text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
সিলেটের বিশ্বনাথে যুবতীকে ধর্ষণের অভিযোগে ফয়ছল আহমদ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার আগে রোববার রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন। বিষয়টি নিশ্চত করেছে... | 6 |
বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'অন্যরকম'। প্রচার হবে আগামী ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। এটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন এইচ এম বরকতুল্লাহ। পবিত্র কোরআনের আলোকে সত্য, সুন্দরভাবে জীবনাচরণের দীক্ষামূলক অনুষ্ঠান অন্যরকম। আলোচনায় অংশ নেবেন প্রাজ্ঞ ও বিশেষজ্ঞজন। সব বয়সীর অংশগ্রহণে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছ... | 2 |
টাইব্রেকারেদক্ষিণ আমেরিকার দেশ পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ৫-৪ এই জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে শেষ হয় এই জয়ের ফলে অস্ট্রেলিয়া টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার য... | 12 |
গির্জার ভেতরে ঢুকে তিন মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো এলাকার একটি গির্জায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।স্যাক্রামেন্টো কাউন্টির পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, আত্মহত্যা করা ব্যক্... | 3 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি ও স্ট্যান্ডবাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়। সে জন্য খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপিই। তিনি আরো বলেন, দলের নেতাকর্মীরা যদি মনে করে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না, আরো দরকার।... | 9 |
সংযুক্ত আরব আমিরাতে ৪ কোটি টাকার পাটপণ্য রপ্তানি করার কথা ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার সাগর জুট ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিজের। এসব পাটপণ্য রপ্তানির সব প্রক্রিয়া শেষ করে এনেছিল তারা। কনটেইনারেও বোঝাই করা হয় পণ্য। কিন্তু কোনো এক কারণে সন্দেহ জাগে কাস্টমস কর্মকর্তাদের মনে। আজ বৃহস্পতিবার তাঁরা পরীক্ষা করে দেখেন, ৪ কোটি টাকা ... | 0 |
স্বাস্থ্যসেবায় আবার সরকারের সমালোচনায় মুখর হলেন বিরোধীদলীয় সাংসদেরা। গতকাল বুধবার স্বাস্থ্যবিষয়ক তিনটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা চিকিৎসকদের রাজনীতি, বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা, ঢালাও বেসরকারি মেডিকেলের অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। যদিও সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এসব সমাল... | 6 |
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে সংক্রমণ বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে ইউরোপের দুই দেশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৪৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট... | 3 |
সমালোচনার মুখে মো. আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছে। চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। আজ শুক্রবার আমির হামজার নাম বাদ দিয়ে নতুন করে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে আমির হামজা ছাড়া... | 6 |
অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিচার শুরু হয়েছে। তবে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন। আজ বুধবার আদালতের আদেশের মাধ্যমে নাসির ও তামিমার বিচার কাজ শুরু হলো। আগামী ১০... | 12 |
বাংলাদেশ ইউএইচএফপিও ফোরামের উদ্যোগে ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহযোগিতায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ইউএইচএফপিও ফোরামের প্রথম সম্মেলন। জনমুখী স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ২০১৭ সালে আত্মপ্রকাশ করে ফোরামটি।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সভাপতিত্ব ক... | 6 |
আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করার ঘোষণা দেয়ায় একই দিনে অর্থাৎ পূর্বনির্ধারিত ২১ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় জাতীয় পার্টির কাউন্সিল পিছিয়ে দেয়ার আভাস দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। তিনি বলেন, আমরা একই দিনে একসাথে কাউন্সিল করব না। তবে ওই মাসেই আমরা করব। হয়ত... | 9 |
মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের গতকাল বুধবার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে সারা দেশের শিক্ষার্থীদের করোনার টিকা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দেয় সরকার। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:ডোমার (নীলফামারী): উপজেলায় একদিনে মাধ্যমিক স... | 6 |
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নিলে দল থেকে সরাসরি বহিস্কার করা হবে এমন কঠোর হুঁশিয়ারির পরও আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী নির্বাচন করতে চাইছেন। এসব বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে দুঃসময়ের কর্মীদের বঞ্চিত করে ব্যক্তি স্বার্থে চসিক নির্বাচনে কাউন্সিলর পদে মন... | 6 |
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির শীর্ষ চারজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই কর্মকর্তাদের প্রথমত প্রবেশ করতে দেয়া হবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যদি তাদের ব্যক্তির মালিকানায় কোন সম্পদ থাকে সেগুলোর সব জব্দ ক... | 3 |
প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৪১তম ব্যাচের সমাপনী আয়োজন হলো গতকাল মঙ্গলবার। সেখানে ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চস্থ করে 'মৈমনসিংহ গীতিকা' অবলম্বনে চন্দ্রাবতী রচিত নাটক 'মলুয়া'। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। | 2 |
আমাদের ভূখণ্ডে হিন্দু-মুসলিমদের উৎসবসমূহে একে অপরকে নিমন্ত্রণ করার রেওয়াজ ছিল। ঈদে-পার্বণে হিন্দু বন্ধু-প্রতিবেশীদের দাওয়াত করার এবং পূজায় মুসলিম সম্প্রদায়ের বন্ধু-প্রতিবেশীদের আমন্ত্রণের রীতি-রেওয়াজ ছিল।কয়েক বছর আগে দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় মন্দিরের মূল ফটকের পাশে টাঙানো বিশাল কাপড়ের ব্যানারে... | 6 |
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার বদলে দেয়া হয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন। এতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। এমন অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশে। একইভাবে গাফিলতির অভিযোগ অপর দুই বৃদ্ধা আনারকলি এবং সত্যবতীর পরিবারের। শামলির এ বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়। ওই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সর... | 3 |
টাকা দিয়েছেন দুই-চার মাস আগে, কিন্তু এখনো বুঝে পাননি পণ্য। টাকা ফেরত না দিয়ে দেওয়া হয়েছে চেক। সেই চেক ব্যাংকে দিলে প্রত্যাখ্যাত হচ্ছে। ভোগান্তির শিকার এমন হাজারখানেক মানুষের ভিড় ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের কার্যালয়ে। এই যখন অবস্থা, তখনো ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে 'সাইক্লোন ক্যাম্পেইন' চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।গত... | 6 |
স্বামীকে তালাক না দিয়েই বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তার অপরাধ করেছেন বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখ... | 6 |
অনশন ভেঙে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ক্যাম্পাসে পুলিশি অভিযান দুঃখজনক। তেমনই শিক্ষকদের লাঞ্ছিত করাও দুঃখজনক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যা... | 9 |
সাধারণত যে কোনো তথ্য জানার প্রয়োজন পড়লেই ইন্টারনেটে ঢু মারি আমরা। প্রথমে গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি- এর বাইরে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে এই সবকিছুর পেছনে একটা ইতিহাস আছে। যার উৎপত্তি হয়েছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯১ সালে। ব্রিটিশ গবেষক টিমোথি বার্নার্স-লি তখন সুইজারল্যান্ডে গবেষণারত ছিলেন। সর্বপ্রথম ত... | 11 |
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে আজ সোমবার এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ... | 6 |
তামাকজাত দ্রব্য থেকে আদায় করা রাজস্বের অতিরিক্ত অংশ দিয়ে বিনা মূল্যে হৃদ্রোগ চিকিৎসার ব্যবস্থা করাসহ চার দফা সুপারিশ জানিয়েছেন তামাকবিরোধী তিনটি সংগঠন। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়।তামাক নিয়ন্ত্রণে চারটি দাবি উপস্থাপন করা প্রতিষ্ঠান তিনট... | 6 |
চট্টগ্রামের লোহাগাড়ার ৯ ইউনিয়নে নারীর ক্ষমতায়নে কাজ করছে 'তথ্য আপা' প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে কাজ করছে 'তথ্য আপা' প্রকল্পটি।এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা... | 6 |
ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা করা হয়েছে। এই অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতির... | 6 |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেছেন, ''দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এজন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন, 'দেশের মানুষ ভালো নেই।' আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।'' আওয়ামী... | 9 |
একটা সময় ছিল যখন বাঙালি পরিবারগুলোর বৈঠকখানার দেয়ালজুড়ে শোভা পেত বইয়ের তাক। কাঠের আলমারিজুড়ে সারি সারিভাবে সাজিয়ে রাখা বইগুলো তুলে ধরত বাড়ির মানুষগুলোর পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। বাড়িতে আলাদা পাঠাগারের ব্যবস্থা করা হয়ে ওঠে না এ সময়ে। তবে ঘরের এক কোনা... | 4 |
রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলাশ (২৮) নামের এক যুবক মারা গেছেন। ওই যুবকের বাড়ি উপজেলার কোনাবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। তিনি মানসিক ভ... | 6 |
দুই হারে ভারতের সেমির স্বপ্ন 'যদি-কিন্তু'র ঘেরাটোপে পড়ে গেছে। সেই সমীকরণ মিলিয়ে বিশ্বকাপের শেষ চারে খেলাটা বেশ কঠিন। কঠিন সেই সমীকরণ মেলানোর অভিযানে আজ আফগানিস্তানের বিপক্ষে নামবেন কোহলি-রোহিতরা। আফগানদের বিপক্ষে আজ হারলে ভারতের জন্য পরের ম্যাচ দুটি আনুষ্ঠানিকতায় পরিণত হবে। আর আফগানিস্তান সেমির দৌড়ে এগিয়ে যাবে। এই গ্রু... | 12 |
ফিলিস্তিন থেকে আরবরা ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ায় নিজেদের অস্তিত্ব রক্ষায় তুরস্কের দ্বারস্থ হয়েছে ফিলিস্তিন। সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোন করে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি ও নির্বাচন সংক্রান্ত ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপএরদোয়ানের সহায়তা কামনা করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহ... | 3 |
রাজনৈতিক অঙ্গীকার ও কমিটমেন্ট অনুযায়ী কাজ করার কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) দু'দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ... | 6 |
অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বিশ্বাস ও কর্ম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) বিকালে সদ্য প্রয়াত এমাজউদ্দীন আহমদের স্মরণে বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চূয়াল সম্মনসভায় আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। সভা... | 6 |
আফগান নারীদের পুরুষের সঙ্গে কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তালেবানের জ্যেষ্ঠ সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এমনটি জানিয়েছেন। এমনটি হলে নারীরা সরকারি অফিস, ব্যাংক, মিডিয়া কোম্পানি এবং অন্যান্য চাকরিও করতে পারবে না।ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তালেবান আফগানিস্তানে ... | 3 |
রাজধানী ঢাকাসহ সারাদেশে চলতে থাকা গরমের তীব্রতা আরও বাড়তে পারে। খরতাপ কমপক্ষে আরো এক সপ্তাহ চলতে থাকবে। এসময় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। অসহ্য খরতপ্ত হয়ে উঠতে পারে আগামী বৃহস্পতিবার পহেলা বৈশাখের দিনটিতেও।
এপ্রিল মাসে রীতিমতো খরাই যাচ্ছে। একমাত্র সিলেট ছাড়া বৃষ্টি-শূণ্য পুরো দেশ। গত ১০ দিনে ঢাকার বুকে বৃ... | 6 |
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। তাঁর ৭২ তম জন্মদিন ২১ দিন ধরে পালন করবে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পালিত হবে মোদি-উৎসব। ১৭ সেপ্টেম্বর রেকর্ড পরিমাণ করোনা টিকার টার্গেট নিয়েছে দলটি। বিজেপি কর্মীদের প্রশিক্ষণেরও বন্দোবস্ত করা হয়েছে। মোদি মেলা মেলা থেকে শুরু করে তাঁকে নিয়ে দেশজুড়ে ... | 3 |
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 'আধ্যাত্মিক নেতা' মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শাহআলী থানায় দ... | 6 |
চলতি বছর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। এর আগে বেসামরিক বিমান চলাচল ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দুই প্রতিবেশী দেশ কাতার ও ইরানের মধ্যে সই হল তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি। সোমবার ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মীর আকবর রাজাভি জানান, সোমবার দিনের প্রথমভাগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মক... | 3 |
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে।'আজ রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃত... | 9 |
খুলনার ডুমুরিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার রোস্তমপুর গ্রামের রেজোয়ান হোসেন সরদারের পুত্র মো. মিন্টু সরদারের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে ডাকাতদল। ভুক্তভোগী পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।ভুক্ত... | 6 |
খুলনা বিভাগের ১০ জেলায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯০০ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ১০ জেলায় পাঁচ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৯০০ জনের করোনা পজিটিভ এসেছে। এ হিসেবে... | 6 |
যাত্রীসেবার আধুনিকায়নে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হচ্ছে বিমানের অনলাইন টিকিটিং। আগে অনলাইনে বিমানের টিকিট কাটার সুযোগ থাকলেও গত বছর ১১ আগস্টে তা বন্ধ হয়ে যায়। ওয়েবসাইটে টিকিট বিক্রি বন্ধের সময় বিমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, খুব শিগগিরই এই ওয়েবসাইট চালু হবে।আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব... | 6 |
কাপ্তাই (রাঙামাটি): অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের প্রতিটি স্থানেই রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। সবুজ পাহাড়, লেক, কর্ণফুলী নদীসহ আঁকাবাঁকা পাহাড়ি পথ যেকোনো মানুষের মনকে আকর্ষণ করে সহজেই।বাড়তি আকর্ষণ ও ভ্রমণপিপাসুদের বিনোদন প্রদানের প্রয়াসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছে ... | 6 |
চার দফায় লকডাউন তুলে ইংল্যান্ডে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথম ধাপে দু'ভাগে লকডাউন তোলা হবে বলে পরিকল্পনা করেছে সরকার। ৮ মার্চ থেকে খুলে দেওয়া হবে সব স্কুল। পাশাপাশি দু'জন ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি খেতে বা পিকনিক করতে যেতে পারবেন। দ্বিতীয় ভাগে অর্থাৎ, ২৯ মার্চ থেকে বাড়ির... | 3 |
শ্রম আইন লঙ্ঘন করে কম বেতনে হাজার হাজার শ্রমিকদের কাজ করাচ্ছে গুগল। দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানের মাধ্যমে জানা গেছে,গুগল আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিয়োগকৃত শ্রমিকদের কম মজুরি দিয়েছে এবং বেশ কিছু দেশে পে প্যারিটি আইন মানেনি। পে প্যারিটি আইন অনুযায়ী, অস্থায়ী হোক বা স্থায়ী হোক সকলেই সমান হারে বেতন পাবেন।এই শ্রম... | 11 |
'পোড়ামন-২' ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ঢাকাইয়া চলচ্চিত্রের বর্তমান সবচেয়ে কম বয়সী নায়িকা পূজা চেরি।নবম শ্রেণিতে পড়ুয়া পূজা শিশু শিল্পী হিসেবে বেশি পরিচিত। হাসিমাখা মায়াবী চেহারা আর অভিনয় দক্ষতা তাকে টেনে এনেছে বড় পর্দায়।বৃহস্পতিবার দুপুরে সমকালের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় পূজার। এ সময় তিনি তার মায়ের সঙ্গে শুটিং লোকেশন ... | 2 |
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, ইতিহাস কখনও বিকৃতি করা যায় না। ইতিহাস বিকৃতিকারীদের স্থান হয় আস্তাকুড়ে। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃতি করতে চেয়েছিলো বিএনপি। তাই জনগণ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় সরকার ... | 6 |
দু-দু'বার প্রত্যাখ্যান হওয়ার পরও হাল ছাড়ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে তিনি তৃতীয়বারের মতো প্রস্তাব দিতে চলেছেন। তিন বিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার হয়তো আর ম্যানইউর মালিকানা নিজেদের হাতে ধরে রাখতে পারছে না যুক্তরাষ্ট্রের ধনী ব্যবসায়ী গ্লেজার ... | 12 |
দুই ডোজ টিকা নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তাকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ক... | 6 |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর মানুষ শান্তিতে নেই। দেশ চালায় যারা, তারাই যুদ্ধ বাধায়। কোনো দেশের মানুষ যুদ্ধ চায় না। তারপরও দেশের দণ্ডমুণ্ডের কর্তাদের কৌশলের শিকার হতে হয় তাদের। যুগে যুগে এভাবেই সাধারণ মানুষকে বহন করতে হয়েছে রাষ্ট্রনেতাদের একনায়কতন্ত্রের ভার।রাশিয়া আর ইউক্রেন আমাদের দেশের থেকে অনেক অনে... | 6 |
করোনার কারণে লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছে ছোট-ছোট ব্যবসায়ীরা। বেচাকেনা নেমেছে তলানিতে। উৎসবের সময় তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান। এবার দিওয়ালিতে সেই সমস্ত ছোট, মাঝারি ব্যবসায়ীদের হয়ে বিজ্ঞাপন করবেন কিং খান। তাও আবার একবারে বিনামূল্যে। কোন জাদুকাঠিতে অসম্ভবকে সম্ভব করা যাবে?ভারতে দীপাবল... | 2 |
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে জুনিয়র সহকারী ম্যানেজার পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)পদসংখ্যা: ১০০যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/মেকানিক্যাল/পাওয়ার/কম্পিউটার/টেল... | 1 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে ভার্চুয়ালি টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়া... | 6 |
নির্বাচনে ভোটগণনার প্রবণতা জো বাইডেনের দিকে সামান্য ঝুঁকে পড়ার পর থেকেই 'ভোটচুরি'র অভিযোগ তুলে সরব ডোনাল্ড ট্রাম্প। এমনকি আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন সেই অভিযোগ। আদালত হতাশ করলেও সুর আরও চড়ালেন ট্রাম্প। পরপর টুইট করে রবিবার জো বাইডেন তথা ডেমোক্র্যাটদের 'চোর' বলে কটাক্ষ করলেন ট্রাম্প। ভোট চুরির জন্যই তিনি হেরেছ... | 3 |
কৃতী ফুটবলার মো. রুবেলকে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে
বুধবার মানববন্ধন করেছেন সন্দ্বীপের সন্তোষপুর আদর্শ দাখিল
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনও অংশ নেয়। একাত্মতা প্রকাশ করে রুবেলের গ্রামের
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, ফুটবলার রু... | 6 |
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমে সাফল্য পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে)বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমিক-প্রেমিকা... | 6 |
কক্সবাজারের পেকুয়ায় মাদক উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের মারধর করে পালিয়ে গেছেন চিহ্নিত মাদক কারবারি শাহ আলম (৩৫)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম একই এলাকার আলী হোসেনের ছেলে।হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন ... | 6 |
নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হচ্ছেন ক্যাথি হোচুল। তিনি বর্তমানে ওই রাজ্যের লে. গভর্নরের দায়িত্ব পালন করছেন। বর্তমান গভর্নর অ্যান্ড্রু কোমো মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি আগামী দু'সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন। তার বিরুদ্ধে বেশ কয়েকজন নারীর করা যৌন হয়রানির অভিযোগ তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।... | 3 |
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরওয়ারসহ নয় নেতাকে আটক করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।আটক অন্যদের মধ্যে রয়েছেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ, শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর র... | 9 |
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নির্বাচনকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আপত্তি তুলেছে ওআইসি। বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের জেনারেল সেক্রেটারিয়েট জানিয়েছে, ভারতে যেভাবে কাশ্মিরের নির্বাচনকেন্দ্রের সীমানার পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হচ্ছে, তাতে এলাকার জনসংখ্যার চরিত্র বদলে যাচ... | 3 |
ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে 'একনায়ক' আখ্যা দিয়ে অনির্বাচিত একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, তাঁকে সমর্থন দিচ্ছে কানাডা, যুক্তরাজ্য ইত্যাদি দেশের সরকার। প্রচার, সামরিক হামলার হুমকি সব নিয়েই সক্রিয় ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী অক্ষ। এর কারণ কী? কারণ বুঝতে হলে দেখতে হবে ভেনেজুয়েলার... | 8 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে, একাত্তরের জামায়াতে ইসলামের মতো করে এখন হেফাজতে ইসলাম নতুন রাজাকার হয়ে উঠছে। তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙে স্বাধীনতার চেতনার ওপর হামলা করা হয়েছে। স্বাধীনতার চেতনার ওপর যারা হামলা করবে তাদের র... | 6 |
কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর বন্ধুদের অধিকাংশই নেমেছেন চাকরির খোঁজে। কিন্তু তিনি চাকরির পেছনে না ছুটে চলে আসেন নিজ গ্রামে। আধুনিক পদ্ধতিতে দেশি-বিদেশি সবজি ও ফলের চাষ শুরু করেন। আর এতেই তিনি বাজিমাত করেন, দেখেন সফলতার মুখ। ফল ও সবজি চাষে সফল হওয়া এই তরুণ হলেন কৃষিবিদ শাকিল আহমেদ। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার... | 6 |
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক আর নেই। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ... | 9 |
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিমান বাহিনীর ছয় দিনের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। রবিবার (২০ ফেব্রুয়ারি) 'কোপ সাউথ ২২' শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হবে ঢাকায় কুর্মিটোলা ক্যান্টনমেন্ট এবং সিলেটের অপারেটিং লোকেশন-আলফাতে। উড়োজাহাজে সামরিক পরিবহন বিষয়ে কৌশলগত মহড়াটির অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস। তাদের সংবাদ বিজ্ঞপ্ত... | 6 |
ঝালকাঠিতে লরি চাপায় আরমান হোসেন আনান (১৩) নামে এক স্কুল নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার পুর্বচাদকাঠি জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।আনান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।জানা গেছে, আনান স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে জেলেপাড়া সড়ক এলাকায় একটি তেলের ট্যাংক লরি পেছন... | 6 |
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় সোমবার স্টেডিয়ামটিতে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ফুটবল ম্যাচের আগে এ ঘটনা ঘটে। ক্যামেরুনের মধ্য অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে ওই ... | 3 |
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৯ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন। ... | 6 |
আসছে ঈদে নওগাঁ তাজ সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি 'বিদ্রোহী'। দুই বছর পর সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পারবেন দর্শকরা। গত দুই বছর পূর্বে তাজ হলে সর্বশেষ মুক্তি পাওয়া প্রদর্শিত ছবি ছিল 'সম্রাট'। 'বিদ্রোহ'র কল্যাণেই নওগাঁতে খুলতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাজ সিনেমা হল। ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আসন ... | 2 |
যাদের শ্রম ও ঘামের বিনিময়ে আয়োজিত হচ্ছে দুবাই এক্সপো ২০২০, তারাই শিকার হয়েছেন অপরিসীম বৈষম্যের। শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের এ আয়োজন ঘিরে। ইউএইতে বর্তমানে চলছে আন্তর্জাতিক মেলা 'দুবাই এক্সপো ২০২০'। বিশ্বের ১৯২টি দেশ থেকে আড়াই কোটি দর্শনার্থী এ মেলা পরিদর্শন করবেন বলে দেশটির ধার... | 3 |
তালেবানদের দখলে আফগানিস্তান। আইএস-এর ধারাবাহিক বোমা বিস্ফোরণে রক্তস্নাত কাবুল। নতুনকরে তালেবানদের শাসনে সবথেকে ভীত-সন্ত্রস্ত সেই দেশের নারী ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচতে চাইছেন সকলে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগান তরুণ নারী চিত্র... | 2 |
বাংলাদেশ প্রতিদিনের সার্কুলেশন বিভাগের সিনিয়র কালেকশন নির্বাহী মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইল এলাকার প্রধান সড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও আফনান হোসেন নামের ১২ বছরের একটি ছেল... | 6 |
সোনাদিয়া ভ্রমণে আনন্দে মেতেছিল আঠারো বছর বয়সী সাকিব হাসান। সারা দিন হই-হুল্লোড়, সাগরে জাহাজ দেখা, কতই না আনন্দ করে বেলা শেষে আনন্দ নিয়ে ফিরছিল সাকিবসহ ১৫ বন্ধু। ফেরার সময় মাঝপথে বালুচরে আটকা পড়ে তাঁদের বহনকারী ট্রলার। সবাই মিলে ছাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু ট্রলারের তলদেশে ফুটো হয়ে পানি প্রবেশের কারণে তা ডুবে যায়। সাগরে... | 6 |
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় নির্বাচনোত্তর ব্যাপক সহিংসতার ঘটনায় হত্যা, বাড়িঘর ভাংচুর ও ষড়যন্ত্রমূলক মামলার নিরীহ ব্যক্তিদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তাহীনতায় অনেকেই বাড়িঘরে থাকতে পারছেন না। স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ট পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদা... | 6 |
দেশেব সব বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে এই কারণ জানতে চেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব। তিনি বলেন, শিক্ষামন্ত্রী চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার... | 6 |
কাপ্তাই (রাঙামাটি): বীজমুক্ত পেয়ারার নতুন জাত উদ্ভাবন করেছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। দীর্ঘ সাত বছরের গবেষণায় তারা এ সফলতা অর্জন করেছেন। নতুন জাতের এ পেয়ারার নাম দেওয়া হয়েছে বারি পেয়ারা-৪। গবেষণা কেন্দ্রের উদ্যানতত্ত্ব বিভাগের কর্মকর্তারা নতুন এ জাতের পেয়ারা উদ্ভাবন করেছেন।পেয়ারার নত... | 6 |
যেসব চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশে স্বাস্থ্য খাতে করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিন... | 6 |
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ১৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেলে আছর উদ্দিনের জালে এ মাছ ধরা পড়ে। তাঁর বাড়ি সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়ার চর গ্রামে। মাছটি দেখতে নদের তীরে উৎসুক জনতা ভিড় জমায়। জেলে আছর উদ্দীন জানান, গতকাল ... | 6 |
একদিকে কোয়াড সম্মেলন চলছে আর ঠিক সেই সময়েই চলছে রাশিয়া ও চীনের বিমান মহড়া। এর প্রতিবাদ জানিয়ে জাপানের প্রতিরক্ষমন্ত্রী নোবোও কিসি বলেছেন, উস্কানির অংশ হিসেবে চীন ও রাশিয়া এই মহড়া চালিয়েছে। খবর আল-জাজিরাও রয়টার্সের। গণমাধ্যমটি জানিয়েছে, মহরার সময় দুই দেশের আকাশ সীমার মধ্যে চীনের বিমান প্রবেশ না করলেও জাপানের সীমান্ত ঘ... | 3 |
'মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা' প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।দিবস উপলক্ষে ভোলার চরফ্যামনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়... | 6 |
মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে)কর্মস্থলে বসের সুনজর পড়তে পারে। হারিয়ে যাওয়া কোনো জরুরি চিঠি কিংবা নথি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও ... | 6 |
শরীয়তপুরে বাল্যবিয়ের শিকার স্বর্ণা আক্তার (১৬) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্বর্ণা আক্তার জেলার কালেক্টরেট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছ... | 6 |
ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে অন্তত এক কিলোমিটার এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেয়ার পর দুই দিনের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। ফলে মোবাইল ফোন সেবা নিয়ে এ দেশের প্রায় এক কোটি গ্রাহকের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছিল- সেটির অবসান ঘটেছে। ভারতের নাগরিক পঞ্জি ই... | 6 |
রবি ঠাকুরের বাড়ির মেয়ে বলে কথা! যতই পতৌদিদের নবাব বংশের বউ হোন আর স্থায়ী বসবাস হোক হিন্দিভাষী মুলুকে, বাংলা কি তার জীবন থেকে সহজে হারাতে পারে? মোটেই না! আর তাই আজও রেগে গেলে মাতৃভাষাকেই হাতিয়ার করেন এই নামী অভিনেত্রী। তিনি, শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের 'দেবী'র অন্দর মহল থেকে এই তথ্য ফাঁস করেছেন তারই কন্যা অভিনেত্রী ... | 2 |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম বুঝি না। এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে।র্যালিতে প্রধান অতিথি হিসেবে থেকে বিএনপির মহাসচিব এসব ... | 6 |
বরগুনার আমতলী উপজেলায় গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষক পরিবার ঘরে বসে নেই। নারীরাও কাজে নেমে পড়েছেন। গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকেরা তরমুজ চাষে বেশি আগ্রহী হচ্ছেন।আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, সদর ইউনিয়ন, চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে এ বছর ২... | 6 |
মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিটি প্রতিযোগিতা শেষ হয়েছে ব্যর্থতায়। এমনকি লিগ টেবিলে সেরা চারে না থাকায় আগামী মৌসুমে খেলা হবে না চ্যাম্পিয়নস লিগেও।এমন পরিস্থিতিতে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। ম্যানইউতে থাকলে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল খেলোয়াড়টিকে আগ... | 12 |
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের নৌকা চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১২টার দিকে তিনি এই চারা রোপণ করেন। চারা রোপণ শেষে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন। দুপুর ১২ টা ২ মিনিটে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ... | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন নিপুণ আক্তার। ১০ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ আক্তারের নামে নতুন নেমপ্লেট দেখা গেছে সমিতির অফিসে। একই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা। পরে নিপুণকে সাধারণ সম... | 6 |
দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুর্নব্যক্ত করেন বাইডেন। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য মার্কিন সমর্... | 3 |
প্রায় ১৫ বছর পর আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। দিনটিকে উৎসবে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বহুসংখ্যক তোরণ। শহরের সর্বত্র শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার-ফেস্টুন।খোঁজ নিয়ে জানা যায়, পৌ... | 6 |
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, '১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় আমাদের রক্তার্জিত স্বাধীনতা।' শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী হকার্স লীগ আয়োজিত সভায় ... | 9 |
ভারতের কিংবদন্তি অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর হার্টে দু'টি স্টেন্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপরই দু'টি স্টেন্ট বসানো হয়েছে তার হার্টে। তবে সৌরভ কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে সম্পর্কে চিকিৎসকরা কিছু জানাননি। অন্যদিকে এদিন হাসপাতালে সৌর... | 12 |
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারমিন আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। শারমিন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্রী ছিলেন। তিনি বঙ্গমাতা শেখ... | 6 |
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন বাম ছাত্র সংগঠন। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহে'র ব্যানারে আয়োজিত এক ছাত্র গণসমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে এবং ছা... | 6 |
ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ব্রিজের নিচে পড়ে সুপারভাইজার আব্দুল জলিল এবং হালিমা খাতুন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১৩ জন যাত্রী আহত হন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর ও সদর উপজেলার সংযোগ স্থলে আত্রাই নদীর মোহনপু... | 6 |
রোহিঙ্গা বসবাসরত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী কিংবা হাতিয়ায় যাতায়াত বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে এসব সিদ্ধান্ত জানান স... | 6 |
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। শনিবার বিক্ষোভ করেন তারা। শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ... | 6 |
ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় তপন কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার হামলার ঘটনা ঘটে।রাতে ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের স্ত্রীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী। নিহত তপন উপজেলার পূর্ব লটা... | 6 |
চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় 'উইন্টার ফেস্টিভ্যাল' অফারে ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন ধামরাইয়ের নাসির হোসেন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নাসির হোসেনের হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা, নড়াইল-২ আসনের সংসদ সদস্... | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.