text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র। শুক্রবার দেশটির দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩২টি দলের মধ্যে ইতোমধ্যে ২৯টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আর বাকি তিনটি দল প্লে-অফ খেলে আগামী জুনের মধ্যে জায়গা করে নেবে। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির গ্রুপেই পড়েছে রবার্ট লেভানদোভস্কি। বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে পড়ে লেভানদোভস্কির পোল্যান্ড। এবারই প্রথম এই দুই ফুটবলার বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবেন। এরপর তিন নাম্বার পট থেকে আর্জেন্টিনা ও মেক্সিকোর পাশে জায়গা করে নেয় পোল্যান্ডও। পট ৪ থেকে এই গ্রুপে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় সৌদি আরব। উল্লেখ্য, সর্বশেষ ব্যালন ডি'অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী ছিলেন লেভানদোভস্কি। তবে শেষ পর্যন্ত মেসির কাছে হেরে যান এই পোলিশ স্ট্রাইকার। মেসি জিতেন নিজের সপ্তম ব্যালন ডি'অর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 12 |
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সন্ত্রাসবাদে অর্থায়ন ও অবৈধ অর্থপাচার ঠেকাতে ব্যর্থ বিশ্বের কয়েকটি দেশকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এই কালো তালিকা আগামী সপ্তাহে চূড়ান্ত অনুমোদন পাবে। বুধবার এক বিবৃতিতে ইইউ এ তথ্য জানিয়েছেন। কালো তালিকাভুক্তির ফলে ইইউর অর্থপাচারবিরোধী আইনের আওতায় যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ এসব দেশের গ্রাহক এবং প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করবেন। কালো তালিকায় সৌদি ছাড়াও রয়েছে, আফগানিস্তান, আমেরিকান সামোয়া, দ্য বাহামাস, বতসোয়ানা, উত্তর কোরিয়া, ইথিওপিয়া, ঘানা, গুয়াম, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পানামা, পুয়ের্তো রিকো, সামোয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিশিয়া, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপ ও ইয়েমেন। বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত | 3 |
ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
ইয়েমেনে মানবসভ্যতার পতন ঘটেছে-এ কথা বললে খুব একটা অত্যুক্তি হবে না। টেলিভিশনের সংবাদ চ্যানেল খুললেই চোখে পড়ে ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বাড়িঘর। হাড়জিরজিরে অপুষ্ট শিশুদের ছবি। অনাহারক্লিষ্ট ক্ষুধার্ত মানুষের মুখ। নানা পক্ষের স্বার্থের দ্বন্দ্বে মানবসভ্যতার এক ভয়াবহ বিপর্যয় আমরা প্রত্যক্ষ করছি। এক নীরব গণহত্যার সাক্ষী হচ্ছি আমরা। সাম্প্রতিক সংকটে ইয়েমেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারী ও শিশু। যদিও এই যুদ্ধে নারী ও শিশুদের কোনো অংশগ্রহণ নেই। থাকার কথাও না। পৃথিবীর কোনো যুদ্ধই নারী ও শিশুরা শুরু করে না। আধিপত্যবাদীদের সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগের কারণে ইয়েমেনে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়েছে। নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে ইয়েমেনের সাধারণ নাগরিক। ৮০ শতাংশ মানুষের খাদ্যের নিশ্চয়তা নেই। সৌদি অবরোধে বাইরে থেকে খাবার সরবরাহও বন্ধ। সাত মিলিয়নের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে আছে। কয়েক বছর ধরেই ইয়েমেনের মানুষ ভালো নেই। পরিস্থিতি অনুসারে ভালো থাকার কথাও না। একদিকে হুতিদের আক্রমণ, অন্যদিকে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলা। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে আল-কায়েদার জঙ্গি তৎপরতা। সব মিলিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির নির্মম খেলার স্থানে পরিণত হয়েছে ইয়েমেন। আমেরিকা, রাশিয়া, ইরান, চীন ও সৌদি আরব নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য ইয়েমেনের সরকার, হুতি বিদ্রোহী, দক্ষিণের স্বাধীনতাকামী ও জঙ্গিদের সহায়তা দিচ্ছে। কিন্তু ইয়েমেনের জনসাধারণের কথা কেউ বিবেচনা করছে না। নির্মমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে সৌদি আরব। সৌদি শাসকদের দেখে আরবের প্রাচীন নির্দয় শাসকদের কথা মনে পড়ে যায়। মার্কিন সহায়তাপুষ্ট সৌদি আরব শুধু সামরিক হামলা করেই ক্ষান্ত হয়নি; ইয়েমেনের জল ও আকাশসীমায় অবরোধও আরোপ করেছে। আমরা সভ্য জগতের সুবিধাভোগীরা ইয়েমেনিদের দুর্দশা দেখছি। আর উহ্-আহ্ করছি। জাতিসংঘ মানবতার ভয়াবহ বিপর্যয় হচ্ছে বলে বিবৃতি দিয়েই দায়িত্ব পালন করছে। সৌদি হামলা ঠেকানোর কোনো উদ্যোগ নিয়েছে বলে জানা যায়নি। ইরাক, সিরিয়া বা লিবিয়ায় সিভিলিয়ানদের রক্ষায় জাতিসংঘ তৎপরতা অতীতে আমরা যতটা দেখেছি, ইয়েমেনের বেলায় কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। ইয়েমেনি নারী ও শিশুদের রক্ষায় সারা বিশ্বই অনেকটা উদাসীন। তবে মজার বিষয় হচ্ছে, কোনো কারণে যদি পাশার দান উল্টে যায়, ভবিষ্যতে দেখা যাবে, এই সৌদি শাসকদেরই গণহত্যার বিচার হচ্ছে আন্তর্জাতিক আদালতে। মার্কিনদের তখন সৌদি আরবের পাশে পাওয়া যাবে না। বসনিয়ার সেব্রেনিতসা গণহত্যার সময় সারা বিশ্ব দেখেও না দেখার ভান করেছে। পেন্টাগনে বসে মার্কিন নীতিনির্ধারকেরা স্যাটেলাইটে হত্যাকাণ্ড দেখেছেন। বলা হয়ে থাকে, মার্কিনদের মদদেই সার্বিয়া এই গণহত্যা পরিচালনা করে। এরপর সার্বিয়ান জেনারেলদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যখন হেগের আদালতে বিচার চলছে, মার্কিনরা তখন মানবতার সব থেকে বড় ঠিকাদার। এটাই মার্কিনদের সুবিধা। এঁরা সব পক্ষেই থাকেন। ইয়েমেনের সংকটের শুরু ২০১১ সালে আরব বসন্ত থেকে। আরব বসন্তের ধাক্কায় সৌদিপন্থী শাসক আলী আবদুল্লাহ সালেহর পলায়ন এবং ইরানপন্থী শিয়া হুতিদের রাজধানী সানা দখল ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা করে। আবদুল্লাহ সালেহর পতনের পর তাঁর ডেপুটি মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু মনসুর হাদির বিরুদ্ধে হুতিদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অভিযোগ করা হয়। অন্যদিকে, দক্ষিণের বিদ্রোহীরা স্বাধীনতার জন্য নড়াচড়া শুরু করে। ২০১৪ সালে হাদিকে বের করে দিয়ে সানার দখল নেয় হুতিরা। আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীও ইয়েমেনে তৎপরতা বাড়িয়ে দেয়। এভাবেই ইয়েমেনের সংকট জটিল থেকে জটিলতর হতে থাকে। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধ আর অভ্যন্তরীণ লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ক্রমেই আঞ্চলিক লড়াই থেকে আন্তর্জাতিক আবহ লাভ করে। ইয়েমেন মূলত মার্কিন ও ইরানিদের যুদ্ধ চলছে। মার্কিনের পক্ষে প্রক্সি দিচ্ছে সৌদি আর হুতিদের পক্ষে দাঁড়িয়েছে ইরান। মাঝ থেকে দুর্দশায় পড়েছে সিভিলিয়ানরা। ইয়েমেনের এই আপাত-বহুজাতিক লড়াইয়ের মূল কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য বজায় রাখা ও বিস্তার করা। আরবে ইরান ও সৌদি আরবের মধ্যে লড়াই এখন প্রকাশ্য। ইরান যদি ইয়েমেনে নিজস্ব বলয়ের সরকারকে ক্ষমতায় বসাতে পারে, তবে সহজেই এডেন সাগর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সৌদি আরবের একেবারে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলতে পারবে ইরান। ইয়েমেনের লড়াইয়ে ইরানকে পেছন থেকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। চীনের লক্ষ যদি হয় বাণিজ্য, তবে রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করা। চীন এডেন বন্দরকে নিয়ন্ত্রণে নিতে চায় বাণিজ্যিক কারণে। ইরান ও রাশিয়ার উদ্দেশ্য সামরিক। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটকে যুক্তরাষ্ট্র সহায়তা করছে আরবে ক্রমবর্ধমান রাশিয়া ও ইরানের প্রভাবকে প্রতিহত করতে। ইরানের প্রভাব বৃদ্ধি কেবল শুধু যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ না; একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হচ্ছে। সবকিছু মিলে ইয়েমেনের গৃহযুদ্ধে নানা দল লড়াই করছে। সৌদি সমর্থন পুষ্ট ইয়েমেনের সরকারকে ত্রিমুখী আক্রমণ মোকাবিলা করতে হচ্ছে। ইরানের সহায়তাপুষ্ট শিয়া হুতিগোষ্ঠী, দক্ষিণের স্বাধীনতাকামী ও ধর্মীয় জঙ্গিগোষ্ঠী। সরকারবিরোধী তিন পক্ষ আবার নিজেদের মধ্যে লড়াই করছে। হুতিদের ওপর সৌদি জোট যেমন হামলা করছে; আবার হুতি বিদ্রোহীরাও সৌদিকে লক্ষ্য করে মিসাইল ছুড়ছে। হুতিরা সরকার-সমর্থক অনেককেই অপহরণ করে হত্যা করছে। বস্তুত, ইয়েমেনের সাধারণ মানুষ এক নিদারুণ সময় অতিবাহিত করছে। কিন্তু ইয়েমেনের সংকট মনে হয় সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। সবাই ফিলিস্তিন বা সিরিয়ার সংকট নিয়ে যেভাবে কথা বলছে, ইয়েমেনের যুদ্ধ নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। ফিলিস্তিন বা সিরিয়া নিয়ে অবশ্য কথা হবে। কিন্তু আমাদের ইয়েমেনিদেরও মনে রাখতে হবে। ক্ষুধায়, বোমায়, গুলিতে ইয়েমেনিরা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে না। ড. মারুফ মল্লিক: ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব অরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন। | 8 |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবংআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো ভূঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বৃহস্পতিবার তিনি একথা বলেন। এদিন সকালে নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন,আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে-এ ভাবনা দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দলের নেতাদের আত্মতুষ্টি লাভের সস্তা খোরাক মাত্র। তিনি বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, শুধু ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। মাটি ও মানুষের হৃদয়ের গভীরে আওয়ামী লীগের স্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো এই রাজনৈতিক দলটি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এ সম্পর্ক চিরকালের, ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না।আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে, জনগণ তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আন্দোলন, সংগ্রাম, ত্যাগ আর মানুষের ভালোবাসায় আওয়ামী লীগ আজ মহীরূহে রূপান্তরিত একটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাওয়া আওয়ামী লীগকে যারা জনবিচ্ছিন্ন মনে করে, তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন ও জননিন্দিত।তাদের রাজনীতি আজ অস্তিত্ব সংকটে বলেও দাবি ওবায়দুল কাদেরের। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,করোনাকালে এখন রাজনীতি হচ্ছে অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি এ দুঃসময়েও মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।বিএনপির রাজনীতি জনমানুষের জন্য নয়, তাদের রাজনীতিতে ত্যাগের কোনো মহিমা নেই, আছে শুধু ভোগের উদগ্র বাসনা। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বিএনপি, আওয়ামী লীগ নয়।কারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, কারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলো, এখনও কারা স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা দেশবাসী জানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক আর ঘোষণার পাঠক এক নয়-এ সত্যটা বিএনপিকে অনুধাবন করতে হবে। | 9 |
ঢাকা সিটি নির্বাচনে সাংবাদিকরা সীমিত আকারে ইসির বৈধ স্টিকারসহ মোটর সাইকেল চালাতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। রবিবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, শুধুমাত্র ইসির বৈধ পরিচয় পত্রধারী সাংবাদিকদের নির্বাচনের খবর সংগ্রহের জন্য সীমিত আকারে মোটর সাইকেল ব্যবহারের জন্য কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য বিধিমালা প্রতিটি কেন্দ্র্রে টানিয়ে দেয়া হবে। সেই সাথে সাংবাদিকদের সহায়তা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা সচিবের সঙ্গে কথা বলবো। বিগত দিনের মত এবারেও ভোটের খবর সংগ্রহে কোন সমস্যা হবে না। | 6 |
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন মৃত্যুদণ্ডের সাজা বাতিল করতে যাচ্ছে। দেশটির পার্লামেন্টে এই দণ্ড বাতিলে গতকাল শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটিতে দেশটির পার্লামেন্টের বেশিরভাগ সদস্য মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত দুই দশকের বেশি সময় আগে সিয়েরা লিওনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো শিগগিরই এই বিলে স্বাক্ষর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলে মৃত্যুদণ্ডের সাজা বাতিলকারী আফ্রিকার ২৩ তম দেশ হবে সিয়েরা লিওন। ওই বিলে সাজা ঘোষণার সময় বিচারকদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।১৯৯৮ সাল থেকে মৃত্যুদণ্ডের বিষয়ে স্থগিতাদেশ পালন করছে সিয়েরা লিওন। তখন থেকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা অন্যান্য বন্দিদের থেকে আলাদা কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। দেশটির মানবাধিকার কর্মীরা এ নিয়ে সমালোচনা করছেন।সর্বোচ্চ সাজা বাতিলের বিল পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পর রাজধানী ফ্রিটাউনের অ্যাডভোকেসি সংস্থা রিয়ানন ডেভিস অব অ্যাডভোকেইড বলেছে, আমরা ঠিক এটাই চেয়েছিলাম। | 3 |
যাপিত জীবন সুন্দর হয় নিজের উপর বিশ্বাস, অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সাহায্যের হাত প্রসারণের মাধ্যমে। পাশাপাশি একটি গতিশীল রাষ্ট্রের প্রধান একক হলো পরিবার, যেখানে একজন সচেতন নাগরিক তৈরি হয়। এ বিশ্বাসে 'আমরা আছি তোমাদের সাথে' প্রত্যয়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা। এ ধরনের কর্মশালা আরও চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছে পুনাকের সভানেত্রী জীশান মীর্জা। এ কর্মশালায় অংশগ্রহণকারী একজন প্রশিণার্থী বলেন, পুনাক সভানেত্রীর প্রেরণায়, তিন দিনের কমর্শালা আমাদের ম্রিয়মান বোধের জায়গাগুলো জাগিয়ে তুলেছে। আমাদের প্রলেপ ধরা স্বর্ণ হৃদয় কীভাবে আরও উদ্ভাসিত হবে তার কৌশলটি শিখেছি। আমাদের সহনশীলতা, সবার পাশে থাকবার যে মনোভাব তা আবারও নতুন করে জানলাম। জানা গেছে, সচেতন নাগরিক তৈরি স্থানটি দৃঢ় করার লক্ষ্য নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় 'আমরা আছি তোমাদের সাথে' এই প্রত্যয় নিয়ে পুনাকের নতুন মাত্রার গতিশীল নেতৃত্ব 'মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ' বিভাগ সৃষ্টি করেন। এই বিভাগের মাধ্যমে আয়োজিত 'ডিসকভার ইওরসেলফ' প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৩ অক্টোবর পুনাক কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী যোগাসন কমর্শালার আয়োজন করা হয়। ৫ অক্টোবর এ যোগাসন কর্মশালা শেষ হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের পরিচালনায় এ কর্মশালায় ৪৫ জন প্রশিণার্থী অংশগ্রহণ করেন। | 6 |
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নগরীর প্রায় ৫০০ স্পটে মাদক বেচাকেনা চলমান রয়েছে। এই তালিকায় নগরীর উত্তর ও দক্ষিণ আগ্রাবাদের নামও রয়েছে। আবার অন্যদিকে নৌঘাট ও বন্দরের ট্রান্সপোর্ট জোন এলাকা হওয়ার কারণে এই আগ্রাবাদ ওয়ার্ড দুটি হয়ে উঠেছে সন্ত্রাসের জনপদ। সংশ্লিষ্ট কারণে উত্তর আগ্রাবাদ ও দক্ষিণ আগ্রাবাদ, ২৮নং পাঠানটুলি, ৩৬নং গোসাইলডাঙ্গা, মাদারবাড়ি ওয়ার্ড এলাকাগুলোতে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি। গত ২০২০ সালে নগরীতে খুন হওয়া ৪৫ জনের মধ্যে এই আগ্রাবাদ এলাকাতেই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কারণে খুন হয়েছেন ৩ জন। তাই এই এলাকাগুলোতে গণসংযোগকালে আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীরা সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে নানা উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। গতকাল ১৯ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। বক্তব্যে তিনি চট্টগ্রামের নতুন সমস্যা কিশোর গ্যাং প্রসঙ্গ তুলে ধরে বলেন, কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ অতিমাত্রায় সংকুচিত হয়ে পড়ায় এ সমস্যার উদ্ভব হ?য়ে?ছে। অন্তত ওয়ার্ড এলাকার যেখানে পরিত্যক্ত খালি জায়গা পাওয়া যাবে সেখানে ছোট-বড় খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে আমি উদ্যোগ নেব। তরুণ প্রজন্ম যাতে আউট সোর্সিংয়ে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান করতে পারে সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেব। আগ্রাবাদের আরেকটি সমস্যা জলাবদ্ধতা নিরসনের বিষয়ে তিনি বলেন, জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগ্রাবাদসহ চট্টগ্রামের কোনো এলাকাতেই জোয়ারের পানি ও জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না। মেয়র নির্বাচিত হলে এক্সেস রোড ও পোর্ট কানেকটিং রোডের চলমান উন্নয়নকাজ দ্রুত সময়ে সম্পন্ন করব। অন্যদিকে, গতকাল বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নগরীর মাদারবাড়ি, পাঠানটুলি ও আগ্রাবাদ ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় পথসভায় দেয় বক্তব্যে তিনি আগ্রাবাদকে সন্ত্রাসমুক্ত ঘোষণা করার প্রতিশ্রুতি দেন। মেয়র নির্বাচিত হলে শুধু আগ্রাবাদ নয়, পুরো চট্টগ্রামকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করব। ওয়ার্ডভিত্তিক জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়ব। ধানের শীষের প্রতি আবেগ ভালোবাসায় উচ্ছ্বসিত জনসাধারণ ঐক্যবদ্ধভাবে আমাদের গণসংযোগে যোগ দিচ্ছেন। জনবিচ্ছিন্ন হওয়া আওয়ামী লীগ তাই ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা এবারের নির্বাচনে ফিরিয়ে আনার মোক্ষম হাতিয়ার। সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় তারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তার প্রমাণ দেবেন। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের নেতাকর্মীদের দুর্নীতির শাস্তি দেওয়ার কোনো নজির নেই বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়-শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।' বিডি-প্রতিদিন/মাহবুব | 9 |
বিধিনিষেধের মধ্যে ভাড়া না বাড়িয়ে বাস ও ট্রেনের মতো লঞ্চও চলবে অর্ধেক যাত্রী নিয়ে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়টি স্পষ্ট করেননি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান। বুধবার (১২ জানুয়ারি) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, বিধিনিষেধে লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। ভাড়া বাড়ছে না, আগের মতোই থাকছে। এই সিদ্ধান্ত কখন থেকে কার্যকর হবে- জানতে চাইলে চেয়ারম্যান বলেন, যেকোনো সময় এটা কার্যকর হবে। তবে আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে বাড়তি ভাড়া ছাড়াই বাস ট্রেন অর্ধেক যাত্রী পরিবহন করবে বলে ইতোমধ্যে ঘোষণা দেয়া হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। | 6 |
ময়মনসিংহের ফুলপুরে আমুয়াকান্দা টু রামভদ্রপুর পাকা সড়কটি ভেঙে মাঝে মধ্যেইসড়ক দুর্ঘটনা ঘটছে। রবিবার রাত ১০টার দিকে পয়ারী চৌধুরী বাড়ি সংলগ্ন সড়কে খাদে পড়ে একটি ধান বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। এতে চালক ও হেলপারআহত হন। স্থানীয়রা জানায়, নকলার চন্দ্রকোণা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম রামভদ্রপুর বাজার থেকে ধান কিনে নেত্রকোনায় একটি রাইস মিলে সাপ্লাই দিচ্ছিলেন। পরে পথে পয়ারী চৌধুরী বাড়ির সামনে এসে সড়ক ভাঙা থাকার কারণে ট্রাকটি খাদে পড়ে ধানসহ পুকুরে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার আহত হন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, আমরা কয়েকবার ইস্টিমেট পাঠিয়েছি। কিন্তু কাজ হয়নি। আবারও ইস্টিমেট রেডি করতেছি, পাঠাবো। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।গ্রেপ্তার যুবকের নাম মো. ডালিম ইসলাম (৩৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের বাসিন্দা।চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কানসাটগামী লক্ষ্মীনারায়ণপুর মোড়ে অভিযান চালায়। এ সময় রফিক মিয়া নামের এক ব্যক্তির লেদের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. ডালিম ইসলাম নামের ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম জানায়, জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিলেন তিনি। দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে র্যাবের কাছে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। | 6 |
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান নয়জন। নৌকা প্রতীক প্রত্যাশী এ নয়জন মিলেছেন একসঙ্গে। তাঁরা সবাই ভোট চেয়েছেন নৌকার জন্য। এ ছাড়া দল থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হবে তাঁর পক্ষেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।গতকাল শনিবার বিকেলে গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে নৌকার নয়জন মনোনয়ন প্রত্যাশী একজন জায়গায় মিলিত হন। পরে তাঁরা এলাকায় গণসংযোগ করেন। এ সময় নৌকা প্রতীকের জন্য ভোট চান তাঁরা।চেয়ারম্যান পদে এ মনোনয়ন প্রত্যাশীরা হলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন রিপন, যুবলীগ নেতা হাজী আমিনুল, মো. রফিকুল ইসলাম, বাস্তুহারা লীগের নেতা আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও রফিকুল ইসলাম।আজাহার হোসেন তালুকদার বলেন, 'জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পরামর্শে সবাই এক হয়ে নৌকা পক্ষে কাজ করব। যাঁকেই নৌকা মার্কার মনোনয়ন দেয় তাঁর পক্ষেই সবাই কাজ করব বলে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি।' | 6 |
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের সঙ্গে এর প্রতিবেশী দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি।দক্ষিণ চীন সাগরে নিজেদের দাবির সমর্থনে বেইজিং জোরজবরদস্তি করছে, ভয় দেখাচ্ছে- এমন মন্তব্যের প্রেক্ষিতে এ অভিযোগ করেছে চায়না ডেইলি। বুধবার তারা এ অভিযোগ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান সুদৃঢ় করা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় মিত্রদের আশ্বস্ত করার লক্ষ্যে ৭ দিনের সফরে বের হওয়া হ্যারিস মঙ্গলবার সিঙ্গাপুরে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি প্রসঙ্গে ওই মন্তব্য করেছিলেন। হ্যারিসের সিঙ্গাপুরে দেওয়া বক্তৃতাকে চীনের ওপর 'ভিত্তিহীন আক্রমণ' অ্যাখ্যা দিয়েচায়না ডেইলির এক সম্পাদকীয়তে বলা হয়, "মনে হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিশ্রুতি হচ্ছে ওই দেশগুলো এবং চীনের মধ্যে বিভেদ সৃষ্টিতে নিবেদিত প্রচেষ্টা চালানো।" উল্লেখ্য চীন, ভিয়েতনাম ছাড়াও ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্সি ও তাইওয়ানও দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে। | 3 |
আরেকবার বয়স ও যুক্তিকে হার মানিয়ে দুর্দান্ত এক লড়াই উপহার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। উত্তেজনায় ঠাঁসা কোয়ার্টার ফাইনালে ৩৮ বছর বয়সী সুইস তারকা যুক্তরাষ্ট্রের অবাছাই তারকা টেনিস স্যান্ডগ্রেনকে। অন্যদিকে ৩৬ বছর পর অস্ট্রেলীয় কাউকে সেমিতে পেল অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন প্রতিবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়। অথচ ৩৬ বছর ধরে সেই গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে দেখা যায়নি অস্ট্রেলিয়ান কোনো টেনিসারকে। এবার অজিদের সেই আক্ষেপ মিটিয়েছেন অ্যাশলে বার্টি। মঙ্গলবার (২৯ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে পেত্রা কেভিতোভার বিপক্ষে দুর্দান্ত এক লড়াই উপহার দিয়েছেন বার্টি। মেলবোর্নে প্রথম সেট টাইব্রেকারে জিতে দুই সেটের খেলাটি জিতে নিয়েছেন ৭-৬ (৮-৬), ৬-২ গেমে। শেষ চারে তার প্রতিপক্ষ আমেরিকান ১৪তম বাছাই সোফিয়া কেনিন। যিনি এবারই প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শেষ চারের টিকেট কেটেছেন। মেলবোর্নে সর্বশেষ অস্ট্রেলীয় কোনো নারী সেমিফাইনালে খেলেছিল ১৯৮৪ সালে। তিনি ছিলেন ওয়েন্ডি টার্নবুল। মেলবোর্নে মঙ্গলবার প্রথম তিন সেটের লড়াই শেষে ১-২ সেটে পিছিয়েই পড়েছিলেন সুইস মহাতারকা ফেদেরার। হারতেই বসে ছিলেন ম্যাচ। তার সেমিফাইনালে উঠার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে বসে ছিলেন প্রতিপক্ষ টেননিস স্যান্ডগ্রেন। হারের কাছাকাছি পৌঁছেও ম্যাচটিকে ফেদেরার বানিয়ে ফেলেন শ্বাসরুদ্ধকর রোমাঞ্চমাখা এক গেম। ঘুরে দাঁড়িয়ে দোর্দণ্ড প্রতাপ নিয়ে শেষের দুই সেট জিতে পৌঁছে যান শেষ চারে। ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ফেদেরার। কিন্তু পরের দুই সেটে যুক্তরাষ্ট্রের অবাছাই প্রতিপক্ষের কাছে হার মানেন ২-৬ ও ২-৬ গেমে। কিন্তু চতুর্থ সেটে এসেই শুরু হয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ৭-৬ গেমের টাই সেট ফেদেরার টাইব্রেকারে জেতেন ১০-৮ ব্যবধানে। তবে শেষ সেটে আর তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি স্যান্ডগ্রেন। | 12 |
ভয়াবহ টর্নেডোটি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যসহ ৫টি অঙ্গরাজ্যে। এতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৫০ জন ছাড়িয়ে গেছে। জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়ে যাবে, সম্ভবত ৭০ থেকে ১০০ জনের কাছাকাছি প্রাণ হারিয়েছে'। কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক।' রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
পুলিশের গাড়ি থেকে নেমে একটি বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে দিয়ে জনগণকে শান্ত থাকার জন্য হ্যান্ড মাইকে অনুরোধ করছেন এক ব্যক্তি। তাঁকে দেখে পুলিশের কর্মকর্তা বা সদস্য মনে করে ভুল করতে পারেন অনেকেই। তিনি আসলে পুলিশ নন, সোর্স। পেশায় তিনি কসাই বা গোশত ব্যবসায়ী। পাশাপাশি স্থানীয় পুলিশ ফাঁড়ির সোর্স ও মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন।তাঁর নাম জাহাঙ্গীর হোসেন। বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামে। গতকাল সোমবার বিকেলে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিআইপি বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে স্থানীয় জনতাকে শান্ত থাকার জন্য মাইকিং করতে দেখা যায় তাঁকে।পুলিশ না হয়েও পুলিশের দায়িত্ব পালনে এমন আচরণ, জনমনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুক ওই ঘটনার ছবি পোস্ট করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ইউপি নির্বাচনের পরদিন সোমবার বিকেলে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসান জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের গাড়িতে করে সেখানে যান কসাই জাহাঙ্গীর হোসেন। পুলিশের একটি বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে দিয়ে গাড়ি থেকে বের হন তিনি। হ্যান্ড মাইকে জনতার উদ্দেশ্য তাঁদের শান্ত থাকার ঘোষণা দিচ্ছিলেন জাহাঙ্গীর। পুলিশের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্যাকেট কীভাবে একজন সোর্স ব্যবহার করতে পারেন এবং পুলিশের দায়িত্ব পালন করেন সে প্রশ্ন রাখেন তাঁরা।হায়দরগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, জাহাঙ্গীর চর আবাবিল গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি হায়দারগঞ্জ বাজারের গোশত ব্যবসায়ী। এ ছাড়া হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির চিহ্নিত দালাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দালালি করে থাকে।দালালির বিষয়টি জাহাঙ্গীর নিজেও স্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি ফাঁড়ির গাড়িতে করেই ঘটনাস্থলে যাই। তাঁদের দেওয়া বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে হ্যান্ড মাইকে জনতাকে শান্ত হতে অনুরোধ জানাই। আসলে আমি ছোট মানুষ। তাই বিষয়টি বুঝতে পারিনি। রায়পুর থানার ওসি স্যার দেখে আমাকে বকা দিলে আমি তা খুলে ফেলি। এলাকার ছোটখাটো সমস্যা বা সালিস হলে লোকজনের পক্ষে থানায় যাই। পুলিশ আমাকে সহযোগিতা করে। আমিও তাঁদের সহযোগিতা দিই।'রায়পুর উপজেলার হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, 'জ্যাকেটটি পরে তিনি ঠিক করেননি। আমরা বলার পর সঙ্গে সঙ্গে তিনি খুলে ফেলেছেন। এটা নিছকই একটি ভুল বোঝাবুঝি।' | 6 |
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খাগড়াছড়ি-বান্দরবানে পাঠানোর হুমকি দেওয়া পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আজগর আলীর নামে মামলা হয়েছে। দলবল নিয়ে ভোটকেন্দ্রে হামলার অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় মামলাটি করেন দণ্ডপাল ইউপি নির্বাচনের বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মামুনুর রশিদ। মামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও দণ্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজগর আলী (৬৫), দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ (৩৭) ৯ জনের নামে উল্লেখ করে জ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কর্মচারীকে আক্রমণ, সরকারি কাজে বাধাদান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এর আগে নির্বাচনে জয়ের পর গত বৃহস্পতিবার স্থানীয় একটি সভায় দেওয়া বক্তব্যে আজগর আলী দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খাগড়াছড়ি-বান্দরবানে পাঠানোর হুমকি দেন। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৫ জানুয়ারি) দণ্ডপাল ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আজগর আলী তাঁর লোকজন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে থাকেন। এ সময় সেখানে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দিলে অবৈধভাবে প্রবেশকারীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মারধর করে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্যরা বেতার বার্তায় সাহায্য চাইলে রাত ৭টা ১০ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে গিয়ে মৃদু লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। পরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ওই কেন্দ্রেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সামগ্রিক ফলাফলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হলেও প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি তাঁর এই হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করায় মামলা করতে দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন। দেবীগঞ্জ থানার ওসি মো. জামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে মামলা হওয়ার বিষয়ে মো. আজগর আলী সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, 'আমি সরকারি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমার মধ্যে কখনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা ছিল না। আমি বা আমার লোকজন ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ করেনি।' তিনি আরও বলেন, বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যখন ভোটের ফলাফল দিতে কর্মকর্তা দেরি করছিলেন এবং ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে ফলাফল ঘোষণা করবেন বলছিলেন, তখন বাইরে ভোটাররা কেন্দ্রটিকে ঘিরে রেখেছিলেন। পরে পুলিশ প্রশাসন এসে সাধারণ মানুষকে লাঠিপেটা করে। | 6 |
করোনাভাইরাসের অর্থনীতি সচল রাখতে আর লকডাউনের কথা ভাবছে না সরকার। এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা সরকার ভাবছে না। এ ছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
বাউফল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রসিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।এতে শাহজাদা মিয়াকে আহ্বায়ক ও অলিয়ার রহমানকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। অপর দিকে হুয়ায়ুন কবীরকে আহ্বায়ক ও এটিএম মিজানুর রহমানকে সদস্যসচিব করে বাউফল পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতে মোট ৩১ জন সদস্য রাখা হয়েছে।এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রসিদ চুন্নু মিয়া বলেন, 'বাউফল উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।'উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাদা মিয়া ও বাউফল পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর বলেন, 'জেলা আহ্বায়ক আগামী ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌর কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হব।'এদিকে কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির নেতারা। পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।কমিটিতে কলাপাড়া বিএনপির আহ্বায়ক হিসেবে হুমায়ুন সিকদার এবং সদস্যসচিব হিসেবে হাফিজুর রহমান চুন্নুকে মনোনীত করা হয়। অপরদিকে কলাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে গাজী মো. ফারুক এবং সদস্যসচিব হিসেবে মুসা তাওহীদ নান্নু মুন্সীকে মনোনীত করা হয়।নবনির্বাচিত পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো. ফারুক বলেন, 'কলাপাড়া বিএনপিকে ঐক্যবদ্ধ করতে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তা পালন করার চেষ্টা করব। আগামী ৬০ দিনের মধ্যে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি করার পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করব।' | 6 |
তুরস্কের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল উমিত ডুন্ডার রাওয়ালপিন্ডির গত সোমবার (৫ জুলাই) পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেনা সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত এই বৈঠকে দুইটি দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করা হয়। সফররত তুর্কি জেনারেলকে গার্ড অব অনার দিয়ে পাকিস্তানে স্বাগত জানানো হয়। এছাড়াও পাকিস্তান তুরস্কের সাথে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে 'অত্যন্ত মূল্যবান' বলে উল্লেখ করে জেনারেল কামার বলেন, 'এই সম্পর্ক আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের পাশাপাশি ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িত।' আইএসপিআর জানিয়েছে, তুর্কি জেনারেল প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভীর সাথে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। এরপরে প্রেসিডেন্ট তুর্কি স্থলবাহিনী কমান্ডার জেনারেল উমিত ডুন্ডারকে 'নিশান-ই-ইমতিয়াজ' (সামরিক) পুরষ্কার প্রদান করেছেন। পাকিস্তান-তুর্কি সম্পর্ক জোরদারে তার ভূমিকাকে স্বীকৃতি জানাতে আইওয়ান-ই-সদরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। প্রেসিডেন্ট আলভী বাণিজ্য, প্রতিরক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে তুরস্কের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের জন্য পাকিস্তানের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন। সফরকারী কমান্ডারের সাথে আলাপকালে তিনি দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান স্তরের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, উভয় দেশই অনুকরণীয় সম্পর্ক উপভোগ করেছে যা বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বৃদ্ধি করা দরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত চুক্তি সামরিক সম্পর্ককে আরও জোরদার করবে। জেনারেল উমিত বলেন, অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহাসিক যোগসূত্রের উপর ভিত্তি করে সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকার কারণে পাকিস্তান ও তুরস্ক অবিচ্ছেদ্য। তিনি বলেন, তুরস্কের জনগণ পাকিস্তানিদের তাদের ভাই হিসাবে বিবেচনা করে এবং সব দিক বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। তিনি প্রেসিডেন্টকে 'নিশান-ই-ইমতিয়াজ' (সামরিক) পুরষ্কার প্রদানের জন্য ধন্যবাদ জানান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 3 |
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার দুই দিন আগে পরিকল্পনা হয়। পরিকল্পনামতো ঘটনার দিন মুসল্লিদের জড়ো করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বন্দর থানার এক নেতা আদালতে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য দেন বলে কোতোয়ালি থানার ওসি জানান। আজ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে হাবিবুল্লাহ মিজান এই জবানবন্দি দেন। তিনি ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বন্দর থানা কমিটির সাবেক আহ্বায়ক। হামলার এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ নগর ছাত্র অধিকার পরিষদ এবং এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সংগঠন যুব অধিকার পরিষদের ৯ নেতা-কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাতজনের মধ্য একজন ছাড়া অন্যরা ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাত আসামিকে হাজির করা হলে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি ছয় আসামিকে আদালত কারাগারে পাঠিয়ে দেন। ওসি নেজাম বলেন, জবানবন্দিতে মিজান বলেন, ঘটনার দুই দিন আগে ১৩ অক্টোবর শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তারের বাসায় বৈঠক করেন যুব অধিকার পরিষদের নেতারা। সেখানে বিজয়া দশমীর দিনে তাঁরা আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে মিছিল করার পরিকল্পনা করেন। ঘটনার দিন তাঁদের মিছিল থেকে একটি অংশ যুব অধিকার পরিষদের সদস্যসচিব মিজানুর রহমানের নেতৃত্বে জেএম সেন হলের দিকে চলে যায়। সেখান থেকে তারা পূজামণ্ডপে হামলার চেষ্টা করে। পুলিশ গুলি ছোড়া শুরু করলে তারা পালিয়ে যায়। কুমিল্লার ঘটনার জেরে ১৫ অক্টোবর চট্টগ্রাম নগরের জেএম সেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৫০০ জনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে এই মামলায় ১০০ জনকে গ্রেপ্তার করে। | 9 |
মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাকিবুল ইসলাম শিলন (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম শিলন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। সে হাড়াভাঙ্গা এইস.এস.কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ জানান, সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে টিকা নিতে গাংনী পৌরসভায় নিয়ে যাওয়া হয় শিলনকে। টিকা নিয়ে ইজিবাইক যোগে বাড়ি ফেরার সময় পশ্চিম মালসাদহ এলাকায় পেছন থেকে দ্রুত গতির আরেকটি ইজিবাইক তাদের যানটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় শিলন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক শিলনকে মৃত ঘোষণা করেন।গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিলন হোসেনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।এইস.এস.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন,অটোবাইক যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা নিতে গাংনী পৌরসভায় যায়। টিকা নেওয়ার পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। অভিভাবকরা জানান,শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার শুরুর পর প্রতিদিন ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে করে গাংনী পৌরসভার টিকা কেন্দ্রে আনা নেয়া করা হয়। এতে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়ত ব্যবস্থা করার দাবি জানান তারা।গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ রোববার তিন দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, সফরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।মালদ্বীপ সফরে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন। | 6 |
দেশে বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। রাজনীতির জন্য ক্ষমতার শীর্ষ পর্যায়ে খুনিরা প্রশ্রয় পাচ্ছে। তাই ছয় বছরেও ত্বকী হত্যার বিচার সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ড এখন বিচারহীনতার প্রতীক হয়ে উঠেছে। ন্যায় বিচারের জন্য তাই গণআন্দোলন গড়ে তুলতে হবে। ত্বকী হত্যার ছয় বছর পূর্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজন এসব কথা বথলেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী বলেছেন- আজ হোক, কাল হোক বিচার হবেই। ছয় বছর হয়ে গেছে, সেটি এখনও হয়নি। কারণ ক্ষমতার জন্য শামীম ওসমানকে আওয়ামী লীগের প্রয়োজন। তাই শেখ হাসিনার কাছে ত্বকী হত্যার বিচার চেয়ে লাভ নেই। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বছরের পর বছর আমরা প্রতিবাদ সমাবেশ করে যাব আর তার কোনো প্রতিকার হবে না। এর চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে। ত্বকী, তনু, সাগর-রুনিসহ যেসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এর জন্য মূলত দায়ী রাষ্ট্র। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কতদিন ত্বকী হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে জানি না। তবে ক্ষমতার জন্য যারা খুনিদের ছাড়তে পারে না তারাই আবার মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, তা থেকে মুক্তি পেতে ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার জরুরি। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ত্বকীকে কারা হত্যা করেছে সরকারের এলিট বাহিনীর তদন্তে তা বেরিয়ে এসেছে। তাদের সঙ্গে রয়েছে ক্ষমতার শীর্ষপর্যায়ের যোগাযোগ। তাই গণআন্দোলন ছাড়া বিচার পাওয়ার কোনো পথ নেই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন- ত্বকী তনু, সাগর-রুনি, কল্পনা চাকমাসহ যেসব হত্যাকাণ্ডের বিচার ঝুলে আছে, সেগুলো নানাভাবে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ বলেন, ত্বকী হত্যা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। ফলে এর রাজনৈতিক সমাধান প্রয়োজন। প্রধানমন্ত্রী রাজি হলেই কেবল এই বিচার হবে। সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিচারহীনতার কারণে রাষ্ট্র দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান, গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রমুখ। | 6 |
আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে মেহেরপুরে গরু-ছাগলের হাট এখন ক্রেতা বিক্রেতায় জমজমাট। ক্রেতারা বলছেন, হাটে ব্যাপক গরু-ছাগল আমদানি হচ্ছে। দাম নাগালের মধ্যে হওয়ায় পছন্দসই কোরবানির পশু কিনতে পারছেন তারা। বিক্রেতাদের দাবি, এবার করোনার কারণে হাটে বেচা-কেনা খুবই কম, মিলছে না কাঙ্খিত দামও। তার পরেও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীসহ কোরবানি করতে ইচ্ছুক ক্রেতারা ভিড় জমাচ্ছেন মেহেরপুরের গরু ছাগলের চারটি হাটে। অন্যদিকে মহামারি করোনা প্রতিরোধে গরু-ছাগলের হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম। মাস্ক পরলেও নাকের নিচে অথবা মাথার ওপরে। সামাজিক দুরুত্ব বজায় রাখার কোন বালাই নেই। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখাযাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিংসহ প্রচারণা চালানো হলেও তা মানতে অনিহা সকলেরই। মেহেরপুর কৃষি প্রধান একটি জেলা। জেলায় নানা ধরনের ফসল ও সবজির সাথে পালিত হয় ব্যাপকহারে গরু-ছাগল। যা সারা বছর জেলা ও জেলার বাইরের পশু হাটে বিক্রি হয়ে থাকে। এবার করোনার কারণে মানুষের আয়ে ভাটা পড়েছে। এবার কোরবানি করার সামর্থ্য নেই অনেকেরই। যার ফলে হাটে ক্রেতা খুবই কম। তবে এবার ভারত থেকে গরু আমদানি করা না হলেও দেশিয় গরু-ছাগলে ভরে যাচ্ছে হাটগুলো। জেলা প্রাণি সম্পদ অফিসের হিসেব মতে জেলায় প্রায় ৫ হাজার কৃষক পরিবার ও তিনশ' খামারে কোরবানির ঈদকে সামনে রেখে ৩৮ হাজার ৬শ' গরু মোটা তাজা করা হয়েছে। এর মধ্যে ৫ থেকে ৭ লাখ টাকা মূল্যের গরুও রয়েছে। এ ছাড়া ৫৫ হাজার ৯শ' ৮৭টি ছাগল, ২ হাজার ৭শ' ৯৪টি ভেড়াও কোরবানির পশু হিসাবে বাজারে ওঠানোর লক্ষ্যে পালিত হয়েছে। মেহেরপুরের একজন কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও হাটে গরু কিনতে এসেছি। দাম নাগালের মধ্যে। আসা করছি পছন্দমত গরু কিনে বাড়ি ফিরতে পারবো। ভূষিমাল ব্যবসায়ী নাজিম উদ্দীন বলেন, প্রতি বছর গরু কোরবানি দেই। এ বছর ব্যবসা চলছে না, তাই ছাগলের হাটে এসেছি। আশা করছি ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে একটি ছাগল কিনে কোরবনি দিতে পারবো। পশু হাটের ইজারাদার ইসরাফিল আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাটে পশু ক্রয়-বিক্রয় করা কঠিন ব্যপার। তার পরেও সরকারি আদেশ মেনে হাটের প্রবেশ মুখে হাত ধোবার ব্যবস্থা করা হয়েছে। জীবাণুমুক্ত করার জন্য স্যানেটাইজার স্প্রে করা হচ্ছে। হাটে প্রাণি সম্পদ বিভাগ ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা কাজ করছেন। করোনার কারণে এবার কোরবানির পশু ক্রয়-বিক্রয় কম। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গির আলম বলেন, সুস্থ পশু নিশ্চিত করতে প্রতিটি হাটে মেডিকেল টিম বসানো হয়েছে। ক্রেতারা প্রয়োজন মনে করলে স্টরওয়েড বা হরমোন পরীক্ষার জন্য মেডিকেল টিমের সহায়তা নিতে পারছেন। অুসুস্থ পশুর চিকিৎসা দেওয়াসহ ওই পশু আলাদা করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সেজন্য প্রত্যেক হাটে একটি করে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারীর ব্যাবস্থা করা হয়েছে। জ্বাল টাকা শনাক্ত করার মেশিনও স্থাপন করা হয়েছে। সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আশা করছি কোনঅপ্রীতিকর ঘটনা ঘটবে না। | 6 |
কিছুদিন আগেই করোনার সঙ্গে লড়াই করে জয়ী হয়ে ফিরেছেন নির্মাতা কাজী হায়াৎ। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। এখনো শ্বাসকষ্ট ও দুর্বলতা রয়েছে এই নির্মাতার। এ বিষয়ে গতকাল কাজী হায়াৎ বলেন, 'শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। সম্প্রতি বেশকিছু রক্তের পরীক্ষা করেছি, সবকিছু স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য হার্টের চিকিৎসকের কাছে যাবো।' এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর ভিন্নরকম এক উপলব্ধি হয়েছে বলে জানান এই প্রবীণ নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, 'মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখেছি। জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এখন আর কোনো কিছুই ভালো লাগে না। টাকা, পয়সা, সুনাম, খ্যাতি এসব দিয়ে কী হবে! আমাদের একটা লিমিটেড আয়ু দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। একদিন মানুষকে চলে যেতে হবে। এই তো জীবন, যেতেই হবে। ফেরার কোনো পথ নেই।' এমন বক্তব্যের রেশ ধরে তিনি জানান, আর সিনেমা নির্মাণ কিংবা অভিনয় করবেন না তিনি। সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নির্মাতা। এ বিষয়ে তিনি বলেন, 'এই বয়সে আর কী কাজ! অনেক কাজ করেছি। এখন আর কিছুদিন বেঁচে থাকা, এইতো। ৭৫ বয়স হয়ে গেছে, আর কী কত করবো? জীবনের শেষার্ধে এসে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত; একেবারে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে ঝাঁপ দিলেও চলে যাবো অতল গহ্বরে।' ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবিরের সঙ্গে 'সীমানা পেরিয়ে' সিনেমাতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বীর'। শাকিব খান অভিনীত 'বীর' তার পরিচালিত ৫০ তম সিনেমা। | 2 |
চুলের তিনটি ভাগ এক হলে জন্ম হয় বেণির। চুল বাঁধায় বেণির ইতিহাস অনেক পুরোনো। এখনো এই বাঁধনে আসে না ক্লান্তি, উঠে যায়নি ভালো লাগা। বরং নতুন নতুন উপায়ে বাঁধা বেণির বিভিন্ন পদ্ধতি তৈরি করে চলেছে চমক। বেণির ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে ৫ হাজার বছর আগে। আফ্রিকার সংস্কৃতিতে ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দে বেণির জনপ্রিয়তার কথা জানা যায়। আফ্রিকার নামিবিয়া অঞ্চলের হিমবা জনগণের মাধ্যমে বেণির প্রচলন শুরু হয়। বেণি কিন্তু আফ্রিকার একেকটি জাতিসত্তার পরিচয়ও তুলে ধরে। আফ্রিকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের বয়স, বিয়ে, সামাজিক ও ধর্মীয় অবস্থান জানা সম্ভব এই বেণির মাধ্যমেই। ছোট বয়সেই একে অপরের মাথায় বেণি করে হাত পাকিয়ে ফেলে আফ্রিকার বাচ্চারা। পারিবারিক বন্ধনও নাকি বৃদ্ধি পায় এই বেণি বাঁধতে বাঁধতেই। পরবর্তী সময়ে ১৯ শতকের দিকে পৃথিবীজুড়ে বেণি জনপ্রিয়তা পায়। শতকে শতকে বেণি৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দে কর্নরোস বেণি, ৩১০০ খ্রিষ্টপূর্বাব্দে মিশরে অ্যাফ্রোবক্স বেণির চলের কথা জানা যায়। খ্রিষ্টাব্দ প্রথম শতকে গ্রিসে হালো বেণি, পঞ্চম শতকে যুক্তরাষ্ট্রে পোকাহানটাস বেণি, ১০৬৬ থেকে ১৪৮৫ সাল পর্যন্ত ইউরোপে ক্রাউন বেণি জনপ্রিয়তা পায়।১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত সিঁড়ি বেণিতে চুল বাঁধত চীনারা। ১৯৭০ সালে নতুন করে জনপ্রিয়তা পায় আধুনিক কর্নরোস বেণি। ১৯৭০ সালে এই বেণির মধ্যে আবার জুড়ে দেওয়া হতো বিডস। ১৯৯০ সালে একইভাবে বিডস বসিয়ে দেওয়া হতো বাক্স বেণির মধ্যে। আমাদের দেশে গতানুগতিক বেণি, খেজুর বেণি আর ফ্রেঞ্চ বেণির চলনই বেশি দেখা যেত। গত ১০-১৫ বছরে বেণিকে নানাভাবে বাঁধার পরীক্ষা-নিরীক্ষা চলছে, জানালেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন। পরিপাটি ও আরাম-দুটো অনুভবই পাওয়া যায় বেণির মাধ্যমে। বেণিতে ভিন্নতাআগ্রহটা বেশি কিশোরী বা তরুণীদের মধ্যে। এই এক বেণিকেই নানা স্টাইলে বাঁধছে। একটু অগোছালো বা হালকা করে বাঁধা বেণিগুলো এই বয়সের সঙ্গে মানানসই বেশি। পাশ্চাত্য পোশাকের সঙ্গেও মানিয়ে যায়। অন্যদিকে নিপাট ভদ্রভাবে বাঁধা পুরোনো আমলের বেণিগুলো চলে যাবে দেশীয় পোশাকের সঙ্গে। বেণি কখনোই পুরোনো হওয়ার নয়-এমনটাই মনে করেন তানজিমা শারমীন। ইউরোপে বেণি করা হতো চুলকে পরিষ্কার রাখার জন্য। যুক্তরাষ্ট্রের হপি সম্প্রদায়ের বিবাহিত নারীরাই শুধু চুলে বেণি করতে পারেন। বেণির নামেও আছে ভিন্নতা। ফ্রেঞ্চ বেণি, ফিশটেইল বেণি, ডাচ বেণি, চার দড়ির বেণি, মোড়ানো বেণি, ওলটানো বেণি ইত্যাদি। একই বেণি উপস্থাপন করা হয় নানা আঙ্গিকে। মজাটা এখানেই। কানের দুই পাশে বাঁধা গতানুগতিক বেণিগুলোকে যখন এক কান থেকে আরেক কানের পেছনে রিবন দিয়ে বেঁধে ফেলা হয়, নাম হয়ে যায় কান বেণি। এই গতানুগতিক বেণিটাকেই যখন গোল করে মোড়াতে থাকবেন, গোলাপের মতো হয়ে যাবে। এই বেণি দিয়েই চার কোনা ঘর করে ফেলতে পারবেন পুরো চুলজুড়ে। স্টাইলের শেষ নেই। আছে শুধু শুরু। লম্বা মুখে যখন বেণি করবেন, এক পাশে সিঁথি করে করুন। এতে লম্বাটে ভাবটা কমে যাবে। আবার গোল চেহারার জন্য চুল কিছুটা ছেড়ে ছেড়ে বেণি করা যেতে পারে। মুখের ফোলা ভাব কম লাগবে। বেণির তিনটি ভাগকে তুলনা করা হয় শারীরিক, মানসিক ও আত্মিকতার সঙ্গে। এই তিন যখন এক হয়ে যায়, তখন চমৎকার কিছু হবে, এমনটাই তো স্বাভাবিক। তখন তা হয়ে ওঠে অনন্যসাধারণ।সূত্র: বার্ডি ডটকম, জ্যানিস পারলার ডটকম | 4 |
মাদক সেবনে বাধা দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে আবুল কালাম শুক্কুর নামের এক ব্যক্তিকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের তপদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শুক্কুরের স্ত্রী শান্তা বেগম বাদী হয়ে গত শুক্রবার ফরিদগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি অভিযোগ করেন। পরে তদন্তের সত্যতা পেয়ে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা টিটু (২৫), হুমায়ুন (৩৮), মোহসীন (৩৪) ও মিরাজ (২১) সহ কয়েকজন মিলে বেশ কয়েক দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তাদের বাধা দিতে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হতে হয় সবাইকে। সবশেষ হামলার শিকার হন আবুল কালাম শুক্কুর মিয়া।ভুক্তভোগী আবুল কালাম শুক্কুর বলেন, 'টিটুসহ কয়েকজন মিলে মাদক সেবন করার সময় আমি বাধা দিই। এর পরের দিন বিকেলে আমাকে বাড়ির পাশে একা পেয়ে আমার ওপর হামলা চালিয়ে হাত ভেঙে দেন। এ সময় আমার স্ত্রী শান্তা বেগমকেও পিটিয়েছেন তাঁরা।'এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া জানান, অনেক আগ থেকেই অভিযুক্তরা ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করছেন। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। | 6 |
উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নিতেঅস্ট্রিয়ারভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেনস্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার ভোরে স্পিকার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খবর বাসসের ভিয়েনায় তিনি স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য সামিট এবং কনফারেন্সসমূহে স্পিকার বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সামিটসমূহে ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি রয়েছেন। স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দলের আগামী ১০ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। | 6 |
ইউক্রেনে হামলা শুরুর ব্যাপারে রাশিয়াকে চীন বলেছিল, তারা যেন বেইজিং অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। গতকাল বুধবার এক গোয়েন্দা প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শুরুতে চীনা কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের অনুরোধ করে বলেছিলেন যে তাঁরা যেন এখনই ইউক্রেনে আগ্রাসন শুরু না করে। অন্তত বেইজিং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে অপেক্ষা করার অনুরোধ করেছিলেন চীনা কর্মকর্তারা।এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের আমন্ত্রণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়েছিলেন। তবে সেখানে পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিং এ বিষয়ে কোনো কথা বলেছিলেন কি না, তা ওই প্রতিবেদনে স্পষ্ট নয়।গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা সেই সময় ইউক্রেনের সীমান্তে পুতিনের সেনা মোতায়েনকে সতর্কতার সঙ্গে দেখছিলেন এবং অনুমান করেছিলেন যে পুতিন চীনকে রাগীয়ে না দিয়ে অন্তত অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেবেন না। অলিম্পিক গেমসের ফাঁকে পুতিন ও শির মধ্যে বৈঠক হয়েছিল। এরপর মস্কো ও বেইজিং একটি যৌথ বিবৃতির মাধ্যমে ঘোষণা করে যে তাদের অংশীদারত্বের 'কোনো সীমা নেই' এবং তারা ন্যাটো সম্প্রসারণের নিন্দা জানায়। এই বিবৃতি চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান জোট সম্পর্কে পশ্চিমা উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে।ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এ ব্যাপারে সিএনএনকে বলেছেন, প্রতিবেদনে উল্লিখিত দাবির কোনো ভিত্তি নেই। চীনকে দোষারোপ করার উদ্দেশ্যে স্রেফ অনুমানের ওপর এসব কথা বলা হয়েছে। | 3 |
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এই মৌসুম রাঙাতে যেভাবে খেলার দরকার, নাঈম ইসলাম আর এনামুল হক বিজয় সেভাবেই খেলছেন। ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ ব্যাটার পাল্লা দিয়ে রান করে চলেছেন লিগজুড়ে।লিগ পর্বের ১০ ম্যাচ শেষে ৮৩.২২ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে ৭৪৯ রান করে এই মুহূর্তে সর্বোচ্চ রানসংগ্রাহক লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম। সমান ম্যাচে ৭২.৮০ গড়ে ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৭২৮ রান করে প্রাইম ব্যাংকের বিজয়। দুই অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে তিনে থাকা জাকির হাসানের দূরত্ব ২৫০ রানেরও বেশি-১০ ম্যাচে তিনি করেছেন ৪৮৭ রান।দুর্দান্ত এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আলোচনায় আছেন নাঈম আর বিজয়। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে যে প্রশ্নটা অবধারিতভাবে আসে, তাঁদের সামনে খুলছে জাতীয় দলের দরজা? এই প্রশ্নে আপাতত নির্বাচকদের কাছ থেকে 'হ্যাঁ-সূচক' কোনো উত্তর মেলেনি। তাঁদের যুক্তি, এই মুহূর্তে বাংলাদেশের সামনে টেস্ট সিরিজ। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের পারফরম্যান্স ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে প্রভাব পড়বে না। কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দলে তাই পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচক প্যানেলের এক সদস্য গতকাল আজকের পত্রিকাকে বললেন, 'টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। আর লিগে কোন মাঠে কে কত রান করেছে, সেটাও কিন্তু দেখতে হবে। সবাই রান করছে। প্রায় প্রতিটি ম্যাচে দুটি করে সেঞ্চুরি হচ্ছে।'টেস্টের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের সম্পর্ক না থাকলেও বিজয়-নাঈমের বাংলাদেশ ওয়ানডে দলের দরজাও খোলার সম্ভাবনা খুব একটা নেই। এ ক্ষেত্রে নির্বাচকদের যুক্তি, বাংলাদেশ ওয়ানডে দলটা অনেক দিন ধরেই ভারসাম্যপূর্ণ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে আসা ওয়ানডে দলের বেশির ভাগই আছেন দারুণ ছন্দে। থিতু দলের কেউ চোট কিংবা অন্য কোনো কারণে বাদ না পড়লে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করাটা যৌক্তিক মনে করেন না নির্বাচকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক যেমন বললেন, ''আমাদের যে ওয়ানডে দলটা আছে, সেখানে তাদের আসা কঠিন। তারা 'এ' দলে খেলতেই পারে। যেহেতু আলোচনা হচ্ছে জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে, ওয়ানডে দলের বর্তমান সমন্বয় ভাঙার সুযোগ নেই। তবে তারা রান করছে, আমরা খুশি। মূল দলে কোনো বিকল্প লাগলে ওদের কাজে লাগানো যাবে।''তার মানে এই মুহূর্তে জাতীয় দলে না হলেও ৩০ ছুঁইছুঁই বিজয় কিংবা ৩৫ বছর বয়সী নাঈম বাংলাদেশ 'এ' দলে সুযোগ পেতে পারেন। আগামী জুনে জাতীয় দলের সঙ্গে 'এ' দল সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সূত্র জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশ শুরুতে খেলবে টেস্ট, এরপর টি-টোয়েন্টি। সফরের সবশেষে থাকবে ওয়ানডে। সর্বশেষ ২০১৮ সালের ক্যারিবীয় সফরে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি খেলেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এবার অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। সব ম্যাচ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে তিন সংস্করণে বাংলাদেশের তিন ধরনের দল, বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের ম্যাচের দল এ সপ্তাহেই চূড়ান্ত করে ফেলবেন নির্বাচকেরা। নির্বাচকেরা জানালেন, ঈদের আগেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের দল। নাঈম ইসলাম৭৪৯ রান১০ ম্যাচ২ সেঞ্চুরি৫ ফিফটি৮৩.২২ গড় এনামুল হক বিজয়৭২৮ রান১০ ম্যাচ২ সেঞ্চুরি৫ ফিফটি৭২.৮০ গড় | 6 |
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার ফুলছড়িতে ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।গত বুধবার উপজেলার ৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩৬ জন। বিধি অনুযায়ী, প্রার্থীরা মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনজন, বিএনপি (স্বতন্ত্র) দুই জনসহ বাকি স্বতন্ত্র ১২ জন । এ ছাড়া ৬ ইউপির চারটিতে আওয়ামী লীগ প্রার্থী, একটিতে জাতীয় পার্টি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হন।উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস জানায়, কঞ্চিপাড়া ইউপিতে প্রদত্ত ভোটের সংখ্যা ১৫ হাজার ৮৫৯টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন গোলাম কিবরিয়া সবুজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। সাবিনা ইয়াসমিন সম্পা টেলিফোন প্রতীক ১৩২ ভোট। রেদোয়ান আশরাফ হোসেন টেবিল ফ্যান প্রতীক ১৩৬ ভোট। মেহেদী হাসান বাবু দুটি পাতা প্রতীক ২৫০ ভোট। আব্দুল মান্নান হাতপাখা প্রতীক ৫৭৪ ভোট। রফিকুল ইসলাম ঘোড়া প্রতীক ৭৪৫ ভোট। রেজাউল করিম অটোরিকশা প্রতীক ১ হাজার ৪৩ ভোট।উড়িয়া প্রদত্ত ভোটের সংখ্যা ১০ হাজার ২৩৫টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন দেলোয়ার হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট। আহসান হাবিব মোটরসাইকেল প্রতীক ১১৯ ভোট।উদাখালী প্রদত্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ২০৫টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন আসাদুজ্জামান বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট। শাহিন মিয়া মোটরসাইকেল প্রতীক ১ হাজার ৭ ভোট।গজারিয়া প্রদত্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৩৯টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান শামছুল আলম সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৪ ভোট। হাবিবুর রহমান হবি আনারস প্রতীক এক হাজার ৮৮ ভোট।ফুলছড়ি প্রদত্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৬১৪টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন মুক্তিযোদ্ধা এম এ সবুর সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭২৮ ভোট।এরেন্ডাবাড়ী প্রদত্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৮৯৪টি। এ ইউনিয়নে জামানত হারিয়েছেন জাহিদ হাসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৪৮ ভোট। আব্দুল ওয়াহাব মোটরসাইকেল প্রতীক ৯০৩ ভোট। শফিকুল ইসলাম আনারস প্রতীক এক হাজার ৪৪২ ভোট ও বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ঘোড়া প্রতীক এক হাজার ৮৮৩ ভোট।ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছোবহান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর পাঁচ হাজার টাকা করে জামানত হিসেবে জমা থাকে। | 6 |
রুশ সেনাদের বিরুদ্ধে ফেসবুকে সহিংস পোস্ট অনুমোদন দেওয়ায় এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলার পথে হাঁটছে রাশিয়া। এ ছাড়া মেটার ইনস্টাগ্রাম সেবা নিষিদ্ধ করেছে। গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির। রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে পশ্চিমা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম রুশ গণমাধ্যমগুলোর পোস্ট নিষিদ্ধ করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করে। তবে মেটার পক্ষ থেকে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংসতার পোস্ট অনুমোদন দেওয়া ও রাষ্ট্রপ্রধানদের মৃত্যু কামনার পোস্ট ফিল্টার না করার ঘোষণা আসার পর রাশিয়া কঠোর ব্যবস্থা নিয়েছে। রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার থেকে রাশিয়ায় জনপ্রিয় ইনস্টাগ্রাম সেবাটি বন্ধ করে দেওয়া হবে; কারণ, এতে সহিংসতার বিষয়টি উসকে দেওয়া হচ্ছে। এদিকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নিক ক্লেগ বলেন, সহিংস পোস্টের ক্ষেত্রে ফেসবুক যে শিথিল নীতিমালা নিচ্ছে, তা কেবল ইউক্রেনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। এর আগে মেটার পক্ষ থেকে ফেসবুকের সম্পাদকদের কাছে পাঠানো এক মেইলে বলা হয়, নির্দিষ্ট প্রেক্ষাপট বিবেচনায় এ পরিবর্তন আনা হচ্ছে। রুশ সেনাদের হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়ার বেসামরিক লোকজন যাতে এর লক্ষ্যবস্তু না হয়, সে বিষয় নিষিদ্ধ থাকছে। রাশিয়ার বিরুদ্ধে সহিংস নীতিমালা পরিবর্তনের বিষয়টি আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মেইলে বলা হয়। নিক ক্লেগ বলেন, 'আমাদের প্ল্যাটফর্মে রাশিয়ানদের প্রতি সহিংসতা, রুশোফোবিয়া বা কোনো ধরনের বৈষম্য বা হয়রানি সহ্য করব না।' তবে রাশিয়ার অপরাধ তদন্ত কমিটি বলেছে, মেটার বিরুদ্ধে তারা তদন্ত করেছে। কৌঁসুলিরা মেটার বিরুদ্ধে চরমপন্থার অভিযোগ তুলেছেন। ২০২১ সালে রাশিয়ার ফেসবুক ব্যবহারকারী ছিল ৭৫ লাখ, যা দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ৭ শতাংশ। তবে দেশটিতে ৫ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন, যার অধিকাংশই তরুণ। মেটার পক্ষ থেকে ঘৃণিত বক্তব্য বা হেট স্পিচ নিয়ে নীতিমালা শিথিল করার ঘোষণার পর দ্রুত সমালোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে, এতে রুশদের প্রতি ঘৃণিত বক্তব্য ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘের অধিকারবিষয়ক মুখপাত্র এলিজাবেথ থ্রসেল বলেন, মেটার নীতিমালায় অস্পষ্টতা রয়েছে। এতে সাধারণ রুশ নাগরিকদের প্রতি ঘৃণিত বক্তব্য ছড়িয়ে পড়তে পারে। | 3 |
মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণের নামে বাংলাদেশী শ্রমিকদের সাথে প্রতারনা ও বিভিন্ন ডকুমেন্টস জালিয়াতির দায়ে দুই বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয়া হয়েছে। কুয়ালালামপুর লেবুহ আম্পাং থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের থেকে পাসপোর্টসহ বিভিন্ন ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে পুলিশ গ্রেফতার দুই বাংলাদেশীর আংশিক ছবি প্রকাশ করলেও তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি। দেশটির ইমিগ্রেশনের মহাপরিচাল দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, গত মঙ্গলবার (১৫ জুন) জেআইএম পুত্রজায়ার গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ দ্বারা পরিচালিত এই অভিযানে রিক্যালিব্রেশন সিন্ডিকেটের মূল হোতা বাংলাদেশী দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৩৮ এবং অপরজনের ৫৩ বছর। তারা অবৈধদের বৈধ করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিত। অথচ রিক্যালিব্রেশনের জন্য ইমিগ্রেশন বিভাগ কোনো এজেন্ট নিয়োগ করেনি। দেশটির আইন অনুসারে বিদেশি শ্রমিকরা নিজে ইমিগ্রেশনে হাজির হয়ে এই বৈধকরণ করতে হবে। তাই কোনো এজেন্ট বা দালালের খপ্পরে না পড়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এই অভিযানের সময় পুলিশ চারটি বাংলাদেশী পাসপোর্ট, চারটি বাংলাদেশী ভ্রমণের নথি যা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করেছিল। এ সময় বিভিন্ন রাজ্যের মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসের কয়েকডজন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ (এসটিও), পিকেপি মুভমেন্ট পারমিট লকডাউনে আন্তঃজেলা ভ্রমনের জন্য, বাংলাদেশ দূতাবাসের নথি এবং আটটি ব্যাংক কার্ড উদ্ধার করেছে। গ্রেফতার ২ বাংলাদেশীকে দেশটির অভিবাসন আইনের ১৯৫৯-এর ৬৩ ধারা এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর অধীনে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। | 3 |
কোভিডের টিকা নিয়ে সারা পৃথিবীতে চরম বৈষম্য শুরু হয়েছে। উন্নত দেশগুলোর হাতে বিপুল পরিমাণ টিকা মজুত থাকলেও এখনো তারা শতভাগ মানুষকে টিকাও আ্ওতায় নিয়ে আসতে পারেনি। সেই সব দেশের অনেক মানুষ টিকা নিতে চায় না। অথচ উন্নয়নশীল বা নিম্ন আয়ের মানুষেরা টিকা পাচ্ছে না।এই পরিস্থিতিতে বিনিয়োগ কোম্পানি ভ্যানগার্ড ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কর্মীরা টিকা নিলে ১ হাজার ডলার ভাতা দেওয়া হবে। সে জন্য কর্মীদের অক্টোবর মাসের মধ্যে টিকা নিতে হবে। আবার এই ঘোষণার আগে যারা টিকা নিয়েছেন, তাঁরাও এই পুরস্কারের আওতায় পড়বেন। এদিকে গুগল ও মাইক্রোসফটের মতো কোম্পানি কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করছে। ওয়ালমার্ট ও উবার অবশ্য সম্মুখ সারির কর্মী নয়, ব্যবস্থাপনা কর্মীদের টিকা নিতে বলেছে। আমাজন ও অ্যাপল এখন পর্যন্ত এ বিষয়ক নীতি করেনি। যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের ১৬ হাজার ৫০০ কর্মী আছে। তারা বলেছে, কোভিড ঠেকানোর সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে টিকা। এই পরিস্থিতিতে তারা কর্মীদের টিকা গ্রহণে জোর দিচ্ছে। তাদের মুখপাত্রের ভাষ্যমতে, এই পরিস্থিতিতে কর্মীরা টিকা নেওয়ার প্রমাণ দিলে প্রণোদনা দেওয়া হবে। করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি সারা পৃথিবীতে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাস খানেক আগে যুক্তরাষ্ট্রে টিকাপ্রাপ্ত মানুষের জন্য স্বাস্থ্যবিধিতে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু সেই যুক্তরাষ্ট্রে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আবারও কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তারা বলছে, টিকা পাওয়া ও না-পাওয়া মানুষদের আবারও বদ্ধ স্থানে মাস্ক পরতে হবে। নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ বলেছে, রেস্তোরাঁ ও জিমনেসিয়ামের মতো স্থানে সেবা নিতে গ্রাহক ও সেবাদাতা উভয়েরই টিকা নিতে হবে। সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম চালু হবে। যুক্তরাষ্ট্রে টিকাদানের গতি কমে যাওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে রাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। কিন্তু কিছু শ্রমিক ইউনিয়ন আবার টিকাদানের ব্যাপার বাদ সেধেছে। তাদের বক্তব্য, টিকা নেওয়া বা না নেওয়া শ্রমিকের অধিকার। এ ব্যাপাওে তাদের জোর করা যাবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মানুষকে নানা প্রণোদনা দিয়ে টিকা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কিন্তু অনেক মানুষ টিকা নিতে অনাগ্রহী। এমনকি তারা মাস্কও পরতে চায় না। সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সময় দেশটির অনেক স্থানে লকডাউন বিরোধী মিছিলও হয়েছে। অথচ দেশটির হাতে বিপুল পরিমাণ টিকা মজুত আছে। অনেক দেশ যেখানে টিকা পাচ্ছে না, সেখানে তাদের এই বিপুল মজুত নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেকেই প্রশ্ন তুলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দেশটির মানুষের টিকা নিয়ে অনাগ্রহ। | 0 |
ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের আমরোহার পুলিশ। মেয়েকে নিয়ে মধ্যরাতে শ্বশুরবাড়িতে গিয়ে জোর করে প্রবেশ, অশান্তি সৃষ্টি করা ও হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাসিনকে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গভীর রাতে হাসিন হাজির হয়েছিলেন শামির পৈতৃক বাড়িতে। তখন আগ্রাসী মেজাজে ছিলেন হাসিন। শামির মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতির দিকে গড়াতে থাকে। তখন শামির বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হয়।
উত্তরপ্রদেশের সহসপুরের আলি নগরে শামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে আমরোহার পুলিশ। শামি এই মুহূর্তে আইপিএলে খেলার জন্য পাঞ্জাব শিবিরে। ছেলের অনুপস্থিতিতে হাসিনের বাড়িতে হানার ঘটনা মোটেই ভালো চোখে দেখেননি শামির মা ও পরিবারের অন্যরা। এমনকি শামির প্রতিবেশীরাও হাসিনের বিরুদ্ধে বয়ান দিয়েছেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমগুলোতে। যদিও হাসিন জাহানের অভিযোগ, শামির 'প্রভাবে'ই তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ বছর আগে ভালোবেসে হাসিন জাহানকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সামনে আসেন হাসিন। এর মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক, মারধর, এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগও ছিল। বিডি প্রতিদিন/কালাম | 12 |
২০২০ সালের এপ্রিল মাস। সারা পৃথিবীতে চলছে লকডাউন। রাস্তাঘাট সুনসান-বিরাজ করছিল এক ভুতুড়ে পরিবেশ। সেই সময় যুক্তরাষ্ট্রে জ্বালানির তেলের দাম মাইনাস ৩৭ ডলারে নেমে যায়; অর্থাৎ এক ব্যারেল তেল কিনলে ক্রেতাকে উল্টো ৩৭ ডলার দিতে হবে। সেখান থেকে তেলের বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। অক্টোবরের শেষ নাগাদ জ্বালানির দাম ৮৩ ডলারে উঠে যায়। গতকাল এই প্রতিবেদন লেখার সময় দাম ছিল প্রায় ৭৯ ডলার-পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বিষয়টি হলো, করোনাভাইরাসের অমিক্রন ধরনের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে শঙ্কা ছিল, জ্বালানির দাম আবার কমতে শুরু করবে; কিন্তু বাস্তবে তা হয়নি। এদিকে অমিক্রনের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু দেশে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বড়দিনের ব্যবসা আশানুরূপ হয়নি। যুক্তরাষ্ট্রগামী অনেক বিমানের উড়ান বাতিল করা হয়েছে। ফলে জ্বালানির দাম হ্রাসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। অমিক্রনের কারণে যে বিধিনিষেধ আরোপিত হয়েছে, তাতে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, তেলক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনটি তেল উত্তোলনকারী কোম্পানি ইতিমধ্যে আন্তর্জাতিক খদ্দেরদের কাছে দায়মুক্তি চেয়েছে। রয়টার্সের এক প্রাথমিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত টানা পাঁচ সপ্তাহ কমেছে। তবে গ্যাসোলিনের মজুত অপরিবর্তিত আছে। ট্রেডিং ইকোনমিকসের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে প্রায় ৩১ লাখ ব্যারেল কমে গেছে, যদিও ধারণা ছিল, তেলের মজুত কমবে ৩২ লাখ ব্যারেল। ইংল্যান্ড এখনই স্বাস্থ্যজনিত বিধিনিষেধ আরোপ করছে না। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ক্রমবর্ধমান সংক্রমণের সঙ্গে স্বাস্থ্যব্যবস্থা খাপ খাইয়ে নিতে পারবে কি না, তা খতিয়ে দেখছে সরকার। এই বাস্তবতায় জ্বালানির দাম নির্ভর করছে মূলত ওপেক ও তেল উত্তোলনকারী অন্যান্য দেশের ওপর। আগামী ৪ জানুয়ারি তেল উত্তোলনের বিষয়ে বৈঠক করবে তারা। সেদিন ঠিক হবে, ফেব্রুয়ারি মাসে তারা দৈনিক চার লাখ ব্যারেল তেল উত্তোলন করবে, নাকি আরও কমাবে। এর আগের বৈঠকে তারা ঠিক করেছিল, জানুয়ারি মাসে জ্বালানি উত্তোলন বাড়ানো হবে। তবে আশার কথা হলো, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন, করোনাভাইরাসের এই অমিক্রন ধরন বেশি ছড়ালেও, অতটা মারাত্মক নয়। এই ধরনে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো অনেক কম। ফলে বিশ্বের সব দেশ একযোগে আবার লকডাউনে যাবে, তেমন সম্ভাবনা কম। সেই সঙ্গে কোভিডের টিকা আরও এক বছর আগে চলে এসেছে। কোভিড চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধও বাজার বিক্রি হচ্ছে। এ ছাড়া গত দুই বছরে কোভিড মোকাবিলার অভিজ্ঞতাও কম হয়নি। এই বাস্তবতায় এখন শূন্য কোভিড নীতি অনুসরণের বিশেষ প্রয়োজন আছে বলে বিশ্লেষকেরা মনে করেন না। বরং স্বাস্থ্যবিধি মেনে ও অপ্রয়োজনীয় জনসমাগম হ্রাস করে অর্থনীতি যতটা সচল রাখা যায়, এখন সেই চেষ্টা করতে হবে, তাঁরা এমন কথাই বলছেন। ২০০৮ সালের জুলাই মাসে ব্রন্ট ক্রুড তেলের দাম সর্বোচ্চ ১৪৭ ডলারে উঠেছিল। এবার যখন জ্বালানির দাম ৮০ ডলারে উঠল, তখন ধারণা ছিল, দাম আবার ১০০ ডলার পেরোবে। তবে শেষমেশ তা হয়নি। টেড্রিং ইকোনমিকসের পূর্বাভাস, আগামী এক বছরে তেলের দাম ৬৮ ডলারের নিচে নামবে না। | 0 |
বিপুল উৎসাহ-উদ্দীপনায় নন্দিত কথাসাহিত্যিক হমায়ুন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নিজ জেলা নেত্রকোনায় হিমুদের মিলনমেলায় পরিণত হয়েছে। 'হিমু পাঠক আড্ডা'র উদ্যোগে হলুদ শাড়ি, পাঞ্জাবি আর টিশার্ট পরিহিত সংগীতের তালে তালে হুমায়ুন ভক্ত, অনুরাগী নারী-পুরুষের এক বর্ণাঢ্য র্যালি শহরবাসীকে মুগ্ধ করে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতপাই চক্ষু হাসপাতালের সামনে বিশিষ্ট প্রাবন্ধীক অধ্যাপক যতীন সরকার র্যালির উদ্বোধন করেন। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিকসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখান থেকে 'হিমু পাঠক আড্ডা'র প্রতিষ্ঠাতা আহবায়ক আলপনা বেগমের নেতৃত্বে বর্নাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে মিলিত হয়। সেখানে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া লেখকের নিজগ্রাম কেন্দুয়া ও জন্মস্থান মোহনগঞ্জে কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 'হিমু পাঠক আড্ডা'র আহবায়ক আলপনা বেগম এই প্রতিনিধিকে বলেন, আমাদের অহঙ্কার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা। যাতে তারা ফেসবুক, ইন্টারনেট ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। সুস্থ, সুন্দর জীবন ধারনের মাধ্যমে যাতে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারে। | 6 |
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য শুক্রবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নয় দিনের সফর শেষে আগামী ১৫ মার্চ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। | 5 |
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিপুর বড়ভাই শাহ আব্দুল ওয়াদুদ দুলু জানান, সন্ধ্যা ৭টার দিকে টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার বাসা থেকে তার ভাই নিপুকে র্যাব সদস্যরা ধরে নিয়ে গেছে। তিনি জানান, নিপুর বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় সে জামিনে রয়েছে। তাকে ধরে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সমকালকে জানান, নিপুর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। | 6 |
আগামী ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট ফাইনাল। তার আগেই মাঠের বাইরের লড়াইয়ে ভারতকে পেছনে ফেলে দিল নিউজিল্যান্ড। আইসিসি'র ক্রমতালিকায় শীর্ষে উঠে এল তারা। ফলে বিশ্ব টেস্ট ফাইনালে বিশ্বের এক নম্বর দল হিসেবে ভারত নয়, নামবে নিউজিল্যান্ডই। রবিবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। টেস্ট ক্রমতালিকায় আপাতত তাদের ১২৩ পয়েন্ট। ২ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে ভারত। ১০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট পেছনে চতুর্থ জো রুটের ইংল্যান্ড। বিডি প্রতিদিন/এমআই | 12 |
রাতের আঁধারে ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের দিকনগর গ্রামে এই ঘটনা ঘটে। দিকনগর গ্রামের বাসিন্দা সঞ্জয় সাহা জানান, রাত সাড়ে ৮টার দিকে দিকনগর গ্রামের বাসিন্দা গোবিন্দ সাহার বাড়িতে অবস্থিত মহাদেবের মন্দিরের মহাদেবের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে লোকজন বের হয়ে দেখতে পায় মহাদেবের মূর্তির মাথার একাংশ ভাঙ্গা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে জানানো হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। | 6 |
ঢাকা: ডেনমার্কে প্রিয়জনদের ছেড়ে ১১ বছর আগে বাংলাদেশে এসেছিলেন জামাল ভূঁইয়া। বাপ-দাদার ভিটা হলেও দেশটা তাঁর কাছে ছিল অনেকটাই অচেনা। গত এক দশকে অনেক কঠিনেরে জয় করেই জামাল এখন দেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জামাল বললেন তাঁর যাত্রা, দল আর সামনে এশিয়ান কাপের বাছাইপর্বের লক্ষ্য নিয়ে-প্রশ্ন: ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আপনার বাংলাদেশ দলের হয়ে অভিষেক। আট বছর আগে ভেবেছিলেন, চ্যালেঞ্জ জিতে একজন তারকা হবেন, বাংলাদেশের অধিনায়ক হবেন?জামাল ভূঁইয়া: আসলে তারকাখ্যাতি নিয়ে চিন্তা করি না। শুধু ফুটবল আর পরিবার নিয়েই চিন্তা। এত দূর আসব, ভাবিনি। নিজে সুখী থাকলে সবকিছুই হবে। মন খারাপ থাকলে কোনো কিছুতেই পূর্ণ মনোযোগ রাখা যায় না।প্রশ্ন: ডেনমার্কে ৫০ লাখ মানুষ, বাংলাদেশে সেখানে ১৬ কোটি। ফুটবলে দুই দেশের অবস্থানেও আকাশ-পাতাল পার্থক্য। দেশে এত বড় জনশক্তি, সমস্যাটা কোথায় যে অন্তত দক্ষিণ এশিয়ান ফুটবল শক্তি হওয়ার সামর্থ্য নেই বাংলাদেশের?জামাল: সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সুযোগ-সুবিধায়। অবকাঠামোগত পার্থক্য আছে। একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসা এই দেশে বেশ কঠিন। ডেনমার্কের কথা যদি বলেন, সেখানে মানুষ কম কিন্তু প্রতিটি ক্লাবের যুব দল আছে। অনূর্ধ্ব-৯ থেকে ১৮, ১৯ পর্যন্ত ওদের দল আছে। সবাই প্রতিযোগিতামূলক ফুটবল খেলে। বাংলাদেশে এই সুবিধাটা তো তরুণ ফুটবলাররা পাচ্ছে না। বাংলাদেশে পর্যাপ্ত মাঠেরও অভাব। সবাই জানি সমস্যাটা কোথায়, কিন্তু সমাধান নেই।প্রশ্ন: গত আট বছরে আপনি আট কোচের অধীনে খেলেছেন। কেবল জেমি ডে-ই লম্বা সময়, চার বছর বাংলাদেশ দলে কাজ করছেন। তাঁর সঙ্গে আপনার বা আপনাদের বোঝাপড়াটা কতটুকু? বাকি কোচদের সঙ্গে জেমির পার্থক্য কোথায়?জামাল: জেমি ডের সঙ্গে আমাদের বোঝাপড়া এমনিতেই ভালো। পার্থক্যটা হচ্ছে, তিনি চার বছর ধরে বাংলাদেশের কোচ। সব খেলোয়াড়কেই বেশ ভালো জানেন। জেমি ব্যক্তিগতভাবে জাতীয় দলের সব খেলোয়াড়কে নিয়মিত বার্তা পাঠান। খেলোয়াড়দের ব্যক্তিগত, পারিবারিক সমস্যার বিষয়গুলো নিয়েও ভাবেন। খেলোয়াড়দের সঙ্গে তাঁর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে তাঁর সঙ্গে আমার বেশি কথা হয় ক্যাম্প শুরু হলে। তিনি জানেন, ব্যক্তিগত জীবন আছে। তাই ক্লাবে থাকা অবস্থায় খুব বেশি যোগাযোগ হয় না।প্রশ্ন: আপনার দেখানো পথে হেঁটে তারিক কাজী বাংলাদেশ দলে খেলছেন। আরও কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন। সংখ্যাটা যদি বাড়ে, জাতীয় দলের চেহারাটা কি পুরোপুরি বদলে যেতে পারে?জামাল: আমি মনে করি এটা দেশের, দলের, ফুটবলের জন্য ভালো। ফ্রান্স দলকে দেখুন, তাঁদের বেশির ভাগ ফুটবলার অভিবাসী। এমনকি ইংল্যান্ডের রাহিম স্টার্লিংও অন্য দেশের। আফগানিস্তানের দলেও তা-ই। এ ধরনের খেলোয়াড় নিয়ে বেলজিয়াম এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে। প্রবাসীরা এলে যদি দলের অবস্থান ভালো হয়, তাহলে আমরা কেন চাইব না?প্রশ্ন: এখন মাঠে আপনাকে অনেক আক্রমণাত্মক দেখা যায়। নেপালের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টে আক্রমণাত্মক ছিলেন, ভারতের ম্যাচেও মেজাজ হারিয়েছেন। এটা কি আবেগ না ম্যাচের চাপ থেকে?জামাল: নেপাল ম্যাচে আমি ৯৪ মিনিটে ট্যাকল করেছিলাম। দেখলাম, দল হারছে অথচ কেউ এগিয়ে আসছে না। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করছে না। আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছে না। ভারত ম্যাচেও তা-ই। ৭৮ মিনিটে গোল খেলাম। অথচ দলের বাকিদের মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই। তখন দলের বাকিদের জাগাতে চেষ্টা করলাম। দলকে বোঝাতে চাইলাম যে মনোবল হারানো চলবে না। খেলা তখনো কিন্তু শেষ হয়নি। ফিরে আসা যেত। বাধ্য হয়ে তখন কড়া ট্যাকল করলাম। সতীর্থদের বোঝাতে চেয়েছিলাম, প্রতিপক্ষকে আমাদের দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না। আসলে তখন আমরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম।প্রশ্ন: বিশ্বকাপ বাছাইপর্ব তো শেষ। এবার সামনে এশিয়ান কাপের বাছাইপর্ব। এখন বাংলাদেশের লক্ষ্য কী থাকবে?জামাল: অবশ্যই চাইব মূল পর্বে জায়গা করে নিতে। সুযোগ অবশ্যই আছে। এশিয়ান কাপের বাছাইপর্বের দলগুলো বিশ্বকাপ বাছাইপর্বের দলগুলো থেকে খানিকটা কম শক্তিমত্তার। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে, সময় নিয়ে ক্যাম্প করতে হবে। এরপর ম্যাচ খেলতে হবে। এ বিষয়গুলোই বেশি করে চাই। | 12 |
প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গকে বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব দিল যুক্তরাষ্ট্র। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত নিল দেশটির সরকার। মঙ্গলবার আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়। গত মে মাসেই আর্মড সার্ভিসেস কমিটি ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছিল। রয়টার্সের খবরে বলা হয়, চার্লস ব্রাউনই হলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে নেতৃস্থানীয় পদে প্রথম কৃষ্ণাঙ্গ। ব্রাউন সাম্প্রতিক সময়ে ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সে কাজ করছিলেন। তিনি একজন ফাইটার পাইলট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চে ব্রাউনকে মনোনীত করেছিলেন জানিয়ে এক টুইটে তিনি বলেন, "আমার সিদ্ধান্ত এখন সিনেট অনুমোদন করেছে।" | 3 |
ঝড়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে বটতলী ইউনিয়নের কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদ্রাসার পাঁচ কক্ষের টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ায় পাঠদান চলছে খোলা জায়গায়।স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৩৫০ শিক্ষার্থী রয়েছে। ২১ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। গত ১৯ মে ঝড়ে ঘরটি ভেঙে পড়ায় পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। ইবতেদায়ি ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা সুপার শরীফ মো. বেলাল হোসেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসা সুপার শরীফ মো. বেলাল হোসেন বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। ২১ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রায় ১৫ বছরই জিপিএ ৫সহ শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করে আসছে। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ২০১৮ সালে ১৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণকাজ সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সার্বিক সহযোগিতায় সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় এবং অন্য তহবিল থেকে মোট ৯ লাখ টাকা ব্যয়ে দোতলার নির্মাণকাজ করা হয়। বর্তমানে ভবনটির তৃতীয় তলার নির্মাণকাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।বেলাল হোসেন আরও বলেন, মাদ্রাসাটি নতুন একটি ভবন বরাদ্দ পেয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কী কারণে কাজটি করছে না তা তিনি জানেন না। যদি ঠিকাদার যথা সময়ে কাজটি করতেন, তাহলে আজকে শিক্ষার্থীদের লেখাপড়া এভাবে খোলা জায়গায় করতে হতো না। | 6 |
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে দেশ দু'টির প্রতি সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের
কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
নিজেদের সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসীদের বিরুদ্ধে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায়। এর পর গত প্রায় তিন সপ্তাহে কয়েকবার দু'দেশের সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
যদিও এরই মধ্যে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করে সীমান্তে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে সম্মত হয়েছেন, তারপরও দেশ দু'টির বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দূর হয়নি।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'দক্ষিণ এশিয়ায় যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, তা আমি কামনা করি।'
আর দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত যাতে না হয় সেজন্য ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি।
| 6 |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চার গ্রামের মানুষকে। দীর্ঘদিন বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে তাঁদের। জয়চণ্ডী ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত গুগালীছড়া নদীতে একটি সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। এত দিন সেই দাবি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। অবশেষে ওই এলাকায় একটি সেতু হচ্ছে। সম্প্রতি অনুমোদন মিলেছে। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গুগালীছড়া নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গত বছর চাহিদা দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। সম্প্রতি আবুতালিবপুর-মিঠুপুর এলাকায় গুগালীছড়া নদীর ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১৫ মিটার দৈর্ঘ্যর একটি সেতুর অনুমোদন দেয়। ইতিমধ্যে সেতুর দরপত্র আহ্বান করা হয়েছে।সেতুর অভাবে দুর্ভোগের চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা ফারুক আহমদ, দেওয়ান খাঁ, রজব আলী, নিয়াজ আহমদ, আতাউর রহমান, ইমরান হোসেন বলেন, স্বাধীনতার পর থেকেই মিঠুপুর, আবুতালিবপুর, বেগমানপুর ও নুরপুর এলাকার বাসিন্দারা গুগালীছড়া নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অনুরোধ করেছেন এলাকাবাসী। কিন্তু ৫০ বছর ধরে সে দাবি শুধু আশ্বাসেই রয়ে গেছে। সেতু না থাকায় কেউ অসুস্থ হলেও অ্যাম্বুলেন্স এবং গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না। গত্যন্তর না থাকায় দুর্ভোগ সয়ে বাঁশের সাঁকো দিয়েই নদী পারাপার হতে হয় তাঁদের। গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। বয়স্কদের জন্য বাঁশের সাঁকো যেন মরণফাঁদ।তাঁরা আরও বলেন, প্রতি বছর বর্ষায় নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে বাঁশের সাঁকোটি একাধিকবার চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করে থাকেন। এভাবেই দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের।অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবে রূপ নিয়েছে। সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের কষ্ট লাঘব হবে বলেন তাঁরা।সার্বিক বিষয়ে কুলাউড়া ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, 'একটি সেতুর অভাবে জয়চণ্ডীর ৪টি গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা জানতে পারি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় একটি পাকা সেতুর চাহিদা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে একটি পাকা সেতু ওই এলাকায় নির্মাণের অনুমোদন পেয়েছি। শিগগিরই সেতুর কাজ শুরু হবে।' | 6 |
নির্বাচনে জনগণের রায় নিয়ে শেখ হাসিনার সরকারকে সরানো যাবে না জেনে বিএনপি হত্যা-ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য, হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করেন।শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টা হয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, 'বিএনপি নেতা তারেক রহমান গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করেছে। আজকে যখন পদ্মা সেতু উদ্বোধন করা হবে এবং জাতীয় নির্বাচনের দেড় বছর আছে, দেশকে যখন উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা; তখন তারা মরিয়া হয়ে উঠেছে। যেকোনোভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তারা হয় শেখ হাসিনাকে হত্যা করবে, না হয় ক্ষমতা থেকে বিতাড়িত করবে।'জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, 'ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না জেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে নিয়েছে। পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায়, এ জন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়।' এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।বিএনপিকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, 'যদি সন্ত্রাসী কথাবার্তা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা শেখ হাসিনাকে হত্যা করার মতো বক্তব্য দিয়ে মিছিল দেবে তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সন্ত্রাসী খুনিদের এ দেশ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।'স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। | 9 |
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে বাসের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডের কাফকো গেইটে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইরফান (২৭), আব্দুল লতিফ (৬০) ও রাজিয়া সুলতানা (৩৫)। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, সকালে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দু'জনের মৃত্যু হয়। তবে নিহতরা কোন কারখানার শ্রমিক বা তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। | 6 |
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড় বাড়ি এলাকায় শনিবার কাভার্ড ভ্যান চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম ফারহানা আলম মিম (২১)। সে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্রী। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে। মিম বড়বাড়ি বগারটেক এলাকায় স্বপরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনার পর ভ্যানে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরেধ করে রাখে। গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহ উদ্দিন আহমেদ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিমকে ঢাকাগামী একটি কভার্ডভ্যান (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা কাভার্ড ভ্যানটিতে অগ্নি সংযোগ করে।এ সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দূর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর করে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ জাকির হোনেস জানান, পুলিশ প্রটেকশন নিয়ে কভার্ডভ্যানেসর আগুন নেভাতে গেলে বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। | 6 |
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে কোয়াডের চার সদস্যদেশের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়। প্রথমবারের মতো কোয়াডের নেতাদের সশরীরে বৈঠকে চার দেশের নেতারা করোনার টিকা, আঞ্চলিক অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও কম্পিউটারপ্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করেন। খবর এএফপির। বৈঠকের শুরুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, 'আমরা উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলো স্বাধীনতার পক্ষে। তাই আমরা স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল চাই। মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠতে পারে।' জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, 'এ বৈঠকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে সংহতি আরও শক্তিশালী হবে।' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'কোয়াডভুক্ত চার প্রধান গণতান্ত্রিক দেশের পারস্পরিক সহযোগিতার ইতিহাস রয়েছে। কিভাবে কোনোকিছুর সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এ জোটের মধ্য দিয়ে কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা আরও জোরদার হবে।' | 3 |
নিজেদের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে ড্র করে হালকা ধাক্কা খেয়েছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সেই ড্রয়ের ১৮ দিন পরে নিজেদের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে পুনরায় জয়ে ফিরল লিগ লিডার সিটি। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাস্ত করল সিটিজেনরা। এবারই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা ব্রেন্টফোর্ড নিজেদের লড়াকু মানসিকতা এবং দুর্দান্ত ফুটবলের মাধ্যমে অনেক বড় দলগুলিকেই সমস্যায় ফেলেছে। লিভারপুলের বিরুদ্ধে তারা ড্র করেছিল, ম্যান সিটিও কোনোক্রমে গত সাক্ষাতে ১-০ গোলে জয় পেয়েছিল। তাই এই ম্যাচ একেবারেই সহজ ছিল না। ম্যাচের প্রথমার্ধে বেশিরভাগ সময়ই ব্রেন্টফোর্ডের লড়াকু মানসিকতা সাফ চোখে পড়ছিল। প্রথম ৩০ মিনিটে জাও ক্যান্সেলো, রাহিম স্টার্লিংরা গোলের সুযোগ পেলেও খাতা খুলতে পারেননি। খবর হিন্দুস্তান টাইমস। তবে হাফ টাইমের মিনিট ছয়েক আগে স্টার্লিংকে ম্যাডস রোয়ারস্লেভ বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় সিটি। পেনাল্টি স্পষ্ট থেকে রিয়াদ মাহরেজ গোল করতে কোনো ভুল করেননি। প্রথমার্ধের প্রায় শেষ মুহূর্তে ব্রেন্টফোর্ডের রিকো হেনরির শটে ভাল সেভ দেন এডারসন। দ্বিতীয়ার্ধেও লড়াই চালাচ্ছিল থমাস ফ্রাঙ্কের দল। তবে ৬৯ মিনিট গোলরক্ষক ডেভিড রায়ার একটা ভুলই কাল হল। রায়া ঠিক করে বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন। সেখান থেকে স্টার্লিংয়ের শট বাঁচিয়ে দিলেও, ফিরতি বলে কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে দেন সিটির কেভিন ডি'ব্রুইন। ম্যাচে আর কোনো গোল হয়নি। সিটি তারকা ডি'ব্রুইনই ম্যাচ সেরা হন। এই জয়ের ফলে গার্দিওলার সিটি প্রিমিয়র লিগের শীর্ষে ১২ পয়েন্টের লিড নিয়ে নিল। তারা বর্তমানে ৬০ পয়েন্টে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল অবশ্য সিটির থেকে দুই ম্যাচ কম খেলেছে। ব্রেন্টফোর্ড ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৪ নম্বরেই রইল। ম্যান সিটির পরের ম্যাচ নরউইচের বিরুদ্ধে, ব্রেন্টফোর্ড লন্ডন ডার্বিতে মাঠে নামবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। | 12 |
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত দুইদিনের ব্যবধানে মানভেদে পাইকারিতে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ। আর খুচরা বাজারে বেড়েছে ১৪-১৫ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দামের অস্থিরতায় বিপাকে পড়েছেন ভোক্তারা। এদিকে স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় ভারত থেকে পেঁয়াজ কম আমদানি হচ্ছে। একারণে দাম বেড়েছে। তবে স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। শনিবার দুপুরে হিলি স্থলবন্দরের মোকাম ঘুরে দেখা গেছে, ভারতের নাসিক জাতের পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৪৪-৪৬ টাকা দরে। যা গত দুই দিন আগেও বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। আর ইন্দোর জাতের পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হলেও এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলমগীর হোসেন, কবির মাহমুদ, লায়লা বানু বলেন, 'প্রায় সব রান্নাতেই পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় মসলা। দুইদিন আগেও খুচরা বাজারে ইন্ডিয়ার পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকার মধ্যে। এখন কিনতে এসে শুনছি কেজিতে ১০-১২ টাকা বেড়ে বেচা-কেনা হচ্ছে। প্রতিদিন যদি এভাবে দাম বাড়ে তাহলে আমরা ক্রেতারা স্বল্প আয়ের বাজেট দিয়ে কীভাবে চাহিদা মেটাবো। অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।' বাজারের পেঁয়াজের খুচরা বিক্রেতা মঈনুল শেখ ও ফেরদৌস হোসেন বলেন, 'আমরা খুচরা ব্যবসায়ীরা গত বুধবার ও বৃহস্পতিবার আমদানি করা পেঁয়াজ ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ সেই মানের পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করছি। আবার দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকার কাছে। বাজারে সরবরাহ কম থাকার কারণে দাম বাড়ছে। দাম বাড়া বা কমার পেছনে আমাদের কারও কোনো কারসাজি নেই।' এদিকে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, গত বৃহস্পতিবার ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এই তুলনায় কিছুটা কম বলা যায়। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিছুটা কমে গেছে। এছাড়া ভারতে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। একারণে দাম বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম কমে আসবে। | 6 |
ম্যানহোলের ভেতরে উঁকি দিয়ে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন ছবি ঘুরছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ মেয়রের ছবি নিয়ে ফেসবুকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন ব্যঙ্গ বা বিদ্রূপ।শাহেদ শফিক নামে এক সংবাদকর্মী মেয়র আতিকের ম্যানহোলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'ছবিটা অনেক কথা বলে। ভালো লাগার একটি ছবি! মেয়র হোক এমন...'। ওই পোস্টের মন্তব্যে শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'তেল বাজির একটা লিমিট থাকা দরকার, ছবিতে যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্যই তার এই অদম্য প্রচেষ্টা।'জিসান নামের একজন মন্তব্য করেছেন, 'সাব্বাস মেয়র আতিক ভাই। ড্রেনের কাজ ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করা উচিত।'আরিফুর রহমান তুহিন নামের এক সংবাদকর্মী মন্তব্য করেছেন, 'এইসব লোক দেখানো কাম বন্ধ করে দায়িত্বটা ঠিকমতো পালন করলেই হইলো।'খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার স্বপ্নধারা হাউজিং মূল সড়ক (বছিলা ৪০ ফুট সড়ক) এলাকায় ম্যানহোলে নেমেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। লাউতলা খালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য মেয়র সেখানে গিয়েছিলেন। সেখানে ৩০০ মিটার লম্বা একটি নালার নির্মাণকাজ চলছে। নির্মাণ করা নালাটির স্ল্যাবের কিছু ঢাকনা খোলা ছিল। এমনই একটি খোলা স্ল্যাবের জায়গা দিয়ে নালায় নামেন মেয়র। মাথা নিচু করে নালার ভেতরটা দেখেন তিনি।এ বিষয়ে মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, 'মেয়র যে ম্যানহোলে নেমেছেন, সেটি নতুন নির্মাণ করা হয়েছে। নালা নির্মাণের কাজটি ঠিক হয়েছে কি না, তা দেখতে ও যাচাই করতেই নালায় নেমেছিলেন তিনি।' | 6 |
খাতা-কলমে সম্পর্ক ছিন্ন করলেই কী সেটা আর ছিন্ন হয়? হয় না। অতীত সম্পর্কের হিসেব নিকেশ এমন কথাই বলে। শাকিব অপুর বেলাতেও হচ্ছে না। পুত্র আব্রাম খান জয়ের কারণে বারবার একসঙ্গে হচ্ছেন তারা। কারণ আব্রামেই যে দু'জনের অস্তিত্ব। ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু। ২০০৬ সালে 'কোটি টাকার কাবিন' চলচ্চিত্রের মধ্য দিয়ে তাদের জুটি হয়ে উঠা। বিয়ে করেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় হয় আব্রামের জন্ম। নানা টানাপোড়েনের মুখে চলতি বছরের মার্চে দু'জনের বিচ্ছেদ ঘটে। এখন মায়ের কাছেই থাকছেন আব্রাম। মাঝে মাঝে ছেলেকে দেখতে যান দেশের শীর্ষ নায়ক শাকিব। বিচ্ছেদের পর তো একে অপরের মুখ দেখাদেখিই বন্ধ ছিলো তাদের। কিন্তু ছেলের জন্য বেশিদিন এ অবস্থায় থাকতে পারেননি বাবা-মা কেউই। সাবেক স্বামী-স্ত্রীর তিক্ত সম্পর্ককে অনেকটাই সু সম্পর্কে পরিণত করেছেন ছেলে আব্রাম খান জয়। জয়কে ঘিরেই দুজনে 'সু সম্পর্কে'র দিকে যাচ্ছে। কিছুদিন আগে ছেলেকে বারিধারার আরেকটি স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যান শাকিব-অপু। ছেলের প্রতি সিরিয়াসনেস দেখে অপু মুগ্ধতা প্রকাশ করেছিলেন। জয়ের জন্য আবারও এক হলেন বাবা-মা। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে শাকিব আর অপু তাদের ছেলের স্কুলে ম্যাচিং করা পোশাকে হাজির হতে দেখা গেলো। অপুর ভাষ্যে, ' ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করে। আমি জয়ের বাবাকে বলেছিলাম, চলো, অনুষ্ঠানে আমরা একই পোশাক পরি। একই পোশাক পরলে ভালো হয়। জয়ের বাবা আমার কথা ফেলেনি। জয়ের ক্লাসে সব মিলিয়ে ২০ জন শিক্ষার্থী, সবাই সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে। শাকিবও আমার কথা মতো একই ডিজাইনের পোশাক পরে এসেছে।' জানা গেছে দু'জনের পোশাকের ডিজাইনও অপু বিশ্বাস নিজেই করেছেন। তাদের এমন সু সম্পর্ক দেখে ভক্তদের মধ্যেও দেখা গিযেছে স্বস্তি। ক্রমশ তাদের মধ্যকার তিক্ত সম্পর্ক দূর হয়ে আবার ভালো সম্পর্কের দিকে ফিরুক এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা। | 2 |
বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় কোভিড পরীক্ষায় পজিটিভ আসে তাঁর। এই হেইডেন ওয়ালশের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার আপাতত সঙ্গ নিরোধ অবস্থায় থাকবেন। তাঁর অন্য কোনো উপসর্গ নেই। বাংলাদেশে করোনা নেগেটিভ হয়েই এসেছিলেন তিনি। ঢাকার প্রথম করোনা পরীক্ষাতেও নেগেটিভই ছিলেন ওয়ালশ। দ্বিতীয় পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে নিশ্চিত হতে আরেকবার করোনা পরীক্ষা হয় তাঁর । সেখানেও পজিটিভ আসায় সঙ্গ নিরোধ অবস্থায় থাকতে হচ্ছে ওয়ালশকে। ২০ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আবার দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত ওয়ালশকে থাকবে হবে সঙ্গ নিরোধ অবস্থায়। দলের বাকি ক্রিকেটারদের দুইবার করে করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সবাই নেগেটিভ হয়েছেন। ঢাকায় এসে কোয়ারেন্টিনে থাকায় দলের বাকি সদস্যদের সংস্পর্শে আসেননি ওয়ালশ। তাই বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিয়েছেন। . - . ://./ ../ ওয়ালশের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, 'নিয়ম অনুযায়ী ওয়ালস ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে আলাদা রয়েছেন। দলের চিকিৎসক প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবাধানে আছেন তিনি। গত ১১ দিন তাদের ৪ বার পরীক্ষা করা হয়েছে।' সফরে আসার আগে করোনা পজিটিভ হয়েছিলেন ওয়ানডে দলে ডাক পাওয়া রোমারিও শেফার্ড। তাঁর বদলি হিসেবে সুযোগ পান কিওন হার্ডিং। এমনিতেই বাংলাদেশ সফরে নেই ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন মূল ক্রিকেটার। রোমারিও শেফার্ডের পর ওয়ালশের করোনা কিছুটা সমস্যাতেই ফেলে দিচ্ছে তাদের। | 12 |
কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম হত্যার চার দিন পার হলেও থানায় মামলা হয়নি। আজ শুক্রবার দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন। রাতে মামলা হওয়ার সম্ভাবনা আছে।অন্যদিকে, হত্যার ঘটনায় হামলা ও মামলার ভয়ে পাহাড়পুর গ্রামের অর্ধেক পরিবার পুরুষশূন্য হয়ে গেছে। অনেকেই সপরিবারে গ্রামছাড়া। পুরুষশূন্য পরিবারের নারীও হামলা ও ভাঙচুরের ভয়ে ঘরের আসবাবপত্র ও গৃহপালিত পশু-পাখি নিয়ে অন্য গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে নিরাপদে চলে যাচ্ছেন।শুক্রবার সকালে পাহাড়পুরে গিয়ে দেখা যায়, সুনসান পরিবেশ। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। মাঝে মাঝে টহল দিচ্ছে তারা। গ্রামের অর্ধেক অংশেই নেই পুরুষ। বেশ কিছু ঘরবাড়িতে কোনো সদস্যই নেই। কয়েকজন নারী ঘরের আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে চলে যাচ্ছেন অন্য গ্রামে আত্মীয়ের বাড়িতে। এ সময় নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন নারী বলেন, 'এলাকায় খুন হয়েছে। হামলা ও মামলার ভয়ে পুরুষেরা পালিয়েছেন। আমরাও জান ও মালের নিরাপত্তার জন্য আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছি। পরিবেশ ঠিক হলে আবার ফিরে আসব।'পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, সমাজপতিদের দলাদলি ও উসকানিতে ২০২০ সালের ৩১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেহেদ আলী (৬৫) ও বকুল আলী (৫৫) নামের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনার পরদিন নিহত নেহেদ আলীর ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে ১ এপ্রিল ২৮ জনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তারের ভয়ে আসামিরা। সেই সঙ্গে প্রাণভয়ে পালিয়ে যায় অর্ধশতাধিক পরিবার। ওই ঘটনার জেরে গত মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আমিরুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।নিহতের স্ত্রী জহুরা খাতুন বলেন, 'খুনের বদলা নিতে প্রতিপক্ষরা বাড়িতে এসে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। থানায় মামলা করব। আমি এ হত্যার বিচার চাই।' | 6 |
যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার রস বলেছেন, এশিয়ার সামরিক ও অর্থনীতির জন্য চীন একটি বড় হুমকি।মঙ্গলবার মিল্কেন ইনস্টিটিউট এশিয়া সামিটে তিনি একথা বলেন। আন্তর্জাতিক বাণিজ্য নীতি না মেনে চলার জন্য চীনকে তিরস্কার করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব বলেন, এশিয়া অঞ্চলের সামরিক ও অর্থনীতির জন্য চীন প্রধান হুমকি। এই অঞ্চলের সম্ভাব্য বাজারের জন্যও দেশটি হুমকি হয়ে দাঁড়িয়েছে।খবর এএনআইয়ের যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বাণিজ্য, ইন্দো-প্যাসিফিক, করোনাভাইরাস এবং উইঘুরসহ অনেক ইস্যুতে চীন ও আমেরিকা দ্বিধাবিভক্ত। দু'দেশের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। গত দুই বছর ধরে দেশ দুটি তাদের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করছে, যা বাণিজ্য যুদ্ধের দিকেই ইঙ্গিত করছে। বাণিজ্য নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিবদমান দেশ দুটি চলতি বছরের শুরুতে 'ফেজ ওয়ান' বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলে শুল্ক লড়াই স্থগিত হয়। এ নিয়ে মঙ্গলবার রস বলেছেন, আমরা কয়েকটি দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে কাজ করছি। চুক্তি অনুযায়ী, চীন দুই বছরে কমপক্ষে ২শ' বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ও অন্যান্য পরিষেবা কেনার প্রতিশ্রুতি দেয়। চীন এরপর থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি কৃষি পণ্য কিনেছে। তবে এই চুক্তির আওতায় চীন অন্যান্য আইটেম কম কিনেছে-যোগ করেন তিনি। তিনি বলেন, এখন যেহেতু চীন করোনা মহামারি থেকে ঘুরে দাঁড়িয়েছে, আমরা আশা করি, তারা এখন লক্ষ্য অর্জন করতে পারবে। | 3 |
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর আবদুল আজিজ (১২) নামে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতের ঝোপ থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। সে টেকনাফের মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী চতুর্থ শ্রেণির ছাত্র। নিহত শিক্ষার্থীর বাবা ফরিদ মিয়া জানান, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে তার ছেলে আবদুল আজিজ পাশের দোকানে নাস্তার জন্য যায়। সেখানে একই এলাকার ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ তার ছেলে আবদুল আজিজকে জরুরি কথা আছে বলে দেখা করতে বলে। ছেলে বাড়িতে নাস্তা রেখে সরল বিশ্বাসে তার সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেও ছেলেকে জীবিত ফেরত পাননি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে দুর্বল করার জন্য দেশটির ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি এবং ওয়াশিংটনের অন্যায় দাবি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করে আসছেন। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সাফল্যই তাদের অর্জিত হয়নি। মার্কিন ডেমোক্রেট দলের এ সিনেটর আরো বলেন, বলতে বাধ্য হচ্ছি ট্রাম্পের নীতি আমেরিকার জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে এবং গত চার বছরের তুলনায় ইরান প্রায় প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে এবং আমেরিকা দুর্বল হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সিনেটরের এ স্বীকারোক্তি থেকে বোঝা যায়, ইরানকে বাগে আনতে ট্রাম্প যতই সাফল্যের কথা বলুক না কেন তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বহু রকমের চেষ্টা করেছেন। তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। এ ছাড়া, তিনি সামরিক দিক দিয়েও ইরানকে চাপে রাখার জন্য গত বছর এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে যৌথ নৌবাহিনী গঠনের চেষ্টা করেছেন। কিন্তু মার্কিন হুমকির মোকাবেলায় ইরান শক্ত অবস্থান নিয়েছে এবং এ অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রতিশোধ হিসেবে ইরানও পাঁচ দফায় পরমাণু সমঝোতা থেকে সরে এসেছে এবং ফের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম শুরু করেছে। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর মারফি এ ব্যাপারে বলেছেন, 'ট্রাম্প পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি একটি নতুন চুক্তি মেনে নেয়ার জন্য ইরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রাম্প এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।' আমেরিকার এ সিনেটর স্বীকার করেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলেও কিছুই অর্জন করতে পারেননি বরং এতে করে আরো শক্তিশালী হয়েছে ইরান। এদিকে রুশ সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্টান্টিন কাসাচুভ বলেছেন, মহাকাশে ইরানের সামরিক উপগ্রহ প্রেরণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন নয়। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
সারাবিশ্ব যখন জার্মানির চ্যান্সেলর হিসেবে তার উত্তরসূরি কে হবেন তা জানতে ব্যাকুল, এঙ্গেলা মের্কেল তখন ভাইরাল হয়েছেন পাখি-প্রেমের কারণে। তার কিন্তু এর আগে অন্য প্রাণীদের সঙ্গেও কিছু ছবি আছে। ২০১৫ সালে জার্মানির মেকলেনবুর্গ-ভেস্টার্ন পমেরানিয়ার মার্লো বার্ড পার্কে একটা মাঠ উদ্বোধন করতে গিয়েছিলেন মের্কেল। সেখানে লেমুর কাঁধে নিয়ে দেখুন কী অনাবিল হাসিই না হেসেছেন জার্মান চ্যান্সেলর, কিন্তু বেরসিক লেমুর সেদিকে না তাকিয়ে ছবি তোলায় ব্যস্ত। পান্ডা কূটনীতি ২০১৭ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষ উপহার হিসেবে দুটি পান্ডা নিয়ে আসেন জার্মানিতে। বার্লিনের জাদুঘরে পান্ডা যুগলের সঙ্গে মের্কেলও শি জিনপিং। যে মুহূর্ত তার বারবার কাম্য নয় কুকুর একেবারেই পছন্দ করেন না মের্কেল। কিন্তু ২০০৭ সালে ক্রেমলিনের এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কি না কুকুর নিয়েই হাজির! বৈঠক শুরু হতেই কুকুর মের্কেলের কাছেই চলে যায় পুটিনকে ছেড়ে। বিব্রতকর সেই মুহূর্তের সেই ছবিই কোনো প্রাণীর সঙ্গে মের্কেলের প্রথম বিখ্যাত ছবি। খামারে মের্কেল সুযোগ পেলেই জার্মানির বিভিন্ন খামারে যান চারবারের জার্মান চ্যান্সেলর। এ কারণে খামারের প্রাণিদের সঙ্গে অনেক ছবি আছে তার। ওপরে শ্লেসভিগ-হোলস্টাইন খামারে মের্কেল। সাদা-কালো রঙের হোলস্টাইন গরুর জন্য বিখ্যাত সেই খামারে গিয়ে একটি গরুর গায়ে হাত বুলিয়ে দিলে গরুটিও তা খুব উপভোগ করছিল। পেঙ্গুইনের ক্ষুধা মেটানো সুযোগ থাকলে প্রাণিদের মুখে খাবারও তুলে দেন মের্কেল। ওপরে ২০১২ সালের বাল্টিক সাগর অঞ্চলের দেশগুলোর এক সভায় অংশ নিতে গিয়ে এক পেঙ্গুইনকে খাওয়ানোর দৃশ্য। মের্কেলের পাশেই দেখা যাচ্ছে ডেনমার্কের তখনকার প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিড্টকে। কিউইর সঙ্গে পরিচয় কিউই পাখি নিয়ে খুব কৌতুহল ছিল। তাই ২০১৪ সালের নিউজিল্যান্ড সফরের সময় মোটুটাপু আইল্যান্ডে গিয়ে কিউই দেখে নেন মের্কেল। কোয়ালার সঙ্গে... ২০১৪ সালে নিউজিল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়াতেও যান মের্কেল। সেখানে একটা কোয়ালা কোলে তুলে এনে জার্মান চ্যান্সেলরকে দেখান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। সূত্র : ডয়চে ভেলে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 3 |
রুয়ান্ডায় গণহত্যার দায়ে দণ্ডিত দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল থিওনেস্টে বাগোসোরা মালির একটি কারাগারে মারা গেছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মৃত্যুকালে বাগোসোরার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁকে ১৯৮৪ সালে সংঘটিত রুয়ান্ডার গণহত্যার মূল হোতা হিসেবে অভিহিত করা হয়। ওই গণহত্যায় লাখো মানুষ প্রাণ হারায়। গণহত্যার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তাঁর সাজা কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড করা হয়। বাগোসোরার ছেলে বিবিসিকে বলেছেন, তাঁর বাবা মালির বামাকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হৃদ্রোগসংক্রান্ত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন। রুয়ান্ডায় ১৯৯৪ সালে সংঘটিত ১০০ দিনের গণহত্যায় প্রায় ৮ লাখ মানুষ প্রাণ হারায়, যাদের বেশির ভাগই ছিল তুতসি জাতিগোষ্ঠীর সদস্য। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়। এতে উড়োজাহাজে থাকা সব আরোহী নিহত হন। এই ঘটনার জেরে রুয়ান্ডায় গণহত্যা শুরু হয়। গণহত্যার ঘটনার দুই বছর পর ক্যামেরুনে গ্রেপ্তার হন বাগোসোরা। সেখানে তিনি পালিয়ে গিয়েছিলেন। রুয়ান্ডায় গণহত্যার ঘটনায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০০৮ সালে বাগোসোরারকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। প্রথমে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিন বছর পর কিছু অভিযোগ বাতিল করা হয়। এ পর্যায়ে তাঁর সাজার মেয়াদ কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড করা হয়। বিচারকালে বাগোসোরা দাবি করেন, তিনি রুয়ান্ডার তুতসি জাতিগোষ্ঠীপ্রধান সরকারের প্রচারণার শিকার। রুয়ান্ডায় সংঘটিত গণহত্যার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন কানাডার জেনারেল রোমিও ডালেয়ার। তাঁর ভাষ্য, রুয়ান্ডার গণহত্যার পেছনের মূল হোতা ছিলেন বাগোসোরা। এমনকি সাবেক এই কর্নেল তাঁকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে বাগোসোরার আগাম মুক্তির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। আর ৯ বছর তাঁর সাজা ভোগ করার কথা ছিল। তিনি মালির কারাগারে সাজা ভোগ করছিলেন। | 3 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবসই ছিল ৭ মার্চ। এ দিনেই সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষেশনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। খবর বাসসের ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে।যে ভাষণকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা আজ বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ। তিনি বলেন, ;আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা তা মনে করে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।' | 9 |
কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার ডোজের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে। টিকা পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে সেগুলো গ্রহণ করেন। এর আগে জাপান থেকে টিকার ডোজ বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি কার্গো বিমান শনিবার বিকাল সোয়া ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন। আগামী ৩ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজের টিকার তৃতীয় চালান দেশে আসার কথা রয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত ২৪ জুলাই জাপানের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান গ্রহণ করেন। রাতে নারিতা বিমানবন্দরে জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে যখন কার্গো বিমান ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে তখন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, এটি বন্ধুত্ব ও অংশীদারিত্বের বহিঃপ্রকাশ। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসুর সাথে সাম্প্রতিক টেলিফোন আলাপের সময় ড. মোমেন টিকার বিষয়টি উত্থাপন করেন এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করে বাংলাদেশকে সাহায্য করার অনুরোধ জানান। ওই সময় তিনি স্পষ্টভাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। কারণ বাংলাদেশের অনেক সংখ্যক মানুষ সরবরাহ দেরিতে হওয়ায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারছেন না। জাপান সব সময় বলে আসছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, এই অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। সূত্র : ইউএনবি | 6 |
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দু'সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। খবর বাসসের। কাশ্মীর উপত্যকার রাজপোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হলে এ ছয়জন প্রাণ হারায়। পুলিশ বলছে, নিহত পাঁচ জঙ্গি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও চলতি সপ্তাহগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কুলগ্রাম বনাঞ্চলে সৈন্যদের হামলায় সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীরের ভারতপন্থী ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এরপরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকেই কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা শুরু হয়। দিনে দিনে তা বাড়তে থাকে। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারায়, যার অধিকাংশ বেসামরিক নাগরিক। বর্তমানে এই অঞ্চলে প্রায় পাঁচ লাখ ভারতীয় সৈন্য রয়েছে। | 3 |
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মিলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তামাশা করেছে। সরকার নতুন নতুন রূপে ভোট ডাকাতির ফর্মুলা আবিষ্কার করছে, যাতে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে পারে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল আজ সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তারা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বারবার স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে নিজ দলের প্রার্থীর পক্ষে রায় ছিনিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গাজীপুরের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটি প্রমাণ করেছে। ফখরুল ইসলাম বলেন, এ অবস্থার মধ্যেও সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনেও বিএনপি অংশ নেবে। এটি বিএনপির চলমান আন্দোলনের অংশ, যার মাধ্যমে জনগণের সামনে বর্তমান গণবিরোধী সরকারের মুখোশ উন্মোচন করতে হবে। এর মাধ্যমে জনগণের সামনে সরকার ও ইসির চরিত্র বের হয়ে আসবে। নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, 'আমরা ইসিকে বলব, আপনাদের সঠিক সাংবিধানিক দায়িত্ব পালন করুন। একই সঙ্গে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।' এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পুনর্গঠন চায়। কারণ, ইসি তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণের রায় পক্ষে নিতে সরকার প্রচারমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এমনকি অনেক গণমাধ্যমের মালিককে ডেকে নিয়ে ধমক দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের সংবাদ প্রচার না করে। কারণ, আওয়ামী লীগের ভোট ডাকাতি যেন জনগণ জানতে না পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। | 9 |
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার মুখে জার্মানিতে বুধবার থেকে আবার কঠোর লকডাউন জারি করা হচ্ছে। জার্মানির বিভিন্ন রাজ্যে কোথাও ঢিলেঢালা, কোথাও কড়াকড়ির কারণে সংক্রমণ প্রতিরোধে আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাই দীর্ঘমেয়াদি লকডাউন জরুরি হয়ে পড়েছে। এখন করোনা প্রতিরোধে জার্মান সরকার সংক্রামণ সুরক্ষাবিষয়ক নতুন আইন করতে যাচ্ছে। এর আগে জার্মানির ১৬ রাজ্যের সরকার সংক্রমণ পরিস্থিতির নিরিখে লকডাউন-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিত। এখন থেকে করোনা-সংক্রান্ত বিষয়ে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবেন। জার্মানিতে প্রতি লাখে সংক্রমণের হার ১০০-তে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও, এখন তা বৃদ্ধি পেয়ে ১৪০-এ পৌঁছেছে। জার্মান প্রেস এজন্সির বরাত দিয়ে ডের স্পিগেল পত্রিকাটি আজ মঙ্গলবার জানিয়েছে, জার্মানির মন্ত্রিসভা নতুন করে সংক্রমণ সুরক্ষা আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইনে প্রতি লাখে সংক্রমণের হার ১০০-এর নিচে নামিয়ে আনতে বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞাগুলো জাতীয় নির্দেশিকা অনুসারে জার্মানিজুড়ে বলবৎ হবে। এই নতুন নির্দেশিকার খসড়া ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় জার্মানিজুড়ে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সবাইকে ঘর থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলগুলো চালু থাকলেও শিক্ষার্থীদের সপ্তাহে অন্তত দুইবার করোনা সংক্রমণ পরীক্ষার বাধ্যবাধকতা থাকবে। বেশির ভাগ দোকান, অবসরকেন্দ্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রেস্তোরাঁ বন্ধ থাকবে। খাদ্যপ্যণের বা পানীয়ের দোকান, চিকিৎসকের চেম্বার, গ্যাস-স্টেশন, সংবাদপত্রের বিক্রয়কেন্দ্র, বইয়ের দোকান ও ফুলের দোকান খোলা থাকার সিদ্ধান্ত হয়েছে।ইউরোপের বিভিন্ন দেশের তিন শ বিজ্ঞানী, গবেষক, পরিবেশবাদী, শিক্ষাবিদ, শ্রমিক ইউনিয়ন, সাংস্কৃতিক ব্যক্তি এবং রাজনীতিকের উদ্যোগে 'জিরো কোভিড' উদ্যোগটি জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী কৌশলনীতির সমালোচনা করেছে। একটি আবেদনে ইউরোপজুড়ে একযোগে কড়া লকডাউন জারির পক্ষে মতামত তুলে ধরা হয়েছে।'জিরো কোভিড' উদ্যোক্তারা গত জানুয়ারি থেকেই ইউরোপজুড়ে কারখানা, নির্মাণকাজ এবং স্কুল ও সাধারণ কাজের বাধ্যবাধকতা স্থগিত করার দাবি জানিয়ে আসছেন। ইউরোপীয় ইউনিয়ন কার্যকরভাবে করোনা মহামারি মোকাবিলার জন্য বেশ কিছু পদক্ষেপ নিলেও, তাদের করোনার টিকা নিয়ে বিলম্বিত নীতি সমালোচনার মুখে পড়েছে। | 3 |
যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হওয়ার মঞ্চ হয়ে উঠেছিল ৭৫তম গোল্ডেন গ্লোব। সেই মঞ্চেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পান আজিজ আনসারি। এবার তার বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ আনলেন ব্রুকলিনের ২৩ বছর বয়সী নারী ফটোগ্রাফার।নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা একটি ওয়েবসাইটে জানিয়েছেন। আজিজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে তিনি জানান, সেটি ছিল তার জীবনের সবচেয়ে খারাপ রাত। গত বছর একটি পার্টিতে আজিজের সঙ্গে সাক্ষাৎ হলে ফোন নম্বর বিনিময় করেন তারা। পরে দেখাও করেন। নামী সেলিব্রিটির সঙ্গে দেখা করতে যাবেন বলে বেশ উৎসাহী ছিলেন ওই তরুণী। কিভাবে সময়টা কাটাবেন সে ব্যাপারে মনে মনে অনেক প্ল্যানও করেছিলেন। কিন্তু সেই সাক্ষাৎই যে এমন ভয়ংকর হয়ে উঠবে, তা স্বপ্নেও ভাবেননি তিনি।তরুণীর অভিযোগ, রাতের খাবার খাওয়ার পর আজিজের ফ্ল্যাটে যান তিনি। এক পর্যায়ে ফাঁকা ফ্ল্যাটে পরস্পর চুম্বনে লিপ্ত হন। এ সময় আজিজকে তাড়াহুড়ো করতে বারণ করেন ওই তরুণী। বারবার যুবতী বোঝানোর চেষ্টা করেন, আজিজের জোর জবরদস্তি তার পছন্দ হচ্ছে না। কিন্তু তখন সেসব শোনার মুডে ছিলেন না আজিজ। এমনকী তরুণীর অনিচ্ছা থাকার পরও ওরাল সেক্সে লিপ্ত হন তিনি।টেলিভিশন সিরিজ 'মাস্টার অফ নান' অভিনেতা আজিজ পরের দিন এসএমএসে ওই তরুণীকে জানান, তার সঙ্গে রাত কাটিয়ে বেশ ভালো লেগেছে। উত্তরে যুবতী বিরক্ত হয়ে লেখেন, আপনার ভালো কাটলেও, আমার একেবারেই ভালো লাগেনি। আমার অনিচ্ছার তোয়াক্কা করেননি আপনি। পরবর্তীকালে কোনো নারীকে যাতে এভাবে কাঁদতে না হয়, সেই কারণেই আপনাকে সতর্ক করছি। তবে পরে ওই তরুণীর কাছে ক্ষমা চেয়েছিলেন আজিজ। জানান, কাউকে কষ্ট দেওয়া তার উদ্দেশ্য ছিল না। সেই কথপোকথনের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন তরুণী। সূত্র: এনডিটিভি | 2 |
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের স্বাক্ষরিত আদেশে এ কথা বলা হয়। কমিশনের আদেশে বলা হয়েছে, মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দিলেন সহকারী প্রক্টর, এক ছাত্রের আত্মহত্যার চেষ্টা' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার পরীক্ষার হলে ঢোকার আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন জোর করে কাঁচি দিয়ে ওই শিক্ষার্থীদের চুল কেটে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মর্মাহত হয়ে নাজমুল হাসান তুহিন নামের এক শিক্ষার্থী সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নাজমুল হাসান তুহিন মাগুরার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম ছাত্রবাসে থাকেন। এ ঘটনাকে 'উদ্বেগজনক' আখ্যায়িত করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। অনুসন্ধান কমিটি গঠন করে ঘটনাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এদিকে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় হাইকোর্টে রিট করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিক ফারহানা ইয়াসমিন বাতেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে, অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী পদত্যাগের জন্য ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। | 6 |
পাকিস্তানে কি ফের জেনারেলদের আধিপত্য বাড়ছে কি না তা নিয়ে গুঞ্জন ওঠছে। গত কয়েক মাসে ইমরান খান সরকারের কাজকর্মে পাক সেনাকর্তাদের নাক গলানো এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্তাদের নিয়োগ ঘিরে এমন আশঙ্কাই জোরদার হচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা যত কমছে, ততই সেনা কর্তারা সরকারের অভ্যন্তরে জাঁকিয়ে বসছেন বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, আর্থিক সঙ্কট, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে ইমরানের জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সেই সুযোগে সরকারের অভ্যন্তরে ঢুকে পড়ছেন সেনা কর্তারা। অনেক ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্তও নিচ্ছেন সেনা কর্তারা। ২০১৮ সালে প্রায় ৪৬ শতাংশ জনমত নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন ইমরান খান। স্বপ্ন দেখিয়েছিলেন 'নয়া পাকিস্তান'-এর। তার পর থেকে গত তিন বছরে দেশের অর্থনৈতিক সঙ্কট তো কাটেইনি, উল্টে আরও খারাপ হয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে অতিষ্ট পাকিস্তানিরা। ইমরান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও, কড়া হাতে তার মোকাবিলা করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের জেরে পাকিস্তানের নাগরিকদের একটা বড় অংশ ইমরানের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। এই জনপ্রিয়তা হ্রাসের জেরে সরকার-প্রশাসনেও তাঁর রাশ ক্রমেই আলগা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইমরানের এই লাগাম যত আলগা হবে, সেই ফাঁক গলে প্রবেশ ঘটবে সেনা কর্তারা। পাকিস্তানের ইতিহাসে এটা অবশ্য নতুন কিছু নয়। সাত দশকের ইতিহাসে অধিকাংশ সময়ই সেনাকর্তারা দেশ শাসন করেছেন ভারতের এই প্রতিবেশী রাজ্যে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বিষয় নিয়ে গবেষণা ও বিশ্লষণকারী সংস্থা নিউইয়র্কের 'বিজিয়ার কনসাল্টিং'-এর প্রেসিডেন্ট আরিফ রফিকের মতে, ইমরানের আধিপত্য যত কমবে, সেনার কর্তৃত্ব ততই বাড়বে। প্রাক্তন ও বর্তমান সেনা কর্তাদের নিয়োগ যত বাড়বে, ততই তাঁরা ক্ষমতার মসনদে জাঁকিয়ে বসবেন। তিনি বলেন, ''ইমরানের উপর চাপ ক্রমেই আরও বাড়বে। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউনের জেরে পাকিস্তানের অর্থনীতি আরও বেশি সঙ্কটের মধ্যে পড়তে চলেছে।'' সেনার আধিপত্য কী ভাবে বাড়ছে, তার উদাহরণ দিয়ে আরিফ বলেন, ''করোনাভাইরাস ও লকডাউন নিয়ে সেনার সঙ্গে ইমরানের মতবিরোধ স্পষ্ট হয়েছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর নিয়ে সেনা-সরকারের ঐক্যমত্য না হওয়ার ইঙ্গিত মিলেছে। এমনকি, সেনার প্রধান মুখপাত্রকে কার্যত সরকারকে উপেক্ষা করে খোলাখুলি কড়া লকডাউনের নির্দেশিকা জারি করতেও দেখেছি আমরা। আবার এক জন অবসরপ্রাপ্ত সেনা কর্তা করোনাভাইরাসের তথ্য দেওয়া নিয়ে কার্যত সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন পারভেজ মোশারফ। ফলে তাঁর সরকারে সেনার প্রাধান্য থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু ইমরান খান গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। তবু তাঁর মন্ত্রিসভায় অন্তত ১২টি গুরুত্বপূর্ণ পদে এমন সেনা আধিকারিক-কর্তারা রয়েছেন, যাঁরা মুশারফের সময়েও ছিলেন। পাক অভ্যন্তরীণ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকে যেমন ইজাজ শাহের মতো সেনা কর্তা রয়েছেন তেমনই রয়েছেন অর্থসংক্রান্ত উপদেষ্টা আবদুল হাফিজ শেখ। কিন্তু এ সব বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি পাক সেনা। ইমরানের এক মুখপাত্র নাদিম আফজার চানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অন্য দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী সৈয়দ শিবলি ফরাজকে লিখিত প্রশ্ন পাঠানো হলেও কোনও উত্তর দেননি বলে জানিয়েছে একটি সংবাদ সংস্থা। | 3 |
ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিন্টু মিয়া (৩৫)। বাবার নাম হারুন অর রশিদ।ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, 'একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিল ভ্যানগাড়িটি। ভ্যানগাড়িটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ভ্যানগাড়িটি উল্টে যায়। ভ্যান চালক মিন্টু মিয়া তারে জড়িয়ে ছটফট করতে থাকে। তখন ভ্যান চালক মিন্টু মিয়াকে বাঁচাতে গিয়ে ভ্যানে থাকা যাত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।'পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। | 6 |
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর জেলার ৫ হাজার শিক্ষকের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন অল্পসংখ্যক শিক্ষক। সবাই যার যার জায়গা থেকে সঠিকভাবে কাজ করলে লেখাপড়ার মান আরও ভালো হতো। তবে বেশির ভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, আসলেও ঠিকমতো ক্লাস করেন না।আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যে সকল শিক্ষক স্কুল ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা উচিত।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ। | 6 |
জুভেন্টাসকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভিয়ারিয়াল। স্প্যানিশ ক্লাবটি চমক দেখাল শেষ আটের প্রথম লেগেও। বুধবার রাতে জার্মান পাওয়ারহাউজ বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল ভিয়ারিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে তারা জিতল ১-০ গোলে। দারুণ এই জয়ে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল ভিয়ারিয়াল। আগামী ১২ এপ্রিল বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচ। ওই ম্যাচে হার ঠেকালেই চলবে তাদের। তবে স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাভারিয়ানদের। সমতায় ফিরতে উন্মুখ বায়ার্ন মিউনিখ চেষ্টা করেছে বটে, কিন্তু তাদের সব প্রচেষ্টা মাটি করে দেয় ভিয়ারিয়ালের আটসাঁট রক্ষণভাগ। বাভারিয়ানদের যে আরেকটা গোল হজম করতে হয়নি এটাই বড় স্বস্তির। স্বাগতিকদের একটা শট ফিরে আসে বায়ার্নের পোস্টে লেগে। আরেকটা গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। জয়ের ব্যবধান বাড়ানোর কয়েকটা সুযোগও এসেছিল ভিয়ারিয়ালের সামনে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে দ্বিতীয়বার উদযাপনের উপলক্ষ্য পায়নি তারা। বায়ার্নেরও আর সমতায় ফেরা হয়নি। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই প্রথম হারল ছয়বারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের ইতিহাসে বায়ার্নের বিপক্ষে এটাই প্রথম জয় ভিয়ারিয়ালের। বিবর্ণ এই হার দেখে কে বলবে প্রতিযোগিতার আগের ম্যাচে ৭ গোল করেছিল বায়ার্ন মিউনিখ! বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 12 |
তখন রাত। ঘুটঘুটে অন্ধকার। রাজ্যের সব শীত নেমেছে এখানে। হিম হিম ঠান্ডা ঠান্ডা। জানালা-দরজা বন্ধ। খুললেই ঢুকে পড়বে শীতল হাওয়া। তখনই ঘটতে যাচ্ছিল এক অদ্ভুত কাণ্ড!রাফিনের গায়ে সোয়েটার। মাথায় মখমলি মাফলার। তারপরও শীতের কাঁপুনিতে পড়ার টেবিলে থাকা দায়। তাই বিছানায় কম্বলের মধ্যে ঢোকার প্রস্তুতি নিতে যাচ্ছিল সে। আচানক চোখে পড়ল আলোর ঝিলিক। কী অদ্ভুত আলোর রেখা ঘরে আসছে, জানালার কাচ ভেদ করে! তুমুল কৌতূহল হলো তার।তখনই ঘটল বিদঘুটে এক ঘটনা। ঘরে ঢুকে পড়ল একটি কার্পেট। তারপর কী হলো বলো তো? তুমি হলে কী করতে, সেটাও ভেবে নিতে পারো। কোত্থেকে এল এই কার্পেট? রাফিন কী করল তখন? ধুর ধুর, সব বলে ফেললে মজা থাকবে? তুমি একটিবার পড়বে না বইটি?আরাফাত শাহরিয়ারের লেখা 'জাদুর গালিচা' গল্পে পাবে বাকি অংশ। বইয়ের নাম 'নীল পরিদের দেশে'।এ বইয়ে আরও আছে যে ভূত ভয় দেখায় না, স্বপ্নের পাতালপুরী, সিংহাসনে সিংহরাজ, সরষেখেতের ভূতসহ মোট ছয়টি গল্প।ছোটদের প্রকাশনা সংস্থা বাবুই এই গল্পের বইটি প্রকাশ করেছে। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী বিপ্লব চক্রবর্তী। দাম ১৩৫ টাকা। | 6 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে, যদি এরকম থাকে সব দেখে আমরা মার্কেট খুলে দেবো। বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ জানান, এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিবদমান কোনো পক্ষকে আজ সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 9 |
নেত্রকোণার কলমাকান্দায় বৃষ্টি কম হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ কম থাকায় বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। ঘরবাড়ির চারপাশে এখনও পানি থাকায় কলমাকান্দা সদরসহ ৩৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। বন্যার কারণে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৬ পরিবারের ১১৬ জন ও কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪ পরিবারের ১২ জন আশ্রয় নিয়েছেন। ভেঙে পড়েছে উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ যোগযোগ ব্যবস্থা। এদিকে নেত্রকোণা জেলার সঙ্গে কলমাকান্দা সড়কে যান চলাচল পুরোপুরি চালু হয়নি। বন্যার পানিতে উপজেলার রাস্তাগুলোতে খানা-খন্দ, ছোট-বড় গর্ত ও ক্ষতের সৃষ্টি হয়েছে। টানা তিনবারের বন্যায় উপজেলার ৩২০ একর আমন এবং ৫১০ একর আউশ ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া প্রায় দুই হাজার ৫০০ পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় মাছ বেরিয়ে গেছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) মো. মোবারক হোসেন জানান, কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ধীরগতিতে কমে বিপদসীমার ২৭ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. সোহেল রানা সমকালকে জানান, বন্যার পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ প্রাকৃতিক দুর্যোগে ১১০ মে. টন জিআর চাল ও ৪ শ' শুকনো খাবার প্যাকেট এবং নগদ ৪ লক্ষ টাকা জেলা প্রশাসন থেকে আমরা বরাদ্দ পেয়েছি। যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। | 6 |
রাস্তাটা সন্ধ্যে হলে সবসময়ই এরকম ঝলমলে থাকে। আশপাশের এলাকার মানুষ জানে, এখানে পাওয়া যায় মজাদার নানা খাবার। রাস্তার ডানে এবং বাঁয়ে কত যে খাবার দোকান! আর তা বিষয়বৈচিত্র্যে অনন্য।মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে কবে যে গড়ে উঠেছিল এতগুলো ছোট ছোট রেস্তোরাঁ, সেটা হঠাৎ করে মনে পড়বে না। সবেধন নীলমণি 'সেলিম কাবাব ঘর' একা একাই একসময় এখানে একচ্ছত্র শাসন চালিয়েছে। তখন আশপাশে আর কোনো দোকান ছিল বলে মনে পড়ে না।'সেলিম কাবাব ঘর'-এ তখন যেমন লোক উপচে পড়ত, এখনো তেমনি তার আকর্ষণ। ছোট একটা লুচিতে তিন টুকরো শিক কাবাব পেঁচিয়ে খবরের কাগজ দিয়ে মুড়ে দেওয়া হতো। এখনো সেভাবেই এই কাবাব বিক্রি করা হয়। এ ছাড়া অন্য আরও কয়েক ধরনের কাবাব আর পুরি পাওয়া যায় সে দোকানে। দোকানটি সবসময়ই নাজুক। এতগুলো বছর কেটে গেল, দোকানটির কোনো সংস্কার করা হয়নি। কিন্তু তা নিয়ে খাদ্যরসিকদের মাথাব্যথা নেই। সেই অপ্রশস্ত ঘরের মধ্যে দিব্যি পেতে রাখা হয়েছে কয়েকটি চেয়ার এবং টেবিল। খাদ্যরসিকেরা সেখানে বসে আড্ডা মারছে আর ছোট ছোট টিনের প্লেটে খাবার এলেই তার ওপর ঝাঁপিয়ে পড়ছে। এই সারিতেই রয়েছে চিকেন কর্ন স্যুপের একটি দোকান, এরপর পুরির দোকান। রাস্তার অপর পাড়ে গড়ে উঠেছে আরও কিছু দোকান। হালিম, কর্নস্যুপ আর চিকেন টিক্কা, গরুর চাপের ভারে সে দোকানগুলোও যেন নুয়ে পড়েছে। হালিমের মধ্যে আবার কোয়েল পাখির ডিম দিয়ে দেওয়া হয়। কোয়েলের ছোট্ট একটা ডিম নাকি মুরগির ডিমের মতোই স্বাস্থ্যকর।এই রাস্তায় গাড়ি থামতে দেওয়া হয় না। তাই আশপাশের রাস্তাগুলোয় এলোমেলো করে গাড়ি রেখে পেটপুজোয় ব্যস্ত হয়ে পড়েন অনেকে। তাতে চলাচলকারী গাড়িগুলোর যাতায়াতে খুব অসুবিধে হয়। কিন্তু কে রাখে কার খবর!দোকানগুলো দেখতে দেখতে রাস্তার অন্যপাশে নতুন তৈরি আরেকটি সেলিম কাবাব ঘরের সামনে দাঁড়াই। সেখানে গরুর চাপ ভাজা হচ্ছে, এবং তাঁরই এক পাশে মুচমুচে করে তোলা হচ্ছে মগজ ফ্রাই। এরকম একটি দৃশ্যের পর চোখ তো এমনিতেই সেদিক চলে যায় এবং মাখনের মতো মসৃণভাবে মুখ থেকে বেরিয়ে যায় কয়েকটি শব্দ, 'একটা চাপ আর পাঁচটা লুচি। সঙ্গে মগজ ফ্রাই!'এবং সম্মোহিতের মতো বাড়ির জন্যও অর্ডার দেওয়া হয়ে যায়। কীভাবে ঘটনাগুলো ঘটে, তা বোঝা যায় খাওয়ার পর বিল দিতে গেলে।করিতকর্মা যে ছেলেটি অর্ডার নিচ্ছে, তার সঙ্গেই কথা বললে ভালো হবে, সে কথা জানিয়ে দেন কাবাব ভাজতে থাকা মোহাম্মদ শহীদ।কী নাম আপনার?'ইমরান।'কত দিন ধরে এখানে কাজ করছেন?'আমি কাজ করছি সিক্স ইয়ার্স।''৬ বছর, বলেন কী! আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়সই ছয় বছর হয়নি!'ইমরান হাসতে থাকেন।আশপাশে লক্ষ করলে দেখা যায়, অধিকাংশই তরুণ-তরুণী। করোনার সময় এত মানুষের মাস্কবিহীন ভিড় একটু শঙ্কিত করে আমাকে। আমি আমার জন্য অর্ডার দেওয়া খাবারও প্যাক করে দিতে বলি।এখানে কী কী বিক্রি করেন আপনারা?'বিফ চাপ, চিকেন চাপ, দেশি মুরগি চাপ, মগজ ফ্রাই, স্বামী কাবাব।'করোনার সময় দোকান খোলা ছিল?'দোকান খোলা ছিল, কিন্তু হোম ডেলিভারি। এখানে বসে খাওয়া যেত না।'তখন ব্যবসা কেমন হয়েছে?'মোটামুটি। খুব খারাপ না। নট ব্যাড। মানুষের তো খেয়ে বাঁচতে হয়। বাঁচতে হইলে খাইতে হয়।'মূলত কারা খেতে আসে?'সববয়সী মানুষই আসে। আপনার মতো...ওল্ড ম্যান মুরুব্বিরা আসে! কম বয়সী পোলাপানও আসে।'একই কাজ প্রতিদিন করতে খারাপ লাগে না?'না না, খুব ভালো লাগে!'তার মানে জীবনটা খুব আনন্দের?'জীবনটা সত্যিই আনন্দের। দুই দিনের দুনিয়া, মনে মনে কষ্ট পেয়ে কী হবে? তার চেয়ে ভালো, খাও দাও ফুর্তি করো!' | 6 |
বন্যার পানিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মানদী বেষ্টিত চরাঞ্চল প্লাবিত হয়েছে। চরের কমপক্ষে ২০টি গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবার বর্তমানে পানিবন্দী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘর থেকে বের হয়ে এ সকল এলাকার মানুষদের নৌকাযোগে যাতায়াত করতে হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে পদ্মানদী ঘেঁষা কয়েকটি গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন।জানা গেছে, শিবচর উপজেলার চরজানাজাত, বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও মাদবরেরচর ইউনিয়নের পদ্মানদী বেষ্টিত চরাঞ্চল এখন বন্যার পানির নিচে। এ সকল এলাকার ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানিতে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরাসহ নদীবর্তী কয়েকটি গ্রামের চর এলাকায় ভাঙন শুরু হয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে নদীভাঙন ত্বরান্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। এদিকে গত কয়েক বছর ধরে পদ্মার ভাঙনের কবলে পড়ে চরজানাজাত ইউনিয়নের মাত্র একটি ওয়ার্ড টিকে আছে। মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নটির ৯ নম্বর ওয়ার্ড ভূ-খণ্ড হিসেবে পদ্মার বুকে রয়েছে। তবে বন্যার পানিতে বর্তমানে প্লাবিত ওই ওয়ার্ডের দুই হাজার মানুষ পানিবন্দী রয়েছে।চরজানাজাত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রশিদ মোল্লার কান্দি গ্রামের বাসিন্দা ফজল মোল্যা বলেন, 'পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ডুবে গেছে। আমাদের ইউনিয়নের মাত্র একটি ওয়ার্ড পদ্মার বুকে রয়েছে। বাকি সকল ওয়ার্ড গত কয়েক বছরের ভাঙনে বিলীন হয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাঙনের মুখে পড়তে পারে এই এলাকা।'বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা গ্রামের মূল সড়কটি পানিতে তলিয়ে গেছে। কাজিরসূরা থেকে শিবচরের মূল ভূ-খণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরের গ্রামগুলোর সাধারণ মানুষ নৌকা-ট্রলারযোগে যাতায়াত করছে।চরজানাজাত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাদশা মিয়া জানান, 'প্রতি বর্ষাতেই পদ্মার ভাঙনের কবলে পড়ে এই এলাকা। শিবচরের পদ্মা নদীর চরাঞ্চল ভাঙতে ভাঙতে নিঃশেষের পথে। চলতি বর্ষাতে পানিবন্দী রয়েছে চরের মানুষ। পানি বাড়লেই ভাঙনের আতঙ্ক বাড়ে।'মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, 'পদ্মানদীর পানি ভাগ্যকুল পয়েন্টে গত দুই দিন ধরে সামান্য কমেছে। তবে শিবচরের চর এলাকার বিস্তীর্ণ এলাকা পানিবন্দী রয়েছে। প্রতি বর্ষাতেই পদ্মার চর এলাকা প্লাবিত হয়। বর্তমানে চর এলাকায় পদ্মার পানি বিপদ সীমার দেড় থেকে দুই ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।' | 6 |
জনপ্রিয় একটি ফল কমলা। এটি সারা বছর পাওয়া গেলেও শীতকালে পাওয়া যায় বেশি। কমলা এখন বিদেশি কোনো ফল নয়। ১০০ গ্রাম কমলাতে আছে ভিটামিন বি ০.৮ মিলিগ্রাম, সি ৪৯ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম, পটাসিয়াম ৩০০ মিলিগ্রাম, ফসফরাস ২৩ মিলিগ্রাম। প্রতিদিন যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার প্রায় সবটাই একটি কমলা থেকে সরবরাহ হতে পারে। কমলায় আছে শক্তি সরবরাহকারী চর্বিমুক্ত ৮০ ক্যালোরি, যা শক্তির ধাপগুলোর জন্য জ্বালানি হিসেবে কাজ করে। কমলায় আছে প্রচুর ভিটামিন সি, যা ক্যান্সার প্রতিরোধক, স্বাস্থ্যকর, রক্ত প্রস্তুতকারক এবং ক্ষত আরোগ্যকারী হিসেবে খুবই উপকারী। কমলাতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি-র্যাডিকাল ড্যামেজ করে। ফলে ত্বকের সজীবতা বজায় থাকে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। কমলায় উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এবং ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। ম্যাগনেসিয়াম থাকায় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। পটাসিয়াম ইকেট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিওভাসকুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে। কমলাতে উপস্থিত লিমিয়েড মুখ, ত্বক, ফুসফুস, পাকস্থলীকে কোমল রাখে এবং স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। ডায়াবেটিস প্রতিরোধ এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ওজন কমাতেও সহায়তা করে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া থেকে একপ্রকার বিতাড়িত হয়েছিলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে গিয়ে শেষ পর্যন্ত না খেলেই ফিরতে হয়েছিল এই সার্বিয়ান টেনিস তারকাকে। অস্ট্রেলিয়ায় জায়গা না হলেও সংযুক্ত আরব আমিরাতে জোকোভিচকে নিয়ে কাড়াকাড়ি পড়েছে।মরুর দেশটিতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জোকোভিচ। ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এই মুহূর্তে দুবাইয়ে আছেন তিনি। করোনার টিকা না নেওয়ায় কম অস্বস্তিতে পড়তে হয়নি ২০ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকাকে। টিকা না নিলে হয়তো খেলা হবে না ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও।তবে তাতেও অবশ্য কর্ণপাত করছেন না জোকোভিচ। কদিন আগে ভবিষ্যতেও টিকা না নেওয়ার ব্যাপারটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। টিকা বিষয়ে জটিলতা না থাকায় দুবাই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন তিনি। কোর্টে নামার আগেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।ভক্তদের ভালোবাসা আবেগতাড়িত করেছে জোকোভিচকে। তিনি বলেছেন, 'আমি রোববার মাঠে নামতে উন্মুখ হয়ে আছি। ভিসা নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে গেলেও টেনিসকে ভীষণভাবে মিস করেছি। এখানে অংশ নিতে পেরে গর্বিত।' | 12 |
ইসলামে সব ক্ষতিকর জিনিস নিষিদ্ধ। ধূমপান মাদকের প্রথম ধাপ। মাদক মাকাসিদে শরিয়া বা শরিয়তের বিধানগুলোর উদ্দেশ্যাবলির অন্তরায়। মাকাসিদে শরিয়া হলো জীবন রক্ষা, সম্পদ রক্ষা, জ্ঞান রক্ষা, বংশ রক্ষা, ধর্ম রক্ষা। হাদিস শরিফে রয়েছে, 'মাদক হলো সব পাপের সমন্বয়ক।' (রাজিন)। 'মাদক পাপাচারের মূল এবং কবিরা গুনাহের অন্যতম।' (তবরানি ও বায়হাকি)। কারণ, মাদক এমন পাপ, যা সব পাপের দ্বার উন্মুক্ত করে দেয়। এ জন্যই সব ধরনের মাদক ইসলাম নিষিদ্ধ করেছে। মহানবী (সা.) বলেন, 'যেকোনো পানীয় (বা বস্তু) নেশা উদ্রেক করে তা হারাম।' (বুখারি, প্রথম খণ্ড: ২৪১)। ধূমপান ও তামাক একপর্যায়ে নেশায় পরিণত হয়, যা ছাড়া ধূমপায়ী ও মাদকসেবী থাকতে পারে না। ইসলামি শরিয়তে নেশা সর্বৈব হারাম। আল্লাহ তাআলা বলেন, 'হে বিশ্বাসী মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু; শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা বর্জন করো; যাতে তোমরা সফলকাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ হতে ও সলাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?' (সুরা-৫ মায়িদা, আয়াত: ৯০-৯১)। জাহান্নাম বা দোজখের বৈশিষ্ট্য তিনটি: আগুন, ধোঁয়া ও দুর্গন্ধ। এই তিনের সমাহার ঘটে ধূমপানে। সর্বোপরি 'ধূমপান মাদক সেবনের সোপান'। ধূমপান ও তামাক শুধু ব্যবহারকারীর নয়, ব্যাপকভাবে অন্যদেরও ক্ষতিসাধন করে। এটি দেশ, জাতি ও সমাজ-সভ্যতার চরম শত্রু। ধূমপান ও তামাকের ক্ষতি সর্বগ্রাসী। আল্লাহ তাআলা বলেন, 'তোমরা সতর্ক থাকো এমন ফেতনা সম্পর্কে, যার ক্ষতিকর প্রভাব শুধু জালিম অপরাধীবিশেষের প্রতি আপতিত হবে না (বরং সামগ্রিকভাবে সবার ক্ষতি হবে)। আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর প্রতিবিধানকারী।' (সুরা-৮ আনফাল, আয়াত: ২৫)। নিজে নিজের ক্ষতি করার যেমন এখতিয়ার নেই, তেমনি অন্যের ক্ষতি করাও জায়েজ নয়। একজন ধূমপায়ী ব্যক্তি নিজের ক্ষতির পাশাপাশি আশপাশের অন্যদেরও ক্ষতি করে থাকে, যা সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। পেঁয়াজ একটি হালাল খাদ্য, ক্ষতিকরও নয় বরং উপকারী। কিন্তু কাঁচা পেঁয়াজে একপ্রকার ঝাঁজালো গন্ধ থাকে, যা অনেকে পছন্দ করেন না। তাই মহানবী (সা.) নির্দেশ দিলেন, 'তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে (মুখের দুর্গন্ধ দূর না করে) মসজিদে বা জনসমাগমে আসবে না।' (তিরমিজি)। যারা ধূমপান করে বা তামাক সেবন করে তাদের মুখে ও শরীরে একধরনের উৎকট বিশ্রী দুর্গন্ধ ছড়ায়; যা পার্শ্ববর্তী মানুষের কষ্টের কারণ হয় এবং তা হারাম ও নাজায়েজ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) রবিআহ গোত্রের প্রতিনিধিদের পাঁচটি কাজের নির্দেশ দিলেন এবং তিনটি জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে বললেন। যে পাঁচটি কাজ করতে বললেন, সেগুলো হলো আল্লাহর ওপর ইমান আনা [এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত (রাসুল)], সালাত কায়েম করা, জাকাত প্রদান করা এবং রমজান মাসে সিয়াম পালন করা ও গনিমতের এক-পঞ্চমাংশ দান করা। যেসব জিনিস ব্যবহার করতে নিষেধ করলেন, সেগুলো হলো শুকনো লাউয়ের খোল, সবুজ (রঙে রঞ্জিত করা) কলসি এবং আলকাতরার পলিশকৃত পাত্র (যেসব মদপাত্র হিসেবে ব্যবহৃত)। (বুখারি, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬৭-৬৮, হাদিস: ৮৭; ই. ফা.)। ধূমপান ও তামাক সেবন ক্ষতিকর ও অপচয়, ইসলামি বিধানে অপচয় করা হারাম। আল্লাহ তাআলা বলেন, 'এবং কিছুতেই অপব্যয় কোরো না; নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই; আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।' (সুরা-১৭ ইসরা, আয়াত: ২৬-২৭)। কিয়ামতের দিনে হাশরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবে না। যথা জীবন, যৌবন, আয়, ব্যয়, জ্ঞান। ব্যয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, 'আর তোমরা পানাহার করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদিগকে পছন্দ করেন না।' (সুরা-৭ আরাফ, আয়াত: ৩১)। ধূমপানে রোজা ভঙ্গ হয়। তাই রমজানে দিনের বেলায় রোজাদার ব্যক্তি ধূমপান করেন না। অনুরূপভাবে যাঁরা বিভিন্নভাবে তামাক সেবন করেন, তাঁরাও রোজা অবস্থায় তা করেন না। অন্তত প্রতিদিন দীর্ঘ ১৫ থেকে ২০ ঘণ্টা বিরত থাকেন। সুতরাং ধূমপায়ী ও তামাকসেবীদের জন্য তা বর্জনের মহাসুযোগ রমজান মাস। মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম [] | 10 |
জ্যাকলিন ফার্নান্ডেজ কি বরাবরই বিত্তশালীদের প্রতি দুর্বল? তাঁর প্রেমিকদের নামের তালিকা দেখে এমন প্রশ্ন উঠতেই পারে। ভারতীয় সংবাদমাধ্যম টেনে আনলো পুরনো এক সম্পর্ককে। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন যেমন সুকেশ চন্দ্রশেখরের মতো ধনার্ঢ্য প্রতারকের প্রেমিকা, তেমনই তাঁর তুমুল প্রেম ছিল বাহারাইনের যুবরাজের সঙ্গেও। সুকেশ যদি হন '২০০ কোটির মালিক', সেই শেখ হাসান বিন রশিদ আল খলিফার সম্পত্তির পরিমাণ কত জানেন? সংবাদমাধ্যমগুলো বলছে, ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার! ২০১১-র একটি সমীক্ষা অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজ পরিবারের সদস্যদের অন্যতম।জ্যাকলিনের সঙ্গে যুবরাজের প্রেম কিন্তু এক-দু'দিনের নয়। প্রায় দশ বছর নাকি দুজনের প্রেমের সম্পর্ক ছিল। শেখ হাসান বিন রশিদ আল খলিফা দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন। ভ্রমণ পিয়াসীর পাশাপাশি তিনি প্রথম সারির সঙ্গীতশিল্পীও। কোনো এক অনুষ্ঠানে জ্যাকলিনের সঙ্গে পরিচয়। সেভাবেই জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ নাকি স্বীকার করেছিলেন, তিনি ও জ্যাকলিন প্রেম করেছেন। কিন্তু নানা সমস্যায় দুজনে আলাদা হয়ে যায়। এমনকি যুবরাজ দাবি করেছেন, নায়িকার জীবনে একাধিক পুরুষের উপস্থিতি টের পেয়েছেন তিনি। সেই তালিকায় সাজিদ খান, অ্যাডাম ক্যাল্ডেরারের নাম রয়েছে। যদিও জ্যাকলিন তা অস্বীকার করেছেন। বিচ্ছেদের পরে নাকি বিরহে কাতর যুবরাজ একটি গানের অ্যালবামও প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সে পর্ব অতীত। বর্তমানে চর্চায় জ্যাকলিন-সুকেশ। প্রকাশ পেয়েছে দুজনের ঘনিষ্ঠ ছবিও। সে ছবি না ছড়ানোর অনুরোধ জানিয়ে জ্যাকলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন, 'আপনাদের প্রিয়জনের গায়েও কি এ ভাবেই আপনারা কাদা ছেটান?' ইতিমধ্যেই ২০০ কোটির প্রতারণায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়িকা দুইবার ইডির মুখোমুখি হয়েছেন। এর আগে জ্যাকলিন দাবি করেন, তিনি সুকেশের আসল পরিচয় জানতেন না। | 2 |
দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম অবশেষে স্বার্থক হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। শেষ হয়েছে চার বছরের শিক্ষাজীবন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ফারিয়া নিজেই তার গ্রাজুয়েশন শেষ হওয়ার খবর নিশ্চিত করেছেন। ফারিয়া বলেন, "আজ আমার জন্য খুবই আনন্দের দিন। অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।" প্রসঙ্গত, কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যই মনে করেন তিনি। আর তাই সবার সহযোগিতা এবং নিজের চেষ্টায় এ কষ্টসাধ্য কাজটি ইতি টানতে পেরেছেন। এদিকে সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে নির্মিত "বঙ্গবন্ধু" ছবিতে শেখ হাসিনা চরিত্রে নিজের কাজ শেষ করেছেন ফারিয়া। | 2 |
দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন নভোএয়ার ২০১৯ সালের 'ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার' পুরস্কার পেয়েছে। একই সঙ্গে 'বেষ্ট কাস্টমার ফ্রেন্ডলি' এয়ারলাইনের পুরস্কারও পেয়েছে। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত 'মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৯' অনুষ্ঠানে ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ও বেস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে সেরা এয়ারলাইনের পুরস্কার লাভ করে নভোএয়ার। এর সঙ্গে অন টাইম পারফরম্যান্সের জন্য রৌপ্য ও ইন-ফ্লাইট সার্ভিসের জন্য ব্রোঞ্জ পদক লাভ করে প্রতিষ্ঠানটি। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, 'এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। নিয়মিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম 'স্মাইলস' চালু, টিকিট কেনা ও চেক-ইন প্রক্রিয়া সহজতর করতে মোবাইল অ্যাপ ও ওয়ব চেক-ইন চালুসহ সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি | 0 |
প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস' পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে 'আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন'। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন হলে আত্মহত্যাসহ অন্যান্য হত্যা, সহিংসতা, অপরাধ বহুলাংশে কমে আসবে। আশার কথা, প্রধানমন্ত্রী শুধু দেশেই নয়; এবার জাতিসংঘে গিয়েও মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের জন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন।কয়েক বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪টি সদস্যরাষ্ট্রের সম্মতিতে একটি কর্মপরিকল্পনা তৈরি করে, যাতে বলা হয় সদস্যরাষ্ট্রগুলো ২০২০ সালের মধ্যে আত্মহত্যার হার ১০ শতাংশ কমিয়ে আনবে ও মানসিক স্বাস্থ্যসেবা ২০ শতাংশ বাড়াবে (হু,সাক্সেনা, ২০১৩)। এসডিজি ২০৩০-এর লক্ষ্যমাত্রাও একই রকমের।এখন দেখার বিষয় সে অনুযায়ী আমরা কতটুকু লক্ষ্য অর্জন করতে পেরেছি। প্রতিবছর বিশ্বে প্রায় ৮ লাখ লোক আত্মহত্যা করে, প্রতি ৪০ সেকেন্ডে একজন। ১৫-২৯ বছরের তরুণ-তরুণীদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ আত্মহত্যা, ৭৯ শতাংশ আত্মহত্যা ঘটে আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। অনেকে মনে করেন, স্বার্থপর লোকেরা আত্মহত্যা করে, তাদের প্রতি সহানুভূতি জানানো ঠিক না। কিন্তু আসলেই কি আত্মহত্যা এত সহজ ব্যাপার? মনোবিজ্ঞানী জয়েনার বলেন, 'হত্যা করা কঠিন, বিশেষ করে নিজেকে হত্যা করা। কেননা শারীরবৃত্তীয়ভাবে আমরা "বেঁচে থাকার" জন্য তৈরি হয়েছি। আমরা জীবনের সব সম্পদ ত্যাগ করে হলেও বেঁচে থাকতে চাই।' সেন্টার ফর সুইসাইড প্রিভেনশন-এর লেখক রবার্ট ওলসন আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়া একজনের নোট তুলে ধরেন, 'আমি শুনেছি, লোকে বলে যারা আত্মহত্যা করে তারা স্বার্থপর। কিন্তু এটা সত্যি নয়। যে মুহূর্ত পর্যন্ত আপনি সেই চরম, নিঃসীম অন্ধকারকে অনুভব না করবেন, যখন আশাহীনতা, কষ্ট আপনাকে বলবে পৃথিবীতে তোমার কিছু করার নেই, সেই বিরামহীন বেদনা বন্ধের একমাত্র পথ হচ্ছে এই অসহনীয় পরিস্থিতি থেকে নিজেকে "সরিয়ে নেওয়া" ততক্ষণ পর্যন্ত আপনি তাদের মনের মর্মযন্ত্রণা বুঝতে পারবেন না।' মনে রাখতে হবে, ৯০ শতাংশ আত্মহত্যাকারীর কোনো না কোনো মানসিক অসুস্থতা থাকে। (হয়েটন, ২০০১)। এর মধ্যে রয়েছে ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, বাইপোলার ম্যুড ডিজঅর্ডার, মাদকাসক্তি, ব্যক্তিত্বের ত্রুটি, উদ্বেগজনিত রোগ ইত্যাদি। ৪০টির অধিক গবেষণায় দেখা গেছে, ৭৫ শতাংশ আত্মহত্যাকারী বিগত এক বছরের মধ্যে অন্তত একবার তাদের মানসিক অস্থিরতা ও আবেগগত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যায়। কিন্তু প্রশিক্ষণের ঘাটতি, সময়ের অভাবে বা দৃষ্টিভঙ্গির কারণে মানসিক বা আবেগগত সমস্যা চিন্তিত করা হয়নি।(ল্যুমা, ২০০২)। এমনকি হাসপাতালে ভর্তির সাত দিনের মধ্যে ও হাসপাতাল ত্যাগের তিন মাসের মধ্যে অনেক মানসিক রোগী আত্মহত্যা করে থাকে (মিহ্যান, ২০০৬)। শুধু তা-ই নয়, বন্ধুবান্ধব, নিকটাত্মীয়, পরিবারের সদস্যদের সঙ্গেও তারা সরাসরি বা পরোক্ষভাবে নিজেদের অসহায়ত্ব, যন্ত্রণার কথা নানাভাবে প্রকাশ করে থাকে। কিন্তু আমরা সেই নীরব আর্তনাদ শুনতে বা দেখতে পাই না বা সেটিকে তেমন গুরুত্ব দিই না। তারা কয়েক দিন বা কয়েক ঘণ্টা আগেও তাদের আকুতি, বেদনার কথা জানান দেওয়ার চেষ্টা করে। যেমন আমি আর পারছি না, কোনো কিছুতেই আর কিছু হবে না, মরণ কেন আসে না ইত্যাদি। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যা প্রতিরোধে চারটি গাইডলাইন দেয়। সেগুলো হচ্ছে ১. আত্মহত্যার পদ্ধতি বা মাধ্যমের সহজলভ্যতা কমিয়ে আনা। ২. সংবাদমাধ্যমকর্মীদের আত্মহত্যার সংবাদ প্রকাশে কিছু গাইডলাইন মেনে চলা। ৩. তরুণ-তরুণীদের সমস্যা সমাধান দক্ষতা, খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা ও জীবন দক্ষতা বৃদ্ধি করা। ৪. আত্মহত্যার ঝুঁকিতে যারা, তাদের আগে থেকেই চিহ্নিত করা। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যা প্রতিরোধে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির প্রস্তাব করে। এর নাম বিআইসি (ব্রিফ ইন্টারভেনশন অ্যান্ড কন্টাক্ট)। রিবলেট ৭২টি গবেষণা পর্যালোচনা করে বলেন, এই চিকিৎসাপদ্ধতি কার্যকর। যত্নশীল সংলাপ বা কথোপকথন আত্মহত্যা প্রতিরোধে আমাদের মতো বিশেষজ্ঞ ডাক্তার, প্রতিষ্ঠান বা সরকার ছাড়া আপনি নিজেও অনেক কিছু করতে পারেন। ঝুঁকিপূর্ণদের বেঁচে থাকার যথেষ্ট যুক্তি, কারণ রয়েছে সেটি খুঁজে নিতে সাহায্য করতে পারে, তাদের অবস্থার ভিন্ন ও ইতিবাচক প্রেক্ষিত দেখিয়ে নতুন অন্য দৃষ্টি তৈরি করতে পারেন এবং তাদের কথা আগ্রহসহকারে ও সক্রিয় মনোযোগ দিয়ে শুনুন। সেইডন সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়া লোকদের ওপর করা জরিপে দেখেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের ৯০ শতাংশ পথচারী, ব্রিজ পাহারাদার ও পুলিশ দ্বারা রক্ষা পেয়েছে। দেখা গেছে, পরবর্তী সময়ে তারা আত্মহত্যার আর কোনো চেষ্টা করেনি। তার মানে, কোনোভাবে তাদের ঠেকিয়ে রাখতে পারলে তারা সারা জীবন ভালো থাকবে। তবে এ-ও মনে রাখতে হবে কিছুসংখ্যক রোগী রয়েছে, যারা বারবার আত্মহত্যার চেষ্টা করে ও করবে। এরা খুবই ঝুঁকিপূর্ণ এবং তাদের অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার আওতায় রাখতে হবে। ডিপ্রেশন সবকিছু দুমড়েমুচড়ে, পিষে একাকার করে ফেলে। তাই সে সময় জীবনদৃষ্টি খুবই সীমিত ও একপেশে হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও একাকী মনে করে। কিন্তু আমাদের প্রসারিত ও বিস্তৃত হতে হবে। অশান্তি, কষ্ট, হতাশা, ব্যর্থতা ঢেউয়ের মতো জীবনে আসবে, আবার চলেও যাবে। যখন সে ঢেউ উত্তুঙ্গ হয়, আমাদের সে চূড়ায় সওয়ার হয়ে ভেসে থাকার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যখন নিচ থেকে নিজেকে চূড়ায় উঠিয়ে আনতে পারি, তার মানে আমরা অধিকতর শক্তিশালী এবং আমরা আরও বেশি শক্তিশালী হব, যখন আমরা এই চড়াই-উতরাইয়ে একত্রে সংগ্রাম করব, লড়ব। ডা. মো. তাজুল ইসলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক[] | 8 |
সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের মধ্যপাড়ায় ঝড়ে পড়ে যাওয়া বটগাছ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে যাওয়া সেই গাছটির ডালপালা কাটার পর আবার উঠে দাঁড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে ওই গ্রামের একটি মহল মাজার তৈরি করে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। এ যেন সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু' উপন্যাসের মতোই প্রতারণার এক ফাঁদ।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ঈদুল ফিতরের একদিন আগে কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয় পুরো এলাকা। ওই দিনের ঝড়ে একটি বিশাল আকৃতির বট গাছ উপড়ে যায়। এর কয়েক দিন পরে গাছটি বিক্রি করে দেন মালিক। গাছের ব্যাপারী শ্রমিক দিয়ে ডালপালাও কেটে চলে যান। এরপর আজ শনিবার সকালে গাছটি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, ডালপালা ছাঁটা গাছটি দাঁড়িয়ে আছে। ওই স্থানে স্থানীয়রা বাঁশের বেড়া দিয়ে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। টাকা তোলার জন্য জায়নামাজ বিছিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ টাকা পয়সা দিতে শুরু করেছেন। ঘটনাটি দেখতে আশপাশের এলাকা থেকে এসে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন।এ নিয়ে স্থানীয় জলিম উদ্দিন বলেন, 'ফজরের নামাজ পইড়া যাওয়ার সময় দেহি গাছ শুইয়াই আছে। পরে ৭টার সময় দেহি কয়েক মিনিটের মধ্যে খাঁড়া হয়া গ্যাছে। জায়নামাজ পাইরা দিছি। টাকা তুইলা জুম্বাত দিমু।' ঘটনাটি দেখতে আসা আলমপুর গ্রামের সোহাগ মিয়া জানান, 'শুনেছি এখানে পড়ে যাওয়া বট গাছ নিজে নিজেই দাঁড়িয়ে গেছে। অলৌকিক এই ঘটনা দেখতে এসেছি।'গাছটির মালিক শিবলু রহমান বলেন, ৭ হাজার টাকায় গাছ বিক্রি করে দিয়েছি। কাটাও শুরু করেছিল ব্যাপারী। হঠাৎ আজকে সকালে গাছটি দাঁড়িয়ে গেছে। গাছটির চারদিকে বাঁশের বেড়া দিয়ে লাল পতাকা টানিয়ে দিয়েছি। এ বিষয়ে ওই এলাকার মুফতি আবু বকর সিদ্দিক বলেন, 'গাছটির আগার চেয়ে গোড়ার ওজন হয়তো বেশি ছিল। তাই পূর্বের অবস্থায় দাঁড়িয়ে গেছে। বিষয়টিকে পুঁজি করে মাজার তৈরি করা একটি বেদাত কাজ। এখানে জায়নামাজ বিছিয়ে টাকা তুলে মসজিদ দেওয়া নাজায়েজ।'স্থানীয় ইউপি সদস্য কেএম আনোয়ার হোসেন জানান, 'ঘটনা শোনার পরে আমি এখানে এসেছিলাম। গাছের গোড়ায় ওজনের পরিমাণ বেশি ছিল তাই দাঁড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে যাতে এলাকায় বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখছি।'এ নিয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, লোকমুখে ঘটনা শুনেছি। সরেজমিন খোঁজ নিতে হবে। | 6 |
দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক উপস্থিত রাখা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চে। এক পর্যায়ে ওই বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি দিনের শুরুতে এজলাস ত্যাগ করেন। এর ফলে ব্যাহত হয় আদালতের বিচার কার্যক্রম। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী রবিবারের জন্য প্রকাশিত কার্যতালিকায় দেখা গেছে, বেঞ্চটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচার মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার (১৭ নভেম্বর) একটি মামলায় দুদকের আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের মাধ্যমে অবহিত হয়ে দুদকের সমন্বয়ক আবদুস সালাম ভার্চুয়ালি আদালতে যুক্ত হয়ে জানান, এ মামলায় নতুন আইনজীবীকে দায়িত্ব দেয়া হয়েছে। | 6 |
আগের নির্যাতনের ঘটনায় শাস্তি ও বিচার না হওয়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। আর কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশে হিন্দু নির্যাতনের পরিস্থিতি পূর্বের সব নির্যাতনের ইতিহাসকে ছাড়িয়েছে।আজ শনিবার সকালে সনাতন ধর্মাবলম্বীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ অভিযোগ করেছেন।তাঁরা দাবি করেন, দুর্গাপূজার সময় অস্থিরতা তৈরির জন্য কুমিল্লার মন্দিরের পূজামণ্ডপে ঘটনাটি ঘটানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। আটটি হিন্দু সম্প্রদায়ের সংগঠন এসব কর্মসূচি পালন করে।বাংলাদেশ হিন্দু মহাজোট এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জানিয়েছে, দেশে এর আগেও ধর্ম অবমাননার অজুহাতে নাসিরনগর, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর ও খুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কয়েক ডজন হামলার ঘটনা ঘটেছে। ওই সব ঘটনার বিচার ও শাস্তি না হওয়ার কারণেই দেশে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন হচ্ছে। তাঁদের কর্মসূচিতে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, একটি স্বার্থান্বেষী মহল দূরভিসন্ধিমূলকভাবে কুমিল্লার পূজামণ্ডপে ঘটনাটি ঘটিয়েছে। এরপর চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও বান্দরবানের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ভাঙচুর, আগুন দেওয়া, বাড়িঘরে হামলা, সনাতনীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে।মহাজোট বলেছে, এসব ঘটনায় শতাধিক পূজামণ্ডপ ধ্বংস করা হয়েছে। চাঁদপুরে দুজন, কুমিল্লায় একজন এবং নোয়াখালীতে চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে, অন্যথায় হিন্দু মহাজোট সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।আরেকটি মানববন্ধনে বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার বলেন, দেশে বর্তমান হিন্দু নির্যাতনের পরিস্থিতি ইতিহাসকে ছাড়িয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক সরকারের কাছে দেশের মানুষ এটি আশা করে না। মানববন্ধন থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ভিন্ন ভিন্ন নির্যাতন বন্ধ করা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, হিন্দু বাড়ি-ঘরের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একই সময়ে পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু ছাত্র জোট, শারদাঞ্জলি ফোরাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট এবং জাগো হিন্দু পরিষদ। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন। সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কিভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কিভাবে হতে পারে, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার। শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে। শেখ হাসিনা রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে। ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশীদের আরও সহজে পরিসেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসি-র পাশে একটি নতুন ভবনে খোলা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অন্যান্যের মধ্যে বিএইচসিতে উপস্থিত ছিলেন। | 6 |
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।বিবৃতিতে বলা হয়েছে, আরডার্নের দেহে করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। তিনি আগামী সাত দিন নিজ বাড়িতে 'আইসোলেশনে' থাকবেন।গত রোববার জেসিন্ডা আরর্ডানের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের 'করোনা পজিটিভ' শনাক্ত হন। তখন থেকেই জেসিন্ডা আরডার্ন ঘরবন্দী অবস্থায় থাকতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গতকাল শুক্রবার তাঁর মৃদু উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে 'পজিটিভ' শনাক্ত হন তিনি। করোনা শনাক্ত হওয়ার একটি ছবিও তিনি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী সোমবার ও বৃহস্পতিবার সংসদে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন রয়েছে। সোমবার কার্বন নিঃসারণ কমানোর বিষয়ে সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা এবং বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আইসোলেশনে থাকার কারণে গুরুত্বপূর্ণ অধিবেশন দুটিতে যোগ দিতে পারবেন না জেসিন্ডা আরডার্ন।নিউজিল্যান্ড ২০২০ সালের প্রথম থেকেই করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। এ জন্য নিউজিল্যান্ডে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৯২ জন, যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। তবে গত মার্চ মাসে বিধিনিষেধ শিথিল করার পর দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে ৫০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।জেসিন্ডা আরডার্ন বলেছেন, 'এ সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সপ্তাহে দুটি জরুরি অধিবেশন হওয়ার কথা রয়েছে। কিন্তু অধিবেশন দুটিতে আমি থাকতে পারছি না বলে খারাপ লাগছে।' | 3 |
গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। প্রধান অতিথি অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং মার্চ পাস্ট উপভোগ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদের এ মৌলিক প্রশিক্ষণে ১২৪০ জন অংশগ্রহণ করেন। পরে সেরা তিনজনের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
নির্ধারিত সময়ের অনেক আগেই ৪০টি উন্নত প্রযুক্তির লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সরবরাহ করার আশ্বাস দিল যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল। আগামী বছরের মার্চ থেকে পরের বছরের ফেব্রুয়ারির মধ্যে এগুলো বাংলাদেশকে সরবরাহের কথা রয়েছে। সে সময় মন্ত্রীর অনুরোধে প্রগ্রেস রেল কর্মকর্তারা এমন আশ্বাস দিয়েছেন। এছাড়াও মন্ত্রীকে লোকোমোটিভ তৈরির কাজের অগ্রগতিও দেখানো হয়। উল্লেখ্য, প্রগ্রেস রেলের আমন্ত্রণেই শিকাগোতে তাদের লোকোমোটিভ কারখানা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী।
শিকাগো থেকে নিউইয়র্কে ফিরে ১৭ জানুয়ারি শুক্রবার এসব তথ্য জানান রেলমন্ত্রী। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে মন্ত্রী কনস্যুলেটে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সাথে কুশল বিনিময়কালে আরো উল্লেখ করেন, বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে যাত্রীসেবার মানোন্নয়নেও মনোযোগ দেওয়া হয়েছে। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তার সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। মন্ত্রী আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরও বেশি করে বিনিয়োগের জন্য তিনি প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জনসমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান।
মন্ত্রী সুজন প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। যথাযোগ্য মর্যাদায় 'মুজিব বর্ষ' পালনসহ বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মন্ত্রী কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং কনস্যুলেটের কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এসময়, কনসাল জেনারেল নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা 'মুজিব বর্ষ' পালনের জন্য গৃহীত কর্মসূচী সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সাদিয়া বলেন, জাতির পিতার আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের মাঝে সঞ্চারিত করার প্রয়াস অব্যাহত থাকবে।
মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েকজন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন। বিডি প্রতিদিন/কালাম | 4 |
করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ২৮৯ জন; যা আগের দিনের তুলনায় ৪২ হাজার ৮৭৪ জন কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭০০ জন; যা আগের দিনের তুলনায় ৪৯১ জন কম।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ১৬১ জন। আর মারা গেছেন ৪১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ৩৩ হাজার ৯৩৯ এবং মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৭০৮ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৩ জন এবং শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৭২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৭৭ হাজার ৪৭৬। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮২।ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৬৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৪১ লাখ ৫ হাজার ৩৭৭ জনের।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। | 3 |
বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পাবেন বলে জেলেদের মনে স্বস্তি ফিরে এসেছে। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সাগরে মাছ শিকার ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।নিষেধাজ্ঞার সময় শেষ হলেই কক্সবাজারের সমুদ্র উপকূলের মোহনা ও ঘাটে নোঙর করা প্রায় ৭ হাজার মাছ ধরার ট্রলার সাগরে রওনা হবে। এ জন্য গতকাল রোববার সকাল থেকে বেশির ভাগ ট্রলারে জাল, রসদপাতি ও বরফ ভর্তি করে প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা।সরেজমিনে দেখা যায়, শহরের বাঁকখালী নদীর মোহনা ফিশারিঘাটে নোঙর করে রাখা ছোট-বড় হাজারো ট্রলারের জেলেরা সাগরে যেতে ঘাটে পৌঁছেছেন।জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০১৯ সাল থেকে বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বৃদ্ধিতে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে। এ ছাড়া ২০১১ সালের ৪ অক্টোবর থেকে ২২ দিন একই কারণে নিষেধাজ্ঞা মেনে চলতে হয় জেলেদের।জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেরা ট্রলার নিয়ে সাগরে রওনা হবেন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।জেলা ফিশিং বোট মালিক সমিতির তথ্যমতে, জেলার কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফের উপকূলে প্রায় সাত হাজার ছোট-বড় মাছ ধরার ট্রলার রয়েছে। এসব ট্রলারে লক্ষাধিক মাঝি-মাল্লা রয়েছে।এর মধ্যে বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কিছু কিছু এলাকায় উপকূলের কাছাকাছি ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে দুজন জেলে।জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইলিশ শিকার, পরিবহন ও বিপণনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছেন।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, ইলিশের প্রজননকালে সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকায় মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। এতে সবাই সুফল পাবে। | 6 |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া এক নবজাতককে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। সিজারিয়ান অপারেশনের ২৬ হাজার টাকার বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় সন্তানকে বিক্রি করে দেওয়া হয়। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি যান তাঁরা।গত ২৬ জানুয়ারির ঘটনাটি গতকাল বৃহস্পতিবার জানাজানি হয়।মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের দিনমজুর মো. আলমের স্ত্রী তামান্না বেগম গত ২৬ জানুয়ারি ছেংগারচর পালস এইড হাসপাতালে সন্তানের জন্ম দেন। সেখানে সিজারিয়ান অপারেশনে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়। ২৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে রিলিজের সময় ক্লিনিকের বিল আসে ২৬ হাজার টাকা।ওই টাকা পরিশোধ করার সামর্থ্য ছিল না তামান্না বেগমের। এ অবস্থায় ছেংগারচর বাজারের কাউসার নামের এক ব্যবসায়ীর মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন। কিন্তু সন্তান বিক্রির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মা। অসুস্থ অবস্থায় প্রতিদিন কাঁদছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার তিনি সেলাই কাটাতে এলে ঘটনাটি জানা যায়।তামান্না বেগমের দাবি, 'সিজারের পরপরই হাসপাতালের ম্যাডাম বাচ্চা বিক্রি করতে বলে। তাঁরাই লোক ঠিক করে ৫০ হাজার টাকায় বাচ্চা বিক্রি করে দেন। কাউসার নামে যে ব্যক্তির মাধ্যমে বাচ্চা বিক্রি হয়েছে, তাঁকেও আমি চিনি না। আমি আমার বাচ্চা ফিরে পেতে চাই।'তবে হাসপাতালের ব্যবস্থাপক লিমন সিকদার বলেন, 'সিজারিয়ান অপারেশন আমাদের এই হাসপাতালে হয়েছে। কিন্তু বাচ্চা বিক্রির বিষয়টি আমাদের জানা নেই।'মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এ বিষয়ে বলেন, অভিযোগ পেলে শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রদেশের কেচ জেলায় সন্ত্রাসী হামলায় সেনা নিহতের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গল ও বুধবার রাতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত ও কয়েকজন আহত হন। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নিহত হন ১০ সেনা। হামলার পর নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। দেশটির সামরিক বাহিনী আরও জানায়, যেকোনো মূল্যে দেশের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূলে সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে জানুয়ারির শুরুতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলায় এক সেনাসদস্য নিহত হয়েছিলেন। ৫ জানুয়ারি একই প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে দুই সেনা ও একাধিক সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনা অভিযানে সেনাবাহিনীর চারজন সদস্য নিহত হয়েছিলেন। | 3 |
গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) পরিচয়ে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান। তবে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ৩ লাখ টাকা, ৩টি মোবাইল সেট ও ৭টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তার প্রতারক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মো. রুশমত আলীর ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওসমান নিজেকে কালীগঞ্জ, পূবাইল, টঙ্গী, কোনাবাড়ি ও শ্রীপুরসহ গাজীপুরের বিভিন্ন থানাসহ নরসিংদীর পলাশ থানার ওসি এবং ওসি (তদন্ত) হিসেবে মিথ্যা পরিচয় দিত। ওইসব কর্মকর্তাদের নাম পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী, ধনার্ঢ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের মোবাইলে ফোন করত। গ্রামের বাড়িতে নিজ উদ্যোগে একটি মাদ্রাসা নির্মাণ চলছে সেখানে কিছু টাকা দরকার বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আর স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ওসমান এসব টাকা বিকাশের মাধ্যমে নিতেন। সূত্র আরো জানায়, সম্প্রতি সে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলামের নাম ভাঙিয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি ধরা পড়লে, মোয়াজ্জেম হোসেন অর্থ আত্মসাতের অভিযোগে ওসমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে কালীগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ আধুনিক প্রযুক্তি (মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে) ব্যবহার করে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জিএমপি'র পূবাইল থানার মীরের বাজারের (মাজুখান) রেলক্রসিং এলাকা হতে ওসমানকে গ্রেপ্তার করে। পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৭টি সীম কার্ড উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। | 6 |
সংবাদপত্র ও টিভি চ্যানেলের মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতারা। করোনা মহামারীর এই দুর্যোগময় পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের কোনো অজুহাত দিয়ে চাকরিচ্যুত বরদাস্ত করা হবে না এবং ইতোমধ্যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে পুনরায় প্রতিষ্ঠানের চাকরি দিতে বাধ্য করা হবে। সোমবার (২৫ মে) রাজধানী ঢাকার কাওরান বাজার মোড়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন সমাবেশ এই হুঁশিয়ারি দেওয়া হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে'র সভাপতি কুদ্দুস আফ্রাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, করোনা মহামারী দুর্যোগকালীন এই সময়ে যেসব গণমাধ্যমকর্মীদের বিভিন্ন অজুহাত দিয়ে চাকরিচ্যুত করেছেন তাদেরকে ওই প্রতিষ্ঠান পুনরায় চাকরি দিতে বাধ্য করা হবে হুঁশিয়ারি দেন। সারা পৃথিবীতে মানুষ যখন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয় আমাদের দেশের গণমাধ্যম মালিকরা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত। যেখানে মালিকরা গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সহযোগিতা করে আসবে, সেখানে তারা বিভিন্ন অজুহাত দিয়ে গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুত সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে যা মোটেও কাম্য ছিল না। ভবিষ্যতে এধরনের কোনো পদক্ষেপ নিলে আমরা আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে। ডিইউজে'র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন,সংবাদকর্মীদের বেতন বকেয়া রাখা ও খন্ডিত বোনাস প্রদানে কথিত মিডিয়া মোগল দের প্রতি ঘৃণা ও নিন্দা জানান। ডিইউজে'র যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,সাংগঠণিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ,বিএফইউজের সাবেক যুগ্মমহাসচিব অমিও ঘটক পুলক, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল আেরা উপস্থিত ছিলেন জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী প্রমুখ। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.