text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
সোমালিয়ার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমালি সেনাবাহিনী দেশটির উগ্রবাদী সংগঠন আল-শাবাবের ২২ সদস্যকে হত্যা করেছে। দক্ষিণ সোমালিয়ায় এক সামরিক অভিযানের মাধ্যমে আল-শাবাবের এসব সদস্যকে হত্যা করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সোমালি ন্যাশনাল টেলিভিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমাল... | 3 |
বিএনপির চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে এবং কারা অভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত ২ ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে। ... | 9 |
ঢাকা: করোনার কারণে যেহেতু সিনেমা হল বন্ধ, তাই প্রতি সপ্তাহেই সিনেমাপ্রেমীদের নজর থাকে ওটিটিতে। সপ্তাহজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে নানা ভাষার, নানা দেশের কনটেন্ট। এগুলোর মধ্য থেকে বেছে নিন আপনার পছন্দের সিনেমা কিংবা ওয়েব সিরিজ।দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ (হিন্দি)অভিনয়: মনোজ বাজপেয়ি, সামান্থা আক্কিকেনিস্ট্রিমিং... | 2 |
১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে 'পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ' প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ প্রায় ৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। একনেক'র চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ... | 6 |
রাজধানীর তেজগাঁও এলাকায় যৌথ অভিযানে গ্রেফতার সাত 'নব্য জেএমবি'র সদস্যদের ডাকাতি মামলায় ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এরা হলেন- মো. কাশেম ওরফে কাউছার ওরফে কাশু, নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ, মো. রাশেদ ওরফে কাকলির বাবা, মো. সেন্টু হাওলাদার ওরফে জাহিদ , মো. আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ ওরফে আকাশ, মো. আবদুল ... | 6 |
পাবনায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। পাবনা সদর থানার এসআই একরামুল জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডারবি সিগারেটের নির্ধারিত মূল্য প্রতি শলাকা ৪ টাকার পরি... | 6 |
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। আজ মঙ্গলবার বিকেলে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে... | 9 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছেন। রবিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এই ১২ জন। এদের মধ্যে ১০ জন করোনা পজেটিভ ছিলেন। আর বাকি দুইজন মারা গেছেন উপসর্গ নিয়ে। এর আগের দিন মারা যান ১৩ জন। হাসপাতাল সূত্র জানায়, মা... | 6 |
পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার না করে তিন দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।আর রোববার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।ল... | 6 |
কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় শিশু পঙ্গুর ঘটনায় অভিযুক্ত কবিরাজ দেব কিশোর সরকারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার আবদুল্লাহপুর রসুলপুর (কলাকান্দি) বাজার থেকে তাঁকে আটক করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, কবিরাজ দেব কিশোরের অপচিকিৎসায় ১৬ দিন বয়সী শিশু অনিকের একটি পা কেটে ফেলতে... | 6 |
সরকারের ঘোষিত প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। শুক্রবার(১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ মন্তব্য করেন। তারা বলেন, এবারের বাজেটে যে প্রক্রি... | 0 |
গণপরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধে ১৩ দফা দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি তুলে ধরে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্... | 6 |
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। ফলাফল পজিটিভ হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোভিড বিধি লঙ্ঘন করে নানা সময় পার্টি করেছেন কারিনা ও অমৃতা। কয়েক দিন আগে কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পা... | 2 |
পাবনার ঈশ্বরদীতে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা-জনতার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যায় ঈশ্বরদী শহরে মাহবুব আহমেদ খান উন্মুক্ত স্মৃতি মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন... | 6 |
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের মিটারগেজের দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপেয়ারিং শপে কোচ দুটি মেরামত শেষে ট্র্যাফিক বিভাগের হস্তান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে। কোচ দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ।সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা ... | 6 |
কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত তার গভর্নর জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে রিডিউ হলে গভর্নর জেনারেলের বিরুদ্ধে তার কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করেছিলেন। কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও সম্পন্ন হয়েছে এবং হয়... | 4 |
গোড়ালির ব্যথার সঙ্গে যোগ হয়েছে আরেকটি শারীরিক সমস্যা। দুই রকম অস্বস্তি নিয়ে আপাতত মাঠের বাইরে আছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের তরুণ পেসারের সহসা ২২ গজে ফেরা হচ্ছে না। বরং চোট সারাতে যেতে হচ্ছে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে।সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিঙ্গাপুরে যাবেন শরীফুল। সেখানেই হবে তাঁর অস্ত্রোপচার। ২০ বছর বয়সী পেসার বিষ... | 12 |
ভোলার তজুমদ্দিনের মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগের বিষয়টি জানান মো. জসিমউদ্দিন। জসিমউদ্দিন বলেন, আড়ালিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক জসিম গংরা। মাওলানা ইব্রাহীম মাদ্রাসার নতুন কক্ষ... | 6 |
স্বাধীনতার ৫০ বছরেও পণ্য পরিবহনে ভাড়ার তালিকা নির্দিষ্ট হয়নি চট্টগ্রামে। যে কারণে ব্যবসায়ীদের ভোগান্তির শেষ হচ্ছে না। পরিবহন কোম্পানিগুলোর কথিত এজেন্টদের নির্ধারিত ভাড়ায় বন্দর থেকে দেশের নানা স্থানে পণ্য আনা-নেওয়া করতে হয় ব্যবসায়ীদের। এতে সব ধরনের পণ্যের খরচ বেড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, তাঁরা এই মধ্যস্বত্বভোগী বা দালালদ... | 6 |
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যোকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রোববার সকাল থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ মোটরযান আটকসহ ও বিভিন্ন চেক... | 6 |
স্বামীর বিরুদ্ধে আবারও যৌন হেনস্তা ও নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তাঁর স্বামী স্যাম বোম্বেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, পুনম মাথায়, চোখে ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। মুম্বাই পুলিশ বলছে, 'স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে।... | 2 |
রাজধানীতে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতের একজন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তিনি নিজ গাড়িতে বসা ছিলেন। অন্যজন রিকশারোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)। তিনি ঢাকার একটি কলেজের ছাত্রী বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম মুন্না (২৬)। তাকে ঢাকা ম... | 6 |
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে। এমনকি আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসতে শুরু করবে। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার ১২ লাখ টিকা দেশে গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি। বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন... | 9 |
মৌলভীবাজারের কুলাউড়ায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ায় নুরুননাহার চৌধুরী ঝর্ণার পরিবারকে 'সমাজচ্যুত' করার দায় স্বীকার করে মুচলেকা দিয়েছেন স্থানীয় ভাটেরা বাজার মসজিদ পঞ্চায়েত কমিটির নেতারা। সামাজিক সংহতি বজায় রেখে চলতে সম্মত হয়েছেন সংশ্লিষ্টরা।নিজেদের সমাজচ্যুত করার অভিযোগে গত সোমবার ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধ... | 6 |
লক্ষীপুরের রায়পুরে ছয়জন ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানা পুলিশ। আটক মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির। ঘটনার শিকার শিক... | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারিতে বিএনপি ঘোষিত বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ১০ জানুয়ারিতে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই বিএ... | 9 |
চীনের সাথে চলমান সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এবার গলওয়ান উপত্যকায় যুদ্ধবিমান মোতায়েন শুরু করল ভারতীয় সেনারা। দু'দিনের সফরে গিয়ে লে ও শ্রীনগরের বিমান ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়া। তার পরই শুরু হয়েছে বিমান সেনাদের এ তৎপরতা। অন্য দিকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে সৈ... | 3 |
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ থেকে বাঁচতে এক লাখ ৫০ হাজারের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে। শনিবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআরের প্রধান ফিলিপপো গ্রান্ডি এক টুইট বার্তায় এই তথ্য জানান। টুইট বার্তায় তিনি বলেন, '১,৫০,০০০ এর বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রতিবেশী দেশে অতিক্রম করেছে, এর অর্ধেকেই পোল্যা... | 3 |
দেশে তৈরি পোশাক কারখানা ও চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা। শনিবার দুপুরে গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে ইতালি রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এমন আগ্রহ দেখিয়েছেন। পরে প্রতিনিধি দলটি নগর... | 6 |
সাত দেহরক্ষী এবং বিপুল পরিমাণ টাকাসহ আটক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বাংলাদেশ প্রতিদিনকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, জি কে শামীম আমাদের কমিটির কেউ না। সে জেলা আওয়ামী লীগের কোনো ক... | 6 |
এ যেন মেঘের রাজ্যে হোটেল। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে উঁচু বিলাসবহুল হোটেল চালু হয়েছে চীনের সাংহাই শহরে। ১২০ তলায় অবস্থিত এই রেস্তোরাঁয় ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে। 'জে হোটেল, সাংহাই' মূলত সাংহাই টাওয়ারের একেবারে ওপরের তলাগুলো নিয়েই চালু করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সর্পিল আকাশচুম্বী এ ভবন... | 3 |
রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, 'রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। খুব শিগগিরই সৈয়দপুর কারখানার ভেতরে আরও একটি নতুন ক্যারেজ শপ নির্মাণকাজ শুরু হবে। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়ে গেছে। অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষের পথে।'আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শনে এ... | 6 |
টেস্টে ছন্নছাড়া। দুই ম্যাচের সিরিজে হয়েছিল হোয়াইটওয়াশ। সেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচে যেন বদলে যাওয়া এক দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ জয়ে সিরিজ শুরু করেছে ক্যারিবীয়রা। শনিবার রাতে সেন্ট লুসিয়ায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করে ৬... | 12 |
নির্বাচনের আয়োজন নিয়ে কষ্টে আছি' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ সভায় এই মন্তব্য করেন সিইসি।সিইসি বলেন, 'আমরা করোনার প্রভাবে নির্বাচন নিয়ে একটু কষ্টের মধ্যে আছি বলা চলে। কারণ স্বাভাবিক সময়ে হয়তো ৩০০, ৩৫০-এর বেশি নির্বাচন কর... | 6 |
২০২০ সালের ৩ এপ্রিলের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্য... | 6 |
'আমি চাইলেই মেসি অথবা রোনালদোর মতো হতে পারতাম। কিন্তু আমার এটা ভালো লাগেনি। হয়তো আমার ডিনারের টেবিলে ওয়াইনের একটি গ্লাসই থাকে, আমি আমার জীবন উপভোগ করেছি।' এমনটিই বলছিলেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ওয়েসলে স্নাইডার। ফুটবলের ইতিহাসে তারকার যেন মেলা। তবে আকাশে তারকা লক্ষ থাকলেও ফুটবলের মাঠে যেন তারকা বলতে বুঝায় মেসি কিং... | 12 |
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও খ্যাতিমান আইনজীবী বিচারপতি টিএইচ খান মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। আগামীকাল বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।এদিকে টিএইচ খানের মৃ... | 6 |
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কৃষ্ণপুর ধনঞ্জয় গ্রামে ঘাতকদের উন্মত্ত হত্যাযজ্ঞের দিনটি ছিল ১৯৭১ সালের ১১ আগস্ট। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের খন্দকার বাড়িতে হঠাৎ খবর এলো গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী আসছে। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ওই বাড়ির সাদাসিধে কৃষক সরাফত আলী মুক্তিযোদ্ধাদের আশ্র... | 6 |
হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার অনুষ্ঠিতব্য সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান তিনি। মো. আবদুল হামিদ বলেন, 'দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেক... | 6 |
ধনী ছিলেন না তিনি। ছিল না পৃষ্ঠপোষকতা। কিন্তু প্রথম জীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ছিল আকর্ষণ। এ সময় তিনি বাংলা পুঁথি সংগ্রহ করতে শুরু করেছিলেন। তাঁর সংগৃহীত পুঁথির বেশির ভাগই মুসলমান কবিদের লেখা। সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে। হিন্দু কবিদের লেখা পুঁথিগুলো আছে বরেন্দ্র জাদুঘরে।১৯৫২ সালের ফেব্রুয়ারি মা... | 6 |
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এ-সংক্রান্ত একটি চিঠি সরকার থেকে পিএসসিতে পাঠানো হয়েছে। পিএসসি বলছে, তারা এ-সংক্রান্ত চিঠিপত্র পেয়েছে এবং এটি নিয়ে কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেছার উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, '... | 1 |
তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে মারা যাওয়া সিলেটের এনামুল এহসানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনামুলের বিষয়টি গ্রিস প্রশাসনকে অবগত করার পর থেকে লাশ পাওয়ার সন্ধান করা হচ্ছিল। রা... | 4 |
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণার আগে পর্যবেক্ষণ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। আজ সোমবার এ রায় দেয়া হয়। এসময় বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, 'আমি মেজর সিনহা হত্যা মামলাটি বিভিন্ন ইস্যু খুঁটিনাটি খোঁজার চেষ্টা করেছি। এতে এপিবিএনের তিন সদস্য দায়িত্... | 6 |
এক দেশ থেকে অন্য দেশে যেতে বা ভ্রমণ করতে পাসপোর্ট একটি অত্যাবশ্যকীয় বিষয়। পাসপোর্ট ছাড়া বিশ্বের কোনো দেশ ভ্রমণ সম্ভব নয়। কিন্তু এমন একজন নারী আছেন যিনি পাসপোর্ট ছাড়াই বিশ্বের যেকোনো দেশে ভ্রমণ করতে পারেন। তিনি হচ্ছেন ব্রিটিশ রাণী এলিজাবেথ। বিশ্বের কোনও দেশে যেতে তার পাসপোর্ট লাগে না। তিনিই একমাত্র ব্যক্তি যিনি পাসপোর... | 5 |
ফরিদপুর বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শাশুড়ি নুরজাহান মাযহারুল ইন্তেকাল করেছেন। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টা ১০মিনিটে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার ছেলে চয়ন ইসলাম, শোভন ইসলাম, মেয়ে মেরিনা জাহান ও একাধিক... | 6 |
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ (সিআইডি)। বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
অষ্টমীর সকালে পুজো মণ্ডপের 'নো এন্ট্রি জোনে' ঢুকে অঞ্জলি দিয়ে আদালত অবমাননার দায়ে পড়তে পারেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রাফায়েত রশিদ মিথিলা। সাংসদ মহুয়া মৈত্রকেও সপ্তমীর দিন মন্ডপে ঢুকে অঞ্জলি দেয়ার কারণে আইনি নোটিস পাঠানো হতে পারে বলে খবর। শনিবার (২৪ অক্টোবর) সকালে নিউ আলিপ... | 2 |
রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন। ২০৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৫৫ জন শনাক্ত হন। সংক্রমণের হার ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরের ৩১ জন। কাপ্তাইয়ে ১০, বিলাইছড়ির ৫, রাজস্থলীর ৩, লংগদুর ৩, কাউখালীর ৩, নানিয়াচরের ১ জন। বৃহস্পতিবার সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ রিপোর্ট পাওয়া যায়।এর আগের দিন ব... | 6 |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসির সিনিয়র সচিব আলমগীর হোসেনের কাছে জমা দেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হ... | 6 |
তৃতীয় ধাপে দেশের বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তফসিল ঘোষণা পর থেকে ফেনীর দাগনভূঞায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় অনেক নেতার দ্বারস্থ হচ্ছেন তাঁরা।নতুন তফসিলে এই উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি দুটির (স... | 6 |
কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্ত্রী তৃতীয় বিয়ের খবর সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে কয়েক দিন থেকেই। পহেলা বৈশাখের দিন প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই নায়িকা। আজ শুক্রবার তাদের মালা বদল হওয়ার কথা। জানা গেছে, শুক্রবার রোশনের দেশের বাড়ি চণ্ডীগড়েই নাকি বসছে তাদের বিয়ের আসর। দুই দিন আগেই চণ্ডীগড়ে গেছেন শ্রাবন্তী ... | 2 |
বিশ্বখ্যাত ম্যাগাজিন 'ফোর্বস'-এর এশিয়ার তরুণ উদ্যোক্তাদের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। মঙ্গলবার (২০ এপ্রিল) ২০২১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান বিবেচনায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় ৩০০ তরুণের তালিকা প্রকাশ করে ফোর্বস। এতেই উঠে এসেছে বাংলাদেশি তরুণদের নাম। তারা হলেন- আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ভ... | 0 |
জাতীয় নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ইরানের কবি ও চলচ্চিত্রকার বাক্তাশ আবতিন মারা গেছেন। গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে এই কবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ইরানিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য বাক্তাশসহ আরও দুই লেখক রেজা খান্দান মাহবাদি ও কেভান বাজান ২০২০ সালের সেপ... | 2 |
বহুল আলোচিত রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১৬ আগস্ট) ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধা... | 6 |
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাজাখাস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে কাজাকরা। ফ্রান্সের বিশাল জয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর একবার করে লক্ষ্যভেদ করেছেন আন্দ্রে র্যাবিও ও আতোয়াঁন গ্রিজমান। এ জয়ে কাতার বিশ্বকাপের... | 6 |
নওগাঁর আত্রাইয়ে গত তিন দিন ধরে একটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু-কিশোর, নারীসহ শত শত উৎসুক জনতা ভীড় করছে। স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গত সোমবার দিবাগত রাতে দল ছুট হয়ে আত্রাই এ উপজেলায় চলে আসে। মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার ভবানীপুর বাজার মসজিদের সাদে দেখতে ... | 6 |
প্রেম করে বিয়ে এবং অতঃপর দাম্পত্য কলহের জের ধরে এক সন্তানসহ স্ত্রী ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করেছেন যুবলীগ নেতা অমিত রাজ। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ফেসবুকে দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ শনিবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা স্বীকার করেছেন যুবলীগ নেতা অ... | 6 |
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে এক রোহিঙ্গাযুবকের পেটে অপারেশন করে বের করা হয়েছে ইয়াবার ৩৯টি পোটলা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় পোটলাগুলো খুলে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই রোহিঙ্গা যুবকের নাম জাকির হোসেন (২২)। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর এক নম্বর ব্লকের... | 6 |
অভাবের তাড়নায় নয়, সাধের মোবাইল ফোন কিনবেন বলে ৬ সপ্তাহের কোলের শিশুকে বিক্রি করে দিলেন এক নাইজেরিয়ান মা স্থানীয় পুলিশ অভিযুক্ত সেই মা ২৩ বছরের মিরাকল জনসনকে গ্রেফতার করেছে পরে অবশ্য তিনি সন্তানকে বিক্রি করায় অনুতপ্ত বোধ করেন বলে জানিয়েছে পুলিশ জানা যায়, ২ লক্ষ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে একটি অনাথ আশ্রমে... | 3 |
করোনাভাইরাসের টিকা পেল জিম্বাবুয়ে। দেশটি চীনের সিনোফার্মার তৈরি ২ লাখ ডোজ করোনার টিকা হাতে পেয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আজ সোমবার সকালে করোনার টিকা জিম্বাবুয়েতে পৌঁছায়। এয়ার জিম্বাবুয়ের একটি ফ্লাইট এই টিকা নিয়ে আসে। জিম্বাবুয়েতে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত এই টিকা সে দেশের সরকারের কাছে হস্তান্তর ক... | 3 |
দিনাজপুরের বিরামপুর উপজেলার নাশকতা মামলার আসামী ৮ জামায়াত-শিবির কর্মীর জামিন নাকচ করে বিচারক সকলকে জেল হাজতে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফর রহমানের আদালতে নাশকতা মামলার পলাতক ৮ আসামী জামায়াত-শিবির কর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করার আদেশ... | 6 |
বগুড়ার গাবতলী উপজেলায় তিন লাখ টাকা মুক্তিপন না পেয়ে ৪ বছরের শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। অপহরণের ১২ ঘণ্টা পর শিশুটির মুখ, হাত, পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গাবতলী উপজেলা নেপালতলী ইউনিয়নের লাঠিমার ঘোন উত্তরপাড়া গ্রামের প্রবাসী উজ্জ্বলে... | 6 |
পেন্টাগনের নতুন নথিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলা 'অত্যন্ত ত্রুটিযুক্ত গোয়েন্দা' তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এতে ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ফলে শিশুসহ সহস্রাধিক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। পত্রিকাটি ১৩০০টিরও বেশি গোপনীয় নথির ভিত্তিতে এ প্রতিব... | 3 |
ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী আংশিক) আসনের উপনির্বাচন কেন্দ্র করে একাট্টা বিএনপির নেতাকর্মীরা। নিজেদের মধ্যকার মতপার্থক্য আর কোন্দল দূর করে তারা এখন এক প্ল্যাটফর্মে। মনোনয়নপ্রত্যাশী সব নেতাকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এই আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এর বাইরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ন... | 9 |
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা যায়। এশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়। তারা আমাদের দেখে শিখেছে কীভাবে ব... | 6 |
চট্টগ্রামে আব্দুর রহিম (৪৬) নামে এক বাস চালককে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বায়েজিদ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। এর আগে ভোররাতে বায়েজিদ থানাধীন আমিন কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আনোয়ার হোসেন (২৯), মো. মোর্শেদ (১৯) ও... | 6 |
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল শুক্রবার ওই শহরে হাজারো স্কুল শিক্ষার্থী ও রুণদের বিক্ষোভ মিছিলে যোগ দেন গ্রেটা। মিছিল শেষে জর্জ স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।গ্লাসগোতে শুক্রবার মিছিল ও সমাবেশের আয়োজন... | 7 |
চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। তাঁদের মধ্যে ছিলেন ফ্লোরিডার এক ব্যক্তি। ওই দিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালান তিনি। গতকাল শুক্রবার তাঁকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। সিএনএন জানিয়েছে,... | 3 |
ভিডিও মানেই ভিউ সংখ্যা নয়; ভালো মানের একটি ভিডিও কম ভিউ হতে পারে, আবার কোনো কাজে আসছে না, গুরুত্বও বহন করছে না, এমন একটি ভিডিওর ভিউ হয়ে যেতে খুব বেশি। মূলত ভিউ দিয়ে ভিডিও বিচার হয় না। এতকিছুর পরও এ প্রেক্ষাপটে ভিউ বিষয়টা কিন্তু আলোচেনায়। মানুষ এটা কাউন্ট করে। কার ভিডিও কত ভিউ, কোনটি বেশি মানুষ দেখেছেন, এসব নিয়ে চলে নীর... | 6 |
বাগেরহাটের রামপালে গণহত্যাবিষয়ক নাটক 'ডাকরা ও তারপর' মঞ্চস্থ করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ডাকরা বধ্যভূমিসংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নাটক মঞ্চায়ন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই নাটক করা হয়। এর আগে নাটকের পটভূমি সম্পর্কিত এক আলোচনা সভা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হ... | 6 |
বিপিএলের চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তেই রহস্যজনকভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সনও টুর্নামেন্টের মা... | 12 |
নান্দাইল উপজেলার নান্দাইল ব্রিজ থেকে আঠারবাড়ী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কে ৫ মাস আগে নান্দাইল অংশে চন্ডিশাপা ইউনিয়নের ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সামনের কালভার্ট ভেঙে সামান্য গর্ত সৃষ্টি হয়। কিন্তু গত সপ্তাহে বৃষ্টিতে কালভার্টের পশ্চিম ও পূর্বের অংশ ভেঙে যায়। শুধু মাঝখানে কিছু অংশ দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে পার... | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৬৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯০ হাজার ২০৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য... | 6 |
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনে (... | 6 |
স্প্যানিশ লা লিগায় অবশেষে জয়ের খরা কাটাতে সমর্থ হয়েছে বার্সেলোনা। শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের জয় তুলে নিয়েছে। গত ২ অক্টোবরের পর লা লিগায় যা তাদের প্রথম জয়। ম্যাচটিতে বার্সার জয়ের পেছনে বড় অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে জোড়া গোল করে বার্সার জন্য ব্যবধান গড়ে দেন। মেসিক... | 12 |
বেন স্টোকসের হাতে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া উচিত মনে করেন রিকি পন্টিং। এবারের অ্যাশেজ টান তিন টেস্ট হেরে আগেই সিরিজ হেরেছে জো রুটের ইংল্যান্ড। চতুর্থ টেস্টে সিডনিতে ড্র করে ধবলধোলাই এড়িয়েছে স্টোকস-বাটলাররা।দলের এমন পারফরম্যান্সের পর সমালোচনা হচ্ছে রুটের অধিনায়কত্ব নিয়ে।রুটের পরিবর্তে স্টোকসের হাতে ... | 12 |
নাজিয়া হক অর্ষা। মডেল ও অভিনেত্রী। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'অর্পিতা'। ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে- 'অর্পিতা' নিয়ে দর্শক প্রতিক্রিয়া কী রকম? বেশ ভালো। যদিও ছবিটি কম হলে মুক্তি পেয়েছে। আর মুক্তির মাত্র একদিন পেরিয়েছে। পুরোপুরি দর্শক প্রতিক্রিয়া পাওয়া এখনও সম্ভব হয়নি। আমার পরিচিত যারাই ছবিটি... | 2 |
মামলা করা মানে কী? যদি প্রশ্ন করা হয়, সহজ উত্তর হলো, মামলা করা মানে কোনো ঘটনার আইনি বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করা। কিন্তু অকারণে মামলা করা যদি মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয় এবং তা যদি মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেয়; তাহলে কতটুকু বৈধ এ মামলা? কোনো মামলা করতে হলে তার 'কজ অব অ্যাকশন' থাকতে হয়, যা মামলা করার ... | 8 |
অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। সোমবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন।১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ পৃথক ধারায় ৮ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা ... | 6 |
পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে একসময় তেলবীজ জাতীয় ফসলের প্রচুর চাষ হতো। তবে গত এক দশকে কমছে তেলবীজ জাতীয় ফসলের আবাদ। এ ধরনের ফসলগুলোর চাষ বাড়ানোর বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ।জানা গেছে, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে একসময় কৃষকেরা মাঠে ধান চাষের পরেই সরিষা, তিল, বাদাম, সূর্যমুখীর চাষ করতে... | 6 |
আগামীকাল শনিবার ও রবিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ভ্রমণকারীদের জন্য ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে। আবেদনকারীর ভিসা গ্রহণের সুবির্ধাথে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় দেশটির হাইকমিশন। হাইকমিশন জানায়, শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। ১৫টি ভিসা কেন্দ্র থেকেই সাধারণ ... | 6 |
৬ কোটি দর্শক আগামী ২৩ তারিখ থেকে মেগা টেলিভিশন সিরিজ 'সাত ভাই চম্পা' দেখা শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সম্প্রচারে আসার এক সপ্তাহ আগে রবিবার এফডিসির দুই নম্বরে ফ্লোরে সিরিয়ালটির জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ফরিদুর ... | 2 |
লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চীন সেনার সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত কমপক্ষে ১৭। এর আগে সকালে খবর ছিল, সংঘর্ষে নিহত হয়েছিলেন ভারতীয় ১ মেজর ও ২ সেনা। সোমবার (১৫... | 3 |
'কারিতাস বাংলাদেশ, ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলে গতকাল সোমবার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করেছে। অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মো. মনিরু... | 6 |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমার সময় প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।প্রার্থীরা শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে শক্তির মহড়া প্রদর্শন ও শোডাউন করে শহরের নির্বাচন কার্যালয়ে ভিড় করেন। এতে আচরণবিধি লঙ্ঘন হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে উপজ... | 6 |
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকোলিনের ব্যক্তিগত পর্যায়ের ঘনিষ্ঠ ছবি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মুখ খুলেছেন শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকোলিন। তিনি বলেন, এই দেশের সব মানুষ আমাকে ভালবাসা ও সম্মান করেন। সংবাদমাধ্যমের বন্ধুরাও তাদের অন্যতম। তাদের কাছে অনেক কিছু শিখেছি আমি। এ মুহূর্তে আমি জটিল পরিস্থিতির ... | 2 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম। এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের দিন শুধু ভোটার শিল্পী ও ভোট গ্রহণের সাথে যুক্তদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়... | 2 |
বরিশালে সোমবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টি চলেছে। কখনো ভারী আবার কখনো মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর প্রায় বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল মঙ্গলবার জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যাননি তেমন একটা। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটা... | 6 |
টাঙ্গাইলের জেলার হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে সিভিল সার্জনের সভাকক্ষে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। জেলার ১২টি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী দেওয়া হবে।কমার্শিয়... | 6 |
বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনও সংশয় নেই। পর... | 6 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপি বাংলাদেশের আইনে বিশ্বাস করে না। তারা দেশের সংসদ ও সংবিধান বিশ্বাস করে না। আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, বাংলাদেশের সম্মান বা মর্যাদা তাদের (বিএনপি) কাছে বড় কোনো বিষয়ই না। ত... | 9 |
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের আবেদনের শুনানি আজ রবিবার হবে। অপরদিকে পরীমণির মাদক মামলা স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপরও আজ শুনানি হতে পারে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে তাদের বিষয়ে শুনানি হব... | 2 |
গত বছরের মতো এবারও পবিত্র ওমরাহ পালন করলেন তামিম ইকবাল। তবে এবার শুধু স্ত্রী নন, সঙ্গে ছিলেন তাদের দেড় মাসের পুত্র আরহাম ইকবাল খানও। শুক্রবার স্ত্রী-পুত্রকে নিয়ে ওমরাহ পালন করেন তামিম। এখনো সেখানে অবস্থান করছেন টাইগার এই ড্যাশিং ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফ্যানপেজে ছেলেকে সঙ্গে নিয়ে প্রকাশ করা ছবিতে তিনি... | 12 |
হলিউডের অন্যতম স্টুডিওটি ডিজনি ও অভিনেত্রী স্কারলেট জোহানসনের পাল্টাপাল্টি বক্তৃতা নিয়ে সরগরম সিনে দুনিয়া। সুপারহিরোইন ছবি 'ব্ল্যাক উইডো' নিয়ে তাদের মধ্যে এ দ্বন্দ্বের সূত্রপাত। এরই মধ্যে স্কারলেট জোহানসনকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ডিজনি। জানা গেছে, এ প্রতিষ্ঠানের আরও কোনও ছবি বা নির্মাণে সুযোগ পাবেন না মার্ভেল সিরিজের... | 2 |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন। এদিন ৪৭৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শ... | 6 |
শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে এ দিন ধার্য করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউট... | 6 |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের অর্থনীতি ও জনগণের ভবিষ্যতকে কোনো অবস্থায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রদর্শনমূলক সাক্ষাতের ওপর নির্ভরশীল করা হবে না। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। জারিফ... | 3 |
রাজধানীর উত্তরায় নবসাজে চালু হয়েছে পলওয়েল কারনেশন শপিং সেন্টার। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে নবসজ্জিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড শপিং সেন্টারটির সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। অনুষ্ঠানে র্যাব ম... | 6 |
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে অরাজক ও সাংবিধানিক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হত। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের বিষয়ে ইংগিত করে বিদায়ী সিইসি বলেন, "ইটস অ্যা পলিটিক্যাল গেইম। পলিটিক্সে আপনি যদি নির্বাচনে না নামেন, লোক তো ফাঁকা মাঠে গোল করেই যাবে।" এ স... | 6 |
ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া কম ঝুঁকির তালিকায় রয়েছে দেশের ৫৪টি জেলা। স্বাস্থ্য অধিদপ্তর গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০। রাঙামাটিতে করোন... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.