content
stringlengths
0
129k
বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি
ব্যক্তিগত জীবন:
- - - - -
নায়ক ফারুক ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন
তাদের দুটি সন্তান রয়েছে
কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন
মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইউপি চেয়ারম্যানের ছেলের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক বিধবার
ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামে
এ ঘটনায় অভিযুক্ত বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলমের ছেলে মোহাম্মদ রাসেল সাড়ে তিন লাখ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করেছে বলে জানা গেছে
নিহত বিধবা মাছুমা বেগম কাশিপুর গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী
২৯ সেপ্টেম্বর বুধবার সকালে ওই বৃদ্ধাকে ময়নাতদন্ত ছাড়া কবরস্থ করা হয়েছে বলে জানান স্থানীয়রা
স্থানীয় ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের পূর্ব দৈয়ারা গ্রামের মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কাশিপুর গ্রামে যাওয়ার পথে বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলমের ছেলে মোহাম্মদ রাসেলের মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়
পরে স্থানীয়রা গুরুতর আহত বৃদ্ধা মাছুমা বেগমকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন
এ ঘটনায় নিহত বৃদ্ধা মাছুমা বেগমের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে মীমাংসা করেছে বলে জানান স্থানীয় ও নিহতের স্বজনরা
নিহতের নাতী সালাহ উদ্দিন বলেন, আমি আমার দাদুর সাথে কাশিপুর রাস্তার মাথার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে রাসেল আমার দাদুকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয়
স্থানীয় আব্দুল্লাহ ও নিহতের মেয়ের জামাতা হারুনুর রশিদ বলেন, ঘটনার পর নাঙ্গলকোট থানা পুলিশ এসেছে
পরে স্থানীয়ভাবে বসে নিহত মাছুমা বেগমের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে বুধবার সকালে বৃদ্ধার লাশ দাফন করা হয়
নাঙ্গলকোট থানা ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি জেনেছি
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ভোমরায় পার্কিং ইয়ার্ড থেকে বোল্ডার পাথর চুরির অভিযোগ উঠেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে
এজহার দায়ের করেছেন ভূক্তভোগী আমদানি কারক শরিফুল এন্ড ব্রাদার্স
এজহারে আসামি করা হয়েছে, বৈচনা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে আজিজ গাজী(চোর আজিজ), ভোমরা এলাকার আহম্মদ আলী, শহরের পলাশপোল এলাকার মল্লিক আবদুল আজিজ ও ভোমরা স্থল বন্দরের সাবেক সাধারণ সম্পাদক (এক সময়ের সিএন্ডএফ কর্মচারী) অহিদুল ইসলাম
এজাহার সূত্রে জানা গেছে, খুলনা শহরের মৃত জিন্নাত আলীর ছেলে আমিনুল ইসলাম শরিফুল এন্ড ব্রাদার্স নামে ভোমরা বন্দরে দীর্ঘদিন যাবৎ পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যবসা করে আসছেন
এরই ধারাবাহিকতায় বিগত ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৪ হাজার টন বোল্ডার পাথর আমদানি করে অহিদুল ইসলামের পার্কিং ইয়ার্ডে (ভাড়া চুক্তিতে) রাখে
ইতোমধ্যে পদ্মা সেতুর কাজে ব্যবহারের জন্য ওই ৪ হাজার টন পাথরের মধ্যে ৩ হাজার টন পাথর সরবরাহ করা হয়েছে
বাকী ১ হাজার টন পাথর উক্ত স্থানে ছিলো
কিন্তু এবছরের গত ২০ আগস্ট ২০ সেপ্টেম্বর তারিখের মধ্যে উক্ত ১ হাজার টন পাথরের মধ্যে প্রায় ৫০০ টন পাথর (আনুমানিক মূল্য ১৬লক্ষ টাকা) অহিদুল ইসলামের নির্দেশে উল্লেখিত আব্দুল আজিজ, আহম্মদ আলী ও মল্লিক আব্দুল আজিজ গোপনে চুরি করে
চোরাই পাথরগুলো ৩টি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৪৮৮২, ঝিনাইদহ-ট-১১-১৫৪২ ও যশোর-ট-১১-৪৬৮৩) লোড করে নিয়ে যাওয়ার সময় গত ২১ সেপ্টেম্বর' ১৮তারিখে উক্ত গুলোর মধ্যে একটি ট্রাক যার নং যশোর-ট-১১-৪৬৮৩ সহ চালককে আটক করে খুলনার হরিনটানা থানার পুলিশ
খবর পেয়ে শরিফুল এন্ড ব্রাদার্সের দায়িত্ব প্রাপ্ত রফিকুল ইসলাম অহিদুল ইসলামের ইয়ার্ড পার্কিংয়ের খোজ নিতে গেলে তারা রফিকুল ইসলামকে পাথরের খোঁজ তো দেয়ই না বরং তাকে হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়
এখনো পর্যন্ত ওই চোরাই পাথরসহ ট্রাকটি (যশোর-ট-১১-৪৬৮৩) হরিনটানা থানায় আটক আছে
এঘটনায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শরিফুল এন্ড ব্রাদার্সের পক্ষে রফিকুল ইসলাম সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন
এদিকে ঘটনার এক দিন পরে অভিযুক্তদের পক্ষ থেকে একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে
এঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি অপারেশন সেকেন্দার আলী জানান, 'পাথর চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি
আবার অভিযুক্তদের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা পাবে বলে আরেক একটি অভিযোগ করেছেন
যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ, সেক্ষেত্রে আমরা মিমাংসা করার চেষ্টা করছি
মিমাংসা না হলে দুটি মামলাই রেকর্ড করা হবে
'
এদিকে ভোমরা স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত অহিদুল ইসলাম সোনালী ট্রান্সপোর্টের একজন কর্মচারী হিসাবে যোগদান করেন
এরপর থেকে বিভিন্ন সময়ে কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করে লক্ষ-লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ও অবৈধ পন্থায় বর্তমানে কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন
আমদানিকারক শরিফুল এন্ড ব্রার্দাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কাজের সুবিধার্থে ফারহাদ ইন্টারন্যাশনালের প্রোপাইটার অহিদুল ইসলামের কাছে শরিফুল এন্ড ব্রার্দাসের ফাঁকা প্যাড দেওয়া আছে
পার্কিং থেকে বিল অব এন্ট্রি কাগজ ছাড়া মালামাল বের হতে পারে না
তিনি যদি পাথর চুরির বিষয়ে অবগত না থাকবেন তাহলে কিভাবে তার পার্র্কিং ইয়ার্ড থেকে পাথরগুলো খুলনা পর্যন্ত পৌছালো
অন্যদিকে ভোমরা স্থল বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানান, ভোমরা বন্দরের আজিজ চোরসহ একাধিক চোরের সিন্ডিকেট রয়েছে
যাদেরকে পরোক্ষভাবে কতিপয় সিএন্ডএফ ব্যবসায়ীরা মদদ দিয়ে থাকেন
যে কারণে বন্দরের বিজিবি চেকপোস্টটি তুলে দিয়েছেন
বিজিবি চেকপোস্ট থাকাকালে এধরণের চুরির ঘটনা ঘটাতে গেলে তাদের অনেক সমস্যা পড়তে হত
কিন্তু চেকপোস্টটি উঠে যাওয়ায় ওই চোর চক্রটি সক্রিয় হয়ে উঠেছে
তারা বন্দরে আবারো বিজিবি চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা
এঘটনায় অহিদুল ইসলাম বলেন, 'এটা আমার কোন বিষয় না
এটা আজিজ ও খুলনার আমদানি কারকের ব্যাপার
আজিজ ওই আমদানি কারকের কাছে টাকা পাবেন
আপনারা উভয় পক্ষকে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন বিষয়টি মিমাংসা হয়ে যাবে
'
খুলনা পাথরসহ গাড়ী আটকের বিষয়টি তিনি শুনেছেন বলে জানান
শ্যামনগর
শ্যামনগরে প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির পক্ষ থেকে এলাকার অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ক্লাইমেট ক্লিক' প্রতিযোগিতায় প্রথম শ্যামনগরের শাহিন আলম
যশোর
বেনাপোলে ১০ টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ আটক-৩
বেনাপোলে ১০ টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ আটক-৩
শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাকের মৃত্যু
আশাশুনি
আশাশুনি হাসপাতালে শাপলা চত্বরের উদ্বোধন
আশাশুনির কমলাপুর মন্দির কমিটির সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে আবেদন
লাইফস্টাইল
দৈনিক দক্ষিণের মশাল
আনারস ও দুধ একসঙ্গে খেলে ক্ষতি কী?
শীতে কমলা খাবেন যে কারণে
জলবায়ু পরিবর্তন
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরাম'র কার্যকরী কমিটি গঠন
জলবায়ু ইস্যুতে লক্ষ্য অর্জনে ইইউকে পাশে চায় বাংলাদেশ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
ক্লাইমেট ক্লিক' প্রতিযোগিতায় প্রথম শ্যামনগরের শাহিন আলম
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে ১৩ দফা প্রস্তাব : জেলা প্রশাসকের সাথে জেলা নাগরিক কমিটি বৈঠক
150
ফলোআপ: হাইড্রোজেন গ্যাস তৈরিতে ব্যবহার হচ্ছে অ্যাসিড বাহারি বেলুন : মারাত্মক অঘটনের আশঙ্কা - দৈনিক মাথাভাঙ্গা
দৈনিক মাথাভাঙ্গা
বস্তুনিষ্ঠতায় প্রতিশ্রুতিবদ্ধ
প্রচ্ছদ
প্রথম পাতা
শেষের পাতা
খেলার পাতা
বিনোদন
সম্পাদকীয়
সাহিত্য পাতা
ফলোআপ: হাইড্রোজেন গ্যাস তৈরিতে ব্যবহার হচ্ছে অ্যাসিড বাহারি বেলুন : মারাত্মক অঘটনের আশঙ্কা
স্টাফ রিপোর্টা: পত্রিকায় প্রতিবেদন প্রকাশের এক সপ্তা পার হয়ে গেলেও চুয়াডাঙ্গা ও আশপাশ এলাকায় হাইড্রোজেন গ্যাস ভরা বিশাল আকৃতির রঙিন বেলুন বিক্রি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি
বরং এ বেলুনের বেচাকেনা বেড়েছে দ্বিগুন হারে
দৈনিক মাথাভাঙ্গার অনুসন্ধানে বেলুন তৈরি ও এর ভেতরে যে হাইড্রোজেন গ্যাস ভরে ফুলানো হচ্ছে সে সম্পর্কে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য
বিস্ফোরক শব্দটি এখানে ব্যবহার করা হলো কারণ, হাইড্রোজন গ্যাস ভর্তি এসব বাহারি বেলুন আসলেই হতে পারে প্রাণঘাতি বিস্ফোরক
ঝলসে যেতে পারে যে কোনো মানুষের মুখমণ্ডলসহ সারা শরীর
আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে শিশুদের
গ্যাস তৈরীর প্রণালী ও দুর্ঘটনার ভয়াবহতা: চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার দুটি বাড়ি ও দামুড়হুদা উপজেলার কয়েকটি স্থানে গোপনে তৈরি হচ্ছে এই বেলুন ফুলানো হাইড্রোজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক আ্যসিড