text
stringlengths
1
58.1k
label
int64
0
12
কমিটি গঠন করে জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকেরা (ডিসি) প্রস্তাব দিলেও তা আমলে নেয়নি সরকার। কমিটি না করেই আইন অনুযায়ী প্রকল্পগুলোতে প্রয়োজনীয় তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন গতকাল মঙ্গলবার অর্থ, পরিকল্পনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।পরিকল্পনামন্ত্রী বলেন, 'জেলা প্রশাসকেরা চেয়েছিলেন প্রকল্প বাস্তবায়নে যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়। আমরা বলেছি, কমিটি করার প্রয়োজন নেই। নিজের এলাকার ভেতরে কাজ দেখার অধিকার ডিসিদের আছে। আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দিই। সে অনুযায়ী আপনারা কাজ করবেন। আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি।'নিজেও ডিসি ছিলেন জানিয়ে মান্নান বলেন, 'যথেষ্ট দায়িত্ব, ক্ষমতা ডিসিদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। সে জন্য ব্রিটিশ ধারণার যে ইনস্পেকশন, সেটার প্রয়োজন নেই। তাঁরা দেখতে যাবেন, ওভার সি করবেন, সেটা আরও বেশি করে করার জন্য ডিসিসাবদের অনুরোধ করেছি।'বিদ্যমান আইনেই ডিসিদের উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, 'এটা তো অলরেডি বিধান আছে, আমি এটা বলে দিয়েছি। তাঁদের এলাকায় যেসব প্রকল্প আছে, জেলা প্রশাসকেরা সেগুলো দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইনস্পেকশন নয়, ইনস্পেকশন শব্দটা ভয়ংকর। পরিদর্শন অর্থে বলেছি। যাওয়া-আসা, খোঁজখবর নেওয়া। সেটাকে আমরা আন্ডারলাইন করেছি।'সরকারি প্রকল্পে 'বিদেশি ঋণ' বোঝাতে 'সহায়তা' শব্দ ব্যবহারে ডিসিদের সচেতন করা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী মান্নান। তিনি বলেন, 'সহায়তা শব্দটা যেন সাবধানে ব্যবহার করা হয়, সেদিকে আমি জোর দিয়েছি। কারণ এটা শুনলে মনে হয় খয়রাতি। আসলে সহায়তা সেই অর্থে আর নেই। উন্নয়ন বাজেট সম্পর্কে বলতে পারি, আমরা ঋণ হিসেবে বড় একটা অংশ নিই। সহায়তা মাঝে মাঝে আসে, সেটা ১-২ শতাংশও হবে না।'
6
ভৈরবে আজ সকাল আনুমানিক ১০টায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়ে। নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ভৈরব রেলওয়ে জংশনের ৩৫ নাম্বার রেল সেতু (ব্রক্ষ্মপুত্র নদের উপর) পৌর এলাকার জগ্নাতপুর থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল নীল, সাদা ও কালো রঙ্গের লুঙ্গি এবং লাল, নীল ও হলুদ রঙ্গের ডোরাকাটা হাফ হাতা গেঞ্জি। এছাড়া তার সাথে সনাক্ত করার মত কিছুই ছিল না। ভৈরব রেলওয়ে থানার এস আই সুরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, লোকটি দৌলতকান্দি রেলস্টেশন থেকে সেতুর উপর দিয়ে ভৈরবের দিকে আসছিল। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেন চলে আসায় ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথা ও হাতে মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, অসাবধানতার কারনেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। লোকটি আশেপাশের কোন এলাকার হয়ে থাকতে পারে। ভৈরব রেলওয়ে জংশন থানার ওসি আঃ মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
6
চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ ইউপিতে নতুন প্রার্থী ও বাকি ৯ ইউপিতে বর্তমান ইউপি চেয়ারম্যানেরাই প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে গত সোমবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সাংসদ ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ১২ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।নতুন ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন ২ নম্বর উজিরপুর ইউপিতে নায়িমুর রহমান মজুমদার মাসুম, ৬ নম্বর ঘোলপাশায় এ কে খোকন ও ১০ নম্বর বাতিসা ইউপিতে কাজী ফখরুল ইসলাম ফরহাদ। এ ছাড়া পুরোনো চেয়ারম্যানেরা হলেন কাশিনগর ইউপিতে মোশারেফ হোসেন, কালিকাপুরে মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুরে শাহজালাল মজুমদার, শুভপুরে খলিলুর রহমান মজুমদার, মুন্সিরহাটে মাহফুজ আলম, কনকাপৈতে জাফর ইকবাল, চিওড়ায় মো. একরামুল হক, জগন্নাথদীঘিতে জানে আলম ভুঁইয়া ও গুণবতী ইউপিতে সৈয়দ আহাম্মদ খোকন।
6
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পূর্ব জাফলং ইউনিয়ন দল লেঙ্গুড়া ইউনিয়ন কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. তাহমিলুর রহমান।
6
ওটা দিতে হবে 'শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, "বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।"' ডেনমার্কের একটা স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তাই ডেনমার্কে নিজের সফরের কর্মসূচি বাতিল করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো। আমেরিকার ওই গ্রিনল্যান্ড দরকার। তাতে ইউরোপে তার সামরিক শক্তি বৃদ্ধি পায়। আর বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রিনল্যান্ডের তুষার গেলে খনিজ সম্পদে অত্যন্ত ঋদ্ধ দেশটির সম্পদগুলো আমেরিকার কাজে লাগানো যাবে। সেই যে আমেরিকানরা প্রশ্ন তুলেছিল, আমাদের তেলসম্পদ কেন মধ্যপ্রাচ্যের বালুর নিচে? এখন তাদের প্রশ্ন, আমাদের সম্পদ কেন গ্রিনল্যান্ডের তুষারের নিচে? তারপর একদিন আমেরিকা বলবে, ডেনমার্ক, তোমরা কেন আমাদের সম্পদে হাত দিতে দিচ্ছ না? বেটা সাধুবেশে পাকা চোর। ডেনমার্ক তখন মনের দুঃখে 'দুই বিঘা জমি' কবিতা থেকে পড়তে থাকবে- 'এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ... আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে- তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।।' তবে ডেনমার্ক নিশ্চয়ই উপেনের মতো হতদরিদ্র নিঃস্ব, রিক্ত, ক্ষমতাহীন, অসহায় নয়। তারাও ছেড়ে কথা কবে না। দেখা যাক, কী ঘটে! হীরা দিয়ে পৃথিবী মোড়া যাবে হীরা দিয়ে নাকি সারা পৃথিবী মুড়ে দেওয়া যাবে। প্রথম আলো লিখেছে, পৃথিবীতে আছে এক হাজার ট্রিলিয়ন হীরা। আমি গণিতে দুর্বল। আমার হিসাবে এক শ কোটি লাখ টন হীরা আছে। এক টন নয়। লাখ টন নয়। কোটি টন নয়। এক শ কোটি টনও নয়। এক শ কোটি লাখ টন। অর্থাৎ, সব হীরা তোলা হলে আমার ভাগে পড়বে (গড়ে) ১৫ হাজার টন হীরা। ১৫ হাজার টন হীরা আমি রাখব কই, এ দিয়ে আমি কী করব? সত্যজিৎ রায়ের পরশপাথর সিনেমায় যেমন একটা পরশপাথর আশপাশের সবকিছুকে সোনায় রূপান্তরিত করে জীবনযাপন ও বেঁচে থাকা অসম্ভব করে দিয়েছিল, তেমনিভাবে সব হীরা উত্তোলিত হলে পৃথিবীতে হীরা হবে বালুর চেয়েও সস্তা। মাটির চেয়েও সস্তা। পানির চেয়েও সস্তা। এমনকি এ বছর কোরবানির ঈদে পশুর চামড়া যত সস্তা হয়েছিল, হীরা হবে তার চেয়েও সস্তা। আমার ধারণা, সামনের বছর ঈদুল আজহায় পশুর চামড়া বিক্রি হবে না, বরং তা নিয়ে যাওয়ার জন্য কোম্পানিকে উল্টো টাকা দিতে হবে; তেমনি ভবিষ্যতে হীরা হবে একটা ঝামেলাপূর্ণ বর্জ্য, যা ফেলে দেওয়ার জন্য বিশেষ কোম্পানি ডাকতে হবে আর তাদের টাকা দিয়ে তাদের হাতে হীরকবর্জ্য তুলে দিতে হবে। তারা মিউনিসিপ্যালিটির বর্জ্যবাহী ট্রাকের মতো যান এনে নাকে রুমাল চেপে হীরা তুলে নিয়ে চলে যাবে। কাজেই যার কাছে যত হীরা আছে, আজই ফেলে দিন। কেউ তো কিনবে না, তাই বলতে পারছি না বিক্রি করে দিন। ফেসবুকে মোছে না কিছুই ক্লিয়ার হিস্ট্রি নামের সুযোগ দেওয়ার ঘোষণা ফেসবুক দিয়েছিল বছরখানেক আগে। সম্প্রতি সেই সুবিধা চালু করা হয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও দক্ষিণ কোরিয়ায়। তবে ফেসবুক বলছে, আসলে ফেসবুকে মোছে না কিছুই। সবই সার্ভারে থেকে যায়। এটা ফেসবুক ব্যবহারকারীর জন্য শুধুই সান্ত্বনা। ব্যবহারকারী ভাববেন, সব মুছে দিয়েছি। আসলে কিছুই মোছে না। সবই থেকে যায়। তবে কেবল ফেসবুকে বা অনলাইনে আমরা যা করি, তার সবকিছুই থেকে যাচ্ছে, ব্যাপার তা-ই নয়। আমরা অফলাইনে যা কিছু করছি, সেসবও কিন্তু থেকে যাচ্ছে। একটা ছোট উদাহরণ দিই। বাস্তব উদাহরণ। স্টিফেন হকিং কথা বলতে পারতেন না, শরীর নাড়াতে পারতেন না। শুধু চোখের পাতা ফেলে তিনি কম্পিউটার চালাতেন। এভাবে তিনি বই লিখেছেন। পরে চোখের পাতা নাড়ার ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেন। তখন একটা কম্পিউটার তাঁর মস্তিষ্কের ভাবনা পড়ে ফেলত। এভাবে তিনি সেমিনারে বক্তৃতা দিয়েছেন। এমনকি শ্রোতাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। মানে, একজন শ্রোতা প্রশ্ন করলেন, হকিং শুনলেন। তিনি উত্তরটা ভাবলেন। সেটা কম্পিউটার বলে দিল। মানে, মাথার ভাবনা কম্পিউটার পড়তে পারে। আমি সারা জীবন কী করেছি, আমার মাথার হার্ডডিস্কে জমা আছে। এটা স্ক্যান করলেই সব তথ্য বেরিয়ে আসবে। কিন্তু তার চেয়েও বৈপ্লবিক হবে, আমাদের সব ক্রিয়াকর্ম মহাজাগতিক হার্ডডিস্কে ধরা আছে। সেখান থেকে বের করে এটা একদিন দেখা যাবে। টাইমমেশিনও হয়তো এসে যাবে। ইতিহাস একদিন আমাদের প্রতিটি ক্রিয়াকর্মের বিচার করবে। আজকে যা খুশি করছি এবং ভাবছি, এসব উদ্ঘাটিত হবে না। কিন্তু এসবও উদ্ঘাটিত হবে। ইতিহাস লেখে বিজয়ীরা। ক্ষমতাবানেরা। দাবার ছক উল্টে গেলেই উল্টো-ইতিহাসও বেরিয়ে আসে। আসবে। আনিসুল হক:প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক
8
লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে যানবাহন পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ১ জুলাই তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আমি সবাইকে আহ্বান করব, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়। তাতে ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ হবে এবং মৃত্যুর সংখ্যা কমে আসার কথা।' স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সারা দেশে প্রায় ১২-১৫ হাজার বেড করোনার জন্য ডেডিকেটেড করা আছে। আমাদের এখন যথেষ্ট বেড আছে। হাইফ্লো ন্যাজাল লাগানো বেড আছে সরকারি-বেসরকারিভাবে প্রায় এক হাজার ৬০০টি। অপিজেন আছে, ওষুধের কোনো ঘাটতি নেই। সেদিক থেকে আমরা মনে করি, একটা সহনীয় পর্যায়ে আছি। আমাদের এখন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।' জাহিদ মালেক বলেন, 'দেশে এখন করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার যথেষ্ট লোক আছে। তার পরও সংকটটা এড়ানোর জন্যই লকডাউন দেওয়া হচ্ছে। আমরা যদি করোনা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের সক্ষমতা কমে যেতে পারে। বিদেশে যারা কর্মী যান, সে জায়গাটা ব্যাহত হবে। ভিসা পেতে কষ্ট হবে, ভিসা দিতে চাইবে না। কাজেই সব দিকে লক্ষ্য রেখে জীবন রক্ষা করতে হবে। দেশে করোনা নিয়ন্ত্রণে রাখা না গেলে অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।'
6
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সদ্য সাবেক প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছেন, ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো নয়। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ভালো মানের মাঠ এবং উইকেট নেই। এটাই বড় সমস্যা। অন্য দেশের ঘরোয়া ক্রিকেটাররা যা পারিশ্রমিক পান আমাদের দেশে তার অর্ধেকও পান না। পাকিস্তান ক্রিকেটের উন্নতির না হওয়ার পেছনে আর্থিক সমস্যাই বড় বাধা বলেও মনে করেন তিনি। তিনি বলেন, একজন স্থানীয় ক্রিকেটার মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতন পায়। অন্যদিকে তাকে একটি ব্যাট কিনতে ৬০ হাজার টাকা খরচ করতে হয়। ক্রীড়া সরঞ্জাম এতো ব্যয়বহুল হলে কিভাবে ক্রিকেটের উন্নয়ন হবে। তাই আমার মনে হয় ক্রিকেটের উন্নতিতে আর্থিক সমস্যাই বড় বাধা। উল্লেখ্য, পাকিস্তানের জার্সি গায়ে ৪৯৮ ম্যাচ খেলে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ২০ হাজার ৫৬৯ সংগ্রহ করেছেন ইনজামাম। বর্তমান সময়ে পাকিস্তান দলের এমন হতাশাচ্ছন্ন পারফরম্যান্স খুশি নন তিনি। বিডি প্রতিদিন/আরাফাত
12
যশোরে মায়ের চিকিৎসা করাতে এসে তিন দিন নিখোঁজের পর মফিজুর রহমান মফিজ (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর রেলগেট এলাকার পঙ্গু হাসপাতালর লিফটের নিচ থেকে তাঁর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পঙ্গু হাসপাতালের লিফটসংশ্লিষ্ট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে নিখোঁজ হন ব্যবসায়ী মফিজুর রহমান মফিজ। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। পুলিশের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে সোয়েব উদ্দিন (১৮) বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিন সন্ধ্যায় সপ্তমতলায় তাঁর বৃদ্ধ মাকে দেখে নিচে নামার কথা বলে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি বলে জিডিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে।আজ শনিবার লিফটের কাছে দুর্গন্ধ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে লিফটের নিচ থেকে মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের পরপরই থানা-পুলিশ, ডিবি পুলিশ, জেলা গোয়েন্দা শাখা সিআইডি ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনাস্থলে আসা পুলিশ ইউনিটগুলোর পক্ষে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিকুল ইসলাম আকিক জানান, এ ঘটনায় তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ এখনো পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহের তালিকায় রয়েছে অনেকেই।পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপক আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজিকে আটক করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের আরও চারজনকে নিয়ে গেছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মফিজুর রহমানের মা পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ায় তাঁকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ মার্চ তিনি হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে নামার কথা বলে নিখোঁজ হন। এরপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। আজ তাঁর মরদেহ উদ্ধার হয়।স্বজনেরা আরও জানান, 'নিহত ব্যক্তির গলার নিচে ও বুকের ওপরের দিকে জখমের চিহ্ন রয়েছে। এ থেকে এটিই প্রমাণিত হয় তাঁকে কেউ হত্যার পর ফেলে গেছে।'এ বিষয়ে যশোর পঙ্গু হাসপাতালের মালিক ডা. এএইচএম আব্দুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও অন্ধকারে রয়েছেন। বিষয়টি পুলিশি তদন্তে পরিষ্কার হবে বলে আশা করছেন।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
6
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৩৬ হাজার ৬৬২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ৮০৪ জন। মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ২৫১ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩৫ হাজার ৬২৯ জন মারা গেছেন। বিডি প্রতিদিন/ফারজানা
4
ইরাক ও সিরিয়ায় ইরানের পক্ষ থেকে 'বাড়ন্ত হুম' নেই বলে মন্তব্য করেছেন কথিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা। ইরানের কথিত হুমকি মোকাবেলায় পারস্য উপসাগরে যখন যুক্তরাষ্ট্র সেনা সমাবেশ ঘটাচ্ছে তখন তিনি এই মন্তব্য করলেন। জেনারেল ক্রিস গিকার এ মন্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীত। তিনি সাংবাদিকদের বলেন, জোটের পক্ষ থেকে ইরান সমর্থিত শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সম্প্রতিক উত্তেজনার পরও ইরান সমর্থিত শক্তির আচরণে কোনো পরিবর্তন আসেনি এবং আশা করা যায় এটি অব্যাহত থাকবে। আমরা সেখানে কোনো বাড়ন্ত হুমকি দেখছি না। ব্রিটিশ জেনারেলের মন্তব্য সম্পর্কে মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের প্রধান মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত শক্তিগুলো নিয়ে ব্রিটিশ সেনা কর্মকর্তার মন্তব্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়। ইরাক ও সিরিয়াসহ এ অঞ্চলে ইরানি হুমকি বেড়ে চলেছে। বিডি প্রতিদিন/১৫ মে ২০১৯/আরাফাত
3
রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে চার ঘণ্টা। সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে সরকার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত (৪ ঘণ্টা) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে আগামী ১৯ সেপ্টেম্বর রবিবার থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। উল্লেখ্য এর আগে সরকার পিক আওয়ারে ৬ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সিএনজি ফিলিং স্টেশন মালিকরা সরকারের এ সিদ্ধান্তের বিরোধীতা করে। তারা গতকাল মঙ্গলবার পেট্রোবাংলার সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসে এবং পিক আওয়ারে সিএনজি ফিলিং স্টেশন গুলো তিন ঘন্টা বন্ধ রাখার প্রস্তাব দেয়। আজ মন্ত্রণালয় থেকে মালিকদের এই প্রস্তাবের ব্যাপারে মন্ত্রণালয়ে অবহিত করা হয়। এরপর আজ মঙ্গলবার উচ্চ পর্যায়ে আলোচনার পর মন্ত্রণালয় প্রতিদিন ৪ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
6
পদ্মা ও মেঘনা নদীর বিচ্ছিন্ন চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় উপকেন্দ্রটি উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক। এ সময় পদ্মা নদী দিয়ে সাবমেরিন কেবলে বিদ্যুৎ সঞ্চালন লাইনকাজের উদ্বোধন করা হয়।নওপাড়ায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজ ও সাবমেরিন কেবলের লাইন উদ্বোধনের পর শরীয়তপুর-২ আসনের সাংসদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক সুধী সমাবেশে বক্তব্য দেন। এনামুল হক বলেন, 'আমার নির্বাচনী ওয়াদা ছিল দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়া। পদ্মা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্য এখানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সাতটি ইউনিয়নের সব পরিবার বিদ্যুৎ-সংযোগ পাবেন।সুধী সমাবেশে আর বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ এইচ এম মোবারক আলী, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির মুন্সি প্রমুখ। দুর্গম চরাঞ্চলে সাবমেরিন কেবলের ও সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে শরীয়তপুরের চারটি ও চাঁদপুরের তিনটি ইউনিয়নের ২০ হাজার পরিবারকে। শরীয়তপুরের মধ্য দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা, জাজিরা উপজেলার কুণ্ডেরচর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপীর, এলাপুর ও জহিরাবাদ ইউনিয়ন পদ্মা-মেঘনা নদীর দুর্গম চরে অবস্থিত। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, শরীয়তপুরের পদ্মা নদীর তীর থেকে চরগুলোর দূরত্ব ৬ থেকে ৭ কিলোমিটার। ওই দূরত্ব দিয়ে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ-সংযোগ দিতে পারছিল না। শরীয়তপুর-২ আসনের সাংসদ উপমন্ত্রী এনামুল হকের উদ্যোগে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওই চরাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ শুরু করে। মুন্সিগঞ্জ আর নড়িয়ার নওপাড়ার মধ্যে পদ্মা নদীর দৈর্ঘ্য ১ কিলোমিটার। ওই ১ কিলোমিটার অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত হয়। সাতটি ইউনিয়নের ২০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ২৩০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণকাজ চলছে। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য নওপাড়া এলাকায় ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। স্থানীয় মুন্সি পরিবার উপকেন্দ্র নির্মাণের জন্য ২ একর ২৫ শতাংশ জমি দান করে।
9
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরকম জোর করে মাহমুদুর রহমানকে আদালত থেকে বের করে সন্ত্রাসীদের হাতে তুলে দেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।কুষ্টিয়ায় একটি মানহানি মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হামলায় তাঁর মাথা ও মুখ জখম হয়েছে। এ ছাড়া তাঁকে বহনকারী গাড়িটি ভেঙে দেয় হামলাকারীরা। পরে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত চত্বর ছেড়ে চলে যান মাহমুদুর রহমান।এ হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'মাহমুদুর রহমান হামলার আশঙ্কা বুঝতে পেরে তিনি আদালতের কাছে নিরাপত্তা চাইলে আদালত থানার ওসিকে ডাকেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বলা যায়, ওসি তাঁকে জোর করে বের করে সন্ত্রাসীদের হাতে তুলে দেন। তাঁকে মাথায় আঘাত করেছে, মুখ রক্তাক্ত করেছে।' মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মাহমুদুর রহমান আদালতে যাওয়ার পর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আদালত এলাকা ঘিরে রাখে ছাত্রলীগ। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় যুবলীগ। মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমান হামলার পর সেখানে চিকিৎসা নেওয়ার সুযোগও পাননি। এ ছাড়া গাড়িও দেওয়া হয়নি। সরকারের দায়িত্ব ছিল পুলিশি প্রহরায় তাঁকে হাসপাতালে নেওয়া ও ঢাকায় পৌঁছে দেওয়া। সরকার তা না করে বরং হামলার জন্য হামলাকারীদের সুযোগ করে দিয়েছে। তিনি হামলার জন্য ধিক্কার জানান। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। পুলিশ চলছে আওয়ামী লীগের নির্দেশে। দুঃখজনকভাবে বিচারালয় পর্যন্ত তারা দখল করেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
9
বিশ্বের সর্বকালের সেরা দ্রুততম মানব ধরা হয় তাকে। বার্লিনে ২০০৯ বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন মাত্র ৯.৫৮ সেকেন্ডে। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ২০০ মিটারেও তার অবিশ্বাস্য ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড এখনও অক্ষত। আর সেই কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট দৌড়ের গতিতে এগিয়ে রাখছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। বোল্টের মতো, এখন তার চেয়েও দ্রুত দৌড়নোর ক্ষমতা রয়েছে রোনালদোর। খবর গোল ডটকমের। স্পেনের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, ক্রিস্টিয়ানো একজন সুপার অ্যাথলিট। আমি নিশ্চিত এখন ও আমার থেকেও দ্রতগতিসম্পন্ন। বোল্টের মতে, রোনালদো নিজের খেলায় শীর্ষে রয়েছে। অসম্ভব পরিশ্রম করে। মনঃসংযোগ হারায় না কখনও। নিশ্চিতভাবেই বলতে পারি যে, এই মুহূর্তে ও আমার থেকেও দ্রুতগতিতে দৌড়ায়। রোনালদোর সঙ্গে স্প্রিন্ট প্রতিযোগিতায় নামলে কেন তিনি আর পারবেন না তার কারণও জানিয়েছেন বোল্ট। তিনি বলেন, 'শরীর ঠিক রাখতে আমি এখনও অনুশীলন করি। কিন্তু সেটা নিয়মিত জিম করা ছাড়া অন্য কিছু নয়। বোল্টের বয়স এখন ৩৪। ফুটবল তার দ্বিতীয় প্রেম। অবসরের পরে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও তা আর সফল হয়নি। রোনালদো তার থেকে বয়সে বড়। কিন্তু এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু লা লিগাতেই তার গোলের সংখ্যা ৩১১। এই বয়সে জুভেন্টাসে যোগ দিয়ে ইতিমধ্যেই ৭১ গোল করে ফেলেছেন। দলে এখনও তার চাহিদা তুঙ্গে।
12
চারঘাটে বেড়েছে স্বাভাবিক সন্তান প্রসব। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে চারঘাট উপজেলা হাসপাতালের গাইনি বিভাগে ৯৩৩টি শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে। একই সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে ২৭টি।হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ৮৭ জন, ফেব্রুয়ারিতে ৮৫, মার্চে ১০৫, এপ্রিলে ৯২, মে মাসে ৭৮, জুনে ৮২, জুলাইয়ে ৭১, আগস্টে ৮৪, সেপ্টেম্বরে ৮৯, অক্টোবরে ৮৮ ও নভেম্বরে ৭২ জন শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে। এদের মধ্যে ৪টি যমজ শিশু রয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বাভাবিক প্রক্রিয়ায় একই দিনে পাঁচটি শিশু জন্মগ্রহণ করেছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. রেশমী আক্তার রাহী জানান, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, গর্ভের বাচ্চার হার্ট রেট বেড়ে গেলে বা কমে গেলে এবং নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে সে ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেওয়া হয়ে থাকে।তিনি আরও বলেন, 'স্বাভাবিক প্রসব মা ও সন্তান উভয়ের জন্যই ভালো। ডেলিভারির ১২ ঘণ্টার মধ্যেই মায়েদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব। মায়েরা শিগগিরই স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন।'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, 'গর্ভে সন্তান আসার পর থেকেই স্বাভাবিক প্রসবের বিষয়ে রোগীদের উৎসাহিত করেছি। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। এ জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
6
রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী আনুশকা নুর আমিন বন্ধুর সঙ্গে দেখা করতে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে কলাবাগান এলাকায় যান। বন্ধু দীহান কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যান তাকে। ওই বাসাতেই অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন আনুশকা। দীহান তখন তাকে নিয়ে যান ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে।পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়েছে। দীহানের বাসায় আনুশকাকে হত্যার আলামত পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার। এ ঘটনায় দীহানসহ চারজনকে আটক করেছে পুলিশ। স্বজনদের দাবি, আনুশকাকে বাসায় ডেকে ধর্ষণ করে হত্যা করেছে দীহান ও তার সহযোগীরা। হত্যার বিচার দাবি করেন তারা। আনুশকা ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের 'ও' লেভের ছাত্রী। কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাশ সমকালকে জানান, দীহানের সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীহানের সঙ্গে দেখা করার জন্য কলাবাগানে আসে মেয়েটি। দীহান তাকে ডলফিন গলির বাসায় নিয়ে যান। সে সময় দীহানের বাসায় তার পরিবারের কেউ ছিল না। রক্তাক্ত অবস্থায় দুপুরে আনুশকাকে দীহান ও তার বন্ধুরা আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সোয়া ৩টায় হাসপাতাল থেকে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান সমকালকে বলেন, দীহানের বাসায় স্কুলছাত্রীর রক্তক্ষরণের বিভিন্ন আলামত পাওয়া গেছে। বাসার বিভিন্ন জায়গায় রক্ত দেখা গেছে।
6
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে, আর বৃষ্টি হতে পারে সিলেটের দু'এক জায়গায়। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
6
পশুখাদ্যে যাতে কেউ ভেজাল মেশাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখভাল ও তদারকি করতে ডিসিদের বলা হয়েছে। কারেন্ট জাল বা অন্যান্য জাল দিয়ে মাছ ধরা বন্ধ করা, পশুখাদ্যে যাতে কেউ ভেজাল দিতে না পারে, সে বিষয়ে প্রশাসন যাতে সহায়তা করে সে জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশে মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখা যায়, সে ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছি। বাংলাদেশ আজ বিশ্বে মিঠা পানির মাছে তৃতীয় স্থানে, ইলিশ উৎপাদনে বিশ্বের বিস্ময়। তিনি বলেন, 'যেসব মাছ হারিয়ে গিয়েছিল, আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে সেগুলো ফিরিয়ে এনেছি। এই সাফল্যের জায়গাটা যাতে ধরে রাখতে পারি, সে বিষয়ে ডিসিদের সহযোগিতা চেয়েছি।'প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আধুনিক শুঁটকিপল্লি করতে ডিসিরা প্রস্তাব করেছিলেন; সরকার সেই প্রস্তাব গ্রহণ করেছে। সব নৌযানকে লাইসেন্স দিতে ডিসিরা প্রস্তাব দিলেও ছোট নৌযানগুলোকে লাইসেন্স দেওয়ার আইনি কোনো বিধান নেই।
6
দু তিনদিনের বৃষ্টিপাতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিচু এলাকার শত একর আমন ধানের খেত পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি খেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন বিপাকে।গত রোববার ও সোমবার দুই দিন রাতভর বৃষ্টি হয়। গত মঙ্গলবার সকালেও সামান্য বৃষ্টি হয়। এতে করে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব বিলের আমন খেত পানিতে তলিয়ে গেছে।পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমন চাষি আকবার গাজী বলেন, 'আমার জমির ব্রি-১০ জাতের আমন ধান খেত প্রায় এক হাত পানির নিচে। পানি দ্রুত না নামলে ধান হবে না।এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, উঁচু জমির আমন ধানের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না।
6
আগামী সপ্তাহে কাতারে আফগান তালেবানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আলোচনায় আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে চলমান মানবিক সংকটের বিষয় গুরুত্ব পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল মঙ্গলবার জানান, আলোচনাটি দুই সপ্তাহব্যাপী হওয়ার পরিকল্পনা রয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আফগানিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত টম ওয়েস্ট। নেড প্রাইস বলেন, উভয় পক্ষ নিজেদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে। তার মধ্যে থাকবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান, মানবিক সহায়তা, আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি, ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য কাজ করা মার্কিন নাগরিক ও আফগানদের জন্য নিরাপদ প্রস্থান। দুই সপ্তাহ আগে পাকিস্তানে আফগান তালেবানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েস্ট। এ সাক্ষাতের পর এখন কাতারে তালেবান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ফের শুরু হতে যাচ্ছে। গত ৯ থেকে ১০ অক্টোবর কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের আর্থিক ও কূটনৈতিক সমর্থন পাওয়ার জন্য তালেবানের জন্য যুক্তরাষ্ট্রের শর্তের বিষয়টি গত শুক্রবার পুনর্ব্যক্ত করেন ওয়েস্ট। এসব শর্তের মধ্যে আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা, সংখ্যালঘু-নারী-মেয়েদের অধিকারের প্রতি শ্রদ্ধা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ প্রদান। ওয়েস্ট বলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংলাপ চালিয়ে যাবে। আপাতত আফগানিস্তানকে শুধু মানবিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র। গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যায়। আগস্টের শেষ দিকে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। গত সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। তবে তালেবানের এই সরকারকে এখনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের কাছে একটি খোলা চিঠি লিখেন। এ চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা আফগানিস্তানের অর্থসম্পদ ছাড় দেওয়ার জন্য আহ্বান জানান।
3
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে কিছু মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মকে পুঁজি করে তারা ক্ষমতায় আসতে চায়। ভাস্কর্য নিয়ে মিথ্যে ফতোয়া দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও করছে তারা। রোববার বিকেলে মাদারীপুরের শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার প্রতি সবচাইতে বেশি নজর দিয়েছেন। কারিগরি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি নজর দিয়েছে সরকার। সারাদেশ ব্যাপী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করা হচ্ছে। রাজনৈতিক সামাজিক বিভিন্ন মহল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর রাখবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানই হলো সোনার বাংলায় সোনার মানুষ গড়ার কারখানা।' প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, 'আমরা পুরো কারিকুলাম পাঠ্য বই নতুন আঙ্গিকে করছি। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান আরো উন্নত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে।' পরে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লাকে সভাপতি ও ডা. মো. সেলিম মিয়া'কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি সেক্রেটারী জনাব নূর-ই-আলম চৌধুরী এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এম.পি। সভায় সভাপতিত্ব করবেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
6
গানের পাখিখ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন আজ শনিবার (২৮ জুলাই)। নজরুলসঙ্গীতের অপ্রতিদ্বন্দ্বী এই শিল্পীর ৮৮তম জন্মদিন উপলক্ষে তাকে সম্মান জানিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোম পেজ খুললেই চোখে পড়বে, জলরঙ ব্যবহার করে আঁকা ফিরোজের বেগমের প্রতিকৃতি। মাইক্রোফোনের সামনে শ্রোতাদের বিমোহিত কণ্ঠে যেন গান শোনাচ্ছেন গানের পাখি। ডুডলটি সম্পর্কে গুগল লিখেছে, ফিরোজের বেগমের অ্যালবামের কাভারগুলোতে সোনলী রংয়ের ব্যবহার বেশি দেখা যেত। সে বিষয়টি ফুটিয়ে তুলতে ডুডলের পুরো প্রতিকৃতি সোনালী রঙে করা হয়েছে। ডুডলটি তৈরি করেছেন গুগলের ডুডলার অলিভিয়া হুয়ান। এছাড়া ডুডলের ওপর ক্লিক করলে ফিরোজা বেগম সংক্রান্ত তথ্যসমৃদ্ধ পেজে নিয়ে যাচ্ছে গুগল। ফিরোজা বেগম ১৯৩০ সালের এই দিনে ফরিদপুরের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলসঙ্গীত জগতে ফিরোজা বেগম ছিলেন একক এবং অপ্রতিদ্বন্দ্বী শিল্পী। দুই বাংলায় তিনিই মূলত নজরুলকে প্রতিষ্ঠিত করেছেন স্বকীয় কণ্ঠমাধুর্যে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দিবস ও বিখ্যাত ব্যক্তির জন্মদিন অথবা মৃত্যুদিনে গুগল তাদের হোম পেজে এমন ডুডল প্রকাশ করে থাকে। এর আগেও বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল।
11
সংযুক্ত আর আমিরাতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য সরকারের। এজন্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি সৌম্যকে। তবে মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খুলনার হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। খুলনার হয়ে মাঠে নেমেই ৮৭ বলে ৫৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
12
একসময় ঈদ উৎসবে ডজনখানেক নাটক-টেলিফিল্মে পাওয়া যেত আফরান নিশোকে। তবে গত ঈদের মতো এবারের ঈদেও তাঁকে পাওয়া যাবে হাতে গোনা তিন-চারটি নাটকে। কেন এমন পরিবর্তন? সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।ঈদের কাজ নিয়ে ব্যস্ততা কেমন?ঈদের জন্য তিন-চারটি নাটকের কাজ করছি। তবে আগের কিছু কাজ প্রচার হতে পারে।কাজের সংখ্যা কমিয়ে দেওয়ার কারণ?ব্যাক টু ব্যাক তিনটি ওয়েব সিরিজে কাজ করলাম। চরকির 'রেডরাম', 'সিন্ডিকেট' ও হইচইয়ের 'কাইজার'। কাজগুলোতে দীর্ঘ সময় দিতে হয়েছে। শুটিং শুরুর আগে গবেষণা, বিশ্লেষণ, চরিত্র রূপায়ণ-সবকিছুর জন্য সময় লাগে। তা ছাড়া সিরিজের জন্য কোনো লুক তৈরি করে, সেটা নাটকে এক্সপোজ করতে চাইনি। এই যেমন 'কাইজার'-এ ডিফারেন্ট একটা লুক আছে, যেটা প্রকাশ করতে পারছিলাম না।তাহলে কি ওয়েবে মনোযোগ বাড়াচ্ছেন?একক নাটকগুলো তো সর্বোচ্চ তিন দিনে শুটিং হয়ে যায়। রিহার্সাল এমনকি টিমের সঙ্গে বসার জন্য অতিরিক্ত সময় থাকে না। নাটকের সেটে বসেই সব পরামর্শ করা হয়। ওয়েব সিরিজগুলোতে দেখলাম, যাঁরাই তৈরি করছেন, তাঁরা ওই যত্নটা নিয়ে কাজটা করছেন। ওখানে তাই একটু সময় বেশি দিচ্ছি বা দিতে চাইছি।নাটকের নির্মাতারা তাতে নিশ্চয়ই মনঃক্ষুণ্ন হচ্ছেন?স্বাভাবিকভাবেই মন খারাপ করছেন। কিন্তু ওয়েবের কাজগুলো আমার পরপর নেওয়া। যখন কাজ হয় তখন ২০-২৫ দিনের একটা প্রেসার থাকে। তারপর নিজের ওই চরিত্র থেকে বের হতে সময় নিতে হয়। বিশ্রামের জন্যও কিছুটা সময় লাগে। তখন কমপক্ষে ১০ দিনের একটা বিরতি তো নিতেই হয়।টিভি নাটকের সময়টা এখন কেমন মনে হচ্ছে?ইন্ডাস্ট্রিটাই এমন যে শিল্পীদের পদে পদে রেসে ঢুকিয়ে দেয়। এখানে বাস্তবিক কেউ কারও চেয়ে এগিয়ে আছে বলে মনে করি না। সবাই যে যার মতো কাজ করার চেষ্টা করি। কিন্তু তারপরেও আমরা একধরনের প্রতিযোগিতায় নেমে পড়ি। কোয়ালিটির চেয়ে সংখ্যা বড় হয়ে ওঠে। চ্যানেল থেকেও প্রেসার-ওনাকেই লাগবে। অনেক সময় হয় কি অভিনয় করতে করতে চরিত্র গোছানোর জন্য যে সময়টা দরকার, সেটা আমরা পাই না।এই পরিবেশের কোনো পরিবর্তন আপনারা করতে পেরেছেন?দেড় লাখ টাকায় নাটক হতো, সেই নাটকের বাজেট এখন দশ লাখের ওপরে। এটা ব্যবসাভিত্তিক শিল্প। যখন প্রোডিউসার ব্যবসা পাচ্ছেন তখন তিনি আরও টাকা লগ্নি করছেন। আমরা বাজেট থেকে শুরু করে কলাকুশলীদের পারিশ্রমিক বাড়ানোর চেষ্টা করেছি। সেই কাজটা করতে পারলেই হয়তো এটাকে পেশা হিসেবে নেওয়ার সাহস হবে অনেকের।অনেকে বলেন এখন নাটক কম দেখা হয়...আমাদের এখানে একটা সময় ভারতীয় চ্যানেল গ্রাস করেছিল। সেই জায়গা থেকে ইউটিউব বা সব জায়গা মিলিয়ে দর্শক কিন্তু বাংলা নাটক দেখছে। সেটা অস্বীকার করার জায়গাও নিশ্চয়ই নেই।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলুন।ওটিটি ও ফিল্মের কাজ হতে পারে। তবে কোনো চরিত্রের মিস ইউজ করতে চাই না। যে চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারব, তেমন চরিত্রেই অভিনয় করব।
6
বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে কাজ করলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলার নেতারা।বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত দলের বিশেষ বর্ধিত সভায় এই হুঁশিয়ারি দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ হোসেন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুবোধ কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। এ ছাড়া উপজেলার ১০ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।সভায় স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বদরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বলেন, '১০ ইউনিয়নে একাধিক নেতা-কর্মী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে দল ১০ জনকে মনোনয়ন দিয়েছে। এতে অনেকেই অভিমানে বাড়িতে বসে আছেন। আবার কেউ ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের বুঝিয়ে অভিমান ভাঙাতে হবে এবং যারা ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন আগামী ৬ ডিসেম্বরের মধ্যে হাত-পা ধরে হলেও তাঁদের মনোনয়ন প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। এই কাজ উপজেলা নেতাদের করতে হবে। ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'সাধারণ সম্পাদক আরও বলেন, 'যাঁরা নৌকাকে পরাজিত করার উদ্দেশে নির্বাচন করবেন এবং দলীয় যে নেতা-কর্মীরা নৌকার বিপক্ষে কাজ করবেন, তাঁদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।'সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বলেন, 'দল যাঁকে মনোনয়ন দিয়েছে, সবাইকে জোট হয়ে তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
6
নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক।বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র এমও জাহেদুল ইসলাম প্রমুখ।
6
করোনাভাইরাস মহামারীর মধ্যে উদযাপিত হতে যাচ্ছে আরেকটি ঈদ। ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা। আগামীকাল বুধবার ঈদ। এর আগেই আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা হয়ে গেছে। নেই চিরচেনা যানজট। তবে ঢাকা থেকে বের হওয়ার পথে গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও আবদুল্লাহপুরে যানবাহনের প্রচণ্ড চাপ। কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ও বাসস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়ও অনেক। সমকালের টঙ্গী প্রতিনিধি জানিয়েছেন, বুধবার ভোর থেকে আবদুল্লাহপুর ও টঙ্গী এলাকায় থেমে থেমে গাড়ি যাচ্ছি। একজায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে গাড়িগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষরা। শুধু দূরপাল্লার গাড়ি নয়, প্রাইভেটকার, পিকআপ-ট্রাক ও ছোট যানবাহনেও বাড়ির পথে রওনা হয়েছেনে অনেকে। এমনকি ট্রাকে দাঁড়িয়েও বাড়ি যাচ্ছেন মানুষরা। তবে ঢাকার ভেতরে মানুষের চলাচল একেবারেই কম। রাস্তায় গাড়ি চলছে সীমিত। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে কমে গেছে যানবাহনের চাপ। যানজটের ভোগান্তি ছাড়াই বের হতে পারছেন মানুষ।
6
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন আইনের গতিতেই চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না। মানবিক কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় দণ্ডাদেশ স্থগিত রেখে। খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। এখন বলছেন বিদেশে যেতে দিতে হবে। কথায় আছে- দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর শুতে দিলে ঘুমাতে চায়। তাদের অবস্থা এখন এই রকম। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এসময় অসহায়দের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ অনেকে উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
9
খেলাপি কমাতে ঋণ পরিশোধের জন্য নানা রকম সুবিধা দিয়েও লাগাম টানতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। উল্টো বেড়েই চলছে খেলাপির পরিমাণ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে এখন খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকার বেশি। শতকরা হিসেবে মোট ঋণের প্রায় ৮ শতাংশ। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার ৫৩৯ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি ২৬ লাখ টাকা। সেপ্টেম্বর শেষে মোট ঋণ স্থিতি ছিল ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে খেলাপি এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ। গত বছরের জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১২ লাখ ১৩ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩ হাজার ৮৯৯ কোটি টাকা। এর আগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছিল ৬ হাজার ৮০২ কোটি টাকা।
0
নেসলে বাংলাদেশ লিমিটেডে মেডিকেল প্রতিনিধি পদ দিয়ে পেশাজীবন শুরু, জি এম কামরুল হাসান এখন আবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিম, ডেইরি ও ফুডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। দেশি-বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের সিইওদের মধ্যে তিনি সুপরিচিত নাম। এই উঠে আসাটা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়জীবনে টাকার অভাবে কখনো কখনো না খেয়ে দিন কাটিয়েছেন, স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষক হওয়ার স্বপ্ন বাদ দিয়েছেন, পেশাজীবনে বড় পদ ছেড়ে ছোট পদে যোগ দিয়েছেন, বিদেশি বহুজাতিক কোম্পানিতে নিশ্চিন্ত জীবন ছেড়ে দেশি প্রতিষ্ঠানে মামলার মুখে পড়েছেন-সব মিলিয়ে কামরুল হাসানের পেশাজীবন বৈচিত্র্যময়। কামরুল হাসান যে প্রতিষ্ঠানের সিইও, সেই ইগলুর কথা আগে জানিয়ে নিই। এটি দেশের আইসক্রিমের বাজারের অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। বাজারে তাদের হিস্যা ৪০ শতাংশের মতো। চার বছরে ইগলুর ব্যবসা প্রায় দ্বিগুণ করেছেন কামরুল হাসান। দেশি-বিদেশি বড় প্রতিষ্ঠানের সিইও পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থীদের আধিপত্য। অন্তত ব্যবসায় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি না থাকলে পাত্তা পাওয়া কঠিন। সেখানে জি এম কামরুল হাসান পড়েছেন প্রাণরসায়ন বা বায়োকেমিস্ট্রি বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সালেহা আক্তার ও আবদুল হামিদ দম্পতির আট সন্তানের মধ্যে কামরুল হাসান সবার ছোট। যে বছর তাঁর জন্ম, সেই বছর (১৯৭০) পিতা খাদ্য বিভাগের চাকরি থেকে অবসর নেন। ফলে সবচেয়ে ছোট সন্তানের পড়াশোনা চালানোর জন্য পর্যাপ্ত আর্থিক সংগতি তাঁর ছিল না। কামরুল হাসান বলেন, 'ভালো ছাত্র ছিলাম। সব সময় প্রথম হতাম। তাই স্কুল ও কলেজে বেতন লাগত না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এক ভাই ও এক বোন মাসে মাসে কিছু টাকা দিত। তাই দিয়েই চলত।' তবে সে টাকা নিতে তাঁর আত্মসম্মানে লাগত। নিজের খরচ নিজেই জোগাতে কখনো টিউশনি করেছেন। একসময় গার্হস্থ্য অর্থনীতি কলেজে রসায়নের একটি কোর্সের ৬০ জন শিক্ষার্থীর একটি ব্যাচকেও পড়িয়েছেন। কিছুদিন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) খণ্ডকালীন চাকরি করেছেন। কামরুল হাসান বলেন, 'আমার বিশ্ববিদ্যালয়জীবনে আড্ডাময় বিকেল বলতে কিছু ছিল না। সহপাঠীরা যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, আমি তখন রোজগারের পেছনে ছুটতাম। এমনও দিন গেছে, টাকার অভাবে না খেয়ে থেকেছি। ঈদের দিন না খেয়ে হলে শুয়ে থেকেছি।' তিনি বলেন, 'সেদিন আমার মেয়ে একটি বার্গার কিনতে এক হাজার টাকা চাইল। সে বলল, এক হাজার টাকার নিচে কি ভালো বার্গার হয়? আমি ভাবলাম, তাদের বাবা একসময় বানরুটি খেয়ে দিন কাটিয়েছে, এগুলো বাচ্চারা কি বিশ্বাস করবে?' কামরুল হাসানের দুই সন্তান। মেয়ে পঞ্চম শ্রেণি ও ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্ত্রী একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্যদিকে তিনি এখন সর্বোচ্চ বেতনধারী সিইওদের একজন। আয় করতেই হবে কামরুল হাসানের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়েছিলেন। ইচ্ছা ছিল পিএইচডি ডিগ্রি অর্জনের। কিন্তু নিজের খরচ নিজেই চালাতে হবে। পড়াশোনা শেষ করেই চাকরিতে যোগ দিতে হবে। এই তাগিদ থেকে আবেদন করলেন নেসলে বাংলাদেশের মেডিকেল রিপ্রেজেনটেটিভ পদে। ১৬২ জনের মধ্য থেকে ২ জন চাকরি পেলেন, যার একজন কামরুল হাসান (১৯৯৫ সালে)। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যেমন চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ সম্পর্কে পরিচিতি তৈরির কাজ করেন, কামরুল হাসানের কাজ ছিল শিশুখাদ্যের বাজার তৈরি। ব্র্যান্ডে টিটকারির মুখে কামরুল হাসান বলেন, 'নেসলেতে শুধু পরিশ্রম করেছি। স্টেশনে, ছারপোকা ভরা হোটেলে রাত কাটিয়েছি। সফলতাও এসেছে। একসময় আমি নেসলের ব্র্যান্ড বিভাগে যুক্ত হলাম। প্রাণরসায়নের ছাত্র হয়ে ব্র্যান্ডিংয়ে গিয়ে শুরুতে টিটকারি শুনতে হতো। সহকর্মীরা আমাকে এড়িয়ে নিজেরা আড্ডা দিতেন।' অবশ্য সময় বেশি লাগেনি, দুই বছরের মধ্যে কামরুল হাসান সেরা ব্র্যান্ড ম্যানেজার হলেন। অবশ্য ব্র্যান্ডে যোগ দিতে শর্ত হিসেবে এমবিএ ডিগ্রি অর্জন করতে হলো তাঁকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ৩ দশমিক ৯৬ সিজিপিএ (চারের মধ্যে) নিয়ে নিয়মিত বা রেগুলার এমবিএ করলেন কামরুল হাসান। বিজ্ঞানের ছাত্র হওয়ায় শুরুতে তাঁকে ব্র্যান্ডে দিতে রাজি হয়নি নেসলের ব্যবস্থাপনা। তিনি বলেছিলেন, 'না পারলে আমাকে বাদ দিয়ে দিয়েন।' ১২ বছর চাকরি করার পর ২০০৭ সালে নেসলে ছেড়ে দেন কামরুল হাসান। যোগ দেন রহিমআফরোজে। সেখান থেকে ইগলু, নিউজিল্যান্ড ডেইরি, নিউজিল্যান্ডের দুধ বিপণনকারী ফন্টেরা (সিঙ্গাপুরে) ও প্রাণ হয়ে আবার ইগলুতে। কামরুল হাসান বলেন, 'নিউজিল্যান্ড ডেইরিতে আমি এক পদ নিচে যোগ দিই। এর কারণ ছিল, আমি ভালো একটি জায়গা খুঁজছিলাম। নিউজিল্যান্ড ডেইরিতে তিন মাসের মধ্যে ব্র্যান্ড ম্যানেজার থেকে আমাকে মার্কেটিং ম্যানেজার, এক বছর পরে হেড অব মার্কেটিং করা হয়।' তিনি বলেন, 'ফুটবলে আক্রমণ করার জন্য অনেক সময় বল মাঝমাঠ থেকে রক্ষণভাগে পাঠানো হয়। আমিও চাইছিলাম আমার ক্যারিয়ারকে পুনর্গঠন করতে। এ কারণেই ছোট পদে যোগ দেওয়া।' 'এ লোক নাছোড়বান্দা' ফন্টেরায় পদ ছিল কান্ট্রি ম্যানেজার, অফিস সিঙ্গাপুরে। একদিন বিমানবন্দরে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর পরামর্শ ও পরিবারের কাছে থাকার তাগিদে কামরুল হাসান যোগ দেন প্রাণে। পদ ছিল প্রাণের মার্কেটিং প্রধান (২০১৫ সালে)। অবশ্য প্রাণে বেশি দিন থাকেননি কামরুল হাসান। হঠাৎ প্রাণ ছেড়ে চাকরি খুঁজছিলেন। গেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরের কাছে। তিনি বললেন, সেখানে যোগ দিতে। কিন্তু বেতন ততটা দেওয়া যাবে না। অফার লেটার নিলেন। এর মধ্যে কামরুল হাসানকে ফোন করলেন আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা আবদুল মোনেম নিজে। দেখা করতে গেলে তিনি বললেন, ইগলুর দায়িত্ব নিতে। কামরুল হাসান বলেন, 'আমি নানা কারণ দেখিয়ে যোগ দেব না বলে বেরিয়ে গেলাম। আবদুল মোনেম সাহেব আবার ফোন করলেন। বললেন, তুমি মুখের ওপর না বলতে পেরেছ। তুমিই পারবে। ইগলুর দায়িত্ব নাও। আমি তোমাকে কাজের পূর্ণ স্বাধীনতা দেব।' ২০১৫ সালের ৮ অক্টোবর কামরুল হাসান ইগলুতে যোগ দেন। চলতি বছর চার বছর হয়েছে। এক দফা পদোন্নতি হয়েছে। ডেইরি ও ফুডসের দায়িত্ব যুক্ত হয়েছে। এর মধ্যে অসাধু বেশ কিছু কর্মী ও পরিবেশক বাদ দিয়েছেন। পরিবেশকেরা হুমকি দিয়েছে, মামলা করেছে, সবকিছু সামলে ইগলুর ব্যবসাকে সামনে এগিয়ে নিয়েছেন কামরুল হাসান। 'শুরুর দিকে অফিসের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার কেউ কেউ বলত, এ লোক তিন মাসও টিকবে না। এখন সবাই বলে, এ লোক নাছোড়বান্দা'-যোগ করেন কামরুল হাসান। তিনি বলেন, এখনকার তরুণেরা পেশাজীবনে টি-২০ ঢংয়ে উন্নতি চায়। দরকার আসলে টেস্ট খেলা। ক্রিজে পড়ে থাকলে রান আসবেই, সেঞ্চুরিও হবে। ২০১৭ সালে সাউথ এশিয়া পার্টনারশিপ সামিটে এফএমসিজি শ্রেণিতে সেরা সিইওর সম্মাননা পান কামরুল হাসান। পেশাজীবনের সর্বোচ্চ পর্যায়ে এসেও দিনভর কাজ করাই কামরুল হাসানের কাজ। তিনি মনে করেন, সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর দরকার সততা। একনজরে শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর। পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ। পেশা শুরু১৯৯৫ সালে নেসলে বাংলাদেশ লিমিডেটের মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে। চাকরিনেসলে ছাড়াও রহিমআফরোজে, নিউজিল্যান্ড ডেইরি, ফন্টেরা ও প্রাণ গ্রুপের বিভিন্ন পদে। এখনকার পদআবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিম, ডেইরি ও ফুডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তরুণদের প্রতি পাঁচ পরামর্শ ১. তরুণেরা যা কিছুই করবে, তাতে প্যাশন বা তীব্র অনুরাগ থাকতে হবে। সবাই তাড়াতাড়ি বড় হতে চায়, যা সবচেয়ে বড় ভুল। ২. বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা উচিত। এমনকি হতে পারে টিউশনি অথবা সংগঠনের সঙ্গে যুক্ত থাকা। এতে যোগাযোগদক্ষতা ও নেতৃত্বগুণ তৈরি হবে। ৩. উপস্থাপনায় দক্ষ হতে হবে। ভারতীয়রা বাংলাদেশিদের চেয়ে বেশি মেধাবী নয়। কিন্তু তাদের উপস্থাপনার দক্ষতা অনেক ভালো। ৪. নিজেকে অন্যদের থেকে কোনো না কোনো ক্ষেত্রে আলাদাভাবে যোগ্য করে তুলতে হবে। ৫. কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমের সুফল একসময় না একসময় পাওয়া যাবেই।
0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আবু নাছের বলেন, আজ রোববার ফজরের নামাজের পর হঠাৎ করে সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছিল। তাঁকে দ্রুত বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। তাঁকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হবে। বিএসএমএমইউ সূত্র জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সকালে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে এনজিওগ্রাম করার প্রস্তুতি চলছিল। ওবায়দুল কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
9
সুনীতা উইলিয়ামস, কল্পনা চাওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৩২ বছরের শাওন পাণ্ডিয়া মহাকাশে পাড়ি দিতে চলেছেন। ২০১৮ সালে আরও আটজনের সঙ্গে শাওন তাদের যাত্রা শুরু করবেন। ছোটবেলা থেকেই শাওনের পছন্দের বিষয় ছিল মহাকাশ। তবে তার ছোটবেলার স্বপ্ন এভাবে পূরণ হবে তা তিনি ভাবতে পারেননি। নিউরোলজিস্ট শাওন কানাডার আলবার্টা ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক। এছাড়াও তিনি বায়ো সায়েন্স ও মেডিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে আসছেন। পাশাপাশি তিনি মাইকোগ্র্যাভিটি অন হেল্থ অ্যান্ড সাইকোলজির ওপর পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। নিউরোসায়েন্সে বিএসসি করার পরে শাওন আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন। কানাডিয়ান এই চিকিৎসক সিটিজেনস সায়েন্স অ্যাসট্রোনট প্রোগ্রামে ৩২ হাজার মহাকাশ প্রার্থীকে পেছনে ফেলে দিয়ে মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হন। শুধুমাত্র পড়াশুনোতেই অসাধারণ নন শাওন, ক্যারাটেও জানেন তিনি। এরই সঙ্গে তিনি মডেলিংও করেন। বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১
3
রাজনৈতিক-ব্যবসায়িক আঁতাত আর ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন গণমাধ্যম বিকাশের অন্তরায় বলে মন্তব্য করে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলঅদেশ-টিআইবি। রবিবার (২ মে) টিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, বিগত এক দশকে দেশে গণমাধ্যমের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও একদিকে রাজনৈতিক ও ব্যবসায়িক আঁতাত আর অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের শৃঙ্খল- মুক্ত সাংবাদিকতা, গণমাধ্যমের পেশাদারিত্ব ও স্বাধীন তথ্য প্রবাহের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে। বিশেষ করে, কর্পোরেট পুঁজির সুরক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠা এবং রাজনৈতিক বিবেচনায় তার অনুমোদনের ফাঁদে, দুর্বল প্রাতিষ্ঠানিক ও আর্থিক কাঠামো নিয়ে এসব প্রতিষ্ঠান সাংবাদিকদের পেশাগত ও জীবন-জীবিকার নিরাপত্তা ঝুঁকির নতুন সব উদহারণ তৈরি করেছে। কোভিড ১৯ অতিমারিকালে গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক এই ঝুঁকি আরো প্রকট হয়েছে। বহু গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অসংখ্য সাংবাদিক চাকুরিচ্যুত কিংবা পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন। তাই মুক্ত গণমাধ্যম এবং তথ্যের অবাধ প্রবাহের সাংবিধানিক বাধ্যবাধতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির বাস্তবায়নে অবিলম্বে স্বাধীন ও পেশাদার গণমাধ্যমের অনুকূল পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)। আগামীকাল ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ উপলক্ষ্যে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। দিবসটি উপলক্ষ্যে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদানের পাশাপাশি প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। কিন্তু প্রকাশ্য ও প্রচ্ছন্ন নানামুখী চাপ ও বিধিনিষেধের বেড়াজালে সাংবিধানিক এই অধিকার মলাটবদ্ধ নথিতে রূপান্তরিত হয়েছে। আর মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা সামগ্রিকভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে যেমন দূর্বল করেছে, তেমনি জনগণের অবাধ ও নিরপেক্ষ তথ্য লাভের অধিকার খর্ব করছে। তিনি বলেন, বেশিরভাগ সংবাদমাধ্যমের মালিকানা ব্যবসায়িদের হাতে। এই ব্যবসায়ি মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে 'মিডিয়া ক্যাপচার' বা 'গণমাধ্যম জবরদখল' এখন বলতে গেলে প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। ফলে পেশাদার সাংবাদিকরাও অনেকক্ষেত্রে তাদের সুরক্ষায় সংবাদ প্রচার কিংবা গোপন করতে বাধ্য হচ্ছে এবং পেশাগত দায়বদ্ধতা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে; যা মুক্ত গণমাধ্যমের বিকাশই শুধু বাধাগ্রস্ত করছে না, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার সংকটও প্রকট করে তুলেছে। সর্বশেষ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের ১৫২তম অবস্থান এবং বিশ্ব মতপ্রকাশ প্রতিবেদনে ১৬১টি দেশের মধ্যে ১৩২তম অবস্থান দেশের গণমাধ্যমের নাজুক পরিস্থিতি প্রমাণ করে। বিশেষ করে, গত এক দশকে এই দুই সূচকেই বাংলাদেশের নিম্নক্রমে স্থির অবস্থান কিংবা ক্রমাবনতি পরিস্থিতির ভয়াবহতাকে নির্দেশ করে।
6
চোর আতঙ্কে ভূগছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। কয়েকটি মার্কেটে দু:সাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলেছেন, রোজা ও ঈদের আগে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের কথা থাকলেও একের পর এক চুরির ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা। রাজধানীর কোতোয়ালী থানাধীন পাইকারী কাপড়ের বৃহৎ মার্কেট ইসলামপুরের নবাববাড়ী এলাকায় পৃথক দু'টি কাপড়ের মার্কেটে গত মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে। হাবিবুল্লাহ প্লাজার নিউ বিশাল থ্রি পিছ সেন্টার শতরুপা থ্রি পিছ সেন্টার ও শারমিন থ্রি পিছ এর দোকানের সাটার ফাঁক করে ভিতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়। ব্যবসায়ীরা বলেছেন, নিউ বিশাল থ্রি পিছ সেণ্টার থেকে নগদ সাত লক্ষ টাকা এবং শতরুপা থ্রি পিছ থেকে দুই লক্ষ টাকা চুরি হয়েছে। এছাড়া শারমিন থ্রি পিছের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গেছিলো। কিন্তু সেখানে কোন টাকা ছিলো না। একই কায়দায় নবাববাড়ী জামে মসজিদের পাশে জাহান সেন্টার মার্কেটের নীচতলার আল আরাফ থ্রি পিছের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। ব্যবসায়ীদের একজন জানিয়েছেন, প্রতিদিনের মতো দোকানের কর্মচারীরা দোকান খোলার জন্য মার্কেটে যায়। দোকান খোলার সময় দেখতে পায় দোকানের সাটার গেটে তালা লাগানো কিন্তু সাটার ফাঁকা হয়ে আছে তখন দোকানের মালিকদের কর্মচারীরা খবর দিলে তারা ছুটে এসে দোকানের তালা খুলে দেখতে পান দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা। এসময় দোকানের মালিকগণ ইসলামপুর বস্ত্র সমিতি কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে পুলিশ কে খবর দেন। বাবুবাজার পুলিশ ফাড়ীর ইনচার্জ এস,আই হুমায়ুন ঘটনাস্থলে যান। তিনি বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে। শতরুপা থ্রি পিছ সেন্টারের মালিক হাজী সাইফুল বলেন, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় তিনি দোকান বন্ধ করে তারাবীহ নামাজ পড়তে যান। সকালে তিনি কর্মচারীদের কাছ শুনে দোকানে এসে দেখেন ক্যাশবাক্স ভাংগা। পুলিশ উক্ত মার্কেটের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা এই ঘটনার ব্যাপারে নবাববাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে রুবেল, শাহীন ও সাফিক, সোহেল, খাজা গোরি, পাগলা মিন্টুসহ কয়েকজনকে সন্দেহ করছে। এই গ্রুপটি এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এদিকে, একের পর এক দোকানে এভাবে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেছেন, রোজার সময় পাইকারী মার্কেটের দোকানগুলোতে লক্ষ লক্ষ টাকার কেনা-বেচা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মার্কেটগুলোতে কাপড় কেনার জন্য খুচরা বিক্রেতারা আসেন। এসময় মার্কেটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দরকার। কিন্তু এভাবে চুরির ঘটনা ঘটলে ঈদ মৌসুমে তাদের কেচা-বেচা হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীদের কয়েকজন বলেন, ঈদের আগে এভাবে একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটলে তাদের ব্যবসায় ভাটা পড়বে। ঈদের আগে দেশজুড়ে তাদের মালামাল চলে যায়। এসময় দুর্বৃত্তদের নিবৃত করতে না পারলে তাদের ব্যবসায় চরম ক্ষতি হবে বলে তাদের আশঙ্কা। এদিকে, স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দুস্কৃতিকারীরা অবশ্যই ধরা পড়বে বলে পুলিশ জানায়।
6
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া সুস্বাদু পাঁচটি রিটা মাছ ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বড় আকৃতির এ রিটা মাছগুলো ধরা পড়ে। দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান জানান, শনিবার সকালে পদ্মা নদীর মাঝামাঝিতে জাল ফেলে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেসোনা এলাকার জেলে শামছু হলদার। এ সময় তার জালে বড় আকৃতির এই ৫টি রিটা মাছ ধরা পড়ে। ৫টি রিটা মাছের ওজন ১১ কেজি ২০০ গ্রাম। জেলের কাছ থেকে মাছগুলো ১৫শ ৫০ টাকা কেজি দরে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে তিনি জানান। উল্লেখ্য, রিটা মাছ স্বাদু বা অল্প লবণাক্ত পানির মোহনা অঞ্চলে বাস করে। সুস্বাদু এই মাছের চাহিদা ব্যাপক। এছাড়া এর পুষ্টিগুণও অনেক। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
6
হায়দরাবাদে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ পরে ভারত ব্যাটিং ঝড় দেখাল। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের কচু কাঁটা করেন সিমরন হেটমায়ার-কিয়েরন পোলার্ডরা। পরে সফরকারীদের দুইশ' ছাড়ানো রান নিমিষেই তুলে ফেললেন কেএল রাহুল-বিরাট কোহলিরা। ছয় বল থাকতে তুলে নিলেন ৬ উইকেটের জয়। শুক্রবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শিশির ভেজা মাঠে পরে বল করার ঝুঁকি তিনি নেননি। তবে ব্যাটিংয়ে ঝড় তুলে ভারতকে ভয় ধরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। দলের হয়ে ওপেনার এভিন লুইস ১৭ বলে তিন চার ও চার ছয়ে ৪০ রান করেন। তিনে নেমে ব্রেন্ডন কিং খেলেন ২৩ বলে ৩১ রানের ইনিংস। এরপর আরেক ঝড় তোলেন সিমরন হেটমায়ার। তিনি ৪১ বলে চার ছক্কা এবং দুই চারে ৫৬ রানের ইনিংস খেলেন। ওই ঝড়ের সঙ্গে অধিনায়ক পোলার্ড করেন ১৯ বলে ৩৭ রান। চারটি ছক্কার সঙ্গে একটা চার মারেন তিনি। শেষ দিকে জেসন হোল্ডারের ৯ বলে ২৪ এবং দিনেশ রামদিনের ৭ বলে ১১ রান স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠে ওয়েস্ট ইন্ডিজের। জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান রোহিত শর্মা। তিনি করেন ৮ রান। পরে কেএল রাহুল এবং বিরাট কোহলি দুর্দান্ত জুটি গড়ে জয়ের রাস্তা তৈরি করে ফেলেন। রাহুল ৪০ বলে ৬২ রান করে ফেরেন। পাঁচটি চার ও চারটি ছক্কা বের হয় তার ব্যাট থেকে। ভারতীয় অধিনায়ক চেজ মাস্টার খ্যাত বিরাট কোহলি ৫০ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি বাউন্ডারির সঙ্গে ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। দলের জয় নিশ্চিত করে ফেরেন। মধ্যে ঋষভ পান্ত ১৮ ও শ্রেয়াস আয়ার ৪ রান করে আউট হন।
12
লা লিগায় শনিবার বিপক্ষের মাঠে সেল্টা ভিগোকে ২-১ হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করলেন করিম বেঞ্জেমা। দুটোই পেনাল্টি থেকে করা গোল। মজার ব্যাপার আরও রয়েছে। শনিবার ফরাসি স্ট্রাইকার একটি পেনাল্টি নষ্টও করেছেন। এমনিতে লিগ খেতাব জয়ের দিকে আরও একটা পদক্ষেপ নিয়ে ফেলল কার্লো আনচেলোত্তির ক্লাব। টেবলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার (২৯ ম্যাচে ৫৭) থেকে রিয়াল (৩০ ম্যাচে ৬৯) ১২ পয়েন্ট এগিয়ে থাকল। তৃতীয় ও চতুর্থ দল এখন আতলেতিকো দে মাদ্রিদ (৩০ ম্যাচে ৫৭) ও বার্সেলোনা (২৮ ম্যাচে ৫৪)। ম্যাচের পরে বে়ঞ্জেমা বলেছেন, "এ বারের মরসুম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সামনের সপ্তাহে চ্যাম্পিয়ন্স ল্গের ম্যাচ রয়েছে। তার আগে এই জয় সকলের মনোবল বাড়িয়ে দেবে। লা লিগা জেতাটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।" শনিবার আতলেতিকো ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে। দিয়েগো সিমিয়োনের দলের দু'জন জোড়া গোল করেছেন। জোয়াও ফেলিক্স ও লুইস সুয়ারেস। আতলেতিকোর জয়ে এক ধাপ নেমে গেলেও বার্সা কিন্তু তাদের থেকে দু'টি ম্যাচ কম খেলেছে। শনিবার বেঞ্জেমা তাঁর প্রথম পেনাল্টি থেকে ১-০ করেন ১৯ মিনিটে। যাঁর দোষে রিয়াল প্রথম পেনাল্টিটা পেয়েছিল, সেই নলিতোই কিন্তু ম্যাচে সমতা ফেরান খুব কাছ থেকে মারা শটে। সেটা খেলার ৫২ মিনিটে। তার কয়েক মিনিট পরেই আবার রিয়াল পেনাল্টি পায়। এ ক্ষেত্রে কিন্তু বেঞ্জেমার শট আটকে দেন সেল্টা ভিগোর গোলরক্ষক মাতিয়াস দিতুরো। অবিশ্বাস্য ভাবে, দ্বিতীয় পেনাল্টির পরে খেলা শুরু হতে না হতেই রিয়াল তৃতীয় পেনাল্টি পেয়ে যায় কেভিন ভাসকুয়েজ় এ বার ফার্লান্ড মেন্ডিকে ফাউল করায়। এ বার কিন্তু বেঞ্জেমা গোল করতে ভুল করেননি।
12
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে যে ৮টি আসন বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেছে, সেসব আসনে পুন:তফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাত শেষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, আমরা জানি যে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। এক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়া যায়। কিন্তু আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার পর আদালত তা বাতিল করছেন। আমরা একজন প্রার্থীতে তো নির্বাচনী এলাকায় পরিচয় করেছি। এখন এসে আমাদের প্রার্থী বাতিল করা হলো। নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর আদালত অবৈধ ঘোষণা করায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। ইসির ভুলে আমরা কেন শাস্তি পাবো। নজরুল ইসলাম খান বলেন, এই অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে দু'টি প্রস্তাব করেছি। প্রথমত আমাদের যে ৮টি আসনে আদালতে রায়ে প্রার্থী শূণ্য হয়ে গেছে, সেসব আসনে পুন:তফসিল দেওয়া হোক অথবা আমাদের অন্য যে বৈধ প্রার্থী ছিলে তাদের মধ্য থেকে প্রার্থিতা দেওয়া হোক। নির্বাচন কমিশন আমাদের বক্তব্য শুনে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিএনপি যেসব প্রার্থী বৈধ হয়েছে, তাদের মধ্যে অন্তত ৮টি আসনের ৮জন প্রার্থীরে প্রার্থিতা বাতিল করেছেন আদালত। বিএনপি প্রার্থী শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে-জামালপুর-৪ আসন, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, রংপুর-১, ময়মনসিংহ-৮, ঝিনাইদহ-২, জয়পুরহাট-১, রাজশাহী-৬ ব্যালট পেপার প্রস্তুত করা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আইন অনুযায়ী, গুজব ছড়ালে শাস্তি হয়। এখন প্রধানমন্ত্রী গুজব ছড়ালে শাস্তি হয় কি না জানিনা। কেননা, ব্যালট পেপার ছাপানোর মতো যে ব্যবস্থাপনা থাকা দরকার তা সরকারের নিয়ন্ত্রণে আছে। কাজেই বিএনপির ব্যালট পেপার ছাপানোর বিষয়টি গুজব। বিএনপি জামায়াতে কাছ থেকে টাকা নিন, নৌকায় ভোট দিন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা নেওয়া কথা বলেন এটা আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনের সাথে বিএনপির বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, আর নজরুল ইসলামের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
9
অবশেষে জার্মানির পথে সন্দেহভাজন বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ রাশিয়ান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে সাইবেরিয়ান শহর ওমস্ক থেকে জার্মানিতে নেওয়া হচ্ছে। তার মুখপাত্রের বরাতে এক নিশ্চিত করেছে আল জাজিরা ও বিবিসি। ৪৪ বছর বয়সী রাজনীতিক ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সাইবেরিয়া থেকে দেশে ফেরার পথে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়লে ওমস্কের আইসিইউতে ভর্তি করা হয়। নাভালনির সমর্থকদের বিশ্বাস, তার চায়ের মধ্যে বিষ মেশানো হয়েছিল। রুশ সরকারের বিরুদ্ধে বিষ মেশানো ও জার্মানিতে নিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তার রাজনৈতিক দল। তবে রাশিয়ান চিকিৎসকরা বিষ মেশানোর কোনও প্রমাণ পাননি বলে দাবি করেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, নাভালনিকে অন্য কোথাও না নেওয়ার সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ স্বাস্থ্য বিষয়ক, রাজনৈতিক নয়। ওমস্ক হাসপাতালের চিকিৎসকরা বলছেন, নাভালনির স্বাস্থ্যের অবস্থা খুব সংকটাপন্ন। তাকে নড়াচড়া করানোর মতো অবস্থা নেই। তবে তার আত্মীয়রা সেই ঝুঁকি নেওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। টুইটারে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, শনিবার সকালের দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। তাকে বিমানে ওঠানোর একটা ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তার স্ত্রীও ছিলেন। ইয়ারমিশ বলেছেন, 'অ্যালেক্সেই নাভালনিকে নিয়ে এই বিমান বার্লিনে যাচ্ছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। নাভালনির বেঁচে থাকার যুদ্ধ শুরু হল মাত্র।' বিডি প্রতিদিন/কালাম
3
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, 'দেশে সঠিক পরিসংখ্যান না থাকলে অর্থনীতি ঠিকভাবে পরিচালিত (কাজ) হয় না। সঠিক পরিসংখ্যানের অভাবে দেশের অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা ও চিন্তাধারা নষ্ট হতে বাধ্য। আগের দিনে জনশুমারি না থাকার কারণে অনেকেই না খেয়ে মারা গেছে। আমরা চাই আসছে জনশুমারি ও গৃহগণনায় কেউ যাতে বাদ না যায়।'মোস্তফা কামাল আজ বুধবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মাস্টার ট্রেইনারগণের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, 'আমি অনুরোধ করব দেশের উন্নয়নের স্বার্থে আপনারা (দেশের জনগণ) তথ্য দিয়ে আমাদেরকে সঠিক পরিকল্পনা নিতে সাহায্য করবেন। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থ আপনারা জনশুমারি ও গৃহগণনায় অংশ গ্রহণ করবেন।'অর্থমন্ত্রী আরও বলেন, 'যদি একজন মানুষও এই জনশুমারি থেকে বাদ পড়ে এবং অভুক্ত থেকে ক্ষতিগ্রস্ত হয় আমরা তার বাদ পড়ার জন্য দায়ী থাকব। ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা আমাদের লক্ষ্য। এটা নিশ্চিত করতে হলে আমাদের জনশুমারি সঠিকভাবে করতে হবে।'বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী ১৫-২১ জুন সপ্তাহব্যাপী দেশে প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতিতে দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করবে। বিবিএস প্রতি দশ বছর অন্তর অন্তর জনশুমারি ও গৃহগণনা করে থাকে। কোভিড-১৯ মহামারির কারণে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় ১০ বছর পর্যাবৃত্তি অনুসরণ করে ২০২১ সালে করা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে এবং সর্বশেষ পঞ্চম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০১১ সাল।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ষষ্ঠ এই জনশুমারি ও গৃহগণনা চারটি উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হবে। দেশের প্রতিটি থানা ও খানার সদস্যগণকে গণনা করে মোট খানা ও জনসংখ্যার হিসাব করা, দেশের সকল বসতঘর, বাসগৃহের সংখ্যা নিরূপণ করা, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তথ্য সংগ্রহ, স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্বাচনী এলাকা নির্ধারণের নিমিত্ত তথ্য সরবরাহ এবং জাতীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা।যেসব বিষয় এই জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ অন্তর্ভুক্ত থাকবেজনশুমারি ও গৃহগণনা-২০২২ এর আওতায় বাংলাদেশের ভৌগোলিক সীমানা বেষ্টিত অঞ্চলের সকল গৃহ, সাধারণ, প্রাতিষ্ঠানিক ও বস্তি খানা, ভাসমান, ছিন্নমূল জনগোষ্ঠী, খানায় বসবাসরত সকল সদস্যের জনতাত্ত্বিক ও আর্থসামাজিক তথ্য, যেমন-গৃহের সংখ্যা ও ধরন, বাসস্থানের মালিকানা, খাবার পানির প্রধান উৎস, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, রান্নার জ্বালানির প্রধান উৎস, অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈদেশিক রেমিট্যান্স, খানা সদস্যদের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, প্রতিবন্ধিতা, শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার, ব্যাংক, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতীয়তা, প্রত্যকে জেলার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে।
6
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরের মাথায় সংবিধান পর্যালোচনা করার সময় এসেছে। পর্যালোচনা করে সংবিধান থেকে সাম্প্রদায়িকতার সব ছাপ মুছে ফেলতে হবে। শুক্রবার জাতীয় সংসদ সদস্য ভবন এলাকার তার বাসায় বাংলাদেশ হিন্দু পরিষদের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। জাসদ সভাপতি বলেন, সামরিক শাসকরা সাংবিধানিকভাবে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য তৈরি করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই বৈষম্যের কিছুটা অবসান করেছে। তবে সংবিধানে এখনও গোঁজামিল রয়েই গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ উত্তরাধিকারী দল হিসেবে জাসদ সার্বক্ষণিক সংগ্রাম চালিয়ে যাবে। সংখ্যালঘুদের প্রতি সব বৈষম্য-নির্যাতনের অবসান এবং তাদের সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে জাসদ সংসদের ভেতর ও বাইরে সমানতালে এই সংগ্রাম অব্যাহত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন জাসদের সহসভাপতি নুরুল আকতার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম। হিন্দু পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধন মিশ্র ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সাহা।
9
ঢাকা: করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পূর্ব নির্ধারিত সময়ে খোলা সম্ভব হচ্ছে না। ফলে নেওয়া যাবে না পরীক্ষা। তবে এতদিন নিষেধাজ্ঞা থাকার পর এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে সুপারিশ দিতে তাকে আহ্বায়ক করে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। এক মাসেরও বেশি সময় নিয়ে বিভিন্ন দেশের অনলাইন পরীক্ষা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে রূপরেখা তৈরি করেছে ১৫ সদস্যের এ কমিটি। বৈঠকে উপাচার্যরা রূপরেখার আলোকে পরীক্ষা নিতে একমত হন।অনলাইনে একজন শিক্ষার্থীকে চারভাবে মূল্যায়নের পরামর্শ দিয়েছে ইউজিসি। এগুলো হলো- ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট, ক্রিয়েটিভ ক্লাস টেস্ট, সময় কম দিয়ে ক্লাস টেস্ট এবং ভাইবা।ইউজিসির রূপরেখাকে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মত করে একটি মডেল তৈরি করতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় নকল করছে কিনা তা সহজেই ধরা যাবে। কারণ পরীক্ষার সময় ভিডিও-অডিও অন থাকবে। প্রশ্ন হবে বিষয়ভিত্তিক কিন্তু সংক্ষিপ্ত। মৌখিক পরীক্ষায় সব শিক্ষার্থীকে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে।অধ্যাপক ড. দিল আফরোজা জানান, কোনো শিক্ষার্থী যদি মনে করে কোনো পরীক্ষায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে অভিযোগ করতে পারবেন। পরীক্ষার ভিডিও দেখে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। ইন্টারনেট সংক্রান্ত জটিলতায় পড়লেও যাচাই করে সমাধান দেওয়া হবে।কেউ যদি মানোন্নয়ন পরীক্ষা দিতে চায় সেই সুযোগও রাখা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়কে একটি করে অভিযোগ কমিটি করতে হবে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করতে পারবে।অনলাইনে পরীক্ষা দেওয়ার এখন শিক্ষার্থীদের অসুবিধা হবে না বলে মনে করেন দিল আফরোজা। তিনি বলেন, মোবাইল ফোন অপারেটরগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কম দামে ইন্টারনেটের ব্যবস্থা করেছে। যেসব শিক্ষার্থীর স্মার্ট ডিভাইস নেই তাদের তা কিনতে আট হাজার টাকা করে লোন দেওয়া হয়েছে।
1
বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় পাঁচ জেলা থেকে মোট ১৪টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রথম স্থান লাভ করে মামু ভাগনে ঘোড়া, দ্বিতীয় স্থান লাভ করে রুপসী বাংলা ঘোড়া, তৃতীয় স্থান লাভ করে গোলাম মোস্তফা ঘোড়া।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সাংসদ নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
6
চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে এসেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ টিকা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। মন্ত্রণালয় জানায়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দুই লাখ ডোজ টিকা এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন। ২৭ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ১৩০ ডোজ, ফাইজারের ৬ লাখ ৬ হাজার ১৮৭ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩২৫ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ৪ হাজার ১১১ ডোজ টিকা রয়েছে।
6
সারা বিশ্বে আলোচিত সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির ৯ বছর হলো রোববার। ভয়াবহ ভবন ধসের এ দিনটিকে ক্ষোভ আর কান্নায় স্মরণ করেছে হতাহতদের স্বজন-পরিজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। নিহত শ্রমিকদের স্বজনরা চোখের জল আর বুকের ভেতরে জমে থাকা চাপা ক্ষোভ প্রকাশ করতেই যেন ছুটে এসেছেন রানা প্লাজার সামনে । ৯ বছর পূরণ উপলক্ষ্যে ৫৪টি গার্মেন্টস শ্রমিক সংগঠন নিয়ে গঠিত- গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে রোববার সকাল ১০টায় ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সমাবেশে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া, ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন, শামীম খান, কামরুন নাহার, অরবিন্দু বেপারী, কবির হোসেন, শাহা আলম হোসেন, পারভীন আক্তার, ইসমাইল হোসেন ঠাণ্ডু, কামরুল ইসলাম, আলমগীর শেখ লালন, সালাউদ্দিন খান, বাকের হোসেন প্রমুখ। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করে হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ, শ্রমিক হত্যার বিচার, আহতদের সু চিকিৎসা, পুনর্বাসন, সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। এরপর সমন্বয় পরিষদের পক্ষ থেকে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে রানা প্লাজা ভবন ধসের নবম বছরে সকাল ৯ টায় স্মৃতিস্তম্ভে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জি-স্কপ, শ্রমিক নিরাপত্তা ফোরাম এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ। এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জি-স্কপ এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ, এনসিসিডব্লিউ এর কেন্দ্রীয় সদস্য সচিব শাকিল আক্তার চৌধুরী, কেন্দ্রীয় নেতা আলী রেজা চৌধুরী তুহিন, আব্বাস উদ্দিন, আহমেদ জীবন, আনিসুর রহমান, খুশবু আহমেদ প্রমুখ। সভা থেকে বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিহত শ্রমিক পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ৪৮ লাখ টাকা, আহত পঙ্গু শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর পার হলেও এখনো সেদিনের ভয়ঙ্কর স্মৃতি তাড়া করে ফেরে প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকদের। উপযুক্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা সেবা না পেয়ে ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বেশিরভাগ শ্রমিকই দুর্বিষহ বেকার জীবন বয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বজন হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের পরিবারের সদস্যরা। রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়। যিনি রানা প্লাজা ধসের ঘটনায় হারিয়েছেন তার স্বাভাবিক কর্মক্ষমতা। মেরুদণ্ডের আঘাত, বুকের পাঁজর ভেঙে যাওয়াসহ ডান পা অবশ হয়ে গেছে তার। এখন দিনের বেশিরভাগ সময় কাটে ঘরে শুয়ে-বসে। ক্রাচে ভর দেওয়া ছাড়া উঠে দাঁড়ানোর শক্তিটুকুও আর অবশিষ্ট নেই তার। সেদিন ভবন ধসের ২২ ঘণ্টা পর স্থানীয় কয়েকজন উদ্ধারকর্মী তাকে উদ্ধার করে বাইরে বের করে এনে সেনাবাহিনী সদস্যের হাতে তুলে দেয়। ওই অন্ধকার থেকে আলোতে বের হওয়ার পরপরই জ্ঞান হারান হৃদয়। সেখান থেকে তাকে প্রথমে সাভার সীমা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৭ দিন পর জ্ঞান ফিরলে ঢাকা মেডিকেল, সিআরপিসহ বেশ কয়েকটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নেন তিনি। এখনও ওষুধের ওপরেই বেঁচে আছেন জানিয়ে হৃদয় বলেন, এভাবে আর কতদিন শরীরে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়ানো লাগবে তা কেবল উপরওয়ালাই জানেন। একটি শ্রমিক সংগঠনের ব্যানারে ভবন ধসের ঘটনায় আহত নিলুফাও এসেছিলেন নিজের দাবি এবং অধিকার আদায়ের জন্য। অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিখোঁজ ও নিহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। কেমন আছেন জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, ৯ বছর পূর্ণ হলো তবুও আমার উপযুক্ত ক্ষতিপূরণ পেলাম না। টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছি না, ওষুধ কিনে খেতে পারছি না। প্রায় ১০ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন রানা প্লাজার ৫ তলার প্যান্টম অ্যাপারেলের সুইং অপারেটর হিসেবে কর্মরত নিলুফা বেগম। উদ্ধারের পর দীর্ঘ ৯ মাস হাসপাতালের বিছানায় কেটেছে তার। ভাঙা পায়ে ইনফেকশন নিয়েও ভবন ধসের ঘটনায় দোষীদের শাস্তির দাবি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে রোদে পুড়ে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়ে যাচ্ছেন এই নারী। নিলুফা অস্থায়ী বেদীর সামনে দাঁড়িয়ে সমকালকে বলেন, আমার পায়ে আবার অপারেশন করতে হবে কিন্তু টাকা কে দিবে ? টাকার অভাবে পায়ের চিকিৎসা করাতে পারছি না । আমার এ পঙ্গুত্ব মেনে নিতে না পেরে স্বামীও ৪ বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। ফুটপাতে পান সিগারেট বিক্রি করে কোনরকমে জীবন চালাইতাছি । আবার পুলিশ মাঝে মাঝেই ফুটপাত থ্যাইকা দোকান ওঠায়া দেয় । এভাবে আর জীবন চলে না। যারা মারা গেছে তারাতো বাঁইচা গেছে আর আমরা যারা আহত হইয়া বাঁইচা আছি তারা বাঁইচাও মইরা আছি। রানা প্লাজার ফাঁকা জায়গায় আমাগো মতো আহত শ্রমিকদের সরকার দোকানপাট কইরা দিক তাইলেও আমরা বাঁচতে পারুম । ৯ বছর ধরে মায়ের ঝাপসা স্মৃতিকে আকড়ে ধরে প্রতি বছরই মায়ের আত্মার শান্তির জন্য বাবা এবং নানির সঙ্গে রানা প্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে ১২ বছরের কিশোর আলিম। রানা প্লাজার ধসের সময় তার বয়স ছিলো আড়াই বছর। রানা প্লাজার কাঁটাতারের ফাঁক দিয়ে অপলক তাকিয়ে থাকা কিশোর আলিফ জানায়, তার মা মর্জিনা আক্তার সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন রানা প্লাজার প্যান্টম অ্যাপারেলস কারখানায়। ভবন ধসের ঘটনায় তার মায়েরও মৃত্যু হয়। ১৮ দিন পরে মরদেহ বুঝে পায় তার পরিবার। এরপর থেকে প্রতি বছরই এই দিনে রানা প্লাজার সামনে ছুটে আসে সে। হাতড়ে বেড়ায় মায়ের ঝাপসা স্মৃতি। মায়ের ছবিটাও এখন তার চোখে মলিন হতে চলেছে। তাই ফ্যাল ফ্যাল করে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে ধ্বংসস্তুপের সেই ফাঁকা জায়গাটির দিকে। তার মতো স্বজন হারানো ব্যক্তিদের কান্নায় ভাড়ি হয়ে উঠে রানা প্লাজার আকাশ-বাতাস। সকলেরই দাবি উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং দোষীদের শাস্তি নিশ্চি করা।
6
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গত মাসে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশে তলব করা সত্ত্বেও দেশটির ৩২ কূটনীতিক এখনো 'নিখোঁজ' রয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, 'তুরস্কে ডেকে পাঠানো ২০৮ কূটনীতিকের মধ্যে ৩২ জন এখনো তুরস্কে ফেরেননি।' তিনি বলেন, আঙ্কারার কাছে তথ্য রয়েছে যে, গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে এদের কেউ কেউ অন্য দেশে পালিয়ে গেছেন। বাংলাদেশ থেকেও তুরস্কের দুই কূটনীতিক পালিয়ে গেছেন দাবি করে কাভুসোগ্লু বলেন, বাংলাদেশ থেকে তিন কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হলে তাদের দু'জন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। তবে অপরজন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ে ফিরে এসেছেন। তিনি আরও জানান, তুরস্কের নৌবাহিনীর রিয়ার এডমিরাল পদমর্যাদার এক কর্মকর্তাও জুলাইয়ে যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মুস্তফা জেকি নামের রিয়াল এডমিরাল পদ মর্যাদার ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রেের ভার্জিনিয়ায় ন্যাটো ঘাঁটিতে কর্মরত ছিলেন। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির সামরিক বাহিনী থেকে তাকে অব্যাহতি দেওয়া হলে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
3
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। আজ মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা মহিলা দলের কর্মিসভায় এসব কথা বলেন তিনি।আফরোজা আব্বাস আরও বলেন, 'সরকারের নির্দেশে পরের দিনের ভোট আগের দিন করে ফেলবে। যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচনী ব্যবস্থা চাই। যাতে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। স্বাধীন নির্বাচনী ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে।'তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে মসনদে বসে আছে। যে কারণে মানুষের প্রতি তাদের দরদ নেই। জিনিসপত্রের আকাশচুম্বী দামে তাদের কিছু যায় আসে না। তাই মানুষ এখন আর তাদের এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তাদের পতন দেখতে চায়।সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি শাম্মী আক্তার, সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি নজির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।
6
সঞ্চিতা দত্তের শুরুটা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর মাধ্যমে। ২০১৭ সালের সে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন সঞ্চিতা। এরপর একাধিক টিভিসি, নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি কাজ শেষ করেছেন আরটিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক তোলপাড় এর। তবে এবার দর্শক শ্রোতাদের সামনে একেবারে একটি ভিন্ন পরিচয়ে হাজির হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে সঞ্চিতার প্রথম গান 'মায়ার শরীর'। ছোটবেলা থেকেই গান শিখেছেন সঞ্চিতা। কিন্তু মৌলিক গানে এবারই তার অভিষেক হলো। গান প্রসঙ্গে সঞ্চিতা বলেন, সবসময়ই গুনগুন করে গাই। আর শেখাটা ছোটোবেলা থেকেই। ক্যামেরার সামনে কাজ শুরু করায় গান নিয়ে সেভাবে ভাবা হয়নি। এবার একটি শর্টফিল্ম করতে গিয়ে গানটি গেয়ে ফেললাম। মিউজিক ভিডিওতেও কাজ করেছি আমি। বিডি প্রতিদিন/ফারজানা
2
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন অমিক্রনের একটি উপধরন বিএ.২ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন গবেষকেরা। তাঁরা বলেছেন, এই উপধরন করোনার অন্য ধরনের চেয়েও দ্রুত ছড়ায়। এটি গুরুতর অসুস্থতার কারণও হতে পারে। এই উপধরন ঠেকাতে বর্তমান অমিক্রনের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কার্যকর না-ও হতে পারে। জাপানের পরীক্ষাগারে করা নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএ.২ উপধরনটিতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ডেলটাসহ করোনার পুরোনো ধরনগুলোর মতো রোগীদের গুরুতর অসুস্থ করে ফেলতে পারে। অমিক্রনের মতো এই উপধরন টিকাদান থেকে তৈরি রোগ প্রতিরোধী ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। তবে আশার কথা, বুস্টার ডোজ এ ক্ষেত্রে কাজে দিতে পারে। বুস্টার নিলে আক্রান্ত ব্যক্তির অসুস্থতা ৭৪ শতাংশ কম হতে পারে। ওই গবেষণায় দেখা গেছে, অমিক্রনে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বর্তমান ব্যবহৃত ওষুধ মনোক্লোনাল, সোট্রোভিমাবসহ অন্যান্য ওষুধ প্রতিরোধী বিএ.২। গবেষণাটির ফলাফল পিয়ার রিভিউয়ের আগে তার তথ্য গত বুধবার বায়োআরক্সিভ সার্ভারে পোস্ট করা হয়েছে। সাধারণত চিকিৎসা সাময়িকীতে গবেষণাটি প্রকাশের আগে নিরপেক্ষ বিশেষজ্ঞদের মূল্যায়নের জন্য এই সার্ভারে গবেষণার তথ্য প্রকাশ করা হয়। এরপর অনেক বিশেষজ্ঞ সেটা মূল্যায়ন করেন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড্যানিয়েল রোডস সেই বিশেষজ্ঞদের একজন। গবেষণাটি মূল্যায়নের পর তিনি বলেন, মানুষের জন্য অমিক্রনের প্রথম উপধরন বিএ.১-এর চেয়েও খারাপ ভাইরাস হতে পারে বিএ.২। এটি অন্য ধরনের চেয়ে অনেক দ্রুত ছড়ায় এবং মানুষকে অসুস্থ করে ফেলে। চীনের উহানে শনাক্ত হওয়া করোনার মূল ভাইরাসটির তুলনায় বিএ.২ উপধরন অনেক বেশি রূপান্তরিত (মিউটেশন) হয়েছে। এই উপধরনে কয়েক ডজন জিনেরও পরিবর্তন ঘটেছে, যা অমিক্রনের আসল ধরনের চেয়ে আলাদা রূপ হিসেবে দেখা হচ্ছে। গবেষণা পরিচালনা করেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক কেই সাটো। তিনি বলেন, বিএ.২ উপধরনটিকে অমিক্রনের একটি সাধারণ ধরন হিসেবে মনে করা ঠিক হবে না। এটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। সিএনএনকে তিনি আরও বলেন, বিএ.২ উপধরনটিকে ছদ্মবেশী অমিক্রন বলা যেতে পারে। কারণ, এটি পিসিআর টেস্টে ধরা পড়ে না। এটি শনাক্তে বাড়তি পদক্ষেপ নিতে হয়। বিএ.২ উপধরনটি এতটাই শক্তিশালী হিসেবে মনে করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ ডেবোরাহ ফুলার বলেন, 'আমাদের মনে হচ্ছে, করোনার এ ধরনের নতুন একটি নাম খুঁজতে হবে।' গবেষকেরা মনে করছেন, অমিক্রনের চেয়েও এর উপধরন বিএ.২টি ৩০-৫০ শতাংশ বেশি সংক্রামক। এটি বিশ্বের ৭৪টি দেশ ও যুক্তরাষ্ট্রের ৪৭টি রাজ্যে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের ধারণা, কোভিড-১৯ আক্রান্ত আমেরিকানদের প্রায় ৪ শতাংশ বিএ.২ সংক্রমণে আক্রান্ত। তবে বিশ্বের অন্য দেশে ধরনটির সংক্রমণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক তথ্যানুযায়ী, বিশ্বের ১০টির অধিক দেশে এখন বিএ.২ ধরনটির সংক্রমণ সবচেয়ে বেশি। এ তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, ব্রুনেই, চীন, ডেনমার্ক, গুয়াম, ভারত, মন্টেনিগ্রো, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন।
3
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে ফেলেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা হলে গিয়ে নামফলকটি তুলে ফেলেন। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা খালেদা জিয়া হলের নাম কালো কালি দিয়ে মুছে দেন। এ সময় তারা হলটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণ করার দাবি জানান। এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মনছুর আলম সমকালকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতাকারী কারো নামে এ বিশ্ববিদ্যালয়ে কোন হল থাকতে পারে না। ওই হলের নাম বীর প্রতীক তারামন বিবির নামে করার দাবি জানাচ্ছি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আবুল কাসেম বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নেওয়া হবে।
6
শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে এশিয়া দেশ ফিলিপাইন। শনিবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৪৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের ভলকনোলজি ও সিসমোলজি ইনস্টিটিউটও এ তথ্য দিয়েছে। খবর এএফপির ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন হয়। কিন্তু পরপর দুই ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে আজকের ভূমিকম্পের পর সুনামি আশঙ্কা নেই। কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না ফিলিপাইনের ভূমিকম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। প্রদেশের কালাতাগান মিউনিসিপ্যালিটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, খুবই শক্তিশালী একটি ভূমিকম্প ছিল। আমরা আতঙ্কিত। এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও। কম্পনটি সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর মতো এতটা শক্তিশালী ছিল না বলেও জানান তিনি। ফিলিপাইনের অবস্থান প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ারে'। এখানে টেকটোনিক প্লেটগুলোর প্রায়ই সংঘর্ষ ঘটে। এ কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা দেয়।
3
ঢাকার বাতাসে যখন শীতের আমেজ, দেশজুড়ে যখন হিমহিম একটা অবস্থা তখন সবচেয়ে উষ্ণতম দিন পার করল অস্ট্রেলিয়া। দেশটির ইতিহাসে স্থানীয় সময় বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রার পারদ চড়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন অতি উষ্ণ ছিল আবহাওয়া। ২০১৩ সালের ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে বুধবারের তাপমাত্রা দাঁড়ায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশজুড়েই গড়ে প্রায় এমন তাপমাত্রা ছিল অস্ট্রেলিয়ায়। তীব্র খরা এবং দাবানলের মতো সংকটের ম্যধেই নতুন রেকর্ডে পৌঁছাল দেশটির তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে দেশের তাপমাত্রা আরও বাড়বে। নতুন করে গড়া উষ্ণতম দিনের এই রেকর্ড ভেঙে তখন নতুন রেকর্ড তৈরি হবে উষ্ণতার।
3
খুলনা নগরীর শিববাড়ী মোড়ের কাছে সরকারিভাবে স্থাপন করা হলো মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট। এর মাধ্যমে আগুন নেভানোর কাজে দ্রুত পানি সরবরাহ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে আরও ৫০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে বলে জানা গেছে। সিটি ইন হোটেলে গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।বক্তৃতায় সিটি মেয়র বলেন, আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনার অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। যার ফলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি মেয়র সিটি ইন কর্তৃপক্ষকে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য পিলারটি সরবরাহ করায় ধন্যবাদ জানান।খুলনা হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী। খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন হোটেল সিটি ইনের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন। এর আগে মেয়র হোটেল সিটি ইনের পাশে স্থাপিত প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন এবং ফায়ার সার্ভিসের মহড়া প্রত্যক্ষ করেন।
6
পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন। বিডি প্রতিদিন/আরাফাত
9
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় চারতলা ও দোতলা দুটি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। যেকোনো সময় ভবন দুটি ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় ওই ভবনসহ আশপাশের ৭ পরিবারের ২০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদরঘাট থানার পার্বত ফকিরপাড়ায় ভবন দুটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দমকলবাহিনী।জানা গেছে, এর মধ্যে চারতলা ভবনটির মালিক স্বপন দাশ ও দোতলা ভবনের মালিক মনোরঞ্জন দাশ।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক সিকদার আজকের পত্রিকাকে বলেন, ভবন দুটিতে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়লে পাশে একটি লোকনাথ মন্দির ও জগন্নাথ মন্দিরসহ কিছু সেমিপাকা বাসারও ভয়াবহ ক্ষতি হবে। তাই সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।কারণ উল্লেখ করে তিনি বলেন, মাঝিরঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালার খননকাজ করার কারণে একটি ভবন হেলে পড়ে পাশের ভবনের ওপর। এখন দুই ভবনই হেলে পড়ে ফাটল ধরেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে মেয়র ও সিডিএকে বলা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।জানা গেছে, হেলে পড়া ভবনটির পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য ৩০ ফুট নালা খনন করেছে। ভবনটি ওই নালার দিকে হেলে পড়েছে। মাটি খনন করার আগে কোনো ধরনের প্রতিরোধ দেয়াল না দেওয়ায় ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসসহ স্থানীয় বাসিন্দারা।
6
ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থী অরিত্রি অধিকারী আত্মহত্যার ঘটনায় প্রভাতী শাখার প্রধান শিক্ষক অভিযুক্ত জিনাত আকতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, গতকাল রাতে জিনাত আরাকে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য,গতকাল সোমবার পরীক্ষায় খারাপ করায়, নবম শ্রেণির 'ক' শাখার ছাত্রী অরিত্রি অধিকারীর সামনেই তার বাবাকে ডেকে অপমান করেন এক শিক্ষক। এই ঘটনায় অভিমান করে আত্মহত্যা করে অরিত্রি। নিহতের বাবার নাম দিলীপ অধিকারী। তার বাসা রাজধানীর শান্তিনগরে।
6
রাজধানীতে নির্ধারিত স্থানে জবাই হচ্ছে না কোরবানির পশু। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মানুষই নিজের বাড়ির সামনের রাস্তাতেই পশু জবাই করছেন।ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, তাঁদের আওতাধীন এলাকায় এবার ৩০৭টি স্থানে নগরবাসীর জন্য পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ দিকে প্রতি বছর নির্ধারিত স্থান রাখলেও নগরবাসী ব্যবহার না করার কারণে এবার পশু জবাইয়ের নির্ধারিত স্থান রাখেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।ঢাকার দুই সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঈদের জামাতের পর সকাল আটটার দিকে পাল্টে যায় মহানগরীর অলি-গলির দৃশ্য। মুহূর্তের মধ্যেই একের পর এক পশু জবাই করতে দেখা গেছে বিভিন্ন এলাকার রাস্তায়।যারা কোরবানির পশু জবাই ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তাঁদের বেশির ভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেক এলাকায় শিশুদের পশু জবাইয়ের কাজে অংশ নিতে দেখা গেছে। এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যারা কোরবানির পশুর চামড়া সংগ্রহে বের হয়েছেন তাঁদের মুখেও নেই মাস্ক।নির্ধারিত স্থানে পশু জবাই না করে রাস্তার ওপর পশু জবাইয়ের কারণ জানতে চাইলে রাজধানীর কল্যাণপুর এলাকার বাসিন্দা গফুর আহমেদ জানান, স্থান নির্ধারণ করার বিষয়ে জানা নেই তাঁর। আর জানলেও সেখানে যেতেন না। পশু জবাইয়ের সময় নিজের পরিবার-পরিজনকে নিয়ে একসঙ্গে থাকার জন্যই তিনি নিজের বাড়ির সামনে কোরবানি দিয়ে থাকেন।এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জবাই করা পশুর বর্জ্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। নিজেদের বাড়ির সামনে জবাই করা পশুর বর্জ্য ফেলছেন ড্রেনে।দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে-এবার ঈদে কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ১ হাজার ২০০ জন ইমাম ও ১ হাজার ৯০০ মাংস প্রস্তুতকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্জ্য ফেলার জন্য বিতরণ করা হয়েছে প্রায় ১৯ লাখ পরিবেশবান্ধব ব্যাগ।তবুও কেন বর্জ্য ড্রেনে ফেলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাজধানীর মহানগর আবাসিক এলাকার এক বাসিন্দার অভিযোগ, ময়লা রাখার জন্য ব্যাগ পাননি তিনি। পলিথিনে কিছু বর্জ্য জমানোর চেষ্টা করেছেন বাকিটা পানি দিয়ে ধুয়ে ড্রেনে ফেলছেন।
6
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে আলুগাছে মড়ক দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে রোপিত আলুবীজ বৃষ্টিতে তলিয়ে নষ্ট হয়। পরে কৃষকেরা দ্বিতীয়বার আলু রোপণ করেন। তবে ভোরে অতিরিক্ত শীত ঘন কুয়াশাসহ টানা তিন দিনের বৃষ্টিপাতে আলুগাছে আবার রোগবালাই দেখা দিয়েছে।টঙ্গিবাড়ী উপজেলার কৃষক আলুর আশানুরূপ উৎপাদন ও দাম নিয়ে চিন্তিত। উপজেলার হাসাইল-বানারী ও ধীপুর ইউনিয়নের জমিগুলোতে পাতা পচা, ডগা পচা ও গোড়া পচা রোগ হয়েছে। বাজারে আলুর দাম পান না কৃষক, তার ওপর বৃষ্টিতে ক্ষতি। এখন আবার নতুন করে ফসলে রোগবালাই নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, আলুগাছে মড়ক থেকে রক্ষায় কৃষকেরা কীটনাশক ছিটাচ্ছেন। আলুচাষি সোবহান আলী জানান, অসময়ে বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় আলু রোপণ করতে হয়েছে। বিলম্বে রোপণে আলুগাছের পরিপক্বতা কম থাকায় মড়ক দেখা দিয়েছে। তাই তিনি ফসল রক্ষা করতে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে কীটনাশক ছিটাচ্ছেন।উপজেলার হাসাইল ইউনিয়নের আলুচাষি শাহ আলম বলেন, 'আলুগাছের কিছু অংশে পচন দেখা দিয়েছে। পাতার রং ঘোলাটে দেখা যাচ্ছে। ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে ওষুধ ছিটিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। অতিবৃষ্টির কারণে দ্বিতীয়বার ধারদেনা করে আলু রোপণ করতে হয়েছে। এখন আবার রোগবালাইয়ের কারণে বাড়তি টাকা গুনতে হচ্ছে। জানি না এই টাকা তুলতে পারব কি না।'উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার জানান, আলুগাছে মড়ক রোগ প্রতিরোধে উপজেলার সব কৃষকসহ সার ও কীটনাশক ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। হাসাইল-বানারী ও ধীপুর ইউনিয়নের জমিতে এ রোগ দেখা দিয়েছে। তবে সঠিক কীটনাশক ব্যবহার করায় এখন তা নিয়ন্ত্রণে।
6
উদ্বোধনের সাড়ে তিন বছর পরও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটে। প্রয়োজনীয় আসবাব ও যন্ত্রাংশ আসেনি এখনো। এর মধ্যেই শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। ১৬ অক্টোবর থেকে ধাত্রীবিদ্যায় ২৫ জন শিক্ষার্থী ভর্তি নিয়েছে প্রতিষ্ঠানটি।জানা যায়, ২০১৮ সালের ২১ এপ্রিল ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন সাংসদ আমির হোসেন আমু। প্রতিষ্ঠানটি ঝালকাঠি সদর হাসপাতাল থেকে সাড়ে ৯ কিলোমিটার দূরে কীর্তিপাশা জমিদারবাড়ির কাছে নির্মাণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারি হাসপাতাল থেকে দেড় কিলোমিটারের মধ্যে নার্সিং ইনস্টিটিউট করার নিয়ম রয়েছে। যদিও প্রতিষ্ঠানটির পাশেই ১০ শয্যার কীর্তিপাশা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তবে চিকিৎসক ও নার্সবিহীন জরাজীর্ণ ওই ভবনে চিকিৎসাকার্যক্রম নেই বললেই চলে।ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউট ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে পোদ্দার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালে নির্মাণকাজ করেন। ইনস্টিটিউটে চার তলা একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেলসহ শিক্ষক-কর্মচারীদের তিনটি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলে ৪ শয্যার ২৪টি ও ২ শয্যা ১৫৫টি কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানে উচ্চক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুতের প্যানেল ও জেনারেটরের ব্যবস্থা রয়েছে।সম্প্রতি সরেজমিনে নার্সিং ইনস্টিটিউটে দেখা যায়, একাডেমিক ভবনসহ আবাসিক ভবন এলাকায় সুনসান নীরবতা। একজন হিসাবরক্ষক ও একজন অস্থায়ী নিরাপত্তাপ্রহরী ইনস্টিটিউটের দেখাশোনা করছেন। এ সময় নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, 'আমাদের ভর্তি বিজ্ঞপ্তির আগেই শিক্ষকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া উচিত ছিল। প্রতিদিন ব্যবহারিক শিক্ষার জন্য ৯ কিলোমিটার দূরে ঝালকাঠি সদর হাসপাতালে আসা-যাওয়ার পর শিক্ষার্থীরা বইয়ের পড়া কখন করবে?'ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ২৫৮ জন শিক্ষক-কর্মচারীর চাহিদা পাঠানো হয়েছে। এর মধ্যে শিক্ষক চাওয়া হয়েছে ১৯৮ জন। বর্তমানে একজন অধ্যক্ষ ও একজন হিসাবরক্ষক দেওয়া হয়েছে। ৪ বছর মেয়াদি বিএসসি বেসিক ও পোস্ট বেসিক কোর্সে ১০০ জন শিক্ষার্থী ও বিএসসি স্নাতকোত্তর কোর্সে ১১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। মিডওয়াইফ ও অন্যান্য কোর্সে বাকি শিক্ষার্থী ভর্তি করা হবে। সম্প্রতি পুরো দেশে নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মিডওয়াইফ কোর্সের ২৫ শিক্ষার্থীকে ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটে ভর্তির অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে ভর্তি হতে বলা হয়েছে। সে অনুযায়ী ইচ্ছুকরা ভর্তিও হয়েছেন বলে জানা গেছে।ঝালকাঠি স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মণ্ডল বলেন, 'আমরা ২০১৮ সালে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। শ্রেণিকক্ষ ও আবাসিক হলের আসবাবসহ পরীক্ষাগারের প্রয়োজনীয় যন্ত্রাংশ দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের।'ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহিনুর বেগম বলেন, 'প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় প্রথম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের একটু অসুবিধা হচ্ছে। মন্ত্রণালয়ে প্রয়োজনীয় জনবল ও শিক্ষকের চাহিদা পাঠানো হয়েছে। আসবাবসহ অন্যান্য জিনিসপত্র শিগগির চলে আসবে। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িতে করে প্রতিদিন ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আবার ওয়ার্ডে দায়িত্ব পালন শেষে আবাসিক হলে ফিরিয়ে আনা হবে।'
6
প্রাণঘাতী করোনাভাইরাস এখনো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। এ ভাইরাসের প্রকোপ কবে কমবে তা কেউ জানে না তাই স্বাস্থ্যবিধি মেনে কিভাবে কোহলিদের মাঠে অনুশীলনে ফেরানো যায় সেই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এখনই হুট করে কিছু করতে নারাজ বিসিসিআই। খেলোয়াড়দের পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা ও করোনাকালিন আইন নিশ্চিত করেই কোহলিদের মাঠে অনুশীলনের ফেরাবে বোর্ড। এ বিষয়ে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন , 'তখনই আমরা খেলোয়াড়দের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, যখন ১০০ ভাগ নিশ্চিত হতে পারব। অনুশীলনের জন্য এনসিএর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা অন্য বিকল্প ব্যবস্থার দিকেও নজর রাখছি। বিভিন্ন রাজ্যের নিয়মের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। জুন মাস শেষ হতে না হতেই কোনো উপায় বের করে ফেলব আমরা। ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য অপেক্ষা করছে। তাই শক্তপোক্ত পরিকল্পনা করার কথা ভাবছি।' এছাড়া ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর কয়েক দফায় অনুশীলনের একটি পরিকল্পনা করেছেন। সবার আগে ক্রিকেটারদের ফিটনেসের কথা ভাবতে হচ্ছে বিসিসিআইকে। কারণ ঘরবন্দি জীবনে অনেকেই হয়তো ফিটনেসে মন দেননি। এ অবস্থায় শ্রীধর মনে করেন, সম্পূর্ণ ম্যাচ ফিটনেস পেতে ক্রিকেটারদের লাগবে ৪ থেকে ৬ সপ্তাহ। তিনি আরও বলেন, 'দেখুন, চার থেকে ছয় সপ্তাহের ক্যাম্প দরকার। ক্রিকেটারদের সম্পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় চাই। পেসারদের লাগবে ৬ সপ্তাহ।'অন্যদিকে কয়েকটি দেশ তাদের ক্রিকেট দল নিয়ে অনুশীলন শুরু করেছে। ইতোমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইসিসি নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে। এমনকি প্রায় আড়াই মাস পর গত সোমবার অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১২ দিনের আবাসিক ক্যাম্পের জন্য ১৩জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হয়েছে। কলম্বো ক্রিকেট ক্লাবের হোটেলে রাখা হয়েছে খেলোয়াড়দের।
12
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সরকারের কোনো শত্রুতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিলে সরকার তখনই বিষয়টি দেখবে। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুর কাদের বলেন, কারাবন্দি খালেদা জিয়া জামিন পেলে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, সে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ৭৪ বছর বয়সী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল থেকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ মঙ্গলবার হাসপাতালে গিয়ে দলের নেত্রীর সাথে কথা বলে আসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, জামিন পেলে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত মিলে খালেদার বিরুদ্ধে এখন ১৭টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় (জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা) জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে তার আইনজীবীদের ভাষ্য। আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছিলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'যে সংসদ সদস্য এ কথা বলেছেন, তিনি আমার সাথে দেখা করেও এ কথা বলেছেন কয়েকদিন আগে বেগম জিয়াকে ঘিরে তাদের অভিপ্রায়ের কথা, জামিন পেলে তিনি বিদেশে যাবেন।' হারুনুর রশীদ এ বিষয়টি প্রধানমন্ত্রীকে বলতে অনুরোধ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'সেটা আমি জানিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি জামিন পাবেন কিনা সেটা আদালতের বিষয়। সরকার আদালতকে কীভাবে বলবে যে জামিন দিয়ে দেবেন? এটা কি বলা উচিত? তাহলে বিচার ব্যবস্থার প্রতি সরকারের হস্তক্ষেপ হবে।' সরকার খালেদাকে বিদেশে যাওয়ার বিষয়ে কোনো সহযোগিতা করবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'বেগম জিয়ার সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, তিনি যদি জামিন পান, জামিন পেলে চিকিৎসকরা বিদেশ যাওয়ার ব্যাপারে রিপোর্ট দেন তখন দেখা যাবে।'
9
শপথ নিলেন আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা ১৮ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান-কে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। উল্লেখ্য, ০৯ জুলাই ২০২০ তারিখে ১৯১ ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন-এর মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
6
রাজধানীর উত্তরখান থেকে ইয়াবাসহ মো. আল আমিন ওরফে মিন্টু (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সদরের ছোট দেওরা এলাকার আব্দুল মান্নানের ছেলে। উত্তরখানের মাউসাইদ এলাকা থেকে গতকাল সোমবার (৯ মে) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন, দুটি মানিব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়।উত্তরখান থানার ওসি আব্দুল মজিদ বলেন, 'মাউসাইদ এলাকা থেকে ইয়াবা, ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ ও এই কাজে ব্যবহৃত স্ক্রু-ড্রাইভারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।'ওসি বলেন, 'মিন্টু গাজীপুরের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় বাস ও ট্রেনে ছিনতাই করত। কেউ তাঁকে ছিনতাইয়ের সময় ধরে ফেললে ধারালো অস্ত্র ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করে পালিয়ে যেত।'আব্দুল মজিদ জানান, মিন্টুর নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।
6
আগামী ১১ নভেম্বর ঢাকার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ওবায়দুল্লাহ খান এবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে আনারস প্রতীকে অংশ নিচ্ছেন। মঙ্গলবার রাতে হঠাৎ করে একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনকে সমর্থন দিয়ে নৌকার জন্য ভোট চান তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুরো ধামরাই উপজেলায় আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করে। জানা গেছে, ২০১৬ সালে ওবায়দুল্লাহ খান বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সুয়াপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। এবার হাফিজুর রহমান সোহরাব আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে পুরো ইউনিয়নে তার আনারস প্রতীকের পোস্টার টাঙ্গিয়ে প্রচার-প্রচারনাও চালিয়েছেন। হঠাৎ করে মঙ্গলবার রাতে সুয়াপুর মোড়ে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার প্রার্থী এবং সুয়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন সমর্থন দেওয়ার ঘোষণা দেন ও নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। এসময় সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন উপস্থিত ছিলেন। বিএনপির অঙ্গ সংগঠনের ধামরাই উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হয়েও তার এই নৌকায় ভোট চাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এ বিষয়ে জানতে বুধবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে ওবায়দুল্লাহ খান বলেন , সাভার উপজেলার কয়েকজন আওয়ামী লীগ নেতার অনুরোধে নৌকার জন্য ভোট চাচ্ছি।
6
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার প্রশাসনিক দপ্তর নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে আওয়ামী লীগ। এর এক পক্ষে আছেন ডাসার উপজেলা আওয়ামী লীগের নেতারা, আরেক পক্ষে আছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতারা। দুটি পক্ষই নিজেদের দাবি বাস্তবায়নে নানা রকম তৎপরতা চালাচ্ছে। ডাসার আওয়ামী লীগের পক্ষ বলছে, ডাসার থানা সদরই উপজেলা সদর দপ্তর হিসেবে নিকারে অনুমোদিত হয়েছে। এর ফলে গেজেট অনুযায়ী ২৯ নং পূর্ব নবগ্রাম ও ৩০ নং বাকাই মৌজায় ডাসার উপজেলার প্রশাসনিক সব অবকাঠামো নির্মিত হবে। তবে কালকিনি উপজেলা আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, গেজেটে অবকাঠামো যেখানে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই স্থান উপজেলার এক প্রান্তে ও বরিশালের গৌরনদী উপজেলার নিকটে অবস্থিত। ফলে পুরো পাঁচটি ইউনিয়নের জনসাধারণের সরকারি সেবা নিতে ভোগান্তির মধ্যে পড়তে হবে। তাই নবগঠিত উপজেলা পরিষদের সদর দপ্তর ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভুরঘাটা-শশিকর অথবা পাথুরিয়ারপাড়-শশিকর আঞ্চলিক সড়কের পাশে নির্মাণ করা হোক। এদিকে স্থানীয় সাংসদ আবদুস সোবাহান গোলাপ কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষে সায় দিয়েছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি ডাসার উপজেলার সদর দপ্তর পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় না করে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভুরঘাটা-শশিকর অথবা পাথুরিয়ারপাড়-শশিকর আঞ্চলিক সড়কের পাশে নাল জমি অধিগ্রহণ করে সদর দপ্তর নির্মাণের জন্য বিশেষ অনুরোধ জানান। সাংসদ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের 'প্রতিবাদ ও নিন্দা' জানিয়ে আজ সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ডাসার উপজেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ কান্তি বাড়ৈ। তিনি বলেন, ডাসার সদর দপ্তর করার জন্য ২৯ নং পূর্ব নবগ্রাম ও ৩০ নং বাকাই মৌজায় ৬ একর জমি নির্দিষ্ট করা হয়েছে;যা ইতিমধ্যে নিকারে অনুমোদিত হয়েছে। সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। অতএব ডাসার থানা সদরকে কেন্দ্র করে উপজেলা সদর দপ্তর হবে। এটাই নিয়ম। এই নিয়ম ভঙ্গ করে কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা ডাসারবাসীর সুবিধার বিরোধিতার পাশাপাশি দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি নিকার সিদ্ধান্তের বিরোধিতা করছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনকে অস্বীকার করেছে। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইনসম্মতও নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, কালকিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, কাজীবাকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম হাওলাদার প্রমুখ। এর আগে গতকাল রোববার কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি দল জেলা প্রশাসক রহিমা খাতুনের কাছে একটি স্মারকলিপি দেয়। এর আগে তারা গেজেট সংশোধনের দাবি তুলে সভা সেমিনার ও মানববন্ধন করে। কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, গেজেটে ডাসার উপজেলা সদর দপ্তর যেখানে নির্ধারণ করা হয়েছে, তা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। একটি গ্রামের ভেতরে এক কোনায় কীভাবে সদর দপ্তর হতে পারে। ওখানে সদর দপ্তর হলে প্রতিটি ইউনিয়নের মানুষ সারা জীবন দুর্ভোগে পড়বে।'মীর গোলাম ফারুক আরও বলেন, জেলা আওয়ামী লীগ ডাসার থানা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীকে নিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করছে। তারা এত নিম্ন পর্যায়ে গেছে যে মানুষের ভাষা বোঝে না। তারা শুধু নিজেদেরটা বোঝে, বোঝে লুটপাট। তারা বোঝে, মানুষকে কীভাবে হয়রানি করা যায়। মীর গোলাম ফারুকের অভিযোগ, ডাসার ও জেলা আওয়ামী লীগ সাবেক সাংসদ আবুল হোসেনকে সমর্থন করে। তাঁর থেকে সুবিধা নেওয়ার জন্যই এখন দলের মধ্যে প্রতিহিংসা রাজনীতি করছে। দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। দলীয় নেতা-কর্মীরা বলছেন, বর্তমান সংসদ আবদুস সোবাহান গোলাপ সঙ্গে সাবেক সাংসদ সৈয়দ আবুল হোসেনের বিরোধ রয়েছে। প্রকাশিত গেজেটে উপজেলা সদর দপ্তর সাবেক সংসদ সৈয়দ আবুল হোসেনের বাড়ি, কলেজসহ নানা স্থাপনা রয়েছে। এ কারণেই সদর দপ্তরের স্থান পরিবর্তন করতে বর্তমান সাংসদ ও তাঁর নেতা-কর্মীরা আন্দোলন করে যাচ্ছেন। গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙে ডাসার উপজেলা করার সিদ্ধান্ত নেয় নিকার। এরপর গত ২৯ জুলাই পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় প্রশাসনিক সব অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত হয়। পরবর্তীকালে ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন।
9
ঝালকাঠির সুগন্ধা নদীর অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডে হতাহতের দায় নিলেন লঞ্চের মালিক মো. হাম জামাল। তিনি বলেন, লঞ্চটি যখন আমার, দায়-দায়িত্বও আমার। ক্ষতিপূরণসহ যেকোনো পদক্ষেপের জন্য প্রস্তুত আছি। এর আগে লঞ্চের মালিক বলেন, এ মাসেই লাগানো রিকন্ডিশনড ইঞ্জিনে কোনো ত্রুটি ছিল না। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ইঞ্জিন রুমের কাছে রাখা কয়েক হাজার লিটার তেল। লঞ্চে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেগুলো ব্যবহারের সময় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে রওনা হয়েছিল এমভি অভিযান-১০। চাঁদপুর, বরিশাল ও দপদপিয়া ঘাট ছেড়ে লঞ্চটি যাচ্ছিল বরগুনার দিকে। শীতের রাতে যাত্রীদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টায় লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়। পুরো লঞ্চে মুহুর্তেই ছড়িয়ে পরে আগুন। সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। এ পর্যন্ত তল্লাশি চালিয়ে পোড়া লঞ্চ আর নদী থেকে ৩৬ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস। এঘটনায় বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
6
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননায় একুশে পদক প্রদান করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় একজন করে একুশে পদক প্রদান করা হয়। এবছর ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পেলেন ৩ জন। তারা হলেন মোতাহের হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, আলোকচিত্রে পাভেল রহমান, গবেষণায় সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামান পদক পাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পান সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক। সংগীতে এ বছর একুশে পদক পেলেন পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী ও আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
6
২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিশ্বের সব জাতি, দেশ এবং অঞ্চলের জন্য স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকা যদি আগুনের ভয়ে সত্যিই ভীত থাকে তাহলে তার উচিত হবে শিখা জ্বালিয়ে না রাখা। ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় ইরান সম্প্রতি সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুসরণ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বাড়িয়েছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পালনে উদ্যোগ নেয়ার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি সম্মান দেখালেই কেবল এ আগুন নিভতে পারে। ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে স্বীকৃতি লাভ করে। রুহানি আরও বলেন, ওয়াশিংটন যদি মনে করে যে পরমাণু সমঝোতা একটি খারাপ চুক্তি তাহলে ইরান এ সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের এ প্রতিক্রিয়া ব্যক্ত করার পেছনে কী কারণ থাকতে পারে? অনুরূপভাবে তিনি প্রশ্ন করেন, যদি এ সমঝোতাকে একটি ভালো চুক্তি হিসেবে গণ্য করে এর ওপর ইরানকে অবিচল থাকার পরামর্শ দেয়া হয় তাহলে আমেরিকা এবং ইউরোপ কেন এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে? প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান কোনো আবেগের বশবর্তী হয়ে পরমাণু সমঝোতার ব্যাপারে পাল্টা পদক্ষেপ নেয় নি। অন্য পক্ষ এ সমঝোতার প্রতি সম্মান দেখালে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি। বিডি প্রতিদিন/০৩ জুলাই, ২০১৯/আরাফাত
3
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) জন্মনিবন্ধন সনদ বিতরণের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জন্ম নিবন্ধন সনদ ও জন্মনিবন্ধন সনদ সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা।আমিরগঞ্জ ইউপি সূত্রে জানা গেছে, জন্ম সনদের জন্য ৫০ টাকা ও জন্ম নিবন্ধন সনদ সংশোধনের ফি ১০০ টাকা নির্ধারণ করেছে সরকার। খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিক আইডি ও প্রোফাইল তৈরির জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। এ সব তথ্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষার্থীদের বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। তাই প্রতিদিন ইউপি ভবনে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।গত মঙ্গলবার আমিরগঞ্জ ইউপিতে গেলে দেখা যায়, সনদ নিতে এসেছেন কয়েকজন অভিভাবক। এ সময় কথা হয় তাদের সঙ্গে। তাঁরা জানান, প্রতিটি জন্ম নিবন্ধন সনদ ও সনদ সংশোধনের জন্য ৫০ ও ১০০ টাকার বদলে নেওয়া হচ্ছে ৫০০ টাকা। অতিরিক্ত এই টাকা না দিলে মিলছে না জন্ম নিবন্ধন সনদ।হাসনাবাদ গ্রামের শিরিন আক্তার বলেন, 'আমার মেয়ের জন্ম নিবন্ধন সনদ আনতে গিয়েছিলাম। কিন্তু আমার কাছে ৫০০ টাকা চাওয়ায় আমি সনদ আনতে পারিনি।'ভাটি বদরপুর গ্রামের ইয়াছিন মিয়া বলেন, 'আমি ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়েছি। এর জন্য আমাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।'এ নিয়ে জানতে মোবাইল ফোনে বারবার কল করা হলেও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল ফোন ধরেননি। তাই তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।ইউপি সচিব সোহেল মিয়া বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এত টাকা নেওয়ার কথা না। দোতলায় যাদের কাছে আবেদন করা হয়, তাঁরা নিচ্ছেন কী না, তা যাচাই করে দেখতে হবে।আমিরগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ বলেন, 'বিষয়টি আমি খতিয়ে দেখছি। আগে সামান্য কিছু টাকা বেশি নেওয়া হতো বলে শুনেছি। আগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এ নিয়ে অনেকবার কথা বলেছি। এখন আমি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে অভিযোগ পাওয়ার তাঁদের চাপ দিয়েছি বেশি টাকা না নেওয়ার জন্য।'এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যেন দালালের খপ্পরে না পড়েন তার জন্য ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে কথা যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।'
6
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোবাইল কাভারের ভেতর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ মোহাম্মদ আরিফ (২৭) নামের একজন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়।আটক হওয়া ওই যাত্রী হলেন-চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গল মোড়া গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ আরিফ নামের একজন যাত্রীকে আটক করা হয়েছে। তিনি দুবাই থেকে বাহরাইনের কানেকটিং ফ্লাইটে বিমানবন্দরে এসেছিলেন। ডিসি সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, 'আটক হওয়া ওই যাত্রীর মোবাইলের কাভারের ভেতর থেকে ৫৮টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণা লঙ্কার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণগুলো তিনি সুকৌশলে মোবাইলের কাভারের ভেতরে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন।'এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা এবং শুল্ক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার সানোয়ারুল কবীর।
6
বগুড়ার শাজাহানপুরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মূল্যবান পাথরের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সাজাপুর উত্তরপাড়ায় পরিবহনশ্রমিক বকুল মিয়ার বসতবাড়িতে মাটি খুঁড়তে গিয়ে এ মূর্তি উদ্ধারের ঘটনা ঘটে। প্রাচীন আমলের মূর্তি উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোকজন তা একনজর দেখার জন্য সেখানে ভিড় করেন। খবর পেয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তিটি হেফাজতে নেন। গৃহকর্তা বকুল মিয়া বলেন, তিনি পুরোনো বাড়ি ভেঙে ইট দিয়ে নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। আজ মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন আমলের পাথরের মূর্তিটি বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেন। বিকেলের দিকে ইউএনও পুলিশ সঙ্গে নিয়ে এসে মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেন। স্থানীয় লোকজন জানান, গ্রামে এখন হিন্দু পরিবার নেই। তবে একসময় হিন্দু পরিবারের বসবাস ছিল। এটি সম্ভবত শিবমূর্তির অংশবিশেষ। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলেন, মুক্তিযুদ্ধের আগে এই এলাকা ঘন জঙ্গলে ভরা ছিল। অনেক হিন্দুবাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী লুটতরাজ চালিয়েছে। সে সময় কোনো বাড়ি থেকে মূর্তি লুট করে তারা এনে এখানে ফেলে রাখতে পারে। ইউএনও আসিফ আহমেদ বলেন, সাজাপুর গ্রামে বসতবাড়ি নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন আমলের পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মূর্তি উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
6
কর্ণফুলী নদীর শেষ প্রান্ত কাপ্তাই শিলছড়ি এলাকার পাড় ঘেঁষে কর্ণফুলী নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস ধরা পড়ার সংবাদ পাওয়া গেছে। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এ প্রতিনিধিকে বলেন, সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির ছোট মাছ এবং মাছের খাবার খেয়ে ফেলবে। অর্থাৎ দেশি প্রজাতির মাছগুলো শেষ পর্যন্ত খাবার কম পাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ। তিনি আরও বলেন, এই মাছ মুখ দিয়ে ময়লা আর্বজনা টেনে নেয়। এরা দুষিত এবং খারাপ পানিতেও মরে না। এই মাছের কাটা বেশী, মাংস কম, তাই মানুষ এটাকে খাই না। তবে এরা অন্য মাছকে খেয়ে ফেলে। এ ধরনের ক্ষতিকর মাছ আরও আছে কিনা এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মৎস্য কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন। এসএইচ
6
আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। পবিত্র হজের আগে শেষ হজ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে ৫ আগস্ট। ফিরতি প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ১৭ আগস্ট। হজ ফ্লাইট শেষ হবে ১৪ সেপ্টেম্বর। বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব আজ শনিবার এ ঘোষণা দেয়। এর আগে ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় হজ ফ্লাইটের শিডিউল ঘোষণা করে। বিমান মন্ত্রণালয় এবার হজ যাত্রীদের জন্য ভাড়া বাবদ ১০ হাজার টাকা কমানোর ঘোষণা দেয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। অবশিষ্ট হজযাত্রীদের পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইনস। বিমান মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের। ওমরা যাত্রীদের নিয়ে হাবের উদ্বেগ: ওমরা যাত্রীদের বিমানভাড়া দ্বিগুণ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাবের নেতারা। আজ শনিবার ঢাকার একটি মিলনায়তেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম লিখিত বক্তব্যে বলেন, সৌদি সরকার ওমরা ভিসা সহজ করায় চলতি বছর ওমরাহ যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। এতে এয়ারলাইনসগুলোতে সিটের সংকট তৈরি হয়েছে। এ সুযোগে এয়ারলাইনসগুলো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যান্য বছর যেখানে ঢাকা-জেদ্দা-ঢাকা সরাসরি বিমানভাড়া ছিল ৫০ হাজার টাকা বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা ওমরা যাত্রীদের বিমানভাড়া ৮০-৮৫ হাজার টাকা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না। হাবের সভাপতি লিখিত বক্তব্যে আরো বলেন, বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা অভিবাসীদের বিমান ভাড়া ৬০ থেকে ৬৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। আগে এ ভাড়ার হার ছিল ২২ থেকে ২৪ হাজার টাকা। স্বল্পমেয়াদি সমস্যা সমাধানে বাংলাদেশ এয়ারলাইনসের যেসব রুটে যাত্রী সংখ্যা কম ও অলাভজনক সে সব রুটের ফ্লাইটের সংখ্যা কমিয়ে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-রিয়াদ-ঢাকাসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানান শাহাদাত হোসাইন তসলিম।
6
১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের নেই বলে জানিয়েছেন করোনা টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রবিবার (৫ সেপ্টেম্বর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ কথা জানান তিনি। শামসুল হক আরও বলেন, এ বিষয়ে সরকার যেহেতু চিন্তা করছে ভবিষ্যতে যদি পরিকল্পনায় আসে তাহলে তা জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য নিবন্ধনকৃত হাজার হাজার মানুষ এখন অপেক্ষা করছে। নিবন্ধনকৃত এক কোটি ৯৩ লাখ মানুষ এখনো টিকা পায়নি। টিকা কেন্দ্র এবং এই কাজ পরিচালনার জন্য আরও জনবল বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। এর আগে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। তবে ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরুর বিষয়ে পর্যাপ্ত টিকাপ্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৮ বছরের ওপরে যে কোনো টিকা দেওয়া যাবে। মন্ত্রী আরও বলেন, ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।
6
২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী। এ মামলার আজ তাঁর জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আজম রোববার বিকেলে এ আদেশ দেন।আসামি রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা সদরের হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে ও বরগুনা জেলার তালতলি থানার পরিদর্শক (তদন্ত)।সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার মৃত আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে ২০১৩ সালের ২২ মার্চ কালিগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিন লাখ টাকা কাবিনে বিয়ে হয় ঝিনাইদহ সদরের হলিধানী গ্রামের রফিকুল ইসলামের। বিয়ের আগে ৫ লাখ ও বিয়ের পর ১৩ লাখ টাকা যৌতুক হিসেবে নেন রফিকুল। এরপরও ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে ঢাকার উত্তরার বাসা থেকে মারধর করে ২০২০ সালের ১০ ডিসেম্বর স্ত্রী তানিয়াকে তাড়িয়ে দেন রফিকুল ও তাঁর পরিবারের সদস্যরা।এরপর ওই বছরের ২৫ ডিসেম্বর মীমাংসার নামে কালিগঞ্জের পূর্ব নারায়ণপুর গ্রামে এসে স্ত্রীকে দোতলায় ডেকে নিয়ে সেখানে কেউ না থাকার সুযোগে মারধর করে চলে যান রফিকুল। গুরুতর আহত অবস্থায় তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২০২১ সালের ১০ জানুয়ারি তানিয়া তাঁর স্বামী রফিকুল, শাশুড়ি রাহেলা, দেবর সাইফুল ও সাইফুলের স্ত্রী নাহারের নামে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন ২৯/২১ মামলা দায়ের করেন। বিচারক এমজি আযম মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বসির আহম্মেদ।বিচারিক হাকিম ইয়াসমিন নাহার ছয়জনের সাক্ষী গ্রহণ করে রফিকুলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের প্রাথমিক সত্যতা আছে মর্মে গত বছরের ২২ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আজ রোববার রফিকুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এমজি আজম আসামি রফিকুল ইসলামের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।সাতক্ষীরা আদালতের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, জামিন বাতিল হওয়ায় পরিদর্শক রফিকুল ইসলামকে সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে।
6
কলেজে পড়া বাকপ্রতিবন্ধী মেয়েটি তাকে দুপুরের ভাত খাওয়াতে গিয়েছিলেন। সুযোগ পেয়ে তাকেই ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চালক আবদুল গফফারের (৫৭) বিরুদ্ধে। অভিযুক্ত গাফফারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার শ্যামনগর উপজেলার বাদোঘাটা গ্রামের গহর গাইনের ছেলে। নির্যাতিত মেয়েটিও বর্তমানে পুলিশ হেফাজতে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। রোববার মেয়েটিকে শারীরিক পরিক্ষা হবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী তার মায়ের সঙ্গে বাদোঘাটা গ্রামে চালক আবদুল গফফারের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার দুপুরে গফফারের স্ত্রী আমেনা বেগম মেয়েটির হাতে স্বামীর জন্য খাবার পাঠান। এ সময় ইউএনওর বাসভবন এলাকার একটি নির্জন কক্ষে একা পেয়ে মেয়েটিকে করে ধর্ষণ করে গাফফার। শ্যামনগর থানার এসআই রাজ কিশোর জানান, দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটলেও মেয়েটি বাড়িতে জানায় সন্ধ্যায়। এরপরই মেয়েটি ও তার মা থানায় এসে মামলা করে। মামলার পর গাফফারকে গ্রেফতার করা হয়েছে। এসআই আরও জানান, গফফারের তিন স্ত্রী রয়েছে। অপরদিকে নির্যাতিত ছাত্রীর বাবাও গ্রামের বাড়ি কাচলাহাটিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। দরিদ্র ও বাকপ্রতিবন্ধী মেয়েটি তার মার সঙ্গে ভাড়া থাকেন গফফারের বাড়িতে।
6
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত বছরের মতো এবারও করোনা আবহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য ৯০টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে।ইতিমধ্যে হালকা কুয়াশা, ছাতিমের ঘ্রাণ ও শুভ্র কাশবনের দোলায় ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে পূজার আবহ। দেবী দুর্গার কৈলাস থেকে মর্ত্যে আগমনের আর বেশি দেরি নেই। শুরু হয়ে গেছে সাজো সাজো রব। পঞ্জিকামতে দেবী এবারে ঘোড়ায় আসছেন, ফিরে যাবেন দোলায়।১১ অক্টোবর মহাষষ্ঠীতে বেদিতে বসছেন মা দুর্গা। ১৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হচ্ছে এবারের দুর্গাপূজা। পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি গোপিনাথ রায় বলেন, এবারে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৯০ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব পূজা মণ্ডপের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি পূজা মণ্ডপ সরেজমিন ঘুরে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেছি।'নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, সর্বজনীন শারদীয় এ দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার সব পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত মন্দিরে মন্দিরে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। এ ছাড়া একাধিক ভ্রাম্যমাণ দল কাজ করবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা মন্দিরপ্রতি ৫০০ কেজি চালের সরকারি বরাদ্দ পেয়েছি। যথাসময়ে তা মন্দির কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে।
6
উদ্বোধনের মধ্য দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যুক্ত হলো আরো দুটি ফেরি "কদম ও কুঞ্জলতা"। এর মধ্যে মুন্সীগঞ্জ শিমুলিয়া ও মাদারীপুর বাংলাবাজার নৌরুটে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এগুলোর মধ্যে চারটি রো রো, ছয়টি ডাম্ব, ছয়টি মিডিয়াম ও একটি ছোট ফেরি। বৃহস্পতিবার বিকেলে দিকে এ ফেরি দুটি উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ২০১৯ সালের জানুয়ারিতে এই দুটি মিডিয়াম ফেরি নির্মাণ শুরু হয়। এগুলো নির্মাণ করেন হাইস্পিড শিপবিল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রত্যেকটির ব্যয় হয়েছে ১০ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা। প্রতিটি ফেরির দৈর্ঘ্য ৪২.৭০ মিটার ও প্রস্থ ১২.২০ মিটার। এর সার্ভিস স্পিড ঘন্টায় ১০ নটিকেল মাইল। প্রতিটি ফেরিতে ১২টি ২৫ টনের ট্রাক ও ১০০ জন যাত্রী বহন করতে পারবে। (বিআইডব্লিউটিসি) অতিরিক্ত সচিব সৈয়দ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি (বিআইডব্লিউটিসি) সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, (বিআইডব্লিউটিসি), চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) সুমন দেব উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আল আমীন
6
নেত্রকোনার বারহাট্টায় অস্ত্রোপচারের সময় মারা যাওয়া সেই প্রসূতি শরিফা আক্তার (২২) ও তাঁর নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। আদালতের আদেশে বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীর উপস্থিতিতে আজ রোববার দুপুরের দিকে মরদেহ দুটি কবর থেকে তোলা হয়।এ সময় অন্যান্যের মধ্যে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক, সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত শরিফা আক্তার চন্দ্রপুর গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে। গত বছর সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার লামাগাঁও গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মহসিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সন্তান প্রসবের সময় এগিয়ে আসায় কিছুদিন আগে তিনি তাঁর বাবার বাড়িতে আসেন। গত বুধবার দুপুরের দিকে সন্তান প্রসবকালে তাঁর মৃত্যু হয়। একই সময়ে তাঁর নবজাতকও মারা যায়। তাদের মরদেহ চন্দ্রপুর গ্রামে দাফন করা হয়।অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর পশু চিকিৎসক গ্রেপ্তারঅভিযোগ ওঠে যে, আবুল কাশেম একজন পশু চিকিৎসক। পশু চিকিৎসার পাশাপাশি তিনি ৩০ বছর ধরে মানুষেরও চিকিৎসা করতেন। তাই আবুল কাশেমের ভুল চিকিৎসায় ওই দুজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, প্রসবে সমস্যা হওয়ায় ওই পশু চিকিৎসক এপিসিওটমি করেন। এপিসিওটমি হলো যোনি এবং পায়ুপথের মধ্যবর্তী অংশ কেটে প্রসব সহজ করা। এতে ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণেই মারা যান তিনি। নবজাতকও মারা যায়।এ ব্যাপারে মারা যাওয়া শরিফা আক্তারের স্বামী মহসিন মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে আবুল কাশেমকে (৬২) একমাত্র আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই প্রসূতি ও নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি আবুল কাশেম একজন পল্লি চিকিৎসক। তিনি পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও শরিফাকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রকার ইনজেকশন দেন ও স্যালাইন পুশ করেন। ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে।
6
বলিউড তারকা সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে প্রতিনিয়ত নতুন তথ্য উঠে আসছে। প্রেমিকা রিয়া চক্রবর্তীর জেরায় এর আগে বেরিয়ে আসে মাদকে সংশ্লিষ্টতায় একাধিক অভিনেত্রীর নাম। দীপিকা, শ্রদ্ধা ও সারার এনসিবি জেরায় ঢুকে পড়ায় এই তদন্ত যেন আরও বেশি জটিল হয়ে পড়েছে জামিনের জন্য মুম্বাই হাইকোর্টে আবেদন করেছেন রিয়া চক্রবর্তী আদালত তা খারিজ করেছে তবে মঙ্গলবার রিয়ার জামিন নিয়ে মুম্বই হাইকোর্টে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে রিয়ার আইনজীবী টেনে আনেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কথাও রিয়ার আইনজীবী রিয়ার জামিন নিয়ে লড়তে আদালতের কাছে বলেন, 'একমাত্র সুশান্তই ড্রাগস খেতেন তা রিয়ার সঙ্গে আলাপ হওয়ার আগে থেকেই তা প্রমাণ মিলেছে, সারা ও শ্রদ্ধার এনসিবি জেরায় ' রিয়ার আইনজীবী আরও জানান, 'সুশান্তই ছিলেন ড্রাগসের নেশায় বুদ তাই সুশান্ত বেঁচে থাকলে, তারও শাস্তি হতো !' সূত্র: নিউজ-১৮
2
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে পাঁচ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার ঘটনায় মা আয়েশা হুমায়রা ওরফে এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দু'জনই বর্তমানে পলাতক। আর মামলার বাদী সামিউলের বাবা কে আর আজম বিচার চলাকালেই মারা গেছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, এশা ও বাক্কুর সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় শিশু সামিউলকে তারা হত্যা করেন। রাষ্ট্রপক্ষ এ মামলা প্রমাণে সক্ষম হয়েছে।এমন কাজ তারা করেছে, যে জন্য যাবজ্জীবন কারাদণ্ড পর্যাপ্ত নয়, সেজন্য তাদের মৃত্যদণ্ড দেওয়াই সমীচীন। মামলার বিবরণে জানা গেছে, শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে এশার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে রাখা হয়। এরপর ২৪ জুন লাশ বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়া হয়। সামিউল নবোদয় হাউজিংয়ের গ্রিনউড ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপে পড়তো। এই ঘটনায় নিহত শিশুর বাবা কে এ আজম বাদী হয়ে ওইদিনই আদাবর থানায় হত্যা মামলা করেন। এশা ও বাক্কু হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে ২০১২ সালের ২৫ অক্টোবর এশা ও বাক্কুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলা বিচার চলাকালে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
6
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুখী-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন করা সম্ভব হলেই স্বাধীনতার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হবে। একটি মর্যাদাসম্পন্ন জাতি গঠনের মাধ্যমেই এ আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। এ জন্য আমরা নতুন প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করছি। এ প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশ নির্মাণের কারিগর। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, 'পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য আর শোষণ এ অঞ্চলের মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেতনায় উজ্জীবিত করে। বঙ্গবন্ধু ৬ দফার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের এ চেতনা সর্বত্র ছড়িয়ে দেন। ৭ মার্চের ভাষণেই তিনি প্রকৃত অর্থে স্বাধীনতা ঘোষণা করেন। জনগণের অপরিসীম ত্যাগ ও বঙ্গবন্ধুর মতো নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।' মন্ত্রী বলেন, 'যাতে স্বাধীনতার লক্ষ্য অর্জন করা না যায়, সে জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতাবিরোধীরা পরিকল্পিতভাবে এ কাজ করেছিল।' শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী বক্তৃতা করেন। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
6
সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন বিতর্কের মধ্যেই চট্টগ্রামে রেলের জমিতে এবার শপিং মলসহ হোটেল কাম গেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পিপিপিতে নির্মাণ হতে যাওয়া প্রকল্পের বেসরকারি অংশীদার এপিক প্রপার্টিজ লিমিটেড। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে রেলওয়ের।চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্পের ফোকাল পারসন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মো. আহসান জাবির এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন সই করেছেন।চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড-সংলগ্ন ০ দশমিক ৪৫২ একর জায়গায় অত্যাধুনিক এই ভবন নির্মাণ করা হবে। ১৫ তলাবিশিষ্ট এই ভবনে থাকবে হোটেল, শপিং মল, অফিস, সিনেপ্লেক্স, কনভেনশন সেন্টার, পারিবারিক বিনোদনকেন্দ্র ও অ্যাপার্টমেন্ট। এটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ দশমিক ২৪ কোটি টাকা। প্রকল্পের সব ব্যয় বহন করবে বেসরকারি অংশীদার এপিক প্রপার্টিজ লিমিটেড।জানা গেছে, ৪০ বছর পর (নির্মাণকালসহ) স্থাপনাটি রেলওয়ের শতভাগ মালিকানায় পরিচালিত হবে। তার আগে এটি পরিচালনা করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিমিটেড। তবে জমির মালিকানা বাংলাদেশ রেলওয়ের কাছেই থাকবে। এই স্থাপনাটি ৪০ হাজার বর্গফুট করার বাধ্যবাধকতা দিয়েছে রেল। একই সঙ্গে নির্মাণ শেষে ১ হাজার বর্গফুট জায়গা রেলকে হস্তান্তর করতে বলা হয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে। চুক্তি অনুযায়ী এপিক প্রপার্টিজ লিমিটেড প্রথমেই ১ দশমিক ৬ কোটি টাকা বাংলাদেশ রেলওয়েকে দিয়েছে। তা ছাড়া, প্রকল্পের উন্নয়ন ফি বাবদ দেড় কোটি টাকাও তারা দিয়েছে। এ ছাড়া বার্ষিক চুক্তির ফি বাবদ অর্থ বিভিন্ন ধাপে ৫ থেকে ৩০ শতাংশ হারে পেমেন্ট করবে তারা।গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, 'একটি দেশের উন্নয়নের স্বার্থে রেলওয়ের উন্নয়ন প্রয়োজন। কিন্তু গত ৫০ বছর ও সেই অর্থে উন্নয়ন হয়নি রেলের। তাই প্রত্যেকটি জেলার সঙ্গে রেলের সংযোগ ঘটাতে কাজ করছে সরকার। পাশাপাশি রেলের ভূমি ব্যবহার করে ভর্তুকি কমানো যায়, সে বিষয়ে ভাবা হচ্ছে। উন্নত দেশের স্টেশনগুলোর পাশে শপিং মল করা হয়। আমাদের দেশের রেলব্যবস্থাকেও একইভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অনেক জমি আছে স্টেশনগুলোর পাশে। শপিং মল করে সেখান থেকে অর্জিত আয়ে আমরা একসময় রেলওয়েকে স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক করতে পারব বলে আমরা বিশ্বাস করি।'বিশেষ অতিথির বক্তব্যে সরকারের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সুলতানা আফরোজ বলেন, 'সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে। একসঙ্গে ৭৯টি প্রকল্প হাতে নিয়েছে আমরা। তার মধ্যে রেলওয়ের ১২টি প্রকল্প রয়েছে। এর মধ্যে হোটেল নির্মাণসহ দুটো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।'প্রসঙ্গত, গত ২০১৩ সালে এই প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় করার জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়। তারপর ২০১৮ সালে দরপত্র দেওয়া হয়। সব কাজ শেষে ২০১৯ সালে অর্থনৈতিক ক্রয় কমিটির সভায় অনুমোদন হয়েছে।
6
উজিরপুরেসাইফুল ইসলাম তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে যুবলীগের নেতা পরিচয়ে সরকারি ঘর ও টিউবওয়েল দেওয়ার কথা বলে একাধিক পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিজেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক বলে দাবি করেছেন সাইফুল ইসলাম তালুকদার।গত সোমবার সরেজমিনে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামের ভ্যান চালক শহিদুল ইসলাম তালুকদারের ছেলে সাইফুল ইসলাম তালুকদার (৩০) কাফরুল থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক পরিচয় দিয়ে একই এলাকার ভ্যান চালক নুরুল ইসলাম হাওলাদারের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। নাম প্রকাশে একাধিক ভুক্তভোগীরা জানান, রেশনকার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন সাইফুল ইসলাম তালুকদার।ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, 'যুবলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসম্বলিত আইডি করে পরিচয় দেয়। আমার কাছ থেকেও সাইফুল ইসলাম সরকারি ঘর দেওয়ার কথা বলে নগদ ১৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাল বাহানা শুরু করেছে।'ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, 'ঢাকা মহানগর উত্তর যুবলীগের বা কাফরুল থানার যুগ্ম-সম্পাদক পদে সাইফুল ইসলাম তালুকদার নামে কোনো যুবলীগ নেতা কমিটিতে নেই। যে এ ধরনের পরিচয় দেবে তার বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা নিন।'উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিন জানান, এ রকম বড় পদের যুবলীগের কোনো নেতা আটক গ্রামে আছে কিনা জানা নেই।অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার বলেন, 'আমি ঢাকা মহানগর উত্তরের যুবলীগের আওতাধীন কাফরুল থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। কারও কাছ থেকে অর্থ হাতিয়ে নেইনি। কেউ যদি টাকা দিয়ে যায় আমি কি করতে পারি? সরকারি ঘর দেওয়ার কথা বলে খরচের জন্য মাত্র কয়েক হাজার টাকা নিয়েছি। তা নিয়ে এলাকার কারও অভিযোগ নেই। ঘর দিতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে। এটা বড় কোনো অভিযোগ নয়।'উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ বলেন, প্রতারক যে-ই হোক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
6
ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রেও করোনার নতুন ধরন 'ওমিক্রন'। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ ধরন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম যার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, তিনি করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার এ বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। এরই সাত দিনের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি। খবর নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও সিএনএনের। এদিকে শীতে করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্চের মধ্যভাগ পর্যন্ত পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে টিকা। এ ছাড়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। গত ২৪ নভেম্বর করোনার এ নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় একে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। এ ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'উদ্বেগজনক' বলে আখ্যায়িত করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ২৪ দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জানা গেছে, ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে ফ্রান্সেও দেখা দিতে পারে ওমিক্রন। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে করোনার চারটি ধরন শনাক্ত হয়েছিল। বিজ্ঞানীরা এ চারটি ধরনের নাম দিয়েছিল আলফা, বিটা, গামা ও ডেলটা।
3
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মঈনউদ্দিন মঈনসহ তিন নেতার বহিষ্কার চেয়েছে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি তোলা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফিউল্লাহ মিয়া। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজি মো: ছফিউল্লাহ মিয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মহাজোট প্রার্থীকে পরাজিত করেছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলের ভারমূর্তি নষ্ট করার অপরাধে তার বহিষ্কার দাবি করছি। পাশাপাশি আওয়ামী লীগের অপর দুই নেতা আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছেন আহমেদের বহিষ্কার দাবি করেছেন তিনি। এ সময় হাজি মো. ছফিউল্লাহ ষড়ন্ত্রকারীদের মিথ্যা প্রচারণা বন্ধ করে সতর্ক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা নিজেরা এখন সংগঠন গোছাতে কাজ করবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন। এ সময় তিনি বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো: ছফিউল্লাহ মিয়াসহ দলের পাঁচ নেতার বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি সাত দিনের মধ্যে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদারেরও অপসারণ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সি, মাহবুবুর রহমান, হাজি খোরশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সায়েদ সহ প্রমূখ।
6
ভ্যাটের রসিদ যত্ন করে রেখেছেন তো? সাধারণ রসিদ নয়, ভ্যাটের মেশিনের পাকা রসিদ সংরক্ষিত থাকলে এখনই মিলিয়ে নিন। আপনিও জিততে পারেন এক লাখ টাকা। আগস্ট মাসজুড়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাটের মেশিনের মাধ্যমে বেচাকেনার রসিদের ওপর লটারির ড্র গতকাল রোববার অনুষ্ঠিত হয়। প্রথম বিজয়ীর কুপন নম্বর হলো ০০০৮২১ ইওয়াইইউএলওয়াইএলপি ০৭১। এই বিজয়ী পাবেন এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর কুপন নম্বর ০০২৬২১ এফকেডিবিএক্সসিভি ১৫১। তিনি পাবেন ৫০ হাজার টাকা। লটারির বিজয়ীর নাম ঘোষণা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গত জানুয়ারি থেকে প্রতি মাসে ১০১ জন ভ্যাটদাতাকে এ ধরনের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম বিজয়ী এক লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী ৫০ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী পাঁচজন পাবেন ২৫ হাজার টাকা করে। বাকি ৯৪ জনের পুরস্কারের পরিমাণ ১০ হাজার টাকা করে। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনা উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ লটারির আয়োজন করেছে। বিজয়ীদের চলতি মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। এরপর কুপন নম্বর মিলিয়ে দেখাসহ যাবতীয় যাচাই-বাছাই করা হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, সই, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), চালান নম্বর ও ইস্যুর তারিখ থাকতে হবে। প্রথম তিনটি পুরস্কার এনবিআর থেকে দেওয়া হবে। বাকি পুরস্কারগুলো বিজয়ীরা যে দপ্তরে আবেদন করবেন, সেই দপ্তর থেকে পুরস্কার দেওয়া হবে।
0
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার রাশিয়া কিয়েভের একটি হলোকাস্ট মেমোরিয়াল কমপ্লেক্সে হামলা করেছে। এটা প্রমাণ করে রাশিয়ার অনেক মানুষের জন্য আমাদের কিয়েভ সম্পূর্ণ ভিন দেশ। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তারা কিয়েভ এবং আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তারা সবাই আমাদের ইতিহাস, আমাদের দেশ এবং আমাদের মুছে ফেলার নির্দেশ দিয়েছে। খবর আল-জাজিরার। এ ছাড়া জেলেনস্কি ক্রেমলিনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমান হামলা ও বোমা দিয়ে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না ক্রেমলিন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
3
করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি 'লাল সিং চাড্ডা'। তবে জানা যায়, আমির খানের 'লাল সিং চাড্ডা'র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,'কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।'সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।বড়দিনে 'পুস্পা' এবং 'স্পাইডার ম্যান' এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প' থেকে অনুপ্রাণিত হয়ে 'লাল সিং চাড্ডা' ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।
2
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সরকার দলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছি। ২০১৬ সালের নির্বাচনে দেখেছি বিএনপির সাখাওয়াত ভাই সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। আমি তাঁকে অনুরোধ করব কারও প্ররোচনায় প্রভাবিত না হয়ে শুধু ভোট চান।আজ বুধবার রাতে শহরের দেওভোগে এলাকায় চুনকা কুটিরের সামনে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন। নির্বাচন পূর্ব মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ খেলাঘর আসর।তিনি আরও বলেন, এই শহরের মানুষ আমার দ্বারা কখনো নির্যাতিত হবে না। শহরে কেউ খুন করবে চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকব না। নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। শহরবাসী জানে কারা এসব করছে। সুতরাং আমাদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।ট্যাক্স বাড়িয়ে দেওয়ার বিষয়ে আইভী বলেন, অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা মিথ্যা কথা। ট্যাক্স কম দিচ্ছে নগরবাসী। এই ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি যাতে মানুষ বলতে পারে এটা তাদের টাকায় করা। এসব ষড়যন্ত্র না হলে এত দিনে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর হয়ে যেত। অনেকেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, কিন্তু সেগুলো টেকেনি । কারণ আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না।
6
আদি সভ্যতার দেশ গ্রিসের রাজধানী এথেন্সে পালিত হয়েছে বিশ্ব সিলেট উৎসব। সেখানে হোটেল প্রেসিডেন্ট মিলনায়তনে জালালাবাদ এসোসিয়েশন গ্রিস শাখা আয়োজিত সংগঠনের সভাপতি সাংবাদিক তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুমিন খানের পরিচালনায় গতকাল মঙ্গলবার বিকাল ৬টায় শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন ওসমানী বিমানবন্দরের জন্য. স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নেবে। আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছুদিনের মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ব রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান, মর্যাদা ও অধিকার আদায়ে আমরা সচেষ্ট রয়েছি। উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি। তিনি বলেন, সিলেট উৎসবকে কেন্দ্র করে গ্রিসের ইতিহাসে বাংলাদেশের এই প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রীর আগমন। তার আগমনে দু'দেশের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। উৎসবে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি ওয়ালী উদ্দিন শামীম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব লেখক সুজন দেবনাথ, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মাতুব্বর, সজীব ব্যাপারী, বাংলা গ্রিক এডুকেশন সেন্টারের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মৃধাসহ প্রতিষ্ঠাতা সদস্যরা ক্রেস্ট প্রদান করেন, দোয়েল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকারা। বৃহত্তর ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ হানজালা নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। শরীয়তপুর সমাজ কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলমগীর হুসাইন ফারুকের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বৃহত্তর খুলনার সংগঠন ইন গ্রিস এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। জালালাবাদ এসোসিয়েশন গ্রিস শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন নজরুল ইসলাম, নাসিরুল ইসলাম, নেয়ামত আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম রিপন, শামীম, জাবের আহমদ, ইকবাল হোসেন, মাসুম আহমদ, এমদাদ চৌধুরী, শুকুর আলী প্রমুখ। গ্রিসে অবস্থানরত সকল বাংলাদেশিদের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিডি-প্রতিদিন/শফিক
4
মেহেরপুরের গাংনীতে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছেপুলিশ। রোববার ভোরে উপজেলার ধানখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওইগ্রামের বাগান পাড়ার মৃত ইসলাম আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, কসবা গ্রামের এক প্রতিবন্ধীনারীকে ধর্ষণের অভিযোগে তার ভাই বাদী হয়ে গত ১৯ আগস্ট তাহেরের নামে গাংনী থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। এরপর থেকে আবু তাহের পলাতক ছিলেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আবু তাহের২০১৯ সালের ১৫ ডিসেম্বর তার ৫ বছরের সৎ মেয়েকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় ওই দিনইমেয়েটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সম্পতি সেই মামলায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তাহের। পরে গত ১৯ আগস্ট প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ওইদিন রাতেই নির্যাতিত নারীর ভাই গাংনী থানায় তাহেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
6
রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর থেকে ই-কমার্স ভিত্তিক তিনটি প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা বিভিন্ন অনলাইন পেজ খুলে সেগুলোতে আসল পণ্যের ছবি দেখিয়ে ক্রেতাকে পাঠাত নকল ও নিম্নমানের পণ্য। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- হেকমত আলী (২৭), রকি বিশ্বাস (২৫), কচিবুর রহমান (২২), আনিছুর রহমান শেখ (২৯), শিমুল মণ্ডল (২৭) ও মাজহারুল ইসলাম (২৪)। সোমবার মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কোচ সার্ভিসের ২০২টি বুকিং মেমো, পণ্য বিক্রির ১১৭টি ক্যাশ মেমো, ১০টি চার্জার, একটি ল্যাপটপসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ সময় ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তিনটি চক্রের গ্রেপ্তার হওয়া ছয়জন ছদ্মনামে ফেসবুক পেজ ব্যবহার করে দারাজ অনলাইন, দারাজ অনলাইন ৭১, দারাজ অনলাইন সপ, দারাজ এক্সপ্রেস, দারাজ অনলাইন বিডি, ফ্যাশন জোন, গ্যালাপি ২৪, অনলাইন মোবাইল গ্যালাপি, শপিং সেন্টার নেট, শপিং জোন বিডি, শপিং ডেলস, স্মার্ট সপ বিডি, উইন্টার কালেকশন, সোনিয়া ফ্যাশন হাউজ, সু বাজার ডটকম, ফ্যাশন হাউজ ২৪, চায়না ফ্যাশন বিডি ও বিডি ফ্যাশন সপসহ অনলাইন শপিংয়ের নামে একাধিক পেজ খোলে। এসব পেজে অনলাইন শপিংয়ের নামে ভালো মানের মোবাইল ফোন, জুতা, ঘড়ি, থ্রি-পিস, শাড়িসহ প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। কোনো ব্যক্তি বিজ্ঞাপন দেখে অর্ডার নিশ্চিত করার পর তারা নকল, ভাঙাচোরা ও নষ্ট পণ্য প্যাকেট করে এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসে পাঠায়। তিনি আরও বলেন, গ্রেপ্তার রকি বিশ্বাস ও হেকমত আলী ১৬টি অনলাইন শপিং পেজ চালায়। অনলাইনে দামি মোবাইল ফোনের ছবি দেখিয়ে তারা অর্ডার নিশ্চিত করে গ্রাহকের কাছ থেকে। এভাবে নানা কৌশলে অপর চক্রের সদস্যরাও মানুষের সঙ্গে প্রতারণা করে পণ্য বিক্রির নামে।
6
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৯৭ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৮ লিটার দেশি মদ, ১ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ২৭৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী/অস্থায়ী পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী-১. পদের নাম: অধ্যাপকক) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ৪ জন।খ) ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১ জন।গ) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ১টি জন।বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।বয়স: সর্বোচ্চ ৫২ বছর।২. পদের নাম: সহকারী অধ্যাপকক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন। (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।খ) ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১ জন।গ) যন্ত্রকৌশল বিভাগে ৩ জন। (স্থায়ী ১ জন ও সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ২ টি)।ঘ) মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন।বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।বয়স: সর্বোচ্চ ৪০ বছর।৩. পদের নাম: সহকারী রেজিস্ট্রারআইন/এস্টেট বিভাগে ১ জন।বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা।বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।৪. পদের নাম: প্রভাষকক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন।খ) ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১ জন।গ) পুরকৌশল বিভাগে ২ জন।ঘ) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন। (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।ঙ) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জনচ) যন্ত্রকৌশল বিভাগে ১ জন।বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।বয়স: ১৮ থেকে ৩০ বছর।৫. পদের নাম: টেকনিক্যাল অফিসার (উড ওয়ার্কশপ)পদের সংখ্যা: ১ জন।৬. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)পদের সংখ্যা: ১ জন। (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের হিসাব কর্মকর্তা পদের বিপরীতে)।বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।বয়স: ১৮-৩০ বছর।৭. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসারপদের সংখ্যা: ২ জন। (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস) ও (ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ)বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।বয়স: ১৮-৩০ বছর।৮. পদের নাম: প্রটোকল অফিসারপদের সংখ্যা: ১ জন।বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।বয়স: ১৮-৩০ বছর।৯. পদের নাম: টেকনিশিয়ান (পুর)পদের সংখ্যা: ১ জন।বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা।বয়স: ১৮-৩০ বছর।১০. পদের নাম: ড্রাইভারপদের সংখ্যা: ১ জন। (অটো-ইলেকট্রিশিয়ান কাম মেকানিক পদের বিপরীতে)বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা।বয়স: ১৮-৩০ বছর১১. পদের নাম: সহকারী বাবুর্চিপদ সংখ্যা: ১ জন।বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা।বয়স: ১৮-৩০ বছর।আবেদন করতে হবে যেভাবে:ক) ১-৭ নম্বর পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।খ) ৮-১০ নম্বর পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।গ) ১-৭ নম্বর পদের জন্য ৫০০ টাকার এবং ৮-১০ নম্বর পদের জন্য ৩০০ টাকার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রামেরঅনুকূলে 'রেজিস্ট্রার, , চট্টগ্রাম'-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।ঘ) ১ নম্বর পদের আবেদনকারীর ১০ (দশ) সেট দরখাস্ত,২-৭ নম্বর পদের জন্য ৭ (সাত) সেট দরখাস্ত এবং ৮-১০ নম্বর পদের আবেদনকারীর ২ (দুই) সেট দরখাস্ত ২১ মার্চের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে।ঙ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়।চ) শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিলযোগ্য।ছ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।সূত্র: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ওয়েবসাইট।
6
মানবদেহে অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির প্রথম সংক্রমণ ধরা পড়েছে চীনে। আক্রান্ত হয়েছে চার বছরের এক শিশু। যদিও চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কম। তবে এ বিষয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, মধ্য হেনান প্রদেশে চার বছরের একটি শিশু জ্বরে আক্রান্ত হয়। শারীরিক পরীক্ষার পর জানা যায়, শিশুটি অ্যাভিয়ান ফ্লু-তে আক্রান্ত। জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ওই শিশুর বাড়িতে মুরগি এবং হাঁসের খামার রয়েছে। সেখান থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ফ্লু-র এই প্রজাতির দ্রুত সংক্রমণের দৃষ্টান্ত নেই বলেই দাবি করেছে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের পরামর্শ, মৃত এবং অসুস্থ পাখির কাছে যেন নাগরিকরা না যান। যদি কোনো রকম উপসর্গ ধরা পড়ে তা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাতে হবে। বার্ড ফ্লু সাধারণত পাখি এবং হাঁস বা মুরগির হয়। মানবদেহে এই ফ্লু-র সংক্রমণের ঘটনা খুবই বিরল। ২০০২-এ উত্তর আমেরিকায় এই প্রজাতির সংক্রমণ ধরা পড়ে বুনো হাঁসের দেহে। ঘোড়া, কুকুর এবং সিল মাছের দেহেও এই ভাইরাস পাওয়া যায়। ২০১২-তে আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে ১৬০টি সিল মাছের মৃত্যু হয়েছিল। তখন দাবি করা হয়, এইচ৩এন৮-এর সংক্রমণেই মৃত্যু হয় সিল মাছগুলোর। ১৯৯৭ এবং ২০১৩ সালে বার্ড ফ্লু-র দু'টি প্রজাতি এইচ৫এন১ এবং এইচ৭এন৯ সংক্রমণ ছড়িয়েছিল।সূত্র : আনন্দবাজার পত্রিকা
3
শরীয়তপুরে আাওয়ামী লীগের কর্মসূচিতে পালং মডেল থানার ওসির রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার রাতে ওসি আকতার হোসেনের এই স্লোগান ও বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, পালং মডেল থানার ওসি আকতার হোসেন জেলা সদরের চৌরঙ্গী মোড়ে শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে অনুসরণ করে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরাও। ওসি আকতার হোসেন স্লোাগান দেন, 'শুভ শুভ শুভ শেখ কামালের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা'।স্থানীয় সূত্র জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদ্যাপনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। গতকাল রাত ১২টা ০১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া এবং কেক কাটা হয়। জেলা আওয়ামী লীগের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ওসি আকতার আবেগে উত্তেজিত হয়ে নিজেই রাজনৈতিক স্লোগান দেন।এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেখানে ওসি আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি আক্তার হোসেন এক সময় ছাত্রলীগ করতেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। আবেগের বশে হয়তো তিনি স্লোগান দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোনো বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী, একজন কর্মকর্তা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করতে পারেন না। এ কাজটি করে পালং মডেল থানার ওসি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর প্রমুখ।
6
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আহসানুল হক। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঠাকুরগাঁও শহরের দুই কক্ষের একটি ভাড়া বাসায় থাকেন তিনি। স্বামী-স্ত্রী দুজনে চাকরি করেও পরিবারের ব্যয় সামলাতে বিপাকে পড়েছেন আহসান দম্পতি। তিনি বলেন, সব খাতেই খরচ বেড়েছে। সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ছে। খরচ কমাতে নানা কৌশলের আশ্রয় নিতে হচ্ছে, যেগুলো আগে কখনো ভাবনাতেও আনেননি। কী ধরনের কৌশল জানতে চাইলে তিনি বলেন, সস্তা দামের তরকারি কেনা, তরকারিতে তেল কম দেওয়া, বাইরে চা পান ছেড়ে দেওয়া, রিকশার বদলে হেঁটে চলাচল করা, মুঠোফোনের খরচ কমিয়ে আনা। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি, ঠাকুরগাঁও রোড ও পুরোনো বাসস্ট্যান্ড বাজারের মুদি ও সবজির দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও এক কেজি বেগুন ছিল ২০ টাকা। সেই বেগুন এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। টমেটো ১৫ থেকে বেড়ে ২৫ টাকা, ফুলকপি ১৫ থেকে বেড়ে ২৫ টাকা, পেঁয়াজ (দেশি) ৪০ থেকে বেড়ে ৫০ টাকা, পেঁয়াজ (ভারতীয়) ৩৫ থেকে বেড়ে ৪৪ টাকা, শিমের দাম প্রতি কেজি ১০ টাকা বেড়ে ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম ১২-১৫ টাকা থাকলেও এ সপ্তাহে বেড়ে হয়েছে ১৪ থেকে ১৮ টাকা। ঠাকুরগাঁওয়ের বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৯০ টাকার মসুর ডাল বেড়ে হয়েছে ১০০ টাকা, চিনি ৭৫ থেকে ৮০ টাকা, শর্ষের তেল ১৮০ টাকা থেকে ২১০ টাকা, জিরা ৩২০ থেকে ৪০০ টাকা, আটা ৩৫ থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫০ থেকে বেড়ে ১৬০ টাকায় ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম প্রতি কেজি ৬০০ থেকে বেড়ে হয়েছে ৬২০-৬৫০ টাকা। বাড়তি এই খরচ মেটাতে গিয়ে সীমিত আয়ের অনেক মানুষ নানা উপায় বেছে নিয়েছেন। কালীবাড়িতে বাজার করতে এসেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক মমিনুর রহমান। তিনি বলেন, 'সীমিত আয়ে আমার সংসার চলে। রমজানের আগেই সব জিনিসের দাম বেড়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ দামে আমার মতো মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই কম করে জিনিস কিনছি।' শহরের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন নরেশ রায়। তাঁর ছেলে-মেয়ে পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ে। নিজের সংসারের হিসাব তুলে ধরে তিনি বলেন, 'সামান্য বেতন দিয়ে খুবই কষ্টে এত দিন সংসার চালিয়ে এসেছি। এখন আবার সব জিনিসের দাম বাড়তি। এ অবস্থায় সমাপনী পরীক্ষার্থী ছেলের টিউশনি কমিয়ে দিয়েছি। এটা না করলে জীবন চলবে কী করে?' হাজিপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দাম বেড়ে যাওয়ার পর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। বাজারে কম দামি মাছ ও সবজি কিনছেন পরিবারের জন্য। অনন্যোপায় না হলে দাওয়াত বাড়িতেও যাচ্ছেন না। অন্যান্য পণ্যের মতো গ্যাস ও সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কলেজপাড়া মহল্লার বাসিন্দা রুবি আকতার। তিনি বলেন, 'নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম তো বেড়েছেই। তার ওপর গ্যাস ও সয়াবিন তেলের দাম আকাশছোঁয়া। বাড়তি দামে সয়াবিন তেল কিনে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই বিনা তেলে তরকারি রান্না শিখতে চাই। এটার সুযোগ থাকলে আমাকে একটু জানাবেন।' বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, সম্প্রতি চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন গড়পড়তা আয়ের মানুষেরা। তাঁর নিজের অবস্থাও অন্যদের মতোই বলে জানান তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদি বলেন, অযৌক্তিকভাবে পণ্যের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং করা হচ্ছে।
6
চৈত্র মাসে হঠাৎ অসময়ে ভারত গজলডোবা ব্যারাজ খুলে দেওয়ায় পানি বেড়েছে তিস্তায়। তলিয়ে গেছে মরিচ-পিয়াজ, আলু, মিষ্টি কুমড়া, গম, তামাক ও ভুট্টাসহ বিস্তৃীর্ণ চরের আবাদ। গত পাঁচদিন থেকে তিস্তার পানি দিনে কমলেও বিকেল থেকে পানি বাড়ছে। চৈত্র মাসে তিস্তা নদীতে সাধারণত পানি থাকে না বললেই চলে। কিন্তু গত কয়েক দিনে হঠাৎ তিস্তায় পানি বেড়েই চলেছে। ফলে লালমনিরহাট, নীলফামারী জেলার বিস্তৃীর্ণ তিস্তার চরে কৃষকের বিভিন্ন ধরনের ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ সময় পানির প্রয়োজন না হলেও ভারত এই শুষ্ক মৌসুমে পানি দিয়েছে সাড়ে ৩ হাজার কিউসেক। সেচ কাজে ব্যবহার হয়েছে মাত্র ১১০০ কিউসেক। ভারত থেকে অতিরিক্ত পানি আশায় তিস্তা ব্যারেজের দুইটি গেট খুলে খুলে দেওয়ায় কৃষকের ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে ফসল নষ্ট হয়েছে। তিস্তার চরে পিয়াজ চাষি ফজর আলী জানায়, হঠাৎ এই চৈত্র মাসে তিস্তার পানি কেন বৃদ্ধি পেল আমাদের জানা নেই। আমার প্রায় ১ একর আবাদি পিয়াজ নষ্ট হয়ে গেছে। চরের কৃষকরা ক্ষতিগ্রস্ত। প্রতি বছরের চৈত্র মাসে এমন পানি আসে না এ বছর হঠাৎ তিস্তার পানি এলো। এখন পানির দরকার নেই। অথচ ভারত পানি দিয়ে আমাদের মতো অসহায় কৃষককে বেকায়দায় ফেলেছে। বাইস পুকুর গ্রামের দেলোয়ার হোসেন জানান,তিস্তা ব্যারেজ এলাকায় জেগে ওঠা চরে প্রায় পাঁচ বিঘা জমিতে গম ও পিয়াজ রোপণ করেছি। কিন্তু ৫ দিন থেকে ব্যারেজের উজানে পানি ওঠানামা করায় গম, পিয়াজ নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, জায়গা-জমি নাই, তাই এই জেগে ওঠা চরে বিভিন্ন ফসল আবাদ করে আমরা জীবিকা নির্বাহ করি। এ বছর হাজার হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। আমরা আবারও ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম জানান, গজলডোবা ব্যারেজের কয়েকটি গেট খুলে দেওয়ায় গত ৭২ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার কিউসেক পানি উজান থেকে এসেছে। ফলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় কিছু ফসলের ক্ষতি হয়েছে। আবার কিছু ফসলের উপকার হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। সামান্য কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। বিডি প্রতিদিন/এমআই
6
ভারতে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। গত চার মাসের মধ্যে দেশটিতে শনিবার সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই এখন করোনা সংক্রমণের সবচেয়ে মারাত্মক হটস্পট। এর পাশাপাশি উদ্বেগ বাড়ছে উত্তরাখন্ডেও। এ রাজ্যে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম উৎসব কুম্ভমেলা। মাসব্যাপী এ আয়োজনে জমায়েত হতে পারে ১৫ কোটির বেশি ভক্ত-দর্শনার্থী। করোনা সংক্রমণ বৃদ্ধির এই সময়ে এত মানুষের সমাগম মুম্বাইয়ের পরে উত্তরাখন্ডকে নতুন হটস্পট হিসেবে চিহ্নিত করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিমালয়ের কোল ঘেঁষে উত্তরাখন্ডের হরিদ্বারে বসে কুম্ভমেলার আসর। প্রতি ১২ বছরে একবার গঙ্গা নদীর পাড়ে মহাকুম্ভমেলা আয়োজন করা হয়। এবারের মেলা শুরু হবে ১ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পবিত্র বিবেচনা করে প্রতিবারই দেশ-বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ গঙ্গাস্নান করতে কুম্ভমেলায় সমবেত হন। এবার ১৫ কোটির বেশি ভক্ত-দর্শনার্থী কুম্ভমেলায় উপস্থিত থাকবেন বলে আশা আয়োজকদের। তবে এবারের কুম্ভমেলায় শঙ্কা তৈরি করেছে করোনা সংক্রমণ। মেলা শুরুর আগে এরই মধ্যে হরিদ্বারে দেশ-বিদেশ থেকে ভক্ত-দর্শনার্থীরা আগাম উপস্থিত হতে শুরু করেছেন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সংক্রমণও। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বারে এখনই প্রতিদিন ৪০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। এপ্রিলে মেলার মূল আয়োজন শুরু হলে ভক্ত-দর্শনার্থীর উপস্থিতি আরও বাড়বে। মন্ত্রণালয় সতর্ক করে বলছে, তখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানো কঠিন হয়ে যেতে পারে। কুম্ভমেলা ঘিরে করোনার হটস্পট হয়ে উঠতে পারে হরিদ্বার। রোববার উত্তরাখন্ড রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হরিদ্বারে এখন প্রতিদিন ৫৫ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে মেলার মূল আয়োজন শুরু হলে পরীক্ষা আরও বাড়াতে হবে। বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। মহারাষ্ট্রসহ ভারতের ১২টির বেশি রাজ্যে কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়তির দিকে রয়েছে। কুম্ভমেলায় অংশ নিতে এসব রাজ্য থেকে ভক্ত-দর্শনার্থীরা হরিদ্বারে যাবেন। তাঁরা সেখানে ভাইরাস বয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য রাজ্য সরকারকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এরই মধ্যে কুম্ভমেলায় হাজির হওয়া ভক্ত-দর্শনার্থীদের মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক। জনসমাগমস্থল স্যানিটাইজ করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে বিপুল জনসমাগমের সময় এসব স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা সম্ভব হবে, সেটা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। এদিকে গতকাল ভারতে এক দিনে ৪৩ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত চার মাসের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৯৭ জন। করোনায় সংক্রমিত হয়ে ভারতে সব মিলিয়ে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ মানুষের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই ভারতে করোনা সংক্রমণের হটস্পট। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মারা গেছেন ১০ জন। এনডিটিভি বলছে, মহামারি শুরুর পর এটাই মুম্বাইয়ে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সংক্রমণের লাগাম টানতে মুম্বাইয়ে জনসমাগমস্থলে করোনাভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ পরীক্ষা করাতে না চাইলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রে ৩০ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৯ জন। মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশ-এ পাঁচ রাজ্যে ভারতে মোট শনাক্তের প্রায় ৭৮ শতাংশ কোভিড-১৯ রোগীর অবস্থান।
3