text
stringlengths
1
58.1k
label
int64
0
12
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশল হ্যাঙ্গারে উড়োজাহাজ ধাক্কার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ মেরামত করা হয়েছে। এর মধ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ইতিমধ্যেই যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। আরেকটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজের আগামীকাল সকালে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এসব তথ্য জানা গেছে। বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, মেরামত শেষে বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। ক্ষতিগ্রস্ত বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বহরে যুক্ত করেছে বিমান। এ উড়োজাহাজটি আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বলছে, বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে উড়োজাহাজ দুটি। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতে তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। ইনসিডেন্টের বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।' ১০ এপ্রিলে বেলা দেড়টায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁ দিকের আনুভূমিক (হরাইজন্টাল) স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
6
পটুয়াখালী সদরের দক্ষিণ সবুজবাগ এলাকার শোয়েবুর রহমান শোয়েব। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন। এরপর ভালো বেতনে চাকরিও করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।এক বছর আগে বাবাকে হারান শোয়েব। পিতার অবর্তমানে সংসারের হাল ধরতে ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলেন একটি ট্রাক। ট্রাকটিতে সেনাবাহিনীর অকশনকৃত মাল লোড করে পটুয়াখালী থেকে ঢাকার দোলাইরপাড়ে যাচ্ছিলেন চালক মো. ইয়াকুব হাওলাদার। তবে শেষ রক্ষা হলো না। পাটুরিয়ায় ১৭টি পণ্যবাহী ট্রাকবোঝাই ডুবে যাওয়া ফেরিতেই ছিল শোয়েবের ট্রাক।ফেরিডুবির খবর শুনে পটুয়াখালী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন শোয়েব। গাড়িটি নদীতে শুনেই কেঁদে ফেলেন তিনি। গাড়িটি উদ্ধারের জন্য দিগ্বিদিক ছুটতে থাকেন শোয়েব।আবেগ আপ্লুত হয়ে শোয়েবুর রহমান শোয়েব আজকের পত্রিকাকে বলেন, 'আমার সবকিছু শেষ ভাই। আমার সংসার চলত এই গাড়ি দিয়েই। মাত্র এক বছর আগে ব্যাংক লোন নিয়ে গাড়িটি কিনেছি। মোটামুটি ভালোই যাচ্ছিল সবকিছু। কিন্তু এখন আমার কী হবে?'শোয়েবুর ক্ষোভের সঙ্গে আরও বলেন, বুধবার থেকে উদ্ধারকারী দলের তৎপরতা তেমন সন্তোষজনক না। গতকাল থেকে মাত্র চারটি গাড়ি ওঠাতে সক্ষম হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এখন পর্যন্ত কোনো তালিকাও তৈরি করা হয়নি, হবে কিনা তাও জানেন না তিনি। ক্ষতিপূরণ পাবেন কিনা তাও জানেন না।ট্রাকটির চালক মো. ইয়াকুব হাওলাদার বলেন, বুধবার দৌলতদিয়া ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয় ফেরিটি। মাঝ নদীতে আসামাত্রই ফেরটির বাম দিকে ঝুঁকে যেতে থাকে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ভিড়তেই তিনটি গাড়ি নামতে সক্ষম হয়। আরেকটি ট্রাক অর্ধেক নামার সঙ্গে সঙ্গেই ফেরি কাত হয়ে ডুবে যায়। সেই অর্ধেক নামা ট্রাকটির পেছনেই ছিল আমার ট্রাক। যখন দেখলাম কাঁত হয়ে ডুবে যাচ্ছে, তখনই ট্রাক থেকে নেমে কোনো মতে জীবন বাঁচাই।'ট্রাকের মালিকসহ চালক এখন পর্যন্ত ঘটনাস্থলে থেকে গাড়ির সন্ধানে আছেন।
6
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'সাংবাদিক মিজানুর রহমান খান সাংবাদিকতাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। একজন পূর্ণাঙ্গ সাংবাদিক হতে গেলে যা লাগে, তার সবকিছুই ছিল তাঁর মধ্যে। তিনি এখন আর আমাদের মাঝে না থাকলেও আমরা গর্ব করে বলতে পারি, আমাদের মাঝে একজন মিজানুর রহমান খান ছিলেন।'আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট আইন বিশ্লেষক ও সাংবাদিক মিজানুর রহমান খান স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন। মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন এ স্মরণ সভার আয়োজন করে।হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মো. আবদুল মতিন, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাংবাদিক ও কলাম লেখক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।স্মরণ সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'মিজানুর রহমান খান ছিলেন বাংলাদেশের একজন উজ্জ্বল দৃষ্টান্ত, নক্ষত্র ও অনুকরণীয়, যার সমতুল্য সাংবাদিক এখন আর নেই। তবুও আমরা গর্ব করে বলতে পারি আমাদের মাঝে একজন মিজানুর রহমান খান ছিলেন। তাঁর পরে এখন পর্যন্ত তাঁর লেখনীর সমতুল্য কোনো সাংবাদিকের লেখা পাইনি।'আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন বলেন, 'মিজানুর রহমান খান মৃত্যুর ১৩ দিন আগে আমার সঙ্গে আদালতে আলাপকালে বলেন, "স্যার আমি আর সাংবাদিকতা করতে চাই না। যদি জীবনে অন্য কোনো কিছু শিখতাম তাহলে সাংবাদিকতা ছেড়ে দিতাম। কারণ, ইদানীং বুঝতে পারছি, আমি যা দেখেছি ও শিখেছি, এখন আর তা লিখতে পারি না। আমি ভয়ের মধ্যে আছি। "'ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, মিজান ছিলেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ। মিজানের শূন্যস্থান এ দেশে আর পূরণ হবে না। তিনি ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক।'সাংবাদিক ও কলাম লেখক ফারুক ওয়াসিফ বলেন, 'মিজানুর রহমান খান একজন সামাজিক বুদ্ধিজীবী ছিলেন। তিনি চিন্তাশীল বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের মধ্যে দিয়ে তিনি আজীবন এ দেশে সাংবাদিকতার মহানায়ক হিসেবে থেকে যাবেন।'চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, 'মিজান ভাই নিরাপদ সড়ক-বিষয়ক আইনগুলো সহজ করে গণমাধ্যমে তুলে ধরতেন, যা দ্বারা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম।'সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, মিজানুর রহমান খান সাংবাদিকসহ দেশের মানুষের কাছে এত ভালোবাসার পাত্র ছিলেন যে, জাতীয় প্রেস ক্লাবের কোনো সাংবাদিকের জানাজায় কখনো এত মানুষ হয়নি। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
6
যুক্তরাষ্ট্রের গ্রাহকরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাতে পেতে যাচ্ছেন কারনেল নামের এক কোম্পানির বানানো হেলমেট। ৫০ হাজার ডলারের এই হেলমেটটি কঠোরভাবে কথা বলতে পারে, মানুষের মনও পড়তে পারে। এতে এমন কিছু সেন্সর ও ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে যেগুলো মস্তিষ্কের ইলেক্ট্রিক্যাল আবেগ, চিন্তার রক্ত প্রবাহের গতি পরিমাপ এবং বিশ্লেষণ করতে পারে। এসব প্রযুক্তি এখনই দুনিয়ায় আছে। কিন্তু তা দেখতে লাখ লাখ ডলারের যন্ত্রপাতি এবং রোগীকে একটি ক্লিনিক্যাল সেট আপে নিয়ে যেতে হয়। কিন্তু কোম্পানিটি এইসব প্রযুক্তি এবার একটি হেলমেটের মধ্যেই নিয়ে আসছে। যে কেউ এই হেলমেট পরে ঘুরে বেড়াতে পারবে। গবেষকরা আশা করছেন এর মাধ্যমে মস্তিষ্কের পক্কতা, মানসিক অস্থিরতা, স্ট্রোকের মতো বিষয়গুলো আরও নিবিড় করে অনুসন্ধান করা যাবে। হেলমেটটি তৈরি করতে পাঁচ বছর সময় লাগিয়েছেন ব্রায়ান জনসন। ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি ডলার। যার অর্ধেকই নিজের টাকা আর বাকিটা তহবিল আকারে সংগ্রহ করেছেন তিনি। কারনেল নামের এই স্টার্টআপ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনসন। কারনেলের প্রথম দিকের হেলমেটগুলো মস্তিষ্ক গবেষণা প্রতিষ্ঠানকে টার্গেট করে বানানো হয়েছে। মানুষ কিভাবে পণ্য নিয়ে চিন্তা করে তা যেসব কোম্পানি দেখতে চান তারাই মূলত এসব হেলমেট ব্যবহার করবেন। জনসন বলছেন ২০৩০ সাল নাগাদ তারা এই হেলমেটের দাম একটা স্মার্টফোনের দামে নামিয়ে আনতে চায়। জনসন জানান, এই হেলমেট ব্যবহারকারীরা তাদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্বের সঙ্গে নিতে পারবে, এমনকি আমেরিকারন রাজনৈতিক মেরুকরণের মূল কারণও জানতে পারবে।
11
র্যাঙ্কিংয়ের দিকে আমাদের অ্যাটেনশন নেই। তবে শিক্ষার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে র্যাঙ্কিংয়ের জন্য যে প্যারামিটারগুলো আছে, সেগুলো অ্যাড্রেস করা খুব জরুরি বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপাচার্য।অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, 'গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদে জীবনমান-এই সব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান আরও স্পষ্ট হবে।'কিউএস র্যাঙ্কিং ২০২৩: বিশ্বমঞ্চে উন্নতি নেই ঢাবি-বুয়েটেরএ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, 'ঘ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা থেকে দেড় ঘণ্টার পরীক্ষা চলে।'ঘ' ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৭৮ হাজার ২৯ জন। সেই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৫৮ জন।
6
বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। আর এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন চীনের ধনীরা। গত এক মাসের হিসাব অনুযায়ী কয়েক বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন তারা। শুক্রবার শেষে চীনের ১০ ধনী ধনীর সাতজনের ও তাদের পরিবারের সদস্যদের সম্পত্তি প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার কমে গেছে বলে উল্লেখ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাদের শেয়ারে ধ্বস নামতে শুরু করে। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা হুয়াটেংকের ক্ষতি হয়েছে ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার। গত মঙ্গলবার ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিন্যান্স একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, জানুয়ারির শেষ দিক থেকে এই মহামারী অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করে। ফলে সম্ভাবনাময় বাজারে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ধ্বস নামে। যা ২০০৮ সালে বিশ্বব্যাপী ও ১৯৯৭-৯৮ সালে এশিয়ায় চলা আর্থিক সঙ্কটের দ্বিগুণের বেশি। ফেব্রুয়ারির ১৯ তারিখের পর থেকে চীনের সবচেয়ে ধনী এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ব্যক্তিগতভাবে ৬ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে গত সোমবার ডোউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের শেয়ারের মূল্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পায়। এই বাজারের নিউইউয়র্ক ও হংকংয়ে আলিবাবার শেয়ারের লেনদেন হয়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, আলিবাবার শেয়ার মূল্য কমার সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তেলের দাম কমে যাওয়ায় জ্যাক মা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেছেন। গতমাসে আলিবাবার নির্বাহী ভাইস চেয়ারম্যান এবং ব্রুকলিন নেটস বাস্কেটবল দলের মালিক জোসেফ সসাইয়ের সম্পদ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার কমে গেছে। চীনের দ্বিতীয় শীর্ষ ধনী টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা হুয়াটেং। ফেব্রুয়ারির ১৯ তারিখের পর থেকে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ হারিয়েছেন তিনি। চীন রিয়েল এস্টেট ডেভেলপার এভারগ্রান্ডের চেয়ারম্যান হুই কা-ইয়ান এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন। তিনি গতমাসে ৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ হারিয়েছেন। বিশ্বের সবচেয়ে ধনী এই নির্মাতা চীনে জু জিয়ায়িন নামে পরিচিত। ২০১৯ সালেও তিনি লোকসানে ছিলেন। তখন তিনি ৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ হারিয়েছিলন। চীনের শীর্ষ ধনী নারী রিয়েল স্টেট ব্যবসায়ী ইয়াং হুইয়ান, ই-কমার্স সংস্থা পিন্ডুডুডিওর প্রতিষ্ঠাতা ও সিইও কলিন হুয়াং এবং নেটইজের প্রতিষ্ঠাতা উইলিয়াম ডিং লেইও গত মাসে তাদের ব্যবসায়ে মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে, ক্ষতির পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। চীনের চল্লিশতম ধনী ব্যক্তি জেডি ডটকমের প্রতিষ্ঠাতা রিচার্ড লিউ কিয়াংডং গত এক মাসে তার সম্পদের প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বা এক-চতুর্থাংশ হারিয়েছেন। ফোর্বসের মতে, গত বছরের মার্চ মাসে তার মোট সম্পদ ছিল ১০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বিডি প্রতিদিন/কালাম
4
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৫ জনের, যা আগের দিনের চেয়ে ৭ হাজার ২৪৬ জন কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের, যা আগের দিনের তুলনায় ৯৭ জন কম। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২০৬। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৫৭ জন।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ ছাড়া তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে ১৯ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৬ জন এবং মারা গেছে ৭ জন। আসামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় আসামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের।উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৯২ হাজার ৬৬৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৭৮৯ জনের। করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছে ২০ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।
3
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়ার আগেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডেভিড আলাবা। ফ্রি এজেন্ট হিসেবে এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার। কোভিড পজিটিভ হওয়ায় এসি মিলানের বিপক্ষে ক্লাবের আসন্ন প্রীতি ম্যাচে শঙ্কায় আলাবা। আগামী ৮ আগস্ট ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হবে রিয়াল। স্পেনে কোভিড প্রটোকল অনুযায়ী এখন ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন আলাবা। মিলানের বিপক্ষে ম্যাচের একদিন আগে তার করোনা পরীক্ষা হবে। নেগেটিভ ফল এলে খেলতে পারবেন তিনি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
12
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩-এর একটি দল।গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।গ্রেপ্তাররা হলেন শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তার (২৪)। এই দম্পতি রংপুর নগরীর সেনপাড়া রোড এলাকার বাসিন্দা।র্যাব জানায়, কোতোয়ালি থানার একটি মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমে পুলিশ ওই দম্পতির প্রতারণার বিষয়টি জানতে পারে। বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাঁদের সঙ্গে পরিচিত হয়ে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত ওই চক্রটি। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। এ ছাড়া জিম্মি করে অর্থ আদায়, হত্যার ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বাধ্য করাসহ বিভিন্ন কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। পরে বিষয়টি নিয়ে ছায়া তদন্তে প্রতারণার বিষয়ে নিশ্চিত হন র্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।মাহমুদ বশির আরও জানান, অভিযানের সময়ে ওই বাসার ষষ্ঠ তলায় একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে প্রতারণার ফাঁদে পড়া ব্যক্তিদের জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন অনিক-আসমানী দম্পতি। ওই টর্চার সেল থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শকের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারণের দুটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই দম্পতি বিভিন্ন ব্যক্তিদের জিম্মি করে টাকা আদায় এবং নির্যাতনের কথা স্বীকার করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাঁদের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
6
প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে কবির পারিবারিক সূত্রে জানানো হয়েছে। সূত্র জানায়, শঙ্খ ঘোষ কয়েক মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। এর মধ্যে তিন দিন আগে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর তাঁর করোনা টেস্ট করা হয়। গতকাল তাঁর পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতার বাড়ি থেকেই কবির চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে। কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।
3
রাজবাড়ীতে শাহিন খান (২৫) নামে এক যুবকের দুই হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল ৩টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর মহিলা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিন আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের হাসেম খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে কে বা কারা শাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কল্যাণপুর মহিলা মাদ্রাসার পাশে নিয়ে নির্মমভাবে তার দুই হাতের কুনুইয়ের ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় শাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে শাহিনের কাটা দুই হাত নিয়ে আহাজারি করছেন তার মা। রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে আহত শাহিনের পরিবার থানায় মামলা দায়েরর প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে।
6
শিশু খাদ্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় মিঠাপুকুরের বাজারগুলো সয়লাব হয়ে পড়েছে নিম্নমানের শিশুখাদ্যে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে চকলেট, চিপস, আচার, জুস ও পাঁপড়সহ নানা মুখরোচক খাবার।বাজারে গেলেই দেখা যায়, আকর্ষণীয় মোড়কে এবং খেলনা ও স্টিকার উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিক্রি হচ্ছে এই খাদ্য সামগ্রী। এতে আসক্ত হয়ে পড়ছে শিশুরা। প্রত্যন্ত অঞ্চলের ছোট বাজারেও সহজে পাওয়া যায় এই পণ্যগুলো।শিশু খাদ্য আইন ২০১৩ অনুযায়ী, এসব নিম্নমানের খাবার বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। জেল ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু কে শোনে কার কথা। অভিভাবকদের অধিকাংশ শখ করেই হোক বা শিশু সন্তানের জেদেই হোক, ঠিকই কিনে নিয়ে শিশুদের হাতে তুলে দেন এসব খাদ্য।উপজেলার কাশিপুর গ্রামের আলপনা সরকার জানান, তাঁর একমাত্র মেয়েকে নিয়ে বিপদে আছেন। পাঁচ বছর বয়সী শিশুটি ভাত ও সবজি খেতে চায় না। চকলেট, আইসক্রিম ও জুস খেতে পছন্দ করে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদর বাজারের বাসিন্দা এক মা বলেন, 'আমার মেয়ের বয়স তিন বছর। এখনো ভাত খাওয়ানোর সময় হলে যুদ্ধ করতে হয়। সারা দিন চকলেট ও চিপস খেতে পছন্দ করে।'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল হালিম লাবলু জানান, এসব খাবার শিশুদের খাওয়ানো অনুচিত। কারণ এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শিশুদের বাড়তি খাবারের প্রয়োজন আছে। কিন্তু বাজারের খাবার না দিয়ে বাড়িতে তৈরি খাদ্য শিশুদের খাওয়ানোর অভ্যাস করাতে হবে। এ ক্ষেত্রে তিনি মায়েদের যত্নশীল হওয়ার পরামর্শ দেন।উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম মনে করেন, সরকারের দায়িত্বশীল দপ্তরগুলোর নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নিম্নমানের খাবার বেচাকেনা বন্ধ করতে না পারলে শিশুরা পুষ্টিহীন হয়ে বেড়ে উঠবে। এতে জাতির অপূরণীয় ক্ষতি হবে।সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পুষ্টি কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, দুই থেকে থেকে মাস পর একটি মিটিং করে চা চক্রের মধ্যে সীমাবদ্ধ থাকলে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে না। এ জন্য পরিকল্পনা ও কর্মসূচি থাকা আবশ্যক।ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি বন্ধে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
6
সাত বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষে তালা ঝুলছিল। অবেদনবিদ ও ব্লাড ব্যাংক টেকনিশিয়ানের অভাবে ২০১৪ সালের পর থেকে এখানে সিজার করা সম্ভব হয়নি। তবে আজ সোমবার সেখানে এক অন্তঃসত্ত্বা নারীর সিজারের মাধ্যমে অস্ত্রোপচার কক্ষটি আবার চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এখানে অবেদনবিদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে কেউ ছিলেন না। সিজার করতে হলে এ দুজন বিশেষজ্ঞকে অবশ্যই থাকতে হয়। তাই সাত বছর ধরে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কোনো অন্তঃসত্ত্বা নারীর সিজার করা সম্ভব হয়নি। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি আধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে। এ ছাড়া হাসপাতালে ব্লাড ব্যাংক, অটোক্ল্যাব (যন্ত্রপানি বিশুদ্ধকরণ বৈদ্যুতিক যন্ত্র) থাকলেও অবেদনবিদ ও ব্লাড ব্যাংক টেকনিশিয়ান না থাকায় নারীদের জন্য সংরক্ষিত অস্ত্রোপচার কক্ষটি পড়ে ছিল। এতে ওই অস্ত্রোপচার কক্ষের সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া প্রথম আলোকে বলেন, এখানে এক বছর আগে গাইনি চিকিৎসক মারিয়া পারভিন যোগদান করেছেন। কিন্তু অবেদনবিদ সুরজিৎ ঘোষ যোগদান করেছেন মাত্র এক মাস আগে। তাই এখানে আজ জরুরি প্রয়োজনে এক নারীর সিজার করা সম্ভব হয়েছে। এখানে অল্প খরচে ওই পরিবারটি অস্ত্রোপচার করাতে পেরেছে।
6
করোনা মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে চিঠি লিখেছেন মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। মোদিকে লেখা ওই চিঠিতে বিল গেটস বলেছেন, 'আপনার নেতৃত্বে এবং আপনার সরকার যেভাবে প্রতিরোধের ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রেখেছে, আমরা তার প্রশংসা করি। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
3
সাংবাদিক শ্রেণির বাইরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা চার প্রতিষ্ঠানের মধ্যে তিনটিই ট্রান্সকম গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সাংবাদিক শ্রেণিতে এবারও সেরা করদাতা হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। এর পরেই আছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক ও প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান। সাংবাদিক শ্রেণিতে সেরা পাঁচ সাংবাদিকের অন্যরা হচ্ছেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। ২০১৯-২০ অর্থবছরের জন্য তাঁরা সেরা করদাতার এ স্বীকৃতি পেয়েছেন। প্রসঙ্গত, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেকের অন্য ব্যবসাও রয়েছে এ ছাড়া কোম্পানি পর্যায়ে 'প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া' শ্রেণিতে সেরা করদাতা চার প্রতিষ্ঠানের মধ্যে তিনটিই ট্রান্সকম গ্রুপের সঙ্গে সম্পর্কিত। এগুলো হচ্ছে মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড। ট্রান্সক্রাফট লিমিটেড থেকে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা ছাপা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা চার করদাতা প্রতিষ্ঠানের অন্যটি হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীনে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন ও রেডিও রয়েছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, সম্প্রতি সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। তবে এখনো সেই তারিখ নির্ধারণ হয়নি। ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ড দিতে 'বিশেষ শ্রেণি' এবং 'আয়ের উৎস বা পেশা' নামে আলাদা দুটি ভাগ বা শ্রেণি করা হয়েছে প্রজ্ঞাপনে। বিশেষ শ্রেণির মধ্যে রয়েছে সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী এবং ৪০ বছরের কম বয়সী তরুণ। অন্যদিকে, 'আয়ের উৎস বা পেশার' আওতায় ১৩টি শ্রেণিতে রয়েছেন ব্যবসায়ী, বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা/অভিনেত্রী, শিল্পী (গায়ক/গায়িকা) এবং অন্যান্য। আর কোম্পানি পর্যায়ে করা হয়েছে ১৪টি শ্রেণি। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।
0
চিকিৎসক সুমনা সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় ২৩তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুমনা সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে পিএসসি সুমনার মৌখিক পরীক্ষা নেয়নি। তবে সুমনা সরকার হাল ছাড়েননি। আইনি লড়াইয়ে জিতেছেন তিনি। দীর্ঘ ১৮ বছর পর আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুমনা সরকারের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সুমনা যে ছেলেকে পেটে নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, সেই ছেলে এখন ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সুমনা সরকারের এ সাফল্য দেখে যেতে পারেননি চিকিৎসক বাবা অমল কৃষ্ণ সরকার। তিনি ২০১৮ সালে মারা গেছেন। সুমনা বললেন, 'বাবা আমাকে পরীক্ষা দিতে পরীক্ষার হলে পৌঁছে দিতেন। পরে আইনি লড়াইয়ে পাশে ছিলেন। গত বছর আমার পক্ষে আদালতের রায় পেলাম, তত দিনে বাবা আর বেঁচে নেই।' সুমনা বর্তমানে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। তিনি জানান, এত দিন আইনি লড়াই (আইনজীবীরা আর্থিক খরচে ছাড় দিয়েছেন), মামলার প্রয়োজনে চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত-সব মিলে প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। ২০০০ সালে পিএসসির নেওয়া ২৩তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছিলেন সুমনা। ওই বছরের মার্চে প্রিলিমিনারি এবং এপ্রিলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৩ সালের জুনে মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও উত্তীর্ণ হন। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে চূড়ান্ত মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েন তিনি। সুমনার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। তিনি সেখানেই থাকেন। গত মঙ্গলবার মুঠোফোনে বলেন, 'ভাইভা দিতে গেলে নানা জটিলতা শুরু হয়। বিএনপি না আওয়ামী লীগ-কোন সরকারের আমলে বাবা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন, তা নিয়ে ঝামেলা হয়। ভাইভা দেওয়ার জন্য পিএসসি অনেককে নাকি আগের দিন নতুন এডমিট কার্ড দিয়েছিল, কিন্তু আমি সে ধরনের কোনো কার্ড পাইনি, তাই পরীক্ষা দিতে দেওয়া হয়নি।' সুমনা সরকার বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন ২০০৯ সালে। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মামলার রায় হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে পিএসসি। আপিল বিভাগের চেম্বার জজ আদালত ২০১৬ সালের ১০ অক্টোবর হাইকোর্টের রায় স্থগিত করে দেন। পরে গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল নিষ্পত্তি হলে পিএসসিকে অসমাপ্ত মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন আদালত। চলতি বছরের ১ জুন সুমনা সরকার পিএসসির চেয়ারম্যান বরাবর মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করেন। ৩০ জুন পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদের সই করা চিঠিতে সুমনাকে জানানো হয়েছে, রায় বাস্তবায়নে সুমনার মৌখিক পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে কমিশন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সুবিধাজনক সময়ে ২৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার বোর্ডের আদলে সুমনার মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সুমনা সরকার বলেন, 'রায়ে আদালত বলেছেন ভাইভায় উত্তীর্ণ হলে আমার বয়স অনুযায়ী সিনিয়রিটি ভিত্তিতে নিয়োগ দিতে। তবে আমি যেহেতু সরকারের কোনো কাজ করিনি, তাই রায়ে বেতন-ভাতা নিয়ে কিছু বলা হয়নি। আক্ষেপ একটাই, পিএসসির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার ভোগান্তির জন্য কোনো দিন সরি বলা হয়নি। পিএসসির সাবেক এক কর্মকর্তা হুমকি দিয়েছিলেন, আমি মামলায় জিতলেও কীভাবে পরীক্ষা দিই, তা তিনি দেখে নেবেন। এই কর্মকর্তা এখন অবশ্য আর পিএসসিতে নেই।' পিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সুমনা সরকার মামলায় জিতেছেন। পিএসসি তাঁর মৌখিক পরীক্ষা নেবে। বর্তমানে ৪২তম বিসিএস পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চলছে, দেশের করোনা পরিস্থিতি-সব মিলে সুমনা সরকারের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। এ বিষয়ে তাঁকে জানানো হয়েছে। টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা অমল কৃষ্ণ সরকার স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান আবদুল আহাদের সই করা সনদ, ২০০৩ সালের ২১ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র, মুক্তিবার্তার নম্বরসহ এই বীর মুক্তিযোদ্ধার সব সনদ প্রথম আলোর কাছে পাঠিয়েছেন সুমনা সরকার। সুমনা সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমার কাগজপত্র যদি ঠিক না-ই থাকে, তাহলে আমাকে মনস্তাত্ত্বিক পরীক্ষা পর্যন্ত কেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো? আমি আশা করেছিলাম, বিসিএস দিয়ে সরকারি চাকরি করব। এত দিনে পিএসসি আমার ভাইভা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিল। আমার সরকারি চাকরির অবসরের বয়স আছে আর মাত্র ১১ বছর। তারপরও আমি শেষটা দেখতে চাই।' সুমনা সরকার বলেন, 'বিসিএস পরীক্ষার পর আমার বড় ছেলের জন্ম হয়। তাই তখন আর রিট করার কথা চিন্তা করিনি। তবে সে সময় আরও অনেকে একসঙ্গে রিট করে সুবিচার পেয়েছিলেন। পরে একা একা আইনি লড়াই করার সিদ্ধান্ত নিই। এ রায় পেতে পেতে আমার সেই বড় ছেলেই এখন মেডিকেলের প্রথম বর্ষে পড়ছে।' মৌখিক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন কি না, জানতে চাইলে সুমনা জানান, ২০১৪ সালে ডিপ্লোমা, ফেলোশিপ করলেও আনুষ্ঠানিক পড়াশোনার পাঠ চুকিয়েছেন তো অনেক আগে। এখন আবার নতুন করে পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছেন। সংসার, চাকরি সামলে এ বয়সে পড়া মনে রাখতে পারবেন কি না, তা বুঝতে পারছেন না। আর তাঁকে মুক্তিযুদ্ধ না চিকিৎসা বা অন্য কোনো বিষয়ে পড়তে হবে, তা-ও তো জানা নেই। সুমনা বললেন, 'পিএসসি চাইলে তো আমাকে এমনিতেই নিয়োগ দিতে পারত। তবে আমি শেষটা দেখতে চাই। এ দীর্ঘ সংগ্রামে স্বামী পাশে ছিলেন, আমার পক্ষ হয়ে ঢাকায়, আদালতে গিয়েছেন। তাঁর প্রতিও কৃতজ্ঞতা। তিনি পাশে না থাকলে এ পর্যন্ত আসতে পারতাম না।' এসএসসি, এইচএসসির পর প্রথমবারেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমনা। বৃত্তির টাকায় পড়াশোনা শেষ করেছেন। সুমনার বাবা এ হাসপাতাল থেকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে অবসর নিয়েছিলেন। সুমনার দাদাও পাকিস্তান আমলের চিকিৎসক ছিলেন। সুমনা সরকার জানালেন, তাঁর স্বামী চিকিৎসক অধ্যাপক প্রবীর কুমার দাশসহ তাঁর এক ভাই, ভাইয়ের স্ত্রী, সুমনার ছোট বোন (দেশের বাইরে থাকেন), বড় বোনের এক মেয়েসহ পরিবারের অনেকেই চিকিৎসা পেশার সঙ্গে জড়িত। বর্তমানে এসএসসি পড়ুয়া নিজের ছোট ছেলেকেও সুমনা চিকিৎসক বানাতে চান বলে জানালেন। সুমনা সরকার আক্ষেপ করে বললেন, 'পরিবারে ভাইবোনেরা বিসিএস দিয়ে কেউ চিকিৎসক বা কেউ অন্য পেশায় খুব ভালো অবস্থানে আছেন। বন্ধু-বান্ধবও আছে ভালো অবস্থানে। একসময় আমি বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। ২৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তখন ছোট ছেলেটি ছোট ছিল। তাই আর পুরো প্রক্রিয়া শেষ করতে পারিনি। পরে তো বিসিএস দেওয়ার বয়সই পার হয়ে যায়। আমি সব সময় চেয়েছিলাম সরকারি চাকরি করতে। অথচ সে স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হলো না। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোতাহার হোসেন (সাজু) এবং তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী সেলিনা আক্তার চৌধুরী সুমনা সরকারের রিট মামলা পরিচালনা করেন। এত বছর পর রিট মামলার রায় পাওয়া প্রসঙ্গে মো. মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা বা তাঁর সন্তান কখনোই মাথা নত করেন না, এ রায় তারই প্রমাণ। সুমনা সরকারের বাবার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোনো দুর্বলতা ছিল না বলেই তিনি মাথা উঁচু করে আইনি লড়াই চালিয়ে গেছেন। এ রায়ের ফলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অবিচারের শিকার হবেন না বা সুমনা অন্যদের কাছে উদাহরণ হিসেবে থাকবেন। আইনজীবী মো. মোতাহার হোসেন সুমনা সরকারের এ ঘটনায় পিএসসির দায় আছে বলে উল্লেখ করে বলেন, পিএসসি সুমনা সরকারের বাবার 'প্রভিশনাল সনদ' দিয়ে মৌখিক পরীক্ষা নিতে পারত। তা না করে পরীক্ষাটাই দিতে দেয়নি। সুমনা সরকারের সঙ্গে তখন যাঁরা বিসিএস পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এখন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। এখন পিএসসি সুমনা সরকারের সঙ্গে কোনো বৈষম্যমূলক আচরণ করে কি না, তা-ই দেখার বিষয়।
1
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অনেক দিন কোনো গান শোনাতে পারেননি তিনি। তার ভক্তদের জন্য সুখবর হলো আজ রবিবার সকালে প্রিয় মানুষদের কাছে পেয়ে তিনি গান শুনিয়েছেন। আজ সকালে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস তার ফেসবুকে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, বিছানায় বসে এন্ড্রু কিশোর কণ্ঠে তুলেছেন 'জীবনের গল্প' গানটি। ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে হাসি মুখেই দেখা যাচ্ছে। সন্ধ্যায় 'এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা' শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। এতে গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস। বিডি-প্রতিদিন/শফিক
2
পর্যাপ্ত সংখ্যক লঞ্চ না থাকায় বরিশাল থেকে ঢাকায় যেতে পারলেন না প্রায় তিন হাজার যাত্রী। বৃদ্ধ, নারী-শিশুসহ ওই যাত্রীদের অধিকাংশই রাত কাটানোর জন্য অবস্থান নিয়েছেন বরিশাল নৌ টার্মিনালে। কিন্ত নিরাপত্তার অজুহাত দেখিয়ে নৌ ফাঁড়ি পুলিশ ওই যাত্রীদের টার্মিনালে থাকতে দিতে রাজী নয়। এ অবস্থায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চ ছিল ৭টি। বরিশাল নৌ ফাড়ি পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বরিশাল নৌ বন্দর থেকে বিকাল ৫টার পর স্বাস্থবিধি মেনে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চগুলো হচ্ছে- সুন্দরবন- ১০, মানামী, কীর্তণখোলা- ১০, অ্যাডভেঞ্চার- ১, পারবত- ১২, সুরভী-৮, ও কালাম খান- ১। যাত্রী পূর্ন হওয়ায় সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে যায় কালাম খান- ১। বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো সাধারণত রাত সাড়ে ৮টার পর পর্যায়ক্রমে নৌ টার্মিনাল ত্যাগ করে।কিন্ত বৃহস্পতিবার আগেভাগে লঞ্চগুলো যাত্রীতে পূর্ণ হওয়ায় সেগুলোকে টার্মিনাল ত্যাগ করতে বাধ্য করে প্রশাসন। এতে সন্ধ্যা ৭টার পর ঘাটে এসে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েছেন প্রায় ৩ হাজার যাত্রী। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পটুয়াখালীর বাউফল থেকে বরিশাল নৌ বন্দরে আসেন মো. শাহজাহান। সঙ্গে আছেন বৃদ্ধা মাসহ স্ত্রী সন্তান। শাহজাহান বলেন, বরিশাল শহরে তার থাকার কোন জায়গা নেই। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে তাকে টার্মিনালেই থাকতে হবে। বরিশালের উজিরপুর উপজেলার হারতা গ্রামের হিরেন হাওলদার পরিবারের ৫ সদস্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য বরিশাল নৌ বন্দরে এসেছিলেন। কিন্ত লঞ্চ না পেয়ে তিনিও রাত্রি যাপনের জন্য টার্মিনালে অবস্থান নিয়েছেন। বরিশাল নৌবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ হোসেন জানান, আজ যাত্রী বেশি ছিল। তাই লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে। টার্মিনালে যাত্রী রাখার বিধান নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নৌ পুলিশ। বরিশাল নৌ ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন বলেন, টার্মিনালের নিরাপত্তার স্বার্থে যাত্রীরা কেউ রাত যাপন করতে পারবেন না। যাত্রীদের নিজ গন্তব্যে যেতে বলা হয়েছে।
6
দেশের বিচার ব্যবস্থা পুরোপুরি পেপারলেস করার চেষ্টা চলছে। জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে স্বল্প সময়ে ও স্বল্প খরচে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করণে অনলাইন কজলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।পলক বলেন, 'এরই মধ্যে এর অধীনে ২ হাজার ২২৪ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এটি খুব অল্প দিনের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ই-জুডিশিয়ারি প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার কোর্ট রুম ডিজিটাইজ হবে। যেখানে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে। পাশাপাশি ভার্চুয়াল টার্মিনাল হবে, ১৪টি কেন্দ্রীয় কারাগার ডিজিটাল করা হবে। আর আসামিরা যাতে কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারে এ জন্য নয়টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৪টি জেলা কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে।'এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপির আয়োজনে এই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইন ও বিচার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকেরা উপস্থিত ছিলেন।
6
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সাত শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়। সূত্র: আল-জাজিরা, এএফপি বিডি প্রতিদিন/কালাম
3
কুমিল্লায় গত পাঁচ বছরে চিকিৎসা করে ১৭০ জন কুষ্ঠ রোগী সুস্থ হয়েছেন। এ ছাড়া বর্তমানে ৩৬ জন কুষ্ঠ রোগীর চিকিৎসা চলছে। তাঁদের হোমনা উপজেলায় এ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে রয়েছে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে।গতকাল বুধবার কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে কুষ্ঠ বিষয়ে সেমিনারের এ তথ্য জানা গেছে। সেমিনারে বক্তার বলেন, কুষ্ঠ রোগের ভাইরাসে অনেকে আক্রান্ত হয়ে থাকেন। এটা দীর্ঘ দিন শরীরের থাকে। ধীরে ধীরে তা প্রকাশ পায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাঁদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। আক্রান্তের মধ্যে ৯০ শতাংশই দারিদ্র্য শ্রেণির লোক। কারণ তাঁদের পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।এ ছাড়া কুষ্ঠ রোগ নিয়ে এখনোও মানুষের মধ্যে কুসংস্কার কাজ করে। মানুষ মনে করে এটা সৃষ্টিকর্তার গজব। আজ প্রমাণ হলো এটা জীবাণু ধারা হয়। বিভিন্ন রোগের বেলায় তেমন একটা ভয় না পেলেও কুষ্ঠ রোগের কথা বললে মানুষ এখনো আঁতকে উঠে। এ বিষয়টি নিয়ে আমাদের সচেতন হতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ ভালো হয়। কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় সবার ঐক্যবদ্ধ হতে হবে।আন্তর্জাতিক কুষ্ঠ মিশন বাংলাদেশের আয়োজনে সেমিনারের উদ্বোধন করেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নিতীশ সাহা। মূল আলোচক ছিলেন আন্তর্জাতিক কুষ্ঠ মিশন কুমিল্লা শাখার প্রযুক্তিগত সহায়তা কর্মকর্তা অ্যান্থনি কুইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা সনেট বৈরাগী, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের অনুষ্ঠান ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।
6
জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন- মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন-মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
6
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। খবর এএফপির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। পরে এ সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরস দ্বীপের উত্তরে। স্থানীয় সময় আজ সকালে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দা নূরাইনি বলেন, 'ভূমিকম্পের সময় আমি ফাঁকা মাঠে ছিলাম। লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল। আমার এখনো ভয় লাগছে।' ইস্ট ফ্লোরস জেলার প্রধান অ্যান্টনিয়াস হুবার্টাস গেগে হ্যাজন জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের এলাকাগুলো এখনো নিরাপদ আছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে উপকূল থেকে নিরাপদ দূরে থাকতে আহ্বান জানিয়েছে।
3
মো. জাবেদকে (২৭) এলাকার সবাই চেনেন বাস চালক হিসাবে। নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে সিটি বাস চালান তিনি। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়, চালকের পেশার আড়ালে তিনি মোটরসাইকেল চুরি করেন। তবে তিনি একা নন, তাঁদের সংঘবদ্ধ চক্রে আছে বেশ কয়েকজন।এ চক্রে জাবেদের কাজ মোটরসাইকেল মালিকের তথ্য সংগ্রহ, মোটরসাইকেলটি কোথায়, কি অবস্থায় থাকে, কীভাবে চুরি করতে হবে তা ঠিক করা। প্রতিদিন গাড়ি চালানো শেষে জাবেদ ঘুরে বেড়ান নগরীর বিভিন্ন মার্কেট, বাসা-বাড়ি, শপিংমল। কথা বলেন মোটরসাইকেল মালিক বা আশপাশের লোকজনের সঙ্গে। সে তথ্য পৌঁছে দেন চক্রের কাছে। তারপর পরিকল্পনা অনুযায়ী, বাসার বা মার্কেটের গ্রিল কেটে, মোটরসাইকেলের তালা ভেঙে মুহূর্তেই চুরি করে সেটি।যাত্রা পথে বা চুরির স্থানে কোন সিসিটিভি ক্যামেরা থাকলে সেটিকে পাশ কাটানো বা উল্টে দেওয়ার জন্য রাখা হয় বিশেষ একজনকে। চোরাই মোটরসাইকেল এনে রাখা হয় নির্দিষ্ট গ্যারেজে। এরপর সেখানে ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন, রং পরিবর্তন, ভুয়া কাগজপত্র তৈরি সব করেন চক্রের আরেক সদস্য ইসমাইল। পরে বিক্রয় ডট কমসহ বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে লোভনীয় অফারে এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করেন তারা।সবশেষ গত মাসে নগরীর পতেঙ্গা থেকে একটি মোটরসাইকেল চুরির পর সিসিটিভির ফুটেজের সাহায্যে ধরা পড়ে যান জাবেদ।পতেঙ্গা থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, এরা অত্যন্ত শক্তিশালী একটি চক্র। দীর্ঘদিন ধরেই এভাবে মোটরসাইকেল চুরি করেছে। এ ঘটনায় জাবেদের হেফাজত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ ছাড়া আনোয়ারার একটি গ্যারেজ থেকে তাঁদের চুরি করা আরেকটি মোটরসাইকেলও আমরা থানায় এনেছি। এরা মূলত অনলাইনে দুই লাখ টাকার মোটরসাইকেল ২৫ থেকে ৩০ হাজার টাকায় অফার করত। ছাত্র, যুবকদের টার্গেট করে বিক্রি করত।মিজানুর রহমান আরও বলেন, আমরা এ চক্রের বাকিদের ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনলাইনে গাড়ি কেনায় সতর্ক হওয়া প্রয়োজন।
6
মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের জ্বলন্ত সাক্ষী কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমি। এখানে অসংখ্য নিরীহ-নিরপরাধ মানুষকে হত্যা করলেও মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্ন আজও অরক্ষিত। দ্রুত এ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ ও সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। জানা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামে ডাকাতিয়া নদী সংলগ্ন 'পরিকোট বধ্যভূমি'র অবস্থান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী বিভিন্ন স্থান থেকে নিরীহ-নিরপরাধ মানুষকে এখানে ধরে এনে নির্মমভাবে হত্যা করতো। নির্যাতন-নিপীড়নের চিত্র বর্ণনা করতে গিয়ে এখনো এলাকাবাসী ভয়ে আৎকে উঠে। পাকিস্তানি হানাদার বাহিনী এখানে দিনের পর দিন জীবিত মানুষকে গাছের সাথে ঝুলিয়ে রাখতো। নির্মম হত্যার পর লাশ বস্তা ভরে বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট বেইলি সেতুর পাশে ডাকাতিয়া নদীতে ফেলে দিত। এছাড়া পাক হানাদার বাহিনী এখানে তিনটি কবর খুঁড়ে অসংখ্য মানুষকে গণকবর দেয়। ২০০০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাঙ্গলকোটের তৎকালীন সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়া এ বধ্যভূমির চিহ্নিতকরণ ফলক উন্মোচনের পর আর কেউ-ই বধ্যভূমিটির খবর রাখেনি। ফলে অরক্ষিত অবস্থায় বিলীন হতে চলেছে বধ্যভূমিটি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এখানে স্মৃতিস্তম্ভ ও সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং এলাকার সচেতন মহল। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকার বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রুত এ বধ্যভূমি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিডি-প্রতিদিন/শফিক
6
২০২১ সালে জুন মাস। একটি মেমোরি কার্ডে মার্কিন পারমাণবিক সাবমেরিনের কিছু স্পর্শকাতর তথ্য চিনা-বাদাম আর মাখনের স্যান্ডউইচের ভেতর লুকিয়ে নৌ ইঞ্জিনিয়ার জোনাথন তোয়েব বিক্রির জন্য পাঠান। যার বিনিময়ে তিনি পাবেন ২০ হাজার ক্রিপ্টোকারেন্সি। তবে ব্যাপারটা ধরে ফেলে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। একই বছরের আগস্ট মাসে একটি আঠার প্যাকেটে আরও একটি এসডি কার্ড পাঠায় জোনাথন দম্পতি। ক্রিপ্টোকারেন্সিতে যার মূল্য ৭০ হাজার। অক্টোবরে তারা আরও একটি এসডি কার্ড পাঠানোর চেষ্টা করেন। এসব তথ্যই ধরা পড়ে মার্কিন গোয়েন্দাদের হাতে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ২০২০ সালেও আরও একবার তথ্য পাচারের চেষ্টা করেছিলেন এই দম্পতি। সবমিলিয়ে তারা এক লাখ ক্রিপ্টোকারেন্সি মূল্যের তথ্য বিদেশে পাচারের চেষ্টা করেছেন। বিডি প্রতিদিন/নাজমুল
3
পাইকগাছা পৌরসভা সংলগ্ন শিবসা নদীর চর দখল করে ধান রোপণ করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। এ নিয়ে উপজেলা প্রশাসন ও দখলকারীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।দখলকারীরা জানান, তাঁদের জমি নদীতে ভেঙে গেছে। তাই পরে ভরাট হওয়া চর দখল করে ধান রোপণ করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, পলি পড়ে নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। যার বিশাল অংশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা।ভিলেজ পাইকগাছার হাবিবুর রহমান বলেন, নদীর ভরাট হওয়া জায়গায় এখন চলছে ধান রোপণের প্রতিযোগিতা। নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের সহকরী উপপ্রকৌশলী রাজু আহম্মদ বলেন, 'অভিযোগ পেয়েছি চর জেগে ওঠা জায়গা দখল করা হয়েছে। যারা দখল করেছেন তাঁদের উচ্ছেদ করা হবে।' পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, নদীর জমি অবৈধভাবে দখল করা দণ্ডনীয় অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।'উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক বলেন, 'সরকারি জায়গা দখলের সুযোগ কারোরই নেই। দখল করা হলে আইনিভাবে দখলমুক্ত করা হবে।
6
পদ্মা সেতু নির্মাণে সহায়তা না করলেও দেশের ক্রীড়াঙ্গনে ৪০ কোটি ডলার দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের চার দশকের অলিম্পিক পদকের খরা না ঘোচা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি চান এ অর্থ শ্যুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে। গত চার দশকে ১০টি অলিম্পিক আসরে অংশ নিয়ে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। অথচ জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ। পদ্মা সেতু নির্মাণে মুখ ফিরিয়ে নিলেও অলিম্পিকে বাংলাদেশের পদকের আক্ষেপ ঘোচাতে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক। প্রাথমিক পর্যায়ে দেবে ৪০ কোটি ডলার। অলিম্পিকে পদক না পাওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহতের আশ্বাস দিয়েছে সংস্থাটি।
12
রাজশাহীর তানোরে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে সাহানাজ (২১) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানোর পৌরশহরের আস্তুল মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।নিহত সাহানাজ তানোর পৌরশহরের ধানতৈড় গ্রামের আকাশ আলীর স্ত্রী। মাত্র তিন মাস আগে তাঁদের বিয়ে হয়েছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সন্ধ্যার পর পাশের মোহনপুর উপজেলার মহোব্বতপুর গ্রাম থেকে নববিবাহিতা স্ত্রী সাহানাজকে মোটরসাইকেলে নিয়ে তানোর পৌরশহরের ধানতৈড়ে আসছিলেন আকাশ। পথে তানোর হলমোড় পার হয়ে আস্তুল মোড়ের কাছে এলে বিপরীত দিক থেকে হালিমা পরিবহন নামে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাহানাজ মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি রাকিবুল হাসান।
6
আজানের দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে দেওয়ার রীতি প্রচলিত ছিল সৌদি আরবে। এমনকি আজান হলে জরুরি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান যেমন- পেট্রল পাম্প, ফার্মেসি, রেস্টুরেন্ট ও সুপারমার্কেটের সেবার জন্যও বাইরে অপেক্ষা করতে হতো। এটি দেশটির ঐতিহ্যই বলা যায়। কিন্তু সেই ঐতিহ্য থেকে এবার পিছু হটল সৌদি আরব। এখন থেকে আজান হলেও নামাজের সময় খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। খবর আরব নিউজের। শুক্রবার সৌদি চেম্বার্স এক বিজ্ঞপ্তিতে জানায়, নামাজের সময় দোকান খোলার রাখার অনুমতি দিয়েছে দেশটির সরকার। চেম্বার্সের সভাপতি আজলান বিন আবদুল আজিজ আল-আজলান জানান, ভোক্তাদের কেনাকাটার অভিজ্ঞতা ও পরিষেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক লেখক ও ভাষ্যকার আলী সামির শিহাবি। টুইটারে তিনি বলেন, দৈনন্দিন জীবনে ধর্মীয় আধিপত্য অবসানের বড় ধরনের প্রতীকী ও রাজনীতিক পদক্ষেপ এটি। তার মতে, নামাজের জন্য এ প্রতিষ্ঠান ছিল কাজ থেকে দীর্ঘ বিরতির অজুহাত। যার কারণে পণ্য ও সেবার জন্য ভোক্তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। এমনকি এ কারণে সরকারি দফতরগুলোও ক্ষতিগ্রস্ত হতো। তবে অর্থনীতিবিদ হাবিবুল্লাহ আল-তুর্কিস্তানির মতে, এর ফলে জাতীয় অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। কর্মচারীরা মধ্যবর্তী বিরতি নেয়। এখন নামাজের সময় দোকান খোলা থাকলেও কর্মচারীরা বিরতি নেবে। এটা তাদের অধিকার। আরও বলেন, যারা অতিপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন, বিশেষ করে মহাসড়কে যেসব দোকানের অবস্থান, তারা এ সিদ্ধান্তে লাভবান হবে। কিন্তু ধর্মীয় কাজে কর্মচারীদের বাধা দেওয়া যাবে না। বিডি প্রতিদিন/কালাম
3
দীর্ঘদিন ধরেই গোয়েন্দাগিরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে উন্নত হচ্ছে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটারের সৃজনশীলতার মতো প্রযুক্তি। একই সঙ্গে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাজের ধরন কিংবা এর কর্মক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তিগুলোর একটি হিসেবে মনে করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে উচ্চাশা প্রকাশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এ ক্ষেত্রে কত দূর এগিয়েছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। যন্ত্র যখন বুদ্ধিমান মানুষের মতো কাজ করে বা প্রতিক্রিয়া দেখায়, সেটাই কৃত্রিম বুদ্ধিমত্তা। স্বাভাবিকভাবে যেসব বিষয়ের জন্য মানুষের প্রয়োজন হয়, যেমন কারও চেহারা দেখে বা কণ্ঠ শুনে তাকে চিনতে পারা, বিশেষজ্ঞের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারা, কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে এখন যন্ত্রের মাধ্যমে সেগুলো করা সম্ভব হয়ে উঠছে। ইকোনমিস্ট বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) প্রাথমিকভাবে এআই ব্যবহারের প্রক্রিয়া শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল এআই ব্যবহার করে সোভিয়েত ফোনকলে আড়ি পেতে বিপুল পরিমাণে প্রতিলিপি তৈরি এবং অনুবাদ করতে সহায়তা পাওয়া। ষাট ও সত্তরের দশকে এর ব্যবহার আরও বাড়িয়েছিল তারা। তবে ওই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি অপরিণত ছিল। সাবেক এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, তিনি যে কাজে যুক্ত ছিলেন, তাতে ২০০০ সালের দিকে আফগানিস্তানে স্বয়ংক্রিয় প্রতিলিপি বা অনুবাদের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। এর বদলে তাঁরা স্থানীয় ভাষাভাষী লোকদের ওপর নির্ভর করেছিলেন। তবে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সফটওয়্যারগুলো আরও ভালো করার আশা জোগাচ্ছে তাঁদের। এআই সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হয়েছে। ব্যবসা ক্ষেত্রে এআইয়ের ব্যবহারকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে আরও বেশি ডেটা বা তথ্যের সহজলভ্যতা, উন্নত অ্যালগরিদম ও আরও প্রসেসিং ক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো যুক্ত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরেই উচ্চাশা পোষণ করতে শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মক্ষেত্র কীভাবে বদলে দিচ্ছে, তা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে। ওই নিবন্ধে বিশেষ প্রযুক্তি টুলভিত্তিক ফ্যাক্ট চেকিং ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যাতে ভুয়া ছবি ও ভুয়া তথ্য শনাক্ত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ এ ব্যবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বট ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো হলেও তা সহজে ধরা যাবে। এর বাইরে বিভিন্ন যন্ত্রের কার্যকলাপ পর্যবেক্ষণ করে সাইবার হামলা ঠেকাতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্থিক লেনদেনের সন্দেহজনক শৃঙ্খল চিহ্নিত করে আর্থিক অপরাধ ঠেকাতেও সাহায্য করতে পারে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সুফলগুলো ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পেতে শুরু করেছে। উদাহরণ হতে পারে নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ নামের একটি মার্কিন বেসরকারি সংস্থা। তারা সহজলভ্য তথ্যের ওপর মেশিন লার্নিং প্রয়োগ করেছে। এতে তারা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদানগুলোর অবৈধ বাণিজ্যে যুক্ত থাকতে পারে, এমন সন্দেহভাজন প্রতিষ্ঠান শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে মনে রাখতে হবে, গোয়েন্দা সংস্থাগুলো সহজে পাওয়া যায়, এমন তথ্যের ব্যবহারেই আটকে থাকে না। অনেকেই মনে করেন, ব্যক্তিগত তথ্যে গোয়েন্দাদের নজরদারির সক্ষমতা থাকায় কৃত্রিম বুদ্ধিমান অ্যাপ্লিকেশনগুলোকে তারা আরও ক্ষমতাশালী করে তুলতে পারে। এতে প্রায়োগিক বুদ্ধিমত্তার ক্ষেত্রটিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কমিশন ১ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সাবেক নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড ও যুক্তরাষ্ট্রের সাবেক উপপ্রতিরক্ষা সচিব বব ওয়ার্ক। ওই প্রতিবেদনেও গোয়েন্দাগিরিতে এআইয়ের ব্যবহার নিয়ে উচ্চাশার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ আমেরিকার ১৭টি বা তার চেয়ে বেশি গোয়েন্দা সংস্থা মিলে একটি বিশেষ অ্যানালিটিক ইঞ্জিন তৈরি করবে। এই ইঞ্জিন সাধারণ বুদ্ধিমত্তা থেকে শুরু করে স্যাটেলাইটের ছবি পর্যন্ত বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে পেন্টাগন কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছে। কয়েক ডজন উপাত্তের সেট (ডেটা সেট) ব্যবহার করে কোভিড-১৯-এর হটস্পট শনাক্ত, চাহিদা ও জোগানের বিষয়টি একত্র করতে সক্ষমতা দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা জনস্বাস্থ্যের ক্ষেত্রে যা সম্ভব করে দেখিয়েছে, তা সব সময় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োগ সম্ভব নয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার-সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা মানতে হয়। জিসিএইচকিউ তাদের গবেষণাপত্রে বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত পক্ষপাতিত্বের বিষয়েও সচেতন হতে হবে। ভয়েস রিকগনিশন সফটওয়্যার কিংবা অ্যালগরিদমের অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অবশ্য মার্কিন গোয়েন্দারা মানবিক মর্যাদা, অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) সম্প্রতি 'ফাইভ আইজ ইন্টেলিজেন্স জোট' সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে গঠিত বিশ্বের শীর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক ফাইভ আইজ। দেশগুলো হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ড। সিএসআইএস বলছে, দেশগুলো তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত তথ্য একটি ক্লাউড সার্ভারে তথ্য রাখতে সম্মত হয়েছে। সেখান থেকে সবাই তা শেয়ার করতে পারবে।কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি বড় দুশ্চিন্তা হচ্ছে এর প্রয়োগ ও নৈতিকতার দিকটি। যান্ত্রিক শিক্ষা বা মেশিন লার্নিং এখন বিভিন্ন প্যাটার্ন বা ধরন শনাক্ত করতে পারে। যেমন মোবাইল ফোন ব্যবহারের নির্দিষ্ট ধরন সহজেই বুঝতে পারে এটি। তবে কারও আচরণের বিষয়ে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এখনো যথেষ্টই দুর্বল এআই। তথ্যের স্বল্পতা থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দুর্বল হয়ে ওঠে। কাউন্টার টেররিজম বা সন্ত্রাস দমনের ক্ষেত্রেও এর প্রয়োগের বিষয়টিতে এখনো দুর্বলতা রয়ে গেছে। প্রতিবছর সাধারণ চুরির ঘটনা থেকে তথ্য নিয়ে পুলিশের জন্য চুরির মডেলের পূর্বাভাস দিতে পারলেও সন্ত্রাসী হামলার ঘটনার পূর্বাভাস এআই থেকে এখনো পাওয়া কঠিন। এর বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে রোগনির্ণয়ের মতোই 'ফলস পজিটিভ' সৃষ্টির ঝুঁকিও তৈরি হয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরির ক্ষেত্রে যত্নশীল হলে ফলস পজিটিভ হার কমিয়ে আনা যায়। গোয়েন্দা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সফলতার ক্ষেত্রে তথ্য বা ডেটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় যেসব তথ্য তাদের হাতে থাকে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের উপযুক্ত না-ও হতে পারে। ড্রোন ক্যামেরার তথ্য, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বা ফোনে আড়ি পেতে পাওয়া তথ্য বর্তমানে এমন কোনোভাবে ব্যবহার করা যায় না, যাতে তা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে উপকারী হতে পারে। এগুলো পরিশ্রমসাধ্য, সময়সাপেক্ষ ও কর্মী-নির্ভর কাজ। এখনো এসব কাজ করতে মানুষের সাহায্য লাগে। এগুলো ঠিক গোয়েন্দাদের কাজের মধ্যে পড়ে না।
3
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। আমরা ঘরে বসে আঙুল চুষব, আর ঘাস খাব? শিগগিরই দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে আমরা তাঁর সুচিকিৎসা নিশ্চিত করব।'আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জাসাসের সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী উপস্তিত ছিলেন।বিএনপি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার আর রাষ্ট্রের বিরোধিতা করা এক নয় উল্লেখ করে রিজভী বলেন, একটা সরকারের যেকোনো কাজের বিরোধিতা করা জনগণের গণতান্ত্রিক অধিকার। সরকার বিরোধিতার সঙ্গে রাষ্ট্র বিরোধিতার কোনো সম্পর্ক নেই।
9
নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ইস্যু প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল হলো জোকোভিচের ভিসা। বিষয়টি সমর্থন করে এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।দ্বিতীয়বার ভিসা বাতিলের এক দিন আগে জোকোভিচকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল সার্বিয়ান তারকাকে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভিসা হারাতে হলো জোকোকে।এর আগে প্রথমবার আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। শুক্রবার আচমকাই ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক!অ্যালেক্সের এই সিদ্ধান্তকে সমর্থন করে মরিসন বলেছেন, 'সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী অ্যালেক্স হক। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।'জোকোভিচ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, যার শুনানি চলছে অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট আদালতে। মরিসন বলেছেন, 'আমাদের দেশে মৃত্যুহার অনেক কম, আর্থিকভাবেও আমরা শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রেও বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। এই মহামারিতে অস্ট্রেলিয়ার মানুষ অনেক আত্মত্যাগ করেছে। তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত অস্ট্রেলীয়কে নিরাপদে রাখাই আমাদের একমাত্র দায়িত্ব।'
12
পিরোজপুরের মঠবাড়িয়ায় মসজিদে দান করা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকসহ ২ জন পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তালফাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তালফাবাড়িয়া এলাকার এস এম মোস্তাফিজুর রহমান (৩৪) এবং তার বাবা এস এম সাইদুর রহমান (৬২)। মোস্তাফিজুর রহমান অনলাইন সংবাদপত্র রাইজিংবিডির ইংরেজি বিভাগের ডেক্স ইনচার্জ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে আহত এস এম মোস্তাফিজুর রহমান বলেন, "বেশ কয়েকবছর ধরে আমার চাচা নূর হোসেন হাওলাদারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পত্তির কিছু গাছ ও জমি নিয়ে বিরোধ ছিল। আমাদের এলাকার একটি মসজিদ সংস্কারের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। এজন্য সকলের সম্মতিতে সেই গাছগুলো বিক্রি করার ১ লক্ষ ৬০ হাজার টাকা মসজিদে দান করা হয়। এরপর হঠাৎ করেই আমার চাচা সেই টাকা থেকে তার নিজের ভাগের অংশ চেয়ে বসেন। এ নিয়ে আমার বাবার সঙ্গে বুধবার সন্ধ্যায় তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমার চাচা নূর হোসন হাওলাদার, চাচাত ভাই মো. সাইফুল ইসলাম রাব্বি ও মো. সাব্বির হোসেনসহ প্রতিবেশী সুলতান আলী খান তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা করে। পরে আমাদের পিটিয়ে আহত অবস্থায় ঘরে আটকে রেখে লুটপাট চালায়। পুলিশ এসে আমাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।" তিনি বলেন, "এ নিয়ে তারা আমাদের ওপর দুই বছরে ৫ বার হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছে।" এ বিষয়ে অভিযুক্ত নূর হোসন হাওলাদার বলেন, "এমন কিছুই ঘটেনি। আমার সাথে আমার ভাইয়ের কোনও বিরোধ নাই।" মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় আহত এস এম সাইদুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
6
চিকিৎসা শেষে সিঙ্গপুর থেকে দেশে ফিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব
6
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের একটি গ্রামে সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কালু শেখ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন সিএনজি চালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটির প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায়। তখন কালু শেখ শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পয়ে মনোহরদী থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কালু শেখকে আটক করে থানায় নিয়ে আসেন। মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত কালু শেখকে আটক করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।' বিডি-প্রতিদিন/শফিক
6
শেষ হলো গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা আয়োজিত তিন দিন ব্যাপী চতুর্দশ শীতকালীন 'শিক্ষা শিবির-২০২০'। গত ২ জানুয়ারী থেকে শুরু হয় শিক্ষা শিবিরের মূল আয়োজন। উদ্ভোধন করেন একুশে শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব জনাব র. আ. মাহমুদ সেলিম। শিক্ষা শিবিরে দুই দলে বিভক্ত একশত পঞ্চাশ জন শিশু অংশ গ্রহণ করেছে। প্রথমদিন জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণ কারী শিশু-কিশোররা দিনভর গান, নাচ,, আবৃত্তি, ছবি আঁকা,উপস্থিত বত্তৃতা, বিতর্ক, গল্প বলা, মার্চ পাষ্ট, নিয়ম শৃংঙ্খলা ও তাবু সজ্জার প্রতিযোগিতায় অংশ নেয়। ৩ জানুয়ারী তাবু জলসায় (ক্যাম্প ফায়ার) দুই দলের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে থাকেন বিশিষ্ট নাট্য শিল্পি আব্দুল আজিজ ও প্রফেসর আমিনুল ইসলাম। ৪ জানুয়ারী শনিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের দলীয় ও ব্যক্তিগত পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত সচিব জনাব মো: ফারুক। তিন দিনের এই শিক্ষা শিবিরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ পান্নু এবং শিবির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মেলার সহ-সভাপতি ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু এবং শিবির সচিব মেলার সাধারন সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা। সংগঠনের সভাপতি এ.এম শফিউর রহমান দুলুর তত্বাবধানে এবং মেলার একঝাক নিবেদিত কর্মীর প্রচেষ্টায় এ শিক্ষা শিবিরে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা আনন্দ ও নিয়মবর্তিতার শৃংখলে জীবনকে গড়ে তোলার এক চমৎকার প্রচেষ্টায় ব্রত হয়।
6
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর গ্রামের রায়হান (২২) নামের এক যুবককে অপহরণের পর গাছে বেঁধে নির্যাতনের ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগের দুই দিন অতিবাহিত হলেও অপহৃত ওই যুবককে উদ্ধার করতে পারে নি। এমন কী অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মহিপুর থানা পুলিশ। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। রায়হানের পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রায়হান তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার সঙ্গে ১ লাখ টাকা, মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট ছিল বলো দাবি পরিবারের। সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পায়। এ সময় সংযোগ বিছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। অনেক খোজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুক একটি ভিডিও দেখতে পায়। এরপর থানা পুলিশকে অবহিত করেন। ওই রাতেই তিনি বাদী হয়ে ইমাম সিকদার, মশিউর, ইমরান ও বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনর নামে মহিপুর থানায় একটি অভিযাগ দায়ের করেন। এ বিষয় মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত রায়হানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
6
জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬-৩, ৬-৭ (৪-৭) ও ৬-৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩-০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬-৩ গেমে।দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬-৭ (৪-৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬-৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, 'এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।'
12
একটু দামি চামড়ার জুতা কিনতেই অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এগুলো টেকেও অনেক দিন। কিন্তু অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে।জুতা ভিজলে দ্রুত শুকাতে হবেকোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকানো ঠিক নয়। অল্প রোদ পড়ে এমন জায়গায় রেখে বা সাধারণ ফ্যানের বাতাসে জুতা শুকিয়ে নেওয়া ভালো।পরার আগে ব্রাশ করুনটেকসই ও চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালি পরিষ্কার করতে ব্রাশ ব্যবহার করুন নিয়মিত।নিয়মিত পলিশচামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিমপলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে। আবদ্ধ স্থানে রাখবেন নাঅনেক দিন পরা হয় না এমন চামড়ার জুতা অনেকেই বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন স্থানে চামড়ার জুতা রাখলে ভালো থাকবে।কয়েক জোড়া মিলিয়ে পরুনপ্রতিদিন একই চামড়ার জুতা পরে বাইরে যাওয়া উচিত নয়। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এতে পা ঘেমে যাওয়ার কারণে জুতার ভেতরে যে আর্দ্র ভাব থাকে, তা শুকিয়ে যাবে।কাদা লাগলেচামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে জুতা থেকে কাদা দূর করুন। এ জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছতে হবে।সূত্র: টাইম নাও নিউজ
6
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেষ্ঠ্য স্টেশন অফিসার মো. আরিফুল হক।জানা যায়, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
6
এক বছরের বেশি সময় ধরে তারা ডাকাতি-ছিনতাই করে আসছিলেন পুলিশ পরিচয়ে। অস্ত্র ঠেকিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে তুলে ভয় দেখিয়ে ছিনিয়ে নিতেন সব কিছু। একের পর একঅপরাধ সংগঠিত হলেও তাদের খোঁজপাচ্ছিলনা পুলিশ। গত সপ্তাহে শহরের জিকে এলাকায় এক নারীর সব লুট হয়ে যায়। এরপর পুলিশের কাছে কিছু 'সূত্র' আসে। সেই সূত্র ধরে মাঠে নামে পুলিশের একাধিক টিম। পরে পুলিশের জালে ধরা পড়ে সেই ডাকাত দলের তিন সদস্য। রবিবার রাতে ডাকাত দলেরতিন সদস্যকে আটক করে পুলিশ। তাদের টিমের আরো ৮ সদস্য পলাতক রয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি কালো রঙের প্রাইভেট, দুইটি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, সেনাবাহিনীর গেঞ্জি, বুট, নগদ অর্থ, মাদক ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-ঢাকার সাভার এলাকার জমির খানের ছেলে আরিফুল ইসলাম, নোয়াখালী জেলার কালামিয়া গ্রামের তোফাজ্জেল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার আব্দুর রবের ছেলে হারুন ওরফে বাবু মিয়া। পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি বাংলোতে থাকতেন তারা। নিয়মিত পান করতেন ফেনসিডিল। দিনে কালো গাড়ি নিয়ে চলাফেরা করতেন শহরে। সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনিয়ে নিতেন অর্থ ওস্বর্ণালংকারসহ মানুষের সম্পদ। তিনি আরও জানান, তাদের ধরতে দীর্ঘদিন ধরেকাজ করছিল পুলিশের একাধিক টিম। অবশেষে তিনজনকে ধরতে পেরেছে পুলিশ। কুষ্টিয়ায় তারা ছয়টি ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জেলায় তারা বহু অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এছাড়াঅন্য থানায় আরো মামলা রয়েছে। মামলা দায়েরের পর তিনজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিক, ফরদাহ হোসেন খান, ডিবির ওসি আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর আশরাফুল ইসলামসহ অন্যরা। বিডি প্রতিদিন/এমআই
6
ছিলেন ম্যাকডোনাল্ডের কর্মী এবং একজন সফটওয়্যার ডেভেলপার। এরই মধ্যে স্থান করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায়। তিনি বিনান্স এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চ্যাংপেং ঝাও। ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় অন্যতম অগ্রপথিক মনে করা হয় চীনা-কানাডিয় ঝাওকে এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির চেয়েও বেশি। বুর্জ খলিফার কাছে বানিয়েছেন বাড়ি।খবর সিএনএনের। ক্রিপ্টোকারেন্সি নিয়ে চর্চাকারীদের কাছে চ্যাংপেং ঝাও 'সিজেড' নামে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। আবুধাবিতে ধনী ব্যক্তিদের যারা বিনান্স এক্সচেঞ্জ দেশে আনতে চান তাদের পরামর্শ দেন ঝাও। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, ঝাওয়ের মোট সম্পদ ৯ হাজার ৬০০ কোটি ডলার। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, সের্গেই ব্রিনসহ প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিবিদদের কাছাকাছি অবস্থান করছেন তিনি। বিশ্লেষকদের মতে, ঝাওয়ের শীর্ষ ধনীর কাতারে উঠে আসার মানে হলো, ডিজিটাল মুদ্রার জগৎ খুব দ্রুত বড় হচ্ছে এবং এ বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে।
3
দুই বলিউড কিংবদন্তি ঋষি কাপুর আর ইরফান খানের চলে যাওয়ায় যেন শোকের মাতম। এক দিকে করোনার থাবা আরেক দিকে পর পর দুই জনপ্রিয় অভিনেতার বিদায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব দিকেই শোকের মাতম। লকডাউনে কাছে যেতে না পেরে দূর থেকে স্মৃতিচারণ করছেন সবাই। অনলাইনে উঠে আসছে পুরাতন কথাগুলো। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ ছিলেন ঋষি কাপুর। ট্যুইটারে সহ অভিনেতাদের ছবি পোস্ট করতেন প্রায়ই। কিংবা কোনো মজাদার ছবি শেয়ার করতেন। ট্যুইটারে লিখে রেখেছিলেন, "আমার জীবনযাত্রা নিয়ে যদি কেউ মজা করে, তাকে আমি ব্লক করে দেব।" একসময় গোমাংস খাওয়া প্রসঙ্গে কথা বলে রীতিমত বিতর্কে পড়েছিলেন ঋষি। ২০১৫ সালের ঘটনা। সেই সময় গোমাংস নিষিদ্ধ হওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে আসছিল। আর সেই প্রসঙ্গেই মত প্রকাশ করেছিলেন ঋষি কাপুর। তিনি বলেছিলেন, "খাবার আর ধর্মকে জড়াচ্ছেন কেন? আমি তো হিন্দ হয়েও গোমাংস খাই। তার মানে কী আমি ভগবানকে কম ভয় করি?" আরও লিখেছিলেন, "আপনারা যদি বিফ বা পর্ক না খেতে চান, তাহলে খাবেন না। শুধু ভালো কর্ম করে যান। এসবের পরই চরম বিতর্কের মুখে পড়তে হয় তাকে। অনলাইনে শুরু হয় ট্রোল। পরে আবারও ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, 'আমি প্রাণী হত্যার পক্ষপাতী নই, তবে দু-মুখো রাজনীতিকদের পছন্দ করি না।' তিনি আরও বলেছিলেন, 'আমি ভারতে গোমাংস খাই না। বিদেশে যেখানে খাবারের জন্য পশু সংরক্ষণ হয়, সেখানে খেয়েছি।' ট্রোলের মুখে জবাব দিয়ে তিনি ফের বলেছিলেন, "আমি কোনও পাপ করিনি, কারণ আমি ধর্মের সঙ্গে খাবারকে গুলিয়ে ফেলি না। তিনি দিনে দু'বার পূজা করেন বলেও জানিয়েছিলেন। বলেছিলেন, 'আমি কখনই গোমাতাকে হত্যার পক্ষে নই। কখনও বলিনি সেকথা।'
2
পানশির তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। এই সংগঠনের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম এমনটাই দাবি করেছেন। তিনি জানান, 'এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।' তবে স্থানীয়দের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পানশিরের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও আহমেদ মাসুদ। বিডি-প্রতিদিন/শফিক
3
সংবাদটা বেদনাদায়ক ও শোকের। হাসান আজিজুল হক আর নেই-এ শোক সামলাতে সময় লাগবে।আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাদের অনেকের কাছে হাসান আজিজুল হক ছিলেন কাছ থেকে দেখা প্রথম 'সাহিত্যিক', যাঁর নাম পরীক্ষার জন্য মুখস্থ করতে হতো। শিক্ষার্থীরা বলত, হাসান স্যারের জীবনী মুখস্থ কর। এক নম্বর পাবেই। ভর্তি পরীক্ষায় একটি নম্বর যথেষ্ট বটে। এত বড় একজন লেখক, যাঁর নাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো না কোনোভাবে এক নম্বরের সঙ্গে যুক্ত, তাঁকে দেখা যেত মতিহারের সবুজ চত্বরে হেঁটে বেড়াতে। তাঁর বিষয়ে ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল আমাদের। বহুবার রাস্তায় দেখা হয়েছে। দেখেই চোখ নামিয়ে নিয়েছি আমরা। পাশ দিয়ে বেরিয়ে গিয়েছি মাথা নিচু করে। আমাদের বিস্ময় কাটত না। ভাবতাম 'আত্মজা ও একটি করবী গাছ'-এর লেখক আমাদের ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছেন!বিশ্ববিদ্যালয়ে যখন ওপরের ক্লাসে উঠি, তখন বিভিন্ন কাজকর্মে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়। বিশেষ করে, আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাটক, গান, কবিতার সংগঠন করতাম, তাদের সঙ্গে হাসান আজিজুল হকের যোগাযোগ ছিল নিয়মিত। বার্ষিক অনুষ্ঠান হোক, আর নাটক বা গানের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে হোক হাসান আজিজুল হক ছিলেন কাছের মানুষ, প্রথম পছন্দ। সম্ভবত এ ধরনের সংগঠনগুলোর মাধ্যমে তিনি তরুণদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইতেন। তাদের চিন্তাচেতনা বুঝতে চাইতেন। তরুণেরাও তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইত হয়তো এক বিশাল ইতিহাসের সাক্ষী থাকতে। হয়তো 'আত্মজা ও একটি করবী গাছ'-এর লেখকের কাছ থেকে সাহিত্যর অনুরণন পেতে। দ্ব্যর্থহীনভাবে স্বীকার করতে হয়, বিশ্ববিদ্যালয়ের আকাশ ছোঁয়া গগনশিরীষ গাছগুলোর প্রেক্ষাপটে হাসান আজিজুল হককে যখন দেখতাম, তখন আমাদেরও ইচ্ছে করত বরেন্দ্রভূমির ওঁরাওদের নিয়ে গল্প লিখতে। তাঁর কত শত ছাত্রের মনে তিনি এ আগ্রহ তৈরি করে দিয়েছিলেন, তার হিসেব কেউ রাখেনি।কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেইযখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আজ থেকে ঠিক বিশ বছর আগে, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক রাজনীতির অবস্থা খুব সুবিধার ছিল না। প্রগতিশীল শিক্ষকেরা বেশ কোণঠাসা। বেশ কয়েকজন শিক্ষক হত্যার শিকার হয়েছেন। তেমন সময়ে হাসান আজিজুল হক কোনো সংগঠনের কোনো অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মাইকে বলে চলেছেন মুক্তির কথা, গণতন্ত্রের কথা। আমরা অনুপ্রাণিত হতাম সেসবে।আজ এসবই মনে পড়ছে। মনে পড়ছে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনের আমবাগানের মঞ্চে দাঁড়িয়ে হাসান আজিজুল হক ছাত্রদের বলছেন-'প্রতিক্রিয়াশীলতা মেনে নিও না। আমরা বড়রা পচে গেছি। তোমরা দাঁড়াও।'
2
বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলী এ কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাওগা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম (৩০) ও ছেলে নিষাদ (১০) এবং নূপুরের ভাগ্নি একই গ্রামের জসিম মোল্লার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া। এ ঘটনায় নূপুরের ৬ বছর বয়সী মেয়ে মমতাজসহ তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী 'মায়ের দোয়া' পরিবহনের একটি বাসআমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ তিনজন নিহত হয়। আহত হয় তিনজন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
6
খননের মাত্র চার বছরের মধ্যে নাব্যতা হারাতে বসেছে কপোতাক্ষ নদ। নদের পাড় দখল করে সবজি ও ধান চাষ ছাড়াও নানা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। নেট-পাটা দিয়ে মাছ ধরাসহ দখলদারত্বের কারণে স্রোত কমতে শুরু করেছে এ নদে। এ ছাড়া পলিতে ভরাট হয়ে যাচ্ছে নদের তলদেশ। ফলে আবারও নদতীরবর্তী এলাকা জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলার প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা কপোতাক্ষ নদের ওপর নির্ভরশীল। একসময়ের প্রমত্ত এ নদ ২০০০ সালের পর স্রোতহীন হয়ে পড়ে। ফলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, সাতক্ষীরার তালা ও পাইকগাছা এবং খুলনার কয়রা উপজেলায়।এতে সীমাহীন দুর্ভোগে পড়ে এসব উপজেলার ৬ লক্ষাধিক মানুষ। এরপর কপোতাক্ষ অববাহিকার মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০১১ সালে কপোতাক্ষ নদে খনন শুরু হয়।২০১১ সালের জুলাই মাসে একনেকের বৈঠকে কপোতাক্ষ নদ খননের জন্য ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চার বছর মেয়াদি এই প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত হলেও খননকাজ শেষ হয় ২০১৮ সালের জুনে। কিন্তু খননের মাত্র চার বছরের মধ্যে কপোতাক্ষ আবারও তার আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কপোতাক্ষের দুই তীর এখন ভূমিদস্যুদের দখলে। কেউ সবজি ও বোরো ধান চাষ করছেন, কেউবা স্থাপনা তৈরি করছেন। আবার কেউবা নেট-পাটা দিয়ে মাছ ধরার কারণে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে কপোতাক্ষ নদ।নদের তীরে সবজি চাষ করছেন তালা উপজেলার চরগ্রাম গ্রামের তারাপদ দাস। নদের তীরে সবজি চাষ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা আমাগির বাপুতি জমি। ভাঙতি ভাঙতি একিন আইছে। নিজেগের জমি, তাই চাষবাস করি।'সেখানে নেট-পাটা দিয়ে মাছ ধরেন চরগ্রামের অলোক দাস। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'সব সময় ধরিনি। কাজকাম যহন কম থাকে, সেই টাইমে আসি। খাবার জন্যি কডা মাছ হলিই চলে।'নদের নাব্যতা কমে যাওয়া প্রসঙ্গে জেলা পানি কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী জানান, কপোতাক্ষ নদ খননের সময় এর সীমানা নির্ধারণ করা হয়নি। সে জন্য কপোতাক্ষের পাশের জমির মালিকেরা তা দখল করে নিচ্ছেন। সরকারের উচিত সীমানা নির্ধারণ করা। তাহলে নদী দখল হবে না। পাশাপাশি পলি জমে যাতে নদের তলদেশ ভরাট না হয়, সে জন্য তিনি টিআরএমের (টাইডাল রিভারাইন ম্যানেজমেন্ট) ওপর জোর দেন।এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, সমীক্ষা করে ড্রেজিংয়ের জন্য প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, কপোতাক্ষ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত নদ। নদ দখলের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নদের পাড়ের দখলদারদের উচ্ছেদে অভিযান চালানোর আশ্বাস দেন তিনি।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যশোরের চৌগাছার ভৈরব নদ থেকে কপোতাক্ষ নদের উৎপত্তি। ১৮০ কিলোমিটার দীর্ঘ নদটি সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলা হয়ে খুলনার কয়রার মধ্য দিয়ে আবারও সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে মিশেছে।
6
ঘূর্ণিঝড় "যশ" মোকাবিলায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় যশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামীকাল বুধবার দুপুরের দিকে উত্তর-উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। মঙ্গলবার (২৫ মে) এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতর জোয়ারে প্লাবিত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলেও বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
6
স্যামসাং মোবাইল ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবেস্যামসাং বাংলাদেশের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম প্রধান ইকমার্স প্লাটফর্ম ইরাজ ডট কম-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ডিরেক্টর (অপারেশনস্) মোহাম্মাদ সাইফুদ্দিন টিপু এবং ইরাজ ডট কম-এর জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলাপমেন্ট) মো. রফিকুল ইসলাম লিটন। উল্লেখ্য, এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং ইরাজ ডট কম বাংলাদেশের অন্যতম প্রধান ইকমার্স প্লাটফর্ম, যা দেশে শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বর্পূ ভূমিকা পালন করে আসছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
0
ফের লাশ পড়ল বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রে। ২০১৬ সালের এপ্রিলে এই বিদ্যুৎকেন্দ্রেইে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন ছয়জন। ২০২১ সালে এসে সেই এপ্রিলেই আবার রক্ত ঝরল বিদ্যুৎকেন্দ্রটিতে। আগেরবার জমি অধিগ্রহণ নিয়ে বিদ্যুৎকেন্দ্রের মালিকদের সঙ্গে বিরোধ ছিল স্থানীয় বাসিন্দাদের। পাঁচ বছর আগে গুলিবিদ্ধ হয়ে যারা নিহত হয়েছেন তারা ছিলেন গ্রামবাসী। এবার যারা প্রাণ হারিয়েছেন তারা বিদ্যুৎকেন্দ্রেরই শ্রমিক। কিন্তু রমজানের মতো স্পর্শকাতর সময়ে এবার শ্রমিকদের ওপর কেন গুলি চালাল পুলিশ- এ প্রশ্নটি সামনে আসছে বারবার। শ্রমিকরা বলছেন, কোনো কারণ ছাড়াই নির্বিচারে গুলি করেছে পুলিশ। অন্যদিকে পুলিশ বলছে, বাইরের ইন্ধনে বেপরোয়া ছিল শ্রমিকরা। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা গাড়িতেও আগুন দিয়েছে তারা। বাধ্য হয়েই গুলি করেছে পুলিশ। সুশাসনের জন্য নাগরিক-সুজন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেছেন, 'শুক্রবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল বিদ্যুৎকেন্দ্রটিতে। রমজানে ১০ ঘণ্টার স্থলে আট ঘণ্টা কাজ করতে চেয়েছিল শ্রমিকরা। বেতন-ভাতা বাড়ানোর আরও কিছু আনুষঙ্গিক দাবি ছিল তাদের। দেশের প্রায় প্রতিটি শিল্প কারখানায় শ্রমিকদের এমন দাবি করতে দেখা যায়। কিন্তু অন্য কোনো স্থানে এভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে না। বিদ্যুৎকেন্দ্রে বারবার এমন ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার। বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা গেলে লাশ ফেলার ঘটনা এড়ানো যেত। চীনা কর্তৃপক্ষ বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে প্রাণ হারানোর ঘটনা এড়ানো যেত বলে মনে করেন গণ্ডামার ইউনিয়নের স্থানীয় বাসিন্দারাও। চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানও মনে করছেন ছোট ঘটনায় বড় ধরনের মূল্য দিতে হয়েছে বাঁশখালীতে। তিনি বলেন, 'গুলি ছোড়ার মতো পরিস্থিতি কেন তৈরি হলো, এটির নেপথ্যে অন্য কোনো শক্তি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছি আমরা।' গাড়িতে আগুন দিল কারা:কয়লা বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন প্রায় সাত হাজার শ্রমিক। ২৭ জন উপ-ঠিকাদারের মাধ্যমে শ্রমিকদের পরিচালনা করছে যৌথ মালিকানায় থাকা চীনা কর্তৃপক্ষ। অনেক দিন ধরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও বেতন-ভাতা ও কর্মঘণ্টার ইস্যু নিয়ে তারা বড় ধরনের শোডাউন করেন শুক্রবার। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে সেদিন তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল আবার একত্রিত হন শ্রমিকরা। চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি দেখা করতে মরিয়া হয়ে ওঠেন তারা। প্রতিনিধি ঠিক করে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে বলা হয় শ্রমিকদের। কিন্তু তারা পুলিশের এ কথায় কর্ণপাত করেননি। এর মধ্যে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা। বিদ্যুৎকেন্দ্রে থাকা গাড়িতে কে বা কারা আগুন দেয়। পুলিশ বলছে, শ্রমিকদের একটি অংশ বাইরের ইন্ধনে গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এমন দাবি করেছেন পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, পুলিশ বাধ্য হয়ে গুলি ছুড়েছে। গুলিবিদ্ধ শ্রমিকরা যা বললেন:বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন মো. মিজান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। যে কারণে বিকেলে অস্ত্রোপচার করতে হয়েছে তার পায়ে। চমেক হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক বিভাগের অস্ত্রোপচার কক্ষের সামনে কান্নাভেজা কণ্ঠে মিজান সমকালকে বলেন, 'বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে দুই মাস আগে নোয়াখালী থেকে বাঁশখালীতে আসি। শুক্রবার থেকে বেতন নিয়ে ঝামেলা হওয়ায় কাজ বন্ধ ছিল। শনিবার সকালে শ্রমিকদের একটি পক্ষ থেকে জানানো হয়, বেতন নিয়ে জটিলতা থাকায় কর্তৃপক্ষ কথা বলবে আমাদের সঙ্গে। কথা বলতে নিজেদের রুম থেকে সকাল সাড়ে ৯টার দিকে অফিসে যাওয়ার সময় হঠাৎ শুনি গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার পা থেকে রক্ত ঝরছে। পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।' মিজানের মতো ডান হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন মো. মোরশেদ। বিদ্যুৎকেন্দ্রে তিনি রডমিস্ত্রির কাজ করতেন। মোরশেদ সমকালকে বলেন, 'শুক্রবার জুমার নামাজের পর বেতন নিয়ে সমস্যার সুরাহা করার কথা থাকলেও তা হয়নি। কোম্পানির পক্ষ থেকে আমাদের পাঁচ থেকে ১০ জনকে কথা বলতে যেতে বলে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে আমাদের পক্ষ থেকে পাঁচজন কথা বলতে যান। তার কিছুক্ষণ পর তারা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে আমাদের জানায়, আমাদের কোনো দাবি মেনে নেওয়া হবে না। এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে সবাই। পরে শ্রমিকরা রুম থেকে বের হলে কিছু বুঝে ওঠার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।' গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন শ্রমিক মো. আজাদ জানান, কোনো কারণ ছাড়াই হঠাৎ গুলি ছুড়তে থাকে পুলিশ। তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এর মধ্যে হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান তারা। পাশে থাকা কয়েকজন শ্রমিককে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন। রমজানে একটু বাড়তি সুবিধা চাওয়ার অপরাধে নির্বিচারে গুলি করে শ্রমিক মারা হয়েছে বলে দাবি করেন বেলাল হোসেন নামে আহত আরেক শ্রমিক। তিনি বলেন, গুলি করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শ্রমিকদের বিক্ষোভ দেখে চীনা কর্মকর্তারা ভয়ে পুলিশকে গুলি করতে উদ্বুদ্ধ করেছেন। সাধারণ শ্রমিকদের জীবনের দিকে না তাকিয়ে পুলিশ চীনা কর্মকর্তাদের ফাঁদে পা দিয়েছে।
6
অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঞ্ছারামপুরে দুই ইউপিতেই নৌকার জয় হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার দরিয়াদৌলত এবং আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দরিয়াদৌলত ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এ বি এম মাহবুবুর রহমান উজ্জ্বলনৌকা প্রতীকে ৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কায় জিয়াউল হক বাদল ২ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
কবি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণে দ্বিতীয়বারের মতো প্রদান করা হচ্ছে মাহবুবুল হক শাকিল পদক। ২০ ডিসেম্বর প্রয়াত এই কবির জন্মদিনে একজন তরুণ কবিকে এই পদক প্রদান করবে মাহবুবুল হক শাকিল সংসদ।এজন্য জন্য বই আহ্বান করা হয়েছে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ৪০ বছরের কম বয়সী কবিদের বই মাহবুবুল হক শাকিল সংসদের ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বই পাঠানোর শেষ তারিখ ২০ নভেম্বর-২০১৮। এর আগে ২০১৭ সালে একজন তরুণ কবিকে এ পদক দেওয়া হয়। ভবিষ্যতে পদকের সংখ্যা ও বিষয় বাড়ানোর চিন্তা রয়েছে সংসদের।
2
বর্তমানে বাংলাদেশে চলছে 'বঙ্গবন্ধু' সিনেমার শুটিং। কবিরপুর ফিল্ম সিটিসহ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, হয়েছে এবং হবে এই সিনেমার শুটিং। মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজধানীর ঢাকা কলেজ মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খন্দকার। তিনি বলেন, 'ঢাকা কলেজের মাঠে ৭ মার্চের ভাষণের দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গে তার মেয়ে পিয়া বেনেগালও রয়েছেন। সোমবার পিয়ার সঙ্গে সিনেমার শুটিং নিয়ে অনেকক্ষণ কথা হলো। তারা কী করবেন, আমাদের পক্ষ থেকে কী করতে পারি, সেসব নিয়ে কথা হয়েছে।' বিষয়টি নিয়ে সোমবার একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন সেলিম উল্লাহ; সঙ্গে পোস্ট করেছেন সিনেমার শুটিংয়ের প্রস্তুতির কিছু ছবি। স্ট্যাটাসে ঢাকা কলেজের প্রিন্সিপ্যাল লেখেন, 'আবারও ইতিহাসের অংশ হচ্ছে ঢাকা কলেজ। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর বায়োপিকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ চিত্রায়িত হবে ঢাকা কলেজের ফুটবল মাঠে।' তিনি আরও লেখেন, 'শ্যাম বেনেগাল ও পিয়া বেনেগাল গত শুক্রবার মাঠ পরিদর্শন করেন। মাঠটি রেসকোর্স ময়দানের আদলে সাজানো হচ্ছে। মাটি দিয়ে মাঠের সবুজ ঘাস ঢেকে দেয়া হচ্ছে।' তিনি জানান, সোমবার ভোর থেকে হাজারের অধিক লোকের অংশগ্রহণে চিত্রায়ণ শুরু হয়ে শুটিং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। সেখানকার অংশ শেষ করে এখন বাংলাদেশে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন। সিনেমাটির মুক্তির সম্ভাবনা রয়েছে ২০২২ সালের মার্চ মাসে।
2
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আগামী বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় বৈঠক করবেন। খবর বিবিসির ওদিকে, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে তৃতীয় দফার শান্তি বৈঠকটি আর ঘণ্টা দুয়েকের মধ্যে (কিয়েভ সময় বিকের ৪টা) শুরু হতে যাচ্ছে।
3
হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলাকারীরা অনুপ্রবেশকারী বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বলা হচ্ছে, পুলিশের ভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি, তারা অনুপ্রবেশকারী। তাদের সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। আমরা ধারণা করছি, নাশকতার করার জন্য তারা এটা করেছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে থেকে প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখান থেকে দুই বিএনপি কর্মীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পুলিশ এ ঘটনার পর ৭০ জনকে আটক করেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'যখনই মানুষ নির্বাচন চায়, তখনই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সরকার এসবের মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে। এর পেছনে মূল কারণ হচ্ছে, যাতে গায়ের জোরে ক্ষমতায় থাকা যায়।'আটক বিএনপি নেতাদের কথা উল্লেখ করে দলের মহাসচিব আরো বলেন, 'সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, তাদের অবস্থান এখনো পুলিশ নিশ্চিত করেনি। তারা কোথায় আছে পরিবার জানে না। গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর তার বেয়াই ও পুত্রবধূ তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি।'সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, গয়েশ্বর রায়ের মেয়ে অপর্ণা রায়, পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
9
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে মোদিবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মীকে মতিঝিল থানায় দায়ের করা মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ জামিন নামঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, হোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোদিবিরোধী আন্দোলনের সময় তাদের গ্রেফতার করা হয়। আমাদের আবেদনের প্রেক্ষিতে ১৭৩ দিন পর আজ তাদের জামিনের আদেশ হয়েছে।
6
পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, 'পরিবহন সেক্টর আসলে কে নিয়ন্ত্রণ করছে? সরকার? সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে এখানে? নাকি মালিক-শ্রমিক সমিতি করছে? সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি এই খাতের নেতাদের সঙ্গে আঁতাত করছে?'আজ রোববার জাতীয় সংসদের সমাপনী ভাষণে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় তাঁর পাশে বসা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাপার সংসদ সদস্য ও হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ। বক্তব্যের সময় হাসতে হাসতে সে কথাও বলেন জিএম কাদের। তখন পাশ থেকে রাঙ্গাঁকে বলতে শোনা যায়, 'আমরা গরিব। সবচেয়ে গরিব।'জিএম কাদের বলেন, 'জ্বালানি তেলে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের মালিকেরা ভাড়া বৃদ্ধির দাবি করতেই পারেন। এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী মানুষ অমানবিক নির্যাতনের স্বীকার হলো। তেল চালিত বাস বন্ধ হলো। সেটা হতেই পারে, মানলাম। গ্যাসচালিত বাস বন্ধ হলো কেন?'তিনি বলেন, 'কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ বা সমন্বিত উদ্যোগ ছাড়া দেশময় পরিবহন বন্ধ হওয়া স্বাভাবিক নয়। আমাদের বিআরটিএ বলে একটা সংস্থা আছে। যাত্রীদের জিম্মি করে অঘোষিত ধর্মঘট ডেকে যারা দাবি আদায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ ধরনের ব্যবস্থা নেওয়ার উদাহরণ দেখছি না।'বিরোধীদলীয় উপনেতা বলেন, 'মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করে। ডিজেলচালিত বাসের জন্য একটা আর গ্যাসের জন্য একটা। কিন্তু নেওয়া হচ্ছে একই ভাড়া। একটা অনিয়মের চিত্র দেখা গেল। পত্রিকায় দেখলাম, যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিয়ে যেতে চাইলে বাস থেকে নামিয়ে দিচ্ছে।'শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে সরকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানান জিএম কাদের।জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, 'আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে মূল্য বৃদ্ধি খুব কী বেশি প্রয়োজন ছিল? আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে কমানো হয় না। কিন্তু বাড়লে বাড়ানো হয়। করোনার সময় আমরা সেটা করিনি। তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমবে বলে অনেকে মনে করছে। এটি দেশের বাজারে পুনর্নির্ধারণ করা উচিত।'জিএম কাদের বলেন, 'দারিদ্র্যের হার বাড়ছে, বেকারত্বের হার বাড়ছে। খোলাবাজারে সব পণ্যের দাম বেড়েছে। কোনো যুক্তিসংগত কারণ চোখে পড়েনি। বাজারে কোনো নিয়ন্ত্রণ আছে বল মনে হয় না। বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, আয় কমছে। নিত্যপণ্যের দাম বাড়ছে। সাধারণ মানুষ কষ্টে দিন অতিবাহিত করছে। মড়ার ওপর খাঁড়ার ঘা।'
6
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা খ্রিস্টানএইড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর ও মিল সাপোর্ট অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর।পদসংখ্যা: নির্ধারিত নয়।যোগ্যতা: উন্নয়ন খাতে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর টিম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।বেতন: বছরে ১৫ লাখ ৯৩ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা রয়েছে।কর্মস্থল: ঢাকা। যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। ই-মেইলে মাধ্যমে কোনো সিভি নেওয়া হবে না। আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২১। পদের নাম: মিল সাপোর্ট অফিসার।পদসংখ্যা: নির্ধারিত নয়।যোগ্যতা: সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ডিগ্রি বা অর্থনীতি, পরিসংখ্যান ও জীব পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্থানীয় বা আন্তর্জাতিক সংস্থায় ৪-৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩০ মার্চ পর্যন্ত।কর্মস্থল: কক্সবাজার।বেতন: বছরে ৯ লাখ ৮০ হাজার ৫৪৪ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা রয়েছে। যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২১।
1
রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ ও বুরাক কমোডিটি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক রাশেক রহমানের ফাঁদে পড়ে ইমেজ সংকটে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ও বৈশ্বিকভাবে স্বীকৃত সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যবসায়িক পার্টনারের কথা বলে সাকিবের তারকাখ্যাতি যত্রতত্র বিক্রি করে রাশেক রহমান কামিয়েছেন কোটি কোটি টাকা, ব্র্যান্ডিং করে দাঁড় করিয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। আর সর্বশেষ অনুমতি না নিয়েই মানুষের অর্থ হাতিয়ে নিতে অবৈধভাবে শুরু করেন কমোডিটি ব্যবসা। বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির রংপুরের মুন্সিপাড়া অফিসে গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, ব্যবহার অনুপযোগী জরাজীর্ণ একটি ভবনে করা হয়েছে নামমাত্র অফিস। মূল দরজায় ঝুলছে তালা। ভবনটির সামনেই সাকিবের বিশাল ছবি দিয়ে টানানো হয়েছে বুরাক কমোডিটির বিলবোর্ড। তাতে লেখা, 'সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো সুখবর।' বিলবোর্ডটিতে বুরাক কমোডিটি থেকে সোনা কিনে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। মুন্সিপাড়ার স্থানীয় লোকজন জানান, রাশেক রহমানই এই বিলবোর্ড লাগিয়েছেন। তারা বলেন, রাশেক এলাকায় বলে বেড়ান সাকিব আল হাসান তার কথায় উঠবস করেন। তার কথার বাইরে যান না। তার কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ভালো দেখে সাকিব আল হাসান নিজে এসে তার সঙ্গে ব্যবসা করার জন্য ধরেছেন। তার কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এসব বলে তিনি এলাকার মানুষকে বিমোহিত করে বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানিতে বিনিয়োগ করার জন্য বলেন। ভালো মুনাফার লোভ দেখিয়ে স্বর্ণ কিনে রাখতে বলেন। সাকিবের কথা বলে এই প্রতিষ্ঠানে স্বর্ণের ব্যবসা করার নামে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন। তবে রাশেকের এসব কথা মানুষ বিশ্বাস করেন না। কারণ, তাকে এলাকার সবাই দুর্নীতিবাজ ও প্রতারক বলেই জানেন। তারা বলেন, সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক মানের একজন তারকার ছবি ব্যবহার অনুপযোগী জরাজীর্ণ একটি ভবনে ব্যবহার করেছে রাশেক। এর থেকেই বোঝা যায় সে কত বড় প্রতারক ও সাকিবকে কীভাবে বিক্রি করছে মানুষের কাছে। রাশেক রহমানের দুর্নীতি জালিয়াতি : রংপুরের মিঠাপুকুর উপজেলায় রাশেক রহমানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মিঠাপুকুর উপজেলায় ১৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নৌকার মনোনয়ন দিয়ে পাস করিয়ে দেওয়ার নামে প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা দেওয়া প্রার্থীদের অনেকেই পরে নির্বাচনে ফেল করেন। ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থীরা এসব তথ্য জানান। এ ছাড়া রাশেক রহমানের বিরুদ্ধে টিআর, কাবিখার ৪০ শতাংশ টাকা নানা প্রক্রিয়ায় হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মিঠাপুকুর উপজেলায় উচ্চমাধ্যমিক ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যে রাশেক রহমানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, মিঠাপুকুর হাসপাতালে ভবন করার নামে ও হাসপাতালে খাবার দেওয়ার নামে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রাশেক রহমান নিজের নাম দিয়ে মিঠাপুকুরে একান্ত লীগ গঠন করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার এবং সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে রাশেক রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।
6
সাগরের নীল পানিতে ধুয়ে মুছে যাবে জাগতিক পাপ, এমন কামনা নিয়ে মানুষ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কুয়াকাটার নীল জলে পুণ্যস্নান করবেন। পুরো সৈকত জুড়ে এখন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৈকত। পঞ্জিকা মতে, ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে পূর্ণিমা শুরু হয়। আর পূর্ণিমা চলবে শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত। এই তিথিতে পূর্ব আকাশে সূর্য ওঠার সাথে সাথে কুয়াকাটা পূণ্যস্নান শেষ করবেন পুণ্যার্থীরা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়কের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু বলেন, শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কুয়াকাটার পুণ্যস্নান করবে পুণ্যার্থীরা। এলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু-সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীরা জমায়েত হয় সৈকতে। মহিপুর থানার ওসি মো. আবুলখায়ের বলেন, কয়াকাটায় গঙ্গাস্নানকে ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৈকতের জিরো পয়েন্ট, মন্দির ও প্রধান প্রধান সড়কে টহল জোড়দার করা হয়েছে। এছাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই
6
কুয়াশাঢাকা ভোরেই হাতুড়ি-বাটালের ঠুকঠাক শব্দে মুখর এখন বাংলা একাডেমি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান। কারণ পরশুই পর্দা উঠবে 'অমর একুশে গ্রন্থমেলা ২০২০'-এর। স্টল নির্মাণ শেষ হলেও এখনও অসমাপ্ত অনেক স্টলের সাজসজ্জা আর বই তোলার কাজ। বৃহস্পতিবারও তাই দিনভর উদ্যান ছিল কর্মমুখর। প্রাণের মেলাকে দর্শনার্থীদের কাছে আরও প্রাণবন্ত করতে ব্যাপক তৎপর আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নানা কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এবারের বইমেলা হয়ে উঠেছে বঙ্গবন্ধুময়। মেলা প্রাঙ্গণের সাজসজ্জায় ও বই প্রকাশের পরিকল্পনায় সুস্পষ্ট দৃশ্যমান এই আবহ। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই ভাষাশহীদদের স্মরণে শুরু হয় 'অমর একুশে গ্রন্থমেলা'। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে এবার বইমেলা এক দিন পিছিয়ে শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। আগামী রোববার বিকেল ৩টায় মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন'-এর মোড়ক উন্মোচন করবেন। বাংলা একাডেমি জানিয়েছে, বরাবরের মতো এবারও দর্শনার্থীদের জন্য মেলার ফটক খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। তবে ছুটির দিন সকাল ১১টায় এবং একুশে ফেব্রুয়ারি সকাল ৮টায় মেলা শুরু হবে। প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা চললেও দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হবে রাত সাড়ে ৮টা থেকে। মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলার থিম থেকে শুরু করে সবকিছুই এবার বঙ্গবন্ধুকে ঘিরে। বাংলা একাডেমি ইতোমধ্যেই জাতির পিতাকে নিয়ে ১০০টি বই প্রকাশের বিশেষ পরিকল্পনা করেছে। এর মধ্যে এবারের মেলায় প্রকাশিত হবে ২৬টি বই। 'আমার দেখা নয়া চীন' বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করছে বাংলা একাডেমি। পুরো বইমেলার সাজসজ্জা থেকে শুরু করে মূল মঞ্চের সব আয়োজন, আলোচনা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃত্তি, নৃত্য- সবকিছুতেই থাকবে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ছোঁয়া। বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, অল্প কিছু স্টলের অবশিষ্ট কাজ চলছে জোরেশোরে। বেশিরভাগ স্টলেই চলছে সাজসজ্জার কাজ। কেউ কেউ ব্যস্ত বই গোছানোয়। সংশ্লিষ্টরা জানান, গত মঙ্গলবার রাত ৮টার মধ্যে স্টল নির্মাণের শেষ দিনে অধিকাংশ স্টলের নির্মাণ কাজ শেষ হয়। সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ সমকালকে বলেন, আগেভাগে বেশকিছু কাজ সেরে নেওয়ায় খুব স্বস্তিতে বইপত্র গোছানো যাচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে অগ্নিনির্বাপণ মহড়া। শনিবার সিটি নির্বাচনের দিনে মেলা প্রাঙ্গণ বন্ধ থাকবে। এবার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পরিসর অন্যান্যবারের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। গত কয়েক বছর গ্লাস টাওয়ার সংলগ্ন জলাধারের দিকে মেলার সীমানা বেষ্টনি দেওয়া হলেও এবার জলাধার সংলগ্ন দক্ষিণ দিকের মাঠজুড়ে থাকবে মেলার পরিসর। এ ছাড়া টিএসসি সংলগ্ন প্রবেশদ্বার ও মেলার মূল প্রবেশদ্বার দিয়ে চলাচল করা যাবে। মেলার ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্যময় নান্দনিকতা। দর্শনার্থীদের অবাধ বিচরণের জন্য মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে প্রচুর উন্মুক্ত জায়গা। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ সমকালকে বলেন, শুরু থেকেই পরিকল্পনামাফিক কাজ করছি। সব কাজ অন্যান্য বারের চেয়ে একটু আগেই শুরু করেছি। যাতে মেলা শুরুর আগেই সবকিছু সুন্দরভাবে শেষ করা যায়। আশা করছি, এ বছর অনেক গোছানো ও পরিচ্ছন্ন মেলা হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবার মেলার পরিসর প্রায় আট লাখ বর্গফুট। সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো থাকছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। যেখানে ৪৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৬৯৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি অংশে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৪টি প্যাভিলিয়ন। এবার গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে ৪১টি নতুন বই। পুনর্মুদ্রিত হবে একাডেমির আরও ৬৩টি বই। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গতকাল সংবাদ সম্মেলনে বলেন, এ বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এবারের অমর একুশে গ্রন্থমেলা জুড়ে উদ্ভাসিত হবেন জাতির পিতা। বাঙালির চেতনা, স্বপ্ন ও আগামী দিনের কার্যক্রম প্রতিভাত করতে এবারের মেলা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। মেলার মূল মঞ্চে তার ওপর রচিত ২৫টি গ্রন্থ নিয়ে মাসজুড়ে আলোচনা হবে। মেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, গত বছর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক হাজার পুলিশ সদস্য। এবার সেই সংখ্যা দেড়গুণ বাড়ানো হয়েছে। বাড়ছে আনসার সদস্যের সংখ্যাও। 'অমর একুশে গ্রন্থমেলা ২০২০'-এর পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেন, এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে লিটল ম্যাগ চত্বর রয়েছে। একই স্থানে থাকছে শিশু চত্বর। মেলায় থাকছে শিশুপ্রহর। এবারের মেলায় বাংলা একাডেমিসহ অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। মহাপরিচালক বলেন, এবারের মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্য ছয়টি পথ থাকবে। সেইসঙ্গে থাকছে 'লেখক বলছি' মঞ্চ, বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ। করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মেলায় সতর্কতা অবলম্বন করা হবে। বৈঠকগুলোতে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এ ক্ষেত্রে ঢাকার সিভিল সার্জনের কার্যালয় সাহায্য করবে। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, মেলার পৃষ্ঠপোষক বিকাশ লিমিটেডের সিএমও মীর নওবত আলী ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রসওয়ার্ক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ। সঞ্চালনা করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে অবস্থানকালে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি অনুমোদন করেছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।ইহসানুল করিম বলেন, 'প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আবুধাবিতে বসেই সরকারের কিছু গুরুত্বপূর্ণ ই-ফাইল ক্লিয়ার করেছেন।'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার আবুধাবি গেছেন।
6
ফুটবলের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা লাল কার্ড। কেউ না চাইলেও প্রায় নিয়মিতই মাঠে এই কার্ড বের করতে দেখা যায় রেফারিকে। ফুটবলের মতো চরম উত্তেজনাপূর্ণ খেলাকে শৃঙ্খলার মধ্যে রাখতে লাল কার্ডের বিকল্পও নেই। তবে সব খেলোয়াড় একই রকম লাল কার্ড প্রবণ হন না। কোনো কোনো খেলোয়াড়কে প্রায়ই মাথা গরম করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে দেখা যায়।আবার কখনো দলের প্রয়োজনেই দেখতে হয় লাল কার্ড। তবে লাল কার্ড দেখায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ লিগ। এক হিসাবে দেখা গেছে, ২০০০ সালের পর থেকে সবচেয়ে বেশি লাল কার্ডের দেখা মিলেছে এ দুই লিগে। যেখানে শীর্ষ তালিকায় আছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মতো দলও। তালিকার শীর্ষে কারা আছে একনজরে দেখে নেওয়া যাক।
6
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নতুন পাঠ্যপুস্তক বিতরণ প্রক্রিয়া শুরু একই দিনে হতে পারে বলে জানিয়েছে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি। তবে কমিটির এক সদস্য জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তারিখ এখনও নির্ধারিত হয়নি। মালদ্বীপ সফর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পর ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, "আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।" প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের কারণে প্রস্তাবিত সময়ে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। পরবর্তীতে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য নতুন প্রস্তাবনা পাঠানো হয় এবং ৩০ ডিসেম্বর নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করা হবে। অধ্যাপক ড. তপন কুমার সরকার জানান, তবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তারিখ এখনও নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তারিখ চূড়ান্ত করা হবে। হয়তো একই দিনে এসএসসির ফলাফল প্রকাশ ও নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম চালু হতে পারে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, প্রায় ১০ মাসের অপেক্ষার পর গত ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
6
রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে বার্ষিক প্যারেডে পাগড়ি পরে শিরোনামে আসেন ২২ বছরের চরণপ্রীত সিংহ লাল। বাকিংহাম প্রাসাদে সুরক্ষার দায়িত্বে থাকা রক্ষীদের মধ্যে আগে কেউ কখনও এমনটা করেছেন শোনা যায়নি। তাই হইচই পড়ে যায় চরণপ্রীতকে নিয়ে। লাল-কালো পোশাকের অসংখ্য রক্ষীর মধ্যে পাগড়ি পরা চরণপ্রীতের ছবি ভাইরাল হয়। এখন ফের তিনি শিরোনামে। যদিও বিতর্কিত কারণে। তার শরীরে কোকেনের চিহ্ন মিলেছে বলে অভিযোগ। তাই তাকে চাকরি খোয়াতে হতে পারে। মাঝে রানি দ্বিতীয় এলিজাবেথের রক্ষী চরণপ্রীত সিংহ লাল একটি ব্রিটিশ পত্রিকা সূত্রে খবর, গত সপ্তাহে উইনসরের ভিক্টোরিয়া ব্যারাকে সাধারণ শারীরিক পরীক্ষার সময়ে চরণপ্রীতের শরীরে উচ্চ মাত্রায় কোকেন মিলেছে। রাজপ্রাসাদে কাজের দায়িত্বে থেকে এ ধরনের আচরণ একেবারেই অমর্যাদাজনক। তাই তাকে বরখাস্ত করা হতে পারে বলে দাবি। এই শিখ সুরক্ষা অফিসারের বিরুদ্ধে কোকেন নেওয়ার অভিযোগ ওঠায় অনেকেই স্তম্ভিত। শৈশবে পরিবারের সঙ্গে পাঞ্জাব থেকে ব্রিটেনে চলে আসেন চরণপ্রীত। ২০১৬ সালের জানুয়ারিতে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত
3
নীলফামারীর কিশোরগঞ্জের বাফলা গ্রামের ফুলচাষি গোপীনাথ রায় পার্ক গড়ে তুলেছেন। ফুলের বাগানের মধ্যে এটি গড়ে তোলা হয়েছে। 'একসময় গ্রামের মানুষ আমাকে পাগল বলত, আমার নাকি খেয়ে কাজ নেই, তাই এগুলো করছি। আমার শ্বশুর বলেছিলেন, "বাগান করলে অল্প করে করো, বাকি জমিতে তরিতরকারি করো, তাতে লাভ হবে।" আমি কারও কথা শুনি নাই। এখন সবাই বলছেন, কাজটা নাকি ভালো হয়েছে।' কথাগুলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের বাফলা গ্রামের ফুলচাষি গোপীনাথ রায়ের। অজপাড়াগায়ের এ উদ্যোক্তা শুধু ফুলের বাগানই নয়, গড়ে তুলেছেন একটি ছোট পার্ক। নানা ফুল ও ফলের গাছ লাগানো এ পার্কে এখন অনেকে বেড়াতে আসেন। উপভোগ করেন এ পার্কের মনোরম দৃশ্য। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় দুই একর জমিতে ফুলবাগান ও পার্ক করেছেন কৃষক গোপীনাথ রায়। তাঁর বাগানে শোভা পাচ্ছে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, জিনিয়া, ডালিয়া, কসমসসহ প্রায় ৭৫ প্রজাতির ফুল। বাগানের মধ্যে ছোট্ট পরিসরে তিনি গড়ে তুলেছেন পার্ক। বাঁশ ও গাছের ডালপালা নানা কৌশলে বড় করে করছেন দৃষ্টিনন্দন। এখানে রয়েছে বসার ব্যবস্থা। পুকুরে ছাড়া হয়েছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। কৃষক গোপীনাথের ফুলবাগান দেখতে প্রতিদিন নীলফামারী ছাড়াও আশপাশের এলাকার মানুষ আসেন। এ ছাড়া লোকজন বিভিন্ন জাতীয় দিবস ছাড়াও বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানের জন্য ফুল কেনেন গোপীনাথের বাগান থেকে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার ফুল বিক্রি হয় তাঁর বাগানে। বিনোদনের জন্য আসা দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হয় জনপ্রতি ১০ টাকা। প্রতি মাসে গোপীনাথ এ বাগান ও পার্ক থেকে ৪৫ হাজার টাকা আয় করেন। পরিবার নিয়ে রংপুর শহর থেকে বেড়াতে আসা সাব্বির হাসান (৫৫) বলেন, 'রংপুরে বিনোদনের জন্য অনেক বিনোদনকেন্দ্র রয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামে একজন কৃষক যে উদ্যোগ নিয়েছেন, এটা প্রশংসার দাবি রাখে। অনেক দিন থেকে শুনে আসছি, কিশোরগঞ্জে একটি বাগান করেছেন একজন কৃষক, সেটি দেখে ভালো লাগল। গ্রামীণ পরিবেশে কিছু ভালো সময় কাটানো গেল।' বাগানে বেড়াতে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, 'অনেকবার শুনেছি, কিন্তু এর আগে এখানে আসা হয়নি। আজ এসে খুব ভালো লাগল। বড় বড় পর্যটনকেন্দ্রে সবার যাওয়ার সামর্থ্য থাকে না। সেদিক বিবেচনায় এটা মন্দ না।' গোপীনাথ রায়ের ছেলে দিপু রায় বলেন, 'বাবা, মা, আমি, আমার স্ত্রী-সবাই মিলে এখানে সময় দিচ্ছি। আমাদের আর অন্য কোনো কাজ নেই। গাছের পরিচর্যা থেকে শুরু করে বাগান দেখাশোনা-সবই আমরা নিজেরাই করি। এই বাগানের আয়ে আমাদের সংসারের খরচ চলে।' দিপু রায় আরও বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, শিশু দিবস ছাড়াও নানা অনুষ্ঠানের জন্য আশপাশের মানুষ এখান থেকে ফুল কিনে নিয়ে যান। এর বাইরে দুই ঈদ, ভালোবাসা দিবস, পয়লা বৈশাখে এখানে মানুষের ভিড় থাকে। কৃষক গোপীনাথ রায় বলেন, 'আগে আমি ধানের চারার ব্যবসা করতাম, কিন্তু সেটি মৌসুমি ব্যবসা ছিল। আমি চিন্তা করলাম, মানুষকে কীভাবে আকৃষ্ট করা যায়। একপর্যায়ে ২০০৪ সালে আমি ফুলের নার্সারি করার উদ্যোগ নেই। ১৪ শতক জমিতে ২৫ প্রকার ফুলের চাষ শুরু করি। ধীরে ধীরে বাগান আয়তনে বেড়েছে। এখন ৬ বিঘা জমি নিয়ে বাগান ও পার্ক। কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, 'কৃষক গোপীনাথকে আমরা কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।'
6
ইতিমধ্যে সারা বিশ্ব জেনে গেছে, ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তাঁদের এই বিচ্ছেদের ঘোষণা বিশ্বের সবচেয়ে সম্মানীয় দাতব্য সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'-এর জন্য প্রথমে একটা ভূমিকম্পের মতোই ছিল। তবে দুজনই আশ্বস্ত করেছেন, ফাউন্ডেশনের ওপর এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না। পরে এক বিবৃতিতে ফাউন্ডেশনও জানায়, তাঁরা দুজনেই ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে থাকবেন। অর্থাৎ ফাউন্ডেশনে তাঁরা এক থাকছেন। তবে সম্পত্তির হিসাব-নিকাশ হয়তো এতটা সহজ হবে না। এর আগে ২০১৯ সালে ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান আরেক মার্কিন ধনকুবের ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সে সময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের শর্তের ব্যাপারে একমত হন ম্যাকেঞ্জি বেজোস। জেফ বেজোসের সঙ্গে ডিভোর্সের পর তিনি পান ৩ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ। এবার কি তার থেকেও ছাড়িয়ে যাবে গেটসদের বিচ্ছেদ চুক্তি। তা নিয়ে এখনো কোনো কিছু খোলাসা করেননি এই দম্পতি। এদিকে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফাউন্ডেশনের কৌশলগত বিষয়ের অনুমোদন, সব আইনি ইস্যু এবং সংস্থার সামগ্রিক দিকনির্দেশ নির্ধারণের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বিল গেটস ও মেলিন্ডা। তবে ফাউন্ডেশনের ভবিষ্যৎ জানালেও বিল গেটস ও মেলিন্ডার যৌথ মালিকানাধীন সম্পত্তি কীভাবে ভাগ হবে বা বিচ্ছেদের চুক্তি কী হচ্ছে, সে বিষয়ে এখনো কোনো কথা প্রকাশ করেনি কোনো পক্ষই। বিচ্ছেদের পিটিশন আদালতের কাছে তাঁরা এই বৈবাহিক সম্পর্ক মিটিয়ে ফেলার আবেদন জানান। সেই সঙ্গে বিচ্ছেদ চুক্তি অনুযায়ী ব্যবসায়িক স্বার্থ, দায়বদ্ধতা ও যৌথ মালিকানাধীন সম্পত্তি ভাগ করার বিষয়ে আবেদন জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক। ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমির মালিক তিনি। যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও মেলিন্ডা গেটসের মালিকানায় রয়েছে এসব কৃষিজমি। এর মধ্যে লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানসাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে। তাঁদের বিচ্ছেদ হওয়ায় এখন এই সম্পত্তির ভাগের বিষয়টি জটিল আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া গেটস পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। তাই বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের আপস-রফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, তা নিয়ে চলছে জল্পনা। ১৯৮৭ সালে মাইক্রোসফটে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। সে সময় থেকে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তা প্রেম পর্যন্ত গড়ায়। ১৯৯৪ সালে বিয়ে করেন গেটস ও মেলিন্ডা। বিয়ের ছয় বছর পর তাঁরা যৌথভাবে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'। বিশ্বের বিভিন্ন স্থানে নানামুখী কাজ করছে এই ফাউন্ডেশন। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে শুরু থেকে এখন পর্যন্ত এ ফাউন্ডেশন প্রায় ৫৪ বিলিয়ন ডলার খরচ করেছে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সচেতন, শিক্ষিত ও স্বাস্থ্যবান একটি বিশ্ব গড়ে তোলা এ সংস্থার প্রধান উদ্দেশ্য। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিবছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করে স্বাস্থ্য খাতের উন্নয়নে। ২০০৮ সালে পোলিও প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৬৮ কোটি ২৩ লাখ ডলার অনুদান দেন বিল গেটস। এর আগে এত অনুদান পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। প্রয়োজনে তা ২৫ কোটি ডলারের উন্নীত করার আশ্বাস দিয়েছেন বিল গেটস। এই ফাউন্ডেশনের অন্যতম দাতা আরেক ধনকুবের ওয়ারেন বাফেট। গত বছর তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের ২০০ কোটি ডলারের স্টক অনুদান দিয়েছেন তিনি। ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ফাউন্ডেশনে ৩ হাজার ৬০০ কোটি ডলার দিয়েছেন গেটস ও মেলিন্ডা দম্পতি। ২০১৯ সালের শেষ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই ফাউন্ডেশনের আকার ৪ হাজার ৩৩০ কোটি ডলার। এই আকার ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য বিল গেটস ও মেলিন্ডা গেটসের। সূত্র: ভক্স ডট কম, রয়টার্স
0
নোয়াখালীর সোনাইমুড়ী থানার নারী ও শিশু নির্যাতন আইনের গ্রেপ্তারকৃত দুই আসামিকে ঢাকা থেকে নোয়াখালী আনার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। ঘটনায় ৪ জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক জিহান আহমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ হেড কোয়ার্টারে জানানো হয়েছে।আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মা. শহীদুল ইসলাম।এর আগে সকালে আদালতের নির্দেশে আসামিদের পুলিশ হেফাজতে ঢাকা পাঠানো হয়। পরে ঢাকায় ডিএনএ টেস্ট শেষে দুপুরে নোয়াখালী আনার পথে মুন্সিগঞ্জ গজারিয়া একটি হোটেল থেকে পালিয়ে যান তাঁরা।পলাতক আসামিরা হচ্ছেন, সোনাইমুড়ী উপজেলার মিয়ারপুর এলাকার চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল (২৪), বগাদিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।জানা যায়, দুপুরে ঢাকা থেকে ফেরার পথে মুন্সিগঞ্জ গজারিয়া আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে পুলিশ হেফাজতে দুপুর খাবার খাওয়ার জন্য নামেন আসামিরা। এ সময় আসামিরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে দুজন একই সঙ্গে হোটেলের একটি টয়লেটে যান। কিছুক্ষণ অপেক্ষা করার পর আসামিরা ফিরে না আসায় দায়িত্বরত পুলিশ সদস্যরা টয়লেটের দরজা ভেঙে দেখে ভেতরে কেউ নেই। কিন্তু টয়লেটের জানালাটি ভাঙা ছিল। ঘটনার সময় আসামিদের হাতে হাতকড়া ছিল না।নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আসামিদের ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষা থেকে নোয়াখালী আসার পথে হোটেলের টয়লেটের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তাঁরা। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় দায়িত্ব অবহেলার অপরাধে ওই পুলিশ কর্মকর্তা এবং অন্য সদস্যদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
6
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। জয়ে মূল অবদান আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের গড়া ১৭৪ রানের পার্টনারশিপ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন জয় আনন্দের সাগরে ভাসিয়েছে গোটা দেশকে। কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র আফগান শিবিরে। বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই এমন একটি ম্যাচ এভাবে হারায় দারুণ হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য। ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।
12
২০১৭ সালের বিজয় দিবসে 'জন্মকথা' শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন বাংলাদেশের তরুণ গায়ক শাহরুখ কবির। সেই গানের প্রশংসা করছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। 'জন্মকথা' গানের শিল্পী সেই শাহরুখ তাঁর মা-বাবার একমাত্র সন্তান। সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়া শাহরুখ তাঁর ক্যানসার আক্রান্ত মা হোসনে আরা বেগমকে বাঁচাতে সবার কাছে আকুতি জানিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শাহরুখ কবিরের মায়ের চিকিৎসার জন্য এই মুহূর্তে কমপক্ষে ১০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।দিনাজপুরের ছেলে শাহরুখ গান গেয়ে দেশের মানুষের নজরে আসেন। তাঁর গায়কিতে মুগ্ধতা প্রকাশ করেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। এমনকি ইউটিউবে মন্ত্যব্যের ঘরেও গানটি নিয়ে ভালো লাগার মন্তব্য করেন শ্রোতারা। শাহরুখ কবিরের গানের ভিডিও কবীর সুমন ফেসবুকে শেয়ার করে লিখেছিলেন, 'অনেক দিন পর একটি আধুনিক বাংলা গান শুনলাম, যেটি শুনে মনে হলো, এটি যাঁরা তৈরি করেছেন, তাঁদের এই জাতির ইতিহাসে যায়-আসে। আপনি, আপনারাই ভরসা। এ রকম গান আমার রাজ্যে, শহরে কেউ বানাচ্ছে না। ক্ষমতায় কুলাচ্ছে না। সময়োপযোগী এই সুঠাম সুলিখিত সুসুরারোপিত গানটি বাংলাদেশ থেকেই পেলাম। এ-ও ইতিহাসের শিক্ষা। শাবাশ। এই বুড়ো সংগীতসেবকের অভিবাদন নিন সবাই, যাঁরা এই সংগীত নির্মাণ ও রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা পারলেন। আপনারাই পারবেন। বেঁচে থাকুন! দীর্ঘজীবী হোক বাংলা।' ২০১৫ সালে মা-বাবাকে দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসেন শাহরুখ। মিউজিক করে মা-বাবাসহ সংসার চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু মায়ের ক্যানসারের চিকিৎসার কারণে তা আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। জানালেন, 'আমিই তো একমাত্র রোজগার করি। বাবা টুকটাক কিছু করেন। কিন্তু মায়ের ক্যানসারের চিকিৎসার খরচ কুলিয়ে উঠতে পারছি না। গত এক বছরে আমার জমানো টাকা যা ছিল, সেই সাত লাখ টাকাও শেষ হয়ে গেছে। আমি তো আসলে সংগীতের অত বড় কেউ না। টুকটাক কাজ করি, তাতেই মা-বাবাকে নিয়ে ভালোই চলছিল। কিন্তু মায়ের ক্যানসারের কারণে কোনোভাবে সবকিছু সামলাতে পারছি না।'শাহরুখ বলেন, 'আমি নিজের সবটুকু দিয়ে মাকে ভালো রাখার চেষ্টা করে আসছি। কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মায়ের বেঁচে থাকার আকুলতা এবং এত কিছুর পরেও "আলহামদুলিল্লাহ, ভালো আছি" বলা দেখলে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমরা সবাই মিলে যদি মাকে আর কয়েকটা দিন পৃথিবীর আলো দেখাতে পারি! সম্ভব হলে সহযোগিতা করার চেষ্টা করবেন। হায়াত-মউত আল্লাহর হাতে, কিন্তু আমার জন্য মায়ের হাতে সময় অনেক কম।' শাহরুখ কবিরের 'জন্মকথা' গানের সংগীত পরিচালনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, 'দুর্দান্ত মেধাবী এক গায়ক, সুরকার শাহরুখ কবির। কিন্তু এই মেধাবীকে যিনি জন্ম দিয়েছেন, পৃথিবীতে এনেছেন, সেই মা জননী ১০ বছর ধরে ক্যানসারে আক্রান্ত। মাকে বাঁচাতে এত দিন নিজের মতো চেষ্টা করেছিলেন শাহরুখ। খরচ করতে করতে আর কোনো জমা নেই তার হাতে! ফলে মাকে বাঁচাতে অন্য মায়ের সন্তানদের সহায়তা কামনা করছে সে। আপাতত ১০ লাখ টাকা হলে মায়ের বাকি চিকিৎসা করাতে পারবে। আমার বন্ধু তালিকায় যারা আছেন, সবার কাছে আকুল আবেদন, এই মায়ের দিকে আপনারা একটু তাকান, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহায়তায় পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন এই মা। শাহরুখ ফিরে পেতে পারেন তার বেঁচে থাকার শ্রেষ্ঠ অবলম্বনটাকে।' শাহরুখ জানিয়েছেন, তাঁর মায়ের শরীরে প্রথম অস্ত্রোপচার হয় ২০০৬ সালে। ২০১৩ সালে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে এবং সেই সময়েই সার্জারির পাশাপাশি তিনটি কেমোথেরাপি দেওয়া হয়। ২০১৪ সালে ভারতেও সার্জারি এবং চারটি কেমোথেরাপি দেওয়া হয়। ২০১৭ সালে দেশে আরেক দফা সার্জারি করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আরেকবার। ২০২১ সালের জানুয়ারিতে আবার সার্জারির পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আরেক দফা কেমোথেরাপি দেওয়া হয়। শাহরুখ কবিরের মায়ের চিকিৎসায় আগ্রহী কেউ সহায়তা করতে চাইলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। বিকাশ নম্বর: (শাহরুখ কবির, পার্সোনাল) বিকাশ ও নগদ: (শাহরুখ কবিরের কাজিন) ডাচ্-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট: : , : , : , : ব্র্যাক ব্যাংক: : , : , : , , : (এটা শাহরুখ কবিরের মামাতো ভাইয়ের অ্যাকাউন্ট)।
2
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ সিরীয় সেনাসহ কমপক্ষে নয়জন যোদ্ধা নিহত হয়েছেন। চলতি বছর এটি সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোলাবারুদ ডিপো ও বেশ কয়েকটি অবস্থানে মিসাইল হামলা চালানো হয়।তবে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরায়েলি শত্রু ভোরবেলা একটি হামলা চালায়।এতে চারজন সৈন্য নিহত হয়েছে, তিনজন আহত হয়েছে। এএফপির প্রতিনিধিও দামেস্কে বিস্ফোরণে শব্দ শুনেছেন।এর আগে গত ১৪ এপ্রিল দামেস্কে আরও একটি হামলা চালানো হয়। তবে ওই হামলা হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে।
3
মুক্তিযুদ্ধে বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সক্রিয় আছে জানিয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এম এ মান্নান বলেন, 'মিরপুর খেলার মাঠে কিভাবে কিছু লোক পাকিস্তানের সাপোর্ট করে। কিভাবে প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা হলি আর্টিজানের মত হামলার অংশ হয়? কিভাবে অন্য ধর্মের মানুষদের উপর হামলা এই প্রজন্মের মানুষেরা করে? তাই এখনও সামনে বিপদ আছে।' তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সেসব এখন অতীত। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। কারণ নেকড়ে এখনও ঘোরাফেরা করছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে অতিরিক্ত যত্নবান হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে।' সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক সিলেটের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান একথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে আয়োজিত সভায় তিনি ছিলেন প্রধান অতিথি। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহা-ব্যবস্থাপক রূপরতন পাইন। পরিকল্পনা মন্ত্রী বলেন, 'অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতা সুফল ভোগ করছে। বিশ্বের কাছে দারিদ্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।' এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, 'সকলকে সংবিধানবদ্ধ দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে, যাতে এর ফল সাধারণ মানুষ ভোগ করে।'
6
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ সোমবার এ ঘটনায় এক দমকলকর্মী নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে নয় কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে। ৭৩টি বাড়ি এবং ১৫টি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইওয়ানিজ মালিকানার এই কারখানাটিতে ফোম ও প্লাস্টিক সামগ্রী তৈরি করা হতো। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও নির্বাপণ অধিদপ্তরের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, আজ সোমবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণ হয়েছে। জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।থাইল্যান্ডের টিপিবিএস টিভি জানিয়েছে, বিস্ফোরণে কারখানার আশপাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ও কংক্রিট ভেঙে পড়ে সড়কের ওপর। গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।জারুওয়ান চামসোপা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, 'মধ্য রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আমার বাসার জানালার কাচ ভেঙে যায়। আমি বাসা থেকে বেরিয়ে দেখি আকাশে আগুনের ধোঁয়া।'ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য আনোয়ুত ফোমপাই টিপিবিএসকে বলেন, 'আমরা তল্লাশি অব্যাহত রেখেছি, কিন্তু কারখানা ও আশপাশের কয়েকটি ভবনে এখনো আগুন জ্বলছে। এ কারণে আমাদের উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।'
3
'মিস ইউনিভার্স'-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর 'বিশ্বসুন্দরীর' খেতাব এল ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পাঞ্জাবী সুন্দরীই। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি 'বিশ্বসুন্দরীর' হলেন। রবিবার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ। কিন্তু কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মুকুটখানা ছিনিয়ে নিলেন হারনাজ সান্ধু। প্রতিযোগিতায় তাকে প্রশ্ন করা হয়েছিল- সাম্প্রতিক কালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাদের কী পরামর্শ দেবেন? উত্তরে তিনি বলেন, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন 'মিস ইউনিভার্স' এর চোখে আপাতত এটিই তাদের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, বর্তমান সময়ের যুবক-যুবতীরা আত্মবিশ্বাসের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার মুখোমুখি হচ্ছেন। আপনি সবার চেয়ে আলাদা- এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। হারনাজের মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স, মেক্সিকোর সুন্দরী আন্দ্রিয়া মেজা। পরে সাবেক বিশ্ব সুন্দরী লারাও টুইট করে শুভেচ্ছা জানান হারনাজকে। লারা লেখেন, অভিনন্দন হারনাজ। আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। ২১ বছর ধরে এ সম্মানের জন্য আমরা অপেক্ষা করেছি। তুমি আমাদের গর্বিত করেছ। আমাদের অনেকের স্বপ্ন পূরণ হলো।
2
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, 'জনগণের ভোটাধিকার সুরক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নয়, মূল এজেন্ডা হচ্ছে- নির্বাচনকালীন সরকার। এই মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না। কারণ, নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার বৈধতা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে না।' বুধবার জেএসডির উদ্যোগে কাজী আরেফ আহম্মেদসহ জেএসডির প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আ স ম রব বলেন, 'বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গঠিত যেকোনো নির্বাচন কমিশনই হবে হুদা কমিশনের নামান্তর। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অবশ্যই প্রয়োজন। বর্তমান দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কমিশনই তাদের ওপরে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে না।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
বিশ্বের দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক চায় তালেবান। তারা এখন একের পর এক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে। মঙ্গলবার (১২ অক্টোবর) তিনি দোহায় ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। খবর ডয়েচে ভেলের। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, তারা বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে। সবগুলোই ইতিবাচক বৈঠক। তিনি বলেছেন, আমরা বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা একটা ভারসাম্যের নীতি নিয়ে চলতে চাই। একমাত্র এই নীতিই আফগানিস্তানকে স্থিরতা দিতে পারে। ইইউর মুখপাত্র নবিলা মাসরালি বলেছেন, আলোচনার মানে এই নয় যে, ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেছেন, নারীদের অধিকার নিয়ে কথা হবে, আফগানিস্তানকে সাহায্য দেয়া নিয়েও কথা হবে। সোমবার জার্মান প্রতিনিধিদের সঙ্গে তালেবানের কথা হয়। সেখানে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ জার্মান প্রতিনিধি মার্কাস পটজেলও ছিলেন। তিনিই এখন আফগানিস্তানের রাষ্ট্রদূতের কাজ দেখছেন। তালেবান দখল নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরছে আফগানিস্তানে দোকান, অফিস-আদালত খুলছে তবে কোনো জায়গাতেই নারীদের তেমন দেখা যায় না ছবির এই রেস্তোরাঁতেও খেতে আসা সবাই পুরুষ আলোচনার পর জার্মান প্রতিনিধিরা জানিয়েছেন, আফগানিস্তানে তালেবান এখন বাস্তব। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে এখনো যে জার্মান নাগরিকরা আছেন এবং যে সব আফগান নাগরিকদের প্রতি জার্মানির বিশেষ দায়িত্ব আছে, তারা যাতে নিরাপদে কাবুল ছাড়তে পারে তা নিয়ে কথা হয়েছে। জার্মানির প্রতিনিধিরা মানবাধিকার ও বিশেষ করে নারীদের অধিকাররক্ষা নিয়ে কথা বলেছেন। তালেবান জার্মান প্রতিনিধিদের জানিয়েছে, তারা বিদেশি কূটনীতিকদের রক্ষা করবে। তারা আন্তর্জতিক ত্রাণ সংগঠনের কর্মীদেরও সুরক্ষা দেবে। আর গতমাসেই তালেবান মুখপাত্র বলেছিলেন, তারা জার্মানির সঙ্গে সরকারিভাবে ঘনিষ্ঠ সম্পর্ক চান। তালেবান যখন বিদেশি কূটনীতিকদের সঙ্গে একের পর এক বৈঠক করছে, তখন জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, অর্থনীতিকে বাঁচাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এরপর তারা জানিয়ে দেয়, মেয়েদের হয়ত খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে না, কারণ, তারা মনে করে এটি 'প্রয়োজনীয় নয়'। এবং মেয়েতাদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। তাই সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন পরিবারসহ ১৯ সেপ্টেম্বর পর্তুগালে পৌঁছেছেন। মোট ৮০ জন পর্তুগাল গেছেন। তাদের মধ্যে বাচ্চাও আছে পর্তুগাল তাদের আশ্রয় দিয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর অ্যামেরিকা আফগানিস্তানের সব সম্পদ ফ্রিজ করে দিয়েছে। তালেবানও নারীদের বিষয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি। এই পরিস্থিতিতে গুতেরেস বলেছেন, তালেবান যেন নারীদের বিষয়ে তাদের দায়বদ্ধতা পূরণ করে। আন্তর্জাতিক সাহায্য পাওয়ার জন্য এটা জরুরি। নারীরা যুক্ত না হলে আফগানিস্তানের অর্থনীতি ও সমাজ শক্তিশালী হতে পারবে না বলে তিনি জানিয়েছেন।
3
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে মাহবুবুল এ খালিদের লেখা গান 'হে বিজয়ী'। সম্প্রতি ইউটিউবের 'খালিদ সংগীত' চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এতে সুর দিয়েছেন ইমন সাহা। আর কণ্ঠ দিয়েছেন কোনাল এবং রাজীব। এই গানের মাধ্যমে বীর বাংলার দামাল ছেলেদের সাহসিকতার বন্দনা করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। মহান বিজয় দিবসকে উপজীব্য করে আরো বেশ কয়েকটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তার লেখা গানগুলোতে বাংলা মায়ের অপরূপ রূপ, মাতৃভূমির প্রতি ভালোবাসা, সংগ্রাম, আত্মোৎসর্গ এবং চূড়ান্ত বিজয়ের কথা চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। সবগুলো গানই মাহবুবুল এ খালিদের ওয়েবসাইট 'খালিদসংগীত ডটকম' (..)-এ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গানগুলো তার ইউটিউব চ্যানেল 'খালিদ সংগীত' এ মুক্তি দেয়া হয়েছে। 'হে বিজয়ী' গানটির ভিডিও- বিডি প্রতিদিন/হিমেল
2
বাঙালি জাতির জীবনে একটি শোকাবহ দিন ১৫ আগস্ট। ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের একটি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা। প্রতি বছর দিবসটি জাতীয় শোকদিবস হিসেবে যথাযর্থ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালিত হয়। প্রতিবারের মতো এবারও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোকদিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিস্তারিত কর্মমূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এদিন বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা । এর অংশ হিসেবে সকাল ৯টায় ওয়াইএমসিএ চ্যাপেল, ১৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০-এ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে। বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এদিন দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে খাদ্য। পরদিন শুক্রবার (১৬ আগস্ট) আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শোকাবহ আগস্টের শুরুতেই মাসব্যাপী শোকের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাগুলোর সব স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার অনুরোধ জানিয়েছেন।
6
রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ নিহত হওয়ার পর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা পাঁচ রাউন্ড গুলি করলে তিন রাউন্ড গুলি সরাসরি তার বুকে লাগে। এতে মুহিবুল্লাহর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, এশার নামাজের পর ক্যাম্পে নিজ অফিসে বসা ছিলেন মুহিবুল্লাহ। এ সময় অজ্ঞাতনামারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে গুলি করে হত্যা করা হয় এই আলোচিত রোহিঙ্গা নেতাকে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে মুহিবুল্লাহর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে আনার পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। লাশ এখনো মর্গে রয়েছে বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসাকে দায়ী করেছে স্বজনরা। রোহিঙ্গা প্রত্যাবাসনসহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতোপূর্বে মুহিবুল্লাহ নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাছাড়া প্রত্যাবাসন ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকারসহ এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন এই নেতা। তার এই ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেয় রোহিঙ্গা ভিত্তিক জঙ্গি সংগঠন আরসাসহ অন্যান্য গ্রুপগুলো। এর ধারাবাহিকতায় তাকে খুন করা হয়েছে বলে দাবি স্বজনদের।
6
র্যাবকে কখনই বিরোধী দলকে দমনে ব্যবহার করা হয়নি। বরং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সদস্য বা নেতৃত্বে ছিলেন এ রকম একাধিক ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত বা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত, একাধিক ব্যক্তিকে ধরতে গিয়ে র্যাবের বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। ফলে র্যাবকে মার্কিন নিষেধাজ্ঞায় এ যুক্তিটি হাস্যকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন এম শাহরিয়ার আলম।র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের কর্ম পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'র্যাবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ অনেক কিছু করেছে এবং অনেক কিছু করছে। এটি নিশ্চিত যে এ বিষয়টিকে পুঁজি করে বাড়তি সুবিধা বা সস্তা রাজনীতি বন্ধ হয়ে গেছে। এটাকে কেন্দ্র করে বড় আকারের ষড়যন্ত্র এবং লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল। তা হালে পানি পায়নি। কারণ এর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতিসংঘ নিষেধাজ্ঞা দিচ্ছে। ইউরোপের একজন সংসদ সদস্যকে দিয়ে চিঠি লিখিয়ে বিএনপির আরেক নেতা বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি পরিষ্কার করেছে যে এটি ব্যক্তিগত একজনের মতামত।'বিষয়টি নিয়ে ইইউর সঙ্গে বৈঠক নিয়ে শাহরিয়ার আলম বলেন, 'ইইউ সঙ্গে বাংলাদেশের বেশ কার্যকরী বৈঠক হয়েছে। যেখানে বাংলাদেশ সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। নিষেধাজ্ঞার অন্য কোথাও কোন ধরনের প্রভাব নেই। আমরা এ বিষয়ে গত এক দেড় মাস ধরে যে কাজ করেছি তাতে, এমনকি যুক্তরাষ্ট্রেও এ নিষেধাজ্ঞার কোন বিস্তার লাভের সম্ভাবনা নেই। বেশ কিছু উড়ো খবর বের হয়েছে বাড়তি মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে যে নিষেধাজ্ঞা এসেছে র্যাবের ওপর, তাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। সে জায়গা থেকে আইনি বিষয়গুলো দেখছি।'শাহরিয়ার আলম বলেন, 'আমরা জানতে চাচ্ছি ঠিক কি কারণে মার্কিন দুটি দপ্তর থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর এর ব্যাপ্তি কতটুকু। বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয়েছে। যার উত্তর একটু সময় নিয়ে দেবে মার্কিনিরা। আমরা আইনি প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছি। মার্কিন প্রশাসন জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে।'আগে কেন র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন চিঠি আমলে নেওয়া হয়নি? এর উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'র্যাবের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এ যুক্তিটি হাস্যকর। টেকনাফের যে ঘটনাটি ঘটেছিল, সে ভদ্রলোক আওয়ামী লীগ করত। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সদস্য বা নেতৃত্বে ছিলেন এ রকম একাধিক ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত বা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে ধরতে গিয়ে র্যাবের বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশে বসেও বিরোধী দল দমনে র্যাবকে ব্যবহার করা হয়েছে কোন উদাহরণ নেই।'জাতিসংঘের দেওয়া গুম হওয়া ব্যক্তির তালিকার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৭০ / ৮০ জনের তালিকার কথা বলা হয়। এর মধ্যে অর্ধেকের রাজনৈতিক পরিচয় হচ্ছে সরকার দলীয় সমর্থক। র্যাব যদি বিরোধী দল দমনে ব্যবহার হয়ে থাকে, তাহলে কেন সরকার দলীয় মানুষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন একরামুল হক। একরামুল হককে গুলি করার সময়ে ফোনে তাঁর দুই মেয়ে তাহিয়াত হক ও নাহিয়ান হক। একরামুল হককে গুলি করার ঠিক আগ মুহূর্তে তাঁর মেয়ে বলছিলেন আব্বু তুমি কাদঁছো কেন।পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশনগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে এম শাহরিয়ার আলম বলেন, এখানে কারও দায়িত্বের কোন অবহেলা আছে বলে আমার মনে হয় না। এ সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত বৈঠকের বিষয়ে শাহরিয়ার বলেন, এপ্রিল মাসে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আছে। সে সময়ে দুই দেশের বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হবে। তবে নিয়মিত এজেন্ডার বাইরে বাড়তি এজেন্ডা যুক্ত হয়েছে। আর আমাদের জন্য নিষেধাজ্ঞার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার বিষয়।
6
রেমিট্যান্সে প্রণোদনা আরও ১ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বণিক বার্তা আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আতিউর রহমান বলেন, করোনার কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারে সবচেয়ে বড় যে তিনটি খাত ভূমিকা রেখেছে তার মধ্যে রেমিট্যান্স অন্যতম। যে কারণে রেমিট্যান্সে প্রণোদনা আরও ১ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা উচিত।আতিউর রহমান আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশের কৃষি খাত ছিল রক্ষাকবচ। এরপরই ভূমিকা রেখেছে প্রবাসী আয় ও রপ্তানি খাত। তাই টেকসই অর্থনীতি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে 'পাঁচ দশকের উন্নয়ন অভিযাত্রায় কেন্দ্রীয় ব্যাংক' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, আতিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।ফজলে কবির বলেন, দেশের অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ অতীতে ছিল এবং এখনো রয়েছে। করোনার কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, নতুন করে দারিদ্র্যসীমা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।ফজলে কবির বলেন, করোনা দুর্যোগের মধ্যেই ৫০ বছর পার করল বাংলাদেশ। উদ্যাপিত হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী। এখন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এক ভিডিও বার্তায় বলেন, দুর্নীতির তদন্ত প্রতিবেদন টেবিলের ড্রয়ারে চলে গেলে এর প্রবাহ বাড়ে। দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।ফরাসউদ্দিন বলেন, 'দেশে খেলাপি বাড়ছে। ২০০০-০১ সালের দিকে খেলাপিকে সামাজিক ব্যাধি হিসেবে বোঝাতে চেয়েছি। তবু খেলাপি কমানো যায়নি। এখন ঋণখেলাপির পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়, এ বার্তা দিয়ে দুর্নীতিকে নিরুৎসাহিত করতে হবে। সম্প্রতি আমাদের রেমিট্যান্স কমছে, যেটা ভালো মনে হচ্ছে না।'ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাইলে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং খাতে সহজে সেবা দিতে পারে। এতে উৎপাদন এবং ক্রয়ক্ষমতা বাড়বে। যা অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক।
6
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম।উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থী রয়েছে প্রায় ৯ হাজার ৩০০ জন। ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন, ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া ১৪টি মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। ব্যক্তিমালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার।সরেজমিনে আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখা গেছে, আজ সকাল ৯টার মধ্যে বেশির ভাগ শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। শ্রেণিকক্ষে প্রবেশের আগে সব শিক্ষার্থীর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে সকাল ১০টা থেকে শুরু হয় পাঠদান। তবে দীর্ঘদিন পর নতুন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে পরিচয় ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বেশি আলোচনা করেন শিক্ষকেরা।ঝলমলিয়া হাইস্কুলে শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, গত বছর নবম শ্রেণিতে ভর্তির পর মাত্র দুই মাস ক্লাস করেছিলাম। দীর্ঘ দেড় বছর পর আজ দশম শ্রেণির ক্লাসে এসেছি। সেই সঙ্গে দূরের অনেক বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়ে ভালো লাগছে।পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার সরকার বলেন, দীর্ঘ ৫৪৪ দিন পর আজ প্রথম ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। যেহেতু এখনো আমরা করোনার সঙ্গে মোকাবিলা করছি, তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের চেয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সানোয়ার হোসেন বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের ক্লাস শুরু হয়েছে।উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, দীর্ঘ দেড় বছর পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের পাঠদানের বিষয়ে তদারক করা হচ্ছে।
6
ওয়াশিংটন চাইলে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছে রাশিয়া। শনিবার রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ এ কথা জানিয়েছেন। মস্কো প্রস্তুত থাকলেও রাশিয়ার সাথে এমন আলোচনায় বসার কোনো ইঙ্গিত এখনও দেয়নি যুক্তরাষ্ট্র। তারপরও রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে আগেই নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। তবে এখন আর আগের অবস্থা নেই। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন তাই দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন। তার দাবি, এই নিষেধাজ্ঞার ফলে মহাকাশ স্টেশনের দেখাশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। সবমিলিয়ে যার ফল হতে পারে ৫০০ টন ওজনের মহাকাশ স্টেশন সাগর কিংবা ভূমিতে ভেঙে পড়তে পারে। আগেও রোগোজিন হুমকি দিয়েছিলেন, আমেরিকা কিংবা ইউরোপের ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন। তার দাবি, এটা ভারত কিংবা চীনের ভূখণ্ডেও পড়তে পারে। বিডি প্রতিদিন/নাজমুল
3
প্রবাসী বাংলা ভাষাভাষীদের জন্য শুক্রবার দুবাইয়ে আয়োজন করা হয় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব। তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। দুবাইয়ের একটি তারকা হোটেলের বলরুমে চিত্রায়ন করা হয় এ দুই কবির লেখা গান, কবিতা, নৃত্য ও গীতি আলেখ্য। সোনিয়া সামিয়া ও আহমেদ ইখতিখার পাভেলের উপস্থাপনায় কবিতা আবৃতি করেন ড. তারেক, আলমা আকবর ও শেখ ফরিদ ফরিদ আহমেদ। গীতি আলেখ্যে অংশ নেন ইয়াসমিন ইসলাম মেরুনা ও স্নিগ্ধা সরকার তিথি। এছাড়া সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন দেব মুখার্জী, সৌগত, সামিয়া, সমৃদ্ধি ভাটিয়া, অভিপ্রিয়া চক্রবর্তী, তিশা সেন, ফারাহ শাসস প্রমুখ। সংগঠনের সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনা সমকালকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন অনেক ভালো হয়েছে। কেননা পুরো আয়োজনে এবার যারা অংশগ্রহণ করেছে তাদের অধিকাংশেরই একাডেমিক জ্ঞান আছে। তারা নজরুল ও রবীন্দ্রনাথের চর্চা করেন। উৎসবের আয়োজক ও সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি বলেন, এই দুই গুণীজনের সম্মানে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। পুরো অনুষ্ঠান প্রবাসীরা উপভোগ করেছেন। আগামীতেও এমন আয়োজনের মাধ্যমে বাঙালি সাহিত্য-সংস্কৃতি তুলে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
4
উচ্চ শিক্ষিত তিন পুত্র সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে এবার অভিযোগ দায়ের করেছেন এক অসহায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) আইনি সহায়তায় মোহাম্মদ সাইদুল হক (৭২) মামলাটি দায়ের করেছেন। তিনি অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা এবং মিরেশরাই পূর্ব মালিয়াইশ গ্রামের ধনমিয়া বাড়ীর বাসিন্দা মরহুম মোঃ সোবহানের পুত্র। বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে অভিযোগটি শুনানি শেষে বাদির তিন পুত্র মোঃ নাজমুল হক হেলাল (৪৪), মোঃ সাইফুল হক (৩৬) ও মোঃ মাইনুল হকের (৩৪) বিরুদ্ধে আদালত সমন জারি করেন। অভিযোগে উল্লেখ করেন, বহু কষ্টে অর্ধাহারে অনাহারে জীবনের সমস্ত অর্থ, শ্রম ব্যয় করে সন্তানদের লালন পালন ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। বড় সন্তান মোঃ নাজমুল হক হেলাল ঠিকাদার, দ্বিতীয় সন্তান মোঃ সাইফুল হক এমকম পাশ এবং সিএন্ডএফ ফার্ম রাজিয়া ট্রেড ইন্টারন্যাশনাল চৌমুহুনী আগ্রাবাদে কর্মরত সিনিয়র এসিষ্টেন্ট ও তৃতীয় সন্তান মোঃ মাইনুল হক রনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঢাকার গুলশান শাখার অফিসার। বাদির সন্তানরা আর্থিকভাবে সামর্থবান হওয়া সত্ত্বেও মাতাপিতার কোনো ভরণপোষণ দেয়া দূরে থাক তাদের সঙ্গদান এবং চিকিৎসা ও ওষুধের খরচও প্রদান করে না। বাদি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসরে আসলে সামান্য পেনশনের টাকায় পরিবারের খরচ চালানো সম্ভব না হওয়ায় ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মেয়ের স্বামীদের সাহায্যে বাদি চোখের অপারেশন করলেও তিন সন্তান তাকে হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। তিনি তিন সন্তান হতে মাসিক ৩০ হাজার টাকা নিয়মিত খোরপোষ বা মাতা-পিতার ভরণপোষণের দাবিতে অভিযোগটি দায়ের করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ ও দাখিলীয় দলিলপত্র বিবেচনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনজীবীবৃন্দ যথাক্রমে এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ এইচ এম জসিম উদ্দিন, এডভোকেট প্রদীপ আইচ দীপু, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী প্রমুখ।
6
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বড়ুয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে বিহারের পাশে সড়কে এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন।এলাকার সমাজসেবক সমর বিজয় বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক অংশু বড়ুয়া, মোহাম্মদ তৈয়ব আলী, এস কে এম সেলিম উদ্দিন, ঝন্টু বড়ুয়া, অলক বড়ুয়া, তাপস বড়ুয়া মিঠু ও স্বপন বড়ুয়া নুংকু প্রমুখ। মানববন্ধনটির উপস্থাপনা করেন টিপন বড়ুয়া।মানববন্ধনে বক্তারা বলেন, রাতের অন্ধকারে তাপসের ওপর হামলা প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। নইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।প্রসঙ্গত, গত রোববার রাতে সদর থেকে বাড়িতে ফেরার পথে শহীদ দীপক সংঘ সংলগ্ন স্থানে দুষ্কৃতকারীরা তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, 'হত্যাচেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।'
6
যেকোনো দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস রপ্তানি বাণিজ্য। সমৃদ্ধ অর্থনীতির জন্য এর বিকল্প নেই। বিশ্বব্যাপী বেশির ভাগ অর্থনীতিবিদ একমত যে, আন্তর্জাতিক বাণিজ্য দেশগুলোর সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। যখন কোনো সত্তা বা ব্যক্তি অন্য কোনো দেশ থেকে সস্তা পণ্য বা পরিষেবা কেনে, তখন সংশ্লিষ্ট দেশের মানুষের জীবনমান উন্নত হয়। একই সঙ্গে অর্থনৈতিক এই লেনদেনে সমৃদ্ধ হয় রপ্তানি করা দেশও। কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা বা বাধা।এখন প্রশ্ন উঠতে পারে, বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি কী? এ প্রশ্নের উত্তরে একেকজন একেক বিষয় সামনে আনতে পারে। একেকজনের কাছে একেকটা বিষয় হুমকি মনে হতে পারে। শিপিংয়ের ক্ষেত্রে সম্প্রতি তৈরি হওয়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরবরাহ ব্যয় বৃদ্ধিকে পণ্য সরবরাহ ব্যবস্থাপকেরা সবচেয়ে বড় বাধা হিসেবে দেখতে পারেন। আবার অর্থনীতিবিদেরা বলতে পারেন মহামারির নেতিবাচক প্রভাবের কথা। সামষ্টিক অর্থনীতি বিশেষজ্ঞরা রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় করে দেখছেন চাহিদার পরিবর্তনকে। বিশেষত নতুন করে কোভিড মহামারির ফিরে আসাকে তাঁরা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। কিন্তু যারা একটু বেশি দূরদৃষ্টিসম্পন্ন, তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিশ্চিতভাবে বাণিজ্যনীতির পরিবর্তন, যেখানে বৈষম্য, দমন ও একঘরে করে ফেলার নীতিই মুখ্য হয়ে উঠছে ক্রমে। মোটাদাগে বিভিন্ন দিক থেকেই বহুপক্ষীয় বাণিজ্যনীতি আজ সবচেয়ে বড় হুমকির মুখে।এর সঙ্গে জুড়ে আছে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনের মতো বহু বিষয়, যার সঙ্গে অভিযোজন ঘটাতে গিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক গতিপথ পাল্টে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কথাই বলা যায়। ৩৮ দেশের অর্থনৈতিক জোট ওইসিডির ভাষ্যমতে, প্রতি টনে ৭৫ ডলারের কার্বন শুল্কের কারণে গড়ে ২ শতাংশ হারে ব্যয় বাড়বে। এতে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু যখন এর সঙ্গে যুক্ত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মহামারি পরিস্থিতির কারণে সৃষ্ট বাধা কিংবা অন্য দেশের অর্থনৈতিক শক্তি কাজে লাগিয়ে সুবিধা নেওয়ার বিষয়, তখন এই ব্যয়ের প্রভাব অনেক বেড়ে যায়। এ অবস্থায় এর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য নতুন কৌশল গ্রহণ করতে হয়। এর অর্থ হচ্ছে বাণিজ্যনীতি ও এ সম্পর্কিত নানা চুক্তিতে বৈচিত্র্য আনা।ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, কিছু দেশ, বিশেষত শক্তিশালী দেশগুলো বাণিজ্যের ক্ষেত্রে এমন অনেক লক্ষ্য নিয়ে এগোয়, যার সঙ্গে বাণিজ্যের কোনো সম্পর্কই নেই। ফলে অব্যবস্থাপনা বা বিশেষ স্বার্থের বিস্তারের ঝুঁকি বাড়ে। এর প্রভাব পড়ে নানা ক্ষেত্রে। কখনো কখনো এ ধরনের পদক্ষেপের কারণে একটি দেশ শুধু নয়, গোটা অঞ্চলই অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যায়। তখন বাণিজ্যনীতিতে আসে নতুন চ্যালেঞ্জ। নানা ধরনের অভিযোজনের শর্ত তখন সামনে এসে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কথা এখানে উল্লেখ করা যায়। এ ছাড়া বিভিন্ন দেশের অর্থনৈতিক জাতীয়তাবাদের নানা উদাহরণও সামনে আছে। যে অজুহাতেই যেকোনো দেশ অন্য এক বা একাধিক দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের নীতি নিক না কেন, তা মূলত বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পায়ে শিকল পরায়। রুদ্ধ করে প্রযুক্তি স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো। এমনকি এর নেতিবাচক প্রভাব পড়ে গবেষণা ও উন্নয়নেও।আবার ঠিক বিপরীত পদক্ষেপ হলেও একই ধরনের প্রভাব পড়ে এক বা একাধিক দেশে বিশেষ বাণিজ্য-সুবিধা দেওয়ার কারণে। এই বিশেষ সুবিধা নিয়েও রয়েছে নানা সংকট। সুবিধাপ্রাপ্ত দেশ ও সুবিধাদাতা দেশের মধ্যে কে পণ্য সরবরাহ ব্যয় বহন করবে, তা নিয়ে বিরোধের রেওয়াজ অনেক পুরোনো। এ ক্ষেত্রে চাহিদা সরবরাহের অনুপাত নিয়েও বিরোধ দেখা যায়। ফলে যতই মুক্তবাজার ও সীমানাহীন বিশ্ব বা বিশ্বগ্রামের কথা বলা হোক না কেন, তা আসলে অনেকটা কাগজে কলমেই। বাস্তবে বাণিজ্য, অভিবাসন ইত্যাদি প্রশ্নে সীমান্ত খুব বড় বিষয় হয়ে দাঁড়ায়। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্যমতে, ভেনেজুয়েলা ২০১৭ সালে ১০ দশমিক ৫ বিলিয়ন ডলার পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে এবং ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তবে, ২০০৯ সালের তুলনায় রপ্তানি প্রায় অর্ধেক কমেছে। রপ্তানি কমার নানা কারণ তারা দেখিয়েছে। তার মধ্যে ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া অন্যতম।দেশটি মূলত দক্ষিণ আমেরিকান অঞ্চল, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে। তবে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বিকাশের জন্য ২০১২ সালে মার্কোসুরে যোগদানের পর ভেনেজুয়েলা চুক্তির গণতান্ত্রিক ধারা লঙ্ঘনের জন্য ২০১৪ সালে বাদ পড়েছিলেন। এরপরই মূলত তাদের রপ্তানি অর্ধেকে নেমে আসে। শুধু ভেনেজুয়েলা নয়, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রেও এমন চিত্র। এক দেশের সঙ্গে চুক্তি করায় অন্য দেশে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়।ইকোনমিস্ট বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার দুর্বলতার কারণে বিভিন্ন সুবিধা নিচ্ছে প্রভাবশালী দেশগুলো। বিশ্বের বাণিজ্য-সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষগুলোর মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করার কাজ এই সংস্থার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি দুর্বল হয়ে পড়েছে। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্যে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।এই যাবতীয় বিষয়কে নতুন এ সময়ে ঠিকমতো মোকাবিলা করতে না পারলে বৈশ্বিক বাণিজ্যে বিদ্যমান বাধাগুলো দূর হবে না। বহুপক্ষীয় চুক্তির বিষয়গুলো এরই মধ্যে বেশ কঠিন হয়ে পড়েছে। বিশ্বায়নের যে শক্তির কথা বলা হয়েছে এত দিন, তা ক্রমেই লীন হয়ে যেতে পারে। এর ফল ভোগ করতে হবে অন্য সব দেশকে। কারণ, এই যাবতীয় বাধা আদতে সব দেশেরই আন্তর্দেশীয় বাণিজ্য ব্যয় বাড়ায়। এই পর্যায়ে যেসব প্রশ্নের উত্তর প্রয়োজনযদি বিশ্বনেতারা বাণিজ্য হতাশাবাদীদের ভুল প্রমাণ করতে চান, তাহলে তাঁদের তিনটি বড় প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনে। প্রথমত, বাণিজ্য সরঞ্জামগুলো কোথায় এবং কী অর্জন করতে পারে? ইইউয়ের বাণিজ্য কমিশনার ডমব্রোভস্কিস বলেন, কখনো কখনো 'নৌকাটিকে কিছুটা ওভারলোড করার' প্রবণতা থাকে। তিনি বাণিজ্য চুক্তির জন্য নতুন পরীক্ষা-নিরীক্ষা বা সেগুলো পাসের সম্ভাব্যতা যাচাইয়ে মধ্যে ভারসাম্যের প্রয়োজন রয়েছে বলেও সতর্ক করছেন অর্থনীতিবিদেরা।দ্বিতীয়ত, অ-বাণিজ্যিক নানা উদ্দেশ্যের কারণে যে ক্রমবর্ধমান জটিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে কী ঘটে? ধরা যাক, মানবাধিকার লঙ্ঘনসহ নানা কারণে চীন থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধের যে পরামর্শ বিভিন্ন মহল থেকে আসে, তার কথা। কিন্তু এটি আরও অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যায়। যখন ওই পণ্যটি হয় সোলার প্যানেল, তখন এই আমদানি বন্ধের কারণে ঝুঁকি বাড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা। ফলে এ ধরনের পদক্ষেপের কারণে যদি প্রযুক্তি স্থানান্তরসহ নানা ধরনের বাধা সৃষ্টি হয়, তবে তা আরও অনেক বড় সংকটের উৎস হয়ে দেখা দিতে পারে।তৃতীয় যে প্রশ্নটি ইকোনমিস্ট উত্থাপন করেছে, তা হলো-নতুন বাণিজ্য বাধার বিষয়গুলো কীভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা উচিত? এই কাজটি বেশ কিছু বছর ডব্লিউটিও সম্পন্ন করেছে। একটি রেওয়াজ বা রীতির প্রবর্তন তারা করতে পেরেছিল, যা লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থাও বেশ নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এর অনুপস্থিতিতে সরকারগুলোর বোঝা উচিত যে, রক্ষণশীল নীতি বরং নিজের পায়ে কুড়াল মারার শামিল হতে পারে।এই যাবতীয় প্রশ্নের উত্তরের ওপর এখন ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্যের ধারাটি কেমন হবে, তা নির্ভর করছে। আগের কাঠামোটি অনেকটাই ভেঙে পড়েছে। একেকর দেশ একেক দেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। পণ্য ধরেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে নতুন করে একটি বাণিজ্য সম্পর্কের স্থিতিশীলতা পেতে হলে আঞ্চলিক জোটের পরিসর ডিঙিয়ে বিশ্বের দেশগুলোকে এক হয়ে নতুন করে ভাবতে হবে। তা না হলে, এটি সেই পুরোনো দিনের সাম্রাজ্যকেন্দ্রিক শাসন ও ক্ষমতাচর্চার হাতিয়ারে পরিণত হবে।
3
বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা-বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন।পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন। আদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।
6
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলি ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।এ ছাড়া ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দীন।আর বেকসুর খালাস পেয়েছেন- আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব, মো. আব্দুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন।আজ সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল বিকেল ৪টা ১৫ মিনিটে এই রায় দেন। হত্যাকাণ্ডের ১৮ মাসের মাথায় এ রায় দিলেন আদালত।রায় ঘোষণার সময় আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, 'ঠান্ডা মাথায়, ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।'মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ব্যাপারে আদালত বলেন, 'আদালত বলেছেন, হত্যা সিদ্ধান্ত বাস্তবায়ন, লাথি মারা, সহযোগিতায় হত্যা, মৃত্যু নিশ্চিত, আলামত নষ্ট, খুন ও মাদক মামলা করে অপরাধ করেছেন প্রদীপ। পাশাপাশি লিয়াকত গুলি করে হত্যা, নাটক সাজানো, হত্যার পরিকল্পনা করা, শাস্তিমূলক অপরাধ করেছেন।'রায় শুনে আদালতের কাঠগড়ায় হট্টগোল শুরু হয়। তবে প্রদীপ ছিলেন নিশ্চুপ। বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নন্দদুলাল রক্ষিত রায় শুনেই হাউমাউ করে কান্না জুড়ে দেন।২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে সিনহা হত্যার ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হন তিনি। পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তাঁকে গুলি করেন বলে মামলার তদন্তে উঠে এসেছে।হত্যাকাণ্ডের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করা হয়।আরও পড়ুন:সিনহা হত্যা এবং তারপরনিজেকে নির্দোষ ও নিরীহ দাবি করেছেন প্রদীপ
6
টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রেশমি দেশাই। জনপ্রিয় সিরিয়াল 'উত্তরণ' এবং 'দিল সে দিল তক'-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। ছাড়া বিগবসে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। রেশমিকে সুশীল ও সংস্কারি বৌমার চরিত্রেই দেখে অভ্যস্ত দর্শক। কখনো শাড়ি বা কখনো সালোয়ার কামিজে তাকে দেখা যায়। এবার এই অভিনেত্রী ধরা দিলেন বিকিনিতে। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে তাকে দেখা যায় ছোট পোশাকে সুইমিংপুলে উত্তাপ ছড়াতে। নতুন রুপে রেশমিকে দেখে মুগ্ধ তার ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল সুইমিংপুলের জলের হালকা গোলাপি রঙের বিকিনিতে ডুব দিয়েছেন রেশমি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, স্রোতের সঙ্গে ভেসে চলুন। নতুন রূপে রেশমিকে দেখে এক ভক্ত কমেন্ট করেন, এ তো জীবন্ত রূপকথার চরিত্র। কেউ আবার লিখেছেন, এই ছবি দেখে উষ্ণতা বেড়ে গেছে। শিগগিরই 'তন্দুর' শিরোনামে এক ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন রেশমি দেশাই। একটি খুনের পর এক বিবাহিত দম্পতির জীবন কীভাবে বদলে গেল তা নিয়ে তৈরি হবে থ্রিলার সিরিজটি। এই ওয়েব সিরিজটি উল্লু অ্যাপে দেখা যাবে।
2
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দর্শক বিনোদনের চাহিদা থেকে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণের আবির্ভাব। সেই আবির্ভাব বিনোদন ছাড়িয়ে এখন ক্রিকেট-বাণিজ্যের সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য, ক্যারিবিয়ান দীপপুঞ্জ আর উপমহাদেশ ঘুরে এবার টুর্নামেন্টটি পা ফেলছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে (এতে অবশ্য করোনার 'অবদান' আছে)।দর্শকের আগ্রহ থেকে ২০০৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা শুরু। গত ১৪ বছরে আরও পাঁচবার মাঠে গড়িয়েছে আইসিসির লাভজনক এই টুর্নামেন্ট। একমাত্র দল হিসেবে দুবার শিরোপা জিতেছে উইন্ডিজ। তবে মহাদেশ হিসেবে রুপালি ট্রফিটা সবচেয়ে বেশি তিনবার উপমহাদেশে এসেছে। টুর্নামেন্টসেরার পুরস্কারটাও সবচেয়ে বেশি চারবার এশিয়ানদের দখলেই গেছে।মরুর দেশে আবার কি এশিয়ানরাই দাপট দেখাবেন? নাকি সর্বশেষ ২০১৬ সালের মতো আরেকবার ক্যারিবিয়ান নৃত্যে মুখরিত হবে আমিরাত? কে হবেন টুর্নামেন্ট মাতানো সেরা খেলোয়াড়? এসব নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা! কারও চোখে অধিনায়ক হিসেবে 'শেষ' ঘোষণা দেওয়া কোহলি প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরবেন। কারও মতে, টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী একই সঙ্গে এই সংস্করণের অবিসংবাদিত নেতা গেইল 'বুড়ো হাড়ে' ওস্তাদের শেষ মারটা দিয়ে টুর্নামেন্ট রাঙাবেন! দুবার ট্রফি জিতলেও গত ছয়বারের একবারও 'ইউনিভার্স বস' গেইলের যে টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা হয়নি।২০০৭ সালে প্রথম বিশ্বকাপে তীরে এসে তরি ডুবিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের প্রতিনিধি হয়ে শহীদ আফ্রিদি অবশ্য ৯২ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরার পুরস্কারটা ঠিকই নিজের করে নিয়েছিলেন। দুই এশিয়ান চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সেবার ভিন্ন মাত্রা পেয়েছিল দক্ষিণ আফ্রিকায়। পরের পাঁচটি বিশ্বকাপেও এশিয়ানদের দাপট। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের আক্ষেপে প্রলেপ পড়লেও রানার্সআপ আরেক এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার 'আফ্রিদি' হয়ে ৭ ম্যাচে ৩১৭ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার ওঠে তিলেকরত্নে 'দিলস্কুপ' দিলশানের হাতে।ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওড়ে ইংলিশদের পতাকা। বড় মঞ্চে একটা শিরোপা জেতার আক্ষেপ ইংলিশদের পূরণ হয়েছে এই টুর্নামেন্টে। দলের শিরোপা জয়ের সঙ্গে টুর্নামেন্ট-সেরার পুরস্কারও ওঠে জয়ী দলের কেভিন পিটারসনের হাতে। এবারই প্রথম এশিয়ার বাইরে দুটো পুরস্কারই গেল।শ্রীলঙ্কায় হওয়া ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরা এক অস্ট্রেলিয়ান-শেন ওয়াটসন। শিরোপাটা ক্যারিবিয়ান দ্বীপে গেলেও ব্যাটে-বলে ওয়াটসনের সর্বোচ্চ অলরাউন্ড সত্তাটাই সেবার বেরিয়ে এসেছিল। ৬ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪৯ রানের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিলেও শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি তাঁর।সর্বশেষ দুই প্রতিযোগিতায় চলেছে কোহলি-রাজ। বাংলাদেশে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য ১০৬.৩৩ ব্যাটিং গড়ে ৩১৯ রান করে টুর্নামেন্ট-সেরা হয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কার কাছে হেরে যদিও ট্রফিটা জেতা হয়নি তাঁর। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও কোহলি ছিলেন আগের মতোই দুর্দান্ত। ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করে সেবারও টুর্নামেন্ট-সেরা কোহলি। শিরোপাটা অবশ্য উঠেছিল গেইলদের হাতে।গত ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড জিতলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শ্রেষ্ঠত্বের মঞ্চে যে এশীয়দেরই দাপট, সেটি রোল অব অনার আর টুর্নামেন্ট-সেরাদের তালিকা দেখলেই হচ্ছে!
12
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার দেশের ইতিহাসের ৫০ তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের দিনে শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। লেনদেন ছাড়িয়ে গেছে ১ হাজার ৯৯ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২০ পয়েন্ট। ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ৮৬ টির ও অপরিবর্তিত আছে ৫৪ টির দর। ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রুপালি ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, গ্লোবাল ইনস্যুরেন্স, এবি ব্যাংক, বিডি থাই, ফরচুন ও ফেডারেল ইনস্যুরেন্স।গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৫ পয়েন্ট, মোট লেনদেন হয় ২ হাজার ২৮৭ কোটি টাকার। অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ৭১ টির ও অপরিবর্তিত আছে ৩৩ টির দর।
0
আপনার যদি একটি গাড়ি থাকে, তাহলে আপনার নিজের সম্পদের পাশাপাশি স্ত্রী বা স্বামীর সম্পদের হিসাবও দিতে হবে। এবার গাড়িওয়ালাদের স্ত্রী বা স্বামী , নাবালক সন্তান বা পোষ্যদের নামে থাকা সব ধরনের সম্পদ ও দায়ের বিবরণী জানতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কারণ, অনেক গাড়িওয়ালার জীবনযাপন ও আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় স্ত্রী বা সন্তানদের নামে সম্পদ লুকিয়ে রাখেন বলে অভিযোগ আছে। ফলে করদাতা ও তাঁর পরিবারের প্রকৃত সম্পদ কত, তা জানতে পারেন না কর কর্মকর্তারা। মোটা দাগে ধনী করদাতাদের জন্য সম্পদের বিবরণী প্রতিবছরই দাখিল করা বাধ্যতামূলক। বার্ষিক আয়-ব্যয়ের পাশাপাশি কাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে, সে সম্পর্কে তিনটি শর্ত নির্ধারণ করেছে এনবিআর। প্রথমত, করদাতার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা অতিক্রম করলে; দ্বিতীয়ত, একটি মোটরগাড়ির মালিক হলে এবং তৃতীয়ত, সিটি করপোরেশন এলাকায় গৃহ-সম্পত্তিতে বিনিয়োগ বা অ্যাপার্টমেন্ট থাকলেই সম্পদের বিবরণী দাখিল করতে হবে। কোনো করদাতা একটি শর্ত পূরণ করলেই বাধ্যতামূলকভাবে নিজের, স্ত্রী বা স্বামী, নাবালক সন্তান বা পোষ্যদের নামে কোথায় কী সম্পদ আছে, তা জানিয়ে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণীও জমা দিতে হবে। অর্থাৎ এর মধ্যে একটি হলেই আপনাকে নিজের পাশাপাশি স্ত্রী বা স্বামী, নাবালক সন্তান বা পোষ্যদের নামে থাকা সম্পদের ঠিকুজি জানাতে হবে। এনবিআরের আইটি ১০বি বা আইটি ১০বি ২০১৬ ফরম পূরণ করে এ তথ্য জানাতে হবে। অভিযোগ রয়েছে, একশ্রেণির করদাতা নিজেদের সম্পদ স্ত্রী বা সন্তানদের নামে রেখে দেন। অনেক সময় আয়-ব্যয়ের সামঞ্জস্য না থাকায় এমনটি করে থাকেন বলে জানা গেছে। প্রতিবছর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) গড়ে ১৫ থেকে ২০ হাজার নতুন ব্যক্তিগত গাড়ি নিবন্ধন হয়। এর মানে প্রতিবছর গাড়িওয়ালার সংখ্যা বাড়ছে। সে জন্য এনবিআর বিআরটিএর সার্ভার ব্যবহার করে গাড়ি নিবন্ধনের তথ্য জানবে। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া গাড়ি নিবন্ধন নেওয়া যায় না। তাই কোন টিআইএনধারী গাড়ি কিনেছেন, তা সহজেই বের করতে পারবেন কর কর্মকর্তারা। এই সূত্র ধরে কোনো গাড়িওয়ালা পরিবারের সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন কি না, তা সহজেই জানতে পারবেন কর কর্মকর্তারা। এনবিআরের আয়কর বিভাগ আগামী সেপ্টেম্বর মাস থেকে করদাতার তথ্য ডিজিটাল উপায়ে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি নয় এমন করদাতারা শুধু বাংলাদেশের স্থাবর সম্পদের বিবরণী দাখিল করবেন। আর বার্ষিক করযোগ্য আয় চার লাখ টাকার বেশি, এমন করদাতাদের জীবনযাত্রার মান-সম্পর্কিত ব্যয় বিবরণী বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। এনবিআরের আইটি ১০বিবি বা আইটি ১০বিবি ২০১৬ ফরম পূরণ করে এ তথ্য জানাতে হবে। সেখানে করদাতার সন্তানের শিক্ষার খরচ, বিদেশ ভ্রমণ, সামাজিক অনুষ্ঠান, উপহার সামগ্রিসহ বিভিন্ন খাতের ব্যয়ের তথ্যও দিতে হবে।
0
'স্বাধীনতার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। এই নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার আছে শুধুই ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার।' বুধবার রাজধানীর বালুঘাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েতিনি বলেন, 'আমরা সবাই মিলে সুন্দর নগরী গড়ে তুলব। আমি কাজ করবো, আর আপনারা আমাকে সাহস জোগাবেন। আমরা সবাই মিলে সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়তে পারবো।' পথসভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে আতিকুল ইসলাম মানিকদী বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শুনতে চান। আতিকুল ইসলাম তাদের মধ্যে নির্বাচনী ইশতেহার ও প্রচারপত্র বিলি করেন। এ সময় ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
6
সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জেলাখানার ভেতর আদালত স্থাপন মানুষ ভাল চোখে দেখছেনা। আদালত ও জেলখানা দুটোই আলাদা বিষয়। জেলখানায় আদালত অ্যাবসার্ড (হাস্যকর)। কোন কারণে জেলের ভেতর এত নাটক করা হচ্ছে? ৪০ বছর আগে সামরিক সময়ে কর্নেল তাহেরের বিচারে কারাগারের ভেতর আদালত স্থাপনও মানুষ ভালো চোখে দেখেনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সময় যারা প্রশাসনে থাকবে তাদের নিরপেক্ষ থাকতে হবে। তারা পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন হবে না। বৃহস্পতিবার গণতন্ত্র, বিচার বিভাগ ও আইনের শাসন শীর্ষক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এতে তিনি আইনজীবী ও সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা ও গোলাম রহমান ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সমতিরি সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। ড. কামাল হোসেন বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছে তারা অসভ্য। যে ভাষায় প্রয়োগ করেছে এটা দেখে আমি লজ্জা পেয়েছি। যদি তিনি সংবিধান লঙ্ঘন করতেন তাহলে ব্যবস্থা নেয়া যেত। কিন্তু সেটা না করে তার বিরুদ্ধে ভাষার অপপ্রয়োগ করা হয়েছে। তাকে অপমানিত করা হয়েছে। এগুলো ছিল অসাংবিধানিক ও আদালত অবমাননা। একদিন তাদের বিচার হবেই। কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। যারা কোটা সংস্কার আন্দোলন করেছে তারা কোটা বাতিল চায়নি। ছেলেরা বলেছে আমরা কোটার সংস্কার চাই। আর নিরাপদ সসগক টচাই আন্দোলন অনেকের চোখ খুলে দিয়েছে। অনেক মন্ত্রী, পুলিশের গাড়ির কাগজপত্র ও লাইন্সে পাওয়া যায়নি। পাইকারী দরে আইন অমান্যের ঘটনা ধরা পড়েছে। এই আন্দোলন করে শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, গত ৪৬ বছরে দেখেছি, একটানা ১০ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই এত কিছু করে কী হবে? জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের নিবন্ধন নেই। কিন্তু তারা নিষ্ক্রিয় নয়। তারা স্বাধীনতার বিরোধীতা করেছেন। তাদেরবিশ্বাস ছিল পাকিস্তান ভাঙ্গা ঠিক হবে না। যুক্তফ্রন্টের সঙ্গে রাজনৈতিক জোট প্রসঙ্গে ড. কামাল বলেন, আমরা সরকারবিরোধী কোনো কাজ করছি না। আমরা সংবিধান রক্ষার জন্য কাজ করছি। আমরা সংবিধান সমুন্নত দেখতে চাই। যারা গণতন্ত্র মনা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে গণতন্ত্র রক্ষা করতে পারেবো। একটা শক্তিতে পরিণত হতে পারবো। আমরা কার্যকর গণতন্ত্র চাই। এটা তখন হবে যখন নাগরিক হিসেবে অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হব। গণতন্ত্রে নাগরিকদের ভ'মিকা গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণই গণতন্ত্রের সৌন্দর্য। আইনজীবীদের মধ্যে মনির হোসেন, আবেদ রাজা, গাজী কামরুল ইসলাম সজল, ওয়াসিল উদ্দিন বাবু, হুমায়ুন কবির মঞ্জু প্রমুখ প্রশ্ন করেন।
9
জাতীয় ঐক্যফ্রন্টের পরিসর আরও বড় করতে চান নেতারা। জোটের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাঁরা বৃহত্তর ঐক্য গড়ে তুলবেন। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় আ স ম আবদুর রবের বাসভবনে দেড় মাস পর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রব সাংবাদিকদের বলেন, 'সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরবর্তী সভা জোটের শীর্ষ নেতা কামাল হোসেনের নেতৃত্বে করব। এ আন্দোলনের রূপ হবে বৃহত্তর ঐক্যবদ্ধ রূপ। ঐক্যফ্রন্টকে আরও বিস্তৃত ও ব্যাপক করতে হবে। স্বাধীনতার পক্ষে সরকারবিরোধী যত রাজনৈতিক দল আছে, সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টসহ আমরা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন অব্যাহত রাখব।' আজকের সভায় জোটের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়। রব বলেন, তিনি অসুস্থ থাকায় জোটের আলোচনা স্থগিত করা হয়েছে। কামাল হোসেনের উপস্থিতিতে পরবর্তী সময়ে তাঁদের যে বৈঠক হবে, সেখানে পরবর্তী করণীয় গ্রহণ করবেন নেতারা। জেএসডির সভাপতি বলেন, যেসব প্রতিশ্রুতিতে তাঁরা নির্বাচনে গিয়েছিলেন, তা এখনো আদায় করতে পারেননি। আদায় না করা পর্যন্ত তাঁদের আন্দোলন এবং ঐক্য অব্যাহত থাকবে। ভোট ডাকাতি, নারী-শিশু নির্যাতন, কৃষক ধানের মূল্য না পাওয়া এবং ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, বেড়েছে বলে অভিযোগ করেন আ স ম রব। তিনি বলেন, অন্যায় করলে ধরা পড়বে, বিচার হবে, এ কথাটা ভুলে গেছে বাংলাদেশের মানুষ। গত ৯ মে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জোটের অসংগতির কথা জানিয়েছিলেন। ৮ জুনের মধ্যে অসংগতি দূর না হলে তিনি জোট ছাড়বেন বলেও জানান। কাদের সিদ্দিকী জোটের সমস্যা নিয়ে ড. কামাল হোসেন ও জোটকে চিঠি দিয়েছিলেন। আজকের বৈঠকে কাদের সিদ্দীকীর চিঠি প্রসঙ্গে আ স ম রব বলেন, কামাল হোসেন সুস্থ হয়ে বৈঠক না ডাকা পর্যন্ত কাদের সিদ্দিকীর প্রস্তাব স্থগিত থাকবে। কামাল হোসেনের উপস্থিতিতে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের আজ বলেন, '৮ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম। ৮ তারিখ পর্যন্ত কোনো উত্তর পাই নাই। আজকে আলোচনা হয়েছে। কিন্তু এটার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। যেহেতু কামাল হোসেন অসুস্থ, তাই সভাটা মুলতবি রাখা হয়েছে। দলের সভায় আলোচনা করে আরও অপেক্ষা করব। কিছু সময় ধৈর্য ধরতে হবে। যদি সুরাহা হয়, আমরা জানপ্রাণ দিয়ে লড়াই করব। আমরাও চাই জাতীয় ঐক্য। কিন্তু এখন পর্যন্ত জাতীয় ঐক্যের সেই ভিত শক্তিশালী হয় নাই।' দেশে মানুষের নিরাপত্তা নেই জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, বর্তমান অবস্থা থেকে বাঁচতে হলে জাতীয় বৃহত্তর ঐক্য দরকার। এখনকার ঐক্যফ্রন্টের চেয়ে সুদৃঢ় ঐক্য দরকার। সেটা করতে চাই। তবে এখন পর্যন্ত জাতির প্রত্যাশা ঐক্যফ্রন্ট পূরণ করতে পারেনি বলে তিনি জানান। বৈঠকে অংশ নেওয়া এক শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, জোট টিকিয়ে রাখার ব্যাপারে বেশ আগ্রহী। সংবাদ সম্মেলন আর আলোচনা সভা করে ঐক্যফ্রন্ট টিকে থাকবে না। মাঠে নামতে হবে, এ বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। জোটের এই নেতা জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৈঠকে বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক সময় কথা বলা হয়। তিনি অন্যদের কাছে হতাশা না ছড়ানোর আবেদন জানান। জোটের মধ্যে কোনো সমস্যা হলে আগে নিজেদের মধ্যে আলোচনার অনুরোধ করেন।
9
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধদের সক্ষমতা না থাকলে পরীক্ষা-নিরীক্ষা পূর্বক বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনে ইউনিয়ন পরিষদে রূপান্তরিত অথবা পরিষদ ভেঙে পুন:নির্বাচন দেয়ার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে অডিট করা হবে বলেও জানান মন্ত্রী। সোমবার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদে ও ইউনিয়ন পরিষদ) রাজস্ব আয় ও ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ ও হিসাব সংরক্ষণের পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, নিজস্ব আয় দিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা ও উন্নয়ন কাজে অবদান রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা সৃষ্টি হয়েছে। এখন যদি এসব প্রতিষ্ঠান নিজ কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং জনগণকে সঠিক সেবা প্রদানের সক্ষমতা না থাকে তাহলে পৌরসভা হিসেবে টিকে থাকার যৌক্তিকতা হারাবে। যা বিদ্যমান আইনে আছে। পৌরসভা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশিরভাগ পৌরসভা তাদের কর্মচারীদের বেতন পরিশোধ করছে। যে সমস্ত পৌরসভা পুরোপুরি বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তার সুনির্দিষ্ট কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। মো. তাজুল ইসলাম আরও বলেন, পৌরসভাগুলোতে আয় এবং ব্যয়ে স্বচ্ছতা আনা হবে। এলক্ষ্যে এক্সটারনাল অডিটের ব্যবস্থা করা হবে। এই জন্য সংশ্লিষ্টদের ইতিমধ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের ত্রৈমাসিক বিবরণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও তা অনুসরণ না করে পৌরসভাগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে অযৌক্তিক লোক নিয়োগ দিয়ে থাকলে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন থেকে পৌরসভায় আউটসোর্সিংয়ে নিয়োগ দিতে হলে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদের অধীন এলাকার জন্য কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবার পরিকল্পনাসহ অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছে। এই সমস্ত মন্ত্রণালয়ের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুযায়ী সকল কর্মচারী ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস করলে জনগণ আরো অধিক সেবা পাবেন। তাই এটা নিশ্চিত করতে হবে। মো. তাজুল ইসলাম বলেন, জেলা পরিষদকে অধিক কার্যকর করার জন্য জেলা পরিষদ আইনের প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া উপজেলা ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক রাজস্ব ব্যয়ের অতিরিক্ত অর্থ উন্নয়ন খাতে স্থানান্তর করতে হবে বলেও জানান মন্ত্রী। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় এই বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব এবং সংশ্লিষ্ট শাখার উপ-সচিবগণ অংশ নেন।
6
চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চুড়ান্ত প্রতিবেদনটি স্বাক্ষর করেছেন বিচারক। আগামী ৩০ মার্চ মামলাটির ধার্য তারিখে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে আদেশ দেয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্ট জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান 'দেখিলাম' বলে স্বাক্ষর করেছেন। ৩০ মার্চ মামলাটির ধার্য তারিখে পিবিআইয়ের দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয় আদেশ দেবেন বিচারক। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। পিবিআইয়ের এই প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন।
6
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। বিশ্বের ২১৩টি দেশে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। কবে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে মানুষের? এখন এই প্রশ্ন বিশ্বজুড়ে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, 'আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনাকে দূর করতে পারব। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু'র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।' তিনি আরও জানিয়েছেন, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু'র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু'র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনাভাইরাস মুক্ত করতে পারব। করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি। বিডি প্রতিদিন/কালাম
4