text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ. কে. আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী মেয়র অমিতাভ বোসসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা। ...
6
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবারও দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডই দর কমে লেনদেন হয়। এর প্রভাবে পতন ঘটে উভয় স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকেরই। সোমবার ডিএসইতে ৩৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন ...
0
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন পরিচালনা, প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বেশ কয়েকটি কমিটি গঠন করেছে। এর মধ্যে রয়েছে আইনি সহায়তা, প্রচারের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, টক শোতে অংশ নেওয়া নেতাদের সমন্বয়, ইভিএম মেশিন নিয়ে জনমত, বিদেশি কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ...
9
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে। চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, রাষ্ট্র তাদের পাসপোর্ট বাতিল করতে পারে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংব...
6
রাশিয়ায় যারা অনলাইনে শপিং করেন তারা বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকির পণ্য ক্রয় করতে পারছেন না। এছাড়া রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না। রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকেছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে - এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর ...
3
অদ্ভুত সময় পার করছি আমরা। প্রকৃতিবিনাশী উন্নয়ননীতির এক কালপর্ব অতিক্রম করছি। আবার টেকসই উন্নয়নের কথা বলে গলাও ফাটাচ্ছি। প্রাণ-প্রকৃতিকে রক্ষার কথা বলছি। সবকিছু মিলেমিশে একাকার। এমন কাউকে পাওয়া যাবে না, যে প্রকৃতিকে রক্ষা করতে চায় না। কিন্তু প্রকৃতি-পরিবেশ ভালো অবস্থায় নেই। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন থেকে বাড়ির পাশের সৃজিত ব...
8
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ডিএসসিসির আওতাধীন ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করলে ব্যবস্থা নেয়া হবে। পলাশী বাজার পরিদর্শনে গিয়ে তিনি বলেন, 'ডিএসসিসির আওতাধীন ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি করতে হবে। যদি কোনো ব্যত্যয় ...
0
করোনাভাইরাস সংক্রমণের ভয় চীনে স্কুল-কলেজ বন্ধ। বলা যায়, এখন চীনের নাগরিকরা গৃহবন্দি। তবে শুধু স্কুল-কলেজ নয়, পাশাপাশি বন্ধ রয়েছে পার্লার, জিম বা শরীরচর্চা কেন্দ্রগুলিও। কিন্তু কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই জিম যতই ন্ধ থাকুক না কেন, নিজের শরীরচর্চার উপায় নিজেই খুঁজে বের করেছেন চীনের সাংহাইয়ের বাসিন্দা প্যাট সাংচু।...
4
ভাদ্রের মধ্যভাগ পর্যন্ত বিলম্বিত বর্ষায় ফের ডুবেছে চট্টগ্রাম শহর। বৃষ্টিতে, জোয়ারের পানিতে পাহাড়ি নগরটি ডুবে যাওয়ার সমস্যা শুনতে শুনতে এখন চট্টগ্রামতো বটেই, সারা দেশের মানুষও অভ্যস্ত হয়ে উঠেছে। তাই চট্টগ্রামের রাস্তাঘাট ডোবার খবরে আজকাল পাঠকের মনে সেরকম কোনো অভিঘাত সৃষ্টি করে না। কিন্তু এবারের পানিজটে একটি পরিবারের ভাগ...
8
বরিশালের আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সভাপতিত্বে সভাটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফ...
6
বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
অর্থ, বিত্ত, আভিজাত্যের নেশায় এমপি নাঈমুর রহমান দুর্জয় জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী গডফাদারকেও নিজের কোলে তুলে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তাদের জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদ পদবী দিয়ে পাশে পাশেই রেখেছেন। বিনিময়ে সেই চিহ্নিত অপরাধীরা মানিকগঞ্জ জেলাকে মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে, বানিয়েছে সন্ত্রাসের লীলাভূমি।...
6
বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন। তারা বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দিতে সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় বাইডেন প্রশাসন উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্...
6
আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে ৪ দিনের একমাত্র টেস্টের প্রথম দিন আজ দারুণ কেটেছে বাংলাদেশ ইমার্জিং দলের। তানভীর ইসলামের ঘূর্ণিতে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ১৫১ রানেই বেঁধে ফেলে বাংলাদেশের যুবারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাঁ-হাতি স্পিনার তানভীর নিয়েছেন ৫ উইকেট। জবাবে এক উইকেট হারিয়ে ৮১ রান তুলে প্রথম...
12
ক্রিকেটের 'বিগ থ্রি' তত্বে বিশ্বাসী নন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট থেকে বেশি বেশি অর্থ আয় করবে। নিজেদের মধ্যে সেই অর্থ ভাগ করে নেবে এই পদ্ধতিতে ক্রিকেট বাঁচবে না বলেও মনে করেন তিনি। স্টিভ ওয়াহ মনে করেন, এক খণ্ড কেকের বেশি অংশই যদি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেয়ে ফ...
12
একটি অনুষ্ঠানে সাউন্ড বপ বাজানোর ২০ টাকার চাঁদার জের ধরে বন্ধুদের হাতে ছুরিকাঘাতে প্রাণ দিল ফজলুল হক নামে এক স্কুলছাত্র। নিহত ফজলুল হক মুক্তাগাছা শহরের আরকে মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে সত্রাশিয়া গ্রামের রিকশাচালক আরিফ রব্বানীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার কান্দাপাড়া গ্রামে। এ ঘ...
6
ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার কোন বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে আইএসডব্লিউ'র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছ...
3
জাল রুপি তৈরি হয় পাকিস্তানে। যায় ভারতে। এই জালনোট পাচারেররুট শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ, তারপর ভারত। দীর্ঘদিন ধরে একটি চক্রের হাত ধরে এই জাল রুপি পাচারকাণ্ড চলে আসছে। পাকিস্তান থেকে মার্বেল পাথরের কনটেইনারে করে প্রথমে চট্টগ্রামে আসে জাল রুপি। এরপর ঢাকায় এনে মজুদ করা হয়। তারপর সুবিধামতো সময়ে সীমান্ত এলাকা দিয়ে পাচার করা হয়...
6
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। আগামীকাল বুধবার হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হতে পারে। এদিকে সৌরভের সার্বিক চিকিৎসার জন্য কলকাতায় ডেকে আনা হয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছান। দেবী শেঠির কথা...
12
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন জুলকারনাইন শাহী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। রবিবার (৩১ অক্টোবর) বিকেলে তার পরীক্ষা ছিল। কিন্তু অংশ নেননি। কারণ, তিনি ১০ হাজার টাকায় ভাড়া করেন গাইবান্ধারই বাসিন্দা মাসুদ সরকারকে। কথা ছিল, প্রক্সি পরীক্ষা দিয়ে টিকিয়ে দিতে হবে। তবে পরীক্ষার হলে বাধল...
6
আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট অনলাইনে আয়োজন করছে দুই দিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২১'। উৎসবের স্লোগান 'বন্দনার গান আর শিল্পের সুনীল আখ্যান, নাট্যাচার্যের প্রেরণায় আজ নবীন ধাবমান'। উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নাট্যজন এস এম মহসীনের স্মৃতি...
2
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, 'পুলিশ কমিশনার গতকাল বলেছেন, তাঁরা কঠোর হবেন। কঠোর হননি কেন এখনো? কবে আর কঠোর হবেন? প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, বলেন? এ ধরনের কথা আমরা আর শুনতে চাই না।' আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অ...
9
দীর্ঘদিন অসুস্থ থাকার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান সেইমোউর নার্স। ১৯৬০ থেকে ১৯৬৯ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন তিনি। ক্যারিবীয় ও বার্বাডোজের আরেক ক্রিকেটার ডেসমন্ড হাইন্স তার ফেসবুক পোস্টে নার্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। বার্বাডোজের মিডলঅর্ডার ব্যাটসম্যান নার্...
12
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার গৃহহীন ইয়ানুর আক্তার নামে এক গৃহবধূকে ঘর উপহার দেওয়া হয়েছে। আজ রবিরার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ঘরের চাবি বুঝিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর ...
6
ভোক্তারা এক কেজি পেঁয়াজ কিনছেন ১০০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ও এ নিয়ে চিন্তিত, কিন্তু উপায়হীন। তবে একের পর এক বৈঠক করে যাচ্ছে মন্ত্রণালয়, যদিও এতে কোনো ফল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পেঁয়াজ তার দামের ঝাঁজ নিয়ে নিজের জায়গাতেই আছে।সচিবালয়ে গতকাল বুধবার বাণিজ্যসচিব মো. জাফরউদ্দিন আমদানিকারকদের সঙ্গে বাঙালির রান্নায় অত্যাবশ্যক ...
0
মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা-এলডিসি উত্তরণের এই তিন সূচকেই বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এমনকি কোভিড-১৯ এর অভিঘাতের মধ্যেও বাংলাদেশ ঝুঁকিতে নেই। উত্তরণ হলে বাংলাদেশ কিছু বাণিজ্য-সুবিধা হারাবে। তার সঙ্গে কোভিডের ধাক্কা তো আছেই। এই পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে-বাংলাদেশ উত্তরণের মধ...
0
ভারতে মঙ্গলবার থেকে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আপাতত চালানো হবে ১৫ জোড়া বিশেষ ট্রেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিরর কারণে প্রায় দুই মাস বন্ধ আছে মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল। খবর এনডিটিভির রোববার এক টুইটারে দেশটির রেলমন্ত্রী পীযুষ গয়াল জানিয়েছেন, সোমবার বিকেল ৪টা থেকে একমাত্র আইআ...
3
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সম্মাদকমন্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, এ বাংলার মাটিতে আর কখনোতত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার গঠিত হবে। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মির্জাপুর সরকারি কল...
9
তার প্রকৃত নাম আলিয়া আদভানি, যদিও তাকে সবাই কিয়ারা আদভানি নামেই চেনেন। দর্শকদের কাছে তিনি 'কবির সিং' ছবির নায়িকা হিসেবেও পরিচিত। ছবিটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর একে একে উপহার দিচ্ছেন দারুণ সব ছবি। এবার আবেদনময়ী এ অভিনেত্রীর মুকুটে নতুন পালক যুক্ত হলো। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেলেন পুরস্কার। সেরা অভিন...
2
উত্তরের জেলা পাবনায় গত কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন শিশু ও বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডেই ২১০ জন রোগী ভর্তি রয়েছেন। প্রয়োজনীয় শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা-করিডরে অবস্থান করতে হচ্ছে আগত রোগী ও তাঁদের স্বজনদের।সরেজমিনে হাসপা...
6
নির্বাচনের বছরে নিজেদের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে আজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এ সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী হয়েছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাব...
6
ভারতের গুজরাটের মান্দ্রা বন্দর থেকে প্রায় তিন টন হেরোইন জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭০ কোটি ডলার বলে বিবিসি জানিয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদকের চালানটি প্রথমে আফগানিস্তান থেকে ইরানে পাঠানো হয়। এরপর ইরান থেকে সেটি ভারতে পাঠানো হয়। এক বিবৃতিতে ভ...
3
ফেনীর সোনাগাজীতে ৯ ইউনিয়ন পরিষদের (ইইপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার। নির্বাচনে নৌকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে বহিরাগতদের তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইউনিয়নগুলোর বিভিন্ন স্থান থেকে ৫৩ বহিরাগতকে আটক করেছে পুলিশ। সোনাগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ জানান, ৬ নং চ...
6
চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের অন্যতম বড় পাইকারি মোকাম। এই খাতুনগঞ্জ ঘিরে বন্দরনগরীতে রয়েছে সহস্রাধিক ব্যবসায়ীর পাঁচ শতাধিক গুদাম। ভোজ্যতেলের তেলেসমাতিতে বড় বড় ব্যবসায়ীর এসব গুদামে এখন সবার নজর। নজরবন্দি এড়াতে অসাধু ব্যবসায়ীরা নিয়েছেন কূটকৌশল। অচেনা দোকানকে বানিয়েছেন গুদাম। কেউ কেউ ভোজ্যতেল মজুত করেছেন বাড়িতে, তৈরি করা হ...
6
আলোচিত ক্যাসিনোাকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদকে আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অর্থপাচার আিইনে করা মামলায় মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) জিয়াউর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদ...
6
দেশে করোনা রোগী আরও বাড়লে সামাল দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা আর কত চিকিৎসা দেব, হাসপাতলে আর কত শয্যা বাড়াব। কত হাই ফ্লো নেজাল ক্যানোলা দেব, আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করব। বৃহস্পতিবার 'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' শীর্ষক আলোচনা সভায় তি...
9
খাবারের দাম কমিয়ে ভর্তুকি বাড়ানোর দাবিতে আজ সোমবার বেলা ১টায় ডাকসু ক্যানটিনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে হল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডাইনিং পরিচালনা, খাবারের মান ও ক্যানটিনের পরিবেশ উন্নত করার দাবি জানানো হয়।সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, করোনায় বন্ধ থাকার পর...
6
একাধিক মেডিক্যাল বোর্ড গঠন করে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা প্রদানের পরও বাঁচানো যায়নি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১৩ বছরের স্ত্রী সিংহ নদীকে। পুরুষ সিংহ সম্রাটের কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ পর্যন্ত মারা গেল সিংহী নদী। শুক্রবার (২২ এপ্রিল) ভোর ছ...
6
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার কারণ এবং হামলায় মদদদাতাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আমি আগেই বলেছি, অপরাধী আমার চোখে অপরাধী। সে কোন দলের কে, কী, আমি কিন্তু সেটা বিচার করি না। সেটা আপনারা দেখেছেন।' আজ বুধবার ...
9
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে 'উত্তরবঙ্গ' ও 'জঙ্গলমহল' নামে দুটি আলাদা রাজ্য গড়ার দাবি উঠেছে আগেই। এবার এ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। মতুয়া সম্প্রদায়ের বিজেপি সমর্থকদের একাংশ নতুন করে দাবি তুলেছে, মতুয়াদের নিয়ে নতুন রাজ্য বঙ্গভূমি গড়ার। তবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে। গত...
3
বিশ্বের বিভিন্ন অংশে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের সার্ভার ডাউন হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যবহারকারীরা এই ডাউনের কথা জানান। এ বিষয়ে ফেসবুক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, 'দুঃখিত, কিছু ত্রুটি হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।' খবর এনডিটিভির। বিডি প্রতিদিন/জুনাইদ আহমে...
11
ঢাকা: স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে মাথাব্যথা হয়। এর মধ্যে বিশ্বে প্রতি সাতজনের একজন মাইগ্রেনের ব্যথায় ভোগেন। হরমোনের কারণে নারীদের মধ্যে মাইগ্রেনের হার তিন গুণ বেশি। মাইগ্রেনের ব্যথায় ভুগতে পারে ৫ থেকে ১৫ বছরের ১০ শতাংশ শিশুও। বাবা কিংবা মায়ের মধ্যে একজনের মাইগ্রেন হলে শিশুর হওয়ার আশঙ্কা ৪০ শতাংশ। মা-বাবা দুজনেরই থাকলে...
4
ময়মনসিংহের গৌরীপুরে একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার দুপুরে নতুন বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন টুটুল। এসময় মেছো বাঘের শাবকটি দৌঁড়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স...
6
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভার মেয়র ছাড়াও তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। সোমবার দুপুরে মেয়র আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার...
6
করোনা সংক্রমণ রোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া। সংক্রমণ রোধ করতে অন্য সব মন্ত্রণালয় কাজ করছে। সংক্রমণ রোধ করতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে ও সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে।আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ বক্তব্য দিয়েছেন। ...
6
ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে বিরাজমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এ থেকে মুক্তির সুসংবাদ দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুল...
7
২০১১ সালে লিবিয়ার গৃহযুদ্ধ স্থায়ী হয়েছিল আট মাস ছয় দিন। এ বছরের এপ্রিল মাসের ৪ তারিখে শুরু হওয়া রাজধানী ত্রিপোলি দখলের যুদ্ধ গত সপ্তাহে সেই সময়সীমাকেও অতিক্রম করে গেছে। কিন্তু এখনো এই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে দীর্ঘ অচলাবস্থার পর গত সপ্তাহে যুদ্ধ গতি পেয়েছে। শহরের উপকণ্ঠ ছাড়িয়ে যুদ্ধ এখন এগিয়ে আসছে...
8
নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষে...
6
আবারো নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। 'তোর কারণে মরণ আমার' শিরোনামের গানটির কথা-সুর এবং মিউজিক করেছেন মাসুম। অচিরেই 'সিডি চয়েস মিউজিক' র ব্যানারে মিউজিক্যাল ফিল্মসহ গানটি প্রকাশ হবে। মজার ব্যাপার হচ্ছে, গানটিতে এবারও অভিনয় করেছেন সানি আজাদ। গল্প ভাবনাও তার। এর আগে বেশ কয়েকটি ভিডিও'তে মডেল হিসেবে বে...
2
করোনার কারণে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক-সম্মেলন, সবই এখন বন্ধ। কোথাও কোনো সেমিনার বা প্রশিক্ষণের আয়োজনও নেই। আন্তর্জাতিক ফ্লাইট, তথা বিমান চলাচল আজ সীমিত পরিসরে চলছে, কাল আবার বন্ধ। এ কারণে বিদেশ ভ্রমণ বাবদ সরকারি কর্মচারীদের পেছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ কমেছে। চাইলেও তাঁরা এখন বিদেশ যেতে পারছেন না। ব্যতিক্রম ছ...
0
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের ব্রাঞ্চ ম্যানেজার পদে পুর্নকালীন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।চাকরির ধরন: পূর্ণকালীন।পদের সংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সোশ্যাল সায়েন্স বা ডেভে...
1
লন্ডনে ফস্টার কেয়ারারকে (দত্তক গ্রহণকারী) ছুরি ঠেকিয়ে নিজের তিন সন্তানকে নিয়ে পালিয়েছেন এক বাবা। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গেছে, গত ২০ আগস্ট সাউথ লন্ডনের কল্সডনে একটি বাড়ি থেকে ফস্টার কেয়ারারকে ছুরি ঠেকিয়ে ২৬ বছর বয়সী ইমরান সাফি তার তিন সন্তানকে নিয়ে যান। সন্তানরা হলেন- মোহাম্মদ বিলাল (৬) মোহাম্মদ...
4
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপাচার্য বলেন, 'ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ'...
6
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মলেশ চক্রবর্তী ভানু (৬৫) নামে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । মলেশ চক্রবর্তী ফরিদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। এছাড়া তিনি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ছিলেন...
6
ঢাকা : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দারুণ এক সংবাদ পেল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ বর্ডার-গাভাস্কার সিরিজকে সেরা টেস্ট সিরিজ হিসেবে ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে জেতা সিরিজে সর্বকালের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল ভারত। অ্যাডিলেডে ৩৬ রানে অ...
12
স্বাস্থ্যব্যবস্থা নিয়ে দেশজুড়ে যখন নানা সমালোচনা, তখন আলো দেখাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেবা ও মানের দিক থেকে বোঝার উপায় নেই যে, এটি কোনো সরকারি হাসপাতাল। লোকবলসংকটের মধ্যেও শতভাগ চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলায় স্বাভাবিক প্রসূতি সেবায় রেকর্ডও গড়েছে হাসপাতালটি।রোগীরা বলছেন, স্বাস্থ...
6
এনবিআর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পুনর্নিয়োগের কথা জানানো হয়। আগামী ৬ জানুয়ারি থেকে তাঁর এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
6
বিশ্বের লাখ লাখ নারীর অনুপ্রেরণার উৎস হতে পারেন ভারতের কেরালা রাজ্যের রেমায়া রামচন্দ্রন। হ্যাঁ, অবশ্যই হতে পারেন! কারণ তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে যে শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই দৃষ্টান্ত স্থাপন করার মতো। সম্প্রতি যৌতুকের দাবি প্রত্যাখান করে বিয়ে বাতিল করেন রামচন্দ্রন। তাতেই তিনি ক্ষ্যান্ত হননি। সমাজ থেকে চির...
5
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে। রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু র...
6
কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগায় শেষ হলো বাংলাদেশ অধ্যায়। গতকাল রাতে পুরস্কার ঘোষণা হয়েছে। এই বিভাগে পুরস্কার না জিতলেও বাংলাদেশ ও বাঙালির মন জয় করেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবি। গত কয়েক দিনে বেশির ভাগ বাঙালির ফেসবুক পোস্ট ও দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যম তেমনটাই বলেছে। এদিকে আয়োজন শেষে সাদ ও বাঁধনরা ছেড়েছেন...
2
লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই দেশে ফিরে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৪ মে) ঈদের নামাজ শেষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ার...
6
করোনা মহামারীর কারণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসও। আর এর মধ্যে গাছ কেটে 'ক্যাম্পাস ঝুঁকিমুক্ত' করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! এরই মধ্যে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে...
6
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমবাহ ধসের পর ঘটা দুর্যোগের তিন দিন পার হলেও দুই শতাধিক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অধিকাংশই ঋষিগঙ্গার তপোবন বিষ্ণুগাদ জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত শ্রমিক ছিলেন। খবর: বিবিসি ও রয়টার্স রাজ্য পুলিশ জানায়, উদ্ধারকারীরা পর্বতগুলোর আশপাশ থেকে ও ধূলিগঙ্গা নদীর নিম্নপ্রবাহ থেকে এ পর্যন্ত ৩২টি লাশ...
3
পাবনার আতাইকুলা থানার মধুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত তিন যাত্রী নিহত এবং শিশু ও নারীসহ ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাশি...
6
চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে নামাজ শেষে কবর জিয়ারত করে বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো. ফারুকুল আজম প্রচারণা শুরু করেন। এ সময় তাঁর কয়েকশ' কর্মী-সমর্থক সঙ্গে ছিলেন।মো. ফারুকুল আজম বল...
6
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের কাছে মুচলেকা দিয়েও ঠেকানো গেল না অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিবাহ। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের লোকজন বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেয়। তবুও সন্ধ্যায় দুই পরিবারের সম্মতিতে কনেকে নিয়ে বাড়ি যায় বর। স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মো. পারভেজ ইলিয়াসের মেয়ে ...
6
চক্রান্তের অংশ হিসেবেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শফীর মৃত্যু নিয়ে হত্যা মামলা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পাল্টা আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মামলার বিষয়েতিনি বলেন, 'জেনে আমি বিস্মিত হইলাম একটি হত্যা মামলা করা হয়েছে। স...
6
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে রিশাদ হুদাকে মারধরের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ন...
6
বাংলাদেশকে আগামী দিনের অর্থনীতি এবং উন্নয়নের সম্ভাবনাময় দেশ আখ্যায়িত করে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর চ্যালেঞ্জ সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসময় তিনি নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। শুক্র...
6
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটের নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে দাফনের জন্য সাবেক এই অর্থমন্ত্রীর মরদে...
6
লিগ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে আগের তিন ম্যাচে জয়হীন ছিল জুভেন্টাস। সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ২-১ গোলে হেরে কালো দাগ পড়েছিল জুভেন্টাসের গায়ে। তুরিনের বুড়িরা সেই দাগ মুছল সোমবার রাতের খেলায় ক্রোতোনিকে ৩-০ গোলে হারিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল। জুভেন্টাসও উঠে এসেছে পয়েন্ট টেবিলের...
12
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত দূরত্ব কমাতে প্রকল্প চূড়ান্ত করতে চলেছে রেলওয়ে। প্রকল্পের কাজের জন্য চলতি মাসেই ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব ১১২ কিলোমিটার কমে আসবে। ফলে যাতায়াতের সময়ও কমবে।২০১৮ সালের ৩০ অক্টোবর একনেকের সভায় বগুড়া-সিরাজগঞ...
6
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে কোনও পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। তাই নির্বাচনের পরিবেশ না থাকলেও ভোটের মাঠ ছেড়ে যাচ্ছি না। রবিবার (৮ নভেম্বর) উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন এলা...
6
মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করলো ওয়ালটন। প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেলেন ৬ জন শারীরিক প্রতিবন্ধী। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন সর্বোত্তম বাংলাদেশ গড়ার উদ্যোগ। যার নাম দেয়া হয়েছে 'বেটার বাংলাদেশ টুমরো'। ওই উদ্যোগের অংশ হিসেবে প্...
0
গঙ্গাচড়া উপজেলায় সামাজিক সুরক্ষা ভাতার আওতায় এসেছে ২৯ হাজার ১০৬ জন অসহায় ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের সেবা অবহিতকরণ সেমিনারে এই তথ্য জানানো হয়েছে।'মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা' স্লোগানকে সামনে রেখে উপজেলা সমাজসেবা কার্যালয় সেমিনারটির আয়োজন করে। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সেমিনারে প্রধান অত...
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় অভিজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বুধবার বিকাল ৫টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে এ প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চীনের প্রেসিডেন্ট আজ বিকাল ৫টার দিকে প্রধানমন্...
6
গত কয়েক দিনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার ২২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ১৩০ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ২৬৬ জন এবং ডেঙ্গ...
6
অর্থ পাচারের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হোসেন রুবেলের বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত। এজন্য তা বদলির আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম চলবে। ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান সোমবার মামলার অভিযোগপত্রে 'দেখিলাম' মর্মে সই করেন।...
6
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি হুয়াওয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার বেলা দেড়টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ হয়।হুয়াওয়ের প্রত...
6
দশ বছরের ব্যবধানে ভারতে ঘটে যাওয়া দুটি নৃশংস গণধর্ষণের ঘটনায় আদালতের রায় হয়েছে দু'রকম। আর এ নিয়ে নানা মনে প্রশ্ন উঠেছে। প্রথমটিতে মুম্বাই হাইকোর্ট গুজরাট দাঙ্গার সময়ে ধর্ষিতা হওয়া বিলকিস বানোর ধর্ষণকারীদের যাবজ্জীবন কারাদন্ড দিলেও পরদিনই দিল্লির নির্ভয়া-কান্ডে সুপ্রিম কোর্ট ধর্ষণকারীদের ফাঁসির সাজা বহাল রেখেছে। ...
3
আশনা হাবিব ভাবনা। করোনার ফলে গৃহবন্দি সময় কাটছে। নেই শুটিং ব্যস্ততা কিংবা বাইরে ঘুরে বেড়ানো। নেটফ্লিক্স বা অন্য কোনো স্ট্রিমিং সাইটেও সিনেমা দেখে সময় কাটাচ্ছেন না। তাহলে কীভাবে কাটছে তার সময়? ভোরের কাগজকে জানালেন সেসব কথা। এছাড়াও এই ক্রান্তিকালে আমাদের করণীয় কী? তা নিয়ে কথা বলেন শাকিল মাহমুদ আপনার মা ভাড়াটিয়াদের বাড়িভা...
2
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ ফেললেই এখনো বিশ্বকাপের আমেজ টের পাওয়া যাচ্ছে। সুপার টুয়েলভ পর্বের শেষ দিনের একদিন আগেও যে সেরা চারের লাইনআপ ঠিক হয়নি! এসব আমেজে কতটা গা ভাসাতে পারল বাংলাদেশ? এই মুহূর্তে প্রশ্নটা বাতুলতা ছাড়াই কিছুই না। সবার আগে সবার চেয়ে বাজেভাবে টুর্নামেন্টকে বিদায় বলে এসেছে বাংলাদেশ।মাঠে বিশ্লেষণ অযোগ্য পা...
12
যশোরের নিপু বিশ্বাস। মেডিকেল কলেজে লেখাপড়া করে চিকিৎসক হবেন- এমন স্বপ্ন বুকে নিয়ে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান মেধাবী এই তরুণ। স্বপ্ন বাস্তবায়নে নিজের টিউশনির টাকা ও মানুষের দেওয়া সাহায্য মিলিয়ে কোচিংও করেছেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন নিপু। খুলনা মেডিকেল কলেজের মেধাতালিকার প্রথম দিকেই নাম আসে তার। মঙ্গল...
6
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জিলাপি বিতরণ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাচন বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানকে (টেলিফোন) ১০ হাজার (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।এলাকা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজে...
6
দীর্ঘ ১০ বছর পর অবশেষে দেশে ফিরলেন দিল্লির তিহার জেলে বন্দি বাংলাদেশি নাগরিক বাদল ফারাজি। শুক্রবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ২৭২ বিমানে ঢাকার উদ্যেশ্যে রওনা হন তিনি। তার সাথে ছিলেন বাংলাদেশ থেকে আগত দুইটি পুলিশ এসকর্ট টিম। ভারত-বাংলাদেশের মধ্যে বিচারাধীন বা দণ্ড...
6
দেশের জন্য যুদ্ধ করেছিলেন রাইফেল-গ্রেনেড হাতে। সেই হাত এখন অন্যের অনুকম্পা চায়। চাইতে বাধ্য হচ্ছেন মস্তফা ভূঁইয়া (৭১)। মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান ও সরকারি সহায়তা পেলে তাঁকে পথে নামতে হতো না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জয়ী ঘরে ফিরতে পারলেও যোদ্ধার স্বীকৃতি আদায়ের যুদ্ধে পরাজয়ই নিতে হচ্ছে মাথা পেতে।পটুয়াখালীর কলাপাড়...
6
'স্বপ্ন ছিল এসএসসি পাশ করে কলেজে পড়ব। পরিবারের বোঝা না হয়ে পড়ালেখা শিখে নিজের পায়ে দাঁড়াব, কিন্তু সেটা হয়তো আর হবে না।' একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলছিল শান্তা খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী।শান্তা এ বছর রাজবাড়ীর গোয়ালন্দ শহরের আইডিয়াল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু গত সোমবার তার সন্তান জন্ম নেওয়া...
6
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ-১-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ারপ্লেতে সফলতা পেয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছে দুই উইকেট। ক্রিস গেইল ও এভিন লুইসদের উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে চেপেই ধরেছে বাংলাদেশ। শারজার এ ম্যাচে টসে জিতে প্রথমে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক। শুরুটা খারাপ করেননি বোলাররা। প্রথম দুই ওভারে ম...
12
সোমবার থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। তবে বুধবার (৩০ জুন) পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। আর পহেলা জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হলে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। ভার্চ্যুয়াল মিটি...
0
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী রিনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রাম থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সেকান্দার কাজী পলাতক রয়েছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ২০০০ সালে নড়িয়া উপজেলার লো...
6
করোনার কারণে এবার এক লেগেই হলো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দুই লেগের পরিবর্তে সিঙ্গেল ম্যাচ হওয়ায় অন্য যে কোনো বারের চেয়ে এবারের কোয়ার্টার ফাইনাল ছিল উত্তেজনায় ঠাসা। ৪টি কোয়ার্টার ফাইনালের ৪টিতেই ছিল ফুটবলের নান্দনিকার ছোঁয়া ও আধিপত্যের ছড়াছড়ি। এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দাপট দেখিয়ে...
12
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি এখনো। বিলম্বে হলেও চূড়ান্ত এই দলে সুযোগ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চর নুরআহমদ গ্রামের রফিকু...
12
'আপনি ঘরে থাকুন, খাদ্যসামগ্রী ও ওষুধ আমরা পৌঁছে দিব।' মানুষকে ঘরমুখী করতে শেরপুর জেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে করোনা কুইক রেসপন্স টিম ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যানচালক, চা দোকানিসহ প্রান্তিক মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে আসছে তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার প...
6
সরকারী উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদাবাজির অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কমকতা আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সাথিয়...
6
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের কবরস্থানের পাশে থাকা ওয়েলকামপার্টির আস্তানা পুলিশকে দেখিয়ে দেওয়ার অপরাধে রবিবার সকালে দু,জনকে হত্যা চেষ্টা, মারপিটসহ টাকা ছিনিয়ে নিয়েছে ওয়েলকামপার্টির সদস্যরা। মারপিটের শিকার হয়ে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছে উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রা...
6
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল বাতেন সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ও মালামাল পুড়ে গেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার স্টেশনের দু'টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানিয়েছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে আব্দুল...
6
শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মীর হোসেন ব্যাপারীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দক্ষিণ নীলকমল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। নিহত মীর হোসেন শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রাম...
6
লিখিত পরীক্ষায় যে জায়গায় সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ আছে তা হলো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। এতে চেষ্টা করলে ৯০-এর বেশিও পাওয়া যায়। আবার ঝুঁকিও আছে। না পারলে অতি দ্রুতই নম্বর কাটা শুরু হবে। তবে আশার কথা হলো, গণিতের একটা পরিসীমা আছে। ভালো করে চর্চা করলে কমন পড়বে বা জানা সূত্র ও কমনসেন্স দিয়ে মিলিয়ে দিয়ে আসা যাবে। আ...
1
স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনসহ ৩টি মামলার ইমরান খান (৩০) নামের এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।গ্রেপ্তারক...
6
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার রাতে চালানো ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। একই দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা...
1