text
stringlengths
1
58.1k
label
int64
0
12
জুভেন্টাস ছেড়ে এ মৌসুমে হঠাৎ করেই নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে রেড ডেভিলরা। ২০১২-১৩ মৌসুমে সর্বশেষবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল। এবার তারা স্বপ্ন দেখছে লিগের শিরোপা জয় করবে। সঙ্গে ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে...
12
নওগাঁর পত্নীতলা উপজেলার চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপক কুমার সরকারের বিরুদ্ধে ওই কলেজের প্রভাষক আবদুর রশিদকে মারধর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আবদুর রশিদ কলেজটির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক। প্রভাষক আবদুর রশিদের অভিযোগ, 'অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাওশি) অধি...
6
গাজীপুরে পাতারটেকে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গি আমিমুল এহসান অপুর লাশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তার বাবা আবদুল গাফফার ও ভাই আশিকুর রহমান। সে এক বছর ধরে নিখোঁজ ছিল। বুধবার সমকালের এ প্রতিনিধিকে তারা জানান, প্রশাসন অনুমতি দিলে অপুর লাশ গ্রামে এনে দাফন করা হবে। আমিমুল এহসান অপু জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগু...
6
যারা কোভিড-১৯ রোগে আক্রান্ত না এবং আক্রান্ত কোনো রোগীর সেবা ও পরিচর্যা না করছে না তাদের মাস্ক না পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার (৩০ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান বলেন, গণহারে মাস্ক পরার কারণে সম্ভাব্য কোনো সুবিধা রয়েছে বলে নির্দিষ্ট ক...
3
৩৮ রানের দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ওয়ানডে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ধসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডারের ব্যর্থতায় ৩৪ রানে পড়ে যায় ৫ উইকেট। আগামীকাল তৃতীয় ওয়ানডে হবে প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ানে। ম্যাচটি ঘিরে সমর্থকদের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশাবাদী। তবে ...
12
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসায় সরকারের আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি শুধু মানবিকই নয়, এটা নৈতিক এবং জনগণের দাবি। কেউ একজন অসুস্থ হলে তার প্রয়োজনীয় সুচিকিৎসা হওয়া দরকার। এর আগেও তার চিকিৎসা দেশের বাইরে হ...
9
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় তাকে দলের মনোনয়ন দেওয়ার ব...
6
বাংলাদেশে চালানো এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট অনেকটাই ছড়িয়ে পড়েছে। এই ধরনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেব চিহ্নিত করছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর'র এক গবেষণায় দেখতে পেয়েছে, পরীক্ষিত নমুনার মধ্যে চার-পঞ্চমাংশই করোনাভাইর...
6
অর্থকরী ফসলের মধ্যে সোনালি আঁশ খ্যাত 'পাট' অন্যতম। এই পাট উৎপাদনের ক্ষেত্রে ভালোমানের বীজের গুরুত্ব অপরিসীম। ভালো বীজেই আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। যা থেকে কৃষক লাভবান হতে পারেন। মাগুরার মহম্মদপুরের শতাধিক কৃষক পাটবীজ উৎপাদনে ব্যাপক সাফল্য লাভ করেছেন।উপজেলার ১৩০ জন কৃষক ১০০ বিঘা জমিতে রবি-১ এবং বিএডিসি-১ জাতের পাটবীজ উৎপ...
6
প্রধানমন্ত্রীর একটাই রাজনীতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন তাঁর রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, ঠিক তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ পরবর্তী বিভক্ত জাতিকে একত্রিত করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্য...
9
চলতি টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ২৫টি ম্যাচে ৩০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যুগ্মভাবে পঞ্চম স্থানে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বড়সড় লাফ দিয়ে যুগ্মভাবে তালিকার শীর্ষে উঠে আসেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২টি ও ওমানের বরুদ্ধে ৩টি উইকেট নেয়...
12
দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে আজ শুক্রবার সন্ধ্যায় বসছে বাংলাদেশি মডেল অভিনেত্রী মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর বিয়ের আসর। বাংলাদেশ প্রতিদিনকে হোয়াটস অ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন সৃজিত নিজেই। তিনি বলেছেন, হ্যাঁ, আজ আমাদের বিয়ে। যা শুনেছেন সত্যিই শুনেছেন। সৃজিত আরও জানান, ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। টলিউড থেকে...
2
বগুড়ার শেরপুর উপজেলার মানুষের কাছে আতঙ্কের নাম রানীরহাট সড়ক। ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকা থেকে ১৪ কিলোমিটার ওই সড়কে ওঁৎপেতে থাকে দুর্বৃত্তরা। জীবিকার তাগিদে সন্ধ্যার পর এই পথ দিয়ে চলাচল করা অনেকেই তাঁদের আক্রমণের স্বীকার হন।একই অবস্থা রানীরহাট থেকে ভবানীপুর হয়ে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকা পর্যন্ত। মোটরসাইকেল আ...
6
আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত ৩০ বছর ধরে বাংলাদেশে আসাবন খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থানসহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর দেওয়া উচিত। আজ রবিবার রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ও ...
6
গমের দাম বাড়ছে হু হু করে। গ্যাসের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। নানরুটির দামও বাড়ছে। বাড়ছে তেল, মাংসসহ অন্য সবকিছুর দাম। আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার ঘোষিত হয়নি। এরই মধ্যে কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এর বাইরে তালেবান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। এটাই দেশটিতে ক্ষমতার পালাবদলের পর নির্বাহ...
3
চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রাণঘাতী ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে ৫১ জন আক্রান্ত এবং মারা গেছে ৫ জন। মঙ্গলবার ...
4
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বিষ প্রয়োগ করে ধানের চারা মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের দরবারিয়া এলাকায় হাজী আলী হোসেন দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে আসছে। গত রবিবার অজ্ঞাতনামা কে বা ক...
6
আগামীতে সব পত্রিকা ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।নবম ওয়েজবোর্ড গঠনের বিষয় জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাসানুল হক ইনু বলেন, 'ইলেক্ট্রনিক গণমাধ্যমকে মজুরি বোর্ড রোয়েদাদে...
6
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে ধানখেত থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক পাঠান ও রোকেয়া বেগমের ছেলে।মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল প্রবাস থেকে এসে স্থানীয় কুনু মার্কেটে রুহুল আমিনের...
6
রবীন্দ্রনাথ ঠাকুরের হাইকুর বই 'ফায়ারফ্লাইজ'। বইয়ের দুটি হাইকু 'পুরাতন পুকুর ও ব্যাঙ' এবং 'শুকনো ডাল ও কাক'। এ হাইকু দুটির ওপর ভিত্তি করে 'ফায়ারফ্লাইজ' নামের একটি নৃত্যনাট্য করে সাধনা, পরিকল্পনা করেছিলেন হাওয়াইয়ের নৃত্যশিল্পী কোর্টনি সাতো। নতুন কোরিওগ্রাফিতে এ প্রযোজনা নিয়েই কলকাতার মঞ্চে উঠছে আইসিসিআর স্কলার নৃত্যশি...
2
বর্তমানে পুষ্পা জ্বরে কাঁপছে গোটা ভারত। আর এই সিনেমা বক্স অফিসে হিট করার পর ক্রাশে পরিণত হয়েছে দেশটির দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি 'পুষ্প: দ্য রাইজ' সিনেমায় শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেন এই নায়িকা। এরপরই অনুরাগীদের হৃদয়ে পোক্ত স্থান দখল করে নেন এই রাশমিকা। ছবির পুষ্পারাজ চরিত্রের অভিনেতা আল্লু ...
2
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দিয়েছিল। তবে ভাইরাসের প্রাদুর্ভাব কম শুরু করার পর অনেক প্রতিষ্ঠান কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে শুরু করেছে। যদিও এখন অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার আর কর্মীদের ঘরে...
3
বগুড়ার ধুনট উপজেলায় শ্বশুর বাড়ির গাছ থেকে জামাই আব্দুল মোমিনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আশরাফ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোমিন বিলকাজুলী গ...
6
রাশিয়ার ধনকুবের ও ব্যবসায়ী রোমান আব্রামোভিচের দুইটি উড়োজাহাজ জব্দ করতে ওয়ারেন্ট ইস্যু করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর যুক্তরাষ্ট্রের আরোপ করানিষেধাজ্ঞা উপেক্ষা করায় ম্যানহাটনের ফেডারেল আদালত আব্রামোভিচের জাহাজ জব্দে ওয়ারেন্ট ইস্যু করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়...
3
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৩৯ জনে। এ সময় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ১৫৩ জনে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অ...
6
নরসিংদীতে লেখাপড়ার পাশাপাশি বাসার ছাদে মাশরুম চাষ করে আয়ের পথ খুঁজে পেয়েছে মো. আবদুল্লাহ নামের এক স্কুলছাত্র। অনলাইনে মাশরুম চাষের ট্রেনিং নিয়ে মাত্র ১০ হাজার টাকা পুঁজিতে মাশরুম চাষ শুরু করে সে। এর পর ছয় মাসের মাথায় এখন প্রতি মাসে তার আয় হয় ৩০ হাজার টাকা। মো. আবদুল্লাহ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার মকবুল হোসেনের ছ...
6
যশোরের ঘোপ নোয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে জঙ্গি আস্তানা সন্দেহে সেইদোতলা বাড়িটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ার মশিউর রহমান নামের এক ব্যক্তি নিজেকে হারবাল কোম্পানির চাকরিজীবী পরিচয়ে ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। মশিউর হলি আর্টিসানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজার স্বামী বলে ধারণা করা হচ...
6
এসএসসি ও দাখিল পরীক্ষা আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে দেশব্যাপী। পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা হবে দুই শিফটে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সকালের শিফটে বিজ্...
6
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ দিন ধার্য করেন। এর আগে গত বৃহস্পতিবার মামলায় সাক্...
6
সময় বড়ই নিষ্ঠুর। নাসির হোসেন এই কথাটির মর্ম হারে হারে টের পাচ্ছেন। বিপিএলের গত আসরে সিলেট সিক্সার্সের অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার। এবার তার নিয়মিত একাদশেই জায়গা হচ্ছে না। টিম কম্বিনেশনের কারণে জায়গা না-ই হতে পারে, কিন্তু এবার যা ঘটলো, তাতে নাসিরের জন্য বিষয়টা দুশ্চিন্তারই। ঢাকা পর্বের পর সিলেট সিক্সার্স গেছে তাদের ঘরের...
12
বুনো হাতি কোনো গ্রামে ঢুকলে মানুষ গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। কারণ, হাতির পায়ের নিচে পড়লে আর রক্ষা নেই। জীবন বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। আবার আরেক ধরনের হাতির দেখা মেলে, যে হাতি দেখলে মানুষ গ্রাম ছেড়ে পালায় না, বরং হাতির ঘাড়ে চড়ে বসে। মানুষের নির্দেশমতো এই হাতি দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এই হাতি বুনো হাতি নয়, সা...
8
ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আর্থিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়াটারএইড বাংলাদেশ নেবে ফাইন্যান্স অফিসার। পদ একটি। আবেদনের শেষ দিন ৫ জুন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর (ফিন্যান্স) পাস। সিএ সম্পন্ন হলে অগ্র...
1
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বাড়ৈখালি গ্রামে এক সংখ্যালঘু পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে বাড়িঘর লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাড়ৈইখালি গ্রামের ব্রাহ্মণ সোমদেব ভট্টাচার্যের বাড়ির রান্নাঘরে খাবারের সাথে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রাখে ...
6
বগুড়ার শাজাহানপুর উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দের পোশাক কেনায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।এদিকে, বিগত বছরের মতো এবারও বাজার দখল করেছে ভারতীয় ও চীনা পণ্য। এবার কেনাবেচাও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। করোনার ক...
6
গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে বিদ্যা সিনহা মিমের খুবই ভালো সম্পর্ক। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপনে মডেলও হয়েছেন তাঁরা একসঙ্গে। রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে বসেছেন পাশাপাশি। বছর দুই আগে তাহসানের গল্প ভাবনা নিয়ে 'কানেকশন' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন মিম। তাঁরা দুজন আবারও এক হচ্ছেন ঈদ...
6
জাতীয় পার্টির (জাপা) সিলেট জেলা ও মহানগরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জাপা চেয়ারম্যান জিএম কাদের দুটি কমিটির অনুমোদন দেন। মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে সম্মেলন প্রস্তুতি গ্রহণের জন্য এ দুটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৫ মের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠ...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাইনোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটপৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি রাজনীতি করি জনস্বার্থে, আর ওরা (বিরোধী পক্ষ)রাজনীতি করে নিজস্বার্থে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো কঠিন মুহূর্তের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাক...
6
সদ্য প্রয়াত প্রিন্স ফিলিপের অন্তিম যাত্রায় কফিনের পাশে হাটবেন ডিউক অব এডিনবার্গের ৪ সন্তান এবং দুই নাতি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। নিজের নকশাকৃত ল্যান্ড রোভারে বহন করা হবে প্রিন্সের কফিন। এসময় গাড়িটির পাশেই থাকবেন প্রিন্স চার্লস, অ্যান্ড্রু, এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানি। তাদের সাথেই থাকবেন দুই নাতি...
3
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নেবে ১৪জন সহকারী ব্যবস্থাপক। এ-সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।যোগ্যতা: কমপক্ষে ৩টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএসহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্...
1
মৌলভীবাজারে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের তীব্রতায় গত কয়েক দিনে মৌলভীবাজার সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগী। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে ১৫ থেকে ২০ জন শিশু। এদের মধ্যে বেশির ভাগই কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত।মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুদের বিশেষ পরিচর্যাকেন্দ...
6
ভারতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সিনিয়র আইনজীবী সৌরভ কৃপালের নাম ফের সুপারিশ করেছেন বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়াম। সুপারিশ মানলে সৌরভ কৃপালই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা সৌরভ নিজেই ঘোষণা দিয়েছেন তিনি সমকামী। তাঁর সঙ্গী বিদেশি। ইউরোপের বাসি...
3
জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকার। বুধবার রাত ১০টার দিকে অভিজাত খুলনা ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঘন্টা যেতে না যেতেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় বিষাদে। মোবাইল চুরিকে কেন্দ্র করে হইচই, হাতাহাতি এমনকি মারধরের শিকার হন সৌম্যের পরিবারের সদস্যরা। রাত ১১ট...
6
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তির লবিস্ট নিয়োগের দায় বিএনপির না। তবে বিএনপি এ পদক্ষেপকে সাধুবাদ জানায়। তিনি বলেন, সরকারের কয়েকজন মন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলছেন। একটা চিঠি দেখিয়ে তারা মিথ্যাচার করছে। আপনারা দেখুন ওই চিঠি কাকে লেখা হয়েছিল এবং চিঠির বিষয়বস্তু কি ছিল? আজ ম...
6
মানবজীবনে আনন্দ যেমন থাকে, তেমনি থাকে কষ্টও। কিন্তু সুখের চেয়ে দুখের আতিশয্য কি বেশি? হ্যাঁ, আমাদের মতো উল্টো ঘোড়ার পিঠে চলার অঞ্চলে অন্তত তাই। এখানে সুখ আসে কায়ক্লেশে। আর দুখ থাকে রাজার হালে, বহাল তবিয়তে। সেই দুখে হাজারো গন্ধে মিশে থাকে ভাতের কষ্টও। কেউ কেউ মুখ ফুটে বলে, হাত পাতে। আর বাকি অধিকাংশ মুখ বুজে সহ্য করে ভাত...
8
জাতীয় পার্টির (জাপা) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। এতে লাখো মানুষের সমাগম ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি। এখন চলছে মহাসমাবেশস্থল সাজানো ও মঞ্চ নির্মাণের কাজ। শুক্রবার জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মহাসমাবেশস্থল পরিদর্শন করেন। তিন কোটি...
9
বরিশাল সিটি করপোরেশনের চিফ এ্যাসেসর আ. ন. ম মোশফেক আহসান আজমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে না- এই মর্মে আগামী ৭ কার্যদিবসের সধ্যে জবাব দিতে নোটিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জা...
6
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে মিয়ানমারের জলসীমা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই আটটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে নৌকাগুলো বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করে। টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছি...
6
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই জরুরি বিধিনিষেধ তুলে নেয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মালয়েশিয়ার সরকার। দেশটিতে এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছেন প্রায় আট হাজার জন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ পরীক্ষার হার কম। হাসপা...
3
কক্সবাজারের চকরিয়ায় পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ ঘুরেফিরে একই পৌরসভায় ১৪ বছরের বেশি সময় কর্মরত থাকার অভিযোগ উঠেছে। দুই দফায় তিনি এ পৌরসভায় দায়িত্ব পালন করছেন। চাকরিবিধি উপেক্ষা করে এই কর্মকর্তা এত দিন একই কর্মস্থলে রয়েছেন বলে অভিযোগ ওই পৌরসভার অনেকের।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি তাঁকে বদলি করতে ৯ জন কাউন্সিলর ম...
6
ট্রেনের পাওয়ার কার অপারেটর লোকপাল বড়ুয়া। গত বুধবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব ছিল তাঁর। সকাল ৭টায় শুরু হয় ডিউটি। শেষ হয় রাত ১১টায়। তিনি ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন। কিন্তু আসার সময় খাবার হিসেবে মাত্র দুটি রুটি ছাড়া আর কিছু পাননি। অথচ আগে প্রতিবার যাওয়া-আসায় ভারী খাবার মিলত।শুধু এই ট্রেনে নয়, আন্তনগর ৯ ট্রেনে একই অব...
6
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ও হুমকি প্রদানের প্রতিবাদ জানিয়ে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ ...
6
খুলনার আন্দোলনরত পাটকল শ্রমিকরাএক সপ্তাহের জন্যধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচিস্থগিত করেছেন। সন্ধ্যা ৬টা থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠকের পর তিন শর্তে তারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চ...
6
বান্দরবানের থানচিতে নিখোঁজ হওয়ার ২০ দিন পর মো. আইয়ুব (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (০৩ জুন) সকালে উপজেলার চমিপাড়া নামক এলাকার পার্শ্ববর্তী একটি ঝিড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলা উজান গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গত ১৪ মে তিনি চমিপাড়ায় কসমে...
6
স্বাস্থ্যবিধি মেনে সব আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার (২৯ মে) দুপুরে বসুন্ধরার বাসায় সংবাদ সমমেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় মামলার জট তৈরি হয়েছে। এর ফলে বিচার থেকে বঞ্চিত হচ্ছে জ...
6
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মো. হারুনকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ভুজপুর থানা-পুলিশ।তিনটি চেক প্রতারণায় তিন মামলায় হারুনের বিরুদ্ধে প্রত্যেকটি এক বছর করে তিন বছরের সাজা হয়েছে আদ...
6
উত্তরা পশ্চিম থানায় করা এক ব্যবসায়ীর মামলায় রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। আর রাষ...
6
রুম্পা আমার আপনার মেয়ে হতে পারতো! রুম্পা সত্যিই গভীর আবেগ নিয়েই ভালোবেসে ছিল সৈকতকে। সৈকত ভালোবাসেনি, উপভোগ করেছে প্রতারক চরিত্রে। বিশ্বাসঘাতকতা করে সরে যেতে চেয়েছে! যে ভালোইবাসতে পারেনি, আবেগই যার ছিল না রুম্পা তার সাথে বিচ্ছেদ চায়নি! অন্ধ প্রেম তার চিন্তার ও বিচারের ক্ষমতা কেড়ে নেয়। সে কেবল তার হৃদয় ভাঙার শব্দই শুনে...
2
সংস্থাটি এবার চট্টগ্রামের হালদা নদীর পরিবর্তে চাঁদপুরের মেঘনা নদী থেকে বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহের প্রকল্প নিতে চায়।হালদা নদী চট্টগ্রামের হালদা নদী দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র। অথচ এই নদী থেকেই বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহ করতে চায় চট্টগ্রাম ওয়াসা। আর এতে আপত্তি জানিয়েছেন পরিবেশবাদীরা। এবার খোদ ...
0
ঢাকার পূর্বাচলে নতুন শহরে সাড়ে সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া। বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিতরণে এ টাকা বিনিয়োগ করবে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ-কোরিয়া যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় এ প্রকল্পে বিনিয়োগে সম্মত হয় দেশটি। বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারত্ব...
0
মাগুরায় ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত ও এমপি শিখরের রোগ মুক্তি কামনায় খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ ও মাগুরার করোনা রোগীদের সেবায় নিয়োজিত হট লাইন টিমের সদস্যরা। বৃহস্পতিবার সকালে শহরের জামরুলতলা দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে ১ হাজার জনের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত খাবারের তালিকায় মাগুরা সদর হ...
6
বিপুল অঙ্কের অর্থ দিয়ে যৌন হেনস্থার মামলা আদালতের বাইরে মিটিয়ে নিলেন প্রিন্স অ্যান্ড্রু। রাজপরিবার সূত্রের খবর, যুবরাজ চার্লস এবং পরিবারের অন্য সদস্যদের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড্রু। যুক্তরাষ্ট্রের এক আদালতে অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মামলা করেছিলেন ভার্জিনিয়া জিওফ্রে নামে এক কিশোরী। রাজকুমার...
3
ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে প্রতিবন্ধী এক নারীকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, বাকপ্রতিবন্ধী ওই নারী ভাড়া দিতে না পারায় রোববার সকালে রোহিতপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাসের পেছন থেকে কোন এক ব্যক্তি সেই ঘট...
6
তারকাভরা ঢাকার বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০১ রান। কোনো অঘটন ছাড়াই তিন উইকেটের বিনিময়ে সহজ সেই লক্ষ্য পেরিয়ে গেছে সিলেট সানরাইজার্স। রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। এটি চলতি আসরে তাদের প্রথম জয়। অন্যদিকে চতুর্থ ম্যাচে ঢাকার এটি তৃতীয় পরাজয়। এই ম্যাচ দিয়ে এবারের বিপিএলে যাত্র...
12
দেশের সনাতন ধর্মাবলম্বীদের পাশে শেখ হাসিনা আছেন, আওয়ামী লীগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নেই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।' আজ মঙ্গলব...
9
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া (২৫) উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের নূরুজ্জামানের ছেলে। আহত কাদির মিয়া (২৮) চৈতাজানী গ্রামের মৃত মোতালেব হোসেনের ...
6
ভারতের কলকাতা শহর থেকে অনেক দূরে রয়েছেন মিমি চক্রবর্তী। বরফের দেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। সেখানেই পেয়েছেন শান্তির খোঁজ। ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। চারপাশে উঁচু পাহাড়। পায়ের নিচে সাদা বরফ। সেই বরফের উপরই কখনও হেঁটে চলেছেন মিমি, কখনও আনন্দে দৌঁড়ে বেড়াচ্ছেন। উচ্ছ্বাসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার কর...
2
অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জর্ডানের সাবেক সাবেক ক্রাউন প্রিন্স (যুবরাজ) হামজা বিন আল-হুসাইনসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে পাঠনো এক ভিডিওবার্তায় প্রিন্স হামজা জানিয়েছেন, তাকে গৃহ...
3
বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাজ উদ্দিন আহমেদ পিকিং ও মো. মঞ্জুর মোল্লা ৩১টি করে ভোট পাওয়ায় তাদের ভাগ্য নির্ধারিত হয়েছে লটারিতে। রাত ৮টায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসে লটারির মাধ্যমে মো. মঞ্জুর মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক তপন কুমা...
6
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও মাদক ব্যবসায়ী মাহফিজুর রহমান পোলেনকে আটক করেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পোলেনকে আটক করা হয়। আটক পোলেন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মনিরুল ইসলামের ছেলে। মেহেরপুর ডিবি পুলিশ ...
6
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে মোহাম্মদ সানি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এসময় সন্ত্রাসীরা আরো তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে। সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্ত...
6
সাম্প্রদায়িক, মৌলবাদী ও জঙ্গিবাদী অপশক্তি এবং 'নব্য রাজাকারদের' প্রতিরোধের আহ্বানের মধ্য দিয়ে গতকাল সোমবার সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দেশমাতৃকার মুক্তির যুদ্ধে শহীদ জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সারাদেশের মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ব...
6
আটটি ইউনিয়নের মধ্যে লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়ন মূলত পাহাড়ি এলাকা। এসব এলাকায় প্রধানত গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের বসবাস। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে শুকনো মৌসুমে পানির সংকট পুরোনো। কিন্তু এবারের দাবদাহে সেই সংকট আরও বেড়েছে। পাহাড়ে প্রায় প্রতিটি ঘরে এখন বিশুদ্ধ খাওয়ার পানির জন্য হাহাকার চলছে।...
6
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে যখন আগুনের সূত্রপাত হয়, তখন ফেসবুক লাইভে তা প্রচার করছিলেন অলিউর রহমান নয়ন (২৩)। ৪০ মিনিট লাইভের পড়ে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আশপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। লাইভে থাকা নয়ন ঘটনাস্থল থেকে উড়ে গিয়ে দূরে ছিটকে পড়েন। এর পর থেকেই দীর্ঘ সময় নিখোঁজ হন নয়ন। রাত আনুমানিক দুইটার সময় অলিউর র...
6
কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে। পরদিনই নতুন সিনেমার লোকেশন খুঁজতে ইউনিট নিয়ে বেরিয়ে পড়বেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। শিগগির চরকি প্রযোজিত নতুন সিনেমা 'গুনিন'-এর শুটিং শুরু করতে চান তিনি। তবে এর মধ্যে পুরোপুরি প্রস্তুত 'পাপ-পুণ্য' সিনেমার খবরও জানিয়ে রাখলেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান বলেই অপেক্ষা ...
2
উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার দুই বছর পর দেশের 'অর্থনীতির প্রাণ প্রবাহ' কর্ণফুলী নদীকে 'গিলতে বসা' আড়াই হাজার সরকারি-বেসরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরুর পর প্রভাবশালীদের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন। তবে কোনো ধরণের হুমকিতে মাথানত না করে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বল...
6
রোলাঁ গারোর লাল দুর্গে শিরোপা হাতে রাফায়েল নাদালের ঝলমলে হাসির দৃশ্য আর নতুন কী? রেকর্ড ১৩টি ফ্রেঞ্চ ওপেন ও ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিয়ার্ড বর্ণিল ক্যারিয়ারে প্যারিসের কোর্টে হেরেছেনই মোটে তিন ম্যাচ।শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠাও নাদালের কাছে ডান হাতের খেল (তিনি যে বাঁহাতি)। সে কারণে তাঁর ফাইনালের প্রতিপক্ষকে নিয়েই বরং...
6
ময়মনসিংহের মুক্তগাছায় জামালপুরগামী বেপরোয়া রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজিতে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আহত হন আরো তিনজন যাত্রী। শনিবার (০৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থান...
6
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার কলিন ম্যাকডোনাল্ড আর নেই।আজ সোমবার ৯২ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান আর্ল এডিংস বলেন, 'ভিক্টোরিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন কলিন। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান সফরে পেসারদের সাহসিকতার সাথে মোকাবেল...
12
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অবশেষে পদত্যাগ করেছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। সচিব বলেন, মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডা. আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা...
6
টাঙ্গাইলে একটি বিড়ালের বাচ্চাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার সকালে শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের চারতলা ভবনের সানশেডে আটকে থাকা বিড়াল ছানাটি উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক সপ্তাহ ধরে বিড়ালটি ওই ভবনের সানশেডে আটকে ছিল। কোনো মতে ওই বিড়ালটি সেখান থেকে বের হতে পারছিল...
6
লক্ষ্মীপুর খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু মো. জিহাদ হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর উপজেলা শাকচর গ্রামের কাচারি বাড়ি এলাকার বাউন্ডারি দেয়া একটি জমি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিহাদ একই এলাকার রিকশা চালক জিয়া উদ্দিনের ছেলে। এর আগে বৃহ...
6
'মনিকর্ণিকা' ছবিটির পর ফের পরিচালকের আসনে বসতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। ছবির নাম 'ইমারজেন্সি'। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ১৯৭৫ সালে ভারতে আরোপ করা জরুরি অবস্থাই ছবির প্রেক্ষাপট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ছবির কাজ শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর জী...
2
নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'গুরুতর অসদাচরণের' যে সব অভিযোগ উঠেছে সেগুলোকে 'ভিত্তিহীন, অসত্য ও অনভিপ্রেত' বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন ...
6
আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারো ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেন...
9
প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবারের (হল ফিস্ট) আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)। আবাসিক শিক্ষার্থীরা বিনা মূল্যে এই সুবিধা ভোগ করবেন। তবে এ থেকে বঞ্চিত হচ্ছেন হলগুলোর প্রায় পাঁচ হাজার অনাবাসিক শিক্ষার্থী। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্...
6
লক্ষ্মীপুরে ১১টি গ্রামে রোববার পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে। সৌদি আরবের সঙ্গেমিল রেখে প্রতিবছরের মত জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া ও রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্বপাঁচ পাড়া, মহাদেবপুর গ্রামসহ ১১টি গ্রামে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় জেলার রামগঞ্জ উপজেলার নো...
6
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় কিছু শিক্ষার্থী আজও সড়কে নেমেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারা রামপুরা ব্রিজের কাছে গিয়ে দাঁড়ায়। নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে কিছু...
6
করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর মতো পর্তুগালেও চলছে লকডাউন। সাধারণ মানুষদের বলে দেয়া হয়েছে অপ্রয়োজনীয় কারণ ছাড়া ঘর থেকে না বের হতে। তবে সুপারস্টার রোনালদো এই নির্দেশ অমান্য করেছেন। তিনি মাদেরার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন বলে জানা গেছে। আর এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি পর্তুগালের সরকারের পক্ষ থেকেও...
12
জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফন রংপুরেই হবে। এ ঘোষণা দিয়েছেন এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের। আজ রংপুর শহরে এরশাদের চতুর্থ ও শেষ দফার জানাজা শেষে স্থানীয় নেতা-কর্মীদের জোরালো দাবির মুখে এ ঘোষণা দেন কাদের। এরশাদের দাফন রংপুরে করার বিষয়ে তাঁর স্...
9
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কর্নওয়ালের অভিষেক হয়েছে। জ্যামাইকা টেস্টে অভিষেক হওয়ার সময় তার ওজন ১৪০ কেজি। এর আগে ১৩৯ কেজির ক্রিকেটার দেখেছে ক্রিকেট বিশ্ব। তাও একশ' বছর আগে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ওজনের ক্রিকেটা...
12
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের বিভিন্ন সময়ে সংগঠিত হওয়া অন্যদের আন্দোলনে বিএনপি প্রবেশ করে শুধু উসকানি দেয়। তারা এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ ৭ হাজার টাকা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাজাহান খান ...
9
ড. ইমতিয়াজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের সমস্যা, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সম্প্রতি প্রক...
8
সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্কে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। গোলাম মসীহ্ এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।আজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা...
9
আর্থিক অনিয়মের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনার শীর্ষে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনায় সোমবার পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করেছে হাইকোর্ট। এই বোর্ডের প্রধান হিসেবে থাকবেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। বোর্ডে যারা আছেনইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগকারী ভুক্তভোগীদ...
6
তরুনদের জায়গা করে দিতেই আসন্ন কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিবেন আলবিসেলেস্তেদের এক মহানায়ক। যার পা থেকে গুরুত্বপূর্ণ মুহুর্তে জয় এসেছে আর্জেন্টিনার। এগারো নাম্বার জার্সি পরলেও মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছোটেন রকেট গতিতে। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার সেরা ফুটবলারদের মধ্যে একজন ফরোয়ার্ড। মাত্র তিন বছর বয়সেই ফুটবলের ...
12
ম্যাচের ২০ মিনিটেই বসুন্ধরা কিংস ২-০ গোলে এগিয়ে যেতে পারতো। অথচ ৩৪ মিনিটে দেখা গেল বাংলাদেশী ক্লাবটির জালে ২ গোল। ম্যাচ শেষে তারা পিছিয়ে ৪-০তে। এএফসি কাপে শনিবার ভারতের কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাদের এই স্কোর লাইনে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকলো মোহনবাগান। প্রথম ম্যাচে তারা ২-৪ গোলে হেরেছিল গোকুলা...
12
পৃথিবীর সব ফুল দিনে ফোটে না। নিয়ম করে কোনোটা রাতে, কোনোটা সূর্যাস্তের পর অধিক সুগন্ধ নিয়ে ফোটে। বিজ্ঞানীদের মতে, এ ধরনের গাছ পরাগ বহনকারী কীট-পতঙ্গকে আকৃষ্ট করে নিজেদের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য দিনের পরিবর্তে রাতে ফোটে। অনেকেই জানেন, নাইট কুইন ফুল রাতে ফোটে। এছাড়াও পৃথিবীর নানা প্রান্তে এমন অনেক ফুল আছে যে গুলো রাতেই প্...
4
মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে করিমন বিবি (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সীকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। করিমন একই ইউনিয়নের কাচাই মুন্সীরকান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি মেয়ের বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্...
6
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরি সাড়ে তিন বছর ধরে বন্ধ। জ্ঞানচর্চার প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে উপজেলাবাসী।জানা গেছে, ১৯৭৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত লাইব্রেরিটি জেলা পরিষদের অধীনে পরিচালিত হয়। কিন্তু লাইব্রেরি ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে লাইব্রেরিটি পরিত্যক্ত ঘোষণা করে কার্যক্রম ...
6
দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বিমানের একটি আসনের নিচে পাওয়া স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার (১৮ ডিস...
6