content
stringlengths
0
129k
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রে...
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
আজ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন
রাজশাহী রেশম কারখানা চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী রেশম কারখানা চালু হওয়া তাঁর এবং রাজশাহীবাসীর স্বপ্ন
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই স্বপ্ন আজ সফল হওয়ার পথে
তিনি রেশম কারখানার ৫টি পাওয়ার লুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
তিনি রেশম শিল্পকে রেশম কারখানার শিল্প না ভেবে এটিকে সামাজিক শিল্প হিসেবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান
প্রথমত ট্রায়াল বেসিসে ৫টি লুমের সকল কার্যক্রম সম্পন্ন করে এর পরিধি ক্রমান্বয়ে আরও বাড়ানোর কথা বলেন
২০০২ সালে রেশম কারখানা বন্ধ করে দেওয়ার ফলে রাজশাহী তথা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন
অন্যদিকে তিনি অন্যান্য সুবিধার পাশাপাশি বর্তমানে কারখানায় গ্যাস সংযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহীন আক্তার রেনী বলেন, রাজশাহী সিল্কের ব্রান্ডিং পেয়েছে
রাজশাহী এখন সিল্ক হেভেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রে...
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
পঙ্‌ক্তির সঙ্গে নেতিবাচক অ-প্রত্যয় যুক্ত হয়ে অপাঙ্‌ক্তেয় শব্দের উৎপত্তি
এর অর্থ অনুপযুক্ত বা অসমকক্ষ
শব্দটির বুৎপত্তিগত অর্থ হল একই পঙ্‌ক্তিতে বা একই সারিতে বসার অনুপযুক্ত
সামাজিক আচার-অনুষ্ঠানে সমবেত মর্যদাশীল ব্যক্তিদের পঙ্‌ক্তিতে বা সারিতে নিম্নশ্রেণির মানুষদের বসতে বা খেতে দেয়া হত না
তাই তাদের বলা হত অপাঙ্‌ক্তেয় বা পঙ্‌ক্তিতে বসার অনুপযুক্ত
তখন অপাঙ্‌ক্তেয় বলতে একঘরে, পতিত, ঘৃণিত, নিন্দিত ও অবজ্ঞেয় ব্যক্তিবর্গকে বুঝানো হত
এখন অযোগ্য, অনুপযুক্ত কিংবা অসমকক্ষ বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়
৬২. হ য ব র ল
এটি একটি বহুল প্রচলিত বাগ্‌ভঙ্গি যার আভিধানিক অর্থ: বিপর্যস্ত, বিশৃঙ্খলা, গোঁজামিল, অব্যবস্থা প্রভৃতি
বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একটি নির্দিষ্ট ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সজ্জিত থাকে
যেমন: অ আ ই ঈ উ ঊ ঋ; ক খ গ ঘ ঙ প্রভৃতি
শিশুদের যখন বর্ণপরিচয় শুরু হয়, তখন বর্ণগুলো শিশুরা শুধু মুখস্থ করেছে না কি চিনে চিনে ভালোভাবে রপ্ত করেছে তা পরীক্ষা করার জন্য বর্ণগুলো পর পর না-দেখিয়ে এলোমেলো ও বিশৃঙ্খলভাবে দেখানো হয়
এটাই ছিল বর্ণমালা পরিচয় পরীক্ষার রেওয়াজ
যেমন: 'য র ল ব শ হ' এ নির্ধারিত ক্রম ভেঙে হয়তো শিশুদের দেখানো হতে পরে: 'হ য ব র ল'
বর্ণপরিচয়ের পরীক্ষার জন্য বর্ণসমূহের ক্রমবিন্যাসের চ্যুতি, গোঁজামিল বা বিশৃঙ্খল বিন্যাস থেকে 'হ য ব র ল' কথাটির উদ্ভব
৬৩. রুগ্ন বানান ভুল কেন?
রুগ্‌ণ, রুগ্‌ণতা, রুগ্‌ণা শব্দগুলির একমাত্র শুদ্ধ বানান যথাক্রমে রুগ্‌ণ, রুগ্‌ণতা, রুগ্‌ণা
একই পদের মধ্যে প্রথমে ঋ ঋৃ র ষ-এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অনুস্বারের ব্যবধান থাকে তাহলে পরবর্তী ন, ণ হয়ে যায়
সে হিসেবে "রুগ্‌ণ' শব্দটির বানানে গ-এর পর মূর্ধন্য-ণ
অর্থাৎ শুদ্ধ বানান রুগ্‌ণ
সংগত কারণে, রুগ্ন অশুদ্ধ বানান
গ-এর সঙ্গে মূর্ধন্য-ণ-যুক্ত কোনো বর্ণচিহ্ন নেই, কিংবা যুক্ত করে লেখা হলে গ-এর নিচে মূর্ধন্য-ণ না কি দন্ত্য-ন তেমন বোঝা যায় না
তাই বানানটি যুক্তব্যঞ্জনে লেখা সমীচীন নয়
অবশ্য কম্পিউটারে রুগ্ণ লেখা যায়, কিন্তু হাত দিয়ে লিখতে হলে ন আর ণ এক হয়ে যায়
অতএব, রুগ্ন লিখবেন না, লিখুন রুগ্‌ণ
৬৪. মাত্রা ও বাংলা বর্ণ
বাংলা বর্ণমালায় মাত্রা হলো- স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মাথায় সোজা দাগ
স্বরবর্ণ 'এ' কিংবা 'ও'-এর মাথায় দাগ নেই সুতরাং 'এ' এবং 'ও' হলো মাত্রাহীন বর্ণ
আবার 'এ' এবং 'ও' -এর মাথায় দাগ দিয়ে দিলে (মাত্রা দিলে) হয়ে যায় যুক্ত ব্যঞ্জনবর্ণ 'ত্র' (ত+র = ত-য়ে র-ফলা) আর 'ত্ত' (ত+ত= ত -য়ে ত)
বাংলা বর্ণে মাত্রা দুই প্রকার
যথা : পূর্ণমাত্রা ও অর্ধমাত্রা
পূর্ণমাত্রার বর্ণ মোট ৩২টি
যথা : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ় এবং য়
অর্ধমাত্রার বর্ণ আটটি
যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প এবং শ
বাংলা বর্ণমালার মোট ৫০টি বর্ণের বাকি দশটি অক্ষর হলো মাত্রাহীন
সেগুলো হচ্ছে : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, এবং ঁ
৬৫. স্বার্থনিজ না-হয়ে বানানটি স্বার্থপর কেন?
সংস্কৃত স্বার্থ (স্ব+অর্থ) শব্দের অর্থ - (বিশেষ্যে) নিজ প্রয়োজনের বিবেচনা; নিজের মঙ্গল বা হিত
অন্যদিকে, স্বার্থপর (স্বার্থ+পর) অর্থ (বিশেষণে) - পরের বা অন্যের সুবিধা-অসুবিধা না দেখে সর্বদা নিজের স্বার্থসিদ্ধিতে তৎপর এমন, পরকে উপেক্ষাকারী ব্যক্তি স্বার্থপর
আভিধানিক অর্থ হতে দেখা যায়, স্বার্থপর লোক নিজের স্বার্থ অর্থাৎ নিজের মঙ্গল বা হিত করার জন্য অন্যকে পর করে দেয়
তাই শব্দটির বানান স্বার্থপর
যদি এমন লোক নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে নিজের করে নিত তাহলে শব্দটির বানান হতো স্বার্থনিজ
৬৬. পুন-এর পর বিসর্গ বসে যখন (নিমোনিক)
পুন-এর পর প থাকলে ওই প-এর আগে বিসর্গ হবে
যেমন: পুনঃপুন, পুনঃপ্রচার, পুনঃপ্রচারিত, পুনঃপ্রবেশ
অনুরূপ পৌন-এর পর প থাকলেও ওই প-এর আগে বিসর্গ হবে
যেমন: পৌনঃপুনিক, পৌনঃপুনিকতা, পৌনঃপুন্য প্রভৃতি
মনে রাখবেন, এটি নিমোনিক
ব্যাকরণের অন্যান্য সূত্রের মতো এই নিমোনিকেরও ব্যতিক্রম থাকতে পারে
৬৭. বাংলা লাইনোটাইপের উদ্ভাবক ও লাইনো টাইপের প্রথম ছাপা
১৯৩০ খ্রিষ্টাব্দে প্রবাসী পত্রিকায় বাংলা টাইপ ও কেস শিরোনামে অজরচন্দ্র সরকারের একটি প্রবন্ধে বলা হয়, বাংলা টাইপসংখ্যা ৫৬৩ এবং টাইপ কেসসংখ্যা ৪৫৫
১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৬শে সেপ্টেম্বর সুরেশচন্দ্র মজুমদার ও রাজশেখর বসু বাংলা লাইনোটাইপ উদ্ভাবন করেন
লাইনোটাইপে বাংলা টাইপসংখ্যা ৫৬৩ থেকে কমে ১৭৪-এ চলে আসে
ফলে বাংলা ছাপায় নতুন দিগন্ত উন্মোচিত হয়
আনন্দবাজার পত্রিকায় প্রথম লাইনোটাইপে ছাপা শুরু হয়
৬৮. বদ্ধ বন্‌ধ বন্দ ও বন্ধ
বদ্ধ: সংস্কৃত বদ্ধ (√বধ্‌+ত) অর্থ - (বিশেষণে) বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ, জলাবদ্ধ)
গ্রথিত (বেণিবদ্ধ কবরী)
রুদ্ধ (বদ্ধপথ, বদ্ধদরজা)
গতিহীন (বদ্ধস্রোত, বদ্ধজীবন)
বন্দি, আটক (পিঞ্জরাবদ্ধ পাখি)
যুক্ত (বদ্ধাঞ্জলি)
স্থির(বদ্ধদৃষ্টি)
সজ্জিত, সুবিন্যস্ত (শ্রেণিবদ্ধ পুস্তক)
দৃঢ় ও অনমনীয় (বদ্ধমূল বিশ্বাস)
নিরেট, সম্পুর্ণ, পুরেপুরি (বদ্ধ উন্মাদ)
নজরুল লিখেছেন: থাকব নাকো বদ্ধ ঘরে- - -
বন্‌ধ: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত বন্ধ থেকে উদ্ভূত বন্‌ধ অর্থ - (বিশেষ্যে) বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদ শক্তি প্রদর্শন বা শ্রমিক সংগঠনের দাবি আদায়ের জন্য আহুত ধর্মঘট, হরতাল
বিরোধী দলীয় নেতৃবৃন্দ জনগণকে আগামী তিন দিন বন্‌ধ পালনের আহ্বান করেছেন
ভারতে আজ বন্‌ধ
বন্দ: ফারসি বন্দ (উচ্চারণ বন্দো) অর্থ - দৈর্ঘ্যপ্রস্থের সমষ্টির পরিমাণ