text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
স্পেনের বহুল আলোচিত প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে দেশটির পার্লামেন্টে সদস্যরা এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিবিসি, আলজাজিরা স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, প্রধানমন্ত্রী রাজয়ের দলের দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ এনে স্পেনের সমাজতান্ত্রিক দলের (পিএসওএসই) নেতা পেদ্রো স্যানচেজ পার্লামেন্টে পদত্যাগের প্রস্তাবনা আনেন। বিনা বাধায় তার প্রস্তাবনা গৃহীত হওয়ায় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সমাজতান্ত্রিক দলের (পিএসওএসই) নেতা পেদ্রো স্যানচেজ। স্পেনের পার্লামেন্টের ১৮০ সদস্যের মধ্যে ১৬৯ জনই প্রধানমন্ত্রী রাজয়ের পদত্যাগের পক্ষে ভোট দেন। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন। এদিকে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী রাজয়। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া স্যানচেজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। পদত্যাগী প্রধানমন্ত্রী রাজয় বলেন, 'স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করা সম্মানের বিষয়। আমি সরকারকে যে অবস্থায় পেয়েছিলাম, তার থেকে ভালো অবস্থায় স্পেনকে রেখে যাওয়া আমার জন্য সম্মানের।' উল্লেখ্য, ২০১১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্পেনের রক্ষণশীল দলের নেতা মারিয়ানো রাজয়। এর পর স্পেনের কাতালোনিয়া রাজ্যের স্বাধীনতা ঘোষণা দেয়া ও দেশের অখণ্ডতা রক্ষায় দেশে জাতীয় ঐক্যমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। | 3 |
খুলনার চার হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা যান।আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার।তিনি আরও জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন মারা যান। এর মধ্যে সাতজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মৃতদের মধ্যে দৈনিক যুগান্তরের খুলনা অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদও রয়েছেন বলে জানান তিনি।গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে।খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। | 6 |
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে এক মাস ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মুত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাব, অরণী থিয়েটারসহ বিভিন্ন সংগঠন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
স্ত্রী সামিরা এবং চিত্রনায়িকা শাবনূর দুইজনকেই প্রচণ্ড ভালোবাসতেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এ কারণে শাবনূরকেও বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন সালমান। কিন্তু সামিরা তাতে রাজি হননি। এমন সব তথ্য উঠে এসেছে পুলিল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআইর) তদন্ত প্রতিবেদনে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এ বক্তব্যটি আসলে সালমানের বাসায় রান্নাবান্নার কাজ করা মনোয়ারা বেগমের জবানবন্দি থেকে নেয়া। ওই জবানবন্দীতে আরো বলা হয়, সতীনের সংসার করতে রাজি ছিলেন না সালমানের স্ত্রী সামিরা। সেটি প্রত্যাখ্যাত হওয়ার পর সালমান শাহ অপমৃত্যু নাকি হত্যার শিকার তা নিশ্চিত হতে আদালত বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে। সেটাও প্রত্যাখ্যাত হয়। এরপর র্যাব এবং সর্বশেষ ২০১৬ সালের ২১ আগস্ট তদন্ত সংস্থা হিসেবে দায়িত্ব পায় পিবিআই। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। বিডি প্রতিদিন/ফারজানা | 2 |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম সেঞ্চুরিয়ান ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স। মিরপুরে সোমবার রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬১ সেঞ্চুরি হাঁকান তিনি। ৩১ বছর বয়সি ব্যাটসম্যান মাত্র ৬২ বলে ৯ চার ও ৬ ছক্কায় খেলেছেন অপরাজিত ১০৪ রানের বিস্ফোরক এক ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ক্রমাগত কাঁধের ইনজুরির কারণে বাধ্য হয়ে রাগবি ছেড়ে দিলেন ইভান্স। বাগবি ছাড়লেও হাল ছাড়েননি তিনি। পেশাদারি ক্যারিয়ার গড়তে হাতে তুলে নিলেন ব্যাট-বল। প্রথম দিকে তিনি ছিলেন ডানহাতি মিডিয়াম পেস বোলার, যিনি ব্যাটও করতে পারেন। ডুরহাম ইউনিভার্সিটিতে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রায়েম ফোলারের কাছে প্রশিক্ষণ নেন ইভান্স। এই ফোলারই ইভান্সকে তার শক্তি ও সামর্থের বিষয়ে সচেতন করে তোলেন। তার তত্ত্বাবধানে অল্প কিছু দিনের মধ্যেই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন ইভান্স। ডুরহাম ইউনিভার্সিটিতে জীবনের দ্বিতীয় ম্যাচেই অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে দৃষ্টি কারেন স্থানীয় ক্রিকেট ক্লাবগুলোর। এরপরই সারে কাউন্টি ক্রিকেট ক্রিকেট ক্লাব তাকে লুফে নেয়। কিন্তু সেখানে অনেক যুদ্ধ করেও নিজেকে মেলে ধরতে পারেননি ইভান্স। ২০১০ সালে সারে তাকে ছেড়ে দেয়। বিডি প্রতিদিন/কালাম | 12 |
কুড়িগ্রামে নেশার টাকা চেয়ে না পেয়ে পিতা, মাতা ও ভাইকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এক যুবক। আহত পিতার অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ শরীফ হোসেন (২৭) নামের ঐ যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। সোমবার বিকালে পৌরসভার প্রত্যন্ত এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার। পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শরীফ হোসেন প্রথমে তার মা'র কাছে নেশার জন্য টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে শরীফ তার মা ও ভাইকে বেধড়ক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ পরিস্থিতিতে পিতা মোফাজ্জল হোসেন এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করে ঐ যুবক। এদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা এসে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করেছি। আজ ঐ যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। | 6 |
ভাঙনকবলিত পদ্মাতীরের অদূরেই একটি খোলা মাঠে স্ত্রী-সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন দেলোয়ার হোসেন। পেশায় কৃষক দেলোয়ারের গোলাভরা ধান, গোয়ালভরা গরু ছিল না। তবে এমন চালচুলোহীন অবস্থায় পড়তে হবে- এটা কল্পনাও করতে পারেননি। তাদের বাড়িঘর, কৃষিজমি সবই নিয়ে গেছে পদ্মা। গতকাল সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার থেকে একটু দূরে ভূইয়াবাড়ির মাঠে গিয়ে দেখা গেল, তপ্ত রোদে খোলা আকাশের নিচে অস্থায়ী চুলা বসিয়ে রান্না করছেন দেলোয়ারের স্ত্রী পারভিন বেগম। হাঁড়িতে শাক-পাতার মতো কিছু একটা দেখা গেল। নাকে এসে লাগল শুঁটকি মাছের গন্ধ। পদ্মার ভাঙনে সব হারিয়ে উদ্বাস্তু হয়েছে ৯ সদস্যের পুরো পরিবারটি। কোথাও থাকার জায়গা না পেয়ে খোলা মাঠেই ঠাঁই খুঁজে নিয়েছেন তারা। পদ্মায় ডুবে যাওয়া ঘরের চালা থেকে খুলে আনা টিন দিয়ে গড়েছেন অস্থায়ী আশ্রয়। অবশ্য গত শুক্রবার নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিনের কাছে বাস্তুহারাদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে কি-না জানতে চাইলে বলেছিলেন, 'নদীভাঙনে ঘরহারা মানুষদের জন্য সাইক্লোন শেল্টারগুলোতে ৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইলেই সেখানে থাকতে পারবে। জনপ্রতিনিধিদের বলা হয়েছে- তারা যেন নিজ নিজর এলাকার ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেন। গতকাল পর্যন্ত খোঁজ নিয়ে তথ্য মিলেছে, একটি পরিবারও কোনো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারেনি। আশ্রয়হীন এসব মানুষ জানেই না- তাদের জন্য সরকারিভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রকৃতপক্ষে সাইক্লোন শেল্টারগুলোতে একই সঙ্গে চলে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। সরেজমিন ঘুরে দেখা গেছে, সর্বত্র স্কুল খোলা রয়েছে। নড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামও স্কুল খোলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোথাও যদি আশ্রয়প্রার্থী আসে, তবে স্কুল বন্ধ করে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে।' দেলোয়ার হোসেনের পাশেই পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন ইব্রাহীম মোল্লা। তিনি জানালেন, সরকার আশ্রয় দিলে তো এমন খোলা আকাশের নিচে থাকতে হতো না। পরের জায়গায় আছেন। কয়দিন থাকতে পারবেন তাও তো জানেন না। থাকার জায়গা দূরে থাক, দু'মুঠো ভাতের জন্যই তাদের হিমশিম খেতে হচ্ছে। ত্রাণ হিসেবে গত এক মাসে ২৫ কেজি চাল আর কিছু শুকনো খাবার জুটেছে মাত্র। ইব্রাহীম মোল্লা পরিবারের সদস্যদের জন্য দু'মুঠো খাবার জোগাড় করতে রিকশা চালানো শুরু করেছেন। তবে হাশেম দেওয়ান নামে ক্ষতিগ্রস্ত আরেক ব্যক্তি জানালেন, মুলফৎগঞ্জে তার রিকশার গ্যারেজ ছিল। প্রথমে বাড়িঘর ভেঙেছে। পরে রিকশা গ্যারেজটিও টেনে নিয়েছে পদ্মার স্রোত। এখন তিনি অসহায়। তিনি ত্রাণের ওপর নির্ভর করতে চান না। মাথা গোঁজার একটু ঠাঁই চান, সেই সঙ্গে কাজ। মুলফৎগঞ্জ বাজারের অদূরেই স্থানীয় লস্কর বাগানের বিশাল জায়গায় অন্তত ১০০ পরিবার নিজেদের মতো আশ্রয়স্থল তৈরি করে নিয়েছিল। তারা সবাই কেদারপুর ইউনিয়নের চর জুজিরা গ্রামের বাসিন্দা। ভাঙনে ভিটেবাড়ি হারানোর পরও যাদের হাতে কিছু টাকা আছে, তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে লস্কর বাগান থেকে চলে গেছেন। তবে লস্কর বাগানে এখনও ২০ থেকে ৩০টি পরিবার কোনো রকমে আশ্রয় নিয়ে আছে। তাদের প্রায় সবাই জানালেন, সরকারিভাবে তাদের জন্য যে আশ্রয়কেন্দ্র আছে- তা তারা জানেনই না। এসব আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা তাদের কেউ জানাননি। তাদের অনেকে সরকারি বরাদ্দের টিন আর নগদ ৬ হাজার করে টাকা পেলেও ত্রাণ বিতরণ নিয়ে বেশির ভাগ ক্ষতিগ্রস্তের মধ্যেই ক্ষোভ দেখা গেল। সরকারি খাতায় বিস্তর ত্রাণ বিতরণের তথ্য থাকলেও নদীভাঙনে সর্বস্ব হারানো লোকজন বলছেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররা ত্রাণ নিয়ে কারসাজি করছেন। নিজেদের পছন্দের লোকদের দিচ্ছেন ত্রাণ। কয়েক বছর আগে ভাঙনের শিকার ব্যক্তিরা ত্রাণ পেলেও এবার নিঃস্ব হওয়া লোকজনের বেশির ভাগই ত্রাণ পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কথার সত্যতা মিলল কেদারপুর ইউনিয়ন পরিষদে গিয়ে। এই ইউনিয়নের দুটি ওয়ার্ড পুরোপুরি নদীগর্ভে চলে গেলেও চেয়ারম্যান আলমগীর একটিবারের জন্যও আসেননি। তিনি গত কয়েক মাস ধরে আমেরিকায় রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল দুপুরে তার কার্যালয়ে গিয়েও দেখা গেল নদীভাঙনের শিকার মানুষের ভিড়। তারা আশ্রয় চাচ্ছেন; কেউ কেউ ত্রাণ না পাওয়ার অভিযোগও তুলছেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন তালিকা করা হবে- এমন আশ্বাস দিয়ে লোকজনকে সরিয়ে দিলেন। কেদারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের কাছে লোকজনের অভিযোগ সম্পর্কে জানতে চাউলে বলেন, তার ইউনিয়নে অন্তত তিন হাজার পরিবার বসতভিটা হারিয়েছে। একসঙ্গে সবার জন্য সহায়তা পাওয়া যাচ্ছে না। এ জন্য ভাগ করে ত্রাণ দিচ্ছেন। এরই মধ্যে অনেক পরিবারকে এককালীন ৩০ কেজি করে চাল, শুকনো খাবার এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেদারপুরের বড় একটা অংশই তো নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ফলে খাস জমিও একেবারে কমে গেছে। বিভিন্ন ব্যক্তির বাড়ির আশপাশে যা কিছু খাস জমি রয়েছে, তাও তাদের দখলেই রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসকের সহায়তা চেয়েছেন তারা। এসব খাস জমি পাওয়া গেলে সেখানে ভিটেমাটিহীন লোকজনের থাকার বন্দোবস্ত করা যাবে। তিনি জানালেন, আপাতত এলাকার দোতলা স্কুলগুলোতে কিছু আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে লোকজন পাওয়া যাচ্ছে না। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কথার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের ভাষ্য মিলছে না। ক্ষতিগ্রস্ত অন্তত ৫০টি পরিবারের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা এই আশ্রয়কেন্দ্র যে আছে, তা জানেনই না। স্থানীয় ভূইয়া মাঠে খোলা আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন আলী আকবর খাঁ। তিনি জানালেন, তিনি ৩০ কেজি চাল ত্রাণ হিসেবে পেয়েছিলেন। পরে মেপে দেখেন পাঁচ কেজি কম আছে। শুনেছেন, টিনও বিতরণ করা হচ্ছে। তিনি তা পাননি জানিয়ে বললেন, ভিটেমাটিই তো নেই। এই টিন দিয়ে ঘর তুলব কোথায়! মুলফৎগঞ্জ বাজারে তিন তলা দুটি ভবন আর বাড়িতে বহুতল ভবনসহ কয়েকটি দোকান হারিয়েছেন নূর হোসেন দেওয়ান। নড়িয়ার বিখ্যাত মনাই দেওয়ান পরিবারের এ সদস্য ত্রাণ বিতরণ এবং আশ্রয়কেন্দ্রের নামে নয়ছয় বলায় ক্ষোভ প্রকাশ করে বললেন, 'আমার যা গেছে তা তো ত্রাণ আর সরকারি সহায়তায় পূরণ হবে না। কিন্তু আমি চাই এলাকার ভিটেমাটি হারানো গরিব লোকজন অন্তত ত্রাণ পাক, তাদের মাথা গোঁজার ঠাঁই হোক।' নূর হোসেন দেওয়ানের অভিযোগ, চর জুজিরা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিক কাজী এই ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি করছেন। যারা আগেরবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইতিমধ্যে কিছু থিতুও হয়ে গেছেন, তাদের নামে ত্রাণ বিতরণ করছেন। আত্মীয়স্বজনদের নামে ত্রাণ বিতরণ ছাড়াও গাজী রফিকের বিরুদ্ধে ভুয়া নামে ত্রাণ তুলে নেওয়ার অভিযোগ আনেন নূর হোসেন দেওয়ান। জানতে চাইলে মেম্বার গাজী রফিক বলেন, তার ওয়ার্ড পুরোটাই বিলীন হয়ে গেছে। সবার সহায়তা প্রয়োজন, কিন্তু তা পুরোপুরি দিতে পারছেন না বলেই নানা অভিযোগ ওঠে। যারা বেশি অসহায় তিনি তাদের ত্রাণ দিচ্ছেন। নিজের স্বজনদের বা পুরনো ক্ষতিগ্রস্তদের কোনো ত্রাণ দেননি। ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের নানা ধরনের অভিযোগ থাকলেও সরকারি নথিতে দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মধ্যে এ পর্যন্ত মোক্তারের চর এলাকায় ৭৫৫টি পরিবার, কেদারপুরে এক হাজার ২৭৬ পরিবার, ঘড়িসারে ১৫০ পরিবার, চরআত্রায় ১২৬ পরিবার এবং নড়িয়া পৌর এলাকায় এক হাজার ১৮৭ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণ নিয়ে নানা অনিয়ম বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে- তা সর্বাংশে সত্য নয়। বেশিরভাগ লোক তাদের স্বজনদের বাড়ি বা কেউ ভাড়া জায়গা নিয়ে বসবাস করছেন। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই এক সময় যথেষ্ট অবস্থাপন্ন ছিলেন বলে আশ্রয়কেন্দ্রে যেতেও উৎসাহী নন। জেলা প্রশাসক বলেন, ভিটেহারা লোকজনকে স্থায়ী পুনর্বাসনের কাজ চলছে। নড়িয়া উপজেলায় দুটি আশ্রয়ণ প্রকল্প ও একটি গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পগুলো দ্রুত শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে। এগুলোর কাজ শেষ হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেওয়া হবে। এদিকে গতকালও নড়িয়ার বাঁশতলা ও মুলফৎগঞ্জ বাজার এলাকায় কিছুটা ভাঙন দেখা গেছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলার পাশাপাশি সোমবার (গতকাল) থেকে ড্রেজার দিয়ে নদী খনন করে স্রোতের গতিপথ পরিবর্তনের কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। তবে গতকাল বিকেল পর্যন্ত তা শুরু হয়নি। এ সম্পর্কে জানতে চাইলে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল ইসলাম বলেন, ড্রেজার পথে রয়েছে। আজকের (সোমবার) মধ্যেই চলে আসবে। ড্রেজার আসার সঙ্গে সঙ্গেই মুলফৎগঞ্জ হাসপাতালের সামনে খনন কাজ শুরু হবে। | 6 |
এক সময় ছিলেন টং দোকানি, আর এখন কোটি কোটি টাকার মালিক। বলছি ক্যসিনো বিরোধী অভিযানে গ্রেফতার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের কথা। কাউন্সিলর হওয়ার পর ভাগ্য বদলে যায় তার। কাউন্সিলর রাজীবের বাবার নাম তোতা মিয়া। তিনি পেশায় রাজমিস্ত্রী। রাজীব কাউন্সিলর হওয়ার পর প্রভাব দেখিয়ে তার স্বজনরাও বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন। তার চাচা ইয়াসিন হাওলাদার মোহাম্মদপুর এলাকায় দখল করেছেন একাধিক প্লট। স্থানীয়রা গেছে, খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন রাজীব। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ, চন্দ্রিমা হাউজিং, সাতমসজিদ হাউজিং, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় দখলবাজি ও চাঁদাবাজি করেই এই অর্থ বৈভবের মালিক হয়েছেন রাজিব। মোহাম্মদপুর এলাকায় তার একাধিক বাড়ি, জমি আছে ও একাধিক বিলাসী গাড়ির মালিক তিনি। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে জয়লাভ করেন। এক দশক আগে মোহাম্মদীয়া হাউজিংয়ে ছোট্ট বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তারেকুজ্জামান রাজীব। কাউন্সিলর হওয়ার পর চলতেন দামি গাড়িতে। তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি। তার রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী। সব সময় চলাফেরা করতেন গাড়ির বহর নিয়ে। কাউন্সিলর হওয়ার পর দ্রুত ভাগ্য বদলে যেতে থাকে তার। রাজীবের লোকজন এক মুক্তিযোদ্ধাকে মারধর করেন। ওই ঘটনায় মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে রহস্যজনক কারণে তার ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারও করা হয়েছিল। এরপর তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। অভিযোগ রয়েছে, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, বছিলা এলাকার পরিবহনে চাঁদাবাজি রাজীবের নিয়ন্ত্রণে ছিল। পরিবহন খাত থেকেও মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতেন তিনি। এলাকার পশুর হাটে একক নিয়ন্ত্রণ ছিল তার। প্লট ও জমি দখল করে দেওয়ার বিনিময়ে লাখ লাখ টাকা কামান তিনি। মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটে তিনি প্রাসাদোপম বাড়ি তৈরি করেন। এলাকায় অনেকে বলছেন ৫ কাঠা জমির ওপর ওই বাড়ি তৈরি করতে ৫ কোটি টাকার ওপর খরচ করেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে গ্রেফতার হওয়ার পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তিনি বলেন, চলমান অভিযানে যুবলীগের কেউ দুর্নীতি বা অন্য কোনো কারণে গ্রেফতার হলে তাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা ছিল আমাদের। সেই মোতাবেক রাজিবকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে চলমান অভিযানে দু'জন ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার হলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রাজীব বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসা ঘেরাও করা হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বাসায় তল্লাশি চালানো হয়। | 6 |
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। নতুন রোগীদের মধ্যে দুইজন ঢাকার এবং বাকি দুইজন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৮ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন বছরে এখন পর্যন্ত ৫২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন। ২০২১ সালে মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। | 6 |
অতিরিক্ত যানবাহন ও ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালকরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি দেখা যায়। তবে অপেক্ষায় থাকা পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে বলে জানা গেছে। দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ঘাট প্রান্তের সড়কে এক সারিতে ট্রাকের লম্বা সারি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকচালক বলেন, "দৌলতদিয়ায় ট্রাক চালকদের ভোগান্তি সারাবছরই থাকে। দিনের পর দিন পারের অপেক্ষায় সিরিয়ালে থাকতে হয়। তীব্র শীতে খাওয়া ও টয়লেটের সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া সময় মতো মালামাল পরিবহন করতে না পারায় পার্টির কথা শুনতে হয়। ফেরি চলাচল ঠিকঠাক থাকলে সিরিয়াল হতো না। যারা ফেরির দায়িত্বে থাকেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। ভোগান্তি লাঘবে এ রুটে সরকারের নজরদারি প্রয়োজন।" বিআইডব্লিউটিসি দৌলতিদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, "গত কয়েকদিন ঘাট ক্লিয়ার ছিল। হয়তো সে কারণে অন্য রুটে চালাচলকারী ট্রাক দৌলতদিয়া রুট ব্যবহার করছেন। ফলে দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। তবে যাত্রীবাহী পরিবহন সহজেই পার হতে পারছে।" তিনি জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৬ ফেরি চলাচল করছে। এরমধ্যে নয়টি বড় এবং সাতটি ছোট। | 6 |
বৃষ্টির কারণে মঙ্গলবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ব্রিস্টলে সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে আগে থেকেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মঙ্গলবারও সকাল থেকেই চলে টানা বৃষ্টি। বৃষ্টির কারণে কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টসও হতে পারেনি। ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে পড়তে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। চার ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে টাইগাররা। আর পরাজিত হয়েছে দুটিতে। এর আগে বৃষ্টির কারণে গত ৭ জুন একই মাঠে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা জিতেছে শুধু দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। এক জয়ে ও দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। | 12 |
ভৌতিক গল্পে ওয়েব সিরিজে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। নাম 'সুন্দরী'। তিন পর্বের এ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সিদ্দিক আহমেদ। বর্তমানে এর শুটিং চলছে শ্রীমঙ্গলে। অর্ষা বলেন, 'ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলিয়ে আশা করছি ভালো একটি কাজ হবে।' অর্ষা ছাড়াও এতে অভিনয় করছেন এফএস নাঈম, অপর্ণা ঘোষ, দোয়েল ম্যাশ, আইরিন আফরোজ ও নূর ইমরান। এ ওয়েব সিরিজের আগে অর্ষা অভিনয় করেছেন 'পুঁথিকর' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পুঁথিসাহিত্য নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এতে অর্ষাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে পুথি গবেষকের ভূমিকা অভিনয় করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। অর্ষা আরও বলেন, পুথিসাহিত্য আমাদের ঐতিহ্যের অংশ। এমন একসময় ছিল, যখন ঘরে ঘরে ছিল পুথি। দিনের আলো নিভে গেলেই কুপি জ্বালিয়ে শুরু হতো পুথি পাঠ। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে হারানো ঐতিহ্য পুথি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এমন ভিন্নধর্মী কাজ অনেকের ভালো লাগবে বলেই বিশ্বাস। | 2 |
সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার দ্বিপাক্ষিক সিরিজে কিলার মিলারের ব্যাটিং তাণ্ডব ফের দেখল ক্রিকেট ভক্তরা। ৮১ রানে তিন উইকেট হারিয়েও দুই প্রোটিয়া ব্যাটারের ঝড়ে ২১২ রানের বিশাল লক্ষ্য অনায়াসেই জয় করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৯ জুন) টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান করে ভারত। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৭৫ রানে ভ্যান ডার ডুসন ও ৬৪ রানে ডেভিড মিলার অপরাজিত ছিলেন। সম্প্রতি শেষ হওয়া আইপিলের নিষ্প্রভ ঈশান কিষানের ব্যাটিং তাণ্ডবে ২০০ এর বেশি রান সংগ্রহ করেছে ভারত। ঋতুরাজ গাইকোয়াদকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তেই ৫১ রা যোগ করেছেন ঈশা কিষান। তবে সপ্তম ওভারের দ্বিতীয় বলেই ওয়েন পার্নেলের শিকার হন গাইকোয়াদ। ১৫ বলে ৩ ছক্কায় ২৩ রান করে আউট হন এই ওপেনার। এরপর শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪০বলে ৮০রান তোলেন আরেক ওপেনার কিষাণ। ১৩ তম ওভারের শেষ বলে মহারাজের বলে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিষাণ। ওভারের শেষ বলে আউট হওয়ার আগে, প্রথম দুই বলে দুই ছক্কা এবং পরের দুই বলে দুটি বাউন্ডারি মারেন তিনি। ৪৮ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৬ রান করেন এই ওপেনার। এরপর ১৭তম ওভারের প্রথম বলে দলীয় ১৫৬ রানে শ্রেয়াস আইয়ার বোল্ড হন ডোয়াইন প্রিটোরিয়াসের বলে। ২৭ বলে তিন ছক্কা ও একটি বাউন্ডারিতে করেন ৩৬ রান। এরপর চতুর্থ উইকেট জুটিতে দ্রুত রান তুলতে থাকেন অধিনায়ক রিষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। এই দুজন চতুর্থ উইকেট জুটিতে ১৮ বলে ৪৬ রান করেন। শেষ ওভারের প্রথম বলে আর্নিচ নর্কিয়ার বলে ফন ডার ডুসেনের হাতে ক্যাচ দেন পন্ত। ১৬ বলে দুই বাউন্ডারি ও দুই ছক্কায় ২৯ রান করেন ভারতীয় অধিনায়ক। হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত ১২ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন। দিনেশ কার্তিক করেন দুই বলে এক রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পেয়েছেন কেশভ মহারাজ, আর্নিচ নর্কিয়া, ওয়েন পার্নেল এবং ডোয়াইন প্রিটোরিয়াস। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় প্রোটিয়ারা। এরপর ডোয়াইন প্রিটোরিয়াসকে নিয়ে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলীয় ৬১ রানে সাজঘরে ফিরেন প্রিটোরিয়াস। আউট হওয়ার আগে ১ চার ও ৪ ছক্কার সাহায্যে করেছেন ২৯ রান। এরপর দলীয় স্কোরবোর্ডে মাত্র ২০ রনা যোগ করতেই ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন কুইন্টন ডি কক। এরপর ভ্যান ডার ডুসন ও ডেভিড মিলারের ব্যাটিং তান্ডবে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছি দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে একটি করে উইকেট পেয়েছে ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ও হার্শা প্যাটেল। | 12 |
নীলফামারী সদরের চওরাবড়গাছার নতিবাড়ি চৌরঙ্গীবাজার গ্রামের রাস্তায় পায়ের ছাপ চিতা বাঘের নয়। এগুলো শিয়াল-কুকুর ও মেছো বিড়ালের। দুই দিন ধরে ইউনিয়নটিতে অনুসন্ধানে সব তথ্য-উপাত্ত এবং পায়ের ছাপ বিশ্লেষণ করে জীবিত চিতা বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। এতে বাঘ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বন বিভাগ।এর আগে গত শুক্রবার ওই ইউনিয়নের কাঞ্চনপাড়া দলবাড়ি গ্রামের অলিয়ার রহমানের মুরগির খামারে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা যায় একটি চিতা বাঘ। ওই বাঘের সঙ্গে আরও একটি চিতা বাঘ ছিল, এলাকাবাসীর এমন দাবিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘরবন্দী হয়ে পড়েন প্রায় ছয় গ্রামের মানুষ। এ খবরে রংপুর সামাজিক বন বিভাগ, রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন।গত রোববার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে বন বিভাগের এক সংবাদ সম্মেলনে চিতা বাঘ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন দলের প্রধান ঢাকা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস।উপস্থিত ছিলেন রংপুর সামাজিক বন বিভাগের বন্য প্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ রেঞ্জার সরোয়ার হোসেন খান, ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসিম মল্লিক, নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোনায়েম, চওরাবড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জজ প্রমুখ।সংবাদ সম্মেলনে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, 'বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি চিতা বাঘ মারা যাওয়ার পর স্থানীয়দের ধারণা, এই এলাকায় আরও চিতা বাঘ আছে। এমন খবরের রংপুর, রাজশাহী ও ঢাকা থেকে বন বিভাগের তিনটি ইউনিটের সদস্যরা শনিবার সকাল থেকে অনুসন্ধান কাজ শুরু করি। এদিন আমরা অনুসন্ধানকালে বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ, মল সংগ্রহ করি। পরে পরীক্ষা-নিরীক্ষায় সেগুলোতে চিতা বাঘের অস্তিত্ব মেলেনি। এ সময়ের মধ্যে এলাকায় নতুন করে কেউ চিতা বাঘ দেখতেও পায়নি।'তিনি আরও বলেন, 'আমরা এলাকায় মাইকিং করে জনগণকে গুজবে কান না দিতে বলেছি। এলাকাবাসীকে রাতের বেলা একা পথ চলতে নিষেধ করা হয়েছে।' | 6 |
যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান নতুন ছবির ঘোষণা দিলেন। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্কে 'ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১'-এর আসরে অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটিতে পারফর্মও করেন এই তারকা।সে সময় মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে নতুন ছবির ঘোষণা দেন শাকিব। তখন শাকিবের পাশে ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিকব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।মঞ্চে উঠে শাকিব খান বলেন, 'আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার পরিকল্পনা করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখান ছবিটি রিলিজও হয়ে যেত।' তিনি আরও জানান, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে দিতে সব সময়ই তিনি চেষ্টা করে গেছেন।নাম ঠিক না হওয়া এই ছবিটি শাকিব খান নিজেই প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। আর পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নির্মাতা হিমেল আশরাফ। জানা যায়, নতুন এই ছবির গল্প ও চিত্রনাট্য হিমেশ আশরাফেরই। আগামী বছর ছবিটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী দেশের একাধিক গুণী শিল্পীও এতে রয়েছেন। চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন 'ঢালিউড অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে। সব শেষে ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে 'প্রিয়তমা' নামের একটি ছবি বানাতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালক জানান, ২০১৮ সাল থেকে তিনি নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। করোনার জন্য মাঝখানে দুই বছর পৃথিবী স্থবির হয়ে রইল। ২০২২ সালে শুটিংয়ের প্ল্যান আছে এই ছবিরও।এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে 'মায়া' নামে আরও একটি সিনেমা বানাবেন বলে জানালেন হিমেল আশরাফ। সবগুলো ছবি প্রযোজনা করবেন শাকিব খান। | 2 |
টেস্টে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় তিনে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। তিনি পেছনে ফেলেছেন অনিল কুম্বলেকে। তবে রেকর্ডবইয়ে নাম পিছিয়ে গেলেও ভারতীয় এই ক্রিকেট তারকা মোটেই অখুশি নন। টুইট করে অভিনন্দন জানিয়েছেন জিমিকে। টেস্টে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন মুত্তিয়া মুরালিথরন। তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়ার্ন নিয়েছেন ৭০৮টি উইকেট। অ্যান্ডারসনের সংগ্রহ ৬২০টি উইকেট। আর অনিল কুম্বলে রয়েছেন চারে। তিনি নিয়েছেন ৬১৯টি উইকেট।
বিডি প্রতিদিন/ফারজানা | 12 |
ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক প্রধান মুহাম্মাদ জামশিদি বলেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ক্রমেই এই সহযোগিতা বাড়ছে। ইরানের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জামশিদি আরও বলেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সমরাস্ত্র বিষয়ক সহযোগিতা রয়েছে। তবে এই সহযোগিতা একপেশে নয়। ইরানের নিজেরও ব্যাপক সামরিক সক্ষমতা রয়েছে। মুহাম্মাদ জামশিদি বলেন, রাশিয়াসহ এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সহযোগিতার উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা। সিরিয়ায় দুই দেশের সহযোগিতা এ ক্ষেত্রে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। সিরিয়ায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করে বলেন, ইরান সামরিক ক্ষেত্রে কখনোই অন্যের ওপর নির্ভরশীল নয়, তেহরান সব সময় নিজের ভূমিকা সঠিকভাবে পালন করার পক্ষে। তিনি বলেন, ইরান স্বাধীনচেতা দেশগুলোর সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে এবং তেহরান মনে করে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপাক্ষিকতার দিকে এগোতে হবে। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অনেক ভালো করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক। তবে একই সঙ্গে কনজ্যুমার ব্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তারা। ব্যাংকটির ভাষ্য, তারা এখন থেকে কনজ্যুমার ব্যাংকিং থেকে সরে গিয়ে ওয়েলথ ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনায় বেশি জোর দেবে। তবে কনজ্যুমার ব্যাংকিং একেবারে গুটিয়ে নিচ্ছে না। সিঙ্গাপুর, হংকং, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাত-এখন থেকে তাদের কনজ্যুমার ব্যাংকিংয়ের মূল কেন্দ্র হবে এই চার বাজার। ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়া, বাহরাইন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের বাজার থেকে কনজ্যুমার ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তারা। এই মার্চ মাসেই যুক্তরাষ্ট্রের বৃহৎ এই ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন জেইন ফ্রেজার। তিনি বলেছেন, মূলত সম্পদ ব্যবস্থাপনায় দ্বিগুণ গুরুত্ব দিতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, মূলত এশিয়ার বাজার থেকেই কনজ্যুমার ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে সিটি ব্যাংক। ২০২০ সালে এই অঞ্চল থেকে তাদের রাজস্ব আয় হয়েছে ৭৯০ কোটি ডলার। এই অঞ্চলে তাদের শাখা আছে ২২৪টি এবং আমানত আছে ১২ হাজার ৩৯০ কোটি ডলার।এ ছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে সিটি গ্রুপ ৭৯০ কোটি ডলার মুনাফা করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা তিন গুণ। তবে রাজস্ব আয় সাত শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩০ কোটি ডলার। এসব বাজার ছাড়ার কারণ হিসেবে জেইন ফ্রেজার বলেছেন, এই বাজারগুলোতে প্রতিযোগিতা করার জন্য ব্যবসার যে ব্যাপ্তি দরকার, সেটা তাঁদের নেই। তবে এসব অঞ্চল থেকে কনজ্যুমার ব্যাংকিং গুটিয়ে নিলেও বিনিয়োগ ব্যাংকিং চলবে বলে জানিয়েছেন তিনি। | 0 |
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির 'তিথির অসুখ' চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ উদীয়মান তারকা হিসেবে পুরস্কার পেয়েছেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল এই পুরস্কার অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয়। নিজের অনুভূতি জানাতে খুশিতে আত্মহারা ফারিণ বলেন, 'তিনটাই মিলে গেছে, সঠিক পথেই আছি আমি।' প্রতিক্রিয়া জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'ওটিটির কাজ নিয়ে কিছুটা দোটানায় ছিলাম। করব কি করব না, দর্শক কীভাবে নেবেন! পরে গল্পগুলো শুনতে গিয়ে আমার ভীষণ ভালো লাগছিল। চরকির ওপর আস্থা ছিল। শুটিং হয়েছিল মনের মতো। সেটা প্রচারের পর দর্শকের অভাবনীয় সাড়া পেয়েছি। চরকিতে শুরুটাই এতটা ভালো হবে আশা করিনি। এটা আমার অন্য রকম প্রাপ্তি। আর এই দুটোর সঙ্গে যুক্ত হলো পুরস্কার। আমি নিজেকে ভাগ্যবান বলব। আমার কাছে মনে হয়েছে, সঠিক পথেই আছি। এখন আরও ভালো কাজ করতে হবে।' গত বছর অনেক নাটকের ভিড়ে তিনি সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন হাতে গোনা ওটিটির কাজের জন্য। তার স্বীকৃতিস্বরূপ 'স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১'-এ দুটি পুরস্কার ঝুলিতে তুলেছেন ফারিণ। বাকি সেরা অভিনেত্রীর পুরস্কারটি এসেছে মোস্তফা সরয়ার ফারুকীর 'লেডিস অ্যান্ড জেন্টেলম্যান' থেকে। ফারিণ বলেন, '"তিথির অসুখ"সহ কাজগুলো আমাকে আনন্দ দিয়েছে। এটাই ছিল আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমি প্রায় শতভাগ সফল। গত বছরের কাজ নিয়ে একটা কথাই বলব, ওটিটির কাজগুলো থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি, সেটা কোনো নাটক থেকে পাইনি। এখন দায়বদ্ধতা আরও বেড়ে যাচ্ছে। ভাবছি কম কাজ করব, কিন্তু বেছে বেছে ভালো কাজগুলো করব।' ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো মধ্যে 'নেটওয়ার্কর বাইরে', 'তিথির অসুখ', 'লেডিস অ্যান্ড জেন্টেলম্যান'-তিনটি কাজই ফারিণের পছন্দের ছিল। সেই তিন কাজেই 'স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড'-এর কয়েকটি শাখায় পুরস্কৃত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ফারিণ। তিনি বলেন, 'কাজের জন্য মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে চরকি ও জি ফাইভকে ধন্যবাদ। অল্প সময়ে তাদের সঙ্গে দুটি কাজ করতে পেরেছি। সামনে আরও আসবে। আর মোস্তফা সরওয়ার ফারুকীর লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমার ক্যারিয়ারের অন্যরকম টার্নিং পয়েন্ট। আমার নির্মাতা ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা।' | 2 |
ভারতের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে অবশেষে রানে ফিরলেন বিরাট কোহলি। শনিবার (৩০ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরি করেন তিনি। কিন্তু দল হারের পর বৃথা গেল কোহলির হাফসেঞ্চুরি। এদিন ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭০ রান তোলে কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলরা। জবাবে ৬ উইকেটে হার্দিক পান্ডিয়ার গুজরাট জিতেছে। ব্যাঙ্গালুরুর দেয়া ১৭১ রানের জবাবে শুরুটা ভালো করতে পারেনি গুজরাট। দলীয় ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। ঋদ্ধিমান সাহা ২৯, শুভমান গিল ৩১ ও সাই সুদর্শন ২০ রান করে সাজঘরে ফিরেন। এরপর দলীয় ৯৫ রানে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত ৩ রানে আউট হন। ম্যাচ দেখে মনে হচ্ছিল তাদের হার সময়ের ব্যাপার। কিন্তু ডেভিড মিলার-রাহুল তেওয়াতিয়া দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। দুজনে মিলে ছোট ঝড় তোলেন। মিলার ৩৯ ও তেওয়াতিয়া ৪৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া এবার সমালোচনা পাশ কাটিয়ে রানে ফিরেন কোহলি। এই আসরে ৯ ম্যাচ খেলেও পাননি এক ফিফটির দেখা। সর্বশেষ পাঁচটি ইনিংসে আউট হন ৯, ০, ০, ১২ ও ১ রান করেন। এক সময় যার ব্যাটে বইত রানের জোয়ার, সেই কোহলি চলতি আইপিএলে ভুগছিল রান খরায়। ব্যাট হাতে গর্জে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ছন্দে ফেরার ইঙ্গিত দেন কোহলি। ভক্তদের হতাশ করেননি। কিন্তু তার ছন্দে ফেরার দিন জয় তুলে নিতে ব্যর্থ হয় ব্যাঙ্গালুরু। এদিকে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু ইনিংস উদ্বোধনে নেমে তিনি নিজেই সুবিধা করতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফেরেন ডু প্লেসি। শুরুর সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন কোহলি ও রজত পাতিদার। ইনিংস শুরু করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ শামিকে চার মেরে রানের খাতা খোলেন কোহলি। পরের বলে মারেন আরেকটি। পরে আলজারি জোসেফকে মারেন টানা দুই চার। লকি ফার্গুসনের লো ফুল টস লংঅন দিয়ে ওড়ানোর পরের বলে চার হাঁকান ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। কোহলি ও পাতিদার মিলে ৭৪ বলে ৯৯ রানের জুটি গড়েন। দলীয় ১১০ রানের মাথায় পাতিদার হাফসেঞ্চুরি করে আউট হলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২ রান করেন পাতিদার। অন্যপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে গিয়ে ত্রয়োদশ ওভারে ৪৫ বলে হাফসেঞ্চুরি করেন কোহলি। আইপিএলে সবশেষ ১৫ ইনিংসে যা তার প্রথম। ফিফটির দেখা পাওয়া এই ব্যাটিং সেনসেশন ছিলেন কিছুটা ধীরগতির। ম্যাচ দেখে মনে হচ্ছিল শেষ পর্যন্ত টিকে থেকে কোহলি শতকও হাঁকিয়ে ফেলবেন। কিন্তু ৫৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫৮ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন কোহলি। এরপর ব্যাট হাতে ছোটখাটো ঝড় তুলেন ম্যাক্সওয়েল। ১৮ বলে তার ৩ চার আর ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন অজি অলরাউন্ডার। শেষদিকে মহিপাল লমরর ৮ বলে ১৬ করে দলকে এনে দিয়েছিল লড়াকু সংগ্রহ। গুজরাটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিল প্রদীপ সাঙ্গন। ৪ ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট শিকার করেন তিনি। | 12 |
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সহকারী চালক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল লক্ষ্মীপুর লেভেল ক্রসিং এলাকায়। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরবের লক্ষ্মীপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় কে বা কারা ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। ইঞ্জিনের গ্লাস ভেঙ্গে কাঁচের টুকরা সহকারী চালক কাউসার আহমেদের (৩০) চোখে বিঁধে। এতে তার চোখ দিয়ে রক্ত বের হয়। ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে যাবার পর আহত কাউসারকে ইঞ্জিন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক দেওয়া হয়। পরে এ ট্রেনেই তাকে ঢাকায় নেওয়া হয়। এর ফলে প্রায় আধা ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ভৈরব স্টেশন ছেড়ে যায়। ট্রেনের পরিচালক আবু সায়িদ বলেন, লক্ষ্মীপুর এলাকার আউটার সিগন্যাল পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়লে সহকারি চালক আহত হয়। তার চোখে কাচের ভাঙ্গা গ্লাস ঢুকে যায়। ভৈরব রেলওয়ে থারার ওসি মো. ফেরদাউস আহমেদ জানান, ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৫.৪০ মিনিটে ভৈরব আউটার সিগন্যাল এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। নিক্ষিপ্ত পাথরটি ইঞ্জিনের একটি গ্লাস ভেদ করে চালকের পাশের সীটে বসা সহকারী চালক কাউসার আহমেদের চোখে বিঁধে।
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
ভারতের ওডিশা রাজ্যের উত্তরের উপকূলে আঘাত হেনে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস। কর্তপক্ষের বরাত দিয়ে বুধবার বিকেলে এতথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের।বুধবার রাতের মধ্যে শক্তি হারিয়ে ইয়াস অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ভারতের আবহাওয়া ভবন জানিয়েছে, ইয়াসের প্রভাবে বুধবার রাতেও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টি হবে। সর্বশেষ অবস্থার তথ্য উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রমেই ওডিশার বালেশ্বর অতিক্রম করছে ইয়াস। ধীরে ধীরে আরও উত্তর উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা ইয়াসের। তার পর আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। ইয়াস শক্তি হারালেও বুধবার রাত পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। আবহাওয়া ভবন জানিয়েছে, এই দুই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার থেকে এই ঝড়বৃষ্টি কমবে। | 6 |
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশের কাতারে। এই অর্জন এক দিনে হয়নি। এর পেছনে রয়েছে সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা। গ্রাম, শহর কিংবা মহানগর-সবখানেই পরিবর্তন স্পষ্ট। দেশের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এখন চোখে পড়ার মতো। বদলে গেছে স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আদল। মানুষের জীবনাচরণ, পোশাক-পরিচ্ছদ ও মানসিকতায় একধরনের পরিবর্তন এসেছে। প্রত্যন্ত অঞ্চলেও মিলছে উন্নত যানবাহন, মানুষের হাতে হাতে মোবাইল, উন্নত প্রযুক্তি-সব মিলিয়ে এ এক নতুন বাংলাদেশ।একসময় উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলা বেশ পিছিয়ে ছিল। যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ায় গাইবান্ধা জেলা শহরের গায়ে পকেট শহরের তকমা সেঁটে ছিল। জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি উপজেলা ছিল নদী ভাঙনপ্রবণ এলাকা। প্রতিবছর হাজার হাজার ঘরবাড়ি বিলীন হতো নদীগর্ভে। নদীভাঙনের কারণে অনেক মানুষ ভিটেমাটি সব খুইয়ে একদম নিঃস্ব হয়ে পড়ত। প্রতিবছর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতো এই অঞ্চলের মানুষকে।কিন্তু ২০ বছর ধরে এসব এলাকায় উন্নতির ছোঁয়া লাগছে। বিশেষ করে যারা মঙ্গাপীড়িত মানুষ, তারা এখন ঘুরে দাঁড়িয়েছে। এ অঞ্চলের নদীগুলো এখন নাব্য হারিয়েছে। আগের সেই তিস্তা এখন আর নেই। তিস্তা অববাহিকায় এখন নতুন নতুন চর। এটি একদিকে এই অঞ্চলের মানুষকে পানির সংকটে ফেলছে। আবার এই শুকনো তিস্তার বুকেই চলছে আবাদ।কৃষিজমি বাড়ায় কিষান-কিষানির কর্মসংস্থান হয়েছে। এখন সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা প্রভৃতি উপজেলায় ফসল উৎপাদন বেড়েছে। এখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে ভুট্টা, বাদাম, মিষ্টিকুমড়া, মরিচ, বেগুন, আলু, পটোল ইত্যাদি।কৃষির এই এগিয়ে যাওয়ার পেছনে রয়েছেন কৃষিবিজ্ঞানীরা। নতুন নতুন জাত উদ্ভাবন হওয়ায় এখন এই এলাকায় ফসলের উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষত ধানের নতুন জাত আসায় বড় সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবছর বন্যায় ফসলহানি একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। এখন সেই সংকট থেকে মুক্তি পেয়েছে এই অঞ্চলের মানুষ। নতুন জাতের ধান বর্ষার আগেই পাকে বলে বন্যা আসার আগেই তা ঘরে তুলতে পারছেন কৃষকেরা। এখন তিস্তাপারের সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটায় বিপুল পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে।আগের চেয়ে অনেক উন্নত হয়েছে জেলার যোগাযোগব্যবস্থা। অচিরেই এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তিস্তা সেতু, যা সুন্দরগঞ্জ থেকে চিলমারী বন্দর পর্যন্ত যাতায়াতের সুযোগ সৃষ্টি করবে। পলাশবাড়ী থেকে গাইবান্ধা পর্যন্ত ডাবল লেন সড়ক নির্মিত হয়েছে এরই মধ্যে। গাইবান্ধা শহরে নির্মিত হচ্ছে ফোর লেন রাস্তা। শহরের অবয়বেও বদল আসবে খুব শিগগির।শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন, বালাসীঘাট থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত টানেল তৈরি হবে, যেখানে থাকবে রেলপথও। এই টানেল বাস্তবায়িত হলে সমগ্র উত্তরাঞ্চলের অগ্রগতি সাধিত হবে। অনেকে সরাসরি বালাসীঘাট থেকে রেলপথ নির্মাণের দাবি জানাচ্ছেন। এটা সময়ের দাবি। টানেল কিংবা রেলপথ-যেটাই হোক, তা নির্মাণ করা উচিত। এটি হলে শুধু গাইবান্ধা জেলা নয়, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, দিনাজপুর জেলার জনগণের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। গোটা অঞ্চলে ব্যবসা-বাণিজ্য অনেক এগিয়ে যাবে।আগে তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যখন রেল ওয়াগন দিয়ে মালামাল পারাপার হতো, তখন এখানকার মানুষ কম খরচে যাতায়াত ও মালামালআনা-নেওয়া করতে পারত। এই একই সুযোগ তৈরি করতে পারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়িত হলে।বর্তমান সরকার কর্ণফুলী টানেল নির্মাণ করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর ৬৩ লাখ গাড়ি চলাচল করবে এই টানেল দিয়ে। টানেলের মাধ্যমে দুই সিটি সক্রিয় থাকলে পাল্টে যাবে চট্টগ্রামসহ বাংলাদেশেরে অর্থনীতি। এমন টানেল গাইবান্ধায় নির্মিত হলে এই অঞ্চলেরও বৈপ্লবিক পরিবর্তন হবে।আগেই বলা হয়েছে, দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে একসময় গাইবান্ধা ছিল শীর্ষে। আজ গাইবান্ধা এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতির সঙ্গে গাইবান্ধার অর্থনীতির চাকাও ঘুরছে। এখন গাইবান্ধা আর্থসামাজিকভাবে উন্নত হয়েছে। গাইবান্ধার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সাধারণ মানুষের জীবন আগের চেয়ে উন্নত হয়েছে। জীবন-জীবিকার ক্ষেত্র, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এখন আর মুখের বুলি নয়।গাইবান্ধায় বেকারত্ব এখন আগের তুলনায় অনেক কম। কৃষিকাজ, হাঁস-মুরগির খামার, গরুর খামার, মাছ চাষসহ নানা ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে তরুণদের। এখানকার কৃষকেরা সফল হচ্ছেন। তাঁদের এই সাফল্য গাইবান্ধাকে একদিন উত্তরাঞ্চলের শস্যভান্ডার হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সব মিলিয়ে গাইবান্ধাও এগিয়ে যাচ্ছে। এখন এগিয়ে যাওয়ারই সময়।সুলতান উদ্দিন আহমেদসাহিত্যিক ও সাবেক উপপরিচালকসমাজসেবা অধিদপ্তর | 5 |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরমান মিয়া (৩২) নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে।এই বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, 'হবিগঞ্জে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। বাসে কয়েকজন যাত্রী ছিল, তাঁরা কেউ হতাহত হননি। এ সময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।' | 6 |
সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ'র সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী,পরিবহন ও চালক - শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ'র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন,এ বিষয়ে শর্ত সাপেক্ষে - স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনস্বার্থে দেয়া সরকারের এছাড়া অবাধে অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকবে তাই সকলের উচিত ধর্ম-বর্ণ-বয়স-পেশাভেদে অদৃশ্য শত্রু করোনার মোকাবেলার করতে হবে।
করোনা আমাদের কারো বন্ধু নয়,কাজেই এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
সম্প্রতি প্রকাশিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ এর বিজয়ীদের নাম। সেখানে 'হৃদয়জুড়ে' ছবির 'বিশ্বাস যদি যায় রে' গানের জন্য সংগীত পরিচালক হিসেবে নাম রয়েছে বেলাল খানের। এ সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন সংগীত পরিচালক এম এ রহমান। তাই থানার দ্বারস্থ হলেন সংগীতশিল্পী বেলাল খান। তিনি জিডি করেছেন এম এ রহমানের বিরুদ্ধে। রবিবার (২০ ফেব্রুয়ারি) লিপিবদ্ধ হওয়া সাধারণ ডায়েরিতে বেলাল খান উল্লেখ করেছেন, এম এ রহমানের আচরণ অসম্মানজনক ও হুমকিস্বরূপ। হাতিরঝিল থানায় করা জিডিতে অভিযোগ করা হয়, বিবাদী মোহাম্মদ আশিকুর রহমান (এম এ রহমান) আমার নির্দেশনায় শুধু একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন। যেভাবে অন্য মিউজিশিয়ানরা করেন। অথচ তিনি নিজেকে উক্ত গানের সংগীত পরিচালক দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন, যা সাংবাদিকসহ সুধীজনদের ট্যাগ করা হয়। যেটি উক্ত গানের প্রকৃত সুরকার, সংগীতপরিচালক ও গায়ক হিসেবে আমার জন্য সত্যিই অসম্মানজনক ও দুঃখের। তিনি আরও উল্লেখ করেন, 'হৃদয়জুড়ে' ছবির পরিচালক রফিক সিকদার ফেসবুকেও জানিয়েছেন, তিনি এম এ রহমান নামের কাউকে 'বিশ্বাস যদি যায় রে' গানের কাজ দেননি ও চেনেন না। এম এ রহমানের এমন দাবি বেলাল খানের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেন এ গায়ক। জিডি প্রসঙ্গে বেলাল খান বলেন, আমাকে ছোট করতে তিনি (এম এ রহমান) এ কাজটি করছেন। যারা সংগীতে কাজ করেন, তারা ভালো করেই জানেন কীভাবে গান সম্পন্ন হয়। গানটিতে বাবু ও মীর মাসুদ ভাইয়ের মতো এম এ রহমানও একজন অ্যারেঞ্জার হিসেবে যুক্ত ছিলেন। কেউ যদি একটা স্ট্রিং বাজান আর দাবি করেন, তিনি সংগীত পরিচালক- তাহলে তো হবে না। 'বিশ্বাস যদি যায় রে ভেঙে' গানটি প্রকাশিত হয়েছে আড়াই বছর আগে। এত পরে কেন তিনি প্রতিবাদ করছেন? কারণটা কিন্তু জাতীয় পুরস্কার। হয়তো বিতর্ক সৃষ্টি করে এই পুরস্কারটা বাতিল করতে পারেন, কিন্তু আমি পিছু পা হবো না, যা সত্যি তাই বলব। এদিকে এম এ রহমানের দাবি, গানটির প্রকৃত পরিচালক তিনি। এজন্য তথ্য সচিব বরাবর আইনি চিঠি পাঠিয়েছেন। যেখানে বেলাল খানের নাম বাদ দিয়ে তার নাম যুক্ত করার দাবি করা হয়েছে। এম এ রহমানের পক্ষে গত ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন। | 2 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বার্থবিরোধী কোনো ধরনের চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে কোনো চুক্তি হলে সেটা হবে জনগণ ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে, সমতার ভিত্তিতে।'
আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নগরীর মোহরায় মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বিদ্বেষ রেখে কিছু আদায় করা যাবে না। ভারত থেকে কিছু আদায় করতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই করতে হবে। বিএনপি ২১ বছর ধরে ভারতবিরোধী প্রপাগান্ডা চালিয়েছে। কিন্তু ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন বলে এখন বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।'
তিনি বলেন, '১৩০ কোটি মানুষের দেশ ভারত দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের সময় তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল।'
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী নগরীর বহদ্দারহাট কর্ণফুলী সেতুর উভয় পাশে চার লেইনবিশিষ্ট আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন। সাত বছর আগে কর্ণফুলী সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলেও একই প্রকল্পের অধীনে সড়ক নির্মাণের কাজটি আর শুরু হয়নি।
সড়ক নির্মাণ কাজ উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, 'এটা বহু প্রতীক্ষিত। কিন্তু কাজটা শুরু করা যায়নি। এর কারণ টাকা হচ্ছে বিদেশি। বিদেশি টাকার জন্য তাদের কাছে বারবার ধরণা দিতে হয়। বারবার যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে সম্মতি নিতে হয়। এর ফলে দেরি হয়ে গেছে।'
২৭০ কোটি টাকার এ প্রকল্পের কাজের মধ্যে আছে বহদ্দারহাট ইন্টারসেকশন থেকে কর্ণফুলী সেতুর উত্তর প্রান্তের অ্যাপ্রোচ সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের উভয় অংশ চার লেইনে উন্নীতকরণ। সেতুর দক্ষিণ পাশে পটিয়ার ত্রিমোহনী পর্যন্ত তিন কিলোমিটার চার লেইনে উন্নীতকরণ। এছাড়া চারটি সেতু, আটটি কালভার্ট ও দু'টি আন্ডারপাস নির্মাণ করা হবে।
| 9 |
কক্ষের ভেতর রাখা বিভিন্ন শিলাপাথর। এসবের আকৃতিও ভিন্ন। কোনোটি গোল, কোনোটি লম্বা। অনেক পাথরে আঁকা রয়েছে সাংকেতিক চিহ্ন। নদীতে পাওয়া দুটি ডিঙি নৌকাও ঝুলিয়ে রাখা হয়েছে কক্ষে। এমন চিত্র দেখা যাবে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত জাদুঘরে ঢুকলে। এটি আসলে একটি পাথরের জাদুঘর। কেউ কেউ একে রকস মিউজিয়াম বলে অভিহিত করেন।১৯৯৭ সালে ওই কলেজের অভ্যন্তরে তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক গড়ে তোলেন জাদুঘরটি। এই অঞ্চলের ভূ-বৈশিষ্ট্য অনুসন্ধান, ঐতিহ্য, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই জাদুঘর স্থাপন করা হয়।জাদুঘরের বাইরে রাখা হয়েছে বড় আকারের নানান পাথর। প্রতিটি পাথরের নাম ও সংগ্রহের পদ্ধতি লেখা রয়েছে সাইনবোর্ডে। জাদুঘরের ভেতর উন্মুক্ত গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের ছোট-বড় পাথর। এখানে একটি জাতিতাত্ত্বিক সংগ্রহশালাও স্থাপন করা হয়েছে। এতে রয়েছে পঞ্চগড় অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার ব্যবহৃত জিনিসপত্র এবং ৩০০ থেকে ২ হাজার বছরের পুরোনো ইমারতের ইট, পাথরের মূর্তি ও পোড়ামাটির নকশা।স্থানীয় লোকজন জানান, পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কয়েকটি বড় আকৃতির পাথরে নিয়মিত পূজা নিবেদন করা হতো। কয়েকটি পাথর সম্পর্কে প্রচলিত ছিল অলৌকিক কাহিনি। একটি পাথরের নাম ছিল 'পাথর ঠাকুর'। বড় কয়েকটি পাথর সম্পর্কে স্থানীয় মানুষের ছিল খুব ভীতি। পাথর মানুষকে স্বপ্ন দেখিয়েছে, এমন কথা প্রচলিত ছিল স্থানীয় অধিবাসীদের মনে।পঞ্চগড় রকস মিউজিয়ামে রক্ষিত কোনো কোনো পাথরে রয়েছে নান্দনিক কারুকাজ। একটি পাথরে খোদিত রয়েছে 'তীর-ধনুক' ও দেবীর চোখের চিত্র। একটিতে খোদিত রয়েছে 'শ্রী' শব্দটি, অন্য একটি পাথরে খোদাই করা আছে তিব্বতি-চায়নিজ বর্ণমালা।পাথরগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞ বলেন, পঞ্চগড় অঞ্চলে নব্য প্রস্তরযুগের সংস্কৃতি ও জীবনাচরণ ভালোভাবেই বিস্তার লাভ করেছিল।কলেজের প্রাক্তন শিক্ষার্থী শামস্ রায়হান হৃদি বলেন, 'জেলার প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্ব নিয়ে এই রকস মিউজিয়াম একটি গবেষণার কেন্দ্র হতে পারে। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন।'পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাইনুর রহমান বলেন, 'সবার জন্য উন্মুক্ত এই জাদুঘর দেখতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে লোকজন আসছে। কিন্তু এটি সংরক্ষণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা তেমন দেখা যায় না। মিউজিয়ামটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গবেষণার ক্ষেত্র তৈরি হতে পারে।' | 6 |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের বনগাঁর সংসদ সদস্য শান্তনু ঠাকুর। বিজেপির এই এমপি ভারতের কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের বন্যা বইছে তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়িতে। আনন্দে মেতেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। শান্তনু ঠাকুর পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ। ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়ে মতুয়াদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজার হাজার স্ট্যাটাস দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদিকেও অভিনন্দন জানিয়েছেন তারা। কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের নীলাক্ষেত্র ও মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র স্থান। গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি সফর করেন। ওইদিন তিনি ওড়াকান্দির হরিচাঁদ মন্দিরে পূজা দেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন। নিপীড়িত ও অবহেলিত মানুষের মুক্তির দূত হিসেবে আধ্যাত্মিক পুরুষ হরিচাঁদ ঠাকুর বাংলা ১২১৮ সালের ফাল্কগ্দুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ১২৮৪ সালে জন্মের একই তিথিতে তিনি তিরোধানে যান। মতুয়া অনুসারী সঞ্জয় বিশ্বাস বলেন, বর্ণপ্রথায় হেয়প্রতিপন্ন, নিপীড়িত ও অবহেলিত জনগোষ্ঠীর ত্রাতা হিসেবে আবির্ভূত হন হরিচাঁদ ঠাকুর। তিনি সমাজে সাম্য প্রতিষ্ঠা করেছেন। নিম্নবর্ণের হিন্দু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংগঠিত করেছেন তিনি। জমিদারি প্রথার বিরুদ্ধে লড়েছেন। তিনি সব প্রতিকূলতা প্রতিহত করে মতুয়াবাদ প্রতিষ্ঠা করেছেন। সঞ্জয় বলেন, হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ শান্তনু ঠাকুর ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এতে হরিচাঁদ ঠাকুরের মতুয়াবাদের আন্দোলন ভারতে স্বীকৃতি পেয়েছে। হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর বলেন, ভারতের মন্ত্রিসভায় এই প্রথম কোনো মতুয়া প্রতিনিধি স্থান পেলেন। এতে আনন্দে উদ্বেলিত উভয় বাংলার মতুয়া জনগোষ্ঠী। হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি পদ্মনাভ ঠাকুর আরও বলেন, শান্তনু ঠাকুরের প্রচেষ্টায় নরেন্দ্র মোদি ওড়াকান্দিতে এসেছেন। শান্তনু ঠাকুর ওড়াকান্দিতে গুরুচাঁদ মন্দির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ সুব্রত ঠাকুর বলেন, শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গের ঠাকুর নগরে অবস্থান করলেও আমাদের পরিবারের সদস্য। মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি সফরে এলে আমরা শান্তনু ঠাকুরকে মন্ত্রী করার দাবি জানাই। তিনি সে সুযোগ করে দিয়েছেন। | 6 |
আঠারো বছর আগে ২০০১ সালের কথা। এক প্রচন্ড আর্তনাদের সুরে চৌচির হয়ে যাওয়া বুকের ব্যথা ছড়িয়ে পড়লো ৫৬ হাজার বর্গ মাইল জুড়ে। বাংলা গানের সুরে কোটি মানুষের মনে যুবরাজ হয়ে স্থায়ী আসন গড়ে নিলেন যে যুবক, তিনি আসিফ আকবর। হয়ে উঠলেন কোটি প্রাণের সুখ-দুঃখ, প্রেম ও অনুভূতির ধারক বাহক। কোটি কোটি ভক্ত তার কণ্ঠে আশ্রয় খুঁজে নিল যাপিত জীবনের কঠোরতা থেকে একটু জ্যোৎস্নার আবেশ। গানের আবেগী যাদুকর, বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের সেই রাজকীয় অভিষেক-সঙ্গীত 'ও প্রিয়া তুমি কোথায়' এর বয়স এখন ১৮ ছাড়িয়ে ১৯ তম বসন্তে। এখনো যেন সেই গানের উন্মদনার রেশ এতটুকুও কমেনি।'ও প্রিয়া তুমি কোথায়'র এই উন্মাদনায় যুবরাজ আসিফ আকবরের সাথে আরেকটি নাম আস্টেপৃস্টে জড়িয়ে আছে। তিনি ইথুন বাবু। কেননা গানটির কথা, সুর ও সঙ্গীত ছিলো ইথুন বাবুর করা। ও প্রিয়ার পর আর একসাথে কাজ করা হয়নি এই দু'জনের। এবার ১৮ বছর পর আবারও একসঙ্গে গান করলেন এই জুটি। ইথুন বাবুর কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানের শিরোনাম 'চুপচাপ কষ্টগুলো'। গানটির সঙ্গীতায়োজনও ইথুন বাবুর করা। তার সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। গানটি প্রকাশ করছে 'ধ্রুব মিউজিক স্টেশন' (ডিএমএস)। ইতিমধ্যে চোখ ধাঁধানো গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে আসিফের সাথে ২য় বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির ভিডিও নির্মাণও করেছেন ইথুন বাবু। কোরিওগ্রাফীতে ছিলেন হাবিব। আসিফ আকবর জানালেন, 'ভালো লাগাটা অন্যরকম। কারণ প্রথম কাজ ছিল তার সঙ্গে। অভিমান ছিল, সেটা এখন আর নেই। আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন গানটিও বেশ ভালো হয়েছে। এভ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজটি করেছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।' ইথুন বাবু বলেন, 'আমি নিয়মিত গান লিখি, সুর করি। আসিফের সঙ্গে ১৮ বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেকদিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।' ২৪ ফ্রেব্রুয়ারি গানটি ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বালালিংক ভাইবে। | 2 |
সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়া হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সদর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, সকালে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসে ছিলেন গোলাম মোস্তফা। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশের এ কর্মকর্তা বলেন, হামলার ঘটনা পরিকল্পিত। রাজনৈতিক আধিপত্য ও দ্বন্দ্বের জেরে একই এলাকার বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মোস্তফাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীরা কেউই এলাকায় নেই। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। জেলা যুবলীগের সভাপতি মইনুদ্দিন খান চীনু বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবলীগ নেতা মোস্তফাকে হত্যা করেছে বিএনপি-যুবদলের কুখ্যাত সন্ত্রাসী ও নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতার করতে পারলেই খুনের মূল রহস্য বের হয়ে আসবে।' এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবু বলেন, 'নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে গোলাম মোস্তফা খুন হয়েছেন। এখন দোষ দেওয়া হচ্ছে অন্যদের ওপর। বিষয়টি পুলিশের খতিয়ে দেখা উচিত। কেউ অভিযুক্ত হলে দল তার দায় নেবে না।' | 6 |
কৃষি বিপণন অধিদপ্তরের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। হিসাবরক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। হিসাবরক্ষক পদে (৫) পরীক্ষা হবে আগামী ৯ সেপ্টেম্বর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা ৮ সেপ্টেম্বর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৩) পদে পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বর। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ://.../ লিংক থেকে | 1 |
গাজীপুরের টঙ্গীতে দুই ছেলে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা।অভিযুক্ত ওই শিক্ষকের নাম শাহ আলম। তিনি টঙ্গীর একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন শাহ আলম।ভুক্তভোগী দুই শিশুর পরিবার জানায়, মঙ্গলবার তারা মাদ্রাসা থেকে ফিরে আসে। এরপর তারা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হয়ে যায়।ভুক্তভোগীদের পরিবার আরও অভিযোগ করে, এরপর মাদ্রাসাটির পরিচালনা কমিটি ও শিক্ষকেরা বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতেও কাজ না হয়ে তাঁরা ভুক্তভোগীদের পরিবারকে বিভিন্ন রকম হুমকি-ধমকি দেন।বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, 'এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।' | 6 |
বিজয় দিবসে একাত্তরের শহীদদের রুহের মাগফেরাত কামনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনীদের বেহেস্ত নসিব কামনা করে মোনাজাত করায় টাঙ্গাইলের গোপালপুরে শনিবার এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। আটক ড. ফায়জুল আমীন সরকার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে ফায়জুল আমীন সরকার দোয়া পরিচালনার এক পর্যায়ে বলেন, 'হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারীদের বেহেস্ত নসিব কর। হে আল্লাহ তুমি বঙ্গবন্ধু হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে তাদেরকে বেহেস্ত নসিব কর।' এমন দোয়া শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। এ সময় উত্তেজনা দেখা দিলে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে শান্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার, পৌরসভার মেয়র রকিবুল হক, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এডভোকেট কেএম আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সকল সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনার পরপরই ওই মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, ফায়জুল আমীন সরকারের মতো মুক্তিযুদ্ধবিরোধী মানুষ- যারা জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত ছিল তাদের মুখ থেকে এমন কথা বের হওয়া অস্বাভাবিক কিছু নয়। তিনি তার শাস্তি দাবি করেন। গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং গোপালপুর কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সোবহান জানান, মুখ ফসকে হয়তো তিনি একথা বলেছেন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত ফায়জুল আমীন সরকার দুপুরে গোপালপুর থানায় সাংবাদিকদের জানান, ভুলবশত তার মুখ থেকে এ কথা বের হয়ে গেছে।
| 6 |
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চে ঠাসা উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দেখল ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের সমর্থকরা। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৭ গোলের ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে। তবে হারের পরও টিকে থাকা রিয়ালের স্বপ্ন বাঁচাতে ঘুরে দাঁড়াতে চান বেনজেমা। সিটির হয়ে কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বানার্ডো সিলভা গোল করেন। রিয়ালের হয়ে করিম বেনজেমা ২টি ও ভিনিসিউস জুনিয়র একটি গোল করেন। ম্যানচেস্টার সিটির শুরুটা হয় দারুণভাবে। রিয়ালের জালে বল জড়াতে দেড় মিনিট সময় নেয়নি। ক্যাভিন ডি ব্রুইনার হেডে প্রথম লিড পায় স্বাগতিকরা। ১১ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেন সিটি স্ট্রাইকার জেসুস। তবে প্রচণ্ড চাপে আরো একবার ঘুরে দাঁড়ায় রিয়াল। ৩৩ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে এক গোল শোধ দেন দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। ৫৩ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোল করেন ফোডেন। দুই মিনিট পর অসাধারণ নৈপুণ্যে অনবদ্য এক গোল করে স্কোর লাইন ৩-২ করেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস। ম্যাচের ৭৪ মিনিটে সিটির লিড বাড়ান বার্নাডো সিলভা। আর ৮২ মিনিটে বেনজেমা দ্বিতীয় গোল করলেও ৪-৩ গোলে হারতে হয় লস ব্লাঙ্কোসদের। আগামী বুধবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে চেনা আঙিনায় নামবে রিয়াল। আর সিটির লক্ষ্য থাকবে ব্যবধান ধরে রাখার, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার। | 12 |
মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে থাকা সামরিক বাহিনীর সাথে দেশটির জান্তাবিরোধী বিদ্রোহীদের গত এক মাসের যুদ্ধে এক হাজার পাঁচ শ' ৬২ সৈন্য হারিয়েছে জান্তা সরকার। শুক্রবার মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয় এনইউজি। প্রতিবেদনে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সামরিক ও প্রশাসনিক লক্ষ্যবস্তুতে মোট নয় শ' ৫৩টি হামলা করা হয়। নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত বিদ্রোহী দল ও বেসামরিক প্রতিরোধ যোদ্ধাদের এই হামলায় এক হাজার পাঁচ শ' ৬২ সৈন্য নিহত এবং পাঁচ শ' ৫২ সৈন্য আহত হয়। এদিকে মিয়ানমারের জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন বলেন, এনইউজির ঘোষণার পর থেকে জান্তা বাহিনীর ওপর আক্রমণ বেড়ে গিয়েছে। তবে জান্তাবিরোধী বিদ্রোহীদের আক্রমণে মোট কত সৈন্য নিহত হয়েছে, তার কোনো পরিসংখ্যান জানাননি তিনি। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে ১ আগস্ট জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। গত বছরের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়। গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। এদিকে মিয়ানমারের অবস্থা পর্যব্ক্ষেণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে শুক্রবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত এক হাজার এক শ ৬০ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়েছেন আট হাজার আট শ' ১৭ জন। বর্তমানে বন্দী রয়েছেন সাত হাজার এক শ' ৪৬ জন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরো এক হাজার নয় শ' ৮৯ জনের নামে। সূত্র : ইরাবতি | 3 |
আগামী ৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে 'আমরা সাজাবো কেশবপুর' নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। | 6 |
সিরাজগঞ্জ সদর উপজেলার ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি গাজী নওশাদ আলী মারা গেছেন দুই বছর আগে। অথচ তাঁর স্বাক্ষর জাল করে স্কুলের উন্নয়ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. মাহমুদ রিয়াদ হাসান মামুনের বিরুদ্ধে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী ২০১৯ সালের প্রথম দিকেই মারা যান। এরপর আর কোনো কমিটি পুনর্গঠন করেননি প্রধান শিক্ষক মামুন। নানা অজুহাতে কমিটি গঠন না করে গত তিন বছরের স্লিপ প্রকল্পসহ স্কুল উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। পরে এলাকাবাসীর রোষানলে পড়ে ২০২১ সালের মাঝামাঝিতে কমিটি গঠন করতে বাধ্য হন প্রধান শিক্ষক মামুন।শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, প্রাকপ্রাথমিক ৫ হাজার এবং জরুরি মেরামতের জন্য ১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১৯-২০২০ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, দুর্যোগে ৫ হাজার, প্রাকপ্রাথমিক ১০ হাজার, রুটিন মেনটেইন ৪০ হাজার ও মেরামতে ২ লাখ টাকা বরাদ্দ হয় এবং ২০২০-২০২১ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার ও রুটিন মেনটেইনের ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এসব প্রকল্পের অর্থ ওই মৃত সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করা হয়েছে। এসব টাকার প্রায় পুরোটাই প্রধান শিক্ষক মামুন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন অভিভাবক আশরাফ আলীসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। এ ছাড়া শতভাগ উপবৃত্তিপ্রাপ্ত স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা অধিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ হাসান মামুন স্বাক্ষর জালের বিষয়ে বলেন, আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সব করা হয়েছে। কোনো অনিয়ম ও অর্থ নয়ছয় করা হয়নি। তিন বছরের বরাদ্দকৃত অর্থ দিয়ে কী কী কাজ করা হয়েছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং প্রতিষ্ঠানের কোনো কাজই তিনি দেখাতে পারেননি।'নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, বরাদ্দকৃত অর্থ সম্পর্কে আমি কিছুই জানি না।' সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন আরিফুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনিই দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন তিনি। শেষের দিকে ব্যাট করে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। কিন্তু ওয়ানডে-টি২০ সিরিজের দলে বেশি সময় বসে থাকা আরিফুলের টেস্ট দলে অন্তভূক্তি ছিল কিছুটা অবাক করার মতো। আরিফুল ইসলাম মনে করেন, দলে ডাক পাওয়া ও সুযোগ পাওয়ার পেছনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ভূমিকা আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। দলের হয়ে তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ১১ উইকেট নেন। আর ব্যাটে একটু ভরসা দেখান আরিফুল। নাম বলার মতো আশাও দেখাতে পারেনি আর কেউ। ডানহাতি এই অলরাউন্ডার ঢাকা টেস্টে আরও ভালো করতে আত্মবিশ্বাসী। এছাড়া সিরিজ বাঁচানোর ম্যাচে দল ভালো করবে বলেও মনে করেন আরিফুল হক। ঢাকা টেস্টে দ্বিতীয় টেস্ট খেলতে নামার অপেক্ষায় থাকা আরিফুল বলেন, 'প্রথম টেস্ট আমাকে বেশ আত্মবিশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের কোন বলার সহজে আপনাকে শট খেলতে দেবে না। আর তাই আপনাকে অপেক্ষা করতে হবে। আমার একটা স্বপ্ন ছিল টেস্ট ম্যাচ খেলার। এখন লক্ষ্য সব ফরম্যাটে খেলার সুযোগ করে নেওয়া। অভিষেক ম্যাচ খেলার কোন চাপ ছিল না আমার। কারণ আমি ড্রেসিং রুমের এই অভিজ্ঞতা অনেকদিন ধরেই নিচ্ছি। দলের সিনিয়র খেলোয়াড়রা তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা শেয়ার করলে খেলা সহজ হয়ে যায়।' দল নিয়ে আরিফুলের যুক্তি পেছনের খারাপ সময়ের কথা মনে রাখার কোন মানে হয়না। সামনে তাকানোর কথা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, 'প্রথম টেস্টটি নিয়ে ভাবলে আমরা মানসিকভাবে পিছিয়ে যাবো। আমার দল হয়ে খেলতে পারলে তাদের বিপক্ষে জেতা কঠিন হবে না।' অবশ্য প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আরিফুলকে দলে নেওয়া অলরাউন্ডার হিসেবে। পেস বোলিংয়ে আবু জায়েদকে সাহায্য করা। কিন্তু বল হাতে তিনি তেমন কিছু করতে পারেননি। আরিফুল বল করার সুযোগ পেয়েছেন খুব কম। কিন্তু সুযোগ পেলে তিনিও বল হাতে অবদান রাখত চান, 'ওখানকার উইকেট আমার বল করার জন্য সহায়ক ছিল না। আমাকে ঘরোয়া ক্রিকেটে আরও ভালো বোলিং করতে হবে। বিপিএল বা অন্য টুর্নামেন্টে যদি বল হাতে ভালো করতে পারি তবে জাতীয় দলে বল করার সুযোগ পাবো।' এছাড়া সিলেট টেস্টে বাংলাদেশ দলে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তবে আগামী ১১ তারিখ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দলে দেখা যেতে পারে তাকে। তিনি ফিরলে বাংলাদেশ দলের শক্তি আরও বেড়ে যাবে। তবে ইনজুরি শঙ্কায় থাকা ফিজ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি দলের পক্ষ থেকে। আরিফুল বলেন, 'আমাদের দলের সেরা বোলার মুস্তাফিজ ছিলেন না আগের ম্যাচে। সে ফিরলে আমরা জয়ের ধারায় ফিরে আসবো।' মুস্তাফিজ খেললে বাংলাদেশ দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। বাদ পড়তে পারেন আগের ম্যাচ অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। | 12 |
অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৩৭০০ কোটি ডলারের ত্রিদেশীয় চুক্তিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইয়েভস লি দিরান বলেছিলেন, এই চুক্তি 'পেছন থেকে ছুরিকাঘাতের মতো'। আর সেই কারণে ফ্রান্সকে শান্ত করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ম্যাক্রোঁকে জানালেন, প্রকৃতপক্ষে ফ্রান্সের ব্যাপারে তারা 'আনাড়ি' ছিলেন। খবর বিবিসির অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তির পর এটিই ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক। বাইডেনের জবাবে ইম্যানুয়েল ম্যাক্রোঁ বলেন, তাদের জন্য এখন সামনের দিকে তাকানো জরুরি। আসন্ন জি-টোয়েন্টি সম্মেলন ও আগামী সপ্তাহে স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬-এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বনেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বাইডেন-ম্যাক্রোঁর আলোচনা হয়। এ সময় বাইডেন বলেন, আমার ধারণা ছিল ফ্রান্স আগে থেকেই বুঝতে পেরেছিল যে চুক্তিটি হচ্ছে না। ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিলের পর দেশটির সরকার সাময়িকভাবে তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, বাইডেন ও ম্যাক্রোঁ তাদের দীর্ঘদিনের মিত্রতা রক্ষার জন্য একাধিক বিষয়ে আলোচনা করবেন। যার মধ্যে মধ্যপ্রাচ্যের কাউন্টার-টেররিজম থেকে শুরু করে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তি নিয়ে নানা বিষয় থাকবে। এ সময় বাইডেন রোমে বাইডেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করেন এবং তাকে একটি বিশেষ মুদ্রা উপহার দেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ইস্যুতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য পোপের প্রশংসা করেন বাইডেন। চলতি বছরের সেপ্টেম্বরে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। যার ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। 'এইউকেইউএস' নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে প্রতিরোধের উদ্দেশ্যেই এমন জোট গঠন করেছে এই তিন দেশ। | 3 |
আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। জন্মের দেড় শতাধিক বছর পেরিয়ে গেলেও বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্যমান।তাঁর জন্মদিনটি শুধু বাংলাদেশেই নয়, এখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এক আনন্দঘন উৎসবের দিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান 'পুরান সেই দিনের কথা'। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরী কিবরিয়া। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান। জনপ্রিয় একগুচ্ছ রবীন্দ্র সংগীত দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। | 6 |
একেই বলে আকাশছোঁয়া পারিশ্রমিক। মাত্র ১৪ দিনের জন্য এক বড়সড় অংকেরচেক নিচ্ছেন অক্ষয় কুমার। আনন্দ এল রাই পরিচালিত 'আতরঙ্গি রে' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। একটা ছোট চরিত্রে। সে জন্য সব মিলিয়ে মাত্র ১৪ দিন শুটিং করতে হবে তাঁকে। 'জিরো' ছবির ব্যর্থতা কাটিয়ে আনন্দ এল রাই এক মজাদার ছবি আনতে চলেছেন। ঢাকঢোল পিটিয়ে তিনি তাঁর আগামী ছবি 'আতরঙ্গি রে'র কথা ঘোষণা দেন। তাঁর পরিচালিত এই ছবিতে দক্ষিণের নায়ক ধানুশ আর সারা আলী খানের জুটি দেখা যাবে। ধানুশ এর আগে আনন্দের সুপারহিট 'রঞ্জনা' ছবিতে সোনম কাপুরের বিপরীতে কাজ করেছেন। 'আতরঙ্গি রে' ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর সে জন্য ১৪ দিন শুটিংয়ে বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই বলিউড সুপারস্টার। সাধারণত, অক্ষয় কুমারের পারিশ্রমিক নির্ধারিত হয় দিন হিসাবে। দিনপ্রতি শুটিংয়ের জন্য তিনি ১ কোটি ১৫ লাখ টাকার বেশি নেন। কিন্তু সাধারণত অক্ষয় কুমার মুখ্য চরিত্র ছাড়া অভিনয় করেন না। সে জন্য দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে, আনন্দ তাঁর এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে একজন বড় সুপারস্টারকে চেয়েছিলেন। তাই এই চরিত্রের জন্য আনন্দ প্রথমে হৃতিক রোশনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোনো কারণবশত হৃতিক ছবিটি করতে পারেননি। এরপর জাতীয় পুরস্কারজয়ী অক্ষয় কুমারকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। কারণ, অক্ষয় আনন্দকে খুবই সম্মান করেন। তাই তিনি এই পরিচালককে 'না' বলতে পারেননি। আর টাকার অঙ্কটাও যে নেহাত ফিরিয়ে দেওয়ার মতো নয়! খবর অনুযায়ী, আগামী মাসে 'বেল বটম' ছবির শুটিংয়ের জন্য লন্ডনে যাবেন অক্ষয়। এরপর তিনি একসঙ্গে 'আতরঙ্গি রে' ও 'পৃথ্বীরাজ' ছবি দুটির শুটিং করবেন। | 2 |
সাবেক পর্ন তারকা মিয়া খলিফা নানা কারণেই আলোচনায়। মাঝে একবার বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে নাকি তার আংটিও বদল হয়। বিয়ের দিন কী পোশাক পরবেন তাও জানিয়েছিলেন তিনি। তবে এখনও বিয়ে করা হয়নি তার। এবার ভাইরাল হয়েছে মিয়া খলিফার একটি মজার ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছেন তিনি। তার আশপাশে বেশ ক'জন বন্ধু। মাছ খেতে গিয়েই ঘটে বিপত্তি। চিংড়ি মাছের খোসা ছড়াতে গিয়ে মাছের গায়ে লেগে থাকা মসলা ছিটকে পড়ে তার চোখে মুখে। তার বন্ধুদের মধ্যে পড়ে হাসির রোল। মাঝে একবার গুঞ্জন উঠেছিলো সালমান খানের বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখবেন মিয়া খলিফা। কিন্তু সেই শোতেও দেখা যায়নি তাকে। প্রসঙ্গত, লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন মিয়া কালিস্তা। পর্নে জগতে এসে তিনি নাম বদলে নেন। লেবাননে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। অল্প কিছুদিন কাজ করেই নিজেকে এই জগৎ থেকে সরিয়ে নেন তিনি। বিডি প্রতিদিন/কালাম | 5 |
কমিশনার অব রেলওয়ে সেফটিজ (সিএসআর) ছাড়পত্র দিলেই সরাসরি ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতায় চলতে শুরু করবে লোকাল ট্রেন। ইতিমধ্যেই পরিকাঠামো খতিয়ে দেখতে পেট্রাপোল রেলস্টেশনে দৌড়ঝাঁপ শুরু করেছেন রেলের শীর্ষ কর্মকর্তারা। এই রেলপথ চালু হলে সড়কপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) একলব্য চক্রবর্তী জানিয়েছেন, বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। রেলে যাত্রী পরিবহন শুরুর আগে সিএসআরের অনুমতি জরুরি। তিনি পর্যবেক্ষণ করে 'সবুজ সংকেত' দিলেই চালু হবে পেট্রাপোল-কলকাতা লোকাল ট্রেন।ভারতের পেট্রাপোলে গড়ে উঠেছে রেলস্টেশন। নিয়মিত ট্রায়াল রান চলছে। স্টেশন ম্যানেজার সহদেব পাল জানালেন, গত নভেম্বরে এই স্টেশন দিয়েই ৩৬টি মালগাড়ি এবং ১৫টি ইঞ্জিন বেনাপোল পর্যন্ত যাতায়াত করেছে। ভারতের পেট্রাপোল রেলস্টেশন থেকে বেনাপোলের দূরত্ব ৩দশমিক ৫ কিলোমিটার এবং বনগাঁ ৪ দশমিক ৭৫ কিলোমিটার। কলকাতার শিয়ালদহ স্টেশনের দূরত্ব ৮১ কিলোমিটার। আবার পেট্রাপোল থেকে রেলপথে জিরো পয়েন্ট ১ দশমিক ২ কিলোমিটার।পেট্রোপোল-শিয়ালদহ পরিকাঠামো প্রস্তুত হয়ে গেলেও সিআরএস পর্যবেক্ষণ কবে নাগাদ হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সিপিআরও একলব্য চক্রবর্তী। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'জিএম অরুণ অরোরা থেকে শুরু করে রেলের শীর্ষকর্তারা দ্রুত এই রেলপথ চালু করতে সচেষ্ট। তবে চালুর আগে রেল মন্ত্রণালয়ের অনুমতিও জরুরি।'সিপিআরও আরও জানান, লোকাল ট্রেন চালু হলে সড়কপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করা আরও সুবিধাজনক হবে এবং পেট্রাপোল থেকে শিয়ালদহ যেতে ভাড়া পড়বে ২৫ রুপি এবং বনগাঁর ভাড়া ৫ রুপি।তবে সীমান্তের ক্লিয়ারিং এজেন্ট সংস্থার কার্তিক চক্রবর্তীর মতে, উভয় পারের অভিবাসন, সীমান্তরক্ষী ও শুল্ক কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন না হলে যাত্রীদের ভোগান্তিও বন্ধ হবে না।এদিকে, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে এখনই স্বাভাবিক করা হচ্ছে না বাংলাদেশ-ভারত ভিসা পদ্ধতি। ফলে কলকাতা-খুলনার বন্ধন এবং কলকাতা-ঢাকার মৈত্রী এক্সপ্রেস চালু হওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। | 6 |
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।আটক শফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।পুলিশ বলছে, সোমবার সকাল নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যসহ কাংশা ইউনিয়নের নকশী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকার ৪৯টি ও ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তার নামে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। | 6 |
ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শেরপুর সদর, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সংযোগ স্থলের আট গ্রামের মানুষ। এতে দুর্ভোগে পড়তে হয়েছেচলাচলকারী মানুষদের। এমন অবস্থায় ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এই তিন উপজেলার সংযোগ স্থল কলসপাড় ইউনিয়নের মালিঝি নদীর শাখা কলস নদীর উপরে যোগাযোগের জন্য একটি বাঁশের সাঁকো আছে। স্থানীয় জনগণের উদ্যোগে তৈরি করা এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় আট গ্রামের মানুষের। প্রতিদিন কমপক্ষে ১০-১২ হাজার মানুষ এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অনন্যা বলে, 'এ সাঁকো দিয়ে চলাচল করতে আমগর খুব কষ্ট অয়। একবার পা পিচলে পইড়াও গেছিলাম। এখন সাবধানে সাঁকোতে উঠি। এই হানে একটা ব্রিজ দিলে ভালো অইতো।' পশ্চিম কলসপাড় গ্রামের রহমত আলী (৫০) বলেন, একটি সেতুর অভাবে ৩০ বছর ধরে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। সব এলাকার উন্নয়ন হলেও আমাদের এখানে হয় না। শুধু একটি সেতুর অভাবে পিছিয়ে যাচ্ছি। কলসপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কলস নদীর উপর ব্রিজ নির্মাণ অতি প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, সরেজমিন পরিদর্শন করে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একই বিভাগের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ছাত্রের নাম সুমন দাস। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল। বিডি প্রতিদিন/এমআই | 1 |
এখন শুধু সময়ের অপেক্ষা। কয়দিন পরই সংসার শুরু করবেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। তবে তাঁদের বিয়ের নির্দিষ্ট দিন নিয়ে এখনো নানা জল্পনা-কল্পনা চলছে। ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে কোনো এক দিন আলিয়া আর রণবীরের চার হাত এক হবে। মুম্বাইয়ের আরকে স্টুডিও বা 'বাস্তু'-তে তাঁদের বিয়ের আসর বসবে। বলিউডের এই হবু দম্পতির বিয়েতে কঠোর সুরক্ষাব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের বিয়ের থিমও ফাঁস হয়েছে।আলিয়া আর রণবীরের বিয়েকে ঘিরে বলিউড এখন জমজমাট। এই তারকা জুটির বিয়ের সুরক্ষাব্যবস্থার কিছু অংশ আলিয়ার ভাই রাহুল ভাটের কাঁধে আছে। তিনি ভারতের এক জনপ্রিয় পোর্টালকে জানিয়েছেন, আলিয়া আর রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিয়ের দিন ২০০ বাউন্সারকে নিযুক্ত করা হয়েছে। রাহুলের কথা অনুযায়ী, মুম্বাইয়ের সেরা নিরাপত্তা সংস্থা '৯/১১' এজেন্সির মালিক ইউসুফ ভাই বলিউডের এই হবু দম্পতির বিয়ের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। রাহুল ভাটের নিজের এজেন্সি থেকে ১০ জন বিশেষ নিরাপত্তারক্ষী এদিন মোতায়েন থাকবে। সব নিরাপত্তাকর্মীর ওপর 'আরকে স্টুডিও' ও 'বাস্তু'র সুরক্ষার দায়িত্ব থাকবে। রাহুল এ প্রসঙ্গে জানিয়েছেন, 'সব নিরাপত্তাকর্মীর ওপর আমার নজর থাকবে আর ভাই হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব। দুই পরিবারই চায় যে নিরাপত্তাকর্মীরা যেন দেখতে-শুনতে নম্রভদ্র, স্মার্ট হন। প্রত্যেকের ভালো উপস্থাপনযোগ্য ব্যক্তিত্ব যেন থাকে। আর তাঁরা যেন ভালো ইংরেজি বলতে পারেন। নিরাপত্তাকর্মীরা যেন ধূমপান না করেন, আর নরম স্বভাবের হয় বলে দুই পরিবার জানিয়েছে।' জানা গেছে, আলিয়া আর রণবীরের বিয়ের থিমে প্যাস্টেল রং রাখা হয়েছে। বিয়েতে আমন্ত্রিত সবাইকে এই রঙের পোশাকে দেখা যেতে পারে। আর কনে, মানে আলিয়ার পরনে থাকবে প্যাস্টেল অথবা গোলাপি রঙের লেহেঙ্গা। আগেই জানা গেছে, প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় এই বলিউড নায়িকার বিয়ের পোশাক প্রস্তুত করেছেন। তবে সব্যসাচীর লেহেঙ্গার সঙ্গে মানানসই ভারী কাজ করা দোপাট্টা গায়ে এদিন দেখা যাবে আলিয়াকে। শোনা যাচ্ছে, খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রা তাঁর জন্য এই বিশেষ দোপাট্টা বানিয়েছেন। আলিয়া আর রণবীরের বিয়ের অন্যান্য অনুষ্ঠানের পোশাকের দায়িত্ব মনীশকে দেওয়া হয়েছে বলেও খবর। বিয়ের পর এই তারকা দম্পতি এক রাজকীয় রিসেপশনের আয়োজন করবেন। মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে এই পার্টির আয়োজন করা হবে।আলিয়া আর রণবীর এদিকে ছবির শুটিংয়ে ব্যস্ত। আলিয়া তাঁর আগামী ছবি 'রকি আউর রানি কী প্রেম কাহানি'র শুটিং পানভেলে করছেন। আর রণবীর মুম্বাইয়ের আরে কলোনিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর আগামী ছবির শুটিং করছেন। | 2 |
'জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি', 'এক ফোঁটা বিষ আজ আমার', 'সোনামুখী সুই দিয়ে'সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত গতকাল সন্ধ্যায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় বনশ্রীর নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে গীতিকবি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক কবির বকুল।জানা গেছে, আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে। তাঁর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান 'জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি' ও 'এক ফোঁটা বিষ আজ'সহ 'সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ', 'আমি চাঁপাডাঙার বউ', একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান', 'যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান' এবং 'সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম', 'না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও' উল্লেখযোগ্য। গুণী এ গীতিকবির মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি। | 2 |
মাদকাসক্ত সন্তানের মারধরে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরী। এ ঘটনায় ছেলে মো.শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) ভোররাতে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার এজাহার সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসায় শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরী বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী পূর্বের ন্যায় মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আহত অবস্থায় চিৎকার শুনে ছেলের মা ছুটে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্তান। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে সে স্বীকার করেছে। বিডি প্রতিদিন/হিমেল | 6 |
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জরুরি স্বাস্থ্যসেবার একটি হটলাইনে ঢলের মতো
ফোন আসছে। সবাই জানতে চাচ্ছে, জীবাণুনাশক ইনজেকশন নিলে করোনাভাইরাস সারবে
কিনা? সবারই এমন প্রশ্নের নেপথ্যে রয়েছে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরামর্শ। তিনি বলেছিলেন, জীবাণুনাশক ইনজেকশন শরীরে পুশ করলে কিংবা অতিবেগুনি রশ্মি বা অতি তাপ শরীরে দিয়েও করোনাভাইরাসের চিকিৎসা করা যেতে পারে। তার এমন পরামর্শের পরই মানুষ বিভ্রান্তিতে পড়ে। এতে বাধ্য হয়েই মেরিল্যান্ড কর্তৃপক্ষকে সতর্কবাণী দিতে হয়েছে। ওয়াশিংটনেও জারি করা হয়েছে সতর্কবার্তা- 'কোনো অবস্থাতেই করোনার চিকিৎসায় জীবাণুনাশক ব্যবহার নয়।' এ নিয়ে অ্যালার্ট জারি করেছেন দেশটির চিকিৎসকরা। শুধু তাই নয়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানব শরীরে জীবাণুনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান জীবাণুনাশক নির্মাতা প্রতিষ্ঠান রেকিট বেনকিজার । খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির। বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক একটি টাস্কফোর্সের ব্রিফিংয়ে একজন কর্মকর্তা মার্কিন সরকারের একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়, সূর্যালোক ও তাপের সংস্পর্শে এলে করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ে। সেখানে বলা হয়, লালা বা শ্বাসতন্ত্রের তরলে থাকা ভাইরাসের জীবাণু পাঁচ মিনিটেই মেরে ফেলতে পারে ব্লিচ। তখন ডোনাল্ড ট্রাম্প, অতিবেগুণি রশ্মি বা শক্তিশালী আলো ব্যবহার করে চিকিৎসা করা যায় কিনা, তা নিয়ে আরো গবেষণা করার পরামর্শ দেন। সেই সঙ্গে ইনজেকশন দিয়ে জীবাণুনাশক শরীরে প্রবেশ করিয়ে করোনার চিকিৎসার কথা বলেন তিনি। অবশ্য তার এমন পরামর্শ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক ও টুইটারে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এরপরই শুক্রবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বৃহস্পতিবার তিনি মজা করে ওই কথা করেছিলেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারিও বলেছেন, গণমাধ্যম নেতিবাচক হেডলাইন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অপ্রাসঙ্গিকভাবে প্রচার করছে। তবে মেরিল্যান্ডের গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, সেখানকার হটলাইনে জীবাণুনাশক খাওয়ার ব্যাপারে একশ'র বেশি টেলিফোন আসার পর সতর্কবার্তা জারি করেছে জরুরি ম্যানেজমেন্ট এজেন্সি। চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলছেন, প্রেসিডেন্টের ওই পরামর্শ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে ম্যাকগিল ইউনিভার্সিটির চিকিৎসক জোনাথক স্পাইসার বলেন, জীবাণুনাশক পণ্যের মধ্যে যে সব ক্ষয়কারী উপাদান রয়েছে, তা আমাদের শরীরের ভেতরটা ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, এ ধরনের কোনো পণ্য শরীরের ভেতরে প্রবেশ করানো বা খাওয়া চরম বিপজ্জনক হবে। জীবাণুনাশক নির্মাতা প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বলেছে, কোনো অবস্থাতেই তাদের তৈরি পণ্য শরীরের ইনজেকশন হিসেবে প্রয়োগ করা বা খাওয়া উচিত হবে না। জীবাণুনাশক বা এ জাতীয় উপাদানগুলো বিষাক্ত হতে পারে। এগুলো শরীরের সংস্পর্শে এলে এমনকি ত্বক, চোখ বা শ্বাসকষ্টজনিত সমস্যারও তৈরি করতে পারে। চিকিৎসা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি এবারই প্রথম নয়। করোনাভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে এর আগে তিনি ম্যালেরিয়ার একটি ওষুধ, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। যদিও এ নিয়ে গবেষণালদ্ধ কোনো তথ্যপ্রমাণ নেই, বরং অনেকে এটা ক্ষতিকর হতে পারে বলেও মনে করেন। | 3 |
আগামী সেপ্টেম্বরে গুয়েতেমালা, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত দলে নাম নেই দলের সেরা তারকা লিওনেল মেসির। দলের হয়ে এ বছর মেসি খেলবেন কি-না, এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি।তিনি বলেন, 'মেসির সাথে আমার কথা হয়েছে। তবে মেসি কবে আবারো খেলবেন, এ ব্যাপারে কোনো কথা হয়নি।' | 12 |
টি-টোয়েন্টি বিশ্বকাপে 'অভিষেকটা' ঠিক রাঙাতে পারল না নামিবিয়া। 'এ' গ্রুপের ম্যাচে গত রাতে শ্রীলঙ্কার কাছে কোনো পাত্তাই পায়নি বিশ্বকাপের নবাগত দলটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নদের কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এই জয়ে ভালোভাবেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দাসুন শানাকার দল।নামিবিয়ার দেওয়া ৯৭ রানের লক্ষ্যটা ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের রাস্তা দেখান আভিস্কা ফার্নান্দো আর ভানুকা রাজাপক্ষে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন রাজাপক্ষে।জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় দারুণ খুশি শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। তবে প্রথম পর্বের সবকটি ম্যাচই জিততে চান তিনি। ম্যাচ শেষে বলেছেন, 'আমরা অনেক পরিকল্পনা করেছি। এই পর্বটা ভালোভাবেই পেরোতে চাই। আজ (গতকাল) সব আমাদের পক্ষে গেছে। বোলার-ব্যাটারদের পারফরম্যান্সে খুশি।'এর আগে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কান বোলারদের সামনে বেশি সুবিধা করতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয় বিশ্বকাপের নবাগত দলটি। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন বার্ড (৭) আর জেইন গ্রিন (৮) ফিরে যান। তাঁদের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জেরহার্ড এরাসমাস আর ক্রেইগ উইলিয়ামস।তবে দলীয় ৬৮ রানে জেরহার্ড (২০) ফিরে গেলে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। পরের ২৮ রানে ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। শ্রীলঙ্কার পক্ষে ২৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকশানা।সংক্ষিপ্ত স্কোর:নামিবিয়া: ১৯.৩ ওভারে ৯৬(উইলিয়ামস ২৯; তিকশানা ৩/২৫)শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩(রাজাপক্ষে ৪২*; ট্রাম্পেলমান ১/২৭)ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী | 6 |
নিজের হাতেই কি সর্বনাশ ডেকে আনলো চিটাগং? কারণ টস জিতে ব্যাটিংয়ে না গিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মুশফিকুর রহিম। আর ব্যাট হাতে নেমেই চার-ছক্কার তাণ্ডব চালাচ্ছেন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলস। অর্ধশতক ছাড়িয়ে শতকের পথে হাটছেন তিনি। সংগ্রহ ৮৫ রান। ৩৬ বলে ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। সাথে আছেন রিলি রুশো। তিনি অর্ধশত থেকে পাঁচ রান দুরে আছেন। রংপুরের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ১৩৬ রান। এর আগে শুরুতে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চিটাগং। আট ম্যাচে চার জয়ে পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রংপুর। রংপুর একাদশ : মাশরাফি মর্তুজা, মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রিলি রুশো শহিদুল ইসলাম। চিটাগং একাদশ : মোহাম্মদ শেহজাদ, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিংক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ ইয়াসির আলী, নজিবুল্লাহ জাদরান রবিউল হক। এই রেকর্ডে গেইলের আশেপাশেও নেই কেউ ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল আবারো খবরের শিরোনামে। এবার ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন গেইল। আর এই ইনিংস খেলেই রংপুর রাইডার্সের হয়ে গড়েন নতুন নজির। টি-২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে নয় শ'টি ছক্কা হাঁকানোর বিরাট কৃতিত্ব অর্জন করেন গেইল। ৫৫ রানের ওই ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান টি-২০'র রাজা। গেইলের এই ইনিংসের সৌজন্যে রংপুর রাইডার্স খুব সহজেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। টি-২০ ক্রিকেটে গেইলের দৌরাত্ম্য সবারই জানা। ছক্কা মারার ক্ষেত্রে গেইলের ধারেপাশেও নেই কেউ। তার পরেই রয়েছেন কাইরন পোলার্ড। তিনি মেরেছেন ৫৫৭টি ছক্কা। | 12 |
পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকে পানির স্তর কমে গেছে। এতে কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে। পানির স্তর আরও কমে গেলে কয়েকটি ইউনিট বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এখন বৃষ্টির অপেক্ষায় আকাশের পানে চেয়ে থাকা ছাড়া আপাতত কিছু করার নেই বলে জানিয়েছেন প্রকৌশলীরা।এদিকে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে বর্তমানে বন্ধ রাখা হয়েছে। কিন্তু বাকি ইউনিটগুলোর উৎপাদনে সক্ষম থাকা সত্ত্বেও পানির অভাবে চালু করা সম্ভব হচ্ছে না।জানা গেছে, দেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্র কাপ্তাইয়ে অবস্থিত। কাপ্তাই লেকের পানির ওপর নির্ভর করেই চলে এ কেন্দ্রের উৎপাদন। লেকে পানির পরিমাণ যত বেশি থাকবে, বিদ্যুৎ উৎপাদনও তত বেশি হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে লেক পানিতে টইটম্বুর থাকে। তখন এখানকার ৫টি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যায়। আর ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০ মেগাওয়াট।বৃষ্টি না হওয়ায় বছরের ডিসেম্বর-জানুয়ারি থেকে কমতে থাকে কাপ্তাই লেকে পানি। ফেব্রুয়ারি ও মার্চে পানির পরিমাণ আরও কমে যায়। এদিকে টানা খরায় লেকের পানির স্তর নেমে গেছে। এতে বিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ রাখা হয়েছে। পানির স্তর এর চেয়েও নেমে গেলে আরও ইউনিটও বন্ধ রাখতে হতে পারে। বর্তমানে সচল দুই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ৭১ মেগাওয়াট।কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি আবদুজ্জাহের জানান, আপাতত বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নেই।তবে জানুয়ারি-মার্চের কোনো কোনো সময় ভারী বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে। সে রকম হঠাৎ করে বৃষ্টি নামলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাবে। তখন বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানান, সচরাচর ফেব্রুয়ারি ও মার্চ মাসে বৃষ্টি হয় না। প্রতিবছর খরায় এই সময় কাপ্তাই লেকে পানি কমে যায়। তখন কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনে ইউনিটের সংখ্যা কমিয়ে দেয়। এখন বৃষ্টি আশার অপেক্ষায় আকাশের পানে চেয়ে থাকা ছাড়া বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের আপাতত কিছু করার নেই।এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা প্রকৌশলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রকৌশলী জানান, রুলকার্ভ অনুযায়ী (পানির পরিমাপ) কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট 'মিনস সি লেভেল' (এমএসএল)। কিন্তু বর্তমানে লেকে পানি আছে ৮৫ দশমিক ৫১ ফুট (এমএসএল)। পানি কম থাকায় বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট একযোগে চালু করা সম্ভব হচ্ছে না।প্রকৌশলী জানান, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ২টি সচল। সচল ইউনিট দুটি হলো ২ ও ৩ নম্বর। ২ নম্বর ইউনিট থেকে বর্তমানে ৩৫ মেগাওয়াট ও ৩ নম্বর থেকে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। | 6 |
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৮ সদস্যের ঘোষিত দলে স্থান পেয়েছেন একঝাঁক তারকা স্পিনার। তারা হলেন- সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান। ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর সাদা জার্সিতেও বাংলাদেশের একই স্বাদ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এ ক্ষেত্রে রাসেল ডমিঙ্গোর দলের বড় অস্ত্রই স্পিন। লাল বলের খেলায় বিগত বছরগুলোতেও টাইগারদের প্রধান শক্তি হিসেবে কাজ করেছে স্পিন নির্ভর বোলিং। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডে পেস নির্ভর উইকেট হলেও উপমহাদেশে হয় স্পিন নির্ভর। এই কথা বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। উপমহাদেশে খেলা হলে বরাবরই স্পিনারদের আলাদা নজরে রেখে থাকেন প্রতিপক্ষ দলের কলাকুশলীরা। উইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজেও টাইগারদের স্পিনই বড় শক্তি হয়ে দেখা দিবে বলে আশা করাই যায়। কেননা দলটিতে রয়েছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি কিনা আবার নিষেধাজ্ঞা থেকে ফিরেই সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ টেস্ট আঙিনায় পা রেখেছে ২০০০ সালে। সেই থেকে অদ্যাবধি টাইগাররা টেস্ট খেলেছে ১১৯টি। যার মধ্য জয় পেয়েছে মাত্র ১৪ টেস্টে। জয় পাওয়া এসব ম্যাচের প্রায় সবটিতেই স্পিনাররা অসাধারণ ভূমিকা পালন করে এসেছেন। বল হাতে কখনো মোহাম্মদ রফিক-এনামুল হক জুনিয়ররা। আবার কখনো সাকিব আল হাসান-তাইজুল ইসলামরা এসব জয়ে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন। ২০১৬ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারাতে অসামান্য অবদান রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টে বাংলাদেশের ১০৮ রানের বিশাল জয়ে একাই ১২ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিষিক্ত মিরাজ শিকার করেছিলেন ইংলিশদের ১৯ উইকেট। প্রতিটি টেস্টে এক দলের পক্ষে ২০টি উইকেট শিকার করা সম্ভব। সে হিসাবে বাংলাদেশ যে ১৪টি টেস্টে জিতেছে সেখানে উইকেট নেয়া সম্ভব ২৮০টি। এই ২৮০ উইকেটের মধ্য শুধু স্পিনাররাই নিয়েছেন ২২৪ জনের উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে টাইগাররা রোডেশীয়দের ১৯ উইকেট নিয়েছিল। যার ১১ উইকেটই নিয়েছিলেন মোহাম্মদ রফিক ও এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে রফিক ৫ উইকেট নিলেও পরের ইনিংসে এনামুল নিয়েছিলেন ৬ উইকেট। তাতে টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্টে টাইগারদের পরের দুটি জয়ই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। | 12 |
রাগটা হয়েছিল তাঁর নিজের ওপরই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ভালোই এগোচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু ২৯ বলে ৩৩ রান করে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দেন। এরপর নিজেরও ওপর ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারির দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন, আঘাত করেছেন তিনি ডাগ আউটের চেয়ারেও। ব্যাপারটা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। তিরস্কৃত করা হয়েছে কোহলিকে। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন কোহলি। বেঙ্গালুরুর ইনিংসের ১২তম ওভারে হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে সহজ ক্যাচ তুলে দেন কোহলি। ব্যাপারটায় নিজের ওপর বিরক্ত ও ক্ষুদ্ধ হয়ে পড়েন তিনি। সেটা তিনি হতেই পারেন, গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৪৪ রানের জুটি হয়েছিল। অসময়ে বাজে আউট হলে মেজাজ তো খারাপ হবেই। তবে সেই মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়েই ম্যাচ রেফারির তিরস্কার শুনছেন কোহলি। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, 'কোহলি লেভেল ওয়ান ধারায় অভিযুক্ত হয়েছে। এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।' গতকাল সানরাইজার্স হায়দরাবাদ শ্বাসরুদ্ধকর খেলায় ৬ রানে হেরেছে বেঙ্গালুরুর কাছে। প্রথমে ব্যাটিং করে বেঙ্গালুরুর ৮ উইকেটে করা ১৪৯ রানের জবাবে হায়দরাবাদ ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে। ম্যাচটা রং বদলেছে বারবার। হায়দরাবাদ ইনিংসের শেষ দিকেও মনে হয়েছে ম্যাচটা হায়দরাবাদই জিতবে। কিন্তু একটা ওভারই খেলা ঘুরিয়ে দেয়। ওভারটি ছিল শাহবাজ আহমেদের। খুব বেশি পরিচিত ক্রিকেটার তিনি নন, কিন্তু তাঁর ওই ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, আবদুল সামাদ। এই এক শাহবাজই নিশ্চয়ই দিন শেষে অধিনায়ক কোহলিকে হাসতে বাধ্য করেছেন। | 12 |
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ঐক্যফ্রন্টকে নির্বাচনে আসার জন্য অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) অবাধ, সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেবেন এবং তিনি যা বলেছেন সেটাই সত্য। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয়বার সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন "আমি আমার দেশের জনগণের সঙ্গে প্রতারণামূলক কোনো অভিসন্ধী নিয়ে কাজ করি না। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা থাকব। আপনাদের ভোট দিলে আপনারা জিতবেন। নির্বাচনে কোনো প্রকার কারচুপি, জালিয়াতি কোনো কিছু হবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ক্রেডিবল ইলেকশন হবে, অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে এবং বিদেশি পর্যবেক্ষক যেকোনো বুথে যেতে পারে, যেকোনো নির্বাচন কেন্দ্রে যেতে পারে। তাঁরা (নির্বাচন পর্যবেক্ষক) যেভাবে চান, নির্বাচন কমিশন অ্যালাউ করলে আমাদের কোনো আপত্তি নেই।'" সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'ঐক্যফ্রন্টের নেতারা চাইছেন যে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার জন্য। এটা হচ্ছে মূল কথা। এ ছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, বিদেশি পর্যবেক্ষক, রাজবন্দীদের মুক্তি। এসব বিষয়ে আমাদের নেত্রী, আমাদের দলনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, এসব দাবি মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। শিডিউল ডিক্লিয়ারের পরে নির্বাচন কমিশন এগুলো করবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমরা সম্মত।' তিনি বলেন, 'মন্ত্রীরা নিজের এলাকায় জাতীয় পতাকা ব্যবহার করবেন না, সরকারি সুযোগ-সুবিধা নেবেন না, সার্কিট হাউস ব্যবহার করবেন না, সরকারি গাড়ি ব্যবহার করবেন না। কোনো প্রকার সরকারি ফেসিলিটিস আমরা ব্যবহার করব না। অন্যান্য কোনো এমপিরাও, তাঁদের কোনো পাওয়ার থাকবে না। ঐক্যফ্রন্ট যদি প্রার্থিতা দেয় বা অন্যান্য দল যদি প্রার্থিতা দেয়, তাদের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বা মহাজোটের প্রার্থীরা একই সুবিধা এনজয় করবেন। এর অতিরিক্ত কিছু হবে না। ইলেকশন কমিশন বিষয়টি দেখবে।' ঐক্যফ্রন্টের ১০ সদস্যবিশিষ্ট নির্বাচনকালীন সরকারের দাবির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'এটা ওই প্রক্রিয়া, ৯০ দিন। আমরা সংবিধানের বাইরে যাব না, এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি।' অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তো আশাবাদী যে যখন একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলনেতা পরিষ্কারভাবে তাঁদের বৈঠকে এবং পারসোনালি বলেছেন যে, আসুন আমি একটি অবাধ ও সুষ্ঠু, ফ্রি-ফেয়ার-নিউট্রাল ইলেকশন করতে চাই। এ ব্যাপারে সহায়তা করুন এবং জনগণকে পিছিয়ে দিতে গিয়ে কোনো অপশক্তিকে ফাঁকফোকর দিয়ে অনুপ্রবেশের সুযোগ দেবেন না, যেটা আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে, আমাদের সকলের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে।' সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আরেকটি বিষয় হচ্ছে, 'সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাঁরা যে কথা বলেছেন, এটা আমাদের দেশে হয় না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের নিয়ম চালু নেই। তবে সেনাবাহিনী মোতায়েন থাকবে টাস্কফোর্স হিসেবে। তারা যেখানেই প্রয়োজন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় তারা যখনই, যেখানে চাইবে, সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। এখন তাঁরা যে দাবি দিয়েছেন, সাত দফা দাবি দিয়েছেন-সাত দফার বেশির ভাগই মেনে নিতে আমাদের নেত্রী দলনেতা শেখ হাসিনা সম্মত হয়েছেন। কিন্তু তাঁরা আজকে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন, যে এটাকে (জাতীয় নির্বাচন) পরবর্তী ৯০ দিনে নিয়ে যাওয়া। হয়তো তাঁদের অনেকেরই সদিচ্ছা আছে, কিন্তু এটা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বাহানা এবং এই পিছিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফাঁকফোকর তুলে দেওয়া হচ্ছে, যেখান দিয়ে তৃতীয় কোনো অপশক্তি এসে যে ওয়া-ইলেভেনের মতো সেই ঘটনার, অনভিপ্রেত-অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। আমরা সেটাই মনে করছি।' 'সংলাপ আমাদের এখনো শেষ হয়নি। রাতে আরেকটি সংলাপ আছে। ২৫টি দল এখনো বাকি আছে। আরও কিছু অ্যাপ্লিকেন্টস আছে, আমরা আর অ্যাকোমোডেট করতে পারছি না। এখন যে সংলাপ আজকে ১১টা থেকে হলো, এই সংলাপ দ্বিতীয় দফা সংলাপ। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এসেছেন। আলোচনা হয়েছে। তাঁরাও মন খুলে আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। তবে আজকে তাঁরা যে দাবিগুলো নিয়ে এসেছেন, আজকে তাঁদের যে ইমিডিয়েট নির্বাচনী শিডিউল ডিক্লিয়ারের আগে তাঁরা কিছু বিষয়ে নিশ্চয়তা চান বা কিছু বিষয়ে ঐকমত্য চান। এর মধ্যে মূল কথা হচ্ছে, তাঁরা আসলে সংবিধানসম্মতভাবে ২৮ জানুয়ারি থেকে এদিকে যে ৯০ দিন সংসদ যেদিন বসেছে, বিদায়ী সংসদ, সেদিন থেকে যে সংসদ পাঁচ বছর, এর আগের তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে।' খালেদা জিয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'ঐক্যফ্রন্টে নেতারা খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জামিন চেয়েছেন, তাঁরা ওইভাবে মুক্তি চাননি। আপনারাই (গণমাধ্যমকর্মীরা) প্যারোল বানিয়েছেন। তাঁরা কিন্তু প্যারোল বলেননি। খালেদা জিয়ার মামলা তো এই সরকার করেনি। এটা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এখন খালেদা জিয়ার জামিন বা মুক্তির বিষয় আদালতের ব্যাপার।' তিনি আরও বলেন, 'কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আমাদের মেনে নিতে আপত্তি নেই। তাঁরা তো প্রস্তাব দিচ্ছেন সংবিধানের মধ্যেই, কিন্তু বিষয়টি তো সংবিধানের বাইরে। এখানে একটা বিরাট গ্যাপ আছে তাঁদের প্রস্তাবের মধ্যে। তারপরও আমার কাছে মনে হলো, যাওয়ার সময় তাঁরা নমনীয় মনে হয়েছে তাঁদের কথাবার্তা-আচরণ।' সংলাপে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে কাদের বলেন, 'আগামীকাল আমাদের দলনেতা, আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এই কয়দিনের সংলাপে যে বক্তব্যগুলো সাম-আপ হয়েছে, এগুলো নিয়ে তিনি আমাদের অবস্থান-আমাদের বক্তব্য জানিয়ে দেবেন।' ঐক্যফ্রন্ট কঠোর কর্মসূচিতে গেলে আওয়ামী লীগ কী করবে? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'তাঁরা বলেছেন, তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন, রোডমার্চ করবেন-এগুলো তো গণতান্ত্রিক কর্মসূচি। এগুলো তো আমরাও করেছি। কিন্তু এই যে পদযাত্রা আর রোডমার্চ করতে গিয়ে যদি বোমাবাজি করে বা জ্বালাও-পোড়াও করে, সেই পরিস্থিতে আমরা বসে থাকব না।' | 9 |
ক্রিকেট মহাকাশে গত ৪ মার্চ আচমকা অঝোর বৃষ্টি নামে। অবিশ্বাস আর হৃদয় ভাঙার যন্ত্রণায় কাতরাতে থাকে বিশ্ব। খেলাটির অন্যতম উজ্জ্বল নক্ষত্র শেন ওয়ার্ন সেদিন সবাইকে চমকে দিয়ে নীরবে-নিভৃতে খসে পড়েন।আন্তর্জাতিক ক্রিকেটে হাজার উইকেটের মালিক, লেগ স্পিন শিল্পের সবচেয়ে নিখুঁত শিল্পী ওয়ার্ন ৫২ বছর বয়সে মৃত্যুদূতের ফ্লিপারে হন বোল্ড। সেটিও নিজ জন্মভূমি অস্ট্রেলিয়া থেকে ৭ হাজার কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে। মৃত্যুর দেড় মাস পেরিয়ে গেলেও ওয়ার্নকে নিয়ে চর্চা অব্যাহত। তিনি যে ছিলেন 'ক্রিকেটের ডিয়েগো ম্যারাডোনা'! মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডেই খবরের শিরোনাম হয়েছেন বেশি।তবে ওয়ার্ন সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন ক্রিকেটকে। এই খেলাটাই তো তাঁকে জগদ্বিখ্যাত বানিয়েছে। যা দিয়ে গড়েছিলেন ৪৩২ কোটি ৭২ লাখ টাকার সম্পদ। বিলাসবহুল জীবন যাপন আর শখ-আহ্লাদ পূরণে আর কী চাই? কয়েক কদম হেঁটে থামার পর আস্তে বল ছুড়লেও দ্রুত গতিতে গাড়ি চালাতে পছন্দ করতেন শৌখিন ওয়ার্ন। বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি কিনে নিজের গ্যারেজ ভরানো ছিল তাঁর শখ। ওয়ার্ন একবার জানিয়েছিলেন, তাঁর গ্যারেজে ২০টি গাড়ি আছে। কোটি টাকার সিলভার মার্সিডিজ, এফ-টাইপ হোয়াইট জাগুয়ার, রেঞ্জ রোভার, ব্ল্যাক ল্যাম্বরগিনি, ভোক্সওয়াগেনের বুগাত্তি ভেইরন, দুটি বিএমডব্লিউ, বেন্টলে কন্টিনেন্টাল ও ফেরারি-কী ছিল না তাঁর সংগ্রহে?ঘুরিয়ে-ফিরিয়ে গাড়িগুলো ব্যবহার করতেন ওয়ার্ন। আর এই গাড়ি নিয়েই 'নারী পটানোর' কাজ করতেন।২০১০ সালে লিজ হার্লির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই অন্য নারীর প্রতি আকৃষ্ট হন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার রাস্তায় একদিন ঘুরতে ঘুরতে সোনালি চুলের এক নারীর দেখা পান। সঙ্গে সঙ্গে গাড়ি থামান তিনি। ওই নারী শুরুতে ওয়ার্নকে চিনতে না পারলেও গাড়ির জানালা খুলতেই বিস্ময়ের হাসিতে ফেটে পড়েন। পরে তাঁকে পাশের আসনে বসিয়েই ছাড়েন চালক ওয়ার্ন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওয়ার্নের বন্ধু ও বর্ষীয়ান সাংবাদিক মাইকেল পারকিনসন বলেছেন, 'ওর মতো ধুরন্ধর মানুষ খুব কম আছে। আমার তো মনে হয়, অকাজে (নারীদের আকৃষ্ট করতে) ওর জুড়ি মেলা ভার। গাড়ি থামিয়ে ওই স্বর্ণকেশীকে সে বলল, তুমি দেখতে মনোমুগ্ধকর। আমার সাহায্য চাই।'মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এ রকম কাণ্ড অহরহ ঘটিয়েছেন ওয়ার্ন। ক্রিকেট কিংবদন্তি হওয়ায় মেয়েরাও 'না' বলতে পারেননি। শুধু বিশ্বখ্যাত ব্র্যান্ডের দামি কারই নয়, মোটরসাইকেল চালাতেও পছন্দ করতেন ওয়ার্ন। সময় পেলেই ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরোতেন। যদিও গত বছরের নভেম্বরে বাইকই 'বাপ-বেটা'কে তিক্ত অভিজ্ঞতার স্বাদ দিয়েছিল। চাকা পিছলে যাওয়ায় বাঁধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ মিটার ছেঁচড়ে যান তাঁরা। দুর্ঘটনায় ছেলে জ্যাকসনকে নিতে হয়েছিল হাসপাতালে। ওয়ার্ন পায়ে ও কোমরে সামান্য ব্যথা পান। সপ্তাহখানেক খুঁড়িয়ে চলতে হয় তাঁকে।সে দিন অল্পের জন্য রক্ষা পেলেও গত মাসে বিলাসী বাংলোতে এসে মৃত্যুদূত নিয়ে গেছেন লেগ স্পিন দূতের প্রাণ।কিংবদন্তি ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে শেষকৃত্য সম্পাদনকারী প্রতিষ্ঠান 'অ্যালিসন মঙ্কহাউজ'ও তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সের বদলে এনেছিল গাড়িতে করে। | 12 |
ফুটবলে উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মেয়ে কাকলী আক্তার রানী। সে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) দক্ষতার পরিচয় দেওয়ায় এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।কাকলী ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা দলের হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। সে রাণীশংকৈল পৌর শহরের আবুল কাশেম ও বানেসা বেগমের মেয়ে। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে কাকলী চতুর্থ। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।জানা গেছে, কাকলীর সঙ্গে পর্তুগাল যাচ্ছে রংপুরের পালিচড়া গ্রামের নাসরিন, মৌরাশি, রেখা আক্তার, শাম্মি আক্তার, খাগড়াছড়ির সেনারি চাকমাসহ ১১ ফুটবলকন্যা।কাকলী বলে, 'প্রশিক্ষণে ফুটবল সম্পর্কে শিখতে চাই অনেক কিছু।'কাকলীর বাবা আবুল কাশেম বলেন, 'মেয়ে পর্তুগালে যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি। কখনো স্বপ্নও দেখিনি, ফুটবল শিখতে মেয়ে বিদেশ যাবে।'রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থী ছিল কাকলী। স্কুল পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতা থেকে তার খেলা শুরু।স্থানীয় ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, 'অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ জন ছেলে ব্রাজিলে এবং ১১ জন মেয়ে পর্তুগালে ফুটবল প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সেরা এগারোর মধ্যে রানীও নির্বাচিত হয়েছে।' | 6 |
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার বিকালে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেয়াদবি করায় ওই প্রকৌশলীকে বকাঝকা করেছেন বলে জানান তিনি। এদিকে প্রকৌশলীকে মারধরের বিষয়টি উল্লেখ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে গৃহায়ণের চট্টগ্রাম সার্কেল। এছাড়া মারধরের অভিযোগ এনে মঙ্গলবার দিনভর কর্মবিরতি পালন করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা। মারধরের ঘটনার বিচার ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন-সিবিএ। অন্যদিকে মেয়রের সঙ্গে প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ এনে তার বিচারের দাবিতে বিকালে পাল্টা কর্মসূচি পালন করেছে ইয়াং ইঞ্জিনিয়ারিং ফোরাম চট্টগ্রাম। এতে একাত্মতা প্রকাশ করে আইইউবি ইঞ্জিনিয়ারিং ফোরাম, সিটি করপোরেশনের প্রকৌশলী, পেশাজীবী সমন্বয় পরিষদ ও নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। চট্টগ্রাম নগরের হালিশহর বড় পোল মোড় এলাকায় সড়ক সম্প্রসারণের জায়গা নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি সমাধানের জন্য সোমবার রাতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা মেয়রের সঙ্গে সাক্ষাত করতে নগর ভবনে আসেন। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে সিটি মেয়র নাছির উদ্দীন মারধর করেছেন বলে অভিযোগ উঠে। এ প্রসঙ্গে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের কাজে বাধা দিয়েছে তারা। আমি ঘটনা জানতাম না। এলাকাবাসী আমাকে এসে জানায় সেখানে নালা সোজা করা যাচ্ছে না গৃহায়ণে লোকজনের বাধার কারণে। তাকে বকাঝকা করেছি। মারধরের প্রশ্নই আসে না। অপরাধ আড়াল করার জন্য এখন নানা কথা বলছে। কাজে বাধা দেয়ার এখতিয়ার তো তাদের নেই। তিনি বলেন, যেখানে নালা হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে গৃহায়ণের লোকজন ঝুপড়ি দোকান করে বাজার হিসেবে ভাড়া দিয়েছে। সেটা ওভাবেই ছিল। আমরা কয়েকবার উচ্ছেদ করেছি। যখন বাজার ছিল তখন তারা কোনো ব্যবস্থা নেয়নি। এটা বলার পর সে (সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ) বলে, সিটি করপোরেশনের জায়গা হকাররা দখল করে আছে। এটা তো তার বিষয় না। সে বেয়াদবি করেছে। বেয়াদবি করার দুঃসাহস তাকে কে দিয়েছে? এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমার নিজের কিছু তো না। এর আগেও গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চল থেকে তাদের চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়ে ওই স্থানে বাজার বসানোর অনুমতি চেয়েও পায়নি বলে অভিযোগ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এদিকে সোমবার রাতে চট্টগ্রাম নগর ভবনে সংগঠিত ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলামকে চিঠি দিয়ে অবহিত করেছেন চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মন্ত্রীকে ঘটনা জানিয়েছেন। আশা করি মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানাবেন। সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হওয়ায় আমরা নিরাপত্তাহীন বোধ করছি। আমরা সরকারি প্রটেকশন চাই। সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। যেকোনো কাজে সমস্যা হলে সরকারিভাবে সমাধান করা যায়। আঘাত করা নীতিবিরুদ্ধ। এছাড়া মঙ্গলবার সকালে নগরীর জিইসি মোড়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। এ প্রসঙ্গে সিবিএ সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, 'প্রকৌশলীকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। | 6 |
কর্মীদের রক্ষা করতে নির্বাচন থেকে সরে দাড়ালেনজাতীয় পার্টি বিজেপির প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।রোববার বেলা সোয়া একটার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মাঝপথে নির্বাচন বর্জনের কারণ প্রসঙ্গে পার্থ বলেন, 'আর তিন ঘণ্টা বাকি আছে। আমি কী শুধু শুধু আমার এজেন্ট বা কর্মীদের মার খাওয়াব?' ঢাকা-১৭ আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান ফারুক। চলচ্চিত্র জগতে নায়ক ফারুক হিসেবে তিনি পরিচিত। আন্দালিভ পার্থ অভিযোগ করে বলেন, ৮০ টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়াভাবে তাঁর কর্মীদের লাঠিপেটা করেছে। পার্থ বলেন, 'বনানী বিদ্যা নিকেতনে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হয়েছে। গুলশানের অনেক কেন্দ্রে জোর করে ব্যালটে সিল দেওয়া হয়েছে। কড়াইল এলাকায় কাউকে ঢুকতেই দেওয়া হয়নি।' পার্থ জানান, এবার নির্বাচনে তার ৫০০ এরও বেশি পোলিং এজেন্ট প্রস্তুত ছিল। নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান পার্থ। | 9 |
একুশ শতকের তৃতীয় দশকের প্রথম বছর শেষ হতে চলল। এ বছর অনেক তারকা অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্কের ইতি টেনেছেন। তেমন কয়েকজনের কথা নিচে দেওয়া হলো- কিম কার্দাশিয়ানের 'আনলাকি সেভেন' 'স্পেস আর প্রাইভেসির জন্য' বিচ্ছেদ বিল গেটস আর মেলিন্ডা গেটস বিয়েবিচ্ছেদের কারণ হিসেবে এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়েই উল্লেখ করেন এক টুইট বার্তায়। তারা জানান, দীর্ঘ আলোচনার পর দুজনে ঠিক করেছেন, এবার যৌথ জীবনের ইতি টানবেন। বিল আর মেলিন্ডা বলেন, দুজনেই বুঝতে পারছেন, এই সম্পর্কটা থেকে বের হয়ে এখন দুজনেরই উচিত পরস্পরকে একটু 'স্পেস' বা নিঃশ্বাস নেওয়ার জায়গা ছেড়ে দেওয়া। গত মে মাসে বিচ্ছেদের খবর জানান তারা। শাশুড়ি পেটানো বরের সঙ্গে বিচ্ছেদ জেয়ন মালিকের বিরুদ্ধে অভিযোগ তিনি তার পার্টনার জিজি হাদিদের মা ইয়োলান্দা হাদিদকে পিটিয়েছেন। গায়ক জেয়ন অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। এক খবরে পিপল ম্যাগাজিন জানায়, জিজি-জেয়নের বিচ্ছেদ হয়ে গেছে। বিফল বাগদান বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজের সঙ্গে জেনিফার লোপেজের বাগদান হয়েছিল চার বছর আগে। গত এপ্রিলে জানা যায়, সম্পর্কটা বাগদান আর বছর চারেক একসঙ্গে থাকাতেই শেষ, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের। লা লা ছাড়লেন কারমেলোকে যুক্তরাষ্ট্রের টিভি ব্যক্তিত্ব লালা অ্যান্থনি এনবিএ সুপারস্টার কারমেলো অ্যান্থনির ঘর করেছেন ১১ বছর। একটা সন্তানও আছে তাদের। গত জুনের এক খবরে জানা যায়, লালা নাকি কারমেলোর কাছ থেকে বিচ্ছেদ দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছেন। 'আধা-বিচ্ছেদ' তিন বছর আগে ডেট করা শুরু। এরই মাঝে এক সন্তানও হয়েছে এলন মাস্ক আর গ্রিমেস জুটির। কিন্তু গত সেপ্টেম্বরে এলন জানান, ক্যানাডিয়ান গায়িকা গ্রিমেসের সঙ্গে তার 'সেমি সেপারেশন' হয়ে গেছে। সূত্র : ডয়চে ভেলে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 2 |
শুক্রবার সকালে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক গোলাবর্ষণ করে এটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। তাদের করা গোলাবর্ষণের কারণে বিদ্যুৎ কেন্দ্রের পাশে থাকা একটি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন ধরে যায়। রাশিয়ার এমন বিপজ্জনক কাণ্ডের পর হতবাক পুরো বিশ্ব। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটত তাহলে কি হতো সেটি ভাবতেই আঁতকে উঠছেন অনেকে। ফলে রাশিয়ার নিন্দায় মুখর যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনের মতো দেশগুলো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা বিদ্যুৎ কেন্দ্রের পাশে প্রশিক্ষণ কেন্দ্রে আগুনের ঘটনার জন্য দায়ী করেছে ইউক্রেনকে। মস্কোর দাবি, কিছু ইউক্রেনীয় নাশকতাকারী প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে রাশিয়ার সেনাদের ওপর হামলা চালায়। এরপর আত্মরক্ষার্থে যখন রুশ সেনারা গুলি চালায় তখন সেসব নাশকতাকারী প্রশিক্ষণ কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেন, সোমবার থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শুক্রবার সকালে ইউক্রেনের কিছু উগ্রপন্থী নাশকতাকারী কেন্দ্রটিতে বড় ধরনের আক্রমণ চালানোর চেষ্টা করে। যখন রাশিয়ার সেনারা পাল্টা আক্রমণ করেন তখন ওই নাশকতাকারীরা বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। | 3 |
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, খুনি জিয়াকে নির্দোষ প্রমাণ করার জন্য তার অনুসারীরা তাকে বীর মুক্তিযোদ্ধা বলে মিথ্যা আখ্যায়িত করে চলেছে। আমরা বলতে চাই বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত না থাকলে জাতির জনকের হত্যাকারীদের খুঁজে তাদের বিচার করতো। তা না করে হত্যায় জড়িত সকলকে আশ্রয় দিয়েছিলো এই খুনি জিয়া। স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়ে তাদের বাঁচাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন বিভ্রান্তি ছড়ায় উল্লেখ করে তিনি বলেন, বাঙালী জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রতিদিন তারা মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ছুটে। জাতির পিতার হত্যাকারী কে বা কারা তা দেশের নতুন প্রজন্মের কাছে স্পষ্ট। আমরা বলতে চাই খুনি কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখনো খুনি জিয়াগংদের উত্তরসূরিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তাদের প্রতিরোধ করতে সংগ্রাম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। এ নেতা আরও বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের রাজনীতির দীক্ষা, শিক্ষা। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতেন সেই আদর্শের উপর আমাদের অটল থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। মানুষের কল্যাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় নিবেদিত প্রাণ। স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, বিএনপি জামায়াত সরকার জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। এরাই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষের সম্মুখে সততার কথা বলে। এসকল মিথ্যাবাদীরা হাওয়া ভবন সৃষ্টিকরে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। | 6 |
দক্ষিণ কোরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের টয়লেট ব্যবহার করলে আয় করা যায় ডিজিটাল কারেন্সি। সেই মুদ্রায় শুধু কমলালেবু নয়, অনেক ধরনের ফলের পাশাপাশি কফি এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও কেনা যায়। উলসানের ওই টয়লেটটির ডিজাইন করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএনআইএসটি)-র আর্বান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চো জায়-এয়ন। পরিবেশবান্ধব ওই শৌচাগারের নাম দিয়েছেন বীভি। এবং শব্দ দুটোর প্রথম অংশ নিয়ে তৈরি এই নামেই শুধু নয়, এর কার্যকারিতায়ও দূরদর্শিতার ছাপ রেখেছেন চো জায়-এয়ন। নাহলে টয়লেট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা যাবে, সেই বিদ্যুতে আলো জ্বলবে ভবনে। আর তাই মলত্যাগ করেও অর্থ আয় করা যাবে- এতদিন এমন কথা কে ভাবতে পেরেছে? খবর হিন্দুস্তান টাইমসের। চো শুধু ভাবেননি, ভাবনার বাস্তবায়নও করেছেন। তাই বীভি-তে রয়েছে মলকে মাটির নীচের এক ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ব্যবস্থা। ভবনের পাশেই রয়েছে ল্যাবরেটরি। মাটির নীচে মল থেকে তৈরি হয় মিথেন গ্যাস। ল্যাবরেটরিতে রাখা এক যন্ত্রের সহায়তায় সেই মিথেন থেকে তৈরি হয় বিদ্যুৎ। এক ব্যক্তি একবারে গড়ে ৫০০ গ্রামের মতো মলত্যাগ করে। সেই মল দিয়ে তৈরি হয় ০.৫ কিলোওয়াট বিদ্যুৎ, যা দিয়ে একটা গাড়ি অনায়াসে ১.২৫ কিলোমিটার পথ চলতে পারে। টয়লেটে শুধু বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করেননি প্রফেসর চো। মলের বিনিময়ে অর্থ উপার্জনের ব্যবস্থাও রেখেছেন। জিগুল নামের এমন এক ভার্চুয়াল কারেন্সি তৈরি করেছেন যার বিনিময়ে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের দোকান থেকে নিয়মিত বই, নুডলস, বিভিন্ন ধরনের ফল, কফি ইত্যাদি কিনছেন। একবার টয়লেটে গেলে আয় হয় ১০ জিগুল। যার যত জিগুল জমবে, তত বেশি পণ্য কিনতে পারবে সে। শিক্ষার্থী হেও হুই-জিন তো মহাখুশি, 'এতদিন মনে করতাম মল খুব নোংরা জিনিস, এখন সেই জিনিসই আমার কাছে খুব মূল্যবান। এখন তো খাওয়ার সময়ও কোনও বই কেনার কথা মাথায় এলে মল নিয়ে কথা বলি!' | 5 |
পিএসজির হয়ে লিগ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চোট নিয়ে পিএসজি কোচ টমাস টুখেল বলেছিলেন, আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়ে খেলতে পারবেন না তিনি। এমনকি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও সাবেক বার্সেলোনা তারকার খেলা অনুচিত বলে জানান কোচ। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ব্রাজিলের হয়ে কনফেডারেশন কাপ ও অলিম্পিক স্বর্ণ জেতা নেইমারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে না হোক চারদিন পরে উরুগুয়ের বিপক্ষে বড় ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করে রেখেছেন তারা। সেজন্য ব্রাজিল কোচ তিতে দলে নেইমারের বিকল্প ফুটবলারও ডাকেননি। তার ইনজুরির আপডেট দিয়ে সিবিএফ জানিয়েছে, ভেনেজুয়েলার বিপক্ষে থাইয়ের ইনজুরির কারণে খেলতে পারবেন না নেইমার। তবে তার ইনজুরি নিয়ে নিবিড় পরিচর্যা করলে উরুগুয়ের বিপক্ষে তাকে পাওয়া সম্ভব। ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, 'আমরা আশা করছি, এক সপ্তাহ নেইমারকে বিশেষ সেবা দিলে উরুগুয়ে ম্যাচের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে ম্যাচ খেলতে পারবে। আমরা তার অবস্থা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।' সাবেক সান্তোসের পোস্টার বয় নেইমারের ইনজুরি নিয়ে চিন্তিত লিগ ওয়ান ক্লাব পিএসজি। কিন্তু সেলেকাও জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমারের ইনজুরি বিষয়ে সিবিএফের পক্ষ থেকে জুনিনহো পুলিস্টিক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, খুব গুরুত্বের সঙ্গে নেইমারকে দেখাশুনা করছেন তারা। | 12 |
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকার ঘোষিত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে আপত্তির শুনানি সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ এলাকার আপত্তির বিষয়টি তুলে ধরেন লিখিত আপত্তিকারকদের পক্ষের প্রতিনিধিরা।শুনানিতে সিটি করপোরেশনের বর্ধিত এলাকার ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের জন্য জোরালো দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা তাঁদের আপত্তির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানিকালে স্থানীয় বাসিন্দারা বলেন, সিসিকের নবগঠিত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা সদ্য বিলুপ্ত সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সিসিকের ঘোষিত ওয়ার্ডে বিভিন্ন গ্রাম বা এলাকাকে দুই ওয়ার্ডে (আংশিক) অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি গ্রাম, পাড়া অর্থাৎ একটি পঞ্চায়েতকে দুই ভাগে বিভক্ত করে। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।আপত্তি উপস্থাপনকারীরা আরও বলেন, টুকেরবাজার একটি প্রাচীন জনবসতি ও ঐতিহ্যবাহী এলাকা। এখানকার অধিবাসীরা শত শত বছরের ইতিহাস ধারণ করে পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছেন। ঘোষিত ওয়ার্ডের মাধ্যমে এলাকাকে বিভাজন করে ওই এলাকার সামাজিক ঐক্য ও সংস্কৃতিকে বিভক্ত করা হয়েছে।তাঁরা সদ্যবিলুপ্ত টুকেরবাজার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা অর্থাৎ পূর্বে আখালীয়া ঘাট এলাকা থেকে শুরু করে পশ্চিমে গৌরিপুর ঘোপাল পূর্ব পর্যন্ত তিনটি ওয়ার্ড নিয়ে সিসিকের একটি ওয়ার্ড ও বিলুপ্ত টুকেরবাজার ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা নিয়ে আরেকটি ওয়ার্ড গঠনের দাবি জানান।শুনানি গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ। সিটি করপোরেশনের পক্ষে সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা উপস্থিত ছিলেন।শুনানিতে এলাকাবাসীর পক্ষে অংশগ্রহণ করেন সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম, আমির উদ্দিন আহমদ, অ্যাডভোকেট ফারুক আহমদ, আলতাফ হোসেন সুমন, বিলুপ্ত টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য এনাম আহমদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফরিদ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাফিজুর রহমান, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী নেফাজ উদ্দিন প্রমুখ। | 6 |
১৫ জানুয়ারি আকবর: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ছবির শুটিং শুরু হবে শিগগিরই। আকবর চরিত্রে অভিনয় করছেন ইমন। এ খবর সবার জানা। নতুন খবর হলো ইমনের নায়িকা হিসেবে ছবিতে যুক্ত হলেন অভিনয়শিল্পী ববি। গত সপ্তাহে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তির খবর নিশ্চিত করে গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে ববি বলেন, 'কয়েক দিন আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গানের শুটিং দিয়ে ১৫ জানুয়ারি থেকে ছবির কাজ শুরু হবে।' ছবিতে ববির চরিত্রের নাম সুলতানা। তিনি বলেন, 'গল্পটি একটু অন্য রকম। সুলতানা চরিত্রটি আশি থেকে নব্বই দশকের একজন জনপ্রিয় তারকার চরিত্র। নামটি এখনই বলা যাবে না। তবে চরিত্রটি আমার খুবই ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।' ১৯৮০ থেকে ২০০০ সালের সময়কালের ঢাকার গ্যাং কালচার নিয়ে ছবির মূল গল্প। পরিচালক সৈকত নাসির বলেন, '১৫ ও ১৬ জানুয়ারি দুই দিন গানের শুটিং হবে। মাঝখানে বিরতি দিয়ে ২৫ জানুয়ারি থেকে টানা শেষ করব ছবির কাজ।' ববি জানান, গানের কাজ শেষ করে দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যাবেন তিনি। সেখান থেকে ফিরে দ্বিতীয় ধাপে এসে ছবিটির শুটিং শেষ করবেন। আকবর: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ছবির মূল গল্প লিখেছেন রণক ইকরাম। সিনে হল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু ও সংলাপ লিখেছেন আসাদ জামান। | 2 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমির পাশ থেকে যুদ্ধকালীন একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে র্যাব-৫ এর একটি টিম মর্টার শেলটি উদ্ধার করে। জানা গেছে, রাবিতে পুকুর খনন করার সময় পুকুরের মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেল সদৃশ একটি বস্তু দেখতে পান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে যুদ্ধকালীন মর্টার শেল বলে চিহ্নিত করে এবং র্যাবকে খবর দেয়। পরে র্যাবের একটি দল বিশ্ববিদ্যালয়ে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, রাবির বধ্যভূমির পাশেই শহীদ ড. শামসুজ্জোহা হলে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিলো। ফলে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। তবে মর্টার শেলটি তাজা নাকি নিষ্কৃয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্কৃয়কারী দলকে খবর দেয়া হয়েছে। ওই টিম পৌঁছলেই মর্টার শেলটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করা হয়। সেখানে দেখা গেল, সাদা হুডি পরা শাকিবের চোখে সানগ্লাস, মাথায় শীতের টুপি। সোফায় হেলান দিয়ে বসে আছেন তিনি। সেলফির ক্যাপশনে লেখা, 'আ সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ।' ছবিটির সূত্র ধরে কথা হয় ঢালিউডের জনপ্রিয় এই নায়কের সঙ্গে। তিনি বলন, নিউইয়র্কের বাসায় বসে এই ছবি তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা শাকিব খান এখন কেমন আছেন, সেখানে কী করছেন-সে বিষয়ে বিস্তারিত না জানা গেলেও বোঝা গেল, সুন্দর সময় কাটছে তাঁর। শাকিব খান বলেন, 'সেলফি তোলার অভ্যাস আমার একেবারেই নেই। মনে পড়ছে না, কখনো তোলা হয়েছে কি না। নিউইয়র্কে একজন নিকটাত্মীয়ের বাসায় বেড়াতে যাব, বাসা থেকে বের হওয়ার আগে মনে হলো সেলফি তুললে মন্দ হয় না। তোলার পর মনে হলো, ভক্তদের সঙ্গে শেয়ার করি। তাই ইনস্টাগ্রামে পোস্ট করা।' এদিকে ভক্তরাও তাঁদের প্রিয় নায়কের সেই সেলফিতে মন্তব্য করে নিজেদের ভালো লাগা প্রকাশ করেন। বড় পর্দার জনপ্রিয় নায়ক শাকিব খান বরাবরই নিজেকে আড়ালে রেখেছেন। তবে কয়েক বছর ধরে ফেসবুক-ইনস্টাগ্রামের কারণে তাঁর কাজের আপডেট পেয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের সুন্দর মুহূর্ত আর ইতিবাচক খবরগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান শাকিব খান। এরপর তিনি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডেও অতিথি হিসেবে গিয়েছিলেন। দুটি অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। সম্প্রতি তাঁকে যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব 'ভারতীয় বঙ্গ সম্মেলন'-এ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এবারের আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) নামেও পরিচিত। জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে শাকিব খান ঢাকায় ফিরবেন। | 2 |
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। রেহেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিল। এসময় ছেলে ইয়াসীন ডাব পাড়ার জন্য তার কাছে একটি ধারালো দা চায়। দা হাতে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা'কে খুন করে ইয়াসীন। অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানান, মা'র আত্মার শান্তির জন্য সে তার মা'কে খনি করেছে। তবে এখন তার মা'র জন্য খুব কষ্ট লাগছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংগঠনটি বাংলাদেশে তাদের দাওয়াতের সব কার্যক্রম স্থগিত করেছে। শনিবার (৪ এপ্রিল) রাতেই তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মতভাবে এই নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের মেখল মাদরাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান। তাবলিগ জামাতের আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলামের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। ফরিদপুরের নগরকান্দা থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলে শনিবার রাত ১২টায় পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন। এরপর তাবলিগ জামাতের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ তাদের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি নিল। মাওলানা জাকারিয়া নোমান বলেন, দেশের এই পরিস্থিতিতে তাবলিগ জামাতের সব দাওয়াতি কাজ স্থগিত করা হয়েছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে। আমাদের বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে নিজেদের জজবাকে নিয়ন্ত্রণ করে দেশের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম যা বলেন, সেগুলো অবশ্যই অনুসরণ করতে। তিনি আরো বলেন, ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়তে। সে হিসেবে আমরা আমাদের দেশে সব রকম মসজিদওয়ার আমল বন্ধ রাখব এবং চলতি জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যারা সময় লাগাতে চান তারা সময় লাগাবেন। কারো বিপরীত কোনো কিছুর চিন্তার করার কোনো অবকাশ নেই। প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেয়া অন্তত ৩০০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর ওই ঘটনাটিকে ঘিরে সেদেশে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেয়া হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের একটি বড় অংশই সেখানকার তাবলিগ জামাতের একটি ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন। এ অবস্থায় বাংলাদেশেও তাবলীগ জামাতের কার্যক্রম নিয়ে শঙ্কা বাড়ছিল। | 6 |
হিম হিম ঠান্ডার এমন দিনে গরম পোশাক তো পরতেই হয়। তবে শীত তাড়ানোর ভারী পোশাকে ফ্যাশনটা ঠিক হয়ে ওঠে না বলে যাঁদের অভিযোগ, তাঁদের জন্য সুখবর হলো-উল আর চামড়ার পাশাপাশি হালকা উপাদানে তৈরি পোশাকও পাওয়া যাচ্ছে।সাটিন, ভেলভেট, জিনস বিশেষ করে ডেনিমের ব্যবহারে হালকা নকশার শীতপোশাক এখন তৈরি হচ্ছে দেশেই। আলাদা করে নয়, বরং মূল পোশাকেই ব্যবহার করা হচ্ছে এমন উপাদান, যা শীতের জন্য আরামদায়ক, আবার ফ্যাশনের সঙ্গেও বেশ যায়। সাধারণত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস এবং ফ্রান্সের প্যারিসের ফ্যাশন শোগুলোতে যে পোশাক দেখানো হয়, তারই একটা ছোঁয়া থাকে আমাদের শীতপোশাকে-জানালেন ফ্যাশন হাউস লা রিভের পরিচালক ডিজাইনার মুন্নুজান নার্গিস। তিনি বললেন, গত বছরের মতো ব্লেজার, ফিটেড সোয়েটার, টপ, পঞ্চো এবারও চলছে বেশি। ফ্যাশনের ধারার বদল না হলেও কাটছাঁটে এসেছে ভিন্নতা। পাশ্চাত্যের সঙ্গে যুক্ত হচ্ছে প্রাচ্যের ফিউশন। যেমন রূপকথার রাজকীয় পোশাকের একটা প্রভাব থাকছে লা রিভের পোশাকে।বাজার ঘুরে দেখা গেল ঢোলা ও চাপা (বডি ফিটেড) দুই রকমের ছাঁটই রয়েছে এবারের শীতপোশাকে। সোয়েটার বা টপের ওপরের দিকটা একটু চাপা হলে কোমর আর হাতাটা থাকছে ঢিলেঢালা। আবার উল্টোটাও দেখা যাচ্ছে। সোয়েটার, গেঞ্জি বা টপ-কোনোটার ঝুল ছাড়িয়েছে পা পর্যন্ত, আবার কোনোটা কোমর অব্দি। পোশাকে প্রাধান্য পাচ্ছে ফুলেল নকশা। পার্টি লুক আনতে চামড়া আর উলের সঙ্গে হাত আর গলায় জুড়ে দেওয়া হচ্ছে নানা রঙের লেস। বসুন্ধরা সিটির বিভিন্ন দোকানের বিক্রয় কর্মীরা জানালেন, উপাদান হিসেবে তরুণীদের কাছে এখন উল আর লেদারটাই বেশি পছন্দ। পাশাপাশি একটু মোটা কাপড়ের ফুলহাতা টি-শার্ট, ভেলভেট এবং ডেনিমের পোশাকগুলো বেশ চলছে।ফ্যাশনের জন্য মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের কাছে শীতটাই বেশি পছন্দের। 'প্রতি শীতেই একটা নিজস্ব স্টাইল বের করি এবার যেমন লেগিংসের সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা গলাবন্ধ গেঞ্জি বা টপ পরব। তার ওপর থাকবে হাতাকাটা সোয়েটার। পুরো শীতজুড়ে গলায় জড়াব নানা ঢঙের মাফলার।'শীতের সময় আজরার মতো অনেক তরুণীরই পছন্দ একটার ওপর আরেকটা পোশাক পরার ফ্যাশন। পাশাপাশি ব্লেজার, সোয়েটার, গেঞ্জি আর টপের সঙ্গে ফিটেড প্যান্ট বা লেগিংস পরার চলটাও এখন বেশ জনপ্রিয়। কলকাতার মডেল রোজা দে বাংলাদেশে বেড়াতে এসে নকশার এই আয়োজনে মডেল হয়েছেন। রোজা দের আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে মামার বাড়ি নেত্রকোনা জানালেন, শীতে ক্যাজুয়াল পোশাক হিসেবে তাঁর পছন্দ একটু ঢিলেঢালা সোয়েটার ডেনিমের জ্যাকেটও পরে থাকেন শীতের পার্টি লুকে কালো পোশাকের ওপর পরে নেন ছাইরঙা বডি ফিটেড সোয়েটারএবার থাকবে নানা ধরনের স্কার্ট। হাঁটু অব্দি ফ্লেয়ার স্কার্টের সঙ্গে সুতি টপ, চাপা স্কার্টের সঙ্গে স্মার্ট টপ বা হাঁটু পর্যন্ত স্কার্ট ড্রেস-তিন ধরনের পোশাকই থাকবে এ বছরের ফ্যাশনে-এমনটাই জানালেন একস্ট্যাসির ডিজাইনার হেড তানজীম হক। টপ, গেঞ্জি, সোয়েটারের হাত আর ঘেরে জ্যামিতিক নকশা দিয়ে আনা হচ্ছে ভিন্নতা। বন্ধ ও গোল গলার পাশাপাশি থাকছে হাই নেক। রঙেও থাকছে নতুনত্ব। লাল, কালো, সবুজের মতো মূল রংগুলোর পাশাপাশি থাকছে নানা ধরনের শেড। শ্যাওলা রং, পাউডার ব্লু, ট্যানজি অরেঞ্জ, রোজ পিঙ্ক, মিন্ট গ্রিন, অ্যাকোয়া ব্লু বেশি থাকছে পোশাকের রঙে কাপড়ে আরবান কোয়ার্ক প্রিন্ট চলবে পুরো শীতজুড়ে। এ ছাড়া এক রঙের পোশাকে থাকছে উলের ফুল,এমব্রয়ডারি আর প্রিন্টের নকশা। প্যান্টের ক্ষেত্রে স্কিনি বটম প্যান্টের মধ্যে সরু আকৃতিটাই বেশি জনপ্রিয়। পাশাপাশি স্কিনি বেলবটমের মতো ছাঁটও আছে। এ ধরনের বটমগুলো হাঁটুর ওপরের অংশ একদম আঁটসাঁট। কাপড়ে চলছে নিট, গ্যাবার্ডিন ও উইভেন। এদিকে শীতের সাজটাকে আরও জমকালো করে তুলতে আলাদা গয়না বা মেকআপ নয়, শুধু পোশাকটাকেই ফোকাস করার পরামর্শ দিলেন প্রাইড গ্রুপের ম্যানেজার অব মার্কেটিং কমিউনিকেশন সুম্বল মোমেন। পোশাকের লেয়ারিং বা প্রিন্টে থাকতে হবে উজ্জ্বল সব রং। পাশাপাশি উলে বোনা একটা গোলাকার মাফলার গলায় জড়ালেই ফুটে উঠবে স্টাইলিশ ভাব।কোথায় পাবেনওটু, একস্ট্যাসি, আরবান ট্রুথ, লা রিভ, স্মার্টেক্সসহ বসুন্ধরা সিটির আরও অনেক দোকানেই দেখা মিলবে শীতের এসব হালকা পোশাকের। লেদারের ব্লেজারের দাম কিছুটা বেশি। তবে ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন নানা ঢঙের টপস, স্কার্ট, শার্ট আর সোয়েটার। | 4 |
২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৪ বছরে ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের অভিনেতা ইরফান খান। বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। এখনো সিনেপ্রেমীদের কাছে ইরফান খান মানেই অভিনয়ের উজ্জ্বল উদাহরণ। তবে তার অভিনয় দেখা এখনো বাকি দর্শকদের। অভিনয়ের মধ্যে দিয়ে ফের উঠে আসবেন ইরফান। আবারো একবার ইরফানকে পর্দায় দেখতে পাবে দর্শক। সিনেমার নাম 'দুবাই রিটার্ন'। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পর বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রদর্শিত হচ্ছে। ভার্চুয়ালে বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখতে পাবেন দর্শক। ইউটিউবেও রিলিজ করবে এই ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরের ঘোষণা করেছেন ইরফান পুত্র বাবিল। সিনেমার পোস্টারও শেয়ার করেছেন তিনি। ইরফানের মৃত্যুর এতদিন পর তার অদেখা কাজ দেখতে পাওয়ার সুযোগ পেয়ে খুশি অনুরাগীরাও। প্রসঙ্গত, ২০০৫ সালেই নির্মিত হয়েছিল 'দুবাই রিটার্ন'। এরপর বিভিন্ন কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এটি। যদিও নির্মাণের পরপরই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছিল ইরফান অভিনীত এ সিনেমাটি। সিনেমাটিতে এক ছোটখাটো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। তার চরিত্রের নাম আফতাব আংরেজ। এদিকে প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার পরিবারও সমান খুশি এই খবরে। | 2 |
বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল বুধবার অনুষ্ঠিত 'কমিটি অন দ্য রাইটস্ অব অল মাইগ্র্যান্ট ওয়াকার্স এ্যান্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্' (সিএমডব্লিউ)-এর ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে ৫১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। একইসাথে এই কমিটিতে আলবেনিয়া, শ্রীলংকা, কলম্বিয়া, আজারবাইজান, সেনেগাল ও নাইজারের ৬ প্রার্থীও নির্বাচিত হয়েছেন ১৪ সদস্যের কমিটিতে। সিএমডব্লিউ'র এই নির্বাচনে কোনো প্রার্থীর এটাই সর্বাধিক ভোট। এই বিজয় বাংলাদেশের বলিষ্ঠ পররাষ্ট্রনীতির প্রতি বিশ্ববাসীর আস্থার প্রতিফলন বলে কূটনীতিকরা মনে করছেন। পররাষ্ট্র সচিব চার বছর মেয়াদি এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। আরও উল্লেখ্য, নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের 'গ্রপ অফ ফ্রেন্ডস্ অব মাইগ্রেশন' এর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ এবং অত্যন্ত সক্রিয় সদস্য হিসেবে জাতিসংঘে অভিবাসন বিতর্কে অংশগ্রহণ করছে। বাংলাদেশের কূটনীতিকরা মনে করছেন, 'বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিএমডব্লিউ'র সদস্য হল, যা আমাদের ৯০ লাখ অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যসহ বিশ্বব্যাপী অভিবাসী কর্মীদের সুরক্ষা ও উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করল। এটি নিঃসন্দেহে মাইগ্রেশন ইস্যুতে জাতিসংঘ ও এর বাইরে বাংলাদেশের অগ্রণী ভূমিকার সুস্পষ্ট স্বীকৃতি।' 'ইন্টারন্যাশনাল কনভেনশন অব দ্যা রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়াকার্স এ্যান্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্' (আইসিআরএমডব্লিউ)-এর ৫১টি দেশ সিএমডব্লিউ'র পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য নতুন ৭ জন বিশেষজ্ঞকে নির্বাচিত করল, যারা জানুয়ারি ২০১৮ থেকে কাজ শুরু করবে। সিএমডব্লিউ'র ১৪ সদস্যের পরিষদ আইসিআরএমডব্লিউ-এর দেশসমূহের অভিবাসী কর্মীদের মানবাধিকার রক্ষা এবং সিএমডব্লিউ'র সদস্য নয় এমন দেশগুলোর সাথে প্রয়োজনীয় চুক্তিস্বাক্ষরসহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে। বাংলাদেশ ২৪ আগস্ট ২০১১ সিএমডব্লিউ'র চুক্তি অনুস্বাক্ষর করে।
মাইগ্রেশনের একজন খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মো. শহীদুল হক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সদর দফতরে পরিচালক, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড পার্টনারশিপ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ২০১৬ মেয়াদে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং 'গ্লোবাল কম্প্যাক্ট' ধারণাটি এগিয়ে নিতেও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/মাহবুব | 4 |
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর পরিবারকে করোনার পরীক্ষামূলক টিকা সরবরাহ করেছে চীন। জাপানের গোয়েন্দা সূত্রের বরাতে এক মার্কিন বিশ্লেষক আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটনে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস বলেন, কিমসহ উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও টিকা দেওয়া হয়েছে। তবে কিমের পরিবার কোন প্রতিষ্ঠানের তৈরি টিকা পেয়েছে, তা জানানো হয়নি। ওই টিকা নিরাপদ প্রমাণিত কি না, তা জানা যায়নি। নাইনটিনফোরটিফাইভ নামের একটি অনলাইন সাইটে একটি নিবন্ধ লিখেছেন কাজিয়ানিস। তাতে তিনি লিখেছেন, 'গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিম জং-উনসহ তাঁর পরিবারের সদস্য, উচ্চপর্যায়ে কর্মকর্তা ও নেতৃত্ব পর্যায়ে থাকা লোকজনকে টিকা দেওয়া হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে ওই টিকা সরবরাহ করা হয়েছে।' যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানী পিটার জে হোটেজকে উদ্ধৃত করে কাজিয়ানিস বলেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রুপ। সিনোফার্ম জানিয়েছে, চীনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে এ তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো তাদের পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের দেশে করোনার সংক্রমণ শনাক্তের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলছে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করায় তাদের দেশে করোনার সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চীনে করোনার উৎপত্তি হয়েছিল। তবে গত জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। মাইক্রোসফট দাবি করে, গত মাসে উত্তর কোরিয়ার দুটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন দেশে টিকা প্রস্তুতকারকদের নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করে। তবে মাইক্রোসফট কোনো প্রতিষ্ঠানের নাম জানায়নি। সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের দেশের টিকা প্রস্তুতকারকদের হ্যাকিংয়ের চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। | 3 |
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ঘাটঘর পাড়া গ্রামের গৃহহীন অসহায় বিধবা কল্পনা চাকমাকে একটি ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভার্চ্যুয়াল ভাবে গঠিত 'জদাবল' নামের একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জদবল গ্রুপের প্রধান উদ্যোক্তা সুনেন্টু চাকমার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি বাজার থেকে জদাবল গ্রুপের পক্ষ থেকে সুনেন্টু চাকমার পাঠানো ৪ হাজার টাকায় সাংবাদিক মিল্টন চাকমা'র মাধ্যমে একটি ছাগল কিনে কল্পনা চাকমাকে প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক রত্ন উজ্জল চাকমা, উক্ত এলাকার কর্মী দীপা চাকমা।সুনেন্টু চাকমা বলেন, কলেজজীবন থেকেই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতেও তিনি অনেকগুলো মানবিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি সেই সংগঠনের সঙ্গে নানা কারণে জড়িত না থাকলেও ভার্চুয়ালভাবে বন্ধুবান্ধবদের নিয়ে মানবিক সহায়তার জন্য 'জদাবল' নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন।এ গ্রুপের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় "টাকা না দেওয়ায় ঘর জোটেনি" শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কল্পনা চাকমা'র দুরবস্থার কথা জানতে পারেন সুনেন্টু চাকমা। তারপর থেকেই তিনি কল্পনা চাকমাকে সহযোগিতার কথা চিন্তি করেন। এই লক্ষ্যে কল্পনা চাকমাকে ছাগল উপহার প্রদানের সিদ্ধান্ত নেন।সুনেন্টু বলেন, আমি মনে করি অসহায় বিধবা কল্পনা চাকমা ছাগল পালন করে কিছুটা হলেও অভাব দূর করতে পারবেন। এ ছাড়া কল্পনা চাকমা'র সব সময় খোঁজখবর রাখবেন বলে জানান তিনি। | 6 |
১৯৪০ সালে জন্ম দুই কার্টুন চরিত্র 'টম অ্যান্ড জেরি'র। তারপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বের শিশুদের কাছে প্রিয় হয়ে ওঠে এটি। সেই জনপ্রিয় কার্টুন প্রোগ্রামটির দিকে অভিযোগের আঙ্গুল তুললেন মিশর সরকারের এক কর্মকর্তা। কায়রো বিশ্ববিদ্যালয়ে 'মিডিয়া ও কালচারাল ভায়োলেন্স' নামে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমন অভিযোগ তোলেন তিনি। খবর ডেইলি মেইলের। মিশর সরকারের স্টেট ইনফরমেশন সার্ভিসের দূত সালাহ আবদেল সাদিক মধ্যপ্রাচ্যে যাবতীয় অশান্তির জন্য দায়ী করেন ছোটদের জনপ্রিয় কার্টুন চরিত্র 'টম অ্যান্ড জেরি'-কে। তার অভিযোগ, 'টম অ্যান্ড জেরি' যেভাবে মারামারি করে তাতে মনে হয় এটা খুব সহজ এবং স্বাভাবিক ব্যাপার। সাদিক আরও বলেন, কার্টুন শো-এর মধ্যে 'টম অ্যান্ড জেরি' যেভাবে সিগারেট খায়, নেশার পানীয় পান করে, একে অপরের উপর বদলা নিতে যেরকম আত্মঘাতী সব পরিকল্পনা আঁটে ইত্যাদি সমাজের উপর নেতিবাচক মনোভাবকে তুলে ধরে। এর সবচে' বেশি প্রভাব পরে শিশুদের উপর। বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৬/ আফরোজ | 5 |
দলের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সেসব প্রার্থীকে আপিলের সুযোগ না দিতে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। গত রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন, গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রাজশাহীর রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ডিসি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক হীন উদ্দেশ্যেই বাতিল করা হয়েছে। এখন আপিলের জন্য বাতিলের সিদ্ধান্তের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং অফিসার তাকে হস্তান্তর করছেন না। আজকেও কাগজপত্র দেয়া হবে কি না এ বিষয়ে সন্দেহ রয়েছে। আজ যদিও কাগজপত্র দেয়া হয় তাহলে ঢাকায় এসে আপিল করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। কাগজপত্র আটকে রাখা গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। রাজশাহী বিএনপির জনপ্রিয় রাজনীতিবিদদের আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য আমি রাজশাহীর রিটার্নিং অফিসারের সরকারি নির্দেশ পালনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিজভী বলেন, একইভাবে রাজশাহী-৫ আসনে সাবেক এমপি নাদিম মোস্তফারও মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করেছেন। তিনি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের জাবেদা নকল তুলতে তাৎক্ষণিক আবেদন করলেও রিটার্নিং অফিসার নকল সরবরাহ করেননি। আজ মঙ্গলবার কখন সেটি পাওয়া যাবে এবং কখন ঢাকা রওনা হবে সেটিরও কোনো নিশ্চয়তা নেই। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং অফিসাররা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তরিক নন। তারা সরকারের মুখ চেয়েই কাজ করছে। তারা মানুষের ক্ষোভের আঁচ টের পাচ্ছেন না। এই রিটার্নিং অফিসারদের কারণেই স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাউকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। তারাই 'গণতন্ত্রের মা' দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে। আমরা দেশবাসী এই অন্যায়, এই অবিচার কখনোই ভুলবো না। জনগণের স্মৃতির পর্দা ঝাপসা নয়। অপমাণিত জনগণ এক দিন সব অন্যায় কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে। তিনি বলেন, মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খানকে মিথ্যা মামলায় গ্রেফতারের পর প্রধানমন্ত্রীর সহকারী এপিএস-২ সাইফুজ্জামান শেখরের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা জামিন প্রক্রিয়ায় বাধা প্রদান করে। বিএনপির আইনজীবীরা আওয়ামী ক্যাডারদের হুমকির মুখে জজকোর্ট থেকে মনোয়ার হোসেন খানের জামিন নামঞ্জুরের কাগজপত্র তুলতে পারেননি।এ ছাড়া দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন জানিয়ে রিজভী বলেন, কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। আমি তাদেরকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। | 9 |
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। টানা ১১ দিনের ইসরাইলি বিমান হামলা ও বোমা বর্ষণের পর বিধ্বস্ত গাজার ধ্বংসস্তুপ পরিষ্কারে কোমর বেঁধে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। 'আমরাই একে আবার গড়বো' স্লোগানে গাজাবাসী বিমান হামলায় মাটির সাথে মিশিয়ে দেয়া দালানকোঠা ও ভবনের ধ্বংসস্তুপ পরিষ্কার করছেন। রোববার থেকে শুরু হওয়া এই অভিযানের প্রথম দিন তিন হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন বলে আলজাজিরাকে জানান পরিচ্ছন্নতা কার্যক্রমের সমন্বয়ক দলের মুখপাত্র হোসনি মুহান্না। তিনি বলেন, 'লোকজনের যে সমাগম ও উৎসাহ আমরা দেখেছি, তা আমাদের জনগণের দৃঢ় মনোবলের সাক্ষ্য।' স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এক সপ্তাহের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পুরো গাজার ধ্বংসস্তুপ পরিচ্ছন্ন করা হবে। গাজার গৃহায়ন মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, গত ১০ মে থেকে ২০ মে পর্যন্ত টানা ১১ দিনের ইসরাইলি আগ্রাসনে অন্তত পাঁচটি সুউচ্চ ভবন, ৭৪টি সরকারি স্থাপনা, ৩৩ সংবাদমাধ্যম সংস্থা ও এক হাজার আট শ' বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি আগ্রাসনে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ অন্তত দুই শ' ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' ৪৮ গাজাবাসী। টানা ১১ দিনের আগ্রাসনের পর বৃহস্পতিবার রাতে ইসরাইল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। মিসরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার সকাল থেকে তা কার্যকর হয়। সূত্র : আলজাজিরা | 3 |
আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের মাধ্যমে করোনা ভাইরাসের মধ্যে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের প্রস্তুতি শুরু হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এরপর মূল প্রস্তুতিটা হবে শ্রীলঙ্কায় গিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর এই সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কায় উড়াল দেবেন তামিম-মুশফিকরা। তবে বিসিবি সেপ্টেম্বর ও শ্রীলঙ্কায় গিয়ে এই সিরিজের প্রস্তুতি শুরু করার কথা বললেও এখন থেকেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে থাকা খেলোয়াড়রা শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি নেয়া শুরু করেছেন। এখন থেকেই এই সিরিজ নিয়ে ভাবতে শুরু করেছেন তারা। মূলত এই সিরিজকে সামনে রেখেই নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটি করে যাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। রবিবার টাইগারদের ব্যক্তিগত অনুশীলনের সূচি অনুযায়ী অনুশীলন করে গেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। তারা তাদের সূচি অনুযায়ী মিরপুরের হোম অব ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ পেসার রুবেল হোসেন। রবিবার তিনি জানিয়েছেন এখন শ্রীলঙ্কার সিরিজ নিয়েই ভাবছেন তিনি। কীভাবে সেই সিরিজে ভালো করা যায় এটিই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এ ব্যাপারে রুবেল বলেন, 'ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে। পাকিস্তানও খেলছে তাদের সঙ্গে। আমরাও আশাবাদী। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ আছে। আমরা সবাই আশাবাদী খুব সুন্দরভাবে সিরিজটি হবে। মূলত আমার নজর শ্রীলঙ্কা সিরিজের দিকে। ওই সিরিজে আমার লক্ষ্য থাকবে দলে সুযোগ পাওয়া, আর সুযোগ পেলে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করব। আমি ওই অনুযায়ী অনুশীলন করছি। ফিটনেস বলেন আর বোলিং বলেন আরো কীভাবে স্কিল বাড়ানো যায় এটা নিয়ে কাজ করছি। মূল নজর শ্রীলঙ্কা সিরিজ।' রুবেলের পাশাপাশি এদিন সূচি অনুযায়ী ঘাম ঝরান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ওপেনার সৌম্য সরকার, সাদমান ইসলাম, ওয়ান ডাউনে খেলা মোহাম্মদ মিঠুন, বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তরুণ তুর্কি আফিফ হোসেন ধ্রুব। আর বোলারদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান রানা। এদিকে বর্তমানে চতুর্থ ধাপের অনুশীলন করছেন টাইগার ক্রিকেটাররা। রবিবার ছিল চতুর্থ ধাপের অনুশীলনের দ্বিতীয় দিন। চতুর্থ ধাপের অনুশীলনের শুরুটা হয়েছিল বৃষ্টি মাথায় নিয়ে। তবে গতকাল ছিল না বৃষ্টির হানা। তবে মাঝে মাঝে ঠিকই অল্প অল্প বৃষ্টি ঝরেছে। দিনের বেশির ভাগ সময় বৃষ্টি না থাকায় এদিন ভালোমতোই অনুশীলন সারতে পারেন ক্রিকেটাররা। | 12 |
প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তকে কেন্দ্র করে বর্তমানে ভারত-চীন দ্বন্দ্ব চরমে। সীমান্তের বারুদের গন্ধ পৌঁছে গেছে মস্কোয়। মস্কোতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর পার্শ্ববৈঠকে দু'দফায় মুখোমুখি হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজনে ত্রিপাক্ষিক স্তরে আলোচনায় বসেন ভারত, চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আর সন্ধ্যায় শুধু ভারত এবং চীন। গভীর রাত পর্যন্ত চলে সীমান্তে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনার জন্য আলোচনা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, বৈঠকে জয়শঙ্কর তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ওয়াং-কে। সীমান্তে এই সংঘাতের সঙ্গে যে ভারত এবং চীনের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সংযুক্ত হয়ে গিয়েছে, সেই বার্তাও দিয়েছেন তিনি। সম্পর্ক স্বাভাবিক করতে হলে সীমান্ত থেকে সেনা সরাতে হবে চীনকে। সূত্র: আনন্দবাজার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে। সোমবার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এসএসসি ও এইচএসসিতে ১ ঘণ্টা ৩০ মিনিট করে হবে পরীক্ষা। | 6 |
অত্যাধুনিক লেন্সযুক্ত ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলতে কার না ভালো লাগে। আর সেই ছবি যদি হয় কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে, তাহলে তো কথাই নেই। ইট-পাথরের শহুরে জীবন থেকে বেরিয়ে কিছুটা স্বস্তি ও ক্লান্তি ঘোচাতে প্রতিদিন সমুদ্রে গা ভেজাতে ছুটে যান হাজার হাজার পর্যটক। আর সৈকতে এসব পর্যটকদের পদচারণকে কেন্দ্র করে জীবিকার চাকা ঘোরে অনেক ভ্রাম্যমাণ আলোকচিত্রীর। সৈকতে ভ্রমণপিয়াসি মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করেন এসব আলোকচিত্রী। তবে তাঁদের অনেকের বিরুদ্ধে পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া যায় প্রায়ই। বর্তমানে কক্সবাজার সমুদ্রসৈকতে যেন আলোকচিত্রীর ছড়াছড়ি। পর্যটকদের দেখলেই ছবি তুলে দিতে হুমড়ি খেয়ে পড়েন তাঁরা। দেশের বিভিন্ন জেলা কিংবা অঞ্চল থেকে আসা পর্যটকেরাও চান সৈকতের আনন্দকে ফ্রেমবন্দী করতে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের যাঁদের কাছে ভালো স্মার্টফোন কিংবা ক্যামেরা নেই, তাঁরা এসব আলোকচিত্রীর মাধ্যমে নিজেদের ফ্রেমবন্দী করেন। সমুদ্রসৈকতে অবস্থানরত আলোকচিত্রীরা ছবি প্রতি পাঁচ টাকা নেন পর্যটকদের কাছ থেকে। সৈকতে পর্যটকদের ছবি তুলতে বাধ্য করার জন্য অভিনব কৌশলও ব্যবহার করেন তাঁদের অনেকে। দূর থেকে জুম লেন্স ব্যবহার করে অনুমতি ছাড়া ছবি তুলে পর্যটককে সেই ছবি দেখিয়ে আরও ছবি তুলতে আকৃষ্ট করেন তাঁরা। অধিকাংশ সময় পর্যটকেরা সেই ছবি দেখে আকৃষ্ট হয়ে আরও ছবি তুলতে বলেন আলোকচিত্রীকে। দেখা যায়, পর্যটক ১০টি ছবি তোলার কথা বললেও আলোকচিত্রী ইচ্ছা করে অনেক ছবি তুলে বসেন। প্রায় পর্যটক এত বেশি ছবি নিতে অপারগ হলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এসব আলোকচিত্রী। এভাবে আলোকচিত্রীদের প্রতারণার ফলে অনেক পরিবার সৈকতে প্রায় বিব্রতকর পরিস্থিতির শিকার হয়। বিশেষ করে তরুণ-তরুণী পর্যটকদের ফাঁদে ফেলতে মুখিয়ে থাকে এই আলোকচিত্রী সিন্ডিকেট। ছবি তোলার পর অতিরিক্ত ছবি নিতে না চাইলে অনেক ক্ষেত্রে নানা হুমকিও দেওয়া হয়। অনেকে অজান্তেই প্রতিদিন আলোকচিত্রীদের ফাঁদে পড়ছেন। পরিবার, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব, তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকে সৈকতে গোসল করতে নামেন। এই সুযোগে সৈকতে বিশেষ করে তরুণীদের গোসলের দৃশ্য অনুমতি ছাড়া তুলে ফেলেন অনেক আলোকচিত্রী। বিভিন্ন যুগল ছবি কিংবা সৈকতে অবস্থানরত তরুণীদের আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দী করে নেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও সেসব ছবি ব্যবহার করা হয় বলে অনেক আলোকচিত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে। প্রতারণা ও অপরাধ ঠেকাতে সৈকতের আলোকচিত্রীদের ডেটাবেইসের আওতায় আনা হলেও থামছে না পর্যটক হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড। সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও আলোকচিত্রীদের অপরাধ ঠেকাতে প্রশাসনের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। তাই সৈকতে আলোকচিত্রীদের ফাঁদ থেকে পর্যটকদের সুরক্ষা দিতে প্রশাসন কর্তৃক যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। আরিফুল ইসলাম তামিম বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, চট্টগ্রাম। | 8 |
নির্বাচনে প্রতীকী সংখ্যাগরিষ্ঠতার বদলে সমানুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় ওপর জোর দেবার আহ্বান তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, দেশের গণতন্ত্রের সাথে সিভিল সমাজের ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। যে দেশে সিভিল সমাজ গড়ে ওঠে নি সেদেশে গণতন্ত্র অত্যন্ত দুর্বল। বাংলাদেশের অস্তিত্বের নির্যাস হলো গণতন্ত্র। শনিবার (১৮ জুন) রাজধানীর আইডিইবি ভবনে সুজনের অষ্টম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। আকবর আলী খান বলেন, আমরা চার দফা দাবিতে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলাম- যে চারটি দফা আছে তার সবগুলোর পেছনে রয়েছে গণতন্ত্র। প্রথমে রয়েছে জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ গণতান্ত্রিক ধারায় গড়ে উঠেছে। গণতান্ত্রিক মাধ্যম ছাড়া, গণতন্ত্র ছাড়া আমাদের জাতীয়তাবাদ শূন্য। আমরা বলছি আমরা ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তুলবো। তাও গণতন্ত্রের ওপর নির্ভর করে। যে দেশে গণতন্ত্র নেই সেখানে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আর সব শেষে আমরা যে সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম, সে সমাজতন্ত্র মানুষের ঐক্যমত গড়ে তোলা, সেটাও গণতন্ত্র ছাড়া সম্ভব না। আমাদের এ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দরকার সুশীল সমাজের জাগরণ। তিনি বলেন, দুঃখের বিষয়- আজকের পৃথিবীর অনেক স্থানে গণতন্ত্র ধ্বংসের পথে। কোথাও কোথাও গণতন্ত্রের উত্তোরণ হচ্ছে, আবার কোথাও তার উত্তোরণ হচ্ছে না, ধ্বংসের দিকে যাচ্ছে। আর এই দ্বিতীয় শ্রেণিতে বাংলাদেশ পড়ে। তিনি বলেন, এদেশের গণতন্ত্রের প্রথম চ্যালেঞ্জ হলো, এদেশের যেসব সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার ভোটের সংখ্যাধিক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আর ভোটের সংখ্যাধিক্য মানে জনগণের মধ্যে সংখ্যাধিক্যতা হয় না। তাই পৃথিবীর অনেক দেশে প্রতীকী সংখ্যাগরিষ্ঠতার [সিম্বলিক মেজরিটি] বদলে সমানুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় ফিরে যাওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো, পৃথিবীর অনেক দেশে এক কক্ষের সংসদ না হয়ে আছে দ্বি কক্ষের সংসদ। সেখানে এক কক্ষে আইন প্রণেতারা যে ধরনের ভোটে নির্বাচিত হয় দ্বিতীয় কক্ষে বা রাজ্য সভায় অন্যভাবে ভোট হয়। তার ফলে সরাসরি নির্বাচিত সরকার যা ইচ্ছে তাই করতে পারে না। কিন্তু বাংলাদেশে শুধু এক কক্ষের সংসদ নয়, এখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রিভূত হয়েছে একজনের ওপর। এটা আজকের ব্যাপার নয়, আগেও ছিল। | 6 |
প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ধীরগতিতে চলছে পটুয়াখালীতে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। এর মধ্যে কয়েকটি মসজিদের নির্মাণকাজ বন্ধ হওয়ার পথে। পটুয়াখালী সদরসহ প্রতি উপজেলায় ১টি করে মোট ৯টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। পটুয়াখালী জেলায় এ বাবদ ১২১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করলেও এ পর্যন্ত ৬ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে গণপূর্ত বিভাগ। ফলে প্রকল্পের ঠিকাদারদেরও আগ্রহে ভাটা পড়েছে।উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে সারা দেশে সরকার ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এই প্রকল্প শুরু হয়।পটুয়াখালী গণপূর্ত বিভাগের তথ্যমতে, জেলার ৮ উপজেলায় ৮টি এবং জেলা সদরে ১টিসহ মোট ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ২০১৭ সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্প ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। জেলা সদরের মডেল মসজিদ নির্মাণ বাবদ প্রকল্প মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা। রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়া উপজেলার মডেল মসজিদ নির্মাণ বাবদ ১৩ কোটি ৬০ লাখ টাকা এবং বাউফল, মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর উপজেলা, দুমকি এবং দশমিনা উপজেলার মডেল মসজিদ নির্মাণ বাবদ ব্যয় ধরা হয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। তবে সে অনুপাতে মোট প্রকল্পে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ কোটি ৮৫ লাখ টাকা।এ কারণে অনেক উপজেলায় নির্মাণকাজ চলছে কাগজে-কলমে। পাশাপাশি অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণকাজে সংশ্লিষ্ট ঠিকাদারদেরও তেমন আগ্রহ নেই বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। এতে জেলা সদরে জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশে নির্মিত (পূর্বের ডিসি কোর্ট মসজিদ) মডেল মসজিদ ছাড়া বাকি মসজিদ নির্মাণে তেমন দৃশ্যমান অগ্রগতি নেই।জানা যায়, গণপূর্ত বিভাগের নভেম্বর ২০২১-এর সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাঙ্গাবালী উপজেলা মডেল মসজিদের প্রথম তলার কলামের কাজ চলমান রয়েছে, প্রকল্পের ভৌত অগ্রগতি ৩৬ শতাংশ। গলাচিপা উপজেলার মডেল মসজিদের পাইল ড্রাইভের কাজ চলছে, প্রকল্পের ভৌত অগ্রগতি ২২ শতাংশ, বাউফল উপজেলা প্রকল্পের ভৌত অগ্রগতি ১ শতাংশ। এর মধ্যে বালু ভরাটের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এ ছাড়া পাইল লোড টেস্ট সম্পন্ন করে সার্ভিস পাইলের কাস্টিংয়ের প্রস্তুতি চলছে। কলাপাড়া উপজেলায় কাজের অগ্রগতি ৪ শতাংশ, দুমকি উপজেলায় সার্ভিস পাইলের কাজ সম্পন্ন এবং পাইল ড্রাইভের প্রস্তুতি চলছে, মোট ভৌত অগ্রগতি ১৬ শতাংশ। দশমিনা উপজেলায় সার্ভিস পাইলের ঢালাই কাজ চলছে, ভৌত অগ্রগতি ১৫ শতাংশ।এ ছাড়া সদর উপজেলায় ৯৪টি সার্ভিস পাইল প্রস্তুত করা হয়েছে এবং ভৌত অগ্রগতি ১৫ শতাংশ। তবে জেলা শহরের মডেল মসজিদের কাজের অগ্রগতি ভালো, মোট প্রকল্পের অগ্রগতি ৫৫ শতাংশ, এর মধ্যে চতুর্থ তলার ছাদ ঢালাই এবং প্রথম ও দ্বিতীয় তলার গাঁথুনির কাজ চলমান রয়েছে। তবে জেলার মির্জাগঞ্জ উপজেলার মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের এখনো জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, 'সারা দেশের প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। এরপরও আমরা কাজটি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হলে মসজিদ নির্মাণের কাজটি দ্রুতই শেষ করা যাবে।' | 6 |
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন মফিজুর রহমান। সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা এই প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি ও বাধা, সময় বৃদ্ধির কারণ, রেলের গতি এবং প্রকল্পের সুফল নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ। প্রথম আলো: দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ বারবার পিছিয়ে যাচ্ছে। আসলে কবে নাগাদ কাজ শেষ হতে পারে? মফিজুর রহমান: আমরা আশা করছি, আগামী বছরের জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়ে যাবে। তবে প্রকল্পের কাজ শতভাগ শেষ হবে না। কিছু কাজ বাকি থাকবে। গাছ লাগানো ও সৌন্দর্যবর্ধনের কাজ বাকি থাকবে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি এই রেললাইন প্রকল্প। নির্মাণকাজ ঠিক সময়ে শেষ না হওয়ার কারণ কী? বাধা কী ছিল? মফিজুর রহমান: মহামারি করোনা তো একটা বাধা ছিল। তবে এই প্রকল্প বাস্তবায়নে করোনার চেয়ে বড় বাধা ছিল ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণে দীর্ঘ সময় লেগেছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছিল ২০১৭ সালে। অবশ্য পুরোপুরি জমি পেতে, অর্থাৎ কাগজে-কলমে পেতে সময় লেগেছে ২০১৯ পর্যন্ত। কিন্তু বাস্তবে এখনো কিছু জমি পাওয়া যায়নি। এগুলো নিয়ে মামলা আছে। মামলার কারণে ক্ষতিপূরণ পাচ্ছেন না ভূমিমালিকেরা। এমন অনেক সমস্যা আছে। তাই বড় অন্তরায় যেটি ছিল, সেটি হলো ভূমি অধিগ্রহণ। দ্বিতীয় বাধা ছিল বনভূমি এলাকায় প্রকল্পের কাজ করা। ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটার গেছে সংরক্ষিত বনের ভেতর দিয়ে। এই বনভূমি পেতে অনেক সময় লেগেছে। আবার এই ভূমি পাওয়ার পরও জটিলতা ছিল। কেননা, সংরক্ষিত বনের গাছ চাইলেই কাটা যায় না। তাই গাছ কাটার অনুমতি নিতে হয়েছে। এগুলো পেতে পেতে অনেক সময় লেগে গেছে। তারপর আরেকটা বাধা বৈদ্যুতিক টাওয়ার স্থানান্তর। বড় বড় খুঁটি ছিল। এগুলো সরাতে বেগ পেতে হয়েছে। তারপরও কিছু আছে। তবে তা তেমন সমস্যা নয়। সংরক্ষিত বনের ভেতর দিয়ে রেললাইন যাচ্ছে। তাহলে বনের জীববৈচিত্র্যের কী হবে? মফিজুর রহমান: এশিয়ান হাতি চলাচলের বিষয়টি মাথায় রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণেও উদ্যোগ আছে। আমরা খুব সচেতনভাবে কাজ করেছি। যেন হাতির চলাচলে বিঘ্ন না ঘটে, সে জন্য ওভারপাস ও আন্ডারপাস করছি। তিনটি আন্ডারপাস নির্মাণ করেছি। একটি ওভারপাস নির্মাণাধীন আছে। হাতির যেন রেললাইনের দিকে আসতে না হয়, সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন বিভাগ ওখানে একটা বনায়ন করেছে। অর্থায়ন আমরা করেছি। হাতি এসে খেয়ে যাবে। হাতি লবণ খেতে পছন্দ করে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। হাতি জলাশয় পছন্দ করে। আমরা জলাশয় করে দিয়েছি। এখন তো রেললাইন হয়ে যাচ্ছে। ট্রেনও চলাচল করবে। এরপর এই অঞ্চলে কী ধরনের পরিবর্তন আসবে? কী ধরনের সুফল পাবেন? মফিজুর রহমান: আমাদের দেশে বেড়ানোর জন্য কক্সবাজার সবচেয়ে পছন্দের জায়গা। কক্সবাজারে যাওয়ার যে পরিবহন ব্যয়, তা অনেক সময় মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য বেশি হয়ে যায়। ট্রেন চালু হলে পরিবহন সমস্যা থাকবে না। ট্রেন নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আরেকটি বিষয় হলো কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন হয়নি। ট্রেন যোগাযোগ হলে সহজেই শিল্পায়ন হবে। ওখানকার কাঁচামাল, কৃষিপণ্য, সামুদ্রিক মাছ, শুঁটকি, বাঁশ, বেত, বনজ সামগ্রী খুব কম খরচে পরিবহন করা যাবে। এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। কক্সবাজারে রেলস্টেশন নিয়ে মন্তব্য। মফিজুর রহমান: কক্সবাজারে যে স্টেশন করা হচ্ছে, সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। যেমন ওখানে হোটেল হবে, শপিং মল হবে, কনফারেন্স সেন্টার হবে। একটি শহরের জন্য যেসব জিনিস দরকার, তা হবে। এসব বেসরকারি খাতে ইজারা দেওয়া হবে। তারা পরিচালনা করবে। হোটেল ব্যবসা আমরা করব না। শপিং মলেও তা-ই হবে। আর এই স্টেশনে তরুণ প্রজন্মের জন্য সুযোগ-সুবিধা রাখা হবে। লকার সিস্টেম থাকবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে যেতে কতক্ষণ লাগবে? মফিজুর রহমান: দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার যেতে সময় লাগবে সর্বোচ্চ দেড় ঘণ্টা। আর চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত বিদ্যমান লাইনে এখন যেতে সময় লাগে দেড় ঘণ্টা। তবে কালুরঘাট সেতুর সমস্যার সমাধান হয়ে গেলে ওই পথ যেতে তখন সময় লাগবে ৪০ মিনিট। অর্থাৎ দুই বা সোয়া দুই ঘণ্টার মধ্যে কক্সবাজার চলে যাওয়া যাবে চট্টগ্রাম থেকে। আর ঢাকা থেকে হলে বাড়তি পাঁচ-ছয় ঘণ্টা লাগতে পারে। প্রতিদিন ছয়টি ট্রেন যাবে। দুই ঘণ্টা পরপর ট্রেন ছাড়বে। এখন সিঙ্গেল লাইন। ভবিষ্যতে তা দুই লাইন করা হবে। জায়গা নিয়ে রাখা হয়েছে। এই রেললাইনের সুফল পেতে বড় বাধা কালুরঘাট সেতু, তা সমাধানে আপনাদের প্রস্তুতি কী? মফিজুর রহমান: ওটা নিয়ে অনেকবার বলেছি। ওটার বিষয়ে আলাদা প্রকল্প পরিচালক আছেন। আমি কিছু বলতে চাই না। তারপরও বলি, ওই সেতু না হলে পুরোপুরি সুফল পাব না। কিছু সুফল যাতে পাই, সে জন্য রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দায়িত্ব দেওয়া হয়েছে। সেতুটি শক্তিশালী করা হবে, যাতে গতি বাড়ে এবং বড় ইঞ্জিনগুলো যেতে পারে। তবে এটি চিরস্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হচ্ছে এখানে সেতু করতে হবে। সে ব্যাপারেও কাজ চলছে। | 8 |
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কাছে ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থানগুলোকে 'ইসরাইলি সহিংসতা, আক্রমণ ও মিথ্যাচার' থেকে রক্ষার আহ্বান জানিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই আহ্বান জানায় ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীর ভূখণ্ডে শত শত ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থান দখল করে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, 'বর্ণবাদী আইন ও খোঁড়া যুক্তি দিয়ে ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ওপর ইসরাইলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে।' পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইলের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি প্রত্নসম্পদ চুরি করার পর বিকৃত করে তাদের জাদুঘরে নিজস্ব প্রত্নসম্পদ হিসেবে প্রদর্শন করে নিজেদের উপনিবেশিক দাবির প্রমাণ হিসেবে উপস্থাপন করা। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচিত। আইন অনুসারে ওই ভূখণ্ডে ইসরাইলের যে কোনো স্থাপনা নির্মাণের কাজ অবৈধ। ইউনেস্কো ২০১৭ সালের মে মাসে ইসরাইলকে 'আগ্রাসী শক্তি' হিসেবে উল্লেখ এবং অধিকৃত জেরুসালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে অস্বীকার করে একটি প্রস্তাব পাশ করেছিল। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ফেরত নিয়েছেন তার আইনজীবীরা। আজ বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ জামিন আবেদনটি ফেরত দেন। পরে খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদন ফেরত নেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। শুনানিতে আদালত বলেন, 'যেহেতু বিষয়টি এর আগে হাইকোর্টের একটি জ্যেষ্ঠ বেঞ্চে শুনানি হয়ে সিদ্ধান্ত হয়েছে সেহেতু বিষয়টি এখন আপিল বিভাগে নিয়ে যেতে পারেন।' তবে এ সময় আইনজীবী জয়নুল আবেদীন বলেন, 'বিষয়টি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হলেও আপনাদের শুনতে কোনো বাধা নেই।' এরপর আদালত জামিন আবেদনের বিষয়ে কোনো সাড়া না দিলে খালেদা জিয়ার আইনজীবী বলেন, 'তাহলে জামিন আবেদনটি আমরা (টেক ব্যাক) ফেরত নিচ্ছি।' এরপর আবেদনটি ফেরত নেন এই আইনজীবী। এর আগে গত ৮ সেপ্টেম্বর একই বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হলে তা গ্রহণ করে কার্যতালিকায় রাখার আদেশ দেন আদালত। ওই আদেশের ধারাবাহিকতায় আবেদনটি কার্যতালিকায় এসেছে। আইনজীবী জয়নুল আবেদীন জানিয়েছেন, তারা হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে এটি শুনানির জন্য উপস্থাপন করবেন। গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। গত ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। গত ১৮ নভেম্বর এ মামলায় ৭ বছরের সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। আপিলে বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল এবং মামলা থেকে খালাস চাওয়া হয়। | 6 |
মা ইলিশ মাছের ডিম ছাড়ার সুযোগ দিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ রেখেছে সরকার। শুধু ইলিশ আহরণ নয়, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে এ সময়ের মধ্যে। ইলিশ ধরা বন্ধে এ সময় স্থানীয় উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদফতর সম্মিলিতভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে থাকে। জেলেদের ইলিশ ধারার খবর পেয়ে রবিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠার মাঝির ঘাট এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে দেড়টন ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। তিনি জানান, জেলেদের এ সময়ে সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু অসাধু জেলে বেশি লাভের আশায় ইলিশ মাছ ধরছেন। সমুদ্র থেকে আহরণের সময় দেড়টন ইলিশমাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময়ে অভিযানে এসসিপিও (এক্স) কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা এফ.এ জাহেদ আহমেদ, অফিস সহকারি মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। | 6 |
জনগণকে সচেতন ও গণজাগরণের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। সঙ্গে ছিলেন কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান ও কমিশনার (তদন্ত) জহুরুল হক এবং দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় দুদকের মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 'আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন' প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। 'আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১' উপলক্ষে আজ রাজধানীসহ দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুদক। পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সরকারি বিভিন্ন মন্ত্রণালয় দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়েছেন। | 6 |
গত ৩০ আগস্ট তল্পিতল্পা গুটিয়ে আফগানিস্তানের মাটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও একদিন আগেই কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ প্লেনটি উড্ডয়ন করে। তবে তার আগে ১ লাখ ২৩ হাজার মার্কিনি ও তাদেরকে সহায়তাকারী আফগান নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের মাটি ত্যাগ করার সময় তাদেরকে রেখেই চলে গেছে মার্কিন বাহিনী। তালেবানি শাসনে 'প্রতিশোধের' শঙ্কায় ভুগছেন এসব সাংবাদিক। মার্কিন গণমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' এর বরাত দিয়ে 'আল-জাজিরা' জানিয়েছে, আফগানিস্তানে ছাড়া পড়া এসব সাংবাদিকের মধ্যে এমন শতাধিক গণমাধ্যমকর্মী রয়েছেন, যারা কাজ করতেন মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি লিবার্টির আফগান শাখা ও রেডিও ইউরোপে। তাদের পরিবারে রয়েছে চার শতাধিক সদস্য যারা সবাই ছাড়া পড়েছেন আফগানিস্তানে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
নরসিংদীর আলোকবালী ইউনিয়নে নির্বাচন নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর গত রোববার রাতে নিহত স্বপন মিয়ার স্বজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এ হত্যা মামলা করেন।মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন কমপক্ষে আরও ২৫ জন। | 6 |
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণযোগ্য নয়। নির্ভরযোগ্য সরবরাহ ও সহনীয় দাম নিশ্চিতে জ্বালানির বুদ্ধিদীপ্ত মিশ্রণে নিজস্ব সম্পদ অনুসন্ধান ও আহরণের বিকল্প নেই। কিন্তু তারপরও গ্যাসের মতো প্রাথমিক জ্বালানির দাম বাড়াতে হবে। এই চাপ কেবল বাংলাদেশের জন্য নয়, বৈশ্বিক। ফলে এতে করে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতায় সংকট হবে না। তবে আমদানি নির্ভরতার কারণে গ্যাসের পুরো বাড়তি দাম শিল্পের উপর চাপানোর কোনো সুযোগ নেই। সেখানে পরিকল্পিত সাবসিডি অব্যাহত রাখতে হবে। আবার সরকারি খাতে বিদ্যুৎ ও সার উৎপাদনে যে গ্যাস ব্যবহার হচ্ছে তার দামও যৌক্তিকভাবে সমন্বয় করতে হবে। একই সাথে তেল গ্যাস অনুসন্ধান ও আহরণের কাজ যুদ্ধকালীন পরিকল্পনায় শুরু করতে হবে। আর অর্থনৈতিক বিশ্লেষণ করে নিজস্ব কয়লাসম্পদ তুলে তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার সিদ্ধান্ত এখনই নিতে হবে। যা গ্যাসের উপর একক চাপ অনেকাংশে কমিয়ে আনবে। 'সংকটকালে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ ও শিল্প খাতে এর চ্যালেঞ্জ' শিরোনামে এনার্জি এন্ড পাওয়ার আয়োজিত ওয়েবিনারে বক্তারা এমন মতামত তুলে ধরেছেন। ইপি সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন। মূখ্য আলোচক ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আবদুস সালেক। আলোচক হিসেবে কথা বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্ট (বিল্ড) এর চেয়ারপারসন আবুল কাসেম খান, এফবিসিসিআই এর জ্বালানি ও পরিসেবা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এনার্জিপ্যাকের সিইও হুমায়ুন রশীদ এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কর্মকার। তিরিশ দিনের কাগজ রঙবেরঙ এবং মাসিক কাগজ ফুড অ্যান্ড ফার্মার সহায়তায় আয়োজিত এই ওয়েবিনারে বক্তারা বলেন, বাড়তি দামে মাত্র ৫ শতাংশ এলএনজি আমদানির কারণে মিশ্রিত গ্যাসের দাম এত পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি যৌক্তিক নয়। তারা দেশের স্থলভাগে তেল গ্যাস পাওয়ার জন্য বার্ষিক কমপক্ষে ১০টি অনুসন্ধান কূপ খননে বিশেষ বরাদ্দ ও পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, আঞ্চলিক সহাযোগিতার মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানে বিনিয়োগ করে জলবিদ্যুৎ উৎপাদন ও আমদানি করার উদ্যোগকে আরও জোরদার করতে হবে। জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আবদুস সালেক বলেন, বর্তমানে গ্যাস মিশ্রণে ৭৮ ভাগ নিজস্ব গ্যাস, ২২ ভাগ আরএলএনজি। তার মাত্র ৫ ভাগ স্পট বাজার থেকে আমদানি করা। ফলে বিপুল পরিমাণ দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো যেতে পারে। পেট্টোবাংলার গ্যাসের মূল্য সমন্বয় করা যেতে পারে। এমন বিকল্প চিন্তা করতে হবে। শিল্পখাতে গ্যাসের মূল্য দ্বিগুণ করলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। সামনের তিন বছর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের পথে বাধা যেন না হয় সেজন্য গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি সেভাবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, সঠিকভাবে অনুসন্ধান করা হলে স্থলভাগেই আরও ৮-১০ টিসিএফ গ্যাস পাওয়া সম্ভাবনা রয়েছে। তবে বাপেক্স এটা এককভাবে করতে পারবে বলে মনে হয় না। কয়লা না উঠানো এখন বুমেরাং হয়েছে। শিল্প উদ্যোক্তাদের মনে রাখতে হবে কোয়ালিটি জ্বালানি পেতে হলে মূল্য কিছুটা বাড়াতেই হবে। তাই শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না সেই বিবেচনায় সাবসিডিও দিতে হবে। কিন্তু তা যাতে অপচয় না হয় এটাও দেখতে হবে। প্রফেসর ইজাজ হোসেন বলেন, সিস্টেম লস অবশ্যই বন্ধ করতে হবে। এটা আসলে চুরি। অন্ততপক্ষে ৮ ভাগ সিস্টেম লস বা চুরি হচ্ছে বলে ধারণা করা হয়। এনার্জি ইফিশিয়েন্সি কিছুটা বেড়েছে তবে পুরোপুরি হয়নি। এটা বাড়াতে হবে। এখন গ্যাস খুবই মুল্যবান। এলএনজি আমদানি করব, দাম যাই হোক না কেন বিক্রি করব এই মনোভাব ভুল চিন্তা। সেক্ষেত্রে নিজেদের গ্যাস অনুসন্ধান না করে আমদানিতে যাওয়া বড় ভুল হয়েছে। নিজেদের কয়লা না তোলা আরেকটি ভুল সিদ্ধান্ত। পরিবেশের ক্ষতি আমরা মোটেই করি না। আমরা বরং গ্যাসের উপর নির্ভর করে থেকেছি। আরেকটি বিষয় হলো, গ্যাস ব্যবহার করে সার তৈরি করব কিনা তাও ভাবা প্রয়োজন। উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্যাস, যার দাম অনেক কম তা কে ভোগ করবে তাও আমাদের ঠিক করতে হবে। শিল্প, গৃহস্থালী, সার না বিদ্যুৎ কোন খাতে ব্যবহার হবে তা ঠিক করতে হবে। যেখানে সর্বজনীন সুবিধা হয় সেখানেই 'লিগাসি' গ্যাস ব্যবহার করতে হবে। ড. আহসান এইচ মনসুর বলেন, গ্যাসের উপর আমাদের নির্ভরতা কমাতে পারিনি। যদিও গ্যাস এখন আর অফুরন্ত নয়। বর্তমানে আমদানির মাধ্যমে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি চিন্তায় আমরা বিনিয়োগ করতে পারিনি। বিদ্যুৎ আমদানি বা হাইড্রো এনার্জি বাড়াতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। সোলারে এখনও ১০ ভাগও যেতে পারিনি। শুধু গ্যাসের উপর নির্ভরতার মূল্য এখন দিতে হচ্ছে। বর্তমানে সাবসিডির পরিমাণ ৩ গুণ বেড়ে গেছে। এটা যুক্তিসঙ্গতভাবে দেখতে হবে। এখানে ব্যালেন্স করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে শিল্পের জন্য ট্যারিফ বেশি, গৃহস্থালিতে কম। এটা কম-বেশি করা যেতে পারে। বাণিজ্যিক জায়গায় কিছুটা কমিয়ে গৃহস্থালিতে বাড়ানো যেতে পারে। ট্যারিফ র্যাশনালাইজেশন ফান্ড করা প্রয়োজন। যখন দাম কম থাকবে তখন কিছু অর্থ জমাতে হবে। যখন দাম বাড়বে তখন সাবসিডি দিতে হবে। জ্বালানিখাতে ব্যক্তিখাতকে আরও যুক্ত করা যেতে পারে। গ্যাসের উপর চাপ কমাতে কয়লাকে বিবেচনায় নিতে হবে। ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, নিজস্ব সম্পদের স্বল্পতার কারণে জ্বালানি আমদানি করতে হচ্ছে। এখন গ্যাসের দাম যে ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দাম সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে ৩ বছর পর। আমি মনে করি প্রতি বছর জ্বালানির দাম সমন্বয় করা উচিত। আর গ্যাসের যে উৎপাদন ও আমদানি মিলিয়ে খরচ তার পুরোটা ভোক্তার উপর চাপানো সঠিক হবে না। আবুল কাশেম খান বলেন, আমরা যদি পুরো আমদানি করা জ্বালানির উপর নির্ভর করি তা ঝুঁকিপূর্ণ হতে পারে। বর্তমানে দেশের যে অর্থনীতি, উন্নয়ন প্রক্রিয়া এতে করে তা বাধাগ্রস্ত হতে পারে। দেশে গ্যাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু তা অনুসন্ধানে সঠিক উদ্যোগের অভাব আছে। প্রাকৃতিক কয়লা ফেলে রাখা কতটুকু যৌক্তিক তাও ভেবে দেখা দরকার। কারণ আমাদের কার্বন নিঃসরণ তেমন কিছু নয়। বহুদেশ কয়লার উপর নির্ভর করে উন্নয়ন করেছে। শুধুমাত্র কয়লা দিয়ে দেশের ৭৫ বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিষয়টি সকলের নতুন করে ভেবে দেখা প্রয়োজন। হুমায়ুন রশীদ বলেন, দেশের শিল্পখাত জ্বালানির দক্ষ ব্যবহার ব্যবহার করার জন্য বিনিয়োগ অব্যাহত রেখেছে। কিন্তু একধাপে গ্যাসের দাম বিপুল পরিমাণ বাড়ানো হলে তার দায় শিল্প সামাল দিতে পারবে না। মনে রাখতে হবে শিল্পে ৫ টাকা সাবসিডি দিলে প্রবৃদ্ধিতে ৩৫ টাকার অবদান যোগ হতে পারে। জ্বালানি মূল্য ও সরবরাহ নিয়ে সরকার দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দিতে না পারলে এডিআই ও স্থানীয় বিনিয়োগ উভয়ই বিঘ্নিত হবে। নিজস্ব সম্পদ অনুসন্ধান আর আহরণ না করে কেবল আমদানি নির্ভরতা সঠিক পথ হতে পারে অরুণ কর্মকার বলেন, গ্যাসের চুরি এবং অদক্ষ ব্যবহার বন্ধ করার কোনো বিকল্প নেই। অন্যদিকে আমরা নিজস্ব গ্যাস সম্পদ অনুসন্ধান ও আহরণ না করে এলএনজি আমদানির দিকে ঝুঁকে সঠিক কাজ করিনি। তিনি মনে করেন, দেশের বেঙ্গল বেসিন ও কিছু আবিষ্কার হওয়া সুরমা বেসিনে পরিকল্পিতভাবে তেল গ্যাস অনুসন্ধান করা হলে আরও ৮ থেকে ১০ টিসিএফ গ্যাস পাওয়া সম্ভব। | 6 |
সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সোমবার বিকেলে সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, তরুণদের দাবি যৌক্তিক হলে তা উপেক্ষা করা হবে না। আগামী মে মাসের ৭ তারিখ পর্যন্ত সরকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবে। এ পর্যন্ত তারা তাদের আন্দোলন স্থগিত রাখবে। এর আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকে বসে। ওই বৈঠক শেষে তাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে; তরুণ সমাজ, তারা আমাদের রাজনীতিরও বিরাট অংশ এবং এদের ব্যাপারে আমাদের একটা দুর্বলতা অবশ্যই আছে। তিনি বলেন, আমরা রজানীতিটা শুধু নির্বাচনের জন্য করিনা। রাজনীতি করি নেক্সট জেনারেশনের (পরবর্তী প্রজন্ম) জন্যও। কাজেই তাদের সুবিধা অসুবিধা চোখের ভাষা মনের ভাষা আমরা বোঝার চেষ্টা করি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তাদের সঙ্গে বসতে। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। অনুধাবন করার চেষ্টা করেছি। বিদ্যামান যে কোটা পদ্ধতি এটা পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। বর্তমান কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এরইমধ্যে নির্দেশ দিয়েছেন বলে এ সময় উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার রিজিট অবস্থানে নেই। আন্দোলনকারীদের আশ্বস্ত করেছি; আমরা তাদের দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে দেখি। তিনি বলেন, তারা (আন্দোলনকারী) বলেছে; গতরাতে যে সহিসংসতা হয়েছে তারা তা চায়নি। তারা অহিংস আন্দোলনের পক্ষে ছিল। তারা একমত; এর মধ্যে অনুপ্রবেশকারী থাকতে পারে। ওবায়দুল কাদের বলেন, রোববার একটা সহিংসতা হয়ে গেছে। ভিসির বাড়িতে তাণ্ডব চলেছে। সেই অবস্থায় ভিডিও ফুটেজ দেখে; যারা জড়িত তাদের শাস্তি পেতে হবে। মন্ত্রী বলেন, কোটা সংস্কারের সঙ্গে ভিসির কি সম্পর্ক, এই প্রশ্ন তাদের করেছি। সহিংসতার সময় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে এ সময় জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনকারীদের বলেছি- হাইওয়ে বন্ধ করে অবরোধ করলে হাজার হাজার মানুষ আটকা পড়ে। তাদেরই স্বজন এরা। কাজেই এই বিষয়গুলো দেখতে হবে। 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' এর আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে অংশ নেয়। সরকারি চাকরির ৫৬ শতাংশ বিভিন্ন কোটার প্রার্থীদের জন্য সংরক্ষিত। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ১০ শতাংশের বেশি কোটায় নিয়োগ দেওয়া যাবে না। গত ফেব্রুয়ারি থেকে এ নিয়ে টানা আন্দোলন চললেও রেববার তা সহিংস রূপ নেয়। এদিন শাহবাগ মোড় চার ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল থেকে বেরিয়ে এসে টিএসসিতে অবস্থান নেন। টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে রাতভর পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলকারী শিক্ষার্থীরা। | 6 |
মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, লাশটি সম্পূর্ণভাবে পানিতে পচে গলে গেছে। শুধুমাত্র শরীরের একটি জিন্সের প্যান্ট রয়েছে। তিনি বলেন, লাশটির কন্ডিশন এমন যে এর পরিচয় নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা ধারণা করছি প্রায় ১০/১৫ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। যা ভাসতে ভাসতে কুমার নদের টেকেরহাটে এস পৌছে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি জিয়াউল মোর্শেদ। | 6 |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে। বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন করবে বলে বারবার আগ্রহ প্রকাশ করেও সময়ক্ষেপণ করছে। এমতাবস্থায় তারা যদি আবারও বিলম্ব করে, তাহলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করবে।রোববার গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।সারা দেশে চলমান সড়ক ও সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাকালের ধীরগতি এখন পুষিয়ে নিতে কাজ করতে হবে।সেতুমন্ত্রী এ সময় বলেন, আগামী বছর পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বিআরটি প্রকল্প উদ্বোধন চলাচলের জন্য খুলে দিতে পারব। চলমান নির্মাণাধীন প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ হলে সারা দেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।এদিকে বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে।এ সময় ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, কার অধীনে নির্বাচন হবে, সেটা মীমাংসিত বিষয়, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না-বিএনপি নেতাদের এমন হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নিয়মিতই দিয়ে আসছে, এতে নতুনত্ব নেই।ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? এসব হুমকি-ধমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই।নির্বাচনী ব্যবস্থা কীভাবে জোরদার করা যায়, সে নিয়ে আলোচনা হতে পারে। তবে কোনো হুমকি-ধমকি দিয়ে নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া একসময় বলেছিলেন পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নাই, তাহলে মির্জা ফখরুল সাহেবই বলুন, নিরপেক্ষতার সংজ্ঞা কী?বিএনপি নির্বাচনকে ভয় পায়, ভয় পায় জনগণকে। তাই তারা নির্বাচনে অংশ নিলেও প্রচার-প্রচারণা করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবার প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের দিন কেন্দ্রে যায় না কিংবা দুপুরের আগেই কেন্দ্র ছেড়ে চলে যায়। | 9 |
আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প উপদেষ্টার ফাঁস হওয়া আলোচিত ফোনালাপের আদ্যোপান্ত জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফোনালাপের 'বিশেষ প্রজেক্ট' বিষয়ে জানতে চেয়ে তিনি বলেন, 'আমরা জানতে চাই, এই বিশেষ প্রজেক্ট, ব্রেইন চাইল্ড প্রজেক্ট এবং অন্যান্য যে বিষয়গুলো বলা হয়েছে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। না হলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।' আজ রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন।ফোনালাপের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রীর পুত্র জয় এই সরকারের অনেক বেতন পাওয়া একজন উপদেষ্টা। তাঁর একটা প্রজেক্ট পাস করার জন্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা। সেখানে বিচারককেও পর্যন্ত সম্পৃক্ত করা হয়েছে। দুজন বিচারকের নাম বলা হয়েছে। সচিবালয়ে ফাইল মুভমেন্ট করার কথা বলা হয়েছে। আমরা জানতে চাই, এই কথোপকথনের মধ্যে কি বলা হয়েছে। মন্ত্রী বলেছেন, এই ফোন আলাপ কীভাবে ফাঁস হলো তার তদন্ত করা হবে। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন যে এই কথোপকথন সত্য। আমরা দাবি করছি, এই কথোপকথনের মধ্যে, ফোনালাপের মধ্যে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে তার তদন্ত চাই আমরা।'বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ছিলো বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'যেই দেশের মানুষ গণতন্ত্র চেয়েছে, সেই দেশকে আজকে আন্তর্জাতিক বিশ্ব গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। কত বড় লজ্জার কথা আজকে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। কেন, তাঁরা এই সরকারের নির্দেশে মানুষকে গুম, খুন করছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সমস্ত রাজনৈতিক দল, মতকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করে, একটা জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।'দেশে এখন দুর্নীতিতে ভরে গেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'এখন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা, যিনি অনেকগুলোর দুর্নীতির মামলার দেখেছেন, তাঁকে সরিয়ে (চাকরি থেকে অব্যাহতি) দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনকে আজকে পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে।''সময় খুব কম' এমন মন্তব্য করে ফখরুল বলেন, 'আমাদের অতি দ্রুত নিজেদের সংগঠিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে অতি দ্রুত রাজপথে নেমে এই ভয়াবহ সরকার, যারা বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এই অবস্থায় ৫২ 'র ভাষা আন্দোলন ও ৭১ 'র মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।'গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতা কর্মীদের পাশাপাশি দেশবাসীকে ইস্পাতকঠিন ঐক্য গড়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করতে হবে। সরকারের পতন ঘটাতে ঐক্য গড়ে কঠোর শপথ নিতে হবে।তিনি আরও বলেন, 'সত্য ও ন্যায়ের পক্ষে লড়তে হবে। বর্তমান সংকটের সমাধান একটাই। এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। সরকারকে বিদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে খালেদা জিয়াও মুক্ত হবেন না। এর জন্য সাহসের প্রয়োজন। জনগণের অধিকার ফিরিয়ে আনতে মাথা নত না করে সামনে এগিয়ে যেতে হবে।'আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগানে বিরক্ত হয়ে মির্জা আব্বাস বলেন, 'স্লোগান দিয়ে কি বোঝাতে চান? স্লোগানে মিটিংয়ের পরিবেশ নষ্ট হয়ে যায়। কোথায় কোন স্লোগান দিতে হয়, তাও আপনারা জানেন না। স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না। খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। রাজপথে স্লোগান দিয়ে, রক্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব, এই শপথ নিতে হবে।'সভায় উপস্থিত নেতা-কর্মীদের শপথ পাঠ করান আমানউল্লাহ আমান। নেতা-কর্মীরা হাত উঁচু করে একসঙ্গে বলেন, 'শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না। খালেদা জিয়াকে মুক্ত করে প্রধানমন্ত্রী বানাব।' | 9 |
রাজশাহীতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে মো. জাকির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকল তিনটি ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নাটোরের নলডাঙ্গা থানার হলুদঘর গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. সুরমান আলীর ছেলে। এর আগে আজিজুর রহমান নামে প্রতারণার শিকার এক ব্যবসায়ী ২৪ মার্চ নগরের রাজপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাকির হোসেনকে আজ শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী আজিজুর রহমানের রাজশাহী নগরের বিনোদপুর চৌদ্দপাই (বিহাস গেট) এলাকায় খান অটো অ্যান্ড ব্যাটারি হাউস নামের একটি দোকান রয়েছে। ২৪ মার্চ বেলা ১১টায় ওই দোকানে গিয়ে এক ব্যক্তি নিজেকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে কর্মরত এসআই পরিচয় দিয়ে কথা বলেন। তিনি নিজের নাম মো. মোজাহার বলেন। পুলিশ পরিচয়ে ওই ব্যক্তি বলেন, পুলিশ লাইনসে অনেক পরিত্যক্ত গাড়ির পুরোনো ব্যাটারি রয়েছে। সেগুলো ১২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এখন ৫০ হাজার টাকা দিয়ে পুলিশ লাইনস থেকে ব্যাটারিগুলো বুঝে নিয়ে অবশিষ্ট টাকা বিকেলে দিলে হবে। এ কথা শুনে আজিজুর তাঁর দোকানের মিস্ত্রি আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকাসহ অটোরিকশাযোগে ওই ব্যক্তির সঙ্গে পুলিশ লাইনসে পাঠান। এসআই পরিচয়দানকারী ব্যক্তি নগরের সিঅ্যান্ডবির মোড়ে পৌঁছে কৌশলে আমিনুলের কাছ থেকে তাঁর মুঠোফোন নম্বর ও টাকা নিয়ে সেখানে নামিয়ে দেন। সেখানে আমিনুলকে দাঁড় করিয়ে 'পুলিশ সুপারের কাছ থেকে ভাউচার নিয়ে আসি' বলে ওই ব্যক্তি সাহেব বাজারের দিকে চলে যান। কিছুক্ষণ পর ওই প্রতারক ফোন করে আমিনুলকে পুলিশ লাইনসের গেটে যেতে বলেন। আমিনুল পুলিশ লাইনসের গেটে গিয়ে অনেক সময় অপেক্ষা করেন। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিকে না পেয়ে মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। আমিনুল বিষয়টি আজিজুরকে জানান। পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, তাঁরা মূলত প্রতারণার ফাঁদে পড়েছেন। ওই দিনই আজিজুর রাজপাড়া থানায় প্রতারণার মামলা করেন। রাজপাড়া থানা-পুলিশ জানায়, মামলার পর উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনের তত্ত্বাবধানে রাজপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযানে নামে। নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নাটোরের নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ যে ধরনের ওয়াকিটকি ব্যবহার করে, ঠিক সেই ধরনের অকেজো ওয়াকিটকি ব্যবহার করতেন ওই প্রতারক। একইভাবে আগেও ওই ব্যক্তি প্রতারণা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ভুক্তভোগীর মামলায় আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.