content
stringlengths
0
129k
প্রকাশিত যেকোনো ধরণের চাকরি তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের
এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় বিডিজবস-এর নয়
চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে
শোনো #করোনা মহানগর রাজ্য দেশ ওপার বাংলা বিদেশ খেলা বিনোদন লাইফস্টাইল সঞ্চয় অফবিট ফটো গ্যালারি ভিডিও গ্যালারি বাঁকা কথা
দেশ
হাসপাতালে লখিমপুর কাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্র, মিলেছে ডেঙ্গুর উপসর্গ
11:56 24, 2021 |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ লখিমপুর কাণ্ডের ( ) প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র ( )
তাঁর শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে
প্রবল জ্বরে আচ্ছন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে
তাঁর রক্তের নমুনা পরীক্ষা করে দেখা হবে তাঁর ডেঙ্গু হয়েছে কিনা
এপ্রসঙ্গে লখিমপুর খেরির জেলার কারাগার সুপারিটেন্ডেন্ট পিপি সিং জানিয়েছেন, "এখনও এটা নিশ্চিত নয়, ওঁর ডেঙ্গুই হয়েছে কিনা
ওর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
রিপোর্ট পেলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে
"
..(() { .('---1630720090-3');});
[আরও পড়ুন: বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গ, নাকি সমদূরত্ব? কেন্দ্রীয় কমিটির বৈঠকে দিশেহারা সিপিএম]
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের
মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা
পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা
চলে গণপিটুনিও
সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন
এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ( ) টেনির ছেলে আশিস মিশ্র মনু
ঘটনার ৭ দিন পরে তাঁকে গ্রেপ্তার করা হয়
টানা ১২ ঘণ্টা তাঁকে জেরা করছিল উত্তরপ্রদেশ সরকারের 'সিট'
জেরায় তিনি অসহযোগিতা করায় শেষপর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়
অভিযোগ, জেরায় অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি
এরপর তাঁকে বিশেষ আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক
পরে জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি
উল্লেখ্য, লখিমপুরের ঘটনায় রীতিমতো মুখ পুড়েছে দেশের শাসকদলের
দলের অন্দরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও প্রকাশ্যে মুখ খুলছেন না কেউই
আর এই সুযোগে চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির
কংগ্রেস দাবি তুলেছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বরখাস্ত করতে হবে
[আরও পড়ুন: : দেশে একদিনে করোনার বলি ৫৬১, রাজ্যগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের]
শোনো #করোনা মহানগর রাজ্য দেশ ওপার বাংলা বিদেশ খেলা বিনোদন লাইফস্টাইল সঞ্চয় অফবিট ফটো গ্যালারি ভিডিও গ্যালারি বাঁকা কথা
দেশ
করোনাবিধি ভাঙার 'শাস্তি', মোড়লদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হল তিন 'দলিত' বৃদ্ধকে
03:28 16, 2021 |
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নতির হাইওয়েতে দেশ
চাঁদের মাটিতে পা রেখেছে দেশের মানুষ
মঙ্গলের মাটি ছুঁয়েছে দেশের পাঠানো মহাকাশযান
তবুও জাতপাত, উঁচু-নিচুর অন্ধকার থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি এদেশের অনেকেই
তামিলনাড়ুর ( ) ভিল্লুপুরম এলাকার এমনই একটি ঘটনা সামনে এল
সেখানে তিন তথাকথিত 'দলিত' বৃদ্ধকে গ্রামের মোড়লদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হল
স্থানীয় এবং পুলিশ () সূত্রে জানা গিয়েছে, ১২ মে ভিল্লুপুরমের ওট্টানন্ধাল পঞ্চায়েত এলাকায় এক 'দলিত' পরিবার একটি অনুষ্ঠানের আয়োজন করে
তাঁদের কম লোক নিয়ে ছোট করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেওয়া ছিল
কিন্তু অভিযোগ, অনুষ্ঠানে প্রচুর মানুষ উপস্থিত হন
বিষয়টি থিরুভেন্নাইনাল্লুর থানার কানে যেতেই আনুষ্ঠানের আয়োজকদের ধরে নিয়ে যাওয়া হয়
পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়
তবে তার আগে তাঁদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়, যাতে করোনার সময় এমন ভাবে বেশি লোক নিয়ে তাঁরা আর অনুষ্ঠানের আয়োজনের না করেন
মুচলেখা দিয়ে তাঁরা গ্রামে ফেরেন
গ্রামে ফিরেও তাঁদের হয়রানির শেষ নেই
১৪ মে সেখানে তাঁদের এবার পঞ্চায়েতের মোড়লদের পাল্লায় পড়তে হয়
গ্রামের গাছতলাতেই বসে পঞ্চায়েত
সেখানে অনুষ্ঠান আয়োজনের জন্য তিন 'দলিত' বৃদ্ধকে দোষী সাবস্ত করা হয়
সবার সামনে তাঁদের ক্ষমা চাওয়ার নিদান দেন মোড়লরা
সেই নিদান মেনেও নেন তিনি 'দলিত' বৃদ্ধ
সবার সামনে তাঁরা মাটিতে শুয়ে পঞ্চায়েতের মোড়লদের কাছে ক্ষমা চান
[আরও পড়ুন: ফের কমল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে করোনাজয়ী সাড়ে তিন লক্ষের বেশি]
এই ঘটনার সময় কেউ ছবি তুলে রাখেন
পরে যা প্রকাশ্যে চলে আসে
বুধবার বিষয়টি সামনে আসার পর স্থানীয় প্রশাসনকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে
এখনও কেমন করে বেআইনি ভাবে শ্রেণি বিভাজনের নামে মানুষকে নির্যতন করা চলছে, তা নিয়ে প্রশ্ন ওঠে
যদিও ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে
পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে
ফজলুল হক তুহিন এক প্রাজ্ঞ সৃষ্টিশীল সাহিত্যকর্মী
সব্যসাচী লেখক
কবিতা-গবেষণা-প্রবন্ধ ইত্যাকার মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার
তাকে 'নতুন এক মাত্রা' পত্রিকার সম্পাদক হিসেবে প্রথমে পাই
পরবর্তীকালে তার লেখার সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় ঘটে
আমি গভীরভাবে লক্ষ করেছি একজন রুচিবান ও পরিচ্ছন্ন মানুষ তিনি
গবেষণাকর্মে দারুণ নিবেদিত
বাংলাভাষার জীবন্ত কিংবদন্তি আল মাহমুদের কবিতাকর্ম নিয়ে গবেষণা তাকে বাংলা ভাষায় আলোচিত ও সমাদৃত করেছে
আল মাহমুদের কাব্যকর্মের গবেষক ড. ফজলুল হক তুহিন সমকালীন কাব্যভুবনের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হয়ে আছেন
তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো আধুনিকতা ও ধ্রুপদী আঙ্গিকের মেলবন্ধন ঘটানো
এ ক্ষেত্রে তিনি সমন্বয়বাদী
তার জীবনবোধ সমকালীন হয়েও ইতিহাসলগ্ন এবং ঐতিহ্যিক সোঁদাগন্ধে ভরা তার অনুভব
আমি পাঠক হিসেবে তার কবিতাকে নানা দৃষ্টিভঙ্গিতে ব্যবচ্ছেদ করে দেখেছি যে, ফজলুল হক তুহিন একটি নিজস্ব ভাষাভঙ্গি তৈরির প্রস্তুতি পর্বে আছেন
সাহসের শিল্পিত রূপই কবিতা
হ্যাঁ, আমরা তার মধ্যে সেই সাহসের সমাচার দেখি
বর্তমান বিশ্ব প্রবেশ করেছে এক প্রযুক্তির জগতে
সেখানে সবই উন্মোচিত- অবগুণ্ঠন ভেঙে দেয়াই যেন একুশ শতকের সভ্যতায় উদ্দেশ্য
সেখানে শিল্পের অবগুণ্ঠন তৈরি করা কি দুরূহ নয়? পাঠক জানেন নির্মেদ সরাসরি উচ্চারণের মধ্যেও কাব্যিক দ্যোতনা নির্মাণ করা যায়
তার একমাত্র উদাহরণ তিরিশের সমর সেন
ফজলুল হক তুহিনের মধ্যে সমর সেনের হেঁটে যাওয়া পথের সদ্ধান পাই
জীবনানন্দ দাশের রহস্যময় পেঁচা, নবান্নের কাক, হেমন্তের ইঁদুর নেই; আছে বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি লালন, হাছন, নজরুল, জসীমউদ্দীন আছে বিশাল আকাশ আর নক্ষত্রের আলিঙ্গন
ফজলুল হক তুহিন কোনো ঘেরাটোপে নিজেকে বন্দী করেননি
বরং একটা স্বাধীন ও স্বকীয় সত্তার উদ্বোধন টের পাই তার মধ্যে
বৈশ্বিক কাব্যান্দোলনের যে অনুররণ বাংলা কবিতায় তিরিশের দশকে আছড়ে পড়ে তার কিছু আভা ও রক্তিম লালিমা আছে তুহিনের উপমা-উৎপ্রেক্ষায়
নজরুল রবি-বলয়ের বাইরে যেতে যে শব্দবদ্ধের হাতুড়ি চালিয়েছিলেন- তা ছিল দেশীয় শব্দের পাশাপাশি আরবি, ফারসি এমনকি ইংরেজি
ফজলুল হক তুহিন খুবই ছন্দ সচেতন ও দেশী শব্দ ব্যবহারে প্রতি ঝোঁক যেমন আছে, সে রকম নতুন নতুন বিদেশী অনিবার্য শব্দকেও তিনি করায়ত্ত করেন নিজস্ব পারঙ্গমতা দিয়ে
আমাদের সমকালীন কাব্যধারার একটা প্রবণতা হলো শেকড়ে ফেরা- কেউ তাকে উত্তরাধুনিক বলেন
আমি বলি আধুনিক কবিতা
আধুনিক শব্দটি আপেক্ষিক, তার যাত্রার শেষ নেই
সব মানসম্মত কবিতাই সমকালে আধুনিক
কালিদাস, ঈশ্বর গুপ্ত, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল তারা তাদের সমকালে নিঃসন্দেহে আধুনিক