text
stringlengths
1
58.1k
label
int64
0
12
উত্তর কোরিয়া এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটি জাপানকে আঘাত করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার বলছে, সপ্তাহান্তে চালানো এই পরীক্ষায় মিসাইলটি ১,৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে। অর্থনৈতিক ও খাদ্য সঙ্কট থাকার পরও উত্তর কোরিয়া অস্ত্র তৈরিতে সক্ষম বলে খবরে ...
3
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে 'অনাকাঙ্ক্ষিত' পরিস্থিতি সৃষ্টির আগেই দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'যাকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে তাকে অনুরোধ করব, অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে পদত্যাগ ক...
9
অলিম্পিকে গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে নোভাক জোকোভিচের। টোকিও অলিম্পিকে টেনিসের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে গেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই। এ হারে গোল্ডেন স্লামের সঙ্গে ক্যালেন্ডার ইয়ার গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার।টেনিসের পুরুষ এককের স...
12
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ চারদিকে ভয়ানক নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আজ রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে সাধারণ মানুষের আহাজারি আর হাহাকারে আকাশ...
9
কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।নিহতরা হলেন-কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকার নাজমুল ইসলামের ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ...
6
নির্বাচনের পরিবেশ ও সমতল ভূমি এখনো তৈরি হয়নি অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না নির্বাচন একটা প্রহসনের পরিণত হতে চলেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরে থাকুক এখন চেষ্টা করা হচ্ছে এটাকে আরো কী করে খারাপ করা যায়। খানা-খন্দক আরো খোঁড়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিমুহুর্তে প্রত...
9
রাশিয়া ইউক্রেন আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলেছেন, এর ফলে 'রাশিয়ার অর্থনীতিকে গুরুতর মূল্য দিতে হবে।' বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউজ থেকে জানান, 'পুতিন আগ্রাসী। পুতিন এই যুদ্ধের পথ বেছে নিয়েছেন এবং এখন তাকে ও তার দেশকে সেটার পরিণতি ভোগ করতে হবে।' নতুন নিষেধাজ্ঞ...
3
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে মাঠের লড়াই। খেলা মাঠে গড়ানোর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ২০৩ দেশি ও ৪৩৫ বিদেশি ক্রিকেটার থেকে নিজেদের পছন্দের স্কোয়াড সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। লটারিতে শুরুতে খেলোয়াড় ডাকার সু...
12
ইরানের পূর্বাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দক্ষিণ খোরাসান প্রদেশর তাবাস থেকে ইয়াজ্দ প্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। স্থানীয়রা জানিয়েছেন, একটি এক্সাভেটরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘ...
3
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে নির্মাণাধীন একটি ভবনের ক্রেন ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের মার্সার স্ট্রিট ও ফেয়ারভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে ঝড়ো বাতাসে হঠাৎ ক্রেনটি ভেঙে ব্যস্ততম সড়কে ছয়টি গাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দি...
3
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো। বিএনপিকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ আর তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন।' আজ শনিবার নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বল...
9
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফেরেশতা বসিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলেও বিএনপি মানবে না। জয়ের নিশ্চয়তা না দিলে তারা কখনোই খুশি হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, '...
6
নরসিংদীর শিবপুর উপজেলায় সবজির দাম কম হওয়ায় হতাশ কৃষকেরা। খুচরা বাজার থেকে অর্ধেকেরও কম দামে সবজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। তাই লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। স্থানীয় কৃষকেরা বলছেন, পাইকারি বাজার থেকে কয়েক কিলোমিটার দূরের খুচরা বাজারে সবজির দামের পার্থক্য কেজিতে ১০ থেকে ২০ টাকা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অল্প দামে কৃষক...
6
মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় নরসিংদীর হাজিপুরে দশম শ্রেনীর স্কুল ছাত্রী ও গৃহবধূ জান্নাতিকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী শান্তি বেগম ওরফে ফেন্সী রানী ও তার ছেলে শিপলু মিয়াসহ ৪ জনকে নাটোর থেকে গ্রেফতার করেছে নরসিংদী পুলিশ। মঙ্গলবার রাতে নাটোরের পুকুরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা ...
6
ব্রাহ্মণপাড়া উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতজন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গত সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মালাপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন ভূঁইয়া, মো. মনির হোসেন, মো. সালাউদ্দিন, দুলালপুর ইউপিতে ...
6
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা গেটে যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজন ও ডোমার উপজেলার পাঙ্গামটকপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী কোচ নীলফামারী সড়কের সৈয়দপ...
6
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান।অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপে...
6
হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী (৭৬)। শনিবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুররম খান চৌধুরীর ভাতিজা বিএনপির বৈদেশিক সম্পর্ক...
6
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুস্তাফিজের পারফর্ম খারাপ বলা যাবে না। ছয় ম্যাচে মাঠে নেমে সাত উইকেট নিয়েছেন তিনি। দু'একটা ম্যাচ বাদ দিয়ে দারুণ বল করেছেন বাংলাদেশ ক্রিকেট তারকা। শেষের দিকে বল করে জয়ের দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছেন দলকে। কিন্তু ম্যাচগুলো জিততে পারেনি মুম্বাই। পারফর্মের কারণে ফিজ দল থেকে বাদ ...
12
মাঠে-মাঠের বাইরে বর্ণিল, ঘটনাবহুল এক জীবন মোহাম্মদ আশরাফুলের। সেই জীবনে ক্রিকেট যেমন ছিল, তাঁর বিচরণ আছে ছোট পর্দাতেও। ২০০৯ সালে 'টি-টোয়েন্টি' নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে টিভি পর্দায় অভিষেক টেস্টে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের। এ বছর 'গোল্ডেন সিক্স' নামে আরেকটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এক যুগের বেশি সময়ের পর আবারও তা...
6
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির চলমান নিপীড়নমূলক আচরণ বন্ধে দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ২৩ জানুয়ারি একটি জরুরি 'সাময়িক পদক্ষেপ' গ্রহণের ঘোষণা দিয়েছে। একজন সাধারণ মানুষের কাছে আইসিজের এই ঘোষণাকে তাৎপর্যহীন ম্যাড়মেড়ে আইনি বাধ্যবাধকতা হিসেবে মনে হতে পারে। কিন্তু যে রোহিঙ্গ...
8
বাংলাদেশকে কী দিয়ে চেনা যায়? উত্তরে অনেক কিছুই হয়তো আসতে পারে-ভালো ও খারাপ দুদিক থেকেই। কিন্তু বাংলাদেশের বৈশিষ্ট্যসূচক কোনো ছোট্ট তালিকা করলেও বোধকরি বর্ষা, বৃষ্টি, পানির অবস্থান প্রথম দিকেই থাকবে। শুধু এই দিক বিবেচনা করে বেশ জোরেশোরে যেখানে-সেখানে বলা যায়, 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।'সেটা বোধকরি ১৯৩৪-৩৫ সা...
8
সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টাতেই বসে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন। কিছুক্ষণ না যেতেই দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তা মুলতবি করা হয়। পুনরায় অধিবেশন বসতে না বসতে আবারও মুলতবি। এভাবে তিন দফা মুলতবি শেষে ইফতারের পর অধিবেশন শুরু হয়। তবে এবারও প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্...
3
বেসরকারি টেলিভিশন স্টেশন 'সময় টিভিতে' মঙ্গলবার রাতে সম্প্রচারিত একটি টক শোর অডিও, ভিডিও ও শ্রুতিলিখন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দফতরে এসব জমা দিতে বলা হয়। মঙ্গলবার রাত ১০টায় চ্যানেলটির...
6
শত বছর ধরে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে থালা বাসন, কলস, জগ, বদনা ও গৃহস্থালির নানা কাজে ব্যবহার হতো কাঁসা পিতলের তৈরি সামগ্রী। এমনকি জমিদারেরাও ব্যবহার করত এ ধরনের তৈজসপত্র। বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রী হিসেবে সবার গৃহে শোভা পেত কাঁসা পিতলের তৈরি সামগ্রী। কিন্তু সিরামিক, কাচ, প্লাস্টিক ও মেলামাইনের পণ্যসামগ্রীর সঙ্গে প...
6
এমসি কলেজ ছাত্রাবাসে দল বেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় পুলিশের করা চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় অভিযোগ গঠন পেছাল। আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদনের কারণে অভিযোগ গঠন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রাশিদা সাইদা খানম। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।ট...
6
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। আগামীকাল সোমবার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনিই প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দিনই শাহবাজ ও তাঁর ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধে ১ হাজার ৪০০ কোটি রুপি পাচারের মামলায় অভিযোগ গঠনের দিন রয়েছে আদালতে। এ বিষয়ের উল্লেখ করে দেশটির...
3
পদ্মা সেতুতে আঘাত নয়, আঘাত আমাদেরকেই করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের' ধাক্কা লাগার ঘটনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এতো সকাল বেলা এই ঘটনা আমরা দেখলাম, জাহাজ গেল, আবার ওখানে গিয়ে কোনো চিহ্ন পাওয়া য...
9
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সপরিবারে তাহেরি হুজুরের ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সামনে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করলে, বখাটেদের হামলায় আলম মিয়া (২৩) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার কুলিয়ারচর থানায় শনিব...
6
পীরগঞ্জ (রংপুর): রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৬১ দিন অচেতন থাকার পর আহত কলেজছাত্র পাভেল ইসলামের (১৮) জ্ঞান ফিরেছে। গত ২২ মে পীরগঞ্জের একটি প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাভেলের সাথে কথা বলেছেন। গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের ১৭ জন নিহত হলেও বেঁচে যান একমাত্র পাভেল ইসলাম। পাভেল...
6
অ্যাকাউন্ট আনফ্রিজ করে অতি দ্রুত ই-কমার্স প্ল্যাটফর্ম আলাদিনের প্রদীপ ডটকমের সেলার, মার্চেন্ট ও গ্রাহকের টাকা ফেরত দেওয়াসহ আট দফা জানিয়েছে প্রতিষ্ঠানটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্চেন্টবৃন্দ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। তাদের অন্যান্য দাবিগুলো হলো- গেটওয়ে ...
6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ আছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষকবাহী বাসের চাকা পাংচার করে দেওয়ায় বাস চলাচলও বন্ধ আছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হোস পাই...
9
খুলনায় আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায়...
6
সিলেট বিভাগে এক বছরে প্রায় ২৬ হাজার যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তবে সারা দেশের অবস্থা বিবেচনায় সিলেট বেশ ভালো অবস্থানে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি। এ ছাড়া জেলায় ২০২১ সালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে মোট ৮ হাজার ৩৮৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানায় হীড ব...
6
'বঙ্গবন্ধু স্কলার' হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রূপক কুমার সাহা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩টি অনুষদের ১৩ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে 'বঙ্গবন্ধু স্কলার' হি...
6
সম্প্রতি ফেনীর আলোচিত হত্যাকাণ্ড দুবাই প্রবাসী সোহেলকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী শিউলি। ঘটনার একমাত্র আসামি শিউলি বুধবার রাতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শিউলি বলেন, তখন কি করবো বুঝতে পারছিলাম না। রাগে ক্ষোভে তাৎক্ষণিক সোহেলকে ...
6
প্রায় এক দশক ধরে বলিউডের বড় পর্দায় কাজ করছেন পরিণীতি চোপড়া। সমসাময়িকদের তুলনায় বলিউডে জায়গা করার ক্ষেত্রে তিনি একটু পিছিয়ে আছেন বলতে হবে। তবে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি 'ইশাকজাদে' দিয়েই তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'স্পেশাল মেনশন'। ২০১৯ সালে তাঁর 'কেসারি' ছবিটি দারুণ ব্যবসাসফল হয়।সম্প্রতি ৩১ বছর বয়সী পরিণীতি চোপ...
2
উপকূলীয় বরগুনার বেতাগী উপজেলায় বিষখালী নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খালের পানিতে হঠাৎ বেড়ে গেছে লবণাক্ততা। নদী তীরবর্তী মানুষ কয়েকদিন আগেও দৈনন্দিন কাজে এ নদীর পানি ব্যবহার করলেও এখন তা স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছে না। সপ্তাহখানেক আগে বিষয়টি টের পেলেও প্রথমে কেউ ভ্রক্ষেপ করেননি। কিন্তু গত দুই-তিন দিন ধরে লবণের মাত্রা বেড়ে...
6
মালয়েশীয় সীমান্তের কাছের জলসীমায় উপকূল রক্ষীরা তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। তারা বলছে, গত ৩০ জুলাই ১৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যাওয়ার পর থেকে তারা অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে।উপকূল রক্ষীরা বলছে, দুর্ঘটনায় সাতজন ডুবে গেছে এবং আটজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কেবলমাত্র একজন প্রাণে বেঁচে গেছে। খবর সিনহ...
3
বগুড়া সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অভিযুক্তের দ্রুত বিচারের দাবিতে উপজেলা শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার আমাদের প্রধান শিক্ষককে ল...
6
জামালপুরে ট্রেনে কাটা পড়ে স্থানীয় সোনালি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে বন্দেরবাড়ী এলাকায় রবিবার রাতের কোনও এক সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়...
6
পরী মনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিনসহ বাকি আসামিদের আদালতে তোলা হবে আজ মঙ্গলবার। ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা রয়েছে। সোমবার (১৪ জুন) উত্তরা বাসা থেকে মামলার প্রধান আসামি নাসির উদ্দিনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় বোট ক্লাব...
6
চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিনকে (...
6
ঢাকা: বুড়িগঙ্গার বুকে গড়ে ওঠা গমগমে শহরতলি আষাঢ়ের ঝুম বৃষ্টিতে ভিজতে থাকে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা খুঁজতে থাকি 'দশ ফুট বাই দশ ফুট'-এর একটি ছাপড়া ঘর। থানা ভবন থেকে পশ্চিম দিকে একটু এগিয়ে যেতে হবে-এ রকমই ছিল ঠিকানার বর্ণনায়। সেখানে থাকেন বর্ণাঢ্য হয়ে উঠতে না পারা এক 'ওস্তাদ' শিল্পী। শহরতলির নাম কামরাঙ্গীরচর। শিল্পীর ন...
2
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় যুক্তরাজ্য। এ দেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ ও অসাম্প্রদায়িক পরিবেশে শান্তিতে বসবাস করুক- এটিই তাদের প্রতাশ্যা। রোববার দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প...
6
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কার্যকরভাবে মোকাবেলার পথে প্রধান বাধা হচ্ছে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে হলে অবশ্যই এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানি রাষ্ট্রদূত বলে...
6
সুনামগঞ্জের তাহিরপুরে বাঁধ ভেঙে উত্তর শ্রীপুর ইউনিয়নের এরালিয়াকোনা হাওরের ৪ হাজার একর জমির বোরো ধান পানির নীচে তলিয়ে গেছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে এরালিয়া কোনা হাওরের ফল্লিয়ার দাইর আপর বাঁধ (স্থায়ীবাঁধ) ভেঙে গিয়ে হাওরের বোরো ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছেন হাওরপাড়ের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সা...
6
ঐতিহাসিক রায় দিলো পাকিস্তান সুপ্রিম কোর্ট। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, ডেপুটি স্পিকারের রুলিং অসাংবিধানিক। ইমরানের সুপারিশ মেনে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। সুপ্রিম কোর...
3
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়নের উদ্যোগকে 'আরেকটি তামাশা' হিসেবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির এই নেতা বলেন, বর্তমানে যারা গায়ের জোরে সরকার, যারা জনগণের সরকার নয়, তারা সংসদে বসে তাদের ইচ্ছেমতো একটি আইন পাস করবে। তারপরে কী করবে, ওই ...
9
হংকংয়ের চীন-সমর্থিত কর্তৃপক্ষ নতুন জাতীয় নিরাপত্তা আইনটিকে ভিন্নমতাবলম্বীদের নিশানা করে এবং সেন্সরশিপ, হয়রানি, গ্রেপ্তার ও নিপীড়নকে যৌক্তিক প্রমাণ করতে ব্যবহার করছে; যা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বেইজিংয়ের চাপিয়ে দেওয়া এ আইন কার্যকর হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার একটি প্রতিবেদন...
3
আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রোজার অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। খবর ইউএনবির বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আ...
6
অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর আওতায় হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্লান্ট অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠান...
6
সার্চ কমিটিকে নাম দেওয়া অর্থহীন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান আইনে সার্চ কমিটিতে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক, নির্বাচনেও প্রার্থী ছিলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাত...
9
পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।মঙ্গলবার বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাই প্রদর্শনী কেন্দ্রে অনুষ্...
6
৮০০ বছর পর রাতের আকাশে আবার খালি চোখে একসঙ্গে দেখা গেল বৃহস্পতি আর শনিকে। এর আগে ১২২৬ সালে এভাবে এই দুই গ্রহকে খালি চোখে দেখা গিয়েছিল। আর এ কারণেই সৌরজগতের এই ঘটনাকে 'মহা সংযোগ' বলছেন মহাকাশবিজ্ঞানীরা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসুক মানুষেরা এই মহা সংযোগের সাক্ষী হতে আকাশে চোখ রেখেছিলেন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহ...
3
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন আওয়ামীপন্থী জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. এমদাদুল হকসহ আটজন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় বিএনপিপন্থী ১১ আইনজীবীর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের পক্ষ...
6
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ মহানন্দা নদীতে অনুষ্ঠিত হয়েছে। এই বাইচ উপভোগ করেছেন হাজারো দর্শক। বাইচ দেখতে নদীর দুই পাড়ে ঢল নামে হাজারো মানুষের। জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় খালঘাট থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে গিয়ে এ নৌক...
6
নাগরনো-কারাবাখ অঞ্চলে ল্যান্ডমাইন পেতে রাখার কারণে আর্মেনিয়াকে জাতিগত নির্মূল অভিযান চালানোর দায়ে অভিযুক্ত করে জাতিসঙ্ঘের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে আজারবাইজান। দু'পক্ষের মধ্যে সঙ্ঘাত বন্ধের পরেও আজারবাইজানের নাগরনো-কারাবাখে আর্মেনিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে জাতিগত নির্মূল অভিযান বলে অভিহিত করা হচ্ছে। সোমবার এমন সংবাদ প্...
3
গাজীপুরে বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকেরা। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে মহানগরীর টেকনগপাড়া এলাকায় এ চৌধুরী গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ করেন।শ্রমিকেরা জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে তাঁদের। বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও কারখানা ...
6
লেগ স্টাম্প দিয়ে মুমিনুল হকের বেরিয়ে যাওয়া বলটা চাইলে ছেড়ে দিতে পারতেন ডেভন কনওয়ে। না ছেড়ে খেলতে গিয়েই তো দারুণ ইনিংসটার করুণ সমাপ্তি ঘটে। নিরীহ এক বলে আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হতাশ চেহারাই বলে দিচ্ছিল, দুর্দান্ত ইনিংসটার এ রকম সমাপ্তি চাননি। দিনের শেষভাগে কনওয়ের এই উইকেটে স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ ড্রেসিংরুমে।সে...
12
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন চারজন সদস্য মনোনিত হয়েছেন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত মতাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাদেরকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন করেন। এবিষয়ে এস এম আব্দুল...
1
কোনো ধরনের পূর্ব-বিজ্ঞপ্তি ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষা দিত...
6
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অ...
6
পৌনে দুই কোটি গরিব কৃষকের আয় বাড়াতে ১২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৩২ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই বিপুলসংখ্যক মানুষের আয় বাড়ানোর জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে বিশ্বব্যাংক। প্রকল্পটির নাম-'ক্লাইমে...
0
আর একটি বিশ্বকাপ। আরেকবার হতাশার বৃত্তে ঘুরপাক। এই হচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের সারমর্ম। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশার বিশ্বকাপের শেষটা হয়েছে আরও চরম বিপর্যয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।বাংলাদেশের এই হতশ্রী পারফরম্যান্সে হতাশ না হয়ে ...
12
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের ৬৫ তম ব্যাচের মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেশ সেরা খেতাব অর্জনকারী উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে কর্মশালা হয়।এসডিজি অর্জন, অংশীদারত্বে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে...
6
চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে নারাজি দিতে সময় চাইল পরিবার। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বার বার তদন্তে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সিআইডি, বিচার বিভাগীয়, র্যাবের পর এবার পিবিআই-এর তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার। হত্যা হলেও, বার বার এ মৃ...
2
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে রয়েছেন শেরপুরের রমজানুল ইসলাম রনি (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামের দলিল লেখক আকরাম হোসেন আঙুরের ছেলে।রমজানুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তাঁর ছোটভাই তারিকুল ইসলাম রকিব ময়মনসিংহের এ...
6
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর মেয়াদ বাড়ানো হয়নি। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বেরোবির ট্রেজারার ড. হাসিবুর রশীদ। বুধবার (০৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক ড. হাসিবুর রশীদকে চার...
1
রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্যারালাইজডে আক্রান্ত নার্গীস আখতার বানুকে বদলি করা হয়েছে ঢাকার একটি স্কুলে। তাঁর ভাগ্য একটু ভালোই বলতে হয়। বদলি হয়ে রাজধানীতে যাচ্ছেন। কিন্তু শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তফা কামালের ভাগ্য অতটা ভালো নয়। তাঁকে পাঠানো হয়েছে বান্দরবানের লামা সরক...
6
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে নিষিদ্ধ জালে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা। দৈনিক মণকে মণ পোনা নিধন হলেও প্রশাসন নির্বিকার। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের কাটাখাল, পুরোনো খাল, লঞ্চঘাট, তুষখালীর তুলাতলা, হোতাখাল ও বেতমোরের সাংরাইল এলাকায় নিষিদ্ধ জালে যেভাবে ইলিশসহ বিভ...
6
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে শওকত আলী রিয়াজ (১৮) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে বিরোধী গ্রুপের নেতাকর্মীরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছা...
6
ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে মামুন (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সাতক্ষীরা। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী বিষয়টি নিশ...
6
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক যুবলীগ কর্মীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ারপাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে ও স্...
6
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংঘর্ষিক বা বিপরীতমুখী কৌশলে এগোচ্ছে সরকার ও বিএনপি। বিএনপিকে চাপে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করার ছকেই এগোচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিএনপির অবস্থান হচ্ছে খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাওয়া। খালেদা জিয়াবিহীন নির্বাচন প্রতিরোধ করার কথাও বলছেন দলটির ...
9
দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।সাময়িক বহিষ্কার হওয়...
6
ঢাকা টেস্টে মধ্যাহ্ন বিরতির আগে বুধবার (২৫ মে) বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর বিকেল ৪টায় ফের মাঠে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ইতোমধ্যে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে ৪ ঘণ্টার খেলা। ফলে তৃতীয় দিনের খেলায় গোটা এক সেশন চলে গেছে বৃষ্টির দাপটে। যা হোক বল হাতে এখন ভালই লড়াই করছে টাইগাররা। এছাড়া বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে শ্রী...
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা বিএনপির অপরাজনীতি। আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশ প...
9
সব ঠিকঠাক চললে আগামী এপ্রিলেই চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ২ উৎক্ষেপণ করবে ইসরো। মোট ৮০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে চাঁদের মাটিতে মানববিহীন যান চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় বিজ্ঞানীদের। পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে যানটির সময় লাগবে প্রায় ১ মাস। আর খরচের নিরিখে ভারতের এই অভিযান বিশ্বের তাবড় মহাকাশসংস্থাকে হার তো মানিয়েছেই...
4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের নিরসন চায়। রাষ্ট্রপতি যখন বলেছেন, সংলাপ করা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাষ্ট্রপতি যদি আন্তরিকভাবে কথাটি বলে থাকেন, তাহলে তিনি সত্যি কথা বলেছেন। বুধবার বিকেলে বিএনপির উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের ৮১...
6
জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ও সম্ভাবনাময় বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক। বাংলাদেশে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। তারা যদি সবাই মেধার যথাযথ চর্চা করে, তা হলে পৃথিবীতে কেউ তাদের আটকাতে পারবে না। শনিবার ঢাকা সেনানিবাসে শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান ...
6
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা শাখার ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাই ও সদস্যসচিব কামরুজ্জামান রতনের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস ধীরনকে আহ্বায়ক ও আলী আনসার মোল্লাকে সদস্যসচিব হি...
6
সৌরভ গাঙ্গুলি বনাম বিরাট কোহলি-টালমাটাল ভারতের ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত। তাঁদের কথার লড়াইয়ে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভের পক্ষ নিচ্ছেন, আবার কেউ রঙিন পোশাকের নেতৃত্ব হারানো কোহলির পাশে দাঁড়াচ্ছেন। তবে এই বিতর্কে শোয়েব আখতার কারও হয়ে কথা বললেন না; বরং দায়ী করলেন বিসিসিআইকে।শোয়েব মনে করেন, ভারতীয়...
12
বরিশালে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের জেরে রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে পুরো বরিশালে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। এতে আটকা পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। জানা যায়, রূপাতলী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দাবীদার দুই পক্ষই আও...
6
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হলের কক্ষে আটকে রেখে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সমাবেশ ও মিছিল করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের দাবি, চার কর্মীকে বিনা অপরাধে বিশ্ববি...
6
পদ্মা সেতু উদ্বোধনের জনসভায় ১০ লাখ লোকসমাগমের আশা করছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতারা আজ বৃহস্পতিবার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শনে এসে এই আশার কথা জানান।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিনিধিদলটি স্পিডবোটে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন ...
6
দীর্ঘ ৮৫ বছর পর তুরস্কের সাংবিধানিক আদালত কর্তৃক মুস্তাফা কামালের ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তরের আদেশ বাতিল করা হয়েছে। এই বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট এরদোয়ানের এক নির্বাহী আদেশে আয়া সোফিয়াকে আবার মুসলমানদের প্রার্থনার জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এরদোয়ানের নির্বাহী আদেশ আয়া স...
8
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার খালেদা জিয়া কারা কর্তৃপক্ষকে বলেছেন, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ ছাড়া তিনি নতুন কোনো ওষুধ নেবেন না। কারাগারের একটি সূত্র প্রথম আলোকে জানায়, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার এ চাওয়া পূরণ করা সম্ভব নয়। এ অব...
9
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলেছিলেন এক দিনমজুর। এতে বেকায়দায় পড়ে যান তিনি। তখন গরিব মানুষটিকে বাগে আনার চেষ্টা করেও না পেরে ঘটনা সাজিয়ে তাঁকে জেলে পুরে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর সাহায্যের জন্য তাঁর পরিবারকে পাঠিয়েছেন টাকা আর চাল।এই ইউএনওর নাম মো. ইয়াসিন। তিনি খাগড়াছড়ির...
6
ঢাকার ধামরাইয়ের বালিয়া এলাকায় গাছ কাটার সময় ইজিবাইকের ওপর গাছ পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, সরকারিভাবে রাস্তার ধারে একটি গাছ কাটা হচ্ছিল। গাছ কাটার এক পর্যায়ে ঠিকাদারের অসতর্কতায় গাছটি ইজিবাইকের ওপর পড়লে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও শিক্ষা এবং উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন. 'খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত।' প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘের খ...
9
রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দ...
6
ঝালকাঠিররাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের নাপিতেরহাট এলাকায়বিষখালী নদীতে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সোমবার সকালে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। তিনি জানান, নদীতে এক পুরুষের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ গ...
6
ভাষা মানুষের সৃষ্টি, মানুষই ভাষা বাঁচিয়ে রাখে। মানুষের মুখে মুখেই শত-সহস্র বছর বেঁচে থাকে একেকটি ভাষা। তবু ভাষা হারিয়ে যায়, শুধু বাহকের অভাবে। এই একটি কারণেই পৃথিবীর বহু ভাষার মৃত্যু হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তের একটি ভাষা 'ইয়ামানা'। অতি প্রাচীন ইয়াগন সম্প্রদায়ের ভাষা এ...
6
লক্ষ্য পূরণ ও সম্ভাব্য প্রবৃদ্ধি অর্জনের জন্য সরকারকে তহবিলের জোগান বাড়াতে অর্থের অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় ও অপব্যবহার বন্ধ করতে হবে এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন। রবিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো জাতীয় বাজেট ২০২০-২১ এর ওপর প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য...
0
জয়পুরহাট ও রাজধানীর নর্দ্দায় অভিযান চালিয়ে কিডনি ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শা...
6
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবীর গোলাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের মাঠে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ফখরুল হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাজু পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার মৃত আম্বর আলী চৌধুরীর ছেলে।জানা ...
6
সরকার সমর্থক ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে এর অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন ধারায় ছাত্রলীগের নেতৃত্ব গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, ইতিমধ্যে তার আলামত পাওয়া যাচ্ছে। সম্মেলনের পর কমিটি গঠিত না হলেও কোনো সমস্যা হয়নি। ছাত্রলীগের সশস্ত্র মহড়া এখন শিক্ষাঙ্গন ছাড়িয়ে আদালত অঙ্গনে বিস্তৃতি...
9
ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় গত কয়েক মাসে নদীতে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাণ গেছে একজনের। নির্মাণের চার-পাঁচ বছর পর ভেঙে গেছে সেতুর রেলিং। দুর্বল হয়ে পড়েছে ভিত। এমন নড়বড়ে সেতু বরিশালের উজিরপুর উপজেলার কচা নদীর সাতলা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায়। এতে এ সেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বরিশাল এলজিইডি সূত্র...
6
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, 'গুম' এবং 'আত্মগোপন' ইস্যুতে রাষ্ট্রে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে এবং এতে জনগণ গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। নিয়মিত বিরতিতে এই ধারাবাহিক গুম এবং অজ্ঞাতবাসের নাটক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই জাতিরাষ্ট্রে চলতে পারে না। শনিবার ইসলামি বক্তা আবু ত্ব-হাসহ ৪ জন...
6