text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
গত ৫০ বছরে আয়, গড় আয়ু, স্বাস্থ্য ও শিক্ষার মতো কিছু অর্থনৈতিক ও সামাজিক খাতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছর পার করল বাংলাদেশ। এই পাঁচ দশকে অর্থনৈতিক ও সামাজিক খাতে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। কিছু ক্ষেত্রে তো ভারত ও পাকিস্তান পেছনে পড়ে গেছে। বিশেষ করে আয় ও আয়ুতে দুই প্রতিবেশীর চেয়ে এগিয়ে ... | 0 |
আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ রন্ধ্রে রন্ধ্রে প্রাতিষ্ঠানিক গ্যাং কালচার চলছে। এই গ্যাং কালচারের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খোলে না। সমাজের বেশির ভাগ মানুষ এই কালচার সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। আমরা ধরেই নিয়েছি এই কালচার চলবে-এটাই সমাজের প্রাপ্য।কোনো ভূমি অফিসে গেলে যেকোনো সাধারণ কাজের জন্য এক... | 8 |
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, 'দেশ আজ এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে। গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।' বৃহস্পতিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হলি ল্যান্ড কলেজ অ্... | 6 |
করোনার কারণে গত মার্চে দেশে সব খেলা স্থগিত করা হয়েছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে ফের খেলাধুলা আয়োজনের অনুমতি দিয়েছে সরকার। তাই ফুটবলের নতুন মৌসুম শুরু করতে মরিয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে নতু... | 12 |
ক্যান্সার রোগী সেজে ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক যুবতী। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। ২২ বছরের এই প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে।
সামিয়া আবদুল হাফিজ নামে এ যুবতী জানুয়ারি মাসে একটি অনলাইন ক্যাম্পেইন শুরু করেন। সবাইকে জানাতে থাকেন যে তিনি ব্রেন ও ব্রেস্ট ক্যানসারে ভুগছেন। তার চিকিৎসার জন্... | 3 |
ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ঘর ধসে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (৭) ও হাবিবা আক্তার (৭) এবং দ্বিতীয় শ্রেণি... | 6 |
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৮ জন কর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বর্তমানে এদের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। শনিবার (১৬ মে) ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া সেল মো: শাহজাহান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চি... | 6 |
সত্তরের দশক। ভারতে চালু হলো নতুন এক ট্রেন্ড। বুক খোলা শার্ট গিট্টু দিয়ে পরা। 'দিওয়ার' ছবিতে এভাবেই শার্ট পরেছিলেন অমিতাভ বচ্চন। তাতেই বাজিমাত! তরুণদের কাছে জনপ্রিয় হয়ে গেল অমিতাভের এই শার্ট পরার ধরন। কিন্তু এত দিন পরে এই কথা কেন? কারণ আছে। অমিতাভের এভাবে শার্ট পরার পেছনে লুকানো ছিল ছোট্ট গল্প। ইনস্টাগ্রামে 'দিওয়ার' ছবি... | 2 |
শরিক নেতাদের উপস্থিতিতে ভারতের উত্তরপ্রদেশের বারানসী লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ শেষ করে বারানসী কালেক্টরেটে মনোনয়ন জমা দেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র... | 3 |
ত্বকের উজ্জ্বলতা বাড়াতেপূজার আগে ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। এর জন্য ২ চা-চামচ চন্দনের গুঁড়া নিন। সঙ্গে মেশান ১ চা-চামচ গ্লিসারিন, ১ চা-চামচ লেবুর রস ও ১ চা-চামচ গোলাপজল। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখধুয়ে নিন।সহজ উপায়ে ত্বকের যত্ন নিতে ... | 4 |
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়রের নাম দেরিতে ঘোষণা করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে। আজ দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থ... | 6 |
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শনিবার উদযাপিত হয়েছে। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। করোনাকালে এবারের সরস্বতী পূজার আয়োজন ছিল সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেন... | 6 |
ঢাকা: মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশই বড় ঘাটতির বাজেট দিচ্ছে। বহু দেশের অর্থনীতির লন্ডভন্ড অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকখানি ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অর্থমন্ত্রী বলেছেন, করোনার ভয়াবহ ছোবলে সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গ... | 0 |
'নাসেক নাসেক' শিরোনামের গান দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের যাত্রা। ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে, থিম সং 'একলা চলো রে'-এর মুক্তি দিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।'নাসেক নাসেক' গানটি পরিবেশন করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায়। গানটি মূলত... | 6 |
জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিকের নতুন গান প্রকাশ পেয়েছে। 'কৃষ্ণ প্রেম' শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে 'আইচ সং' নামের ইউটিউব চ্যানেলে। গান লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন শিল্পী নিজেই। আলা উদ্দিন আলোর সংগীত পরিচালনায় 'কৃষ্ণ প্রেম' গানের মোশন গ্রাফিক্স ভিডিও বানিয়েছেন এন এইচ বা... | 2 |
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।সরেজমিনে গিয়ে জানা যায়, জুমারবাড়ী-সোনাতলা সড়কের পাশে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর বাজারের পশ্চিম পাশে ছোট খালের ওপর নেই কোনো সেতু।... | 6 |
বিদেশি বিনিয়োগকারীদের এক নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশের অর্থনীতি সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। বাংলাদেশ সম্পর্কে অতীতে যা ধারণা ছিল, সেখান থেকে পাল্টে এই দেশটি এখন বিনিয়োগের অন্যতম একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। অবকাঠামোগত সুবিধা, বিদ্যুতের উৎপাদন, সহজলভ্য শ্রমশক্তি এবং জ্বালানির প্রাপ্যতা দিক থেকে বাংলাদ... | 6 |
চট্টগ্রামে জেএম সেন হলের পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওইঘটনায় ছয়শ' জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। শনিবার সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আন... | 6 |
জামালপুরের দেওয়ানগঞ্জে বাবা আবু সাঈদকে (৫৫) কুপিয়ে হত্যার দায়ে ছেলে শাহিনুর রহমানকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান।নিহত আবু সাঈদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা খানপাড়া গ্রামে।মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ জুলাই বিকেল... | 6 |
রাজধানীর সায়দাবাদে একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে করাতিটোলার ৭৩/২ সাহেব আলীর টিনসেড বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, রাজু মিয়া (৬০) শাহজাহান ... | 6 |
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল লড়াইয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। তবে এই ফাইনাল ঘিরে বরিশাল-কুমিল্লার পাশাপাশি আগ্রহ সব ক্রিকেটপ্রেমীরই। মাঠে বসে প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে পারার আনন্দ যে অন্যরকম। সুযোগ থাকায় মাঠে বসে ফাইনাল দেখতে এসেছে হাজার হাজার দর্শক।সরকারের ... | 12 |
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় প্রতিবেশী দেশটিতে ভ্রমণকারীদের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, 'বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে। সংক্রমণ যেন আবার ন... | 6 |
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী মিসরের আলেকজান্দ্রিয়ার ইমান আহমেদ আব্দুলাটি। অতিরিক্ত ওজনের কারণে তিনি নানা অসুখে ভুগছেন। ৫০০ কেজি ওজনের এই নারী হাঁটাচলা তো দূরের কথা, নড়াচড়াও করতে পারেন না। ৩৬ বছর বয়সী এই নারীর অবস্থা বেশ আশঙ্কাজনক। এ অবস্থায় ভারতের মুম্বাইয়ে অস্ত্রোপচার করাতে এসেছেন তিনি।
শনিবার ভোর ৪... | 3 |
লেবাননে নাজিব মিকাতির নেতৃত্বে লেবাননে শেষ পর্যন্ত সরকার গঠন করা হয়েছে। এক ঘোষণায় প্রেসিডেন্ট মিশেল আউন এমনটাই জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, এর মধ্যদিয়ে এক বছরের বেশি সময়ের রাজনৈতিক সমস্যার সমাধান হতে যাচ্ছে। আজ শুক্রবার মিশেল আউন ও নাজিব মিকাতি এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন। এ সময় সংসদ স্পিকার নাবি বেরি উপস্থিত ... | 3 |
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং সচিবালয়ে তাঁর ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করে দলটি। মানববন্ধন কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যে আইন করা হয়েছিল ব্রি... | 9 |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার স্বামী ডা. শ্রীরাম নেনে। এই দম্পতির দুই সন্তানের মধ্যে বড় ছেলে আরিন এবার হাই স্কুল থেকে স্নাতকোত্তর হলেন। আর ছেলের স্নাতকোত্তর হওয়ার ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছ তার 'গর্বিত' মা মাধুরী দীক্ষিত নিজেই। টুইট করে এই খবর ঘোষণা করার পাশাপাশি চলতি বছরে স্না... | 2 |
ভোক্তাপর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সারা দেশের মতো মানিকগঞ্জেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী যাত্রী ও সবজি ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে।মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ছিল না গণপরিবহন। তবে মহাসড়কে ছোট... | 6 |
দেশের ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী কোন অশুভ শক্তি যাতে আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের দেশ এবং বাংলা আমার ভাষা, বঙ্গবন্ধুর এই বক্তব্য আমাদেরকে সর্বদা স্ম... | 6 |
ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের কোচ হুলিয়ান নাগেলসমান বলেছিলেন, মেসি না থাকলেও বার্সেলোনা সহজ প্রতিপক্ষ নয়। গতকাল রাতের ম্যাচে সেটা অবশ্য একবারও মনে হয়নি। বার্সাকে সহজ প্রতিপক্ষ বানিয়ে বড় ব্যবধানে জিতল বায়ার্ন ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে বায়ার্নের জয় ৩-০ গোলে।২০১৯-২০২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোল... | 12 |
দুবাইর শাসক শেখ মোহাম্মদ আল-মাখতুম ও তার পালিয়ে যাওয়া এক স্ত্রী প্রিন্সেস হায়া বিনত আল-হুসেইনের মধ্যে এক আইনি লড়াই লন্ডনের এক আদালতে শুরু হয়েছে। শেখ মোহাম্মদ আল-মাখতুম মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী নেতাদের একজন। অন্যদিকে প্রিন্সেস হায়া জর্দানের বাদশাহ আবদুল্লাহর সৎ বোন। তিনি পড়াশোনা করেছেন ব্রিট... | 6 |
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে করোনাকালীন প্রণোদনার দাবিতে বিক্ষোভ করেছেন নার্সরা। এ সময় তাঁরা হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করে কক্ষে তালা দিয়ে রাখেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়।নার্সদের অভিযোগ, করোনাকালে সেবা দেওয়ার পুরস্কার হিসেবে সরকার স্বাস্থ্য খাতে দুটি বেসিক বেতনের স... | 6 |
করোনাভাইরাস (কোভিড-১৯) মানুষের শরীরে যেসব ক্ষতি করে তার একটি হচ্ছে অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। একজন সুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা থাকা উচিত ৯০ থেকে ১০০ শতাংশ। অক্সিজেনের মাত্রা খুব সহজে পরিমাপ করার জন্য এখন বহু মানুষের ঘরেই রয়েছে অক্সিমিটার। কোভিডে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন নিয়মিত অক্সিমিট... | 4 |
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ১ শতাংশে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।... | 0 |
পাঁচবারের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে কণিকা কাপুরের। বলিউডের জনপ্রিয় গায়িকাকে নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের কণিকার কোভিড ১৯-এর পরীক্ষা করানো হবে। ষষ্ঠবারের পরীক্ষায় যদি কণিকা কাপুরের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলেও বলিউড গায়িকাকে আগামী ১৪ দিন ফের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হতে পারে ... | 2 |
অনলাইন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সেলিম প্রধানসহ পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানায় হওয়া মামলা অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে উপার্জিত প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি জিসানুল হক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর... | 6 |
দক্ষিণ ভারতের অভিনেত্রী কলিউড রূপসী নয়নতারাও বাড়িয়ে দিলেন হাত। করোনাভাইরাসের উপদ্রবে লকডাউনে থাকা চলচ্চিত্রকর্মীদের সাহায্যার্থে ২০ লাখ রূপি সাহায্য দিয়েছেন তিনি। স্বল্প আয়ের চলচ্চিত্রকর্মীদের জন্য ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়াকে (এফইএফএসআই) এই সহায়তা দিয়েছেন এই অভিনেত্রী। কলিউডের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে শ... | 2 |
আজকের পত্রিকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। দেশে এর প্রভাব কেমন হতে পারে?ম তামিম: ইউক্রেন-রাশিয়ায় যুদ্ধাবস্থা বিরাজ করায় সব দেশেই জ্বালানি সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও জ্বালানি সরবরাহের ঘাটতি কোথাও দেখা যায়নি। কিন্তু যুদ্ধের কারণে বড় ঘাটতি দেখা দেবে এ আশঙ্কায় জ্বালানির মূল্যবৃদ্ধি পেয়েছে। অতীতেও এ র... | 6 |
মাগুরার সদর উপজেলায় দাদ ইলাহী দুদু (৭৫) নামের এক অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের জেলা পাড়ায় নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সমকালকে জানান, অবিবাহিত এবং অবসরপ্রাপ্ত কাস্টমস সুপার দাদ ইলাহী দুদু জেলা পাড়ার ওই বাসায় একাই ব... | 6 |
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করেছে তার মেডিকেল বোর্ড। মঙ্গলবার (৪ মে) বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। এদিন খালেদা জিয়ার শরীরের অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ড... | 4 |
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ৬ হাজার নারীর খাদ্য নিরাপত্তা ও ১ হাজার ৩০০ শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।গত রোববার দুপুরে কার্যক্রমের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন কোরিয়ান ভিত্তিক দাতা সংস্থা কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়াং আ দো এবং ডব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর... | 6 |
অর্থলোভে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, '১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া- তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারে... | 6 |
চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।রোববার সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আইএমএফের আর্টিকেল-ফোর মিশনের প্রধান রাহুল আনন্দ বলেন, 'আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈত... | 0 |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার থেকে প্রেমিক নুর মোহাম্মদ নুরের বাড়িতে তিনি এই অবস্থান নেন।জানা গেছে, দীর্ঘদিন থেকে উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নুর মোহ... | 6 |
আগামী ডিসেম্বরে আরও ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্... | 6 |
রাশিয়ার উদ্ভাবিত করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন আগামী নভেম্বরের শেষ নাগাদ বাজারজাত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশ করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে, তাদের মধ্যে ... | 4 |
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম। বর্ণময় জীবনে বরাবরই স্রোতের বিপরীতে হেঁটেছেন। আইনজীবী হওয়ার ইচ্ছা ছেড়ে রুপোলি পর্দায় প্রবেশ। অভিনয় জগতে সাফল্যের পর আচমকাই রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে কম বেতন নিতেন জয়ললিতা। মাসে বেতন নিতেন মাত্র এক টাকা।
প্রথমবার ম... | 3 |
চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির। কেরালা, তামিরনাড়ু ও পদুচেরিতেও সফলতা ঘরে তুলতে পারেনি দলটি। এছাড়া পর পর কয়েকটি উপ-নির্বাচনেও তাদের ভরাডুবি হয়েছে। এমন পরিস্থিতিতে যখন বিজেপি দিশেহারা, ঠিক সে মুহূর্তেই জানা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে গে... | 3 |
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন বহুগুণে গুণান্বিত। তিনি ছাত্র হিসেবে যেমন অসম্ভব মেধাবী ছিলেন, একইভাবে ছাত্রলীগের নেতা হিসেবেও সামনের সারিতে ছিলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় অবদান রেখেছেন।' তিনি বলেন, 'বাংলাদেশ... | 9 |
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেছেন, 'আওয়ামী লীগ ভোট চুরিতে বিশ্বাস করে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি কতখানি জনপ্রিয়। এই রমজানে আওয়ামী লীগ নেতাদের উচিৎ মিথ্যা কথা বন্ধ করা এবং ভোট চুরির জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া।' সোমবার ইফতারপূর্ব নতুন কোর্টের বিপরী... | 6 |
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সরকারি বন বিভাগের জমি থেকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গজারি বনের গাছ কেটে প্রতিনিয়ত পাচার করছে কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের শ্রীপুর রেঞ্জের বলদীঘাট বিটের আওতাধীন শিমুলতলী এলাকা থেকে বনের গজারি গাছ কেটে বিক্রি করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি গাছ জব্দ ... | 6 |
খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবিতে বিএনপির গণ-অনশনের সময় নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনের খাবারের দোকানগুলোতে ভালো বেচাবিক্রি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো ... | 9 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আব্দুল জলিল (৫৫) নামে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে পুলিশের ২০ জন সদস্য প্রাণ হারালেন। মঙ্গলবার বেলা দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্য... | 4 |
পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, শারদীয়া দুর্গা পূজার বিসর্জন ও তাজিয়া মিছিল একই দিনে পড়ায় দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমে... | 6 |
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দক্ষিণের শহর মারিউপোলে এবার কলেরা ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র বলেছেন, 'রুশ হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যানিটেশন-ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তায় রাস্তায় পড়ে থাকা অনেক মৃতদেহ পচে যাচ্ছে।'বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো স্থানীয় সময় শুক্র... | 3 |
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিএনপি শিগগির রাজপথের আন্দোলনে যাবে বলে সরকারের প্রতি হুঁশিরারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ... | 9 |
দুইটি আসনের উপ-নির্বাচনের ভোটকেন্দ্র দখলের ঘটনাবলী আড়াল করতেই ক্ষমতাসীনরা রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গণপরিবহনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উদ্বেগ প্রকাশ করেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি এ... | 6 |
আসন্ন ৩০ জানুয়ারী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্পোরেশন নির্বাচন ইভিএমে মাধ্যমে অনুষ্ঠিত হবে, ইভিএম থেকে সরে আসা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আমরা ইতিমধ... | 6 |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি এই ষড়যন্ত্র প্রতিহত করার দাবিও করেছে। ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতেই বুশকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে এফবিআই। ৫২ বছর বয়সী ওই ইরাকি ব্যক্তির নাম শিহাব আহমেদ শিহাব। তিনি এফব... | 3 |
পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, তিনি নিশ্চিত, এই আসনে ৯০ শতাংশ ভোট পেয়ে তিনিই জিতবেন। অন্যদিকে, শুভেন্দু বলেছেন, তিনি অন্তত ৭০ হাজার ভোটের ব্য... | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদরা সৎ, নিষ্ঠাবান, একাগ্র
থাকলে দেশের উন্নতি হয়। রোববার সংসদের অধিবেশনে মন্ত্রী ছায়েদুল হক ও
গাইবান্ধা থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে শোক
প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, তারা
দু'জনই ব্যক্তিজীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য মা... | 6 |
বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১৫০ শয্যাবিশিষ্ট কার্ডিওভাস্কুলার ইউনিট স্থাপন করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যশিক্ষা ও বিজ্ঞান-প্রযক্তি খাতের গবেষণার উন্নয়নে আমি ১০০ কোটি ট... | 0 |
মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার। এছাড়া মার্কিন সেনা ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে সিরিয়ার আসাদ সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার জানিয়েছে, বাশার আল-আসাদ সরকারের সামরিক আইন কর্মকর্তা বলেছেন যে তারা মার্কিন সেনা ও... | 3 |
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুনের সভাপতিত্বে অনু... | 6 |
তালেবান সরকারের বিরুদ্ধের আফগানিস্তানের কান্দাহারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। গতকাল মঙ্গলবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।স্থানীয়রা বলছেন, কান্দাহার শহরের একটি এলাকায় প্রায় ১০ হাজার বাসিন্দা রয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই বিধবা, যাঁদের স্বামী তালেবানের বিরুদ্ধে লড়াই করে ন... | 3 |
একে অপরকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেল ছয়টি হাতি। এ যেন নিজের কোনও স্বজনের জন্য কোনও স্বজনের স্বেচ্ছায় আত্মাহুতি। স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে খাও ইয়াই জাতীয় পার্কের একটি ঝুঁকিপূর্ণ জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। কর্মকর্তারা জানান, একটি বাচ্চা হাতি জলপ্রপাত থেকে পড়ে গেলে অ... | 3 |
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া এলাকার সন্তান, ঢাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত ... | 6 |
আর্থিক টানাপড়েন, নানা সঙ্কটকে জয় করে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হিলির মাঠপাড়া গ্রামের মেধাবী রিফাত ইসলাম বললেন, মেডিকেলে ভর্তির পর উচ্চশিক্ষার খরচ মেটাবেন কিভাবে তা নিয়ে শঙ্কায় পড়েছেন। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩০০ নাম্বারের মধ্যে ২৭৫.৭৫ নাম্বার পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন রিফাত। শিক্ষার্থ... | 6 |
মেহেরপুর জেনারেল হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেডের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা দাঁড়াল ১২টি। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.... | 6 |
খুলনায় আর্মড পুলিশের নায়েক মাহমুদ আলমের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রান্না করা খাবার নিয়ে ঝগড়ার জের ধরে স্ত্রী জোয়ানা আকতার উষাকে মারধর করলে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাদামতলা এলাকার মন... | 6 |
'জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অস্তিত্বের হুমকি স্বরূপ এবং তা বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার সুরক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই, মানবাধিকার পরিষদে বাংলাদেশসহ তিনটি দেশের পক্ষ থেকে উত্থাপিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবটি গৃহীত হওয়ায় আমি বিশ্ব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আ... | 6 |
তাইওয়ান সোমবার বলেছে, হয়রানি ও হুমকির মুখে আত্মরক্ষার্থে পাল্টা হামলার অধিকার তাদের সশস্ত্র বাহিনীর রয়েছে। তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর গত সপ্তাহে প্রায় ৪০ বার যুদ্ধবিমান পাঠায় চীন। তার জবাবে কড়া বার্তা দিয়েছে তাইওয়ান। গত কয়েক সপ্তাহ ধরে চীন ও তাইওয়ানের সম্পর্ক তিক্ততর হয়েছে। চীন জানিয়েছে, গণতান্ত্রিক সরকার পরিচালিত তা... | 3 |
বিয়ে ভাঙলেন আমির খান ও কিরণ রাও। দীর্ঘ ১৫ বছরের সংসারজীবনে দাঁড়ি চিহ্ন বসিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি। তবে বিচ্ছেদের খবরে রাখঢাক নয়; বরং আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা।তাঁরা লিখেছেন, 'এই ১৫ বছরের দারুণ সফরে আমরা প্রচুর আনন্দ... | 2 |
তিনি নিখোঁজ ছিলেন রোববার থেকে। সোমবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তার সাবেক প্রেমিকের। আর মঙ্গলবার মিলল নিখোঁজ ৩২ বছরের দন্তচিকিৎসক প্রীতি রেড্ডির লাশ। ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকের খুন ঘিরে অস্ট্রেলিয়ার সিডনিতে ঘনাচ্ছে রহস্য। মঙ্গলবার নিজেরই গাড়িতে একটি সুটকেসের মধ্যে মেলে প্রীতির লাশ। কিংসফোর্ডে গাড়িটি দাঁড় করানো ছ... | 3 |
পশ্চিমবঙ্গের আলোচিত নারদা ঘুষ কেলেঙ্কারি মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কাল শুক্রবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ে ওই চার নেতা আগের আদেশ অনুযায়ী গৃহবন্দী থাকবেন। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ১৭ মে কলকাতার চাঞ্চল্যকর নারদা দুর্নীতি মা... | 3 |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশা আখ্যা দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাহপুর) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিক। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ত... | 9 |
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে খুলনা টাইগার্স। আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ঢাকায় প্রথম পর্বে দুই দলের আগের দেখায় খুলনাকে ২৫ রানে হারিয়েছিল চট্টগ্রাম। এবার ঘরের মাঠে উল্টো অভিজ্ঞতা হলো তাদের। চতুর্থ ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় হার। অন্যদিকে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় ... | 12 |
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার তাকে ঢাকার গ্রিনরোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই ও পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুইজ সুজন জানান, গত কয়েকদিন থেকেই মুহিত ঢা... | 9 |
নেত্রকোনার দৃষ্টি প্রতিবন্ধী অটিজম স্কুলের শিক্ষার্থীরা পেল ঈদ উপহার। সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউরা অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে উপহার তুলে দেয়া হয়। আজ রবিবার বেলা ১২ টায় স্কুল প্রাঙ্গণে এই উপহার দেয়ার আয়োজন করেছে নেত্রকোনা জেলা লেডিস ক্লাব।শিশুদের হাতে পোশাকসহ জেলা প্রশাসনের দেয়া খাদ্যসামগ্র... | 6 |
অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ধামরাই পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধ হয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশা ও ভ্যানসহ যানবাহন থেকে টোলের নামে এই চাঁদা আদায় করা হচ্ছিল।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় টার্মিনাল ব্যতিরেকে অন্য ক... | 6 |
ঢাকা: পর্যটকদের সঠিক পরিসংখ্যান নির্ণয়ে ২০১৮ সালে টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) চালুর উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগের তিন বছরেও এ কাজ শেষ করতে পারেনি পরিসংখ্যান ব্যুরো।বাংলাদেশ টুরিজম বোর্ডের তথ্য বলছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের কাজ দেওয়া হয়েছে। ৮০ শতাংশ কাজ শেষ হলেও করোনার কারণে এখন ... | 7 |
চলমান করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করায় চাপ সামলাতে এক হাজারের বেশি চিকিৎসককে বদলির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। কিন্তু তথ্যগত ভুল নিয়ে আলোচনার মুখে নির্দিষ্ট শর্তে স্থগিত করা হয়েছে সেই বদলির আদেশ।আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে... | 6 |
রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে ধর্ষক হিসেবে শনাক্ত করেছেন ওই ছাত্রী। বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেপ্তার করা ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি ত... | 6 |
বগুড়ায় আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান বিজয় নামে দুই জঙ্গি আত্মসমর্পণ করেছেন।
র্যাব জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা'আতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
বুধবার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে র্যাবের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসর্পণ করে।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জ... | 6 |
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সাধারণ সেনাদের পাশাপাশি অস্ত্র ধরেছেন দেশটির বেসামরিক লোকজন। বাদ যাননি বিদেশি নাগরিকেরাও। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত নানা ভিডিওতে এর প্রমাণ মিলেছে। এসব ভিডিওতে যুদ্ধের ময়দানে দেখা গেছে মার্কিন নাগরিকদের। খবর দ্য গার্ডিয়ানের। স্থানীয় সময় গত বৃহস্পতিবার টুইটারে দুটি ভিডিও প্রকাশ করা হয়।... | 3 |
বংশালের আলুবাজারের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে একটি চারতলা বাড়ির নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দগ্ধরা... | 6 |
ব্যাংকে গিয়েছিলেন চীনের এক কোটিপতি। কিন্তু পরিষেবা নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট হননি। ব্যাংককর্মীর সাথে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। আর সেই আচরণের 'শাস্তি' দিতেই ওই ব্যাংকে তার জীবনের সব সঞ্চয় তুলে ফেলার সিদ্ধান্ত নেন। ল্যাডবাইবেল নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি ৫ কোটি ৭০ লাখ টাকা তুলে নেন। ত... | 3 |
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দফায় দফায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।শনিবার সক... | 6 |
ক্যালিফোর্নিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-১০ থেকে সামনের বছর নির্বাচনে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশী-আমেরিকান জামাল খান। বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রিধারী জামাল খান তথ্য-প্রযুক্তির বিশ্ব রাজধানী খ্যাত সিলিকন ভ্যালিসহ সাউদার্ন উপকূলিয় অঞ্চলের সান্তা ক্লারা ও আলমেদা কাউন্টির এ্যাশল্যান্ড, ক্যাস্ত্রো ভ্যাল... | 4 |
এক সহকর্মী ও এক গ্রাহকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার এক নারী কর্মীকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির। নারী কর্মীকে চাকরিচ্যুত করে আলিবাবা যে চিঠি দিয়েছে, তাতে বলা হয়েছে, তিনি (নারী কর্মী) মিথ্যা ছড়িয়েছেন। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়েছে। গত আগস্টে ওই নারী প্রকাশ্যে যৌন হেনস্... | 3 |
ঢাকা: মাঠের পারফরম্যান্স এমনি ভালো হচ্ছে না শ্রীলঙ্কা দলের। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির তিনটিই হেরেছে লঙ্কানরা। মাঠের বাইরেও স্বস্তিতে নেই সফরকারীরা। জানা গেছে, তিন ক্রিকেটার সুরক্ষাবলয় ভেঙে বাইরে বেরিয়েছেন। তিন খেলোয়াড়কেই জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর কথা নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্র... | 12 |
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার মোবারক আলী (৭৫), নেত্রকোনা সদরের পাপিয়া আক্তার (৭০), গাজীপুর শ্রীপুরের একেএম নাসিমুদ্দিন (৭০)।আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য ... | 6 |
যশোরের কেশবপুর উপজেলার উদীয়মান কণ্ঠশিল্পী মিন্টু পারভেজ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল এলাকার ইবাদত ইসলামের ছেলে মিন্টু পারভেজ (৩০) নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্... | 6 |
বড়লেখায় ২০ বোতল ভারতীয় মদসহ শংকর চন্দ্র দাস (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার লঘাটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি আটক ব্যক্তি একজন মাদক কারবারি।শংকর চন্দ্র ওই গ্রামের নব কুমার দাসের ছেলে। এদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, রোববার সকালে পুলিশ লঘাটি গ্রামে শংকর... | 6 |
খেলোয়াড়দের জীবনে সম্পর্কের ভাঙাগড়া নতুন কিছু নয়। তারা কখন কার সঙ্গে প্রণয়ে জড়ায় এবং কখন কার সঙ্গে বিচ্ছেদ করে তা আগে থেকে বলা যে কারো পক্ষেই কঠিন। তবে ক্রীড়া জগতের তারকাদের মধ্যে ফুটবলারদের জীবনে সম্পর্কের এসব টানাপড়েনের ঘটনা একটু বেশিই। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি থেকে শুরু করে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলা... | 12 |
নিজেই ঢাকা থেকে ডেঙ্গু পরীক্ষার কিট বহন করে নিয়ে আসলেন সিরাজগঞ্জের-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। তার নির্বাচনী এলাকার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করে চিকিৎসকদের ডেঙ্গুবিষয়ক দিক নির্দেশনা দেন। শনিবার হঠাৎ করেই শিশু বিশেষজ্ঞ ও সিরাজগঞ্... | 6 |
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম আইসসহ মো. রফিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে হ্নীলার জামিমুরা ও সাবরাংয়ে পৃথক অভিযান চালিয়ে ওই সব মাদক জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়া এলাকার নাজিম উল্লাহর ছে... | 6 |
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় যারা নির্বাচিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুব শক্তিশালী প্রাণী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে। আজ বৃহস্পতিবার স... | 6 |
চিকিৎসক ও বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, নির্বাচনের আগে করোনা আবার বাড়তে পারে। নির্বাচনের আগে যেন আবার নতুন করে ছোবল মারছে করোনা। পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে ৮৪ হাজার ২৪৪ ও ৭৯ হাজার ৮৫২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প... | 3 |
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। কিন্তু সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের ব্যাপারে খোলামেলা ছিলেন। ম্রুণাল তাঁর শেষ 'ব্রেকআপ' নিয়ে মুখ খুলেছিলেন।সাত মাস আগে ম্রুণাল আর তাঁর প্রেমিকের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে এখানে তাঁর প্রেমিকই তাঁকে ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন ... | 2 |
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাহিদ রেজাকে আগামী দু'বছর ব্যাংক খাতে পরোক্ষ ও প্রত্যক্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ জালিয়াতি করে পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বেনামি ঋণের ভাগ নেওয়ার তথ... | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.