text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ ও বাকি সাত জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের চার জন, শেরপুর ও নেত্রকোনার দুই জন করে, জামালপুর ও গাজীপুরের একজন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ জন, গাজীপুর ও শেরপুরের একজন করে রোগী মারা গেছেন। ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭৮ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১২ হাজার ৪৮৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।
6
নানা আয়োজনে গোলাপগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও মো. গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।
6
কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে এর আগেও নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়েছিলেন মার্ক জাকারবার্গ। এবার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদপত্রে পুরো এক পাতা বিজ্ঞাপন প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। খবর ইকোনমিক টাইমসের। নিউইয়র্ক টাইমস,ওয়াশিংটন পোস্টসহ আমেরিকা ও বৃটেনের প্রধান দৈনিকগুলোতে গত রোববার এক পাতা বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চান জাকারবার্গ। জাকারবার্গের স্বাক্ষর করা বিজ্ঞাপনে বলা হয়, 'আপনার তথ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তা যদি না দিতে পারি তাহলে আপনাদের সেবা দেওয়ার যোগ্য নই আমরা। কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ফেসবুকের আস্থা নষ্ট হয়েছে।' ওই বিজ্ঞাপনে আরও বলা হয়, 'একজন বিশ্ববিদ্যালয় গবেষকের তৈরি করা কুইজভিত্তিক একটি অ্যাপের কথা আপনারা শুনেছেন। যে অ্যাপটি ব্যবহার করে ২০১৪ সালে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।এই ধরনের ঘটনা বিশ্বাসভঙ্গের শামিল। আমি দুঃখ প্রকাশ করছি, কারণ সে সময় আমরা কিছু করতে পারিনি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি।' ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেমব্রিজ অ্যানালিটিকা এসব অভিযোগ অস্বীকার করেছে।
11
'তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না' শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যা প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহর সই করা এই প্রতিবাদপত্রে বলা হয়, তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বিএনপি এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী। প্রতিবাদে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'ফরমায়েশি রায়ে' আটক করার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সরকারের অব্যাহত চক্রান্তের পরও সফলভাবে নেতৃত্ব দিয়ে দলের ঐক্য ও সংহতি অটুট রেখেছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকসহ সব পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এমনকি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। সর্বস্তরের নেতাদের মতামতের প্রতিফলন ঘটছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত ও কার্যক্রমে। তাঁর নেতৃত্বের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগরীর কমিটির নেতৃত্ব নির্বাচন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে করেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে জেলা, উপজেলাসহ সব ইউনিটের নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পছন্দমতো কমিটি গঠনের বিষয়টি একেবারেই অমূলক ও মনগড়া। দলে নবীন-প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই। তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে। প্রতিবাদপত্রে বিএনপি বলছে, আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যেও বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। কোনো অপপ্রচার চালিয়ে তাঁর নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ কিংবা রাজনীতি থেকে 'মাইনাস' করতে পারবে না। এক-এগারোর অনৈতিক সরকার চেষ্টা করেও তা পারেনি। বিএনপির দাবি, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে বিতর্কিত ও দুর্বল করতে ক্ষমতাসীনেরা পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে; যাতে নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনগণের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। প্রথম আলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে কাল্পনিক ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ অনভিপ্রেত ও দুঃখজনক। এ ছাড়া পৃথকভাবে প্রথম আলোর প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দল। এই সংগঠনগুলোও প্রথম আলোর প্রতিবেদনকে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের এবং গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির সাংগঠনিক অবস্থা এবং এর নেতৃত্ব কোন জায়গায় আটকে আছে, সে বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সাংগঠনিক বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু ঘটনাও উল্লেখ করা হয়েছে। পেশাদারত্বের সঙ্গে প্রতিবেদনের তথ্য-উপাত্ত উপস্থাপন এবং দলের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে।
9
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বড় বড় টেক জায়ান্টরা তাদের বিভিন্ন সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাচ্ছে। ফেসবুক তার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। স্যামসাং, হুয়াওয়ে, ভিভো প্রভৃতি স্মার্টফোন কোম্পানি তাদের ক্যামেরা প্রযুক্তিতে ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা।অ্যাপল তার প্রসেসর ডেভেলপমেন্টে ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগল তার সার্চ ইঞ্জিন আর ইউটিউবে ব্যবহার শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিনিয়তই এ সংক্রান্ত নানারকম খবর মানুষের সামনে পরিবেশন করছে। যেমন সম্প্রতি বিবিসি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম এআই সিস্টেম তৈরি করেছে গুগলের মালিকানাধীন লন্ডন এআই ল্যাব ডিপমাইন্ড, ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং যুক্তরাজ্যে আবহাওয়া গবেষণায় নিয়োজিত সরকারি সংস্থা মিটিওরোলজিকাল অফিসের গবেষকেরা। এই সিস্টেমের নাম 'নাওকাস্টিং সিস্টেম'। জলবায়ু পরিবর্তনের কারণে প্রচলিত পদ্ধতিতে আবহাওয়ার সঠিক ভবিষ্যদ্বাণী করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে অনবদ্য ভূমিকা রাখবে এই কৃত্রিম প্রযুক্তিভিত্তিক সিস্টেমের ব্যবহার।এদিকে রয়টার্সের মাধ্যমে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একাধিক নতুন সার্চ ফিচার আনছে গুগল। ভবিষ্যতে কোনো কিছু সার্চের সময় ছবি, ভিডিও ও টেক্সট একত্রে জুড়ে দিতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই সার্চ প্রযুক্তিটি ইন্টারনেটের সবচেয়ে বড় স্ট্রিমিং সাইট ইউটিউবের ভিডিওতেও অনুসন্ধান চালাতে পারবে। এভাবে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।অন্যদিকে ম্যাসেজিং প্রক্রিয়াকে গতিশীল করছে ফেসবুকের ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। আর প্রসেসরের গতি অনবদ্যভাবে বাড়িয়ে চলেছে অ্যাপলের কৃত্রিম বৃদ্ধিমত্তাভিত্তিক নিউরাল ইঞ্জিন প্রসেসরগুলো।এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে টেক জায়ান্টরা বিশ্বব্যাপী প্রযুক্তি ব্যবহারকারীদের জীবনে নিয়ে আসছে নানারকম চমক সৃষ্টিকারী পরিবর্তন।
11
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন-রাত জনগণের জন্যে কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।' আজ শুক্রবার সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, 'শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সব সুযোগ দিয়ে শেখ হাসিনা জনগণকে জনশক্তিতে পরিণত করেছেন। সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
নেত্রকোনার মদনে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হারেছ মিয়া (৬০) নামের এক কৃষক। তার মৃত্যুকে কেন্দ্র করে সেই পল্লী চিকিৎসক শাহজাহান খানের দিকেই অপচিকিৎসার অভিযোগ ভুক্তভোগীসহ স্থানীয়দের। হারেছ মিয়া উপজেলার মাখনা গ্রামের মৃত পাতার আলীর ছেলে। বুধবার উপজেলার নায়েকপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহজাহান খানের বাড়িতে চিকিৎসা নিতে যাওয়া কৃষক হারেছ মিয়ার কোনো এক সময় মৃত্যু হয়। পরে দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শাহজাহান খান একজন পল্লী চিকিৎসক। কিন্তু তিনি নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। তার ভুল চিকিৎসায় কৃষক হারেছ মিয়া মারা গেছেন। তার বিরুদ্ধে এলাকায় ভুল চিকিৎসার অগনিত অভিযোগ রয়েছে। কৃষক হারেছ মিয়ার স্ত্রী রওশন আক্তার বলেন, আমার স্বামী ধানক্ষেতে কীটনাশক দিতে সকালে হাওরে যায়। হাওর থেকে এসে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে নায়েকপুর গ্রামের শাহজাহান ডাক্তারের কাছে গেলে, মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করেন। পরে ডাক্তার পেটের ওপর উঠে পা দিয়ে চাপ দিলে, ভাত ও রক্ত বের হয় মুখ দিয়ে। তখন শরীর নাড়াছাড়া বন্ধ করে দিলে, মদন হাসপাতালে নিয়ে যাই। আমরা গরিব মানুষ। এর বেশি কিছু বলতে পারব না। মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হারেছ মিয়া মারা যান। পুলিশ আসছে, তারাই বিষয়টি দেখবেন। পল্লী চিকিৎসক শাহজাহান খান বলেন, মাখনা গ্রামের হারেছ মিয়া বিষ পান করে বুধবার সকালে আমার কাছে আসে। মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করেছি। পেট ভর্তি ভাত থাকায় পুরোপুরি নল ঢুকানো সম্ভব হয়নি। পা দিয়ে পেটে চাপ দেওয়ায় মুখ দিয়ে ভাত ও রক্ত বের হয়ে আসে। সে আমার ওখানে মারা গেলে বাড়িতে নিয়ে যেতে বলি। এখন লোকমুখে শুনছি, লাশ নাকি থানায় আছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, হারেছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের পক্ষে প্রচারে অংশ নেওয়া কর্মী, রোহিঙ্গা পাচার, পাসপোর্ট জালিয়াতি ও মাদক মামলার আসামিরা। এ ছাড়া কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নিয়েও অনেকেই কমিটিতে পদ পেয়েছেন বলেও অভিযোগ। এমনকি 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কখনো বিএনপির কার্যক্রমে অংশ নেবেন না' বলে ঘোষণা দেওয়া ব্যক্তিকেও দেওয়া হয়েছে পদ। প্রতিবাদে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন তৃণমূল বিএনপির কর্মীরা।দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদ খান সাতকানিয়া উপজেলা ও পৌরসভার কমিটির অনুমোদন দেয় গত ২০ এপ্রিল। কমিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তৃণমূলের কর্মীরা।জানা গেছে, ৩০ সদস্যের সাতকানিয়া উপজেলা যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে অনেকেই বিতর্কিত। আহ্বায়কের পদ পাওয়া জামাল হোসাইন একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচার মামলা রয়েছে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর পতেঙ্গা থানায় মামলাটি হয়।তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, গত ১৫ বছর বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে নেই। বরং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সখ্যের প্রমাণ আছে। গাড়ি ভাঙচুর মামলায় তিনি নিজেই বাদী হয়ে বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এমনকি গত বছর বিএনপির ২৩ জনের বিরুদ্ধে থানায় নাম জমা দেন তিনি। এ রকম গুরুতর অভিযোগের পরও তাঁকে পদ দেওয়ায় হতাশ তৃণমূল কর্মীরা।যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া লোকমান হাকিমের বিরুদ্ধেও আছে সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগ। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারে অংশ নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানেও যান তিনি।এ ছাড়া যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া আহমেদুল হক সিকদার গাড়ির লাইনম্যানের কাজ করেন। কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে। একই পদ পাওয়া শাহবুদ্দিন রাশেদও বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে ছিলেন না। বরং তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, ততদিন বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে যাবেন না। এরপরও তাঁকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে।কোনো দিন বিএনপির রাজনীতিতে অংশ না নিয়েও জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নূরুনবী, তারেকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ার অভিযোগ রয়েছে। এলডিপি করা হাজি ছামাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আরেক নেতা দিদার হোসেন ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।পৌরসভার কমিটিতেও একই অভিযোগ রয়েছে। আহ্বায়কের পদ পাওয়া শওকত আলী চৌধুরী গত ১৫ বছর বিএনপির কোনো কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ। যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন মো. জাহেদ মাদক মামলার আসামি। তিনি ২০০৫ সালে হেরোইন মামলা ও ২০১৮ সালে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।এ ছাড়া সদস্যসচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকও কোনো দিন বিএনপির কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রফিক তার ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণা করতে দেখা গেছে।অভিযোগের বিষয়ে জানতে জামাল হোসাইনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। এ ছাড়া অন্যদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এগুলো তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় যাঁকে আহ্বায়ক করা হয়েছে; তিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। কোনো দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ ছাড়া উপজেলা ও পৌরসভায় যাঁদের পদ দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই কোনো দিন বিএনপি করতেন না। তাই এ কমিটি বাতিল করে এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে তৃণমূলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।
6
সাফের সাত বারের শিরোপা জয়ী তারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ফুটবল আসরের সর্বশেষ আসরেরও চ্যাম্পিয়ন। ২০১৫তে কোরালায় আফগানিস্তানকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার ভারতের। এবার ভারত তাদের মূল দল নিয়ে আসেনি। ইংলিশ কোচ স্টিফেন কনস্টান্টিন এসেছেন অনূর্ধ্ব -২৩ দল নিয়ে। এই দলও যে শ্রেষ্ঠত্বের দাবীদার সে ইংগিত তারা দিয়েছে 'বি' গ্রুপের প্রথম ম্যাচে। ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে তারা এখন সেমিফাইনালের পথে। অথচ এই শ্রীলংকার কাছে নীলফামারীতে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ সুজুকি কাপের একমাত্র ম্যাচে ভারত ৩৫ মিনিটে এগিয়ে যায়। থ্রু পাস থেকে বল পেয়ে পাম পায়ের প্লেসিং শটে গোল করেন মোহাম্মদ আশিক কুরুনিয়া। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুন। লালিয়ানজুলার নিরীহ গোছের ক্রসে পরাস্ত বলের ফ্লাইট মিস করা লংকার কিপার সুজন পেরেরা। বল তাকে বোকা বানিয়ে চলে যায় জালে। ৭১ মিনিটে ভারতের ফারুক হাজী কাশেমের শট ক্রস বারে লাগায় ব্যবধান বাড়েনি। অবশ্য তৃতীয় গোলের জন্য দায়ী থাকলেও লংকার কিপার বেশ কয়েকটি ভালো সেভ করেছন। তা না হলে আরো বড় ব্যবধানে জিততো আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য দিকে তেমন কিছুই করতে পারেনি দ্বীপ রাষ্ট্রটি। মালদ্বীপের বিপক্ষে পাকির আলীর শ্রীলংকার পরের ম্যাচ। সেমিতে যেতে ওই ম্যাচে জিততে হবে তাদের। আর ভারত গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে ৯ তারিখে মালদ্বীপের বিপক্ষে।
12
জগন্নাথপুরে মামলার সাক্ষী হওয়ায় ওই মামলার আসামি পক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন সাক্ষকারীর ছেলে মো. সুজন মিয়া (৩১)। গতকাল সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লহরী নোওয়াগাঁও গ্রামের খলিল উদ্দিনের সঙ্গে একই গ্রামের নুর মিয়া প্রায় দেড় মাস আগে তুচ্ছ ঘটনা নিয়ে এক মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে খলিল উদ্দিন বাদী হয়ে নুর মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় সাক্ষী ছিলেন আশক আলী। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নুর মিয়া। গত রোববার সকালে আশিক আলীর একটি গরু নুর মিয়ার বাড়িতে গেলে নুর মিয়ার পক্ষের সঙ্গে আশিক আলীর পক্ষের মারামারি হয়।এর জেরে রোববার সন্ধ্যায় আশিক আলীর ছেলে সুজন মিয়াকে নুর মিয়ার পক্ষের লোকেরা কিল ঘুষি মারেন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
6
নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে বাড়ি কিনতে ও বাড়ি বানাতে ঋণ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। এর তহবিল জোগাতে 'ব্র্যাক ব্যাংক এফর্ডেবল হাউজিং বন্ড' ছাড়া হবে। এই বন্ডে ৫ কোটি ডলার বা ৪২৮ কোটি টাকা (প্রতি ডলার মূল্য ৮৫ টাকা ৬৫ পয়সা) বিনিয়োগ পরিকল্পনার কথা প্রকাশ করেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বা আইএফসি। এই বন্ড ছাড়তে ও আইএফসির বন্ড কেনার অনুমোদন নিতে ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ব্র্যাক ব্যাংক। জানা গেছে, আবাসন খাতে ঋণ দিতে ৬০০ কোটি টাকার বন্ড ছেড়ে টাকা তোলার পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। অনুমোদন মিললে এটা হবে দেশের প্রথম আবাসন বন্ড। এর মধ্যে ৪২৮ কোটি টাকার বন্ড কিনবে আইএফসি। বন্ডের বাকি অর্থ অন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করবে ব্র্যাক ব্যাংক। এই বন্ডের সুদহার হবে সাড়ে ৫ শতাংশ। আর গ্রাহক পর্যায়ে আবাসন ঋণের সুদহার এর চেয়ে ১-২ শতাংশ বেশি হবে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর ও কিছু উন্নত জেলার জন্য এই ঋণ দেওয়া হবে। পরবর্তীকালে আরও প্রান্তিক পর্যায়ে এই ঋণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই এই ঋণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি। চাইলে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, 'ঋণের চাহিদা রয়েছে এমন নিম্ন ও মধ্যম আয়ের পরিবার রয়েছে ৮০ লাখ, যাদের কেউ ঋণ দিচ্ছে না। আমরা সেদিকে নজর দেব। সে জন্য বন্ড ছেড়ে টাকা তোলা হবে, যা আইএফসি কিনবে। চাইলে অন্যরাও কিনতে পারবে। এ জন্য সুদহার হবে বাজারের চেয়ে কম। ঋণের মেয়াদ হবে ১৫-২০ বছর।' আহসান এইচ মনসুর আরও বলেন, এই ঋণ প্রকল্প সফল হলে গ্রিন হাউজিং প্রকল্পে ঋণ দেওয়া হবে। সব ক্ষেত্রে লক্ষ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো, যারা ঋণের জন্য অপেক্ষা করছে।
0
কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া সংক্রান্ত সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ মার্চের মধ্যে এসব নথি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন মামলার পরবর্তী আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এর মধ্যে অবশ্য আরিফুল ইসলাম জামিন পেয়েছেন। অন্যদিকে মধ্যরাতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করা হয়। বিডি প্রতিদিন/আল আমীন
6
সংবাদপত্রশিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত নিউজপ্রিন্ট আমদানি পর্যায়ে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ ছাড়া নোয়াবের পক্ষ থেকে বর্তমান সংবাদপত্র প্রতিষ্ঠানের ওপরে আরোপিত সাড়ে ৩২ শতাংশ করপোরেট কর কমিয়ে ১২ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। আজ বুধবার আগামী অর্থবছরের (২০২১-২২) জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান বাজেট আলোচনায় অংশ নিয়ে নোয়াব নেতারা এ দাবি জানান। নোয়াবের পক্ষে দাবিগুলো উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ও সমকাল-এর প্রকাশক এ কে আজাদ। নোয়াবের দাবি, করোনার কারণে এক বছর ধরে সংবাদপত্রশিল্প ধুঁকছে। প্রচারসংখ্যা কমে গেছে। অনলাইনে ভার্চ্যুয়াল উপায়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, সংবাদপত্রের মূল কাঁচামাল হলো কাগজ। কিছু শিল্পের মূল কাঁচামালের ওপর শূন্য শুল্ক আছে। কিন্তু সংবাদপত্রের কাঁচামাল কাগজের ওপর ৫ শতাংশ শুল্ক দিতে হয়। এর পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম করসহ সব মিলিয়ে ৩০ শতাংশ কর দিতে হয়। করোনার কারণে এখন সংবাদপত্র প্রকাশের খরচ মেটানো অসাধ্য হয়ে পড়েছে। নোয়াবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, 'করোনা সংবাদপত্রশিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে আমরা এনবিআরের সহায়তা চাই।' তিনি কাগজের আমদানি শুল্ক ও করপোরেট কর কমানোর দাবি জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন নোয়াব সদস্য ও সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবির, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। নোয়াবের দাবিদাওয়া সম্পর্কে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'নোয়াবের প্রস্তাবগুলো পর্যালোচনা করে যৌক্তিক হলে বিবেচনার চেষ্টা করা হবে। কাগজের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। যখন শুল্ক বসানো হয়, তখন স্থানীয় শিল্পকে রক্ষার বিষয়টিও মাথায় রাখতে হয়। এ দেশে কয়েকটি কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। আমার জানা নেই, তারা মানসম্পন্ন কাগজ উৎপাদন করতে পারে কি না।' একই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) বাজেট প্রস্তাব দেয়। অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল বাবু সংবাদপত্রের মতো টিভি চ্যানেলকেও শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান। তিনি বলেন, বর্তমানে টেলিভিশন প্রতিষ্ঠানকে বিভিন্ন পর্যায়ে ১০ শতাংশ উৎসে কর দিতে হয়। কিন্তু পরে তা করপোরেট করের সঙ্গে সমন্বয় করা যায় না। অনুষ্ঠানে এনবিআর সদস্য মাসুদ সাদিক, আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
0
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৫৭ হাজার ১২০ পিস ভারতীয় পাতার বিড়িসহ মো. সাদিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর ঘাট এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা।গ্রেপ্তার হওয়া সাদিকুল ইসলাম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন বাঙালিপাড়া মো. আলতামাজ উদ্দিনের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল আজ সকাল পৌনে ১০টার দিকে দিয়ার ধাইনগর ঘাটের জনৈক শহিদুল ইসলামের আমবাগানে অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
6
নাটোরের বড়াইগ্রামে একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উত্তরপাড়া গ্রামে খদেমুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে। বন বিভাগ প্রাণীটিকে মেছো বিড়াল বললেও গ্রামবাসীর দাবি এটি মেছো বাঘ।প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন বলেন, আগ্রাণ উত্তরপাড়া গ্রামে মফিজ উদ্দিনের (৫৫) বাড়ির সামনে মেছো বিড়াল ঘোরাফেরা করতে দেখা যায়। আমবাগানের বেড়ার সঙ্গে মেছো বিড়ালটি আটকে যায়। এ সময় মফিজ উদ্দিনের ও তাঁর ছেলে শাহাদত হোসেনসহ ১২ থেকে ১৫ জন মেছো বিড়ালটি পিটিয়ে হত্যা করে।মেছো বিড়ালটি হত্যার বিষয়ে জানতে চাইলে মফিজ উদ্দিন বলেন, 'আরও একটি মেছো বাঘ এলাকায় আছে। এলাকায় এমনিতেই শিয়ালে অত্যাচার করে। তাই শিয়াল মনে করে মেছো বাঘ মেরেছে জনগণ।'বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, মেছো বিড়ালটি হত্যার বিষয়ে আইন অনুযায়ী নিয়মিত মামলার সুযোগ নেই। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির আজকের পত্রিকাকে বলেন, এটি মেছো বিড়াল। প্রাণীটি হত্যা বন্ধে জনগণকে সচেতন হতে হবে।
6
ঋণ নেওয়ার পর পরিশোধ না করায় ২০১৭ সালে জুয়েল ট্রেডার্সের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে ঢাকা ব্যাংক। ওই মামলায় সমন জারির পর বিবাদী পক্ষের লিখিত জবাবের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য আইনজীবী ভাস্কর রায় চৌধুরীকে মধ্যস্থতাকারী নিযুক্ত করে আদালত। এরপর মধ্যস্থতাকারী ফয়সালামূলক বৈঠকের জন্য ১০ দফায় ডাকলেও বিবাদী পক্ষ হাজির হয়নি। পরে মধ্যস্থতায় ব্যর্থ হয়ে আইনজীবী ভাস্কর রায় চৌধুরী আদালতে প্রতিবেদন দাখিল করেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের আইনজীবী তৌহিদুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'ফয়সালামূলক বৈঠকে মামলাটি নিষ্পত্তি না হওয়ায় আমরা ৫ থেকে ৬ মাসের মতো পিছিয়ে গেছি। মধ্যস্থতা করার জন্যই এই সময়টা পার করতে হয়েছে। যদি বিকল্প বিরোধ নিষ্পত্তির এই পর্যায়টা না থাকত, তাহলে ৬ মাসে মামলাটি ওয়ারেন্ট জারির পর্যায়ে চলে যেত।' প্রতিষ্ঠানটির কাছে ঢাকা ব্যাংকের ১ কোটি ১২ লাখ টাকা ঋণ আছে বলে জানান এই আইনজীবী।অর্থঋণ আদালত আইন ২০০৩ সালের পঞ্চম অধ্যায়ে ফয়সালামূলক বৈঠক ও মধ্যস্থতার মাধ্যমে বিকল্প বিরোধ-নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।আইনের ২১ ধারায় বলা আছে, অর্থলগ্নি প্রতিষ্ঠানের দায়েরকৃত সুদসহ ঋণ আদায়ের মামলায় বিবাদী পক্ষ লিখিত বক্তব্য পেশ করার পর অর্থঋণ আদালতের পরিচালনাকারী জজ ওই মামলার পরবর্তী সব কার্যক্রম স্থগিত রেখে ফয়সালামূলক বৈঠক ডাকবেন। তাতে মামলার পক্ষগুলো এবং তাঁদের আইনজীবী ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফয়সালা বা নিষ্পত্তিমূলক বৈঠক গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে। এমন বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলো কোনো সমঝোতায় পৌঁছালে সমঝোতার শর্তাবলি উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলো একটি চুক্তি স্বাক্ষর করবেন। উপস্থিত আইনজীবী ও প্রতিনিধিরা তা সত্যায়িত করবেন। এই চুক্তির ভিত্তিতে আদালত একটি আদেশ বা ডিক্রি জারি করবেন।আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি বাধ্যতামূলক করায় অর্থঋণ আদালতের প্রতিটি মামলায় এই পর্যায়টিকে অনুসরণ করতে হয়। মামলায় সমন জারির পর বিবাদী লিখিত জবাব দেওয়ার পর বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করে আদালত। দুই পক্ষের সম্মতিতে একজন আইনজীবীকে মধ্যস্থতাকারী নিযুক্ত করার পর মধ্যস্থতা করার জন্য তাঁকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে মধ্যস্থতাকারী দুই পক্ষকে নিয়ে তিনি ফয়সালামূলক বৈঠক করেন। এরপর মধ্যস্থতায় আসলে আদালত সেটি প্রতিবেদন আকারে জানান। আর মধ্যস্থতায় না আসলে সেটিও প্রতিবেদনে উল্লেখ করেন।অর্থঋণ আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, আদালতে করা ৯৫ শতাংশের বেশি মামলায় ফয়সালামূলক বৈঠকে কোনো সমাধান হয় না। অধিকাংশ ক্ষেত্রে বিবাদী পক্ষ ফয়সালামূলক বৈঠকে হাজির হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে হাজির হলেও এমন শর্ত দেন, যেটি বাদীর গ্রহণ করা সম্ভব হয় না। যে কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগটি ভেস্তে যায়। পরবর্তী সময়ে আবারও বিচারিক নিয়মে মামলাগুলো নিষ্পত্তি করতে হয়।২০২১ সালে চট্টগ্রাম অর্থঋণ আদালত ১ হাজার ৪০০টির বেশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সময়ে ৮০০ থেকে সাড়ে ৮০০ মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। এসব মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু একটি মামলায়ও ফয়সালামূলক বৈঠকে সমাধান হয়নি।এ বিষয়ে জানতে চাইলে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ বলেন, 'গত এক বছরে ৮০০ থেকে সাড়ে ৮০০ মামলা নিষ্পত্তি হয়েছে। তবে একটি মামলাও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান করা সম্ভব হয়নি। প্রত্যেকটি মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান করার চেষ্টা হয়েছিল।'অর্থঋণ আদালতের আইনজীবী আল আমিন খান বলেন, 'আমাদের যখন আদালত থেকে মধ্যস্থতাকারী নিযুক্ত করা হয়, তখন আমরা দুই পক্ষকে বৈঠকে ডাকি। তাঁদের চিঠি দিয়ে বৈঠকের তারিখ এবং সময় জানিয়ে দিই। কিন্তু প্রায় সময় বিবাদী পক্ষ হাজির থাকে না। বসার জন্য কয়েক দফায় চিঠি দেওয়ার পরও তাদের কোনো রেসপন্স থাকে না। এমনকি তাদের আইনজীবীর কল পর্যন্ত রিসিভ করে না। আবারও কখনো হাজির হলে, এমন কিছু শর্ত দেন যেটি বাদী পক্ষ মানতে পারে না। আবার অনেক ক্ষেত্রে বাদী পক্ষও ছাড় দিতে চায় না। তখন বিকল্প বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয় না।'আইনজীবী আল আমিন খান আরও বলেন, 'আমি ৮ বছর ধরে অর্থঋণ আদালতে আইনজীবী হিসেবে কাজ করছি। দীর্ঘ এই সময়ে একটি মামলাও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান হয়েছে দেখিনি।'এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, 'অন্য আদালতে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা সুফল পাওয়া গেলেও, অর্থঋণ আদালতের ক্ষেত্রে এটি আরও ভোগান্তি বাড়িয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির কারণে মামলার বিচারকাজ দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি বাদী পক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। কারণ মধ্যস্থতাকারীর ফি তাদেরই বহন করতে হয়।'
6
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে। শুক্রবার মালির দক্ষিণে বুরকিনা ফাসোর সাথে সীমান্ত অঞ্চলে ওই সেনাঘাঁটিতে এই হামলা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, হামলায় আরো ৩৩ সৈন্য আহত হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে সাত সৈন্য নিখোঁজ রয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, সৈন্যদের পাল্টা আক্রমনে ৭০ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। হামলার জন্য কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে উগ্রবাদী আলকায়েদা ও আইএস উভয়ই তৎপর রয়েছে। সূত্র : আলজাজিরা
3
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি। বুধবার রাতে এক তিনি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। জেলেনস্কি দেশের নাগরিকদের রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। ফেসবুকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে ভয়ংকর প্রতিক্রিয়া পাবে। 'আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি', যোগ করেন জেলেনস্কি। এর পর তিনি বলেন, আমরা তাদের থামিয়ে দিয়েছি। জেলেনস্কি বলেন, রাশিয়ার যেসব সেনা আটক করা হয়েছে তারা আসলে 'জানেই না তারা কেন এখানে এসেছে' এবং শত্রুপক্ষের সেনারা 'রাশিয়ায় পালিয়ে যাচ্ছে'। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সেনারা 'বিভ্রান্ত শিশু' যারা মস্কোর নেতাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন। জেলেনস্কি কোনোটপ, বাশটাঙ্কা, এনারগোডার ও মেলিটোপোলের বাসিন্দাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে 'সামরিক অভিযানের' ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
3
পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলায় ৬ তলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ওই ভবন থেকে লোকজন সরিয়ে দিয়েছে। আটকে পড়া একজনকে উদ্ধার করা হয়েছে। ভবনটিকে সিলগালা করে দিয়েছেঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এই ভবনের পূর্বপাশের চারতলা অপর একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুলুটোলার ৪৭/২ নং তনুগঞ্জ লেনের ভবনটি আকস্মিক হেলে পড়ে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াতাড়ি ভবন থেকে নেমে যায়। কিন্তু আটকা পড়েন অসুস্থ এক ব্যক্তি। এ সংবাদ শুনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। রাজউকের চেয়ারম্যান এবং জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি সিলগালা করা হয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
6
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে একে একে সম্পর্ক ছিন্ন করছে পণ্য সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান (মার্চেন্ট)। গত দুই দিনে এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ইভ্যালির দেওয়া ভাউচারে তারা আর পণ্য সরবরাহ করবে না। কারণ, তারা ইভ্যালির কাছ থেকে পণ্যের দাম পাচ্ছে না। রঙ বাংলাদেশের পর পোশাকের ব্র্যান্ড জেন্টল পার্ক, ট্রেন্ডস, আর্টিসানসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান ইভ্যালির ভাউচারে পণ্য সরবরাহ না করার কথা তাদের গ্রাহকদের জানিয়েছে। এদিকে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের বকেয়া টাকার জন্য ইভ্যালির কার্যালয়ে ভিড় করছে। পাশাপাশি পণ্য ও অর্থ ফেরত না পাওয়া গ্রাহকেরাও রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়ে ভিড় শুরু করেছেন। তবে ইভ্যালির কার্যালয়টি বন্ধ রয়েছে। হটলাইন নম্বরেও ফোন করে কাউকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। এদিকে ইভ্যালিসহ ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সিআইডি। এর মধ্যে ধামাকা নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। পর্যায়ক্রমে অন্যগুলোর বিষয়েও একধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকায় ইভ্যালির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, কার্যালয়টি বন্ধ। দুটি নোটিশ ঝুলছে। অবশ্য সেগুলোতে কারও স্বাক্ষর ও তারিখ নেই। নোটিশে বলা হয়েছে, ইভ্যালির সশরীর গ্রাহকসেবা প্রদান বন্ধ থাকবে। অনলাইন গ্রাহকসেবা ও পণ্য সরবরাহ চালু থাকবে। কার্যালয়ে দায়িত্ব পালনকারী একজন নিরাপত্তা প্রহরী প্রথম আলোকে বলেন, সরকার বিধিনিষেধ শিথিল করলেও ইভ্যালির কোনো কর্মকর্তা অফিসে আসেননি। সরেজমিনে দেখা গেছে, অনেক গ্রাহক টাকা ও পণ্য না পেয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে ভিড় করছেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে তাঁদের ফিরতে হচ্ছে নিরাশ হয়ে। তাঁদেরই একজন মো. নাজমুল হুদা। তিনি প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের বিভিন্ন সময়ে এসি, মোটরসাইকেল, বৈদ্যুতিক পাখাসহ প্রায় ৫ লাখ টাকার পণ্যের ক্রয়াদেশ দিয়েছিলেন। পণ্য সরবরাহের সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো একটি পণ্যও পাননি। ৪৫ কার্যদিবস পার হওয়ার পর ইভ্যালির কার্যালয়ে ষষ্ঠবারের মতো এসেছেন নাজমুল হুদা। তাঁর অভিযোগ, এরই মধ্যে ইভ্যালির কাস্টমার কেয়ারে ফোন করে কয়েক হাজার টাকা খরচ করেছেন। কোনো সমাধান পাচ্ছেন না। ইভ্যালি কার্যালয়ে আসা গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা হটলাইনে ফোন করেও কোনো সাড়া পাচ্ছেন না। এমন অভিযোগের পর ইভ্যালির কাস্টমার কেয়ারে (০৯৬৩৮১১১৬৬৬) ফোন করেন এই প্রতিবেদক। ৬ মিনিট অপেক্ষার পরও কাস্টমার কেয়ারের কারও কাছে কলটি দেওয়া হয়নি। জানতে চাইলে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল গত রাতে প্রথম আলোকে বলেন, 'আমাদের কার্যালয় বন্ধ নেই। কলসেন্টার খোলা সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। পণ্য সরবরাহব্যবস্থাও চালু আছে। তবে করোনার কারণে কর্মীদের একটা অংশ বাসা থেকে কাজ করছেন।' কল সেন্টারে ফোন করে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে গ্রাহকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ হয়তো একটা নির্দিষ্ট সময়ে কাউকে পাননি। আর এটাকেই সাধারণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা অনুচিত।
0
ঢাকা: রাজধানীর কলাবাগানে চিকিৎসক কাজী সাবেরা রহমান লিপিকে (৪৭) রোববার দিবাগত মধ্যরাতে খুন করা হয়েছে। পরে সকালের দিকে তাঁর রুমের জাজিমে আগুন দিয়ে লাশ পোড়ানো চেষ্টা করা হয়। খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর তিনজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা করা হয়নি। লাশের ময়নাতদন্তের পর আজ বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ আজকের পত্রিকাকে বলেন, আমরা নিহতের স্বামীসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বাসার সাবলেট ভাড়াটিয়া কানিজ সুর্বণা, তাঁর ছেলে বন্ধু মাহাথির মোহাম্মদ স্পন্দন, বাসার দারোয়ান রমজান ও কাজের মহিলাকে আটক করেছিলাম। মঙ্গলবার রাতে কাজের মহিলাকে ছেড়ে দেওয়া হবে। বাকিদের আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে আজ দুপুরে ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। রোববার মধ্যরাতের দিকে তাঁকে হত্যা করা হয়। তার কয়েক ঘণ্টা পর আগুনে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ মাকসুদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্ট ও কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।গ্রিনরোডের বাসায় থাকেন নিহতের মা ও দুই সন্তান। সেই বাসার কেয়ারটেকার কবির হোসেন বলেন, স্থানীয় মসজিদের আছর নামাজের পর জানাজা হয়। পরে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। নিহতের সন্তানদের ব্যাপারে তিনি বলেন, বড় ছেলে তাজওয়ার আহমেদ কিছুটা স্বাভাবিক হয়েছেন। দুপুরে খাওয়া দাওয়া করেছেন। কিন্তু মেয়ে আনবার খাওয়া দাওয়া করছে না। নিহতের মায়ের ব্যাপারে তিনি বলেন, তার বয়স প্রায় ৭০ বছর। মেয়ের খুনের ঘটনার পর থেকে কথা বলছেন না। শুধু কান্নাকাটি করছেন। দুই ছেলে অস্ট্রেলিয়া থাকেন। একমাত্র মেয়ে দেশে ছিলেন। মেয়েকে হারিয়ে অনেকটাই নির্বাক হয়ে গেছেন।সাবেরার চাচাতো ভাই রেজাউল হাসান বলেন, ময়নাতদন্তের পর দাফন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এখন আমরা পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করব। আমরা প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। গোয়েন্দা পুলিশ এ ঘটনার জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।সাবেরা রহমানের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা রহমান। সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মৃতদেহের বুক থেকে নিচের সম্পূর্ণ অংশে পোড়া দগ্ধ। এ ছাড়া তার গলার বাম পাশে দুটি কাটা চিহ্ন, কানের নিচে, পিঠের মাঝ বরাবর তিনটি কাটা ও কোমর একটি কাটা চিহ্ন রয়েছে। ৩০ মে দিবাগত রাত এগারোটা থেকে ৩১ মে সকাল দশটার মধ্যে যেকোনো সময় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আটক মাহাথীর মোহাম্মদ স্পন্দনের বাবা খায়রুল আলম মুকুল বলেন, সকালে তাঁর ছেলে বাসায় নাস্তা করছিল। এ সময় কানিজ সুর্বণা ফোনে জানায় তার বাসায় আগুন লেগেছে। পরে তিনি দ্রুত একটি উবারের গাড়ি নিয়ে ওই বাসায় যান। বাসায় যাওয়া কিছুক্ষণ পরই তাঁর ফোনটি বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি তাকে আটক করা হয়েছে। মাহাথীরের আরেক আত্মীয় জানান, মাহাথীর নাটক ও মিউজিক ভিডিও বানান। সুর্বনা গান করে এবং মিউজিক ভিডিও এর মডেল হিসাবে কাজ করেন। সেখান থেকেই তাদের মধ্যে পরিচয়। খুন হওয়ার পরই খবর পেয়ে তিনি সেখানে যান।রাজধানীর কলাবাগানের ফার্স্ট লেনের ৫০ / ১ নম্বর বাসার তিন তলা থেকে সোমবার সকালে সাবেরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজিষ্ট হিসাবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী শান্তিনগরের একটি বাসায় থাকতেন। দুই সন্তান থাকতেন মায়ের কাছে। তিনি দুজন নারী সাবলেটসহ কলাবাগানের বাসায় গত জানুয়ারি থেকে থাকতেন।
6
নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণীতে এ ইশতেহার ঘোষণা করেন ফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। ইশতেহার পড়ে শোনান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ী হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে ফ্রন্ট। প্রতিশ্রুতির মধ্য রয়েছে- জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসনে কমিশন গঠন করা হবে,হত্যা ও গুম পুরোপুরি বন্ধ করা হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হবে। নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা হবে। পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। পুলিশ ও সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না। সরকারের দুর্নীতি তদন্ত করে বিচার করা হবে। জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। পিএসসি জেএসসি পরীক্ষা বাতিল করা হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১২ হাজার টাকা। প্রথম বছরে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হবে না। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
9
তাঁদের প্রথম দেখা ২০১২ সালে। আদনান আল রাজিবের পরিচালনায় 'রুচি ঝুরিভাজা'র বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন সিয়াম ও জোভান। সেই পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্বটা গাঢ় হয় আরও কিছুদিন পরে। জোভানের বাসার পাশে ছিল সিয়ামের কাজিনের বাসা। সেখানে প্রায়ই যেতেন সিয়াম। সেই আড্ডাতেই নিজেদের স্বপ্নের কথাগুলো জানাতেন দুজনে। জোভান বলেন, 'আমি ছোটবেলা থেকেই গিটার বাজাতে পছন্দ করি। আর সিয়াম ভালো গান গায়। আমি গিটার বাজাতাম আর ও গাইত। এভাবে যে কত সময় কেটেছে আমাদের!'সম্পর্কটা এতই গাঢ় ছিল যে একজন কোথাও অডিশনের খোঁজ পেলে আরেকজনকে জানাতেন। মডেলিংয়ের পাশাপাশি তাঁদের অভিনয়ের ক্যারিয়ারও শুরু হয়েছে একসঙ্গে। 'ইউনিভার্সিটি' ধারাবাহিকের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তাঁরা। দুজনেই দুটো চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কোনো কারণে সিয়াম তিন দিন শুটিং করে আর কনটিনিউ করেননি। প্রথম ধারাবাহিকেই জোভান পরিচিতি পান। এরপর তাঁদের একসঙ্গে কাজ হয় মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় 'নাইন অ্যান্ড আ হাফ' ধারাবাহিক নাটকে। সিয়াম বলেন, 'এই ধারাবাহিক আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। তখন আমরা তেমন পরিচিত মুখ ছিলাম না। বান্নাহ ভাই আমাদের নিয়ে রিস্ক নিয়েছেন। আমরাও নিজেদের কিছুটা হলেও প্রমাণ করতে চেষ্টা করেছি। সেই সময়টায় আসলে আমি ও জোভান অভিনয় নিয়ে আরও বেশি আলোচনা করতে পেরেছি। জোভান আর আমার সবচেয়ে বেস্ট সময় বলব এটি।'জোভান ও সিয়ামের একসঙ্গে খুব বেশি কাজ হয়নি। 'কখনো এ রকম নির্জন দুপুর আসে', 'টু লেট ব্যাচেলর', 'কালারস অব লাভ', 'ত্রিভুজ প্রেম' নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ দুজনকে একসঙ্গে পাওয়া গেছে 'মরীচিকা' ওয়েব সিরিজে। মাঝে সিয়ামের বাঁকবদল হয়। উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাজ্যে চলে যান। জোভান টেলিভিশন নাটকে নিজের পরিচিতি বাড়াতে থাকেন। পড়াশোনা শেষ করে দেশে ফিরলে সিয়াম নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ক্যারিয়ারে একের পর এক চমক আসতে থাকে। সিয়াম থিতু হতে থাকেন সিনেমায়। দূরত্বও বাড়তে থাকে। তবে সেটা মনের দূরত্ব নয়। সিয়াম বলেন, 'একটা সময় দুজনেই বেশ ব্যস্ত হয়ে পড়লাম। যদি বন্ধুত্ব থাকে, তাহলে তো ম্যাটার করে না প্রতিদিন দেখা হচ্ছে কি হচ্ছে না।'
6
"ওরা কয় আমি নাকি মরে গ্যাছি, তাইলে কিবাবে হাটছি? কতা কচ্ছি কি করে? আমার বয়াস তো এক শ' বছর হবি। আমার ছাওয়াল ইউনিয়ন পরিষদে গেছলো বয়স্ক ভাতার অনলাইন নিবন্ধন করতি। আসে কইলো তুমি আর বেঁচে নাই।'' কথাগুলো বলছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত গেন্দু মণ্ডলের স্ত্রী মোছাঃ গোলজান বিবি। তার জন্ম ১৯২৯ সালের ৫ এপ্রিল। ছেলে মধু মণ্ডল বলেন, বর্তমানে সরকারীভাবে শতভাগ বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে চেয়ারম্যানের কাছে মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করতে গেলে কম্পিউটারে না নেয়ার ফলে চেয়ারম্যান নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত। এখন আর কি করবো? নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার বলেন, মায়ের চেয়ে ছেলে ২৫ বছরের বড়, বাবার চেয়ে ছেলে চার বছরের ছোটসহ অসংখ্য অভিযোগ উঠেছে। মোছাঃ গোলাপজান বিবির বয়স্ক ভাতার নিবন্ধন করতে গেলে দেখতে পাই, তার তথ্য নেয় না। এ কারণে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি ভোটার তালিকায় তাকে মৃত দেখাচ্ছে। গত বুধবার বালিয়াকান্দিতে কম্পিউটার দোকান থেকে স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকার নিবন্ধন করতে গিয়ে মুহাম্মদ আনোয়ার হোসেন জানতে পারেন, তিনি মৃত। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মৃত আব্দুল জলিল মোল্যার ছেলে তিনি। বালিয়াকান্দি উপজেলার একটি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন আনোয়ার হোসেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন বলেন, তাকে দ্রুত আবেদন করতে বলুন। দ্রুত যাতে তার সমস্যাটি সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে। এর আগেও ১৩টি পাঠিয়েছি তাদের সংশোধন করে এনেছি। আবারো ৫-৬টি পাঠিয়েছি।
6
আইসিডিডিআরবিতে ১৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।পদের নাম: ফিল্ড অ্যাটেনডেন্ট।পদের সংখ্যা: ১৬টি।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।কর্মস্থল: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।বেতন: ১৬,২৯৫ টাকা।অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন (://../-/) এই ঠিকানায় গিয়ে।আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২২।সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট
1
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা কী করতেন? সোমবার সংবাদিকদের সময়সাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, মামুনুল হক সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ড করেছেন এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এগুলো দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। একইসঙ্গে ইসলামের জন্যও হুমকি স্বরূপ। মামুনুল হক হযরত মোহাম্মদ (সা.) কীভাবে ঠোঁট নাড়াতেন, সেটা তিনি অভিনয় করে দেখিয়েছেন। অর্থাৎ রাসুলকে (সা.) তিনি ব্যঙ্গ করেছেন। এ অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করতেন, তাহলে হেফাজতের নেতারা, যারা মামুনুল হকদের কথায় রাস্তায় নামেন, তারা কী করতেন? তিনি বলেন, মাওলানা শাহ আহমদ শফী সাহেব, যিনি হেফজতের আমীর ছিলেন, প্রায় শতবর্ষী মানুষ তিনি, তাকে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে অক্সিজেন টিউব দিয়ে রাখা হয়েছিল, হাসপাতালে নেওয়ার সময় সে অক্সিজেনটি খুলে দেওয়া হয়েছে। ডাক্তারদের তদন্তে বেরিয়ে এসেছে, তিনি হেনস্তার শিকারের কারণেই মৃত্যুবরণ করেছেন। আর এসবের নির্দেশদাতা হচ্ছেন মামুনুল হকরা। এসময় বিএনপি নেতা মির্জা আব্বাস প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, মির্জা আব্বাস ফেসবুক লাইভ আলোচনায় যে কথাটি বলেছেন, মুখ ফসকে আসলে সত্য কথাটি বেরিয়ে এসেছে। যখন দলের মধ্যে সমালোচনার সম্মুখীন হলেন, কেন সত্য কথাটা বলে দিলেন, তখন তিনি আবার তার বক্তব্যের দায় গণমাধ্যমের ওপর চাপানোর চেষ্টা করলেন। মির্জা আব্বাসকে বলব, ভবিষ্যতে আরও সত্য কথাগুলো বলে দেওয়ার জন্য। পাশাপাশি মুখ ফসকে সত্য কথাটি বলার জন্য মির্জা আব্বাসকে ধন্যবাদ জানাই। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত যত্ন সহকারে কাজ করছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে দায়িত্ব পালন করার সময় এটিও মাথায় রাখতে হবে, কেউ যেন অহেতুক হেনস্তার শিকার না হন।
6
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর কোলঝার থেকে শুরু করে বাইশপুকুর মনুহারা চর পর্যন্ত দুই কিলোমিটার মাটির রাস্তা ও দুইটি কাঠের সেতু স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। এতে ওই চরবাসীর চলাচলের পথ সুগম হল। বর্ষাকালে হাঁটু পানি থাকায় শিক্ষার্থী, বয়স্ক মহিলা ও রোগীদের সমস্যা হতো। তবে কাঠের ব্রীজ তৈরিহওয়ায় এখন এলাকাবাসী গাড়ি নিয়ে এপার ওপার যেতে পারে। বর্ষায় একমাত্র ভরসা এই কাঠের সেতু। সমাজ সেবক মো রবিউল ইসলাম শুকারু বলেন, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এই রাস্তা ও দুটি কাঠের সেতু তৈরি করেছি। এতে বাইশপুকুর মৌজার প্রায় তিনশ' পরিবার চলাচলে সুবিধা ভোগ করবেন এবং কৃষকেরা ফসল ঘরে তুলতে নানাভাবে উপকৃত হবেন। কৃষকেরা তাদের উৎপাদিত ফসলাদি বাজারে নিতেও অনেক কষ্ট করতো। তাই এ চরের মানুষের চলাচলের সুবিধার্থে এটি তৈরি করা হয়েছে। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
দেশে প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে আইটিকেন্দ্রিক ব্যবসার আকার। এভাবে বাড়তে থাকলে ২০২৩ সাল নাগাদ ব্যবসার পরিমাণ ২৬ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।আর সেখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ করে রাজস্ব সংস্থাটা যদি সব ই-কমার্সভুক্ত প্রতিষ্ঠানকে ভ্যাটজালের আওতায় নিতে পারে, তবে সেখান থেকে বছরে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব হবে। এনবিআরের নিজস্ব বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।বিশ্লেষণ থেকে জানা যায়, বর্তমানে কয়েকটি কোম্পানি ও প্রতিষ্ঠান ভ্যাট প্রদান করছে। এ জন্য কোম্পানিগুলোর যেমন রয়েছে ভ্যাট প্রদানে উদাসীনতা, ঠিক একইভাবে কর আদায়কারী সংস্থাটিরও রয়েছে কিছু সীমাবদ্ধতা।তবে সংস্থাটি স্বয়ংক্রিয় ভ্যাট আদায় পদ্ধতিসহ চালুর পাশাপাশি সব সীমাবদ্ধতা কাটিয়ে লক্ষ্য অনুযায়ী ভ্যাট আদায়ে কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি এক সমীক্ষায় বলেছে, গত অর্থবছরের আড়াই লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভাবনার মুখে মাত্র ৯৭ হাজার কোটি টাকা আদায় করতে পেরেছে এনবিআর কর্তৃপক্ষ।আরও জানা যায়, ২০২০ সালে বিশ্বে ই-কমার্সের ছয়টি ক্ষেত্রে বাণিজ্যের পরিমাণ ছিল ৩ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের জিডিপির তুলনায় প্রায় ১ হাজার গুণ বেশি। তা এশীয় অঞ্চলে ছিল ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ও দক্ষিণ এশিয়ায় ছিল ১৩০ বিলিয়ন ডলার। আর ২০২৩ সাল নাগাদ এ অনলাইন প্ল্যাটফর্মের আকার দাঁড়াবে প্রায় ৩ বিলিয়ন ডলারে।ঢাকা পশ্চিমের কমিশনার (কাস্টমস, ভ্যাট এক্সাইস ও ভ্যাট কমিশনারেট) সৈয়দ মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এনবিআর কর্তৃপক্ষ রাজস্ব বাড়াতে বেশ কিছু গবেষণা পরিচালনা করেছে। সেখানে কয়েকটি সম্ভাবনাময় খাত চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য খাত হলো আইসিটিভিত্তিক ই-কমার্স ও খুচরা ব্যবসা। সৈয়দ মুসফিকুর রহমান বলেন, ২০২৩ সালে আইসিটি খাতে ব্যবসার পরিমাণ দাঁড়াবে প্রায় ২৬ হাজার কোটি টাকা। স্বয়ংক্রিয় ভ্যাট আদায় পদ্ধতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারলে আইটি খাত থেকে আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব।একজন ই-কমার্সের ক্রেতা বা ভোক্তা দেশের পাশাপাশি বিদেশি প্ল্যাটফর্ম থেকেও পণ্য ও সেবা নেন উল্লেখ করে তিনি বলেন, 'বিশাল এ ক্ষেত্রটি পুরোপুরি ভ্যাটের আওতায় আনা হবে সামনের দিনের বড় চ্যালেঞ্জ। তবে এনবিআর যে পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে যাচ্ছে এবং প্রযুক্তিতে সমৃদ্ধি অর্জনের পথে ধাবমান রয়েছে এবং সে অনুযায়ী চলতে পারলে সামনের সব চ্যালঞ্জ মোকাবিলা করে লক্ষ্য অনুযায়ী ভ্যাট আদায় করতে সক্ষম হবে।'এনবিআরের অপর এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় দুই বছর দর-কষাকষির পর গত মে মাস থেকে অনাবাসী প্রতিষ্ঠানগুলো ভ্যাট নিবন্ধন শুরু করে।এ পর্যন্ত মোট সাতটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, গুগল এশিয়া প্যাসিফিক, আমাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট ও নেটফ্লিক্স। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (মূসক) তথা ভ্যাট দিয়েছে ফেসবুক। গত পাঁচ মাসে তার পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভ্যাট দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক গুগল এশিয়া প্যাসিফিক। ছয় মাসে প্রতিষ্ঠানটির দেওয়া ভ্যাটেরপরিমাণ প্রায় ৯ কোটি টাকা। আর আমাজনের দেওয়া ভ্যাটের পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
6
ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল ভারত। কয়েক যুগ ধরেই দলটির নেতৃত্বে রয়েছে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা। সম্প্রতি দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশাল হারের পর দলটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন ওঠে। কিন্তু সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।রোববার সন্ধ্যায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে নেতৃত্বে পরিবর্তনের দাবির মুখে সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী বৈঠকে দলের সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীকেই পুনরায় নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত হয়।এনডিটিভির ওই প্রতিবেদন বলা হয়, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা দলের সভাপতি পদে সোনিয়ার ওপরই আস্থা রাখছেন। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, 'কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীই আমাদের নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতের পদক্ষেপ নেবেন। আমরা সবাই তাঁর নেতৃত্বে আস্থাশীল।'কংগ্রেসের গোয়া রাজ্যের প্রধান দিনেশ গুন্ডু রাও বলেন, 'তিনিই (সোনিয়া গান্ধী) দলের সভাপতির দায়িত্ব পালন করবেন। পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কীভাবে দলীয় বিষয়গুলো এগিয়ে নেব এবং কীভাবে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেব সে বিষয়ে আলোচনা হয়েছে।'তবে সোনিয়ার দলীয় প্রধান হওয়া নিয়ে আপত্তিও রয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের কেন্দ্রীয় নেতা অশোক গেহলটের মতে, 'রাহুল গান্ধীর কংগ্রেসের প্রধান হওয়া উচিত। বিগত তিন দশক ধরে, গান্ধী পরিবারের কেউ প্রধানমন্ত্রী বা মন্ত্রী হননি। ফলে, এটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যে-গান্ধী পরিবারের কোন ব্যক্তি কংগ্রেসের ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ।'তবে সভাপতি পদের বিষয়ে সিদ্ধান্ত হলেও দলের অন্যান্য পদগুলো নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে দলটির নেতারা জানিয়েছেন শিগগিরই এই বিষয়ে দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি 'চিন্তন শিবির' বা আয়োজন করা হবে। যেখানে দলীয় অন্যান্য পদগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
3
বুড়িচংয়ের ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে খালি রেজুলেশন স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সঠিক প্রার্থী বাছাই করা না হলে ব্রাহ্মণপাড়ার নির্বাচনের মতো বুড়িচংয়েও ভরাডুবির শঙ্কা করছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা।উল্লেখ্য, অতীতের সব ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল কাউন্সিলরদের ভোটে প্রার্থী নির্ধারণ করা হলেও ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে তা মানা হয়নি। ফলে ৮ ইউপির মধ্যে ৬ টিতেই আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়। এর মধ্যে ৩ টিতে জামানত হারিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। বুড়িচংয়ের নির্বাচনেও একই আশঙ্কা করা হচ্ছে।আওয়ামী লীগের প্রবীণ নেতা বিষ্ণু কুমার ভট্টাচার্য বলেন, অতীতের সকল নির্বাচনে ইউনিয়ন পর্যায়ের তৃণমূল কাউন্সিলরদের ভোটে প্রার্থী নির্ধারণ করা হলেও এবার ভিন্নতা দেখা গেছে। প্রার্থীর নাম ছাড়া খালি রেজুলেশনে স্বাক্ষর নেওয়া হচ্ছে। ফলে তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী নির্ধারিত হওয়ার আশঙ্কা রয়ে গেল। এভাবে প্রার্থী নির্ধারণ করলে নৌকার ভরাডুবির শঙ্কা থেকেই যায়।আরেক প্রবীণ নেতা আবদুর রশিদ বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার পুনরাবৃত্তি না ঘটাতে চাইলে, তৃণমূলের মতামত ও প্রবীণ-অভিজ্ঞ নেতাদের পরামর্শে প্রার্থী নির্ধারণ করতে হবে। তা ছাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটিতে অযোগ্য লোকজন বসে আছে। তাঁদের না সরালে নৌকার ভরাডুবির আশঙ্কা থেকে যায়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বলেন, প্রার্থী নির্ধারণের লক্ষ্যে প্রত্যেক ইউপিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের পরিপ্রেক্ষিতে তালিকা তৈরি করা হচ্ছে।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শতাধিক নেতা আগ্রহ প্রকাশ করেছেন। যাচাই-বাছাই করে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের তালিকা কেন্দ্রে মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হবে। যাঁরা বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেবেন, তাঁরা আর আওয়ামী লীগ করার সুযোগ পাবেন না। তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি।এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউপিতে ভোট গ্রহণ হবে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, ইতিমধ্যে ৯ ইউপির ১০৩টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।
6
ইরানে করোনাভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সীমা সাদাত লারি জানান, গত ২৪ ঘন্টার এই মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৫৪ হাজার ৪০৪ জন মানুষ মারা গেলেন। গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এখন এক প্রকার বিপর্যস্ত। এ পর্যন্ত সাত কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছে এবং ১৭ লাখ ৫১ হাজার ৬৪৯ জন মারা গেছেন। শুধু মাত্র আমেরিকাতেই মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৬৬ জন। বিডি প্রতিদিন/আরাফাত
4
গত বছরের মার্চ মাস থেকে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীরা। এই বেতনের দাবিতে এবার আন্দোলনে নামলেন শিক্ষকরা। গতকাল শনিবার দুপুর থেকে তারা কলেজে অবস্থান নিয়েছেন। কাল বেতন নিয়ে তারা কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেন। কিন্তু অভিযোগ, অধ্যক্ষ তাদের উল্টো হুমকি দিচ্ছেন। তিনি গতকাল কোনো ধরনের আশ্বাস না দিয়ে কলেজ থেকে চলে যান। এরপর ওইদিন রাতেও কলেজে অবস্থান করে থাকেন শিক্ষকরা। আজ কলেজে অধ্যক্ষ উপস্থিত হলেও আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলছেন না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটা করোনার কারণে বেতন দিতে পারছেন না, ব্যাপারটা এমন না। মূলত দুর্নীতির কারণে আমাদের বেতন বন্ধ হয়ে আছে। রবিবারও আন্দোলনরত শিক্ষকরা কলেজে অবস্থান নিয়েছেন। তারা অধ্যক্ষের কক্ষ অবরুদ্ধ করে আছেন। ওই শিক্ষক জানান, তাদের দাবি কলেজের গভর্নিং বডির কাছে তুলে ধরা হয়েছে। দাবি মানা না পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। তিনি জানান, কলেজে ১৪৫ জন শিক্ষক আছেন। তাদের মধ্যে মাত্র ২৫ জন এমপিভুক্ত। বাকিরা মূলক কলেজের আয় থেকে বেতন পান। তবে তাদের ১০ মাসের বেতন না দেওয়া হলেও গত দুই মাস যাবৎ থুক বরাদ্দ থেকে কিছু টাকা দেওয়া হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ ড. আব্দুল জব্বার মিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, 'আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
নিয়ম বহির্ভূতভাবে যারা কাঁচা পাট মজুত করেছেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাট সরবরাহ নিশ্চিত করতে এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।সচিবালয়ে আজ রোববার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা বলেন।বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঁচা পাট সংকটে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে জানিয়ে পাটমন্ত্রী বলেছেন, কারখানাগুলোতে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে হবে।নিয়ম অনুযায়ী, ডিলার ও আড়তদারেরা ১ হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি মজুত করতে পারবেন না। এটি নিশ্চিতের পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত করতে পাটের বীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচ বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে রোডম্যাপ তৈরি করেছে। এবারের পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হয়ে ধাপে ধাপে আগামী পাঁচ বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে। এই রোডম্যাপ বাস্তবায়ন হলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হবে। এতে করে প্রয়োজনীয় পাট বীজ সংগ্রহে আমদানি নির্ভরতা থাকবে না।'২০২১-২২ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার আয় করেছে। রপ্তানি আয়ে চামড়া খাতকে ছাড়িয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত।
0
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন নাশকতা ও মানহানিসহ ছয় মামলায় একসঙ্গে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে। এ-সংক্রান্ত প্রস্তুতি শেষ হলে চলতি সপ্তাহেই তা দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন সমকালকে বলেন, নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় জামিন চাওয়া হয়েছিল; কিন্তু কোনো মামলা জামিন শুনানির জন্য লম্বা সময় দিয়ে তারিখ নির্ধারণ করা হয়েছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে ঘটে না। তিনি বলেন, কুমিল্লার একটি নাশকতার মামলায় খালেদা জিয়াকে সহযোগী আসামি করা হয়েছে। এ মামলার সব আসামি জামিনে রয়েছেন। সে হিসেবে খালেদা জিয়াও জামিন পাওয়ার হকদার। আদালত জামিন না দিয়ে অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে। খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার নওশাদ জমির এসব মামলায় জামিন আবেদন তৈরি করছেন বলে জানা গেছে। এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের দায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ আদালত। একই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওইদিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।
9
ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর। এবার ফলাফলের পালা। আজ বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ভোট গণনায় উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে এগিয়ে রয়েছে বিজেপি। পাঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। সবগুলো রাজ্যেই পিছিয়ে রয়েছে কংগ্রেস।উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ২৬২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১২০টিতে। পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ৮৫টিতে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫টিতে। উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ৪৫টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২২টিতে।গোয়াতে ৪০টি আসনের মধ্যে ২০টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১৩টিতে। মণিপুরে ৬০টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, বিজেপি এগিয়ে ২৬টিতে, কংগ্রেস এগিয়ে ১৩ টিতে।
3
বিবিসির প্রভাবশালী নারীদের তালিকায় জায়গা করে নিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা। মায়ের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে এই সুখবরটা নিজেই দিলেন এই অভিনেতা। টুইটে তিনি লিখেছেন, আমার মা এমন একজন নারী যিনি সংরক্ষণশীল পরিবারে বধূ হয়েও সবরকম অন্ধ সংস্কারের বিরুদ্ধে একা লড়াই করেছেন। নিজের অভিনয়ের দক্ষতায় বলিউডে জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই অভিনেতার জীবনে যে তার মায়ের অবদান সবচেয়ে বেশি তাতে কোনও সন্দেহ নেই। প্রকাশ্যে একাধিকবার নিজের মায়ের লড়াইয়ের কথা বললেও এতো বড় স্বীকৃতি যে তিনি পেয়েছেন তা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন নওয়াজ। বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর
2
অচেনা কোনো মানুষ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে প্রবেশ করলেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? কাতলাগাড়ি বাজারে যাওয়ার পর এমনই পরিস্থিতি দেখা গেল। সাংবাদিক পরিচয় শোনার পর স্থানীয় ভোটাররা জানান, ইউনিয়নের সাধারণ ভোটাররা পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় আছেন। নতুন কারও প্রাণহানি হয় কি না, সেই শঙ্কা আছে। দুই দিন পরই সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় নৌকার দুই সমর্থক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়েছে। ভোটারদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ পাওয়ার জন্য দুই নেতার লড়াই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যে সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামের হারান বিশ্বাস ও ভাটবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতবার সারুটিয়া ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসানের কাছে পরাজিত হন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) জুলফিকার হায়দার। তখন থেকেই দুজনের মধ্যে দ্বন্দ্ব। এবার ইউপি নির্বাচনে দুজনেই দলীয় প্রতীক দাবি করেন। শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হয়েছেন মাহমুদুল হাসান। তাঁকে সংবর্ধনা দিতে গত ৭ ডিসেম্বর প্রায় ৩০০ মোটরসাইকেলে করে তাঁর কর্মী-সমর্থকেরা শৈলকুপা শহরে যান। এতে বিদ্রোহী প্রার্থী জুলফিকার হায়দারের লোকজন ক্ষুব্ধ হন। ওই দিনই হামলায় ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সেখান থেকেই এবারের নির্বাচনী উত্তেজনা ছড়ায়। চলতে থাকে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইউনিয়নের কৃষ্ণনগর, বড় মৌকুড়ি, ভাটবাড়িয়া ও কাতলাগাড়ি বাজার ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কাতলাগাড়ি বাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলায় হারান আলী বিশ্বাস নিহত হন। গতকাল শনিবার বিকেলে ছুরিকাঘাতে নৌকার সমর্থক জসিম উদ্দিন মারা যান। দুটি ঘটনায় আহত হন ১৩ জন, যাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভাটবাড়িয়া গ্রামের ভোটার রনি বিশ্বাস বলেন, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসানের সঙ্গে জুলফিকার হায়দারের এই নির্বাচনী প্রতিযোগিতা অনেক দিনের। মাহমুদুল চেয়ারম্যানের বাবা মৃত রায়হান উদ্দিন একসময় এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সেই সময় থেকে জুলফিকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহমুদুল হাসান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটবে, এটা হতে পারে না। প্রতিপক্ষ দুই দিনে তাঁদের দুই কর্মীকে হত্যা করেছে। এটা নির্বাচনের পরিবেশ নষ্ট করার চক্রান্ত। এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী জুলফিকার হায়দার বলেন, দুটি ঘটনার সঙ্গে তাঁর কোনো কর্মী জড়িত ছিলেন না। কিন্তু নিরীহ মানুষের নামে মামলা দিয়ে তাঁদের বাড়িছাড়া করা হচ্ছে। এতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় আছে। দুজন নিহতের ঘটনায় দলীয়ভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আবদুল হাকিম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুটি ঘটনায় শরিফুল ইসলাম ওরফে শরিফ নামের একজনকে আটক করা হয়েছে। দুটি ঘটনার একটিতেও এখনো মামলা হয়নি। বর্তমানে এলাকা শান্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
9
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মো. সোহেল রানা প্রায় তিন বছর ধরে থাকেন ইউক্রেনের জিতুমিরে। রাজধানী কিয়েভ থেকে জিতুমিরের দূরত্ব ১৬৫ কিলোমিটারের মতো। সোহেল পড়েন জিতুমির পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্সে। আজ বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে কথা হলো সোহেলের সঙ্গে। তখন তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। যাবেন প্রায় ৬০০ কিলোমিটার দূরের লিভিভ এলাকায়। এটি পোল্যান্ডের সীমান্ত এলাকা। সেখান থেকে দেশে ফেরার ইচ্ছা আছে তাঁর এবং সঙ্গীদের। গতকাল ভোরে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভেও হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। আজও হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে গতকাল ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিরা সীমান্তরক্ষী বাহিনীকে তাঁদের পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এ খবরে সোহেলের মতো বাংলাদেশি শিক্ষার্থীরা ছুটছেন পোল্যান্ড সীমান্তের দিকে। সোহেল জানান, তাঁর ইউনিভার্সিটিসহ জিতুমির এলাকায় থাকেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ইউনিভার্সিটির ১৮ জন ইতিমধ্যে হল ছেড়ে পোল্যান্ডের দিকে চলে গেছেন। আর তাঁরা দুই গাড়িতে আটজন যাচ্ছেন আজই। বাকি থাকল চারজন। তাঁদের আর্থিক কিছু সমস্যা আছে। সমস্যা মিটলে তাঁরাও পোল্যান্ডের দিকে আসবেন। সোহেলের সঙ্গে আছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ইয়াছিন আরাফাত, ঝালকাঠির মুনতাকিম আন্নি, চট্টগ্রামের ফটিকছড়ির সাদিকুর রহমান। সোহেল জানান, গতকাল জিতুমির শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেটি হয় এখানে থাকা একটি সেনা ঘাঁটিতে। তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বটে, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটিটি। এর পর থেকে তাঁদের মনে শঙ্কা জাগে প্রবলভাবে। তাই পোল্যান্ডের দিকে যাত্রা। সোহেলের কথা, 'আমরা একটি নিরাপদ জায়গা খুঁজছি। পোল্যান্ডে গিয়ে সেই জায়গা খুঁজব। সেখান থেকে দেশে ফেরার ইচ্ছাটাই প্রবল। এখন দেশে যাওয়াই মূল লক্ষ্য।' যুদ্ধের বাজারে জিনিসের পাশাপাশি সবকিছুর দাম বেড়েছে বলে জানান সোহেল। এই যেমন আগে জিতুমির থেকে গাড়িতে মাথাপিছু ভাড়া ছিল ৬৫০ রিবনা (ইউক্রেনের মুদ্রা)। তাঁদের চারজনকে এখন দিতে হচ্ছে সাড়ে আট হাজার রিবনা। সোহেল বলছিলেন, 'কিছু করার নেই। এখন আগে নিরাপত্তা। টাকার কথা ভাবলে হবে না।' ৬০০ কিলোমিটার পথ ধরে পোল্যান্ড সীমান্তের লিভিভে যেতে ৮ থেকে ১০ ঘণ্টা লাগতে পারে বলে জানান সোহেল। তারপর পোল্যান্ডে ঢুকে থাকবে বাংলাদেশে আসার অপেক্ষা।
3
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য যেকোনও সংলাপ হতে হবে নিঃশর্ত এবং তাতে কোনও বিদেশি হস্তক্ষেপ থাকতে পারবে না। খবর রয়টার্সের। শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সে দেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনও বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ না করে বলেন, পাশ্চাত্যের উচিত কারাকাসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পরিবর্তে দেশটিতে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা। মার্কিন সরকার সম্প্রতি ভেনিজুয়েলার সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সরকারের পতন ঘটানোর ব্যাপক চেষ্টা চালিয়েছে। বিডি প্রতিদিন/কালাম
3
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেছেন, ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ পেশায় পুলিশ সদস্যরা নিয়োজিত। অধিকাংশ পুলিশ সদস্যই পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। তারপরও আমাদের সন্তানরা পিছিয়ে নেই। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতে হবে। মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীকে মেডেল, মেধাবৃত্তি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায় প্রমুখ। এছাড়াও আরপিএমপির উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ সকল সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুক খলিল, কৃতি শিক্ষার্থীদের মধ্যে তাহিয়া তাসনিম (এসএসসি) ও পলাশ রায় (এইচএসসি) অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিক তুলে ধরে বক্তব্য দেন আরপিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কমিশনারের মেয়ে অপ্সরা আলীম ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এসএসসি ও ১৬ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। বিডি প্রতিদিন/এমআই
6
সম্প্রতি দুই মাস বয়সী ফেলে যাওয়া এক শিশুকে বুকের দুধ খাইয়ে সবার নজর কেড়েছেন প্রিয়াঙ্কা নামের এক নারী কনস্টেবল। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের আফজলগঞ্জ থানা এলাকায় । খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হায়দ্রাবাদ পুলিশ কমিশনার আনজানি কুমারের কাছে প্রশংসিত হয়েছেন ওই নারীর স্বামী রবিন্দমও । স্ত্রীর মতো তিনিও পেশায় একজন পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানা যায়, হায়দ্রাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালের বাইরে থেকে ওই শিশুকে উদ্ধার করেছিলেন মোহাম্মদ ইরফান নামের এক ব্যক্তি। ইরফান পুলিশকে জানায়, শনিবার রাতে তিনি হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। এমন সময় একজন নারী ওই শিশুটিকে তার কাছে রেখে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপর সেই নারী আর ফিরে আসেননি। অনেকক্ষন অপেক্ষার পর ইরফান বাধ্য হয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তারপর শিশুটিকে প্যাকেটজাত দুধ খাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও ভাবেই শিশুটিকে ওই দুধ খাওয়ানো যাচ্ছিল না। সে অনবরত কেঁদেই চলছিল। অবশেষে রাতেই ইরফান সেই শিশুটিকে আফজলগঞ্জ থানায় নিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে আফজলগঞ্জ থানায় কর্মরত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবিন্দম। শিশুটিকে কাঁদতে দেখে বেগমপট থানায় কর্মরত স্ত্রী প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে সব জানান তিনি। সব শুনে প্রিয়াঙ্কা আর দেরি করেননি। সঙ্গে সঙ্গেই একটি ক্যাব বুক করে আফজলগঞ্জ থানায় চলে আসেন। প্রিয়াঙ্কার নিজেরও ছোট সন্তান রয়েছে। তাই শিশুটিকে দেখে আর স্থির থাকতে পারেননি। ক্রন্দনরত শিশুটিকে তাড়াতাড়ি নিজের বুকের দুধ খাওয়ান তিনি।শিশুটির কান্নাও তাৎক্ষণিকভাবে থেমে যায়। শিশুটি আপাতত পেতলাবুর্জে সরকারি প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরই মধ্যে অবশ্য শিশুটির মাকে খুঁজে পেয়েছে আফজালগঞ্জ পুলিশ। শাবানা বেগম নামের ওই নারী রাস্তায় ফেলানো জিনিসপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। পুলিশ জানায়, ঘটনার দিন মদ্যপ অবস্থায় তিনি তার সন্তানকে একজন অপরিচিত লোকের কাছে কয়েক মিনিটের জন্য রেখে যান। কিন্তু পরে তিনি আর সেই জায়গার কথা মনে করতে পারছিলেন না। সূত্র : ইন্ডিয়া টুডে
3
ওয়ানডে সিরিজ শুরুর আগে যদি প্রশ্ন রাখা হতো, ১-১ সমীকরণের পর তৃতীয় ম্যাচে কি সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের? উত্তরটা মোটেও সহজ হতো না বাংলাদেশ-সমর্থকদের। তখন অনেকে হয়তো চোখ বুজে 'না' ঘরের পাশেই টিক চিহ্ন দিতেন।এখন চিত্রটা ভিন্ন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজ সেঞ্চুরিয়নে নতুন এই সুখকর ভাবনা নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার অপেক্ষায় তামিমরা। এ মাঠেই প্রথম ওয়ানডে জিতে দক্ষিণ আফ্রিকায় স্বপ্নের দুয়ারটা খুলেছে বাংলাদেশের। তবে সর্বশেষ ম্যাচে জোহানেসবার্গে তামিমদের মুদ্রার উল্টো পিঠটাও দেখিয়ে দিয়েছেন কাগিসো রাবাদারা।বাংলাদেশের ব্যাটারদের অস্বস্তি বুঝে লাগাতার বাউন্সারে কাবু করেছেন প্রোটিয়া বোলাররা। যদিও বাংলাদেশ অধিনায়ক তামিম যুক্তি দেখিয়েছেন, তাঁরা আসলে পরাস্ত অসম বাউন্সে।গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ আরও যুক্তি দিয়ে বললেন, 'আমরা শর্ট বলে দুর্বল, তা নয়। যখন উইকেটে অসম বাউন্স থাকেন, তখন বিভ্রান্ত হতে হয়। একই লেংথ থেকে উঠে আসা বল যদি বাউন্সার হয়, পরেরটি নিচু হয়, তখন আসলে দ্বিধায় পড়ে যেতে হয়।'উইকেটে বাউন্স যেমনই থাক, ঘটনা হচ্ছে, বাংলাদেশ ম্যাচটা বাজেভাবে হেরেছে। আজ শেষ ম্যাচের আগে পাওয়া দুই দিনে গা ঝাড়া দিয়ে ওঠার সময় পেয়েছে বাংলাদেশ। এ সময়ে তবে কতটা হারের ধাক্কা কাটিয়ে ওঠা গেল, সেই সংশয় থেকেই যাচ্ছে। গত দুই দিনে যে বেশ ঝক্কি-ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে দলকে।দেশে পরিবারের সদস্যদের অসুস্থতা, ক্ষণে ক্ষণে উৎকণ্ঠার মাঝে দেশে ফেরা না ফেরা নিয়ে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা। সেটার রেশ না কাটতেই তাসকিন আহমেদের আইপিএলে যাওয়া না যাওয়া নিয়ে আরেক আলোচনা। তবে আশার ব্যাপার হচ্ছে, শঙ্কা-সংশয় দূরে ঠেলে ম্যাচের আগের দিন অনুশীলন করেছে ফুরফুরে দল। তামিমদের এ ছবি অনেকটা গতকালের সেঞ্চুরিয়নের ঝকঝকে আকাশের মতোই।জোহানেসবার্গ রাবাদা-এনগিডিদের বাউন্সের সামনে ব্যাটাররা যেভাবে অসহায় হয়ে পড়েছিলেন, সেঞ্চুরিয়নের উইকেট নিয়ে তাই জল্পনা থাকাটা স্বাভাবিক। তবে উইকেট নিয়ে কিছুটা আশ্বস্ত করেছেন হাবিবুল, 'উইকেট খুব গুরুত্বপূর্ণ হবে। আশা করছি, ওয়ান্ডারার্সের চেয়ে এখানে (সেঞ্চুরিয়ন) ভালো উইকেট হবে।'আশ্বস্তের উল্টো পিঠে ভয়ও থাকছে। উপমহাদেশের ব্যাটাররা দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডে বাউন্সের সামনে অস্তিত্বসংকটে ভোগেন, দেশের বাইরে নিয়মিত না খেলা বাংলাদেশের ব্যাটারদের জন্য তো আরও কঠিন। কতটা কঠিন, সেঞ্চুরিয়নে না পারলেও জোহানেসবার্গে সেটা বুঝিয়ে দিয়েছেন প্রোটিয়া পেসাররা। 'সামর্থ্য অনুযায়ী আপনার কৌশলের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। উপমহাদেশের দলগুলো আমাদের মতো বাউন্সের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারে না। ঘরের মাঠে আমরা আমাদের শক্তি কাজে লাগানোর চেষ্টা করি, যেটা আমরা জানি যে আমরা কাজে লাগাতে পারি'-হুংকার না হলেও রাবাদার কথাগুলো কিন্তু বাংলাদেশের জন্য ভয়ের নামান্তর।তবে বাংলাদেশকে সাহস দিচ্ছে সুপারস্পোর্ট পার্কের পরিসংখ্যান। আগে ব্যাটিং করে ৩০০-এর ওপরে রান করে ১২ বারের মধ্যে এখানে হারের ঘটনা মাত্র দুবার। প্রথম ম্যাচে সেটার প্রমাণও পেয়েছে বাংলাদেশ। জয়ের অভিজ্ঞতা যেহেতু হয়ে গেছে, আজ নির্ভার মনে খেলাটাই হতে পারে বাংলাদেশের সিরিজ জয়ের সবচেয়ে বড় টোটকা।
6
অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে সাবেক এসপি বাবুল নিজেই তাঁর ভাড়াটে খুনিদের দিয়ে স্ত্রী মাহমুদা খানমকে খুন করেছেন বলে অভিযোগ করেছে তাঁর (বাবুল) শ্বশুরপক্ষ। গতকাল মঙ্গলবার ঢাকার বনশ্রীর বাসায় চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি দলের কাছে বাবুলের শ্বশুরপক্ষ এ অভিযোগ করে। ওই দিন বিকেলে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পিবিআই। বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে এক এনজিও নারী কর্মকর্তার সঙ্গে বাবুলের সম্পর্ক ছিল। এ কারণে তাঁর মেয়েকে বাবুল প্রায়ই নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে ওই সময় পারিবারিকভাবে সালিসও হয়। দুজনের সম্পর্কের চিঠি, উপহারসহ নানা কাগজপত্র পিবিআইকে দেওয়া হয়েছে। বাবুলের শাশুড়ি সাহেদা মোশাররফও জানালেন একই কথা। তিনি বলেন, পারিবারিক সম্মানের ভয়ে তাঁরা বিষয়টি ওই সময় বাইরের কাউকে জানতে দেননি। তাঁর মেয়ে প্রায়ই তাঁকে বাবুলের সম্পর্কের কথা বলতেন। মাহমুদার বোন শায়লা মোশাররফও একই কথাই বলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, বাবুলকে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার পর বাবুল তাঁর শ্বশুরের বাসায় ছিলেন। তখন তাঁরা কিছু বলেননি। এখন নতুন করে ষড়যন্ত্র করছেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বাবুলের শ্বশুর, শাশুড়ি ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মাহমুদা হত্যার পরদিন ২০১৬ সালের ৬ জুন তাঁর স্বামী বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। বাবুলের করা মামলায় পিবিআইর চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তাঁর (বাবুল) আইনজীবী। ৩ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদেশে বিচারক বলেন, এ মামলায় (বাবুলের করা) একটি সফল তদন্ত হয়েছে, যার মাধ্যমে খুনের মোটিভ ও আসামি শনাক্ত হয়েছে। তদন্তে দুজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দুই সাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ হয়েছে। একটি সফল তদন্তের পরিসমাপ্তি কেবল টেকনিক্যাল একটি তুচ্ছ কারণে ব্যর্থ করে দেওয়া উচিত হবে না; বরং এ মামলায় অধিকতর তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করলে ন্যায়বিচার নিশ্চিত হবে। পরবর্তী আইনগত জটিলতা এড়ানো সম্ভব হবে। আদালতের এই আদেশের পর পিবিআই বাবুলের শ্বশুরের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এটির বিরুদ্ধে শ্বশুর নারাজি আবেদন করলে আগামী ৬ মার্চ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
6
চাঁদাবাজির মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিস্কৃত সদস্য জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। হেলেনা বাদে বাকি চার আসামি হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। তবে মাহফুজ শাহরিয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরআগে গত ২৯ জুলাই রাত ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় চার ঘণ্টা অভিযান চালায় র্যাব। এসময় তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়। পরে হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এছাড়া পরে ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার বাদী অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।
6
১১ ফুট লম্বা অজগর। এর সাপের সঙ্গে ওঠাবসা আট বছর বয়সী ইসরায়েলি এক মেয়ে শিশুর। সাপের সঙ্গেই বাড়ির পেছনের পুলে সাঁতার কাটে শিশুটি। শিশুটির নাম ইনবার। সে ছোট থেকেই সাপের সঙ্গে ওঠাবসা করে। ডিজনি চলচ্চিত্র বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রধান চরিত্রের নাম অনুসারে এই সাপের নাম রাখা হয়েছে বেলে। করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় শিশুটি এখন অনেকটা সময় সাপের সঙ্গে কাটাতে পারছে। অজগরের সঙ্গে শিশুটির খেলার একটি ভিডিও দেখুন এখানে ক্লিক করে। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
5
ষড়যন্ত্রের শিকার হয়েছেন শাহরুখ খান। মুম্বাই সফরে গিয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলাপচারিতায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিজেপিকে 'নিষ্ঠুর অগণতান্ত্রিক' দল বলেও উল্লেখ করেন বাংলার ভারতের পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশিষ্টজনদের আলাপচারিতার সময়ে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, শোভা দে, জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকি-সহ বহু খ্যাতনামা অভিনয়শিল্পী। সেখানেই মমতা বলেন, 'ভারত পেশিশক্তি চায় না, তবু আমাদের একটি নিষ্ঠুর অগণতান্ত্রিক দলের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু একজোট হলে আমরাই জিতব।' আলাপচারিতায় উপস্থিত থাকা বলিউড চিত্রপরিচালক মহেশ ভাটকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'মহেশজি, আপনিও তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, শাহরুখ খানের সঙ্গেও ষড়যন্ত্র করা হয়েছে। আমরা যদি জিততে চাই, তবে আমাদের লড়াই করতে হবে এবং নিজেদের কথা প্রকাশ্যে বলতে হবে।'বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন লেখিকা শোভা দে, কার প্রধানমন্ত্রী হওয়া উচিৎ? জবাবে তৃণমূল নেত্রী বলেন, 'প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। কে প্রধানমন্ত্রী হবেন পরিস্থিতি ঠিক করে দেবে।' মারাঠা বীর শিবাজিকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উল্লেখ করেন মমতা। বলেন, বাংলা ও মহারাষ্ট্রের সম্পর্ক গভীর।মাদক মামলায় গত ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। প্রায় ১ মাস জেলে কাটাতে হয়েছে আরিয়ানকে। বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যদিও আরিয়ানকে জামিন দেওয়ার সময়ে বম্বে হাইকোর্ট জানায়, আরিয়ান খান ও তাঁর দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচার বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ মেলেনি। অনেকেরই বক্তব্য, আরিয়ানকে গ্রেপ্তারি ও তাঁকে টানা একমাস জেলে রাখা আসলে শাহরুখ খানের বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্র।
2
একদিকে করোনা মহামারিতে গৃহবন্দি জীবন। অন্যদিকে দেশে দেশে যুদ্ধ। দুর্বিষহ জীবন কাটাচ্ছে ফিলিস্তিনি মানুষ। এ সবকিছুকে উপজীব্য করে গান করলেন শিল্পী নিশীথ সূর্য। গানের শিরোনাম 'হে মানুষ, আর কতদূর যাবে বলো উড়িয়া?' গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিশীথ সূর্য নিজে। সঙ্গীত আয়োজন করেছেন মীর মাসুম। এই মহামারিতে একজন শিল্পী হিসেবে নিজ দায়িত্ববোধের জায়গা থেকে গানটি করার তাগিদ অনুভব করেন বলে জানিয়েছেন শিল্পী নিশীথ সূর্য। গানটি তার নিশীথ সূর্য ইউটিউব চ্যানেলে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি জাতীয় অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র 'পায়রার চিঠি' নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নিশীথ সূর্য। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটি। গানের শিল্পী নিশীথ সূর্য বলেন, পৃথিবীর অসুখ। প্রকৃতি তার প্রতিশোধ নিতে ব্যস্ত। থেমে নেই মানুষের অমানবিক যুদ্ধও। দুর্বিষহ জীবন কাটাচ্ছে ফিলিস্তিনি মানুষ। এ সবকিছুই হয়তো অবচেতন মনে দাগ রেখেছিলো। তাই একদিন আচানক একটা গান ধরা দিলো। গানের শিরোনাম 'হে মানুষ, আর কতদূর যাবে বলো উড়িয়া?' তিনি আরও বলেন, যতই মহাকাশ জয়ের গল্প শোনানো হোক, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষজন, এই যে বিজ্ঞানের অগ্রগতি; অনেক কিছুই প্রকৃতির কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর! অন্তত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা। এই মহামারিতে একজন শিল্পী হিসেবে কিছুই করতে পারিনি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে ভাবনাটাকে গানবন্দি করে রাখলাম। অন্তত আমার পরবর্তী প্রজন্ম বলতে পারবে, অতিমারিতে মানুষকে সচেতন করতে চেষ্টা করেছিলো তার অগ্রজ। গানটা আমার খুব প্রিয় একটি সৃষ্টি। নিরাপদে থাকুন। প্রকৃতি আর মানুষকে ভালোবাসুন।
2
মাদক মামলায় অভিযুক্ত ব্যক্তিটিকে সাজা হিসেবে গৃহবন্দী থাকার আদেশ দিয়েছিল আদালত। কেটেছে সে সাজার কয়েক মাস, থাকতে হবে আরো বেশ ক'বছর। কিন্তু এরই মধ্যে তিনি থানায় গিয়ে হাজির। পুলিশের কাছে তার আবেদন, ঘরে থাকা অসহ্যকর হয়ে পড়েছে, তাই জেলেই বন্দী থাকতে চান তিনি। ইতালিতে বসবাসকারী আলবেনিয়ান ওই ব্যক্তি জানান, তার স্ত্রীর কারণে বাসায় থাকতে পারছেন না তিনি। রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইতালির আইনপ্রয়োগকারী সংস্থা ক্যারাবিনিয়ারি। ত্রিশ বছর বয়সী ওই আলবেনিয়ান বাস করেন ইতালির রোমের পার্শ্ববর্তী গুইদোনিয়া মনটেসেলিওতে। ওই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ক্যারাবিনিয়ারি বলেছে, উদ্ভূত পরিস্থিতিতে তিনি ঘর থেকে পালিয়ে যাওয়াই বেশি উপযুক্ত মনে করেছেন এবং তার বাকি সাজার মেয়াদ জেলের ভেতরই শেষ করতে চান। তিভোলি ক্যারাবিনিয়ারির অধিনায়ক ফ্রান্সেসকো গিয়াকোমো ফেরানতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই ব্যক্তিটি কয়েক মাস ধরে গৃহবন্দী ছিলেন। তার আরো কয়েক বছর এ অবস্থায় থাকার কথা ছিল। তিনি আরো জানান, ওই ব্যক্তি তার স্ত্রী ও পরিবারের সাথে বাসায় বসবাস করছিলেন। তবে সে সময়টা ভালো যাচ্ছিল না। ওই ব্যক্তিটি থানায় এসে বলেন, 'বাসায় আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমি আর এটা সহ্য করতে পারছি না। আমি জেলেই যেতে চাই।' থানায় যাওয়ার পর ওই ব্যক্তিকে গৃহবন্দিত্বের শর্ত ভঙের দায়ে গ্রেফতার করা হয় এবং আইন কর্তৃপক্ষ তাকে জেলে রাখার আদেশ দেয়। সূত্র : ইউরো নিউজ
3
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ৫টার দিকে বুয়েটের অডিটরিয়ামে ওই বৈঠকে হবে; তবে এর আগেই সেখানে উপস্থিত হতে শুরু করেছেন আন্দোলনরতরা। বেলা ৩টার পরই বুয়েটের বিভিন্ন হল ও ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা অডিটরিয়ামের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ভেতরে ঢোকার জন্য। দীর্ঘ লাইন থেকে বৈধ পরিচয়পত্র দেখিয়ে অডিটরিয়ামে ঢুকছেন তারা। এর আগে সকালে পঞ্চমদিনের মতো অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা তখন সাংবাদিকদের জানান, দাবি আদায়ে তারা অনড় থাকবেন। উপাচার্যের কথা আশ্বস্ত না হলে সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আন্দোলনের কারণে পাঁচদিন ধরে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বুয়েটে। শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে শুক্রবার দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে জবাবদিহি করা ও দাবি মানার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। বুয়েটের শহীদ মিনারের সামনে এ আহ্বান জানিয়ে ওইদিন এই সময়ের মধ্যে উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে না এলে বিশ্ববিদ্যালয়ের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের ওই ঘোষণার বৃহস্পতিবার রাতেই উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য। তবে আন্দোলনকারীদের দাবি অনুসারে, সবার সঙ্গে নয়, শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। আবরার হত্যার বিচারসহ বৃহস্পতিবার শিক্ষার্থীরা ১০ দফা দাবির কথা আবারও তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে আজীবন বহিষ্কার, আবরার হত্যা মামলার সব খরচ এবং ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীন স্বল্পতম সময়ে নিষ্পত্তি, অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিসিয়াল নোটিশ প্রদান এবং বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, আবরারের মতো নিরীহ একজন ছাত্র নির্মমভাবে নিহত হওয়ার পর ভিসি যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। ৩৮ ঘণ্টা পর তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে হাজির হন। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। তাই শিক্ষার্থীদের কাছে হাজির হয়ে তাকে জবাবদিহি করতে হবে। তারা জানান, আবাসিক হলগুলোতে র্যাগ-এর নামে এবং ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার, নিরাপত্তার জন্য সব হলের উইংয়ের দুই পাশে সিসি ক্যামেরা বসানো এবং হল প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে শেষেরটি এরই মধ্যে পূরণ হয়েছে। শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাফর ইকবাল খান গত বুধবারই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের আন্দোলনকারীরা জানান, সেখানে তারা ছাত্র রাজনীতি নয়, ক্যাম্পাসে কেবল 'সংগঠনভিত্তিক ছাত্র রাজনীতি'র বিরুদ্ধে আন্দোলন করছেন বলে জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবির বিষয়টি বুঝতে পেরেছেন উল্লেখ করে এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
6
মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে তাজেল মণ্ডল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, তাজেল মণ্ডল বাড়ির সামনে খড় শুকাতে মাঠে কাজ করছিলেন। হঠাৎ সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে আহত হন তিনি। সাথে সাথেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের গৃহবধূ তিনি। বিনোদন ও বিভিন্ন বিষয়ে জানার জন্য তিনি নিয়মিত ইউটিউবে ভিডিও দেখতেন। একপর্যায়ে তাঁর মাথায় আসে, ঘানিতে বাদাম থেকে তেল তৈরি করে বিক্রি করবেন। বিষয়টি স্বামীকে বললে তিনি স্ত্রীর কাজে অনুপ্রেরণা জোগান। করেন সহযোগিতা। এভাবেই এই নারী উদ্যোক্তা ২০২০ সালের আগস্ট মাস থেকে কাঠের ঘানিতে উৎপাদন শুরু করেন বাদাম তেল। পেলেন সাড়া এবং সফলতা।বলা হচ্ছে গৃহবধূ বীথি পারভিনের কথা। তিনি জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের ওয়ালীউল হাসান রিপনের স্ত্রী। ২০১৯ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স পাস করেছেন। এরপর গৃহিণী হিসেবে বাড়িতেই সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন তিনি।বীথি পারভিন তাঁর প্রতিষ্ঠানের নাম দিয়েছেন 'জয়পুরী অরগানিক ফুড'। সেখানে এক কেজি বাদাম থেকে তিনি ২৫০ গ্রাম তেল উৎপাদন করছেন। এখন এই কাঠের ঘানিতে তিনি প্রতিদিন গড়ে ১০ কেজি পর্যন্ত বাদাম ভাঙছেন। তাঁর বাদাম তেল কিনতে জয়পুরহাট জেলার বিভিন্ন গ্রাম-মহল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। শুধু বাদাম তেল নয়, সেখানে সরিষা, কালিজিরা ও সূর্যমুখী থেকেও তেল উৎপাদনের পরিকল্পনা আছে বীথি পারভিনের।বীথি পারভিন আজকের পত্রিকাকে বলেন, একদিন হঠাৎ মাথায় আসে বাদামের তেল তেমন কোথাও পাওয়া যায় না। তাও আবার ঘানিতে ভাঙা। এরপর বিষয়টি স্বামীকে জানান, তিনিও আগ্রহী হন। এখন আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে।বীথি পারভীনের স্বামী ওয়ালীউল হাসান রিপন বলেন, 'স্ত্রীর পরিকল্পনার বিষয়টি নিয়ে আমি বিভিন্নজনের সঙ্গে পরামর্শ করি। এরপর এ কাজ কাঠের ঘানিতে করা যায় কি না, এমন বিষয়ও মাথায় আসে। এরপর এ বিষয়ে ইউটিউবে ভিডিও দেখি। আর পরিকল্পনামতো একটি কাঠের ঘানি প্রস্তুত করে নেওয়া হয়। এভাবেই শুরু করা হয় বাদাম তেল উৎপাদন।'ওয়ালীউল হাসান রিপন আরও জানান, কাঠের ঘানিতে ভাঙার কারণে এ বাদাম তেল হয় কোল্ড প্রেস। অর্থাৎ মেশিনে ভাঙা তেলের মতো এ তেল গরম হবে না। তাই এই তেলের গুণাগুণ অক্ষুণ্ন থাকে। বাদাম তেলের চাহিদা দিনদিন বাড়ছে। অনেকেই রান্না করার জন্য এ তেল নিয়ে যাচ্ছেন। কেউ নিচ্ছেন ত্বকের পরিচর্যার জন্য। আবার বাচ্চাদের বিভিন্ন খাবার তৈরির জন্যও কেউ কেউ এ তেল কিনছেন, যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে। বর্তমান বাজার দর হিসেবে প্রতি লিটার বাদাম তেল বিক্রি হচ্ছে ৮৯০ টাকায়।নিয়মিত বাদাম তেল কেনেন জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার নুরুজ্জামান বাবু। তিনি বলেন, 'এই বাদাম তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। নিজেরাও এটা ব্যবহার করছি এবং প্রতিবেশী এবং স্বজনদেরও এটা ব্যবহার করতে অনুপ্রাণিত করছি।'বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ বলেন, বীথি পারভিন ঘানিতে বাদাম থেকে তেল তৈরি করছেন। বীথি যেটা শুরু করেছেন, সেটা দিয়ে সরিষা ও সয়াবিনের ঘাটতিও পূরণ করা সম্ভব।লিটন চন্দ্র ঘোষ আরও বলেন, 'এই উদ্যোক্তার যদি পণ্য বিপণনে কোনো সহযোগিতা লাগে, সে ক্ষেত্রে আমরা মেলাসহ অনলাইন গ্রুপের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে দেব। সেই সঙ্গে বিএসটিআইয়ের নিবন্ধনের ব্যবস্থাও করে দেব। এ ছাড়া তাঁর আর্থিক সহযোগিতা বা প্রশিক্ষণের প্রয়োজন হলে, সে বিষয়েও তাঁকে সহযোগিতা করব।'
6
নিজেকে এক্সপ্লোর করা বোধহয় একেই বলে। স্বল্পবসনা রমণীর অঙ্গে ভূষণ কালো আর হলুদের মিশ্রণ। নারীর ভূষণ কেবল অলংকারই হয় না, বরং গহনা ছাড়াই অহনা হয়ে ওঠা যায় রঙের কারিশ্মায়। অন্ধকার থেকে এ যেন আলোর পথযাত্রী হয়ে ওঠা। র্যাম্পের সরণী বেয়ে হেঁটে আসছেন একজন। প্রথমবারে দেখে বোঝার উপায় নেই যে এই রমণীই সানি লিওন। স্বল্প বসনা কিংবা মোবাইল অথবা ডেস্কটপেরে গুপ্ত ফাইলে লুকিয়ে থাকা বিবস্ত্র সানি যে এমন রূপেও অবতীর্ণ হতে পারেন, তা না দেখলে বিশ্বাসই হত না। সূত্র: জি নিউজ বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৬/হিমেল-০২
2
ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে বর্তমানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে তার বাইরে দেশটিতে নতুন করে আর কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ছয় বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের আগেই আফগানিস্তানে টার্কিশ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন বাইডেন-এরদোগান। এদিকে, ২০২০ সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিয়েছে তালেবান। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। রোববার আরিবিন্ডা শহরের চারপাশে অজ্ঞাত হামলাকারীরা এই হামলা চালায়। আফ্রিকান দেশটির সরকার জানায়, গত কয়েক মাস ধরে ইসলামপন্থী সহিংসতায় দেশটিতে শত শত মানুষ মারা গেছে এবং প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ জিহাদী গোষ্ঠীগুলোর কারণে অনুর্বর সাহের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বুরকিনার প্রবেশদ্বারে প্রতিবেশী দেশ মালি থেকে ইসলামী সহিংসতা ছড়িয়ে পড়ে। মালির একটি গ্রামে রবিবারের হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং এক ডজনের বেশি লোক নিখোঁজ হন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মালি সীমান্তবর্তী বুরকিনার উত্তর প্রদেশের বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর জরুরি অবস্থা ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছিল। আরিবিন্ডার সৌম প্রদেশে জিহাদিরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে জরুরি অবস্থা ছয় মাস বাড়িয়েছিল সরকার।
3
আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও নাকি ঘুমিয়ে পড়ে। ক্ষতি করে না আমাদের।' পাকিস্তানের এক রাজনৈতিক নেতার এমনই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও হাসাহাসি। ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, 'চিকিৎসকরা নাকি তাকে বলেছেন, বেশি করে ঘুমাতে। কারণ আমরা যখন ঘুমোই, ভাইরাসও ঘুমিয়ে পড়ে। আর আমরা ঘুমালে ভাইরাস যদি ঘুমিয়ে পড়ে, তবে আমরা মারা গেলে ভাইরাস কি মারা যাবে না?' দেখা যাচ্ছে, তার এই বক্তব্য শুনে পেছনে দাঁড়ানো অনুগামীরাও ঘাড় নেড়ে সহমত পোষণ করছেন। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত রবিবার তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জামিয়াত উলেমা-ই-ইসলামের নেতা ফজল-উর-রহমান একটি প্রকাশ্য জায়গায় বক্তব্য রাখছেন। তার পিছনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তাদের এক জনের মুখে মাস্ক। তাই মনে করা হচ্ছে, এটি সম্প্রতিক কোনো ভিডিও। আর ওই বক্তা করোনাভাইরাস প্রসঙ্গেই একথা বলছেন। বক্তব্য দেয়া ওই নেতা পাকিস্তানের পঞ্চম বৃহত্তম দল জামিয়াত উলেমা-ই-ইসলামের সভাপতি। তার দল ২০১৩ সালের ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে ২৭২টি মধ্যে ১৫টি আসন জিতেছিল। ভিডিওটি দু'দিনেই প্রায় ৩৫ হাজার বার দেখা হয়েছে। ://.///
3
বয়স ৬০ পেরিয়েছে। তিনবার করোনায় আক্রান্তও হয়েছেন তিনি। তবু এই নারী করোনার বিরুদ্ধে যুদ্ধে রণাঙ্গন ছাড়তে নারাজ। নিজের জীবন বাজি রেখে করোনা রোগীকে সব রকম চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন তিনি।বলছি প্রতিমা দেশমুখের কথা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সঞ্জীবনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ মেট্রোন। অর্থাৎ নার্সদের প্রধান। এখনও নিজের হাতে করোনা রোগীদের সেবা করেন তিনি।গত দেড় বছরে তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই। নিজে যখন আক্রান্ত হয়েছেন তখনও সাহসের কোনও অভাব ছিল না। রোগীদেরও এখন সাহস জোগাচ্ছেন করোনা যুদ্ধের।অসীম সাহস আর রোগীকে সুস্থ করে তোলার নেশাই তাঁকে বাধ্য করছে প্রতিদিন পিপিই পরে করোনা রোগীদের সেবা করতে। প্রতিমা সেবা করার মানসিকতা অন্যদেরও উৎসাহিত করছে। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রতিমার মানসিক জোর তাঁকে কিছুতেই কাবু হতে দিচ্ছে না। তাই বয়স বা কোভিড-১৯ কিছুতেই দাবিয়ে রাখতে পারছে না প্রতিমাকে।তিন বার মাথাঘুড়ে পরে গিয়েছেন তিনি। হারিয়েছেন জ্ঞান। কিন্তু ফের উঠে দাঁড়িয়ে নেমে পড়েছেন মানুষের সেবায়। অন্যের সেবাই তাঁর ধর্ম। তাই মন দিয়ে করে চলেছেন ধর্মাচারণ। অন্য নার্সদের কাছেও আদর্শ এখন প্রতিমা।
3
পদত্যাগ করা সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠাতে যাচ্ছে পুলিশ। শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, মঙ্গলবার রাতে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' বক্তব্য দেয়ার অভিযোগে একটি জিডি দায়ের করা হয় মুরাদ হাসানের বিরুদ্ধে। তিনি আরও বলেন, আমরা সেটিকে সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছি। এখন এটি সাইবার ক্রাইম বিভাগে তদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব এটি মামলা হিসেবে গণ্য করা হবে কিনা। আজ বুধবার ওই জিডি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার এই অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান 'নাহিদরেইনস পিকচার্স' নামে একটি ফেসবুক পেইজে লাইভ অনুষ্ঠানে এসে উস্কানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যকে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' হিসেবে উল্লেখ করেছেন সিজার তালুকদার। অভিযোগে বলা হয়েছে, মুরাদ হাসান বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেছেন। সেই সঙ্গে দেশের সর্বপ্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন। কয়েকদিন আগে একটি ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ দলের ছাত্রী নেত্রীদের বিরুদ্ধে অশালীন এবং অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় পদত্যাগ করা মুরাদ হাসানকে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। এর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি টেলিফোন কথোপকথন ফাঁস হওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ। রাতেই রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি গ্রহণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও'নীলের ঝুলন্ত মরদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান রাসেল। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান সাইদুর রহমান। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
2
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার জিয়াউর রহমানের সব অবদানের বিরোধিতা করছে। জিয়াউর রহমান জাতীয় স্বার্থের যে বিষয়গুলো নিয়ে অগ্রসর হচ্ছিলেন, অনেক ক্ষেত্রে তারা সেগুলোকে ধামাচাপা দিয়ে অন্য নামে ওই কাজগুলোই করে যাচ্ছেন। বুধবার বিকেলে (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মারুফ হোসাইনসহ আরও অনেকে। মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি আজকে মৌলিক যে তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে তার একটি হলো কৃষি। কৃষিতে আমরা আজকে স্বনির্ভর বলে আমরা অর্থনীতিতে অগ্রসর হচ্ছি। এটা শুরু কে করেছিলেন, শহীদ জিয়াউর রহমান। কৃষির পরে বৈদেশিক রেমিট্যান্স হলো আরেকটি অর্থনৈতিক স্তম্ভ। জিয়াউর রহমান প্রথম সংঘবদ্ধভাবে বিদেশে শ্রমিক রফতানি করার পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক একইভাবে গার্মেন্টস ক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরি করেছিলেন। গার্মেন্টস প্রতিষ্ঠায় তিনি সহজ ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন এখন এগুলো যদি আওয়ামী লীগ স্বীকার করে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। তিনি আরও বলেন, এ দেশের অর্থনীতির আরেকটি স্তম্ভ হলো ভ্যাট, এটা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। এর বিরোধিতা করে আওয়ামী সে সময় সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলো, হরতাল করেছিল। আজকে এই ভ্যাটকে বর্তমান সরকার এমনভাবে সম্প্রসারিত করেছে যে গরিব, কৃষক, ভিক্ষুক, রিকশাচালক সবাইকে ভ্যাট দিতে হচ্ছে। কিন্তু এই সরকারই স্বীকার করবে না কোথা থেকে এর শুরু।
6
৯ জুলাই পত্রিকায় স্বাস্থ্য বিভাগ সম্পর্কে দুটি ভিন্নমুখী খবর ও বিজ্ঞাপন ছাপা হয়েছে। একটি হলো স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাকালে কত বেশি কাজ করেছে, বিজ্ঞাপন আকারে তার বয়ান। আরেকটি ঢাকা জেলার সিভিল সার্জনের নির্দেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞাপনে করোনার ভয়াবহতা ঠেকাতে বিধিনিষেধ 'আন্তরিক ও কঠোরভাবে' পালনের জন্য দেশবাসীর কাছে আকুল আহ্বান জানানো হয়েছে। তবে তাদের এ বয়ান আবেদনের মধ্যে সীমিত ছিল না। সংসদের ভেতরে ও বাইরে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে যেসব 'ভুল' তথ্য ও ঢালাও সমালোচনা করা হয়েছে, তার সমুচিত জবাব দেওয়ারও প্রয়োজন মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে করোনাকালে তারা কী কী কাজ করেছে, আরও কী কী করার পরিকল্পনা আছে, তারও বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে এতে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞাপনে বলা হয়: গত কয়েক মাসে তারা ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডোজ টিকা কিনেছে, ৬৫ লাখ ৬ হাজার ৭৮১ জনের কোভিড পরীক্ষা করেছে, বিভিন্ন হাসপাতালে ১ লাখ করোনা রোগীর চিকিৎসা হয়েছে, সারা দেশে ১০০টি অক্সিজেন সেন্ট্রাল লাইন স্থাপন, ১৭টি ল্যাব স্থাপন করেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। সেই হিসাবে পাক্কা পাঁচ মাস হয়েছে। এই সময়ে ১ কোটি ডোজ টিকা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আত্মসন্তুষ্টির শেষ নেই। আর ভারতে এক দিনেই ৬০ থেকে ৭০ লাখ মানুষকে টিকা দিয়েছে। আমাদের করোনার পরীক্ষার অবস্থাও নাজুক। বিশেষজ্ঞদের মতে, যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার খুব কমই পরীক্ষা হয়েছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের বস্তি এলাকায় জরিপ করে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এর অর্থ এদের কোনো না কোনো সময় করোনা হয়েছিল। কিন্তু পরীক্ষা করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনাকালে তারা ৪০ হাজার লোকবল নিয়োগ দিয়েছে। এই ৪০ হাজার লোকবলের মধ্যে ২১ হাজারই টিকার স্বেচ্ছাসেবক। ১৪ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসককে নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু তারা বলেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কত হাজার পদ এখনো খালি আছে। সম্প্রতি পত্রিকান্তরের খবরে বলা হয়, ৪২ হাজার পদ খালি আছে। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সমকাল প্রতিবেদন করেছিল, স্বাস্থ্যসেবা বিভাগে ২০ হাজার ৩৮৩টি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৮ হাজার ৫৯টি নন-মেডিকেল তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ শূন্য রয়েছে। শুক্রবার ইত্তেফাক-এর খবরে বলা হয়, নারায়ণগঞ্জের ৫০ শয্যার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র তিনজন মেডিকেল অফিসার দিয়ে চলছে। কেবল লোকবল নয়, হাসপাতালগুলোতে অবকাঠামো ও যন্ত্রপাতির ঘাটতিও আছে। গত ১ এপ্রিল প্রথম আলোর খবর ছিল, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩১ জেলার মধ্যে ১৫টিতেই নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) নেই। গত বছরের ২ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিটি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপন ও উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহব্যবস্থা বাড়াতেও বলা হয়েছিল। ১০ মাসেও প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, শ্বাসতন্ত্রের রোগ কোভিড-১৯-এর জটিল রোগীদের জন্য আইসিইউ ও কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার সুবিধা বা ভেন্টিলেশন জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আক্রান্ত ব্যক্তিদের ৪০ শতাংশের উপসর্গ থাকে মৃদু। মাঝারি মাত্রার উপসর্গ থাকে ৪০ শতাংশের। তীব্র উপসর্গ থাকে ১৫ শতাংশের। আর জটিল পরিস্থিতি দেখা যায় বাকি ৫ শতাংশের ক্ষেত্রে। তীব্র উপসর্গ ও জটিল রোগীদের প্রায় সবার এবং মাঝারি উপসর্গ রয়েছে এমন অনেক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। জটিল প্রায় সব রোগীর আইসিইউ শয্যার পাশাপাশি ভেন্টিলেশন দরকার হয়। শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় 'আইসিউ জোটেনি, চলে গেলেন রূপা' শিরোনামের খবরটি পড়ে মন বিষণ্ন হলো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন রূপা খাতুন নামের এক নারী। এক মাসের বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। কিন্তু আইসিউতে যেতে পারছিলেন না শয্যাসংকটের কারণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা আছে মাত্র ২০টি। অপেক্ষমাণদের তালিকায় রূপার অবস্থান ছিল ৯৫। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই বৃহস্পতিবার তিনি মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্তাব্যক্তিরা বিজ্ঞাপন দিয়ে নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন, তাঁরা কি জানেন আইসিইউর শয্যা না থাকায় আমরা কত রূপাকে হারিয়েছি? স্বাস্থ্যসেবা তো পরিসংখ্যান নয়। স্বাস্থ্যসেবা হলো মানুষকে বাঁচানো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেছেন, সংক্রমণ প্রতিরোধে আমাদের মৌলিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অক্সিজেন সরবরাহে অব্যবস্থাপনার পাশাপাশি হাই ফ্লো নাজাল ক্যানুলার ঘাটতি আছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় অনেক জেলায় আইসিউ নেই। এসবের ফলে রোগীর মৃত্যু বাড়ছে। (প্রথম আলো, ৮ জুলাই ২০২১) স্বাস্থ্য মন্ত্রণালয় যখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সাফল্যের তথ্য জনগণকে জানাচ্ছে, তখনই ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার হাসপাতাল, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সব ধরনের মাতৃসদন কেন্দ্র, হেলথ ক্লিনিকসহ এ ধরনের সব প্রতিষ্ঠানের মেডিকেল অফিসারদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা জেলার হাসপাতালগুলোতে বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার কাছে স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না করার অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিদের রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এসব কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। কোনো তথ্য-উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে ঢাকা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হলো। (বাংলা ট্রিবিউন, ৯ জুলাই ২০২১) করোনা মহামারি চলাকালে তথ্য গোপন করতে বলার এ নির্দেশ কেবল তথ্য অধিকার আইনের পরিপন্থী নয়, মানবতাবিরোধীও। মানুষ গণমাধ্যমের মাধ্যমে স্বাস্থ্য খাতের হালনাগাদ তথ্য পেতে চায়, সিভিল সার্জনদের দপ্তরে দপ্তরে গিয়ে তাদের পক্ষ তথ্য সংগ্রহ সম্ভব নয়। আর ঢাকা সিভিল সার্জন কি না বলে দিলেন গণমাধ্যম বা সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া যাবে না। কথা বলা বারণ। তিনি স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ব্যক্তি নন। তিনি যেভাবে তাঁর অধীনদের তথ্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন, তার ওপরে যাঁরা আছেন, তঁারাও তো অনুরূপ নির্দেশ দিয়ে বলতে পারেন, সিভিল সার্জন কোনো তথ্য দিতে পারবেন না। তথ্য পেতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিংবা মন্ত্রী-সচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে। এর অর্থ স্বাস্থ্যসেবার তথ্য থেকে জনগণকে বঞ্চিত করা। সেই অধিকার সিভিল সার্জনকে কে দিয়েছে? এটি কি ঢাকার সিভিল সার্জন স্বতঃপ্রণোদিত হয়ে দিয়েছেন, না নির্দেশিত হয়ে, সেটাও জানা দরকার। গত বছর করোনা সংক্রমণের প্রথম দিকে যখন করোনা রোগীর চিকিৎসা নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে হযবরল অবস্থা চলছিল, তখনো স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ রকম নির্দেশনা জারি করা হয়েছিল। যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেকে 'সফল ও বহির্বিশ্বে বিপুলভাবে প্রশংসিত' দাবি করে, তাদের স্বাস্থ্যসেবা নিয়ে এত লুকোচুরি কেন? কেন তারা স্বাস্থ্যসেবার তথ্য লুকিয়ে রাখতে চায়? সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি []
8
করোনাভাইরাসের সংক্রামণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় মুহূর্তে সরকারি কর্মচারী হিসেবে যে কোনো নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতার ৫০তম বছরে পদার্পণ করবে বাংলাদেশ। স্বাধীনতার পর সত্তরের দশকে যখন দেশ নানা রকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল, ভাবতাম যদি স্বাধীনতার রজতজয়ন্তী পর্যন্ত বাঁচি, দেখব এক অন্য রকম নতুন বাংলাদেশ: অপেক্ষাকৃত উন্নত ও সমৃদ্ধ। কিন্তু দুর্ভাগ্য, অল্প দিন পরেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা-রাষ্ট্রপতি নিহত হন, দেশ পাকিস্তানি ধরনের সামরিক শাসনে চলে যায়। মূল সংবিধানের নীতি-আদর্শ থেকে অন্যদিকে সরে যায় দেশ। অর্থনৈতিক অগ্রগতি থেমে না থাকলেও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যায়। যেকোনো দেশের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন সময়সাপেক্ষ। সে জন্য সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দরকার। সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণের ত্যাগের মনোবৃত্তি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানুষ যেমন ত্যাগ স্বীকার করেছিল, স্বাধীনতার পরও কিছুকাল কোনো প্রাপ্তির আশা না করে দেশ গঠনে আত্মত্যাগ প্রয়োজন ছিল। বাংলাদেশের অধিপতি শ্রেণি অতি দ্রুত অতি বেশি প্রাপ্তির দৃষ্টান্ত স্থাপন করে। মধ্যবিত্তের একটি গোত্র ভোগবাদের দিকে ঝুঁকে পড়ে। তার ফলে দুর্নীতির বিস্তার ঘটতে থাকে। বাহাত্তরে বঙ্গবন্ধুর সরকার সংসদীয় পদ্ধতির যে সংবিধান প্রণয়ন করে, তার চার মূলনীতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল, 'আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তিসংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।' পৃথিবীর উদার গণতান্ত্রিক সংবিধানগুলোর একটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। পরবর্তী সময়ে বিভিন্ন সামরিক-বেসামরিক সরকার অনেকবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে। ৫০ বছর একটি জাতির জীবনে দীর্ঘ সময় যেমন নয়, তেমনি খুব কম সময়ও নয়। বাংলাদেশ ভূখণ্ডের আকারে ছোট হতে পারে, কিন্তু জনসংখ্যার বিচারে কোনো ছোট দেশ নয়। তা ছাড়া বাঙালি জাতির রয়েছে দুই-আড়াই হাজার বছরের ইতিহাস। সেই জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বের সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, তেমনি উপলক্ষটি আত্মজিজ্ঞাসারও। ৫০ বছরের অর্জন-সাফল্য ও ব্যর্থতা নির্মোহভাবে বিচার-বিশ্লেষণ করা না হলে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ দুরূহ হবে। মূল সংবিধানে যে অঙ্গীকার করা হয়েছিল, তা রক্ষায় আমরা কতটা আন্তরিকতার পরিচয় দিয়েছি, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। স্বাধীনতার পর নতুন গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ঘটেনি। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ হয়েছে। স্বাধীনতার পরে আওয়ামী লীগেরই তরুণ নেতা-কর্মীরা প্রতিষ্ঠা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তাঁরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগানও দেন। অল্প দিনের মধ্যে অনেকটা জনসমর্থনও অর্জন করে দলটি। কিন্তু প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের অভাবে এবং হঠকারিতায় দলটি যে শুধু নিজেরই ধ্বংস ডেকে আনে তা-ই নয়, সামগ্রিকভাবে সংসদীয় রাজনীতির পথটাই কর্দমাক্ত করে। না হলো দেশে সমাজতান্ত্রিক বৈপ্লবিক পরিবর্তন, না হলো টেকসই সংসদীয় গণতন্ত্র। সামরিক শাসনের সময় বাংলাদেশ মধ্য বাম থেকে মধ্য ডানে সরে গেল। সত্তরের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় সামরিক শাসকদের আনুকূল্যে। ওই দলের নেতৃত্বে ছিলেন পঞ্চাশ ও ষাটের দশকের ব্যক্তিরাই। রাজনৈতিক শূন্যতার মধ্যে দলটি জনপ্রিয়তাও অর্জন করে। কিন্তু ভবিষ্যতে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গঠন করার নীতি, আদর্শ ও কর্মসূচি তার ছিল না। আরেক সামরিক শাসক গঠন করেন জাতীয় পার্টি। এটি আর এক ধাপ বেশি ডানপন্থী। এসব দলের পরোক্ষ ও প্রত্যক্ষ আনুকূল্যে দেশে উত্থান ঘটে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ইসলামি মৌলবাদী শক্তির। সমাজের হাজার বছরের সমন্বিত অসাম্প্রদায়িক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ দশকেও বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হতে না পারার কারণ শক্তিশালী রাজনৈতিক সংগঠনের অভাব। সরকারি ও বিরোধী পক্ষে সুসংগঠিত গণভিত্তিক দল না থাকলে সংসদীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। ৩৮ বছর ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়া ছাড়া কোনো ক্যারিশমাটিক জননেতা নেই। রাজনৈতিক দলের দুর্বলতা দক্ষ আমলারা অনেকটা কাটাতে পারেন। সৎ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন সে রকম কর্মকর্তারও অভাব। দায়িত্বজ্ঞানহীন দলীয়করণের ফলে সৎ, দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তারা কোণঠাসা হয়ে থাকেন। গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহি ও ভারসাম্য রক্ষার জন্য স্বশাসিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থাকে। বাংলাদেশেও আছে। কিন্তু সেসব প্রতিষ্ঠান তাদের স্বকীয় সত্তা হারিয়ে ফেলেছে। নির্বাহী বিভাগের চাপে অন্য যেকোনো সরকারি অফিসের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানও সরকারি দপ্তর মাত্র। নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই। আমাদের প্রজাতন্ত্রের আরেক দুর্বলতা স্থানীয় শাসনকে স্বাধীন ও শক্তিশালী হতে না দেওয়া। বাহাত্তরের সংবিধানই বলে দিয়েছিল, 'আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে'। কার্যত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাহী বিভাগের কর্মকর্তা ও সংসদ সদস্যদের অধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ৪৯ বছরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অর্জন অসামান্য। দারিদ্র্য কমেছে। গড় আয়ু বেড়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। পদ্মা সেতুর মতো প্রকল্প নিজস্ব অর্থায়নে করা সম্ভব হয়েছে। মেট্রোরেলের কাজ চলছে দ্রুতগতিতে। ব্যাপক দুর্নীতি না হলে বাংলাদেশ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে যেত। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ ভূমিকা রাখছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে আমাদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা পিছিয়ে পড়ছি জ্ঞান-বিজ্ঞানচর্চায়। গ্লোবাল নলেজ ইনডেক্স ২০২০ প্রকাশিত সূচক অনুযায়ী, ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। সুবর্ণজয়ন্তীকে শুধু আত্মপ্রচারমূলক স্মৃতিচারণায় পর্যবসিত না করে আমাদের প্রতীক্ষা হোক শতবর্ষে বাংলাদেশ হয়ে উঠবে একটি আদর্শ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র। সৈয়দ আবুল মকসুদ লেখক ও গবেষক
8
প্রতিবছর নদীভাঙনের শিকার হচ্ছে লাখ লাখ মানুষ। কোটি কোটি টাকার বেড়িবাঁধ দিয়েও সেই ভাঙন ঠেকানো যায় না। এর জন্য জলবায়ু পরিবর্তনের কথাই আমরা বেশি শুনে থাকি। কিন্তু এর পেছনে বালুখেকোরাও যে বড় ধরনের দায়ী, তা নিয়ে তেমন উচ্চবাচ্য আমরা দেখি না। গোটা দেশের নদীগুলো আজ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ক্ষমতাসীন নেতাদের আধিপত্যের কাছে স্থানীয় মানুষ অসহায়, প্রতিবাদ করেও কোনো কূলকিনারা পাওয়া যায় না। কক্সবাজারের টেকনাফের শাহ্পরীর দ্বীপেও তেমন চিত্র আমরা দেখছি। সেখানে নাফ নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে ভরাট করা হচ্ছে একটি বেসরকারি পর্যটনকেন্দ্র আর এর ফলে হুমকির মুখে পড়েছে গোটা দ্বীপ। এ নিয়ে দ্বীপের ৪০ হাজার বাসিন্দা উদ্বিগ্ন। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সাবরাং ট্যুরিজম পার্কের নিচু এলাকা ভরাট করতে মেসার্স চায়না হারবাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। আর এতে ঝুঁকিতে পড়েছে শাহ্পরীর দ্বীপের পর্যটন জেটি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়, প্রতিরক্ষা বেড়িবাঁধ, সীমান্ত সড়কসহ নানা স্থাপনা। এ স্থাপনাগুলো গোটা দ্বীপের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। অথচ বালু উত্তোলনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়নি। বালু উত্তোলন বন্ধের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনও নীরব। বালু তোলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত শনিবার বেড়িবাঁধের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন দ্বীপের কয়েক হাজার মানুষ। কিন্তু এখনো বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রায় ১৪৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি শাহ্পরীর দ্বীপ রক্ষায় ১৪ কিলোমিটার 'সীমান্ত সড়ক' বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এখন সেই বাঁধের কাছাকাছি দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। জোয়ারের ধাক্কায় কয়েক বছরে চার শতাধিক ঘরবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে। এখন অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে ঝুঁকি আরও বাড়বে। দ্বীপবাসীর দাবি, বালুর প্রয়োজন হলে নাফ নদের অদূরে ভেসে ওঠা চর থেকে বালু সংগ্রহ করা যায়। এতে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ ও মাছ ধরার নৌকার চলাচল সহজ হতো। আমরা জানতে পারছি, বালু তোলার বিষয়টি নিয়ন্ত্রণ করছেন ক্ষমতাসীন দলের নেতা, প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের একটি চক্র। কোনো ধরনের ছাড়পত্র না নিয়ে বিদেশি একটি প্রতিষ্ঠান এভাবে অবৈধভাবে বালু তুলছে আর স্থানীয় প্রশাসন চুপ করে আছে। তাহলে কি সেই চক্রের সঙ্গে যুক্ত আছেন প্রশাসনের কর্মকর্তারাও? উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখতে চাই দ্বীপটিকে রক্ষা করতে তিনি কী ব্যবস্থা নেন।
8
সিরিয়ার একটি হাসপাতালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থার বরাতে বিবিসি জানায়, হামলার পর হাসপাতালের কর্মচারীদের জিম্মিও করেছে আইএস জঙ্গীরা। মানবাধিকার কর্মীরা জানাচ্ছে, আইএস জঙ্গীরা দেইর আল জৌরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে হামলা চালালে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সরকারি বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ২০ জন সরকারী বাহিনীর সদস্য নিহত হয়। দেইর আল জৌরের অর্ধেকেরও বেশি এলাকা আইএসের দখলে, কিন্তু তারা চাচ্ছে পুরোটার দখল নিয়ে নিতে। এদিকে লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি। বদরেদ্দিন সিরীয় বিদ্রোহীদের গোলাবর্ষণে দামেস্ক বিমানবন্দরের কাছে নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, 'তদন্তে দেখা গেছে বিস্ফোরণটি, যা আমাদের দামেস্ক বিমানবন্দরের কাছে একটি ঘাঁটি লক্ষ্য করে ঘটানো হয়েছিল এবং যার কারণে কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন শহীদ হয়েছেন, ওই এলাকার তাকফিরির (সশস্ত্র সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী)গোলাবর্ষণের কারণে ঘটেছে।'
3
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। দেশের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে ব্যক্তিগত উদ্যোগে দেশাত্মবোধক গান করলেন তিনি। বিজয় দিবস উপলক্ষে আগের দিন (১৫ ডিসেম্বর) ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। গানটি মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশের পরিচয়, প্রাকৃতিক সৌন্দয্য ও দেশকে ভালোবাসায় আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ইমরান। গানটির শিরোনাম 'বাংলাদেশ'। গানটির সুর ও সঙ্গীত শিল্পী নিজেই করেছেন। শুধু গানই নয় গানের সঙ্গে থাকছে দৃষ্টি দন্দন ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এ প্রসঙ্গে সমকাল অনলাইনকে ইমরান বলেন, পুরোপুরি নিজের উদ্যোগে করছি গানটি। এর আগে ক্রিকেট বা অন্যান্য প্রজেক্টে দলীয়ভাবে গাইলেও এবারই প্রথম এককভাবে গাইলাম দেশের গান। গানে উদ্যোম ও জাগরণ দুটোই থাকবে। বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করবো গানটি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।'
2
যশোরের কেশবপুরে আলতাফ হোসেন নামে এক কৃষকের মাছের ঘেরের পাড়ে (বেড়ি) রোপণ করা ৩০০ টমেটোগাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ত। গতকাল শুক্রবার বিকেলে ওই কৃষক টমেটো গাছ নিয়ে থানায় হাজির হয়ে দুই ইউপি সদস্যসহ ৫ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের (৪৮) সঙ্গে মাছের ঘেরের বেড়ি নিয়ে একই গ্রামের রবিন শীল (৫৫), সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফফার (৪৭) ও শাপলা খাতুন (৩৬) এবং আড়ুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ বিশ্বাস (৫৫) ও সাধারণ বিধান বৈরাগীর (৪৫) বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা ৬ বিঘা মাছের ঘেরের পাড়ে লাগানো আনুমানিক ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়ে এবং কেটে দেন। এতে তাঁর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।কৃষক আলতাফ হোসেন বলেন, টমেটোগাছ উপড়ে ফেলানোর সংবাদ পেয়ে আমার মাছের ঘেরের বেড়িতে এসে তাঁদের ক্ষয়ক্ষতি করতে নিষেধ করলে ঘের জবর দখল করে নিবে বলে হুমকি দিয়ে চলে যান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফফার বলেন, 'আলতাফ হোসেন যে বেড়িটি নিজের দাবি করছেন সেটি মূলত ভ্যানচালক রবিন শীলের। আলতাফ বেড়ি দখল করে রাখায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে রবিন অভিযোগ দেন। চেয়ারম্যান বিষয়টি সমাধানের দায়িত্ব দিলে আমরা ওই ঘেরের বেড়িতে যাই। এ সময় রবিন তাঁর নিজের বেড়ি দখলে নিতে টমেটো গাছ উপড়ে ফেলেন।'কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, 'টমেটোগাছ নষ্ট করার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
6
ঢাকা: এশিয়া রিজিয়ন থেকে দুই বছরের (২০২২-২০২৪) জন্য খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কাউন্সিলর সদস্য মনোনীত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ এফএওর ক্রিডেনশিয়াল কমিটিরও সদস্য হিসেবে মনোনীত হয়েছে। এফএওর চলমান ৪২ তম কনফারেন্সে এ সিদ্ধান্ত গৃহীত হয়।কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।করোনার কারণে এবারের সম্মেলন ভার্চ্যুয়ালি হয়েছে। ১৪-১৮ জুন অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে দেশের হয়ে আট সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।সম্মেলনের দ্বিতীয় দিন ১৫ জুন দুপুরের অধিবেশনে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এমপি 'স্টেট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার () ' বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। একইদিন সন্ধ্যার অধিবেশনে তিনি এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের (এপিআরসি) ৪৬টি সদস্য দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদান করেন।'স্টেট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার' অংশের ভাষণে বাংলাদেশ খাদ্য ও কৃষিতে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। ২০ বছর আগে ১৯৯৯-২০০০ সালে এ সরকারের আগের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বর্তমান সরকার এ আমলেও তা ধরে রেখেছে। মাথাপিছু আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে ও দারিদ্র্য কমেছে। গত দশকে অপুষ্টি দুই-তৃতীয়াংশ কমেছে।মন্ত্রী আরও বলেন, চলমান করোনা পরিস্থিতির মাঝেও খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা গেছে।এর শুরুতেই খাদ্য উৎপাদন বৃদ্ধি, সরবরাহ অব্যাহত রাখা ও দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন। অধিক ফসল উৎপাদনের জন্য প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে নানামুখী প্রণোদনা প্রদান করেন। এ ছাড়া, কৃষি খাতে করোনার প্রভাব মোকাবিলায় ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। ফলে কোভিড পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও নির্দেশনায় দেশে কৃষির উৎপাদন ও খাদ্য সরবরাহের ধারা অব্যাহত থাকে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট দুর্যোগ ১১ লাখ রোহিঙ্গাও বাংলাদেশের সমাজ ব্যবস্থা, অর্থনীতি ও পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন মন্ত্রী।এপিআরসি পক্ষ থেকে যৌথ বিবৃতিতে মন্ত্রী খাদ্য ও কৃষিতে করোনার প্রভাব মোকাবিলায় সমন্বিত কর্মসূচি নিয়ে এফএওকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই ও পুষ্টিসম্মত খাদ্য ব্যবস্থা, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু ঘাত সহনশীল প্রযুক্তি, খাদ্য অপচয় হ্রাস ও নিরাপদ খাদ্যের ওপর গুরুত্ব দিয়ে এফএওর সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে।এ ছাড়া, এশিয়া প্যাসিফিক অঞ্চলের পানি স্বল্পতা ও পানি সমস্যা নিরসনের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও বণ্টনের জন্য একটি ' উচ্চ পর্যায়ের সম্মিলিত সংগঠন/প্ল্যাটফর্ম গঠনেরও প্রস্তাব করেন তিনি।সম্মেলনে বাংলাদেশের পক্ষে ঢাকা থেকে অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, যুগ্ম সচিব তাজকেরা খাতুন, উপসচিব আলী আকবর ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব বিধান বড়াল অংশগ্রহণ করছেন। ইতালির রোম থেকে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ও ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র।
6
খোলাবাজারের (ওএমএস) পণ্য পরিবেশকের (ডিলার) দোকান খোলার কথা সকাল ৯টায়, কিন্তু এই পণ্য কেনার জন্য নিম্ন আয়ের অনেকে সকাল ৬টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন।চাহিদার তুলনায় ক্রেতা বেশি থাকায় শেষ সময়ে খালি হাতে ফিরে যাওয়ার শঙ্কায় তাঁরা এত আগে এসেছেন। গতকাল সোমবার যশোরের চৌগাছায় খোলাবাজারের চাল ও আটা বিক্রিয় কেন্দ্রে এমন ভিড়ের চিত্র দেখা গেছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, 'খ' শ্রেণির পৌরসভা হিসেবে চৌগাছায় প্রতিদিন বিক্রি করার জন্য তিনজন ডিলারের অনুকূলে তিন হাজার কেজি চাল ও তিন শ কেজি আটা বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো চারজন ডিলার সমান ভাগ করে চার স্থানে বিক্রি করছেন।তবে সরেজমিন দেখা গেছে, বিক্রয় কেন্দ্রগুলোতে এত বেশি ভিড় যে, ডিলারেরা কাউকে শুধুই চাল আবার কাউকে শুধুই আটা দিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে এতেও তাঁদের হিমশিম খেতে হচ্ছে। অন্য দিকে ক্রেতারাও ভোগান্তির শিকার হচ্ছেন। কাউকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সদরের নিরিবিলি পাড়ায় খোলাবাজারের পণ্য বিক্রয় কেন্দ্রে গেলে দেখা যায়, তখনো ডিলার দোকান খুলতে পারেননি। তবে তাঁর দোকানের দুই পাশ ধরে নারী ও পুরুষ ও শিশুরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। আরও অনেকেই এসে ভিড় জমাচ্ছেন।চাল কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, 'ভোর ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছি। আমরা নিম্ন আয়ের মানুষ। বাজারে এক কেজি মোটা চালের দাম ৪২ থেকে ৪৮ টাকা। এক কেজি আটা ৩৮ থেকে ৪২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সে জন্য কম দামে এখানে চাল ও আটা কিনতে আসতে বাধ্য হয়েছি।'আরেক ক্রেতা বলেন, 'আমি এখানে এসেছি ভোর ৬টার দিকে। এসে দেখি কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ তাঁদের ছোট শিশুকে লাইনে দাঁড় করিয়ে রেখে অন্য কাজ সারতে গেছেন। কারণ, দেরি করে এলে শেষ সময়ে খালি হাতে ফিরে যেতে হবে।'উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ জানুয়ারি থেকে পৌর এলাকার চারজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে।শুক্রবার ছাড়া প্রতিদিন এই খোলা বাজার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে এক দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়।চৌগাছা নিরিবিলি পাড়ার খোলাবাজারের ডিলার সাহাজ্জেল হোসেন বলেন, 'গত বছরের চেয়ে বরাদ্দ কম। অথচ ক্রেতার ভিড় বেশি, যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বরাদ্দ বাড়ালে অন্তত গত বছরের সমপরিমাণ বরাদ্দ দেওয়া হলে কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো।চৌগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন বলেন, টিসিবির পণ্য কিনতে প্রচণ্ড ভিড়ের বিষয়টি রোববার আমি নিজেই সরেজমিন দেখেছি। তবে বরাদ্দ কম বা বেশি করার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। আমরা তবুও বিষয়টি তাঁদের জানাব।'
6
নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আদালতের আদেশ অনুসারে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ এনটিআরসিএর দেওয়া তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম এই সময় পর্যন্ত স্থগিত থাকবে বলা হয়েছে। নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে করা আদালত অবমাননার পৃথক আবেদনের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী আদেশের জন্য ১৮ মে দিন রাখা হয়েছে। নিয়োগপ্রত্যাশী আবেদনকারী শিক্ষকদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান, জাফর সাদেক, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ। এনটিআরসিএর পক্ষে ছিলেন আইনজীবী এস কে এম আনিছুর রহমান খান। এর আগে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন বলে জানান সনদধারী ও আদালত অবমাননার আবেদনকারী ৫৫৭ জনের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, 'সাত দফার মধ্যে পঞ্চম দফা ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশ করবে এনটিআরসিএ। দীর্ঘ সময় পেরোলেও রায়ের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা পৃথক ২০টি আদালত অবমাননার আবেদন করেন। শুনানি নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৫০১।' পৃথক তিনটি আবেদনে চার শ নিয়োগপ্রত্যাশী শিক্ষকের আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ প্রথম আলোকে বলেন, 'রুলের পর আবেদনকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৮ মার্চ হাইকোর্ট পঞ্চম দফা বাস্তবায়নে এনটিআরসিকে ১৫ দিন সময় বেঁধে দেন। এরপরও আদেশ বাস্তবায়ন না করে এনটিআরসি ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিষয়টি আবেদনের মাধ্যমে আদালতে তুলে ধরা হয়। এরপর আদালত অবমাননার আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। এর শুনানিতে হাইকোর্ট সদনধারীদের মধ্যে অবমাননার আবেদনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করতে এনটিআরসিকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ৩০ মার্চ প্রকাশিত ওই গণবিজ্ঞপ্তি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।'এনটিআরসিএর আইনজীবী এস কে এম আনিছুর রহমান খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট গণবিজ্ঞপ্তির কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
1
সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার মামলার বাদী ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এডিসি মো. কামরুজ্জামানের অসমাপ্ত জবানবন্দি গ্রহণের পর জেরা করে আসামির আইনজীবীরা। পরে ২ মে পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত। মহানগর পিপি মো. ফখরুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। জানা যায়, সোমবার মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিডি-প্রতিদিন/এস আহমেদ
6
ফরিদপুরে পলিথিনে মোড়ানো অপরিণত নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা নবজাতকের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।গতকাল রোববার সকালে শহরের গঙ্গাবর্দী এলাকার বিএডিসি অফিসসংলগ্ন সানি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।স্থানীয় কালাম মোল্লা বলেন, ঘটনাস্থলের পাশের মুদি দোকানি গতকাল সকালে দোকান খুলতে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো কিছু দেখতে পান। পরে তাঁকে খবর দিলে তিনিসহ অনেকেই উপস্থিত হয়ে ৯৯৯-এ ফোন দিয়ে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে বলে জানান। কিন্তু পুলিশ না আসায় স্থানীয়রা সকাল ৮টার কিছু আগে দেহটিকে মাটিচাপা দেয়। নবজাতকটির চোখ-নাক ফুটেনি।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, সকালে ৯৯৯-এর অভিযোগ থেকে জানতে পারেন, গঙ্গাবর্দী এলাকায় মহাসড়কের পাশে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা নবজাতকটিকে সেখানেই মাটিচাপা দেয়।স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, শিশুটি মূলত প্রি-ইম্যাচিউরড (অপরিণত) বেবি ছিল। এটি সম্ভবত গর্ভপাতের বিষয়। রাতের কোনো এক সময় নবজাতকটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
6
মনিরামপুরের তাহেরপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রিপা খাতুন। তিনি গত বছর সরকারি খাসজমিতে একটি ঘর পেয়ে পরিবার নিয়ে সেখানে উঠেছেন। সরকারি ঘর পেলেও এ নারীর ভাগ্যে জোটেনি জমির মালিকানা। ঘরে ওঠার সময় নায়েবের কথামতো জমির দলিল খরচ হিসেবে ২ হাজার ২৯০ টাকা দিয়েছেন তিনি। ঘর বরাদ্দ পাওয়ার এর বছর পার হয়েছে রিপা খাতুনের। আজও জমির মালিকানা স্বত্ব পাননি তিনি।রিপা খাতুনের মতো তাহেরপুর পল্লিতে অজুবা বেগম ও রাবেয়া বেগমসহ বসবাস সাতটি ভূমিহীন পরিবারের। তাঁরা সবাই ২ হাজার ২৯০ টাকা করে দলিল খরচ দিয়েছেন, কিন্তু মালিকানা স্বত্ব মেলেনি এ পল্লির কারও।রিপা খাতুন বলেন, 'আমাদের কিছু নেই। তাহেরপুরে খাস জমিতে বহু বছর ধরে আছি। আগে নিজেদের ঝুপড়ি ঘরে থাকতাম। এক বছর আগে আমাদের ঘর ভেঙে দিয়ে সরকার পাকা ঘর করে দিয়েছে। নতুন ঘরে উঠেছি এক বছর। তখন পৌরসভার নায়েব জমির দলিল দেবে বলে ২ হাজার ২৯০ টাকা নিয়েছেন। গতবছর জমি রেজিস্ট্রি হয়েছে শুনেছি। আমাদের কোনো কাগজপত্র দেননি। নায়েব অফিসে গেলে আজ না কাল করে ফিরিয়ে দিচ্ছে।'পৌর এলাকার হাকোবা আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের সরকারি ঘর রয়েছে ১৬টি। এ পল্লির বাসিন্দারা ঘরে উঠেছেন ১১ মাস আগে। তাঁরাও জমির কোনো কাগজপত্র পাননি।ওই পল্লির ৪ নম্বর ঘরের বাসিন্দা রুমা বেগম। তিনি বলেন, 'শুধু ঘর দিয়েছে। আমাদের কাছ থেকে দলিল বাবদ কোনো খরচ নেননি। কোনো কাগজপত্রও দেয়নি। দলিল দেবে কি দেবে না কিচ্ছু জানি না।'একই বক্তব্য হাকোবা আশ্রয়ণ পল্লির গৃহবধূ রুপালি ও নাজমা খাতুনের। তাঁরা বলেন, একবার সরকারি লোক এসে আমাদের ঘরে তুলে দিয়ে গেছে। এরপর থেকে জমির দলিলের ব্যাপারে আমাদের কোন দিন ডাকেনি।গত বছর মনিরামপুরে বিভিন্ন এলাকায় খাস জমিতে ভূমিহীনদের জন্য সরকারি ২৯২টি ঘর নির্মিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের তত্ত্বাবধানে দুই শতক জমির ওপরে নির্মিত প্রতিটি চারচালা ঘরে রয়েছে পাকা শৌচাগার, রান্না ঘর, বারান্দাসহ দুটি কক্ষ।গত বছর জানুয়ারি থেকে মার্চে ঘরগুলো হস্তান্তর করেছে প্রশাসন। ভূমিহীনদের নামে দুই শতক জমি নিবন্ধন করে ঘর হস্তান্তরের সময় জমির দলিল হস্তান্তর করার কথা থাকলেও পৌর এলাকার বাসিন্দাদের বেলায় তা কার্যকর হয়নি।সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার তাহেরপুর ও হাকোবা এলাকায় নির্মিত ২৩টি ঘর মালিকের কেউ এখনো জমির মালিকানা স্বত্ব হাতে পাননি। তবে উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্টরা বলছেন, পৌর এলাকায় মোট ৩৮টি সরকারি ঘর হয়েছে। তাঁদের কাউকে এখনো দলিল দেওয়া হয়নি। কাগজপত্র ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।মনিরামপুর পৌরসভা ভূমি অফিসের সাবেক সহকারী ভূমি কর্মকর্তা (বর্তমান কর্মস্থল যশোর সদর) হাদিউজ্জামান বলেন, 'জমির নিবন্ধন, নামজারি ও নকল তোলা বাবদ তাহেরপুর আশ্রয়ণ পল্লির বাসিন্দাদের কাছ থেকে ২ হাজার ২৯০ টাকা করে নেওয়া হয়েছিল। জমি বরাদ্দ দেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তাঁদের কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।'মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী বলেন, 'পৌর এলাকার সরকারি জমিগুলো অকৃষি খাস জমি। এগুলো জেলা প্রশাসক বরাদ্দ দিতে পারেন না। এ জন্য ভূমিহীনদের জন্য নির্ধারণ করা জমির কাগজপত্র (৩৮টি ফাইল) ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অধিকতর তথ্য চেয়ে মন্ত্রণালয় প্রথমবার ফাইল ফেরত দিয়েছেন। আমরা আবার কাগজপত্র ঠিক করে পাঠিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলে ভূমিহীনদের জমির দলিলপত্র বুঝিয়ে দেওয়া হবে।'
6
আজ বুধবার (৬ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শুভ মহালয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনার। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এ উপলক্ষে দিনের শুরুতে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকেশ্বরী মন্দিরে শুভ মহালয়ার অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা।
8
মাদারীপুরে এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তিনি জেলার রাজৈর উপজেলারপশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের অভিযান চালিয়ে মেম্বার সাগর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করাহয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মো. শহিদুল ইসলামের। এরপর থেকে আসামি বিভিন্ন সময় তরুণীকে নানা রকম চাপ দিয়ে ও প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে ভিডিও ফোনে অশ্লীল কথা বলতে বাধ্য করত। ভিডিও কলে কথা বলার সময় আসামি গোপনে তা রেকর্ড করে ভিকটিমকে শারীরিক সম্পর্ক করতে চাপ দেন। কিন্তু ওই তরুণী বিয়ে বর্হিভূত সর্ম্পকে জড়াতে না চাওয়ায় ধারণকৃত ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান শহিদুল। এতে আরও জানানো হয়েছে, এক পর্যায়ে চলতি বছর ১৬ নভেম্বর রাতে আসামির নিজ মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে তরুণীর ২টি আপত্তিকর ছবি পোস্ট করেন। এরপর সোমবার ওই তরুণী র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তরুণীনিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামবলেন, 'আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
6
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছে এনআরবিসি ব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশের সব ব্যাংকের মধ্যে তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে এই পুরস্কার পেল ব্যাংকটি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সম্প্রতি জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনীতি) রিয়াদ হোসেন, শ্রীলঙ্কার মন্ত্রী মাহিন্দা অমরাউইরা, প্রতিমন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতিবছর এই পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। পুরস্কারের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়। পুরস্কার গ্রহণের পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, 'আর্থিক প্রযুক্তি বা ফিনটেক ছাড়া এখনকার ব্যাংক চলতে পারে না। ব্যাংকিং সেবা প্রসারে আমরা ফিনটেকের ব্যবহার বাড়িয়েছি। করপোরেট সুশাসন, নেটওয়ার্ক সম্প্রসারণ ও আর্থিক সূচকে আমাদের যে অগ্রগতি হয়েছে, তা মূলত ফিনটেকের কারণে।' প্রসঙ্গত, ২০১৩ সালে ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। স্বল্প খরচে সেবা দিতে উপশাখা ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, প্ল্যানেট অ্যাপসহ নানাভাবে সেবা দিচ্ছে ব্যাংকটি। সারা দেশে ৮৮টি শাখার পাশাপাশি ৫৫০টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি বিআরটিএ, ভূমি রেজিস্ট্রেশন অফিস, রাজস্ব সংগ্রহসহ সরকারি বিভিন্ন সেবার ফি আদায় করছে এনআরবিসি ব্যাংক।
0
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের গার্ড মহিউদ্দিনকে মারধরের ঘটনায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা শাহাবউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। আহত মহিউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মহিউদ্দিন ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত ৩টার দিকে কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশন নোয়খালীগামী নোয়াখালী এক্সপ্রেসের গার্ড মো. মহিউদ্দিনকে পুলিশ মারধর করে। এক পর্যায়ে ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেয়। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে কসবা থানার এস.আই কামাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশেরও তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহিউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চাপা চৌঁ গ্রামে। বিডি প্রতিদিন/হিমেল
6
যবে থেকে অলিম্পিক্সের ইতিহাসে জিমন্যাস্টিক্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখন থেকেই রীতি মেনে নারী জিমন্যাস্টদের ফ্লোরে বিকিনিকাট আঁটোসাঁটো পোশাক পরেই পারফরম্যান্স করতে দেখা গেছে। বলা ভালো, জিমন্যাস্টিক্স একমাত্র খেলার বিভাগ নয়, যেখানে প্রতিযোগীদের এই ড্রেসে দেখা যায়। এমন অনেক বিভাগই রয়েছে, যেখানে এ ধরনের পোশাক পরেই অংশগ্রহণের রীতি আছে। তবে এই চলতি রীতির বিরুদ্ধে হাঁটতে দেখা গেল জার্মান নারী জিমন্যাস্টিক্স দলকে। খেলাকে জনপ্রিয় করতে যৌন আবেদনমূলক বিকিনিকাট পোশাকের বিরোধিতা করে মনোকিনিকাট পোশাক পরে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন জার্মান নারী জিমন্যাস্টরা। দীর্ঘদিনের অলিখিত রীতি অনুযায়ী জিমন্যাস্টদের বিকিনিকাট পোশাকের লেন্থ অর্থাৎ লম্বায় তা থাকত প্রতিযোগীর নিতম্ব পর্যন্ত। জার্মানরা টোকিও গেমসে কোয়ালিফাইংয়ে যে মনোকিনিকাট ড্রেসটি পড়েছিলেন, তার লেন্থ ছিল পায়ের গোড়ালি পর্যন্ত। জিমন্যাস্টিক্সের মঞ্চে নারী অ্যাথলিটদের পোশাককে যৌন আবেদনের মাধ্যম হিসেবে ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পন্থা তারা বেছে নিয়েছিলেন। রবিবার অলিম্পিকের কোয়ালিফিকেশনে জার্মান নারী জিমন্যাস্টিকস দলের নান্দনিক উপস্থাপনা। ছবি: সিএনএন তবে এবারই প্রথম নয়। এর আগে, গত এপ্রিল মাসে সুইজারল্যান্ডের বাজেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের আসরে প্রথমবারের মতো তাদের পুরো শরীর আবৃত করা ইউনিটার্ডে দেখা যায়। বৃহস্পতিবার পোডিয়াম ট্রেইনিংয়ের সময়েও দলটি একই পোশাক পরে। এপ্রিলে জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন জানায়, পোশাকটি 'জিমন্যাস্টিকস খেলায় সেক্সুয়ালাইজেশনে'র বিরুদ্ধে জানানো প্রতিবাদ। সূত্র : হিন্দুস্তান টাইমস, সিএনএন বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
রাত পোহালেই পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নে ভোট। নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তবে এবারের নির্বাচনে সবার আলাদা দৃষ্টি রয়েছে পানপট্টি ইউনিয়নে। পানপট্টি ইউনিয়নে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইভিএম পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ভোটারদেরও আগ্রহ লক্ষণীয়। বুধবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটের ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সরঞ্জামাদিসহ সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারিত ভোট কেন্দ্রে রওয়ানা দিয়েছে। এবারের ইউপি নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও ৮টি ইউনিয়নের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত প্রশাসনের অতিরিক্ত মোবাইল টিম টহলের দায়িত্বে থাকবে। গলাচিপা উপজেলার যে সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার কোনোটিতেই এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিডি প্রতিদিন/এমআই
6
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী স্বপন কিবরিয়া এবং তার স্ত্রী জুঁই কিবরিয়াকে তাদের দুজন বাচ্চা সহ প্রাণে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করেছে এক দল সন্ত্রাসী। অজ্ঞাত পরিচয়ের এসব সন্ত্রাসী চক্র হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবীও করে তাদের কাছে। জানা গেছে, এই দম্পতির বাসার ঠিকানায় ডাকযোগে সন্ত্রাসীরা কয়েকদিন আগে একটি চিঠি পাঠিয়েছিল, একই চিঠির পুনরাবৃত্তি ঘটে গত ২৭ সেপ্টেম্বরে তার উত্তরা অফিসের ঠিকানায় চিঠি দেয়ার মধ্য দিয়ে। ব্যবসায়ী স্বপন কিবরিয়া জানান, এই ঘটনায় তিনি ভাটারা থানা ও উত্তরা পশ্চিম থানাতে দুটি পৃথক পৃথক জিডি করেছেন। জিডি নাম্বার ভাটারা থানা- ২০৮৫ এবং উত্তরা পশ্চিম থানা জিডি নাম্বার - ১২৩২। সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত থাকার পাশাপাশি এই দম্পতির রয়েছে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে শীর্ষস্থানীয় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান 'ড্রীম ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেড'। এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে তারা সফল ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। সন্ত্রাসী চক্র এই দম্পতির কাছে ৫০ লক্ষ টাকা দাবী করে এবং পাশাপাশি তাদের দুইজন মেয়ের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া-লেখা বন্ধের হুমকিও দিয়েছে। সন্ত্রাসীরা চিঠিতে স্বপন কিবরিয়াকে গান বাদ্য বন্ধসহ তাদের সমস্ত সাংস্কৃতিক কারিকুলাম বন্ধ করে দেয়া এবং তার স্ত্রী মিসেস জুঁই কিবরিয়াকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিরত থেকে ঘরে বসে থাকতে বলেছে। অন্যথায় তাদের প্রাণে মারার কথা বলেছে। সন্ত্রাসীদের কাছ থেকে এক সপ্তাহের ব্যবধানে বাসা ও অফিসে দুই দুটি হুমকির চিঠি পাওয়ায় এই পরিবার আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। স্বপন কিবরিয়া জানান, জিডির পরে দুই থানা থেকেই তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসীদের খুঁজে বের করতে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিডি প্রতিদিন/আবু জাফর
6
বিরাট কোহলিদের কোচের দায়িত্ব নিতে চলেছেন সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়? টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্ভবত তার হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিংয়ের ভার। এমন খবরই এসেছে ভারতীয় গণমাধ্যমে। সূত্রের খবর, শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর জানা যায়, এ বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ বৈঠক করেছেন রাহুলের সঙ্গে। সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়। বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে। বিডি প্রতিদিন/কালাম
12
ঢাকা ছেড়েছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। যাওয়ার আগে শ্রিংলা বলেন, ভারত করোনা এর ভ্যাকসিন তৈরির কাজ করছে। এই ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে বলেও জানান তিনি। এসএইচ
6
আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার এ সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই'র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে। খবর বাসসের সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে নিয়ে রবিবার দুবাইয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা ও আবুধাবির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের আমন্ত্রণে মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। বৈঠককালে উভয় পররাষ্ট্রমন্ত্রী দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করেন এবং দু'দেশের জনগণের পারস্পারিক স্বার্থে সহযোগিতার সকল ক্ষেত্রে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বআরোপ করেন। এ সময় তারা গভীরতর রাজনৈতিক যোগাযোগের পারস্পারিক অঙ্গীকারের পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি- বিশেষ করে দু'দেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সরাসরি জাহাজ চলাচল এবং সরাসরি মালবাহী বিমান চলাচল ও অবাধ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে পারস্পারিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। উভয় মন্ত্রী সমন্বিত অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, আইসিটি, এলওটির ওপর আলোকপাত করে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বআরোপ করেন। ড. মোমেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্ত্যুচ্যূত নাগরিকদের কারণে দেশে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে- সে ব্যাপারে ব্রিফ করেন এবং এই সংকটের দ্রুত সমাধানের জন্য ইউএই'র অব্যহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ৫০তম বার্ষিকীতে ইউএই'র নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানান এবং বিগত পাঁচ দশকে দেশটির অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও ইউএই'র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কিছু বিশেষ আয়োজন করার ব্যাপারে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন। ড. মোমেন ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ইউএই-তে এক দ্বিপক্ষীয় সফরে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আবুধাবি সফরকালে ড. মোমেন আইআরইএনএ'র মহাপরিচালকের সাথে দেখা করেন এবং দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত দুবাই এক্সপো-২০২০'তে সেমিনার, আবুধাবিতে এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেমিনারসহ বেশ কয়েকটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এছাড়াও তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং দুবাইয়ে বাংলাদেশী শ্রমিকদের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।
6
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁর স্বজনেরা বলছেন, এখানে তিনি কীভাবে বাঁচবেন? এ ছাড়া খালেদার ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলে স্বজনেরা দাবি করেছেন। আজ সোমবার খালেদা জিয়ার পরিবারের পাঁচজন সদস্য-বোন সেলিমা ইসলাম ও তাঁর স্বামী রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার দেখা করেন। পরে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। এক মাসের বেশি সময় পর খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনদের সাক্ষাৎ হয়। ১৪ ডিসেম্বর দেখা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। আজ বেলা তিনটায় বিএসএমএমইউতে যান খালেদা জিয়ার স্বজনেরা। প্রায় দেড় ঘণ্টা পর বের হয়ে খালেদার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, 'ওনার শরীর খুবই খারাপ। হাঁটাচলা করতে পারছেন না, খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। সুগার কন্ট্রোলে (নিয়ন্ত্রণ) আসছে না। এ অবস্থায় তাঁর তো উন্নত চিকিৎসা দরকার। আদালত তো জামিন দিলেন না। পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার ওষুধ দিচ্ছে না, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে।' খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তাঁর বোন। খালেদার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না জানিয়ে সেলিমা ইসলাম বলেন, তাঁর সুগার লেভেল এখন ১৪। ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। সেদিন আদালত তাঁর মেডিকেল রিপোর্ট দেখেন। তবে সেদিনও তাঁর জামিন হয়নি। এ বিষয়ে সেলিমা ইসলাম বলেন, 'ওনার বয়স, অসুস্থতা বিবেচনা করে তো জামিন দেওয়া উচিত ছিল। জামিন মানে তো ছেড়ে দেওয়া না। জামিন তো দিতেই পারত।' তিনি আরও বলেন, আদালতে দেওয়া মেডিকেল প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। চিকিৎসা ঠিকমতো হচ্ছে না।
9
জামালপুরের মেলান্দহ উপজেলায় খারাপ কিছু হওয়ার কথা জানিয়ে স্কুলছাত্রীর লিখে যাওয়া 'সুইসাইড নোটের' অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুরের র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে র্যাবের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম আহম্মেদ ওরফে স্বপন (২৫)। তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ময়মনসিংহের সদর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ছাত্রীর মুঠোফোন ও 'সুইসাইড নোট' উদ্ধার করা হয়। নোটে ওই ছাত্রী তামিম আহম্মেদ ওরফে স্বপনের নাম উল্লেখ করেছিল। সে নোটে লিখেছিল, তামিম তার সঙ্গে খারাপ কিছু করেছেন এবং তার মৃত্যুর জন্য তামিমের বিচার করার কথা বলেছে সে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় অভিযুক্ত তামিম আহম্মেদ তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রী প্রথম দিকে তার বাবা-মাকেও জানিয়েছিল। কিন্তু মানসম্মানের ভয়ে তার বাবা-মা বিষয়টি কাউকে জানাননি। এর মধ্যে গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে এসে গোসল-খাওয়া শেষ করে বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ছাত্রীর মা ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পেছনের জানালার খুলে দেখতে পান, মেয়ের লাশ ঝুলছে। আশিক উজ্জামান আরও বলেন, ওই ছাত্রীর লাশ উদ্ধারের পর থেকে তামিম আহম্মেদ এলাকা ছেড়ে পালিয়ে যান। বিষয়টি নিয়ে র্যাবের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে র্যাব। র্যাবের অভিযানে তামিমকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্ত যুবক এলাকায় ত্রাসের সৃষ্টি করে আসছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ইউপি নির্বাচনে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাও আছে।
6
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সেই আয়োজনে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক তিনজন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা। ওয়াশিংটনের ক্যাপিটল হিলের এই আয়োজনে অংশ নেন আরও অনেকে। এএফপি ও রয়টার্সের ছবিতে উঠে এসেছে সেই আয়োজনের কিছু অংশ-
3
তার জ্বালায় গাছের একটি আমও আস্ত থাকত না। গাছে আম ঝুলতে দেখলেই নাকি ঢিল ছুড়ে নামিয়ে আনতেন তিনি। ছোট থেকেই লক্ষ্য ছিল এতটাই স্থির। লক্ষ্য পূরণে তাই সমস্ত বাধা অতিক্রম করতে দু'বার ভাবেননি। প্রয়োজনে চোখে চোখ রেখে লড়ে গিয়েছেন। না, আম পাড়ার জন্য লড়েননি। আম ছিল তার অনুশীলনের অঙ্গ মাত্র। আজ তিনি বিশ্বের এক নম্বর তীরন্দাজ। তাকে এক ডাকে চেনে সারা বিশ্ব। অথচ এক সময় নিজের ছোট গ্রামেও পাড়া-প্রতিবেশী ছাড়া তার নাম জানতেন না কেউ। দীপিকার জন্ম ঝাড়খণ্ডের রাঁচীর এক দরিদ্র পরিবারে। রাঁচী থেকে ১৫ কিলোমিটার দূরে তার গ্রাম রাতু ছাত্তি। বাবা শিবনারায়ণ মাহাতো ছিলেন একজন অটোচালক। মা গীতা মাহাতো রাঁচী মেডিকেল কলেজের নার্স ছিলেন। কষ্টের সংসারই তার লক্ষ্য পূরণে প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাস গেলে দেড় হাজার টাকা ছিল সংসারের মোট উপার্জন। এই নামমাত্র টাকায় কী আর মেয়েকে তীরন্দাজ করার কথা ভাবতে পারেন কেউ! কিন্তু দীপিকা হার মানার পাত্রী ছিলেন না। অনুশীলনের প্রথম ধাপ তাই শুরু হয় গ্রামের আমবাগান থেকে। নিখুঁত নিশানায় ঢিল ছুড়ে গাছ থেকে আম পাড়া ছিল তার কাছে অতি সামান্য ব্যাপার। এভাবে লক্ষ্যভেদের অনুশীলন শুরু করেন দীপিকা। মেয়ের দক্ষতা নজরে আসে তার মা-বাবারও। তাকে বাঁশের তীর-ধনুক বানিয়ে দেন তারা। সেই তীর-ধনুক দিয়েই অনুশীলন শুরু করেন তিনি। ২০০৫ সালে ঝাড়খণ্ডের খারসওয়ানে একটি তীরন্দাজ অ্যাকাডেমিতে ভর্তি হন তিনি। ভর্তি হওয়াটা অত সহজ ছিল না। এই অ্যাকাডেমি ছিল ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার স্ত্রী মীরা মুণ্ডার। প্রথমে এই অ্যাকাডেমিতে ভর্তি নেওয়াই হচ্ছিল না। দীপিকার বয়স তখন মাত্র ১১। ওই বয়সেই সরাসরি মীরার চোখে চোখ রেখে দীপিকা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। "আমাকে ৩ মাস সময় দিন। আমি যদি ভাল পারফর্ম করতে না পারি তাহলে তাড়িয়ে দেবেন," ঠিক এ কথাটাই বলেছিলেন দীপিকা। ওই ৩ মাসের মধ্যেই নিজেকে প্রমাণও করেছিলেন। তবে তার পেশাগত তীরন্দাজ জীবন শুরু হয় ২০০৬ সাল থেকে। ওই বছর জামশেদপুরের টাটা আর্চারি অ্যাকাডেমিতে সুযোগ পান তিনি। সেই প্রথম সঠিক সরঞ্জাম নিয়ে তীরন্দাজির অনুশীলন শুরু করেন। সেখানে মাসে ৫০০ টাকা ভাতাও পেতেন। তীরন্দাজিই ছিল তার ধ্যান-জ্ঞান। সব কিছু ভুলে একাগ্র চিত্তে অনুশীলন করে গিয়েছেন শুধু। পরিশ্রমের ফল কখনও বৃথা যায়নি। ৩ বছর পর ২০০৯ সালে যখন বাড়ি ফিরছিলেন তার হাতে ছিল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি। গ্রামের আমবাগানগুলো আজ সুরক্ষিত। ঝাড়খণ্ডের ওই গ্রামে এখন থাকার সময়ই নেই তার। কখনও তুরস্ক কখনও মেক্সিকো তো কখনও চীন, আমেরিকা। বিশ্বের নানা প্রান্তে লক্ষ্যভেদ করতে ছুটে চলেছেন দীপিকা। বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক সোনা জিতেছেন তিনি। ২০১২ সালে অর্জুন পুরস্কার এবং ২০১৬ সালে পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। ২০১৭ সালে তাকে নিয়ে 'লেডিস ফার্স্ট' নামে একটি তথ্যচিত্র মুক্তি পায়। তার বায়োপিক বানানোরও কথাবার্তা চলছে। ২০২০ সালে তিরন্দাজ অতনু দাসকে বিয়ে করেন দীপিকা। ২ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/কালাম
12
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের পঞ্চম ও ষষ্ঠ আসরে বিচারকের মঞ্চ আলোকিত করেছেন সুনিধি চৌহান। কিন্তু আর তাঁকে দেখা যায় না সেই চেয়ারে। সম্প্রতি জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো ছাড়ার কারণ জানালেন এই সংগীতশিল্পী। জানালেন, রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল 'রিয়েল' নয়, ভুয়া। 'স্ক্রিপ্টেড'। পুরোটাই বানানো। কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডলের একটি পর্ব নিয়ে বিতর্ক চলছে। সেদিন ছিল 'কিশোর কুমার' স্পেশাল। প্রতিযোগীরা সবাই কিশোর কুমারের গান গাইবেন। আর অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। অভিযোগ রয়েছে, সেটি নাকি ইন্ডিয়ান আইডলের অন্যতম বাজে পর্ব। একজন টুইট করেছেন, 'কিশোর কুমারের গানগুলো নষ্ট করে তাঁকে সম্মান জানালেন!' আরেকজন সব ক্ষোভ উগরে দিয়েছেন নেহা কক্করের ওপর। বলেছেন, 'যে গানের শোর বিচারক নেহা, সেই শো যে কতটা নকল, তা তো বলার অপেক্ষাই রাখে না। নেহা, আপনি নিজের গানের সঙ্গে যা খুশি করেন। ভুলেও কিশোর কুমারের গান গাইতে যাবেন না। এ অনুরোধ রাখবেন আশা করি।' প্রায় কেউই ঠিকমতো গানগুলো গাইতে পারেননি। তবু নাকি বিচারকেরা প্রশংসা করেছেন। তাই খেপেছেন অন্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ জানিয়েছেন দর্শক। এর জবাবে কিশোর কুমারপুত্র অমিত কুমার জানিয়েছেন, তাঁর নাকি সেই এপিসোড মোটেও ভালো লাগেনি। তিনি কেবল টাকার জন্য অতিথি হিসেবে গিয়েছিলেন। আর আয়োজকেরা যা বলতে বলেছে, তা-ই বলেছেন। এরপরই মুখ খুলেছেন সুনিধি। ভারতের জনপ্রিয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'ইন্ডিয়ান আইডলে তা-ই দেখায়, যা তারা (আয়োজকেরা) চায়। কোনো প্রতিযোগীকে কী বলব, তা তারা (আয়োজকেরা) আগেই ঠিক করে দেয়। "তারা" যা বলবে, তা-ই বলতে হবে। এ জন্য আমি কন্টিনিউ করিনি।' অন্যদিকে অমিত কুমার বলেন, 'বাবাকে (কিশোর কুমারকে) সম্মান জানিয়ে তারা একটি পর্ব করল। সেখানে আমাকে আমন্ত্রণ জানাল। আমি অতিথি হিসেবে গেছি। আমাকে বলা হয়েছিল, সবাইকে প্রশংসা করতে হবে। আমি তা-ই করেছি।'
2
করোনা দুর্যোগের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। তবে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আসামে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আসামে ভবনের প্রাচীরসহ স্থাপনা ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পের পর আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। ক্ষতিগ্রস্ত জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আসামের গুহাহাটি থেকে ১৪০ কিলোমিটার বা ৮৬ মাইল উত্তরে ধিকিয়াজুলি শহরের কাছে ছিল। ভূমিকম্পটি সকাল ৭টা ৫১ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ভূমিকম্পে আসামের গুয়াহাটি, ধিকিয়াজুলিসহ বিভিন্ন এলাকা এবং পশ্চিবঙ্গের উত্তর ও দক্ষিণের একাধিক জেলা কেঁপেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভারতের জাতীয় ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ৭টা ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংসহ বিভিন্ন জেলায়। এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব হয়েছে। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। খুব সকাল বেলায় কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বাড়ির প্রাচীর ভেঙে পড়েছে। রাস্তায় ফাটল ধরেছে অনেক জায়গায়। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া জায়নি। রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিকম্পের বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী শ্রী সরবানন্দ সনোয়ালের সাথে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় মোদি কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, 'আমি আসামের জনগণের মঙ্গল কামনা করছি।' এর আগে আসামের মুখ্যমন্ত্রী সনোয়াল টুইট করে বলেছেন, 'বড় ভূমিকম্প আসামে আঘাত হানে। আমি সবার মঙ্গল কামনা করি। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই। সব জেলা থেকে আপডেট তথ্য গ্রহণ করছি।' অপর দিকে ভূমিকম্পের কয়েক মিনিট পরে টুইট করা আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমাও একটি ভবনের ভেতরে ভাঙা প্রাচীরের ছবি ও বাড়ির ভাঙা বাউন্ডারি প্রাচীরের ছবি শেয়ার করেছেন, যাতে ভূমিকম্পের প্রভাব দেখানো হয়েছে। সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
3
আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক অধিদফতর এ দিবসটি পালন করছে। এই দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ইনোভেট টু রিকভার'। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় 'ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন'। পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ ডাক অধিদফতরের উদ্যোগে বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ শনিবার বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানস্থ ডাক ভবনের তিন তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী সিলেটের একজন মেয়েকে সংবর্ধনা প্রদান করা হবে। বিডি প্রতিদিন/কালাম
6
জাতিসংঘের বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছাদূত সায়মা ওয়াজেদ। এ সময় তিনি বলেন, মহামারিকালে শিক্ষা ও চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার ফলে সারাবিশ্বে অটিজমের শিকার শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘে 'কভিড-১৯ মহামারির সময়ে অটিজম : বৈশ্বিক সাড়াদান ও পুনরুদ্ধারে প্রযুক্তি কিভাবে সহায়তা করতে পারে' শীর্ষক ভার্চুয়াল সাইড ইভেন্ট আয়োজন করা হয়। জাতিসংঘের বাংলাদেশ, ব্রাজিল, কুয়েত, পোল্যান্ড, কাতার ও কোরিয়ার স্থায়ী মিশন এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ ও অটিজম স্পিক এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের সভায় বক্তব্যে কভিড-১৯ মহামারির সময় অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা পদক্ষেপ গ্রহণ ও তথ্য-প্রযুক্তির ব্যবহারসহ বাংলাদেশের উত্তম অনুশীলনগুলো তুলে ধরেন সায়মা ওয়াজেদ। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান সামাজিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা, শক্তিশালী তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং বিস্তৃত কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা অনেক পরিবারকে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন সমাজে অটিজমের শিকার পরিবারগুলো যেসব সামাজিক চ্যালেঞ্জ ও নিগ্রহের মুখোমুখি হয়, তার উদাহরণ টেনে সায়মা বলেন, এক্ষেত্রে বাংলাদেশ সচেতনতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে টেকসই ও ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে পেরেছে।চলমান পরিস্থিতিতে অটিজমের ক্ষেত্রে বাড়তি সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার যে ধরনের সামাজিক নিগ্রহের শিকার হয়, তা মোকাবিলাসহ এ-সংক্রান্ত সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে সাত বছর ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি। অনুষ্ঠানে অটিজম-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। তিনি বলেন, 'প্রতিবন্ধিতা ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষায় বাংলাদেশে শক্তিশালী আইন ও বিধি প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- প্রতিবন্ধিতা সহায়ক ই-সেবা, রেফারেল সেবা এবং দেশব্যাপী সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো।'
6
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও মার্কো জামসেনরা। টেস্ট সিরিজের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ায় তারা সেটিকেই প্রাধান্য দিচ্ছেন।আইপিএল খেলতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও তাদের ছাড়পত্র দিতে রাজি হয়েছে। টেস্টে রাবাদা-এনগিডিদের না খেলা বাংলাদেশের জন্য দারুণ সুখবর। মুমিনুল হকের দল মাঠে এটি কতটুকু কাজে লাগাতে পারে, সেটিই দেখার বিষয়।টেস্ট সিরিজ না খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন এই তিন ক্রিকেটার। আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইপিএল শুরুর আগেই ওয়ানডে সিরিজ শেষ হবে।এরপর ৩১ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এর আগেই ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। রাবাদা, এনগিডি, জানসেনের মতো তারকা পেসাররা না থাকায় বাংলাদেশের বিপক্ষে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন সিপামলা ও লিজাড উইলিয়ামস।বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, নাকি আইপিএল-কোনটি খেলবে তা ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছিলেন প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক ডিন এলগার। তিনি এটাকে সততার লিটমাস টেস্ট হিসেবে দেখছেন।তবু টেস্ট সিরিজ নয়, আইপিএলই খেলবেন রাবাদা, জানসেন ও এনগিডি। ক্রিকইনফোর প্রতিবেদনও বলছে একই কথা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা জানান, 'বিসিসিআইয়ের সঙ্গে মূল চুক্তি ছিল যে আমরা আমাদের খেলোয়াড়দের আইপিএলের জন্য ছেড়ে দেব। কিন্তু আইপিএলের সময়সীমা বেড়েছে এবং আমাদের চুক্তিও একই রয়ে গেছে।'
12
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিতে প্রেসিডেন্ট কায়েস সাইদের ঘোষণার প্রতিবাদে স্পিকার ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আল-নাহদার প্রধান রশিদ গানুশি জনসাধারণকে পার্লামেন্টের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এক টুইট বার্তার মাধ্যমে এই আহ্বান জানান তিনি। এর আগে রোববার তিউনিসিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে রাজধানী তিউনিসসহ দেশটির কয়েকটি শহরে বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করার আদেশ দেন। কায়েস সাইদের এই আদেশকে তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার ও বৃহত্তম রাজনৈতিক দল আল-নাহদার প্রধান রশিদ গানুশি তিউনিসিয়ায় বিক্ষোভ ও গণতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন। সোমবার পার্লামেন্টে প্রবেশ করতে গেলে সামরিক বাহিনীর সদস্যরা রশিদ গানুশির গাড়ি আটকে দেয়। এই সময় তিনি সামরিক বাহিনীকে লক্ষ্য করে বলেন, 'আমি পার্লামেন্টের স্পিকার ও আমরা নির্বাচিত পার্লামেন্ট সদস্য।' তিনি জানান, সামরিক বাহিনীকে গণতন্ত্রের দরজা বন্ধের কাজে ব্যবহার করায় তিনি বিস্মিত। তিউনিসিয়ার জনগণ একনায়কতন্ত্রের যুগে ফিরে যেতে অস্বীকার করেছে। গানুশি সামরিক বাহিনীর সদস্যদের জনগণের সাথে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো জানান, পার্লামেন্টের অধিবেশন পরিকল্পনা মতোই চলবে। পার্লামেন্ট ও সংবিধানকে রক্ষার জন্য তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান। অপরদিকে তিউনিসের হাবিব বুরগুইবা সড়কে সমর্থকদের সমাবেশে যোগ দেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। তিনি বলেন, 'এটি কোনো অভ্যুত্থান নয়। আইনের ভিত্তিতে যা করা হয়েছে তা কি করে অভ্যুত্থান হয়? আমি বিপ্লবের মূলনীতি ও বিপ্লবের স্লোগান: কাজ, স্বাধীনতা, সম্মান ও দেশপ্রেমের প্রেরণা বহন করছি।' সূত্র : মিডল ইস্ট মনিটর
3
মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। এনএলডির এক মুখপাত্র আজ সোমবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আজ ভোরে সু চিসহ এনএলডির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দলীয় মুখপাত্র। দেশটিতে কিছুদিন ধরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনার পর আজকের এই ঘটনা ঘটল। এই ঘটনায় দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পায়। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, দলীয় নেত্রী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ত ও দলের অন্যান্য নেতাদের ভোরে তুলে নেওয়া হয়েছে। মিও নয়েন্ত বলেন, 'আমি আমাদের জনগণকে চটজলদি কিছু না করার জন্য অনুরোধ করছি। আমি তাঁদের আইন মেনে চলতে বলছি।' এনএলডির মুখপাত্র মিও নয়েন্ত নিজেও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এনএলডির এক আইনপ্রণেতা নাম প্রকাশ না করে বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হান থার মিন্টকেও গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর বক্তব্য জানার চেস্টা করেছে রয়টার্স। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে তাঁরা সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছেন। নভেম্বরের নির্বাচনের ধারাবাহিকতায় আজ দেশটিতে নতুন পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী এই অধিবেশন স্থগিতের দাবি জানিয়েছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ফেসবুক পোস্টে বলা হয়, কারিগরি সমস্যার কারণে তারা অনুষ্ঠান সম্প্রচার করতে পারছে না। মিয়ানমারে ২০১১ সাল পর্যন্ত সামরিক জান্তা ক্ষমতায় ছিল। জান্তা শাসনের সময় সু চি অনেক বছর ধরে গৃহবন্দী ছিলেন।
3
মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাদের বাদ দিয়েই নতুন ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এই কমিটিতে ফের জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাখা হয়েছে সাবেক আমির প্রয়াত আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে। সোমবার (৭ জুন) ঢাকায় খিলগাঁওয়ে মাওলানা নুরুল ইসলাম জেহাদীর মাদ্রাসায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আলোচিত ও বিতর্কিত হেফাজত নেতাদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহার, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ আমেনী, কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহ, ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ প্রমুখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের বিরোধিতা করে সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে সহিংসতার চালায় হেফাজত। সে সময়ে সরকারি অফিস, স্থাপনা ধ্বংসের পাশাপাশি অন্তত ১৭ জনের প্রাণহানি হয়। এরপর ঢাকা মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। ১১ এপ্রিল থেকে বিভিন্ন মামলায় হেফাজতের শীর্ষ অর্ধশতাধিক নেতাসহ প্রায় দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল রাতে জুনায়েদ বাবুনগরী হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। আর তার কয়েক ঘণ্টা পর জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা আসে। তখন থেকেই হেফাজত নেতারা বলে আসছিলেন শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
6
করোনার আক্রান্ত হয়ে রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড এম এ খালেক (৬৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) দিবগাত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ্যাড. এম এ খালেকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন তিনি। তিন দিন পর গত ১৬ আগস্ট তার রিপোর্ট করোনা পজেটিভ হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। গত ১৮ আগস্ট রাতে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার বাংলাদেশ ইনষ্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যার পর তার অবস্থা আরো অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে দ্রুত লাইফ সার্পোটে রাখা হলে রাত পৌনে ১১টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জনগণ গত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চায়। তারা দেশকে পুনরায় বিএনপি-জামায়াত জোটের দুর্নীতি-দুঃশাসনের সময়ে ফিরিয়ে নিতে চায় না। বিএনপিএটা বোঝে বলেই নির্বাচনে না এসে ভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এর জন্য তারা শয়তানের সঙ্গেও হাত মেলাতে প্রস্তুত বলে জানিয়েছে। মেনন বলেন, 'বিএনপি এটা জেনে রাখুক যে, মানুষের শক্তির কাছে শয়তান পরাজিত হবেই।' আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরকারের উন্নয়ন চিত্র নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেনন। ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, তফসিলও ঘোষিত হবে, নির্বাচনও হবে, কিন্তু বিএনপির আন্দোলন মাঠে নামবে না। আগামী এক মাসে তারা পরিস্থিতির যে পরিবর্তনের কথা বলছে, তা-ও হবে না। বিএনপির উচিত হবে জাতীয় ঐক্যের নামে নামীদামি জনবিচ্ছিন্ন নেতাদের পেছনে না ঘুরে সংসদ নির্বাচনেরপ্রস্তুতি নেওয়া। জনগণ যদি তাদের সমর্থন করে তাহলে নির্বাচনের রায়েই তা বোঝা যাবে। আজকের সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুর রহিম, সাংসদ শিরীন নঈম পুলক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুল, ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান প্রমুখ।
9
ম্যাচের দুই অর্ধ ভাগ করে নিল দুই দল। প্রথমার্ধ ইংল্যান্ডের। আর দ্বিতীয়ার্ধ নিল স্পেন। এরমধ্যে প্রথমার্ধে ইংল্যান্ড একটু বেশিই ভালো খেললো। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েও ম্যাচ বাঁচাতে পারলো না স্পেন। ঘরের মাঠে ইংলিশদের কাছে হেরে গেল ৩-২ গোলের ব্যবধানে। স্পেন দলের নতুন দায়িত্ব নেওয়া লুইস এনরিকেকে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বেশ বুঝিয়ে দিলেন পায়ে বল ধরে রাখাই ফুটবল না। আসল কাজ গোল করা। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কোস র্যাশফোর্ডের পাস ধরে দলের হয়ে প্রথম গোল করেন রাহিম স্টারলিং। এরপর ঘুরে দাঁড়নোর চেষ্টা করা স্পেন কিছু বুঝে ওঠার আগেই দলের ব্যবধান দ্বিগুন করেন প্রথম গোলের সহয়তা দেওয়া র্যাশফোর্ড। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের বাড়ানো বল ধরে গোল করেন তিনি। এরপরের গোলও পায় ইংল্যান্ড। সাউথগেটের শিষ্য টটেনহ্যাম স্ট্রাইকার হয়তো পণ করে বসেছিলেন গোল করবেন না তিনি। এ ম্যাচে শুধু গোল করাবেন। করালেনও তাই। দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটের মাথায় রাহিম স্টাংলিককে দিয়ে আবার গোল করালেন হ্যারি কেন। তিনি দিলেন দ্বিতীয় গোলের সহায়তা। আর স্টারলিং পেলেন তার দ্বিতীয় গোল। প্রথমার্ধেই ইংল্যান্ড এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে খেলার রং আরও চড়বে বোঝাই যাচ্ছিল। গোল করতে মরিয়া এনরিকের দল হয় কোণঠাসা করে ফেলবে ইংল্যান্ডকে। নয়তো আক্রমণ করে খেলা স্পেনের জালে আরও গোল দেবে ইংলিশরা। তবে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে লা রোজারা। দ্বিতীয়ার্ধে নিজেদের গোলবার রাখল অক্ষত। সঙ্গে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পাকো আলকাসের গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেন। কিন্তু তারপর কিছুতেই আর কিছু হচ্ছিল না। স্পেন শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচটি হারছে এমনটাই মনে হচ্ছিল। কিন্তু ঘরের মাঠে ৩-১ গোলের পরাজয় যেন স্পেনের পাওয়া ছিল না। রামোসরা আরও একটু বেশি সম্মান প্রত্যাশা করে। সেই মান বাঁচালেন রামোস। ম্যাচের শেষ বাঁশি বেজেছে ৯৮ মিনিটে। আর রামোস তার ঠিক আগে 'গোল্ডেন হেড' থেকে গোল পেয়েছেন। তার ৯৭ মিনিটের গোলে ব্যবধান কমায় স্পেন। কিন্তু ততক্ষণে বেশ দেরি করে ফেলেছে তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
12
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে উপাচার্য মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার স্বাগত বক্তব্য দেন। উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন অধ্যাপক ড. কে এম সুলতান আজিজ, ড. মো. আতাহার উদ্দিন এবং এম সিদ্দিকা খানম। অনুষ্ঠানে অ্যালামনাইয়ের ট্রাস্টি এবং দাতাদের সম্মাননা জানানো হয়। এরপর অ্যালামনাইয়ের বিভিন্ন ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং ১৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল আলাপচারিতা ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে উপাচার্য আখতারুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হলো একটি নেটওয়ার্ক। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় ঘটবে। অ্যালামনাই শুধু একটি নেটওয়ার্কই তৈরি করে না, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখে। এ কারণে অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি বলেন, দীর্ঘদিন ডাকসুর ক্ষেত্রে আড়ষ্টতা ছিল, জরাজীর্ণতা ছিল। তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে, ডাকসু সক্রিয় করার কার্যক্রম নেওয়া হয়েছে। এ সময় তিনি ডাকসু নির্বাচনের বিষয়ে অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, 'একসময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত হওয়ার পর যদি এখন আমরা শুধুই পরিবার নিয়ে পড়ে থাকি, তাহলে হবে না। অন্যের সহযোগিতায় আমাদের হাত বাড়িয়ে দিতে হবে।' তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের লেখাপড়া টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি উদ্যোগ এবং দায়িত্ব নিই, তাহলে তাদের পড়াশোনা আর বন্ধ হবে না।' এ. কে. আজাদ আরও বলেন, 'বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় চালায় তার অ্যালামনাইরা। তাই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।'
6
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সালতা নদী আকারে ছোট হলেও ভদ্রা নদীর শেষ মাথাটা খনন না হওয়ার ফলে সালতা নদীতে জোয়ারের খরস্রোতের মাত্রাটা সব সময় বেশি থাকে। ডুমুরিয়ার থানা সংলগ্ন পুরনো পুলের মাথায়, নির্মিত পুলটি সব থেকে ব্যস্ততম। দক্ষিণ ডুমুরিয়ার লক্ষাধিক মানুষের যাতায়াত এই পুল দিয়ে। কিন্তু সাম্প্রতিক জরাজীর্ণ অবস্থায় পুলটি ভেঙে পড়ার উপক্রম। পুলের দক্ষিণ মাথাটা অনেকাংশেই ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষের যাতায়াত চলছে। পুলের মধ্যের কাঠগুলো খুব দুর্বল হওয়াতে দু'দিন আগেই মাসুদ নামের এক ব্যক্তি কাঠ ভেঙ্গে নিচে পড়ে যেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। বৃহৎ জন যাতায়াতের এই পুলটি যদি অতিসত্তর মেরামত করা না হয়,তাহলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভিগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ডুমুরিয়া উপজেলার সর্ব স্তরের মানুষ। বৃহৎ জনগণের স্বার্থে পুলটি মেরামতের আহ্বান জানিয়েছেন সকলেই।
6
প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আর নেই। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কলকাতার নিজের বাসায় ৮৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সেই সঙ্গে বাংলা সাহিত্যের একটা অধ্যায়ের অবসান হলো। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি। কয়েক মাস ধরে নানা শারীরিক নানা সমস্যায় কাতর ছিলেন। গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। বাসায় ফিরে চিকিৎসার মধ্যেই ছিলেন। এই আবহে কিছুদিন আগে জ্বর আসে শঙ্খ ঘোষের। সঙ্গে পেটের সমস্যা দেখা দেয়। এরপর তাঁর করোনা টেস্ট করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। তাই কোভিড সংক্রমণ ধরা পড়ার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ক্রমেই তাঁর অক্সিজেন স্যাচুরেশন কমছিল। একসময় তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে শঙ্খ ঘোষের ছোট মেয়েকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শঙ্খ ঘোষ কোভিডে আক্রান্ত হলেও রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। তবে কবি নিজে আড়ম্বর পছন্দ করতেন না বলে গানস্যালুটের আয়োজন থাকবে না। শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার বাবা মণীন্দ্রকুমার ঘোষ এবং মা অমলা ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় তাঁর জন্ম। বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বরিশালের বানারীপাড়ায়। তবে শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। বাবার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে শঙ্খ ঘোষ যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা গেছে কবিকে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনাও করেছেন। ইউনিভার্সিটি অব আইওয়ায় 'রাইটার্স ওয়ার্কশপ'-এও শামিল হন। তাঁর সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তাঁর রাজনৈতিক সত্তা। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বারবার তাঁকে কলম ধরতে দেখা গেছে। প্রতিবাদ জানিয়েছেন নিজের মতো করে। 'মাটি' নামের একটি কবিতায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান অপরিসীম। 'দিনগুলি রাতগুলি', 'বাবরের প্রার্থনা', 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', 'গান্ধর্ব কবিতাগুচ্ছ' তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবেও তাঁর নামডাক ছিল। 'ওকাম্পোর রবীন্দ্রনাথ' তাঁর উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। 'শব্দ আর সত্য', 'উর্বশীর হাসি', 'এখন সব অলীক' উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। তাঁর লেখা 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', 'গান্ধর্ব কবিতাগুচ্ছ', 'জন্মদিনে', 'আড়ালে', 'সবিনয়ে নিবেদন', 'দিনগুলি রাতগুলি', 'বাবরের প্রার্থনা' বছরের পর বছর দুই বাংলায় চর্চিত, জনপ্রিয়। ২০১৯ সালে প্রথমা প্রকাশন থেকে রের হয় 'সন্ধ্যানদীর জলে: বাংলাদেশ'। 'সন্ধ্যানদীর জলে' বইটি মূলত বাংলাদেশ প্রসঙ্গেই নানান সময়ে লেখা তাঁর স্মৃতিকথা, ভ্রমণপঞ্জি ও অন্তরঙ্গ বিশ্লেষণময় লেখাগুচ্ছের সংকলন। 'একুশে, একাত্তর ও নববর্ষ', 'ব্যক্তি, প্রতিষ্ঠান', 'গানের ভিতর দিয়ে', 'শিক্ষা আন্দোলন' ও 'স্মৃতি, ভ্রমণ'-এই পাঁচটি পর্বে বিভক্ত হয়েছে বইটি। দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। ১৯৭৭ সালে 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় 'রক্তকল্যাণ' নাটকটি অনুবাদ করেও সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। এ ছাড়া রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে এবং ২০১১ সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শঙ্খ ঘোষ।
3