text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ক্যারিয়ারে বহুবার লিওনেল মেসি নামক এক ক্ষুদে ফুটবল জাদুকরকে থামানোর ছক কষতে হয়েছে হোসে মরিনহোকে। আর এটাই তাকে সেরা কোচ বানাতে সহায়তা করেছে বলে জানালেন স্বঘোষিত 'স্পেশাল ওয়ান'। রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিয়মিতই মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেতেন মরিনহো। অন্য ক্লাবের হয়েও চ্যাম্পিয়নস লিগে মেসির মুখোমুখি হতে হয়েছে তাকে। মেসির জন্য তার কোচিং ক্যারিয়ার কতটা সমৃদ্ধ হয়েছে তা নিয়ে 'ইএফই'কে মরিনহো বলেন, 'আমি আগেও বলেছি আমি খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ এবং যারা আমার খেলোয়াড় ছিল না তাদের কাছেও। এমনকি যারা আমার জন্য সমস্যা তৈরি করেছিল তাদের কাছেও।' বিডি প্রতিদিন/কালাম
12
লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন। আটককৃতরা হলেন, রুবেল (৩০), নিজাম (২৪), হেলাল (৪৫), শাহ মঞ্জুরুল করিম নাঈম (৩১) এবং আব্দুল জলিল (৫২)। এসময় বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুবেলের গ্যারেজ থেকে তাদের চোরাইকৃত একটি সবুজ রংয়ের ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। বিডি প্রতিদিন/কালাম
6
পঞ্চম ব্যালন ডি'অর হাতে নিয়ে নিজেকে ইতিহাসের সেরা দাবি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ শনিবার এল ক্লাসিকোতে তার সেটি আরেকবার প্রমাণ করে দেখাতে হবে। শুধু কথার লড়াইয়ে নয়, মাঠের লড়াইয়ে বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গে তার দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটি না পারলে তাকে যে অনেক সমালোচনা শুনতে হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এ নিয়ে বৃহস্পতিবার ভোটের আয়োজনও করে স্পেন সরকার। সেখানে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদেরই নিরঙ্কুশ জয় হয়েছে। সেই ফলাফলের পর বেলজিয়ামে স্বেচ্ছনির্বাসনে থাকা কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লোস পুজেমন তো বলেই দিয়েছেন, 'এতে স্পেন হেরেছে। আর কাতালোনিয়া প্রজাতন্ত্র জিতেছে।' আজ মাঠের লড়াইয়ে 'স্পেনের দল' রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে নামবে 'কাতালোনিয়া প্রজাতন্ত্রের' ক্লাব বার্সেলোনা! সূত্র : গার্ডিয়ান বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা
12
কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার। দেশের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে প্রতি বছর আয় হয় কোটি টাকার বেশি। এই স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন ৩৬ জন শ্রমিক। দেশের অন্য শ্রমিকদের বেতন ৫০০ টাকার বেশি হলেও প্রত্নতত্ত্ব অধিদফতরের শ্রমিকদের বেতন ৩০০ টাকা করে। এই টাকা দিয়ে তাদের অমানবিক জীবন-যাপন করতে হয়। এমন করুণ অবস্থা বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যশোরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্ত কমপ্লেক্স, নওগাঁ রবীন্দ্র কাছারি বাড়ি, ঢাকা লালবাগের কেল্লা, সোনারগাঁয়ের পানাম সিটিসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এলাকার চার শতাধিক শ্রমিকের। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার থেকে কুমিল্লায় এসে কাজ করেন রাজু আহমেদ। তিনি বলেন, আমি যে বেতন পাই তাতে মাসে দুবার বাড়িতে গেলেই খরচ হয়ে যায়। আমরা অল্প বেতনে চলতে পারছি না। কুমিল্লা শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান ড. আহমেদ আবদুল্লাহ বলেন, দৈনিক শ্রমিকদের জন্য আলাদা একটা খাত তৈরি করা যেতে পারে। যা থেকে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়। তাদের ৩০০ টাকা বেতন অপ্রতুল বলেও তিনি মনে করেন। প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন কাজ করা লোকজনকে বঞ্চিত করতে চাই না। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তারা আবেদন করলে যোগ্যতা অনুযায়ী স্থায়ী কাজের সুযোগ পাবে। খুলনার ফুলতলা দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে কর্মরত প্রত্নতত্ত্ব অধিদফতরের দৈনিক মাস্টার রোল শ্রমিক কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি অলকেশ রায় বলেন, আমরা আর কত পরীক্ষা দেব। এখানে অনেকে সারা জীবন কাটিয়ে দিয়েছে। আমাদের স্থায়ী করে নেওয়ার আদেশ রয়েছে আদালতের। আমরা আমাদের স্থায়ী নিয়োগ ও বেতন বাড়ানোর দাবি জানাচ্ছি।
6
আল জাজিরার কুয়ালালামপুর অফিসে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। জব্দ করেছে দুটি কম্পিউটার। করোনা মহামারির মধ্যে সরকারের অভিবাসননীতি নিয়ে 'লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন' শিরোনামে ডকুমেন্টারি প্রচারিত হওয়ার পরই আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দেশটি। সরকারের অভিবাসননীতি নিয়ে গণমাধ্যমে কথা বলায় গ্রেপ্তার করা হয় বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে। তারপরই দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে। মঙ্গবারের অভিযানকে 'ভয়াবহ উস্কানি' আখ্যা দিয়েছে আল জাজিরা। এদিন মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, আল জাজিরার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সম্মানহানি, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে। ঘোষণার পরই গণমাধ্যমটির অফিসে অভিযান চালায় মালয়েশিয়ার পুলিশ। আল জাজিরার ওয়ান-জিরো-ওয়ান ইস্ট শিরোনামের অনুষ্ঠানে করোনা মহামারির মধ্যেই মালয়েশিয়া সরকারের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান নিয়ে একটি ডকুমেন্টারি প্রচার করা হয়। ডকুমেন্টারিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশটির সরকারের চালানো নানা অমানবিকতা উঠে আসে। আল জাজিরা ইংরেজি বিভাগের মহাপরিচালক গাইলস ট্রেন্ডল, পুলিশি অভিযান এবং নতুন নতুন অভিযোগ দায়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের অভিযোগে দীর্ঘ কারাদণ্ড এবং বড় অংকের অর্থ জরিমানার বিধান রয়েছে। আল জাজিজার বিরুদ্ধে এসব ফৌজদারী তদন্ত শিগগিরই বন্ধের আহ্বান জানান তিনি। বিবৃতিতে ট্রেন্ডল বলেন, গণমাধ্যমের অফিসে অভিযান এবং কম্পিউটার জব্দ, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার চেষ্টা। অভিযান ও মামালার মাধ্যমে সরকার গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরা তার গণমাধ্যমকর্মীদের পক্ষে থাকবে। তার প্রতিবেদনের পক্ষে থাকবে। ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। সাংবাদিকতা কোনো অপরাধ নয়।' বলেন গাইলস ট্রেন্ডল। গেলো ৩ জুলাই 'লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন' ডকুমেন্টারি প্রচারিত হয়। তারপর এক মাস ধরে আল জাজিরার ৭ সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। তারপরই অভিযানের ঘটনা ঘটলো। আল জাজিরার এ ডকুমেন্টারিকে অসত্য, বিভ্রান্তিকর, ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। যারাই এতে বক্তব্য দিয়েছে, তথ্য দিয়েছে এবং শর্টফিল্মটি তৈরি করেছে তাদেরকে নানারকম ভয়ভীতি এমনকি হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ আল জাজিরার। ২৪ জুলাই আটক করায় বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে। ইন্টারভিউ দেয়ার পরই বাতিল করা হয় তার ওয়ার্ক পারমিট। বর্তমানে আল জাজিরা ছাড়া অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরাও তাদের প্রতিবেদনের জন্য প্রশ্নের মুখে পড়ছেন বলে জানানো হয়।
3
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের আটটি বিভাগে মনিটরিং সেল গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)। এসব সেল সার্বক্ষণিকভাবে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে। পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে এসব সেল গঠন করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সেখানে বলা হয়, সুষ্ঠু, নির্বাচনের সার্বিক বিষয়ের ওপর এসব মনিটরিং সেল নজর রাখবে। প্রার্থীদের অভিযোগ আমলে নেবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে প্রতিবন্ধকতা (রাজনৈতিক ও প্রশাসনিক) এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেল।আট বিভাগে জাপার মনিটরিং সেলঢাকা বিভাগ:(ক) গোলাম মোহাম্মদ রাজুফোন: ০১৭১১-৩৫২৬০৬(খ) মিজানুর রহমান মিরুফোন ০১৭১২-৬৭০৫৫৮(গ) মাহমুদ আলমফোন: ০১৯১১-৪৪৪৮৮৭চট্টগ্রাম বিভাগ:(ক) মো.: বেলাল হোসেনফোন: ০১৭১২-০৬০০৬৯(খ) সৈয়দ মো: ইফতেকার আহসান হাসানফোন: ০১৭১১-০৩৬৮৮৭রাজশাহী বিভাগ:(ক) জহিরুল ইসলাম জহিরফোন: ০১৭১১-৬৩৯৭৮৭(খ) নুরুল ইসলাম ওমরফোন: ০১৭১৩-২৪৮৪৪৬খুলনা বিভাগ:(ক) মো: সাহিদুর রহমান টেপাফোন: ০১৭১৩-০৩৫১৮৩(খ) সুমন আশরাফফোন ০১৭১২-৬৯৯৯০৮সিলেট বিভাগ:(ক) এ. টি. ইউ. তাজ রহমানফোন: ০১৬১৫-৩০০০০০(খ) সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জুফোন-০১৭৫১-৯২০৩৬৪বরিশাল বিভাগ:(ক) রানা মো: সোহেল এমপিফোন: ০১৭১৪-১৬৬০১৩(খ) ইকবাল হোসেন তাপসফোন: ০১৭৫৫-৫২৩০৩২ময়মনসিং বিভাগ:(ক) মোস্তফা আল মাহমুদফোন: ০১৭১১-৫২৯৮০৭(খ) মো.: জসিম উদ্দিন ভুঁইয়াফোন: ০১৭১৩-৫২০৫৯৪রংপুর বিভাগ:(ক) এস. এম. ইয়াসিরফোন: ০১৭১০-৮৬৮৭৮৭(খ) মো: আব্দুর রাজ্জাকফোন: ০১৭১৯-০২৭২৩৯
9
করোনাভাইরাসের টিকা পেতে গরিব দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, করোনা বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে ঢুকে পড়েছে। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে। সোমবার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। বিশ্বের অন্যতম ধনী বিল গেটস বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র অন্য যে কোনো দেশের চেয়ে নিজেদের প্রতি বেশি মনোনিবেশ করেছে। অথচ মহামারির এ সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে দক্ষতা ও উদারতা উভয় ক্ষেত্রেই তাদের কি আগের ভূমিকায় ফিরে আসা উচিত নয়? নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ কথা বলেন। বিডি প্রতিদিন/আরাফাত
4
শুধু স্বাস্থ্য, শিক্ষা বা পুষ্টির জায়গাতেই নয়, নীতি প্রণয়নের ক্ষেত্রেও নারীর অধিকারকে প্রাধান্য দিতে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, নারীর অংশীদারত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সে জন্য সব ক্ষেত্রে নারীর কার্যকর অংশীদারত্বের কথা ভাবতে হবে। কোন বিষয়টি নারীর জন্য প্রয়োজন, সেটি বোঝা ও সরকারের নীতিমালায় এর প্রতিফলন রাখা জরুরি। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত 'স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের স্বীকৃতি: ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে নারীর অংশীদারত্বের অন্তর্ভুক্তি' শীর্ষক সভায় বিশিষ্টজনদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় মহিলা পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নারীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তোলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বৈষম্য আছে, এটি অস্বীকার করা যাবে না। কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। শহুরে সমাজের বাইরে বিশাল গ্রামীণ সমাজ থাকলেও তা অনেক সময় যথেষ্ট মনোযোগ পায় না। তাদের নিয়ে এগোতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উত্থানের সময় যাতে সবকিছু স্থিতিশীল থাকে, সেদিকে নজর রাখতে হবে। নারীর প্রতি শ্রদ্ধা রাখা, তাদের প্রয়োজনকে বোঝা ও নীতিমালায় এর প্রতিফলন রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদ সেলিম জাহান। তিনি বলেন, নারীর অন্তর্ভুক্তির মানে হচ্ছে তাদের কণ্ঠস্বরের অন্তর্ভুক্তি। তিনি বলেন, বাজেট প্রণয়নে অনেক সময় নারীবিষয়ক চিন্তাভাবনাকে পাশে রেখে দেওয়া হয়। বাজেট প্রণয়নের প্রথম থেকেই নারী-পুরুষের সমতা, নারীর প্রয়োজন মাথায় রেখে সব খাতে তা প্রতিফলিত করতে হবে। নারীর বিষয়কে প্রান্তিক না রেখে মূল ধারায় নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, সরকার নারীবান্ধব আইন, নীতি, প্রকল্প করে দিতে পারবে। কিন্তু এককভাবে সরকার সবকিছু করতে পারবে না। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর জন্য সরকারের অনেক উদ্যোগ আছে। কিন্তু সক্ষমতার বিষয়ও আছে। সরকার যে উদ্যোগ নিচ্ছে, তা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে ক্ষেত্রে মহিলা পরিষদসহ সবার ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, তাতে গর্ব করে বলা হচ্ছে, বাংলাদেশ এশিয়ার 'মিরাকল' (বিস্ময়) হবে। কিন্তু এটা খতিয়ে দেখা হয় না 'মিরাকল' হতে শর্ত কী ছিল। তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশার কথা উল্লেখ করে বলেন, সময় থাকতে যেন বাংলাদেশ সুশাসন কায়েম করে। নারীর অধিকারের বিষয় শুধু নারীর নয়, এটা পুরুষেরও, পরিবার থেকেই সেই শিক্ষা দিতে হবে বলে মনে করেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, বাংলাদেশ ঠিক পথে আছে কি না, তার অন্যতম বিষয় হচ্ছে নারীর অংশীদারত্ব কতটা রয়েছে। দেশের ৫০ ভাগ জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অংশগ্রহণ কোন পর্যায়ে আছে, সেটাও দেখতে হবে। সভাপতির বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর অংশীদারত্বের বিকল্প নেই। নারীদের যেকোনো পর্যায়ে মূল ধারায় রাখতে হবে। এ জন্য রাজনৈতিক দায়বদ্ধতা থাকতে হবে। ভিন্ন কোনো শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। তিনি বলেন, নারী অধিকার নিয়ে নানা আইন হয়েছে। কিন্তু সঠিক প্রয়োগের অভাবে সুফল পাওয়া যাচ্ছে না। সভায় মহিলা পরিষদের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী।
6
প্রতিদিন একটি বা দুটি করে আমলকি খান। দেখুন কী ফলাফল দাঁড়ায়। তবে কেন খাবেন আমলকি সেটা আগে জানা উচিত। কী উপকার পাওয়া যায় আমলকি খেয়ে। নিচে আমলকির গুণাগুণ আর খাওয়ার নিয়ম দেখে নিতে পারেন। ১. কাঁচা আমলকীর রস নিয়মিত অথবা প্রতিদিন ১-২টি করে খেলে কিংবা কাঁচা আমলকি খেলে রক্ত পরিষ্কার, চর্মের লাবণ্যতা ও যৌনশক্তি বেড়ে যায়। ২. প্রতিদিন একটি করে আমলকি চিবিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ৩. আমলকির তেল চুল কালো ও চুলের গোড়া শক্ত করে এবং সুনিদ্রা আনে। ৪. আমলকির টাটকা রস ও হলুদ মিশিয়ে গনোরিয়া রোগীকে দেয়া হয়। ৫. আমলকির রস ও চূর্ণ বাদাম তেল মর্দন করে চিনিসহ প্রতিদিন খালি পেটে ২৫ গ্রাম পরিমাণ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং সব প্রকার চোখের রোগের জন্য উপকারী। ৬. হজম শক্তি বৃদ্ধি ও বমন নিবারণের জন্য শুষ্ক ফল আধা কুটা করে ৫-৬ গ্রাম ১ কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে ভালোভাবে কচলিয়ে ছেঁকে নিয়ে পানিটুকু দিনে ৩-৪ বার পান করতে পারেন। ৭. মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতায় মোরব্বা করে ৪-৫টি করে প্রতিদিন ৩/৫ বার খেতে পারেন। ৮. ভিটামিন সি, ভিটামিন ই১, ই২ এর অভাজনিত রোগে কাঁচা আমলকির রস ১০-১৫ মিলি বা ২-৩ চা চামচ দিনে ২ বার চিনি বা মিশিয়ে খেতে হবে। ৯. গর্ভাবস্থায় শরীরের জ্বালা পোড়ায় আধা চূর্ণ আমলকি ভেজানো পানি গ্লুকোজের সঙ্গে খেলে উপকার হবে। ১০. নবজাতক শিশুর জন্মের অল্প সময়ের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মধু, ঘি, স্বর্ণসিঁদুর আমলকি চূর্ণ একত্রে পেস্ট করে দিনে ২ বার ৫-৭ দিন দিন। গর্ভবতীর জন্য আমলকি
4
মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ৫০৪ জন চাকরির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম: ডে-কেয়ার ইনচার্জপদসংখ্যা: ২৭যোগ্যতা: এইচএসসি অথবা এসএসসি পাসসহ শিশুযত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৬০যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ৪১৭যোগ্যতা: এসএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০) বয়সসীমাআবেদন শুরুর দিন ২১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে। আবেদন ফিটেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি হিসেবে জমা দিতে হবে। আবেদনের সময়: আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবেদন শুরু, আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত। আবেদনপত্রে প্রার্থীর দেওয়া কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগদানের পর অসত্য/ ত্রুটিপূর্ণ/ ভুয়া প্রমাণিত হলে তাঁর আবেদনপত্র/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ প্রদান করা হবে না।
1
নিখোঁজের ১১ দিন পর বাংলাদেশের সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের (৩৫) লাশ মিলল স্লোভাকিয়ার স্টরিনা নামক জঙ্গলে। গত ১ সেপ্টেম্বর ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার ওই জঙ্গল থেকে নিখোঁজ হন তিনি। নিহত ফরিদ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পার্শ্ববর্তী কারিকোনা গ্রামের সমশাদ আলী ও সমরুন নেছা দম্পতির বড় ছেলে। বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে ফরিদের চাচা আলকাছ আলী আওলাদ স্লোভাকিয়ায় গিয়ে ফরিদের লাশ সনাক্ত করেন। নিহত ফরিদের চাচাতো ভাই হাবিব আহমদ জানান, লন্ডনে থাকা এক আত্মীয় স্লোভাকিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালের খবর দেখে ফরিদের চাচা আলকাছ আলীকে জানান। ই-মেইলের মাধ্যমে দেশটির পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আলকাছ আলীর বন্ধু লন্ডনের সিআইডি পুলিশের সদস্য মুন্নী আক্তার। এরপর মুন্নিকে সঙ্গে নিয়ে স্লোভাকিয়ায় গিয়ে দেশটির পুলিশের সহায়তায় ফরিদের লাশ শনাক্ত করেন আলকাছ আলী। দেশে ফরিদের স্কুলশিক্ষিকা স্ত্রী সেলিনা বেগম ও ৩ বছর বয়সী কন্যাসন্তান ইরা তাসফিয়া রয়েছে। নিহত ফরিদের বাবা সমশাদ আলী অভিযোগ করেন, তার ছেলেকে দালাল মেরে ফেলেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে প্রথমে রাশিয়ায় যান ফরিদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর তিনি রাশিয়ায় অবস্থানরত লিটন বড়ুযার সঙ্গে ৭ লাখ টাকার চুক্তিতে প্রথমে ইউক্রেনে যান। চুক্তি মতে তার পরিবার লিটন বড়ুয়ার সহকর্মী সিলেটের বিয়ানী বাজারের কামাল আহমদের কাছে টাকা দেন। ইউক্রেনে কয়েক মাস অবস্থান করার পর গত ১ সেপ্টেম্বর ওই দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাত্রা করেন ফরিদ। কিন্তু তার অপর পাঁচ সঙ্গী ও দালাল ফ্রান্সে গিয়ে পৌঁছলেও যাত্রাপথে স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ হন ফরিদ।
6
বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালিটিকসপদসংখ্যা: অনির্ধারিতযোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্রাঞ্চ ব্যাংকিংয়ে প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। চাকরির ধরন: ফুলটাইমকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে -এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৭ মার্চ ২০২২।
1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসর হামলা করে পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আবারও কাওয়ালি গানের আসর করেছে আয়োজক সংগঠন 'সিলসিলা' শুধু তাই নয় গতকাল বুধবার টিএসসিতে তাদের আয়োজনে হওয়া হামলার প্রতিবাদে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে কাওয়ালি গানের আসর করারও ঘোষণা দিয়েছে তারা।আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একই স্থানে সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলার পর সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকেরা।আসরে 'কুন ফায়া কুন', 'মাস্ত কালান্দার', 'কুজা মান কুজা' এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানের 'ম্যাশআপ' পরিবেশন করেন সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।এ ছাড়া স্বরচিত র্যাপ গান পরিবেশন করেন আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইবরাহিম নাফিস এবং আমির আজিজের বিখ্যাত কবিতা 'সব ইয়াদ রাখ জায়েগা' আবৃত্তি করেন ছাত্র অধিকার পরিষদের সালেহ আহমদ সিফাত। অনুষ্ঠান শেষে গতকালের হামলার পর আজও হামলার আশঙ্কা থাকার কথা বলে লুৎফর রহমান বলেন, 'প্রক্টর স্যার মিষ্টি মিষ্টি কথা বলে সব এড়িয়ে যান। আমাদের ওপর হামলার ব্যাপারটিও এড়িয়ে যাবেন। তাই তাঁদের অস্ত্রের বিপরীতে আমরা গানের সুরে সুরে প্রতিবাদ করে যাব।'উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা, ভাঙচুর চালানো হয়।ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে আয়োজক কমিটি।
6
'রামায়ণ'-এর ওপর ভিত্তি করে নির্মিতব্য 'আদিপুরুষ' ছবিতে সীতা চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন। ওম রাউত পরিচালিত এ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করতে নিজের ভেতর একটু চাপ অনুভব করা স্বাভাবিক। কিন্তু কৃতির সেই চাপ নেই। বরং সীতার মতোই নির্ভীক আর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। এমনকি একশ্রেণির দর্শক খেপে উঠবেন কি না, তা নিয়েও তিনি ভীত নন। অন্য সব সিনেমায় যে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, ঠিক একই রকম দায়িত্ব নিয়ে সীতার চরিত্রে কাজ করেছেন কৃতি। তিনি বলেন, 'চরিত্রটির অনুভূতি ও ভূমিকা কী, আমি সেটা বোঝার চেষ্টা করেছি। একদল মানুষ অসন্তুষ্ট হবে, সেই ভয় নিয়ে কিন্তু অভিনয় করা যায় না।' সীতার চরিত্রে অভিনয় কতটা গুরুত্বপূর্ণ, সেটা কৃতি বোঝেন না, তা নয়। তিনি বলেন, 'আমি এ চরিত্রের দায় ও মর্যাদা বুঝি। ছবিটির চিত্রনাট্য খুব সাবধানে লেখা হয়েছে।' সংযত ভঙ্গিতে কমনীয়তা বজায় রেখে চিত্রনাট্য লেখার কৃতিত্ব কৃতি দিয়েছেন পরিচালককে। তিনি বলেন, 'সকল কৃতিত্ব ওম রাউতের। তিনি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বিষয়টি নিয়ে প্রচুর পড়াশোনাও করেছেন। তিনি বিশেষ মনোযোগের সঙ্গে কাজটি করেছেন, যাতে কোনোভাবেই সীমা লঙ্ঘিত না হয়। পরিচালকের দূরদর্শিতা ও স্বচ্ছতা আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছে। আমি যতটা সম্ভব সততার সঙ্গে চরিত্রটায় অভিনয় করেছি।' কৃতি 'আদিপুরুষ' ছবিটি নিয়ে ভীষণ খুশি। তিনি বলেন, 'শুটিং ভালোই চলছে। এটা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কারণ, এখানে যেভাবে শুটিং হচ্ছে, এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। পুরোপুরি ব্লু স্ক্রিনে কাজ হচ্ছে। এ সেট থেকে অনেক কিছু শেখার আছে।' কৃতিকে শেষ পর্দায় দেখা গেছে 'হাম দো হামারে দো' ছবিতে। এর আগে 'মিমি' ছবিতে দুরন্ত অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এ বলিউড তারকা। 'আদিপুরুষ' ছাড়া আগামী দিনে তাঁকে 'গণপত', 'বচ্চন পান্ডে', 'ভেড়িয়া' ছবিতে দেখা যাবে।
2
কালাই (জয়পুরহাট): কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোক। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন এখানকার মাছের আড়তে।সরেজমিনে দেখা গেছে, অনেকে আড়ত থেকে মাছ কিনে বিক্রি করছেন। আবার অনেকে বৃষ্টিতে নিজের ধরা মাছ নিয়ে এসেছেন। তবে বৃষ্টি থাকার কারণে অন্য দিনের তুলনায় মাছের দাম তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ লোক বেশি করে দেশি মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।স্থানীয় এক মাছ ব্যবসায়ী তাজমহল বলেন, আমরা স্থানীয় পুকুর ও নদী থেকে মাছ কিনে এনে বিক্রি করি। এই বাজারে অনেক টাটকা মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকে লোকজন মাছ কিনতে আসে। ফলে এই বাজারে সব সময় মানুষের আনাগোনা লেগেই থাকে।'নাজির হোসেন নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, বাজারে দেশি কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, রুই প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, বড় সিলভার কার্প প্রতি কেজি ২৫০ টাকা, দেশি শিং-মাগুর প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই অনেকেই বেশি করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন।
6
বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় পানির স্তর নেমে গেছে। ফলে উপজেলার পৌর এলাকাসহ আশেপাশের অধিকাংশ নলকূপে পানি উঠছে না। সুপেয় পানির জন্য চলছে হাহাকার। কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েক দিন ধরে প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টি না হওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে এ অবস্থার পরিবর্তন হবে।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকাসহ উপজেলার ৯টি ইউনিয়নেই পানির সংকট চলছে। তবে বাঘারপাড়া পৌরসভা, দরাজহাট, রায়পুর ও বাসুয়াড়ি ইউনিয়নের অবস্থা বেশি খারাপ।এ বিষয়ে বাঘারপাড়া পৌর এলাকার মহিরণ গ্রামের বাসিন্দারা জানান, তাঁরা পানির কষ্টে আছেন।এ পানি সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। মটর বসিয়েও তেমন পানি পাচ্ছেন না কৃষকরা। এতে জমিতে সেচ দিতে খুবই বিপাকে তাঁরা।বাঘারপাড়া বাজারের নলকূপ ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, নলকূপের লেয়ার নিচে নেমে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকেই একে নলকূপের চেকবলের সমস্যা মনে করে নতুন চেকবল লাগাচ্ছেন। আসলে এখানে চেকবলের কোনো সমস্যা নেই। সমস্যা পানির স্তর নিচে নেমে যাওয়া।পানির স্তর নেমে যাওয়ার পেছনে যত্রতত্র সাবমার্জিবল (গভীর নলকূপ) পাম্পের ব্যবহারকে দায়ী করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ।তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নামার কারণে অগভীর নলকূপে পানি না ওঠারই কথা। অনেকদিন বৃষ্টি না হওয়ায় এ সমস্যা আরও প্রকট হয়েছে। তবে বৃষ্টি হলে এটা ঠিক হয়ে যাবে।
6
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'আসন্ন পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা এবার কঠোর হব। কোনোভাবেই দ্রব্যমূল্য বাড়তে দেওয়া হবে না। সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই সিন্ডিকেট করে বা অন্য কোনো উপায়ে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।' আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। টিপু মুনশি আরো বলেন, 'রমজান হচ্ছে সিয়াম সাধনা ও আত্মনিয়ন্ত্রণের মাস। বিশ্বের প্রায় সব দেশেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য কমে আসে। অথচ বাংলাদেশেই এর ব্যতিক্রম। এখানে রমজান এলে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার আমরা এটা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।' এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির অধীনে চারটি করে মোট আটটি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত তদারকি করবেন। কোনো অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' পবিত্র রমজানে ক্রেতা-বিক্রেতাদের সংযমী হয়ে থাকার পরমর্শ দিয়ে মন্ত্রী বলেন, 'রমজান মাস সংযমের মাস, এই সময়ে ক্রেতা-বিক্রেতা সবাইকে সংযমী হয়ে চলতে হবে। পণ্য যথেষ্ট মজুদ আছে, তাই কোনো রকমের ঘাটতি হবে না।' এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমদানি পণ্য, যেমন-তেল, ডাল, ছোলা এগুলোর দাম বাড়বে না। তবে আবহাওয়া কারণে পচনশীল পণ্যের দাম এদিক-ওদিক হতে পারে।' এর আগে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে টিভি মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, 'আগামী বছর জুনের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করা হবে এবং খুব শিগগির বাংলাদেশি বেসরকারি চ্যানেলগুলোর সিরিয়াল দেওয়া হবে।'
0
একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা চিরকাল আমাদের জাতীয় জীবনে আলোকবর্তিকার কাজ করবে। তাই সেই ইতিহাসকে যথাযথভাবে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশের অভ্যুদয়ের আসন্ন সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে আমাদের বিষয়টি আরও গভীরভাবে অনুধাবন করতে হবে। আমেরিকাপ্রবাসী সাধারণ বাঙালিদের ভূমিকা দেশের অভ্যন্তরে যেমন, তেমনি দেশের বাইরে কীভাবে বাঙালিরা এই মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট হয়েছিলেন, সে কথা সবার জানা নেই। সম্ভবত এসব তথ্য সংগ্রহ করার কোনো সাংগঠনিক প্রয়াসও এ পর্যন্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে নিজস্ব দায়িত্ববোধ থেকে আমি এ লেখায় একাত্তরে সুদূর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের সাধারণ বাঙালির অবদানের কথা এখানে তুলে ধরতে চেষ্টা করব। আশা করব, আমার মতো আরও অনেকে এ ধরনের কাজে এগিয়ে আসবেন। একাত্তরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পড়ালেখা ও শিক্ষকতার কাজ করতাম। সেখান থেকেই নানাভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। আমি এখানে দুটি বিষয়ের ওপর বিশেষ নজর দিতে চাই। এক, সাধারণ মানুষের অংশগ্রহণের বিভিন্ন ধরন, কৌশল ও প্রক্রিয়া এবং দুই, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার সুফল। এর ভেতর দিয়ে আমরা জানতে পারব যে দেশের ভেতরে বিভিন্ন রণক্ষেত্রে সরাসরি যুদ্ধ করা ছাড়াও দেশের ভেতরে-বাইরে কীভাবে নানা প্রক্রিয়ায় নানাজন আমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করেছেন। এটাকে আমি বলব মাঠযুদ্ধের সঙ্গে সমান্তরালভাবে পরিচালিত কৌশলগত যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আন্দোলন আমেরিকার প্রধান কয়েকটি শহরে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় বাঙালিদের তৈরি সাংগঠনিক ব্যবস্থা গড়ে উঠলেও মূলত নিউইয়র্ক ও শিকাগোতেই সমন্বয়ের কাজগুলো পরিচালিত হতো। আমি শিকাগোবাসী হওয়ার ফলে আমার অভিজ্ঞতা শিকাগোকেন্দ্রিক। এ ব্যাপারে প্রথমেই বলতে হয় বাংলাদেশ ডিফেন্স লিগের কথা, যা বিডিএল নামে সুপরিচিত ছিল। বিডিএলের প্রধান কর্ণধার ছিলেন প্রখ্যাত বাঙালি প্রকৌশলী ড. ফজলুর রহমান খান, যিনি সেই সময়কার পৃথিবীর সবচেয়ে উঁচু দালানগুলোর (হ্যানকক টাওয়ার ও সিয়ার্স টাওয়ার) স্থপতি-ইঞ্জিনিয়ার হিসেবে সারা পৃথিবীতে সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি ছিলেন বিডিএলের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক। আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালি প্রতিনিধি ও তাঁদের সুহৃদদের সঙ্গে আলোচনা করে বিডিএল স্থাপন করা হয়েছিল। এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল বিভিন্ন স্টেটের প্রতিনিধিদের নিয়ে। বিডিএল গড়ার কিছুদিনের মধ্যে বাংলাদেশ ইমার্জেন্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিইডব্লিউএ) নামে আরেকটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল শিকাগোতেই, মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করার জন্য। এটাতেও এফ আর খান সভাপতি। অন্যান্য পদধারী সবাই অবাঙালি মার্কিন নাগরিক। সাধারণ সম্পাদক ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক-ড. রোনাল্ড ইন্ডেন। বিইডব্লিউএর জন্য অর্থ সংগ্রহ হতো মূলত এফ আর খানের নিজস্ব অনুদান থেকে। আর সব বড় অঙ্ক আসত খান সাহেবের সহকর্মী ও পরিচিতজনদের কাছ থেকে, যাঁদের মধ্যে বেশির ভাগই মার্কিন নাগরিক। তবে সাধারণ বাঙালিরা ক্ষুদ্র অঙ্কের হলেও অনেকেই মাসে মাসে টাকা পাঠাতেন। এখানে ক্ষুদ্র অঙ্কের দাতাদের কথাই আমার বেশি মনে পড়ে। সেকালে চেকের মাধ্যমে টাকা পাঠানোরই রেওয়াজ ছিল। শিকাগোতে আমাদের বিডিএল ও বিইডব্লিউএর পোস্টবক্সে স্বাধীনতা আন্দোলনের ৯ মাসের প্রায় প্রতিদিনই যেসব চিঠি জমা পড়ত, সেগুলোর মধ্যে অনেক খামেই চেক থাকত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কোনো কাজে লাগানোর জন্য। তাঁরা আমেরিকার কোথায়, কোন কোন শহরে কীভাবে বাংলাদেশের আন্দোলনে অংশ নিয়েছিলেন, তার অনেক উপাদান আমার সংকলিত বাংলাদেশ নিউজলেটার বইটিতে পাওয়া যাবে। আমেরিকাব্যাপী সব কর্মকাণ্ডের সমন্বয় সাধনের জন্য 'বাংলাদেশ নিউজলেটার' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন স্টেটের বাংলাদেশ অ্যাসোসিয়েশনগুলোর কার্যকলাপ অন্য সবাইকে জানানো ও তাদেরও এ ধরনের কাজে উদ্বুদ্ধ করা এবং সিনেটর-কংগ্রেসম্যানদের কাছে কোন বিষয়ে চিঠি লেখা প্রয়োজন ও সেই চিঠি কীভাবে লিখলে ভালো হয়, তার খসড়া তৈরি করে দেওয়া ইত্যাদি সবই নিউজলেটারের মাধ্যমেই হতো। নিউজলেটারগুলো থেকে বাছাই করা সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর কিছু নমুনা এখানে তুলে ধরার চেষ্টা করব। এসবের মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকার বিভিন্ন স্টেটের বড় বড় শহরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের কথা সবার কাছে তুলে ধরা; বিভিন্ন স্থানে নানা ধরনের মেলাতে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে লিফলেট ও অন্যান্য প্রকাশনা বিলি করা; গাড়িতে লাগানোর জন্য বাম্পার-স্টিকারে 'স্টপ জেনোসাইড', 'ফ্রি শেখ মুজিব', 'রিকগনাইজ বাংলাদেশ', 'জয় বাংলা' ইত্যাদি লিখে বিলি করার মাধ্যমে বাংলাদেশ ইস্যুটি সবার মনে জাগরিত রাখা। সারা উত্তর আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সেমিনার/বক্তৃতার ব্যবস্থা করে বাংলাদেশ আন্দোলনের যৌক্তিকতা ছড়িয়ে দেওয়া। সেই সব সভার আগে-পরে র্যালি করে, পোস্টার টাঙিয়ে, লিফলেট বিতরণ করে বাংলাদেশ সমস্যার ব্যাখ্যা করে কী কারণে সমস্যার উদ্ভব এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী, তা বিশ্লেষণ করা ইত্যাদি। বাংলাদেশ সমস্যার শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, তার অতি মিত্রদেশ পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল এবং পাকিস্তানকে অর্থনৈতিক, সামরিক সাহায্যসহ রাজনৈতিক সমর্থন দিয়ে বাংলাদেশে এত বড় একটি সামরিক অভিযান পরিচালনা করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের প্রধান কাজ হবে মার্কিন জনগণকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা এবং তার মাধ্যমে তাদের দিয়ে মার্কিন সরকারের ওপরে চাপ সৃষ্টি করা। আমরা চেয়েছিলাম, আমাদের এসব প্রচারণার ফলে মার্কিন সরকার পাকিস্তানকে সহায়তা বন্ধ করবে এবং বাংলাদেশে পাকিস্তানের নির্যাতন বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করবে ও বাংলাদেশ আন্দোলনের যথার্থতা অনুধাবন করবে। পাকিস্তানের বিপক্ষে ও বাংলাদেশের পক্ষে মার্কিন সরকারের মনোভাব পরিবর্তনের জন্য জনমত তৈরি করা ও তার মাধ্যমে কংগ্রেসম্যান ও সিনেটরদের ওপর চাপ সৃষ্টি করার কাজটি করা হতো প্রধানত তাঁদের নির্বাচনী এলাকার জনগণের কাছ থেকে নিয়মিত চিঠি পাঠানোর মাধ্যমে। আমার মনে আছে, আমরা ওয়াশিংটনে ক্যাপিটল হিলে যখন সিনেটর ও কংগ্রেসম্যানদের অফিসে প্রচারকাজে যেতাম, তাঁদের অনেকেই আমাদের বলতেন, তাঁদের রাজ্যে বসবাসকারী বাঙালিদের কাছ থেকে তাঁরা যে সংখ্যক চিঠিপত্র পান, তাতে তাঁরা বিস্মিত বোধ করেন। জানতে চাইতেন কীভাবে আমরা তা সম্ভব করেছি। এর ফলে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের মনে যে প্রভাব পড়েছিল, তা তাঁদের বিভিন্ন বক্তব্যে ও কর্মকাণ্ডে প্রকাশ পেত। অন্যান্য কাজের মধ্যে অন্যতম ছিল মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা। তা দিয়ে বাংলাদেশের জন্য বেতারসামগ্রী, যোগাযোগের যন্ত্রপাতি ইত্যাদি কিনে ভারতে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো; অস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহসহ মুক্তিযোদ্ধাদের পোশাক-আশাক ও যাবতীয় রসদ পাঠানো ও আমেরিকায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অন্যতম। তা ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের কূটনৈতিক বাহিনী থেকে পদত্যাগকৃত বাঙালি কূটনীতিকদের অন্তর্বর্তীকালীন ভরণপোষণের ব্যবস্থাও এ অর্থ সংগ্রহের উদ্দেশ্যের মধ্যে ছিল। আমেরিকার তখনকার রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়াও আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল। আমেরিকা তখন ভিয়েতনামের গৃহযুদ্ধে গভীরভাবে জড়িয়ে গিয়েছিল। এর বিরুদ্ধে আমেরিকাব্যাপী জনগণের মনে বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে শিক্ষাঙ্গনগুলো বিক্ষোভের প্রাণকেন্দ্র ছিল এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ আমেরিকার শহরে শহরে বিক্ষোভ মিছিলে অংশ নিত। আমরা সরকারবিরোধী সেই আন্দোলনের সঙ্গে বাংলাদেশ আন্দোলনকে যুক্ত করার চেষ্টা করেছিলাম এবং অনেকাংশে সফল হয়েছিলাম বলা যায়। আমরা পাকিস্তানকে সহায়তা করাকে ভিয়েতনামে মার্কিন সহায়তার সঙ্গে তুলনা করতাম। এসব উদ্যোগের ফলে মার্কিন জনগণ এবং তাদের প্রতিনিধিদের মধ্যে পাকিস্তানের প্রতি বিরূপ ধারণা ও বাংলাদেশের যুক্তিগুলোর পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয়েছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের অবদান আমাদের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পুরোপুরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল। নিক্সন প্রশাসন একেবারেই চায়নি যে পাকিস্তান ভেঙে দুই টুকরা হয়ে যাক এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। সেই পরিস্থিতিতে আমাদের মূল লক্ষ্য ছিল দুটি-এক, মার্কিন সরকারের বিভিন্ন শাখা-প্রশাখার ওপর আমাদের প্রভাব বিস্তারের মাধ্যমে সবার মনে বাংলাদেশের দাবির ন্যায্যতা স্থাপন করা ও তাদের পাকিস্তানের বিরুদ্ধে ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে উদ্বুদ্ধ করা এবং দুই, এই কাজ করার জন্য মার্কিন জনমতকে আমাদের পক্ষে নিয়ে আসা। শিকাগোতে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম ওয়ার্ল্ড এয়ারওয়েজ নামক একটি চার্টার বিমান কোম্পানির অফিসের সামনে। সেখানে বাঙালিরা ছাড়াও অনেক মার্কিন ছাত্রছাত্রী শামিল হয়েছিল। এক সপ্তাহ ধরে দিনে কয়েক ঘণ্টার জন্য বিক্ষোভ সংঘটিত হতো। বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল যেন সেই কোম্পানি পাকিস্তানের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সৈন্যসামন্ত করাচি থেকে কলম্বো হয়ে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য যে চুক্তি করেছিল, তা বাতিল করে দেয়। কারণ, এর মাধ্যমে তারা বাংলাদেশের লাখ লাখ মানুষের ওপর পাকিস্তানিদের হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত হচ্ছিল। অন্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাকিস্তানের নির্যাতনের কথা সবাইকে জানিয়ে জনমত সৃষ্টি করা। বিক্ষোভকারীরা শত শত কাগজের প্লেন আকাশে ছুড়ে, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে, বিমান কোম্পানির কুকীর্তির কথা প্রচার করে বেশ আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। আরও আলোড়ন হয়েছিল শিকাগো নদীর পানিতে মানুষের আকারে তৈরি বেলুনে লাল রং ভরে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে। যেন বাংলার নদীতে মৃতদেহ ভাসছে। নদীর পানি দূষিত করার জন্য দুজন মার্কিন নাগরিককে গ্রেপ্তারও করা হয়েছিল। সব মিলিয়ে বিক্ষোভ সমাবেশটি খুব ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য এবং অসামান্য কার্যকরী ব্যবস্থাগুলোর মধ্যে আরেকটির কথা এখানে বলা প্রয়োজন মনে করি। সেটি হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা। সেন্টারটি মার্কিন কংগ্রেসে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করতে এবং মার্কিন জনপ্রতিনিধিদের বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে বিশেষভাবে সহায়তা করেছিল। এখানে সার্বক্ষণিক কর্মীদের মধ্যে বাঙালিরা যেমন ছিল, তেমনি অনেক মার্কিন নাগরিকও ছিল। এই সেন্টারের পরিচালনায় শিকাগোর বিডিএলের আর্থিক অনুদান ছিল উল্লেখযোগ্য। আমাদের এসব কর্মকাণ্ড, বিশেষ করে সিনেটর-কংগ্রেসম্যানদের কাছে হাজার হাজার চিঠিপত্র পাঠানোর ফলে মার্কিন কংগ্রেসের দুটি কক্ষেই বেশ কয়েকটি বিল উত্থাপন হয়েছিল, যেগুলো পাকিস্তানের বিরুদ্ধে নিক্সন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে সমর্থ হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মার্কিন বৈদেশিক সাহায্য বিলে দুটি সংশোধনী প্রস্তাব, যা গ্যালাগার ও স্যাক্সবি-চার্চ সংশোধনী হিসেবে খ্যাত। এই সংশোধনীগুলোর মূল লক্ষ্য ছিল মার্কিন বৈদেশিক সাহায্য বিলে এমন পরিবর্তন আনা, যাতে পাকিস্তানের পক্ষে আমেরিকার নির্ধারিত সহায়তা তহবিল থেকে অস্ত্র সরবরাহ রহিত করা এবং তার পরিবর্তে ভারতে আশ্রয়রত ১ কোটি উদ্বাস্তুকে সহায়তার জন্য অধিক পরিমাণ অর্থ বরাদ্দ করা। যদিও শেষ পর্যন্ত বিলটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৭২ সালে আমেরিকার বৈদেশিক সাহায্য আইন হিসেবে গৃহীত হয়, দীর্ঘদিন মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে আলোচনার ফলে বিষয়টি আমাদের আন্দোলনের প্রায় ৯ মাস ধরে আমেরিকার মিডিয়ায় স্থান করে নেয়, বাংলাদেশের মানবিক সমস্যাটি বিভিন্ন ফোরামে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় এবং তার ফলে সরকার ও জনগণের মনে বাংলাদেশ সমস্যার আশু সমাধানের বিষয়টি অগ্রাধিকার লাভ করে। বাঙালিদের এসব কর্মকাণ্ডের ফলেই মার্কিন কংগ্রেসের ৬ জন বিশিষ্ট কংগ্রেসম্যান ও সিনেটর সরেজমিনে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভারত উপমহাদেশে আসেন। তাঁদের মধ্যে কংগ্রেসম্যান গ্যালাগার ও সিনেটর কেনেডি, পার্সি, ফ্রাঙ্ক চার্চ ও স্যাক্সবি অন্যতম। তাঁরা প্রত্যেকেই তাঁদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানের নির্মম হত্যাযজ্ঞ ও ভারতের উদ্বাস্তু শিবিরগুলোতে বাঙালি শরণার্থীদের অমানবিক ও করুণ পরিস্থিতি সম্বন্ধে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। নিক্সন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং পাকিস্তানের জন্য মার্কিন সহায়তা বন্ধ করা বা কমানোর কাজে এসব কাজের গুরুত্ব খাটো করে দেখার উপায় নেই। এ কথা মানতেই হবে যে মার্কিন সরকার, মার্কিন কংগ্রেস, গণমাধ্যম ও জনমতের ওপর প্রভাব সৃষ্টিতে আমেরিকায় বসবাসকারী বাঙালিদের নিরলস কর্মকাণ্ড ও অবদান ছাড়া আমাদের মুক্তিযুদ্ধের ধারা নেতিবাচক রূপ ধারণ করতে পারত। তার ফলে বাংলাদেশে পাকিস্তানের হত্যাযজ্ঞ যে আরও নির্মম ও দীর্ঘস্থায়ী হতো না, তা কে বলতে পারে? তাই তাদের সবার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তাদের মতো সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্যান্য সাধারণ বাঙালির একাত্তরের অবদানের কথা আমাদের জানতে হবে ও তার মাধ্যমে আমাদের জাতির ইতিহাসকে পরিপূর্ণতা দিতে হবে। যাঁরা এ কাজে ব্রতী, তাঁদের কাছে আমার অনুরোধ, যেন বিদেশে অবস্থানরত যেসব বাঙালি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখেছেন, তাঁদের কথা ও কাজ সংগ্রহ করে জাতীয় ইতিহাস রচনায় সংযোজন করবেন। শামসুল বারী:রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের চেয়ারপারসন, ইউএনএইচসিআরের সাবেক পরিচালক
8
ঢাকা: দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় বেড়েছে শনাক্তের হার।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছে ২৬ জন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে ৮৪৮ জন। গত শুক্রবারের চেয়ে আজ পাঁচজন কম মারা গেছে। এ নিয়ে দেশে করোনা মহামারিতে মোট ১২ হাজার ১০২ জন মারা গেছে। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার ১৩ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। ফলে নমুনা সংখ্যা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। এ হিসাবে এক দিনে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।এদিকে ঈদে মানুষের গ্রামে যাওয়ার যে স্রোত দেখা গিয়েছিল, তার কারণে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ শনিবার নিজ বাসা থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টির উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন। তিনি গ্রাম থেকে ঢাকা ফেরার সময় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।
6
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে 'ভোট ডাকাতির' সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, আগামীকাল গাজীপুর সিটি করপোরেশনে যে ভোট হতে যাচ্ছে, সেখানে জনগণ অবাধে পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবেন-এমন কোনো পরিবেশ এখনো দৃশ্যমান নয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা গভীরতর হচ্ছে। গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে বাছাই করে করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে সব বাধা-বিপত্তি অতিক্রম করে ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। ভোট যদি কিছুটা সুষ্ঠু ও অবাধ হয়, তাহলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপি নেতা রিজভী বলেন, কয়েক দিন আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, গাজীপুরে খুলনার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তার মানে খুলনায় নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও ভোট-সন্ত্রাসের যে অভিযোগ করা হয়েছে, তাঁর বক্তব্যে সেটিই প্রমাণিত হলো। এই ভোট কারচুপি ও অনিয়ম কমিশন ঠেকাতে পারেনি। নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে রিজভী অভিযোগ করেন, গাজীপুরে বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিতসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত রাতে বিএনপির 'শত শত' নেতা-কর্মী ও সমর্থকের বাড়িতে বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'হানা' দিয়েছে। তিনি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার বিষয়ে রিজভী বলেন, 'দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। নাহলে সরকারের অন্যায়ের কড়ায়-গন্ডায় হিসাব জনগণ আদায় করে নেবে।'
9
দক্ষিণি সুপারস্টার প্রভাসের আতিথেয়তার কথা এর আগেও উঠে এসেছে। নিজের বাসা থেকে খাবার বানিয়ে প্রভাস সেটে নিয়ে আসেন বা তাঁর বাসার খাবার খেতে তিনি আমন্ত্রণ জানান। আসলে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসেন তিনি। আজ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর বাসার খাবারের গুণগান গাইলেন। প্রভাসের ব্যবহার বিগ বির হৃদয় জয় করে নিয়েছে। নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স ফিকশনধর্মী ছবিতে অমিতাভ বচ্চন ও প্রভাস একসঙ্গে অভিনয় করছেন। এ দুই তারকা ছাড়াও আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই প্রভাস আর বিগ বি এ ছবির জন্য প্রথম শট দিয়েছিলেন। অমিতাভের মতো মেগাস্টার প্রভাসের অভিনয়ের ক্ষমতা ও গুণে মুগ্ধ হয়েছেন বলে নেট দুনিয়ায় জানিয়েছেন। এদিকে প্রভাস নিজের বাসা থেকে বিগ বির জন্য সেটে খাবার নিয়ে যান। আর তাই অমিতাভ বেজায় খুশি। তিনি টুইট করে প্রভাসের এই উদারতার প্রশংসা করেছেন। আজ বিগ বি টুইট করে লিখেছেন, '"বাহুবলী" প্রভাস, আপনার উদারতা অপরিমেয়। আপনি আমার জন্য বাড়ির তৈরি সবচেয়ে সুস্বাদু খাবার নিয়ে আসেন। খাবারের পরিমাণ এতটাই থাকে যে একটা গোটা সেনাবাহিনীকে তা খাওয়াতে পারবেন। বিশেষ করে কুকিজের কথা বলব, যার স্বাদ অতুলনীয়। আর আপনার প্রশংসা হজম করার জায়গায় নেই।' এর আগে অমিতাভ বচ্চন প্রভাসের অভিনয়ের প্রশংসা করেছিলেন। এদিকে প্রভাস বিগ বির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন। তিনি অমিতাভের এক সিনেমার স্থিরচিত্র তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছিলেন, 'আমার স্বপ্ন সত্যি হলো। আজ আমি প্রকল্প কে-র প্রথম শট কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে শেষ করলাম।' 'বাহুবলী' ছবি মুক্তির পর থেকে প্রভাস প্যান ইন্ডিয়া তারকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর তাঁকে 'সাহো' ছবিতে দেখা গেছে। তাঁর অভিনীত 'রাধে শ্যাম' ছবির মুক্তির অপেক্ষায় সবাই। এ ছবিতে তাঁর সঙ্গে পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা যাবে। 'রাধে শ্যাম' ছবিটি তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে। দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খানের সঙ্গে প্রভাস 'আদিপুরুষ' ছবিতে আসতে চলেছেন। এ ছবিও প্যান ইন্ডিয়া হতে চলেছে। প্রভাসের বাসার খাবারের গুণগান এর আগেও শোনা গেছে। কারিনা কাপুর খান একবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে প্রভাসের বাসার বিরিয়ানি ও কাবাবের গুণগান করেছিলেন। ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির সেট থেকে প্রভাসের সঙ্গে সাইফ আলী খানের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। বন্ধু সাইফ আর কারিনার জন্য প্রভাস তাঁর বাসায় বানানো বিরিয়ানিসহ জিবে জল আনা হরেক রকমের পদ পাঠিয়েছিলেন। কারিনা ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনারের এক ছবি পোস্ট করে জানান, প্রভাস এই বিরিয়ানি পাঠিয়েছেন। বলিউডের বেবো ছবির ক্যাপশনে লিখেছেন, 'চলুন এবার চেখে দেখি। "বাহুবলী" যখন আপনার জন্য বিরিয়ানি পাঠিয়েছেন, তা সেরা হতে বাধ্য।' প্রভাসের উদ্দেশে এই বলিউড নায়িকা লিখেছেন, 'এই লোভনীয় খাবারের জন্য ধন্যবাদ প্রভাস।'এর আগে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরকে প্রভাসের আতিথেয়তা মুগ্ধ করেছিল। 'সাহো' ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। হায়দরাবাদে এই ছবির শুটিং চলাকালে প্রভাস শ্রদ্ধাকে তাঁর বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এ কথা শ্রদ্ধা প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। শ্রদ্ধা বলেছিলেন, 'প্রভাসের আপ্যায়ন দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল না এটা আমাদের প্রথম সাক্ষাৎ ছিল। আমার জন্য ও রাজকীয় আয়োজন করেছিল। বিরিয়ানি, কাবাব থেকে আরও বাহারি পদ ছিল। দোসা যে কত ধরনের হতে পারে, তা সেদিন প্রভাসের বাড়িতে না গেলে হয়তো জানতে পারতাম না। আর প্রতিটি খাবার ছিল অত্যন্ত সুস্বাদু।'
2
চুলের সাজে তাজা ফুলের ব্যবহার তো চলে আসছে সেই আদিকাল থেকেই, মাঝে কিছুদিন শুকনো ফুল দিয়েও চুল সাজিয়েছেন অনেকে। তবে কি কেবল ফুলেই সীমাবদ্ধ থাকবে চুলের সাজ? হেয়ার স্টাইলে এখন পাথর, মুক্তা আর বিভিন্ন রকম অর্নামেন্টাল হেয়ার ব্যান্ডেরও ব্যবহার দেখা যাচ্ছে।এটিও অবশ্য পুরোনো ঢংই বলা যায়, ফিরে এসেছে নতুন রূপে। আগে যেমন শুধু খোঁপাতেই ব্যবহার হতো এখন তা দেখা যাচ্ছে বেণি, ঝুঁটি এমনকি খোলা চুলেও।পশ্চিমা ফ্যাশনধারায় বিয়ের সাদা গাউনের সঙ্গে মুক্তা বা পাথর দিয়ে চুল সাজানোর চল বেশ। কয়েক দশক আগে আমাদের দেশেও কনের চুল বাঁধায় এর ব্যবহার ছিল। এখন পার্টি সাজে এই ধারা ফিরেছে। কথা হলো রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সঙ্গে। তিনি জানালেন, খোঁপা করে তাতে গুঁজে দিতে পারেন সাদা পাথর অথবা কৃত্রিম মুক্তা। সাদা রঙের সুবিধা হলো এটি সব রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। সামনের দিকে চিকন অনেকগুলো বেণি করে তার ফাঁকে ফাঁকেও ব্যবহার করা যেতে পারে এই ধরনের চুলের অনুষঙ্গ। ঢিলেঢালা বেণি করে অথবা পাটি বেণি করেও বসানো যেতে পারে পাথরের বা মুক্তার কাঁটা। লম্বা কামিজ বা গাউনের সঙ্গে মেসি ধাঁচে খোঁপা করে তাতে গুঁজতে পারেন এগুলো। তবে মুক্তা বা পাথরখুব ঘন করে লাগালে দেখতে ভালো লাগবে না। শাড়ির সঙ্গে বেণি করে ঐতিহ্যবাহী সাজ দিতে চাইলে অনেকে ধাতব টারসেল ব্যবহার করতে পারেন। আজকাল গায়েহলুদের অনুষ্ঠানে কনে এবং অন্য মেয়েদেরও এ ধরনের টারসেল ব্যবহার করতে দেখা যাচ্ছে। নৃত্যশিল্পী শ্রীমন্তি পূজা সেনগুপ্ত জানালেন শাস্ত্রীয় নাচে চুলের সাজে খোঁপায় এ ধরনের অনুষঙ্গ ব্যবহার করা হয়। নাচের অনুষ্ঠান ছাড়াও তিনি মাঝেমধ্যে কাঞ্জিভরম শাড়ির সঙ্গে চুলের সাজে এগুলো ব্যবহার করে থাকেন। তবে তা নিভর্র করে অনুষ্ঠানের ধরনের ওপর। চুলে ফুল আর এ ধরনের অনুষঙ্গ একসঙ্গে ব্যবহার না করাই ভালো, কারণ তাহলে খুব জবরজং দেখাবে। মেয়েরা এখন চুলের সাজে এলোমেলো ভাবটাই বেশি পছন্দ করেন, বললেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আধুনিক সাজ-পোশাকের সঙ্গে পুরনো রোমান বা গ্রিক স্টাইলে চুল বেঁধে তার ফাঁকে ফাঁকে পাথর ও মুক্তার কাঁটা বসানো যেতে পারে।অভিনেত্রী বাঁধনকে প্রায়ই চুলে ছোট ছোট পাথর এবং মুক্তা ব্যবহার করতে দেখা যায়। বাঁধন জানান, পোশাক এবং গয়না খুব ভারী না হলেই তিনি চুলের সঙ্গে এগুলো ব্যবহার করেন। ছিমছাম নকশার শাড়ির সঙ্গে সাজে জমকালো ভাব আনার জন্য চুলে এগুলো ব্যবহার করেন তিনি। ইদানীং বাজারে নানা রকম পাথরের ব্যান্ড ও ক্লিপের পাশাপাশি কিনতে পাওয়া যাচ্ছে ফুলের সঙ্গে ছোট দুটি বা একটি পালক দেওয়া ক্লিপ। খোঁপা করে এমন একটি ক্লিপ লাগিয়ে নিলেও সুন্দর দেখাবে। আর ঐতিহ্যবাহী সাজের সঙ্গে বেণিতে ধাতব টারসেল, খোঁপায় মুক্তার কাঁটা বা ঝুমকা লাগাতে পারেন। ঢাকার গাউসিয়া মার্কেট এবং বিভিন্ন সুপার শপে এ ধরনের ক্লিপ ও কাঁটা কিনতে পাওয়া যাবে। সুবিধামতো ক্লিপ বা কাঁটা দিয়ে ঘরে বসেও খুব সহজে এ রকম হেয়ার স্টাইল করতে পারেন। আলগা মুক্তা কিনে তা কাঁটায় ভরেও চুলে লাগানো যায়।
4
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর টেকপাড়া এলাকায় বুধবার (১৮ মার্চ) রাতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুরি পলাতক রয়েছে। নিহত হলেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর বাদুরা গ্রামের মালেক ফরাজীর মেয়ে রেহেনা বেগম(২৩)। সে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার জাহিদের বাসার ভাড়াটিয়া। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুরা জেলার পাথরকাটা থানার চরদোয়ানী গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহম্মেদের সাথে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর বাদুরা গ্রামের আব্দুল মালেক ফরাজীর মেয়ে রেহেনা সাথে ৪ বছর আগে বিয়ে হয়। পরে উপজেলার সফিপুর রতনপুর রোডের টেকপাড়া এলাকায় এক বছর আগে জাহিদের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক করাখানায় চাকরি করতেন। গতকাল বুধবার রাতে কাজ শেষে বাসায় আসার পর তার স্বামী রাজু আহম্মেদকে মাদকাসক্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। পরে স্বামী, শ্বশুর ও শ্বাশুরী রেহেনাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে রেহেনা অচেতন অবস্থায় পরে থাকে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গাজীপুরের সহকারি পুলিশ সুপার মো.আল মামুন জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানার মেয়ের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পরে জানা যাবে হত্যা না আত্মহত্যা। বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
6
পীরগাছা উপজেলার অবহেলিত এক গ্রাম চর তাম্বুলপুর। গ্রামটির পূর্ব দিকে তিস্তা আর উত্তর, দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বুড়াইল নদী। দুই নদীর কারণে বিচ্ছিন্ন এ গ্রামের বাসিন্দারা যেন নিজভূমে পরবাসী। দীর্ঘ দিনেও সেখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া।উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পূর্বে তাম্বুলপুর ইউনিয়নের এই গ্রামে প্রায় ২ হাজার পরিবারের বসবাস। গ্রামটিতে লেখাপড়া জানা মানুষের সংখ্যা হাতে গোনা। অধিকাংশ বাসিন্দাই দিনমজুর ও কৃষিশ্রমিক।স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮৮ সালের প্রবল বন্যায় তিস্তার ৬ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে যায়। পরবর্তীতে চর জেগে পলি পড়ে ধীরে ধীরে জনপদ গড়ে উঠে।সম্প্রতি সরেজমিনে চর তাম্বুলপুরে চোখে পড়ে বাসিন্দাদের করুন চিত্র। গ্রামটিতে প্রবেশ বা যাতায়াতে নেই কোনো ভালো রাস্তাঘাট। বুড়াইল নদীর ওপর একটি নড়বড়ে বাঁশের সাঁকোই গ্রামবাসীর একমাত্র ভরসা। এটি পাড়ি দিয়ে তাম্বুলপুর বাজার থেকে সাহেব বাজার সড়কে চলাচল করতে হয়।গ্রামের কিছু বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও অন্যরা এখনো তা পাননি। গড়ে ওঠেনি বিশুদ্ধ পানীয় জলসহ স্যানিটেশনের ব্যবস্থা। অতিবৃষ্টি বা বন্যায় পুরো গ্রাম নিমজ্জিত হয়ে পড়ে। তখন পানিবন্দী হয়ে পড়েন এ গ্রামের মানুষ।ভুক্তভোগীরা জানান, এখানে কোনো দাতব্য কিংবা সরকারি চিকিৎসাকেন্দ্র নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে সেবার জন্য কোনো চিকিৎসক পান না। গ্রাম্য হাতুড়ে চিকিৎসক বা কবিরাজই তাঁদের একমাত্র ভরসা।গ্রামের বাসিন্দা আমির উদ্দিন বলেন, 'আমরা নিজভূমে যেন পরবাসী। শুধু ভোটের সময় বিভিন্ন দলের নেতা-কর্মীদের দেখা গেলেও পরে আর দেখা মেলে না। সবাই ভুলে যায় আমাদের।'তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির রবু সরদার বলেন, নদীবেষ্টিত গ্রামগুলোর অনেক সমস্যা। তবু চেষ্টা চলছে ওই গ্রামটিকে আধুনিকায়ন করার। ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগসহ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে গ্রামটিকে অগ্রাধিকার দেওয়া হবে।এ প্রসঙ্গে পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, তাম্বুলপুর বাজার থেকে সাহেব বাজার সড়কটি পাকাকরণ এবং নদীর ওপর সেতু নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
6
আজ ২০ নভেম্বর। আমেরিকার নতুন নির্বাচিত (বেসরকারিভাবে) প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। আজ তিনি ৭৮ বছর বয়সে পা রাখলেন। তার এই জন্মদিনের পরের সপ্তাহেই আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব থ্যাংকসগিভিং ডে। জন্মদিনের ঠিক দুই মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
হেফাজতে ইসলামের নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দেশে যে অরাজকতা হয়েছে, রক্তপাত হয়েছে তার দায় একান্তই সরকার, সরকারি দল এবং তাদের অঙ্গ সংগঠনের। মান্না বলেন, ২৬ মার্চ বায়তুল মোকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকারি দলের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরা হেফাজতের কর্মী সমর্থক এবং সাধারণ মুসুল্লিদের উপর হামলা করে প্রথমে পরিস্থিতি উত্তপ্ত করে। বিভিন্ন ভিডিও ফুটেজে তা স্পষ্ট দেখা গেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে যে অরাজকতা তৈরি হয়েছে এবং মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, এসব ঘটনার পর দায়ের করা মামলা এবং সেই ২০১৩ সালের মামলাসহ বছরের পর বছর ধরে পড়ে থাকা মামলায় হেফাজতে ইসলামের নেতারা তথা দেশের আলেম সমাজের নেতাদের গণহারে গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেয়া হচ্ছে। একজন নেতার ব্যক্তিগত জীবন নিয়ে জাতীয় সংসদে যেভাবে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে বিশোদগার করা হয়েছে, তাতে স্পষ্ট যে সরকারী দল হেফাজতে ইসলামকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে হিংসাত্মক রাজনীতির আশ্রয় নিয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের পর্যুদস্ত করার কাজে লিপ্ত হয়েছে। আমি অবিলম্বে গ্রেফতারকৃত আলেম ওলামাদের মুক্তি দাবি করছি। করোনা মোকাবেলায় সরকারের উদাসীনতার উল্লেখ করে মান্না বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা, চিকিৎসার ব্যবস্থা করা, হাসপাতালে অক্সিজেন, আইসিইউ বেড নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দুইবেলা খাবার নিশ্চিত করা এখন সরকারের প্রধান দায়িত্ব। সেদিকে ভ্রুক্ষেপ না করে মামলা, হামলা, রিমান্ড, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। দেশের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মুসলমানরা তা মেনে নেবে না। দেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদী হয়ে উঠছে। অচিরেই গণ জোয়ার তৈরি হবে এবং সেই জোয়ারে অবৈধ ক্ষমতাসীনরা ভেসে যাবে।
6
বিমার টাকা আদায়ের জন্য রেলের চাকার তলায় বলি দিয়েছিলেন দু'টি পা! কিন্তু এমন 'আত্মত্যাগেও' লক্ষ্যপূরণ হলো না হাঙ্গেরির এক ব্যক্তির। বিমা কোম্পানির তোলা 'সাজানো দুর্ঘটনার' যুক্তিই মেনে নিয়েছে আদালত। ঘটনাটি ২০১৪ সালের। হাঙ্গেরির নেয়ার্কসসজরির বাসিন্দা ৫৪ বছরের সেন্ডর নিজের অঙ্গগুলোর ওপর মোট ২৪ লাখ ইউরোর (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) ১৪টি বিমা করিয়েছিলেন। এর কিছু দিন পরই রেললাইনে পা জোড়া কেটে চলন্ত ট্রেনের চাকায় কেটে ফেলার বন্দোবস্ত করেন। তার পর বিমা সংস্থাগুলোর কাছে ক্ষতিপূরণের আবেদন জানান। কিন্তু দুর্ঘটনার 'ধরন' নিয়ে সন্দেহ হওয়ার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে বিমা সংস্থাগুলো। ফলে বিষয়টি গড়ায় আদালতে। বুধবার হাঙ্গেরির 'পেস্ট সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট' বিমা সংস্থাগুলোর যুক্তি মেনে নিয়ে জানিয়েছে, সেন্ডর ইচ্ছাকৃতভাবে ট্রেনের চাকার তলায় পা রেখেছিলেন। তাই তিনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন। জালিয়াতির অভিযোগে, সেন্ডরের দু'বছরের জেল এবং ৪,৭০০ ইউরো (প্রায় ৪৬ লাখ টাকা) জরিমানাও করেছেন বিচারক। যদিও শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তাকে জেলে নাও যেতে হতে পারে। প্রকাশিত খবরে দাবি, কয়েক দিনের ব্যবধানে ১৪টি বিমা করানোর পর যেভাবে সেন্ডর পা হারিয়েছিলেন, তাতেই সন্দেহ দানা বাঁধে বিচারকের মনে। পাশাপাশি, মধ্য আয়ের ওই ব্যক্তি কেন হঠাৎ বিপুল অঙ্কের বিমা করেছিলেন, তা নিয়েও প্রশ্ন ছিল বিস্তর। দীর্ঘ সাত বছরের শুনানি-পর্বে অবশ্য সেন্ডর বার বার দাবি করেছেন, রেললাইনের পাশে পড়ে থাকা কাচের টুকরোয় পিছলে গিয়েই তার পা জোড়া চলন্ত ট্রেনের চাকার তলায় চলে গিয়েছিল। পাশাপাশি যুক্তি দিয়েছিলেন, ব্যাংকের চেয়ে বেশি লাভজনক হওয়ার কারণেই বিমায় লগ্নি করেছিলেন তিনি।সূত্র : আনন্দবাজার পত্রিকা
3
স্বরূপকাঠি পৌরসভার কয়েক কিলোমিটার সড়কের অবস্থা চরম বেহাল। খানাখন্দে একাকার হয়ে গেছে রাস্তাগুলো। সামান্য বৃষ্টিতেও হেঁটে চলাচল করা যায় না রাস্তাগুলো দিয়ে।খানাখন্দে জমে থাকা পানি-কাদায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বেশ কিছু সড়কের কাজ করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।বেহাল সড়কগুলো হলো-ভূইয়াবাড়ী স্ট্যান্ড সড়ক, খোদ পৌরসভার সামনের রাস্তা, ৭ নম্বর ওয়ার্ডের থানা সড়ক, ৩ নম্বর ওয়ার্ডের মাটিয়া মসজিদের রাস্তা থেকে আমির হাজী বাড়ি সড়ক।এসব সড়কে যানবাহন নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে থানা সড়ক ও ভূইয়াবাড়ী স্ট্যান্ড সড়কে হেঁটেও চলাচল করা যায় না। এসব রাস্তায় বৃষ্টির পানি খানাখন্দের মধ্যে জমে থাকছে। এসব রাস্তায় যানবাহনে চড়লে ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে।নেছারাবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, পৌরসভার ভেতরের রাস্তাগুলো একটু ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় পানি জমায় মানুষের একটু সমস্যা হচ্ছে। তবে এসব রাস্তার একটি সড়ক বিভাগের। এ ব্যাপারে সড়ক বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে।স্বরূপকাঠির পৌরমেয়র গোলাম কবির বলেন, 'সবগুলো রাস্তা সড়ক ও জনপথ বিভাগের। রাস্তাগুলো মেরামতের জন্য বারবার সড়ক বিভাগে তাগাদা দিয়ে যাচ্ছি। আমি এ ব্যাপারে জেলা সমন্বয় সভায় কথাও বলেছি।'
6
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। বৃহস্পতিবার রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ১২৯৫ কেন্দ্রের সবগুলোরই মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। আজই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট নেওয়া হয়।
9
মুরাদনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে গোশত বিক্রি করা হচ্ছে। এমনকি এর ক্রেতা পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোবাইল ফোন নম্বরসহ প্রচার করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে ৫০০ টাকা কেজিতে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। সেখানে শিয়ালের গোশত কাটার ছবিসহ মোবাইল ফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'শিয়ালের গোশত ডিফ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলেই আপনাকে রিসিভ করা হবে।'খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার চল, কোঁচ বা টেঁটা দিয়ে দূর থেকে আঘাত করে শিয়াল শিকার করছেন এই সংঘবদ্ধ যুবকেরা। বাতব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের গোশত রান্না করে খেলে প্রতিকার মেলে, এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁরা গোশত বিক্রি করছেন।উপজলায় ছোট-বড় ঝোপঝাড় কমে যাওয়ায় দিনের বেলায় প্রকাশ্যেই শিয়ালের দেখা মিলছে। এই সুযোগে শিয়াল শিকার করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই বছরে শিয়ালের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে হরহামেশাই শোনা যায় শিয়ালের গোশত বিক্রির খবর। কসাইরা কোথায় গরু বা ছাগল জবাই করছেন, এর কোনো তদারক করে না উপজেলা প্রশাসন। তাই তাঁদের মধ্যে গরু বা ছাগলের গোশতের নামে শেয়ালের গোশত মিশিয়ে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে কিছুটা আতঙ্ক দেখা দিচ্ছে।এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম বলেন, 'শিয়ালের গোশত রান্না করে খেলে বাতব্যথা ভালো হবে-এমন কথার কোনো ভিত্তি নেই।'শেয়ালের গোশত বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, 'বন্য প্রাণী জবাই করে গোশত বিক্রি করা আইনত অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে।'
6
প্রেম মানে না কোনো বয়স। এ কথাটিই যেন আবার প্রমাণ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ৫২ বছর বয়সী মা নাদিন গনজালভেস। গত পরশু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় ২২ বছর বয়সী এক যুবককে জড়িয়ে ধরে আছেন তিনি। আর সেই যুবকটি আর কেউ নন তার নতুন বয়ফ্রেন্ড থিয়াগো রামোস। নেইমারের মায়ের নতুন বয়ফ্রেন্ডের ছবি প্রকাশ পাওয়ার পরই তা বেশ আলোড়ন সৃষ্টি করে। তবে মায়ের নতুন প্রেমকে সাধুবাদ জানিয়েছেন নেইমার। নাদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে যে ছবিটি প্রকাশ করেছেন সেই ছবির নিচেই নেইমার কমেন্টে বলেন, সুখে থাকো মা। তোমাকে ভালবাসি।' এমনকি নেইমারের বাবা নেইমার সিনিয়র নাদিনের নতুন প্রেমকে স্বাগত জানিয়েছেন। ২০১৬ সালে প্রায় ২৫ বছরের সংসার জীবনের ইতি টানেন নেইমারের বাবা-মা। মায়ের নতুন প্রেমিক থিয়াগো রামোসের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে নেইমারের। এমনকি তারা দেখাও করেছেন। তাছাড়া থিয়াগো নেইমারের অন্যতম বড় ভক্তও। নেইমারের চেয়ে ৬ বছরের ছোট রামোস।
12
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে জারি করা বিধিনিষেধের প্রথম দিন আজ বৃহস্পতিবার রাজধানীতে ঢিলেঢালা বাস্তবায়ন হতে দেখা গেছে।বিধিনিষেধে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকের মুখেই ছিল না সংক্রমণ রোধের উপকরণটি। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করতে দেখা যায় পুলিশ সদস্যদের।স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইলকোর্ট পরিচালনার কথা বলা হয়েছিল, তবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম দেখা যায়নি। দুপুরের পর শাহবাগ এলাকায় ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন।ঢাকা মহানগর পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম দিন সফট অ্যাপ্রোচের (নমনীয় অবস্থান) মাধ্যমে বিধিনিষেধ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তাতে কাজ না হলে আইন প্রয়োগ করা হবে।সকাল থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা, বনশ্রী, মগবাজার, শাহবাগ, সেগুনবাগিচা এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ গত কয়েক দিনের তুলনায় বেশি মাস্ক পরেছে, তবে মাস্ক না পরে চলাচলকারীর সংখ্যাও অনেক।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রতিটি থানায় নিয়মিত ডিউটির পাশাপাশি একটি করে টিম স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে। তাদের সঙ্গে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন।সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচা এলাকায় হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাতে দেখা যায়। যারা মাস্ক ছাড়া চলাচল করছে, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন পুলিশ সদস্যরা।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ আরেক পুলিশ সদস্যকে নিয়ে হেঁটে হেঁটে মাইকিং করছিলেন। তিনি বলেন, 'সবাই যাতে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে তা বাস্তবায়নে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করছি।'ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, বাজার বা শপিং মলে সবাই যাতে মাস্ক পরে, তা নিশ্চিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছ। আগত ক্রেতাদের সচেতন করার পাশাপাশি মার্কেট কমিটি যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, 'আমরা থানায় আগত সবাইকে মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিসটেনস (শারীরিক দূরত্ব) মেনে চলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, 'আমাদের প্রতিটি থানাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নিয়মিত ডিউটির পাশাপাশি একটি টিম থানা এরিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে টহল দিচ্ছে।'
6
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ বাড়ি ও গাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান করায় মুসলিম এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। গ্রেফতার ইয়াসির আখতার উত্তর প্রদেশের আজমগড় জেলার সরাই মীরের বাসিন্দা বলে খবরে জানানো হয়। আজমগড় জেলার সিনিয়র সুপারিটেন্ডেন্ট অব পুলিশ সুধীর কুমার সিং এই বিষয়ে আলজাজিরাকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর সরাই মীরের বাসিন্দাদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তাদের বাড়ি ও গাড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়ে ইয়াসির তার ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট করেন। এই ফেসবুক বার্তার জেরেই ইয়াসিরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে জানান সুধীর কুমার সিং। তিনি বলেন, 'এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে বিভিন্ন মুসলিম সম্প্রদায় বাস করেন। শুক্রবারের নামাজের পর এ ধরনের আহ্বান সহিংসতার সৃষ্টি করতে পারে বলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।' তিনি আরো বলেন, 'তিনি নিজে পতাকা উত্তোলন করতে চাইলে তা করতে পারেন কিন্তু অন্যকে আহ্বান করা সঠিক নয়। অনেকেই তার বিরোধিতা করেন।' ১০ মে থেকে গাজায় টানা ১১ দিন ইসরাইলি বিমান হামলায় ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' গাজাবাসী। গাজায় ইসরাইলের টানা ১১ দিনের আগ্রাসনের পর বৃহস্পতিবার রাতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। মিসরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতির প্রচেষ্টায় ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার সকাল থেকে তা কার্যকর হয়। সূত্র : আলজাজিরা
3
ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার বব উইলিস (৭০) মারা গেছেন। ৭০ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে হার মানলেন তিনি। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার বব উইলিস তিন দশক ধরে ধারাভাষ্যকক্ষের পরিচিত মুখ। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। এক বিবৃতিতে তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৮৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্ট ও ২৯টি একদিনের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন বব। তবে খেলা থেকে একেবারেই দূরে সরে যাননি। যুক্ত ছিলেন ক্রিকেটের ধারাভাষ্য ও বিশ্লেষণে। মাঠের পর হৃদয় কাঁপানো দাপুটে এ পেসার অবশেষ হার মানলেন ক্যান্সারের কাছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পরিবার জানায়, 'দীর্ঘদিন রোগে ভোগার পর তিনি মারা গেছেন। প্রিয় ববকে হারিয়ে আমাদের হৃদয় ভেঙেছে, যে কিনা ছিলেন অসাধারণ স্বামী, বাবা, ভাই, দাদা।' এদিকে 'লিজেন্ড অব ইংলিশ ক্রিকেট' বব উইলিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ইংলিশ ক্রিকেটের জন্য বব উইলিস যা করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্রিকেট একজন আন্তরিক বন্ধুকে হারালো। বিডি প্রতিদিন/এনায়েত করিম
12
শীত পড়েছে বেশ। এক সেট স্যুট-কোট হলে মন্দ হয় না। লোকটা গেল একটি টেইলার্সে। কাপড় আর মজুরির দাম শুনে লোকটার চান্দি গরম হয়ে গেল। 'কী বুইলছে লোকটা। এত টাকা লাইগবে ক্যানে?' বাসায় ফিরে এলেন তিনি। বেশ কষ্ট করে কিছু টাকা জোগাড় করলেন। ছুটলেন মার্কেটে। রাজশাহী রেলস্টেশনের ফুটপাতের মার্কেট। একটা কোট হলেই তার চলবে। অনেক দেখেশুনে একটা কোট পছন্দ হলো তার। দামাদামি শুরু হলো। দোকানদার সাত শ টাকায় বিক্রি করতে রাজি হলেন। দেখতে একদম নতুনের মতো। কিনে ফেললেন তিনি কোটটা। আমাদের এই ক্রেতার নাম মাসুদ রানা। কোট কিনেছিলেন ২০১০ সালে। এত বছর পর সেই কোটের কাহিনি কেন? কারণ শীত পড়েছে, সে ঘটনা এখন প্রাসঙ্গিক। পরের দিন কোটটা পরলেন তিনি। আয়নার সামনে দাঁড়ালেন। বাহ বেশ মানিয়েছে তাকে। কোট পরে শহরে ঘুরে বেড়ালেন। তাঁর বন্ধুরা বিশ্বাসই করতে চাইল না, কোটটা ফুটপাত থেকে কেনা। একদম নতুন। ঝকঝকে! হাতে ঠান্ডা লাগছে। বাড়ি ফেরার পথে কোটের পকেটে হাত ঢোকালেন। আঙুলে টের পেলেন কিছু একটা। সেটা বের করার পরই দেখলেন একটা ছোট্ট কাপড়ের টুকরা। তাঁর মনে হলো এ ধরনের কাপড় তো লন্ড্রিতে থাকে। নম্বর দেওয়া।পরদিন কোট হাতে নিয়ে বের হলেন তিনি। শহরের লন্ড্রিগুলোতে যাচ্ছেন। পকেট থেকে কাপড়টুকু বের করে জানতে চাইছেন, 'এটা কি আপনাদের লন্ড্রির নম্বর। কোটটা কি আপনাদের?' সবাই বললেন, না। এটা তাদের নম্বর নয়। কী আর করা। বাড়ি ফেরাই ভালো। তখন একজন বললেন, সামনে বাঁয়ে গেলে একটা লন্ড্রি পাবেন। ওটাতে খোঁজ করতে পারেন। কিছুদূর এগোলেই চোখে পড়ল লন্ড্রিটা। 'শান্তিপুরি ফেন্সি লন্ড্রি'। কোট এবং কাপড়টুকু দেখাতেই দোকানের লোকটার চোখ দুটো চকচক করে উঠল।'হ্যাঁ, হ্যাঁ এটাই সেই কোট। যেটা আমাদের এখান থেকে চুরি হয়েছিল। বাঁচালেন ভাই। রোজই এর মালিক এসে কোটটার খোঁজ করেন।'মাসুদ রানাও হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি দোকানের লোকটাকে তাঁর ফোন নম্বর দিয়ে বাড়ি ফিরলেন। মাসুদ নিজেই কোটটা মালিকের হাতে তুলে দিতে চান। দুদিন বাদে ফোন এল তাঁর কাছে। মাসুদ কোটের বিস্তারিত জানালেন ভদ্রলোককে। বললেন, 'ভাই, দয়া করে আপনার কোটটা নিয়ে যান। আপনার শখের জিনিস। আমাকে কোট কেনার টাকা দিতে হবে না।' দিন যায়। মাস যায়। বছর যায়। লোকটা আর আসেন না।মাসুদ যেন বিপদে পড়ে যান। কোটটা নিয়ে চলে যান প্রথম আলো রাজশাহী অফিসে। কোটটা অতি যত্নে ঝুলিয়ে রাখেন একটি কক্ষে। মালিক এলে তুলে দেবেন তাঁর হাতে। তাঁর কাণ্ড দেখে অনেকে হাসেন, আপনি নিজেই এটি ব্যবহার করুন। অসুবিধা কি?না। অন্যের জিনিস তিনি কিছুতেই ব্যবহার করবেন না।বলি, 'আরেকটা কোট কিনে নিলেই পারতেন?'মাসুদ রানার উত্তর, 'সেই সক্ষমতা ছিল না তখন।' কোট ছাড়াই পার করেছেন ২০১০ সাল।রাজশাহীতে শীত পড়েছে। শীত এলেই মাসুদের চোখ পড়ে কোটের ওপর।২০২০ সাল। ১০ বছর পার। মাসুদের বিশ্বাস, লোকটা নিশ্চয়ই একদিন তাঁর কোটটা ফেরত নিতে আসবেন।'এই কোট পরা যাবে না, এমন মনোভাব কেমন করে তৈরি হলো?'মাসুদ রানার ত্বরিত উত্তর, 'প্রথম আলো বন্ধুসভা থেকে এসব শিখেছি।'আজ ১১ নভেম্বর। বন্ধুসভার জন্মদিন। কালো কোটের সাদা মনের মাসুদ রানাকে স্যালুট জানাই। সাইদুজ্জামান রওশন প্রথম আলোর বিশেষ কার্যক্রম সমন্বয়ক
8
রংপুরে বালুবাহী ট্রাক্টর চাপায় বেলী বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুর সদর উপজেলার পালিচড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলী বেগম মমিনপুর কদমতলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পালিচড়া স্টোরের মোড় এলাকায় সনি ইটভাটার সামনে একটি বালু বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা বৃদ্ধা বেলী বেগম ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল রহমান বাংলানিউজকে জানান, ট্রাক্টর চালককে আটক করা যায়নি।
6
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল 'খড়কুটো'। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় 'খড়কুটো'। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে 'খড়কুটো'র নাম বদলে রাখা হয়েছে 'কাভি কাভি ইত্তেফাক সে'। প্রচার হবে স্টার প্লাসে।'খড়কুটো' এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি 'খড়কুটো'র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে 'কাভি কাভি ইত্তেফাক সে' সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসেআছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, 'জীবনের সবচেয়ে বড় জুয়া কী জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।'ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে 'খড়কুটো'র রিমেক 'কাভি কাভি ইত্তেফাক সে'র গল্প।'সৌজন্য' কৌশিক এবং 'গুনগুন' তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান 'ম্যাজিক মোমেন্টস'-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন 'শ্রীময়ী', 'কুসুম দোলা', 'ইষ্টিকুটুম'।হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।'খড়কুটো' প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
2
বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিট্যান্স। দেশের বাইরে গতর খেটে লাল-সবুজের পতাকা সমৃদ্ধি বৃদ্ধির জোগান দিয়ে আসছেন প্রবাসী শ্রমিকেরা। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। দেশের বর্তমান জিডিপিতে প্রায় ১২ শতাংশ অবদান রেখে চলা রেমিট্যান্স হয়ে উঠেছে দেশের উন্নয়ন ও মুদ্রার রিজার্ভ স্ফীতির উল্লেখযোগ্য অংশীদার। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, করোনাকালীন প্রতিকূলতা উপেক্ষা করে সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে), যা বাংলাদেশের ইতিহাসে একক বছরে আহরিত সর্বোচ্চ রেমিট্যান্স। এমনকি চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৭১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৬৭ হাজার ৬০ কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ফলে সেপ্টেম্বর মাস শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ওয়েব আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যমতে, বাংলাদেশ থেকে প্রতিবছর ৬-৭ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে প্রবেশ করেন। এই প্রবাসীরা প্রতিবছর প্রায় ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। বাংলাদেশি হিসাবমতে, ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেকের বেশি। এত বিপুলসংখ্যক মানুষ দিন-রাত পরিশ্রম করে শুধু দেশের মুদ্রার রিজার্ভ স্ফীতিতে অবদান ও পরিবারের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাই করেননি বরং জীবনযাত্রার মান, কর্মসংস্থান, কাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ব্যাংকসহ বিভিন্ন খাতে রেখে আসছেন অভাবনীয় অবদান। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ১৭৪টি দেশে বাংলাদেশ শ্রমিক প্রেরণ করে আসছে, যা প্রায় ১ কোটি ২০ লাখের বেশি। যাঁদের তিন-চতুর্থাংশ নিয়োজিত রয়েছেন মধ্যপ্রাচ্যে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স আয়ের তিন ভাগের দুই ভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। করোনার কারণে বিশ্বব্যাপী জালানি তেলের দরপতন, ব্যবসা-বাণিজ্য, পর্যটনশিল্পে ধস ও রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতায় সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যে কারণে কর্মী ছাঁটাই ও বেতন বন্ধসহ বহুবিধ সমস্যার শিকার হচ্ছেন মধ্যপ্রাচ্যে কর্মরত রেমিট্যান্স-যোদ্ধারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবমতে, বিভিন্ন মেয়াদে কারাভোগ, করোনার কারণে কাজ না থাকা, চুক্তির মেয়াদ শেষ হওয়া, প্রতারিত হওয়া ও ভিসার মেয়াদ কিংবা আকামার মেয়াদ না থাকাসহ বিভিন্ন কারণে গত পয়লা এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সোয়া দুই লাখের বেশি কর্মী দেশে ফিরেছেন। তার মধ্যে সৌদি ও আরব আমিরাত থেকে দেশে ফিরযেছেন ১ লাখ ২০ হাজার ৮৮৯ জন, যা মোট দেশে ফেরার ৫৩ দশমিক ৫৯ শতাংশ। অন্যান্য ক্ষেত্রের মতো বৈদেশিক শ্রমবাজারেও যে বেশ বড়সড় ধাক্কা লেগেছে তা সহজেই অনুমেয়। বলতে গেলে গত এপ্রিল মাস থেকে নতুন করে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানি বন্ধ থাকায় এবং দেশে-বিদেশে প্রবাসীরা আটকে পড়া ও সব পুঁজি নিয়ে দেশে স্থায়ীভাবে ফিরে আসার কারণে একদিকে প্রবাসীদের সামনের দিনগুলো যেমন কঠিন হবে, অন্যদিকে রেমিট্যান্সের ধারাও থাকবে নিম্নমুখী, দেশীয় অর্থনীতিতে যার রেশ খুবই ভয়াবহ হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। সম্প্রতি ভিসা পেয়েও করোনার কারণে সৌদি আরব যেতে না পারা প্রায় পৌনে এক লাখ কর্মীর ওপর নিত্যনতুন শর্ত চাপাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। প্রথমে কর্মীদের ফের স্বাস্থ্য পরীক্ষা করে বহির্গমন, পুলিশের ছাড়পত্রসহ নতুন ভিসার আবেদনের শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে সৌদি কর্তৃপক্ষ ফের যুক্ত করেছে ওকালা নিতে হবে এবং কর্মী পাঠানোর দায়িত্বে থাকা রিক্রুটিং এজেন্সির মালিককে স্নাতক পাস হতে হবে। এসব শর্তের কারণে অনেক কর্মীর সৌদি যাওয়া হবে না। গেলেও সব মিলিয়ে প্রায় ৫০ হাজারের মতো আর্থিক খরচা হবে। কিন্তু করোনাকালে নতুন করে অর্থ খরচা করার অবস্থায় নেই কর্মীরা। তা ছাড়া যুগ যুগ ধরে উচ্চশিক্ষিত নয় এমন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে, হঠাৎ করে স্নাতক পাসের সনদই বা কোথায় পাবেন তাঁরা? সব মিলিয়ে বিদেশে যাওয়া নিয়ে বিপাকে পড়ছেন কর্মীরা। শুধু নতুন কর্মী নয়, সৌদি থেকে ফিরে আসা দেশে আটকে পড়া অনেক শ্রমিকই শর্তের বেড়াজালে আটকে পড়েছেন। বাংলাদেশের অর্থনীতির প্রাণ রেমিট্যান্স-যোদ্ধারা। দেশের অর্থনীতিকে সজীব ও জাগ্রত রাখতে এবং প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করে সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রথমেই নতুন কর্মী নিয়োগে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা রোধে দ্রুত কার্যকারী পদক্ষেপ নিতে হবে। এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তা ছাড়া বিভিন্ন দেশ থেকে জোরপূর্বক শ্রমিক ফেরত পাঠানো আটকাতে এবং ফেরত আসা শ্রমিকদের পুনরায় অভিবাসনের জন্য সরকারকে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প পথ এখন খোলা নেই। প্রয়োজনে নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি গন্তব্য দেশগুলোর সঙ্গে দর-কষাকষি করে প্রবাসীদের শ্রমবাজার নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে দেশে ফিরে আসা প্রবাসীদের অনেকে দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। যেসব পরিবার প্রবাসীদের ওপর নির্ভরশীল হয়ে দিনানিপাত করত, সেসব পরিবারের অধিকাংশই আজ মানবেতর জীবন যাপন করছেন। এদিকে সামনে শীতে করোনার সেকেন্ড ওয়েবের কারণে মহামারি দীর্ঘস্থায়ী হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তখন বিভিন্ন দেশ থেকে অনেক কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে দেশে ফেরা এবং দেশে অবস্থানরত প্রবাসীদের সব মিলিয়ে সংকট আরও ঘনীভূত হতে পারে। অবশ্য জনবান্ধব বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমিকদের কল্যাণার্থে বেশ দৃঢ় উদ্যোগ গ্রহণ করেছে। দেশে ফিরে আসা প্রবাসীদের ৪ শতাংশ হারে ২০০ কোটি টাকা প্রণোদনা ঋণদানসহ ৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হলে এবং দেশে ফিরে আসা রেমিট্যান্স-যোদ্ধাদের সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারিভাবে আর্থিক ঋণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হলে সে ক্ষেত্রে প্রবাসীদের দুর্দশার মাত্রা কিছুটা লাঘব হতে পারে। তা ছাড়া রিক্রুটিং এজেন্সির দায়িত্বহীনতা বা অবৈধভাবে বিদেশে শ্রমিক প্রেরণের কারণে প্রবাসীরা চুক্তিতে উল্লিখিত মজুরি, কর্মঘণ্টা বা উপযুক্ত কর্মপরিবেশ থেকে বঞ্চিতসহ নানা হয়রানির শিকার হয়ে থাকেন। সুতারাং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিজনিত নির্ভরতা কমিয়ে আনতে হবে এবং এখানে সুশাসনের শর্ত নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার পর বৈদেশিক শ্রমবাজারে দক্ষতাসম্পন্ন জনশক্তি ব্যতীত মূল্যায়ন হবে না। তাই দেশে ফিরে আসা শ্রমিকদের পুনরায় কর্মস্থলে প্রেরণ ও নতুন জনশক্তি রপ্তানির লক্ষ্যে বৈদশিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদানুযায়ী কর্মদক্ষতাসম্পন্নরূপে গড়ে তুলতে প্রশিক্ষণের জন্য কারিগরি সহায়তা সরবরাহে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তরিক উদ্যোগ জরুরি। রেমিট্যান্স-যোদ্ধারা আমাদের দেশের মহামূল্যবান সম্পদ। দেশের উন্নয়নে রেমিট্যান্স বৃদ্ধির প্রয়োজন, নতুবা দেশের উন্নয়ন বিরাটকায় বাধাগ্রস্ত হবে। সুতরাং রেমিট্যান্স-যোদ্ধাদের দুর্দশা লাঘব ও স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে প্রবাসী কল্যাণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে সরকারের প্রতি প্রত্যাশা দেশবাসীর। মোহম্মদ শাহিন শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। []
8
বার্সেলোনায় একটি কথাই সবদিকে ঘুরপাক খাচ্ছে। আর তা হলো লিওনেল অন্য ক্লাবে যোগ দিতে চাইছেন। তবে মেসিকে রেখে দিতে চাচ্ছে স্পেনিশ জায়ান্টরা। কারণ গত ১৬ বছর ধরে বার্সার মূল কারিগর হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। মেসি এই মৌসুমে বার্সা ছাড়বে কি ছাড়বে না এটি কদিন বাদেই বোঝা যাবে। যদিও মেসি এই আগামী মৌসুমে বার্সার হয়ে খেলেনও তাতেও আর খুব বেশি হলে তার সার্ভিস আর ২-৩ বছরের জন্য পাবে কাতালানরা। এরপর মেসির বিকল্প হিসেবে কাউকে না কাউকে ঠিকই হাল ধরতে হবে। বলতে গেলে সামনে হাল ধরার জন্য ইতোমধ্যেই খেলোয়াড় পেয়ে গেছে বার্সা। আর তিনি হলেন ১৭ বছর বয়সি আনসু ফাতি। ফাতি ইতোমধ্যেই বার্সেলোনার মূল দলে খেলেছেন। তবে মূল দলে তিনি মাঝে মাঝে এসে খেলেছেন। এখন পর্যন্ত তিনি বার্সার 'বি' দলের খেলোয়াড়। কিন্তু আসছে মৌসুম থেকেই বার্সার মূল দলে স্থায়ীভাবে খেলা শুরু করবেন ফাতি। তার সঙ্গে নতুন করে চুক্তি করে মূল দলে নিয়ে আসা হচ্ছে তাকে। ফাতি বার্সার হয়ে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছেন। আর এই ৩৩টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৮টি। এমন অল্প বয়সে তার পারফরমেন্স দেখে বার্সার চিরপ্রতিদ্বদ্বী রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু বার্সা জানিয়ে দিয়েছে ফাতিকে তারা বিক্রি করবে না। কারণ তার মধ্যে দলের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন বার্সার কর্তারা। শোনা গিয়েছিল ফাতির জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তার জন্য এত টাকার প্রস্তাব পেয়েও বার্সা ফাতিকে বিক্রির জন্য রাজি হয়নি। বার্সার অ্যাকডেমির খেলোয়াড় আনসু ফাতি মাত্র ১৬ বছর বয়সে মূল দলে জায়গা করে নেন। আর এত কম বয়সে সুযোগ পেয়েই একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। বার্সার হয়ে তিনি প্রথম গোলটি করেই রেকর্ডের মালিক হয়ে যান। আর সেই রেকর্ডটি হলো সবচেয়ে কম বয়সে বার্সার হয়ে গোল করা ও স্পেনের লা লিগার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করা। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও তিনি। এর আগে বার্সার হয়ে খেলতে নেমেই রেকর্ড বুকে নাম লেখান তিনি। বার্সেলোনা ক্লাবের হয়ে ১৬ বছর ২৯৮ দিনের মাথায় খেলতে নেমে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার রেকর্ড গড়েন। বার্সার হয়ে লা লিগায় রেকর্ড গড়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও রেকর্ড গড়েন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ১৭ বছর ৪০ দিনের মাথায় গোল করে তিনি পুরো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েন।
12
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. লিটনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসেম ও সাধারণ সম্পাদক নোমান হোসেন সিরাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিটন চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান হোসেন সিরাজ বলেন, 'লিটন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার শুরু করেন তিনি। যৌন হয়রানি মামলায় গ্রেপ্তার হয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।'
6
ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটমুখী দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বড় হাঁপানিয়া গ্রামের আফাজুদ্দিনের ছেলে অটোচালক জাহিদ (৩৫), একই গ্রামের ইন্তাজখার ছেলে আব্দুর রহমান (৩৩) ও মোতালেব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক বরংগাইল বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
6
অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে হার্টের ভাল্ব, স্টেন্ট (রিং), পেশমেকার কিনতে জাতীয় হদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩ কোটি ৭১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সারজন ডা. আশরাফুল হক সিয়াম। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসকার ক্ষেত্রে বিশেষ অবদান রাখাবে। তিনি জানান, গত বছরের আগস্ট মাসেও প্রধানমন্ত্রী অসহায় হদরোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসকা সামগ্রী বিতারনের জন্য ৩ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন সেই অনুদানের টাকা দিয়ে ৩০০ স্টেন্ট (রিং), ১৫০টি ভাল্ব, ১০০টি পেশমেকার ক্রয়করে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজকে প্রাপ্ত অনুদান দিয়ে চিকিৎসকা সামগ্রী ক্রয় করে অসহায় সেবা তহবিলের মাধ্যম বিনামূল্যে বিতরণ করা হবে। হদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসকা সেবা নেয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীদের ভাল্ব প্রতিস্থাপন, পেশমেকার স্হাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সঙ্কটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ পান না। বিষয়টির জানার পর প্রধানমন্ত্রী পর পর দুইবার অনুদান দিয়েছেন।
6
মুরাদনগর উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের বাবু মিয়া (২৭) ও পাক দেওড়া গ্রামের দুবরাজ মিয়া (৩২)।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাক দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি নম্বর ছাড়া মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
6
মারিয়া মিমের সঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমানের বিচ্ছেদ হয়ে গেছে আগেই। এবার তাদের ছয় বছর বয়সী শিশু আরশ হোসেনও তার মা মিমের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সিদ্দিকুর রহমানের কাছে থাকা ছেলে আরশকে বৃহস্পতিবারের মধ্যে তার মা মারিয়া মিমের কাছে দিয়ে আসতে আদেশ দিয়েছেন আদালত। তবে সপ্তাহে দুই দিন শিশুটিকে সিদ্দিকুর রহমান নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন। শিশুটির মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে বলেও রায় দিয়েছেন আদালত। ২০১২ সালে ২৪ মে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় মারিয়া মিমের। ২০১৩ সালের ২৫ জুন তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। বিডি প্রতিদিন/এনায়েত করিম
2
ভয়াবহ এক বালুঝড়ের কারণে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক সঙ্গীত কনসার্ট বাতিল হয়েছে। তীব্র গতির এ বালুঝড়টি ঘণ্টায় ৩১ কি.মি. বেগে বিপুল ধুলা-বালিসহ আঘাত হেনেছিল। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সৌদি সরকার কোরিয়ান পপ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তি এমন দুর্যোগকে 'আল্লাহর গজব' বলে অভিহিত করেছেন। সম্প্রতি আরব নিউজ তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। মরুময় সৌদি আরবে এক ভয়াবহ বালুঝড়ের কারণে কোরিয়ান পপ সঙ্গীতের শিল্পী চুংঘা ও স্ট্রে কিডস দলের কনসার্ট বাতিল করা হয়েছে। শুক্রবার এ কোরিয়ান পপ সঙ্গীতের কনসার্টের সকল টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও এটা বাতিল করা হয়েছে। এ কোরিয়ান পপ কনসার্ট বাতিল হওয়ার এক সপ্তাহ আগে সৌদি আরবের জাজান প্রদেশে অর্ধনগ্ন নৃত্যের অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। ওই নৃত্যানুষ্ঠানে নারীরা অর্ধনগ্ন হয়ে ব্রাজিলের সাম্বা নৃত্য করেছিল। আরব নিউজের প্রতিবেদন অনুসারে, শুক্রবার সৌদি আরবের রিয়াদে মধ্যম গতির বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। এ কারণে ঘরের বাইরে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। জনগণের নিরাপত্তার জন্যই রিয়াদের এসব অনুষ্ঠান বাতিল করা হয়। এরপর সূর্যাস্তের পরেও সমগ্র শহরে বৃষ্টিপাত হয় এবং ঘণ্টায় ৩১ কি.মি. বেগে বিপুল ধুলা-বালিসহ বালুঝড় শুরু হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে কনসার্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাধারণ বিনোদন আয়োজন কর্তৃপক্ষের পরিচালক তুর্কি আল-শেখ তার টুইটারে বলেন, 'খারাপ আবহাওয়ার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।' এরপরেই কোরিয়ান পপ সঙ্গীতের শিল্পী চুংঘা ও স্ট্রে কিডস দলের কনসার্ট বাতিল করা হয়। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বলেছে, 'সকলের নিরাপত্তার জন্য কোরিয়ান পপ কনসার্ট বাতিল করা হলো। খারাপ আবহাওয়ার কারণে আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত কনসার্ট স্থগিত করা হলো।' এরপরে কোরিয়ান পপ সঙ্গীত ভক্তদের তাড়িয়ে দেয় অনুষ্ঠানের আয়োজকরা। ওই সময় অনেক কোরিয়ান পপ সঙ্গীত ভক্ত কনসার্ট উপভোগ করার জন্য ছাতা ও রেইনকোট নিয়ে এ অনুষ্ঠানস্থলে সমকেত হয়েছিলেন। এ কোরিয়ান পপ কনসার্ট বাতিল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন বলেন, এ খারাপ আবহাওয়া ও বালুঝড় হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্তৃক প্রবর্তিত অশ্লীলতার বিরুদ্ধে আল্লাহর গজব। সূত্র : আরব নিউজ, কাশ্মির মনিটর
3
একসময় বাংলার মসলিনের খ্যাতি ছিল বিশ্বজোড়া। বাঙালি কারিগরদের তৈরি মসলিনের শাড়ির সেই কথা লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়। এবার বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে উপলক্ষে বিখ্যতি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও ফিরে এল মসলিনের সেই স্মৃতি। এমনিতেই বলিউডের কোনো তারকার বিয়ে মানেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনের পোশাক । এর আগে আনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া, পত্রলেখা সবার বিয়েতেই বর-কনের পোশাক ডিজাইন করেছেন তিনি। তাই এবারও এর ব্যতিক্রম হয়নি।গত কিছুদিন ধরেই নেট দুনিয়ায় চর্চিত বিষয় ছিল ক্যাটরিনা-ভিকির বিয়ে । গত ৯ ডিসেম্বর এই জুটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজস্থানের মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারোয়ারাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন । তাদের বিয়ে নিয়ে বিনোদন জগৎ থেকে সাধারণ মানুষের উৎসাহের যেন কমতি ছিল না। ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি নেট মাধ্যমে আসতেই তা নজর কেড়েছে ভক্ত-অনুসারীদের। এবার প্রকাশ্যে এলো স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে ভিকি-ক্যাটরিনার নতুন ছবি। সেই ছবিতেই ক্যাটরিনার পরিহিত শাড়ি সম্পর্কে বলতে গিয়ে সব্যসাচী এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। সব্যসাচী জানিয়েছেন, ক্যাটরিনার পরিহিত ফুলেল নকশার শাড়িটি বানাতে অনেক সময় লেগেছে। চল্লিশ জন কারিগর প্রায় ১৮০০ ঘন্টার চেষ্টায় তৈরি করেছেন এই শাড়ি। কারিগরদের সবাই বাঙালি। এই কারিগররা শাড়ির এক একটি ফুল হাতে করে তৈরি করেছেন। মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে শ্রদ্ধ জানাতেই এই শাড়িটি পরেছেন ক্যাটরিনা। ফুলের তোড়া হাতে ধরে রাখা ক্যাটের সাথে মানানসই গোলাপি শেরওয়ানিতে নজর কেড়েছেন ভিকি কৌশলও। সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস
2
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপিই রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়নের সূত্রপাত করেছে। সেনা ছাউনির ভেতর থেকে জিয়াউর রহমান অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপির জন্ম দেন। তারা সেই ধারাই বজায় রেখে রাজনীতিকে কলুষিত করেছে।'আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী এ সময় প্রয়াত ওয়াজেদ মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, 'তিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন, বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, এর কোনো কিছুতেই তাঁর কোনো অহংবোধ প্রকাশ পায়নি। প্রজ্ঞাবান ও বিনয়ী এই মানুষটির জীবন থেকে অনেক কিছু শেখার আছে, যা নিয়ে আমরা নিজেদের উন্নত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি।' সমকালীন রাজনীতি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, 'একজন স্বীকৃত দুর্বৃত্ত, যার নেতৃত্বে ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, যার নেতৃত্বে হাওয়া ভবন চলত, এমন কাউকে রাজনৈতিক দলের নেতৃত্ব দিলে কী হতে পারে, তা সহজেই অনুমেয়। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক রহমানের সেই দুর্নীতি-দুর্বৃত্তির বিভিন্ন তথ্যই তুলে ধরেন। বিএনপির নেতা মির্জা ফখরুল সেই বক্তব্যকে "গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ" বলেছেন। অথচ আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি।' 'বিএনপি সব সময় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চেয়েছে' উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, 'সেনা ছাউনির ভেতর থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অগণতান্ত্রিকভাবে বিএনপির জন্ম হয়েছে এবং এরপর রাজনৈতিক দুর্বৃত্ত ও মুনাফালোভীদের সমাবেশ ঘটিয়ে দল গঠন করা হয়েছে। তারা বাংলাদেশে ২০১৪ সালের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছিল মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। ২০১৩-১৪-১৫ সালে হাজার হাজার মানুষকে পেট্রলবোমায় ঝলসে দিয়েছে, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এরাই গণতন্ত্রের বড় শত্রু এবং প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তাদের কোনো কথা বলার অধিকার নেই।' 'এসব কারণেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন, ২০-দলীয় জোটে আজ ভাঙনের সুর, ঐক্যফ্রন্টে ঐক্য নাই' বলেন হাছান মাহমুদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বিশেষ অতিথি হিসেবে এবং বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ ইনামুল হক, কণ্ঠশিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, আক্তার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অরুণা বিশ্বাস, দিনাত জাহান মুন্নী, কামাল চৌধুরী, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
9
যুদ্ধাপরাধে যুক্ত জামায়াতে ইসলামীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'আপনাদের গোয়ার্তুমি বাদ দেন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা না, আপনাদের বাপদাদারা অপরাধী। পরিস্কার রাজনীতির ভেতর আসেন। একইভাবে বলি, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।' আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত 'জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস :বিশ্ব মানবতার দায়বদ্ধতা' শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার। অন্যায় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করা সব মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্য পূর্ণ হবে না, যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়। রোহিঙ্গা সমস্যার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সারাদেশে যে আওয়াজ ওঠার কথা-তা উঠে নাই। দুর্ভাগ্যবশত ভারতের পাল্লায় পড়ে আমরা চীনকেও হারিয়েছি, রাশিয়াকেও হারিয়েছি। এতে আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গবেষক আসাদ পারভেজ, কুদস গ্লোবাল উইক বাংলাদেশের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদসহ প্রমুখ।
6
মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি মিলেছে, খুলেছে কারখানা। আর সেই খুশিতে একেবারে চুমু প্রতিযোগিতায় মেতে উঠলেন নারী-পুরুষ শ্রমিকরা। এমন কাণ্ড ঘটিয়েছে চীনের জিয়াংশুর সুঝৌ শহরের একটি আসবাব কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়েই। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, চুম্বনে অংশ নেওয়া প্রতিযোগী জুটির মাঝখানে স্বচ্ছ কাচের বেড়া ছিল। চীনে করোনা ভাইরাসের বিস্তার রোধে নেওয়া লকডাউন শিথিল হয়েছে অনেক জায়গায়। এরই সুযোগ নিয়ে সোমবার সুঝৌ শহরের উয়েইয়া আসবাব কারখানা খুলে দেওয়া হয়। আর সেই খুশিতে সামাজিক দুরত্ব নীতি ভেঙে চুম্বন প্রতিযোগিতায় মেতে উঠেন শ্রমিকরা। চুম্বন প্রতিযোগিতার আয়োজকরা জানান, কারখানার ১০ জন নারী শ্রমিক ও ১০ জন পুরুষ শ্রমিক চুম্বনে অংশ নেন। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মাঝখানে স্বচ্ছ কাচের আবরণ রেখে ১০ নারী ১০ জন পুরুষ সহকর্মীকে চুমু দিচ্ছেন। এ সময় তারা মুখের মাস্ক নামিয়ে নিয়েছেন। এসময় শ্রমিকদের পরনে নীল বয়লার স্যুট ছিল। চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কারখানা খোলার খুশিতেই চুম্বন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক দিন পর কাজে ফেরা শ্রমিকদের কাজের প্রতি স্পৃহা বাড়বে। তারা স্বতঃস্ফুর্তভবে কাজ করতে পারবে। কারখানাটির মালিক মা দাবি করেন, শ্রমিকদের মাঝখানে কাচের আবরণ ছিল। এভাবে তারা দুরত্বে থেকেই চুম্বনে লিপ্ত হয়েছে, যাতে করোনার সংক্রমণ ঝুকি এড়ানো যায়। আর একেক জুটির চুম্বন শেষে ওষুধ দিয়ে গ্লাস কয়েকবার পরিষ্কার করা হয়েছে। তিনি এও দাবি করেন, প্রতিযোগী জুটির মধ্যে কয়েকজন বিবাহিত দম্পতি ছিলেন, যারা একই কারখানায় কাজ করছেন। তিনি বলেন, করোনা মহামারীর কারণে সবাই আতংকের মধ্যে দিন কাটিয়েছে। তাদের মনকে খুশি করতেই এ আয়োজন। উল্লেখ্য, চীন থেকেই প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে। এরপর মহামারীটি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এ ভাইরাসে চীনে ৪৬০০ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি দেশটির কর্তৃপক্ষের। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সন্দেহ, চীনে মৃতের সংখ্যা অনেক বেশি হবে। কারণ, বিশ্বে ভাইরাসটিতে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র : এনডিটিভি।
3
বছর শেষ হতে আর বেশি বাকি নেই। নভেম্বরের তো চার ভাগের তিন ভাগ শেষ। হাতে রয়েছে আর ডিসেম্বর। তারপরই নতুন বছর ২০২১। যারা মহামারির এই সময়ে ২০ সালটা পার করতে পারবে, তারা হয়তো নিজেকে ভাগ্যবান মনে করবে। তবে মুছে যাবে গ্লানি, ঘুচে যাবে সব জরা এমনটা আশা করা হয়তো বেশি হয়ে যাবে। এবারের ২১ নম্বরটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ভাগ্য, ঝুঁকি, পাশার দান ঘুরিয়ে সুযোগ গ্রহণের তরিকা। আমরা আশা করছি, করোনা মহামারি থেকে হয়তো উত্তরণ পাব ২১ সালে। হয়তো একটি কার্যকর টিকারও উদ্ভাবন হবে। তবে ইতিমধ্যেই আগামী বছরের জন্য স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক স্থিতিশীলতার ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে। সামনের বছর কেমন হবে তেমন ১০টি অবস্থা নিয়ে বিশ্লেষণ করেছে দ্য ইকোনমিস্ট। প্রথমেই শুরু হবে টিকা সহজলভ্যতা, এরপর এটি বিতরণের চ্যালেঞ্জ। টিকা দেশগুলোর মধ্যে একটি লড়াইয়ের ঝুঁকি তৈরি করতে পারে। ইতিমধ্যে কে কখন পাবে এ সবকিছু নিয়ে একটি দ্বন্দ্বের ঝুঁকি তৈরি করছে। অনেক বিশ্লেষণেই বলা হচ্ছে বিজ্ঞানীরা কার্যকর টিকা উদ্ভাবনে সফল হলে এবং তার সফল উৎপাদন সম্ভব হলেও তা বিশ্বের সব মানুষকে সরবরাহের জন্য যথেষ্ট হবে না। সারা বিশ্বে এই সফল টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য নজিরবিহীন উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপরও উদ্বেগের জায়গা হলো-করোনার ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর প্রয়োজনকে আমলে না নিয়েই হয়তো এই প্রতিযোগিতায় এগিয়ে যাবে ধনী দেশগুলো। টিকা হাতে পাওয়ার পর অর্থনীতিগুলোর জন্য মহামারি থেকে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে পুনরুদ্ধার বেশ জটিল হয়ে উঠবে। সরকারি সহায়তার ক্ষেত্রে স্থানীয় প্রাদুর্ভাব দেখা যেতে পারে। ফলে শক্তিশালী এবং দুর্বল সংস্থাগুলোর মধ্যে ব্যবধান আরও প্রশস্ত হবে। হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিধ্বস্ত নিয়মভিত্তিক আন্তর্জাতিক অবস্থা কতটা মেটাতে সক্ষম হবেন, তা এখন চ্যালেঞ্জ। হয়তো প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরান পারমাণবিক চুক্তির আবার সূচনা হবে। করোনা ছাড়াও বিশ্বের সামনে নতুন নতুন বিষয় আসবে। বাইডেন প্রশাসন চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করবে, এতটা আশা করা ঠিক হবে না। বরং জো বাইডেন এই লড়াই আরও কার্যকরভাবে করার জন্য মিত্রদের সঙ্গে সম্পর্ক সংশোধন করবেন। অন্যদিকে আফ্রিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ এই উত্তেজনা এড়ানোর পক্ষে যথাসাধ্য চেষ্টা করছে। মার্কিন-চীন দ্বন্দ্ব কিছু কোম্পানি ঘিরে রয়েছে। তবে কেবল হুয়াওয়ে এবং টিকটকের জন্য নয়, আগামী বছর ব্যবসা ক্ষেত্রে ভূরাজনৈতিক জটিলতা আরও বাড়তে পারে। ওপরের চাপের পাশাপাশি, প্রধান নির্বাহীরা নিচ থেকেও চাপের মুখোমুখি হচ্ছেন। কারণ কর্মী ও গ্রাহকেরা জলবায়ু পরিবর্তন এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে সরকারগুলো এ বিষয়ে খুব কমই কাজ করেছেন। ০ ২০২০ সালে মহামারিতে ব্যাপক হারে বেড়েছে অনলাইন ব্যবহার। দূরে বসে ভিডিও কনফারেন্স এবং অনলাইন শপিংয়ের মতো অনেক প্রযুক্তিগত আচরণ গ্রহণ ত্বরান্বিত করেছে এই মহামারি। ২০২১ সালে এই পরিবর্তনে আটকে থাকতে পারে বিশ্ব নাকি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, তা স্পষ্ট হয়ে উঠবে। করোনার কারণে ইতিমধ্যে পর্যটন সংকুচিত হয়েছে। অভ্যন্তরীণ ভ্রমণের ওপর আরও জোর দিয়ে পর্যটনের রূপ পরিবর্তন হচ্ছে। টিকে থাকতে বিমান সংস্থা, হোটেল চেইন এবং বিমান প্রস্তুতকারীরা লড়াই করছে। তেমনি টিকে থাকতে লড়াই করছে বিশ্ববিদ্যালয়গুলো, যারা বিদেশি শিক্ষার্থীদের ওপর বেশি নির্ভরশীল। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া সাংস্কৃতিক বিনিময় পূর্বের অবস্থায় আসবে, এমনটা আর মনে করা হচ্ছে না। এই সংকটের একটি মাত্র ভালো দিক হলো বিভিন্ন সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে। চাকরি তৈরি করতে এবং দূষণ কমাতে সরকারগুলো সবুজ পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছে। ডেজা ভু কী? ফরাসি ভাষায় ডেজা-ভু কথার অর্থ 'আগেই দেখা বা পূর্বপরিচিত'। ২০ সালে আমরা দেখেছি নানা ধরনের ইভেন্ট বন্ধ হতে। সে খেলাধুলা হোক, অর্থনৈতিক সমাবেশ বা চলচ্চিত্র উৎসব। এমনটায় হয়তো আবার দেখব ২১ সালে। এমন সবকিছুই হতে পারে। সবশেষে বলা যায়, ২১ সালে নতুন ঝুঁকি তৈরির একটি ঝুঁকি রয়েই যাচ্ছে। নীতিনির্ধারকদের এখনকার উপেক্ষিত ঝুঁকি যেমন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং পারমাণবিক সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করতে পারেন।
0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। তবে শত নির্যাতন আর নিপীড়নেও বিএনপির নেতাকর্মীরা বিপর্যস্ত হবে না। বরং চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ শেষে কুদ্দুসুরকে পুলিশ গ্রেপ্তার করে। মির্জা ফখরুল বলেন, সরকার অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, চারদিকে ব্যর্থতা ছাড়া এই সরকারের অর্জন কিছুই নেই। সুতরাং জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই কুদ্দুসুর রহমানের মতো প্রতিবাদী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। অপর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিরোধীদলীয় নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রতিনিয়ত দেশের স্বাধীন অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এ জন্যই প্রতিবাদী জনগণকে নিষ্ঠুরভাবে দমন করতেই মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন চলছে।
9
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (৪২), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও একই এলাকার কাইয়ূম হোসেনের স্ত্রী মোছা-নুপুর আক্তার (১৮)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় 'মা-বাবার দোয়া খাবার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট' এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর সদস্যরা।এ সময় তাঁদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
6
গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার গৌরীপুর বন বিভাগ লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এই শাবক দুটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, এই গ্রামে বড় কোনো জঙ্গল নেই। এর আগে তাঁরা গ্রামে কোনো মেছো বাঘ দেখেননি। শাবক দুটি কোথা থেকে এসেছে তাঁরা বুঝতে পারছেন না।জানা যায়, শনিবার সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের খেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নীরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি আটক করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন।মেছো বাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরে সাংবাদিকেরা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি শাবক দুটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।গৌরীপুর বন বিভাগের বনরক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছো বাঘের শাবক দুটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুটিকে শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।
7
অবশেষে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সমালোচিত ওই নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বলেন, 'জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছি। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।' নিজ অফিস কক্ষে জামালপুরের সাবেক জেলা প্রশাসক(ডিসি) আহমেদ কবীরের সাথে একই অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর দুইটি ভিডিও ( চার মিনিট ৫৭ সেকেন্ড ও ২৪ মিনিট ৫৯ সেকেন্ড) গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট ওই জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম-সচিব ( জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের বাইরে ১০ দিন করে দুই দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২৫ সেপ্টেম্বর জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
6
নির্বাচনী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়ে পালিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১০টি পাড়ার পুরুষেরা। তালা ঝুলছে এলাকার একমাত্র বাজার টেপারহাটের শতাধিক দোকানে। গ্রাহক না থাকায় অলস সময় পার করছেন কৃষি ব্যাংকের টেপারহাট শাখার কর্মকর্তা-কর্মচারীরা।২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। কেন্দ্রে ঘোষিত নির্বাচনের ফলাফলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের কর্মী-সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রেই অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাঁরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালান। এতে রুবেল মণ্ডল নামে এক বিজিবি সদস্য নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আট হামলাকারীকে আটক করে। এই ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে কেন্দ্রের পাশের মাঝা পাড়া, কবিরাজ পাড়া, চেয়ারম্যান পাড়া, বানিয়া পাড়া, শাহা পাড়া, ছলে পাড়া, চসিয়া পাড়া, এনামুল পাড়া, পোদ্দার পাড়া ও বুল্লাই পাড়া পুরুষশূন্য হয়ে যায়। দুই দিন থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে টেপারহাটের শতাধিক দোকান।নীলফামারীতে ভোটকেন্দ্রে সংঘর্ষে বিজিবি সদস্য নিহতকৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। ব্যাংকের কর্মকর্তা রায়হান কবির জানান, 'লেনদেন বলতে শুধু বিদ্যুতের বিল ও এনজিওগুলোর কিস্তির টাকা। সেগুলো আসছে অন্য এলাকা থেকে।'মাঝাপাড়ার বাসিন্দা বৃদ্ধ গিয়াস উদ্দিন বলেন, 'পুরুষেরা না থাকায় নানা সমস্যার মধ্যে পড়েছি। মজুর না পাওয়ায় খেতের মধ্যে পাকা ধান ঝরে পড়ছে। আলুর খেতে ওষুধ দিতে পারছি না। বোরো বীজতলা তৈরি করাও সম্ভব হচ্ছে না।' পাহাড়ী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, 'দুই দিন থেকে চারজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করছি। যেখানে প্রতি ওয়াক্তে ৫০ থেকে ৫৫ জন মুসল্লি নামাজ আদায় করতেন। মসজিদসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসাটিও বন্ধ।'কেন্দ্রে সহিংসতার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায়। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার আটজন আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী মারুফ হোসেন অন্তিক।
6
ম্যাচ কম খেলার কারণে টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৯ সালের মে মাস থেকে গত তিন বছরে ন্যুনতম ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় দেশগুলো র্যাংকিং হারিয়েছে। বুধবার বার্ষিক হালনাগাদে সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। এতেরয়েছে ৭২টি দেশ। আগে ছিল ৯১টি দেশ। ফ্রান্স, পেরু, হাঙ্গেরি, সামোয়া, ব্রাজিলম চিলি ও তুরস্ক চারটি করে ম্যাচ খেলেছে। তাই তাদের প্রয়োজন আর দুই ম্যাচ। ভুটান আর চারটি ম্যাচ খেললে ঢুকে পড়বে র্যাংকিং সিস্টেমে। কিন্তু ফিজি, কোস্টারিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, সেইন্ট হেলেনা, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমার কোনো ম্যাচই খেলেনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। আজ বুধবার ওই বৃদ্ধের মেয়ে খোদেজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মৃত ব্যক্তির ছোট ছেলে সুজাত মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ওই দিন বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, সন্দেহজনক মনে হওয়ায় নিহত ব্যক্তির ছোট ছেলে সুজাত মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'বৃদ্ধের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার পর থেকে রহস্য উদ্ঘাটনে কাজ করছি।'
6
১০ জানুয়ারি (১৯৭২) বঙ্গবন্ধুর শুভাগমনের খবর শুনে পুরো ঢাকার মানুষ আনন্দ ও উচ্ছ্বাস-উল্লাসে ফেটে পড়ে। সকালে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে। দলে দলে কিশোর, যুবক ও বৃদ্ধ, ফেস্টুন, 'শেখ মুজিব জিন্দাবাদ'সংবলিত ব্যানারসহ স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে রেসকোর্স ও তেজগাঁও বিমানবন্দরের দিকে আসতে থাকে।দুপুরের মধ্যে লাখ লাখ মানুষের সমাগমে রেসকোর্স ময়দান ভরে যায়। রেসকোর্স ময়দান থেকে তেজগাঁও পর্যন্ত রাস্তা হয়ে যায় লোকে লোকারণ্য। বিমানবন্দরের ভেতরেও হাজার হাজার লোক অবস্থান নেয়। এত জনতার সমাবেশ ইতিপূর্বে কখনো ঘটেনি। মুশকিলে পড়লেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকেরা। ইতিমধ্যে একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে বিমানবন্দর থেকে রেসকোর্স আসার পথে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হতে পারে। একে যথেষ্ট গুরুত্ব দেওয়ারও দরকার ছিল। কেননা, রাজাকার, আলবদর, আলশামসের ধর্মোন্মত্ত পাকিস্তানি বহু এজেন্ট তখনো ঘুরে বেড়াচ্ছিল। নিরাপত্তা বিভাগের পরামর্শ ছিল বঙ্গবন্ধুকে আর্মাড কারে করে এয়ারপোর্ট থেকে রেসকোর্স ময়দানে নিয়ে আসার জন্য। ছাত্রলীগের নেতা-কর্মীরা দ্রুত মিলিত হয়ে সিদ্ধান্ত নিল যে দায়িত্ব নিরাপত্তা বাহিনীর চেয়ে তাদেরই বেশি। অস্থায়ী সরকারের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্ব তারা নিল। এয়ারপোর্ট থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত পুরো রুটেই তারা অবস্থান নিল। বিভিন্নভাবে অবস্থান নিয়েছিল তারা। গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণনির্বিশেষে সবগুলো জায়গায় গিয়ে এবং জনতার সঙ্গে মিশে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছিল।বেলা ৩টায় ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর বিশেষ (সাদা কমেট) বিমানটি বঙ্গবন্ধুকে নিয়ে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে সমবেত লাখ লাখ জনতা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে। তারা শোকরানা জানায় মহান আল্লাহ তাআলার দরবারে। বিমানবন্দরের ভেতরেও ছিল হাজার হাজার মানুষ। বিমান থেকে অবতরণের সিঁড়ির মুখে কোনো রকমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মণি, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আ স ম আব্দুর রব, শাজাহান সিরাজ প্রমুখ ছাত্রনেতা এক এক করে বিমানে উঠে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে রেখে মাল্যভূষিত করে। বঙ্গবন্ধুসহ প্রত্যেকে ফুঁপিয়ে কেঁদেছিলেন। এয়ারপোর্ট থেকে একটি ডজ ট্রাকে বঙ্গবন্ধুকে রেসকোর্স ময়দানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, খন্দকার মোশতাক আহমদ, ছাত্রনেতাসহ প্রায় বিশ-পঁচিশ জন ট্রাকের ওপর বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিলেন। হৃদয়ের গভীর থেকে মানুষের গলায় তালে তালে ভেসে আসতে থাকে শুভাশীষ ধ্বনি, 'শেখ মুজিব জিন্দাবাদ, শেখ মুজিব জিন্দাবাদ, জয় বাংলা'। লোকের প্রচণ্ড ভিড়ে গাড়িটি অতি মন্থর গতিতে রেসকোর্স ময়দানের দিকে এগোয়। তেজগাঁও বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত এতটুকু রাস্তা অতিক্রম করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। বঙ্গবন্ধুকে নিয়ে ওই ট্রাকটি রেসকোর্স ময়দানের জনসভাস্থলে পৌঁছায় পৌনে ৫টার দিকে। বঙ্গবন্ধুর গলায় তখন এত ফুলের মালা যে তাঁকে আর দেখাই যাচ্ছিল না।রেসকোর্সে পৌঁছাতেই বঙ্গবন্ধু দৃষ্টির আড়ালে হারিয়ে গেলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যূহের মতো করে তাঁকে বেষ্টনীতে নিয়ে গিয়েছিল। হঠাৎ করে সভামঞ্চে উঠে তোফায়েল আহমেদ বললেন, 'ভাইসব, বঙ্গবন্ধু মঞ্চের দিকে আসছেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু তার আগে বঙ্গবন্ধু এবং আমাদের সবার নিরাপত্তার জন্য দয়া করে প্রত্যেকে বসে পড়ুন। হাত দুটোকে মাটির ওপর রাখুন। সঙ্গে সঙ্গে নজর রাখুন আপনার আশপাশের প্রত্যেকের ওপর। খুনির হাত যেকোনো জায়গা থেকে উঠে আসতে পারে। কড়া নজর রাখবেন।' এর একটু পরেই মঞ্চে উঠে দাঁড়ালেন বঙ্গবন্ধু। উত্তেজনায় সবার নিশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগল। পুরো রেসকোর্স ময়দান ভরা মানুষগুলো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সামনে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই দেখছেন। উত্তেজনায় উদ্বেল আনন্দধ্বনি ক্রমেই বেড়ে চলল। ওই অবস্থাতেই বঙ্গবন্ধু বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বঙ্গবন্ধু বললেন, ১৯৭১ সালের সাতই মার্চ এই ময়দানে আমি আপনাদের বলেছিলাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতা জয় করে এনেছেন।আজ আবার বলছি, আপনারা সবাই এই ঐক্য বজায় রাখুন। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। একজন বাঙালিও প্রাণ থাকতে এই স্বাধীনতা নষ্ট হতে দেবে না। বাংলাদেশ ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকবে।' অতঃপর বঙ্গবন্ধু ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, 'আজ সোনার বাংলার কোটি কোটি মানুষ গৃহহারা, আশ্রয়হারা। তারা নিঃসম্বল। আমি মানবতার খাতিরে বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের এই দুঃখী মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে অনুরোধ করছি। আমাদের সাধারণ মানুষ যদি আশ্রয় না পায়, খাবার না পায়, যুবকেরা চাকরি বা কাজ না পায়, তাহলে আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে-পূর্ণ হবে না। আমাদের এখন তাই অনেক কাজ করতে হবে। যুদ্ধ চলাকালে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, শত শত সড়ক-পুল, রেলওয়ে ব্রিজ ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার স্কুল-কলেজ, কলকারখানা, দোকানপাট হানাদার পাকিস্তানি সামরিক বাহিনীর লোকেরা ধ্বংস করে দিয়েছে। অফিস, ব্যাংক ও ট্রেজারিগুলো লুট করে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের অর্থনীতিকে পর্যুদস্ত করেছে।'পশ্চিম পাকিস্তানে জেলখানায় তাঁর বন্দিদশা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, 'আপনারা জানেন যে, আমার ফাঁসির হুকুম হয়েছিল। আমার সেলের পাশে আমার জন্য কবরও খোঁড়া হয়েছিল। আমি মুসলমান। আমি জানি মুসলমান মাত্র একবারই মরে। তাই আমি ঠিক করেছিলাম, আমি তাদের নিকট নতি স্বীকার করব না। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা।'এরপর পশ্চিম পাকিস্তানের জনগণের উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, 'আমার পশ্চিম পাকিস্তানি ভাইয়েরা, আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আমি কামনা করি আপনারা সুখে থাকুন। আপনাদের সেনাবাহিনী আমাদের লাখ লাখ লোককে হত্যা করেছে, লাখ লাখ মা-বোনদের মর্যাদাহানি করেছে, আমাদের গ্রামগুলো বিধ্বস্ত করেছে।তবুও আপনাদের প্রতি আমার কোনো আক্রোশ নাই।' বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কী হবে তা ব্যাখ্যা করে বঙ্গবন্ধু বলেন, 'বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম-অধ্যুষিত দেশ। ইন্দোনেশিয়ার পরেই এর স্থান। মুসলিম সংখ্যার দিক দিয়ে ভারতের স্থান তৃতীয় এবং পাকিস্তানের স্থান চতুর্থ। কিন্তু অদৃষ্টের পরিহাস, পাকিস্তানি সৈন্যবাহিনী ইসলামের নামে এ দেশের মুসলমানদের হত্যা করেছে, আমাদের নারীদের বে-ইজ্জত করেছে। ইসলাম ধর্মের অবমাননা আমরা চাই না। আমি স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বলছি, আমাদের দেশ হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দেশ। এ দেশের কৃষক-শ্রমিক, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে। যার যা ধর্ম তা স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করবে।' দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত আলাপের কথা উল্লেখ করে অতঃপর বঙ্গবন্ধু বলেন, 'তাঁর সঙ্গে আমি দিল্লিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। আমি যখনই চাইব, ভারত সরকার বাংলাদেশ থেকে তার সৈন্যবাহিনী তখনই প্রত্যাহার করে নেবে। ইতিমধ্যেই ভারতীয় সৈন্যের একটা বিরাট অংশ বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।এরপর মুক্তিযুদ্ধে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, 'প্রায় এক কোটি মানুষ যাঁরা পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বাকি যাঁরা দেশে রয়ে গিয়েছিলেন, তাঁরা সবাই অনেক দুঃখ-কষ্ট ভোগ করেছেন। আমাদের এই মুক্তিযুদ্ধে যাঁরা রক্ত দিয়েছেন, সেই বীর মুক্তিবাহিনী, ছাত্র-কৃষক-শ্রমিক সমাজ, বাংলার হিন্দু-মুসলমান, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ, বুদ্ধিজীবী ও নাম না-জানা লাখ লাখ নর-নারী তাঁদের সবাইকে আমার সালাম জানাই। আপনাদের মুজিব ভাই আহ্বান জানিয়েছিলেন আর সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যুদ্ধ করেছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।' বক্তৃতার এই পর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথের 'রেখেছ বাঙালি ক'রে মানুষ কর নি' উদ্ধৃত করে বঙ্গবন্ধু বললেন, 'এবার নিশ্চয়ই বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি পুড়ে সোনার মানুষ হয়ে উঠেছে। কবিগুরুর খেদোক্তির জবাবে আপনারা প্রমাণ করেছেন যে বাঙালি বীরের জাতি। পৃথিবীর কোনো শক্তিই আমাদের পদানত করতে পারবে না।'(এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ, পৃষ্ঠা ১১৮-১২১)এম এ ওয়াজেদ মিয়া: পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর কন্যা-জামাতা
6
ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী সায়ামি খের। রাকেশ ওম প্রকাশ মেহেরার মির্জা ছবির মাধ্যমে বিটাউনে তাঁর অভিষেক হয়েছিল। এরপর নানান চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে এবার সায়ামি এক শক্তিশালী চরিত্রে অভিনয় করতে চলেছেন।এই মুহূর্তে সায়ামি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ফাডুর শুটিংয়ে। অশ্বিনী আইয়ার পরিচালিত এই ছবিতে এক প্রভাবশালী নারীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অশ্বিনীর ছবি মানেই জোরদার নারী চরিত্র। ফাডু ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি সায়ামি। বলিউডের আলোচিত পরিচালক অশ্বিনীর প্রশংসা করে তিনি বলেছেন, 'উনি বলেন যেটা ভাগ্যে ঘটার, সেটা সব সময় নিজের রাস্তা খুঁজে নেয়। আমি ঠিক এই একই অনুভূতি ফাডুর ক্ষেত্রে অনুভব করছি। অশ্বিনীর সঙ্গে কাজ করা সব সময় আমার ইচ্ছার তালিকায় ছিল। উনি নীল বটে সান্নাটা, বরেলি কি বরফি, পঙ্গার মতো দুর্দান্ত সব ছবি বানিয়েছেন। আমি এক সুরক্ষিত হাতে নিজেকে সঁপে দিয়ে নিরাপদ বোধ করছি।'অশ্বিনীর সঙ্গে ছবির একটা শিডিউল সম্পূর্ণ করেছেন সায়ামি। অশ্বিনীর প্রসঙ্গে তিনি আরও বলেছেন, 'একসময় আইয়ারের সঙ্গে কাজ করার আমি স্বপ্ন দেখতাম। ওনার এই ছবির আবহে কাব্য আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে গেছে। অশ্বিনী ম্যাম সব সময় তাঁর ছবির মাধ্যমে শক্তিশালী নারী চরিত্র তুলে ধরেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে "মঞ্জিরি" চরিত্রটি করার দায়িত্ব দিয়েছেন। উনি ছবির খুঁটিনাটি সব বিষয় আর নান্দনিক দিক গভীর মনোযোগ দিয়ে দেখেন। সেটে উনি মিউজিকের সঙ্গে প্রচুর খেলা করেছেন, আর তা খুবই মজার।' ফাডু ছাড়া আরও কিছু প্রকল্পে দেখা যাবে সায়ামিকে। তাহিরা কশ্যপের আগামী ছবি শর্মাজি কি বেটি ছবিতে আছেন তিনি। তাঁকে ব্রিথ: ইনটু দ্য শ্যাডোজ-এর নতুন মৌসুমে দেখা যাবে। এ ছাড়া সায়ামি দক্ষিণি ছবি হাইওয়ে-তে আনন্দ দেবারেকোন্ডার সঙ্গে জুটি বাঁধছেন।
2
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী এলাকায় বংশাই নদ দখল করে একটি রং তৈরির কারখানা গড়ে উঠেছে। দখল ছাড়াও কারখানাটি স্থাপনে নেই পরিবেশ অধিদপ্তরের অনুমতি। এতে নদী দখল, নদীদূষণসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ছয় মাস আগে উত্তর হিজলতলী এলাকায় বংশাই নদের জমি দখল করে রং তৈরির ওই কারখানা চালু হয়। কোনো সাইনবোর্ড না থাকায় এবং কর্তৃপক্ষ গোপন করায় কারখানাটির নামও জানেন না তাঁরা। কারখানায় নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয় রং। এর ফলে একদিকে নদীর পানির পাশাপাশি বায়ু দূষিত হচ্ছে। এ কারখানার কারণে পরিবেশদূষণের ফলে তাঁরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।স্থানীয় বাসিন্দা ও সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সালাউদ্দিন সৈকত বলেন, 'এভাবে যদি নদী দখল হয়ে যায়, তাহলে একসময় নদী খুঁজে পাওয়া যাবে না। এই কারখানার কারণে স্থানীয় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।'কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন বলেন, 'যত্রতত্র কারখানা গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। নদী দখল করে কারখানা স্থাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, 'পানি আইন, ২০১৩ অনুযায়ী নদীর দুই পাশের ১০ মিটার জায়গার মধ্যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। নদীতীরে এ ধরনের রাসায়নিকের কারখানা থাকলে নদীর পরিবেশ নষ্ট হয়। নদী দখলের রক্ষার্থে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'রং কারখানার মালিক আতিকুল ইসলাম বলেন, 'কাগজপত্র জমা দিয়েছি। অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা চালাচ্ছি।' এ সময় প্রশাসন বলতে কোনো প্রশাসন ও কারখানার নাম জানতে চাইলে তিনি জানাননি।গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভূঁইয়া বলেন, 'বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নদীদূষণ এবং দখল-কোনোটাই মেনে নেওয়া হবে না।'কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অনুমোদনহীন কোনো কারখানা চলতে পারবে না। তদন্ত সাপেক্ষে ওই রং কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
6
জার্মানির ড্রেসডেন শহরের গাছে গাছে কয়েক প্রজাতির পাখি নিয়মিত গান গাওয়া শুরু করেছে। নীল টিট, বড় টিট এবং কয়েক প্রজাতির ফিঞ্চ। বহুদিন পর রোদের কড়কড়া উত্তাপ পেয়ে তাদের মনে প্রেম ও ভালোবাসার জোয়ার বইছে যেন। ওদের এমন ছোটাছুটি ও দুষ্টুমি রুমের জানালা দিয়ে বেশ উপভোগ করছি। বসন্তের হাওয়া পেয়ে এসব পাখির গানের সুরও বদলে গেছে। বাসা বানানোর কাজ শুরু করেছে লম্বা লেজের কমন ম্যাগপাই। খুব সকালে এখনো তাপমাত্রা ১-২ ডিগ্রি থাকে। গরম কাপড় পরে বের হতে হয়। কিন্তু একটু বেলা হলেই শীতের ভাবটা থাকে না। পুরো শহরে বাইসাইকেল গিজগিজ করে। এমন রোদের দিনে বাইকিং এবং ঘাসের মাঠে রৌদ্রস্নান জার্মানদের খুব প্রিয়, দীর্ঘ শীতের পর এই সময়টাতে। আরও একটি বিষয় হলো, বসন্ত ও গ্রীষ্মের প্রকৃতি উপভোগ করার জন্য বাড়ির বাগানে তারা নানা রঙের ফুলের আগমন ঘটায় এবং বেশ উপভোগ করে। শহরে সদ্য ফোটা ফুলে ডানা মেলেছে প্রজাপতি। দুই সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। এ রকম নিয়মিত রোদ, ঝকঝকে নীল আকাশ গত সাত মাসে দেখা যায়নি। তার সঙ্গে এমন এক আউলা বাতাস বইছে। কিন্তু সে হাওয়ায় একরকম মিষ্টি স্বাদ। দেহে শীত অনুভূত হলেও এক ভালো লাগার আবেশ ছুঁয়ে দেয়। চারদিকে পাতাহীন তরুজগৎ রোদের আবেশ পেয়ে ধীরে ধীরে জেগে উঠছে। তবে সবুজ পাতা নয়। কেবলই ফুলের কুঁড়ি। আগামী এক সপ্তাহের মধ্যে বর্ণিল হয়ে উঠবে প্রকৃতি। ঘাসের সবুজে আসবে বনফুলের বর্ণধারা। তবে ইতিমধ্যে শহরের কোনো কোনো বাড়ির প্রান্তে ফুটেছে মায়াবী এক ফুল। যতবারই দেখি, মন ভরে না। তার প্রস্ফুটনের সৌন্দর্য, অপরূপ রং এবং মিষ্টি ঘ্রাণ বারবার কাছে টেনে নিয়ে যায়। এমন মায়াবী ফুলের সঙ্গ জীবনকে এমন এক ভালো লাগার অনুভূতি দেবে, যেটা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। পুরো গাছের শাখায় এমন ঘন প্রস্ফুটন খুবই আকর্ষণীয়। জাপান, চীন, কোরিয়া ও রাশিয়া থেকে এ চেরি ছড়িয়ে পড়েছে ইউরোপের নানান দেশে। এ ফুলের সৌন্দর্য নিয়ে লেখা হয়েছে অনেক কবিতা ও গল্প। দুই রঙের চেরি ফুল জার্মানিতে দেখা যায়। সাদা ও মিষ্টি গোলাপি। তবে আবেদনের গভীরতায় গোলাপি রঙের চেরি এগিয়ে। সাদাও বেশ রাজকীয়। পৃথিবীর অন্যতম সুখী জাতি জাপানিদের জাতীয় ফুল এ সাদা রঙের চেরি। চেরি প্রুনাস গণের প্রজাতি। প্রুনাস সেরুলাটা প্রজাতিটির ফুল গোলাপি এবং প্রুনাস স্পেসিওসার রং সাদা। তা ছাড়া অনেক হাইব্রিড প্রজাতি রয়েছে। বাড়ির আঙিনার প্রান্তে, সড়কের দুই পাশে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে খুবই মানানসই গাছ। তবে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় চেরির বেড়ে ওঠা ও প্রস্ফুটন বিরল। চেরি ফল বেশ সুস্বাদু। পাখিরা এ ফল খেতে ভালোবাসে। পৃথিবীতে প্রকৃতির বুকে যত ফুল ফোটে, তার মধ্যে চেরি খুবই প্রভাব বিস্তারকারী একটি ফুল। মানুষ এ ফুল ফোটাকে ঘিরে চেরি উৎসব পালন করে। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক জাপান ও কোরিয়ায় ভ্রমণ করেন। হয়তো আমাদের বাংলাদেশের বনে এখনো বসন্তে ফোটা গাঢ় কমলা পলাশ, সিঁদুররাঙা পারিজাত এবং চিরচেনা লাল রঙের শিমুল ফুটে আছে। তারাও চেরি মতোই মায়াবী ও ভালোবাসার। সৌরভ মাহমুদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক
6
পাকিস্তানকে বিশ্ব সম্প্রদায় থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি এ হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পাকিস্তানকে আলাদা করতে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে ভারত। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান ভারতকে ঘটনার তথ্য-প্রমাণ দিতে এবং হামলার বিষয়ে তাদেরকে তদন্তে প্রক্রিয়া সাহায্যের আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/ফারজানা
3
চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার আমজুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন- পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮), যুবলীগ নেতা ইকবাল (৪০)। আহতদের প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমদাদ হোসেন জানান, আহতদের অবস্থা ভালো না হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে। গুলিবিদ্ধ জমির উদ্দীন পটিয়ার স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরোধী বলয়ে আছেন। তিনি অভিযোগ করে জানান, আগামী ২৩ এপ্রিল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে গাজী কনভেনশন হলে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন তারা। সেই মাহফিলে ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদকে দাওয়াত দেওয়ার জন্য গৈরালা এলাকায় যাচ্ছিলেন। পথে আমজুর হাটে তাদের ওপর গুলি চালানো হয়। আহত জমির উদ্দীনের অভিযোগ, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ ও মোজাম্মেল হক লিটন দুইজনই তাদের ওপর গুলি চালিয়েছেন। অভিযোগ সম্পর্কে মোজাম্মেল হক লিটন জানিয়েছেন, তারা ঘটনা ঘটাতে এসে নিজেরাই গুলিবিদ্ধ হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, আহতদের দেখতে হাসপাতালে পুলিশ গেছে। মূল রহস্য কী তা উদঘাটনের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
6
বলিউডে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি প্রভাসের 'আদিপুরুষ' ছবিটি। অনেক দিন ধরে এ ছবি নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। দুই মাস ধরে বানানো হয়েছে শুটিং সেট। কিন্তু এই ছবির শুরুটা মোটেও ভালো হলো না। শুটিংয়ের প্রথম দিন 'আদিপুরুষ' ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল।গতকাল মঙ্গলবার ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির শুটিংয়ের প্রথম দিন ছিল। আর শুটিং শুরুর আগেই ছবির সেটে আগুন লেগে যায়। মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল বলে জানা গেছে। আগুনে পুড়ে সেট ছারখার হয়ে গেছে। তবে আহত বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রাথমিক কারণ শর্টসার্কিট বলা হয়েছে। 'আদিপুরুষ' ছবিতে ভিএফএক্স প্রযুক্তির প্রচুর মাত্রায় ব্যবহার হবে। তাই সেটে ভারী কাপড়সহ অনেক কিছু মজুত ছিল। আর তাই এ জন্য আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে সেটের অনেকটা আগুনে পুড়ে যায়। এই সময় সেটে বিদেশি টেকনিশিয়ানও উপস্থিত ছিলেন। পরিচালক ওম রাউত এক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে জানিয়েছেন, সেটে আগুনসংক্রান্ত সুরক্ষার পুরোপুরি বন্দোবস্ত ছিল বলে ক্র সদস্যরা সবাই সুরক্ষিত ছিলেন। এই পরিচালক বলেছেন যে ভাগ্যিস সবাই সুরক্ষিত ছিলেন। আর কেউ চোট, আঘাত পাননি। দক্ষিণের সুপারস্টার প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ছবির বাজেট প্রায় ৪০০ কোটি বলে জানা গেছে। এই ছবির জন্য মুম্বাইয়ের গোরেগাঁওর পশ্চিমে বাংগুর এলাকায় এক বিশাল সেট নির্মাণ করা হয়েছে। দুই মাস ধরে এই সেটে নানা প্রস্তুতি আর পাশাপাশি মহড়াও চলছে। মঙ্গলবার সকাল সকাল পরিচালক ওম রাউত আর অভিনেতা প্রভাস টুইট করে শুটিং শুরু হওয়ার কথা তাঁদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এই ছবিটি পৌরাণিক মহাকাব্য রামায়ণকে কেন্দ্র করে বানানো হচ্ছে। 'আদিপুরুষ' ছবিতে রামের ভূমিকায় প্রভাসকে দেখা যাবে। আর লঙ্কাপতি রাবণের চরিত্রে আছেন বলিউড সুপারস্টার সাইফ আলী খান। জানা গেছে, 'আদিপুরুষ' ছবির আদ্যোপান্তজুড়ে থাকবে ভিএফএক্সের ব্যবহার। ওম রাউত হলিউড ছবি 'অবতার' এবং 'স্টার ওয়ার্স'-এর প্রযুক্তিবিদদের এই ছবির জন্য বিদেশ থেকে এখানে নিয়ে এসেছেন। তাঁর পরিচালিত 'তানাজিঃ দ্য অনসংগ ওয়ারিয়র্স' ছবিটি গত বছর সবচেয়ে লাভ দায়ী ছবি হিসেবে শীর্ষে ছিল।
2
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে অরুয়াইল বাজার। ছোট-বড় মিলে ১ হাজার ৫০০ দোকান রয়েছে এই বাজারে। প্রতিদিন ৪০ গ্রামের হাজারও মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু বৃহৎ এই বাজারে শৌচাগার মাত্র একটি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে।অরুয়াইল-পাকশিমুল ব্রিজসংলগ্ন অরুয়াইল বাজারের উত্তর পাশে রয়েছে অটোরিকশার স্ট্যান্ড। তবে এখানও কোনো শৌচাগার ব্যবহারের সুবিধা নেই। অথচ এসব স্ট্যান্ড থেকে প্রতিদিন শত শত যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তাঁদের বাধ্য হয়ে খোলা জায়গায় প্রকৃতির কাজ সম্পন্ন করতে হয়। সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নারীযাত্রীদের। অনেক সময় নিরুপায় হয়ে স্ট্যান্ডের আশপাশের বাসাবাড়িতে যেতে হয়।সরেজমিনে অরুয়াইল সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে দেখা গেছে, কয়েকজন সড়কের পাশে প্রস্রাব করছেন। সেখানে কথা হয় বাজারশ্রমিক লিটন মিয়ার (৩৮) সঙ্গে। তিনি জানান, সরকারি শৌচাগার না থাকায় বাধ্য হয়ে এমনটি করতে হচ্ছে। এ জন্য মাঝেমধ্যে গালমন্দও শুনতে হয়। এ সময় পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মামুন মিয়া জানান, শৌচাগার না থাকায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সবাইকে।অটোরিকশাস্ট্যান্ডের পাশের জমির মালিক ইঞ্জিনিয়ার হেলাল আহমেদ জানান, নিষেধ করা সত্ত্বেও অনেকে তাঁদের বাসার আশপাশের ফাঁকা জায়গায় প্রস্রাব করেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী যাত্রী বলেন, সপ্তাহে দুই দিন জেলা শহরে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয়। গাড়ি থেকে নেমে অনেক সময় প্রাকৃতিক কর্মের প্রয়োজন হয়। কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় পানি পান করা থেকে বিরত থাকতে হয়।অরুয়াইল বাজারের সবচেয়ে বড় ওষুধ ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, 'শৌচাগার একটি জনগুরুত্বপূর্ণ স্থাপনা। ১ হাজার ৫০০-এর অধিক দোকানের বাজারে মাত্র একটি শৌচাগার। বাজার ব্যবসায়ীরা মসজিদের টয়লেটে গিয়ে প্রস্রাব-পায়খানার কাজটি সারেন।'বাজার মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশীদ বলেন, 'মসজিদের টয়লেট রাত-দিন খোলা থাকে। কারণ এত বড় বাজারে একটি মাত্র গণশৌচাগার। এ ছাড়া মানুষ যাবে কোথায়? তাই আমরা এলাকার মানুষের সহযোগিতায় মসজিদের পাশে আরেকটি গণশৌচাগার তৈরি করার চেষ্টা করছি।'এ প্রসঙ্গে অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জায়গা না থাকায় শৌচাগার নির্মাণ করা সম্ভব হয়নি। শৌচাগারের ব্যাপারটি মাথায় আছে, হবে ইনশা আল্লাহ।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মকবুল হোসাইন জানান, আগামী কয়েক মাসের মধ্যেই অরুয়াইল বাজারে আরেকটি গণশৌচাগার হবে। জায়গাও ঠিক করা হয়েছে।
6
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা সদরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের ব্যর্থতা ও গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাটের কারণে চাল, ডালসহ প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলবে, লাঘব হবে না। তিনি বলেন, এক দফার আন্দোলন সন্নিকটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির আন্দোলনে সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। নগরীর নতুন বাজারে শিশু একাডেমী মাঠে জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা।শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন তৃতীয় বাছাই ওসাকা। তিন সেটের এই খেলায় প্রথম দুই সেট জিতেই ট্রফি জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই তারকা।ওসাকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন।খবরদ্যা গার্ডিয়ানের এর আগে, ২০১৯ সালে প্রথমবার জিতেছিলেন তিনি। এছাড়াও তার ট্রফি ক্যাবিনেটের সংগ্রহে রয়েছে ২০১৮ এবং ২০২০ সালের ইউএস ওপেনের খেতাব। গত বছর ইউএস ওপেনের সেমি-ফাইনালেও ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা সব মিলিয়ে জিতলেন টানা ২১ ম্যাচ। র্যাঙ্কিং হালনাগাদ হলে তালিকার দুই নম্বরে উঠে আসবেন ওসাকা।
12
বাজে পারফরম্যান্সে চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের নাম নিয়েও শুরু হয়েছিল হাস্য-রসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁকে নিয়ে অনেক 'মিম'। বিরক্ত হয়ে অনেকেই তো এমনও বলা শুরু করেছিলেন, দল থেকে বাদ পড়ে কবে সবাইকে 'উদ্ধার'ই করবেন মিঠুন!আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে না থেকে যেন সবাইকে যেন 'উদ্ধার'ই করলেন মিঠুন।মাঠে-মাঠের বাইরে এমনিতে সময়টা ভালো যাচ্ছে না মিঠুনের। কোনো সংস্করণেই ব্যাট কথা বলছে না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সমালোচনাও ধেয়ে আসছিল তীক্ষ্ণ বেগে। তবে বাইরের এসব সমালোচনায় খুব একটা পাত্তা দেন না বলে কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন মিঠুন। সেসব পাত্তা না দিলেও ব্যাট কথা না বলায় দল থেকে বাদ পড়ার আওয়াজ উঠছিল জোরেশোরে। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে।শুরুটা হয়েছিল এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তিন ম্যাচের সিরিজে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি মিঠুন। হ্যামিলটনে প্রথম ম্যাচে ৪ রানে আউট হওয়ার পর সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে। নেপিয়ারে সেই ম্যাচেও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকেন মিঠুন। এবার ফেরেন মাত্র ১ রান করে। এর পরে যে ছন্দে ফিরবেন সেই সুযোগও পাননি।জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণের দলেই ছিলেন মিঠুন। তবে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও সেরা একাদশে সুযোগ পাননি। ব্যাট হাতে সমালোচনা উড়িয়ে দেওয়ার সবচেয়ে ভালো সুযোগ হতে পারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ। তবে আবারও একই ভাগ্য বরণ করতে হয় মিঠুনকে। স্কোয়াডে থাকলেও পাঁচ ম্যাচের একটিতেও সুযোগ মেলেনি।আজ ঘোষিত নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে তো বাদই পড়ে গেলেন মিঠুন। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের দলে খুব একটা পরিবর্তন আনেনি বিসিবি। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সিরিজের দলে না থাকা লিটন দাস-মুশফিকুর রহিম স্কোয়াডে ফিরেছেন। বাদ পড়েছেন একমাত্র মিঠুন।
12
চিত্রনায়িকা নিপুন। অর্ধশতাধিক বাংলা ছবির নায়িকা তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু এখন চলচ্চিত্রে একেবারেই দেখা মিলছে না তার। উৎসবকেন্দ্রিক টিভি নাটকে মাঝে মধ্যে দেখা গেলেও সেটাও খুব একটা নয়। নিজের ব্যবসার দিকেই এখন মনোযোগ বেশি। চলচ্চিত্র ক্যারিয়ার, সিনেমায় ফেরা না ফেরা ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি টকশো 'এবং পূর্ণিমা'য় কথা বলেছেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এবারের পর্বে নিপুন তার চলচ্চিত্র ছেড়ে আমেরিকায় চলে যাওয়া, প্রয়াত নায়ক মান্নার হাত ধরে আবার ফিরে আসা, শাকিব খানের সঙ্গে নতুন কোন ছবিতে দেখা যাবে কীনা, প্রযোজনায় কবে আসছেন এইসব বিষয় জানানোর পাশাপাশি নিজের প্রেম নিয়েও মুখ খুলেছেন। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় উঠে আসে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনিন্দ্য মামুনের গ্রন্থনা ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি ৮ সেপ্টেম্বর শনিবার ১০টায় আর টিভিতে প্রচার হবে।
2
শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। শনিবার নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি। আসাদুজ্জামান নুর বলেন, 'আমাদের অভিভাবকরা চায় বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করুক। কিন্তু কোনো প্রতিযোগিতায় বাচ্চারা এক, দুই, তিন, চারের মধ্যে থাকলো কি-না সেটি বিবেচ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে চেতনা জাগ্রত করার বিষয়টি বড়। ভিশন-২০২১-র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন আর রশিদ, জেলা প্রশাসক খালেদ রহীম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক প্রমুখ।
6
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়ানের আওতাধীন যাদবপুর বিওপি উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জানায়। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বগুড়া জেলার আদমদিঘী থানার নতুন বাজার গ্রামের মো. সোহাগ (৩২), একই গ্রামের সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের মো.মিন্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের মোছা.মাবিয়া (২৫)। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
6
ফান বাজ বা '' "। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোর একটি। মজার মজার ফানি ভিডিও ও কনটেন্ট তৈরি করে মানুষকে বিনোদনের মাঝে মাতিয়ে রাখে এই ' '। ইতোমধ্যেই দর্শকদের ভালবাসায় সিক্ত হয়েছে চ্যানেলটি। এবার এই ইউটিউব চ্যানেলটি 'সিলভার প্লে বাটন' অর্জন করেছে। ইউটিউবের তথ্যমতে, মাত্র দুই বছর হতে না হতেই ' ' পেয়েছে দর্শকদের নিরন্তর ভালবাসা। বর্তমানে সাবস্ক্রাইবার'স ১ লক্ষ ৪৪ হাজার ছাড়িয়েছে। গত ১২ই আগস্ট রোজ রবিবার, 'সিলভার প্লে বাটন' হাতে পান টিম ' '। চ্যানেলটির কো-ফাউন্ডার আনোয়ারুল আজিম শামীম বলেন, আসলে প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম ইউটিউব।এতে পিছিয়ে নেই বাংলাদেশ । বর্তমানে বাংলাদেশে রয়েছে অসংখ্য ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা জনপ্রিয়তা পেয়েছি এটা ভেবে আহ্লাদ করতে চাই না। সামনে আরো ভালো কাজ দিয়ে দর্শক হৃদয় জয় করতে চাই। চ্যানেলটির অন্যতম কো-ফাউন্ডার আশিক খান চৌধুরী বলেন, ফানবাজ হচ্ছে আমার পথ চলার শক্তি। এই ইউটিউব চ্যানেলটি বিভিন্ন ধরণের ফিল্ম, মিউজিক ভিডিও, সমালোচনামূলক ভিডিওসহ শর্টফিল্মের পাশাপাশি মজার হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। এই চ্যানেলটি বর্তমান প্রজন্মের আনন্দের খোরাক জোগাচ্ছে। জানা যায়, ' ' এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ২০শে জুলাই। প্রথমত মাত্র ১২ জন নিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু হলেও বর্তমানে ৭ জন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তারা হলেন : ১. নাহিদ পারভেজ খান (, , ), পেশায় একজন ফ্রীল্যান্সার। চ্যানেলের ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফিল্ম মেকিংয়ের কাজ তিনিই করে থাকেন ২. আনোয়ারুল আজিম শামিম ( , ), পেশায় তিনি একজন ডেন্টাল সার্জন। ৩. আশিক খান চৌধুরী ( ), তিনি অভিনয় পরিচালনা করে থাকেন। ৪. জসিম উদ্দিন, তিনি একজন চাকরীজীবি ৫. ফজলে রাব্বী (ছাত্র) ৬. ফাহিম উল আলম (ছাত্র) এবং ৭. আরাফাত আহসান (ছাত্র) । মূলত এই সাতজনের অক্লান্ত পরিশ্রমেই আজকের '' "। বিডি-প্রতিদিন/ ই-জাহান
11
রাজধানীর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার দু'দিন ও প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন। আবেদনে বলা হয়, আসামিরা কিউকম ডটকম পরিচালনার অনলাইন শপিংয়ে ডিজিটাল জালিয়াতির উদ্দেশে ধামাক্কা বিগ বিলিয়ন রিটার্ন অফারে পণ্যের ওপর ৩৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফারসহ অসংখ্য অফার দিয়ে ডিজিটাল প্রতারণা করে অবৈধ ই-ট্রান্সজেকশনের মাধ্যমে হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। গ্রাহকদের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মিথ্যা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে তাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ না করে আইনানুগ কর্তৃক বর্হিভূত ই-ট্রান্সজেকশনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ডিজিটাল প্রতারণা করেছে। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। বিডি প্রতিদিন/এএম
6
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জন। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৮৬৩ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জনের দেহে। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন। মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।
3
কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।বুধবার সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম আরমান বলেন, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধার চেষ্টা হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় ডিবি।স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আঁধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, 'শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তাঁরা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।'মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় স্ত্রী ছেলেসহ এক কর্নেল এবং কমপক্ষে আরও চার সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে মণিপুরের চুরাচাঁদপুর জেলার মিয়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলসের একটি বহরে এই হামলার ঘটনা ঘটে। বহরটি তাদের বহন করে ক্যাম্পে ফিরে আসছিল। চলতি বছর ওই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভির। হামলায় নিহত কর্নেলের নাম বিপ্লব ত্রিপাঠি। ৪৬ আসাম রাইফেলসের এই কমান্ডিং অফিসার একটি ক্যাম্প পরিদর্শনের কাজ শেষে নিজ ক্যাম্পে ফিরছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা সে সময় তার বহরকে অ্যাম্বুশ করে। এই হামলার পেছনে মণিপুরভিত্তিক সন্ত্রাসী গ্রুপ পিপল'স লিবারেশন আর্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এখনো কেউই হামলার দায়িত্ব স্বীকার করেনি। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং টুইট করেছেন, সন্ত্রাসীদের ধরতে পাল্টা অভিযান শুরু হয়েছে। উত্তর-পূর্বের অনেক রাজ্যের মতো মণিপুরেও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার জন্য লড়াই করছে। চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে এমন এলাকায় কয়েক দশক ধরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে মণিপুরে সন্ত্রাসী হামলায় ২০ জন সেনা সদস্য নিহত হয়েছিল।
3
শায়েস্তাগঞ্জে ময়লার স্তূপে উন্নত জাতের ঘাস চাষের প্রদর্শনী প্লট করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চলছে সমালোচনা।সরেজমিনে দেখা গেছে পরিত্যক্ত পশু হাসপাতালের আঙিনায় ময়লার স্তূপের ওপরে টাঙানো হয়েছে 'উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট' লেখা একটি সাইনবোর্ড। ১০ শতাংশ জমিতে ঘাস চাষের কথা বললেও হাত তিনেক জমিতে হাতে গোনা কয়েকটি ঘাস থাকলেও সম্পূর্ণ জমিতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ।উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, গত বছর প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ১৫ হাজার টাকা ব্যয়ে ড্রাইভার বাজারে পরিত্যক্ত পশু হাসপাতাল প্রাঙ্গণে ১০ শতাংশ জমিতে ঘাস চাষ শুরু করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, 'আমরা শুধু সাইনবোর্ডটাই দেখছি ঘাসের কোনো অস্তিত্বই নাই এখানে। এই ময়লার স্তূপে ঘাস চাষ হওয়ার তো প্রশ্নই ওঠে না।'সুজন শায়েস্তাগঞ্জ পৌর কমিটির সভাপতি আবদুর রকিব বলেন, ময়লার ভাগাড়ে ঘাস চাষ দেখে আমার কাছে মনে হয়েছে এটি সরকারি টাকা অপচয় করার একটি প্রক্রিয়া।'উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে বলেন, এখানে ময়লা আবর্জনায় এমন অবস্থা হয়েছে যে এখানে শ্রমিকেরা কাজ করতে চায় না। অনেক কষ্ট করে কয়েকজন লোক দিয়ে খানিকটা পরিষ্কার করে আমরা এটা শুরু করছি। যে জায়গাতে লেবার নামে না এই জমিতে ঘাস চাষের উদ্যোগ কেন নিলেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
6
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের উপর আট দিন ধরে ইসরায়েলের অব্যাহত হামলার পর অস্ত্রবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি জানান সহিংসতা থামাতে মিসর ও অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জো বাইডেন, নিরীহ বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করে প্রতিটি পদক্ষেপ নিতে ইসরায়েলকে উৎসাহিত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, হামাস ও গাজার অন্যান্য সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। প্রেসিডেন্ট বাইডেন অস্ত্রবিরতির পক্ষে সমর্থন প্রকাশ করেন আর সংঘাত অবসানে মিসর এবং সহযোগিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। গাজায় ইসরায়েলের অব্যাহত সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং মানবিক সংস্থাগুলো গাজার বাসিন্দাদের মৃত্যু এবং ভবন ও অবকাঠামো ধ্বংস ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়ে গেছে। এর অবসানের ইঙ্গিতও খুব সামান্য। ইসরায়েলি গোলাবর্ষণে গাজায় ৬১ শিশুসহ অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে গাজার স্বাধীনতাকামীদের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ দশ জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি গাজায় নিহতদের বেশিরভাগই মিলিটান্ট (ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের এই নামে ডাকে ইসরায়েল), আর বেসামরিক হত্যাকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত নয়। তবে গাজার শাসক দল হামাস ইসরায়েলের দাবিকে নাকচ করে দিয়েছে।
3
সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মার্কিন সংবাদিক তথা ব্লগার সিন্থিয়া ডি রিচি। নিরপেক্ষ তদন্তে তার বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ তুলে ধরারও কথা জানিয়েছেন মার্কিন ওই সংবাদিক। শুক্রবার (৫ জুন) পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে আসেন সিন্থিয়া। এসময় তিনি বলেন, ২০১১ সালে পাকিস্তানের সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। ঠিকই শুনেছেন। আরো একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে জানান, ২০১১ সালে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন সেনা। তাতে মৃত্যু হয় লাদেনের। সেই সময়ই ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাঁকে ধর্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র সরকার ছিল। সেখানে তাঁকে কেউ সাহায্য করবে না ভেবেই সেই সময় এ নিয়ে তিনি মুখ খোলেননি। সম্প্রতি পাকিস্তানি এক নাগরিকের সঙ্গে সিন্থিয়া ডি রিচির বাগদান সম্পন্ন হয়। হবু স্বামীই তাঁকে সত্যিটা সামনে তুলে আনতে উৎসাহ দিলে তিনি সবতথ্য তুলে ধরেন। ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে থাকাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং প্রাক্তন মন্ত্রী মখদুম সাহাবুদ্দিন তাঁর গায়ে হাত তোলেন বলেও দাবি করেছেন সিন্থিয়া। সিন্থিয়ার দাবি, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি যাতে সঠিক ভাবে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা করতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তথকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং তাঁর সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। পিপিপি-র জনসংযোগ বিভাগের দায়িত্বও সামলেছেন তিনি। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন রহমান মালিক। শনিবার (৬ জুন) তাঁর মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, এ নিয়ে রহমান মালিক সরাসরি কোনো মন্তব্য করতে চান না। তিনি সব অভিযোগ অস্বীকার করছেন। রহমান মালিককের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। একজন বিশেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশ মতো কাজ করছেন ওই মার্কিন মহিলা। ২০০৯ সালে পর্যটক হিসাবে প্রথম বার পাকিস্তানে পা রাখেন সিন্থিয়া ডি রিচি। অল্পদিনের মধ্যেই সেখানকার রাজনৈতিক মহলে ওঠাবসা শুরু হয় তার। বর্তমানে ইসলামাবাদেই রয়েছেন সিন্থিয়া। সেখানে চিত্রনির্মাতা হিসাবে কাজ করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও করেন। ইংরেজির পাশাপাশি সাবলিল উর্দু এবং পঞ্জাবিও বলতে পারেন তিনি। তবে ইমরান খান সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।
3
কেউ হয়তো সারা রাত ফোন করে সকালে একটা আইসিইউ বেডের ব্যবস্থা করে দিতে পেরেছেন। কেউ আবার নিজেই বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষকে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য। এমন অনেক কিছুই এখন প্রতিদিন ঘটছে শোবিজে। তাঁরা কোনো নির্বাচনে প্রার্থী নন। তবু মানুষের জন্য কাজ করার তাগিদেই তাঁরা নেমে পড়েছেন ময়দানে।করোনার দ্বিতীয় ঢেউয়ে ভুগছে ভারত। আশঙ্কাজনকভাবে বেড়েছে মৃত্যু। প্রতিদিনই অস্থায়ী চিতায় জ্বলছে হাজারো মরদেহ। হঠাৎ যেন মৃত্যুর বিশ্ব রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছে ভারত। অক্সিজেন, হাসপাতালে বেড, ওষুধের অপ্রতুলতা প্রকট হয়ে উঠেছে। নিজ দেশের এমন দুর্দিনে ঘরে বসে নেই বলিউড তারকারা। যে যাঁর মতো সাহায্য করছেন। অনেকেই পরিস্থিতি সামলানোয় সরকারের অদূরদর্শিতা নিয়ে কথা বলছেন।তীব্র ভাষায় সরকারকে কাঠগড়ায় তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর টুইট, 'গণহত্যা করার জন্য এই সরকারের বিচার হওয়া উচিত'। স্বরার বিজেপিবিরোধী অবস্থান বরাবরই স্পষ্ট। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর চোখের ওপর মাস্ক পরানো। সেই মাস্কে লেখা 'সিস্টেম'।অভিনেত্রী রিচা চাড্ডার টুইট, 'এটা উদাসীনতা নয়। ওরা আমাদের মৃত্যুই চায়'।স্বাস্থ্যব্যবস্থার দৈন্যের পাশাপাশি চড়া দামে প্রতিষেধক কেনা নিয়েও চলছে সমালোচনা। কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালাকে টুইটে প্রশ্ন করেছিলেন ফারহান আখতার। এর আগে ১৫০ টাকায় এই টিকা বিক্রি করা হলেও এখন তার দাম ৪০০ টাকা করা হয়েছে কেন?সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তো বটেই। অনেকেই নিজে মাঠে নেমে কাজ করছেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একজোট হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই দুঃসময়ে এ বার্তাই দিতে চেয়েছেন তারকারা। যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আনুশকা শর্মা-বিরাট কোহলি, শিল্পা শেঠি, সনু সুদ, আলিয়া ভাট, ভিকি কৌশাল, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও, সোনম কাপুর, সারা আলী খানরা।অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছেন। এর বাইরেও এমন অনেকে আছেন যারা এই দুর্যোগের সময় নিজেদের সঁপে দিয়েছেন মানুষের সেবায়। শুধু অর্থ দান করেই ক্ষান্ত হননি, মানুষের পাশে দাঁড়ানোই যেন এখন তাঁদের ব্রত। সরব বলিউড তারকারাকরোনা থেকে সেরে উঠেই ভূমি পেদনেকর জানিয়েছিলেন, এবার তিনি থাকবেন কোভিড যোদ্ধার ভূমিকায়। প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছেন এই অভিনেত্রী। করোনা মোকাবিলায় বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করছেন ভূমি।করোনায় আক্রান্ত হয়েছিলেন টিভি পর্দার জনপ্রিয় তারকা জুটি গুরমিত চৌধুরী ও দেবিনা বন্দ্যোপাধ্যায়। সেরে উঠে তাঁরা প্লাজমা দান করেছেন। সম্প্রতি গুরমিত ঘোষণা দিয়েছেন, ভারতের পাটনা আর লক্ষ্ণৌতে এক হাজার বেডের হাসপাতাল তৈরি করবেন তিনি। শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। তবে একাধিক বেসরকারি সংগঠনে দান করেছেন তিনি। টুইটারে নিয়মিতই করোনা নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করেন তিনি। টুইটারে আহ্বান করেন, 'কোথায় সমস্যা আমাকে জানান। আমি সাধ্যমতো এগিয়ে আসব। সে ক্ষেত্রে কারও কাছে হাত পাততে হলেও সেটা করব। এই সময়ে আমি নই, আমরা বাঁচব- এই প্রতিজ্ঞা করা উচিত।'করোনায় আক্রান্তদের জন্য দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন সুস্মিতা সেন। তিনি থাকেন মুম্বাইয়ে। আর সাহায্য পাঠাচ্ছেন দিল্লিতে। এ নিয়ে অনলাইনে তাঁকে কম কথা শুনতে হয়নি! এক ভক্ত তো বলেই দিয়েছেন, 'অক্সিজেন সংকট সব জায়গায়, শুধু দিল্লিতে পাঠাচ্ছেন কেন? মুম্বাইয়েও তো হাসপাতাল আছে।' জবাবে সুস্মিতা বলেন, 'মুম্বাইয়ে এখনো অক্সিজেন সিলিন্ডার পরিমিত। তবে দিল্লিতে দরকার। বিশেষ করে এই ধরনের ছোট হাসপাতালগুলোর প্রয়োজন। সমালোচনা না করে পারলে সাহায্য করুন।'পিছিয়ে নেই কলকাতাওএত মানুষের হাহাকার শুনে ঘরে বসে থাকতে পারেননি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কারও আইসিইউ বেড বা অক্সিজেন লাগলে সেটা জোগাড় করার ব্যবস্থা করছেন। কারও খাদ্য লাগলে ঘরে পৌঁছে দিচ্ছেন। বলেন তিনি, 'তাও কি সবার জন্য করে উঠতে পারছি? একটা বেড জোগাড় করতেই প্রায় ১৩-১৪ ঘণ্টা লেগে যাচ্ছে।' সারা দিন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত অনুরোধ আসছে। পরিচালক সৃজিত মুখার্জিও শেয়ার করেছেন জরুরি নম্বর ও তথ্য। কোন হাসপাতালে কটি বেড ফাঁকা আছে, অক্সিজেনের জন্য ফোন নম্বর- ইত্যাদি তথ্যের তালিকা পোস্ট করছেন। নিজের সাধ্যের বাইরে আত্মীয়স্বজনের কাছ থেকেও সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।পরিচিতদের কেউ করোনায় আক্রান্ত হলে, তাঁদের বাড়িতে জরুরি জিনিসও পৌঁছে দিচ্ছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত। অনুদানও দিয়েছেন কিছু জায়গায়। কিন্তু সেসবের প্রচার তিনি চান না। সিনেমা নির্মাণের চিন্তা মাথাতেই ঢুকাচ্ছেন না। সারা দিন জরুরি তথ্য পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।শুধু কলকাতাই নয়, কলকাতার বাইরেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিছু তারকা। ফ্যান ক্লাব 'ফসিলস ফোর্স' ও 'মুক্তক্ষেত্র'কে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছেন রূপম ইসলাম। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমার ফ্যান ক্লাবের প্রতিনিধিরা আছেন। তাঁদের সহযোগিতায় কাজ শুরু করি। আমরা একটা ফরম আপলোড করে দিয়েছি, সেখানে কার কী দরকার, নাম-ঠিকানাসহ লিখে জমা দিচ্ছেন। সে অনুযায়ী আমরা তাঁদের কাছে পৌঁছে যাচ্ছি।'অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ১০০ জন দুস্থ প্রবীণ নাগরিকের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন। করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দী তরুণ অভিনেতা ঋতব্রত মুখার্জি। নাটকের বন্ধুদের সঙ্গে মিলে মানুষের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন।
2
কুমিল্লার দাউদকান্দিতে পথচারীকে বাঁচাতে গিয়ে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১৪ যাত্রী। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,পথচারী দাউদকান্দি উপজেলার চান্দরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শহীদ মোল্লা এবং বাসযাত্রী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলমের ছেলে শফিকুল ইসলাম এবং মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাঠালতলী এলাকার আবু তাহেরের ছেলে রমজান আলী। পুলিশ জানায়, রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকার পাটুয়াটুলি বোরকা ব্যবসায়ী সমিতির পিকনিকের বাসটি। জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় রাস্তা পারাপারকারী এক পথচারীকে বাঁচাতে গিয়ে খাদিজা পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এসময় ওই পথচারী এবং বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করেছে।
6
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি শরণার্থী শিবিরে নিবন্ধিত প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা গত এক মাস ধরে খাদ্য সহায়তা নেওয়া বন্ধ রেখেছিলেন। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়। ওই সংঘর্ষের পর সোমবার রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে রোহিঙ্গারা আবার খাদ্য সহায়তা নেওয়া শুরু করেছেন। বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ত্রাণ কেন্দ্রে এসে খাদ্য সহায়তা নেয় ৩৫ রোহিঙ্গা নারী-পুরুষ। টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ইনচার্জ (উপসচিব) মো. আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার দুপুর থেকে রোহিঙ্গারা ত্রাণ নেওয়া শুরু করেছে। ত্রাণকেন্দ্রে লোকজন আসছে। ত্রাণ নিতে আসা রোহিঙ্গা নারী মোমেনা আক্তার বলেন, ত্রাণের কার্ড নিয়ে যে সমস্য ছিল সেটি সমাধানের সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা ত্রাণ নিতে এসেছি। আর আশা করছি আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করবেন সংশ্নিষ্টরা। এদিকে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের নিবন্ধিত শিবিরে ১৯৯২ সাল থেকে অবস্থানকারী ওই ৩৫ হাজার ৬৮০ জন রোহিঙ্গার প্রায় সবাই নতুন 'ফুড কার্ড' (খাদ্য সহায়তা কার্ড) বিতরণের বিরোধিতা করে সহায়তা না নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, নতুন কার্ডগুলো ২০১৭ সালে মিয়ানমার থেকে আসা অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য তৈরি করা কার্ডের মতোই। এর মাধ্যমে তিন দশক ধরে বসবাসরতদের মাত্র তিন বছর আগে আসা রোহিঙ্গাদের কাতারে ফেলা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু-দৌজা নয়ন জানান, নকশা ও রং বদলে তাদের জন্য নতুন করে কার্ড তৈরির সিদ্ধান্ত হওয়ার পর খাবার নিতে রাজি হয়েছে তারা। ২০১৩ সাল থেকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য ডব্লিউএফপির কর্মকর্তারা নিবন্ধিতদের আলাদা তালিকা করেন। কিন্তু গত জুলাই মাসের শুরু থেকে পুরোনো রোহিঙ্গাদের খাদ্য সহায়তার কার্ড ফেরত নেয় সংস্থাটি। এরপর ২০১৭ সালে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে পুরানোদের সংযুক্ত করে আবার কার্ড বিতরণ করা হয়। ওই কার্ড নিয়ে আপত্তি জানিয়ে এক মাস ধরে খাদ্য সহায়তা নিচ্ছিল না পুরনো রোহিঙ্গারা। সোমবার কার্ডের নকশা সংশোধন করার সিদ্ধান্ত হওয়ার কথা উল্লেখ করে ডব্লিউউএফপি কপবাজার কার্যালয়ের মুখপাত্র অ্যান্টোইন ভাল্লাস বলেন, যেসব শরণার্থী এখনও খাদ্য সহায়তা কার্ড সংগ্রহ করেনি তারা মঙ্গলবার থেকে পুরনো সহায়তা কার্ড ব্যবহার করে খাদ্য সংগ্রহ করতে শুরু করবে। আগামী দু'মাস তারা এই সুবিধা পাবেন এবং এর মধ্যেই সবাইকে নতুন কার্ড দেওয়া হবে। বৈঠকে অতিরিক্ত আরআরআরসি সামছু-দৌজা নয়ন বলেন, নতুন কার্ডে তাদের সহায়তায় কোনো ধরণের পরিবর্তন আসেনি। কোনোভাবে কেউ তাদের ভুল বুঝিয়েছে বলেই তারা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য খাবার বয়কট ও বিক্ষোভ করেছে। আসলে তাদের দাবি-দাওয়া শুধু ফুড কার্ড বিষয়ক নয়। নয়াপাড়া নিবন্ধিত শিবিরে বসবাসকারী চার হাজার ২৯৭পরিবারের মধ্যে তিন হাজার ৬৯৭ পরিবারে ২০ হাজার ৭৩৫ জন এবং কুতুপালং নিবন্ধিত শিবিরের তিন হাজার ১২৬ পরিবারের মধ্যে দুই হাজার ৬১৪ পরিবারের ১৪ হাজার ৯৪৫ জন নিবন্ধিত শরণার্থী।
6
হস্ত পরাগায়নের মাধ্যমে তরমুজের ফল ধরানো পদ্ধতি অবলম্বন করেও কাজ হয়নি। গাছে ফল আসেনি। এতে আমতলী উপজেলার অন্তত সাড়ে তিন হাজার তরমুজচাষি নিঃস্ব হয়ে গেছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে তাঁরা ঘুরছেন। বিপাকে পড়েছেন দাদনে সার বিক্রি করা মহাজনেরা। নিঃস্ব চাষিরা সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন।আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, সদর, চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নের ৫ হাজার তরমুজচাষি এ বছর ৩ হাজার ৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ করেছেন। চাষিদের নিরলস প্রচেষ্টায় তরমুজগাছ ভালো হয়েছে। কৃষকেরা বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন। নিম্নমানের বীজ রোপণ ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারে তরমুজগাছে প্রচুর ফুল এলেও ফল আসেনি। উপজেলার অন্তত ৭০ ভাগ তরমুজখেতের এমন অবস্থায় কৃষি বিভাগ হস্ত পরাগায়নের পরামর্শ দিয়েছিল। কিন্তু হস্ত পরাগায়ন পদ্ধতি অবলম্বন করেও কাজ হয়নি। গাছে ফলন না আসায় অন্তত দেড় শ কোটি টাকা লোকসান হবে বলে দাবি কৃষকদের। ঋণের বোঝা মাথায় নিয়ে তাঁরা ঘুরছেন। দাদন নেওয়া চাষিরা ঋণ পরিশোধের ভয়ে গা ঢাকা দিয়েছেন। এ ছাড়া মহা বিপাকে পড়েছেন কৃষকদের দাদনে সার বিক্রি করা মহাজনেরা। অপর দিকে আগাম তরমুজ চাষে বেশ সফলতা পেয়েছেন কয়েক শ চাষি।গত শনিবার চাওড়া ইউনিয়নের পাতাকাটা, চন্দ্রা, হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা, কুকুয়ার কৃষ্ণ নগর, আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, গুলিশাখালী, হলদিয়া ও টেপুড়া গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠ ভরা তরমুজখেত। গাছে তরমুজ নেই। গাছের অধিকাংশ পুড়ে গেছে।হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের কৃষক মো. আবুল কালাম বলেন, 'ধারদেনা করে তিন একর জমিতে পৌনে দুই লাখ টাকা খরচ করে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু এক টাকাও বিক্রি করতে পারিনি। হস্ত পরাগায়ন করেও কোনো কাজে আসেনি। কীভাবে ঋণ পরিশোধ করব সেই চিন্তায় ঘুম হারাম? স্ত্রীর ব্যবহৃত গয়না বন্ধক রেখেছি। সরকারি সহযোগিতা পেলে কিছুটা হলেও চাষিরা ঘুরে দাঁড়াতে পারবেন।'ওই গ্রামের চাষি মজিবর শেখ বলেন, 'মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। পাবনা মহাজনের গোলে ছয় লাখ টাহা দাদন আনছি। নিজের টাহা খুওয়াইছি। এ্যাহন কি হরমু হেই চিন্তা হরি। ঋণের দায়ে পালাইয়্যা যাইতে অইবে।'রাসেল ফকির বলেন, 'পাঁচ লাখ টাকা ব্যয় করে ৯ একর জমিতে তরমুজ চাষ করেছিলাম, কিন্তু ছয় একর জমিতে কিছুই হয়নি। গাছ পুড়ে গেছে। তিন একর জমিতে কিছু হয়েছে তাতে কী হবে। এ বছর অন্তত চার লাখ টাকা লোকসান হবে।'সফল তরমুজচাষি ইউপি সদস্য আবু ছালেহ বলেন, 'টেপুড়া গ্রামের অন্তত দুই শতাধিক মানুষ তরমুজ চাষ করেছেন। তার মধ্যে ১৫০ অধিক চাষির খেতে তরমুজ হয়নি। গাছ পুড়ে গেছে। ওই চাষিদের নিঃস্ব হয়ে পথে বসতে হবে।'তরমুজ ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, 'এ বছরের মতন এমন অবস্থা তরমুজচাষিদের কখনো হয়নি। তরমুজচাষিরা পথে বসে গেছেন।'হলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন বলেন, 'হলদিয়া ও উত্তর তক্তাবুনিয়া গ্রামের অধিকাংশ চাষির খেতে তরমুজ হয়নি। কৃষি অফিসের পরামর্শে পরাগায়ন করেও লাভ হয়নি।'আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, 'মানসম্মত বীজ রোপণ করতে না পারা ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে পরাগায়ন ঘটেনি। ফলে গাছে তরমুজ হয়নি। সরকারিভাবে তরমুজের বীজ না সরবরাহ করায় বেসরকারি কোম্পানিগুলো নষ্ট বীজ দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, তরমুজ চাষাবাদের উত্তরাঞ্চল আমতলী ও তালতলী। এ অঞ্চলের তরমুজচাষিদের প্রশিক্ষণসহ বীজ সরবরাহ করা গেলে তাঁরা বেশ উপকৃত হবেন।'
6
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অটিস্টিক মানুষের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার ও সমাজে তাঁদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি গতকাল তিনি এ কথা বলেন।ড. মোমেন বলেন, করোনাকালীন শিক্ষা ও চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার ফলে সারা বিশ্বে অটিজমের শিকার শিশুরা সামঞ্জস্যহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা, শক্তিশালী তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং বিস্তৃত কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা অনেক পরিবারকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করেছে।গত এক দশকে বাংলাদেশে অটিজম সম্পর্কে সচেতনতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। অটিজমের শিকার ব্যক্তিবর্গ ও তাঁদের পরিবার যে সব চ্যালেঞ্জ ও সামাজিক বঞ্চনা মোকাবিলা করছে তা প্রশমিত ও দূর করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজন একসঙ্গে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়নসহ প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিবর্গের সুরক্ষায় গৃহীত বিভিন্ন সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় প্রচেষ্টার পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে ২০০৭ সালে শুরু হওয়া বিশ্ব অটিজম সচেতনতা দিবসসহ অটিজম সংক্রান্ত পদক্ষেপসমূহে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ ২০১৩ সালে 'অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, নিউরোডেভলপমেন্ট ডিসঅর্ডারসহ সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও সমাজের আর্থসামাজিক চাহিদার সমাধান করা' শীর্ষক সাধারণ-পরিষদ রেজুলেশন-৬৭ / ৮২ জাতিসংঘে পেশ করে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিশুকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও অন্বেষণের মাধ্যমে মূলধারায় আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা উল্লেখ করেন।তিনি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ পুতুলের অসাধারণ ভূমিকার প্রশংসা করেন।জাতিসংঘের বাংলাদেশ ও কাতার স্থায়ী মিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অটিজম স্পিক্সস্ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারের সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রী মরিয়ম বিনতে আলী বিন নাসার আল-মিসনাদ এবং বিভিন্ন অঞ্চল থেকে অটিজম বিষয়ক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
6
বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে, বিএনপি নেতাদের এমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারেনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। তিনি প্রশ্ন করেন বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় জানিয়ে কাদের বলেন, এ দলটি জন্ম থেকেই এপর্যন্ত তা প্রমাণ করেছে বারবার। মির্জা ফখরুলের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। তিনি বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে। দূর্নীতি দমন কমিশনও স্বাধীন ভাবে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করছে, শাস্তি হয়েছে - এ থেকে স্পষ্ট যে দুদকের উপরও সরকারের কোন হস্তক্ষেপ নেই। ঢাকা ১৮ আসনের উপনির্বাচন বিষয়ে বিএনপির অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানান অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার না কি জণগণের মনের ভাষা বুঝতে পারে না এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার অবস্থান জণগণের মণিকোঠায়। এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং জনঘণিষ্ঠ রাজনীতিবীদের নাম শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে পক্ষান্তরে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে পারাতো দুরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।
8
ঢাকা কলেজের শিক্ষার্থী আর ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনায় সংঘাতেনিহতদোকান কর্মচারী মোহাম্মদ মুরসালিনেরভাই নুর মোহাম্মদহত্যা মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে করা এই মামলায় অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ থেকে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন মোহাম্মদ মুরসালিন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই সংঘর্ষে নাহিদ হোসেন নামের একজনও আহত হয়ে মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের 'ডেলিভারিম্যান' ছিলেন। এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে হতাহত, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশ আহত হওয়ার ঘটনায় আলাদা অন্য তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৪০০ জনকে। এর মধ্যে পুলিশের ওপর হামলা মামলায় শুধু ২৪ আসামির নাম এজাহারে রয়েছে। এজাহারভুক্ত আসামির সবাই নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা। বুধবার গভীর রাতে নিউমার্কেট থানায় দায়ের করা ওই তিনটি মামলার মধ্যে দুটিতে বাদী হয়েছে পুলিশ। অন্য মামলাটির বাদী হয়েছেন নিহত নাহিদের চাচা মো. সাইদ। হত্যাকাণ্ডের ধারায় দায়ের এই মামলায় অচেনা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষের মুখে পড়ে তার ভাতিজা নাহিদ মিয়া রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। কয়েকজন পথচারী তাকে হাসপাতালে নিলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। পরে তিনি জানতে পারেন দেড়শ থেকে দুইশ ব্যক্তির আঘাতে তার ভাতিজা গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দায়িত্ব পালনের সময়ে পুলিশের কাজে বাধা, হামলা, ইটপাটকেল ছুড়ে জখম ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামীন কবীর। এজাহারে বলা হয়, অচেনা ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী ও দোকান কর্মচারী এবং ৫০০ থেকে ৬০০ বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক হয়ে ইটপাটকেল ছুড়ে। তখন ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এই মামলায় উস্কানিদাতা হিসেবে ১২ জন এবং সরাসরি হামলায় জড়িত হিসেবে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এজাহারভুক্ত ২৪ জনই নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী নেতা। তাদের অনেকে ওই মার্কেটে ব্যবসাও করেন না। অপর মামলাটির বাদী হয়েছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক মেহেদী হাসান। ককটেল বিস্ম্ফোরণ, সরকারি সম্পদ বিনষ্টসহ জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে ওই মামলায় অচেনা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার নিউমার্কেটের ৪ নম্বর গেট এলাকায় খাবারের দোকানের দুই কর্মীর দ্বন্দ্বের জেরে মারামারি হয়। পরে এক কর্মীর হয়ে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী সংঘাতে জড়ান। তখন ব্যবসায়ীদের মধ্যে গুজব ছড়ানো হয় ছাত্ররা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে গুজব ছড়ায় কেনাকাটা করতে গিয়ে ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন কয়েক শিক্ষার্থী। এ গুজবের ডালপালা ছড়ানোর পর চলতে থাকে সংঘর্ষ। রাতভর বৈঠকে সমঝোতা: সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষের পর বুধবার রাতে সমঝোতা বৈঠকে বসেন ব্যবসায়ী নেতা এবং শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভাকক্ষে চলা ওই বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। এতে পুলিশের প্রতিনিধি ছাড়াও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ছিলেন। ওই বৈঠকে সমঝোতায় পৌঁছায় সব পক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা জানান, সংঘর্ষের ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিতে সব পক্ষ ঐকমত্য পোষণ করেন। সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, সমঝোতা বৈঠকে ছাত্ররা কেনাকাটায় ডিসকাউন্ট পেতে পারেন, সে বিষয়ে আলোচনা হয়। তবে এতে জোরদবরদস্তির কোনো বিষয় থাকবে না। কেউ কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবসায়ী ও কলেজ প্রশাসন সমন্বয় সেল করার সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ বলেন, সবাই ঐকমত্যে পৌঁছানোর ধারাবাহিকতায় মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ছাত্রদের দাবিগুলোর প্রায় সবই যৌক্তিক- এ কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিগুলো মানা হয়েছে। আতঙ্কে উভয়পক্ষ: এদিকে গতকাল নিউমার্কেট এলাকায় সব মার্কেটই খুলেছে। দিনভর ওই এলাকা ঘুরে দেখা গেছে, দোকানপাট খোলা হলেও ভিড় কম। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হননি। পুরো এলাকাতেই মোতায়েন ছিল পুলিশ। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারাও ঘটনার বিচার চান। তবে অচেনা আসামি থাকায় আতঙ্কে রয়েছেন। কারণ ঘটনার সময়ে মারামারিতে না জড়ালেও তারা মার্কেটের ভেতরে ছিলেন। প্রায় অভিন্ন ভাষ্য এসেছে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীর কাছ থেকে। তারা বলছেন, মামলায় অচেনা আসামি থাকায় পুলিশ হয়রানির সুযোগ পাবে। তিন মামলার প্রতিবেদন দাখিল ৭ জুন: সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এসব মামলার এজাহার আদালতে এলে ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী নিউমার্কেট থানা পুলিশকে এই নির্দেশ দেন। মামলাগুলো হলো কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ম্ফোরক দ্রব্য আইনের মামলা।
6
অনলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) ছাড়া কেউ করোনা (কোভিড-১৯) টিকা পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকছে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা কেন্দ্রে টিকা পাঠাবো। সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকার সুযোগ দিলে অনেক টিকা নষ্ট হবে। নির্ধারিত তারিখ ও কেন্দ্র অনুযায়ী টিকা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে ব্রিফিংয়ে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। বিডি প্রতিদিন/আরাফাত
6
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণ করা। রাজনীতি করতে হলে দেশ, দল এবং দলের কর্মীকে ভালবাসতে হবে, ধারণ করতে হবে। দলের কর্মীরা বেতনভুক্ত কর্মচারী নন, জমিদারির প্রজা নন, কোনো প্রতিষ্ঠানের কর্মচারী নন। কর্মীরাই দলের প্রাণশক্তি, তারা সার্বক্ষণিকভাবে নিজের ঘাম, শ্রম দিয়ে জনগণের মাঝে দলের নীতি-আদর্শ প্রচার করে দলের শক্তি বৃদ্ধি করেন। মাথার ঘাম পায়ে ফেলে দল মনোনীত প্রার্থীর জন্য জনগণের নিকট ভোট ভিক্ষা করেন। আমরা কিছু কিছু ব্যক্তি নির্বাচিত হয়ে দলের তৃণমূল কর্মীদের ভুলে যাই। তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে চাই। যে কর্মীরা কুর্নিশ করে না, তাদের কর্মী হিসেবে মানতেও আমাদের কষ্ট হয়। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মেয়র শহীদুল্লাহ খান সোহেল ,মামুনুর রশীদ কিরণ এমপি, বেগম আয়েশা ফেরদৌস এমপি, সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত ওমোহাম্মদ আলীসহ ব্যাপক সংখ্যক তৃণমূল নেতৃবৃন্দ। বিডি প্রতিদিন/এমআই
6
ভারতের দিল্লিতে এ যাবৎ কালের সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির কাছে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫৪ কেজি হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আড়াই হাজার কোটি রুপি। আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় এই চক্রটি আফগানিস্তান, ইউরোপসহ ভারতের বেশ কিছু জায়গা থেকে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে।মাদক জব্দের এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।আটক চারজন হলেন-আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর। নিরাজ ঠাকুর বলেন, এই চক্রের সদস্যরা আফগানিস্তান, ভারত ও ইউরোপে কার্যক্রম পরিচালনা করে আসছিল।পুলিশ জানিয়েছে, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। এসব দ্রব্য পাঞ্জাবে পাঠানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদকের এই চালানটি আফগানিস্তান থেকে এসেছে। ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের জওহরলাল নেহরু বন্দর ব্যবহার করে বস্তা ও কার্টনের ভেতর লুকিয়ে এসব মাদক মহারাষ্ট্রের মুম্বাইতে পাঠানো হয়।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াজাত করার জন্য মাদকের কাঁচামাল মধ্যপ্রদেশের কাছে শিবপুরের একটি কারখানায় পাঠানো হয়। সেখানে আফগান বিশেষজ্ঞদের সহায়তায় হেরোইন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া শেষে এই মাদক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বলেন, এই মাদকচক্রের মূল রয়েছেন নবপ্রিত সিং নামের এক ব্যক্তি। তিনি পর্তুগাল থেকে কার্যক্রম পরিচালনা করেন।উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচারের সময় ২৮৩ কেজি হেরোইন জব্দ করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল ২০ হাজার কোটি রুপি।
3
লক্ষ্মীপুরের ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি হতে পারে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এখানকার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছে হাজারো দর্শনার্থী। পরিকল্পিতভাবে সংস্কার করার মাধ্যমে দুটি নিদর্শনকে পর্যটকবান্ধব করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে জমিদার বাড়ি অবস্থিত। যা দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিত। এখানকার শেষ জমিদার ছিলেন নবীন কিশোর রায়। দেশ বিভাগের আগে ১৯৪৬ সালে ৭ একর ৮০ শতক সম্পত্তিতে নির্মাণ করা জমিদার বাড়ি রেখে জমিদার নবীন কিশোর রায় ভারতে চলে যান।১৯৫০ সালে সরকার জমিদার প্রথা বিলুপ্ত করায় এ সম্পত্তি সরকারি বলে গণ্য হয়। এরপর ধীরে ধীরে একটি প্রভাবশালী চক্র ওই জমিদার বাড়ি অবৈধভাবে দখল করে রেখেছিল।পরবর্তী সময়ে জেলা প্রশাসন জমিদার বাড়িটি দখলমুক্ত করে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে পাল্টে যায় দিঘির চেহারা। প্রাকৃতিক দৃশ্য, দিঘির অপরূপ সৌন্দর্য দেখতে এই এলাকা মানুষের পদচারণায় মুখরিত থাকে। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে খুশি পর্যটকেরা।স্থানীয়রা জানায়, কয়েকজন প্রভাবশালী একসময় এ জমিদার বাড়ি দখল করে রেখেছিলেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়ি উদ্ধার করা হয়। বর্তমানে জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘির দু-পাড়ে সংস্কার করা হয়েছে। এ দুটি ঐতিহাসিক নির্দেশনকে সরকারিভাবে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দাবি তাঁদের।দর্শনার্থী মাসুদুর রহমান মাসুদ, জিয়াউর রহমান ফারুক ও জসিম উদ্দিন জানান, প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে শত শত দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে সৌন্দর্য উপভোগ করতে আসেন এসব স্থানে। ঈদ বা বিশেষ কোনো দিনে এ এলাকা মিলন মেলায় পরিণত হয়। প্রতিদিন বিকেলে ওই সব স্থানে সৌন্দর্যপিপাসুদের ঢল নামে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বনভোজন ছাড়াও সাধারণ মানুষের পদচারণা থাকে সারা বছর।দর্শনার্থী আফছা খাতুন, মরিয়ম বেগম, আমেনা বেগম ও জান্নাতুল চৌধুরী জানান, বসার ব্যবস্থা থাকলেও পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেই। থাকলে ভালো হতো। অনেক সময় ইভিটিজিংয়ের শিকার হতে হয় নারীদের। এসব বিষয়ে প্রশাসন আরও কঠোর হলে পুরোনো ঐতিহাসিক এ নিদর্শন হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। তাহলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি ভ্রমণপিপাসুদেরও বিনোদনের ব্যবস্থা হবে।জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, খোয়া সাগর দিঘিপাড়, জমিদার বাড়ি সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করা হচ্ছে। যেন ভ্রমণপিপাসুরা নিরাপদে এ সৌন্দর্য উপভোগ করতে পারে।
6
ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড (জেল) দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এস এম হুমায়ুন কবীর রকি (৩০)। তাঁর বাড়ি ঢাকা। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তাঁর মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তাঁর মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সম্পাদন করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন। ব্ল্যাকমেল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আদালত মোট চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেনরায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
6
সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দেখতে সোমবার কক্সবাজার সফরে গিয়েছিলেন রানি। পরে এ নিয়ে টুইটার বার্তায় ওই আহ্বান জহানান তিনি। টুইটারে জর্ডানের রানি লিখেছেন, গত দুই মাসে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের দুর্দশার অবসান ঘটাতে হবে। তাদের অধিকার রক্ষা করতে হবে।আরেক পোস্টে তিনি লিখেছেন, মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিপন্নতাকে কেন বারবার উপেক্ষা করা হচ্ছে? কেন এই কাঠামোগত নিপীড়ন চলতে দেওয়া হচ্ছে?'টুইটারের পাশাপাশি নিজের ফেসবুক, ইন্সটাগ্রাম এবং ওয়েবসাইটে রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছেন রানি রানিয়া আল আবদুল্লাহ।সোমবার দুপুরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করে পরে তিনি সংবাদ সম্মেলনে বিশ্ববাসীকে রোহিঙ্গাদের ন্যায়বিচারের পক্ষে থাকার আহ্বান জানান।এ আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিল এরদোয়ান।
6
সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, 'বঙ্গবন্ধু কুদরাত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। তার বাস্তবায়ন কিন্তু আমরা এখনো করতে পারিনি। আমরা যে শিক্ষানীতি করেছি সেটিরও ১০ বছরের বেশি হয়ে গেল। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের নতুন করে আবারও এই বিষয়গুলো পর্যালোচনা করার সময় এসে গেছে। আমরা সেটি করছি। বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 'স্বাধীনতার ৫০ বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাফল্য ও সংকট' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, 'আমাদের ধর্মীয় যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। তারা যেন মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই শিখতে পারে। সুস্থ, স্বাভাবিক পরিবেশে যেন তারা যায়। তারাও যেন কর্মমুখী শিক্ষায় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। পর নির্ভরশীল যেন তারা না হয়। সেজন্যই আমাদের লক্ষ্য থাকতে হবে এক ও অভিন্ন।' অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, আলোচক ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক ও লেখক স্বদেশ রায়। বিডি প্রতিদিন/এমআই
9
সড়কের ওপর দিয়ে আড়াআড়ি চলে গেছে রেললাইন। তার ওপর মুখ থুবড়ে পড়ে আছে একটি ছোট্ট উড়োজাহাজ। হঠাৎই লাইনে চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন পাইলট। এমনই একটি ভিডিও অনলাইনে ঘুরছে। ট্রেনের ধাক্কায় উড়োজাহাজের গুঁড়িয়ে যাওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের। স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটেছে। এই দিন শহরের প্যাকোইমা এলাকায় একটি ব্যস্ত জংশনে ছোট আকারের একটি সেসনা উড়োজাহাজ রেললাইনের ওপরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার পরপরই রেললাইনের ওপর জরুরি অবতরণ করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ার পর আহত পাইলটকে সেটি থেকে বের করে আনছেন পুলিশের কয়েকজন সদস্য। তাঁর মাথা ও মুখমণ্ডল থেকে রক্ত ঝরছে। পাইলট উড়োজাহাজটি থেকে বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে আঘাত করে একটি ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারপাশে। পরে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে এই ভিডিও টুইটারে পোস্ট করা হয়। ভিডিওটি ধারণ করেছেন লুইস জিমেনেজ নামে ২১ বছর বয়সী একজন সুরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'পুলিশের পক্ষ থেকে রক্তাক্ত পাইলটকে উদ্ধারের কয়েক সেকেন্ড পরের ঘটনা। উড়োজাহাজটির ধ্বংসাবশেষের একটি টুকরা উড়ে আমার শরীরের ওপর এসে পড়েছিল।' পাইলটের জীবন রক্ষার জন্য পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ টুইটারে বলেছে, এই পাইলট রেললাইনের ওপর উড়োজাহাজটির জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এত দ্রুত এই লাইনে ট্রেন চলে আসবে, সেটা ভাবেননি। তবে পুলিশের তাৎক্ষণিক উদ্যোগে তাঁকে উড়োজাহাজটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
3
আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইন্ডেক্স প্রকাশিত ২০২১ সালের বিশ্বসেরা বিজ্ঞানীদের শীর্ষ তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন অধ্যাপক ড. আব্দুর রশিদ। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উভয় ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেন তিনি। এমনকি এশিয়া ও বৈশ্বিক ক্যাটাগরিতেও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার এই কৃতি সন্তান।অধ্যাপক ড. আব্দুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি বিভাগের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি।এডি সায়েন্টিফিক ইন্ডেক্সর র্যাঙ্কিংয়ে এই মর্যাদাপূর্ণ স্থান লাভ করায় ইতিমধ্যে তাঁকে এসইউবি পরিবার ও এর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।জানা যায়, এডি সায়েন্টিফিক ইন্ডেক্স সারা বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লাখেরও বেশি বিজ্ঞানীর সাইটেশন ও অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করে। পরে গত ১০ অক্টোবর তালিকাটি প্রকাশ করা হয়।এ বিষয়ে চাইলে আব্দুর রশিদ বলেন, 'আমাদের দেশকে নিয়ে গর্ব করার অনেক কিছুই রয়েছে। দেশ অনেক এগিয়েছে। আমাদের ওষুধ এখন বিশ্বের অধিকাংশ দেশে রপ্তানি হচ্ছে। তবে সংস্কৃতিগতভাবেই বৈজ্ঞানিক গবেষণায় আমরা পিছিয়ে আছি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আজ বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার কত গুরুত্বপূর্ণ, তা ভাবিয়ে তুলেছে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের চেষ্টার পাশাপাশি আমাদের গবেষণার ওপরও গুরুত্ব দিতে হবে।'তিনি আরও বলেন, 'মৌলিক গবেষণা ব্যতীত কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা কার্যক্রম পূর্ণতা পায় না। সব মিলিয়ে দেশকে আগামীর জন্য প্রস্তুত করতে হলে গবেষণা অপরিহার্য।'
6
করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এ কথা জানান। তিনি বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা শনাক্ত হয়। তার চিকিৎসায় অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা ভার্চুয়াল বৈঠকের বসে তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 'নগদ'। গতকাল রোববার থেকে 'নগদ'-এর সব গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ দামে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদে ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।নগদ-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগদ গ্রাহকপ্রতি ১ হাজার টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। নতুন গ্রাহকেরা নগদ-এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট চার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উল্লিখিত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ। দাম ও শর্তাবলির বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। অফারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে। নগদ সম্পর্কে বিস্তারিত জানতে নগদ ওয়েবসাইট ও ফেসবুক পেজে নজর রাখুন।
0
মুন্সিগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকায় আবাদি ফসল নষ্ট করে দুই কিলোমিটার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন টানার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন ও তাঁর ছেলে ইসহাকের বিরুদ্ধে। এতে ফসল ও শীতকালীন সবজি নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক।গত মঙ্গলবার এলাকায় দেখা যায়, ধলেশ্বরী নদী থেকে যোগনীঘাট এলাকার কুমড়া, ধনেপাতা, আলু, মুলা, সরিষা, পেঁয়াজসহ শীতকালীন সবজির জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন বসানো হয়েছে। দীর্ঘ দুই কিলোমিটার পাইপলাইন থেকে বালু পড়ে এসব ফসলি জমির ২০-১৫টি স্থানের ফসল বালুতে ঢেকে আছে। পাইপের নিচে চাপা পড়েও ফসলের ক্ষতি হয়েছে। জমিতে পাইপ থাকায় ট্রাক্টর দিয়ে সম্পূর্ণ জমির এক পাশ চাষ করা হয়েছে।স্থানীয় আলুচাষি সাইফুল ইসলাম বলেন, 'আমার আলুর জমির ওপর দিয়ে কাউন্সিলর আওলাদ ও তাঁর ছেলে জোর করে ড্রেজারের পাইপলাইন নিয়েছে। লাইন টানার সময় আলুখেত নষ্ট করেছে। এখন পাইপ থেকে বালু পড়েও আলুগাছ তলিয়ে গেছে। আমার আলুখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়েও আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন জনপ্রতিনিধি হয়ে এসব কাজ কীভাবে করেন? আমি এর সঠিক বিচার চাই।'আরেক কৃষক আব্দুল মতিন বলেন, 'আমি জমিতে কুমড়ার চাষ করেছি। গাছ মরে গেছে। জমিতে বর্ষাকালীন সবজির আগাম চাষ করব। পাইপের কারণে ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারছি না।'টমেটোচাষি মনির হোসেন আক্ষেপের সঙ্গে বলেন, 'এখন আমাদের সবজি আবাদের সবচেয়ে ভালো সময়। অথচ এখন আবাদি জমির ওপর দিয়ে আওলাদ ও তাঁর ছেলে জোর করে ড্রেজারের পাইপ বসিয়েছে। আমরা নিষেধ করেছিলাম। উল্টো আমাদের হুমকি দেওয়া হয়।'নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী কৃষক বলেন, 'আওলাদ কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা। তাঁর ছেলে ইসহাকের সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা জোর করে আমাদের জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন নিল। ফসল নষ্ট করল। অথচ আমরা কিছুই করতে পারলাম না। তাদের অনুরোধ করেছিলাম, উল্টো তারা আমাদের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে।'কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলে আমি জানতে পারতাম। জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় কারও অসুবিধা হয়নি। কারও ফসলের ক্ষতি হয়নি। বেশ কিছু জমিতে ড্রেজারের পাইপ থেকে বালু পড়েছিল। সেগুলো তুলে নেওয়া হচ্ছে। ড্রেজারের পাইপ কয়েক দিনের মধ্যে খুলে নেওয়া হবে।'সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার বলেন, বিষয়টি জানতে পেরে কাউন্সিলরকে পাইপ অপসারণ করতে বলা হয়েছে। তাঁর মাধ্যমে কোনো কৃষকের ক্ষতি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
টানা কয়েকদিনের সংঘাত ও প্রাণহানির পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন রনিল বিক্রমাসিংহে। তার নেতৃত্বাধীন দল ইউএনপির সূত্র এ খবর জানিয়েছে। ডেইলি মিররের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হয়। ওই বৈঠকেই এ সিদ্ধান্ত হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শপথ গ্রহণের পর রনিল বিক্রমাসিংহে রাজধানী কলম্বোর একটি মন্দিরে যাবেন। সেখান থেকে ফিরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করবেন। গত সোমবার বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। দেশটিতে এতেও বিক্ষোভ প্রশমিত হয়নি। মাহিন্দাসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপির বাসভবনে আগুন দেয়া হয়। এরপর গত মঙ্গলবার সপরিবারে একটি নৌঘাঁটিতে আশ্রয় নেন মাহিন্দা। বুধবার ওই নৌঘাঁটিতে বিক্ষোভকারীরা তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরবর্তী সময়ে গণমাধ্যমে তার শ্রীলঙ্কা ত্যাগের খবর পাওয়া যায়। রনিল বিক্রমাসিংহে ১৯৯৩ থেকে ১৯৯৪, ২০০১ থেকে ২০০৪, ২০১৫ থেকে ২০১৫ (১০০ দিন), ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং ১৯৯৪ থেকে ২০০১ ও ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুইবার প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। রনিল বিক্রমাসিংহে কলম্বোর রয়্যাল কলেজে অধ্যয়ন করেন। পরে সিলন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হন। স্নাতক সম্পন্ন করার পর শ্রীলঙ্কা ল কলেজ থেকে আইন পরীক্ষায় অংশ নেন। ১৯৭২ সালে অ্যাডভোকেট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ড. মৈত্রী বিক্রমাসিংহের সঙ্গে তিনি ১৯৯৪ সালে বিয়ে করেন। তাদের এক মেয়েসন্তান রয়েছে। রনিল বিক্রমাসিংহে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ২০১৪ সালে রবার্ট ই. উইলহেম ফেলো মনোনীত হন।
3
রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে আজ সোমবার পঞ্চম দফা আলোচনায় বসছেন দেশ দুটির প্রতিনিধিরা। তবে এর আগে মুখোমুখি বৈঠক হলেও এবার বৈঠক হবে অনলাইনে। স্থানীয় সময় রোববার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এসব তথ্য জানান। শনিবার পেসকভ বলেন, বরাবরের মতো ইউক্রেনের সঙ্গে আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ক্রেমলিন প্রেস সার্ভিস শনিবার জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে টেলিফোন আলাপের সময় পুতিন তাদের অবহিত করেন যে, আগামী দিনগুলোতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ভিডিও ফরম্যাটে একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সেসময় আলোচনা চলে ৫ ঘণ্টা। ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সেসময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে একটি চুক্তি হয়। ৭ মার্চ উভয় দেশের প্রতিনিধিরা বেলারুশের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফা আলোচনায় বসেন। পরে ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে আলোচনা হয়।
3