text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে এ ঘটনা ঘটে।এ বিষয়ে ট্রেনের যাত্রী রাব্বি মোল্লা আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবিরতি দিয়ে তিতাস ...
6
মাস শুরুর সঙ্গে সঙ্গেই খাতায় কলমে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে গেছে। ২১ বছর বর্তমানে ফ্রি এজেন্ট আর্জেন্টাইন তারকা। 'ফুটবল জাদুকর'-কে নিজেদের দলে নিতে চায় না, এমন হয়তো পৃথিবীতে কোন ক্লাব নেই। সেই একই উদ্দেশ্যে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করে মেসির প্রাক্তন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। মেসিকে উদ্দেশ্য করে ত...
12
দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পর বাংলাদেশকে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার বিকেলে ভারতের নদীয়া জেলার ১৫১ / ১৪ এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ ফেরত দেয় ভারত।এ পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন করিমপুর (ভারত) থানার অফিসার ইনচার্জ (সিআই) উম...
6
রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচ না পাওয়ায় দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম...
6
ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আব্দুর রউফ খান (৫৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সোয়াইল গ্রামের মিলন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায়মিলন মিয়ার বাড়ির পাশে ইটের সলিংয়ের ওপর প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেরে রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এতে ওই বৃদ্ধের...
6
তিন দিন উত্থানের পর আবার সূচক কমেছে শেয়ারবাজারে। আজ রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬৯৩০ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০৪ পয়েন্ট। ডিএসইতে আজ লেনদেনর পরিমাণও কিছুটা কমেছে। আজ ১...
0
ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আবেগ, বাড়তি উত্তেজনা। হোক বিশ্বকাপ, হোক কোপা আমেরিকা। এ দুই দলের অংশগ্রহণ মানেই তুমুল উত্তেজনা। এসময় দুই দেশের সমর্থনে ভাগ হয়ে যান সবাই। বিশ্বকাপ ছাড়া ব্রাজিল-আর্জেন্টিনার সাক্ষাতের মোক্ষম সময় কোপা আমেরিকায়। তবে চলতি কোপা আমেরিকায় ফাইনালের আগে দেখা হচ্ছে না...
12
লহ্মীপুরে ডাক্তার এসহাক ভূঁইয়ার ভুল চিকিৎসায় রিজিয়া বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নারী ভাঙা হাতের চিকিৎসা নিতে এসেছিলেন হাসতাপালে। এ ঘটনার পর নিহত রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর এবং ডাক্তারকে অবরুদ্ধ করে রাখেন। শনিবার ভোরে পৌর শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থি...
6
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমকেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপির কোনও ষড়যন্ত্রের ঐক্যই কাজে আসবে না। আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি...
9
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আড্ডা মোড় থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টহলরত দলের কাছ থেকে খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী অধিদপ্তর ওই তক্ষক উদ্ধার করে। গোমস্তাপুরে উদ্ধার হওয়া তক্ষক পাওয়া গেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগুননগর গ্রা...
6
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরের ঘোষণা দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে রিপাবলিকান বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার সুযোগ পেলেন। বিবিসি বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম জানায় যে, রক্ষণশীল রিপাবলিকানরা বিভিন্ন সময় লিবারেল ডেমোক্র্যাটদের নানা বিষয়ে কোণঠাসা কর...
3
মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডপদের সংখ্যা: ১৩টি।কাজের ধরন: পূর্ণকালীন।পদের নাম: অফিস সহকা...
1
কুড়িগ্রামে নদ-নদীর পানি গত দু'একদিন থেকে কমতে শুরু করলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমা-বাড়ার মধ্য দিয়ে চলছে। তবে তা বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদ-নদীর পানি আবারো বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ন...
6
বলিউডের বেশকিছু ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন সারা আলি খান ও অভিনেতা কার্তিক আরিয়ান। প্রথম ছবি 'লাভ আজকাল'-এ কাজ করার সময় থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন। পরবর্তী সময়ে তাদের সম্পর্ক আরো স্পষ্ট হয়, যখন অভিনেতার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে দেখা গিয়েছিল সারা আলিকে। এমনকি গত বছর 'পতি পত্নি অউর ওহ' ছবির শুটিংয়ের জন্য কার্তিক ...
2
আইপিএল ও চিয়ারলিডার। কার্যত একে অন্যের পরিপূরক। আইপিএল সংসারের অবিচ্ছেদ্য অংশ চিয়ারলিডার। আমাদের আজকের এই প্রতিবেদনে চিয়ারলিডারদের বিষয়ে আট তথ্য তুলে ধরা হল- ১। মাঠের ম্যাজিক গ্যালারিতে ছড়িয়ে দেন এই চিয়ারলিডাররাই ৩। আইপিএল কি বর্ণবিদ্বেষী? শ্বেতাঙ্গিনী চিয়ারলিডারদের ঘিরে বহুবারই এমন প্রশ্ন উঠেছে, জবাব অবশ্য মেলেনি।...
12
আরিফিন শুভআমি হ্যাট আর চশমা ছাড়া অনেকটা অচল'আমার মনে হয়, আপনি দোকান থেকে যে পণ্যটা কেনেন, সেটা হলো ফ্যাশন। আর ফ্যাশনটাকে নিজের মধ্যে ধারণ করে অন্যের সামনে কীভাবে তুলে ধরছেন, সেটা হলো স্টাইল।' বললেন অভিনয়শিল্পী আরিফিন শুভ। সুতির পাঞ্জাবি, তবে তাতে খুব কারুকাজ থাকা চলবে না। এই হলো তাঁর প্রিয় পোশাক। 'অনেকে আমাকে বলে, ...
4
নীলফামারীর সৈয়দপুর কলেজ প্রতিষ্ঠার ৭০ বছরেও নির্মিত হয়নি শিক্ষার্থীদের জন্য কোনো ছাত্রাবাস। এতে জেলার প্রাচীন এ বিদ্যাপীঠে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে। অনেকে আবার নিয়মিত ক্লাস করতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন উচ্চশিক্ষা নিতে আসা অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা।জানা যায়, সৈয়দপুর সরকারি ...
6
বাংলাদেশ যুব ইউনিয়নের বক্তারা বলেছেন, ২০২১-২০২২ অর্থ বছরের ঘোষিত বাজেটে করোনা মহামারি ও স্বাভাবিক কর্মসংস্থান সংকট নিরসনে বাস্তবতা নেই। তারা বেকার যুবকদের প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য বরাদ্দের দাবি জানান। শনিবার (৫ জুন) বিকালে পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্ব...
6
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৫ মার্চ) রাত পৌনে ৮টায় আগুনের সূত্রপাত। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন...
6
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক দল। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা (দক্ষিন) কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব সফিউল আলম সফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, ম...
6
অবশেষে শুরু হচ্ছে কলকাতার ছবি 'বোবা রহস্য'এর শুটিং। বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সাথে সিনেমাতে আছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১৮ সালের ডিসেম্বরে এই ছবির সাথে চুক্তিবদ্ধ হন তিশা। এ ছবির মধ্য দিয়েই দীর্ঘদিন পর গোয়েন্দা চরিত্রে ফেরার কথা ছিল ফেলুদা-খ্যাত ভারতের সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশ থেকে সিনে...
2
দক্ষিণ ভারতের কেরালায় অতিরিক্ত বৃষ্টিপাতের পর নদীগুলোর কূল ছাপিয়ে ওঠা ব্যাপক প্লাবনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু রযেছে। বহু মানুষ এখনো নিখোঁজ। ফলে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং কেরালা রাজ্যের কোত্তাইয়াম জেলায় মা...
3
সৌদিতে সড়ক দুর্ঘটনার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের মো. আব্দুল আলীম শিকদার (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছে নিহত যুবকের পরিবার। ছেলের মরদেহটি দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন বাবা মো. কালু শিকদার। গত ১৬ ডিসেম্বর বুধবার মোটরসাইকেলে করে বাসা থেকে কাজের উদ্দেশ...
6
বাগানে অচৈতন্য অবস্থা পড়ে রয়েছেন এক বৃদ্ধ। এ দৃশ্য দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেয় স্থানীয়েরা। পুলিশ এসে দেখে, ওই বৃদ্ধ মারা গেছে। কিন্তু তদন্তে নেমে তাদের চক্ষু চড়কগাছ! পাশের সদ্য খোঁড়া গর্তে রয়েছে আর একটি লাশ! সেটি এক বৃদ্ধার। চাঞ্চল্যকর এই ঘটনা আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার। প্রশাসনিক বিবৃতি অনুযায়ী, দক্ষিণ ক্যারোলিনার ট্র...
3
ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের 'বহুল প্রত্যাশিত' আক্রমণ শুরু করেছে। ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে 'ব্যাটল অব দনবাস' নামে আখ্যা দিয়েছে। বুধবার বার্তা সংস...
3
লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।লালমনিরহাট জেলা মাদক দ্রব্য ...
6
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্তে বিদেশি কোনো চাপ ছিল না। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংবিধান সমুন্নত রেখে আলোচনার দরজা সব সময় উন্মুক্ত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের কায়েমপুরে জেলা রেজিস্...
9
চেক জালিয়াতির ২৪ মামলার আসামি চট্টগ্রামের এস এ গ্রুপের কর্ণধার শাহাবুদ্দিন আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আসামি পক্ষের জামিন আবেদন ও রাষ্ট্রপক্ষের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। নগরীর ইপিজেড থানায় ২...
6
জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন বন্ধের সমালোচনা করেছে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, এর মধ্য দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ঘৃণ্য তৎপরতাকে সহযোগিতা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নব্বইয়ের...
9
করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রাণ হারালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা। সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৭তম বিসিএস (ট্যাকসেশন) কর্মকর্তা সুধাংশু কুমার গত মাসের শেষ সপ্তাহে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার অবস্থার অব...
6
প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সবাইকে একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসি...
6
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রড়খাপন ইউনিয়নের দুটি ফসলরক্ষা বাঁধ ভেঙে গিয়ে তলিয়ে গেছে ধানখেত। পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে আনার আশা ছেড়ে দিয়েছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড নির্মিত দুটি বাঁধ ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে এ দুটি বাঁধ ভেঙে যায়।সরজমিনে দেখা যায়, উপদাখালী হাওর উপ...
6
গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দোকান কর্মচারী ও ইলেক্ট্রিশিয়ানদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন দোকান কর্মচারী ও ১০০ জন ইলেক্ট্রিশিয়ান মোটা ২০০ জন কর্মহীনদের মাঝে মানবিক ...
6
ফরিদপুরের সালথায় গুজব ছড়িয়ে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বি...
6
ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এদিকে, মঙ্গলবার পূর্ব লাদাখের চুসুল-মলডো সীমান্তে বৈঠকে বসেছিল দু'দেশ। কিন্তু বৈঠকে সমাধানসূত্র পাওয়া যায়নি বলে জানা গেছে। ভারত প্যাংগং ও গালওয়ান উপত্যকায় দখল করা জমি ছাড়তে বলল...
3
বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া নামক স্থানে তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষ...
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক ও দিনমজুর বেশে আলোচিত সৌরভ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার উড়ির চরের একটি ধানখেত থেকে আজ রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।কৃষক ছদ্মবেশে হত্যা মামলার...
6
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর আফগানদের দুরাবস্থা যেন বেড়েই চলেছে। প্রতিদিনই বেড়ে চলছে মানবিক ও আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে দেশটির লাখ লাখ নাগরিক 'মৃত্যুর দ্বারপ্রান্তে' রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সং...
3
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন-শরিফুল-মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা ...
12
নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে পারিবারিক কলহের জ্বের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪৫) খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৫৫) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। রবিবার আসর নামাজের সময় উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে,...
6
শনিবার দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন সমকাল সন্ধ্যায় অতিথি হয়ে আসছেন ঢাকাই ছবির নবগত নায়িকা জাহারা মিতু। অনু্ষ্ঠানটি সন্ধ্যা ৬টায় সমকালের ফেসবুক পেইজ ও ওয়েব সাইটে সরাসরি দেখতে পাবেন দর্শকরা। জাহারা মিতু ২০১৭ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর প্রযোগিতার প্রথম রানার আপ হওয়ার সুবাধেই শোবিজ অঙ্গনে পরিচিতি পেয়ে যান। এরপর কাজ ক...
2
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্য করে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে গোলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় বলে জানা গেছে। সোমবার সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত...
6
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল আউট হয়ে মাঠ ছাড়ার সময় ক্রিস গেইল হেলমেট খুলে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন গ্যালারির দিকে। ৯ বলে ১৫ রানের এমন ইনিংস খেলার পর গেইলের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া বিদায়ের ইঙ্গিত দিচ্ছিল। তবে গেইল জানালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই পুরোপুরি অবসরে যাচ্ছেন না তিনি।অবসরে না গেলেও বিশ্বকাপে নিজের শেষ ম্যা...
12
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনকে বড় পরিসরে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের জন্য 'ঢাকাই মসলিন হাউজ' প্রতিষ্ঠা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে 'বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার' শীর্ষক প্রকল্পের 'জনপ...
9
মিয়ানমারে রাখাইনে সহিংসতার ঘটনায় বিষ্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও চারজন ভর্তি হয়েছেন।মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত ১২দিনে ৫০ জন রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি হন। তাবে তাদের মধ্যে দুইজন মারা গেছেন।মঙ্গলবার চমেকে ভর্তি হয়েছেন আমান উল্লাহ (২৮), ম...
6
নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ ও ৯ মার্চ রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশনের ছাদে অনুষ্ঠিত হবে এই মেলা। আজ বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মেলায় ৩৫ নারী উদ্যোক্তা দেশী...
2
গভীর রাতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, এক পর্যায়ে সংঘর্ষ। ভারতের দিল্লিতে ঘটা এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, যিনি মার খাচ্ছেন, তিনি বলিউড অভিনেতা অজয় দেবগণ। দেশটিতে নতুন পাশ করা কৃষি আইনকে সম...
2
টানা দ্বিতীয়বারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। বিগত দুই দশকে এই প্রথম ফ্রান্সে কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন। ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, ম্যাক্রোঁর ঝুলিতে গেছে, ৫৭-৫৮ শতাংশ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী তথা কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লে পেন পান ৪১ দশমিক...
3
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিক...
6
উন্নয়নবঞ্চিত এলাকায় মানুষের ট্যাক্স মওকুফ করা উচিত বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার নগর ভবন মিলনায়তনে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এরশাদ বলেন, 'রংপুর সিটি করপোরেশন হচ্ছে দেশের বড় সিটি করপোরেশন। ২০৫ বর্গ কিলোমি...
6
ডিসেম্বর মাসে যুক্তরাজ্যের ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিও হয়। অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল, সংকোচন হার দুই অঙ্কের ঘর ছোঁবে। তবে শেষমেশ তা হয়নি। ২০২০ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকোচন হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। স্বাভাবিকভাবেই, এর কারণ হচ্ছে কোভিডজনিত বিধিনিষেধ। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বলছে, 'প্রবৃদ্ধির হিসা...
0
করোনা দুর্যোগের অস্বাভাবিক সময়ে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক-গণবিরোধী মন্বাংতব্লায করে অবিলম্বে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। মঙ্গলবার (৩০ জুন) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধা...
6
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান বিএনপির সমর্থন নিয়ে ২০১০ সালে চট্টগ্রামের মেয়র হওয়া এম. মনজুর আলম।এ লক্ষ্যে এরই মধ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছেন। শনিবার মনজুর আলম নিজেই সমকালকে একথা জানান। তিনি জানান, আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ...
9
রাতে ঘোষণা হয়েছে ব্যালন ডি'অর বিজয়ীর নাম। সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিয়েছেন লিওনেল মেসি। তবে পুরস্কার ঘোষণার আগেই বোমা ফাটান ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি'অর দেওয়া সংস্থা ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক পাসকেল ফেরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বার পুরস্কারটি জেতা রোনালদো। তাঁর নাম ব্য...
12
ম্যারি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি। তিনি একটি বই লিখছেন যেটি চাচা সম্পর্কে নানা কেচ্ছা-কাহিনিতে ভরপুর থাকবে বলে মনে করা হচ্ছে। ২৮ জুলাই ম্যারি তার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। আত্মজীবনীবইটিরশিরোনামের বাংলা অনুবাদ হচ্ছে :'হয় খুব বেশি, নয় তো খুব কম:আমার পরিবার থেকে কীভাবে তৈরি হলো বিশ্বের সব...
3
কোয়ারেন্টাইন জটিলতা ছিল। তাই শঙ্কা ছিল আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন তো মোস্তাফিজ? শেষ পর্যন্ত ভক্তদের জন্য সুখবর। প্রথম ম্যাচেই রাজস্থানের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। পাঞ্জাবের বিরুদ্ধে চলমান ম্যাচে তিন ওভার বল করেছেন তিনি। রান দিয়েছেন ৩০টি। মুম্বাইয়ের রাত ৮টায় আইপ...
12
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।২৮ জানুয়া...
2
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনেক উদ্যোগের পরও সম্প্রতি পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিক্রির অনেক চাপ পড়েছে। এই পরিস্থিতিতে বাজারে স্বাভাবিকতা ফেরাতে পর্যাপ্ত নগদ অর্থের সহায়তা প্রয়োজন। সংকট কাটাতে মধ্যস্থতাকারীদের জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য বিএসইসি...
6
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, যারা নিজের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে তারা দেশ, জাতি ও মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধরিত্রী দিবস উপলক্ষে শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজি...
6
কোনো কারন ছাড়া রাস্তায় বের হওয়াসহ বিধিনিষেধ লঙ্ঘণ করায় গ্রেপ্তার হওয়াসহ জনসাধারণকে গুনতে হয়েছে জরিমাণা। রবিবারও (৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সরকারী বিধিনিষেধ না মানায় ২৪১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ জরিমাণা করেছে সাড়ে ১২ লাখ টাকা। রবিবারও রাজধা...
6
মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আগামী কয়েক দিনের জন্য থাকতে হবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। বৃহস্পতিবার আরিয়ানের জামিন না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। এত দিন মা-বাবার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এবার ১০ মিনিটের জন্য মা-বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি পান আরিয়ান। ভিডিও কলে মায়ের সামনে ঝরঝর করে ...
2
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের সব কটির নির্বাচন এখনো শেষই হয়নি। আট দফার মধ্যে ছয় দফার ভোট শেষ হয়েছে। এই নির্বাচন শেষ হবে ২৯ এপ্রিল। ফলাফল একযোগে ঘোষণা হবে ২ মে। এরই মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি নির্বাচনে নিজেদের জয় দাবি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির জয় নিশ্চিত করে আরেক ধাপ এগিয়ে...
3
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আজ রবিবার অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। এর কয়েক ঘণ্টা আগে ইমরান খানের সরকার জানিয়েছে, পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে তারা। তবে তাকে সরিয়ে দেওয়ার কারণ জানা যায়নি। ইমরান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসাইন আজ রবিবার টুইটার...
3
ঈদ উপলক্ষে আশ্রয় শিবির থেকে বাইরে বেড়াতে বের হয়ে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক হয়েছেন। আজ কক্সবাজার সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।এই রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ঘুরতে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।ঈদের টানা ছুটিতে কক্সবাজার এখন পর্যটকে ভর...
6
ইউরো ফুটবলে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। টানা দুই জয়ে আগেই শেষ ষোলোর টিকিট পেয়েছিল নেদারল্যান্ডস। শেষ ম্যাচে দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে নাম লেখালো ডাচ শিবির। অন্যদিকে ইউক্রেনকে হারিয়ে নক আউট পর্বের টিকিট পেয়েছে অস্ট্রিয়াও। সি গ্রুপের ম্যাচে সোমবার নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গো...
12
শেফিল্ড শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে গালিগালাজ করার দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। ঘটনাটা গত সপ্তাহে মেলবোর্নে শেষ হওয়া ভিক্টোরিয়া-কুইন্সল্যান্ড ম্যাচে। ভিক্টোরিয়ার হয়ে খেলা প্যাটিনসন মেজাজ হারিয়ে কুইন্সল্যান্ডের এক ...
12
মুজিববর্ষ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের ফলক উন্মোচন করেন।ফলক উন্মোচনকালে রেলমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন এগিয়ে চলেছে। বাংলাদেশ ...
6
ভারতের চেন্নাইয়ে এক কিশোরী 'আত্মহত্যা' করেছে। সে একটি চিরকুট (সুইসাইড নোট) রেখে গেছে। চিরকুটে সে লিখেছে, মেয়েরা শুধু মাতৃগর্ভে ও গোরে নিরাপদ। গতকাল সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শনিবার চেন্নাইয়ের উপকণ্ঠে নিজেদের বাড়ির একটি কক্ষ থেকে একাদশ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কিশোরীর ম...
3
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগুয়ায় চলমান প্রথম টেস্টে ভারত ৮ উইকেটে ৫৬৬ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতক [২০০] ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শতকের [১১৩] উপর ভর করে ভারত এত বড় সংগ্রহ গড়তে সক্ষম হয়। কোহলির এটা টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক ও অশ্বিন তার দ্বিতীয় ট...
12
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল রোববার। এ দিনে মেয়র পদে মোট নয়জন মনোনয়নপত্র দিয়েছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন। এ সময় নিজ নিজ প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা ...
6
ইরানের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে এ ছাড় সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে চলমান আল...
6
নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এবংসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুর কাদের মির্জা বলেছেন, 'চারদিকে বারুদের গন্ধ। অস্ত্র তাক করে রেখেছে। আমাকে মেরে ফেলতে পারে। আমাকে মেরে ফেললে আপনারা জানাজা পড়ে মাটি দিয়ে আসবেন। আমি কবরের জায়গা দেখিয়ে দিয়েছি।' গতকাল শুক্রবার ব...
6
ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ওমান ও ইরানে অন্তত ৯ জন নিহত হয়েছে। রোববার দেশ দুটির ওপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। ওমানে ভূমিধসে দুই এশিয়ান শ্রমিক নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি শিশুকে পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শাহিনের আঘাতে ইরানে নিহত হয়েছে ছয়জন।সূত্র : আলজাজিরা
3
দল থেকে বহিষ্কারের পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, 'আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো। বহিষ্কারের পর সমকালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, 'বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী টেলিফোন করে বলেছেন...
6
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৬ জুলাই থেকে বিমান দুবাই ও আবুধাবি রুটে বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট ফের চালু হতে যাচ্ছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বুধবার (১ জুলাই) তথ্য জানান। তিনি জানান, দুবাই ও আবুধাবি রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা ...
6
সব রেলস্টেশন ও ট্রেনে ধূমপান বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল স্টেশন ও ট্রেন ধূমপানমুক্ত রাখতে ধূমপানবিরোধী প্রচারণা বেগবান করার পাশাপাশি আরও বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ এসেছে রেলের অংশীজন সভায়।আজ সোমবার রেলভবনে রেলপথ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার কৌশ...
6
দেশে দৈনিক ৪০ শিশু পানিতে ডুবে মারা যায়। অপরদিকে বিশ্বে বছরে তিন লাখ ২০ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। বেশির ভাগই শিশু ১ থেকে ৪ বছরের। এ শিশুদের বেশির ভাগ নিম্ন আয়ের দেশগুলোতে। উন্নত বিশ্বে সুইমিং পুলে মারা যায়। বাংলাদেশে ৮০ শতাংশ মারা যায় পুকুরে অথবা ডুবায়। গবেষণা বলছে দেশে ৬০ % মারা সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে।...
1
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিম্ন লিখিত নতুন আংশিক কমিট...
6
অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন। আগামী ৩ মাসে মোট ৪ হাজার ৫০ কিলোমিটার পায়ে হেঁটে একে একে বাংলাদেশের ৬৪ জেলা পদযাত্রা শেষে কক্সবাজার জেলায় তার পদযাত্রা শেষ হবে। প্রতিদিন তিনি গড়ে ৫০ কিলোমিটার করে হাঁটবেন। শক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেছেন শান...
6
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুটহাট মন্তব্য করে বার বার সমালোচিত হয়েছেন। সে তুলনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন ব্যতিক্রম। কিন্তু এবার তাকে ঘিরেও সমালোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাংবাদিককে গালি দিয়েছেন বাইডেন। ফক্স নিউজের এক রিপোর্টার মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন কর...
3
ক্ষমতার অপব্যবহার করে ভুল ব্যক্তিকে সাজা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।আজ মঙ্গলাবার সুপ্রিম কোর্টের আইনজীবী বদিউজ্জামান তপাদার রিটটি করেন। রিটে ঢাকা মহানগর অতিরিক্ত পিপি তাপস কুমার পাল ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন তুহিনেরও অপসারণ চাওয়া হয়েছে।...
6
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের অর্থ পাচারের দুই মামলায় করা রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেন। এর ফলে কারামুক্তি মিলছে না রফিকুল আমিনের।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন,...
6
বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার রাতে ঢাকাস্থ কাকরাইল আইডিইবি ভবনের হলরুমে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. খবির হ...
6
ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জয় করেছেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি। গত মৌসুমে বায়ার্নের হয়ে ট্রেবল শিরোপা জয় করেন তিনি। মৌসুমটিতে সব মিলিয়ে ৫৫টি গোল করেন তিনি। চমৎকার পারফরম্যান্সের জন্য জার্মানি ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন তিনি। তাছাড়া উয়েফ...
12
ভারত পেঁয়াজ রপ্তানীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পেঁয়াজের দাম বর্তমান ১১০টাকা থেকে অবশ্যই আরো কমবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. আব্দু রাজ্জাক। সংসদে প্রশ্ন-উত্তর পর্বে বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে বলেন, পেঁয়াজের দাম এই মূহূর্তে বেশি। এখন পেয়াজের মৌসুম। তাছাড়া ইতোমধ্যেই ভারত পেঁয়াজ রপ্তানীর ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে ন...
9
জার্মানিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। জার্মান সরকারের এক মুখপাত্র টুইট বার্তায় জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শোকাহত হয়েছেন। জার্মান পুলিশ জানিয়েছে, আরো বহু লোক বন্যার কারণে নিখোঁজ রয়েছে। বন্যার ত...
3
লকডাউনের মধ্যে বুধবার থেকে আটটি বিশেষ পার্সেল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, 'করোনার মধ্যে জীবন এবং জীবিকা চালু রাখতে হবে। লকডাউনে কৃষক যাতে কৃষিপণ্য সহজে পরিবহন করতে পারে সে জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।' মঙ্গলবার রেলভবনে করোনাকালীন সময়ে স...
0
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কালীবাড়ী বাজার হারুন সুপার মার্কেটে সংগঠন কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বজলার রহমান রাজা।
6
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে মাঠে নামলেই ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নতুন এক মাইলফলক গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো।এই ম্যাচ দিয়ে স্প্যানিশ কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে একক...
12
চারপাশে ফসলের খেত। মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নেই কোন সংযোগ সড়ক। আবাদি জমির আইল দিয়ে যেতে হয় হাসপাতালে। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় চরম ভোগান্তির। বর্ষাকালে ক্লিনিকটির ভেতরে পানি প্রবেশ করায় ব্যাহত হয় স্বাস্থ্যসেবা।পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি। এখানে প্রাথমিক স্...
6
জাহাজ থেকে নামানো কনটেইনার কখন ব্যবসায়ীরা খালাস করে নেবেন সেই তথ্যই এখন সবচেয়ে বড় বন্দর কর্মকর্তাদের কাছে। কারণ আমদানি পণ্যবাহী কনটেইনার রাখার জায়গা কার্যত নেই বন্দর চত্বরে। ফলে বন্দর চত্বর থেকে কনটেইনার খালাস হলে নতুন করে জাহাজ থেকে কনটেইনার নামানো যাবে। তাতে বন্দরের কার্যক্রম আরও কিছুদিন চালিয়ে নেওয়া সম্ভব হবে। কত দি...
0
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছে নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে। আজ শনিবার দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রা...
6
কোনো সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জ...
9
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আলমকে গ্রেফতার করা হয়েছে। জাবেদ হোসেন নামে এই মামলার আরেক আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে গুঞ্জন থাকলেও সে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার র...
6
যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল মঙ্গলবার এই বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তা...
3
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করে...
6
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত গণকবরটি বেদখল হয়ে গেছে, অথচ তা সংরক্ষণের কোনো উদ্যোগ নেই, এ রকম একটি খবর বের হয়েছে আজকের পত্রিকায়। একসময় এ ধরনের খবরে অবাক হতো মানুষ, এখন আর তা হয় না। মুক্তিযুদ্ধ-প্রশ্নে দ্বিধাবিভক্ত জাতি এ ব্যাপারে কোনো শক্ত অবস্থান নেবে, সেটা এখন দূরকল্পনা। অনেকের কাছেই এখন ১৯৭১ অন্য যেকোনো সালের মতোই এ...
6
খাগড়াছড়ির রামগড়ে আশা জাগাচ্ছে সীমান্তের ফেনী নদীর ওপর নির্মিত 'বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১'। এই মৈত্রী সেতুকে ঘিরে এলাকার আর্থ-সামাজিকভাবে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। রামগড় স্থলবন্দর চালু হলে দুই দেশের বাণিজ্য পরিধি আরও বৃদ্ধি পাবে।এদিকে উদ্বোধনের পর সেতুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত দর্শনার্থী। তবে নিরাপত্তার কথা চ...
6
দিঘলিয়ায় পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার সকালে গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ইস্পাতের চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন উপজেলার বুলু মোল্লা (৪০), আবুল কালাম আজাদ ওরফে কালাম শেখ ...
6
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে বোমা হামলা করে ৮ জনকে হত্যার মামলায় হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে প্রেরণ করে। হ...
9