text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে আজ আবারও রাজপথে নামছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় অবরোধ করবে তারা। এদিকে আজ সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বিআরটিএ'র প্রধান কার্যালয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে সরকারের জরুরি বৈঠক হবে। ইতোমধ্যেই শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) চালিত সব বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা করেছে। বেসরকারি বাসের মালিকরা এ বিষয়ে কী করবেন তা ঠিক করতে আজ আবারও বৈঠকে বসছেন বিআরটিএসহ মালিক, শ্রমিক সংগঠনের নেতারা। গত বৃহস্পতিবারের মতো আজও রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, আসাদগেট, রামপুরা ব্রিজ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে আছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে। গত বৃহস্পতিবার শহরের আটটি মোড়ে একযোগে অবরোধ করে ছাত্ররা। গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সব বিআরটিসি বাসে ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বিআরটিসি দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি। আগামী বুধবার ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। | 6 |
বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সম্পর্কের ওপর জোর দিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, সন্দেহ ও সংশয় দূরে রেখে একসঙ্গে চলার মধ্য দিয়ে দুই দেশ সমৃদ্ধির পথে এগোতে পারবে। ৭৫ পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ট্রাভেল পার্টনার। এভাবেই আমাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত 'বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক টেকসই হওয়ার মূলনীতি এরই মধ্যে তৈরি হয়ে আছে। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আমরা যত দ্রুত এগোতে পারব, তত দ্রুতই আমরা একসঙ্গে সমৃদ্ধি লাভ করতে পারব। দুই দেশের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তার মূলনীতি ও পথ বঙ্গবন্ধুর সময়েই তৈরি হয়ে যায় মন্তব্য করে রাষ্ট্রদূত দোরাইস্বামী বলেন, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যাম, ব্যবসায়, ভ্রমণ, পরিবহন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার ক্ষেত্র তৈরি রয়েছে। সহযোগিতা বাড়লে উন্নতিও বাড়ে। সুতরাং আমার জন্য যেটা ভালো নয়, সেটা আপনার জন্য ভালো হবে না। আমরা যদি এটা অনুসরণ করি, তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বের আদর্শ অনুসরণ করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, নির্বাচন এলে বিএনপি ও কিছু দল ভারত বিরোধিতাকে সামনে এনে প্রচারণা করে। যাদের সহযোগিতা ছাড়া এ দেশের স্বাধীনতা সম্ভব ছিল না, তাদের বিরোধিতা করে! প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। একথা তারা বুঝেও বোঝেন না। আবার বুঝলেও রাজনীতির স্বার্থে অপরাজনীতি করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণে ১৯৭৪ সালে ভারতের সঙ্গে মৈত্রী চুক্তি হয়েছিল। ওই চুক্তির কারণে আমরা ভারতের কাছ থেকে আমাদের ছিটমহলের অধিকার ফিরে পেয়েছি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণকে ভারতের সহযোগিতা ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করতে তিনি বিশ্বব্যাপী জনমত গঠন করেছিলেন। বঙ্গবন্ধুকে যেন ফাঁসি দেওয়া না হয়, সেজন্য ৩০টির মতো দেশ সফর করেছিলেন ইন্দিরা গান্ধী। ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে'র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমূখ বক্তব্য দেন। | 6 |
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটের অন্যতম বড় ভরসা পেসার জশ হ্যাজলউড। এছাড়া শঙ্কা আছে তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়েও। ব্রিজবেনের গ্যাবাতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়েছিলেন হ্যাজলউড। সব মিলিয়ে মোট ২৭ ওভার হাত ঘুরিয়েছেন এই তারকা বোলার। আগামী ১৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে ব্রিজবেন থেকে অ্যাডিলেডে না গিয়ে সোজা সিডনির ফ্লাইটে চড়েছেন হ্যাজলউড। সিডনি ক্রিকেট গ্রাউন্ড, এমসিজিতে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ। হ্যাজলউড ছিটকে পড়ায় দ্বিতীয় টেস্টের দলে বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার জাই রিচার্ডসনকে। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্ট খেলেন এখন পর্যন্ত দুটি টেস্ট খেলা জাই। এবারের শেফিল্ড শিল্ডে বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি। হ্যাজলউডের মত চোট নিয়ে অজিদের দুশ্চিন্তায় ফেলেছেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টে ৯৪ রানের ঝলমলে ইনিংস খেলার পথে পাঁজরে চোট পান ওয়ার্নার। ওয়ার্নারের জন্য অবশ্য আরও অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। যদি শেষপর্যন্ত ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে তার বদলে সুযোগ পেতে পারেন উসমান খাজা। | 12 |
আইডিয়াল 'ল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ফার্মগেটের একটি রেস্তোঁরায় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাউথ এশিয়ান 'ল ইয়ার্স ফোরামের সভাপতি ড. শেখ সালাহ্উদ্দিন আহমেদ। কমিটির অন্য নেতারা যথাক্রমে যুগ্ম আহ্বায়ক অ্যাভোকেট মো. এনামুল হক, অ্যাভোকেট এ.এস.এম শফিউল্লাহ শিবলী, অ্যাভোকেট মো. ছাকায়েত উল্লাহ ভুইয়া ছোটন, অ্যাভোকেট মো. আক্তার হোসেন ভুইয়া, অ্যাভোকেট মো. সুহেল ইসলাম খান, অ্যাভোকেট নুরে আলম বাবু, অ্যাভোকেট মো. জাহিদুল হক বাবু, অ্যাভোকেট তারিকুল ইসলাম মনা, অ্যাভোকেট মোহাম্মদ আলমগীর খান, অ্যাভোকেট জাহাঙ্গীর মাহমুদ পান্থ। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে অ্যাভোকেট শারমিন সুলতানা হ্যাপী, অ্যাভোকেট মো. বজলুর রহমান ফকির, অ্যাভোকেট তাসলিমা ইয়াসমিন দীপা, অ্যাভোকেট আন্না খানম কলি, অ্যাভোকেট সামিনা আক্তার ময়না, অ্যাভোকেট ফাতেমা তুজ জোহরা মনি, অ্যাভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন, অ্যাভোকেট মো. মিজানুর রহমান মিজান, অ্যাভোকেট রোকেয়া আক্তার রুকু, অ্যাভোকেট মো. আজিজুল হক ফরাজী, অ্যাভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাত, অ্যাভোকেট মো. জুয়েল আহমেদ, অ্যাভোকেট মো. আজাদুল ইসলাম, অ্যাভোকেট মো. মাহাবুব মোর্শেদ আলো, অ্যাভোকেট মো. আল ফারহান পাভেল পাভেল, অ্যাভোকেট মো. ছগীর আহমেদ, অ্যাভোকেট মো. জহিরুল ইসলাম, অ্যাভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাভোকেট কাজী আকরামুল হুদা সুমন, অ্যাভোকেট মো. আনিছুর রহমান, অ্যাভোকেট মো. হারুন অর রশিদ, অ্যাভোকেট মো. জাহাঙ্গীর আলম জয়, অ্যাভোকেট মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়েছে। এদিকে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, উপদেষ্টারা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী শাহ মন্জুরুল হক, আইডিয়াল ল' কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক ড. আব্দুল হালিম পাটোয়ারী, মেট্রোপলিস আইডিয়াল 'ল কলেজের অধ্যক্ষ এ.এ.এম মনিরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন পাটোয়ারী, মেট্রোপলিস 'ল কলেজের ভাইস প্রিন্সিপাল এম.এম বজলুর রশিদ এবং মেট্রোপলিস আইডিয়াল 'ল কলেজের অধ্যাপক অ্যাডভোকেট শোয়াইব মিয়া। সভায় আরও সিদ্ধান্ত হয়, সংগঠনের বার্ষিক বনভোজন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংগেঠনের সার্বিক উন্নয়নের জন্য সদস্যরা বিভিন্ন প্রস্তাব উপস্থাপন ও তার ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। | 1 |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ১২ থেকে ১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকাও করেছে কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে। গত রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত কবরো। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না- এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই। নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। এদিকে অনুসন্ধান কমিটির একটি সূত্র জানায়, সংক্ষিপ্ত তালিকায় সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নাম রয়েছে। চূড়ান্ত তালিকাতেও এর প্রতিফলন থাকতে পারে। গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো। | 9 |
শ্বাসকষ্ট আর বুকে ব্যথা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন সালাউদ্দিন
(৫৫)। তবে সেখানে দুই ঘণ্টায়ও দেখা মেলেনি কোনো চিকিৎসক, নার্স কিংবা অফিস
সহকারীর। চিকিৎসাসেবা পেতে এতটা সময় চারদিকে শুধু বৃথা ছোটাছুটি করেন
স্বজনরা। মেঝেতে পড়ে থেকে চিৎকার করতে করতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন
সালাউদ্দিন। রোববার সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সালাউদ্দিন উপজেলার তমরদ্দি ইউনিয়নের পূর্ব ক্ষিরোদিয়া গ্রামের প্রয়াত
মোজাফ্ফর আহাম্মদের ছেলে। তিনি হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থার নিরাপত্তা
প্রহরী ছিলেন। রোগী মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার তাৎক্ষণিকভাবে ওই
জরুরি বিভাগের সহকারী সার্জন দীপ্ত চন্দ্র কুরী, উপসহকারী কমিউনিটি মেডিকেল
অফিসার ইখতিয়ার উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী আশ্রাফ আলীকে শাস্তি হিসেবে
ভাসানচরে বদলি করেন। এ ছাড়া এ ঘটনার জবাব চেয়ে তাদের চিঠি দেওয়া হয়। সালাউদ্দিনের ছেলে মো. সোহেল বলেন, 'ভোরের দিকে বাবার বুকে প্রচণ্ড
ব্যথা শুরু হয়। সকাল ৬টায় বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে
নিয়ে আসি। তখন জরুরি বিভাগে কোনো চিকিৎসক, নার্স কিংবা কাউকেই পাওয়া যায়নি।
বাবার ব্যথা আরও বেড়ে গেলে চিকিৎসা পেতে চারদিকে শুধু দৌড়াদৌড়ি করি আমরা।
অতঃপর চোখের সামনেই মারা গেলেন বাবা।' তিনি আরও বলেন, জরুরি বিভাগে ছিল না কোনো মোবাইল ফোন নম্বর। কারা দায়িত্ব পালন করছেন, তাও লেখা পাওয়া যায়নি কোনো জায়গায়। উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আগেও
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এখানে নার্সদেরও আচরণ অনেক
খারাপ। তারা রোগীর লোকদের থেকে টাকা দাবি করে এবং টাকা না দিলে সেবা দিতে
অবহেলা করে। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ঘটনাটি ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের।
প্রথমে অভিযুক্ত সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তিনজনকে শাস্তি
হিসেবে বদলি করা হয়। সবশেষে তিন সদস্যের একটি কমিটি করে পাঁচ কর্মদিবসের
মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, অভিযুক্তদের
ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে তাদের বদলি করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আরও বড় শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক গৃহবধূ তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ শিশুদের হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই দুই শিশুর মৃত্যু "চলন্ত সিলিং ফ্যান" ছিড়ে গায়ে পড়ার কারণে হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহতরা দুই শিশু হলো- ওই এলাকার ইউসুফের ছেলে সাজিম (৬) ও সানি (৪ মাস)। তাদের মা সাহিদা বেগম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল দুই শিশু। তখন তাদের বাবা মাছ ধরতে যায়। রবিবার বেলা ১১টায় বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও ওই দুই শিশু কিংবা তাদের মায়ের কোনো সাড়া পাচ্ছিল না। এ অবস্থায় ইউসুফকে খবর দেওয়া হলে তিনি এসে স্থানীয়দের সহযোগিতায় বেড়া ভেঙে ঘরে ঢুকে দুই সন্তানের মরদেহ দেখতে পান। মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তখন সাহিদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশুদের বাবা ইউসুফ দাবি করেন, দুই শিশুকে হত্যার পর তার স্ত্রী নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি ফ্যানের পাখা ভেঙে পড়ে আহত হন। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, "নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সাহিদা বেগম তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সে কারণে শিশু দুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরে তিনি নিজেও চলন্ত ফ্যানের ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।" তিনি আরও বলেন, "সাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। সন্দেহভাজন হওয়ায় হাসপাতালে তার শয্যার পাশে পুলিশ পাহারা দিচ্ছে। সাহিদার আশঙ্কা ছিল ভাই-ভাবি তার সন্তানদের মেরে ফেলবেন। এ কারণে তিনি নিজেই তার দুই ছেলেকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন।" | 6 |
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ওই নির্বাচন থেমে থাকবে না। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কট করে তারা সন্ত্রাস, জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করেছিল। বাবার চোখের সামনে ছেলেকে পুড়িয়ে মেরেছিল। তাঁরা অগ্নি-সন্ত্রাস করেও ওই নির্বাচন থামাতে পারেনি। তখন বিএনপি অংশ না নিলেও অন্য দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে। সারা বিশ্বে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। আজ শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বাউসা দিশারী উচ্চবিদ্যালয় মাঠে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মধ্যে জামাকাপড় এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জামাকাপড় ও আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আমলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মাদক থেকে যুবসমাজকে রক্ষার জন্য সারা দেশে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অভিযান পরিচালনা করছে। মাদকসেবী বা ব্যবসায়ী যদি আওয়ামী লীগেরও হয়, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যত চ্যালেঞ্জ নিয়েছেন ততই সাফল্য পেয়েছেন। কোনো ষড়যন্ত্র করে বিএনপি শেখ হাসিনাকে দমাতে পারবে না। এই দেশকে উন্নত, আধুনিক দেশ হিসেবে গড়তে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি সরকারের আমলে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের দিকে একবারের জন্যও ফিরে তাকাননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরম মমতা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের দুঃখ দুর্দশা স্বচক্ষে পরিদর্শন করে সব মানবিক ব্যবস্থা গ্রহণ করেছেন। সারা বিশ্বে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। তিনি (হাসিনা) এ ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। ফলে অং সান সু চি ও মিয়ানমারের সামরিক জান্তাকে আন্তর্জাতিক মহলের কাছে এখন কৈফিয়ত দিতে হচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলার উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ওইদিন নিউইয়র্ক আসবেন। পরে সন্ধ্যায় ম্যানহাটানের হিলটন হোটেলের বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। মঙ্গলবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি চারবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাওয়ায় তাকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে এবার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন ও সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, কার্যকরী সদস্য শাহনারা রহমান, সামছুল আবেদীন, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, আবদুল হামিদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি একেএম আলমগীর, রফিকুল ইসলাম, শেখ আতিকুল ইসলাম, উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহসভাপতি মোর্শেদা জামান ও সাইকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী প্রমুখ। | 4 |
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আগে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিনিময়ে নির্বাচন কমিশন (ইসি) যে ৩ কোটি ৩৫ লাখ টাকা খরচ করেছে, তা নিয়ে অডিট আপত্তি করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন অডিট অধিদপ্তর। তারা বলেছে, নির্বাচনী প্রশিক্ষণের জন্য কোর্স উপদেষ্টা, বিশেষ বক্তাসহ ইসির তৈরি করা কয়েকটি পদ অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত নয়। ওই ভাতা প্রদানের ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। অডিট বিভাগ ইসির কাছে জবাব চেয়েছে এবং জবাব দিতে না পারলে টাকা ফেরত দিতে বলেছে। অডিট আপত্তির বরাত দিয়ে মঙ্গলবার প্রথম আলোর খবরে বলা হয়, অনুমোদিত পদের বাইরে ওই পদ সৃষ্টি করে ভাতা পরিশোধ করায় ১৯ লাখ ৭৬ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আরেকটি আপত্তিতে বলা হয়েছে, তৎকালীন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৎকালীন মহাপরিচালক মোস্তফা ফারুক 'বিশেষ বক্তার' ভাতা হিসেবে নিয়েছেন ১২ লাখ ৭৫ হাজার টাকা। অনুমোদিত পদের বাইরে বিশেষ বক্তার ভাতা পরিশোধ করায় সরকারের ১২ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ছাড়া কোর্স পরিচালক পদে অতিরিক্ত সম্মানী নেওয়ায় ১৪ লাখ ৯৩ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ বক্তার তালিকায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসির তৎকালীন সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা। 'সুপারভাইজিং' প্রশিক্ষক পদে ছিলেন তৎকালীন ইসির উপসচিব থেকে সচিব পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। এ ছাড়া কোর্স মনিটরিং অফিসার, সহকারী কোর্স সমন্বয়ক, আঞ্চলিক কোর্স সমন্বয়ক, অতিরিক্ত আঞ্চলিক কোর্স সমন্বয়ক, জেলা কোর্স সমন্বয়ক ও অতিরিক্ত জেলা কোর্স সমন্বয়ক নামেও পদ ছিল। একাদশ সংসদ নির্বাচনের প্রশিক্ষণে 'কোর্স উপদেষ্টা' ও তৎকালীন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আত্মপক্ষ সাফাই হাইতে গিয়ে বলেছেন, ইসি এই বাজেট অনুমোদন করতে পারে। নির্বাচনী প্রশিক্ষণের জন্য যে ব্যয় হয়েছে, তা ইসি অনুমোদিত। অন্যদিকে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান বলেছেন, স্বাধীন প্রতিষ্ঠান নিজেরা বেতন-ভাতা দিতে পারে না। এ ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। ইসির সাবেক সচিবের বক্তব্য অযৌক্তিক বলে আমরা মনে করি। বিশেষ বক্তার পদ তৈরি করার জন্য 'স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়' প্রতিষ্ঠা করা হয়নি। এটি করা হয়েছিল এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির কাজ যাতে সরকার বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য। ২০১৯ সালের ১৯ আগস্ট প্রথম আলোয় বিশেষ বক্তার নামে নির্বাচন কমিশনের পদাধিকারীদের আর্থিক অপচয় নিয়ে খবর বের হলে তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন। গত বছর ১৪ ডিসেম্বর এরপর ৪২ বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের আর্থিক ও নির্বাচনসংক্রান্ত গুরুতর অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে বলেন। জবাবে প্রধান নির্বাচন কমিশনার আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এখন খোদ সরকারের অডিট আপত্তি অধিদপ্তর আপত্তি জানিয়েছে। ইসির পদাধিকারীরা কী বলবেন? | 8 |
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুদিনের মধ্যে বৃষ্টি কমতে পারে এবং পাঁচদিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করে। পূর্বঘোষণা অনুযায়ী অভিযান হওয়ায় কিছু দোকানপাট আগে থেকেই সরিয়ে নেওয়া হয়।এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, এই অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দুইটি দল ও র্যাব কাজ করেছে। আজকের মত অভিযান শেষ করা হয়েছে। তবে প্রয়োজন হলে অভিযান আরও বাড়ানো হতে পারে।শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, 'জেলা প্রশাসকের নির্দেশে আমরা অলিপুরে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান করেছি। অলিপুর এখন শিল্পাঞ্চল হয়ে উঠেছে। কিন্তু মহাসড়কের পাশে দোকানপাট গড়ে ওঠায় হাজার হাজার শ্রমিক ঠিকমতো আসা যাওয়া করতে পারেন না। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই অভিযান চালানো হয়েছে।'ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় কোনোরকম অবৈধ স্থাপনা গড়ে উঠলে আমাদের এ অভিযান চলমান থাকবে। এ উচ্ছেদ অভিযানের পরও যদি অবৈধভাবে দোকানপাট কেউ গড়ে তোলেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
গর্ভ ভাড়া দেওয়া বা টাকার বিনিময়ে অন্যের সন্তান গর্ভে ধারণ করা এখন অনেক দেশে লোভনীয় ব্যবসা। এভাবে সন্তান ধারণকে বলে 'সারোগেসি'। ভারতে বাণিজ্যিক সারোগেসি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ব্যবসা ঠিকই চলছে। সারোগেসির জন্য দেশি-বিদেশি সেলিব্রেটিদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ভারত। নিষিদ্ধ হলেও রমরমিয়েই চলছে এ বাণিজ্য।তবে আশঙ্কার কথা হচ্ছে, এই ক্ষেত্রটি সম্ভবত নারী পাচারেরও গন্তব্য হয়ে উঠছে। সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এমনি দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের দিয়ে জোর করে 'সারোগেসি' ব্যবসা করা হয়েছে। ৩১ বছর বয়সী এক নারী সারোগেসির মাধ্যমে ১০টি সন্তান জন্ম দিয়েছেন। আর ২৯ বছর বয়সী আরেকজন জন্ম দিয়েছেন ৬ শিশু।ওই নারীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরী থাকাকালে গৃহপরিচারিকার কাজের টোপ দিয়ে ঝাড়খণ্ড থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিছুদিন পরই সারোগেসির ব্যবসায় নামানো হয়।শিশুগুলোর বয়স ছয় মাস না হওয়া পর্যন্ত বুকের দুধ পান করাতে বাধ্য করা হতো তাঁকে। এরপর বিক্রি করে দেওয়া হতো। ঝাড়খণ্ডের গুমলা জেলার পাত্রু গ্রামের বাসিন্দা ওই নারীকে দিল্লি থেকে উদ্ধার করে একদল অধিকারকর্মী। তিনি এখন মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। গুমলায় শিশু কল্যাণ কমিটির সহায়তায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি।ওই নারী বলেন, 'তারা আমাদের টাকার যন্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমার ইচ্ছা অনিচ্ছাকে কখনোই গুরুত্ব দেয়নি। তারা শুধু চেয়েছে তাদের জন্য আমি সন্তান জন্ম দিই।'ওই দুই তরুণীর বক্তব্য অনুযায়ী, দিল্লির একটি প্লেসমেন্ট এজেন্সি নারী-কিশোরী পাচারে জড়িত। আড়ালে তারা সারোগেসির ব্যবসা করে। সম্প্রতি পান্নালাল নামে ঝাড়খণ্ডের এক নারী পাচারকারী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, গত ১৫ বছরে পাঁচ হাজারেরও বেশি মেয়েকে রাজ্য থেকে পাচার করেছেন। আর এই পাচারের কাজ করেই তিনি কোটিপতি হয়েছেন।রাজ্যের শিশুকল্যাণ কর্মকর্তা বৈদ্যনাথ কুমার এই ঘটনায় দিল্লির প্লেসমেন্ট এজেন্সিগুলোকেই দায়ী করেছেন। ঝাড়খণ্ড সরকার এই ঘটনা নিয়ে দিল্লি সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। একই সঙ্গে প্লেসমেন্ট এজেন্সিগুলো বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।ঝাড়খণ্ডের খুঁটি জেলার শিশুকল্যাণ কমিটির সাবেক সদস্য বাসন্তী মুন্ডা হিন্দুস্তান টাইমসকে বলেন, রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলোকে টার্গেট করে প্লেসমেন্ট এজেন্সিগুলো। আঠারো বছরের কম বয়সী কিশোরীদের গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে পাচার করে তারা। বাসন্তী মুন্ডার দাবি, এই বয়সের মেয়েরা বুদ্ধিতে পরিণত না হওয়ায় সহজেই জালে ফাঁসাতে পারে এজেন্সিগুলো। সচ্ছল জীবনের আশায় তারা শহরে কাজের টোপ উপেক্ষা করতে পারে না।মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে, কিছু সংগঠিত চক্র ঝাড়খণ্ড থেকে কিশোরী ও তরুণীদের পাচার করছে। নাগরিক সমাজের একাধিক গ্রুপের হিসাব অনুযায়ী, ঝাড়খণ্ড থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার শিশু পাচারের শিকার হয়। তাদের হয় গৃহপরিচারিকার কাজে লাগানো হয় অথবা দেহব্যবসায় বাধ্য করা হয়।তবে পাচার করে সারোগেসিতে বাধ্য করার ঘটনা এর আগে কখনো শোনা যায়নি।ঝাড়খণ্ডের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিচালক এসএন প্রধান বলেন, এটা সাধারণত ঘটে না। কিন্তু সম্প্রতি আমরা এমন কয়েকটি ঘটনা পেয়েছি। এই রাজ্যে এমন ঘটনা ঘটছে, এটা খুব উদ্বেগের।এদিকে স্থানীয়রা দাবি করছেন, দিল্লি থেকে দুইজন উদ্ধার হওয়ার ঘটনাই শেষ নয়। গুমলা এবং লোহারদাগা জেলা থেকে এমন বেশ কয়েকজন মেয়েকে পাচার করে সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়েছে। এমনকি ঝাড়খণ্ডেই বিক্রি করার জন্য এভাবে সন্তান জন্মের ঘটনাও আছে।লোহারদাগা জেলার আরাহাসা গ্রামের এক বয়োবৃদ্ধ বাসিন্দা জগত্রম মাহাতো বলেন, তাঁর গ্রাম থেকে বহু মেয়েকে কাজের লোভ দেখিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অনেককে সারোগেসিতে বাধ্য করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ তো নিজের গ্রামেই সন্তান জন্ম দিয়েছে। পরে এজেন্ট এসে সেই শিশুকে নিয়ে গেছে। এই কাজের জন্য নারীদের খুব কম টাকা দেওয়া হয়। আর সারোগেট মাদার কিশোরী হলে যা দেওয়া হয় তা অতিনগণ্য।স্থানীয় এনজিও শক্তি বাহিনী বলছে, দিল্লিতে তারা ঝাড়খণ্ডের শতাধিক কিশোরীকে উদ্ধার করেছে। শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত এনজিও বাচপান বাঁচাও আন্দোলন পুরো ভারত থেকে উদ্ধার করেছে ৮০ হাজার শিশু। এদের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের। | 3 |
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম বতিহালা গ্রামের নবম শ্রেণির ছাত্র মোঃ কাজল (১৭) নামের এক যুবকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নিজ বাড়ীর পশ্চিমে মুক্তাঝোপের ভিতরে একটি ঝাড়ই গাছে গামছা বেঁধে ফাঁস নিয়েছে বলে জানা গেছে। সরেজমিনে জানা যায়, পাশের বাড়ীর এক মাদ্রাসা পড়ুয়া মেয়ের সাথে কাজল মিয়ার প্রেমের সম্পর্ক ছিলো। দুইদিন আগে রাতের বেলা ঐ মেয়েকে তার পিতা অন্যত্র বিয়ে দিয়ে দেন। এই খবর পাওয়ার পর থেকে কাজল মিয়া পাগলের মতো ছুটাছুটি আরম্ভ করে এবং বলাবলি করে যে আমি আত্মহত্যা করবো। এক পর্যায়ে সে সকলের চোখ আড়াল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসীর ধারণা প্রেমে ব্যর্থ হয়েই এই ঘটনা ঘটেছে। পুলিশ পরিদর্শক চাঁদ মিয়া জানান লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তার পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। | 6 |
বান্দরবানের লামা উপজলোর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার হিন্দু পাড়ার দরিদ্র মেয়ে লক্ষী কর্মকার (১৮)। আগামী ১৬ আষাঢ় ১৪২৩ বাংলা ৩০ জুন ২০১৬ ইং বৃহস্পতিবার লক্ষীর বিবাহের দিন ধার্য্য করা হয়েছে। বাবা হারা দরিদ্র লক্ষীর বিবাহের অর্থ জোগাড় করতে বৃদ্ধ মা আরতীকর্মকার (৫৫) সাহায্যের জন্য হাত পেতেছে সমাজের বিত্তবানদের কাছে। তার বিবাহের জন্য প্রয়োজন দেড় লক্ষ টাকা। এর মধ্যে পরিবারের কাছে নিজেদের সঞ্চয়, ঋণ ও ধার করে ৯০ হাজার টাকা যোগাড় হয়েছে। আর বাকি ৬০ হাজার টাকা। শুধু ৬০ হাজার টাকার জন্য কপালে সিঁদুর অনিশ্চিত হয়ে পড়েছে অসহায় মেয়েটির। অবশিষ্ট টাকা সংগ্রহের জন্য বৃদ্ধ অসহায় মা আরতী কর্মকার সবার দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। শনিবার ২৫ জুন লামা বাজারে ভিক্ষা করতে করতে নিজের অসহায়ত্বের কথা জানালেন আরতী কর্মকার। আমরা সবাই কি পারিনা একটু সহায়তা করে মেয়েটির কপালে সিদুঁরের রংয়ে রাঙিয়ে দিতে। আর ৫ দিনের মধ্যে হয়ত বাকি টাকা সংগ্রহ করা বৃদ্ধ মায়ের পক্ষে অসম্ভব। অসহায় মা আরতী কর্মকার সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ (পার্সোনাল) ০১৭৪৮৯৩৩৬৫০। বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৬/শরীফ | 6 |
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মৌ আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে নিহত নারীর বাবা মোমিন শেখ আহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌ আক্তার উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘুনারঘাট পদমদী গ্রামের আসাদ শেখের স্ত্রী। আহত মোমিন রাজবাড়ী আদালতের একজন পেশকার। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, সকালে মৌ আক্তার তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ইসলামপুর ইউনিয়নের শহীদ নগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৌ আক্তার নিহত ও তার বাবা মোমিন আহত হয়। আহত অবস্থায় মোমিনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বলেন, ট্রাক্টরটিকে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরচালক হজরত আলীকে আটকের চেষ্টা চলছে। | 6 |
মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত-পা বাঁধা অবস্থায় মো. নিজাম সরদার (৪০) নামে এক পল্লিচিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারবাড়ীর পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।এই এলাকার আব্দুর রহমান সরদারের বড় ছেলে মো. নিজাম সরদার। পেশায় তিনি একজন পল্লি চিকিৎসক ছিলেন।পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, আজ সকালে বাড়ির পাশে একটা বেল গাছের নিচে হাত পা-বাঁধা এবং হাঁটু গেড়ে মাটিতে বসে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মসজিদের ইমাম। এ সময় তিনি বেল গাছের সঙ্গে বাঁধা ছিলেন এবং গলায় রশি বাঁধা ছিল। পরে পরিবার এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কালকিনি থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।নিজামের পিতা আব্দুর রহমান জানান, নিজাম সরদারের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে তিন মাস আগে বাড়ি থেকে চলে যান। তিনি ফিরে না আসলে দেড় মাস আগে পাখি আক্তার নামে আরেকজনকে বিয়ে করেন নিজাম সরদার।এলাকাবাসীর জানান, নিজ গ্রামে পল্লিচিকিৎসক করে জীবিকা নির্বাহ করতেন নিজাম। তবে দীর্ঘদিন যাবৎ ছোট ভাই সোলায়মান সরদারের সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলে আসছে বলে জানান যায়। সোলায়মানও একজন হারবাল চিকিৎসক বলে জানায় এলাকাবাসী।এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে। এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
ঈদের সকাল। বছরের এই দিনটিই বুঝি সকাল সকাল ঘুম থেকে উঠতে মন্দ লাগে না। এমনও তো হয়, সবার আগেই ঘুম ভেঙেছে, কিন্তু আলো ঠিকঠাক ফোটার অপেক্ষায় গালের নিচে বালিশ চেপে শুয়ে থাকা। মা উঠলেই এক ঝটকায় বিছানা থেকে নামতে হবে। মুখ ধুয়েই রান্নাঘরে মায়ের পেছনে ঘুরঘুর। এলাচি আর দারুচিনির গন্ধে তখন ম-ম রান্নাঘর। সেমাই আর সকালের খাবার তৈরির ফাঁকেই মা পরিয়ে দেবেন ঈদের নতুন পোশাক। ছোট ভাই তো বাবার সঙ্গে নামাজে যাবে আর বোনটি নতুন জামা পরে সেজেগুজে ঘরময় ঘুরে বেড়াবে। বিকেলে ছাদে বন্ধুদের সঙ্গে দেখা হলে চলবে খুনসুটি, 'আমার জামাটাই তো সবচেয়ে সুন্দর!'খুদে সদস্যের নতুন পোশাকবাড়ির খুদে সদস্যের ঈদের আনন্দের অনেকটা জুড়েই রয়েছে নতুন পোশাক। বাবা-মা ছাড়াও দাদাবাড়ি, নানুবাড়ি থেকেও আসবে নতুন জামা। খালামণি, ফুপিরাও দেবেন ঈদের উপহার, স্টাইলিশ পোশাকটি। ভাবতেই ঈদের আনন্দ বেড়ে তিন গুণ হয়ে যায় ছোট্ট সোনামণির।ঈদের আগে নতুন পোশাকটি আবার কাউকে দেখানো যাবে না। বন্ধুরা দেখে ফেললেই ঈদ শেষ! ঈদের জামা লুকিয়ে রাখার দিন এখন না থাকলেও, নতুন পোশাক নিয়ে আনন্দের কোনো কমতি নেই। এখন শিশুর ঈদের জুতসই পোশাক নিয়ে বাবা-মায়েরাও বেশ সচেতন। ট্রেন্ডের ধারায় তো বইতে হবেই, পাশাপাশি আবহাওয়া অনুযায়ী শিশুর আরাম বুঝে তাঁরা পোশাক কিনছেন। এবারের ঈদ পড়েছে ভরা বৈশাখে। দাবদাহ এড়িয়ে যাওয়ার উপায় নেই। তাই বলে কি ঘুরে বেড়ানো যাবে না? অবশ্যই যাবে। তবে এমন পোশাক কিনতে হবে, যা উৎসবে পরার মতো, আবার আরামদায়কও।আরামদায়ক হতেই হবেভরা গ্রীষ্মে ঈদ। তাই ছোটাছুটি করতে ও ফুরফুরে মেজাজে শিশু যাতে ঘুরে বেড়াতে পারে, সে জন্য সুতির ঢিলেঢালা পোশাক কিনুন। একদম পাতলা, হাতা কাটা ও ঢিলেঢালা পোশাকে খুব সহজেই বাতাস প্রবেশ করে। ফলে খুব বেশি ঘামার আশঙ্কা নেই। মেয়েশিশু হলে পরাতে পারেন ছোট হাতার ফ্রক বা নিমা। গরমে শিশুর পোশাক নির্বাচনের বেলায় সুতি ও লিনেন কাপড়ের কোনো বিকল্প নেই। আঁটসাঁট কাপড়ের পরিবর্তে ঢিলেঢালা পোশাক বাছাই করাই ভালো। ছেলেদের জন্য রয়েছে হালকা রঙের ঢিলেঢালা শার্ট-প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি ও টি-শার্ট।মনের মতন নকশানকশার ক্ষেত্রে খুব জমকালো কিছু না হওয়াই ভালো। হালকা-পাতলা ব্লক, ছাপা বা এমব্রয়ডারি থাকতে পারে। সকাল-বিকেল ও রাতের জন্য আলাদা পোশাক বেছে নিলে ভালো। কারণ এই গরমে সারা দিন একই পোশাকে থাকাটা অসম্ভব। সারা দিনের তাপমাত্রা বুঝে পোশাক পরাতে হবে শিশুদের। বিভিন্ন ফ্যাশন হাউস গরমের এই ঈদের জন্য সুতি, গ্যাবার্ডিন, লিনেন ও নরম সব ধরনের কাপড়ই বেছে নিয়েছে পোশাক তৈরি করার জন্য।প্রচণ্ড গরমেই যেহেতু ঈদ, তাই শিশুর জন্য পাতলা, হাতা কাটা ও ঢিলেঢালা পোশাক কিনুন। এতে করে শুশু খুব বেশি ঘামবে না এবং ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে পারবে। মেয়েদের জন্য হাতা কাটা বা ছোট হাতার ফ্রক বা নিমা। আর ছেলে শিশুর জন্য ঢিলেঢালা শার্ট-প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি ও টি-শার্ট আদর্শ হবে।রংটা হবে মনের মতোপোশাকটা যখন ঈদের, তখন এর রংটা যদি মনের মতো না হয়, তাহলে কী করে হবে? তবে আবহাওয়ার কথা মাথায় রেখে এ সময় হালকা রং বেছে নেওয়া ভালো। চোখের আরাম দেয় এ ধরনের রং।সাদা, অফহোয়াইট, আকাশি, গোলাপি, লাল, কলাপাতা, হলুদ ও নীলের হালকা শেডগুলো পছন্দ করা সবচেয়ে ভালো হবে। ছোট হাতাই আরামেরএই কাঠফাটা গরমে পোশাকের হাতা ছোট হলেই ভালো। হাফহাতা, ক্যাপহাতা, মেগিহাতা কিংবা ঘটিহাতা এগুলো আদর্শ। তবে ছেলেশিশুর পাঞ্জাবির ক্ষেত্রে ফুলহাতা তো আর এড়ানো যাবে না। সে ক্ষেত্রে সুতির পাতলা কাপড়ের ঢিলেঢালা পাঞ্জাবি হলে হাতা গুটিয়ে রাখলে আরাম লাগবে। তবে দুপুরের পরহাফ হাতার শার্ট বা ফতুয়া পরালেই ভালো হবে।কেনাকাটাঈদকে কেন্দ্র করে শিশুদের জন্য পোশাক এনেছে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ, অঞ্জন'স, দেশাল, যাত্রা, ক্যাটস আই কিডস, লা রিভ, শৈশব, আড়ং, নিপুণ, মেনজ ক্লাব ইত্যাদি। এ ছাড়া নিউমার্কেট, উত্তরা রাজলক্ষ্মী সুপার মার্কেট, সুবাস্তু নজরভ্যালি, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারে পাওয়া যাবে শিশুর ঈদের পোশাক। ঢাকার বাইরে প্রতিটি জেলা বা উপজেলা শহরেই এখন পছন্দের ঈদের পোশাক পাওয়া যায়। এ ছাড়া প্রায় প্রতিটি ফ্যাশন হাউসের রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ ও ওয়েবসাইট। অনায়াসে দেশের বিভিন্ন জায়গায় বসেই এখন বিখ্যাত ফ্যাশন হাউসের পছন্দের পোশাক পাওয়া যায়। এ ক্ষেত্রে আগে অর্ডার করা ভালো। আর ডেলিভারির জন্য আলাদা চার্জ দিতে হবে। | 4 |
করোনার (কোভিড-১৯) টিকা নিয়ে কেমন আছেন তা জানালেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে ভার্চুয়ালি যুক্ত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা গতকাল টিকা নিয়েছি। আমরা ভালো আছি। আজ বিচারকাজ পরিচালনা করছি। আপনারাও টিকা নিন।' তখন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, 'আমরা আগামীকাল টিকা নেব।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এবারের ফল গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৯৪ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৯২ হাজার ৬৭৪ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৯ শতাংশ, ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে অবশ্য ছাত্ররা এগিয়ে। ২ হাজার ২৩৪ জন ছাত্র এবং এক হাজার ৯০৪ জন ছাত্রী এবার রাজশাহী বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ডের ৭৫৬টি কলেজের মধ্যে এবার শতভাগ পাস করেছে ১৯টি কলেজের শিক্ষার্থীরা। ছয়টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বলছেন, ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছেন। তাই সারাদেশের মত রাজশাহীতেও ফলাফলে প্রভাব পড়েছে। গত বছর রাজশাহীতে পাসের হার ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ। ২০১৬ সালে ৭৫ দশমিক ৪০, ২০১৫ সালে ৭৭ দশমিক ৫৪, ২০১৪ সালে ৭৮ দশমিক ৫৫, ২০১৩ সালে ৭৭ দশমিক ৬৯ এবং ২০১২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের দায়িতপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনারুল হক প্রামাণিক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন। উপস্থিত পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ৩৩০ জন। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদেরর মধ্যে ৯২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী পাস করেছে। বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ায় বরাবরের মতো এগিয়ে ছেলেরা। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭ জন পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এর হার ২৫ দশমিক ১৫ শতাংশ। বোর্ডের ফলাফল খারাপ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষাবোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এবার ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছে। খাতার মূল্যায়নেও সর্বোচ্চ কড়াকড়ি ছিল। এ কারণে সারাদেশেই ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো ফলাফল করতে তারা চেষ্টা করবেন। প্রতিবন্দ্বীদের সাফল্য: এ বছর ৩০ জন দৃষ্টি প্রতিবন্দ্বী পরীক্ষায় অংশ নিয়ে ২৮ জনই সাফল্যর সঙ্গে পাশ করেছে। এদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছে। শারীরিক প্রতিবন্দ্বী আটজন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চারজন। কারাবন্দ্বী অবস্থায় আটজন পরীক্ষা দিয়ে পাস করেছে পাঁচজন। | 6 |
সন্ধ্যা হতেই থেমে গেল মাইকের আওয়াজ। মাসব্যাপী যে মাইক থেকে অনবরত ঘোষণা হয়েছে নতুন বই প্রকাশ কিংবা মেলাসংক্রান্ত নানা তথ্য, কিন্তু সেদিকে খেয়াল করার খুব একটা ফুসরত ছিল না কারও। কারণ, স্টল-প্যাভিলিয়নগুলোতে বিক্রয়কর্মীরা তখনো ব্যস্ত ক্রেতা সামলাতে। সেই সঙ্গে চলছিল বই গোছানোর কাজও। শেষ সময়ের পাঠকদের অটোগ্রাম আর ফটোগ্রাফের বায়না মেটাতে লেখকেরাও ছিলেন তুমুল ব্যস্ততায়। আর শেষ মুহূর্তে পছন্দের বইটি সংগ্রহ করতে পাঠক-ক্রেতারা তখনো ছুটছিলেন বইমেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর যেসব স্টলে ক্রেতার চাপ কম, সেখানে বিক্রয়কর্মীরা ব্যস্ত ছিলেন সহকর্মীদের কাছ থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে।অমর একুশে বইমেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে গতকাল রাতে এমন খণ্ড খণ্ড চিত্রের দেখা মিলল মেলা প্রাঙ্গণে। এর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো এবারের ঘটনাবহুল একুশে বইমেলা। ৪০ বছরের ইতিহাসে এবারই প্রথম ৩১ দিন ব্যাপ্তি পেল বইমেলা। পরিস্থিতির কারণে ফেব্রুয়ারির মেলা গড়াল মার্চ মাস পর্যন্ত।করোনার কারণে এবার মেলা শুরুও হয়েছিল দেরিতে। শঙ্কা ছিল বটে, তবুও আশাবাদের কমতি ছিল না। মহামারির কারণে গত দুই বছর যে ক্ষতি পোহাতে হয়েছে সংশ্লিষ্টদের, তা পুষিয়ে নেওয়ার তাড়না ছিল এবারের মেলা ঘিরে। শেষ পর্যন্ত সেই আশাবাদের অনেকটাই পূরণ হয়েছে বলে মনে করছে মেলার আয়োজক বাংলা একাডেমি। তাদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ২০২১ সালে বিক্রি হয়েছিল মাত্র ৩ কোটি টাকার বই। আর এবার শুধু বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার। গতবারের তুলনায় এবারের মেলায় বিক্রি বেড়েছে প্রায় সাড়ে ১৭ গুণ। অবশ্য ২০২০ সালের মেলায় বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই।গতকাল বিকেলে বইমেলার মূল মঞ্চে একুশের সমাপনী অনুষ্ঠানে এবারের মেলার বিক্রিবাট্টার তথ্য জানান বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব ড. মো. জালাল আহমেদ। তিনি আরও জানান, এবারের মেলায় মোট বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪১৬টি। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, অর্থাৎ মোট বইয়ের ২৬ শতাংশ। ২০২০ সালে এ হার ছিল মাত্র ১৫ শতাংশ।তবে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, 'আমার ধারণা, এবার বিক্রি ১০০ কোটি টাকার মতো হয়েছে। কিন্তু প্রকাশকেরা সত্য বলতে চান না। সত্য বললে ভ্যাট-ট্যাক্স বাড়বে।'প্রতিমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে মেলা স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে মেলা শুরু হয়। শঙ্কা নিয়ে শুরু হলেও মেলার সফল সমাপ্তি হয়েছে বলে দাবি করেন তিনি।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদাসহ আরও অনেকে।এবারের মেলা প্রসঙ্গে অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, এবারের মেলায় কোনো বড় ধরনের অঘটন ঘটেনি, এটাই সুখের বিষয়। সেই সঙ্গে প্রথম দিন থেকেই এবারের মেলায় বেচাবিক্রি ভালো ছিল, যত দিন গড়িয়েছে বিক্রি ততই বেড়েছে।বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল বইমেলায় নানা আনুষ্ঠানিকতা পালন করেছে বাংলা একাডেমি। এ ছাড়া ১০২টি কেক কেটে জাতির জনকের জন্মদিন উদ্যাপন করেছেন প্রকাশকেরাও। | 6 |
তারাগঞ্জের পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে ২৮ নভেম্বর। এ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। প্রতিদিন বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী সভা। পাশাপাশি প্রার্থীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। পাওয়া যাচ্ছে প্রতিশ্রুতির ফুলঝুরি।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগের পাঁচ, জাতীয় পার্টির এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাসদের এক ও স্বতন্ত্র ১৮ প্রার্থী।গতকাল বৃহস্পতিবার সয়ার ইউনিয়নের দোলাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আজম নির্বাচনী প্রচারে ব্যস্ত। তিনি বলেন, 'গত পাঁচ বছর জনগণকে সঙ্গে নিয়ে এলাকার অনেক উন্নয়ন করেছি। ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ সরকারি সব সহযোগিতা সঠিকভাবে বিতরণ করেছি। এবার নির্বাচিত হলে কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করব। রাস্তাঘাটেরও উন্নয়ন করব।'একই ইউনিয়নের আরেক স্বতন্ত্র প্রার্থী আল ইবাদত হোসেন বুড়িরহাট গ্রামে ভোট চাইতে গিয়ে বলেন, 'জয়ী হতে পারলে এলাকার চিত্র বদলে দেব। সারা জীবন আপনাদের বিপদ-আপদে পাশে থাকব। গরিবের হক মেরে খাব না। সততার সঙ্গে দায়িত্ব পালন করব।'কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আফজালুল হক ঘনিরামপুর গ্রামে প্রচারে গিয়ে জানান, গত পাঁচ বছরে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। চুরি, ডাকাতি বন্ধ করেছেন। এবার কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রার্থী হয়েছেন। জনগণ নির্বাচিত করলে সে সব কাজ শেষ করবেন।ইকরচালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস উদ্দিনকে দেখা গেল কাঁচনা গ্রামে প্রচার চালাতে। তিনি দাবি করেন, গত নির্বাচনে দেড় শ ভোটের জন্য বিজয়ী হতে পারেননি।ইদ্রিস বলেন, 'নির্বাচিত হতে পারলে এলাকার বড় সমস্যাগুলো আগে সমাধান করব। ঘুষ ছাড়াই ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেব। কোনো সরকারি কাজে একটি পয়সাও নিব না।'আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রবিউল ইসলাম রাসেল। তিনি দোয়ালীপাড়া গ্রামে ভোট চাইতে গিয়ে বলেন, 'একবার সুযোগ দেন, আলমপুর ইউনিয়নের চিত্র বদলে দেব। ইউনিয়নকে দারিদ্র্যমুক্ত করব।'তবে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে খুব একটা ভরসা পাচ্ছেন না ভোটারেরা। হাড়িয়ারকুঠি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মন্নুজা বেগম বলেন, 'ভোট আলছে, চেয়ারম্যান-মেম্বারেরা বাড়ি আসি ওমার মার্কাত ভোট চাওছে। কওচে ওমাক ভোট দিলে হামার উন্নয়ন হইবে। রাস্তা পাকা করবে, মাংনায় ভাতা করি দিবে। চাল-ডাল দিবে। কিন্তু ভোট গেইলে তো আর ওমরা এগলা কথা মনে থোয় না। সউগ ভুলি যায়। এবার দেখি শুনি সৎ মাইনসোক ভোট দিমো।'শুধু প্রার্থীর মিষ্টি কথায় ভোট দেবেন না বলে জানান ইকরচালীর জগদীশপুর গ্রামের এমদাদুল হক। তিনি বলেন, 'দেখি, শুনি ভোট দেইম। যায় বাল্যবিয়াও ঠেকেবার পাইবে, টাকা ছাড়া রিলিফ দেবে, গরিব দুখির কষ্ট বুঝবে, হামার গ্রামের উন্নতি করবে তাঁর মার্কা ভোট দেইম।'সয়ারের হাজীরহাট গ্রামের দিনমজুর একরামুল হক আক্ষেপ করে বলেন, 'ভোট আইলে প্রার্থীরা হামার কাচত আইসে, রাস্তাঘাটে দেখা হইলে সালাম দেয়, বুকোত জড়ে ধরি উন্নয়নের করিবার আশাও দেয়। ভোট গেইলে সব কথা ভুলি যায়। নিজের উন্নয়ন নিয়া ব্যস্ত হয়। তাই এবার দেখি শুনি ভোট দিমো। যায় দশের, এলাকার উন্নয়ন করবে তাকে ভোট দিমো।'প্রচারের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, প্রার্থীরা ভোটারদের কাছে নানা কৌশলে ভোট চাইতে পারেন। তবে টাকা দেওয়া, বা কোনো প্রতিষ্ঠানে অর্থসহায়তার বিনিময়ে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ রকম অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
বিগত বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে সুন্দরী খোঁজার রিয়েলিটি শো 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯'। আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। কে হবেন এবারের বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সেটা আজ সন্ধ্যায় জানা যাবে। শুক্রাবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯'- এর গ্রান্ড ফিনালে। সেরা ১২ জন প্রতিযোগী থেকে বাছাই হবে সেরা তিন বিজয়ীর নাম। সেখান থেকে প্রথম বিজয়ী অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজনটি।অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। এ বছরের 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' অডিশনের জন্য ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম র্যাফ। সেখান থেকে যাচাই বাছাই শেষে বর্তমানে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হয়েছে সেরা ১২ জন সুন্দরী। তাদের নিয়ে চলছে গ্রুমিং পর্ব। যারা সেরা ১২ নির্বাচিত হয়েছেন তারা হলেন শান্তা, স্নিগ্ধা রহমান, মিয়ামি, ত্রিদিপা, জান্নাত, প্রিয়ন্তী উর্বী, মিতু, তোশরা, নিশা চৌধুরী, তামান্না, নওশিন মিম ও শ্রাবন্তী দাস। এখানে প্রধান তিন বিচারক চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। আজকের গ্রান্ড ফিনালেতে বিচারকের পাশাপাশি পারফর্ম করতেও দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে আরও পারফর্ম করবেন চিত্রনায়িকা মৌসুমী। বিচারক ফেরদৌস জানান, 'আমরা সেরা ৩৫ জনকে নিয়ে শুরু করেছিলাম। চেষ্টা করেছি উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর জোর দিয়ে তৈরি হওয়া সেরা প্রতিযোগীদের বাছাই করতে। আশা করছি যাকে আমরা বিজয়ী হিসেবে পাবো তার হাত ধরে বিশ্বসুন্দরীর মঞ্চে ভাল কিছু অর্জন হবে।' আজকের গ্রান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও নানা অঙ্গনের তারকারা। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অডিশন পর্বগুলো ধারণ করা হয়েছে এটিএন বাংলার ক্যামেরায়। গেল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে প্রতি শুক্র এবং সোমবার রাত ৮টায় প্রচার করা হয়েছে প্রতিটি পর্ব। আজ প্রচার হবেফাইনাল পর্ব এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পড়েন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী। | 2 |
বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনকারী ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের অশোভন আচরণের শিকার হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল শনিবার দুপুরে দলীয় প্রধান খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে রিজভী যখন কার্যালয়ে ঢুকছিলেন, তখন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্রদলের একজন নেতা বলেন, ছাত্রদলের একটি অংশ রিজভীর দিকে তেড়ে গিয়েছিল। রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের ১২ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাঁদের বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি জহির উদ্দিন বলেন, 'বয়সসীমা বাতিলের সিদ্ধান্ত না হলে কাল সোমবার থেকে আবার আমাদের আন্দোলন চলবে।' | 9 |
কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত শাহ সিমেন্ট-একেএস কাপ গলফে চ্যাম্পিয়ন হয়েছেন কমান্ডার কামরুজ্জামান, রানারআপ হয়েছেন সালমান খান। টুর্নামেন্টের লেডিস উইনার সায়লা আহসান। তিন দিনের (১৬-১৮ মার্চ) এই আসর শেষে শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের বাঙ্কুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মো. আকবর হোসেন। আসরে সিনিয়র নাইন হোলে 'বেস্ট গ্রস' পুরস্কার জিতেছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, শাহ সিমেন্ট লিমিটেডের হেড অব ব্র্যান্ড মো. ইব্রাহিম খলিল, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের সকল গলফ ক্লাব থেকে ৬৬৫ জন গলফারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। | 12 |
মুক্তাগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অবশ্য ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামেগঞ্জে চলছে উৎসব। সারি সারি পোস্টার আর মাইকিংয়ে প্রচারণাও সরগরম। এই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রার্থী। আবার পাল্টা অভিযোগও করেছেন একাধিক প্রার্থী। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের স্বার্থে যিনি কাজ করবেন তাঁকেই ভোট দেবেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নিরপেক্ষ তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলার মানকোন ইউনিয়নের বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, 'কাকে ভোট দেব, এখনো ঠিক করতে পারেননি। নীতি দেখে ভোট দিতে চাই। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, গরিব ও অসহায়দের জন্য যাঁরা কাজ করবে, এমন প্রার্থীকে আমরা ভোট দেব।'নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৯টি অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ অভিযোগই পোস্টার ছেঁড়া, একাধিক ক্যাম্পেইন, প্রচারণায় বাধার। এরই মাঝে নানা শঙ্কা ও পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তাগাছার ইউপি নির্বাচন। ফলে প্রচারণার মাঠ সরগরম হওয়ার পাশাপাশি বাড়ছে উত্তেজনাও। তা সত্ত্বেও নির্বাচনে বিজয়ের স্বাদ পেতে সব প্রার্থীই মরিয়া। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট আর দোয়া।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, পিপলস পার্টি ও বিএনপির স্বতন্ত্রসহ ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তা ছাড়া সাধারণ আসনে ৪০৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪২ জন মাঠে আছেন। এবার উপজেলার ১০টি ইউপির মধ্যে একটিতে ইভিএম আর বাকি ৯ টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। দশটি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার।কুমারগাতা ইউনিয়নের মোতালেব মিয়া বলেন, 'আমরা চাই এলাকার উন্নয়ন। সব প্রার্থীই পরিচিত। কাকে ভোট দেব কাকে দেব না, এখন এটাই চিন্তার বিষয়। ভাবছি গরিবের স্বার্থ যে দেখবে, গরিবে ডাক দিলে রাস্তায় দাঁড়াবে, তাকেই ভোট দেব।'উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা বলেন, 'এ পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে।'এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মনসুর বলেন, 'মুক্তাগাছা উপজেলার ১০টি ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিশেষ সভা করে আচরণবিধি মানার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে বেশ সাড়া পড়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রাখা হবে। তা ছাড়া নির্বাচনী এলাকা প্রতিদিনই মনিটরিং করছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।' | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ জুন ধার্য করেছেন আদালত। সোমবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন জোরদারকল্পে মিশিগানে বড় ধরনের একটি শো-ডাউনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় মিশিগান স্টেট জাসাসের উদ্যোগে এক সভা হয়েছে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি এনাম উদ্দিন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রুমন। জাসাস নেতা এনাম উদ্দিন শাহেদ বলেন, ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা-কর্মীর সাথে জাসাসের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে হবে আন্দোলনের পথবেয়ে। এই কর্মসূচির আগেই মিশিগান স্টেট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ওপরও সকলে একমত পোষণ করেন। গুরুত্বপূর্ণ এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন- মিশিগান স্টেট জাসাসের সিনিয়র সহ-সভাপতি হেলাল আবেদীন, সহ-সভাপতি আফজালুর রহমান এবং আনোয়ার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম শামিম, জাসাসনেতা আফাজউদ্দিন, মো.শাহজাহান হিটলার, সাজউদ্দিন,সেলিম আহমদ, আব্দুল মুকিত পন্নী, পারভেজ আহমেদ সরোয়ার আহমেদ, সাইফুল আলম খান, মন্নান আহমেদ, খালেদুর রহমান, সৈয়দ রুবেল, শামসুল হুদা পাশা প্রমুখ। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 4 |
জলবায়ু পরিবর্তন রোধে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসকের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি) ফোরামে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার, যা এর উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে। এ ছাড়া এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণকারী দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নীতিগত বিষয়গুলো পুনর্বিবেচনা করে সহযোগিতার পদক্ষেপ অবারিত রাখারও আহ্বান জানান মুস্তফা কামাল। 'টেকসই উত্তরণে' প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আমাদের জাতীয় আকাঙ্ক্ষার একটি। বাংলাদেশ দ্রুততার সঙ্গে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ গ্রহণ করেছি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো অন্তর্ভুক্ত করেছি। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন পদক্ষেপে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে উল্লেখ করে তাদের টেকসই প্রত্যাবাসন এবং এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, সদস্য দেশগুলো থেকে আসা মন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সংশ্নিষ্ট অংশীজন, নাগরিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা এফএফডির এই সভায় অংশ নেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল ইউএনডিপির প্রশাসক আসিম স্টেইনার এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের নির্বাহী পরিচালক ইয়ানিক গ্লেমারেকের সঙ্গেও বৈঠক করেন। আগামী বৃহস্পতিবার এফএফডি ফোরাম শেষ হবে। | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাসান আল মামুন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ১৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। এতে হাসান আল মামুনকে অভিযুক্ত করে মামলাটির বাকি পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া আসামিরা হলেন- সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এর আগে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাবির ইসলামিক স্টাডিস বিভাগের এক শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে লালবাগ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সঙ্গে বাদীর পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত বছরের ৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বাদীকে তার লালবাগের বাসায় যেতে বলেন হাসান আল মামুন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন বাদী অসুস্থ হয়ে পড়েন। একই বছরের ১২ জানুয়ারি আরেক আসামি নাজমুল হাসান সোহাগের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাদী। এরপর থেকে আসামি হাসান আল মামুন আত্মগোপন করেন। এরপর মামুনের সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা বলে ৯ ফেব্রুয়ারি সকালে বাদীকে চাঁদপুরে নিয়ে যাওয়া হয়। চাঁদপুর পৌঁছানোর পর মামুনকে দেখতে না পেয়ে বাদীর সন্দেহ হয়। ওইদিন বিকেলে ভুক্তভোগী নারীকে নিয়ে ঢাকায় ফেরার জন্য লঞ্চে ওঠেন সোহাগ। লঞ্চের কেবিনে তাকে আবারও ধর্ষণ করা হয়। গত বছরের ২৯ মে সোহাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ওই নারীর ফোন নম্বর ছড়িয়ে দেয়। এ বিষয়ে গত বছরের ২০ জুন নুরুল হক নুরকে মৌখিকভাবে বিষয়টি জানান ভুক্তভোগী। নুরু তাকে আশ্বস্ত করেন। গত বছরের ২৪ জুন নুর বাদীকে নীলক্ষেতে দেখা করার জন্য ডেকে 'বাড়াবাড়ি' করতে নিষেধ করেন এবং কথা না শুনলে হেয়-প্রতিপন্ন করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। | 6 |
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১০টার দিকেরাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সমকালকেআজিজের মৃত্যুর খবরনিশ্চিত করেছেন। মিশা সওদাগর বলেন, 'রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শিল্পী সমিতি শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।' আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। অভিনেতা আজিজ দর্শকদের কাছে 'কালা আজিজ' নামেই পরিচিত ছিলেন। প্রায় পাঁচশ ছবিতে অভিনয় করেছেন তিনি। 'কালা আজিজ' অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬) ও আয়না সুন্দরী (২০১৫)। | 2 |
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অভয়নগরের ৮টিতে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যাশীরা।এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৭৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড ৩টি ও সাধারণ ওয়ার্ড ৯টি।গত বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ সময়।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নম্বর সুন্দলী ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ নম্বর সুন্দলী ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও সাধারণ ওয়ার্ডে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।৩ নম্বর চলিশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।৪ নম্বর পায়রা ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫ নম্বর শ্রীধরপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।৭ নম্বর শুভরাড়া ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন। ৮ নম্বর সিদ্ধিপাশা ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন ও সাধারণ ওয়ার্ডে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী রয়েছেন নির্বাচনে।স্বতন্ত্রের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহীদের সংখ্যা বেশি। আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে ২৩ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়।এ দিকে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না এমন বিধান থাকলেও অনেক সম্ভাব্য প্রার্থীই সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। তাঁরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন, খোঁজখবর নিচ্ছেন। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)।এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ গুরুতর আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অটোরিকশাটি ৪ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সিএনজিযাত্রী আব্দুল আওয়াল মিয়া ও ফয়েজ মিয়া মারা যায়।এরপর আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।আখাউড়ার ধরখার ফাঁড়ির ওসি বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। | 6 |
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গত সোমবার জানিয়েছে, ইবিজা থেকে ছুটি কাটিয়ে ক্লাবে এসে কোভিড-১৯ পরীক্ষায় তাদের দুজন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্লাব কৃর্তপক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্যসূএ বলছে আক্রান্ত খেলোয়াড় দুজন হলেন পিএসজি মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পেরেদেস। এর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে অবসাদ ভুলতে পিএসজির বেশ কজন তারকা ফুটবোলার ছুটি কাটাতে স্প্যানিশ দ্বীপ ইবিজিয়ায় যান। যাদের মধ্যে ছিলেন পিএসজির সুপার স্টার নেইমার, কেইলর নাভাস ও অ্যান্ডার হেরেরার। যার ফলে ব্রাজিলিয়ান এই তারকার ও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। কেননা ছুটির সময় পিএসজির এই তারকারা একে অন্যের সান্নিধ্যে এসেছেন । তাই সবাইকেই এখন বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ক্লাবের সদস্যদের বেলারসিয়া অইসল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছেন কে এ নিয়ে অভিযোগ টেনেছে লা ইকিউপে। যদিও পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে আক্রান্ত দুজন খেলোয়াড় এখন পর্যন্ত সুস্থ রয়েছেন এবং তাদেরকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় তাদের এখন নিয়মিতই সাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। চলতি মৌসুমের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর লেন্সের বিপক্ষে। যে ম্যাচে করোনার কারণে থমাস তুখেলের দলে খেলতে পারবেন না ডি মারিয়া ও ব্রাজেলিয়ান ফরওয়ার্ড নেইমার। উল্লেখ্য, বার্য়ানের কাছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারিয়ে অশ্রুসিক্ত বিদায় নিতে হয়েছিল ২৮ বছর বয়সি পিএসজি তারকাকে। পরে ক্লাবটির অফিসিয়াল ম্যাগাজিনে নেইমার জানান, আমি চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামতে চাই এবং আমার একমাএ লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জন। নেইমার আরো যোগ করেন, আমি পিএজির হয়ে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি এবং আমি এই ক্লাবের ইতিহাসে আমার নামটিকে দেখতে চাই। | 12 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত ভোলার মো. হাবিবুর রহমানের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় তার নানাবাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটরের চাকরি করতেন। অকালে হাবিবকে হারিয়ে শোকের মাতম চলছে তার পরিবারে। এদিকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বজনরা জানান, আজ থেকে ২৩ বছর আগে যখন হাবিবুর রহমানের বয়স মাত্র দুই বছর তখন তার বাবা সাহাবুদ্দিন মারা যান। সেই থেকে হাবিব তার মায়ের সঙ্গে দক্ষিণ দিঘলদীর বালিয়া গ্রামের ছিদ্দিক ফরাজির বাড়িতে (নানা বাড়ি) থাকতেন। এখানেই বড় হয়েছেন। পড়াশোনা করেছেন। গত ৫ বছর আগে তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কমিউটার অপারেটরের চাকরি পান। হাবিবের মা জানান, শনিবার সকালে মোবাইল ফোনে কথা হয়েছিল। হাবিব মাকে বলেছিল, আগামী কোরবানির ঈদের ছুটিতে বাড়ি আসবে। ঠিকই এসেছে কিন্তু লাশ হয়ে। এরপর কান্নায় ভেঙে পড়েন মা। আর কথা বলতে পারেননি। হাবিবের নানা ছিদ্দিক ফরাজি জানান, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে হাবিব তার কাছেই মানুষ হয়েছে। নাতিকে নিয়ে বড় স্বপ্ন ছিল নানার। ইতোমধ্যে নাতির জন্য নতুন ঘর তুলেছেন। অল্প কিছু কাজ বাকি ছিল। আশা ছিল এবার ঈদে হাবিব বাড়ি এলে তার বিয়ের কথা বলবেন। বিয়ের জন্য মেয়ে দেখবেন। আনন্দ হবে। সীতাকুণ্ডের দুর্ঘটনায় সব স্বপ্ন বিলীন হয়ে গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে লাগা আগুনের ফলে একটি কনটেইনারে রাসায়নিক থাকায় রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৪ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এতে এখন পর্যন্ত ৪১ জন নিহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। নিহতদের অধিকাংশের পরিচয় এখনো মেলেনি। সেই পরিচয় নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেলের সামনে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। সোমবার দুপুর পর্যন্ত ১৬ পরিবারের ৩০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএর নমুনা সংগ্রহে চুল, রক্ত ও লালা নেয়া হচ্ছে স্বজনদের। তবে মরদেহগুলোর পরিচয় জানতে অপেক্ষা করতে হবে ১ মাস। এই সময়ে মরদেহগুলো ফ্রিজারে সংরক্ষণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে মরদেহগুলো। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মিষ্টি ও বাংলা পানের চাষ হলেও উপযুক্ত দাম পাচ্ছেন না চাষিরা। অতিবৃষ্টির কারণে বরজের ক্ষতি, উৎপাদন খরচসহ পান ছেঁড়া ও ছেঁড়া পান সাইজ অনুযায়ী গোছানোর খরচ বৃদ্ধি এবং লোহাগাড়ার বাজারে বাইরের সস্তা পান বেশি আসায় উপযুক্ত দাম পাচ্ছেন না বলে জানান স্থানীয় চাষিরা।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বড় হাতিয়ার চাকফিরানী, আধুনগরের কুলপাগলী, চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি, সাতগড়, নারিশ্চা, পুঁটিবিলা ও কলাউজানের পাহাড়ি এলাকায় পানের চাষ করা হয়। এবার লোহাগাড়ায় ৩২ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। বেশি চাষ হয়েছে আধুনগরের কুলপাগলী ও চুনতি এলাকায়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, আধুনগরের কুলপাগলী ও চুনতির সাতগড় এলাকায় রাস্তার পাশে, কৃষিজমিতে প্রচুর পানের চাষ হয়েছে। রয়েছে অনেক পানের বরজ। বরজের খুঁটিতে সারি সারি পানগাছ। প্রতিটি গাছে রয়েছে ৫০ থেকে ৮০টি পর্যন্ত পান। পানের সাইজও বড় হয়েছে।উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার কৃষক নুরুল কবির বলেন, কুলপাগলী এলাকায় ১৬ শতক জমিতে ৮ হাজার বাংলা পান এবং ২০ শতক জমিতে ২০ হাজার মিষ্টি পানের গাছ রোপণ করেছি। উক্ত পান চাষে খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা। মিষ্টি পান চাষ লাভজনক, কিন্তু খরচ বেশি। বড় সাইজের প্রতি বিড়া (২৪০টি) পান ১৮০ টাকা এবং ছোট সাইজের প্রতি বিড়া পান ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ছেঁড়া ও গোছানো বাবদ প্রতি বিড়ায় খরচ হয় ৩০ টাকা। এবার পান রোপণের মাসখানেক পর অতিবৃষ্টি এবং বরজে রোগ আসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।নুরুল কবির আরও বলেন, ফরিদপুরের ঝাল পান ও উত্তরবঙ্গের হরিণাকুণ্ডের পানে এলাকার বাজার সয়লাব। এসব সস্তা পানের কারণে চাষিরা দাম পাচ্ছেন না। কৃষি বিভাগকে লোহাগাড়ার পান বাইরে রপ্তানি করার উদ্যোগ নিতে হবে বলে দাবি জানান তিনি।একই এলাকার কৃষক মোক্তার হোসেন বলেন, কুলপাগলী এলাকায় আমার সাতটি পানের বরজ রয়েছে। প্রতি মাসে বরজ থেকে তিনবার পান তোলা হয়। বরজে ১৪-১৫ জন শ্রমিক দৈনিক কাজ করেন। বরজগুলোতে প্রতি মাসে লক্ষাধিক টাকা খরচ হয়। কিন্তু বাজারে পান বিক্রি করতে গিয়ে ন্যায্য দাম পাচ্ছি না। ৫০ হাজার টাকার পান ২০ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে।' অন্যান্য ফসলের মতো পানচাষিদের কম সুদে লোন সুবিধা দিতে হবে বলে জানান তিনি।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, লোহাগাড়ার মাটি ও আবহাওয়া পান চাষের জন্য অত্যন্ত উপযোগী। বরজে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং নিয়মিত সঠিক পরিচর্যা করতে পারলে পানের ভালো ফলন পাওয়া যায়। পুকুরে বা খালের পানিতে পান পরিষ্কার না করে টিউবওয়েলে করতে হবে। | 6 |
দখিনা বাতাসেও এখন আর মনে শান্তি নেই রাজশাহীর মানুষের। শহরের দক্ষিণ প্রান্ত থেকে পদ্মার বালুচর বেয়ে যে বাতাস আসছে, তাতে এখন আগুনের উত্তাপ। প্রখর সূর্যের তাপে উত্তপ্ত পথঘাটও। এমন রুক্ষ প্রকৃতিতেও রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারা দিন রোজা রাখার পর ইফতারে তৃষ্ণার্ত অনেক রোজাদারের তৃষ্ণা মেটাচ্ছে ঘোল আর মাঠা।রাজশাহীর পথের ধারে অনেক আগে থেকেই ঘোল বিক্রি হয়। কয়েক বছর ধরে এর সঙ্গে থাকছে মাঠা। রমজান মাসে এগুলোর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তাই শুধু এ মাসের জন্যই ঘোষদের পাশাপাশি ঘোল ও মাঠা বিক্রি করতে নামেন তাঁদের ছেলেপুলেরাও। পথের ধারে বোতলে ভরা ঘোল-মাঠা বিক্রি করেন। এবারের রোজায়ও এমন দৃশ্য চোখে পড়ছে।শহরের কল্পনা হলের মোড়ে ঘোল ও মাঠা বিক্রি করেন বিশ্বজিৎ ঘোষ। তাঁর বাবা রণজিৎ ঘোষ দুই দশক ধরেই বাড়িতে ঘোল বানিয়ে বিক্রি করেন। বিশ্বজিৎ অন্য ব্যবসা করেন। রমজান মাসে চাহিদা বাড়ে বলে ঘোল ও মাঠা বিক্রি করেন। শহরের একেক প্রান্তে থাকা বিশ্বজিতের চাচা ও চাচাতো ভাইয়েরাও রোজায় ঘোল ও মাঠা বিক্রি করতে নামেন।বিশ্বজিৎ ঘোষ জানান, ঘোল ও মাঠা তৈরি প্রায় একই রকম। হালকা টক স্বাদের ঘোল বাদামি রঙের। ঘোল তৈরির জন্য প্রথমে দুধ জ্বাল দিতে হয়। জ্বাল দিতে দিতে ৪০ লিটার দুধ ৩০ লিটারে নামিয়ে আনতে হয়। তখন দুধ হালকা লাল হয়ে ওঠে। চুলা থেকে দুধের পাত্র নামানোর পর কুসুম কুসুম গরম অবস্থায় তাতে সামান্য একটু টক দই দিয়ে ঢেকে রেখে দিতে হয়। সাত-আট ঘণ্টা পর পাত্রের সব দুধই টক দই হয়ে যায়। এই দই বড় পাত্রে ঢেলে তাতে দেওয়া হয় ঠান্ডা পানি অথবা বরফ। এরপর নাড়তে হয় প্রায় ৩০ মিনিট। তাতে টক দই ভেঙে নিচে চলে যাবে ঘোল। আর ওপরে ভাসবে ননি। পরে এই ঘোলই বোতলজাত করে বিক্রি করা হয়।মাঠা তৈরির প্রক্রিয়াও প্রায় একই। শুধু মাঠার জন্য দুধ জ্বাল দিতে হয় কম। সে কারণে রংটাও এর সাদা থাকে। মাঠার জন্য ৪০ লিটার দুধ জ্বাল দিয়ে ৩৭ লিটারের মতো করতে হয়। টক দই বানানোর পর ঘোলট দিয়ে ঘোঁটার আগে মাঠার ক্ষেত্রেও দিতে হয় ঠান্ডা পানি বা বরফ। তবে ঘোলের মতো বেশি নয়। মাঠার জন্য মেশাতে হয় লবণ, চিনি, লেবু আর গোলমরিচের গুঁড়ো। বড় পাত্রে প্রায় ৩০ মিনিট ঘোলট টানার পর পাওয়া যায় ননি ও হালকা টকমিষ্টি মাঠা।ঘোল ও মাঠার কারিগরেরা জানিয়েছেন, ঘোল পানের আগে পরিমাণমতো লবণ মিশিয়ে নিতে হয়। তবে মাঠায় কিছুই দেওয়ার দরকার নেই। দুটি পানীয়ই ফ্রিজে রেখে ঠান্ডা করে পান করলে স্বাদ বেশি পাওয়া যায়।দরদামঘোল প্রতি লিটার ৫০ টাকা। ২৫০ মিলি লিটারের বোতলের দাম ১৫ টাকা। মাঠা প্রতি লিটারের দাম ১০০ টাকা। আর ২৫০ মিলি লিটারের বোতলের দাম ৩০ টাকা। | 6 |
পাকিস্তান সুপার লিগে ৫ ম্যাচে করেছিলেন ২০০ রান, স্ট্রাইক রেট ১৭০.৯৪। এ বারের প্রতিযোগিতায় তিনিই এক মাত্র শতরানকারী। শারজিল খানের ধারাবাহিকভাবে রান পাওয়াই তাকে জায়গা করে দিয়েছিল পাকিস্তানের টি২০ দলে। তবু তাকে পছন্দ নয় কোচ মিসবাহ উল হকের। কারণ, শারজিল মোটা। ১১২ কিলোগ্রাম ওজনের শারজিলের তাই প্রথম একাদশে জায়গা হয়নি। মিসবার মতে শারজিল ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নন। তার ওজন বেশি হওয়ায় এমন মত মিসবাহর। কোচের সঙ্গে একমত অধিনায়ক বাবর আজমও। তবে এই মত মানতে পারছেন না প্রধান নির্বাচক মোহম্মদ ওয়াসিম। তিনি বলেন, 'দলে জায়গা পেতে ফিটনেস এক মাত্র মাপকাঠি হতে পারে না। গত বছর ও ছন্দে ছিল না, কিন্তু এ বার ওর ব্যাটে রান রয়েছে। কেউ রান করছে, অথচ তাকে দলে নেয়া হবে না, এটা সম্ভব নয়।' মিসবাহর মতে শারজিলকে দলে নিলে আরো অনেকে সুযোগ পেয়ে যাবে ফিটনেস না থাকলেও দলে খেলার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের রাখিম কর্নওয়াল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৫ উইকেট নেন। তাঁর ওজন প্রায় ১৪০ কিলো ছুঁইছুঁই। ৫টি টেস্টে ইতিমধ্যেই ২৭টি উইকেট তার দখলে। সূত্র : আনন্দবাজার পত্রিকা | 12 |
১ উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। উইকেটে ছিলেন ডেভিড ওয়ার্নার। নিজের প্রথম ওভার করতে এলেন বেন স্টোকস। চতুর্থ বলেই ফিরিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পরে দেখা গেল এটি নো বল ছিল। বেঁচে গেলেন ওয়ার্নার। এতটুকু পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু দৃশ্যপট বদলাল একটু পরে। টিভি রিপ্লেতে দেখা গেল, স্টোকসের করা আগের তিন বলও ছিল নো। কিন্তু আম্পায়ার নো বল ডাকেননি। হয়তো ওয়ার্নার আউট না হলে নো বলের বিষয়টি আর ধরাই পড়ত না! এরপরই শুরু হয় বিতর্ক।ব্রডকাস্টার চ্যানেল সেভেনে পরবর্তী সময়ে দেখায় স্টোকসের প্রথম পাঁচ ওভারে নো বল হয়েছে ১৪টি, কিন্তু আম্পায়ার ডেকেছেন মাত্র ১টি। অথচ আইসিসির নিয়ম অনুসারে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিটি ডেলিভারিতে নো বল পরীক্ষা করে দেখার কথা রয়েছে আম্পায়ারের। ব্রিসবেনে তেমনটা না হওয়ায় শুরু হয় তুমুল সমালোচনা।পরে জানা গেছে, নো বল পীরক্ষা করার যে যন্ত্র থার্ড আম্পায়ার ব্যবহার করেন, সেটি নষ্ট হয়ে গেছে, যে কারণে আগের নিয়মে নো বল পরীক্ষা করছেন আম্পায়াররা। যেখানে মাঠের আম্পায়াররা দেখলেই কেবল নো বল ডাকবেন। আর থার্ড আম্পায়ার সেটি পরীক্ষা করবেন কেবল উইকেট পতনের পর। এখন পর্যন্ত আইসিসি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিং বলেন, 'কেউ যদি এগুলো পরীক্ষা করার পরও নো বল না দেয়, তা দুঃখজনক। আগে থেকে ধরিয়ে দিলে স্টোকসও শুধরে নিতে পারতেন।' | 12 |
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হলেন জাফর আলম। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাহবুব-উল-আলম ২১ ডিসেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে মাহবুব-উল-আলম ইসলামী ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুব-উল আলম যুক্তরাজ্য ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি কর্তৃক ওয়ার্ল্ড ইসলামিক ব্যাংকিংয়ে বেস্ট ইমার্জিং সিইও ২০১৮ এবং সিইও অব দ্য ইয়ার-২০১৯ অ্যাওয়ার্ড লাভ করেন। মাহবুব-উল-আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাংকিংয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন। পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ ও রেমিট্যান্স মার্কেটিংয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন। এদিনই সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন জাফর আলম। তিনি ইতোপূর্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের পেশাগত জীবনে তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংকের মানবসম্পদ উইংয়ের প্রধান এবং ব্যাংকের প্রথম চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ছিলেন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা (ডিআইবি) সনদপ্রাপ্ত জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি। | 0 |
ভালোবাসা দিবসে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান 'পাঁচফোড়ন'। প্রায় দুই যুগ ধরে বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। এবার 'পাঁচফোড়ন' উপস্থাপনা করছেন মীর সাব্বির ও সাজু খাদেম। অনুষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। থাকছে যশোরের খেজুরের রস, অনুকরণীয় পরিচ্ছন্ন গ্রাম মদনখালী ও খাগড়াছড়ির ফুলকলি নামের হাতির সমাধিসৌধের ওপর বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, সোমবার রাত ১০টা ৫০ মিনিটে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন | 6 |
ফিরে এলেন রানু মণ্ডল। দু'বছর আগে তার সম্বল ছিল লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়'। এ বার ইওহানি ডি'সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গান 'মানিকে মাগে হিথে'। গত বার তিনি সাদামাঠা নীল শাড়ি পরে রেলওয়ে স্টেশনে বসে গান গেয়েছিলেন। এ বার তিনি লাল টি-শার্ট পরে গান গাইলেন। গত বার এক ইঞ্জিনিয়ার রাস্তায় চলতে চলতে রানুর সন্ধান পেয়েছিলেন। এ বার এক ইউটিউবার তার কাছে গিয়ে গান রেকর্ড করলেন। সময় বদলেছে। কিন্তু রানুর কণ্ঠ বা সুরবোধের পরিবর্তন হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার। ইতিমধ্যে রাণুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬২ হাজার মানুষ। 'পছন্দ' জানিয়েছেন প্রায় আড়াই হাজার জন। বঙ্গতনয়া রানু সিংহলী ইওহানির উচ্চারণকে নকল করে মনের আনন্দে হাসতে হাসতে গান গাইলেন। ভিডিওর শেষে ইউটিউবার প্রশংসা না করে পারলেন না। বলে উঠলেন, ''অসাধারণ, অসাধারণ!'' প্রশংসায় আপ্লুত রানুও এক গাল হেসে দিলেন। ২০১৯ সালে রাণাঘাট স্টেশনে তার খোঁজ মেলে। সেই ইঞ্জিনিয়ার রানুর গান রেকর্ড করে ভিডিও ছেড়েছিলেন। তা দেখে একটি গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় রাণুকে। সেখানে রাণুর গান শুনে মুগ্ধ সুরকার হিমেশ রেশমিয়া নিজের ছবি 'হ্যারি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে তাকে গান গাওয়ান। রানু এবং হিমেশের দ্বৈত গান 'তেরি মেরি কহানি' নিয়ে তার পর বেশ কিছু কাল মাতামাতি চলে শ্রোতাদের মধ্যে। | 2 |
নোয়াখালী পৌরসভায় সন্ত্রাসীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক মাদক কারবারি নিহত ও ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ান্দা পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেফতার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ | 6 |
স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুসে) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদার বিপরীতে আমদানি কমের কারণে দাম বাড়ানো হয়েছে। রোববার থেকেই এই বর্ধিত দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় হবে। তবে, আগের দামেই বিক্রি হবে রুপা।রোববার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সময়ে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারছেন না। এ ছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। ফলে পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে সবশেষ গত ২০ জুন ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। সব মানের স্বর্ণের ক্ষেত্রে ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে।এত দিন ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা। আর ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির মাপের স্বর্ণ ৪৯ হাজার ৭৪৭ টাকা।এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার আগে নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা করা হয়েছে। | 6 |
বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার মুরইল-নসরতপুর সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘির বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮), কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪) ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, রাতে তারা ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপাশের্ একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিম। এসময় তাদের কাছ থেকে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধার করা হয়। ওই তিন জনের নামে আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালুসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান। | 6 |
পল্টন ময়দানের আউটার স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে আজ মঙ্গলবার ডিআরইউ ভবনের সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন, টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।সিক্স -এ সাইড পদ্ধতিতে এবারের টুর্নামেন্টে ৫২ দল অংশগ্রহণ করছে। আট গ্রুপের চারটিতে খেলবে ছয় দল। বাকি চার গ্রুপে দলসংখ্যা সাতটি। গ্রুপ পর্ব হবে নকআউট পদ্ধতিতে।আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ রবিউল ইসলাম মিল্টন।আগামীকাল উদ্বোধনী দিনে 'ই' গ্রুপে রাইজিং বিডির মুখোমুখি হবে আজকের পত্রিকা। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে হবে সেমিফাইনাল ও ফাইনাল। | 12 |
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। ভারতের পররাষ্ট্রসচিব গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন।পররাষ্ট্রসচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট একটি সূত্র আজ বুধবার এ কথা জানিয়েছে।পররাষ্ট্রসচিব চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়া দিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।সূত্রমতে, বৈঠকে পররাষ্ট্রসচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করবেন। মাসুদ বিন মোমেন ভারতে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়া দিল্লি ত্যাগ করবেন।নয়া দিল্লিতে বাংলাদেশ মিশনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করলে সূত্রটি সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাঁরা এই সফর নিয়ে কাজ করছে। ওই মিশনের এক কর্মকর্তা বলেন, 'হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি।' তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।মোমেন বার্ষিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গত বছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন। | 6 |
ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর জোড়পুল এলাকায় ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকেই সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স থেকে কালোধোয়ার কুণ্ডলী দেখা যায়।সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে ফায়ার ম্যান দুলাল জানান, সকাল ৮ টা ২০ মিনিটে সিঙ্গার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই আমরা।শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ফায়ার সার্ভিস, ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী থেকে মোট ১০ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।প্রাথমিক ভাবে জানা গেছে, সাভারে সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন(এসি) মেশিন তৈরী করা হত।এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি সাভার ফায়ার সার্ভিস। | 6 |
বগুড়ায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক নারী। মঙ্গলবার দুপুরে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ নারী সালেহা বেগম ওই এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে সালেহা রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে তার সারা শরীরে আগুন লেগে যায়। সালেহা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সালেহাকে উদ্ধার করতে পারলেও ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দগ্ধ সালেহাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সালেহার শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সালেহার স্বজনরা জানান, বালু ব্যবসায়ী স্বামী আবদুস সাত্তারের মৃত্যুর পর উপশহর বাজারে একটি চায়ের দোকান চালিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে নিশিন্দারার ওই ভাড়া বাড়িতে থাকতেন সালেহা বেগম। কিন্তু গ্যাসের আগুনে পুড়ে আজ তার সব শেষ হলে গেলো। | 6 |
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রার্থীদের তৃতীয় ও চতুর্থ দফার আংশিক তালিকা প্রকাশ করার পর রাজ্যের বিভিন্ন এলাকায় দলটির মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ওই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নিজেরা মনোনয়ন না পাওয়ার কারণেই যে শুধু বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মেছে তা নয়, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই মনোনয়ন পাওয়া নিয়েও ক্ষোভের সঞ্চার হয়েছে তাঁদের। দক্ষিণ কলকাতার বেহালায় পছন্দের আসন না পেয়ে এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও মনোনয়ন না দেওয়ায় গতকাল বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন কলকাতা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজ্যের সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মনোনয়ন না পেয়ে ক্ষোভে একই দিন বিজেপি ছেড়েছেন বৈশাখী। শোভন চট্টোপাধ্যায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের হয়ে কলকাতা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ২০১০ সালের জুন থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত। বৈশাখীর সঙ্গে সম্পর্ককে ঘিরে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে শোভনের। পরে শোভন ডিভোর্সের মামলা করেন। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপিতে যান বৈশাখীও। শোভন ছিলেন দক্ষিণ কলকাতার বেহালা পূর্ব বিধানসভা আসনের তৃণমূল বিধায়কও। এবারের বিধানসভা নির্বাচনে শোভন চেয়েছিলেন তাঁকে যেন বেহালা পূর্ব আসনেই মনোনয়ন দেয় বিজেপি। সেই সঙ্গে বৈশাখীর জন্যও একটি আসনে মনোনয়ন চাইছিলেন। কিন্তু শোভনকে বেহালা পশ্চিম আসনে মনোনয়ন দেওয়ার কথা বলা হলে তাতে সায় দেননি তিনি। এ ছাড়া বৈশাখীকেও আর মনোনয়ন দেয়নি বিজেপি। এতে ক্ষুব্ধ শোভন-বৈশাখী গতকাল দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পঠিয়ে দেন। আরেকটি বড় ক্ষোভ ছড়িয়েছে সিঙ্গুর বিধানসভা আসন নিয়ে। টাটার ন্যানো গাড়ি কারখানা গড়ার বিরুদ্ধে এখানেই বামফ্রন্টবিরোধী আন্দোলনের ঝড় তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের জেরে রাজ্যে বামফ্রন্টের ৩৪ বছরের টানা শাসনের অবসান হয়। ২০১১ সালের নির্বাচনে বামফ্রন্ট পরাস্থ হলে ক্ষমতায় আসেন মমতা। ঐতিহাসিক এই আসনে এবার বিজেপি সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছে। এই 'মাস্টার মশাই'য়ের বয়স এখন প্রায় ৯০ বছর। আসনটি থেকে তৃণমূলের টিকিটে গত চারবার বিধায়ক হয়েছেন তিনি। এবার তৃণমূল থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। সঙ্গে সঙ্গেই পেয়ে গেছেন মনোনয়নও। এতেও ক্ষুব্ধ বিজেপির একাংশ নেতা-কর্মী। ক্ষোভ জানাতে তাঁরা সিঙ্গুরে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। সিঙ্গুরে বৈঠকের জন্য আসা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বাস সারঙ্গকে রাত পর্যন্ত বিজেপি দপ্তরে বসিয়ে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা। মাস্টার মশাইকে বিজেপির অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি তুলছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার আসনের তৃণমূল বিধায়ক দীপক হালদারও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে ওই আসনে মনোনয়ন পেয়েছেন। এখানেও বিজেপির নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ক্ষোভ ছড়িয়েছে রায়দিঘীতে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শান্তনু বাপুলিকে মনোনয়ন দেওয়া নিয়েও। এখানকার ভোটারদের দাবি, ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দেওয়া শান্তনুর মনোনয়ন তাঁরা মানবেন না। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি ও কালচিনি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী বিশাল লামার মনোনয়নও মেনে নিতে পারেনি নেতা-কর্মীদের একটি অংশ। গতকাল প্রার্থীদের তালিকা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুজনকে বাদ দিয়ে বিজেপিতে দীর্ঘদিন ধরে থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। | 3 |
অাসামে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)'এর চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের ভোট দেওয়ার কোন অধিকার নেই, কেবল ভারতীয় নাগরিকরাই ভোট দেওয়ার অধিকারী বলে জানিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। জাতীয় নাগরিকপঞ্জি খসড়া তালিকা থেকে অাসামের প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পড়ার ঘটনা ভারত জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই ঘোষণাটি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ও.পি.রাওয়াত। উল্লেখ্য গত সোমবার অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি'এর কাছে জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারির মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৬৭ জনের নাম। তালিকা থেকে বাদ পড়েছে অসমের প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম। আর এরপরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
নির্বাচন কমিশন বর্তমান সরকারের দাস বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতীকী অনশনে এই মন্তব্য করেন তিনি। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
দেশ ত্যাগের আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রফিকুল গতকাল সোমবার শবে মেরাজের রাতে কুমিল্লায় সোলেয়মান (২৮) নামের এক মুসল্লিকে মসজিদে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তাঁকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করা হয়।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের চেক ইন কাউন্টার থেকে আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর এপিবিএন।এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, 'কুমিল্লার বুড়িচংয়ে শবে মেরাজের রাতে মসজিদে নামাজরত অবস্থায় সোলেয়মান (২৮) নামের এক যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম। তিনি কুয়েতে পালানোর চেষ্টাকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।'জিয়াউল হক জানান, গতকাল সোমবার শবে মেরাজের রাতে সোলেমান (২৮) নামে এক যুবককে বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ছয়টায় হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লার কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় বুড়িচং থানায় মো. রফিক এবং মো. সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পরই প্রধান আসামি প্রবাসী রফিক (৩৫) কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। তিনি বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন।জিয়াউল হক বলেন, 'আগে থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এপিবিএন ও পুলিশের গোয়েন্দা দল বাংলাদেশ বিমানের চেক কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রধান অভিযুক্ত রফিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ। এরপর তাঁকে কুমিল্লা জেলা পুলিশের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।'পুলিশের এই কর্মকর্তা বলেন, 'কুপিয়ে হত্যাচেষ্টা মামলার দুই নম্বর আসামি মো. সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাঁকেও গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।' | 6 |
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়। তাকে আটক করে র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। রাতে তিনি র্যাব হেফাজতে থাকবেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর গণমাধ্যমে র্যাবের নির্বাহী এই ম্যাজিস্ট্রেট এসব কথা বলেন। তিনি বলেন, তার বাসা থেকে বিদেশী মদ, ওয়াকিটকি সেট, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশী মুদ্রা ও বিভিন্ন ধরণের চাকু উদ্ধার করা হয়। | 6 |
২৪ দিন অনশন ভাঙলেন রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি। শুক্রবার খাবার গ্রহণে সম্মত হন দেশটিরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচক। অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন। গত ৩১ মার্চ থেকে আরও ভালো চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন নাভালনি। এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
প্রখ্যাত কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সোমবার দেশে আনা হবে। আগামীকাল শুক্রবার (১৯ মে) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে। দেশে আনার পর রাজধানীর বনানী কবরস্তানে তার মরদেহ স্ত্রীর কবরে দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। আরও পড়ুন : যেভাবে তৈরি হয়েছিল অমর একুশের সেই গান স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে তিনি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরী আর নেই | 6 |
জার্মানিতে মহামারি সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বার্তা আদান-প্রদানের পরিষেবা টেলিগ্রাম। সে কারণে সম্প্রতি দেশটিতে টেলিগ্রাম নিষিদ্ধের গুজব চাউর হয়। তবে নিষিদ্ধ না করলেও টেলিগ্রামের ৬৪টি চ্যানেল ব্লক করেছে জার্মানি, এমন খবর পাওয়া গেছে। জার্মান বিভিন্ন সংবাদপত্র এমন তথ্য দিচ্ছে। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সূত্রের বরাত পাওয়া যায়নি।জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস এই টেলিগ্রাম চ্যানেলগুলো 'শাটডাউন' করার অনুরোধ পাঠানোর পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম অ্যাপটি অ্যাকটিভিস্ট ও প্রতিবাদকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।বলা হয়ে থাকে, জার্মানির অ্যান্টি ভ্যাকসিন ষড়যন্ত্র তাত্ত্বিকদের কাছে টেলিগ্রাম পরিষেবা এক বড় অস্ত্র। এই অ্যাপ দিয়েই ভ্যাকসিন বিরোধীরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে সবাইকে সংগঠিত করে।গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, টেলিগ্রামের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে চ্যানেল বন্ধের বিষয়ে টেলিগ্রামের কাছ থেকে মন্তব্য চেয়েও কোনো সাড়া পায়নি রয়টার্স। | 11 |
উপকরণরুটির খামির তৈরিতে ময়দা ১ কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, তেল সামান্য।পুর তৈরিতেচিকেন কিমা ১ কাপ, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, চিনি সামান্য, সয়াসস ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ।গ্রেভি তৈরিতেসয়াসস ৩ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, রসুনকুচি আধা চা-চামচ, লবণ সামান্য, মরিচের গুঁড়ো স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ২-৩টি, লেবুর রস আধা চা-চামচ।প্রণালিময়দার সঙ্গে আধা চা-চামচ লবণ, তেল ও পরিমাণমতো পানি মিশিয়ে ময়ান করে কিছুক্ষণ রেখে দিন। কিমার সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে কিমার মিশ্রণ অল্প আঁচে রান্না করুন। পানি টেনে এলে ঢাকনা খুলে কাঁচা মরিচকুচি ও লেবুর রস দিয়ে নেড়ে চুলা বন্ধ করে ২ মিনিট রাখুন।ময়দার খামির থেকে ছোট ছোট করে গোলায় ভাগ করুন। এবার রুটি বেলে নিন। রুটির মধ্যখানটা ভারী হলেও ধার বা কিনার পাতলা থাকবে। রুটির মাঝখানে ১ টেবিল চামচ করে পুর দিয়ে অর্ধেকটা মুড়ে দিয়ে ও পেঁচিয়ে এনে বাকি অর্ধেক চেপে দিন।রাইস কুকার অথবা হাঁড়িতে ১ কাপ পানি নিয়ে ১ মিনিট গরম করে তার ওপর স্টিমার বসিয়ে কয়েকটি মোমো দিয়ে ঢেকে দিন। ৭-৮ মিনিট মিডিয়াম আঁচে রেখে নামিয়ে ফেলুন।এবার গ্রেভি তৈরির জন্য ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে রসুনকুচি দিয়ে ভেজে নিতে হবে। তারপর একে একে সয়াসস, টমেটো সস, চিলি সস দিয়ে নেড়ে মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ ফালি ও লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। গ্রেভি কিছুটা ঘন হয়ে এলে, স্টিম করা মোমোগুলো কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন।লেখা ও ছবি: আফসানা মিমি | 4 |
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফারজিয়া নামের ৯ মাস বয়সী এক শিশু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।শিশু ফারজিয়া আখাউড়া উপজেলার আইরুল গ্রামের মো. মামুন মিয়ার মেয়ে। এদিকে অর্ধশতাধিক শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।স্বজনেরা জানান, গত দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয় ফারজিয়া। গতকাল সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।পরে তাকে ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাবিবা বেগম আজকের পত্রিকাকে বলেন, ভোরে ডায়রিয়া ওয়ার্ডে শিশু ফারজিয়াকে ভর্তি করার পর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার অবস্থা বেশ খারাপ ছিল। পরে সকাল সে মারা যায়।এদিকে, হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের ডায়রিয়া আক্রান্তের হার বেড়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ডায়রিয়া আক্রান্ত প্রায় অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিচ্ছেন।শীতকালে এমনটা হয় জানিয়ে চিকিৎসকেরা শিশুদের প্রতি বাড়তি যত্ন এবং অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। | 6 |
আফগানিস্তানে আজ শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। আফগানিস্তানের এয়ারলাইনস কোম্পানি অ্যারিয়ানা আফগানের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।এ নিয়ে এয়ারলাইনস কোম্পানিটির জ্যেষ্ঠ ম্যানেজার তামিম আহমাদি বলেন, আমরা তালেবানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। আজ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হচ্ছে।'গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এত দিন পর্যন্ত আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।সম্প্রতি কাবুল বিমানবন্দরের ক্ষয়ক্ষতি যাচাই করতে আফগানিস্তানে রয়েছে কাতারের একটি টেকনিক্যাল দল। এই দল শিগগিরই বিমানবন্দরটি পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছে তালেবান। | 3 |
জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়া জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। মৎস্য দপ্তরের তদারকি না থাকায় প্রতিবছর দুর্যোগে জেলেরা সাগরে প্রাণ হারান। গত তিন দশকে সাগরে ডুবে প্রায় দেড় হাজার জেলে মারা গেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সমুদ্রগামী কয়েকজন জেলে বলেন, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে মহাজনদের ট্রলারে সাগরে মাছ ধরতে যান। ট্রলারে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে জীবনরক্ষাকারী লাইফ জ্যাকেট ও লাইফবয়া নেওয়া হয় না। ফলে সাগরে ট্রলার ডুবে গেলে তাঁদের বেঁচে থাকার কোনো অবলম্বন থাকে না।গত তিন দশকে সাগরে ঝড়ের কবলে পড়ে প্রায় দেড় হাজার জেলে মারা গেছেন। এর মধ্যে ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়ে দুবলারচরে প্রায় ৫০০, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর সাগরে আকস্মিক ঝড়ে ৩ শতাধিক, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে সুন্দরবনে প্রায় সাড়ে ৩০০ জেলে প্রাণ হারিয়েছেন বলে ভুক্তভোগী জেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। এ ছাড়া প্রতিবছর বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে অনেক ট্রলার ডুবে জেলেরা মারা যান। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে প্রায় ২৫টি ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজ হন। এর মধ্যে সাত জেলের লাশ উদ্ধার হয়েছে।বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম খোকন বলেন, সমুদ্রগামী মাছ ধরার ট্রলারে জেলেদের জীবনরক্ষায় নামকাওয়াস্তে ২-১টি লাইফবয়া রাখলেও ট্রলারমালিকদের উদাসীনতায় লাইফ জ্যাকেট আদৌ রাখা হয় না। তিনি এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, দুবলারচরের কয়েক হাজার শুঁটকি জেলে জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়াই সাগরে মাছ ধরেন। আগামী বছর থেকে লাইফ জ্যাকেট ও লাইফবয়া ছাড়া দুবলারচরের কোনো জেলে সাগরে যেতে পারবেন না বলে নিশ্চয়তা দেন তিনি।জেলেপল্লি দুবলা ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, দুবলাসহ সমুদ্রগামী কোনো মাছ ধরার ট্রলারে লাইফ জ্যাকেট ও লাইফবয়া দেখা যায় না। ট্রলারে লাইফ জ্যাকেট রাখা হলে জেলেদের প্রাণহানি এড়ানো সম্ভব বলে তিনি মনে করেন।জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, সমুদ্রগামী মাছ ধরার ট্রলারে জেলেদের জীবন রক্ষায় লাইফ জ্যাকেট ও লাইফবয়া রাখা বাধ্যতামূলক এবং এটা তদারকির দায়িত্ব সামুদ্রিক মৎস্য দপ্তরের। কোস্টগার্ডও ট্রলারের দেখভাল করতে পারে। জেলায় সামুদ্রিক মৎস্য দপ্তরের অফিস না থাকায় একটি দপ্তর করার জন্য শরণখোলায় জায়গা খোঁজা হচ্ছে। এক বছরের মধ্যে সামুদ্রিক মৎস্য দপ্তরের অফিস চালু করা হবে, তখন ট্রলারগুলোতে নজরদারি করা যাবে বলে আশা করেন জেলা মৎস্য কর্মকর্তা। | 6 |
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে সাতজন প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত সাত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। কমিশনের পক্ষ রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করেন। চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা, বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ), জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ ও সৈয়দ কবির আহম্মেদ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে ২৭ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বিএনপির দুই জনসহ আটজন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের আগেই গোলাম মোহাম্মদ সিরাজকে বিএনপি থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে জিএম সিরাজকে দলীয় প্রতীক বরাদ্দের জন্য অনুরোধ জানানো হয়। এ কারণে বিএনপির অপর প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়ন পত্র বাতিল হয়। বগুড়া-৬ আসনটি জিয়া পরিবারের জন্য 'সংরক্ষিত' আসন হিসেবে পরিচিত । ১৯৭৯ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত আসনটি একচ্ছত্র দখলে ছিল বিএনপির। এর মধ্যে ১৯৯১ সালের নির্বাচনে ধানের প্রতীকে বিজয়ী হয়েছিলেন সাবেক অর্থ প্রতিমন্ত্রী মুজিবর রহমান । ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সাল ছাড়াও বাতিল ২২ জানুয়ারির নির্বাচনে টানা চার দফা বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনে ১ লাখ ৯৩ হাজার ৭৯২ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিন ভোট পান ৭৪ হাজার ৬৩৪। ২০১৪ সালের ৫ জানুয়ারির 'একতরফা' নির্বাচন বিএনপি বয়কট করে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মহাজোট মনোনীত জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড মাথায় নিয়ে কারাগারে থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে মহাজোট প্রার্থী নুরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন। মির্জা ফখরুল শপথ না নেওয়ায় ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ৪ মে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুন ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। কাল মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনে বগুড়া-৬ আসনে ৩ লক্ষ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। | 9 |
লন্ডনের বর্তমান মেয়র ও ৬ মে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খান বলেছেন, তিনি যদি দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি একটি পরিকল্পনা নিয়ে কাজ করবেন যার মাধ্যমে ব্রেক্সিটের 'ধ্বংসাত্মক' প্রভাব ও করোনাভাইরাস বিপর্যয় থেকে লন্ডন শহর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, 'বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যের এ রাজধানী শহরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কারণ, তিনি এ বিষয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি ব্রেক্সিট আর এ ভয়ঙ্কর করোনা মহামারীর কারণে লন্ডন ও সমগ্র যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা খুচরা বিক্রেতা আর হোটেল, সংস্কৃতি, অবসরকালীন সময় ও পর্যটন খাত নিয়ে ব্যবসা-বাণিজ্য করেন তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। গত বছর লন্ডনের তিন লাখেরও বেশি মানুষ কাজ হারিয়েছেন। আর ১০ লাখেরও বেশি লন্ডনবাসী বর্তমানে কাজ থেকে লম্বা ছুটি গ্রহণ করেছেন। এ সকল সমস্যার সমাধানের ব্যাপারে সাদিক খান বলেন, 'আমার একটাই পরিকল্পনা আর সেটা হলো চাকরি, চাকরি আর চাকরি।' তিনি তার পরিকল্পনায় বিষয়ে বলেন, তার পরিকল্পনা হলো সাধারণ লোকেদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। যারা চাকরি হারিয়ে নতুন চাকরি খুঁজছেন তাদের সাহায্য করা। এছাড়া লন্ডনের চাকরির বাজারে স্থিতিশীলতা আনয়নও তার অন্যতম লক্ষ্য। সাদিক খান আরো বলেন, তিনি ও তার সহকর্মীরা করোনা মহামারীর পর প্রচারণা চালিয়েছেন আর সাধারণ লোকদের লন্ডনের মধ্যাঞ্চলের একটি জেলা ওয়েস্ট ইন্ডে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। লন্ডনের এ অংশটিতেই সাংস্কৃতিক কেন্দ্র, থিয়েটার, রেস্টুরেন্ট, মদের বার আর কফি শপগুলো অবস্থিত। তিনি বলেন, 'কমপক্ষে ১৮ হাজার লন্ডবাসী করোনায় মারা গেছেন। কিন্তু বর্তমানে টিকাদান কর্মসূচি, করোনা পরীক্ষা আর আক্রান্ত রোগীদের শনাক্ত করার মাধ্যমে ওই ভয়াবহ অবস্থা সামলানো গেছে। তিনি আশা করেন, এবারের লকডাউনই হবে সর্বশেষ লকডাউন। তিনি প্রত্যেককে করোনার টিকা নিতে জোরালো আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, 'যদি আমরা লকডাউন অবস্থা থেকে মুক্তি পেতে চাই তবে আমাদের করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে হবে।' সাদিক খান আরো বলেন, তিনি লন্ডনের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হলে তার প্রথম তিনটি কাজ হবে, লন্ডনের মধ্যাঞ্চলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, তরুণদের জন্য কর্মসংস্থান করা আর লন্ডনের বাতাসের গুনগত মান বাড়ানো। সূত্র : মুসলিম মিরর | 3 |
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার বেলা ১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা সভায় যোগদান করেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, 'আমি যেকোনো যুদ্ধের বিরুদ্ধে। এটা আমার ব্যক্তিগত মত। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই যে ধস পড়ে যাবে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তৈরি পোশাক ও খাদ্যপণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে যে বাজার রয়েছে সেখানে বাংলাদেশের পণ্য যাবেই। এতে কোনো সমস্যা নেই। আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া তাদের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যবসা রয়েছে। রাশিয়া বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ জন্য রাশিয়া বাংলাদেশকে ঋণ দিয়েছে। কোভিডের সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল না, এখনো থাকবে না।'পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না, কেউ পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি উদ্বেগের বিষয়। টিসিবির উদ্যোগে পণ্য বিক্রয় চলছে। আমদানি করা পণ্যে শুল্ক না নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে গিয়ে কোনো অসুবিধার শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়ক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাঁদাবাজি রুখতে পারলে দাম কিছুটা কমতে পারে।এ সময় মন্ত্রী মজুতদারদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি অবৈধ মজুত করেন, তাহলে তাঁদের মাল গুদামে পচবে বাজারে বিক্রি করতে পারবেন না।এ সময় উপস্থিত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। | 6 |
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিন যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন সবজিচাষি তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫)। নিহত তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে 'নিউ সাফা' পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ে যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। এ সময় আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। নিহতরা অটোরিকশায় করে সবজি নিয়ে পলাশবাড়ীর মহেশপুরের সবজিহাটে আসছিলেন।পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. প্রশান্ত পাল চৌধুরী সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেনএ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রূপ কুমার জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। | 6 |
বলিউড সম্পর্কে চিরাচরিত ধারণা ভেঙে দিলেন প্রযোজক-অভিনেতা নিখিল দ্বিবেদী। বন্ধু শাহরুখ খানের জন্য নিজের নতুন ছবির পোস্টার মুক্তি আটকে দিলেন তিনি। অনুরাগ কাশ্যপ এবং নিখিল দ্বিবেদীর প্রযোজনায় মুক্তি পাবে নতুন ছবি। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন কৃতী স্যানন। কুইন্তিন তারান্তিনো পরিচালিত, উমা থারম্যান অভিনীত হলিউড ছবি 'কিল বিল'-এর কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। তার ঘনিষ্ঠ একজন বলেছেন, "নেটমাধ্যমে ছবির পোস্টারটি প্রকাশ্যে আনার জন্য নিখিল পুরোপুরি প্রস্তুত ছিল। ওর সঙ্গে অনুরাগও খুব আশাবাদী ছিল। কিন্তু আরিয়ানের গ্রেফতারের খবর পেতেই নিখিল খুব ভেঙে পড়ে। পোস্টার মুক্তির দিন পিছিয়ে দেয়।" এই পদক্ষেপ নেওয়ার আগে অনুরাগের সঙ্গেও আলোচনা করেছিলেন নিখিল। পোস্টার প্রকাশ্যে আনার দিন পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তে আপত্তি করেননি অনুরাগ। তাদের ঘনিষ্ঠ বন্ধুর কথায়, "শাহরুখ এবং ওর পরিবারের এই কঠিন সময় কারও কিছু উদযাপন করার মানসিকতা নেই।" সূত্র: আনন্দবাজার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 2 |
করোনার নতুন স্ট্রেনের দাপটে ব্রিটেনজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন। ব্রিটেনে যখন কড়া লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বের হওয়ায় নোটিশ পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে।জি নিউজের। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী সিনেমা 'টেক্সট ফর ইউ'-এর শ্যুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন তিনি। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। ফলে আপাতত সেখানেই রয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। ওই ঘটনার পরপরই টিম প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষ থেকে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের জন্য। হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াঙ্কা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শ্যুটিংয়ের জন্যই প্রিয়াঙ্কা স্যালোঁয় যান বলেও জানানো হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা হোয়াইট টাইগার-এর ট্রেলার প্রকাশ্যে আসে। যেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। হোয়াইট টাইগারের ট্রেলার প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কার প্রশংসা শুরু করেন নিক জোনাসের বাবা। তিনি তাঁর পুত্রবধূর জন্য গর্বিত বলে জানান নিকের বাবা। বিডি প্রতিদিন/কালাম | 2 |
মা ও ভাবীর মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে বাড়ি থেকে পালিয়েছিল দুই বোন। তাদের একজনের নাম ময়না, অন্যজনবন্যা। তাদের উদ্ধারের পর তারা শনিবার বিকালে পিবিআইয়ের কাছে এমন তথ্য দিয়েছে। এর আগে গত ৯ মার্চ বিকালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ময়না (১২) ও তার ফুফাতো বোন একই গ্রামের আজাহার বেপারীর মেয়ে বন্যা খাতুন (১৩) হারিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই ডায়েরির ভিত্তিতে পিবিআই সিরাজগঞ্জ ইউনিট অনুসন্ধানে নামে। একপর্যায়ে ১১ মার্চ রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থেকে ময়মনসিংহগামী একটি বাস থেকে দুইবোনকে উদ্ধার করা হয়। এনায়েতপুর থেকে কড্ডার মোড়ে এসে ময়মনসিংহের গাড়িতে উঠে রাতে ময়মনসিংহ বাইপাসে নামে। দু-একজন সন্দেহ করে কোথায় যাবে জিজ্ঞেস করলে, কোনো সদুত্তর দিতে পারেনি তারা। তখন আমিরুল মিস্ত্রি নামে একজন লোক দুজনকে তার বাসায় আশ্রয় দেন। আমিরুলের স্ত্রী-সন্তানরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। আমিরুল ওদের বাড়ির ঠিকানা জানতে চাইলে তারা শুধু সিরাজগঞ্জ ছাড়া আর কিছুই বলতে পারেনি। দুদিন পর আমিরুল ময়না ও বন্যাকে বুঝিয়ে-সুজিয়ে সিরাজগঞ্জের একটি গাড়িতে তুলে দেয়। সাথে গাড়ির টিকিট এবং শুকনা খাবার দিয়ে দেয়। ১১ মার্চ তারা সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নেমে আবার সিন্ধান্ত নেয়, বাড়ি ফিরে যাবে না। বাড়িতে তাদের প্রতি অবহেলা, তিরস্কার, বকাঝকা, শারীরিক কষ্ট তাদের বাড়ি যেতে মন সায় দেয়নি। তারপর তারা আবার ময়মনসিংহগামী একটি গাড়িতে উঠে বসে, উদ্দেশ্য ময়মনসিংহ আমিরুলের বাসা। তার হাতে পায়ে ধরে কারো বাসায় কাজ করা বা গার্মেন্টসের চাকরি পাওয়া। এ অবস্থায় পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়ার নেতৃত্বে পিবিআই টিম ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তাদের ময়মনসিংহগামী বাস থেকে টাঙ্গাইলের ঘাঁটাইল থেকে উদ্ধার করে। তিনি জানান, উদ্ধার দুই বোনকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
এক মাসের সফর শেষে দক্ষিণ আফ্রিকা থেকে তিন ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। যেকোনো সফর শেষে ফেরার পর কদিন ছুটিতে কিংবা বিশ্রামে থাকার কথা ক্রিকেটারদের। তবে এবার সেই ফুরসত মেলেনি তাঁদের।মিলবে কী করে? ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিভিন্ন দলের সঙ্গে যে চুক্তিবদ্ধ তাঁরা।জাতীয় দলের ব্যস্ততায় ডিপিএলের শুরুতে ক্রিকেটারদের পায়নি দলগুলো। সফর শেষে ফিরলেও বিশ্রামে থাকার সুযোগ পাচ্ছেন না খেলোয়াড়েরা। প্রোটিয়া দুর্গে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়ে ফিরেই মাঠে নেমে পড়েছেন কেউ কেউ।গতকাল প্রথম ভাগে দেশে ফেরা অধিনায়ক মুমিনুল হক যেমন আজ খেলতে নেমে গেছেন। এবারের ডিপিএলে তিনি খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে। মুমিনুলের সফরসঙ্গী লিটন দাস ও মাহমুদুল হাসান জয় খেলেছেন প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ আবাহনী লিমিটেডের হয়ে। একাদশে না থাকলেও প্রাইম ব্যাংকের ড্রেসিংরুমে ছিলেন পোর্ট এলিজাবেথ (গেবেখা) টেস্ট রাঙানো স্পিনার তাইজুল ইসলাম।যদিও আজ কেউই সেই অর্থে বড় কিছু করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হতাশা যেন দেশেও তাড়া করেছে মুমিনুলকে। আবাহনীর দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের প্রথম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট হারায় প্রাইম ব্যাংক। এরপরই উইকেটে আসেন মুমিনুল। বিপর্যয় সামাল দিয়ে অন্য প্রান্তে থাকা ওপেনার শাহাদাত হোসেন দিপুর সঙ্গে তাঁর একটা জুটি তখন সময়ের দাবি। ২৩ রানের জুটিতে সেই সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত পূর্ণতা পাওয়ার আগেই আউট মুমিনুল।মুমিনুল ওয়ানডে সংস্করণের ম্যাচেও ব্যাটিং করেছেন টেস্ট রীতিতে। ৩৪ বলে ১৫ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বোল্ড হয়ে। আউট হয়েও উইকেট ছেড়ে বের হতে যেন রাজ্যের হতাশা ভর করে মুমিনুলের ক্লান্ত শরীরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বের হলেন বটে। ড্রেসিংরুম থেকে আবার এক ঝটকায় চলে যান ব্যাটিং অনুশীলন করতে। ম্যাচ শেষের কিছু সময় আগে পরিশ্রান্ত দেহটা নিয়ে দলের ডাগআউটে ফেরত আসেন।আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ক্রিকেটারদের জীবনে বিশ্রাম এখন 'সোনার হরিণে' পরিণত হয়েছে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটের সূচি তো আছেই। মুমিনুলরাও তার বাইরে নন। তবু প্রশ্নটার সামনে পড়তে হলো টেস্ট অধিনায়ককে, 'এসেই নেমে পড়লেন।' এক সংবাদকর্মীর প্রশ্নটা কান অবদি পোঁছোতেই সরল উত্তর, 'খেলা নিয়ে থাকাই তো আমাদের কাজ।'এমন দিনে আবাহনীর কাছে ২৮ রানে হেরেছে মুমিনুলের প্রাইম ব্যাংক। তাঁর মতো পরাজিতের দলে থাকতে হয়নি লিটন-জয়কে। ওপেনিংয়ে নেমে ২১ বলে ৩ চারে ১৯ রান করেন জয়।টেস্ট দলে থাকা জয়ের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছিল স্মরণীয় ইনিংসে। ডারবান টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের টেস্ট সেঞ্চুরির আক্ষেপ ঘোচান এই ওপেনার।সফরের বাকি অংশ অবশ্য দ্রুত ভুলে যেতে চাইবেন জয়। তবু আজ সংবাদকর্মীদের আগ্রহের কেন্দ্রে থাকলেন তিনি। ক্লান্ত শরীরের বাস্তবতা বুঝিয়ে সেই আগ্রহ নেভাতে সক্ষম হন জয়। একই পন্থায় আগ্রহী সংবাদকর্মীদের থেকে 'রক্ষা' পান পোর্ট এলিজাবেথ টেস্ট বাংলাদেশের একমাত্র পারফরমার তাইজুল।লিটন অবশ্য ক্লান্তির রেখা বোঝার উপায় রাখেননি। ম্যাচজুড়ে ছিলেন প্রাণোচ্ছল। হাসলেন, সতীর্থ-প্রতিপক্ষ সবাইকে হাসালেন। ব্যাট যে খুব কথা বলেছে তা নয়, তিনে নেমে ৪১ বলে ৩০ রানের ইনিংসটি থেমে গেছে। পরের ম্যাচেই হয়তো ব্যাটে রানের সৌরভ ছড়াতে চাইবেন লিটন।যে জীবন ক্রিকেটের, সেখানে রান-উইকেট তো নিতেই হবে মুমিনুল, জয়, তাইজুলদের। খেলা নিয়ে থাকাই যে তাঁদের কাজ! | 12 |
মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত জোর করে কোনও রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবেনা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার কক্সাবাজারে উখিয়ার কুতুপালং ক্যাম্পে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গারা পূর্ণ নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত জোর করে কোনও রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবেনা। এসময় তিনি রোহিঙ্গা নেতাদের কাছে জানতে চান, ক্যাম্পে কি সমস্যা রয়েছে। এর জবাবে রোহিঙ্গা নেতারা বলেন, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, রাত্রিকালীন নিরাপত্তা ও এনজিওরা রোহিঙ্গাদের সাথে সমন্বয় না করে দায়সারাভাবে কাজ করছে। এসব অভিযোগের কথা মন্ত্রী গভীর মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। রোহিঙ্গাদের অভিযোগ ও দুর্ভোগের কথা মুক্তিযোদ্ধা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবেন বলেও জানান। আরাকান সোসাইটি ফর ইফস হিউম্যান রাইটসের সভাপতি মাষ্টার মহিবুল্লাহ মন্ত্রীকে বলেন, মিয়ানমার সরকার তাদেরকে রোহিঙ্গা বলেনা। আশিয়ান ২ বছরে ৫ লক্ষ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত নেওয়ার যে কথা বলছেন তা উদ্দেশ্য প্রণোদিত। রোহিঙ্গাদের অবাদ চলাফেরার স্বাধীনতা না দিলে এবং জমি জমা, শিক্ষা ব্যবস্থা না করলে কখনো রোহিঙ্গারা ফেরৎ যাবেনা। বৈঠকে উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নাহিয়ান আদনান তাহিয়ান, ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, পাবেল। এছাড়াও রোহিঙ্গা নেতাদের পক্ষে মাষ্টার রহিম, মাষ্টার মহিবুল্লাহ, মাষ্টার কামাল, মাষ্টার ইলিয়াছ, মাষ্টার শফিক, হাজী ওলি উল্লাহ, মাষ্টার নকিব, মাষ্টার সলিম, মাষ্টার ছৈয়দ, মাষ্টার সাদেক, মহিলা নেত্রীদের মধ্যে সিরাজুন নেসা, রশিদা বেগম উপস্থিত ছিলেন। মন্ত্রী ক্যাম্প পরিদর্শন শেষে দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন। | 6 |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। রোববার (৯ মে) রাতে হাসপাতলে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে পরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে হতাশ। এই চিকিৎসা যথেষ্ট নয়। ওয়ান-ইলেভেনের ধারাবাহিকতায় সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এই জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার জন্যই এ সিদ্ধান্ত। বিএনপি মহাসচিব বলেন, আইনের মধ্যেই দন্ড মওকুফের যথেষ্ট সুযোগ রয়েছে। খালেদা জিয়ার জন্য তাদের মানবতা কাজ করেনি, শিষ্টাচার কাজ করে নি। রাজনীতির শিকার হয়েছেন তিনি। দলীয় প্রধানের শারীরিক অবস্থা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার কাছে বেটার মনে হলো। তিনি অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সাইন অব ইমপ্রুভমেন্ট। এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। | 6 |
২০২১ সালে কোথায় সবচেয়ে বেশিবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল জানেন? পরিসংখ্যান বলছে এই ভারতেই সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আর ১০৬বার ইন্টারনেট বন্ধের মধ্যে শুধু কাশ্মিরেই ইন্টারনেট বন্ধ হয়েছে ৮৫ বার। অ্যাকসেস নাওয়ের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বিশ্বের ৩৪টি দেশে অন্তত ১৮২বার ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল। আর তার মধ্যে ভারতে সবচেয়ে বেশিবার অর্থাৎ ১০৬ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এনিয়ে পরপর চার বছর ইন্টারনেট বন্ধের নিরিখে একেবারে ওপরের দিকে থাকল ভারত। মিয়ানমারে অন্তত ১৫বার নেট বন্ধ করতে হয়েছিল। সুদান ও ইরানেও পাঁচবার করে নেট বন্ধ করতে হয়েছিল। এদিকে জম্মু ও কাশ্মির এলাকায় অন্তত ৮৫ বার নেট বন্ধ করতে হয়েছে। কিন্তু কেন বার বার ভারতে নেট বন্ধ করতে হয়? পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেট বন্ধ করতে হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই নেট বন্ধ করা হয়েছে। ২০২০ সালেও ভারতে সবচেয়ে বেশিবার নেট বন্ধ করা হয়েছে। গোটা বিশ্বের মধ্যে ১৫৫ বারের মধ্যে শুধু ভারতেই ১০৯বার নেট বন্ধ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক রিজিয়নে সাতটি দেশে অন্তত ১২৯ বার নেট সাট ডাউন করা হয়েছে। তার মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও পাকিস্তান।সূত্র : হিন্দুস্তান টাইমস | 3 |
বিদ্যুতের সুইচ থেকে যেন কোনোভাবে করোনা সংক্রমিত না হতে পারে তার দিকে খেয়াল রেখে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানিয়ে ফেললেন - সুইচ। এই সুইচ বোর্ডে লাগানো রয়েছে সেন্সর। খবর জি ২৪ ঘণ্টা। কীভাবে কাজ করবে এই সুইচ বোর্ড? হাতটি প্রথমে সেন্সরের কাছে নিয়ে যেতে হবে হাতটা যেই স্ক্যান করে নেবে সেন্সর, সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন লাইট জ্বলবে। তারপরই লাল নীল সবুজ হলুদ কাগজ গুলো রাখা হলে, সামনে হাতটা নিয়ে গেলে জ্বলে উঠবে লাইট অথবা পাখা। কম খরচে এই প্রকল্প বানিয়ে ফেললেন আসানসোল রেলপার কুরেশি মহল্লার বাসিন্দা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ এর পুত্র কামরান হাসান। টানা তিন মাস লকডাউন। এর ফলে বন্ধ স্কুল ও অফিসগুলির সুইচ বোর্ডে ময়লা জমে গেছে। এই সুইচ বোর্ডে করোনা ভাইরাস খুবই সক্রিয় থাকতে পারে। আর এই সুইচ বোর্ডে যদি একাধিক ব্যক্তি হাত দেয় তাহলে করোনা ছড়িয়ে যেতে পারে। এই কথা ভেবে - সুইচ বানিয়ে ফেলল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কামরান হোসেন। তিনি বলেন, আমি আশা রাখছি, এই পরিস্থিতিতে এই সুইচ বোর্ড সাধারণ মানুষের খুব কাজে আসবে। | 11 |
দ্বৈত চরিত্র নিয়ে নতুন সিনেমার মিশন শুরু করেছেন মাহিয়া মাহি। সঙ্গী হয়েছেন ইমন। গতকাল রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হলো ওয়াজেদ আলী সুমনের 'ব্লাড' নামক নতুন সিনেমার মহরত। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রযোজক পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, নির্মাতা জাকির হোসেন রাজুসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। সিনেমাটি সম্পর্কে মাহিয়া মাহি বলেন, 'এটি একটি ল্যাডি-অ্যাকশন সিনেমা। মাঝে আমি বেশ কিছু মানহীন সিনেমায় কাজ করেছি। সেটা থেকে বর্তমানে নিজেকে সরিয়ে নিয়েছি। এখন ভালো কিছু সিনেমায় কাজ করবো। তার ধারাবাহিকতায় 'ব্লাড' সিনেমায় যুক্ত হওয়া। ব্যক্তিগতভাবে ইমন খুবই ভালো ছেলে। অভিনয় ভালো করে। সহ-অভিনেতা হিসেবেও বেশ ভালো হবে বলেই আমার বিশ্বাস। আশা করছি ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো।' এদিকে ইমন বলেন, 'একটি ভালো সিনেমা উপহার দেয়াই একজন অভিনেতার মূল লক্ষ্য। সেটাকে সামনে রেখেই কাজ করছি। 'ব্লাড' সিনেমাটি নিয়ে এখনই তেমন কিছু বলতে চাচ্ছি না। তবে ভালভাবে কাজটি শেষ করতে চাই। দর্শকরা আমাদের জন্য দোয়া করবেন।' ল্যাডি-অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ হচ্ছে এসএমএস প্রোডাকশনের ব্যানারে। খুব তাড়াতাড়া সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা ওয়াজেদ আলী সুমন। | 2 |
মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিতে বিএনপিকে আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, সুযোগ বার বার আসে না। মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে রাষ্ট্রপতির আহবানে সাড়া দিয়ে আপনাদের মতামত সেখানে পেশ করুন। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ডেমরার হাজী নগর বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড ও সকল ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। এ সময় বক্তব্যে রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন ও শরফুদ্দীন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ডিএসসিসির ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল রহমান আরিফ প্রমূখ। আওযামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন- নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি এটাই উত্তম পদ্ধতি। এই পদ্ধতি অনুকরণ করেই রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। তিনি রাজনৈতিক দলগুলোর মতামতে সার্চ কমিটি গঠন এবং রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক এবং সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও বিএনপি আজ সমালোচনা করছে। দেশে তথ্যপ্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করে আবদুস সবুর আরও বলেন- ডিজিটাল বিপ্লবে অর্জিত সফলতার ফলে পৃথিবীর অনেক দেশেরই বাংলাদেশের সঙ্গে তাল মেলানোর সুযোগ নেই। পৃথিবীর হাতেগোনা কয়েকটি দেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে। আর বাংলাদেশ গত ১২ ডিসেম্বর থেকে ফাইভ-জি যুগে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ প্রযুক্তিতে ৩২৪ বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে কম্পিউটারে বাংলাভাষা উদ্ভাবন ও প্রয়োগে নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন- পঁচাত্তর-পরবর্তী ২১ বছরের শাসনামলে বাংলাদেশ বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তখনকার (বিএনপি-জামায়াত) সরকার সেই সুযোগ নেয়নি। গত এক যুগে সরকারী ও বেসরকারী তিনশ'রও বেশি সেবা দিয়ে যাচ্ছে সারাদেশের ৮ হাজার ২৮০ ডিজিটাল সেন্টার। মোবাইল উৎপাদন ও সফটওয়্যার রফতানির ক্লাবে গর্বিত অংশীদার বাংলাদেশ। সারাবিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মো. আবদুস সবুর বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রুপ না নেয়। প্রানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা রয়েছে, আওয়ামী লীগে তৃনমুলে বিএনপি-জামায়াত ও সন্ত্রাসীদেরকে প্রাথমিক সদস্যও করা যাবে না। যাদের হাত ধরে দলে অনুপ্রবেশ ঘটবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে। দেশের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের আহব্বান জানান আওযামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। | 6 |
সরকারের অব্যবস্থাপনায় মাঠপর্যায়ে লকডাউন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, লকডাউন নিয়ে সরকারের দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তারাও দ্বিধাগ্রস্ত, যার ফলে মাঠপর্যায়ে লকডাউন বা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। আবার সরকারের কোনো উদ্যোগও নেই। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন। তিনি বলেন, 'বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়েই যাচ্ছে। গত এক মাসে সংক্রমণের হার ২ শতাংশ থেকে ৯৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলায় সরকার হঠাৎ এক সপ্তাহের লকডাউন ঘোষণা দেয়। এমনিতে সরকারের ভ্রান্তনীতির ফলে জনগণের আয়-রোজগার সংকুচিত হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য আকাশচুম্বী। সর্বত্র লেজে-গোবরে অবস্থায় নানা দুর্ভোগে পড়েছে জনগণ।' প্রিন্স আরও বলেন, 'করোনার দ্বিতীয় টেউ মোকাবিলায় গত বছরের মতোই সরকারের পদক্ষেপ সমন্বয়হীন, অপরিকল্পিত, অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন। এবার সরকার অনেক সময় হাতে পেলেও পূর্বপ্রস্তুতি না থাকায় গতবারের মতোই হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে ছুটতে পথের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এর দায় সরকারকেই নিতে হবে।' এ সময় হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন নিশ্চিত করা এবং সরকারি খরচে পর্যাপ্ত করোনা টেস্টের ব্যবস্থা করার দাবি জানান প্রিন্স। ফরিদপুরের সালথায় গণবিক্ষোভের ঘটনায় মানুষ হত্যা ও চার হাজার জনকে আসামি করে মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, 'আলাপ-আলোচনার পরিবর্তে গুলি করে লাশ ফেলে জনবিক্ষোভ দমন করতে চায় সরকার। এ ঘটনায় এটি পরিষ্কার যে, সরকারের পায়ের নীচে শেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই।' মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা নেতা ইকবাল হোসেনকে তার বাসা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা বাবুল তালুকদার ও মো. মানিককে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান প্রিন্স। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, শ্রমিক দলের মনজরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
জাতিসংঘের দুজন বিশেষজ্ঞকে অপহরণের পর হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বেশ কয়েকজন আসামির অনুপস্থিতিতে আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সামরিক আদালত গতকাল শনিবার এ রায় দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ১২ মার্চ কঙ্গোর কাসাই এলাকা থেকে সুইডিশ নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মিশেল শার্প অপহরণের শিকার হন। জাতিসংঘের এ দুই বিশেষজ্ঞকে ওই দিনই হত্যা করা হয়। তবে নিখোঁজের ১৬ দিন পর ২৮ মার্চ একটি গ্রামে তাঁদের মরদেহ পাওয়া যায়। এঁদের মধ্যে কাতালানের শিরশ্ছেদ করা হয়েছিল।এ ঘটনায় ওই বছরের জুনেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হস্তান্তর করা এক প্রতিবেদনে এই হত্যাকাণ্ডকে 'পূর্বপরিকল্পিত' হিসেবে বর্ণনা করা হয়। রাষ্ট্রীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়।এমন একটি হত্যাকাণ্ড বিশ্বকে নাড়া দেয়। মামলার চার্জশিটে 'সন্ত্রাস' ও 'খুন' থেকে 'একটি বিদ্রোহমূলক আন্দোলন' বলে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় কয়েক ডজন লোক চার বছরেরও বেশি সময় ধরে বিচারের মুখোমুখি হন কঙ্গোর সামরিক আদালতে। প্রসিকিউটররা ৫৪ জন আসামির মধ্যে ৫১ জনের মৃত্যুদণ্ড দাবি করলে গণবিচারে রায় পান। এদের মধ্যে ২২ জন পলাতক রয়েছেন।প্রধান অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল জিন দে ডিউ মাম্বওয়েনি। প্রসিকিউটররা বলছেন, মিলিশিয়াদের সঙ্গে তাঁর যোগসাজশ ছিল, গোলাবারুদ সরবরাহ করেছেন। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর আইনজীবীরা একে পরিকল্পিত বিচার বলে অভিহিত করেছেন। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে তাঁর প্রতিরক্ষা দল।প্রসঙ্গত, ২০১৬ সালে কঙ্গোর সরকারি বাহিনী ও মিলিশিয়া গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়। এতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর হাতে ঐতিহ্যবাহী প্রধান কামুইনা এনসাপু হত্যার কারণে এ লড়াই শুরু হয়। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সংঘাত শুরু হওয়ার আগে প্রায় ৩ হাজার ৪০০ জন নিহত হন; কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।জাতিসংঘ কর্তৃক নিয়োগ পেয়ে এই হত্যাকাণ্ড ও গণকবর বিষয়ে তদন্ত করতে কঙ্গোতে এসেছিলেন মাইকেল শার্প ও জাইদা কাতালান। এই তদন্তের খবর জানতে পারে সরকার ও একটি স্থানীয় গ্রুপ। জাতিসংঘের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে উল্লেখ করেন আদালত। এই অপরাধে আসামিদের মৃত্যুদণ্ডের রায় হলেও ২০০৩ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ ঘোষণা করায় রায়টি যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হচ্ছে। | 3 |
১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের তরুণদের নেওয়া উদ্যোগই বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছে দেবে। যুব সমাজের মেধা ও জ্ঞানের বিকাশের পাশাপাশি তাদের কাজের স্বীকৃতি দিতে সব সময় পাশে থাকবেন তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, যারা এ দেশের মানুষের জন্য নিজেদের সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে যাচ্ছেন, তাদের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে সোনার বাংলার স্বপ্ন। বাছাই করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর রাদওয়ান মুজিব সিদ্দিক তার বক্তব্যে বলেন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার 'সময় এসেছে'। উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে উঠল এবারের 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে দুই বছর পরপর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে। এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এক বছর পরই দেওয়া হলো পঞ্চম আসরের পুরস্কার। | 6 |
প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ রাত ৮টার পর ঢাকায় আজিমপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।'তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে'সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মুস্তাফা। তিনি জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য।গীতিকার হিসেবেই কে জি মুস্তাফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। জন্ম ১ জুলাই ১৯৩৭ সালে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ওই বছরই 'দৈনিক মজলুম'-এ সহ-সম্পাদক হন এবং পত্রিকাটির বিলুপ্তির আগে পর্যন্ত বহাল ছিলেন। এরপর দীর্ঘ বিরতি। ১৯৬৮ সালে সাপ্তাহিক জনতায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।ছাত্রজীবন থেকে কে জি মুস্তাফার কবিতা দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তাঁর লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। তাঁর গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন। | 2 |
আমি যখন অপারেশন থিয়েটারে প্রবেশ করলাম, তখন ড. অনুপ কুমার তালুকদার ও ড. জীবন চন্দ্র দাসের নেতৃত্বে শল্যচিকিৎসা বা সার্জারির কাজ শুরু হয়ে গেছে। জীবাণুমুক্ত সার্জিক্যাল অ্যাপ্রোন, মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে আমি ও ড. আতাউর রহমান সার্জারিতে যোগ দিলাম। কীসের অপারেশন ছিল এটি? একটি বিড়ালের জীবন রক্ষার অপারেশন! অপারেশন থিয়েটারে ঢোকার মুখে দেখলাম, দুশ্চিন্তাগ্রস্ত চেহারায় দাঁড়িয়ে আছেন বিড়ালটির মালিক মহিলা। তার দিকে তাকালে যে কেউ মনে করবেন, তার কোনো নিকটাত্মীয়ের অপারেশন চলছে। আসলেই তাই। বিড়ালটি যেন তার আত্মীয়ের থেকেও বেশি কিছু; তার আরেকটি মেয়ে, যার জন্য তিনি উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে ছিলেন।
৩০ বছর আগের কথা। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), অর্থাৎ প্রাণিচিকিৎসার ছাত্র। তখনও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে মাঝেমধ্যে বিভিন্ন প্রাণীর নানা ধরনের সার্জারি করা হতো। কিছু প্রাণিপ্রেমী মানুষ তখনও দেখেছি। কিন্তু এই ৩০ বছরে এসব মানুষের সংখ্যা যেমন বেড়েছে বহু গুণ, তেমনি দেশে বেড়েছে ভেটেরিনারি হাসপাতাল ও ক্লিনিক এবং ভেটেরিনারি চিকিৎসার মান। বর্তমানে ঢাকাসহ দেশের বড় বড় জেলা শহরে প্রাইভেট প্র্যাকটিসও বেড়েছে; বিশেষ করে পোষা প্রাণী অর্থাৎ কুকুর, বিড়াল ও পাখির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) মাত্র দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মূলত বশেমুরকৃবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিভিএম শিক্ষার্থীদের হাতেকলমে প্রাণিচিকিৎসা শেখানোর জন্য। ভিটিএইচে প্রাণিচিকিৎসার অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ এক দল অভিজ্ঞ ও তরুণ প্রাণিচিকিৎসক রয়েছেন, যারা ভবিষ্যৎ প্রাণিচিকিৎসক তৈরির পাশাপাশি প্রাণীর চিকিৎসাসেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। হাসপাতালের প্রথম পরিচালক হিসেবে আমি গত ৩০ জুন দুই বছর পূর্ণ করে বিদায় নিলাম। এ দুই বছরে আমরা বেশ কিছু পোষা প্রাণীর চিকিৎসা করেছি, যার মধ্যে দেশি বিড়ালের সংখ্যাই বেশি। অবশ্য করোনা মহামারি না থাকলে এ সংখ্যা নিশ্চিতভাবে অনেক বেশি হতো বলে আমার বিশ্বাস। সম্প্রতি হাসপাতালের অত্যাধুনিক এক্স-রে মেশিনের সাহায্যে বন বিভাগের সাতটি বিরল ও বিপন্ন প্রজাতির কচ্ছপের ডিম না পাড়ার কারণ উদ্ঘাটন করেছি আমরা।
প্রসববিঘ্ন বা ডিস্টোকিয়া মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর প্রসবকালীন একটি জটিল সমস্যা। এতে মা ও নবজাতক উভয়েরই মৃত্যুর আশঙ্কা থাকে। তবে গবাদি ও অন্যান্য পোষা প্রাণীর তুলনায় বিড়ালে এ সমস্যা অনেক কম। দেশের বিভিন্ন ভেটেরিনারি বা প্রাণিচিকিৎসা হাসপাতাল ও ক্লিনিকে বিড়ালের বিভিন্ন রোগ চিকিৎসার তথ্য-উপাত্ত থেকে দেশি স্ত্রী বিড়াল, অর্থাৎ বিড়ালির জটিল প্রসববিঘ্ন সমস্যার ক্লিনিক্যাল কেস রিপোর্ট কিংবা গবেষণালদ্ধ তথ্য তেমন একটা পাওয়া যায় না। তা ছাড়া এ বিষয়ে প্রাণিচিকিৎসকদের প্র্যাকটিসও সামান্য। প্রসববিঘ্ন সমস্যা সমাধানে সচরাচর প্রথমে ওষুধ প্রয়োগ, পরে অস্ত্রোপচারের সাহায্য ছাড়া হাতে বাচ্চা প্রসব করানোর চেষ্টা করা হয়। তবে এ পদ্ধতি ব্যর্থ হলে সিজারিয়ান অস্ত্রোপচারই ( ) শেষ ভরসা।
সিজারিয়ান অস্ত্রোপচার সি-সেকশন বা সিজারিয়ান ডেলিভারি নামেও পরিচিত। এটি এক ধরনের শল্যচিকিৎসা পদ্ধতি, যার ফলে তলপেট ছেদনের মাধ্যমে মায়ের জঠর () বা গর্ভ থেকে এক বা একাধিক বাচ্চা বের করে আনা হয়। এটি সচরাচর তখনই করা হয়, যখন স্বাভাবিক উপায়ে যোনির মাধ্যমে বাচ্চা প্রসব মা ও বাচ্চা উভয়ের জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত প্রসবকষ্ট, যমজ গর্ভাবস্থা, মায়ের উচ্চ রক্তচাপ, গর্ভে বাচ্চা উল্টে থাকা, গর্ভফুল ও নাভি-সংক্রান্ত সমস্যা ইত্যাদির কারণে সিজারিয়ান করা হয়। সিজারিয়ান রোমান শাসনামল থেকেই প্রচলিত। সে সময় এটি মৃত মায়ের গর্ভ থেকে জীবিত বাচ্চা উদ্ধারের উদ্দেশ্যে ব্যবহূত হতো।
শুরুতেই যা বলছিলাম, গাজীপুর জেলার সালনায় অবস্থিত বশেমুরকৃবির ভিটিএইচের এক দল বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক সম্প্রতি জটিল প্রসববিঘ্নে আক্রান্ত বিড়ালির প্রথম বাচ্চা প্রসবের ৩৬ ঘণ্টা পর সিজারিয়ান করে তার জরায়ু থেকে দুটি মৃত বাচ্চা অপসারণ করে অবলা প্রাণীটির প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। জানামতে, দেশি বিড়ালিতে আমাদের এই অপারেশন বিশ্বব্যাপী জটিল প্রসববিঘ্নের প্রথম সফল সিজারিয়ান অপারেশন, যার ফলাফল এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড সায়েন্স নামে একটি স্বনামধন্য গবেষণা সাময়িকীতে কেস স্টাডি হিসেবে প্রকাশের জন্য গৃহীত হয়েছে।
এর কেস হিস্ট্রি নিয়ে দেখা যায়, বিড়ালিটি জরায়ুর অসাড়তার ( ) কারণে প্রসববিঘ্নে ভুগছিল। ফলে তার মালিক এটিকে স্থানীয় ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে যান। সেখানে বিড়ালিটি একটি বাচ্চা প্রসব করলেও তা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। কিন্তু এর পর ৩৬ ঘণ্টা পার হলেও বিড়ালিটি আর কোনো বাচ্চা প্রসব করেনি। তা ছাড়া তার গর্ভফুলও () আটকে ছিল। এ অবস্থায় সে বেশ কষ্ট পাচ্ছিল। তাই স্থানীয় ভেটেরিনারি সার্জন বিড়ালিটিকে উন্নত চিকিৎসার জন্য বশেমুরকৃবির ভিটিএইচে নেওয়ার পরামর্শ দেন। আমাদের হাসপাতালে আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় বিড়ালিটির জরায়ুতে আরও দুটি মৃত বাচ্চার অস্তিত্ব ধরা পড়ে, যা আমরা সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে বের করতে সক্ষম হই। এতে মৃতপ্রায় বিড়ালিটিও প্রাণে রক্ষা পায়। সিজারিয়ানের সময় জরায়ুতে পচন ধরার লক্ষণ দেখতে পাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালিটির জরায়ু কেটে ফেলে দেওয়া হয়। তা না হলে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল। প্রসববিঘ্নের সফল অস্ত্রোপচারের মাধ্যমে মৃত বাচ্চা বের করে মা বিড়ালকে প্রাণ বাঁচানোর বিশ্বব্যাপী এই প্রথম রেকর্ড নিঃসন্দেহে আমাদের অন্যান্য সার্জারি কাজে অনুপ্রেরণা জোগাবে।
প্রাণী পোষা মানুষের প্রাচীনকালের সহজাত বৈশিষ্ট্য। তবে এ দেশে সার্বক্ষণিক পোষা প্রাণী হিসেবে এর আগে মূলত বিদেশি জাতের কুকুর-বিড়ালই বেশি পোষা হতো। সেগুলোর নিয়মিত টিকা প্রদান ও চিকিৎসা করা হতো। তবে আশার কথা, বর্তমানে এ দেশের মানুষের মধ্যে দেশি বিড়ালের প্রতি ভালোবাসা, বিড়াল পোষা ও স্বাস্থ্য সচেতনতা যথেষ্ট বেড়েছে। এই পোষা প্রাণীগুলো রোগাক্রান্ত হলে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যেতে তারা এক মুহূর্তও দেরি করেন না। এদের টিকা প্রদান ও রোগ-চিকিৎসায় টাকা-পয়সা খরচ করতেও দ্বিধা করেন না। বেঁচে থাকুক প্রাণীদের প্রতি মানুষের এই ভালোবাসা চিরকাল।
লেখক :অধ্যাপক, বশেমুরকৃবি, গাজীপুর
| 6 |
সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌসহ সাম্প্রতিক সময়ে আলোচিত মোট ১৫টি মামলার তদারক কর্মকর্তা ছিলেন।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়। জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তাঁর অবসর কার্যকর হবে।এর আগে, পরীমণির ক্ষেত্রে তিন দফা রিমান্ডে নেওয়ার কি যুক্তি ছিল তা জানার জন্য ওই মাদক মামলার দুই তদন্ত কর্মকর্তা ও রিমান্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।তবে ওমর ফারুকের বাধ্যতামূলক অবসরের সঙ্গে এসব মামলার সংশ্লিষ্টতা রয়েছে কি-না সে ব্যাপারে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত একই প্রজ্ঞাপনে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠিয়েছে সরকার। একই দিনে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহজাহান মিয়াকেও অবসরে পাঠানো হয়েছে।আরও পড়ুন:বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা | 6 |
ইলিশের জীবনরহস্য উম্মোচনের কৃতিত্ব নিয়ে দেশের দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি- এই কাজ তারাই প্রথম করেছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন- এই কৃতিত্বের দাবীদার তারা। ইলিশের জীবন রহস্য উদ্ভাবনের কৃতিত্ব ছিনিয়ে নেওয়ার 'হাইজ্যাক' অপচেষ্টা হয়েছে বলে অভিযোগ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। ইলিশ নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়টির গবেষক দলের দাবি, ইলিশের জীবন রহস্য উম্মোচনে গবেষণার কৃতিত্ব তাদের। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর থেকে তারা ইলিশের জীবনরহস্য উম্মোচনে কাজ করেছেন। গবেষণার বেশিরভাগ কাজ হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়। তবে এ বিষয়ে কাজ করলেও আন্তর্জাতিক জিনোম ডাটাবেজ-ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন থেকে নিবন্ধন নেন নি তাঁরা। গবেষণার তথ্য প্রকাশ করলে পেটেন্ট বা মেধাস্বত্ত্ব হাতছাড়া হয়ে যাবে বলে দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান সমন্বয়কারী হাসিনা খান বলেন, 'ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে ডাটা জমা দিলে, পরে সেটা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।' জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা বিজ্ঞানীরাও বলছেন, এই বিষয়ে পেটেন্ট করা যায় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বাকৃবি গবেষক দলের সমন্বয়কারী সামসুল আলম জানান, তারা ২০১৫ সালে ইলিশের জীবন রহস্য উম্মোচনে কাজ শুরু করেন। ২০১৭ সালের ২৫ আগস্ট আন্তর্জাতিক জিনোম ডাটাবেজ ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন থেকে স্বীকৃতিও পেয়েছেন তাঁরা। অথচ এ সময়ে তারা (ঢাকা বিশ্ববিদ্যালয়) গবেষণা শুরুই করেননি। তিনি আরও বলেন, 'আমাদের গবেষণাটি জাতীয়ভাবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে এটি উপস্থাপন করেছি। তারপরে আমেরিকাতে আন্তর্জাতিক কনফারেন্সে আমরা উপস্থাপন করেছি।' গত শনিবার (৮ সেপ্টেম্বর) দেশের দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের জাতীয় মাছ ইলিশের জীবন রহস্য উন্মোচনের খবর। একইদিন বাকৃবির গবেষকরাও সংবাদ সম্মেলন করে ইলিশের জীবনরহস্য উম্মেচনের ঘোষণা দেন। বাকৃবির ড. সামসুল এ বিষয়ে বলেন, 'আন্তর্জাতিক যে ডাটাবেজ আছে সেখানে আমরা খোঁজ করে দেখেছি। সেখানে তাদের (ঢাকা বিশ্ববিদ্যালয়) কোনো তথ্য আমরা পাইনি। এটি আমাদের আবিষ্কারের ক্রেডিট হাইজ্যাক করার অপচেষ্টা।' গবেষণার সহযোগী আরেক প্রফেসর ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, 'একই বিষয়ে অনেকে একই সময়ে গবেষণা করতেই পারেন। আমাদের গবেষণাটি অনেক আগে সম্পন্ন করেছি এবং বিভিন্ন স্থানে তার প্রমাণ রয়েছে। এমনকি এই কাজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা সুপার কম্পিউটারও ব্যবহার করেছি, যার প্রমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গেলেই পাওয়া যাবে।' তিনি আরও বলেন, তাঁদের আবিষ্কার নিয়ে কেউ যদি বিভ্রান্তির সৃষ্টি করে তবে বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। | 1 |
এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন তিনি। নিহত ছাত্রীর নাম সাবরিনা আক্তার। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল সংবাদমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক সাবরিনা আক্তারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 1 |
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লির একটিতে এখনো আগুন জ্বলছে। বিদ্যুৎকেন্দ্রটির এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ওই এলাকায় রাশিয়ার গোলা হামলা অব্যাহত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারছেন না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, এভাবে আগুন জ্বলতে থাকলে ওই এলাকায় ভয়াবহ বিপর্যয় তৈরি হতে পারে। তবে রাশিয়ার সেনাবাহিনী আশপাশের এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন করতে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিতে পারে বলেও মনে করছেন তিনি। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। হামলার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পরিস্থিতি নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্র সরকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম এলিসন বিবিসিকে বলেন, এভাবে আগুন জ্বলতে থাকলে পারমাণবিক চুল্লিটি গলে যাবে। এতে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়বে এবং বছরের পর বছর ধরে এর প্রভাব থাকবে বলে সতর্ক করেছেন তিনি। ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে যে বিপর্যয় হয়েছিল, এ ক্ষেত্রে তেমন কিছু ঘটতে পারে বলে আভাস দিয়েছেন এই বিশেষজ্ঞ। তবে গ্রাহাম এলিসন মনে করেন, এ মুহূর্তে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে কী ঘটছে, তা বলা কঠিন। তাঁর ধারণা, বিপর্যয় এড়াতে ইউক্রেনীয়রা প্রচেষ্টা চালিয়ে থাকতে পারেন। সম্ভবত রুশ সেনারাও তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন। এই পারমাণবিক বিশেষজ্ঞ আরও বলেছেন, যে পারমাণবিক চুল্লিতে আগুন লেগেছে, সেটিতে সংস্কারকাজ চলছিল। সে কারণে ওই চুল্লিতে পারমাণবিক জ্বালানির পরিমাণ কম ছিল বলে ধারণা করা হচ্ছে। এলিসন মনে করেন, রাশিয়ার সেনাবাহিনী ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে, যেন আশপাশের এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের তথ্যের বরাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) টুইটার পোস্টে বলেছে, এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা পরিবর্তনের খবর পাওয়া যায়নি। জাপোরিঝঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের এক-চতুর্থাংশ বিদ্যুৎ এখান থেকেই সরবরাহ করা হয়ে থাকে। | 3 |
সুপ্রিয়া ও প্রিয়ন্তী দুই বোন। ছোটবেলায় একসঙ্গে হেঁটে হেঁটে প্রাথমিক বিদ্যালয়ে যেতেন। এর মধ্যেই আস্তে আস্তে তারা চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। কিন্তু তাদের সামনে এগিয়ে চলা থেমে থাকেনি। মা-বাবার যত্ন আর প্রেরণায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তাঁরা এখন স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ নিচ্ছেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সুনাম কুড়িয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মধ্য মাগুরা এলাকায় একটি বাসায় ভাড়া থাকে সুপ্রিয়া সিনহা (২২) ও প্রিয়ন্তী সিনহার (১৯) পরিবার। তাদের মূল বাড়ি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার উত্তর ভানুবিল গ্রামে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মণিপুরি পরিবারের এই দুই বোনের এগিয়ে চলার শক্তি জুগিয়েছেন বাবা সুরেন্দ্র কুমার সিংহ ও মা সুশীলা রানী সিনহা। সুপ্রিয়া স্থানীয় ইয়াকুব-তাজুল মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) চতুর্থ এবং প্রিয়ন্তী মৌলভীবাজার সরকারি কলেজে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়েন। সুরেন্দ্র কুমার সিংহ সেটেলমেন্ট কার্যালয়ে 'প্রসেস সার্ভার' পদে চাকরি করতেন। গত বছরের নভেম্বরে তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) চলে যান। আর মা সুশীলা রানী সিনহা গৃহিণী। আলাপচারিতায় সুরেন্দ্র বলতে লাগলেন, প্রাইমারিতে পড়ার সময় দুজনই হেঁটে স্কুলে গেছে। এরপর হঠাৎ করে চলাফেরার শক্তি কমতে থাকে। ঢাকায় নিয়ে চিকিৎসককে দেখান। পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ খাওয়ান। কিন্তু কোনো লাভ হয়নি। একসময় দুজনই চলাফেরার শক্তি একেবারেই হারিয়ে ফেলেন। হাতেও জোর কম। সুরেন্দ্র কুমার বলেন, চাকরিতে থাকার সময় দুই সন্তানকে কোলে করে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে কর্মস্থলে যেতেন। আবার ছুটি হলে কাজের ফাঁকে তাদের বাসায় পৌঁছে দিতেন। এখনও এ কাজটি করে যাচ্ছেন। তবে স্নাতক পর্যায়ে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় না। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আগে মাঝেমধ্যে তাদের নিয়ে যেতেন। প্রিয়ন্তী বছরখানেক ধরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা পান। তবে সুপ্রিয়া পান না সুশীলা সিনহা বলেন, দুই সন্তানকে গোসল করানো, খাওয়ানো, জামাকাপড় পরানো-সব কাজই তাঁরা করেন। একসঙ্গে সবাই আড্ডাও দেন। সুরেন্দ্র যোগ করেন, 'ঈশ্বর দুই সন্তান দিয়েছেন। তাদের তো যত্ন করে বড় করে তুলতে হবে। বাবা-মায়ের তো দায়িত্ব এটা। সেটাই করে যাচ্ছি।' সুপ্রিয়া লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করতে চান। প্রিয়ন্তী চান শিক্ষক হতে। সুপ্রিয়ার শখ বই পড়া, কবিতা আবৃত্তি করা ও গান গাওয়া। প্রিয়ন্তীর শখ বই পড়া, ছবি আঁকা ও গান গাওয়া। আবৃত্তি, চিত্রাঙ্কন ও গানে তাঁরা স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। বসতঘরের এক কোণে আলমারিতে এসব পুরস্কার সাজিয়ে রাখা। দুজন একসাথে গান করেন। সুপ্রিয়া ও প্রিয়ন্তী বলেন, 'এতটুক আসতে পারাটা মা-বাবার জন্যই। আমাদের কাজে তাঁরা কোনো ক্লান্তি বোধ করেন না। মা-বাবাই আমাদের বন্ধু।' | 6 |
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর-মোটর সাইকেলের সংঘর্ষে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদেকুর রহমান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, সন্ধ্যায় ভবানীপুরে একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী উপজেলার জয়পুর গ্রামের ছমদ মাস্টারের ছেলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাটার্ড অ্যাকাউন্টের শেষ বর্ষের ছাত্র সাদেকুর রহমান ও কমলানগর গ্রামের সোহানুর রহমান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। | 6 |
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীরএ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রীর নেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। এছাড়াও উক্ত হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন তিনি। বিডি-প্রতিদিন/ ই-জাহান | 6 |
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে 'ক্যাটল স্পেশাল' ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৮০টি গরু বুক করা হয়েছে। এর ভাড়া বাবদ আদায় হয়েছে ৪৭ হাজার ৩২০ টাকা। এছাড়া রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০টি গরু বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা। বড়াল ব্রিজ স্টেশনে একটি ওয়াগনে ১০০টি ছাগল তোলা হয়েছে। এর জন্য ভাড়া আদায় হয়েছে নয় হাজার ২৩০ টাকা। সবমিলে ভাড়া আদায় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা। ট্রেনটি রাত সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন থেকে ট্রেনটির শুভ উদ্বোধন করেন। এ বিশেষ ট্রেন সার্ভিস ১৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন থেকে ৭৩৬টি গরু ও ২০টি ছাগল নিয়ে ঢাকায় আসছে আরেকটি ক্যাটল স্পেশাল ট্রেন। | 6 |
ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজা-ইসরায়েলি সীমান্তে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। ওই আঘাতের কারণেই শনিবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তারা। ওই শিশুর নাম হাসান আবু আল-নেইল। সে গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে সে অংশ নিয়েছিল। সূত্র : আল-জাজিরা বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কলে উচ্ছ্বসিত হয়ে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই সঙ্গে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের কর্মচারীরাও বিস্মিত হয়ে কথা বলেন তাদের প্রিয় নেত্রীর সঙ্গে। এই ঘটনা বুধবার রাত আটটায় শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তখন ঘরে ফেরার তাগাদা নিয়ে অফিস গুছিয়ে এনেছিলেন ওই কার্যালয়ের দায়িত্বশীলরা। কাজ শেষে চলে গেছেন দলের অধিকাংশ নেতাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বেরিয়ে গেছেন কিছুক্ষণ আগে। এরই মধ্যে কার্যালয়টির কনফারেন্স রুমের টিভি পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। আগে থেকেই ওই এলইডি টিভিটিতে ভিডিও ওয়েবক্যাম লাগানো ছিল। হঠাৎ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কল করেন। সেখানে উপস্থিত কয়েকজন নেতাকর্মী প্রথমে টেলিভিশনের অনুষ্ঠান ভাবলেও পরে পর্দাজুড়ে প্রধানমন্ত্রীর ছবি ও সবার দিকে তাকিয়ে 'কেমন আছেন' জানতে চাওয়ায় উপস্থিত সবাই হচকিত হয়ে পড়েন। এরই মধ্যে অন্যান্য রুম ও কার্যালয়ের সামনে অবস্থানরত নেতাকর্মীরাও কনফারেন্স রুমে চলে আসেন। একে একে ছুটে আসেন কার্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরাও। দলীয় সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সবাই। এ সময় কার্যালয়ে ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন এবং মারুফা আকতার পপি। কার্যালয়ের স্টাফদের মধ্যে আলাউদ্দিন, জামিনুর রহমান, মাসুদুল হাসান, রায়হান কবির, আলী হোসেন নাসির, আবু সাইদ, মিজান, সাজ্জাদ হোসেন জীবন, রনি, খোকন, রাজিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতাকর্মী ও স্টাফদের সবাই প্রধানমমন্ত্রীর সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শেখ হাসিনা সবার উদ্দেশ্যে বলেন, খালি দেশ ডিজিটাল করলেই হবে না, নিজের দলকেও ডিজিটাল করতে হবে। আমি তো চাইলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কার্যালয়ে যেতে পারি না। তাই নিজের কার্যালয় ডিজিটাল করেছি; যাতে যেকোনো প্রান্ত থেকে সংযুক্ত হয়ে যেকোনো বিষয়ে কথা বলতে পারি। এখন থেকে নিয়মিতই ভিডিও কলে যুক্ত হবার ইচ্ছা আছে। ডিজিটালাইজড প্রক্রিয়ায় সারাদেশের দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়া কার্যালয়ের স্টাফদের কার্যালয়টি যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। এক পর্যায়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা সমস্বরে 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন। শেখ হাসিনাও সেই স্লোগানে কন্ঠ মেলান। গত জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়টি ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়। সেই সুবাদে বুধবার ডিজিটাল ডিভাইসে ভিডিও কলে বড় পর্দায় সংযুক্ত হয়ে সংলাপের আগের সন্ধ্যায় চমক উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। | 9 |
ফরিদপুরে পুলিশের বাধায় মামুনুল হকের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস ফরিদপুর জেলা শাখা। মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। এ ছাড়া তিনি হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব। দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কর্মসূচি পালনকালে প্রথমে বক্তব্য দেন ফরিদপুর জেলা কমিটির সদস্য আসাদ হোসেন। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইনের। কিন্তু আসাদ হোসেনের বক্তব্য চলার সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় এবং আগত ব্যক্তিদের ওই জায়গা থেকে হটিয়ে দেয়। ফলে মামুনুল হকের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিটি পণ্ড হয়ে যায়। খেলাফত মজলিসের জেলা শাখার মুখপত্র আবু নাসির প্রথম আলোকে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্যান্য জেলার মতো ফরিদপুরেও এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকাতে কর্মসূচি পালিত হয়েছে। তবে ফরিদপুরে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবের সময় বিতর্কিত বিষয় নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ জন্য পুলিশ তাদের বুঝিয়ে কর্মসূচি পালন থেকে বিরত রাখে। | 6 |
হজের প্রাক নিবন্ধন চলমান থাকলেও হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এমতাবস্থায় অসাধু প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। হজের নিবন্ধন নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন এবং প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন করতে হয়। সরকারি-বেসরকারি কোটা সাপেক্ষে নিবন্ধিতরা হজে অংশ নিয়ে থাকেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিবন্ধন করতে হয়। | 6 |
মধ্য এপ্রিলে ভারত আবারও পাকিস্তানে হামলা করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। রবিবার 'নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদনের' বরাতে তিনি এই কথা জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ থেকে ২০ তারিখের মধ্যে ভারত এই হামলা করতে পারে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে পাকিস্তান। ফেব্রুয়ারির ১৪ তারিখ কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত হন। এরপরই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র দাবি করে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। এতে অসংখ্য জঙ্গি নিহত হওয়ার দাবি জানায় নয়াদিল্লি। যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করে। ভারতের হামলার পরদিন তাদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এবং একজন পাইলটকে আটক করে। পরবর্তীতে অভিনন্দন নামের ওই পাইলটকে ছেড়ে দেয়ার মাধ্যমে শান্তির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৯/আরাফাত | 3 |
নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমসহ এজাহারভুক্ত আসামিদের খুঁজছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে মারধরের ঘটনাস্থল কলাবাগানে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত সব আসামিকে ধরতে অভিযান চলছে।এছাড়াও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের 'সংসদ সদস্য' লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও আজ (সোমবার) ভোরে মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। মামলার এজাহারে বলা হয়েছে, এরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, 'তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনি মেরে ফেলব' বলে কিল-ঘুষি মারেন এবং আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তারা আমাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আমার স্ত্রী, স্থানীয় জনতা এবং পাশে ডিউটিরত ধানমন্ডি থানার ট্রাফিক পুলিশ কর্মকর্তা আমাকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যায়।
| 6 |
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা নিজ ফেসবুক থেকে প্রথম লাইভ করা অলিউর রহমানকে ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া য়ায়নি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে ক্র্যান হেলপার অলিউর তার নিজের মোবাইলে তা ধারন করে ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন। লাইভের এক পর্যায়ে হঠাৎ ভয়বহ বিস্ফোরণ হলে তার লাইভটি বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, আগুনে তার লাশ পুড়ে ছাই হয়ে গেছে। নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ক্র্যানের হেলপারের কাজ করতেন। অলিউর রহমানের সহকর্মী রুয়েল বলেন, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকেচলে আসি। কিন্তু অলিউর সেখানে থেকে যায়। মুঠোফোনে রুয়েলের সঙ্গে যখন কথা বলছিলেন তখনো বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। রুয়েলবর্ণনা দিয়ে বলেন, খুবই ভয়াবহ অবস্থা। ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। আর অলিউর বেঁচে থাকলে আমার কাছেই আসত। কারণ আমরা একসঙ্গে কাজ করি। এক জায়গায়তেই থাকি। তিনি আরো বলেন, যখন বিস্ফোরণ ঘটে তখন মূলত রাতের খাবারের সময় ছিল। নয়তো আরোঅনেক লোক মারা যেতেন। | 6 |
জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিলেন মহল্লাবাসীরা। তাদের সাথে সংহতি জানাতে ওই মহল্লায় বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে আসছিলেন অন্য ফিলিস্তিনিরাও। শনিবার রাতে আরো অন্যদের সাথেই বিক্ষোভ যোগ দিয়েছিলেন ফিলিস্তিনি তরুণী মরিয়ম আল-আফিফি। সমাবেশে এক পর্যায়ে ইসরাইলি পুলিশ হামলা করে। এই সময় আরো অনেকের মতোই মরিয়ম পুলিশের মারধরের শিকার হন। পরে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলি পুলিশ মরিয়মকে টানাহেঁচড়া করে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। পুলিশের মারধর ও গ্রেফতারির শিকার হয়েও এই সময় তাকে হাসতে দেখা যায়। পরে অপর এক ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে গ্রেফতার করা ইসরাইলি পুলিশ সদস্যদের তিনি গ্রেফতারির কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন। ইসরাইলি পুলিশকে তিনি জিজ্ঞেস করেন, 'আপনার শিশুকে আপনি অত্যাচারকে সমর্থনের ভুল পথে কি বড় করতে চান? আপনি কি এই কাজই করতে চেয়েছেন যখন ছোট ছিলেন?' উপস্থিত ইসরাইলি পুলিশ সদস্য এই সময় নিরবে দাঁড়িয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পরেছে। রোববার কোনো অভিযোগ ছাড়াই ইসরাইলি পুলিশ তাকে মুক্তি দেয়। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
কয়েক দিন ধরেই সুস্মিতা সেন আর রহমান শৈলের সম্পর্ক ভাঙার খবর ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় সংবাদমাধ্যমে। এবার এর সত্যতা জানালেন সুস্মিতা নিজেই। রোমানের সঙ্গে ছবি শেয়ার করেই বললেন, আলাদা হয়ে যাওয়ার কথা! যা দেখে খানিকটা হতাশ হতেই হয় সুস্মিতা-ভক্তদের।রহমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে। রহমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে মডেলিং শুরু করেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। মুম্বাইতে থাকতে থাকতে ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে সুস্মিতার সঙ্গে তাঁর পরিচয়। সুস্মিতাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন রহমান। তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব, তারপর প্রেম! ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয় তা। একসময় রহমান সুস্মিতার সাথে লিভ টুগেদার শুরু করেন। সুস্মিতা রহমানের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিকের ঘাড়ে মাথা দিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনো বন্ধুই আছি। সম্পর্ক অনেক দিন চলল ভালোবাসা এখনো আছে।' সঙ্গে আবার হ্যাশট্যাগে , , জুড়ে দিয়েছেন তিনি। বোঝা যাচ্ছে, গত কয়েক দিনের আলোচনা বন্ধ করতেই এই পোস্ট।সুস্মিতা আর রহমানের মধ্যে ১৫ বছরের পার্থক্য নিয়ে এর আগেও আঙুল তুলেছিল অনেকে। তবে সেসব কখনোই পাত্তা দেননি বিশ্বসুন্দরী। এমনকি বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও দুজন বলতেন, সময় হলে সবাইকে জানাবেন। তবে জানা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ও নায়িকার কথাতেই নাকি বাড়ি ছাড়েন রহমান। | 2 |
স্বাস্থ্য অধিদপ্তরাধীন বিভিন্ন হাসপাতাল, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং বেকার মেডিকেল টেকনোলজিস্টরা মহাখালীস্থ স্বাস্থ্য ভবনে অবস্থান ধর্মঘট পালন করে। রবিবার (৫ জুলাই) অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ বেকার মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা করে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে অবিলম্বে নিয়োগ, মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অবিলম্বে চালুকরণ, স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তিতে, মাস্টাররোল এর মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, সুপ্রিমকোর্টের আদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদেরকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেয়া, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জনের নিয়োগপত্র বাতিল এবং এ অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তাদের দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন না হলে জরুরি সেবা অব্যাহত রেখে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুই ঘন্টার কর্মবিরতি পালনের কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ মেডিকেল টেকনোলজিস্টদেরকে যথাযথভাবে মূল্যায়ণ করছে না এমনকি অনেকাংশে তাদের কাজেরও স্বীকৃতি প্রদান করছে না। ১ যুগেও মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের উদ্যোগ গ্রহণ না করায় ইতোমধ্যে কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্টের চাকরিতে প্রবেশের বয়স চলে গেছে। মেডিকেল টেকনোলজিস্টদের সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কখনোই আন্তরিক ছিলো না বলে তারা অভিযোগ করে বলেন উপরন্তু স্বাস্থ্য বিভাগ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগবিধি সম্পূর্ণ উপেক্ষা করে অস্বচ্ছ প্রক্রিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট পদে অযোগ্যদেরকে নিয়োগ দিয়েছেন। বক্তারা আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতার কারণে হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বিএমটিএ'র সভাপতি মো: আলমাছ আলী খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো: মোশাররফ হোসেন খান, জহিরুল ইসলাম সরকার, সেলিম মোল্লা, প্রমুখ। | 4 |
রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। খবর ডনের ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে জরুরি অবস্থা জারির জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। পাকিস্তানের ইতিহাসে কোনো বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার এটাই প্রথম বিচারের রায়। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন পারভেজ মোশাররফ। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। | 3 |
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের সারোয়ার হোসেন (৩২) ও বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা হাবিব হোসেন (২০)। এ ঘটনায় হাবিবেব বাবা রেজাউল ইসলামও গুরুতর আহত হয়েছেন।স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সারোয়ার হোসেন মোটরসাইকেলে করে নিজ বাড়ি পাহাড়কাটা গ্রামে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজাউলের মোটরসাইকেলের সঙ্গে সারোয়ারের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সারোয়ার, হাবিব ও রেজাউল ইসলাম ছিটকে পাকা সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সারোয়ার ও হাবিবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সারোয়ার হোসেনের মৃত্যু হয়।এ ছাড়া হাবিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তাঁর বাবা আহত রেজাউল ইসলাম।পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.