text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খোলা সয়াবিন প্রতি লিটার খুচরা ১১৫ টাকা, বোতলজাত ১৩৫ এবং পামসুপার ওয়েল প্রতি লিটার ১০৪ টাকায় বিক্রি হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিটির...
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করা হয়েছে। সম্প্রতি অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সূত্র: আনন্দবাজার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
4
হার্ভার্ড বিজনেস রিভিউর মে ২০২০ সংখ্যা জানাচ্ছে, করোনাভাইরাস-পরবর্তী সময়ে বৈশ্বিক পেশার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ নানা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলোর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে না নিতে পারলে তরুণ পেশাজীবীসহ যাঁরা পেশাজীবনে মধ্যবর্তী সময়ে আছেন তাঁদের একধরনের ঝুঁকির মধ্যে পড়তে হবে। অনিশ্চয়তা আর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়...
1
সংবাদপত্রের মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের জন্য গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। টানা দ্বিতীয় মেয়াদে নোয়াবের সভাপতির দায়িত্বে এলেন তিনি। নতুন কমিটির সহসভাপতি হয়েছেন নিউ এজের সম্পাদকমণ্ডলীর সভাপতি এ এস এম শহ...
6
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটির আবারও জেলা জেনারেল হাসপাতালে ঠাঁই হয়েছে। গত বুধবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার শিশুটিকে মা পরিচয় দেওয়া এক নারীর হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকালে শিশুটিকে আবারও স্টেশনে 'স্বজনেরা' ফেলে গেলে তাকে হাসপাতালে ভর্তি ...
6
নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি পদে মোট ২৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম ও পদসংখ্যা ১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩ ২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১২ ৩. লাইব্রেরি সহকারী...
1
মাঘে সারা দেশে শীত বাড়লেও ঢাকায় তুলনামূলক কম। তবে যেসব মানুষের কোনো ঘর নেই, এই অল্প শীতও তাদের কাছে আতঙ্কের। কেননা, ঘরহীন এসব মানুষ গরম কাপড় ছাড়াই রাস্তার পাশে, ফুটপাতে, ফুটওভার ব্রিজে, রেলস্টেশনে ঘুমায়।রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোটা কাপড় না পেয়ে কেউ ছেঁড়া চাদর-কাঁথা, কেউবা পরনের পাতলা জামা মুড়িয়ে উষ্...
6
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর সিংগা এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজু মাস্টারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।...
6
ঝালকাঠির নলছিটিতে বেনজির জাহান মুক্তা (১৯) নামে এক কলেজছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গী...
6
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর জন্য জাতীয় কমিটির পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাবনা সরকারকে দেওয়া হয়েছিল। জাতীয় পর্যায়ের বিভিন্ন গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে ২০১৭ সালের জুলাইয়ে ওই প্রস্তাবণা তারা প্রকাশ করেন। তবে এতে সরকারের কোনো আগ...
6
২০ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড (আইফা)। সেই ২০০০ সালে শুরু হয়েছিল আইফার পথচলা। প্রত্যেকবারের মতো এবারও আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বসেছিল চাঁদের হাট। এবারের আসরে পুরস্কৃত হলেন আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, অদিতি রাও হায়দারি, ঈশান খট্টর, সারা আলি খান, চলচ্চিত্র নির্মাতা শ্র...
2
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৌর মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এর আগে বৃহস্পতিবার বিক...
6
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সেই অবরুদ্ধ সময়টায় 'ক্র্যাকপ্লাটুন' নামের সেই গেরিলা বাহিনী ছিল আতঙ্কগ্রস্ত ঢাকাবাসীর আশার আলো। ঢাকার রাস্তায় রাস্তায় তখন পাকিস্তানি হানাদার বাহিনীর টহল। বাড়ি বাড়ি চলছে তল্লাশি। একে-ওকে তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে অবলীলায়। এমন একটা দম বন্ধ করা সময় এই ক্র্যাকপ্লাটুন ঢাকায় ঢুকে চালাত বিভিন্ন অপারেশন...
12
ভারতীয় ঋণে বিআরটিসির জন্য ১১শ' বাস ও ট্রাক ক্রয়সহ পাঁচটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮০৫ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপত্বিতে ...
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য ...
6
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় অবৈধ অস্ত্র বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুই যুবক। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।গ্রেপ্তারকৃত ...
6
লকডাউনে আরও এক ঘণ্টা বাড়ছে ব্যাংক লেনদেন। ৮ জুলাই থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এখন ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন ১টা পর্যন্ত চলছে।
6
কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যার ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা নাজমা আক্তার। কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের নামে এ মামলা দায়ের করা হয়। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন...
6
ইংলিশ লিগ কাপে টটেনহামের মুখোমুখি হওয়ার কথা ছিল লিগ দুইয়ের দল লেইটন ওরিয়েন্টের। ইতোমধ্যেই লেইটনের কমপক্ষে ১৫ জন স্টাফ ও খেলোয়াড় করোনা পজিটিভ বলে জানিয়েছে ইএসপিএন। এতে করে বিপদের মুখে পড়ে গেছে ইংলিশ লিগ কাপ। কিন্তু লেইটনের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছে সেই ম্যা...
12
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ছিলেন ম্যাথু হেইডেন। বিশ্বকাপের পর বাবর আজমের দল বাংলাদেশ সফরে আসলেও হেইডেন ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। এই মুহূর্তে ব্রিজবেনে আছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার। সেখানে আইসোলেশন শেষ করে পাকিস্তান দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।নিজ দেশে ফিরে গেলেও নিয়মিত পাকিস্তান দলের খোঁ...
12
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের এক কোনায় বিছানায় ৯ মাস ধরে শুয়ে আছে অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)। চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে জেলার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি। এরপর ২৫ দিন হাসপাতাল কোমায় থেকে চোখ মেলে শিশুটি। এখন পর্যন্ত তার খোঁজ করেনি কেউ।এখনো কথা বলতে না পারায় নাম-ঠিকানাও...
6
এক শ'তে এক শ'। ভারতের পশ্চিমবঙ্গে এটাই এখন মাধ্যমিকের বাস্তবতা। এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করলো। একজনও অকৃতকার্য হয়নি। প্রথম শ্রেণীতে পাসের সংখ্যা ৯০ শতাংশ। তবে পুরো ফলাফলই ছাত্রছাত্রীদের সারা বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। করোনার জন্য পরীক্ষা নেয়া যায়নি। মঙ্গলবার ফলাফল প্...
3
আবেদন করেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার (২১ মার্চ) পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্য গত ৭ মার্চ সাক্ষাৎ করেছিলেন। এরপর ১৮ মার্চ ম্যাডামের ছোট ভাই ...
6
কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরশহরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টায় শহরের ২ নং ওয়ার্ডের হাউস্কুল সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম লতিফ উল্লাহ (৩৬)। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। বড় ভাই শরাফত উল্লাহর সাথে তিনি চকরিয়া পৌর সদর...
6
ঢাকার চলচ্চিত্রে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুপারস্টার শাকিব খানকে। শনিবার বিএফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে বাংলাদেশ পরিচালক সমিতি আয়োজিত এক সভায় তাকে নিষিদ্ধ করা হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্মাতা বদিউল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, শাকিব খ...
2
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশকে কখনো অসামঞ্জস্যপূর্ণ ঋণ বা কথিত ঋণের ফাঁদে পড়ার চিন্তা করতে হবে না। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় 'ঋণ' কখনো কূটনৈতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে উঠবে না বলে আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ খুব দক্ষতার সঙ্গেই বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা কর...
6
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়া অ্যালামনাই সংগঠন ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক রোববার ঢাবির জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে 'গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ' শীর্ষক এক পুনর্মিলনীর আয়োজন করে। এতে ভিক্টোরিয়ায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে অন্য রাজ্যে বসবাসকারী ঢাবির প্...
4
বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হবে। বুধবার (২৪...
6
করোনা মহামারির কারণে ২০২১ সালের প্রায় দুই-তৃতীয়াংশ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছিল পুরোপুরি নিস্তব্ধ। বছরজুড়েই করোনার সামনে অসহায় দাঁড়িয়ে ছিল দেশের শিক্ষা খাত। সেশনজট, এলোমেলো শিক্ষাপঞ্জি, অর্থের অভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গুটিয়ে যাওয়া, শিক্ষকদের চাকরি হারানো ইত্যাদি কারণে বিদায়ী বছরে লাটে উঠেছে শিক্ষার্থীদের ...
6
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম এ আদেশ দেন। গত ২২ ফেব্রুয়ারি বাবুলের শ্বশুর সাবে...
6
রূপ আর ফিটনেসে টলিপাড়ার নজর কেড়েছেন ফ্যাশন সচেতন টলিউড সুন্দরী কৌশানী মুখার্জি। কৌশানীর 'ফিগার সিক্রেট'-র প্রতি তার ভক্তদের ব্যাপক আগ্রহ। সে আগ্রহ মেটালেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন এ টলি ডিভা। তাতে দেখা যাচ্ছে, বাড়িতে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখছেন তিনি। সে ভিডি...
2
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের স্বনামধন্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হন প্রবীণ এই অভিনেতা। ফুসফুসে সংক্রমণ পাওয়া যায়। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তার পাশে রয়েছেন স্ত্রী রত্না পাঠক এবং সন্তানরা। নাসিরুদ্দিন শাহের ব্যবস্থাপক জানিয়েছেন, 'গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাস...
2
জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, জ্বরের মাত্রা খুব বেশি না। তিনি মোটামুটি সুস্থ আছেন। তবে তিনি রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হতে পারে। রবিবার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস...
6
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। প্রথম কোয়ালিফায়ারে শক্তিশালী দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। খুলনার জয়ে ব্যাট হাতে জহুরুল ইসলাম অমির ৮০ রানের দুর্দান্ত ইনিংসের পর চট্টগ্রামের টপ অর্ডারের ৩ উইকেট নিয়ে বিপাকে ফেলে দেন মাশরাফি বিন মোর্ত্তজা। সঙ্গে...
12
বরিশাল বিভাগে গত ৩ দিনে করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণহয়েছে। এজন্যযশোর, খুলনা ও বাগেরহাটের সাথে বরিশালের গণপরিবহন চলাচলে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বরিশালের জেলা প্রশাসক। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ১৫ জুন বরিশাল বিভাগে ৩৩৪ জনের নমুনা পরীক...
4
ছয় শতাংশের বৃত্ত ভেঙে প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়েছে। প্রাথমিক প্রাক্কলনের তুলনায়ও কিছুটা বেড়েছে মোট দেশজ উৎপাদন (জিডিপি)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে, গত ২০১৫-১৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। প্রাথমিক প্রাক্কলন ছিল ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। যা এ যাবতকালের মধ্যে সর্...
0
অপ্রাপ্তবয়স্কদের অভিবাসন সংক্রান্ত কর্মসূচি 'ডাকা' (ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল) স্থগিত করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। গত শুক্রবার এ সংক্রান্ত রায়ে টেক্সাসের ফেডারেল বিচারক অ্যান্ড্রু হানেন এতে আবেদন মঞ্জুর না করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতি নির্দেশনা দেন। বিবিসির এক প্রতিবেদনে ...
3
'আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার' প্রতিপাদ্যে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২৫তম আসর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের এ বিশ্ব সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। বুধবার ...
6
নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, বোমাবাজি ও মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ানের মোশাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা বাড়ির সামনে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করে আহত সোলাইমান সুমনকে হাসপাতালে চিকিৎসা সে...
6
গাজীপুুরের টঙ্গী মিলগেট নামাবাজার এলাকায় তুলার গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান সমকালকে জানান,মঙ্গলবার রাত ৭টা ৫৩ মিনিটে তুলার গুদামে আগুন লাগার খবর আসে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ও উত্তরার একটি মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এখন...
6
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে। রমজানের শুরুতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আজ শনিবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষি...
6
এমন একজন মানুষ এখন খুঁজে পাওয়া সত্যিই মুশকিল, যিনি আছেন শ্রদ্ধার জায়গায়, বন্ধুর জায়গায়। ষাটের দশকে যখন আমরা শিল্পের বারান্দায় ঘোরাঘুরি করছি, তখন কামাল লোহানীকে দেখেছি দূর থেকে, দুর্দান্ত তাঁর অগ্নিঝরা বক্তৃতা, অসাধারণ সাংগঠনিক শক্তি এবং সেই সঙ্গে কৃষক শ্রমিকের হাহাকার নিয়ে নৃত্যনাট্য। সেই নৃত্যনাট্যে প্রবীণ শিল্পী কামা...
8
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ল্যাপটপ কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ-বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে হুগলাডাঙ্গী সদরদী গ্রামের বাসিন্দা সানজিদা (১৭) ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। জানা যায়, নিহত স্কুলছাত...
6
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান সরকার কেবল ভোটের অধিকারই কেড়ে নেয়নি, মানুষের মর্যাদাও কেড়ে নিয়েছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে তারা গোটা দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ...
9
ফিল্ড হোক বা মঞ্চ সবসময় স্ট্রেট ব্যাটেই খেলতে ভালোবাসেন সৌরভ। লুকোচাপা একদম পছন্দ নয় বিসিসিআই প্রেসিডেন্টের। সোজা প্রশ্নের সোজাসাপটা উত্তর দেওয়াই স্বভাবসিদ্ধ ভঙ্গি তার। শনিবার 'দাদাগিরি'র মঞ্চে ফের একবার তেমনই মেজাজে পাওয়া যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এপিসোডের প্রমো সামনে আসতেই ধামাকা। খবর হিন্দুস্তান টাইমস। এদিন দাদাগিরি...
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত মাসে স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটার নেই বলে অনেকেই সমালোচনা করেছিলেন। শেষপর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দলে শুক্রবার তিনটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে পিসিবি। দলে ফিরেছেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক অধিনায়ক সরফরা...
12
বিদেশ পড়ুয়াদের দ্রুত টিকা প্রদান এবং সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশনে অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ জুলাই) এক ভার্চ্যুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকা দেয়া ...
6
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে তার কার্যালয়ের বিরুদ্ধে ওঠা তহবিল সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগের বিষয়ে আইনপ্রণেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার দেশটির কৌঁসুলিরা তাকে এ ঘটনায় অভিযুক্ত করবেন না বলে ঘোষণা দেন। এর এক দিন পর শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ক্ষমা প্রার্থনা করেন আব...
3
জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিরা নির্বাচন কমিশনের অধীনে। গ্রহণযোগ্য নির্বাচনে কমিশনকে সরকার সহযোগিতা করবে। এর বাইরে আওয়ামী লীগ একচুলও নড়বে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্...
9
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। রোববার ঢাকা মেট্রোপলটিন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলাটি দায়ের করেন নাসির প্রধান নামে ওই ব্যক্তি। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে গুলশান থানাকে এফআইআর হি...
6
চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এড়াতে এবং নির্বাচন সুষ্টু করতে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসেছে কমিশন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টা নাগাদ সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বে এ বৈঠক চলছে অনলাইনে। জুমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন জোনের ডিআইজি, প্রতিটি বাহিনীর প্রধানসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্দ...
6
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শামসুল আলম রিপন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক কাজী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।নিহত শামসুল আলম রিপন কুমিল্লা সদর দক্ষিণ উপজে...
6
বাগেরহাটের চিতলমারীতে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলায় করার জের ধরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম ইতি বেগম (২০)। বুধবার দুপুরে উপজেলার কুনিয়া গ্রামে স্বামীর ঘরে তার গলা কাটা লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে ইতি বেগমের ভাসুর আমিনুর ইসলাম মীরের ১৪ বছর বয়সী ছেলে সাগর ইসলামও নিখোঁজ রয়েছে। ইতি বেগম...
6
কুষ্টিয়ার খোকসায় পেঁয়াজের চারা বীজতলা থেকে তুলে জমিতে রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকের। পেঁয়াজের দাম বাড়ায় এবার ব্যতিব্যস্ত জেলার চাষিরা। তবে দেশীয় পেঁয়াজের চেয়ে হাইব্রিড জাতের কিং পেঁয়াজ বেশি লাগানো হচ্ছে। চাষিরা বলছেন, অল্প খরচে ভালো ফলন হওয়ায় হাইব্রিড জাতের কিং পেঁয়াজ লাগানো হচ্ছে।জানা গেছে, কৃষকেরা প্রথমে বীজতলায় চারা...
6
প্রবাসে প্রথমবারের মতো দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মদিন পালন করা হবে নিউইয়র্কে। আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ১১৯তম জন্মোৎসব পালন করা হবে জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে। জন্মোৎসবে আরজ আলী মাতুব্বরের জীবন ও কর্ম নিয়ে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর মতলুব আলী, লেখক আহমাদ মাযহার...
4
কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এই আদেশ দেন। অভিযোগ গঠনের সময় কারাগার থেকে প্রদীপকে আদালতে হ...
6
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হয়। বর্তমানে তিনি তার আদাবরের বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসা করছেন। রফিকুল ইসলাম বলেন, ১৯৮৪ সালে এরাশাদ বিরোধী আন্...
6
বিংশ শতাব্দীর অন্যতম সেরা আইকনিক অভিনেতা জ্য-পল বেলমুন্ডু আর নেই। ফ্রান্সে শৈল্পিক চলচ্চিত্র আন্দোলন নিউ ওয়েবের নেতৃস্থানীয় মুখ ছিলেন তিনি। এ আন্দোলনে প্রথাগত চলচ্চিত্র নির্মাণের পথ পরিহার করে ১৯৫০ এর দশক থেকে নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। 'ব্রেথলেস' খ্যাত তারকার প্রতিনিধি এএফপি নিউজ অ্যাজেন্সিকে বেলমুন্ডুর ম...
2
কাশফুল, শোভন শুভ্র ফুল। প্রকৃতিতে কাশফুলের আনাগোনা দেখলেই প্রাণবন্ত ঋতু শরৎকালের রবি উদয় ঘটে প্রাণে। শরৎ ও কাশফুল যেন একই সুতায় গাথা। কাশফুলের সাথে সাদা মেঘের মিতালি দেখা যায় পুরো শরৎকাল জুড়েই। কিন্তু গ্রামবাংলার অপরুপ শোভা ও সৌন্দর্যের অধিকারী কাশবন এখন আর চোখে পড়ে না। কালের বিবর্তনে বিলুপ্তির পথে। যুগ যুগ ধরে গ্রামের...
6
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে পরিকল্পিতভাবে জেলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির নেতারা। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তাঁরা।সংবাদ সম্মেলনে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড ক...
0
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সুবর্ণজয়ন্তী আজ সোমবার (২১ মার্চ)। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে এর জন্ম। শুরুটা হয়েছিল সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদ শাল্লায়। প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদ। তখন ভারত থেকে স্বদেশে ফিরে আসা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের কাজ করত সংগঠনটি।প্রতিষ...
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। ...
6
আজ বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক 'চেতনা'। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। বিআরবি নিবেদিত নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ। নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে...
2
জনতা ব্যাংকের প্রায় ২৫১ কোটি টাকার আত্মসাতের অভিযোগে করা মামলায় খুলনার ব্যবসায়ী টিপু সুলতানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর আড়াইটায় দুদকের একটি টিম খুলনা মহানগরীর দৌলতপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা ট্রেডিং থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দুদকের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শে...
6
তিনি বলিউডের 'ট্র্যাজেডি কিং'। তবে পর্দায় ট্র্যাজেডির নায়ক দিলীপ কুমারের ব্যক্তিগত জীবন ছিল বরাবরই রঙিন। হতে চেয়েছিলেন ব্যবসায়ী । কিন্তু ঘটনাচক্রে হয়ে গেলেন নায়ক। তারপর তার অভিনয় জীবন প্রায় ছয় দশক বিস্তৃত হয়েছে। জীবনে বহু উত্থানপতন দেখেছেন। আবার নায়িকাদের প্রেমেও পড়েছেন একাধিক বার। বুধবার তার মৃত্যুতে একটা যুগের অবসা...
2
২০ রমজানের মধ্যেই ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন পোশাককর্মীরা। গার্মেন্টস মালিকেরা কখনো চাপের মুখে একদম শেষ পর্যায়ে, আবার কখনো ঈদের পরে বোনাস পরিশোধ করেন-এ কথা উল্লেখ করে এবার ২০ রমজানের মধ্যেই ঈদের বোনাসসহ বকেয়া সব বেতন বুঝে পাওয়ার দাবি করেন তাঁরা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে ...
6
কোম্পানীগঞ্জে মাত্র ৮০০ টাকার জন্য হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁরই এক প্রতিবেশীর হাতে তিনি খুন হন।কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।এ ঘটনায় গতকাল রোববার নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থান...
6
গ্রাহকের ১১শ' কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত এই রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো অপর আসামি ই-অরেঞ্জের চিফ অপা...
6
তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করে মন্ত্রিপরিষদ বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) মহাপরিচালক শেখ মুজিবু...
6
আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। একই অঞ্চলের দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের কাছেও আফগানিস্তানের এই ঘটনা ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক ছবি ও ভিডিও। সেই ছবি ও ভিডিওগুলো অসংখ্য শেয়ারও হচ্ছে মুহূর্তেই।এর মধ্যে বিভ্রান্তিকর কিছু ছবি ও ভিডিও পোস্ট করে নেটাগরিকদের ভুল তথ্যও দেওয়া হচ্ছে। আফগানিস্...
6
আইএমএফ প্রতিবেদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রতিফলনে উপমহাদেশজুড়ে তোলপাড় প্রশংসা হলেও দেশের যেসব গবেষণা সংস্থা নীরব রয়েছে, ছিটেফোঁটা নেতিবাচক রিপোর্টেই তাদের উচ্চকণ্ঠ হতে দেখা যায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থ...
9
কেমব্রিজ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং মিয়ানমারসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সিলেবাস শর্ট করে দিয়ে কোথাও কোথাও অ্যাসাইনমেন্ট বেজড পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থা...
1
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সংসদ সদস্য আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান ম...
6
টিকটকের ফাঁদে পড়ে নিখোঁজ গৃহবধূ, পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। জানা গেছে, সারাদিনই টিকটক ভিডিওতে ব্যস্ত থাকতেন ভারতের চুঁচুড়া ভগবতীডাঙায় এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল, তাদের একটি পাঁচ বছরের মেয়েও রয়েছে। তার প্রোফাইলের নাম ছিল জাসমিন। মাত্র ৯ মাসেই ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের। খুব অল্প সময়ে...
3
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনে পৌঁছেছে। তবে একই সময় দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে এ নিয়ে টানা ২২ দিন করোনাভাইরাসে কেউ মারা যায়নি। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সং...
6
ঢাকা: এখনো ছন্দে ফিরতে পারেননি সৌম্য সরকার-লিটন দাস। ব্যাটসম্যানদের ছন্দে হারিয়ে ফেলার কারণ হিসেবে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মানসিকভাবেই পিছিয়ে তাঁরা। মনের ভয়টা দূর করার তাগিদ দিয়েছেন বিসিবির এই পরিচালক।লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন সবাই আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় পার করেছেন। তবু ধারাবাহিক ...
12
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা পেল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদেরকে ৩ লাখ ৪৪ হাজার টাকা, ৩২ বান্ডিল টিন এবং ৭ টন চাল দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি পরিবারকে ৫ হাজার টাকা করে ও ৫৩টি পরিবারকে ৩ হাজার করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। ...
6
অভিনেত্রী অপর্ণা ঘোষ 'তোলপাড়' নামে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে অপর্ণা ধারাবাহিকটির কাজ শুরু করেছেন। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি ও রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। অপর্ণার সঙ্গে আরো দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। অপর্ণা ঘোষ বলেন, 'গ...
2
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন থিয়েটারে গত রোববার অনুষ্ঠিত হলো ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের (এসএজি) তারাঝলমলে রাত। এ বছর সেরা অভিনয়শিল্পীর পুরস্কার ঘরে তুললেন জোয়াকিন ফিনিক্স, রেনে জেলওয়েগার, ব্র্যাড পিট ও লরা ডার্ন। রবার্ট ডি নিরোকে দেওয়া হয় আজীবন সম্মাননা। পাঁচবার মনোনয়নের পর এ বছর সেরা অভিনেতার ...
2
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ২০২২ আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। লড়াইটা ছেলেদের ক্রিকেটে হোক কিংবা মেয়েদের, ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা এবং রোমাঞ্চ কাজ করে সবসময়ই। আর সেই ম্যাচটা যদি বিশ্বকাপে হয় তাহলে পাকিস্তানের পরাজয় দেখতেই অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। ব্যাট-বলের লড়াইয়ে...
12
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, চার বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছি আমরা। কিন্তু, মিয়ানমারের সাথে চুক্তি করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারাও ব্যর্থতা...
6
মহামারি করোনার এই দুর্যোগে ভ্যাকসিন উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মোদিকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে করোনাভাইরাসের ভ...
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে 'দেশমান্য' খেতাবে ভূষিত করা হয়েছে। গত শুক্রবার লন্ডনে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে মাস হেলথ অ্যাওয়ারনেস সেন্টার আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ খেতাব দেওয়া হয়। এ সময় ডা. জাফরুল্লাহ বাংলাদেশে চলমান সংকট উত্তরণে জাতীয় সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের ...
6
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। শুক্রবার বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান। এর আগে বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথ...
6
একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিম ফকিরকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম বাউলের ছদ্মবেশে এতদিন ঘুরে বেড়াচ্ছিলেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। র্যাবের ভাষ্য, 'ভাঙা তরী ছেড়া...
6
শারজা ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার আগে খোলা আকাশের নিচে খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল ট্যাক্সির ভাড়া মেটাতে। ছায়াশূন্য ফাঁকা সড়কে ৩-৪ মিনিট দাঁড়াতেই যেন খবর হয়ে গেল! গরম থেকে বাঁচতে দ্রুত ঢুকে পড়তে হলো প্রেসবক্সে।এই 'গরম' পরিবেশে 'গরম' হয়ে গেছেন ক্রিকেটাররাও! আউট হয়ে উইকেট ছেড়ে আসার সময় লিটনের সঙ্গে কিছু তপ্ত বাক্যবিনিময় হয় লাহ...
6
বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের বাড়িতে ডাকাতি ও গৃহবূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উত্তর জিলবুনিয়া গ্রামের অরবিন্দু ডাকুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল বুধবার (২ মার্চ) সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে। ডাকাত দল নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালংকার, সুপারিসহ দুই ...
6
ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে একাডেমিক কাউন্সিল। একই অভিযোগে অপর দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য এবং সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আট শিক্ষার্থীকে মৌখিকভাবে স...
6
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ দিন মঙ্গলবার ভোর হতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ ও নিউ কাখোভকা শহরের ম...
3
এনবিআরের সঙ্গে বাজেট আলোচনায় করপোরেট করহার কমানোর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। আর বিসিআইয়ের দাবি করমুক্ত আয়ের সীমা বাড়ানোর। করপোরেট করহার কমালে তা দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। তাই আগামী তিন বছর আড়াই শতাংশ করে করপোরেট কর কমানোর দাবি জানিয়েছেন ঢাকা চেম্বারের নেতারা। তাঁরা আগামী ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে করপোরেট...
0
ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার 'পেগাসাস' ব্যবহার করে দুবাইয়ের আলোচিত রাজকুমারী লতিফা এবং রাজকুমারী হায়ার ওপর নজরদারি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজ দেশ ও পরিবার ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তার ওপর নজরদারি হয় বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের শাসক শ...
3
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বব্যাপী দ্রুত বিস্তারের প্রেক্ষিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব সীমিত পরিসরে আয়োজনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর, পরের সপ্তাহে ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টিফাস্ট নাইট উৎসব। এই দুটি উৎসবকে ঘিরে করোনা ভাইর...
6
ওমান পৌঁছার পরদিন হোটেলের ব্যালকনিতে বসে দেশটির উপসাগর আর সারি সারি খেজুরগাছ পেছনে রেখে তোলা একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ছবিতে ২১ বছর বয়সী লেগ স্পিনারের ঠোঁটের কোণে লেগে ছিল স্মিত হাসি। আরেকটি সপ্তাহ আসতেই বিপ্লব অবশ্য দলের সঙ্গে থাকার সুযোগও হারিয়েছেন।দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ওমানে ন...
6
মানিকগঞ্জে জালাল উদ্দিন (৫৭) নামে যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়ার বাসিন্দা। তিনি হাটিপাড়...
6
ফুটবলারদের বিতর্কিত স্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা করলে ওয়ান্দা নারা ওপরের দিকেই থাকবেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্দা আবার তাঁর এজেন্টও।৩৫ বছর বয়সী মডেল ওয়ান্দার চাওয়াতেই ২০১৯ সালে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যান ইকার্দি। ক্লাব সভাপতি নাসের আল ...
12
পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান সারদা থেকে নেওয়া ২ কোটি ৬৮ লাখ রুপি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে অবশেষে ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ ও দলটির এই রাজ্য শাখার মুখপাত্র কুণাল ঘোষ। গতকাল বৃহস্পতিবার ডিমান্ড ড্রাফটের (ডিডি) মাধ্যমে তিনি এই অর্থ ফিরিয়ে দেন। এদ...
3
মারিউপুল শহরে একটি হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডে রাশিয়ার বোমা হামলার বিষয়ে নিন্দা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি। একে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করেছেন তিনি। হাসপাতালে তাৎক্ষণিক পরিদর্শনের সময় এক ভিডিওতে জেলোনস্কি বলেন, এ হামলার জন্য দায়ী থাকবে রশিয়া। খবর আল জাজিরার। যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কি...
3
মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদের অর্থায়ন-সম্পর্কিত নীতি ও আইনের কারণে ফিলিপাইনকে আবারও ধূসর তালিকায় রেখেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ জোগানদাতাদের পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। ফলে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বড় ক্ষতির সম্মুখীন হবে ফিলিপাইন। গতকাল রোববার ফিলিপাইনের গণমাধ্যম ই...
0
বহু দিন আগেই এ পার, ও পার দুই বাংলা জয় সারা। বাকি ছিল বলিউড বিজয়। সেখানেও খুব শিগগিরি পা রাখতে চলেছেন জয়া আহসান। সব ঠিক থাকলে আগামী বছর নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নায়িকাকে। এ কথা জানিয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। আগামী বছরের পুজোর আগে তিনি ক্যামেরাবন্দি করবেন তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজ। ...
2
কোরআন অর্থ পড়া, পাঠ করা, পাঠযোগ্য, যা বারবার পাঠ করা হয়। কোরআন মাজিদ দুনিয়ার সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। কোরআন অর্থ কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া। কোরআন পঠন ও অনুশীলনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ করে। পঠন-পাঠন ও বিদ্যার্জন এবং জ্ঞান-বিজ্ঞানচর্চার নির্দেশ দিয়েই কোরআন মাজিদের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়। 'পড়ো ...
10