text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
আট দফাপন্থীরা চাইছে সরকার বনিয়াদি গণতন্ত্র হটিয়ে দিয়ে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন দিক এবং সে নির্বাচনে বিরোধী দলগুলো যাতে অবাধে অংশগ্রহণ করতে পারে, তার বন্দোবস্ত করুক। তাদের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থার বদল নয়, বিদ্যমান ব্যবস্থা টিকিয়ে রেখে ক্ষমতার অংশপ্রাপ্তি। দাবিগুলো আদায়ের জন্য যে গণ-আন্দোলন প্রয়োজন, সেটা গড়ে তোলার শক্তি ডাক-এর ছিল না। এবং জোটের অন্তর্ভুক্ত দলগুলোর ভেতর যে মতাদর্শিক ও অভীষ্ট লক্ষ্যের ব্যাপারে ঐক্য ছিল, তা-ও নয়। তবু তারা জোট বেঁধেছে যাতে সাধারণ মানুষের কাছে যাওয়ার একটা পথ পায় এবং নিজেদের নেতৃত্ব ধরে রাখতে পারে।তাদের জন্য যেটা খুবই জরুরি ছিল সেটা হলো, আন্দোলন যাতে 'চরমপন্থী'দের হাতে চলে না যায়, তার বন্দোবস্ত করা। ডাক-এর মধ্য দিয়ে সে চেষ্টাই করা হয়েছে। জোটবদ্ধ দলগুলো শুধু যে আইয়ুববিরোধী ছিল তা নয়, ছিল ভাসানীপন্থী, ন্যাপ তথা সমাজতন্ত্রবিরোধীও। ৬ ডিসেম্বর ১৯৬৮-তে ভাসানী ন্যাপ, শ্রমিক ফেডারেশন ও কৃষক সমিতিকে নিয়ে মওলানা ভাসানীর লাটভবন ঘেরাও এবং অটোরিকশাশ্রমিকদের অনুরোধে পরের দিন হরতাল ডাকা, ঢাকায় হরতালে অপ্রত্যাশিত সাফল্য এবং পাশাপাশি ছাত্রসমাজের আন্দোলন গড়ে ওঠা, ঐক্যবদ্ধ হয়ে ১১ দফা প্রণয়ন-এসব ঘটনা ডাক নেতাদের নড়েচড়ে ওঠার জন্য নিশ্চয়ই উদ্বুদ্ধ করেছিল।ডাকের অন্তর্ভুক্ত দলগুলোর নামের তালিকাটা দেখলেই বোঝা যাবে কেন তারা আট দফার অধিক অগ্রসর হতে পারেনি। দলগুলো ছিল: ১. জামায়াতে ইসলামী; ২. নেজামে ইসলাম পার্টি; ৩. মুসলিম লীগ; ৪. জামিয়াতুল উলেমা-ই-ইসলাম; ৫. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ); ৬. পিডিএমপন্থী আওয়ামী লীগ; ৭. ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালীপন্থী); ৮. পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। দলগুলোর নাম অন্যভাবেও সাজানো যায়, সাজানো হয়েছেও। যেমন, আওয়ামী লীগের অনুরাগী সাহিত্যিক আবদুল হক সাজিয়েছেন। তিনি তাঁর রোজনামচা'য়। তাঁর লেখা তালিকায় ছয় দফাপন্থী আওয়ামী লীগ রয়েছে শীর্ষে। দল হিসেবে আওয়ামী লীগই অবশ্য তত দিনে শীর্ষস্থানে উঠে এসেছে। কিন্তু ডাক-এর ভেতর আওয়ামী লীগ শীর্ষে ছিল না। ডাক-এর মূল চরিত্র ছিল দক্ষিণপন্থী।পূর্ব পাকিস্তানের ৯ নেতা ১৯৬২ সালে যে যৌথ বিবৃতি দেওয়ার ব্যাপারে একত্র হয়েছিলেন, যে বিবৃতিতে আইয়ুব খান প্রদত্ত সংবিধানকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল সংসদীয় ধরনের সরকার ও ফেডারেল রাষ্ট্রকাঠামোর; ডাক ছিল অনেকটা সেই যৌথতারই পরবর্তী ও সর্বপাকিস্তানি সম্প্রসারিত রূপ। জোটের প্রধান হিসেবে কাজ করতেন নবাবজাদা নসরুল্লাহ, যিনি দৃষ্টিভঙ্গিতে ছিলেন আপসপন্থী, জাতিগত পরিচয়ে পাঞ্জাবি এবং যিনি সহজেই চোখে পড়তেন মাথার টুপি ও সঙ্গের তামাক সেবনের গড়গড়াটির জন্য। ডাক-এ আওয়ামী লীগ যোগ দিয়েছিল অনেকটা নিরুপায় হয়েই। নেতা শেখ মুজিবুর রহমান তখন কারাগারে।আইয়ুব সরকার তাঁকে অভিযুক্ত করেছে আগরতলা মামলায়, পারলে ফাঁসি দেবে। তাঁর মুক্তিই ছিল আওয়ামী লীগের প্রধান বিবেচনা। ডাক-এর অন্য দলগুলোর কোনোটাই ছয় দফাকে সমর্থন করেনি, অধিকাংশ দলই বিরোধিতা করেছে। তবে ডাক-এর কর্মসূচির তালিকায় ৫ নম্বরে যে উল্লেখ ছিল শেখ মুজিবসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং কোর্ট ও ট্রাইব্যুনালে মামলা প্রত্যাহারের দাবির-সেটা ছিল আওয়ামী লীগের দিক থেকে প্রধান প্রাপ্তি। আওয়ামী লীগের উদ্বেগ ছিল মামলা প্রত্যাহার ও নেতাকে মুক্ত করার ব্যাপারেই। ডাক গঠনে সর্বাধিক আগ্রহ ছিল দক্ষিণপন্থী দলগুলোরই। আন্দোলনের আড়ালে তারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে চাইছিল। ডাক গঠনে সর্বাধিক মুনাফা পেয়েছে জামায়াতে ইসলামীই। অন্য দলগুলোর কাছ থেকে তারা স্বীকৃতি আদায় করে নিয়েছে এবং আইয়ুববিরোধী 'গণতান্ত্রিক' শক্তি হিসেবেও নিজেদের জাহির করার একটা মওকা পেয়ে গেছে। সত্তরের নির্বাচনে ভাসানী ন্যাপ অংশ নেয়নি; সেই সুযোগে তুলনায় অনেক কম ভোট পেলেও জামায়াত পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের পরেই নিজেকে জাহির করে ফেলেছে। পরবর্তী সময়ে জামায়াত সমাজতান্ত্রিক শক্তির প্রতিপক্ষের ভূমিকা নিয়ে প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর বড় শরিকে পরিণত হয়েছে এবং একাত্তরের গণহত্যার সময়ে আইয়ুবের চেয়েও গর্হিত যে ইয়াহিয়া খান, তাঁর সহযোগী হিসেবে বেছে বেছে প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদীদের খুন করার কাজে লিপ্ত হয়েছে। ডাক জামায়াতকে আড়াল দিয়েছে ছুরি শাণানোর প্রস্তুতিতে।আন্দোলনের শক্তি ডাক-এর ছিল না। ভাসানী ন্যাপ-এর সঙ্গে যুক্ত হয়নি। জামায়াত তো অবশ্যই, ওয়ালী ন্যাপও তাতে খুশি হয়েছে। আন্দোলনের সময়ে পূর্ববঙ্গ ডাক ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিপক্ষই হয়ে দাঁড়িয়েছিল। তবে আইয়ুবের কাছে আওয়ামী লীগ, দুই ন্যাপ ও ভুট্টোর পিপলস পার্টির তুলনায় ডাক যে অধিক গ্রহণযোগ্য ছিল, তাতে কোনো সন্দেহ নেই। উনসত্তরের অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে আলোচনার জন্য ডাককেই তিনি ডেকেছিলেন এবং ডাক-এর মূল যে দুটি দাবি: পার্লামেন্টারি সরকার ও সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচন-সে দুটি মেনে নিয়েছিলেন। এবং প্রস্থান করেছিলেন, মানে মানে। তাই বলে ক্ষমতা তিনি ডাক-এর নেতাদের কাছে হস্তান্তর করেননি; সেটা তুলে দিয়েছিলেন সেনাবাহিনীর হাতেই। ডাক কিন্তু কেন্দ্রীয় পরিষদে জনসংখ্যার ভিত্তিতে পূর্ব ও পশ্চিমে আসন বণ্টন চায়নি; আইয়ুব খানও সেটির কথা উল্লেখ করেননি। জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টনের দাবি ছিল পূর্ববঙ্গের; উনসত্তরের অভ্যুত্থানের মুখে পড়ে ইয়াহিয়া খান সেটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। না মেনে কোনো উপায় ছিল না।ভাসানীর ১৪ দফা নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষভাবে আপত্তি এসেছিল ন্যাপেরই যে অংশ স্বতন্ত্র হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল (রুশপন্থী বলে পরিচিত), তাদের কাছ থেকে। তারা বলছিল, 'ছয় দফা আন্দোলনের বিরোধিতা করিয়া ন্যাপ প্রকারান্তরে স্বায়ত্তশাসন দাবিরই বিরোধিতা করেছে।' জবাবে ন্যাপের এক বিশেষ অধিবেশনে (৩০ নভেম্বর ১৯৬৭) সভাপতির ভাষণে ভাসানী বলেছেন, তাঁদের (রুশপন্থীদের) ওই দাবি নিতান্ত হাস্যকর। তাঁর ভাষায়, 'পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী জনগণের স্বাধিকারসহ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতির দাবিতে যে ন্যাপের জন্ম, সেই ন্যাপ স্বায়ত্তশাসনের দাবির বিরোধিতা করিতেছে, ইহার চাইতে হাস্যকর কথা আর কী হইতে পারে?' তবে হ্যাঁ, তিনি স্বীকার করেন, ন্যাপের বক্তব্যের সঙ্গে অন্যদের বক্তব্যের পার্থক্য একটা আছে। সেটা আসলে মৌলিক। সেটি হলো পুঁজিবাদীদের সঙ্গে সমাজতন্ত্রীদের পার্থক্য।ছয় দফার এই সীমাবদ্ধতা সম্পর্কে শেখ মুজিব নিজেও কিন্তু সচেতন ছিলেন। তাঁর আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি প্রচার-পুস্তকে বিষয়টি এসেছে এভাবে: 'আমি যখন বলি, পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার ও স্তূপীকৃত হইতেছে, তখন আমি আঞ্চলিক বৈষম্যের কথাই বলি, ব্যক্তিগত বৈষম্যের কথা বলি না। আমি জানি, এ বৈষম্য সৃষ্টির জন্য পশ্চিম পাকিস্তানিরা দায়ী নয়। যত দিন ধনতান্ত্রিক সমাজব্যবস্থার অবসান না হইবে, তত দিন ব্যক্তিতে ব্যক্তিতে এই অসাম্য দূর হইবে না। কিন্তু তার আগে আঞ্চলিক শোষণও বন্ধ করিতে হইবে।'এই বক্তব্যে যাকে 'ব্যক্তিগত বৈষম্য' বলা হচ্ছে, সেটিকেই আর্থ-রাজনৈতিক পরিভাষায় বলা হয় শ্রেণিগত বৈষম্য। ছয় দফার অঙ্গীকার হলো, আগে আঞ্চলিক শোষণ বন্ধ করা চাই। পরে শ্রেণিশোষণের অবসানের ব্যাপারটা দেখা যাবে।১৪ দফায় জাতীয় জীবনের মূল সমস্যাগুলোর অধিকাংশেরই সমাধানের পথ নির্দেশ করা আছে; কিন্তু 'জাতীয় মুক্তি'র ওই কর্মসূচি যে জনগ্রাহ্য ও আন্দোলনের জন্য গৃহীত হলো না, তার আসল কারণ হয়তো এই স্থূল বাস্তবতা যে অত্যন্ত সংগতভাবেই মধ্যবিত্ত তখন পাঞ্জাবি শাসন থেকে মুক্তির জন্য এমনভাবে ছটফট করছে যে, ছয় দফা যে পরিমাণ স্বাধীনতা এনে দেবে বলে মনে হচ্ছে, সেটাই আপাতত দরকার বলে ভেবেছে। তারা বড়জোর ছাত্রদের ১১ দফা পর্যন্ত যেতে প্রস্তুত; কিন্তু ওই মুহূর্তে ভাসানীর ১৪ দফা তাদের জন্য বেশ দূরের ব্যাপার।পূর্ববঙ্গের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব ছিল যে উঠতি মধ্যবিত্তের হাতে; তারা ১৪ দফায় কৃষক, শ্রমিক ও নিম্নমধ্যবিত্তের মুক্তির জন্য যেসব সুপারিশ উপস্থাপন করা হয়েছিল, তাতে উৎসাহী ছিল না, রাষ্ট্রের জন্য স্বাধীন পররাষ্ট্রনীতি তাদের অনেকের কাছেই প্রতীকী কথার মতো; তাদের আকাঙ্ক্ষা ছয় দফায় সংরক্ষিত ছিল, যে ছয় দফার ভেতর সম্ভাবনা উপ্ত ছিল এক দফায় পরিণত হওয়ার। তাদের কাছে পূর্ব ও পশ্চিমে দুই অর্থনীতি প্রত্যক্ষ সত্য। পূর্ববঙ্গের জন্য তারা একক অর্থনীতি চায়, যে অর্থনীতিতে তাদের কর্তৃত্ব থাকবে। মেহনতিদের স্বার্থ? সেটা দেখবে না কেন, অবশ্যই দেখবে, মেহনতিরা কি তাদের আপনজন নয়, বাঙালি নয়? সেই স্বাধীনতাই তাদের জন্য ছিল যথেষ্ট স্বাধীনতা, একসময় পাকিস্তান রাষ্ট্র যেটা দেবে বলেছিল; কিন্তু দেয়নি। ওই বেইমানদের সঙ্গে আর আমাদের কায়কারবার চলবে না, ওদের হাত থেকে অব্যাহতি চাই-এটাই ছিল মনোভাব। (চলবে)লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় | 8 |
পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগতে থাকা শাবনূর ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর। হঠাৎ এমন খবরে পরিবারের অন্য সদস্যরা অবাক। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে থাকেন শাবনূর। পরদিন ব্রিদিং প্রবলেম দেখা দেয়। আজ বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর দুইটায় হাসপাতালে ভর্তি হন। বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রথম আলোকে এমনটাই জানালেন শাবনূর। পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকলেও, পৃথিবীব্যাপী করোনার সংক্রমণের কারণে ইচ্ছা থাকা পরও দেশে আসতে পারেননি তিনি। শাবনূর জানালেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল থেকে শাবনূর কথা বলেন প্রথম আলোর সঙ্গে। জানালেন, কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন। এর মধ্যে যোগ হয় পিঠের ব্যথা। পিঠের ব্যথা বেশি ভোগাতে থাকলে বাধ্য হয়ে হাসপাতালে চেকআপ করতে যান, চেকআপ শেষে বাসায় ফেরার পর জানতে পারেন, করোনায় আক্রান্ত হয়েছেন। শাবনূর বলেন, 'আমার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে খোঁজখবর রাখা শুরু করে। পরদিন শ্বাসকষ্টের সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে আমাকে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। তারপর দ্রুত সময়ে বাসার সামনে অ্যাম্বুলেন্স হাজির। এত দ্রুত সেবা পাব, কল্পনাও করিনি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে এখন অবজারভেশনে রেখেছে। নানা ধরনের টেস্ট করিয়েছে। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাইছি। একই সঙ্গে সবাইকে জীবনযাপনে সাবধান হওয়ার অনুরোধও করছি।' কোভিডে আক্রান্তের পর কী কী ধরনের সমস্যা অনুভব করছেন, জানতে চাইলে শাবনূর বললেন, 'ব্রিদিং প্রবলেমের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ার অরুচি আছে।' করোনার দুটি টিকা নিয়েছেন শাবনূর। এদিকে করোনায় আক্রান্ত শাবনূর হাসপাতালে থেকে একমাত্র ছেলেকে নিয়ে চিন্তিত, কারণ তাঁর একমাত্র ছেলের আজ জন্মদিন। দিনটিতে ছেলের পাশে না থাকতে পেরে কষ্ট অনুভব করছেন বলেও জানালেন তিনি। | 2 |
স্কুল কামাই করে জমি দখলের সংঘর্ষে অংশ নিলেন এক শিক্ষক। পঞ্চগড়ের বোদা উপজেলার সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।আজ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, কিসমতপুর বাহাদুর নারায়নী মৌজায় ২২ নং খতিয়ানের ১৯৯৩ দাগের ৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ইউনুস আলীরা। ২০২০ সালে হঠাৎ করেই কালিয়াগঞ্জ এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে আজিজার রহমান ও তাঁর পরিবার ওই জমির মালিকানা দাবি করেন। তাঁরা জোটবদ্ধভাবে চাষাবাদ করতে বাধা দেন। ইউনুস আলীর ভাই তছলিম উদ্দিন বাদী হয়ে পঞ্চগড় সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। গত ২১ নভেম্বর আদালত মামলার রায় দেন।রায়ে ওই জমির প্রকৃত মালিক হিসেবে ইউনুস আলী ও তাঁর ভাইদের ঘোষণা করা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ স্কুল শিক্ষক আজিজার রহমানের নেতৃত্বে ২০ / ৩০ জন লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান বলেন, 'দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান আজ সকালে স্কুলে এসে আবার চলে যান। দুপুরে আরেকবার এসে আবার চলে যান। কোথায় গিয়েছেন তা আমরা জানি না।'এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজিজার রহমান কোনো মন্তব্য করেননি।বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, 'অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
ভারতের জেল থেকে বুধবার ফিরে আসেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৫ বাংলাদেশি। এ ছাড়া একজন ভারতের জেলখানায় মৃত্যুবরণ করেন। মৃতের পরিবারসহ ২৬ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের মাঝে খাদ্য সহায়তা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে চিলমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা চিলমারীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর- ই জান্নাত রুমির সভাপতিত্বে বক্তৃতা করেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান আছমা বেগম, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ। গত শনিবার ভারতের ধুবড়ি আদালতের দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে তারা জেল থেকে ছাড়া পেয়ে বুধবার বিকালে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার বুড়িমারি-চেংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের বিচারের জন্য একটি জাতীয় কমিশন গঠনের সুপারিশ করেছে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার (৩১ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এর সভাপতিত্বে ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আনিসুল হক (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী), মোস্তাফিজুর রহমান, মোঃ শামসুল হক টুকু, মোঃ শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর একাদশ জাতীয় সংসদের সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্মরণেও ১ মিনিট নিরবতা পালন করা হয়। বৈঠকে বঙ্গবন্ধু হতঅর সঙ্গে সরাসরি জড়িত সাজাপ্রাপ্ত যেসব খুনী এখনো বিদেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা বলেছে কমিটি। এছাড়া জাতীর পিতা হত্যাকান্ডের সঙ্গে দেশী বিদেশী যারা পরোক্ষ ভাবে জড়িত তাদের তথ্য প্রকাশ করে বিচারের আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। | 6 |
ঢাকা: ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে পাঁচতলা ভবনের একাংশ ধসে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে আচমকাই বাড়িটির একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো ৪ থেকে ৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।মহারাষ্ট্রের উল্লাসনগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটে নেহরু চক এলাকার সাই সিদ্ধি নামের ভবনে। পাঁচতলা ওই বিল্ডিংয়ের একদম উপরের তলা থেকেই একটি অংশ ধসে পড়ে। এতে চাপায় পড়ে যান অন্তত ১২-১২ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় ৭ জনের। চিকিৎসকেরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের ভেতরে কতজন আটকে আছেন, তা নিশ্চিত করে এখনো বলা যায়নি। তবে মনে করা হচ্ছে সব মিলিয়ে এখনো অন্তত ৪-৫ জন চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের ভেতরে।থানে পৌর করপোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সন্তোষ কাদাম ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে লেন, নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ এবং একজন বালক রয়েছে। ২৬ বছরের পুরোনো ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল। | 3 |
মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয়। তারপর থেকে দেশটিতে সেনাশাসন চলছে। জান্তার হেফাজতে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দুজন কর্মকর্তার 'রহস্যজনক' মৃত্যু হয়েছে। এক বিশেষ প্রতিবেদনে এনএলডির এই দুই কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখেছেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদদাতা জনাথন হেড। মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারা সু চির সরকার উৎখাত করে তিনিসহ তাঁর দলীয় নেতাদের গ্রেপ্তার করে। পরে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ মোকাবিলার উপায় নিয়ে তারা শুরুর দিকে দ্বিধায় ছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে তারা বলপ্রয়োগের মাত্রা বাড়াতে শুরু করে। মিয়ানমারের জান্তার হাতে এখন পর্যন্ত আট শতাধিক মানুষ নিহত হয়েছে। জান্তার এই শাসনকালে ইয়াঙ্গুনের মধ্যাঞ্চলের পাবেদান এলাকাটি নানা নাটকীয় ঘটনার সাক্ষী। এখানে জান্তা বাহিনীর সঙ্গে বিরোধীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাবেদানের অধিবাসীদের একটি অংশ মুসলমান। গত বছরের সাধারণ নির্বাচনে এখান থেকে এনএলডির মুসলিম প্রার্থী সিথু মং জয়ী হন। তাঁর নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ছিলেন খিন মং লাট। তিনি অনেক বছর ধরেই এনএলডির সঙ্গে যুক্ত। মৃত্যুর কারণ অজ্ঞাতগত ৬ মার্চ রাতে খিন তাঁর বাড়িতেই ছিলেন। রাত ৯টার কিছু পরে তাঁর বাসায় পুলিশ ও সেনারা হানা দেয়। এই সেনারা ৭৭তম লাইট ইনফেন্ট্রি ডিভিশনের সদস্য ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ডিভিশনের কুখ্যাতি রয়েছে।খিনের বন্ধু কো তুন কাইয়ের ভাষ্য, সেনা আসলে এনএলডির জ্যেষ্ঠ নেতা ও আইনজীবী উ সং মাংয়ের খোঁজ করছিলেন। তিনি আগেই লুকিয়ে পড়েছিলেন। কাই জানান, পুলিশ ও সেনারা খিনের বাড়িতে ঢোকে। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে আনা হয়। তাঁকে লাথিসহ নানাভাবে আঘাত করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয়। কাইয়ের ধারণা, আটকের পরে খিনকে ইয়াঙ্গুন সিটি হলে নেওয়া হয়। অভ্যুত্থানের পর এই ভবনটি সেনারা নিয়ন্ত্রণে নেয়। পরদিন সকালে খিনের পরিবার পুলিশের কাছ থেকে একটি ফোন পায়। পরিবারকে বলা হয়, তারা যাতে ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলের একটি সামরিক হাসপাতালে এসে খিনের লাশ নিয়ে যায়। হাসপাতালে পরিবারকে বলা হয়, খিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অন্যদের জানাতে বলা হয়। পরিবার জানায়, ৫৮ বছর বয়সী খিন সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তাঁর কোনো রোগ ছিল না বলেই তাঁরা জানেন। পরিবারের সদস্যরা খিনের শরীরে আঘাতের একাধিক চিহ্ন দেখতে পান। তাঁর লাশ রক্তভেজা একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। খিনের লাশের ময়নাতদন্ত করা হয়। কিন্তু পরিবারকে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া হয়নি। পরে তাঁকে দাফন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস খিনের মৃত্যু সম্পর্কিত সব আলামত ও তথ্যপ্রমাণ যাচাই করেছে। তারা সুনির্দিষ্ট করে তাঁর মৃত্যুর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে তারা বলেছে, সেনা কর্তৃপক্ষ খিনের মৃত্যুর যে কারণের কথা বলেছে, তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। হেফাজতে থাকাকালে তিনি সম্ভবত নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। কাইয়ের বিশ্বাস, খিনকে ইচ্ছাকৃতভাবেই হত্যা করা হয়েছে। তাঁর কাছ থেকে হয়তো এনএলডির পরিকল্পনা বা দলটির নেতারা কোথায় লুকিয়ে আছেন, সে সম্পর্কিত তথ্য আদায় করার চেষ্টা করা হয়েছিল। খিন এনএলডির মধ্যে জনপ্রিয় ছিলেন। সম্ভবত এই কারণেই তিনি জান্তার নিশানায় পরিণত হয়েছিলেন। আরেক নৃশংস মৃত্যুখিনের মৃত্যুর দুদিন পর এনএলডির আরেক কর্মকর্তা জ মিয়াত লিনের মৃত্যু হয়। সামরিক জান্তা যে সু চির দলকে নিশানা করে অভিযান চালাচ্ছে, এই ঘটনা সেই তত্ত্বকে আরও জোরদার করে। খিনের চেয়েও জনপ্রিয় ছিলেন জ। তাঁকে আরও বেশি নৃশংসে উপায়ে হত্যা করা হয়েছে বলে প্রতীয়মান হয়। ৪৬ বছর বয়সী জ ইয়াঙ্গুনের শিল্প জেলা শুয়ে পাই থারের একটি কারিগরি কলেজের পরিচালক ছিলেন। তিনি এনএলডির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সামরিক অভ্যুত্থানের পর গ্রেপ্তার এড়াতে পারা রাজনৈতিকদের নিয়ে গঠিত সিআরপিএইচ নামের কমিটির স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি। সিআরপিএইচ মূলত এনএলডির আইনপ্রণেতাদের নিয়ে গঠিত। গ্রেপ্তারের আগের দিন জ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি লোকজনকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লবী লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন। লুকিয়ে থাকা এনএলডির এক কর্মকর্তা জানান, জ খুব ভালো বক্তা ছিলেন। তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারতেন। তিনি সেনাবিরোধী আন্দোলনে জনগণকে অংশ নিতে অনুপ্রাণিত করতে পারতেন। আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ৮ মার্চ সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কলেজে ফেরেন জ। দিবাগত রাত ২টার কিছু আগে সেনারা ফটক ভেঙে কলেজে প্রবেশ করে। ছাত্ররা তাঁদের শিক্ষককে পেছনের দেয়াল টপকে পালিয়ে যেতে বলেছিলেন। সেনারা সাত ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন জ-এর অবস্থা কেউ জানতে পারেনি। পরদিন বেলা ৩টার দিকে জ-এর স্ত্রী ফিউ ফিউ উইন স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ফোন পান। তাঁকে জানানো হয় যে তাঁর স্বামী মারা গেছেন। তিনি তাঁর স্বামীর লাশ দেখতে পারেন। ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলের একটি সামরিক হাসপাতালে তাঁর লাশ রাখা ছিল। পরিবার জ-এর লাশটিকে খুব খারাপ অবস্থায় পায়। তাঁর পেটের অনেকটা অংশজুড়ে কাটা ছিল। জ-এর শরীরের অন্য অংশেও আঘাতের চিহ্ন দেখতে পান তাঁর স্ত্রী। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, পালিয়ে যাওয়ার সময় লোহার পাইপের ওপর পড়ে মারা গেছেন জ। তাঁর মৃত্যু নিয়ে কেউ ভিন্ন কথা বললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের চিকিৎসকেরা জ-এর লাশের ছবি পরীক্ষা করেছেন। তাঁরা এই বলে উপসংহার টেনেছেন যে জ-এর মৃত্যু নিয়ে সেনা কর্তৃপক্ষের ভাষ্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনএলডির এই দুই কর্মকর্তা কেন এমন নৃশংসতার শিকার হলেন, তা জানা যায়নি। তবে সব তথ্য-প্রমাণ ও আলামতে এই বিষয়টি স্পষ্ট হয় যে তাঁদের হত্যা করা হয়েছে। | 3 |
প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারায় চেলসির পরের পথটা ছিল কঠিন। তবু হাল না ছেড়ে স্বপ্ন দেখার কথা বলেছিলেন চেলসি কোচ টমাস টুখেল। সেই স্বপ্নপূরণের দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল তাঁর দল।তবে করিম বেনজেমার অতিরিক্ত সময়ের গোলে শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হয়নি। উত্থান-পতনের ধ্রুপদি লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়ালের মাঠে এদিন ৩-২ গোলে জিতেও হতাশ হতে হলো চেলসিকে।এদিন শুরু থেকেই আক্রমণে যায় দুদল। চেলসির চেয়ে শুরুতে রিয়ালকেই বেশি সংগঠিত দেখালেও আগে গোল করে ম্যাচ জমিয়ে দেয় ব্লুজরা। ১৫ মিনিটে ম্যাসন মাউন্ট গোল করে এগিয়ে দেন চেলসিকে। গোল খেয়ে রক্ষণাত্মক ও ছন্নছাড়া হয়ে খেলতে শুরু করে রিয়াল।অন্যদিকে গোল করে আরও আত্মবিশ্বাসী হয়ে খেলতে শুরু করে চেলসি। দুই একবার কাছাকাছিও পৌঁছে গিয়েও হতাশ হতে হয় তাদের। তবে প্রতি আক্রমণ থেকে মাঝেমধ্যে রিয়ালও চেষ্টা করে ম্যাচে ফেরার। যদিও ইতিবাচক কিছু পায়নি তারাও। প্রথমার্ধের বাকি সময়ে রিয়াল ডিফেন্সকে চাপে রেখেও আর গোল পায়নি চেলসি।বিরতির পরও শুরু থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করে চেলসি। এ সময় দুর্দান্ত প্রেসিংয়ে রিয়াল রক্ষণকে কাঁপিয়ে দিতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫১ মিনিটে রিয়াল ডিফেন্সকে কাঁপিয়ে চেলসিকে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান আন্তোনিও রুডিগার। রিয়ালের মাঠেই ২-০ তে লিড নেয় চেলসি।গোল খেয়ে কিছুটা জেগে ওঠার চেষ্টা করে রিয়াল। পরপর কয়েকটি আক্রমণে গোলের সম্ভাবনাও জাগায় তারা। তবে পাল্টা আক্রমণে ৬২ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দেন মার্কোস আলেনসো। হ্যান্ডবলের কারণে ভিএআরের ফাঁদে অবশ্য বাতিল হয় গোলটি। একটু পর প্রতি আক্রমণে বেনজেমার হেড ফিরে আসে বারে লেগে। ৭৫ মিনিটে বার্নাব্যুকে ফের হতাশায় ভাসান টিমো ভেরনার। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন এই জার্মান তারকা। এই গোলে দুই লেগে প্রথমবারের মতো ৪-৩ ব্যবধানে লিড নেয় চেলসি। একটু পর কর্তোয়া বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বাড়াতে পারত স্টামফোর্ড ব্রিজের দলটি।তবে নাটকীয় ম্যাচের শেষটা ফিকে করতে চায়নি রিয়াল। ৮০ মিনিটে লুকা মডরিচের অসাধারণ ক্রসে দারুণ ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে ফের ম্যাচে ফেরান রদ্রিগো। আবার সমতায় ফেরে খেলা। এই সমতা নিয়েই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।নির্ধারিত সময়ে কিছুটা ম্লান হয়ে থাকা বেনজেমা জ্বলে ওঠেন অতিরিক্ত সময়ে। আবারও সেই দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে রিয়ালকে লিড এনে দেন রিয়াল স্ট্রাইকার। এই গোলটিই শেষ পর্যন্ত সেমিতে তুলে দেয় রিয়ালকে। | 12 |
অড্রে হেপবার্ন-ভক্তদের জন্য খবরটি আনন্দের।হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় এই অভিনেত্রীকে পর্দায় আনছে অ্যাপল স্টুডিওস। প্রযুক্তি প্রভাবশালীরা রুপালি পর্দায়ও টাকা ঢালছে। সেখানেও চাই তাদের রাজত্ব। তাই জনপ্রিয় এই নায়িকার জীবনীভিত্তিক ছবির দিকে মনোযোগ দিয়েছে তারা। অড্রের চরিত্রে কে অভিনয় করবেন? এটা বড় আগ্রহের বিষয়। অড্রে-ভক্তদের কাছে তো অবশ্যই। পর্দায় অড্রে রূপে আসবেন রুনি ম্যারা। রুনিকে চিনতে হলে দেখতে হবে 'নাইটমেয়ার অ্যালি', 'মেরি ম্যাগডালেন', 'লায়ন', 'আ ঘোস্ট স্টোরি', 'ক্যারল'-এর মতো ছবি। ম্যারা দুবার অস্কারে মনোনীত হন। ২০১১ সালে 'দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু' ও ২০১৫ সালে 'ক্যারল' ছবির জন্য মনোনীত হয়েছিলেন। ছবি পরিচালনার ভার 'কল মি বাই ইয়োর নেম'খ্যাত পরিচালক লুকা গডানিনোর কাঁধে। ছবির বিষয়ে এর বাইরে আর কিছুই প্রকাশ করেনি অ্যাপল। বেলজিয়ামের ব্রাসেলসে জন্ম হয়েছিল অড্রে হেপবার্নের। মা-বাবার বিচ্ছেদের পরে অড্রে মায়ের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান। পড়ে ছিলেন হল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী অবরুদ্ধ করে রেখছিল তাঁদের। বিশ্বযুদ্ধের ভয়াবহতা সারা জীবন বয়ে বেড়িয়েছেন তিনি।ব্যালের প্রতি ভালো লাগা ছিল অড্রের। তবে ব্যালে শিখতে পারেননি, মনোযোগ দিলেন অভিনয়ে। হলিউডে তখন গ্ল্যামারের ঝলক। সেখানেই সৌন্দর্যের স্নিগ্ধতা দিয়ে মন কেড়েছিলেন অড্রে। স্থান করে নেন ভক্তদের মনে। 'রোমান হলিডে' দিয়ে অড্রে সবার হৃদয়ে পৌঁছেছেন। তবে 'ব্রেকফাস্ট অ্যাট টিফানিস' ছবিটি তাঁকে খ্যাতি এনে দেয়। আগের দুটিসহ 'মাই ফেয়ার লেডি', 'ফানি ফেস' ও 'সাব্রিনা' ছবিগুলোতে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 'রোমান হলিডে'র জন্য পেয়েছিলেন অস্কার।অড্রের প্রভাব ছাপিয়ে গিয়েছিল অভিনয়ের আঙিনা। ফ্যাশন আইকন হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। আশির দশকের প্রথম ভাগে অভিনয়কে ইতি জানান তিনি। তাঁর সব মনোযোগ ঢেলে দেন জনহিতকর কাজে। ১৯৯৩ সালে ৬৩ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। | 2 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলোচিত সামিয়া রহমান এবং অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের পদাবনতি (ডিমোশন) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তি (অন্যের গবেষণা নিজের বলে চালিয়ে দেওয়া) করেছেন। এছাড়াও পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুককেও একই শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের দুজন সদস্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দুজন সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দিয়েছে সিন্ডিকেট। আগামী দুই বছরের মধ্যে তিনি পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন না। প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান এখন শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে আছেন। ছুটি শেষে ফেরার পর তিনি পদোন্নতি পেয়ে যেতেন। কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগে যোগ দেওয়ার পর তাঁকে আরও দুই বছর প্রভাষক পদে চাকরি করতে হবে। নিজের পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুককে পদাবনতি দিয়ে প্রভাষক করা হয়েছে। তাঁর নকল পিএইচডির অনুমোদনও বাতিল করে দিয়েছে সিন্ডিকেট। ২০১৬ সালের ডিসেম্বরে সামিয়া ও মারজানের যৌথভাবে লেখা 'আ নিউ ডাইমেনশন অব কলোনিয়ালিজম অ্যান্ড পপ কালচার: আ কেস স্ট্যাডি অব দ্য কালচারাল ইমপেরিয়ালিজম' শীর্ষক আট পৃষ্ঠার একটি নিবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিজস্ব জার্নাল সোশ্যাল সায়েন্স রিভিউয়ে প্রকাশিত হয়। তখন অভিযোগ ওঠে, ফরাসি দার্শনিক মিশেল ফুকোর ১৯৮২ সালে প্রকাশিত 'দ্য সাবজেক্ট অ্যান্ড পাওয়ার' শীর্ষক নিবন্ধ থেকে পাঁচ পৃষ্ঠার মতো হুবহু নকল করেছেন তাঁরা ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানায় ওই গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস নিবন্ধটিতে ফুকো ছাড়াও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন চিন্তক এডওয়ার্ড সাঈদের 'কালচার অ্যান্ড ইমপেরিয়ালিজম' গ্রন্থের পাতার পর পাতা হুবহু কপি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগটি তদন্তে ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি করে সিন্ডিকেট দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বলা হয়, সামিয়া-মারজানের চৌর্যবৃত্তির অভিযোগটির সত্যতা মিলেছে। তবে কমিটি কোনো শাস্তির সুপারিশ করেনি। সামিয়া-মারজানের শাস্তি নির্ধারণের জন্য গত বছরের অক্টোবরের সিন্ডিকেট সভায় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রহমত উল্লাহকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনাল ইনক্রিমেন্ট কাটার মতো 'লঘু শাস্তির' সুপারিশ করলেও সিন্ডিকেট তা নাকচ করে দিয়েছে। সূত্র: প্রথম আলো | 6 |
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বেশ সরব হয়ে উঠেছেন সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘন করে। বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের এমন নিষেধাজ্ঞার যথার্থতা নেই।তবে সমালোচনা করলেও মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'পাল্টা অ্যাকশন (ব্যবস্থা) নেওয়ার কোনো চিন্তাভাবনা আমরা করছি না। আমরা বরং বলতে চাচ্ছি যে আমরা ভালো কাজ করছি, তোমরাও (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করো। আমরা একত্রে কাজ করতে চাই। দোষারোপের মানসিকতা আমাদের নাই। কারও বিরুদ্ধে কোনো ধরনের আক্রোশ নেই।'যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে তিন মন্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন করলে এ কে আব্দুল মোমেন বলেন, 'আমরা নিজেরা বিষয়টি নিয়ে আলাপ করছি। এর মধ্যে আবার বসব। বসে ঠিক করব কীভাবে কী করা যায়।'বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দেওয়া বিষয়ে এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'রাশেদ চৌধুরীকে আটকে রেখেছে, দেয় না। একটা খুনিকে রেখেছে। তারা আবার আইনের কথা বলে, মানবতার কথা বলে। যে মানবতা লঙ্ঘন করল, মানুষ মেরে ফেলল, তাঁকে (রাশেদ চৌধুরী) তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে থাকে। এটা তো ঠিক না।'এ দিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, 'একটা দেশ (বাংলাদেশ) এগিয়ে যাচ্ছে, আপনারা তাদের পা টেনে ধরছেন। আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তাতে হয়তো বাংলাদেশের ক্ষতি হতে পারে। তাই পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। বিনীতভাবে বলছি, আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই।'র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও। গতকাল সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে হানিফ বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছি না, মানবাধিকার নিয়ে কথা বলছি। যারা মানবাধিকারের সবক দিচ্ছে, সেসব দেশ নিয়ে বিশ্বে প্রচুর লেখালেখি আছে। আলোচিত ব্ল্যাক লাইভস মেটার থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্রে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা সিরিয়া, ইরান, ইরাকেও গণহত্যা করেছে।'যে দেশ মানবাধিকারের উপদেশ দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।প্রসঙ্গত, ১০ ডিসেম্বর র্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।এই সাত কর্মকর্তা হলেন র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ আনোয়ার লতিফ খান এবং র্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ।গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজীর আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। | 6 |
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।'আজ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, 'খুনি জিয়াউর রহমান যাঁদের পুনর্বাসন করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে। এ পরাজিত শক্তি চেয়েছিল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে।'মন্ত্রী আরও বলেন, 'তারা যেহেতু জানে তাদের বাংলাদেশের জনগণ কোনো দিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে যে, এই সরকার (আওয়ামী লীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সে জন্য এই সরকারকে উৎখাত করতে হবে।' সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মা. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মা. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র মা. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক মা. মনির হাসেন বাবুল, সেলিম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। | 6 |
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরো লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়েছে। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি'র। এ দ্বীপরাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে এবং নিখোঁজদের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। সূত্র : বাসস | 3 |
মরক্কোর একটি আদালত দেশটির বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভালো নম্বর দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। গতকাল বুধবার আদালত এ রায় দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের এ-সংক্রান্ত খুদে বার্তা আদান-প্রদানের খবর ছড়িয়ে পড়ে। এরপর সেখানকার গণমাধ্যমগুলো বিষয়টিকে সামনে আনে। মরক্কোয় এ নিয়ে আলোচনা শুরু হয়। পরে তা আদালতেও গড়ায়। তবে এমন ঘটনায় এই প্রথম কেউ সাজা পেলেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হাসান আই ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়ে বলেছেন, তিনি যে আচরণ করেছেন, তা অশোভনীয়, সহিংস ও যৌন হয়রানিমূলক। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এ ছাড়া আরও চার শিক্ষককে আজ আদালতে হাজির করা হবে। ব্যভিচারে উসকে দেওয়া, লিঙ্গবৈষম্য ও নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে ওই তাঁদের বিরুদ্ধে। এর আগেও দেশটির গুরুত্বপূর্ণ এক বিশ্ববিদ্যালয়শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। কিন্তু এগুলো প্রমাণ করা সম্ভব হয়নি। মরক্কোর অধিকারকর্মীরা বলছেন, দেশটিতে প্রচুর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু এসব ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়। প্রতিশোধ বা পরিবারের ক্ষতি হতে পারে-এই ভয় থেকে এসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়। | 3 |
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যে গরমিল আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'অনেকেই ব্যবসায়িক কারণে বা অন্যকোনো কারণে আত্মগোপন করেছে, সেগুলোকেও গুম বলে চালিয়ে দেওয়া হয়েছে। এদের অনেককেই আমরা উদ্ধার করেছি।'প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।প্রতিবেদন দেওয়ার আগে এ বিষয়ে তাদের আরও তথ্য জানা উচিত ছিল বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সবকিছু নিয়ে আরও জানা উচিত ছিল তাদের। আমি মনে করি তাদের তথ্যের বিভ্রাট হয়েছে।'নিরাপত্তা বাহিনীর হত্যা ও নির্যাতনের বিষয়গুলো বর্তমানে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'কোন একসময়ে যখন বিএনপি সরকার এ দেশের শাসন করত তখন এমন হয়েছে। আমাদের সময়ে কোন ধরনের অন্যায় আচরণ বা হত্যাকাণ্ড ঘটলে সেগুলো আইন ও বিচারের মুখোমুখি হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। গুম খুনের যে কথাগুলো হচ্ছে সেগুলো আমরা অনুসন্ধান করে দেখছি। অনেকগুলো হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে, অনেকগুলো ব্যবসায়িক কারণে লস খেয়ে নিজেই গুম হয়ে গিয়েছে। অনেককেই আমরা উদ্ধার করেছি। তাই আমরা জোর গলায় বলতে পারি যে রিপোর্টটা বের হয়েছে সেটার তথ্যে গরমিল আছে।' ২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনটিকে 'বাস্তবভিত্তিক' উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবেদনে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির একটি বস্তুনিষ্ঠ বিবরণের উপস্থাপন করার চেষ্টা হয়েছে যেখানে ১৯৮টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানা ধরনের নিপীড়নে জড়িত থাকলেও এর জন্য তাদের জবাবদিহি করা হয় না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়ন ও দুর্নীতিতে জড়িত থাকলেও ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা নানা ধরনের নিপীড়ন চালিয়ে থাকেন।এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাসহ বেআইনি হত্যাকাণ্ড; গুম; সরকার বা তার পক্ষের এজেন্টদের নির্যাতন বা নিষ্ঠুরতা, অমানবিক ও অপমানজনক আচরণ; কারাগারে জীবনের জন্য হুমকিমূলক পরিবেশ; নির্বিচারে গ্রেপ্তার বা আটক; রাজনৈতিক কারা বন্দিত্বসহ আরও বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। | 6 |
তৈরি পোশাক শ্রমিকদেরজন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাস থেকে এই মজুরি কার্যকর করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। চলতি বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করেছে। এর আগে ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। এই মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর মাস থেকে। | 0 |
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। আমরা রক্তপাতহীন একটি নির্বাচন উপহার দিতে চাই। আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা ও মিছিল করা যাবে না। সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সস্ত্রাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার তৃতীয় দফায় ১০ ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি। পরে উপস্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা তাদের মতামত ব্যক্ত করেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থানের ক্ষেত্রে অনন্য ইতিহাস রচনার পথে রয়েছেন ড. নীনা আহমেদ। পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি লড়ছেন। ৩ নভেম্বর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ব্যালটে একইসঙ্গে ভোট হবে তার জন্যও। নির্বাচনের গতি-প্রকৃতির আলোকে সবাই মনে করছেন নীনাই জয়ী হবেন। স্টেটভিত্তিক কোনো আসনে এই প্রথম ড. নীনা জয়ী হলেই ইতিহাসের অংশ হবেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ানবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। ফিলাডেলফিয়ার মতো বড় একটি সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। দীর্ঘ তিন দশকের অধিক সময় যাবত অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজের পাশাপাশি সততা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসা ড. নীনার পক্ষে প্রবাসীদের মধ্যেও ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। ড. নীনা আহ্বান জানিয়েছেন প্রবাস প্রজন্মকেও মার্কিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাখতে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীনার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ড. ইবরুল চৌধুরী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সোসাইটি অব পেন্সিলভেনিয়ার সভাপতি আলতামাস বাবুল এবং তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন বাংলাদেশ সোসাইটি অব পেন্সিলভেনিয়ার সেক্রেটারি এবং মিলবোর্ন বরোর কাউন্সিলম্যান ও ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন আপারডারবি টাউনশিপের প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান শেখ সিদ্দিক। মাহাম্মদ হারিছ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নীনার নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেন লেন্সডেল বাংলাদেশি কমিউনিটির পক্ষে মফিজুল ইসলাম, মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি অব পেন্সিলভেনিয়ার প্রেসিডেন্ট আলতামাস বাবুল, সেক্রেটারি নুরুল হাসান, বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রেসিডেন্ট তোজাম্মেল হক, সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিটি অব পেন্সিলভেনিয়ার প্রেসিডেন্ট জায়েদ চৌধুরী, সেক্রেটারি ইসমাইল হোসেন ভূঁইয়া, পেনসিলভেনিয়া বিয়ানিবাজার সমিতির প্রেসিডেন্ট মাসুকুল ইসলাম খান, পেনসিলভেনিয়া হবিগঞ্জ ডিস্ট্রিক্ট'র প্রেসিডেন্ট লুৎফুর চৌধুরী , বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ স্মরণ, ট্রাইস্টার কাউন্টি আওয়ামী লীগের প্রেসিডেন্ট আবুল খায়ের, সেক্রেটারি তোজ্জামেল হক, কোম্পানিগঞ্জ সমিতির প্রেসিডেন্ট আব্দুল খালেক, পেন বাংলার প্রেসিডেন্ট ইফতেখার হোসেইন, পেনসিলভেনিয়া স্টেট বিএনপির প্রেসিডেন্ট রুহুল আমীন ভূঁইয়া, মিলবোর্ন, আপারডারবি কমিউনিটির প্রবাসী বাংলাদেশিদের পক্ষে উত্তোলিত অর্থ ড. নীনার হাতে তুলে দেন আপারডারবি টাউনশিপের কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলবোর্ন বরোর কাউন্সিলম্যান নুরুল হাসান। ড. নীনা জয়ী হলে পেনসিলভেনিয়া স্টেট প্রশাসনে এই প্রথম একজন নারী অধিষ্ঠিত হবেন এবং এই প্রথম একজন অশ্বেতাঙ্গ নারীর এই স্টেটের তহবিল ব্যয়ের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতে নেতৃত্ব দেয়ার ক্ষমতা পাবেন। প্রসঙ্গত, ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য ৫ জনের সঙ্গে লড়তে হয়েছে প্রার্থী বাছাইয়ের নির্বাচনে। চূড়ান্ত নির্বাচনেও নীনার সঙ্গে লড়ছেন ৩ জন। তারা হলেন রিপাবলিকান পার্টির টিমোথি ডিফোর, গ্রিন পার্টির অলিভিয়া ফাইসন এবং লিবারটেরিয়ান পার্টির জেনিফার মুর। সর্বশেষ জরিপেও ড. নীনা বিজয়ী হবেন বলে জানা গেছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে সোমবার রাওয়ালপিন্ডিতে ৯৫ রানের জয় দিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিল বাবর আজমের দল। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭২ রানের জবাবে ২০১ রানে অলআউট হয় কুইন্টন ডি ককবাহিনী। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৯৮ রান করলে জয়ের জন্য ৩৭০ রানের টার্গেট পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। টার্গেটে খেলতে নেমে ২৭৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। তাতে দীর্ঘ ফরমেটে দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের এটিই প্রথম হোয়াইটওয়াশের স্বাদ দেয়া। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান আলি। সিরিজ সেরা মোহাম্মদ রিজওয়ান। এবার শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। তিন ম্যাচের সিরিজে ১১ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখী হবে দুদল। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৩৭০ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ডিন এলগারকে ৩৩ রানের মাথায় হারালেও বড় জুটি আসে আরেক ওপেনার এইডেন মারক্রাম ও রসি ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন ৯৪ রান। এ সময় হাসান আলি ফিরিয়ে দেন ৪৮ রান করা ভ্যান ডার ডুসেনকে। তিনি ফেরার পর দক্ষিণ আফ্রিকা আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। শুরু হয় একের পর এক উইকেট পতন। দলীয় ১৩৪ রানে ফাফ ডু প্লেসি শিকার হন হাসান আলির। ২৪১ রানে মারক্রামকে ইমরান বাটের ক্যাচে পরিণত করেন সেই হাসানই। আউট হওয়ার আগে মারক্রাম তুলে নেন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ২৪৩ বলে ১০৮ রানের ইনিংস খেলতে ১৩ চার ও ৩টি ছয়ের মার খেলেন তিনি। হাসান আলির বলে কুইন্টন ডি কক গোল্ডেন ডাক মারেন। এরপর টেম্বা বাভুমা বড় ইনিংস খেলতে থাকলেও ছিল না তার কোনো যোগ্য সঙ্গী। ১২৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি। মাঝে উইয়ান মুল্ডারের ২০ রানই ছিল লোয়ার অর্ডারে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শেষ পর্যন্ত ২৭৪ রান করতেই সবকটি উইকেটের পতন ঘটে তাদের। পাকিস্তানের হয়ে একাই পাঁচ উইকেট শিকার করেন হাসান। ১১ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে দুইবার তিনবার এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি। শাহিন শাহ আফ্রিদি নেন ৪ উইকেট। পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে করে ২৯৮ রান। ওই ইনিংসে নেঞ্চুরি করেন মোহাম্মদ রিজওয়ান। ২০৪ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি উইকট শিকার করেন জর্জ লিন্ডে। তার আগে প্রথম ইনিংসে পাকিস্তান ২৭১ রানে থামে। দলের হয়ে কেউ সেঞ্চুরি করতে না পারলেও ফাহিম আশরাফ সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত থাকেন। বাবর আজম করেছিলেন ৭৭ রান। প্রোটিয়াদের হয়ে এনরিচ নর্টজে ৫ ও কেশভ মহারাজ ৩ উইকেট নেন। জবাবে দক্ষিণ আফ্রিকা গুড়িয়ে যায় ২০১ রানে। এই ইনিংসে প্রোটিয়াদের কেউই হাফসেঞ্চুরিও করতে পারেননি। হাসান আলি ৫ উইকেট নিয়ে একাই ধস নামান দক্ষিণ আফ্রিকার ইনিংসে। | 12 |
জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বই পড়া উৎসব গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করা হয়।রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী প্রতীক এন্দ টনি এবং ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির পরিচালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, আর টি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা যাদব কেউট ও সামচান চাষা। সভাপতিত্ব করেন ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনোভেটরের যুগ্ম সমন্বয়ক ঈশিতা ঘোষ চৌধুরী এবং সদস্য সৈয়দা আছিয়া খাতুন। | 6 |
ব্রিটিশ লেবার এমপি ডেবি অ্যাব্রাহামস জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদ জানিয়েছিলেন। তাকে দিল্লি বিমানবন্দরে আটকের পর দুবাইয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের। প্রতিবেদনে বলা হয়, দিল্লি পৌঁছানোর পরেও ডেবিকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়, তার ই-ভিসা বাতিল হয়ে গেছে। এদিকে ভারতের সরকারি সূত্রে শুধু বলা হয়েছে, এ দেশে প্রবেশের উপযুক্ত ভিসা ছিল না ডেবির কাছে। ব্রিটিশ এমপির অভিযোগ, সোমবার সকাল ৮টা ৫০ নাগাদ দিল্লিতে অবতরণের পরে বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, গত বছর অক্টোবরে পাওয়া তার ই-ভিসা (যা ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বৈধ) বাতিল হয়ে গেছে। ডেবি বিবৃতিতে দাবি করেন, ''বাকি যাত্রীদের সঙ্গে আমি অভিবাসন কর্মকর্তাদের সামনে আমার ছবি, ই-ভিসা ও অন্য সব তথ্য নিয়ে দাঁড়িয়ে ছিলাম। তারা আমার ছবিও তুলেছিলেন। তারপর সংশ্লিষ্ট কর্মকর্তা স্ক্রিনে আমার ছবি দেখে হঠাৎ মাথা ঝাঁকালেন। তারপর বললেন, ভিসা বাতিল হয়ে গেছে। এই বলে উনি ১০ মিনিটের জন্য উধাও হয়ে যান। ফিরে আসার পরে আরও উদ্ধত এবং আক্রমণাত্মক হয়ে আমার সঙ্গে চিৎকার করে কথা বলতে শুরু করেন। আমাকে বলা হয়, তার সঙ্গে যেতে।'' ডেবির টুইটার পেজে গত বছর ৫ আগস্টে লেখা একটি চিঠি রয়েছে। ওই দিনই ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। ডেবি কাশ্মীর সংক্রান্ত গোষ্ঠীর চেয়ারপারসন হিসেবে ব্রিটেনে ভারতীয় দূতের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় মারা যাওয়া তিনজনসহ মোট ১১২টি লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গে কেউ মারা গেলে স্ব-স্ব উপজেলায় তাদের দাফন কাজ সম্পন্ন করে আসছে সংগঠনটি। জানা যায়, গত ৩০ জুন করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রশিদ খান (৪৫) নামে এক ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। রবিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া, কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের কাজী মোবাশ্বের হোসেন (৬৩) গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে ভর্তি হন। শনিবার তার মৃত্যু হয়। শনিবার রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। একই উপজেলার পার্বতীপুর গ্রামের বুলবুলি আক্তার (৫২) গত ২ জুন করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। এরপর শনিবার বিকেল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সার্বিক তত্ত্বাবধানে স্ব-স্ব উপজেলায় তাদের দাফন কাজ সম্পন্ন করা হয়। তাই করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে কেউ যদি মারা যায়, বিষয়টি জেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক দাফনের ব্যবস্থা করা হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
তিনি লুট করেছেন। চেয়েছিলেন দেশে ফিরে হয়রানি ছাড়া ব্যবসা পরিচালনার। আবার লুটের টাকা ফেরতও দিতে চেয়েছিলেন। তবে আদালতের নির্দেশ, বিমান থেকে নামামাত্রই গ্রেপ্তার। এখন তিনিও আসবেন না। তবে গ্রেপ্তার-আতঙ্কে নয়, কারণ বলেছেন 'জ্বর', তাঁর ভাষায় যা করোনার লক্ষণ। তিনি আর কেউ নন, আর্থিক খাতের বিপুল অর্থের সুবিধাভোগী আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি প্রতিষ্ঠান দখল করে লুট করেন। প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে এমন অপকর্মের ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। গত শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কাল রোববার আদালতে বিষয়টি উপস্থাপন করবেন আর্থিক প্রতিষ্ঠানটির আইনজীবীরা। চিঠিতে পি কে হালদার লিখেছেন, তিনি জ্বরে ভুগছেন এবং শারীরিকভাবে অসুস্থ। বর্তমান পরিস্থিতিতে এটা করোনাভাইরাসের উপসর্গ এবং এ পরিস্থিতিতে ভ্রমণ করতে আগ্রহী নন। এ পরিস্থিতিতে তাঁর পক্ষে ভ্রমণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন। শারীরিকভাবে সুস্থ হলে ২৫ অক্টোবরের পরিবর্তে নতুন ভ্রমণ তারিখ ও সময় জানাবেন বলে তিনি চিঠিতে লিখেছেন। চিঠিতে তিনি এ-ও লিখেছেন, দেশে ফিরতে চাওয়া নিয়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যে আদেশ দিয়েছেন, তা তিনি পাননি। জানা যায়, রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে পি কে হালদার বেনামে কমপক্ষে চারটি আর্থিক প্রতিষ্ঠান দখল করেন। এরপর এসব প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লুট করেন। এর বাইরে অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকেও বেনামে টাকা বের করেন বলে কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। তবে আলোচনায় আসার পরই দেশ ছেড়ে পালিয়ে যান পি কে হালদার। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না। এ কারণে একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন। পরে হাইকোর্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন। খোন্দকার ইব্রাহিম খালেদ পরে দায়িত্ব থেকে ইস্তফা নিলে হাইকোর্ট গত মার্চে প্রতিষ্ঠাটির চেয়ারম্যান নিয়োগ দেন সাবেক সচিব নজরুল ইসলাম খানকে। একপর্যায়ে পি কে হালদার দেশে ফিরে অর্থ ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওই আগ্রহের পরিপ্রেক্ষিতে আদালতের জিম্মায় পি কে হালদারকে দেশে ফেরত আসার সুযোগ দেওয়ার আবেদন করে ইন্টারন্যাশনাল লিজিং। চিঠিতে বিভিন্ন নামে টাকা বের করে নেওয়ার কথা স্বীকার করেন পি কে হালদার। আর এসব টাকা তিনি ফিরিয়ে দিতে চান বলে জানান। এ জন্য কোনো ধরনের হয়রানি ছাড়া দেশে ফিরে এসে ব্যবসা পরিচালনা করার শর্ত দেন। তবে বুধবার হাইকোর্ট নির্দেশ দেন, পি কে হালদার বিমান থেকে নামামাত্রই গ্রেপ্তার করে তাঁকে উপযুক্ত আদালতে পাঠাতে হবে। পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে (ইকে ৫৮২) ২৫ অক্টোবর সকাল ৮টা ১০ মিনিটে পি কে হালদারের দেশে ফেরার কথা ছিল। জানতে চাইলে গতকাল অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, আইএলএফএসএলের আইনজীবী মাহফুজুর রহমান জানিয়েছেন, নির্ধারিত তারিখে (২৫ অক্টোবর) পি কে হালদার দেশে আসছেন না। দুদক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে পৃথক মেইল করেছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। যখনই আসুন, আইন অনুযায়ীই সব হবে। মেইল গতকাল পেয়েছেন বলে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, 'ইন্টারন্যাশনাল লিজিংয়ের (আইএলএফএসএল) আইনজীবী মাহফুজুর রহমান আমাকে জানান, পি কে হালদার আসছেন না বলে আইএলএফএসএলকে মেইল করেছেন। মেইলের কপি আমাকে পাঠিয়েছেন। এতে করোনার মতো উপসর্গ আছে উল্লেখ করে এবং কোভিড-১৯ পরিস্থিতির কারণে পি কে হালদার আসছেন না উল্লেখ রয়েছে। বলা হয়েছে, আসার তারিখ ও সময় পরে জানাবেন। এটি আদালত অবমাননার শামিল মনে করি। এ ছাড়া কোনো পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসকের সনদ ছাড়াই ওই মেইল দেওয়া হয়েছে। বিষয়টি দুদককে অবহিত করা হয়েছে এবং মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হবে।' ইন্টারন্যাশনাল লিজিংয়ে পাঠানো চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান দখল করে টাকা নেওয়ার কথা স্বীকার করেন পি কে হালদার। ওই টাকা দিয়ে ১৩টি প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়ার কথাও জানান। তবে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনেও বেরিয়ে আসে, পি কে হালদার কমপক্ষে ২৫টি প্রতিষ্ঠানের নামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে টাকা বের করেছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ১ হাজার ৫৯৯ কোটি টাকা ঋণের সুবিধাভোগী তিনি।পি কে হালদার যেসব প্রতিষ্ঠানের মালিক বলে স্বীকার করেছেন সেগুলো হলো আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে, মার্চেন্ট ব্যাংক হাল ক্যাপিটাল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্রোকারেজ হাউস কেএইচবি সিকিউরিটিজ। এর বাইরে শেয়ারবাজারের কোম্পানি নর্দান জুট, রহমান কেমিক্যালও তাঁর বলে জানিয়েছেন। এ ছাড়া কক্সবাজারের নির্মাণাধীন র্যাডিসন ব্লু হোটেলে তাঁর ৭০ শতাংশ শেয়ার থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি আজিজ ফাইবার, আনন কেমিক্যাল, হাল ট্রাভেল (হাল ট্রিপ), হাল টেকনোলজি ও রেপটাইল ফার্ম তাঁর মালিকানাধীন বলে জানান পি কে হালদার। | 0 |
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা দেশটির দক্ষিণে ১২০০ বছরের পুরোনো প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছেন। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদটির যে অংশের সন্ধান পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে, তা ১২০০ বছরের বেশি পুরোনো। নেগেভ জেলার বেদুঈন শহর রাহাতে নতুন নির্মাণ কাজ চলার সময় এটি আবিষ্কার হয়। মসজিদটি নেগেভ জেলায় মরুভূমিতে অবস্থিত এবং এতে একটি বর্গাকৃতি কক্ষ ও মক্কামুখি অর্ধ বৃত্তাকৃতির খোপসহ একটি দেয়াল রয়েছে। এদিকে, মসজিদটি থেকে অল্প দূরেই একটি বিলাসবহুল ভবন আবিষ্কার হয়েছে। সেইসঙ্গে পাওয়া গেছে কিছু থালাবাসন এবং গ্লাসের প্রত্নবস্তু, যা সেখানকার বাসিন্দারা যে সম্পদশালী ছিলেন, তা নির্দেশ করে। প্রসঙ্গত, তিন বছর আগে পুরাকীর্তি কর্তৃপক্ষ এ মসজিদটির কাছাকাছি একই সময়ের আরও একটি মসজিদ আবিষ্কার করেছিল। মসজিদ দুটি ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের সময়কার বলে ধারণা এবং বিশ্বব্যাপী ইসলামের প্রথম দিককার মসজিদ বলে মনে করা হচ্ছে। সূত্র : এএফপি, দ্য গার্ডিয়ান বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই, তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কীভাবে? বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।" বুধবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, "গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজে গোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাবার কথা নয়। একঘরে হয়ে বিএনপি আসলে এখন হতাশাগ্রস্ত।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক কোনো নেতৃত্ব গণতন্ত্রের হন্তারক বিএনপির নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ দেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। এ বিষয়টি বুঝার সক্ষমতাও তারা হারিয়েছে। কিন্তু বিএনপি না বুঝলেও জনগণ ঠিকই বোঝে।" ''দেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে'' বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, "বিএনপিই এখন গভীর সংকটে আছে। বাংলাদেশ কোনো সংকটে নেই। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক। নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। বিএনপি নেতারা এখন দিনের আলোতেই অমাবস্যার অন্ধকার দেখে, কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।" "সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে" মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, "সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি। বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা ছিলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তা দেশবাসীসহ সবাই জানেন।" "বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করার" আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ পর্যন্ত সরে যায় কি-না তা নিয়ে দেশের মানুষ শঙ্কায় আছেন। কারণ বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়। তাই তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।" | 9 |
যে সকল মালিক এখনো মোটরযানে নম্বরপ্লেট সংযোজন করেননি, সেসকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য অনুরোধ করেছে বিআরটিএ।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।সংস্থাটির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন কার্যক্রম গত ২০১২ সালের ৩১ অক্টোবর হতে চালু আছে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মোটরযানে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোবাইলে এসএমএস প্রেরণ করা হলেও নম্বরপ্লেট মোটরযানে সংযোজন করা হচ্ছে না। যে সকল মালিক মোটরযানে নম্বরপ্লেট এখনো সংযোজন করেননি, সেসকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে বিআরটিএ।অন্যথায়, রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন মোটরযানের মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিআরটিএর বিজ্ঞপ্তিতে। | 6 |
সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়।স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না।এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, 'জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।'কামাল আহমদ বলেন, 'অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।'এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, 'ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে। | 6 |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। যেখানে মোট ২৪জন জায়গা পেয়েছেন। আর তিন ফরম্যাটের চুক্তিতে রয়েছেন মাত্র ৫জন। টেস্টের চুক্তিতে রাখা হয়েছে ১৪জনকে। ওয়ানডে ফরম্যাটে আছেন ১২জন ক্রিকেটার। আর টি-টোয়েন্টিতে ক্রিকেটে রয়েছেন ১৫জন। বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টেস্টের চুক্তিতে নাম নেই তার। কাটার মাস্টার টেস্টে না থাকার কারণ হিসেবে আকরাম খান জানিয়েছেন জৈব সুরক্ষাবলয়ের কথা। টানা কোয়েরান্টাইনের কারণেই নাকি টেস্ট খেলতে আগ্রহী নন মোস্তাফিজ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, 'মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যত দিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।' মোস্তাফিজ টেস্ট না খেলতে চাওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে বিসিবি। আকরাম জানালেন, 'মোস্তাফিজের বিষয়টি আমরা ইতিবাচক নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।' | 12 |
ভারতে ভোট বিশেষজ্ঞ বা ভোটকুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর বা পিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক এখন শেষ হওয়ার পথে। গতকালই সেই ইঙ্গিত মিলেছে। এত দিন প্রশান্ত কিশোরের পরামর্শে তৃণমূল কংগ্রেস চলত। নির্বাচনের যাবতীয় কাজ করত। প্রার্থী মনোনয়নে উল্লেখযোগ্য অবদান রাখত। কিন্তু সেই ভোটকুশলীর সঙ্গে এবারে রাজ্যের ১০৮টি পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে দ্বন্দ্ব বাধে মুখ্যমন্ত্রী মমতার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত পৌর নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয়, এ তালিকা দলের। অন্য যে প্রার্থী তালিকা দলের অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছে, তা খারিজ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তালিকা তৃণমূলের পরামর্শদাতা ও কোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার তৈরি। মুখ্যমন্ত্রী এ কথা জানতে পেরে সেই তালিকা গতকাল খারিজ করে দেন। আর ওই তালিকা নিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। গতকাল রাজ্যে বিভিন্ন এলাকায় ওই তালিকা বাতিলের অভিযোগ ওঠে। শুরু হয় রাজ্যজুড়ে আন্দোলন। গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতার উত্তর প্রদেশে রাজ্য বিধানসভার নির্বাচনে প্রচারে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষর করা প্রার্থী তালিকাই চূড়ান্ত তালিকা। আর প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা গতকালই জানিয়ে দেন, 'এটা দলের কোনো বিষয় নয়। এ প্রশ্নের উত্তর দেব না।' অন্যদিকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'আইপ্যাকের সঙ্গে যাঁরা সম্পর্ক রেখেছিলেন, এ প্রশ্নের জবাব তাঁরাই দিতে পারবেন।' প্রশান্ত কিশোর ভোট বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন দলের হয়ে কাজ করছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতার দলের ব্যাপক পরাজয়ের পর মমতা ২০২০ সালের জুলাই মাসে নিয়োগ করেন এই ভোটগুরু প্রশান্ত কিশোর বা পিকেকে। চুক্তি করেন প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপ্যাক) সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে তিনি মমতার হয়ে তৃণমূলের পক্ষে কাজ করে জিতিয়েছেন মমতাকে। যদিও এই প্রশান্ত কিশোরের সংস্থা ২০১২ সালে গুজরাটের নির্বাচনে দায়িত্বে থেকে তৃতীয়বারের জন্য মোদিকে ক্ষমতায় আনেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এ সংস্থার পরামর্শে 'হর হর মোদি, ঘর ঘর মোদি' আর 'চায়ে পে চর্চা' স্লোগান তুলে মোদিকে ক্ষমতায় আনার কারিগর হয়। ২০১৫ সালে বিহারে নীতীশ-লালু প্রসাদ জোটকে ক্ষমতায় আনার কারিগর ছিল এ সংস্থা। ২০১৭ সালে ১০ বছর পর কংগ্রেসকে পাঞ্জাবে ক্ষমতায় আনে। আর গত ২০১৯ সালে অন্ধ্র প্রদেশের লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন্মোহন রেড্ডিকে ক্ষমতায় আনার কারিগর হন। একসময় প্রশান্ত কিশোর বিহারের সংযুক্ত জনতা দলের সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন ওই দলের রাজ্য সহসভাপতিও। একেক সময় একেক দলের হয়ে কাজ করার কারণে তাঁর সমালোচনাও বিস্তর।তৃণমূলের সঙ্গে পিকের এবারের দূরত্ব নিয়ে খোঁচা দিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী বলেছেন, প্রশান্ত কিশোর একজন ভোটের ঠিকাদার। আগে মোদির হয়ে ভোট করেছেন। তারপর মমতার হয়ে ভোট করেছেন। এবার আবার শুরু করেছেন মোদির গুণকীর্তন। যে যত বেশি টাকা দেবেন, তাঁর পক্ষেই তিনি ভোট করবেন। নতুন করে টাকা নিয়ে এবার বিজেপিকে ভালো জায়গা করে দিতে চাইছেন। তিনি একজন ব্যবসায়ী। তৃণমূলের রাজ্য মুখপাত্র সৌগত রায় অবশ্য বলেছিলেন, 'প্রশান্ত কিশোর ভোটের ব্যাপারে খবর রাখেন। তাঁর সংস্থা আইপ্যাক আমাদের সাহায্য করেন।' বিজেপি মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, 'প্রশান্ত কিশোর ভোট নিয়ে ব্যবসা করেন। যদি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও গোয়ার সব কটি আসনে মমতা জেতেন, তাতেও মোদিকে হঠাতে পারবেন না।' বিজেপির সঙ্গে প্রশান্ত কিশোরের যোগসূত্র নিয়ে নতুন করে কথা ওঠার কারণ সম্ভবত তাঁর সাম্প্রতিক মন্তব্য। প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দল তৈরি হয়নি এখনো। আর বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, শুধু ২০২৪ নয়, আগামী ১০ বছর বিজেপি ক্ষমতায় থাকবে। মোদির জনপ্রিয়তাকে হারানো সহজ নয়। | 3 |
মফস্বলে দুটি ছেলেমেয়ের পরিচিত প্রেমের গল্পের কাহিনি নিয়েই 'কবি+ কুসুম' নাটকের গল্প। ছেলেটির নাম কবির আর মেয়েটির নাম কুসুম। কবির আর কুসমের প্রেম মফস্বলের সবাই জানে। কিন্তু সংকট হয় কবির ও কুসুমের পরীক্ষার রেজাল্টের পর। কবির এইচএসসি পাস করলেও কুসুম ফেল করে। শুরু হয় জটিলতা। ভালোবাসা দিবসের এ রকম প্রেমের গল্পে প্রথমবার নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন শাশ্বত দত্ত ও সাদিয়া আয়মান। ফেল করার কারণে ভয়াবহ চাপ আসে কুসুমের ওপর। কুসুমের বাবা থাকেন দেশের বাইরে। দুই মেয়েকে নিয়ে কুসুমের মা তার বাবার বাড়িতেই থাকেন। কুসুমের ফেল করার কারণ হিসেবে সামনে চলে আসতে থাকে কবির আর কুসুমের প্রেম। এমন সময় ইঞ্জিনিয়ারিং পড়তে কবির চলে যায় শহরে। নানা টানাপোড়েনের মধ্যে আবার পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে কুসুম। আর কবির নিজেকে মানিয়ে নেয় শহরের পরিবেশে। কবির শহরে গিয়েও মনে মনে কুসুমকেই ভালোবাসে। কিন্তু কুসুমের মনে জমতে থাকে অভিমান আর অনুযোগের পাহাড়। কুসুমের মনে হয়, কবির তাকে ফেলে চলে গেছে। বছরখানেক পর কবির যখন গ্রামে ফিরে আসে, কুসুমের সঙ্গে দেখা হয়। কিন্তু কুসুম কবিরের সঙ্গে কথা চলতে চায় না। কারণ, কবির তাকে ফেলে চলে গেছে শহরে। এবার গল্প নেয় নতুন মোড়। কুসুম ও কবিরের সম্পর্কের দূরত্ব ভাঙতে এগিয়ে আসে কাটিং মাস্টার নাজিম। একসময় কুসুমের মন নরম হয়। ঠিক তখনই কুসুমের মা আর কবিরের পরিবার যুক্ত হয় তাদের গল্পে। শুরু হয় নতুন টানাপোড়েন। এগিয়ে যায় নাটক। নাটকটি পরিচালনা করেছেন এক দশকের বেশি সময় ধরে কাজ করা সেতু আরিফ। নতুন জুটিকে পরিচিত করিয়ে দেওয়ার ব্যাপারে এই পরিচালক বলেন, 'প্রচলিত "তারকা" কাস্টিং ছাড়া এই সময়ে কাজ করা খুব মুশকিল। সেটা আমি বুঝি। নতুন জুটি নিয়ে হাজির হওয়াও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তারপরও আমি এই নাটকে এ কাজই করতে চেয়েছি। ওদের কিন্তু এই নাটকে খুব ভালো লেগেছে। আশা করি, সামনের দিনগুলোতে ওরা খুবই ভালো কাজ করবে। এই ইন্ডাস্ট্রির চেনা নাম, চেনা মুখ হয়ে উঠবে।' বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করলেও শাশ্বত ও সাদিয়ার এটি প্রথম নাটক। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেলী আহসান, এম এন ইউ রাজু, জেরিন খান, উজ্জ্বল মাহমুদ, মুক্তো প্রমুখ। ভালোবাসা দিবসের নাটকটি প্রচারিত হবে চ্যানেল নাইনে। পরে অনলাইনেও দেখা যাবে নাটকটি। | 2 |
টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকাও গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
করোনাভাইরাস সতর্কে ছোট পর্দার শুটিং ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। এ কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ছোট পর্দার সঙ্গে জড়িত মানুষেরা। শিল্পী থেকে শুরু করে নির্মাতা, প্রযোজক, ক্যামেরার পেছনের মানুষগুলোকে বেকার করে দিয়েছে এই করোনা। ছোট পর্দাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি। শুধু নাটকের শুটিং বন্ধ থাকায় এই আর্থিক অঙ্কের ক্ষতি হচ্ছে। এখন ঈদের মৌসুম চলছে। আছে পয়লা বৈশাখের কাজ। এ দুই বিষয় উল্লেখ করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু জানান, এ সময় বছরের সবচেয়ে বেশি কাজ হয়। অনেক নির্মাতা সারা বছর কাজ না করলেও ঈদে নাটক নির্মাণ করেন। সচরাচর এই সময় থেকে ঈদের আগের দিন পর্যন্ত টানা কাজ চলে। নির্মাতা, শিল্পী, প্রযোজকসহ কলাকুশলীদের এই সময়ে কাজের ব্যস্ততায় দম ফেলার সময় থাকে না। প্রতি মাসে ছোট পর্দায় ৪০ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ হলে এই সময়ে বিনিয়োগের পরিমাণ আরও অনেক বেড়ে যায়। শুটিং বন্ধ ঘোষণার পরদিন কত টাকার ক্ষতি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'এই মুহূর্তে প্রতিদিন আমাদের ৪০ থেকে ৫০টির বেশি একক, ধারাবাহিক নাটকের শুটিং হওয়ার কথা। কিন্তু সেগুলো করোনা-পরিস্থিতির কারণে বন্ধ আছে। আমাদের সবার নির্মাতা, আর্টিস্ট, প্রযোজক, ক্যামেরাম্যানসহ অন্য সবার ব্যয় এর মধ্যে প্রতিদিন দিন ৬০ থেকে ৭০ লাখের বেশি টাকার ক্ষতি হচ্ছে'। ছোট পর্দার প্রযোজকদের সংগঠন বাংলাদেশ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকেরও একই মত দিলেন। তিনি বলেন, 'এক মাস শুটিং হলে সব মিলে নাটকের বাজেট থাকে, সেটা সর্বনিম্ন ৫০ কোটি টাকা। এই মুহূর্তে আমাদের নাটকের ব্যস্ততা বেশি। সে হিসাবে এখন আমাদের প্রতিদিন ৭০ লাখ টাকার বেশি ক্ষতি হচ্ছে। এখন আমরা যারা চলতে পারছি, তারা এই ইন্ডাস্ট্রির অসচ্ছলদের কথা ভাবছি। কারণ, দীর্ঘদিন শুটিং বন্ধ থাকলে ছোট পর্দার সঙ্গে জড়িত নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের এসব মানুষেরা অনেকেই আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হবেন।' এই সংগঠনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, 'কমপক্ষে প্রতিদিন ৩০ থেকে ৪০টি নাটকের শুটিং বন্ধ হয়ে আছে। সে হিসাবে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ টাকা। এর সঙ্গে জড়িত স্বল্প আয়ের কয়েক হাজার মানুষ। যাদের বেশির ভাগ দৈনিক আয় দিয়ে চলে। তারা চরম বেকায়দায় পরে যাবে। দিন দিন এই ক্ষতি আমাদের বাড়তে থাকবে। কারণ, করোনা-পরিস্থিতির কারণে শুটিং আরও বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে। এত বড় একটা ক্ষতি সামাল দেওয়া সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।' শুটিংবাড়ি মালিকদের সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান বলেন, 'আমরা খুব বিপদে আছি ভাই। আমাদের শুটিং হাউসগুলোর প্রতিদিন দুই লাখের বেশি টাকা লোকসান হচ্ছে।' তিনি আরও জানান, 'ঢাকায় ২০ থেকে ২২টি শুটিংবাড়িতে শুটিং বন্ধ আছে। এসব বাড়িতে প্রতিদিন ১০ থেকে ১৮ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। আমাদের বাড়িগুলো মূলত ভাড়া নেওয়া। কীভাবে ভাড়া দেব বুঝতে পারছি না।' করোনাভাইরাস সতর্কে ছোট পর্দাসংশ্লিষ্ট সব শুটিং ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। ১৯ মার্চ বন্ধ রাখার ঘোষণা দেয় ছোট পর্দার ১৪টি সংগঠন। এই সংগঠনের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, করোনা-পরিস্থিতির জন্য এই বন্ধ ঘোষণা আরও বড় সময়ের জন্য করার সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। | 2 |
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় চার আসামির আগাম জামিনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। চার আসামি হলেন-বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।বুধবার আংশিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মিজান সাঈদ সময়ের আবেদন করলে রোববার দিন ধার্য করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। তবে এই সময় আবেদনের বিরোধিতা করেছেন দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাঁরা বলেন, কেবল সময়ক্ষেপণের জন্যই এই আবেদন করা হয়েছে।নর্থ সাউথের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে মামলা করে দুদক। চার সদস্য ছাড়াও মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ শতাংশ জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। অবৈধ ও অপরাধলব্ধ আয়ের অবস্থান গোপনের জন্য উক্ত অর্থ হস্তান্তর করে মানি লন্ডারিংয়ের অপরাধও সংঘটন করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ / ১০৯ / ৪২০ / ১৬১ / ১৬৫ক ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। | 6 |
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনের সেতুতে পাট বোঝাই ট্রাক উল্টে যাওয়া সেই রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকালে কাজ শুরু করেছে রিজভী কন্সট্রাকশন।জানা যায়, গতকাল মঙ্গলবার আজকের পত্রিকা'য় 'লালপুরে উল্টে গেছে পাট বোঝাই ট্রাক' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নির্মাণাধীন রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কন্সট্রাকশনের টনক নড়ে। তাঁরা দ্রুত সেতুর বিকল্প চলাচলের রাস্তার কাজ শুরু করেন।স্থানীয়রা বলেন, রিজভী কনস্ট্রাকশনের উদাসীনতার কারণে ট্রাকটি উল্টে গেছে। সড়কে সতর্কতামূলক কোন সাইন বোর্ড নাই। চালক বুঝতে না পেরে ভরাটকৃত নতুন মাটির রাস্তায় চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।ভুক্তভোগীরা বলেন, মিডিয়ার বদৌলতে মানুষকে ভোগান্তি থেকে রেহাই দিতে কর্তৃপক্ষ কাজ শুরু করায় আমরা কৃতজ্ঞ। সামাজিক দায়বদ্ধতা থেকে এ পদক্ষেপে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।রিজভী কনস্ট্রাকশনের সুপারভাইজার শফিক আহম্মেদ বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘব করতে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে।উল্লেখ্য, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন সেতুর পাশে পাট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৫০৫) উল্টে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও উল্টে যাওয়া ট্রাকটির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ওই সড়ক দিয়ে চলাচলরত মানুষজন। পরে গতকাল সকাল ১০টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। | 6 |
জুভেন্টাসকে হারিয়ে গামপার শিরোপা জিতেছে বার্সেলোনা। মেসির আনুষ্ঠানিক বিদায়ের কয়েক ঘন্টা পরই খেলতে নেমেছিল বার্সা। ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।নতুন মৌসুমকে স্বাগত জানাতে ১৯৬৬ সালে প্রথম হুয়ান গাম্পার ট্রফির শুরু করেছিল বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় কাল রাতে গাম্পার ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল বার্সা-জুভেন্টাস। এই ম্যাচেই আরও একবার মেসি -রোনালদোর লড়াইয়ের অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব। কিন্তু সেটি আর হলো না। কোটি বার্সা সমর্থকদের চোখের জলে ভাসিয়ে, কাতালানদের হৃদয় ভেঙে বিকেলেই যে আনুষ্ঠানিকভাবে বার্সা ছেড়েছেন মেসি। ম্যাচে মেসি না থাকলেও তাঁর অভাবটা বুঝতে দেননি মেম্ফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েট আর রিকি পুইগরা।ম্যাচের শুরুতেই ডিপাইয়ের দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। প্রথমার্ধে আলো ছড়াতে পারেননি রোনালদো। বিরতির পর তাই রাত রোনালদোকে ছাড়াই মাঠে নামে জুভেন্টাস। তবু হার এড়াতে পারেনি তারা।দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্র্যাথওয়েট। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান ৩-০ করেন রিকি পুইগ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। | 12 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মহাসমুদ্রে কূল হারিয়ে ফেলা জাহাজের মানুষ বাঁচার জন্য আলো দেখার চেষ্টা করে। বিএনপির অবস্থাটাও এখন হয়েছে ঠিক সেই রকম। টানেলের অভ্যন্তরে তারা আলো দেখতে পারলে ভালো। আশা করব, বিএনপি টানেল থেকে বের হতে পারবে। আজ শুক্রবার সন্ধ্যায় চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 'বিএনপির আন্দোলন টানেলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এখন টানেলের ভেতর থেকে তারা আলো দেখতে পাচ্ছেন'-বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'বেশ কয়েক বছর ধরেই বিএনপি টানেলের ভেতর থেকে আলো দেখছে, শুধু আলো দেখা নয়, আমি আশা করব, তারা টানেল থেকেই বের হতে পারবে এবং বিএনপি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্রকে সংহত করার জন্য ভূমিকা রাখতে পারবে।' 'পুলিশের ওপর নির্ভর করে সরকার দেশ চালাচ্ছে, পুলিশই একমাত্র সরকারের শক্তি', বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, 'আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। কখনো সরকারি শক্তির ওপর বিশ্বাস করে না। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে।' চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, নারী উদ্যোক্তা নুরান ফাতিমা, আলী সাবের, বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী প্রমুখ। | 9 |
গত কয়েক দিনের ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারীর জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্রায় ৮ গ্রামের ২৫ হাজার মানুষের। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। গত বুধবার পাহাড়ি ঢলের স্রোতে বাঁশের সাঁকো ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে এসব চিত্রও তথ্য পাওয়া যায়। স্থানীয়রা জানান, ভেঙে যাওয়ায় রৌমারী উপজেলার খাঁটিয়ামারী, রতনপুর, চর বামনেরচর, মোল্লার চর, বেহুলার চর, সুতির পাড়, বুল্লাপাড়া, মাঝিপাড়া (সবুজপাড়া) গ্রামবাসীর যাতায়াত ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়ক এটি। অন্তত ৮ গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বাঁশের সাঁকোটি দিয়ে কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা হচ্ছে। সেই সাথে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৫০ হাজার লোক যাতায়াত করে থাকেন। বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে ৭ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। | 6 |
টিকটক ভিডিওসহ অন্যান্য ভিডিও বানাতে রাজধানীর বড় বড় শপিংমলের দোকান থেকেই বিক্রি হচ্ছে চোরাই মোবাইল। বিক্রির সময় ক্রেতাকে সীম ব্যবহার না করার শর্ত দেয়া হচ্ছে। বিনিময়ে মোবাইলের দাম কম নেয়া হচ্ছে। পাশাপাশি চোরাই মোবাইল বহুদিন ধরে ভারতে পাচার হচ্ছে। ভারতের চোরাই মোবাইলও আসছে দেশে। বুধবার (১৮ মে) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানায়, রাজধানীর উত্তরা থেকে সংঘবদ্ধ চোরাই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মনির হোসেন, মো. মোতাহার হোসেন, মো. সুরুজ হোসেন, মো. শাহজালাল, মো. মেহেদী হাসান, কুমার সানি, মো. হৃদয় ও শামীম ওসমান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫৮ টি মোবাইল সেট ও ১টি ল্যাপটপ এবং ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, উত্তরা পশ্চিম থানার একটি মোবাইল চুরি মামলার তদন্তে নেমে চক্রটিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল চুরিসহ সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়েছে। এ সময় চোরাই মোবাইল বিক্রি থেকে দোকানীদের বিরত থাকার অনুরোধও জানান এ কে এম হাফিজ আক্তার। | 6 |
৫ জানুয়ারি কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, 'শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। কিন্তু এই কর্মসূচিতে বাঁধা দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।'
শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলেল ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুসহ কৃষক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি শেষ পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, 'বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তারা এই দিনটি নিয়ে ভীত।'
তিনি বলেন, 'সরকার গুম-খুনসহ নানা ধরনের জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। এই সরকার সব সময় বিএনপিকে ভয় পায়। জিয়া পরিবারকে ভয়। এজন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতন করা হচ্ছে।'
বিএনপির এ নেতা বলেন, 'এই সরকার ক্ষমতায় থেকেও জনগণের জন্য কিছু করতে পারেনি। সরকারের এই ধরনের কাজকর্মে জনগণ হতাশ। বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেবে। এ জন্য বিএনপি আন্দোলন করছে। মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, সে পরিবেশ সৃষ্টির জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও তা শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের কথাও বলেছে।'
| 9 |
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন। তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সবাই পুরুষ। | 3 |
ঢাকার ধামরাইয়ে পুলিশ থেকে অবসরে আসা এক বৃদ্ধ অসহায় বাবা চারদিন গাছ তলায় রাত কাটান। অনাহারে দিন কাটানোর ফলে অসুস্থ হয়ে পড়েন। জীবন বাঁচাতে ওই বাবা স্বেচ্ছায় কোন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ধামরাই উপজেলা সমাজসেবার কার্যালয়ে যান। পরে সমাজসেবা কর্মকর্তা তাকে উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যান। পরে ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা তাকে সুস্থ করতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করিয়ে চিকিৎসা করান। সে সুস্থ হয়ে উঠলে তার মুখে বিস্তারিত জেনে ভরণপোষণ না করায় তার তিন ছেলে ও এক মেয়েকে আসামি করে বৃহস্পতিবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই সাভার থেকে আতিক নামে তার এক ছেলেকে গ্রেফতার করে। ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি জানান, সারা জীবন পুলিশে চাকরি করে সন্তানদের বড় করে মানুষ করেছেন আব্দুল মান্নান। ছেলে মেয়েদের শিক্ষিত করতে সহায় সম্বল সব হারিয়েছেন। এখন সন্তানরা কেউ তাকে দেখেন না। তাই ভরণপোষণ আইনে মামলা দায়ের করেন সন্তানদের বিরুদ্ধে। এসময় তিনি আরও জানান, ধামরাইয়ে কোন সন্তান যেন বৃদ্ধ ও অসুস্থ বাবা মাকে কষ্ট না দেন। যদি বাবা মাকে কষ্ট দেয়ার সংবাদ পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা পেয়েছেন দেশটির একজন ব্যবসায়ী। আর্সলান ওয়ারাইচ নামের ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এরই মধ্যে ইসলামাবাদে ঘটা ওই ঘটনার ১৩ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়ারাইচ দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন। ৩৩ বছর বয়সী ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন।এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, আমি ১২ মিনিটেরও বেশি সময় ধরে এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি এবং দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি।রহস্যময় বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ারাইচ বলেন, 'খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু।'ভিডিওটি এরই মধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আর্সলান ওয়ারাইচ বলেন, 'আমি জানি না এটা কী ছিল। তবে এটি পাখি ছিল না। আমি নিজে ড্রোন ওড়াই, তাই আমি জানি এটি বাণিজ্যিক ড্রোনও ছিল না।'ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি ছিল।একটি ইউএফও ও এলিয়েন তত্ত্ব নিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। গত বছর একাধিক ব্যক্তি হাওয়াইজুড়ে একটি রহস্যময় নীল ইউএফও দেখার কথা জানিয়েছেন। | 3 |
আমি প্রায়ই বলে থাকি, 'এই মানুষেরা দানব নয়।' যারা ধর্ষণ করে, করে কারাগারে আছে, তাদের সম্পর্কে বলেছেন মধুমিতা পান্ডে। মধুমিতা যুক্তরাজ্যের শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাঁর বিষয় অপরাধবিজ্ঞান। তিনি ভারতের নয়াদিল্লির তিহার কারাগারে ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ১০০ জন কয়েদির সাক্ষাৎকার নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার সব ধরনের মান ও শর্ত মেনে নিয়ে তিনি জেলে বসে এই অপরাধীদের সাক্ষাৎকার নেন। তিনি বুঝতে চেয়েছেন ধর্ষণকারীদের মনস্তত্ত্ব। তাদের বেড়ে ওঠা, শিক্ষা, সামাজিক পরিবেশ, মনমানসিকতা, অপরাধ সংঘটনের পর তারা কি অনুশোচনায় ভোগে? ২০১৮ সালের আগস্টে ফার্স্টপোস্ট অনলাইন ম্যাগাজিনের সাক্ষাৎকারে গবেষক মধুমিতা পান্ডে বলেছেন, ধর্ষণকারীদের পশু বলা, জানোয়ার বলা, দানব বলা সমস্যার সমাধান নয়। তাতে হয় কি, আমরা সমাজের ভালো মানুষ, আমরা রেপের জন্য দায়ী নই, আর ওরা হলো জন্তু-জানোয়ার, ওরা দায়ী-এই রকম একটা সহজ দায়মুক্তির ধারণা সমাজে চলে আসে। মধুমিতা বলেছেন, ধর্ষণ একটা লম্বা সুতা, যার এক প্রান্তে আছে ধর্ষণ নামের ক্রিয়াটি। কিন্তু এটা শুরু হয়েছে সমাজের আরও আরও অনুষঙ্গ থেকে-নারীকে অধস্তন হিসেবে দেখা, ইভ টিজিং, নারীবিদ্বেষী কৌতুক, নারীকে তাচ্ছিল্য করে কথা বলা, হয়রানি-এ ধরনের কম গুরুতর বলে বিবেচিত উপাদানগুলোই শেষতক ধর্ষণে গিয়ে পৌঁছায়। মধুমিতার গবেষণা থেকে কোনো সাদা-কালো উপসংহার বেরিয়ে আসেনি। রেপিস্টরা সব অন্য ধাতুর তৈরি, এ রকম কোনো সিদ্ধান্তে আসা যায় না মোটেও। কোনো কোনো অপরাধী তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, কেউবা অনুতপ্ত নয়। মধুমিতা একটা ঘটনাকে আলাদা করে দেখিয়েছেন। ৪৯ বছরের একজন মন্দির পরিচ্ছন্নতাকর্মী ধর্ষণ করেছিল ৫ বছরের এক বালিকাকে। মেয়েটির মা ভিখারিনি ছিলেন। অপরাধী বলেছে, বাচ্চাটা তাকে উসকানি দিত, তার শরীর স্পর্শ করত, তাই তাকে সে শিক্ষা দিতে চেয়েছিল। তার মতে, বাচ্চাটার মা-ও ভালো নয়। এখন সে অনুশোচনায় ভোগে। বাচ্চাটার কুমারীত্ব সে হরণ করেছে। মেয়েটার তো বিয়ে হবে না। পাঁচ বছর পর জেল থেকে বেরিয়ে এই লোক বাচ্চাটাকে বিয়ে করতে চায়। সাউথ চায়না মর্নিং পোস্টে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা বলেছেন, 'আফটার ইউ স্পিক টু [দ্য রেপিস্ট], ইট শকস ইউ-দিজ মেন হ্যাভ দ্য পাওয়ার টু মেইক ইউ ফিল সরি ফর দেম।' (ধর্ষকদের সঙ্গে আলাপ করার পর আপনি ভীষণ নাড়া খাবেন-এসব লোকের এমন ক্ষমতা আছে যে তাদের কথা শোনার পর তাদের জন্য আপনার খারাপ লাগবে।) সুতরাং আমরা যারা ভাবছি, যারা ধর্ষণ করে, তারা আলাদা, তারা মানুষ নয়। আমরা তারা নই, তাদের জন্য আরও বহু কিছু করণীয় আছে। প্রথম আলো অনলাইন সংস্করণের ৮ জুলাইয়ের খবর: (বাংলাদেশে) এ বছরের প্রথম ছয় মাসে দুই হাজারের বেশি নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩১ জন। গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যাসহ অন্যান্য নির্যাতনের হারও অন্য সময়ের চেয়ে বেশি। সোমবার সকালে 'বর্তমান জাতীয় পরিস্থিতি, অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও সামাজিক নিরাপত্তা'র দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচার সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। আমরা জানি, সব ধর্ষণ, নারী নির্যাতনের খবর প্রকাশিত হয় না, মামলা হয় না, আমাদের গোচরে আসে না। বিভিন্ন পত্রিকায় মধুমিতা পান্ডের সাক্ষাৎকার বেরিয়েছে, তার ওপরে খবর প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, এবং আমরা বারবার করে বলছি, পুরো সমাজে পুরুষাধিপত্য নারী নির্যাতনের, ধর্ষণের বড় কারণ। পিতৃতন্ত্র হাজার বছর ধরে জেঁকে বসে আছে, তার বিনাশ এক দিনে সম্ভব নয়, কিন্তু কাজ করতে হবে প্রতিনিয়ত, কাজ করতে হবে এখনই। ফেনীর নুসরাত হত্যাকাণ্ড হলো মাথার ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসা পিতৃতন্ত্রের একটা চরম দৃষ্টান্ত। প্রতিষ্ঠান, ধর্ম, রাজনীতি, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাবলয়-সবটা মিলিয়ে একজন তরুণীকে কীভাবে চেপে ধরল এবং অবশেষে আগুনে পুড়িয়ে মারল নৃশংসভাবে। আর নুসরাতের প্রতিবাদটা হওয়া উচিত আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা আর প্রেরণার অনন্ত অনির্বাণ উৎস-'আমি সমস্ত পৃথিবীকে জানিয়ে দেব, আমি প্রধানমন্ত্রীকে জানিয়ে যাব...' মধুমিতা পান্ডে বলেছেন, এই ধর্ষকেরা সম্মতি (কনসেন্ট) কী, তা জানে না। অনেক সময় তারা কাম চরিতার্থ করার জন্যও ধর্ষণ করেনি। করেছে করা সম্ভব বলে। তারা যাকে ধর্ষণ করে, তাকেই আবার দোষারোপ করে: মেয়েটার পোশাক ভালো ছিল না, সে কেন রাতে চলবে ইত্যাদি। মধুমিতা বলেছেন, দিল্লির নির্ভয়ার বেলায় এই অজুহাত খাটে না, কারণ নির্ভয়া তথাকথিত শালীন পোশাক পরেছিলেন, তাঁর সঙ্গে তাঁর বন্ধু ছিল। আমরা বলব, নুসরাতের বেলায় এই অছিলা খাটে না, তনুর বেলায় এই কুযুক্তি খাটে না, অসংখ্য শিশুর বেলায় এই কুযুক্তির অবতারণাই করা যায় না। মধুমিতা বলেছেন, সমাজকে প্রতিবাদী হতে হবে। মুখ খুলতে হবে। আইনের আশ্রয় নিতে সংকোচ-লজ্জা পেলে চলবে না। তিনি পারিবারিক শিক্ষার ওপরে জোর দিচ্ছেন, পরিবারের ভেতরে যৌনশিক্ষার কথা বলছেন। তিনি বারবার জোর দিয়েছেন তত গুরুত্বপূর্ণ নয় এমন সব বিষয়ের ওপরে। যেমন নারীকে অবমাননা করা কৌতুক। আজ আমরা দেখতে পাই, আমাদের সাহিত্য, সিনেমা, রূপকথা, কিংবদন্তি, কৌতুকে নারীকে হেয় করার উপাদান অনেক। আমি আমার ছোটবেলার কথা বলতে পারি। কোনো একটা ছেলে যদি কোনো সাহসের কাজ করতে ব্যর্থ হতো, আমরা তাকে নারী (কথাটা আরও নেতিবাচক) বলে হেয় করতাম। বৃষ্টির দিনে ফুটবল খেলা বন্ধ করে যখন স্কুলের বারান্দায় আড্ডা বসত, তখন কোনো একজন কত মেয়ের সঙ্গে কীভাবে মিলিত হয়েছে, তার রগড়পূর্ণ বর্ণনা দিত। আমরা ওই বয়সে তার গল্প কিংবা কর্মকে অপরাধ ভাবতে পারতাম না, হয়তো 'খারাপ ছেলের খারাপ কাজ' ভাবতাম। আমার প্রিয় একটা কবিতা আছে জয় গোস্বামীর-'স্নান'। তাতে একটা লাইন আছে, 'জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ'। এই বাক্যটার মধ্যে আমাদের সমাজের পুরুষবাদী মনোভাবটা ধরা আছে। আমাদের নাটকে সিনেমায় তাই 'চুমকি চলেছে একা পথে/ সঙ্গী হলে দোষ কী তাতে/ রাগ কোরো না, সুন্দরী গো/ রাগলে তোমায় লাগে আরও ভালো' ইত্যাদির মধ্য দিয়ে পুরুষবাদী নিগৃহতন্ত্রের মনোভাবই কেবল ব্যক্ত হয়। মধুমিতা পান্ডের কথা প্রণিধানযোগ্য। ধর্ষণ হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়ার শেষ ফল। প্রক্রিয়াটার মধ্যে আছে আমাদের দৈনন্দিন পুরুষবাদী মানসিকতা। বিচার চাই, শাস্তি চাই; কিন্তু পুরো পুরুষতন্ত্রকে কে ওলটাবে? শুরু করতে হবে পরিবার থেকে, স্কুল থেকে। আমার পরিবারে আমার নারীকে কি আমি সম্মান করি? আমাদের গল্প, কবিতা, নাটক, সিনেমাগুলোয় আমাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা সিনেমায় দেখাই, একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ল, মেয়েটি রাজি নয়; তখন ছেলেটি নানাভাবে মেয়েটির পিছু নিল, কিছুতেই ওই মেয়েটির চিত্ত জয় না করে সে ছাড়বে না। আরে ভাই, পৃথিবীতে আরও অসংখ্য নারী আছে, অসংখ্য পুরুষ আছে, সবার তরে নহে সবাই...কিন্তু সিনেমায় দেখা যায়, নায়ক নানাভাবে চেষ্টা চালিয়ে যায়, আর শেষতক নায়িকার সঙ্গে তার মধুর মিলন ঘটে। ওই চেষ্টার আরেক নাম ইভ টিজিং। ওই চেষ্টার আরেক নাম যৌন হয়রানি, যৌন অপরাধ। আমাদের কাহিনিগুলো নতুন করে লেখার সময় এসেছে। তবে এটাও বলে রাখি, ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আইনের শাসনই সমাধান। আইনকে গতিময় করুন, দ্রুততম সময়ে অপরাধীর আইনানুগ দৃষ্টান্তমূলক সাজা দিন। সুশাসনের পথে শর্টকাট বলতে কিছু নেই। আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক | 8 |
দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত মার্কিন বাহিনীর নতুন কমান্ডার জেনারেল রবার্ট আব্রাহাম বলেছেন, উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা এবং পরমাণু কর্মসূচি কাটছাঁটের তেমন কোনো উদ্যোগ নেয়নি। ভিয়েতনামে উত্তর কোরিয়া এবং আমেরিকার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কথা বললেন তিনি। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার নামমাত্র পরিবর্তন হয়েছে বা সত্যিকার অর্থে কোনো পরিবর্তনই ঘটেনি। এ সক্ষমতা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ওই অঞ্চলের মার্কিন মিত্রদের জন্য অব্যাহত ভাবে হুমকি হয়ে দেখা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। গেল বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম দফা বৈঠক হয়েছিল। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনার জন্য এ বৈঠক হয়। সূত্র : পার্সটুডে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে কখনো দুর্বল করা সম্ভব নয়। বিগত চৌদ্দ বছর যাবৎ এই বিএনপির উপর নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে একটা বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে কারাবন্দী করা হয়েছে। তিনি অসুস্থ। কিন্তু চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয় না। কতটা অমানবিক এই সরকার! আজ জাতীয় প্রেস ক্লাবে 'দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বইমেলা উদযাপন কমিটি' আয়োজিত দুই দিনব্যাপী 'মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, যদি সত্য ঘটনাগুলো সামনে আসে- তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। আজকে যদি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে বইয়ে লেখা হয়, তাহলে তারা জানে তারা যে মিথ্যাচার করছে, তা সকল ক্ষেত্রে ধরা পড়ে যাবে। কিন্তু এটা সত্য যে, ইতিহাস ইতিহাসই। তিনি বলেন, আমাদের একটি মাত্র লক্ষ্য এই সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার হঠাতে ইস্পাত কঠিন গণঐক্য গড়ার আহ্বান জানিয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সকল গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের মধ্যে কঠিন গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে সরিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এক উজ্জ্বল দৃষ্টান্ত। সবাই সব সময় তা সমুন্নত রাখার চেষ্টা করে। কিন্তু বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধকে বেচাবিক্রি করার কালচার নেই। আর এটা ক্ষমতাসীনরা যখন করে- তখন সেটা ইতিহাস তো হয়ই না, এটা প্রোপাগান্ডা হতে পারে। সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান, সম্মান অবিভাজ্য। এটাকে ভাগ করা যাবে না। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় রমনী দাস (৬০) নামের এক নারীর মৃত্যু হয়। তবে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি। ভয় পেয়ে মারা গেছেন বলে স্বজনদের অভিযোগ থাকলেও হাসপাতাল কতৃপক্ষের দাবি ছুটোছুটির সময় আগে থেকেই অসুস্থ রমনী দাসের মৃত্যু হয়েছে।গত ৫ বছরে শেবাচিম হাসপাতাল, কলেজ এবং করোনা ওয়ার্ডে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত হাসপাতালটির বৈদ্যুতিক ব্যবস্থা এবং যন্ত্রপাতি মান্ধাতা আমলের। বেডের বিপরীতে ৩ গুন রোগী থাকছেন। এখানে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ড।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। ওয়ার্ডের দেয়ালে থাকা বিদ্যুতের সংযোগ থেকে আকস্মিকভাবে ধোঁয়া ছড়াতে দেখতে পান সেখানে থাকা রোগীর স্বজন ও সেবিকারা। ধোঁয়ার পরিমাণ বেড়ে গেলে সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ওই সময় হৃদ্রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। পরে রোগীদের সরিয়ে পাশের পোস্ট সিসিইউ কক্ষে স্থানান্তর করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০২০ সালের ২২ জুন হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগেছিল। ২০১৮ সালের ৯ জুলাই আইসিইউতে অগ্নিকাণ্ডে দুই রোগী অসুস্থ হয়ে পড়েন। ২০১৭ সালের ১৫ জুন মেডিকেল কলেজের ছাত্রী নিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।হাসপাতালের তড়িৎ যন্ত্রিক বিভাগের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আলম বলেন, সিসিইউ এর এয়ার ভেকুয়ম অথবা বেড হেড ট্যাংক বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি শুনেছেন মোবাইলে চার্জ দেওয়ার সময় ওই ওয়ার্ডের চিকিৎসা সরঞ্জাম বিস্ফোরিত হয়েছে। বাড়তি রোগী ও স্বজনের চাপ এবং চিকিৎসা সরঞ্জাম পুরোনো হয়ে যাওয়ায় এমনটা ঘটতে পারে বলে মনে করেন তিনি।গতকাল শেবাচিম হাসপাতালের সিসিইউ বিভাগে গেলে দায়িত্বরত সেবিকারা বলেন, সিসিইউতে বেড রয়েছে ১৬টি। কিন্তু সবশেষ রোগী ছিলেন ৫০ জনের বেশি। সিসিইউ'র এক রোগীর ছেলে সত্যজিৎ মন্ডল বলেন, যে রোগী মারা গেছেন তাঁর অবস্থা ভালো ছিল।হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, সিসিইউতে হঠাৎ শর্টসার্কিট সার্কিটে আগুন লেগে যায়। অক্সিজেন সংযোগে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। রোগীদের হুড়োহুড়ির সময়ে আগে থেকেই অসুস্থ এক নারীর মৃত্যু হয়েছে। তবে তা আতঙ্কে বলে মনে হয় না। এ ঘটনায় কার্ডিওলজি বিভাগের প্রধান ডা জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বরিশাল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জামাল হোসেন বলেন, রাতে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসকে বলা হয়েছে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল শাখার সমন্বয়ক রফিকুল আলম বলেন, হাসপাতাল হলো নিরাপত্তা ও চিকিৎসা পাওয়ার জায়গা। | 6 |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কোনো অবস্থায় নিজ সীমান্তের আশপাশে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না ইরান। তিনি শনিবার রাতে ইরানের এক নম্বর টিভি চ্যানেলের একটি একক লাইভ টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরান ও আজারবাইজানের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি কিছু সন্ত্রাসী গোষ্ঠী এই দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। আব্দুল্লাহিয়ান আরও বলেন, আজারবাইজানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়; তবে সেইসঙ্গে এসব দেশে ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিতেও গভীর দৃষ্টি রাখছে তেহরান। তিনি আরও বলেন, গত বছরই ইরান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়গুলো আজারবাইজানকে বোঝানোর চেষ্টা করেছে। তেহরান বাকুকে এ কথা স্পষ্ট করে জানিয়েছে, আর্মেনিয়ার কাছ থেকে নাগরনো-কারাবাখ অঞ্চল পুনরুদ্ধারে বাকুকে সহযোগিতা করলেও তেহরান কোনো অবস্থায় নিজের সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না। ইরান আজারবাইজানের একটি বৃহৎ প্রতিবেশী দেশ- এ কথা উল্লেখ করে আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি সন্ত্রাসীরা আজারবাইজানের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বলে তেহরান উদ্বিগ্ন। টক-শো অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাহরাইনের স্বৈরশাসক নিজের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে একটি অবৈধ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে যার পরিণতি ভালো হবে না।অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র : পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ সাতজনকে অবিলম্বে গ্রেপ্তারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করা হয়। খবর ডেইলি মিররের। অভিযোগে অবিলম্বে ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তারে সিআইডিকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ করা হয়। ওই সাত ব্যক্তি টেম্পল ট্রি এবং গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলায় সহায়তা ও উৎসাহিত করেছেন বলে অভিযোগ। অভিযোগটি দায়ের করেছেন সেনেকা পেরেরা। যে সাত ব্যক্তির গ্রেপ্তার চাওয়া হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সংসদ সদস্য জনস্টোন ফার্নান্দো, সানজিওয়া এদিরিমান্নে, সানাথ নিশানাথ, মুরাতুয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ ডিআইজি দেশাবন্ধু টেন্নাকুন ও আইজিপি চান্দানা বিক্রমারত্নে। কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাগে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে ১৭ মে আবেদনটি নেওয়ার নির্দেশ দিয়েছেন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট জনজীবন বিপর্যস্ত করে তোলায় গত এপ্রিলের শুরু থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রাজাপাকসের পদত্যাগ দাবি করে আসছেন সরকারবিরোধীরা। ক্ষমতাসীনদের সমর্থকরা সেই আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা দেওয়ায় এবং তাদের ওপর আক্রমণ করায় পরিস্থিতি চলতি সপ্তাহে অগ্নিগর্ভ হয়। শুরু হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। পরে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। | 3 |
চট্টগ্রামে প্রতিদিনই কমছে করোনা আক্রান্ত সংখ্যা। সঙ্গে মৃত্যুও। এই পরিস্থিতিতে খরচ কমাতে কয়েকটি করোনা আইসোলেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে করোনা বাড়লে এসব আইসোলেশন সেন্টার পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, খরচ কমাতেই সরকারি উদ্যোগে গড়ে ওঠা আইসোলেশন সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে।সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অধীনে গড়ে ওঠা হলি ক্রিসেন্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের কার্যক্রম বর্তমানে বন্ধ। গত ১৪ জুলাই থেকে কোভিড আক্রান্ত রোগী ভর্তি কার্যক্রম শুরু হয় হাসপাতালটিতে।চট্টগ্রাম রেলওয়ের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের কার্যক্রমও বর্তমানে বন্ধ রয়েছে। তবে জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার চালু আছে। ১৮৫ শয্যার বিপরীতে হাসপাতালে এখন রোগী ভর্তি আছেন মাত্র ৫০ জন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, গতকাল সকালে আইসোলেশন সেন্টারে ২৮ জন রোগী ভর্তি ছিলেন।চমেক হাসপাতালে করোনা উপসর্গবাহী রোগী ৫১ জন ও করোনা রোগী আছেন ১৭ জন। রোগী কমে যাওয়ায় ইয়েলো ও রেড জোনের আলাদা কার্যক্রম বন্ধ করে শুধু একটি ওয়ার্ড রাখা হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।৬ এপ্রিল নগরের লালদীঘির দক্ষিণ পাড়ে যাত্রা শুরু করে ৫০ শয্যার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আইসোলেশন সেন্টার। সেটির কার্যক্রম বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।শুধু সরকারি হাসপাতাল নয়, পার্কভিউ, মেট্রোপলিটন, ম্যাক্স, মা ও শিশু হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি কমে যাওয়ায় আইসোলেশন সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। | 6 |
বহিঃশত্রুর হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। সেই সঙ্গে এদেশের সন্তান হিসেবে দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের সুখ দু:খ হাসি কান্নার সমান অংশীদার হতে হবে। রবিবার (১২ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি কথা বলেন তিনি। নতুন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ৮১তম বিএমএ একাডেমি শপথ গ্রহণের মধ্য দিয়ে নবীন ক্যাডেটদের হাতে দাঁয়িত্ব পরল। তোমরা দেশমাতৃকা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দায়িত্ব পালনে সব সময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। সেই সাথে সাথে এদেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। এবং সাধারণ মানুষের সুখ দু:খ হাসি কান্নার সমান অংশিদার হতে হবে। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সব সময় যে কোন দুর্যোগে বিপদে মানুষের পাশে দাঁড়ায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এই স্বাধীনতার চেতনাকে সব সময় সমুন্নত রাখতে হবে। এই আদর্শ নিয়েই নিজেদেরকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ করতে হবে। দেশে বিদেশে দায়িত্ব পালনে পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা যে পররাষ্ট্র নীতি দিয়েছেন "সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়"। সেই পররাষ্ট্র নীতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা বাহি:শত্রু দ্বারা আক্রান্ত হই তা মোকাবিলা করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতাও ইতোমধ্যে অর্জন করেছি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়ন হয়েছে। আমরা সেনাবাহিনীতে নারীদেরও সম্পৃক্ত করেছি। ২০০০ সালে সেনাবাহিনীর দীর্ঘ মেয়াদী কোর্সে মহিলা অফিসার নিয়োগ হয় এবং ২০১৩ সালে মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিন্ধান্ত নিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর তিনজন মহিলা অফিসার কন্টিনজেন্ট কমান্ড অফিসার হিসেবে দাঁয়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। বাংলাদেশ মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানের একাডেমি পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্যাডেটরা যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই ধরণের প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করেছি। এবং বঙ্গবন্ধু কম্পেলেক্স নির্মাণ করা হয়েছে। জাতির পিতার যে স্বপ্ন ছিল এই মিলিটারি একাডেমি এক সময় সারাবিশ্বে নজর কাড়বে। আজকে আমাদের মিলিটারি একাডেমি সেই পর্যায়ে পৌছে গেছে। | 6 |
রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে করোনাভাইরাসের টিকা দেওয়ার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম বিজয় কৃষ্ণ তালুকদার। তিনি ওই ফার্মেসির মালিক। বুধবার রাত ১২টার দিকে চালাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ফার্মেসি থেকে মডার্না টিকার দুটি অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে। ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে। দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে। | 6 |
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী বেগম জীশান মীর্জা'র নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দ সোমবার (২৯ জুন) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং পুনাক'র প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পুনাক নেতৃবৃন্দ আইজিপি'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আইজিপি'ও পুনাক'র নতুন সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান। পুনাক সভানেত্রী বর্তমান অবস্থা থেকে পুনাককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন। পুলিশ পরিবারের নারী সদস্যদের সার্বিক কল্যাণে পুনাককে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন আইজিপি। এ সময় পুনাক নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজেদের মধ্যে সম্প্রীতির পাশাপাশি পুনাক দেশ ও জনগনের পাশে থেকেছে সবসময়। বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ মহিলাদের সেলাই মেশিন উপহার দেয়া, ঈদ-পূজা-পার্বণে নারীদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেলার আয়োজন করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে পুনাক। হত-দরিদ্রদের জন্য সময়ে সময়ে পুনাকের বিভিন্ন কর্মমূখী ও কল্যাণমূলক কার্যক্রম দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। আগামীতে অসহায় নারীদের পাশে থেকে পুনাক আরো বেশী উদ্ভাবনী কার্যক্রম হাতে নিবে মর্মে আইজিপি আশাবাদ ব্যক্ত করেন। | 6 |
আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অধিকাংশই ৬ দফার বিরোধিতা করেছিলেন। এই প্রবল বিরোধিতার সময়ই সম্ভবত আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দাঁড়িয়ে যায় এবং সেখান থেকেই আমরা সামনের সারির নেতা হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে পাই।১৯৭৫ সালের ৩ নভেম্বর এসেছিল একই বছরের ১৫ আগস্টের হাত ধরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাক আহমদ দেশের রাষ্ট্রপতি হন। আওয়ামী লীগের নেতাদের অনেকেই তখন আত্মগোপন করেন, অনেকেই মোশতাকের অবৈধ ক্ষমতাদখল মেনে নেন। জেলহত্যার শিকার চার নেতা পালিয়ে যাননি, মোশতাক-মন্ত্রিসভায় যোগও দেননি। বঙ্গবন্ধুর পর তাঁরাই যে দেশের চালিকাশক্তি, সে কথা জানত এই অপশক্তি। তাই তারা এই চারজনকে বন্দী করে জেলখানায় রাখে।মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁকে ফাঁসি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করেছিল পাকিস্তানি জান্তা। সে সময় সুদক্ষভাবে বাংলাদেশ সরকার পরিচালনা করার কৃতিত্ব এই চার নেতার ওপরই বর্তায়। তাঁরা তা সফলভাবে পালন করেন।মূলত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নিয়মতান্ত্রিক রাজনীতির ওপর আস্থা রেখেই এগিয়েছে আওয়ামী লীগ। ১৯৬৩ সালে সোহরাওয়ার্দীর মৃত্যুর পর ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ থেকে বের হয়ে আওয়ামী লীগের পুনরুজ্জীবন একটি যুগান্তকারী ঘটনা। ১৯৬৪ সালে যখন আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হলো, তখন থেকে আওয়ামী রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ হয়েছিল। এ সময়েই শেখ মুজিব মূলত পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় জাতীয় নেতা হয়ে উঠছিলেন।রাজনৈতিক নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ঔজ্জ্বল্য এতটাই ছিল যে, অন্য নেতারা সে আলোয় ম্লান হয়ে যেতেন। পুনরুজ্জীবিত আওয়ামী লীগ আসলে ছিল তারুণ্যে ভরপুর এক আওয়ামী লীগ। শহীদ চার নেতাকে বুঝতে হলে এ কথাও বুঝতে হবে আগে।সে সময় আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মধ্যে ছিলেন আতাউর রহমান খান, জহিরুদ্দিন হোসেন, আবদুস সালাম খান, আবদুল জব্বার খদ্দর, খাজা খয়রাত হোসেন, যশোরের মশিউর রহমান, রাজশাহীর মজিবুর রহমান, কুষ্টিয়ার সা'দ আহমদ প্রমুখ। তাঁদের অনেকেই চাননি আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে একক দল হিসেবে আবার কাজ করুক। ইত্তেফাক সম্পাদক মানিক মিয়াও তাঁদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। শেখ মুজিব তাতে বিচলিত হয়ে পড়েছিলেন। ইত্তেফাকের সমর্থন ছাড়া আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করা যাবে না। তিনি তাঁর বন্ধু ইত্তেফাকের বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে আশঙ্কার কথা জানালেন। সিরাজুদ্দীন হোসেন মানিক মিয়াকে এড়িয়েই আওয়ামী লীগের পুনরুজ্জীবনের কথা ছেপে দিলেন। সে অন্য গল্প, কিন্তু ইতিহাসের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।এরপর বঙ্গবন্ধুর ৬ দফা। আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অধিকাংশই ৬ দফার বিরোধিতা করেছিলেন। এই প্রবল বিরোধিতার সময়ই সম্ভবত আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দাঁড়িয়ে যায় এবং সেখান থেকেই আমরা সামনের সারির নেতা হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে পাই।১৯৬৬ সালের ১৮ থেকে ২০ মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হয়, তাতে সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। এর আগে ১৫ বছর তিনি ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হন তাজউদ্দীন আহমদ। দলের সহসভাপতি হন সৈয়দ নজরুল ইসলাম। যশোরের মশিউর রহমান নয়া কর্মকর্তাদের নামের প্যানেল পাঠ করেন এবং পাবনার মনসুর আলী পূর্ণাঙ্গ প্যানেল সমর্থন করেন।তাজউদ্দীন আহমদ তাঁর নিখুঁত মেধা ও পর্যবেক্ষণ কাজে লাগিয়ে রাজনীতির মাঠে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠজনে পরিণত হন। ১৯৭০ সালের নির্বাচন পেরিয়ে জাতি যখন নতুন যুগ-সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল, তখনই বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য এবং নিজেদের মেধাবী উপস্থিতি দিয়ে তাঁরা রাজনীতির মাঠের সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। নির্বাচনে বিজয়ের পর ইত্তেফাকের শিরোনাম হলো, 'কেন্দ্রে শেখ মুজিব ও প্রদেশে ক্যাপ্টেন মনসুর আলী নেতা নির্বাচিত'।১৯৭১ সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলন চলার সময় এই চার নেতাই ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গী।দুইওপরের আলোচনার পথ ধরে এগোলে আমরা জেলহত্যার অর্থ বুঝতে পারব। ১৯৬৪ সালে আওয়ামী লীগের পুনরুজ্জীবন না হলে এনডিএফের আওতায় থেকে দেশের বিরোধীদলীয় রাজনীতিতে দলটি তেমন কোনো অবদান রাখতে পারত না। পুনরুজ্জীবনের পথ ধরেই আওয়ামী লীগে এল নতুন নেতৃত্ব, তাঁরাই হাল ধরলেন, হয়ে উঠলেনবঙ্গবন্ধুর ভরসাস্থল।খন্দকার মোশতাক আহমদও ছিলেন এই দলে। কিন্তু তাঁর ভিন্ন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় থেকেই। মার্কিনদের সঙ্গে আঁতাত করতে চেয়েছিলেন তিনি। নিয়তির পরিহাস হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর তাজউদ্দীন আহমদকে দূরে সরিয়ে রাখলেন। এই ফাঁকে খন্দকার মোশতাক সরকারের মধ্যে থেকেই সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলেন। দেশি-বিদেশি চক্রান্তের ফল হিসেবে একদল উচ্ছৃঙ্খল সেনাসদস্য হত্যা করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। খন্দকার মোশতাক হাতে তুলে নিলেন ক্ষমতা।তিনযে চার নেতাকে জেলখানায় হত্যা করা হলো, তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল ২৩ আগস্ট। সেই থেকে তাঁরা জেলে ছিলেন। কোনো কারণে ক্ষমতার পরিবর্তন হলে এই নেতারা দেশকে আবার মুক্তিযুদ্ধের মূল স্রোতে ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন, সে কথা জানত এই খুনি চক্র। এ কারণেই অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের সময়টিতে ২ নভেম্বর পেরিয়ে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটা পিকআপ থেমেছিল। নেমেছিল কয়েকজন সেনাসদস্য। জেলার আমিনুর রহমানকে কারা মহাপরিদর্শক ফোন করে দ্রুত আসতে বলেছিলেন। মূল ফটকে সৈন্যদের দেখলেন তিনি। সেনাসদস্যরা কারা মহাপরিদর্শককে একটা কাগজ দিলেন। বেজে উঠল আমিনুল ইসলামের ঘরের ফোন। ও প্রান্ত থেকে বলা হলো, প্রেসিডেন্ট কথা বলবেন আইজি সাহেবের সঙ্গে। আইজি সাহেবকে খবর দিলেন আমিনুর রহমান। আইজি সাহেবকে প্রেসিডেন্ট মোশতাক বলেছেন, 'আর্মি অফিসাররা যা চায়, সেটা তোমরা করো।'চার নেতাকে একত্র করার নির্দেশ আসে। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ কারাগারের এক কক্ষে ছিলেন। ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে অন্য কক্ষ থেকে এখানে আনা হয়। ক্যাপ্টেন মনসুর আলী পোশাক পাল্টে নেন। তাজউদ্দীন আহমদ কোরআন পড়ছিলেন।তাঁদের একত্র করার ক্ষেত্রে কিছুটা সময় লাগলে গালিগালাজ করছিল সৈন্যরা।তাঁদের এক ঘরে আনার পর মুহুর্মুহু গুলিবর্ষণে হত্যা করা হয়। সেই অমানিশার আঁধার এখনো কাটেনি।লেখক: উপসম্পাদক, আজকের পত্রিকা। | 8 |
করেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। তারা প্রণোদনার ঋণ নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করেছে ২৮ আগস্ট। তাতে দেখা যায়, করোনার ক্ষতি কাটাতে সরকারের দেওয়া প্রণোদনার ঋণ পেতে ২৯ শতাংশ শিল্পপ্রতিষ্ঠানের কাছে ঘুষ চাওয়া হয়েছে। এই ঘুষ দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা। সানেমের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। খবরটি গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।গবেষণা সংস্থাটির জরিপে উৎপাদন ও সেবা খাতের ৫০১ প্রতিষ্ঠানের উদ্যোক্তা কিংবা তাঁদের প্রতিনিধির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ২৯ শতাংশ তাঁদের কাছে ব্যাংকারদের ঘুষ চাওয়ার কথা জানালেও ৪৭ শতাংশ এ বিষয়ে নীরব ছিলেন। সানেম ধারণা করছে, যাঁরা নীরব ছিলেন, তাঁদের কাছেও ঘুষ চাওয়া হয়ে থাকতে পারে।খবরটি খুবই হতাশাজনক। যেখানে করোনার মতো একটি বৈশ্বিক মরণব্যাধির সঙ্গে সারা পৃথিবী কঠিন সংগ্রাম করছে, জীবন ও জীবিকা বাঁচাতে সরকারি ও বেসরকারি খাত মরণপণ প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে এই খবর কোনোভাবেই মানা যায় না। সরকার করোনার প্রথম ধাক্কা আসার পরই বিভিন্ন খাতে আর্থিক প্রণোদনা ঘোষণা করে। প্রণোদনার অর্থ সরকার ও ব্যাংকের যৌথ তহবিল থেকে দেওয়ার কথা বলা হয়। যেহেতু ব্যাংকই পুরো প্রণোদনার টাকা ঋণ আকারে বিতরণ করছে, তাই স্বাভাবিকভাবেই ব্যাংক এখানে গুরুত্বপূর্ণ অংশীদার। ব্যবসায়ী, উদ্যোক্তা ও সুবিধাভোগীরা তাঁদের ঋণ পাওয়ার যাবতীয় নথিপত্রসহ যোগাযোগ করে ব্যাংকে ঋণের জন্য আবেদন করবেন-এটাই স্বাভাবিক। যাঁদের শর্ত পূরণ হবে না, তাঁরা ঋণ পাবেন না, এটাও সত্য।তবে প্রণোদনার টাকা দিতে সুবিধাভোগীদের কাছে ব্যাংকারদের ঘুষ চাওয়ার ঘটনা পুরো প্রণোদনাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকারের সদিচ্ছাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ব্যাংকে ঋণ পেতে ঘুষ দিতে হয়-এ কথা কমবেশি প্রচলিত আছে। সম্প্রতি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ আজকের পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারেও ব্যাংকে ঘুষ ছাড়া কিছু হয় না বলে জানিয়েছিলেন। তবে আমরা মনে করি, ঢালাওভাবে হয়তো এ কথা সত্যি নয়। সব ব্যাংকার নিশ্চয়ই ঘুষ চান না। হয়তো কেউ কেউ চান। কিন্তু জরিপের ফলাফলের মধ্য দিয়েও একটা ধারণা জন্মেছে যে কোনো কোনো ব্যাংকার তাঁদের গ্রাহকদের সুবিধা দিতে ঘুষ চেয়েছেন। ঘুষ-দুর্নীতি কোনোভাবেই কাম্য হতে পারে না। আর করোনার মতো একটি কঠিন সংগ্রাম মোকাবিলার সময় তো নয়ই।আমরা মনে করি, এর সঠিক তদন্ত হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। এটা যদি সত্যি হয়, তাহলে ব্যাংকের মতো জরুরি একটি খাতের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়বে। দেশ ক্রমে এগিয়ে যাওয়ায় একটি অপরিহার্য খাতের এমন ভঙ্গুর দশাকে সামনে নিয়ে আসবে। ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে যে এত দিনের সমালোচনা, এটা আরও পাকাপোক্ত হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে বলে আমরা বিশ্বাস করি। | 8 |
পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটিতে ফেরি শাহ জালালের ধাক্কার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শুক্রবার সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মাদারীপুরের শিবচর থানায় এই জিডি করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, শুক্রবার রাত ৯টায় সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করে সহকারী পরিদর্শক আমির হোসেনকে পদ্মার সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়েছে- মাদারীপুরের শিবচরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে রো-রো ফেরি শাহ জালাল। পথে ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারের (খুঁটি) পাইল ক্যাপের উপরভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবচর থানায় দায়ের করা জিডি-সমকাল এ ব্যাপারে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে, পদ্মা সেতুর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। ফেরির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এই সাধারণ ডায়েরিতে। | 6 |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, নীতি নির্ধারকেরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পাকিস্তান ৩ অংশে বিভাজিত হয়ে যেতে পারে। এমনকি হারিয়ে ফেলতে পারে পারমাণবিক সক্ষমতাও। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ইমরান খান এসব কথা বলেছেন।ওই টেলিভিশন সাক্ষাৎকারের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই টিভি সাক্ষাৎকারে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়, 'যদি পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আপনাকে সমর্থন না দেয়, আপনার জনপ্রিয়তাকে মূল্যায়ন না করে-যেমনটা আমরা দেখেছি বেনজির ভুট্টোর বেলায়। তাহলে আপনার আবারও ক্ষমতায় ফেরাটা অসম্ভব হয়ে উঠবে। সে ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী?জবাবে ইমরান খান বলেন, 'পাকিস্তানের মূল সমস্যাই হলো এর এস্টাবলিশমেন্ট। যদি তাঁরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তবে আমি আপনাদের লিখে দিতে পারি তাঁরা ধ্বংস হয়ে যাবে এবং এর ফলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সশস্ত্র বাহিনী।'যারা খুন করতে চায় তাদের নাম রেকর্ড করে রেখেছি: ইমরান খানএ সময় ইমরান খান আরও বলেন, 'এর জের ধরে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যেতে পারে।'তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান সতর্ক করে বলেন, পাকিস্তানের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তখন সুযোগ পেয়ে বিশ্ব আমাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে বলবে। যেমনটা করা হয়েছিল ১৯৯০ সালে ইউক্রেনে। এ সময় সময়, তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।তবে, ইমরান খানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, 'এটি কোনো পাকিস্তানির বক্তব্য নয়, ভারতের মোদির বক্তব্য এমন হতে পারে।'বিশ্বেরনানা প্রান্তের খবর পড়ুন:ইরাকের মসুলে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহরের চিহ্নযুক্তরাষ্ট্রের কারাগারে পাবলো এসকোবারের প্রধান সহযোগীর মৃত্যু২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীএই জয় ইউক্রেনের বীর সেনাদেররাশিয়া-ইউক্রেন যুদ্ধ: খাদ্যসংকটের মুখে গোটা বিশ্বপ্রতিদিন প্রায় ১০০ ইউক্রেনীয় সৈন্য মারা যাচ্ছে: জেলেনস্কিইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্ররাশিয়ার তেলে আংশিক নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের | 3 |
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার বিদেশি ঋণ পেয়েছে ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা। করোনার টিকা কেনার পাশাপাশি সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ বাড়ছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ ৪১৮ কোটি ডলার ঋণসহায়তা পেয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ৩০০ কোটি ডলার বা ২৫ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছিল সরকার। অর্থাৎ আগের অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় এবার একই সময়ে ১০ হাজার ৩০ কোটি টাকা বেশি পেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এসব তথ্য পাওয়া গেছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আগে নেওয়া ঋণের সুদ পরিশোধের চাপও কিন্তু বাড়ছে। আগামী ২০২২-২৩ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। সে জন্য নতুন বাজেটেও বেশি পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হবে এ খাতে। ইআরডির তথ্যমতে, সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের নেওয়া ঋণ পরিশোধ করেছে ১০৪ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ৮ হাজার ৮৪০ কোটি টাকার মতো। সে হিসেবে সরকার নিট বিদেশি ঋণ পেয়েছে ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে সরকার ৯০ কোটি ডলার বা ৭ হাজার ৬৫০ কোটি টাকা পরিশোধ করেছিল। অর্থাৎ গতবারের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বিদেশি ঋণ পরিশোধে প্রায় ৮০০ কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে। ইআরডির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার সর্বোচ্চ ১৭২ কোটি ডলার ঋণ পেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ কোটি ডলার ছাড় করেছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা। তৃতীয় স্থানে আছে চীন। তারা ছাড় করেছে চীন ৪৩ কোটি ডলার। এডিবি থেকে পাওয়া ঋণ দিয়ে সরকার টিকা কিনেছে। সে কারণে সংস্থাটির ঋণ ছাড়ের পরিমাণ বেশি। জাইকার অর্থায়নে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। চীনের অর্থায়নেও বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে এখন। বিদেশি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এক দশক আগে মেগা প্রকল্পগুলোতে নেওয়া বিদেশি ঋণ পরিশোধ করা শুরু হয়েছে। সে কারণে ঋণ পরিশোধ বেশি হচ্ছে। এ ছাড়া গত দুই বছর টানা বিদেশি ঋণ ছাড়ে রেকর্ড হয়েছে। সে কারণেও ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে। এদিকে এখন পর্যন্ত সরকার যে ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার সহায়তা পেয়েছে, তার মধ্যে ঋণের পরিমাণ ৩৪ হাজার ১৭০ কোটি টাকা। বাকি ১ হাজার ৩৬০ কোটি টাকা মিলেছে অনুদান হিসেবে। আর যে ৮ হাজার ৮৪০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার, তার মধ্যে মূল ঋণ ৬ হাজার ৬৩০ কোটি টাকা। বাকি ২ হাজার ২১০ কোটি টাকা পরিশোধ হয়েছে সুদ বাবদ। | 0 |
সিঙ্গাপুরে ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাত পৌনে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকদলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেন। | 6 |
ছদ্মবেশে ভারতে অবস্থানরত পিকে হালদার গ্রেপ্তার হয়েছেন। তাঁকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আজ শনিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে খবর আসেনি। এলে পরে সিদ্ধান্ত নেব। ওনার (পি কে হালদার) নামে আমাদের এখানে মামলা রয়েছে। আমরা নিশ্চয়ই তাদের (ভারতের) কাছে সহযোগিতা চাইব তাঁকে ফেরত আনার জন্য।'পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেপ্তারপরবর্তী প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা তাঁকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করব।'উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলার পলাতক আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ভারতে গ্রেপ্তার হয়েছেন। আজ সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পি কে হালদার সম্পর্কিত আরও খবর:রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদকশিবশঙ্কর হালদার নামে কলকাতায় ঘাঁটি গেঁড়েছেন পিকে হালদারপশ্চিমবঙ্গে পি কে হালদারের সহযোগীদের বাড়িতে তল্লাশি | 6 |
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের (২০২২ সালের) এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরুর তারিখ নির্ধারিত থাকলেও, ওই সময়ে এই পরীক্ষা হচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। সে ক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাঁদের ক্লাসের বিষয় রয়েছে।কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে তা পরে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। দেশের ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে আগামী ১৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। গতবারের থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী বেড়েছে। বিদেশের ৯টি কেন্দ্রে এবার ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন এবং ভকেশনালে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষায় বসবে।এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কোনো কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ রেজিস্ট্রারে লিখে রাখতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট জানিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।করোনা মহামারির মধ্যে এবার গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। | 1 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু সরকার যেকোনো সময় চাইলে সেই আদেশ বাতিল করতে পারে। সেই আদেশ যদি আগামীকাল বাতিল হয়, আগামীকালই খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে। এটিও বিএনপির মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি।' সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের (বিএসআরএফ) 'বিএসআরএফ বার্তা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন। সরকার ভয়ে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করছে না- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপির সরকারকে বহু আগেই ধন্যবাদ দেয়া প্রয়োজন ছিল। কারণ বিএনপি নেত্রী খালদা জিয়া জামিনে মুক্তি পাননি কিংবা আদালত কর্তৃক খালাসও পাননি। তাকে প্রধানমন্ত্রী আইনে প্রদত্ত ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন। সেই কারণে তিনি কারাগারের বাইরে আছেন। এজন্য তো বিএনপির শুকরিয়া আদায় করা উচিত, সরকারকে ধন্যবাদ দেয়া উচিত।' বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বানের বিষয়ে হাছান মাহমুদ বলেন, 'বিএনপির নেতারা সাড়ে ১২ বছর ধরে এই দাবি করে আসছেন এবং জনগণকে আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু জনগণ তো তাদের আহ্বানে সাড়া দেয়নি। সাড়া দেয়ার কোনো কারণও নেই। তিনি আরো বলেন, 'বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তাদের চাকরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার একজন পুলিশ কনস্টেবলও বদলি করতে পারে না। বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগে বহু নির্বাচন অত্যন্ত সফলভাবে করেছে।' তথ্যমন্ত্রী বলেন, 'সেজন্য বিএনপিকে বলব, এই ধরনের ফাঁকা বুলি আউরিয়ে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।' এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি | 9 |
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার বিকেলে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট আমরা মোকাবিলা করেছিলাম তখন আমাদের অনেক কিছুর স্বল্পতা ছিল। সেভাবে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়নি। ডাক্তার-নার্স হাসপাতালে যারা আছেন তাদের অভিজ্ঞতা কম ছিল। দ্বিতীয় ওয়েব মোকাবিলার পর আমাদের আস্থা জন্মেছে, আমরা মোকাবিলা করতে পারি। আমাদের জনবল শুধু প্রশিক্ষিত হয়নি, হাসপাতালগুলো অনেক সুসজ্জিত হয়েছে। আমরা খুবই আনন্দিত ছিলাম এবং আশা করেছিলাম, করোনা বাংলাদেশ থেকে বিদায় নেবে। মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছিল। মন্ত্রী বলেন, দেশে এখন করোনা সংক্রমণের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক। বৈশ্বিক ও বেপরোয়া চলাফেরার কারণে এই সংক্রমণ বেড়েছে। ওমিক্রন মৃদু এটা ভেবে হালকাভাবে নিলে তা বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ব্যাপক হারে, বেপরোয়াভাবে মাস্ক না পরে ঘোরাফেরা করেছি। আপনারা দেখেছেন, চট্টগ্রাম-কক্সবাজারে লাখ লাখ মানুষ বেড়াতে গেছে। বিয়ে-শাদি হয়েছে দেশে, হাজার হাজার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মাস্ক পরেনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে পর্যায়ক্রমে ওই মৌখিক পরীক্ষা আবার শুরু হবে। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর এমসিকিউ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ রেজিস্ট্রেশন নম্বরধারী ২ হাজার ৭২০ জন প্রার্থীর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেওয়া হবে। করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি। এর মধ্যেই ৩ হাজার ৩০২ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের তালিকা কমিশনের ... ওয়েবসাইটে আপলোড করা থাকবে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে ওই প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তাঁর প্রার্থিতা বাতিল হবে। *তালিকা দেখতে এখানে ক্লিক করুন | 1 |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 'রংপুর এক্সপ্রেস' ট্রেনটির দুর্ঘটনায় পড়ার কারণ তদন্তে তিনটিকমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে রংপুরগামী ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়ে। উল্লাপাড়া স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে ইঞ্জিনসহ পাঁচটি বগি আগুনে পুড়ে যায়। আহত হয় অন্তত ২৫ জন। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেপশ্চিমাঞ্চল রেলবিভাগের পক্ষ থেকে দুটি এবংসিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলবিভাগ রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, ঘটনারকারণ অনুসন্ধানে চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট মো. শহিদুলইসলামকে প্রধান করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে,পশ্চিমাঞ্চল রেল বিভাগ, পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মিজানুররহমান জানান, বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) মো. আবদুল্লাহ আল মামুনকেআহ্বায়ক করে ৫ সদস্যদের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচকর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদজানান, ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা একটি তদন্তকমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজমাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। | 6 |
করোনায় আক্রান্ত হয়ে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) এক নারী সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম-রাশেদা ফেরদৌস (৪১)। তিনি র্যাব-৩ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। শুক্রবার (৩০ জুলাই) র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৯ জুলাই সকালে তেজগাঁও বেসরকারি ইমপালস হাসপাতালের স্থানান্তর করে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানেই গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জে। সেখানেই তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এছাড়াও র্যাব সদস্যদের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। | 6 |
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থীদেরও নিয়োজিত করছে চাইছে ভারতের কেন্দ্র সরকার।আজ রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকেরর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এমনটি জানিয়েছেন।ওই সূত্র জানায়, এ নিয়ে আগামীকাল সোমবার বিস্তারিত জানানো হবে। বৈঠকে শিক্ষার্থীদের উৎসাহিত করার অনেক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। যেসব শিক্ষার্থী করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন তাঁদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে আর্থিক প্রণোদনাও।ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসক মৃত্যুর ঘটনাও ঘটছে। গতকাল শনিবার দিল্লিতে বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে যে ১২ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন।বার্তাসংস্থা রয়টার্স বলছে, করোনার অতি সংক্রামক নতুন ধরন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের গঠন করা একটি ফোরাম আগেই সতর্কবার্তা উচ্চারণ করেছিল। তবে এ সতর্কবার্তায় কান দেয়নি কেন্দ্র।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন।রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।করোনায় বিপর্যস্ত ভারতের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ। | 3 |
বিপিএলে ২৮ তম ম্যাচে সিলেট সিক্সার্সকে ২১ রানে হারাল খুলনা টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৭০ রান তুলে মাহমুদউল্লাহর খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন সিলেটের অধিনায়ক সোহেল তানভীর। ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারেই খুলনার দুই ওপেনার মিলে তুলে ফেলেন ৭৩ রান। ২৩ বলে ৬ চারে ৩৩ রান করে অলক কাপালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে জুনায়েদ বিদায় নিলে সমাপ্তি ঘটে এই জুটির। এরপরই খেই হারিয়ে ফেলে খুলনা ইনিংস। দলীয় ৩ রান যোগ হতেই আউট হয়ে ফেরেন আল-আমিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় রিয়াদের দল। খুলনার আরেক ওপেনার ব্র্যান্ডন টেইলরের ব্যাট আসে সর্বোচ্চ ৪৮ রান। ৩১ বলের এই ইনিংসে চারের মার ৪টি আর ছক্কার মার ২টি। শেষদিকে খুলনার ইনিংসের হাল ধরে দলকে ১৭০ রানের সংগ্রহ এনে দেন ডেভিড ওয়েইসি। ২৫ বল খেলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন এই অলরাউন্ডার। বল হাতে স্পিন ঘূর্ণির পসরা সাজিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন অলক কাপালি। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন তাসকিন আহমেদ ও মোহম্মদ নওয়াজ। পয়েন্ট টেবিলে দুটি দলই এখন তলানিতে অবস্থান করছে। ৭ ম্যাচে ২ জয় নিয়ে ৬ নম্বরে সিলেট এবং ৮ ম্যাচে ১ জয় নিয়ে সবার শেষ স্থানটি খুলনা টাইটান্সের। সিলেট সিক্সার্সের একাদশ: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকের আলী (উইকেটরক্ষক), নাসির হোসেন, অলক কাপালি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান ও সোহেল তানভীর (অধিনায়ক)। খুলনা টাইটান্সের একাদশ: আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ডেভিড ওয়েইসি, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান ও শুভাশিস রায়। | 12 |
শাস্ত্রীয় সংগীত জগতের নক্ষত্রদের একটি প্রজন্ম বিদায় নিচ্ছে রঙ্গমঞ্চ থেকে। কত্থকগুরু বিরজু মহারাজও চলে গেলেন 'অনন্তধামে, অমৃতনিকেতনে'। ঈশ্বর তাঁকে দিয়েছিলেন উজাড় করে, তিনিও তাঁকে নিরাশ করেননি।কত্থক নৃত্যে অদ্বিতীয় পুরুষ ছিলেন বিরজু মহারাজ। কত্থকের 'মহারাজা' পরিবারের সাত পুরুষের উত্তরাধিকার তিনি যে কেবল সার্থকভাবে সামলেছেন তা নয়; বরং নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিরজু মহারাজ সারা বিশ্বে কত্থক নাচকে সমার্থক করে তুলেছিলেন নিজের নামের সঙ্গে। অভিব্যক্তিময় এই নৃত্যধরনটিকে নিজের ভঙ্গিমায় তিনি রাঙিয়ে দিয়েছিলেন।তাঁকে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল দুবার। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসেছিলেন কত্থক নৃত্য সম্প্রদায় আয়োজিত কত্থক নৃত্য উৎসবে যোগ দিতে। আর দ্বিতীয় সাক্ষাৎ হয় ২০১৭ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে। তিনি গিয়েছিলেন ব্লুজ কমিউনিকেশন আয়োজিত সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যালে। আর আমি গিয়েছিলাম সাংবাদিক হিসেবে।প্রথম সাক্ষাতে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছিল মহারাজকে। তাঁর সাক্ষাৎকার নিতে যখন ছায়ানট ভবনে যাই, তখন তিনি একটি নৃত্য কর্মশালায়। পরম ধৈর্যের সঙ্গে এখানকার তরুণ নৃত্যশিল্পীদের ধরে ধরে শেখাচ্ছিলেন কত্থকের কলাকৌশল। কিছুটা অসুস্থ থাকলেও নিজের কলা অন্যদের বিলিয়ে দিতে কার্পণ্য করছিলেন না। শরীরে বয়সের ছাপ, তার পিছু পিছু কত রোগের আনাগোনা, কিন্তু মন তাঁর সতেজ, সবুজ।শুধু কি নাচে তাঁর পারদর্শিতা! দারুণ কবিতা লেখেন। গানে ও তবলায় বেতারের এ গ্রেড শিল্পী তিনি। গান লেখেন, তাতে সুর দেন। তাঁর অসাধারণ গায়কির সঙ্গে দর্শকেরা পরিচিত হয়েছেন সত্যজিৎ রায়ের 'শতরঞ্জ কি খিলাড়ি' ছবিতে, 'কানহা ম্যায় তোসে হারি' ঠুমরির মাধ্যমে। পাখোয়াজ, সরোদ, সেতার, বাঁশি, বেহালা অনায়াসে বাজান। শেষ বয়সে ছবি আঁকা শুরু করেছিলেন। সেবার তাঁর সঙ্গে ঢাকায় এসেছিলেন শিষ্য বিদুষী শাশ্বতী সেন। তিনিই বলছিলেন গুরুর এত গুণের কথা।এত বড় মানুষ, এত কিছু জীবনে অর্জন করেছেন, তবু অহমের লেশমাত্র পণ্ডিতজির আচরণে ছিল না। তিনি যেন সেই ফলবতী বৃক্ষ, ফলের ভারে কেবল নিচু হওয়াই শিখেছেন। বিনয়ের সুরে বলেছিলেন, 'আমার ধ্যান এক জায়গায়। সাধনায় সবকিছুই সম্ভব। একটি বাতির আলোতে ঘরের দরজা-জানালা-সবকিছুই দেখা যায়। তেমনি আমার আত্মিক আলো থেকেই বাজনা, গান সব আসে। আমি শিখিনি, কিন্তু অনেক বড় বড় ওস্তাদের সান্নিধ্য পেয়েছি।'তাঁর নৃত্যে সমৃদ্ধ হয়েছে হিন্দি সিনেমার জগৎ। কমল হাসান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোনের মতো অভিনয়শিল্পীদের জন্য অসাধারণ নাচের কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। তাঁর কাছে জানতে চাই, একজন শাস্ত্রীয় নৃত্যকার হিসেবে চলচ্চিত্রের বাণিজ্যিক চাহিদার দিকটি কীভাবে সামলান? মৃদু হেসে বলেছিলেন, অত সব তিনি দেখেন না। ফিল্মি আন্দাজের সঙ্গে কখনো আপস করেননি। ফিল্মস্টারদেরও কত্থক নাচই করিয়েছেন। গানের কথা ভালো না লাগলে সে কাজ করেননি।বিরজু মহারাজের কাছে আরও জানতে চেয়েছিলাম, নাচ তো আত্মার স্বচ্ছন্দ আন্দোলন, কঠিন ব্যাকরণ মানা শাস্ত্রীয় নৃত্যের ভাষা কি সেখানে বাধা হয়? তিনি বলেছিলেন, ভাষা কোনো বাধা নয়। বিমূর্ততায় যেকোনো কিছুই বলা যায়। তিনি তো কত্থকের ভাষাতেই দপ্তরে বন্দী একটি ফাইলের কাহিনি বলেন। একটি লৌহখণ্ডকেও জীবন দেন।তাঁর এই কথাগুলোরই যেন চাক্ষুষ দর্শন হয় নয় মাস পর, সিঙ্গাপুরের উৎসবে। সেবার নৃত্যের তালে অদ্ভুত পায়ের কাজে তিনি মঞ্চে ঘোড়া ছোটালেন, বর্ষাসিক্ত আনন্দে মশগুল ময়ূরকে নাচালেন। তিনি মঞ্চে এসেছিলেন নৃত্যরত কৃষ্ণরূপে। অদ্ভুত সেই সাজ, অদ্ভুত তার শোভা। কী প্রচণ্ড, অথচ মোহময় অভিব্যক্তি!এরপর তিনি নেচেছিলেন তিন তালে। বলেছিলেন, 'অনেক রকম তাল আছে। কিন্তু তিন তালই তো এ জন্মে ঠিক করে করতে পারলাম না। তাই এটাই নাচি।'আজ অনন্তধামের নৃত্যপথে হয়তো তিন তালেই আপন মনে নেচে চলেছেন মহারাজ। | 6 |
কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে 'জয়নাল আবেদীন ভূঁইয়া ফাউন্ডেশন' এর উদ্যোগে মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জানা যায়, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূঁইয়া বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। জীবদ্দশায় তিনি আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৭ সালে জীবনের প্রথম নির্বাচনে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশাল ব্যবধানে বিজয়ী হন। বিপুল জনপ্রিয়তার কারণে ১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগের দূর্যোগপূর্ণ মুহূর্তে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভ করেন। জীবনের প্রথম সংসদ নির্বাচনে তৎকালীন শিক্ষামন্ত্রী পরবর্তীতে এরশাদ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার এমপি নির্বাচিত হয়ে তিনি চৌদ্দগ্রামের হোমনাবাদ অঞ্চল এবং লাকসাম উপজেলার অবহেলিত পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে নাঙ্গলকোট উপজেলা (থানা) গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে একনেকে নাঙ্গলকোট উপজেলা অনুমোদিত হয়। ১৯৯৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি নাঙ্গলকোটে ব্যাপক উন্নয়ন করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি জয়নাল আবেদীন ভূঁইয়ার মৃত্যু হয়। নিজ বাড়ি বদরপুরে বাড়ির পার্শ্বে পুকুর ধারে সবুজ বৃক্ষে ঘেরা শ্যামল মাটিতে তাকে অন্তিম শয়ানে শায়িত করা হয়। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই। আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের সব কার্যক্রম বিধিনিষেধ বহির্ভূত থাকবে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে ইসি ও প্রশাসন কাজ করছে বলে জানান সিইসি। আজ শনিবার (২৪ জুলাই) সকালে সিলেট-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিমান বাহিনীর একটি হেলিক্যাপ্টারে তিনি সিলেট যান। এসময় সিইসির সঙ্গে অন্য দুই কমিশনার- কবিতা খানম, শাহাদাৎ হোসেন চৌধুরী, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, যুগ্ম সচিব আশোক কুমার দেবসহ ১০-১২ জনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অপর দিকে সিলেটের ডিসি, এসপি, ইউএনওসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সিইসি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাকালীন সময়ে কঠোর লক ডাউনে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ নির্বাচন পেছানো সম্ভব নয়। নুরুল হুদা বলেন, সিলেট-৩ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় মহামারি পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার করে ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারও সংশয়ের অবকাশ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। | 6 |
অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন সুস্থ গণতন্ত্রের ভিত্তি, যা সবার অধিকার। আজ শনিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো সর্বত্র প্রাণবন্ত গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে। নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজ সম্পর্কে এই প্রত্যয়ই মানবাধিকার রক্ষাকারীদের বিষয়ে জাতিসংঘের ঘোষণার পেছনে প্রেরণা।১৯৯৮ সালে সাধারণ পরিষদে সবার ঐকমত্য দ্বারা গৃহীত ঘোষণায় বলা হয়েছে, ব্যক্তিগতভাবে এবং অন্যদের সঙ্গে সম্মিলিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষা ও সুরক্ষা প্রচারে প্রত্যেকেরই অধিকার আছে। প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার প্রচারের জন্য প্রতিটি দেশে জনগণকে স্বাধীন হতে হবে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো গণতন্ত্র নিখুঁত নয় এবং কোনো গণতন্ত্র কখনো চূড়ান্ত নয়। প্রতিটি বাধা ভাঙা, দৃঢ়প্রতিজ্ঞ, অবিরাম পরিশ্রমের ফলেই অর্জন আসে। | 6 |
ইউক্রেনের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১০ হাজার রুশ সেনা স্থায়ী ছাউনিতে ফিরে গেছেন। অধিকৃত ক্রিমিয়া, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ ও কুবান অঞ্চলে প্রায় এক মাসের মহড়া শেষে তাঁরা ফিরে গেলেন।পশ্চিম দিক ছাড়া ইউক্রেনের বাকি তিনদিকে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সম্প্রতি মস্কোর উত্তেজনা বাড়ে। এ অবস্থায় চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দুটি চুক্তির খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। এতে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করাসহ বিভিন্ন বিষয়ে 'আইনত বাধ্যগত' চুক্তির কথা বলা হয়।জানুয়ারিতে জেনেভায় পক্ষগুলোর মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এ অবস্থায় সেনা অপসারণ পুতিনের তরফে সমঝোতার সবুজ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা। | 6 |
ইউএনওর হস্তক্ষেপে নেত্রকোনার মদনে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের এক কিশোরী। ওই কিশোরী একটি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। রবিবার (২৮ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়। এ সময় কিশোরীর বাবা ও বরের প্রথম স্ত্রীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী জানা যায়, রবিবার রাতে নেত্রকোনার সদর উপজেলার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মঞ্জুর (৩৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। আনোয়ার হোসেন মঞ্জুর প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার তার স্বামীর বিয়ের জন্য মদন উপজেলায় ওই কিশোরীর বাড়িতে আসে। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন মঞ্জু পালিয়ে যায়। এ সময় বরের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে ১ হাজার ও ওই কিশোরীর বাবাকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দিবে না বলে মেয়ের বাবা লিখিত অঙ্গীকার করেন। | 6 |
পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর মুলাডুলি বাজারের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম রিমন আলী (২০)। সে রাজশাহীর গোড়াগাড়ি উপজেলার ঢাকমা গ্রামের স্বপন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মুলাডুলি বাজারের উত্তরপাশে মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে ধানের খড় আনলোড করা হচ্ছিল। এ সময় পেছন থেকে চালবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা হেলপার রিমন ঘটনাস্থলেই মারা যায়। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাজিবুল করিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রিমনের লাশ উদ্ধার করেছে। নিহত রিমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। | 6 |
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয় বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা ইন্ডিয়া-পাকিস্তানের লড়াই নয়। এটি মুক্তিবাহিনী, মৈত্রীবাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও ৫০ বছরের ডিপ্লোম্যাটিক বছর পূর্তি উদযাপন করছি। এর জন্য দেশবাসীকেও ধন্যবাদ দেই। যে দল এ দেশে স্বাধীনতা নিয়ে এসেছিল তাদের ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের এই উদযাপনগুলো করার সুযোগ দিয়েছে। আব্দুল মোমেন বলেন, শুধু বাংলাদেশে উন্নয়ন প্রধানমন্ত্রীর প্রত্যাশা না, তিনি এই এরিয়াগুলোর উন্নয়ন চান। মানুষের উন্নয়ন চান। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যেহেতু সলিড, সোনালী অধ্যায়ে পৌঁছে গেছে। আমাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে, তা আলোচনার মধ্য দিয়ে সমাধান করা যাবে। আলোচনা সভায় ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দিন সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম। অনুষ্ঠানে ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ আনুষ্ঠানিকভাবে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 9 |
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অনুরাগ-বিরাগের বিষয় নয়, দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে। গঠনতন্ত্র দলের চেয়ারম্যানকে কতগুলো কতৃত্ব দিয়েছে। দলের প্রয়োজনে কাউকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়ার ক্ষমতা দল তাকে দিয়েছে। জাপা চেয়ারম্যান বলেন, বন্যায় মানুষ কষ্টে রয়েছে, ত্রাণ সহায়তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। বন্যা যেহেতু দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে তাই সকল সরকারি-বেসরকারি সংস্থাগুলো বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া বন্যার্ত মানুষগুলোর জন্য সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, জাপা সাধ্যমত বানভাসীদের পাশে দাঁড়াবে। এর আগে জাপা চেয়ারম্যান সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। ঈদের নামাজের পর কোরবানি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে দলীয় সূত্রে জানা যায়। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানটি ২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে 'কানির্ভাল ২০২২ '-এর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।সাবেক শিক্ষার্থীদের জন্য স্কুল চত্বরে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা হবে। এ ছাড়া বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান রয়েছে।কানির্ভাল অনুষ্ঠানটি এই বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে। দিনব্যাপী পর্যায়ক্রমে অতিথি এবং সাবেক শিক্ষার্থীদের বক্তৃতা, স্মৃতিচারণ, লটারি, ফটো শুটসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফানুশ, আতশবাজি, ডিজে, ধামাইল অনুষ্ঠিত হবে। | 6 |
চলতি সপ্তাহে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ডে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কার্বন শোষণকারী কারখানা। কারখানায় ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন-ডাইঅক্সাইড শোষণ করা হবে।জলবায়ু বিশেষজ্ঞদের মতে, কারখানাটি বায়ুমণ্ডল থেকে বছরে চার হাজার টন কার্বন-ডাইঅক্সাইড বের করতে সক্ষম। এই গ্যাস পরবর্তীতে শিলায় রূপান্তরিত করে মাটির নিচে সংরক্ষণ করা হবে।যদিও মোট নির্গত কার্বন-ডাইঅক্সাইডের তুলনায় চার হাজার টন খুবই কম। তবে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন স্থিতিশীল রাখতে এই কারখানা চালু একটি মাইলফলক।কার্বন নিয়ন্ত্রণকারী প্রযুক্তির আবিষ্কারকরা বলছেন, এই প্রযুক্তিটি জলবায়ু পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু সংকটের এই সময়ে প্রযুক্তিটি কার্বন-ডাইঅক্সাইড নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যেতে পারে। | 7 |
'এখনও কি ভালোবাসো' এমন প্রশ্ন করায় স্ত্রীকে খুন করেছেন তার স্বামী। তবে খুন করার পর মিথ্যা গল্প সাজিয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু ২০১৮ সালের সেই ঘটনার দুই বছর পর আদালতে নিজেই স্বীকার করেছেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন। ঘাতই ওই ব্যক্তির নাম কিথ ফারকোহারসন (৬০)। তিনি একজন ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক। হতভাগ্য স্ত্রীর নাম অ্যালিস। খবর ডেইলি মিরর কিথ ফারকোহারসনের দুইজন বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বান্ধবীর সঙ্গে তার অন্তরঙ্গ চ্যাটের কিছু ছবি দেখি অ্যালিস তাকে জেরা করেছিলেন এবং জানতে চেয়েছিলেন অ্যালিসকে তিনি এখনও ভালোবাসেন কিনা। এমন প্রশ্নে ফারকোহারসন উত্তেজিত হয়ে অ্যালিসকে শ্বাসরোধ করে হত্যা করেন। অ্যালিসকে হত্যা করার পর জেল থেকে বাঁচতে এক মিথ্যা গল্প পুলিশকে বলেছিলেন তিনি। ফারকোহারসন বলেছিলেন, অ্যালিস বাথরুমে পড়ে মারা গেছে। ২০১৮ সালের সেই ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রমাণ হয় যে কিথ ফারকোহারসন নিজে তার স্ত্রীকে খুন করেছেন। পরে আদালতে ফারকোহারসনও জবানবন্দি দেন যে, পরিবারের সম্মানের ভয়ে তিনি মিথ্যা বলেছিলেন। | 3 |
৮ মার্চ নারী দিবস। এ দিন যথারীতি নারীকে ঘিরে অনেক ভালো কথা। উপহার, উদযাপন। বিশেষ আয়োজন প্রতি বছরের মতোই। কিন্তু একচুলও কি এগোলেন নারীরা? মিমি চক্রবর্তী বিশেষ দিনে আলো ফেললেন এই দিকে। জানালেন, তিনি অভিনেত্রী-সাংসদ। তাই পরিচিত মুখ, জনপ্রিয়ও। তার পরেও বাকি নারীদের মতোই নিজের অধিকার, স্বাধীন ইচ্ছের জন্য লড়তে হয় তাকেও! যেমন? পর্দার 'পুপে' বলেছেন, ''আমি জানি, 'একা মা'কে আজও সমাজের কাছে জবাব দিতে হয়, বিয়ে না করেই কী ভাবে তিনি সন্তানের মা? আর আমায়, মিমি কবে বিয়ে করবে?'' খবর আনন্দবাজার পত্রিকার। অভিনেত্রীর আক্ষেপ, তিনি তার পরিশ্রম এবং প্রতিভার জোরে জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছেন। তারপরেও যেন সমাজে, সংসারে তার ভূমিকা বিয়ে আর সন্তানেই আবদ্ধ! মিমি এও জানিয়েছেন, সামাজিক প্রতিষ্ঠানের প্রতি তার কোনও অশ্রদ্ধা নেই। কিন্তু দিনের শেষে তার জীবন তো তারই! নিজের লড়াই লড়তে লড়তেই বড় পর্দায় একের পর এক নানা স্বাদের চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি। পাশাপাশি এও লক্ষ্য করেছেন, এ রকমই আরও আ-র-ও অজস্র প্রশ্ন নারীদের ঘিরে। অনেক 'মিথ' আজও তাদের বহন করতে হয়। মিমির কথায়, ''আজও কোনও মেয়ে নাইট শিফটে কাজ করলে বাঁকা চোখে তাকায় সমাজ। অতিরিক্ত ফর্সা হলে বলে, তুমি বেমানান। গায়ের রং কালো হলেও দূর ছাই করে। যে নারী শাড়িতে সুন্দর তিনি সমাজের চোখে লক্ষ্মীমন্ত, আদর্শ নারী। ছোট স্কার্ট পরলেই তিনি ভাল নন!'' 'ড্রাকুলা স্যর'-এর 'মঞ্জরী'র মতে, নারীদের এ ভাবে বিচার না করাই বোধহয় ভালো। সেই সময় এসেছে। তাদের পেশা, পোশাক, গায়ের রং আর বিচারের জায়গায় নেই। বরং সবাই যদি সমাজে, সংসারে নারীর প্রয়োজনীয়তা বোঝেন তবে নারী দিবস সার্থক। সে দিন থেকে প্রতি দিনই সর্বত্র 'নারীই দি বস'। | 2 |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের নতুন ডিন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সৌমিত্র দত্ত। এই প্রথম কোনও বাঙালি এই দায়িত্ব পালন করবেন। দিল্লির আইআইটি থেকে বিটেক, তারপর ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের 'কর্নেল এসসি জনসন কলেজ অব বিজনেসে' অধ্যাপনা করেন সৌমিত্র। সেখানে অধ্যাপনা করেন তার স্ত্রী লুর্দ কাসানোভাও। অধ্যাপক দত্তের নাম ঘোষণা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি লুইস রিচার্ডসন জানান, ''আমরা খুবই আনন্দিত যে সায়িদ বিজনেস স্কুলের ডিনের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে। তার সঙ্গে কাজ করতে আমরা খুবই আগ্রহী।" আর সৌমিত্রের কথায়, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলে যোগদান করতে পেরে আমি খুশি। এটি একটি সম্মানজনক পদ। আমার সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব।" বিজনেস স্কুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "তিন দশকের অধ্যাপনার উজ্জ্বল ক্যারিয়ার সৌমিত্র দত্তের। ফ্রান্সের 'ইনসিড' সংস্থায় ১৩ বছর নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স পদে রয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন দেশে সরকারের পরামর্শদাতা হিসেবেও তার অবদান অনস্বীকার্য।' ১ জুন থেকে তিনি অক্সফোর্ডে যোগ দেবেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা জানানো হয়েছে। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/কালাম | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আইনের শাসনে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি জনগণের রায়ই হচ্ছে ক্ষমতার পালাবদলের একমাত্র উপায়। যে কোন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে একযোগে সম্প্রচার করছে। প্রধানমন্ত্রী বলেন, অযৌক্তিক দাবিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আমরা বরদাশত করবো না। অতীতে আন্দোলনের নামে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস এবং মানুষকে পুড়িয়ে হত্যা করা দেখেছেন। বাংলাদেশের মাটিতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। আমরা সংসদকে কার্যকর করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। সরকারি, বিরোধীদলের সংসদ সদস্যগণের অংশগ্রহণ সংসদকে প্রাণবন্ত করেছে। বিএনপি-জামাত সরকারের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশ যখন আর্থিক স্থবিরতা কাটিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা শুরু করে, ঠিক তখনই ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে। রাষ্ট্রীয় ছত্রছায়ায় শুরু হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন-নিপীড়ন। ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। শুধু রাজনৈতিক কারণে বহু চলমান উন্নয়ন প্রকল্প স্থগিত করে দেওয়া হয়। 'হাওয়া ভবন' খুলে অবাধে চলতে থাকে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট। তারই অবশ্যম্ভাবী পরিণতি ২০০৭ সালের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। যে সরকার বিনা কারণে আমাকে প্রায় এক বছর কারাবন্দি রাখে। প্রধানমন্ত্রী বলেন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আমরা ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। বিএনপি-জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের ২ বছরের আর্থিক ও প্রশাসনিক বিশৃঙ্খলা কাটিয়ে এবং সেই সময়কার বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলা করে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। জিডিপি প্রবৃদ্ধির উচ্চ হার অর্জনের পাশাপাশি নানা সামাজিক সূচকে বাংলাদেশ অভাবনীয় সাফল্য পেয়েছে। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার হার ও গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশিদেরই শুধু নয়, অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন,আমরা আপনাদের জন্য কী করতে চেয়েছিলাম আর কী করতে পেরেছি এ বিষয়ে আমরা সব সময়ই সচেতন। আপনারাও নিশ্চয়ই মূল্যায়ন করবেন। তবে আমরা মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। আমরা তা-ই বলি, যা আমাদের বাস্তবায়নের সামর্থ রয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি টানা তৃতীয় এবং মোট চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন ৪৭ সদস্যের মন্ত্রিসভাও একই দিন শপথ গ্রহণ করে। পরে একই বছরের ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। | 6 |
মিঠাপুকুরের ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নতুন মুখের জয়জয়কার দেখা গেছে। উপজেলার ১৪ ইউপিতে বর্তমান চেয়ারম্যানরা দলীয় টিকিট পেতে ব্যর্থ হয়েছেন। দলীয় প্রতীক নৌকা হারিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড গত বৃহস্পতিবার রাতে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। ঘোষিত তালিকায় উপজেলার বর্তমান ইউপি চেয়ারম্যানদের মধ্যে মাত্র তিনজনের নাম রয়েছে।মিঠাপুকুরে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার এই দুই অংশের নেতৃত্ব দিচ্ছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউপি নির্বাচনে মনোনয়নের বিষয়টি ছিল আওয়ামী লীগের দুই পক্ষের জন্য এক পরীক্ষা। কোন পক্ষের কতজন মনোনয়ন পাবেন তার দিকে তাকিয়ে ছিলেন সবাই। বিশেষ করে জাকির হোসেনের জন্য এটি ছিল অগ্নিপরীক্ষা। এতে তিনি কৃতিত্বের সঙ্গে পাস করেছেন বলে মনে করছেন রাজনীতি সচেতন ব্যক্তিরা।উপজেলায় ১৭ প্রার্থীর মধ্যে জাকির হোসেনের অনুসারী রয়েছেন সাতজন। তাঁরা হলেন খোড়াগাছে মাহবুবার রহমান বাবলু, ভাংনীতে মোস্তাফিজার রহমান বুলু, লতিবপুরে নেয়ামুল হক মণ্ডল, গোপালপুরে আশরাফ আলী আকন্দ, কাফ্রিখালে খলিলুর রহমান রাজা, চেংমারীতে মাহমুদুল নবী পাপুল ও বালারহাটে মাহবুবার রহমান লাভলু। বিষয়টি নিশ্চিত করেছেন একই পক্ষে থাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত।সাংসদ আশিকুরের অনুসারীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন রানীপুকুরে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, ময়েনপুরে বর্তমান চেয়ারম্যান মাহবুবুল হক, বড়বালায় হারুন অর রশীদ, মিলনপুরে আতিয়ার রহমান, দুর্গাপুরে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, বড় হযরতপুরে আব্দুল মতিন, মির্জাপুরে আনোয়ার হোসেন মিলু চৌধুরী ও ইমাদপুরে অনিল কুমার গাঙ্গুলী।পায়রাবন্দে মনোনয়ন পেয়েছেন মনোয়ারা বেগম মলি। তিনি কীভাবে নৌকা প্রতীক পেলেন এ নিয়ে আলোচনা চলছে। আর বালুয়ামাসিমপুরে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন সাইফুল ইসলাম লোটাস পাইকার। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলার তদবিরে মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।ভোটের মাঠে নজর রাখা ব্যক্তিদের মতে, মিঠাপুকুরে আওয়ামী লীগে বিভক্তির বিষয়টি দলীয় মনোনয়ন ভাগাভাগিতে ফুটে উঠেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও এই বিভক্তির রাজনীতি মাথায় রেখে নিজেদের হিসাব-নিকাশ করছেন।নৌকা না পেয়ে মিলনপুরের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন বোর্ডে আপিল করেছেন। তিনি বলেন, ২০১৬ সালের আগ পর্যন্ত তাঁর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না। ৩০ বছরের রেকর্ড ভেঙে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তাঁর পরিবর্তে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ২০১৬ সালের নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হয়ে ৭২ ভোট পেয়েছিলেন।মনোনয়নবঞ্চিত খোড়াগাছের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান দাবি করেন, গত পাঁচ বছরে তাঁর এলাকার যে পরিমাণ উন্নয়ন হয়েছে, গত ২০ বছরেও তা হয়নি। অন্য ইউনিয়নের লোকজন তাঁর ইউনিয়ন দেখতে আসেন। তিনি মনোনয়ন পুনরায় বিবেচনা করার জন্য মনোনয়ন বোর্ড প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।চেংমারীর চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল এবার স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচিত হবেন বলে দাবি করেন। তিনি বলেন, কোনো কিছু মূল্যায়ন না করে তাঁর ইউনিয়নে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, সততার মূল্যায়ন করা হয়নি। | 6 |
৫৪৪ দিন পর খোলা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের তালা। আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকেই অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শুরু করেন।পুরান ঢাকার আজিমপুরে অবস্থিত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় নন-মেডিকেল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে।আজিমপুর কলোনির ভেতরে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করছে। দীর্ঘদিন পর আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। সবার মনে উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই আনন্দ নিয়ে প্রতিষ্ঠানে আসছেন। এ এক অন্যরকম অনুভূতি। ৫৪৪ দিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে উপস্থিত অভিভাবকেরা তাঁদের সন্তানদের স্কুলে প্রবেশ করিয়ে নানা গল্পে মশগুল হয়ে গেছেন। অনেকে আবার স্কুলে প্রবেশ করিয়ে নিজের কাজে চলে যাচ্ছেন। | 6 |
বেইলি সেতুর পাটাতনের একটি অংশ ভেঙে যাওয়ায় বগুড়ার ধুনট-শেরপুর সড়ক দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ধুনট পৌরসভা এলাকার চরপাড়া গ্রামের খালের ওপর নির্মিত বেইলি সেতুটিতে সতর্কবার্তা হিসেবে দুটি লাল পতাকা টাঙানো হয়েছে। আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, দুই পাশে দুটি পিলার দিয়ে ৩০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুর মাঝপথের পাটাতনগুলো দুই দিকে সরে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা স্থানে যানবাহনের চাকা পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অর্থায়নে ২০০২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের পৌর এলাকার চরপড়া গ্রামের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন পারাপার হয়েছে। এ কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ওই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই যানবাহন ঝুঁকি নিয়েই পারাপার অব্যাহত ছিল। সওজের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে কয়েক দফা ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেছে। এ অবস্থায় আজ সকালে আবার সেতুটির মাঝখানের পাটাতন সরে গেছে। অন্য কোনো সড়ক দিয়ে যোগাযোগের ব্যবস্থা না থাকায় ওই সেতুর ওপর দিয়ে জেলা শহরের সঙ্গে ধুনট উপজেলার সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভটভটি, রিকশা, ভ্যানসহ ছোট যানগুলো যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করছে। তবে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। চরপাড়া গ্রামের আবুল কালাম বলেন, কদিন ধরেই এ অবস্থা হয়েছে। আজ সকালের দিকে আরও বেশি হয়েছে। গাড়িচালকদের চলাচল করতে নিষেধ করছেন কিন্তু কেউ মানছেন না। তাই সতর্ক করতে লাল পতাকা দেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালক হাফিজার রহমান বলেন, 'সকাল থেকে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যাত্রীসহ চলাচল করছি। বিকেলের দিকে ঝুঁকি আরও বেড়েছে। দ্রুত মেরামত করা না হলে চলাচল বন্ধ হয়ে যাবে।' বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে চরপাড়া বেইলি সেতু দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
দশ দিনের জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গতকাল বিকেল পাঁচটা থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পর্ব শুরু করেছেন তিনি। যা চলবে আগামী ১৩ দিন। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ দুপুরে তেমনটাই জানালেন অভিনয়শিল্পী শাওন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বইমেলায় অংশ নিতে গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছান শাওন। প্রয়োজনীয় কাজ শেষে স্থানীয় সময় ১৫ মার্চ নিউইয়র্ক ছাড়েন তিনি। গতকাল সোমবার তিনি বাংলাদেশে ফিরেছেন। ধানমন্ডির দখিন হাওয়া বাড়িটির একটি কক্ষে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। প্রথম আলোকে শাওন বলেন, 'এটা আমার একক সিদ্ধান্ত। কেউ আমাকে কিছু বলেনি। দেশে ফেরার সময় কোনো বিমানবন্দর থেকেও কিছু জানায়নি। আমি যখন নিউইয়র্ক থেকে আসছিলাম, বিমানবন্দরে অনেককেই মাস্ক ছাড়া দেখেছি, যদিও আমরা জানি মাস্ক জরুরি কিছু না। তারপরও আমার কাছে মনে হয়েছে, কেউ না কেউ তাদের শরীরে করোনাভাইরাস বহন করতে পারে। আমার কাছে মনে হয়েছে, দেশে আসার সময় বিমানবন্দরে লাগেজের যে ট্রলিটা আমি স্পর্শ করেছি, বিমানের যে আসনে বসেছি, তা আমার আগে কেউ না না কেউ ব্যবহার করেছেন। সেগুলো যতই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হোক না কেন। তারপরও মনের মধ্যে প্রশ্ন থেকে যায়, সঠিকভাবে করেছে কী? আমার সন্তানেরা ছোট, বাবা-মা সিক্সটি আপ, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে, আমার পরিবারের জন্য, আশপাশের মানুষদের জন্য আমার সচেতন থাকা উচিত। দেশে আসার আগেই সিদ্ধান্ত নিয়েছি, হোম কোয়ারেন্টাইনে যাব। আমার বাবা-মা এবং সন্তানদের তা জানিয়েও দিয়েছি।' শাওন আরও বলেন, 'আমার কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি কিছুই নেই। আশা করছি কিছুই হয়নি। তারপরও বাইরে থেকে যেহেতু এসেছি, দুবাই, ইতালি এবং ইরানের ফ্লাইটও ছিল। সেখানে যে কেউ করোনাভাইরাস বহন করেনি, তা তো নিশ্চিত না। তাই নিজের নিরাপত্তা নিজেই নিচ্ছি। কারও মাধ্যমে যদি আমি করোনা বহন করেও থাকি, তাহলে আমার দ্বারা যেন কেউ সংক্রমিত না হয়।' এদিকে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে শাওন লেখেন, 'বেশ আগে প্রতিশ্রুতি দেওয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনা প্রকাশ পায়নি তখনো। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারি হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি। এ বছর মে মাসের ৩০ ও ৩১ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০২০-এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয় তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চাদের কাছে ফিরতে পারব তো?' শাওন আরও লেখেন, 'পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল দেশে ফিরেছি। ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণ হারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে "জ্বর যেন না ওঠে তাহলে মেশিনে আটকায়ে দেবে" ধরনের আচরণ খুব আশঙ্কাজনক লেগেছে! 'কোয়ারেন্টাইন' শব্দটার প্রতি এক অজানা ভীতিতে সবাই। মাত্র ১৪ দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে, এই কথা ৪/৫ জনকে বোঝাবার চেষ্টা করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমি। তবে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম নিউইয়র্ক থেকে রওনা হওয়ার একদিন আগেই। আব্বু-আম্মুর সঙ্গে কথা বলে রেখেছিলাম, তারা দুজন সায় দিয়েছেন। নিনিত এবং নিষাদ দুজনকেই বুঝিয়ে বলেছেন। পুত্রদ্বয়ও বিষয়টা সুন্দরভাবেই গ্রহণ করেছে। আমি গতকাল থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা (হোম কোয়ারেন্টাইন শব্দটিতে আমারও ভয় লাগে!) আছি। আমার মা'র বাড়িতে থাকা পুত্রদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কলে কথা হচ্ছে। বাসায় ফেরার পর গতকাল রাতে প্রতিবেশী স্বর্ণা ভাবি জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে চাইলে তাঁকে বারণ করেছি। তিনি বুঝতে পেরেছেন এবং ৩/৪ হাত দূরে দাঁড়িয়ে খাবার দিয়ে গেছেন। দখিন হাওয়া'য় আমার বাসার দরজা প্রথমবারের জন্য তালাবন্ধ রাখা হয়েছে! সবাই ভালো থাকবার চেষ্টা করবেন। অন্যদের ব্যাপারেও সচেতন থাকবেন।' | 2 |
সমকাল অনলাইনে গত ২৬ ডিসেম্বর প্রকাশিত 'এমপি ফাতেমা নাজমার সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা মুক্তিযোদ্ধাদের' শীর্ষক প্রতিবেদনেরপ্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারীর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। মঙ্গলবার এক প্রতিবাদপত্রে তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনলাইন সংস্করণে'সরাইলে যাচাই কমিটিতে অমুক্তিযোদ্ধার নাম প্রস্তাব: এমপি ফাতেমা নাজমার সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা মুক্তিযোদ্ধাদের' শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, 'আমি এইরকম কারো নাম প্রস্তাব করিনি এবং এই সংবাদের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।'' তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে তার যে বক্তব্য ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদটি প্রকাশের মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় এর প্রতিবাদ জানান তিনি। | 6 |
ভালোবেসে মাত্র দু'মাস আগে বিয়ে করে ঘর বেঁধেছিলেন মাহবুব ইসলাম ও রুনিয়া আক্তার খাদিজা। স্বপ্ন ছিল সুখের সংসার গড়ার। কিন্তু একটি দুর্ঘটনায় সেই স্বপ্নের করুণ পরিণতি ঘটেছে। এই যুগল মারা গেলেন একসাথে। বৃহস্পতিবার ভোরে দুই ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব ও খাদিজা। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর গার্মেন্ট কারখানায় কাজ করতেন তারা। নিহত মাহবুব (২৭) ময়মনসিংহের ফুলপুর থানার গুপ্তেরগাঁও গ্রামের আবুল কালামের ছেলে এবং খাদিজা নেত্রোকোনার মদন থানার হাসানপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার দুপুরে ফতুল্লার বিসিকের শাসনগাঁও এলাকার ওহাব সরদারের বাড়ির ভাড়াটিয়া মাহবুবের স্ত্রী খাদিজা ছাদে কাপড় শুকাতে যান। ওই সময় ভবনটির ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে খাদিজার শরীরে আগুন ধরে যায়। স্ত্রীর চিৎকার শুনে ছুটে যান মাহবুব। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঝলসে যান। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিসিক ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে মারা যান এই নবদম্পতি। নিহত মাহবুবের মামা আলিম উদ্দিন জানান, তার ভাগ্নে বিসিকের একটি গার্মেন্টে চাকরি করতেন। আর খাদিজাও একই গার্মেন্টে চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই মাসে আগে পরিবারের অমতে নিজেরাই বিয়ে করে সংসার বাঁধেন। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বিদ্যুৎস্পর্শে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোরে দু'জনই মারা যান। | 6 |
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীপুর থানাধীন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেন (৮০) ও তার স্ত্রী রূপজান বেগম (৭৫)। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ওই দম্পতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রূপজান বেগম ঘটনাস্থলেই নিহত ও তার স্বামী আবুল হোসেন গুরুতর আহত হন। আহত আবুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। | 6 |
মাদারীপুর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মামলার আবেদনের পর সন্ধ্যায় ওই আবেদন খারিজ করে দেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন। আদালত সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মঙ্গলবার দুপুর ৩টার দিকে মামলা নেওয়ার জন্য আবেদন করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এমারাত হোসেন খান। দুপুরে মামলার আবেদন দেওয়ার পর একই দিন সন্ধ্যায় শুনানি শেষে তা খারিজ করে দেন আদালত। বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, বিএনপির এক আইনজীবী মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
পৌষের বাকি এখনো তিন সপ্তাহ। এরই মধ্যে দিনাজপুরে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। আজ মঙ্গলবার সারা দেশের মধ্যে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ বছরের অক্টোবরে দিনাজপুরে রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় শীতের আগমন ত্বরান্বিত হয়েছে। অক্টোবরে গড় বৃষ্টিপাত যেখানে ১২০ থেকে ১৩০ মিলিমিটার হয়, সেখানে এ বছর হয়েছে তিন গুণের বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেমন কমেছে তাপমাত্রা, তেমনি শীতও এসেছে বেশ তাড়াতাড়ি।তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে অনেক বেলা অবধি ঘন কুয়াশার দেখা মিলছে। আজ বেলা ১১টার পর রোদের দেখা মেলে। কিন্তু রোদের তেজ ছিল না। এতে করে দিনের বেলায়ও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের পড়তে হয় বিড়ম্বনায়। শীতের কুয়াশার মধ্যেই বাসা থেকে বের হতে হয় তাদের।ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দিনে তাপমাত্রা থাকছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস। | 6 |
৬টা ১৮ মিনিট, ৪ নভেম্বরবাংলাদেশ হারল ৮ উইকেটেতাসকিনকে প্রথম বলে চার, দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে বাংলাদেশের হারল ৮ উইকেটে। ৮২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। মিরপুরে ৪-১ ব্যবধানে হারের ঝাল ভালোভাবেই মেটালেন জাম্পা-মার্শরা। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল ফিঞ্চের দল। ৬টা ৭ মিনিট, ৪ নভেম্বরফিঞ্চকে বোল্ড করলেন তাসকিনফিঞ্চ দুই ছয় হাঁকানোর পর ওভারের শেষ বলে বোল্ড করলেন তাসকিন। জয় থেকে ১৬ রান দূরে থাকতে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন শরীফুল ইসলাম। আরেক ওপেনার ওয়ার্নারকে বোল্ড করলেন শরীফুল। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৬৭।৫টা ৫৯ মিনিট, ৪ নভেম্বরমোস্তাফিজের ২১ রানের ওভারমোস্তাফিজের ওভারে ঝড় তুললেন ফিঞ্চ-ওয়ার্নার। ওয়ার্নার মেরেছেন ৩ চার আর ফিঞ্চ হাঁকিয়েছেন ১ ছয়। সব মিলিয়ে এই ওভারে মোস্তাফিজুর দিলেন ২১ রান। ৪ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৪৪। ৫টা ৪৯ মিনিট, ৪ নভেম্বরপ্রথম ২ ওভারে বিনা উইকেটে ১৬ প্রথমে ওভারে দারুণ বোলিং করলেন তাসকিন। দিয়েছেন ৪ রান। মোস্তাফিজের পরের ওভার থেকে প্রথম বলেই বাউন্ডারি মারলেন ফিঞ্চ। পঞ্চম বলে ফিঞ্চ হাঁকিয়েছেন ছয়। প্রথম দুই ওভারে অস্ট্রেলিয়া তুলল বিনা উইকেটে ১৬। ৫টা ২০ মিনিট, ৪ নভেম্বরহ্যাটট্রিক না হলেও ফাইফার পূরণ করলেন জাম্পাটি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ ৬৫ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৫ তম ওভারে প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল নিজের আগের ওভারের শেষ দুই বলে উইকেট পাওয়া জাম্পার। ওয়েড তাই শুধু তাসকিনের ক্যাচ ফেললেন না, ফেললেন জাম্পার হ্যাটট্রিকও। হ্যাটট্রিক না হলেও মোস্তাফিজুর ও শরীফুলকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করলেন জাম্পা। বাংলাদেশ অলআউট হয়ে গেল ৭৩ রানে। ৫টা ১০ মিনিট, ৪ নভেম্বরফিরলেন মাহমুদউল্লাহওসতীর্থদের যাওয়া আসার মিছিলে এবার যোগ দিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন স্টার্কের বলে উইকেট পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। ১৮ বলে ১৬ রান করে আউট হলেন মাহমুদউল্লাহ। ১৩ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ৬৫। ৫টা ১ মিনিট, ৪ নভেম্বরজাম্পা ফেরালেন শামীম, মেহেদীকেজাম্পার দ্বিতীয় শিকার শামিম। উইকেটের পেছনে ক্যাচ দিলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। পরের বলে এবার এলবিডব্লু হয়ে প্রথম বলেই ফিরে গেলেন মেহেদী হাসান। ৪ রান দিয়ে ২ উইকেট নিলেন জাম্পা। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৬২। ৪টা ৫৪ মিনিট, ৪ নভেম্বর১০ ওভার শেষে ৫৮ /৫শেষ ৩ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন শামীম পাটোয়ারী। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৮। ৪টা ৩৯ মিনিট, ৪ নভেম্বরক্যাচ দিলেন আফিফমুড়ি মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। এবার জাম্পার শিকার আফিফ হোসেন। বের হয়ে যাওয়া বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন এই তরুণ অলরাউন্ডার। রানের খাতা খোলার আগেই ফিরলেন আফিফ। প্রথম ৭ ওভারে ৫ উইকেট হারাল বাংলাদেশ। ৪টা ৩৪ মিনিট, ৪ নভেম্বরফিরলেন নাইমওহ্যাজেলউডের ব্যাক অব লেংথ ডেলিভারি পুল করতে গিয়ে ৩০ গজ বৃত্তের মধ্যে ধরা পড়লেন নাঈম। স্কয়ার লেগে সহজ ক্যাচ নিলেন কামিন্স। ১৬ বলে ১৭ রান করা নাঈম অতি আত্মবিশ্বাসী শট খেলতে গিয়েই বিপদ ডেকে আনলেন। পাওয়ার প্লেতে ৩৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। ৪টা ২৪ মিনিট, ৪ নভেম্বরকামিন্সকে দুই চার মারলেন নাঈমপরের ওভারে বোলিংয়ে প্যাট কামিন্স। প্রথম চার ওভারে চার বোলার ব্যবহার করল অস্ট্রেলিয়া। কামিন্সের এই ওভারে দুটি চার মেরেছেন নাঈম। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯। ৪টা ১৯ মিনিট, ৪ নভেম্বর৩ ওভারে ফিরলেন ৩ টপ অর্ডারতৃতীয় ওভারে বোলিংয়ে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে গেলেন মুশফিক। প্রথম তিন ওভারে ৩ টপ অর্ডারকে হারাল বাংলাদেশ। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০। ৪টা ৬ মিনিট, ৪ নভেম্বরবোল্ড হয়ে গেলেন লিটন,সৌম্যওভারের প্রথম বল থেকে ফুল লেংথ দিচ্ছিলেন মিচেল স্টার্ক। তৃতীয় বলে ব্যাটের কানায় লেগে বোল্ড গেলেন লিটন দাস। ওভারের প্রতিটি বলই ছিল ঘণ্টায় ১৪০+ কিলোমিটার গতির। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছেন জস হ্যাজেলউড। ওভারের শেষ বলে ব্যাট তুলতে তুলতে কানায় লেগে বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার। ৩টা ৫৫ মিনিট, ৪ নভেম্বরটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশঅস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাঁকে জায়গা করে দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই বাংলাদেশের শেষ ম্যাচ। সুপার টুয়েলভে আগের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। | 12 |
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণে ভালো করেনি। নতুন বলে উইকেট নিতে পারেননি পেসার। এছাড়া ২০১৫ সাল বা তার পরে বাংলাদেশের পেস আক্রমণে যে ধার ছিল সেটাও বেশ খসে গেছে। সামনের টি-২০ বিশ্বকাপ আবার অস্ট্রেলিয়ায়। সব মিলিয়ে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টকে বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে। স্পিন উইকেটে পেসার তৈরি করার চ্যালেঞ্জও তার অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান আফগানিস্তানের সাবেক বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট। বুধবার সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, কোচিং স্টাফের চারজন দক্ষিণ আফ্রিকার হওয়ায় তার কাজ করতে সুবিধা হবে। তবে কঠিন হবে স্পিন উইকেটে পেস বোলিং শেখানো, 'আফগানিস্তানের হয়েও এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমার চ্যালেঞ্জ দেশের বাইরে ভালো বোলিং করতে পারে এমন পেসার তৈরি করা। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার উইকেটে তারা যেন ঠিক জায়গায় বোলিং করতে পারে তা শেখানো। ভারত এখন যেটা পারছে। আমাদের এমন বোলার তুলে আনতে হবে যারা দেশের বাইরে লড়াই করতে পারে।' ভাষা একটা সমস্যা বলে মনে করেন ল্যাঙ্গাভেল্ট। আফগানিস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, 'না বুঝেও তারা হ্যাঁ বলে। এমন অভিজ্ঞতাও আমার আছে। এই সমস্যা সমাধানের উপায়ও আমার জানা আছে। ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে। গ্রুপে কথা বললে তারা নাও বুঝতে পারে। আবার বুঝতে না পারলে তা বলতেও অসুবিধা মনে করতে পারে। এছাড়া তাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলতে হবে। ব্যাক্তিগত পর্যায়ে সম্পর্ক তৈরি করতে হবে।' পেস বোলারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যাঙ্গাভেল্ট। প্রয়োজনে পরিবারের সঙ্গেও কথা বলতে হতে পারে। খেলোয়াড়দের তার রুমে যাওয়ার স্বাধীনতাও থাকবে বলে জানান এই কোচ। এরপরও যদি ক্রিকেটারদের সঙ্গে তার দুরত্ব থেকে যায়, তারা যদি তার কথা বুঝতে না পারেন তবে অনুবাদক রাখার কথাও ঠিক করে রেখেছেন সাবেক আফগান পেস বোলিং কোচ। ল্যাঙ্গাভেল্টের আগে কোর্টনি ওয়ালস-হিথ স্ট্রিকরা বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করে গেছেন। ওয়ালস কিংবদন্তি পেসার। ল্যাঙ্গাভেল্টকে তাই তার জায়গা পূরণের চাপ নিয়ে কাজ করতে হবে। এ নিয়ে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, 'ওয়ালস বড় মাপের পেসার। কিন্তু তার থেকে আমার কোচিং দর্শন ভিন্ন। স্কিল নিয়েই আমি বেশি কাজ করবো। বোলাররা যাতে সুইং পায় সেদিকে জোর দেবে। বলে সুইং না হলে ধারাবাহিকতায়। আমার কাছে ধারাবাহিক হওয়া মানে বলের লাইন এবং লেন্থের বিষয়ে আগ্রাসী হওয়া।' | 12 |
নির্বাচনী প্রচারণায় বেরিয়ে বিস্ফোরণে নিহত হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর প্রার্থীসহ চার জন। রবিবার রাতে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ২৫০ কিলোমিটার দূরে ইস্ট গারো হিলস জেলায় প্রচারণায় বেরিয়েছিলেন এনসিপি প্রার্থী জোনাথন এন. সাংমা। তিনি রাজ্যটির উইলিয়ামনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রচার সেরে ফেরার পথেই সামান্দা নামে একটি জায়াগায় জোনাথনের গাড়ি বহরটি বিস্ফোরকের মধ্যে পড়ে। ঘটনাস্থলেই জোনাথন ও তার গাড়ির চালক এবং দুই নিরাপত্তারক্ষী নিহত হন। সোমবার রাজ্যটির সিনিয়র পুলিশ কর্মকর্তা রিংর্যাং মোমিন জানান, যে গাড়িটিতে জোনাথন সাংমা ছিলেন সেটি বিস্ফোরণের তীব্রতায় প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হয়। গাড়িতে থাকা প্রত্যেকেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা রিংর্যাং মোমিন আরও জানান, এটি 'সন্ত্রাসবাদী' গোষ্ঠীগুলির কাজ। কিন্তু করা জড়িত সেটা আমরা এখনও চিহ্নিতকরণ করতে পারিনি। এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস শাসিত মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। টুইট করে তিনি জানান, জোনাথন সাংমার অপ্রত্যাশিত মৃত্যুর খবরে আমি শোকাহত। ওঁর প্রিয়জনের জন্য আমার সমবেদনা রইল। শত্রুরা নিরাপরাধ মানুষদের রক্ত ঝরিয়ে মেঘালয়ের শান্তি নষ্ট করতে পারবে না। বিজেপিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলের থেকে জানানো হয়েছে, এনসিপি প্রার্থী জোনাথন এন.সাংমাসহ বাকীদের মৃত্যুর ঘটনায় তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সত্যিই খুব উদ্বেগের বিষয়। রাজ্যটির অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, ২০১৩ সালে নির্বাচন চলাকালীন জোনাথন সাংমাকে একবার খুনের হুমকি দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর থেকে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি মেঘালয় রাজ্যে ৬০ আসনে বিধানসভার নির্বাচন। ওই দিন পার্শ্ববর্তী নাগাল্যান্ডের ৬০ আসনেও বিধানসভার নির্বাচন। বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা | 3 |
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়। তালেবান গোয়েন্দা প্রধানের নাম কারি শাকাসি বলে উল্লেখ করা যায় যার জিহাদি নাম ছিল 'জালালি'। বিবৃতিতে বলা হয়, "লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে।" বিবৃতিতে আরো বলা হয়েছে, তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালের শেষদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবান শাসনের পতন হয়। এরপর দেশব্যাপী ব্যাক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এ বিদ্রোহ। কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরো বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। 'গোটা দেশ দখলে নেয়ার কোনো অভিপ্রায় নেই' বলে তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন ও ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরছে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
বলেন, 'আমি একটি কমন প্লাটফর্ম দেখতে চাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে, পাশাপাশি প্রাইভেট সেক্টর যা আছে, তাদের সঙ্গে নিয়ে একত্রে কমন প্লাটফর্ম করা যায়। আমি মনে করি সেদিনই সার্থকভাবে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুশন পরিপূর্ণ হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) অগ্রণী ব্যাংক লিমিটেড ও বিকাশ লিমিটেডের মধ্যে ডিজিটাল লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে তার এ ইচ্ছার কথা জানান অর্থমন্ত্রী। এসময় গ্রাহকের আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে দেশের সব ব্যাংক নিয়ে একটি কমন ডিজিটাল সিসটেম প্ল্যাটফর্ম চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আ হ ম মুস্তফা কামাল বলেন, যে লক্ষ্য সামনে রেখে আমরা শুরু করেছি, তা সফল করতে হবে। এই উদ্যোগ একটি নতুন উদ্যোগ। এ সময় আমাদের আরও দক্ষতা অর্জন করতে হবে। আমরা যাত্রা শুরু করলাম। আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে। অগ্রণী ব্যাংক এবং বিকাশের যৌথ উদ্যোগ দেশকে ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে নিল বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, 'আজকে যে কার্যক্রম শুরু হলো, আগামী দিনে এটি যেন হোঁচট না খায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সতর্ক থাকতে হবে। আমাদের গুড গভর্নেন্স নিশ্চত করতে হবে। আমরা যেন পথ না হারাই।' বিকাশের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ডিজিটাল লেনদেনের উদ্যোগকে যুগান্তকারী হিসাবে উল্লেখ করে সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে বলে অভিমত দেন। তিনি বলেন, ডিজিটাল করতে গিয়ে যেন কোনোভাবেই গ্রাহকের আস্থা না হারায় সে বিষয়েও কঠোর নজরদারি করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, অগ্রণী ব্যাংকের প্রায় এক কোটি গ্রাহক এখন সহজেই বিকাশের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। তারা নিজ অ্যাকাউন্ট থেকে বিকাশে কিংবা বিকাশ থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন। এমনকি জরুরি প্রয়োজনে কিংবা ব্যাংক বন্ধ থাকাকালীনও বিকাশের মাধ্যমে দ্রুত অর্থ লেনদেন করা যাবে। | 0 |
তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে চারটি নৌকা ডুবে অন্তত ১২ জন মারা গেছেন। তারা সবাই আফ্রিকান। ওই চার নৌকায় কমপক্ষে ১২০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে এখনো অন্তত ১০ জনের খোঁজ পাওয়া যায়নি। খবর- বার্তা সংস্থা রয়টার্সের। আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকাগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন আরোহীরা। সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা ফের বেড়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও করোনা মহামারির অভিঘাতে চরম আর্থিক সঙ্কটে পড়া অসহায় নাগরিকরা ইউরোপের দিকে ছুটছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে গেছেন। ২০২০ সালে গিয়েছিল ৯৫ হাজারের বেশি। | 3 |
করোনাভাইরাস আতঙ্কে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের দাবি জোরালো হচ্ছে। এ দাবিতে গতকাল রোববার থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছেন। শিক্ষক নেতারাও ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ৪০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্য আজ জরুরি বৈঠক ডেকেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। একই দাবিতে সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এসব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, তারা কাম্পাস বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। সংক্রমণ ঠেকাতে ক্যাম্পাস বন্ধের দাবি জোরদার হচ্ছে। ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের চল্লিশটিরও বেশি বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ডাকসু। একই দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। একবার ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জনবহুল এলাকায় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। তারা বলছেন, ঢাবির আবাসিক হলগুলোর একরুমে ৮-১০ জন করে থাকে। গণরুমগুলোতে ৪ জনের স্থলে থাকে ৪০ জন। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে কোনো ধরনের উদ্বেগ দেখাচ্ছে না। হলগুলোতে একবার করোনা ছড়িয়ে পড়লে অবস্থা খুবই শোচনীয় হবে। প্রতিবেশী ভারতসহ অনেক দেশেই ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। ক্যাম্পাস বন্ধের দাবিতে শনিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে দেখা যায়, দুপুরে রোদের কারণে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। পরে তারা অনশন স্থগিত করেন। শিক্ষার্থীরা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে অন্তত ২৫ হাজার হলে গাদাগাদি করে থাকে। কেউ একজন আক্রান্ত হলে পুরো বিশ্ববিদ্যালয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়বে। এ জন্য প্রশাসনের উচিত অবিলম্বে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা। দেশের বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাবিতে প্রায় ১০০টি বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাময়িক বন্ধ কিংবা গ্রীষ্ফ্মের ছুটি এগিয়ে আনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল রোববার দুপুরে ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সেখানে ডাকসুর আরও কয়েক নেতা উপস্থিত ছিলেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সভা-সমাবেশ বাতিল অথবা বিধিনিষেধ আরোপ করা। আবাসিক হলগুলোতে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এবং সাবানের ব্যবস্থা করা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আপদকালীন মেডিকেল ইউনিট স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণজমায়েত ও গণপরিবহন নিয়ন্ত্রণ করা। করোনা প্রতিরোধে একই দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল বিকেলে ফেডারেশনের সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমিতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে সাময়িকভাবে বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্ফ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের আগে কার্যকর করার জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে ক্যাম্পাস বন্ধ না করায় ক্ষোভে ফুঁসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রতিফলন দেখা যাচ্ছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রক্টরকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট করছেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় বসে নেই। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারপারসন, হল প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি জরুরি সভার আহ্বান করা হয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জবি প্রতিবেদক জানান, রাজধানীর জগন্নম্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল রোববার বিকেলে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে সব বিভাগের শ্রেণি প্রতিনিধিরা একত্রিত হন। সেখানে এক ঘণ্টা আলোচনার পর তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, সরকার যদি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেব। এ বিষয়ে আমাদের আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যদি ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় সেটা একান্তই তাদের ব্যাপার। আর শিক্ষার্থী না এলে তো ক্লাস-পরীক্ষা হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা'র প্রতি সংহতি জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও স্বাধিকার আন্দোলন। রাবি প্রতিনিধি জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। রাবি শিক্ষার্থীরা বলেন, কোনো শিক্ষক বা শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে দ্রুতই সেটি ছড়িয়ে পড়বে। তখন বিশ্ববিদ্যালয় বন্ধ করেও কোনো লাভ হবে না। এখানে অনেক শিক্ষক সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করে এসেছেন। এ বিষয়ে রাবির প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীরা নিজেদের থেকে বর্জন করেছেন। ওপর মহল থেকে নির্দেশনা পেলে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হবে। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রোববার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অপরদিকে সোমবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রুয়েটের শিক্ষার্থীরা। করোনা আতঙ্ক না কাটা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা এখনও বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেইনি। রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে। শেকৃবি প্রতিনিধি জানান, করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বিভিন্ন বর্ষের ছাত্র প্রতিনিধিরা। এর আগে সকালে শিক্ষার্থীদের দাবির মুখে এক জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের জন্য শুধু পরীক্ষা স্থগিত করার ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, সম্প্রতি কয়েকজন শিক্ষক চীন, কোরিয়া, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে ফিরলেও কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই চলাফেরা ও ক্লাস নিচ্ছেন; যা খুবই ভয়াবহ ব্যাপার। উপাচার্য কামাল উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আমরা পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকারি কোনো নির্দেশনা না থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাকৃবি সংবাদদাতা জানান, করোনা আতঙ্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের শিক্ষার্থীরা গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, ছাত্র প্রতিনিধিরা ক্লাস বর্জনের বিষয়ে শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণ করে নিজ নিজ অনুষদীয় ডিনের কাছে জমা দেন। গণস্বাক্ষর জমাদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। এ ছাড়া ওই দিন দুপুরে প্রতিটি অনুষদের ক্লাস প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় ছাত্র প্রতিনিধিরা প্রশাসনিকভাবে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবি জানান। উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্দর বন্ধ চেয়ে হাইকোর্টে রিট :দেশে করোনাভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, পররাষ্ট্র সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। পরে আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, বিশ্বে করোনাভাইরাসের আক্রমণ মহামারি হয়ে দেখা দিয়েছে। দেশেও আক্রান্ত রোগী আছে। করোনার সংক্রমণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দর বন্ধ করা হয়েছে। কিন্তু এ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্দর বন্ধ না হওয়ায় এগুলো বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছে। তিনি জানান, আজ সোমবার রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে। | 6 |
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দিয়েছে দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)। এর ফলে প্রাণ ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়টিতে।আজ বৃহস্পতিবার দুপুরে যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছেন অথবা প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৪ দিন পার হয়েছে তাঁদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব শিক্ষার্থী এখনো টিকা নিতে পারেননি তাঁদের জন্য হলের ভেতরেই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।এ সময় বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে হলে তাঁদের বরণ করেন। হলে প্রবেশের সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, টিকা সনদ প্রদর্শনসহ বিশ্ববিদ্যালয়ের দেওয়া মাস্ক পরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে হলে প্রবেশ করেন।এতদিন অনলাইনে ক্লাস ও পরীক্ষা চললেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর থেকে সশরীরে শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন।মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিরে আসায় বিশ্ববিদ্যালয়ে প্রাণের সঞ্চার হয়েছে। যথা সময়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমাদের শিক্ষার্থীদের করোনার ক্ষতির মধ্যে সেভাবে পড়তে হয় নি।এ সময় শিক্ষার্থীরা যেন কোন ধরনের সেশনজটে না পড়ে, সে জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান উপাচার্য।এ সময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। | 1 |
নারী চিকিৎসকের সঙ্গে বিতর্কে জড়ানো ভাইরাল হওয়া ভিডিওর সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তাকে বদলির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে জানান, 'স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।' গত রবিবার এলিফ্যান্ট রাজধানীর রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিরাপত্তাচৌকিতে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান। ওই চিকিৎসক নিজের ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। ঘটনার সময় উত্তেজিত হয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডা করতে দেখা যায় ওই চিকিৎসককে। তাঁকে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে শোনা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এই ঘটনার পর চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.