল স্টিফেন জানান, প্রতিবছর সেপ্টেম্বর মাসে ৭৩ স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার মতে, এখানে বাংলাদেশিরা মারামারিতে লিপ্ত হয়, যা কাম্য নয়। | 6 |
শেষবার শাহরুখ খানকে বড়ো পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। যেখানে একসাথে পর্দায় দেখা গিয়েছিল আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খানকে। অবশ্য ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর কোনো অজ্ঞাত কারণেই রুপালি পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু প্রায় তিন বছর পর আবার যখন শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো তখন তার ভক্তদের উচ্ছাস দেখার মতোই ছিল। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল করোনা। শাহরুখ খানেই আসন্ন 'পাঠান' ছবিকে কেন্দ্র করেই এত কিছু বলা। খবরের শিরোনামে অনেকদিন আগে থেকেই রয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া , দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সূত্রের খবর, ছবিতে অতিথি শিল্পী রূপে হাজির থাকছেন সালমান খানও। এমনকি ছবিতে শাহরুখের সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশন ও তাক লাগিয়ে দেওয়া সব স্টান্ট করতেও দেখা যাবে সালমান খানকে। শ্যুটিংও চলছিল সেই ছবির। দুবাইয়ে 'পাঠান' ছবির একটি বড় অংশের শ্যুটিং শেষ হয়ে গেলেও বর্তমানে মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই চলছিল এই ছবির শ্যুটিং। অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিংয়ের জন্য বানানো হয়েছিল হেলিপ্যাডও। তবে এই ছবির ইউনিটে প্রতিদিন কম করে ২৫০ জন কলাকুশলী কাজ করতেন। এই পরিস্থিতিতে এত জন কলাকুশলী নিয়ে কাজ করার ঝুঁকি নিতে চাইছে না প্রযোজনা সংস্থা। বিডি-প্রতিদিন/তাফসির | 2 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, রাষ্ট্র তাঁর পাসপোর্ট বাতিল করতে পারে। গতকাল বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছেন, যাঁরা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছেন, আরও কারা এর সঙ্গে যুক্ত, প্রয়োজনে সেই তালিকাও করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন, এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে একটি কুখ্যাত কারাগার, যেখানে ২০ বছর ধরে বন্দীদের বিনা বিচারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং মানবাধিকারের প্রচণ্ড লঙ্ঘন হচ্ছে। এই কারাগার যে নির্যাতন করার জন্য, সেটি সারা পৃথিবী জানে। জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টদের গতকালের বিবৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে কীভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়। সেই বিবৃতিতে এটিও বলা হয়েছে, যে দেশ সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষার কথা বলে, সে দেশে কীভাবে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, আর তারই উদাহরণ হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার।গতকাল বিএনপি নেতা মির্জা আব্বাসের মন্তব্যের (খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে বিদেশে নেওয়া হবে) জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'মির্জা আব্বাসসহ বিএনপির যেসব নেতা বোরকা পরে জামিন নেওয়ার জন্য হাইকোর্টে যান, তাঁরা যখন এ কথা বলেন, তখন তা মানুষের মনে হাস্যরসের উদ্রেক ঘটায়।' | 9 |
নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন-২০২০। এবারের নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের প্রার্থীই অংশগ্রহণ করেছেন। পছন্দের প্রার্থীদের ভোট দিতে তাই নির্বাচন কেন্দ্রে আসছেন ভোটাররা। ঠিক একইভাবে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার সকাল পৌনে ১১টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দিতে আসেন। তবে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মেলার বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, 'কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।' সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, 'সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচ করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।' | 9 |
করোনাভাইরাসের টিকা নিলেন পবিত্র কাবার প্রধান খতিব হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস, ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহ এবং ইমাম শায়খ ড. ইয়াসির দোসারি। গত ২২ মার্চ মক্কায় অবস্থিত বাদশাহ আবদুল্লাহ মেডিকেল সিটির করোনা টিকা সেন্টারে প্রথম টিকা নেন শায়খ সুদাইস। এ সময় উপস্থিত ছিলেন পবিত্র নগরী মক্কার হেলথ ক্লাস্টারের সিইও ড. দিলশান আলি আব্বাস। টিকাগ্রহণের পর শায়খ সুদাইসসহ হারামাইনের অন্য ইমামরা মানুষের সুরক্ষায় সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিষেবা বিষয়ে সরকারের প্রশংসা করেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের অনুসারীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন এক আওয়ামী লীগ নেতা। আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান অভিযোগ করেন, মোহনপুর পর্যটনকেন্দ্রসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার করতেই দীর্ঘদিন ধরে ত্রাস ছড়াচ্ছেন মায়ার অনুগত নেতা-কর্মীরা। তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আবদুল হাই চাঁদপুর-২ আসনের বর্তমান সাংসদ ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুল আমিন রুহুলের অনুসারী হিসেবে পরিচিত। সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী এই আসনের সাবেক সাংসদ। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় মোহনপুর এলাকায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন ও বর্তমান সাংসদ মো. নুরুল আমিনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭টি ফাঁকা গুলি ছোড়ে। ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংবাদ সম্মেলনে আবদুল হাই প্রধান অভিযোগ করেন, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মায়া চৌধুরীর অনুগত সুবহান সরকারের নেতৃত্বে সশস্ত্র কর্মীরা মোহনপুর এলাকায় সাংসদ রুহুলের কর্মীদের ওপর হামলা চালান। এতে তাঁর এক কর্মী আহত হন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে মায়ার ছেলে দীপু চৌধুরীর নেতৃত্বে তাঁর কতিপয় কর্মী মোহনপুর লঞ্চঘাট ও পর্যটনকেন্দ্র এলাকায় গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করেন। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান আবদুল হাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, মোহনপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক ফারুকুল আমিন মৃধা, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী মানসুরা হাওলাদার ও লাভলী আক্তার। সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত কলাকান্দা ইউপির চেয়ারম্যান সুবহান সরকার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষরা এসব অপপ্রচার চালাচ্ছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, শনিবারের ঘটনার পর মোহনপুর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি। | 9 |
সুনামগঞ্জে সমকাল সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর'র সম্মেলন কক্ষে একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিকের স্মরণ সভা আয়োজন করা হয়। স্মরণ সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের যাত্রা শুরু থেকে শেষ কর্মদিবস পর্যন্ত যিনি সবসময় অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সুহৃদদের সব প্রয়োজন ও আয়োজনে, নিয়মিত দিক-নির্দেশনা দিয়েছেন, প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো আগলে রেখেছেন জটিল-কঠিন সময়ে, তিনি আমাদের প্রিয় সম্পাদক বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার। তারা বলেন, গোলাম সারওয়ারের মৃত্যুতে বঞ্চিত, নিপীড়িত, ন্যায়ের পক্ষের সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে। আমরা অভিভাবক হারিয়েছি। সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ার তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকবেন। বক্তারা আরও বলেন, দেশব্যাপি নানা আয়োজনে চিরতরুণ এই মানুষটি সুহৃদদের আহ্বানে ছুটে গিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, গড়েছেন ভালোবাসার সম্পর্ক। স্মরণ সভায় উপস্থিত সুহৃদরা ২০০৬ ও ২০১১ সালের সুহৃদ সম্মেলনে তার সঙ্গে কিছু সময় কাটানোর স্মৃতিচারণও করেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাডভাকেট মাহবুবুল হাছান শাহীন। বক্তব্য রাখেন- কবি কুমার সৌরভ, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান সনি, অর্থ সম্পাদক সুমন রায়, সদস্য মাহফুজ আলম, মো. সাব্বির আহমেদ, আরিফ রহমান, মেহেদী হাসান হৃদয়, আলাউর রহমান, মো. আরিফুল হক খান, কামরান আহমেদ, ইফতেখার সাজ্জাদ পিয়াল, পুলক রাজ প্রমুখ। সভা শেষে গোলাম সারওয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। | 6 |
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার মানুষের মধ্যে মাস্যবাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার বিকেলে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। চাল, ডাল, তেল, আলু, লবণসহ কিছু শুকনো খাবারও তাদের দেওয়া হবে। মেয়র বলেন, আমাদের নগরবাসীর অনেকেই দিন এনে দিন খায়। তাদের অনেকেই দিনমজুর। এখানে অনেক মানুষ রয়েছেন যারা নিম্নবিত্ত। করোনা ভাইরাসের কারণে আজ তারা কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকার কারণে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও তার সরকারকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষকে সর্বাত্বক সাহায্য এবং সহযোগিতা করার জন্য প্রদত্ত নির্দেশনা অনুসরণে ডিএসসিসি তার অধিক্ষেত্র এলাকার ৫০ হাজার পরিবারকে একমাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসসিসি মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবে। আমরা আমাদের সমস্ত চেষ্টা ও শক্তি দিয়ে এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। সাঈদ খোকন আরও বলেন, আমি আপনাদের নির্বাচিত মেয়র হিসেবে যারা এই শহরের বিত্তবান ও স্বচ্ছল রয়েছেন, যারা মানুষকে ভালোবাসেন তাদেরকেও নিজ নিজ অবস্থান থেকে এই দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলা করবো ইনশাআল্লাহ। মেয়র সাঈদ বলেন, মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের জন্য আমরা ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করেছি। স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশন ও বিভিন্ন দফতরের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের সমন্বয়ে ছিন্নমূল কর্মহীন মানুষের তালিকা প্রণয়ন করা হয়েছে। যতো দ্রুত সম্ভব আমরা সবার মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিব। করোনাভাইরাস থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আজ উন্নত বিশ্বে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ না করায় তাদের দেশে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তাই আমরা সবাই সচেতনতা অবলম্বন করি। আমাদের সব চাইতে বড় ভরসা আমাদের প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন। আজ দুপুরেও তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সামাজিক দূরত্ব বাজায় রাখি। একেবারেই প্রয়োজন না হলে আমরা ঘর থেকে যেন বের না হই। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সচিব মোস্তফা কামাল মজুমদার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 6 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুর্কিনা ফাসোর জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফ জোসেফ মেরি দাবিরিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান সদিচ্ছা ও সমঝোতার বন্ধন আগামী দিনে দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধির জন্য দুই সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গভীরতা ও মাত্রায় আরও বৃদ্ধি পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘজীবন এবং সেদেশের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।-বাসস বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
গত বছর রেকর্ড পরিমাণ কার্বন নিষ্কাশনের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্বি-গুনের বেশি বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা ডাব্লিউএমও। জাতিসংঘের হিসেব মতে ১৯৯০ সাল থেকে কার্বন পরিত্যাগের হার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামনের সপ্তাহে মাদ্রিদে জাতিসংঘ পরিবেশ সম্মেলন উপলক্ষ্যে এ রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয় ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ি বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য নিষ্কাশন হ্রাস করতে হবে। এ জন্য কার্বন নিষ্কাশন ২০২০-২০৩০ সালের মধ্যে ৭.৬% কমিয়ে আনতে হবে। অর্থাৎ বার্ষিক ২.৭% কার্বন পরিত্যাগ নামিয়ে আনতে হবে। ২০২০ সালকে টার্গেট ধরে নিয়ে দেশগুলোকে তাদের মাত্রা কমিয়ে আনতে বলা হয়েছিল। তবে জাপান ও ব্রাজিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় কার্বন পরিত্যাগকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়। উল্লেখ্য, এ মাসে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যেতে ট্রাম্প প্রশাসন কাগজপত্র জমা দিয়েছে। তবে অনেক দেশ তাদের টার্গেট পূরণ করেছে বলেও উল্লেখ করা হয়। | 3 |
নাটোরের বাগাতিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধে তোবা কনফেকশনারির মালিক মো. আফসার আলীকে (৪৮) ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তমো. আফসার আলী উপজেলার কাজীর চক মালঞ্জি গ্রামের ছাত্তার মোল্লার ছেলে। র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে কাজীর চক মালঞ্চিএলাকার তোবা কনফেকশনারিতে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে খাবার উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া মেয়াদোর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কনফেকশনারিতে রাখা মেয়াদোর্ত্তীর্ণ মালামাল এবং ক্ষতিকারক রং মেশানো খাবার উপকরণ জব্দ করা হয়। তিনি জানান, জব্দ উপকরণসমূহের মধ্যে রয়েছে ২ হাজার পিস সলটেড বিস্কুট, ৫০ কেজি ভেজাল বিস্কুট, ৫০০ গ্রাম ক্ষতিকারক রং, ১ কেজি বেকিং পাউডার, ১০ কেজি সোডা, ৩০ কেজি ভেজাল ময়দা, ২০ কেজি স্যাকারিন, ৫ কেজি ভেজাল মাখন ও ২০ লিটার মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল। এএসপি মো. মাসুদ রানা বলেন, এই ঘটনায় কারখানা মালিক মো. আফসার আলীকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানা সিলগালা করা হয়েছে। | 6 |
'মেহেরজান' ও 'আন্ডার কনস্ট্রাকশন' পর 'মেইড ইন বাংলাদেশ' নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার এ ছবিটি সম্প্রতি ইতালির তুরিন চলচ্চিত্র উৎসবে 'প্রিমিও ইন্টারফেদি' পুরস্কার পেয়েছে। 'সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষতা'র প্রতি সম্মান জানিয়ে সাত বছর ধরে 'ইন্টারফেদি' পুরস্কার দিচ্ছে আয়োজকরা। তুরিনের ওয়ালদেনসিয়া চার্চ, ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি ও উৎসব কমিটির বিচারে দেওয়া হয় এই পুরস্কার। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শুল্ক ব্যবস্থাপনা আধুনিক হওয়ায় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি-রপ্তানির প্রবণতা এখন কমে এসেছে। তবে শুল্ক পদ্ধতিকে আরও আধুনিকায়নে বন্দরগুলোতে স্ক্যানার মেশিনের সংখ্যা বাড়ানো জরুরি। রাজধানীর সেগুন বাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী সেমিনারে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া। অর্থমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য অধিক নিরাপদ ও ব্যবসা সহজীকরণে বন্দরের শুল্ক ব্যবস্থাকে পুরোপুরি অটোমেশন করা জরুরি। তাহলে মিথ্যা ঘোষণা দিয়ে কেউ পন্য আমদানি-রপ্তানির সুযোগ পাবে না। কাজগপত্র বা ডকুমেন্টস যাছাই করা সহজ হবে। তিনি বলেন, শিপমেন্টগুলোতে আমদানি-রপ্তানি পণ্যের ঘোষণা যদি ঠিকমত যাছাই করা যায়, তাহলে রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি ব্যবসার পরিবেশ আরও সহজ হবে। একইসাথে সামগ্রিক অর্থনীতি লাভবান হবে। মুস্তফা কামাল বলেন, শুল্ক কর্তৃপক্ষ বা এনবিআর আগের চেয়ে অনেক বেশি ব্যবসাবান্ধব। তবে কোভিড মহামারি মোকাবেলায় সেবা প্রদানের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। তিনি জানান, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যবসা সহজীকরণের কাজ এনবিআর করে যাচ্ছে। করোনাকালীন সময়ে শুল্ক ও ভ্যাট কর্তৃপক্ষ নিরবিচ্ছন্নভাবে সেবা প্রদান করে সরবরাহ কাঠামো ঠিক রেখেছে। যেটা এই চ্যালেঞ্চিং সময়ে দরকার ছিল। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে শুল্ক কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রেখেছে। অর্থমন্ত্রী আরও বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে কর জিডিপির অনুপাত কত, তার সঠিক হিসাব নির্ণয় করতে এনবিআর সরকারি প্রকল্পগুলোতে যে কর,ভ্যাট বা শুল্ক ডিউটি অব্যাহতি দিচ্ছে সেটা জানার দরকার। সরকারি প্রকল্পে অব্যাহতি দেয়া রাজস্বের পরিমাণ রেকর্ড থাকলে,কত টাকার কর ছাড় দেয়া হলো সেটা যেমন জানা থাকবে। পাশাপাশি অব্যাহতি না দিলে মোট রাজস্বের পরিমাণ কত দাঁড়াতো সেটাও জানা যাবে। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বৈশ্বিক বড় বড় কোম্পানিতে যারা স্থানীয়ভাবে পরিবেশকের দায়িত্ব পালন করছে, তাদের আর্থিক লেনদেনের সকল ডকুমেন্টস চালানভিত্তিতে হলে ইনফরমাল ইকোনমির অনেক কিছু ফরমাল ইকোনমিতে চলে আসবে। পাশাপাশি রাজস্ব আয়ও বেড়ে যাবে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, করোনাকালীন সময়ে পণ্যের সরবরাহ কাঠামো সচল ও পণ্য মূল্য স্বাভাবিক রাখতে কাস্টমস ও ভ্যাট কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হয়নি। সাহস নিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী সাত রাজস্ব কর্মকর্তা-কর্মচারীকে মরনোত্তর ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান করায় হয়। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় এনবিআরের দশ কর্মকর্তা এবং তিন প্রতিষ্ঠান ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশকে (বিএমএ) ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম সনদ বিতরণ করেন।-বাসস বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞায় থাকা সময়টা কাজে লাগাতে এর আগে বিপিএলে খেলে গেছেন ওয়ার্নার। সেখানেও দেখিয়েছেন নিজের ফর্ম। কিন্তু জাতীয় দলে ফেরা এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাবার জন্য ওয়ার্নারের চোখ আইপিএলে। সেখানে প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এই অজি তারকা। আইপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন এবং আসরের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেনে মুখোমুখি হয় হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। তাতে ইডেন গার্ডেনে ওয়ার্নারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে আছে গেলবারের রানার্সআপরা। দুই ওপেনার ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো শুরু করেন দারুণ। দু'জনে তোলেন ১৩ ওভারের মধ্যে ১১৮ রান। এরপর ইংলিশ ব্যাটসম্যান বেয়ারস্টো ৩৫ বলে ৩৯ করে ফিরলেও থামেনি ওয়ার্নার ঝড়। তিনি খেলেন ৫৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস। চারের মার মারেন নয়টি। আর ছক্কা তিনটি। ব্যাট করেন ১৬০ স্ট্রাইক রেট নিয়ে। ১৬ ওভার শেষে দলের ১৪৪ রানে রাসেলের বলে ফেরেন তিনি। দুর্দান্ত এই ইনিংস খেলে ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন তার ক্লাস। আন্তর্জাতিক কিংবা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট না খেললেও তার ব্যাটে একটুও মরিচা ধরেনি ওয়ার্নার তাও বুঝিয়ে দিয়েছেন। | 12 |
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট "ওমিক্রন" সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকা থেকে অন্য এয়ারলাইন্সে কেউ বাংলাদেশে আসতে চাইলে সংশ্লিষ্টদের বোর্ডিং পাস দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ওমিক্রন একটা নতুন ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত ওমিক্রনের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবুও আমরা সতর্ক রয়েছি।" বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেট শহরতলির ছালিয়ায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা "ক্যাপ ফাউন্ডেশন" কর্তৃক নির্মিতব্য অত্যাধুনিক এতিমখানা পরিদর্শন ও অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, "আমাদের নতুন প্রজন্ম যারা বিদেশে আছেন ,তারা অনেকেই আসতে চান না। বরং বাপ-মায়ের জমিজমা বিক্রি করে বিদেশে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই ইয়াং গ্রুপ ব্যতিক্রম, তারা ক্যাপ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা নিজেরা উপার্জন করে ক্যাপ ফাউন্ডেশনকে টাকা দেন। সেই টাকায় শুধু সিলেট অঞ্চল নয় কুড়িগ্রামেও তারা কাজ করেছেন। সিলেটের বিভিন্ন এলাকায় দুঃস্থ জেলেদেরকে মাছ ধরার নৌকা প্রদান করেছেন তারা। শহরের অনেক বেকারকে রিক্সা দিয়েছেন। প্রশিক্ষণের পর মহিলাদেরকে সেলাই মেশিনও দেওয়া হয়েছে। ক্যাপ ফাউন্ডেশন এখন ১০০ জন অনাথ-এতিম শিশুদের জন্যে অর্ফানেজ ভিলেজ স্থাপন করেছে। তাদের এসকল কাজের জন্য আমরা দোয়া করি।" ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. আব্দুন নুরের সভাপতিত্বে ও ক্যাপ'র মেন্টাল হেলথ বিভাগের প্রধান পলি ইসলামের (এমবিই) পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ প্রমুখ। | 6 |
দুপক্ষ পাল্টাপাল্টি চিঠি দিলেও বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, বিরোধীদলীয় নেতা করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাল্টাপাল্টি চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মালদ্বীপে স্পিকারস সামিট থেকে সবে ফিরলাম। বিরোধী দলের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানোর কথা শুনেছি। চিঠি দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নিজেকে বিরোধীদলীয় নেতা করার দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ পাঁচ সংসদ সদস্য ওই চিঠি স্পিকারের দফতরে পৌঁছে দেন। ওই চিঠি গ্রহণ না করার অনুরোধ জানিয়ে স্পিকারকে আজ বুধবার বিকেলে পাল্টা চিঠি দেন রওশন এরশাদ। রওশন এরশাদের চিঠিটি স্পিকারের হাতে পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। যে চিঠিতে, স্পিকারের কাছে জিএম কাদেরের চিঠি দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়। সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রী এবং উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা ও উপনেতার নিয়োগ দেন স্পিকার। | 6 |
সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতার পারিতোষিক ও বিশেষাধিকার সংক্রান্ত সামরিক আমলের আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে। মঙ্গলবার সংসদের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদে উত্থাপিত বিলের শিরোনামে বিরোধী দলীয় নেতা ছিল যা সংশোধন হয়ে বিরোধী দলের নেতা করা হয়েছে। বিলটি পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা, বিরোধী দলীয় প্রধান হুইপ এবং হুইপদের মর্যাদা দাবি করেন। একইসঙ্গে বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার নিয়োগের দাবি জানান। বিলে বলা হয়েছে, বিরোধী দলীয় নেতা সরকারের একজন মন্ত্রীর জন্য ধার্য বেতন, ভাতা, অন্যান্য বিশেষাধিকার পাবেন। আর বিরোধী দলীয় উপনেতা একজন প্রতিমন্ত্রীর সমান বেতন, ভাতা ও অন্যান্য বিশেষাধিকার পাবেন। বিরোধী দলীয় নেতা অর্থ- স্পিকারের বিবেচনামতে সময় সময়, যে সংসদ সদস্য সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসংঘের নেতা। জাতীয় নির্বাচন শেষে সংসদ গঠনের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া রাজনৈতিক দল সংসদে প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করে। প্রধান বিরোধীদলের সংসদীয় দল বৈঠক করে বিরোধীদলীয় নেতা ও উপনেতা মনোনীত করে থাকে। পরে তারা স্পিকারকে সেটি লিখিতভাবে জানায়। স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকেন। | 6 |
ফেনী শহরে শতাধিক পথশিশু ড্যান্ডির (গাম) নেশায় আসক্ত হয়ে পড়েছে। একজনের দেখাদেখি অন্যজন এই নেশায় জড়িয়ে পড়ছে। নেশা করে কিংবা নেশার টাকা জোগাড় করতে গিয়ে করছে নানা অপরাধও। তবে এ নিয়ে সম্প্রতি পুলিশের একটি বিশেষ দল শহরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী মহিন উদ্দিন বলেন, ড্যান্ডি হলো একপ্রকার গাম বা আঠাজাতীয় উদ্বায়ী পদার্থ, যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হয়। বিভিন্ন প্রকার রাবার ও চামড়াজাতীয় পদার্থ-যেমন জুতা, চাকার রাবার, টিউব প্রভৃতির মেরামতকল্পে সংযোজক হিসেবে এর বহুল ব্যবহার বিদ্যমান। প্রতিটি গামের ছোট কৌটা ৫০ টাকা এবং বড় কৌটা ১৩০ টাকা। নেশায় আসক্ত পথশিশুরা কতিপয় অসাধু হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে এটি সংগ্রহ করে। কৌটার গাম পলিথিনে সংরক্ষণ করে পথশিশুরা নেশায় বুঁদ হয়।পথশিশু জনি জানায়, তার পরিবার চট্টগ্রামের রেল কলোনিতে থাকত। সে ট্রেনে চড়ে ফেনী আসে। এর পর ফেনী শহরের রেলস্টেশনে থেকেছে। স্টেশনেই তার কয়েকজন বন্ধু হয়। তাদের মধ্যে অধিকাংশই ড্যান্ডিতে আসক্ত। অপর পথশিশু রহমত বলে, তারা চলাচলরত ট্রেন কিংবা দোকান বা বাড়ির মালপত্র চুরি করে ওই টাকায় নেশা করত।এদিকে পথশিশু শরিয়ত উল্লাহ জানায়, প্রতিদিন গড়ে তার দুই থেকে তিন কৌটা গাম লাগে। এসব জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা, চুরি-ছিনতাই ও ভাঙারি মাল বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, এসব পথশিশুকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ ব্যাপারে ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও মিডিয়া সেলের সমন্বয়ক শহিদ উল্যাহ বলেন, বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। এরই মধ্যে পুলিশের একটি বিশেষ দল ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর হাজী হার্ডওয়্যারের মালিক সাইফুল ইসলাম, মোল্লা হার্ডওয়্যারের গিয়াস উদ্দিন, ডি. কে হার্ডওয়্যারের মালিক অমিত কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। পরে তাঁরা পথশিশুদের কাছে গামের কৌটা বিক্রি করবেন না বলে আশ্বাস দেন এবং তাঁদের কর্মচারীরাও কোনোভাবে ড্যান্ডি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন।জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল মামুন বলেন, পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে যাচাই-বাছাই না করে গাম বিক্রি যাতে না করা হয়, সে জন্য গত শনিবার সকালে এক বৈঠকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পথশিশুরা যাতে নেশায় আসক্ত হতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান তিনি। | 6 |
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে স্বল্প আয়ের মানুষদের সরকারি খাদ্য সহায়তা বা 'ফুড স্ট্যাম্প' জালিয়াতির দায়ে চার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে 'অদ্ভূত' এক সাজা দিয়েছেন আদালত। সম্প্রতি এক রায়ে আদালতের বিচারক এই চারজনকে জেল-জরিমানার পাশাপাশি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশ দেন। আদেশে বলা হয়, সাজাপ্রাপ্তদের বাংলা ও ইংরেজিতে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে 'আমরা যেভাবে চুরি করেছি এমন চুরি যেন আর কেউ না করে।' দণ্ডপ্রাপ্ত চারজন সম্পর্কে পরস্পরের ভাই। তারা ডেট্রয়টের হ্যামট্রাকে 'দেশি বাজার' নামে একটি দোকান চালান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, এ চার ব্যক্তি স্বল্প আয়ের মানুষদের জন্য সরবরাহ করা খাদ্য সহায়তার স্ট্যাম্প কিনে নিতেন। বিনিময়ে তারা নগদ টাকা, মোবাইল ফোন কার্ড ইত্যাদি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আইনে যা অবৈধ। মামলার পাবলিক প্রসিকিউটর বলেন, 'যুক্তরাষ্ট্রে এসে এখানকার ট্যাক্সপেয়ারদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর বদলে তারা জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রের ৫ লাখ টাকা চুরি করেছে।' অভিযুক্ত চার ব্যক্তি স্বল্প আয়ের মানুষদের জন্য দেয়া খাদ্য সহায়তার স্ট্যাম্প কিনে নিতেন। যা যুক্তরাষ্ট্রের আইনে অবৈধ। এখন শাস্তি হিসেবে তাদেরকে স্থানীয় ভাষায় দেয়া বিজ্ঞাপনে লিখতে হবে, 'প্রিয় পাঠক, ফুড স্ট্যাম্প জালিয়াতি একটি ফেডারেল অপরাধ। এটি করলে আপনাকে শাস্তি পেতে হবে। আমরা ফুড স্ট্যাম্প জালিয়াতি করার অপরাধে শাস্তি পেয়েছি।' বিজ্ঞাপনটি স্থানীয় পত্রিকায় ৩৬ বর্গইঞ্চি জুড়ে ছাপাতে হবে। যা পত্রিকায় রাখতে হবে ৩ সপ্তাহ পর্যন্ত। এ বিজ্ঞাপনের সম্পূর্ণ খরচ বহন করতে হবে চার ভাই আলি, নজর, মুস্তাক ও মোহাম্মদ আহমেদকে। আদালত বলেন, 'বাংলাদেশি বংশোদ্ভূতরা ভালা নাগরিক। তবে ফুড স্ট্যাম্প জালিয়াতি সম্পর্কে তাদের জানা উচিত।' দোকানের মূল মালিক মোহাম্মদ আহমেদকে ৯ মাসের কারাদণ্ড ও ৭ লাখ ২৪ হাজার ডলার ফেডারেল সরকারের ফান্ডে জমা দিতে হবে। অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূতরা ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে যান এবং দীর্ঘদিন ধরে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে বসবাস করেন। আদালতের দেওয়া এ অন্য রকম সাজার খবরটি বাংলাদেশি কমিউনিটিতে বেশ সাড়া পডেছে। | 4 |
মুশফিকুর রহিমের এক মিনিটও দেরি নেই, অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৭টায়। চলে এলেন ঠিক সময়ে। ঢাকা শহরের যানজট পেরিয়ে ঠিক সময়ে যেকোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা সহজ কোনো কাজ নয়! কঠিন কাজটা করতে মুশফিকের অবশ্য খুব একটা অসুবিধা হয় না। তাঁর কাছে প্রতিশ্রুতি আর সময়ানুবর্তিতার গুরুত্বই আলাদা-সে হোক মাঠে কিংবা মাঠের বাইরে।তেমনই এক প্রতিশ্রুতি রাখতে গত পরশু সন্ধ্যায় পাঁচ ভক্তকে নিয়ে মুশফিক নৈশভোজ করলেন ঢাকার এক পাঁচ তারা হোটেলে।গত বছর মে মাসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে নিজের ফাউন্ডেশনের জন্য লোগোর নকশা আহ্বান করেছিলেন। মুশফিক জানিয়েছিলেন, প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ভক্তকে নিয়ে ঢাকার কোনো একটি পাঁচ তারা হোটেলে বসবেন। কথাটা রাখতে তাঁকে প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে।মহামারি আর টানা খেলায় কিছুতেই সুযোগ হচ্ছিল না অনুষ্ঠানটা করার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার রাতে বাংলাদেশ দল রওনা দিচ্ছে ওমানে। যাওয়ার আগে গত শুক্রবার 'হাতের কাজ'গুলো শেষ করে গেলেন মুশফিক। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন। গত ডিসেম্বর থেকে মুশফিক অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে একটু দূরত্ব রেখে চলছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে নিজেই দূরত্বটা কমিয়ে গেলেন।খুবই সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে অন্য রকম এক সন্ধ্যা কাটালেন মুশফিক। তারকা ব্যাটারকে হাতছোঁয়া দূরত্বে পেয়ে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসও ছিল দেখার মতো। মুশফিক ভক্তদের যেমন পুরস্কার দিলেন, একইভাবে তিনিও কিছু উপহার পেলেন। নৈশভোজের টেবিলে বাংলাদেশ দলের তারকা ব্যাটার জানালেন কীভাবে বুনে চলেছেন তিনি স্বপ্নের জাল। স্বপ্ন তাঁর ফাউন্ডেশনকে ঘিরে। যেটি সামনে রেখে তিনি ভক্তদের কাছে লোগো আহ্বান করেছিলেন। ফাউন্ডেশনের লোগো চূড়ান্ত; নিবন্ধন, অফিসও ঠিক হয়েছে। কাজ চলছে এর ওয়েবসাইট নির্মাণের। এরই মধ্যে ছোট পরিসরে ফাউন্ডেশনের কার্যক্রমও শুরু করে দিয়েছেন মুশফিক।তবে বড় কাজ এখনো শুরু হতে বাকি মুশফিকের। একটি বড় হাসপাতাল করতে চান। কাজ করতে চান শিক্ষা নিয়ে। কিছু কাজ তিনি ব্যক্তি উদ্যোগে বিচ্ছিন্নভাবে অনেক আগে থেকেই করে আসছেন। আর্থিক অনটনে পড়াশোনা করতে পারছেন না, এমন মানুষের পাশে দাঁড়িয়েছেন। যদিও এ ধরনের সহায়তার কথা প্রকাশ্যে আনতে তাঁর বড় অনীহা। তবে মুশফিকের উপলব্ধি, একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর কাজ করতে পারলে তাঁর মহতী উদ্যোগ আরও বেশি ফলপ্রসূ হবে। সে লক্ষ্যেই প্রতিষ্ঠা করতে চাইছেন ফাউন্ডেশন।এ স্বপ্নের কথার ফাঁকে ফাঁকে চলে আসে ব্যক্তিগত জীবনও। মুশফিক শুধু দুর্দান্ত ব্যাটিংই করতে পারেন না, তাঁর রান্নার হাতও চমৎকার। ২২ গজের শিল্পী মুশি রন্ধনশিল্পেও দুর্দান্ত। রান্নাপর্বটা সাধারণত বিদেশে সফরে গেলেই বেশি হয়। 'আগে নিজেই বাজার করে এনে রান্না করতে পারতাম। এখন খুব একটা যাওয়া হয় না। হোটেলের লোকজন এনে দিলে রান্না করি'-মুশির মুখে মিটিমিটি হাসি।আরও কত হালকা-গুরুতর প্রসঙ্গ চলে আসে মুশফিকের এই আড্ডায়। চলে আসে তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ ক্রিকেটও। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল, বিসিবির নির্বাচন, আইপিএল...। আইপিএল নিয়ে কথা উঠতেই অবধারিতভাবে চলে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমিরাতে আইপিএলের এই অংশে সেভাবে হাই স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে না।'ওদের উইকেট আমাদের মতো হয়ে গেল নাকি?'-মুশফিকের প্রশ্ন। মিরপুরের মতো উইকেট হলে তো বাংলাদেশ খুশি হতেই পারে। 'ব্যবহৃত উইকেট খেলা হলে বড় স্কোরের ম্যাচ হওয়া কঠিন। আর আইপিএলের পর একই মাঠে যেহেতু বিশ্বকাপ, সংক্ষিপ্ত সময়ে ভিন্ন উইকেট তৈরি করাও কঠিন। নিয়মিত শ্রীর (বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক, কাজ করছেন হায়দরাবাদ দলে) সঙ্গে কথা হচ্ছে। ও আমাকে সেটাই বলল'-মরুর দেশের উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ বলছিলেন মুশফিক।নিউজিল্যান্ড সিরিজে রানখরায় ভুগেছিলেন। ছন্দে ফিরতে কদিন বিকেএসপিতে গিয়ে কাজ করেছেন গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। চট্টগ্রামে হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলে টানা দুটি ফিফটি করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অতীতে বড় মঞ্চে ভালো খেলার অভিজ্ঞতা, ছন্দে ফেরা-ফুরফুরে, সতেজ আর আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই আজ রাতে ওমানের উড়ান ধরবেন মুশফিক।রওনা দেওয়ার আগে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যটা জানিয়ে গেলেন মুশফিক। বললেন, 'আমরা দল হিসেবে গত কয়েকটা সিরিজ যেভাবে খেলেছি, এভাবে যদি খেলতে পারি, কেন নকআউট পর্বে (সেমিফাইনাল, ফাইনাল) খেলব না! অবশ্যই আমাদের সেরা চারে যাওয়ার সামর্থ্য আছে। তবে প্রথম রাউন্ড একেবারে সহজ নয়। ওমানে আমরা কখনো খেলিনি। যদিও আমাদের মতোই আবহাওয়া ওখানে। হয়তো একটু গরম বেশি। আমরা কত তাড়াতাড়ি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, দেখার বিষয়। আর দ্বিতীয়ত, ছন্দটা যদি আমরা পেয়ে যাই, মনে রাখবেন টি-টোয়েন্টি সব সময়ই মোমেন্টামের খেলা।'মুশফিকদের প্রথম কাজ হবে 'মোমেন্টাম'টা দ্রুত ধরে ফেলা। | 12 |
স্কুল জীবন থেকে রাজনীতিতে জড়িত হলেও কখনো পদ চাননি, পদ নিয়ে চিন্তা করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার (১৭ মে) গণভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা জানান তিনি। কখনো পদ নিয়ে চিন্তা না করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কুল জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তারপর কলেজে গিয়ে.. তারপর ইউনিভার্সিটিতে তখনো ছাত্রলীগেরই সদস্য ছিলাম। আমার রাজনীতি ছাত্র রাজনীতি থেকেই শুরু। তবে কখনো কোনো বড় পোস্টে ছিলাম না, পোস্ট চাইওনি কখনো। তিনি বলেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম। কখনো পদ নিয়ে চিন্তা করিনি, পদ চাইওনি। আমরা পদ সৃষ্টি করে এবং সবাইকে পদে বসানো এই দায়িত্বটাই পালন করতাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বিদেশে নির্বাসিত অবস্থায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫ এর এত বড় দায়িত্ব আমাকে নিতে হবে এটা কখনো আমি ভাবিনি, চাইওনি, এটা চিন্তাও ছিল না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর বেশ কয়েক বছর বিদেশে নির্বাসিত থেকে ১৯৮১ সালের আজকের এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার আগে বিদেশে থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা ৩৮ বছর বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠনের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ৯৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক টার্ম ও ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে টানা তিনবার মিলিয়ে বাংলাদেশে ইতিহাসে ৪ টার্ম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। | 6 |
স্বাধিনতার ৫০ বছরের মাথায় দাড়িয়েও স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন দেখছি। বিভিন্ন সময় বিভিন্ন নামে ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে তারা। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের সংবিধান মানতে চায়না, যারা এখনো জাতীয় পতাকাকে সম্মান করতে চায়না তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার অধিকার রাখে না। হেফাজত বলেন আর জামায়াত বলেন এরা সবই স্বাধীনতা বিরোধী। স্বাধিনতা বিরোধীদের বীজ অনেক গভিরে চলে গেছে। এজন্য স্বাধীনতার ৫০ বছরে এসেও তাদের আস্ফালন দেখতে হচ্ছে। স্বাধিনতার সুবর্নজয়ন্তিতে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। ঠিক সেই সময় উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য একাত্তরের পরাশিক্তরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষ দাত উপড়ে ফেলে দিয়ে শেখ হানিার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো। শনিবার (১৭ এপ্রিল) ১১টার দিকে মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি। করোনার প্রাদুর্ভাবের কারনে সীমিত আয়োজনে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে সীমিত আয়োজনে অংশ নেন হানিফ। এ সময় তিনি আরও বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির কাছে একটি স্বরনীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠনের পর ১৭ এপ্রিল আনুষ্ঠিানিকভাবে এই মুজিবনগরে সেই সরকার শপথ গ্রহন করেন। সেই সরকারের বলিষ্ঠ নেতৃত্বে মাত্র ৯ মাসে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করি। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জাতীয় সংসদরে হুইপ জয়পুরহাট ১ আসনে এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেহেরপুর ২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর ২ এর সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। এর আগে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে দশটার দিকে মাহাবুবুল আলম হানিফ এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। | 6 |
সিলেটে শ্বাসরুদ্ধ করে দেড় বছর বয়সী শিশু হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। গতকাল বুধবার রাতে শাহপরান থানায় শিশুটির মা নাজনিন আক্তারের (২৮) বিরুদ্ধে এই হত্যা মামলা করেন বাবা সাব্বির হোসেন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।জানা যায়, নাজনিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। গতকাল বুধবার সকালে নিজের ১৭ মাস বয়সী সন্তানকে বালিশ চাপা দেন। পরে শিশুর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।এ ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নাজমিন আক্তার। একই সময় নাজমিনের স্বামী সাব্বির হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।এদিকে স্বামীর সঙ্গে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা মা নাজনিন স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।'মেয়েকে খুন করছি, আমার ফাঁসি হোক'নাজনিন আক্তার এখনো শাহপরান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ওসি সৈয়দ আনিসুর রহমান। ওসি বলেন, 'তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আমরা আদালতে তুলেছি।'উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার গোলাপগঞ্জ এলাকার নাজমিনের সঙ্গে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও তাঁর স্বামী কাতার প্রবাসী। এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের। সেই সংসারে তাঁর একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তাঁর মা নাজমিন হত্যা করেন বলে জানায় পুলিশ। | 6 |
রাজধানীর বাইরে ডেঙ্গুর প্রকোপ কমেনি। পরিস্থিতি আগের মতোই আছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। শুক্রবার নোয়াখালীতে দু'জনের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে মারা গেছেন আরেকজন। রাজশাহীতে আক্রান্ত হয়েছেন খোদ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী। কিছু কিছু হাসপাতালে ওষুধ ও স্যালাইন সংকট দেখা দিয়েছে। রোগীদের বাইরে থেকে কিনে এসব ব্যবহার করতে হচ্ছে। চাহিদার তুলনায় ডেঙ্গু শনাক্তের কিটের সংখ্যা কম হওয়ায় বিপাকে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক স্থানে রোগী ও স্বজনের সঙ্গে চিকিৎসকের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর- নোয়াখালী : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীতে দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হুগলী গ্রামের মোশাররফ হোসেন (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের আব্দুল মোতালেব (২০)। শুক্রবার দুপুরে শহরের প্রাইম হাসপাতালে ও বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ হাসপাতালে তাদের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান ডেঙ্গু আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুন্সীগঞ্জ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ও বালিগাঁও বাজারের ওষুধ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) মারা গেছেন। বুধবার ডেঙ্গু আক্রান্ত হলে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়। রাজশাহী : রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন খোদ সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশলী আশরাফুল হক। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। অবস্থা গুরুতর না হওয়ায় তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম ডেঙ্গুর বিষয়টি অস্বীকার করেছেন। রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। প্রতিদিনই বিভাগের ৮ জেলা থেকে রোগীরা এ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ জন্য এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও মনিটরিংয়ের জন্য আলাদা ইউনিট গঠন করা হয়েছে। ফরিদপুর : ফরিদপুরে বর্তমানে মোট ১১০ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ফরিদপুর সদর হাসপাতালে দুইজন, ডায়াবেটিক হাসপাতালে ১৫ জন, আরোগ্য সদনে ১০ জন ও মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন আছেন। এ জেলায় গত ২০ জুলাই থেকে মোট ১৪৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। জেলায় একজন মারা গেছেন। ঢাকায় পাঠানো হয়েছে তিনজনকে। সুস্থ হয়েছেন ৩০ জন। নড়াইল : নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া হাসপাতালের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেটতারকা মাশরাফি বিন মুর্তজার পাঠানো ২শ' ডেঙ্গু কিট হস্তান্তর করা হয়েছে। মাশরাফি ব্যক্তিগত অর্থায়নে এসব কিট সরবরাহ করেছেন। এছাড়া জেলার সব হাসপাতালের জন্য আরও ৪শ' কিট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে এখন ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। মৌলভীবাজার ও কমলগঞ্জ : মৌলভীবাজারে শুক্রবার নতুন করে আরও তিন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা তিনজনই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ও ঢাকা ফেরত। এ নিয়ে মৌলভীবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। শুক্রবার ভর্তি হওয়া তিনজনের একজনকে সিলেট পাঠানো হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে ৭ জন ও মৌলভী ক্লিনিকে তিনজন চিকিৎসাধীন আছেন। জামালপুর : জামালপুর সদর হাসপাতালে বর্তমানে ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৪৬ জন। তাদের আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এসব রোগীর সবাই ঢাকায় আক্রান্ত হয়েছেন। তবে এ হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীরা। স্যালাইনসহ বিভিন্ন ওষুধ তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। ঝিনাইদহ ও কালীগঞ্জ : ঝিনাইদহে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সামান্য জ্বর হলেই মানুষ হাসপাতালে ছুটে আসছেন। গত ১৭ দিনে কয়েকশ' রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। ধরা পড়েছে ৪৩ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন। ঢাকায় পাঠানো হয়েছে চারজনকে। ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ হাসপাতালে মাত্র একশ' রোগীর জন্য কিট বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সব রোগীই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে চাচ্ছেন। এ নিয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগী ও তাদের স্বজনের বাকবিতণ্ডা হচ্ছে। এদিকে জেলার কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দু'জন ঢাকা থেকে এসেছেন। হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৩৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। এখান থেকে চিকিৎসা নিয়েছেন মোট ১৫ জন। লালমনিরহাট : লালমনিরহাটে বৃহস্পতি ও শুক্রবার আরও তিন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ছয়জন। তাদের মধ্যে চারজন চিকিৎসা নিচ্ছেন। দু'জন সুস্থ হয়েছেন। তারা সবাই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন। পটুয়াখালী : পটুয়াখালীতে বৃহস্পতি ও শুক্রবার নতুন করে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। শুক্রবার এসব রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে যান জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। রাজবাড়ী : রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। বর্তমানে ১২ জন সদর হাসপাতালে, দু'জন বালিয়াকান্দি হাসপাতালে এবং একজন করে পাংশা ও গোয়ালন্দ হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গু শনাক্তের জন্য পাঠানো হয়েছে মাত্র ১২০টি কিট। প্রয়োজনের তুলনায় যা খুবই কম। মাগুরা : মাগুরা জেলার দুই হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সদর হাসপাতালে শুক্রবার ভর্তি হওয়া তিনজনসহ মোট ১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মহম্মদপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন চারজন। এদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ার পর মাগুরা শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার মশক নিধন অভিযান চালানো হয়েছে। মানিকগঞ্জ : মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৬ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। আক্রান্তদের মধ্যে নয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বতমানে সদর হাসপাতালে ৩১ জন ও মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নয়জন ভর্তি আছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। টাঙ্গাইল : টাঙ্গাইল সদর হাসপাতালে আটজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে বর্তমানে ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। এসব রোগীর মধ্যে তিনজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাজিতপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে তিন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে মোট ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে গত কয়েক দিনে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর রোগীতে ঢাকায় পাঠানো হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় ফেরা এক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। | 6 |
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের গরিবের চাল চুরির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন মেসার্স তিন ভাই ট্রেডার্স এন্ড সেমি অটোরাইচ মিলের মালিক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল। জানা গেছে, উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮ সেপ্টেম্বর বিকেলে সুবিধাভোগীদের নিকট ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির নিকট অবৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদাম খাদ্য অধিদপ্তরের বস্তায় প্রায় ৫০০ মণ চাল মজুদ রাখা হয়েছে। এরমধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করেছেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদি হয়ে ওই দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযুক্ত আওয়ামী লীগের দুই নেতা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। | 6 |
'ভার্চুয়াল পণ্য বিক্রির টাকা দারাজের এমডির হিসাবে' শিরোনামে ১৬ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করছে অনলাইন পণ্য বিক্রি প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিবাদে বলা হয়েছে, তাদের সাইটে কোনো বিদেশি ব্যাংকের ভার্চুয়াল পণ্য নেই এবং এমডির ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে দারাজের কোনো লেনদেন সম্পন্ন হয় না।দারাজের হেড অব করপোরেট কমিউনিকেশনস সায়ন্তনী ত্বিষার পাঠানো প্রতিবাদে বলা হয়, দারাজ এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেতা থেকে পণ্যের মূল্য সংগ্রহ করে, যা কোনোভাবেই ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয় না। তদুপরি, ব্যক্তিগত অ্যাকাউন্টের দৈনিক লেনদেনের একটি লিমিট থাকে যার কারণে কোনোভাবেই মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেনের মতো বড় অঙ্কের লেনদেন করা যায় না। এতে আরও বলা হয়, প্রতিটি কোম্পানিতে একজন বোর্ড অনুমোদিত স্বাক্ষরকারী থাকেন, যিনি সব নথিতে সই করেন। দারাজের অনুমোদিত ব্যক্তি হচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তাই কোম্পানির সব নথিতে তিনিই স্বাক্ষর করে থাকেন। এক্ষেত্রে, নিজস্ব বা ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারের কোনো প্রশ্নই আসে না।প্রতিবাদে আরও বলা হয়, দারাজের প্ল্যাটফর্মে কোনো বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড নেই। তা থেকে বিক্রির কোনো টাকাও বিদেশে যায় না। এ কারণে অর্থ পাচারের সঙ্গে দারাজের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবেদনে উল্লিখিত ভ্রান্তিকর বিষয়গুলো প্রতিষ্ঠান এবং এমডির সুনাম নষ্ট করছে, এতে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি, অগণিত ক্রেতা ও বিক্রেতা বিভ্রান্তির শিকার হচ্ছেন। প্রতিবেদনে কিছু তথ্য বিভ্রান্তিকর ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দারাজ।প্রতিবেদকের বক্তব্যপ্রকাশিত প্রতিবেদনটি করা হয়েছিল তথ্যপ্রমাণের ভিত্তিতে। এতে কোনো মনগড়া তথ্য উপস্থাপন করা হয়নি। সাংবাদিকতার রীতি মেনেই এই প্রতিবেদনে সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠান হিসেবে দারাজের বক্তব্যও রয়েছে।দারাজের প্রতিবাদে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মে কোনো বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড নেই। কিন্তু আজকের পত্রিকার পক্ষ থেকে খোঁজ নিয়ে দেখা গেছে, সেখানে নানা ধরনের কার্ড বিক্রি হতো, সম্প্রতি যা বন্ধ করা হয়েছে। বিষয়টি যাচাই করার জন্য এই প্রতিবেদক নিজেও একটি কার্ড কেনেন।সিআইডির একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, তাদের কাছে যেসব তথ্যপ্রমাণ রয়েছে তাতে দারাজ গত দুই বছরে বিদেশি ব্যাংকের প্রায় ১ লাখ কার্ড বিক্রি করেছে।গত বছরের ৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় যে গেজেট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে 'বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে ডিজিটাল মাধ্যমে কোনো ধরনের অর্থ ব্যবসা পরিচালনা করা যাবে না।' বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো সিরাজুল ইসলাম বলেছেন, অনলাইনে বিদেশি ব্যাংকের যে ভার্চুয়াল কার্ড বিক্রি হচ্ছে, তার কোনো বৈধতা নেই।প্রতিবাদে দারাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লেনদেনের কোনো অর্থ প্রতিষ্ঠানের এমডির ব্যক্তিগত হিসাবে যায় না। কিন্তু আজকের পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, রবি সিমের বিপরীতে দারাজের একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট রয়েছে, সেই সিমটি দারাজের এমডি মোস্তাহিদল ইসলামের নামে নিবন্ধিত। ডিজিটাল পণ্য বিক্রির টাকাও সেই নম্বরে জমা হয়। এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে রয়েছে। তারা বিষয়টি অনুসন্ধান করছে। অনুসন্ধানের অংশ হিসেবে তারা দারাজের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদও করেছে।প্রকাশিত প্রতিবেদনে সিআইডির অনুসন্ধানের তথ্যই ব্যবহার করা হয়েছে। কোনো মনগড়া তথ্য জুড়ে দেওয়া হয়নি। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.